বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

অর্থতত্ত্ব

মোট প্রশ্ন৮,১৭১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

অর্থতত্ত্ব

PrepBank · পাতা ২৪ / ৮১ · ২,৩০১২,৪০০ / ৮,১৭১

২,৩০১.
'মাটি খাওয়া' প্রবাদটি দ্বারা কী বুঝায়?
  1. অলস সময় কাটানো
  2. বোকার মত কাজ করা
  3. ধন সম্পদ নষ্ট করা
  4. জমি দখল করা
ব্যাখ্যা

'মাটি খাওয়া' বাগ্‌ধারাটির অর্থ বোকার মত কাজ করা।
ব্যবহার:
দুই চাষী চলছিলেন গ্রামের পথ বেয়ে। কথা বলতে বলতে চলছিলেন ও'রা! একজন আর একজনকে কথা প্রসঙ্গে জিজ্ঞেস করলেন-তা, হ্যাঁগো, জামাই কেমন হলো? দ্বিতীয় ব্যক্তির উত্তর-আর বোলো না। মাটি খাওয়া কাজ করেছি ভাই। এক মূর্খের হাতে মেয়েটা গিয়ে পড়লো! দেখে তো বাইরে থেকে ভালই মনে হয়েছিল।

উৎস: প্রবাদের উৎস সন্ধানে - দীনেন্দ্রনাথ সরকার।

২,৩০২.
'মার্তুণ্ড' -এর সমার্থক শব্দ নয় কোনটি?
  1. ঔচিত্য
  2. বিভাকর
  3. দিনেশ
  4. ভাস্কর
ব্যাখ্যা
মার্তুণ্ড -এর সমার্থক শব্দ:
- অর্ক
- রবি
- ভানু
- ভাস্কর
- আদিত্য
- দিবাকর
- তপন
- দিনমণি
- আফতাব 
- অর্ঘমা
- অংশুমালী
- পুষা
- সবিতা
- সুর
- প্রভাকর
- বিভাবসু
- বিবস্বান
- মিহির
- অরুণ
- দিনেশ
- দিননাথ
- কিরণমালী
- ময়ূখমালী
- বিভাকর
- বালার্ক
- দিবাবসু
- হরিদশ্ব

'যথার্থতা' এর সমার্থক শব্দ-ঔচিত্য

[উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ]
২,৩০৩.
'Envoy' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. বার্তাবহ
  2. রাষ্ট্রদূত
  3. দূত
  4. ক ও গ
ব্যাখ্যা
• 'Envoy' এর বাংলা পরিভাষা - দূত
- 'Messenger' এর বাংলা পরিভাষা - বার্তাবহ / সংবাদ-বাহক / দূত।

অন্যদিকে,
- 'Ambassador' এর বাংলা পরিভাষা - রাষ্ট্রদূত।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,৩০৪.
‘উর্ধ্ব’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. ক) অধ্ব
  2. খ) অধ
  3. গ) অধঃ
  4. ঘ) অধো
ব্যাখ্যা

‘উর্ধ্ব’ শব্দের বিপরীত শব্দ অধ

উৎস: বাংলা ভাষার ব্যকরণ (নবম-দশম শ্রেণি)।

২,৩০৫.
কোনটি 'জিঘাংসা' এর সম্প্রসারিত প্রকাশ?
  1. জানিবার ইচ্ছা
  2. জয় করিবার ইচ্ছা
  3. হনন করিবার ইচ্ছা
  4. যুদ্ধ করিবার ইচ্ছা
ব্যাখ্যা
• 'হনন করিবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জিঘাংসা।

• এরূপ আরও কিছু এক কথায় প্রকাশ:
- 'জয় করিবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- জিগীষা।
- 'জানিবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জিজ্ঞাসা।
- 'বিজয় লাভের ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিজিগীষা।
- 'ভোজন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বুভুক্ষা।
- 'লাভ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - লিপ্সা।
-'দেখবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- দিদৃক্ষা।
- 'বলবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- বিবক্ষা।
- 'নিন্দা করার ইচ্ছা' এক কথায় প্রকাশ- জুগুপ্সা।.
- যুদ্ধ করিবার ইচ্ছা  এর এক কথায় প্রকাশ- যুযুৎসা

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২,৩০৬.
'ময়ূর' শব্দের সমার্থক শব্দ নয় -
  1. কলাপী
  2. কেকী
  3. বর্হী
  4. অহি
ব্যাখ্যা
'ময়ূর' শব্দের সমার্থক শব্দ:
- কলাপী, কেকী, শিখী , শিখণ্ডী, বর্হী, বর্হিণ।

অন্যদিকে,
'সাপ' শব্দের সমার্থক শব্দ:
- সৰ্প, অহি, ফণী, নাগ, ভুজগ, ভুজঙ্গ, আশীবিষ, উরগ, বিষধর, পন্নগ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,৩০৭.
'সীমন্ত' শব্দের অর্থ কী?
  1. ক) সীমানা
  2. খ) প্রাচীর
  3. গ) সিঁথি
  4. ঘ) প্রহরী
ব্যাখ্যা
'সীমন্ত' শব্দের অর্থ = 'সিঁথি'

সীমন্ত (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = সীমন্‌+অন্ত 
অর্থ: 
- সিঁথি
- মস্তক, শির 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
২,৩০৮.
'গরীয়ান' শব্দের বিপরীতার্থক শব্দ -
  1. মহীয়ান
  2. উত্তম
  3. অমৃত
  4. লঘীয়ান
ব্যাখ্যা
• 'গরীয়ান' শব্দের বিপরীতার্থক শব্দ - লঘীয়ান।

অন্যদিকে,
- ‘অধম’ শব্দের বিপরীতার্থক শব্দ - উত্তম।
- 'গরল' শব্দের বিপরীতার্থক শব্দ - অমৃত।

তাছাড়া,
- 'মহীয়ান' শব্দের অর্থ - অতি মহান, মহত্তর।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,৩০৯.
'নভ' শব্দের অর্থ নয় কোনটি?
  1. অভিনব
  2. গগন
  3. শূন্য
  4. শ্রাবণ মাস
ব্যাখ্যা
• 'নভ' শব্দের অর্থ নয় - অভিনব

নভ:
- শব্দটি বিশেষ্য।
- এটি সংস্কৃত শব্দ।
- প্রকৃতি ও প্রত্যয়: √নভ্‌ + অ।
- অর্থ: শ্রাবণ মাস; আকাশ, গগন, শূন্য

 উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২,৩১০.
কোনটি গাছের সমার্থক শব্দ নয়?
  1. বিটপি
  2. বৃক্ষ
  3. তরু
  4. অদ্রি
ব্যাখ্যা

বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• গাছের সমার্থক শব্দ নয় অদ্রি।
'অদ্রি' শব্দের অর্থ :
- পর্বত। 

- বৃক্ষ।
- সূর্য।

• ‘গাছ’ শব্দের সমার্থক শব্দ:

- বৃক্ষ, তরু, দ্রুম, শাখী, পাদপ, মহীরুহ, উদ্ভিদ্, অটবি, বিটপি, পর্ণী, গাছপালা, পল্লবী।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

২,৩১১.
'ঝড়ো কাক' বাগ্‌ধারার অর্থ কী?
  1. প্রতিবন্ধক
  2. কাণ্ডজ্ঞানহীন 
  3. বিপর্যস্ত অবস্থা
  4. গোলযোগ 
ব্যাখ্যা

• 'ঝড়ো কাক' বাগ্‌ধারার অর্থ- বিপর্যস্ত অবস্থা। 
বাক্য: এমন ঝড়ো কাকের মতো অবস্থা কেন? কোনো খারাপ খবর নাকি?

অন্যদিকে, 
• 'ডামাডোল' অর্থ- গোলযোগ। 
• 'তালকানা' অর্থ- কাণ্ডজ্ঞানহীন। 
• 'পথের কাঁটা' অর্থ- প্রতিবন্ধক। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২,৩১২.
পটল শব্দের সমার্থক শব্দ-
  1. ক) সকল
  2. খ) অক্কা
  3. গ) নাশ
  4. ঘ) মৃত্যু
ব্যাখ্যা
সকল শব্দের সমার্থক শব্দ - গণ, বৃন্দ, চয়য়, নিচয়, পটল, মালা, রাজি, বর্গ।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
২,৩১৩.
'অকালকুষ্মাণ্ড' বাগ্‌ধারায় 'কুষ্মাণ্ড' শব্দটি কী অর্থ প্রকাশ করে?
  1. অলস
  2. কুমড়া
  3. অশুভ
  4. গর্ভাশয়
  5. খ ও ঘ
ব্যাখ্যা
• কুষ্মাণ্ড (বিশেষ্য পদ),
- সংস্কৃত শব্দ।
অর্থ:
- গর্ভাশয়;
- কমড়া;
- কুমড়ো।

অন্যদিকে,
• ‘অকালকুষ্মাণ্ড’ বাগ্‌ধারার অর্থ - অপদার্থ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
২,৩১৪.
'তুচ্ছ জ্ঞান করা' অর্থে কোন বাগ্‌ধারাটি ব্যবহৃত হয়?
  1. নকড়া ছকড়া করা
  2. নয়-ছয়
  3. নাক সিটকানো
  4. ছক্কাপাঞ্জা করা
ব্যাখ্যা

• 'নকড়া ছকড়া করা' বাগ্‌ধারার অর্থ- তুচ্ছ জ্ঞান করা।

অন্যদিকে,
• 'নয়-ছয়' অর্থ- অপচয়/বিশৃঙ্খল অবস্থা।
• 'নাক সিঁটকানো' অর্থ- অবজ্ঞা করা। 
• 'ছক্কাপাঞ্জা করা' অর্থ- বড়ো বড়ো কথা বলা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২,৩১৫.
'সমুদ্র' এর সমার্থক শব্দ কোনটি?
  1. পয়োধর
  2. বারীশ
  3. বারিদ
  4. বলাহক
ব্যাখ্যা
• 'সমুদ্র' এর সমার্থক শব্দ 'বারীশ'।

• 'সমুদ্র' এর সমার্থক শব্দ:

- সাগর, রত্নাকর, জলধি, সিন্ধু, বারিধি, বারীশ, উদধি, অর্ণব, অম্বুধি, পয়োধি, পারাবার, জলনিধি, নীলাম্বু, পাথার, পয়োনিধি, জলধর, অমুনিধি, তোয়নিধি, বারীশ, বারীন্দ্র।

• মেঘ এর সমার্থক শব্দ:
- বারিদ, জলধর, অব্দ, তোয়দ, পর্জন্য, পয়োদ, পয়োধর, নীরদ, জলদ, জীমূত, বলাহক, তোয়ধর, ঘন। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান ও বাংলা ভাষা ও সাহিত্য, ড. সৌমিত্র শেখর।
২,৩১৬.
‘দেয়াসিনি' কথাটির অর্থ কী?
  1. ক) দেবকন্যা
  2. খ) দিনের অবসান
  3. গ) দিয়ে এসেছো নাকি
  4. ঘ) এক প্রকার দেশি খাবার
ব্যাখ্যা
দেয়াসিনি, দেয়াশিন:
- দেবকন্যা।

যেমন: (কান দেয়াসিনী রূপসীর বাজল নূপুর-সত্যেন্দ্রনাথ দত্ত)।

উৎস: একসেসিবল ডিকশনারি।
২,৩১৭.
'অনল' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. আকাশ
  2. পানি
  3. সমুদ্র
  4. আগুন
ব্যাখ্যা
• 'অগ্নি' শব্দের সমার্থক শব্দ:
আগুন, পাবক, বৈশ্বানর, সর্বশুচি, হুতাশন, বহ্নি, অনল প্রভৃতি।



উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২,৩১৮.
'ভবচন্দ্র' বাগধারাটির অর্থ-
  1. নির্ভীক
  2. দীর্ঘজীবী
  3. নির্বোধ ব্যক্তি
  4. বেহায়া
ব্যাখ্যা
• ‘ভবচন্দ্র' বাগধারাটির অর্থ- 'নির্বোধ ব্যক্তি'। 

• অন্যদিকে:
- ‘ডাকাবুকো’ বাগধারাটির অর্থ = নির্ভীক।
- ‘ভূষন্ডির কাক’ - বিচক্ষণ ব্যক্তি/ দীর্ঘজীবী।
- ‘কানকাটা’ বাগধারাটির অর্থ = বেহায়া।

• কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
- 'কালে ভদ্রে' বাগধারাটির অর্থ = কদাচিৎ। 
- ‘কূপমন্ডূক’ বাগধারার অর্থ = সীমাবদ্ধ জ্ঞান।
- ‘তামার বিষ’ বাগধারাটির অর্থ অর্থের কু-প্রভাব।
- 'কাকভূষণ্ডী’ বাগধারার অর্থ = দীর্ঘজীবী। 
- ‘পায়া ভারি’  বাগধারাটির অর্থ = অহঙ্কার।
- 'কেউ কেটা' বাগধারার অর্থ = সামান্য।
- 'ঝিঙেফুল' ফোটা বাগধারার অর্থ = আয়ু ফুরিয়ে আসা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ, প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
২,৩১৯.
'ঢেঁকি অবতার' বাগধারাটির অর্থ -
  1. অসাবধান
  2. কঠিন পরীক্ষা
  3. নিষ্কর্মা
  4. অপব্যয়ী
ব্যাখ্যা
• 'ঢেঁকি অবতার' বাগধারাটির অর্থ - নিষ্কর্মা ও নির্বোধ লোক।

অন্যদিকে,
- 'অগ্নি পরীক্ষা' বাগধারাটির অর্থ - কঠিন পরীক্ষা।
- 'উড়নপেকে' বাগধারাটির অর্থ - অপব্যয়ী।
- 'কাছাঢিলা' বাগধারাটির অর্থ - অসাবধান।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি, (২০২১ ও ২০১৮ সংস্করণ)।
২,৩২০.
'মৃগাঙ্ক' শব্দের সমার্থক শব্দ-
  1. হরিণ শাবক
  2. চিত্রা হরিণ
  3. শশাঙ্ক
  4. বাছুর
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,

• 'মৃগাঙ্ক' শব্দের সমার্থক শব্দ- চাঁদ।

• 'চাঁদ' শব্দের আরো কিছু সমার্থক শব্দ:
- চন্দ্র, শশী, শশধর, শশাঙ্ক, বিধু, সোম, নিশাকর, সুধাংশু, সুধাকর, ইন্দু, সিতাংশু, হিমাংশু।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২,৩২১.
'গৃহ' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. নিবিড়
  2. আলয়
  3. লহরি
  4. রসদ
ব্যাখ্যা
• 'গৃহ' শব্দের সমার্থক শব্দ - আলয়। 

অন্যদিকে, 
• 'গভীর' শব্দের সমার্থক শব্দ - নিবিড়।
• 'ঢেউ' শব্দের সমার্থক শব্দ - লহরি। 
• 'খাবার' শব্দের সমার্থক শব্দ - রসদ। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
২,৩২২.
'সলিল' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) প্লাব
  2. খ) সৌদামিনী
  3. গ) চঞ্চলা
  4. ঘ) নীর
ব্যাখ্যা
পানি - জল, বারি, সলিল, অপ্, নীর, অম্ভ, তোয়, পুষ্কর, তামর, জীবন, অম্বু;
বন্যা - প্লাব, প্লাবন;
বিদ্যুৎ - বিজলি, চঞ্চলা, সৌদামিনী।
উৎসঃ ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ
২,৩২৩.
'জল' শব্দের সমার্থক নয় কোনটি?
  1. ক) সলিল
  2. খ) উদক
  3. গ) জলধি
  4. ঘ) নীর
ব্যাখ্যা
'জলধি' 'জল' শব্দের সমার্থক নয়।

• জলধি শব্দের সমার্থক শব্দ:
- বরুণ, পাথার, অর্ণব, সমুদ্র, দরিয়া, পারাবার, পয়োধি, সিন্ধু, সাগর ইত্যাদি।

'জল' শব্দের সমার্থক শব্দ :
- সলিল, বারি, অপ্‌, উদক, নীর, পয়ঃ, তোয়, পানি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২,৩২৪.
'বৃক্ষ' শব্দটির সমার্থক শব্দ কোনটি?
  1. তোয়দ
  2. নিবিড়
  3. পাদপ
  4. কল্লোল
ব্যাখ্যা
• ‘বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ - 'পাদপ'।
 
• বৃক্ষ শব্দের সমার্থক শব্দ:
- গাছ, পাদপ, দ্রুম, বনানী, তরু, বিটপী, শাখী, পণী, শৃঙ্গী, শিখরী, মহীরুহ ইত্যাদি।

অন্যদিকে, 
• 'মেঘ' শব্দের সমার্থক শব্দ: 'তোয়দ'।
• 'গভীর' শব্দের সমার্থক শব্দ: 'নিবিড়'।  
• ‘কল্লোল’ শব্দের সমর্থক শব্দ: জলস্রোতের কলকল শব্দ।  

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর, বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি- ৯ম ও ১০ম শ্রেণি (২০২২ সংস্করণ)।
২,৩২৫.
'Articles' শব্দের সঠিক অর্থ কী?
  1. অনুচ্ছেদ
  2. নিয়মাবলী
  3. অনুচ্ছেদসমূহ
  4. নিয়মসমূহ
ব্যাখ্যা
'Articles' শব্দের সঠিক পারিভাষিক শব্দ = নিয়মাবলী 
Article = অনুচ্ছেদ 
Arc = চাপ
Appendix = পরিশিষ্ট
Annotation = টীকা
Ancestor = পূর্বপুরুষ
Amusement = বিনোদন 
Amended = সংশোধিত 
Allotment = বরাদ্দ

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
২,৩২৬.
‘রত’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. সংহত
  2. কাছে
  3. তফাত
  4. বিহত
ব্যাখ্যা
• ‘রত’ শব্দের অর্থ:
- আসক্ত,
- নিযুক্ত।

• ‘তফাত’ শব্দের অর্থ:
- পৃথক, দূরগত।
- পার্থক্য, ভেদ, ব্যবধান।
 
সুতরাং ‘রত’ শব্দের বিপরীতার্থক শব্দ হলো ‘তফাত’।

অন্যদিকে,
• বিহত শব্দের অর্থ:
- বিনাশপ্রাপ্ত,
- বিনষ্ট,
- বাধাপ্রাপ্ত।
 
কয়েকটি গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দ হলো:
• ‘সংহত’ এর বিপরীতার্থক শব্দ - বিভক্ত।
• 'আদান' এর বিপরীতার্থক শব্দ - প্রদান।
• 'কৃপণ' এর বিপরীতার্থক শব্দ - বদান্য।
• ‘দূর’ শব্দের বিপরীতার্থক শব্দ - নিকট।
• 'আকর্ষণ' এর বিপরীতার্থক শব্দ - বিকর্ষণ।
• ‘তফাত’ শব্দের বিপরীতার্থক শব্দ - কাছে।
• ‘রত’ শব্দের বিপরীতার্থক শব্দ - বিরত।
 
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান; বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২৩ সংস্করণ) এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২,৩২৭.
'Canvass' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. তাঁবু
  2. প্রচার
  3. থলে
  4. ব্যঙ্গচিত্র
ব্যাখ্যা

• 'Canvass' এর বাংলা পরিভাষা - প্রচার

উল্লেখ্য,
'Canvas' শব্দের অর্থ - তাঁবু, থলে।

অন্যদিকে,
Cartoon - ব্যঙ্গচিত্র।

কিছু গুরুত্বপূর্ণ বাংলা পরিভাষা:
'Circular' অর্থ- পরিপত্র।
'Manifesto' অর্থ- ইশতেহার।
'Manuscript' অর্থ- পাণ্ডুলিপি।
'Manager' অর্থ- ব্যবস্থাপক।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা, ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং অভিগম্য অভিধান।

২,৩২৮.
Campaign শব্দের পারিভাষিক অর্থ কী?
  1. ক) প্রচার
  2. খ) প্রচারাভিযান
  3. গ) প্রচারণা
  4. ঘ) শিবির
ব্যাখ্যা
Campaign = অভিযান, প্রচারাভিযান। 
Camp = শিবির 

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
২,৩২৯.
“আর কষ্ট দিয়ে কী লাভ?” এখানে ‘আর’ এর অর্থ কোনটি?
  1. এরপর
  2. অব্যবহিত পরেই
  3. তদুপরি
  4. এখন
ব্যাখ্যা

সঠিক উত্তর: গ) তদুপরি।

ব্যাখ্যা:
"আর কষ্ট দিয়ে কী লাভ?" — এই বাক্যে 'আর' মানে "তদুপরি" অর্থাৎ "এর উপরে আরও" বা "অতিরিক্ত"।
বাক্যের ভাব হলো — ইতোমধ্যে যে কষ্ট হয়েছে তার উপরে আরও (তদুপরি) কষ্ট দিয়ে লাভ কী?
--------------------
আর /আর্‌/ (অব্য.): 

১. এবং, ও (তুমি আর আমি)।
২. এরপর (আমি আর ওখানে যাচ্ছি না)।
৩. অথবা (মারো আর কাটো ও যাবে না)।
৪. তদুপরি (আর কষ্ট দিয়ে কী লাভ)।
৫. এখন (সেই দিন কি আর আছে)।
6. কাজেই (সেখানে আর যাওয়ার প্রশ্ন ওঠে না)।
৭. আক্ষেপ অবসাদ হতাশা ক্রোধ বিস্ময় বিরক্তি প্রভৃতিবোধক শব্দ (ওর কথা আর বোলো না)।

আর /আর্‌/ (বিণ.):
১. দ্বিতীয় (এই বিষয়ে ওঁর চেয়ে ভালো শিক্ষক আর নেই)।
২. বিগত (আর বছরে ভালো ফলন হয়েছিল)।
৩. আগামী (আর বুধবারে আমিও যাব)।
৪. অপর , অন্য (আর কেউ জানে না)।
৫. অধিক, এর বেশি (এরপর আর কী বলব)।
৬. অভিন্ন (উনিশ আর বিশ)।

আর /আর্‌/ (ক্রিবিণ.):
১. ভবিষ্যতে (আর এমন কাজ করো না)।
২. যুগপৎ (দেখি আর অবাক হই)।
৩. পরপর (আমি কেবল যাব আর আসব)।
৪. পক্ষান্তরে (ও খেটে মরছে আর তোমরা বসে আছ)।
৫. অব্যবহিত পরেই (তুমিও গেলে আর বৃষ্টিও থামলো)। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

২,৩৩০.
'দুর্ভাগ্যবশত সভায় উপস্থিত হতে পারি নি।' বাক্যটিতে 'বশত' কী অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. ক) নিমিত্ত
  2. খ) কারণ
  3. গ) বিরতি
  4. ঘ) প্রসঙ্গ
ব্যাখ্যা

• 'দুর্ভাগ্যবশত সভায় উপস্থিত হতে পারি নি।' বাক্যটিতে 'বশত' কারণ অর্থে ব্যবহৃত হয়েছে।
• 'তোমার তরে এনেছি মালা গাঁথিয়া।'- এখানে 'তরে' অনুসর্গটি নিমিত্ত অর্থ প্রকাশ করছে।
• 'শরতের পর আসে বসন্ত।', বাক্যটিতে 'পর' অনুসর্গটি দীর্ঘ বিরতি অর্থ প্রকাশ করছে।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

২,৩৩১.
’কৃশানু’’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. কৃষক
  2. অগ্নি
  3. চুল
  4. বংশ
ব্যাখ্যা

কৃশানু
এটি একটি বিশেষ্য পদ,
অর্থ:
- অগ্নি;
- অনল.
- আগুন।

• অগ্নি শব্দের সমার্থক শব্দ: 
- অনল, বহ্নি, পাবক, হুতাশন, বৈশ্বানর, জ্বলন, কৃশানু, শিখাবৎ, শিখিন, বায়ুসখা, হুতভুক, শুচি, পিঙল, বিশ্বপা, হিমারাতি, বায়ুসখ, অনিলসখ, জগন্নু, সর্বভুক ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২,৩৩২.
'উদোগেঁড়ে' বাগ্‌ধারার অর্থ কী?
  1. আলসে
  2. অভাবগ্রস্থ লোক
  3. অপব্যয়ী
  4. ভাগ্যবান
ব্যাখ্যা

• 'উদোগেঁড়ে' বাগ্‌ধারার অর্থ- আলসে। 

অন্যদিকে, 
• 'উপোসি ছারপোকা' অর্থ - অভাবগ্রস্থ লোক। 
• 'উড়নপেকে' অর্থ - অপব্যয়ী। 
• 'উঁচু কপালে' অর্থ - ভাগ্যবান। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা;  ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণi (২০১৯ সংস্করণ)।

২,৩৩৩.
‘পুলিন’ শব্দের প্রতিশব্দ -
  1. প্রভা
  2. জ্যোতি
  3. অংশু
  4. বালুকাবেলা
ব্যাখ্যা
‘পুলিন’ শব্দের প্রতিশব্দ:
- তীর, তট, বেলাভূমি, সৈকত, ধার, বালুকাবেলা, কিনারা, পাড়।

অন্যদিকে,
‘দীপ্তি’ শব্দের প্রতিশব্দ:
- রশ্মি, শিখা, আলোকচ্ছটা, কর, প্রভা, কিরণ, জ্যোতি, অংশু

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
২,৩৩৪.
'যথেচ্ছাচারী' অর্থে কোন বাগ্‌ধারাটি ব্যবহৃত হয়?
  1. ধর্মের কল
  2. ধোপদুরস্ত
  3. ধর্মের ষাঁড়
  4. ধামাধরা
ব্যাখ্যা
• 'ধর্মের ষাঁড় ' বাগ্‌ধারার অর্থ - যথেচ্ছাচারী। 

অন্যদিকে,  
• 'ধর্মের কল' অর্থ - সত্য।
• 'ধামাধরা' অর্থ - তোষামুদে। 
• 'ধোপদুরস্ত' অর্থ - বাবুয়ানি। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। 
 
২,৩৩৫.
'অব্যক্ত মধুর ধ্বনি' এর এক কথায় প্রকাশ কোনটি?
  1. ঝনৎকার
  2. কলতান
  3. মর্মর
  4. টঙ্কার
  5. মন্দ্র
ব্যাখ্যা
• 'অব্যক্ত মধুর ধ্বনি' এর এক কথায় প্রকাশ: 'কলতান'। 

আরো কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ হলো:
- 'ধনুকের ধ্বনি' এর এক কথায় প্রকাশ - টঙ্কার।
- 'বাদ্যযন্ত্রের ধ্বনি' এর এক কথায় প্রকাশ - ঝংকার।
- 'অলঙ্কারের ধ্বনি' এর এক কথায় প্রকাশ- শিঞ্জন।
- 'নূপুরের ধ্বনি' এর এক কথায় প্রকাশ - নিক্বণ।
- ‘ময়ূরের ডাক’ এর এক কথায় প্রকাশ - কেকা।
- 'গম্ভীর ধ্বনি' এর এক কথায় প্রকাশ - মন্দ্র।
- ‘হাতির গর্জন’ এর এক কথায় প্রকাশ - বৃংহিত।
- ‘ঘোড়ার ডাক’ এর এক কথায় প্রকাশ - হ্রেষা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
২,৩৩৬.
'খাতক' এর বিপরীতার্থক শব্দ -
  1. উত্তমর্ণ
  2. পাইকারি
  3. মহাজন
  4. ক ও গ
  5. কোনোটি নয়
ব্যাখ্যা
• 'খাতক' এর বিপরীতার্থক শব্দ - মহাজন / উত্তমর্ণ।
- 'অধমর্ণ' শব্দের বিপরীত শব্দ - উত্তমর্ণ।
- 'অধমর্ণ' শব্দের অর্থ - দেনাদার, ঋণগ্রহীতা।
- 'উত্তমর্ণ' শব্দের অর্থ - মহাজন, ঋণদাতা।

অন্যদিকে,
- 'খুচরা' এর বিপরীতার্থক শব্দ - পাইকারি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণী (২০১৯ ও ২০২২ সংস্করণ) ও বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২,৩৩৭.
'বিহঙ্গের ধ্বনি' বাক্য সংকোচন-
  1. শিঞ্জন
  2. নিক্বণ
  3. কাকলি
  4. গুঞ্জন
ব্যাখ্যা
• 'বিহঙ্গের ধ্বনি' বাক্য সংকোচন — কাকলি। 

অন্যান অপশনের বাক্য সংকোচন: 
• 'অলঙ্কারের ধ্বনি' — শিঞ্জন,
• ভ্রমরের শব্দ — গুঞ্জন,  
• নূপুরের ধ্বনি — নিক্বণ। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।
২,৩৩৮.
কোন বাগধারাটির অর্থ 'চাতুরী করা'?
  1. লেজে খেলা
  2. শেষ রক্ষা
  3. আঁখি মুদা
  4. ছকড়া নকড়া
ব্যাখ্যা
• • ‘লেজে খেলা’ বাগধারার অর্থ - 'চাতুরী করা' / চালাকি করে বশীভূত করা। 
--------------- 
অন্যদিকে, 
• ‘ছকড়া নকড়া’ বাগধারার অর্থ - সস্তা দর। 
• 'আঁখি মুদা' বাগধারাটির অর্থ - চোখ বন্ধ করা/ মারা যাওয়া।  
---------------------- 
• আরো কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
-  ‘উজলপাঁজল’ বাগধারার অর্থ - উথালপাথাল।
- ‘উলুখাগড়া’ বাগধারার অর্থ - গুরুত্বহীন লোক। 
- 'আঁধার ঘরের মানিক' বাগধারটির অর্থ অত্যন্ত প্রিয়জন।
- 'ইঁচড়ে পাকা' বাগধারাটির অর্থ- অকালপক্ব।
- অমাবস্যার চাঁদ বাগধারার অর্থ- দুর্লভ বস্তু বা বিরল বস্তু।
- আকাশ কুসুম বাগধারার অর্থ- অবাস্তব কল্পনা।
- আষাঢ়ে গল্প বাগধারার অর্থ- আজগুবি কাহিনি।
- 'অগ্নি পরীক্ষা' বাগধারাটির অর্থ-  কঠিন পরীক্ষা।
- 'অদৃষ্টের পরিহাস' বাগধারাটির অর্থ- ভাগ্যের নিষ্ঠুরতা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি, (২০২১ ও ২০১৮ সংস্করণ), ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।।
২,৩৩৯.
'পিঙ্গল' এর সঠিক প্রতিশব্দ কোনটি? 
  1. নীল 
  2. সূর্য 
  3. চন্দ্র 
  4. হলুদাভ নীল  
ব্যাখ্যা

• 'পিঙ্গল' এর সঠিক প্রতিশব্দ - হলুদ আভা-যুক্ত নীল রঙ।




উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 

২,৩৪০.
‘অর্পণ’ এর বিপরীত শব্দ কোনটি?
  1. হরণ
  2. গ্রহণ
  3. আবাহন
  4. মসৃণ
ব্যাখ্যা
• 'অর্পণ' শব্দের বিপরীত শব্দ - গ্রহণ

অন্যদিকে,
- 'বিসর্জন' শব্দের বিপরীত শব্দ- আবাহন।
- 'হরণ' শব্দের বিপরীত শব্দ - পূরণ।
- 'বন্ধুর' শব্দের বিপরীত শব্দ- মসৃণ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,৩৪১.
‘মকমক’ হলো-
  1. ক) মখমল
  2. খ) ঝকমক করা
  3. গ) চকচক করা
  4. ঘ) ব্যাঙের ডাক
ব্যাখ্যা
- ‘মকমক’ হলো- ব্যাঙের ডাক বা ব্যাঙের কণ্ঠনিঃসৃত শব্দ।

এছাড়াও- 
• ময়ূরের ডাক = কেকা
• কোকিলের ডাক = কুহু
• সিংহের নাদ (ডাক) = হুঙ্কার 
• রাজহাঁস (পক্ষীর) কর্কশ ডাক = ক্রেঙ্কার
• হাতির ডাক = বৃংহণ বা বৃংহিত
• কুকুরের ডাক = বুক্কন
• অশ্বের ডাক = হ্রেষা
• পেঁচা বা উলূকের ডাক = ঘূৎকার
• মোরগের ডাক : শকুনিবাদ

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা একাডেমি অভিধান। 
২,৩৪২.
'কুলিশ' শব্দের অর্থ কী?
  1. যুদ্ধ
  2. বজ্র
  3. ভয়ানক
  4. ক্রোধ
ব্যাখ্যা

• 'কুলিশ' শব্দের অর্থ - বাজ, বজ্র, অশনি।

অন্যদিকে,
'যুদ্ধ' শব্দের অর্থ - রণ, সমর, সংগ্রাম, বিগ্রহ।
'ভয়ানক' শব্দের অর্থ - ভীষণ, ভীম, খুব, ভয়ঙ্কর, ভয়াবহ।
'ক্রোধ' শব্দের অর্থ - রাগ, রোষ, গোসা, কোপ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

২,৩৪৩.
'দুধের স্বাদ ঘোলে মেটানো' প্রবাদের অর্থ কী?
  1. বুদ্ধির জোরে কষ্ট এড়িয়ে কার্যসিদ্ধি
  2. যথাসময়ে সুযোগের সদ্ব্যবহার না করা
  3. প্রয়োজনে নিকৃষ্ট জিনিসের ব্যবহার 
  4. অপ্রাসঙ্গিক কাজ করা
ব্যাখ্যা
• 'দুধের স্বাদ ঘোলে মেটানো' অর্থ - প্রয়োজনে নিকৃষ্ট জিনিসের ব্যবহার। 

অন্যদিকে, 
• 'দাঁত থাকতে দাঁতের মর্যাদা না বোঝা' অর্থ - যথাসময়ে সুযোগের সদ্ব্যবহার না করা। 
• ধরি মাছ না ছুঁই পানি অর্থ - বুদ্ধির জোরে কষ্ট এড়িয়ে কার্যসিদ্ধি। 
• ধান ভানতে শিবের-গীত্র/ধেনো হাটে ওল নামানো অর্থ - অপ্রাসঙ্গিক কাজ করা। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,৩৪৪.
‘ঘাতক’ শব্দের বিপরীতার্থক কোনটি?
  1. ক) প্রতিঘাত
  2. খ) পরাজয়
  3. গ) বাদী
  4. ঘ) পালক
ব্যাখ্যা
• ‘ঘাতক’ শব্দের বিপরিতার্থক - পালক

অপশানে দেয়া অন্যান্য শব্দের বিপরীতার্থক হচ্ছে:
- জয় = পরাজয়
- বাদী = বিবাদী
- ঘাত = প্রতিঘাত

গুরুত্বপূর্ণ কয়েকটি বিপরীতার্থক শব্দ হলো:
- ভর্ৎসনা = প্রশংসা
- তফাত = কাছে
- জড় = চেতনা
- দুষ্ট = শিষ্ট
- দীর্ঘ = হ্রস্ব

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।
২,৩৪৫.
'Temperate' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. কোষ্ঠকাঠিন্য
  2. নাতিশীতোষ্ণ
  3. অনিদ্রা
  4. বর্ম
ব্যাখ্যা
• 'Temperate' এর বাংলা পরিভাষা: 'নাতিশীতোষ্ণ'। 

• অন্য অপশনে, 
'Constipation'- শব্দের বাংলা পরিভাষা- 'কোষ্ঠকাঠিন্য'। 
'Insomnia' এর বাংলা পরিভাষা: 'অনিদ্রা'। 
'Armour'- এর বাংলা পরিভাষা - 'বর্ম'।

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা, Accessible Dictionary.
২,৩৪৬.
'সিক্ত' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. রিক্ত
  2. শুষ্ক
  3. পূর্ণ
  4. আদ্র
ব্যাখ্যা
• সিক্ত (বিশেষণ পদ),
অর্থ:
- ভেজা;
- আর্দ্র।

• 'সিক্ত' শব্দের বিপরীতার্থক শব্দ - শুষ্ক।

অন্যদিকে, 
রিক্ত শব্দের অর্থ- শূন্য; খালি; সম্বলহীন।

• 'রিক্ত' শব্দের বিপরীতার্থক শব্দ - পূর্ণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১-সংস্করণ) এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২,৩৪৭.
'কর্ণ' শব্দটির সমার্থক শব্দ কোনটি?
  1. ক) লোচন
  2. খ) তনু
  3. গ) শ্রোত্র
  4. ঘ) পয়োদ
ব্যাখ্যা
কর্ণ বা কান শব্দটির সমার্থক শব্দ হলো শ্রোত্র, শ্রুতি, শ্রবণবিবর, কর্ণ, শ্রবণ ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
২,৩৪৮.
'কোকিল' এর সমার্থক শব্দ কোনটি?
  1. কপোত
  2. কলকণ্ঠ
  3. বিহঙ্গ
  4. পরভৃৎ
ব্যাখ্যা
কোকিল এর সমার্থক শব্দ: 
- অন্যপুষ্ট, 
- কলকণ্ঠ, 
- পরপুষ্ট, 
- বসন্তদূত, 
- মধুসখা, 
- মধুস্বর,
- কাকপুষ্ট,
- পরভৃত।

• অন্যান্য অপশনগুলো:
- ‘কপোত’ - 'কবুতর' শব্দের সমার্থক শব্দ।
- ‘বিহঙ্গ’ - 'পাখি' শব্দের সমার্থক শব্দ।
- ‘পরভৃৎ’ - 'কাক' শব্দের সমার্থক শব্দ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২,৩৪৯.
‘দ্বিজ’ শব্দের প্রতিশব্দ কোনটি?
  1. পর্বত
  2. সাপ
  3. পাখি
  4. আকাশ
ব্যাখ্যা
• সঠিক উত্তর - পাখি

• যেসব শব্দের অর্থ অভিন্ন বা সমান, সেসব শব্দকে প্রতিশব্দ বলে। 
যেমন: ‘ঘর’ শব্দের প্রতিশব্দ ‘গৃহ’, ‘কথা’ শব্দের প্রতিশব্দ ‘বাণী’ ইত্যাদি।

- ‘পাখি’ শব্দের প্রতিশব্দ: পক্ষী, বিহগ, বিহঙ্গ, খগ, খেচর, গরুড়, বিহঙ্গম, শকুন্ত, দ্বিজ, অণ্ডজ, পতত্রী৷

অন্যদিকে,
- ‘পর্বত’ শব্দের প্রতিশব্দ: মহীদর, পাহাড়, গিরি, অচল, শৈল, ভূধর, অদ্রি, শিখরী, শৃঙ্গী, শৃঙ্গধর, মহীদ্র, ভূভৃৎ, নগ।
- ‘সাপ’ শব্দের প্রতিশব্দ: সৰ্প, অহি, ফণী, নাগ, ভুজগ, ভুজঙ্গ, আশীবিষ, উরগ, বিষধর, পন্নগ, ভুজঙ্গম, ফণাধর, বায়ুভুক।
- ‘আকাশ’ শব্দের প্রতিশব্দ: গগন, আসমান, খ, অম্বর, ব্যোম, দ্যুলোক, শূন্য, ছায়ালোক, অনন্ত, নভোমণ্ডল, দ্যু।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২,৩৫০.
‘অপলাপ’ শব্দের অর্থ কী?
  1. ক) মিথ্যাচার
  2. খ) অস্বীকার
  3. গ) প্রলাপ
  4. ঘ) সদালাপ
ব্যাখ্যা
'অপলাপ' শব্দের অর্থ- অস্বীকার, গোপন,মিথ্যা উক্তি।


উৎস: আধুনিক বাংলা একাডেমি অভিধান
২,৩৫১.
‘বেসাতি’ শব্দের প্রকৃত অর্থ কোনটি?
  1. বস্তু
  2. আশ্রয়
  3. নির্লজ্জতা
  4. কেনাবেচা
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
'বেসাতি' শব্দের অর্থ হলো: 'কেনাবেচা'।

• বেসাতি, বেসাতী (বিশেষ্য) শব্দ: 
- এটি হলো বিশেষ্য পদ।
- এটি আরবি শব্দ বসাত থেকে  বাংলা ভাষায় এসেছে।
বাংলা অর্থ:
১ ব্যবসায়ে; কেনাবেচা; দোকানদারি (মিছার বেসাতি করি ভবের নদিতে ফিরিছে কতই ভাগ্যবানের তরী-জসীমউদ্‌দীন)। 
২ দোকানদার; পসারি; বেনে; ফেরিওয়ালা। 
৩ খরিদ; ক্রয়। 
৪ বিক্রয়। 
৫ পণ্য। 

উৎস: বাংলা একাডেমি অভিধান, অভিগম্য অভিধান।
২,৩৫২.
'মরমি' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. দুর্মতি
  2. নিষ্ঠুর
  3. ত্বরিত
  4. মৌনী 
ব্যাখ্যা

• 'মরমি' শব্দের বিপরীতার্থক শব্দ - নিষ্ঠুর। 

অন্যদিকে, 
------------
• 'মতি' এর বিপরীতার্থক শব্দ - দুর্মতি। 
• 'দ্রুত' বিপরীতার্থক শব্দ - ত্বরিত।  
• 'মুখর' বিপরীতার্থক শব্দ - মৌনী।  

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 

২,৩৫৩.
‘অবহিত’ এর বিপরীত শব্দ কোনটি?
  1. ক) বিরল
  2. খ) নিগ্রহ
  3. গ) উন্নত
  4. ঘ) অনবহিত
ব্যাখ্যা
‘অবহিত’ এর বিপরীত শব্দ হলো 'অনবহিত'

এছাড়াও 
বিরল এর বিপরীত শব্দ অবিরল
নিগ্রহ এর বিপরীত শব্দ অনুগ্রহ
উন্নত এর বিপরীত শব্দ অবনত

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি,লেখক- ড. হায়াৎ মামুদ
২,৩৫৪.
'দৃঢ় সংকল্প' অর্থ কোন বাগ্‌ধারার মধ্যে রয়েছে?
  1. একচোখা
  2. উড়নচণ্ডী
  3. এক কথার মানুষ
  4. কংস মামা
ব্যাখ্যা

• ’এককথার মানুষ’ বাগ্‌ধারাটির অর্থ- 'দৃঢ় সংকল্প'।

• ’উড়নচণ্ডী’ বাগ্‌ধারাটির অর্থ- 'বেহিসেবি'।
• ’কংস মামা’ বাগ্‌ধারাটির অর্থ- 'নির্দয় আত্মীয়'।
• ’একচোখা’ বাগ্‌ধারাটির অর্থ- 'পক্ষপাতদুষ্ট '।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।

২,৩৫৫.
নিচের কোনটি ব্যাতিক্রম?
  1. ক) তমসা,তিমর,আঁধার
  2. খ) অক্ষি, চক্ষু, চিকুর
  3. গ) অম্বু, নীর, সলিল
  4. ঘ) চন্দ্র, নিশাকর
ব্যাখ্যা
তমসা, তিমর, আঁধার হলো অন্ধকার এর সমার্থক শব্দ।
অক্ষি, চক্ষু হলো চোখ'র সমার্থক শব্দ।
চিকুর শব্দের সমার্থক শব্দ হলো চুল, কেশ, কুন্তল ইত্যাদি।
অম্বু, নীর, সলিল হলো পানি'র সমার্থক শব্দ। চন্দ্র, নিশাকর হলো চাঁদ'র সমার্থক শব্দ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
২,৩৫৬.
'তমদ্দুন' শব্দের অর্থ- 
  1. আন্দোলন
  2. নতুন
  3. সংস্কৃতি
  4. উপহার
ব্যাখ্যা

• 'তমদ্দুন' এর অর্থ — 'সংস্কৃতি'।

অন্যদিকে,
• 'ইনকিলাব' এর প্রতিশব্দ: আন্দোলন।
- ‘সওগাত’ শব্দের অর্থ - উপঢৌকন; উপহার।
• 'নতুন' শব্দের প্রতিশব্দ: আধুনিক।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ) ও বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

২,৩৫৭.
Surgeon শব্দের পারিভাষিক অর্থ কোনটি?
  1. ক) শল্য চিকিৎসক
  2. খ) শল্য চিকিৎসা
  3. গ) মহা চিকিৎসক
  4. ঘ) চিকিৎসাবিদ
ব্যাখ্যা
Surgeon = শল্য চিকিৎসা 
Surgery = শল্য চিকিৎসা 
Surgeon-General = মহা চিকিৎসক  
Surgeon, civil = পৌর চিকিৎসক 

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
২,৩৫৮.
'পরিশিষ্ট' এর ইংরেজি পারিভাষিক শব্দ কোনটি?
  1. Index
  2. Annex
  3. Appended
  4. Appendix
ব্যাখ্যা
• 'Appendix' অর্থ - পরিশিষ্ট। 

অন্যদিকে, 
• 'Appended' অর্থ - সংলগ্ন। 
• 'Index' অর্থ- সূচক।  
• 'Annex' অর্থ - সংলাগ, ক্রোড়পত্র। 

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
২,৩৫৯.
'রাকেশ' কোন শব্দের সমার্থক -
  1. ক) চাঁদ
  2. খ) সূর্য
  3. গ) আগুন
  4. ঘ) পর্বত
ব্যাখ্যা
'রাকেশ' 'চাঁদ' শব্দের সমার্থক শব্দ। 
⇒ 'চাঁদ' শব্দের অন্যান্য সমার্থক শব্দ - শশী, শশধর, শশাঙ্ক, দ্বিজরাজ, বিধু, সোম, নিশাপতি, নিশাকর, সুধানিধি, হিমাংশু, শীতাংশু, সুধাংশু, মৃগাঙ্ক, নিশানাথ, রজনীকান্ত, তারাপতি, তারানাথ, রাকেশ, সুধাময়। 

⇒ 'সূর্য' শব্দের সমার্থক শব্দ -  রবি, তপন, সবিতা, প্রভাকর, দিবাকর, মিহির, ভাস্কর, দিনেশ, কিরণমালী, দিনমণি, বিভাকর, পূষণ, অংশুমান, অরুন। 
⇒ 'অগ্নি' শব্দের সমার্থক শব্দ - অনল, বহ্নি, হুতাশন, পাবক, আগুন, সর্বভুক, সর্বশুচি, হোমাগ্নি, বৈশ্বানর ইত্যাদি। 
⇒ 'পর্বত' শব্দের সমার্থক শব্দ - মহীধর, পাহাড়, শৈল, অচল, ভূধর, অদ্রি, শৃঙ্গধর ইত্যাদি।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
২,৩৬০.
'আকাশ থেকে পড়া' বাগ্‌ধারার অর্থ কী?
  1. কিছু না জানা
  2. বিপজ্জনক পরিণতি
  3. আবির্ভূত হওয়া
  4. না জানার ভান করা
ব্যাখ্যা

• 'আকাশ থেকে পড়া'  বাগ্‌ধারার অর্থ- না জানার ভান করা।

​অন্যদিকে,
• ​'অন্ধকারে থাকা' অর্থ - কিছু না জানা।
• '​আসরে নামা' অর্থ - আবির্ভূত হওয়া। 
​• 'কেঁচো খুড়তে সাপ' অর্থ - বিপজ্জনক পরিণতি। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২,৩৬১.
'গয়ংগচ্ছ' বাগ্‌ধারার অর্থ কী?
  1. নির্ভীক
  2. ঢিলেমি
  3. ভণ্ড
  4. অহংকার
ব্যাখ্যা

• 'গয়ংগচ্ছ' বাগ্‌ধারার অর্থ - ঢিলেমি

অন্যদিকে,
ডাকাবুকো - নির্ভীক।
বকধার্মিক - ভণ্ড।
পায়া ভারি - অহংকার।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২,৩৬২.
”উপোসি ছারপোকা” বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. অশিক্ষিত ব্যক্তি
  2. মূল্যহীন 
  3. বিরল বস্তু
  4. অভাবগ্রস্থ লোক
ব্যাখ্যা

”উপোসি ছারপোকা” বাগ্‌ধারাটির অর্থ - অভাবগ্রস্থ লোক।

• কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
- ক-অক্ষর গোমাংস - অশিক্ষিত ব্যক্তি / বর্ণ পরিচয়হীন। 
- উপোসি ছারপোকা- অভাবগ্রস্থ লোক। 
- ঢাকের বাঁয়া - মূল্যহীন / অপ্রয়োজনীয়। 
- ডুমুরের ফুল - বিরল বস্তু। 

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২,৩৬৩.
ব্যাকরণের কোন অংশে 'বিপরীত শব্দ' আলোচিত হয়?
  1. ক) ধ্বনিতত্ত্ব
  2. খ) অর্থতত্ত্ব
  3. গ) রূপতত্ত্ব
  4. ঘ) বাক্যতত্ত্ব
ব্যাখ্যা
ভাষা হলো বাক্যের সমষ্টি। বাক্য গঠিত হয় শব্দ দিয়ে। আবার শব্দ তৈরি হয় ধ্বনি দিয়ে। এদিক থেকে ভাষার ক্ষুদ্রতম উপাদান হলো ধ্বনি। এই ধ্বনি, শব্দ, বাক্য – প্রত্যেকটি অংশই ব্যাকরণের আলোচ্য। এছাড়া শব্দের ও বাক্যের বহু ধরনের অর্থ হয়। সেসব অর্থ নিয়েও ব্যাকরণে আলোচনা করা হয়। ব্যাকরণের এসব আলোচ্য বিষয় বিভক্ত হয় অন্তত চারটি ভাগে, যথা – ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব ও অর্থতত্ত্ব।
ধ্বনিতত্ত্ব
ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় ধ্বনি। লিখিত ভাষায় ধ্বনিকে যেহেতু বর্ণ দিয়ে প্রকাশ করা হয়, তাই বর্ণমালা সংক্রান্ত আলোচনা এর অন্তর্ভুক্ত। ধ্বনিতত্ত্বের মূল আলোচ্য বাগ্যন্ত্র, বাগ্যন্ত্রের উচ্চারণ-প্রক্রিয়া, বিন্যাস, স্বর ও ব্যঞ্জনধ্বনির বৈশিষ্ট্য, ধ্বনিদল প্রভৃতি। 

রূপতত্ত্ব
রূপতত্ত্বে শব্দ ও তার উপাদান নিয়ে আলোচনা করা হয়। এই আলোচনায় বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়াবিশেষণ ইত্যাদি স্থান পায়। বিশেষ গুরুত্ব পায় শব্দনির্মাণ ও পদনির্মাণ প্রক্রিয়া।

বাক্যতত্ত্ব
বাক্যতত্ত্বে বাক্য নিয়ে আলোচনা করা হয়। বাক্যের নির্মাণ এবং এর গঠন বাক্যতত্ত্বের মূল আলোচ্য। বাক্যের মধ্যে পদ ও বর্গ কীভাবে বিন্যস্ত থাকে, বাক্যতত্ত্বে তা বর্ণনা করা হয়। এছাড়া এক ধরনের বাক্যকে অন্য ধরনের বাক্যে রূপান্তর, বাক্যের বাচ্য, উক্তি ইত্যাদি বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। কারক বিশ্লেষণ, বাক্যের যোগ্যতা, বাক্যের উপাদান লোপ, যতিচিহ্ন প্রভৃতিও বাক্যতত্ত্বে আলোচিত হয়ে থাকে ।

অর্থতত্ত্ব
ব্যাকরণের যে অংশে শব্দ, বর্গ ও বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয়, সেই অংশের নাম অর্থতত্ত্ব। একে বাগর্থতত্ত্বও বলা হয়। বিপরীত শব্দ, প্রতিশব্দ, শব্দজোড়, বাগ্‌ধারা প্রভৃতি বিষয় অর্থতত্ত্বের অন্তর্ভুক্ত। এছাড়া শব্দ, বর্গ ও বাক্যের ব্যঞ্জনা নিয়েও ব্যাকরণের এই অংশে আলোচনা থাকে।
 
সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি, ২০২১ সংস্করণ।
২,৩৬৪.
'ঝুনা' শব্দটির বিপরীত শব্দ কোনটি?
  1. ক) কাচা
  2. খ) নাগ
  3. গ) করী
  4. ঘ) শশধর
ব্যাখ্যা
“ড. সৌমিত্র শেখর রচিত বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা” অনুসারে “ঝুনা” শব্দের বিপরীত শব্দ- কাচা।
২,৩৬৫.
'Handicraft' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. সারগ্রন্থ
  2. কারুকলা
  3. হাতকড়া
  4. কারিগর
ব্যাখ্যা
• 'Handicraft' এর বাংলা পরিভাষা - কারুকলা

অন্যদিকে:
- 'Handicraftsman' এর বাংলা পরিভাষা - কারিগর।
- 'Handcuff' এর বাংলা পরিভাষা - হাতকড়া।
- 'Hand book' এর বাংলা পরিভাষা - সারগ্রন্থ।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
২,৩৬৬.
‘Subconscious' শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো -
  1. সচেতন
  2. অবচেতন
  3. অচেতন
  4. চেতনা
ব্যাখ্যা
• ‘Subconscious' শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো - অবচেতন।

অন্যদিকে,
• 'Conscious' শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো - সচেতন।
- 'Unconscious' শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো - অচেতন।
- 'Consciousness' শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো - চেতনা।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
২,৩৬৭.
Electoral College এর বাংলা পরিভাষা কোনটি?
  1. ক) নির্বাচনি প্রশিক্ষণ কেন্দ্র
  2. খ) নির্বাচকমণ্ডলী
  3. গ) নির্বাচন পর্যবেক্ষক
  4. ঘ) পোষক
ব্যাখ্যা
Electoral College অর্থ নির্বাচকমণ্ডলী
- Election observer অর্থ নির্বাচন পর্যবেক্ষক
- Sponsor অর্থ পোষক।
(সূত্রঃ উচ্চ মাধ্যমিক প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি: ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি ডিকশনারি)
২,৩৬৮.
'অজ্ঞ' এর বিপরীতার্থক শব্দ -
  1. অনাস্তৃত
  2. প্রাজ্ঞ
  3. মূর্খ
  4. নির্বোধ
ব্যাখ্যা
'অজ্ঞ' এর বিপরীতার্থক শব্দ - প্রাজ্ঞ।

উল্লেখ্য,
- 'প্রাজ্ঞ' শব্দের অর্থ - বিজ্ঞ, জ্ঞানবান।
- 'অজ্ঞ' শব্দের অর্থ - মূর্খ, নির্বোধ, জ্ঞানহীন।

অন্যদিকে,
- 'আস্তৃত' এর বিপরীতার্থক শব্দ - অনাস্তৃত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২,৩৬৯.
'ঢেউ' এর সমার্থক শব্দ নয় কোনটি? 
  1. ঊর্মি
  2. তরঙ্গ
  3. বারিধি
  4. বীচি
ব্যাখ্যা

• 'ঢেউ' এর সমার্থক শব্দ নয় - বারিধি
- 'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ - বারিধি।

'ঢেউ' এর সমার্থক শব্দ:
- ঊর্মি, তরঙ্গ, ঢেউ, কল্লোল, হিল্লোল, বীচি, লহর, লহরী, উল্লোল, মহোর্মি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২,৩৭০.
নীচের কোনটি 'উড়নপেকে' বাগধারাটির সঠিক অর্থ প্রকাশ করে?
  1. জব্দ করা
  2. অপদার্থ
  3. অপব্যয়ী
  4. এক দল ভুক্ত
ব্যাখ্যা
'উড়নপেকে' বাগধারাটির অর্থ - অপব্যয়ী

- অন্যান্য অপশন গুলো হলো - 
• ঊনপাঁজরে বাগধারাটির অর্থ - অপদার্থ।
• এক হাত লওয়া বাগধারাটির অর্থ - জব্দ করা।
• এক ক্ষুরে মাথা মুড়ানো বাগধারাটির অর্থ - এক দল ভুক্ত।
 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ড. সৌমিত্র শেখর
২,৩৭১.
একমাত্র বংশধর বুঝাতে কোন বাগ্‌ধারাটি ব্যবহৃত হয়?
  1. লোহার কার্তিক
  2. শিবরাত্রির সলতে
  3. শবরীর প্রতিক্ষা
  4. উপরের সবগুলো
ব্যাখ্যা
• শিবরাত্রির সলতে (একমাত্র বংশধর) : আমার ঔই শিবরাত্রি সলতেকে কি দূরে যেতে দিতে পারি?

অন্যদিকে,
- লোহার কার্তিক - কালো সুদর্শন।
- শবরীর প্রতিক্ষা - দীর্ঘকাল ধরে প্রতিক্ষা।

• কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
- বিষবৃক্ষ= অনিষ্টকারী ।
- ভূশণ্ডির কাক = দীর্ঘকালের অভিজ্ঞ ব্যক্তি। 
- চুনোপুঁটি = সামান্য ব্যাক্তি।
- চশমখোর = নির্লজ্জ।
- অকাল কুষ্মাণ্ড = অপদার্থ।
- অক্ষরে অক্ষরে = সম্পূর্ণভাবে।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২,৩৭২.
‘আবির্ভাব’ শব্দের বিপরীতার্থক কোনটি?
  1. উদয়
  2. তিরোধান
  3. প্রকাশ
  4. আবিরাম
ব্যাখ্যা

• 'আবির্ভাব' এর বিপরীতার্থক শব্দ - তিরোধান।

উল্লেখ্য,
• 'আবির্ভাব' অর্থ- উদয়; প্রকাশ।
• 'তিরোধান' - অন্তর্ধান; অদৃশ্য।
 
কয়েকটি গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দ হলো:
• 'আকর্ষণ' - বিকর্ষণ।
• ‘তফাত’ - কাছে।
• ‘রত’ - বিরত।
• ‘সংহত’ - বিভক্ত।
• 'আদান' - প্রদান।
• 'কৃপণ' - বদান্য।
• ‘দূর’ - নিকট।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২৩ সংস্করণ) এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

২,৩৭৩.
'সাগরেদ' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. শিষ্য
  2. সন্ন্যাসী
  3. ওস্তাদ
  4. রাজা
ব্যাখ্যা
• 'সাগরেদ' এর বিপরীতার্থক শব্দ: 'ওস্তাদ'।

অন্য অপশন, 
গুরু- শিষ্য, 
গৃহী- সন্ন্যাসী,
প্রজা- রাজা। 

• আরো কিছু গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দ:
অধমর্ণ- উত্তমর্ণ,
সচেষ্ট- নিশ্চেষ্ট,
বিরত- নিরত,
স্থাবর- আস্থাবার, জঙ্গম,
চেতন- অচেতন,
উপচয়- অপচয়, 
আবির্ভাব- তিরোভাব।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
২,৩৭৪.
‘হাতি’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. উরগ
  2. কুঞ্জর
  3. দ্বিপ
  4. বারণ
ব্যাখ্যা
• ‘হাতি’ শব্দের সমার্থক শব্দ নয় - উরগ
- এটি 'সাপ' শব্দের সমার্থক শব্দ।

‘হাতি’ শব্দের আরো কিছু সমার্থক শব্দ:
- গজ,
- দ্বিরদ,
- ঐরাবত,
- হস্তী,
- করী,
- দন্তী,
- দন্তাবল
- নগজ ইত্যাদি।

অভিসম্বন্ধ: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,৩৭৫.
নিম্নের কোন শব্দটি বাকিগুলো থেকে আলাদা?
  1. ক) দুহিতা
  2. খ) ললনা
  3. গ) ননিতা
  4. ঘ) অঙ্গনা
ব্যাখ্যা

নারী শব্দের সমার্থক শব্দগুলি হচ্ছে - ললনা, ননিতা, অঙ্গনা, মানবী, মহিলা, স্ত্রী, স্ত্রীলোক, মেয়ে।

অন্যদিকে কন্যা শব্দের সমার্থক শব্দগুলি হচ্ছে - দুহিতা, আত্মজা, নন্দিনী, তনয়া, পুত্রী, ঝি।

উৎস: বাংলা ভাষার ব্যকরণ (নবম-দশম শ্রেণি)।

২,৩৭৬.
সঠিক সমার্থক শব্দজোড় কোনটি?
  1. ক) নগন্য, বাহ
  2. খ) শিখিন, শুচি
  3. গ) মূঢ়, মূর্ছিত
  4. ঘ) অলয়, অবয়ব
ব্যাখ্যা
সমার্থক শব্দজোড় হচ্ছে 
“আগুন” - শিখিন, শুচি, অনল, বহ্নি, সর্বভুক, পাবক, হুতাশন, জ্বলন, শিখাবৎ, বায়ুসখ, হুতভুক, অনিলসখ।

অন্যান্য শব্দের সমার্থক হচ্ছে:
“অশ্ব” এর সমর্থক শব্দ - বাহ, ঘোড়া, ঘোটক, বাজী, তুরঙ্গম, তুরগ, বাহনশ্রেষ্ঠ, হ্রেষী, বামী।
“অল্প”  এর সমর্থক শব্দ - নগণ্য, কম, সামান্য, কিয়ৎ, একটু, অনধিক, অবহুল।
“অজ্ঞ”  এর সমর্থক শব্দ - মূঢ়, মুর্খ, নির্বোধ, অশিক্ষিত, জ্ঞানহীন, বেকুব, নিরক্ষর, অবিদ্বান, অপ্রজ্ঞা।
‘অচেতন”  এর সমর্থক শব্দ - মূর্ছিত, আচ্ছন্ন, অসাড়, চেতনাশূন্য, সংজ্ঞাহীন, হেহুঁশ।
“অক্ষয়”  এর সমর্থক শব্দ - চিরন্তন, অলয়, অনশ্বর, ক্ষয়হীন, অমর, চিরায়ু, স্থায়ী, নাশহীন, অব্যয়।
“অঙ্গ”  এর সমর্থক শব্দ - বপু, দেহ, শরীর, অবয়ব, তনু, গতর, কাঠামো।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,৩৭৭.
"অনসূয়া" বলতে কী বোঝায়?
  1. যে নারীর হাসি সুন্দর
  2. যে নারীর হিংসা নেই
  3. যে নারীর হাসি পবিত্র
  4. যে নারীর স্বামী বর্তমান
ব্যাখ্যা

• 'যে নারীর হিংসা নেই' এর এক কথায় প্রকাশ - অনসূয়া

অন্যদিকে,
যে নারীর হাসি সুন্দর - সুহাসিনী।
যে নারীর হাসি পবিত্র - শুচিস্মিতা।
যে নারীর স্বামী বর্তমান - সধবা।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।

২,৩৭৮.
'চারু' শব্দটির প্রতিশব্দ কোনটি?
  1. ক) হেম
  2. খ) রমা
  3. গ) কর
  4. ঘ) অন্ত
ব্যাখ্যা
• [রমা] (বিশেষ্য)
অর্থ:
১ লক্ষ্ণী (বাণিজ্যে বসেন রমা-সত্যেন্দ্রনাথ দত্ত)। 
২ প্রিয়া; প্রেয়সী। 
৩ উপপত্নী। 
সুন্দরী বা মনোহরা রমণী।

অন্যদিকে,
• ‘চারু’ শব্দের সমার্থক শব্দ হলো: সুন্দর, মনোরম, মনোহর, রম্য, কমনয়ি, ললিত, রমণীয়, অপরূপা, কমনীয়, অনুপম ইত্যাদি।

- অতএব চারুর সমার্থক শব্দ রমা।

উৎস: অভিগম্য অভিধান এবং প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
২,৩৭৯.
সামান্য সম্পদ কথাটি কোন বাগধারা দিয়ে বোঝানো হয়েছে?
  1. ক) ব্যাঙের আধুলি
  2. খ) কেউকেটা
  3. গ) একাদশে বৃহস্পতি
  4. ঘ) শাপে বর
ব্যাখ্যা

ব্যাঙের আধুলি’- সামান্য সম্পদ।
'একাদশে বৃহস্পতি' - সৌভাগ্যের বিষয়।
'কেউকেটা' - সামান্য।
'শাপে বর' - অনিষ্টে ইষ্ট লাভ।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

২,৩৮০.
'গৃহ' এর সমার্থক শব্দ নয় কোনটি? 
  1. নিলয় 
  2. সদন 
  3. আগার 
  4. পুলিন
ব্যাখ্যা

• 'গৃহ' এর সমার্থক শব্দ নয় 'পুলিন'। 
• পুলিন শব্দের অর্থ - সৈকত, তট। 

• 'গৃহ এর সমার্থক শব্দ:
- ঘর, নিলয়, সদন, আলয়, ভবন, নিবাস, নিকেতন, আগার, বাড়ি, আবাস, বাটি, গেহ, নিকেত ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 

২,৩৮১.
’বড়র পিরিতি বালির বাঁধ’ প্রবচনটির অর্থ-
  1. অপ্রত্যাশিত
  2. সামান্য
  3. ক্ষণস্থায়ী
  4. অসম্ভব
ব্যাখ্যা
• ’বড়র পিরিতি বালির বাঁধ’ প্রবাদ- প্রবচনটির অর্থ- ক্ষণস্থায়ী।
যেমন: বলেছিলাম তোমাকে বড়লোকের মেয়ের সাথে সম্পর্কে না জড়াতে, এখন বোঝ; কথায় বলে বড়র পিরিতি বালির বাঁধ।

অন্যদিকে,
• ’মেঘ না চাইতে জল’ প্রবাদ- প্রবচনটির অর্থ- অপ্রত্যাশিত।
• ’ভূতের মুখে রাম নাম’ প্রবাদ- প্রবচনটির অর্থ- অসম্ভব।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,৩৮২.
‘আনন্দ’ -এর সমার্থক শব্দ নয়-
  1. উচ্ছ্বাস
  2. উল্লাস
  3. স্ফুরণ
  4. শ্রান্তি
ব্যাখ্যা
'আনন্দ' শব্দের সমার্থক শব্দ:
- খুশি, আমোদ, মজা, পুলক, হর্ষ, আহ্লাদ, স্ফূর্তি, সন্তোষ, পরিতোষ, প্রমোদ, উল্লাস, উচ্ছ্বাস।

অন্যদিকে: 
- 'শ্রান্তি' শব্দের অর্থ 'ক্লান্তি'।

উৎস:
১) ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
২) বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 
২,৩৮৩.
'সফেদ' শব্দের অর্থ কী?
  1. পদ্ম
  2. সাদা
  3. ফল
  4. ফুল
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'সফেদ' শব্দের অর্থ - সাদা।

• আরো কয়েকটি শব্দার্থ:
সফেন- মাড়যুক্ত,
সবক - পঠন,
ভুজ -হাত,
ভুজঙ্গ- সাপ,
কুসুম -ফুল।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২,৩৮৪.
'প্রতীচী' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. ম্লান
  2. প্রাচ্য
  3. মিলন
  4. ত্যাগ
ব্যাখ্যা

বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• 'প্রতীচী' শব্দের বিপরীত শব্দ - প্রাচ্য।

• 'প্রাচ্য' শব্দের অর্থ:
১. পূর্বদিকস্থ।
২. পূর্বদেশীয়।
৩. ইউরোপের পূর্বদিকস্থ দেশসমূহ

• 'প্রতীচী' শব্দের অর্থ:
১. পশ্চিম দিক।
২. পশ্চিম দিকে অবস্থিত দেশসমূহ।

অন্যদিকে,
• 'ম্লান' শব্দের বিপরীত শব্দগুলো হলো- উজ্জ্বল, প্রফুল্ল, স্পষ্ট এবং সজীব।  
• 'মিলন' শব্দের বিপরীত শব্দ হলো - বিচ্ছেদ বা বিরহ।  
• 'ত্যাগ' শব্দের বিপরীতার্থক শব্দ হলো - ভোগ বা গ্রহণ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা। 

২,৩৮৫.
'Ledger' এর বাংলা পরিভাষা-
  1. অস্ত্রাগার
  2. খতিয়ান
  3. অলস
  4. ব্যঙ্গচিত্র
ব্যাখ্যা
- 'Ledger' এর বাংলা পরিভাষা - খতিয়ান।

অন্যান্য অপশন:
Lazy এর বাংলা পরিভাষা- অলস।
'Cartoon' এর বাংলা পরিভাষা - ব্যঙ্গচিত্র।
Magazine এর বাংলা পরিভাষা- অস্ত্রাগার।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
২,৩৮৬.
'গৃহিত' শব্দটির বিপরীত শব্দ-
  1. ক) প্রতিপাল্য
  2. খ) বর্জিত
  3. গ) অগ্রাহ্য
  4. ঘ) বর্জনীয়
ব্যাখ্যা
'গৃহিত' শব্দটির বিপরীত শব্দ- বর্জিত।

তাছাড়া, 
গলগ্রহ  শব্দটির বিপরীত শব্দ- প্রতিপাল্য 
গ্রাহ্য  শব্দটির বিপরীত শব্দ- অগ্রাহ্য 
গ্রহনীয়  শব্দটির বিপরীত শব্দ- বর্জনীয় 

গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
'গ্রহণ' শব্দের বিপরীত শব্দ - বর্জন। 
'অনুরক্ত' এর বিপরীত শব্দ - বিরক্ত 
'অনুমেয়' এর বিপরীত শব্দ - অননুমেয় 
'নিয়ত' এর বিপরীত শব্দ -  বিরত 
'প্রবিষ্ট' এর বিপরীত শব্দ - প্রস্থিত 
'দরদি' এর বিপরীত শব্দ - নির্দয় 
'উদ্ধত' এর বিপরীত শব্দ - বিনীত 
'উগ্র' এর বিপরীত শব্দ - মৃদু / সৌম্য 
'ঔদ্ধত্য' এর বিপরীত শব্দ - বিনয় 

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ।
২,৩৮৭.
'Despatch' এর বাংলা পরিভাষা -
  1. মূল্যহ্রাস
  2. দাতা
  3. অর্থপ্রদান
  4. প্রেরণ করা
ব্যাখ্যা
• 'Despatch' এর বাংলা পরিভাষা - প্রেরণ করা।

অন্যদিকে,
- 'Devaluation' এর বাংলা পরিভাষা - মূল্যহ্রাস।
- 'Disbursement' এর বাংলা পরিভাষা - ব্যয়ন/ অর্থপ্রদান।
- 'Donor' এর বাংলা পরিভাষা - দাতা।

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা।
২,৩৮৮.
নিরর্থক অপব্যয় প্রকাশ করে কোনটি?
  1. মশা মারতে কামান দাগা
  2. ভষ্মে ঘি ঢালা
  3. অধিক সন্ন্যাসিতে গাজন নষ্ট
  4. গরু মেরে জুতা দান
ব্যাখ্যা
• ‘ভস্মে ঘি ঢালা’ প্রবচনটির অর্থ - নিরর্থক অপব্যয়।

• কিছু গুরুত্বপূর্ণ প্রবাদ-প্রবচন এর অর্থ:
- ‘অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট’ প্রবাদ-প্রবচনের অর্থ - অতিরিক্ত লোকের খবরদারিতে কাজ পণ্ড।
- ‘গরু মেরে জুতা দান‘ প্রবাদ-প্রবচনের অর্থ - গুরুতর ক্ষতি করে কিঞ্চিৎ সাহায্য দান। 
- ‘মশা মারতে কামান দাগা’ প্রবাদ-প্রবচনের অর্থ - সামান্য ব্যাপারে বৃহৎ আয়োজন।
 
উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড.হায়াৎ মামুদ, ড. মোহাম্মদ আমীন।
২,৩৮৯.
'প্রস্থিত' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. অপ্রস্থিত
  2. অপ্রস্তুত
  3. বর্জন
  4. প্রবিষ্ট
ব্যাখ্যা
• 'প্রস্থিত' এর বিপরীতার্থক শব্দ - প্রবিষ্ট।

উল্লেখ্য,
'প্রবিষ্ট' শব্দের অর্থ - প্রবেশ করেছে এমন।
'প্রস্থিত' শব্দের অর্থ - প্রস্থান করেছে এমন, চলে গেছে এমন, গত।

অন্যদিকে,
গ্রহণ - বর্জন।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,৩৯০.
'ফপর দালালি' - এ বাগধারাটির অর্থ কোনটি?
  1. ক) ঠোঁটকাটা
  2. খ) কাজ্ঞানহীন
  3. গ) গায়ে পড়ে মাতব্বরী
  4. ঘ) ধনের অহংকার
ব্যাখ্যা
'ফপর দালালি/ফোঁপর দালালি'' - এ বাগধারাটির অর্থ =  অযাচিত মাতব্বরি করা। 

 'ঠোঁটকাটা' অর্থ = স্পষ্টভাষী বা স্পষ্টবাদী।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,৩৯১.
'পর্বত' শব্দের প্রতিশব্দ শব্দ কোনটি?
  1. মহী
  2. উর্বী
  3. ক্ষিতি
  4. ভূধর
ব্যাখ্যা


• 'পর্বত' শব্দের প্রতিশব্দ শব্দ:

গিরি, শৈল, পাহাড়, ভূধর, নগ, অচল, শৃঙ্গধর, অগ, ক্ষিতিধর, পৃথিবীধর, পৃথ্বীধর।

অন্যদিকে,
• 'পৃথিবী' শব্দের প্রতিশব্দ শব্দ:
ধরা, ধরণি, ধরিত্রী, বসুন্ধরা, বসুধা, ভূ, ভূমণ্ডল, অবনি, ক্ষিতি, মহী, বসুমতী, মেদিনী, জগৎ, মর্ত্যলোক, ব্রহ্মাণ্ড, বিশ্ব, অখিল, ভুবন, ভূমি, পৃথ্বী, দুনিয়া, ভুবন, ভূলোক, উর্বী

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ; বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

২,৩৯২.
"নেত্র" শব্দের সমার্থক শব্দ -
  1. লোচন
  2. নিলয়
  3. নিবাস
  4. আগার
ব্যাখ্যা
‘চোখ’ শব্দের সমার্থক শব্দ:
- চক্ষু, নয়ন, আঁখি, অক্ষি, নেত্র, লোচন

অন্যদিকে,
'ঘর' শব্দের সমার্থক শব্দ:
- নিলয়, আলয়, ভবন, নিবাস, নিকেতন, আগার, বাড়ি, আবাস, বাটি, গেহ, নিকেত ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
২,৩৯৩.
এটা কূট প্রশ্ন, উত্তর দেওয়া কঠিন। বাক্যে ‘কূট’ শব্দের সঠিক অর্থ কি?
  1. কুটিল
  2. জটিল
  3. কপট
  4. পর্বতশৃংগ
ব্যাখ্যা

কূট - শব্দটি বিভিন্ন বাক্যে বিভিন্ন অর্থে ব্যবহৃত হতে পারে।
যেমনঃ
কুটিল অর্থ - তার কূট বুদ্ধির সঙ্গে পারবে কেন?
জটিল অর্থে - এটা কূট প্রশ্ন, উত্তর দেওয়া কঠিন।
কপট/জাল অর্থে - কূট সাক্ষী সাক্ষ্য দিতে সে এসে ধরা পড়েছে।
পর্বতশৃংগ - পর্বতকূটে আরোহন করা দুরূহ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম - দশম শ্রেণী।

২,৩৯৪.
'ত্রিদিব' শব্দের অর্থ কী?
  1. স্বর্গ
  2. স্বর্ণ
  3. স্বামী
  4. সিংহ
ব্যাখ্যা

• 'ত্রিদিব' শব্দের অর্থ - স্বর্গ, অমরাবতী, দেবলোক, আকাশ।

অন্যদিকে,
'স্বর্ণ' শব্দের অর্থ - সোনা, সুবর্ণ, কাঞ্চন, হেম, হির। 
'স্বামী' শব্দের অর্থ - নাথ, কান্ত, দয়িত, পতি। 
'সিংহ' শব্দের অর্থ - কেশরী, মৃগেন্দ্র, মৃগরাজ, মৃগপতি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

২,৩৯৫.
‘এপিটাফ’ শব্দের অর্থ-
  1. ক) শোক কবিতা
  2. খ) গীতিকা
  3. গ) সমাধি-লিপি
  4. ঘ) মানপত্র
ব্যাখ্যা
• Epitaph এর বাংলা পরিভাষা - সমাধি-লিপি/ সমাধিস্তম্ভ-লিপি/ সমাধিফলক।
অর্থ: মৃত ব্যক্তিদের সমাধি সৌধে বা কবরস্থানে কিছু গুরুত্বপূর্ণ লেখা থাকে তাকেই সমাধি-লিপি বলে।

উৎস: বাংলা একাডেমি অভিধান; অক্সফোর্ড ডিকশনারি ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর।
২,৩৯৬.
'কলা দেখানো' বাগধারাটির অর্থ কী?
  1. ক) অলস
  2. খ) ফাঁকি দেয়া
  3. গ) বেহিসেবি
  4. ঘ) কদাচিৎ
ব্যাখ্যা
- 'কলা দেখানো' বাগধারার অর্থ ফাঁকি দেয়া।
- 'কালে ভদ্রে' বাগধারাটির অর্থ কদাচিৎ।
- উড়নচণ্ডী বাগধারার অর্থ বেহিসেবি।
- গোঁফ খেজুরে বাগধারার অর্থ নিতান্ত অলস।

তথ্যসূত্র:- বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২,৩৯৭.
‘নয়ন’ এর সমার্থক শব্দ নয় কোনটি?
  1. প্রাপণ
  2. যাপন
  3. উৎপল
  4. লোচন
ব্যাখ্যা
• নয়ন,
- সংস্কৃত শব্দ।
- প্রকৃত-প্রত্যয় = [√নী + অন],
অর্থ: চোখ, লোচন, আঁখি, প্রাপক, যাপন, ক্ষেপণ।

অন্যদিকে, 
‘পদ্ম’ শব্দের সমার্থক শব্দ হচ্ছে - উৎপল।
২,৩৯৮.
'অন্তর্যামিনী' শব্দের অর্থ কী?
  1. রূপসী
  2. অন্ধকারে আলো দেখায় যে
  3. মনোগত ভাব জানেন এমন
  4. রাত্রে ঘুরে বেড়ায় এমন
ব্যাখ্যা

বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• 'অন্তর্যামিনী' শব্দের অর্থ- মনোগত ভাব জানেন এমন।

• অন্তর্যামিনী (বিশেষণ)
- অন্তর্যামিনী =  অন্তর+যামি+ইন্‌+ঈ ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

২,৩৯৯.
'নরসুন্দর' শব্দের অর্থ কোনটি?
  1. কম সুন্দর
  2. কুৎসিত
  3. নাপিত
  4. সুন্দর মানুষ
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'নরসুন্দর' শব্দের অর্থ: 'নাপিত'।
- 'নরসুন্দর' সংস্কৃত ভাষার শব্দ।

আরো কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ:
• চয়ন- সংকলন,
• শশাঙ্ক- চাঁদ,
• পেটোয়া- অনুগত,
• হরিৎ- সবুজ,
• রাতুল- লাল,
• অয়ন- পথ,
• ইত্তেফাক- সম্প্রীতি।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২,৪০০.
'প্রবিষ্ট' এর বিপরীতার্থক শব্দ -
  1. বিরত
  2. বিরক্ত
  3. প্রস্থিত
  4. বর্জন
ব্যাখ্যা

• 'প্রবিষ্ট' এর বিপরীতার্থক শব্দ - প্রস্থিত।

উল্লেখ্য,
- 'প্রবিষ্ট' শব্দের অর্থ - প্রবেশ করেছে এমন।
- 'প্রস্থিত' শব্দের অর্থ - চলে গেছে এমন।

অন্যদিকে,
- 'গ্রহণ' শব্দের বিপরীত শব্দ - বর্জন।
- 'অনুরক্ত' এর বিপরীত শব্দ - বিরক্ত।
- 'নিয়ত' এর বিপরীত শব্দ - বিরত।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।