বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

অর্থতত্ত্ব

মোট প্রশ্ন৮,১৭১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

অর্থতত্ত্ব

PrepBank · পাতা ২৩ / ৮১ · ২,২০১২,৩০০ / ৮,১৭১

২,২০১.
‘রাঙা মুলো’ বাগ্‌ধারাটি কী অর্থ প্রকাশ করে?
  1. ভাগ্যবান
  2.  কালো সুদর্শন
  3. প্রিয়দর্শন কিন্তু গুণহীন
  4. বাইরে পরিপাটি
  5. নতুন আগমন
ব্যাখ্যা
• ‘রাঙা মুলো’ বাগ্‌ধারাটির অর্থ - প্রিয়দর্শন কিন্তু গুণহীন।

অন্যদিকে,
• ‘লগন চাঁদা’ অর্থ - ভাগ্যবান।
• ‘লেফাফা দুরস্ত’ অর্থ - বাইরে পরিপাটি।
• 'লোহার কার্তিক' অর্থ - কালো সুদর্শন।
• 'ভুঁইফোঁড়' অর্থ - 'নতুন আগমন'/ অর্বাচীন'। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,২০২.
'উদ্বাহ' শব্দের সমার্থক কোনটি?
  1. ক) বিবাহ
  2. খ) বায়ু
  3. গ) বিচলিত
  4. ঘ) উদ্‌গিরন
ব্যাখ্যা
উদ্বাহ (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ। 
- প্রকৃতি প্রত্যয় = উদ্‌+√বহ্‌+আ
অর্থ: বিবাহ, পরিণয়। 

'বিবাহ' শব্দের অন্যান্য সমার্থক শব্দ=  পরিনয়, পাণিগ্রহণ, পাণিপীড়ন, নিকাহ্‌, শাদী। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি এবং ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
২,২০৩.
'উপশম' শব্দের বিপরীত শব্দ -
  1. স্বাভাবিক
  2. অপকর্ষ
  3. অধম
  4. বৃদ্ধি
ব্যাখ্যা
• 'উপশম' এর বিপরীত শব্দ- 'বৃদ্ধি'। 

অন্য অপশনে,
'স্বাভাবিক' এর বিপরীত শব্দ - 'অস্বাভাবিক'।
'অপকর্ষ' এর বিপরীত শব্দ - 'উৎকর্ষ'।
'উত্তম' এর বিপরীত শব্দ - 'অধম'।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি- ৯ম ও ১০ম শ্রেণি (২০২২ সংস্করণ), ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 
২,২০৪.
‘Semantic’ শব্দের অর্থ কী?
  1. ধ্বনিতত্ত্ব
  2. রূপতত্ত্ব
  3. বাক্যতত্ত্ব
  4. অর্থতত্ত্ব
ব্যাখ্যা
• Semantic = অর্থতত্ত্ব।
• Phonology = ধ্বনিতত্ত্ব।
• Morphology = শব্দতত্ত্ব।
• Syntax = বাক্যতত্ত্ব।
• Lexicography = অভিধান্তত্ত্ব।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিত, ড. হায়াত মাহমুদ।
২,২০৫.
'মৃদু' শব্দের বিপরীত শব্দ -
  1. বর্জন
  2. শুষ্ক
  3. সিক্ত
  4. শবল
ব্যাখ্যা
- 'মৃদু' শব্দের বিপরীত শব্দ - উগ্র/তীব্র/শবল

অন্যদিকে,
- 'গ্রহণ' শব্দের বিপরীত শব্দ - বর্জন
- 'সিক্ত' এর বিপরীত শব্দ - শুষ্ক

আরো কিছু গুরুরত্বপূর্ণ বিপরীত শব্দ:
- 'ঢালু' শব্দের বিপরীত শব্দ হলো - সমান। 
- 'ঐহিক' শব্দের বিপরীত শব্দ - পারত্রিক।
- 'ইচ্ছুক' শব্দের বিপরীত শব্দ - অনিচ্ছুক।
- 'প্রত্যয়' শব্দের বিপরীত শব্দ - সংশয়। 
- 'ভদ্র' শব্দের বিপরীত শব্দ - অভদ্র। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,২০৬.
‘পিয়াসা’ শব্দের সমার্থক নিচের কোনটি? 
  1. কন্যা 
  2. তুষার 
  3. তৃষ্ণা
  4. পুলিন
ব্যাখ্যা
সমার্থক শব্দ: 
তৃষ্ণা = পিপাসা, তেষ্টা, তিয়াসা, পিয়াসা, আকাঙ্ক্ষা, তৃষা, পিয়াস।

• তুষার = বরফ, হিম, তুহিন।
• কন্যা = তনয়া, দুহিতা, নন্দিনী, আত্মজা, সুতা।  
• পুলিন = তীর, তট, কূল, কিনার, শর, পাড়।   

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ); ভাষা-শিক্ষা বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।   
 
২,২০৭.
'বাড়ি হলো একজন শিশুর প্রথম পাঠগ্রহণের প্রথম বিদ্যালয়' - এর ইংরেজি অনুবাদ কোনটি?
  1. Home is a first school where the child learns their first lesson.
  2. Home is the first school where children learn his first lesson.
  3. Home is the first school where the child learns his first lessons.
  4. Home is the first school where child learns his first lessons.
ব্যাখ্যা
বাড়ি হলো একজন শিশুর প্রথম পাঠগ্রহণের প্রথম বিদ্যালয় -  Home is the first school where the child learns his first lessons.
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,২০৮.
’পায়া ভারী’ বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. অহঙ্কার
  2. ভণ্ড
  3. প্রতিবন্ধক
  4. ব্যয়কুণ্ঠ
ব্যাখ্যা

• ’পায়া ভারী’ বাগ্‌ধারাটির অর্থ- অহঙ্কার।

অন্যদিকে,
• ’বক ধার্মিক’ বাগ্‌ধারাটির অর্থ- ভণ্ড।
• ’পথের কাঁটা’ বাগ্‌ধারাটির অর্থ- প্রতিবন্ধক।
• ’হাতভারী’ বাগ্‌ধারাটির অর্থ- ব্যয়কুণ্ঠ।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।

২,২০৯.
‘পুষ্কর’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ময়ূর
  2. জল
  3. পদ্ম
  4. পুকুর
ব্যাখ্যা
‘পুষ্কর’ শব্দের সমার্থক শব্দ- পদ্ম, কমল, শতদল, উৎপল, নলিনী, পঙ্কজ, সরোজ, কুমুদ ইত্যাদি।
[সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর এবং অভিগম্য অভিধান]
২,২১০.
'নৃপতি' শব্দের অর্থ কী?
  1. রাজা
  2. স্বামী
  3. নাপিত
  4. মাতবর
ব্যাখ্যা
• নৃপতি (বিশেষ্য পদ),
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- ভূপতি,
- নরপতি,
- নরেশ,
- রাজা।
 
• রাজা শব্দের সমার্থক শব্দ হলো:
নরেন্দ্র, নৃপেন্দ্র, শাসক, বাদশাহ, নরপতি, ভূপতি, নৃপতি ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২,২১১.
'প্রতিকার করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ কোনটি?
  1. অনুচিকীর্ষা
  2. প্রতিচিকীর্ষা
  3. অপচিকীর্ষা
  4. অনুসন্ধিৎসা
ব্যাখ্যা
• 'প্রতিকার করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - প্রতিচিকীর্ষা।

অন্যদিকে:
- 'অপকার করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - অপচিকীর্ষা।
- 'অনুকরণ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - অনুচিকীর্ষা।
- 'অনুসন্ধান করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - অনুসন্ধিৎসা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২,২১২.
'ধোপদুরস্ত' বাগ্‌ধারার অর্থ -
  1. অন্তরঙ্গতা
  2. বাবুয়ানি
  3. বেহায়া
  4. তোষামুদে
ব্যাখ্যা
• 'ধোপদুরস্ত' বাগ্‌ধারার অর্থ - বাবুয়ানি/পরিপাটি
বাক্য - ছেলেটি সবসময় ধোপদুরস্ত জামাকাপড় পরে থাকে।
- আজকের অনুষ্ঠানে সবাই ধোপদুরস্ত হয়ে এসেছে।

অন্যদিকে,
ধামাধরা - তোষামুদে। 
দুকান কাটা - বেহায়া। 
দহরম মহরম - অন্তরঙ্গতা।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,২১৩.
'উপল' শব্দের সমার্থক শব্দ কী?
  1. ঘোড়া
  2. ভুজগ
  3. হাতি
  4. পাথর
ব্যাখ্যা
'পাথর' শব্দের সমার্থক শব্দ:
- পাষাণ, প্রস্তর, শিলা, উপল, অশ্ম, কঙ্কর।

অন্যদিকে,
'সাপ' শব্দের সমার্থক শব্দ:
- সৰ্প, অহি, ফণী, নাগ, ভুজগ, ভুজঙ্গ, আশীবিষ, উরগ, বিষধর, পন্নগ।

'হাতি' শব্দের সমার্থক শব্দ:
- গজ, হস্তী, করী, দ্বিপ, বারণ, মাতঙ্গ, কুঞ্জর, দন্তী, দ্বিরদ, পিল।

‘ঘোড়া’ শব্দের সমার্থক শব্দ:
- অশ্ব, ঘোটক, হয়, বাজী, তুরঙ্গ।

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,২১৪.
‘বিদ্যুৎ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. নীরদ
  2. অভ্র
  3. চপলা
  4. বিপিন
ব্যাখ্যা
‘বিদ্যুৎ’ শব্দের সমার্থক শব্দ:
- তড়িৎ, বিজলি, বিজুরি, ক্ষণপ্রভা, সৌদামিনী, দামিনী, চপলা

অন্যদিকে,
'বন' শব্দের সমার্থক শব্দ:
- অরণ্য, জঙ্গল, কানন, বনানী, বনবাদাড়, কুঞ্জ, কান্তার, বিপিন, অটবী।

'মেঘ' শব্দের সমার্থক শব্দ:
- জলদ, জলধর, নীরদ, বারিদ, ঘন, জীমূত, অভ্র, অম্বুবাহ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,২১৫.
হিল্লোল শব্দের অর্থ-
  1. ক) সাহস
  2. খ) কম্পন
  3. গ) তরঙ্গ
  4. ঘ) হাসি ঠাট্টা
ব্যাখ্যা
হিল্লোল শব্দের অর্থ- 'তরঙ্গ' 

হিল্লোল এর কয়েকটি সমার্থক শব্দ -
- ঊর্মি,
- তরঙ্গ,
- কল্লোল,
- লহর,
- বীচি ইত্যাদি 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বানান অভিধান, ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ। 
২,২১৬.
'Memorandum' এর বাংলা পরিভাষা -
  1. স্মারকলিপি
  2. সারগ্রন্থ
  3. ইশতেহার
  4. পাণ্ডুলিপি
ব্যাখ্যা

• 'Memorandum' এর বাংলা পরিভাষা - স্মারকলিপি

অন্যদিকে,
Manual - সারগ্রন্থ। 
Manifesto - ইশতেহার। 
Manuscript - পাণ্ডুলিপি। 

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২,২১৭.
"Placard" - এর বাংলা পরিভাষা কোনটি?
  1. প্রাচীরপত্র
  2. ঘোষণাপত্র
  3. পোস্টার
  4. উপরের সবগুলোই 
ব্যাখ্যা

• "Placard" - এর বাংলা পরিভাষা:
- প্রকাশ্যে প্রদর্শনের জন্য লিখিত বা মুদ্রিত বিজ্ঞাপন;
- প্রাচীরপত্র;
- ঘোষণাপত্র;
- পোস্টার।

কিছু গুরুত্বপূর্ণ পরিভাষা:
'Circular' অর্থ- পরিপত্র।
'Manifesto' অর্থ- ইশতেহার।
'Manuscript' অর্থ- পাণ্ডুলিপি।
'Manager' অর্থ- ব্যবস্থাপক।
'Assailant' অর্থ- 'আক্রমণকারী', 
'Evaluation' অর্থ- 'মূল্যায়ন', 
'Arsenal' অর্থ- 'অস্ত্রাগার'। 

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা।

২,২১৮.
'ভয়' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. ক) নির্ভীক
  2. খ) দুর্বল
  3. গ) সাহস
  4. ঘ) সাহসী
ব্যাখ্যা
• ভয় - শব্দের বিপরীত শব্দ - সাহস।

গুরত্বপুর্ণ বিপরীতশব্দ সমূহ :
• ভিতু - সাহসী
• ভীরু - নির্ভীক,
• প্রবল - দুর্বল,
• দুর্মতি - সুমতি,
• স্বমত - পরমত।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নমব-দশম শ্রেণি ২০২২ সংস্করণ।
২,২১৯.
'চন্দ্র' এর সমার্থক শব্দ নয় কোনটি?
  1. সুধাকর
  2. শশধর
  3. সবিতা
  4. ইন্দু
ব্যাখ্যা
'সবিতা' শব্দের অর্থ: সূর্য। 

• 'চন্দ্র' এর সমার্থক শব্দ:

সুধাকর, শশী, শশধর, শশাঙ্ক, বিধু, সোম, সুধাংশু, ইন্দু, মৃগাঙ্ক, নিশানাথ, রজনীকান্ত, তারাপতি, রাকেশ, সুধাময়, দ্বিজরাজ।

অন্যদিকে, 
• 'সূর্য' এর সমার্থক শব্দ:
আফতাব, আদিত্য, রবি, সবিতা, দিবাকর, দিনমনি, দিননাথ, দিবাবসু, অর্ক, ভানু, তপন, ভাস্কর, মার্তণ্ড, অংশু, প্রভাকর, কিরণমালী, অরুণ, মিহির, দিনপতি ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,২২০.
'Defamation' এর বাংলা পরিভাষা -
  1. খেলাপকারী
  2. মানহানি
  3. কার্যত
  4. ত্রুটি
ব্যাখ্যা
• 'Defamation' এর বাংলা পরিভাষা - মানহানি

অন্যদিকে,
- 'De facto' এর বাংলা পরিভাষা - কার্যত।
- 'Defect' এর বাংলা পরিভাষা - ত্রুটি, খুঁত, অপূর্ণতা; পক্ষত্যাগ করা।
- 'Defaulter' এর বাংলা পরিভাষা - ব্যতিক্রমী, খেলাপকারী।

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
২,২২১.
‘লঘু’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. মৃদু
  2. বৃদ্ধি
  3. গুরু
  4. পূর্ণ
ব্যাখ্যা
• ‘লঘু’ শব্দের বিপরীতার্থক শব্দ - গুরু।

অন্যদিকে,
• ‘হ্রাস’ এর বিপরীতার্থক শব্দ - বৃদ্ধি।
• ‘রিক্ত’ এর বিপরীতার্থক শব্দ - পূর্ণ।
• ‘মৃদু’ এর বিপরীতার্থক শব্দ - প্রবল।

গুরুত্বপূর্ণ কিছু বিপরীতার্থক শব্দ হলো:
- পারত্রিক - ঐহিক।
- গঞ্জনা - প্রশংসা।
- ক্ষুণ্ণ - প্রসন্ন।
- আবশ্যিক - ঐচ্ছিক।
- বিগ্রহ - সন্ধি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি ( ২০২২-সংস্করণ)।
২,২২২.
'সার্বজনীন' বলতে কী বোঝায়?
  1. সর্বসাধারণের জন্য অনুষ্ঠিত।
  2. সকলের জন্য মঙ্গলকর।
  3. যিনি সব কিছুই জানেন।
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
সঠিক উত্তর কোনটিই নয় ।
• সার্বজনীন = সকলের মধ্যে প্রবীণ বা জ্যেষ্ঠ।


• এর সাথে সম্পর্কিত কিছু এক কথায় প্রকাশ:
- সকলের জন্য প্রযোজ্য - সর্বজনীন। 
- সকলের জন্য মঙ্গলকর - সর্বজনীন। 
- সকলের জন্য অনুষ্ঠিত - সর্বজনীন। 
- যিনি সর্বত্র ব্যাপিয়া থাকেন - সর্বব্যাপক। 
- সর্বজন সম্বন্ধীয় - সার্বজনীন। 
- যিনি সব কিছুই জানেন - সর্বজ্ঞ। 
- সমস্ত পদার্থ ভক্ষণ করে যে - সর্বভুক। 
- সবকিছু গ্রাস করে যে - সর্বগ্রাসী। 
- বিশ্বজনের হিতকর - বিশ্বজনীন। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,২২৩.
'পাদপ' শব্দের অর্থ কী?
  1. পুষ্প
  2. সমুদ্র
  3. পৃথিবী
  4. গাছ
ব্যাখ্যা

• 'গাছ' শব্দের অর্থ - বৃক্ষ, তরু; পাদপ, উদ্ভিদ; লতা; গুল্ম, বৃক্ষসদৃশ কাঠের খণ্ড, ঘানিযন্ত্র।

অন্যদিকে,
'উর্বী' শব্দের অর্থ - ধরণি, পৃথিবী
'সমুদ্র' শব্দের অর্থ - সাগর, সিন্ধু, বারিধি, অর্ণব, পারাবার, জলধি, রত্নাকর।
'পুষ্প' শব্দের অর্থ - ফুল, স্ত্রীরজ, চোখের রোগবিশেষ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

২,২২৪.
'বিদিত' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. বিরত
  2. অজ্ঞাত
  3. প্রস্থিত
  4. কদাচিৎ
ব্যাখ্যা
• 'বিদিত' শব্দের বিপরীত শব্দ - 'অজ্ঞাত'।

এখানে,
'বিদিত; শব্দের অর্থ - জ্ঞাত, অবগত।

• অন্যান্য অপশন আলোচনা:
- 'নিয়ত' এর বিপরীত শব্দ - বিরত।
- 'প্রবিষ্ট' এর বিপরীত শব্দ - প্রস্থিত।
- 'হরদম' এর বিপরীত শব্দ - কদাচিৎ।

• আরো কিছু বিপরীত শব্দ:
- 'সুশ্রী' এর বিপরীত শব্দ - বিশ্রী,
- 'হালকা' এর বিপরীত শব্দ - ভারী,
- 'ভিতু' এর বিপরীত শব্দ - সাহসী,
- 'উদ্ধত' এর বিপরীত শব্দ - বিনীত,
- 'লঘু' এর বিপরীত শব্দ - গুরু।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,২২৫.
কোনটি ভিন্নার্থক?
  1. ক) বীচি
  2. খ) লহর
  3. গ) অভ্র
  4. ঘ) তরঙ্গভঙ্গ
ব্যাখ্যা
বীচি, লহর, তরঙ্গভঙ্গ- শব্দগুলো ঢেউ শব্দের প্রতিশব্দ। 
 'অভ্র' মেঘ শব্দের প্রতিশব্দ। 

ঢেউ শব্দের প্রতিশব্দ: ঊর্মি, বীচি, তরঙ্গ, কল্লোল, উল্লোল, হিল্লোল, বীচিমালা, লহর, লহরী, মহাতরঙ্গ, মহোর্মি, জলকল্লোল, তরঙ্গহিল্লোল, দোলা, জোয়ার, তরঙ্গভঙ্গ, ঊর্মিলহরী, তরঙ্গমালা, তরঙ্গলহরী ইত্যাদি।

অন্যদিকে,
‘মেঘ’ শব্দের প্রতিশব্দ- বারিদ, জীমূত, অভ্র, জলধর, জলদ, পয়োধর, তোয়দ, পয়োদ, নীরদ, কাদম্বিনী ইত্যাদি।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ।
২,২২৬.
'উপাহার' শব্দের অর্থ কী?
  1. ক) পুরস্কার
  2. খ) জলযোগ
  3. গ) উপকরণ
  4. ঘ) বালিশ
ব্যাখ্যা
• 'উপাহার' শব্দের অর্থ জলযোগ। 

উপাহার (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = উপা+আহার
অর্থ: অল্প আহার, স্বল্পাহার; জলযোগ

অন্যদিকে, 
উপহার - পুরস্কার
উপাদান - উপকরণ
উপাধান - বালিশ

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
২,২২৭.
’যা দমন করা যায় না’- এক কথায় কী হবে?
  1. দুর্দমনীয়
  2. দুর্নিবার
  3. দুর্জয়
  4. অদম্য
ব্যাখ্যা

- ’যা দমন করা যায় না’ একথায় প্রকাশ- অদম্য।

অন্যদিকে,
- ’যা দমন করা কষ্টকর’ একথায় প্রকাশ-  দুর্দমনীয়।
- ’যা নিবারণ করা কষ্টকর’ একথায় প্রকাশ-  দুর্নিবার।
- ’যা কষ্টে জয় করা যায়’ একথায় প্রকাশ- দুর্জয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

২,২২৮.
'জীবিত থেকেও যে মৃত' এক কথায় কী বলে?
  1. জীবাশ্ম
  2. জীবন্মৃত  
  3. জীবন্তিকা
  4. জীবন্যাস
ব্যাখ্যা

• 'জীবিত থেকেও যে মৃত' এর এক কথায় প্রকাশ- জীবন্মৃত।   

অন্যদিকে, 
• 'জীবাশ্ম' অর্থ - প্রাণী বা উদ্ভিদের প্রস্তরীভূত দেহ। 
• 'জীবন্তিকা' অর্থ - বাস্তব জীবনের ঘটনাপ্রবাহের নাট্যরূপ।
• 'জীবন্যাস' অর্থ - মন্ত্র পড়ে প্রতিমায় প্রাণপ্রতিষ্ঠা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।

২,২২৯.
'নন্দিনী'-এর প্রতিশব্দ কোনটি?
  1. নারী
  2. সুন্দরী
  3. তনয়া
  4. ননদিনী
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• ‘নন্দিনী’ এর প্রতিশব্দ: 'তনয়া'। 
 
• নন্দিনী শব্দের প্রতিশব্দ:
- দুহিতা,
- কন্যা,
- আত্মজা,
- তনয়া,
- সুতা,
- মেয়ে,
- দুলালী।
 
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- ‘নন্দিনী’ এর প্রতিশব্দ: কন্যা। 
- 'তনয়া' এর প্রতিশব্দ: কন্যা।
 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
২,২৩০.
তুর্কি ভাষা থেকে আগত শব্দ-
  1. ক) আনারস
  2. খ) সাবান
  3. গ) উজবুক
  4. ঘ) ইস্পাত
ব্যাখ্যা

• বাংলা ভাষায় ব্যবহৃত তুর্কি শব্দ হলো- বাবা, উজবুক, কাঁচি, কাবু, কুর্নিশ, কুলি (মজুর), কোর্মা, খাতুন, চকমক, চাকু, তালাশ, তােপ, বন্দুক, বাবুর্চি, বারুদ, বাহাদুর, বেগম, বোঁচকা, মুচলেকা, লাশ, সওগাত ইত্যাদি।
• বাংলা ভাষায় ব্যবহৃত পর্তুগিজ শব্দ হলো- বোতাম, আলপিন, পাউরুটি, ইংরেজ, সাবান, পাদ্রি, আলকাতরা, বারান্দা, পেয়ারা, বোতাম, আলমারি, গির্জা, চাবি, আনারস, ইস্পাত, আচার, পিস্তল, গুদাম ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

২,২৩১.
'লম্বা দেওয়া' বাগ্‌ধারাটি কোন অর্থে ব্যবহৃত হয়?
  1. ক) কাজে সহায়তা করা
  2. খ) চুরি করা
  3. গ) পালিয়ে আত্মরক্ষা
  4. ঘ) দীর্ঘ যত্রাকাল
ব্যাখ্যা
লম্বা দেওয়া (পালিয়ে আত্মরক্ষা) পুলিশ দেখা মাত্র চোরটি লম্বা দিল। 

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২,২৩২.
"পাচ্য" বলতে কী বোঝায়?
  1. যা বিক্রয় করার যোগ্য
  2. ক্ষমার যোগ্য
  3. রন্ধনের যোগ্য
  4. ঘ্রাণের যোগ্য
ব্যাখ্যা

• 'রন্ধনের যোগ্য' এর এক কথায় প্রকাশ - পাচ্য

অন্যদিকে,
যা বিক্রয় করার যোগ্য - বিক্রেয়।
ক্ষমার যোগ্য - ক্ষমার্হ।
ঘ্রাণের যোগ্য - ঘ্রেয়।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

২,২৩৩.
'Manifesto' এর বাংলা পারিভাষিক শব্দ কোনটি?
  1. ইশতেহার
  2. হলফনামা
  3. গণভোট
  4. নীতি
ব্যাখ্যা
• 'Manifesto' এর বাংলা পারিভাষিক শব্দ 'ইশতেহার'। 

• কিছু গুরুত্বপূর্ণ  বাংলা পারিভাষিক শব্দ:
- Adjournment- মুলতবি। 
- Allegation- অভিযোগ। 
- Appeal- উত্তরবিচার প্রার্থনা।
- Bail- জামিন। 
- Capital punishment- মৃত্যুদণ্ড। 
- Census- আদমশুমারি, জনগণনা।

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
২,২৩৪.
সমার্থক অর্থ প্রকাশ করে কোন শব্দজোড়টি?
  1. স্রবণ - স্রুতি
  2. শোনা - স্রুতি
  3. স্রবণ - শ্রুতি
  4. সোনা - শ্রবণ
ব্যাখ্যা

• সমার্থক অর্থ প্রকাশ করে কোন 'স্রবণ - স্রুতি' শব্দজোড়টি। 
'স্রবণ' অর্থ - ক্ষরণ। 
'স্রুতি' অর্থ - ক্ষরণ। 

এরূপ কিছু শব্দজোড় হলো- 
শোনা - শ্রবণ করা। 
সোনা - স্বর্ণ। 

শ্রবণ - কর্ণ, শোনা। 
স্রবণ - ক্ষরণ। 

স্রুতি - ক্ষরণ। 
শ্রুতি - শ্রবণ। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২,২৩৫.
'কন্যা' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. দুহিতা
  2. সূতা
  3. ললনা
  4. আত্মজা
ব্যাখ্যা
• ললনা, শব্দটি 'কন্যা' শব্দের সমার্থক শব্দ নয়।
- 'ললনা' শব্দটি 'নারী' শব্দের সমার্থক শব্দ।

• 'কন্যা' শব্দের সমার্থক শব্দ:
- আত্মজা, সূতা, দুহিতা, তনয়া, দুলালী, নন্দিনী,স্বজা।

• 'নারী' শব্দের সমার্থক শব্দ:
- অঙ্গানা, অবলা, কান্তা, ললনা, বনিতা, ভামিনী, বামা, রামা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর।
২,২৩৬.
'Downpour' শব্দের পারিভাষিক অর্থ-
  1. ঝড়-বৃষ্টি
  2. প্রবল বর্ষণ
  3. তুফান
  4. ঘূর্ণিঝড়
ব্যাখ্যা
Downpour শব্দের পারিভাষিক অর্থ প্রবল বর্ষণ।
২,২৩৭.
"মণিবন্ধ" বলতে কী বোঝায়?
  1. হাতের পঞ্চম আঙুল
  2. হাতের কব্জি
  3. হাতের তেলো বা তালু
  4. হাতের বুড়ো আঙুল
ব্যাখ্যা
• 'হাতের কব্জি' এর এক কথায় প্রকাশ - মণিবন্ধ

অন্যদিকে,
হাতের বুড়ো আঙুল - অঙ্গুষ্ঠ।
হাতের তেলো বা তালু - করতল।
হাতের পঞ্চম আঙুল - কনিষ্ঠা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২,২৩৮.
'দুর্বল ও ব্যক্তিত্বহীন' অর্থে ব্যবহৃত বাগ্‌ধারা কোনটি?
  1. ক) কেতাদুরস্ত
  2. খ) উনপাঁজুরে
  3. গ) উড়নচণ্ডী
  4. ঘ) খয়ের খাঁ
ব্যাখ্যা
উনপাঁজুরে, উনপাঁজুরি (বিশেষণ)
১) কমবখ্‌ত (পাড়াগেঁয়ে হলেই যে এমন উনপাঁজুরে হবে, এমন কোন কথা নাই-প্যারি)।
২) দুর্বল; অক্ষম।
৩) হতভাগ্য।

‘উনপাঁজুরে’ শব্দের বাগধারাটির অর্থ শব্দ হচ্ছে দুর্বল ও ব্যক্তিত্বহীন।

অন্যদিকে, 
- 'কেতাদুরস্ত' বাগধারাটির অর্থ পরিপাটি। 
- 'উড়নচণ্ডী' বাগধারাটির অর্থ- অপব্যয়ী।
- 'খয়ের খাঁ' বাগধারাটির অর্থ তোষামোদকারী।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
২,২৩৯.
'মর্ম বা তাৎপর্য গ্রহণ করে এমন' এক কথায় কী বলে?
  1. মর্মগ্রাহী
  2. মর্মস্পশী
  3. মর্মঘাতী
  4. মর্মচ্ছেদী
ব্যাখ্যা
• 'মর্ম বা তাৎপর্য গ্রহণ করে এমন' এক কথায় বলে - মর্মগ্রাহী। 

অন্যদিকে, 
• মর্মে আঘাত করে এমন- মর্মঘাতী/মর্মচ্ছেদী। 
• মর্মকে স্পর্শ বা আকুল করে এমন - মর্মস্পশী। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২,২৪০.
'বর্ণচোরা' বাগ্‌ধারার অর্থ কী?
  1. নির্লজ্জ
  2. তোষামুদে
  3. ভণ্ড
  4. অনিষ্টকারী
ব্যাখ্যা
• 'বর্ণচোরা' বাগ্‌ধারার অর্থ - ভণ্ড।

অন্যদিকে,  
• 'চশমখোর' বাগ্‌ধারার অর্থ - নির্লজ্জ। 
• 'ধামাধরা' বাগ্‌ধারার অর্থ - তোষামুদে। 
• 'বিষবৃক্ষ' বাগ্‌ধারার অর্থ - অনিষ্টকারী। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,২৪১.
'পঞ্চত্বপ্রাপ্তি' কোন শব্দের সমার্থক?
  1. ক) জন্মদাত্রী
  2. খ) গর্ভধারিণী
  3. গ) নৃপতি
  4. ঘ) মৃত্যু
ব্যাখ্যা
- 'পঞ্চত্বপ্রাপ্তি' হচ্ছে মৃত্যু শব্দের সমার্থক।

• 'মৃত্যু' শব্দের সমার্থক:
- মরণ, ইন্তেকাল, বিনাশ, নিপাত, পরলোকগমন, চিরবিদায়, দেহত্যাগ, ত্যাগ, পঞ্চত্বপ্রাপ্তি ইত্যাদি।

অন্যান্য অপশন:
• 'মা' শব্দের সমার্থক:
- জননী, মাতা, মাতৃকা, আম্মা, গর্ভধারিণী, জন্মদাত্রী, প্রসূতি।

• 'রাজা' শব্দের সমার্থক:
- নৃপতি, নৃপ, সম্রাট, বাদশাহ, নৃপেন্দ্র, নরপতি, ভূপতি ও ভূপাল।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি ( সংস্করণ- ২০২১)।
২,২৪২.
‘বাগ্‌ধারা’ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
  1. ক) ধ্বনিতত্ত্বে
  2. খ) রূপতত্ত্বে
  3. গ) বাক্যতত্ত্বে
  4. ঘ) অর্থতত্ত্বে
ব্যাখ্যা

বাগধারাগুলো অর্থনির্ভর, আর প্রবাদ প্রবচনগুলোও অন্য কোনো বিশেষ অর্থে ব্যবহৃত হয়। সুতরাং এটি অর্থতত্ত্বে আলোচিত হবে।
উৎস : ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ, বাংলা ব্যাকরণ, ড. শাজাহান মনির, বাংলা একাডেমি প্রমিত বাংলা ব্যাকরণ, নবম-দশম শ্রেণির ব্যাকরণ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ব্যাকরণ।

২,২৪৩.
'আঁধার ঘরের মানিক' বাগ্‌ধারার অর্থ -
  1. ভাগ্যের নিষ্ঠুরতা
  2. অত্যন্ত প্রিয়জন
  3. অবাস্তব কল্পনা
  4. নিষ্ফল আবেদন
ব্যাখ্যা
• 'আঁধার ঘরের মানিক' বাগ্‌ধারার অর্থ - অত্যন্ত প্রিয়জন

অন্যদিকে,
- ‘আকাশ কুসুম’ বাগ্‌ধারার অর্থ - অবাস্তব কল্পনা।
- ‘অরণ্যে রোদন’ বাগ্‌ধারার অর্থ - নিষ্ফল আবেদন৷
- 'অদৃষ্টের পরিহাস' বাগ্‌ধাার অর্থ - ভাগ্যের নিষ্ঠুরতা।

উৎস: ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি, (২০২১ ও ২০১৮ সংস্করণ)।
২,২৪৪.
'দুস্তর' বলতে কী বোঝায়?
  1. যা পার হওয়া কষ্টসাধ্য
  2. যা দমন করা যায় না
  3. যা দমন করা কষ্টকর
  4. কোনটিই নয়
ব্যাখ্যা

• 'যা পার হওয়া কষ্টসাধ্য' এর এক কথায় প্রকাশ - দুস্তর

অন্যদিকে,
যা দমন করা যায় না - অদম্য।
যা দমন করা কষ্টকর - দুর্দমনীয়।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

২,২৪৫.
'খপোত' শব্দের অর্থ কী?
  1. ক) খেয়া
  2. খ) বিমান
  3. গ) পতাকা
  4. ঘ) পায়রা
ব্যাখ্যা
খপোত = (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
অর্থ: আকাশে বায়ুর উপর ভর করে চলে এমন সম-আয়তনের বাতাসের চেয়ে ভারী যন্ত্রচালিত যাত্রী বা পণ্যবাহী পোত, বিমান, উরোজাহাজ, আকাশযান। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
২,২৪৬.
'ঈষৎ কম্পিত' এর এক শব্দে প্রকাশ কোনটি?
  1. স্পন্দিত
  2. আধুত
  3. কম্পিত
  4. কম্পন
ব্যাখ্যা

• "ইষৎ কম্পিত" এর এক কথায় প্রকাশ — 'আধুত'।

অনুরূপ কিছু এক কথায় প্রকাশ:
• "ইষৎ রক্তবর্ণ" — 'আরক্ত'।
• 'ইষৎ উষ্ণ' - 'কবোষ্ণ'।
• ঈষৎ নীলবর্ণ - নীলাভ

উৎস:
- বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানা, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ।

২,২৪৭.
নিচের কোন বিপরীত শব্দজোড়া শুদ্ধ নয়?
  1. ক) ঊর্ধ্ব - অধঃ
  2. খ) উত্তর - দক্ষিণ
  3. গ) উত্থান - পতন
  4. ঘ) উত্তম - মধ্যম
ব্যাখ্যা

- অশুদ্ধ বিপরীত শব্দজোড়া হলো উত্তম - মধ্যম।
- এর শুদ্ধরূপঃ উত্তম - অধম।

উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২,২৪৮.
'অচল' শব্দটির সমার্থক শব্দ কোনটি?
  1. সচল
  2. বন্ধ
  3. মেদিনী
  4. শৈল
ব্যাখ্যা
পর্বত শব্দটির সমার্থক শব্দ হলো অচল, অদ্রি, গিরি, পাহাড়, ভূধর, শৈল ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণি।
২,২৪৯.
‘Intrusion’ এর বাংলা পরিভাষা কোনটি?
  1. আগন্তুক
  2. অনুপ্রবেশ
  3. অন্তর্দর্শন
  4. অভিষেক
ব্যাখ্যা
• ‘Intrusion’ এর বাংলা পরিভাষা: অনুপ্রবেশ

অন্যদিকে, 
• ‘Incoming’ এর বাংলা পরিভাষা -  আগন্তুক।
• ‘Introspection’ এর বাংলা পরিভাষা - অন্তর্দর্শন।
• ‘Investiture’ এর বাংলা পরিভাষা - অভিষেক।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
২,২৫০.
'Archetype' শব্দের অর্থ কি?
  1. ক) আদিরূপ
  2. খ) স্থপতি
  3. গ) স্থাপত্যকলা
  4. ঘ) ধাতব বর্ণ
ব্যাখ্যা

Archetype- আদিরূপ, Amplitude – বিস্তার, Amplification – পরিবর্ধন, Abstract – বিমূর্ত।
উৎসঃ ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ এবং শীকর বাংলা প্রশ্ন পাঠ, মোহসীনা নাজিলা।

২,২৫১.
‘উপনয়’ শব্দের অর্থ কী?
  1. আগমন
  2. উপহার
  3. জলযোগ
  4. পুরস্কার
ব্যাখ্যা
• শব্দজোড়:
বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে, যেগুলোর উচ্চারণ এক অথবা প্রায় এক, কিন্তু অর্থ ভিন্ন; এমন যুগল শব্দকে শব্দজোড় বলে।
- অধিকাংশ ক্ষেত্রে এদের বানান ভিন্ন হয়, তবে উচ্চারণ এক হওয়ায় কানে শুনে এদের পার্থক্য করা যায় না। বাক্যে ব্যবহৃত হলে প্রসঙ্গ বিবেচনায় এসব শব্দের পার্থক্য বোঝা যায় ।

- কিছু শব্দজোড়ের উদাহরণ:
• উপনয় - আগমন
• উপানয় - উপহার।
• উপহার - পুরস্কার।
• উপাহার - জলযোগ।
• উৎপত - পাখি।
• উৎপথ - বিপথ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২,২৫২.
‘চন্দ্রিকা’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. জ্যোৎস্না
  2. অন্ধকার
  3. চাঁদ
  4. রাত্রি
ব্যাখ্যা

জ্যোৎস্না - চন্দ্রিমা, চন্দ্রকিরণ, চন্দ্রিকা, জোছনা, কৌমুদী, চন্দ্রালোক।
অন্যদিকে,
অন্ধকার - আধাঁর, তিমির, তমঃ।
চাঁদ - চন্দ্র, সুধাকর, সোম, বিধু।
রাত্রি - নিশা, রজনী, যামিনী, নিশীথিনী, শর্বরী, বিভাবরী, ক্ষণদা।

উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ৷

২,২৫৩.
সমার্থক শব্দ নির্ণয় করুন: 'পাট্টা'
  1. দলিল
  2. বিধান
  3. ব্যবস্থা
  4. রায়
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
‘দলিল’ শব্দের সমার্থক শব্দ:
- নথি, নথিপত্র, কাগপজপত্র, পাট্টা, দস্তাবেজ।
 
অন্যদিকে,
'বিধি' শব্দের সমার্থক শব্দ:
- বিধান, নিয়ম, ব্যবস্থা
 
'বিচার' শব্দের সমার্থক শব্দ:
- নিষ্পত্তি, রায়, তর্ক, মীমাংসা।
 
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২,২৫৪.
'পরিভাষা' শব্দের অর্থ কী?
  1. ব্যঞ্জনাত্মক
  2. রক্ষণাত্মক
  3. বিশিষ্টার্থবোধক শব্দ
  4. সম্মানার্থক
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
পরিভাষা শব্দের অর্থ: 
- বিশিষ্টার্থবোধক শব্দ;
- বিশেষ অর্থে ব্যবহৃত শব্দ বা পদ;
- সংজ্ঞাবিশেষ। 
----------------- 
কয়েকটি গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ:
'Ethics এর বাংলা পরিভাষা- 'নীতিবিদ্যা'। 
Good manners এর বাংলা পরিভাষা- 'সদাচার'।  
Constitution শব্দের বাংলা পারিভাষা - সংবিধান।
Constituency শব্দের বাংলা পারিভাষা - নির্বাচনী এলাকা/  নির্বাচকমণ্ডলী।
Manifesto শব্দের বাংলা পারিভাষা -  ইশতেহার।
Manuscript শব্দের বাংলা পারিভাষা - পাণ্ডুলিপি।
‘Edition’ শব্দের বাংলা পারিভাষা - সংস্করণ।
‘Memorandum’ শব্দের বাংলা পরিভাষা - স্মারকলিপি।
Gazette শব্দের বাংলা পারিভাষা - ঘোষণাপত্র।
Invoice শব্দের বাংলা পারিভাষা - চালান, প্রেরিতক-সূচি।
Armour- এর বাংলা পরিভাষা - বর্ম।
Constipation- শব্দের বাংলা পরিভাষা- কোষ্ঠকাঠিন্য।

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা, Accessible Dictionary.বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান
২,২৫৫.
'সর্গ' ও 'স্বর্গ'- এই শব্দ দুটির মধ্যে পার্থক্য হয় কোন ক্ষেত্রে?
  1. বানানে
  2. উচ্চারণে
  3. অর্থে
  4. বানানে ও অর্থে
ব্যাখ্যা
• 'সর্গ' শব্দের অর্থ- অধ্যায়।

অন্যদিকে,
'স্বর্গ' শব্দের অর্থ - বেহেশ্‌ত।

• শব্দ দুটির মধ্যে বানানে ও অর্থে পার্থক্য রয়েছে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি ( ২০২২ সংস্করণ)।
২,২৫৬.
এক কথায় প্রকাশ করুন: 'কর দান করে যে' -
  1. করদ
  2. প্রজা
  3. অধীন
  4. আশ্রিত
ব্যাখ্যা
• 'কর দান করে যে' এর এক কথায় প্রকাশ - করদ।

• গুরুত্বপূর্ণ কিছু এক কথায় প্রকাশ:
- 'পাওয়ার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- ঈপ্সা,
- 'জয় করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- জিগীষা,
- 'ভোজন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- বুভুক্ষা,
- 'লাভ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- লিপ্সা,
- 'দেখবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- দিদৃক্ষা,
- 'মুক্তি লাভে/পেতে ইচ্ছুক এর এক কথায় প্রকাশ- মুমুক্ষা।

উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ, বাংলা একাডেমি অভিধান।
২,২৫৭.
'সংশয়' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. বিরক্ত
  2. বিনীত
  3. বিরত
  4. প্রত্যয়
ব্যাখ্যা
• 'প্রত্যয়' শব্দের বিপরীত শব্দ - সংশয়

অন্যদিকে,
- 'বিরক্ত' শব্দের বিপরীত শব্দ - অনুরক্ত।
- 'উদ্ধত' শব্দের বিপরীত শব্দ হলো - বিনীত।
- 'উদ্যত' শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে - বিরত।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২,২৫৮.
'কুম্ভীলক' শব্দের অর্থ-
  1. কুমিরের অশ্রু
  2. যে মাটির জিনিস বানায়
  3. যে অন্যের লেখা নিজের বলে চালায়
  4. কুমিরের ছানা
ব্যাখ্যা
• কুম্ভিলক (বিশেষ্য পদ):
- এটি প্রাকৃত শব্দ।
অর্থ: যে ব্যক্তি অন্যের রচনার ভাব বা ভাষা নিজের নামে চালায়।

• অন্যের রচনা থেকে চুরি করা বা অন্যের ভাব, শব্দ ইত্যাদি গ্রহণ করে নিজের বলে ব্যবহার করাকে বলা হয় কুম্ভিলকবৃত্তি (plagiarism)।

• প্লেজিয়ারিজম (plagiarism):
ইন্টারনেট হতে প্রাপ্ত কোন আর্টিকেল বা গবেষণা সম্পূর্ণ অনুলিপি করা কিংবা ওয়েব হতে প্রাপ্ত কোন ধারণা প্রকৃত সূত্র উল্লেখ না করে ব্যবহার করাকে বলা হয় প্লেজিয়ারিজম (Plagiarism).
অর্থাৎ অন্যের লেখা চুরি করে নিজের নামে চালিয়ে দেওয়া বা প্রকাশ করাকে প্লেজিয়ারিজম বলে।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, বোর্ড বই।
২,২৫৯.
সমার্থক শব্দ নির্ণয় করুন: 'হাতি'
  1. তুরঙ্গ
  2. বারণ
  3. অশ্ম
  4. উপল
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা

'হাতি'  শব্দের সমার্থক শব্দ:
- গজ, হস্তী, করী, দ্বিপ, বারণ, মাতঙ্গ, কুঞ্জর, দন্তী, দ্বিরদ, পিল।

অন্যদিকে,
'পাথর' শব্দের সমার্থক শব্দ:
- পাষাণ, প্রস্তর, শিলা, উপল, অশ্ম, কঙ্কর।

‘ঘোড়া’ শব্দের সমার্থক শব্দ:
- অশ্ব, ঘোটক, হয়, বাজী, তুরঙ্গ।  

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২,২৬০.
'উদ্ধত' শব্দের বিপরীত শব্দ -
  1. বিরক্ত
  2. বিনয়
  3. বিনীত
  4. বিরত
ব্যাখ্যা

• 'উদ্ধত' শব্দের বিপরীত শব্দ - বিনীত

অন্যদিকে,
'অনুরক্ত' এর বিপরীত শব্দ - বিরক্ত।
'নিয়ত' এর বিপরীত শব্দ - বিরত।
'ঔদ্ধত্য' শব্দের বিপরীত শব্দ - বিনয়।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২,২৬১.
'ভুঁইফোঁড়' বাগ্‌ধারার অর্থ কোনটি?
  1. নির্বোধ
  2. অরাজকতা
  3. হঠাৎ আবির্ভূত
  4. দীর্ঘসূত্রতা
ব্যাখ্যা
'ভুঁইফোড়' বাগ্‌ধারার অর্থ - হঠাৎ আবির্ভূত

অন্যদিকে:
মগের মুল্লুক - অরাজকতা।
বুদ্ধির ঢেঁকি - নির্বোধ।
আঠার মাসে বছর - দীর্ঘসূত্রতা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২,২৬২.
'পণ্ড' এর বিপরীত শব্দ কোনটি?
  1. নম্র
  2. শ্লেথ
  3. অজ্ঞেয়
  4. সফল
ব্যাখ্যা
• 'পণ্ড' এর বিপরীতার্থক শব্দ - সফল।

অন্যদিকে, 
• ধৃষ্ট -  নম্র।
• ত্বরিত - শ্লেথ।
• জ্ঞেয় - অজ্ঞেয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ ও ১৯-সংস্করণ)।
২,২৬৩.
'সীমাবদ্ধ জ্ঞান' - অর্থে কোন বাগ্‌ধারাটি ব্যবহৃত হয়েছে?
  1. কেউকেটা
  2. গোমূর্খ
  3. কূপমণ্ডুক
  4. কংস-মামা
ব্যাখ্যা

• 'কূপমণ্ডুক' বাগ্‌ধারার অর্থ - সীমাবদ্ধ জ্ঞান

অন্যদিকে,
কেউকেটা - বিশিষ্ট ব্যক্তি।
গোমূর্খ - অতি মূর্খ।
কংস-মামা - নির্মম আত্মীয়।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২,২৬৪.
'পাখির ডাক' - এর এক কথায় প্রকাশ কী?
  1. হ্রেষা
  2. কূজন
  3. বৃংহিত
  4. টঙ্কার
ব্যাখ্যা
• 'পাখির ডাক' এর এক কথায় প্রকাশ - কূজন।

অন্যদিকে,
- 'ধনুকের ধ্বনি' এর এক কথায় প্রকাশ - টঙ্কার।
- ‘ঘোড়ার ডাক’ এর এক কথায় প্রকাশ - হ্রেষা।
- ‘হাতির গর্জন’ এর এক কথায় প্রকাশ - বৃংহিত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২,২৬৫.
‘Prefix’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ কোনটি?
  1. উপসর্গ
  2. কারক
  3. উক্তি
  4. বিভক্তি
ব্যাখ্যা
• ‘Prepositional prefix / prefix’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - উপসর্গ।

অন্যদিকে,
• ‘Utterance’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - উক্তি/বচন।
• ‘Case Suffix’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - বিভক্তি।
• ‘Case’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - কারক। 

উৎস: প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ, বাংলা একাডেমি (দ্বিতীয় খণ্ড)।
২,২৬৬.
নিচের কোন বাগধারা দ্বারা সুসময়ের বন্ধুকে বোঝানো হয় না?
  1. ক) শরতের শিশির
  2. খ) সুখের পায়রা
  3. গ) ষোল আনা
  4. ঘ) বসন্তের কোকিল
ব্যাখ্যা

শরতের শিশির - অর্থ সুসময়ের বন্ধু বা ক্ষণস্থায়ী;
এছাড়াও দুধের মাছি/ সুখের পায়রা/ লক্ষ্মীর বরযাত্রী/ বসন্তের কোকিল সবগুলো বাগধারার অর্থও সুসময়ের বন্ধু।

২,২৬৭.
'রাজা উজির মারা' বাগ্‌ধারাটির অর্থ -
  1. সর্বগ্রাসী ব্যক্তি
  2. আড়ম্বরপূর্ণ গালগল্প
  3. ক্ষুদ্র সঞ্চয়ে বৃহৎ
  4. নাজেহাল করা
  5. কোনটিই নয়
ব্যাখ্যা
• 'রাজা উজির মারা' বাগ্‌ধারাটির অর্থ - আড়ম্বরপূর্ণ গালগল্প।

• অন্যদিকে,  
→ ‘রাঘব বোয়াল’ বাগ্‌ধারাটির অর্থ - সর্বগ্রাসী ব্যক্তি।
→ রাই কুড়িয়ে বেল' বাগ্‌ধারাটির অর্থ - ক্ষুদ্র সঞ্চয়ে বৃহৎ।
→ 'লবেজান করা' বাগ্‌ধারাটির অর্থ - নাজেহাল করা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২,২৬৮.
‘গোড়ায় গলদ’ বাগধারাটির অর্থ কী?
  1. বেশি ভুল
  2. শুরুতে ভুল
  3. ভুল জিনিস
  4. অল্প ভুল
ব্যাখ্যা
• গোড়ায় গলদ বাগধারার অর্থ - শুরুতেই ভুল।

কয়েকটি গুরুত্বপূর্ণ বাগধারা হলো:
• চুলোয় যাওয়া বাগধারার অর্থ - নষ্ট হওয়া।
• গুড়ে বালি বাগধারার অর্থ - আশায় নৈরাশ্য।
• কৈয় মাছের জান বাগধারার অর্থ - যা সহজে মরে না।
• পুটি মাছের প্রাণ বাগধারার অর্থ - ছোটো মন।
• তিলকে তাল করা বাগধারার অর্থ - ছোটকে বড় করা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,২৬৯.
'সোনার কাঠি রূপোর কাঠি' প্রবাদের অর্থ কী?
  1. বাঁচা মরার উপায়
  2. অস্থানে মূল্যবান বস্তুর অবস্থান
  3. যোগ্যতার মূল্য সর্বাবস্থায়
  4. যেতটুকু যোগ্যতা নেই তার চেয়ে বেশি জাহির করা
ব্যাখ্যা
• 'সোনার কাঠি রূপোর কাঠি' প্রবাদের অর্থ - মরা বাঁচার উপায়। 
- বাক্য: শিক্ষাই মানব জীবনের একমাত্র সোনার কাঠি রুপোর কাঠি।

অন্যদিকে, 
• 'বানরের গলায় মুক্তার মালা' অর্থ - অস্থানে মূল্যবান বস্তুর অবস্থান।
• 'মরা হাতি লাখ টাকা' অর্থ - যোগ্যতার মূল্য সর্বাবস্থায়। 
• অল্প পানির পুঁটি মাছ ফরফর করে - যেতটুকু যোগ্যতা নেই তার চেয়ে বেশি জাহির করা।
 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,২৭০.
কোনটি অপরগুলো থেকে ভিন্ন?
  1. ক) হুতাশন
  2. খ) গন্ধবহ
  3. গ) বৈশ্বানর
  4. ঘ) কৃশানু
ব্যাখ্যা
হুতাশন, বৈশ্বানর, কৃশানু - অগ্নি শব্দের সমার্থক শব্দ। 
'অগ্নি' শব্দের অন্যান্য সমার্থক শব্দ: অনল, বহ্নি, পাবক, সর্বভুক, শিখা, হোমাগ্নি, সর্বশুচি, বিভাবসু ইত্যাদি।

'গন্ধবহ'  বায়ু/বাতাস এর সমার্থক শব্দ। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২,২৭১.
'শকট' শব্দের অর্থ কী?
  1. গাড়ি
  2. মাছ
  3. ময়ূর
  4. গরু
ব্যাখ্যা
• শকট (বিশেষ্য পদ), 
- এটি সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয় = √শক্‌+অট,
অর্থ: 
- গাড়ি, যান। 
- কংসের অনুচর অসুর।
 
উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
২,২৭২.
‘অসূর্যম্পশ্যা’ বলতে নিচের কোন নারীকে বোঝায়?
  1. যে নারী সূর্যমুখী ফুলের মতো
  2. যে নারী সূর্যের পূজা করে
  3. যে নারী অন্ধকারে বাস করে
  4. যে নারী কখনো সূর্যকে দেখে নাই
ব্যাখ্যা

যে নারী কখনো সূর্যকে দেখে নাই -  অসূর্যম্পশ্যা

নারী সম্পর্কিত কিছু বাক্য সংকোচন:
• যে নারীর স্বামীও নেই সন্তানও নেই - অবীরা। 
• যে নারী বীর - বীরাঙ্গনা।
• যে নারীর হিংসা নেই - অনসূয়া। 
• যে নারীর হাসি সুন্দর - সুহাসিনী। 
• যে নারীর হাসি পবিত্র - শুচিস্মিতা। 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।

২,২৭৩.
‘দুর্নিরীক্ষ্য’ শব্দের অর্থ কি?
  1. ক) যা অনুধাবন করা কঠিন
  2. খ) যা বুঝানো কঠিন
  3. গ) যা দেখা কঠিন
  4. ঘ) যা নির্ধারণ করা কঠিন
ব্যাখ্যা

দুর্নিরীক্ষ্য (বিশেষণ):
১. নিরীক্ষণ করা কষ্টকর এমন;
২. ভালভাবে দেখা কঠিন এমন (আপনাকে মধ্যাহ্ন তপনের মতো দুর্নিরীক্ষ্য বলিয়া বোধ হইত-রবীন্দ্রনাথ ঠাকুর)।
(তৎসম বা সংস্কৃত) দুঃ+নিরীক্ষ্য ।

উৎস: বাংলা একাডেমি অভিধান

২,২৭৪.
'কন্যা' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. তনয়া
  2. দুহিতা
  3. আত্মজা
  4. মীনাক্ষী
ব্যাখ্যা

• "কন্যা" শব্দের প্রতিশব্দ:
- দুহিতা,
- কন্যা,
- আত্মজা,
- তনয়া,
- নন্দিনী,
- সুতা,
- মেয়ে,
- দুলালী।

অন্যদিকে,
মীনাক্ষী শব্দের অর্থ - 'মাছের মতো সুন্দর চোখবিশিষ্ট।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

২,২৭৫.
‘কুটিল’ শব্দের বিপরীতার্থক শব্দ নয় কোনটি?
  1. ঋজু
  2. অকপট
  3. অনাড়ম্বর
  4. গরল
ব্যাখ্যা
• কুটিল শব্দের বিপরীত শব্দ: সরল, ঋজু, অনাড়ম্বর, অকপট।

• কুটিল (বিশেষণ পদ),
- এটি সংস্কৃত শব্দ
অর্থ: বাঁকা, অসরল, খল, কপট, জটিল,

• সরল (বিশেষণ পদ):
- এটি সংস্কৃত ভাষা থেকে আগত শব্দ।
অর্থ: ঋজু, সোজা, অনাড়ম্বর, অকপট, সহজ।

অন্যদিকে,
গরল (বিশেষ্য):
- এটি সংস্কৃত ভাষা থেকে আগত শব্দ।
অর্থ: বিষ।
আঞ্চলিক অর্থ: বিষাক্ত ক্ষত বা ঘা।

সুতরাং,
'কুটিল' শব্দের বিপরীতার্থক নয় - গরল।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২,২৭৬.
'মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন' প্রবাদের অর্থ কী?
  1. লক্ষ্য অর্জনে প্রাণপণ চেষ্টা
  2. সামান্য লাভের জন্যে অসম্মানের ভাগি হওয়া
  3. শেষ মুহূর্ত পর্যন্ত হাল ছেড়ে না দেয়া
  4. প্রত্যেকের যোগ্যতা সীমাবদ্ধ
ব্যাখ্যা

• 'মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন' প্রবাদের অর্থ - লক্ষ্য অর্জনে প্রাণপণ চেষ্টা। 

অন্যদিকে, 
--------------
• 'মাছি মেরে হাত কালো করা' অর্থ- সামান্য লাভের জন্যে অসম্মানের ভাগি হওয়া। 
• 'যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ' অর্থ- শেষ মুহূর্ত পর্যন্ত হাল ছেড়ে না দেয়া।  
• 'মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত'  অর্থ- প্রত্যেকের যোগ্যতা সীমাবদ্ধ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২,২৭৭.
নিম্নের কোনটি সঠিক?
  1. ক) Dialect = প্রমিত ভাষা
  2. খ) Debit = জমা
  3. গ) Diagnose = নিদান দেওয়া
  4. ঘ) Dead loack = অচল ঘড়ি
ব্যাখ্যা
Diagnose = নিদান দেওয়া, রোগ নির্ণয় করা
Dialect = উপভাষা 
Debit = খরচ, বিকলন।
Dead loack = অচলাবস্থা 

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
২,২৭৮.
'দুধে আলতা রং' বাগ্‌ধারাটি কী অর্থে ব্যবহৃত হয়?
  1. ক) দুধের রং সাদা
  2. খ) সুন্দর ব্যক্তি অথচ অপদার্থ
  3. গ) রঙের ঔজ্জ্বল্য
  4. ঘ) ভেগে যাওয়া
ব্যাখ্যা
• 'দুধে আলতা রং' বাগ্‌ধারাটির অর্থ রঙের ঔজ্জ্বল্য।
• নদের চাঁদ = সুন্দর ব্যক্তি অথচ অপদার্থ। 
• পগার পার = ভেগে যাওয়া/পালানো।  

তথ্যসূত্র:- ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,২৭৯.
'মন্থর' এর বিপরীত শব্দ-
  1. প্রফুল্ল
  2. উদ্ধত
  3. ত্বরিত
  4. হর্ষ
ব্যাখ্যা
• 'মন্থর' এর বিপরীত শব্দ- 'ত্বরিত'। 
কারণ,
• 'মন্থর' শব্দের অর্থ - চটপটে নয় এমন; অলস।
• 'ত্বরিত' অর্থ - দ্রুত, ক্ষিপ্র।

অন্বয় অপশনে,
- 'ভাবিত' এর বিপরীত শব্দ- 'প্রফুল্ল'।
- 'হর্ষ' এর বিপরীত শব্দ- 'বিষাদ'।
- 'উদ্ধত' এর বিপরীত শব্দ-বিনীত।
 
উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ; বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
২,২৮০.
'Medical Officer' শব্দের পারিভাষিক শব্দ হলো—
  1. ক) স্বাস্থ্য-কর্মকর্তা
  2. খ) চিকিৎসা কর্মকর্তা
  3. গ) রাষ্ট্রদূত
  4. ঘ) প্রধান কার্যালয়
ব্যাখ্যা
Head Office — প্রধান কার্যালয়
Health Officer — স্বাস্থ্য-কর্মকর্তা
High Commissioner — রাষ্ট্রদূত
Medical Officer — চিকিৎসা কর্মকর্তা।
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ
২,২৮১.
কোনটি পারিভাষিক শব্দ নয়?
  1. ক) সচিব
  2. খ) বেতার
  3. গ) উপহার
  4. ঘ) উদযান
ব্যাখ্যা
• বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে পারিভাষিক শব্দ বলে।
কয়েকটি গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ হচ্ছে -বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে পারিভাষিক শব্দ বলে।

কয়েকটি গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ হচ্ছে -
Radio (বেতার),
Secretary (সচিব),
Garduate (স্নাতক),
Oxygen (অম্লজান),
Hydrogen (উদযান),
Periodical (সাময়িকী),
Equation (সমীকরণ) ইত্যাদি।

উপসর্গযোগে গঠিত শব্দ - প্রহার, উপহার।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
২,২৮২.
'তাত' শব্দের অর্থ কী
  1. পিতৃব্য
  2. সুতা
  3. তন্তু
  4. লতাগুল্ম
ব্যাখ্যা
'তাত' শব্দের অর্থ:
- পিতা, বাবা, চাচা, কাকা, খুড়া, পিতৃব্য

অন্যদিকে,
'গাছালি' শব্দের অর্থ:
- বৃক্ষলতাদি, বুনো লতাগুল্ম

'তন্তু' শব্দের অর্থ:
- সুতা, আঁশ, তাঁত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২,২৮৩.
'মাতুলকন্যা' বলতে কী বুঝায়?
  1. মায়ের বোন
  2. মামাতো বোন
  3. একমাত্র কন্যা
  4. ঘরত্যাগি কন্যা
ব্যাখ্যা

বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• মাতুলকন্যা: মামার মেয়ে, মামাতো বোন।

উল্লেখ্য,
- মাতুল অর্থ: মায়ের ভাই মামা; মাতার ভ্রাতৃস্থানীয় ব্যক্তি।
- মাতুলকুল অর্থ - মামা বংশ।
- মাতুলপুত্র অর্থ -  মামার ছেলে, মামাতো ভাই।
- মাতুলানী অর্থ - মামার পত্নী, মামি।
- মাতুলালয় অর্থ - মামাবাড়ি।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

২,২৮৪.
'হরণ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ কী হবে?
  1. জিজীবিষা
  2. অপচিকীর্ষা
  3. জিহীর্ষা
  4. জিগমিষা
ব্যাখ্যা
• 'হরণ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জিহীর্ষা। 

• এই সম্পর্কিত কিছু এক কথায় প্রকাশ:
- বেঁচে থাকার ইচ্ছা - জিজীবিষা। 
- অপকার করার ইচ্ছা - অপচিকীর্ষা। 
- গমন করার ইচ্ছা - জিগমিষা। 
- উদক / জল পানের ইচ্ছা - উদন্যা। 
- দেখবার ইচ্ছা - দিদৃক্ষা। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২,২৮৫.
'ভক্তি' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. ক) অভক্তি
  2. খ) ঘৃণা
  3. গ) বিতৃষ্ণা
  4. ঘ) সবগুলো
ব্যাখ্যা
'ভক্তি' শব্দের বিপরীত শব্দ = 'অভক্তি/ঘৃণা/বিতৃষ্ণা'।
কতিপয় বিপরীতার্থক শব্দ-
ভগ্ন - পূর্ণ/অভগ্ন
ভরন্ত - খালি 
ভূমিকা - উপসংহার
ভীরু - নির্ভীক/ সাহসী
ভূত - ভবিষ্যৎ 
ভৃত্য - প্রভু
ভব্য - অভব্য 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ। 
২,২৮৬.
'প্রত্যয়' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? 
  1. বিরক্ত
  2. বিরত
  3. সংশয়
  4. বিনীত
ব্যাখ্যা
- 'প্রত্যয়' শব্দের বিপরীত শব্দ- সংশয়। 

অন্যদিকে, 
- উদ্যত শব্দের বিপরীত শব্দ হলো- বিরত। 
- অনুরক্ত শব্দের বিপরীত শব্দ- বিরক্ত। 
- উদ্ধত শব্দের বিপরীত শব্দ হলো- বিনীত। 
- জঙ্গম শব্দের বিপরীত শব্দ হলো- স্থাবর। 

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
২,২৮৭.
'হত্যা করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ কোনটি হবে?
  1. প্রতিচিকীর্ষা
  2. নির্মিসা
  3. জিজ্ঞাসা
  4. জিঘাংসা
ব্যাখ্যা
• হনন / হত্যা করার ইচ্ছা = জিঘাংসা। 

• কিছু গুরুত্বপুর্ণ এক কথায় প্রকাশ:
- জানবার ইচ্ছা = জিজ্ঞাসা। 
- অনুকরণ করার ইচ্ছা = অনুচিকীর্ষা। 
- মুক্তি পাওয়ার ইচ্ছা = মুক্তিকামী। 
- প্রতিকার করার ইচ্ছা = প্রতিচিকীর্ষা। 
- প্রবেশ করার ইচ্ছা = বিবিক্ষা। 
- সেবা করার ইচ্ছা = শুশ্রূষা। 
- উদক / জল পানের ইচ্ছা - উদন্যা।
- নির্মাণ করার ইচ্ছা - নির্মিসা।
- দান করার ইচ্ছা - দিৎসা।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,২৮৮.
'অলীক' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. কৃত্রিম
  2. লৌকিক
  3. বাস্তব
  4. মিথ্যা
ব্যাখ্যা
• অলীক (বিশেষ্য পদ),
অর্থ-
- মিথ্যা,
- অসত্য।

• 'অলীক' শব্দের বিপরীত শব্দ - সত্য/বাস্তব।

কিছু গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দ হলো-
অনুগ্রহ - নিগ্রহ,
অর্বাচীন - প্রাচীন,
প্রবীণ - নবীন,
প্রাকৃতিক - কৃত্রিম,
অধিত্যকা - উপত্যকা,
জ্ঞাত - অজ্ঞাত,
অর্থী - প্রত্যর্থী,
অনুরাগী - বিরাগী ইত্যাদি।

উৎস: ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২,২৮৯.
‘পেয়ারা‘ কোন ভাষা থেকে আগত?
  1. ক) হিন্দি
  2. খ) উর্দু
  3. গ) গ্রীক
  4. ঘ) পর্তুগিজ
ব্যাখ্যা
পেয়ারা (বিশেষ্য) 
- পর্তুগিজ ভাষা থেকে আগত শব্দ। 
অর্থ: ক্রান্তীয় বা উপক্রান্তীয় অঞ্চলে চাষ করা হয় এমন মাঝারি আকৃতির চিরহরিৎ উদ্ভিদের অসংখ্য ছোট বীজবিশিষ্ট গোলাকৃতির ফল।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
২,২৯০.
‘ঘোর অন্ধকার রাত্রি’ এক কথায় প্রকাশ কী হবে?
  1. অমাবস্যা
  2. মহানিশা
  3. ত্রিযামা
  4. তমিস্রা
  5. সৌপ্তিক
ব্যাখ্যা
• ‘ঘোর অন্ধকার রাত্রি’ এক কথায় বলে - তামসী, তমিস্রা।

• গুরুত্বপূর্ণ কিছু এক কথায় প্রকাশ হলো:
- 'কৃষ্ণপক্ষের শেষ তিথি' - অমাবস্যা।
- ‘রাত্রির মধ্যভাগ’ - মহানিশা। 
- ‘রাত্রিকালীন যুদ্ধ’ - সৌপ্তিক।
- ‘রাত্রির তিন ভাগ একত্রে’ - ত্রিযামা।
- ‘রাতের শিশির’ - শবনম।
 ‘গভীর রাত্রি’ এক কথায় বলে - নিশীথ।
- ‘রাত্রির প্রথম ভাগ’  -পূর্বরাত্র।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২,২৯১.
'চোখের মাথা খাওয়া' - বাগ্‌ধারাটি কী অর্থ প্রকাশ করে?
  1. প্রশয় পাওয়া
  2. বোধগম্য হওয়া
  3. সর্বনাশ করে সম্মান দেখানো
  4. না দেখা 
ব্যাখ্যা

• চোখের মাথা খাওয়া - অন্ধ হওয়া/ না দেখা। 
- বাক্য: চোখের মাথা না খেলে কেউ এমন কাজ করতে পারে?

একই শব্দের ভিন্নর্থক প্রয়োগ:
• মাথা ধরা (মাথায় যন্ত্রণা হওয়া) ওষুধ খেয়ে রুগির মাথা ধরা কমেছে।
• মাথা পাতা (সম্মত হওয়া) - এ কাজে আমি মাথা পাততে পারি না।
• মাথা আসা (বোধগম্য হওয়া) - অঙ্কটি কিছুতেই আমার মাথায় আসছে না।
• মাথা খাওয়া (নষ্ট করা) - অতি আদর দিয়ে ছেলেটার মাথা খেয়ো না।
• মাথা ঠেকান (প্রণাম করা) ও আমার দেশের মাটি, তোমার তরে ঠেকাই মাথা।
• মাথায় উঠা (প্রশয় পাওয়া) - আদর পেয়ে ছেলেটা মাথায় উঠে যাচ্ছে।
• মাথা গরম করা (চটিয়া যাওয়া)- এত অল্পে ছেলেটা মাথায় উঠে যাচ্ছে।
• মাথার দিব্যি (শপথ) - মাথার দিব্যি, দয়া করে এ কাজ করো না।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

২,২৯২.
'Edit' এর পারিভাষিক শব্দ-
  1. সম্পাদিত
  2. সম্পাদনা
  3. সম্পাদকীয়
  4. সংস্করণ
ব্যাখ্যা
• 'Edit' শব্দের পারিভাষিক শব্দ - সম্পাদনা।

অন্যদিকে,
• 'Edited' শব্দের পারিভাষিক শব্দ - সম্পাদিত। 
• 'Editorioal' শব্দের পারিভাষিক শব্দ - সম্পাদকীয়। 
• 'Edition' শব্দের পারিভাষিক শব্দ - সংস্করণ। 

উৎস: বাংলা একাডেমি, প্রসাশনিক পরিভাষা।
২,২৯৩.
‘পায়া ভারি’ বাগ্‌ধারাটির অর্থ -
  1. কুৎসিত
  2. ফাঁকি
  3. অহঙ্কার
  4. দীর্ঘজীবী
ব্যাখ্যা
• ‘পায়া ভারি’ বাগ্‌ধারাটির অর্থ - অহঙ্কার।

অন্যদিকে:
'কালে ভদ্রে' অর্থ - কদাচিৎ। 
‘ডাকাবুকো’ অর্থ - নির্ভীক।
'পগারপার' অর্থ - 'পলায়ন করা'।
‘কানকাটা’ অর্থ - বেহায়া।
'কেউ কেটা' অর্থ - সামান্য।
‘কূপমুন্ডক’ অর্থ - সীমাবদ্ধ জ্ঞান।
‘কাকভূষণ্ডী’ অর্থ - দীর্ঘজীবী।
‘বকধার্মিক’ অর্থ - ভণ্ড।
'ঝিঙেফুল ফোটা' অর্থ - আয়ু ফুরিয়ে আসা।

উৎস:
- বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান;
- বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর,
- ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ, মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২১ সংস্করণ)।
২,২৯৪.
‘Ejectment’ শব্দের সঠিক পারিভাষিক শব্দ কোনটি?
  1. স্থগিতাবস্থা
  2. উচ্ছেদ
  3. স্থগিতকরণ
  4. মুক্তস্থানাতঙ্ক
ব্যাখ্যা

Ejectment শব্দের সঠিক পারিভাষিক শব্দ হচ্ছে উচ্ছেদ।
Abeyance - স্থগিতাবস্থা।
Agoraphobia - মুক্তস্থানাতঙ্ক।
Adjournment - স্থগিতকরণ।

উৎসঃ অক্সফোর্ড ডিকশনারি, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

২,২৯৫.
'কাঠখোট্টা' বাগ্‌ধারার অর্থ কী?
  1. গোপনে কুপরামর্শ দেয়া
  2. নীরস ও অনমনীয়
  3. নিরেট মূর্খ
  4. ভাবনাচিন্তাহীন
ব্যাখ্যা

•  'কাঠখোট্টা' বাগ্‌ধারার অর্থ- নীরস ও অনমনীয়। 

অন্যদিকে, 
• 'কলকাঠি নাড়া' অর্থ - গোপনে কুপরামর্শ দেয়া। 
• 'গোবরগণেশ' অর্থ - নিরেট মূর্খ। 
• 'খোদার খাসি' অর্থ - ভাবনাচিন্তাহীন। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ  মামুদ। 

২,২৯৬.
‘বেদিত’ শব্দের অর্থ কী?
  1. বিদ্ধ করার যোগ্য
  2. কাঁপছে এমন
  3. জানানো হয়েছে এমন
  4. বেদের জ্ঞানকাণ্ড
ব্যাখ্যা
• বেদিত (বিশেষণ)
- সংস্কৃত শব্দ।
- প্রকৃত-প্রত্যয় = (√বেদি + ত),
অর্থ: জানানো হয়েছে এমন, জ্ঞাপিত, নিবেদিত।

অন্যদিকে,
• বিধনীয় শব্দের অর্থ - বিদ্ধ করার যোগ্য,  বেধনসাধ্য, লক্ষ্য।
• বেপথুমান শব্দের অর্থ - কাঁপছে এমন, কম্পমান।
• বেদান্ত শব্দের অর্থ - বেদের জ্ঞানকাণ্ড।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২,২৯৭.
'আকাশ কুসুম' বাগধারাটির অর্থ কী?
  1. আকাঙ্ক্ষিত বস্তু
  2. অপ্রত্যাশিত
  3. প্রচুর ব্যবধান
  4. অসম্ভব কল্পনা
ব্যাখ্যা
• 'আকাশ কুসুম' বাগধারাটির অর্থ - অবাস্তব কল্পনা। 

• আরো কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
- 'অন্ধের যষ্টি' বাগধারাটির অর্থ - একমাত্র অবলম্বন।
- 'আঁধার ঘরের মানিক' বাগধারটির অর্থ - অত্যন্ত প্রিয়জন।
- 'ইঁচড়ে পাকা' বাগধারাটির অর্থ - অকালপক্ব।
- অমাবস্যার চাঁদ বাগধারার অর্থ - দুর্লভ বস্তু বা বিরল বস্তু।
- আষাঢ়ে গল্প বাগধারার অর্থ - আজগুবি কাহিনি।
- 'অগ্নি পরীক্ষা' বাগধারাটির অর্থ - কঠিন পরীক্ষা।
- 'অদৃষ্টের পরিহাস' বাগধারাটির অর্থ - ভাগ্যের নিষ্ঠুরতা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি, (২০২১ ও ২০১৮ সংস্করণ)।
২,২৯৮.
"শোণিত" শব্দের অর্থ কী?
  1. হৃদয়
  2. অশ্রু
  3. রক্ত
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
• "শোণিত" শব্দের অর্থ - রক্ত, লোহিত।

অন্যদিকে,
'হৃদয়' শব্দের অর্থ - অন্তঃকরণ, বক্ষ, বুক, বুকের ভেতরের অংশ, হৃৎপিণ্ড।
'অশ্রু' শব্দের অর্থ - চোখের জল।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২,২৯৯.
'Hydrosphere' এর বাংলা পরিভাষা - 
  1. বিষয়াদি
  2. বারিমণ্ডল
  3. গোলার্ধ
  4. আবহমণ্ডল
ব্যাখ্যা
• 'Hydrosphere' এর বাংলা পরিভাষা - বারিমণ্ডল

অন্যদিকে, 
• 'Affairs' এর বাংলা পরিভাষা - বিষয়াদি।
• 'Hemisphere' এর বাংলা পরিভাষা - গোলার্ধ।
• 'Atmosphere' এর বাংলা পরিভাষা - আবহমণ্ডল।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
২,৩০০.
‘আঁতে ঘা' এর বাগধারা কি?
  1. ক) ক্ষণস্থায়ী
  2. খ) অবিশ্বাস্য ঘটনা
  3. গ) মনে কষ্ট
  4. ঘ) বিশৃঙ্খল
ব্যাখ্যা
• আঁতে ঘা বাগধারার অর্থ - মনে কষ্ট

কয়েকটি গুরুত্বপূর্ণ বাগধারা হলো:
• চুলোয় যাওয়া - নষ্ট হওয়া।
• গুড়ে বালি - আশায় নৈরাশ্য।
• গোড়ায় গলদ - শুরুতেই ভুল।
• কৈয় মাছের জান - যা সহজে মরে না।
• পুটি মাছের প্রাণ - ছোটো মন।
• তানকানা - কাণ্ডজ্ঞানহীন।
• তিলকে তাল করা - ছোটকে বড় করা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।