বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

অর্থতত্ত্ব

মোট প্রশ্ন৮,১৭১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

অর্থতত্ত্ব

PrepBank · পাতা ২২ / ৮১ · ২,১০১২,২০০ / ৮,১৭১

২,১০১.
'Book Post' এর পারিভাষিক রূপ কোনটি?
  1. ডাকঘর
  2. খোলা ডাক
  3. উপবিধি
  4. লেখস্বত্ব
ব্যাখ্যা
Book post শব্দের বাংলা পরিভাষা হলো- খোলা ডাক।

অন্য অপশনে, 
Post-office শব্দের বাংলা পরিভাষা- ডাকঘর, 
By-law শব্দের বাংলা পরিভাষা -উপবিধি, 
Copyright শব্দের বাংলা পরিভাষা - লেখস্বত্ব। 
----------------
• আরো কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ:  
- Book Keeper শব্দের পারিভাষিক অর্থ 'হিসাব রক্ষক', 
- Librarian = গ্রন্থাগারিক, 
- Booklet = পুস্তিকা, 
- Book binder = দপ্তরি, 
- Book-credit = খতিয়ানি জমা, 
- Book-debit = খতিয়ানি খরচ। 

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি, ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,১০২.
‘দয়া’ শব্দের অর্থ কী?
  1. টান
  2. অনুকম্পা
  3. দ্বিপ
  4. ক্লেশ
ব্যাখ্যা
'দয়া' শব্দের সমার্থক শব্দ:
- অনুকম্পা, দয়া, করুণা, কৃপা, মায়া, অনুগ্রহ।

অন্যদিকে, 
'কষ্ট' শব্দের সমার্থক শব্দ: 
- ক্লেশ, দুঃখ, আয়াস, পরিশ্রম।
 
'হাতি' শব্দের সমার্থক শব্দ:
- পিল, হস্তী, দ্বিপ, গজ।
 
'ঝোঁক' শব্দের সমার্থক শব্দ:
- প্রবণতা, টান, আকর্ষন।
 
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
২,১০৩.
Xanthic শব্দের অর্থ-
  1. রণতরী
  2. হলদেটে
  3. কাপুরুষোচিত
  4. অভিজ্ঞান
ব্যাখ্যা

 Xanthic শব্দের অর্থ হলদেটে বা পীতবর্ণ(বিশেষণ)।
- Warship শব্দের অর্থ রণতরী।
- Virile শব্দের অর্থ কাপুরুষোচিত।
- Monogram শব্দের অর্থ অভিজ্ঞান।

উৎস: বাংলা একাডেমী প্রশাসনিক পরিভাষা।

২,১০৪.
'বারিদ' শব্দের অর্থ কী?
  1. সমুদ্র 
  2. আকাশ
  3. নদী 
  4. মেঘ 
ব্যাখ্যা


• 'মেঘ' শব্দের সমার্থক শব্দ:
জলদ, জলধর, নীরদ, বারিদ, ঘন, জীমূত, অভ্র, অম্বুবাহ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ) এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

২,১০৫.
‘Prevarication’ এর বাংলা পরিভাষা -
  1. নিবারণ
  2. বাক্‌ছলী
  3. নিবারণ করা
  4. বাক্‌ছল
ব্যাখ্যা
• ‘Prevarication’ এর বাংলা পরিভাষা - বাক্‌ছল

অন্যদিকে,
- 'Prevent' এর বাংলা পরিভাষা - নিবারণ করা। 
- 'Prevaricator' এর বাংলা পরিভাষা - বাক্‌ছলী। 
- 'Prevention' এর বাংলা পরিভাষা - নিবারণ।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
২,১০৬.
'রাজা' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. সফেদ
  2. বাদশাহ্
  3. ভূপাল
  4. নরেন্দ্র
ব্যাখ্যা
• 'রাজা' শব্দের সমার্থক শব্দ নয় - সফেদ

'রাজা' শব্দের সমার্থক শব্দ:
- নৃপতি,
- নৃপ,
- সম্রাট,
- বাদশাহ্,
- নৃপেন্দ্র,
- নরপতি,
- ভূপতি,
- ভূপাল,
- নরেন্দ্র ইত্যাদি।

অন্যদিকে, 
• 'সফেদ' শব্দটি 'সাদা' শব্দের সমার্থক শব্দ। 

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২,১০৭.
"Merchant" এর বাংলা পরিভাষা কোনটি?
  1. দোভাষী
  2. বার্তা
  3. কালপুরুষ
  4. বণিক
ব্যাখ্যা
• "Merchant" এর বাংলা পরিভাষা — 'বণিক'।

অন্যদিকে,
• 'Interpreter' এর বাংলা পরিভাষা - দোভাষী।
• 'Message' এর বাংলা পরিভাষা - বার্তা।
• 'Orion' এর বাংলা পরিভাষা - কালপুরুষ।


উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
২,১০৮.
হস্তী রাখার স্থানকে এককথায় কী বলে?
  1. ক) পিলখানা
  2. খ) বৃংহতি
  3. গ) লীন
  4. ঘ) আখড়া
ব্যাখ্যা
হস্তী রাখার স্থান = বারী/পিলখানা ।

অন্যদিকে, 
আখড়া = সন্ন্যাসীদের আশ্রম।
লীন = লয় প্রাপ্ত হয়েছে যা। 
বৃংহতি = হাতির ডাক ।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
২,১০৯.
'সাকার' এর বিপরীত শব্দ কোনটি?
  1. আকার
  2. মূর্তিমান
  3. করাল
  4. নিরাকার
ব্যাখ্যা
• 'সাকার' শব্দের বিপরীত শব্দ - নিরাকার।

কয়েকটি গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:
- 'বিধি' শব্দের বিপরীত শব্দ - নিষেধ।
- 'সৌম্য' শব্দের বিপরীত শব্দ - করাল।
- 'ভীরু' শব্দের বিপরীত শব্দ - নির্ভীক।
- 'মহাজান' শব্দের বিপরীত শব্দ - খাতক।
- 'ভাটি' শব্দের বিপরীত শব্দ - উজান।
- 'বিষ' শব্দের বিপরীত শব্দ - অমৃত।
- 'সিক্ত' শব্দের বিপরীত শব্দ - শুষ্ক।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,১১০.
'যে নারীর স্বামী বিদেশে থাকে', তাকে এক কথায় কি বলে?
  1. প্রোষিতভর্তৃকা
  2. নিয়ন্তা 
  3. অবীরা
  4. অনসূয়া
ব্যাখ্যা

‘প্রোষিতভর্তৃকা’ শব্দটি সেই নারীর জন্য ব্যবহৃত হয় যার স্বামী বিদেশে অবস্থান করছেন। 

• কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ:
- যে নারী নিয়ন্ত্রণ করে = নিয়ন্তা;
- যে নারীর হিংসা নেই = অনসূয়া;
- যে নারীর স্বামী ও সন্তান নেই = অবীরা;
- যে নারীর স্বামী বর্তমান = সধবা;
- যা পূর্বে শোনা যায় নি=অশ্রুতপূর্ব;
- হিরণ্য (স্বর্ণ) দ্বারা নির্মিত =হিরন্ময়;
- বাতাসে চরে যে=কপোত;
- পূর্ব জন্মের কথা স্মরণ আছে যার=জাতিস্বর;
- সরোবরে জন্মায় যাহা =সরোজ;
- যা পুনঃ পুনঃ জ্বলিতেছে =জাজ্বল্যমান;
- সকলের জন্য প্রযোজ্য =সর্বজনীন;
- সকলের জন্য অনুষ্ঠিত = সার্বজনীন;
- রাত্রির মধ্যভাগ = মহানিশা;
- স্মৃতিশাস্ত্রে পণ্ডিত যিনি = শাস্ত্রজ্ঞ;
- স্মৃতি শাস্ত্র রচনা করেন যিনি = শাস্ত্রকার;
- এখনও শত্রু জন্মায় নাই যার = অজাতশত্রু;
- এখনও গোঁফ-দাড়ি গজায় নাই যাহার = অজাতশ্মশ্রু;
- যে বিষয়ে কোন বিতর্ক নেই = অবিসংবাদী;
- স্ত্রীর বশীভূত = স্ত্রৈণ;
- যে নারীর হাসি সুন্দর = সুহাসিনী;
- যে নারীর হাসি পবিত্র = শুচিস্মিতা;
- যে নারীর স্বামী বর্তমান = সধবা। 

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২,১১১.
কোনটি 'নদী' শব্দের সমার্থক শব্দ নয়?
  1. ক) তটিনী
  2. খ) সিন্ধু
  3. গ) নির্ঝরিণী
  4. ঘ) সরিৎ
ব্যাখ্যা
নদী শব্দের সমার্থক শব্দ হলো তটিনী, নির্ঝরিণী, সরিৎ, শৈবলিনী, স্রোতস্বতী, স্রোতস্বিনী ইত্যাদি। অন্যদিকে সিন্ধু অর্থ সাগর, পারাপার, সমুদ্র ইত্যাদি।
(সূত্রঃ প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি : একাদশ-দ্বাদশ শ্রেণী : ড. হায়াৎ মামুদ এবং ড. মোহাম্মদ আমীন)
২,১১২.
'দিন ও রাতের সন্ধিক্ষণ' এককথায় কি হবে?
  1. সায়াহ্ন
  2. সন্ধ্যা
  3. অপরাহ্ন
  4. গোধুলি
ব্যাখ্যা
দিন ও রাতের সন্ধিক্ষণ- গোধুলি।

• সায়াহ্ন-  সন্ধ্যা, সাঁঝ।
অপরাহ্ন - দিবসের শেষ ভাগ।
 
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,১১৩.
'বিভব' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. দিবাকর
  2. ঐশ্বর্য
  3. আলো
  4. রশ্মি
ব্যাখ্যা
'ঐশ্বর্য' শব্দের সমার্থক শব্দ:
- ধন-সম্পত্তি, বৈভব, মহিমা, বিত্ত, প্রতিপত্তি, প্রভুত্ব, বিভব, ধনদৌলত।

অন্যদিকে,
'সূর্য' শব্দের সমার্থক শব্দ:
- অর্ক, তপন, আদিত্য, আফতাব, দিবাকর, ভাস্কর, ভানু, মার্তণ্ড, বালার্ক, রবি, সবিতা ইত্যাদি।

'আলো' শব্দের সমার্থক শব্দ:
- প্রভা, কিরণ, দীপ্তি, কর, অংশু, রশ্মি, জ্যোতি, আলোক, বিভা, ময়ূখ, ভাতি, রেশন, রশ্মী, কিরণ, নুর, উদ্ভাস ইত্যাদি।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
২,১১৪.
'রাজা' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. মৃগেন্দ্র
  2. নরেন্দ্র
  3. নগেন্দ্র
  4. বল্লভ
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,

• 'রাজা' শব্দের সমার্থক শব্দ 'নরেন্দ্র'। 


অন্যদিকে,
- মৃগেন্দ্র অর্থ সিংহ।
- নগেন্দ্র অর্থ হিমালয়।
- বল্লভ অর্থ পুরুষ।

• 'রাজা' শব্দের সমার্থক শব্দ:

- নৃপতি, নৃপ, সম্রাট, বাদশাহ, নরপতি, ভূপতি, ভূপাল।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান; ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,১১৫.
'অশ্ব-রথ-হস্তী-পদাতিক সৈন্যের সমাহার' - কে এক কথায় কি বলে?
  1. শাদ্বল
  2. চতুরঙ্গ
  3. সংসপ্তক
  4. স্কন্দাবার
ব্যাখ্যা
• 'অশ্ব-রথ-হস্তী-পদাতিক সৈন্যের সমাহার' কে এক কথায় বলে 'চতুরঙ্গ'।

অন্যদিকে:
- তৃনাচ্ছাদিত ভূমি = শাদ্বল।
- সৈনিকদের বিশ্রাম শিবির = স্কন্দাবার।

গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ নিম্নরূপ:
- নিতান্ত দগ্ধ হয় যে সময়ে = নিদাঘ।
- মাসের শেষ দিন = সংক্রান্তি।
- চৈত্র মাসের উৎপন্ন ফসল = চৈতালি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২,১১৬.
'Insomnia' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. সদাচার
  2. অনিদ্রা
  3. স্মারকলিপি
  4. শিষ্টাচার
ব্যাখ্যা
• 'Insomnia' এর বাংলা পরিভাষা: 'অনিদ্রা'। 

অন্যদিকে, 
Good manners এর বাংলা পরিভাষা- 'সদাচার'।  
‘Memorandum’ শব্দের বাংলা পরিভাষা - স্মারকলিপি।
'Etiquette' এর বাংলা পরিভাষা- 'শিষ্টাচার'। 
----------------------- 
কয়েকটি গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ:
'High standard' এর বাংলা পরিভাষা- 'উচ্চমান'।
'Ethics এর বাংলা পরিভাষা- 'নীতিবিদ্যা'। 
Constitution শব্দের বাংলা পারিভাষা - সংবিধান।
'Manual’ শব্দের বাংলা পারিভাষা - সারগ্রন্থ।
Constituency শব্দের বাংলা পারিভাষা - নির্বাচনী এলাকা/  নির্বাচকমণ্ডলী।
Manifesto শব্দের বাংলা পারিভাষা - - ইশতেহার।
Manuscript শব্দের বাংলা পারিভাষা - - পাণ্ডুলিপি।
‘Edition’ শব্দের বাংলা পারিভাষা - সংস্করণ।
Gazette শব্দের বাংলা পারিভাষা - - ঘোষণাপত্র।
Invoice শব্দের বাংলা পারিভাষা - - চালান, প্রেরিতক-সূচি।
Armour- এর বাংলা পরিভাষা - বর্ম।
Constipation- শব্দের বাংলা পরিভাষা- কোষ্ঠকাঠিন্য।

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা, Accessible Dictionary.
২,১১৭.
উজানের কৈ- বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. তোষামোদকারী
  2. নির্ভীক
  3. সহজলভ্য
  4. নির্বোধ লোক
ব্যাখ্যা

• 'উজানের কৈ’ বাগ্‌ধারাটির অর্থ - সহজলভ্য।

​অন্যদিকে,
- 'খয়ের খাঁ' বাগ্‌ধারাটির অর্থ - তোষামোদকারী।
- ঢেঁকি অবতার বাগ্‌ধারাটির অর্থ - নিষ্কর্মা ও নির্বোধ লোক।
- ‘ডাকাবুকো’ বাগ্‌ধারাটির অর্থ - নির্ভীক।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি- নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ), ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২,১১৮.
উচিত কথায় মামা বেজার- এটি যে শ্রেণির প্রবাদ-
  1. ক) সমালোচনামূলক
  2. খ) অভিজ্ঞতাবাচক
  3. গ) নীতিমূলক
  4. ঘ) ব্যাঙ্গাত্মক
ব্যাখ্যা

- মানবসমাজের দীর্ঘদিনের অভিজ্ঞতালব্ধ জীবনসত্যের স্মারক কোনো জনপ্রিয় বিদ্রুপাত্মক সংক্ষিপ্ত উক্তিকে প্রবাদ বলে।

প্রবাদের শ্রেণিবিভাগঃ
- সমালোচনামূলক: উচিত কথায় মামা বেজার।
- সাধারণ অভিজ্ঞতামূলক: কান টানলে মাথা আসে, অল্পবিদ্যা ভয়ঙ্করী।
- নীতিমূলক: চোরা না শুনে ধর্মের কাহিনী, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট।
- সামাজিক রীতিবিষয়ক: মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, অতি লোভে তাঁতি নষ্ট ইত্যাদি।
- ব্যঙ্গাত্মক: চোরে চোরে মাসতুতো ভাই, ঠেলার নাম বাবাজি।

২,১১৯.
‘শমন’ শব্দের অর্থ কি?
  1. ক) সয়ন
  2. খ) আদালতের আদেশ
  3. গ) যম
  4. ঘ) গমন
ব্যাখ্যা

শমন - যম

সমন - আদালতের আদেশ

উৎসঃ মাধ্যমিক বাংলা ব্যাকরণ ও নির্মিতি।
২,১২০.
'নেই আঁকড়া' বাগ্‌ধারার অর্থ কী?
  1. অস্থায়ী বস্তু
  2. একগুঁয়ে
  3. শ্রমবিমুখ
  4. কপট ব্যক্তি
ব্যাখ্যা
• 'নেই আঁকড়া' বাগ্‌ধারার অর্থ - একগুঁয়ে। 

অন্যদিকে, 
• 'ননীর পুতুল' বাগ্‌ধারার অর্থ - শ্রমবিমুখ। 
• 'বর্ণচোরা' বাগ্‌ধারার অর্থ - কপট ব্যক্তি। 
• 'বালির বাঁধ' বাগ্‌ধারার অর্থ - অস্থায়ী বস্তু। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)। 
২,১২১.
"ইষ্ট" শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. শিষ্ট
  2. নিষ্ঠ
  3. হিষ্ট
  4. অনিষ্ট
ব্যাখ্যা
• "ইষ্ট" শব্দের বিপরীতার্থক শব্দ - অনিষ্ট। 

• ইষ্ট। 
- অর্থ:
বিশেষ্য পদ - কাম্য বস্তু বা বিষয়। 
বিশেষণ পদ - কাম্য; বাঞ্ছিত, কল্যাণকর। 

• অনিষ্ট। 
- অর্থ:
বিশেষ্য পদ - অপকার, ক্ষতি; অমঙ্গল।
বিশেষণ পদ - অবাঞ্ছিত, অনভিলষিত।

অন্যদিকে, 
-----------------
• শিষ্ট। 
- অর্থ: 
বিশেষ্য পদ - সুশীল ব্যক্তি (শিষ্টের পালন)।
বিশেষণ পদ - শান্ত, বিনীত; সুশীল; নীতিবান; শিক্ষিত।

• 'নিষ্ঠ' অর্থ- বহুব্রীহি সমাসের উত্তরপদে 'নিষ্ঠা'-র রূপ (কর্মনিষ্ঠ)।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।
২,১২২.
দুহিতা-এর বিপরীত শব্দ কোনটি ?
  1. ক) পুত্র
  2. খ) কন্যা
  3. গ) স্ত্রী
  4. ঘ) স্বামী
ব্যাখ্যা
• দুহিতা-এর বিপরীত শব্দ - পুত্র।

অন্যদিকে,
• 'কন্যা' শব্দের সমার্থক শব্দ- দুহিতা, আত্মজা, তনয়া, সুতা, নন্দিনী, মেয়ে,দুলালী, আত্মসম্ভবা, পুত্রিকা, ঝিউরি, দুলালি, ঝি ইত্যাদি। 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
২,১২৩.
’ঈষৎ কম্পিত’-এর এক কথায় প্রকাশ কী?
  1. আধুত
  2. স্মিত
  3. নীলাভ
  4. ধূসর
ব্যাখ্যা

’ঈষৎ কম্পিত’-এর এককথায় প্রকাশ = আধুত।

এছাড়াও,

- ’ঈষৎ কৃষ্ণ’-এর এককথায় প্রকাশ = কালচে।
- ’ঈষৎ পণ্ডুবর্ণ’-এর এককথায় প্রকাশ = ধূসর।
- ’ঈষৎ নীলবর্ণ’-এর এককথায় প্রকাশ = নীলাভ।
- ’ঈষৎ হাস্য’-এর এককথায় প্রকাশ = স্মিত।
- ’ঈশ্বর বিষয়ক’-এর এককথায় প্রকাশ = ঐশ্বরিক।
- ’ঈষৎ মধুর’-এর এককথায় প্রকাশ = আমধুর।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২,১২৪.
'ম্যাও ধরা' এর রীতিসিদ্ধ প্রয়োগ কোনটি?
  1. অনুরোধ করা
  2. কণ্ঠ রুদ্ধ হওয়া
  3. দায়িত্ব নেওয়া
  4. একগুয়েমি করা
  5. কোনটিই নয়
ব্যাখ্যা
ম্যাও ধরা - দায়িত্ব নেওয়া৷
হাতে-পায়ে ধরা - অনুরোধ করা৷
গলা ধরা - কণ্ঠ রুদ্ধ হওয়া৷
গোঁ ধরা - একগুয়েমি করা।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণি
২,১২৫.
'প্রাখর্য' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. সংক্ষিপ্ত
  2. স্নিগ্ধতা 
  3. পঙ্কিল 
  4. অন্তর্হিত 
ব্যাখ্যা
'বিদ্যমান' এর বিপরীতার্থক শব্দ- 'অন্তর্হিত' 
'প্রাখর্য'  এর বিপরীতার্থক শব্দ'- স্নিগ্ধতা' 
'বিস্তৃত' এর বিপরীতার্থক শব্দ'- সংক্ষিপ্ত' 
'নির্মল' এর বিপরীতার্থক শব্দ- 'পঙ্কিল' 

[উৎস: ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ]
২,১২৬.
'বিবিধ বিষয় সম্পর্কে অভিজ্ঞ' এক কথায় বলে -
  1. বহুধা
  2. সর্বজ্ঞ
  3. বহুদর্শী
  4. সবজান্তা
ব্যাখ্যা
• 'বিবিধ বিষয় সম্পর্কে অভিজ্ঞ' এক কথায় বলে - বহুদর্শী।

অন্যদিকে:
• সব কিছু জানে এমন - সর্বজ্ঞ।
• সব বিষয়ে জানে এমনম - সবজান্তা।
• অনেক প্রকারে/ বিভিন্ন দিক থেকে - বহুধা। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান ও অভিগম্য অভিধান।
২,১২৭.
'কুমুদনাথ' এর সমার্থক শব্দ?
  1. ক) ভানু
  2. খ) নিশীথিনী
  3. গ) কোমলাকান্ত
  4. ঘ) চাঁদ
ব্যাখ্যা
চাঁদ শব্দের সমার্থক :- সোম, চন্দ্র, চন্দ্রমা, শশী, শশধর, শশাঙ্ক, শুধাংশু, হিমাংশু, বিধু, ইন্দু, সিতকর, নিশাকর, সুধাকর, নিশাকান্ত, মৃগাঙ্ক, রজনীকান্ত, কলাধর, কলানিধি, কুমুদনাথ।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
২,১২৮.
"Erudite" এর বাংলা পরিভাষা কোনটি?
  1. বাজেয়াপ্ত করা 
  2. পাণ্ডিত্যপূর্ণ
  3. গুপ্তচরবৃত্তি 
  4. অতিভোজন 
ব্যাখ্যা

• "Erudite" এর বাংলা পরিভাষা- পাণ্ডিত্যপূর্ণ।
------------------------
• 'Erudite' (adjective):
English Meaning: Having or showing a lot of knowledge, especially from reading and studying.
Bangla Meaning: (আনুষ্ঠানিক) পাণ্ডিত্যপূর্ণ।

অন্যদিকে,
- Escheat- বাজেয়াপ্ত করা;
- Espionage- গুপ্তচরবৃত্তি;
- Over eating- অতিভোজন।

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা।

২,১২৯.
'হীন' শব্দের প্রতিশব্দ কোনটি?
  1. তনু
  2. কায়
  3. হেম
  4. শূন্য
ব্যাখ্যা
'হীন' শব্দের প্রতিশব্দ:
- নিচ, অধম, হেয়, শূন্য ইত্যাদি।

অন্যদিকে,
’দেহ' শব্দের প্রতিশব্দ:
- কায়া, কলেবর, গা, গাত্র, তনু, শরীর, অঙ্গ, কায়

’হেম' শব্দের প্রতিশব্দ:
- সোনা, সুবর্ণ, স্বর্ণ ইত্যাদি।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২) বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২,১৩০.
‘চাঁদ’ -এর সমার্থক শব্দ কোনটি?
  1. শশী
  2. পত্রগ
  3. অরুণ
  4. বহ্নি
ব্যাখ্যা
• ‘চাঁদ’ এর সমার্থক শব্দ হলো: চন্দ্র, শশী, শশধর, শশাঙ্ক, বিধু, সোম, নিশাকর, সুধাংশু, সুধাকর, ইন্দু, সিতাংশু, হিমাংশু, মৃগাঙ্ক ।

অন্যান্য সমার্থক শব্দ:
• আগুন শব্দের সমার্থক শব্দ: অনল, অগ্নি, পাবক, বহ্নি, হুতাশন, দহন, বৈশ্বানর, সর্বভূক, সর্বশুচি।
• ‘সূর্য’ এর সমার্থক শব্দ: অর্ক, আদিত্য, তপন, দিবাকর, ভাস্কর, মার্তণ্ড, রবি, সবিতা, আফতাব, অরুণ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২,১৩১.
‘অহংকার’ অর্থে কোন বাগধারাটি সঠিক?
  1. ক) হাড়হদ্দ
  2. খ) রাশভারী
  3. গ) পায়াভারী
  4. ঘ) ধামাধরা
ব্যাখ্যা

হাড়হদ্দ- সবকিছু।
রাশভারী- গম্ভীর প্রকৃতি।
পায়াভারী- অহংকার।
ধামাধরা- তোষামুদে।

উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২,১৩২.
'বিপিন' শব্দের সমার্থক শব্দ নয় -
  1. কানন
  2. মহীরুহ
  3. কুঞ্জ
  4. কান্তার
ব্যাখ্যা
• 'বিপিন' শব্দের সমার্থক শব্দ নয় মহীরুহ।

'বন' শব্দের সমার্থক শব্দ:
- অরণ্য, জঙ্গল, কানন, বনানী, বনবাদাড়, কুঞ্জ, কান্তার, বিপিন, অটবী।

অন্যদিকে, 
'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ:
- গাছ, পাদপ, দ্রুম, তরু, বিটপী, মহীরুহ
 
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
২,১৩৩.
নিচের কোন বিপরীত শব্দ সঠিক নয়?
  1. ক) হক - নাহক
  2. খ) হাল - বেহাল
  3. গ) রিক্ত - পূর্ণ
  4. ঘ) সাচ্চা - ভুয়া
ব্যাখ্যা
‘হাল - বেহাল’ বিপরীত শব্দটি সঠিক নয়।
হাল' এর বিপরীত শব্দ - 'সাবেক'।

আরো গুরত্বপুর্ণ বিপরীতশব্দ সমূহ :
• খাতক - মহাজন
• খানিক - অধিক
• খুঁত - নিখুঁত
• পণ্ড - সফল

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি ( ২০২২ সংস্করণ)। 
২,১৩৪.
'হস্তী রাখার স্থান' এর এক কথায় প্রকাশ -
  1. বৃংহতি
  2. থমকান
  3. বারি
  4. রবাহূত
ব্যাখ্যা
• 'হস্তী রাখার স্থান' এর এক কথায় প্রকাশ - বারি, পিলখানা।

অন্যদিকে,
হঠাৎ থেমে যাওয়া - থমকান।
হাতির ডাক - বৃংহতি।
যে রব শুনে এসেছে - রবাহূত।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,১৩৫.
'Impeachment' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. বিস্তার
  2. নিষেধাজ্ঞা
  3. অভিশংসন
  4. অভিযোজন
ব্যাখ্যা
• Impeachment - শব্দের অর্থ — অভিশংসন ।

অন্যদিকে,
- 'Amplitude' এর বাংলা পরিভাষা- বিস্তার'। 
- Injunction শব্দের অর্থ - 'নিষেধাজ্ঞা'।
- Adaptation শব্দের অর্থ - 'অভিযোজন'।

উৎস : বাংলা একাডেমী প্রশাসনিক পরিভাষা।
২,১৩৬.
'Avocation' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. সদাচার
  2. শিষ্টাচার
  3. পেশা
  4. শালীনতা
ব্যাখ্যা

• 'Avocation' এর বাংলা পরিভাষা - পেশা / বৃত্তি।

অন্যদিকে,
• 'Morality' এর বাংলা পরিভাষা - সদাচার।
• 'Etiquette' এর বাংলা পরিভাষা - শিষ্টাচার।
• 'Modesty' এর বাংলা পরিভাষা - শালীনতা।

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা।

২,১৩৭.
'ঘুণ হওয়া' বাগধারাটির অর্থ কি?
  1. ক) অনভিজ্ঞ 
  2. খ) দক্ষতা লাভ করা 
  3. গ) হাতুড়ে 
  4. ঘ) প্রয়োজনে গুরুত্ব 
ব্যাখ্যা
ঘুণ হওয়া - দক্ষতা লাভ করা 
বাক্য: অল্প দিনেই সে মেরামতের কাজে সে ঘুণ হয়ে গেছে।

কেবলা হাকিম - অনভিজ্ঞ 
গো-বৈদ্য - হাতুড়ে 
গরজ বড় বালাই - প্রয়োজনে গুরুত্ব 

সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২,১৩৮.
'Conjunction' এর সঠিক পারিভাষিক বাংলা অর্থ কী?
  1. যোজক
  2. যুক্ত
  3. সংযোজন
  4. যুক্ত ক্রিয়া
ব্যাখ্যা
'Conjunction' এর  পারিভাষা = সংযোজন 
Connectives = যোজক 
Conjunct verb = যুক্ত ক্রিয়া
Coordinator = যোজক
Connotation = ব্যঞ্জনা 
Consonant = ব্যঞ্জন
Context = প্রতিবেশ 
Constituent = অঙ্গ, উপাদান।

উৎস: প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ (১ম খণ্ড), বাংলা একাডেমি।
২,১৩৯.
'ঔজ্জ্বল্য' এর বিপরীতার্থক শব্দ কী?
  1. দীপ্তি
  2. নির্মলতা
  3. ম্লানিমা
  4. প্রভা
ব্যাখ্যা
• 'ঔজ্জ্বল্য' এর বিপরীতার্থক শব্দ - ম্লানিমা

উল্লেখ্য,
- 'ঔজ্জ্বল্য' শব্দের অর্থ - দীপ্তি, প্রখরতা।
- 'ম্লানিমা' শব্দের অর্থ - মলিনতা।
- 'উজ্জ্বলতা' শব্দের অর্থ - প্রভা, নির্মলতা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২,১৪০.
'কূপমণ্ডূক' বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. ভাবনাচিন্তাহীন
  2. তোষামোদকারী
  3. বিশিষ্ট ব্যক্তি
  4. সীমাবদ্ধ জ্ঞান
ব্যাখ্যা

• 'কূপমণ্ডূক' বাগ্‌ধারা অর্থ - সীমাবদ্ধ জ্ঞান।

অন্যদিকে,
- কেউকেটা - বিশিষ্ট ব্যক্তি। 
- খয়ের খাঁ - তোষামোদকারী। 
- খোদার খাসি - ভাবনাচিন্তাহীন।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

২,১৪১.
সমার্থক শব্দ নির্ণয় করুন: 'অরণ্য'
  1. প্রভঞ্জন
  2. মরুৎ
  3. বাত 
  4. গন্ধবহ
  5. কোনটিই নয় 
ব্যাখ্যা

• 'অরণ্য' শব্দের সমার্থক শব্দ:
- বন, জঙ্গল, অটবি, কানন, বিপিন, কান্তার, অরণ্যানী, বনভূমি, গহন ও বনানী। 
--------------- 
অন্যদিকে, 
- 'বায়ু' শব্দের সমার্থক শব্দ:
- বাত, প্রভঞ্জন, মরুৎ, বাতাস, অনিল, পবন, হাওয়া, সমীর, সমীরণ, মারুত, গন্ধবহ

উৎস:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; 
ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২,১৪২.
'তোমার মতো' এক কথায় কী বলে?
  1. ঈদৃশ
  2. তাদৃশ
  3. ত্বদৃশ
  4. ত্বাদৃশ
ব্যাখ্যা
• 'তোমার মতো' এর এক কথায় প্রকাশ - ত্বাদৃশ।

অন্যদিকে,
• তার মতো - তাদৃশ।
• এর মতো - ঈদৃশ।

'ত্বদৃশ' বানানটি অশুদ্ধ। 

উৎস: ভাষা-শিক্ষা, দ. হায়াৎ মামুদ।
২,১৪৩.
'অতি কর্মনিপুন ব্যক্তি'-কে এক কথায় কী বলে?
  1. ক) অপব্জ
  2. খ) কৃতদার
  3. গ) পণ্ডিতম্মন্য
  4. ঘ) ধুরন্ধর
ব্যাখ্যা
'অতি কর্মনিপুন ব্যক্তি'-কে এক কথায় বলে = ধুরন্ধর

অপে জন্মে যার = অপব্জ
আপনাকে যে পণ্ডিত মনে করে = পণ্ডিতম্মন্য
যে পুরুষ বিয়ে করেছে = কৃতদার 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
২,১৪৪.
‘গুপ্ত’ এর বিপরীত শব্দ কোনটি?
  1. উতরাই
  2. গোপন
  3. ব্যক্ত
  4. মুক্ত
ব্যাখ্যা
• ‘গুপ্ত’ শব্দটির বিপরীত শব্দ - ব্যক্ত / প্রকাশিত।

অন্যদিকে,
→ গোপন - প্রকাশ।
→ চড়াই - উতরাই।
→ আবদ্ধ  - মুক্ত।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,১৪৫.
'যে অগ্র-পশ্চাৎ চিন্তা না করে কাজ করে' এর সংক্ষেপণ - 
  1. অপরিণামদর্শী
  2. অবিবেচক
  3. অবিমৃশ্যকারী
  4. অবিসংবাদী
ব্যাখ্যা
• 'যে অগ্র-পশ্চাৎ চিন্তা না করে কাজ করে' এর সংক্ষেপণ - অবিমৃশ্যকারী

অন্যদিকে,
• 'যে ভবিষ্যতের চিন্তা করে না বা দেখে না' এর সংক্ষেপণ - অপরিণামদর্শী।
• 'যে বিষয়ে কোনো বিতর্ক নেই' এর সংক্ষেপণ - অবিসংবাদী বা অবিসংবাদিত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২,১৪৬.
'নন্দন' কোন শব্দের প্রতিশব্দ?
  1. ক) অবনী
  2. খ) আত্মজ
  3. গ) পৃথ্বী
  4. ঘ) মহী
ব্যাখ্যা
- 'নন্দন' শব্দের প্রতিশব্দ হচ্ছে আত্মজ/পুত্র।

• 'নন্দন' শব্দের আরো কয়েকটি প্রতিশব্দ হল:
- ছেলে, নন্দন, দুলাল, সুত, তনয়, খোকা, কুমার।
আবার,
• পৃথিবীর প্রতিশব্দ হচ্ছে-
- জগৎ, ভুবন, সংসার, বিশ্ব, ধরা, ধরণী, ধরিত্রী, বসুমতী, বসুন্ধরা, পৃথ্বী, দুনিয়া, ভূ, ভূমণ্ডল, মর্ত্য, বসুধা, অবনী, মহী, মেদিনী, ক্ষিতি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।
২,১৪৭.
‘যে নারী অন্য কারও প্রতি আসক্ত হয়না’ তাকে এক কথায় কী বলে?
  1. অন্যপূর্বা
  2. অধিবিন্না
  3. অনন্যা
  4. অঙ্গনা
ব্যাখ্যা
⇒  ‘যে নারী অন্য কারও প্রতি আসক্ত হয়না’ এক কথায় বলে = অনন্যা।

অন্যদিকে,
- ‘যে নারীর স্বামী দ্বিতীয় বিয়ে করেছেন’ এক কথায় বলে = অধিবিন্না।
- ‘যে নারী পূর্বে অন্যের স্ত্রী ছিল’ এক কথায় বলে = অন্যপূর্বা।
- ‘যে নারী দেহ সৌষ্ঠব সম্পন্না’ এক কথায় বলে = অঙ্গনা।

• নারী সম্পর্কিত কিছু এক কথায় প্রকাশ:
- ‘যে নারীর হিংসা নেই’ এক কথায় বলে = অনসূয়া।
- ‘যে নারী বীর সন্তান প্রসব করে’ এক কথায় বলে = বীরপ্রসূ।
- ‘যে নারী বীর’ এক কথায় বলে = বীরাঙ্গনা।
- ‘যে নারী কখনো সূর্যকে দেখে নাই’ এক কথায় বলে = অসূর্যম্পশ্যা ।
- ‘যে নারীর হাসি সুন্দর’ এক কথায় বলে = সুস্মিতা/সুহাসিনী।
- ‘যে নারীর হাসি পবিত্র’ এক কথায় বলে = শুচিস্মিতা।
- ‘যে নারী প্রিয় বাক্য বলে’ এক কথায় বলে = প্রিয়ংবদা।
- ‘যে নারীর নতুন বিয়ে হয়েছে’ এক কথায় বলে = নবোঢ়া।
- ‘যে মেয়ের বিয়ে হয়নি’ এক কথায় বলে = অনূঢ়া।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ড. সৌমিত্র শেখর।
২,১৪৮.
'সুদে টাকা খাটানো' এর এক কথায় প্রকাশ -
  1. ঋণপ্রার্থী
  2. তেজারতি
  3. পয়স্বিনী
  4. তবলচি
ব্যাখ্যা
• 'সুদে টাকা খাটানো' এর এক কথায় প্রকাশ - তেজারতি

অন্যদিকে,
তবলায় নিপুণ - তবলচি।
ধার করতে ইচ্ছুক - ঋণপ্রার্থী।
দুগ্ধবতী গাভী - পয়স্বিনী।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,১৪৯.
'উচ্ছৃঙ্খলভাবে বিচরণ করে এমন' এর এক কথায় প্রকাশ -
  1. উদ্বায়ী
  2. উদ্‌দ্বান্ত
  3. উদ্বাস্তু
  4. উদ্ভ্রান্ত
ব্যাখ্যা

• 'উচ্ছৃঙ্খলভাবে বিচরণ করে এমন' এর এক কথায় প্রকাশ - উদ্ভ্রান্ত

অন্যদিকে,
বাতাসে উবে যায় এমন - উদ্বায়ী।
যা উদ্গিরণ করা হয়েছে - উদ্‌দ্বান্ত।
বাস্তু থেকে উৎখাত হয়েছে যে - উদ্বাস্তু।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

২,১৫০.
'পরমত' শব্দের বিপরীত শব্দ -
  1. দিমত
  2. সমত
  3. দ্বিমত
  4. স্বমত
ব্যাখ্যা
• 'পরমত' শব্দের বিপরীত শব্দ - স্বমত

• আরও কিছু শব্দের বিপরীত শব্দ হলো-
- সুবহ – দুর্বহ।
- সুরভী – নিন্দা।
- স্বনামে – বেনামে।
- স্থির – চঞ্চল।
 
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি, (সংস্করণ-২০২২)। 
২,১৫১.
'উর্বী' - শব্দের অর্থ কী?
  1. পুষ্প
  2. পৃথিবী
  3. গাছ
  4. সমুদ্র
ব্যাখ্যা

• 'উর্বী' শব্দের অর্থ - ধরণি, পৃথিবী

অন্যদিকে,
'সমুদ্র' শব্দের অর্থ - সাগর, সিন্ধু, বারিধি, অর্ণব, পারাবার, জলধি, রত্নাকর।
'গাছ' শব্দের অর্থ - বৃক্ষ, তরু; পাদপ, উদ্ভিদ; লতা; গুল্ম, বৃক্ষসদৃশ কাঠের খণ্ড, ঘানিযন্ত্র।
'পুষ্প' শব্দের অর্থ - ফুল, স্ত্রীরজ, চোখের রোগবিশেষ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

২,১৫২.
‘এত অল্প টাকায় মাস চলবে না' এই চলা কোন অর্থ প্রকাশ করেছে?
  1. ক) সংকুলান হওয়া
  2. খ) প্রচলিত হওয়া
  3. গ) অবলম্বন করা
  4. ঘ) সময় দেয়া
ব্যাখ্যা
প্রশ্নোক্ত বাক্যে ‘চলা’ শব্দটি সংকুলান হওয়া অর্থ প্রকাশ করে।
‘চলা’র নানা অর্থ রয়েছে।
যেমন- যাত্রা করা, অগ্রসর হওয়া, শুরু করা, অতিবাহিত হওয়া, চালু হওয়া প্রভৃতি।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
২,১৫৩.
‘উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে ’ প্রবাদ-প্রবচনটি কী অর্থ প্রকাশ করে?
  1. উপযুক্ত লোক না থাকলে বাজে লোক প্রাধান্য পায়
  2. অযোগ্য পাত্রে মূল্যবান বস্তু দান করা
  3. একের পরিশ্রমের ফল অন্য ভোগ করে
  4. একের দোষ অন্যের উপর চাপানো
ব্যাখ্যা
• ‘উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে’ প্রবাদ-প্রবচনটির অর্থ - একের দোষ অন্যের উপর চাপানো

অপশনের অন্যান্য প্রবাদ-প্রবচনগুলোর অর্থ:
• ‘উজাড় বনে শিয়াল রাজা’ - উপযুক্ত লোক না থাকলে বাজে লোক প্রাধান্য পায়।
• ‘উলুবনে মুক্তা ছড়ানো’ - অযোগ্য পাত্রে মূল্যবান বস্তু দান করা।
• ‘উদবিড়াল মাছ ধরে, খাটাশে তিন ভাগ করে’ - একের পরিশ্রমের ফল অন্য ভোগ করে।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
২,১৫৪.
'উদক' এর সমার্থক শব্দ নয় কোনটি?
  1. নীর
  2. নভঃ
  3. পয়ঃ
  4. অম্বু
ব্যাখ্যা

- সঠিক উত্তর: খ) নভঃ

• উদক = জল/পানি।

- ‘পানি' শব্দের সমার্থক শব্দ: নীর, পয়ঃ, অম্বু, জল, সলিল, অপ, উদক, তোয়, জীবন, ইত্যাদি।

অন্যদিকে,
• 'নভঃ' হলো আকাশ শব্দের সমার্থক শব্দ।

- আকাশ শব্দের আরও সমার্থক শব্দ: গগন, অন্তরিক্ষ, অম্বর, ব্যোম, আসমান, দ্যুলোক, শূন্য, নীলিমা, অনন্ত, সুরপথ, অম্বরতল, খলোক, খগোল, নক্ষত্রলোক, নভোলোক, নভস্থল, ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২,১৫৫.
’গড্ডলিকা প্রবাহ’ বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. দৃঢ় সংকল্প
  2. তৎক্ষণাৎ
  3. অন্ধ অনুকরণ
  4. পলায়ন করা
ব্যাখ্যা
• ’গড্ডলিকা প্রবাহ’ বাগ্‌ধারাটির অর্থ = অন্ধ অনুকরণ।

অন্যদিকে,
• ’কোমর বাঁধা’ বাগ্‌ধারাটির অর্থ = দৃঢ় সংকল্প।
• ’গরম গরম’ বাগ্‌ধারাটির অর্থ = তৎক্ষণাৎ।
• ’গা ঢাকা দেওয়া ’ বাগ্‌ধারাটির অর্থ = পলায়ন করা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, ৯ম-১০ম শ্রেণি, ২০২৫ সালের সংস্করণ।
২,১৫৬.
‘বৈভব’ শব্দের অর্থ কী?
  1. ক্ষমতাবান
  2. সূর্য
  3. ধনসম্পত্তি
  4. আগুন
  5. নুর
ব্যাখ্যা
• বৈভব (বিশেষ্য পদ),
অর্থ:
- ধনসম্পত্তি,
- ঐশ্বর্য,
- মহিমা।

• 'ধন' এর সমার্থক শব্দ:
বিত্ত, অর্থ, সম্পদ, বিভব, বৈভব, বিভূতি, নিধি, ঐশ্বর্য, বিত্ত।

অন্যদিকে,
• 'সূর্য' শব্দের সমার্থক শব্দ:
অর্ক, তপন, আদিত্য, আফতাব, দিবাকর, ভাস্কর, ভানু, মার্তণ্ড, বালার্ক, রবি, সবিতা ইত্যাদি।

• 'আগুন’ শব্দের সমার্থক শব্দ:
অগ্নি, অনল, বহ্নি, হুতাশন, পাবক, বৈশ্বানর, দহন, সর্বভুক, শিখা, হোমাগ্নি, কৃশানু, সর্বশুচি, সপ্তাংশু, বিভাবসু।

• 'কিরণ' শব্দের সমার্থক শব্দ:
প্রভা, আলো, দীপ্তি, কর, অংশু, রশ্মি, জ্যোতি, আলোক, বিভা, ময়ূখ, ভাতি, রেশন, রশ্মী, কিরণ, নুর, উদ্ভাস ইত্যাদি

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২,১৫৭.
'Coast' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. উপকূল
  2. বিধি
  3. বাণিজ্যদূত
  4. উপনিবেশ
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• 'Coast' এর বাংলা পরিভাষা - উপকূল

অন্যদিকে,
- 'Code' এর বাংলা পরিভাষা - সংকেত / বিধি।
- 'Consul' এর বাংলা পরিভাষা - বাণিজ্যদূত।
- 'Colony' এর বাংলা পরিভাষা - উপনিবেশ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,১৫৮.
বিপরীতার্থক শব্দজোড় নয় কোনটি?
  1. ক) সুরভি - পুতি
  2. খ) অমৃত - হলাহল
  3. গ) ঘাতক - পালক
  4. ঘ) সংশয় - নির্ভয়
ব্যাখ্যা
সংশয় শব্দের যথাযথ বিপরীত শব্দ হলো প্রত্যয়। ভয় - নির্ভয়। সুরভি - পুতি। ঘাতক -পালক/মহাজন। অমৃত - গরল/হলাহল। (সূত্রঃ বিষয় বাংলা : ড. সৌমিত্র শেখর)
২,১৫৯.
'ঘাতক' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. খাতক
  2. পালক
  3. মহাজন
  4. স্বজন
ব্যাখ্যা
• 'ঘাতক' শব্দের অর্থ: খুনি; হত্যাকারী।
• 'ঘাতক' শব্দের বিপরীতার্থক শব্দ - পালক। 

অন্যদিকে,
- 'খাতক' এর বিপরীত শব্দ - মহাজন। 

গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
- 'সৌম্য' এর বিপরীত শব্দ - উগ্র।
- 'অনুরক্ত' এর বিপরীত শব্দ - বিরক্ত।
- 'অনুমেয়' এর বিপরীত শব্দ - অননুমেয়। 
- 'নিয়ত' এর বিপরীত শব্দ -  বিরত।
- 'প্রবিষ্ট' এর বিপরীত শব্দ - প্রস্থিত। 
- 'দরদি' এর বিপরীত শব্দ - নির্দয়। 
- 'উদ্ধত' এর বিপরীত শব্দ - বিনীত। 
- 'উগ্র' এর বিপরীত শব্দ - মৃদু / সৌম্য। 
- 'ঔদ্ধত্য' এর বিপরীত শব্দ - বিনয়।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,১৬০.
‘Legal Proceedings’ শব্দের বাংলা পরিভাষা কোনটি?
  1. বিধি-নির্দেশক
  2. আইনপ্রণয়ন
  3. আইনসম্মত লিখিত বিবৃতি
  4. বৈধ কার্যাবলী
ব্যাখ্যা
• ‘Legal Proceedings’ শব্দের বাংলা পরিভাষা - বৈধ কার্যাবলী।

অন্যদিকে,
• 'Legal remembrancer' শব্দের বাংলা পরিভাষা - বিধি-নির্দেশক। 
• ‘Legislation' শব্দের বাংলা পরিভাষা - আইনপ্রণয়ন।
• ‘Legal statement’ শব্দের বাংলা পরিভাষা - আইনসম্মত লিখিত বিবৃতি/জবানবন্দী। 

কয়েকটি গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ:
• ‘Legal process’ শব্দের বাংলা পরিভাষা - বৈধ প্রক্রিয়া; আইনসম্মত প্ৰক্ৰিয়া। 
• ‘Legal security’ শব্দের বাংলা পরিভাষা - বৈধ জামিন।
• ‘Legal Procedure’ শব্দের বাংলা পরিভাষা - বৈধ (কার্য) প্রণালী; আইনসম্মত(কার্য) প্ৰণালী। 
• ‘Legal tender’ শব্দের বাংলা পরিভাষা - বিহিত অর্থ, বৈধ মুদ্রা। 

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
২,১৬১.
"মনস্তাপ" শব্দটি কী নির্দেশ করে?
  1. শারীরিক কষ্ট
  2. মানসিক যন্ত্রণা
  3. আত্মার প্রশান্তি
  4. শারীরিক প্রশান্তি
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
"মনস্তাপ" শব্দটির অর্থ - মানসিক কষ্ট, যন্ত্রণা, দুঃখ, অনুশোচনা।

আরো কিছু শব্দার্থ:
'মনস্বী' - জ্ঞানী,
• উদর - পেট,
• প্রমোদ - আনন্দ,
• তক্ষুনি - সেই মূহূর্তেই,
• কাওরা - পালকিবাহক।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
২,১৬২.
'সামান্য ইঙ্গিত ' অর্থ কোন বাগধারার মধ্যে রয়েছে?
  1. ঘুণাক্ষর
  2. ঢুঁ মারা
  3. উড়ো কথা
  4. কূপমণ্ডূক
ব্যাখ্যা
'ঘুণাক্ষর' বাগধারার অর্থ- সামান্য ইঙ্গিত 
'ঢুঁ মারা' বাগধারার অর্থ- অনুসন্ধান 
'উড়ো কথা' বাগধারার অর্থ- গুজব 
'কূপমণ্ডূক' বাগধারার অর্থ- সীমাবদ্ধ জ্ঞান 

[উৎস: ভাষা-শিক্ষা , ড. হায়াৎ মাহমুদ]
২,১৬৩.
নিচের কোনটি সমার্থক শব্দ যুগল নয়?
  1. বিদ্যুৎ : সৌদামিনী
  2. বন : দাব
  3. দোকান : পসার
  4. বায়ু : বারিদ
ব্যাখ্যা
'মেঘ' এর সমার্থক শব্দ: বারিদ, জলদ, নীরদ, ঘন , অভ্র, বারিবাহ  ইত্যাদি 

'বায়ু' এর সমার্থক শব্দ:
- বায়ু,
- পবন
- সমীর
- সমীরণ
- অনিল
- মরুৎ
- মারুত
- বাত
- বায়
- আশুগ
- পবমান
- সদাগতি
- নভঃশ্বাস
- শব্দবহ
- অগ্নিসখ
- জগতায়ু,
- জগৎপ্রাণ,
- মাতরিশ্বা
- জগদ্বল
- গন্ধবহ
- গন্ধবাহ
- বাতাস
- হাওয়া

[উৎস:  ভাষা- শিক্ষা , ড. হায়াৎ মাহমুদ]
২,১৬৪.
'চুল' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. অক্ষি
  2. নেত্র
  3. কুন্তল
  4. লোচন
ব্যাখ্যা

'চুল' শব্দের সমার্থক শব্দ: 
- অলক, কুন্তল, কেশ, চিকুর।

অন্যদিকে,
'চোখ' শব্দের সমার্থক শব্দ:
- অক্ষি, চক্ষু, নয়ন, নেত্র, লোচন

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ); ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং অভিগম্য অভিধান।

২,১৬৫.
'অজিন' বলতে কী বোঝায়?
  1. নূপুরের ধ্বনি
  2. হরিণের চামড়া
  3. হাতির গর্জন
  4. বেশি কথা বলে যে
ব্যাখ্যা

- 'হরিণের চামড়া' এর এক কথায় প্রকাশ - অজিন।

অন্যদিকে,
- 'বেশি কথা বলে যে' এর এক কথায় প্রকাশ - বাচাল।
- 'হাতির গর্জন' এর এক কথায় প্রকাশ - বৃংহিত।
- 'নূপুরের ধ্বনি' এর এক কথায় প্রকাশ - নিক্বণ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

২,১৬৬.
'Psyche' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. মন
  2. ছদ্মরূপতা
  3. ছদ্মনাম
  4. ছদ্মরূপ
ব্যাখ্যা
• 'Psyche' এর বাংলা পরিভাষা - মন

অন্যদিকে,
- 'Pseudomorph' এর বাংলা পরিভাষা - ছদ্মরূপ।
- 'Pseudomorphism' এর বাংলা পরিভাষা - ছদ্মরূপতা।
- 'Pseudonym' এর বাংলা পরিভাষা - ছদ্মনাম।

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
২,১৬৭.
'উজানের কৈ' বাগ্‌ধারার অর্থ কী?
  1. উচ্ছৃঙ্খল
  2. গুরুত্বহীন লোক
  3. সহজলভ্য
  4.  অচেনা লোক
ব্যাখ্যা

• 'উজানের কৈ' বাগ্‌ধারার অর্থ- সহজলভ্য। 

অন্যদিকে, 
-------------
• 'উলুখাগড়া' অর্থ- গুরুত্বহীন লোক। 
• 'উড়নচণ্ডী' অর্থ- অমিতব্যয়ী / উচ্ছৃঙ্খল। 
• 'উটকো লোক' অর্থ- অচেনা লোক। 

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ;  বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-২০২২ সংস্করণ) এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

২,১৬৮.
‘যে নারী প্রিয় বাক্য বলে’ এক কথায় প্রকাশ কী হবে?
  1. অনসূয়া
  2. প্রিয়ংবদা
  3. অবীরা
  4. প্রোষিতভর্তৃকা
ব্যাখ্যা

• ‘যে নারী প্রিয় বাক্য বলে’ এক কথায় প্রকাশ - প্রিয়ংবদা।

অন্যদিকে,
- 'যে নারীর হিংসা নেই' এর এক কথায় প্রকাশ- অনসূয়া।
- ‘যে নারীর স্বামীও নেই সন্তানও নেই’ এক কথায় প্রকাশ- অবীরা।
- ‘যে নারীর স্বামী বিদেশে থাকে’ এক কথায় প্রকাশ - প্রোষিতভর্তৃকা।

এছাড়াও,
- ‘যে নারী বাড়ি বাড়ি ভিক্ষা করে’ এক কথায় প্রকাশ - ভিখারিনী।
- 'যে নারীর স্বামী বর্তমান' এক কথায় প্রকাশ- সধবা।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।

২,১৬৯.
'ন্যাড়া বারবার বেল-তলায় যায় না' - প্রবাদটির অর্থ কী?
  1. উভয় দিকে বিপদ
  2. যোগ্য ব্যাক্তিরা ত্রুটিমুক্ত নন
  3. দুর্ভাগ্য সর্বত্রগামী
  4. ভুক্তভোগী কখনো বারবার ঠকে না
ব্যাখ্যা
• 'ন্যাড়া বারবার বেল-তলায় যায় না' প্রবাদটির অর্থ - ভুক্তভোগী কখনো বারবার ঠকে না
 
অন্যদিকে,
- 'জলে কুমির ডাঙ্গায় বাঘ' প্রবাদটির অর্থ - উভয় দিকে বিপদ।
- ‘ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে’ প্রবাদটির অর্থ - দুর্ভাগ্য সর্বত্রগামী।
- 'চাঁদেরও কলঙ্ক আছে' প্রবাদটির অর্থ - যোগ্য ব্যাক্তিরা ত্রুটিমুক্ত নন।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,১৭০.
'Letters patent' এর পরিভাষা কোনটি ?
  1. ক) পরিচয়পত্র
  2. খ) ক্ষমতাপত্র
  3. গ) নির্দেশপত্র
  4. ঘ) নিদর্শনপত্র
ব্যাখ্যা
'Letters patent' এর পরিভাষা 'ক্ষমতাপত্র' 
'Letter of introduction'  এর পরিভাষা 'পরিচয়পত্র' 
'Letter of indication' এর পরিভাষা 'নিদর্শনপত্র' 
'Letter of instruction' এর পরিভাষা 'নির্দেশপত্র' 

[উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা]
২,১৭১.
সঠিক বিপরীতার্থক শব্দযুগল কোনটি?
  1. ক) স্বার্থ - পরার্থ
  2. খ) ত্রাস - ভয়ংকর
  3. গ) স্তুতি - প্রশংসা
  4. ঘ) সবাক - অবাক
ব্যাখ্যা
সঠিক বিপরীতার্থক শব্দযুগল- 
স্বার্থ - পরার্থ

ত্রাস - সাহস
স্তুতি - নিন্দা
সবাক - নির্বাক 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ
২,১৭২.
'নদী' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. জলধি
  2. মিহির
  3. তটিনী
  4. বাত্যা
ব্যাখ্যা
• 'নদী' শব্দের সমার্থক শব্দ:
- নদ,
- নদনদী,
- স্রোতস্বিনী,
- তটিনী,
- স্রোতস্বতী,
- তরঙ্গিণী,
- শৈবলিনী,
- সরিৎ,
- প্রবাহিণী,
- মন্দাকিনী,
- কল্লোলিনী,
- সমুদ্রকান্তা,
- গাঙ,
- নির্ঝরিণী ইত্যাদি।

অন্যদিকে,
- জলধি - সমুদ্র এর সমার্থক শব্দ।
- বাত্যা - ঝড় এর সমার্থক শব্দ।
- মিহির - সূর্য এর সমার্থক শব্দ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২,১৭৩.
‘অণু ও অনু’ শব্দজোড়টি কী অর্থ প্রকাশ করে?
  1. শেষ ও ক্ষুদ্রতম অংশ
  2. ক্ষুদ্রতম অংশ ও দূরীভূত
  3. শেষ ও ভিতর
  4. ক্ষুদ্রতম অংশ ও পশ্চাৎ
ব্যাখ্যা
• শব্দজোড়: 
বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে, যেগুলোর উচ্চারণ এক অথবা প্রায় এক কিন্তু অর্থ ভিন্ন, এমন যুগল শব্দকে শব্দজোড় বলে।

অধিকাংশ ক্ষেত্রে এদের বানান ভিন্ন হয়, তবে উচ্চারণ এক হওয়ায় কানে শুনে এদের পার্থক্য করা যায় না।বাক্যে ব্যবহৃত হলে প্রসঙ্গ বিবেচনায় এসব শব্দের পার্থক্য বোঝা যায়।

নিচে কিছু শব্দজোড়ের উদাহরণ:
- ‘অণু’ অর্থ - ক্ষুদ্রতম অংশ।
- ‘অনু’ অর্থ - পশ্চাৎ। 

এরূপ-
- ‘রতি’ অর্থ - পরিমাণ।
- ‘রথী’ অর্থ - রথের আরোহী।

- ‘শরণ’ অর্থ - আশ্রয়।
- ‘স্বরণ’ অর্থ - স্মৃতি।

- ‘অবগত’ অর্থ - জানা।
- ‘অপগত’ অর্থ - দূরীভূত।

- ‘অকুল’ অর্থ - নীচ বংশ।
- ‘অকূল’ অর্থ - তীরহীন। 

- ‘অন্ত্য’ অর্থ  - শেষ।
- ‘অন্তঃ’ অর্থ - ভিতর।

- ‘অনিষ্ট’ অর্থ - ক্ষতি।
- ‘অনিষ্ঠ’ অর্থ - নিষ্ঠাহীন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২৩ সংস্করণ) এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২,১৭৪.
'লোচন' কোন শব্দটির প্রতিশব্দ?
  1. ক) দেহ
  2. খ) প্রভা
  3. গ) অক্ষি
  4. ঘ) ঘোড়া
ব্যাখ্যা
• 'চক্ষু' শব্দের প্রতিশব্দ: 
- দর্শন,
- লোচন,
- নয়ন,
- নেত্র,
- অক্ষি,
- চোখ,
- আঁখি ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ। 
২,১৭৫.
‘কল্লোল’ শব্দের সমার্থক শব্দ নিচের কোনটি? 
  1. সমুদ্র
  2. তরঙ্গ
  3. নদী
  4. প্রবণতা
ব্যাখ্যা
সমার্থক শব্দ: 
♣ তরঙ্গ = ঢেউ, কল্লোল, ঊর্মি, বীচি, হিল্লোল, লহরী। 

♠♠
• প্রবণতা = ঝোঁক, টান, আকর্ষণ।  
• সমুদ্র = সাগর, সিন্ধু, জলধি, অকূল, পাথার, বারিধি, রত্নাকর, নীলাম্বু, পয়োধি, অর্ণব, পারাবার, বারীন্দ্র।
• নদী = নদ, গাঙ, স্রোতস্বিনী, তটিনী, প্রবাহিনী, কল্লোলিনী। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।   
২,১৭৬.
বীজ বপনের উপযুক্ত সময়কে এক কথায় কী বলে?
  1. ক) জো
  2. খ) উক্ত
  3. গ) উপ্ত
  4. ঘ) বোনাই
ব্যাখ্যা
এক কথায় প্রকাশ -
- বীজ বপনের উপযুক্ত সময় - জো 
- বপন করা হয়েছে - উপ্ত 
- বলা হয়েছে যা - উক্ত 
- বোনের বর - বোনাই 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
২,১৭৭.
'সুলুক-সন্ধান' বাগ্‌ধারাটির অর্থ -
  1. প্রিয়জন সমাগম
  2. সুসময়ের বন্ধু
  3. খোঁজখবর
  4. অন্তরঙ্গ বন্ধুত্ব
ব্যাখ্যা
• 'সুলুক-সন্ধান' বাগ্‌ধারাটির অর্থ - খোঁজখবর।
বাক্য গঠন: ব্যবসার সুলুক সন্ধান সে ভালোই রাখে।

কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
'কালে ভদ্রে' অর্থ - কদাচিৎ
‘ডাকাবুকো’ অর্থ - নির্ভীক।
‘পায়া ভারি’ অর্থ - অহঙ্কার।
‘কানকাটা’ অর্থ - বেহায়া।
'কেউ কেটা' অর্থ - সামান্য।
‘কূপমুন্ডক’ অর্থ - সীমাবদ্ধ জ্ঞান।
‘কাকভূষণ্ডী’ অর্থ - দীর্ঘজীবী।
‘বকধার্মিক’ অর্থ - ভণ্ড।
'ঝিঙেফুল ফোটা' অর্থ - আয়ু ফুরিয়ে আসা।

উৎস:
- বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান;
- বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর,
- ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ, মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২১ সংস্করণ)।
২,১৭৮.
'সূর্য' শব্দের সমার্থক নয় কোনটি?
  1. ক) অংশুমালী
  2. খ) ভাস্কর
  3. গ) দীনেশ
  4. ঘ) পূষন
ব্যাখ্যা
'দীনেশ' শব্দের অর্থ - দরিদ্রের আশ্রয় বা সহায়, ঈশ্বর, সৃষ্টিকর্তা।
তবে, দিনেশ শব্দের অর্থ- সূর্য। 

'সূর্য' শব্দের সমার্থক শব্দ: 
রবি, তপন, সবিতা, প্রভাকর, দিবাকর, ভাস্কর, দিনেশ, কিরণমালী, দিনমণি, বিভাকর, পূষণ, অংশুমান, অরুন, দিননাথ, দিবাবসু, আদিত্য, মার্তন্ড, উষাপতি, চিত্রভানু ইত্যাদি।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ।
২,১৭৯.
‘ধুলার মতো যার রং’ এর এককথায় প্রকাশ কোনটি?
  1. ধুরন্ধর
  2. ধূসর
  3. পাপোশ
  4. পাংশুল
ব্যাখ্যা
• 'ধুলার মতো যার রং' এর এককথায় প্রকাশ - পাংশুল

অন্যদিকে,
• 'অতি কর্মনিপুণ ব্যক্তি' এর এককথায় প্রকাশ - ধুরন্ধর।
• 'ঈষৎ পাণ্ডুবর্ণ' এর এককথায় প্রকাশ - ধূসর।
• ‘পা মোছার জন্য আস্তরণ’ এর এককথায় প্রকাশ - পাপোশ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২,১৮০.
'মান্ধাতার আমল' এখানে 'মান্ধাতা' হলো-
  1. ক) প্রাচীনকাল
  2. খ) বহু পুরোনো কিছু
  3. গ) অন্ধকারময় অবস্থা
  4. ঘ) এক রাজার নাম
ব্যাখ্যা
মান্ধাতা (বিশেষ্য) 
অর্থ: সূর্যবংশের প্রাচীন রাজা 
মান্ধাতার আমল - পৌরাণিক রাজা মান্ধাতার শাসনকাল; অতি প্রাচীনকাল।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
২,১৮১.
'যা চিন্তা করা যায় না' এক কথায় বলে-
  1. অচিন্তিত
  2. অচিন্ত্য
  3. অচিন্ত্যপূর্ব
  4. অচিন্ত
ব্যাখ্যা
• 'যা চিন্তা করা যায় না' এক কথায় বলে - অচিন্তনীয় / অচিন্ত্য।

- অপশনে প্রদত্ত ‘অচিন্ত’ বানানটি অশুদ্ধ।

অন্যদিকে,
• পূর্বে চিন্তা করা যায়নি এমন - অচিন্ত্যপূর্ব।
• পূর্বে চিন্তা বা অনুমান করা হয়নি এমন - অচিন্তিত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২,১৮২.
'কুৎসিত আকার যার' এর এক কথায় প্রকাশ -
  1. বন্ধুর
  2. দুরতিক্রম্য
  3. কালীন
  4. কদাকার
ব্যাখ্যা
• 'কুৎসিত আকার যার' এর এক কথায় প্রকাশ - কদাকার

অন্যদিকে,
- 'কালে যা ঘটে' এর এক কথায় প্রকাশ - কালীন।
- 'কষ্টে অতিক্রম করা যায় যা' এর এক কথায় প্রকাশ - দুরতিক্রম্য।
- 'কোথাও উঁচু কোথাও বা নিচু' এর এক কথায় প্রকাশ - বন্ধুর।

উৎস: ভাশা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,১৮৩.
'অর্পণ' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. প্রদান
  2. গ্রহণ
  3. বিয়োজন
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- 'অর্পণ' শব্দের বিপরীতার্থক শব্দ 'গ্রহণ'।
• 'অর্পণ' শব্দের অর্থ: দান, প্রদান।

অন্যদিকে,
- 'প্রদান'  এর বিপরীত শব্দ 'আদান'।
- 'বিয়োজন' এর বিপরীত শব্দ 'সংযোজন'।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২,১৮৪.
'চাঁদ' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. কুমুদনাথ
  2. নিশাকর
  3. মৃগাঙ্ক
  4. যামিনী
ব্যাখ্যা
• 'চাঁদ' শব্দের সমার্থক শব্দ নয়- যামিনী। 

• যামিনী (বিশেষ্য পদ),
- সংস্কৃত শব্দ।
অর্থ:
- রাত্রি,
- রজনি

-------------
• 'চাঁদ' শব্দের সমার্থক:
সোম, চন্দ্র, চন্দ্রমা, শশী, শশধর, শশাঙ্ক, শুধাংশু, হিমাংশু, বিধু, ইন্দু, সিতকর, নিশাকর, সুধাকর, নিশাকান্ত, মৃগাঙ্ক, রজনীকান্ত, কলাধর, কলানিধি, কুমুদনাথ

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২,১৮৫.
’দ্যুলোক’ শব্দের অর্থ -
  1. ক) আকাশ
  2. খ) বাতাস
  3. গ) পৃথিবী
  4. ঘ) পাতাল
ব্যাখ্যা
’দ্যুলোক’ শব্দের অর্থ - আকাশ

দ্যুলোক  (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = দিব্‌+লোক  
অর্থ: স্বর্গলোক

'আকাশ' শব্দের সমার্থক শব্দ:  খ, খলোক, ব্যোম, নভঃ, অন্তরীক্ষ, দ্যুলোক, শূণ্য, নভোমণ্ডল ইত্যাদি। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 
২,১৮৬.
‘হাড়ে বাতাস লাগা’ -বাগধারাটির অর্থ কি?
  1. ক) মীমাংসা
  2. খ) সুন্দর মিল
  3. গ) সুযােগ নষ্ট করা
  4. ঘ) দুঃসংবাদ পাওয়া
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
হাড়ে বাতাস লাগা (ক্রিয়া) - স্বস্তিবোধ করা; বিশ্রাম ও শান্তি ভোগ করা (ওটাকে দূর করিতে পারিলেই আমার হাড়ে আমার হাড়ে বাতাস লাগে-রবীন্দ্রনাথ ঠাকুর)।
Source:accessibledictionary.gov.bd
২,১৮৭.
'আদি নেই যার' এর এক কথায় প্রকাশ -
  1. অনুজ
  2. অনন্ত
  3. অরিজিৎ
  4. অনাদি
ব্যাখ্যা
• 'আদি নেই যার' এর এক কথায় প্রকাশ - অনাদি

অন্যদিকে,
অন্ত নাই যার - অনন্ত।
অরিকে জয় করেছে যে - অরিজিৎ।
অনুতে (বা পশ্চাতে) জন্মেছে যে - অনুজ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,১৮৮.
নিচের কোনটি 'পর্বত' শব্দের সমার্থক শব্দ নয়?
  1. ক) মহিধর
  2. খ) নগ
  3. গ) অচল
  4. ঘ) অখিল
ব্যাখ্যা

‘অখিল’ পর্বত এর সমার্থক শব্দ নয়।
• পৃথিবী শব্দের প্রতিশব্দ - ধরা, ধরণী, ধরিত্রী, বসুন্ধরা, বসুধা, অবনি, ক্ষিতি, মহী, অখিল ইত্যাদি।
• 'পর্বত' শব্দের সমার্থক শব্দ = মহীধর, পাহাড়, গিরি, অচল, শৈল, ভূধর, অদ্রি, শিখরী, শৃঙ্গী, শৃঙ্গধর, মহীধ্র, ভূভৃৎ, নগ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

২,১৮৯.
‘আগুন’ এর প্রতিশব্দ নয় কোনটি?
  1. অনল
  2. বহ্নি
  3. কর
  4. পাবক
ব্যাখ্যা
'আগুন' এর সমার্থক শব্দ:
- অগ্নি, অনল, বহ্নি, পাবক, হুতাশন।

আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি অনুসারে, 
কর (বিশেষ্য)
অর্থ: 
- হস্ত, হাত। 
- হাতির শুঁড়, 
- কিরণ, রশ্মি
- পদ বিশেষ।

উৎস:
১) বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)। 
২,১৯০.
এক কথায় প্রকাশ করুন- ‘যে ভূমি উর্বর নয়’।
  1. পতিত
  2. ঊষর
  3. অনুর্বর
  4. বন্ধ্যা
ব্যাখ্যা

‘যে ভূমি উর্বর নয়’ তাকে এক কথায় অনুর্বর বলা হয়।

কিছু এক কথায় প্রকাশ- 
- যে জমিতে ফসল জন্মায় না = ঊষর;
- পতিত অর্থ- অব্যবহৃত জমি = অনাবাদি;
- ‘যে নারীর সন্তান হয় না’ = বন্ধ্যা;
-  যে জমিতে এক বছরের মধ্যে দু’বার ফসল জন্মায় = দো-ফসলি।

উৎস: 
ভাষা শিক্ষা – হায়াৎ মামুদ;
বাংলা একাডেমি অভিধান।

২,১৯১.
'চিনির পুতুল' বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. অকেজো লোক
  2. নিতান্ত অলস
  3. পরিশ্রমী
  4. শ্রমকাতুরে
ব্যাখ্যা
• 'চিনির পুতুল' বাগ্‌ধারাটির অর্থ - শ্রমকাতুরে

কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
• 'আমড়া কাঠের ঢেঁকি' বাগ্‌ধারাটির অর্থ - অকেজো লোক।
• 'ঊনপাঁজরে' বাগ্‌ধারাটির অর্থ - অপদার্থ।
• 'ঊনকোটি চৌষট্টি' বাগ্‌ধারাটির অর্থ - প্রায় সম্পূর্ণ।
• 'আটকপালে' বাগ্‌ধারাটির অর্থ - হতভাগ্য।

অভিসম্বন্ধ: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২,১৯২.
'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. সায়র
  2. তটিনী
  3. সরিৎ
  4. তরঙ্গিণী
ব্যাখ্যা

'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ:
- সাগর, সিন্ধু, সায়র, দরিয়া, জলধি, অকূল, পাথার, বারিধি, রত্নাকর, নীলাম্বু, পয়োধি ইত্যাদি।

অন্যদিকে,
'নদী' শব্দের সমার্থক শব্দ: 
নদ, নদনদী, গাঙ, স্রোতস্বিনী, তটিনী, স্রোতস্বতী, শৈবলিনী, সরিৎ, প্রবাহিণী, নির্ঝরণী, তরঙ্গিণী, মন্দাকিনী, কল্লোলিনী ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা- ড. হায়াৎ মামুদ, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

২,১৯৩.
'বিজুরি' শব্দের প্রতিশব্দ কী?
  1. চপলা
  2. মেঘ
  3. গগন
  4. ছায়া
ব্যাখ্যা

বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
বিজুরি[ বিদ্যুৎ >] 
অর্থ: 'বিজলি'-র কোমল রূপ।
'চপলা' শব্দের অর্থ- 'বিদ্যুৎ'। 

সুতরাং, ‘বিজুরি' শব্দের প্রতিশব্দ: 'চপলা'।
 
অন্যদিকে,
মেঘের সমার্থক শব্দ:
জলদ, বারিদ, জলধর, নীরদ, ঘন, অভ্র, জীমূত, অভ্র, তোয়দ, অম্বুবাহ, অনুবাহী, পয়োধর, পয়োদ, বারিবাহ, অম্মুধর, কাদম্বিনী, নীরধর। 

গগন এর সমার্থক শব্দ:
আকাশ, অম্বর, খ. নভঃ।

ছায়া অর্থ:
১) কোনো বস্তুদ্বারা আলোকরশ্মি বাধাপ্রাপ্ত হওয়ার ফলে সেই বস্তুর আকৃতিবিশিষ্ট অন্ধকার স্থান; প্রতিবিম্ব, shadow।
২) প্রতিরূপ (মৃত্যুর ছায়া)।
৩)  আশ্রয়।
৪)  পুরাণে কল্পিত সূর্যের পত্নী।
৫)  নিত্যসঙ্গী (ছায়া-সঙ্গী)।
৬)  নৈকট্য (ছায়া মাড়ানো)।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

২,১৯৪.
'সুকান্ত' শব্দের অর্থ কী?
  1. পবিত্র
  2. শক্তি
  3. সুন্দর
  4. রাত্রি
ব্যাখ্যা
• সুকান্ত (বিশেষণ পদ),
- তৎসম বা সংস্কৃত শব্দ। 
অর্থ:
- সুশ্রী / সুন্দর।
- সুন্দর কান্তি বা অঙ্গসৌষ্ঠবযুক্ত।

• "সুন্দর" এর সমার্থক শব্দ:

মনোরম, মনোহর, শোভন, সুদৃশ্য, চারু, রমণীয়, রম্য, কমনীয়, কান্তিমান, লাবণ্যময়, সুদর্শন, ললিত, সুকান্ত, সুচারু, শোভাময়, সুরম্য, সুশ্রী, সুশোভন, চমৎকার, মঞ্জুল, নয়নাভিরাম, চোখজুড়ানো, অপরূপ, নিরুপম, অনুপম।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২,১৯৫.
নিচের কোনটি 'অর্ণব' শব্দের সমার্থক শব্দ নয়?
  1. ক) পাথার
  2. খ) সমুদ্র
  3. গ) তটিনী
  4. ঘ) জলধি
ব্যাখ্যা
• 'অর্ণব' শব্দের সমার্থক শব্দ নয়- 'তটিনী'। 

• সমুদ্র এর সমার্থক শব্দগুলো হলো:
- বারিধি, জলনিধি, অম্বুধি, জলধি, পয়োনিধি, সিন্ধু, অর্ণব, পারাবার, রত্নাকর, ইরাবান, নীলাম্বু ইত্যাদি।

'তটিনী' শব্দের সমার্থক শব্দ:
- নদ, 
-  নদী,
- নদনদী, 
- স্রোতস্বিনী,
- স্রোতস্বতী,
- শৈবলিনী,
- সরিৎ 
- প্রবাহিণী,
- তরঙ্গিণী
- মন্দাকিনী
- কল্লোলিনী ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মাহমুদ।
২,১৯৬.
'মায়া জানে না যে' এক কথায় কী বলে?
  1. বৈদিক
  2. অমায়িক
  3. যুধিষ্ঠির
  4. নৈয়ায়িক
ব্যাখ্যা
• 'মায়া জানে না যে' এক কথায় বলে - অমায়িক।

অন্যদিকে, 
• 'ন্যায় শাস্ত্র জানেন যিনি' - নৈয়ায়িক।
• 'যুদ্ধে স্থির থাকেন যিনি' - যুধিষ্ঠির।
• বেদ সম্বন্ধীয় - বৈদিক।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,১৯৭.
নিচের কোনটি ‘গাড়ি’ শব্দের প্রতিশব্দ?
  1. ক) শকটিকা
  2. খ) বাটিকা
  3. গ) লহরী
  4. ঘ) সমীর
ব্যাখ্যা

'বাতাস' এর প্রতিশব্দ 'সমীর'
'ঊর্মি' শব্দের প্রতিশব্দ 'লহরী'
'গৃহ' শব্দের প্রতিশব্দ 'বাটিকা' 
'গাড়ি' শব্দের প্রতিশব্দ শব্দ হলোঃ
- শকট,
- যান 
- মোটর
- শকটিকা
- যানবাহন
[উৎস: ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মাহমুদ]

২,১৯৮.
'মৌতাত চড়ানো' বাগধারাটির অর্থ কী?
  1. অন্যের জমি দখল করা
  2. নেশা করা
  3. চুরি করা
  4. বিরক্ত করা
ব্যাখ্যা
• 'মৌতাত চড়ানো' বাগধারাটির অর্থ নেশা করা। 

• কয়েকটি গুরুত্বপূর্ণ বাগধারা:
- চাঁদের হাট বাগধারাটির অর্থ - সুখের সংসার। 
- যক্ষের ধন বাগধারাটির অর্থ- কৃপণের ধন। 
- ঘুঘু চরানো বাগধারাটির অর্থ- সর্বনাশ করা।
- 'ইতর বিশেষ' বাগধারাটির অর্থ - পার্থক্য
- 'উড়নচণ্ডী' বাগধারাটির অর্থ- বেহিসেবি
- 'তালকানা ' বাগধারাটির অর্থ- কান্ডজ্ঞানহীন 
- 'কাছাঢিলা' বাগধারাটির অর্থ- অসাবধান 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২,১৯৯.
“Walk-out” পরিভাষাটির সঠিক বাংলা অর্থ কোনটি?
  1. সভায় অনুপস্থিত থাকা
  2. সভা বর্জন
  3. সভার সিদ্ধান্ত না মেনে নেওয়া
  4. সবগুলো 
ব্যাখ্যা

Walk-out মানে হলো কোনো সভা, অধিবেশন বা আলোচনার প্রতি প্রতিবাদ জানিয়ে ইচ্ছাকৃতভাবে সেখান থেকে বের হয়ে আসা বা সভা বর্জন করা।
- এটি সাধারণত সিদ্ধান্ত, আচরণ বা বক্তব্যের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশের জন্য করা হয়।
------------------------------ 
• কিছু গুরুত্বপূর্ণ পরিভাষা:
Advice = উপদেশ,
Adviser / Advisor = উপদেষ্টা,
Amended = সংশোধিত,
Affidavit = শপথপত্র, হলফনামা,
Agenda = আলোচ্যসূচি,
Bail = জামিন,
Census = আদমশুমারি,
Constitution = সংবিধান,
Copyright = স্বত্ব / মেধাস্বত্ব,
Carbon dioxide = অঙ্গার-অম্ল-জান,
Embargo = অবরোধ,
Feudal = সামন্তবাদী,
Galaxy = ছায়াপথ,
Grade = পর্যায়,
Immigrant = অভিবাসী,
Imperialism = সাম্রাজ্যবাদ,
Manifesto = ইশতেহার,
 Memorandum = স্বারকলিপি,
Subsidy = ভর্তুকি,
Surplus = উদ্বৃত্ত,
Tax = কর,
Telecommunication = টেলিযোগাযোগ,
Terminology = পরিভাষা. 

উৎস: অক্সফোর্ড ডিকশনারি এবং বাংলা একাডেমি অভিধান।

২,২০০.
'উভয়কূল রক্ষা' অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি?
  1. কারো পৌষ মাস, কারো সর্বনাশ
  2. চাল না চুলো, ঢেঁকী না কুলো
  3. সাপও মরে, লাঠিও না ভাঙ্গে
  4. বোঝার উপর, শাকের আঁটি
ব্যাখ্যা
• ‘সাপও মরে, লাঠিও না ভাঙ্গে’ প্রবাদটির অর্থ - উভয়কূল রক্ষা

অন্যদিকে,
• ‘কারো পৌষ মাস, কারো সর্বনাশ’ প্রবাদটির অর্থ - কারও সুদিন কারও খারাপ দিন
• ‘চাল না চুলো, ঢেঁকী না কুলো’ প্রবাদটির অর্থ - অত্যন্ত গরীব
• ‘বোঝার উপর, শাকের আঁটি’ প্রবাদটির অর্থ -অতিরিক্তের অতিরিক্ত

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।