বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

অর্থতত্ত্ব

মোট প্রশ্ন৮,১৭১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

অর্থতত্ত্ব

PrepBank · পাতা ১৭ / ৮১ · ১,৬০১১,৭০০ / ৮,১৭১

১,৬০১.
'জিঘাংসা' বলতে কী বোঝায়?
  1. শ্রবণ করার ইচ্ছা
  2. হনন করার ইচ্ছা
  3. জয়ের ইচ্ছা
  4. বেঁচে থাকার ইচ্ছা
ব্যাখ্যা

• 'হনন (হত্যা) করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জিঘাংসা

অন্যদিকে,
বেঁচে থাকার ইচ্ছা - জিজীবিষা।
জয়ের ইচ্ছা - জিগীষা।
শ্রবণ (শোনার) করার ইচ্ছা - শ্রবণেচ্ছা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর, বাংলা একাডেমি অভিধান, বাংলা ভাষার ব্যাকরণ- নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)।

১,৬০২.
ইন্দিবর মানে কী?
  1. ক) নীল বর্ণের পদ্ম
  2. খ) লাল বর্ণের পদ্ম
  3. গ) শ্বেত বর্ণের পদ্ম
  4. ঘ) পদ্মের ডাঁটা
ব্যাখ্যা
ইন্দিবর, ইন্দীবর (বিশেষ্য:
নীলপদ্ম; নীলোৎপল
(ইন্দীবরের ন্যায় নয়ন-প্রথম চৌধুরী)।

অন্যদিকে,
পুণ্ডরীক (বিশেষ্য) = শ্বেতকমল; সাদা পদ্ম।
কোকনাদ (বিশেষ্য) = রক্ত বা উজ্জ্বল পদ্ম
মৃণাল (বিশেষ্য) = পদ্মের নাল বা ডাঁটা।

উৎসঃ বাংলা একাডেমী অভিধান
১,৬০৩.
’যা সহজে মরে না’-এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কী?
  1. দুর্মর
  2. দুর্দম
  3. দুর্বিষহ
  4. দুর্জয়
ব্যাখ্যা
’যা সহজে মরে না’-এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ= দুর্মর।

অন্যদিকে,
- ’যা সহজে  দমন করা যায় না’-এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ= দুর্দম।
- ’যা সহ্য করা যায় না’-এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ= দুর্বিষহ।
- ‘যাকে সহজে জয় করা যায় না’-এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ=দুর্জয়।

উৎস: ভাষা-শিক্ষা ড. হায়াৎ মামুদ।
১,৬০৪.
বিবস্বান এর প্রতিশব্দ -
  1. ক) ভাস্কর
  2. খ) তরু
  3. গ) দ্রুম
  4. ঘ) মহীরুহ
ব্যাখ্যা

বিবস্বান (বিশেষ্য) : সূর্য; রবি; ভাস্কর।
বৃক্ষ (বিশেষ্য) : গাছ; শাখী; বিটপী; দ্রুম; পাদপ; তরু; মহীরুহ।


উৎসঃ বাংলা একাডেমী অভিধান।
১,৬০৫.
'হাতি' এর সমার্থক শব্দ নয় কোনটি?
  1. করী
  2. দ্রুমারি
  3. গজ
  4. দীপ
ব্যাখ্যা
⇒ 'হাতি' এর সমার্থক শব্দ: গজ, দ্বিপ, দ্বিরদ, ঐরাবত, হস্তী, করী, দন্তী, দন্তাবল, দ্রুমারি ইত্যাদি।

অন্যদিকে,
দীপ (বিশেষ্য),
অর্থ: প্রদীপ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৬০৬.
সম অর্থবহ শব্দগুচ্ছ কোনটি?
  1. ক) অম্বু, প্লাব
  2. খ) নীর, বারি
  3. গ) সলিল, জলদ
  4. ঘ) জীবন, চঞ্চলা
ব্যাখ্যা
পানি - জল, বারি, সলিল, অপ্, নীর, অম্ভ, তোয়, পুষ্কর, তামর, জীবন, অম্বু;
বন্যা - প্লাব, প্লাবন;
মেঘ - জলদ, জলধর, বারিদ;
বিদ্যুৎ - বিজলি, চঞ্চলা, সৌদামিনী।
উৎসঃ ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ
১,৬০৭.
সমার্থক যুগ্ম শব্দ -
  1. হাসি-খুশি
  2. আকাশ-পাতাল
  3. কালি-কলম
  4. দিন-দিন
ব্যাখ্যা
সমার্থক শব্দ: 
- হাসি-খুশি হচ্ছে সমার্থক যুগ্ম শব্দ। 

অন্যদিকে, 
- 'আকাশ-পাতাল' হলো বিপরীতার্থক শব্দ। 
- কালি-কলম সমাসবদ্ধ শব্দ।
- 'দিন-দিন' হলো একটি দ্বিরুক্ত শব্দ। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (সংস্করণ ২০২২) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৬০৮.
'উলুখাগড়া' শব্দটির অর্থ কী? 
  1. নিরীহ প্রজা
  2. দীর্ঘস্থায়ী সমস্যা
  3. ক্ষণস্থায়ী সমস্যা
  4. গ্রাম্য
ব্যাখ্যা

• 'উলুখাগড়া' শব্দটির অর্থ -  অনগ্রসর ব্যক্তি; নিরীহ প্রজা।

কিছু গুরুত্বপুর্ণ বাগ্‌ধারা:
- 'নাক সিটকানো' বাগ্‌ধারার অর্থ - অবজ্ঞা করা।
- 'ধর্মপুত্র যুধিষ্ঠির' বাগ্‌ধারার অর্থ - সত্যবাদিতার ভান করা।
- 'দিনকে রাত করা' বাগ্‌ধারার অর্থ - অসাধ্য সাধন / দুষ্কর্ম করা।
- 'পগার পার' বাগ্‌ধারার অর্থ - ভেগে যাওয়া।
- 'দিবাস্বপ্ন' বাগ্‌ধারার অর্থ - অলীক কল্পনা।
- 'পুকুর চুরি' বাগ্‌ধারার অর্থ - বড় ধরনের চুরি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১,৬০৯.
'নাড়ী' অর্থ শিরা; 'নারি' শব্দটির অর্থ -
  1. পানি
  2. স্ত্রীলোক
  3. না পারি
  4. মানবী
ব্যাখ্যা
• 'নারি':
- শব্দটি ক্রিয়া।
- এটি বাংলা শব্দ।
অর্থ:
- না পারি (যারে দেখতে নারি তার চলন বাঁকা)।

উল্লেখ্য,
'নারী' শব্দের অর্থ - 'মানবী'/স্ত্রীলোক। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৬১০.
'ক্ষুদ্র প্রস্তরখণ্ড' এর এক কথায় প্রকাশ -
  1. নালি
  2. ফুটকি
  3. ফুসকুড়ি
  4. নুড়ি
ব্যাখ্যা

• 'ক্ষুদ্র প্রস্তরখণ্ড' এর এক কথায় প্রকাশ - 'নুড়ি'।

অন্যদিকে,
• 'ক্ষুদ্র বিন্দু' এর এক কথায় প্রকাশ- 'ফুটকি'। 
• 'ক্ষুদ্র ফোঁড়া' এর এক কথায় প্রকাশ- 'ফুসকুড়ি'। 
• 'ক্ষুদ্র নালা' এর এক কথায় প্রকাশ- 'নালি'।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

১,৬১১.
”প্রাচ্য” শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. অপ্রাচ্য
  2. প্রাতীচ্য
  3. প্রতীচ্য
  4. প্রাচ্চী
ব্যাখ্যা

”প্রাচ্য” শব্দের বিপরীত শব্দ- প্রতীচ্য।

• বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,

”প্রাচ্য” শব্দের অর্থ- পূর্বদিকস্থ, পূর্বদেশীয়। 
”প্রতীচ্য” শব্দের অর্থ-  পশ্চিম দিকস্থ, পশ্চিমদেশীয়, পাশ্চাত্য।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১,৬১২.
'কপাল' এর সমার্থক শব্দ কোনটি?
  1. গাল
  2. কপোল
  3. বিধিলিপি
  4. চিকুর
ব্যাখ্যা
• 'কপাল' এর সমার্থক শব্দ - বিধিলিপি।

'কপাল' শব্দের সমার্থক শব্দ:
- অলিক, ভাল, ভাগ্য, ললাট, নিয়তি, অদৃষ্ট, দৈব।

অন্যদিকে,
- কপোল অর্থ গণ্ড; গাল।
- 'চুল' শব্দের সমার্থক শব্দ-  চিকুর।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,৬১৩.
'বায়ু' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. অভ্র
  2. চপলা
  3. সমীরণ
  4. কানন
ব্যাখ্যা
'বাতাস' শব্দের সমার্থক 'সমীরণ'।
----------------
'বাতাস' এর অন্যান্য সমার্থক শব্দ:
- বায়ু, পবন, সমীর, সমীরণ, অনিল, মারুত, বাত, বায়, আশুগ, পবমান, সদাগতি, নভঃশ্বাস, শব্দবহ, অগ্নিসখ, জগতায়ু, জগৎপ্রাণ, মাতরিশ্বা, জগদ্বল, ইত্যাদি। 

'বারিদ' শব্দের সমার্থক শব্দ:
- জলদ, মেঘ, নীরদ, ঘন, অভ্র, পয়োদ, পয়োধর ইত্যাদি। 

• বিদ্যুৎ শব্দের সমার্থক শব্দগুলো হলো:
 বিজলি, তড়িৎ, ক্ষণপ্রভা, সৌদামিনী, চপলা, চঞ্চলা, চিকুর, দামিনী, শম্পা, অচিরপ্রভা।

বন শব্দের সমার্থক শব্দ: 
- জঙ্গল, অটবি, কানন, বিপিন, গহন, কুঞ্জ, কান্তার, উপবন, বনানী ইত্যাদি।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
১,৬১৪.
'নিষ্ণাত' শব্দের অর্থ কোনটি?
  1. ক) নির্গত
  2. খ) কুশল
  3. গ) পবিত্র
  4. ঘ) অভিজ্ঞ
ব্যাখ্যা
• 'নিষ্ণাত' শব্দটি সংস্কৃত ভাষার শব্দ। 
'নিষ্ণাত' শব্দের অর্থ-
- কুশল,
- নিপুণ,
- অভিজ্ঞ,
- বিচক্ষণ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৬১৫.
'আকাশ' শব্দের প্রতিশব্দ নয় কোনটি?
  1. ক) দ্যুলোক
  2. খ) তিমির
  3. গ) ব্যোম
  4. ঘ) অন্তরীক্ষ
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নে 'আকাশ' শব্দের প্রতিশব্দ নয় 'তিমির'।
- 'তিমির' হচ্ছে 'অন্ধকার' শব্দের প্রতিশব্দ।

• আকাশ শব্দের প্রতিশব্দ:
- গগন, আসমান, অম্বর, ব্যোম, নভ, অন্তরীক্ষ, দ্যুলোক, নীলিমা।
অন্ধকার শব্দের প্রতিশব্দ:
- আঁধার, তিমির, তমসা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
১,৬১৬.
'নিস্বন' শব্দের অর্থ কী?
  1. আকাশ
  2. পদ্ম
  3. শব্দ
  4. বায়ু
ব্যাখ্যা

• 'নিস্বন' শব্দের অর্থ - শব্দ, নিনাদ, ধ্বনি, আওয়াজ।

অন্যদিকে,
'বায়ু' শব্দের অর্থ - বাতাস, মলয়, সমীরণ, পবন, দেহমধ্যস্থ পঞ্চবায়ু।
'পদ্ম' শব্দের অর্থ - পঙ্কজ, রাজীব, উৎপল, কমল, কুমুদ।
'আকাশ' শব্দের অর্থ - গগন, অন্তরীক্ষ, অম্বর, ব্যোম; শূন্য।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১,৬১৭.
'ঝিঙেফুল ফোটা' বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. খুশির সংবাদ আসা
  2. আয়ু ফুরিয়ে আসা
  3. মন খুশি করা
  4. গ্রীষ্ম শুরু হওয়া
ব্যাখ্যা
• 'ঝিঙেফুল ফোটা' বাগ্‌ধারাটির অর্থ - আয়ু ফুরিয়ে আসা।

• কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:

- ক-অক্ষর গোমাংস - অশিক্ষিত ব্যক্তি / বর্ণ পরিচয়হীন। 
- উপোসি ছারপোকা- অভাবগ্রস্থ লোক। 
- ঢাকের বাঁয়া - মূল্যহীন / অপ্রয়োজনীয়। 
- ডুমুরের ফুল - বিরল বস্তু। 
- তিলকে তাল করা - অতিরঞ্জিত করা। 

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৬১৮.
'পগারপার' বাগ্‌ধারাটির অর্থ -
  1. ফাঁকি
  2. আত্মসম্মান রক্ষা করা
  3. পলায়ন করা
  4. কুৎসিত
ব্যাখ্যা
• 'পগারপার' বাগ্‌ধারাটির অর্থ - 'পলায়ন করা'।

কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
'কালে ভদ্রে' অর্থ - কদাচিৎ
‘ডাকাবুকো’ অর্থ - নির্ভীক।
‘পায়া ভারি’ অর্থ - অহঙ্কার।
‘কানকাটা’ অর্থ - বেহায়া।
'কেউ কেটা' অর্থ - সামান্য।
‘কূপমুন্ডক’ অর্থ - সীমাবদ্ধ জ্ঞান।
‘কাকভূষণ্ডী’ অর্থ - দীর্ঘজীবী।
‘বকধার্মিক’ অর্থ - ভণ্ড।
'ঝিঙেফুল ফোটা' অর্থ - আয়ু ফুরিয়ে আসা।

উৎস:
- বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান;
- বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর,
- ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ, মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২১ সংস্করণ)।
১,৬১৯.
’টুপ ভুজঙ্গ’ বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. অদৃশ্য বস্তু
  2. নেশাগ্রস্ত
  3. ভরপুর
  4. কাণ্ডজ্ঞানহীন
ব্যাখ্যা

’টুপ ভুজঙ্গ’ বাগ্‌ধারাটির অর্থ - নেশাগ্রস্ত।

অন্যদিকে,
’ডুমুরের ফল’ বাগ্‌ধারাটির অর্থ - অদৃশ্য বস্তু।
’টইটুম্বুর’ বাগ্‌ধারাটির অর্থ - ভরপুর।
’তালকানা’ বাগ্‌ধারাটির অর্থ - কাণ্ডজ্ঞানহীন।

কয়েকটি গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা হলো:
• ’চুলোয় যাওয়া’ বাগ্‌ধারাটির অর্থ - নষ্ট হওয়া।
• ’গুড়ে বালি’ বাগ্‌ধারাটির অর্থ - আশায় নৈরাশ্য।
• ’গোড়ায় গলদ’ বাগ্‌ধারাটির অর্থ - শুরুতেই ভুল।
• ’কৈয় মাছের জান’ বাগ্‌ধারাটির অর্থ - যা সহজে মরে না।
• ’পুটি মাছের প্রাণ’ বাগ্‌ধারাটির অর্থ - ছোটো মন।
• ’তিলকে তাল করা’ বাগ্‌ধারাটির অর্থ - ছোটকে বড় করা।
• 'অকাল কুষ্মাণ্ড' বাগ্‌ধারাটির অর্থ - অপদার্থ।
• 'অক্ষরে অক্ষরে' বাগ্‌ধারাটির অর্থ - সম্পূর্নভাবে।
• 'আঠারো মাসে বছর' বাগ্‌ধারাটির অর্থ - দীর্ঘসূত্রিতা।
• 'আকাশের চাঁদ' বাগ্‌ধারাটির অর্থ - দুর্লভ বস্তু।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১,৬২০.
'গয়ংগচ্ছ' বাগ্‌ধারার অর্থ কী?
  1. তোষামোদে
  2. কাণ্ডজ্ঞানহীন
  3. ঢিলেমি
  4. নির্ভীক
ব্যাখ্যা
• 'গয়ংগচ্ছ' বাগ্‌ধারার অর্থ - ঢিলেমি।

অন্যদিকে,
• 'ধামাধরা' অর্থ- তোষামোদে।
• 'তালকানা' অর্থ - কাণ্ডজ্ঞানহীন।
• 'ডাকাবুকো' অর্থ - নির্ভীক।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৬২১.
"তার মতো 'বাস্তুঘুঘু' দ্বিতীয়টি নেই।" - বাক্যে 'বাস্তুঘুঘু' বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. কথায় পঠু
  2. অতি ধূর্ত লোক
  3. মূর্খ
  4. অপব্যয়ী
ব্যাখ্যা
• "তার মতো 'বাস্তুঘুঘু' দ্বিতীয়টি নেই।" - বাক্যে 'বাস্তুঘুঘু' বাগ্‌ধারাটির অর্থ — 'অতি ধূর্ত লোক'।

অন্যদিকে,
• 'বচনবাগীশ' বাগধারাটির অর্থ- 'কথায় পঠু'। 
• 'নাড়াবুনে' বাগধারাটির অর্থ- 'মূর্খ'।
• 'উড়নপেকে' বাগধারাটির অর্থ - 'অপব্যয়ী'। 

উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,৬২২.
‘পাখি’ শব্দের সমার্থক শব্দ নয় -
  1. খগ
  2. গরুড়
  3. দ্বিজ
ব্যাখ্যা
• ‘পাখি’ শব্দের সমার্থক শব্দ নয় -
- 'খ', 'আকাশ' শব্দের সমার্থক শব্দ।

‘পাখি’ শব্দের আরো কিছু প্রতিশব্দ:
- পক্ষী, বিহগ, বিহঙ্গ, খেচর, বিহঙ্গম, শকুন্ত, অণ্ডজ, পতত্রী৷

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,৬২৩.
‘অধীশ্বর’ শব্দের অর্থ কী?
  1. পৃথিবী
  2. পাহাড়
  3. রাজা
  4. মেঘ
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
•‘অধীশ্বর’ শব্দের অর্থ: 
১. সর্বময় প্রভু, বিধাতা।
২. সম্রাট, নৃপতি, রাজা

• 'পর্বত' শব্দের সমার্থক শব্দ:
- মহীধর, পাহাড়, গিরি, অচল, শৈল, ভূধর, অদ্রি, শিখরী, শৃঙ্গী, শৃঙ্গধর, মহীধ্র, ভূভৃৎ, নগ।

• পৃথিবী' এর সমার্থক শব্দ:
বসুন্ধরা, ক্ষিতি, অখিল, ভুবন, অবনী, ধরা, ধরণী, ভূ, মেদিনী ইত্যাদি।

• 'মেঘ' শব্দের সমার্থক শব্দ:
- জলধর, জীমূত, বারিদ, নীরদ, পয়োদ, ঘন, তোয়দ, পয়োধর, বলাহক, তোয়ধর ইত্যাদি।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ ও বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান ।
১,৬২৪.
'সবিতা' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) নারী
  2. খ) অর্ক
  3. গ) সতী
  4. ঘ) চুল
ব্যাখ্যা
'সবিতা' শব্দের সমার্থক শব্দ - সূর্য, আদিত্য, দিবাকর, ভাস্কর, ভানু, মার্তণ্ড, রবি, তপন, অর্ক ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
১,৬২৫.
‘সম্পূর্ণরূপে বিবেচনা করা হয় নাই এমন’ এটিকে এক শব্দে প্রকাশ করা যায় কোন শব্দে?
  1. ক) অসমর্থিত
  2. খ) অসমাপ্ত
  3. গ) অসমীক্ষিত
  4. ঘ) অসম্পূর্ণ
ব্যাখ্যা
অসমীক্ষিত (বিশেষণ)
অর্থ: বিচারবিশ্লেষণ করা হয়নি এমন, অপরীক্ষিত।

উৎস: বাংলা একাডেমি অভিধান।
১,৬২৬.
"বসুমতী" শব্দটির অর্থ কি?
  1. ফুল
  2. গিরি
  3. নদী
  4. ধরিত্রী
ব্যাখ্যা

'পৃথিবী' শব্দের সমার্থক শব্দ:
- জগৎ, ভুবন, সংসার, বিশ্ব, ধরা, ধরণী, ধরিত্রী, বসুমতী, বসুন্ধরা, পৃথ্বী, দুনিয়া, ভূ, ভূমণ্ডল, মর্ত্য, বসুধা, অবনী, মহী, মেদিনী, ক্ষিতি।

অন্যদিকে,
‘ফুল’ শব্দের সমার্থক শব্দ:
- পুষ্প, প্রসূন, কুসুম, মঞ্জরি, রঙ্গন, পুষ্পক।

'গিরি' শব্দের সমার্থক শব্দ: পর্বত, পাহাড়।

'নদী' শব্দের সমার্থক শব্দ:
নদ, নদনদী, তটিনী, প্রবাহিণী, তরঙ্গিনী, শৈবালিনী, স্রোতস্বিনী, স্রোতস্বতী, নির্ঝরণী, গাঙ, সরিৎ, সমুদ্রকান্তা, সমুদ্রদয়িতা, স্রোতবহা, মন্দাকিনী, স্রোতোবহ, কল্লোলিনী।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি ( ২০২২ সংস্করণ), বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ভাষা শিক্ষা- হায়াৎ মামুদ।

১,৬২৭.
কোনটি 'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ?
  1. অম্বু
  2. সরিৎ
  3. প্রবাহিণী
  4. নীলাম্বু
ব্যাখ্যা
'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ:
- সিন্ধু, সায়র, দরিয়া, বারিধি, জলধি, অকূল, নীলাম্বু, পয়োধি ইত্যাদি।

অন্যদিকে,
'নদী' শব্দের সমার্থক শব্দ:
- স্রোতস্বিনী, তটিনী, স্রোতস্বতী, শৈবলিনী, সরিৎ, প্রবাহিণী, নির্ঝরণী, তরঙ্গিণী, মন্দাকিনী, কল্লোলিনী ইত্যাদি।

'পানি' শব্দের সমার্থক শব্দ:
অম্বু, জল, নীর, অপ, তোয়, জীবন ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১,৬২৮.
“যা বিলুপ্ত হচ্ছে” এর এক কথায় প্রকাশ কি হবে?
  1. ক) বিলুপ্তজাত
  2. খ) বিলীয়মান
  3. গ) অস্থাবর
  4. ঘ) নশ্বর
  5. ঙ) ক্ষয়মান
ব্যাখ্যা

ক্ষয়মান - এরকম কোন শব্দ বাংলা একাডেমী অভিধানে নেই।
পাশপাশি, বাংলা একাডেমী অনুসারে - বিলীয়মান [বিলিয়োমান্‌] (বিশেষণ) ১ বিলীন হয়ে যাচ্ছে এমন।
এবং, বিলুপ্ত - বিলীন।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান।

১,৬২৯.
'গরল' বিপরীতার্থক শব্দ -
  1. বিষ
  2. কুটিল
  3. অমৃত
  4. বক্র
ব্যাখ্যা
• 'গরল' বিপরীতার্থক শব্দ -  অমৃত।

উল্লেখ্য,
'গরল' শব্দের অর্থ - বিষ, বিষাক্ত ক্ষত বা ঘা।
'অমৃত' শব্দের অর্থ - যা পান করলে অমর হওয়া যায়, সুধা, পীযূষ, অতিশয় সুস্বাদু খাদ্য, স্বর্গ, বেহেশত।
'বক্র' শব্দের অর্থ - সরল নয় এমন, বাঁকা, কুটিল।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৬৩০.
'গেলাপ' শব্দটির সঠিক অর্থ হচ্ছে -
  1. আবরণ
  2. বাসস্থান
  3. গিরিমাটি
  4. গুচ্ছ
ব্যাখ্যা
• গেলাপ - (আরবি শব্দ - গিলাফ)।
- আবরণ, আচ্ছাদন, খোল, বালিশ লেপ প্রভৃতির ওয়াড়।

প্রশ্নে উল্লিখিত অপশন গুলির মাঝে - 
• গেহ - (সংস্কৃত শব্দ)।
- বাসস্থান, আবাস, ঘর।
• গৈরিক - (সংস্কৃত শব্দ)।
- গিরিমাটি, গেরুয়া রঙ, সোনা।
• গোছ - (সংস্কৃত শব্দ)।
- গুচ্ছ, স্তবক, আঁটি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৬৩১.
'বচনে কুশল' এক কথায় কী বলে?
  1. বিবাদমান
  2. বাচাল
  3. বাগ্মী
  4. বিদ্বান
ব্যাখ্যা
• 'বচনে কুশল' এক কথায় বলে - বাগ্মী।

অন্যদিকে, 
• বিবাদ করে যে - বিবাদমান।
• বিদ্যা আছে যার - বিদ্বান।
• বেশি কথা বলে যে - বাচাল। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
১,৬৩২.
যার ঈহা নেই-
  1. ক) ঈহহীন
  2. খ) নিরীহ
  3. গ) কৃতার্থম্মন্য
  4. ঘ) গোবশা
ব্যাখ্যা

নিরীহ (বিশেষণ):
[নিঃ+ঈহ]
নেই ঈহ যার = নিরীহ [বহুব্রীহি সমাস]।
'নিরীহ' শব্দের অন্যান্য অর্থঃ
নিঃস্পৃহ; নির্লোভ; শান্ত; গোবেচারা ইত্যাদি।

উৎসঃ বাংলা একাডেমি অভিধান।

১,৬৩৩.
'আষাঢ়' ও 'আসার' শব্দের অর্থ যথাক্রমে-
  1. বর্ষণ ও বর্ষণ
  2. মাসের নাম ও বর্ষণ
  3. বর্ষণ ও সারহীন
  4. মাসের নাম ও সারহীন
  5. কোনটিই নয়
ব্যাখ্যা

• আষাঢ় - মাসের নাম।
• আসার - ১ প্রবল বৃষ্টিপাত (ধারাসার)। ২ জলকণা; জলস্রাব।

কিছু সমোচ্চারিত শব্দ:
- কপাল -ললাট
- কপোল- গাল, গণ্ডদেশ

- খড় - বিচালি
- খর - তীব্র

- গোঁড়া -অন্ধভক্ত
- গোড়া -মূলঅংশ

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।

১,৬৩৪.
'সৃষ্টি করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ কোনটি?
  1. লিপ্সা
  2. দিদৃক্ষা
  3. সিসৃক্ষা
  4. যদৃচ্ছা
ব্যাখ্যা
• 'সৃষ্টি করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- 'সিসৃক্ষা'। 

অন্য অপশনে,
- 'লাভ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- 'লিপ্সা'। 
• 'দেখবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- 'দিদৃক্ষা'। 
• 'যে রূপ ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- 'যদৃচ্ছা'।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ। 
১,৬৩৫.
'রজত' শব্দের সঠিক বিপরীত শব্দ কোনটি?
  1. ক) স্বর্ণ
  2. খ) দিবা
  3. গ) নিশি
  4. ঘ) সামান্য
ব্যাখ্যা
'রজত' শব্দের অর্থ = রৌপ্য, রুপা।
'রজত' শব্দের সঠিক বিপরীত শব্দ = স্বর্ণ 

আরও কিছু বিপরীতার্থক শব্দ- 
রৌপ্য - স্বর্ণ
রাত - দিন 
রদ - চালু
রুদ্ধ - মুক্ত 
রোষ - প্রসাদ 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৬৩৬.
'যক্ষের ধন' বাগ্‌ধারার অর্থ -
  1. দুঃসাধ্য বস্তু
  2. কৃপণের কড়ি
  3. একমাত্র অবলম্বন
  4. সর্বনাশ
ব্যাখ্যা
• 'যক্ষের ধন' বাগ্‌ধারার অর্থ - কৃপণের কড়ি

অন্যদিকে,
- 'অন্ধের নড়ি' বাগ্‌ধারার অর্থ - একমাত্র অবলম্বন।
- 'ভরাডুবি' বাগ্‌ধারার অর্থ - সর্বনাশ।
- 'বাঘের চোখ' বাগ্‌ধারার অর্থ - দুঃসাধ্য বস্তু।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১,৬৩৭.
Blue print - এর পারিভাষিক শব্দ কোনটি ?
  1. ক) চলচ্চিত্র
  2. খ) জীবনবৃত্তান্ত
  3. গ) প্রতিচিত্র
  4. ঘ) পটভূমি
ব্যাখ্যা
• ‘Blue print’ এর পারিভাষিক শব্দ - প্রতিচিত্র

কয়েকটি পারিভাষিক শব্দ হলো:
• Blue-pencilling - আঁক-কাটা
• Bona fides - বিশ্বস্ততা
• Bonded - শুল্কাধীন
• Bonded debt - তমসুকি ঋণ

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
১,৬৩৮.
'ছাঁদ' শব্দের অর্থ কোনটি?
  1. আকৃতি
  2. চাল
  3. ধরণ
  4. গঠন
ব্যাখ্যা
শব্দজোড়:
বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে, যেগুলোর উচ্চারণ এক অথবা প্রায় এক, কিন্তু অর্থ ভিন্ন; এমন যুগল শব্দকে শব্দজোড় বলে।
- অধিকাংশ ক্ষেত্রে এদের বানান ভিন্ন হয়, তবে উচ্চারণ এক হওয়ায় কানে শুনে এদের পার্থক্য করা যায় না। বাক্যে ব্যবহৃত হলে প্রসঙ্গ বিবেচনায় এসব শব্দের পার্থক্য বোঝা যায় ।

কিছু শব্দজোড়ের উদাহরণ:
• কুল - বংশ।
• কূল - তীর।
• চির - দীর্ঘ।
• চীর - ছিন্নবস্ত্র।
ছাঁদ - আকৃতি
• ছাদ - চাল।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
১,৬৩৯.
'চর্যাচর্যবিনিশ্চয়'-এর অর্থ কী?
  1. কোনটি চর্যাগান, আর কোনটি নয়
  2. কোনটি আচরণীয়, আর কোনটি নয়
  3. কোনটি চরাচরের, আর কোনটি নয়
  4. কোনটি আচার্যের, আর কোনটি নয়
ব্যাখ্যা
• চর্যাপদের মূল নাম হল ‘চর্যাচর্যবিনিশ্চয়’।
- চর্যাপদ বাংলা ভাষা ও সাহিত্যের আদি নিদর্শন।
- ১৯০৭ খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপাল রাজদরবারের গ্রন্থাগার থেকে এর পুথি আবিষ্কার করেন।

• চর্যাচর্য (বিশেষ্য),
অর্থ: আচরণীয় ও অনাচরণীয়; পালনীয় ও বর্জনীয়।

• বিনিশ্চয় বিশেষ্য),
অর্থ: স্থির সিদ্ধান্ত; সম্যক নির্ধারণ; সন্দেহাতীত বা নিশ্চয়াত্মক সিদ্ধান্ত।

• সুতরাং, সে হিসেব চর্যাচর্যবিনিশ্চয় অর্থ হয়- কোনটি আচরণীয়, আর কোনটি অনাচরণীয় এটি যে গ্রন্থে বা যে সমস্ত গীতিকবিতায় স্থির করা হয়েছে।


উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি এবং বাংলাপিডিয়া।
১,৬৪০.
'বিরল’ এর বিপরীত শব্দ কোনটি?
  1. গরল
  2. ধবল
  3. বহুল
  4. সরল
ব্যাখ্যা
• ‘বিরল’ এর বিপরীত শব্দ - বহুল

অন্যদিকে,
• ‘গরল’ এর বিপরীত শব্দ - অমৃত।
• 'ধবল’ এর বিপরীত শব্দ - কৃষ্ণ।
• ‘সরল’ এর বিপরীত শব্দ - বক্র।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,৬৪১.
'শশধর’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. মৃগেন্দ্র
  2. বারিদ
  3. অনিল
  4. সুধাকর
ব্যাখ্যা
• 'শশধর’ শব্দের সমার্থক শব্দ - সুধাকর

'চাঁদ’ শব্দের সমার্থক শব্দ:
- চন্দ্র, শশী, শশধর, শশাঙ্ক, বিধু, সোম, নিশাকর, সুধাংশু, ইন্দু, সিতাংশু, হিমাংশু।

অন্যদিকে,
- ‘সিংহ’ শব্দের সমার্থক শব্দ - মৃগেন্দ্র।
- ‘বাতাস’ শব্দের সমার্থক শব্দ - অনিল।
- ‘মেঘ’ শব্দের সমার্থক শব্দ - বারিদ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
১,৬৪২.
“মুখে মধু অন্তরে বিষ” এখানে 'মুখ' কী অর্থে বাক্যে ব্যবহৃত হয়েছে?
  1. সম্মান
  2. অঙ্গ বিশেষ
  3. অভিমান
  4. কথা
ব্যাখ্যা
• বাংলা ভাষায় কতকগুলো বিশেষ্য, বিশেষণ ও ক্রিয়া-জাতীয় পদ রয়েছে যেগুলো বাক্যে বিশিষ্ট অর্থে ব্যবহৃত হয় এবং একই শব্দ ভিন্ন ভিন্ন বাক্যে ব্যবহৃত হয়ে ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে। এ জাতীয় বাক্যের পরিবেশ ও পরিস্থিতির সঙ্গে সঙ্গতি রেখে এক একটা শব্দের অর্থ নির্ণীত হয়ে থাকে।

বাক্যে অর্থ ভেদে ‘মুখ’ শব্দের কিছু ব্যবহার দেয়া হলো-
• ‘অঙ্গ বিশেষ’ অর্থে: তোমার মুখের গড়নটা সুন্দর।
• ‘প্রবেশ পথ’ অর্থে: গ্রামের মুখেই দোকানটা।
• ‘সম্মান’ অর্থে: ছেলেটা চৌধুরী সাহেবের মুখ রেখেছে।
• ‘কথা’ অর্থে: মুখে মধু অন্তরে বিষ।
• ‘ক্ষমতা’ অর্থে: যত বড় মুখ নয় তত বড় কথা।
• ‘অভিমান’ অর্থে: মেয়েটি কথায় কথায় মুখ ফোলায়।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৬৪৩.
'মেনিমুখো' বলতে বুঝায়-
  1. ভীতু
  2. লাজুক
  3. মুখরা
  4. বিড়ালমুখো
ব্যাখ্যা
• 'মেনিমুখো' বলতে বুঝায়- লাজুক; লজ্জাশীল। 
---------------- 
• কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
'কালে ভদ্রে' বাগধারা টির অর্থ = কদাচিৎ
‘ডাকাবুকো’ বাগধারা টির অর্থ = নির্ভীক।
‘কূপমুন্ডক’ বাগধারার অর্থ = সীমাবদ্ধ জ্ঞান।
'কেউ কেটা' বাগধারার অর্থ = সামান্য ।
'ঝিঙেফুল' ফোটা বাগধারার অর্থ = আয়ু ফুরিয়ে আসা।

উৎস: বাংলা একাডেমি অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,৬৪৪.
'ধৃষ্ট' শব্দের বিপরীতার্থক শব্দ -
  1. বিনয়ী
  2. নম্র
  3. শ্লথ
  4. ক ও খ উভয়
ব্যাখ্যা
• 'ধৃষ্ট' শব্দের বিপরীতার্থক শব্দ - নম্র / বিনয়ী

অন্যদিকে,
- ‘শ্লথ’ শব্দের বিপরীতার্থক শব্দ - ত্বরিত।

গুরুত্বপূর্ণ কয়েকটি বিপরীতার্থক শব্দ হলো:
- ‘পণ্ড’ এর বিপরীতার্থক শব্দ - সফল।
- ‘রিক্ত’ এর বিপরীতার্থক শব্দ - পূর্ণ।
- ‘আশু’ এর বিপরীতার্থক শব্দ - বিলম্ব।
- ‘উর্ধ্ব’ এর বিপরীতার্থক শব্দ - অধ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ ও ১৯ সংস্করণ)।
১,৬৪৫.
'অর্ক' এর প্রতিশব্দ কোনটি?
  1. ক) অংশু
  2. খ) বিধু
  3. গ) শশাংক
  4. ঘ) সুধাংশু
ব্যাখ্যা
• 'অর্ক' এর প্রতিশব্দ 'অংশু'।

অন্যদিকে, 
• সুধাংশু, শশাঙ্ক, বিধু - 'চাঁদ' এর প্রতিশব্দ।

• 'সূর্য' শব্দের অন্যান্য প্রতিশব্দ:
- রবি,
- সবিতা,
- দিবাকর,
- আদিত্য,
- দিনমনি,
- দিননাথ,
- দিবাবসু,
- অর্ক,
- ভানু,
- তপন,
- ভাস্কর,
- মার্তণ্ড,
- অংশু,
- প্রভাকর,
- কিরণমালী,
- অরুণ,
- মিহির,  
- দিনপতি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,৬৪৬.
'অন্যের দ্বারা পালিত' এর এক কথায় প্রকাশ -
  1. পরভৃত
  2. পরভৃৎ
  3. পরজীবী
  4. বৃংহণ
ব্যাখ্যা
• 'অন্যের দ্বারা পালিত' এর এক কথায় প্রকাশ - পরভৃত

অন্যদিকে,
- 'অন্যকে পালন করে এমন' এর এক কথায় প্রকাশ - পরভৃৎ।
- 'অন্যকে আশ্রয় করে বাঁচে এমন' এর এক কথায় প্রকাশ - পরজীবী।
- 'হাতির গর্জন' এর এক কথায় প্রকাশ - বৃংহণ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৬৪৭.
'কেতাদুরস্ত' বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. মূর্খ
  2. অনভিজ্ঞ
  3. অপদার্থ
  4. পরিপাটি
ব্যাখ্যা

• 'কেতাদুরস্ত' বাগ্‌ধারাটির অর্থ — পরিপাটি। 
বাক্য গঠন: চালচলন আর পোশাকে সে খুবই কেতাদুরস্ত লোক।

অন্যদিকে, 
• গোবর গণেশ - মূর্খ। 
• ‘কেবলা হাকিম’ বাগধারার অর্থ - অনভিজ্ঞ।
• আমরা কাঠের ঢেকি - অপদার্থ।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১,৬৪৮.
'অম্বর' এর প্রতিশব্দ কোনটি?
  1. জল
  2. মেঘ
  3. আকাশ
  4. পৃথিবী
ব্যাখ্যা
• 'অম্বর' এর প্রতিশব্দ- 'আকাশ'। 

• আকাশ এর কিছু সমার্থক শব্দ: 
অম্বর, ব্যোম, খ, গগণ, অন্তরিক্ষ, শূণ্যলোক, আসমান, দ্যূলোক, অভ্র, নীলিমা, শূণ্য নভঃ, অনন্ত, সুরপথ, অম্বরতল,খলোক, ইত্যাদি।

• ‘জল’ শব্দের সমার্থক শব্দ:
অম্বু, জীবন, নীর, পানি, সলিল, উদক, বারি, অপ, তোয়, অর্ণঃ।

• 'মেঘ' এর  সমার্থক শব্দ: 
বারিদ, জলধর, অম্বুদ, পয়োধর, নীরদ, জলদ, জীমূত, তোয়দ, পর্জন্য, পয়োদ, বলাহক, তোয়ধর। 

• পৃথিবী শব্দের সমার্থক শব্দ: 
বসুন্ধরা। এর আরো কয়েকটি প্রতিশব্দ - ধরা, ধরণী, ধরিত্রী, বসুন্ধরা, বসুধা, অবনি, ক্ষিতি, মহী, অখিল ইত্যাদি।


উৎস: বাংলা একাডেমি অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,৬৪৯.
‘খুদা’ শব্দের অর্থ-
  1. ক) ক্ষুদ্র
  2. খ) ক্ষুধা
  3. গ) লালসা
  4. ঘ) খনন করা
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• ‘খুদা’ সংস্কৃত শব্দ ক্ষোদন থেকে উৎপত্তি।
অর্থ: খনন করা, উৎকীর্ণ করা, খোদিত করা, খোদিত।

অন্যদিকে,
• ‘খিদে’ সংস্কৃত শব্দ ক্ষুধা থেকে উৎপত্তি।
অর্থ: আহার করার ইচ্ছা, ক্ষুধা, ভোজনস্পৃহা, লালসা।
১,৬৫০.
'Deputation' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. প্রেষণ
  2. জনশূন্য করা
  3. আদালতের সাক্ষী
  4. প্রতিনিধি
ব্যাখ্যা
• 'Deputation' এর বাংলা পরিভাষা - প্রেষণ

অন্যদিকে, 
- 'Deputationist' এর বাংলা পরিভাষা - প্রতিনিধি। 
- 'Deponent' এর বাংলা পরিভাষা - আদালতের সাক্ষী।
- 'Depopulate' এর বাংলা পরিভাষা - জনশূন্য করা।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
১,৬৫১.
'Ventilated' শব্দটির পরিভাষিক অর্থ-
  1. ক) বায়ুচলন
  2. খ) বাতায়িত
  3. গ) স্পন্দন
  4. ঘ) ঘূর্ণায়মান
ব্যাখ্যা
বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা অনুসারে,
Ventilated এর বাংলা পরিভাষা- বাতায়িত

Ventilation এর বাংলা পরিভাষা- বায়ুচলন। 
Vibration এর বাংলা পরিভাষা- স্পন্দন। 
Whirling/ Rotation এর বাংলা পরিভাষা- ঘূর্ণায়মান।

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা।
১,৬৫২.
‘কষ্টে’র সমার্থক শব্দ কোনটি?
  1. ক) অম্বর
  2. খ) রোদন
  3. গ) অংশু
  4. ঘ) আয়াস
ব্যাখ্যা
• কষ্টের সমর্থক শব্দ: ক্লেশ, মেহনত, যন্ত্রণা, দুঃখ, আয়াস, পরিশ্রম।

অন্যান্য সমার্থক শব্দগুলো হলো:
• আকাশের সমর্থক শব্দ: ব্যোম, নভ, গগন, অন্তরীক্ষ, অম্বর।
• কান্নার সমর্থক শব্দ: ক্রন্দন, কাঁদা, রোদন, অশ্রুপাত।
• কিরণের সমর্থক শব্দ: রশ্মি, কর, প্রভা, দীপ্তি, অংশু।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৬৫৩.
নিচের কোন শব্দযুগল সঠিক বিপরীতার্থক নয়?
  1. ক) ঐশ্বর্য - অনৌদার্য
  2. খ) ঐহিক - পারত্রিক
  3. গ) ঐহলৌকিক - পারলৌকিক
  4. ঘ) ঔজ্জ্বল্য - ম্লানিমা
ব্যাখ্যা
ঐশ্বর্য - দারিদ্র্য;
ঔদার্য - অনৌদার্য;
ঐহিক - পারত্রিক;
ঐহলৌকিক - পারলৌকিক;
ঔজ্জ্বল্য - ম্লানিমা।

উৎসঃ ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলা একাডেমি অভিধান।
১,৬৫৪.
'Manuscript' শব্দের বাংলা পারিভাষা কোনটি? 
  1. ইশতেহার
  2. পূর্বাভাস
  3. পাণ্ডুলিপি
  4. স্মারকলিপি
ব্যাখ্যা
- 'Manuscript' শব্দের বাংলা পারিভাষা- পাণ্ডুলিপি

অন্যদিকে,
- Manifesto শব্দের বাংলা পারিভাষা- ইশতেহার।
- Memorandum শব্দের বাংলা পরিভাষা– স্মারকলিপি। 
- Anticipation শব্দের বাংলা পরিভাষা- পূর্বাভাস।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
১,৬৫৫.
'যা দমন করা কষ্টকর' এর এক কথায় প্রকাশ কী হবে?
  1. অনিবার্য
  2. দুর্দমনীয়
  3. দুর্নিবার
  4. অদম্য
ব্যাখ্যা

- 'যা দমন করা কষ্টকর' এর এক কথায় হবে - দুর্দমনীয়।

অন্যদিকে,
​- 'কোন ভাবেই যা নিবারণ করা যায় না' এর এক কথায় হবে - অনিবার্য।
- 'যা নিবারণ করা কষ্টকর' এর এক কথায় হবে- দুর্নিবার।
- 'যা দমন করা যায় না' এর এক কথায় হবে- অদম্য।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি- নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ), ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১,৬৫৬.
'শরণ-সরণ' শব্দজোড় কী অর্থ প্রকাশ করে?
  1. মনে করা - আশ্রয়
  2. আশ্রয় - গমন
  3. আশ্রয় - শ্রবণ করা
  4. মনে করা - স্বর্ণ
ব্যাখ্যা

• 'শরণ' অর্থ - আশ্রয়। 
• 'সরণ' অর্থ - গমন।

উল্লেখ্য,  
স্মরণ - মনে করা। 

এরূপ কিছু গুরুত্বপূর্ণ শব্দজোড় হলো-
• শবল - চিত্রিত, নানা বর্ণযুক্ত। 
• সবল- শক্তিমান। 

• শোনা - শ্রবণ করা। 
• সোনা - স্বর্ণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।

১,৬৫৭.
আকুঞ্চন : প্রসারণ :: পাশ্চাত্য : ? 
  1. প্রত্যর্পণ
  2. প্রত্যয়ন
  3. প্রাচ্য
  4. পদার্পন
ব্যাখ্যা
'আকুঞ্চন' এর বিপরীত শব্দার্থ -প্রসারণ
'পাশ্চাত্য' এর বিপরীত শব্দার্থ - প্রাচ্য 

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ
১,৬৫৮.
নিম্নের কোন শব্দ জোড়টি সমার্থক ?
  1. ক) তুরঙ্গ = পিঙ্গচক্ষু
  2. খ) মূঢ় = মুর্ছিত
  3. গ) পিঙ্গল = বৈশ্বানর
  4. ঘ) অবয়ব = অলয়
ব্যাখ্যা
পিঙ্গল, বৈশ্বানর 'অগ্নি' শব্দের সমার্থক শব্দ। 
- তুরঙ্গ 'ঘোড়া' শব্দের সমার্থক শব্দ। 
- পিঙ্গচক্ষু 'কুমির' শব্দের সমার্থক শব্দ। 
- মূঢ় 'অজ্ঞ' শব্দের সমার্থক শব্দ। 
- মুর্ছিত 'অচেতন' শব্দের সমার্থক শব্দ। 
- অলয় 'অক্ষয়' শব্দের সমার্থক শব্দ। 
- অবয়ব 'অঙ্গ/দেহ' শব্দের সমার্থক শব্দ। 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
১,৬৫৯.
নিচের কোনটি দিয়ে ‘দায়িত্ব নেওয়া’ বুঝায়?
  1. পথ ধরা
  2. মনে ধরা
  3. গোঁ ধরা
  4. ম্যাও ধরা
ব্যাখ্যা

• 'ম্যাও ধরা' বাগ্‌ধারাটি দিয়ে ‘দায়িত্ব নেওয়া’ বুঝায়।

• ‘ধরা’ সম্পর্কিত বাগ্‌ধারার অর্থ:
- কান ধরা = কর্ণ মর্দন করা।
- দোষ ধরা = অপরাধ গণনা করা।
- পথ ধরা = উপায় দেখা।
- হাতে-পায়ে ধরা = অনুরোধ করা।
- গলা ধরা = কণ্ঠ রুদ্ধ হওয়া।
- মনে ধরা = পছন্দ হওয়া।
- আগুন ধরা = আগুন লাগা।
- ম্যাও ধরা = দায়িত্ব নেওয়া।
- গোঁ ধরা = একগুঁয়েমি করা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

১,৬৬০.
'নৈরাজ্যবাদ' শব্দের ইংরেজি পারিভাষিক শব্দ কোনটি?
  1. Ancestress
  2. Anarchy
  3. Anarkhos
  4. Anatomist
  5. Anarchism
ব্যাখ্যা

নৈরাজ্যবাদের ইংরেজি পারিভাষিক শব্দ - Anarchism.
অন্যদিকে,
নৈরাজ্য শব্দের ইংরেজি পারিভাষিক শব্দ - Anarchy যা গ্রিক শব্দ anarkhos থেকে উৎপন্ন হয়েছে।
Anatomist = শারীরবিদ।

উৎসঃ বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা অভিধান। 

১,৬৬১.
‘পর্বত’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. অবনী
  2. অচল
  3. পাহাড়
  4. গিরি
ব্যাখ্যা
'পর্বত' সমার্থক শব্দ:
-পাহাড়, অদ্রি, ভূধর, গিরি, শৈল, অচল

‘পৃথিবী’ শব্দের সমার্থক শব্দ:
- অদিতি, বসুন্ধরা, অবনী, ক্ষিতি, পৃথ্বী ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
১,৬৬২.
'বকধার্মিক' এর সমার্থক বাগ্‌ধারা কোনটি?
  1. বর্ণচোরা
  2. ডাকাবুকো
  3. কানকাটা
  4. পায়া ভারি
ব্যাখ্যা
• 'বকধার্মিক' বাগ্‌ধারার অর্থ - ভণ্ড।
বাক্য গঠন: এদেশে বকধার্মিকের অভাব নেই।

• 'বর্ণচোরা' বাগ্‌ধারার অর্থ - ভণ্ড।

অন্যদিকে,
‘ডাকাবুকো’ অর্থ - নির্ভীক।
‘পায়া ভারি’ অর্থ - অহঙ্কার।
‘কানকাটা’ অর্থ - বেহায়া।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৬৬৩.
'অপ্রতিভ' এর বিপরীতার্থক শব্দ -
  1. প্রত্যর্পণ
  2. সপ্রতিভ
  3. নিষ্প্রভ
  4. বিব্রত
ব্যাখ্যা
• 'অপ্রতিভ' এর বিপরীতার্থক শব্দ - সপ্রতিভ

উল্লেখ্য,
- 'অপ্রতিভ' শব্দের অর্থ - বিব্রত, লজ্জিত, হতবুদ্ধি, নিষ্প্রভ।
- 'সপ্রতিভ' শব্দের অর্থ - চটপটে, বুদ্ধিমান।

অন্যদিকে,
- 'অর্পণ' এর বিপরীতার্থক শব্দ - গ্রহণ / প্রত্যর্পণ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৬৬৪.
'রাশভারী' শব্দের অর্থ কী?
  1. লঘু স্বভাবযুক্ত 
  2. গম্ভীর প্রকৃতির
  3. নির্গুণ ব্যক্তি 
  4. স্বেচ্ছাচারী 
ব্যাখ্যা

• 'রাশভারী' এটি একটি বাংলা শব্দ। 
- শব্দটি বিশেষণ পদ।
অর্থ: 
- গম্ভীর প্রকৃতির।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১,৬৬৫.
'যা বলা হয়নি'- এককথায় প্রকাশ কী হবে?
  1. অবহিত
  2. অনুক্ত
  3. অব্যক্ত
  4. অনুরোধ
ব্যাখ্যা

• 'যা বলা হয়নি' এক কথায় প্রকাশ - অনুক্ত

অন্যদিকে,
'অবহিত' শব্দের অর্থ - জ্ঞাত, বিদিত, নিবিষ্ট, সতর্ক।
'অব্যক্ত' শব্দের অর্থ -  অপ্রকাশিত, গুপ্ত, অস্পষ্ট।
'অনুরোধ' শব্দের অর্থ - মিনতিপূর্ণ যাচ্ঞা; প্রার্থনা। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১,৬৬৬.
নিচের কোন বিপরীতার্থক শব্দ যুগল সঠিক নয়?
  1. জনাকীর্ণ - জনবহুল
  2. উজাড় - পরিপূর্ণ
  3. খাতক - মহাজন
  4. তামসিক - রাজসিক
ব্যাখ্যা
জনাকীর্ণ - এর সঠিক বিপরীতার্থক শব্দ - জনবিরল।
- জনাকীর্ণ ও জনবহুল প্রায় সমার্থক শব্দ।

প্রশ্নের অন্যান্য অপশনে প্রদত্ত শব্দজোড় বিপরীতার্থক।
১,৬৬৭.
'নির্বুদ্ধিতার দণ্ড' - অর্থে বাগ্‌ধারার ব্যবহার কোনটি?
  1. আক্কেল সেলামি
  2. অরণ্যে রোদন
  3. কড়ায় গণ্ডায়
  4. আক্কেল গুড়ুম
ব্যাখ্যা
• ‘আক্কেল সেলামি’ বাগ্‌ধারাটির অর্থ - নির্বুদ্ধিতার দণ্ড

অন্যদিকে,
- ‘অরণ্যে রোদন‘ বাগ্‌ধারার অর্থ - নিষ্ফল আবেদন।
- 'কড়ায় গণ্ডায়' বাগ্‌ধারার অর্থ - সম্পূর্ণ বা পুরোপুরি।
- 'আক্কেল গুড়ুম' বাগ্‌ধারার অর্থ - হতবুদ্ধি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ); বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,৬৬৮.
'সিক্ত' এর বিপরীত শব্দ কোনটি?
  1. উগ্র
  2. শুষ্ক
  3. নির্ভীক
  4. বিনীত
ব্যাখ্যা

 • ’সিক্ত’ শব্দের অর্থ- ভেজা।
• ’শুষ্ক’ শব্দের অর্থ- নীরস, রসশূন্য।

⇒ 'সিক্ত' এর বিপরীত শব্দ- শুষ্ক।

অন্যদিকে,
- 'উদ্ধত' এর বিপরীত শব্দ- 'বিনীত'। 
- 'সৌম্য' এর বিপরীত শব্দ-'উগ্র'।
- 'ভীরু' এর বিপরীত শব্দ- 'নির্ভীক'। 

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ। 

১,৬৬৯.
'চপলা' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. পদ্ম
  2. বিদ্যুৎ
  3. বৃক্ষ
  4. মেঘ
ব্যাখ্যা

'বিদ্যুৎ' শব্দের সমার্থক শব্দ:
- তড়িৎ, বিজলি, বিজুরি, ক্ষণপ্রভা, সৌদামিনী, দামিনী, চপলা

অন্যদিকে,
'পদ্ম' শব্দের সমার্থক শব্দ:
- কমল, উৎপল, পঙ্কজ, কুমুদ, কুবলয়, শতদল, অরবিন্দ, রাজীব, নলিনী, সরোজ।

'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ:
- গাছ, পাদপ, দ্রুম, বনানী, তরু, বিটপী, শাখী, পণী, শৃঙ্গী, শিখরী, মহীরুহ ইত্যাদি।

'মেঘ' শব্দের সমার্থক শব্দ:
- জলদ, জলধর, নীরদ, বারিদ, ঘন, জীমূত, অভ্র, অম্বুবাহ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১,৬৭০.
নিম্নের কোন বাগ্‌ধারাটি অপরগুলো থেকে ভিন্ন?
  1. ক) ভিজে বেড়াল
  2. খ) বক ধার্মিক
  3. গ) ডাকাবুকো
  4. ঘ) বর্ণচোরা
ব্যাখ্যা
ভিজে বেড়াল = সাধু বেশে অসৎ লোক 
বক ধার্মিক = ভণ্ড 
বর্ণচোরা = ভণ্ড 

অপরদিকে, ডাকাবুকো = নির্ভীক 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
১,৬৭১.
'চপল' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. জড়
  2. গম্ভীর
  3. নির্বোধ
  4. সাধু
ব্যাখ্যা
• 'চপল' এর বিপরীতার্থক শব্দ- গম্ভীর।

• 'চপল' শব্দের অর্থ- চঞ্চল; প্রগল্ভ; ক্ষণস্থায়ী।
• 'গম্ভীর' শব্দের অর্থ- গভীর, নিবিড়; গুরুতর; নিরানন্দ; বিমর্ষ।

অন্যদিকে, 
চেতন - জড়। 
চোর - সাধু। 
চতুর - নির্বোধ। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাস, ড. সৌমিত্র শেখর।
১,৬৭২.
"পাকা ইটের বাড়ি খুব শক্ত মজবুত।" এখানে 'পাকা' শব্দটি কী অর্থ প্রকাশ করেছে?
  1. অভিজ্ঞ
  2. খাঁটি
  3. স্থায়ী
  4. পোড়ানো
  5. ক ও গ
ব্যাখ্যা
• 'পাকা' শব্দের আভিধানিক বা সাধারণ অর্থ: পক্ব, পরিণত। 

বিশেষ অর্থ:
১. পাকা ইট (পোড়ানো)- পাকা ইটের বাড়ি খুব শক্ত মজবুত।
২. পাকা (অভিজ্ঞ) - রহমান সাহেব পাকা ডাক্তার।
৩. পাকা সোনা (খাঁটি) - পাকা সোনার অলংকার টিকে বেশি।
৪. পাকারং (স্থায়ী) - পাকারঙের শাড়ি দামে সস্তা নয়।
৫. পাকা চুল (সাদা) - সে পাকা চুলে রঙ দিয়েছে।

উৎস: মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৬৭৩.
'Biography'- শব্দটির অর্থ কী?
  1. ক) গ্রন্থনির্দেশিকা
  2. খ) কড়চা
  3. গ) বিবরণ
  4. ঘ) আলোচনা
ব্যাখ্যা
'Biography' শব্দটির অর্থ - জীবনী, জীবনচরিত। 

অপশনগুলোর মধ্যে কড়চা শব্দটি কাছাকাছি অর্থ প্রদান করে, তাই এটিই সঠিক উত্তর হিসেবে নেয়া হয়েছে।

অপশনগুলোর মধ্যে -
কড়চা - 
১. পদ্যে লিখিত বিবরণী (কড়চা করিয়া কিছু লাগিলা লিখিতে-বৃন্দাবন দাস)।
২. খাজনা সম্পর্কিত হিসাব খাতা।
৩. খণ্ড খণ্ড পদ্য রচনা।
৪. সংক্ষিপ্ত দিনপঞ্জি (গোবিন্দদাসের কড়চা)।

• বিবরণ -
১ ব্যাখ্যান।
২ বৃত্তান্ত।

সূত্র: প্রশাসনিক পরিভাষা ও অভিগম্য অভিধান।
১,৬৭৪.
'পিক' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. কোকিল
  2. কাক
  3. সাপ
  4. ময়ূর
ব্যাখ্যা
• বাংলা একাডেমী, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• 'পিক' শব্দের সমার্থক শব্দ হচ্ছে কোকিল।

• কোকিল এর কিছু সমার্থক শব্দ:
পিক, পরভৃত, পরপুষ্ট, অন্যভৃত,কাকপুচ্ছ, বসন্তসখা, বসন্তী, বসন্তদূত, মধুসখা, কুহুমুখ,কলকণ্ঠ।

উৎস: বাংলা একাডেমী, আধুনিক বাংলা অভিধান।
১,৬৭৫.
কোনটি নদীর সমার্থক শব্দ নয়?
  1. ক) সরিৎ
  2. খ) তটিনী
  3. গ) গাং
  4. ঘ) পতিত পাবন
ব্যাখ্যা

নদী - তটিনী; স্রোতস্বতী; তরঙ্গিণী; প্রবাহিণী; সরিৎ; গাং।
অপরদিকে,
পতিতপাবন - পাপীদের ত্রাণ করেন এমন; ত্রাণকর্তা; উদ্ধারকারী।

উৎসঃ বাংলা একাডেমী অভিধান।

১,৬৭৬.
বাগ্‌ধারা নির্ণয় করুন: 'উনপাঁজুরে'
  1. একমাত্র সম্বল
  2. কিছু না জানা
  3. ন্যাকামি
  4. দুর্বল
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা

• 'উনপাঁজুরে' বাগ্‌ধারার অর্থ - দুর্বল ও ব্যক্তিত্বহীন।

অন্যদিকে,
আদিখ্যেতা - ন্যাকামি।
অন্ধকারে থাকা - কিছু না জানা।
অন্ধের যষ্টি - একমাত্র সম্বল।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১,৬৭৭.
'বিপিন' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ফুল 
  2. বন
  3. পাখি
  4. পর্বত 
ব্যাখ্যা



• 'বন' শব্দের সমার্থক শব্দ:
অরণ্য, জঙ্গল, কানন, বনানী, বনবাদাড়, কুঞ্জ, কান্তার, বিপিন, অটবী।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১,৬৭৮.
'দুই ভাইয়ের মধ্যে কোন কথা নেই'। এখানে 'কথা' শব্দটি কোন অর্থে প্রয়োগ করা হয়েছে?
  1. ক) গল্প
  2. খ) তর্ক
  3. গ) অসৎভাব
  4. ঘ) পরামর্শ
ব্যাখ্যা
বাংলা ভাষায় কতকগুলো বিশেষ্য, বিশেষণ ও ক্রিয়া-জাতীয় পদ রয়েছে যেগুলো বাক্যে বিশিষ্ট অর্থে ব্যবহৃত হয় এবং একই শব্দ ভিন্ন ভিন্ন বাক্যে ব্যবহৃত হয়ে ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে। এ জাতীয় বাক্যের পরিবেশ ও পরিস্থিতির সঙ্গে সঙ্গতি রেখে এক একটা শব্দের অর্থ নির্ণীত হয়ে থাকে।

যেমন: 'কথা' শব্দের অর্থ মনের ভাব প্রকাশ করা,  কোন কিছু বলা।
কিন্তু, "দুই ভাইয়ের মধ্যে কোন কথা নেই।" এ বাক্যে 'কথা' শব্দটি মনোমালিন্য বা অসৎভাব বোঝাতে প্রয়োগ হয়েছে।

তেমনিভাবে, 'গা' শব্দের আর্থ দেহ, শরীর। কিন্তু,
কাজে গা লাগা- এ বাক্যে গা শব্দটি 'মনোযোগ' অর্থ বোঝাতে ব্যবহৃত হয়েছে হয়েছে।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৬৭৯.
'হাড়হদ্দ' বাগধারা দিয়ে বোঝায় -
  1. ক) স্পর্ধা
  2. খ) অকৃত্রিম
  3. গ) নাড়ীনক্ষত্র
  4. ঘ) দৃঢ়তা
ব্যাখ্যা

কয়েকটি গুরুত্বপূর্ণ বাগধারা:
• হাড়হদ্দ - সবকিছু
• সপ্তকান্ড রামায়ণ - বৃহৎ বিষয়
• ঢাকঢাক গুড় গুড় - লুকোচুরি
• দিবাস্বপ্ন - অলীক কল্পনা

উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ

১,৬৮০.
নিচের কোনটি শুদ্ধ?
  1. Orthography - বাক্যতত্ত্ব
  2. Plural - বচন
  3. Intonation - বানানতত্ত্ব
  4. Clause - কাব্যকল্প
ব্যাখ্যা
শুদ্ধ পারিভাষিক শব্দ: 
• ‘Clause’ শব্দের পারিভাষিক শব্দ - কাব্যকল্প।

অন্যান্য পারিভাষিক শব্দগুলোর শুদ্ধরূপ:
• ‘Orthography’ শব্দের পারিভাষিক শব্দ - বানানতত্ত্ব।
• ‘Plural' শব্দের পারিভাষিক শব্দ - বহুবচন।
• ‘Intonation’ শব্দের পারিভাষিক শব্দ - বাক্যসুর।

উৎস: বাংলা একাডেমি, প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ (দ্বিতীয় খণ্ড)।
১,৬৮১.
যে স্বামীর স্ত্রী প্রবাসে থাকে তাকে কী বলে?
  1. প্রোষিতপত্নীক
  2. প্রোষিতভর্তৃকা
  3. প্রবাসিনী
  4.  প্রোষিতা
ব্যাখ্যা

যে স্বামীর স্ত্রী প্রবাসে থাকে তাকে বলে প্রোষিতপত্নীক।

উল্লেখ্য,
- প্রোষিত অর্থ:বিদেশগত, প্রবাসী। স্ত্রী. প্রোষিতা/প্রোশিতা।।
- প্রোষিতপত্নী অর্থ: যে ব্যক্তির পত্নী প্রবাসে থাকে।
- প্রোষিতভর্তৃকা অর্থ: যে নারীর স্বামী প্রবাসে থাকে।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১,৬৮২.
'বিরাগী' শব্দের অর্থ হলো-
  1. উদাসীন
  2. প্রতিকূল
  3. রাগহীন
  4. অনুরাগ
ব্যাখ্যা
• বিরাগী (বিশেষণ পদ),
- এটি একটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- উদাসীন;
- আসক্তিহীন;
- নিঃস্পৃহ।

•  অনুরাগী এর বিপরীত শব্দ বিরাগী।

উৎস: বাংলা একাডেমি,আধুনিক বাংলা অভিধান।
১,৬৮৩.
‘বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. বিটপী
  2. দ্রুম
  3. বনানী
  4. পাদপ
ব্যাখ্যা
• ‘বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ নয় - বনানী।

'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ:
- গাছ, পাদপ, দ্রুম, তরু, বিটপী, মহীরুহ।

অন্যদিকে,
'বন' শব্দের সমার্থক শব্দ:
- অরণ্য, জঙ্গল, কানন, বনানী, বনবাদাড়, কুঞ্জ, কান্তার, বিপিন, অটবী।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
১,৬৮৪.
‘চক্ষুলজ্জা থাকা’ অর্থে কোন বাগ্‌ধারাটি ব্যবহৃত হয়?
  1. চোখে চোখে রাখা
  2. চোখে ধুলো দেওয়া
  3. চোখে পড়া
  4. চোখের চামড়া
ব্যাখ্যা
• ‘চোখের চামড়া’ বাগ্‌ধারার অর্থ - চক্ষুলজ্জা থাকা।

• আরো কিছু বাগ্‌ধারা:
- ‘চোখ পাকানো’ বাগ্‌ধারার অর্থ - ক্রোধ দেখানো।
- ‘চোখে আঙুল দিয়ে দেখানো’ বাগ্‌ধারার অর্থ - বিশেষ‍ভাবে ইঙ্গিত করা।
- ‘চোখে চোখে রাখা’ বাগ্‌ধারার অর্থ - সতর্ক নজরদারি।
- ‘চোখে ধুলো দেওয়া’ বাগ্‌ধারার অর্থ - ফাঁকি দেওয়া।
- ‘চোখে পড়া’ বাগ্‌ধারার অর্থ - সুনজরে পড়া।
- ‘চোখে সরষে ফুল দেখা’ বাগ্‌ধারার অর্থ - হতবুদ্ধি হওয়া।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯) ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,৬৮৫.
'গূঢ়' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. মুক্ত
  2. যুক্ত
  3. ব্যক্ত
  4. ব্যাপ্ত
ব্যাখ্যা
• 'গূঢ়' অর্থ - গুপ্ত; লুক্কায়িত; অপ্রকাশিত (গূঢ় অভিসন্ধি)। 
• 'ব্যক্ত' অর্থ - প্রকাশ পেয়েছে এমন; প্রকাশিত।

• সুতরাং, 'গূঢ়' শব্দের বিপরীতার্থক শব্দ - ব্যক্ত। 

অন্যদিকে, 
• 'ব্যাপ্ত' অর্থ-  প্রসারিত; বিস্তৃত।
• 'যুক্ত' অর্থ- সংযোজিত; সংলগ্ন; একত্র; মিলিত (যুক্তপাণি)।

উৎস: অভিগম্য অভিধান এবং বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১-সংস্করণ)।
১,৬৮৬.
'পদ্ম' ও 'পুষ্প' এর সমার্থক শব্দ কোনগুলো ?
  1. ক) অরবিন্দ, প্রসুন
  2. খ) কমল, শিতাংশু
  3. গ) নলিনী, শশধর
  4. ঘ) ফুল, কামিনী
ব্যাখ্যা
• ‘পদ্ম’ এর সমার্থক শব্দ: কমল, উৎপল, পঙ্কজ, কুমুদ, কুবলয়, শতদল, অরবিন্দ, রাজীব, নলিনী, সরোজ।
• ‘পুষ্প’ এর সমার্থক শব্দ: ফুল, কুসুম, প্রসূন

অন্যদিকে,
'কামিনী' শব্দের সমার্থক শব্দ গুলো হলো: নারী, অবলা, রমণী, মহিলা, স্ত্রীলোক ইত্যাদি।
‘চন্দ্র’ এর অন্য সমর্থক শব্দগুলো হল: চাঁদ, সুধাংশু, সুধাকর, শশাঙ্ক, শশধর, শশী, হিমাংশু, শীতাংশু, সুধানিধি ইত্যাদি।

[অতএব কাছাকাছি উত্তর হিসেবে অপশন ‘ক’ গ্রহণ করা হলো।]

উংস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
১,৬৮৭.
"দিনের আলো ও সন্ধ্যার আলোর মিলন" - এর এক কথায় কী বলে?
  1. প্রদোষ
  2. অপরাহ্ন
  3. গোধূলি
  4. সায়াহ্ন
ব্যাখ্যা
• "দিনের আলো ও সন্ধ্যার আলোর মিলন" - এর এক কথায় - 'গোধুলি'।

• গোধুলি: (বিশেষ্য)- 

অর্থ: 
- সন্ধ্যাবেলা;
- সায়ংকাল;
- সূর্যাস্ত কাল;
- যখন গরুর পাল ধূলি উড়াইয়া গৃহে ফেরে (গোধূলির লাল রং তখন আকাশে)।

অন্যদিকে,
• প্রত্যুষ (বিশেষ্য)
অর্থ: 
- ভোর; প্রভাত।

• প্রদোষ (বিশেষ্য)
অর্থ: 
- রাত্রি।
- সন্ধ্যা; সায়ংকাল।

• অপরাহ্ন (বিশেষ্য)
অর্থ: 
- বিকাল;
- মধ্যাহ্ন থেকে সূর্যাস্ত পর্যন্ত কাল।

সূত্র: বাংলা একাডেমি প্রণীত অভিগম্য অভিধান ও বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১,৬৮৮.
‘Anomaly’ - এর পরিভাষা কোনটি?
  1. ক) টীকা
  2. খ) বার্ষিক
  3. গ) ক্রোড়পত্র
  4. ঘ) ব্যত্যয়
ব্যাখ্যা
‘Anomaly’ - এর পরিভাষা - ব্যত্যয়।

অন্যান্য অপশন:
Annotation = টীকা।
Annual = বার্ষিক বা বাৎসরিক।
Annex = ক্রোড়পত্র

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
১,৬৮৯.
'ইনাম' শব্দের অর্থ-
  1. নামহীন
  2. কিংবদন্তি
  3. বখশিশ
  4. প্রশস্ত
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'ইনাম' শব্দের অর্থ- 'বখশিশ'। 

• আরো কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ:
 অক্ষিব- সামুদ্রিক লবণ,
অকিঞ্চন- নিঃস,
অনিল- বাতাস,
অনূক- মূত্রস্থলী,
অনূপ- জলাশয়,
অনর্ঘ- অতি দামি,
ইনাম- পুরস্কার। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১,৬৯০.
'Autonomous' শব্দের বাংলা পরিভাষা কোনটি?
  1. সাম্রাজ্যবাদ
  2. ফ্যাসিবাদ
  3. স্বৈরতন্ত্র
  4. স্বায়ত্তশাসিত
ব্যাখ্যা
• 'Autonomous' এর বাংলা পারিভাষিক - স্বায়ত্তশাসিত। 

অন্যদিকে, 
• 'Fascism' অর্থ - ফ্যাসিবাদ।
• Imperialism - সাম্রাজ্যবাদ
• Autocracy' অর্থ - স্বৈরতন্ত্র।

উৎস: বাংলা একাডেমি, অভিগম্য অভিধান।
১,৬৯১.
‘Essay' শব্দের বাংলা পারিভাষিক শব্দ কোনটি?
  1. মহাকাব্য
  2. উপন্যাস
  3. প্রবন্ধ
  4. প্রহসন
ব্যাখ্যা
• ‘Essay' শব্দের বাংলা পারিভাষিক শব্দ - প্রবন্ধ।

অন্যদিকে,
• ‘Novel' শব্দের বাংলা পারিভাষিক শব্দ - উপন্যাস।
• ‘Farce' শব্দের বাংলা পারিভাষিক শব্দ - প্রহসন।
• ‘Epic' শব্দের বাংলা পারিভাষিক শব্দ - মহাকাব্য।

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
১,৬৯২.
'Alleged' এর বাংলা পারিভাষিক শব্দ - 
  1. অনুগত্য
  2. অভিযোগ
  3. অভিযুক্ত
  4. অভিযোগ করা
ব্যাখ্যা

• 'Alleged' এর বাংলা পারিভাষিক শব্দ- অভিযুক্ত।  

অন্যদিকে, 
• 'Allegiance' এর বাংলা পারিভাষিক শব্দ- অনুগত্য।  
• 'Allegation' এর বাংলা পারিভাষিক শব্দ-  অভিযোগ। 
• 'Allege' এর বাংলা পারিভাষিক শব্দ- অভিযোগ করা। 

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।

১,৬৯৩.
'অধমর্ণ' শব্দের অর্থ কী?
  1. আধ মরা
  2. অভিশপ্ত
  3. নিচু ব্যক্তি
  4. ঋণী
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• 'অধমর্ণ' শব্দের অর্থ দেনাদার, ঋণগ্রহীতা, ঋণী।
- ব্যুৎপত্তি: অধম + ঋণ।
- 'অধমর্ণ' শব্দের বিপরীত শব্দ -উত্তমর্ণ বা মহাজন।

• কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ:
- সালতি - ছোট ডিঙ্গি নৌকা, 
- প্রদোষ - সন্ধ্যা, 
- আহব - যুদ্ধ, 
- সওগাত - উপহার, 
- হোমাগ্নি - আগুন,
- বামেতর - ডান,
- সায়র - দিঘি,
- পার্বণ - উৎসব,
- লেফাফা - মোড়ক,
- আদিখ্যেতা - ন্যাকামি,
- চয়ন - সম্ভার,
- অর্ঘ - মূল্য ,
- অর্ঘ্য- পূজার উপকরণ।

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ ও বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৬৯৪.
নিচের কোন জোড়াটি ভুল? 
  1. গুরু – লঘু
  2. গলগ্রহ - প্রতিপাল্য
  3. গৃহীত – বর্জিত
  4. গরিমা – গৃহী
ব্যাখ্যা

গরিমা – গৃহী এই জোড়াটি ভুল।
সঠিক উত্তর হবে গরিমা - লঘিমা। 

কিছু বিপরীতার্থক শব্দের উদাহরণ-
এঁড়ে - বকনা। 
কৃষ্ণ - শুক্ল। 
গলগ্রহ - প্রতিপাল্য। 
গৃহীত - বর্জিত। 
গুরু - লঘু। 
গরিমা - লঘিমা। 
অন্ধ - চক্ষুষ্মান। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 

১,৬৯৫.
‘Dyarchy’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ কোনটি?
  1. দ্বৈত শাসন
  2. রঞ্জনবিদ্যা
  3. সুখাধিকার
  4. বিকীর্ণ
ব্যাখ্যা
• ‘Dyarchy’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ দ্বৈত শাসন। 

• কয়েকটি গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ: 
- Manuscript - পাণ্ডুলিপি, 
- Gazette - ঘোষণাপত্র, 
- Apprentice - শিক্ষানবিশ, 
- Invoice - চালান, প্রেরিতক-সূচি, 
- Manifesto - ইশতেহার। 

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৬৯৬.
'আকাশ ও পৃথিবীর অন্তারালোকে' এক কথায় প্রকাশ করলে কী হয়?
  1. রোদসী
  2. ক্রন্দসী
  3. অতলস্পর্শী
  4. যুগপৎ
ব্যাখ্যা
'আকাশ ও পৃথিবীর অন্তারালোকে' এক কথায় প্রকাশ হবে - রোদসী।

অন্যদিকে,
• 'আকাশ ও পৃথিবী বা স্বর্গ বা মর্ত্য' - ক্রন্দসী।
• 'তল স্পর্শ করা যায় না যার' - অতলস্পর্শী।
• 'একই সময়ে' - যুগপৎ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর।
১,৬৯৭.
"কেতাদুরস্থ" এর বাগ্‌ধারা কী?
  1. পরিপাটি
  2. সম্পূর্ণভাবে
  3. কাণ্ডজ্ঞানহীন
  4. দীর্ঘসূত্রিতা
ব্যাখ্যা

• "কেতাদুরস্থ" বাগধারাটির অর্থ - পরিপাটি।

অন্যদিকে,
- 'অক্ষরে অক্ষরে' বাগ্‌ধারাটির অর্থ - সম্পূর্ণভাবে।
- 'আঠারো মাসে বছর' বাগ্‌ধারাটির অর্থ - দীর্ঘসূত্রিতা।
-  তালকানা বাগধারার অর্থ - কাণ্ডজ্ঞানহীন।

উৎস: ভাষা শিক্ষা।

১,৬৯৮.
‘Secretary’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ কোনটি?
  1. সচিব 
  2. ব্যবস্থাপক
  3. উদযান
  4. মহাব্যবস্থাপক
ব্যাখ্যা

‘Secretary’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ হচ্ছে সচিব। 

পারিভাষিক শব্দ:
পারিভাষিক শব্দ হলো বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দ। এই শব্দগুলো মূলত আধুনিক সময়ে ব্যবহার করা হয়।

উদাহরণ:
- অম্লজান – oxygen,
- উদযান – hydrogen,
- নথি – file,
- প্রশিক্ষণ – training,
- ব্যবস্থাপক – manager,
- বেতার – radio,
- মহাব্যবস্থাপক – general manager,
- সচিব – secretary,
- স্নাতক – graduate,
- স্নাতকোত্তর – post graduate,
- সমাপ্তি – final,
- সাময়িকী – periodical,
- সমীকরণ – equation। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)। 

১,৬৯৯.
'সন্ধি' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. বিনয়
  2. বিরতি
  3. বিভাজন
  4. বিবাদ
ব্যাখ্যা
• সন্ধি মানে মিত্রতা বা মিলন; বিবাদ মানে - দ্বন্দ্ব বা অমিল।
তাই, সন্ধি এর বিপরীত শব্দ - বিবাদ।

আরও কিছু বিপরীত শব্দ নিম্নরূপ:
- 'ঔদ্ধত্য' - বিনয়; 
- ঘাতক - পালক;
- ঘাত - প্রতিঘাত;
- দুষ্টূ - শিষ্ট;
- দুর্মতি - সুমতি; 
- বাউণ্ডূলে - সংসারী; 
- গূঢ় - ব্যক্ত;
- প্রফুল্ল - বিমর্ষ; 
- জ্বলন - নির্বাপন।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়; বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১,৭০০.
‘ঢেউ’ এর সমর্থক শব্দ নয় কোনটি?
  1. লহর
  2. পারাবার
  3. কল্লোল
  4. দোলা
ব্যাখ্যা
⇒ ‘ঢেউ’ এর সমর্থক শব্দ:
তরঙ্গ, কল্লোল, ঊর্মি, হিল্লোল, লহরী, বীচি, জোয়ার, মহাতরঙ্গ, মহোর্মি, বীচিমালা, লহর, তরঙ্গহিল্লোল, দোলা, তরঙ্গভঙ্গ, ঊর্মিলহরী, তরঙ্গমালা, তরঙ্গলহরী ইত্যাদি। 

তাছাড়া, 
• সমুদ্র শব্দের সমার্থক শব্দ:
সাগর, রত্নাকর, জলধি, সিন্ধুই, বারিধি, বারীশ, উদধি, অর্ণব, অম্বুধি, তোয়নিধি, বারীশ, পয়োধি, পারাবার, জলনিধি, নীলাম্বু, পাথার, পয়োনিধি, জলধর, অম্বুনিধি, বারীন্দ্র ইত্যাদি।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।