‘নাছোড়বান্দা’ অর্থে কোন বাগ্ধারার ব্যবহার প্রযোজ্য?
ক
ক) চিনে জোঁক
খ
খ) চশমখোর
গ
গ) কলুর বলদ
ঘ
ঘ) খয়ের খাঁ
ব্যাখ্যা
চিনে জোঁক অর্থনাছোড়বান্দা। যেমন- লোকটি এ কাজটি পাওয়ার জন্য একেবারে চিনে জোঁকের মত লেগে আছে এছাড়াও ‘কচ্ছপের কামড়’ বাগ্ধারাটিও নাছোরবান্দা অর্থে ব্যবহৃত হয়।
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান; ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৫০৪.
'গরিমা' এর বিপরীতার্থক শব্দ -
ক
মহিমা
খ
গুরুত্ব
গ
লঘিমা
ঘ
অগরিমা
ব্যাখ্যা
• 'গরিমা' এর বিপরীতার্থক শব্দ - লঘিমা।
উল্লেখ্য, 'গরিমা' শব্দের অর্থ - মহিমা, মাহাত্ম্য, গর্ব, দর্প, গুরুত্ব, শ্রেষ্ঠত্ব। 'লঘিমা' শব্দের অর্থ - লঘুর ভাব, লঘুতা, যোগলব্ধ যে অলৌকিক শক্তি দিয়ে দেহকে ইচ্ছেমতো লঘু করা যায়, গৌরবহীনতা।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৫০৫.
‘বিশ্রী’ -এর বিপরীতার্থক শব্দ কি?
ক
শ্রীত
খ
সুন্দর
গ
শ্রী
ঘ
কৃশ
ব্যাখ্যা
বিশ্রী: - এটি একটি বিশেষণ পদ। - এর সমার্থক শব্দ - লজ্জাকর, জঘন্য, অশ্লীল। - এর বিপরীত শব্দ - সুন্দর।
উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
১,৫০৯.
'Blueprint' শব্দের পারিভাষিক অর্থ -
ক
ক) শ্বেতপত্র
খ
খ) নীল ছবি
গ
গ) অনুলিপি
ঘ
ঘ) নীল নকশা
ব্যাখ্যা
বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষার অভিধান অনুসারে, Blueprint = প্রতিচিত্র; আলোকচিত্রের সাহায্যে অঙ্কিত নীলবর্ণের কাগজের উপর সাদা রেখাবিশিষ্ট নকশা (বিশেষত দালানকোঠার জন্য); (লাক্ষণিক) পরিকল্পনা।
'Blueprint' শব্দের অন্য আরেকটি পারিভাষিক অর্থ - নীলনকশা। নীলনকশা = সার্বিক কাজের পরিকল্পনা।
• চোখের নেশা - মোহ। বাক্য- চোখের নেশা দুদিনেই কেটে যাবে, তখন বুঝতে পারবে সবই ভুল ছিল।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৫১৯.
'গবাক্ষ' শব্দের অর্থ-
ক
ক) গরু
খ
খ) বোকা
গ
গ) গবেষণাকারী
ঘ
ঘ) জানালা
ব্যাখ্যা
'গবাক্ষ' শব্দের অর্থ- জানালা
বাংলা একাডেমি আধুনিক অভিধান অনুসারে, গবাক্ষ (বিশেষ্য) - সংস্কৃত শব্দ - প্রকৃতি প্রত্যয় = গো+√অক্ষ্+অ অর্থ: - আলো বাতাস চলাচলের জন্য গাড়ি বা ঘরের দেয়ালে নির্মিত পথ, ঘুলঘুলি। - জানালা।
উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১,৫২০.
'বপন করা হয়েছে যা' তাকে এক কথায় কী বলে?
ক
উপ্ত
খ
ব্যপ্ত
গ
বপ্ত
ঘ
বোনাই
ব্যাখ্যা
'বপন করা হয়েছে যা' এর এক কথায় প্রকাশ= উপ্ত।
গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ: - বলা হয়েছে যা = উক্ত - বোনের বর = বোনাই - বীজ বপনের উপযুক্ত সময় = জো
উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
১,৫২১.
‘সমভিব্যাহারে’ অর্থ?
ক
ক) একা
খ
খ) সঙ্গে
গ
গ) সৎ ব্যবহারের সাথে
ঘ
ঘ) সমুচিত ব্যবহার
ঙ
ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
সমভিব্যাহারে (ক্রিয়াবিশেষণ): একত্রে সঙ্ঘবদ্ধভাবে; সঙ্গে। উৎসঃ বাংলা একাডেমী অভিধান।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৫২৪.
'Autocracy' শব্দের বাংলা পরিভাষা-
ক
প্রজাতন্ত্র
খ
গণতন্ত্রের সমর্থক ব্যক্তি
গ
স্বৈরাচার
ঘ
স্বশাসিত
ব্যাখ্যা
• 'Autocracy' অর্থ - স্বৈরতন্ত্র; স্বৈরাচার; একনায়কতন্ত্র; স্বেচ্ছাতন্ত্র; স্বৈরশাসন।
অন্যদিকে, • 'Republic' অর্থ - প্রজাতন্ত্র। • 'Democrat' অর্থ - গণতন্ত্রের পক্ষপাতী বা সমর্থক ব্যক্তি; গণতান্ত্রিক। • 'Autonomous' অর্থ - স্বশাসিত; স্বায়ত্তশাসিত; স্বাধীন।
উৎস: বাংলা একাডেমি, অভিগম্য অভিধান।
১,৫২৫.
নধর শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক
ক) শক্তিধর
খ
খ) তাজা
গ
গ) অলস
ঘ
ঘ) নফর
ব্যাখ্যা
নধর - নব জলধরের মতো; কোমলতা ও লাবণ্যযুক্ত; সরস ও নবীন; কমনীয়; কোমল; তাজা; সুস্পষ্ট; গোলমাল; সুডৌল। সোর্সঃ বাংলা একাডেমি অভিধান।
১,৫২৬.
'সাপের খোলস' এর এককথায় প্রকাশ কোনটি?
ক
কঞ্চুক
খ
করভ
গ
কল্লোল
ঘ
কৃত্তি
ব্যাখ্যা
• 'সাপের খোলস' এর এককথায় প্রকাশ - কঞ্চুক বা নির্মোক।
অন্যদিকে, • 'হাতির শাবক (বাচ্চা)' এর এককথায় প্রকাশ - করভ। • 'সমুদ্রের ঢেউয়ের শব্দ' এর এককথায় প্রকাশ - কল্লোল। • 'বাঘের চর্ম' এর এককথায় প্রকাশ - কৃত্তি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,৫২৭.
'যা সাধারণের মধ্যে দেখা যায়না এমন' এক কথায় বলে -
ক
অনন্যসাধারণ
খ
অনন্যকর্মা
গ
অনন্যপূর্বা
ঘ
অনন্য
ঙ
কোনোটিই নয়
ব্যাখ্যা
• 'যা সাধারণের মধ্যে দেখা যায়না এমন' এক কথায় বলে - অনন্যসাধারণ।
অন্যদিকে, • 'অনন্য' অর্থ - একক, অভিন্ন, অনুপম, অদ্বিতীয়। • 'অনন্যকর্মা' অর্থ - সকল কর্ম ত্যাগ করে কোনো বিশেষ কর্মে রত এমন, একাগ্র। • 'অনন্যপূর্বা' অর্থ - অবিবাহিতা; কুমারী।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৫২৮.
‘জিগীষা’ বলতে নিচের কোনটিকে বোঝায়?
ক
জানবার ইচ্ছা
খ
দেখবার ইচ্ছা
গ
বাস করার ইচ্ছা
ঘ
জয় করার ইচ্ছা
ব্যাখ্যা
• 'জয় করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জিগীষা।
অন্যদিকে, - জানবার ইচ্ছা এর এক কথায় প্রকাশ - জিজ্ঞাসা। - 'দেখবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - 'দিদৃক্ষা'। - 'বাস করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিবৎসা।
উৎস: ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ; বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১,৫২৯.
'Punitive' এর বাংলা পরিভাষা কোনটি?
ক
প্রাণদণ্ড
খ
দণ্ডার্থ
গ
নিট লাভ
ঘ
পুত্তলি
ব্যাখ্যা
• 'Punitive' এর বাংলা পরিভাষা : 'দণ্ডার্থ'।
অন্যদিকে, • 'Punishment' এর বাংলা পরিভাষা : প্রাণদণ্ড'। • 'Pure profit' এর বাংলা পরিভাষা : 'নিট লাভ'। • 'Pupa' এর বাংলা পরিভাষা : 'পুত্তলি'।
উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা, Accessible Dictionary.
১,৫৩০.
'জ্বলন' এর বিপরীত শব্দ -
ক
শীতলতা
খ
নির্বাপণ
গ
শ্লথ
ঘ
প্রশমন
ঙ
খ ও ঘ
ব্যাখ্যা
• 'জ্বলন' এর বিপরীত শব্দ - নির্বাপণ। - 'নির্বাপণ' শব্দের অর্থ: প্রশমন।
অন্যদিকে, - 'উত্তাপ' এর বিপরীত শব্দ - শীতলতা। - 'ত্বরিত' এর বিপরীত শব্দ - শ্লথ।
আরো কিছু গুরত্বপূর্ণ বিপরীত শব্দ: • যুক্ত - বিযুক্ত, • গূড় - ব্যক্ত, • স্ববাস - প্রবাস, • চেতন- অচেতন, • নিশ্চেষ্ট- সচেষ্ট।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি ( ২০২২ সংস্করণ)।
১,৫৩১.
‘কৃত্রিম’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
ক
পার্থিব
খ
তামসিক
গ
নৈসর্গিক
ঘ
সাধারণ
ব্যাখ্যা
• ‘কৃত্রিম’ মানে মানুষের তৈরি বা প্রাকৃতিক নয়। - এর বিপরীত হলো নৈসর্গিক বা প্রাকৃতিক।
উৎস: বাংলা ভাষার ব্যকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।
১,৫৩৮.
'জুগুপ্সা' বলতে কী বোঝায়?
ক
ক্ষমার যোগ্য
খ
গোপন করার ইচ্ছা
গ
ক্ষমা করতে ইচ্ছুক
ঘ
ক্ষমা করার ইচ্ছা
ব্যাখ্যা
• 'গোপন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জুগুপ্সা।
অন্যদিকে, ক্ষমা করতে ইচ্ছুক - তিতিক্ষু। ক্ষমা করার ইচ্ছা = তিতিক্ষা। ক্ষমার যোগ্য = ক্ষমার্হ।
উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৫৩৯.
‘Monsoon’ এর বাংলা পরিভাষা কোনটি?
ক
চাঁদ
খ
অমাবস্যা
গ
পূর্ণিমা
ঘ
মৌসুমী বায়ু
ব্যাখ্যা
• ‘Monsoon’ এর বাংলা পরিভাষা - মৌসুমী বায়ু।
অন্যদিকে, • ‘Moon’ এর বাংলা পরিভাষা - চাঁদ। • ‘New moon’ এর বাংলা পরিভাষা - অমাবস্যা। • ‘Full moon’ এর বাংলা পরিভাষা - পূর্ণিমা।
উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
১,৫৪০.
সঠিক বিপরীতার্থক শব্দজোড় কোনটি?
ক
ক) প্রসাদ-রোজ
খ
খ) বিপন্নতা-নিরাপত্তা
গ
গ) ফাঁপা-ভরা
ঘ
ঘ) বিকাশ-নিকাশ
ব্যাখ্যা
• বিপন্নতা-নিরাপত্তা সঠিক বিপরীতার্থক শব্দজোড় ।
অন্যদিকে, মূল শব্দ - বিপরীতার্থক শব্দ ফাঁপা - নিরেট। প্রসাদ - রোষ। বিকাশ - বিলয়, বিনাশ।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৫৪১.
'হাতে খড়ি' বাগ্ধারার অর্থ কী?
ক
উপার্জন শুরু
খ
বিদ্যারম্ভ
গ
কারিগরি কাজ
ঘ
খাতা-কলম দেওয়া
ব্যাখ্যা
• 'হাতে খড়ি' বাগ্ধারার অর্থ - বিদ্যারম্ভ।
'হাত' শব্দের রীতিসিদ্ধ প্রয়োগ- • হাতের পাঁচ (শেষ সম্বল): এ টাকা কটিই ছিল আমার হাতের পাঁচ। • হাতে হাতে (অবিলম্বে): হাতে হাতে এ কাজের ফল পাবেন। • হাতে খড়ি (বিদ্যারম্ভ): এ মাসেই খোকার হাতে খড়ি হবে। • হাতে কলমে (স্বহস্তে, কার্যকর ভাবে): হাতে-কলমে শিক্ষা কেতাবি শিক্ষার চেয়ে দীর্ঘস্থায়ী।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।
১,৫৪২.
‘যা আঘাত পায়নি।’ — একে এক কথায় কী বলে?
ক
অনাহুত
খ
অক্ষত
গ
অনাহত
ঘ
অনায়াস
ব্যাখ্যা
• ‘যা আঘাত পায় নি’ এর এক কথায় প্রকাশ - অনাহত।
গুরুত্বপূর্ণ কিছু এক কথায় প্রকাশ: • ‘যা আহুত (ডাকা) হয় নি’ এর এক কথায় প্রকাশ - অনাহুত। • ‘যার উপস্থিত বুদ্ধি আছে’ এক কথায বলে - প্রত্যুৎপন্নমতি ৷ • ‘যার কোন কিছু থেকেই ভয় নেই’ এক কথায বলে - অকুতোভয় ৷ • ‘কথায় প্রকাশ করার অযোগ্য’ এক কথায় প্রকাশ - অবক্তব্য। • ’যা পূর্বে শোনা যায় নি এমন’ এক কথায় প্রকাশ - অশ্রুতপূর্ব। • ‘যা কখনো নষ্ট হয় না এমন’ এক কথায় প্রকাশ - অবিনশ্বর।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
১,৫৪৩.
'খিড়কি' শব্দটি যে ভাষা থেকে আগত -
ক
হিন্দি
খ
ফারসি
গ
আরবি
ঘ
দেশি
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 'খিড়কি' শব্দটি দেশি শব্দ।
• দেশি শব্দ: বাংলা অঞ্চলের আদিবাসী জনগোষ্ঠীর ভাষা থেকে কিছু শব্দ বাংলা ভাষায় স্থান পেয়েছে, এগুলোকে দেশি শব্দ বলা হয়। যথা: ওড়না, পেট, ডাব, টোপর ইত্যাদি।
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১,৫৪৪.
”তুর্কি-নাচন” বাগ্ধারাটির অর্থ কী?
ক
তুমুল কাণ্ড
খ
ক্ষণস্থায়ী
গ
অনুসন্ধান
ঘ
তোষামোদ
ব্যাখ্যা
”তুর্কি-নাচন” বাগ্ধারাটির অর্থ = তুমুল কাণ্ড।
অন্যদিকে, ”তাসের ঘর” বাগ্ধারাটির অর্থ = ক্ষণস্থায়ী। ”টুঁ - মারা” বাগ্ধারাটির অর্থ = অনুসন্ধান। ”তেল মাখানো” বাগ্ধারাটির অর্থ = তোষামোদ।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৫৪৫.
'চোখের নিমেষ না ফেলিয়া'-এর বাক্য সংকোচন-
ক
অনিমেষ
খ
তাৎক্ষণিক
গ
নিমেষে
ঘ
প্রত্যক্ষী
ঙ
কোনটিই নয়
ব্যাখ্যা
• 'চোখের নিমেষ না ফেলিয়া' এর বাক্য সংকোচন - অনিমেষ।
উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,৫৪৮.
’পণ্ড’ শব্দের বিপরীতার্থক নিচের কোনটি?
ক
ক) পথ
খ
খ) সফল
গ
গ) রত
ঘ
ঘ) যুক্ত
ব্যাখ্যা
• ‘পণ্ড’ শব্দের বিপরীতার্থক হচ্ছে = সফল • ‘পথ’ শব্দের বিপরীতার্থক হচ্ছে = বিপথ • ‘রত’ শব্দের বিপরীতার্থক হচ্ছে = বিরত • ‘যুক্ত’ শব্দের বিপরীতার্থক হচ্ছে = বিযুক্ত
বহুল প্রচলিত কিছু বিপরীতার্থক শব্দ হচ্ছে: মৌন = মুখর হক = নাহক হরণ = পূরণ হ্রাস = ভারী হাল = সাবেক
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।
১,৫৪৯.
'তিন নদীর মিলনস্থল' এর এক কথায় প্রকাশ কোনটি?
ক
ত্রয়ী
খ
তেমোহনা
গ
ত্রিমোহনা
ঘ
তিন মোহনা
ব্যাখ্যা
• 'তিন নদীর মিলনস্থল' এর এক কথায় প্রকাশ — তেমোহনা।
গুরুত্বপূর্ণ কিছু এক কথায় প্রকাশ: • ‘যা আহুত (ডাকা) হয় নি’ - অনাহুত। • ‘যার উপস্থিত বুদ্ধি আছে’ - প্রত্যুৎপন্নমতি ৷ • ‘যার কোন কিছু থেকেই ভয় নেই’ - অকুতোভয় ৷ • ‘কথায় প্রকাশ করার অযোগ্য’ - অবক্তব্য। • ‘যা আঘাত পায় নি’ - অনাহত। • ’যা পূর্বে শোনা যায় নি এমন’ - অশ্রুতপূর্ব। • ‘যা কখনো নষ্ট হয় না এমন’ - অবিনশ্বর।
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,৫৫২.
'বৃষ' শব্দটি নিচের কোনটির সমার্থক?
ক
ক) গরু
খ
খ) ষাড়
গ
গ) কুমির
ঘ
ঘ) ঘোড়া
ব্যাখ্যা
'বৃষ' শব্দটি 'ষাড়'-এর সমার্থক। 'ষাড়'-এর অন্যান্য সমার্থক = ঋষভ, শণ্ড, বলদ, বৃষভ, বলীবর্দ।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৫৫৩.
'ঈষৎ রক্তবর্ণ' এর এক কথায় প্রকাশ -
ক
ঐশ্বরিক
খ
আরক্ত
গ
নীলাভ
ঘ
আস্তিক
ব্যাখ্যা
• 'ঈষৎ রক্তবর্ণ' এর এক কথায় প্রকাশ - আরক্ত।
অন্যদিকে, - 'ঈষৎ নীলবর্ণ' এর এক কথায় প্রকাশ - নীলাভ। - 'ঈশ্বরে বিশ্বাস করেন যিনি' এর এক কথায় প্রকাশ - আস্তিক। - 'ঈশ্বর বিষয়ক' এর এক কথায় প্রকাশ - ঐশ্বরিক।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৫৫৪.
‘দন্তাবল’ শব্দের অর্থ কী?
ক
হাতি
খ
ইঁদুর
গ
সিংহ
ঘ
শূকর
ব্যাখ্যা
• ‘দন্তাবল’ বিশেষ্য পদ, অর্থ: হাতি।
• 'হাতি' এর অন্যান্য সমার্থক শব্দ: গজ, দ্বিপ, দ্বিরদ, ঐরাবত হস্তী, করী, দন্তী, দন্তাবল, নগজ ইত্যাদি।
অন্যদিকে, • দন্তায়ুধ বিশেষ্য পদ, অর্থ: শূকর, দাঁত যার অস্ত্র।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৫৫৫.
'সমুদ্র' শব্দের সমার্থক কোনটি?
ক
অবনী
খ
নীর
গ
সায়র
ঘ
স্রোতস্বিনী
ব্যাখ্যা
• 'সমুদ্র' শব্দের সমার্থক: 'সায়র'।
সমুদ্র শব্দের অন্যান্য সমার্থক শব্দ গুলো হলো: অর্ণব, জলধি, উদধি, পয়োধি, পয়োনিধি, তোয়ধি, পারাবার, সাগর, সিন্ধু, বারিধি, বারীশ, রত্নাকর, সায়র, অকূল, রত্নাকর ইত্যাদি।
তাছাড়া, 'পৃথবী' শব্দের সমার্থক শব্দ: অবনী। 'পানি' শব্দের সমার্থক শব্দ: নীর। 'নদী' শব্দের সমার্থক শব্দ: স্রোতস্বিনী।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
১,৫৫৬.
'ঝন্ঝন শব্দ' কে এককথায় বলে -
ক
ঝংকার
খ
ঝনকার
গ
ঝনৎকার
ঘ
ঝমকার
ব্যাখ্যা
• ‘ঝন্ঝন শব্দ’ এর এককথায় প্রকাশ - ঝনৎকার।
• কিছু গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন: - 'বাদ্যযন্ত্রের ধ্বনি’ এর এককথায় প্রকাশ - ঝংকার। - ‘নূপুরের ধ্বনি’ এর এককথায় প্রকাশ - নিক্বণ। - ‘ধনুকের ধ্বনি’ এর এককথায় প্রকাশ - টঙ্কার। - ‘অলঙ্কারের ধ্বনি’ এর এককথায় প্রকাশ - শিঞ্জন।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,৫৫৭.
কোন শব্দটি 'পদ্ম'-এর সমার্থক নয়?
ক
ক) ধরা
খ
খ) নলিণী
গ
গ) তামরস
ঘ
ঘ) কমল
ব্যাখ্যা
• 'পদ্ম' শব্দের সমার্থক শব্দ - কমল, উৎপল, পঙ্কজ, কুমুদ, কুবলয়, শতদল, অরবিন্দ, রাজীব, তামরস নলিনী, সরোজ ইত্যাদি।
• 'পৃথিবী' এর সমার্থক শব্দ- বসুন্ধরা, ক্ষিতি, অখিল, ভুবন, অবনী, ধরা, ধরণী, ভূ, মেদিনী ইত্যাদি।
উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
১,৫৫৮.
'কটিদেশ থেকে পদতল পর্যন্ত অংশ' এক কথায় প্রকাশ -
ক
অধোবাহু
খ
ঊরু
গ
অধঃকায়
ঘ
অর্পণ
ব্যাখ্যা
• 'কটিদেশ থেকে পদতল পর্যন্ত অংশ' এক কথায় প্রকাশ - অধঃকায়।
অন্যদিকে, - কুঁচকি থেকে হাটুঁ পর্যন্ত অংশ' এর এক কথায় প্রকাশ - ঊরু।
আরও কিছু এক কথায় প্রকাশ- - ক্ষমা করতে ইচ্ছুক এক কথায় প্রকাশ = তিতিক্ষু। - ক্ষমা করার ইচ্ছা এক কথায় প্রকাশ = তিতিক্ষা। - গোপন করার ইচ্ছা এক কথায় প্রকাশ = জুগুপ্সা। - মনোগত ইচ্ছা এক কথায় প্রকাশ = ঈপ্সিত। - লাভ করা ইচ্ছা এক কথায় প্রকাশ = লিপ্সা।
উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৫৫৯.
‘বাতাস’ শব্দের প্রতিশব্দ নয় কোনটি?
ক
জীবন
খ
পবন
গ
প্রভঞ্জন
ঘ
সমীরণ
ব্যাখ্যা
• ‘বাতাস’ শব্দের প্রতিশব্দ নয় - জীবন। - এটি 'পানি' শব্দের প্রতিশব্দ।
• ‘বাতাস’ শব্দের আরো কিছু প্রতিশব্দ: - বায়ু, হাওয়া, সমীর, অনিল, মরুৎ।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
১,৫৬০.
‘খুশি’ শব্দের বিপরীত শব্দ কি?
ক
সকাল
খ
অখুশি
গ
উঠে
ঘ
ভাণ্ডার
ব্যাখ্যা
• ‘খুশি’ শব্দের বিপরীত শব্দ - অখুশি।
অন্যদিকে, - 'সকাল' শব্দের বিপরীত শব্দ - সন্ধ্যা।
গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ: 'উদ্ধত' শব্দের বিপরীত শব্দ হলো - - বিনীত, 'ভীরু' শব্দের বিপরীত শব্দ হলো - - নির্ভীক, 'জঙ্গম' শব্দের বিপরীত শব্দ হলো - স্থাবর, 'ঢালু' শব্দের বিপরীত শব্দ হলো - সমান, 'উদ্যত' শব্দের বিপরীত শব্দ হলো- বিরত, 'উদ্ধত' শব্দের বিপরীত শব্দ হলো- বিনীত।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৫৬১.
‘বচনে কুশল’ এর এক কথায় প্রকাশ -
ক
বক্ষ্যমাণ
খ
বাগ্মী
গ
বচসা
ঘ
বুভুক্ষা
ব্যাখ্যা
• ‘বচনে কুশল’ এর এক কথায় প্রকাশ - বাগ্মী।
অন্যদিকে, - 'ভোজন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বুভুক্ষা, - 'বাক্যের দ্বারা কৃতকলহ' এর এক কথায় প্রকাশ - বচসা। - ‘বলা হতে যাচ্ছে বা হবে’ এক কথায় প্রকাশ - বক্ষ্যমাণ।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৫৬২.
‘অবকলন’ শব্দের অর্থ কী?
ক
বিয়োগ
খ
সংকলিত
গ
ক্ষতি
ঘ
নিরীক্ষণ
ব্যাখ্যা
• অবকলন (বিশেষ্য পদ), - এটি একটি সংস্কৃত শব্দ। অর্থ: বিয়োগ।
অন্যদিকে, • অবকলিত (বিশেষ্য পদ), - এটি একটি সংস্কৃত শব্দ। অর্থ: - সংকলিত, দৃষ্ট, সমাহৃত।
• অবক্ষয় (বিশেষ্য পদ), - এটি একটি সংস্কৃত শব্দ। অর্থ: - হানি, ক্ষতি, বিনাশ।
• অবলোকন (বিশেষ্য পদ), - এটি একটি সংস্কৃত শব্দ। অর্থ: - দর্শন; নিরীক্ষণ, কটাক্ষ।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৫৬৩.
'দুর্লভ বস্তু' অর্থে কোন বাগ্ধারাটি ব্যবহৃত হয়?
ক
আঠার মাসে বছর
খ
আকাশ পাতাল
গ
আকাশ কুসুম
ঘ
অমাবস্যার চাঁদ
ব্যাখ্যা
• 'অমাবস্যার চাঁদ' বাগ্ধারার অর্থ - দুর্লভ বস্তু।
অন্যদিকে, • 'আকাশ কুসুম' অর্থ - অসম্ভব কল্পনা। • 'আকাশ পাতাল' অর্থ - প্রচুর ব্যবধান। • 'আঠার মাসে বছর' অর্থ - দীর্ঘসূত্রতা।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮-সংস্করণ)।
১,৫৬৪.
Referendum শব্দটির বাংলা পারিভাষিক কি?
ক
ক) সংশােধন
খ
খ) গণভােট
গ
গ) পরিমার্জন
ঘ
ঘ) মধ্যস্থতা
ব্যাখ্যা
Referendum শব্দটির বাংলা পারিভাষিক হলো - গণভোট। সোর্সঃ অক্সফোর্ড ডিকশনারি।
১,৫৬৫.
'হিমাংশু' শব্দের প্রতিশব্দ কোনটি?
ক
অলক
খ
চন্দ্র
গ
সূর্য
ঘ
আগুন
ব্যাখ্যা
• 'হিমাংশু' শব্দের প্রতিশব্দ — 'চন্দ্র'।
গুরুত্বপূর্ণ কিছু সমার্থক শব্দ: • চাঁদ : চন্দ্র, শশী, শশাঙ্ক, সুধাকর, ইন্দু, সোম, শশধর, বিধু, নিশাকর, সুধাংশু, সিতাংশু, হিমাংশু, মৃগাঙ্ক।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ), বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,৫৬৬.
নিচের কোন বাগধারাটি 'সর্বনাশ' অর্থে ব্যবহৃত হয় না?
ক
ঘুঘু চরানো
খ
ছুরি মারা
গ
ভরাডুবি
ঘ
গলাকাটা
ব্যাখ্যা
গলাকাটা বাগধারার অর্থ অত্যন্ত চড়া। (নতুন দোকানে জিনিসপত্রের গলাকাটা দাম)। অন্যদিকে, - ছুরি মারা, ভরাডুবি ও ঘুঘু চরানো - বাগধারাগুলো সর্বনাশ বা ক্ষতি করা অর্থে ব্যবহৃত হয়।
উৎস : ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৫৬৭.
'Latitude' এর বাংলা পরিভাষা কোনটি?
ক
ক) উচ্চতা
খ
খ) অক্ষাংশ
গ
গ) দ্রাঘিমাংশ
ঘ
ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দের বাংলা পরিভাষা: • 'Latitude' এর বাংলা পরিভাষা - অক্ষাংশ। • 'Longitude' এর বাংলা পরিভাষা - দ্রাঘিমাংশ। • 'Fiction' এর বাংলা পরিভাষা - কথাসাহিত্য। • 'Interpreter' এর বাংলা পরিভাষা - দোভাষী। • 'Plosive' এর বাংলা পরিভাষা - ধ্বনি।
উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা এবং প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
১,৫৬৮.
'যে ব্যক্তি এক ঘর থেকে অন্য ঘরে ভিক্ষা করে বেড়ায়’- এক কথায়-
ক
ক) মাধুকর
খ
খ) মধুকর
গ
গ) অর্বাচীন
ঘ
ঘ) অবিমৃষ্যকারী
ব্যাখ্যা
সঠিক উত্তর: মাধুকরী।
নিকটতম অপশন হিসাবে মাধুকরকে সঠিক উত্তর হিসাবে ধরা হলো।
মাধুকরী (বিশেষ্য) - নানা পুষ্প থেকে মধুকরের মধু আহরণের মতো বৃত্তি; যে ব্যক্তি এক ঘর থেকে অন্য ঘরে ভিক্ষা করে বেড়ায়।
এছাড়া, মধুকর - মৌমাছি অর্বাচীন - হালের; নবীন; আধুনিক; অপ্রবীণ। অবিমৃষ্যকারী - হঠকারী; গোঁয়ার; অবিবেচক; যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে।
উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১,৫৬৯.
"আয়নায় দেখা মূর্তি" এর এক কথায় প্রকাশ কোনটি?
ক
ছায়া
খ
প্রতিবিম্ব
গ
অনপনেয়
ঘ
অবগাহন
ব্যাখ্যা
• "আয়নায় দেখা মূর্তি" এর এক কথায় প্রকাশ - 'প্রতিবিম্ব'।
এছাড়া, • 'বস্তুর আকৃতিবিশিষ্ট অন্ধকার স্থান' এক কথায় প্রকাশ - ছায়া। • 'যা অপনয়ন করা যায় না' এক কথায় প্রকাশ - অনপনেয়। • 'আবক্ষ জলে নেমে স্নান' এক কথায় প্রকাশ - অবগাহন।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ।
১,৫৭০.
নিচের বাগধারার কোন জোড়াটি ভিন্নার্থক ?
ক
ক) বকধার্মিক - বিড়াল তপস্বী
খ
খ) মণিকাঞ্চন যোগ - সোনায় সোহাগা
গ
গ) ব্যাঙের আধুলি - ব্যাঙের সর্দি
ঘ
ঘ) অন্ধের যষ্টি - অন্ধের নড়ি
ব্যাখ্যা
ব্যাঙের আধুলি বাগধারাটির অর্থ- সামান্য পুঁজি হলেও যা গর্বের। ব্যাঙের সর্দি বাগধারাটির অর্থ- অসম্ভব ব্যাপার। এই দুইটি বাগধারার অর্থ ভিন্নার্থক।
তাছাড়া, বাকি অপশনের বাগধারার অর্থ প্রায় সমার্থক। বকধার্মিক বাগধারাটির অর্থ- অসাধু যখন সাধুর ভান করে। বিড়াল তপস্বী বাগধারাটির অর্থ- ভণ্ড লোক।
'অহিংসা পরম ধর্ম।'- এখানে 'ধর্ম' কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
ক
সুনীতি
খ
উৎকর্ষ
গ
সৎকাজ
ঘ
স্বভাব
ব্যাখ্যা
• 'অহিংসা পরম ধর্ম।'- এখানে 'ধর্ম' শব্দটি সৎকাজ অর্থে ব্যবহৃত হয়েছে।
অন্যদিকে, • এটা ধর্মসংগত কাজ - এখানে 'ধর্ম' শব্দটি 'সুনীতি' অর্থে ব্যবহৃত হয়েছে। • 'মানুষ ও পশুর ধর্ম পৃথক' - এখানে 'ধর্ম' শব্দটি 'স্বভাব' অর্থে ব্যবহৃত হয়েছে। • 'প্রত্যেক ধর্মই মানুষের চরিত্রকে উন্নত করে' - এখানে 'ধর্ম' শব্দটি 'সম্প্রদায় বিশেষের উপসনাপদ্ধতি বোঝাতে ব্যবহৃত হয়েছে।
উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ)।
১,৫৭৪.
'উপোসি ছারপোকা' বাগ্ধারার অর্থ কী?
ক
অপদার্থ
খ
অপব্যয়ী
গ
অভাবগ্রস্থ লোক
ঘ
নিতান্ত অলস
ব্যাখ্যা
• 'উপোসি ছারপোকা' বাগ্ধারার অর্থ - অভাবগ্রস্থ লোক।
অন্যদিকে, • 'উড়নপেকে' অর্থ - অপব্যয়ী। • 'অকাল কুষ্মাণ্ড' অর্থ - অপদার্থ। • 'গোঁফ খেজুরে' অর্থ - নিতান্ত অলস।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণi (২০১৯ সংস্করণ)।
১,৫৭৫.
নিচের কোন শব্দযুগল ব্যাতিক্রম?
ক
ক) দ্বিপ-দ্বিজ
খ
খ) পক্ষী-বিহগ
গ
গ) হাতি-গজ
ঘ
ঘ) পশুরাজ-মৃগরাজ
ব্যাখ্যা
পক্ষী,বিহগ, দ্বিজ হলো পাখির সমার্থক শব্দ। হাতির সমার্থক শব্দ হলো দ্বিজ, গজ। পশুরাজ-মৃগরাজ হলো সিংহের সমার্থক শব্দ। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
১,৫৭৬.
"আস্তীর্ণ" এর বিপরীতার্থক শব্দ -
ক
সমাকীর্ণ
খ
বিস্তীর্ণ
গ
আদ্য
ঘ
উদাম
ব্যাখ্যা
• "আস্তীর্ণ" এর বিপরীতার্থক শব্দ - উদাম।
উল্লেখ্য, 'আস্তীর্ণ' শব্দের অর্থ - বিছানো বা পাতা হয়েছে এমন, প্রসারিত, বিস্তীর্ণ, সমাকীর্ণ; আচ্ছাদিত (কুসুমাস্তীর্ণ পথ)। ‘অনাবৃত’ শব্দের অর্থ - অনাচ্ছাদিত, উদাম। স্ত্রী. অনাবৃতা।
• উপবিষ্ট (বিশেষণ পদ)। অর্থ- আসন গ্রহণ করেছে এমন, আসীন।
অন্যদিকে, • 'উপবাসক' অর্থ- না খেয়ে আছে এমন, অনাহারী, উপবাসকারী। • 'উপবিধি' অর্থ- প্রধান বা মূল আইনের অন্তর্গত আইন। • 'উপবীতী' অর্থ- উপবীত বা পইতা ধারণ করেছে এমন, যজ্ঞসূত্রধারী।
উৎস: ভাষা-শিক্ষা , ড. হায়াত মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৫৯১.
'লগন চাঁদা' বাগ্ধারার অর্থ-
ক
একমাত্র সম্পদ
খ
ভাগ্যবান
গ
রূপবান পুরুষ
ঘ
নতুন আগমন
ঙ
কোনোটিই নয়
ব্যাখ্যা
• 'লগন চাঁদা' বাগ্ধারার অর্থ - ভাগ্যবান।
অন্যদিকে, • 'সবেধন নীলমণি' অর্থ - একমাত্র সম্পদ। • 'ময়ূর ছাড়া কার্তিক' অর্থ - রূপবান পুরুষ। • 'ভূঁইফোড়' অর্থ - নতুন আগমন।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাস, ড. সৌমিত্র শেখর।
১,৫৯২.
'ঘুঘু চরানো' বাগ্ধারার অর্থ কী?
ক
সর্বনাশ করা
খ
পলায়ন করা
গ
জব্দ করা
ঘ
বিবেচনা করা
ব্যাখ্যা
• 'ঘুঘু চরানো' বাগ্ধারার অর্থ - সর্বনাশ করা।
অন্যদিকে, • 'খতিয়ে দেখা' অর্থ - বিবেচনা করা। • 'গা ঢাকা দেয়া' অর্থ - পলায়ন করা। • 'ঘোল খাওয়ানো' অর্থ - জব্দ করা।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৫৯৩.
‘জলদ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক
পানি
খ
মেঘ
গ
সমুদ্র
ঘ
ঢেউ
ব্যাখ্যা
• ‘জলদ’ শব্দের সমার্থক শব্দ - মেঘ।
• ‘জলদ’ শব্দের আরো কিছু প্রতিশব্দ: - জলধর, নীরদ, বারিদ, ঘন, জীমূত, অভ্র, অম্বুবাহ।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
১,৫৯৪.
'প্রসন্ন' এর বিপরীত শব্দ কোনটি?
ক
ক্ষুণ্ণ
খ
উত্থান
গ
উদ্বিগ্ন
ঘ
আসন্ন
ব্যাখ্যা
• 'প্রসন্ন' এর বিপরীত শব্দ- ক্ষুণ্ণ।
অন্যদিকে, সঠিক বিপরীতার্থক হলো: • উত্থান - পতন। • উদ্বিগ্ন - নিরুদ্বিগ্ন। • 'আসন্ন' অর্থ - নিকটবর্তী; অন্তিম।
উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ এবং অভিগম্য অভিধান।
১,৫৯৫.
বিপরীত শব্দ তৈরি করার জন্য শব্দের পূর্বে কোনটি ব্যবহার করা যায়?
ক
প্রত্যয়
খ
বিভক্তি
গ
উপসর্গ
ঘ
অনুসর্গ
ব্যাখ্যা
বিপরীত শব্দ: - যেসব শব্দ পরস্পর বিপরীত অর্থ প্রকাশ করে, সেগুলোকে বিপরীত শব্দ বলে। বিপরীত শব্দ একে অন্যের পরিপূরক। - যেমন, বিবাহিত-অবিবাহিত; পুরুষ-নারী; জীবিত-মৃত; পিতা-মাতা ইত্যাদি। - শব্দের পূর্বে অ, অন, অনা, অপ, অব, অবি, দূর, না, নি, নির প্রভৃতি উপসর্গ যুক্ত করে বিপরীত শব্দ তৈরি করা যায়। - যেমন: চেনা থেকে অচেনা; আদর থেকে অনাদর; নশ্বর থেকে অবিনশ্বর। - তবে এমন বহু শব্দ রয়েছে যেগুলোর বিপরীত শব্দ গঠনগতভাবে আলাদা। - যেমন ধনী-গরিব, আদি-অন্ত, নিন্দা-প্রশংসা ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
১,৫৯৬.
‘গুড়ে বালি’ বাগ্ধারার অর্থ -
ক
নষ্ট হওয়া
খ
আশায় নৈরাশ্য
গ
শুরুতেই ভুল
ঘ
সমাপ্তি
ব্যাখ্যা
কয়েকটি গুরুত্বপূর্ণ বাগ্ধারা হলো: • ‘চুলোয় যাওয়া’ অর্থ - নষ্ট হওয়া। • ‘গুড়ে বালি’ অর্থ - আশায় নৈরাশ্য। • ‘গোড়ায় গলদ’ অর্থ - শুরুতেই ভুল। • ‘কৈ মাছের জান’ অর্থ - যা সহজে মরে না। • ‘পুঁটি মাছের প্রাণ’ অর্থ - ছোটো মন। • ‘তিলকে তাল করা’ অর্থ - ছোটকে বড় করা।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৫৯৭.
'যা হৃদয়ে গমন করে' এর এক কথায় প্রকাশ -
ক
হৃদয়ঙ্গম
খ
হৃতসর্বস্ব
গ
হৃদয়বিদারক
ঘ
বিদীর্ণহৃদয়
ঙ
কোনোটিই নয়
ব্যাখ্যা
• 'যা হৃদয়ে গমন করে' এর এক কথায় প্রকাশ - হৃদয়ঙ্গম।
অন্যদিকে, যার সর্বষ চুরি গেছে - হৃতসর্বস্ব। যা হৃদয় বিদীর্ণ করে - হৃদয়বিদারক। যার হৃদয় বিদীর্ণ হয়েছে - বিদীর্ণহৃদয়।