বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

কম্পিউটারের অঙ্গসংগঠন ও পেরিফেরালস

মোট প্রশ্ন২,০১৭এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

কম্পিউটারের অঙ্গসংগঠন ও পেরিফেরালস

PrepBank · পাতা / ২১ · ৫০১৬০০ / ২,০১৭

৫০১.
নিচের কোনটি একটি আউটপুট ডিভাইস নয়?
  1. OMR
  2. Film Recorder
  3. Speaker
  4. Plotter
ব্যাখ্যা
♦ আউটপুট ডিভাইস:
- কম্পিউটারের ফলাফল প্রদর্শনের জন্য ব্যবহৃত হার্ডওয়্যারগুলোকে আউটপুট ডিভাইস বলে। 
- কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত উল্লেখযোগ্য আউটপুট ডিভাইস সমূহ হলো- 
Monitor, Printer, Plotter, Speaker, Multimedia Projector, Image setter, Film Recorder, Headphone ইত্যাদি।

•  OMR একটি ইনপুট ডিভাইস।

উৎস: মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫০২.
নিম্নে উল্লিখিত বিভিন্ন ধরনের মেমোরির মধ্যে কোনটি সবচেয়ে দ্রুত অ্যাক্সেস সম্ভব?
  1. Main Memory (RAM)
  2. Register
  3. Cache Memory
  4. Virtual Memory
ব্যাখ্যা
• Register মেমোরি হলো সবচেয়ে দ্রুত অ্যাক্সেসযোগ্য মেমোরি। এটি প্রসেসরের মধ্যে অবস্থিত ছোট এবং খুব দ্রুত মেমোরি যা তথ্য সাময়িকভাবে সংরক্ষণ করে। Register গুলোর মাধ্যমে প্রসেসর সরাসরি ডাটা এবং ইনস্ট্রাকশন অ্যাক্সেস করে কাজ করে, যার ফলে প্রসেসিং দ্রুত হয়। Cache Memory অপেক্ষাকৃত ধীর গতির। Main Memory বা RAM অনেক বড় কিন্তু Register এর চেয়ে ধীর এবং Virtual Memory সবচেয়ে ধীর কারণ এটি হার্ড ডিস্কের একটি অংশ হিসেবে কাজ করে। তাই দ্রুততায় Register মেমোরির তুলনা হয় না, কারণ এটি CPU এর সবচেয়ে কাছের মেমোরি।

• রেজিস্টার (Register):

- মূলত মাইক্রোপ্রসেসরের অস্থায়ী মেমরি রেজিস্টার হিসেবে কাজ করে।
- রেজিস্টার তৈরি হয় ফ্লিপ- ফ্লপের সাহায্যে।
- এগুলোর কাজ করার ক্ষমতা অত্যন্ত দ্রুত।
- মাইক্রোপ্রসেসরের কার্যাবলি সম্পাদানের জন্য এর অভ্যন্তরে বিভিন্ন ধরনের রেজিস্টার ব্যবহৃত হয়। যেমন: অ্যাকুমুলেটর, ইনস্ট্রাকশন রেজিস্টার, প্রোগ্রাম কাউন্টার ইত্যাদি।

• মেমরির ধারণক্ষমতা, দাম ও গতির ক্রম:

- পিরামিডের শীর্ষে অবস্থান করা রেজিস্টারের ধারণক্ষমতা কম হলেও এর গতি যেমন সবচেয়ে বেশি, খরচও তেমনি সবচেয়ে বেশি।
- আবার পিরামিডের একদম পাদদেশে অবস্থিত অপটিক্যাল ডিস্কের ধারণক্ষমতা বেশি হলেও গতি কম এবং দামও তুলনামূলক কম।

এছাড়াও,
- RAM এবং ROM হলো কম্পিউটারের প্রধান মেমোরি।
- RAM হলো অস্থায়ী মেমোরি বা ভোলাটাইল মেমোরি এবং ROM স্থায়ী মেমোরি বা নন-ভোলাটাইল মেমোরি।
- অসংখ্য ফ্লপি ডিস্কের ক্ষমতা সম্পন্ন ডিস্কই হলো হার্ড ডিস্ক।
- হার্ড ডিস্ককে একটি কম্পিউটারের তথ্য ভান্ডার বলা যায়।
- সাধারণত কম্পিউটারের ভিতরে স্থায়ীভাবে হার্ড ডিস্ক বসিয়ে রেখে কাজ করতে হয়।

উৎস:
১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. ব্রিটানিকা।
৩. কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫০৩.
MARK-1 কম্পিউটারটি যৌথভাবে কোন প্রতিষ্ঠান এবং ব্যক্তি আবিষ্কার করেন?
  1. IBM ও Blaise Pascal
  2. IBM ও Howard Aiken
  3. Apple ও Howard Aiken
  4. Microsoft ও John Napier
ব্যাখ্যা

• মার্ক-১ (Mark-I):
- ১৯৪৪ সালে ড. হাওয়ার্ড এইচ আইকেন মার্ক-১ (Mark-I) নামের পৃথিবীর প্রথম ইলেকট্রো-মেকানিক্যাল কম্পিউটার তৈরি করেন। মার্ক-১ ছিল হার্ভাড বিশ্ববিদ্যালয় ও আইবিএম কোম্পানির যৌথ উদ্যোগের একটি ফসল।

মার্ক-১ (Mark-1)-এর বৈশিষ্ট্যসমূহ:
১. মার্ক-১ দৈর্ঘ্য ছিল ৫১ ফুট এবং প্রন্থ ছিল ৮ ফুট।
২. ওজন ছিল প্রায় ৫ টন।
৩. সাত লক্ষেরও অধিক যন্ত্র সংযোগের জন্য প্রায় ৫০০ মাইল লম্বা তার ব্যবহার করা হয়েছিল।
৪. গিয়ার ও চাকার পরিবর্তে চৌম্বক রিলে ব্যবহৃত হয়।
৫. মার্ক-১-এর সাহায্যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং ত্রিকোণমিতিক ফাংশন ছাড়াও অনেক জটিল গাণিতিক কাজ করা যেত।
৬. মার্ক-১ দ্বারা দু'টি সংখ্যার যোগ ও গুণ করতে যথাক্রমে ০.৩ ও ৪.৫ সেকেন্ড সময় প্রয়োজন হতো।
মার্ক-১ কম্পিউটারটি ১৫ বছর চালু ছিল। প্রদর্শনের জন্য এটি বর্তমানে হার্ভাড বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত আছে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা (বিবিএ প্রোগ্রাম)- উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫০৪.
ক্যাবলের চারপাশে "Ferrite beads" রাখা হয় কোন প্রভাব প্রতিরোধ করার জন্য?
  1. Inductance
  2. Capacitance
  3. Resistance
  4. Noise
ব্যাখ্যা
• ফেরাইট বিডস (Ferrite Beads) ক্যাবল বা তারের চারপাশে ব্যবহৃত হয় "Noise" (শব্দ বা সিগনাল গোলমাল) প্রতিরোধ করার জন্য। 

১. "Noise" বা সিগন্যাল গোলমাল:
- কেবল বা তারের মধ্যে "Noise" মানে হচ্ছে অপ্রত্যাশিত বা অনাকাঙ্ক্ষিত ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল যা সাধারণত অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রাংশ থেকে ছড়িয়ে পড়ে।
- এই সিগন্যাল সাধারণত কম্পিউটার বা অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসগুলির কার্যকারিতাকে প্রভাবিত করে, এবং ডিভাইসের মধ্যে তথ্য ট্রান্সমিশন বা প্রক্রিয়াকরণের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে।



২. Ferrite Beads কী করে Noise প্রতিরোধ করে?
- ফেরাইট বিডস হল একটি ছোট এবং শক্ত কঠিন পদার্থ যা সাধারণত ফেরাইট নামক উপকরণ দিয়ে তৈরি হয়।
- এই উপকরণটি ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ বা হাই-ফ্রিকোয়েন্সি সিগন্যাল শোষণ করতে সক্ষম, যা কেবল বা তারের মাধ্যমে যেতে চায়।
- যখন ইলেকট্রনিক ডিভাইস থেকে নির্গত Noise কেবল বা তারের মাধ্যমে চলে, ফেরাইট বিডস এই সিগনালগুলিকে শোষণ করে এবং সেগুলোকে নিরপেক্ষ (নির্বিঘ্ন) করে তোলে।
- এর ফলে, Noise কেবল বা তারের মধ্যে প্রবাহিত হতে পারে না এবং ডিভাইসের কার্যকারিতা অপরিবর্তিত থাকে।

তাহলে, সঠিক উত্তর হবে: ঘ) Noise
- অর্থাৎ, ফেরাইট বিডস মূলত কেবল বা তারে প্রবাহিত Noise বা বৈদ্যুতিন গোলমাল শোষণ করতে ব্যবহৃত হয়।
- এইভাবে, ফেরাইট বিডস কেবল বা তারের মাধ্যমে সিগনাল পরিষ্কার এবং নিখুঁত রাখে।

সূত্র: researchgate [লিংক]
৫০৫.
এক্সপানশন বাসের উদাহরণ নয় কোনটি?
  1. লোকাল বাস
  2. ইআইএসএ বাস
  3. এজিপি
  4. অ্যাড্রেস বাস
ব্যাখ্যা

• এক্সপানশন বাস:
- যে সকল বাস প্রধান বাসের সাহায্যকারী বাস হিসেবে কাজ করে তাকে সম্প্রসারিত বাস বা এক্সপানশন বাস বলে।
- CPU এক্সপানশন বাসের সাহায্যে কম্পিউটারের ইনপুট/আউটপুট ও অন্যান্য পেরিফেরিয়াল ডিভাইসের সাথে যোগাযোগ করে।
- কম্পিউটারে বর্ধিত সুবিধা পাবার জন্য মাদারবোর্ডে কোনো ডিভাইস (যেমন- নেটওয়াক কার্ড, সাউন্ড কার্ড, এজিপি কার্ড, টিভি কার্ড ইত্যাদি) যে স্লটে স্থাপন করা হয় তাকে এক্সপানশন স্লট বলে।
- মাইক্রোপ্রসেসর যে গতিতে ডেটা সঞ্চালন করতে পারে অধিকাংশ এক্সপানশন বাস তার চেয়ে অনেক কম গতির হয়ে থাকে।

• উল্লেখযোগ্য এক্সপানশন বাসগুলো হচ্ছে-
১. আইএসএ বাস (ISA - Industry Standards Architecture),
২. ইআইএসএ বাস (EISA - Extended Industry Standards Architecture),
৩. লোকাল বাস (Local Bus):
i. ভেসা (VESA-Video Electronic Standard Architecture),
ii. পিসিআই (PCI- Peripheral Component Interconnect),
৪. ইউএসবি (USB - Universal Serial Bus),
৫. ফায়ারওয়‍্যার বাস (Fireware Bus) বা IEEE
৬. এজিপি (AGP - Accelerated Graphics Port); ইত্যাদি।

• সিস্টেম বাস:
- যে সমস্ত বাস মাদারবোর্ড ও সিপিইউ বা মাইক্রোপ্রসেসরের সাথে সরাসরি সংযুক্ত থেকে মেমরি, ইনপুট-আউটপুটসহ অন্যান্য ডিভাইসের সাথে যোগাযোগ রক্ষা করে তথ্য আদান-প্রদান করে তাদেরকে সিস্টেম বাস বলে।
- সিস্টেম বাসকে ইন্টারনাল বাসও বলা হয়।

• সিস্টেম বাসকে ব্যবহারিক দিক থেকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়। যথা-
১। ডেটা বাস (Data Bus),
২। অ্যাড্রেস বাস (Address Bus)
৩। কন্ট্রোল বাস (Control Bus)।

উৎস: মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫০৬.
নিচের কোনটি অপটিক্যাল ডিভাইসের উদাহরণ?
  1. ক) র‍্যাম
  2. খ) সিপিইউ
  3. গ) হার্ড ডিস্ক
  4. ঘ) সিডি ড্রাইভ
ব্যাখ্যা
সিডি ড্রাইভ অপটিক্যাল ডিভাইসের উদাহরণ।

অপটিক্যাল স্টোরেজ সিস্টেম (Optical Storage System):
- যে সমস্ত ডিস্কে Optical Storage Technology-এর মাধ্যমে ডেটা সংরক্ষণ করা হয়, তাকে Optical Disk বলা হয়।
- যেমন: CD-ROM Disk বা CD Disk, DVD ইত্যাদি।

সিডি-রম (CD-Rom - Compact Disk Read Only Memory):
- সাধারণত সিডির ধারণক্ষমতা 650 মেগাবাইট থেকে 750 মেগাবাইট পর্যন্ত হয়ে থাকে।
- এতে সাধারণত এক সাইডে তথ্য সংরক্ষিত থাকে।
- বিপুল পরিমাণ ধারণক্ষমতা এবং দামে সস্তা হওয়ার কারণে সিডিতে অডিও, ভিডিও, সফটওয়্যার, বড়, ধরনের ডেটা ইত্যাদি সংরক্ষণে খুবই জনপ্রিয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫০৭.
Blu-Ray ডিস্কে ব্যবহৃত কপিরাইট সুরক্ষা ব্যবস্থার নাম কী?
  1. ক) CSS
  2. খ) AACS
  3. গ) DRM
  4. ঘ) BD+
ব্যাখ্যা
- AACS এর পূর্ণরূপ Advanced Access Content System .
- অ্যাডভান্সড অ্যাকসেস কনটেন্ট সিস্টেম ব্লু-রে ডিস্কে ব্যবহৃত কপিরাইট সুরক্ষা ব্যবস্থা যা ডিস্কে সঞ্চিত অননুমোদিত অনুলিপি এবং বিতরণ রোধ করে।
-  এটি Blu-ray ছাড়াও HD-DVD এর হাই ডেফিনিশন ভিডিও কন্টেন্টের সুরক্ষা প্রদান করে থাকে।

উৎস : Centre for Applied Cryptographic Research (CACR) at the University of Waterloo Website 
৫০৮.
নিচের কোন ডিভাইসটি ইনপুট ডিভাইস হিসেবে পরিচিত?
  1. Film Recorder
  2. Graphics Pad
  3. Image Setter
  4. Plotter
ব্যাখ্যা

◉ Graphics Pad (Digitizer/Graphics Tablet): এটি একটি ইনপুট ডিভাইস, যার মাধ্যমে ব্যবহারকারী হাতে আঁকা ছবি, ডিজাইন বা লেখাকে সরাসরি কম্পিউটারে ইনপুট দিতে পারে। ডিজাইনার ও ইলাস্ট্রেটররা এটি বেশি ব্যবহার করে।

​পেরিফেরাল ডিভাইস:
- কম্পিউটারের সাথে সংযুক্ত ইনপুট-আউটপুট ডিভাইসগুলোকে কম্পিউটার পেরিফেরালস বলে।
- কম্পিউটার পেরিফেরাল ডিভাইসগুলোকে তিন ভাগে ভাগ করা যায়। যথা:

১. ইনপুট ডিভাইস:
- যে হার্ডওয়্যার বা ডিভাইসের মাধ্যমে কম্পিউটার বিভিন্ন পরিবেশ বা ব্যবহারকারীর কাছ থেকে ডেটা গ্রহণ করে থাকে সেই সমস্ত হার্ডওয়্যারগুলোকে ইনপুট ডিভাইস বলে।
উল্লেখযোগ্য ইনপুট ডিভাইস সমূহ:
Keyboard, Mouse, Trackball, Joystick, Touch Screen, Barcode Reader, Point-of-sale, OMR, OCR, Scanner, Digitizer, Lightpen, Graphics pad, Digital Camera, ইত্যাদি।

২. আউটপুট ডিভাইস:
- কম্পিউটারের ফলাফল প্রদর্শনের জন্য ব্যবহৃত হার্ডওয়্যারগুলোকে আউটপুট ডিভাইস বলে।
উল্লেখযোগ্য আউটপুট ডিভাইস সমূহ:
Monitor, Printer, Plotter, Speaker, Multimedia Projector, Image setter, Film Recorder, Headphone, ইত্যাদি।

৩. ইনপুট-আউটপুট ডিভাইস:
- কম্পিউটারের সঙ্গে সংযুক্ত যে ডিভাইসগুলো একইসাথে ইনপুট ও আউটপুট হিসেবে কাজ করে তাদেরকে ইনপুট-আউটপুট ডিভাইস বলে।
উল্লেখযোগ্য ইনপুট-আউটপুট ডিভাইস সমূহ:
Hard Disk, CD/DVD, Touch screen, Pendrive, ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫০৯.
নিম্নলিখিত ডিভাইসগুলোর মধ্যে কোনটি ইনপুট ও আউটপুট উভয় কাজ করে? 
  1. মাইক্রোফোন
  2. কিবোর্ড
  3. স্পিকার
  4. মডেম
ব্যাখ্যা

• নির্দিষ্ট ডিভাইসগুলোর মধ্যে মডেম (ঘ) হলো এমন একটি ডিভাইস যা ইনপুট এবং আউটপুট উভয় কাজ করতে সক্ষম। মাইক্রোফোন কেবল ইনপুট ডিভাইস, কারণ এটি শব্দকে সিগন্যাল বা ডেটায় রূপান্তরিত করে কম্পিউটারে পাঠায়। কিবোর্ডও কেবল ইনপুট ডিভাইস, যা ব্যবহারকারীর কমান্ড বা তথ্য কম্পিউটারে প্রেরণ করে। স্পিকার কেবল আউটপুট ডিভাইস, যা কম্পিউটারের সিগন্যালকে শব্দে রূপান্তরিত করে আমাদের শোনায়। অন্যদিকে মডেম ডেটাকে ডিজিটাল থেকে অ্যানালগ এবং অ্যানালগ থেকে ডিজিটালে রূপান্তর করে, ফলে এটি কম্পিউটার থেকে ডেটা পাঠাতে (ইনপুট) এবং গ্রহণ করতে (আউটপুট) ব্যবহৃত হয়। তাই মডেমই একমাত্র ডিভাইস যা উভয় কাজ করতে পারে।

• মডেম:
- মডেম হলো একটি কমিউনিকেশন ডিভাইস যা তথ্যকে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে টেলিফোন নেটওয়ার্ক ব্যবস্থার মাধ্যমে পৌঁছে দেয়।

• মডেম একটি ইনপুট ও আউটপুট উভয় ধরনের ডিভাইস।
- মডেম শব্দটি এসেছে Modulator-Demodulator থেকে।
- এটি এমন একটি যন্ত্র যা কম্পিউটারের ডিজিটাল সিগন্যালকে অ্যানালগে রূপান্তর করে (Modulation)।
- এ কাজের জন্য এতে একটি ডেক (DAC) নামক চিপ বা সার্কিট থাকে। 
- আবার অ্যানালগকে ডিজিটালে রূপান্তর করে (Demodulation)।
- এ কাজের জন্য এতে একটি ADC নামক চিপ থাকে। 
- ফলে এটি তথ্য প্রেরণ ও গ্রহণ-উভয় কাজই করতে পারে।
- তথ্য প্রেরণকারী ও গ্রহণকারী উভয় কম্পিউটারে মডেম সংযুক্ত থাকতে হয়।

তথ্যসূত্র:
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

৫১০.
কম্পিউটার সিস্টেমের চারটি প্রধান কাজের অন্তর্ভুক্ত নয় কোনটি?
  1. Input
  2. Output
  3. Structure
  4. Processing
ব্যাখ্যা
• IPOS Cycle:
- কম্পিউটার IPOS cycle অনুসারে কাজ করে।
- কম্পিউটার হলো একটি ইলেকট্রনিক ডিভাইস যা চারটি মৌলিক কাজ করে।
- এই ফাংশনগুলি আইপিওএস চক্র বা তথ্য প্রক্রিয়াকরণ চক্র তৈরি করে। চারটি ফাংশন নিম্নরূপ:
• Input - কম্পিউটারে ডেটা প্রবেশ করার প্রক্রিয়া।
• Processing - ডেটা ইনপুট নির্দেশের একটি ক্রম। এটি ডাটাকে তথ্যে রূপান্তর করে।
• Output - তথ্য প্রদর্শনের প্রক্রিয়া।
• Storage - পরবর্তী ব্যবহারের জন্য তথ্য সংরক্ষণের প্রক্রিয়া।


উৎস:
১. Fundamentals of Computer Book.
২. Computerhope website.
৫১১.
Which of the following peripheral devices displays information to a user?
  1. ক) Keyboard
  2. খ) Monitor
  3. গ) Both A and B
  4. ঘ) None
ব্যাখ্যা
• Peripheral devices are the external hardware components that are connected to a modern computer.
• There are many types of peripheral devices that are connected to a typical modern computer.
• And among those components, the monitor is one of the most important components which is mainly used to get the visual output from the computer.

Source: Fundamentals of Computer.
৫১২.
Personal Computer-এর সবচেয়ে বড় অংশকে কী বলা হয়?
  1. ক) System Unit
  2. খ) Central Processing Unit
  3. গ) Memory Unit
  4. ঘ) Processing Unit
ব্যাখ্যা

সিস্টেম ইউনিট :
একটা Personal Computer-এর সবচেয়ে বড় অংশকে System Unit বলে।
এ Unit-এর ভিতরেই সি পি ইউ (Central Processing Unit), স্মৃতিকেন্দ্ৰ (Memory Unit), সমস্ত যন্ত্রাংশ, ফ্লপি, সিডি, ডিস্ক ড্রাইভ ও হার্ডডিস্ক অবস্থিত। |

এখানে রিসেট (Reset) বোতাম থাকে এবং সিস্টেম ইউনিটকে তালা চাবি লাগানোর ব্যবস্থাও থাকে ।
আমরা হার্ডডিস্ককে বাইরে থেকে দেখতে পারি না। মনিটরের নিচে অথবা পাশে দাঁড় করানো থাকে। এ বাক্সটির ভিতরেই কম্পিউটারের সমস্ত যন্ত্রাংশ সংযোজিত থাকে। এ সিষ্টেম ইউনিট এর ভিতরেই কম্পিউটারের মাদার বোর্ডসহ অন্যান্য অংশসমূহ বিদ্যমান।

উৎস : মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ – বি এড প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 

৫১৩.
IC চিপ দিয়ে তৈরী প্রথম ডিজিটাল কম্পিউটার কোনটি?
  1. মার্ক-১
  2. আইবিএম-৩৬০
  3. ইন্টেল-৪০০৪
  4. পিডিপি
ব্যাখ্যা
• তৃতীয় প্রজন্মের কম্পিউটার:
- একীভূত বর্তনী বা IC এর ব্যবহার শুরু হয়।
- IC সিলিকন দিয়ে তৈরী।
- IC চিপ দিয়ে তৈরী প্রথম ডিজিটাল কম্পিউটার হলো IBM 360.
- RAM, ROM এর ব্যবহার।
- RAM, ROM ও অর্ধপরিবাহী দিয়ে তৈরী।
- উচ্চতর ভাষার ব্যাপক ব্যবহার।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫১৪.
মাইক্রোপ্রসেসরের প্রধান কাজ কী?
  1. সার্কিটকে বিদ্যুৎ সরবরাহ করা
  2. RAM-এর ক্ষমতা বৃদ্ধি করা
  3. নির্দেশাবলী কার্যকর করা
  4. ডেটা স্থায়ীভাবে সংরক্ষণ করা
ব্যাখ্যা

• মাইক্রোপ্রসেসরের প্রধান কাজ হলো নির্দেশাবলী কার্যকর করা। এটি একটি কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট (CPU) যা কম্পিউটারের মস্তিষ্কের মতো কাজ করে। মাইক্রোপ্রসেসর বিভিন্ন ধরনের ইনপুট নেয়, যেমন প্রোগ্রামের কোড বা ব্যবহারকারীর নির্দেশ, এবং এগুলিকে প্রসেস করে আউটপুট তৈরি করে। 

• মাইক্রোপ্রসেসর:
- মাইক্রোপ্রসেসর হলো একটি ক্ষুদ্র ইলেকট্রনিক যন্ত্রাংশ যা CPU-এর গাণিতিক, যুক্তিগত ও নিয়ন্ত্রণ কার্য সম্পাদন করে।
- এটি একটি ইন্টিগ্রেটেড সার্কিট (IC) যা প্রোগ্রামের নির্দেশনা ব্যাখ্যা ও সম্পাদন করতে পারে।

• উদ্ভব ও বিকাশ:
- LSI (Large Scale Integration) প্রযুক্তির মাধ্যমে ১৯৭০-এর দশকে হাজার হাজার যন্ত্রাংশ একত্রে একটি সিলিকন চিপে বসানো সম্ভব হয়।
- বিশ্বের প্রথম মাইক্রোপ্রসেসর ছিল Intel 4004, যা ১৯৭১ সালে বাজারে আসে।
- VLSI (Very Large Scale Integration) প্রযুক্তির মাধ্যমে ১৯৮০-এর দশকে মাইক্রোপ্রসেসরের ঘনত্ব ব্যাপকভাবে বৃদ্ধি পায়।
- ২০১০-এর দশকে একটি ছোট চিপেই বিলিয়ন সংখ্যক যন্ত্রাংশ বসানো সম্ভব হয়েছে।

• মাইক্রোপ্রসেসরের প্রধান কাজগুলো হলো-
- ইনপুট ও আউটপুট অংশগুলোর সংগে কাজের সমন্বয় সাধন করা।
- গাণিতিক/যুক্তির কাজ করা।
- কম্পিউটারের স্মৃতিতে সঞ্চিত প্রোগ্রাম নির্বাহ করা।
- স্মৃতি ও গাণিতিক/যুক্তি অংশের তথ্য প্রক্রিয়াকরণের কাজ এবং অন্যান্য অংশের সাথে তথ্য বিনিময়ের কাজ নিয়ন্ত্রণ করা।

উৎস: ১। এসএসসি প্রোগ্রাম, কম্পিউটার শিক্ষা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২। ব্রিটানিকা।

৫১৫.
USB এর পূর্ণরূপ কী?
  1. United Serial Bus
  2. Universal Strategic Bus
  3. Universal Serial Bus
  4. Uninterrupted Strategic Bus
ব্যাখ্যা
• ইউএসবি পোর্ট (USB Port):
- USB Port এর পূর্ণরূপ Universal Serial Bus.
- USB সমর্থিত ডিভাইসসমূহ এ জাতীয় পোর্টে সংযুক্ত করা হয়।
- সাধারণত কম্পিউটার সিস্টেম ইউনিটের সামনে বা পেছনে ২ থেকে ৪টি USB পোর্ট থাকে।
- এ ধরনের পোর্টে বিভিন্ন ধরনের USB পোর্টের ডিভাইস যেমন, মাউস, কী-বোর্ড, স্ক্যানার, পেনড্রাইভ, ডিজিটাল ক্যামেরা ইত্যাদি সংযুক্ত করা যায়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, এমবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ব্রিটানিকা।
৫১৬.
একটি হার্ড ডিস্ক ড্রাইভ কোনটির মাধ্যমে সরাসরি একটি পিসির সাথে সংযুক্ত হতে পারে?
  1. Parallel ইন্টারফেস
  2. WAN ইন্টারফেস
  3. SCSI ইন্টারফেস
  4. USB ইন্টারফেস
ব্যাখ্যা
- একটি হার্ড ডিস্ক ড্রাইভ একটি SCSI ইন্টারফেসের মাধ্যমে সরাসরি একটি পিসির সাথে সংযুক্ত হতে পারে।
- SCSI এর পূর্ণ্রুপ Small Computer System Interface।
- SCSI হল প্রোটোকলের একটি গ্রুপ যা কম্পিউটার এবং বাহ্যিক ডিভাইসগুলির মধ্যে একটি শারীরিক পদ্ধতিতে ডেটা পাঠায়।
-  SCSI মূলত একটি প্রোটোকল এবং একটি সমান্তরাল পিজিক্যাল ইন্টারফেস হিসাবে বিকশিত হয়েছিল।
- SCSI প্রোটোকল একটি সিরিয়াল সংযুক্ত SCSI বাসে (SAS এবং SPL ব্যবহার করে), ফাইবার চ্যানেল পরিবেশে (FCP ব্যবহার করে), এবং IP ভিত্তিক নেটওয়ার্কে (LAN/WAN, iSCSI ব্যবহার করে) পরিবহন করা হয়।
- ACSI (Atari Computer Systems Interface) পেরিফেরাল বাসটি ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড SCSI (Small Computer Systems Interface) বাসের মতোই।

উৎস: ব্রিটানিকা।
৫১৭.
নিচের কোন ইলেক্ট্রনিক ফরমেট কাগজভিত্তিক নথি বা চালানকে প্রতিস্থাপন করে?
  1. EFT
  2. EDI
  3. SWIFT
  4. CHIPS
ব্যাখ্যা
EDI, which stands for electronic data interchange, is the intercompany communication of business documents in a standard format. The simple definition of EDI is a standard electronic format that replaces paper-based documents such as purchase orders or invoices.

Source: IBM Website
৫১৮.
NVMe এর পূর্ণরূপ কী?
  1. Non-Volatile Memory Express
  2. New Virtual Memory Exchange
  3. Network Virtual Machine Environment
  4. Non-Volatile Module Extension
ব্যাখ্যা
• NVMe এর পূর্ণরূপ হলো Non-Volatile Memory Express. এটি একটি উচ্চ-গতির স্টোরেজ প্রোটোকল যা SSD (Solid State Drive)-এর সাথে ব্যবহৃত হয়। NVMe বিশেষভাবে ডিজাইন করা হয়েছে ফ্ল্যাশ স্টোরেজের জন্য, যা প্রচলিত SATA বা AHCI প্রটোকলের তুলনায় অনেক দ্রুত। এটি কম লেটেন্সি, অধিক ব্যান্ডউইথ এবং অধিকতর দক্ষতা প্রদান করে। NVMe সরাসরি প্রসেসরের সাথে PCIe (Peripheral Component Interconnect Express) ইন্টারফেস ব্যবহার করে সংযুক্ত থাকে, ফলে ডেটা ট্রান্সফার স্পিড অনেক বেশি হয়। আধুনিক কম্পিউটিং, গেমিং এবং সার্ভার ব্যবস্থায় NVMe প্রযুক্তি দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে। সুতরাং, সঠিক উত্তর হলো: ক) Non-Volatile Memory Express.

• NVMe:
- NVMe এর পূর্ণ রূপ "Non-Volatile Memory Express".
- এটি SSD-র মতো স্টোরেজ ডিভাইস অ্যাক্সেস করার জন্য ডিজাইন করা হয়েছে।
এটি সিস্টেমের বাকি অংশের সাথে যোগাযোগ করার জন্য SSD- এর জন্য আরও গতিশীল এবং সুবিন্যস্ত উপায় প্রদান করে।
- NVMe দ্রুত ডেটা স্থানান্তর এবং কম লেটেন্সির জন্য ব্যবহার করা হয়।
- NVMe সাধারণত PCIe ইন্টারফেস ব্যবহার করে কম্পিউটারের সাথে সংযোগ স্থাপন করে।

• NVMe প্রযুক্তির প্রয়োগ:
- ল্যাপটপ,
- ডেস্কটপ কম্পিউটার এবং
- ডেটা সেন্টার সহ বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান।

উৎস: ibm [লিংক]
৫১৯.
হার্ডওয়্যার এবং সফটওয়্যার এর সংমিশ্রণ যা একটি নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য নিবেদিত তাকে কী বলে?
  1. Operating System
  2. Embedded Computer
  3. M/S
  4. Mainframe Computer
ব্যাখ্যা
- হার্ডওয়্যার এবং সফটওয়্যার এর সংমিশ্রণ যা একটি নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য নিবেদিত তাকে Embedded Computer বলে।
 
• এমবেডেড কম্পিউটার:
- এমবেডেড কম্পিউটার হলো একটি বিশেষায়িত কম্পিউটার সিস্টেম যা একটি বৃহৎ সিস্টেম বা মেশিনের অংশবিশেষ হিসাবে ব্যবহৃত হয়।
- এটি হলো মাইক্রোপ্রসেসর, সুনির্দিষ্ট নির্দেশনা সম্বলিত মেমরি বা রম এবং ইনপুট/আউটপুট সিস্টেমের সমন্বয়ে গঠিত এক প্রকার কম্পিউটার।
- এমবেডেড সিস্টেমে সাধারণত একটি মাইক্রোপ্রসেসর বোর্ড এবং কিছু সুনির্দিষ্ট প্রোগ্রাম সম্বলিত রম থাকে।
- আধুনিক এমবেডেড সিস্টেমে মাইক্রোকন্ট্রোলার এর ব্যবহার হয়।
- এতে মনিটর কিংবা অন্যান্য হার্ডওয়্যার থাকে না।
- সেল ফোন, এসি, প্রিন্টার, থার্মোস্ট্যাট, ভিডিও গেমস্, ATM, ওয়াশিং মেশিন প্রভৃতিতে এমবেডেড সিস্টেম ব্যবহৃত হয়।
- LED লাইটে এমবেডেড কম্পিউটার ব্যবহৃত হয় না।
 
উৎস:
১. Computer Hope website.
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫২০.
একটি বারকোডে সর্বমোট কয়টি ব্লক থাকে?
  1. ৩ টি
  2. ১৭ টি
  3. ৪৫ টি
  4. ৯৫টি
ব্যাখ্যা
• বারকোড: 
- বার কোড বলতে লম্বা আকারের সরু, মোটা এবং তার সাথে নম্বর সংযুক্ত পর্যায়ক্রমে কতকগুলো বার বা রেখার সমষ্টিকে বোঝায়।
- একটি বারকোডে সর্বমোট ৯৫টি ব্লক থাকে।
- ৯৫টি ব্লককে ৩ ভাগে ভাগ করা হয়। লেফট গার্ড, সেন্টার গার্ড এবং রাইট গার্ড। এদের মধ্যে ১২টি ব্লকে বারকোড লিখা হয়।
- তথ্যগুলো বারকোডের প্রতিটি সাদাকালো বার এবং এদের মধ্যকার ফাঁকা জায়গার মধ্যে এনকোড করে রাখা হয়।
- সাধারণত বিভিন্ন পণ্য বা পোডাক্টের প্যাকেটের ওপর বার কোডের সাহায্যে পণ্যের নাম, পণ্যের ধরন, কোম্পানির বা নির্মাণকারীর নাম, পরিমাণ, মূল্য ইত্যাদি তথ্য লেখা থাকে। 
- বার কোড সাধারণত যেকোনো ধরনের পণ্য, বই, পোস্টাল প্যাকেট ইত্যাদির পরিচিতি শনাক্তকরণে ব্যবহৃত হয়। এ ধরনের বার কোডসমূহ পড়ার জন্য একটি বিশেষায়িত যন্ত্র ব্যবহৃত হয়, যা বার কোড রিডার নামে পরিচিত।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫২১.
LLM মডেল প্রশিক্ষণে কোন GPU ব্র্যান্ডটি সর্বাধিক ব্যবহৃত হয়?
  1. NVIDIA
  2. AMD
  3. Intel
  4. Apple
ব্যাখ্যা

• LLM বা বড় ভাষার মডেল প্রশিক্ষণে সবচেয়ে বেশি ব্যবহৃত GPU ব্র্যান্ড হলো NVIDIA. NVIDIA-এর GPU-গুলি উচ্চ-পারফরম্যান্স কম্পিউটিং এবং ডিপ লার্নিং কাজের জন্য বিশেষভাবে উপযুক্ত, কারণ এদের আর্কিটেকচার যেমন CUDA, Tensor Cores এবং Ampere বা Hopper সিরিজের GPU মডেলগুলো মেশিন লার্নিং অপারেশন যেমন ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন অত্যন্ত দ্রুত করতে পারে।
- অন্যান্য ব্র্যান্ড যেমন AMD, Intel বা Apple GPU-ও রয়েছে, কিন্তু এদের সফটওয়্যার ইকোসিস্টেম এবং ডিপ লার্নিং ফ্রেমওয়ার্কের সাথে সমন্বয় NVIDIA-র তুলনায় সীমিত। তাই আধুনিক LLM মডেল যেমন GPT, BERT বা LLaMA প্রশিক্ষণে প্রধানত NVIDIA GPU ব্যবহৃত হয়।

উত্তর: ক) NVIDIA.

• LLM মডেল প্রশিক্ষণে GPU ব্র্যান্ড:
- LLM মডেল ট্রেনিংয়ে সবচেয়ে বেশি ব্যবহৃত GPU ব্র্যান্ড হলো NVIDIA.
- NVIDIA এর CUDA এবং Tensor Core প্রযুক্তি deep learning কাজের জন্য অত্যন্ত অপ্টিমাইজড।  
- এই প্রযুক্তি মডেল ট্রেনিংয়ের সময় দ্রুত ম্যাট্রিক্স ও টেনসর অপারেশন সম্পাদন করতে সাহায্য করে।  
- AMD ও Intel GPU কিছু ক্ষেত্রে ব্যবহারযোগ্য হলেও NVIDIA এর ecosystem এবং সফটওয়্যার সাপোর্ট সবচেয়ে বড়।  
- Apple এর GPU মূলত মোবাইল বা ডেস্কটপ গ্রাফিক্সের জন্য, বড় LLM ট্রেনিংয়ে ব্যবহার সীমিত।  
- তাই LLM মডেল প্রশিক্ষণে NVIDIA GPU এর ব্যবহার সর্বাধিক।  
- সঠিক উত্তর: ক) NVIDIA.

সূত্র: 
- IBM [link]
- OpenAI [link]
- Reuters [link]

৫২২.
নিচের কোনটি রমের বৈশিষ্ট্য?
  1. ক) অস্থায়ীভাবে ডাটা পঠন ও লিখন সম্ভব।
  2. খ) উদ্বায়ী মেমােরি নয়
  3. গ) চলমান প্রােগ্রাম এব পুনঃ পুনঃ পরিবর্তনশীল ডাটা সংরক্ষণ করা হয়
  4. ঘ) কোনাে ধরনের প্রােগ্রাম দেয়া থাকে না।
ব্যাখ্যা

রম (ROM) এর বৈশিষ্ট্যঃ
১। সাধারণত রমে একবারই স্থায়ীভাবে ডাটা সংরক্ষণ করা হয় এবং প্রয়ােজনে যে কোনাে সময় সংরক্ষিত ডাটা পঠন সম্ভব।
২। রম উদ্বায়ী মেমােরি নয়; অর্থাৎ বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলেও রমে সংরক্ষিত ডাটা মুছে যায় না।
৩। সহজে পরিবর্তনের প্রয়োজন হয় না এমন ডাটা ও প্রােগ্রাম রমে সংরক্ষণ করা হয়।
৪। রমে সাধারণত তৈরির সময় প্রােগ্রাম করা হয়ে থাকে যা ফার্মওয়্যার নামে পরিচিত।
৫। রমের আকারের উপর কম্পিউটারের কাজের ক্ষমতা নির্ভরশীল নয় এবং অতিরিক্ত রম চিপ করা যায় না।

(অপশনে 'খ' নং বাদে বাকিগুলো RAM এর বৈশিষ্ট্য)
(রেফারেন্সঃ নবম দশম শ্রেণীর কম্পিউটার (ভোকেশনাল))

৫২৩.
বিভিন্ন ধরণের আলফানিউমেরিক ক্যারেক্টার পড়তে কোনটি ব্যবহৃত হয়?
  1. ক) স্ক্যানার
  2. খ) প্লটার
  3. গ) লাইটপেন
  4. ঘ) ওসিআর
ব্যাখ্যা
বিভিন্ন ধরণের আলফানিউমেরিক ক্যারেক্টার পড়তে OCR ব্যবহৃত হয়।

- OCR-এর পূর্ণ নাম হলো Optical Character Recognition.
- এটি মূলত একটি ইনপুট ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়। সাধারণত OCR বিভিন্ন আকারের দাগ, চিহ্ন এবং সব ধরনের আলফানিউমেরিক ক্যারেক্টার পড়তে পারে। এটি এমনভাবে তৈরি করা হয়েছে যে শুধুমাত্র ছাপার লেখা না, হাতের লেখা পর্যন্ত পড়তে পারে।
- তবে এ ক্ষেত্রে হাতের লেখা অত্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্ন এবং প্রয়োজনীয় গঠন অনুসারে লিখিত হওয়া দরকার।
- OCR এর কার্যপ্রণালী মূলত OCR সফটওয়্যারের মাধ্যমে সম্পাদিত হয়।এ ক্ষেত্রে OCR যন্ত্রটি প্রথমে ডকুমেন্টের বিটম্যাপ ইমেজ তৈরি করে।
- অতঃপর OCR সফটওয়্যার সেগুলোকে ASCII টেক্সটে রূপান্তরিত করে ফলে কম্পিউটার বিভিন্ন অক্ষর, বর্ণ, সংখ্যা বা বিশেষ ক্যারেক্টার চিনতে পারে।
- ইনস্যুরেন্স প্রিমিয়াম নোটিশ, চিঠির পিনকোড, ক্যাশ রেজিস্টার, ইলেকট্রিক বিল ইত্যাদি পড়ার জন্য OCR ব্যবহৃত হয়।

সূত্র: ১০৩ পৃষ্ঠা, মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৫২৪.
What is the purpose of a window manager in a GUI environment?
  1. To manage the hardware resources of the computer.
  2. To provide security for user data.
  3. To optimize network connections.
  4. To control the appearance and placement of windows on the screen.
ব্যাখ্যা
• GUI:
→ GUI এর পূর্ণরূপ হলো Graphical User Interface.
→ GUI হলো অপারেটিং সিস্টেমের কমান্ড প্রদানের একটি ধরন বা পদ্ধতি যেখানে কমান্ড প্রদানের জন্যে চিত্র ব্যবহার করা হয়।
→ এটি একটি ব্যবহারকারীর চিত্রভিত্তিক ইন্টারফেস।
→ GUI হল এমন এক ধরনের পদ্ধতি যা ব্যবহারকারীকে ইলেক্ট্রনিক যন্ত্রের সাথে পারস্পরিক ক্রিয়া বা মিথস্ক্রিয়া করার সুযোগ দেয় চিত্রের মাধ্যমে।
→ চিত্রগুলো আইকন এবং দৃশ্যমান নির্দেশক যেমন গৌণ সংকেত হতে পারে, যা লেখা ভিত্তিক পদ্ধতির ঠিক উলটো।
→ এটির প্রচলন করা হয় কমান্ড লাইন পদ্ধতির বিপুল কমান্ড মুখস্থ রাখার কষ্টের কথা বিবেচনা করে, যেখানে কিবোর্ডের মাধ্যমে নির্দেশগুলো লিখে দিতে হত।

উৎস: কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৫২৫.
নিচের কোনটি QWERTY লেআউট সম্পর্কে সত্য নয়?
  1. এটি টাইপরাইটারের জন্য নকশা করা হয়েছিল
  2. এটি সারা বিশ্বে ব্যবহৃত হয়
  3. এটি ১৯শ শতকে তৈরি করা হয়েছিল
  4. এটি বর্ণানুক্রমে সাজানো
ব্যাখ্যা

• QWERTY লেআউট হলো একটি কীবোর্ড বিন্যাস যা মূলত টাইপরাইটারের জন্য নকশা করা হয়েছিল এবং এটি ১৯শ শতকে তৈরি হয়। বর্তমানে এটি সারা বিশ্বে কম্পিউটার ও মোবাইল কীবোর্ডে বহুল ব্যবহৃত। তবে এর অক্ষর বিন্যাস বর্ণানুক্রমে সাজানো নয়; বরং এমনভাবে সাজানো হয়েছে যাতে টাইপ করার সময় যান্ত্রিক টাইপরাইটারের চাবি আটকে না যায়। তাই প্রদত্ত বিকল্পগুলোর মধ্যে "এটি বর্ণানুক্রমে সাজানো" কথাটি সত্য নয়। অর্থাৎ সঠিক উত্তর হলো ঘ) এটি বর্ণানুক্রমে সাজানো।
 
• নিউমারিক কী:
- (0 -9) এবং যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি চিহ্নিত কী গুলোকে নিউমেরিক কী বলে।
- QWERTY কী-বোর্ডে ১৭ টি নিউম্যারিক কী থাকে।

• মডিফায়ার কী:
- কীবোর্ডগুলোর মধ্যে Shift, Option, Command, Control, Alt প্রভৃতি কীগুলোকে বলা হয় মডিফায়ার কী (Modifier Key)।

• নেভিগেশন কী:
- এগুলোর সাহায্যে যেকোনো ডকুমেন্টে ঘুরে বেড়ানো যায়, কার্সারকে পরিচালনা করা যায়। যেমন- Arrow keys, Home key, Delete, insert ইত্যাদি।

• ফাংশন কী:
- কীবোর্ডের একেবারে উপরের সারিতে বা বামদিকে F1 থেকে F12 চিহ্নিত ১২টি কী'কে ফাংশন কী বলা হয়।
- ফাংশন কী (F1 থেকে F12)-এর প্রধান কাজ হলো বিভিন্ন প্রোগ্রামে বিশেষ ধরনের বা পূর্বনির্ধারিত নির্দেশ দেওয়া। যেমন, F1 কী সাধারণত যেকোনো প্রোগ্রামের 'Help' মেনু চালু করে, F5 কী ব্রাউজার রিফ্রেশ করতে ব্যবহৃত হয় এবং Alt+F4 উইন্ডো বন্ধ করে। এদের কাজ প্রোগ্রামভেদে পরিবর্তিত হতে পারে।

উৎস:
১. কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।
২. ব্রিটানিকা।

৫২৬.
নিচের কোনটি স্ক্যান করা টেক্সটকে এডিটেবল টেক্সটে রূপান্তর করতে পারে?
  1. Image Scanner
  2. OCR
  3. OMR
  4. সবগুলোই
ব্যাখ্যা
ওসিআর (OCR): 
- OCR মূলত একটি ইনপুট ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়। 
- OCR-এর পূর্ণরূপ Optical Character Reader/Recognition. 
- সাধারণত OCR বিভিন্ন আকারের দাগ, চিহ্ন এবং সব ধরনের আলফানিউমেরিক ক্যারেক্টার পড়তে পারে। 
- মুদ্রিত লেখা সরাসরি ইনপুট নেয়ার জন্য OCR ব্যবহৃত হয়। 
- OCR স্ক্যান করা ছবির মধ্যে থাকা অক্ষরগুলোকে স্বয়ংক্রিয়ভাবে টেক্সটে রূপান্তর করতে পারে, এমনকি শুধুমাত্র ছাপার লেখা না, হাতের লেখা পর্যন্ত পড়তে পারে। 

স্ক্যানার (Scanner): 
- স্ক্যানার একটি আধুনিকতম ইনপুট ডিভাইস যার সাহায্যে যেকোনো ধরনের ইমেজ বা ছবি, টেক্সট ইত্যাদি কম্পিউটারে ইনপুট করা যায়। 
- এটির সাহায্যে যেকোনো ধরনের লেখা বা ইমেজ কম্পিউটারে ইনপুট করে প্রয়োজন অনুসারে পরিবর্তন, পরিবর্ধন, সংশোধন, বিভিন্ন রঙের ব্যবহার, একাধিক ইমেজের সংযোগ ইত্যাদি কার্যাবলি সম্পাদন করা যায়। তবে এ কার্যাবলি সম্পাদনের জন্য মূলত ব্যবহারিক সফটওয়্যার (অ্যাডোব ফটোশপ) ব্যবহার করা হয়ে থাকে। 

ওএমআর (OMR): 
- OMR হলো বিশেষ এক ধরনের ইনপুট ডিভাইস যার পুরো নাম হচ্ছে Optical Mark Reader. 
- এটি এমন এক ধরনের আলোক সংবেদনশীল স্ক্যানার যন্ত্র, যা কলম বা পেনসিল দিয়ে বিশেষ কাগজে দাগাঙ্কিত কোনো পূর্বে নির্ধারিত চিহ্নকে (যেমন- গোলাকার বা বর্গাকার) রিড করে সংশ্লিষ্ট চিহ্ন দ্বারা নির্ধারিত তথ্য কম্পিউটারে প্রেরণ করে। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫২৭.
নিচের কোনটি মাদারবোর্ডের স্লট নয়?
  1. AGP slot
  2. RAM slot
  3. SATA slot
  4. PCI slot
ব্যাখ্যা

◉ SATA পোর্ট একটি কানেক্টর যা হার্ড ড্রাইভ, SSD বা অপটিক্যাল ড্রাইভের সাথে ডেটা ট্রান্সফারের জন্য ব্যবহৃত হয়। এটি একটি স্লট নয়, বরং একটি পোর্ট।

মাদারবোর্ড (Motherboard):
- মাদারবোর্ড একটি কম্পিউটারের মূল ও কেন্দ্রীয় অংশ, যা সিস্টেম ইউনিটের ভেতরে সংযুক্ত থাকে।
- এটি সিস্টেমের সমস্ত যন্ত্রাংশের সংযোগ স্থল হিসেবে কাজ করে এবং একে সিস্টেম বোর্ড বা মেইনবোর্ডও বলা হয়।
- কম্পিউটারের প্রধান প্রসেসর বা CPU মাদারবোর্ডেই স্থাপিত থাকে, যা কম্পিউটারের "মস্তিষ্ক" হিসেবে পরিচিত।
- মাদারবোর্ডে কী-বোর্ড, মাউস, মনিটর, প্রিন্টার, হার্ড ড্রাইভ, ফ্লপি ডিস্ক ড্রাইভ, পেনড্রাইভ ইত্যাদি সংযুক্ত করার জন্য বিভিন্ন পোর্ট ও সংযোগ ব্যবস্থা থাকে।
- কম্পিউটারের প্রতিটি যন্ত্রাংশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মাদারবোর্ডের সাথে সংযুক্ত থাকে, যা মাদারবোর্ডকে কেন্দ্রীয় সার্কিট বোর্ড হিসেবে প্রতিষ্ঠা করে।
- বর্তমানে বাজারে Intel, GIGABYTE, ASUS, MSI ইত্যাদি ব্র্যান্ডের মাদারবোর্ড জনপ্রিয়।

মাদারবোর্ডের স্লট:
- AGP slot,
- RAM slot,
- PCI slot ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫২৮.
নিচের কোনটি ব্যাকআপ এন্ড রিকভারি টুল?
  1. Play Store
  2. Dropbox
  3. MS Excel
  4. Google Chrome
ব্যাখ্যা
- যে টুলস বা সফটওয়্যার স্টোরেজে ডেটা রাখার পাশাপাশি অন্য কোন লোকেশনে ব্যাকআপ রাখে।
- স্টোরেজের কোন ডেটা মুছে গেলে বা হারিয়ে গেলে পুনরায় ডেটা রিকভার করতে পারে তাদেরকে ব্যাকআপ  এন্ড রিকভারি টুল (Backup And Recovery Tool) বলে। 

কয়েকটি ডেটা ব্যাকআপ রাখার টুল হলো-
- Google Drive, 
- Dropbox, 
- Microsoft one drive ইত্যাদি। 

উৎস: ব্রিটানিকা।
৫২৯.
প্লটার কত প্রকার?
  1. ২ প্রকার
  2. ৩ প্রকার
  3. ৪ প্রকার
  4. ৫ প্রকার
ব্যাখ্যা
• Ploter:
- প্লটার এক ধরনের বিশেষ ধরনের আউটপুট ডিভাইজ যা প্রিন্টারের মতোই কাজ করে।
- মূলত বৃহৎ আকারের ছবি, প্রতীক, মানচিত্র, আর্কিটেকচারাল ডিজাইন ইত্যাদির কাজে প্লটার ব্যবহৃত হয়।
- তাছাড়া ভবনের নকশা, বিশাল ও সূক্ষ্ণ যন্ত্রপাতির নকশা, মানচিত্র ইত্যাদির মুদ্রণ নেওয়ার জন্যও প্লটার ব্যবহৃত হয়।

• প্লটার সাধারণত ২ প্রকার। যথা:
১. ফ্ল্যাটবেড প্লটার ও
২. ড্রাম প্লটার।
৫৩০.
ফ্লপি ডিস্ক হলো-
  1. Cache memory
  2. Register
  3. Secondary memory
  4. Main memory
ব্যাখ্যা
• ফ্লপি ডিস্ক (Floppy Disk):
- ফ্লপি ডিস্ক হচ্ছে এমন এক ধরনের সহায়ক মেমোরি, যা পাতলা প্লাস্টিকের চাকতির ওপর ম্যাগনেটিক অক্সাইডের প্রলেপ দিয়ে তৈরি।
- এটি ওজনে হালকা এবং আকারে ছোট বলে সহজে বহনযোগ্য।
- এ ধরনের ডিস্কের সাহায্যে সহজেই এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য আদান-প্রদান করা যায় ।

• সেকেন্ডারি মেমোরি:

- কম্পিউটারে অধিক পরিমাণে তথ্য স্থায়ীভাবে সংরক্ষণের জন্য ব্যবহৃত ডিভাইসসমূহকে বলা সেকেন্ডারি মেমোরি।
- ফ্লপি ডিস্ক, হার্ডডিস্ক, অপটিক্যাল স্টোরেজ সিস্টেম, সিডি-রম, বাবল মেমোরি, ম্যাগনেটিক টেপ ইত্যাদি সেকেন্ডারি মেমোরির উদাহরণ।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৩১.
বিদ্যুৎ সরবরাহ বন্ধ করলে র‍্যামে কী ঘটে?
  1. সংরক্ষিত সকল তথ্য পরিবর্তিত হয়
  2. সংরক্ষিত সকল তথ্য মুছে যায়
  3. সংরক্ষিত সকল তথ্য অপরিবর্তিত অবস্থায় থাকে
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
• র‍্যাম (RAM):
- RAMএর পুরো অর্থ হচ্ছে Random Access Memory.
- র‍্যামে অত্যন্ত সহজে তথ্য সংরক্ষণ করা যায় এবং প্রয়োজনে তথ্য মুছে ফেলা যায়।
- তথ্য পড়া ও লেখা উভয় প্রকার কাজই র‍্যামে সম্পাদন করা যায় বলে র‍্যামকে লিখন/পঠন (Read/Write Memory) স্মৃতিও বলা হয়।

• এ ধরনের মেমরির উল্লেখযোগ্য বৈশিষ্ট্যসমূহ হলো:
১ . র‍্যাম এক ধরনের ভোলাটাইল মেমরি (Volatile Memory)।
২. তথ্য পড়া ও লেখা উভয় প্রকার কাজই র‍্যামে সম্পাদন করা যায়।
৩. র‍্যামের তথ্য বা প্রোগ্রামকে পরিবর্তন, পরিবর্ধন ও সংশোধন করে পুনরায় সংরক্ষণ করা যায়।
৪. কম্পিউটার চালু করার সাথে সাথেই কম্পিউটার পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রোগ্রাম ও ডেটা র‍্যাম স্মৃতিতে চলে আসে।
৫. বিদ্যুৎ সরবরাহ বন্ধ করলে র‍্যামে সংরক্ষিত সকল তথ্য মুছে যায়।
৬. র‍্যামের প্রতিটি মেমরি সেলের জন্য অ্যাকসেস সময় সমান।

• সাধারণত RAM দুই ধরনের হয়ে থাকে। যথা:
১. স্ট্যাটিক র‍্যাম (SRAM) ও
২. ডাইনামিক র‍্যাম (DRAM)

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৩২.
CPU তে রেজিস্টার অংশের কাজ কী?
  1. স্থায়ী তথ্য সংরক্ষণ
  2. কম্পিউটারের সব কাজ নিয়ন্ত্রণ করা
  3. ডাটা প্রবাহ নিয়ন্ত্রণ
  4. সাময়িকভাবে ডাটা সংরক্ষণ
ব্যাখ্যা
CPU তে রেজিস্টার অংশের কাজ হচ্ছে সাময়িকভাবে ডাটা সংরক্ষণ।

• রেজিস্টার বা মেমোরি/স্মৃতি
- রেজিস্টার হচ্ছে CPU এর একটি অংশ।
- এসব রেজিস্টারে দ্রুত লিখন ও পঠন সম্ভব।
- গাণিতিক যুক্তি অংশে তথ্য প্রক্রিয়াকরণে এসব রেজিস্টার সাহায্য করে।
- কোনো একটি কাজ সম্পাদনের সময় এ সমস্ত রেজিস্টার সাময়িকভাবে ডাটা সংরক্ষণ করতে ব্যবহৃত হয়।
- অপারেশনের ফল এখানে সাময়িকভাবে সঞ্চিত থাকে।

উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।
৫৩৩.
নিচের কোনটি অপটিক্যাল ডিস্ক?
  1. ক) মেমোরি ডিস্ক
  2. খ) ম্যাগনেটিক ডিস্ক
  3. গ) বহুমুখী ডিজিটাল ডিস্ক
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
অপটিক্যাল ডিস্ক - সিডি, ডিভিডি।
৫৩৪.
কোন কাজে বারকোড রিডার সবচেয়ে বেশি ব্যবহৃত হয়?
  1. পণ্যের পরিচিতি শনাক্তকরণে
  2. বিভিন্ন গ্রাফ তৈরি করতে
  3. বিভিন্ন ব্যাংকে
  4. ইলেকট্রিক বিল প্রদানে
ব্যাখ্যা
• পণ্যের পরিচিতি শনাক্তকরণে বারকোড রিডার সবচেয়ে বেশি ব্যবহৃত হয়।

• বার কোড রিডার:

- বার কোড বলতে লম্বা আকারের সরু, মোটা এবং তার সাথে নম্বর সংযুক্ত পর্যায়ক্রমে কতকগুলো বার বা রেখার সমষ্টিকে বোঝায়।
- সাধারণত বিভিন্ন পণ্য বা প্রোডাক্টের প্যাকেটের ওপর বার কোডের সাহায্যে পণ্যের নাম, পণ্যের ধরন, কোম্পানির বা নির্মাণকারীর নাম, পরিমাণ, মূল্য ইত্যাদি তথ্য লেখা থাকে।
- বার কোড সাধারণত যেকোনো ধরনের পণ্য, বই, পোস্টাল প্যাকেট ইত্যাদির পরিচিতি শনাক্তকরণে ব্যবহৃত হয়।
- এ ধরনের বার কোডসমূহ পড়ার জন্য একটি বিশেষায়িত যন্ত্র ব্যবহৃত হয়, যা বার কোড রিডার নামে পরিচিত।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৩৫.
নিম্নের কোনটি সিস্টেম ইউনিটের অন্তর্ভুক্ত ডিভাইস?
  1. ক) মাউস
  2. খ) স্পিকার
  3. গ) প্লটার
  4. ঘ) এজিপি কার্ড
ব্যাখ্যা
এজিপি কার্ড হচ্ছে সিস্টেমের ইউনিটের অন্তর্ভুক্ত ডিভাইস। 

কম্পিউটারের যে ইউনিট যাবতীয় তথ্য প্রক্রিয়াজাত করে তাকে সিস্টেম ইউনিট বলে। 
যেমন- মাদারবোর্ড, মাইক্রপ্রসেসর, RAM & ROM, এজিপি কার্ড, ল্যান কার্ড, ইত্যাদি। 

আউটপুট ডিভাইসসমূহ- মনিটর, প্রিন্টার, প্লটার, মাইক্রোচিপ ইত্যাদি। 
ইনপুট ডিভাইসসমূহ- কীবোর্ড, মাউস, মাইক্রোফোন ইত্যাদি। 

সূত্র- ২৪ পৃষ্ঠা, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)। 
৫৩৬.
নিচের কোনটি নেভিগেশন কী নয়?
  1. Insert
  2. Control
  3. Home key
  4. Arrow keys
ব্যাখ্যা
- কীবোর্ড হলো কম্পিউটারের অন্যতম একটি ইনপুট ডিভাইস যার মধ্যে বর্ণ, সংখ্যা ও বিশেষ চিহ্নের বিভিন্ন কীগুলো সারিবদ্ধভাবে সাজানো থাকে।
- কম্পিউটারের কীবোর্ডের কীগুলোর সাহায্যে টাইপ করা ছাড়াও কম্পিউটারকে প্রয়োজনীয় সব ধরনের নির্দেশ প্রদান করা হয়।

• নেভিগেশন কী:
- এগুলোর সাহায্যে যেকোনো ডকুমেন্টে ঘুরে বেড়ানো যায়, কার্সারকে পরিচালনা করা যায়। নেভিগেশন কী এর মধ্যে রয়েছে: Arrow keys, Home key, Delete, insert ইত্যাদি।

• ফাংশন কী:
- কীবোর্ডের একেবারে উপরের সারিতে বা বামদিকে F1 থেকে F12 চিহ্নিত ১২টি কী'কে ফাংশন কী বলা হয়।
- তথ্য সংযোজন বা ইনসার্ট করা, অপ্রয়োজনীয় তথ্য মুছে ফেলা এবং বিশেষ ধরনের নির্ধারিত নির্দেশ প্রদানের জন্য ফাওশন কী ব্যবহৃত হয়।

• নিউমারিক কী:
- (0 -9) এবং যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি চিহ্নিত কী গুলোকে নিউমেরিক কী বলে। ১৭ টি নিউমেরিক কী রয়েছে।

• মডিফায়ার কী:
- কীবোর্ডগুলোর মধ্যে Shift, Option, Command, Control, Alt প্রভৃতি কীগুলোকে বলা হয় মডিফায়ার কী (Modifier Key)।

• আলফানিউমেরিক কী:
- (A - Z) এবং (0 -9) এগুলো টাইপ রাইটারের মতো সাজানো থাকে। এগুলোকে আলফানিউমেরিক কী বলে।

উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযিক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)- নবম-দশম শ্রেণি, ব্রিটানিকা
৫৩৭.
নিচের কোনটি কম্পিউটারের একটি সহায়ক মেমোরি?
  1. ROM
  2. RAM
  3. Pen drive
  4. সবগুলো
ব্যাখ্যা
• মেমোরির শ্রেণীবিভাগ:
- কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত মেমোরিকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়। যথা:
১. প্রধান মেমোরি বা মুখ্য মেমোরি (Main Memory or Primary Memory),
২. সহায়ক মেমোরি বা গৌণ মেমোরি (Secondary Memory or Mass Memory) এবং 
৩. ইন্টারনাল মেমোরি (Internal Memory)। 

• প্রধান মেমোরি (Main Memory):
- কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশের (CPU) সঙ্গে প্রধান মেমোরির সরাসরি সংযোগ থাকে। এ ধরনের মেমোরিতে তথ্য ও নির্দেশাবলি অস্থায়ীভাবে সংরক্ষিত থাকে।
- প্রধান মেমোরিকে মেইন বা প্রাথমিক মেমোরিও বলা হয়। এটি অত্যন্ত দ্রুতগতির হয়ে থাকে। 
- প্রধান মেমরির অ্যাক্সেস সময় ন্যানোসেকেন্ড বা তার কম সময় হয়ে থাকে। র‍্যাম (RAM) ও রম (ROM) হলো এ ধরনের মেমোরির উদাহরণ। 

• সহায়ক মেমোরি (Secondary Memory):
- কম্পিউটারের যে মেমোরিতে বিভিন্ন তথ্য, নির্দেশাবলি, অডিও, ভিডিও, ইমেজ স্থায়ীভাবে সংরক্ষণ করা যায় তাকে সহায়ক মেমোরি বলা হয়।
- এ ধরনের মেমোরির কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশের (CPU) সঙ্গে সরাসরি সংযোগ থাকে না বিধায় ধীরগতি সম্পন্ন হয়।
- বিদ্যুৎ চলে গেলে বা কম্পিউটার বন্ধ করলেও তথ্য বা প্রোগ্রাম হারিয়ে বা মুছে যায় না।
- হার্ডডিস্ক, সিডি, ডিভিডি, পেনড্রাইভ, জিপ ড্রাইভ, ম্যাগনেটিক টেপ ইত্যাদি এ ধরনের সহায়ক মেমোরির উদাহরণ। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৩৮.
১ ট্যারা বাইট = কত মেগা বাইট?
  1. ক) ১ লক্ষ মেগা বাইট
  2. খ) ১০ লক্ষ মেগা বাইট
  3. গ) ১০ কোটি মেগা বাইট
  4. ঘ) ১০০০০ মেগা বাইট
ব্যাখ্যা
মেমোরির ধারণক্ষমতা:
- কম্পিউটারের মেমোরির ধারণক্ষমতা বলতে কম্পিউটার তার স্মৃতি স্থানে কতকগুলো বিট বা বাইট সংরক্ষণ করতে পারে তা বোঝায়।
- মেমোরির ধারণক্ষমতা পরিমাপের ক্ষুদ্রতম একক হচ্ছে বিট।
- মেমোরির ধারণ ক্ষমতা প্রকাশ করা হয় বিট, বাইট, কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট, টেরাবাইট, পেটাবাইট ইত্যাদি দ্বারা।

১ ট্যারা বাইট = ১০ লক্ষ মেগা বাইট।

৪ বিট = 1 বাইট = 1 অক্ষর
210 বাইট বা 1024 বাইট = 1 কিলোবাইট (1 KB)
220 বাইট বা 1024 কিলোবাইট = 1 মেগাবাইট (1 MB)
230 বাইট বা 1024 মেগাবাইট = 1 গিগাবাইট (1 GB)
240 বাইট বা 1024 গিগাবাইট = 1 টেরাবাইট (1 TB)
250 বাইট বা 1024 টেরাবাইট = 1 পেটাবাইট (1 PB)

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৩৯.
"QWERTY কী"-বোর্ডে নিউম্যারিক কী-এর সংখ্যা কত?
  1. ১১
  2. ১৭
  3. ১৯
ব্যাখ্যা
• নিউমারিক কী:
- (0 -9) এবং যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি চিহ্নিত কী গুলোকে নিউমেরিক কী বলে।
- QWERTY কী-বোর্ডে ১৭ টি নিউম্যারিক কী থাকে।

• মডিফায়ার কী:
- কীবোর্ডগুলোর মধ্যে Shift, Option, Command, Control, Alt প্রভৃতি কীগুলোকে বলা হয় মডিফায়ার কী (Modifier Key)।

• নেভিগেশন কী:
- এগুলোর সাহায্যে যেকোনো ডকুমেন্টে ঘুরে বেড়ানো যায়, কার্সারকে পরিচালনা করা যায়।
- যেমন- Arrow keys, Home key, Delete, insert ইত্যাদি।

• ফাংশন কী:
- কীবোর্ডের একেবারে উপরের সারিতে বা বামদিকে F1 থেকে F12 চিহ্নিত ১২টি কী'কে ফাংশন কী বলা হয়।
- তথ্য সংযোজন বা ইনসার্ট করা, অপ্রয়োজনীয় তথ্য মুছে ফেলা এবং বিশেষ ধরনের নির্ধারিত নির্দেশ প্রদানের জন্য ফাওশন কী ব্যবহৃত হয়।

উৎস:
১. কম্পিউটার ও তথ্যপ্রযিক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।
২. ব্রিটানিকা।
৫৪০.
MS Word এ table of contents তৈরি করার অপশন নিচের কোন ট্যাব এ পাওয়া যায়?
  1. ক) Insert
  2. খ) Reference
  3. গ) Review
  4. ঘ) View
ব্যাখ্যা
In Word 2007 and Word 2010: References > Table of Contents > choose an option from the menu.
৫৪১.
CPU মূলত কোন কাজের জন্য ব্যবহৃত হয়?
  1. তথ্য প্রক্রিয়াকরণ
  2. তথ্য সংরক্ষণ
  3. প্রদর্শন
  4. ঠান্ডা রাখা
ব্যাখ্যা

• CPU বা Central Processing Unit মূলত কম্পিউটারের “মস্তিষ্ক” হিসেবে কাজ করে। এটি তথ্য প্রক্রিয়াকরণের প্রধান কেন্দ্র, যেখানে ইনপুট থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ, গণনা এবং সিদ্ধান্ত গ্রহণ করা হয়। CPU বিভিন্ন ধরনের অপারেশন যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং লজিক্যাল তুলনা সম্পন্ন করতে পারে। প্রোগ্রাম বা সফটওয়্যারের নির্দেশনা অনুযায়ী এটি ডেটাকে প্রক্রিয়াকরণ করে এবং ফলাফল আউটপুট ডিভাইসের মাধ্যমে ব্যবহারকারীর কাছে পৌঁছে দেয়। তথ্য সংরক্ষণ, প্রদর্শন বা কম্পিউটার ঠান্ডা রাখা CPU-এর কাজের অংশ নয়; এগুলো আলাদা হার্ডওয়্যার যেমন RAM, মনিটর বা কুলিং সিস্টেমের দায়িত্ব। সুতরাং, CPU মূলত তথ্য প্রক্রিয়াকরণের জন্য ব্যবহৃত হয়।
 
সেন্ট্রাল প্রসেসিং ইউনিট (CPU):
- সেন্ট্রাল প্রসেসিং ইউনিট (CPU) হলো যেকোনো ডিজিটাল কম্পিউটার সিস্টেমের প্রধান অংশ। 
- এটি সাধারণত প্রধান মেমরি, কন্ট্রোল ইউনিট এবং অ্যারিথমেটিক-লজিক ইউনিট নিয়ে গঠিত। 
- এটি একটি কম্পিউটার সিস্টেমের ফিজিক্যাল হার্ট বা মূল কেন্দ্র হিসেবে কাজ করে। 
- এর সাথে বিভিন্ন পেরিফেরাল সরঞ্জাম যেমন ইনপুট/আউটপুট ডিভাইস এবং সহায়ক স্টোরেজ ইউনিট যুক্ত থাকে। 
- আধুনিক কম্পিউটারে, CPU একটি ইন্টিগ্রেটেড সার্কিট চিপের মধ্যে থাকে, যাকে মাইক্রোপ্রসেসর বলা হয়।

- সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের কন্ট্রোল ইউনিট কম্পিউটারের কার্যক্রমগুলো নিয়ন্ত্রণ করে এবং একত্রিত করে। 
- এটি প্রধান মেমরি থেকে সঠিক ক্রমে নির্দেশাবলী নির্বাচন ও পুনরুদ্ধার করে এবং সেগুলোকে ব্যাখ্যা করে সিস্টেমের অন্যান্য কার্যকরী উপাদানগুলোকে সক্রিয় করে, যাতে তারা তাদের নিজ নিজ কাজগুলো সঠিক সময়ে করতে পারে। 
- সমস্ত ইনপুট ডেটা প্রধান মেমরির মাধ্যমে অ্যারিথমেটিক-লজিক ইউনিটে স্থানান্তরিত হয়। 
- অ্যারিথমেটিক-লজিক ইউনিট চারটি মৌলিক গাণিতিক ফাংশন (যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ) এবং ডেটা তুলনা ও সমস্যার সমাধান করার জন্য প্রয়োজনীয় পদ্ধতি নির্বাচন করার মতো কিছু লজিক অপারেশন করে।

উৎস: ব্রিটানিকা।

৫৪২.
কম্পিউটারের মেমোরি হায়ারার্কি অনুযায়ী গতির উচ্চক্রম থেকে নিম্নক্রমের সঠিক বিন্যাস কোনটি?
  1. Cache > Register > RAM
  2. Register > Cache > RAM
  3. Register > RAM > Cache
  4. RAM > Cache > Register
ব্যাখ্যা

কম্পিউটার মেমোরি হায়ারার্কি অনুযায়ী যে মেমোরি প্রসেসরের যত কাছে থাকে তার গতি তত বেশি হয়। সেই হিসেবে সঠিক ক্রমটি হলো: Register > Cache > RAM

• রেজিস্টার:

- রেজিস্টার হচ্ছে CPU এর একটি অংশ।
- এসব রেজিস্টারে দ্রুত লিখন ও পঠন সম্ভব।
- গাণিতিক যুক্তি অংশে তথ্য প্রক্রিয়াকরণে এসব রেজিস্টার সাহায্য করে।
কোনো একটি কাজ সম্পাদনের সময় এ সমস্ত রেজিস্টার সাময়িকভাবে ডাটা সংরক্ষণ করতে ব্যবহৃত হয়।
- অপারেশনের ফল এখানে সাময়িকভাবে সঞ্চিত থাকে।

• ক্যাশ মেমোরি (Cache Memory):
- এটি এক ধরনের বিশেষ উচ্চগতির মেমোরি ব্যবস্থা।
- মাইক্রোপ্রসেসর ও প্রধান স্মৃতির মাঝে অতি উচ্চগতির এবং কম ধারণক্ষমতাসম্পন্ন যে মেমোরি ব্যবহার করা হয় তাকে ক্যাশ মেমোরি বলা হয়।
- ক্যাশ মেমোরি র‍্যামের চেয়ে ছোট।
- কম্পিউটারের ডেটা স্থানান্তরের গতি বৃদ্ধি তথা মাইক্রোপ্রসেসরের প্রক্রিয়াকরণের গতি বৃদ্ধির জন্য ক্যাশ মেমোরি ব্যবহৃত হয়।
- এটি এক ধরনের স্ট্যাটিক স্মৃতি, যা উচ্চগতি সম্পূর্ণ ও তুলনামূলক দামি মেমোরি।
- ক্যাশ মেমোরি থাকে EPROM-এ।
- যখন CPU কোনো ডেটা প্রয়োজন করে, তখন এটি প্রথমে ক্যাশ মেমোরিতে খোঁজে। যদি সেখানে ডেটা পাওয়া যায় (যাকে ক্যাশ হিট বলে), CPU-কে ধীরগতির RAM বা অন্যান্য স্টোরেজ থেকে ডেটা আনতে হয় না, ফলে সামগ্রিক প্রসেসিং গতি বৃদ্ধি পায়।
- ক্যাশ মেমোরি CPU-এর কাছাকাছি অবস্থান করে এবং এটি RAM-এর তুলনায় অনেক দ্রুতগতির হওয়ায় ডেটা অ্যাক্সেসের সময় কমে যায়।

• RAM:
RAM এর পূর্ণরূপ হচ্ছে- Random Access Memory.
- RAM মূলত একটি হার্ডওয়‍্যার ডিভাইস যেটি সাধারণভাবে কম্পিউটারের মাদারবোর্ডের সাথে যুক্ত থাকে।
RAM কম্পিউটার এর টেম্পোরারি মেমোরি হিসেবে কাজ করে এটি একটি Read/Write মেমরি।
সমস্ত কিছুকে পড়তে এবং রাইট করতে পারে।
- RAM কম্পিউটারের স্থায়ী মেমোরি হিসেবে কাজ করে।


উৎস:
১। কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।
২। মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫৪৩.
What is the main function of OCR technology?
  1. Enhancing computer graphics
  2. Managing database records
  3. Recognizing printed text
  4. Compressing multimedia files
ব্যাখ্যা

ওসিআর:
- OCR-এর পূর্ণ নাম হলো (Optical Character Reader).
- এটি মূলত একটি ইনপুট ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়।
- সাধারণত OCR বিভিন্ন আকারের দাগ, চিহ্ন এবং সব ধরনের আলফানিউমেরিক ক্যারেক্টার পড়তে পারে।
- এটি এমনভাবে তৈরি করা হয়েছে যে শুধুমাত্র ছাপার লেখা না, হাতের লেখা পর্যন্ত পড়তে পারে।
- তবে এ ক্ষেত্রে হাতের লেখা অত্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্ন এবং প্রয়োজনীয় গঠন অনুসারে লিখিত হওয়া দরকার।
- OCR-এর কার্যপ্রণালী মূলত OCR সফটওয়্যারের মাধ্যমে সম্পাদিত হয়।
- এ ক্ষেত্রে OCR যন্ত্রটি প্রথমে ডকুমেন্টের বিটম্যাপ ইমেজ তৈরি করে।
- অতঃপর OCR সফটওয়‍্যার সেগুলোকে ASCII টেক্সটে রূপান্তরিত করে ফলে কম্পিউটার বিভিন্ন অক্ষর, বর্ণ, সংখ্যা বা বিশেষ ক্যারেক্টার চিনতে পারে।
- ইনস্যুরেন্স প্রিমিয়াম নোটিশ, চিঠির পিনকোড, ক্যাশ রেজিস্টার, ইলেকট্রিক বিল ইত্যাদি পড়ার জন্য OCR ব্যবহৃত হয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫৪৪.
ক্যাশ মেমরি সাধারণত কোন মেমরি ব্যবহার করে তৈরি করা হয়?
  1. ফ্ল্যাশ মেমরি
  2. ডায়নামিক র‍্যাম (DRAM)
  3. ম্যাগনেটিক স্টোরেজ
  4. স্ট্যাটিক র‍্যাম (SRAM) 
ব্যাখ্যা

• ক্যাশ মেমরি সাধারণত স্ট্যাটিক র‍্যাম (SRAM) ব্যবহার করে তৈরি করা হয়। SRAM দ্রুততর মেমরি, কারণ এটি ডায়নামিক র‍্যামের মতো নিয়মিত রিফ্রেশ করার প্রয়োজন পড়ে না। এটি ট্রানজিস্টরের মাধ্যমে তথ্য সংরক্ষণ করে, যা দ্রুত অ্যাক্সেসের সুবিধা দেয়। ক্যাশ মেমরি প্রসেসরের সাথে সংযুক্ত থাকে এবং প্রায়ই ব্যবহৃত ডেটা বা নির্দেশাবলী দ্রুত সরবরাহ করে, যার ফলে প্রসেসরের কার্যক্ষমতা বৃদ্ধি পায়। ডায়নামিক র‍্যাম (DRAM) তুলনায় সস্তা না হলেও, SRAM এর উচ্চগতির কারণে এটি ক্যাশে ব্যবহারের জন্য সবচেয়ে উপযুক্ত। অন্য মেমরি যেমন ফ্ল্যাশ বা ম্যাগনেটিক স্টোরেজ এই ধরনের দ্রুত অ্যাক্সেস প্রদান করতে সক্ষম নয়।
 
 • ক্যাশ মেমোরি (Cache Memory):
- এটি এক ধরনের বিশেষ উচ্চগতির মেমোরি ব্যবস্থা।
- মাইক্রোপ্রসেসর ও প্রধান স্মৃতির মাঝে অতি উচ্চগতির এবং কম ধারণক্ষমতাসম্পন্ন যে মেমোরি ব্যবহার করা হয় তাকে ক্যাশ মেমোরি বলা হয়।
- ক্যাশ মেমোরি র‍্যামের চেয়ে ছোট।
- কম্পিউটারের ডেটা স্থানান্তরের গতি বৃদ্ধি তথা মাইক্রোপ্রসেসরের প্রক্রিয়াকরণের গতি বৃদ্ধির জন্য ক্যাশ মেমোরি ব্যবহৃত হয়।
- এটি এক ধরনের স্ট্যাটিক স্মৃতি, যা উচ্চগতি সম্পূর্ণ ও তুলনামূলক দামি মেমোরি।
- ক্যাশ মেমোরি থাকে EPROM-এ।
- যখন CPU কোনো ডেটা প্রয়োজন করে, তখন এটি প্রথমে ক্যাশ মেমোরিতে খোঁজে। যদি সেখানে ডেটা পাওয়া যায় (যাকে ক্যাশ হিট বলে), CPU-কে ধীরগতির RAM বা অন্যান্য স্টোরেজ থেকে ডেটা আনতে হয় না, ফলে সামগ্রিক প্রসেসিং গতি বৃদ্ধি পায়। 
- ক্যাশ মেমোরি CPU-এর কাছাকাছি অবস্থান করে এবং এটি RAM-এর তুলনায় অনেক দ্রুতগতির হওয়ায় ডেটা অ্যাক্সেসের সময় কমে যায়।

উৎস:
১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. ব্রিটানিকা।

৫৪৫.
কোন প্রিন্টারে ছাপানোর খরচ কম?
  1. ক) ডট ম্যাট্রিক্স
  2. খ) ইঙ্কজেট
  3. গ) লেজার
  4. ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা


 সূত্র - Computer & ICT - 2, SSC Vocational, Board Book
৫৪৬.
What is the primary function of an expansion bus in a computer system?
  1. Control the CPU clock speed
  2. Control power distribution
  3. Connect CPU and peripherals
  4. Temporarily store running programs
ব্যাখ্যা

Expansion bus হলো CPU এবং পেরিফেরাল ডিভাইসগুলোর মধ্যে ডেটা ও সিগন্যাল আদান-প্রদানের প্রধান মাধ্যম।

• এক্সপ্যানশন বাস (Expansion Bus):
- এক্সপ্যানশন বাস (Expansion Bus) একটি আলাদা বাস সিস্টেম যা কম্পিউটারের মাদারবোর্ডের সাথে যুক্ত বাহ্যিক ডিভাইসের সংযোগের জন্য ব্যবহৃত হয়।
- এটি কম্পিউটারের মূল সিস্টেম বাসের অংশ নয়, বরং এটি মাদারবোর্ডে যুক্ত অতিরিক্ত ডিভাইসগুলিকে সংযোগ করার জন্য ব্যবহৃত হয় (যেমন গ্রাফিক্স কার্ড, সাউন্ড কার্ড ইত্যাদি)।
- এর প্রধান কাজ হলো CPU এবং পেরিফেরালগুলির মধ্যে ডেটা, মেমরি অ্যাড্রেস (Address), এবং নিয়ন্ত্রণ সিগন্যাল (Control Signals) স্থানান্তর করা।

• সিস্টেম বাসে সাধারণত তিনটি প্রধান উপাদান থাকে:
• ডেটা বাস (Data Bus):
- এটি ডেটা স্থানান্তর করার জন্য ব্যবহৃত হয়।
- কম্পিউটারের বিভিন্ন অংশ (যেমন CPU, RAM, I/O ডিভাইস)
- এর মধ্যে তথ্য আদান-প্রদান এই বাসের মাধ্যমে হয়।
- এটি সাধারণত বাইডির মাধ্যমে ডেটা ট্রান্সফার করে এবং এটি দুই দিকেরও হতে পারে (দ্বিমুখী)।

• অ্যাড্রেস বাস (Address Bus):
- অ্যাড্রেস বাসের মাধ্যমে একটি নির্দিষ্ট স্থানে তথ্য কোথায় পাঠাতে হবে তা নির্ধারণ করা হয়।
এটি মূলত RAM বা I/0 ডিভাইসের ঠিকানা সরবরাহ করে।
- সাধারণত, অ্যাড্রেস বাস একমুখী হয়, অর্থাৎ এটি শুধুমাত্র তথ্যের স্থান নির্দেশ করে, কিন্তু ডেটা স্থানান্তর করে না।

• কন্ট্রোল বাস (Control Bus):
- কন্ট্রোল বাস সিস্টেমের বিভিন্ন অংশের মধ্যে নির্দেশনা বা সিগন্যাল প্রেরণ করে।
- এটি কম্পিউটার সিস্টেমের বিভিন্ন উপাদানকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে এবং ডেটা বা অ্যাড্রেস বাসের কাজকে সঠিকভাবে সিক্রোনাইজ করে।
- এটি একমুখী সিগন্যাল প্রেরণ করে যা সিস্টেমের বিভিন্ন অংশের মধ্যে নিয়ন্ত্রণ এবং সমন্বয় করে।

অন্যান্য অপশন:
- Control the CPU clock speed: এটি ক্লক জেনারেটর ও PLL সার্কিটের কাজ।
- Control power distribution: এটি পাওয়ার সাপ্লাই ইউনিট (PSU) এবং মাদারবোর্ডের VRM-এর কাজ।
- Temporarily store running programs: এটি RAM-এর কাজ।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫৪৭.
ইমেজ সেটার একটি -
  1. ক) ইনপুট ডিভাইস
  2. খ) আউটপুট ডিভাইস
  3. গ) স্টোরেজ ডিভাইস
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
ইমেজ সেটার কম্পিউটারে একটি আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে। 

যে সকল ডিভাইসে ইনপুট ডেটা প্রসেসিং হওয়ার পর, আউটপুট প্রদান করে সেই সকল ডিভাইসকে আউটপুট ডিভাইস বলে।
কম্পিউটারকে বিভিন্ন ইনপুট ডিভাইসের সাহায্যে যে সমস্ত ইনপুট গুলি দেওয়া হয় সেগুলি কম্পিউটার প্রসেসিং করে, আউটপুট ডিভাইসের মাধ্যমে ইউজারকে দেখায়।
আউটপুট ডিভাইস গুলোকে  মূলত চারটি ভাগে ভাগ করা যায়।
যথা- 
1. ভিজুয়াল আউটপুট ডিভাইস।
2. ডাটা আউটপুট ডিভাইস।
3. প্রিন্টার আউটপুট ডিভাইস।
4. সাউন্ড আউটপুট ডিভাইস।

কিছু আউটপুট ডিভাইসসমূহের নাম- 
১। Monitor (মনিটর)
২। Printer (প্রিন্টার)
৩। Plotter (প্লোটার)
৪। Projector (প্রজেক্টর)
৫। Earphone (ইয়ারফোন)
৬। Speaker (স্পিকার)
৭। GPS (জিপিএস)
৮। Sound Card (সাউন্ড কার্ড)
৯। Video Card (ভিডিও কার্ড)

সূত্র: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)
৫৪৮.
নিচের কোনটি প্রাথমিক স্টোরেজ ডিভাইস নয়?
  1. RAM
  2. Cache
  3. Hard Disk
  4. ROM
ব্যাখ্যা
প্রাথমিক স্টোরেজ ডিভাইস (Primary Storage Device): প্রাথমিক স্টোরেজ ডিভাইস হলো কম্পিউটারের সেই মেমোরি যা প্রোগ্রাম চলা অবস্থায় এদের যাবতীয় ডাটা প্রাথমিক ভাবে সংরক্ষন করে থাকে । এদের গতি বেশি হয় এবং এটি সাধারণত ভোলাটাইল (কম্পিউটার বন্ধ হয়ে গেলে তথ্য মুছে যায়)।

প্রাথমিক স্টোরেজ ডিভাইসের উদাহরণ:
- RAM (Random Access Memory)
- ROM (Read Only Memory)
- Cache Memory 

অপরদিকে ,
• Hard Disk হল একটি গৌণ স্টোরেজ ডিভাইস (Secondary Storage Device), যেখানে স্থায়ীভাবে ডেটা সংরক্ষিত থাকে।
এটি তুলনামূলকভাবে ধীরগতির এবং বড় আকারের ডেটা সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়।

তথ্যসূত্র:
-  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT), নবম-দশম শ্রেণি।
- Oxford Dictionary of Computing.
- Computer Fundamentals by P.K. Sinha.
৫৪৯.
নিচের কোনটি একটি কম্পিউটার হার্ডওয়্যার?
  1. DOS
  2. Windows
  3. Disk Drive
  4. Adobe Photoshop
ব্যাখ্যা
• হার্ডওয়্যার (Hardware):
- কম্পিউটার তৈরিতে ব্যবহৃত বিভিন্ন ধরনের ডিভাইস বা যন্ত্র এবং যন্ত্রাংশসমূহকে বলা হয় কম্পিউটার হার্ডওয়্যার।
- সাধারণত কম্পিউটার হার্ডওয়্যারকে আমরা দেখতে পারি এবং স্পর্শ করতে পারি।
- ইন্টিগ্রেটেড সার্কিট, মাইক্রোপ্রসেসর, মাদারবোর্ড প্রভৃতি যন্ত্রপাতি নিয়ে সুষ্ঠুভাবে সম্পাদন ও সহায়তা করার জন্য রয়েছে অন্য ডিভাইসসমূহ যেমন-ডিস্ক, ডিস্ক ড্রাইভ, কি-বোর্ড, মাউস, মনিটর, প্রিন্টার ইত্যাদি যন্ত্রপাতি।
- উল্লিখিত সকল যন্ত্রপাতিই কম্পিউটারের হার্ডওয়্যার।

• সফটওয়্যার (Software):
- কম্পিউটার হচ্ছে একটি ইলেকট্রনিক যন্ত্র, যা মূলত ডেটা গ্রহণ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এবং ফলাফল প্রদান করে।
- কম্পিউটারের নিজস্ব কোনো বুদ্ধি নেই বা নিজ থেকে সিদ্ধান্ত নিয়ে কোনো কাজ করতে পারে না।
- সফটওয়্যার হলো কতকগুলো প্রোগ্রাম বা প্রোগ্রামের সমষ্টি, যা হার্ডওয়্যারকে কর্মক্ষম করে প্রক্রিয়াকরণের মাধ্যমে ব্যবহারকারীর কাঙ্ক্ষিত ফলাফল প্রদান করে।
- হার্ডওয়্যার সত্যিকার অর্থে কম্পিউটিং কাজ করে এবং সফটওয়্যার কম্পিউটার পরিচালনা করে।
- সফটওয়্যার ব্যবহারকারী এবং হার্ডওয়্যারের সাথে যোগাযোগ রক্ষা করে।
- সফটওয়্যারকে স্পর্শ করা যায় না তবে মানুষের ব্রেইনের সাথে তুলনা করা যায়।
- DOS, Windows, MS Office, Adobe Photoshop, Video Player, Pagemaker ইত্যাদি সফটওয়্যারের উদাহরণ।

উৎস: মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৫০.
SSD দ্রুতগতির হওয়ার প্রধান কারণ কী?
  1. এতে ঘূর্ণনশীল ডিস্ক থাকে
  2. এতে রিড/রাইট হেড থাকে
  3. এতে NAND ফ্ল্যাশ মেমোরি ব্যবহৃত হয়
  4. এতে ম্যাগনেটিক টেপ ব্যবহৃত হয়
ব্যাখ্যা

সবচেয়ে দ্রুত গতি সম্পন্ন স্টোরেজ ডিভাইস হলো SSD (Solid State Drive)। SSD-তে কোনো চলমান পার্ট নেই, বরং এটি NAND ফ্ল্যাশ মেমোরিতে ডেটা সংরক্ষণ করে, যা ডেটা অ্যাক্সেসের সময়কে অনেক দ্রুত করে তোলে।

• SSD:
- SSD এর পূর্ণরূপ Solid State Drive. সলিড-স্টেট ড্রাইভ (SSD) কম্পিউটারে ব্যবহৃত স্টোরেজ ডিভাইসের একটি নতুন প্রজন্ম।
- SSD ফ্ল্যাশ-ভিত্তিক মেমোরি ব্যবহার করে ডেটা সংরক্ষণ করে, যা Traditional Hard Disk এর তুলনায় অনেক দ্রুত।
- SSD ব্যবহারের ফলে কম্পিউটার পরিচালনায় উল্লেখযোগ্য পরিমাণ গতি আসে।
- সবচেয়ে দ্রুত গতি সম্পন্ন স্টোরেজ ডিভাইস হলো SSD (Solid State Drive)। SSD-তে কোনো চলমান পার্ট নেই, বরং এটি NAND ফ্ল্যাশ মেমোরিতে ডেটা সংরক্ষণ করে, যা ডেটা অ্যাক্সেসের সময়কে অনেক দ্রুত করে তোলে।
- SSD দ্রুত বুটিং, ফাইল ট্রান্সফার এবং অ্যাপ্লিকেশন লোডিং-এর জন্য আদর্শ, তাই আধুনিক কম্পিউটার ও ল্যাপটপে SSD ব্যবহারের প্রবণতা বেশি।
- কম্পিউটারে ব্যবহৃত স্টোরেজ ডিভাইসের একটি নতুন প্রজন্ম।

• সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস:
 - কম্পিউটারে বিপুল পরিমাণে তথ্য স্থায়ীভাবে সংরক্ষণের জন্য ব্যবহৃত হার্ডওয়্যারসমূহকে বলা হয় সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস
- হার্ডডিস্ক, এসএসডি, সিডি, ডিভিডি, পেনড্রাইভ, জিপ ড্রাইভ, ম্যাগনেটিক টেপ ইত্যাদি সেকেন্ডারি স্টোরেজ ডিভাইসের উদাহরণ।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫৫১.
নিচের কোনটিতে এম্বেডেড কমিউটার প্রযুক্তি ব্যবহৃত হয়?
  1. ক) এসি
  2. খ) প্রিন্টার
  3. গ) থার্মোস্ট্যাট
  4. ঘ) সবগুলো
ব্যাখ্যা
এম্বেডেড কম্পিউটার হলো একটি বিশেষায়িত কম্পিউটার সিস্টেম যা একটি বৃহৎ সিস্টেম বা মেশিনের অংশবিশেষ হিসাবে ব্যবহৃত হয়। এম্বেডেড সিস্টেমে সাধারণত একটি মাইক্রোপ্রসেসর বোর্ড এবং কিছু সুনির্দিষ্ট প্রোগ্রাম সম্বলিত রম থাকে। তবে, আধুনিক এম্বেডেড সিস্টেমে মাইক্রোকন্ট্রলার এর ব্যবহার হয়। সেল ফোন, এসি, প্রিন্টার, থার্মোস্ট্যাট, ভিডিও গেমস্‌, ATM প্রভৃতিতে এমবেডেড সিস্টেম ব্যবহৃত হয়।
৫৫২.
প্যারালাল পোর্টে নিচের কোনটি যুক্ত করা যায়?
  1. প্রিন্টার
  2. স্ক্যানার
  3. অপটিক্যাল ড্রাইভ
  4. সবগুলোই
ব্যাখ্যা
• প্যারালাল পোর্ট (Parallel Port):
- প্যারালাল পোর্টের মাধ্যমে একসঙ্গে একাধিক বিট স্থানান্তরিত হয়।
- সাধারণত প্যারালাল পোর্ট ২৫ পিন বিশিষ্ট হয়।
- এ ধরনের পোর্টে তথ্য সমান্তরালভাবে আদান-প্রদান করা হয়।
- প্রিন্টার, স্ক্যানার, অপটিক্যাল ড্রাইভ ইত্যাদি ডিভাইস এ ধরনের পোর্টে যুক্ত করা যায়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৫৩.
কম্পিউটারের Hard Disk Drive-এ কীসের সাহায্যে ডেটা সঞ্চিত থাকে?
  1. ক) আইসি
  2. খ) লেজার রশ্মি
  3. গ) চৌম্বকত্ব
  4. ঘ) শব্দতরঙ্গ
ব্যাখ্যা
• হার্ড ডিস্ক:
যাকে হার্ড ডিস্ক ড্রাইভ বা হার্ড ড্রাইভও বলা হয়। 
- এটি কম্পিউটারের জন্য ম্যাগনেটিক স্টোরেজ মাধ্যম হিসেবে কাজ করে। 
- এটি অ্যালুমিনিয়াম বা কাচের তৈরি সমতল বৃত্তাকার প্লেট এবং প্লেটের উপর একটি চৌম্বকীয় উপাদান লেপা থাকে। 
- ডাটাগুলো হার্ড ডিক্সের ম্যাগনেটিক প্যাটার্নে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে একেকটি গেইন হিসেবে স্টোর থাকে। যেখানে প্রতিটি গেইন একেকটি চৌম্বকক্ষেত্র তৈরি করে ডাটাগুলো স্টোর থাকে।

উৎস: ব্রিটানিকা। 
৫৫৪.
Which of the following is not a type of hard disk drive?
  1. PATA
  2. SCSI
  3. SSD
  4. SATA
ব্যাখ্যা

সঠিক উত্তর - গ) SSD

হার্ডডিস্ক:
- হার্ডডিস্ক পার্সোনাল কম্পিউটারের জনপ্রিয় ও বহুল ব্যবহৃত স্টোরেজ ডিভাইস।
- হার্ডডিস্কে রক্ষিত তথ্যসমূহ সহজে নষ্ট হয় না বলে প্রয়োজনীয় সকল প্যাকেজ এবং গুরুত্বপূর্ণ তথাসমূহ হার্ডডিস্কে সংরক্ষণ করা হয়।
- ডিস্কটি অধিক ধারণক্ষম বিধায় এখানে অনেক তথ্য সংরক্ষণ করা যায়।
- যে ডিভাইসের সাহায্যে হার্ডডিস্ক চালনা করা হয় তাকে হার্ডডিস্ক ড্রাইভ (Hard disk drive) বা সংক্ষেপে এইচডিডি (HDD) বলে।
- হার্ডডিস্ক ড্রাইভ এর কাজ হলো তথ্য লিখন ও পঠন এবং এর পরিচালনা ও নিয়ন্ত্রণ করা।
- হার্ডডিস্ক ব্যবহারের জন্যে আলাদা ড্রাইভের প্রয়োজন হয় না।
- ডিস্ক এবং ড্রাইভ একসাথেই সংযোজিত থাকে।
- এক্ষেত্রে একাধিক ডিস্ক একসঙ্গে পর পর রেখে লিখন ও পঠনের কার্যাবলি সম্পাদন করা হয়।
- কেসিং-এর মধ্যে কয়েকটি ক্রু দ্বারা এটি স্থাপন করা হয় বিধায় ফ্লপি ডিস্কের ন্যায় এটিকে সহজে এক স্থান থেকে অন্যত্র স্থানান্তর করা যায় না।
- অন্যান্য ডিস্কের তুলনায় হার্ডডিস্ক অনেক দ্রুতগতিতে কার্যাবলি সম্পাদন করে।

হার্ডডিস্কের সাধারণ বৈশিষ্ট্য:
- ধারণক্ষমতা অন্য যে কোনো স্টোরেজ মিডিয়ার চেয়ে বেশি।
- এ্যালুমিনিয়ামের পাতের উপরে ম্যাগনেটিক অক্সাইডের প্রলেপ দিয়ে হার্ডডিস্কে ডাটা সংরক্ষণ করা হয়।
- হার্ডডিস্ক দীর্ঘস্থায়ী এবং প্রোগ্রাম ও ডাটা সংরক্ষণের ক্ষেত্রে অধিক নির্ভরশীল।
- ডেটা রিড এবং রাইট করার গতি অনেক বেশি।

বিভিন্ন ধরনের হার্ডডিস্ক ড্রাইভ রয়েছে:
কম্পিউটারের হার্ডডিস্ককে প্রধানত চার ভাগে ভাগ করা যায়। এগুলো হলো:
১. আইডিই বা পাটা (IDE/PATA) হার্ড ডিস্ক ড্রাইভ,
২. সাটা (SATA) হার্ড ডিস্ক ড্রাইভ,
৩. স্ক্যাজি (SCSI) হার্ড ডিস্ক ড্রাইভ,
৪. সাস (SAS) হার্ড ডিস্ক ড্রাইভ।

উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-2, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।

৫৫৫.
Which of the following is not a storage device?
  1. Magnetic Tape
  2. Microprocessor
  3. Solid State Drive
  4. Floppy Disk
ব্যাখ্যা

• Microprocessor স্টোরেজ ডিভাইস নয়, এটি একটি প্রক্রিয়াকরণ ডিভাইস, কারণ এটি তথ্য সংরক্ষণ না করে, বরং সমস্ত গাণিতিক ও যৌক্তিক অপারেশন সম্পাদন করে এবং কম্পিউটারের অন্যান্য অংশকে নিয়ন্ত্রণ করে।

• স্টোরেজ ডিভাইস:
- কম্পিউটার তার পেরিফেরাল ব্যবস্থার অন্তর্ভুক্ত যে সকল ডিভাইসকে উপাত্ত তথ্য ও নির্দেশমালা সংরক্ষনের কাজে ব্যবহার করে সে সকল ডিভাইসকে স্টোরেজ ডিভাইস বা স্টোরেজ পেরিফেরালস বলে।
- হার্ড ড্রাইভ, ফ্লপি ডিস্ক, টেপ ক্যাসেট - মেগনেটিক স্টোরেজ ডিভাইস।
- সিডি রম ও ডিভিডি ডিস্ক - অপটিক্যাল স্টোরেজ ডিভাইস।
- মেমরি কার্ড, মেমরি স্টিক, পেন ড্রাইভ, সলিড স্টেট ড্রাইভ (এসএসডি) - ফ্ল্যাশ মেমরি ডিভাইস।

• মাইক্রোপ্রসেসর:
- কম্পিউটারের কার্যব্যবস্থাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ ও পরিচালনা করার জন্য কম্পিউটারের যে অংশটি সর্বাধিক ভূমিকা পালন করে, তাকে মাইক্রোপ্রসেসর বা প্রসেসর হিসেবে অভিহিত করা হয়।
- মাইক্রোপ্রসেসর হলো সিলিকনের তৈরি এক ধরনের ভিএলএসআই (VLSI- Very Larege Scale Integration) চিপ।
- একটি একক ভিএলএসআই সিলিকন চিপের মধ্যে এক মিলিয়নেরও অধিক ডায়োড, ট্রানজিস্টর, রেজিস্টার, ক্যাপাসিটর ইত্যাদি একীভূত থাকে।
- 4-bit বিশিষ্ট মাইক্রো প্রসেসর: 4004, 4040.
- 8-bit বিশিষ্ট মাইক্রো প্রসেসর: 8008, 8080.
-16-bit বিশিষ্ট মাইক্রো প্রসেসর: 8086, 8088, 80186.
- 32-bit বিশিষ্ট মাইক্রো প্রসেসর: 80386, 80486.
- 64-bit বিশিষ্ট মাইক্রো প্রসেসর: Intel Core i3, Core i5, Core i7, Intel Itanium.

উৎস:
১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অষ্টম শ্রেণি।

৫৫৬.
Secondary Memory- এর বৈশিষ্ট্য নয় কোনটি?
  1. ধারণক্ষমতা অত্যাধিক
  2. সহজে পরিবহন করা যায়
  3. তথ্য স্থায়ী ভাবে সংরক্ষণ করা যায় না
  4. সিপিইউ এর সাথে সরাসরি যুক্ত থাকে না
ব্যাখ্যা
• গৌণ/সহায়ক মেমরি (Secondary Memory):
- প্রধান মেমরি ব্যতিত সকল ধরনের মেমরিকে সহায়ক মেমরি বলে। যেমন: Hard Disk, Pen Drive ইত্যাদি।

• Secondary Memory-এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্য:
- কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশের (CPU) সঙ্গে সরাসরি সংযোগ থাকে না।
- যেকোনো তথ্য বা প্রোগ্রাম স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়।
- ধারণক্ষমতা অত্যধিক।
- সহজে পরিবহন করা যায়।
- পুরাতন তথ্য মুছা যায় এবং নতুন তথ্য সংরক্ষণ করা যায়।
- কম্পিউটার বন্ধ করলে বা বিদ্যুৎ প্রবাহ বন্ধ হলে সংরক্ষিত তথ্যসমূহ সাধারণত মুছে যায় না।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৫৫৭.
মোবাইল ফোনের কোনটি ইনপুট ডিভাইস নয়?
  1. ক) কি-প্যাড
  2. খ) টাচ স্ক্রিন
  3. গ) পাওয়ার সাপ্লাই
  4. ঘ) ক্যামেরা
ব্যাখ্যা
• মোবাইল ফোনের ডাটা ইনপুটের জন্য ইনপুট ডিভাইস হলো keypad, touch screen, camera, microphone ইত্যাদি।
- Power supply হলো কোনো বিদ্যুৎচালিত যন্ত্রে বিদ্যুৎশক্তি সরবরাহকারী। 
- এর সাহায্যে ডেটা ইনপুট করা যায় না।

• কম্পিউটার ইনপুট ডিভাইস সমূহ হলো: 
- কী-বোর্ড  
- মাউস  
- জয়স্টিক 
- বার কোড রিডার   
- ওএমআর
- স্ক্যানার ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৫৮.
সর্বপ্রথম মাউস ব্যবহৃত হয় -
  1. ক) এপসম কম্পিউটারে
  2. খ) ইউনিভ্যাক কম্পিউটারে
  3. গ) অ্যাপল কম্পিউটারে
  4. ঘ) ম্যাকিন্টোস কম্পিউটারে
ব্যাখ্যা
মাউস হলো হাত দিয়ে নিয়ন্ত্রিত ইঁদুর সদৃশ একটি পয়েন্টিং ডিভাইস। মাউস পয়েন্টারকে মনিটর স্ক্রীনের যে কোন জায়গায় মুভ করানোকে পয়েন্টিং বলা হয়।
মাউস কী বোর্ডের নির্দেশ প্রদান ছাড়াই একটি কম্পিউটারকে নিয়ন্ত্রণ করে থাকে। ১৯৬৪ সালে ডগলাস এঞ্জেলবার্টের নকশা অবলম্বন করে বিল ইংলিশ মাউস নির্মাণ করেন।
১৯৮৪ সালে ম্যাকিন্টোস কম্পিউটারে সর্বপ্রথম মাউস ব্যবহৃত হয়।
৫৫৯.
কম্পিউটার সংগঠনের কোন অংশটি মেমোরি ও গাণিতিক যুক্তি ইউনিট এর মধ্যে সংযোগ স্থাপন করে?
  1. ইনপুট অংশ
  2. মাদারবোর্ড
  3. কন্ট্রোল ইউনিট
  4. পাওয়ার সাপ্লাই
ব্যাখ্যা
• মেমোরি ও গাণিতিক যুক্তি ইউনিটের (ALU) মধ্যে সংযোগ স্থাপন করে কন্ট্রোল ইউনিট। 

• কম্পিউটার সংগঠন:
- কম্পিউটার  সংগঠন বলতে মূলত হার্ডওয়্যার এর সংগঠনকেই বোঝায়। 

• কম্পিউটার সংগঠনের ৫ টি অংশ রয়েছে। যথা-
- ইনপুট ইউনিট,
- কন্ট্রোল ইউনিট,
- গাণিতিক যুক্তি ইউনিট,
- মেমোরি ইউনিট,
- আউটপুট ইউনিট। 

• কন্ট্রোল ইউনিট:
- একটি কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশের যে অংশ কম্পিউটারের কার্যাবলীর নির্দেশনা দেয় তাকে Control Unit বা নিয়ন্ত্রণ অংশ বলা হয়। 

• কন্ট্রোল বা নিয়ন্ত্রণ ইউনিট কম্পিউটারের সকল অংশকে নিয়ন্ত্রণের ও পরিচালনার কাজে নিয়োজিত থাকে।
- এটি কম্পিউটারের প্রতিটি নির্দেশ পরীক্ষা করে এবং কার্যকর করার জন্য প্রয়োজনীয় সংকেত তৈরি করে।
- মেমোরিতে কখন তথ্যের প্রয়োজন হবে, সহায়ক মেমোরি হতে কখন প্রধান মেমোরিতে তথ্য নিতে হবে, কখন ইনপুট হতে উপাত্ত নিতে হবে, কখন ফলাফল দিতে হবে এ সব বিষয় নিয়ন্ত্রণ করে।
- মেমোরি ও গাণিতিক যুক্তি ইউনিটের (ALU) মধ্যে সংযোগ স্থাপন করে কন্ট্রোল ইউনিট (Control Unit)। 
- কন্ট্রোল ইউনিট মেমোরি থেকে ডেটা সংগ্রহ করে এবং ALU কে প্রয়োজনীয় নির্দেশ প্রদান করে, যা ডেটার উপর গাণিতিক ও যৌক্তিক কাজ করে থাকে। 
- এরপর, ALU ফলাফল মেমরিতে সংরক্ষণ করে। 
- নিয়ন্ত্রণ ইউনিটের প্রধান কাজই হলো মেমোরি হতে ইনস্ট্রাকশন কোড পড়া ও ডিকোড করা এবং মাইক্রোপ্রসেসরের অন্য অংশসমূহকে কাজে লাগানোর জন্য প্রয়োজনীয় কন্ট্রোল সিগন্যাল তৈরি করা।

তথ্যসূত্র:
- মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম,উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৬০.
কোনটি সহায়ক স্মৃতির উদাহরণ?
  1. চার্জ কাপল স্মৃতি
  2. চুম্বকীয় কোর স্মৃতি
  3. চৌম্বক ড্রাম
  4. অর্ধপরিবাহী স্মৃতি
ব্যাখ্যা
চৌম্বক ড্রাম একটি সহায়ক স্মৃতির উদাহরণ।

• কম্পিউটারের স্মৃতি
কম্পিউটারের স্মৃতি প্রধানত দুই প্রকার।
১. প্রধান স্মৃতি বা প্রাথমিক স্মৃতি (Main Memory),
২. সহায়ক স্মৃতি (Auxiliary Memory)।

• প্রধান স্মৃতি (Main Memory):
- প্রধান স্মৃতির সংগে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিটের সরাসরি সংযোগ থাকে। এজন্য প্রধান স্মৃতিকে প্রাথমিক স্মৃতি বা অভ্যন্তরীণ স্মৃতিও বলা হয়।
- প্রক্রিয়াকরণের জন্য তথ্য সমূহকে কম্পিউটারের প্রধান স্মৃতিতে রাখা হয়।
- যতক্ষন প্রক্রিয়াকরণের কাজ চলে ততক্ষণ তথ্যগুলো কম্পিউটারের প্রধান স্মৃতিতে অবস্থান করে।
- যেহেতু নির্বাহের জন্য সমস্যা সমাধানের প্রোগ্রাম ও তথ্য প্রধান স্মৃতিতে থাকতে হয়, এজন্য প্রধান স্মৃতি যথেষ্ট বড় হওয়া প্রয়োজন।
- প্রধান স্মৃতির প্রতিটি স্থান চিহ্নিত হয় সংখ্যা দ্বারা এবং এই সংখ্যাকে বলা হয় স্মৃতি স্থানের ঠিকানা বা Address.

• কম্পিউটারে ব্যবহারের জন্য কয়েক ধরনের প্রধান স্মৃতি বা প্রাথমিক স্মৃতি আছে। সেগুলো নিম্নরূপ-
- চুম্বকীয় কোর স্মৃতি (Magnetic Core Memory),
- চুম্বকীয় বুদবুদ স্মৃতি (Magnetic Bubble Memory),
- অর্ধপরিবাহী স্মৃতি (Semiconductor Memory),
            i. RAM,
            ii. ROM.
- পাতলা পর্দা স্মৃতি (Thin Film Memory),
- চার্জ কাপল স্মৃতি (Charge Couple Memory).

• কম্পিউটারের সহায়ক স্মৃতি:
- কম্পিউটারের প্রধান স্মৃতি বা অভ্যন্তরীণ স্মৃতি তথ্যকে স্থায়ীভাবে সংরক্ষণ করতে পারে না।
- সহায়ক স্মৃতির ধারণ ক্ষমতা প্রধান স্মৃতির ধারণ ক্ষমতা অপেক্ষা বহুগুণ বেশি।
- স্বয়ংক্রিয়ভাবে এই স্মৃতি হতে কোন তথ্য মুছে যায় না।
- কম্পিউটারের প্রধান স্মৃতিতে প্রক্রিয়াকরণকৃত তথ্য সহায়ক স্মৃতিতে স্থায়ীভাবে সংরক্ষণ করা হয়।

• কয়েক ধরনের সহায়ক স্মৃতি হচ্ছে:
- ফ্লপি ডিস্ক (Floppy Disc),
- হার্ড ডিস্ক (Hard Disc),
- সিডি (CD- Compact Disc),
- চৌম্বক ফিতা (Magnetic Disc),
- চৌম্বক ড্রাম (Magnetic Drum).

উৎস: এসএসসি প্রোগ্রাম, কম্পিউটার শিক্ষা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৬১.
রম ভিত্তিক প্রোগ্রামকে _________ বলে।
  1. Computer Bus
  2. Adware
  3. Firewall
  4. Firmware
ব্যাখ্যা
⚪ Firmware হলো সেই ধরনের প্রোগ্রাম যা ROM (Read Only Memory)-এ সংরক্ষিত থাকে। এটি কম্পিউটারের হার্ডওয়্যারের সাথে সরাসরি কাজ করে এবং ডিভাইস চালু হলে প্রথমে কাজ শুরু করে। উদাহরণস্বরূপ, BIOS একটি Firmware।

⚪ অপশন আলোচনা:

- Computer Bus: এটি একটি যোগাযোগ ব্যবস্থা, যা কম্পিউটারের বিভিন্ন অংশের মধ্যে তথ্য আদান-প্রদান করে।

- Adware: এটি একটি ধরনের সফটওয়্যার যা বিজ্ঞাপন দেখায় এবং সাধারণত বিরক্তিকর হয়।

- Firewall: এটি একটি নিরাপত্তা ব্যবস্থা, যা অননুমোদিত অ্যাকসেস থেকে নেটওয়ার্ককে সুরক্ষিত রাখে।

⚪ ROM (রম):
- ROM এর পূর্ণরূপ Read only memory.
- রমে যে তথ্য থাকে তাকে পরিবর্তন করা যায় না।
- রম ভিত্তিক প্রোগ্রামকে Firmware বলে।
- সাধারণত কম্পিউটার সিস্টেম তৈরি করার সময় কম্পিউটারের মেমরিতে যে সকল প্রোগ্রাম স্থায়ীভাবে সংরক্ষণ করে দেয়া হয় তাকে ফার্মওয়্যার বলে।
- যেমন: PC-তে ব্যবহৃত ROM BIOS (Read Only Memory Basic Input Output System) হচ্ছে একটি ফার্মওয়্যার।

উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি- ১, ৯ম-১০ম শ্রেণি। [ভোকেশনাল, ২০২১ সংস্করণ]।
৫৬২.
বিভিন্ন কম্পিউটারের মধ্যে সংযোগের জন্য যে জ্যামিতিক সন্নিবেশ করা হয় তাকে বলে-
  1. ক) মরফোলজি
  2. খ) টেকনোলজি
  3. গ) নিউরোলজি
  4. ঘ) টপোলজি
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
৫৬৩.
নিচের কোনটি 64-bit বিশিষ্ট মাইক্রোপ্রসেসর?
  1. ক) 8080
  2. খ) 8088
  3. গ) 80186
  4. ঘ) Intel Core i3
ব্যাখ্যা
মাইক্রোপ্রসেসর:
- কম্পিউটারের কার্যব্যবস্থাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ ও পরিচালনা করার জন্য কম্পিউটারের যে অংশটি সর্বাধিক ভূমিকা পালন করে, তাকে মাইক্রোপ্রসেসর বা প্রসেসর হিসেবে অভিহিত করা হয়।
- মাইক্রোপ্রসেসর হলো সিলিকনের তৈরি এক ধরনের ভিএলএসআই (VLSI- Very Large Scale Integration) চিপ।
- একটি একক ভিএলএসআই সিলিকন চিপের মধ্যে এক মিলিয়নেরও অধিক ডায়োড, ট্রানজিস্টর, রেজিস্টার, ক্যাপাসিটর ইত্যাদি একীভূত থাকে।
- বিটের সংখ্যার উপর ভিত্তি করে মাইক্রোপ্রসেসরসমূহ:  
• 4 বিট বিশিষ্ট মাইক্রোপ্রসেসর:  4004, 4040.
• 8 বিট বিশিষ্ট মাইক্রোপ্রসেসর: 8008, 8080.
• 16 বিট বিশিষ্ট মাইক্রোপ্রসেসর: 8086, 8088, 80186.
• 64 বিট বিশিষ্ট মাইক্রোপ্রসেসর: Intel Core i3, Core i5, Core i7, Intel Itanium.

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণি।
৫৬৪.
Any type of storage that is used for holding information between steps in its processing is
  1. ক) CPU
  2. খ) Primary storage
  3. গ) Intermediate storage
  4. ঘ) Internal storage
ব্যাখ্যা
Secondary storage (also known as external memory or auxiliary storage), differs from primary storage in that it is not directly accessible by the CPU. The computer usually uses its input/output channels to access secondary storage and transfers the desired data using intermediate area in primary storage.
Source: techopedia.com
৫৬৫.
কম্পিউটারের ব্রেইন বলা হয় কোনটিকে?
  1. Register
  2. Arithmatic Logic Unit
  3. CPU
  4. Control Unit
ব্যাখ্যা

• CPU:
- কম্পিউটারের যে অংশ ডেটা প্রক্রিয়াকরণের কাজ করে তাকে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ বলে।
- কম্পিউটারের কাজ করার গতি ও ক্ষমতা প্রধানত সিপিইউ-এর ওপর নির্ভরশীল।
- CPU কে কম্পিউটারের ব্রেইন বলা হয়।
- তিনটি প্রধান অংশ নিয়ে CPU বা  কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট গঠিত। যথা-
১. Arithmatic Logic Unit
২. Control Unit
৩. Register

তথ্যসূত্র: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫৬৬.
নিম্নের কোনটি Secondary Memory এর উদাহরণ?
  1. RAM
  2. Cache Memory
  3. Hard Disk
  4. Register
ব্যাখ্যা
Hard Disk হলো Secondary Memory এর উদাহরণ।

কম্পিউটার মেমরি:
কম্পিউটারের মেমোরি হলো এমন একটি অংশ যেখানে ডেটা, প্রোগ্রাম ও নির্দেশনা সাময়িক বা স্থায়ীভাবে সংরক্ষিত থাকে। মেমোরির মাধ্যমে কম্পিউটার কাজ করার সময় প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে।

কম্পিউটার মেমরির প্রকারভেদ:
 ১. প্রাথমিক মেমরি (Primary Memory)
এটি কম্পিউটারের প্রধান মেমোরি, যা সরাসরি CPU-এর সঙ্গে যুক্ত থাকে। এটি দ্রুত কাজ করে এবং ডেটা সাময়িকভাবে ধরে রাখে।

প্রাথমিক মেমোরির উদাহরণ:
- RAM (Random Access Memory),
- ROM (Read Only Memory),
- Cache Memory,
- Register.

২. গৌণ মেমরি মেমোরি (Secondary Memory)
- এতে ডেটা স্থায়ীভাবে সংরক্ষণ করা হয়।
-কম্পিউটার বন্ধ করলেও এই মেমোরির তথ্য মুছে যায় না।

গৌণ মেমোরির উদাহরণ:
- Hard Disk (HDD/SSD),
- CD/DVD,
- Memory Card.
 
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণি।
৫৬৭.
নিচের কোনটি প্রাইমারি স্টোরেজ ডিভাইসের উদাহরণ? 
  1. র‍্যাম
  2. সিডি
  3. হার্ডডিস্ক
  4. পেনড্রাইভ
ব্যাখ্যা
স্টোরেজ ডিভাইস: 
- কম্পিউটারের প্রক্রিয়াকরণের সুবিধার জন্য স্টোরেজ মিডিয়াতে ডেটা ও নির্দেশাবলি জমা রাখা যায় এবং প্রয়োজনে তা সহজে কাজে লাগানো যায়। 
- স্টোরেজ ডিভাইসকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। 
যথা- 
১। প্রাইমারি স্টোরেজ ডিভাইস ও 
২। সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস। 

প্রাইমারি স্টোরেজ ডিভাইস: 
- প্রাইমারি স্টোরেজ হলো মাইক্রোপ্রসেসরের কর্মক্ষেত্র বা ওয়ার্কপ্লেস। 
- প্রোগ্রাম চলাকালীন সময়ে কম্পিউটারে প্রোগ্রামের বিভিন্ন তথ্য ও ফলাফলকে অস্থায়ীভাবে সংগ্রহের জন্য ব্যবহৃত ডিভাইসসমূহকে প্রাইমারি স্টোরেজ ডিভাইস বলা হয়। 
যেমন- র‍্যাম। 

প্রাইমারি স্টোরেজের বৈশিষ্ট্য: 
১। এ ধরনের স্টোরেজ সাধারণত সিপিইউয়ের সাথে সরাসরি সংযোগ থাকে। 
২। প্রক্রিয়াকরণের জন্য প্রয়োজনীয় প্রোগ্রাম ও ডেটা এবং কম্পিউটারের নিজস্ব নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত কিছু প্রোগ্রাম প্রাইমারি স্টোরেজ ডিভাইস ধারণ করে। 
৩। অ্যাকসেস সময় কম। 
8। ধারণক্ষমতা তুলনামূলকভাবে কম থাকে। 
৫। ডেটা স্থানান্তরের গতি বেশি। 
৬। বিদ্যুৎ প্রবাহ বন্ধ হওয়ার সাথে সাথে এ ধরনের স্টোরেজে সংরক্ষিত তথ্য মুছে যায় ইত্যাদি। 

সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস: 
- কম্পিউটারের সহায়ক স্মৃতি বা সেকেন্ডারি মেমোরির উদাহরণ হলো হার্ডডিস্ক, ফ্লপি ডিস্ক, পেনড্রাইভ, সিডি, ডিভিডি, ব্লু রে ডিভিডি, মেমোরি কার্ড, স্মার্ট কার্ড ইত্যাদি। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৬৮.
SSD কী?
  1. Solid State Drive
  2. System Storage Device
  3. Standard Storage Drive
  4. System Software Directory
ব্যাখ্যা

◉ SSD-এর পূর্ণরূপ Solid State Drive, যা একটি non-volatile স্টোরেজ ডিভাইস। এটি flash memory ব্যবহার করে ডাটা সংরক্ষণ করে এবং হার্ড ডিস্ক ড্রাইভ (HDD)-এর তুলনায় অনেক দ্রুতগতির।

SSD:
- SSD এর পূর্ণরূপ Solid State Drive.
- সলিড-স্টেট ড্রাইভ (SSD) কম্পিউটারে ব্যবহৃত স্টোরেজ ডিভাইসের একটি নতুন প্রজন্ম।
- SSD ফ্ল্যাশ-ভিত্তিক মেমোরি ব্যবহার করে ডেটা সংরক্ষণ করে, যা Traditional Hard Disk এর তুলনায় অনেক দ্রুত।
- SSD ব্যবহারের ফলে কম্পিউটার পরিচালনায় উল্লেখযোগ্য পরিমাণ গতি আসে।

সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস:
- কম্পিউটারে বিপুল পরিমাণে তথ্য স্থায়ীভাবে সংরক্ষণের জন্য ব্যবহৃত হার্ডওয়্যারসমূহকে বলা হয় সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস।
- হার্ডডিস্ক, এসএসডি, সিডি, ডিভিডি, পেনড্রাইভ, জিপ ড্রাইভ, ম্যাগনেটিক টেপ ইত্যাদি সেকেন্ডারি স্টোরেজ ডিভাইসের উদাহরণ।

উৎস: Avast website এবং মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫৬৯.
Access time in a computer memory is the time required to
  1. ক) Locate the stored data
  2. খ) Retrieve the stored data
  3. গ) Both locate and retrieve the data
  4. ঘ) None of the above
ব্যাখ্যা
No explanation added
৫৭০.
ডাইরেক্ট এক্সেস মেমোরির উদাহরণ কোনটি?
  1. ক) ডিস্ক মেমোরি
  2. খ) চৌম্বক টেপ মেমোরি
  3. গ) চৌম্বক ড্রাম মেমোরি
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা

ডিস্ক মেমোরি হচ্ছে ডাইরেক্ট এক্সসেস মেমোরির উদাহরণ। 

- যে ধরনের মেমোরিতে তথ্যকে পঠন/লিখনের জন্য সিকুয়েন্স, একসেস বা, সংযোগ উভয়েই ব্যবহৃত হয়, তাকে ডাইরেক্ট এক্সেস মেমোরি বলে।
যেমন- ডিস্ক মেমোরি।

- চৌম্বক টেপ মেমোরি হল সিকুয়েন্সিয়াল মেমোরি। 

- চৌম্বক ড্রাম মেমোরি হল সাইক্লিক এক্সেস মেমোরি।  

সূত্র: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)। 

৫৭১.
নিচের কোনটি ইনপুট ও আউটপুট উভয় ডিভাইস হিসেবে কাজ করে?
  1. ফিল্ম রেকর্ডার
  2. ওসিআর
  3. লাইটপ্যান
  4. সিডি
ব্যাখ্যা
• ইনপুট ডিভাইস:
- যে হার্ডওয়্যার বা ডিভাইসের মাধ্যমে কম্পিউটার বিভিন্ন পরিবেশ বা ব্যবহারকারীর কাছ থেকে ডেটা গ্রহণ করে থাকে সেই সমস্ত হার্ডওয়্যারগুলোকে ইনপুট ডিভাইস বলে।
- কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত উল্লেখযোগ্য ইনপুট ডিভাইস সমূহ হলো -
Keyboard, Mouse, Trackball, Joystick, Touch Screen, Barcode Reader, Point-of-sale, OMR, OCR, Scanner, Digitizer, Lightpen, Graphics pad, Digital Camera ইত্যাদি।

• আউটপুট ডিভাইস:
- কম্পিউটারের ফলাফল প্রদর্শনের জন্য ব্যবহৃত হার্ডওয়্যারগুলোকে আউটপুট ডিভাইস বলে। 
- কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত উল্লেখযোগ্য আউটপুট ডিভাইস সমূহ হলো- 
Monitor, Printer, Plotter, Speaker, Multimedia Projector, Image setter, Film Recorder, Headphone ইত্যাদি।

• ইনপুট-আউটপুট ডিভাইস:
- কম্পিউটারের সঙ্গে সংযুক্ত যে ডিভাইসগুলো একইসাথে ইনপুট ও আউটপুট হিসেবে কাজ করে  তাদেরকে ইনপুট-আউটপুট ডিভাইস বলে।
- কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত উল্লেখযোগ্য ইনপুট-আউটপুট ডিভাইস সমূহ হলো-
Hard Disk, CD/DVD, Touch screen, Pendrive, Modem ইত্যাদি।

উৎস:
১. মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. Computerhope website.
৫৭২.
প্যারালাল পোর্টকে আর কী নামে চেনা যায়?
  1. HDMI port
  2. Ethernet port
  3. USB port
  4. Printer port
ব্যাখ্যা

• প্যারালাল পোর্টকে সাধারণত প্রিন্টার পোর্ট (Printer Port) হিসেবেও চেনে। এটি মূলত কম্পিউটার এবং প্রিন্টারের মধ্যে ডেটা আদান-প্রদানের জন্য ব্যবহৃত হয়। এই পোর্টটি একসাথে একাধিক বিট পাঠাতে সক্ষম, তাই একে “প্যারালাল” বলা হয়। পূর্বে প্রিন্টার সংযোগের জন্য এটি সবচেয়ে প্রচলিত পোর্ট ছিল। USB পোর্ট, HDMI পোর্ট বা Ethernet পোর্টের সাথে এটি ভিন্ন, কারণ USB ও HDMI সিরিয়াল পদ্ধতিতে ডেটা পাঠায়, আর Ethernet মূলত নেটওয়ার্ক সংযোগের জন্য ব্যবহৃত হয়। সুতরাং, প্যারালাল পোর্টকে সবচেয়ে সঠিকভাবে Printer Port হিসেবে চিহ্নিত করা যায়।
 
• প্যারালাল পোর্ট (Parallel Port):
- প্যারালাল পোর্টের মাধ্যমে একসঙ্গে একাধিক বিট স্থানান্তরিত হয়।
- সাধারণত প্যারালাল পোর্ট ২৫ পিন বিশিষ্ট হয়।
- এ ধরনের পোর্টে তথ্য সমান্তরালভাবে আদান-প্রদান করা হয়।
- প্রিন্টার, স্ক্যানার, অপটিক্যাল ড্রাইভ ইত্যাদি ডিভাইস এ ধরনের পোর্টে যুক্ত করা যায়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫৭৩.
ক্যাশ মেমরি কোন ধরণের মেমরি হিসেবে পরিচিত?
  1. Static Memory
  2. Optical Memory
  3. Magnetic Memory
  4. Dynamic Memory
ব্যাখ্যা

• ক্যাশ মেমরি (Cache Memory):
- এটি এক ধরনের বিশেষ উচ্চগতির মেমোরি ব্যবস্থা।
- মাইক্রোপ্রসেসর ও প্রধান স্মৃতির মাঝে অতি উচ্চগতির এবং কম ধারণক্ষমতাসম্পন্ন যে মেমোরি ব্যবহার করা হয় তাকে ক্যাশ মেমোরি বলা হয়।
- ক্যাশ মেমোরি র‍্যামের চেয়ে ছোট।
- কম্পিউটারের ডেটা স্থানান্তরের গতি বৃদ্ধি তথা মাইক্রোপ্রসেসরের প্রক্রিয়াকরণের গতি বৃদ্ধির জন্য ক্যাশ মেমোরি ব্যবহৃত হয়।
- এটি এক ধরনের স্ট্যাটিক স্মৃতি, যা উচ্চগতি সম্পূর্ণ ও তুলনামূলক দামি মেমোরি।
- ক্যাশ মেমোরি থাকে SRAM-এ।

উৎস:
১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. ব্রিটানিকা।

৫৭৪.
নিচের কোনটি প্রিন্টারের প্রকারভেদ নয়?
  1. Laser
  2. Dot Matrix
  3. Ink-Jet
  4. Duel core
ব্যাখ্যা
- Duel core প্রিন্টারের প্রকারভেদ নয়।

• প্রিন্টার:
- প্রিন্টার কম্পিউটারের একটি আউটপুট ডিভাইস।
- কম্পিউটারের সঙ্গে ব্যবহৃত যত যন্ত্র আছে তাদের মধ্যে প্রিন্টার বহুল ব্যবহৃত ও প্রয়োজনীয় যন্ত্র।
- কম্পিউটারে তথ্য প্রক্রিয়াকরণের পর ফলাফলকে লিখিত আকারে পাওয়ার জন্য প্রিন্টার ব্যবহার করা হয়।
- কার্যপ্রণালী অনুসারে প্রিন্টারকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। যথা-
১। ইম্প্যাক্ট প্রিন্টার ও
২। নন-ইম্প্যাক্ট প্রিন্টার।

• ইম্প্যাক্ট প্রিন্টার:
- যে সকল প্রিন্টারে প্রিন্ট হেড কাগজকে স্পর্শ করে তাদেরকে সংস্পর্শ বা ইম্প্যাক্ট প্রিন্টার বলা হয়।
- এ ধরনের প্রিন্টারের রেজুল্যশন ও গতি কম থাকে।
- দাম তুলনামূলকভাবে কম থাকে।
- ইম্প্যাক্ট প্রিন্টারকে আবার দুই ভাগে ভাগ করা যায়। যথা- লাইন প্রিন্টার ও অক্ষর প্রিন্টার।

• নন-ইম্প্যাক্ট প্রিন্টার:
- যে সকল প্রিন্টারে প্রিন্ট হেড কাগজকে সাধারণত স্পর্শ করে না তাদেরকে নন-ইম্প্যাক্ট প্রিন্টার বলা হয়।
- এ ধরনের প্রিন্টারের রেজুল্যশন ও গতি বেশি থাকে।
- দাম তুলনামূলকভাবে বেশি থাকে।
- নন-ইম্প্যাক্ট প্রিন্টার বিভিন্ন প্রকার হয়ে থাকে। যেমন: লেজার প্রিন্টার, ইংকজেট প্রিন্টার, থার্মাল প্রিন্টার, স্থির বা স্থিতি বৈদ্যুতিক প্রিন্টার।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৭৫.
কোন ডিভাইসটি ডাটা ইনপুট এবং একই ডিভাইসে সরাসরি ফলাফল দেখার সুবিধা দেয়?
  1. মাউস
  2. স্পিকার
  3. স্ক্যানার
  4. টাচস্ক্রিন
ব্যাখ্যা
• টাচস্ক্রিন হলো এমন একটি ডিভাইস যা ব্যবহারকারীর ডাটা ইনপুট এবং একই ডিভাইসে সরাসরি ফলাফল দেখার সুবিধা প্রদান করে। এটি একটি ইন্টারেক্টিভ পর্দা যেখানে ব্যবহারকারী আঙুল বা স্টাইলাস দিয়ে স্পর্শ করে কমান্ড দিতে পারে এবং সঙ্গে সঙ্গেই তার প্রতিক্রিয়া বা ফলাফল দেখতে পারে। অন্য ডিভাইস যেমন মাউস শুধুমাত্র ইনপুট দেয়, কিন্তু ফলাফল মনিটরে দেখা হয়। স্পিকার শব্দ আউটপুট করে, ইনপুট নয়। স্ক্যানার কাগজের ডকুমেন্টকে ডিজিটাল ফরম্যাটে রূপান্তর করে, কিন্তু সরাসরি ফলাফল দেখায় না। তাই, টাচস্ক্রিন একক ডিভাইস হিসেবে ইনপুট ও আউটপুট উভয়ই সরবরাহ করে।

• ইনপুট-আউটপুট ডিভাইস:
- কিছু ডিভাইস আছে যেগুলো ইনপুট-আউটপুট দুটোই হিসেবে কাজ করে।
- পেন ড্রাইভ, টাচ স্ক্রিন, মডেম ইত্যাদি।

• আউটপুট ডিভাইস:
- যেগুলোর মাধ্যমে কম্পিউটার থেকে ডাটা/তথ্য বা যেকোনো কিছু আউটপুট নেওয়া যায়, সেগুলোই আউটপুট ডিভাইস।
- মনিটর, প্রিন্টার, প্রজেক্টর, স্পিকার, প্লটার ইত্যাদি।

• ইনপুট-আউটপুট ডিভাইস:
- কিছু ডিভাইস আছে যেগুলো ইনপুট-আউটপুট দুটোই হিসেবে কাজ করে।
- পেন ড্রাইভ, টাচ স্ক্রিন, মডেম ইত্যাদি।

উৎস: উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, নবম দশম শ্রেণি।
৫৭৬.
ডিজিটাল ইলেকট্রনিক্সে কোন কম্বিনেশনাল সার্কিট ব্যবহার করে সংখ্যা যোগ করা যায়?
  1. অ্যাডার
  2. এনকোডার
  3. রেজিস্টার
  4. ডিকোডার
ব্যাখ্যা

ডিজিটাল ইলেকট্রনিক্সে সংখ্যা যোগ করার জন্য ব্যবহৃত কম্বিনেশনাল সার্কিটটি হলো অ্যাডার (Adder)। 

অ্যাডার:
- কম্পিউটারের যাবতীয় গাণিতিক কাজ বাইনারি যোগের মাধ্যমে সম্পন্ন করা হয়।
- গুণ হলো বার বার যোগ করা এবং ভাগ হলো বার বার বিয়োগ করা।
- আবার পূরক পদ্ধতিতে বাইনারি যোগের মাধ্যমেই বিয়োগ করা যায়।
- কাজেই যোগের মাধ্যমে গুণ, বিয়োগ, ভাগ ইত্যাদির কাজ করা যায়।

অন্যান্য অপশনসমূহ,
- রেজিস্টার: রেজিস্টার হলো ফ্লিপ ফ্লপের সমন্বয়ে গঠিত ডিজিটাল বর্তনী। রেজিস্টারের প্রতিটি ফ্লিপ-ফ্লপ এক বিট তথ্য সংরক্ষণ করতে পারে।
- এনকোডার: এনকোডার হলো এমন এক ধরনের ইলেট্রনিক সার্কিট বা ডিজিটাল বর্তনী যা আলফাবেট বা মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য বা যান্ত্রিক ভাষায় রূপান্তর করে।
- ডিকোডার: ডিকোডার হলো এমন এক ধরনের ইলেট্রনিক সার্কিট বা ডিজিটাল বর্তনী যা কম্পিউটারে ব্যবহৃত ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

৫৭৭.
চিঠির পিনকোড, ক্যাশ রেজিস্টার, ইলেকট্রিক বিল পড়ার জন্য কোনটি ব্যবহৃত হয়?
  1. OCR
  2. OMR
  3. Printer
  4. Bar Code Reader
ব্যাখ্যা
• চিঠির পিনকোড, ক্যাশ রেজিস্টার, ইলেকট্রিক বিল ইত্যাদি পড়ার জন্য OCR ব্যবহৃত হয়।

• OCR (Optical Character Recognition):

- OCR হলো এমন একটি প্রযুক্তি যা টেক্সট, চিহ্ন, এবং আলফানিউমেরিক ক্যারেক্টারকে পড়তে এবং ডিজিটাল ফরম্যাটে রূপান্তর করতে ব্যবহৃত হয়।
- OCR-এর পূর্ণরূপ হলো Optical Character Reader.
- এটি মূলত ইনপুট ডিভাইস হিসেবে কাজ করে।
- সাধারণত OCR বিভিন্ন আকারের দাগ, চিহ্ন এবং সব ধরনের আলফানিউমেরিক ক্যারেক্টার পড়তে পারে।
- এটি এমনভাবে তৈরি করা হয়েছে যে শুধুমাত্র ছাপার লেখা না, হাতের লেখা পর্যন্ত পড়তে পারে।
- OCR-এর কার্যপ্রণালী মূলত OCR সফটওয়্যারের মাধ্যমে সম্পাদিত হয়।
- OCR যন্ত্রটি প্রথমে ডকুমেন্টের বিটম্যাপ ইমেজ তৈরি করে, তারপর OCR সফটওয়্যার সেগুলোকে ASCII টেক্সটে রূপান্তরিত করে ফলে কম্পিউটার বিভিন্ন অক্ষর, বর্ণ, সংখ্যা বা বিশেষ ক্যারেক্টার চিনতে পারে।
- ইনস্যুরেন্স প্রিমিয়াম নোটিশ, চিঠির পিনকোড, ক্যাশ রেজিস্টার, ইলেকট্রিক বিল ইত্যাদি পড়ার জন্য OCR ব্যবহৃত হয়।

• OCR এর ব্যবহার বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত।
যথা:
- ইনস্যুরেন্স প্রিমিয়াম নোটিশ পড়া,
- চিঠির পিনকোড চিনতে,
- ক্যাশ রেজিস্টারের তথ্য,
- ইলেকট্রিক বিলের তথ্য প্রক্রিয়াকরণ।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৭৮.
মাইক্রোসফট ওয়ার্ডে Ctrl + home কী বোর্ড কমান্ড দিলে কার্সর (cursor) কোথায় যাবে?
  1. বর্তমান পৃষ্ঠার শুরুতে
  2. পূর্ববর্তী পৃষ্ঠার শুরুতে
  3. পূর্ববর্তী লাইনে
  4. ডকুমেন্টের শুরুতে
ব্যাখ্যা
- মাইক্রোসফট ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারে কোন ডকুমেন্টের প্রথমে বা শুরুতে কার্সর নিয়ে যাওয়ার জন্যে Ctrl Home চাপতে হয়। 
- ডকুমেন্টের শেষে কার্সর নিয়ে যাওয়ার জন্যে Ctrl End চাপতে হয়। 
- আর লাইনের শুরুতে এবং শেষে কার্সর নিয়ে যাওয়ার জন্যে যথাক্রমে Home এবং End চাপতে হয়। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, সপ্তম শ্রেণি।
৫৭৯.
ডকুমেন্টের জন্য কোন OCR ফরম্যাটটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়?
  1. GIF
  2. MP3
  3. JPEG
  4. PDF
ব্যাখ্যা

• ডকুমেন্টের জন্য OCR (Optical Character Recognition) ফরম্যাট হিসেবে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় PDF। কারণ PDF ফরম্যাটে লেখা, ছবি ও লেআউট একসাথে সঠিকভাবে সংরক্ষণ করা যায়। OCR করা হলে স্ক্যান করা ডকুমেন্টের ছবি থেকে লেখা শনাক্ত করে সেটিকে সার্চযোগ্য ও এডিটযোগ্য করা সম্ভব হয়, যা PDF ফাইলে খুব কার্যকরভাবে কাজ করে। অফিসিয়াল নথি, বই, রিপোর্ট ও একাডেমিক ডকুমেন্ট সংরক্ষণে PDF সবচেয়ে জনপ্রিয়। অন্যদিকে GIF ও JPEG মূলত ছবি সংরক্ষণের জন্য ব্যবহৃত হয় এবং MP3 অডিও ফরম্যাট, যা OCR-এর সঙ্গে সম্পর্কিত নয়।
- তাই সঠিক উত্তর হলো ঘ) PDF.


• অপশন আলোচনা: 
​ক) GIF – সাধারণত ছবি বা অ্যানিমেশন ফাইলের জন্য ব্যবহৃত।
খ) MP3 – অডিও ফাইল ফরম্যাট।
গ) JPEG – ছবির ফরম্যাট।
ঘ) PDF – সবচেয়ে বেশি ব্যবহৃত OCR ফরম্যাট, কারণ এটি স্ক্যান করা ডকুমেন্ট এবং টেক্সট উভয়কে সাপোর্ট করে।

​OCR:
- OCR -এর পূর্ণ নাম হলো Optical Character Reader.
- এটি মূলত একটি ইনপুট ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়।
- সাধারণত OCR বিভিন্ন আকারের দাগ, চিহ্ন এবং সব ধরনের আলফানিউমেরিক ক্যারেক্টার পড়তে পারে।
- এটি এমনভাবে তৈরি করা হয়েছে যে শুধু ছাপার লেখা না, হাতের লেখা পর্যন্ত পড়তে পারে।
- OCR-এর কার্যপ্রণালী মূলত OCR সফটওয়্যারের মাধ্যমে সম্পাদিত হয়।
- এ ক্ষেত্রে OCR যন্ত্রটি প্রথমে ডকুমেন্টের বিটম্যাপ ইমেজ তৈরি করে।
- অতঃপর OCR সফটওয়‍্যার সেগুলোকে ASCII টেক্সটে রূপান্তরিত করে ফলে কম্পিউটার বিভিন্ন অক্ষর, বর্ণ, সংখ্যা বা বিশেষ ক্যারেক্টার চিনতে পারে।

​OCR এর ব্যবহার:
- ইনস্যুরেন্স প্রিমিয়াম নোটিশ,
- চিঠির পিনকোড,
- ক্যাশ রেজিস্টার,
- ইলেকট্রিক বিল ইত্যাদি পড়ার জন্য OCR ব্যবহৃত হয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫৮০.
'অ্যাকিউমুলেটর' এক ধরনের -
  1. ক) বায়োস
  2. খ) বাস
  3. গ) রেজিস্টার
  4. ঘ) ইনপুট ডিভাইস
ব্যাখ্যা
রেজিস্টার
- মূলত মাইক্রোপ্রসেসরের অস্থায়ী মেমরি রেজিস্টার হিসেবে কাজ করে।
- রেজিস্টার তৈরি হয় ফ্লিপ-ফ্লপের সাহায্যে।
- এগুলোর কাজ করার ক্ষমতা অত্যন্ত দ্রুত।
- মাইক্রোপ্রসেসরের কার্যাবলি সম্পাদনের জন্য এর অভ্যন্তরে বিভিন্ন ধরনের রেজিস্টার ব্যবহৃত হয়।
- অর্থাৎ মাইক্রোপ্রসেসর যখন হিসাব-নিকাশের কার্যাবলি সম্পাদন করে তখন ডেটাকে সাময়িকভাবে জমা রাখার জন্য রেজিস্টারসমূহ ব্যবহৃত হয়। 

কম্পিউটারে ব্যবহৃত রেজিস্টারকে প্রধানত ২ ভাগে ভাগ করা যায়। যথা-
১। সাধারণ রেজিস্টার 
২। বিশেষ রেজিস্টার 

সাধারণ রেজিস্টার
সাধারণত প্রোগ্রাম নির্বাহের সময় ডেটা এবং তাৎক্ষণিক ফলাফল সাধারণ রেজিস্টারে জমা থাকে। সাধারণ রেজিস্টারে ডেটা বিনিময়ের গতি প্রধান মেমরির চেয়ে অনেক বেশি। তাই সাধারণ রেজিস্টারের সংখ্যা বেশি থাকলে প্রক্রিয়াকরণের কাজ দ্রুততর হয়। সা

বিশেষ রেজিস্টার
কিছু কিছু রেজিস্টারকে মাইক্রোপ্রসেসর নিজে ব্যবহার করে এবং নিয়ন্ত্রণ করে। অর্থাৎ শুধুমাত্র প্রসেসরের নির্দেশিত কাজ ব্যতীত অন্য কোনো কাজ সম্পাদন করতে পারে না। এ জাতীয় রেজিস্টারসমূকে বিশেষ রেজিস্টার বলা হয়। যেমন :
১। অ্যাকিউমুলেটর
২। প্রোগ্রাম কাউন্টার রেজিস্টার
৩। স্ট্যাক পয়েন্টার রেজিস্টার
৪। সিগমেন্ট রেজিস্টার
৫। ফ্ল্যাগ রেজিস্টার
৬। ইনস্ট্রাকশন রেজিস্টার
৭। ইনডেক্স রেজিস্টার
৮। মেমরি অ্যাড্রেস রেজিস্টার
৯। মেমরি ডেটা রেজিস্টার ইত্যাদি।

সূত্র: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৫৮১.
সাধারণত SATA কেবল কোন ডিভাইসগুলোর মধ্যে সংযোগের জন্য ব্যবহার করা হয়?
  1. সিপিইউ এবং র‍্যাম
  2. মাদারবোর্ড এবং জিপিইউ
  3. হার্ড ড্রাইভ ও এসএসডি থেকে মাদারবোর্ডে
  4. পাওয়ার সাপ্লাই থেকে মাদারবোর্ডে
ব্যাখ্যা
• সাধারণত SATA (Serial ATA) কেবল ব্যবহার করা হয় হার্ড ড্রাইভ এবং এসএসডি থেকে মাদারবোর্ডের মধ্যে ডেটা ট্রান্সফার করার জন্য। SATA কেবল একটি দ্রুত এবং দক্ষ ইন্টারফেস প্রদান করে, যা স্টোরেজ ডিভাইসগুলোর তথ্য মাদারবোর্ডে পাঠাতে সাহায্য করে, ফলে কম্পিউটারের ডেটা রিড এবং রাইট স্পিড বৃদ্ধি পায়। এটি সিপিইউ, র‍্যাম বা পাওয়ার সাপ্লাইয়ের সঙ্গে সংযোগের কাজে ব্যবহৃত হয় না। SATA কেবল মূলত স্টোরেজ ডিভাইসের জন্য বিশেষায়িত, যা কম্পিউটারের পারফরম্যান্স উন্নত করে এবং সিস্টেমের স্থিতিশীলতা বজায় রাখে। তাই সঠিক উত্তর হলো: হার্ড ড্রাইভ ও এসএসডি থেকে মাদারবোর্ডে।

• বিভিন্ন ধরনের হার্ডডিস্ক ড্রাইভ:
- কম্পিউটারের হার্ডডিস্ককে প্রধানত চার ভাগে ভাগ করা যায় । এগুলো হলো:
১. আইডিই বা পাটা (IDE/PATA) হার্ড ডিস্ক ড্রাইভ,
২. সাটা (SATA) হার্ড ডিস্ক ড্রাইভ,
৩. স্ক্যাজি (SCSI) হার্ড ডিস্ক ড্রাইভ এবং 
৪. সাস (SAS) হার্ড ডিস্ক ড্রাইভ। 

• সাটা (SATA):
- হার্ডডিস্ক ড্রাইভ সিরিয়াল আটা বা সাটার পুরো অর্থ হলো সিরিয়াল অ্যাডভান্স টেকনোলজি অ্যাটাচমেন্ট ড্রাইভ (SATA – Serial Advance Technology Attachment Drive)। 
- SATA ড্রাইভগুলো সাধারণত ৭ পিনের হয়ে থাকে। এদের মধ্যে ডেটা প্রেরণ ও গ্রহণের জন্য ৪ পিন দুইটি জোড়ায় থাকে এবং বাকি ৩ পিন গ্রাউন্ডেড অবস্থায় থাকে।
- SATA ড্রাইভগুলো সাধারণত 300MB/sec ট্রান্সফার রেট প্রদান করে।
- SATA হার্ডডিস্কগুলোকে সংযুক্ত করার জন্য SATA ক্যাবল ব্যবহার করা হয়।
- একটি সাটা ক্যাবলে শুধু একটি ড্রাইভই সংযুক্ত করা যায়।

উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-২, ৯ম-১০ম শ্রেণি (ভোকেশনাল)।
৫৮২.
The first microprocessor built by the Intel Corpn. was called
  1. ক) 8008
  2. খ) 8080
  3. গ) 4004
  4. ঘ) 8800
ব্যাখ্যা
The Intel 4004 is a 4-bit central processing unit (CPU) released by Intel Corporation in 1971. It was the first commercially available microprocessor by Intel, and the first in a long line of Intel CPUs.
Source: www.intel.com/content/
৫৮৩.
নিচের কোনটি CPU এর অংশ নয়?
  1. HDMI
  2. Register
  3. ALU
  4. Control Unit
ব্যাখ্যা
CPU:
- CPU এর পূর্বরূপ Central Processing Unit. 
- কম্পিউটারের ব্রেইন বা মস্তিষ্ক বলা হয় CPU কে। 
- কম্পিউটারের প্রদত্ত সব কমান্ড প্রক্রিয়াকরণ হয় CPU তে। 
- CPU ই সব কিছুর নিয়ন্ত্রক। 
 CPU এর তিনটি প্রধান অংশ নিয়ে গঠিত। 
যথা:-
  1. ALU (Arithmetic Logic Unit), 
  2. Control Unit, 
  3. Memory/Register. 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ব্রিটানিকা।
৫৮৪.
কোন হার্ডওয়্যার ডিভাইসটি দ্বারা ব্যবহারকারী স্ক্রিনে গ্রাফিক্সে ক্লিক, নির্দেশ প্রদান এবং ইন্টারঅ্যাক্ট করতে পারে?
  1. RAM
  2. CPU
  3. Hard Drive
  4. Mouse
ব্যাখ্যা
• ব্যবহারকারী স্ক্রিনে গ্রাফিক্সে ক্লিক, নির্দেশ প্রদান এবং ইন্টারঅ্যাক্ট করতে পারে মাউস (Mouse) দ্বারা। মাউস একটি ইনপুট হার্ডওয়্যার ডিভাইস যা ব্যবহারকারীর কম্পিউটারের সাথে যোগাযোগ সহজ করে। এটি সাধারণত স্ক্রিনে কার্সরের গতি নিয়ন্ত্রণ করে এবং গ্রাফিকাল ইউজার ইন্টারফেসে (GUI) বিভিন্ন আইকন, বাটন, মেনু ইত্যাদিতে ক্লিক করে বিভিন্ন কমান্ড প্রদান করতে ব্যবহৃত হয়। ব্যবহারকারী ডান বা বাম বোতাম চেপে, ডাবল ক্লিক বা ড্র্যাগ করে নানা রকম নির্দেশ পাঠাতে পারে। RAM, CPU এবং Hard Drive মূলত তথ্য প্রক্রিয়াকরণ ও সংরক্ষণে ব্যবহৃত হলেও, মাউস সরাসরি ব্যবহারকারীর ইনপুট প্রদানের জন্য ব্যবহৃত হয়।
- সুতরাং সঠিক উত্তর: ঘ) Mouse.

• কম্পিউটার হার্ডওয়্যার:
- কম্পিউটার তৈরিতে ব্যবহৃত বিভিন্ন ধরনের ডিভাইস বা যন্ত্র এবং যন্ত্রাংশসমূহকে বলা হয় কম্পিউটার হার্ডওয়্যার।
- সাধারণত কম্পিউটার হার্ডওয়‍্যারকে আমরা দেখতে পারি এবং স্পর্শ করতে পারি।
- হার্ডওয়‍্যারকে কম্পিউটারের দেহ বলা যেতে পারে।

• কম্পিউটার হার্ডওয়্যারের উদাহরণ:
- কি-বোর্ড,
- মাউস,
- মাইক্রোপ্রসেসর,
- মাদারবোর্ড,
- ডিস্ক,
- ডিস্ক ড্রাইভ,
- মনিটর,
- প্রিন্টার ইত্যাদি।

• কম্পিউটার হার্ডওয়্যারের মধ্যে থাকে ৫টি অংশ। যথা:
১. ইনপুট হার্ডওয়্যার (Input Hardware),
২. প্রসেসিং হার্ডওয়্যার (Processing Hardware),
৩. স্টোরেজ হার্ডওয়‍্যার (Storage Hardware),
৪. আউটপুট হার্ডওয়্যার (Output Hardware),
৫. কমিউনিকেশন হার্ডওয়্যার (Communication Hardware) ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ পোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৮৫.
What is the main function of OCR technology?
  1. Recognizing printed text
  2. Compressing multimedia files
  3. Enhancing computer graphics
  4. Managing database records
ব্যাখ্যা
সঠিক উত্তর - ক) Recognizing printed text।

OCR:
- OCR মূলত একটি ইনপুট ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়।
- OCR-এর পূর্ণরূপ Optical Character Reader/Recognition.
- OCR হলো একটি স্ক্যানিং ও তুলনামূলক প্রযুক্তি, যা প্রিন্ট করা লেখা স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করতে পারে।
- সাধারণত OCR বিভিন্ন আকারের দাগ, চিহ্ন এবং সব ধরনের আলফানিউমেরিক ক্যারেক্টার পড়তে পারে।
- মুদ্রিত লেখা সরাসরি ইনপুট নেয়ার জন্য OCR ব্যবহৃত হয়।
- এটি এমনভাবে তৈরি করা হয়েছে যে শুধুমাত্র ছাপার লেখা না, হাতের লেখা পর্যন্ত পড়তে পারে।
- OCR এর কার্যপ্রণালী মূলত OCR সফটওয়্যারের মাধ্যমে সম্পাদিত হয়।
- এ ক্ষেত্রে OCR যন্ত্রটি প্রথমে ডকুমেন্ট বিটম্যাপ ইমেজ তৈরি করে। অতঃপর OCR সফটওয়্যার সেগুলোকে ASCII টেক্সটে রুপান্তরিত করে ফলে কম্পিউটার বিভিন্ন অক্ষর, বর্ণ, সংখ্যা বিশেষ ক্যারেকটার চিনতে পারে।

উৎস: ১। মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২। ব্রিটানিকা।
৫৮৬.
AGP পোর্ট কী হিসেবে ব্যবহৃত হয়?
  1. নেটওয়ার্ক সংযোগ
  2. অডিও আউটপুট
  3. উচ্চমানের চিত্র প্রদর্শন
  4. পাওয়ার সাপ্লাই
ব্যাখ্যা
• AGP (Accelerated Graphics Port) পোর্ট ব্যবহৃত হয় উচ্চমানের চিত্র প্রদর্শন (গ) এর জন্য। এটি একটি বিশেষ ধরনের পোর্ট যা মাদারবোর্ডে যুক্ত থাকে এবং গ্রাফিক্স কার্ড সংযুক্ত করার জন্য ব্যবহৃত হয়। AGP পোর্ট মূলত এমন সব কাজের জন্য তৈরি করা হয়েছে, যেখানে দ্রুত গতির গ্রাফিক্স প্রক্রিয়াকরণ প্রয়োজন, যেমন ৩ডি গেম, গ্রাফিক ডিজাইন ও ভিডিও এডিটিং। এই পোর্ট PCI পোর্টের তুলনায় অনেক দ্রুত ডেটা ট্রান্সফার করতে পারে, ফলে ছবির গুণমান উন্নত হয় এবং গ্রাফিক্স বেশি স্বচ্ছ ও মসৃণভাবে প্রদর্শিত হয়। যদিও বর্তমানে PCI Express (PCIe) এর জনপ্রিয়তার কারণে AGP পোর্টের ব্যবহার অনেক কমে গেছে, তবুও এটি গ্রাফিক্স ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

• AGP:
- AGP এর পূর্ণ অর্থ হলো Accelerted Graphics Port.
- উন্নতমানের ছবি দৃশ্যমান করার জন্য ব্যবহৃত পোর্ট বিশেষ।
- আধুনিককালের সকল মাদারবোর্ড ও এজিপির ব্যবহার করার জন্য পৃথক স্লট রয়েছে।
- উচ্চমানের গ্রাফিক্সকে দ্রুত ও নিখুঁতভাবে প্রদর্শনযোগ্য করার জন্য ইন্টেল AGP কার্ডের উন্নয়ন করে।
- বিশেষ করে ত্রিমাত্রিক ছবি প্রদর্শনের জন্য কম্পিউটারের গেমস ও কম্পিউটারের এইডেড ডিজাইনের ক্ষেত্রে ব্যবহৃত ছবির মান উন্নয়নের জন্য এ ধরনের পোর্টের উন্নতি ঘটেছিল।
- এটি গ্রাফিক্সের জন্য পিসিআই বাসের উন্নত সংস্করণ।
- কিন্তু পিসিতে এটি স্বাধীনভাবে গ্রাফিক্সের জন্য কাজ করে।
- 133.2 মেগাহার্টজ গতিতে এজন্য সঞ্চালন হার সর্বোচ্চ দাঁড়ায় 533 মেগাবিট/সেকেন্ড।
- মাদারবোর্ডে এজিপি কার্ড স্থাপনের জন্য একটিমাত্র এজিপি স্লট থাকে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৮৭.
The fastest type of memory from the following list is-
  1. ক) tape
  2. খ) semiconductor memory
  3. গ) disk
  4. ঘ) bubble memory
ব্যাখ্যা
Semiconductor memory is a digital electronic data storage device, often used as computer memory, implemented with semiconductor electronic devices on an integrated circuit (IC).
Source: britannica.com
৫৮৮.
ডাটা প্রসেসর পূর্বে কোথায় অস্থায়ীভাবে সংরক্ষিত হয়?
  1. ক) কন্ট্রোল ইউনিটে
  2. খ) কিবোর্ডে
  3. গ) মনিটরে
  4. ঘ) রেজিস্টারে
ব্যাখ্যা
রেজিস্টার হচ্ছে CPU এর একটি অংশ। এসব রেজিস্টারে দ্রুত লিখন ও পঠন সম্ভব। গাণিতিক যুক্তি অংশে তথ্য প্রক্রিয়াকরণে এসব রেজিস্টার সাহায্য করে। কোনাে একটি কাজ সম্পাদনের সময় এ সমস্ত রেজিস্টার সাময়িকভাবে ডাটা সংরক্ষণ করতে ব্যবহৃত হয়। বিভিন্ন কাজে বিভিন্ন রেজিস্টার ব্যবহৃত হয়। অপারেশনের ফল এখানে সাময়িকভাবে সঞ্চিত থাকে।
রেফারেন্সঃ নবম দশম শ্রেণীর কম্পিউটার (ভোকেশনাল)
৫৮৯.
HDMI-এর পূর্ণরূপ নিচের কোনটি?
  1. High-Definition Multipurpose Interface
  2. High-Definition Multimedia Interface
  3.  High-Digital Media Interface
  4. Hyper-Definition Multimedia Instrument
ব্যাখ্যা

- HDMI-এর পূর্ণরূপ হলো High-Definition Multimedia Interface
- এটি একটি ডিজিটাল ইন্টারফেস যা টেলিভিশন, কম্পিউটার, প্রজেক্টর এবং গেমিং কনসোলসহ বিভিন্ন ডিভাইসের মধ্যে উচ্চ-মানের অডিও এবং ভিডিও সংকেত স্থানান্তরের জন্য ব্যবহৃত হয়। 
- মূল বিষয়সমূহ:
কাজ: একটি মাত্র কেবলের মাধ্যমে অডিও এবং ভিডিও (অডিও-ভিডিও) সংকেত প্রেরণ করা।
উন্নয়ন: এটি হিটাচি, প্যানাসনিক, সনি, তোশিবা সহ বেশ কয়েকটি কোম্পানি দ্বারা তৈরি।
ব্যবহার: LED(TV), ল্যাপটপ, মনিটর, গেম কনসোল, এবং Blu-ray প্লেয়ারে ব্যবহৃত হয়।
সুবিধা: এটি এনালগ সংকেতের তুলনায় অনেক বেশি পরিষ্কার এবং উন্নতমানের ডিজিটাল সংকেত প্রদান করে। 

উৎস: 
১। Cambridge Dictionary [Link]
২। TCL website [Link]

৫৯০.
নিচের কোনটি পয়েন্টিং ডিভাইস (Pointing Device) নয়?
  1. ক) Mouse
  2. খ) OMR
  3. গ) Touch Screen
  4. ঘ) Light Pen
ব্যাখ্যা

যে সব ডিভাইস পয়েন্টারকে মনিটরের যেকোন জায়গায় move করানো যায় তাদেরকে পয়েন্টিং ডিভাইস বলে। যেমনঃ মাউস, টাচ স্ক্রিন, লাইট পেন।
OMR এর পূর্ণরূপ হলো Optical Mark Reader. এটি একটি ইনপুট ডিভাইস যা আলোর প্রতিফলনের সাহায্যে বিভিন্ন ধরনের তথ্য বুঝতে পারে। বহুনির্বাচনি প্রশ্নের উত্তরপত্র মূল্যায়নে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
সূত্রঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, সপ্তম শ্রেণী

৫৯১.
লেজার প্রিন্টার কোন ধরনের মুদ্রণ পদ্ধতি ব্যবহার করে?
  1. তরল কালি স্প্রে
  2. তাপীয় মুদ্রণ
  3. আলোক-স্থির চিত্রায়ন
  4. বিন্দু বিন্যাস
ব্যাখ্যা

◉ লেজার প্রিন্টার মূলত Electrophotographic (Photostatic) বা আলোক-স্থির চিত্রায়ন পদ্ধতি ব্যবহার করে।
- এই প্রক্রিয়ায় লেজার বিমের মাধ্যমে একটি photosensitive drum-এ চিত্র আঁকা হয়, এরপর টোনার (powder ink) এর মাধ্যমে সেটি কাগজে স্থানান্তর করা হয় এবং তাপ ও চাপের সাহায্যে সেটিকে স্থায়ী করে তোলা হয়।

লেজার প্রিন্টার:
- লেজার প্রিন্টার একটি নন-ইমপেক্ট প্রিন্টার।
- এ লেজার প্রিন্টিং প্রযুক্তির মূলে রয়েছে আলোক পরিবাহী পদার্থ বা আলোর উপস্থিতিতে বিদ্যুৎ সুপরিবাহী এবং আলোর অনুপস্থিতিতে বিদ্যুৎ কুপরিবাহী।
- এ প্রিন্টারে লেজার রশ্মির সাহায্যে কাগজে লেখা ছাপানো হয়।
- লেজার প্রিন্টার উচ্চগতি সম্পন্ন হয়ে থাকে।
- লেজার প্রিন্টারে ছাপার খরচ অনেক বেশি হয় অন্যান্য প্রিন্টারের তুলনায়।
- লেজার প্রিন্টারের রেজুলেশন, স্পিড অন্যান্য প্রিন্টারের চেয়ে বেশি।
- প্রিন্টারের রেজুলেশন DPI এবং গতি PPM (Pages per minute) এ পরিমাপ করা হয়।
- বর্তমানে একটি লেজার প্রিন্টারের রেজুলেশন ১২০০ DPI এবং গতি ২৪ PPM.

উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযিক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)- নবম-দশম শ্রেণি।

৫৯২.
Shift, Control, Alt কীগুলোকে বলা হয়-
  1. ফাংশন কী
  2. নেভিগেশন কী
  3. মডিফায়ার কী
  4. নিউমারিক কী
ব্যাখ্যা
• নিউমারিক কী:
- (0 -9) এবং যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি চিহ্নিত কী গুলোকে নিউমেরিক কী বলে।
-  QWERTY কী-বোর্ডে ১৭ টি নিউম্যারিক কী থাকে।

• মডিফায়ার কী:
- কীবোর্ডগুলোর মধ্যে Shift, Option, Command, Control, Alt প্রভৃতি কীগুলোকে বলা হয় মডিফায়ার কী (Modifier Key)।

• নেভিগেশন কী:
- এগুলোর সাহায্যে যেকোনো ডকুমেন্টে ঘুরে বেড়ানো যায়, কার্সারকে পরিচালনা করা যায়। যেমন- Arrow keys, Home key, Delete, insert ইত্যাদি। 

• ফাংশন কী:
- কীবোর্ডের একেবারে উপরের সারিতে বা বামদিকে F1 থেকে F12 চিহ্নিত ১২টি কী'কে ফাংশন কী বলা হয়।
- তথ্য সংযোজন বা ইনসার্ট করা, অপ্রয়োজনীয় তথ্য মুছে ফেলা এবং বিশেষ ধরনের নির্ধারিত নির্দেশ প্রদানের জন্য ফাওশন কী ব্যবহৃত হয়।

উৎস:
১. কম্পিউটার ও তথ্যপ্রযিক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।
২. ব্রিটানিকা।
৫৯৩.
কম্পিউটারের কার্সরের নড়াচড়া নিয়ন্ত্রণ করতে কোন ডিভাইস ব্যবহার করা হয়?
  1. কীবোর্ড
  2. মনিটর
  3. মাউস
  4. প্রজেক্টর
ব্যাখ্যা

কম্পিউটারের কার্সরের নড়াচড়া নিয়ন্ত্রণ করতে মাউস ব্যবহার করা হয়।

মাউস
- মাউস হল একটি হাতে-নিয়ন্ত্রিত ইলেক্ট্রোমেকানিক্যাল ডিভাইস। 
- এটি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস (GUI) কম্পিউটারকে নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয়। 
- মার্কিন উদ্ভাবক ডগলাস এঙ্গেলবার্ট ১৯৬৩-৬৪ সালে মাউস আবিষ্কার করেন।
- মাউসকে একটি সমতল পৃষ্ঠের উপর সরানো হলে, কম্পিউটারের স্ক্রিনে কার্সরের (cursor) নড়াচড়া নিয়ন্ত্রণ করা যায়। 

মাউসের ব্যবহার: 
- মাউসের বোতাম ব্যবহার করে টেক্সট নির্বাচন, প্রোগ্রাম চালু বা স্ক্রিনে কোনো আইটেম সরানো যায়। 
- দ্রুত বোতাম চেপে ("ক্লিক") অথবা বোতাম চেপে ধরে ডিভাইসটিকে সরানোর মাধ্যমে ("ক্লিক এবং ড্র্যাগ") কাজ করা যায়। 

প্রকারভেদ: 
- মেকানিক্যাল মাউস: একটি বলের ঘূর্ণন থেকে কার্সরের মুভমেন্টে পরিবর্তন করে। 
- অপটিক্যাল মাউস: আলো-নির্গত ডায়োড (light-emitting diode) বা লেজার থেকে নির্গত রশ্মি ব্যবহার করে কাজ করে। 

উৎস: ব্রিটানিকা।

৫৯৪.
নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডে (NIC) ব্যবহৃত ঠিকানাটি কী নামে পরিচিত?
  1. IP address
  2. MAC address
  3. DNS address
  4. HTTP address
ব্যাখ্যা
• নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড:
- NIC এর পূর্ণরূপ হলো Network Interface Card।
- এটি একটি হার্ডওয়্যার ডিভাইস যা ক্লায়েন্ট, সার্ভার এবং অন্যান্য যন্ত্রাংশগুলিকে একটি পোর্টের মাধ্যমে নেটওয়ার্কের সাথে সংযুক্ত করে।
- বেশিরভাগ নেটওয়ার্ক ইন্টারফেসগুলি ছোটো সার্কিট বোর্ড হিসাবে আসে যা কম্পিউটার মাদারবোর্ডের স্লটগুলির মধ্যে একটিতে ঢোকানো যেতে পারে। বিকল্পভাবে, আধুনিক কম্পিউটারগুলি কখনও কখনও তাদের প্রধান সার্কিট বোর্ডের (মাদারবোর্ড) অংশ হিসাবে নেটওয়ার্ক ইন্টারফেস অন্তর্ভুক্ত করে।
- প্রতিটি নেটওয়ার্ক ইন্টারফেস একটি স্বতন্ত্র (Individual) ঠিকানা দ্বারা চিহ্নিত করা হয় যা ম্যাক ঠিকানা (MAC address) নামে পরিচিত।
- ম্যাকের ঠিকানাটি নির্দিষ্ট গন্তব্যে তথ্য প্রেরণে সহায়তা করে।
- নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডগুলি হলো কোনো নেটওয়ার্কের গতি এবং কার্যকারিতা নির্ধারণের প্রধান উপাদান।

উৎস: Computer Applications in Business, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৯৫.
A computer that is built into a larger device to manage its operations is called a -
  1. Personal computer
  2. Embedded computer
  3. Supercomputer
  4. Mainframe computer
ব্যাখ্যা

সঠিক উত্তর - খ) Embedded computer

এমবেডেড কম্পিউটার (Embedded Computer):
- এমবেডেড কম্পিউটার হলো একটি বিশেষায়িত কম্পিউটার সিস্টেম যা একটি বৃহৎ সিস্টেম বা মেশিনের অংশবিশেষ হিসেবে ব্যবহৃত হয়। 
​- সাধারণত এতে একটি মাইক্রোপ্রসেসর বোর্ড এবং কিছু সুনির্দিষ্ট প্রোগ্রাম সম্বলিত রম থাকে। 
- ​আধুনিক এমবেডেড সিস্টেমে মাইক্রোকন্ট্রোলার ব্যবহৃত হয়। 

​• ব্যবহারের ক্ষেত্রসমূহ:
- এয়ার কন্ডিশন (এসি),
- ঘড়ি,
- থার্মোস্ট্যাট,
- ভিডিও গেমস,
- ভ্যাকুয়াম ক্লিনার,
- ATM,
​- গাড়ি,
- সেলফোন ও স্মার্টফোন,
- প্রিন্টার,
- মাইক্রোওয়েভ,
- ওয়াশিং মেশিন,
- সিকিউরিটি ক্যামেরা।

​উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫৯৬.
RAM কী?
  1. Extra memory
  2. Secret information store
  3. Hard disk device
  4. Fast memory used for data
ব্যাখ্যা
প্রাথমিক/প্রধান মেমরি (Main Memory):
RAM (Random Access Memory) এবং ROM (Read Only Memory) কে প্রাথমিক মেমরি বলা হয়। RAM কে Volatile Memory বলে। ROM কে নন- Volatile Memory বলে।

গৌণ/সহায়ক মেমরি (Secondary Memory):
প্রধান মেমরি ব্যতিত সকল ধরনের মেমরিকে সহায়ক মেমরি বলে। যেমন: Hard Disk, Pen Drive.

- "RAM" শব্দটির পূর্ণরূপ "Random Access Memory"
- RAM হল এক ধরনের কম্পিউটার মেমরি যা ডেটা সংরক্ষণ করতে ব্যবহৃত হয়।
- যা CPU (কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট) দ্রুত অ্যাক্সেস করতে পারে। 
- এটি উদ্বায়ী মেমরি, যার অর্থ কম্পিউটার বন্ধ হয়ে গেলে এটি তার ডেটা হারায় এবং এটি অস্থায়ীভাবে ডেটা সংরক্ষণ করতে ব্যবহৃত হয়  যা সক্রিয়ভাবে কম্পিউটারের প্রোগ্রাম এবং প্রক্রিয়া দ্বারা ব্যবহৃত হচ্ছে। 
- র‍্যাম, বা র‍্যান্ডম অ্যাক্সেস মেমরি হল এক ধরনের কম্পিউটার মেমরি যা ব্যবহৃত ডেটা এবং মেশিন কোড সংরক্ষণ করতে ব্যবহৃত হয়। এটি দ্রুত মেমরি হিসাবে বিবেচিত হয় কারণ এটি কম্পিউটারের প্রসেসরকে দ্রুত ডেটা অ্যাক্সেস এবং পুনরুদ্ধার করতে দেয়।


উৎস: নবম-দশম শ্রেণির ICT বই ও ব্রিটানিকা।
৫৯৭.
বর্তমানে পেনড্রাইভ যার জায়গা দখল করে নিয়েছে?
  1. ক) হার্ড ডিস্ক
  2. খ) প্রিন্টার
  3. গ) মডেম
  4. ঘ) ফ্লপি ডিস্ক
ব্যাখ্যা
একটি ফ্লপি ডিস্ক কম্পিউটার সিস্টেমের জন্য একটি চৌম্বকীয় স্টোরেজ মাধ্যম। ফ্লপি ডিস্কটি একটি বর্গাকার প্লাস্টিকের ক্যারিয়ারে সিল করা একটি পাতলা, নমনীয় চৌম্বকীয় ডিস্কের সমন্বয়ে গঠিত। ফ্লপি ডিস্ক থেকে ডেটা পড়তে এবং লেখার জন্য, একটি কম্পিউটার সিস্টেমে অবশ্যই একটি ফ্লপি ডিস্ক ড্রাইভ (এফডিডি) থাকতে হবে। একটি ফ্লপি ডিস্ককে কেবল ফ্লপি হিসাবেও উল্লেখ করা হয়। ব্যক্তিগত কম্পিউটিংয়ের প্রথম দিন থেকেই, ফ্লপি ডিস্কগুলি সফ্টওয়্যার বিতরণ, ফাইল স্থানান্তর এবং ডেটার ব্যাক-আপ কপি তৈরি করতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছিল।
৫৯৮.
What is the primary purpose of the F1 key?
  1. Rename a file
  2. Open Help menu
  3. Refresh the browser
  4. Close the current window
ব্যাখ্যা

সঠিক উত্তর - খ) Open Help menu

• ফাংশন কী:
ফাংশন কী হলো কিবোর্ডে থাকা বিশেষ ধরনের কী, যা বিভিন্ন সফটওয়্যারে নির্দিষ্ট কাজ করতে ব্যবহৃত হয়। সাধারণত এগুলো F1 থেকে F12 পর্যন্ত থাকে।
- কি-বোর্ডে ১২টি ফাংশন কী রয়েছে।
- কি-বোর্ডে মোট ১০৫ টি কী রয়েছে।

• F1-F12: ফাংশন কী-এর কাজ দেওয়া হলো:
- F1 এর সাহায্যে সাধারণত Help মেনু খুলে।
- F2 এর সাহায্যে নির্বাচিত ফাইল বা ফোল্ডারের নাম পরিবর্তন (Rename) করতে ব্যবহৃত হয়।
- F3 এর সাহায্যে দ্রুত সার্চ বা খোঁজার অপশন চালু করে।
- F4 এর সাহায্যে Alt + F4 চাপলে বর্তমান উইন্ডো বন্ধ হয়।
- F5 ব্রাউজারে বা ডেস্কটপে Refresh করার জন্য ব্যবহৃত হয়।
- F6 ব্রাউজারে Address bar সিলেক্ট করে।
- F7 মাইক্রোসফট ওয়ার্ডে Spelling ও Grammar Check চালু করে।
- F8 উইন্ডোজ চালুর সময় সেফ মোড (Safe Mode) চালুর জন্য ব্যবহৃত হয়।
- F9 কোয়ার্ক এক্সপ্রেসের মেজারমেন্ট টুলবার চালু করার জন্য ব্যবহার করা হত।
- F10 মেনু বার চালু করে।
- F11 ফুলস্ক্রিন মোড চালু বা বন্ধ করে।
- F12 ইন্সরেজি থেকে বাংলা বা বাংলা থেকে ইংরেজি করার জন্য ব্যবহার করা হয়।

উৎস: ১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও
২। ব্রিটানিকা।

৫৯৯.
কম্পিটারের কোন মেমরী কখনো স্মৃতিভ্রংশ হয় না?
  1. ক) ROM
  2. খ) RAM
  3. গ) CD-ROM
  4. ঘ) Processor
ব্যাখ্যা


সূত্রঃ কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৬০০.
নিচের কোনটি আউটপুট যন্ত্র নয়?
  1. মনিটর
  2. প্লটার
  3. হেডফোন
  4. লাইট পেন
ব্যাখ্যা

একটি লাইট পেন হল একটি কম্পিউটার ইনপুট যন্ত্র যা দেখতে লম্বা সরু লাঠির মতন।
ইনপুট ডিভাইসের উদাহরণ গুলোর মধ্যে রয়েছে
- কীবোর্ড,
- মাউস,
- স্ক্যানার,
- ক্যামেরা,
- জয়স্টিক এবং
- মাইক্রোফোন ইত্যাদি। 

কম্পিউটারের আরো কয়েকটি আউটপুট ডিভাইস:
- মনিটর,
- প্রিন্টার,
- স্পিকার,
- প্লটার,
- প্রজেক্টর,
- হেডফোন ইত্যাদি। 

উৎস: মাধ্যমিক কম্পিউটার ও যোগাযোগ প্রযুক্তি।