বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয়সমূহ

মোট প্রশ্ন৭১২এই পাতা১১প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয়সমূহ

PrepBank · পাতা / · ৭০১৭১১ / ৭১২

৭০১.
'ভারত স্বাধীনতা আইন' প্রণীত হয় কবে?
  1. ৪ অক্টোবর ১৯৪৭
  2. ২০ জুন ১৯৪৭
  3. ১৮ জুলাই ১৯৪৭
  4. ৩ জুন ১৯৪৭
ব্যাখ্যা
♦ 'ভারত স্বাধীনতা আইন' 
- ব্রিটিশ ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক ও শাসনতান্ত্রিক ইতিহাসের গতিধারায় ১৯৪৭ সালের ভারত শাসন আইন ভারতীয়দের জাতীয় জীবনের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ও উল্লেখযোগ্য ঘটনা ।
- তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী মি. এটলির ঘোষণা মোতাবেক ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল লর্ড মাউন্ট ব্যাটেন ভারতবর্ষকে বিভক্তির মাধ্যমে ভারতীয় শাসন পরিকল্পনায় যে সমস্ত সুপারিশ করেন সেগুলোকে সামনে রেখে ব্রিটিশ সরকার ভারতবর্ষের জনগণের স্বাধীনতা প্রদানে দৃঢ় প্রতিজ্ঞ হয়।
- এবং এ আলোকেই ব্রিটিশ পার্লামেন্ট ১৯৪৭ সালের ১৮ জুলাই কতিপয় ধারা সংবলিত ভারত শাসন আইন পাস করে ।
- এই আইন অনুসারে ভারতবর্ষ থেকে ব্রিটিশ শাসনের অবসান ঘটে ।
- এবং পৃথিবীর মানচিত্রে অখণ্ড ভারতের পরিবর্তে পাকিস্তান ও ভারত নামে দুটি স্বাধীন রাষ্ট্রের উদ্ভব ঘটে ।

উৎস- বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতাঃ নবম-দশম শ্রেণী। 
৭০২.
জলবায়ু পরিবর্তন রোধে গঠিত ‘গ্রিন ক্লাইমেট ফান্ড’ (GCF)–এর সদর দপ্তর কোথায়?
  1. কানকুন
  2. গ্যামিল্টন
  3. ওয়েলিংটন
  4. ইনচিয়ন
ব্যাখ্যা
Green Climate Fund:  
- গ্রিন ক্লাইমেট ফান্ড (Green Climate Fund) জাতিসংঘের জলবায়ু পরিবর্তন কনভেনশন ফ্রেমওয়ার্ক (UNFCCC) কর্তৃক গঠিত একটি গঠিত তহবিল।
- শিল্পোন্নত দেশ সমূহের প্রদত্ত চাঁদা থেকে এই তহবিল গঠিত হবে।
- প্রতিষ্ঠাকাল: ২০১০ সাল। 
- প্রতিষ্ঠার স্থান: কানকুন, মেক্সিকো। 
- প্রতিষ্ঠাকালীন সম্মেলন: কপ-১৬।
- সদর দপ্তর: ইনচিয়ন, দক্ষিণ কোরিয়া। 
- No. of projects: ২৫৩টি।
- এর মূল লক্ষ্য ক্ষতিগ্রস্থ দেশগুলোকে সহায়তা করা ও কার্বন নির্গমন কমানো।
 
উৎস: Green Climate Fund ওয়েবসাইট।
৭০৩.
UPU-এর সদর দপ্তর কোন শহরে অবস্থিত?
  1. জেনেভা, সুইজারল্যান্ড
  2. লন্ডন, ইংল্যান্ড
  3. নিউ ইয়র্ক, আমেরিকা
  4. বার্ন, সুইজারল্যান্ড
ব্যাখ্যা
UPU:
- UPU-এর পূর্ণরূপ: Universal Postal Union অথবা বিশ্ব ডাক ইউনিয়ন।
- প্রতিষ্ঠিত হয়: ৯ অক্টোবর, ১৮৭৪ সালে।
- বার্ন চুক্তির মাধ্যমে এটি প্রতিষ্ঠিত হয়।
- জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে: ১ জুলাই, ১৯৪৮।
- সদর দপ্তর: বার্ন, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য: ১৯২টি।
- বর্তমান মহাপরিচালক: মাসাহিকো মেটোকি।

উল্লেখ্য,
- শুরুতে এর নাম ছিলো General Postal Union, ১৮৭৮ সালে Universal Postal Union নাম ধারণ করে।

উৎস: UPU ওয়েবসাইট।
৭০৪.
বিশ্বের অন্যতম কেমিক্যাল উৎপাদনকারী কোম্পানি BASF-এর হেডকোয়ার্টারস কোথায় অবস্থিত?
  1. নেদারল্যান্ড
  2. যুক্তরাজ্য
  3. ফ্রান্স
  4. জার্মানি
  5. ইতালি
ব্যাখ্যা
BASF:
- BASF-এর পূর্ণরূপ: Badische Anilin- und Sodafabrik.
- এটি বিশ্বের সবচেয়ে বড় রাসায়নিক উৎপাদনকারী কোম্পানি। 
- বর্তমানে রাসায়নিক, প্লাস্টিক, কৃষি পণ্য, পুষ্টি ও যত্ন পণ্য, পৃষ্ঠ প্রযুক্তি এবং শিল্প সমাধান সহ বিস্তৃত পণ্য উৎপাদন করে।
- প্রতিষ্ঠিত হয়েছিল: ৬ এপ্রিল, ১৮৬৫।
- প্রধান প্রতিষ্ঠাতা: Friedrich Engelhorn.
- সদর দপ্তর: লুডভিগশাফ, জার্মানি।

⇒ ১৮৬৫ সালে ম্যানহাইমে Badische Anilin- & Soda-Fabrik (Baden Anilin & Soda Factory) নামে এই কোম্পানিটি প্রতিষ্ঠিত হয়।
- ১৯১৯ সালে প্রধান কার্যালয় রাইন নদী পেরিয়ে লুডভিগশাফেনে স্থানান্তরিত হয়।
- ১৯২৫ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত কোম্পানিটি বিশ্বের বৃহত্তম রাসায়নিক সংস্থা IG Farben (qv) এর অংশ ছিল।
- ১৯৫২ সালে BASF পুনর্গঠিত হয়।

উৎস: i) BASF ওয়েবসাইট।
ii) Britannica.
৭০৫.
বিশ্বের সবচেয়ে বড় তেল উৎপাদক কোম্পানি কোনটি? [জানুয়ারি, ২০২৬]
  1. এক্সনমোবিল
  2. শেভরন
  3. সৌদি আরামকো
  4. টোটালএনার্জিজ
ব্যাখ্যা

• Saudi Arabian Oil Company/Saudi Aramco: 
- সৌদি আরামকো বিশ্বের বৃহত্তম তেল উৎপাদক কোম্পানি। 
- প্রধান কার্যালয়: ধাহরান, সৌদি আরব। 
- বাজার মূলধন: প্রায় ১.৭ ট্রিলিয়ন ডলার। 
- ২০২৪ সাল পর্যন্ত যেকোনো শিল্পের মধ্যে সর্বাধিক মুনাফাকারী কোম্পানি হিসেবে পরিচিত। 
- ১৯৩৩ সালে সৌদি আরব তেল খননের অনুমতি দেয়ার পর এটি শুরু হয়, তখন Chevron কোম্পানি এতে কাজ করছিল।
- ১৯৮০ সালে সৌদি সরকার পুরো কোম্পানিটির মালিকানা নেয়।
- ২০১৯ সালে কোম্পানিটির আইপিও একটি ঐতিহাসিক ঘটনা হিসেবে বিবেচিত হয়, যেখানে ২৯.৪ বিলিয়ন ডলার সংগ্রহ করা হয়, যা ইতিহাসের সর্ববৃহৎ প্রাথমিক গণপ্রস্তাব (IPO)। 

তথ্যসূত্র:
 i) ব্রিটানিকা।
ii) সৌদি আরামকো কোম্পানি। 
iii) এনার্জি, তেল ও গ্যাস ম্যাগাজিন।

৭০৬.
ইন্টারপোলের বর্তমান সদর দপ্তর কোথায়?
  1. প্যারিস
  2. ভিয়েনা
  3. ভেনেভা
  4. লিওঁ
ব্যাখ্যা
Interpol:
- International Criminal Police Organization হলো আন্তর্জাতিক পুলিশ সংস্থা।
- Interpol ১৯২৩ সালের সেপ্টেম্বরে প্রতিষ্ঠিত হয়।
- এটির বর্তমান সদর দপ্তর ফ্রান্সের লিওঁ শহরে অবস্থিত। (আগস্ট, ২০২৪)
- ১৯৪৬ সালে ফ্রান্সের প্যারিসে এবং ১৯৮৯ সালে ফ্রান্সের লিওঁ শহরে সদর দপ্তর স্থাপন করা হয়।
- এটির বর্তমান সদস্য ১৯৬টি দেশ। (আগস্ট, ২০২৪)
- বাংলাদেশ ১৯৭৬ সালের ১৪ অক্টোবর ইন্টারপোলের সদস্যপদ লাভ করে।

তথ্যসূত্র - ইন্টারপোল অফিসিয়াল ওয়েবসাইট।
৭০৭.
মোমের মূর্তি সংরক্ষণ এর জন্য কোন যাদুঘর বিখ্যাত?  
  1. মাদাম তুসো
  2. দ্য লুভর
  3. শাংহাই মিউজিয়াম
  4. দ্য হারমিটেজ মিউজিয়াম
ব্যাখ্যা

• মাদাম তুসো জাদুঘর:
- মাদাম তুসো জাদুঘর ১৮৩৫ সালে লন্ডনের বেকার স্ট্রিটে প্রতিষ্ঠিত হয়েছিল।
- ফরাসি মোম শিল্পী মেরি তুসো এটি প্রতিষ্ঠা করে।
-ভিক্টোরিয়ান যুগ থেকে এটি লন্ডনের একটি প্রধান পর্যটন আকর্ষণ হিসেবে পরিচিত।
- তিনি বিখ্যাত ব্যক্তিদের মোমের মূর্তি তৈরি করতেন এবং 
- এই জাদুঘরটি স্থাপন করেছিলেন তার মূর্তিগুলোর একটি স্থায়ী প্রদর্শনী কেন্দ্র হিসেবে, যেখানে ফরাসি বিপ্লবের শিকার, অন্যান্য কুখ্যাত ব্যক্তিত্ব এবং প্রভাবশালী ব্যক্তিদের মূর্তিগুলো সংরক্ষিত ছিল।
- মাদাম তুসোর মোমের জাদুঘর কেবল ঐতিহাসিক ও রাজকীয় ব্যক্তিত্ব নয়, চলচ্চিত্র তারকা, খেলোয়াড়, সঙ্গীতশিল্পী এবং রাজনৈতিক নেতাদেরও ভাস্কর্য প্রদর্শন করে।

উৎস: Madame Tussauds Official Website.

৭০৮.
ICAN- এর পূর্ণরূপ কোনটি?  
  1. International Coalition Against Nuclear Arms
  2. International Committee for Atomic Neutralization
  3. International Campaign to Abolish Nuclear Weapons
  4. International Consortium for Anti-Nuclear Action
ব্যাখ্যা

• ICAN:
- 'ICAN' এর পূর্ণরূপ - International Campaign to Abolish Nuclear Weapons.
- এটি একটি পরিবেশবাদী সংস্থা‌।
- এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয় ২০০৭ সালে।
- সংস্থাটির সদর দপ্তর- জেনেভা, সুইজারল্যান্ড।
- সংস্থাটি শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে- ২০১৭ সালে।
- ICAN হল এক শতাধিক দেশের বেসরকারী সংস্থাগুলির একটি জোট যা পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণের জাতিসংঘের চুক্তি মেনে চলা এবং বাস্তবায়নে কাজ করে।

তথ্যসূত্র: ICAN এর ওয়েবসাইট। 

৭০৯.
জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ের (UNU) মূল ক্যাম্পাস কোন দেশে অবস্থিত?
  1. জাপান
  2. চীন
  3. যুক্তরাষ্ট্র
  4. কানাডা
ব্যাখ্যা
UNU:
- জাতিসংঘের মহাসচিব উ থান্ট ১৯৬৯ সালের জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক প্রতিবেদনে, তিনি একটি "জাতিসংঘ বিশ্ববিদ্যালয় গঠনের প্রস্তাব করেছিলেন।
- UNU- United Nations University বা জাতিসংঘ বিশ্ববিদ্যালয়।
- প্রতিষ্ঠা লাভ করে- ১৯৭২ সালে।
- জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য হল যৌথ গবেষণা এবং শিক্ষার মাধ্যমে বৈশ্বিক সমস্যাগুলি সমাধান করার প্রচেষ্টায় অবদান রাখা।
- জাতিসংঘ বিশ্ববিদ্যালয় অবস্থিত- টোকিও, জাপান।
- (UNU) ক্যাম্পাসের কার্যক্রম চালু আছে বর্তমানে - ১২ টি দেশে।

তথ্যসূত্র - UNUঅফিসিয়াল ওয়েবসাইট।
৭১০.
সর্বশেষ কোন দুটি দেশ শেনজেন অঞ্চলের অন্তর্ভুক্ত হয়? [ফেব্রুয়ারি, ২০২৫]
  1. লাটভিয়াস ও লিথুয়ানিয়া
  2. রোমানিয়া ও স্লোভাকিয়া
  3. ক্রোয়েশিয়া ও সাইপ্রাস
  4. রোমানিয়া ও বুলগেরিয়া
ব্যাখ্যা
শেনজেন চুক্তি (Schengen):
- শেনজেন চুক্তি হল ইউরোপীয় দেশগুলোর মধ্যে স্বাধীন ও নিয়ন্ত্রণমুক্ত সীমানা চলাচলের জন্য একটি চুক্তি।
- এই চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৮৫ সালে।
- স্থান: শেনজেন, লুক্সেমবার্গ।
- শেনজেন নামটি এসেছে লুক্সেমবার্গের একটি ছোট গ্রাম থেকে, যা জার্মানি ও ফ্রান্সের সীমান্তে অবস্থিত।

- শেনজেনভুক্ত দেশ: ২৯টি। সদস্য দেশসমূহ:
• ২৫টি EU সদস্য রাষ্ট্র;
• ৪টি ইউরোপিয়ান ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশন (EFTA) সদস্য দেশ: আইসল্যান্ড, লিচেনস্টেইন, নরওয়ে, সুইজারল্যান্ড।

উল্লেখ্য,
- সর্বশেষ শেনজেন অঞ্চলে যুক্ত হয়েছে রোমানিয়া ও বুলগেরিয়া।
• ৩০ ডিসেম্বর ২০২৩ - EU কাউন্সিল বুলগেরিয়া ও রোমানিয়ার বিমান ও সমুদ্র সীমান্ত থেকে নিয়ন্ত্রণ সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেয়।
• ১২ ডিসেম্বর ২০২৪ - EU কাউন্সিল ভূমি সীমান্তের নিয়ন্ত্রণও তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয়।
• ২০২৫ সালের জানুয়ারিতে সম্পূর্ণরূপে শেনজেন অঞ্চলে যুক্ত হয় রোমানিয়া ও বুলগেরিয়া।

তথ্যসূত্র: European Union ওয়েবসাইট।
৭১১.
দক্ষিণ আমেরিকার আঞ্চলিক জোট 'MERCOSUR'-এর সদস্য দেশ নয় কোনটি?
  1. আর্জেন্টিনা
  2. ব্রাজিল
  3. উরুগুয়ে
  4. চিলি
ব্যাখ্যা

দক্ষিণ আমেরিকার আঞ্চলিক জোট 'MERCOSUR'-এর সদস্য দেশ নয়- চিলি। 
উল্লেখ্য যে, এখানে প্রশ্নে সদস্য বলতে পূর্ণ সদস্য বোঝানো হয়েছে। চিলি পূর্ণ সদস্য দেশ নয়, এটি সহযোগী সদস্য দেশ।

MERCOSUR:
- MERCOSUR বা The Southern Common Market দক্ষিণ আমেরিকা অঞ্চলের একটি আঞ্চলিক বাণিজ্যিক জোট।
- প্রতিষ্ঠাকালীন চুক্তি: Treaty of Asuncion.
- প্রতিষ্ঠিত হয়: ২৬ মার্চ, ১৯৯১।
- চুক্তি স্বাক্ষরের স্থান: আসুনসিয়ন, প্যারাগুয়ে।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে এবং উরুগুয়ে।
- বর্তমান সদস্য: ৫টি (আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে, উরুগুয়ে ও বলিভিয়া)।  
- সহযোগী সদস্য: ৭টি (বলিভিয়া, চিলি, কলম্বিয়া, ইকুয়েডর, গায়ানা, পেরু, পানামা, সুরিনাম)।

- সদরদপ্তর: মণ্টেভিডিও, উরুগুয়ে।

উল্লেখ্য,
- বর্তমানে ভেনেজুয়েলার সদস্যপদ স্থগিত রয়েছে।
- বলিভারিয়ান রিপাবলিক অব ভেনেজুয়েলা উশুয়ায়ার প্রোটোকলের ৫ অনুচ্ছেদের দ্বিতীয় অনুচ্ছেদের বিধান অনুসারে, মার্কোসুর রাষ্ট্রীয় পক্ষ হিসাবে তার অধিকার এবং বাধ্যবাধকতা স্থগিত করা হয়েছে।

উৎস: Council on Foreign Relations ওয়েবসাইট।