ব্যাখ্যা
• 'রক্তকরবী' নাটক:
- রক্তকরবী (১৯২৬) রবীন্দ্রনাথের একটি সাংকেতিক নাটক।
- ১৩৩০ বঙ্গাব্দে নাটকটি প্রবাসী পত্রিকায় প্রকাশিত।
- রক্তকরবীতে ধনের উপর ধান্যের, শক্তির উপর প্রেমের ও মৃত্যুর উপর জীবনের জয়গান গাওয়া হয়েছে।
• প্রধান পুরুষ চরিত্র: রঞ্জন।
- নাটকে 'নন্দিনী' চরিত্রটি নিপীড়িত মানুষের মাঝখানে দেখা দিয়েছে আনন্দের দূত রূপে।
- 'রঞ্জন' বিদ্রোহের বাণী বহন করে এনেছে।
অন্যদিকে,
রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু উল্লেখযোগ্য রচনার চরিত্র:
- তাঁর 'শাস্তি' ছোটগল্পের নায়িকা - 'চন্দরা'।
- তাঁর 'একরাত্রি' ছোটগল্পের চরিত্র- 'সুরবালা'।
- তাঁর 'যোগাযোগ' উপন্যাসের চরিত্র: কুমুদিনী।
- 'বিসর্জন 'নাটকের চরিত্র - অপর্ণা, জয়সিংহ, রঘুপতি, গুণবতী, গোবিন্দমাণিক্য।
- 'ডাকঘর' নাটকের উল্লেখযোগ্য চরিত্র - 'অমল'।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।