ব্যাখ্যা
• F5 সাধারণত ওয়েব ব্রাউজারে পেজ রিফ্রেশ বা রিলোড করার জন্য ব্যবহার করা হয়। যখন আমরা কোনো ওয়েবসাইটে নতুন তথ্য দেখতে চাই বা যদি পেজে কোনো সমস্যা থাকে, তখন F5 চাপলে ব্রাউজার সার্ভার থেকে পুনরায় সর্বশেষ তথ্য নিয়ে পেজটি পুনরায় লোড করে। এটি নতুন ট্যাব খোলা, ব্রাউজার বন্ধ করা বা ডেভেলপার টুলস খোলার জন্য ব্যবহৃত হয় না। F5 শর্টকাটটি সময় বাঁচায় এবং ব্যবহারকারীদের পেজটি ম্যানুয়ালি রিফ্রেশ করার ঝামেলা কমায়। তাই ওয়েব ব্রাউজিংয়ের সময় এটি সবচেয়ে সাধারণ এবং জরুরি কিবোর্ড শর্টকাট হিসেবে বিবেচিত হয়।
উত্তর: ক) পেজ রিফ্রেশ/রিলোড করা।
• ফাংশন কী:
- বিশেষ কার্য সম্পাদনের জন্য কম্পিউটারের কী-বোর্ডের বাম পাশের ওপরের সন্নিবেশিত F1, F2......F12 নম্বরযুক্ত কী গুলোকে ফাংশন কী বলা হয়।
- কম্পিউটারে মোট ১২ টি ফাংশন কী আছে।
- ফাংশন কী গুলোর মাধ্যমে তথ্য সংযোজন, বিয়োজন, সম্পাদনার কাজ সহ মেনুর বিভিন্ন কমান্ড বা অপশন নির্বাচন করা হয়।
• কম্পিউটার কী বোর্ড এর ফাংশন কী সমূহের ব্যবহার:
- F1 এর সাহায্যে হেল্প মেনু দেখা যায়।
- F2 এর সাহায্যে কোনো ফাইল বা ফোল্ডার এর নাম পরিবর্তন করা যায়।
- F3 সার্চ সুবিধা দেয় ।
- F4 last action performed repeat করা যায় এবং কমান্ড পুনরাবৃত্তি করার জন্য ব্যবহৃত হয়।
- F5 পেইজ রিফ্রেশ করা যায়।
- F6 মাউসের কারসরকে ইন্টারনেট ব্রাউজারের অ্যাড্রেসবারে নিয়ে যেতে ব্যবহার করা হয়।
- F7 বানান ও ব্যাকরণ ঠিক করা হয়।
- F8 অপারেটিং সিস্টেমের safe mood চালু করার জন্য ব্যবহার করা হয়।
- F9 কোয়ার্ক এক্সপ্রেসের মেজারমেন্ট টুলবার চালু করার জন্য ব্যবহার করা হয়।
- F10 ইন্টারনেট ব্রাউজারের কোনো খোলা উইন্ডোর মেনুবার চালু করা হয়।
- F11 ফুলস্ক্রিন দেখতে ব্যবহার করা হয়।
- F12 ইংরেজি থকে বাংলা বা বাংলা থেকে ইংরেজি করার জন্য ব্যবহার করা হয়।
উৎস: ব্রিটানিকা।