ব্যাখ্যা
সমাধান;
২ক + ৪ক + ৬ক = ১৮০°
⇒ ১২ক = ১৮০°
⇒ ক = ১৫°
৬ক = ৬ × ১৫° = ৯০° । সুতরাং ত্রিভুজটি সমকোণী।
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ৪ / ২০ · ৩০১–৪০০ / ২,০০৯
প্রশ্ন: যদি কোনো ত্রিভুজে দুই বাহুর যোগ তৃতীয় বাহুর সমান হয়, তবে সেই ত্রিভুজটি কী হবে?
সমাধান:
ত্রিভুজ অসমতা উপপাদ্য (Triangle Inequality Theorem) অনুযায়ী, ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল সর্বদা তৃতীয় বাহুর চেয়ে বড় হতে হবে।
• যদি দুই বাহুর যোগ তৃতীয় বাহুর সমান হয়, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হবে এবং এটি কোনো ত্রিভুজ গঠন করতে পারবে না।
উদাহরণ:
- বাহুসমূহ a, b, c এবং a + b = c।
- ত্রিভুজ গঠনের জন্য a + b > c হতে হবে।
- a + b = c হলে এটি এক সরলরেখা তৈরি করে, ত্রিভুজ নয়।
∴ ত্রিভুজটি আঁকা সম্ভব নয়।
প্রশ্ন: সমবাহু ত্রিভুজের পরিসীমা 24 মিটার হলে, এর ক্ষেত্রফলের অর্ধেক কত হবে?
সমাধান:
দেওয়া আছে,
সমবাহু ত্রিভুজের পরিসীমা 24 মিটার
সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য = 24/3 = 8 মিটার
তাহলে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√3/4) × (বাহুর দৈর্ঘ্য )2 = (√3/4) × 82= (√3/4) × 64= 16√3 বর্গ মিটার
∴ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের অর্ধেক = 16√3/2 = 8√3 বর্গ মিটার
মনে করি,
অতিভূজ = 6a মিঃ
∴ সমান বাহুর দৈর্ঘ্য = 6a × 5/6 = 5a মিঃ
∴ পরিসীমা, 6a + 5a + 5a = 32
বা, 16a = 32
∴ a = 2
∴ বাহুর দৈর্ঘ্য = 5 × 2 = 10
∴ ক্ষেত্রফল = 1/2 × 10 × 10 = 50 বর্গমিঃ
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা 6√3 সেমি হলে, এর পরিসীমা কত সেমি?
সমাধান:
ধরি, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য = a
আমরা জানি,
সমবাহু ত্রিভুজের উচ্চতা = (√3/2) × a
প্রশ্নমতে,
(√3/2) × a = 6√3
⇒ (1/2) × a = 6
∴ a = 12
আবার,
সমবাহু ত্রিভুজের পরিসীমা = 3a
∴ পরিসীমা = 3 × a = 3 × 12 = 36 সেমি
প্রশ্ন: একটি ত্রিভুজাকৃতি মাঠের বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে 20m, 21m, 29m হলে এর ক্ষেত্রফল কত?
সমাধান:
ধরি, বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে a = 20m, b = 21m, c = 29m
অর্ধপরিসীমা, s = (a + b + c)/2
= (20 + 21 + 29)/2
= 70/2
= 35
আমরা জানি,
ক্ষেত্রফল = √{s(s - a)(s - b)(s - c)}
= √{35(35 - 20)(35 - 21)(35 - 29)}
= √{35 × 15 × 14 × 6}
= √44100
= 210
প্রশ্ন: একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাণ যথাক্রমে x/6, x/6 এবং 4x/6 হলে, বৃহত্তম কোণটির মান কত?
সমাধান:
আমরা জানি,
ত্রিভুজের তিন কোণের সমষ্টি = 180°
বা, x/6 + x/6 + 4x/6 = 180°
বা, (x + x + 4x)/6 = 180°
বা, 6x/6 = 180°
∴ x = 180°
∴ বৃহত্তম কোণটির পরিমাণ হবে = 4x/6
= {(4 × 180)/6}°
= 120°
একটি ত্রিভুজ অঙ্কন করতে হলে নিম্নোক্ত তথ্যগুলোর অন্তত যে কোন একটি জানা থাকতে হবেঃ
১. দুইটি বাহুর দৈর্ঘ্য ও তাদের অন্তর্ভুক্ত কোণ
২. দুই কোণ ও এক বাহুর দৈর্ঘ্য
৩. দুই বাহুর দৈর্ঘ্য ও একটির বিপরীত কোণ
৪. তিন বাহুর দৈর্ঘ্য
∴ PR² = PQ² + QR² ⇒ 32² = 25² + QR²
∴ QR = √399
সুতরাং ক্ষেত্রফল = (1/2)×QR×PQ = (1/2)×√399×25 = 12.5√399 cm²
ধরি, লম্বের দৈর্ঘ্য = x
তাহলে, ভূমির দৈর্ঘ্য = x - 1
অতিভুজের দৈর্ঘ্য = x + 1
আমরা জানি, অতিভুজ2 = লম্ব2 + ভূমি2
⇒ (x + 1)2 = (x - 1)2 + x2
⇒ x2 + 2x + 1 = x2 - 2x + 1 + x2
⇒ x2 - 4x = 0
⇒ x(x - 4) = 0
⇒ x = 4 [যেহেতু, ত্রিভুজের লম্ব কখনো শূন্য হতে পারে না]
তাহলে, ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য = 4 + 1 = 5 মিটার
প্রশ্ন: নিচে তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া হলো। কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব?
সমাধান:
আমরা জানি,
ত্রিভুজের যেকোনো দুই বাহুর দৈর্ঘ্যের সমষ্টি এর তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর ।
এখানে একমাত্র 7 + 5 > 12 বাহু গুলো দ্বারা ত্রিভুজ অঙ্কন সম্ভব।
ত্রিভুজ সংক্রান্ত আরো কিছু তথ্য:
- কোনো ত্রিভুজের একটি বাহু অপর একটি বাহু অপেক্ষা বৃহত্তর হলে, বৃহত্তর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর হবে।
- কোনো ত্রিভুজের একটি কোণ অপর একটি কোণ অপেক্ষা বৃহত্তর হলে, বৃহত্তর কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর হবে।
- ত্রিভুজের যেকোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে তার অর্ধেক।
সমকোণী ত্রিভুজের অতিভুজ2= লম্ব2+ভূমি2
122 + 52 = 132
তাই সঠিক উত্তর অপশন (ঘ)।
প্রশ্ন: একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 8 মিটার এবং উহার দুটি বাহুর প্রতিটি 5 মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
সমাধান:
আমরা জানি,
সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (b/4){√4(a)2 - (b)2}
দেওয়া আছে,
সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি, b = 8 মিটার
এবং দুটি বাহুর প্রতিটি, a = 5 মিটার
∴ ক্ষেত্রফল = (b/4){√4(a)2 - (b)2}
= (8/4){√4(5)2 - (8)2}
= 2 × {√(100 - 64)}
= 2√36
= 2 × 6
= 12
∴ সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = 12 বর্গমিটার।
প্রশ্ন: ত্রিভুজ ABC-তে ভরকেন্দ্র G, এবং ক্ষেত্রফল ১২০ বর্গ একক। BGA ত্রিভুজের ক্ষেত্রফল কত?
সমাধান:
আমরা জানি,
ত্রিভুজের ভরকেন্দ্র ত্রিভুজকে সমান তিন ভাগে ভাগ করে।
∴ BGA ত্রিভুজের ক্ষেত্রফল = (১/৩) × ABC ত্রিভুজের ক্ষেত্রফল
= (১/৩) × ১২০
= ৪০ বর্গ একক।
প্রশ্ন: একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাণ যথাক্রমে y/6, y/6 এবং 8y/6 হলে, বৃহত্তম কোণটির মান কত হবে?
সমাধান:
আমরা জানি,
ত্রিভুজের তিন কোণের সমষ্টি = দুই সমকোণ = 180°
বা, y/6 + y/6 + 8y/6 = 180°
বা, (y + y + 8y)/6 = 180°
বা, 10y/6 = 180°
বা, 5y/3 = 180°
বা, 5y = 180° × 3
বা, y = (180° × 3)/5
∴ y = 108°
∴ বৃহত্তম কোণটির পরিমাণ হবে = 8y/6
= {(8 × 108)/6}°
= 144°
প্রশ্ন: ΔABC এর ∠B এবং ∠C এর অন্তর্দ্বিখন্ডকদ্বয় O বিন্দুতে মিলিত হলে ∠BOC = ?
সমাধান:
ΔABC এ,
∠A + ∠B + ∠C = 180°
⇒ (1/2)∠A + (1/2)∠B + (1/2)∠C = 90°
⇒ (1/2)∠B + (1/2)∠C = 90° - (1/2)∠A
ত্রিভুজ BOC এ,
∠BOC + (1/2)∠B + (1/2)∠C = 180°
⇒ ∠BOC + 90° - (1/2)∠A = 180°
⇒ ∠BOC = 180° - 90° + (1/2)∠A
⇒ ∠BOC = 90° + (1/2)∠A
প্রশ্ন: সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ২ মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
সমাধান:
দেওয়া আছে,
ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য = ২ মিটার
আমরা জানি,
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a হলে,
ত্রিভুজটির ক্ষেত্রফল হবে = (√৩/৪)× a২ বর্গ একক
∴ ত্রিভুজের ক্ষেত্রফল = (√৩/৪) × a২ বর্গ মিটার
= (√৩/৪) × (২)২
= (√৩/৪) × ৪
= √৩
∴ ত্রিভুজটির ক্ষেত্রফল = √৩ বর্গ মিটার।
- ত্রিভুজের শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর মধ্যবিন্দুর উপর অঙ্কিত রেখাকে ঐ ত্রিভুজের মধ্যমা বলে।
- ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে এর ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যকে ঐ ত্রিভুজের উচ্চতা বলে
- ত্রিভুজের মধ্যমাত্রয়ের ছেদবিন্দুকে ভরকেন্দ্র বলে।
- ত্রিভুজের কোণত্রয়ের সমদ্বিখণ্ডকের ছেদবিন্দুকে অন্তঃকেন্দ্র বলে।
- ত্রিভুজের তিন বাহুর লম্বদ্বিখণ্ডকগুলোর ছেদবিন্দুকে পরিকেন্দ্র বলে।
প্রশ্ন: ΔABC এ ∠A = 70°, ∠B = 20° হলে ত্রিভুজটি কী ধরনের?
সমাধান:
দেওয়া আছে,
ΔABC এর ∠A = 70°, ∠B = 20°
∴ অপর কোণটি, ∠C = 180° - (70° + 20°)
= 180° - 90°
= 90°
এখানে, ∠C কোণ 90° হওয়ায়,
তাই, ΔABC একটি সমকোণী ত্রিভুজ।
প্রশ্ন: একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা ৬ সে.মি. বেশি। ত্রিভুজটির ক্ষেত্রফল ৮১০ বর্গ সে.মি. হলে, এর উচ্চতা কত?
সমাধান:
ধরি, ত্রিভুজের উচ্চতা = h সে.মি.
তাহলে ভূমি = ২h + ৬ সে.মি.
আমরা জানি,
ত্রিভুজের ক্ষেত্রফল = (১/২) × ভূমি × উচ্চতা
⇒ (১/২) × ভূমি × উচ্চতা = ৮১০
⇒ (১/২) × (২h + ৬) × h = ৮১০
⇒ (২h + ৬) × h = ১৬২০
⇒ ২h২ + ৬h = ১৬২০
⇒ ২h২ + ৬h - ১৬২০ = ০
⇒ h২ + ৩h - ৮১০ = ০
⇒ h২ + ৩০h - ২৭h - ৮১০ = ০
⇒ h(h + ৩০) - ২৭(h + ৩০) = ০
⇒ (h + ৩০)(h - ২৭) = ০
হয়,
h - ২৭ = ০
∴ h = ২৭
অথবা,
h + ৩০ = ০
∴ h = - ৩০ ; [ইহা গ্রহণযোগ্য নয় কারণ উচ্চতা ঋণাত্মক হতে পারে না]
সুতরাং, ত্রিভুজের উচ্চতা ২৭ সে.মি.।
এখানে, x/2 + x + 3x/2 = 180°
বা, x + 2x + 3x = 180° × 2
বা, 6x = 360°
∴ x = 60°
∴ 60° এর সম্পূরক কোণ = 180° - 60° = 120°
ত্রিভূজের তিনটি কোণ পরস্পর সমান।
ফলে প্রতিটি কোণের পরিমাণ 60° যা সুক্ষকোণ।
সুতরাং ত্রিভূজটি সুক্ষকোণী।
দুটি সমান কোনের বাহু দু'টি সমান হবে ফলে ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ।
আমরা জানি,
সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল = (১/২) × ভূমি × লম্ব
সুতরাং
ক্ষেত্রফল = (½) × 20 × 21 বর্গমিটার
= (½)× 420 বর্গমিটার
= 210 বর্গমিটার
y=3x+2……..(i)
y= -3x+2…….(ii)
এবং y= -2……(iii)
এখানে, (i) ও (ii) নং সমীকরণের ঢাল যথাক্রমে 3 ও -3, যাদের পরমমান সমান। সুতরাং এই রেখা দুটি সমান। কিন্তু (iii) নং রেখাটি (i) ও (ii) নং হতে ভিন্ন।
তাই সমীকরণগুলো দ্বারা গঠিত চিত্রটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ।