ব্যাখ্যা
- উল্লিখিত অপশন গুলোর মধ্যে - Since it was raining, we stayed indoors. - বাক্যে since হচ্ছে conjunction.
- since যদি দুইটি Clause কে যুক্ত হতে সাহায্য করে তবে তা Conjunction হবে।
- 'যেহেতু বা কারণ' অর্থে since ব্যবহৃত হলে তা Conjunction হয়ে যাবে।
• Since it was raining, we stayed indoors.
- বাংলা অর্থ - যেহেতু বৃষ্টি হচ্ছিলো, তাই আমরা ঘরেই ছিলাম
-এখানে 'যেহেতু' অর্থে Since ব্যবহার হচ্ছে তাই এটি Conjunction.
• অন্যদিকে,
- Since (followed by a noun), Preposition হিসেবে বিবেচ্য হবে।
- 'থেকে' অর্থে যখন since ব্যবহৃত হয় তখন এটি Preposition.
- যেমন:
- He has lived in this city since January.
- She hasn't spoken to him since last year.
• আবার since যদি কোনো বাক্যের একেবারে শেষে ব্যবহৃত হয় তা adverb হিসেবে বিবেচিত হয়।
যেমন: She went away on Friday and we haven't seen her since.
Source:
1. Oxford Learner's Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.