বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

English Language

মোট প্রশ্ন৫৮,৬৪৫এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

English Language

PrepBank · পাতা / ৫৮৪ · ১০১২০০ / ৫৮,৬৪৫

১০১.
Following their _______, they avoided each other at social gatherings.
  1. falling on
  2. falling in
  3. falling flat
  4. falling out
ব্যাখ্যা

Fall out (phrasal verb):  
English Meaning - To have an argument or disagreement that ends a relationship. 
Bangla Meaning - (কারো সঙ্গে) কলহ করা।

Complete Sentence - Following their falling out, they avoided each other at social gatherings.

Other options, 
Fall on - কোন কিছুর উপর পড়া। 
Fall in something/somebody -  (কথ্য) কারো বা কিছুর মায়া বা আকর্ষণে মুগ্ধ হওয়া।
Fall flat - ঈপ্সিত ফললাভে ব্যর্থ হওয়া। 

Source: 
1. Cambridge Dictionary. 
2. Accessible Dictionary by Bangla Academy. 

১০২.
Change the voice: I am to make a note.
  1. A note is to be made by me.
  2. A note was to be made by me.
  3. A note had to be made by me.
  4. A note has to be made by me.
ব্যাখ্যা
♦ Active voice থেকে passive voice করার নিয়ম:
• Active voice এর object টি passive voice এর subject হয়।
• Tense অনুযায়ী auxiliary verb বসে।
• তারপর মূল verb এর past participle হয়।
• Active voice এর subject টি passive voice এর object হয়।
• তার পূর্বে preposition (by, with, at, to, in) বসে।

Active voice: I am to make a note.
Passive voice: A note is to be made by me.
১০৩.
Identify the feminine gender among them.
  1. Bull
  2. Widower
  3. Widow
  4. Wizard
ব্যাখ্যা
• The feminine gender is - Widow. 
- এর masculine gender হচ্ছে - Widower.

• Widow - বিধবা। - feminine gender.
• Widower - বিপত্নীক। - masculine gender.

• Wizard - যাদুকর (masculine gender),
- এর Feminine gender হচ্ছে Witch (ডাইনি)

• Bull - বলদ; ষাঁড় (masculine gender),
- এর femenine gender হচ্ছে Cow (গাভীI)

Source: Accessible Dictionary by Bangla Academy.
১০৪.
I was alarmed ____ the news of my brother's illness.
  1. ক) in
  2. খ) at
  3. গ) of
  4. ঘ) in
ব্যাখ্যা

Alarmed at - আতঙ্কিত হওয়া।
I was alarmed at the news of my brother's illness.
বাক্যটির বাংলা অর্থ দাঁড়ায় - আমি আমার ভাইয়ের অসুস্থতার খবরে আতঙ্কিত হয়েছিলাম।

১০৫.
Complete the proverb sentence:
Diamond cuts ______.
  1. ক) glass
  2. খ) gold
  3. গ) diamond
  4. ঘ) carbon
ব্যাখ্যা
সঠিক প্রবাদ বাক্যটি:
Diamond cuts diamond.
- রতনে রতন চিনে।

Source: Live MCQ Lecture
১০৬.
Antonym of the word 'Seismic' -
  1. ক) Motionless
  2. খ) Hesitate
  3. গ) Endorse
  4. ঘ) Automatic
ব্যাখ্যা
Seismic (adjective)    

English Meaning: 
1. Connected with or caused by earthquakes; Related to or caused by an earthquake or other vibration of the Earth. 
2. Having a very great effect; of very great size. 

Bangla Meaning: ভূকম্পনঘটিত।

• Synonyms: Tectonic (গঠন/কাঠামো সংশ্লিষ্ট), Quaky (কম্পমান), Quivering (কম্পমান), Movement (আন্দোলন, বা নড়াচড়া করে এমন), Vibrational (কম্পনীয়)। 
• Antonyms: Ethereal (বায়বীয়), Vaporous (বাষ্পীয়), Motionless (গতিহীন), Solid (কঠোর), Airy (বায়বীয়)।

অন্য অপশন গুলো:
• Hesitate - ইতস্তত করা।
• Endorse - অনুমোদন করা।
• Automatic - স্বয়ংক্রিয়।

Source: Live MCQ Lecture.
১০৭.
He killed himself.” Here, ‘himself’ is-
  1. Reflexive pronoun 
  2. Distributive pronoun
  3. Demonstrative pronoun
  4. Reciprocal pronoun
ব্যাখ্যা

Correct answer: Reflexive pronoun.

• Reflexive Pronoun:
- যে সকল pronoun, personal pronoun এর সাথে self/selves যোগে গঠিত হয় সেগুলোকে Reflexive pronoun বলে।
- Reflexive Pronoun গুলো হচ্ছে: Myself, Ourselves, Yourself, Yourselves, Himself, Herself, themselves, etc.

• Pronoun:
- Pronoun হলো noun এর পরিবর্তে ব্যবহৃত word. এ কারণে Pronoun কে Substituting word বলে। 
- Example: He, She, We, They, I, etc.

• Pronoun ৮ প্রকার। যথা:
- Personal Pronoun: I, me, my, mine, we, us, our, ours, you, thee, your, yours, he, him, his, she, her, hers. it, its, they, them, etc.
- Reflexive Pronoun: myself, ourselves, yourself, yourselves, himself, herself, themselves, etc.
- Demonstrative Pronoun: this, these, that, those, so, such, the same, etc.
- Indefinite Pronoun: one, any, some, many, few, several, no one, everyone, none, someone, nobody, anybody, some, etc. 
- Interrogative Pronoun: what, which, who, whom, whose, etc.
- Relative Pronoun: what, which, who, whom, whose, that, as, but, whoever, whomever, whatever, etc. 
- Distributive Pronoun: each, either, neither, etc.
- Reciprocal Pronoun: Each other, One another.

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.

১০৮.
নিচের কোনটি Uncountable noun নয়?
  1. ক) star
  2. খ) money
  3. গ) work
  4. ঘ) poetry
ব্যাখ্যা
যে সকল noun কে গণনা করা যায় না (পদার্থ, দোষ, গুণ, কাজ ইত্যাদির নাম) তাকে Uncountable noun বলে.
যেমন, Bread, Equipment, Furniture, information, luggage, poetry, work, homework, scenery, traffic, work, hair ইত্যাদি।
Money - ও Uncountable Noun.
Star তথা তারা গণনা করা যায় বলে এটা countable noun।
১০৯.
Which of the following situations best describes the idiom "a foregone conclusion"?
  1. A surprising outcome
  2. An event that is predetermined
  3. An undecided issue
  4. A new discovery
ব্যাখ্যা
• The required answer is - An event that is predetermined.

A foregone conclusion
- English Meaning: A result that can be predicted with certainty; an inevitable result.
- Bangla Meaning: অবশ্যম্ভাবী, পূর্ব নির্ধারিত।

Example Sentence: The result of the election seems to be a foregone conclusion.
- Bangla Meaning: নির্বাচনের ফলাফল অবশ্যম্ভাবী বলে মনে হচ্ছে।

Source: Live MCQ Lecture
১১০.
He likes to watch movies and _______ cricket on weekends.
  1. plays
  2. playing
  3. played
  4. to play
ব্যাখ্যা

Correct answer: He likes to watch movies and to play cricket on weekends.
- প্রদত্ত sentence টি Parallelism এর শর্ত মেনে হয়েছে।

Parallelism:
- Parallelism হলো যখন কোনো বাক্যে ধারাবাহিক কিছু তথ্য দেওয়া থাকে, তখন প্রত্যেক তথ্য গঠন করার জন্য একই গঠনরূপ ব্যবহার করতে হয়।

Parallelism এর নিয়ম অনুসারে,
- And, or, but, be verb ইত্যাদির আগেও যা বসে পরেও তা বসে, অর্থাৎ, সমজাতীয় parts of speech বসে।
- আবার, Both...and, Not only.... but also, Either...or, Neithert...nor ইত্যাদি Correlatives এর উভয় পাশে সমজাতীয় Parts of speech বসে।
- অর্থাৎ, noun, pronoun, adjective, verb, adverb হলে সবগুলো noun, pronoun, adjective, verb, adverb হবে।
- আবার Infinitive, Gerund হলে সবগুলো Infinitive, Gerund হবে।

- এই নিয়মানুসারে and এর পূর্বে Infinitive আছে এবং and এরপরেও Infinitive হবে।
- এখানে "to watch" এবং পরের verb (cricket এর সাথে) একই ধরনের হওয়া উচিত। অর্থাৎ parallel structure অনুসরণ করতে হবে।
- তাই পরেও Infinitive form ব্যবহৃত হবে - "to play".

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.

১১১.
What is the meaning of the word 'Goad'?
  1. অপর্যাপ্ততা
  2. সমকক্ষ হতে অথবা ছাড়িয়ে যেতে চেষ্টা করা।
  3. সুচালো লাঠি
  4. কার্যক্ষমতা।
ব্যাখ্যা
♦ Goad: (noun)
English Meaning: Something that encourages someone to do something, especially by annoying or upsetting them.
Bangla Meaning: সুচালো লাঠি; অঙ্কুশ; (লাক্ষণিক) তাড়না; তাগিদ।

Synonyms: Spike (তীক্ষ্ণ), Encouragement (উৎসাহ), Incentive (উদ্দীপনা; উত্তেজনা), Exhort, (পরামর্শ), Prompt (প্রণোদিত করা)। 
Antonyms: Counterincentive (নিরুৎসাহিত বা প্ররোচিত করে এমন), Disincentive (নিরুৎসাহকারী কাজ), Block (অবরোধ করা), Dissuade (দমন করা), Repress (বাঁধা দেয়া)।

Other Forms: (verb transitive) goad somebody on; goad somebody into doing something তাড়না দেওয়া; তাড়িত করা: His mother goaded him into telling what he had done in the school.

Example Sentence: 
1. She seemed determined to goad him into a fight.
2. The threat of legal action should goad them into complying.

Source: Live MCQ Lecture.
১১২.
Choose the correct sentence -
  1. ক) She died for Covid-19.
  2. খ) She died by Covid-19.
  3. গ) She died in Covid-19.
  4. ঘ) She died of Covid-19.
ব্যাখ্যা
- কোন রোগে মারা যাওয়া বোঝাতে die-এর পরে of বসে।
- কোন কিছুর প্রভাব বোঝালে die-এর পরে from বসে।
- কোন কারণ বোঝালে for বসে।
- বিষ বোঝালে by বসে।
- শান্তিতে মৃত্যু বোঝালে die-এর পরে in বসে।
Source: Applied English Grammar and Composition by P. C. Das
১১৩.
Choose the correct proverb.
  1. As is the day, so is the night.
  2. As is the seed, so is the tree.
  3. As is the wind, so is the sail.
  4. As is the evil, so is the remedy.
ব্যাখ্যা

The correct proverb - As is the evil, so is the remedy.
- Bangla meaning: যেমনি বুনো ওল, তেমনি বাঘা তেঁতুল।

• প্রবাদ বাক্যের ক্ষেত্রে শব্দের পরিবর্তন করা যায় না বা কোন শব্দের পরিবর্তে তার সমার্থক শব্দ ব্যবহার করা যায় না।
- তাই যেটি প্রচলিত প্রবাদ সেটিই সঠিক হবে।

Source: Live MCQ Lecture.

১১৪.
He worked in the teeth of all dangers. The underlined phrase is-
  1. adverb phrase
  2. noun phrase
  3. prepositional phrase
  4. adjective phrase
ব্যাখ্যা

ব্যাখ্যা:
আন্ডারলাইনকৃত অংশটি অর্থাৎ in the teeth of অংশটি prepositional phrase।
কিন্তু লক্ষ্যণীয় যে, যদি in the teeth of all dangers অংশটি আন্ডারলাইন করা থাকত তাহলে এটি adverb phrase হত। কারণ তখন এটি how-এর উত্তর দিত।
অর্থাৎ, কীভাবে সে কাজ করল তার উত্তর in the teeth of all dangers অংশটিতে পাওয়া যেত।
কিন্তু এখানে শুধু in the teeth of অংশটুকু আন্ডারলাইন করা আছে এবং এটি all danger- অংশটার সাথে পূর্ববর্তী অংশকে যুক্ত করেছে।
সুতরাং বলা যায়, prepositional phraseগুলো তাদের object সহ প্রকৃতপক্ষে adverbial phrase-এর কাজ করে।

১১৫.
Identify the correct synonym for the word 'Venerate'.
  1. Revere
  2. Defame
  3. Recalcitrant
  4. Accuse
ব্যাখ্যা

• The correct synonym for the word 'Venerate' is- ক) Revere.

• Venerate (verb)
- English Meaning: To honor or have great respect for a person or thing.
- Bangla Meaning: গভীরভাবে শ্রদ্ধা/ভক্তি করা; পূজা করা।

• Given Options:
ক) Revere - গভীরভাবে শ্রদ্ধা করা; পবিত্র হিসেবে শ্রদ্ধা করা।

খ) Defame - মানহানি করা; কুৎসা রটনা করা।

গ) Recalcitrant - অবাধ্য; অবশ্য; শৃঙ্খলাভঙ্গকারী।

ঘ) Accuse - অভিযুক্ত/দোষী করা।

- সুতরাং, অপশনের অর্থ বিবেচনা করে দেখা যায় যে, The correct synonym for the word 'Venerate' is- ক) Revere.

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

১১৬.
Which of the following is correct:
  1. Bread and butter are my favourite breakfast.
  2. He and I am well.
  3. Rice and curry is a popular dish.
  4. Honesty and hard work brings success.
ব্যাখ্যা

• The correct sentence is: Rice and curry is a popular dish.

- যখন "and" দিয়ে দুটি আলাদা subject যুক্ত হয়, তখন সাধারণত plural verb (বহুবচন ক্রিয়া) ব্যবহার করা হয়।
- কিন্তু যদি দুটি subject মিলে একই বস্তু বা একটি ধারণা বোঝায়, তাহলে singular verb (একবচন ক্রিয়া) হয়।
- যেমন "Rice and curry" এখানে একসঙ্গে একটি খাবার বোঝাচ্ছে, তাই একবচন verb "is" সঠিক।
- অনেক সময় "bread and butter", "rice and curry", "fish and chips" - এ ধরনের বাক্যে যৌথভাবে একটিই জিনিস বোঝানো হয়।
- তাই subject-verb agreement ঠিক রাখতে হলে বোঝা দরকার "and" দ্বারা যুক্ত subject দুটি একসঙ্গে একটি জিনিস বোঝাচ্ছে কিনা।

Other options:
ক) Bread and butter are my favourite breakfast.
– এটি একটি একক খাবার বোঝায়, তাই "is" ব্যবহার করা উচিত।

খ) He and I am well.
– দুইজন বুঝাচ্ছে তাই, am হবে না। 

ঘ) Honesty and hard work brings success.
– "Honesty" ও "hard work" দুটি ভিন্ন গুণ, তাই verb হবে "bring" (plural).

Source: Live MCQ Lecture.

১১৭.
Choose the correct one.
  1. She had studied for the test before the teacher has gave the instructions.
  2. She has studied for the test before the teacher gave the instructions.
  3. She studied for the test before the teacher gives the instructions.
  4. She had studied for the test before the teacher gave the instructions.
ব্যাখ্যা
• প্রশ্নটি করা হয়েছে Before যুক্ত বাক্যের গঠন এর উপর ভিত্তি করে। 

• Before যুক্ত বাক্যের গঠন:
- Past perfect + before + Past indefinite.
- 'Before' conjunction যুক্ত sentence এ before এর পুর্বে past perfect tense হয় এবং before এর পরে past indefinite হবে।

• Sentence Correction: She had studied for the test before the teacher gave the instructions.
- বাক্যটিতে before এর পূর্বে past perfect tense ও পরে past indefinite হওয়াতে সঠিক হয়েছে।

Example Sentences:
- They had travelled to Paris before they moved to London.
- I had read the book before the discussion started.
- They had left the party before it got too crowded.
১১৮.
Which of the following words is correctly spelled?
  1. Inigenious
  2. Ingeinious
  3. Ingenious
  4. Ingineous
ব্যাখ্যা
• Ingenious (adjective)
English Meaning: very intelligent and skillful, or (of a thing) skilfully made or planned and involving new ideas and methods.
Bangla Meaning: উদ্ভাবনকুশল; উপায়জ্ঞ; বিচক্ষণ।

• Other forms:
• Ingeniously (adverb)
- উদ্ভাবনকুশলতার সঙ্গে; সুকৌশলে।

• Ingenuity (noun) [uncountable noun]
- উদ্ভাবনকুশলতা; উদ্ভাবনপটুতা; উদ্ভাবকত্ব।

Example sentences:
- The engineer came up with an ingenious solution to reduce energy consumption in the factory.
- He had an ingenious idea to automate the entire process and save time.
১১৯.
Choose the appropriate article given in the options: ____ rich are not always happy.
  1. ক) a
  2. খ) an
  3. গ) the
  4. ঘ) zero article
ব্যাখ্যা
• প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর the.

• A, An & The কে article বলে।
• Article দুই প্রকার।
যেমন:
1. Indefinite: A, An.
2. Definite: The.

The rich are not always happy.
Adjective যদি জাতিকে নির্দেশ করে তাহলে এর পূর্বে the বসে এবং এটি plural commom noun হয়ে যায়। বাক্যে rich দ্বারা সকল ধনীকে বুঝিয়েছে এরফলে এর পূর্বে the বসেছে।
১২০.
The adjective form of 'Dexterity' is-
  1. Dextral
  2. Dexterily
  3. Dextritive
  4. Dexterous
ব্যাখ্যা

• The adjective form of 'Dexterity' is- Dexterous.

• Dexterity (noun)
- English Meaning: the ability to perform a difficult action quickly and skilfully with the hands; mental skill or quickness.
- Bangla Meaning: দক্ষতা (বিশেষত হাত দিয়ে কাজ করায়); নিপুণতা; কুশলতা।

- এর adjective form হলো Dexterous - দক্ষ; কুশলী (especially with hands).

Other forms:
- dexterously (adverb)
- dexterousness (noun)

অন্যদিকে,
ক) Dextral = ডানদিক/ডান হাতে সম্পর্কিত (right-handed) 
- এটি dexterity-এর সাধারণ adjective নয়।

খ) Dexterily - ভুল বানান; সঠিক adverb হলো dexterously (নিপুণভাবে; দক্ষতার সাথে).

গ) Dextritive - এটি ইংরেজি স্ট্যান্ডার্ড শব্দ নয়।

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

১২১.
They worked with care. Here the underlined phrase is a/an -
  1. ক) Adverbial phrase
  2. খ) Prepositional Phrase
  3. গ) Conjunction Phrase
  4. ঘ) Infinitive Phrase
ব্যাখ্যা
They worked with care. Here the underlined phrase is a/an - Adverbial Phrase. 
যেকোন Intransitive verb এরপর কোন phrase বসলেই তা adverbial Phrase হবে।

আবার  উক্ত বাক্যে phrase with care  তুলে তদোস্থলে adverb, Carefully বসানো যেতে পারে এবং এর কারনে অর্থ ও বদলাবে না।
তাই সঠিক উত্তর হচ্ছে - Adverbial phrase.
১২২.
Anticlimax is a sudden transition form -
  1. a significant idea to a trivial one
  2. a trivial idea to a significant one
  3. problem to resolution
  4. problem to a confrontation
ব্যাখ্যা
যখন কোনো সিরিয়াস ঘটনা বা বক্তব্য থেকে তুচ্ছ ঘটনার দিকে মোড় নেয়, তখন সেটাকে anti-climax বলে।
 'Anticlimax' এর বাংলা পারিভাষিক শব্দ - ভাবাবরোহ।
১২৩.
Choose the synonym of "Benevolent".
  1. Malevolent
  2. Generous
  3. Greedy
  4. Arrogant
  5. Indifferent
ব্যাখ্যা
সঠিক উত্তর: ) Generous,
Benevolent (adjective):
- হিতৈষী; সদাশয়; কল্যাণময়; বদান্য; দানশীল; শুভাকাঙ্ক্ষী; উপচিকীর্ষু; উপকর্তা; পরার্থপর; পরোপকারেচ্ছু, সদয় ও দয়ালু ব্যক্তি;
- kindly; benign; gracious; bounteous; charitable; well-wishing; benignant; altruistic;
- Generous অর্থ  উদার , যা benevolent এর সঠিক সমার্থক।

অপরদিকে,
Malevolent- অর্থ কুচক্রী বা দুষ্ট,
Greedy- অর্থ  লোভী,
Arrogant- অর্থ অহংকারী,
Indifferent- অর্থ  উদাসীন।
বাকি সব option গুলো মানুষের ভিন্ন রকমের চরিত্র নির্দেশ করে।

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
১২৪.
What is the adverb form of 'Pragmatic'
  1. ক) Pragmaticaly
  2. খ) Pragmatist
  3. গ) Pragmatism
  4. ঘ) Pragmatically
ব্যাখ্যা
Pragmatic (adjective)

English Meaning: Solving problems in a sensible way that suits the conditions that really exist now, rather than obeying fixed theories, ideas, or rules.
Bangla Meaning: ব্যবহারিক ফল ও মূল্য সম্বন্ধীয়; সবকিছু প্রয়োগসিদ্ধতার দিক থেকে বিবেচনা করে এমন; কার্যসিদ্ধিমূলক; কার্যসাধনাত্মক; প্রয়োগবাদী; ব্যবহারবাদী।

Other Forms: 
- Pragmatically (adverb) কার্যসিদ্ধতার/প্রয়োগসিদ্ধতার/কার্যোপযোগিতার দিক থেকে।
- Pragmatism (noun) [Uncountable noun]
(১) (দর্শন) কোনো ভাব, প্রত্যয় বা উক্তির সত্যতা বা মূল্যনির্ভর করে মানবকল্যাণের ক্ষেত্রে তার প্রাসঙ্গিকতার উপর- এই তত্ত্ব বা বিশ্বাস; প্রয়োগবাদ।
(২) গোঁড়ামি; অনধিকারচর্চা; পণ্ডিতম্মন্যতা।
- Pragmatist (noun) প্রয়োগবাদী।

Example Sentence: 
1. He was highly practical and would come up with pragmatic solutions on various issues.
2. Mr. Trump believes in pragmatic politics, not in ideology.

Source: Live MCQ Lecture.
১২৫.
Patients are __________ to hospitals when they need urgent care.
  1. admitted
  2. treated
  3. nursed
  4. operated
ব্যাখ্যা
Correct answer: ক) admitted.

• Complete sentence: Patients are admitted to hospitals when they need urgent care.

•"Admitted" শব্দটি হাসপাতালে ভর্তির ক্ষেত্রে ব্যবহৃত হয়।
- "Patients are admitted to hospitals" মানে "রোগীদের হাসপাতালে ভর্তি করা হয়"।

Other options,
- treated: চিকিৎসা করা — কিন্তু ভর্তির আগে নয়।
- nursed: নার্সিং বা পরিচর্যা করা — কিন্তু ভর্তির আগে নয়।
- operated: অস্ত্রোপচার করা — সব রোগীকে অস্ত্রোপচার করা হয় না।
১২৬.
Anything 'Pernicious' tends to injure or destroy. Something which has no such harmful effect is -
  1. innocuous
  2. innocent
  3. immaculate
  4. salutary
ব্যাখ্যা
• Pernicious (adjective) - অপকারী, অনিষ্টকর।

• অপশনে উল্লিখিত শব্দগুলর অর্থ - 
ক) innocuous (adjective)
- অনপকারী; নির্বিষ।

খ) innocent (adjective)
- নিরপরাধ; নির্দোষ।

গ) immaculate (adjective)
- অকলঙ্ক; নিষ্কলঙ্ক; অনিন্দ্য; অনবদ্য; নির্মল; নিষ্কলুষ।

ঘ) salutary (adjective)
- (শরীর ও মনের জন্য) কল্যাণকর; কল্যাণবহ; হিতকর।

• শব্দগুলোর অর্থ বিবেচনায় বুঝা যাচ্ছে, উল্লিখিত অপশনগুলোর মধ্যে - innocuous শব্দটি Pernicious এর বিপরীত অর্থ প্রকাশ করছে।
- সুতরাং, Anything 'Pernicious' tends to injure or destroy. Something which has no such harmful effect is - innocuous.

Source: Accessible Dictionary by Bangla Academy.
১২৭.
'Take heart' means -
  1. Seek medical attention.
  2. Give up and walk away.
  3. Stay quiet and avoid trouble.
  4. Gain courage and find encouragement.
ব্যাখ্যা
Take heart (idiom): 
English Meaning: to feel encouraged / to gain courage or confidence.
Bangla Meaning: উৎসাহিত হওয়া / আত্মবিশ্বাস বা সাহস অর্জন করা।

Ex. Sentence: Take heart, help will arrive shortly and everything will be fine.
Bangla Meaning: মনে সাহস রাখো, দ্রুতই সাহায্য আসবে এবং সব ঠিক হয়ে যাবে।

Source: Live MCQ lecture. 
১২৮.
The moon shone brightly. Here the underlined part is a/an -
  1. ক) Verb
  2. খ) Adjective
  3. গ) Adverb
  4. ঘ) Pronoun
ব্যাখ্যা
The moon shone brightly. Here the underlined part is an - Adverb.
- যেসব word noun বা pronoun ব্যতীত অন্য যেকোনো parts of speech, বিশেষ করে verb কে modify করে সেগুলোকে Adverb বলে।
- এখানে 'brightly' শব্দটি verb কে modify করছে বিধায় এটি Adverb/ Adverb of Manner.

• Adverb of manner:
- An adverb of manner is an adverb (such as quickly or slowly) that describes how and in what way an action, denoted by a verb, is carried out.
- These adverbs are also called manner adverbs or manner adverbials. i.e. They dress elegantly. 
১২৯.
Fill in the gap. _________ is a characteristic of __________.
  1. ক) Chapter, Novel
  2. খ) Classroom, Teacher
  3. গ) Courage, Hero
  4. ঘ) Flaw, Perfection
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
ক)
Chapter - অধ্যায়; পরিচ্ছেদ।
Novel - উপন্যাস।
খ)
Classroom - শ্রেণিকক্ষ
Teacher - শিক্ষক
গ)
Courage - সাহস; মনোবল।
Hero - বীর; বীরপুরুষ; শূর।
ঘ)
Flaw  - চিড়; ফাটল
Perfection - উৎকর্ষ বা সাধিত উৎকর্ষ

অর্থাৎ, context অনুসারে শূন্যস্থানে কেবল ক) অপশনের শব্দদ্বয় মানানসই।

Source: Bangla Academy Dictionary.
১৩০.
“Bankrupt” can be used as-
  1. a noun
  2. a verb
  3. an adjective
  4. All of above
ব্যাখ্যা
Correct Answer: All of above.

• Bankrupt শব্দটি noun, adjective, এবং verb – এই তিনটি Parts of Speech হিসেবে ব্যবহৃত হয়।


• Bankrupt (noun. adjective & verb)
English Meaning: Unable to pay outstanding debts; financially ruined.
Bangla Meaning: দেউলিয়া; ঋণ পরিশোধের অক্ষম।

Synonyms:
- Insolvent - ঋণ পরিশোধে অসমর্থ; দেউলিয়া।
- Destitute - খাদ্য, বস্ত্র ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্য থেকে বঞ্চিত; দুঃস্থ; দুর্গত; নিঃস্ব।
- Impoverished - দারিদ্র্যকাতর; অর্থনৈতিকভাবে বিপন্ন।

Antonyms:
- Affluent - বৈভবশালী; বিত্তবান; অঢেল; সুপ্রচুর; প্রাচুর্যময়।
- Solvent - অর্থনৈতিকভাবে সুস্থ; ঋণ পরিশোধের ক্ষমতা রয়েছে।
- Wealthy - সম্পদশালী; বিত্তবান; ধনী।

Example Sentence:
1. The court declared him a bankrupt.
2. The war bankrupted the entire nation.

Source: Live MCQ Lecture.
১৩১.
Which of the following words is a masculine gender?
  1. Servant
  2. Wether
  3. Parent
  4. Orphan
ব্যাখ্যা
♦ Wether:
English meaning: a male sheep that has been castrated.
Bangla meaning: খাসিকরা ভেড়া।
Feminine gender: ewe.

প্রশ্নে উল্লেখিত বাকি অপশন গুলোর অর্থ,
Servant: চাকর।
Parent: বাবা বা মা।
Orphan: এতিম। 

এই তিনটি শব্দই Masculine/ Feminine উভয়কেই বোঝায়।
- তাই এরা Common gender.

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain, Cambridge & Accessible Dictionary.
১৩২.
Which gender is 'Vixen'?
  1. Masculine
  2. Feminine
  3. Common
  4. Neuter
ব্যাখ্যা

• 'Vixen' is a Feminine gender.

• Vixen (noun) [Feminine gender]

- English Meaning: a female fox.
- Bangla Meaning: শৃগালী; স্ত্রীশেয়াল। 

- এর Masculine gender হলো Fox (খেঁকশিয়াল বা শৃগাল).

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

১৩৩.
The word "high-handed" means-
  1. Very rich person.
  2. An autocratic person.
  3.  An honest person.
  4. An old man.
ব্যাখ্যা

Correct answer: An autocratic person.

High-handed (adjective)
- English meaning: having or showing no regard for the rights, concerns, or feelings of others: arbitrary, overbearing.
- Bangla meaning: স্বেচ্ছাচারী, উদ্ধত।

Example sentence:
1. She resented his high-handed manner.
2. The new director's high-handed approach alienated the entire team.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

১৩৪.
"This is the go of the day."
Here the word 'go' is-
  1. Verb
  2. Noun
  3. Adverb
  4. Preposition
ব্যাখ্যা
• This is the go of the day.
- Here the word 'go' is - Noun.

• Noun:
- যে word দ্বারা কোন ব্যক্তি, বস্তু, স্থান, কাল, ধারণা, কাজ বা গুণের নাম প্রকাশ করা হয় তাকেই noun বলে ।

• Verb:
- যে শব্দ দ্বারা কোন প্রকার কাজ করা/হওয়া বুঝায় তাকেই Verb বলে।
- যেমন, go, eat, sleep, buy, sell, walk, run, see, play, write, give etc.

• This is the go of the day.
- এর অর্থ দাঁড়ায়, 'এটি হলো বর্তমান সময়ের রীতি'।
- সাধারণত go দ্বারা Verb বোঝালেও এখানে তা নয় কারণ এর দ্বারা 'যাওয়া' বোঝাচ্ছে না বরং 'রীতি' অর্থে 'noun; হিসেবে ব্যবহার হচ্ছে।
- আরেকটি নিয়ম হলো article (এখানে, the) এবং preposition ( এখানে, of)  এর মাঝে যা বসে তা noun হিসেবে বিবেচিত হবে।
- তাই go এখানে noun.
১৩৫.
In a letter, 'Postscript' is added to-
  1. the beginning of the letter
  2. the end of a letter
  3. before greeting the recipient
  4. the address of the letter
ব্যাখ্যা

• In a letter, 'Postscript' is added to the end of a letter.

​• Postscript (n) (সংক্ষেপে PS): 
​- বাংলা অর্থ: পুনশ্চ।
- An additional remark at the end of a letter, after the signature and introduced by ‘PS’.
- an extra piece of information about an event that is added after it has happened.
- It comes from the Latin - postscriptum, which literally means “written after.”
- চিঠিতে স্বাক্ষরের পরে যুক্ত বাক্যাবলী; পুনশ্চ; অতিরিক্ত বা সর্বশেষ তথ্য।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.

১৩৬.
Comfort him, for he is sad. Here the underlined word is -
  1. Adjective
  2. Conjunction
  3. Adverb
  4. Preposition
ব্যাখ্যা
• Comfort him, for he is sad. Here the underlined word is - Conjunction.

• Conjunction:
- এটি সাধারণত দুটি শব্দ, শব্দগুচ্ছ (phrase), খন্ডবাক্য(clause) বা বাক্যের মধ্যে সংযোগ স্থাপন করে তা হলো Conjunction.
- এর প্রধান কাজ হলো স্থাপন করা।

• For সাধারণত preposition হলেও এখানে এটি Conjunction এর কাজ করছে।
- We sometimes use for as a conjunction meaning ‘because’.
- কারণ For যখন 'জন্য' অর্থে ব্যবহৃত হয়ে থাকে তা হয় preposition, আর যখন 'কারণ' অর্থে ব্যবহার হয়ে থেকে তখন তা Conjunction.

• Comfort her, for he is sad.
- 'তাকে সান্ত্বনা দিন কারণ সে বিষণ্ণ।'
- এই বাক্যে For 'কারণ' অর্থে ব্যবহার হয়েছে।
- দুটি clause কে জোড়া লাগানোর কারণে এটি Conjunction.

Source: English Wizard Lecture & Cambridge Dictionary.
১৩৭.
Choose the correct synonym of 'Humble':
  1. Proud
  2. Arrogant
  3. Modest
  4. Selfish
ব্যাখ্যা

Humble (Adjective)
- English Meaning: not proud or haughty : not arrogant or assertive. 
- Bangla Meaning: বিনয়ী, হতগর্ব/নতজানু করা; দর্পচূর্ণ করা।

Example Sentence:
He is humble despite his great achievements.

Given Options:
ক) Proud - মর্যাদাবান।

খ) Arrogant - উদ্ধত।

গ) Modest - বিনয়ী, নিরহংকার। 

ঘ) Selfish - স্বার্থপর।

- Among the given options, 'Modest' is the correct answer.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary, live MCQ lecture.

১৩৮.
He resembles ____ his father a lot.
  1. with
  2. to
  3. of
  4. No preposition
ব্যাখ্যা
Complete Sentence: He resembles his father a lot.

• সাধারণত resemble এরপর কোনো preposition বসে না, সরাসরি object বসে।

• এই রকম আরো কিছু verb হচ্ছে - 
- Reach, resemble, violate, discuss, investigate, recommend, order, command, enter, ইত্যাদি verb গুলো transitive বলে এদের পরে কোনো preposition বসে না।
- এদের পর সরাসরি object বসে।
১৩৯.
There is no point in complaining. Here, 'complaining' is -
  1. participle
  2. gerund
  3. finite verb
  4. infinitive
ব্যাখ্যা

There is no point in complaining. Here, 'complaining' is - Gerund.
- এখানে 'complaining' preposition 'in' এর object হিসেবে Gerund এর কাজ করছে। 

• Gerund:
- Verb -এর সাথে ing যোগ হয়ে যদি noun -এর কাজ করে অর্থাৎ, একই সাথে Verb ও noun -এর কাজ করে, তখন তাকে Gerund বলে।
- সহজে → Gerund = Verb + ing = noun = Verb + noun -এর কাজ করে।
- Gerunds don’t describe action—they act as nouns.

• Functions of the Gerund:
1. As a subject of a verb: Rising early is a good habit.
2. As an object of a verb: I like reading poetry.
3. As an object of a preposition: I am tired of waiting.
4. As a complement of a verb: Seeing is believing.
5. As absolutely (part of a compound noun): This is my writing-table.

Source: 
1. High School English Grammar and Composition by Wren And Martin.
2. A Passage to the English Language by S M Zakir Hussain.

১৪০.
She became bored in the class. Here 'became' is a/an-
  1. ক) Linking verb
  2. খ) Cognate verb
  3. গ) Causative verb
  4. ঘ) Principal verb
ব্যাখ্যা
• যে সকল verb সাধারণত subject ও complement এর মধ্যে যোগসূত্র স্থাপন করে তাদেরকে Linking verb বলে.
- Linking verb-এর complement হিসেবে সাধারণত adjective বসে৷
- উপরের বাক্যে bored শব্দটি she-এর complement হিসেবে ব্যবহৃত হয়েছে৷
- তাই became এখানে linking verb.
১৪১.
‘তার পাশে বস’ এর সঠিক ইংরেজি অনুবাদ কোনটি?
  1. Sit with him.
  2. Sit by him.
  3. Sit to him.
  4. Sit at him.
ব্যাখ্যা
• তার পাশে বস - এর সঠিক ইংরেজি অনুবাদ হচ্ছে - Sit by him.
- near somebody/ something, at the side of somebody/ something and next to somebody/ something - অর্থে by বসে।
- যেমন
- A Telephone is by the window
- a house by a river.
- Come and sit by me.

Source: Cambridge Dictionary.
১৪২.
She cooked dinner before sunset. This is an example of -
  1. Principal
  2. Dependent
  3. Relative
  4. Subordinate
ব্যাখ্যা
Principal clause:
- A principal clause is a group of words that contains both a subject and a predicate (verb) and expresses a complete thought. 
- অর্থাৎ, যে clause এ subject + verb থাকে এবং নিজে নিজেই সম্পূর্ন অর্থ প্রকাশ করতে পারে, অন্য কোনো clause এর উপর dependent নয় তাকে Principal clause বলে।

Key Characteristics of a Principal Clause:
- Subject থাকবে।
- Predicate (Verb) থাকবে।
- Complete Thought প্রকাশ করবে।
- Can Stand Alone. অর্থাৎ, অন্য কোনো clause এর নির্ভরশীল নয়, একাই সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে।

• প্রদত্ত বাক্যটি "She cooked dinner before sunset." একটি Principal Clause. কারণ,
- Subject: She আছে;
- Verb: cooked আছে;
- Complete thought প্রকাশ করে;
- Can stand alone - অর্থাৎ, অন্য কোনো clause - এর নির্ভরশীল নয়, একাই সম্পূর্ণ অর্থ প্রকাশ করে।

- সুতরাং, এটি একটি Principal clause এর উদাহরণ

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.
১৪৩.
The synonym of the word " Sedentary" is -
  1. Dynamic
  2. Quiescent
  3. Energetic
  4. Mobile
ব্যাখ্যা

• Sedentary (adjective)
- English Meaning: Involving little exercise or physical activity.
- Bangla Meaning: (কাজ) বসে বসে করতে হয় এমন; (ব্যক্তি) অধিকাংশ সময় উপবিষ্ট থাকে এমন; আসনাশ্রিত; আসনারূঢ়।

• Synonyms:
- Quiescent (শান্ত; নিশ্চল; নিষ্ক্রিয়)।
- Inert (জড়; অচেতন)।
- Stationary (স্থির; নিশ্চল; অনড়)।

• Antonyms:
- Dynamic (গতিময়; প্রাণবন্ত; কর্মশক্তিপূর্ণ)।
- Vigorous (বলিষ্ঠ; তেজস্বী; বলবান; প্রবল; তেজীয়ান)।
- Animated (প্রাণসঞ্চার; উদ্দীপিত বা প্রাণবন্ত; অনুপ্রাণিত)।

• Example Sentence:
- A sedentary lifestyle can lead to various health problems.
- His job as a computer programmer is mostly sedentary.

• Other options
- Energetic (শারীরিক ও মানসিকভাবে দুর্বল করা; স্নায়ুহীন করা),
- Mobile (সচল; ভ্রাম্যমাণ; জঙ্গম; চলিষ্ণু; গতিময়; অস্থাবর)।

Source: Live MCQ Lecture.

১৪৪.
She made a ______ attempt at conversation.
  1. porous
  2. desultory
  3. striated
  4. Coagulate
ব্যাখ্যা
• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ - 
• Porous (adjective)
English Meaning: Something that is porous has many small holes, so liquid or air can pass through, especially slowly.
Bangla Meaning: সূক্ষ্ণরন্ধ্রযুক্ত; সরন্ধ্র; তরলপদার্থ চলাচল করতে পারে এমন: porous soil.

Desultory (adjective)
English Meaning: Without a clear plan or purpose and showing little effort or interest.
Bangla Meaning: উদ্দেশ্যহীন; অসংলগ্ন; এলোমেলো; বিক্ষিপ্ত: desultory reading.

• Striated (adjective)
English Meaning: Having long, thin lines, marks, or strips of colour.
Bangla Meaning: সোজা লম্বা দাগযুক্ত; রেখাঙ্কিত।

Coagulate (verb transitive), (verb intransitive)
English Meaning: (of a liquid) To become or cause to become thicker so that it will not flow.
Bangla Meaning: (তরল পদার্থ) ঘনীভূত করা বা হওয়া।

• শব্দগুলোর অর্থ বিবেচনায় বুঝা যাচ্ছে, শূন্যস্থানে desultory শব্দটি বসালে বাক্যের অর্থ পূর্ণতা পাবে।
-Complete sentence: She made a desultory attempt at conversation.
Bangla Meaning: সে একটি উদ্দেশ্যহীন কথোপকথনের চেষ্টা করল।

---------------------------------
• Desultory (adjective)
Synonyms: Random (এলোমেলো), Aimless (লক্ষ্যহীন), Inconsistent (সামঞ্জস্যহীন), Purposeless (উদ্দেশ্যহীন), Superfluous (অনাবশ্যকীয়, গুরুত্বহীন)।
Antonyms: Keen (তীব্র; গভীর), Systematic (প্রণালিবদ্ধ; সুশৃঙ্খল), Lasting (দীর্ঘস্থায়ী), Enthusiastic (উদ্যমী), Passionate (আবেগী)। 

Other Forms: 
- Desultorily (adverb);
- Desultoriness (noun).

Example Sentence: 
- The desultory conversation characteristic of cocktail parties.

Source: Live MCQ Lecture.
১৪৫.
Choose the meaning of Venerate?
  1. To criticize severely
  2. To respect deeply
  3. To ignore completely
  4. To imitate closely
ব্যাখ্যা

Answer - To respect deeply.

• Venerate
English Meaning: Regard with great respect.
Bangla Meaning: গভীরভাবে শ্রদ্ধা/ভক্তি করা; পূজা করা।

Example: 
- Robert Burns is Scotland's most venerated poet.

অন্যান্য অপশন কেন ভুল:

ক) To criticize severely → কঠোর সমালোচনা করা।
গ) To ignore completely → সম্পূর্ণ অবহেলা করা।
ঘ) To imitate closely → নকল করা বা অনুকরণ করা।

Source: Cambridge Dictionary.

১৪৬.
“A person who uses unlawful violence and intimidation, especially against civilians, in the pursuit of political aims.” Choose the most suitable ‘one word’ for the given expressions
  1. Terrorist
  2. Militant
  3. Extremist
  4. Anarchist
ব্যাখ্যা

Terrorist (noun)
Meaning: A person who uses unlawful violence and intimidation, especially against civilians, in the pursuit of political aims.
Bengali meaning: সন্ত্রাসবাদী।

Origin:
Late 18th century from French terroriste, from Latin terror
The word was originally applied to supporters of the Jacobins in the French Revolution, who advocated repression and violence in pursuit of the principles of democracy and equality.

Source: Oxford Dictionary & Bangla Academy Dictionary.

১৪৭.
Find the right verb to fill in the blank in the following sentence : 
______ either of you seen my purse?
  1. ক) Did
  2. খ) Has
  3. গ) Have
  4. ঘ) Was
ব্যাখ্যা
The pronoun 'either' is singular and requires a singular verb even though it seems to be referring to two things. 
But sometimes 'either' takes a plural verb when these pronouns are followed by a prepositional phrase beginning with 'of'. 
The above statement is particularly true of interrogative constructions:
 ''Have either of you two clowns read the script?'' or ''Are either of you taking this seriously?'' ​Let's see the tense of the given options:- 
Did: The auxiliary verb 'did' works with all persons, singular and plural, but the main verb appears in its base form. 
Has: It is the singular form of the verb. 
Have: It is the plural form of the verb.
 Was: It is the singular form of the verb. ​
Since 'seen' is the past participle form of the verb, thus 'have' will be used. 
Hence, the correct answer is option 3.
১৪৮.
Which is the plural form of 'mouse'?
  1. mice
  2. mouss
  3. mouse
  4. mices
ব্যাখ্যা
• The plural form of the word 'Mouse' is - Mice.
- আবার, কম্পিউটার mouse বুঝালে তখন 'Mouse' এর plural number হিসেবে সাধারণত Mouses হয়, তবে mice ও ব্যবহৃত হয়। 
- More than one computer mouse can be called "mouses".
 
• Mouse (noun)
- plural: mice (ইঁদুর বোঝালে)।
- plural: mouses/ mice (কম্পিউটার মাউস বোঝালে)।

• সাধারণ হিসাবে Mouse অর্থ ইঁদুর ই হয়, তাই সে  অনুযায়ী সঠিক উত্তর Mice রাখা হয়েছে।

Source: Oxford Dictionary, Cambridge Dictionary & Merriam-Webster Dictionary.
১৪৯.
Which of the following words is closest in meaning to "rarefied"?
  1. Common
  2. Esoteric
  3. Obvious
  4. Exoteric
ব্যাখ্যা
• Rarefied: [adjective]

English Meaning: Not ordinary, especially because of being related to wealth, high social position, art, or literature.
Bangla Meaning: বিরল।

Synonyms:
Esoteric (কেবল দীক্ষিত ব্যক্তিরা বুঝতে পারে এমন দুর্বোধ্য),
Exclusive (বিশিষ্ট, অনন্য),
Private (এক ব্যক্তি বা ব্যক্তিসমষ্টি সম্বন্ধীয় কিংবা তাদের ব্যবহারের জন্য),
Slim (হালকা-পাতলা),
Tenuous (ক্ষীণ/পাতলা)।

Antonyms:

Commonplace (গতানুগতিক, বৈশিষ্ট্যহীন),
Unmysterious (রহস্যমুক্ত),
Common (সাধারন),
Obvious (অবধারিত/একমাত্র অর্থ),
Exoteric (সাধারণ মানুষ বুঝতে পারে এমন)।

Other Forms:
Rarefaction (noun) [Uncountable noun] তনুভবন; সূক্ষ্মকরণ; সূক্ষ্মভবন।
Rarefy (verb transitive), (verb intransitive) তরল বা পাতলা হওয়া বা করা; তনু করা বা হওয়া; বিশুদ্ধ বা পরিশুদ্ধ করা।

Example Sentence:
1. She moves in rarefied circles.
2. It's difficult to breathe in the rarefied air near the mountain's peak.

Source: Live MCQ Lecture.
১৫০.
The word 'Disinterested' is similar in meaning to the word -
  1. ক) Neutral
  2. খ) Impersonal
  3. গ) Unbiased
  4. ঘ) All of these
ব্যাখ্যা
Disinterested (adjective)
English Meaning: Having no personal involvement or receiving no personal advantage, and therefore free to act fairly.
Bangla Meaning: নৈর্ব্যক্তিক; স্বার্থশূন্য; নিরপেক্ষ।
Synonyms: Unbiased (পক্ষপাতহীন; নিরপেক্ষ), Neutral (নিরপেক্ষ), Impersonal (নৈর্ব্যক্তিক; অনাত্ম্য).
Antonyms: Biased (পক্ষপাতী), Interested (আগ্রহী; স্বার্থসম্পৃক্ত).

Source: Live MCQ Lecture
১৫১.
Choose the right meaning of the phrase "Play duck and drakes":
  1. ক) হাত খরচ
  2. খ) টাকা উড়ানো
  3. গ) হাতের কাছে যা পাওয়া যায় তার সদ্ব্যবহার করা
  4. ঘ) খুঁটিনাটি
ব্যাখ্যা
♦ Play duck and drakes:  
English Meaning: to use recklessly / to carelessly misuse one's wealth.
Bangla Meaning: অপব্যবহার করা / টাকা উড়ানো

Ex. Sentence: Jakir played duck and drakes with the financial system of the company.
Bangla Meaning: জাকির কোম্পানির অর্থনৈতিক কাঠামো নিয়ে ছিনিমিনি খেলেছে।

• প্রশ্নে উল্লেখিত অন্য অপশন:
• Pin money
English Meaning: a small sum of money for spending on inessentials.
Bangla Meaning: অপ্রয়োজনীয় খাতে খরচ / হাত খরচ (বিশেষ করে স্ত্রীকে দেওয়া)

• Pot luck
English Meaning: a situation in which one must take a chance that whatever is available will prove to be good or acceptable.
Bangla Meaning: হাতের কাছে যা পাওয়া যায় তার সদ্ব্যবহার করা

• Pros and cons
English Meaning: the advantages and disadvantages of something / good points and bad points.
Bangla Meaning: খুঁটিনাটি / ভালো-মন্দ / সুবিধা - অসুবিধা


Source: Live MCQ Lecture.
১৫২.
It is certain that he will win the prize. (Simple)
  1. He will win the prize, that is certain.
  2. Certainly, he will win the prize.
  3. He will win the prize to be certain.
  4. Certainly that he will win the prize.
ব্যাখ্যা
• Complex sentence এ it is certain, it is surely, it is sudden থাকলে Simple sentence এ
- it is certain এর পরিবর্তে certainly হবে + এর পরের relative pronoun টি বাদ যাবে + বাকি sentence টি বসবে।

Complex: It is certain that he will win the prize.
Simple: Certainly, he will win the prize.

• অন্য দিকে, 
- it is certain এর পরিবর্তে certainly হবে,
- it is sudden এর পরিবর্তে suddenly হবে,
- it is surely এর পরিবর্তে surelyহবে।

যেমন:
Complex: It is certain that he will come here.
Simple: Certainly, he will come here.

Complex: It was sudden that he lost his mobile.
Simple: Suddenly, he lost his mobile.

Complex: It is sure that Riva has done it.
Simple: Surely, Riva has done it.

Source: Advanced Learner's English Grammar and Composition by Chowdhury & Hossain.
১৫৩.
“Heretic” means –
  1. Someone with orthodox beliefs
  2. Someone holding controversial beliefs
  3. Heroic person
  4. Honest person
ব্যাখ্যা

Answer - Someone holding controversial beliefs.

• Heretic (noun)
English Meaning: someone who has an opinion that is opposite to or against the official or popular opinion.
Bangla Meaning: ধর্মভ্রষ্ট; ঐতিহ্যবিরোধী ব্যক্তি।

Example: 
- He complained that anyone who challenges an assumption about global warming gets branded a heretic.
- When he began to enunciate his views, Friedman was largely considered a heretic.

“Heretic” - হলো সে ব্যক্তি যে প্রচলিত বা প্রথাগত ধর্মীয় বিশ্বাসের বিরুদ্ধে কিছু বিশ্বাস করে বা সমালোচনামূলক বা বিতর্কিত মত ধারণ করে।
অর্থাৎ, যে ব্যক্তি সাধারণভাবে গ্রহণকৃত ধর্মীয় বা সমাজিক মতের বিপরীতে কিছু বিশ্বাস করে তাকে Heretic বলা হয়।
 
Source: Cambridge Dictionary.

১৫৪.
It was our policy to deal with the problems as they __.
  1. ক) arose
  2. খ) rose
  3. গ) raised
  4. ঘ) roused
ব্যাখ্যা

Arise - আবির্ভূত হওয়া; past tense - arose.
Rise - ওঠা, বৃদ্ধি পাওয়া; past tense - rose.
Raise - উঠানাে; উত্তোলন করা; past / past participle - raised.
Rouse - জাগানাে বা জাগা; past / past participle - roused.
বাক্যে শূন্যস্থানের পরে কোনাে object না থাকায় শূন্যস্থানে intransitive verb বসবে | Rise এর অর্থ এখানে সঙ্গতিপূর্ণ নয়। তাই (ক)-ই সঠিক উত্তর।

১৫৫.
No other country is as peaceful as Switzerland. [Superlative]
  1. Switzerland is the peaceful country.
  2. Switzerland is the most peaceful country.
  3. Switzerland is one of the most peaceful country.
  4. Switzerland is one of the most peaceful countries.
ব্যাখ্যা

Positive: No other country is as peaceful as Switzerland.
Superlative: Switzerland is the most peaceful country.

• No other যুক্ত Positive degree কে Superlative করার নিয়ম:
- প্রথমে no other বাদ যাবে।
- Object (Positive degree -এর পরের) টি Subject হয়ে বসবে।
- তারপর verb বসবে।
- এরপর the + superlative degree বসবে।
- no other এর পরের Subject টি Object হয়ে বসবে।
- বাকি অংশ বসবে।

More examples:
- Positive: No other person is as good as Nahid in the team.
- Superlative: Nahid is the best person in the team.

Other options,
ক) Switzerland is the peaceful country.
→ এটি Superlative নয়। 

গ) Switzerland is one of the most peaceful country.
→ Singular + “one of the most” → ভুল। 

ঘ) Switzerland is one of the most peaceful countries.
 → Very few যুক্ত Positive Degree কে Superlative Degree তে পরিবর্তন করার সময় One of the + superlative degree বসবে।মূল বাক্যে অনুযায়ী “one of the” ব্যবহার করা প্রয়োজন নেই। 
-----------

• Very few যুক্ত Positive Degree কে Superlative Degree তে পরিবর্তন করার নিয়ম -
- প্রথমে very few বাদ যাবে।
- এরপর One of the + superlative degree বসবে।
- এর পাশাপাশি Subject - Object এবং Object - Subject হয়ে বসবে।

• যেমন
- Positive: Very few books are as interesting as Harry Potter.
- Superlative: Harry Potter is one of the most interesting books.

১৫৬.
The word "genocide" means-
  1. Mass gathering
  2. Mass killing
  3. Mass movement
  4. Mass parade
ব্যাখ্যা

Correct answer: Mass killing.

Genocide (noun)
- English meaning: the deliberate and systematic destruction of a racial, political, or cultural group.
- Bangla meaning: গণহত্যা।

Example sentences:
1. Many history books discuss genocide in different countries.
2. The military leaders were accused of genocide.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

১৫৭.
Choose the correct sentence.
  1. Computerization has enabled us to do away of a lot of paperwork.
  2. Computerization has enabled us to do away for a lot of paperwork.
  3. Computerization has enabled us to do with a lot of paperwork.
  4. Computerization has enabled us to do away with a lot of paperwork.
ব্যাখ্যা
• Correct Sentence: Computerization has enabled us to do away with a lot of paperwork.

• Do away with (phrasal verb)
English Meaning: to get rid of something or stop using something.
Bangla Meaning: সমাপ্তি টানা/বিনাশ সাধন করা।

Example Sentence:
1. These ridiculous rules and regulations should have been done away with years ago.
2. How could they do away with a beautiful old building like that and put a car park there instead?

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
১৫৮.
The adjective of 'Mountain' is -
  1. Mountainous
  2. Mountain
  3. Mounting
  4. Mountic
ব্যাখ্যা
• The adjective of 'Mountain' is - Mountainous.

Mountain (Noun)
- English Meaning: A raised part of the earth’s surface, larger than a hill; a large amount of something.
- Bangla Meaning: পর্বত; শৈল; গিরি; পাহাড়; বিশাল কোনো বস্তু।

• Other forms:
→ Mounting - (noun) - পটভূমি; অধিরোহণ; বাঁধাইবার কাঠামো।
Mountainous - (adjective) [মাউনটিনাস America(n) মাউনটানাস] পার্বত্য; পর্বতময়।
→ mountaineer - [মাউনটিনিআ(র্‌) America(n) মাউনটনইআর্] (noun) পাহাড়ি লোক; দক্ষ পর্বতারোহী।
→ mountaineering - (noun) (ক্রীড়া হিসেবে) পর্বতারোহণ।

Example Sentence:
1. The view from the top of the mountain is breathtaking.
2. I've got a mountain of work to do.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
3. Merriam-Webster Dictionary.
১৫৯.
In a metaphorical context, if someone’s career has reached its nadir, which word best describes its antonymic state?
  1. Collapse
  2. Bottom
  3. Descent
  4. Pinnacle
ব্যাখ্যা

• The closest in meaning to the antonymic state of 'Nadir' is - Pinnacle.

• Nadir (noun)
English Meaning: the lowest point in the fortunes of a person or organization.
Bangla Meaning: নিম্নতম বিন্দু; পতনের শীর্ষে।

অপশন আলোচনা:
- Collapse - পতন; ধ্বস।

- Bottom - তল; সর্বনিম্ন বিন্দু।

- Descent - অবতরণ; অবনতি।

- Pinnacle - চূড়ান্ত শিখর; সর্বোচ্চ অবস্থান।

Source:
1. Merriam-Webster.
2. Accessible Dictionary by Bangla Academy.

১৬০.
What is the noun form of 'Pragmatic'?
  1. ক) Pragmatist
  2. খ) Pragmaticity
  3. গ) Pragmatition
  4. ঘ) Pragmatical
ব্যাখ্যা
• Pragmatic (adjective)
- এর noun form হচ্ছে - Pragmatist

English Meaning: Solving problems in a sensible way that suits the conditions that really exist now, rather than obeying fixed theories, ideas, or rules.
Bangla Meaning: ব্যবহারিক ফল ও মূল্য সম্বন্ধীয়; সবকিছু প্রয়োগসিদ্ধতার দিক থেকে বিবেচনা করে এমন; কার্যসিদ্ধিমূলক; কার্যসাধনাত্মক; প্রয়োগবাদী; ব্যবহারবাদী।

• Other Forms: 
- Pragmatically (adverb) কার্যসিদ্ধতার/প্রয়োগসিদ্ধতার/কার্যোপযোগিতার দিক থেকে।
- Pragmatism (noun) [Uncountable noun]
(১) (দর্শন) কোনো ভাব, প্রত্যয় বা উক্তির সত্যতা বা মূল্যনির্ভর করে মানবকল্যাণের ক্ষেত্রে তার প্রাসঙ্গিকতার উপর- এই তত্ত্ব বা বিশ্বাস; প্রয়োগবাদ।
(২) গোঁড়ামি; অনধিকারচর্চা; পণ্ডিতম্মন্যতা।
- Pragmatist (noun) প্রয়োগবাদী।

Example Sentence: 
1. He was highly practical and would come up with pragmatic solutions on various issues.
2. Mr. Trump believes in pragmatic politics, not in ideology.

Source: Live MCQ Lecture.
১৬১.
I will call you after I _______ my dinner.
  1. finish
  2. finished
  3. have finished
  4. finishes
ব্যাখ্যা

The correct answer is - গ) have finished.
The complete sentence: I will call you after I have finished my dinner.

After দ্বারা দুইটি clause যুক্ত হলে আগের clause টির verb present বা future tense-এর হলে পরের clauseটির verb হবে present perfect tense-এর [have/has + V (p.p.)]

Example:
- Rezina will swim after she has changed her dress.
- Bangla Meaning: পোশাক পরিবর্তন করার পর রেজিনা সাঁতরাবে।
- I shall go to the cinema after I have completed my work.
- Bangla Meaning: কাজ শেষ করার পর আমি সিনেমায় যাব।

Other options
ক) finish
এটি Present Simple, tense rule অনুযায়ী সঠিক নয়।

খ) finished
Past Simple, future এর সাথে মেলে না। তাই ভুল।

ঘ) finishes
Present Simple 3rd person form, ভুল subject agreement।

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

১৬২.
You will fail the exam ______ you study hard. 
  1. though
  2. in spite of 
  3. although
  4. unless
ব্যাখ্যা

Correct answer: unless.
Complete sentence: You will fail the exam unless you study hard. 

• Unless (conjunction)
- এটি একটি subordinating conjunction যা একটি নেতিবাচক শর্ত বোঝাতে ব্যবহৃত হয়।
- কোনো কিছু না ঘটলে অন্য কিছু ঘটবে বোঝাতে এটি ব্যবহৃত হয়
- Example: You will fail the exam unless you study hard. 

• অন্যদিকে,
• Though/Although - যদিও, যদ্যপি।
- Although থাকলে দুইটি clause সাধারণত একই tense-এ থাকে এবং দুটিই বিপরীতধর্মী ধারণা প্রকাশ করে ।
- Complex Sentence -এ Though/Although দ্বারা দুটি বিপরীতধর্মী clause যুক্ত হয় আর although বাক্যের শুরুতে ব্যবহৃত হলে দুটি clause এর মাঝে শুধু  comma ব্যবহৃত হয় ।
- এরা অবশই clause এর পূর্বে বসে।
- যেমন: I could not sleep, though/although I was very tired.
- Although she is young, she is very smart.

• In spite of
- কোন কিছু সত্ত্বেও অর্থে in spite of/despite ব্যবহার হয়।
- এরা সবসময় noun বা noun phrase -এর পূর্বে বসে।
- তবে মনে রাখতে হবে যে, despite এর পর কখনোই of বসে না।
- কিন্তু In spite -এর পরে of বসে।

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

১৬৩.
You'll fail in the exam, if you ___ from school.
  1. ক) take to task
  2. খ) put off
  3. গ) put out
  4. ঘ) play truant
ব্যাখ্যা
প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে 
Take to task - তিরস্কার করা।
Put off - ফেলে রাখা।
Put out - নিভানো
এবং Play truant - পলায়ন করা।

শূন্যস্থানে play truant বসালে you'll fail in the exam, if you play truant from school. এর হয় - স্কুল হতে পলায়ন করলে তুমি পরীক্ষায় অকৃতকার্য হবে।
সুতরাং প্রশ্নে উল্লেখিত বাক্যটির অর্থ হিসাবে play truant ই অধিক গ্রহণযোগ্য।
১৬৪.
কোনটি 'sober' শব্দের সমার্থক শব্দ?
  1. ক) Informal
  2. খ) Sedate
  3. গ) Ominary
  4. ঘ) Boisterous
ব্যাখ্যা
• Sober
English Meaning: not affected by alcohol; not drunk, serious, sensible, and solemn.
Bangla Meaning:  আত্মনিয়ন্ত্রিত; সংযমী; মিত্যাচারী; ঐকান্তিক; ধীর স্থির; শান্ত; পরিমিত

• অপশনে উল্লেখিত শব্দ গুলোর অর্থ -

ক) Informal
English Meaning: having a relaxed, friendly, or unofficial style, manner, or nature.
Bangla Meaning: অনৈয়মিক; নিয়মব্যতিরেকী; অবৈধিক; লৌকিকতাবর্জিত; অনানুষ্ঠানিক; ঘরোয়া

খ) Sedate
English Meaning: calm, dignified, and unhurried.
Bangla Meaning:  অচঞ্চল; অক্ষুব্ধ; সমাহিত; শান্ত; প্রসন্ন।

গ) Ominary
- এটি একটি Latin ancient word/ archaic word.
- সম্ভবত এর দ্বারা ভবিষ

ঘ) Boisterous
English Meaning: noisy, energetic, and cheerful.
Bangla Meaning: অমার্জিত; হৈচৈপূর্ণ; উল্লাসময়।


• সুতরাং, বোঝা যাচ্ছে যে, উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Sedate শব্দটি Sober এর সমার্থক অর্থ প্রকাশ করছে।
১৬৫.
What is the synonym of the word ‘Stimulate’?
  1. refuse
  2. discourage
  3. impel
  4. deter
ব্যাখ্যা
‘Stimulate’বলতে বুঝায় উদ্দীপিত করা, অনুপ্রেরণা দেওয়া; impel অর্থও উদ্দীপিত করা।
অতএব, ‘Stimulate’ এর synonym হবে impel।
এখানে discourage, deter হলো ‘Stimulate’এর বিপরীত শব্দ।

Source: Bangla Academy Dictionary
১৬৬.
What is the meaning of the word 'Antipathy'?
  1. Liking
  2. Distaste
  3. Affinity
  4. Rapport
ব্যাখ্যা
• Antipathy (noun)

English Meaning: Strong dislike or opposition.
Bangla Meaning: (to/towards/against) (দুজনের মধ্যে;between) [Uncountable noun] পারস্পরিক বিদ্বেষ; [Countable noun] যে ব্যক্তি বা বস্তু বিদ্বেষের পাত্র।

Synonyms: Hostility (বৈরভাব; শত্রুতা; বিপক্ষতা), Aversion (অপ্রিয় বস্তু বা ব্যক্তি), Hatred (ঘৃণা), Distaste (তীব্র অপছন্দ, বা ঘৃণা), Enmity(শত্রুতা)।
Antonyms: Liking (পছন্দনীয়), Affinity (ঘনিষ্ঠ সম্বন্ধ; সাদৃশ্য; মিল), Rapport (সহানুভূতিপূর্ণ সম্পর্ক), Love (ভালোবাসা), Caring (যত্ন নেয়া)।

Other Forms:
- Antipathetic (adjective).
- Antipathetically (adverb).

Example Sentence: 
1. His letters show a deep and intense antipathy toward workers.
2. We should try to avoid antipathetic behavior in workplace.

Source: Live MCQ Lecture.
১৬৭.
Of the true proposals, the first one is ____ more convenient.
  1. ক) the
  2. খ) a
  3. গ) an
  4. ঘ) zero article
ব্যাখ্যা

বাক্যের অর্থ : সত্যিকারের প্রস্তাব যেগুলো আছে সেগুলোর মধ্যে, প্রথমটা বেশি সুবিধাজনক।
Comparative Degree এর পূর্বে সাধারণত কোনো Article বসে না। তাই এখানে কোনো Article বসবে না।
উল্লেখ্য, Of the two .... এর উল্লেখ থাকলে Comparative Degree এর পূর্বে the বসে। তাই প্রথম অংশ যদি এখানে Of the two proposals হত, তাহলে more convenient এর পূর্বে the বসতো।
প্রশ্ন উত্তর করার সময় বানান ভালোভাবে লক্ষ্য করতে হবে।

১৬৮.
While she ______ (study) for the exam, the lights went out.
  1. studied
  2. studying
  3. was studying
  4. studies
ব্যাখ্যা

• While এর ঠিক পরেই ব্র্যাকেটের মধ্যে যে ক্রিয়া থাকে তার সাথে ing যোগ হয়।
- Example: While walking in the garden, a snake bit him. 

• কিন্তু While এর পরে Subject থাকলে While এর অংশটি Past Continouns Tense হয়।
- Example: While he was walking in the garden, a snake bit him.

• Correct Answer: While she was studying for the exam, the lights went out.
- প্রদত্ত sentence টিতে while এরপর subject হিসেবে she আছে তাই এখানে Past Continuous Tense (was studying) হয়েছে।

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

১৬৯.
They are looking forward ……. your letter.
  1. ক) to receive
  2. খ) receiving
  3. গ) to receiving
  4. ঘ) received
ব্যাখ্যা

to এর পর এমনিতে verb এর base form ব্যবহৃত হলেও with a view to/ look forward to/ be used to ইত্যাদির পর verb+ing ব্যবহৃত হয়।

১৭০.
'Experimental' is synonymous with-
  1. ক) Theoretical
  2. খ) Conceptual
  3. গ) Factual
  4. ঘ) Abstratct
ব্যাখ্যা
Empirical (adjective) - গবেষণামূলক
Synonyms: Factual (সত্য ঘটনাসম্পর্কিত), Practical (প্রায়োগিক), Experimental (পরীক্ষামূলক).
Antonyms: Theoretical (তত্ত্বীয়).
English Meaning: Based on what is experienced or seen rather than on theory.
১৭১.
There are ____ dangerous drivers.
  1. ক) a very lot of
  2. খ) very many of
  3. গ) very much of
  4. ঘ) a lot of
ব্যাখ্যা
বাক্যটিতে drivers যেহেতু plural noun তাই এর পূর্বে a lot of বসবে। 
সাধারণত few, a few, the few, fewer, many, number of ইত্যাদি plural noun or countable noun এর পূর্বে বসে।
১৭২.
One can improve skills by one’s consistent practice. (Passive)
  1. Somebody can improve their skills by consistent practice.
  2. One's skill can be improved by their consistent practice.
  3. By consistent practice one's skill can be improved.
  4. Skills can be improved by consistent practice.
ব্যাখ্যা
Active Voice: One can improve skills through consistent practice.
Passive Voice: Skills can be improved by one's consistent practice.

• Active Voice এ Subject হিসেবে People ,one ইত্যাদি থাকলে Passive করার সময় People / one বাদ দিতে হয়।
- পাশাপাশি object অংশে one's + noun থাকলে passive থাকলে one's কে বাদ দিতে হয়। 
- অর্থাৎ, Active Voice এ Subject হিসেবে one থাকলে Passive Voice এ এটা উল্লেখ করার প্রয়োজন নেই।
- তাছাড়াও  passive করার সময় তাদেরকে by সহ লেখা হয় না।

- নিয়মানুযায়ী সঠিক passive form টি হচ্ছে - Skills can be improved by consistent practice.
১৭৩.
Choose the plural form of Index.
  1. Indices
  2. Indixes
  3. Index
  4. Indicess
ব্যাখ্যা

Correct answer - Indices.

• Index: [Singular form]
English Meaning: An alphabetical list, such as one printed at the back of a book showing which page a subject, name, etc. is on:
Bangla Meaning: সূচক; দেশক; নির্দেশক।

Example sentence: The index is divided into two sections.

- Plural form: Indices, Indexes.

১৭৪.
Choose the correct spelling:
  1. Pretiyer
  2. Pretier
  3. Prettyer
  4. Prettier
ব্যাখ্যা
• The correct spelling is: Prettier.
'Prettier' is the comparative form of pretty.

Pretty (Noun, Adjective, Adverb, Verb)
- English Meaning: Pleasant to look at; having conventionally accepted elements of beauty.
- Bangla Meaning: 
(১) (prettier, prettiest) সুন্দর বা দীপ্তিময় না হয়েও মনোরম ও আকর্ষণীয়; সুশ্রী; সুদৃশ্য; সুরূপ।
(২) চমৎকার; উত্তম; ভালো।

• Example Sentence: 
1. She's got such a pretty daughter.
2. The house has four bedrooms, so it's pretty big.

• অপশনের অন্য শব্দগুলো ভুল বানানে লেখা।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
3. Merriam-Webster Dictionary.
১৭৫.
Which of the following options best captures the meaning of 'Nexus'?
  1. A random assortment of ideas.
  2. A state of confusion or disorder.
  3. An important connection.
  4. A type of document that outlines a plan or policy.
ব্যাখ্যা
Nexus (Noun)
English Meaning: An important connection between the parts of a system or a group of things.
Bangla Meaning: সংযোগ; বন্ধন; সম্বন্ধ; পরস্পরসম্বন্ধ শ্রেণি।

Synonyms:
- Connection (সংযোগ), Bond (যুক্ত করা), Join (এক করা), Chain (শিকল), String (বাঁধা, জোড়), Link (সংযুক্তি)।
Antonyms:
- Separation (বিচ্ছিন্ন করা), Split (আলাদা হওয়া বা আলাদা করা), Division (মতনৈক্য), Divorce (বিচ্ছেদ), Disunion (বিভেদ)। 

Example Sentence: 
1. Times Square is the nexus of the New York subway.
2. As the nexus for three great religions, Jerusalem has had a troubled as well as illustrious history.

Source: Live MCQ Lecture.
১৭৬.
Which is an example of an Indefinite Pronoun?
  1. Who
  2. Mine
  3. Some
  4. That
ব্যাখ্যা

• 'Some' is an example of an Indefinite Pronoun.

• Indefinite pronoun:
- যে সকল pronoun দ্বারা কোন নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে অনির্দিষ্ট ভাবে বোঝায় তাদের Indefinite pronoun বলে।
- অর্থাৎ, এগুলো দ্বারা নির্দিষ্ট ভাবে কাউকে না বুঝিয়ে সাধারণ ভাবে বোঝানো হয়।
- যেমন: All, one, no one, none, any, some, several, everyone, others, another, few, little, much, many, more, ইত্যাদি।

• Pronoun:
- Pronoun হলো noun এর পরিবর্তে ব্যবহৃত word. এ কারণে Pronoun কে Substituting word বলে। 

• Pronoun ৮ প্রকার। যথা:
- Personal Pronoun: I, me, my, mine, we, us, our, ours, you, thee, your, yours, he, him, his, she, her, hers. it, its, they, them, their, theirs. 
- Reflexive Pronoun: myself, ourselves, yourself, yourselves, himself, herself, themselves, etc.
- Demonstrative Pronoun: this, these, that, those, so, such, the same, etc.
- Indefinite Pronoun: one, any, some, many, all, few, several, no one, everyone, none, someone, nobody, anybody, somebody, another, nothing, etc.
- Interrogative Pronoun: what, which, who, whom, whose, etc.
- Relative Pronoun: what, which, who, whom, whose, that, as, but, whoever, whomever, whatever, etc. 
- Distributive Pronoun: each, either, neither, etc.
- Reciprocal Pronoun: Each other, One another.

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.

১৭৭.
Find the correctly spelled word.
  1. Schedule
  2. Scheduel
  3. Schedual
  4. Schedle
ব্যাখ্যা
অপশন (ক) Schedule is the properly spelled word.

• Schedule (noun + verb)
English Meaning: a written or printed list, catalog, or inventory + to appoint, assign, or designate for a fixed time.
Bangla Meaning: বিশেষত বিভিন্ন কাজের বিস্তারিত সময়সূচি; সময়তালিকা; তফসিল; অনুসূচি।

Example Sentence:
1. Please check the schedule for any upcoming appointments.
2. Due to unexpected circumstances, we had to revise our project schedule.

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
১৭৮.
Choose the correctly spelled word —
  1. Pronunciation
  2. Pronounciation
  3. Pronuntiation
  4. Pronunciacion
ব্যাখ্যা

Answer: ক) Pronunciation.

• Pronunciation:
English meaning: how words are pronounced.
Bangla meaning: উচ্চারণ।

Example: 
- English pronunciation is notoriously difficult.
- There are two different pronunciations of this word.

Source: Cambridge Dictionary.

১৭৯.
What does the word 'Niche' mean?
  1. showing variation or variety.
  2. the state of being filled to capacity.
  3. an abnormal feature, characteristic, or occurrence.
  4. a comfortable or suitable position.
ব্যাখ্যা
Niche
English Meaning: a comfortable or suitable position in life or employment.
Bangla Meaning: যথাযোগ্য/মানানসই/উপযুক্ত পদ বা মর্যাদা।
 
How to use 'Niche' in a sentence:
The small bakery found its niche by specializing in gluten-free pastries, catering to customers with dietary restrictions.
 
Meanings of other options:
• Varied: incorporating a number of different types or elements; showing variation or variety; বিভিন্ন; বিবিধ।
• Fullness: the state of being filled to capacity; পরিপূর্ণ; ভরপুর।
• Abnormality: an abnormal feature, characteristic, or occurrence; অস্বাভাবিক।

Source: Accessible Dictionary by Bangla Academy and Oxford Learner's Dictionary.
১৮০.
Her ______ attitude made it difficult for her to adjust to the new work environment.
  1. recallcitrant
  2. recalcitant
  3. recalcitran
  4. recalcitrant
ব্যাখ্যা
The correct answer is:
ঘ) recalcitrant

So, the complete sentence will be:
Her recalcitrant attitude made it difficult for her to adjust to the new work environment.

• Recalcitrant (adjective):
English Meaning: Unwilling to obey orders or to do what should be done, often in a way that is difficult to control.
Bangla Meaning: অবাধ্য; বিরূপ; বশ্যতাহীন।

Synonym:
Intransigent - কঠোরভাবে আপস করতে অস্বীকারকারী; অনমনীয়।
Obstinate - একগুঁয়ে; অবাধ্য।
Defiant - বিরূপ; বেপরোয়া; বিরুদ্ধাচরণকারী।

Antonym:
Compliant - সহজে রাজি হয়ে যায় এমন; বশ্য।
Submissive - আত্মসমর্পণকারী; বাধ্য।
Amenable - সহজে নিয়ন্ত্রণ করা যায় এমন; বাধ্য।

Example Sentence:
1. The recalcitrant student refused to follow the teacher's instructions, leading to his suspension.
2. The recalcitrant attitude of the group made it difficult to reach a consensus.

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
১৮১.
A person who steals whatever he finds -
  1. Kleptomaniac
  2. Dipsomaniac
  3. Megalomaniac
  4. Pyromaniac
ব্যাখ্যা
Kleptomaniac: 
English Meaning - Someone with a very strong wish to steal that they cannot control, usually considered to be a type of mental illness.
Bangla Meaning - চুরির স্বভাব আছে এমন ব্যক্তি।

Other options, 
Dipsomaniac - Someone who suffers from a strong need to drink alcohol. 
Megalomaniac - Someone who has an unnaturally strong wish for power and control, or thinks that they are much more important and powerful than they really are.
Pyromaniac - Someone who suffers from pyromania (a mental illness in which a person feels a strong wish to start fires).

Source: 
1. Cambridge Dictionary. 
2. Accessible Dictionary by Bangla Academy. 
১৮২.
Which of the following sentences is correct?
  1. The police investigated of the crime.
  2. The police investigated about the crime.
  3. The police investigated into the crime.
  4. The police investigated the crime.
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - The police investigated the crime. - বাক্যটি শুদ্ধ।

• কিছু কিছু verb - যেমন - Reach, resemble, violate, discuss, resign, sign, investigate, recommend, order, command, enter, ইত্যাদি verb গুলো transitive বলে এদের পরে কোনো preposition বসে না।
- এদের পর সরাসরি object বসে।
- এই নিয়ম অনুযায়ী বাক্যটি শুদ্ধ।
১৮৩.
Find out the incorrect spelling.
  1. ক) Accession
  2. খ) Quram
  3. গ) Receive
  4. ঘ) Wrapper
  5. ঙ) none of them
ব্যাখ্যা
Quran- কুরআন; Quorum- কোরাম ।
১৮৪.
Which 'only' is used as a conjunction?
  1. ক) He is our only child.
  2. খ) She only wept and uttered no word. 
  3. গ) Take what I have, only let me go.
  4. ঘ) Only he can do this.
ব্যাখ্যা
• He is our only child.
Child noun কে modify করার কারণে এখানে only - Adjective

• She only wept and uttered no word. 
Wept - verb কে modify করেছে বলে এখানে only - Adverb.

• Take what I have, only let me go. 
Take what I have এবং only let me go দুইটি clause এর মধ্যে সংযোগ স্থাপন করছে বিধায় এখানে only - conjunction. এখানে only = but অর্থে ব্যবহৃত হয়েছে।

• Only he can do this.
He - pronoun কে modify করার কারণে এখানে only - adjective.
১৮৫.
She was used to ___ the poor.
  1. help
  2. helped
  3. helping
  4. to help
ব্যাখ্যা
• অতীতের অভ্যাস/ অভস্ত্যতা বোঝাতে used to ব্যবহৃত হয়।
- শুধু used to এর পর verb এর Base form বসে।

• কিন্তু be used to/ get used to এর পর verb+ing বসে। 
- Be used to/get used to এর পরে noun অথবা Gerund বসে।
- Structure: subject + be/get + used to + [verb + ing] / noun.
- be/get used to = অভ্যস্থ থাকা।

• যেহেতু প্রদত্ত প্রশ্নে used to এর পূর্বে was আছে তাই এরপরের verb টির সাথে ing যুক্ত হবে। 
- সঠিক বাক্যটি হবে - She was used to helping the poor.
১৮৬.
What is the antonym of the word 'Cadge'?
  1. ক) Scrounge
  2. খ) Peddle
  3. গ) Borrow
  4. ঘ) Present
ব্যাখ্যা
• Cadge (verb transitive), (verb intransitive) intransitive)

English Meaning: To (try to) get something from someone else without paying for it. 
Bangla Meaning: Cadge (from) ভিক্ষা করা; ভিক্ষা নেওয়া বা নেওয়ার চেষ্টা করা: cadge a cigarette from a stranger; be always cadging.

Synonyms: Scrounge (অপরের সম্পদ মেরে দেয়া), Hawk (লুন্ঠন করা), Mooch (ছিঁচকে চুরি করা), Borrow (টাকা ধারা করা/ ফিরিয়ে দেয়াার ইচ্চা নাই এমন), Implore (কাতর মিনতি করা), Peddle (জোর করে নেয়া, নিতে বাধ্য করা, খুচরা বিক্রয় করা)।
Antonyms: Donate (দান করা), Offer (প্রদান করা, অর্পণ করা, নিবেদন করা), Reject (প্রত্যাখান করা), Present (উপহার), Gift (উপহার প্রদান করা)।

Other Forms:
- Cadger (noun) ভিক্ষুক; অর্থী।

Example Sentence: 
1. He's always cadging free meals and free trips from/off his clients.
2. He is always cadging cigarettes from his friends.

Source: Live MCQ Lecture.
১৮৭.
Which one is not related to the letter?
  1. ক) Body
  2. খ) Signature
  3. গ) Corrigendum
  4. ঘ) Salutation
ব্যাখ্যা
• Corrigendum is not related to letter.
- Corrigendum - A thing to be corrected, typically an error in a printed book.

অন্যদিকে,
• Formal Letter: একটি Formal/ Official Letter/ Application এর ৬টি অংশ থাকে।
যথা -
1. Heading: Date, Designation (পদবী) & Address of the Recipient
2. Salutation (সম্বোধন) : যেমন- Dear Sir/ Madam
3. Body (মূল বক্তব্য)
4. The Subscription: যেমন- Yours faithfully/ I remain, Sir
5. Signature of the Writer
6. Superscription: Detailed Designation & Address on the Envelope.
১৮৮.
Running a marathon can be painful but exhilarating. Here 'Running a marathon' is an example of -
  1. Adjective Phrase
  2. Adverb Phrase
  3. Participle Phrase
  4. Gerundial Phrase
ব্যাখ্যা
Running a marathon can be painful but exhilarating. The underlined part is an example of - Gerundial Phrase.

Running a marathon can be painful but exhilarating.
- এই বাক্যে "Running a marathon" অংশটি Gerundial Phrase.
- "Running" হলো একটি gerund (verb+ing), যা এখানে noun হিসেবে কাজ করছে।
- "a marathon" হলো Gerundial Phrase এর extension, যা "Running" এর সাথে যুক্ত হয়ে বাকি তথ্য প্রদান করছে।
- অর্থাৎ, "Running a marathon" is a gerundial phrase, where "Running" is a gerund acting as the subject of the sentence.

• Gerundial Phrase:
- Verb+ing + Extension যদি Noun (Subject/ Object) এর কাজ করে তবে তাকে Gerundial Phrase বলে।
- Verb+ing – noun এর কাজ করলে সেটা Gerund হয়।
- আর Gerund এর সাথে Object বা Modifier থাকলে Gerundial Phrase হয়।

Gerundial Phrase এর আরো কিছু উদহারণ:
- Walking in the morning is good for health.
- Helping the poor is a great virtue.
- Stop telling lies.
- Cycling on the hill tracks is not easy.
১৮৯.
"Maiden speech" means-
  1. Late speech
  2. Early speech
  3. First speech
  4. Extempore speech
ব্যাখ্যা
• "Maiden speech" means- গ) First speech

• Maiden speech
- English meaning: The first formal public speech given by someone in a new role.
- Bangla meaning: প্রথম বক্তৃতা বা প্রথম ভাষণ।

• Ex. sentences:
- I congratulate him on his outstanding maiden speech.
- I am most grateful for the opportunity to make my maiden speech in this debate.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
১৯০.
Find out the error: One-third of the students is interested in joining the school's drama club.
  1. One-third
  2. is
  3. students
  4. No error
ব্যাখ্যা
• সাধারণত ভগ্নাংশের ক্ষেত্রে প্রথমটি One এর বেশি হলে দ্বিতীয়টির সঙ্গে 's' যোগ হয় (যেমন- Two-thirds).
- কিন্তু প্রথমটি One হলে দ্বিতীয়টির সঙ্গে 's' যোগ হয় না  (যেমন- One-third)।
- আবার সব ধরনের ভগ্নাংশের পরে noun - singular হলে verb - singular এবং noun - plural হলে verb - plural হয়।

Inc: Two-third of the mango are rotten.
Cor: Two-thirds of the mango is rotten. (আমটির দুই-তৃতীয়াংশ পঁচা।)

Inc: One-thirds of the mangoes is rotten.
Cor: One-third of the mangoes are rotten. (আমগুলোর এক-তৃতীয়াংশ পঁচা)

Correct sentence: One-third of the students are interested in joining the school's drama club.
১৯১.
How she solved the problem is still unknown.
Here, the underlined clause is a/ an -
  1. Adjective Clause
  2. Adverbial Clause
  3. Verbal Clause
  4. Noun Clause
ব্যাখ্যা

• Noun Clause:
- যে সব Subordinate Clause Noun এর কাজ করে থাকে, অর্থাৎ Subject, Object, Compliment বা Case in Apposition- এর কাজ করে থাকে তাকে Noun Clause বলে।

• Noun Clause বিভিন্নভাবে ব্যবহার হতে পারে। যেমন:
- Verb এর Subject হিসেবে।
- Verb এর Object হিসেবে।
- Object এর complement হিসেবে। Complement দুই প্রকার। যেমন: 1. Subjective Complement এবং 2. Objective Complement
- Verb এর Subject এর Complement হিসেবে। 
- Preposition এর object হিসেবে।

• Noun Clause যখন verb এর Subject হিসেবে কাজ করে তখন তা That, Wh word: what, when, why, whether, how দিয়ে শুরু হয়।
- এ ক্ষেত্রে Noun Clause প্রায়ই be verb (am, is, are, was, were) এর subject হিসেবে ব্যবহার করা হয়।
- এ জাতীয় Sentence এ be verb/ linking verb এর পূর্বের অংশ Noun clause এবং be verb বা linking verb থেকে পরের অংশ Principal Clause.

Structure: Noun Clause + be verb + বাকি অংশ (Principal Clause). 

• প্রদত্ত sentence টিতে 'How she solved the problem' Noun clause এর নিয়ম অনুযায়ী How দ্বারা শুরু হয়েছে এবং Be verb (is) এর Subject হিসেবে ব্যবহার করা হয়েছে।

• Correct Answer: How she solved the problem is still unknown. Here is the underlined clause a/ an - Noun Clause.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

১৯২.
Which type of conjunction joins words, phrases, or clauses that are grammatically equal?
  1. Subordinating conjunction
  2. Correlative conjunction
  3. Conjunctive adverb
  4. Coordinating conjunction
ব্যাখ্যা
• Conjunction:
→ যে Part of speech দুই বা ততোধিক Word, Phrase বা Clause এর মধ্যে সংযোগ স্থাপন করে, তাকে Conjunction বলে।

• There are three basic types of conjunctions:
1. Coordinating conjunctions.
2. Subordinating Conjunctions.
3. Correlative Conjunctions.

নিচে বিস্তরভাবে আলোকপাত করা হলো।
1. Coordinating Conjunctions:
→ যা সমমানের দুইটি word, phrase বা clause এর মধ্যে সংযোগ স্থাপন করে।
যেমন:
- and,
- or,
- but, etc.

2. Subordinating Conjunctions:
→ যে Conjunction একটি clause এর শুরুতে বসে অন্য clause এর স্থান, কাল, ধরণ, মাত্রা, ইত্যাদি বুঝানোর জন্য ব্যবহৃত হয়, তাকে Subordinating Conjunction বলে।
যেমন:
- when,
- how,
- if,
- lest, etc.

3. Correlative Conjunctions:
→ পরস্পর সম্পর্কযুক্ত জোড়ায় জোড়ায় ব্যবহৃত conjunction গুলোই Correlative Conjunctions.
যেমন:
- as…...as,
- either.…..or,
- not only…..but also, etc.

Source: A Passage to the English Language S. M. Zakir Hussain.
১৯৩.
The patient died after the doctor _____________.
  1. is coming
  2. has come
  3. come
  4. had come
ব্যাখ্যা
Complete Sentence: The patient died after the doctor had come.

• After এর পূর্বে past indefinite tense এবং পরে past perfect tense হয়।
উদাহরণ:
- I remembered him after he had left.
- The patient died after the doctor had come.
- She told me his name after he had left.
১৯৪.
The book that she recommended turned out to be very helpful. Here the underlined clause is a-
  1. relative clause
  2. noun clause
  3. adverbial clause
  4. independent clause
ব্যাখ্যা

• The book that she recommended turned out to be very helpful.
- Here, the underlined clause is a relative clause.

- এখানে "that she recommended" একটি Relative clause (Adjective clause) কারণ:
- It modifies (describes) the noun "the book" (its antecedent), telling us which book is being referred to.
- অর্থাৎ, এটি এখানে Noun "book" কে modify করছে।
- Relative pronoun "that" দিয়ে শুরু হয়ে "book" noun-কে modify করছে বিধায় এটি হলো Relative/Adjective clause.

• Adjective clause/Relative clause:
- যে Sub-ordinate Clause কোনো Noun বা Pronoun এর পরে বসে ঐ Noun বা Pronoun কে modify করে তাকে Adjective Clause বলে।
- Relative clause গুলো সাধারণত Relative pronoun (যেমন: that, who, whose, whom, which, why, when) ইত্যাদি দ্বারা শুরু হয়।

• Adjective Clause দুইটি স্থানে বসতে পারে:
1. Noun এর post modifier হিসেবে- (subject + verb + noun + adjective clause).
2. Subject এর post modifier হিসেবে- (Subject + adjective clause + verb + object).

• Note:
- Noun -এর পরে That যুক্ত clause টি Noun clause এবং Adjective clause উভয়ই হতে পারে।

• কখন Adjective clause?
- যখন noun/pronoun কে modify করে (দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, ইত্যাদি বুঝায়) তখন adjective clause হয়।
- যেমন: The book that she recommended turned out to be very helpful.
- এই বাক্যে That যুক্ত clause টি 'book' কে modify করছে, অর্থাৎ, book কে describe করছে (the book is being referred to).
- Adjective clause এর ক্ষেত্রে that -এর পরের clause টির অর্থ পরিপূর্ণ হয় না, এবং এক্ষেত্রে that কে উঠিয়ে দেওয়া যায়।
- যেমন: The book she recommended turned out to be very helpful.

১৯৫.
Choose the correct options. The Government has extended a warm welcome ________ the visiting delegation
  1. ক) with
  2. খ) through
  3. গ) to
  4. ঘ) for
ব্যাখ্যা

Extend (verb transitive), (verb intransitive)
(১) প্রসারিত করা বা হওয়া; (স্থান বা সময়) বাড়ানো; সম্প্রসারিত করা বা হওয়া।
(২) ছড়িয়ে দেওয়া; বাড়িয়ে দেওয়া: extend one’s hand to somebody.
কারো সঙ্গে করমর্দন করা।
(৩) extend something (to somebody) প্রদান করা: extend an invitation; extend a warm welcome to somebody.
(৪) বিস্তৃত হওয়া বা পৌঁছানো।
(৫) পৌঁছে দেওয়া।
(৬) (সাধারণত কর্মবাচ্যে) অতিরিক্ত খাটানো: The horse was fully extended.

১৯৬.
'To take somebody for a cruising' means-
  1. to provide entertainment
  2. to deceive or humiliate a person
  3. to keep company
  4. to exploit a person
ব্যাখ্যা
Cruise শব্দের অর্থ হলো প্রমোদ, আনন্দ।
যেমন- Cruise ship অর্থ প্রমোদ তরী।

সুতরাং, To take somebody for a cruising অর্থ- 'To provide entertainment' বা বিনোদন জাগানো। সুতরাং, সঠিক উত্তর হবে- 'ক'।
১৯৭.
The teacher divided the tasks _________ the students.
  1. among
  2. between
  3. in
  4. on
ব্যাখ্যা
• Uses of the preposition 'between'/ 'among':
সাধারণত দুইটি ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে between এবং দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর এর ক্ষেত্রে among ব্যবহৃত হয়।

- Collective noun এর পূর্বে among ব্যবহৃত হয়।
- যখন তিন বা ততোধিক ব্যক্তির মধ্যে কিছু বিতরণ করা হয়, তখন among ব্যবহার করা হয়।

সুতরাং বাক্যটি হবে-
- The teacher divided the tasks among the students.
- Bangla Meaning: শিক্ষক ছাত্রদের মধ্যে কাজগুলো বন্টন করলেন।
১৯৮.
Which word has a similar meaning as “Jeopardize”?
  1. ক) Peril
  2. খ) Fortify
  3. গ) Fret
  4. ঘ) Virility
ব্যাখ্যা

Jeopardize : to expose to danger or risk

Synonyms for jeopardize

endanger, gamble (with), hazard, imperil, menace, peril, risk, venture
Source: Merriam-Webster

১৯৯.
Improve the sentence:
Scarcely she had arrived at the airport when the flight was canceled.
  1. Hardly she had arrived
  2. No sooner she arrived
  3. Scarcely had she arrived
  4. Barely she was arrived
ব্যাখ্যা

• The required answer is - Scarcely had she arrived.

• Inversion:
- Hardly, Scarcely, Rarely, Barely, Never, No sooner, By no means of, At no time, Not one, Not once, Not until, etc. Negative Adverb দিয়ে যদি কোন Sentence শুরু হয় তাহলে সেখানে Inversion হয়।
- অর্থাৎ, ঐ Sentence টি Interrogative structure ধারন করে।

Structure: Negative Adverb + Auxiliary verb+ Subject + Main verb + ------

• Correct Sentence: Scarcely had she arrived at the airport when the flight was canceled.

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.

২০০.
Change the following sentence into a simple sentence: When it is autumn, the leaves fall gracefully from the trees.
  1. At the age of Autumn the leaves fall gracefully from the trees.
  2. It is Autumn while the leaves fall gracefully from the trees.
  3. It is Autumn the leaves fall gracefully from the trees.
  4. In Autumn the leaves fall gracefully from the trees.
ব্যাখ্যা
♦ When যুক্ত সময় নির্দেশক Complex Sentence কে Simple Sentence এ রূপান্তর করার নিয়ম: 

- When clause এ ছোট সময়/ বয়স/ ঋতুর উল্লেখ থাকলে, 
1) When উঠে যায় +
2) When এর পরে যে Subject ও Verb থাকে তা উঠে যায় +
3) ছোট সময় বুঝালে at/in বসে, ঋতু থাকলে তার পূর্বে in বসে, বয়সের উল্লেখ থাকলে তার পূর্বে at the age of বসে + 
4) পরবর্তী clause অপরিবর্তিত থাকে। 

Complex Sentence: When it is autumn, the leaves fall gracefully from the trees.
Simple Sentence: In Autumn the leaves fall gracefully from the trees.

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.