ব্যাখ্যা
• ভোলাটাইল বা অস্থায়ী মেমোরি হলো সেই মেমোরি যা কেবলমাত্র বিদ্যুৎ সরবরাহ থাকাকালীন তথ্য ধরে রাখতে পারে। Cache Memory (ক্যাশ মেমোরি) হলো অত্যন্ত দ্রুতগতির একটি ভোলাটাইল মেমোরি যা সিপিইউ-এর খুব কাছাকাছি থাকে এবং প্রসেসিংয়ের সময় সাময়িকভাবে ডেটা জমা রাখে। বিদ্যুৎ চলে গেলে এতে থাকা সমস্ত ডেটা মুছে যায়। RAM এবং Registers-ও ভোলাটাইল মেমোরির অন্তর্ভুক্ত।
• ক্যাশ মেমরি (Cache Memory):
এটি এক ধরনের বিশেষ উচ্চগতির মেমোরি ব্যবস্থা।
মাইক্রোপ্রসেসর ও প্রধান স্মৃতির মাঝে অতি উচ্চগতির এবং কম ধারণক্ষমতাসম্পন্ন যে মেমোরি ব্যবহার করা হয় তাকে ক্যাশ মেমোরি বলা হয়।
ক্যাশ মেমোরি র্যামের চেয়ে ছোট।
কম্পিউটারের ডেটা স্থানান্তরের গতি বৃদ্ধি তথা মাইক্রোপ্রসেসরের প্রক্রিয়াকরণের গতি বৃদ্ধির জন্য ক্যাশ মেমোরি ব্যবহৃত হয়।
এটি এক ধরনের স্ট্যাটিক স্মৃতি, যা উচ্চগতি সম্পূর্ণ ও তুলনামূলক দামি মেমোরি।
- ক্যাশ মেমোরি থাকে EPROM-এ।
অন্যান্য অপশন:
- Flash Memory: নন-ভোলাটাইল, বিদ্যুৎ বন্ধ হলেও তথ্য সংরক্ষণ করে। এটি USB ড্রাইভ ও SSD-তে ব্যবহৃত হয়।
- Hard Disk: একটি নন-ভোলাটাইল স্টোরেজ ডিভাইস, যেখানে চুম্বকীয় প্রযুক্তি দিয়ে তথ্য স্থায়ীভাবে সংরক্ষণ করা হয়।
- EEPROM: এটি একটি নন-ভোলাটাইল মেমোরি যা বিদ্যুৎ সংযোগ ছাড়াও ডাটা ধরে রাখে এবং বিশেষ বৈদ্যুতিক সিগন্যাল দিয়ে তথ্য মুছে পুনরায় লেখা যায়।
উৎস:
১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. ব্রিটানিকা।