ব্যাখ্যা
- ব্রি ধান ১০৫ উচ্চ ফলনশীল ও কম জিআই সমৃদ্ধ ধান।
- বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত ধানের জাতের সংখ্যা ১১৩ টি।
- ১০৫টি ইনব্রিড ও ৮টি হাইব্রিড।
- ৫১টি জাত বোরো মওসুমের জন্য।২৭ টি জাত বোনা এবং রোপা আউশ মওসুম উপযোগী।৪৬ টি জাত রোপা আমন মওসুম উপযোগী।১২টি জাত বোরো ও আউশ উভয়মওসুম উপযোগী। ১টি জাত বোরো, আউশ এবং রোপা আমন মওসুম উপযোগী।১টি জাত বোনা আমন মওসুম উপযোগী।
- বিআর২১, বিআর২৪, ব্রি ধান২৭ এবং ব্রি ধান৬৫ বৃষ্টিবহুল এলাকায় বোনা আউশ হিসেবে চাষের উপযোগী।
- ব্রি ধান৪২, ব্রি ধান৪৩ এবং ব্রি ধান৮৩ খরা-প্রবণ এলাকায় বোনা আউশ হিসেবে চাষের উপযোগী।
- ব্রি ধান৮২ NERICA-10 থেকে বিশুদ্ধ সারি নির্বাচন পদ্ধতিতে উদ্ভাবিত রোপা আউশ মওসুমের স্বল্প জীবনকালীন ধানের জাত।
- বৃষ্টি নির্ভর নিম্নভূমি অঞ্চলের জন্য বিআর১০, ব্রি ধান৩০ এবং ব্রি ধান৩১ উদ্ভাবন করা হয়েছে।
তথ্যসূত্র - বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ওয়েবসাইট।