বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বাংলাদেশ বিষয়াবলি

মোট প্রশ্ন৩০,৮৩২এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বাংলাদেশ বিষয়াবলি

PrepBank · পাতা ১০৭ / ৩০৬ · ১০,৬০১১০,৭০০ / ৩০,৮৩২

১০,৬০১.
বাংলাদেশের সংবিধানের প্রণেতা ও খসড়া সংবিধান কমিটির প্রধান কে?
  1. ক) আবু সাঈদ চৌধুরী
  2. খ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  3. গ) শাহ আব্দুল হামিদ
  4. ঘ) ড. কামাল হোসেন
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
১০,৬০২.
২০২৩-২৪ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাবদ ব্যয় কত?
  1. ২,৪০,০০০ কোটি
  2. ২,৪৫,৫০০ কোটি
  3. ২,৪৫,০০০ কোটি
  4. ৩,৪৫,০০০ কোটি
ব্যাখ্যা
• অর্থনৈতিক সমীক্ষা-২০২৪:
-চলিত মূল্যে জিডিপি- ৫০,৪৮,০২৭ কোটি টাকা।
- চলিত মূল্যে মাথাপিছু জিডিপি- ২,৬৭৫  মার্কিন ডলার।
- স্থির মূল্যে জিডিপি- ৩৩,৯৭,২৩১ কোটি টাকা।
- চলিত মূল্যে মোট জাতীয় আয় - ৩,০৬,১৪৪ কোটি টাকা।
- মাথাপিছু জাতীয় আয় - ২,৭৮৪ মার্কিন ডলার।
- মোট রপ্তানি আয়- ৩৮.৪৫ বিলিয়ন মার্কিন ডলার।
- মোট আমদানি ব্যায়- ৪৪.১১ বিলিয়ন মার্কিন ডলার।
- বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাবদ ব্যয় - ২,৪৫,০০০ কোটি।
- উন্নয়ন ব্যয়- ২,৬০০০৭ কোটি।
- পরিচালনা ব্যয়- ৪,৫৩,২২৮ কোটি।
- মুদ্রাস্ফীতি-  ৯.৭৪%।
 - মাথাপিছু আয় - ২,৭৮৪ মার্কিন ডলার (২০২৩-২৪)(সাময়িক)।
- মুদ্রাস্ফীতি-৯.৭৪% (

উৎস: অর্থনৈতিক সমীক্ষা-২০২৪।
১০,৬০৩.
Which historic site, dating back to the 8th century, Is known for its ancient Buddhist Vihara and is considered a UNESCO World Heritage Site In Bangladesh?
  1. Sompur Mahavihara
  2. Odantapura Mahavihara
  3. Mahasthangarh
  4. Jagaddalahant
ব্যাখ্যা
সোমপুর বিহার:

- বাংলাদেশে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে বিবেচিত সোমপুর বিহার।
- নওগাঁ জেলার সবচেয়ে বিখ্যাত ঐতিহাসিক স্থান বদলগাছি উপজেলার পাহাড়পুরে অবস্থিত সোমপুর বিহার।
- জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে সোমপুর বিহার ব্যাপক পরিচিতি লাভ করেছে।
- পাল রাজবংশের রাজা ধর্মপাল (৭৮১-৮২১) অষ্টম শতকের শেষ দিকে এ বিহার নির্মাণ করেন।
- সোমপুর বিহার এশিয়া মহাদেশের মধ্যে বৃহত্তম বিহার।
- এর দৈর্ঘ্য পূর্ব-পশ্চিমে ৯১৯ ফুট এবং উত্তর-দক্ষিণে ৯২২ ফুট। মূল ভবনে বৌদ্ধ ভিক্ষুদের জন্য ১৭৭টি কক্ষ ছিল।
- এ বিহার ৮০০ জন ভিক্ষুর বাসপোযোগী ছিল।
- এ বিহারে ১২৫নং কক্ষে মাটির পাত্রে খলিফা হারুন-অর-রশিদের শাসনামলের রৌপ্য মুদ্রা পাওয়া যায়।
- কোন সাধক বা ধর্ম প্রচারক মুদ্রাগুলি এখানে এনেছিলেন বলে অনুমান করা হয়।
- পিরামিড আকৃতির এ মঠের উচ্চতা ৭০ ফুট।
- ১টি শূন্যগর্ভ চতুস্কোণ কক্ষকে কেন্দ্র করে এর অন্যান্য সংযোজনীসমূহ গড়ে ওঠেছে। সমগ্র বিহারটি প্রাচীর বেষ্টিত। 

তথ্যসূত্র -  নওগাঁ জেলা অফিসিয়াল ওয়েবসাইট ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট।
১০,৬০৪.
প্লাস্টিক পণ্য রপ্তানিতে বাংলাদেশের শীর্ষ বাজার কোন দেশ? [জুলাই, ২০২৫]
  1. চীন
  2. ভারত
  3. যুক্তরাষ্ট্র
  4. যুক্তরাজ্য
ব্যাখ্যা
প্লাস্টিক পণ্য রপ্তানি:
- রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যানুযায়ী, ২০২৪–২৫ অর্থবছরে বাংলাদেশ ২৮ কোটি ডলারের প্লাস্টিক পণ্য রপ্তানি করেছে।
- এর মধ্যে প্রচ্ছন্ন রপ্তানির পরিমাণ ১৩ কোটি ডলার।
- প্লাস্টিক পণ্য রপ্তানিতে যুক্তরাষ্ট্র হচ্ছে বাংলাদেশের শীর্ষ বাজার হচ্ছে ভারত।
- ২০২৪–২৫ অর্থবছরে ভারতে ৫ কোটি ৬৭ লাখ ডলারের প্লাস্টিক পণ্য রপ্তানি হয়।
- আর দ্বিতীয় শীর্ষ বাজার যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি হয়েছে ১ কোটি ৪০ লাখ ডলারের প্লাস্টিক পণ্য।
- যা এর আগের ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় ৪২ শতাংশ বেশি।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]
১০,৬০৫.
মারমা জনগোষ্ঠীর বসবাস কোন জেলায় সবচেয়ে বেশি?
  1. খাগড়াছড়ি
  2. রাঙামাটি
  3. চট্টগ্রাম
  4. বান্দরবান
ব্যাখ্যা
- পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী নৃ-গোষ্ঠীসমূহের মধ্যে জনসংখ্যায় দ্বিতীয় বৃহত্তম হলো মারমা সম্প্রদায়।
- এরা বোমাং সার্কেলের অন্তর্গত। বান্দরবান জেলায় সর্বাধিক ৭৫ হাজার মারমা জনগোষ্ঠী বসবাস করে।
- এছাড়া রাঙামাটি ও খাগড়াছড়ি জেলাতেও মারমাদের বসবাস রয়েছে।
(তথ্যসূত্রঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয় : অষ্টম শ্রেণী)
১০,৬০৬.
মুক্তিযুদ্ধে বীরত্বসূচক অবদানের জন্য কতজনকে বীর বিক্রম উপাধি প্রদান করা হয়?
  1. ১৭৫ জন
  2. ১৭৪ জন
  3. ৬৮ জন
  4. ৬৭ জন
ব্যাখ্যা
খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা:
- ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনীর সদস্যদের বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিদান এবং তাদের মধ্যে আত্মত্যাগের প্রেরণা সৃষ্টির লক্ষে বীরত্বসূচক খেতাব প্রদান করা হয়।
- ১৫ ডিসেম্বর, ১৯৭৩ সালে সরকারি গেজেট নোটিফিকেশনের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মুক্তিযোদ্ধাদের খেতাব প্রদান করেন।

⇒ মুক্তিযুদ্ধের খেতাব ৪ পর্বে বিভক্ত।
- মুক্তিযুদ্ধে বীরত্বসূচক অবদানের জন্য ৬৭৬ জনকে খেতাব প্রদান করা হয়।
যথা:
• বীরশ্রেষ্ঠ ৭ জন,
• বীর উত্তম ৬৮ জন,
• বীর বিক্রম ১৭৫ জন এবং
• বীর প্রতীক ৪২৬ জন।

উল্লেখ্য,
- ৬ জুন, ২০২১ সালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যা মামলায় দণ্ডিত ৪ খুনির বীরত্বসূচক রাষ্ট্রীয় খেতাব বাতিল করে প্রজ্ঞাপন জারি করে।
• বীরশ্রেষ্ঠ ৭ জন,
• বীর উত্তম ৬৭ জন,
• বীর বিক্রম ১৭৪ জন,
• বীর প্রতীক ৪২৪ জন।

উৎস: i) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
ii) ৬ জুন, ২০২১, প্রথম আলো।
১০,৬০৭.
পায়রা সমুদ্র বন্দর কোন জেলায় অবস্থিত?
  1. ক) পটুয়াখালী
  2. খ) সাতক্ষীরা
  3. গ) পিরোজপুর
  4. ঘ) ভোলা
  5. ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা

পায়রা সমুদ্র বন্দর বাংলাদেশের তৃতীয় সমুদ্র বন্দর।
এটি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় অবস্থিত।
Source: patuakhali.gov.bd

১০,৬০৮.
'পিলখানা হত্যাকান্ড' কবে সংঘটিত হয়েছিল?
  1. ২০০৭ সালে
  2. ২০০৮ সালে
  3. ২০০৯ সালে
  4. ২০১০ সালে
ব্যাখ্যা
বিডিআর হত্যাকান্ড:
- ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি তৎকালীন বাংলাদেশ রাইফেলস বা বিডিআর (যা বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি) সদর দপ্তরে বিপথগামী সৈনিকরা নির্মম হত্যাযজ্ঞ চালায়।
- ওই বছরের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিপথগামী কিছু বিডিআর সদস্য ৫৭ জন সেনা কর্মকর্তা ছাড়াও নারী ও শিশুসহ আরো ১৭ জনকে নির্মমভাবে হত্যা করে। 

উল্লেখ্য,
- ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের সময় সংঘটিত পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা পুনঃতদন্তে সাত সদস্যের স্বাধীন কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার।
- কমিশনের সভাপতি হিসেবে রয়েছেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ ল ম ফজলুর রহমান।

উৎস: i) প্রথম আলো।
ii) BBC.
১০,৬০৯.
কোরিয়ান ইপিজেড কোথায় অবস্থিত?
  1. ঢাকা
  2. চট্টগ্রাম
  3. গাজীপুর
  4. নারায়ণগঞ্জ
ব্যাখ্যা
কোরিয়ান ইপিজেড:
- দেশের একমাত্র বেসরকারি ইপিজেড কোরিয়ান ইপিজেড।
- এটি চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত।
- কোরিয়ান ইপিজেড-এর প্রতিষ্ঠাতা কিয়াক সুং।
- চট্টগ্রামে কোরিয়ান ইপিজেড এর কার্যক্রম ১৯৯৫ সালে শুরু হয়।
- প্রথমে দুই দেশের সরকার উদ্যোগ নিলেও কোরিয়ান প্রতিষ্ঠান ইয়াংওয়ান গ্রুপ শিল্পাঞ্চলটি গড়ে তোলে বেসরকারিভাবে।
- ইয়াংওয়ান করপোরেশন পরিচালিত কেইপিজেডে বর্তমানে ৪৮টি শিল্পে ৩৪ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে।
- এই ইপিজেডের ৫২ শতাংশ জমি বনায়ন ও পরিবেশের জন্য নির্ধারিত।
- ফলে এটিকে বড় পরিবেশবান্ধব ইপিজেড বলা হয়।

উৎস: i) বণিক বার্তা।
ii) বেজা ওয়েবসাইট।
১০,৬১০.
কোনটি সামাজিক পরিবর্তনের উপাদান নয়?
  1. ক) শিল্পায়ন
  2. খ) বাসস্থান
  3. গ) নগরায়ন
  4. ঘ) শিক্ষা
ব্যাখ্যা
সামাজিক পরিবর্তন:
- সামাজিক পরিবর্তনের বৈশিষ্ট্য হচ্ছে সনাতন বা ঐতিহ্যবাহী রীতিনীতি বাদ দিয়ে আধুনিক ও সময়োপযোগী রীতিনীতি গ্রহণ ও চর্চা করা।
- যেমন সনাতন পদ্ধতির চাষাবাদের পরিবর্তে প্রযুক্তিনির্ভর চাষাবাদে অভ্যস্ত হওয়া।
- ব্যাপক হারে নারী শিক্ষার বিস্তার।
-  সামাজিক পরিবর্তনের উপাদান: শিল্পায়ন , নগরায়ন ও শিক্ষা।

উৎস: বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, নবম-দশম শ্রেণি।
১০,৬১১.
’অপারেশন সার্চলাইট’ কত তারিখে শুরু হয়?
  1. ১৯৭১ সালের ২৬ মার্চ
  2. ১৯৭১ সালের ২৭ মার্চ
  3. ১৯৭১ সালের ২৫ মার্চ
  4. ১৯৭১ সালের ৩১ মার্চ
ব্যাখ্যা

অপারেশন সার্চলাইট:
- পাকিস্তানি সেনারা ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পূর্ব পাকিস্তানে যে ভয়াবহ গণহত্যা অভিযান চালায়, তার নাম ছিল 'অপারেশন সার্চ লাইট'।
​ যদিও হানাদার বাহিনী ২৫ মার্চ এ অভিযান শুরু করেছিল, তবে মূল পরিকল্পনা করা হয়েছিল মার্চ মাসের শুরু থেকেই।
- ১৬ মার্চ বঙ্গবন্ধুর সাথে আলোচনার জন্য বৈঠক শুরু হয়, কিন্তু অন্যদিকে পাকিস্তানি সরকার গোপনে আলোচনার নামে সময়ক্ষেপণ করে এবং পশ্চিম পাকিস্তান থেকে সৈন্য ও গোলাবারুদ এনে পূর্ব পাকিস্তানে সামরিক প্রস্তুতি নেয়।
- ১৮ মার্চ টিক্কা খান এবং রাও ফরমান আলী 'অপারেশন সার্চ লাইট' এর নীলনকশা তৈরি করেন।
- ২৫ মার্চ রাতেই গণহত্যা শুরু করা হয়। এই পরিকল্পনার তত্ত্বাবধান করেন পাকিস্তানের গভর্নর লে. জেনারেল টিক্কা খান।

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম ও দশম শ্রেণি।

১০,৬১২.
পাকিস্তানের প্রথম সংবিধান কয় বছর কার্যকর ছিল?
  1. এক বছর
  2. দুই বছর
  3. পাঁচ বছর
  4. নয় বছর
ব্যাখ্যা
পাকিস্তানের প্রথম সংবিধান: 
- ১৯৫৫ সালের মার্চ মাসে গভর্নর জেনারেল পাকিস্তানের সংবিধান প্রণয়নের উদ্যোগ নেন।
- পশ্চিম ও পূর্ব অংশের নেতারা একটি সমঝোতায় আসতে সক্ষম হন।
- তারই ভিত্তিতে ১৯৫৬ সালের সংবিধান রচিত হয়।
- এই সংবিধান দুই বছর পর্যন্ত কার্যকর ছিল।
- ১৯৫৮ সালে প্রেসিডেন্ট জেনারেল ইসকান্দার মির্জা সামরিক শাসন জারি করলে সংবিধান স্থগিত করা হয়। 
- সেই সঙ্গে পাকিস্তানে সাংবিধানিক শাসনের অবসান ঘটে।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।
১০,৬১৩.
সংবিধানের দ্বিতীয় সংশোধনীর মাধ্যমে কোন বিষয়ে নতুন বিধান সংযোজন করা হয়?
  1. মৌলিক অধিকার
  2. জরুরি অবস্থা
  3. রাষ্ট্রধর্ম
  4. রাষ্ট্রপতি নির্বাচন
ব্যাখ্যা

• সংবিধানের দ্বিতীয় সংশোধনী:
- এই সংশোধনীর দ্বারা দেশে 'জরুরি অবস্থা' জারির বিধান করা হয়।
- ১৯৭৩ সালের ২২ সেপ্টেম্বর এটি পাস হয়।
- এই সংশোধনীতে সংবিধানের ৩৩ অনুচ্ছেদ সংশোধন করে বিনা বিচারে যে কাউকে আটক রাখা যাবেনা বিধান করা হয়। 

উল্লেখ্য,
"নবম-ক ভাগ (জরুরী বিধানাবলী)
১৪১(ক) অনুচ্ছেদ অনুসারে,

• জরুরী-অবস্থা ঘোষণা:
 - রাষ্ট্রপতির নিকট যদি সন্তোষজনকভাবে প্রতীয়মান হয় যে, এমন জরুরী-অবস্থা বিদ্যমান রহিয়াছে, যাহাতে যুদ্ধ বা বহিরাক্রমণ বা অভ্যন্তরীণ গোলযোগের দ্বারা বাংলাদেশ বা উহার যে কোন অংশের নিরাপত্তা বা অর্থনৈতিক জীবন বিপদের সম্মুখীন, তাহা হইলে তিনি জরুরী-অবস্থা ঘোষণা করিতে পারিবেন।

উৎস: বাংলাদেশ সংবিধান।

১০,৬১৪.
গুপ্ত বংশের আদি পুরুষ কে ছিলেন?
  1. দ্বিতীয় চন্দ্রগুপ্ত
  2. শ্রীগুপ্ত
  3. প্রথম চন্দ্রগুপ্ত
  4. সমুদ্রগুপ্ত
ব্যাখ্যা

গুপ্ত সাম্রাজ্য:
- খ্রিস্টীয় তিন শতকের শেষ এবং চার শতকের প্রথমদিকে সম্ভবত প্রথম চন্দ্রগুপ্ত অথবা সমুদ্রগুপ্তের মাধ্যমে বাংলায় গুপ্ত শাসন সম্প্রসারিত হয়।
- শ্রীগুপ্ত হচ্ছেন গুপ্ত বংশের আদি পুরুষ।
- এল্যানের মতে, পাটলীপুত্র (মগধের অভ্যন্তরে) নগরের অদূরে শ্রীগুপ্তের রাজত্ব ছিল।
- প্রথম চন্দ্রগুপ্তের হাত ধরে গুপ্ত শাসন প্রতিষ্ঠিত হয়।
- প্রথম কুমারগুপ্তের সময় (৪৩২-৪৪৮ খ্রি.) থেকে উত্তর বাংলা গুপ্ত সাম্রাজ্যের একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বিভাগ হিসেবে গড়ে ওঠে।
- এটির নাম ছিল তখন ‘পুন্ড্রবর্ধন ভুক্তি’।
- হুনদের আক্রমণের মধ্য দিয়ে গুপ্ত সাম্রাজ্যের পতন ঘটে।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া ও ইতিহাস, এসএসএইচএল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১০,৬১৫.
মুজিবনগর সরকার কোন তারিখে শপথ নেয়?
  1. ক) ১৭ এপ্রিল, ১৯৭১
  2. খ) ২৬ মার্চ, ১৯৭১
  3. গ) ১০ এপ্রিল, ১৯৭১
  4. ঘ) ৭ মার্চ, ১৯৭১
ব্যাখ্যা
মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য গঠিত বাংলাদেশের প্রথম সরকার। ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণার পর ১০ এপ্রিল এ সরকার গঠিত হয়। ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা গ্রামে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে।
উৎসঃ বাংলাপিডিয়া
১০,৬১৬.
'ট্রেজারি বেঞ্চ' কী?
  1. ক) স্পিকারের আসন
  2. খ) প্রধানমন্ত্রীর আসন
  3. গ) সংসদ-কক্ষের সামনের দিকের আসন
  4. ঘ) রাষ্ট্রপতির আসন
ব্যাখ্যা
- সংসদ-কক্ষের সামনের দিকের আসনগুলোকে বলা হয় ট্রেজারি বেঞ্চ। 
- সরকারি দলের মন্ত্রী ও নেতৃস্থানীয় ব্যক্তিগণ সামনের সারিতে বসেন। 
- স্পীকারের আসনের ডানদিকে থাকে ট্রেজারি বেঞ্চ। 
- ট্রেজারি বেঞ্চকে ‘ফ্রন্ট বেঞ্চ’ও বলা হয়।
- সংসদে সরকারি ও বিরোধী দলের যেসব সদস্য পেছনের সারিতে বসেন তাদের বলা হয় ব্যাকবেঞ্চার। 
- এ সদস্যগণ সরকারি দলের মন্ত্রী বা গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত নন, আবার বিরোধী দলের নেতৃস্থানীয়ও নন। তাই সংসদের আসন ব্যবস্থায় তাঁরা পেছনের সারিতে বসেন।

তথ্যসূত্র - Marriam Webster এবং বাংলাপিডিয়া।
১০,৬১৭.
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বঙ্গবন্ধু হত্যার কতজন আসামীর মুক্তিযুদ্ধে অবদানের জন্যে প্রদত্ত খেতাব বাতিল করে?
  1. ৩ জন
  2. ৪ জন
  3. ৫ জন
  4. ৬ জন
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধের খেতাব:
- মুক্তিযুদ্ধে অসামান্য অবদান ও বীরত্বের জন্যে ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর বঙ্গবন্ধু সরকার মোট ৬৭৬ জনকে চারটি বীরত্বসূচক খেতাব বা উপাধি প্রদান করে। এগুলো হলো:
- সর্বোচ্চ খেতাব বীরশ্রেষ্ঠ : ৭জন।
- দ্বিতীয় সর্বোচ্চ খেতাব বীরউত্তম : ৬৮ জন।
- তৃতীয় সর্বোচ্চ খেতাব বীরবিক্রম : ১৭৫ জন।
- চতুর্থ সর্বোচ্চ খেতাব বীরপ্রতীক : ৪২৬জন।

- গত ৬ জুন ২০২১ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বঙ্গবন্ধু হত্যার চার আসামীর মুক্তিযুদ্ধে অবদানের জন্যে প্রদত্ত খেতাব বাতিল করে।
- স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বর্তমানে ৬৭২ জনের খেতাব বহাল রয়েছে। এর মধ্য:
- বীরশ্রেষ্ঠ : ৭জন।
- বীর উত্তম: ৬৭ জন।
- বীরবিক্রম: ১৭৪ জন।
- বীরপ্রতীক : ৪২৪ জন।

তথ্যসূত্র - মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাপিডিয়া।
১০,৬১৮.
বাংলাদেশ সংবিধানের কতনং অনুচ্ছেদে, ’প্রশাসনিক ট্রাইব্যুনাল’ বিষয়টি সন্নিবেশিত?
  1. অনুচ্ছেদ- ১১৭
  2. অনুচ্ছেদ- ১১৫
  3. অনুচ্ছেদ- ১১৮
  4. অনুচ্ছেদ- ১২১
ব্যাখ্যা

বাংলাদেশের সংবিধান: 
 - ষষ্ঠ ভাগ: বিচারবিভাগ।
- ৩য় পরিচ্ছেদ: অনুচ্ছেদ-১১৭, প্রশাসনিক ট্রাইব্যুনাল। 
• প্রশাসনিক ট্রাইব্যুনালসমূহ: 
- অনুচ্ছেদ: ১১৭। (১) ইতঃপূর্বে যাহা বলা হইছে, তাহা সত্ত্বেও নিম্নলিখিত ক্ষেত্রসমুহ সম্পর্কে বা ক্ষেত্রসমুহ হইতে উদ্ভূত বিষয়াদির উপর এখতিয়ার প্রয়োগের জন্য সংসদ আইনের দ্বারা এক বা একাধিক প্রশাসনিক ট্রাইব্যুনাল প্রতিষ্ঠিত করিতে পারবেনঃ

অন্যদিকে,
- অনুচ্ছেদ- ১১৫। অধস্তন আদালতে নিয়োগ;
- অনুচ্ছেদ-  ১১৮। নির্বাচন কমিশন প্রতিষ্ঠা;
- অনুচ্ছেদ- ১১৯। নির্বাচন কমিশনের দায়িত্ব;
- অনুচ্ছেদ- ১২০। নির্বাচন কমিশনের কর্মচারীগণ;
- অনুচ্ছেদ- ১২১। প্রতি এলাকার জন্য একটিমাত্র ভোটার তালিকা;
- অনুচ্ছেদ-  ১১৬। অধস্তন আদালতসমূহের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা;

উৎস: বাংলাদেশ সংবিধান।

১০,৬১৯.
বাংলাদেশ সরকারী কর্মকমিশন গঠিত হয় সংবিধানের কত অনুচ্ছেদ অনুসারে?
  1. ১৩৬ নং অনুচ্ছেদ
  2. ১৩৭ নং অনুচ্ছেদ
  3. ১৩৮ নং অনুচ্ছেদ
  4. ১১৮ নং অনুচ্ছেদ
ব্যাখ্যা

• বাংলাদেশ সরকারি কর্ম কমিশন:
- বাংলাদেশ সরকারি কর্মকমিশন সংবিধানের ১৩৭ নং অনুচ্ছেদ অনুযায়ী গঠিত।

উল্লেখ্য যে,
- বাংলাদেশ সরকারি কর্ম কমিশন প্রধানত বিভিন্ন সরকারি চাকুরি ও পদে নিয়োগ দানের লক্ষ্যে প্রতিষ্ঠিত একটি সাংবিধানিক সংস্থা।
- সংস্থাটি সরকারি কর্মচারীদের পদোন্নতি, পদায়ন, বদলি, শৃঙ্খলা ও আপিলের মতো বিষয়ের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সঙ্গেও জড়িত।
- বাংলাদেশের রাষ্ট্রপতি কমিশনের চেয়ারম্যান এবং সদস্যদের নিয়োগ প্রদান করেন।
- সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান ও সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি।

• বাংলাদেশের সংবিধানের পাঁচটি অনুচ্ছেদ সংবলিত একটি অধ্যায়ে কমিশনের গঠনপ্রণালী ও কার্যাবলি নির্দেশিত হয়েছে:
- ১৩৬ নং: কর্মবিভাগ-পুনর্গঠন।
- ১৩৭ নং: সরকারি কর্ম কমিশন-প্রতিষ্ঠা।
- ১৩৮ নং: সরকারি কর্ম কমিশনের সদস্য-নিয়োগ।
- ১৩৯ নং: সরকারি কর্ম কমিশনের সদস্যপদের মেয়াদ।
- ১৪০ নং: সরকারি কর্ম কমিশনের দায়িত্ব।
- ১৪১ নং: সরকারি কর্ম কমিশন বার্ষিক রিপোর্ট কিভাবে জমা দিবে তার কথা উল্লেখ রয়েছে।

অন্যদিকে,
- অনুচ্ছেদ ১১৮ - নির্বাচন কমিশন প্রতিষ্ঠা।

উৎস:
i) বাংলাদেশের সংবিধান।
ii) বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ওয়েবসাইট।

১০,৬২০.
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রানের অধিকারী?
  1. ক) শাকিব আল হাসান
  2. খ) তামিম ইকবাল
  3. গ) মুশফিকুর রহিম
  4. ঘ) জুনায়েদ সিদ্দিকী
ব্যাখ্যা
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ব্যক্তিগত সর্বোচ্চ রানের অধিকারী তামিম ইকবাল। তিনিই একমাত্র বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করা ব্যাটসম্যান। তিনি এ ম্যাচে ১০৩ রান করে অপরাজিত ছিলেন।
১০,৬২১.
বাংলাদেশ সংবিধান অনুযায়ী ৩৯ অনুচ্ছেদে নাগরিকদের কোন অধিকার নিশ্চিত করা হয়েছে?
  1. চিন্তা, বিবেক ও বাক্-স্বাধীনতা
  2. মামলা করার অধিকার 
  3. ধর্মীয় স্বাধীনতা 
  4. কোনোটি নয় 
ব্যাখ্যা

সংবিধান: 
- বাংলাদেশ সংবিধান অনুযায়ী ৩৯ অনুচ্ছেদে নাগরিকদের চিন্তা, বিবেক ও বাক্-স্বাধীনতার অধিকার নিশ্চিত করা হয়েছে।
- সংবিধানের ৩৯ নং অনুচ্ছেদ অনুযায়ী, সকল নাগরিকের চিন্তা ও বিশ্বাসের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে।
- এছাড়া, মত প্রকাশের অধিকার এবং সংবাদমাধ্যমের স্বাধীনতাও স্বীকৃত।
- তবে, এই স্বাধীনতা রাষ্ট্রের নিরাপত্তা, বিদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, জনশৃঙ্খলা, নৈতিকতা, আদালত অবমাননা, মানহানি বা অপরাধপ্ররোচনার ক্ষেত্রে আইনানুগ সীমাবদ্ধতার মধ্যে থাকবে।

অন্যদিকে,
সংবিধান ৪৪ -মৌলিক অধিকার বলবৎকরণ:
- সংবিধানের ৪৪ নং অনুচ্ছেদ অনুযায়ী, সংবিধানে প্রদত্ত মৌলিক অধিকার বাস্তবায়নের জন্য নাগরিকদের হাইকোর্টে মামলা করার অধিকার রয়েছে।
- একই সঙ্গে, সংসদ আইন প্রণয়ন করে অন্যান্য আদালতকেও সীমিতভাবে এই ক্ষমতা ব্যবহার করার সুযোগ দিতে পারে, তবে এটি হাইকোর্টের ক্ষমতার ক্ষতি করবে না।

সংবিধান ৪১ -ধর্মীয় স্বাধীনতা:
- বাংলাদেশের নাগরিকরা যে কোনো ধর্ম মানার, পালন করার ও প্রচার করার অধিকার রাখে।
- এছাড়া, ধর্মীয় সম্প্রদায় ও উপ-সম্প্রদায় নিজেদের ধর্মীয় প্রতিষ্ঠান গঠন, রক্ষণাবেক্ষণ ও পরিচালনার অধিকারও রাখে।
- কোনো ব্যক্তি যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যায়, তার নিজস্ব ধর্ম না হলে তাকে কোনো ধর্মীয় শিক্ষা বা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে বাধ্য করা যাবে না।

উৎস: Laws Of Bangladesh. 

১০,৬২২.
জুলাই জাতীয় সনদে কয়টি প্রস্তাব রয়েছে?
  1. ৮২টি
  2. ৮৪টি
  3. ৮৬টি
  4. ৮৮টি
ব্যাখ্যা

জুলাই জাতীয় সনদ:
- ছয়টি সংস্কার কমিশনের ৮৪টি প্রস্তাব নিয়ে তৈরি হয়েছে জুলাই জাতীয় সনদ।
- ১৭অক্টোবর, ২০২৫ এ জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়।
- এর মধ্যে ৪৮টি প্রস্তাব সংবিধান-সম্পর্কিত।
- সংবিধান-সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নের জন্যই জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ ১৩ নভেম্বর জারি হয়েছে এবং তা নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠিত হবে।

তথ্যসূত্র - প্রথম আলো পত্রিকার রিপোর্ট।

১০,৬২৩.
কোন সময়টি ‘মাৎস্যন্যায়’ নামে পরিচিত?
  1. গোপাল পরবর্তী
  2. শশাঙ্ক পূর্ববর্তী
  3. সেন পূর্ববর্তী
  4. শশাঙ্ক পরবর্তী
ব্যাখ্যা
• মাৎস্যন্যায়:
- প্রাচীন বাংলার ইতিহাসে পাল রাজবংশ দীর্ঘকাল শাসন করেছে।
- পাল রাজারা বাংলা ও বিহার অঞ্চলে অষ্টম শতকের মাঝামাঝি থেকে প্রায় চারশ বছর শাসন করেছেন।
- নৈরাজ্য ও চরম অরাজকতার হাত থেকে বাংলাকে রক্ষা করে গোপাল নামক এক উচ্চবর্গীয় ব্যক্তি এই রাজবংশের প্রতিষ্ঠা করেন।
- ধর্মপাল, দেবপাল, মহিপাল নামে অনেক পাল রাজারা বাংলা শাসন করেছেন ।

- ‘মাৎস্যন্যায়’ বাংলার শশাঙ্ক পরবর্তী সময়কে নির্দেশ করে।
- মাৎস্যন্যায় ও গোপালের উত্থান শশাঙ্কের পর সপ্তম শতকের মাঝামাঝি থেকে অষ্টম শতক পর্যন্ত বাংলায় বিরাজ করছিল এক অন্ধকার যুগ। বাংলার ইতিহাসে এই সময়টি ‘মাৎস্যন্যায়’ নামে খ্যাত।
- অরাজকতা এবং রাষ্ট্রহীনতার অবসান ঘটিয়ে বাংলায় প্রতিষ্ঠিত হয়েছিল পাল বংশের শাসন।
- শত বছরের হানাহানির অবসান ঘটে যখন গোপাল রাজা হন।

সূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০,৬২৪.
পার্বত্য চট্টগ্রামের 'বোমাং সার্কেল' কোন জেলার?
  1. ক) খাগড়াছড়ি
  2. খ) রাঙামাটি
  3. গ) বান্দরবান
  4. ঘ) সবগুলো
ব্যাখ্যা

- পার্বত্য চট্টগ্রামে সার্কেল রয়েছে ৩টি। এগুলো হলোঃ
- বোমাং সার্কেল (বান্দরবান জেলা)
- চাকমা সার্কেল (রাঙামাটি জেলা),
- মং সার্কেল (খাগড়াছড়ি জেলা) এবং
- পার্বত্য চট্টগ্রামের এই ৩ সার্কেল প্রধানরা স্থানীয় পাহাড়ি জনগণের কাছে 'রাজা' হিসেবেই পরিচিত।
- সরকারিভাবে সার্কেল প্রধানদের সার্কেল চীফ বলা হয়।

তথ্যসূত্র:- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট।

১০,৬২৫.
মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?
  1. গঙ্গা
  2. ব্রহ্মপুত্র
  3. করতোয়া
  4. মহানন্দা
ব্যাখ্যা
মহাস্থানগড়:
- মহাস্থানগড় বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন পুরাকীর্তি।
- পূর্বে এর নাম ছিল পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর।
- এক সময় মহাস্থানগড় বাংলার রাজধানী ছিল।
- এখানে মৌর্য, গুপ্ত, পাল, সেন সাম্রাজ্যের প্রচুর নিদর্শন পাওয়া গিয়েছে।
- এর অবস্থান বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায়।
- বগুড়া শহর থেকে প্রায় ১০ কি.মি উত্তরে মহাস্থান গড় অবস্থিত।
- মহাস্থানগড় বগুড়ায় জেলার করতোয়া নদীর তীরে অবস্থিত।
- সেন বংশের শেষ রাজা লক্ষ্মণ সেন (১০৮২-১১২৫) যখন গৌড়ের রাজা ছিলেন তখন এই গড় অরক্ষিত ছিল।
- মহাস্থানগড় বাংলাদেশের অন্যতম একটি প্রাচীন পর্যটন কেন্দ্র। 

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
১০,৬২৬.
ভাষা আন্দোলনের কোন সৈনিক ‘ঢাকা হাইকোর্ট’ এর কর্মচারী ছিলেন?
  1. আবদুস সালাম
  2. শফিউর রহমান
  3. রফিক উদ্দীন
  4. জব্বার
ব্যাখ্যা

ভাষা আন্দোলন:
- ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি তৎকালীন পাকিস্তান সরকার বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি না দেওয়ায় এবং পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে উর্দুকে চাপিয়ে দেওয়ার প্রতিবাদে ঢাকার ছাত্র ও সাধারণ জনগণ রাস্তায় নেমে আসে।
- পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতি দেওয়ার দাবিতে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস থেকে ১৪৪ ধারা ভেঙে ছাত্র-ছাত্রীরা মিছিল বের করে। 
- মিছিলে পুলিশের গুলিতে নিহত হন সালাম, বরকত, রফিক, জব্বারসহ আরও কয়েকজন মাটির বীর সন্তান।
- মাতৃভাষা বাংলার মর্যাদা সমুন্নত রাখার জন্য ভাষা শহীদদের সর্বোচ্চ আত্মত্যাগকে স্মরণ করে জাতি ২১ ফেব্রুয়ারি 'অমর একুশে', ভাষা শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে।
- ১৯৯৯ সালের ১৭ নভেম্বর প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর ৩০তম সাধারণ সম্মেলনে ২১ ফেব্রুয়ারিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে ঘোষণা করা হয়।

⇒ ভাষা আন্দোলনের শহীদের পরিচিতি:
• ভাষা আন্দোলনের শহিদ আবুল বরকত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শেষ বর্ষের ছাত্র ছিলেন। মাতৃভাষা বাংলার দাবিতে ২১ ফেব্রুয়ারি ঢাকা মেডিক্যাল কলেজের ২০ নম্বর ব্যারাকের বারান্দায় ছাত্র-জনতার মিছিলে আবুল বরকত শামিল হন। মিছিলে পুলিশ গুলি চালায়। বরকত পেটে গুলিবিদ্ধ হন। মুহূর্তে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। তাঁকে আজিমপুর গোরস্থানে সমাহিত করা হয়।

• ভাষা আন্দোলনের শহিদ শফিউর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন ক্লাসের প্রাইভেট ছাত্র ও ঢাকা হাইকোর্টের কর্মচারী। বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে ১৯৫২ সালের ২২ ফেব্রুয়ারি পূর্বাহ্ণে ঢাকার নওয়াবপুর রোডে ছাত্র-জনতা বিক্ষোভ প্রদর্শন করে। শফিউর রহমান তখন সাইকেল যোগে ঐ পথে অফিসে যাচ্ছিলেন। পুলিশ বিক্ষোভ মিছিলের ওপর গুলিবর্ষণ করলে শফিউর রহমান পিঠে গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ঐদিন সন্ধ্যা ৭টায় তিনি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

• ভাষা আন্দোলনের শহিদ আবদুল জব্বার সাধারণ গ্রামীণ কর্মজীবী মানুষ ছিলেন।

• ভাষা আন্দোলনের শহিদ রফিক উদ্দীন আহমদ মানিকগঞ্জ জেলার দেবেন্দ্রনাথ কলেজের বাণিজ্য বিভাগের দ্বিতীয়  বর্ষের ছাত্র। বাংলাভাষার অধিকার রক্ষার আন্দোলনে প্রথম শহিদ রফিকউদ্দিন আহমেদ। ঐদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডের মিছিলে পুলিশের গুলিতে রফিক ঘটনাস্থলে শহিদ হন। তাঁকে আজিমপুর গোরস্থানে সমাহিত করা হয়।

• ভাষা আন্দোলনের শহিদ আবদুস সালাম ডাইরেক্টর অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অফিসে রেকর্ড কিপার পদে চাকরি করতেন।

উৎস: i) প্রথম আলো।
ii) বাংলাপিডিয়া।

১০,৬২৭.
'ব্রাহ্মসমাজ' নিম্নের কে প্রতিষ্ঠা করেন?
  1. রাজা রামমোহন রায়
  2. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  3. দেবেন্দ্রনাথ
  4. দাদাভাই নওরোজী
ব্যাখ্যা
ব্রাহ্মসমাজ:
- ১৮২৮ সালে রাজা রামমোহন রায় ব্রাহ্মসভা (পরবর্তীসময়ে ব্রাহ্মসমাজ) প্রতিষ্ঠা করেন। 
- 'ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠার উদ্দেশ্য পাশ্চাত্য ধ্যান-ধারণার সংস্পর্শে এসে রাজা রামমোহন রায় হিন্দু ধর্মের প্রচলিত মূর্তি পূজা ও আচার অনুষ্ঠানের সমালোচনা করেন এবং একেশ্বরবাদের প্রতি অনুরক্ত হয়ে ওঠেন।
- এই সভায় বেদ, উপনিষদ পাঠ করার ব্যবস্থা হয়।

রাজা রামমোহন রায়
:
- ভারতীয় নবজাগরণের অগ্রদূত রাজা রামমোহন রায়।
- ১৭৭৪ খ্রিস্টাব্দে হুগলী জেলার রাধানগর গ্রামে রাজা রামমোহন রায় জন্ম গ্রহন করেন।
- তিনি সুফি মতবাদে বিশেষভাবে প্রভাবিত ছিলেন।
- তিনি বেদান্তসূত্র বেদান্তসারসহ উপনিষদের অনুবাদ প্রকাশ করেন।
- তিনি হিন্দু সমাজের সতীদাহ, বাল্যবিবাহ, কৌলিন্য প্রথা, মূর্তিপুজা ও অন্যান্য কুসংস্কার দূর করে।
- আদি একেশ্বরবাদের ভিত্তিতে হিন্দুধর্ম পুনঃপ্রতিষ্ঠা করতে সচেষ্ট হন।

উৎস: বাংলাপিডিয়া।
১০,৬২৮.
বর্তমান মুজিব নগরের পূর্বনাম কি?
  1. চন্দ্রবাড়ি
  2. ভবেরপাড়া
  3. টুংগীপাড়া
  4. শিমুলিয়া
ব্যাখ্যা
- বর্তমান মুজিবনগরের পূর্বনাম ভবেরপাড়া, বৈদ্যনাথতলা।
- মুজিবনগর মেহেরপুর জেলায় অবস্থিত এটি একটি ঐতিহাসিক স্থান । 
- স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী ছিল মুজিবনগর।
- মুজিবনগরের আম্রকাননে ১৭ এপ্রিল সরকারের মন্ত্রী পরিষদ শপথ নিয়েছিল। এই সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম।
• বাংলাদেশের প্রথম রাজধানীর ঐতিহ্য ধরে রাখতে এখানে গড়ে তোলা হয়েছে মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
১০,৬২৯.
জন স্টুয়ার্ট মিলের মতে, যেখানে কোনো বিরোধী দল নেই, সেখানে কোনটি অনুপস্থিত থাকে?
  1. স্বাধীনতা
  2. গণতন্ত্র
  3. জবাবদিহিতা
  4. ন্যায়বিচার
ব্যাখ্যা

• বিরোধী দল: 
- জনগণের অধিকার বাস্তবায়নের ক্ষেত্রে বিরোধী দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- সরকার যাতে জনগণের অধিকার খর্ব করে কোন সিদ্ধান্ত নিতে না পারে সে ব্যাপারে বিরোধী দলকে সচেষ্ট থাকতে হয়।
- আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী দল ছাড়া গণতন্ত্র টিকে থাকতে পারে না।
- গণতন্ত্র মানেই বিভিন্ন মতামতের সংমিশ্রণ।
- এক্ষেত্রে বিভিন্ন দলের সহাবস্থান অবশ্যই থাকতে হয়।
- শক্তিশালী বিরোধী দলের অভাবে সরকার স্বৈরাচারী হয়ে যেতে পারে।
- জন স্টুয়ার্ট মিল তাই বলেন, "যেখানে বিরোধী দল নেই, সেখানে গণতন্ত্র নেই"।

তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন, এইচএসসি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১০,৬৩০.
বাংলাদেশ প্রথম ইন্টারনেট ভিত্তিক নিউজ এজেন্সি কোনটি?
  1. ই-নিউজ
  2. এনটিভি নিউজ
  3. প্রথম আলো নিউজ
  4. বিডি নিউজ২৪.কম
ব্যাখ্যা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম:
- বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বাংলাদেশের একটি বেসরকারি অনলাইন সংবাদ ওয়েবসাইট।
- ২০০৫ সালে ‘বিডিনিউজ’ নামে ওয়েবভিত্তিক বার্তা সংস্থা হিসেবে প্রথমে এটি যাত্রা শুরু করে।
- ২০০৬ সালে ডটকম সংবাদ ওয়েবসাইট হিসেবে আত্মপ্রকাশ করে।
- বাংলাদেশের ইতিহাসের প্রথম অনলাইনভিত্তিক সংবাদমাধ্যম বিডিনিউজ২৪.কম।
- Bdnews24.com বাংলাদেশে ভিত্তিক একটি ইংরেজি এবং বাংলা ভাষার নিউজ পোর্টাল। 

উৎস: i) Bdnews24.com
         ii) বাংলাপিডিয়া।

১০,৬৩১.
বাংলাদেশের কোন অঞ্চলকে ৩৬০ আউলিয়ার দেশ বলা হয়?
  1. রাজশাহী
  2. ঢাকা
  3. চট্টগ্রাম
  4. সিলেট
ব্যাখ্যা
◉ বাংলাদেশের সিলেট অঞ্চলকে ৩৬০ আউলিয়ার দেশ বলা হয়।

৩৬০ আউলিয়ার দেশ:
- হযরত শাহজালাল (র.) ছিলেন উপমহাদেশের একজন বিখ্যাত দরবেশ ও পীর।
- তিনি ছিলেন ওলিকুল শিরোমণি।
- সিলেট অঞ্চলে তার মাধ্যমেই ইসলামের প্রসার ঘটে।
- সিলেটের প্রথম মুসলমান শেখ বোরহান উদ্দিন (র.) এর ওপর রাজা গৌড়গোবিন্দের অত্যাচার এবং এর প্রেক্ষিতে হযরত শাহজালাল (র.) ও তাঁর সফরসঙ্গী ৩৬০ আউলিয়ার সিলেট আগমন ইতিহাসের একটি উল্লেখযোগ্য ঘটনা।
- এ কারণে সিলেটকে ৩৬০ আউলিয়ার দেশ বলা হয়।
- কেউ কেউ সিলেটকে পূণ্যভূমি অভিধায়ও অভিহিত করেন।

উল্লেখ্য,
⇒ সিলেট জেলা:
- মহান সাধক হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরাণ (র.)সহ ৩৬০ আউলিয়ার পুণ্যভূমি সিলেট একটি প্রাচীন জনপদ।
- সুলতানী আমলে সিলেটের নাম ছিল জালালাবাদ। 
- নানকার বিদ্রোহ সিলেটের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। 
- সিলেট জেলা ১৭৭২ সালের ১৭ মার্চ প্রতিষ্ঠিত হয়।
- দেশের সর্ববৃহৎ হাওর হাকালুকি সিলেট জেলায় অবস্থিত।
- দেশে সবচেয়ে বেশি চা উৎপাদন হয় এই বিভাগে।
- সিলেট জেলা প্রাকৃতিক গ্যাস, তেল, চুনাপাথর, কঠিন শিলা, বালুসহ অন্যান্য প্রাকৃতিক সম্পদে অনন্য একটি জেলা। 
- দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত সিলেটের লালাখালে হয়ে থাকে।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
১০,৬৩২.
মৌলিক গণতন্ত্র কী ধরনের শাসনব্যবস্থা?
  1. সরাসরি গণতন্ত্র
  2. সামরিক শাসন
  3. সীমিত গণতন্ত্র
  4. একদলীয় শাসন
ব্যাখ্যা
• আইয়ুব খানের মৌলিক গণতন্ত্র: 
- জেনারেল আইয়ুব খান ১৯৫৮ সালে ক্ষমতাকুক্ষিগত করার পর পাকিস্তানের শাসন ও রাজনৈতিক কাঠামোরআমুল পরিবর্তন করার উদ্যোগ নেন।
- তিনি প্রচলিত গণতান্ত্রিক পদ্ধতি পরিত্যাগ করে এক অদ্ভুত ও নতুন নির্বাচন কাঠামো প্রবর্তন করেন।
- তার এই নির্বাচনের মূলভিত্তি ছিল 'মৌলিক গণতন্ত্র'।
- মৌলিক গণতন্ত্র হচ্ছে একধরনের সীমিত গণতন্ত্র, যাতে কেবল নির্দিষ্টসংখ্যক লোকের প্রেসিডেন্ট নির্বাচনের অধিকার ছিল।
- ১৯৫৯ সালে মৌলিক গণতন্ত্র প্রবর্তনের আদেশ জারি করা হয়।

• প্রাথমিক অবস্থায় মৌলিক গণতন্ত্র ছিল একটি চার স্তরবিশিষ্ট ব্যবস্থা।
- নিম্ন থেকে উচ্চ পর্যন্ত স্তরগুলো ছিল:
- ইউনিয়ন পরিষদ (গ্রামে) এবং টাউন ও ইউনিয়ন কমিটি (শহরে),
- থানা পরিষদ (পূর্ব পাকিস্তানে), তহসিল পরিষদ (পশ্চিম পাকিস্তানে),
- জেলা পরিষদ,
- বিভাগীয় পরিষদ।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।
১০,৬৩৩.
সিপাহী হামিদুর রহমানকে কোথায় সমাহিত করা হয়?
  1. যশোরের কাশিপুর নামক স্থানে
  2. মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান
  3. চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ প্রাঙ্গণ
  4. ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার দরুইন গ্রামে
ব্যাখ্যা
• সিপাহী হামিদুর রহমান:
- সেক্টর: ৪ নং,
- মৃত্যু: ২৮ অক্টোবর, ১৯৭১।
- সমাধিস্থল: মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান।

অন্যদিকে,
• সিপাহী মোস্তফা কামাল:
- সেক্টর: ২ নং,
- মৃত্যু: ১৮ এপ্রিল, ১৯৭১।
- জন্মস্থান: ভোলা জেলায় দৌলতখান উপজেলার পশ্চিম হাজীপাড়া গ্রামে।
- সমাধি স্থল: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার দরুইন গ্রামে।

• ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর:
- সেক্টর: ৭ নং,
- মৃত্যু: ১৪ ডিসেম্বর, ১৯৭১ (বীরশ্রেষ্ঠদের মধ্যে শেষ শহীদ)।
- সমাধিস্থল: চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ প্রাঙ্গণ।

• ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান:
- বাংলাদেশ বিমান বাহিনী,
- মৃত্যু: ২০ আগস্ট, ১৯৭১।
- সমাধিস্থল: মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান।

• নূর মোহাম্মদ শেখ:
- সেক্টর: ৮ নং,
- মৃত্যু: ৫ সেপ্টেম্বর, ১৯৭১।
- সমাধিস্থল: যশোরের কাশিপুর নামক স্থানে।

উৎস: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ওয়েবসাইট ও বাংলাপিডিয়া।
১০,৬৩৪.
ফকির আন্দোলনের প্রধান নেতা ছিলেন কে?
  1. ভবানী পাঠক
  2. মুসা শাহ
  3. করিম শাহ
  4. মজনু শাহ
ব্যাখ্যা

• ফকির-সন্ন্যাসী আন্দোলন:
- বাংলার ফকির-সন্ন্যাসী আন্দোলন ছিল ব্রিটিশবিরোধী।

- পলাশি যুদ্ধের ১৫–২০ বছর পর এই আন্দোলন শুরু হয়।
- ফকির-সন্ন্যাসীরা মূলত ভিক্ষাবৃত্তি বা মুষ্টি সংগ্রহের মাধ্যমে জীবিকা নির্বাহ করত।
- ধর্মীয় উৎসব ও তীর্থস্থান দর্শনের জন্য তারা সারা বছর এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করত।
- নিরাপত্তার জন্য তাদের সঙ্গে হালকা অস্ত্রও থাকত।
- বাংলায় ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার আগে তারা স্বাধীন ও মুক্ত ছিল।
- ইংরেজ সরকার তাদের চলাফেরায় বাধা সৃষ্টি করতে থাকে।
- তীর্থস্থান দর্শনের ওপর কর আরোপ করে এবং ভিক্ষা/মুষ্টি সংগ্রহকে বেআইনি ঘোষণা করে।
- ফকির-সন্ন্যাসীদের ডাকাত-দস্যু বলে আখ্যায়িত করা হতো।
- এতে ক্ষুব্ধ হয়ে তারা ইংরেজদের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলনে নেমে পড়ে।
- ফকির দলের নেতার নাম: মজনু শাহ।
- সন্ন্যাসীদের নেতার নাম: ভবানী পাঠক।
- তাদের মূল লক্ষ্য ছিল সরকারি কুঠি, জমিদারদের কাছারি ও নায়েব-গোমস্তার বাড়ি আক্রমণ।
- ১৭৬০ সালে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় সন্ন্যাসীরা প্রথম বিদ্রোহ শুরু করে।
- ১৭৭১ সালে মজনু শাহ উত্তর বাংলায় ইংরেজবিরোধী তৎপরতা শুরু করেন।
- ১৭৭৭–১৭৮৬ সালে রংপুর, রাজশাহী, দিনাজপুর ও ময়মনসিংহে মজনু শাহ বহু সংঘর্ষে লিপ্ত হন।
- তাঁর যুদ্ধকৌশল ছিল গেরিলা পদ্ধতি: অতর্কিতে আক্রমণ করে নিরাপদে সরে যাওয়া।
- ইংরেজরা তাকে চূড়ান্তভাবে পরাজিত করতে পারেননি।
- ১৭৮৭ সালে মজনু শাহ মৃত্যুবরণ করলে নেতৃত্ব নেন: মুসা শাহ, সোবান শাহ, চেরাগ আলী শাহ, করিম শাহ, মাদার বক্স প্রমুখ ফকির।
- এই নেতারা কয়েক বছর ইংরেজ প্রশাসনকে ব্যস্ত রাখেন।
- ১৮০০ সালে ফকিররা চূড়ান্তভাবে পরাজিত হয়।
- সন্ন্যাসী বিদ্রোহের নেতা ভবানী পাঠক ১৭৮৭ সালে লেফটেন্যান্ট ব্রেনানের নেতৃত্বে একদল ব্রিটিশ সৈন্যের আক্রমণে নিহত হন।
- ভবানী পাঠকের মৃত্যুর সঙ্গে সঙ্গে সন্ন্যাসী আন্দোলনের অবসান ঘটে।
 
উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ৯ম-১০ শ্রেণি।

১০,৬৩৫.
সংবিধানের ১০০ নং অনুচ্ছেদ অনুসারে, হাইকোর্ট বিভাগের অধিবেশন কার অনুমোদনক্রমে রাজধানী ব্যতীত অন্য কোনো স্থানে অনুষ্ঠিত হতে পারে?
  1. রাষ্ট্রপতি
  2. প্রধান মন্ত্রী
  3. প্রধান বিচারপতি
  4. আইন মন্ত্রী
ব্যাখ্যা
সংবিধানের - ষষ্ঠ ভাগ - বিচারবিভাগ- ১ম পরিচ্ছেদ
• সুপ্রীম কোর্ট: সুপ্রীম কোর্টের আসন
- সংবিধানের ১০০ নং অনুচ্ছেদ অনুসারে, সুপ্রিম কোর্টের স্থায়ী আসন রাজধানীতে থাকবে।
- তবে, হাইকোর্ট বিভাগের অধিবেশন রাষ্ট্রপতি অনুমোদনক্রমে, প্রধান বিচারপতি কর্তৃক নির্ধারিত অন্য কোনো স্থান বা স্থানে অনুষ্ঠিত হতে পারে।
- অর্থাৎ, সুপ্রিম কোর্টের মূল কার্যালয় (স্থায়ী আসন) ঢাকায় থাকবে, কিন্তু হাইকোর্ট বিভাগের বিচার কার্যক্রম প্রয়োজনে রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতির সম্মতিতে দেশের অন্য যেকোনো স্থানেও অনুষ্ঠিত হতে পারবে।

উৎস: বাংলাদেশের সংবিধান।
১০,৬৩৬.
বিবিএস এর সাময়িক হিসাবে ২০২৩-২৪ অর্থবছরে মাথাপিছু জাতীয় আয় কত?
  1. ২,৭৪৯ মার্কিন ডলার
  2. ২,৬৭৫মার্কিন ডলার
  3. ২,৭৮৪ মার্কিন ডলার
  4. ২,৫৬৭মার্কিন ডলার
ব্যাখ্যা
- বিবিএস এর সাময়িক হিসাবে ২০২৩-২৪ অর্থবছরে মাথাপিছু জাতীয় আয় দাঁড়িয়েছে ৩,০৬,১৪৪ টাকা (২,৭৮৪ মার্কিন ডলার)
- পূর্ববর্তী ২০২২-২৩ অর্থবছরে মাথাপিছু জাতীয় আয় ছিল ২,৭৩,৩৬০ টাকা (২,৭৪৯ মার্কিন ডলার)।

উৎস: বিবিএস।
১০,৬৩৭.
মিঠা পানির মাছ উৎপাদনে শীর্ষ জেলা কোনটি? [কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪]
  1. কিশোরগঞ্জ
  2. ময়মনসিংহ
  3. সুনামগঞ্জ
  4. নেত্রকোনা
ব্যাখ্যা

মৎস্য উৎপাদন:
- মোট মৎস্য উৎপাদনের পরিমাণ: ৫০,১৮,৪৮৩ মে.টন।
- মিঠা পানিতে মৎস্য উৎপাদনের পরিমাণ: ৪৩,৮৯,৮৬০ মে.টন।
- লোনা মৎস্য উৎপাদনের পরিমাণ: ৪,২৮,৬২৩ মে.টন।

⇒ মিঠা পানির মাছ উৎপাদনে শীর্ষ জেলা:
১. ময়মনসিংহ - ৩,৪৫,০০১ মেট্রিক টন।
২. কুমিল্লা - ৩,১৫,৪৫৭ মেট্রিক টন।
৩. যশোর - ২,৪৮,০৮৯ মেট্রিক টন।

⇒ মিঠা পানির মাছ উৎপাদনে শীর্ষ বিভাগ:
১. চট্টগ্রাম - ৮,৮০,৭৯৭ মেট্রিক টন।
২. খুলনা - ৮,২২,৩৬১ মেট্রিক টন।
৩. রাজশাহী - ৫,৭৬,৮৩০ মেট্রিক টন।

এছাড়াও, মৎস্য উৎপাদনের পরিমাণ -
• ইলিশ - ১০.৫৫%।
• চিংড়ি - ৫.১৯%।
• মেজরকার্প (রুই, কাতলা, মৃগেল) - ২২.৬৪%।
• এক্সটিককার্প (সিলভারকার্প, গ্রাসকার্প, ইত্যাদি) - ১১.০৯%।
• অন্যান্যকার্প (কালিবাউস, বাটা, ঘনিয়া) - ৩.১৩%।
• তেলাপিয়া - ৮.৭৬%।

উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪।

১০,৬৩৮.
বঙ্গবন্ধুর কোন ভাষণ ইউনেস্কোর ‘বিশ্ব ঐতিহ্যের দলিল' হিসেবে স্বীকৃতি পেয়েছে?
  1. ক) ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি ভাষণ
  2. খ) ১৯৭১ সালের ৭ মার্চের ভাষণ
  3. গ) ১৯৭১ সালের ২৫ মার্চের ভাষণ
  4. ঘ) ১৯৭২ সালের ১০ জানুয়ারির ভাষণ
ব্যাখ্যা
• ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড (এমওডব্লিউ) কর্মসূচির উপদেষ্টা কমিটি ৭ মার্চের ভাষণসহ মোট ৭৮টি দলিলকে 'মেমোরি অফ দা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে' যুক্ত করার সুপারিশ করেছে।
• 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণকে ওয়ার্ল্ডস ডকুমেন্টারি হেরিটেজ-এ অংশ হিসেবে স্বীকৃতি পেয়েছে।
• ইউনেস্কো মহাপরিচালক ইরিনা বোকোভা ৩০শে অক্টোবর এ সিদ্ধান্ত ঘোষণা করেন।
• সেদিনের ১৮ মিনিটের ভাষণে বঙ্গবন্ধু বলেছিলেন ''এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম"।

সূত্র: বিবিসি বাংলা।
১০,৬৩৯.
১৯৫৪ সালের পূর্ববাংলা প্রাদেশিক পরিষদের নির্বাচনে মোট কতটি দল অংশগ্রহণ করে?
  1. ৪টি দল
  2. ৮টি দল
  3. ১২টি দল
  4. ১৬টি দল
ব্যাখ্যা
১৯৫৪ সালের নির্বাচন:
- ১৯৫৪ সালের নির্বাচনে বিভিন্ন দলের প্রার্থীদের ব্যালট বাক্সে ব্যবহারের জন্য সরকার চূড়ান্তরূপে মোট ২৪টি প্রতীক নির্দিষ্ট করেন।
- নির্বাচনে মুসলিম লীগ 'হারিকেন' প্রতীক এবং যুক্তফ্রন্ট 'নৌকা' প্রতীক গ্রহণ করে।
- ভোটগ্রহণ ৮ মার্চ থেকে ১২ মার্চ পর্যন্ত ৫ দিনে সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহীত হয়।
- নির্বাচন কমিশনার ছিলেন মো. আজফার।
- ১৯৫৪ সালের পূর্ববাংলা প্রাদেশিক পরিষদের নির্বাচনে মোট ১৬টি দল অংশগ্রহণ করে।
- মুসলমান আসনে প্রতিদ্বন্দ্বিতা করে মুসলিম লীগ, পূর্বপাকিস্তান আওয়ামী মুসলিম লীগ, কৃষক-শ্রমিক পার্টি, নেজামে ইসলামী, যুবলীগ, গণতন্ত্রী দল, খেলাফতে রব্বানী পার্টি প্রভৃতি।
- অমুসলমান আসনে অংশগ্রহণ করে পাকিস্তান জাতীয় কংগ্রেস, তফশিলি ফেডারেশন, গণসমিতি, অভয় আশ্রম (কুমিল্লা), পূর্ব পাকিস্তান সমাজতন্ত্রী দল প্রভৃতি।
- কমিউনিস্ট পার্টির মুসলমান সদস্যগণ মুসলমান আসনে এবং হিন্দু সদস্যগণ হিন্দু আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
- মুসলমান আসনে আওয়ামী মুসলিম লীগ, কৃষক-শ্রমিক পার্টি এবং নেজামে ইসলামী 'যুক্তফ্রন্ট' গঠন করে সম্মিলিতভাবে নির্বাচনে অংশগ্রহণ করে।
- হিন্দু আসনে গণসমিতি, অভয় আশ্রম ও পূর্ব পাকিস্তান সমাজতান্ত্রিক দল 'সংখ্যালঘু যুক্তফ্রন্ট' গঠন করে।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০,৬৪০.
সংসদ কর্তৃক গৃহীত বিলে কে সম্মতি দান করলে বিলটি আইনে পরিণত হয়?
  1. রাষ্ট্রপতি
  2. প্রধানমন্ত্রী
  3. স্পিকার
  4. অর্থমন্ত্রী
ব্যাখ্যা
অর্থবিল:
- অর্থবিল একটি গুরুত্বপূর্ণ বিল।
- কোনো বিল অর্থবিল কিনা এ প্রশ্নে স্পীকারের দেওয়া সার্টিফিকেট চূড়ামত বলে গৃহীত হয়।
- অর্থবিল বা অর্থব্যয় সংক্রান্ত বিলের উদ্যোক্তা সরকার।

⇒ প্রতি বছর পরবর্তী বছরের জন্য সরকারের আর্থিক প্রস্তাবাবলি কার্যকর করার উদ্দেশ্যে অর্থবিল সংসদে উত্থাপন করা হয়।
- সংসদে উত্থাপনের পর যথানিয়মে বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে বিলটি পাস করতে হয়।
- অর্থবিল রাষ্ট্রপতির সম্মতির জন্য উপস্থাপিত হলে পনের দিনের মধ্যে তিনি বিলটিতে সম্মতি প্রদান করেন।
- সংসদ কর্তৃক গৃহীত বিলটিতে রাষ্ট্রপতি সম্মতিদান করলে বা তিনি সম্মতিদান করেছেন বলে গণ্য হলে তা আইনে পরিণত হবে এবং সংসদের আইন বলে অভিহিত হবে।

উল্লেখ্য,
- বাংলাদেশের সংবিধানের ৮০ (১) নং অনুচ্ছেদ অনুসারে, আইনপ্রণয়নের উদ্দেশ্যে সংসদে আনীত প্রত্যেকটি প্রস্তাব বিল আকারে উত্থাপিত হবে।
- সংসদ কর্তৃক কোন বিল গৃহীত হলে সম্মতির জন্য তা রাষ্ট্রপতির নিকট পেশ করতে হবে।
- সংসদ কর্তৃক গৃহীত বিলটিতে রাষ্ট্রপতি সম্মতিদান করলে বা তিনি সম্মতিদান করেছেন বলে গণ্য হলে তা আইনে পরিণত হবে এবং সংসদের আইন বলে অভিহিত হবে।

উৎস: i) বাংলাদেশের সংবিধান।
ii) বাংলাপিডিয়া।
১০,৬৪১.
১৯৪৭ সালে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে উর্দুকে গ্রহণের পক্ষে মত দেয় কে?
  1. ক) চৌধুরী খালিকুজ্জামান
  2. খ) মাওলানা মোহাম্মদ আকরম খাঁ
  3. গ) মাওলানা আব্দুর রশিদ
  4. ঘ) অধ্যাপক আবুল কাশেম
ব্যাখ্যা
• ভাষা আন্দোলন:
- পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পূর্বেই পাকিস্তানের রাষ্ট্রভাষা নিয়ে বিতর্ক শুরু হয়।
- ১৯৪৭ সালের ১৭ মে মুসলিম লীগের প্রভাবশালী নেতা চৌধুরী খালিকুজ্জামান এবং একই বছর জুলাই মাসে আলীগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. জিয়াউদ্দিন আহমদ পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে উর্দুকে গ্রহণের পক্ষে মত দেন।

- ড. মুহাম্মদ শহীদুল্লাহসহ বেশ কয়েকজন বাঙালি লেখক, বুদ্ধিজীবী এর প্রতিবাদ করেন এবং বাংলার পক্ষে বক্তব্য দেন। পূর্ব বাংলায় ছাত্র ও শিক্ষিত সমাজ রাষ্ট্রভাষা বাংলার পক্ষে পত্র-পত্রিকায় মতামত প্রকাশ করতে শুরু করেন। 

তথ্যসূত্র: ইতিহাস প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০,৬৪২.
প্রাচীন 'সমতট' জনপদের বর্তমান অবস্থান -
  1. বরিশাল ও ভোলা
  2. সিলেট, চট্রগ্রাম
  3. কুমিল্লা ও নোয়াখালী
  4. রাজশাহী ও দিনাজপুর
ব্যাখ্যা
• জনপদ:
- প্রাচীন বাংলা কতগুলো অঞ্চল বা জনপদে বিভক্ত ছিলো।
- সমতট জনপদ বর্তমান বৃহত্তর নোয়াখালী ও কুমিল্লা অঞ্চল জুড়ে বিস্তৃত ছিলো।

এছাড়াও-
- বরেন্দ্র জনপদ বর্তমান রাজশাহী, রংপুর ও দিনাজপুর অঞ্চল জুড়ে বিরাজমান ছিলো।
- হরিকেল জনপদ আধুনিক সিলেট থেকে পার্বত্য চট্টগ্রাম পর্যন্ত বিস্তৃত ছিলো।
- বর্তমান বরিশাল অঞ্চলে চন্দ্রদ্বীপ নামক একটি জনপদের সৃষ্টি হয়েছিল। এ জনপদটি বালেশ্বর ও মেঘনার মধ্যবর্তী স্থানে অবস্থিত।

তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি, উন্মুক্ত উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০,৬৪৩.
শশাঙ্ক কোন ধর্মের অনুসারী ছিলেন?
  1. জৈন
  2. শৈব
  3. বৈষ্ণব
  4. বৌদ্ধ
ব্যাখ্যা
শশাঙ্ক:
- বাংলার প্রথম গুরুত্বপূর্ণ নৃপতি শশাঙ্ক সপ্তম শতাব্দীর প্রথমার্ধের শাসক।
- গুপ্ত শাসনের পর বাংলার গৌড় রাজ্যের তিনি অধিপতি হন।
- বাংলাদেশের ইতিহাসে শশাঙ্ক ছিলেন প্রথম সার্বভৌম রাজা।
- শশাঙ্ক সপ্তম শতকের শুরুতে আনুমানিক ৬০৬ সালে গৌড়ে এক স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন।
- স্বাধীন গৌড়রাজ্য বাংলার উত্তর, উত্তর-পশ্চিমাংশ পর্যন্ত বিস্তৃত ছিল।
- কর্ণসুবর্ণ ছিল শশাঙ্কের রাজধানী।
- বর্তমান মুর্শিদাবাদ জেলার বহরমপুরের ১০ কিলোমিটার দক্ষিণ- পশ্চিমে অবস্থিত রাঙ্গামাটি নামক স্থানটিই প্রাচীন কর্ণসুবর্ণ।
- শশাঙ্কই বাংলার প্রথম নৃপতি যার ভূমিদান করার মতো এবং মুদ্রা প্রকাশ করার মতো স্বাধীন ক্ষমতা ছিল।
- তিনি গৌড় রাজ্যকে ভারতের বিহার ও উড়িষ্যা পর্যন্ত বিস্তৃত করেন।
- শশাঙ্ক সনাতন হিন্দু (শৈব) ধর্মের অনুসারী ছিলেন।
- উত্তর ভারতে শশাঙ্কের প্রধান প্রতিদ্বন্ধী ছিলেন হর্ষবর্ধন।

তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ইতিহাস, এস এস এইচ এল প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০,৬৪৪.
বৃহৎ শিল্পখাতের কোন উপ-খাতটির জিডিপির অবদান সবচেয়ে বেশি?
  1. খনিজ ও খনন
  2. ম্যানুফ্যাকচারিং
  3. বিদ্যুৎ, গ্যাস, বাষ্প এবং শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা
  4. নির্মাণ
ব্যাখ্যা
শিল্পখাত:
- বৃহৎ শিল্পখাতের ম্যানুফ্যাকচারিং উপ-খাতটির জিডিপির অবদান সবচেয়ে বেশি।

উল্লেখ্য,
বৃহৎ শিল্পখাত জিডিপির ৫টি খাতের সমন্বয়ে গঠিত। যথা
- খনিজ ও খনন
- ম্যানুফ্যাকচারিং
- বিদ্যুৎ, গ্যাস, বাষ্প এবং শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা
- পানি সরবরাহ এবং
- নির্মাণ।



তথ্যসূত্র:- অথনৈতিক সমীক্ষা-২০২৩ এবং লাইভ এমসিকিউ ডাইনামিক প্যানেল।
১০,৬৪৫.
বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
  1. তাজউদ্দিন আহমদ
  2. সৈয়দ নজরুল ইসলাম
  3. এএইচএম কামারুজ্জামান
  4. এম মনসুর আলী
ব্যাখ্যা
তাজউদ্দিন আহমদ: 
- তাজউদ্দিন আহমদ (১৯২৫-১৯৭৫) আইনজীবী, রাজনীতিক এবং বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী।
- গাজীপুর জেলার কাপাসিয়া থানার দরদরিয়া গ্রামে ১৯২৫ সালের ২৩ জুলাই তাঁর জন্ম।
- তাজউদ্দিন আহমদ ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট প্রার্থী হিসেবে কাপাসিয়া থেকে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। 
- ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে তিনি জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন।
- ১৯৭১ সালের ২৫ মার্চ পাকবাহিনী গণহত্যা শুরু করলে তিনি তাঁর কতিপয় সহকর্মী সহ ঢাকা ত্যাগ করে ভারত গমন করেন।
 ১০ এপ্রিল প্রবাসী বাংলাদেশ সরকার গঠিত হলে তিনি এ সরকারের প্রধানমন্ত্রী হন এবং মুক্তিযুদ্ধ সংগঠিত করেন।
- মুক্তিবাহিনীর জন্য অস্ত্র সংগ্রহ ও মুক্তিযুদ্ধের পক্ষে আন্তর্জাতিক সমর্থন লাভের ক্ষেত্রে তিনি বিশেষ ভূমিকা পালন করেন।
- মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয়ের পর ১৯৭১ সালের ২২ ডিসেম্বর তিনি স্বদেশে প্রত্যাবর্তন করেন এবং সদ্য স্বাধীন দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।
- এরপর নতুন মন্ত্রিসভা গঠিত হলে (১৯৭২) তাজউদ্দিন আহমদ প্রথমে অর্থ এবং পরে অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর দায়িত্ব লাভ করেন।
- বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য হিসেবে তিনি সংবিধান প্রণয়নে বিশিষ্ট ভূমিকা রাখেন। 

উৎস: বাংলাপিডিয়া। 
১০,৬৪৬.
জেলা পরিষদের মেয়াদ কত বছর?
  1. ৩ বছর
  2. ৫ বছর
  3. ৭ বছর
  4. ১০ বছর
ব্যাখ্যা
জেলা পরিষদ:
- রাষ্ট্রপতির সভাপতিত্বে ১৯৮৬ সালে জেলা পরিষদ গঠনের জন্য সভা অনুষ্ঠিত হয় এবং প্রশাসনিক পূর্ণগঠন কমিটিকে জেলা পরিষদের ভবিষ্যৎ দিক নির্দেশনার দায়িত্ব দেয়া হয়।
- ১৯৮৮ সালের স্থানীয় সরকার (জেলা পরিষদ) আইন পাশ হয়।
- ১৯৮৮ আইনে ৩ টি পার্বত্য জেলা বাদে অবশিষ্ট ৬১ টি জেলায় জেলা পরিষদ গঠিত হয়।
- ২০০০ সনের ৬ই জুলাই জেলা পরিষদ সংক্রান্ত আইন রহিত করে সংশোধনসহ জেলা পরিষদ আইন, ২০০০ পাশ করা হয়।
- এ আইনে নিম্নরূপ সদস্য সমন্বয়ে পরিষদ গঠিত হবে।
- যথা:
(ক) একজন চেয়ারম্যান
(খ) পনের জন সদস্য
(গ) সংগঠিত আসনের পাঁচজন মহিলা সদস্য।
- পরিষদের মেয়াদ-ধারা ৬১ এর বিধান সাপেক্ষে, পরিষদের মেয়াদ এটির প্রথম সভার তারিখ হতে পাঁচ বছর হবে। 
- তবে শর্ত থাকে যে, উক্ত মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও নির্বাচিত নতুন পরিষদ এর প্রথম সভায় মিলিত না হওয়া পর্যন্ত পরিষদ কাজ চালিয়ে যাবে। 

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
১০,৬৪৭.
বদ্বীপ পরিকল্পনা-২১০০ এর হটস্পট কয়টি?
  1. ৪টি
  2. ৫টি
  3. ৬টি
  4. ৭টি
ব্যাখ্যা
⇒ ব-দ্বীপ পরিকল্পনা ২১০০ তে দেশের আটটি হাইড্রোলজিক্যাল অঞ্চলকে ভিত্তি হিসেবে ব্যবহার করে প্রতিটি অঞ্চলের প্রাকৃতিক দুর্যোগজনিত ঝুঁকির মাত্রার উপর গুরুত্ব প্রদান করা হয়েছে।
- একই ধরণের প্রাকৃতিক দুর্যোগজনিত ঝুঁকির সম্মুখীন জেলাসমূহকে একেকটি গ্রুপের আওতায় আনা হয়েছে যাকে "হটস্পট" (পানি ও জলবায়ু উদ্ভূত প্রায় অভিন্ন সমস্যাবহুল অঞ্চল) হিসেবে অভিহিত করা হয়েছে।

⇒ • বদ্বীপ পরিকল্পনা-২১০০ এর হটস্পট ৬টি:
১. উপকূলীয় অঞ্চল: সাইক্লোনপ্রবণ অঞ্চল- ১৩ টি উপকূলীয় ও ৬ টি নদী বাহিত জেলা।
২. বরেন্দ্র ও খরাপ্রবণ অঞ্চল: খরা (মূলত কৃষি)।
৩. হাওর এবং আকস্মিক বন্যাপ্রবণ অঞ্চল: ৭ টি জেলা।
৪. পার্বত্য চট্টগ্রাম অঞ্চল: পাহাড় ধস ও আকস্মিক বন্যাপ্রবণ অঞ্চল।
৫. নদী অঞ্চল এবং মোহনা: বন্যাপ্রবণ অঞ্চল।
৬. নগরাঞ্চল: ভূমিকম্প, জলাবদ্ধতা ইত্যাদি।

তথ্যসূত্র - পরিকল্পনা কমিশন ওয়েবসাইট।
১০,৬৪৮.
নিচের কোন জেলায় গারোদের বসবাস নেই?
  1. গাজীপুর
  2. সিলেট
  3. নেত্রকোনা
  4. বান্দরবান
ব্যাখ্যা
গারো:

- গারো  বাংলাদেশে বসবাসকারী একটি নৃগোষ্ঠী।
- টাংগাইল, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, গাজীপুর জেলায় এদের বাস।
-  বাংলাদেশ ছাড়াও ভারতের মেঘালয় রাজ্যে এদের বসবাস রয়েছে।
- নৃ-বিজ্ঞানীদের মতে গারোরা মঙ্গোলীয় জনগোষ্ঠীর তিববতীবর্মণ শাখার বোড়ো উপশাখার অন্তর্ভুক্ত।
- গারোদের আদি বাসভূমি বর্তমান চীনের উত্তর পশ্চিমাঞ্চলের সিন-কিয়াং প্রদেশ, যেখান থেকে তারা দেশত্যাগ করে পরবর্তীকালে তিববতে দীর্ঘদিন বসবাস করে।
- এরপর ভারতের উত্তর পূর্বাঞ্চলের পার্বত্য এলাকায় এবং বাংলাদেশের উত্তরবঙ্গের কিছু এলাকায় এরা বসবাস শুরু করে।
- গারোদের সমাজ ব্যবস্থা মাতৃতান্ত্রিক।
- মা-ই পরিবারের কর্তা ও সম্পত্তির অধিকারী এবং এক্ষেত্রে পিতা পরিবারের ব্যবস্থাপকের দায়িত্ব পালন করে।
- পরিবারের সন্তানসন্ততিরা মায়ের পদবি ধারণ করে।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
১০,৬৪৯.
চন্দ্রঘোনা কাগজ কলের প্রধান কাঁচামাল কী? 
  1. আখের ছোবড়া
  2. বাঁশ
  3. জারুল গাছ
  4. নল-খাগড়া
ব্যাখ্যা
• চন্দ্রঘোনা পেপার মিলস্:
- এশিয়ার বৃহত্তম কাগজের কল কর্ণফুলি পেপার মিলস্ লিমিটেড।
- ১৯৫৩ খ্রিস্টাব্দে রাঙ্গামাটি কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা নামক স্থানে প্রতিষ্ঠিত হয়।
- বাংলাদেশ স্বাধীন হওয়ার পরই এ প্রতিষ্ঠানটিকে জাতীয়করণ করা হয়।
- ৫ একর জমি জুড়ে ১৯৫৩ সালে তদানীন্তন পাকিস্তান শিল্প উন্নয়ন সংস্থা কর্তৃক বার্ষিক ৩০,০০০ মেঃ টন কাগজ উৎপাদন ক্ষমতা সম্পন্ন কর্ণফূলী পেপার মিলস্ লিঃ স্থাপিত হয়।
- চন্দ্রঘোনা কাগজ কলের প্রধান কাঁচামাল — বাঁশ।
- কাগজ উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল বাশেঁর প্রাপ্যতার উপর ভিত্তি করে কর্ণফুলি পেপার মিলটি চন্দ্রঘোনায় স্থাপন করা হয়েছিল।
- এটি বাংলাদেশের সর্ববৃহৎ কাগজ উৎপাদনকারী কোম্পানি।

উল্লেখ্য,
- পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে প্রচুর বাঁশ জন্মে এবং বাঁশ ব্যবহার করে কর্ণফুলী পেপার মিলে কাগজ তৈরি হয়।

উৎস: বিসিআইসি ওয়েবসাইট।
১০,৬৫০.
১৯৭১ সালে বাংলাদেশে সংগঠিত গণহত্যাকে নিন্দা করে একে ‘মানব ইতিহাসের কলঙ্কিত অধ্যায়' বলে অভিহিত করেছিলেন জাতিসংঘের কোন মহাসচিব?
  1. ক) আন্তোনিও গুতেরেস
  2. খ) কফি আনান
  3. গ) উথান্ট
  4. ঘ) বান কি মুন
ব্যাখ্যা
• বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে জাতিসংঘ মূলত যুক্ত হয়েছিল মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ; এবং শরণার্থীদের সহায়তা দানের মধ্য দিয়ে।
- ১৯৭১ সালের মার্চ মাসে ঐতিহাসিক অসহযোগ আন্দোলন চলাকালে আন্দোলনে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠায় সহায়তা চেয়ে তারবার্তা পাঠিয়েছিলেন তৎকালীন জাতিসংঘ মহাসচিব উথান্টের কাছে।
- সে সময়ে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির ঢাকাস্থ প্রতিনিধির সঙ্গে একটি বিশেষ বৈঠকও করেছিলেন তাঁরা।
- ১৯৭১ সালে বাংলাদেশের মানুষের উপর যে গণহত্যা সংঘঠিত হয়, তা সারা বিশ্বে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে।
- অন্যান্য বিশ্বনেতার সঙ্গে সেদিন জাতিসংঘ মহাসচিব উথান্ট এই গণহত্যাকে নিন্দা করে একে ‘মানব ইতিহাসের কলঙ্কিত অধ্যায়' বলে অভিহিত করেছিলেন।

সূত্র: ইতিহাস ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০,৬৫১.
দেশে চালুকৃত ই-পাসপোর্টে কয় ধরণের নিরাপত্তা ব্যবস্থা থাকবে?
  1. ক) ২৩ ধরনের
  2. খ) ২৯ ধরনের
  3. গ) ৩৪ ধরনের
  4. ঘ) ৩৮ ধরনের
ব্যাখ্যা
ই-পাসপোর্টে ৩৮ ধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। সাধারণ পাসপোর্ট ও ই-পাসপোর্ট এর মধ্যে পার্থক্য হলো, ই-পাসপোর্টে একটি পাতলা ও ছোট আকারের ইলেক্ট্রনিক মাইক্রোপ্রসেসর চিপ যুক্ত থাকবে। এ চিপ পাসপোর্টে একটি বিশেষ পাতার ভিতর থাকবে। [উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, ফেব্রুয়ারি- ২০২০]
১০,৬৫২.
সোমপুর বৌদ্ধ বিহার কোন জেলায় অবস্থিত?
  1. দিনাজপুর
  2. জয়পুরহাট
  3. নওগাঁ
  4. রাজশাহী
ব্যাখ্যা
সোমপুর বৌদ্ধ বিহার:
- নওগাঁ জেলার সবচেয়ে বিখ্যাত ঐতিহাসিক স্থান বদলগাছি উপজেলার পাহাড়পুরে অবস্থিত সোমপুর বিহার।
- জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে সোমপুর বিহার ব্যাপক পরিচিতি লাভ করেছে।
- ইংরেজ প্রত্নতাত্ত্বিক বুকানন হামিলটন যখন পূর্ব ভারতে জরিপ কাজ পরিচালনা করেন (১৮০৭-১৮১২) তখন তিনি পাহাড়পুরের এই সূতপকে বৌদ্ধ বিহার বলে অনুমান করেন।
- ১৯২৩ সাল থেকে ১৯৩৪ সাল পর্যমত্ম এর খনন কাজ চলে।
- খনন কালে মাটির একটি সিল থেকে জানা যায় যে, এটি সোমপুর বিহার।
- পাল রাজবংশের রাজা ধর্মপাল (৭৮১-৮২১) অষ্টম শতকের শেষ দিকে এ বিহার নির্মাণ করেন।
- সোমপুর বিহার এশিয়া মহাদেশের মধ্যে বৃহত্তম বিহার।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
১০,৬৫৩.
৫ কোটি টাকার উর্ধ্বে ব্যয়সাপেক্ষ সকল প্রকল্প যাচাই ও অনুমোদন করে-
  1. অর্থমন্ত্রনালয়
  2. একনেক
  3. স্থানীয় সরকার মন্ত্রনালয়
  4. রাষ্ট্রপতি
ব্যাখ্যা
• জাতীয় অর্থনৈতিক পরিষদ নির্বাহী কমিটি (একনেক):
- ১৯৮২ সালে মন্ত্রী পরিষদ বিভাগের সিদ্ধান্তে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির গঠন কাঠামো ও কার্যাবলি নিরূপণ করা হয়।
- ওই  প্রস্তাবের ফলে এ সম্পর্কিত পূর্ববর্তী সকল আদেশ বাতিল হয়ে যায়।
- ১৯৮২ সালে অর্থ ও পরিকল্পনা মন্ত্রীকে আহবায়ক করে এ কমিটি গঠিত হয়।
- ২০০০ সালের জানুয়ারিতে জারিকৃত সর্বশেষ প্রজ্ঞাপনে একনেকের সদস্য তালিকা থেকে পরিকল্পনা মন্ত্রী/ প্রতিমন্ত্রীকে বাদ দেওয়া হয়।
- সর্বশেষ ব্যবস্থায় প্রধানমন্ত্রী একনেকের সভাপতি এবং অর্থমন্ত্রী বিকল্প সভাপতি। 

• একনেকের বর্তমান বিবেচ্য বিষয়াবলি হচ্ছে:
- সকল প্রকল্প পরিকল্পনাপত্র যাচাই ও অনুমোদন;
- প্রকল্প মূল্যায়ন সংক্রান্ত বিশেষ কমিটি কর্তৃক সুপারিশকৃত ৫ কোটি টাকার উর্ধ্বে ব্যয়সাপেক্ষ সকল প্রকল্প যাচাই ও অনুমোদন;
- উন্নয়ন প্রকল্পসমূহ বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা;
- বেসরকারি ও যৌথ উদ্যোগের বিনিয়োগ প্রকল্পসমূহ যাচাই;
- দেশের অর্থনৈতিক অবস্থা ও অর্থনৈতিক কর্মকান্ড তত্ত্বাবধান ও নীতিমালা পর্যালোচনা;
- সরকারি বিধিবদ্ধ কর্পোরেশনসমূহের আর্থিক কর্মসূচি পর্যালোচনা;
- সরকারি প্রতিষ্ঠানের উৎপন্ন পণ্যাদির মূল্য এবং সরকারি সেবা খাতের রেট, ফি ইত্যাদি নির্ধারণ; এবং
- বৈদেশিক সাহায্য ও ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ ইত্যাদি।

উৎস: মন্ত্রীপরিষদ বিভাগ এবং বাংলাপিডিয়া।
১০,৬৫৪.
মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল?
  1. ৭টি
  2. ৯টি
  3. ১১টি
  4. ১৩টি
ব্যাখ্যা

- মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশকে ১১টি সেক্টরে ও ৬৪টি সাব-সেক্টরে ভাগ করা হয়।

মুক্তিযুদ্ধে সেক্টরসমূহ:

- মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করে ৬৪টি সাব-সেক্টর গঠন করা হয়।
- ১নং সেক্টর: চট্টগ্রাম–পার্বত্য চট্টগ্রাম; হেডকোয়ার্টার হরিনাতে; কমান্ডার মেজর জিয়াউর রহমান ও মেজর রফিকুল ইসলাম।
- ২নং সেক্টর: ঢাকা, কুমিল্লা, ফরিদপুর, নোয়াখালি; সদর মেলাঘর; কমান্ডার খালেদ মোশাররফ ও এ.টি.এম. হায়দার।
- ৩নং সেক্টর: সিলেট-শ্রীমঙ্গল এলাকা; কমান্ডার কে.এম. শফিউল্লাহ ও এ.এন.এম নূরুজ্জামান।
- ৪নং সেক্টর: সিলেট সীমান্ত অঞ্চল; হেডকোয়ার্টার করিমগঞ্জ-মাসিমপুর; কমান্ডার সি.আর. দত্ত ও ক্যাপ্টেন এ রব।
- ৫নং সেক্টর: ডাউকি-দুর্গাপুর এলাকা; হেডকোয়ার্টার বাঁশতলা; কমান্ডার মীর শওকত আলী।
- ৬নং সেক্টর: রংপুর-ঠাকুরগাঁও অঞ্চল; কমান্ডার এম. খাদেমুল বাশার।
- ৭নং সেক্টর: রাজশাহী-বগুড়া এলাকা; কমান্ডার নাজমুল হক, এ. রব, কাজী নূরুজ্জামান।
- ৮নং সেক্টর: কুষ্টিয়া-যশোর-খুলনা এলাকা; কমান্ডার আবু ওসমান ও এম.এ মঞ্জুর।
- ৯নং সেক্টর: বরিশাল-পটুয়াখালী-খুলনার অংশ; হেডকোয়ার্টার টাকি; কমান্ডার এম.এ জলিল, মঞ্জুর, জয়নাল আবেদীন।
- ১০ ও ১১নং সেক্টর: ১০ নং ছিল নৌ-কমান্ডো সেক্টর (নিয়মিত কমান্ডার ছিল না), ১১ নং ছিল ময়মনসিংহ এলাকা; কমান্ডার এম. আবু তাহের ও হামিদুল্লাহ।

সূত্র: বাংলাপিডিয়া। 

১০,৬৫৫.
জিংক সমৃদ্ধ ধানের জাত কোনটি?
  1. ব্রি ধান ৪৩
  2. ব্রি ধান ৫৫
  3. ব্রি ধান ৬২
  4. ব্রি ধান ৬৯
ব্যাখ্যা

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত জাত:
- জিংক সমৃদ্ধ ধানের জাত হলো: ব্রি ধান ৬২ , ব্রি ধান ৬৪, ব্রি ধান ৭২, ব্রি ধান  ৭৪, ব্রি ধান ৮৪।
- খরা সহিষ্ণু ধানের জাত সমূহ হলো: ব্রি ধান ৪৩, ব্রি ধান ৫৫, ব্রি ধান ৫৬, ব্রি ধান ৫৭, ব্রি ধান ৬৬, ব্রি ধান ৭১ ও ব্রি ধান ৮৩।
- এন্টি অক্সিডেন্ট সমৃদ্ধ ধানের জাত: বিআর ৫।
- লো জিআই বা নিম্ন গ্লাইসেমিক ইনডেক্স গুণ সম্পন্ন ধানের জাত: বিআর ১৬, ব্রি ধান ৪৬, ব্রি ধান ৬৯।
- জলমগ্নতা সহিষ্ণু ধানের জাত: ব্রি ধান ৫১, ব্রি ধান ৫২, ব্রি ধান ৭৯।

তথ্যসূত্র - বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ওয়েবসাইট।

১০,৬৫৬.
প্রতিনিধিত্বশীল গণতন্ত্রে 'বিকল্প সরকার' বলা হয় কোনটিকে?
  1. আইনসভাকে
  2. সুশীল সমাজকে
  3. বিরোধীদলকে
  4. শাসন বিভাগকে
ব্যাখ্যা
বিকল্প সরকার:
- প্রতিনিধিত্বশীল গণতন্ত্রে 'বিকল্প সরকার' বলা হয় বিরোধী দলকে।
- উন্নত রাজনৈতিক সংস্কৃতিতে বিরোধী দলও সরকারি দলের ন্যায় গঠন করে- ছায়া মন্ত্রিসভা।
- সরকার যেন স্বৈরাচারি ও দুর্নীতিপরায়ণ না হয় সেজন্যে বিরোধী দল ছায়া সরকার বা বিকল্প সরকারের ভূমিকা পালনের মাধ্যমে সরকারের উপর চাপ সৃষ্টি করে থাকে।
- বর্তমান সময়ে গণতন্ত্রের অপর নাম হল দলীয় শাসন।

তথ্যসূত্র - পৌরনীতি ও সুশাসন, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
১০,৬৫৭.
জরুরি অবস্থার সময় বাংলাদেশের সংবিধানের কোন কোন অনুচ্ছেদসমূহ স্থগিত হয়?
  1. ৩৬,৩৭,৩৮,৪০,৪১,৪২
  2. ৩৬,৩৭,৩৮,৩৯,৪০,৪১
  3. ৩৬,৩৭,৩৮,৩৯,৪১,৪২
  4. ৩৬,৩৭,৩৮,৩৯,৪০,৪২
ব্যাখ্যা

- জরুরি অবস্থার সময় বাংলাদেশের সংবিধানের ৩৬,৩৭,৩৮,৩৯,৪০,৪২  অনুচ্ছেদসমূহ স্থগিত হয়।

সংবিধান: 

- বাংলাদেশের সংবিধানের ১৪১খ অনুযায়ী,
- এই সংবিধানের তৃতীয় ভাগের অন্তর্ভুক্ত বিধানসমূহের ফলে যে আইন প্রণয়ন ও নির্বাহী ব্যবস্থা গ্রহণে রাষ্ট্র অক্ষম হয়ে
পড়ে, জরুরি অবস্থার কার্যকালে এই সংবিধানের ৩৬, ৩৭, ৩৮, ৩৯, ৪০ ও ৪২ অনুচ্ছেদ সমূহের কোনও বিষয় উক্তরূপ আইন প্রণয়ন ও নির্বাহী ব্যবস্থা গ্রহণে রাষ্ট্রের ক্ষমতাকে সীমাবদ্ধ করবে না; তবে এভাবে প্রণীত কোনও আইনের আওতায় যা করা হয়েছে বা না করা হয়েছে সেটা ব্যতীত উক্তরূপ আইন যতটুকু কর্তৃত্বহীন, জরুরি অবস্থার ঘোষণা অকার্যকর হওয়ার পর ঠিক ততটুকু কার্যকর থাকবে না।

উল্লেখ্য, 
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদ কর্তৃক গৃহীত হয়।
- সংবিধান কার্যকর হয় ১৬ ডিসেম্বর, ১৯৭২ সালে।
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে মোট ১৫৩ টি অনুচ্ছেদ আছে।
- সংবিধানের ভাগ বা অধ্যায় আছে ১১টি।
- ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবস থেকে সংবিধান কার্যকর করা হয়।

উৎস: বাংলাদেশের সংবিধান।

১০,৬৫৮.
বাংলার প্রাচীন জনপদ সমতটের অবস্থান ছিল কোন অঞ্চলে?
  1. পূর্ব ও দক্ষিণ-পূর্ব বাংলা
  2. পশ্চিম ও উত্তর-পশ্চিম বাংলা
  3. পূর্ব ও উত্তর-পূর্ব বাংলা
  4. পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম বাংলা
ব্যাখ্যা
সমতট:
- পূর্ব ও দক্ষিণ-পূর্ব বাংলার প্রাচীন জনপদের নাম সমতট।
- প্রাচীন বঙ্গরাজ্যের দক্ষিণ-পূর্ব অংশের নতুন নামের আর একটি বিশাল রাজ্য।
- মধ্যবাংলার কিছু অংশ এর অন্তর্ভুক্ত ছিল।
- বর্তমান ভারতের ত্রিপুরা রাজ্যের কিছু অংশ, বাংলাদেশের বৃহত্তর কুমিল্লা অঞ্চল সমতট নামে পরিচিত ছিল।
- তবে ত্রিপুরাকে সমতটের প্রধান কেন্দ্র বলা হতো।
- রাজ্য রাজভট্টের (৭ম শতকে) অন্যতম রাজধানী ছিল কর্মান্ত বা ত্রিপুরা (কুমিল্লা) জেলার ময়নামতির অদূরে বড়োকামতা।

উৎস: বাংলাদেশ স্টাডিজ, বিবিএস প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০,৬৫৯.
বঙ্গবন্ধু হত্যাকান্ডে একমাত্র নিহত কর্ণেলের নাম কী?
  1. কর্নেল জামিলউদ্দিন আহমেদ
  2. কর্নেল তাহের
  3. কর্নেল সাফায়েত জামিল
  4. কর্নেল শরীফ আহমেদ
ব্যাখ্যা
বঙ্গবন্ধু হত্যা:

- বঙ্গবন্ধু হত্যাকান্ডে নিহত হয় দুই সেনাসদস্য - কর্নেল জামিলউদ্দিন আহমেদ ও সেনাসদস্য সৈয়দ মাহবুবুল হক।
- বঙ্গবন্ধু হত্যাকান্ডে একমাত্র নিহত কর্ণেল, কর্নেল জামিলউদ্দিন আহমেদ।
- ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে সেনাবাহিনীর কিছুসংখ্যক বিপথগামী সদস্য ধানমন্ডির ৩২ নম্বরের বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবার হত্যা করে।
- বঙ্গবন্ধু ছাড়াও সেই রাতে তাঁর সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিব, তিন ছেলে শেখ কামাল, শেখ জামাল ও শিশুপুত্র শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামাল, বঙ্গবন্ধুর একমাত্র ভাই শেখ আবু নাসের, বঙ্গবন্ধুর ফোন পেয়ে তাঁর জীবন বাঁচাতে ছুটে আসা কর্নেল জামিলউদ্দিন আহমেদ, এসবির কর্মকর্তা সিদ্দিকুর রহমান ও সেনাসদস্য সৈয়দ মাহবুবুল হককে হত্যা করা হয়।
- ওই কালরাতেই বিপথগামী সেনাসদস্যদের আরেকটি দল বঙ্গবন্ধুর ভাগনে যুবলীগের নেতা শেখ ফজলুল হক মনির বাসায় হামলা চালিয়ে তাঁকে এবং তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনিকে হত্যা করে।
- এ ছাড়া বঙ্গবন্ধুর ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত ও তাঁর কন্যা বেবি, পুত্র আরিফ সেরনিয়াবাত, নাতি সুকান্ত বাবু, সেরনিয়াবাতের বড় ভাইয়ের ছেলে সজীব সেরনিয়াবাত এবং এক আত্মীয় আবদুল নঈম খানকেও হত্যা করা হয়।
- ওই সময় বঙ্গবন্ধুর দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থান করায় বেঁচে যান।

তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো, ১৫ আগস্ট ২০২২।
১০,৬৬০.
বাংলাদেশের প্রােগ্রামারদের তৈরি প্রথম ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম-
  1. ক) বিডি জুম
  2. খ) বৈঠক
  3. গ) আলাপ
  4. ঘ) আলাপন
ব্যাখ্যা
বাংলাদেশের প্রােগ্রামারদের তৈরি প্রথম ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম ‘বৈঠক'। তথ্য ও যোগাযােগ প্রযুক্তি বিভাগ পরীক্ষামূলকভাবে এটি চালু করে।
৪ এপ্রিল ২০২১ বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেডের (BTCL) উদ্বোধন করা নতুন OTT (Over The Top) কলিং সেবার নাম - আলাপ (Alaap)।
উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার মে-জুন, ২০২১।
১০,৬৬১.
মুক্তিযুদ্ধের সময় আমেরিকান কনসাল জেনারেল আর্চার ব্লাডের বিখ্যাত প্রতিবেদনের নাম কী?
  1. East Pakistan Report
  2. Genocide Memo
  3. Blood Telegram
  4. Dhaka Dispatch
ব্যাখ্যা

⇒ মুক্তিযুদ্ধের সময় আমেরিকান কনসাল জেনারেল আর্চার ব্লাডের বিখ্যাত প্রতিবেদনের নাম 'The Blood Telegram'।

The Blood Telegram:
- বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে আমেরিকান অধ্যাপক গ্যারি জে বাসের রচিত বইটির মূল নাম 'দ্য ব্লাড টেলিগ্রাম: নিক্সন, নিসিঞ্জার অ্যান্ড আ ফরগটেন জেনোসাইড'।
- 'ব্লাড টেলিগ্রাম' হল আর্চার ব্লাডের একটি তারবার্তা।
- ১৯৭১ সালে তিনি পূর্ব পাকিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্রের কনসাল জেনারেল ছিলেন।
- ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় আর্চার ব্লাড যুক্তরাষ্ট্র সরকারকে তৎকালীন চলমান গণহত্যা বন্ধে ব্যর্থ হওয়ায় একটি টেলিগ্রাম বার্তা পাঠান, যা ইতিহাসে 'ব্লাড টেলিগ্রাম' নামে পরিচিতি পায়।
- 'ব্লাড টেলিগ্রাম' বার্তাটি ২০১৩ সালে প্রকাশিত হয়।
- এ বইটি অন্য যেকোনো বইয়ের চেয়ে আলাদা এবং স্বতন্ত্র।
- প্রথম কোনো পশ্চিমা গবেষক ১৯৭১-এ সংঘঠিত বাংলাদেশের গণহত্যাকে 'প্রমাণিত গণহত্যা' হিসেবে বিশ্বের সামনে দাঁড় করানোর প্রয়াস পেয়েছেন।

তথ্যসূত্র - Amazon.com ও প্রথম আলো পত্রিকার রিপোর্ট।

১০,৬৬২.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে মোট কতটি ভাগ বা অধ্যায় আছে?
  1. ১টি
  2. ৪টি
  3. ৭টি
  4. ১১টি
ব্যাখ্যা
সংবিধান:
- 'খসড়া সংবিধান প্রণয়ন কমিটি' গঠন করা হয়েছিল - ১১ এপ্রিল, ১৯৭২ সালে।
- ১৯৭২ সালের ১২ অক্টোবর খসড়া সংবিধান গণপরিষদে উত্থাপিত হয়।
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে গৃহীত হয়।
- ১৯৭২ সালের ১৪ ডিসেম্বর সংবিধান স্পিকার কর্তৃক প্রমাণীকৃত হয়।
- ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবস থেকে সংবিধান কার্যকর করা হয়।
- বাংলাদেশের হস্তলিখিত সংবিধান স্বাক্ষর ছাড়া ৯৩ পৃষ্ঠা।
- বাংলাদেশের হস্তলিখিত সংবিধান স্বাক্ষর সহ - ১০৯ পৃষ্ঠা।
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে মোট ১৫৩ টি অনুচ্ছেদ আছে।
- সংবিধানের ভাগ বা অধ্যায় আছে ১১টি।
- তফসিল আছে ৭টি।
- প্রস্তাবনা আছে ১টি।
- মূলনীতি আছে ৪টি।

তথ্যসূত্র - বাংলাদেশের সংবিধান, আরিফ খান।
১০,৬৬৩.
নিম্নের কোনটিকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয়?
  1. মহাস্থানগড়
  2. সোনারগাঁও
  3. সোমপুর বিহার
  4. ময়নামতি
ব্যাখ্যা
• সোমপুর বিহার:
- পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর বিহার বা সোমপুর মহাবিহার বর্তমানে ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন বৌদ্ধ বিহার।
- পালবংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপালদেব অষ্টম শতকের শেষের দিকে বা নবম শতকে এই বিহার তৈরি করছিলেন।
- ১৮৭৯ সালে স্যার কানিংহাম এই বিশাল কীর্তি আবিষ্কার করেন।
- ১৯৮৫ সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয়।

• মহাস্থানগড়:
- মহাস্থানগড় বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন পুরাকীর্তি।
- পূর্বে এর নাম ছিল পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর।
- এক সময় মহাস্থানগড় বাংলার রাজধানী ছিল।
- এখানে মৌর্য, গুপ্ত, পাল, সেন সাম্রাজ্যের প্রচুর নিদর্শন পাওয়া গিয়েছে।
- এর অবস্থান বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায়।
- বগুড়া শহর থেকে প্রায় ১০ কি.মি উত্তরে মহাস্থান গড় অবস্থিত।
- সেন বংশের শেষ রাজা লক্ষ্মণ সেন (১০৮২-১১২৫) যখন গৌড়ের রাজা ছিলেন তখন এই গড় অরক্ষিত ছিল।
- এটি বাংলাদেশের সবচেয়ে পুরাতন ঐতিহাসিক স্থান।

• সোনারগাঁও:
- বাংলাদেশের প্রাচীন জনপদের মধ্যে শিল্পকলা, সংস্কৃতি ও সাহিত্যের ক্ষেত্রে সোনারগাঁও একটি গৌরবময় জনপদ।
- আনুমানিক ১২৮১ খ্রিস্টাব্দে এ অঞ্চলে মুসলিম আধিপত্যের সূচনা হয়।
- মধ্যযুগে এটি মুসলিম সুলতানদের রাজধানী ছিল।

• ময়নামতি:
- ময়নামতি বাংলাদেশের কুমিল্লায় অবস্থিত একটি ঐতিহাসিক স্থান।
- সপ্তম শতাব্দীর শেষ থেকে অষ্টম শতাব্দীর প্রথম ভাগে দেববংশের চতুর্থ রাজা শ্রীভবদেব এ বৌদ্ধ বিহারটি নির্মাণ করেন।

এছাড়াও,
⇒ বাংলাদেশে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থানসমূহ:
১. সোমপুর বৌদ্ধবিহার, পাহাড়পুর, নওগাঁ।
২. ষাটগম্বুজ মসজিদ, বাগেরহাট।
৩. সুন্দরবন।

উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
১০,৬৬৪.
রাষ্ট্রপতির কার্যালয়ের বিভাগ কয়টি?
  1. ১টি
  2. ২টি
  3. ৩টি
  4. বিভাগ নেই
ব্যাখ্যা
রাষ্ট্রপতির কার্যালয়:
- জাতির মর্যাদা ও গৌরবের প্রতীক ‘বঙ্গভবন’ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির কার্যালয় ও বাসভবন।
- ব্রিটিশ শাসনামলে ১৯০৫ সালের ০১ সেপ্টেম্বর পূর্ববঙ্গ ও আসাম নামে নতুন প্রদেশ সৃষ্টি হলে নবসৃষ্ট প্রদেশের প্রধান শাসনকর্তা তথা লেফটেন্যান্ট গভর্নরের কার্যালয় ও বাসভবনের প্রয়োজনে বঙ্গভবনের যাত্রা।
- তখন এর নাম ছিল ‘গভর্নমেন্ট হাউজ’।
- মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৬ ডিসেম্বর বিজয় অর্জনের পর অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এবং মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্যগণ ১৯৭১ সালের ২৩ ডিসেম্বর গভর্নর হাউজে মন্ত্রিপরিষদের সভা করেন।
- ঐ সভায় গভর্নর হাউজকে ‘বঙ্গভবন’ নামে অভিহিত করা হয়।
- রাষ্ট্রপতির কার্যালয়ের বিভাগ ২টি।
- যথা:
i) জন বিভাগ,
ii) আপন বিভাগ।
- রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব ও রাষ্ট্রপতির সামরিক সচিবের নেতৃত্বে এ বিভাগ দু’টি পরিচালিত হয়।

উৎস: রাষ্ট্রপতির কার্যালয় ওয়েবসাইট।
১০,৬৬৫.
সংবিধানের দ্বাদশ সংশোধনী গৃহীত হয় কত সালে?
  1. ১৯৯০ সালে
  2. ১৯৯১ সালে
  3. ১৯৯২ সালে
  4. ১৯৯৩ সালে
ব্যাখ্যা
- ১৯৯১ সালের ৬ আগস্ট জাতীয় সংসদে দ্বাদশ সংশোধনী গৃহীত হয়। এই সংশোধনীর মাধ্যমে দেশে সংসদীয় ব্যবস্থা পুনঃপ্রবর্তন করা হয়।
- এই লক্ষ্যে ১৯৯১ সালের ১৫ সেপ্টেম্বর গণভোট অনুষ্ঠিত হয়। এতে সংশোধনীর পক্ষ্যে রায় পড়লে ১৮ সেপ্টেম্বর রাষ্ট্রপতি সংশোধনী বিলে স্বাক্ষর করেন।
- এর আগে ১৯৭৫ সালের ২৫ জানুয়ারী চতুর্থ সংশোধনীর মাধ্যমে দেশে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়।
(তথ্যসূত্রঃ বাংলাদেশের সংবিধান : আরিফ খান)
১০,৬৬৬.
প্রাচীন 'বঙ্গ' জনপদটি বর্তমানে কোন অঞ্চল নিয়ে গঠিত ছিল?
  1. খুলনা ও যশোর
  2. কুমিল্লা ও নোয়াখালী
  3. রাজশাহী ও পাবনা
  4. ফরিদপুর ও  পটুয়াখালী
ব্যাখ্যা

- প্রাচীন 'বঙ্গ' জনপদটি বর্তমানে ফরিদপুর ও  পটুয়াখালী অঞ্চল নিয়ে গঠিত ছিল ।

বঙ্গ:

- বর্তমান বাংলাদেশের পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিকে বঙ্গ জনপদ নামে একটি অঞ্চল গড়ে উঠেছিল।
- অনুমান করা হয়, এখানে বঙ্গ বলে একটি জাতি বাস করত।
- তাই জনপদটি পরিচিত হয় বঙ্গ নামে।
- প্রাচীন শিলালিপিতে বঙ্গে দুটি অঞ্চলের নাম পাওয়া যায়।
- একটি বিক্রমপুর আর অন্যটি নাব্য। 
- ধারণা করা হয়, ফরিদপুর, বাখেরগঞ্জ ও পটুয়াখালীর নিচু জলাভূমি এ নাব্য অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল।
- প্রাচীন বঙ্গ জনপদ ছিল খুব শক্তিশালী অঞ্চল।
- বাংলায় মুসলিম শাসন বিস্তারের প্রাথমিক পর্যায়েও 'বঙ্গ' বলে বাংলার দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব অঞ্চলকে বোঝানো হতো।

এছাড়াও, 
- কুমিল্লা ও নোয়াখালী সমতট জনপদের অন্তর্ভূক্ত ছিল।
- বর্তমান কুমিল্লা জেলার লালমাই এলাকা ছিল এ অঞ্চলের মূল কেন্দ্র।
- বরেন্দ্র বা বরেন্দ্রভূমি নামে প্রাচীন বাংলায় অপর একটি জনপদের কথা জানা যায়।
- বগুড়া, দিনাজপুর ও রাজশাহী জেলার অনেক অঞ্চল এবং সম্ভবত পাবনা জেলাজুড়ে বরেন্দ্র অঞ্চল বিস্তৃত ছিল।

উৎস: বাংলাদেশের ইহিহাস ও সভ্যতা, নবম-দশম শ্রেণি।

১০,৬৬৭.
কোন ক্রিকেটারের স্পেল উইজডেনের ২০২২ সালের 'স্পেল অফ দি ইয়ার' নির্বাচিত হয়েছে?
  1. ক) যশপ্রীত বুমরা
  2. খ) মিচেল স্টার্ক
  3. গ) এবাদত হোসেন
  4. ঘ) তাসকিন আহমেদ
ব্যাখ্যা
- যুক্তরাজ্যের বিখ্যাত ক্রিকেট সাময়িকী 'উইজডেন'-এর বর্ষসেরা পুরুষদের টেস্ট বোলিং স্পেল নির্বাচিত হয়েছে মাউন্ট মুঙ্গানুই টেস্টে এবাদত হোসেনের দ্বিতীয় ইনিংসের বোলিং।
- ২০২২ সালের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে বিধ্বংসী এক বোলিং স্পেল উপহার দিয়েছিলেন এবাদত।
- ৪৬ রান দিয়ে শিকার করেছিলেন ৬ উইকেট, যা উইজডেনের ২০২২ সালের 'স্পেল অফ দি ইয়ার' নির্বাচিত হয়েছে।

তথ্যসূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার ফ্রেব্রুয়ারি, ২০২২ এবং প্রথম আলো।
১০,৬৬৮.
আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামী ছিলেন কে?
  1. সৈয়দ নজরুল ইসলাম
  2. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  3. সার্জেন্ট জহুরুল হক
  4. তাজউদ্দিন আহমেদ
ব্যাখ্যা
• আগরতলা ষড়যন্ত্র মামলা:
- ১৯৬৮ সালের ৩ জানুয়ারি আইয়ুব খান সরকার আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করে।
- ১৮ জানুয়ারি বঙ্গবন্ধুকে এই মামলায় অভিযুক্ত করা হয়।
- বঙ্গবন্ধুকে প্রধান আসামী করে মোট ৩৫ জনকে এই মামলার আসামী করা হয়।
- মামলার নাম “রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য”। 
- তবে এটি “আগরতলা ষড়যন্ত্র” মামলা হিসেবেই বেশি পরিচিত।
- ঢাকা ক্যান্টনমেন্টে ১৯ জুন কঠোর নিরাপত্তার মধ্যে এই মামলার বিচারকার্য শুরু হয়।
- এই মামলার আসামী সার্জেন্ট জহুরুল হককে ১৫ ফেব্রুয়ারি, ১৯৬৯ বন্দি অবস্থায় গুলি করে হত্যা করা হয়।
- গণঅভ্যুত্থানের মুখে আইয়ুব খান সরকার ১৯৬৯ সালের ২২শে ফেব্রয়ারি আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে বঙ্গবন্ধুসহ সকল রাজবন্দিদের মুক্তিদানে বাধ্য হয়।

সূত্র:- বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি এবং বাংলাপিডিয়া।
১০,৬৬৯.
চলতি অর্থবছরের বাজেটে অনুমিত মুদ্রাস্ফিতির হার কত?
  1. ক) ৫.৬%
  2. খ) ৫.৩%
  3. গ) ৫.২%
  4. ঘ) ৫.১%
ব্যাখ্যা
• ২০২২-২০২৩ অর্থবছরের বাজেটে অনুমিত মুদ্রাস্ফিতির হার - ৫.৬%। 
• ২০২১-২০২২ অর্থবছরের বাজেটে অনুমিত গড় মূল্যস্ফিতি ছিল ৫.৩ শতাংশ। 

তথ্যসূত্র:- অর্থ বিভাগ ওয়েবসাইট।   
১০,৬৭০.
মুক্তিযুদ্ধের সময়ে ১নং সেক্টরের হেডকোয়ার্টার ছিল কোন স্থানে?
  1. আগরতলা
  2. হরিণা
  3. কালিয়াচক
  4. শিলিগুড়ি
ব্যাখ্যা

মুক্তিযুদ্ধে সেক্টরসমূহ:
- মুক্তিযুদ্ধ পরিচালনার সুবিধার্থে সমগ্র বাংলাদেশকে ১১টি সেক্টরের অধীনে ৬৪টি সাব-সেক্টরে ভাগ করা হয়।

⇒ ১নং সেক্টর:
- চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম জেলা এবং নোয়াখালি জেলার মুহুরী নদীর পূর্বাংশের সমগ্র এলাকা নিয়ে গঠিত।
- এ সেক্টরের হেডকোয়ার্টার ছিল হরিনাতে।
- সেক্টর প্রধান ছিলেন প্রথমে মেজর জিয়াউর রহমান এবং পরে মেজর রফিকুল ইসলাম।

⇒ ২ নং সেক্টর:
- ঢাকা, কুমিল্লা, ফরিদপুর এবং নোয়াখালি জেলার অংশ নিয়ে গঠিত।
- এ সেক্টরের বাহিনী গঠিত হয় ৪- ইস্টবেঙ্গল এবং কুমিল্লা ও নোয়াখালির ইপিআর বাহিনী নিয়ে।
- আগরতলার মেলাঘরে ছিল এ সেক্টরের সদরদপ্তর।
- সেক্টর কমান্ডার ছিলেন প্রথমে মেজর খালেদ মোশাররফ এবং পরে মেজর এ.টি.এম হায়দার।

⇒ ৩ নং সেক্টর:
- উত্তরে চূড়ামনকাঠি (শ্রীমঙ্গলের নিকট) থেকে সিলেট এবং দক্ষিণে ব্রাহ্মণবাড়ীয়ার সিঙ্গারবিল পর্যন্ত এলাকা নিয়ে গঠিত হয়।
- সেক্টর কমান্ডার ছিলেন মেজর কে.এম শফিউল্লাহ এবং পরে মেজর এ.এন.এম নূরুজ্জামান।

⇒ ৪নং সেক্টর:
- উত্তরে সিলেট জেলার হবিগঞ্জ মহকুমা থেকে দক্ষিণে কানাইঘাট থানা পর্যন্ত ১০০ মাইল বিস্তৃত সীমান্ত এলাকা নিয়ে গঠিত।
- সিলেটের ইপিআর বাহিনীর সৈন্যদের সঙ্গে ছাত্র মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে এ সেক্টর গঠিত হয়।
- সেক্টর কমান্ডার ছিলেন মেজর চিত্তরঞ্জন দত্ত এবং পরে ক্যাপ্টেন এ রব।
- হেডকোয়ার্টার ছিল প্রথমে করিমগঞ্জ এবং পরে আসামের মাসিমপুরে।

⇒ ৫ নং সেক্টর:
- সিলেট জেলার দুর্গাপুর থেকে ডাউকি (তামাবিল) এবং জেলার পূর্বসীমা পর্যন্ত বিস্তৃত এলাকা নিয়ে গঠিত।
- সেক্টর কমান্ডার ছিলেন মেজর মীর শওকত আলী।
- হেড কোয়ার্টার ছিল বাঁশতলাতে।

⇒ ৬ নং সেক্টর:
- সমগ্র রংপুর জেলা এবং দিনাজপুর জেলার ঠাকুরগাঁও মহকুমা নিয়ে গঠিত।
- প্রধানত রংপুর ও দিনাজপুরের ইপিআর বাহিনী নিয়ে এই সেক্টর গঠিত হয়।
- সেক্টর কমান্ডার ছিলেন উইং কমান্ডার এম খাদেমুল বাশার।

⇒ ৭ নং সেক্টর:
- রাজশাহী, পাবনা, বগুড়া এবং দিনাজপুর জেলার দক্ষিণাংশ নিয়ে গঠিত হয়। ইপিআর সৈন্যদের নিয়ে এই সেক্টর গঠিত হয়।
- সেক্টর কমান্ডার ছিলেন মেজর নাজমুল হক এবং পরে সুবেদার মেজর এ. রব ও মেজর কাজী নূরুজ্জামান।

⇒ ৮ নং সেক্টর:
- এপ্রিল মাসে এই সেক্টরের অপারেশনাল এলাকা ছিল কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, ফরিদপুর ও পটুয়াখালী জেলা। 
- সেক্টর কমান্ডার ছিলেন মেজর আবু ওসমান চৌধুরী এবং পরে মেজর এম.এ মঞ্জুর।

⇒ ৯ নং সেক্টর:
- বরিশাল ও পটুয়াখালি জেলা এবং খুলনা ও ফরিদপুর জেলার অংশবিশেষ নিয়ে গঠিত।
- সেক্টর কমান্ডার ছিলেন মেজর এম.এ জলিল এবং পরে মেজর এম.এ মঞ্জুর ও মেজর জয়নাল আবেদীন।

⇒ ১০ নং সেক্টর: নৌ-কমান্ডো বাহিনী নিয়ে এই সেক্টর গঠিত হয়।

⇒ ১১ নং সেক্টর:
- টাঙ্গাইল জেলা এবং কিশোরগঞ্জ মহকুমা ব্যতীত সমগ্র ময়মনসিংহ জেলা নিয়ে গঠিত।
- সেক্টর কমান্ডার ছিলেন মেজর এম. আবু তাহের।
- মেজর তাহের যুদ্ধে গুরুতর আহত হলে স্কোয়াড্রন লীডার হামিদুল্লাহকে সেক্টরের দায়িত্ব দেয়া হয়। মহেন্দ্রগঞ্জ ছিল সেক্টরের হেডকোয়ার্টার।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।

১০,৬৭১.
৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনায় মূল্যস্ফীতি কত শতাংশ?
  1. ৪.৬%
  2. ৪.৮%
  3. ৬.৬%
  4. ৬.৪%
ব্যাখ্যা
• পঞ্চবার্ষিক পরিকল্পনা:
- বাংলাদেশে এ পর্যন্ত ৮টি পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
- এর মধ্যে ৭টি পঞ্চবার্ষিক পরিকল্পনা সম্পন্ন হয়েছে।
- ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনা চলমান রয়েছে।

• ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনা:
- মেয়াদকাল: জুলাই ২০২০-জুন ২০২৫।
- বাস্তবায়ন ব্যয় লক্ষ্যমাত্রা: ৬৪ লাখ ৯৫ হাজার ৯৮০ কোটি টাকা।
- মোট বিনিয়োগ জিডিপির: ৩৭.৪%।
- প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা: ৮.৫১%।
- কর্মসংস্থান: ১ কোটি ১৩ লাখ।
- মূল্যস্ফীতি: ৪.৬%।
-প্রত্যাশিত গড় আয়ু: ৭৪ বছর।
- বিদ্যুৎ উৎপাদন: ৩০ হাজার মেগাওয়াট।
- দারিদ্র্যের হার: ১৫.৬%। 

উৎস- পরিকল্পনা বিভাগ।  
১০,৬৭২.
বিশ্বের বৃহত্তম পাটকল ‘আকিজ জুট মিল’ কোথায় অবস্থিত?
  1. গোপালগঞ্জ
  2. পাবনা
  3. ফরিদপুর
  4. শরীয়তপুর
ব্যাখ্যা
আকিজ জুট মিল:
- বিশ্বের বৃহত্তম পাটকল আকিজ জুট মিলস।
- এটি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় অবস্থিত।
- ৪৫০ বিঘা জুড়ে বিস্তৃত পাটকলটিতে ছয়টি কারখানা থাকবে। 
- আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা মরহুম শেখ আকিজ উদ্দিনের উদ্যোগী ছেলেরা প্রতিকূলতাকে উপেক্ষা করে বাংলাদেশের পাট শিল্পে অর্থ ঢেলে যাচ্ছেন।
- আকিজ গ্রুপের চেয়ারম্যান এবং আকিজ জুট মিলের মালিক শেখ নাসির উদ্দিন।

উল্লেখ্য,
বাংলাদেশের পাট শিল্প:
- বাংলাদেশে বছরে ১১-১২ লাখ টন পাট উৎপাদন হয়।
- যার মধ্যে দুই লাখ টন কাঁচা পাট সরাসরি রপ্তানি করা হয় এবং আরও দুই লাখ টন স্থানীয়ভাবে ব্যবহার করা হয়।
- বাকি সাত লাখ টন ব্যবহার করা হয় বিভিন্ন পণ্য বিশেষ করে বিশ্ববাজারে রপ্তানির জন্য সুতা তৈরিতে। 

উৎস: ১২ আগস্ট, ২০২৩, The Business Standard।
১০,৬৭৩.
নিচের কোন বিষয়টি পারিবারিক আদালতের অধীনে নিষ্পত্তি হয় না? 
  1. দেনমোহর বাস্তবায়ন 
  2. দাম্পত্য অধিকার পুনরুদ্ধার
  3. অভিভাবকত্ব
  4. সম্পত্তি বিক্রয় বিরোধ
ব্যাখ্যা

- সম্পত্তি বিক্রয় বিরোধ  পারিবারিক আদালতের অধীনে নিষ্পত্তি হয় না।
- যদি সম্পত্তি বন্টন বা শেয়ার সংক্রান্ত বিরোধ হয়, তাহলে এটি দেওয়ানি প্রকৃতির এবং দেওয়ানি আদালতে (Civil Court) মামলা করতে হয়, যা পারিবারিক আদালতের আওতার বাইরে।

• পারিবারিক আদালত মূলত পাঁচটি বিষয়ে বিচারকার্য নিষ্পন্ন করে থাকে। এগুলি হচ্ছে:
- বিবাহ বিচ্ছেদ,
- দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধার,
- মোহরানা,
- ভরণপোষণ ও
- অভিভাবকত্ব।

উৎস: বাংলাপিডিয়া।

১০,৬৭৪.
বাংলাদেশে প্রথম ও একমাত্র 'ওয়ার্ল্ড ট্রেড সেন্টার' কোথায় অবস্থিত?
  1. নারায়ণগঞ্জ
  2. গাজীপুর
  3. ঢাকা
  4. কোনটি নয়
ব্যাখ্যা
বাংলাদেশে প্রথম ও একমাত্র 'ওয়ার্ল্ড' ট্রেড সেন্টার:
- দ্যা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার চট্টগ্রাম বাংলাদেশে প্রথম ও একমাত্র বাণিজ্যিক কেন্দ্র।
- এটি চট্টগ্রামের আগ্রাবাদে অবস্থিত। [এখানে উত্তর "কোনটি নয়"]
- চট্টগ্রাম চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজের অর্থায়নে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারটি নির্মাণ করা হয়েছে।
- এই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের মধ্য দিয়ে বিশ্বের ৩২৭টি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নেটওয়ার্কে সংযুক্ত হয় বন্দরনগরী চট্টগ্রাম।

উৎস: World Trade Center Chittagong ওয়েবসাইট।
১০,৬৭৫.
বাংলাদেশের প্রথম এআই পাওয়ার্ড ভিলেজ কোন জেলায় নির্মাণ করা হবে?
  1. যশোর
  2. কুমিল্লা
  3. চাঁদপুর
  4. গাজীপুর
ব্যাখ্যা
প্রথম এআই পাওয়ার্ড ভিলেজ:
- কুমিল্লার চান্দিনা উপজেলার প্রত্যন্ত গ্রাম কৈলাইন গ্রামে গড়ে উঠতে যাচ্ছে দেশের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন গ্রাম (এআই পাওয়ার্ড ভিলেজ)।
- ক্ষমতায়ন, উদ্ভাবন ও বাংলাদেশের প্রবৃদ্ধি এই তিনটি স্লোগান ধারণ করে ঐ গ্রামের কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
- জাতিংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এর আর্থিক সহযোগিতায় যুক্তরাজ্যভিত্তিক কোম্পানি ডি- রেডি এবং বাংলাদেশের এআইআইটি সংস্থার প্রযুক্তিগত সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।
- প্রকল্প বাস্তবায়নের জন্য দুটি দল গঠন করা হয়েছে।
- এর মধ্যে শিক্ষার্থী দলে ষষ্ঠ থেকে দশম শ্রেণির ২০ জন মেধাবী শিক্ষার্থী এবং দরিদ্র জনগোষ্ঠী দলে গ্রামের অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর ২০ জন সদস্য থাকবেন।

উল্লেখ্য,
এই গ্রামে জন্মগ্রহণ করেছিলেন প্রাচীন নালন্দা মহাবিহার বিশ্ববিদ্যালয়ের আচার্য পন্ডিত শীলভদ্র।

তথ্যসূত্র: ইত্তেফাক পত্রিকা রিপোর্ট।
১০,৬৭৬.
পিএসসির চেয়ারম্যান ও সদস্যবৃন্দকে শপথ বাক্য পাঠ করান কে?
  1. প্রধানমন্ত্রী
  2. স্পিকার
  3. রাষ্ট্রপতি
  4. প্রধান বিচারপতি
ব্যাখ্যা
সংবিধানের তৃতীয় তফসিল অনুসারে:

রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করান:
- প্রধানমন্ত্রী।
- প্রধান বিচারপতি।
- মন্ত্রিসভার সদস্যবৃন্দ।
- স্পিকার।
- ডেপুটি স্পিকার।

প্রধান বিচারপতি শপথ বাক্য পাঠ করান:
- আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিবৃন্দ।
- পিএসসির চেয়ারম্যান ও সদস্যবৃন্দ।
- মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক।
- প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনারবৃন্দ।

স্পিকার শপথবাক্য পাঠ করান:
- রাষ্ট্রপতি।
- সংসদ সদস্যবৃন্দ।

তথ্যসূত্র - বাংলাদেশ সংবিধান।
১০,৬৭৭.
Which country is the Champion of 'SAF under-20 women's football' 2023?
  1. ক) Nepal
  2. খ) Bangladesh
  3. গ) Bhutan
  4. ঘ) India
ব্যাখ্যা
২০২৩ সালে সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবলে চ্যাম্পিয়ন হয় দেশ - বাংলাদেশ

• সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল ২০২৩:
- সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবলে চ্যাম্পিয়ন - বাংলাদেশ।
- কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত সাফ অনুর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ৩-০ গোলে হারিয়ে অপরাজিত থেকে শিরোপা জয় করেছে বাংলাদেশের বয়স ভিত্তিক দলটি।

- এর আগে নেপালের দশরথ রঙ্গশালায় নেপালকে হারিয়ে সিনিয়র বিভাগের শিরোপা ঘরে তুলেছিল সাবিনা খাতুনের দল।
- এবার অনুর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশীপে বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন শামসুন্নাহার জুনিয়র।
- টুর্নামেন্টে সেরা গোল রক্ষকের পুরস্কার পেয়েছেন বাংলাদেশের গোল রক্ষক রূপনা চাকমা।
- সর্বোচ্চ গোলদাতা আসরের ৫ গোল করা বাংলাদেশ অধিনায়ক শামসুন্নাহার জুনিয়র।
- মোস্ট ভ্যাল্যুয়েবল খেলোয়াড়ের পুরস্কারও শামসুন্নাহারের হাতে।

তথ্যসূত্র: দৈনিক প্রথম আলো।
১০,৬৭৮.
২০২৪ সালের গণঅভ্যুত্থানকে কী নামে অভিহিত করা হয়?
  1. জেন জি অভ্যুত্থান
  2. তরুণ অভ্যুত্থান
  3. মুনসুন অভ্যুত্থান 
  4. নাগরিক অভ্যুত্থান 
ব্যাখ্যা

• মুনসুন অভ্যুত্থান (Monsoon Revolution):
- ২০২৪ সালের গণঅভ্যুত্থানকে মুনসুন অভ্যুত্থান (Monsoon Revolution) হিসেবে আখ্যায়িত করেছেন বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
- তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে ২০২৪ সালের এই অভ্যুত্থানকে মুনসুন অভ্যুত্থান হিসেবে আখ্যায়িত করেছেন।
- ৫ আগস্টের অভ্যুত্থানকে ‘মনসুন অভ্যুত্থান’ আখ্যায়িত করে তিনি বলেন, আগামীতে বিশ্বের নানা প্রান্তের মানুষকে মুক্তি ও ন্যায়ের পক্ষে অবস্থান নিতে তারুণ্যের এই অভ্যুত্থান প্রেরণা জুগিয়ে যাবে।

উল্লেখ্য,
- সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে ১ জুলাই, ২০২৪ আন্দোলনে নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
- শুরুতে এ আন্দোলন অহিংস ছিল কিন্তু পরবর্তীকালে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেপরোয়া হলে ১৫ জুলাই, ২০২৪ আন্দোলন সহিংস রূপ নেয়।
- অতঃপর শিক্ষার্থীদের এ আন্দোলন প্রবল আকার ধারণ করে যার শেষ পরিণতি ঘটে ছাত্র-জনতার তুমুল আন্দোলনের মাধ্যমে।
- ৫ আগস্ট, ২০২৪ পতন ঘটে দীর্ঘ প্রায় ১৬ বছরের কর্তৃত্ববাদী সরকার শেখ হাসিনার।

তথ্যসূত্র:
i) BBC.
ii) প্রথম আলো। 

১০,৬৭৯.
মুর্শিদকুলি খানকে 'করতলব খান' উপাধি দেয়-
  1. সম্রাট আকবর
  2. সম্রাট বাবর
  3. আলীবর্দী খান
  4. সম্রাট আওরঙ্গজেব
ব্যাখ্যা
মুর্শিদকুলি খান:
- মুর্শিদকুলি খান দক্ষিণ ভারতের একটি দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্ম গ্রহণ করেছিলেন।
- হাজী শফী ইস্পাহানী ছিলেন দাক্ষিণাত্যে শায়েস্তা খানের দিওয়ান।
- তিনি অল্প বয়সী মুর্শিদ কুলিকে কিনে নিয়ে ইসলাম ধর্মে দীক্ষিত করেন।
- প্রথমে তার নাম রাখা হয় মুহাম্মদ হাদী।
- রাজস্ব আদায়ের কাজে তাঁর অভিজ্ঞতা শেষ পর্যন্ত সম্রাট আওরঙ্গজেবের দৃষ্টি আকর্ষণ করে।
- কর্মদক্ষতার গুণে আপ্লুত আওরঙ্গজেব তাঁকে হায়দারাবাদের দিওয়ান নিযুক্ত করেন।
- সম্রাট আওরঙ্গজেব তাঁকে "করতলব খান" উপাধি প্রদান করেন।
- মুর্শিদকুলি খানের উপাধি "করতলব খান"।

উৎস: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র,  এইচ এস সি, প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০,৬৮০.
কোনো নির্দিষ্ট সময়ে কোনো অর্থনীতিতে চূড়ান্ত পর্যায়ের দ্রব্য ও সেবার আর্থিক মূল্য থেকে মূলধন সামগ্রীর ব্যবহারজনিত ব্যয় বা অবচয় ব্যয় বাদ দিলে যা থাকে তাকে কী বলে?
  1. নিট দেশজ উৎপাদন
  2. মোট জাতীয় আয়
  3. নিট জাতীয় আয়
  4. মোট দেশজ উৎপাদন
ব্যাখ্যা

⇒ মোট জাতীয় আয় (Gross National Income: GNI):
মোট জাতীয় আয় ও মোট জাতীয় উৎপাদন পরিমাণগতভাবে একই অর্থ প্রকাশ করে।
কোনো নির্দিষ্ট সময়ে একটি দেশের নাগরিক কর্তৃক দাবিকৃত দেশীয় ও বৈদেশিক উৎস হতে সংগৃহীত মূল্য সংযোজনকে মোট জাতীয় আয় (GNI) বলা যায়।
- GNI মোট দেশজ উৎপাদন এবং বৈদেশিক উৎস হতে প্রাপ্ত প্রাথমিক আয়কে অন্তর্ভুক্ত করে।

⇒ নিট জাতীয় আয় (Net National Income বা NNI):
- কোনো নির্দিষ্ট সময়ে কোনো অর্থনীতিতে চূড়ান্ত পর্যায়ের দ্রব্য ও সেবার আর্থিক মূল্য (GNI) থেকে মূলধন সামগ্রীর ব্যবহারজনিত ব্যয় (Capital Consumption Allowance-CCA) বা অবচয় ব্যয় (Depreciation Cost) বাদ দিলে যা থাকে তাকে নিট জাতীয় আয় বলে।

⇒ মোট দেশজ উৎপাদন (Gross Domestic Product বা GDP):
- GDP জাতীয় আয় নির্ধারণ, সামষ্টিক বিশ্লেষণ ও উন্নয়ন নীতি নির্ধারণের জন্য এক গুরুত্বপূর্ণ সূচক। GDP ধারণাটি GNP ধারণার সাথে সমজাতীয় হলেও উভয়ের মধ্যে কিছুটা তাৎপর্যপূর্ণ পার্থক্য লক্ষ করা যায়।
- কোনো নির্দিষ্ট সময়ে দেশের অভ্যন্তরে উৎপাদিত দ্রব্য ও সেবার বাজারমূল্য এবং উক্ত দেশে অবস্থানরত বিদেশিদের উপার্জিত আয়-এর সমষ্টি (includes) থেকে দেশীয় নাগরিক কর্তৃক বিদেশ হতে প্রেরিত অর্থ থেকে বাদ (excludes) দেয়ার পর অবশিষ্ট আর্থিক মূল্যকে মোট দেশজ উৎপাদন (GDP) বলা হয়।

⇒ নিট দেশজ উৎপাদন (Net Domestic Product বা NDP):
- মোট দেশজ উৎপাদন (GDP) হতে মূলধন সামগ্রীর ব্যবহারজনিত ব্যয় (CCA) বা অবচয় ব্যয় (DC) বাদ দেওয়ার পর যা পাওয়া যায়, তাকে নিট দেশজ উৎপাদন বলে।

তথ্যসূত্র - Macroeconomics, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১০,৬৮১.
২০২৫ সালে বিজ্ঞান ও প্রযুক্তিতে অবদান রাখায় একুশে পদক পেয়েছেন কে?
  1. মেহদী হাসান খান
  2. রিফাত নবী
  3. মো. তানবিন ইসলাম সিয়াম
  4. বর্ণিত সবাই
ব্যাখ্যা
একুশে পদক:
- একুশে পদক বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার।
- ১৯৭৬ সালে জিয়াউর রহমান একুশে পদক প্রবর্তন করেন।

⇒ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য দেশের ১৭ জন বিশিষ্ট নাগরিক এবং বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে ২০২৫ সালের একুশে দেওয়া হয়েছে।
- তাদের মধ্যে ছয়জনই মরণোত্তর এ সম্মাননা পেয়েছেন।

⇒ একুশে পদক ২০২৫ পুরস্কার প্রাপ্তরা -
- চলচ্চিত্রে আজিজুর রহমান (মরণোত্তর)।
- সংগীতে ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া (মরণোত্তর) ও ফেরদৌস আরা।
- আলোকচিত্রে নাসির আলী মামুন।
- চিত্রকলায় রোকেয়া সুলতানা।
- সাংবাদিকতায় মাহফুজ উল্লা (মরণোত্তর)।
- সাংবাদিকতা ও মানবাধিকারে মাহমুদুর রহমান।
- সংস্কৃতি ও শিক্ষায় শহীদুল আলম।
- শিক্ষায় নিয়াজ জামান।
- বিজ্ঞান ও প্রযুক্তিতে মেহদী হাসান খান, রিফাত নবী, মো. তানবিন ইসলাম সিয়াম ও শাবাব মুস্তাফা।
- সমাজসেবায় মোহাম্মদ ইউসুফ চৌধুরী (মরণোত্তর)।
- ভাষা ও সাহিত্যে হেলাল হাফিজ (মরণোত্তর) ও শহীদুল জহির (মরণোত্তর)।
- গবেষণায় মঈদুল হাসান।

উৎস: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
১০,৬৮২.
বাংলায় মুসলমান শাসন প্রতিষ্ঠার সূচনা করেন-
  1. খলজি মালিক
  2. শিহাবউদ্দিন ঘোরি
  3. বতিয়ার খিলজি
  4. আলাউদ্দিন খিলজি
ব্যাখ্যা
• ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বখতিয়ার খলজি:
- তেরোশতকের প্রথমদিকে তুর্কিসেনাপতি বতিয়ার খিলজি নদীয়া আক্রমণ করেন।
- লক্ষণ সেন পালিয়ে নদীপথে পূর্ববঙ্গের রাজধানী বর্তমান মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে অবস্থান গ্রহণ করেন।
- এরপর বখতিয়ার খিলজি উত্তর ও উত্তর-পশ্চিম বাংলা সহজেই দখল করে নেন।
- এরপর বখতিয়ার নদীয়া ত্যাগ করে লক্ষণাবতীর (গৌড়) দিকে অগ্রসর হন।
- তিনি লক্ষণাবতী জয় করে সেখানেই রাজধানী স্থাপন করেন।
- লক্ষণাবতীই মুসলমান আমলে লখনৌতি নামে পরিচিত হয়।
- গৌড়ের পর বখতিয়ার আরও পূর্ব দিকে অগ্রসর হয়ে বরেন্দ্র বা উত্তর বাংলায় নিজ অধিকার বিস্তার করেন।
- বাংলায় মুসলমান শাসন প্রতিষ্ঠার সূচনা করেন বখতিয়ার খলজি।
- এ পর্বের প্রথম পর্যায় ছিল ১২০৪ থেকে ১৩৩৮ খ্রিষ্টাব্দ পর্যন্ত।
- এ যুগের শাসনকর্তাদের পুরোপুরি স্বাধীন বলা যাবে না। তাঁদের কেউ ছিলেন বখতিয়ারের সহবোদ্ধা খলজি মালিক, আবার কেউ কেউ তুর্কি বংশের শাসক।
 
উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।
১০,৬৮৩.
অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা মেয়াদান্তে জনসংখ্যা বৃদ্ধির হার কত হবে?
  1. ১.১৫
  2. ১.১৮
  3. ১.২১
  4. ১.২৮
ব্যাখ্যা
• অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা:
- মেয়াদান্তে জিডিপির প্রবৃদ্ধি হবে ৮.৫১%।
- মেয়াদান্তে মুদ্রাস্ফীতি হবে - ৪.৬০%।
- মেয়াদান্তে প্রত্যাশিত গড় আয়ু হবে - ৭৪ বছর।
- মেয়াদান্তে জনসংখ্যা বৃদ্ধির হার - ১.১৮ হবে।
- মেয়াদান্তে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৩০,০০০ মেগাওয়াট।

তথ্যসূত্র: পরিকল্পনা কমিশন।
১০,৬৮৪.
'বাংলাপিডিয়া' কোন প্রতিষ্ঠান থেকে প্রকাশ করা হয়?
  1. ক) বাংলা একাডেমী
  2. খ) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
  3. গ) বিশ্বসাহিত্য কেন্দ্র
  4. ঘ) বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি
ব্যাখ্যা
বাংলাপিডিয়া বাংলাদেশের জাতীয় জ্ঞানকোষ। এটি বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি'র উদ্যোগে ২০০৩ সালে প্রথম প্রকাশ করা হয়। এরপর ২০১২ সালে এর দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়। ১৪৫০ জন পণ্ডিত বাংলাদেশের প্রাচীন থেকে বর্তমান পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রের গুরুত্বপূর্ণ ঘটনাবলি এতে সংযোজন করেছেন। এর প্রধান সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম। (সূত্রঃ বাংলাপিডিয়া)
১০,৬৮৫.
অর্থনৈতিক ব্যবস্থা কয় ধরনের?
  1. ক) ৩ ধরনের
  2. খ) ৪ ধরনের
  3. গ) ৫ ধরনের
  4. ঘ) ২ ধরনের
ব্যাখ্যা

অর্থনৈতিক ব্যবস্থা ৪ ধরনের।
যথা - ক. ধনতান্ত্রিক বা পুঁজিবাদী খ. সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক গ. মিশ্র ঘ. ইসলামি
ধনতান্ত্রিক বা পুঁজিবাদী : সম্পদের ব্যক্তি মালিকানা, স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, অবাধ প্রতিযোগিতা এবং ভোক্তার স্বাধীনতা।
সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক : সম্পদের রাষ্ট্রীয় মালিকানা, ব্যক্তিগত উদ্যোগের অনুপস্থিতি এবং কেন্দ্রীয় পরিকল্পনা।
মিশ্র : সম্পদের রাষ্ট্রীয় ও ব্যক্তিমালিকানা।
ইসলামি : ইসলামি শরীয়া মোতাবেক পরিচালিত অর্থব্যবস্থা।
বাংলাদেশে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান। ১৯৯১ সালে বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি চালু হয়।
উৎস : অর্থনীতি-রণজিত কুমার নাথ (একাদশ-দ্বাদশ শ্রেণি)।

১০,৬৮৬.
শিল্পী কামরুল হাসানের চিত্রকর্ম কোনটি?
  1. চর দখল
  2. তিনকন্যা
  3. দুর্ভিক্ষ
  4. ধান কাটা
ব্যাখ্যা

শিল্পী কামরুল হাসান:
- তাঁর প্রকৃত নাম আবু শরাফ মোহাম্মদ কামরুল হাসান।
- ১৯২১ সালের ২ ডিসেম্বর পিতার কর্মস্থল কলকাতায় তিনি জন্মগ্রহণ করেন।
- তাঁর পৈতৃক নিবাস ছিল পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার নারেঙ্গা গ্রামে।
- কামরুল হাসানের শিক্ষাজীবন কাটে কলকাতায়।
- তিনি কলকাতার মডেল এম ই স্কুল (১৯৩০-৩৫) এবং কলকাতা মাদ্রাসায় (১৯৩৬-৩৭) প্রাথমিক শিক্ষা লাভ করেন।
- ১৯৩৮ সালে তিনি কলকাতার গভর্নমেন্ট স্কুল অব আর্টস-এ ভর্তি হন এবং ১৯৪৭ সালে চিত্রকলায় স্নাতক ডিগ্রি লাভ করেন।
- ‘তিনকন্যা’ ও ‘নাইওর’ তাঁর বিখ্যাত চিত্রকর্ম।
- ১৯৮৮ সালের ২ ফেব্রুয়ারি তিনি মৃত্যুবরণ করেন।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।

১০,৬৮৭.
১৯৫৪ সালের প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় কবে?
  1. ক) ৭ জানুয়ারি
  2. খ) ১০ ফেব্রুয়ারি
  3. গ) ৮ মার্চ
  4. ঘ) ২৩ মার্চ
ব্যাখ্যা
১৯৫৪ সালের ৮ মার্চ পূর্ব বাংলায় প্রথমবারের মতো সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ, কৃষক-শ্রমিক পার্টি, নেজামে ইসলাম এবং বামপন্থী গণতন্ত্রী দল মিলে যুক্তফ্রন্ট গঠন করে নির্বাচনে অংশগ্রহণ করে। নির্বাচনে ২৩৭ টি মুসলিম আসনের মধ্যে যুক্তফ্রন্ট ২২৩ টি এবং মুসলিম লীগ ৯ টি আসন লাভ করে। (সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও সাহিত্য : নবম-দশম শ্রেণী)
১০,৬৮৮.
'সালাম সালাম হাজার সালাম' গানটির গায়ক কে?
  1. ক) আব্দুল জব্বার
  2. খ) আব্দুল হাদী
  3. গ) মাহমুদুন্নবী
  4. ঘ) খুরশীদ আলম
ব্যাখ্যা

- ভাষা আন্দোলনভিত্তিক গান ‘সালাম সালাম হাজার সালাম সকল শহিদ স্মরণে’ এর গীতিকার ফজলে এ খোদা।
- ১৯৬৯ সালের ২৪ ফেব্রুয়ারী তিনি গানটি রচনা করেন।
- গানটির সুরকার ও গায়ক আব্দুল জব্বার
- ১৯৭১ সালের উত্তাল মার্চে গানটি প্রথম রেডিওতে প্রচারিত হয়।

সূত্র: দৈনিক প্রথম আলো।

১০,৬৮৯.
১৯৫৪ সালে যুক্তফ্রন্ট মন্ত্রিসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন?
  1. শিল্প, বাণিজ্য ও শ্রম
  2. কৃষি, সমবায় ও পল্লী উন্নয়ন
  3. বেসামরিক সরবরাহ মন্ত্রী
  4. জনস্বাস্থ্য মন্ত্রী
ব্যাখ্যা
যুক্তফ্রন্ট মন্ত্রিসভা ১৯৫৪:

- শেরে বাংলা এ. কে. ফজলুল হক - মুখ্যমন্ত্রী (স্বরাষ্ট্র, সংস্থাপন, ত্রাণ ও পুনর্বাসন, স্বায়ত্তশাসন, নির্বাচন ও পার্লামেন্টারি বিষয়সহ)।
- আবু হোসেন সরকার - অর্থমন্ত্রী।
- আতাউর রহমান খান - খাদ্য ও বেসামরিক সরবরাহ মন্ত্রী।
- আবুল মনসুর আহমদ - জনস্বাস্থ্য মন্ত্রী।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান - কৃষিঋণ, সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রী।
- 'যুক্তফ্রন্ট' নেতাগণ ২১ ফেব্রুয়ারির স্মৃতি অম্লান করে রাখার জন্য ১৯৫৪ সালে যুক্তফ্রন্টের নির্বাচনি ইশতেহারকে ২১ দফা কর্মসূচিতে লিপিবদ্ধ করেন।
- ২১ দফা কর্মসূচির মুখ্য রচয়িতা ছিলেন আবুল মনসুর আহমদ।
- যুক্তফ্রন্টের প্রতীক ছিলো 'নৌকা'।
- মুসলিম লীগের প্রতীক ছিলো 'হারিকেন'।

তথ্যসূত্র - পৌরনীতি ও সুশাসন ২য় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
১০,৬৯০.
আইন ও সালিশ কেন্দ্র কোন ধরনের সংস্থা? 
  1. সরকারী বিচার সংস্থা
  2. মানবাধিকার সংস্থা
  3. সাংস্কৃতিক সংস্থা 
  4. ধর্মীয় বিচার সংস্থা
ব্যাখ্যা

আইন ও সালিশ কেন্দ্র:
- আইন ও সালিশ কেন্দ্র (আসক) বাংলাদেশের মানবাধিকার এবং আইন সহায়তাকারী বেসরকারি সংস্থা।
- এ সংস্থাটি প্রতিষ্ঠিত হয় ১৯৮৬ সালে ।
- এই সংস্থাটির প্রতিষ্ঠাতা সদস্য ৯ জন।
- প্রাথমিক পর্যায়ে আসক ঢাকা শহরের সুবিধাবঞ্চিত ও দরিদ্র নারী, কর্মজীবী শিশু এবং শ্রমিকদের বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করে।
• এর মূল লক্ষ্য:
- সমানাধিকার,
- গণতন্ত্র,
- মানবাধিকার,
- ন্যায়বিচার এবং
- লিঙ্গভিত্তিক সমতার ভিত্তিতে আইনের শাসন প্রতিষ্ঠা।

উৎস: আইন ও সালিশ কেন্দ্র ওয়েবসাইট।

১০,৬৯১.
বর্তমান সময়ে নিচের কোনটির ভূমিকাকে সুশাসন প্রতিষ্ঠায় খুব গুরুত্বপূর্ণ মনে করা হয়?
  1. ক) সুশীল সমাজ
  2. খ) সংবাদ মাধ্যম
  3. গ) আইন শৃঙ্খলা বাহিনী
  4. ঘ) জনপ্রতিনিধির
ব্যাখ্যা
সুশীল সমাজ নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে সমস্যা চিহ্নিত করা ও তা সমাধানের পথ খোজার চেষ্টা করেন, তাই এর ভূমিকা সুশাসন প্রতিষ্ঠায় খুব গুরুত্বপূর্ণ মনে করা হয়। সূত্রঃ পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণীর বোর্ড বই।
১০,৬৯২.
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা-এর LATA Code কোনটি?
  1. ক) UGHS
  2. খ) DHK
  3. গ) DAC
  4. ঘ) HSIA
ব্যাখ্যা
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর:
সাধারণ তথ্য:
- ICAO ID হচ্ছে - VGHS
- IATA CODE হচ্ছে - DAC
- Latitude হচ্ছে - 235036.05N
- Longitude হচ্ছে - 0902352.02E
- TWR FREQ হচ্ছে - 118.3 MHz, 119.3 MHz
- ACC FREQ হচ্ছে - 125.7 MHz, 129.7 MHz
- DVOR হচ্ছে - 112.7 MHz
- NDB হচ্ছে - 298 KHz

তথ্যসূত্র: বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ওয়েবসাইট।
১০,৬৯৩.
'ষাট গম্বুজ মসজিদ' কে প্রতিষ্ঠা করেন?
  1. খান জাহান আলী
  2. শাহ বায়েজীদ বোস্তামী
  3. সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ
  4. শাহ মখদুম রূপোশ
ব্যাখ্যা

ষাট গম্বুজ মসজিদ:
- এটি বাগেরহাট জেলায় অবস্থিত।
- ১৫ শতকের দিকে খান জাহান আলী ঐতিহাসিক মসজিদের শহরটি প্রতিষ্ঠা করেন।
- ষাট গম্বুজ মসজিদটিতে ৮১ টি গম্বুজ রয়েছে।
- মসজিদটি উত্তর-দক্ষিণে বাইরের দিকে প্রায় ১৬০ ফুট ও ভিতরের দিকে প্রায় ১৪৩ ফুট লম্বা এবং পূর্ব-পশ্চিমে বাইরের দিকে প্রায় ১০৪ ফুট ও ভিতরের দিকে প্রায় ৮৮ ফুট চওড়া।
- দেয়ালগুলো প্রায় ৮·৫ ফুট পুরু।
- এ বিশাল মসজিদের চতুর্দিকে প্রাচীর ৮ফুট চওড়া, এর চার কোনে চারটি মিনার আছে।
- মসজিদটি ছোট ইট দিয়ে তৈরী, এর দৈর্ঘ্য ১৬০ফুট, প্রস্থ ১০৮ ফুট, উচ্চতা ২২ফুট।
- মসজিদের পশ্চিম দিকে প্রধান মেহরাবের পাশে একটি দরজাসহ মোট ২৬টি দরজা আছে।
- ইউনেস্কো এ মসজিদটি বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভূক্ত করেছে।

তথ্যসূত্র - প্রত্নতত্ত্ব অধিদপ্তর ওয়েবসাইট।

১০,৬৯৪.
মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ কোথায় গড়ে উঠেছিল?
  1. গাজীপুর
  2.  ময়মনসিংহ
  3. খুলনা
  4. যশোর
ব্যাখ্যা

• মুক্তিযুদ্ধ:
- ১৯ মার্চের সশস্ত্র যুদ্ধ মুক্তিযুদ্ধের ইতিহাসে এক মাইলফলক। 
-  ১৯ মার্চ মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস ।
- ১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধ শুরুর আগে ঢাকার উত্তরে জয়দেবপুরে (বর্তমান গাজীপুর) অকুতোভয় মুক্তিকামী বাঙালিরা পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিলেন।
- ১৯ মার্চের পর সারা বাংলাদেশে স্লোগান ওঠে, ‘জয়দেবপুরের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো’, ‘জয়দেবপুরের পথ ধরো, সশস্ত্র যুদ্ধ শুরু করো’।
- ১৯৭১ সালের পয়লা মার্চ দুপুরে হঠাৎ এক বেতার ভাষণে জেনারেল ইয়াহিয়া খান ৩ মার্চ অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ অধিবেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেন।
- এ কথা শোনামাত্রই সারা দেশের মানুষ রাস্তায় নেমে আসে। দেশের সর্বত্রই স্লোগান ওঠে ‘বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো’, ‘পিন্ডি না ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘পাঞ্জাব না বাংলা, বাংলা-বাংলা’, ‘তোমার আমার ঠিকানা, পদ্মা-মেঘনা-যমুনা’, ‘তুমি কে আমি কে, বাঙালি-বাঙালি’।
- বঙ্গবন্ধু ঢাকায় পূর্বাণী হোটেলে এক সভায় ইয়াহিয়ার ঘোষণার তীব্র প্রতিবাদ করেন এবং ঢাকায় ২ মার্চ ও সারা বাংলাদেশে (তৎকালীন পূর্ব পাকিস্তান) ৩ মার্চ হরতাল আহ্বান করেন এবং ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা আহ্বান করেন।

তথ্যসূত্র: প্রথম আলো ও বনিক বার্তা। (Link1) (Link2)

১০,৬৯৫.
‘কারাগারের রােজনামচা' গ্রন্থটির প্রকাশনা প্রতিষ্ঠান -
  1. ক) বাংলাদেশ আওয়ামী লীগ
  2. খ) ইউনিভার্সিটি প্রেস
  3. গ) বাংলা একাডেমি
  4. ঘ) প্রথমা প্রকাশন
ব্যাখ্যা
• কারাগারের রােজনামচা:
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত দিনলিপি গ্রন্থ হলো কারাগারের রোজনামচা।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত দ্বিতীয় আত্মজীবনীমূলক গ্রন্থ হলো কারাগারের রোজনামচা।
- এটি ১৭ মার্চ, ২০১৭ সালে বঙ্গবন্ধুর ৯৭তম জন্মবার্ষিকীতে বাংলা একাডেমি প্রকাশ করে।

- এই গ্রন্থটি মূলত একটি ডায়রি যা বঙ্গবন্ধু ১৯৬৬-১৯৬৮ সময়ে কারাগারে বন্দিবস্থায় লিখেছিলেন।
- এর ভূমিকা লিখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- নামকরণ করেন শেখ রেহেনা।
- প্রচ্ছদ ও নকশা করেন তারিক সুজাত।
- তবে প্রচ্ছদে ব্যবহৃত বঙ্গবন্ধুর প্রতিকৃতি অঙ্কন করেন শিল্পী রাসেল কান্তি দাশ।

উৎস: কারাগারের রোচনামচা।
১০,৬৯৬.
কোনটি কমিউনিজমের মূলনীতি নয়?
  1. শ্রেণীহীন সমাজ প্রতিষ্ঠা
  2. রাষ্ট্রীয় মালিকানায় উৎপাদন ব্যবস্থা
  3. মুক্ত বাজার ও প্রতিযোগিতা
  4. পরিকল্পিত অর্থনীতি
ব্যাখ্যা

- মুক্ত বাজার ও প্রতিযোগিতা কমিউনিজমের মূলনীতি নয়।

কমিউনিজম (Communism):

- এর মূল সূত্রধারী: কার্ল মার্কস ও ফ্রিডরিখ এঙ্গেলস।
- তাদের লেখা কমিউনিস্ট ম্যানিফেস্টো (১৮৪৮) কমিউনিজমের তত্ত্বাবলম্বী বই হিসেবে বিবেচিত।
- ১৯০০-এর দশকে রাশিয়ায় বোলশেভিক বিপ্লবের মাধ্যমে সোভিয়েত ইউনিয়নের প্রতিষ্ঠা।
- পরবর্তীতে চীন, কিউবা, উত্তর কোরিয়া, ভিয়েতনাম, লাওস ইত্যাদি দেশেও কমিউনিস্ট শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা পায়।

• মূলনীতিসমূহ:
- শ্রেণীহীন সমাজ: সমাজের সব মানুষ সমান, কোন শ্রেণী বা বিরোধ থাকবে না।
- সরকারের নিয়ন্ত্রণ: উৎপাদনের সমস্ত উপকরণ ও সম্পদ রাষ্ট্রের মালিকানা  বা জনগণের সমষ্টিগত মালিকানায় থাকবে।
- বিনিময়হীন অর্থনীতি: পুঁজিবাদী বাজার ব্যবস্থার পরিবর্তে পরিকল্পিত অর্থনীতি চালু থাকবে।
- উৎপাদন ও বিতরণ: মানুষের চাহিদা অনুযায়ী সম্পদ সরবরাহ করা হবে, আর বাজার ভিত্তিক মুনাফার ধারণা থাকবে না।

• বর্তমান অবস্থা:
- বর্তমানে অনেক দেশ বাজার অর্থনীতি ও ব্যক্তিগত মালিকানার সঙ্গে সীমিত পরিসরে কমিউনিস্ট নীতিগুলো মিশিয়ে শাসন পরিচালনা করছে, বিশেষ করে চীন।

উৎস: ব্রিটানিকা।

১০,৬৯৭.
মুক্তিযুদ্ধভিত্তিক কবিতা কোনটি?
  1. জাল স্বপ্ন, স্বপ্নের জাল
  2. বং থেকে বাংলা
  3. স্বাধীনতা আমার স্বাধীনতা
  4. স্বাধীনতা তুমি
ব্যাখ্যা

- 'স্বাধীনতা তুমি' কবি শামসুর রাহমান রচিত মুক্তিযুদ্ধভিত্তিক কবিতা৷
- 'স্বাধীনতা আমার স্বাধীনতা' মমতাজ উদ্দিন আহমেদ রচিত মুক্তিযুদ্ধভিত্তিক নাটক৷
- 'জাল স্বপ্ন, স্বপ্নের জাল' এবং 'বং থেকে বাংলা' যথাক্রমে আখতারুজ্জামান ইলিয়াস ও রিজিয়া রহমান রচিত মুক্তিযুদ্ধভিত্তিক গল্পগ্রন্থ ও উপন্যাস।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার

১০,৬৯৮.
বাংলাদেশের কৃষিতে 'সুমাত্রা' ও 'ম্যানিলা' কোন জাতের ফসল?
  1. ক) তুলা
  2. খ) পেঁয়াজ
  3. গ) বাধাকপি
  4. ঘ) তামাক
ব্যাখ্যা
• উন্নতজাতের ফসলের জাত:
ধান: হীরা, ব্রিশাইল,ইরাটম, ব্রি হাইব্রিড, সোনার বাংলা, টিয়া, ময়না, ঝলক, বিজলি, মধুমতি ইত্যাদি। 
গম: বলাকা, দোয়েল, শতাব্দী, অগ্রণী, সোনালিকা, আনন্দ, আকবর, কাঞ্চন ইত্যাদি। 
ভুট্টা: বর্ণালী, শুভ্রা, উত্তরণ, 
তুলা: সিবি-১০, রূপালী, ডেলফোজ
তামাক: সুমাত্রা ও ম্যানিলা
আলু: গ্রানূলা, মাল্টা, পেট্রোনিজ, ডায়মন্ড, কার্ডিনাল, ফেন্সিনা, ক্যারেজ, লেডিরোজ
মহানন্দা, মোহনভোগ, ল্যাংড়া, গোপালভোগ
আম: হিমসাগর, ল্যাংরা, গোপালভোগ, খিরশাপতি, ফজলী, বোম্বাই, আম্রপালি, বারিআম-১, বারিআম-৪, থোকাফজলী,
পেঁয়াজ: তাহেরপুরী, সুখসাগর
বাধাকপি: প্রতিভা, অগ্রদুত

সূত্র: বাংলাদেশের জাতীয় তথ্য বাতায়ন।
১০,৬৯৯.
'জাতীয় বহুমাত্রিক দারিদ্র্য সূচক' অনুসারে কত শতাংশ মানুষ বহুমাত্রিক দারিদ্র্যে রয়েছে?
  1.  ২৬.৯৬%
  2.  ২৬.৪৭%
  3. ২৪.০৫%
  4. ২৫.৮৭%
ব্যাখ্যা

জাতীয় বহুমাত্রিক দারিদ্র্য সূচক:
প্রতিবেদনের শিরোনাম: National Multidimensional Poverty Index For Bangladesh.
প্রকাশকাল: ৩১ জুলাই, ২০২৫। 
প্রকাশক: পরিকল্পনা কমিশনের আওতাধীন সাধারণ অর্থনীতি বিভাগ (GED)।

উল্লেখ্য,
- বাংলাদেশে প্রথমবারের মতো বিবিএসের ২০১৯ সালের মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভের (এমআইসিএস) তথ্য ব্যবহার করে বহুমাত্রিক দারিদ্র্য সূচক (এমপিআই) নিরূপণ করা হয়েছে। 
- বহুমাত্রিক দারিদ্র্যের হার ১১টি সূচকের সমন্বয়ে হিসাব করা হয়। 
- এমপিআই প্রতিবেদনে দেখা গেছে, দেশে ২৪.০৫ শতাংশ মানুষ বহুমাত্রিক দারিদ্র্যে রয়েছে, যা সংখ্যায় প্রায় ৩ কোটি ৯৮ লাখ।
- গ্রামীণ এলাকায় এই হার ২৬.৯৬ শতাংশ, আর শহরে ১৩.৪৮ শতাংশ।
- সিলেট বিভাগে এই দারিদ্র্যের হার সর্বোচ্চ ৩৭.৭০ শতাংশ  এবং সর্বনিম্ন খুলনা বিভাগে ১৫.২২ শতাংশ।

উৎস: National Multidimensional Poverty Index For Bangladesh.

১০,৭০০.
নিচের কোন জেলাটি হরিকেল জনপদের অংশ ছিল?
  1. সিলেট
  2. কুমিল্লা
  3. বগুড়া
  4. দিনাজপুর
ব্যাখ্যা
হরিকেল:
- হরিকেল জনপদের কথা প্রথম জানা যায় প্রথম শতকের চট্টগ্রামে প্রাপ্ত লিপিতে।
- চন্দ্রবংশীয় লিপিতেও হরিকেল রাজ্যের কথা আছে।
- হরিকেল জনপদ আধুনিক সিলেট থেকে পার্বত্য চট্টগ্রাম পর্যন্ত বিস্তৃত ছিল।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে সংরক্ষিত দুটি প্রাচীন গ্রন্থের পাণ্ডুলিপিতে হরিকোল (হরিকেল) ও বর্তমান সিলেট বিভাগ অভিন্ন উলিণ্ঢখিত হয়েছে।
- বাংলাদেশের প্রাচীন জনপদগুলোর সংক্ষিপ্ত আলোচনা শেষে এ কথা বলা যায় যে, জনপদগুলোর নির্দিষ্ট সীমারেখা নির্ণয় করা বা যুগে যুগে তাদের সীমার বিস্তার ও সংকোচনের সঠিক তথ্য সংগ্রহ করা দুরূহ কাজ।
- হরিকেল প্রাচীন পূর্ববঙ্গের একটি জনপদ।

তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।