বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

Parts of Speech

মোট প্রশ্ন২০,১১০এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Parts of Speech

PrepBank · পাতা ৯৯ / ২০০ · ৯,৮০১৯,৯০০ / ২০,১১০

৯,৮০১.
Identify the plural number.
  1. Swine
  2. Poetry
  3. Scenery
  4. Furniture
ব্যাখ্যা

• Swine is the Plural Number.

• Number:
- কোন ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যাকে Number বলে।
- Number দুই প্রকার। যথা:
01. Singular Number
02. Plural Number

• কিছু শব্দ আছে যেগুলো সব সময় Singular হিসেবে ব্যবহার করা হয়। যেমন:
- Information,
- Furniture,
- Scenery,
- Poetry,
- News, etc.

• আবার কিছু কিছু শব্দ আছে যা সব সময় Plural হিসেবে ব্যবহার করা হয়। যেমন:
- Cattle,
- People,
- Police,
- Swine,
- Folk, 
- Vermin, etc.

Other Options:
খ) Poetry - singular noun.

গ) Scenery - singular noun.

ঘ) Furniture - singular noun.

Source: cambridge.org, britannica.com/dictionary.

৯,৮০২.
This law benefits the rich, _____ the poor remain unaffected.
  1. but
  2. so
  3. as soon as
  4. whereas
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লিখিত প্রশ্ন গুলোর মধ্যে -

• whereas - যেখানে (তুলনামূলক পার্থক্য বুঝাতে)।
• as soon as - করতে না করতেই/ হতে না হতেই।
• so - এই বা ঐ পরিমাণে অথবা মাত্রায়; এতটা; অতটা।
• but - কিন্তু; তবে।

- সুতরাং, বোঝা যাচ্ছে, context অনুসারে শূন্যস্থানে whereas বসালে বাক্যে অর্থ পুর্ণতা পাবে।
Complete sentence: This law benefits the rich, whereas the poor remain unaffected.

Source: Bangla Academy Dictionary.
৯,৮০৩.
I see you are a Nazrul. The underlined word is a/an -
  1. ক) Proper noun
  2. খ) Abstract noun
  3. গ) Common noun
  4. ঘ) Adjective
ব্যাখ্যা
সাধারণত কোন ব্যক্তির নাম Proper noun হয়।
কিন্তু, এখানে Nazrul বলতে শুধু একজন ব্যক্তিকেই বুঝাচ্ছে না, বরং Nazrul এর মত যে কাউকে বুঝাচ্ছে। তাই এখানে Nazrul হচ্ছে Common Noun.
Proper Noun যখন Common Noun হিসেবে ব্যবহৃত হয়, তখন এর পূর্বে a/an/the ব্যবহৃত হয়।
৯,৮০৪.
Choose the singular number among them.
  1. Media
  2. Bacterium
  3. Ova
  4. Errata
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - bacterium হচ্ছে singular number.
- এর plural form হচ্ছে becteria.

অন্য অপশন গুলোর মধ্যে - 
• Medium হচ্ছে singular এর plural Media.
• Erratum এর plural number - errata.

• ‘Ovum’ is a singular number.
- সাধারণত singular number এর শেষে um থাকলে plural করার সময় um কে a দ্বারা পরিবর্তন করতে হয়।
- Plural number: Ova
৯,৮০৫.
Complete the sentence:
She works hard with a view to _____ more money.
  1. earn
  2. earning
  3. earned
  4. to earn
ব্যাখ্যা
- উল্লিখিত প্রশ্নে সঠিক উত্তর: খ) earning.
- "with a view to" সবসময় একটি gerund (verb + ing)-এর সাথে ব্যবহৃত হয়।

⇒ "Mind," "cannot help," "could not help," "with a view to," "look forward to," "be used to," "get used to," এবং "worth" ইত্যাদির পর verb ব্যবহৃত হলে সেই verb-এর সাথে -ing যুক্ত করতে হয়। কারণ এগুলো Gerund এর নিয়ম অনুযায়ী কাজ করে।

- যেহেতু প্রদত্ত প্রশ্নে with a view to আছে এবং এরপর verb এর সাথে ing যুক্ত হবে।
সুতরাং সঠিক বাক্য হবে: She works hard with a view to earning more money.
বাংলা অর্থ: সে বেশি টাকা উপার্জনের লক্ষ্য নিয়ে কঠোর পরিশ্রম করে।
৯,৮০৬.
The stolen car discovered by the police was returned to its rightful owner. Here 'stolen' is a -
  1. ক) Principal verb
  2. খ) Perfect Participle
  3. গ) Present Participle
  4. ঘ) Past Participle
ব্যাখ্যা
• A participle is a verb that ends in -ing (present participle) or -ed, -d, -t, -en, -n (past participle). Participles may function as adjectives, describing or modifying nouns.
- Participle একই সাথে Verb ও Adjective এর কাজ করে।

• Participle মূলত: তিন প্রকার: 
1. Present Participle. Ex: Do not disturb a sleeping dog. 
2. Past Participle. Ex: This is a book written by Charles Dickens. 
3. Perfect Participle. Ex: Having eaten rice, he went to bed. 

- সাধারণত মূল Verb-এর সাথে ed যুক্ত হয়ে past participle গঠিত হয়, যেমন work-worked।
- কিন্তু অনেক ক্ষেত্রে ed যুক্ত না হয়েও past participle গঠিত হতে পারে।
- যেমন: go-gone.
- Past Participle Verb সহ adjective হিসেবেও ব্যবহৃত হতে পারে।
- সুতরাং, এই বাক্যে stolen হচ্ছে past participle.
৯,৮০৭.
The old map provided a clue ______ the location of the lost treasure.
  1. to
  2. of
  3. on
  4. No preposition
ব্যাখ্যা
• Clue to:
Meaning: সূত্র।
Example: I found the clue to the mystery.

• Appropriate preposition এর ক্ষেত্রে,
- Clue এর সাথে 'সূত্র' অর্থ বুঝাতে to বসে।
- এই বাক্যটির ক্ষেত্রে to বসালে বাক্যটির অর্থ পরিপূর্ণ হয়।
- তাই এই বাক্যে preposition হিসেবে to বসবে।

Complete sentence: The old map provided a clue to the location of the lost treasure.

Source: Advanced Learner's HSC Grammer & Composition by Chowdhury & Hossain.
৯,৮০৮.
The word Orphan is a ____ gender.
  1. masculine
  2. feminine
  3. common
  4. neuter
ব্যাখ্যা

• Orphan (Noun):
English Meaning: এতিম শিশু/এতিম
Bangla Meaning: A child whose parents are dead.

• সুতরাং এটি ছেলে-মেয়ে উভয়কেই বুঝায়।
- তাই সঠিক উত্তর - common gender.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy 
2. Oxford Learner's Dictionary.

৯,৮০৯.
Fill in the blank:
I beg to ____ you on that point.
  1. differ between
  2. differ on
  3. differ to
  4. differ with
ব্যাখ্যা
• Correct answer: I beg to differ with you on that point.
- Bangla meaning: এই বিষয়ে আমি আপনার সাথে ভিন্নমত পোষণ করছি।

• Differ with (beg to differ with):
- English Meaning: to disagree; to be of unlike or opposite opinion.
- Bangla Meaning: কার সাথে ভিন্নমত পোষণ করা।

• অন্যদিকে,
• Differ between - দুইজন/দুইয়ের মধ্যে ভিন্নমত/মত পার্থক্য বোঝাতে ব্যবহৃত হয়।
- যেমন: The incidence of the illness differs greatly between men and women.

• Differ on - কোনো বিষয়ে ভিন্নমত/মত পার্থক্য থাকা অর্থে ব্যবহৃত হয়।
- যেমন: They differ on religious matters.

Source:
1. Cambridge Dictionary.
2. Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
৯,৮১০.
I spoke to him concerning his behavior.
Here, the word "concerning" is- 
  1. Preposition
  2. Conjunction
  3. Adjective 
  4. Adverb
ব্যাখ্যা

Correct answer: Preposition.

• Preposition: Preposition হলো এমন শব্দ যা কোন noun, pronoun, বা noun phrase এর আগে বসে তার সাথে বাক্যস্থিত অন্য কোন শব্দের সম্পর্ক প্রকাশ করে।
- "concerning" হলো Participle Preposition.
- যা বাক্যে "his behavior" নামক noun phrase এর সাথে সম্পর্ক স্থাপন করে।
- এখানে এটি বিষয় বা বিষয়বস্তু নির্দেশ করছে। অর্থাৎ, এখানে "concerning" নির্দেশ করছে যে "behavior" সম্পর্কিত কোনো বিষয়"।
- যার জন্য এটি preposition.

• Participle Preposition:
- Participle Preposition হচ্ছে এমন কিছু শব্দ, যেগুলো দেখতে participle (verb এর সাথে -ing বা -ed form থাকে) এর মতো হলেও, এগুলো বাক্যে preposition হিসেবে ব্যবহৃত হয়।
- এদের পরে সাধারণত noun, pronoun, বা noun phrase বসে।
- Example: Regarding, Considering, Concerning, Following, During, Including, ইত্যাদি।

Source: A Passage To The English Language S. M. Zakir Hussain.

৯,৮১১.
The verb form of 'broad' is-
  1. Broad
  2. Broaden
  3. Breath
  4. Breadth
ব্যাখ্যা
• Broad (adjective) - চওড়া; প্রশস্ত।
- Broadly (adverb) - বিস্তৃতভাবে।
- Breath (noun) - শ্বাসপ্রশ্বাস।
- Broaden (verb) - বিস্তৃত করা বা হওয়া
- Breadth (noun) - প্রস্থ; পসার; চওড়াই; পরিসর; প্রশস্ততা।

• অর্থাৎ, broad এর verb form হচ্ছে - Broaden.

Source: Accessible Dictionary by Bangala Academy.
৯,৮১২.
I sincerely hope she won't depart, leaving us utterly bereft _____ her guidance and expertise.
  1. of
  2. to
  3. with
  4. in
ব্যাখ্যা
Bereft of: 
English Meaning - Not having (something that is needed, wanted, or expected). 
Bangla Meaning -  বঞ্চিত হওয়া/বিছিন্ন হওয়া (বিমূর্ত কোনো কিছু থেকে)। 

Example Sentences: 
- They appear to be completely bereft of new ideas.
- I am bereft of all expectations. 

Complete Sentence - I sincerely hope she won't depart, leaving us utterly bereft of her guidance and expertise.
Meaning - আমি আন্তরিকভাবে আশা করি তিনি চলে যাবেন না, আমাদেরকে তার দিকনির্দেশনা এবং দক্ষতা থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত করবেন না। 

Source: 
1. Merriam-Webster Dictionary. 
2. Cambridge Dictionary.  
৯,৮১৩.
Which of the following sentence contains a Modal verb?
  1. You ought to go to a doctor.
  2. Samia is playing football.
  3. Might is right.
  4. This is a must.
ব্যাখ্যা
• সঠিক উত্তর হলো You ought to go to a doctor.
উক্ত বাক্যে Modal verb - Ought to.

English meaning: To show when it is necessary or would be a good thing to perform the activity referred to by the following verb.
বাংলা অর্থ: উচিত হওয়া; ঠিক হওয়া।

Other options:
Might is right এবং This is a must এই দুটি বাক্যে Might এবং must, Noun হিসেবে ব্যবহৃত হয়েছে।
Samia is playing football - বাক্যে কোনো Modal verb নেই। 

Source: Cambridge Dictionary and Applied English Grammar & Composition by P. C. Das

৯,৮১৪.
She was annoyed ___________ her friend for canceling their plans at the last minute.
  1. at
  2. with
  3. to
  4. by
ব্যাখ্যা
• Annoyed with somebody at/about something:
 • Annoyed at/about something 
- বিরক্ত বা জ্বালাতন করা; অসন্তুষ্ট করা: 
- অর্থাৎ,কোন ব্যক্তির উপর বিরক্ত বোঝাতে annoyed with কিন্তু বস্তু বা কাজের উপর বিরক্ত বোঝাতে annoyed at বসে।

• যেহেতু প্রশ্ন প্রদত্ত বাক্য দ্বারা ব্যাক্তির উপরে বিরক্ত প্রকাশ পাচ্ছে -
সুতরাং, শূন্যস্থানে সঠিক উত্তর হবে - with
- Complete sentence: She was annoyed with her friend for canceling their plans at the last minute.
৯,৮১৫.
Which of the following determiner determines only 'countable noun'?
  1. ক) lots of
  2. খ) Little
  3. গ) Few
  4. ঘ) Some
ব্যাখ্যা
• Few - অতি অল্প যে নেই বললেই চলে। এটি শুধু Countable noun কে modify করে।
Q: I have few friends.

• Little - অতি অল্প যে নেই বললেই চলে। এটি শুধু Uncountable noun কে modify করে।
যেমন: There is little water in the pond.
• A lot of/ lots of/ plenty of/ a great deal of -প্রচুর। এগুলো Countable এবং Uncountable উভয় 
প্রকার noun কেই modify করে।
যেমন:
- A lot of students were present in the class.
- There is a lot of water in the pond.
• Some - কিছু সংখ্যক/কিছু/ কোন এক এটি Countable এবং Uncountable উভয় প্রকার noun কেই modify করে।
যেমন:
- Some students were present in the class.
- I need some water.
- Bangladesh will win the world cup someday.
৯,৮১৬.
The success of the event is contingent _____ the weather.
  1. with
  2. on
  3. in
  4. over
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - on.
- Complete sentence: The success of the event is contingent on the weather.

• Contingent on/upon something
English Meaning: depending on something else in the future in order to happen.
Bangla Meaning: (কোনো কিছু) সাপেক্ষ (ঘটতে পারে আবার না-ও পারে)।

Example:
- Outdoor activities are, as ever, contingent on the weather.

Source:
1. Cambridge Dictionary
2. Accessible Dictionary by Bnagla Academy.
৯,৮১৭.
Choose the adjective form of 'Credit'?
  1. Credit
  2. Credible
  3. Creditably
  4. Credibly
ব্যাখ্যা
• Credible - (adjective)
- English Meaning: worthy of being accepted as true or reasonable.
- Bangali Meaning: বিশ্বাসযোগ্য।

Source: Merrium Webster, Accessible Dictionary.
৯,৮১৮.
The speaker _________ in the middle of his speech.
  1. broke out
  2. broke off
  3. broke in
  4. broke up
ব্যাখ্যা
The correct answer is - খ) broke off.
Full sentence: The speaker broke off in the middle of his speech.

Break off
- English Meaning: stop suddenly.
- Bangla Meaning: হঠাৎ থামিয়া যাওয়া।
- Example sentence: The speaker broke off in the middle of his speech.

• Other options:
- Break out (spread suddenly, হঠাৎ ছড়াইয়া পড়া) - Cholera broke out in the village.
- Break up (close, বন্ধ হওয়া)-Our school breaks up at 4. p.m.
- Break in, on (interrupt, বাঁধা দেওয়া) - You should not break in (on) our conversation.

• More: 
- Break away (get away, ভাঙ্গিয়া বাহির হইয়া আসা)-The convict broke away from the prison.
- Break down (decline, ভাঙিয়া পড়া বা দুর্বল হইয়া পড়া)-His health broke down for hard work.
- Break into (enter by force, ভাঙ্গিয়া প্রবেশ করা)-The robber broke into the house in midnight.
- Break through (get through by force, (জোর করে ঢোকা) - The soldier broke through the enemy's line.
- Break with (quarrel, ঝগড়া করা)- He has broken with his friend.

Source: Applied English Grammar & Composition, P.C. DAS.
৯,৮১৯.
The teacher emphasized that it is you who __________ expected to lead the group project.
  1. has
  2. am
  3. is
  4. are
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - are.
- Complete Sentence: The teacher emphasized that it is you who are expected to lead the group project.
 
• Relative pronoun (who, whom, which, what, when, whose, how, that) থাকলে Antecedent (Relative pronoun এর পূর্বের Noun/pronoun) অনুযায়ী verb বসে।
• তাই উপরের বাক্যে Antecedent ‘you’ থাকায় শূন্যস্থানে are বসবে।
 
• More Examples:
- It is I who am to blame.
- It is you who are to leave.
- It is he who is to go.
৯,৮২০.
God willing, we shall meet again.
Here, 'willing' is-
  1. Intransitive verb
  2. Gerund
  3. Participle
  4. Finite verb
ব্যাখ্যা
• God willing, we shall meet again.
- Here, 'willing' is- Participle.

- In the phrase "God willing", the word "willing" functions as a present participle.
- "Willing" comes from the verb "will" but acts as an adjective modifying "God".
- It introduces a conditional clause ("If God is willing...").

- অর্থাৎ, Absolute phrase -এ participle, noun/pronoun -এর পরে বসে সেটিকে modify করলে তখন adjective হিসেবে ব্যবহৃত হয়।
- এক্ষত্রে কমার পূর্বে 'verb+ing' অংশটি participle phrase হয়।
- একটি absolute phrase কে সহজেই subordinate clause -এ পরিণত করা যায়-
- যেমন: God willing, → "If God is willing.

• Present participle:
- Verb -এর সাথে ing যোগ হয়ে যদি adjective -এর কাজ করে অর্থাৎ, একই সাথে Verb ও adjective -এর কাজ করে, তাহলে তাকে present participle বলে।
- সহজ ভাষায় → present participle হলো Verb + ing = adjective = Verb + adjective কাজ করে।

Source: High School English Grammar and Composition by Wren And Martin.
৯,৮২১.
Even though the floodwaters rose quickly, the villagers managed to _______ until help arrived.
  1. hold out
  2. give in
  3. give up
  4. run away
ব্যাখ্যা

Complete sentence: Even though the floodwaters rose quickly, the villagers managed to hold out until help arrived.
- Bangla meaning: যদিও বন্যার পানি দ্রুত বৃদ্ধি পেল, গ্রামবাসীরা সাহায্য পৌঁছানো পর্যন্ত নিজেরা ধৈর্য ধরে টিকে ছিল।

Hold out [phrasal verb with hold verb]
- English Meaning: To continue to defend yourself against an enemy or attack without being defeated.
- Bangla Meaning: প্রতিরোধ অব্যাহত রাখা; টিকে থাকা।

Example Sentence:
1. They won’t be able to hold out much longer against these attacks.
2. The rebels vowed to hold out until their demands were met.

Other options:
- give in – হার মানা; নতি স্বীকার করা।
- give up – হাল ছাড়া।
- run away – পালানো।

- সুতরাং, sentence এর অর্থ অনুযায়ী সঠিক উত্তর হবে hold out.

Source: Accessible Dictionary by Bangla Academy, Cambridge Dictionary.

৯,৮২২.
The singing of the choir filled the hall with beautiful music. The underlined part is -
  1. Verbal Noun
  2. Infinitive
  3. Linking verb
  4. Main verb
ব্যাখ্যা
The singing of the choir filled the hall with beautiful music. The underlined part is - Verbal Noun.

• Verbal Noun: 
• কোন বাক্যের Verb + ing - এর পুর্বে the এবং পরে of থাকলে তাকে Verbal Noun বলে।
- The + verb+ing + of = verbal noun.
- Verbal Noun দ্বারা Noun এর কাজ সম্পন্ন হয়।
- নিয়মানুযায়ী 'The singing of the choir filled the hall with beautiful music.' is the example of verbal noun
- কারণ, singing এর পূর্বে the ও পরে of বসেছে। 

Source: Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain.
৯,৮২৩.
He ______ up as soon as the alarm rang.
  1. wake
  2. wakes
  3. woke
  4. have waken
ব্যাখ্যা

Correct answer: woke.
Complete sentence: He woke up as soon as the alarm rang.

• As soon as এর পূর্বে past indefinite tense থাকলে এরপরেও past indefinite tense হয়।
- As soon as যুক্ত sentence এ শুধু comma বসে, than/when ইত্যাদি বসে না।
- যেমন: He woke up as soon as the alarm rang.

• অন্যদিকে,
- As soon as এর পূর্বে Future Indefinite Tense থাকলে এরপরেও Present Indefinite Tense হয়।
- Future Indefinite Tense + As soon as + Present Indefinite Tense.
- যেমন: I will let you know as soon as I receive the email.

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

৯,৮২৪.
Which of the nouns has no singular form?
  1. Men
  2. Alms
  3. Ethics
  4. Gallows
ব্যাখ্যা
The correct answer is: খ) Alms,
- Alms  হলো plural-only noun (always plural in form and meaning) এর কনো singular form নেই । এর অর্থ হল -  charity, money, or goods given to the poor.
- Alms একটি সর্বদা বহুবচন শব্দ, যার একবচন রূপ নেই। এর অর্থ "ভিক্ষা" বা "দান"।

অন্যদিকে,
ক) Men: Singular: Man (পুরুষ)
গ) Ethics: Singular: Ethic (নীতিশাস্ত্র) [Though often used as plural]
ঘ) Gallows: Singular: Gallows (ফাঁসির মঞ্চ) [Usually singular in meaning]

More Plural-Only Nouns:
Scissors (কাঁচি), Trousers (প্যান্ট), Thanks (ধন্যবাদ)।

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
৯,৮২৫.
Which word is an adjective in the following:
  1. Gold
  2. Golden
  3. Goldfinch
  4. Goldsmith
ব্যাখ্যা
→ Correct Answer: Golden.

Golden (adjective)
English Meaning: 1: consisting of, relating to, or containing gold, 2. being or having the color gold or the color of gold.
Bangla Meaning: (১) স্বর্ণনির্মিত; দামে বা বর্ণে সোনার মাতা; সোনালি;  (২) অত্যন্ত মূল্যবান; দামি; চমৎকার; গুরুত্বপূর্ণ: 

Other Forms or Options:
- Gold (noun) স্বর্ণ; সোনা। 
- Goldsmith (noun) স্বর্ণাকার; স্যাকরা।
- Goldfinch (noun) উজ্জ্বল রং ও সোনালি পাখার গায়ক পাখি।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
৯,৮২৬.
'Hand' শব্দটির Verb হচ্ছে -
  1. Handle
  2. Handly
  3. Hand
  4. Enhand
ব্যাখ্যা
♦ Hand
Meaning: the part of the body at the end of the arm that is used for holding, moving, touching, and feeling things.

Options,
- Handle: verb, noun
- Handly: wrong word
- Hand: noun
- Enhand: wrong word

Source: Cambridge Dictionary.
৯,৮২৭.
She bought a beautiful dress for the party.
In this sentence, "beautiful" is an example of -
  1. Adjective of Number
  2. Adjective of Quantity
  3. Adjective of Quality
  4. Pronominal Adjective
ব্যাখ্যা

• She bought a beautiful dress for the party. In this sentence, "beautiful" is an example of - Adjective of Quality.

Adjective:
- যে শব্দ Noun বা Pronoun-এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা বা পরিমাণ প্রকাশ করে তাকে Adjective বলে। Adjective সর্বদা Noun/Pronoun-কে modify বা qualify করে। এজন্য এদেরকে modifying/qualifying word বলা হয়।

• Adjective of Quality (গুণবাচক বিশেষণ) হলো এমন বিশেষণ যা Noun বা Pronoun-এর দোষ, গুণ, প্রকৃতি বা অবস্থা প্রকাশ করে।
- অর্থাৎ Adjective of Quality এমন adjective যা noun-এর গুণ, দোষ বা অবস্থা প্রকাশ করে।

• প্রশ্নের বাক্য: "She bought a beautiful dress for the party."
- এখানে beautiful শব্দটি dress (noun)-এর গুণ বা বৈশিষ্ট্য বোঝাচ্ছে – পোশাকটি সুন্দর।
- যেহেতু beautiful দ্বারা noun-এর গুণ বা বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে, তাই এটি Adjective of Quality.
- সুতরাং, সঠিক উত্তর হলো: গ) Adjective of Quality.

• উল্লিখিত বাকি অপশনগুলো,
ক) Adjective of Number → সংখ্যা বা ক্রম বোঝায় (one, first)।
খ) Adjective of Quantity → পরিমাণ বোঝায় (much, little, some)।
ঘ) Pronominal Adjective → Pronoun যখন Noun-এর আগে adjective হিসেবে কাজ করে (this boy, my book)।

৯,৮২৮.
Slavery is a/an-
  1. ক) Common noun
  2. খ) Abstract noun
  3. গ) Material noun
  4. ঘ) Proper noun
ব্যাখ্যা

ব্যাখ্যা:
Slavery (n)
Meaning: The state of being a slave
Bengali Meaning: দাসত্ব
Abstract noun হল সেই সব noun যেগুলো এমন কোন ধারণা, অনুভূতি বা আবেগকে প্রকাশ করে যা চোখে দেখা যায় না, হাত দিয়ে ছোঁয়া যায় না কিন্তু অনুভব করা যায়।
শৈশবকালকে হাত দিয়ে ছোঁয়া যায় না, দেখা যায় না, কিন্তু এটিকে অনুভব করা যায়।
Source: Oxford languages

৯,৮২৯.
You can use 'This, That' as a/an -
  1. Personal Pronoun
  2. Reflexive Pronoun
  3. Indefinite Pronoun
  4. Demonstrative Pronoun
ব্যাখ্যা
• You can use 'This, That' as a/an - Demonstrative Pronoun.

• Demonstrative Pronoun:
- ব্যক্তি বা বস্তুকে যদি এটি, ওটি, এগুলি, ওগুলি ইত্যাদি শব্দ দ্বারা নির্দেশ করা হয় তাহলে এই শব্দগুলোকে বলে demonstrative pronoun.
যেমন: this, that, these, those.

• Pronoun ৮ প্রকার।
যথা-
1. Personal Pronoun (He, I, we, me, it),
2. Demonstrative Pronoun (this, that),
3. Interrogative Pronoun (what, who),
4. Relative Pronoun (what, who, that),
5. Indefinite Pronoun (one, some, any, all, many),
6. Distributive Pronoun (each, every),
7. Reflexive Pronoun (myself, themselves),
8. Reciprocal Pronoun (each other, one another).

Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain.
৯,৮৩০.
The advertisement induced customers ____ more products.
  1. to buy
  2. buy
  3. buying
  4. bought
  5. had bought
ব্যাখ্যা
• Complete sentence: The advertisement induced customers to buy more products.
- Bangla meaning: বিজ্ঞাপনটি গ্রাহকদের আরও পণ্য কিনতে প্ররোচিত করেছিল।

• কিছু Verb আছে যেগুলোর পর যদি আরেকটি Verb ব্যবহার করতে হয়, তাহলে infinitive (to+verb) ব্যবহার করতে হয়।
- অর্থাৎ, Verb + object + infinitive (to+verb) বসে।
- এসব Verb এর পরে Verb+ing অথবা past form ব্যবহার হয় না।
- অর্থাৎ, The verb "induce" is followed by an infinitive (to + verb).

• তেমন কতগুলো Verb হচ্ছে:
- advise,
- allow,
- remind,
- refuse,
- induce,
- request,
- arrange,
- agree,
- want,
- invite,
- oblige,
- decide,
- command,
- demand,
- require,
- manage,
- ask, etc.
৯,৮৩১.
To join the program, students need to have completed _____ MA in Economics or a relevant discipline.
  1. a
  2. an
  3. the
  4. zero article
ব্যাখ্যা
• Article এর নিয়মানুযায়ী,
- Abbreviation এর উচ্চারণ করার সময় প্রতিটি অক্ষর আলাদা আলাদা উচ্চারণ করতে হয়।
- এক্ষেত্রে যদি উচ্চারণে প্রথম ধ্বনি Vowel এর মত হয় তাহলে an বসবে।
- আর যদি প্রথম ধ্বনি Consonant এর মত হয়, তাহলে a বসবে।
- যেমন- an MA, a, BA, an MPhil, a PhD

• কিন্তু noun - এর প্রথম অক্ষর vowel থাকা সত্ত্বে তার উচ্চারণ যদি ew (ইউ) - এর মতো হয় ( যেমন - unique, university) তবে ঐ noun - এর আগে a বসে।
- Unique শব্দে U মূলত you এর মত উচ্চারিত হয়, তাই এর পূর্বে a বসবে।
- Complete sentence: This is a unique case.

• সুতরাং, নিয়মানুযাইয়ী সঠিক উত্তর হবে - an.
- Complete Sentence: To join the program, students need to have completed an MA in Economics or a relevant discipline.
৯,৮৩২.
You can have ___ coffee but I don't want ___ coffee.
  1. some, any
  2. zero article, some
  3. any, little
  4. zero article, zero article
ব্যাখ্যা
• Complete sentence: You can have some coffee but I don't want any coffee.
- Bangla meaning: তুমি কিছু কফি নিতে পারো, কিন্তু আমি কোনো কফি চাই না।

Some (an amount or number of something that is not stated or not known)
- We use some before nouns to refer to indefinite quantities. Although the quantity is not important or not defined, using some implies a limited quantity.
- determiner হিসেবে 'some' countable এবং uncountable noun উভয়ের পূর্বেই বসতে পারে। 
- তবে "Some" সাধারণত affirmative বাক্যে ব্যবহার করা হয়, যখন আমরা কিছু বা সামান্য পরিমাণ বোঝাতে চাই।
- যেমন: You can have some coffee. (তুমি সামান্য পরিমাণ কফি নিতে পারো।)

Any (some, or even the smallest amount or number of)
- We use any before nouns to refer to indefinite or unknown quantities or an unlimited entity.
- অর্থাৎ, determiner হিসেবে "Any" অনির্দিষ্ট বা অজানা পরিমাণ বা অসীম কোনো সত্তাকে বোঝাতে noun-এর পূর্বে ব্যব্যহৃত হয়।
- তবে "Any" সাধারণত Negative বাক্যে বা প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহার করা হয়।
- যেমন: I don't want any coffee. (আমি কোনো কফি চাই না।)

Source: Cambridge Dictionary.
৯,৮৩৩.
I would rather you __________ him and told him I was late.
  1. ক) call
  2. খ) did not call
  3. গ) had not called
  4. ঘ) have not called
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - had not called.
- Complete sentence: I would rather you hadn’t called him and told him I was late.

- সাধারণত Would rather এর পরে Verb এর Present form হয়।
- যেমন - e: I would rather die than let you go.

কিন্তু subject + would rather এবং এরপরে যদি আরেকটি subject আসে, তাহলে verb এর past indefinite অথবা past perfect tense হয়।
• I would rather you + the past perfect - is a sentence structure that allows you to express your preference over a situation that occurred in the past.
- অর্থাৎ, কোন কাজ অতীতে ঘটে গেছে এমন সেন্স প্রকাশ করলে I would rather you + the past perfect হয়। 
-  I would rather you hadn’t called him and told him I was late - এই বাক্যটি দ্বারা অতীতে ঘটে যাওয়া কাজের বর্ণনা দিচ্ছে এবং subject + would rather এবং এরপরে আরেকটি subject you এসেছে তাই had not called হয়েছে।

• I would rather you + the simple past - is a sentence structure you can use to express your preference about what somebody does in a specific present or future event.
Example: I would rather you didn’t go to the party this weekend; you have exams next week.
৯,৮৩৪.
Which one is correct?
  1. Judging to her behavior, she seems to be very excited about the upcoming event.
  2. Judging of her behavior, she seems to be very excited about the upcoming event.
  3. Judging by her behavior, she seems to be very excited about the upcoming event.
  4. Judging on her behavior, she seems to be very excited about the upcoming event.
ব্যাখ্যা
• Judging by/from:
English meaning: used to express the reasons why you have a particular opinion.
Bangla meaning: মতামতের কারণ প্রকাশ করার জন্য ব্যবহার করা হয়।

Example: 
- Judging by the opinion polls, he seems to be succeeding.

Complete sentence: Judging by her behavior, she seems to be very excited about the upcoming event.
Bangla: তার আচরণ দেখে মনে হচ্ছে সে আসন্ন অনুষ্ঠান নিয়ে খুবই উত্তেজিত।

Source: Cambridge Dictionary.
৯,৮৩৫.
We played games _____ the bus to pass the time during the long journey.
  1. in
  2. on
  3. at
  4. into
ব্যাখ্যা
• কোনো গণ পরিবহণে অবস্থান করা বোঝাতে on ব্যবহৃত হয়।
- যেহেতু, Bus একটি গণ পরিবহণ তাই এর পূর্বে on বসবে।
- নিয়মানুযায়ী সঠিক বাক্যটি হবে - We played games on the bus to pass the time during the long journey.

• অন্যদিকে, 
• গণপরিবহণ না হওয়া সত্ত্বেও Bicycle এর পূর্বে On বসে।
- কারণ We have to sit on a bicycle.

• Car or Taxi তে অবস্থান করা বোঝাতে In ব্যবহৃত হয়।
যেমন:  I was in a taxi on my way to work.
৯,৮৩৬.
Our Sir teaches Mathematics ____ English.
  1. ক) across
  2. খ) besides
  3. গ) beside
  4. ঘ) both
ব্যাখ্যা
Besides means in addition to or apart from. Beside means at the side of or next to.
Other two option i.e., across and both doesn't make sense if put in the sentence.
The correct word will be Besides.
৯,৮৩৭.
He would rather you ______ earlier.
  1. arrive
  2. have arrived
  3. arriving
  4. arrived 
ব্যাখ্যা

• Complete sentence: He would rather you arrived earlier.
- Bangla meaning: সে চায় যে তুমি আরও আগে আসতে।

• would rather:
- বক্তার ইচ্ছা বা অভিপ্রায় প্রকাশে কোনো কিছু করা বরং ভালো অর্থে would rather + verb -এর base form ব্যবহৃত হয়।
- যেমন: She would rather drive than take the train.

• তবে অন্য কারো কর্মকাণ্ডের প্রতি পছন্দ প্রকাশ করা (to express a preference about someone else’s action) অর্থে would rather + someone + past simple ব্যবহৃত হয়।
- অর্থাৎ, subject + would rather এবং এরপর যদি আরেকটি subject আসে, তাহলে verb এর past indefinite অথবা past perfect tense হয়।
- "I would rather you + the simple past" - is a sentence structure you can use to express your preference about what somebody does in a specific present or future event.
- যেমন:
- He would rather you arrived earlier.
- I’d rather you stayed at home tonight.

আবার,
•  I would rather you + the past perfect - is a sentence structure that allows you to express your preference over a situation that occurred in the past.
- Example: I would rather you hadn’t called him and told him I was late.
 
Structure:
- Subject + would rather + same subject + verb base form.
- Subject + would rather + different subject + verb past simple/ past perfect form.

- যেহেতু, প্রশ্ন প্রদত্ত বাক্যে, He would rather এরপর দ্বিতীয় subject হিসাবে you এসেছে তাই শূন্যস্থানে verb এর simple past form হবে।

Source:
1. Cambridge Dictionary.
2. Merriam-Webster Dictionary.

৯,৮৩৮.
শূন্যস্থানে সঠিক Preposition কোনটি বসবে? He is bad _____ drawing.
  1. ক) to
  2. খ) for
  3. গ) at
  4. ঘ) in
ব্যাখ্যা
দক্ষতা/অদক্ষতা বুঝাতে শব্দের সাথে at ব্যবহৃত হয়। যেমন- good at, bad at etc.
৯,৮৩৯.
Which of the following sentences is correct?
  1. We found a little problems in the system.
  2. They need some advices on financial planning.
  3. He gave me some information about the new project.
  4. The park has much trees and flowers.
ব্যাখ্যা
• উল্লিখিত অপশন গুলোর মধ্যে সঠিক বাক্যটি হচ্ছে - He gave me some information about the new project.
- 'information' uncountable noun, তাই এর পূর্বে determiner হিসেবে a lot of/ a little/ some বসে।
- - Some, a lot of, lots of, no এই Determiners গুলো countable এবং uncountable উভয়ই ধরনের noun এর পূর্বে বসতে পারে।

• অন্য অপশন গুলোর মধ্যে -

ক) বাক্যটি ভুল কারণ, problem হচ্ছে countable noun তাই এর পূর্বে a little এর ব্যবহার সঠিক নয়।
- কারণ a little, little, the little ইত্যাদি ব্যবহৃত হয় uncountable noun এর পূর্বে।
- তাই সঠিক বাক্যটি হবে - We found a few problems in the system.

খ) বাক্যটি ভুল কারণ advice শব্দটি uncountable noun.
- আর uncountable noun এর সাথে কখনোই s/es যুক্ত হয় না।
- তাই সঠিক বাক্যটি হবে - They need some advice on financial planning.

ঘ) বাক্যটি ভুল কারণ tress and flowers countable noun এবং এর পূর্বে much, uncountable determiner বসে না।
সঠিক বাক্যটি হবে - The park has many trees and flowers.

=================

• Determiner:
- Determiner এর প্রধান কাজ হলো noun কে determine করা।
- Noun এর নির্দিষ্টতা-অনির্দিষ্টতা বুঝাতে এর ব্যহার হয়ে থাকে।
- এটি noun কে আংশিক বা সম্পূর্ণ ভাবে modify করলেও modify করা এটির প্রধান কাজ নয়। 

• Determiners can be following types - 
- Articles - A, an, the.
- Demonstrative - This, that, these, those. 
- Possessive - My, your, his, her, etc.
- Quantifier - Some, few, a few, fewer, no, one, two, a lot of, several, lot of, much, many, little, a little, the little etc. 
- Numbers - Two, second, last, etc. 
- Interrogatives - Which, what, whose, etc. 
৯,৮৪০.
He reached __ the airport in time for his flight.
  1. on
  2. to
  3. into
  4. No preposition
ব্যাখ্যা
Transitive verb এরপর কোন Preposition বসে না।
- সরাসরি Object বসে।
- কিছু কিছু Transitive verb হলো: reach, resemble, violate, discuss, resign, sign, investigate, recommend, order, command, enter ইত্যাদি।

Correct Answer: He reached the airport in time for his flight.

Source: A Passage To The English Language S. M. Zakir Hussain.
৯,৮৪১.
Would you mind (to take) simply a cup of coffee? The correct verb form would be _______
  1. ক) to take
  2. খ) taken
  3. গ) taking
  4. ঘ) for taking
ব্যাখ্যা
• উল্লেখিত প্রশ্নে সঠিক উত্তর হচ্ছে taking.

• Would you mind যুক্ত incomplete sentence কে complete করার নিয়ম:
- Would you mind এরপর verb এর মূল form এর সাথে ing যোগ করতে হয়।
Structure: Would you mind + verb + ing + object.

Example:
- Would you mind coming to my house?
- Would you mind opening the door?
- Would you mind Taking a cup of tea?
- Would you mind giving some money?
৯,৮৪২.
Do you know where these books have to be kept? Here the underlined part is -
  1. Possessive determiner
  2. Uncountable determiner
  3. Quantifier determiner
  4. Demonstrative determiner
ব্যাখ্যা
• Do you know where these books have to be kept? Here the underlined part is - Demonstrative determiner.

• Determiner এর প্রধান কাজ হচ্ছে noun/pronoun কে determine করা, অর্থাৎ Noun/Pronoun এর নির্দিষ্টতা, অনির্দিষ্টতা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি নির্ধারণ করা।
- Determiners can be of following types - 
- Articles (নির্দিষ্টতা, অনির্দিষ্টতা ) - a, an, the 
- Demonstrative (ইঙ্গিতসূচক নির্দিষ্টতা)- this, that, these, those 
- Possessive (অধিকারবাচক নির্দিষ্টতা)- my, your, his, her etc.
- Quantifier (সংখ্যা বা পরিমাণবাচক)- some, few, one, two etc. 

• প্রদত্ত বাক্যে these, books - noun কে ইঙ্গিত করে নির্দিষ্ট করে determine করেছে। 
- তাই এখানে these - Demonstrative Determiner.
৯,৮৪৩.
I am concerned ______ your failure. Fill in the gaps with the appropriate preposition -
  1. about
  2. with
  3. in
  4. for
ব্যাখ্যা

- Concerned at, about (feel anxiety)
- Concerned in (a plot)
- Concerned for (anxious for)
Correct Answer: I am concerned about your failure.
অর্থঃ আমি তোমার ব্যর্থতায় উদ্বিগ্ন।

৯,৮৪৪.
Find out the uncountable noun.
  1. Food
  2. Book
  3. Foe
  4. Fan
ব্যাখ্যা
• The uncountable noun is - Food.

• Uncountable noun:
- যে সকল noun -কে গণনা করা যায় না (পদার্থ, দোষ, গুণ, কাজ ইত্যাদির নাম) তাকে Uncountable noun/Non-count noun বলে।
- যেমন: Bread, Fun, Equipment, Furniture, Food, rice, salt, water, information, luggage, poetry, work, homework, scenery, traffic ইত্যাদি।

- Note:
Uncountable noun -এর plural হয় না এবং এদের পূর্বে article ও হয় না।

• Countable Noun:
- যে সকল noun -কে গণনা করা যায়, তাকে Countable Noun বলে।
- যেমন: Book (বই), Foe (শত্রু), Fan (পাখা) ইত্যাদি হলো Countable Noun. এগুলোকে গণনা করা যায়।

Source: A passage to the English Language by S M Zakir Hussain.
৯,৮৪৫.
We _______, we have plenty of time.
  1. need not to rush
  2. need not rushing
  3. need not to be rush
  4. need not rush
ব্যাখ্যা
• Negative sentence এ ‘need’ modal auxiliary হিসেবে ব্যবহৃত হলে need এর পরে not বসে এবং এর পরে to বসাতে হয়না।
- অর্থাৎ, need not এর সাথে infinitive to এর ব্যবহার উহ্য সাথে।
- এক্ষেত্রে need এর সাথে কখনো s/es যুক্ত হয় না।

•  Need বাক্যে মূল verb হিসেবে ব্যবহৃত হয় আবার modal হিসেবেও ব্যবহৃত হয় তাই এর সাধারণ নাম semi-modal.
- We use need mostly in the negative form to indicate that there is no obligation or necessity to do something:
Example:
- You needn’t take off your shoes.
- You need not spend a lot of money on presents.

Correct sentence: We need not rush, we have plenty of time.

• সেই অনুসারে অন্য অপশন গুলো ভুল।
৯,৮৪৬.
Which interjection expresses surprise or pleasure?
  1. Shh
  2. Alas
  3. Wow
  4. Ouch
ব্যাখ্যা
• 'Wow' expresses surprise or pleasure.

• Wow (interjection)
- Wow! -এর দ্বারা মূলত, Surprise, pleasure or Excitement অর্থাৎ বিস্ময়, উত্তেজনা, অবাক হওয়া ইত্যাদি বোঝানো হয়।
- যেমন: Wow! Did you hear that noise?

• অন্য অপশনে,
ক) Shh
- used to tell someone to be quiet; shush.
- যেমন: Shh, you’ll wake the baby.

খ) Alas
- an expression of sadness or disappointment, especially when there is no hope that a situation will change.
- যেমন: "Alas!" cried the man.

ঘ) Ouch
- used to express sudden physical pain.
- যেমন: Ouch, you’re hurting me!

• Interjection (অন্তভাবমূলক শব্দ)
- যা দ্বারা মনের আকস্মিক আবেগ, অনুভূতি ইত্যাদি প্রকাশ পায়, তাকে Interjection বলে।
- অর্থাৎ, আবেগ, অনুভূতি, দু:খ, হতাশা, কিংবা বিরক্তি, আশ্চর্যান্বিত হওয়া ইত্যাদি বোঝাতে  Interjection ব্যবহৃত হয়।
- যেমন: Hurrah, Alas, Fie, Wow, Ouch, Oh, Ah, etc.

Source:
1. Cambridge Dictionary.
2. Merriam-Webster Dictionary.
৯,৮৪৭.
I don't read ______ Forbes.
  1. a
  2. an
  3. the
  4. Zero article
ব্যাখ্যা

• Article:
- Articles মূলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে।
- Articles কে প্রধানত দুই ভাগে ভাগ করে যায়।
• Indefinite Article: A, An-এরা Indefinite Article.
• Definite Article: The হলো Definite Article.

• Article এর নিয়মানুযায়ী - 
• সংবাদপত্রের নামের আগে the বসলেও ম্যাগাজিনের পূর্বে the বসে না। 

Complete sentence: I don't read Forbes.

Source: Advanced Learner’s by Chowdhury & Hossain.

৯,৮৪৮.
It is you who ________ in control of your destiny, so don’t let anyone tell you otherwise.
  1. is
  2. are
  3. has
  4. am
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - are.
- Complete Sentence: It is you who are in control of your destiny, so don’t let anyone tell you otherwise.
 
• Relative pronoun (who, whom, which, what, when, whose, how, that) থাকলে Antecedent (Relative pronoun এর পূর্বের Noun/pronoun) অনুযায়ী verb বসে।
• তাই উপরের বাক্যে Antecedent ‘you’ থাকায় শূন্যস্থানে arew বসবে।
 
• More Example:
- It is I who am to blame.
- It is you who are to leave.
- It is he who is to go.
৯,৮৪৯.
I find the film very upsetting to watch. Here, 'very' is -
  1. Noun
  2. Adjective
  3. Adverb
  4. Conjunction
ব্যাখ্যা

I find the film very upsetting to watch. Here, 'very' is - Adverb.
- এখানে 'very' শব্দটি 'upsetting' শব্দটিকে modify করছে।
- 'very' হলো adverb, কারণ এটি adjective-এর modifying কাজ করছে।

• Very: [adverb]
English meaning: (used to add emphasis to an adjective or adverb) to a great degree or extremely.
Bangla meaning: অতি; অত্যন্ত; অতিশয়; ভারী; খুব।

Example:
- Very few people know that.
- We have very little information at present on the incident.

• Adverb: 
- যেসব word noun বা pronoun ছাড়া অন্য যেকোন parts of speech, বিশেষ করে verb কে modify করে সেগুলোকে adverb বলে। 
- Adverb সাধারণত Verb, Adjectiveকিংবা অন্য কোনো Adverbকে modify করে। 
- কিন্তু Noun বা Pronoun কে modify করে না।

Source: Oxford Dictionary.

৯,৮৫০.
What is the noun form of 'Accept'
  1. Acceptable
  2. Acceptably
  3. Acceptance
  4. Acceptablying
ব্যাখ্যা
• Accept (verb transitive), (verb intransitive)
-  নেওয়া; গ্রহণ করতে সম্মত হওয়া/ একমত হওয়া; রাজি হওয়া/ স্বীকার করা/ মেনে নেওয়া।
- এর noun form হচ্ছে acceptance-  গ্রহণ; স্বীকার।
- অথবা Acceptability - গ্রহণযোগ্যতা।

অন্যদিকে,
• Acceptable (adjective) গ্রহণযোগ্য; সন্তোষজনক।
• Acceptably বলে কোনো শব্দ হয় না।

Source: Accessible Dictionary by Bangla Academy.
৯,৮৫১.
His expression ___________ as if he had received surprising news.
  1. appears
  2. appear
  3. appeared
  4. had appeared
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - appeared.
- Complete sentence: His expression appeared as if he had received surprising news.


• As if/ As though - 'যেন' অর্থে ব্যবহার হয়।

• অবাস্তব বাক্যে As if/ As though এর Sentence Structure:
1. As if / as though এর পূর্বে Present indefinite tense থাকলে As if / as though এর পরে past indefinite হয় এবং be verb থাকলে সবসময় were হয়।
- যেমন:
- He behaves as though he owned the place.
- He speaks as if he were mad.

2. As if / as though এর পূর্বে Past indefinite tense থাকলে As if / as though এর পরে past perfect হয়।
- He told the matter as if he had known it.

• প্রশ্ন প্রদত্ত বাক্যটি লক্ষ্য করলে দেখা যায়, বাক্যের as if এর পরের clause এ past perfect tense ব্যবহৃত হয়েছে।
- তাই নিয়মানুযায়ী as if এর আগের clause এ verb টি অবশ্যই Past indefinite tense এ হবে।
৯,৮৫২.
A hundred taka ______ all that he wants.
  1. ক) was
  2. খ) were
  3. গ) is
  4. ঘ) are
ব্যাখ্যা
- প্রদত্ত sentence এ 'A hundred taka' দ্বারা singular number বুঝাচ্ছে। 
- Time, distance, weight, length, ,money - এদের সমষ্টি দেখতে plural এর মতো মনে হলেও এদের সমষ্টিকে একক unit হিসেবে ধরা হয় এবং এরা singular verb গ্রহণ করে। 
- অপরদিকে 'that' এর পর present indefinite থাকায় শূন্যস্থানে 'is' বসবে। 

Complete Sentence: A hundred taka is all that he wants.
৯,৮৫৩.
He wants to study abroad next year. Here 'to study' is an example of -
  1. Causative verb
  2. Transitive verb
  3. Non-finite verb
  4. Finite verb
ব্যাখ্যা
• He wants to study abroad next year. Here 'to study' is an example of - Non-finite verb.

• Non-finite verb: 
- A non-finite verb is a verb form that does not show tense.
- Most non-finite verbs found in English are infinitives, participles, and gerunds.
- Non-finite Verb কখনো Tense এর গঠন অনুসরণ করে না এবং tense show করে না।
- যে verb দ্বারা sentence এর বক্তব্য শেষ হয়না ও কোন Subject এর person ও number দ্বারা যার রূপ নির্ণয় করা যায় না তাকে Non finite verb বলে। 
- প্রশ্নে উল্লেখিত বাক্যে 'to study' হচ্ছে infinitives এবং এই verb দ্বারা কোনো tense নির্দেশ করছে না। 
- তাই এটি non-finite verb.

---------------
• Causative Verb:
- Subject যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তখন এই অর্থে causative verb ব্যবহৃত হয়। 
- Help, Get, Have, Let, Make ইত্যাদি বহুল প্রচলিত causative verb.
- Make, have, get প্রভৃতি যোগে অনেক verb- কে causative verb এ পরিণত করা যায়।

Example: I helped him carry the boxes

• Transitive verb: 
- যে verb এর object আছে তাকে transitive verb বলে৷
- Transitive verbs এর সাধারণ Structure  হচ্ছে : subject + verb + object
- Object সর্বদাই Noun অথবা Pronoun হয়।
- তাই বাক্যে verb এর পরে Noun অথবা Pronoun থাকলে verb টি সাধারণত transitive verb হবে।
- আবার intransitive verb এর শেষে preposition + object যুক্ত করেও তাকে transitive verb এ পরিণত করা যায়।

Example: 
- "He painted the fence." বাক্যে transitive verbs বিদ্যমান।

• Finite verb: 
- A finite verb is a verb that has a subject and shows tense.
- Finite verbs are not gerunds, infinitives or participles, which are classified as non-finite verbs.
- Tense এর গঠন অনুসারে যে verb বসে, সেটিই Finite Verb.
৯,৮৫৪.
_______ clothes they had were all dirty and torn.
  1. Few
  2. Little
  3. The few
  4. A little number of
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - The few
- Complete sentence: The few clothes they had were all dirty and torn.

• Few, Little, The few, A little number of - ইত্যাদি বাক্যে determiner হিসেবে ব্যবহৃত হয়।

• Few: নেই বললেই চলে অর্থাৎ নেতিবাচক অর্থে countable noun এর পূর্বে ব্যবহার হয়।
• A few: অল্প সংখ্যক অর্থে countable noun এর পূর্বে ব্যবহার হয়।
• Very few - খুব অল্প সংখ্যক অর্থে countable noun এর পূর্বে ব্যবহার হয়।
• The Few: অল্প যে কয়েকজন/যা আছে তার সবগুলো/সবাই বা সব অর্থে countable noun এর পূর্বে ব্যবহৃত হয়।
 
• অন্যদিকে, 
• Little: সামান্য বা কিঞ্চিৎ অর্থে uncountable noun এর পূর্বে ব্যবহার হয়।
• A little: অল্প বা স্বল্প অর্থে uncountable noun এর পূর্বে ব্যবহার হয়।
• The little: সামান্য যতটুকু আছে তার সবটুকু বুঝাতে uncountable noun এর পূর্বে ব্যবহার হয়।
• A little number of + singular noun + singular verb হয়।
 
• প্রশ্ন প্রদত্ত বাক্যে, তাদের যে কয়েকটি কাপড় ছিলো সেগুলোর সব গুলোই নোংরা এবং ছেঁড়া - এমন ভাব প্রকাশ করতে শূন্যস্থানে The Few বসেছে।
৯,৮৫৫.
Hannan went a hunting. In this sentence what type of parts of speech is 'a'?
  1. ক) Noun
  2. খ) Adjective 
  3. গ) Adverb
  4. ঘ) Preposition
ব্যাখ্যা
Hannan went on hunting. বাক্যটির on অন্য রূপ a তে পরিবর্তিত হয়েছে।
অর্থাৎ a hunting এর মধ্যে a = on.
এমন আরেকটি উদাহরণ হলো o’clock (o = of).
এ জাতীয় preposition কে disguised preposition বলে।
৯,৮৫৬.
Choose the correct sentence from the options below:
  1. ক) Nazia love to dance.
  2. খ) Nazia loves to dancing.
  3. গ) Nazia love to dancing.
  4. ঘ) Nazia loves dancing.
ব্যাখ্যা
- Gerund & Infinitive কখনো কোন বাক্যে এক সাথে বসতে পারে না। 
- The verbs hate, love, like, & prefer are usually followed by a gerund when the meaning is general. 

সুতরাং সঠিক বাক্যটি হবে, Nazia loves dancing.
৯,৮৫৭.
Either of the two players _____ talent.
  1. have
  2. had
  3. were
  4. is
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - had.
- Complete sentence: Either of the two players had talent.
- বাক্যের অর্থ - দুইজন খেলোয়াড়ের মধ্যে যে কোন একজনের মেধা ছিল।

• 'Either' pronoun টি মাত্র দু'টি ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয়ে যে কোন একটি কে নির্দেশ করে।
- এর পর সবসময় singular verb ব্যবহৃত হয়।

- কিন্তু, এখানে শূন্যস্থানের পরে 'talent' noun form থাকায় এর আগে is না বসে had বসবে কেননা option এ has নেই।
- যদি talent এর পূর্বে একটি article বা প্রশ্নে যদি talented থাকতো তাহলে is বসতো।

• More Example: 
- Either of the two boys is talented.
- There are two pens; either is good.

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
৯,৮৫৮.
No animal is so big __ the blue whale.
  1. ক) than
  2. খ) as
  3. গ) but
  4. ঘ) from
ব্যাখ্যা

বৈসাদৃশ্য বােঝাতে না বােধক বাক্যে so.....as ব্যবহৃত হয়ে থাকে।
তবে so......as না থাকলে as.....as উত্তর হবে।
সুতরাং সঠিক বাক্যটি হবে - No animal is so big as the blue whale.

৯,৮৫৯.
Would you mind __________ for a little bit?
  1. to waiting
  2. to wait
  3. wait
  4. waiting
ব্যাখ্যা
• সঠিক উত্তর হবে - waiting.
- Complete Sentence: Would you mind waiting for a little bit?

• Rules of  Would you mind:
- Would you mind এরপর verb এর মূল form এর সাথে ing যোগ করতে হয়।
- Structure: Would you mind + verb + ing + object + question mark(?)

Example Sentence:
1. Would you mind not talking during the meeting?
2. Would you mind helping me with this task?
3. Would you mind passing me the salt?
৯,৮৬০.
We need to find some new players to ___________ the team.
  1. beef on
  2. beef up
  3. beef down
  4. beef to
ব্যাখ্যা
• Beef something up
English meaning: to make something stronger or more important.
Bangla meaning: কোন কিছু শক্তিশালী বা আরও গুরুত্বপূর্ণ করা।

Example:
1. Your report on the new car park is fine, but why don't you beef it up with some figures? 
2. The company has plans to beef up its production.

Complete sentence: We need to find some new players to beef up the team.

Source: Cambridge Dictionary.
৯,৮৬১.
Credit tk. 10000 ______ my account.
  1. in
  2. with
  3. to
  4. against
ব্যাখ্যা
• শুন্যস্থানে সঠিক উত্তর হবে - to.
- Complete sentence: Credit tk. 10000 to my account.

• credit to:
• To deposit an amount to someone’s account, we use "credit to".

• মনে রাখতে হবে,
- Credit- এর পর amount এবং তারপর account-এর আগে to বসে।
- যেমন- Credit tk. 2000 to my account.

• credit with:
- Credit-এর পর account এবং তারপর amount-এর আগে with বসে।
- যেমন- They credited my account with $50.
৯,৮৬২.
She wore a Japanese dress for the event. Which form of adjective is the underlined word?
  1. Possessive
  2. Proper
  3. Relative
  4. Exclamatory
ব্যাখ্যা
• The underlined word is - Proper adjective.

• Proper adjective
- Proper adjectives are derived from proper nouns, which are specific names of people, places, or things.
- Proper noun থেকে উদ্ভূত adjective গুলোকে বলা হয় Proper adjective.
- এগুলো capital letter দ্বারা শুরু হয়।

• যেমন:
- She wore a Japanese dress for the event. 
- এখানে Japanese হলো - Proper adjective কারণ, এটি Proper noun - "Japan" থেকে উদ্ভূত।

• এরকম কতগুলো Proper adjective হলো - Asian, African, Japanese, Chinese, American, Bangladeshi, Shakespearean, Elizabethan etc.

• Examples:
1. The Shakespearean play was performed beautifully.
2. They stayed in a British hotel during their trip.
3. She gave a Russian doll as a gift.

Source: Applied English Grammar And Composition by P.C. Das.
৯,৮৬৩.
He has been deprived ____ his paternal property. (Choose the Correct prepositions for sentences)
  1. ক) from
  2. খ) of
  3. গ) with
  4. ঘ) in
ব্যাখ্যা

Deprive somebody/something of something - to prevent somebody from having or doing something, especially something important; কাউকে কোনকিছু হতে বঞ্চিত করা।
যেমনঃ
- He has been deprived of his paternal property.
- They were imprisoned and deprived of their basic rights.

৯,৮৬৪.
He divided the money ______ the two children.
  1. between
  2. over
  3. among
  4. in between
ব্যাখ্যা
• সঠিক উত্তর- between.
- Complete Sentence: He divided the money between the two children.
- Bangla Meaning: তিনি টাকা দুটি শিশুর মধ্যে ভাগ করে দিলেন।

• যখন দুয়ের মাঝে বুঝাবে তখন between হয়।
-  আবার দুয়ের অধিক বুঝালে among হয়ে থাকে। 
- প্রশ্নে দুইজন শিশুর মাঝে চকলেট ভাগ করে দেওয়ার কথা বুঝানো হয়েছে।
- তাই between বসেছে।

• between এর আরো কিছু ব্যবহার: 
1: in the space that separates (two things or people).
- যেমন: The ball rolled between the desk and the wall.

2: in the time that separates (two actions, events, etc.)
- যেমন:  If you want to lose weight, you shouldn't eat between meals.

3: in shares to each of (two or more people)
- যেমন: He divided the money between the two boys.

4. কোনো বাক্য দ্বারা sharing/deviding বুঝালে  এবং share/devide এরপরে  a series of singular noun থাকলে এই noun গুলোর পূর্বে between ব্যবহৃত হয়।
- যেমন: The manager shared the responsibilities between Tom, Sarah, and Lisa.

• The word "between" is a preposition that is commonly used to indicate a relationship or division involving two or more entities or groups. Here are some common uses of "between" in different contexts.

Source: Cambridge University grammar reference.
৯,৮৬৫.
The restaurant uses __________ rice of Dinajpur in their signature dishes for its fine taste.
  1. ক) a
  2. খ) an
  3. গ) the
  4. ঘ) zero article
ব্যাখ্যা
• Article এর নিয়মানুযায়ী,
- Rice হচ্ছে Material Noun.
- Material Noun এর পূর্বে সাধারণত article হিসাবে the বসবে না। 
- তবে নির্দিষ্ট স্থানের বা নির্দিষ্ট প্রকারের পদার্থ বোঝালে এর পূর্বে the বসে।
- প্রদত্ত বাক্যের নির্দিষ্ট স্থানের অর্থাৎ দিনাজপুরের চালের কথা বলা হয়েছে।

• সুতরাং নিয়মানুযায়ী সঠিক উত্তর হচ্ছে - the.
- Complete sentence: The restaurant uses the rice of Dinajpur in their signature dishes for its fine taste.
৯,৮৬৬.
Plural form of 'Agendum' -
  1. Agenda
  2. Agendums
  3. Agend
  4. Both A & B
ব্যাখ্যা
• Agendum: [singular]
- Meaning: সভার কার্যতালিকা।
- Plural form: agenda, Agendums.

Source: Merriam-Webster & A Passage to the English Language by S.M. Zakir Hussain.
৯,৮৬৭.
I heard the cheapest train ticket is 2000 taka. That's______.
  1. ক) too many
  2. খ) too much
  3. গ) too more
  4. ঘ) a lot of
ব্যাখ্যা
Too much, too many with a noun

- প্রায়শই আমরা much and many এর পূর্বে too  ব্যবহার করে থাকি। এদের সাধারণ অর্থ: ‘more than necessary’
- We can use too much before an uncountable noun and too many before a plural noun, or without a noun when the noun is obvious:
যেমন: 
- I bought too much food. We had to throw some of it away.
- They had a lot of work to do. Too much. (too much work)

প্রদত্ত প্রশ্নে যেহেতু টাকা uncountable noun সুতরাং এর পূর্বে too much  বসাটাই যুক্তিযুক্ত। 

Source: Applied English Grammar and composition by P.C Das.
৯,৮৬৮.
This is the book ______ inspired me to travel.
  1. who
  2. whom
  3. that
  4. whose
ব্যাখ্যা

Correct answer: that.
Complete sentence: This is the book that inspired me to travel.
- প্রদত্ত বাক্যে Gap (শূন্যস্থানে) এর পরে Verb এবং Antecedent (পূর্বপদ) টি বস্তু (The book), তাই শূন্যস্থানে এ Relative pronoun "that" বসবে।

• Relative pronoun: যে Pronoun পূর্বে উল্লেখিত কোন Noun বা Pronoun কে নির্দেশ পূর্বক দুটি বাক্যাংশ/ বাক্যকে যুক্ত করে তাকে Relative Pronoun বলে।
- Who, which, that, what এগুলো Relative Pronoun রূপে ব্যবহৃত হয়।
- ব্যক্তির পরিবর্তে relative pronoun হিসেবে who/ whom/ whose বসে।
- বস্তুর ক্ষেত্রে which/ that বসে।
- ব্যক্তি নয় ও বস্তুও নয় এমন বোঝাতে what বসে।

• দুই clause বিশিষ্ট বাক্যে শূন্যস্থানে এর পরে Verb থাকলে এবং Antecedent (পূর্বপদ) টি Person হলে Gap এ "who" বসে।
- তবে Antecedent (পূর্বপদ) টি thing/ animal হলে gap এ "which/ that" বসে।

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

৯,৮৬৯.
"Having finished his work early, he decided to take a walk in the park."
Here, the underlined part is -
  1. Present Participle
  2. Perfect Participle
  3. Gerund
  4. Infinitive 
ব্যাখ্যা
• "Having finished his work early, he decided to take a walk in the park." Here, the underlined part is - Perfect Participle.
• Perfect Participle এর গঠন হচ্ছে- Having + verb এর Past Participle.
- এটি ব্যবহৃত হয়- একটি কাজের আগে আরেকটি কাজ Perfect বা শেষ হওয়া বুঝাতে। যেমন-

More Example:
• Having visited Rome before, I became the unofficial tour guide.
- "Having + verb এর Past Participle" থাকায় এটি Perfect Participle.

• Participle:
- যে word, Verb থেকে গঠিত হয়ে Adjective (মাঝে মধ্যে Adverb) এর কাজ করে, তাকে Participle বলে।
- যে word একই সাথে Verb এবং Adjective (মাঝে মধ্যে Adverb) এর কাজ করে, তাকে Participle বলে।

• A participle is a verb that ends in -ing (present participle) or -ed, -d, -t, -en, -n (past participle). Participles may function as adjectives, describing or modifying nouns.
- Participle একই সাথে Verb ও Adjective এর কাজ করে।

• Participle মূলত: তিন প্রকার: 
1. Present Participle. Example: Do not disturb a sleeping dog. 
2. Past Participle. Example: This is a book written by Charles Dickens. 
3. Perfect Participle. Example: Having eaten rice, he went to bed.
৯,৮৭০.
Kavita is accustomed ____ doing work under any type of circumstances.
  1. ক) for
  2. খ) of
  3. গ) with
  4. ঘ) to
ব্যাখ্যা
কোনো কিছুতে অভস্ত্য থাকা বুঝাতে accustomed to, appropriate preposition হিসাবে ব্যবহৃত হয়। 
সুতরাং সঠিক উত্তর হবে - to. 
- Kavita is accustomed to doing work under any type of circumstances.
অর্থ: কবিতা যেকোন ধরনের পরিস্থিতিতে কাজ করতে অভ্যস্ত।
৯,৮৭১.
The Adjective form of 'Priest' is-
  1. Priesty
  2. Priest
  3. Priestly
  4. Priestliness
ব্যাখ্যা
• The Adjective form of 'Priest' is- গ) Priestly.

• Priest (noun)
- English Meaning: Someone who is authorized to perform the sacred rites of a religion especially as a mediatory agent between humans and God.
- Bangla Meaning: খ্রিষ্টীয় পুরোহিত; (অ-খ্রিষ্টীয় ধর্ম) যাজক; পুরোহিত; উপাধ্যায়; যাজনিক; গুরু।

- এর Adjective form হলো Priestly (পৌরোহিত; পৌরোহিতিক; যাজকীয়).

• অন্যদিকে,
ক) Priesty - ভুল শব্দ।
খ) Priest (Noun) - যাজক; পুরোহিত।
ঘ) Priestliness (Noun) - means the quality of being priestly - (যাজকত্ব).

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
৯,৮৭২.
'It is high time he (change) his bad habits'. The right form of the verb in bracket is -
  1. ক) changing
  2. খ) changed
  3. গ) has changed
  4. ঘ) has been changing
ব্যাখ্যা
It is time/It is high time এর পর subject থাকলে verb টি past tense- এ হয়।
আর যদি এদের পরে subject না থাকে তবে to + verb হয়।
তাই changed হবে সঠিক উত্তর।
৯,৮৭৩.
কোনটি abstract noun?
  1. man
  2. height
  3. jury
  4. long
ব্যাখ্যা
• Abstract Noun: 
- Abstarct Noun হলো সেই noun যা কোন অবস্তুগত ধারণা বা গুণকে নির্দেশ করে; যার কোন বাহ্যিক অস্তিত্ব নেই এবং যা ছোঁয়া যায় না; গন্ধ বা শ্রবণ দ্বারা বুঝা যায় না; কিন্তু শুধু কল্পনা দ্বারা বুঝা যায়। 
- Examples:  Height, Goodness, Kindness, Whiteness, Hardness, Brightness, Honesty, Wisdom, Bravery etc.
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে 'Height' (উচ্চতা) হচ্ছে Abstract Noun.

•অন্য অপশন গুলোর মধ্যে - 
- Man - পুরুষমানুষ বা পুরুষজাতি - এর সাধারণ নাম; Common Noun. 
- Jury -বিচারকমণ্ডলী, যা একটি সমষ্টিকে বুঝায়, তাই এটা Collective Noun. 
- Long -  লম্বা; দীর্ঘ হচ্ছে Adjective.
৯,৮৭৪.
They will start the meeting _______________.
  1. when everyone arrives.
  2. as soon as everyone will arrives.
  3. while everyone arrives.
  4. after everyone will arrive.
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - when everyone arrives.
- Complete sentence: They will start the meeting when everyone arrives.

• When দ্বারা দুইটি বাক্যাংশ যুক্ত হলে -
• When যুক্ত complex sentence এ যদি ভবিষ্যতের কোনো কথা নির্দেশ করা হয় তাহলে when যুক্ত clause টি present indefinite এবং অন্য clause টি future indefinite tense ব্যবহৃত হয়। 

আবার, 
• যদি দুইটি Clause, When দ্বারা যুক্ত হয়, তখন দুইটি clause এর result এর clause টি যদি present indefinite tense হয়, তখন এর আগের when যুক্ত clause টিও present indefinite tense হবে।
Example: When water freezes it turns into ice. 

• When দ্বারা যুক্ত দুটি Clause এর একটি যদি past continuous হয় তবে অন্য clause টি past indefinite হবে।
Example: When you called, I was busy.
------------------

• অন্য দিকে,
Future Indefinite Tense + As soon as + Present Indefinite Tense
• Past indefinite + as soon as + Past indefinite

- As soon as যুক্ত sentence টি এরপর শুধু comma বসে, than/when ইত্যাদি বসে না।
- Example sentence:
- I shall ring you up as soon as I arrive.
- I opened the door as soon as I heard the bell.

• আবার, 
• While দ্বারা দুইটি বাক্যাংশ যুক্ত হলে - 
- While এর পূর্বের অংশ টি past indefinite এ হলে, এরপরের অংশে past continuous tense হয়। 
- while যুক্ত অংশটি Past continuous tense হলে অপরটি Past indefinite tense হয়।
She played music while she was cleaning her room.

• তাছাড়াও, 
After এর আগের অংশ Present Indefinite বা Future Indefinite হলে পরের অংশ Present Perfect tense হয়।
- আর after এর পূর্বে যদি বাক্য Past indefinite tense হয় তবে after এর পরে past perfect tense হবে৷
- Example sentences:
- I will go there after I have got proper directions.
- I came home after the rain had stopped.
৯,৮৭৫.
Complete the sentence with an appropriate article.
Such __ fine picture!
  1. a
  2. an
  3. the
  4. no article
ব্যাখ্যা
Indefinite Article: 
- A এবং An এই দুইটি Indefinite Article. 
- Exclamatory Sentence এ singular countable noun এর আগে a/an বসে। 
- সাধারণত কোন word এর প্রথমে consonant থাকলে তার আগে 'a' বসে এবং vowel থাকলে তার আগে 'an' বসে। 
- তাই প্রদত্ত বাক্যে 'a' বসবে। 

Complete Sentence: Such a fine picture!

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain. 
৯,৮৭৬.
Fill in the blank with appropriate preposition -
I found the place ___ my liking.
  1. ক) of
  2. খ) by
  3. গ) to
  4. ঘ) with
ব্যাখ্যা
I found the place to my liking. 
অর্থ: এই জায়গাটি আমার পছন্দ অনুযায়ী পেয়েছিলাম। 

• অনুযায়ী অর্থে 'to' preposition ব্যবহৃত হয়। 
যেমন: This food is not to my taste. (এ খাদ্য আমার রুচির অনুগামী নয়।) 

এছাড়াও আরো কিছু ক্ষেত্রে 'to' ব্যবহৃত হয়- 
(1) দিক, দূর থেকে কোন নির্দিষ্ট দিকে:
- I am going to Dhaka. 
(2) পর্যন্ত: 
- We want to fight to the end of the battle. 
(3) প্রতি, উদ্দেশ্যে: 
- Send a letter to Sakib. 
(4) পরিণাম: 
- Burn the letter to ashes. 
(5) অনুপাত: 
- Ten to one will he succeed. 

Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain.
৯,৮৭৭.
Do you know what the problem was? Here ‘what’ is — 
  1. Conjunction 
  2. Interrogative Pronoun
  3. Relative Pronoun 
  4. Both A + C  
ব্যাখ্যা
Relative Pronoun: এর মানে সম্পর্কসূচক।
- যা পূর্বের কোন Noun/ Pronoun বুঝাবে, পাশাপাশি বাক্যে Conjunction হিসেবেও কাজ করবে।
যেমন - who, whose, whom, what, which, that, but (যে না, যা না),

- যখন এগুলো দিয়ে আমরা প্রশ্ন করবো তখন এগুলো হবে Interrogative Pronoun, আর যখন অন্য আগের কোন শব্দকে বোঝানো হয় তখন Relative Pronoun হিসেবে কাজ করে।
• Relative Pronoun দুটি বাক্যের মধ্যে relation বা সমন্ধ বুঝিয়ে দেয়। এগুলো বাক্যের মাঝে বসে।

♣  Interrogative Pronoun:
এই pronoun গুলো প্রশ্ন করার জন্য ব্যবহৃত হয়।
এগুলো বাক্যের প্রথমে বসে।
যেমন - who, whose, whom, which, what.

• Pronoun মোট ৮ প্রকার। যথা-
1. Personal Pronoun
2. Demonstrative Pronoun
3. Interrogative Pronoun
4. Relative Pronoun
5. Indefinite Pronoun
6. Distributive Pronoun
7. Reflexive or Emphatic Pronoun
8. Reciprocal Pronoun

• Do you know what the problem was?
এখানে what কে দেখে Interrogative Pronoun মনে হলেও এটি মুলত Relative Pronoun এর কাজ করছে।
এখানে what দ্বারা দুটি শব্দকে বোঝাচ্ছে, 'that' ও 'which'.
বাক্যটি দ্বারা বোঝাচ্ছে 'Do you know that which the problem was?
অর্থাৎ what এখানে Relative Pronoun, কারণ এটি দুটি বাক্যের মধ্যে relation বা সমন্ধ বোঝাচ্ছে।
এখানে what প্রশ্ন করার জন্য আসেনি, বরং, 'what the problem was' এই পুরো অংশটি know, verb এর object হিসেবে বসেছে। 

• Relative pronoun এর আরেকটি বৈশিষ্ট্য হলো বাক্যে Conjunction হিসেবেও কাজ করে, যেটি Interrogative pronoun করে না।
এখানে what দ্বারা 'Do you know' ও 'the problem was' দুটি অংশ জোড়া লেগেছে।

তাই বলা যায়, এটি একই সাথে 'Relative Pronoun' ও 'Conjunction' এর কাজ করছে ।

Source: Applied English Grammar and Composition by P C Das.
৯,৮৭৮.
The feminine form of 'Giant' is-
  1. Gianta
  2. Giant woman
  3. Female giant
  4. Giantess
ব্যাখ্যা

• The feminine form of "Giant" is: ঘ) Giantess.

• Giant (Masculine)
- English Meaning: a legendary humanlike being of great stature and strength.
- Bangla Meaning:
(১) (রূপকথায়) দৈত্য; দানব।
(২) দানবীয় আকারের মানুষ, প্রাণী বা বৃক্ষ; অস্বাভাবিক বড় আকারের মানুষ, প্রাণী বা বৃক্ষ; (লাক্ষণিক) অতিশয় ক্ষমতাবান বা প্রতিভাধর ব্যক্তি।
(৩) বিশাল আকার বা শক্তি সম্বন্ধে: giant strength; a giant pineapple.

- এর  feminine form হলো- giantess [জাইআন্‌টেস্] (noun) দানবী।

- কিছু কিছু Masculine Noun আছে যাদের শেষে suffix "-ess" যোগ করে feminine করা হয়।
- যেমন: Actor → Actress, Host → Hostess, Author → Authoress, ইত্যাদি।

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

৯,৮৭৯.
We must act quickly so that we ____ avoid any danger.
  1. should
  2. could
  3. must
  4. may
ব্যাখ্যা
• উদ্দেশ্য বুঝাতে so that এবং in order that এরপরে should বসে।
- "So that" বেশি প্রচলিত, কিন্তু "in order that" অফিসিয়াল বা লেখালেখির ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়।

Structure: Main Clause + so that/ in order that + Subject + should + Base Verb.

Correct Answer: We must act quickly so that we should avoid any danger.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
৯,৮৮০.
A drowning man will clutch at a straw. এখানে, "drowning" হচ্ছে-
  1. Participle
  2. Infinitive
  3. Verb
  4. Gerund
ব্যাখ্যা
• A drowning man will clutch at a straw. এখানে, 'drowning' হচ্ছে - Participle.

→ কোন verb এর সাথে ing যুক্ত হয়ে যখন একই সাথে verb এবং adjective এর কাজ করে, তখন তাকে participle বলে ।
→ প্রশ্নে উল্লিখিত বাক্যে 'drown' verb এর সাথে ing যুক্ত হয়ে adjective হিসেবে কাজ করেছে। তাই drowning একটি participle.

Example Sentence:
1. A dancing heart attracts no sorrow.
2. A growing plant catches no weeds.
3. A rolling stone gathers no moss.

এখানে, dancing, growing, rolling হচ্ছে Participle.

Source: A Passage to the English Language, S. M. Zakir Hussain.
৯,৮৮১.
Identify the part that should be changed to correct the sentence.
They recognize the disparity between he and you, respecting the individuality and autonomy of each person.

  1. disparity
  2. between
  3. he and you
  4. autonomy of
ব্যাখ্যা

• উল্লিখিত অপশনগুলোর মধ্যে ভুল অংশটুকু হচ্ছে - he and you.
- সাধারণত preposition এরপর  objective pronoun বসে।
- - তাছাড়া বাক্যে একাধিক pronoun থাকলে তা সাধারণত '231' বা '23' বা '21' অথবা '31' নিয়মে বসে।
- অর্থাৎ প্রথমে second person, তারপর third person এবং শেষে first person.
- - he-এর objective form 'him'.

- সে অনুযায়ী he এর পরিবর্তে him এবং he and you এর বসলে you and him বসলে বাক্যটি সঠিক হবে।
বসলে বাক্যটি সঠিক হবে। 

Correct Sentence: They recognize the disparity between you and him, respecting the individuality and autonomy of each person.

৯,৮৮২.
Choose an appropriate preposition to complete the sentence.
After months of healthy eating, she allowed herself to indulge _____ a slice of pizza.
  1. ক) by
  2. খ) of
  3. গ) to
  4. ঘ) in
ব্যাখ্যা
Indulge in: 
English Meaning - To allow yourself or another person to have something enjoyable, especially more than is good for you.
Bangla Meaning - উপভোগ করার স্বাধীনতা নেওয়া; (নিজেকে) প্রশ্রয় দেওয়া; সাধ মেটানো। 
Example - He never indulged in the luxury of good wines.

Source: Cambridge Dictionary & Accessible Dictionary by Bangla Academy. 
৯,৮৮৩.
I have no interest in this silly matter. Which word is the determiner in this sentence?
  1. ক) have
  2. খ) no
  3. গ) in
  4. ঘ) silly
ব্যাখ্যা

Determiner সাধারণত noun এর পূর্বে বসে noun এর নির্দিষ্টতা, অনির্দিষ্টতা, সংখ্যা বা পরিমাণ নির্দেশ করে।
এই বাক্যে noun- interest এর পূর্বে ‘no’ শব্দটি determiner হিসাবে ব্যবহৃত হয়েছে।

৯,৮৮৪.
Nishat _____ this movie three times.
  1. watched
  2. has seen
  3. has been seeing
  4. had seen
ব্যাখ্যা

• Complete sentence: Nishat has seen this movie three times.
- Bangla meaning: নিশাত এই সিনেমাটি তিনবার দেখেছে।

• Present perfect tense:
- সাধারণত কোনো কাজ পূর্বে শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও বর্তমান এরকম বুঝালে verb -এর Present perfect tense হয়।
- আবার কোনো কাজ অতীতে কয়েকবার ঘটেছে এবং আবারও ঘটার সম্ভাবনা আছে বোঝাতে verb -এর Present perfect tense হয়।
- এক্ষেত্রে sentence -এ first/second/thrid time, twice, thrice, two/three/four/five times, ইত্যাদি উল্লেখ থাকে।

- প্রদত্ত  sentence -এ three times আছে, তাই শূন্যস্থানে সঠিক উত্তর হবে- has seen.

অন্যদিকে,
ক) watched → Simple past, সুনির্দিষ্ট অতীতকালের জন্য ব্যবহৃত হয়।

গ) has been seeing → Present perfect continuous, কিন্তু এখানে  Present perfect tense হবে।

ঘ) had seen → Past perfect tense, অতীতকালে সম্পন্ন দুইটি কাজের, প্রথমটির ক্ষেত্রে ব্যবহৃত হয়।

৯,৮৮৫.
The noun form of the word ‘Add’ is -
  1. ক) Add
  2. খ) Addition
  3. গ) Adition
  4. ঘ) Addission
ব্যাখ্যা
Add (verb transitive, verb intransitive) - যোগ করা।
এর noun form হচ্ছে - Addition (যোগ)।

Source: Accessible Dictionary by Bangla Academy
৯,৮৮৬.
The bread smells fresh. - Here, the verb "smells" is 
  1. Factitive verb
  2. Causative Verb
  3. Transitive Verb
  4. Linking verb
ব্যাখ্যা

• The bread smells fresh. - Here, the verb "smells" is a linking verb.

- এটি subject "bread"এবং complement "fresh" -এর মাঝে সংযোগ স্থাপন করেছে।

• Linking verb:
- যে সকল verb সাধারণত subject ও complement -এর মধ্যে যোগসূত্র স্থাপন করে তাদেরকে Linking verb বলে।
- অর্থাৎ, Subject এবং subjective complement -এর মধ্যবর্তী verb কে linking verb বলে।
- Linking verb -এর পরে সাধারণত adjective বসে।
- যেমন: To be, become, seem, appear, look, read, taste, feel, smell, grow, run, turn, etc.

• Structure: Subject + linking verb + Adjective/ Noun (Subjective complement অর্থাৎ যা Subject সম্পর্কেই কোনো তথ্য দেয়।)

• অন্যদিকে,
• Transitive Verb:
- যে verb এর object আছে তাকে transitive verb বলে৷
- Transitive verb এর সাধারণ Structure হচ্ছে : subject + verb + object.
- Object সর্বদাই Noun অথবা Pronoun হয়। তাই বাক্যে verb এর পরে Noun অথবা Pronoun থাকলে verb টি সাধারণত transitive verb হবে।
- আবার intransitive verb এর শেষে preposition + object যুক্ত করেও তাকে transitive verb এ পরিণত করা যায়।
- যেমন: He writes a poem. write হলো transitive verb, কারণ এর object হলো a poem.

• Factitive verb: 
যখন কোন transitive verb সম্পূর্ণ অর্থ প্রকাশের জন্য একটি compliment কে object হিসেবে গ্রহণ করে, তখন তাকে Factitive verb বলে। আর complement টি কে Factitive object বলে।
- সাধারণত call, elect, appoint, select, name, nominate ইত্যাদি verb গুলো Factitive verb হিসেবে ব্যবহৃত হয়।
যেমন- We selected him captain.
এখানে select হলো factitive verb এবং captain হলো factitive object.

• Causative Verb:
- Subject যখন নিযে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায় তখন এই অর্থে Causative Verb ব্যবহার করা হয়ে থাকে।
- যেমন: My mother feeds me. এখানে feeds হলো Causative verb.
- Have, Get, Help, Let, Make ইত্যাদি প্রচলিত Causative Verb.
- Make, Have, Get ইত্যাদি যোগে verb কে Causative Verb এ পরিণত করা যায়।

৯,৮৮৭.
The clever fox escaped from the trap.
Here, "clever" is a/an-
  1. Noun
  2. Verb
  3. Adjective
  4. Pronoun
ব্যাখ্যা

Correct Answer: গ) Adjective

Adjective: Adjective হলো সেই Parts of Speech যা Noun বা Pronoun-কে modify করে — অর্থাৎ Noun-এর গুণ, পরিমাণ, সংখ্যা, অবস্থা, রঙ, আকার ইত্যাদি সম্পর্কে ধারণা দেয়।

বাক্য: The clever fox escaped from the trap.
- এখানে "clever" শব্দটি fox নামক Noun-কে বর্ণনা (modify) করছে। fox হলো একটি Noun (জাতিবাচক বিশেষ্য)।
- clever শব্দটি fox-এর গুণ বা বৈশিষ্ট্য বোঝাচ্ছে- অর্থাৎ শিয়ালটি চালাক/বুদ্ধিমান।

এখানে, clever fox = চালাক শিয়াল। 
- clever → fox-কে modify করেছে → তাই এটি Adjective।
সুতরাং, এই বাক্যে "clever" হলো Adjective।

অন্য অপশনগুলো:
ক) Noun → clever কোনো ব্যক্তি, স্থান, বস্তু বা ধারণার নাম নয়।
খ) Verb → clever কোনো কাজ বা অবস্থা প্রকাশ করছে না (যেমন run, eat, is)।
ঘ) Pronoun → clever কোনো Noun-এর পরিবর্তে ব্যবহৃত হয়নি (যেমন he, she, it)।

৯,৮৮৮.
___________ his earlier works, this novel is much more optimistic.
  1. In contrast to
  2. In contrast off
  3. In contrast of
  4. In contrast over
ব্যাখ্যা
In contrast to
English meaning: You say by contrast or in contrast, or in contrast to something, to show that you are mentioning a very different situation from the one you have just mentioned. 
Bangla Meaning:  In contrast to এর বাংলা অর্থ হলো এর বিপরীতে, এর তুলনায়, বা এর সাথে বিপরীতভাবে। এটি ব্যবহার করা হয় যখন কোনো কিছুর সাথে অন্য কিছুর ভিন্নতা বা বিপরীততা প্রকাশ করা হয়।

Example: In contrast to his earlier works, this novel is much more optimistic.
Bangla Meaning: পূর্বের কাজের তুলনায় নতুন উপন্যাসটি অনেক বেশি আশাবাদী।

Source: Collins Dictionary.
৯,৮৮৯.
Leaves _________ in piles beside the sidewalk, waiting to be cleared.
  1. were laid
  2. was lying
  3. was laid
  4. were lying
ব্যাখ্যা
• Complete Sentence: Leaves were lying in piles beside the sidewalk, waiting to be cleared.
- Bangla Meaning: রাস্তার ধারে পাতা গুচ্ছ করে পড়ে ছিল, পরিষ্কার করার অপেক্ষায়।

• Lie - শয়ন করা; শোয়া; সম্মুখে পড়ে থাকা.
- Verb টির Past form হলাে lay.
- আর Present participle হলাে lying.

• Lay - ডিম পাড়া। (যা context এর সাথে মানান সই নয়)।

• Leaves, Plural form এ থাকায় এর পরে verb - were বসবে।
- সুতরাং, context অনুসারে এখানে সঠিক উত্তর - were lying.

• Some Confusing words:
- Lay (ডিম পাড়া) - laid - laid.
- Lie (শোয়া)- lay - lain.
- Lie (মিথ্যা বলা) - lied - lied.
৯,৮৯০.
Which of the following words has the same singular and plural?
  1. Radio
  2. Clergy
  3. Church
  4. Deer
ব্যাখ্যা
♦ Deer - word টির Singular ও Plural form একই। 

• ইংরেজি গ্রামারে কিছু কিছু noun আছে, যাদের singular and plural form একই রকম। 
- Deer হচ্ছে তেমন একটি noun. 
- এইরকম আরো কিছু noun এর উদাহরণ হচ্ছে - 
- Aircraft, Public.

• অন্যদিকে, প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
- Church এর plural form হচ্ছে Churches
- Clergy এর plural form - Clergies, আবার clergy ও plural form হিসেবে ব্যবহৃত হয়।
- Radios হচ্ছে plural, এর singular হচ্ছে - Radio.
৯,৮৯১.
Mustafizur Rahman beautifully delivered the ball. Here 'beautifully' is -
  1. ক) Adverb of frequency
  2. খ) Adverb of Degree
  3. গ) Adverb of Manner
  4. ঘ) Adverb of Affirmation
ব্যাখ্যা
• 'Adverb of manner' tells us how something happens.
They are usually placed either after the main verb or after the object.
For example- beautifully, quickly, softly, loudly etc.

• Adverb of degree tells us about the intensity of something.
They are usually placed before the adjective, adverb, or verb that they modify, although there are some exceptions.
The words "too", "enough", "very", and "extremely" are examples of adverbs of degree.

• Adverb of Affirmation is a word that declares that something is true or some equivalent expression or negative statement, judgment, or a logical proposition.
For example- certainly, definitely, obviously, surely.

• Adverb of frequency describes how often an action happens.
There are six main adverbs of frequency: Always, usually (or normally), often, sometimes, rarely, and never.

Hence, the correct answer is 'Adverb of manner'.
৯,৮৯২.
I do not give much credence ____ his report.
  1. at
  2. of
  3. with
  4. to
ব্যাখ্যা

 এখানে সঠিক উত্তর হল to, credence to অর্থ বিশ্বাস।
- I do not give much credence to his report.
- to বসিয়ে বাক্যটির অর্থ হয় আমি তার প্রতিবেদনের উপর খুব একটা বিশ্বাস করি না।

Source: Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain

৯,৮৯৩.
Select the accurate sentence from the list below.
  1. A lot of sugars is required for the recipe.
  2. A lot of sugar is required for the recipe.
  3. A lots of sugars has been required for the recipe.
  4. A lot of sugar have been required for the recipe.
ব্যাখ্যা
• সঠিক বাক্যটি হবে - A lot of sugar is required for the recipe.

• সাধারণত, 
• A lot of + uncountable noun + singular verb হয়।
- যেমন:
- A lot of water dust has filled up the room.
- A lot of furniture has been displayed at the fair.

• Sugar (চিনি) হচ্ছে uncountable noun.
- এর পূর্বে যেহেতু a lot of বসেছে তাই এরপর singular verb হিসবে is/has been এর ব্যবহার সঠিক।
- A lots of হয় না এবং have been uncountable noun এর সাথে ব্যবহৃত হবে না।

• A lot of + plural countable noun + plural verb হয়।
- যেমন:
- A lot of students were playing on the field.
- A lot of flowers have been bloomed in the garden.
৯,৮৯৪.
She looks forward _____ her new job next week.
  1. to starting
  2. starting
  3. started
  4. start
ব্যাখ্যা

The correct answer is - ক) to starting
Complete Sentence: She looks forward to starting her new job next week.

Look forward to:
English Meaning: await eagerly.
Bangla Meaning: সানন্দে প্রতীক্ষা করা।

Use of Look forward to:
Look forward এরপর to + verb + ing বসে।
Example Sentence:
1. I look forward to meeting you in person.
2. She looks forward to starting her new job next week.
3. We look forward to celebrating your birthday with you.

এছাড়াও mind, cannot help, could not help, with a view to, look forward to ইত্যাদি শব্দের পর কোনো verb বসলে সেই verb এর সাথে ing যুক্ত করতে হয়।

Other options
খ) starting – ভুল। “look forward” এর সঙ্গে to লাগে, তাই শুধু “starting” যথেষ্ট নয়।
গ) started – ভুল। এটি past tense, কিন্তু বাক্যে “look forward” এর জন্য ভবিষ্যতের কিছু আশা বা ইচ্ছা বোঝাতে gerund দরকার।
ঘ) start – ভুল। “start” base form, কিন্তু “look forward to” এর পর -ing form দরকার।

৯,৮৯৫.
Choose the appropriate preposition in the blank of the following sentence:
I am calling in regard ____ your recent inquiry.
  1. on
  2. to
  3. of
  4. for
ব্যাখ্যা

ব্যাখ্যা: in regard to someone or something
Meaning: in relation to someone or something
Bengali Meaning: প্রসঙ্গে
বাক্যের অর্থ: আপনার সাম্প্রতিক জিজ্ঞাসার প্রেক্ষিতে আমি আপনাকে কল করছি।
Source: Cambridge Dictionary

৯,৮৯৬.
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
  1. ক) Lake Chilka is in Orrisa.
  2. খ) Lake Chilka is in the Orrisa.
  3. গ) The Lake Chilka is in the Orrisa.
  4. ঘ) The lake Chilka is in Orrisa.
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে একমাত্র সঠিক উত্তর হচ্ছে -  Lake Chilka is in Orissa.
- কারণ Lake/ হ্রদ  এবং কোন স্থানের নামের পূর্বে সাধারণত কোনো article বসে না।
৯,৮৯৭.
There was a ____ in her soft voice.
  1. ক) substantiation
  2. খ) fawning
  3. গ) bizarre
  4. ঘ) diffidence
ব্যাখ্যা

Diffidence [ডিফিডান্স] (noun)

English Meaning: The quality of being shy and not confident of your abilities.
Bangla Meaning: আত্মপ্রত্যয়হীনতা; অবিশ্বাস।

৯,৮৯৮.
The children seemed excited about the field trip. Here 'seemed' is a -
  1. ক) Causative Verb
  2. খ) Linking verb
  3. গ) Transitive verb
  4. ঘ) Non- finite verb
ব্যাখ্যা
• The children seemed excited about the field trip. Here 'seemed' is a - Linking verb.

• A linking verb joins a subject to a subject complement (also called a predicate noun or predicate adjective), a word or phrase that describes or explains the subject.
- যে সকল verb সাধারণত subject ও Subjective complement এর মধ্যে যোগসূত্র স্থাপন করে তাদেরকে Linking verb বলে।
- Linking verb-এর complement হিসেবে সাধারণত adjective বসে৷
- Subject এবং subjective complement এর মধ্যবর্তী verb কে linking verb বলে৷ 
 - Turn, be, become, look feel, seem, remain, appear, get, grow etc. সাধারণত Linking verb হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু এগুলো বাক্যে ব্যবহারে ভিন্নতার কারণে Action verb ও হতে পারে।
৯,৮৯৯.
He bought a shop in _____ Park Street.
  1. a
  2. an
  3. the
  4. zero article
ব্যাখ্যা
• Article এর নিয়মানুযায়ী -
- রাস্তা, স্কোয়ার, পার্ক এর নামের পূর্বে the বসে না। যেমন-
- He bought a shop in Park Street.

• কিন্তু রাস্তার নামের শেষে road শব্দটির উল্লেখ থাকলে তার পূর্বে the বসে। যেমন-
- He bought a shop on the Mirpur Road.

• সুতরাং, নিয়মানুযায়ী, শূন্যস্থানে কোনো article বসবে না।
৯,৯০০.
The man is too dishonest-
  1. to tell a lie
  2. to take bribe
  3. to speak the truth
  4. none of these
ব্যাখ্যা
Too ------ to দ্বারা Incomplete sentence কে complete করার নিয়ম: 
• Incomplete sentence- এ adjective/adverb এর পূর্বে too থাকলে -
- উক্ত incomplete sentence এর শেষে to + সঙ্গতিপূর্ণ verb + অর্থবহ শব্দ/শব্দসমষ্টি দ্বারা sentence টিকে সম্পূর্ণ করতে হয়।

• Strurcture: Sub + verb + too + adjective/adverb+ to + verb + ........
• তাই সঠিক উত্তরটি হচ্ছে: The man is too dishonest to speak the truth. 
- বাক্যটির অর্থ লোকটি এতই অসৎ যে সে সত্য কথা বলে না।