• Complete sentence: I wish I were a king.
- Bangla meaning: আমি যদি রাজা হতাম।
- এখানে were verb টি, Linking Verb.
- I wish I were a king.
- এখানে “were” subject “I” এবং complement “a king”-কে যুক্ত করেছে,
- তাই “were” এখানে linking verb.
• Linking verb:
- A linking verb connects the subject of a sentence to a subject complement — either a noun or an adjective that describes or identifies the subject.
- অর্থাৎ, Subject এবং complement এর মধ্যবর্তী verb কে Linking verb বলে।
- Linking verb দিয়ে কাজ বুঝায় না, বরং এর কাজ হচ্ছে Subject এবং Predicate (Subject সম্পর্কে যা কিছু বলা হয়) এর মধ্যে শুধু যোগসূত্র স্থাপন করা।
- She seems very happy today.
- যেমন: এখানে seems শব্দটি She ও happy -এর মধ্যে সংযোগ স্থাপন করেছে।
- কিছু Common linking verb হলো: be, seem, feel, become, look, appear, taste, smell, sound, etc.
• wish/fancy:
- প্রথম subject -এর পর wish/fancy থাকলে অর্থাৎ, I wish দিয়ে বাক্য শুরু হলে পরের clause টিতে verb -এর past form অথবা could + base form হয়।
- তবে unreal past (ইচ্ছা বা কল্পনা প্রকাশ) বোঝাতে be verb থাকলে সর্বদাই were হয়।
- যেমন: I wish I were a king.
• More examples:
- I wish I were a millionaire.
- I Wish I were you.
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - were.
Source: A passage to the English Language by S M Zakir Hussain.