• He grew bored of the countryside.
- Here, the underlined verb is- গ) Linking verb.
- এখানে 'grew' verb টি subject 'He' ও adjective 'bored' -এর মধ্যে সংযোগ স্থাপন করেছে।
- The verb grew does not show an action here.
• Grow (BECOME)
- (gradually become tired, old, calm, etc.) অর্থাৎ, ধীরে ধীরে ক্লান্ত, বৃদ্ধ, শান্ত ইত্যাদি হওয়া অর্থে 'Grow' Linking verb হিসেবে ব্যবহৃত হয়।
• Linking verb:
- A linking verb connects the subject of a sentence to a subject complement — either a noun or an adjective that describes or identifies the subject.
- অর্থাৎ, Subject এবং complement এর মধ্যবর্তী verb কে Linking verb বলে।
- Linking verb দিয়ে কাজ বুঝায় না, বরং এর কাজ হচ্ছে Subject এবং Predicate (Subject সম্পর্কে যা কিছু বলা হয়) এর মধ্যে শুধু যোগসূত্র স্থাপন করা।
- কিছু Common linking verb হলো: be, seem, feel, become, look, appear, grow, taste, smell, sound, read, turn, etc.
অন্যদিকে,
• Causative Verb:
- Subject যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তখন এই অর্থে causative verb ব্যবহৃত হয়।
- Help, Get, Have, Let, Make ইত্যাদি বহুল প্রচলিত causative verb.
• Cognate Verb:
- বাক্যের verb এবং object যখন একই root থেকে উৎপন্ন হয় তখন সেই verb কে cognate verb বলা হয় এবং এর object কে বলা হয় cognate object.
- অর্থাৎ, যে Intransitive verb তারই noun form কে object হিসেবে গ্রহণ করে তখন সেই verb কে cognate verb বলা হয়।
- যেমন: She dreamt a wonderful dream.
• Intransitive verb:
- যে verb-এর অর্থ পরিপূর্ণ করার জন্য object এর প্রয়োজন পড়ে না, অর্থাৎ যে verb এর object থাকে না, তাকে Intransitive verb বলে।
- যেমন: The girl sings.
Source: Applied English Grammar and Composition, P.C. Das.