বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

Parts of Speech

মোট প্রশ্ন২০,১১০এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Parts of Speech

PrepBank · পাতা ৮৩ / ২০০ · ৮,২০১৮,৩০০ / ২০,১১০

৮,২০১.
Akash looked handsome. Here 'looked' is a/an -
  1. ক) transitive verb
  2. খ) cognate verb
  3. গ) factitive verb
  4. ঘ) linking verb
ব্যাখ্যা
• যে সকল verb সাধারণত subject ও Subjective complement এর মধ্যে যোগসূত্র স্থাপন করে তাদেরকে Linking verb বলে।
- Linking verb-এর complement হিসেবে সাধারণত adjective বসে৷
- Subject এবং subjective complement এর মধ্যবর্তী verb কে linking verb বলে৷ 
- Turn, be, become, look, seem, remain, appear, get, grow etc. সাধারণত Linking verb হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু এগুলো বাক্যে ব্যবহারে ভিন্নতার কারণে Action verb ও হতে পারে।
যেমন: 
- Akash looked at the picture. (Action Verb)
- Akash looked handsome. (Linking Verb)
- তাই looked এখানে linking verb.
৮,২০২.
Point out the noun.
  1. Quickly
  2. Honesty
  3. Running
  4. Beautiful
ব্যাখ্যা
• Honesty is the abstract noun.
- Honesty হলো abstract noun কারণ এটি একটি দোষ/গুণ ইত্যাদি বোঝায়, যা দেখা বা ছোঁয়া যায় না, কেবল অনুভব করা যায়।

• Abstract noun:
Abstract noun হলো সেই noun যা কোনো অবস্তুগত ধারণা বা গুণকে নিদের্শ করে, যার কোন বাহ্যিক অস্তিত্ব নেই  এবং যা ছোয়া যায় না, গন্ধ দ্বারা বা শ্রবণ দ্বারা বোঝা যায় না শুধু কল্পনা দ্বারা বোঝা যায়।

• Example sentences:
- Honesty is the best policy.

Other options:
- Quickly - adverb,
- Beautiful- adjective,
- Running- adjective.

Source:
Merriam webster.
৮,২০৩.
______ That was a disgraceful performance.
  1. Fie!
  2. Alas!
  3. Wow!
  4. Aloha!
ব্যাখ্যা
• Interjection:
-Interjection is a big name for a little word. Interjections are short exclamations like Oh!, Um or Ah! They have no real grammatical value but we use them quite often, usually more in speaking than in writing.  
- It is a word or phrase used in exclamation (such as Heavens! Dear me!)
মোট কথা আবেগ, অনূভুতি, কিংবা বিরক্তি, হতাশা, দু:খ,, আশ্চর্যান্বিত হওয়া ইত্যাদি বোঝাতে  Interjection ব্যাবহৃত হয়।

• Fie (interjection)
English meaning: used to express disgust or outrage.
Bangla Meaning: অনুমোদন বা বিরক্তিসূচক অব্যয়বিশেষ- ছিঃ ছিঃ; ধিক্: fie upon.
- যেমন -Fie! That was a disgraceful performance.

• Aloha (interjection)
- hello or goodbye: used especially by people who live in Hawaii

• Interjection for grief/pain:
- যে interjection এর মাধ্যমে বক্তার দ্বারা কোনো দুঃখের বা বেদনাদায়ক ঘটনা ঘটে যাওয়ার জন্য তীব্র দুঃখের বা বেদনার অনুভূতি বোঝায় তাকে interjection for grief/pain বলে।
যেমন: Alas! Ouch! Ah! ইত্যাদি৷

• Wow(interjection)
- Wow!" এর দ্বারা মূলত, Surprise or Excitement অর্থাৎ বিস্ময়, উত্তেজনা, অবাক হওয়া ইত্যাদি বোঝানো হয়। 
৮,২০৪.
I was ________ Dhaka last Friday.
  1. on
  2. in
  3. at
  4. over
ব্যাখ্যা

Correct answer: in.
Complete sentence: I was in Dhaka last Friday.

• In preposition এর ব্যবহার:

- শহর, দেশ, গ্রাম বা বড় এলাকার মধ্যে বোঝাতে স্থানের পূর্বে in বসে।
- in Rajshahi / in Dhaka / in new York/ 
- মাস, বছর, ঋতু বা দশকের আগে,সকালের, বিকালের, সন্ধ্যার ,মতো দীর্ঘ সময়ের আগে বসে।
- in+ month/year/season/ in the morning / afternoon / evening, in spring/ in April / in 1971.

Other options:
ক) On
- স্পর্শ অবস্থায় উপরে বা সংস্পর্শ বুঝাতে on বসে।
- Put the book on the on the table.
- নির্দিষ্ট দিন বা বারের বা তারিখের পূর্বে on বসে।
- I went to meet him on Monday last.
- সদস্য বুঝাতে on বসে।
- There are no woman on the committee.

গ) At
- ছোট স্থানের পূর্বে at বসে।
- At home/ at school/ at university / at reception /At the bus stop/ at the station/ at a concert/ At Mirpur.

ঘ) Over
- স্পর্শ না করে উপরে/ঢেকে রাখা বা আবৃত করা/ কোনো কিছু শেষ হওয়া বা সমাপ্তি অর্থে "Over" Preposition টি বসে।
- There was a thick branch hanging over the fence.
- The blanket was spread over the bed.
- The game is over.

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

৮,২০৫.
What kind of verb is the word 'seems' in the sentence: 'She seems sad today.''?
  1. Transitive verb
  2. Causative verb
  3. Factitive verb
  4. Copulative verb
ব্যাখ্যা
• She seems sad today.
- এখানে 'seems' কোন কাজ সম্পাদন করছে না।
- এটি subject এর অবস্থা বোঝাচ্ছে।
- তাই 'seems' এখানে Linking verb/ Copulative verb: 

• Linking verb/ Copulative verb: 

- যে সকল verb সাধারণত subject ও Subjective complement এর মধ্যে যোগসূত্র স্থাপন করে তাদেরকে Linking verb/ Copulative verb বলে।
- Linking verb-এর complement হিসেবে সাধারণত adjective বসে৷
- Subject এবং subjective complement এর মধ্যবর্তী verb কে linking/Copulative verb বলে৷
- অবশ্যই মনে রাখতে হবে - Linking/copulative verb হচ্ছে actionless.
- adverbs can be used before linking verbs if they describe the linking verb and not the subject. 

• Linking verbs are verbs that don’t show an action but rather describe the subject. While verbs like walk or jump represent an action, linking verbs like be or seem add more details to the subject, such as “he seems nice” or “she is an architect.” 

• Linking verbs do not show an action—or more accurately, the only action they show is merely existing. Linking verbs simply explain the state of the subject, such as what it is or how it looks.

Examples:
- He became a doctor.
- My coffee remains hot.
- The car looks fast.

Source: A passage to the English Language by Zakir Hussain.
৮,২০৬.
What is the opposite gender of 'Poet'?
  1. ক) Princess
  2. খ) Poetess
  3. গ) Hostess
  4. ঘ) Actress
ব্যাখ্যা
• 'Poet' এর feminine gender হলো Poetess.

অন্যদিকে,
• 'Host' এর feminine gender হলো Hostess.
• 'Prince' এর feminine gender হলো Princess.
• 'Actor' এর feminine gender হলো Actress.
• 'Emperor' এর feminine gender হলো Empress.
৮,২০৭.
The word 'hatred' is a/an -
  1. proper noun
  2. abstract noun
  3. collective noun
  4. material noun
ব্যাখ্যা
• The word 'hatred' is an abstract noun.

• Abstract Noun: 
- Abstarct Noun হলো সেই noun যা কোন অবস্তুগত ধারণা বা গুণকে নির্দেশ করে; যার কোন বাহ্যিক অস্তিত্ব নেই এবং যা ছোঁয়া যায় না; গন্ধ বা শ্রবণ দ্বারা বুঝা যায় না; কিন্তু শুধু কল্পনা দ্বারা বুঝা যায়। 

• Abstract Noun এর উদাহরণ:
- Motherhood,
- Honesty,
- Justice,
- Hatred,
- Kindness,
- Faith etc.
৮,২০৮.
After reviewing the instructions, I can confidently say it's loud and clear. Here 'and' is a -
  1. Subordinating Conjunction
  2. Correlative Conjunction
  3. Coordinating conjunction
  4. None of these
ব্যাখ্যা
• After reviewing the instructions, I can confidently say it's loud and clear.
- Here 'and' is a Coordinating conjunction.
- এখানে, বাক্য দুইটি হচ্ছে - It's loud এবং It's clear যা প্রায় similar meaning প্রকাশ করে।
- বাক্য দুইটি Coordinating conjunction - and দ্বারা যুক্ত হয়ে হয়েছে - it's loud and clear.
- দুটি principal clause এর মধ্যে সংযোগ স্থাপন করছে 'and'.
- তাই এটি Coordinating conjunction.

• Conjunction: 
- যে Part of speech দুই বা ততোধিক Word, Phrase বা Clause এর মধ্যে সংযোগ স্থাপন করে, তাকে Conjunction বলে।

• There are three basic types of conjunctions:
1. Coordinating Conjunctions:
- যা সমমানের দুইটি word, phrase বা clause এর মধ্যে সংযোগ স্থাপন করে।
- যেমন: and, or, but, etc.

2. Subordinating Conjunctions:
- যে Conjunction একটি clause এর শুরুতে বসে অন্য clause এর স্থান, কাল, ধরণ, মাত্রা, ইত্যাদি বুঝানোর জন্য ব্যবহৃত হয়, তাকে Subordinating Conjunction বলে।
- যেমন: when, how, if, lest, etc.

3. Correlative Conjunctions:
- পরস্পর সম্পর্কযুক্ত জোড়ায় জোড়ায় ব্যবহৃত conjunction গুলোই Correlative Conjunctions.
- যেমন: as ….. as; either ….. or; not only …. but also; etc.
৮,২০৯.
He lives _____ Bangladesh.
  1. ক) in
  2. খ) of
  3. গ) to
  4. ঘ) with
ব্যাখ্যা
♦ Live in:
Meaning: বাস করা।

• Appropriate preposition এর ক্ষেত্রে,
- Live এর সাথে 'বাস করা' অর্থ বুঝাতে in বসে।
- এই বাক্যটির ক্ষেত্রে in বসালে বাক্যটির অর্থ পরিপূর্ণ হয়।
- তাই এই বাক্যে preposition হিসেবে in বসবে।

• Complete sentence: He lives in Bangladesh.

এছাড়া,
• Live for (an ideal) - বেঁচে থাকা।
Example: He lives for fame.

• Live by - কোনো উপায়ে বেঁচে থাকা।
Example: He lives by honest means.

• Live on (food) অর্থ হচ্ছে খেয়ে বাঁচা।
Example: The cow lives on grass.
৮,২১০.
______ my advice, he did not work hard.
  1. In point of
  2. In respect of
  3. In order to
  4. In spite of
ব্যাখ্যা

Answer: ঘ) In spite of.

• "In spite of", যা অর্থে "বিপরীতে" বা "যত সত্ত্বেও" বোঝায়।
- বাক্যটির অর্থ হবে: "আমার পরামর্শের বিপরীতে, সে কঠোর পরিশ্রম করেনি।"
- "In spite of" এখানে পরামর্শের বিপরীতে কাজ না করা বোঝানোর জন্য ব্যবহৃত হয়েছে।

Options,

• in point of:
- in the matter of; regarding.

• In respect of:
- as regards; with reference to.

• In order to:
- with the purpose or intention of doing or achieving something.

৮,২১১.
Complete the sentence -
Would you mind ____________________
  1. to passing me the salt, please?
  2. pass me the salt, please?
  3. passing me the salt, please?
  4. if you pass me the salt, please?
ব্যাখ্যা
• Would you mind যুক্ত incomplete sentence কে complete করার নিয়ম:-
- Would you mind এর পরে verb এর মূল form এর সাথে 'ing' যোগ করতে হয়।
- Structure: Would you mind + verb+ing + object? 

Example: 
- Would you mind opening the door?
- Would you mind taking a cup of tea?
Would you mind passing me the salt, please?

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain. 
৮,২১২.
______ students have failed in the exam.
  1. ক) A little number of
  2. খ) A small number of
  3. গ) A small amount of
  4. ঘ) A little amount of
ব্যাখ্যা
little এবং amount শব্দ দুটি একক বা যুগ্মভাবে শুধু Uncountable Noun এর আগে বসে।
এখানে Students– Countable Noun এর আগে শুধু a small number of বসানো যাবে।
৮,২১৩.
He said, "Light _________ at a constant speed in a vacuum."
  1. travels
  2. travelled
  3. have travelled
  4. wouldl travel
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - travels.
- Complete sentence: He said, "Light travels at a constant speed in a vacuum."

• 'General truth', 'universal truth' সবসময় present indefinite tense দ্বারা প্রকাশ করা হয়।
- Present indefinite tense এর structure হলো Subject + verb এর base form + object.
- subject টি third person singular number হলে verb এর সাথে 's' বা 'es' যুক্ত হয়)
- সুতরাং verb-টি হবে 'travels'.
৮,২১৪.
The students don’t mind ____________ in the streets if it means their voices will be heard.
  1. be protesting
  2. protested
  3. protest
  4. protesting
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - protesting.
- নিয়মানুযায়ী সম্পূর্ন বাক্য - The students don’t mind protesting in the streets if it means their voices will be heard.

• Mind যুক্ত incomplete sentence কে complete করার নিয়ম:-
- mind এর পরে verb এর মূল form এর সাথে 'ing' যোগ করতে হয়।
- Structure: Subject + mind + verb+ ing + object?

• Mind, worth, can not help, with a view to, get used to, would you mind এবং যেকোনো preposition এর পর verb থাকলে উক্ত verb এর present form + ing যুক্ত হয়ে থাকে।
৮,২১৫.
____ earth is round.
  1. A
  2. An
  3. The
  4. None
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে -The.
- Complete Sentence: The earth is round.

• Article এর নিয়মানুযায়ী,
- পৃথিবী, সূর্য, চন্দ্র, আকাশ, নক্ষত্র, দিক ইত্যাদি যেগুলো নামে মাত্র একটি বস্তুকেই বুঝায় এদের পূর্বে The বসে।
- যেমন- the earth, the sun, the moon, the sky, the west, the south, the Universe  ইত্যাদি।
৮,২১৬.
It's no use crying over spilled milk.
Here, the word "crying" is a/an -
  1. Gerund
  2. Participle
  3. Infinitive
  4. Preposition
ব্যাখ্যা

• It's no use crying over spilled milk.
- Here, the word "crying" is a Gerund.

- এখানে "crying" হলো Gerund কারণ, কোনো লাভ নেই অর্থে It's no use/It's no good (doing something) ব্যবহৃত হয় এবং এরপরের verb + ing টি সবসময় Gerund হয়।
- Here, crying is the subject complement after "It's no use" – meaning "the act of crying over spilled milk is useless."
- Structure: It is no good/use + gerund (verb-ing).
- "crying" adjective (participle) নয়, কারণ এটি এখানে কোনো noun/pronoun-কে modify করছে না।

• Gerund:
- Verb -এর সাথে ing যোগ হয়ে যদি noun -এর কাজ করে অর্থাৎ, একই সাথে Verb ও noun -এর কাজ করে, তখন তাকে Gerund বলে।
- সহজে → Gerund = Verb + ing = noun = Verb + noun -এর কাজ করে।
- Gerunds don’t describe action—they act as nouns.

• Functions of the Gerund:
1. As a subject of a verb: Rising early is a good habit.
2. As an object of a verb: I like gardening.
3. As an object of a preposition: I am tired of waiting.
4. As a complement of a verb: Seeing is believing.
5. As absolutely (part of a compound noun): This is my writing-table.

অন্যদিকে,
• Present participle:
- Verb -এর সাথে ing যোগ হয়ে যদি adjective -এর কাজ করে অর্থাৎ, একই সাথে Verb ও adjective -এর কাজ করে, তাহলে তাকে present participle বলে।
- সহজ ভাষায় → present participle হলো Verb + ing = adjective = Verb + adjective কাজ করে।
- Present participle দ্বারা চলমান sense বোঝায়।
- যেমন: The crying baby (adjective - modifies "baby").

Source: 
1. High School English Grammar and Composition by Wren And Martin.
2. A Passage to the English Language by S M Zakir Hussain.

৮,২১৭.
We ____ waiting for him until he comes back শূন্যস্থান পূরণ করুন।
  1. shall be
  2. was
  3. is
  4. shall have been
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - shall be.
- Complete sentence: We shall be waiting for him until he comes back.

• Till/unlill যুক্ত বাক্যের প্রথম clause টি future indefinite হলে , till/until এর পরের clause টি present indefinite হয়।
- Will you wait until I am ready?

অন্যদিকে,
• When, as, till, until ইত্যাদি যখন সময় অর্থে ব্যবহৃত হয় তখন এগুলোর পুর্বে past form থাকলে পরের অংশে past indefinite এবং past perfect tense দুইটির ব্যবহারই শুদ্ধ।
• যেমন:
- We waited until she had finished speaking.
- এখানে until এর আগের অংশে past indefinite tense এবং পরের অংশে past perfect tense ব্যবহৃত হয়েছে।

• আবার,
- We played until it got dark.
- এখানে, until এর আগে এবং পরে উভয় ক্ষেত্রেই past indefinite tense ব্যবহৃত হয়েছে।
৮,২১৮.
She ________ the job offer because the salary was too less.
  1. turned down 
  2. turned up
  3. turned bottom
  4. turned over
ব্যাখ্যা

Correct answer: turned down.
- She turned down the job offer because the salary was too less.
- চাকরির প্রস্তাবটি গ্রহণ না করা বা প্রত্যাখান করা অর্থে এখানে "turned down" বসেছে।

Turned down:
- English meaning: to refuse to accept or agree to something.
- Bangla meaning: প্রত্যাখ্যান করা।

Other options:
খ) turned up:
- English meaning: to appear or come to your attention.
- Bangla meaning: উপস্থিত হওয়া; আসা।

গ) turned bottom:
- কোনো অর্থবোধক phrase নয়।

ঘ) turned over:
- English meaning: to change the position of, as by rolling.
- Bangla meaning: উলটানো; উলটে যাওয়া; অবস্থান পরিবর্তন করা; আছাড় খাওয়া; পাশ ফেরা।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

৮,২১৯.
Everyone acknowledges the generosity of Hazi Mohammad Mohsin. Here the word 'generosity' is a/an -
  1. Abstract noun
  2. Common noun
  3. Material noun
  4. Collective Noun
ব্যাখ্যা
• Generocity - (উদারতা; মহত্ত্ব; সহৃদয়তা) মূলত হচ্ছে একটি Abstract noun.
- কিন্তু ব্যবহারভেদে এটি common noun ও হতে পারে।
- Everyone acknowledges the generosity of Hazi Mohammad Mohsin. Here the word 'generosity' is a - Common noun.

- Abstract Noun:
- যে Noun কোনো অবস্তুগত ধারণা বা গুনকে নির্দেশ করে, যার কোনো বাহ্যিক অস্তিত্ব নেই এবং যা ছোঁয়া যায় না, গন্ধ দ্বারা বা শ্রবন দ্বারা বোঝা যায় না কিন্তু কল্পনা দ্বারা বোঝা যায় তাদেরকে Abstract Noun বলে।

• কিন্তু uncountable ও abstract nouns এর আগে article ব্যবহার হয় না।
- Abstract noun এর পূর্বে Article বসালে সেটি Common noun এ পরিণত হয়।
- তাই প্রশ্নে উল্লেখিত genorisity এর পূর্বে article থাকায় এটি common noun হিসেবে বিবেচিত হবে।

• Common Noun:
- A common noun is one which is common to each member of class of persons or things.
- যে noun কোন এক শ্রেণির ব্যাক্তি বা বস্তুর প্রত্যেকের সাধারণ নাম বুঝায় তাকে common noun বলে।
- যেমন: The words "teacher," "river," and "table" are common nouns.
৮,২২০.
The adjective form of 'Dissolution' -
  1. Disolute
  2. Dissociative
  3. Dissolve
  4. Dissoluteness
ব্যাখ্যা
♦ Dissolution (noun)
English Meaning: The ending of especially an official organization or a legal arrangement.
Bangla Meaning: Dissolution (of) দ্রবণ; (সংগঠনাদির/বৈবাহিক) অবসান; (বিশেষত নির্বাচনের আগে) পার্লামেন্টের অবলুপ্তি।

Synonyms: Split-up (আলাদা হওয়া বা আলাদা করা), Disbanding (ভেঙে), Separation (বিচ্ছেদ), Break up (ভাঙ্গন), Partition (বিভাজন)।
Antonyms: Asceticism (কৃচ্ছ্রব্রত), Restraint (নিয়ন্ত্রণ), Union (সংযোগ), Commencement (মিলন), Combination(সংমিশ্রন)।

Other Forms: Dissociative (adjective):  পৃথকীকরণ।

Example Sentence: 
1. The treatment is used for the dissolution of kidney stones.
2. The dissolution of the Soviet Union happened just before the 1992 Winter Olympics.

• Options,
- Dissoluteness: Noun: a way of living that people strongly disapprove of because it is morally bad: Different word.
- Disolute: Wrong word.
- Dissolve: verb: (of a solid) to be absorbed by a liquid, especially when mixed, or (of a liquid) to absorb a solid.

Source: Live MCQ Lecture.
৮,২২১.
Which type of pronoun is 'One another'?
  1. Demonstrative Pronoun
  2. Reciprocal pronoun
  3. Indefinite Pronoun
  4. Relative Pronoun
ব্যাখ্যা

One another is - Reciprocal pronoun. 

• Reciprocal pronoun:

- এই pronoun একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক বুঝায়।
- পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে each other এবং one another এই দুইটি pronoun ব্যবহার করা হয়, যারা reciprocal pronoun নামে পরিচিত।
- One another, Each other হচ্ছে Reciprocal pronoun.

• Each other: "Each other" ব্যবহৃত হয় দু'জনের মধ্যে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে।
Example: John and Mary hugged each other. 

• One another: "One another" ব্যবহৃত হয় দু'জনের অধিক জনের মধ্যে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে।
Example: The team members supported one another. 

• Pronoun ৮ প্রকার। যথা-
1. Personal Pronoun (He, I, we, me, it),
2. Demonstrative Pronoun (this, that),
3. Interrogative Pronoun (what, who),
4. Relative Pronoun (what, who, that),
5. Indefinite Pronoun (one, some, any, all, many),
6. Distributive Pronoun (each, every),
7. Reflexive Pronoun (myself, themselves),
8. Reciprocal Pronoun (each other, one another).

৮,২২২.
What is the noun form of the word 'assemble'?
  1. ক) Assemblase
  2. খ) Assembloy
  3. গ) Assemblaze
  4. ঘ) Assemblage
ব্যাখ্যা
Assemble শব্দের অর্থ সমাগত হওয়া। এটি একটি verb। Assemble এর noun হচ্ছে Assemblage বা Assembly (সমাবেশ)।
৮,২২৩.
She has gone out. Here the underlined word is a/an-
  1. ক) Adjective
  2. খ) Adverb
  3. গ) Noun
  4. ঘ) Verb
ব্যাখ্যা
Adverb
- Adverb হলো এমন word যা কোন verb, adjective, বা অন্য কোন adverb কে বিশেষায়িত করে বা তার সাথে নতুন অর্থ যোগ করে। 
- 'How? When? Where?' প্রশ্নগুলোর জবাব যে word থেকে পাওয়া যায় তাকে বলে Adverb. 

She has gone out (বাইরে)। এই বাক্যে 'out' হচ্ছে Adverb of place. 
Adverb of place: 
- এই জাতীয় adverb-গুলো ক্রিয়া সম্পাদিত হওয়ার স্থান (place) নির্দেশ করে। 
- 'where' বা 'কোথায়?' প্রশ্নের জবাব যে word থেকে পাওয়া যায় তাকে বলে adverb of place. 

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain. 
৮,২২৪.
After spending hours carefully preparing gift bags filled with snacks and small toys, the volunteers eagerly lined up to hand _________ the treats to the excited children who were waiting patiently in line.
  1. out
  2. on
  3. to
  4. of
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - out.
- Complete sentence: After spending hours carefully preparing gift bags filled with snacks and small toys, the volunteers eagerly lined up to hand out the treats to the excited children who were waiting patiently in line.

• hand something out (phrasal verb with hand verb)
English Meaning: to give something to each person in a group or place.
Bangla Meaning: বিতরণ করা; (কথ্য) ভিক্ষা দেওয়া।

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
৮,২২৫.
The teacher explained the topic clearly, _____ the students understood it well.
  1. since
  2. lest
  3. so
  4. as long as
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - so

• অপশনে উল্লিখিত conjunction গুলোর অর্থ -
ক) since - তারপর থেকে; তখন থেকে।
খ) lest - যাতে না-ঘটে (এজন্য): এই আশঙ্কায়।
গ) so - সুতরাং; অতএব; সে-কারণে; সেই জন্য।
ঘ) as long as - যদি; এই শর্তে।

• Conjunction গুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে শূন্যস্থানে so বসলে বাক্যের অর্থ পূর্ণতা পাবে।
Complete sentence: The teacher explained the topic clearly, so the students understood it well.
বাক্যের অর্থ- শিক্ষক বিষয়টি স্পষ্টভাবে ব্যাখ্যা করেছিলেন, তাই শিক্ষার্থীরা এটি ভালোভাবে বুঝতে পেরেছিল।

Source: Accessible Dictionary by Bangla Academy.
৮,২২৬.
The engineer conducted thorough inspections of the machinery, lest any mechanical failures _________ occur during production.
  1. can
  2. may
  3. would
  4. could
  5. None of the above
ব্যাখ্যা
Lest এর ব্যবহার:
- Lest একটি conjunction & এর অর্থ হল 'পাছে/যাতে না'।
- মূলত এটি negative অর্থে বাক্যে ব্যবহৃত হয়ে থাকে।

Structure: Independent clause + lest যুক্ত Dependent clause.
অর্থাৎ, subject + verb + other words + lest + subject + (should/might) + base form of verb + other words.

Complete Sentence: The engineer conducted thorough inspections of the machinery, lest any mechanical failures should occur during production.

Example:
1. Jamil studied diligently lest he should fail the exam.
2. Sarah packed her bags early lest she should miss the train to the conference.
3. Jerin ran fast lest she should miss the class.

Source: Advanced Learner’s Grammar & Composition by Chowdhury & Hossain.
৮,২২৭.
She told that she (visit) London next month.
  1. visited
  2. will visit
  3. had visited
  4. would visit
ব্যাখ্যা
• She told that she would visit London next month.

• Main clause এর verb টি past tense হলে এবং পরের অংশে next day, next week, next month, next year ইত্যাদি উল্লেখ থাকলে subject এর পরে might/would/could বসে এবং এরপর verb এর base form বসে।

• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - would visit.

Example Sentence:
1. Sarah told Marzia that she would visit her parents the next week.
2. Jason told Benson that he would complete the project the next month.
3. Pori told Mahiya that she would join the gym the next day.
4. Emma told Lima that she would buy a new car the next year.
৮,২২৮.
The lion is a ferocious animal. Here the underlined word is a/an-
  1. ক) verb
  2. খ) adjective
  3. গ) noun
  4. ঘ) adverb
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নে ferocious হচ্ছে adjective.

• The lion is a ferocious animal.
বাক্যে 'ferocious' শব্দটি 'animal' noun এর পূর্বে বসে একে qualify করেছে। তাই এটি adjective.
৮,২২৯.
They studied hard late into the night." Here, 'hard' is- 
  1. noun
  2. adjective
  3. adverb
  4. preposition
ব্যাখ্যা

Correct answer: adverb.

• They studied hard late into the night." Here, 'hard' is an adverb.
- তারা গভীর রাত পর্যন্ত কঠোর পড়াশোনা করেছিল।
- এখানে hard শব্দটি studied (verb)-কে modify করছে। তাই এটি একটি "adverb".

• যে সকল word কোন verb, adjective বা নিজেই নিজেকে modify করে তাদের adverb বলে।
- কোনো কাজ কখন (When), কোথায় (Where), কীভাবে (How) এবং কতক্ষণ বা কতবার ঘটছে, তা যে শব্দ দিয়ে বোঝা যায় সেটিই Adverb।
- অধিকাংশ ক্ষেত্রে Adjective-এর শেষে '-ly' যুক্ত করে Adverb গঠন করা হয়।
- সব Adverb-এর শেষে '-ly' থাকে না (যেমন: Fast, Hard, Well, Now)।

• Hard: (adverb)
- English meaning: with great effort; with difficulty.
- Bangla meaning: কঠিনভাবে / দুরূহভাবে।
- Example: He works hard. (modifies a verb)

• Hard (adjective)
- English meaning: not easily penetrated: not easily yielding to pressure.
- Bangla meaning: শক্ত; কঠিন।
- Example: This is a hard rock. (modifies a noun)

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

৮,২৩০.
Jerry was a poor boy who lived in the orphanage. Here 'who lived in the orphanage' is a/an ____ clause.
  1. ক) Noun
  2. খ) Adjective
  3. গ) Adverb
  4. ঘ) Principal
ব্যাখ্যা
যে Dependent clause টি Adjective এর মত ব্যবহৃত হয় তাকে adjective clause বলে। অর্থাৎ সংক্ষেপে Noun এর পর যদি কোন Clause বসে তাহলে সেটি Adjective clause হবে। এখানে boy হচ্ছে Noun তাই এর পরের clause অবশ্যই Adjective clause হবে। Adjective clause এর অপর নাম Relative clause।
৮,২৩১.
An eighteen years old is ______ to vote in an election.
  1. ক) as old enough
  2. খ) enough old
  3. গ) old enough
  4. ঘ) enough older
ব্যাখ্যা
• 'Enough' এর আগে adjective বসে৷
- তাই সঠিক বাক্য: A seventeen years old is not old enough to vote in an election.
• adjective + enough  হলে অর্থ হয় প্রয়োজন অনুসারে; যথেষ্টভাবে।

• এই ধরণের আরো কিছু  উদাহরণ:
- At the time, he wasn't old enough to vote.
- Surely no one would be foolish enough to lend him the money?
- It’s small enough to fit in your pocket.

• কিন্তু Noun থাকলে সেটা 'Enough' এর পরে বসে৷
- যেমন: I have not enough money to buy a car.
• enough + noun হলে অর্থ হয় যথেষ্ট। 

Source: Oxford & Longman Dictionary
৮,২৩২.
She came down the hill. Here the underlined word is a/an -
  1. ক) Noun
  2. খ) Preposition
  3. গ) Adjective
  4. ঘ) Adverb
ব্যাখ্যা
Preposition
- Preposition একটি noun বা pronoun বা noun-equivalent এর পূর্বে ব্যবহৃত হয়ে তার সঙ্গে বাক্যের অন্য word- এর সম্পর্ক বুঝিয়ে দেয়। ঐ noun, pronoun বা noun-equivalent কে ঐ preposition এর object বলে। 
- সাধারণত noun বা pronoun এর আগে preposition বসে। 
- তবে Interrogative Pronoun বা Relative Pronoun যদি Preposition এর object হয়, তাহলে Preposition সব শেষে বসে। 

Down (Preposition): 
- (১) নিচে; নিম্নে; নিম্নাভিমুখে; নিচের দিকে।
(২) নিম্নাংশে; দূরবর্তী অংশে; বরাবর: walking down the street.
(৩) স্রোতধারা যেদিকে প্রবাহিত হয় সেদিকে: to go down the river.
(৪) (সময়) অতীত থেকে নিকটবর্তী সময়; down the ages.

She came down the hill. 
- এই বাক্যে 'down' preposition টি noun এর পূর্বে বসে বাক্যের সাথে সম্পর্ক স্থাপন করছে। 

Source: 
1. Applied English Grammar & Composition by P.C. Das. 
2. Accessible Dictionary by Bangla Academy.
৮,২৩৩.
The wind blew ______ the candle during the storm.
  1. up
  2. out 
  3. off
  4. away
ব্যাখ্যা

The correct answer is - খ) out
The complete sentence: The wind blew out the candle during the storm.

• Blow out (extinguish)- নেভানো।
Sentence: The wind blew out the candle during the storm.

Other options:
• Blow up (destroy by explosion) - বিস্ফোরণের সাহায্যে উড়াইয়া দেওয়া।
Sentence: The soldiers blew up the bridge.
• Blow off (emit) - নির্গত।
Sentence: The engine blows off carbon di-oxide.
• Blow away (to dissipate or remove as if with a current of air) - বাতাস যেমন উড়িয়ে দেয় তেমনি করে উড়িয়ে দেওয়া।
Sentence: The strong wind blew away all the papers from the table.

Source: Applied English Grammar & Composition, P.C. DAS.

৮,২৩৪.
Complete the sentence: I fancy I ___ a trifle pale.
  1. turn
  2. would turn
  3. turned
  4. was turned
ব্যাখ্যা
• Complete sentence: I fancy I turned a trifle pale.
- Bangla meaning: আমার মনে হচ্ছে আমি একটু ফ্যাকাশে হয়ে গেছি।

• wish/fancy
- প্রথম subject -এর পর wish/fancy থাকলে অর্থাৎ, I wish/ I fancy দিয়ে বাক্য শুরু হলে পরের clause টিতে verb -এর past form অথবা could + base form হয়।
- তবে unreal past (ইচ্ছা বা কল্পনা প্রকাশ) বোঝাতে be verb থাকলে সর্বদাই were হয়। 
- যেমন: I wish I were a king.

• যেহেতু প্রশ্নে উল্লিখিত বাক্যটি I fancy দ্বারা শুরু হয়েছে, তাই এরপরের verb টি past indefinite অর্থাৎ, turned হবে।

Source: A Passage to the English Language by S M Zakir Hussain.
৮,২৩৫.
_______ can bring peace to the mind.
  1. Music 
  2. A music
  3. Musics
  4. The musics
ব্যাখ্যা

• The correct answer is - Music can bring peace to the mind.

• Music (Noun):
- English Meaning: Sounds that are arranged in a way that is pleasant or exciting to listen to. People sing music or play it on instruments.
- Bangla Meaning: সংগীত।

• Music শব্দটি Uncountable Noun.
- এর পূর্বে article (a, an) বসে না এবং তার Plural form হয় না।
- নির্দিষ্ট করে বুঝাতে article The ব্যবহার করা হয়।
- এটিকে countable noun করতে হলে a piece of Music ব্যবহার করে countable noun করতে হয়।
- Example: It was a charming piece of music.

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.

৮,২৩৬.
The English ____ English.
  1. ক) Speak
  2. খ) Spoke
  3. গ) Spoken
  4. ঘ) Is spoken
ব্যাখ্যা
- প্রদত্ত বাক্যে, The English দ্বারা মূলত: ইংরেজি জাতিকে বোঝানো হচ্ছে। এই ধরনের শব্দগুলো মূলত: Plural verb গ্রহন করে থাকে। সুতরাং, সঠিক উত্তর হবে, 
The English speak English.
- অপরদিকে, English দ্বারা ইংরেজি ভাষাকে বোঝানো হচ্ছে। 
৮,২৩৭.
The manager is _______ a team-building activity next week.
  1. thinking of organizing
  2. thinking to organize
  3. thinking on organizing
  4. thinking over organize
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - thinking of organizing.
- Complete Sentence: The manager is thinking of organizing a team-building activity next week.

• Appropriate Preposition এর নিয়মানুযায়ী, 
- কোনো কিছু নিয়ে চিন্তা বা বিবেচনা করা অর্থে think এরপর of/about বসে।
- আর কোনো বাক্যে preposition এরপরে যদি কোনো verb আসে তবে এরপর অবশ্যই verb + ing হবে।

Think of/about someone/something
English Meaning: To use the brain to decide to do something
Bangla Meaning: বিবেচনা করা; ভাবা।

Source: Accessible Dictionary by Bangla Academy and Cambridge Dictionary.
৮,২৩৮.
You should put ____ at least 30 minutes every day to memorize vocabulary.
  1. ক) in
  2. খ) for
  3. গ) to
  4. ঘ) aside
ব্যাখ্যা
put aside - আলাদা করে রাখা, বরাদ্দ দেয়া
বাক্যের অর্থ : তোমার উচিত শব্দ ভাণ্ডার মুখস্থ করার জন্য প্রতিদিন কমপক্ষে 30 মিনিট আলাদা করে রাখা /বরাদ্দ দেয়া।
৮,২৩৯.
Which is the correct sentence?
  1. Either of the two options have acceptable.
  2. Either of the two options be acceptable.
  3. Either of the two options are acceptable.
  4. Either of the two options is acceptable.
ব্যাখ্যা
The correct answer is - ঘ) Either of the two options is acceptable.

• Either:
- এই pronounটি মাত্র দু'টি ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয়ে যে কোন একটি কে নির্দেশ করে।
- এর পর সব সময় singular verb ব্যবহৃত হয়।
যেমনঃ
- Inc. Either of the two options are acceptable.
- Cor Either of the two options is acceptable.

- Inc. Either of the two boys are talent. (মেধাবী)
- Cor. Either of the two boys is falent.

- Inc. The two brothers went to the town; either of them have been to town before.
- Cor. The two brothers went to the town; either of them has been to town before.

• Distributive Pronoun
- যে pronoun অনেকগুলো ব্যক্তি বা বস্তু থেকে একটি বস্তু বা ব্যক্তিকে আলাদা করে বুঝায় তাকে distributive pronoun বলে।
- Example: each, every, either, neither.

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
৮,২৪০.
Rima has been studying _______ morning.
  1. ক) for
  2. খ) since
  3. গ) with
  4. ঘ) from
ব্যাখ্যা
Point of time এর পূর্বে since বসে। Point of time হচ্ছে সেই সময়কাল যাকে এক, দুই, তিন ইত্যাদি গণনার একক দ্বারা গণনা করা যায় না বরং কোনো মুহূর্ত বা সময়কে নির্দেশ করে।
যেমন- গত সোমবার, গত সপ্তাহ/মাস/বছর, তিনটা, সাড়ে তিনটা ইত্যাদি।
উদাহরণ- I have been waiting since half past three.
It has been raining since morning.
৮,২৪১.
In which grammatical roles can the word “Miscreant” correctly function?
  1. It functions only as a noun
  2. It is used only as an adjective
  3. It can be used as both a noun and a verb
  4. It can function as both a noun and an adjective
ব্যাখ্যা
• Miscreant (noun)
English Meaning: Someone who behaves badly or does not obey rules.
Bangla Meaning: (১) দুষ্কৃতকারী (২) দুর্বৃত্ত।

Other Forms:
- Miscreant (adjective) দূর্নীতিবাজ।

Synonyms: Scoundrel (বদমাশ), Criminal (অপরাধী), Rogue (দুষ্ট), Wicked (পাপী), Vicious (বিদ্বেষপূর্ণ), Villain (খলনায়ক)।
Antonyms: Decent (ভদ্র), Honest (সৎ), Moral (ধার্মিক), Nice (ভালো)।

Example Sentence:
1. Police scoured the city, eventually finding and detaining the miscreant pair.
2. To put it simply, why should taxpayers subsidize miscreant companies that are actively damaging society or plundering public resources?

Source: Live MCQ Lecture.
৮,২৪২.
The verb form of the word 'danger' is -
  1. ক) dangerous
  2. খ) danger
  3. গ) dangerously
  4. ঘ) endanger
ব্যাখ্যা
The verb form of the word 'danger' is - endanger
Danger (noun) [uncountable noun] বিপদ; ঝুঁকি; আশঙ্কা; শঙ্কা।
এর verb form হচ্ছে - endanger যার অর্থ বিপদে ফেলা; বিপন্ন করা।

প্রশ্নে উল্লেখিত অন্য অপশন গুলোর মধ্যে - 
Dangerous - (adjective) dangerous (to/for) বিপজ্জনক; বিপৎসংকুল।
Dangerously - (adverb) বিপজ্জনকভাবে।
৮,২৪৩.
Select the plural number ______.
  1. index
  2. goose
  3. issue
  4. quarters
ব্যাখ্যা
- প্রদত্ত option গুলোর মাঝে একমাত্র plural number হলো quarters যার singular number হলো quarter (১/৪, চার ভাগের এক ভাগ)।
- তাছাড়া index, goose এবং issue এর plural form হচ্ছে- যথাক্রমে, indices, geese এবং issues. 

Number 
- Number বা বচন শব্দটি noun বা pronoun-কে বোঝায় এবং ব্যক্ত করে যে noun/ pronounটি সংখ্যায় এক না একাধিক।
- The word number denotes to noun or pronoun and states whether the noun/ pronoun is one or more than one.

Number এর প্রকারভেদ 
• Generally, the number is of two types:
- Singular Number (একবচন)
- Plural Number (বহুবচন)

Singular Number:
- Singular Number বা একবচন দ্বারা এমন noun বা pronoun-কে বোঝায় যা সংখ্যায় এক।
- Singular Number denotes to such noun/pronoun which is one in number.
Example:
Pen (কলম)
Lion (সিংহ)
Eye, etc.

Plural Number:
- Plural Number বা বহুবচন দ্বারা এমন noun বা pronoun-কে বোঝায় যা সংখ্যায় একাধিক।
- Plural Number denotes to such noun/pronoun which is more than one in number.
Example:
Pens (কলমগুলো)
Lions (সিংহগুলো)
Eyes, etc.
৮,২৪৪.
The dog ate the bone. Here, the verb 'ate' is an example of-
  1. Transitive verb
  2. Intransitive verb
  3. Causative verb
  4. Non-finite verb
ব্যাখ্যা

Correct answer: Transitive verb.
- Transitive Verb এর পর Object থাকে।
- 'ate' verb টি Transitive verb হওয়ার কারণ হলো তার object হিসেবে 'the bone' noun টি রয়েছে।

Transitive verb:
- বাক্যের অর্থ সম্পন্ন করতে যে verb এর object দরকার হয় তাকে transitive verb বলে।
- Object সর্বদাই Noun অথবা Pronoun হয়।
- তাই বাক্যে verb এর পরে Noun/Pronoun থাকলে verb টি সাধারণত transitive verb হবে।
- Transitive verb যুক্ত sentence-এর সাধারণ Structure হচ্ছে: Subject + verb + object.

অন্যদিকে,
খ) Intransitive verb: যে verb এর object থাকে না তাকে intransitive verb বল।
- যেমন: The girl sings, Bird flies, etc.

গ) Causative verb:
- Subject যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তখন এই অর্থে causative verb ব্যবহৃত হয়।
- Help, Get, Have, Let, Make ইত্যাদি বহুল প্রচলিত causative verb.
- যেমন: I had my car washed.

ঘ) Non-finite verb: যে সকল verb tenseএবং subject এর number ও person অনুযায়ী পরিবর্তিত হয় না তাদের finite verb বলে। যেমন: He is going to play cricket, I enjoy watching TV.

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

৮,২৪৫.
Choose the appropriate preposition for the given sentence:
Any illegal goods will be confiscated ______ the customs officials.
  1. ক) to
  2. খ) off
  3. গ) with
  4. ঘ) by
ব্যাখ্যা
- The preposition 'by' is used 'usually after a passive verb, to show who or what does, creates or causes something'.
- For example,
    I was frightened by the noise.
    A novel is written by him.
- According to the rule and examples that are given above, 'by' is the correct choice for the blank.
Complete Sentence: Any illegal goods will be confiscated by the customs officers. 
৮,২৪৬.
Iqbal _____ after he had written this book.
  1. ক) has retired 
  2. খ) can be retired 
  3. গ) retired
  4. ঘ) had retired
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নে সঠিক উত্তর হচ্ছে retired.

• After যুক্ত বাক্যের গঠন- 
- Sub + past indefinite + after + sub +  past perfect tense + object.
- Iqbal retired after he had written this book (এখানে after -এর পর  past perfect tense এবং এর আগে past indefinite বসেছে)।

অপরদিকে,
• before যুক্ত বাক্যের গঠন-
- Sub + past perfect + before + past indefinite.
- John had written this book before he retired.
- এখানে  before এর পূর্বে past perfect tense এবং এর পরে past indefinite বসেছে।
৮,২৪৭.
Which one is the correct sentence?
  1. ক) A large amount of money have been found as the first prize.
  2. খ) A small amount of water were there in the bottle.
  3. গ) A large amount of money are found as the first prize.
  4. ঘ) A small amount of water is there in the bottle.
ব্যাখ্যা
• প্রদত্ত অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হলো - A small amount of water is there in the bottle.
কারণ, 
• A large amount of/ A small amount of + Uncountable Noun + S.V
- A large amount of money has been found as the first prize.
- A small amount of water is there in the bottle.
- প্রদত্ত অপশনগুলোতে plural verb বসেছে যা উপরের নিয়ম অনুযায়ী সঠিক নয়।

সূত্র:  A Passage to the English Language by S.M. Zakir Hossain.
৮,২৪৮.
'Frequency' is-
  1. adjective
  2. noun
  3. adverb
  4. verb
ব্যাখ্যা
Frequency (noun)

Meaning: the rate at which something occurs over a particular period of time or in a given sample.
- পুনঃপুন সংঘটন; পৌনঃপুন্য;

plural noun: frequencies.

Source: Oxford Dictionary.
৮,২৪৯.
Wise are the words of the elderly. Here, 'wise' is-
  1. Verb
  2. Adverb
  3. Noun
  4. Adjective
ব্যাখ্যা
• Wise are the words of the elderly.
- Here, 'wise' is an adjective.

• Adjective
- যে শব্দ Noun/ Pronoun -এর দোষ গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে Adjective বলে।
- Adjective সর্বদা noun/pronoun -কে modify/qualify করে, তাই এদের modifying/qualifying word বলে।

• জোরসূচক বাক্যে Adjective প্রথমে বসে।
- যেমন:
- Wise are the words of the elderly.
- Happy are the pious.
- Foolish are the actions of greed.
৮,২৫০.
He proceeded in a ___________ manner.
  1. cowardice
  2. cowardly
  3. coward
  4. cowardful
ব্যাখ্যা
• অপশনে উল্লিখিত শব্দ গুলোর মধ্যে - 
ক) Cowardice (Noun)  কাপুরুষতা ।
খ) Cowardly (Adjective) - কাপুরুষোচিত, কাপুরুষের মত।
গ) Coward (Noun) - কাপুরুষ।
ঘ) Cowardful বলে কোনো শব্দ হয় না।

• যেহেতু প্রশ্ন প্রদত্ত বাক্যে শূন্যস্থানের পূর্বে article a আছে এবং শূন্যস্থানের পরে Noun (manner) আছে-
- তাই শূন্যস্থানে Noun এর Modifier হিসেবে Adjective (cowardly) বসবে।

• সুতরাং, শূন্যস্থানে সঠিক উত্তর হবে -  cowardly.
- Complete sentence: He proceeded in a cowardly manner.

Source: Accessible Dictionary by Bangla Academy.
৮,২৫১.
The intellectual cannot live ______ the margin of the society.
  1. against
  2. for
  3. beyond
  4. before
ব্যাখ্যা
• Options,
- against: বিরুদ্ধে; বিপক্ষে; প্রতিকূলে
- for: উদ্দেশে; অভিমুখে; লক্ষ্যে; দিকে
- beyond: অতিক্রম করে/ পেরিয়ে; ছাড়াইয়া/ নাগালের বাহিরে; ছাড়িয়ে
- before: আগে

• Margin দ্বারা সমাজে সীমা টেনে দেয়ার কথা বলা হয়েছে।

বাক্যটির অর্থ দাড়ায় অনেকটা এরকম 'বুদ্ধিজীবীরা সমাজের সীমারেখার উর্ধ্বে না।'
- তাই অপশনগুলোর অর্থ বিবেচনা করে দেখা যায়, শূন্যস্থানে beyond বসালে বাক্যটি পরিপূর্ণ হয়। 
৮,২৫২.
Hurry! The train leaves _________ five minutes.
  1. off
  2. to
  3. in
  4. on
ব্যাখ্যা
• Correct sentence - 
Hurry! The train leaves in five minutes.

Preposition এর ক্ষেত্রে,
Period of time - 
কিন্তু period of time (গণনাযোগ্য সময়) এর ক্ষেত্রে in হয়।
Hurry! The train leaves in five minutes.
Hurry up! We have to go in five minutes.
The film will start in fifteen minutes.
I will be back in an hour.
I will finish the job in two days/weeks/months.

• Point of time - 
নির্দিষ্ট মুহূর্ত, অগণনাযোগ্য সময় এর ক্ষেত্রে by হয়।
We have to go by 5 p.m./a.m./o'clock.
I will be back by five o'clock.
I have to finish it by Friday.
I will see by 21 instant.
৮,২৫৩.
Choose the right form of verb: It is high time he (change) his bad habit.
  1. change
  2. changed
  3. changing
  4. must change
ব্যাখ্যা

Complete sentence: It is high time he changed his bad habit.

It is time/ It is high time
- It is time/ It is high time এরপর যদি subject থাকে তাহলে পরবর্তী verb টি past indefinite tense এ হয়।
- কোনো কিছু করার এখনই উপযুক্ত সময় অর্থে It is time/ It is high time ব্যবহৃত হয়।
- যেমন: It is high time you took responsibility for your actions.

নিয়মানুযায়ী, প্রদত্ত বাক্যে It is high time এর পরে subject 'he' আছে, তাই এর পরে verb এর past form changed বসবে।

More examples:
1. It is high time we left the place.
2. It is high time you gave up smoking.

তবে, It is time/It is high time এরপর যদি subject না থাকে তবে to + verb হয়।
Example Sentence:
1. It is high time to stop corruption.
2. It is high time to give up smoking.

Source: Advanced Learner's Communicative English Grammar and Composition by Chowdhury and Hossain.

৮,২৫৪.
The adjective form of the word 'Die' is -
  1. ক) Deed
  2. খ) Died
  3. গ) Death
  4. ঘ) Dead
ব্যাখ্যা
• Die (verb)
English Meaning: (of a person, animal, or plant) stop living.
Bangla Meaning: প্রাণ হারানো; মারা যাওয়া

• Die এর adjective form হচ্ছে - Dead -(মৃত; মরা; নিষ্প্রাণ)
- Death -(মৃত্যু; মরণ; জীবনহানি) হচ্ছে এর noun.

• Deed (noun) - কার্য; ক্রীড়া।
৮,২৫৫.
Choose the correct sentence where 'Separate' is a noun:
  1. Please separate the white clothes from the colored ones.
  2. They live in separate houses.
  3. This shirt and pants are sold as separates.
  4. The twins were dressed separate but alike.
ব্যাখ্যা
• Separate (verb, adjective & noun)
English Meaning: Not connected or joined; existing
Bangla Meaning: বিভক্ত; পৃথক; আলাদা; বিচ্ছিন্ন; বিযুক্ত।

• Noun (বিশেষ্য)
Meaning: An individual item or distinct part (পৃথক বস্তু বা অংশ)

Example:
• This shirt and pants are sold as separates.
• (এই শার্ট এবং প্যান্ট আলাদা আলাদা বিক্রি হয়।)

• Verb 
Meaning: To divide or keep apart (আলাদা করা)
Example:
Please separate the white clothes from the colored ones.
(অনুগ্রহ করে সাদা কাপড় রঙিন কাপড় থেকে আলাদা করুন।)

• Adjective
Meaning: Not joined or connected (পৃথক, আলাদা)
Example:
They live in separate houses.
(তারা আলাদা বাড়িতে থাকে।)

• Adverb (separately)
Meaning: Individually or apart from others (পৃথকভাবে)
Example:
The twins were dressed separately but alike.
(যমজ দুজনকে পৃথকভাবে কিন্তু একই রকম পোশাক পরানো হয়েছিল।)

Source: Live MCQ lecture.
৮,২৫৬.
The word “but” is used as -
  1. ক) Adverb
  2. খ) Pronoun
  3. গ) Both a & b
  4. ঘ) None of these
ব্যাখ্যা

but – conjunction হিসেবে সবচেয়ে বেশি ব্যবহৃত হলেও এটি Preposition, Adverb, Pronoun হিসেবেও ব্যবহৃত হতে পারে।
Everyone but Jamil was present. (without অর্থে Preposition)
Life is but a walking shadow. (only অর্থে Adverb)
There is no mother but loves her child. (who not অর্থে Pronoun)

৮,২৫৭.
He writes well. Here, 'write' is a/an-
  1. Transitive verb
  2. Intransitive verb
  3. Non-finite verb
  4. Causative verb
ব্যাখ্যা
• He writes well.
- Here, 'write' is an Intransitive verb.

• এখানে 'write' - intransitive হয়েছে কারণ এটির কোন direct object নেই।
- এখানে well হলো adverb যা 'write' - verb টিকে modify করছে (সে কেমন লিখে)।

• Intransitive verb
- যে verb -এর object (noun/pronoun) বা কর্ম নেই তাকে Intransitive verb বলে।
- যেমন:
- Fire burns.
- She goes.
- Babies cry. 
- এখানে, burns, goes, cry হলো Intransitive verb কারণ, এগুলো অর্থ প্রকাশ করতে কোন object নেয়নি।

• Transitive verb
- যে verb -এর object (noun/pronoun) বা কর্ম আছে তাকে Transitive verb বলে।
- যেমন: He writes poems. 
- এখানে 'write' transitive verb হিসেবে ব্যবহার হয়েছে কারণ এটির object (poems) আছে।

• Note: কী বা কাকে দ্বারা প্রশ্ন করলে object পাওয়া যায়।

Source: A passage to the English Language by S M Zakir Hussain.
৮,২৫৮.
I hope it will not put you out if I am late. Here ‘put you out’ means -
  1. ক) Harm you
  2. খ) Irritate you
  3. গ) Please you
  4. ঘ) Worry you
ব্যাখ্যা
put someone out (phrasal verb with put verb): to annoy, upset, or inconvenience someone.
বাক্যটির অর্থ- আমি যদি দেরি করি, আশা করি তুমি বিরক্ত (irritate/annoyed) হবে না।
Source: Cambridge Dictionary.
৮,২৫৯.
He spoke softly lest anyone ______ hear him.
  1. must
  2. would
  3. could
  4. should
ব্যাখ্যা

• Complete sentence: He spoke softly lest anyone should hear him.

• Lest (conjunction):
- "Lest" is used to express the idea of "for fear that" or "in order to prevent".
- শব্দটি মূলত: একটি Conjunction - যার অর্থ পাছে (কোনো কিছু ঘটে) এই ভয়ে।
- Lest এর পরে subject থাকলে subject এর পূর্বে Should/ might + base form অথবা Should/ might be + V3 বসে।
- Lest negative অর্থ প্রদান করে, এ কারণে Lest যুক্ত বাক্যে should এর পরে no/ not/ never বসে না Lest এরপর subject থাকলে এর should পূর্বে বসাতে হয়।
- উল্লেখ্য যে, Should না থাকলে might বসবে।

Structures:
- Lest + 1st subject + should/might + base form + complement.
- Lest + 1st subject + should/might + be + V3 + complement.

• More Examples:
- Work hard lest you should fail.
- He walked fast lest he should miss the train.
- He fled the country lest he be captured.

Source: Cambridge Dictionary.

৮,২৬০.
Find out the perfect participle in the sentence: Having traveled extensively, she gained a broader perspective."
  1. ক) Having
  2. খ) traveled
  3. গ) gained
  4. ঘ) broader
ব্যাখ্যা
• A participle is a verb that ends in -ing (present participle) or -ed, -d, -t, -en, -n (past participle). Participles may function as adjectives, describing or modifying nouns.
- Participle একই সাথে Verb ও Adjective এর কাজ করে।

• Participle মূলত: তিন প্রকার: 
1. Present Participle. Ex: Do not disturb a sleeping dog. 
2. Past Participle. Ex: This is a book written by Charles Dickens. 
3. Perfect Participle. Ex: Having eaten rice, he went to bed.

- Verb-এর Past participle এর পূর্বে having যুক্ত হওয়ার পর যদি তা একই সাথে verb এবং adjective এর কাজ করে তাকে Perfect participle বলে।
- একটি কাজ হওয়ার পর আরেকটি কাজ সংঘটিত হয় এমন অর্থ প্রকাশে perfect participle ব্যবহৃত হয়৷
- উপরের বাক্য Having - এর পর traveled (past participle form) বসাতে এটি perfect participle তথা participle হিসেবে গণ্য হবে।
৮,২৬১.
Which of the following words is in singular form?
  1. Media
  2. Radii
  3. Analysis
  4. Data
ব্যাখ্যা
• Analysis is the Singular Number.

Analysis
- English meaning: The detailed study or examination of something in order to understand more about it; the result of the study.
- Bangla meaning: বিশ্লেষণ; বাক্য-বিশ্লেষণ; সযত্ন পরীক্ষা; কোনো প্রক্রিয়ার ফলাফল যা লিখিত আকারে উপস্থাপন করা হয়;।

• তাছাড়া ইংরেজি ভাষায় Plural বানানোর স্বাভাবিক নিয়ম হলো noun এর শেষে s/ es যোগ করা।
- কিন্তু কিছু বিদেশী শব্দ রয়েছে যেগুলোর Plural স্বাভাবিক নিয়মে হয় না। সেগুলো মুখস্ত করে নেয়াই যুক্তিযুক্ত।

নিম্নে কিছু বিদেশী ভাষা থেকে আগত উল্লেখযোগ্য শব্দের Singular ও plural form দেওয়া হলো:
Singular - Plural
Phenomenon - Phenomena,
Radius - Radii,
Medium - Media,
Focus - Focuses/ Foci,
Analysis - Analyses,
Datum - Data,
Cactus - Cacti,
Criterion - Criteria, etc.

Source: Applied English Grammar and Composition by P. C. Das.
৮,২৬২.
The dog chummed _____ with the stranger, wagging its tail.
  1. of
  2. in
  3. up
  4. for
ব্যাখ্যা
• Complete Sentence: The dog chummed up with the stranger, wagging its tail.

• chum up (phrasal verb with chum verb)
English Meaning: to become friends.
Bangla Meaning: ঘনিষ্ঠ হওয়া বা, বন্ধুত্ব গড়ে তোলা।

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
৮,২৬৩.
Choose the common gender from the given options:
  1. ক) Madam
  2. খ) Boy
  3. গ) Book
  4. ঘ) Teacher
ব্যাখ্যা
উল্লেখিত প্রশ্নের অপশন গুলোর মধ্যে - 

Madam: [feminine gender]
- Meaning: ভদ্রনারীর সম্বোধনসূচক শব্দ, চিঠিপত্রে ব্যবহৃত সম্বোধন।
- এর Masculine gender: Sir.

• Boy: [masculine]
- Meaning: বালক; ছোকরা; ছেলে।
- এর Feminine gender: girl.

•Book: [neuter gender]
- Meaning: বই।

Teacher: [common gender]
- Meaning: শিক্ষক।
৮,২৬৪.
The man is about to die.
What is the underlined part called?
  1. Adjective
  2. Gerund
  3. Infinitive
  4. Verbal noun
ব্যাখ্যা
• The man is about to die.
- Here, the underlined part is - গ) Infinitive

- প্রদত্ত বাক্যে preposition এর object হিসেবে to die হলো Infinitive.

• Infinitive:
- Verb এর present form এর আগে to বসিয়ে Infinitive গঠন করা হয়।
- অর্থাৎ, Infinitive = to + verb.

• Infintive দুই রকম হতে পারে-
- To যুক্ত infinitive এবং
- To বিহীন infinitive বা Bare Infinitive.
৮,২৬৫.
Look at the running boy. Here 'running' is a/an?
  1. ক) Infinitive
  2. খ) Participle
  3. গ) Gerund
  4. ঘ) Verbal Noun
ব্যাখ্যা

• Present participle দ্বারা চলমান sense বােঝায়।
- 'Look at the flying bird' - বাক্যে flying শব্দটি noun ‘bird’ কে modify করেছে বা তার অবস্থা বর্ণনা করছে।
- তাই এটি একই সাথে Verb ও adjective এর কাজ করেছে।
- সুতরাং, এটি Participle.

• Verb এর সাথে ing যােগ হয়ে যদি adjective এর কাজ করে অর্থাৎ Verb ও adjective এর কাজ করে, তাহলে তাকে present participle বলে।
- সংক্ষেপে: present participle = Verb + ing = adjective = Verb-adjective.

Source: Advanced Learner’s HSC Communicative English grammar & composition, Chowdhury & Hossain.
৮,২৬৬.
They found the door locked. Here 'found' is -
  1. Non-finite
  2. Cognate verb
  3. Intransitive verb
  4. Transitive verb
ব্যাখ্যা
They found the door locked. Here 'found' is - Transitive verb.

- "found" হলো transitive verb, "the door" object, "locked" হলো objective complement.
- Found — এটি মূল verb এবং এর পর একটি object (the door) আছে।
- অর্থাৎ এটি একটি verb, যা সরাসরি একটি বস্তু বা object-এর উপর কাজ করছে।

Subject (They) + Verb (found) + Object (the door) + Object Complement (locked).
- তাই found একটি Transitive Verb, কারণ এটি সরাসরি একটি object (the door) গ্রহণ করছে।

• Transitive verb:
- যে verb এর object আছে তাকে transitive verb বলে৷
- Transitive verbs এর সাধারণ Structure  হচ্ছে : subject + verb + object
- Object সর্বদাই Noun অথবা Pronoun হয়।
- তাই বাক্যে verb এর পরে Noun অথবা Pronoun থাকলে verb টি সাধারণত transitive verb হবে।
- আবার intransitive verb এর শেষে preposition + object যুক্ত করেও তাকে transitive verb এ পরিণত করা যায়।
• কিছু Transitive verb এ object এর পাশাপাশি Complement থাকে।
Complement গুলো object কে Describe করে।
→ এই ধরনের Complement কে  Objective Complement বলে।
------------------
Intransitive verb:
- যেসকল verb এর object বা কর্ম থাকে না তাকে Intransitive verb বলে।
- সাধারণত Intransitive verb এর পর adverb অথবা preposition ব্যবহৃত হয়।
- বাক্যে ব্যবহৃত verb - এর কাছে কি (what? বা কাকে( whom) দ্বারা প্রশ্ন করলে যদি কোন উত্তর না পাওয়া যায়, তাই সাধারণত Intransative Verb ৷
- উল্লেখ্য Intransitive Verb এর ক্ষেত্রে কখন( when) বা কোথায়( where) দ্বারা প্রশ্ন করতে হয় 
- Intransitive verb এর সাধারণ Structure  হচ্ছে: subject + verb.
Example: The sun rises in the east. - এই বাক্যটি Intransitive verb এর উদাহরণ।
- বাক্যে verb (rises) এরপর adverb আছে এবং এর object নেই তাই এটি intransitive verb.

• Non-finite:
- A non-finite verb is a verb form that does not show tense.
- Most non-finite verbs found in English are infinitives, participles, and gerunds.
Example: Running out of time, she couldn't finish her tasks before the deadline.
- Here, the non-finite verb is - Running.

• Cognate Verb: 
- বাক্যের verb বা ক্রিয়াপদ এবং কর্ম (object) যখন একই Intransitive verb থেকে উৎপন্ন হয় তখন সেই verb কে cognate verb বলা হয় এবং এর object কে বলা হয় cognate object.
- অর্থাৎ, কোন Intransitive verb যখন বাক্যস্থিত ক্রিয়াপদ বা verb এর মূলশব্দ (root word) থেকে উৎপন্ন নতুন কোন word বা শব্দকে object হিসেবে গ্রহণ করে তখন সেই verb কে cognate verb বলা হয়।
- আর এই object কে বলা হয় Cognate object. 
যেমন, 
- Jamal ran a race বাক্যের ran হলো cognate verb ও race হলো cognate object.
- Kamal sang a song বাক্যের sang হলো cognate verb ও song হলো cognate object.
- He died a peaceful death বাক্যে died হলো cognate verb ও death হলো cognate object.

Source: Advanced Learner's Grammar & Composition by Chowdhury & Hossain
৮,২৬৭.
Which of the following words is in feminine form?
  1. ক) Earth
  2. খ) Signor
  3. গ) Time
  4. ঘ) Death
ব্যাখ্যা

সৌন্দর্য ও মাধুর্য প্রকাশক বিষয়গুলি প্রায়শ feminine gender হয়। যেমন, The Moon, The Earth, Nature এবং liberty ইত্যাদি।

Source: Applied English Grammar and Composition by P. C. Das

৮,২৬৮.
_____, he lay on the floor groaning.
  1. Having injured
  2. Be injured
  3. Injured
  4. Injuring
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - Injured
Complete sentence: Injured he lay on the floor groaning.

বাক্যের অর্থ: আহত হয়ে (হওয়ার পরে), সে  গোঙিয়ে গোঙিয়ে মেঝেতে শোয়ে পড়ল।
• উল্লিখিত বাক্যে, ‍‘after being injured’ অর্থে lay - verb এর adverb of time হিসেবে শূন্যস্থানে injured বসবে।

Context অনুযায়ী এটা Passive Form + Non-finite Verb হওয়া উচিত।

• অন্য অপশনগুলো সঠিক নয় কারণ, 
খ) Injuring - Active Form.
গ) Having injured - Active Form.
ঘ) Be injured - Non-finite এর কোনো Form নয়। (Being injured হলে সঠিক হতো)।
৮,২৬৯.
The murderer mournfully atoned ______ his guilt.
  1. ক) of
  2. খ) for
  3. গ) about
  4. ঘ) on
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - for
- Complete sentence: The murderer mournfully atoned for his guilt.
 • atone for
English meaning: make amends or reparation.
Bangla meaning: প্রায়শ্চিত্ত করা।
৮,২৭০.
Questions 46-55 : Identify the missing word/phrase from the given choices.
It hurts when I walk. Please call a doctor.
  1. ক) in
  2. খ) at
  3. গ) for
  4. ঘ) of
  5. ঙ) none of them
ব্যাখ্যা
Call in- ডেকে পাঠানো। Please call in a doctor- দয়া করে ডাক্তার ডাকো।
৮,২৭১.
Swimming is a good exercise. Here the word 'Swimming' is a/an-
  1. ক) Infinitive
  2. খ) Participle
  3. গ) Gerund
  4. ঘ) Adjective
ব্যাখ্যা

- Verb এর সাথে ing যোগ হয়ে যদি noun এর কাজ করে অর্থাৎ Verb ও noun এর কাজ করে, তাহলে তাকে Gerund বলে।
- সংক্ষেপে: Gerund = Verb + ing = noun = Verb + noun।
- Preposition এর object হিসেবে Verb+ing বসলে তা Gerund হয়।
- Gerund দ্বারা স্থির অবস্থা বা কাজ বোঝায়।
যেমন:
- Swimming is a good exercise.
- Reading books is my hobby.
- Reading is an excellent habit.
- I have no objection to walking.
- Walking is a good habit.
- I like dancing.

৮,২৭২.
She was surprised _______ the unexpected guest.
  1. having been seen
  2. seen
  3. having seen
  4. having saw
ব্যাখ্যা
• To be এবং having এর পর মূল verb এর past participle হয়।
Example:
Inc: He ran away having (take) the money.
Cor: He ran away having taken the money.

Inc: The Principal desired the notice to be (hang).
Cor: The Principal desired the notice to be hung.

Complete sentence: She was surprised having seen the unexpected guest.

• তাই নিয়মানুযায়ী অন্য অপশন গুলো ভুল।
৮,২৭৩.
He sang a beautiful song at the concert.
Here the word 'sang' is a -
  1. Factitive Verb
  2. Cognate Verb
  3. Causative Verb
  4. Copulative Verb
ব্যাখ্যা
• He sang a beautiful song at the concert.
- Here the word 'sang' is a - Cognate Verb.

• Cognate Verb: 
- বাক্যের verb বা ক্রিয়াপদ এবং কর্ম (object) যখন একই Intransitive verb থেকে উৎপন্ন হয় তখন সেই verb কে cognate verb বলা হয় এবং এর object কে বলা হয় cognate object.
- অর্থাৎ, কোন Intransitive verb যখন বাক্যস্থিত ক্রিয়াপদ বা verb এর মূলশব্দ (root word) থেকে উৎপন্ন নতুন কোন word বা শব্দকে object হিসেবে গ্রহণ করে তখন সেই verb কে cognate verb বলা হয়।
- আর এই object কে বলা হয় Cognate object. 

যেমন, 
- Jamal ran a race বাক্যের ran হলো cognate verb ও race হলো cognate object.
- Kamal sang a song বাক্যের sang হলো cognate verb ও song হলো cognate object.
- He died a peaceful death বাক্যে died হলো cognate verb ও death হলো cognate object.
৮,২৭৪.
Her painting style is similar _________ that of Picasso.
  1. of
  2. by
  3. form
  4. to
ব্যাখ্যা
Complete Sentence: Her painting style is similar to that of Picasso.

• similar to (adjective)
English Meaning: having characteristics in common.
Bangla Meaning: মতো; সদৃশ; অনুরূপ; একই ধরনের; সমধর্মী; সমতুল্য।

→ similar এর পরে সাধারণত preposition 'to' বসে।

Example Sentence:
1. The new smartphone is similar to the previous model.
2. The behaviour of the two siblings is similar to each other.

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
৮,২৭৫.
You need not __________ about the details; I'll take care of everything.
  1. to worry
  2. worrying
  3. worry
  4. worries
ব্যাখ্যা
Complete sentence: You need not worry about the details; I'll take care of everything.

• Negative sentence এ ‘need’ modal auxiliary হিসেবে ব্যবহৃত হলে need এর পরে not বসে এবং এর পরে to বসাতে হয়না।
- অর্থাৎ, need not এর সাথে infinitive to এর ব্যবহার উহ্য সাথে।
- এক্ষেত্রে need এর সাথে কখনো s/es যুক্ত হয় না।

•  Need বাক্যে মূল verb হিসেবে ব্যবহৃত হয় আবার modal হিসেবেও ব্যবহৃত হয় তাই এর সাধারণ নাম semi-modal.
- We use need mostly in the negative form to indicate that there is no obligation or necessity to do something:
Example:
- You needn’t take off your shoes.
- You need not spend a lot of money on presents.
৮,২৭৬.
I still _________ received your email.
  1. didn't
  2. hadn't
  3. haven't
  4. hasn't
ব্যাখ্যা

Correct answer: haven't.
Complete sentence: I still haven't received your email.


• Already, just, yet, recently, lately, ever, just now, still, etc ইত্যাদি হচ্ছে  Present perfect  tense indicator বা নির্দেশক। 
- অর্থাৎ বাক্যে already, just, yet, recently, lately, ever, just now, still নির্দেশক শব্দগুলো থাকলে বাক্যটি সাধারণত Present Perfect  tense এ হয়।
- Present perfect tense এর  structure:
- Subject+ has/have +Verb এর Past participle + object.

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

৮,২৭৭.
Thank you very much. In the sentence 'very' is-
  1. ক) noun
  2. খ) pronoun
  3. গ) preposition
  4. ঘ) adverb
ব্যাখ্যা
Adverb noun / pronoun / adjective / adverb কে modify করে। প্রদত্ত বাক্যে very শব্দটি much (adverb) শব্দটিকে modify করেছে, তাই very হচ্ছে adverb.
৮,২৭৮.
DeFi projects are frequently run by anonymous teams that sometimes abscond with investors’ funds.
In this sentence, the word 'abscond' is a/an-
  1. Verb
  2. Noun
  3. Adjective
  4. Adverb
ব্যাখ্যা
• Abscond (Verb intransitive)
English Meaning: To escape and hide somewhere, especially because you have stolen something.
Bangla Meaning: (with) (from) ফেরার হওয়া; আত্মগোপন করা।

Synonyms:
Disappear (অদৃশ্য হওয়া),
Vanish (হঠাৎ অদৃশ্য হওয়া),
Escape (মুক্তি পাওয়া, পালিয়ে যাওয়া), 
Decamp (চম্পট দেয়া), 
Bolt (ছুট দেওয়া)। 

Antonyms:
 
Return (ফিরে আসা অথবা ফিরে যাওয়া),
Stay (থাকা),
Remain (থাকা; অবস্থান করা),
Halt (থামা), 
Appear (প্রতিয়মান হওয়া)। 

Other Forms: 
Absconder (noun) ফেরারি।

Example Sentence: 
1. 'I cannot abandon my family nor abscond from my home just like that,’ he said.
2. The accountant absconded with the cash from the safe. 

Source: Live MCQ Lecture.
৮,২৭৯.
He has come round from illness. The underline word is-
  1. ক) a preposition
  2. খ) an adverb
  3. গ) a verb
  4. ঘ) an infinitive
ব্যাখ্যা
• 'Round' বিভিন্ন parts of speech হিসাবে ব্যবহৃত একটি শব্দ।
- He has come round from illness - এই বাক্যে round হচ্ছে adverb.
-  round as an Adverb (without a following noun)
- এখানে, round -ফিরে আসা অর্থে came verb কে modify করেছে বিধায়, এটি adverb.

• 'Round' শব্দটির বিভিন্ন parts of speech হিসেবে ব্যবহার নিচে দেয়া হলো -
 
- Adverb -- He came round to their belief. (ফিরে আসা) 
- Preposition -- The earth revolves round the sun. (চতুর্দিকে)
- Adjective -- A square peg in a round hole. (গোলাকার)
- Noun -- The evening was a round of pleasures. (চক্র)
- Verb -- We shall round the cape in safety. (ঘোরা)
৮,২৮০.
The rescuers urged that she ____ calm.
  1. reamined
  2. remain
  3. remains
  4. will remain
ব্যাখ্যা
• Correct sentence: The rescuers urged that she remain calm.

• Present Subjunctive -এর নিয়মানুসারে,
- এই বাক্যে Present Subjunctive verb 'urged' থাকায় that যুক্ত sub-ordinate clause -এ Subject -এর পরে verb -এর base form 'remain' হবে।

• Present Subjunctive:
- চাওয়া বা ইচ্ছা প্রকাশ করতে sub-ordinate clause -এ verb -এর base form ব্যবহারের রীতিই হলো- Present Subjunctive.
- এক্ষেত্রে structure হলো: Subject + verb (any tense)/Adjective + that + subject + verb -এর base form + ext. হয়।
- এক্ষেত্রে that যুক্ত sub-ordinate clause -এ সর্বদাই verb -এর base form হবে।
- 'be verb' এর ক্ষেত্রে শুধু 'be' বসে।
- British English -এ should + base form ব্যবহার হয়।

• Verb যেগুলো Present Subjunctive হিসেবে ব্যবহৃত হয়:
- Command, ask, advise, demand, decree, insist, move, prefer, propose, request, require, suggest, stipulate, urge, ইত্যাদি।

• Adjective যেগুলো Present Subjunctive হিসেবে ব্যবহৃত হয়:
- Important, urgent, suggested, recommended, obligatory, necessary, imperative, ইত্যাদি।

• Noun যেগুলো Present Subjunctive হিসেবে ব্যবহৃত হয়:
- Demand, insistence, suggestion, requirement, preference, proposal, recommendations, request, ইত্যাদি।

• উপরে উল্লিখিত Verbs/Adjectives/Nouns গুলো যদি Principle clause এ থাকে তখন উপরের নিয়ম অনুযায়ী verb বসে।

Source:
1. Cliffs TOEFL. 
2. A Passage to the English Language by S M Zakir Hussain.
৮,২৮১.
He is always late for meetings. Here, 'always' is -
  1. Adverb of Place
  2. Adverb of Manner
  3. Adverb of Quantity
  4. Adverb of Frequency
ব্যাখ্যা
→ Correct Answer: Adverb of Frequency.

→ Adverb of Frequency সেই ক্রিয়া-বিশেষণ যা কোনো কাজ কতবার (How often) বা কত ঘন ঘন হয় তা নির্দেশ করে।
- কিছু Adverb of Frequency এর উদাহরণ: Always (সর্বদা), Usually (সাধারণত),Often (প্রায়ই), Sometimes (কখনও কখনও), Rarely (দুর্লভ), Never (কখনও নয়)।

→ "He is always late for meetings." বাক্যটিতে 'always' শব্দটি Adverb of Frequency হিসেবে ব্যবহৃত হয়েছে।
'Always' শব্দটি এখানে ক্রিয়া 'is' এর আগে ব্যবহৃত হয়েছে, যা এটি একটি Adverb of Frequency হিসেবে চিহ্নিত করে।
- এটি নির্দেশ করে যে, তিনি সবসময় মিটিংয়ের জন্য দেরি করেন।
৮,২৮২.
That she is a skilled artist is widely acknowledged. Here 'That' is a/an -
  1. Preposition
  2. Pronoun
  3. Adverb
  4. Conjunction
ব্যাখ্যা
• That she is a skilled artist is widely acknowledged. Here 'That' is a Conjunction.
- এটি মূলত Subordinating Conjunction.

• Subordinating Conjunctions:
• যে Conjunction একটি clause এর শুরুতে বসে অন্য clause এর স্থান, কাল, ধরণ, মাত্রা, ইত্যাদি বুঝানোর জন্য ব্যবহৃত হয়, তাকে Subordinating Conjunction বলে।
-  এ ধরনের conjunctions এমন সব Clause এর শুরুতে বসে যে Clause অন্য Clause এর একটা অংশ বিশেষ হিসেবে ব্যবহৃত হয়।
- হয়ত Clause টা অন্য Clause এর Subject বা Object হিসেবে ব্যবহৃত হয় অথবা অন্য Clause এর কোন  Word কে Modify করার জন্য ব্যবহৃত হয় ।

• যেমন - 
- That he is an honest man is known to all.
- The man who works hard can prosper in life.
৮,২৮৩.
The greatest obstacle ______  progress is prejudice.(fill in the gap)
  1. on
  2. of
  3. to
  4. for
ব্যাখ্যা

Correct answer: to.
Complete sentence: The greatest obstacle to progress is prejudice.

• Obstacle:
- something that impedes progress or achievement
- বাধা; প্রতিবন্ধক।

• Appropriate preposition এর ক্ষেত্রে,
- "obstacle" পরে সবসময় "to" preposition ব্যবহৃত হয়।
- 'বাধা/ প্রতিবন্ধক' অর্থে obstacle এর সাথে to বসে।
- তাই শূন্যস্থানে to বসালে বাক্যটি পরিপূর্ণ হয়।

• উল্লেখ্য বাধা বা প্রতিবন্ধকতা বোঝাতে "Obstacle" এর সাথে Appropriate Preposition হিসেবে on/of/for এর কোন ব্যবহার নেই।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

৮,২৮৪.
This is a book of English language. Here the word 'English' is a/an-
  1. Noun
  2. Pronoun
  3. Adverb
  4. Adjective
ব্যাখ্যা
প্রদত্ত বাক্যে English শব্দটি একটি Adjective কেননা preposition এরপর দুইটি word থাকলে শেষেরটি noun এবং তার পূর্বেরটি Adjective হয়।
তাছাড়া পাশাপাশি দুটি noun বসলে পূর্বের noun টি Adjective হয়।
৮,২৮৫.
Recently Bangladesh _______ immense progress in all sectors.
  1. ক) experienced
  2. খ) has experienced
  3. গ) have experienced
  4. ঘ) have to experience
ব্যাখ্যা
Recently (সম্প্রতি) নিকটবর্তী অতীত নির্দেশ করে। 
মনে রাখতে হবে, নিকটবর্তী অতীত সাধারণত Past Tense না হয়ে Present Perfect Tense হয়।
Bangladesh – Singular হওয়ায় has experienced হবে। 
বাক্যের অর্থ : সম্প্রতি বাংলাদেশ সকল সেক্টরে প্রভুত উন্নতি করেছে।
৮,২৮৬.
Choose the correct sentence
  1. Either of the two options are acceptable.
  2. Either of the two options been acceptable.
  3. Either of the two options be acceptable.
  4. Either of the two options is acceptable.
ব্যাখ্যা

The correct answer is - ঘ) Either of the two options is acceptable.

Either নির্দেশ করে দুটি বস্তু/ব্যক্তির মধ্যে যে কোন একটি।
তাই এর পর সর্বদা singular verb ব্যবহার করতে হবে।

• Either:
- এই pronounটি মাত্র দু'টি ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয়ে যে কোন একটি কে নির্দেশ করে।
- এর পর সব সময় singular verb ব্যবহৃত হয়।
যেমনঃ
- Inc. Either of the two options are acceptable.
- Cor Either of the two options is acceptable.

- Inc. Either of the two boys are talent.
- Cor. Either of the two boys is talent.

- Inc. The two brothers went to the town; either of them have been to town before.
- Cor. The two brothers went to the town; either of them has been to town before.

• Distributive Pronoun:
- যে pronoun অনেকগুলো ব্যক্তি বা বস্তু থেকে একটি বস্তু বা ব্যক্তিকে আলাদা করে বুঝায় তাকে distributive pronoun বলে।
- Example: each, every, either, neither. 

Source: A Passage To The English Language. S. M. Zakir Hussain.

৮,২৮৭.
There is ______ milk in the bottle.
  1. very few
  2. very little
  3. many
  4. any
ব্যাখ্যা
Correct answer is খ) very little
Full sentence is - There is very little milk in the bottle.

• Determiners:
যেসব শব্দ Noun/Pronoun-এর নির্দিষ্টতা, অনির্দিষ্টতা, সংখ্যা বা পরিমাণ নির্দেশ করে তাদেরকে Determiners বলা হয়। যেমন- a, an, many, much, few, little ইত্যাদি।

• Countable Determiners:
- কিছু কিছু Determiners আছে যেগুলো countable এবং এরা countable noun-এর সাথে ব্যবহৃত হয়।
- Countable Determiners: many, few, a few, the few, several, a, an, either, neither, each, every.

• Uncountable Determiners:
- Uncountable determiner সমূহ uncountable noun-এর সাথে বসে।
- Uncountable Determiners: much, little, a little, the littleless, least.

- কিছু কিছু Determiner আছে যেগুলো countable ও uncountable উভয় প্রকার Noun-এর সাথে বসতে পারে।
Countable + Uncountable Determiners: some, a lot of, no.

Source: A passage to the English Language by S.M. Zakir Hussain.
৮,২৮৮.
Which word is an adjective?
  1. Miser
  2. Crime
  3. Special
  4. Laugh
ব্যাখ্যা

Answer - Special.

গ) Special: [adjective]
English meaning: not ordinary or usual; different from what is normal.
Bangla meaning: কোনো বিশেষ বা নির্দিষ্ট ধরনের; সাধারণ নয়, বিশিষ্ট; কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা অভিপ্রায়ের জন্য।

Special: [noun]
English meaning: something that is not usually available but is provided for a particular purpose or on one occasion.

 Other options,

ক) Miser: [noun]
English meaning: a person who loves money and hates spending it.
Bangla meaning: কৃপণ; অর্থপিশাচ; বখিল; কঞ্জুস।

খ) Crime: [noun]
English meaning: activities that involve breaking the law.
Bangla meaning:  আইনভঙ্গের অপরাধ।। 

ঘ) Laugh: [verb]
English meaning:  to make the sounds and movements of your face that show you think something is funny or silly.
Bangla meaning: (১) শব্দ করে হাসা; (তুলনীয় smile). laugh at (ক) আমোদ পাওয়া: laugh at a joke. (খ) কৌতুক করা; বিদ্রূপ বা উপহাস করা

Laugh: [noun]
English meaning: the act or sound of laughing.
Bangla meaning: হাসার শব্দ; হাস্যধ্বনি; হাসা

Source: 
- Oxford Dictionary.
- Accessible Dictionary.
- Cambridge Dictionary.

৮,২৮৯.
Find out the incorrect part of the following sentence.
The train was late. On the contrary, I managed to arrive on time.
  1. ক) to
  2. খ) on
  3. গ) late
  4. ঘ) On the contrary
ব্যাখ্যা
বাক্যটিতে On the contrary এর পরিবর্তে despite that বসালে বাক্যটির অর্থপূর্ণ হবে। বাক্যটির বাংলা অর্থঃ ট্রেনটি আসতে দেরি হয়েছিল। তা সত্ত্বেও (despite that) আমি সময়মতো পৌঁছতে পেরেছিলাম।
৮,২৯০.
Which type of part of speech is 'Rabble'?
  1. Noun
  2. Adjective
  3. Verb
  4. Both ক & গ
ব্যাখ্যা
• Rabble (noun/verb):
English Meaning:
1. A large group of noisy people who are or may become violent.
2. Ordinary people or people who are considered to have a low social position.
Bangla Meaning: উচ্ছৃঙ্খল জনতা।

Synonyms: The Masses (সাধারণ জনতা), Mob (ভীড়, সাধারণ লোক), Public (সাধারণ জনগন), Commoners (নিচু জাতের মানুষ) Crowd (জনতা, সাধারণ মানুষ)। 
Antonyms: Aristocracy (সম্ভ্রান্ত), Nobility(শরীফ), Elite (বিশেষ সুবিধাপ্রাপ্ত শ্রেণী), Upper class, (উচ্চবিত্ত,) Chosen (নির্বাচিত বিশেষ শ্রেণীর মানুষ)।

Example of Sentences:
The defeated army returned home as a demoralized rabble.
He views his opponents as a mindless rabble.

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
3. Cambridge Dictionary.
3. Live MCQ Lecture.
৮,২৯১.
Which one is correct: The river has ____ its banks.
  1. ক) overflown
  2. খ) overflowed
  3. গ) overflew
  4. ঘ) overloaded
ব্যাখ্যা
প্রশ্নে উল্লেখিত The river has ____ its banks - বাক্যটিতে has থাকায় বোঝা যাচ্ছে  বাক্যটি present perfect tense এ আছে। 
সুতরাং, এরপর verb এর past participle form বসবে। 
Structure: Subject + have/has + verb এর past participle form + object. 

Overflow - উপর দিয়ে প্রবাহিত হওয়া; কিনার বা সীমানা ছাপিয়ে প্রবাহিত হওয়া
এর past form এবং past participle form হচ্ছে - overflowed. 

সুতরাং, নিয়ামানুযায়ী সঠিক উত্তর হবে - overflowed.
Complete sentence: The river has overflowed its banks.
৮,২৯২.
Sumi has been working here _______ a long time.
  1. for
  2. since
  3. by
  4. before
ব্যাখ্যা

• Period of time এর পূর্বে for বসে।
- Period of time হচ্ছে সেই সময়কাল যাকে সময় গণনার একক (সেকেন্ড, মিনিট, শাস, বছর ইত্যাদি) দ্বারা গণনা করা যায়। Example: এক মিনিট, দুই মিনিট, এক ঘন্টা, দুই ঘন্টা, এক মাস, এক বছর ইত্যাদি।
- ব্যতিক্রম: (for) a long time (অনেক/ দীর্ঘ সময়/ দিন)

• Correct answer: Sumi has been working here for a long time.

• Point of time এর পূর্বে since বসে।
- point of time হচ্ছে সেই সময়কাল যাকে এক, দুই, তিন ইত্যাদি গণনার একক দ্বারা গণনা করা যায় না বরং কোনো মুহূর্ত বা সময়কে নির্দেশ করে।
- Example: গত সোমবার, গত সপ্তাহ/ মাস/ বছর, তিনটা (3 o'clock), সাড়ে তিনটা (3.30p.m. অথবা, half past three) ইত্যাদি।

• Example sentence:
- I have been waiting since half past three.
- It has been raining (for one hour/ since morning).

৮,২৯৩.
_______I have passed the exam.
  1. ক) Hurrah!
  2. খ) Ahh!
  3. গ) Wow!
  4. ঘ) Hey!
ব্যাখ্যা
Hurray - used to express joy or approval.
Example: ''Hurrah! She's here at last!''
“Hurrah! I have passed the exam.”
৮,২৯৪.
This is the best option.
"best" is :
  1. Verb
  2. Adjective
  3. Adverb
  4. Noun
ব্যাখ্যা
• The correct Answer: খ) Adjective.

- "Best" শব্দটি option মানে বিকল্প কেমন, তা বোঝাচ্ছে : এবং বলছে, এটি সর্বোত্তম।
- এটি হলো Adjective-এর Superlative form, যেমন:
- Good → Better → Best.

• Other options:
ক) Verb – "best" এখানে কোনো কাজ বোঝাচ্ছে না।

গ) Adverb – এটি ক্রিয়ার গুণ নয়, noun "option" এর গুণ বোঝাচ্ছে।

ঘ) Noun – "best" এখানে বস্তু নয়, বিকল্পটির গুণমান বোঝাচ্ছে।

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
৮,২৯৫.
Provided there are enough seats, anyone can come on the trip. Here the underlined part of the sentence is used as -
  1. ক) A noun
  2. খ) An adjective
  3. গ) A conjunction
  4. ঘ) A verb
ব্যাখ্যা

Provided (that); Conjunction
Bangla meaning: এই শর্তে (যে)।
এখনে Provided দ্বারা দুটি clause কে সংযুক্ত করা হয়েছে তাই এটি conjunction.
পর্যাপ্ত আসন থাকা সাপেক্ষে যে কেউ এই ভ্রমণে আসতে পারেন।

৮,২৯৬.
Put it on the shelf above. Here 'above' is -
  1. Noun
  2. Adverb
  3. Adjective
  4. Conjunction
ব্যাখ্যা

• Put it on the shelf above. Here 'above' is - Adverb.
- এখানে 'above' নির্দেশ করছে shelf-এর অবস্থান — অর্থাৎ উপরে কোন একটি shelf বোঝানো হচ্ছে।
- এটি 'shelf' নামক noun-এর অবস্থান ব্যাখ্যা করছে, কিন্তু এটি সরাসরি noun-এর আগে এসে modifier (adjective) হিসেবে ব্যবহৃত হয়নি।
- বরং এটি অবস্থান নির্দেশ করছে, কোথায় রাখবে তা বোঝাচ্ছে — তাই এটি Adverb.

Above: [adverb]
English meaning: at or to a higher place.
Bangla meaning: উপরে। 

Example: 
- Put it on the shelf above.
- Seen from above the cars looked tiny.
- I could hear somebody calling out my name from up above.

Source: Oxford Dictionary

৮,২৯৭.
We met Nila carrying a bouquet of white lilies.
- Here, 'carrying' is -
  1. Gerund
  2. Verbal noun
  3. Participle
  4. Infinitive
ব্যাখ্যা

• We met Nila carrying a bouquet of white lilies.
- Here, 'carrying' is a participle. 

- এখানে "carrying" হলো Present Participle.
- "Carrying a bouquet of white lilies" একটি participial phrase যা "Nila" কে বর্ণনা/modify করছে।

Meaning: আমরা Nila-কে দেখলাম যখন সে সাদা লিলি ফুলের একটি তোড়া বহন করছিল।

• Participle:
- A participle is a verb that ends in -ing (present participle) or -ed, -d, -t, -en, -n (past participle).
- Participles may function as adjectives, describing or modifying nouns/pronouns.
- Participle একই সাথে Verb ও Adjective এর কাজ করে।

• Participle মূলত তিন প্রকার। যথা: 

1. Present participle:
- Verb -এর সাথে ing যোগ হয়ে যদি adjective -এর কাজ করে অর্থাৎ, একই সাথে Verb ও adjective -এর কাজ করে, তাহলে তাকে present participle বলে।
- সহজ ভাষায় → present participle হলো Verb + ing = adjective = Verb + adjective কাজ করে।
- Present participle দ্বারা চলমান sense বোঝায়।
- যেমন: I saw a flying bird.

2. Past participle:
- সাধারণত verb এর সাথে -ed যোগ করে তৈরি হয় (যেমন: played, walked), তবে অপ্রচলিত verb এর আলাদা রূপ থাকে (যেমন: eaten, driven, seen)।
- এটি perfect tense এবং passive voice তৈরিতে ব্যবহৃত হয়, এবং adjective হিসেবেও ব্যবহৃত হতে পারে।
- যেমন: The broken window needs fixing.

3. Perfect participle:
- এটি having + past participle দ্বারা তৈরি হয় (যেমন: having eaten, having seen)। এটি এমন বোঝাতে ব্যবহৃত হয় যে, একটি কাজ অন্য কাজের আগে সম্পন্ন হয়েছিল।
- যেমন: Having finished the work, he left.

অন্যদিকে,
• Gerund:
- Verb -এর সাথে ing যোগ হয়ে যদি noun -এর কাজ করে অর্থাৎ, একই সাথে Verb ও noun -এর কাজ করে, তখন তাকে Gerund বলে।
- সহজে → Gerund = Verb + ing = noun = Verb + noun -এর কাজ করে।
- Gerunds don’t describe action—they act as nouns.
- যেমন: I like reading.

• Infinitive:
- Infinitive হচ্ছে verb এর base form অথবা to + base form.
- যেমন: carry, to carry.

• Infintive দুই রকম হতে পারে। যেমন:
- To -যুক্ত infinitive এবং
- To -বিহীন infinitive বা Bare Infinitive.

• Verbal Noun:
- কোন বাক্যের Verb + ing - এর পূর্বে the এবং পরে of থাকলে তাকে Verbal Noun বলে।
- The + verb+ing + of = verbal noun.
- যেমন: The writing of a good letter is difficult.

Source: 
1. High School English Grammar and Composition by Wren And Martin.
2. A Passage to the English Language by S.M. Zakir Hussain.

৮,২৯৮.
Identify the correct sentence.
  1. He would like to having a slice of cake for dessert.
  2. He would like to have a slice of cake for dessert.
  3. He would like having a slice of cake for dessert.
  4. He would like have a slice of cake for dessert.
ব্যাখ্যা
• সঠিক বাক্যটি হচ্ছে - He would like to have a slice of cake for dessert.

• কিছু কিছু verb আছে যেগুলোর পর যদি আরেকটি verb ব্যবহার করতে হয় তাহলে, Infinitive (to + verb এর base form) ব্যবহার করতে হয়।
- Verb + Ing ব্যবহার করা যাবে না।
- We use the to-infinitive after certain verbs (verbs followed by to-infinitive), particularly verbs of thinking and feeling.
- অর্থাৎ, নির্দিষ্ট কয়েকটি verb যেগুলো কোন thinking বা feeling অর্থ দেয় এর পর infinitive বসে।
- 'would like' এমন একটি verb এর উদাহরণ।

• এই verb গুলো হচ্ছে:
- advise, agree, arrange, resemble, demand, propose, managem suggest, refuse, ask, seem choose, decide, expect, forget, hate, hope, intend, learn, like, love, mean, plan, prefer, remember, want, would like/love ইত্যাদি।
৮,২৯৯.
Six soldiers were concerned ____ the plot.
  1. ক) at
  2. খ) with
  3. গ) in
  4. ঘ) for
ব্যাখ্যা
Concerned for/about - a worried or nervous feeling about something.
বাংলা অর্থ = কোন কিছু সম্পর্কে উদ্বিগ্ন হওয়া।
Example - I'm a bit concerned about/for your health.

Concerned in = involved n something.
বাংলা অর্থঃ কোন কিছুতে জড়িত থাকা।
Nine men were concerned in the plot.
অর্থাৎ, নয় জন লোক গোপন পরিকল্পনা বা ষড়যন্ত্রটিতে জড়িত ছিল।

Concerned with = interested in, in a context.
বাংলা অর্থঃ আগ্রহী/কোন বিষয়ে
Example - She was more concerned with flirting than with getting the job done. Today's lesson is concerned with punctuation.

Source: Longman Dictionary of Contemporary English, Cambridge and Merriam-Webster Dictionary.
৮,৩০০.
Each of the daughters joined _______ father's business.
  1. his
  2. her
  3. their
  4. one's
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - her.
- Complete sentence: Each of the daughters joined her father's business.

• প্রশ্নটি মূলত possessive pronoun বাক্যে possessive pronoun এর ব্যবহারের উপর ভিত্তি করে করা হয়েছে।
- নিয়মানুযায়ী, Each/each of/anybody/everyone/no one/one of এদের possessive adjective হিসেবে his/her বসবে৷
-  তবে feminine gender- এর কথা বলা থাকলেই শুধু her বসবে, বাকী সবক্ষেত্রে his হবে।
- One এর Possessive Case one's বসে, his বা her বসে না।