PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
Parts of Speech
Parts of Speech
PrepBank · পাতা ৫০ / ২০০ · ৪,৯০১–৫,০০০ / ২০,১১০
The boy seems to be particular ___ his work.
ব্যাখ্যা
- Bangla Meaning: বিশেষ যত্নবান, খুতখুতে।
- English Meaning: nice in taste.
- The boy seems to be particular about his work.
- ছেলেটি তাঁর কাজের ব্যাপারে যত্নশীল।
Source Merriam-webster, Accessible Dictionary.
ব্যাখ্যা
Complete sentence: I don't know whose book it is.
• Whose means belonging to a person - কার।
- Who's means "who is."
- Who - কে।
- Whom - কাকে।
• যেহেতু বইটি কার আমি জানি না এমন অর্থ প্রকাশ করছে তাই শূন্যস্থানে whose বসালে বাক্যের অর্থ পূর্ণতা পাবে।
- Who, whose, which, whom হচ্ছে relative pronouns.
ব্যাখ্যা
She is worried about his joining the dangerous mission. Here 'joining' is used as - Gerund.
• Possessive adjective এর পর gerund বসে৷
- preposition এবং gerund (verb + ing) এর মাঝে Possessive Adjective বসে।
- structure: preposition + Possessive Adjective + gerund (verb + ing).
- যেমন- প্রশ্ন প্রদত্ত বাক্যে his হলো possessive adjective; তাই এরপর gerund হিসাবে joining বসেছে।
• Gerund:
- Verb এর সাথে ing যোগ হয়ে যদি noun এর কাজ করে অর্থাৎ Verb ও noun এর কাজ করে, তাহলে তাকে Gerund বলে।
- A Gerund is a double part of speech - a Noun and Verb combined.
• Gerund ব্যবহৃত হয়:
- Subject অথবা object হিসেবে;
- Preposition এর object হিসেবে;
- Verb এর complement হিসেবে;
- Compound noun হিসেবে ব্যবহৃত হয়।
ব্যাখ্যা
English Meaning: Not clearly determined or established.
Bangla Meaning: অনির্দিষ্ট; অনিয়ত; অস্পষ্ট; অনির্ণীত; (গণিত): an indeterminate quantity, যে রাশির কোনো নির্দিষ্ট মূল্য নেই; অনির্দিষ্ট রাশি।
Other Forms:
- Indeterminable (adjective);
- Indeterminably (adverb);
- Indeterminacy (noun);
- Indetermination (Noun);
- indeterminateness (Noun).
Synonyms:
Undetermined (অনির্ধারিত),
Unpredictable (অনিশ্চিত),
Vague (অনিশ্চিত; অনিশ্চয়তাসূচক),
Indefinite (অনির্দিষ্ট),
Unspecific (অনির্দিষ্ট)।
Antonyms:
Known (জানা; অবগত হওয়া),
Definite (সুস্পষ্ট; নির্দিষ্ট),
Clear (স্বচ্ছ; নিশ্চিত),
Decisive (নিশ্চায়ক),
Definable (সংজ্ঞায়িত)।
Example Sentence:
1. He seems to be being asked to look at what industry might need at some indeterminate time in the future.
2. Juvenile criminals are sometimes sentenced to indeterminate prison terms rather than a fixed length of time.
Source: Live MCQ Lecture.
ব্যাখ্যা
• Complete Sentence: She studied very hard, but she could not pass the exam.
• Bangla Meaning: সে খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করেছিল, কিন্তু সে পরীক্ষায় পাস করতে পারেনি।
• এখানে ‘but’ Coordinating Conjunction হিসেবে ব্যবহৃত হয়েছে।
• Coordinating Conjunction হিসেবে ‘But’ এর ব্যবহার:
- কিন্তু/তবে অর্থে but ব্যবহৃত হয়।
- বিপরীত বা বৈপরীত্যপূর্ণ দুটি ধারণাকে যুক্ত করতে but ব্যবহৃত হয়।
- অর্থাৎ, প্রথম clause-এর প্রত্যাশার বিপরীত কিছু বোঝাতে but ব্যবহৃত হয়।
• প্রশ্নে উল্লিখিত বাক্যের দ্বিতীয় clause টি প্রথম clause-এর বিপরীত ফলাফল প্রকাশ করছে।
- তাই, এদের মধ্যে সংযোগ স্থাপনের জন্য ‘but’ সঠিক হবে।
• More Examples:
He is poor but honest.
I called her many times, but she didn’t answer.
• Other Options:
• even: একা conjunction হিসেবে ব্যবহৃত হয় না; সাধারণত even if/even though ব্যবহৃত হয়।
• or: বিকল্প বোঝাতে বা/অথবা অর্থে ব্যবহৃত হয়।
• for: কারণ বোঝাতে ব্যবহৃত হয়, কিন্তু এখানে কারণ নয় বরং বিপরীত অর্থ প্রকাশ করা হয়েছে।
• Coordinating Conjunctions:
- Coordinating Conjunctions হলো এক ধরনের linking words.
- এরা দুটি independent clause-কে যুক্ত করে।
- যেমন: and, but, or, so, for, nor, yet.
Source: Cambridge Dictionary, Merriam-Webster Dictionary.
ব্যাখ্যা
- সাধারণত Consonant sounds এর পূর্বে a এবং Vowel sounds এর পূর্বে an বসে।
- কিন্তু প্রথমে consonant থাকলেও তার উচ্চারণ vowel এর মতো হলে সেক্ষেত্রে ‘an' বসে।
- প্রদত্ত বাক্যে Heirness এর উচ্চারণ 'এআর' অর্থাৎ Vowel sounds এর মতো।
- তাই Heir এর পূর্বে an বসবে।
ব্যাখ্যা
যেমনঃ A one(ওয়ান), a one-taka note, a one-eyed deer.
English Sentence: Give me a one hundred taka note.
বাংলা অর্থ- আমাকে একশত টাকার একটি নোট দাও।
Reference: A Passage to the English Language, S.M. Zakir Hussain
ব্যাখ্যা
- Complete sentence: His comments were derogatory to the team's efforts, undermining their hard work.
• Derogatory (adjective)
English Meaning: expressive of a low opinion.
Bangla Meaning: (সম্মান, মর্যাদা, খ্যাতি ইত্যাদির পক্ষে) হানিকর; অবমাননাকর।
- "অবমাননাকর" বোঝাতে derogatory এরপর 'to' বসে।
Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
ব্যাখ্যা
- Bangla Meaning: জীবন; প্রাণ।
- এর plural form হচ্ছে - Lives.
- সাধারণত যেসব noun এর শেষে f বা fe থাকে তাদের f বা fe এর স্থলে ves যোগ করে plural হয়।
Source: Bangla Academy Dictionary.
ব্যাখ্যা
• Correct answer: Adjective.
• Pallid (adjective)
- English Meaning: Of a person, their face, etc.) pale, especially because of illness.
- Bangla Meaning: ফ্যাকাসে; মলিন; রুগ্ণ দেখায় এমন।
- Synonyms: Pale (ফ্যাকাশে), Colorless (বিবর্ণ), Bloodless (রক্তাল্পতাগ্রস্থ), Livid (পাংশুবর্ণ), Sick (অসুস্থ)।
- Antonyms: Healthy (স্বাস্থ্যবান), Strong (শক্তিশালী), Hefty (ধরণী), Salubrious (স্বাস্থ্যপ্রদ), Tidy (পরিচ্ছন্ন)।
Other Forms:
- Pallidly(adverb); - Pallidness (noun).
Example Sentence:
1. She found him on the bed, pallid and shivering.
2. His Pallid face easily caught in the eyes of the Headmistress.
Source: Live MCQ Lecture.
ব্যাখ্যা
Correct answer: Fill.
Full (adjective)
- English meaning: holding or containing as much as possible or a lot.
- Bangla meaning: ভরতি; ভরা; পূর্ণ; পরিপূর্ণ; ভরপুর; সংকুল; আকীর্ণ; সমাকীর্ণ; টইটম্বুর।
Fill (verb/ noun)
- English meaning: to make or become full; to use empty space.
- Bangla meaning: পরিপূর্ণ সরবরাহ; পূর্ণ পরিমাণ; যে পরিমাণ দ্বারা পরিপূর্ণ বা পরিতৃপ্ত হওয়া যায়।
Other options:
ক) Fully (adverb)
- English meaning: in a full manner or degree: completely.
- Bangla meaning:সম্পূর্ণরূপে।
খ) Fulfillment (noun)
- English meaning: the act or process of fulfilling
- Bangla meaning: সিদ্ধি; সংসিদ্ধি; পূরণ; পরিতৃপ্তি।
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
ব্যাখ্যা
- Bangla meaning: তাদের সকলেরই পাঁচ বছরের জন্য দেশে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল।
• debar someone from something/doing something
- English Meaning: to stop someone from doing something by law or by official agreement
- Bangla Meaning: নিবারিত করা; বাইরে রাখা; আইনের সাহায্যে কাউকে কোনো অধিকার থেকে বঞ্চিত করা কিংবা কিছু করা থেকে বিরত রাখা।
• More examples:
1. The law debars him from running for reelection.
2. He was debarred from the club for unacceptable behaviour.
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
ব্যাখ্যা
• The correct answer is - Economies.
• Economy (Noun)
- Bangla Meaning: অর্থনীতি; অর্থ; দ্রব্য ও জনসম্পদের নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা; অপব্যয় পরিহার; মিতব্যয়।
- এর plural form হলো- Economies.
• Other forms:
- Economics (Noun) - অর্থনীতি; দ্রব্যের উৎপাদন; বণ্টন ও ভোগসংক্রান্ত বিজ্ঞান।
- Economic (Adjective) - অর্থনীতিসংক্রান্ত; অর্থনৈতিক।
- Economical (Adjective) - মিতব্যয়ী; হিসাবি।
- Economize (Verb) - ব্যয় সংকোচ করা।
- Economically (Adverb) - অর্থনৈতিকভাবে / অর্থনীতির দিক থেকে।
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
ব্যাখ্যা
English Meaning: To escape and hide somewhere, especially because you have stolen something.
Bangla Meaning: (with) (from) ফেরার হওয়া; আত্মগোপন করা।
Other Forms:
- Absconder (noun) ফেরারি।
Example Sentence:
1. I cannot abandon my family nor abscond from my home just like that,’ he said.
2. The accountant absconded with the cash from the safe.
Source: Live MCQ Lecture.
ব্যাখ্যা
- আলোচ্য বাক্যে ‘widespread’ হল ‘widespread’ verb এর past participle এবং এটা ‘outbreak’ noun টিকে modify করার মাধ্যমে adjective এর কাজ করছে।
- সুতরাং, এটা এখানে Participle.
Source: Cambridge Dictionary
ব্যাখ্যা
অন্যান্য অপশনগুলো হচ্ছে:
Destroy (verb): ধ্বংস/নষ্ট/বিধ্বস্ত/বরবাদ/পয়মাল করা।
Destruction (noun): ধ্বংস; বিনাশ; বিনষ্টি; সর্বনাশ; ধ্বংস বা সর্বনাশের হেতু।
Destructively (adverb): ধ্বংসাত্মকভাবে।
Source: Accessible Dictionary by Bangla Academy.
ব্যাখ্যা
Adverbs that change or qualify the meaning of a sentence by telling us when things happen are defined as adverbs of time.
- যে adverb কোনকিছু কখন/কোন সময়ে ঘটেছে তা বর্ণনা/উল্লেখ করে তাকে Adverb of time বলে।
- এই ধরণের adverb গুলো ক্রিয়া সম্পন্ন হওয়ার সময় বুঝায় অর্থা , 'when?' বা 'কখন?' উত্তর দেয়।
- এটা sentence এর শুরুতে অথবা শেষে ব্যবহৃত হয় ।
- Adverbs of time: Yesterday, today, afterward, always, immediately, last month, now, soon, etc. are common.
যেমন -
- I will talk to you later.
- I will ever love you.
- He will never come back.
ব্যাখ্যা
By = দ্বারা, পাশে
For = জন্য
Besides = ছাড়াও, তাছাড়া
বাক্যের মানানসই অর্থ : নিজে মস্ত বড় একটা ভুল করা ছাড়াও সে ব্যর্থতার জন্য অন্যদেরকে দোষারোপ করেছিল।
অর্থাৎ তার অপরাধ ছিল ২টা। একটা হচ্ছে নিজে বড় ধরনের একটা ভুল করা।
আর ২য়টা হচ্ছে ভুলের কারণে ব্যর্থতার দায় নিজে না নিয়ে অন্যদের দোষারোপ করা।
Beside, by বা for দিয়ে মানানসই অর্থ তৈরি হয় না।
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - to hiding.
- Complete sentence: Walter is getting used to hiding his criminal activities from Hank.
- Bangal Meaning: ওয়াল্টার হ্যাঙ্কের কাছে তার অপরাধমূলক কর্মকাণ্ড লুকানোতে অভ্যস্ত হয়ে যাচ্ছে।
• be used to/ get used to এর পর verb + ing বসে।
- Be used to/get used to এর পরে noun অথবা Gerund বসে।
- Structure: subject + be/get + used to + [verb + ing] / noun.
- be/get used to = অভ্যস্থ থাকা।
- উল্লেখ্য,
- শুধু used to থাকলে verb এর base form বসে।
• এছাড়াও
• বাক্যে mind, cannot help, could not help, with a view to, look forward to, be used to, worth ইত্যাদির পর কোনাে Verb আসলে উক্ত Verb - এর সাথে ing যুক্ত হয়।
যেমন:
- I am looking forward to seeing you.
- Would you mind helping me with my homework?
- I cannot help laughing at his jokes.
- He joined the course with a view to improving his skills.
- I am used to waking up early every day.
- She is getting used to driving on busy roads.
- This book is worth reading again and again.
ব্যাখ্যা
book অর্থ এখানে ‘বুকিং দেয়া’। অতএব, এটা এখানে Verb হিসেবে ব্যবহৃত হয়েছে।
ব্যাখ্যা
- তাই শূন্যস্থানে সঠিক উত্তর হবে - must have been.
- Complete sentence: - They laughed a lot last night; The film must have been very funny.
..........................................................................
• Must have
- We use must have + past participle when we feel sure about what happened.
Example:
- Who told the newspapers about the prime minister's plans? It must have been someone close to him.
- The thief must have had a key. The door was locked and nothing was broken.
- Oh, good! We've got milk. Mo must have bought some yesterday.
- The streets are wet; It must have rained last night.
• Might have / may have
- We can use might have or may have + past participle when we think it's possible that something happened.
Example:
- I think I might have left the air conditioning on. Please can you check?
- Police think the suspect may have left the country using a fake passport.
Source: British Council
ব্যাখ্যা
এটি Abstract Noun.
- যে Noun কোনো অবস্তুগত ধারণা বা গুণকে নির্দেশ করে, যার কোনো বাহ্যিক অস্তিত্ব নেই এবং যা ছোঁয়া যায় না, গন্ধ দ্বারা বা শ্রবণ দ্বারা বোঝা যায় না কিন্তু কল্পনা দ্বারা বোঝা যায় তাদেরকে Abstract Noun বলে।
ব্যাখ্যা
• Relative pronoun (who, whom, which, what, when, whose, how, that) থাকলে Antecedent (Relative pronoun এর পূর্বের Noun/pronoun) অনুযায়ী verb বসে।
• প্রদত্ত বাক্যে whom এর পূর্বে 'he' subjective form এ বসবে এবং সে অনুযায়ী verb হবে singular অর্থাৎ has.
- Complete sentence: It is he whom the panel has chosen.
ব্যাখ্যা
- English meaning: A man who is the head of an abbey of monks.
- Bangla meaning: মঠাধ্যক্ষ।
• Feminine gender: abbess.
• Other options,
• Nun (Feminine gender)
- এর অর্থ সন্ন্যাসিনী।
- এর Masculine gender হচ্ছে Monk (সন্ন্যাসী)।
• Priestess (Feminine gender)
- এর অর্থ যাজিনী।
- এর Masculine gender হচ্ছে Priest (যাজক; পুরোহিত)।
• Lady Monk
- ভুল/ অপ্রচলিত রূপ।
Source: Accessible Dictionary by Bangla Academy.
ব্যাখ্যা
এ Verb এর Object টাই মূলত Subject. Subject এর কাজ হচ্ছে Object কে দিয়ে সেটা করিয়ে নেয়া।
Causative Verb যুক্ত sentence Active Voice এ হলে ২টি structure হয়। যথা
i) Subject + make/ have + Object* + Verb এর Base Form
=> I make him do the work. (আমি তাকে দিয়ে কাজটি করাই)
ii) Subject + get/ cause + Object* + to + Verb এর Base Form (এ Object টি পরের Verb এর Subject হবে।) যেমন
=> I get him to do the work. (আমি তাকে দিয়ে কাজটি করাই)
Causative Verb যুক্ত sentence Passive Voice এ হলে ২টি structure হয়। যথা -
(i) Sub+ make/ have/ get/ cause + Obj*+ Verb এর Past Participle (*এ Obj-টি পরের Verb এরও Obj)
=> I make the work done by him.
(ii) Sub+ (be)+ make/ cause এর Past Participle (made/ caused) + to + Verb
=> He was made to do the work.
ব্যাখ্যা
• Collective noun:
যে সকল Noun দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি, বস্তুর সমষ্টিকে বোঝায় তাদেরকে Collective Noun বলে। অর্থাৎ কিছু Common Noun এর সমষ্টিকেই collective noun বলে।
• আরও কিছু Collective noun হচ্ছে:
- cattle, flock, navy, committee, library, army, police, team, infantry, party, jury, herd, pack, group, meeting, crowd, family, audience, class, school ইত্যাদি।
Source:
Advance Learner's Grammar and Composition by Chowdhury and Hossain, A passage to the English language by S. M. Zakir Hussain.
I start my new job tomorrow. _____!
ব্যাখ্যা
• Complete sentence: I start my new job tomorrow. Yikes!
- "আমি কাল আমার নতুন চাকরি শুরু করছি। উফ্!"
- এখানে "Yikes!" একটি interjection, যা বিস্ময়, উত্তেজনা বা হালকা ভীতির অনুভূতি প্রকাশ করতে ব্যবহৃত হয়।
- অর্থাৎ, নতুন চাকরি শুরু করবে এজন্য সে কিছুটা worried.
- তাই এখানে best exclamation হবে Yikes!
• More examples: Yikes! I left my keys inside the house.
• অন্যদিকে,
• Alas (interjection)
- an expression of sadness or disappointment, especially when there is no hope that a situation will change.
• Ouch (interjection)
- used to express sudden physical pain.
- যেমন: Ouch, you’re hurting me!
• Fie (interjection)
English meaning: used to express disgust or outrage, used to express anger, disapproval, or disappointment
Bangla Meaning: অনুমোদন বা বিরক্তিসূচক অব্যয়বিশেষ- ছিঃ ছিঃ; ধিক্: fie upon.
Source:
1. Cambridge Dictionary.
2. Merriam-Webster Dictionary.
ব্যাখ্যা
• যেকোনো নামই হচ্ছে Noun।
• Noun হচ্ছে parts of speech এর একটি প্রকার।
• তাই noun to interjection এর প্রতিটিই noun হবে।
ব্যাখ্যা
English Meaning: Not moving or not able to move.
Bangla Meaning:
(১) জড়; অচেতন: inert matter.
(২) সক্রিয় রাসায়নিক গুণবর্জিত; নিষ্ক্রিয়: inert gases.
(৩) (দেহ ও মনে) ভারী ও মন্থর; জড়; নিশ্চেষ্ট।
Synonyms:
Motionless (গতিহীন; নিশ্চল),
Inactive (অক্রিয়; নিষ্ক্রিয়),
Static (স্থিত; অনড়/স্থির অবস্থায়),
Idle (অলস),
Unused (অব্যবহৃত)।
Antonyms:
Moving (চলনশীল),
Active (সক্রিয়),
Busy (ব্যস্ত),
Functioning (চালু থাকা, কাজ করা),
Working (কার্যরত)।
Other Forms:
- Inertia (noun) [uncountable noun]- জড়তা।
Example Sentence:
1. She lay inert in her bed.
2. How does he propose to stimulate the inert economy and create jobs?
Source: Live MCQ Lecture.
ব্যাখ্যা
• Relative pronoun (who, whom, which, what, when, whose, how, that) থাকলে Antecedent (Relative pronoun এর পূর্বের Noun/pronoun) অনুযায়ী verb বসে।
• প্রদত্ত বাক্যে whom এর পূর্বে he subjective form এ বসবে এবং সে অনুযায়ী verb হবে singular অর্থাৎ has.
- Complete sentence: It is he whom the committee has chosen.
Here, the word "Near" is -
ব্যাখ্যা
• The train is drawing near. Here, the word "Near" is - adverb.
- Near এখানে adverb, কারণ এটি drawing (verb) কে modify করছে।
- 'Near' শব্দটি বিভিন্ন parts of speech হিসেবে ব্যবহৃত হতে পারে।
• Near (Adverb):
- English Meaning: at, within, or to a short distance or time; almost, nearly, closely.
- Bangla Meaning: কাছে; নিকটে; অদূরে।
• উল্লিখিত বাকি অপশনগুলো,
• Near (Verb):
- English Meaning: come near to; approach.
- Bangla Meaning: কাছে/কাছাকাছি আসা; নিকটবর্তী হওয়া।
- যেমন: The company is nearing its goal of full automation.
• Near (Preposition):
- English Meaning: close to.
- Bangla Meaning: কাছে; নিকটে।
- যেমন: He lives near the river. (Preposition)
- Noun/ Noun Phrase (article + noun) এর পূর্বে Preposition বসে।
• Near (Adjective):
- English Meaning: located a short distance away.
- Bangla Meaning: নিকটবর্তী; সম্পর্কিত; স্থান বা কালের নিকটবর্তী।
- যেমন: Only his near relatives were invited to the wedding.
Source: Oxford Dictionary, Merriam-Webster Dictionary.
ব্যাখ্যা
- Could you deal out the money?
- The cards were fairly dealt.
• Deal somebody a blow; deal a blow at/to somebody
(ক) আঘাত বা প্রহার করা: The robber dealt me a blow on the head.
(খ) (লাক্ষণিক) আহত/ক্ষুব্ধ করা; মানসিকভাবে বিপর্যস্ত করা: The recession dealt many small businesses a severe blow.
• Deal in something ব্যবসা/কারবার করা।
- He deals in writing materials.
• Deal with somebody/at a place ব্যবসা/লেনদেন করা।
- He is a dishonest businessman, I do not deal with him.
- Do you deal at the shop?
• Deal with
(ক) মেলামেশা/সম্পর্ক রক্ষা করা: She is easy/impossible/difficult to deal with.
(খ) আচরণ/ব্যবহার করা: I don’t know how to deal with such precocious children.
(গ) (কাজ-কারবার সম্বন্ধে) ব্যবস্থা/বিহিত করা; Let’s deal with one problem at a time. (
ঘ) উপজীব্য করা; বিষয়বস্তুরূপে নেওয়া: The article deals with rural poverty.
(৫) deal well/badly by somebody তার সঙ্গে ভালো/মন্দ ব্যবহার করা/আচরণ করা (সাধারণত passive) He’s been well dealt by me.
Source: Accessible Dictionary by Bangla Academy.
ব্যাখ্যা
- বস্তুর ক্ষেত্রে which/that বসে
- ব্যক্তি নয় ও বস্তুও নয় এমন বোঝাতে what বসে
Example: I like what I see.
Source: Advanced Learner’s by Chowdhury & Hossain
ব্যাখ্যা
little এবং much কেবল uncountable noun কে modify করে।
ব্যাখ্যা
• happened to = ঘটনাক্রমে কোন কিছু করা।
- পরের অংশ Past হওয়ার কারণে may/ will ব্যবহার করা যাবে না।
এখানে অর্থ অনুসারে happened to হবে।
বাক্যের অর্থ - আমি ট্রেনে ভ্রমণ করার সময় তার সাথে আমার দেখা হয়েছিল।
ব্যাখ্যা
English meaning: a person who you know well and who you like a lot, but who is usually not a member of your family
Bangla meaning: বন্ধু; বান্ধব; সখা; সুহৃদ; মিত্র; বয়স্য।
Options,
- Friending: gerund or present participle
- Friendship: noun
- Friended: Adjective
- Befriend: Verb.
অপশন বিবেচনা করে দেখা যায়, The verb form of the word 'friend' is- befriend.
Source: Cambridge, Collins, Accessible Dictionary.
ব্যাখ্যা
• If: [noun]
English meaning: something that is not certain or not yet decided.
Bangla meaning: কোন কিছু নিশ্চিত নয় বা এখনও সিদ্ধান্ত হয়নি।
Example:
- There's a big if hanging over the project.
- The plan contains a lot of ifs.
• There's a big if hanging over the project.
- বাক্যটির মধ্যে "if" একটি noun হিসেবে ব্যবহৃত হয়েছে। এখানে "if" ব্যবহৃত হচ্ছে একটি শর্ত বা প্রশ্ন অর্থে, যা প্রজেক্টের উপর ঝুলে আছে। অর্থাৎ, "if" এখানে একটি প্রশ্ন বা শর্ত বোঝাচ্ছে, যা noun হিসেবে কাজ করছে।
"There's a big if over the project" এর মানে হলো, "প্রকল্পটির উপর একটি বড় শর্ত বা প্রশ্ন রয়েছে।"
Source: Cambridge Dictionary.
ব্যাখ্যা
• Materiel noun
- যে Noun দ্বারা কোন বস্তু বা পদার্থকে নির্দেশ করে তাকে Material noun বলে।
- Material noun সাধারণত uncountable noun হয়। একে গণনা করা যায় না কিন্তু পরিমাপ বা ওজন করা যায়।
- gold (স্বর্ণ; সোনা) হলো Material noun, কারণ এটি পদার্থ বা বস্তু বাচক এবং একে গণনা করা যায় না কিন্তু পরিমাপ বা ওজন করা যায়।
- আরো উদাহরণ: Silver, Iron, Cotton, Diamond, Milk, Paint, Rubber, Paper, Steel, Sand, Wood, Mutton, Oil etc.
ব্যাখ্যা
• ভবিষ্যৎকালের ক্ষেত্রে কোনো কাজ নির্দিষ্ট সময়ের আগে শেষ হবে বোঝাতে before/by ব্যবহৃত হয়।
• in ব্যবহৃত হয় ভবিষ্যতে ব্যাপক সময়ের মধ্যে (within a period of time) কিছু সম্পন্ন হলে।
• since ব্যবহৃত হয় অতীতের নির্দিষ্ট সময় থেকে শুরু বোঝাতে।
• for ব্যবহৃত হয় সময়ের ব্যাপ্তি বোঝাতে।
• প্রদত্ত বাক্যটি Future Perfect Tense এ আছে এবং Monday একটি নির্দিষ্ট সময় নির্দেশ করছে।
- তাই এখানে before/by বসাতে হবে।
Complete Sentence: Rahim will have completed the assignment before Monday.
ব্যাখ্যা
• 'to be' এবং 'having 'এর পর মূল verb এর Past participle হয়।
- Active voice এ 'having' ব্যবহৃত হয় যখন কর্তা নিজে কাজ করে।
- আর passive voice এ ব্যবহৃত হয় যখন ক্রিয়া দ্বারা কর্তার অবস্থা নির্দেশিত হয়।
Example:
- The thief ran away having taken the ornaments.
- The principal desired the notice to be hung.
Complete Sentence - Having grown up in a rural area, he has a profound appreciation for nature and its beauty.
Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.
ব্যাখ্যা
তাই সঠিক উত্তরটি হবে - It is high time we gave up smoking.
Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.
ব্যাখ্যা
আর 'very' যেহেতু adjective - sick কে modify করেছে তাই এটি Adverb.
ব্যাখ্যা
• Well begun is half done.
- এ বাক্যে begun হচ্ছে verb।
- এই verb কে modify করছে Well শব্দটি।
- কাজটি ভাল করে শুরু করবে বোঝাচ্ছে।
- এ কারণে Well শব্দটি Adverb হিসেবে বাক্যে ব্যবহৃত হয়েছে।
Source: Applied Enghlish Grammar & Composition By P.C.Das
ব্যাখ্যা
• slog away (phrasal verb with slog verb)
English Meaning: to work very hard for a long time.
Bangla Meaning: কষ্ট করে পরিশ্রম করা বা অবিরাম কঠোর পরিশ্রম করা।
Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
ব্যাখ্যা
Correct answer: whereas.
- Complete Sentence: He is a saint whereas his brother is a thief.
- "Whereas" একটি "Conjunction" যা দুটি ভিন্ন বা বিরোধী বা বিপরীতধর্মী ধারণার বা তথ্যের মধ্যে তুলনা করতে ব্যবহৃত হয়।
• Use of "Whereas"
- একটি সংযোজক শব্দ (conjunction), যা দুটি ভিন্ন বা বিরোধী ধারণা বা তথ্যের মধ্যে তুলনা করতে ব্যবহৃত হয়।
- বাংলায় এর অর্থ "যেহেতু", "যখন", "পক্ষান্তরে"।
- এটি বাক্যের দুটি অংশের মধ্যে পার্থক্য বোঝাতে সাহায্য করে, যেমন: "I like books whereas my brother likes cricket"
Other options:
ক) Because
- এটি কারণ বা যুক্তি বোঝানোর জন্য বাক্যের দুটি Clause কে যুক্ত করতে ব্যবহৃত হয়।
- He failed the test because he didn't study.
গ) Whenever
- পুনরাবৃত্তিমূলক ঘটনা বোঝাতে বা কোনো নির্দিষ্ট ঘটনার সময় উল্লেখ করতে ব্যবহৃত হয়।
- Whenever it snows, kids build a snowman।
- I always feel happy whenever I am with my family.
ঘ) If
- কোনো শর্ত বা সম্ভাব্য/অসম্ভব পরিস্থিতি এবং তার ফলাফল বোঝাতে ব্যবহৃত হয়।
- If You work hard you will succeed in life.
Source:
1. A Passage to the English Language by S.M. Zakir Hussain.
2. Live MCQ Lecture.
ব্যাখ্যা
- বাক্যের verb বা ক্রিয়াপদ এবং কর্ম (object) যখন একই Intransitive verb থেকে উৎপন্ন হয় তখন সেই verb কে cognate verb বলা হয় এবং এর object কে বলা হয় cognate object.
- অর্থাৎ, কোন Intransitive verb যখন বাক্যস্থিত ক্রিয়াপদ বা verb এর মূলশব্দ (root word) থেকে উৎপন্ন নতুন কোন word বা শব্দকে object হিসেবে গ্রহণ করে তখন সেই verb কে cognate verb বলা হয়।
• যেমন:
- Jamal ran a race বাক্যের ran হলো cognate verb ও race হলো cognate object.
- Kamal sang a song বাক্যের sang হলো cognate verb ও song হলো cognate object.
- He died a peaceful death বাক্যে died হলো cognate verb ও death হলো cognate object.
- আর এই object কে বলা হয় Cognate object.
• উল্লিখিত প্রশ্ন - I slept a sound sleep.
- এখানে 'slept' হচ্ছে Cognate verb এবং a sound sleep হচ্ছে Cognate object.
- Verb ও Object অর্থগত দিক থেকে একই।
ব্যাখ্যা
- Had better অর্থ তবুও/ বরং ভালো।
- Had better যুক্ত sentence past tense এর হলেও তা মূলত past tense নয়।
- এ জাতীয় বাক্যগুলি মূলত একটি উপদেশ বা suggestion প্রকাশ করে।
- বাক্যে had better ব্যবহার করা হয় কোনো পরামর্শ দেওয়ার উদ্দেশ্যে, যে কাজটা করা হয় নি এখনো কিন্তু করা উচিত এই মর্মে।
• We use had better to refer to the present or the future, to talk about actions we think people should do or which are desirable in a specific situation.
• "Had better" দ্বারা ভবিষ্যৎ এর জন্য উপদেশ দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়।
- Had better এর পরে verb এর base form বসে।
• Subject + had better/would better/had rather + verb এর base form.
ব্যাখ্যা
• Complete sentence: She doesn’t mind waiting up late.
• Don’t/doesn’t mind:
- English Meaning: not feel annoyed or worried by something.
- Bangla Meaning: কোনও কিছু নিয়ে বিরক্ত বা চিন্তিত বোধ না করা।
Warning:
- We say I don’t mind, or it doesn’t matter. We don’t say it doesn’t mind.
• বাক্যে mind, cannot help, could not help, with a view to, look forward to, be used to, get used to, worth ইত্যাদির পর কোনাে Verb আসলে উক্ত Verb -এর সাথে ing যুক্ত হয়।
- যেমন:
- Would you mind closing the door?
- I don't mind helping with the cooking, but I am not going to wash the dishes.
Source: Cambridge Dictionary.
Here, "whimsical" is a/ an -
ব্যাখ্যা
- 'whimsical sense' অর্থ 'খামখেয়ালি বা কল্পনাপ্রবণ অনুভূতি'।
- এখানে 'sense' শব্দটি 'Noun' হিসেবে ব্যবহার হয়েছে। কারণ Adjective এর কাজ হলো Noun বা Pronoun আগে বসে এর দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি সম্পর্কে ধারণা দেয়া।
- বাক্য 'sense' কে modify করেছে 'whimsical' শব্দটি। আর 'Whimsical' শব্দটি দ্বারা আমরা এখানে কল্পনাপ্রবণ চিন্তা, অদ্ভুত অথচ আকর্ষণীয় আচরণ, মজার ও অপ্রত্যাশিত ধরন, এবং খামখেয়ালি মনোভাব সম্পর্কে ধারণা পেয়েছি।
- তাই এই বাক্যে 'whimsical' শব্দটি Adjective.
• Whimsical (Adjective)
- English Meaning: Unusual and strange in a way that might be funny or annoying.
- Bangla Meaning: বাতিকগ্রস্ত; খেয়ালি; অদ্ভুত।
• Synonyms: Mischievous (অনিষ্টকর), Eccentric (অদ্ভুত; খামখেয়ালি), Peculiar (বিচিত্র), Capricious (খামখেয়ালি), Impulsive (আবেগপ্রবন)।
• Antonyms: Hardheaded (বাস্তববুদ্ধিসম্পন্ন), Logical (যৌক্তিক), Reasonable (যুক্তিপরায়ণ), Sensible (সুবুদ্ধিসম্পন্ন; কাণ্ডজ্ঞানসম্পন্ন), Respectful (সম্মানযোগ্য)।
• Example Sentence:
1. The question is whimsical, but perhaps it illustrates something.
Source: Live MCQ lecture, A Passage to the English Language, S. M. Zakir Hussain.
ব্যাখ্যা
- Bangla Meaning: সে একদিন একজন মহান লেখক হওয়ার উচ্চাকাঙ্ক্ষা করে।
• Aspire to something (phrasal verb with aspire verb)
- English Meaning: To have a strong wish or hope to do or have something.
- Bangla Meaning: উচ্চাকাঙ্ক্ষাতাড়িত হওয়া; অভিকাঙ্ক্ষী হওয়া।
- The verb "aspire" is correctly followed by "to" when referring to a goal or ambition.
- কোনো কিছুর প্রতি উচ্চাকাঙ্ক্ষাতাড়িত হওয়া বা অভিকাঙ্ক্ষী হওয়া অর্থে Aspire -এর সাথে appropriate preposition হিসেবে to ব্যবহৃত হয়।
• More examples:
- Many people aspire to happiness, health, and a peaceful life.
- They aspire to success, recognition, and financial stability in their business.
• Note: aspiration -এর সাথে to do/be অথবা for ব্যবহৃত হয়।
- যেমন: aspiration (to do/be) আকাঙ্ক্ষা; উচ্চাকাঙ্ক্ষা: aspirations for fame; his aspiration to be writer.
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
ব্যাখ্যা
• forge ahead (phrasal verb with forge verb)
English Meaning: to suddenly make a lot of progress with something.
Bangla Meaning: এগিয়ে যাওয়া; অগ্রসর হওয়া।
Example Sentence:
- Despite facing numerous challenges, the company decided to forge ahead with its expansion plans.
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
Here, the underlined clause is a/ an -
ব্যাখ্যা
• Adjective clause:
- যে Subordinate Clause কোনো Noun বা Pronoun এর পরে বসে ঐ Noun বা Pronoun কে modify করে তাকে Adjective Clause বলে।
- অর্থাৎ Noun এর Post Modifier হিসাবে Adjective clause বসে।
• Adjective Clause দুইটি স্থানে বসতে পারে।
01. Object এর post modifier. (Noun/ Subject + verb + noun/ object + adjective clause).
02. Subject এর post modifier. (Noun/ Subject + adjective clause + verb + object).
• উল্লিখিত Sentence এ 'who lives next door' হচ্ছে Adjective Clause. কারণ, প্রশ্নে উল্লিখিত বাক্যে object (a man) এর Post modifier হিসেবে এটি Adjective Clause.
• Correct Answer: I met a man who lives next door. Here, the underlined clause is a/ an - Adjective Clause.
• Note:
- Adjective clause কে Relative clause ও বলা হয়ে থাকে।
- Relative clause গুলো সাধারণত Relative pronoun (যেমন: that, who, whose, whom, which, why, when) ইত্যাদি দ্বারা শুরু হয়।
- তবে মনে রাখতে হবে, who এবং which দ্বারা গঠিত clause টি যদি Cause or Purpose বোঝায় তবে সেটি Adverbial Clause হিসেবে বিবেচিত হবে।
Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
ব্যাখ্যা
- Complete Sentence: Jibanananda Das is the Keats of Bengal.
• সাধারণত কোন ব্যক্তির নাম Proper noun হয় এবং এর পূর্বে কোনো article বসে না।
• কোনো বিশেষ শ্রেণির মধ্যে তুলনা বুঝালে proper noun এর পূর্বে the বসে।
- Proper Noun এর পূর্বে যখন a/an/the ব্যবহৃত হয় তখন তা Common Noun হয়।
Example:
1. Ahmedabad is the Manchester of India.
২. Najrul is the Shelley of Bangladesh.
• Article:
- Articles মুলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে।
- Articles কে প্রধানত দুই ভাগে ভাগ করে যায়।
• Indefinite Articles: A, An-এরা Indefinite Article. (এরা নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো বিষয়কে নির্দেশ করে না)।
• Definite Articles: The হল Definite Article (এটি কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা বিষয়কে নির্দিষ্টভাবে বোঝাতে বা চিহ্নিত করতে ব্যবহৃত হয়ে থাকে)।
ব্যাখ্যা
• Correct sentence: খ) These same phenomena are a big part of the Tesla stock story.
- Phenomenon is singular; phenomena is plural.
- প্রদত্ত বাক্যে 'These same phenomena' হলো plural subject তাই, verb হিসেবে 'are' ব্যবহার সঠিক।
অন্যদিকে,
ক) These same phenomenas was a big part of the Tesla stock story.
- phenomenas অপ্রচলিত, এবং "was" হলো singular verb তাই ভুল।
গ) These same phenomenon are a big part of the Tesla stock story.
- এটি ভুল কারণ, phenomenon হলো singular, কিন্তু "these" ব্যবহার হওয়ায় plural noun দরকার।
ঘ) These same phenomena is a big part of the Tesla stock story.
- "phenomena" হলো plural, কিন্তু "is" হলো singular verb তাই ভুল।
ব্যাখ্যা
Be absorbed in something - to interest someone so much that they do not pay attention to other things.
Example - Judith lay on the settee, absorbed in her book. He was absorbed in deep thought.
Be absorbed into something - to become part of something larger.
Example - We were soon absorbed into local village life.
Source: Longman Dictionary of Contemporary English
ব্যাখ্যা
Correct answer: The word 'boring' is an example of- participle.
- প্রদত্ত verb টির সাথে "ing" যুক্ত হয়ে এটি Adjective এর মত কাজ করে তাই এটি participle.
• Present Participle:
- Verb এর সাথে ing যোগ হয়ে যদি Adjective এর কাজ করে অর্থাৎ verb ও Adjective এর কাজ করে, তাকে Participle বলে।
- Present participle: Verb+ ing = Adjective.
- এটা verb এর সাথে ing যুক্ত হয়ে তৈরি হলেও কাজ করে Adjective এর মত।
• Participle মূলত তিন প্রকার। যথা:
1. Present Participle. Ex: The barking dog woke me up.
2. Past Participle. Ex: This is a book written by Charles Dickens.
3. Perfect Participle. Ex: Having eaten an egg, he went to bed.
Source: A Passage To The English Language, S.M. Zakir Hussain.
ব্যাখ্যা
- Articles মুলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে।
- Articles কে প্রধানত দুই ভাগে ভাগ করে যায়।
• Indefinite Articles: A, An-এরা Indefinite Article. (এরা নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো বিষয়কে নির্দেশ করে না)।
• Definite Articles: The হল Definite Article (এটি কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা বিষয়কে নির্দিষ্টভাবে বোঝাতে বা চিহ্নিত করতে ব্যবহৃত হয়ে থাকে)।
• Article এর নিয়মানুযায়ী,
• কোনো word এর শুরুতে যদি vowel letter U থাকে কিন্তু এর উচ্চারন ইউ বা ওয়া এর মত হয় তবে তার পূর্বে article হিসেবে a বসে।
- প্রশ্নে উল্লেখিত unit শব্দটি vowel দ্বারা শুরু হলেও এর উচ্চারণ ইউ এর মতন হওয়াতে এর পুর্বে a article হিসাবে বসবে।
Complete sentence: Meter is a unit of length.
ব্যাখ্যা
English meaning: an ancient book that was written by hand.
Bangla meaning: প্রাচীন গ্রন্থাদির পাণ্ডুলিপি।
Plural form: Codices.
Source: Cambridge & Accessible Dictionary.
ব্যাখ্যা
Sovereign হলো একটি শব্দ যা পুরুষ বা নারী উভয়কেই নির্দেশ করতে পারে, অর্থাৎ এটি নির্দিষ্ট লিঙ্গের নয়।
এমন ধরনের শব্দকে Common Gender বলা হয়।
• Sovereign:
English meaning: a king or queen.
Bangla meaning: সার্বভৌম ক্ষমতার অধিকারী শাসক, যেমন রাজা, রানি বা সম্রাট।
• Sovereign শব্দটি রাজা বা রাণী যে কারো জন্যই ব্যবহার করা হয়ে থাকে।
- তাই, Sovereign শব্দটি হলো common gender.
ব্যাখ্যা
- Bangla meaning: এ ধরনের মন্তব্য দলটির প্রতি অত্যন্ত অবমাননাকর ছিল, যা খেলোয়াড়দের মধ্যে অনেক মানসিক চাপ সৃষ্টি করেছিল।
• Derogatory to
- English Meaning: Expressing criticism or insult; showing strong disapproval and not showing respect.
- Bangla Meaning: (সম্মান, মর্যাদা, খ্যাতি ইত্যাদির পক্ষে) হানিকর; অবমাননাকর।
• কোনো কিছু (সম্মান, মর্যাদা, খ্যাতি ইত্যাদির পক্ষে) অবমাননাকর -বোঝাতে Derogatory -এর সাথে appropriate preposition হিসেবে to বসে।
• More example:
1. He considered the remarks derogatory to his reputation.
2. Her remarks were derogatory to the entire organization, making everyone uncomfortable.
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
ব্যাখ্যা
- Complete sentence: Many families affected by the flood are looking forward to accessing clean water and medical care as part of the ongoing relief efforts.
• Use of Look forward:
- Look forward এরপর to + verb + ing বসে।
• Example:
- I am looking forward to receiving your letter.
- I am looking forward to seeing you.
• এছাড়াও, বাক্যে mind, cannot help, could not help, with a view to, look forward to, be used to, get used to, worth ইত্যাদির পর কোনাে Verb আসলে উক্ত Verb - এর সাথে ing যুক্ত হয়।
যেমন:
- He came to Dhaka with a view to visiting a new place.
- Would you mind closing the door?
- I don't mind taking a cup of tea.
- He cannot help laughing out loud.
Source: Applied English Grammar and Composition, P.C. DAS.
ব্যাখ্যা
Inform + ব্যক্তিবাচক object + of + বস্ত বা ধারণাবাচক object.
ব্যাখ্যা
• এখানে provided (that) হলো Conjunction.
- এর অর্থ if, or only if.
- শর্ত বুঝাতে Provided/Provided that (যদি) ব্যবহৃত হয়।
- More examples:
- Anyone can come on the trip provided that provided.
• Options,
- Exclude- বাধা দেওয়া।
- Regarding - সম্পর্কে; বিষয়ে।
- include - অন্তর্ভুক্ত/অন্তর্গত/অন্তর্বর্তী করা।
এই বাক্যটির অর্থানুযায়ী, অন্য অপশন গুলোর ব্যবহার সঠিক নয়।
Source: Cambridge Dictionary and Accessible Dictionary by Bangla Academy.
ব্যাখ্যা
• Much/Many ইত্যাদি হচ্ছে Determiner অর্থাৎ noun/pronoun এর নির্দিষ্টতা,অনির্দিষ্টতা, সংখ্যা বা পরিমাণ নির্দেশক।
- Countable noun এর ক্ষেত্রে many এবং uncountable এর ক্ষেত্রে much ব্যবহৃত হয়।
- luggage (মালামাল) শব্দটি uncountable noun.
- তাই luggage এর পূর্বে uncountable determiner হিসাবে much এর ব্যবহার সঠিক।
- সুতরাং, সঠিক উত্তর হবে - much.
ব্যাখ্যা
• Indefinite pronoun:
এই pronoun টি অনির্দিষ্ট কোন ব্যক্তি বা বস্তুকে বুঝায়। এগুলো সাধারণত বাক্যের শুরুতে বসে।
যেমন - Anyone, Someone, Some, All, Any, A few ইত্যাদি।
• Pronoun ৯ প্রকার। যথা:
1. Personal pronoun (He, They).
2. Possessive pronoun (Mine, Ours).
3. Reflexive pronoun and Emphatic pronoun (Myself, Ourselves).
4. Demonstrative pronoun (This, Those).
5. Indefinite pronoun (None, Several, Anyone, Someone, Several, All, Whoever).
6. Relative pronoun (Which, Where).
7. Interrogative pronoun (Who, Whom).
8. Distributive pronoun (Each, Either).
9. Reciprocal pronoun (Each other, One another).
তবে, Possessive pronoun কে অনেকক্ষেত্রে Personal pronoun এর অন্তর্ভূক্ত ধরা হয়। সে হিসেবে Pronoun ৮ প্রকার।
Example Sentence:
1. Anyone can participate in the competition.
2. Someone left their umbrella in the hallway.
3. Several are interested in the job position.
4. All is forgiven.
5. Whoever wants to join the team is welcome.
Here, Anyone, Someone, Several, All, Whoever - Indefinite Pronoun.
Source:
1. Applied English Grammar and Composition by P C Das.
2. Advanced Learner’s Grammar & Composition by Chowdhury & Hossain.
ব্যাখ্যা
- Complete sentence: Twenty-two years have passed since they won the trophy.
• সাধারণত Since দ্বারা দুটি Clause যুক্ত থাকলে এবং Since-এর আগের অংশ Present Indefinite/Present perfect tense হলে পরের অংশ Past Indefinite tense হয়।
Example:
- Ten years have passed since they started their own business.
- Five years have passed since she adopted her dog from the shelter.
ব্যাখ্যা
- Bangla meaning: তারা চাইনিজ খাবার পরিবেশন করে যেভাবে চাইনিজরা এটি তৈরি করে।
• Article -এর নিয়মানুযায়ী,
- সাধারণত, কোন দেশ/জাতির রান্না/খাবারের নামের পূর্বে article ব্যবহৃত হয় না।
- তবে যেকোনো জাতির নামের পূর্বে article হিসাবে 'the' বসাতে হয়।
• যেহেতু প্রশ্নে, "They serve Chinese" দ্বারা রান্না/খাবার বোঝানো হয়েছে তাই এর পূর্বে কোনো article বসবে না।
- আবার, "the way the Chinese prepare it" দ্বারা চাইনিজদের মত অর্থাৎ, চাইনিজ জাতিকে নির্দেশ করা হয়েছে তাই এর পূর্বে article হিসাবে the বসবে।
• সুতরাং, সঠিক উত্তর হবে- ঘ) no article, the
In the sentence the word 'malign' is used as-
ব্যাখ্যা
• Malign (Verb)
English Meaning: To make untrue and slanderous comments about.
Bangla Meaning: কাউকে মন্দ বলা; কলঙ্ক রটানো।
বাক্য: "He always tries to malign his colleagues to gain favor from the boss."
- "Malign" শব্দটির অর্থ "কাউকে বদনাম করা বা অপবাদ দেওয়া"।
- বাক্যে এটি একটি কাজ নির্দেশ করছে, যেখানে ব্যক্তি তার সহকর্মীদের সম্পর্কে মিথ্যা বা অপমানজনক কথা বলে।
- যেহেতু এটি একটি কাজ (action) বোঝাচ্ছে, তাই বাক্যে "malign" শব্দটি ক্রিয়া (Verb) হিসেবে ব্যবহৃত হয়েছে।
Other Forms:
- Maligner (Noun) কুৎসা রটনাকারী।
- Malignly (Adverb) কুৎসিতভাবে, মন্দভাবে।
- Malignant (Adjective) ক্ষতিকর, মারাত্মক ইত্যাদি।
Example Sentence:
1. He did not set out to falsely malign anyone or advance some hidden political agenda.
2. Her supporters say she is being unfairly maligned in the press.
Source: Live MCQ Lecture.
ব্যাখ্যা
অপশনের conjunction গুলোর মধ্যে -
So that - কোন উদ্দেশ্য সম্পর্কে বলার জন্য ব্যবহৃত হয়।
এখানে 'you do not have to walk to my house' এই উদ্দেশ্য বুঝাতে শূন্যস্থানে so that বসবে।
-----------------------------
Because - কোনো কিছুর কারণ সম্পর্কে বলার জন্য ব্যবহৃত হয়।
That - ইতিমধ্যে উল্লেখ করা হয়েছে এমন কিছু সম্পর্কে বলার জন্য ব্যবহৃত হয়।
In order - কোন কারণ সম্পর্কে ব্যাখ্যা করতে ব্যবহৃত হয়।
ব্যাখ্যা
• সাধারণত নিয়মানুযায়ী:
- 'If' clause Present indefinite tense হলে পরের Clauseটি Future Indefinite tense হয়।
প্রশ্নে প্রথম Clause টির 'If you study hard’ হল Present indefinite tense. তাই দ্বিতীয় Clause এ Future Indefinite tense ‘you will succeed’ বসেছে।
Example: If you study hard, you will succeed.
আবার,
'If' Clauseটি past indefinite হলে পরের clause এ subject এর পর might/could/would বসে।
Example: If he came, I would go.
Source: CLIFFS TOEFL.
ব্যাখ্যা
উপরের বাক্যে walking একটি gerund কারণ এটি বাক্যে subject হিসেবে বসেছে।
ব্যাখ্যা
দুটি noun, adjective এমনকি দুটি adverb কে সংযুক্ত করতে As well as conjunction টি ব্যবহৃত হয়।
As well as conjunction টি ব্যবহার করে বাক্যটির অর্থ - ধূমপান আসক্তিজনক এবং ব্যয়বহুল।
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - bought.
- Complete sentence: Five months have passed since they bought their new car.
• সাধারণত Since দ্বারা দুটি Clause যুক্ত থাকলে এবং Since-এর আগের অংশ Present Indefinite/Present perfect tense হলে পরের অংশ Past Indefinite tense হয়।
Example:
- Ten years have passed since they started their own business.
- Five years have passed since she adopted her dog from the shelter.
Other options,
ক) buy:
→ present tense, এখানে ভুল।
খ) brought:
→ bring-এর past tense কিন্তু “bought” ব্যবহার হয়।
ঘ) had bought:
→ past perfect, এখানে দরকার নেই, since + past simple যথেষ্ট।
ব্যাখ্যা
• Abound in (place) = প্রচুর পরিমাণে বিদ্যমান থাকা (কোন স্থানে)।
- Wild animals abound in the forest.
• Abound with (something) = পরিপূর্ণ থাকা (কোন কিছু দিয়ে)।
- The ship abounds with rats.
Correct Sentence: The Padma abound with hilsha fish.
অর্থঃ পদ্মা ইলিশ মাছে পরিপূর্ণ থাকে।
ব্যাখ্যা
• Article এর নিয়মানুযায়ী,
- সাধারণত noun - এর প্রথম অক্ষর a, e, i, o, u হলে বা vowel এর মতো উচ্চারণ হলে তার আগে article 'an' বসে।
• কিন্তু noun - এর প্রথম অক্ষর vowel থাকা সত্ত্বে তার উচ্চারণ যদি ew (ইউ) - এর মতো হয় (যেমন - unique, university) তবে ঐ noun - এর আগে a বসে।
- Unique শব্দে U মূলত you এর মত উচ্চারিত হয়, তাই এর পূর্বে a বসবে।
ব্যাখ্যা
They advised him to dissociate himself _____ the group to avoid trouble.
ব্যাখ্যা
◉ Complete sentence - They advised him to dissociate himself from the group to avoid trouble.
Meaning - তারা তাকে পরামর্শ দিয়েছিল যে সমস্যা এড়ানোর জন্য সে যেন নিজেকে দল থেকে আলাদা/বিচ্ছিন্ন করে নেয়।
Dissociate from something (phrasal verb):
English Meaning - To make it publicly known that you are not in any way connected to, or responsible for someone or something, often to avoid blame or embarrassment.
Bangla Meaning - পৃথক করা; সংশ্লিষ্ট না-থাকা; সংযোগ অস্বীকার বা ছিন্ন করা।
Example sentences:
- Most party members are keen to dissociate themselves from the extremists.
- He dissociated himself from politics.
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
ব্যাখ্যা
• Correct Answer: She seems happy today.
- She seems happy today.
- এখানে seems হলো linking verb, যা subject (She) এবং adjective (happy) এর মধ্যে সম্পর্ক দেখায়।
• Linking verb:
- যে সকল verb সাধারণত Subject ও Subjective complement এর মধ্যে যোগসূত্র স্থাপন করে তাদেরকে Linking verb বলে।
- Linking verb এর Complement হিসেবে সাধারণত adjective বসে৷
- Subject এবং Subjective Complement এর মধ্যবর্তী verb কে linking verb বলে৷
- অবশ্যই মনে রাখতে হবে - Linking verb হচ্ছে Actionless.
• Turn, be, become, look, seem, remain, appear, get, grow etc. সাধারণত Linking verb হিসেবে ব্যবহৃত হয়।
- কিন্তু এগুলো বাক্যে ব্যবহারে ভিন্নতার কারণে Action verb ও হতে পারে।
Example,
- They looked at the map. (Action Verb).
- They looked confused. (Linking Verb).
- He felt the temperature drop. (Action Verb).
- He felt angry. (Linking Verb)
Other Options:
• kicked – action verb.
• climbed – action verb.
• read – action verb.
• Action verb:
- An action verb describes an action, such as: Break, Cry, Eat, Jump.
ব্যাখ্যা
- Bangla Meaning: কোম্পানি দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রযুক্তিতে বিনিয়োগ করে।
• সাধারণত to এর পর Verb এর base form হলেও কিছু কিছু শব্দগুচ্ছ সমূহের পর verb+ing হয়।
• শব্দগুচ্ছ সমূহ হলো:
- With a view to,
- With an eye to,
- Accustomed to,
- Adhere to,
- Adverse to,
- Addicted to,
- Committed to,
- Confess to,
- Devoted to,
- Look forward to,
- Conducive to,
- Addicted to,
- Be used to,
- Get used to.
Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
ব্যাখ্যা
- এছাড়া Panther শব্দটি দ্বারা "কালো চিতা" কে বোঝানো হয়। এটি মূলত: একটি পুরুষবাচক শব্দ। এর feminine gender হলো pantheress.
Source: Collins Dictionary.
ব্যাখ্যা
Meaning: সাজানো।
• Appropriate preposition এর ক্ষেত্রে,
- Furnish এর সাথে 'সাজানো' অর্থ বুঝাতে with বসে।
- এই বাক্যটির ক্ষেত্রে with বসালে বাক্যটির অর্থ পরিপূর্ণ হয়।
- তাই এই বাক্যে preposition হিসেবে with বসবে।
Complete sentence: The kitchen was furnished with all the necessary appliances and utensils for cooking gourmet meals.
Source: Advanced Learner's HSC Grammer & Composition by Chowdhury & Hossain.
ব্যাখ্যা
English Meaning: to go to another place, usually after something has ended:
Bangla Meaning: কার্যক্রম শেষ করে পৃথক হয়ে যাওয়া; অন্যত্র চলে যাওয়া।
• Appropriate preposition এর ক্ষেত্রে,
- 'কার্যক্রম শেষ করে পৃথক হয়ে যাওয়া; অন্যত্র চলে যাওয়া' অর্থ বোঝাতে Adjourned এর পরে to বসে।
- তাই শূন্যস্থানে to বসালে বাক্যটি পরিপূর্ণ হবে।
Complete sentence: The host suggested that the party should adjourn to the garden.
Source: Accessible Dictionary by Bangla Academy and Cambridge Dictionary.
ব্যাখ্যা
- এখানে walking, the man এর Adjective হিসেবে ব্যবহৃত হয়েছে্।
- Verb এর কোন Form যখন Adjective এর কাজ করে, তখন তাকে Participle বলে।
• A participle is a verb that ends in -ing (present participle) or -ed, -d, -t, -en, -n (past participle).
- Participles may function as adjectives, describing or modifying nouns.
- Participle একই সাথে Verb ও Adjective এর কাজ করে।
• Participle মূলত তিন প্রকার:
1. Present Participle. Ex: Do not disturb a sleeping dog.
2. Past Participle. Ex: This is a book written by Charles Dickens.
3. Perfect Participle. Ex: Having eaten rice, he went to bed.
ব্যাখ্যা
• The feminine form of 'Hart' is- Roe.
- Hart: হচ্ছে masculine gender.
- English Meaning: an adult male deer, especially a red deer over five years old.
- Bangla Meaning: পুরুষ হরিণ।
- এর feminine gender হচ্ছে Roe (হরিণী, মহিলা হরিণ)।
Other options,
ক) Stag (পুরুষ হরিণ) an adult male red deer.
- Stag এর Feminine Gender হচ্ছে - hind.
গ) Ewe (ভেড়ি) Feminine Gender.
'Ewe' এর Masculine Gender হচ্ছে Ram.
ঘ) Sow (পূর্ণবয়স্ক শূকরী) Feminine Gender.
'Sow' এর Masculine Gender হচ্ছে Boar.
Source: Accessible Dictionary by Bangla Academy.
ব্যাখ্যা
• Duff someone up (phrasal verb with duff verb)
English Meaning: to hit someone repeatedly.
Bangla Meaning: কাউকে মারধর করা।
Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
ব্যাখ্যা
ব্যাখ্যা
ব্যাখ্যা
- Complete sentence: She is certain of her skills and will prove her worth in the competition.
• Certain - নিশ্চিত; সন্দেহাতীত।
- এর পর 'of' preposition-টি appropriately বসে।
- Certain of - নিশ্চিত।
Source: Bangla Academy Dictionary.
ব্যাখ্যা
কয়েকটি গভীর নিশ্বাস নিলে তুমি হালকা (চাপমুক্ত) অনুভব করবে।
এখানে light অর্থ হালকা, যা adjective.
several (কয়েকটি) breath (noun) এর সংখ্যা বুঝাচ্ছে। তাই এটাও adjective.
ব্যাখ্যা
Meaning:
1. to continue doing (something)
2. to be or remain friendly with (someone)
Example: I suppose I could get on with the ironing while I'm waiting.
ব্যাখ্যা
At great speed (very fast) = দ্রুত গতিতে।
Source: Cambridge Dictionary
ব্যাখ্যা
Bleed (রক্তপাত হওয়া/ করা) - verb
ব্যাখ্যা
• Complete sentence: She is considering not going there.
- After considering, we use a gerund (-ing form).
- Correct structure: considering + not + gerund.
• কিছু Verb আছে যেগুলোর পর যদি আরেকটি Verb ব্যবহার করতে হয়, তাহলে gerund (verb+ing) ব্যবহার করতে হয়।
- অর্থাৎ, Verb এর পরে infinitive (to+verb) ব্যবহার হয় না।
• তেমন কতগুলো Verb হচ্ছে:
- admit, anticipate, appreciate, avoid, complete, consider, dislike, discuss, defer, deny, enjoy, escape, finish, forget, imagine, mind, mention, pardon, postpone, practise, propose, recall, remember, recommend, regret, save, stop, suggest, understand, ইত্যাদি।
ব্যাখ্যা
• "She adheres to a strict vegetarian diet."
→ বাক্যটিতে "adhere to" বলতে "দৃঢ়ভাবে লেগে থাকা, অবিচল থাকা, বিচ্যুত না-হওয়া" অর্থগুলো বুঝানো হয়েছে।
→ তাহলে, আলাদা হয়ে যাওয়া- adhere to- এর অর্থ নয়।
• adhere to (phrasal verb)
English Meaning: to act in the way that is required by (something, such as a rule, belief, or promise).
Bangla Meaning: দৃঢ়ভাবে লেগে থাকা, সেঁটে থাকা; বিশ্বস্ত/ অনুগত/ অবিচল থাকা; বিচ্যুত না-হওয়া; দৃঢ়ভাবে সমর্থন করা।
Example Sentence:
1. It's important to adhere to the rules of the road while driving.
2. Employees must adhere to the company's dress code policy during working hours.
Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
ব্যাখ্যা
• "Surprise" may be expressed by Oh!
• Oh!
- English meaning: Used to express surprise, fear, joy, etc.
- Bangla meaning: ভয়, বিস্ময় ইত্যাদি সূচক ধ্বনি।
• Example sentence:
- "Oh! That’s a great idea!"
- Bangla meaning: ওহ! এটা একটি দারুণ ধারণা।
• উল্লিখিত বাকি অপশনগুলো,
খ) Uh!
- English meaning: Used in writing to represent the sound that people sometimes make when they are thinking what to say next.
- Example: "Uh! I didn’t mean to say that."
গ) Fie!
- English meaning: used to express surprise, doubt, disgust, or unbelievable.
- Bangla meaning: অনুমোদন বা বিরক্তিসূচক অব্যয়বিশেষ- ছিঃ ছিঃ; ধিক্:।
- Example: "Fie upon those who cheat the poor!"
ঘ) Tut! (Interjection)
- English meaning: Used as the written or spoken way of showing the sound that people make when they think something is bad.
- Bangla meaning: অধৈর্য, অবজ্ঞা ও তিরস্কারসূচক ধ্বনি; চুক চুক; ছি ছি।
- Example: "Tut! You should know better than that."
Source: Oxford Dictionary, Accessible Dictionary.
ব্যাখ্যা
The correct answer is - ক) has
The complete sentence is - One-third of the work has been finished.
One-third, one-fourth বস্তুর ক্ষেত্রে singular verb বসবে কিন্তু ব্যক্তির ক্ষেত্রে plural verb হবে। One third/one-fourth-এর ক্ষেত্রে ভগ্নাংশ plural হবে না অন্য সকল ক্ষেত্রে ভগ্নাংশ plural হবে।
এরপ
One-third of the work (have) been finished.
Ans: One-third of the work has been finished.
One-third of the students (is) present.
Ans. One-third of the students are present.
Other options
খ) are
are হলো present tense plural form।এখানে singular subject (work)- তাই ভুল। Present Perfect tense-এর সঠিক form নয়।
গ) have
have হলো plural subject বা I/We/They এর সাথে Present Perfect tense এর জন্য। এখানে singular subject - ভুল।
ঘ) be
be base form, কোনো tense বা agreement নির্দেশ করে না। “been finished” এর সাথে “be” বসানো grammatically ভুল।
Source: Advance Learner's Communicative English Grammar & Composition by Chowdhury & Hossain.
ব্যাখ্যা
- যদি প্রথম clause টি past perfect tense হয় তবে দ্বিতীয় clause টি past indefinite tense হয়।
Example:
No sooner had I gone out than she came.
Hardly had I gone out when he came.
• তাই নিয়ম অনুযায়ী সঠিক বাক্যটি হবে- No sooner had I gone out than Ruma came.
Source: Advanced Learner’s by Chowdhury & Hossain
ব্যাখ্যা
Explanation:
While এর পর verb থাকলে সেটির সাথে ing যোগ হয়।
Correct Sentence: While walking through the garden, I found a gold ear-ring there.
ব্যাখ্যা
- কিন্তু, এই বাক্যে Material noun হিসেবে ব্যবহৃত হয়েছে।
• I am in the process of collecting material for my story.
- আমি আমার গল্পের জন্য উপাদান সংগ্রহের প্রক্রিয়ার মধ্যে আছি।
- The word "material" refers to the substance or content that is being collected. It functions as a thing that you can collect, making it a noun.
• Material (noun)
English Meaning: the matter from which a thing is or can be made.
Bangla Meaning: বস্তু; জড় উপাদান।
Example sentence:
- Goats can eat more or less any plant material"
• Material (adjective)
English Meaning: denoting or consisting of physical objects rather than the mind or spirit/ significant; important.
Bangla Meaning: বস্তুগত; পদার্থগত, বাস্তব; গুরুত্বপূর্ণ; প্রাসঙ্গিক।
Example:
- The material world"
- The insects did not do any material damage to the crop.
Source: Oxford Learner's Dictionary and Accessible Dictionary by Bangla Academy.