বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

Parts of Speech

মোট প্রশ্ন২০,১১০এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Parts of Speech

PrepBank · পাতা ৩৯ / ২০০ · ৩,৮০১৩,৯০০ / ২০,১১০

৩,৮০১.
Patience is rewarding. Here, 'rewarding' is-
  1. Gerund
  2. Participle
  3. Infinitive
  4. Finite verb
ব্যাখ্যা

 • Patience is rewarding. Here, 'rewarding' is a participle.

- প্রদত্ত বাক্যে ‘rewarding’ শব্দটি noun ‘Patience’ কে modify করছে, অর্থাৎ adjective এর কাজ করছে।
- এখানে বলা হয়েছে "ধৈর্য ফলপ্রসূ"। অর্থাৎ, ধৈর্যের একটি গুণের কথা বলা হয়েছে।
- Verb + ing যখন adjective এর কাজ করে তখন তাকে participle বলে।

• A participle is a verb that ends in -ing (present participle) or -ed, -d, -t, -en, -n (past participle). 
- Participles may function as adjectives, describing or modifying nouns.
- Participle একই সাথে Verb ও Adjective এর কাজ করে।

• Participle মূলত তিন প্রকার:
1. Present Participle. Ex: Do not disturb a sleeping dog. 
2. Past Participle. Ex: This is a book written by Charles Dickens. 
3. Perfect Participle. Ex: Having eaten rice, he went to bed.

৩,৮০২.
My legs were trembling _______ fear.
  1. to
  2. for
  3. with
  4. no preposition needed
ব্যাখ্যা

Tremble (with something):
English Meaning - To shake in a way that you cannot control, especially because you are very nervous, excited, frightened, etc.
Bangla Meaning - (ভয়ে, রাগে, ঠাণ্ডায়, শারীরিক দুর্বলতায়) কেঁপে ওঠা; শিউরে ওঠা।

Example Sentences: 
- The man was trembling with cold.
- Her voice trembled with excitement.

Complete Sentence - My legs were trembling with fear. 

Source: Oxford Learner's Dictionary. 

৩,৮০৩.
Had I been rich, I (help) her. Choose the best words to complete the meaning of the sentence.
  1. would have help
  2. will help
  3. would have helped
  4. will have helped
ব্যাখ্যা

• Complete sentence: Had I been rich, I would have helped her.

• উল্লিখিত প্রশ্নটি Third Conditional sentence-এর উপর ভিত্তি করে করা হয়েছে।
- একটি Conditional sentence-এ দু'টি clause থাকে: subordinate clause -টি শর্ত বোঝায় এবং principal clause-টি ফলাফল বোঝায়।

• Third conditional -এর নিয়মানুযায়ী:
- If clause (শর্তযুক্ত অংশে)-এ যদি (had + V3) হয়, তবে পরবর্তী clause -এ would/could/might + have + V3 + extension হয়।
- If না থাকলে Condition part টি Had দ্বারা শুরু হতে পারে।
- Negative অর্থ প্রকাশ করলে would/could/might + not হয়।

• Structure: If + Past Perfect (had +V3) + Subject + would/could/might + have + verb-এর past participle.

- সুতরাং, নিয়মানুযায়ী সঠিক বাক্যটি হবে- Had I been rich, I would have helped her.

৩,৮০৪.
During his long discourse, he did not touch that point.
  1. touch for
  2. touch of
  3. touch on
  4. touch in
ব্যাখ্যা
• Correct Sentence - During his long discourse, he did not touch on/upon that point.

• Touch on/upon something (phrasal verb):
English Meaning - To mention a subject quickly when speaking or writing about another subject.
Bangla Meaning - (কোনো বিষয়ে) সংক্ষেপে আলোকপাত করা।

Example Sentences:
- The talk was about educational opportunities for adults, and the speaker also touched upon sources of finance.
- Before concluding, I would like to touch on the excellent work done by our interns.

Source: Cambridge Dictionary.
৩,৮০৫.
She looks very beautiful . Here 'very' is -
  1. ক) adjective
  2. খ) verb
  3. গ) pronoun
  4. ঘ) adverb
ব্যাখ্যা
Very শব্দটি adjective ‘beautiful’ শব্দকে modify করেছে, তাই এটি একটি adverb.
৩,৮০৬.
The man died ___ hunger.
  1. at
  2. for
  3. from
  4. by
ব্যাখ্যা
The correct answer is - গ) from.
The complete sentence is - The man died from hunger.

• Die from
- সাধারণত, Die from (Effect) - কোনো ফলাফল; পরিণতি; প্রভাব এ মারা গেলে Die from ব্যবহার হয়।
- মৃত্যুর কারণ বা প্রভাব বোঝাতে die from ব্যবহৃত হয়:
- More Examples:
- He died from a snake bite.
- He died from overeating.

• Other options:
- Die of (রোগে মরা)- She died of cancer.
- Die for (জীবন উৎসর্গ করা)- He died for his country.
- Die by (কোনো কিছুর দ্বারা মারা যাওয়া) - He died by poison.

Source: Applied English Grammar and Composition by P. C. DAS.
৩,৮০৭.
Verb form of 'false' is-
  1. falsely
  2. falcify
  3. falsify
  4. falsification
ব্যাখ্যা
• False - মিথ্যা। এটি একটি adjective যার verb form হল Falsify - মিথ্যা প্রমাণ করা।
• The verb form of 'false' is- falsify.

• Falsify (verb)
- alter (information, a document, or evidence) so as to mislead.
Similar: forge, fake, counterfeit.

• বাকি অপশন গুলোর মধ্যে - 
- falsely (adverb) - মিথ্যাভাবে। 
- falsification (noun) জালকরণ; মিথ্যা বর্ণনা দেওয়া।

Source: Accessible Dictionary.
৩,৮০৮.
'Heifer' is -
  1. Masculine gender
  2. Feminine gender
  3. Common gender
  4. Neuter gender
ব্যাখ্যা
• Heifer [Feminine gender]
Meaning: বকনা বাছুর।

- এর masculine হচ্ছে Bullock - এঁড়ে বাছুর।

Source: Accessible Dictionary.
৩,৮০৯.
He left for good. What type of part of speech is good?
  1. ক) adjective
  2. খ) adverb
  3. গ) noun
  4. ঘ) verb
ব্যাখ্যা
Preposition এর পর যা বসে, তাকে Preposition এর Object বলা হয়। Object সব সময় Noun/ Pronoun হয়।
৩,৮১০.
As the sun was shining, I _____ to go out.
  1. decided
  2. decides
  3. was decided
  4. has decided
ব্যাখ্যা
• অতীতে কোনো একটি কাজ চলার সময় অন্য একটি কাজ ঘটলে যে কাজটি চলছিল সে কাজটি past continuous tense এ হয়।
- Main clause টি past tense এ থাকলে subordinate clause টি অবশ্যই past tense হবে।

• সুতরাং নিয়মানুযায়ী  শূন্যস্থানে was shining বসবে।
- সম্পূর্ণ বাক্য - As the sun was shining I decided to go out.
৩,৮১১.
What is the noun of the word 'tax'?
  1. ক) taxation
  2. খ) taxing
  3. গ) taxably
  4. ঘ) taxable
ব্যাখ্যা

Tax (noun)
(১) [countable noun, uncountable noun] কর; খাজনা।
tax-collector কর আদায়কারী।
tax-payer (noun) করদাতা।
tax- free (adjective) করমুক্ত।
(২) a tax on বোঝা; চাপা; The journey was a tax on my health.

Tax (verb transitive)
(১) করারোপ করা।
(২) বোঝা চাপানো; চাপ দেওয়া।
(৩) tax somebody with something কাউকে কোনো বিষয়ে অভিযুক্ত করা: He was taxed with neglect of his duties.
(৪) (আইন সম্বন্ধীয়) কোনো মামলার খরচ নির্ধারণ করা।

Taxable (adjective) করারোপযোগ্য।

Taxation (noun) করারোপের মাধ্যমে অর্থসংগ্রহ প্রদানযোগ্য করের পরিমাণ।

৩,৮১২.
We look at a thing, but look..........a matter.
  1. up
  2. in
  3. into
  4. to
ব্যাখ্যা

সঠিক উত্তর হলো: গ) into.
Full sentence: We look at a thing, but look into a matter.

"Look at" এবং "Look into" - এই দুটি phrasal verb-এর ব্যবহার ভিন্ন।

look into something:
English meaning: To examine carefully or investigate.

Bangla meaning: (ক) তদন্ত করা; পরীক্ষা করা; (খ) মগ্ন হওয়া; ডুব দেওয়া (বই ইত্যাদিতে); (গ) গভীরে প্রবেশ করা।

look …… a matter:
- এখানে “matter” বলতে কোনো বিষয়, সমস্যা বা পরিস্থিতির কথা বোঝানো হয়েছে। 
- এই ক্ষেত্রে সঠিক phrasal verb হলো look into.
- look into - কোনো বিষয়/সমস্যা গভীরভাবে তদন্ত করা, খতিয়ে দেখা, বিবেচনা করা।
---------

We look at a thing:
- look at - কোনো কিছুর দিকে চোখ দিয়ে তাকানো / পর্যবেক্ষণ করা (physical দেখা)।

উদাহরণ:
Look at that beautiful bird!
She looked at the painting for a long time.

৩,৮১৩.
Which is the correct sentence?
  1. Each boy and each girl have a pen.
  2. Each boy and each girl are having a pen.
  3. Each boy and each were heaving a pen.
  4. Each boy and each girl has a pen.
ব্যাখ্যা
• Each boy and each girl has a pen - is the correct sentence. 

- Each যুক্ত দুইটি noun/pronoun কে and দ্বারা connect করল  বা And দ্বারা যুক্ত দুটি noun এর পূর্বে each থাকলে verb singular হয়।

- Each হচ্ছে distributive pronoun যা প্রত্যেক কে আলাদা করে বোঝায়।

Source:
৩,৮১৪.
You need not _____ extra money on unnecessary gadgets.
  1. to spend
  2. spending
  3. spend
  4. spends
ব্যাখ্যা
• Negative sentence এ ‘need’ modal auxiliary হিসেবে ব্যবহৃত হলে need এর পরে not বসে এবং এর পরে to বসাতে হয়না।
- অর্থাৎ, need not এর সাথে infinitive to এর ব্যবহার উহ্য সাথে।
- এক্ষেত্রে need এর সাথে কখনো s/es যুক্ত হয় না।

•  Need বাক্যে মূল verb হিসেবে ব্যবহৃত হয় আবার modal হিসেবেও ব্যবহৃত হয় তাই এর সাধারণ নাম semi-modal.
- We use need mostly in the negative form to indicate that there is no obligation or necessity to do something:
Example:
- You needn’t take off your shoes.
- You need not spend a lot of money on presents.

Complete sentence: You need not spend extra money on unnecessary gadgets.
৩,৮১৫.
Choose the best option.
She forgot her umbrella at home; _________, she got wet in the rain.
  1. whereat
  2. whereby
  3. therefore
  4. despite
ব্যাখ্যা
• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) whereat (adverb)
- (প্রাচীন প্রয়োগ) যাতে; যেটাতে; যেটার প্রতি; এতে; এটাতে।.

খ) whereby (adverb)
- যার দ্বারা; যদ্দারা।

গ) therefore (conjunction)
- সেই কারণে; সুতরাং।

ঘ) despite
- (কিছু) সত্ত্বেও।

• শব্দগুলোর অর্থ বিবেচনায় বুঝা যাচ্ছে, শূন্যস্থানে therefore বসালে বাক্যের অর্থ পূর্ণতা পাবে।
- Complete sentenec: She forgot her umbrella at home; therefore, she got wet in the rain.

Source: Accessible Dictionary by Bangla Academy.
৩,৮১৬.
What is the noun form of the word 'save'?
  1. ক) Savage
  2. খ) Secured
  3. গ) Safety
  4. ঘ) Suggest
ব্যাখ্যা
Safety (noun) [uncountable noun] নিরাপত্তা।
৩,৮১৭.
She sent me that ______ Christmas.
  1. ক) by
  2. খ) to
  3. গ) in
  4. ঘ) for
ব্যাখ্যা
For- কারণে; হেতু; জন্য; দরুন।
৩,৮১৮.
Their friendly behaviour pleased the guest. Here what kind of adjective is the word ‘friendly’?
  1. ক) Qualitative Adjective
  2. খ) Quantitative Adjective
  3. গ) Adverb of Manner
  4. ঘ) Demonstrative Adjective
ব্যাখ্যা
যে Adjective দ্বারা noun/pronoun এর দোষ, গুণ, অবস্থা প্রকাশ করে সেটাকে Qualitative Adjective বলে।
এখানে friendly দ্বারা behaviour - noun এর একটি গুণ প্রকাশ করছে তাই এটি - Qualitative Adjective.

বেশিরভাগ ক্ষেত্রে ly-যুক্ত শব্দ Adverb of Manner হয়ে থাকে। কিন্তু মনে রাখতে হবে Adjective+ly = Adverb 
Noun+ly = Adjective 
যেহেতু Friend শব্দটি Noun, তাই friendly হচ্ছে Adjective.
৩,৮১৯.
What is the feminine form of 'Emperor'?
  1. Emperorine
  2. Emperoress
  3. Emperorea
  4. Empress
ব্যাখ্যা
• Emperor (noun)
English Meaning: A male ruler of an empire.
Bangla Meaning: সম্রাট।
- এর feminine gender হচ্ছে - Empress/ Emperina.

• Empress (noun)
English Meaning: A female ruler of an empire, or the wife of a male ruler of an empire
Bangla Meaning: সম্রাজ্ঞী; সম্রাটপত্নী।

• অন্য অপশনের শব্দগুলো অর্থবোধক শব্দ নয়।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Oxford Learner's Dictionary.
৩,৮২০.
Which of the following sentences contains an Adverb of Purpose?
  1. He certainly did his job.
  2. He studied hard so that he could pass the exam.
  3. I really like this book.
  4. She never visits us now.
ব্যাখ্যা
The correct answer is - খ) He studied hard so that he could pass the exam.

• Reason or Purpose

- কোন কাজের কারণ বা উদ্দেশ্য বোঝাতে Adverb of Reason or Purpose হয়।
- এধরণের Adverb-গুলি হলো: Hence, therefore, so, so that ইত্যাদি।
Example:
- He therefore left the school.
- He is hence unable to deny it.
- He is ill so he cannot go to school.
- He works hard so that he can succeed.

• Other options:
ক) He certainly did his job.
এখানে, certainly হচ্ছে Intensifier (Verb-এর ওপর জোর দিচ্ছে)।

গ) I really like this book.
এখানে, really হচ্ছে Intensifier (অনুভূতির উপর জোর দিচ্ছে)।

ঘ) She never visits us now.
এখানে, never হচ্ছে Adverb of Frequency (কতবার হয় তা বোঝাচ্ছে)।

Source: Applied English Grammar and Composition by P. C. DAS.
৩,৮২১.
Kazi Nazrul Islam was a well-loved poet, no other poet since has been so _____ .
  1. ক) lionized
  2. খ) attacked
  3. গ) decried
  4. ঘ) poetical
ব্যাখ্যা
- প্রশ্নে বলা হচ্ছে: Kazi Nazrul Islam was a well-loved poet, no other poet since has been so _____ .
- অর্থাৎ কাজী নজরুল ইসলাম একজন জন নন্দিত কবি, এবং পরবর্তীতে অন্য কোন কোন কবিই তার মতো এতোটা _____ হতে পারেনি। 
- সুতরাং শূন্যস্থানে এমন শব্দ বসবে যার দ্বারা প্রথম অংশের সমার্থক কোন Adjective  বসবে। 

প্রদত্ত অপশনগুলোর মধ্যে, 
attacked= আক্রান্ত 
decried = সমালোচিত, নিন্দিত
poetical= কাব্যিক
lionized = সম্মানীত, মর্যাদায় ভূষিত, সকলের প্রিয় ইত্যাদি। 

সুতরাং, শাব্দিক অর্থ এবং বাক্যের সঙ্গতি অনুযায়ী শূন্যস্থানের জন্য উপযুক্ত শব্দ হলো: lionized
৩,৮২২.
The word "choir" is an example of?
  1. Material Noun
  2. Abstract Noun
  3. Collective Noun
  4. Proper Noun
ব্যাখ্যা

Correct answer: Collective Noun.
- 'Choir'  শব্দটি দ্বারা বিশেষত গির্জার ঐকতানবদ্ধ ধর্মসংগীতে নেতৃত্বদানকারী গায়কবৃন্দকে বোঝায়। তাই এটি Collective Noun.

Choir:(noun)
- English meaning: an organized company of singers (as in a church service).
- Bangla meaning: বিশেষত গির্জার ঐকতানবদ্ধ ধর্মসংগীতে নেতৃত্বদানকারী গায়কবৃন্দ।

• Collective Noun:
- যে সকল Noun দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি, বস্তুর সমষ্টিকে বোঝায় তাদেরকে Collective Noun বলে।
- অর্থাৎ কিছু Common Noun এর সমষ্টিকেই collective noun বলে।
- কিছু collective noun হচ্ছে cattle, herd, army, public, library, jury, committee, crew, majority, minority etc.

অন্যদিকে,
ক) Material Noun হলো এমন বিশেষ্য যা কোনো পদার্থ বা বস্তুর নাম বোঝায়, যা সাধারণত গণনা করা যায় না কিন্তু ওজন বা পরিমাপ করা যায়।
- Example: water, gold, cotton, salt, iron, etc.

খ) Abstract noun হলো এমন শব্দ যা কোনো ব্যক্তি বা বস্তুর গুণ, অবস্থা, বা কাজের নাম বোঝায়, দেখা যায় না, কিন্তু অনুভব বা কল্পনা করা যায়।
- Example: Honesty, friendship, Beauty, etc.

গ) Proper noun: যে Noun দ্বারা নির্দিষ্ট একটি ব্যক্তি, বা বস্তুর নামকে বুঝায় তাকে proper noun বলে।
- Examples: Dhaka, Egypt, Paris, Sunday, Monday, Padma, etc.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

৩,৮২৩.
Fill in the blank with the appropriate preposition:
She is an old woman _____  fifty.
  1. for
  2. at
  3. past
  4. in
ব্যাখ্যা
• সঠিক উত্তর হবে (গ)।
- She is an old woman past fifty.

• Preposition past এর ব্যবহার:
(i) ঘড়ির সময় বোঝাতে (মিনিট + past + ঘন্টা): 23 minutes past 6 (6.23) +. There is a bus at 20 minutes past
the hour [ex. 1:20, 2:20, 3:20]
(ii) একটি নির্দিষ্ট বয়সের চেয়ে বেশি বোঝাতে: An old man past seventy.
(iii) যে ব্যক্তি বা বস্তুর পাশ দিয়ে অতিক্রম করে যাওয়া হয় তার পূর্বে: Go past the post office.
(iv) যার অদুরে অন্য কিছুর অবস্থান বোঝায় তার পূর্বে: You can see the house past the church.
(v) কোনো কিছু আওতার বাহিরে: The pain was past enduring.

Source: Live MCQ lecture, Accessible Dictionary.
৩,৮২৪.
Which ‘try’ is used as a noun?
  1. ক) I will help you try some other options.
  2. খ) Why don’t you have a try at convincing him?
  3. গ) Do you want to try?
  4. ঘ) Trying everything, I became disappointed.
ব্যাখ্যা

ব্যাখ্যা:
- ১ম অপশনে বাক্যের অর্থ: আমি তোমাকে অন্যান্য অপশন চেষ্টা করতে সাহায্য করব। এখানে ‘try’ bare infinitive verb।
- ৩য় অপশনে বাক্যের অর্থ: তুমি কি চেষ্টা করতে চাও? এখানে আমরা verb-এর infinitive form দেখতে পাই।
- ৪র্থ অপশনে বাক্যের অর্থ: সবকিছু চেষ্টা করে আমি হতাশ হয়ে পড়লাম। এখানে trying শব্দটি participle হিসেবে ব্যবহৃত হয়েছে।
- ২য় অপশনে বাক্যের অর্থ: তুমি তাকে রাজি করানোর একটা চেষ্টা করে দেখো না কেন? এখানে try শব্দটি have-এর object হিসেবে ব্যবহৃত হয়েছে।
সুতরাং, সঠিক উত্তর Why don’t you have a try at convincing him?

৩,৮২৫.
Mr. Amin accompanied by his colleagues ______ at the party.
  1. were present
  2. was present
  3. have present
  4. had prsent
ব্যাখ্যা
 • Along with, as well as, together with, including, addition to, accompanied by ইত্যাদি দ্বারা দুইটি subject যুক্ত হলে verb হবে প্রথম subject অনুযায়ী। 
- এখানে Mr. Amin এবং hiscolleagues subjec দুটি accompanied by দ্বারা যুক্ত হয়েছে।
- প্রথম subject Mr. Amin বিধায় verb টি singular হবে। 

• Complete Sentence: Mr. Amin accompanied by his colleagues was present at the party.

Source: Advanced Learner's HSC English Grammar & Composition by Chowdhury & Hossain.
৩,৮২৬.
The country is richly endowed _______ natural resources.
  1. at
  2. by
  3. with
  4. in
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - with.
- Complete sentence: The country is richly endowed with natural resources.

Endow someone/somebody with: 
English Meaning: provide with a quality, ability, or asset/ give or bequeath an income or property to (a person or institution)
Bangla Meaning: জন্মসূত্রে অধিকারী হওয়া/ কোনো প্রতিষ্ঠানের নিয়মিত আয়ের জন্য টাকা বা সম্পত্তি দান করা।

Source: Cambridge Dictionary and Bangla Academy Dictionary.
৩,৮২৭.
She sang beautifully, and everyone applauded her performance.
Here 'and' is a -
  1. Subordinating Conjunction
  2. Coordinating conjunction
  3. Correlative Conjunction
  4. None of these
ব্যাখ্যা
• She sang beautifully, and everyone applauded her performance.
- Here 'and' is a Coordinating conjunction.
- দুটি সমমানের clause এর মধ্যে সংযোগ স্থাপন করছে 'and'.
- তাই এটি Coordinating conjunctions.

• Conjunction: 
- যে Part of speech দুই বা ততোধিক Word, Phrase বা Clause এর মধ্যে সংযোগ স্থাপন করে, তাকে Conjunction বলে।

• There are three basic types of conjunctions:
1. Coordinating conjunctions:
- যা সমমানের দুইটি word, phrase বা clause এর মধ্যে সংযোগ স্থাপন করে।
যেমন: and, or, but, etc.

2. Subordinating Conjunctions:
- যে Conjunction একটি clause এর শুরুতে বসে অন্য clause এর স্থান, কাল, ধরণ, মাত্রা, ইত্যাদি বুঝানোর জন্য ব্যবহৃত হয়, তাকে Subordinating Conjunction বলে।
যেমন: when, how, if, lest, etc.

3. Correlative Conjunctions:
- পরস্পর সম্পর্কযুক্ত জোড়ায় জোড়ায় ব্যবহৃত conjunction গুলোই Correlative Conjunctions.
যেমন: as ….. as; either ….. or; not only …. but also; etc.
৩,৮২৮.
The hill slopes down gradually to the valley below.
The underlined word is used here as a/an-
  1. Adverb
  2. Verb
  3. Preposition
  4. Adjective
ব্যাখ্যা
• The hill slopes down gradually to the valley below.
- Here, 'down' is an Adverb.
- পাহাড়টি ধীরে ধীরে নিচের উপত্যকায় নামছে।
- 'slope' verb কে modify করায়, 'down' এখানে adverb হবে।

• Down 
- English Meaning: toward or in a lower physical position
- Bangla Meaning: নিচে; দুর্দশায়।

• Example sentence:
- Don't look down.
- Bangla meaning: নিচের দিকে তাকিও না।

Down শব্দটি বিভিন্ন parts of speech হিসেবে ব্যবহৃত হতে পারে।

• Down (Adjective)
Example sentence:
- The window shades were down.
- Bangla meaning: জানালার পর্দাগুলো নামানো ছিল।

• Down (Preposition)  
Example sentence:
- She fell down the stairs.
- Bangla meaning: সে সিঁড়ি থেকে পড়ে গেল।

• Down (Verb) 
Example sentence:
- The storm downed power lines throughout the city.
- Bangla meaning: ঝড়ের কারণে শহরজুড়ে বিদ্যুতের লাইন পড়ে গেছে।

Source:
1. Merriam-Webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
৩,৮২৯.
Bring me that pen. Identify the determiner in the sentence.
  1. Bring
  2. me
  3. that
  4. pen
ব্যাখ্যা
• উল্লেখিত প্রশ্নে Determiner হচ্ছে that.
• Determiner বলতে কোনো Noun এর নির্দিষ্টতা, অনির্দিষ্টতা, সংখ্যা বা পরিমাণকে বুঝায়।

• Bring me that pen. 
- প্রশ্নোক্ত বাক্যে that একটি Demonstrative determiner যা pen শব্দটিকে নির্দিষ্ট করে বুঝাচ্ছে।
 অতএব, that এখানে একটি Determiner.
৩,৮৩০.
The charity of Mother Teresa touched the lives of countless souls, offering light to the darkest corners of the world.
Here, the underlined word is a/an -
  1. Proper Noun
  2. Collective Noun
  3. Abstract Noun
  4. Common Noun
ব্যাখ্যা
• The charity of Mother Teresa touched the lives of countless souls, offering light to the darkest corners of the world.
- Here, the underlined word is - Common Noun.
- charity মূলত হচ্ছে একটি Abstract noun.
- কিন্তু charity এর পূর্বে article, The ব্যবহৃত হওয়ায় এখানে charity, Abstract noun না হয়ে Common noun হবে।

• Abstract Noun: 
- যে Noun কোনো অবস্তুগত ধারণা বা গুনকে নির্দেশ করে, যার কোনো বাহ্যিক অস্তিত্ব নেই এবং যা ছোঁয়া যায় না, গন্ধ দ্বারা বা শ্রবণ দ্বারা বোঝা যায় না কিন্তু কল্পনা দ্বারা বোঝা যায় তাদেরকে Abstract Noun বলে।

• কিন্তু uncountable ও abstract noun এর আগে article ব্যবহার হয় না।
- Abstract noun এর পূর্বে Article বসালে সেটি Common noun এ পরিণত হয়।

• তাই প্রশ্নে উল্লিখিত charity এর পূর্বে article থাকায় এটি common noun হিসেবে বিবেচিত হবে।
৩,৮৩১.
Mr. Gani glanced ______ us once. Fill in the blank. 
  1. at
  2. to 
  3. down
  4. up
ব্যাখ্যা

• Complete sentence: Mr. Gani glanced at us once.
- Bangla meaning: মি. গনি একবার আমাদের দিকে তাকালেন।

• Glance at/up/down, etc
- English Meaning: to look quickly at something/somebody.
- Bangla Meaning: এক পলক দেখা; পলকে দেখে নেওয়া।

- সাধারণত কারো দিকে এক পলক দেখা/তাকানো অর্থে Glance at somebody ব্যবহৃত হয়।
- প্রদত্ত প্রশ্নে 'Glance' verb এর পরে object "us" আছে তাই, শূন্যস্থানে সবচেয়ে উপযুক্ত preposition হলো 'at'.

আবার,
• Glance at/down/over/through
- English Meaning: something to read something quickly and not carefully or completely.
- Bangla Meaning: পলকে দেখে নেওয়া; খুব দ্রুত কিছু পড়া।

- আবার, খুব দ্রুত কিছু পড়া/পলকে দেখে নেওয়া অর্থে Glance at/over/through, ইত্যাদি ব্যবহৃত হয়।
- যেমন:
- He glanced briefly down the list of names.
- She glanced through the report.

• Glance round/around
- English Meaning: to look quickly at the whole of a place.
- Bangla Meaning: চারপাশ/ পুরো জায়গাটা দ্রুত দেখে নেওয়া।

- আবার, কোনো কিছুর চারপাশ/ পুরো জায়গাটা দ্রুত দেখে নেওয়া অর্থে Glance round/around ব্যবহৃত হয়।
- যেমন: He glanced around the room.

Source:
1. Cambridge Dictionary.
2. Longman Dictionary.
3. Oxford Dictionary.

৩,৮৩২.
Complete the following sentence.
He will never _________ the truth.
  1. give out
  2. give over
  3. give off
  4. give up
ব্যাখ্যা
• Give out - (প্রকাশ করা) 
- He will never give out the truth.
- সে কখনোও সত্য প্রকাশ করবেনা।

• প্রশ্নে উল্লিখিত অপশন গুলির মাঝে -
•Give over - (স্থানান্তরিত করা)
- He will give over charge tomorrow.

• Give off - (নিঃসৃত করা)
- The cooking coal gives off a lot of smoke.

• Give up - (পরিত্যাগ করা)
- Try to give up all bad habits.

Source: Applied English Grammar and Composition. PC Das
৩,৮৩৩.
Which one is the feminine form of ‘Stag’?
  1. ক) Hind
  2. খ) Mare
  3. গ) Vixen
  4. ঘ) Nun
ব্যাখ্যা

Stag - পুরুষ হরিণ।
Hind - হরিণী; মৃগী।
Mare - ঘোটকী; মাদি ঘোড়া।
Vixen - শৃগালী।
Nun - সন্ন্যাসিনী।
Source: Accessible Dictionary by Bangla Academy

৩,৮৩৪.
She carried a flashlight in her bag lest she _______________ herself in darkness during the power outage.
  1. should find
  2. will find
  3. should be found
  4. can find
ব্যাখ্যা
Complete Sentence: She carried a flashlight in her bag lest she should find herself in darkness during the power outage.
→ lest থাকলে শূন্যস্থানে "should find" হবে।

Lest এর ব্যবহার:
→ Lest একটি conjunction & এর অর্থ হল 'পাছে/ যাতে না'।
→ মূলত এটি negative অর্থে বাক্যে ব্যবহৃত হয়ে থাকে।

Structure: Independent clause + lest যুক্ত Dependent clause.
অর্থাৎ, subject + verb + other words + lest + subject + (should/might) + base form of verb + other words.

Example Sentence:
1. He spoke softly, lest his words should be overheard by the eavesdroppers.
2. She locked all the doors and windows lest burglars should enter the house.
3. He wore a raincoat to the event, lest it should rain unexpectedly.
4. The manager provided detailed instructions lest the team should make any mistakes.

Source: Advanced Learner's Grammar & Composition by Chowdhury & Hossain.
৩,৮৩৫.
She was entrusted ____ the care of her husband.
  1. ক) over
  2. খ) at
  3. গ) for
  4. ঘ) to
ব্যাখ্যা
sub + be + entrust + with/ to হয়।
Entrusted to 
- To leave someone or something in the care of someone or something.
- কাউকে বিশ্বাস করে কোনো দায়িত্ব অর্পণ।
৩,৮৩৬.
What is the verb form of 'Office'
  1. ক) Official
  2. খ) Officiate
  3. গ) Officially
  4. ঘ) Officer
ব্যাখ্যা

Office (noun)
a room, set of rooms, or building used as a place for commercial, professional, or bureaucratic work.

Officiate (verb)

act as an official in charge of something, especially a sporting event.

adjective : official
relating to an authority or public body and its activities and responsibilities.

noun : official
a person holding public office or having official duties, especially as a representative of an organization or government department.


Source : Oxford Dictionary
৩,৮৩৭.
Our favours come from above.
Here 'above' is a/an -
  1. Adjective
  2. Noun
  3. Adverb
  4. Preposition
ব্যাখ্যা
• Our favours come from above.
- Here the underlined word is - Noun.

• Above:
- এর অর্থ 'উপরে' হিসেবে পরিচিত।
- সাধারণত এটি preposition হিসেবে ব্যবহৃত হয়ে থাকে।
- কিন্তু বাক্যের বিভিন্ন অংশে বসে এটি অন্য parts of speech হিসেবেও কাজ করতে পারে। 

• Our favours come from above.
- এই বাক্যে from এর object হিসেবে 'above' ব্যবহৃত হয়েছে, 
- অর্থাৎ preposition এর object হিসেবে ব্যবহৃত হয়েছে, তাই এটি preposition এর object হিসেবে এটি noun.
৩,৮৩৮.
They had better ____ before it rains.
  1. left
  2. leave
  3. to leave
  4. leaved
ব্যাখ্যা

• Had better এর পরে verb এর base form বসে।
- এখানে had হলো unreal past বা অবাস্তব অতীত।
- Had better অর্থ তবুও/ বরং ভালো।
- এ ধরণের বাক্য সবসময় present বা future অর্থ প্রদান করে।
- Had better যুক্ত sentence past tense এর হলেও তা মূলত past tense নয়।
- এ জাতীয় বাক্যগুলি মূলত একটি উপদেশ বা suggestion প্রকাশ করে।
- Had better এর পর infinitive to বসে না।

Complete sentence- They had better leave before it rains.

৩,৮৩৯.
While I was reading a book, _______.
  1. the phone ring
  2. the phone rang
  3. the phone rung
  4. the phone had rung
ব্যাখ্যা

• Correct Sentence - While I was reading a book, the phone rang.

• দুটি ঘটনার মধ্যে একটি ঘটার সময় আরেকটি ঘটতে থাকলে তখন ঘটমান বিষয়টির সাথে While বসে।
- While দ্বারা দুইটি বাক্যাংশ যুক্ত হলে:
- While যুক্ত অংশটি Past continuous tense হলে অপরটি Past indefinite tense হয়।

• Example:
- My uncle arrived while I was watching the movie.

৩,৮৪০.
Is this your own car? Here "own" is a/an -
  1. Possessive adjective
  2. Attributive adjective
  3. Possessive pronoun
  4. Emphasizing adjective
ব্যাখ্যা
Is this your own car?
- Here "own" is an - Emphasizing adjective.

• Emphasizing adjective
- যে শব্দগুলো জোরসূচক adjective রূপে ব্যবহৃত হয়, তাদেরকে Emphasizing adjective বলে।

-
এখানে, Is this your own car? দ্বারা বোঝানো হয়েছে - এটি কি তোমার নিজেরই গাড়ি? অর্থাৎ, প্রশ্নটিতে জোর দিতে own ব্যবহার করা হয়েছে।
- তাই এটি Emphasizing adjective.

• Note:
Own এবং very শব্দ দুটি জোরসূচক adjective রূপে ব্যবহৃত হয়।

• এটি possessive adjective "your" এর পরে এসেছে এবং এটি possession বা মালিকানাকে জোর দিচ্ছে। এটি "car" noun কে modify করছে। এখানে "own" হল একটি emphasizing adjective কারণ, এটি মালিকানা বা পরিচয়কে জোর দেওয়ার জন্য ব্যবহৃত হয়েছে।
•  এটি একটি attributive adjective নয় কারণ,  Attributive adjective-এর মূল কাজ হল একটি noun এর  বৈশিষ্ট্য বা গুণ বর্ণনা করা। যেমন: "red car" (লাল গাড়ি) - এখানে "red" একটি attributive adjective
•  কিন্তু "own" গাড়ির কোনো গুণ বা বৈশিষ্ট্য বর্ণনা করছে না। বরং "own" শব্দটি এখানে শুধুমাত্র মালিকানাকে জোর দিচ্ছে: তাই এটি emphasizing adjective.

More examples:
1. Is this your own cat?
2. I want this very pen.
3. He is my own brother.

Source: A passage to the English Language by S M Zakir Hussain.
৩,৮৪১.
Which part of speech is the underlined word in the following sentence?
The area is home to dozens of perennial streams.
  1. ক) Pronoun
  2. খ) Noun
  3. গ) Adverb
  4. ঘ) Adjective
ব্যাখ্যা
Adjective is a word naming an attribute of a noun, such as sweet, red, or technical.
The given word is describing the noun 'streams'.
Therefore, the word 'perennial' is an 'adjective'.
৩,৮৪২.
He had better _______ home.
  1. go
  2. going
  3. to go
  4. went
ব্যাখ্যা

The correct answer is - ক) go
Complete sentence: He had better go home.

Had better - unreal past ইহা present/ future tense এর অর্থ প্রকাশ করে। 
Had better এর পর infinitive to বসে না। সর্বদা verb এর base form বসে।
Structure: Subject + had better + verb এর base form + .......
Example:
(i)  He had better _____ (go) home.
Ans: He had better go home.
(ii) You had better ______ (leave) the place.
Ans: You had better leave the place.
(iii) I had better ____ (ring) him at once.
Ans: I had better ring him at once.

Other options:
খ) going → “had better” পরে -ing form ব্যবহার হয় না।
গ) to go → “had better” পরে infinitive with to আসে না।
ঘ) went → past tense ব্যবহার হয় না, কারণ “had better” present/future অর্থ প্রকাশ করে।

Source: Advance Learner's Communicative English Grammar & Composition by Chowdhury & Hossain.

৩,৮৪৩.
The correct translation of ‘সে অংকে কাঁচা’ is -
  1. He is weak in mathematics.
  2. He is bad in mathematics.
  3. He is backward in mathematics.
  4. He is raw in mathematics.
ব্যাখ্যা
• 'সে অংকে কাঁচা' বলতে 'সে অঙ্কে দুর্বল' বুঝাচ্ছে।
- দুর্বল বা দক্ষ নয় এমন বুঝাতে weak এর সাথে in ব্যবহৃত হয়।
- তাই,  এর সঠিক ইংরেজি অনুবাদ: He is weak in mathematics.

• Weak in something:
English meaning: Not good enough, especially in ability, skill, or quality.
Bangla Meaning: ভালো নয় এমন; দক্ষ নয় এমন

Example: 
He was always weak at/in languages but strong in science.
Our quiz team is a bit weak on sport.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
৩,৮৪৪.
He started teaching Hamlet.
Here 'teaching' is a/an-
  1. Participle
  2. Infinitive
  3. Verbal noun
  4. Gerund
ব্যাখ্যা

'He started teaching Hamlet.'
- Here, 'teaching' is a Gerund.
- প্রদত্ত বাক্যে, "teaching" (verb+ing)- verb 'started' -এর object হিসেবে বসে noun -এর কাজ করেছে তাই এটি gerund.

• Gerund:
- Verb-এর সাথে ing যোগ হয়ে যদি noun-এর কাজ করে অর্থাৎ, একই সাথে Verb ও noun -এর কাজ করে, তখন তাকে Gerund বলে।
- এটি একটি কাজকে (Verb) কে একটি নাম (Noun) হিসেবে বোঝায়।
- এটি বাক্যে Subject, Object, Complement বা Preposition-এর object হিসেবে ব্যবহৃত হতে পারে।
- এটি একইসাথে verb ও noun-এর মত আচরণ করে।

Functions of the Gerund:
1. As a subject of a verb: Rising early is a good habit.
2. As an object of a verb: I like reading poetry.
3. As an object of a preposition: I am tired of waiting.
4. As a complement of a verb: Seeing is believing.
5. As absolutely (part of a compound noun): This is my writing table.

অন্যদিকে,
ক) Participle:
- Participle হলো ক্রিয়াপদের এমন এক ধরনের রূপ যা একইসাথে ক্রিয়া (verb) ও বিশেষণ (Adjective) হিসেবে কাজ করে।
- Participle তিন প্রকার:
1. Present Participle.
2. Past Participle.
3. Perfect Participle.

খ) Infinitive:
- Verb এর present form এর আগে to বসিয়ে Infinitive গঠন করা হয়।
- অর্থাৎ, Infinitive = to + verb.
- Infinitive দুই রকম হতে পারে,
1. To-যুক্ত infinitive এবং,
2. To-বিহীন infinitive বা Bare Infinitive.

গ) Verbal noun:
- Verbal Noun:
- যখন Verb + ing (gerund) এর পূর্বে the এবং পরে of বসে তখন তাকে Verbal Noun বলে।
- The + (verb+ing) + of = verbal noun.
- Verbal Noun মূলত verb থেকে তৈরি হলেও এর দ্বারা Noun এর কাজ সম্পন্ন হয়।

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

৩,৮৪৫.
Choose appropriate preposition-
Talks with rebels have broken _______.
  1. ক) up
  2. খ) down
  3. গ) out
  4. ঘ) to
ব্যাখ্যা
• Break down (ক) ভেঙে পড়া: Talks with rebels have broken down. 
- এখানে বিদ্রোহীদের সাথে ভেস্তে গেছে বুঝাচ্ছে। তাই এখানে 'down' appropriately বসবে। 

(খ) (যন্ত্রপাতি সম্বন্ধে) খারাপ বা অচল হয়ে পড়: The car has broken down.
(গ) শারীরিক বা মানসিকভাবে দুর্বল হয়ে পড়া: His health broke down because of hard work.
(ঘ) ভাবাবেগে অভিভূত হওয়া: John broke down and wept when his father died.

• Break something down (ক) বলপূর্বক ভেঙে ফেলা।
(খ) বলপ্রয়োগে দমন করা: The army broke all resistance.
(গ) ভাগ করা; বিভাজন করা: break down expenditure.
(ঘ) কোনো যৌগিক পদার্থের উপাদান বিছিন্ন করা বা ভাঙা; Chemicals in our body break down the food we eat.

• Break down (noun) (যন্ত্রপাতির) বিকলতা: There was a breakdown in the machinery.

• Break in (বলপূর্বক প্রবেশ করা): Burglars broke into the house.

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
৩,৮৪৬.
Select the "Personal pronoun" from the list of choices.
  1. Each other
  2. Myself
  3. One
  4. It
  5. None of the above
ব্যাখ্যা
Personal pronouns:
- A personal pronoun is a short word we use as a simple substitute for the proper name of a person.

Pronoun ৮ প্রকার। যেমন:
1. Personal pronoun: (I, we, me, it),
2. Demonstrative pronoun: (this, that),
3. Interrogative pronoun: (what, who),
4. Relative pronoun: (what, who, that),
5. Indefinite pronoun: (one, some, any, all, many),
6. Distributive pronoun: (each, every),
7. Reflexive pronoun: (myself, themself),
8. Reciprocal pronoun: (each other, one another).
৩,৮৪৭.
The movie, a thrilling action film, kept audiences on the edge of their seats. The underlined part is a/an -
  1. Gerund clause
  2. Participle clause
  3. Adjective clause
  4. Noun as apposition
ব্যাখ্যা
• The movie, a thrilling action film, kept audiences on the edge of their seats. The underlined part is a/an - Noun as apposition.
- বাক্যটিতে The movie (noun) এবং a thrilling action film একই বিষয়।
- এক্ষেত্রে a thrilling action film হচ্ছে The movie এর apposition.
- কোন বাক্যে যদি  কোন ব্যক্তি বা বস্তু সম্পর্কে কথা বলে এবং তার সম্পর্কে অতিরিক্ত একটি তথ্য প্রদান করে তাহলে তাকে apposition বলে।

Source: Applied English Grammar and Composition by P. C. Das
৩,৮৪৮.
The bullets glanced ______ the car.
  1. ক) at
  2. খ) off
  3. গ) over
  4. ঘ) through
ব্যাখ্যা
• Glance off:
Meaning - (অস্ত্রে বা আঘাত) দ্রুত ফসকে বা পিছলে বা গড়িয়ে যাওয়া। 
Example Sentence - The spear glanced off his shield.

• Glance at/over/through/round:
Meaning - এক পলক দেখা; পলকে দেখে নেওয়া; glance at the watch; glance over/through a letter; glance round a room.
Example:
- I glanced at the building. 
- I glanced over the paper. 

Source: 
1. Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.
2. Accessible Dictionary by Bangla Academy. 
৩,৮৪৯.
It was long ago since we (cross) this river.
  1. crossed
  2. will cross
  3. had crossed
  4. cross
ব্যাখ্যা
∗ It was long ago since we had crossed this river.

- Since এর আগের অংশে Present Indefinite বা Present Perfect Tense থাকলে পরের অংশে Past Indefinite হয়।
Example sentence:
• Many days have passed since we (visit) Cox's Bazar.
- Many days have passed since we visited Cox's Bazar.

- আবার আগের অংশে Past Indefinite Tense থাকলে পরের অংশে Past Perfect Tense হয়।
∗ তাই আলোচ্য বাক্যে It was long ago since we had crossed this river হবে সঠিক উত্তর।

Source: Applied English Grammar and Composition by P. C. Das
৩,৮৫০.
What is the correct part of speech of the word 'interest' in the sentence below?
"He gained the interest of the admission committee with his astounding academic profile."
  1. Verb
  2. Noun
  3. Adjective
  4. Adverb
ব্যাখ্যা
• প্রদত্ত বাক্যে interest, শব্দটি noun হিসেবে ব্যবহৃত হয়েছে। সঠিক উত্তর, খ।

প্রদত্ত বাক্য- He gained the interest of the admission committee with his astounding academic profile.
-তার অসাধারণ একাডেমিক প্রোফাইলের কারণে তিনি অ্যাডমিশন কমিটির আগ্রহ অর্জন করেছিলেন।
- Interest শব্দটি  admission committee এর আগ্রহ অর্জন এর চেষ্টা করে.
- শব্দটি gained, verb এর object হিসেবে বসে, কি gain করেছে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় The interest of the committee.
- Noun সাধারণত বাক্যের  subject, object, অথবা complement হিসেবে কাজ করে।

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
৩,৮৫১.
I conferred ___________ my friends about baking cakes. 
  1. to
  2. with
  3. on
  4. by
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - with.
- I conferred with my friends about baking cakes.  

• Confer with, about (পরামর্শ করা)

এছাড়াও, 
• Confer on - প্রদান করা। 
Example Sentence - The degree was conferred on him.
৩,৮৫২.
Identify the plural number.
  1. Poetry
  2. Furniture
  3. Police
  4. Scenery
ব্যাখ্যা

Police is the Plural Number.

Number:
- কোন ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যাকে Number বলে।
- Number দুই প্রকার। যথা:
01. Singular Number
02. Plural Number

কিছু শব্দ আছে যেগুলো সব সময় Singular হিসেবে ব্যবহার করা হয়। যেমন:
- Information,
- Furniture,
- Scenery,
- Poetry,
- News, etc.

আবার কিছু কিছু শব্দ আছে যা সব সময় Plural হিসেবে ব্যবহার করা হয়। যেমন:
- Cattle,
- People,
- Police,
- Folk, 
- Vermin, etc.

Source: Applied English Grammar and Composition by P. C. Das.

৩,৮৫৩.
Rahima has not yet come back ____ the bazaar.
  1. of
  2. over
  3. from
  4. None of these
ব্যাখ্যা
♦ Preposition এর ক্ষেত্রে,

• কোথা থেকে ফেরত আসা অর্থে come back এর পর preposition from বসে।

Complete sentence: Rahima has not yet come back from the bazaar.
৩,৮৫৪.
Though they are wealthy, they are miserly in nature. Here, ‘miserly’ is a/an -
  1. Adjective
  2. Adverb
  3. Noun
  4. Conjunction
ব্যাখ্যা
Noun+ly = Adjective 
Adjective+ly = Adverb 
Miser শব্দটি Noun হওয়ায় Miserly শব্দটি Adjective.
৩,৮৫৫.
It is _____ expensive to buy.
  1. ক) very much
  2. খ) too
  3. গ) many
  4. ঘ) too much
ব্যাখ্যা

‘too much’ Comparative Degree বা Uncountable Noun এর আগে বসে। যেমন-
Comparative Degree এর ক্ষেত্রেঃ
This is too much more expensive, I can't buy it (negative idea).
Uncountable Noun এর ক্ষেত্রেঃ
He drank too much wine.
তবে Positive Degree এর আগে too much বসে না। Positive Degree এর আগে শুধু too বসে Negative Sense প্রকাশ করার জন্য। যেমন প্রশ্নে প্রদত্ত বাক্য।

৩,৮৫৬.
He was terrified ______.
  1. ক) to speak
  2. খ) for speak
  3. গ) in speak
  4. ঘ) speaking
ব্যাখ্যা
He was terrified to speak. Here, the infinitive is used to qualify a sentence. It can also be used to qualify a noun. For example: She is a woman to be loved.
৩,৮৫৭.
The writing of a good letter is a difficult task.
Here, the word "writing" is an example of-
  1. Adverb
  2. Adjective 
  3. Verb
  4. Noun
ব্যাখ্যা

Correct answer: Noun.
- The writing of a good letter is a difficult task.
- Here writing does the function of- noun.
- বাক্যে শব্দটি মূলত verbal noun হিসেবে ব্যবহৃত হয়েছে।

• Verbal Noun:
- কোন বাক্যের Verb + ing এর পুর্বে the এবং পরে of থাকলে তাকে Verbal Noun বলে।
- The+ verb+ ing + of = verbal noun.
- Verbal Noun দ্বারা Noun এর কাজ সম্পন্ন হয়।
- নিয়মানুযায়ী, প্রশ্নে উল্লিখিত বাক্যে warming এর পূর্বে the ও পরে of বসেছে, তাই এটি verbal noun হয়েছে।

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

৩,৮৫৮.
A preposition is a word that tells you ________ or when something is in relation to something else.
  1. ক) where
  2. খ) who
  3. গ) how
  4. ঘ) which
ব্যাখ্যা

The correct answer is: "Where" 

A preposition is a word that answers the question “When” or “Where” something happened in a sentence. It connects nouns or pronouns to other nouns in the sentence.

In other words:

Prepositions show direction, location, or time. Many of the most common prepositions are small words you use every day. At, by, for, from, in, of, on, to, and with are all prepositions.

For example: The dog swam in the lake.

Here in this sentence, এই বাক্যে দুটি Noun আছে, Dog এবং Lake । এবং verb হচ্ছে Swim. এখন, এই দুটি Noun এবং Verb এর মাঝে সম্পর্কটা সঠিক ভাবে নির্দেশ করার জন্যই Preposition ব্যবহৃত হয়।  আমরা জানি, কুকুরটি সাঁতার কাঁটছে, কিন্তু কোথায়? এই প্রশ্নের উত্তর সঠিকভাবে দেয়ার জন্য আমাদের Preposition in   ব্যবহার করতে হবে। 

-  এই বাক্যটির  in the lake অংশটুকুকে Prepositional Phrase বলে। 

Source: British Council website 

৩,৮৫৯.
January is the first month of the year. Identify the determiner ‘first’ is -
  1. ক) Cardinal number
  2. খ) Ordinal number 
  3. গ) Article 
  4. ঘ) None 
ব্যাখ্যা
- প্রদত্তে অপশনে ‘first’ শব্দটি Ordinal number। এখানে ‘first’ দ্বারা বছরের একটি মাসকে নির্দিষ্ট করা হয়েছে।

• Determiner:
- যেসব word দ্বারা কোনো noun বা pronoun- এর পূর্বে বসে তাকে নির্দেশ করে তাদেরকে determiner বলে।

• Determiner তিন ধরনের হয়ে থাকে।
যথা: 
1. Article - ইংরেজি ভাষায় সবচেয়ে বেশি ব্যবহৃত হয় definite and Indefinite article ( a, an, the).
2. Predeterminer: যে determiner গুলো central determiner- এর পূর্বে বসে তাদেরকে বোঝায়। যেমন: both, all, half, double, one-third, such, what etc.
3. Postdeteminer: যে determiner গুলো central determiner- এর পূর্বে বসে তাদেরকে বোঝায়।
যেমন: 
Ordinal Numbers:  যে সকল সংখ্যা কোনো স্থানের কোনো বস্তু বা প্রাণীর অবস্থান প্রকাশ করে তাদেরকে বুঝায়। Ordinal নাম্বারগুলো মূলত কোনো বস্তু বা প্রাণীর পরিমাণ বোঝায় না শুধুমাত্র তার অবস্থান বোঝায়। একে বাংলায় বলা হয় ক্রমবাচক সংখ্যা। যেমন: first, second, third, fourth etc.

Cardinal Numbers: যে সংখ্যা দ্বারা কোনোকিছুর সংখ্যা বা পরিমাণ নির্ণয় করা শেখায়।  একে বাংলায় গণনাবাচক বা অঙ্কবাচক সংখ্যাও বলা হয়।
যেমন: one, two, three, four etc.
৩,৮৬০.
Their decision could be detrimental _______ the future of the company.
  1. of
  2. to
  3. for
  4. at
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে -  to.
- Complete sentence: Their decision could be detrimental to the future of the company.

• Detrimental to: 
English Meaning - Causing harm or damage. 
Bangla Meaning - ক্ষতিকর। 
• Detrimental এর পর appropriate preposition হিসেবে 'to' ব্যবহৃত হয়। 
 
Example Sentences: 
- Smoking is detrimental to your health.
- Procrastination can be detrimental to meeting deadlines and achieving goals.  
- Lack of exercise can be detrimental to physical fitness.

Source: Accessible Dictionary by Bangla Academy and Cambridge Dictionary.
৩,৮৬১.
Which of the following is correct?
  1. The decision was theirs and was not imposed on them by others.
  2. The decision was theirs and was not imposed at them by others.
  3. The decision was theirs and was not imposed of them by others.
  4. The decision was theirs and was not imposed to them by others.
ব্যাখ্যা
• Impose (Verb-transitive)
(১) impose on (কর, দায়িত্ব ইত্যাদি) আরোপ করা; চাপানো।
(২) impose on somebody চাপিয়ে দেওয়া:
৩) impose upon something সুযোগ নেওয়া: impose upon somebody’s good nature.

• সুতরাং, কারো উপরে কিছু জোর করে চাপানো অর্থে impose এর সাথে on/upon ব্যবহৃত হয়।
- সে অনুযায়ী সঠিক বাক্যটি হচ্ছে - The decision was theirs and was not imposed on them by others.
৩,৮৬২.
Which of the following is the correct plural form of the word "Furniture"?
  1. Furnituress
  2. Furnitures
  3. Furniturees
  4. None of these
ব্যাখ্যা
• কিছু শব্দ আছে যেগুলো সব সময় Singular হিসেবে ব্যবহার করা হয়। যেমন:
- এদের সাথে s/ es যুক্ত হয় না, এদের plural ও হয় না।

Example:
- Information,
- Furniture,
- Scenery,
- Poetry,
- Abuse,
- News,
- Ethics,
- Politics, etc.

• Furniture (Uncountable Noun)
- English Meaning: Objects that can be moved, such as tables, chairs, and beds, that are put into a house or an office to make it suitable for living or working in.
- Bangla Meaning: আসবাবপত্র।

Note:
- এদেরকে plural করতে হলে, A piece of furniture (Singular), কে Two pieces of furniture (Plural) লিখে করতে হয়।

Source: Applied English Grammar and Composition by P. C. Das.
৩,৮৬৩.
I'm writing this email to tell you something important. Here the underlined part is -
  1. Infinitive
  2. Participle
  3. Model verb
  4. Linking verb
ব্যাখ্যা
• I'm writing this email to tell you something important. Here the underlined part is - Infinitive.

• Infinitive:
- Verb এর present form এর আগে to বসিয়ে Infinitive গঠন করা হয়।
অর্থাৎ, Infinitive = to + verb.

• Infintive দুই রকম হতে পারে-
১. To-যুক্ত infinitive এবং
২. To-বিহীন infinitive বা Bare Infinitive.

• Let-এর পরে Verb-এর Bare Infinitive (to-বিহীন infinitive form) বসে।

• I’m writing this email to tell you something important.
- Verb এর present form 'tell' এর আগে to বসিয়ে Infinitive করা হয়েছে।
৩,৮৬৪.
Which 'After' is a conjunction? 
  1. She smiled and laughed soon after.
  2. We went home after the party.
  3. After he finished his homework, he played outside.
  4. I rested after a long day at work.
ব্যাখ্যা

• Conjunction (After):
- After যদি দুটি Clause কে যুক্ত করে তাহলে টা হবে Conjunction.

উল্লিখত অপশনগুলোর মধ্যে - After he finished his homework, he played outside. - বাক্যে After হচ্ছে Conjunction.
- এখানে "after" দুটি clause (উপবাক্য) যুক্ত করেছে:
01. "he finished his homework" (subordinate clause)
02. "he played outside" (main clause)
- Conjunctions দুটি বাক্যাংশ বা clause যুক্ত করে, তাই এখানে "after" একটি Subordinating Conjunction হিসেবে কাজ করছে।

উল্লিখিত বাকি অপশনগুলো,
• After যদি কোন Sentence এর শেষে বসে তখন তা Adverb হিসেবে বিবেচিত হয়।
- Example: She smiled and laughed soon after.

• After (followed by a noun), Preposition হিসেবে Sentence এ বসে।
- 'কোনো ঘটনার বা সময়ের পরে' অর্থে After ব্যবহার হলে এটি Preposition.
- Example: 
- We went home after the party.
- I rested after a long day at work.

Source: A Passage To The English Language S. M. Zakir Hussain.

৩,৮৬৫.
The man died ____ motor neurone disease.
  1. ক) from
  2. খ) off
  3. গ) of
  4. ঘ) for
ব্যাখ্যা
রোগে মারা যাওয়ার ক্ষেত্রে Died of ব্যবহৃত হয়।
motor neurone হচ্ছে একটি স্নায়ুরোগ তাই ‘The man died of motor neurone disease.’ বাক্যটিই সঠিক হবে।

• die of (disease): He died of cholera/cancer.
• die from (effect): He died from snake bite/ over eating.
• die for (shake / cause): He died for his country .
• die in (place / month / year): He died in 1950./ He died in London. / He died in a hospital in Dhaka.
• die in (accident ): He died in a train accident.
• die on (name of day /spot death): He died on the spot./ He died on Monday.
• die at (time): He died at 9–30 a m.
• die between (time): He died between 9 a m to 9–30 a m.
• die within (time): He died within five minutes.
৩,৮৬৬.
Jamal likes gardening. Here ‘gardening’ is-
  1. Gerund
  2. infinitive
  3. past participle
  4. present continuous
ব্যাখ্যা
verb+ing যখন noun হিসাবে কাজ করে তাকে gerund বলে৷ এখানে Object হওয়ায় এটা Noun.
৩,৮৬৭.
Which of the following is a singular?
  1. Radii
  2. Oasis
  3. Agenda
  4. Formulae
ব্যাখ্যা
• উল্লিখিত অপশনগুলোর মধ্যে - - Oasis (singular) - মরূদ্যান।singular form এ আছে।
- এর plural হচ্ছে - Oases.

• অন্যদিকে, 
• Radius (singular)
English meaning: a straight line joining the center of a circle to its edge or the center of a sphere to its surface.
Bangla meaning: ব্যাসার্ধ।
- এর plural form হচ্ছে Radii.

• Formulae (plural)
- Formula (singular) -  নির্দেশাবলি; নিয়ম; ব্যবস্থা; পদ্ধতি
- আরেকটি Plural হচ্ছে - Formulas.

• Agenda (plural)
- Agendum (singular) সভার কার্যতালিকা।
- আরেকটি Plural form: Agendums.গ) 

Source:
1. Accessible Dictionary by Bangla Academy
2. Oxford Learner's Dictionary.
3. Cambridge Dictionary.
৩,৮৬৮.
Sumaiya together with her sisters ___ in accomplishing the task.
  1. ক) have succeeded
  2. খ) is succeeded
  3. গ) has succeeded
  4. ঘ) were succeeded
ব্যাখ্যা
as well as, with, together with ইত্যাদি Word/Phrase দ্বারা দুটি Noun/Pronoun অর্থগতভাবে যুক্ত হলেও গঠনগতভাবে যুক্ত হয় না; বরং এগুলোর আগের অংশ অনুযায়ী verb বসে।
তাই এখানে Sumaiya শব্দটা অনুযায়ী Verb বসবে। এটা যেহেতু Singular তাই Verb ও Singular হবে।
৩,৮৬৯.
Which of the following can be used as a verb?
  1. Advice
  2. Pocket
  3. Chaos
  4. Priest
ব্যাখ্যা
• The word 'Pocket' can be used as a verb.

• Pocket (noun, adjective, verb)
- জেব; পকেট।
- ক্ষুদ্রাকৃতি।
- পকেটস্থ করা; আত্মসাৎ করা।

- অর্থাৎ, Pocket শব্দটি noun, verb, কিংবা adjective হিসেবেও ব্যবহৃত হয়।

• Other options:
ক) Advice (noun) - উপদেশ; পরামর্শ।

গ) Chaos (noun) -  বিশৃঙ্খলা।

ঘ) Priest (noun) - খ্রীষ্টান পুরোহিত; ধর্মযাজক; পাদ্রী।

Source: 
1. Merriam-Webster Dictionary.
2. English-Bangla Dictionary.
৩,৮৭০.
Which of the following is in the correct plural form?
  1. Diagnoses
  2. Diagnosis
  3. Diagnosies
  4. Diagnoseses
ব্যাখ্যা
• The correct plural form is: Diagnoses.

Diagnosis (Noun) 
- English meaning: The art or act of identifying a disease from its signs and symptoms; a judgment about what a particular illness or problem is, made after examining it
- Bangla meaning: রোগনির্ণয়; রোগনির্ণয়পত্র।

- Diagnosis is a latin singular word.
- Diagnosis -এর plural ফর্ম হলো Diagnoses.

• Note: singular number -এর শেষে "is" থাকলে plural করার সময় 'is" -এর পরিবর্তে "es" বসে।
- যেমন: 
- Analysis, axis, basis, crisis ইত্যাদির plural হলো যথাক্রমে - Analyses, axes, bases, crises.
- Option গ ও ঘ - এর শব্দগুলো ভুল।

Source:
1. English-Bangla Dictionary.
2. Cambridge Dictionary.
3. Merriam-Webster Dictionary.
৩,৮৭১.
Complete the sentence - Shakib always speaks as if he _______.
  1. ক) knows the answer
  2. খ) always know the answer
  3. গ) knew the answer
  4. ঘ) none
ব্যাখ্যা
As if / as though এর পূর্বে present indefinite tense থাকলে as if/as though এর পরে past indefinite/past perfect tense হয় এবং  be verb থাকলে সবসময় were হয়। 
যেমনঃ 
He talks as if he knew everything
Ishan walks as if he were lame. 
তাই সঠিক উত্তরটি হবে - Shakib always speaks as if he knew the answer.

Source: A Passage to the English Language by S M Zakir Hussain.
৩,৮৭২.
The board members discussed ____ the budget proposal thoroughly before taking a decision.
  1. with
  2. on
  3. in
  4. No preposition
ব্যাখ্যা
Transitive verb এরপর কোন Preposition বসে না
- সরাসরি Object বসে।
- কিছু কিছু Transitive verb হলো: reach, resemble, violate, discuss, resign, sign, investigate, recommend, order, command, enter ইত্যাদি।

Correct Answer: The board members discussed the budget proposal thoroughly before taking a decision.

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.
৩,৮৭৩.
______ giving me books, he prepared notes for me.
  1. ক) Along with
  2. খ) Besides
  3. গ) Beside
  4. ঘ) Not only
ব্যাখ্যা

Besides: in addition to; also.
She won't mind if you're late - besides, it's hardly your fault.
Do you play any other sports besides basketball?
Source: Cambridge Dictionary

৩,৮৭৪.
Which of the following sentences contains intransitive verbs?
  1. She reads.
  2. Rifat wants a pen form Rihan.
  3. He is a singer.
  4. She is doing her job.
ব্যাখ্যা
• Intransitive verb
- যেসকল verb এর object বা কর্ম থাকে না তাকে Intransitive verb বলে।
- সাধারণত Intransitive verb এর পর adverb অথবা preposition ব্যবহৃত হয়।
- বাক্যে ব্যবহৃত verb - এর কাছে কি (what? বা কাকে( whom) দ্বারা প্রশ্ন করলে যদি কোন উত্তর না পাওয়া যায়, তাই সাধারণত Intransative Verb ৷
- উল্লেখ্য Intransitive Verb এর ক্ষেত্রে কখন( when) বা কোথায়( where) দ্বারা প্রশ্ন করতে হয় 
- Intransitive verb এর সাধারণ Structure  হচ্ছে: subject + verb

∗ আলোচ্য বাক্যে প্রথম অপশনটি She reads. 
∗ এখানে reads what? প্রশ্ন করলে কোনো Object/ উত্তর পাওয়া যাবে না।
- তাই She reads - this contains intransitive verb.

অন্যদিকে, 
খ) অপশনে Object বিদ্যমান। এখানে Wants কে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে।
গ) অপশনে He is what? প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে।
ঘ) অপশনে verb  কে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে যে সে তার কাজ করছে।

• সুতরাং এখানে She reads - হলো Intransitive verb.

Source: English & Bengali Online Dictionary & Grammar
৩,৮৭৫.
Choose the plural form of the word, "Loss".
  1. ক) Loss
  2. খ) Losses
  3. গ) Lossess
  4. ঘ) Lose
ব্যাখ্যা
- Loss শব্দটির বহুবচন হলো:  Losses.
-  বাংলা অর্থ: ক্ষয়, ক্ষতি, হানি ইত্যাদি।
৩,৮৭৬.
None but the graduates ______ to apply.
  1. ক) allowed
  2. খ) were allowed
  3. গ) was allowed
  4. ঘ) allowing
ব্যাখ্যা
but (ছাড়া অর্থে) Preposition হিসেবে ব্যবহৃত হয় এবং স্বাভাবিকভাবে Preposition এর পরের অংশ দ্বারা কখনো Verb নিয়ন্ত্রিত হয় না, বরং তার আগের অংশ অনুযায়ী Verb বসবে। যেমন-
Incorrect: Everyone but nine old men were killed.
Correct: Everyone but nine old men was killed. (নয়জন ছাড়া প্রত্যেককেই হত্যা করা হয়েছিল)

** কিন্তু Negative এর পরে but আসলে এটা বাংলায় ‘ছাড়া’ অর্থে ব্যবহৃত হলেও, এটাকে Conjunction ধরা হয় এবং but এর পরের অংশ অনুযায়ী Verb বসে। তাই প্রদত্ত বাক্যে Verb বসবে the graduates অনুযায়ী। আর বাক্যটি Passive Sense প্রকাশ করার কারণে were allowed ই শুদ্ধ হবে।
৩,৮৭৭.
With ______ cars parked outside, the parking lot wasn't entirely empty.
  1. a fewer
  2. a few
  3. much
  4. a little
ব্যাখ্যা
• Few, a few, fewer,  ইত্যাদি determiners হিসেবে ব্যবহৃত হয়।
- এরা  সাধারণত Countable noun এর পূর্বে বসে। 
- এগুলো দ্বারা কোনো কিছুর পরিমান, সংখ্যা এগুলোকে নির্দেশ করা হয়।

•  few, negative অর্থে ব্যবহৃত quantifier determiners, যাদের অর্থ অল্প সংখ্যক বা নেই বলেই চলে।
•  a few, affirmative অর্থে ব্যবহৃত quantifier determiners, যাদের অর্থ কিছু সংখ্যক বা অল্প পরিমান।

- যেহেতু প্রশ্ন প্রদত্ত বাক্যটি positive অর্থ প্রকাশ করছে  countable ও affirmative অর্থে a few এর ব্যবহার সঠিক।
- Complete Sentence: With a few cars parked outside, the parking lot wasn't entirely empty.

• Determiner:
- Determiner এর প্রধান কাজ হলো noun কে determine করা।
- Noun এর নির্দিষ্টতা-অনির্দিষ্টতা বুঝাতে এর ব্যহার হয়ে থাকে।
- এটি noun কে আংশিক বা সম্পূর্ণ ভাবে modify করলেও modify করা এটির প্রধান কাজ নয়।
৩,৮৭৮.
The adjective of 'time' is -
  1. ক) timous
  2. খ) temporal
  3. গ) temperamental
  4. ঘ) intimely
ব্যাখ্যা
Temporal (adjective)
(১) সময়গত।
(২) পার্থিব বা বিষয়ী; অনাধ্যাত্মিক।
৩,৮৭৯.
The teacher recommended that he ______ more books to improve his English.
  1. read
  2. reads
  3. to read
  4. reading
ব্যাখ্যা

• Complete sentence: The teacher recommended that he read more books to improve his English.

• Present Subjunctive:
- চাওয়া বা ইচ্ছা প্রকাশ করতে sub-ordinate clause হিসেবে ব্যবহার করা হয়।
- এ verb এর Base form ব্যবহারের রীতিই হলো Present Subjunctive.
- Structure: Subject + verb (any tense) + that + subject + verb এর base form + extension.
- সাধারণত advise, necessary, ask, command, recommend, demand, urge, propose, suggest, insist, prefer, request, require, ইত্যাদি verb গুলো ব্যবহৃত হলে এই নিয়ম প্রযোজ্য হবে।
- এক্ষেত্রে that যুক্ত subordinate clause এ সর্বদাই verb এর Base form হবে এবং Negative এর ক্ষেত্রে base form এর পূর্বে শুধু not বসবে।
- be verb থাকলে শুধু 'be' বসবে।

• More example:
- He recommended that we watch the new movie this weekend.
- We suggested that they consider moving to a bigger city for better job prospects.

৩,৮৮০.
"They were running along the bridge." Here "along" is a____
  1. ক) Compound preposition
  2. খ) Phrasal preposition
  3. গ) Double preposition
  4. ঘ) Prepositional phrase.
ব্যাখ্যা

- Along শব্দটি মূলত ছিল: On + Long এই দুটি শব্দের combination. 
- এখানে, On শব্দটি preposition এবং Long শব্দটি Adjective. 
- একটি preposition এবং একটি non-preposition মিলে নতুন একটি preposition গঠন করলে তাকে Compound preposition  বলে।

Source: A Passage to the English Language by SM Zakir Hussain. 

৩,৮৮১.
A determiner is a word which is used before a/an : _______
  1. ক) an auxiliary verb
  2. খ) main verb
  3. গ) noun
  4. ঘ) pronoun
ব্যাখ্যা
Determiners are words such as the, my, this, some, twenty, each, any, which are used before nouns
৩,৮৮২.
The adjective form of the word 'Euphoria' is -
  1. Euphorial
  2. Euphoretic
  3. Euphoric
  4. Euphorical
ব্যাখ্যা
• Euphoria (Noun)
English Meaning: An extremely strong feeling of happiness and excitement that usually lasts only a short time
Bangla Meaning: রমরমা; কুশল এবং আনন্দ-চঞ্চল অবস্থা।

Other Forms:
- Euphoric (Adjective).
- Euphorically (Adverb).

Example Sentence: 
1. The government’s current euphoria over the exchange rate is unlikely to last.
2. She had a feeling of euphoria on weekend.

Source: Live MCQ Lecture.
৩,৮৮৩.
I explored ______ Central Park in New York City, USA.
  1. a
  2. an
  3. the
  4. Zero article
ব্যাখ্যা
Complete sentence: I explored Central Park in New York City, USA.

• Article এর নিয়মানুযায়ী,
- Park বা Street (রাস্তার) নামের পূর্বে সাধারণত কোনো article বসে না।
- Zero article is used with continents, countries, regions, cities, streets, mountains, lakes and parks. 

•  Article:
→ Articles মূলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে।
→ Articles কে প্রধানত দুই ভাগে ভাগ করে যায়। যথা:
(1) Indefinite Articles: A, An.
(2) Definite Articles: The.

- A, An সাধারণত নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো বিষয়কে নির্দেশ করে না।
- The কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা বিষয়কে নির্দিষ্টভাবে বোঝাতে বা চিহ্নিত করতে ব্যবহৃত হয়ে থাকে।

Example Sentence:
1. We strolled through Hyde Park, London, England.
2. She relaxed in Central Park, New York City, USA, surrounded by nature and tranquillity.

Source: Cambridge Dictionary.
৩,৮৮৪.
Which one is a noun?
  1. Truculence
  2. Truculent
  3. Truculently
  4. Both A + C
ব্যাখ্যা
• Truculence (noun)

English Meaning: An inclination to fight or quarrel. Also, the quality of being unpleasant and likely to argue a lot.
Bangla Meaning: যুদ্ধাভিলাষ; জিঘাংসা; যুদ্ধোন্মাদ।

Other Forms:
- Truculent (adjective) যুদ্ধাভিলাষী; জিঘাংসু; হিংস্র; যুযুৎসু; যুদ্ধংদেহী।
- Truculently (adverb) যুযুৎসুভাবে।

Synonyms: 
Aggression (বিনা উস্কানিতে বৈরী আচরণ; হামলা),
Belligerence (যুধ্যমান অবস্থা),
Combativeness (যুদ্ধের ঝোঁক),
Militancy (জঙ্গিপনা),
Hostility (শত্রুতা)।

Antonyms: 
Nonaggression (অনাক্রমণ), 
Pacifism (শান্তিবাদ). 
Submission (আত্মসমর্পন), 
Truce (সন্ধি),
Ceasefire (যুদ্ধবিরতি)। 

Example Sentence: 
1. I lost four friends in 18 months because of my truculence, my antagonism, my aggression and my mood swings.
2. It was a display of pointless truculence and ignorance, and he was applauded for it.

Source: Live MCQ Lecture.
৩,৮৮৫.
The adjective form of the word 'Alacrity' is---
  1. ক) Alacrite
  2. খ) Alacritate
  3. গ) Alacrition
  4. ঘ) Alacritous
ব্যাখ্যা
Alacrity [Uncountable noun]

Synonyms: Enthusiasm (প্রবল উৎসাহ), Keenness (প্রখরা), Willingness (সম্মতি), Exuberance (উচ্ছাস), Eagerness (আকুলতা)। 
Antonyms: Apathy (উদাসীনতা বা অনীহা). Callous (উদাসীনতা), Indifference (অনীহা), Numbness (অসাড়তা), Phlegm (কাজ করা/অনুভব করার ক্ষেত্রে ধীরমতি; প্রকৃতিগত ঔদাসীন্য)। 

English Meaning: Speed and interest.
Bangla Meaning: উদ্যমপরতা; কর্মচাঞ্চল্য।

Other Forms: Alacritous (adjective).

Example Sentence: 
1. He invited us all to visit, and we agreed with alacrity.
2. He accepted the Job offer with alacrity.

Source: Live MCQ Lecture.
৩,৮৮৬.
Which one of the following phrasal verbs may be used in the blank space in the sentence?
No one knows how it all _______ (happened).
  1. ক) came across
  2. খ) came about
  3. গ) came into
  4. ঘ) came forward
ব্যাখ্যা
Come about (Phrasal Verb) 
English Meaning: to happen, or start to happen.
Bangla Meaning: ঘটা 
Example: 
- How did the problem come about in the first place?
- How did such a confused situation come about?
- She was late again, but I'm not sure how it came about this time.
- How did it come about that the police were involved?
In the context of the sentence, only 'Came about' is appropriate.
Thus, the complete sentence is: No one knows how it all came about.

Source: Cambridge Dictionary
৩,৮৮৭.
If the case is not brought to trial, the defendant is automatically acquitted __________ all charges.
  1. with
  2. in
  3. of
  4. to
ব্যাখ্যা
• Acquit someone of something
English meaning: to decide officially in a law court that someone is not guilty of a particular crime
Bangla meaning: নির্দোষ বলে রায় দেওয়া; খালাস দেওয়া; অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া।  
- কাউকে কোন কিছু হতে বেকসুর খালাস দেয়া বোঝাতে acquitted এরপর of হবে.

Complete sentence: If the case is not brought to trial, the defendant is automatically acquitted of all charges.

Source: Cambridge Dictionary.
৩,৮৮৮.
The government cannot afford to be indifferent _____ public opinion.
  1. in
  2. to
  3. of
  4. on
ব্যাখ্যা
Complete sentence: The government cannot afford to be indifferent to public opinion.

• Indifferent (to somebody/something)
English meaning: having or showing no interest in somebody/something.
Bangla meaning: নিঃস্পৃহ; অনীহ; উদাসীন; নিরুৎসুক। 

Example: 
- He is indifferent to the sufferings of his parents.
- It is indifferent to him whether she comes back or not.
 
Source: Oxford Dictionary.
৩,৮৮৯.
We rise early in the morning. Here 'early' is a/an-
  1. Noun
  2. Adjective
  3. Verb
  4. Adverb
ব্যাখ্যা
♦ Adverb: 
- যেসব word noun বা pronoun ছাড়া অন্য যেকোন parts of speech, বিশেষ করে verb কে modify করে সেগুলোকে adverb বলে। 

প্রশ্নে উল্লেখিত early হলো Adverb of time.
- এই ধরনের Adverb গুলো ক্রিয়া সম্পন্ন হওয়ার সময় বুঝায়।
- এটি সাধারণত 'When' বা 'কখন' দিয়ে প্রশ্ন করলে উত্তর দেয়।

Example: We rise early in the morning.

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
৩,৮৯০.
The plural form for ‘eye’-
  1. ক) Eye
  2. খ) Eies
  3. গ) Eyes
  4. ঘ) Eyen
ব্যাখ্যা
কিছু noun-এর শেষে -s যোগ করে plural করতে হয়।
৩,৮৯১.
I would rather _______ coffee than cola.
  1. drink
  2. drank
  3. drinking
  4. drinks
ব্যাখ্যা
• would rather অর্থ – বরং করব/বলব/যাব ইত্যাদি।
- would rather দিয়ে দুটি কাজের মধ্যে দ্বিতীয়টির চেয়ে প্রথমটি শ্রেয়, এ রকম বোঝায়।
- Would rather এর পরে Verb এর Present form হয়।

- Structure: Sub + would rather + verb এর present form + than + verb/noun.

Complete sentence: I would rather drink coffee than cola.
৩,৮৯২.
Which one is Subordinating Conjunction?
  1. As a result
  2. In order that
  3. For
  4. As well as
ব্যাখ্যা
Subordinating Conjunction is - In order that.

• Conjunction:
- যে Part of speech দুই বা ততোধিক Word, Phrase বা Clause এর মধ্যে সংযোগ স্থাপন করে, তাকে Conjunction বলে।
- A conjunction is a part of speech that connects two or more words, phrases, clauses, or sentences.

There are two basic types of Conjunctions:
01. Coordinating conjunctions
:
- যা সমশ্রেণীর দুইটি clause কে যুক্ত করে তাকে Coordinating conjunctions বলে।
- Example: both --- and, either --- or, but, yet, therefore, etc.

Coordinating Conjunction কে চার ভাগে ভাগ করা যায়:
1. Cumulative or Copulative conjunctions.
2. Alternative or Disjunctive Conjunctions.
3. Adversative Conjunctions.
4. Illative Conjunctions.

02. Subordinating Conjunctions:
- যে Conjunction একটি clause এর শুরুতে বসে অন্য clause এর স্থান, কাল, ধরণ, মাত্রা, ইত্যাদি বুঝানোর জন্য ব্যবহৃত হয়, তাকে Subordinating Conjunction বলে।
- Example: Until, Because, So that, In order that, Provided, Though, etc.

উল্লিখিত অপশনগুলো হলো,
- As a result - Coordinating Conjunction;
- In order that - Subordinating Conjunctions (purpose হিসেবে ব্যবহার করা হয়);
- For - Coordinating Conjunction;
- As well as - Coordinating Conjunction;

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.
৩,৮৯৩.
The plural of 'Exordium' is-
  1. Exordia
  2. Exordiums
  3. Exordii
  4. Both A and B
ব্যাখ্যা
• The plural form of 'Exordium' is - Both Exordia and Exordiums.

• Exordium (noun)
- English Meaning: A beginning or introduction especially to a discourse or composition.
- Bangla Meaning: ভূমিকা; গ্রন্থাদির ভূমিকা।

• Exordium -এর plural form হলো- exordiums or exordia.

Source:
1. English-Bangla Dictionary.
2. Merriam-Webster Dictionary.
৩,৮৯৪.
She is proud of his helping the poor.
Here 'helping' is used as -
  1. Participle
  2. Gerund
  3. Finite verb
  4. Main verb
ব্যাখ্যা

She is proud of his helping the poor. Here 'helping' is used as - Gerund.
• Possessive adjective এর পর gerund বসে৷
- preposition এবং gerund (verb + ing) এর মাঝে Possessive Adjective বসে।
- structure: preposition + Possessive Adjective + gerund (verb + ing).
- যেমন- প্রশ্ন প্রদত্ত বাক্যে his হলো possessive adjective; তাই এরপর gerund হিসাবে helping বসেছে।

• Gerund: 
- Verb এর সাথে ing যোগ হয়ে যদি noun এর কাজ করে অর্থাৎ Verb ও noun এর কাজ করে, তাহলে তাকে Gerund বলে।
- A Gerund is a double part of speech - a Noun and Verb combined. 

• Gerund ব্যবহৃত হয়: 
- Subject অথবা object হিসেবে; 
- Preposition এর object হিসেবে; 
- Verb এর complement হিসেবে; 
- Compound noun হিসেবে ব্যবহৃত হয়।

৩,৮৯৫.
I’m sick and tired of you letting me down.
Here, the underlined word is-
  1. Participle
  2. Gerund
  3. Ordinary noun
  4. Adjective
ব্যাখ্যা
• I’m sick and tired of you letting me down.
- Here, the underlined word is- খ) Gerund

• Gerund
- Verb -এর সাথে ing যোগ হয়ে যদি noun -এর কাজ করে অর্থাৎ, একই সাথে Verb ও noun -এর কাজ করে, তখন তাকে Gerund বলে।
- সহজে → Gerund = Verb + ing = noun = Verb + noun -এর কাজ করে।
- Gerunds don’t describe action—they act as nouns.

• Preposition + possessive/objective of noun or pronoun -এর পরে Gerund বসে।
- যেমন: I’m sick and tired of you letting me down. (আমাকে হতাশ করা নিয়ে আমি তোমার উপর বিরক্ত এবং ক্লান্ত।)

• More examples:
- We rejoiced at his/him being promoted.
- I insist on your/you going there.

Source: High School English Grammar and Composition by Wren And Martin.
৩,৮৯৬.
Identify the correct sentence.
  1. I called my mom by the phone to wish her a happy birthday.
  2. My friend gave me the bad news over phone.
  3. I prefer to have conversations in person rather than over the phone.
  4. She has spent hours on phone in recent weeks.
ব্যাখ্যা
• Preposition এর নিয়মানুযায়ী, 
- Phone শব্দটির পূর্বে by বসে।
- কিন্তু the phone এর পূর্বে over/on বসে।
- ফোনের মাধ্যমে বুঝাতে by phone/over the phone এবং ফোনে কথা চলছে/বলছে বুঝাতে (be) on the phone ব্যবহৃত হয়।

• সুতরাং, নিয়মানুযায়ী, সঠিক বাক্যটি হচ্ছে - I prefer to have conversations in person rather than over the phone.

• অন্য বাক্য গুলোর সঠিক রূপ -
ক) I called my mom on the phone to wish her a happy birthday.
খ) My friend gave me the bad news over the phone.
ঘ) She has spent hours on the phone in recent weeks.

Source: Cambridge Dictionary.
৩,৮৯৭.
Fill in the gaps with appropriate preposition: Arifa was born _____ 2018, ______ 12 July , _________ 6 o'clock.
  1. ক) in, of, at
  2. খ) in, at, on
  3. গ) at, in, on
  4. ঘ) in, on, at
ব্যাখ্যা
Prepositions of time
- We can use prepositions of time to say when things happen.
- Use in before months and years, on before days and dates, and at before times.

Examples: 
I was born in April.
He goes to the park on Saturdays.
She wakes up at 07.00.
How to use them

Source: A passage to the English Language
৩,৮৯৮.
What is the adjective form of the word 'Opal'?
  1. Opacity
  2. Episcopal
  3. Opalescent
  4. Opaque
ব্যাখ্যা
• Opal (noun) - বর্ণালি পাথর; উপল।
- এর adjective form হচ্ছে - Opalescent.
- Opalescent (adjective) উপলবৎ; বর্ণময়।

• অন্য অপশন গুলোর মধ্যে - 
• Opacity (noun) -আলোনিরোধক গুণ; অনচ্ছতা; জড়তা
• Episcopal (adjective) - বিশপশাসিত গির্জার সদস্য বা উক্ত গির্জাসংক্রান্ত।
• Opaque (adjective) - আলোনিরোধক; অনচ্ছ; জড়।

Source: Accessible Dictionary by Bangla Academy.
৩,৮৯৯.
Had I known you were waiting outside, I ____.
  1. ক) had invited you to come in
  2. খ) would invited you to come in
  3. গ) would be inviting you to come in
  4. ঘ) would have invited you to come in
ব্যাখ্যা
Third conditional এর গঠন Had + sub + v3…., sub + would have + v3 অনুসারে সঠিক অপশন হচ্ছে d.
৩,৯০০.
Which of the following sentences is correct?
  1. That amazing song haunted me for a long time.
  2. Those amazing song haunted me for a long time.
  3. These amazing song haunted me for a long time.
  4. All of the above
ব্যাখ্যা
• Correct sentence: That amazing song haunted me for a long time.
• Song হচ্ছে singular countable noun.
- তাই এর পূর্বে singular determiner হিসাবে That বসলে অথবা songs থাকলে Those বসলেও বাক্যটি সঠিক হত।

• In the sentence 'song' is singular.
- So, the determiner must be singular.
- Here in the options only 'that' is singular.
- সেই অনুসারে উল্লিখিত অন্য অপশন গুলো এখানে ভুল।

• Determiner:
- Determiner এর প্রধান কাজ হলো noun কে determine করা।
- Noun এর নির্দিষ্টতা-অনির্দিষ্টতা বুঝাতে এর ব্যহার হয়ে থাকে।
- এটি noun কে আংশিক বা সম্পূর্ণ ভাবে modify করলেও modify করা এটির প্রধান কাজ নয়।