ব্যাখ্যা
vexed at/with অর্থে বিরক্ত।-
প্রদত্ত বাক্য অনুযায়ী এখানে at বসবে।
- He is vexed at my opposition.
- with ব্যবহার তো, যদি বাক্যটি এমন হতো: He is vexed with me for opposing him.
Source: Applied English Grammar and Composition by P. C. Das
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ২০ / ২০০ · ১,৯০১–২,০০০ / ২০,১১০
vexed at/with অর্থে বিরক্ত।-
প্রদত্ত বাক্য অনুযায়ী এখানে at বসবে।
- He is vexed at my opposition.
- with ব্যবহার তো, যদি বাক্যটি এমন হতো: He is vexed with me for opposing him.
Source: Applied English Grammar and Composition by P. C. Das
• Phone শব্দটির পূর্বে preposition হিসাবে by বসে।
- কিন্তু the phone এর পূর্বে over/ on, preposition হিসাবে বসে।
- যেহেতু প্রশ্নে উল্লেখিত বাক্যটিতে phone এর পূর্বে 'the' আছে, তাই সঠিক উত্তর হবে - over.
• Complete sentence: I talked to my friend over the phone last night.
• Preposition এর নিয়ম অনুসারে:
- By phone: The company can be reached by phone on this number.
- Over the phone: You can arrange a mortgage online, over the phone, or through a meeting.
- On the phone: She has spent hours on the phone in recent weeks, talking to negotiators in a labor dispute.
Source: Cambridge Dictionary.
• Complete sentence: You can join the team provided that you have completed the training.
• Provided/ provided that/ providing that.... (যদি)
- "Provided that" means "on the condition that" or "only if"
- Structure: প্রথম Clause + উক্ত word + ২য় sentence.
- N.B. প্রথম Clause টি Future indefinite এবং ২য় sentence টি present indefinite হবে।
• More Examples:
- The plane will take off on time, provided the weather is good.
• Other Options:
ক) as if - Suggests an unreal comparison (You can join the team as if you have completed the training - illogical).
খ) let alone - Used for negation (You can join the team let alone you have completed the training - irrelevant here).
ঘ) as wish - Grammatically incorrect (no such phrase in English).
Oasis শব্দটি irregular plural অনুসরণ করে।
• Oasis: [Singular]
English meaning: a place in a desert where there is water and therefore plants and trees and sometimes a village or town.
Bangla meaning: মরূদ্যান।
Plural form: Oases.
Example:
There is an oasis in the middle of the desert.
Several oases provide water for travelers in the Sahara.
Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary.
• The correct answer is - Information is essential for making informed decisions.
• Information (Noun)
- English Meaning: Facts or details about somebody/ something.
- Bangla Meaning: জ্ঞাপন; বিজ্ঞপ্তি।
• Information শব্দটি Uncountable Noun.
- এর পূর্বে article (a, an) বসে না এবং তার Plural form হয় না।
- নির্দিষ্ট করে বুঝাতে article The ব্যবহার করা হয়।
- এটিকে countable noun করতে হলে a piece of Information ব্যবহার করে countable noun করতে হয়।
Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.
The bank credited the oil company with tk 50000.
- Credit-এর পর account/ অন্য কোন object বসলে এবং তারপর amount বসলে উক্ত amount এর আগে with বসে।
- যেমন-The bank has credited our account with 10000 tk.
অন্যদিকে,
- Credit-এর পর amount এবং তারপর account বসলে -এর আগে to বসে। আবার কারো acoount এ টাকা Deposit করা অর্থেও 'to' বসে।
- যেমন- Credit tk 10000 to my account.
Source: A Passage To The English Language, S.M. Zakir Hussain.
• Correct Answer: ক) Either you apologize or you leave.
• Correlative conjunction:
- কিছু কিছু conjunction আছে যাদের একটি word বা অংশ অপর একটি word বা অংশের সাথে মিলে একসাথে একটি যৌগিক conjunction এ পরিণত হয় এবং একটিমাত্র conjunction হিসেবে কাজ করে। এদেরকে বলা হয় correlative conjunction.
- as... as,
- such.. as,
- though ... yet.
- either .. or.
- Either you apologize or you leave.
- হয় তুমি মাফ চাও না হয় চলে যাও।
- (Either…or) - এই শব্দ জোড় একসাথে কাজ করে একটি conjunction হিসেবে কজ করে টাই, এটি correlative conjunction.
Other Options:
খ) He stayed home because he was ill.
- এখানে because একটি subordinating conjunction. (showing reason.)
গ) I waited until the rain stopped.
- এখানে until একটি subordinating conjunction.(showing time.)
ঘ) She runs fast and trains hard.
- এখানে and একটি coordinating conjunction. (joining two actions.)
Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
At such a price অর্থ এই দামে।
At যোগে বাক্যটির অর্থ - তুমি এমন দামে এই জামাটি পাবে না।
Correct answer: গ) The reading room is open now.
Present participle:
- Present participle হলো verb + ing রূপ, যা continuous tense তৈরি করতে বা adjective হিসেবে noun-কে বিশেষিত করতে ব্যবহৃত হয়। এটি সাধারণত দুইভাবে ব্যবহৃত হয়:
প্রথমত, Continuous tense গঠনে। Auxiliary verb (be verb) এর সাথে যুক্ত হয়ে কাজের চলমান অবস্থা প্রকাশ করে। যেমন: He is running fast. এখানে running present participle।
দ্বিতীয়ত, Adjective হিসেবে। এটি noun-কে বিশেষিত করে adjective-এর কাজ করে। যেমন: The running water is cold. এখানে running noun (water)-কে বিশেষিত করছে।
Gerund:
- Gerund হলো verb-এর সাথে -ing যোগ করে তৈরি হওয়া একটি রূপ, যা বাক্যে noun হিসেবে কাজ করে। অর্থাৎ এটি একইসঙ্গে verb-এর বৈশিষ্ট্য বহন করে, আবার noun-এর কাজও করে। এটি কোনো কাজ বা ক্রিয়ার নাম প্রকাশ করে, কিন্তু সরাসরি action বোঝায় না। বরং noun হিসেবে subject, object, complement বা preposition-এর object হিসেবে ব্যবহৃত হয়।
উদাহরণ:
- As Subject: Reading is a great way to relax. → এখানে Reading subject হিসেবে ব্যবহৃত হয়েছে।
- As Object: I hate waiting in line. → এখানে waiting object হিসেবে ব্যবহৃত হয়েছে।
- As Object of a Preposition: She is interested in learning new skills. → এখানে learning preposition-এর object।
- As Complement: His favorite activity is painting. → এখানে painting complement হিসেবে ব্যবহৃত হয়েছে।
Options:
ক) I love reading books. - এখানে reading verb-এর object হিসেবে ব্যবহৃত হয়েছে। noun-এর কাজ করছে → Gerund.
খ) Reading improves knowledge. - এখানে Reading বাক্যের subject হিসেবে ব্যবহৃত হয়েছে। noun-এর কাজ করছে → Gerund.
গ) The reading room is open now. - এখানে reading noun (room)-কে বিশেষিত করছে, adjective-এর কাজ করছে। এটি → Present participle.
ঘ) He is interested in reading historical books. - এখানে reading preposition (in)-এর object হিসেবে ব্যবহৃত হয়েছে। noun-এর কাজ করছে → Gerund.
- Present participle হলো verb-এর সাথে -ing যোগ করে তৈরি হওয়া শব্দ, যা সাধারণত adjective হিসেবে ব্যবহৃত হয় অথবা continuous tense গঠনে সাহায্য করে। তাই সঠিক উত্তর হলো: গ) The reading room is open now. এখানে reading adjective হিসেবে ব্যবহৃত হয়েছে, তাই এটি Present participle.
Sources: Oxford English Grammar & Cambridge Grammar of English.
সঠিক উত্তর খ) Adverb.
- Arif works hard. Here, the underlined part is - Adverb.
- "Hard" এখানে "works" verb-কে modify করছে।
- এটি বলছে "কিভাবে" সে কাজ করে।
- এটি adverb of manner.
• যে Word কোন Verb, Adjective বা অন্য কোন Adverb কে modify করে তাকে Adverb বলে।
- Adverb of manner:
- যে adverb কোন কিছু কিভাবে হয়/হচ্ছে তা উল্লেখ করে তাকে Adverb of manner বলে।
• Hard: [adverb]
- English meaning: with great effort; with difficulty.
Example:
- Work hard and play hard, that's my motto.
- I'm not surprised he failed his exam - he didn't exactly try very hard!
Source: Cambridge Dictionary.
• Correct Answer: no article.
- ভাষার নামের পূর্বে The বসে না।
- Example: English is an international language.
- Norwegian দ্বারা এখানে কোনো ব্যক্তি, জায়গা বা জাতীয়তাকে বোঝাচ্ছে না, শুধু ভাষা বোঝাচ্ছে।
- তাই ভাষার নামের আগে "The" ব্যবহার হয় না।
• Correct Answer: She writes in Norwegian.
- সে নরওয়ের ভাষায় লেখে।
• কিন্তু ভাষার পর Language শব্দটি থাকলে উক্ত ভাষার পূর্বে The ব্যবহার করা হয়।
- Example: The Spanish Language is very interesting to learn.
Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
• Beautiful এর noun form হচ্ছে Beauty.
• Beauty (noun):
English Meaning The quality or aggregate of qualities in a person or thing that gives pleasure to the senses or pleasurably exalts the mind or spirit.
Bengali Meaning সৌন্দর্য; শ্রী; রূপ; লাবণ্য; ছটা।
Example Sentence - We explored the natural beauty of the island.
• Beautiful (adjective):
English Meaning - Having qualities of beauty.
Bengali Meaning সুন্দর, চমৎকার; মন ও ইন্দ্রিয়কে আনন্দ দেয় এমন।
Example Sentence You have the most beautiful smile.
Beautify: [verb]
English Meaning - to make somebody/something beautiful or more beautiful.
Bengali Meaning: সুন্দর করা।
Beautifully: [adverb]
English Meaning: in a beautiful way.
Bengali Meaning: সুন্দরভাবে।
Source:
1. Merriam-Webster, Oxford Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
Correct answer: sovereign.
• Sovereign (noun)
- English meaning: a king or queen.
- Bangla meaning: সার্বভৌম ক্ষমতার অধিকারী শাসক, যেমন রাজা, রানি বা সম্রাট।
• Sovereign শব্দটি রাজা বা রাণী যে কারো জন্যই ব্যবহার করা হয়ে থাকে।
- তাই, Sovereign শব্দটি হলো common gender.
Other options:
ক) King (masculine gender)
- English meaning: a male ruler of a country, who holds this position because of his royal birth.
- Bangla meaning: রাজা; নৃপতি।
- এর feminine gender হলো Queen.
গ) Emperor (masculine gender)
- English meaning: a male ruler of an empire.
- Bangla meaning: সম্রাট।
- এর feminine gender হলো Empress.
ঘ) Queen (feminine gender)
- English meaning: a woman who rules a country because she was born into a royal family, or a woman who is married to a king.
- Bangla meaning: রানি, রাজার স্ত্রী।
- এর Masculine gender হলো King.
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
3. Live MCQ Lecture
• The correct answer: খ) Ordinal numeral adjective.
• Given Sentence: "He is the first boy in the class."
- এখানে "first" শব্দটি তার অবস্থান বা ক্রম (position/order) বোঝাচ্ছে : সে প্রথম।
- এ ধরনের adjective যা ক্রম বোঝায়, তাকে বলে Ordinal numeral adjective.
• Other options:
ক) Cardinal numeral adjective : Cardinal বোঝায় সংখ্যা: one, two, three ইত্যাদি।
গ) Adjective of quantity : এটি পরিমাণ বোঝায় যেমন: much, little.
ঘ) Adjective of quality : গুণ বা বৈশিষ্ট্য বোঝায় যেমন: good, tall.
Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
I didn't have my glasses on. Here, 'on' is - adverb.
- এখানে on হলো glasses noun-এর অবস্থা বা অবস্থান নির্দেশ করছে (glasses পরে আছে কি নেই তা) → এটি adverb হিসেবে কাজ করছে।
On: [adverb]
English meaning: on somebody’s body; being worn.
Bangla meaning: কারো শরীরে পরে থাকা; পরিহিত অবস্থায় থাকা।
Example:
- Put your coat on.
- I didn't have my glasses on.
Source: Oxford Dictionary.
◉ The correct adjective form of 'Eradicate' is - Eradicable.
Eradicate (verb):
English Meaning - To get rid of or destroy something completely.
Bangla Meaning - সমূলে উৎপাটন করা; সমাপ্তি টানা; মুক্তিলাভ করা।
Other forms:
Eradcation [ইর্যাডিকেইশ্ন্] (noun) - মূলোৎপাটন; রোগনিবারণ।
Eradicable (adjective) - Capable of being eradicated.
Eradicated (adjective) - (of a tree or plant) depicted with the roots exposed.
Eradicative (adjective) - Serving to pull or tear up by the roots.
Eradicably (adverb) - In a way that permits something to be pulled or torn up by the roots.
Source:
1. Cambridge Dictionary.
2. Collins Dictionary.
Correct answer: Distributive Adjective.
• Distributive Adjective
- Distributive adjective: যে সকল বিশেষণ একই সাথে একটি দলের প্রতিটি সদস্যকে আলাদাভাবে বোঝায়, তাদেরকেই এই নামে অভিহিত করা হয়।
- যেমন: each, every, either, neither.
অন্যদিকে,
ক) Indefinite adjective
- যে সকল শব্দ কোনো বিশেষ্য বা সর্বনামের সাধারণ বা অনির্দিষ্ট গুণ, সংখ্যা বা পরিমাণ বোঝায়, নির্দিষ্ট করে কোনো কিছুকে নির্দেশ করে না; তাকেই Indefinite adjective বলে। যেমন: কিছু (some), অনেক (many), যেকোনো (any), কয়েক (few) ইত্যাদি।
গ) Demonstrative Adjective:
- যে সকল শব্দ Noun-এর পূর্বে বসে ঐ Noun-কে সরাসরি নির্দেশ করে, তাকেই Demonstrative Adjective বলে।
- Noun-কে Which one (কোনটি) দ্বারা প্রশ্ন করলে যে জবাব পাওয়া যায়, সেটাই Demonstrative Adjective.
- এক্ষেত্রে, Adjective ও Noun পাশাপাশি বসবে।
- This, That, These, Those, হলো Demonstrative Adjective.
ঘ) Interrogative Adjective
- Interrogative Adjective: কোন Interrogative pronoun যখন Noun এর পূর্বে বসে একে বিশেষিত করে এবং সেই সাথে প্রশ্নবোধক অভিব্যক্তি প্রকাশ করে তাকে Interrogative Adjective বলে।
- Example: What colour do you like most?
Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
Correct Answer: ঘ) Reciprocal Pronoun.
• Reciprocal Pronoun: যে সকল Pronoun দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক বা ক্রিয়াকলাপ বোঝানোর জন্য ব্যবহৃত হয়, তাদেরকে Reciprocal Pronoun বলা হয়। অর্থাৎ Reciprocal Pronoun হলো এমন সর্বনাম (Pronoun) যা দেখায় যে একটি ক্রিয়া দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিকভাবে সম্পাদিত হচ্ছে।
বাক্য: "The two brothers help each other in their studies."
- এখানে "each other" শব্দটি দুই ভাইয়ের মধ্যে পারস্পরিক সাহায্য করার বিষয়টি বোঝাচ্ছে।
- এই বাক্যে "each other" বলতে বোঝাচ্ছে যে একজন ভাই অন্য ভাইকে সাহায্য করে এবং অন্য ভাইও একজনকে সাহায্য করে।
- অর্থাৎ: একজন আরেকজনকে সাহায্য করে, এটি একপক্ষীয় নয়।
- Reciprocal Pronoun-এর মূল বৈশিষ্ট্য: পারস্পরিক ক্রিয়াকলাপ বোঝানো।
Reciprocal Pronoun-এর উদাহরণ:
- Each other → দুই ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝায়।
- One another → দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝায়।
অন্য অপশনগুলো:
ক) Reflexive Pronoun → নিজেকে নির্দেশ করে (myself, yourself, himself, herself ইত্যাদি)।
খ) Demonstrative Pronoun → নির্দিষ্ট কোনো বস্তুকে দেখিয়ে দেয় (this, that, these, those)।
গ) Distributive Pronoun → একই জাতীয় একাধিক ব্যক্তি বা বস্তুকে পৃথকভাবে বোঝায় (each, either, neither)।
সুতরাং, প্রশ্নের এই বাক্যে Each other একটি Reciprocal Pronoun।
• Correct Answer: There are many equipment in the lab.
- Meaning: পরীক্ষাগারে অনেক যন্ত্রপাতি রয়েছে।
- এই বাক্যটিতে determiner এর misuse করা হয়েছে, কারণ many equipment না হয়ে much equipment হলে সঠিক হতো।
- equipment একটি uncountable noun, তাই এর plural হয় না।
- এর পূর্বে uncountable determiner হিসেবে much বসবে।
• উল্লিখিত বাকি অপশনগুলো,
ক) That’s a lot of money.
- a lot of money – সঠিক,
- money হলো uncountable noun.
খ) We need some water to drink.
- some water – সঠিক,
- water uncountable হিসেবে ব্যবহৃত হয়েছে।
গ) She didn’t make any noise during the class.
- any noise – সঠিক,
- noise uncountable noun হিসেবে সঠিক।
Source: quantifiers.
As, So, Since ইত্যাদি conjunction.
আর On একটি preposition.
• I heard him singing in the garden.
- Here, the underlined word is- Present participle.
- এখানে "singing" হলো present participle যা object complement হিসেবে ব্যবহৃত হয়েছে।
- অর্থাৎ, 'singing' এখানে object "him" -এর state/condition বর্ণনা (modify) করছে বিধায় adjective হিসেবে কাজ করছে, তাই এটি present participle.
- Structure: Subject (I) + verb (heard) + object (him) + object complement (singing).
• Present participle:
- Verb -এর সাথে ing যোগ হয়ে যদি adjective -এর কাজ করে অর্থাৎ, একই সাথে Verb ও adjective -এর কাজ করে, তাহলে তাকে present participle বলে।
- সহজ ভাষায় → present participle হলো Verb + ing = adjective = Verb + adjective কাজ করে।
- Present participle দ্বারা চলমান sense বোঝায়।
- যেমন:
- She kept me waiting.
- A rolling Stone gathers no moss.
Source: High School English Grammar and Composition by Wren And Martin.
• Linking verb:
- যে সকল verb সাধারণত subject ও Subjective complement এর মধ্যে যোগসূত্র স্থাপন করে তাদেরকে Linking verb বলে।
- Linking verb-এর complement হিসেবে সাধারণত adjective বসে৷
- Subject এবং subjective complement এর মধ্যবর্তী verb কে linking verb বলে৷
- অবশ্যই মনে রাখতে হবে - Linking verb হচ্ছে actionless.
• Turn, be, become, look, seem, remain, appear, get, grow etc. সাধারণত Linking verb হিসেবে ব্যবহৃত হয়।
- কিন্তু এগুলো বাক্যে ব্যবহারে ভিন্নতার কারণে Action verb ও হতে পারে।
যেমন:
• The doctor felt the pulse of the patient. (Action Verb)
- The patient felt nervous. (Linking Verb)
• He looked at the picture. (Action Verb)
- He looked tired. (Linking Verb)
• এই বাক্যে "He" (subject) এবং "tired" (subjective complement, যা subject-এর অবস্থা বা বৈশিষ্ট্য প্রকাশ করছে) এর মধ্যে যোগসূত্র হিসেবে "looked" ব্যবহার করা হয়েছে।
তাই "looked" - linking verb.
Many people fast for health reasons, skipping meals for a few hours each day. Here, 'fast' is - verb.
- এই বাক্যে "fast" শব্দটি verb হিসেবে ব্যবহৃত হয়েছে, যার অর্থ উপবাস করা বা না খেয়ে থাকা।
fast: [verb]
English meaning: to eat little or no food for a period of time, especially for religious or medical reasons.
Bangla meaning: উপবাস করা; রোজা রাখা।
Example:
- Muslims fast during Ramadan.
- Patients usually fast overnight before undergoing surgery.
Source: Oxford Dictionary.
• Correct answer: There are a few pertinent issues that need to be raised at the faculty meeting tomorrow.
- Bangla meaning: আগামীকাল ফ্যাকাল্টি মিটিংয়ে আলোচনার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে।
• Little, A little, Few, A few এর ব্যবহার:
- এগুলো হচ্ছে Quantifier Determiners. যার দ্বারা কিছু পরিমাণ, সংখ্যাকে বুঝায়।
- Little এবং A little বসে Uncountable Noun এর ক্ষেত্রে,
- Few এবং A few বসে Countable Noun এর ক্ষেত্রে।
- Little ও Few, Negative Quantifier Determiners ব্যবহার করা হয়। এর অর্থ নগন্য/ অল্প সংখ্যক বা নেই বললেই চলে।
• প্রদত্ত প্রশ্নে issues হচ্ছে countable plural noun. আর plural noun এর আগে a few বসে, little নয়।
- অন্যদিকে,
- a - singular noun এর আগে বসে।
- much - uncountable noun এর সাথে ব্যবহৃত হয়।
Source: A Passage To The English Language S. M. Zakir Hussain.
• little, a little, a few, few এর ব্যবহার:
- এগুলো হচ্ছে quantifier determiners.
- এগুলো দ্বারা কোনো কিছুর পরিমান, সংখ্যা এগুলোকে নির্দেশ করা হয়।
- Little, a little বসে uncountable noun এর ক্ষেত্রে এবং a few, few বসে countable noun এর ক্ষেত্রে।
- Little এবং few, negative অর্থে ব্যবহৃত quantifier determiners, যাদের অর্থ অল্প সংখ্যক বা নেই বললেই চলে।
• A little, a few, affirmative অর্থে ব্যবহৃত quantifier determiners, যাদের অর্থ কিছু সংখ্যক বা অল্প পরিমান।
Few - নেই বললেই চলে।
A few - সামান্য পরিমাণে/ কয়েকটি।
• A few + Countable Noun হয়।
- তবে, 'A few' এর পর number of হবে না।
তাই, অপশন ক) A few number of students were present,
খ) A few number of students was present ও
গ) A few number of student were present ভুল।
অন্যদিকে,
• A number of/ A large number of/ A small number of/ a great number of যুক্ত বাক্যের গঠন হচ্ছে -
Structure: A number of/ A large number of/ A small number of/ a great number of + plural Noun + plural verb.
তাই, সঠিক উত্তর: A small number of students were present.