বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

Parts of Speech

মোট প্রশ্ন২০,১১০এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Parts of Speech

PrepBank · পাতা ১৬ / ২০০ · ১,৫০১১,৬০০ / ২০,১১০

১,৫০১.
Identify the plural number.
  1. Advice
  2. Scissors
  3. Equipment
  4. Homework
ব্যাখ্যা

• Correct Answer: Scissors.

• Number – কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যা বোঝায়।

• Scissors (plural in form but singular or plural in construction)
- Bangla meaning: কাঁচি (একজোড়া হলেও ইংরেজিতে plural হিসেবে ব্যবহৃত)।
- English Meaning: a cutting instrument having two blades whose cutting edges slide past each other.
- Example: The scissors are on the table.
 
• Other Options:
• Advice – Singular (পরামর্শ)। 
• Equipment – Singular (উপকরণ)। 
• Homework – Singular (গৃহকর্ম)।

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.

১,৫০২.
When they had their first child, they put _____ large sum for his education.
  1. aside
  2. beside
  3. outside
  4. under
ব্যাখ্যা
Put something aside (phrasal verb): 
English Meaning - To save something, usually time or money, for a special purpose. 
Bangla Meaning - সরিয়ে রাখা; সঞ্চয় করা। 

Complete Sentence - When they had their first child, they put aside a large sum for his education.

Source: Cambridge Dictionary. 
১,৫০৩.
His phone is very expensive. Here, 'his' is -
  1. Personal adjective
  2. Demonstrative pronoun
  3. Personal pronoun
  4. Possessive adjective
ব্যাখ্যা
• His phone is very expensive. Here, 'his' is - Possessive adjective.
- এখানে "his" বসেছে "phone" (noun)-এর আগে, এবং বোঝাচ্ছে কার ফোন — অর্থাৎ, ownership বা possessiveness বোঝাচ্ছে।

• Possessive adjective:
- A possessive adjective indicates possession or ownership.
- It suggests the belongingness of something to someone.

• My, Our, His, Her, Their, Your এসব হলো pronoun এর উদাহরণ।
- কিন্তু এই শব্দ গুলোর পরে যখন noun বসে তখন এরা Possessive adjective রূপে ব্যবহৃত হয়।
- সাধারণত এই শব্দ গুলো সবসময় noun এর আগে বসে তাই এরা adjective রূপে বিবেচিত।
 
• উল্লেখ্য যে,
- Possessive pronoun হিসেবে যখন এরা ব্যবহৃত হয় তখন এদের পরে noun প্রয়োজন হয় না।
- কিন্তু Possessive adjective এর পরে noun প্রয়োজন হয়।
১,৫০৪.
We went to _____ Millennium Park.
  1. a
  2. an
  3. the
  4. Zero article
ব্যাখ্যা
♦ Article এ,
- Articles মুলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে।
- Articles কে প্রধানত দুই ভাগে ভাগ করে যায়।
• Indefinite Articles: A, An-এরা  Indefinite Article.
• Definite Articles: The হল Definite Article

• Article এর নিয়মানুযায়ী,
• Park বা Street(রাস্তা) নামের পূর্বে সাধারণত কোনো article বসে না।

Complete sentence: We went to Millennium Park.
১,৫০৫.
The protesting lawyers have decided to abstain ______ work today.
  1. ক) in
  2. খ) on
  3. গ) from
  4. ঘ) upon
ব্যাখ্যা
♦ Abstain from:
Meaning: কোনোকিছু থেকে বিরত থাকা।
Example: It is important to persuade the patient to abstain completely from alcohol.

• Appropriate preposition এর ক্ষেত্রে,
- Abstain এর সাথে 'কোনোকিছু থেকে বিরত থাকা' অর্থ বুঝাতে from বসে।
- এই বাক্যটির ক্ষেত্রে from বসালে বাক্যটির অর্থ পরিপূর্ণ হয়।
- তাই এই বাক্যে preposition হিসেবে from বসবে।
১,৫০৬.
Hearing this, mother laughs with us. Here, laughs is a/an -
  1. ক) Causative verb
  2. খ) Transitive verb
  3. গ) Auxiliary verb
  4. ঘ) Intransitive verb
ব্যাখ্যা

যে verb এর object নেই তাকে intransitive verb বলে।
এখানে laugh - verb এর কোন object নেই, তাই এটি Intransitive verb.

১,৫০৭.
Choose the coordinating conjunction:
  1. Because
  2. Although
  3. And
  4. Unless
ব্যাখ্যা
• The coordinating conjunction গ) And

• Conjunction:
- যে Part of speech দুই বা ততোধিক Word, Phrase বা Clause এর মধ্যে সংযোগ স্থাপন করে, তাকে Conjunction বলে।

• There are three basic types of conjunctions:
1. Coordinating conjunctions:
-যা সমমানের দুইটি word, phrase বা clause এর মধ্যে সংযোগ স্থাপন করে।
অর্থাৎ Coordinating Conjunctions সমান গুরুত্বসম্পন্ন দুটি word, phrase, বা clause যুক্ত করতে ব্যবহৃত হয়।
যেমন: and, or, but, Nor etc…

2. Subordinating Conjunctions:
-যে Conjunction একটি clause এর শুরুতে বসে অন্য clause এর স্থান, কাল, ধরণ, মাত্রা, ইত্যাদি বুঝানোর জন্য ব্যবহৃত হয়, তাকে Subordinating Conjunction বলে।
অর্থাৎ Subordinating Conjunctions একটি clause অন্য clause-এর ওপর নির্ভরশীল হলে, সেখানে Subordinating Conjunction ব্যবহৃত হয়।
যেমন: how, If, Lest, after, although, as, because, bfore, even if, even though, once, since, unless, until, when, where, while, ইত্যাদি।

3. Correlative Conjunctions:
-পরস্পর সম্পর্কযুক্ত জোড়ায় জোড়ায় ব্যবহৃত conjunction গুলোই Correlative Conjunctions.
অর্থাৎ Correlative Conjunctions এগুলো সবসময় জোড়ায় জোড়ায় ব্যবহৃত হয় এবং একই ধরনের word বা phrase যুক্ত করে।
যেমন: either…or, neither…nor, not only…but also, both…and, whether…or, as…as, ইত্যাদি।
১,৫০৮.
He is fond of reading historical novels.
Here, the underlined word is a/ an -
  1. Participle
  2. Infinitive
  3. Conjunction
  4. Gerund
ব্যাখ্যা

Gerund:
- Gerund হল এমন একটি শব্দ যা verb + ing যুক্ত হয়ে Noun এর মতো কাজ করে।

Gerund এর ব্যবহার:
- Subject হিসেবে বসে।
- Object হিসেবে বসে।
- Preposition এর Object হিসেবে বসে।
- Verb এর Complement হিসেবে বসে।

প্রদত্ত Sentence টিতে 'Read' (Verb) এর সাথে ing যুক্ত হয়ে Preposition (of) এর Object হিসেবে বসে
- যখন Preposition এর Object হিসেবে বসে Noun এর মতো কাজ করে তখন তাকে Gerund বলে।
- সহজ ভাষায়, Gerund = Verb + ing = Noun = Verb + Noun.

Correct Answer: He is fond of reading historical novels.. Here, the underlined word is a/ an - Gerund.

উল্লিখিত বাকি অপশনগুলো,
Participle:
- A participle is a verb that ends in -ing (present participle) or -ed, -d, -t, -en, -n (past participle).
- Participle may function as Adjectives, describing or modifying Nouns.
- Participle একই সাথে Verb ও Adjective এর কাজ করে।

- Example sentence: 
- We saw a burning house. ("burning" describes "house").

• Infinitive
- Verb এর present form এর আগে to বসিয়ে Infinitive গঠন করা হয়।
- অর্থাৎ, Infinitive = to + verb.

- Example sentence:
- The mayor promised to rebuild the damaged areas.

Conjunction:
- যে Part of speech দুই বা ততোধিক Word, Phrase বা Clause এর মধ্যে সংযোগ স্থাপন করে, তাকে Conjunction বলে।
- A conjunction is a part of speech that connects two or more words, phrases, clauses, or sentences.

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain. 

১,৫০৯.
The Sydney Opera House ________ to serve as a venue for the performing arts.
  1. is built
  2. is build
  3. was build
  4. was built
ব্যাখ্যা
• Complete Sentence: The Sydney Opera House was built to serve as a venue for the performing arts.

- বাক্যটি অতীত কালের কোনো ঘটনা বুঝিয়েছে।
- অর্থাৎ, বাক্যটি past indefinite form- এ রয়েছে।
- এছাড়াও, বাক্যটি passive form- এ রয়েছে।
- এ জন্য শূন্যস্থানে "was built" বসেছে।

More Example:
- Rome was not built in a day.
১,৫১০.
I can’t assume if he will depart. What type of clause is the underlined one?
  1. ক) Principal clause
  2. খ) adjective clause
  3. গ) adverbial clause
  4. ঘ) noun clause
ব্যাখ্যা
বাক্যের অর্থ- আমি ধারণা করতে পারছি না, সে প্রস্থান করবে কি না। এখানে if অর্থ ‘কি না’।
Clause টি assume- verb এর object হওয়ায় এটি noun clause.
১,৫১১.
Choose the correct past form of the word ‘drink’.
  1. ক) drunk
  2. খ) drunker
  3. গ) dronk
  4. ঘ) drank
ব্যাখ্যা

Drink (verb transitive), (verb intransitive) (past tense - drank past participle - drunk)
(১) পান করা।
Drink something down/off/up নিঃশেষে পান করা।
(২) Drink (in/up) (বৃক্ষ-তৃণাদি, ভূমি) শুষে নেওয়া: The thirsty soil drank up the water at once.
(৩) Drink something in (লাক্ষণিক) আগ্রহের সঙ্গে শ্রবণ করা, মনে গ্রহণ করা ইত্যাদি।
(৪) সুরা পান করা বিশেষত মাত্রাতিরিক্তভাবে।
(৫) Drink (to) মদ্যপানকালে গ্লাস উঁচু করে ধরে কারো স্বাস্থ্য, সাফল্য ইত্যাদি কামনা করা।
Drinkable (adjective) পান করার যোগ্য: drink water.
Drinker (noun) বিশেষত যে ব্যক্তি বেশি মাত্রায় সুরা পান করে: a heavy drink.
Drinking (noun) বিশেষত সুরা পান: She is fond of drinking.
Drinking-bout (noun) মদ্যপানোৎসব।
Drinking-fountain (noun) সদর জায়গায় স্থাপিত ঝরনা বা কল যেখান থেকে জনগণ পানীয় জল খেতে পারে।
Source: Bangla Academy Dictionary.

১,৫১২.
Diamond is a/an-
  1. ক) Common noun
  2. খ) Abstract noun
  3. গ) Proper noun
  4. ঘ) Materiel noun
ব্যাখ্যা
♦ Diamond is a - Materiel noun.

যে Noun দ্বারা কোন বস্তু বা পদার্থকে নির্দেশ করে তাকে Material noun বলে।
- Material noun সাধারণত uncountable noun হয়। একে গণনা করা যায় না কিন্তু পরিমাপ বা ওজন করা যায়।
- Mutton (ভেড়া/খাসির মাংস) হলো Material noun, কারণ এটি পদার্থ বা বস্তু বাচক।
- আরো উদাহরণ: Silver, Iron, Cotton, Diamond, Milk, Paint, Rubber, Paper, Steel, Sand, Wood, Mutton, Sugar, Oil etc
১,৫১৩.
Choose the appropriate preposition for the given sentence:
The police were ______ the cheats for many years.
  1. ক) like
  2. খ) by
  3. গ) after
  4. ঘ) None of these
ব্যাখ্যা
- The given sentence is saying something about the police and the cheats.
- The use of the word ''cheats'' in the sentence indicates the people who behave dishonestly in order to gain an advantage.
- The sentence tells that the police were trying to catch the cheats for many years.
- Therefore, the most appropriate preposition to be filled in the blank is 'after'.
- Complete Sentence: The police were after the cheats for many years.
১,৫১৪.
Generally, a finite verb shows -
  1. ক) Tense
  2. খ) Number
  3. গ) Person
  4. ঘ) all of the above
ব্যাখ্যা
• A finite verb is the main verb in a sentence. It’s the root word that drives the rest of the sentence. Almost every verb in the English language can be used as a finite verb as long as it has these qualities in a sentence:
- a subject
- agreement with the subject
- a tense (present or past)

• Every sentence must have a finite verb – even sentences that are not in the present or past tenses.Finite verbs can stand alone in a sentence or as part of a verb phrase.
- If there is more than one verb in the sentence, the finite verb is usually the one closest to the subject.
- No matter how long or short the sentence is, there is always at least one finite verb.

Examples: 
- It’s easier to find finite verbs in a sentence than it seems. 
- Karims swims three times a week.
- Rahima is a teacher. 

সুতরাং, সঠিক উত্তর হবে, All of the above.
কেননা,  Finite verb  এটি একটি নির্দিষ্ট কালের অর্থ প্রকাশ করে, ক্রিয়া সম্পাদনের জন্য একজন কর্তা থাকে, কর্তা একবচন না বহুবচন তা প্রকাশ করে। 
১,৫১৫.
What is the adjective form related to the word "Corruption"?
  1. Corrupt
  2. Corruptible
  3. Corruptive
  4. All of these
ব্যাখ্যা
• All of these are adjective forms of 'Corruption'.
--------------
corruption (Noun): 
বাংলা অর্থ : দুর্নীতি; পচন; দূষণ
---------- 
Corrupt (adjective) 
দুর্নীতিগ্রস্ত; নীতিবর্জিত; অসৎ; ঘুষখোর।
তবে, Corrupt এর verb form রয়েছে। 
---------- 
Corruptive (adjective) -দুর্নীতিমূলক। 

Source: Accessible Dictionary by Bangla Academy, Cambridge Dictionary.
১,৫১৬.
They've had to dispense __________ a lot of luxuries since Mike lost his job.
  1. at
  2. in
  3. with
  4. of
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - with.

• Dispense with something/someone:
English meaning: to get rid of or stop using something or someone that you do not need.
Bangla meaning: পরিহার করা; কোনো কিছু ছাড়াই চলতে পারা।

Complete sentence: They've had to dispense with a lot of luxuries since Mike lost his job.

Source: Cambridge & Accessible Dictionary.
১,৫১৭.
She is fond of playing badminton. 'Playing' is a/an-
  1. Participle
  2. Infinitive
  3. Gerund
  4. Main verb
ব্যাখ্যা

উল্লেখিত বাক্যে 'playing' হচ্ছে Gerund.

– Verb এর present form এর সাথে ing যুক্ত হয়ে যদি noun ও verb এর কাজ করে তাকে gerund বলে। বাক্যে Gerund, noun এর মতো ব্যবহৃত হয়।
- Verb+ ing যুক্ত word যদি বাক্যের preposition এরপরে object হিসেবে বসে, তাহলে তা gerund হবে।

- এখানে 'playing' gerund টির আগে preposition 'of' এবং পরে badminton 'object' হিসাবে এসেছে।


Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.

১,৫১৮.
The verb form of 'List' is -
  1. Belist
  2. Enlistee
  3. Enlist
  4. Listing
ব্যাখ্যা
• The verb form of 'List' is - Enlist.

• List (Noun, Verb)
- English Meaning: A record of short pieces of information, such as people's names.
- Bangla Meaning: তালিকা।

• Other forms:
→ Enlist (Verb) - তালিকা করা।
→ Delist (Verb) - তালিকা থেকে বাদ দেওয়া।

• Example Sentence:
1. Is your name on the list?
2. I've made a list of places I'd like to visit while we're in Paris.

• অন্যদিকে,
- Listing (Noun)
- Belist এবং Enlistee ভুল শব্দ।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
3. Merriam-Webster Dictionary.
১,৫১৯.
Subject always be–
  1. ক) noun or adjective
  2. খ) verb or adverb
  3. গ) noun or adjective
  4. ঘ) noun or pronoun
ব্যাখ্যা
বাক্যের subject সর্বদা noun অথবা pronoun হবে। অন্য কোনো parts of speech কে subject হিসেবে ব্যবহার করতে হলে word টিকে অবশ্যই noun এ রূপান্তর করতে হবে। যেমন Walk is a good exercise. Walk শব্দটি verb. এটি subject হিসাবে ব্যবহার করতে হলে walking লিখতে হবে। তখন word টি noun হিসাবে গণ্য হবে এবং বাক্যের সাবজেক্ট হিসাবে ব্যবহার করা যাবে।
১,৫২০.
Being unemployed entitles you ___ free medical treatment.
  1. of
  2. in
  3. on
  4. to
ব্যাখ্যা
Complete sentence: Being unemployed entitles you to free medical treatment.

• Entitle somebody to something/to do something :
English meaning: to give someone the right to do or have something.
Bangla meaning: অধিকার প্রদান করা।

Example:
- That pass entitles us to go backstage and meet the band.
- Children and the elderly are entitled to cheap train tickets.
- Students and pensioners are entitled to a discount.

Source: Accessible dictionary.
১,৫২১.
After the accident, shattered glass _____ on the sidewalk.
  1. was laid
  2. was lying
  3. were lying
  4. were laid
  5. None of these
ব্যাখ্যা
Lie - শয়ন করা; শোয়া.
Verb টির Past form হলাে lay.
আর Present participle হলাে lying.

• Lay - ডিম পাড়া। (যা context এর সাথে মানান সই নয়)।

- shattered glass Singular form এ থাকায় এর পরে verb - was বসবে।
সুতরাং, context অনুসারে এখানে সঠিক উত্তর - was lying.

Correct answer: After the accident, shattered glass was lying on the sidewalk.
Bangla Meaning: দুর্ঘটনার পরে ফুটপাথে ভাঙা কাচ পড়ে ছিল।

Some Confusing words:
• Lay (ডিম পাড়া) - laid - laid.
• Lie (শোয়া)- lay - lain.
• Lie (মিথ্যা বলা) - lied - lied.
১,৫২২.
I'm relying ____ the garage to fix the car by tomorrow.
  1. of
  2. to
  3. at
  4. on
ব্যাখ্যা

Complete sentence:  I'm relying on the garage to fix the car by tomorrow.

• Rely on/ upon:
Bangla meaning: নির্ভর করা।
Example: It's important to rely on your instincts in challenging situations.

• Appropriate preposition এর ক্ষেত্রে,
- Rely এর সাথে 'নির্ভর করা' অর্থ বুঝাতে on বসে।
- এই বাক্যটির ক্ষেত্রে on বসালে বাক্যটির অর্থ পরিপূর্ণ হয়।
- তাই এই বাক্যে preposition হিসেবে on বসবে।

Source: Advanced Learner's by Chowdhury & Hossain.

১,৫২৩.
The sudden rain made us _____ for shelter.
  1. to run
  2. run
  3. running
  4. ran
ব্যাখ্যা

• Complete sentence: The sudden rain made us run for shelter.
- Bangla meaning: হঠাৎ বৃষ্টি আমাদের আশ্রয়ের জন্য ছুটে যেতে বাধ্য করল।

• Causative Verb:
- বাক্যের Subject যে Verb গুলোর সাহায্যে নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায় সেই Verb গুলোকে বলা হয় causative verb.
- Have, Get, Help, Let, Make ইত্যাদি হলো বহুল প্রচলিত causative verb.
- এগুলোর সাহায্যে অনেক verb- কে causative verb -এ পরিণত করা যায়।

• Causative Verb হিসাবে 'Make' -এর ব্যবহার:
- Make এরপরে কোনো ব্যক্তি বা বস্তু (Action doer) থাকলে এরপরে verb -এর base form বসে।
- কাউকে কোনো কিছু করতে বাধ্য করা অর্থে Causative Verb হিসাবে Make ব্যবহার করা হয়।

• Structure: Subject + make (any tense) + action doer + verb -এর base form + ext.

• More examples:
- The news made her cry.
- She made me wait for an hour.
- The teacher made the students write an essay.

১,৫২৪.
The two men remained impassive throughout the trial.
Here the underlined word does the function of _____.
  1. noun
  2. adjective
  3. adverb
  4. verb
ব্যাখ্যা
এখানে 'impassive' শব্দটি দুইজন মানুষের অবস্থা নির্দেশ করছে। তাই এটি একটি adjective

Adjective: 
- যে শব্দ Noun/ Pronoun এর দোষ গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে Adjective বলে।

Impassive (adjective): 
• English Meaning: Not showing any feeling or emotion
• Bangla Meaning: নির্বিকার; নিরাবেগ।

• Other Forms: 
- Impassively (adverb) নির্বিকারভাবে।
- Impassiveness, Impassivity [ইমপ্যাসিভাটি] (noun(s)) নির্বিকারত্ব।
• Example Sentence: 
1. The two men remained impassive throughout the trial.
2. He remained impassive, showing neither interest in nor concern for our plight.
১,৫২৫.
Would you like _________ coffee?
  1. many
  2. some
  3. any
  4. All of the above
ব্যাখ্যা
• Positive sentence এর ক্ষেত্রে some ব্যবহার করা হয়।
Example: I'm going to buy some clothe.

• Negative sentence এর ক্ষেত্রে any ব্যবহার করা হয়।
Example: I'm going to buy any clothes.

• Question এর ক্ষেত্রে any ব্যবহার করা হয়।
Example: Have you got any clue?

• কাউকে কিছু offer করার ক্ষেত্রে some ব্যবহার করা হয়।
Example: Would you like some coffee?

Source: Essential Grammar in Use by Raymond Murphy.
১,৫২৬.
'It is best analysed in Samuelson'.Which part of speech is the underlined word?
  1. ক) Adjective
  2. খ) Adverb
  3. গ) Noun
  4. ঘ) Verb
ব্যাখ্যা
এই বাক্যে ‘best’ adverb হিসেবে ব্যবহৃত হয়ে বাক্যের verb কে modify করেছে। তাই এটি adverb. এখানে Best মানে in the most suitable or appropriate way.
১,৫২৭.
The word "Pictorial" can used as-
  1. Only Noun
  2. Only Adjective
  3. Noun & Verb
  4. Noun & Adjective
ব্যাখ্যা
Pictorial (adjective & noun)
English Meaning: Relating to or consisting of pictures; illustrated with images or visual representations.
Bangla Meaning: চিত্রে বিধৃত বা প্রকাশিত।

Synonyms-
• Illustrative - উদাহরণমূলক; ব্যাখ্যামূলক; চিত্রকর।
• Visual - দর্শনসম্বন্ধীয়; দৃষ্টিসম্বন্ধীয়; ঐক্ষিক; দৃষ্টিনির্ভর।
• Iconographic - চিত্রনির্মাণসংক্রান্ত; চিত্রভিত্তিক; চিত্র-সম্পর্কিত।

Antonyms-
• Textual - লেখামূলক; লিখিত; মূল পাঠ সংক্রান্ত।
• Abstract - বিমূর্ত; নির্বস্তুক; ভাবমূলক।
• Non-illustrative - চিত্রহীন; বর্ণনামূলক নয়।

Source: Live MCQ Lecture.
১,৫২৮.
_______ Just look at the puppies.
  1. ক) Oh!
  2. খ) Aww!
  3. গ) Hey!
  4. ঘ) Ah!
ব্যাখ্যা
Aww - used to express pleasure, delight, or affection, especially in response to something regarded as sweet or endearing.
“Aww! Just look at the puppies”.
১,৫২৯.
Akash went off to meditate ___________ the new idea.
  1. ক) in
  2. খ) of
  3. গ) over
  4. ঘ) upon
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - upon.
- Complete sentence: Akash went off to meditate upon the new idea.

• Meditate (on/upon something)
English Meaning: (formal) to think deeply about something.
Bangla Meaning:  চিন্তা করা; ভাবা; বিবেচনা করা।

• অর্থাৎ, গভীর ভাবে কোন কিছু নিয়ে চিন্তামগ্ন থাকা/ ভাবা বোঝাতে  Meditate এরপর appropriate preposition হিসাবে - on/upon বসে।

Source: Bangla Academy Dictionary and Longman Dictionary.
১,৫৩০.
We need to finish quickly; the meeting is starting downstairs. Here 'downstairs' is a/an -
  1. Noun
  2. Adjective
  3. Adverb
  4. Verb
ব্যাখ্যা
• We need to finish quickly; the meeting is starting downstairs. Here 'downstairs' is an adverb.

• Adverb: 
- যেসব word noun বা pronoun ছাড়া অন্য যেকোন parts of speech, বিশেষ করে verb কে modify করে সেগুলোকে adverb বলে।
- Adverb এমন একটি part of speech যা একটি verb, adjective, অন্য আর একটি adverb অথবা পুরো একটি বাক্যকে মডিফাই করতে পারে।

• এখানে 'downstairs' একটি adverb যা verb ‘starting’ কে modify করেছে।
- downstairs শব্দটি এখানে adverb of place.
- where, why, how, when ইত্যাদি শব্দগুলো দিয়ে Verb-কে প্রশ্ন করে পাওয়া উত্তরই হল adverb.
- downstairs শব্দটির মাধ্যমে আমরা Where - এর উত্তর পাচ্ছি এবং জানতে পারছি কোথায় মিটিং (starting) শুরু করার কথা বলা হচ্ছে তা নির্দেশ করছে।
- Home, abroad, here, there, nowhere, downstairs, wherever ইত্যাদি বাক্যে adverb of place কে নির্দেশ করে এবং where প্রশ্নের উত্তর প্রদান করে।
১,৫৩১.
Identify the correct sentence.
  1. Many a heart have been broken by unspoken words.
  2. Many a heart has being broken by unspoken words.
  3. Many heart has been broken by unspoken words.
  4. Many a heart has been broken by unspoken words.
ব্যাখ্যা
• Many a (determiner): 
English Meaning - Many times. 
Bangla Meaning - অনেকেই/ অনেক সংখ্যক। 

• সঠিক বাক্যটি হবে - Many a heart has been broken by unspoken words.

Structure: Many a + singular countable noun + singular verb.
• Many a/an এর পর Singular Noun এবং তার পর Singular Verb বসে, তাই এখানে Singular noun হিসেবে idea এবং ‍Singular Verb হিসেবে ‍has been বসবে।

More Examples:
1. Many a man has found wisdom in the words of ancient philosophers.
2. Many a man struggles with balancing work and family life.
১,৫৩২.
Identify the part of speech of “no” in the sentence:
There is no milk in the fridge.
  1. Noun
  2. Adjective
  3. Adverb
  4. Conjunction
ব্যাখ্যা

• Correct Answer: Adjective.

No (adjective)
- Bangla Meaning: না; নয়। 
- English Meaning: not any.

- There is no milk in the fridge.
- ফ্রিজে দুধ নেই।
- এখানে “no” শব্দটি “milk” (noun)-কে modify করছে এবং অনুপস্থিতি বোঝাচ্ছে, তাই এটি adjective.

Source: Live MCQ Lecture.

১,৫৩৩.
The chief executive has checked the reports and can vouch ___ the accuracy of the information.
  1. for
  2. of
  3. to
  4. at
ব্যাখ্যা
• Complete sentence: The chief executive has checked the reports and can vouch for the accuracy of the information.
- Bangla meaning: প্রধান নির্বাহী প্রতিবেদনগুলো পরীক্ষা করেছেন এবং তিনি তথ্যের নির্ভুলতার পক্ষে জামিন হতে পারেন।

• Vouch for something/someone (phrasal verb)
- English Meaning: to support the truth of something or the good character of someone, based on your knowledge or experience.
- Bangla Meaning: (কোনো ব্যক্তি, তার সততা, কোনো বিবৃতির সত্যতা ইত্যাদি) জামিন হওয়া; আস্থা প্রকাশ করা।

• More example: I’ve known him for five years and can vouch for his honesty.
- Bangla Meaning: আমি তাকে পাঁচ বছর ধরে চিনি এবং তার সততার পক্ষে নিশ্চয়তা দিতে পারি।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
১,৫৩৪.
The word 'Plummet' can be used as-
  1. Verb
  2. Noun
  3. Adjective
  4. Both A + B
ব্যাখ্যা
• Plummet (Verb intransitive, Noun)
English Meaning: To fall very quickly and suddenly.
Bangla Meaning: (plummeted, plummeting, plummets) দ্রুত পড়ে যাওয়া বা নেমে আসা।

Synonyms: 
Dive (দ্রুত উচ্চ স্তর থেকে নিচু স্তরে নেমে আসা),
Plunge (ঝাঁপ দেওয়া),
Crash (প্রচণ্ড শব্দে বিধ্বস্ত হওয়া), 
Decline (হ্রাস পাওয়া),
Descend (নামা, অবতরণ করা)। 

Antonyms:
Arise (আবির্ভূত হওয়া; ওঠা),
Rise (ওঠা),
Lift (তোলা; উত্তোলন করা; উঁচু করা), 
Mount (উন্নতি, স্ফীতি),
Climb (উঁচুতে ওঠা)।

Other Forms:
- Plummet (noun)
ওলন; ওলনদড়ি; ফাতনা সোজা রাখার জন্য ছিপের প্রান্তে বাঁধা ভার।

Example Sentence: 
1.The parachute failed to open and he plummeted to the ground. 
2. The car plummeted to the bottom of the canyon.

Source: Live MCQ Lecture.
১,৫৩৫.
The teacher is popular ____ his students.
  1. at
  2. upon
  3. with
  4. for
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - with.
Complete sentence: The teacher is popular with his students.

• Popular with
English Meaning: liked or admired by many people or by a particular person or group.
Bangla Meaning:জনপ্রিয়। 

Source: Oxford Learner's Dictionary.
১,৫৩৬.
The adjective form of the word ‘Water’ is -
  1. ক) Waterly
  2. খ) Watterly
  3. গ) Watery
  4. ঘ) Water
ব্যাখ্যা
‘Water’ শব্দটি noun (পানি) এবং verb (পানি দেয়া) উভয় parts of speech হিসেবে ব্যবহৃত হয়।  
Water এর adjective form হচ্ছে Watery.
Watery - পানিসংক্রান্ত বা পানির মতো।

Source: Accessible Dictionary by Bangla Academy
১,৫৩৭.
Go to the next door. The word, ‘next’ is a/an-
  1. ক) Prepostition
  2. খ) Adverb
  3. গ) Adjective
  4. ঘ) Noun
ব্যাখ্যা
Doorকে মডিফাই করছে next।
তাই, এটি একটি adjective।
১,৫৩৮.
Identify the singular number from the options displayed.
  1. People
  2. Police
  3. Alphabet
  4. Cattle
ব্যাখ্যা
• The singular number from the options displayed is - Alphabet.
 
• Number:
→ কোন ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যাকে number বলে।
→ Number দুই প্রকার। যেমন:
1. Singular Number,
2. Plural Number.

• কিছু শব্দ আছে যেগুলো সবসময় Singular হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। যেমন:
- Information,
- Scenery,
- Machinery,
- Advice,
- Hair,
- Alphabet,
- Luggage,
- Politics,
- Physics,
- Economics,
- The United States of America,
- Gulliver's Travels, etc.

• আবার কিছু শব্দ আছে যেগুলো সবসময় Plural হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। যেমন:
- People,
- Police,
- Cattle,
- Poultry,
- Public,
- Folk,
- Vermin,
- Clergy,
- Gentry, etc.

Source: Applied English Grammar and Composition by P C Das.
১,৫৩৯.
She's got an appointment ______ her nails done.
  1. ক) has
  2. খ) has to
  3. গ) have
  4. ঘ) to have
ব্যাখ্যা
The causative
- It is used when someone else does something for you. অর্থাৎ অন্য কেউ যখন আমার হয়ে কাজটি করে দেয় তাকে The causative বলা হয়। 
এর সাধারণ structure হলো: to have + object + past participle = to have something done.  যেমন:  I need to have my bag repaired. 

Source: Cliffs TOEFL & British council IELTS 
১,৫৪০.
Which sentence is correct?
  1. He is an MA
  2. He is an LMAF
  3. All of them
  4. You are an MBBS
ব্যাখ্যা

গ) All of them.

• Given options:

ক) He is an MA.
- MA = এম.এ. → উচ্চারণ শুরু হয় "এম" দিয়ে (যা vowel sound) → তাই an হবে।

খ) He is an LMAF.
- LMAF = এলএমএএফ→ উচ্চারণ শুরু হয় "এল" দিয়ে (যা vowel sound) → তাই an হবে।

ঘ) You are an MBBS.
- MBBS = এম.বি.বি.এস. → উচ্চারণ শুরু হয় "এম" দিয়ে (যা vowel sound) → তাই an হবে।

- এই তিনটি বাক্যই সঠিক। 
- Article এর নিয়মানুযায়ী, Abbreviation (শব্দের সংক্ষিপ্তরূপ) এর প্রথম অক্ষর consonant হলেও তা উচ্চারণ করার সময় যদি vowel sound আসে তাহলে তার আগে a না বসে an বসে। 
- যেমন:
- an M.A.
- an M.B.B.S. 
- an L.L.B./ L.M.F. etc. 

Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain.

১,৫৪১.
She is ____ M.A. in Sociology.
  1. a
  2. an
  3. the
  4. No article
ব্যাখ্যা

• Complete sentence: She is an M.A. in Sociology.

• A, E, I, O, U এই পাঁচটি Vowel এর পূর্বে an বসে। 
- তবে প্রদত্ত বাক্যটিতে Article হিসেবে 'an' বসবে M.A শব্দের 'M' Consonant হওয়া সত্ত্বেও।
- 'M' উচ্চারণ করতে গেলে 'a' উচ্চারণ প্রথমে আসে, যা একটি Vowel. 

• সংক্ষিপ্ত রূপ অর্থাৎ abbreviation এর প্রথম অক্ষর vowel এর মত উচ্চারিত হলে তার পূর্বে an বসে।
- আবার, abbreviation এর প্রথম অক্ষর consonant এর মত উচ্চারিত হলে তার পূর্বে a বসে।
- যেমন: an M.B.B.S, an F.C.P.S, an M.A, a B.A, a B.SC.

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.

১,৫৪২.
Bangladesh and France have signed a letter of intent .... defense cooperation.
  1. in
  2. of
  3. on
  4. for
ব্যাখ্যা
♦ Intent on/upon (something)
English meaning: giving all of one's attention and effort to a specific task or goal.
Example: They were intent on their work.

Complete sentence: Bangladesh and France have signed a letter of intent on defense cooperation.

• Letter of intent:
- a letter that formally states what someone plans to do although this is not a legal promise or official contract

Source: Merriam-Webster Dictionary, Cambridge Dictionary.
১,৫৪৩.
What is the noun form of the word 'Dogmatic'?
  1. Dogmatize
  2. Dogmative
  3. Dogma
  4. Dogmatic
ব্যাখ্যা
• Dogmatic (adjective)
- এর noun form হচ্ছে - Dogma.

English Meaning:  Of a person or a group) strongly expressing your beliefs as if they were facts.
Bangla Meaning: 
(১) (ব্যক্তি) মূল্যহীন বা গোঁড়া মতবাদ প্রকাশ করে এমন। 
(২) (উক্তি) যুক্তি বা তথ্যনির্ভর নয় এমন মতবাদ বা বিশ্বাস।

• Other Forms: 
- Dogmatically (adverb) 
- Dogma (noun) 
- Dogmatize (verb)

Source: Live MCQ Lecture.
১,৫৪৪.
Mishu walks as if he _______ drunk.
  1. ক) is
  2. খ) had been
  3. গ) has
  4. ঘ) were
ব্যাখ্যা
Present + as if/as though + Past Indefinite
Past Indefinite + as if/as though + Past Perfect.
আর  as if/as though + Past Indefinite এ ‘be’ verb আসলে তা সব সময় were হবে। 
বাক্যের অর্থ - মিশু এমনভাবে হাঁটে যেন মনে হয় সে মাতাল।
১,৫৪৫.
Complete the sentence:
Hardly had he checked into the hotel when ___________________________
  1. he receives an urgent phone call.
  2. he received an urgent phone call.
  3. he had received an urgent phone call.
  4. he would receive an urgent phone call.
ব্যাখ্যা

• Hardly এর ব্যবহার: 
- Hardly অর্থ সবেমাত্র। 
- Hardly + past perfect tense- এরূপে ব্যবহৃত হয়। 
- Structure: Hardly had + subject + verb (past participle) + Object + when + Subject + verb (past) + Object. 
- এভাবে একই অর্থে scarcely had ....... when/before এরূপে ব্যবহৃত হয়।

Complete Sentence - Hardly had he checked into the hotel when he received an urgent phone call.

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

১,৫৪৬.
Swimming in the ocean is a very exciting activity. Here 'swimming' is a -
  1. Transitive verb
  2. Finite verb
  3. Non-finite verb
  4. Causative verb
ব্যাখ্যা
• Swimming in the ocean is a very exciting activity. Here 'swimming' is a - non -finite verb.

• Non-finite verb: 
- A non-finite verb is a verb form that does not show tense.
- Most non-finite verbs found in English are infinitives, participles, and gerunds.
- যে verb দ্বারা sentence এর বক্তব্য শেষ হয়না ও কোন Subject এর person ও number দ্বারা যার রূপ নির্ণয় করা যায় না তাকে Non finite verb বলে। 

• Swimming in the ocean is a very exciting activity.
- এই sentence এ 'swimming' হচ্ছে subject হিসেবে Gerund.
- তাই, এটি Non-finite verb.
- এটি দ্বারা কোনো action বুঝাচ্ছে না।

Finite verb: 
- A finite verb is a verb that has a subject and shows tense.
- Finite verbs are not gerunds, infinitives or participles, which are classified as non-finite verbs.
- Tense এর গঠন অনুসারে যে verb বসে, সেটিই Finite Verb.

Source: Cambridge Dictionary.
১,৫৪৭.
What kind of parts of speech is the word 'Harrowing'?
  1. ক) Noun
  2. খ) Adjective
  3. গ) Verb
  4. ঘ) Adverb
ব্যাখ্যা
♦ Harrowing (adjective)
English Meaning: Making you feel very upset because you are very shocked or frightened. // Extremely Painful. 
Bangla Meaning: মর্মভেদী, চরম দূর্দশাপূর্ণ।

Synonyms: Distressing (কষ্টদায়ক), Dreadful (ভয়ংকর), Upsetting (বিপর্যস্ত), Painful (বেদনাদায়ক), Awful (আতঙ্কজনক)। 
Antonyms: Pleasant (আনন্দদায়ক), Calming (শান্ত), Sweet (সুমিষ্ট,প্রশান্তিকর), Aesthetic (নান্দনিক), Soothing (প্রশান্তিদায়ক, শীতল)।  
 
Other Forms:
- Harrowingness (Noun)

Example Sentence: 
1. They returned a few months later with harrowing news of an attack at sea by pirates.
2. Stephanie reveals the near-tragic personal story that compelled her into this harrowing career. 

Source: Live MCQ Lecture.
১,৫৪৮.
Which of them is a collective noun?
  1. ক) Navy
  2. খ) Robbery
  3. গ) Gold
  4. ঘ) Flower
ব্যাখ্যা
♦ Collective noun: 
- যে সকল noun দ্বারা এক জাতীয় ব্যক্তি বা বস্তুর সমষ্টিকে বোঝায় তাকে তাদেরকে Collective noun বলে। 
- A collective noun is a noun that refers to a group (of people, animals, things, etc.)
- Example: flock, cavalry, crowd, gang, infantry, navy, audience etc.

• প্রশ্নে উল্লেখিত বাকি অপশন গুলো হলো:
- flower: common noun
- gold: materiel noun
- robbery: abstract noun
১,৫৪৯.
Which of the following is an example of possessive adjective?
  1. ক) Mine
  2. খ) My
  3. গ) Ours
  4. ঘ) Yours
ব্যাখ্যা
♦ Possessive adjective:
- A possessive adjective indicates possession or ownership.
- It suggests the belongingness of something to someone.

My, Our, His, Her, Their, Your এসব হলো possessive pronoun এর উদাহরণ।
- কিন্তু এই শব্দ গুলোর পরে যখন noun বসে তখন এরা Possessive adjective রূপে ব্যবহৃত হয়।
- এই শব্দ গুলো সবসময় noun এর আগে বসে তাই এরা adjective রূপে বিবেচিত।

• উল্লেখ্য যে,
- Possessive pronoun হিসেবে যখন এরা ব্যবহৃত হয় তখন এদের পরে noun প্রয়োজন হয় না।
- কিন্তু Possessive adjective এর পরে noun প্রয়োজন হয়।

• Some of the most used possessive adjectives are my, his, her, our, their, your.
- এই শব্দ গুলো সবসময় noun এর আগে বসে তাই এরা adjective রূপে বিবেচিত।
- Possessive pronoun হিসেবে যখন এরা ব্যবহৃত হয় তখন এদের পরে noun প্রয়োজন হয় না।
- কিন্তু Possessive adjective এর পরে noun প্রয়োজন হয়।
১,৫৫০.
I have read ____ Shakespeare's Macbeth.
  1. a
  2. an
  3. the
  4. No article
ব্যাখ্যা

• Complete sentence: I have read Shakespeare's Macbeth.
- Bangla meaning: আমি শেক্সপিয়ারের ম্যাকবেথ পড়েছি।

• ​Article এর নিয়মানুযায়ী,
- লেখকের নাম যদি তার রচিত সাহিত্যকর্ম বুঝাতে ব্যবহৃত হয়, তাহলে এর পূর্বে কোনো article বসে না।
- আবার গ্রন্থের নামের পূর্বে লেখকের নাম থাকলে তার পূর্বে কোনো article বসে না।

- প্রদত্ত প্রশ্নে গ্রন্থের (Macbeth) নামের পূর্বে লেখকের নাম Shakespeare আছে, তাই এর পূর্বে কোনো article বসবে না।

• More examples:
- She reads Nazrul's Agnibina.
- I have read Rabindranath.

১,৫৫১.
He needs _________ flour for the cake.
  1. a some
  2. a little
  3. a few
  4. fewer
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - a little.
Complete Sentence: He needs a little flour for the cake.

• little, a little, a few, few এর ব্যবহার: 
- এগুলো হচ্ছে quantifier determiners.
- এগুলো দ্বারা কোনো কিছুর পরিমান, সংখ্যা এগুলোকে নির্দেশ করা হয়।
- Little, a little বসে uncountable noun এর ক্ষেত্রে এবং a few, few বসে countable noun এর ক্ষেত্রে।
- Little এবং few, negative অর্থে ব্যবহৃত quantifier determiners, যাদের অর্থ অল্প সংখ্যক বা নেই বললেই চলে। 

অর্থাৎ,
• A few + Countable Noun হয়।
• A little + Uncountable noun হয়।
• Some + Countable Noun এবং Uncountable noun উভয়ই হয়।

• sugar যেহেতু uncountable noun সুতরাং এর পূর্বে determiner হিসেবে a little বসবে।
১,৫৫২.
The job ad said they wanted proficiency ____ Mathematics and English.
  1. over
  2. in
  3. with
  4. at
ব্যাখ্যা

• Complete sentence: The job ad said they wanted proficiency in mathematics and English.
- Bangla meaning: চাকরির বিজ্ঞাপনে বলা হয়েছিল যে তারা গণিত এবং ইংরেজিতে দক্ষতা চায়।

• Proficiency in (a subject/skill)
- English Meaning: a high standard of skill in a particular job or knowledge of a particular subject; great skill, ability, and experience.
- Bangla Meaning: ব্যুৎপত্তি; দক্ষতা; কুশলতা; নিপুণতা।

- ইংরেজিতে proficiency শব্দের সঙ্গে সাধারণত preposition 'in' ব্যবহৃত হয় যখন কোনো বিষয়ে দক্ষতা বা পারদর্শিতা বোঝানো হয়।
- এটি একটি স্ট্যান্ডার্ড collocation: (যেমন: proficiency in English, proficiency in computer skills).

অন্যদিকে,
• Proficiency with (অপ্রচলিত) - কোনো কিছুতে দক্ষতা অর্জন।
- সাধারণত tools/instruments এর সাথে ব্যবহৃত হয় (কম প্রচলিত).
- যেমন: He spent days just gaining a proficiency with the typewriter.

• Proficiency at (অপ্রচলিত)
- at → "good at" বা "skilled at" ব্যবহৃত হতে পারে (যেমন: good at mathematics), কিন্তু subject এর ক্ষেত্রে "proficiency at" সাধারণত ব্যবহৃত হয় না।

Source:
1. Cambridge Dictionary.
2. Longman Dictionary.

১,৫৫৩.
Which kind of parts of speech is the word 'Itinerary'?
  1. Noun
  2. Verb
  3. Adjective
  4. Adverb
ব্যাখ্যা
♦ Itinerary (noun)
English Meaning: A detailed plan or route of a trip.
Bangla Meaning: (plural itineraries) [countable noun] ভ্রমণের পরিকল্পনা, বৃত্তান্ত বা লেখাপ্রমাণ; পথবৃত্তান্ত; পথপঞ্জি; গমনপথ।

Synonyms: Journey (ভ্রমণ), Route (পথ; গমনপথ), Schedule (সময়সূচি; সময়তালিকা), Guide (নির্দেশনা), Path (পথ, রাস্তা)। 
Antonyms: Disorganization (গোলযোগ), Disorder(গোলযোগ), Muddle (গোলমাল), Disarrangement (বিশৃংখলা), Indiscipline (অনিয়ম)। 

Other Forms: Itinerant [আইটিনারান্‌ট্‌] (adjective) স্থান থেকে স্থানান্তরে ভ্রমণশীল; পরিভ্রমী; আটমান; পর্যটনশীল: itinerant workers

Example Sentence: 
1. We planned our itinerary several weeks before the trip.
2. Choosing the right cruise line and cruise itinerary can be somewhat of a challenge.

Source: Live MCQ Lecture.
১,৫৫৪.
He worked instead of _____.
  1. ক) Played
  2. খ) Play
  3. গ) Playing
  4. ঘ) Had played
ব্যাখ্যা
পর পর দুটি verb থাকলে শেষের verb টির সাথে ing/ to+verb/participle হয়। উপরের বাক্যটির formation অনুযায়ী verb+ing হয়েছে।
১,৫৫৫.
Had he wanted, they __________ him.
Fill in the gap with the right form of the verb
  1. ক) would help
  2. খ) should help
  3. গ) would have helped
  4. ঘ) helped
ব্যাখ্যা
- Subordinate clause এ had + sub + verb এর past participle থাকলে principal clause টি perfect conditional হয়। 
- অর্থাৎ Principal clause এ subject + would have/could have/might have + verb এর past participle হয়। 
Example: 
- Had I seen him, I would have given him the news. 
- Had I possessed a vast property, I would have established a college. 

তাই Complete sentence টি হবে: Had he wanted, they would have helped him. 

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain. 
১,৫৫৬.
This is the house _____ I want to buy.
  1. ক) whom
  2. খ) who
  3. গ) which
  4. ঘ) whose
ব্যাখ্যা

- Antecedent ব্যক্তিবাচক হলে connective হিসেবে সাধারণত who বসে।
- আবার antecedent বস্তুবাচক হলে Relative Pronoun/Connective হিসেবে which/that বসে।
- বাক্যটিতে house একটি বস্তুবাচক noun বিদায় শূন্য স্থানটিতে which বসবে।

১,৫৫৭.
Which of the following is a masculine gender?
  1. Beau
  2. Dam
  3. Siren
  4. Belle
ব্যাখ্যা
• অপশনে উল্লিখিত শব্দগুলোর মধ্যে -

• Beau: [Masculine gender]
English meaning: a boyfriend, A man who escorts or pays attentions to a lady, a lover.
Bangla meaning: যে ব্যক্তি মহিলাদের প্রতি বিশেষভাবে আসক্ত।
Feminine gender: Belle.

•  Dam [Feminine gender]
English Meaning: An elderly or mature woman; the title given to a woman with the rank of Knight Commander or holder of the Grand Cross in the Orders of Chivalry.
Bangla Meaning: (চতুষ্পদ জন্তুর) মা বা পশুদের জননী/সম্রাজ্ঞী।
- এর masculine gender: Sire - কোনো পশুর জনক।

Siren (noun) [Feminine gender] [Neuter gender]
(১) (গ্রিকপুরাণ) ডানাবিশিষ্ট নারী, এদের গান নাবিকদের মুগ্ধ করে তাদের বিনাশসাধন করত; (এর থেকে) মোহিনী নারী। (Feminine gender) 
(২) সতর্কবার্তা ও সংকেত প্রেরণের জন্য জাহাজের বাঁশি; তীব্র, উঁচু, প্রলম্বিত সতর্ক ধ্বনি; এই ধ্বনি সৃষ্টিকারী যন্ত্র; সাইরেন: an air-raid siren. 

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
১,৫৫৮.
The talented chef meticulously prepared an elaborate five-course meal. Here, the verb 'prepared' is a/an -
  1. Perfect participle
  2. Transitive
  3. Non-finite
  4. Linking
ব্যাখ্যা
• The talented chef meticulously prepared an elaborate five-course meal. Here, the verb 'prepared' is a Transitive verb.
- এই বাক্যে prepared হচ্ছে verb এবং এর direct object হচ্ছে five-course meal.
- আর - যে verb এর object আছে তাকে transitive verb বলে৷

• Transitive verb
- Transitive verbs এর সাধারণ Structure  হচ্ছে : subject + verb + object
- Object সর্বদাই Noun অথবা Pronoun হয়।
- তাই বাক্যে verb এর পরে Noun অথবা Pronoun থাকলে verb টি সাধারণত transitive verb হবে।
- আবার intransitive verb এর শেষে preposition + object যুক্ত করেও তাকে transitive verb এ পরিণত করা যায়।

• কিছু Transitive verb এ object এর পাশাপাশি Complement থাকে এবং Complement গুলো object কে Describe করে।
- এই ধরনের Complement কে  Objective Complement বলে।
১,৫৫৯.
The weary traveler sought a peaceful place to repose ____ the sandy beach.
  1. with
  2. in
  3. on
  4. to
ব্যাখ্যা
Repose on: 
English Meaning - To rest or lie. 
Bangla Meaning - বিশ্রাম; ঘুম।
- বিশ্রাম বা ঘুমানো অর্থে Repose এর পর 'on' preposition ব্যবহৃত হয়। 

Examples:
- The cat loves to repose on the sunny windowsill during the afternoon.
- The weary traveler sought a peaceful place to repose on the sandy beach.

এছাড়াও, 
Repose something in something/somebody: (আনুষ্ঠানিক) বিশ্বাস /আস্থা স্থাপন করা।
Example - Don’t repose too much confidence in that man/his honesty. 

Source: 
1. Cambridge Dictionary. 
2. Accessible Dictionary by Bangla Academy. 
১,৫৬০.
We drove ____ the palace for two hours ____ turned north before we reached it.
  1. on, to
  2. towards, but
  3. to, and
  4. in, and
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - towards, but.

• Drive towards: নির্দিষ্ট কোনো দিকে গাড়ি চালালে Drive towards হয়.
- তারা রাজপ্রাসাদের এর দিকে দুইঘন্টা যাবত গাড়ি চালাচ্ছিল কিন্তু সেখানে পৌঁছানোর পূর্বেই উত্তর ও মোড় নিয়েছে তাই but বসেছে।

Complete sentence: We drove towards the palace for two hours but turned north before we reached it.
- আমরা দুই ঘন্টার জন্য রাজপ্রাসাদের দিকে ড্রাইভ করেছিলাম কিন্তু পৌঁছানোর আগেই উত্তরে মোড় নিলাম।
১,৫৬১.
Fill in the blank : Tourists ____ their reservations well in advance if they want to fly to Cox's Bazar.
  1. ক) better to had get
  2. খ) had better to get
  3. গ) had better got
  4. ঘ) had better get
ব্যাখ্যা
এখানে had better get বসবে।
কেননা, এর পরে verb এর base form বসে। অন্য Option গুলোর পর verb এর base form এর সঠিক প্রয়োগ হয় না।
১,৫৬২.
If he were here, he _____ help us.
  1. can
  2. would
  3. should be
  4. must to
ব্যাখ্যা
• If Clause টি Past Tense এ থাকলে Principle Clause এ subject এরপর Would বসে।
- এটি ব্যবহৃত হয় বর্তমান বা ভবিষ্যতের কাল্পনিক / অসম্ভব / অবাস্তব অবস্থার জন্য।
- যাকে Second Conditional Sentence বলা হয়।

Structure: If + Subject + Past Simple + Subject + would + base verb.

Correct answer: If he were here, he would help us.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
১,৫৬৩.
An intensive search was conducted by the detective to locate those criminals, who ______.
  1. had escaped
  2. have had escaped
  3. are escaping
  4. have been escaping
ব্যাখ্যা

→ (20th BCS Preli)
• Complete Sentence: An intensive search was conducted by the detective to locate those criminals who had escaped.

- Bangla: যেসকল ক্রিমিনালরা পালিয়েছিল তাদেরকে চিহ্নিত করতে গোয়েন্দাদের দ্বারা একটি চিরুনি অভিযান পরিচালিত হয়েছিল।

• ক্রিমিনালদের পালানোর ঘটনাটি বেশি অতীতের এবং চিরুনি অভিযান পরিচালনা ঘটনাটি ক্রিমিনাল পালানোর পরের ঘটনা যা নিকট অতীতের।
- অতীত কালে দুটি কাজ সম্পূর্ণ হলে যে কাজটি আগে হয় সেটির past perfect tense হয় এবং যে কাজটি পরে হয় সেটির past indefinite tense হয়।
- অর্থাৎ Past Perfect Tense অতীতে সম্পন্ন হওয়া কোনো কাজ বা ঘটনা বোঝাতে ব্যবহৃত হয়, বিশেষ করে যখন তা অন্য কোনো ঘটনার পূর্বে ঘটেছিল।

• Past Perfect Tense এর structure: Subject + had + Past Participle (V3) + Extension.

- প্রশ্নে An intensive search was conducted, past indefinite tense এ আছে।
- সুতরাং, অপর tense টি past perfect tense -এ, অর্থাৎ, had escaped হবে।

১,৫৬৪.
Which one is not an impersonal verb?
  1. ক) It dews in winter.
  2. খ) It is 10 o’clock.
  3. গ) It sounds good.
  4. ঘ) It has been raining for two days.
ব্যাখ্যা
Impersonal Verb বলতে বুঝায় যে Verb এর Subject কোনো ব্যক্তি/বস্তু/ ধারণা নয়, বরং Subject নেই বিধায় একটা It অর্থবিহীনভাবে Subject হিসেবে ব্যবহার করা হয়।
এখানে (ক), (খ) এবং (ঘ) এর মধ্যে it অর্থবিহীনভাবে ব্যবহৃত হয়েছে।
কেবল (গ)- তে It ‘এটা’ অর্থে ব্যবহৃত হয়েছে। তাই (গ) তে Sounds শব্দটি Impersonal Verb নয়।
১,৫৬৫.
Which underlined word is a adverb?
  1. She will do well in the near future.
  2. The boat is nearing land.
  3. The sunset was drawing near.
  4. I left the box near the door.
ব্যাখ্যা

• The sunset was drawing near. (সূর্যাস্ত ধীরে ধীরে নিকটে আসছিল।)
- Here, the underlined word is - Adverb.

- 'Near' শব্দটি বিভিন্ন parts of speech হিসেবে ব্যবহৃত হতে পারে।
- Near এখানে verb (drawing) কে modify করছে, অর্থাৎ বলছে “কতটা কাছে আসছে” বা “কতটা নিকটে" তার সম্পর্কে ধারণা স্থাপন করছে, তাই এটি Adverb.

• Near (Adverb):
- English Meaning: at, within, or to a short distance or time; almost, nearly, closely.
- Bangla Meaning: কাছে; নিকটে; অদূরে।
- যেমন: The sunset was drawing near.

• অন্যদিকে,
• Near (Adjective):
- English Meaning: located a short distance away.
- Bangla Meaning: নিকটবর্তী; সম্পর্কিত; স্থান বা কালের নিকটবর্তী।
- যেমন: She will do well in the near future. 

• Near (Verb):
- English Meaning: come near to; approach.
- Bangla Meaning: কাছে/কাছাকাছি আসা; নিকটবর্তী হওয়া।
- যেমন: The boat is nearing land.

• Near (Preposition):
- English Meaning: close to.
- Bangla Meaning: কাছে; নিকটে।
- যেমন: I left the box near the door. (Preposition)
- Noun/Noun Phrase (article + noun) এর পূর্বে Preposition বসে।

Source: Oxford Dictionary, Merriam-Webster Dictionary.

১,৫৬৬.
Which of the following word is plural?
  1. ক) Anybody
  2. খ) Nobody
  3. গ) Each
  4. ঘ) Someone
ব্যাখ্যা
Each যদি Plural Noun/ Pronoun এর পরে বসে, তাহলে এটা Plural হিসেবেই ব্যবহৃত হয়।
যেমন- They each have got a prize.
অন্যগুলো সব সময় Singular হিসেবে ব্যবহৃত হয়।

তাই সঠিক উত্তর হবে গ) Each

=================
ক)
Anybody - singular হিসেবে ব্যবহৃত হয়। (usually used with a negative or a question)
Meaning: any person; anyone (যে কেউ)
এর plural form - Anybodies

খ)
Nobody - singular হিসেবে ব্যবহৃত হয়। 
Meaning: not a single person, or not a single member of a particular group or set. (কেউ না; কাউকে না)
এর plural form - nobodies.

গ)
Each
» According to Accessible Dictionary by Bangla Academy:
- every thing, person, etc. in a group of two or more, considered separately:
- প্রত্যেক (আলাদাভাবে); (বিশেষত singular countable noun-এর পূর্বে): Each boy was given a book.
- All ও both-এর ন্যায় সমন্বিত প্রয়োগ: They each want to buy a book.

অর্থাৎ, Each যদি Plural Noun/ Pronoun এর পরে বসে, তাহলে এটা Plural হিসেবেই ব্যবহৃত হয়।

» According to Cambridge Dictionary:
We use each to refer to the individual things or persons in a group of two or more:
- We spent five days on the coast and each day we swam in the ocean. (determiner)
- There were four rooms, each with wonderful views of the garden. (pronoun)

» According to Longman Dictionary:
• Each is used before a singular noun with a singular verb:
Each item was thoroughly checked.
• Each can also be used before ‘of’ and a plural noun. The verb should still be singular:
Each of these people has some useful talent or experience.

ঘ)
Someone
- used to refer to a single person when you do not know who they are or when it is not important who they are
- কেউ; (কেউ একজন)
১,৫৬৭.
The word 'Lethargic' is a/an-
  1. Verb
  2. Noun
  3. Adjective
  4. Adverb
ব্যাখ্যা
♦ Lethargic (adjective)

♦ English Meaning: Lacking in energy; feeling unwilling or unable to do anything.
Bangla Meaning: অস্বাভাবিকভাবে নিদ্রালু; জড়িমাগ্রস্ত; অলস; নিশ্চেষ্ট।

♦ Synonyms: Inert (জড়; অচেতন), Lazy (অলস, শ্রমবিমুখ), Indolent (নিশ্চেষ্ট), Unenergetic (শক্তিহীন), Sluggish(অলস)। 
Antonyms: Vigorous (বলিষ্ঠ; তেজস্বী; বলবান), Energetic (কর্মশক্তিসম্পন্ন; উদ্যমী), Animated (সজীব), Robust(শক্তসমর্থ), Industrious (পরিশ্রমী)।

♦ Other Forms: 
- Lethargy [লেথাজি] (noun) [uncountable noun] আলস্য; তন্দ্রা; অস্বাভাবিক দীর্ঘ নিদ্রা; নিশ্চেষ্টতা; জড়িমা।
- Lethargically (adverb)

♦ Example Sentence: 
1. All of us were suffering from headaches, feeling nauseated and very lethargic.
2. Bullfrogs became lethargic with the first cold nights.

♦ Source: Live MCQ Lecture.
১,৫৬৮.
Complete the sentence: I dance___________.
  1. ক) terrible
  2. খ) terribler
  3. গ) terribly
  4. ঘ) terribility
ব্যাখ্যা
আলোচ্য শূন্যস্থানে এমন শব্দ বসাতে হবে, যেটা এই বাক্যের Verb, Dance কে Modify করতে পারে। অর্থাৎ, Adverb. 

অপশনে প্রদত্ত শব্দগুলোর মধ্যে, 

terrible= Adjective  (ভয়ানক)
terribler= incorrectly spelled word. 
terribly= Adverb (ভয়ঙ্করভাবে)
terribility= incorrectly spelled word. 

অতএব সঠিক উত্তর হবে: terribly. 

Adverb
এটি  এমন একটি part of speech যা একটি verb, adjective, অন্য আর একটি adverb অথবা পুরো একটি বাক্যকে মডিফাই করতে পারে।
১,৫৬৯.
The person with _____ you should ______ registering your complaint is the manager, but he's unavailable ______the moment.
  1. ক) which, be, for
  2. খ) who, at, for
  3. গ) which, who, at
  4. ঘ) whom, be, at
ব্যাখ্যা
- যাকে, যাদেরকে, যার, যাদের অর্থ বুঝাতে কর্মরূপে Whom ব্যবহৃত হয়। যেমন:
- That is the man (whom) I met in Rajshahi last year. 
- That is the man about whom I told you.
 
তাই প্রথম শূন্যস্থানে, The person with এর পর whom বসবে। 
 
Should এর পর be থাকলে মূল verb এর সাথে ing যোগ হয়। 
যেহেতু মূল verb register এর সাথে ing যোগ হয়েছে, সেহেতু দ্বিতীয় শূন্যস্থানে be বসবে। 
 
at the moment অর্থ এখন (Now)
Example: Sorry, she's not here at the moment.
অতএব, তৃতীয় শূন্যস্থানে at বসবে। 
 
Complete sentence: The person with whom you should be registering your complaint is the manager, but he's unavailable at the moment.
অর্থ: যে ব্যক্তির সাথে আপনার অভিযোগ নথিভুক্ত করা উচিত তিনি হলেন ম্যানেজার, কিন্তু তিনি এই মুহূর্তে নেই৷
১,৫৭০.
She couldn't help but brood ______________ the rejection letter from her dream college.
  1. by
  2. to
  3. of
  4. over
ব্যাখ্যা
Complete Sentence: She couldn't help but brood over the rejection letter from her dream college.

• brood (verb + noun)
English Meaning: to think for a long time about things that make you sad, worried, or angry.

- brood (on/over) কোনো কিছু সম্পর্কে শান্ত ও গভীরভাবে দীর্ঘক্ষণ চিন্তা করা।

- গভীরভাবে দীর্ঘক্ষণ চিন্তা করা বোঝাতে brood এর পর সাধারণত preposition 'on' বা 'over' বসে।

Source: Accessible Dictionary by Bangla Academy.
১,৫৭১.
Which of the following is in plural form?
  1. Bureau
  2. Bureaues
  3. Bureaus
  4. Bureauex
ব্যাখ্যা
• উল্লিখিত অপশনগুলর মধ্যে - Bureau হচ্ছে singular এবং এর সঠিক plural form হচ্ছে Bureaus.
- অপশনে উল্লিখিত Bureaues এবং Bureauex বলে কোনো শব্দ হয় না।

• Bureau (singular)
English Meaning: an office or department for transacting particular business.
Bangla Meaning: সরকারি বা পৌর দফতর/অফিস; ব্যুরো; দফতর।
- Bureau এর মূলত দুইটি plural form হয় - Bureaux or Bureaus.

Source:
1. Merriam-Webster Dictionary.
2. Accessible Dictionary by Bangla Aacdemy.
১,৫৭২.
He thought that he _____ win the competition.
  1. will
  2. would
  3. may
  4. would be
ব্যাখ্যা

• Complete sentence: He thought that he would win the competition.

• Sequence of tense অনুযায়ী,
- Principal clause এর verb টি past tense এ থাকলে subordinate clause এর verb টিও past tense এ হবে।
- সাধারণত, that, which, where, when, how, though, although ইত্যাদি দ্বারা sub-ordinate clause টি শুরু হয়।
• সুতরাং, এখানে সঠিক উত্তর - would.

• Example sentence:
- I thought he would help me with my homework.
- She never thought she would get such a wonderful gift.

১,৫৭৩.
Which is the correct form of the sentence?
  1. He, I, and you is to blame.
  2. I, you, and he are to blame.
  3. I and he and you is to blame.
  4. You, he, and I is to blame.
ব্যাখ্যা
'I, you, and he are to blame.' is the correct form of the sentence. 

• দোষ স্বীকারের ক্ষেত্রে, প্রথমে 1st, তারপর 2nd, তারপর 3rd person বসে। সংক্ষেপে (123- order).
- Incorrect sentence: You, he, and I are to blame.
- Correct sentence: I, you, and he are to blame. 

• Personal pronoun:
- কোন ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে যে pronoun ব্যবহৃত হয় তাকে personal pronoun বলে।
- যেমন: ব্যক্তির নামের পরিবর্তে : I did it. You can do everything. They are students.
- বস্তুর নামের পরিবর্তে: He did it.

• First person, second person, third person-এর pronoun বা noun সব যদি একই বাক্যে ব্যবহৃত হয় তাহলে প্রথমে second person (2) পরে third person (3), এবং অবশেষে first person (1) বসে।
- অর্থাৎ সংক্ষেপে (231- order).
- Incorrect sentence: He, I, and you went there.
- Correct sentence: You, he, and I went there.

- Incorrect sentence: Rahim and you did it.
- Correct sentence: You, and Rahim did it.

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
১,৫৭৪.
It is necessary that everyone ________ the safety rules. 
  1. to follow
  2. following
  3. follow
  4. followed
ব্যাখ্যা

Correct answer: It is necessary that everyone follow the safety rules. 

• Present Subjunctive:
- এটি সাধারণত কোনো প্রস্তাব, সুপারিশ, ইচ্ছা বা প্রয়োজনীয়তা বোঝাতে ব্যবহৃত হয়, যেখানে মূল বাক্যে 'that' এর পরে আসা Verb-এর সবসময় "base form" ব্যবহৃত হয়।
- চাওয়া বা ইচ্ছা প্রকাশ করতে sub-ordinate clause এ verb এর Base form ব্যবহারের রীতিই হলো Present Subjunctive.
- Structure: Subject + verb (any tense) + that + subject + verb এর base form + extension.

• সাধারণত advise, necessary, ask, command, recommend, demand, urge, propose, suggest, insist, prefer, request, require, ইত্যাদি verb গুলো ব্যবহৃত হলে এই নিয়ম প্রযোজ্য হবে।
- এক্ষেত্রে that যুক্ত subordinate clause এ সর্বদাই verb এর Base form হবে এবং Negative এর ক্ষেত্রে base form এর পূর্বে শুধু not বসবে।
- be verb থাকলে শুধু 'be' বসবে।

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

১,৫৭৫.
He didn’t realize that the sun _____ in the east.
  1. rose
  2. is rising
  3. rise
  4. rises
ব্যাখ্যা

• Complete sentence: He didn’t realize that the sun rises in the east.

• Sequence of tense অনুযায়ী,
- Sub-ordinate clause -এ চিরন্তন সত্য (Universal Truth) বা অভ্যাসগত কর্ম (habitual fact) থাকলে Principal clause এর verb টি past tense হলেও subordinate clause এর verb টি present indefinite tense এ হবে।

- "the sun rises in the east." এটি একটি সর্বজনস্বীকৃত সত্য (Universal Truth), তাই এখানে Present Simple Tense (rises) ব্যবহার করতে হবে।
- সুতরাং, শূন্যস্থানে সঠিক উত্তর হবে - rises.

১,৫৭৬.
I'm a bit nervous ___ going somewhere so different.
  1. ক) of
  2. খ) about
  3. গ) in
  4. ঘ) on
ব্যাখ্যা
- সাধারণত কোন Feeling বোঝাতে  Adjective এর পরে  of বসে. যেমন: I'm scared of horror movies. 
- আবার কিছু ক্ষেত্রে Feeling + about ও হয়। যেমন: I am excited about the train journey. 

প্রদত্ত অপশনগুলোর মধ্যে উপযুক্ত উত্তর: about 

Source: British Council website
১,৫৭৭.
Which kind of adjective is 'double' in the following sentence?
I ordered a double cappuccino.
  1. Multiplicative
  2. Ordinal
  3. Cardinal
  4. Demonstrative
ব্যাখ্যা
• I ordered a double cappuccino.
- Here, 'double' is a Multiplicative numeral adjective.

• Adjective:
- যে শব্দ Noun/ Pronoun -এর দোষ গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে Adjective বলে।
- Adjective সর্বদা 'noun/pronoun' -কে modify/qualify করে, তাই Adjective -কে modifying/qualifying word বলে।
- Adjective -এর একটি প্রকারভেদ হলো Numeral Adjective।

• Numeral Adjective:
- Numeral Adjective দ্বারা noun/pronoun -এর সংখ্যা, ক্রম, গুণিতক ইত্যাদি বোঝায়।
- এটি ৩ প্রকার। যথা:
1. Cardinal Numeral: One, Two, Three etc.
2. Ordinal Numeral: first, Second, Third etc.
3. Multiplicative Numeral: Single, Double, Triple etc.

• অন্যদিকে, 
- Demonstrative Adjective
- Demonstrative pronoun যখন noun -এর পূর্বে বসে Adjective -এর কাজ করে তখন তাকে Demonstrative Adjective বলে।
- যেমন: This, that, these, those, such ইত্যাদি।

Source: A passage to the English Language by S M Zakir Hussain.
১,৫৭৮.
Everybody knows that sincerity is ____ key to success.
  1. a
  2. the
  3. x
  4. an
ব্যাখ্যা
♦ The key to something (idiom):
English Meaning - The best or only way to achieve something.
Bangla Meaning - যা কোনো সমস্যা বা রহস্যের জট খুলতে সাহায্য কর।

• 'The key to something' হলো একটি idiom.
- তাই এখানে the বসবে। 
১,৫৭৯.
Fill in the blank:
He is said ______ (be) a genius in his childhood. 
  1. to be 
  2. to have been
  3. being
  4. having been
ব্যাখ্যা

সঠিক উত্তর: খ) to have been.

Complete sentence: He is said to have been a genius in his childhood. 


• একটি reporting structure যেখানে আমরা অন্য কারও বক্তব্য উল্লেখ করি।
- যখন reporting verb (is said) present tense-এ থাকে এবং reported action অতীতের, তখন perfect infinitive (to have + past participle) ব্যবহার করতে হয়।

অন্য অপশনগুলো বিশ্লেষণ:
ক) to be:
- Present tense বোঝায়। কিন্তু ঘটনা past tense–এ ঘটেছে।

গ) being:
- Present participle; এখানে ব্যবহার হয় না।

ঘ) having been:
- এটি participle phrase; is said …–এর সাথে সরাসরি ব্যবহার হয় না।

১,৫৮০.
Change the gender of ‘male’-
  1. ক) Woman
  2. খ) Lady
  3. গ) Males
  4. ঘ) Female
ব্যাখ্যা

Male হলো Masculine Gender।
Male শব্দটির পূর্বে prefix যুক্ত করে Female বানানো হয়েছে। আর বিপরীতে Woman, Lady হলো Feminine Gender।
আর Males শব্দটি দিয়ে বিপরীত লিঙ্গ বুঝায় না বরং এটি দিয়ে Masculine Gender এর plural বুঝায়।

১,৫৮১.
They worried that the scandal would seriously detract _________ her chances for reelection.
  1. from
  2. on
  3. of
  4. No preposition
ব্যাখ্যা
• Detract from something:
Meaning: to make something seem less valuable or less deserving of admiration than it really is.
Bangla meaning: হরণ করা; (গুণ) খর্ব করা; মানহানি বা কুৎসা করা।

Complete sentence: They worried that the scandal would seriously detract from her chances for reelection.

• Appropriate preposition এর ক্ষেত্রে,
- Detract এর সাথে 'হরণ করা' অর্থ বুঝাতে from বসে।
- এই বাক্যটির ক্ষেত্রে from বসালে বাক্যটির অর্থ পরিপূর্ণ হয়।
- তাই এই বাক্যে preposition হিসেবে from বসবে।
১,৫৮২.
You may enter the hall, ___________  that you show your ID card.
  1. provided 
  2. exclude
  3. regarding 
  4. include
ব্যাখ্যা

Provided/ provided that/ providing that (যদি):
- English meaning: Provided (that)… used to say what must happen or be done to make it possible for something else to happen.
- "Provided that" means "on the condition that" or "only if".
- এই শর্তে (যে); এই শর্তে (যদি) অর্থে conjunction হিসেবে providing that ব্যবহৃত হয়।

- প্রদত্ত বাক্যে বলা হয়েছে যে, তুমি হলের ভেতরে প্রবেশ করতে পারো, শর্ত এই যে তুমি তোমার পরিচয়পত্র দেখাবে।
- তাই শূন্যস্থানে সঠিক উত্তর হবে - provided.

Other options,
- exclude - বাধা দেওয়া।
- regarding - সম্পর্কে; বিষয়ে।
- include - অন্তর্ভুক্ত/অন্তর্গত/অন্তর্বর্তী করা।

• এই বাক্যটির অর্থানুযায়ী, অন্য অপশন গুলোর ব্যবহার সঠিক নয়।

Source: Cambridge Dictionary and Accessible Dictionary by Bangla Academy.

১,৫৮৩.
_____ amazing songs haunted me for a long time.
  1. ক) This
  2. খ) Those
  3. গ) Though
  4. ঘ) Thus
ব্যাখ্যা
• এই বাক্যের noun (songs) plural form এ রয়েছে বিধায় এর পূর্বে একটি plural determiner বসবে।

• অপশঙ্গুলোর মধ্যে 
- This - এই; এটা। - singular হিসেবে ব্যবহৃত হয়।
- Those (ওইগুলো) - হচ্ছে this এর plural form.
- Thus (adverb) - এইভাবে; সুতরাং। এটি determiner নয়।
- Though (conjunction) - যদিও; যদ্যপি। এটিও determiner নয়।
- অপশনে একমাত্র Those (ওইগুলো) হচ্ছে plural determiner.
- Complete Sentence: Theoe amazing songs haunted me for a long time.

১,৫৮৪.
If you wanted, I _____ help you.
  1. should
  2. would
  3. might
  4. must
ব্যাখ্যা
If Clause টি Past Tense এ থাকলে Principle Clause এ subject এরপর Would বসে।
- এটি ব্যবহৃত হয় বর্তমান বা ভবিষ্যতের কাল্পনিক / অসম্ভব / অবাস্তব অবস্থার জন্য।
- যাকে Second Conditional Sentence বলা হয়।
 
Structure: If + Subject + Past Simple + Subject + would + base verb.

Correct answer: If you wanted, I would help you.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
১,৫৮৫.
It is expected that Mr. Khan will father a plan to accomplish the assignment. Here the underlined word is a _____.
  1. Adverb
  2. Noun
  3. Verb
  4. Adjective
ব্যাখ্যা

Father শব্দটি verb এবং noun উভয় অর্থে ব্যবহৃত হতে পারে ৷ প্রদত্ত বাক্যে father শব্দটি verb হিসেবে ব্যবহৃত হয়েছে ৷ সুতরাং, এখানে verb হিসেবে father এর অর্থ দাঁড়াচ্ছে কোন ধারণা বা পরিকল্পনা প্রণয়ন করা ৷

Father(N) - A male parent/ a priest
Example - Mr. Islam is my father.
Father ( V) - To Cause a pregnancy resulting in the birth of (a child), to generate/beget something.
Example - Mr. Islam has fathered three children. Einstein has fathered the theory of relativity.

১,৫৮৬.
I know that he is telling the truth. The underlined part is
  1. Noun clause
  2. Adverb clause
  3. Adjective clause
  4. None
ব্যাখ্যা

I know that he is telling the truth. The underlined part is a/an - Noun clause. 
- এখানে "that he is telling the truth" অংশটি 'know' verb -এর object হিসেবে কাজ করছে।

• Noun clause:
- যে সব subordinate- clause noun এর কাজ করে থাকে অর্থাৎ, subject, object, compliment, বা case in apposition- এর কাজ করে থাকে তাদেরকে বলে noun clause.
- Noun clauses are used when a single word isn't enough.

• একটি বাক্যের যেসব স্থানে Noun clause  বসতে পারে -

1. Verb এর subject হিসেবে। 
Example: That he has much money is known to all.

2. Verb এর object হিসেবে।
Example: I know that he has done it.

3. Verb এর complement হিসেবে।
Example: This is what I said.

4. Preposition এর object হিসেবে;
Example: I cannot understand the meaning of what he said.

5. Noun/ pronoun - এর apposition হিসেবে।
Example: The fact that he is a thief is clear to all.

Source:
- A Passage to the English Language, S.M. Zakir Hussain.
- Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain.

১,৫৮৭.
What type of noun is the word 'wisdom' is?
  1. ক) Collective
  2. খ) Abstract
  3. গ) Common
  4. ঘ) Material
ব্যাখ্যা
যে সকল noun এর বাহ্যিক অস্তিত্ব নেই অর্থাৎ ইন্দ্রিয়ের সাহায্যে উপলব্ধি করা যায়না তাদের abstract noun বলে।
Example: infancy, goodness, whiteness, wisdom, death, poverty, music, grammar, hatred etc.
১,৫৮৮.
She went mad after the death of her mother. Here the underlined part is -
  1. Adjective
  2. Adverb
  3. Noun
  4. Preposition
ব্যাখ্যা
• She went mad after the death of her mother. Here the underlined part is - preposition.

- এই বাক্যে 'after' হচ্ছে preposition.
- যে Word কোন Noun বা Pronoun এর পূর্বে বসে Sentence এর অন্য কোন Word এর সাথে সম্পর্ক স্থাপন করে তাকে Preposition বলে।
- এখানে after শব্দটি 'the death of her mother' - noun phrase এর পূর্বে বসে Sentence এর অন্যান্য Word এর সাথে সম্পর্ক স্থাপন করেছে তাই এটি Preposition.
১,৫৮৯.
The word 'Flattery' is-
  1. Noun
  2. Adjective
  3. Adverb
  4. Verb
ব্যাখ্যা

• The word 'Flattery' is- Noun.

• Flattery (Noun) [plural - flatteries]
- English Meaning: insincere or excessive praise.
- Bangla Meaning: স্তাবকতা; চাটু; তোষামোদ; স্তুতিবাক্য; স্তোকবাক্য; মিষ্টি কথা।

- Example: She uses the art of flattery to her advantage.

• Other forms:
- flatter (verb) - চাটূক্তি/ চাটুবাদ করা, স্তাবকতা/ তোষামোদ করা; ফোলানো।
- flatterer (noun) - স্তাবক; চাটুকার; মোসাহেব; চাটুবাদী।

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

১,৫৯০.
Identify the determiner in the following sentence - “The rest of the boys were interested to go Cox's Bazar.” 
  1. ক) The rest of 
  2. খ) were
  3. গ) to
  4. ঘ) interested
ব্যাখ্যা
Determiner এর প্রধান কাজ Noun/Pronoun-কে Determine করা।
Noun/Pronoun এর নির্দিষ্টতা-অনির্দিষ্টতা বুঝাতে এটি ব্যবহার হয়।

The rest of - অবশিষ্ট।
প্রদত্ত বাক্যে determiner হিসেবে The rest of ব্যবহৃত হয়েছে যা the people কে determine করছে।
এটি Countable/uncountable উভয় প্রকার noun এর পূর্বেই বসতে পারে।
১,৫৯১.
Solving math problems is his passion. Here, the word "Solving" is a/an-
  1. Gerund
  2. Participle
  3. Infinitive 
  4. Adjective
ব্যাখ্যা

Correct answer: Gerund.
- প্রদত্ত বাক্যে 'Solving' Verb- এর Subject হিসেবে বসে Noun- এর কাজ করছে তাই এটি Gerund.

Gerund:
- Verb এর সাথে "ing" যোগ হয়ে noun এর কাজ করে অর্থাৎ verb ও noun এর কাজ করে, তাকে Gerund বলে।
- এটা Verb এর সাথে ing যুক্ত হয়ে তৈরি হলেও কাজ করে Noun এর মত।
- সুতরাং 'ing' যুক্ত verb-form যখন কোন Sentence এর Subject/Object বা কোন Preposition এর Object অথবা verb এর Complement রুপে ব্যবহৃত হয়,তখন 'ing' যুক্ত verb-form টিকে Gerund বলে।
- তাই, প্রদত্ত বাক্যে 'Solving' একটি Gerund.

• Functions of the Gerund:
1. As a subject of a verb: Solving math problems is his passion.
2. As an object of a verb: I enjoy reading novels.
3. As an object of a preposition: She is fond of singing.
4. As a complement of a verb: Seeing is believing.
5. As absolutely (part of a compound noun): We need a new walking stick.

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

১,৫৯২.
What kind of part of speech is 'Tenet'?
  1. Adjective
  2. Verb
  3. Noun
  4. Adverb
ব্যাখ্যা
⇒ Tenet (Noun):
English Meaning: One of the principles or beliefs that a theory or larger set of beliefs is based on.
Bangla Meaning: মতবাদ, বিশ্বাস।

Synonyms: Principle (মূলনীতি), Doctrine (মতবাদ), Belief (বিশ্বাস), Creed (মাযহাব), Dogma (মতবাদ)। 
Antonyms: Disbelief (অবিশ্বাস), Doubt (সন্দেহ), Skepticism (সংশয়বাদিতা), Agnosticism (অজ্ঞেয়বাদ), Unbelief (অবিশ্বাস)।  

Example Sentence: 
1. One of the basic/central tenets of Christianity is to believe in loving others. 
2. One of the main tenets of the marketing concept is that customers are usually happy to pay a little more for something that works well for them.

Source; Live MCQ Lecture.
১,৫৯৩.
My parents lent the money______ I couldn't have afforded the marriage.
  1. ক) Otherwise
  2. খ) but
  3. গ) and
  4. ঘ) if
ব্যাখ্যা
সঠিক উত্তর : Otherwise.

- কোন জিনিস না হলে বা কোন  ঘটনা না ঘটলে তার ফল কী হত- এমন আশঙ্কা প্রকাশ করতে Otherwise ব্যবহৃত হয়।

- অতএব, পুরো বাক্যটির অর্থ হবে, “My parents lent the money Otherwise, I couldn't have afforded the marriage.” অর্থাৎ, আমার বাবা মা টাকা ধার দিয়েছিল বিধায়ই আমি বিয়ে টা করতে পেরেছি, অন্যথায় সম্ভব ছিল না। 
১,৫৯৪.
Which kind of parts of speech is 'Opprobrium'?
  1. Noun
  2. Adjective
  3. Verb
  4. Adverb
ব্যাখ্যা
• Opprobrium (Noun)

English Meaning: Severe criticism and blame.
Bangla Meaning: চরম অপমান, নিন্দা, কলঙ্ক। 

Synonyms: Disgrace (লজ্জাস্কর), Shame, infamy (কুখ্যাত, নিন্দনীয়) Reproach (তিরষ্কার), Scandal (কলঙ্ক)।
Antonyms: Honor(সম্মানজনক), Respect, Glory (গৌরব), Pride (আত্মতৃপ্তি), Esteem (সম্মান, আত্মমর্যাদা), Credit (কৃতিত্ব)। 

Other Forms: Opprobrious (Adjective). 

Example Sentence: 
1. International opprobrium has been heaped on the country following its attack on its neighbors.
2. The plan flopped in the face of opprobrium from fans and national governments.

Source: Live MCQ Lecture.
১,৫৯৫.
There seem to be ______ tourists around this year in Cox's bazar.
  1. ক) less
  2. খ) few
  3. গ) fewer
  4. ঘ) least
ব্যাখ্যা
less, few, fewer, least ইত্যাদি হচ্ছে determiner.  
- Determiner হচ্ছে noun/pronoun এর নির্দিষ্টতা, অনির্দিষ্টতা, সংখ্যা বা পরিমাপ নির্দেশক।
- Countable noun এর ক্ষেত্রে few/fewer বসে এবং uncountable noun এর ক্ষেত্রে little/less বসে।
- Fewer এবং less হচ্ছে যথাক্রমে few এবং little এর comparative degree.
- তুলনামূলক কম সংখ্যক অর্থে countable noun এর পূর্বে fewer এবং তুলনামূলক কম পরিমাণ অর্থে uncountable noun এর পূর্বে less বসে। 
- যেহেতু প্রশ্নে উল্লেখিত বাক্যটি তুলনামূলক অর্থ প্রকাশ করছে এবং tourist হচ্ছে countable noun - তাই শূন্যস্থানে সঠিক উত্তর হবে -  fewer.

Complete sentence: There seem to be fewer tourists this year in Cox's bazar.
১,৫৯৬.
Select the sentence in which 'long' is a verb.
  1. He will come before long.
  2. It is a long story.
  3. Boys long for holidays.
  4. I cannot wait long.
ব্যাখ্যা
• উল্লিখিত অপশনগুলোর মধ্যে - Boys long for holidays বাক্যে long verb হিসেবে ব্যবহৃত হয়েছে।

• Long for something/for somebody to do something
English Meaning:  To have a desire for (a thing or an event).
Bangla Meaning: আগ্রহে আকাঙ্ক্ষা করা; ইচ্ছা পোষণ করা।

• অন্য অপশনগুলোর মধ্যে - 
ক) He will come before long - বাক্যে long হচ্ছে noun.
- a long period অর্থে এখানে long noun হয়েছে।
- তাছাড়া preposition এরপর যদি একটি মাত্র শব্দ আসে তবে তা noun হিসেবে বিবেচিত হয়।

খ) It is a long story - বাক্যে long হচ্ছে adjective.
- এখানে long তার পরবর্তি noun word story কে modify করায়, এটি adjective.

ঘ) I cannot wait long - বাক্যে long হচ্ছে adverb.
-  for a long time -অর্থে এখানে long আদ্ভেরব hoyeche.

Source: Accessible Dictionary by Bangla Academy and Oxford Learner's Dictionary.
১,৫৯৭.
The coach made the players ______ extra practice.
  1. do 
  2. to do
  3. doing
  4. done
ব্যাখ্যা

• Causative Verb:
- Subject যখন নিযে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায় তখন এই অর্থে Causative Verb ব্যবহার করা হয়ে থাকে।
- Have, Get, Help, Let, Make ইত্যাদি প্রচলিত Causative Verb.
- Make, Have, Get ইত্যাদি যোগে verb কে Causative Verb এ পরিনত করা হয়।

• Causative Verb হিসেবে Make এর ব্যবহার:
- Make এরপর ব্যক্তি বা বস্তু যাই থাকুক না কেন এরপর verb এর Base form বস।
- কেউকে কোন কিছু করতে বাধ্য করা অথবা Have, Get এর চেয়ে বেশি জোর প্রদান করতে Make ব্যবহার করা হয়ে থাকে।

• Correct Answer: The coach made the players do extra practice.

• More Example:
- She makes her kids brush their teeth before bed.
- My boss makes me stay late at work sometimes.

Source: A Passage To The English Language S. M. Zakir Hussain.

১,৫৯৮.
Identify the part of speech the underlined word belongs to.
Those
boys were real troublemakers.
  1. ক) Determiner
  2. খ) Preposition
  3. গ) Adverb
  4. ঘ) Pronoun
ব্যাখ্যা
The underlined word Those is a determiner which is the plural form of that'.
'Those' is a demonstrative determiner that is used to demonstrate the identity of the thing referenced by the following noun.
For example, Those mangoes are ripe.
As we have to identify which part of speech the word belongs to, we need to know the significance of the parts of speech.
Parts of Speech: A category to which a word is assigned in accordance with its syntactic functions.
In English, the main parts of speech are noun, pronoun, adjective, determiner, verb, adverb, preposition, conjunction, and interjection.​

Here, the word ‘Those’ refers to 'boys'. So, ‘Those’ will be categorized as a determiner.
১,৫৯৯.
What is the noun form of the word 'Whimsical'?
  1. Whimsicallyness
  2. Whimsical
  3. Whimsicality
  4. Whimsically
ব্যাখ্যা
• Whimsical (adjective) 
English Meaning: Unusual and strange in a way that might be funny or annoying.
Bangla Meaning: বাতিকগ্রস্ত; খেয়ালি; অদ্ভুত।

• Other Forms:
- Whimsy, whimsey [ America(n) হুইম্‌জি] (noun); (১) [countable noun] খেয়াল; বাতিক; পাগলামি। (২) [uncountable noun] অদ্ভুত বা অস্বাভাবিক অবস্থা; উদ্ভট মেজাজ বা মানসিকতা; খেয়ালিপনা।
- Whimsically (adverb),
- Whimsicality (noun) [uncountable noun] খেয়ালিপনা; [countable noun] খেয়াল; মরজি।

Example Sentence:
1. The question is whimsical, but perhaps it illustrates something.’
2. She has a whimsical sense of humour.

Source: Live MCQ Lecture.
১,৬০০.
Which of the following sentences uses "water" as a verb?
  1. I always carry a bottle of water with me.
  2. The flowers need water to grow.
  3. After the rain, puddles of water formed on the sidewalk.
  4. The gardener watered the plants.
ব্যাখ্যা
• The gardener watered the plants. (অপশন 'ঘ')
→ This sentence uses "water" as a verb.

অন্যান্য অপশন আলোচনা:

(অপশন 'ক') I always carry a bottle of water with me.
→ This sentence uses "water" as a noun.

(অপশন 'খ') The flowers need water to grow.
→ This sentence uses "water" as a noun.

(অপশন 'গ') After the rain, puddles of water formed on the sidewalk.
→ This sentence uses "water" as a noun and puddles of water = noun phrase.