ব্যাখ্যা
- অর্থাৎ, একটি ক্রিয়া সম্পাদন করা বুঝাচ্ছে।
- অতএব, এটি একটি Verb।
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ১৩৪ / ২০০ · ১৩,৩০১–১৩,৪০০ / ২০,১১০
Would rather: We use would rather or ’d rather to talk about preferring one thing to another. Would rather has two different constructions.
same subject (+ base form):
I’d rather stay at home than go out tonight.
different subject (+ past simple clause):
I’d rather you stayed at home tonight.
Light (noun) - আলো; A room with good natural light.
Light (adjective) - হালকা; The little girl was as light as a feather.
Light (verb) - আলো/ আগুন জ্বালানো; I'll light a fire and you can get warmed up.
Source: Oxford Dictionary
The water was rising fast. Here, 'fast' is - Adverb.
- এখানে fast শব্দটি rising (ক্রিয়া) কে modify করছে, অর্থাৎ দেখাচ্ছে কীভাবে পানি উঠছিল।
- যেহেতু এটি ক্রিয়ার উপর কাজ করছে, তাই এটি adverb.
• Adverb:
- যে word একটি verb, adjective, অন্য adverb বা পুরো বাক্যকে modify করে তাকে adverb বলে।
• Fast: [adverb]
English meaning: quickly.
Bangla meaning: দ্রুত; তাড়াতাড়ি।
Example:
- You'll have to act fast.
- The water was rising fast.
Source: Oxford Dictionary.
• Complete sentence: A good person never makes others feel awkward.
• Causative Verb:
- বাক্যের Subject যে Verb গুলোর সাহায্যে নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায় সেই Verb গুলোকে বলা হয় causative verb.
- Have, Get, Help, Let, Make ইত্যাদি হলো বহুল প্রচলিত causative verb.
- এগুলোর সাহায্যে অনেক verb- কে causative verb -এ পরিণত করা যায়।
• Causative Verb হিসাবে 'Make' -এর ব্যবহার:
- Make এরপরে কোনো ব্যক্তি বা বস্তু (Action doer) থাকলে এরপরে verb -এর base form বসে।
- কাউকে কোনো কিছু করতে বাধ্য করা অর্থে Causative Verb হিসাবে Make ব্যবহার করা হয়।
• Structure: Subject + make (any tense) + action doer + verb -এর base form + ext.
• More examples:
- The supervisor made the team submit the report by Friday.
- The coach made the athletes follow a strict diet plan.
The tyre's flat—the nail has gone right through. Here, 'through' is - Adverb.
- "through" এখানে কোন noun বা pronoun-এর সাথে যুক্ত হচ্ছে না; এটি শুধুই বলছে যে "nail টি ভিতরে চলে গেছে" বা "ভেদ করেছে"। অর্থাৎ, এটি verb-এর সঙ্গে ব্যবহার হয়ে action-এর দিক বা সম্পূর্ণতার ধারণা দিচ্ছে।
- তাই, এখানে “through” adverb হিসেবে কাজ করছে।
• Through: [adverb]
English meaning: from one end or side of something to the other.
Bangla meaning: একপ্রান্ত থেকে অন্য প্রান্ত; শুরু থেকে শেষ; এক পাশ থেকে অন্য পাশ
Example:
- Put the coffee in the filter and let the water run through.
- The tyre's flat—the nail has gone right through.
- The onlookers stood aside to let the paramedics through.
Source: Oxford Dictionary.
• The verb of 'Beauty' is - Beautify.
• Beauty (Noun)
- English Meaning: an excellent or appealing quality.
- Bangla Meaning: সৌন্দর্য।
• Beautify (Verb): to make something beautiful - (সুন্দর করা).
• Other forms:
- Beautiful (Adjective) - সুন্দর।
- Beautifully (Adverb) - সুন্দরভাবে।
- Beautician (Noun) - সৌন্দর্যবিশেষজ্ঞ।
- Beautifying (Present participle).
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
3. Merriam-Webster Dictionary.
• The correct sentence is - A small amount of water is in the bottle.
- A large amount of/ A small amount of এর সাথে সব সময় Uncountable Noun হয় এবং verb হিসেবে Singular verb বসে।
- Structure: A large amount of/ A small amount of + Uncountable Noun + Singular verb.
- প্রদত্ত sentence টিতে A large amount of এরপর water হলো Uncountable Noun এবং verb is হলো Singular.
- তাই নিয়ম অনুসারে প্রদত্ত sentence টি সঠিক।
• উল্লিখিত বাকি অপশনগুলো,
ক) A large quantity of rice are kept in the store.
- ভুল। কারণ, Quantity of rice singular এর সাথে singular verb is ব্যবহার হবে, not are.
- Correct form: A large quantity of rice is kept in the store.
গ) A great deal of work were completed yesterday.
- ভুল। কারণ, Work uncountable singular এর সাথে singular verb was ব্যবহার হবে, not were.
Correct form: A great deal of work was completed yesterday.
ঘ) A small amount of milk are in the fridge.
- ভুল। কারণ, Amount of milk singular এর সাথে singular verb is ব্যবহার হবে, not are.
- Correct form: A small amount of milk is in the fridge.
Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.
Complete sentence: They can't help feeling excited about the trip.
- "Can't help"- পরে সাধারণত gerund (verb + -ing) ব্যবহার হয়।
• Can't help এরপর verb + ing হয়।
Example: He cannot help telling a lie.
Complete sentence: I can't help smoking.
আবার,
Can't but এরপর verb এর base form বসে।
Example: She could not but congratulate him.
Source: Oxford Dictionary & Collins Dictionary.
• Complete sentence: In order to make the room look better, we need to buy some new furniture.
Furniture (Noun)
- English Meaning: Objects that can be moved, such as tables, chairs, and beds, that are put into a house or an office to make it suitable for living or working in.
- Bangla Meaning: আসবাবপত্র।
- Furniture শব্দটি Uncountable Noun.
- এর পূর্বে article বসে না এবং তার Plural form হয় না।
- এর Countable Form হিসেবে a chair, a table ইত্যাদি ব্যবহার করা হয়।
- তাই শূন্যস্থানে সঠিক শব্দ হিসেবে Furniture শব্দটি বসবে।
Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.
• There are two types of qualification—either is acceptable.
- Here, 'either' is a distributive pronoun.
- এই বাক্যে either দুইটির মধ্যে যেকোনো একটি বোঝাচ্ছে (one of the two), তাই এটি Distributive pronoun.
• Distributive pronoun:
- যে সকল pronoun দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর প্রত্যেককে পৃথকভাবে বুঝায় তাদেরকে Distributive Pronoun বলে।
- যেমন: each, every, either, neither, etc.
অন্যদিকে,
• Demonstrative pronoun:
- ব্যক্তি বা বস্তুকে যদি এটি, ওটি, এগুলি, ওগুলি ইত্যাদি শব্দ দ্বারা নির্দেশ করা হয়, তাহলে এই শব্দ গুলোকে বলে demonstrative pronoun.
যেমন: this, that, these, those, etc.
• Indefinite pronoun:
- অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু কে বোঝাতে যে Pronoun ব্যবহৃত হয় সে pronoun কে Indefinite Pronoun বলে।
- যেমন: All, one, none, anyone, some, etc.
• Relative pronoun:
- যে pronoun কোন noun বা pronoun কে নির্দেশ পূর্বক দুটি বাক্যকে যুক্ত করে তাকে relative pronoun বলে।
- যেমন: Who, which, that, what, but, etc.
Source:
1. High School English Grammar and Composition by Wren And Martin.
2. A passage to the English Language by S M Zakir Hussain.
Correct answer: Brunette.
Brunette (noun)
- English meaning: a person having brown hair, usually used of a woman or girl and usually spelled brunette in that use, when used of a man or boy, usually spelled brunet.
- Bangla meaning: ঘন বাদামি বা কালো চুল এবং অপেক্ষাকৃত অগৌর ত্বকবিশিষ্ট ইউরোপীয় নারী; শ্যামা; শ্যামাঙ্গী।
• কতগুলো feminine gender এর কোন masculine form নেই।
- যেমন: Shrew, nurse, virgin, brunette, laundress, blonde, termagant, siren, coquette, flirt, prude etc.
• অন্যদিকে,
খ) Knight- বীর- Masculine gender.
গ) Squire - সম্ভ্রান্ত পুরুষ- Masculine gender.
ঘ) Parson- পাদ্রী- Masculine gender.
- এরা নিত্য পুরুষ বাচক শব্দ অর্থাৎ, এদের স্ত্রীবাচক শব্দ নেই।
Source:
1. Merriam-Webster dictionary.
2. Accessible Dictionary.
3. Cambridge Dictionary.
• Replete (with)
English meaning: filled or well-supplied with something.
Bangla Meaning: (আনুষ্ঠানিক) ভরতি; পরিপূর্ণ।
• অর্থাৎ, পরিপূর্ণ অর্থে এখানে replete এরপর appropriate preposition হিসেবে with বসেছে।
Correct sentence: This car has an engine replete with the latest technology.
Source
1. Oxford Learner's Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
প্রথমত, yet থাকলে Sentence টি negative এবং present perfect tense হয়।
দ্বিতীয়ত, still present continous tense এ auxiliary verb এবং principle verb এর মাঝে বসে।
তৃতীয়ত, উপরোক্ত বাক্যের দ্বিতীয় clause টি প্রথম clause এর কারণ বুঝাচ্ছে, তাই because বসবে।
• Complete sentence: On Pohela Boishakh, there is a festive mood throughout the country.
- Bangla meaning: পহেলা বৈশাখে, সারাদেশে উৎসবের আমেজ বিরাজ করে।
• নির্দিষ্ট দিন/তারিখের পূর্বে preposition 'On' বসে।
- আবার, সারাদেশে বুঝাতে throughout the country ব্যবহৃত হয়।
• Throughout (preposition)
- English Meaning: all the way from one end to the other of: in or to every part of.
- Bangla Meaning: সর্বাংশে; আদ্যোপান্ত।
অন্যদিকে,
- At বসে নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে। যেমন: at 7 O' clock/at dwan, etc.
- Across (preposition(al))
(১) একদিক থেকে অন্যদিকে: across a river, a dam across a river.
(২) ওপারে; ওধারে: The school is across the canal.
(৩) আড়াআড়ি: The little girl stood with her arms across her chest.
- Over (preposition(al)) - প্রতিটি অংশে; He is very popular all over Dhaka.
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
• Singing songs is a sign of joy.
- Here, 'Singing' is- Gerund.
- 'Singing' এখানে বাক্যের Subject হিসেবে বসে noun এর কাজ করছে।
- It tells us what is a sign of joy. (Singing songs)
- 'Singing' এখানে Participle নয়, কারণ এটি noun "songs" -কে modify করছে না।
- "Singing" এর object হলো "songs" (Gerund verb-এর মতো object নিতে পারে), 'Singing songs' একটি Gerundial/noun phrase.
• Gerund:
- Verb -এর সাথে ing যোগ হয়ে যদি noun -এর কাজ করে অর্থাৎ, একই সাথে Verb ও noun -এর কাজ করে, তখন তাকে Gerund বলে।
- সহজে → Gerund = Verb + ing = noun = Verb + noun -এর কাজ করে।
- Gerunds don’t describe action—they act as nouns.
অন্যদিকে,
• Present participle:
- Verb -এর সাথে ing যোগ হয়ে যদি adjective -এর কাজ করে অর্থাৎ, একই সাথে Verb ও adjective -এর কাজ করে, তাহলে তাকে present participle বলে।
- সহজ ভাষায় → present participle হলো Verb + ing = adjective = Verb + adjective কাজ করে।
- Present participle দ্বারা চলমান sense বোঝায়।
- যেমন: The singing bird is beautiful.
- এখানে 'Singing' noun 'bird' -কে modify করছে।
• Infinitive:
- Infinitive হচ্ছে verb এর base form অথবা to + base form.
- যেমন: To sing songs is joyful.
• Verb:
- এখানে Singing কোনো action সম্পন্ন করছে না, বরং একটি বিষয় (subject) হিসেবে কাজ করছে, তাই এটি verb নয়।
Source:
1. High School English Grammar and Composition by Wren And Martin.
2. A Passage to the English Language by S.M. Zakir Hussain.
She trained hard twice a day. Here, 'hard' is - adverb.
- এখানে hard শব্দটি trained (verb)-কে modify করছে। অর্থাৎ, সে কীভাবে প্রশিক্ষণ নিয়েছে—এই প্রশ্নের উত্তর দিচ্ছে।
- How did she train? — Hard.
- যে শব্দ verb-কে modify করে, তাকে adverb বলে।
• hard: [adverb]
English meaning: with great effort; with difficulty.
Bangla meaning: কঠিনভাবে / দুরূহভাবে।
Example:
- He is fighting hard to keep his job.
- She trained hard twice a day.
- Our victory was hard won.
Source: Oxford Dictionary.
• Complete sentence: Have you ever swum in ice-cold water?
• Present perfect tense এর ক্ষেত্রে:
- বাক্যে just, just now, ever, never, always, occasionally, often, already, lately, recently, ইত্যাদি, adverb থাকলে Present perfect tense ব্যবহৃত হয়।
- Present perfect tense -এ verb এর past participle ব্যবহৃত হয়।
• Structure: Subject + has/have + V3+ extension.
- সুতরাং, প্রদত্ত বাক্যটি interrogative হওয়ায় এবং 'Have you ever' থাকায় শূন্যস্থানে verb এর past participle (swum) হবে।
- swim -এর past form হলো- swam এবং past participle form হলো swum.
Source: A Passage To The English Language. S. M. Zakir Hussain.
'Transmit' (প্রেরণ করা/হস্তান্তর করা) হলো একটি Verb. এর Noun হলো Transmittance (প্রেরণ)।
অন্যদিকে,
'Transmit' এর Past tense ও Past participle tense হলো 'Transmitted'.
Transmutation - রূপান্তর।
Transformation - রূপান্তর৷
• The required answer is - To surrender or submit.
• knuckle under (Phrasal verb with knuckle verb)
- English Meaning: The other side is not ready to negotiate, but we won't knuckle under to their demands.
- Bangla Meaning: নতি স্বীকার করা; বাধ্য হয়ে কারো কথা মেনে নেওয়া।
• Example sentence:
- After months of pressure from the authorities, the company finally knuckled under and paid the fine.
- She refused to knuckle under to her critics and continued with her bold plans.
Source: Cambridge Dictionary.
Rule: Relative Pronoun এর জন্য antecedent শর্ত।
Relative Pronoun যাকে নির্দেশ করে বা বুঝায় তাকে Antecedent বলা হয়।
অপশন a, c ও d এ Relative Pronoun যথাক্রমে who, whom এবং which। যেগুলোর antecedent যথাক্রমে boy, girl এবং program।
কিন্তু অপশন b তে who শব্দের কোন antecedent নাই বিধায় অপশন b উত্তর।
সূত্র: A passage to the English Language- S.M. Jakir Hussain
• In need of something
English Meaning: to need help, advice, money etc, because you are in a difficult situation.
Bangla meaning: প্রয়োজন, অভাব;
যেমন:
This project is in urgent need of funding.
He is homeless and in desperate need of help.
• সুতরাং, কোনো কিছু প্রয়োজন বা অভাব বোঝাতে in need of ব্যবহৃত হয়।
Source: Longman Dictionary of Contemporary English.
We could visit the museum if we have time.
- বাক্যে Could হচ্ছে modal auxiliary verb.
- modal verb 'could' এরপর verb এর present form 'visit' বসেছে।
Modal auxiliary verb:
- এটি হলো এমন কিছু বিশেষ ক্রিয়া যা প্রধান ক্রিয়ার আগে বসে বাক্যের অর্থকে প্রভাবিত করে।
- এটি বিভিন্ন অর্থ প্রদান করে।
- সাধারণত potential ও uncertain কোনো কিছু নির্দেশ করতে ব্যবহার করা হয়।
- modal 'Auxiliary verb' হলেও do, does কিংবা did কখনো modal verb হিসেবে ব্যবহার করা হয় না।
- Modal verb এরপর সাধারণত verb এর Present form ব্যবহার করা হয়ে থাকে।
- Modal verb এরপর to ব্যবহার হয় না।
- Modal Auxiliary verbs: Can, Could, Will, Would, May, Might, Shall, Should, and Must.
Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
• Correct sentence: They are prohibited from revealing details about the candidates.
• Prohibit somebody (from doing something)
- English Meaning: to officially refuse to allow something; to officially forbid something.
- Bangla Meaning: (বিশেষত বিধিবিধানবলে) নিষেধ/ধারণ করা; নিষিদ্ধ করা।
More examples:
- Committee rules prohibit members from buying shares.
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.