ব্যাখ্যা
Can't help এরপর verb + ing হয়।
কিন্তু can't but এরপর verb এর base form বসে।
এখানে বাক্যের পরের অংশে eating থাকায় এর পূর্বে cannot help বসাতে হবে।
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ১০১ / ২০০ · ১০,০০১–১০,১০০ / ২০,১১০
Correct answer: ঘ) The dress is quite expensive.
• Adverb:
- Adverb হলো এমন একটি শব্দ যা verb (ক্রিয়া), adjective (বিশেষণ) অথবা অন্য adverb (ক্রিয়া বিশেষণ)-কে modify বা বিশেষিত করে। অর্থাৎ adverb কোনো কাজ কিভাবে, কখন, কতবার, কতখানি ইত্যাদি হয়েছে তা বোঝায়।
Adverb of frequency:
- যে Adverb কোন কিছু করার বা কতো সময় পরপর হয় তা বোঝায় ভাকে Adverb of frequency বলে। এই ধরনের ক্রিয়া বিশেষণ কোন কাজ কতবার বা কত ঘনঘন হয় তা নির্দেশ করে। এগুলো কাজের নিয়মিততা বা বিরলতা প্রকাশ করে।
- উদাহরণ: always (সর্বদা), usually (সাধারণত), often (প্রায়ই), sometimes (মাঝে মাঝে), rarely (বিরলভাবে), never (কখনো না) ইত্যাদি।
Adverb of manner:
- যে adverb কোনো কিছু কিভাবে হয় হচ্ছে তা উল্লেখ করে তাকে Adverb of manner বলে। এই ক্রিয়া বিশেষণ কোন কাজ কেমনভাবে বা কী উপায়ে করা হয়েছে তা বর্ণনা করে। এগুলি মূলত ক্রিয়ার গতি, ধরন বা পদ্ধতি নির্দেশ করে।
- উদাহরণ: slowly (আস্তে), quickly (দ্রুত), carefully (সতর্কতার সাথে), loudly (জোরে), beautifully (সুন্দরভাবে) ইত্যাদি।
Adverb of time:
- এই ধরনের Adverb যে গুলো ক্রিয়া সম্পন্ন হওয়ার সময় বুঝায়। এটি সাধারণত When কখন দিয়ে প্রশ্ন করলে উত্তর দেয়। এই প্রকার ক্রিয়া বিশেষণ কোন কাজ কখন সম্পন্ন হয়েছে, হচ্ছে বা হবে- তা উল্লেখ করে। এটি বাক্যে সময় সম্পর্কিত তথ্য যোগ করে।
- উদাহরণ: now (এখন), then (তখন), today (আজ), yesterday (গতকাল), tomorrow (আগামীকাল), soon (শীঘ্রই), late (দেরিতে), already (ইতিমধ্যে) ইত্যাদি।
Adverb of degree:
- এই ধরনের ক্রিয়া বিশেষণ (adverb) কোন কিছুর মাত্রা, পরিমাণ বা তীব্রতা প্রকাশ করে। এটি বিশেষণ বা অন্য ক্রিয়া বিশেষণের মাত্রাকেও বুঝাতে পারে বা বিশেষিত করে।
- উদাহরণ: very (অত্যন্ত), too (অতিরিক্ত), enough (পর্যাপ্ত), almost (প্রায়), hardly (প্রায় না), extremely (চরমভাবে), quite (মোটামুটি) ইত্যাদি।
Options:
ক) She came late. - এখানে late সময় নির্দেশ করছে, late হলো adverb of time, degree নয়।
খ) He always wakes up early. - এখানে always ঘনত্ব/বারবার ঘটার মাত্রা বোঝাচ্ছে, always হলো adverb of frequency, degree নয়।
গ) We play football outside. - এখানে outside স্থান নির্দেশ করছে, outside হলো adverb of place, degree নয়।
ঘ) The dress is quite expensive. এখানে quite পোশাকের দাম কতটা বেশি তা বোঝাচ্ছে, quite হলো adverb of degree, যা expensive (adjective)-এর মাত্রা বোঝাচ্ছে।
- Adverb of Degree বোঝায় কোনো কাজ বা গুণ কতখানি বা কী মাত্রায় হয়েছে। বাক্যে quite পোশাকের দাম কতটা বেশি তা বোঝাচ্ছে। তাই সঠিক উত্তর হলো: ঘ) The dress is quite expensive. এখানে quite intensity প্রকাশ করছে, তাই এটি Adverb of Degree.
Source: Applied English Grammar and Composition by P C DAS.
Correct answer: until.
Complete sentence: They will stay inside until the sun sets.
যখন কোনো কাজ একটি নির্দিষ্ট সময় পর্যন্ত চলমান থাকে, তখন Conjunction হিসেবে Until ব্যবহৃত হয়। এখানে until একটি Conjunction হিসেবে কাজ করছে যা সময়ের একটি সীমা বা ব্যাপ্তি নির্দেশ করে।
• Until:
- যে পর্যন্ত না, যতক্ষণে না, পর্যন্ত অর্থে দুটি Clause কে যুক্ত করতে "Until" Conjunction হিসেবে ব্যবহৃত হয়।
- Example: They will stay inside until the sun sets.
• Other options:
ক) And
- দুটি সমজাতীয় বিষয়কে যুক্ত করতে and Conjunction হিসেবে ব্যবহৃত হয়।
- He studied hard and passed the exam.
খ) But:
- দুটি বিপরীত বিষয়কে যুক্ত করতে but "Conjunction" হিসেবে বসাতে হয়।
- Example: He studied hard but failed the exam.
ঘ) Because:
- দুটি clause এর মাঝে কারণ অর্থে ব্যবহৃত হয়।
- এটি প্রধান বাক্যের সাথে নির্ভরশীল বাক্যকে যুক্ত করতে সাহায্য করে।
- Example: I failed because I did not study.
Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
• He left us waiting for his reply.
- Here, 'waiting' is a Participle.
- Here, "waiting" functions as a present participle (adjective) that modifies the pronoun "us".
- অর্থাৎ, 'waiting' এখানে object "us" কে modify করায় adjective হিসেবে কাজ করছে, তাই এটি present participle.
- "Waiting" functions as an object complement that describes the state of the object "us" after the action of the verb "left".
- অর্থাৎ, verb+ing যখন noun/pronoun কে modify করে তখন তা adjective হিসেবে কাজ করে।
- এখানে বলা হয়েছে, সে আমাদের তার উত্তরের অপেক্ষায় (waiting → ongoing action) রেখে চলে গেল।
• Participle:
- A participle is a verb that ends in -ing (present participle) or -ed, -d, -t, -en, -n (past participle).
- Participles may function as adjectives, describing or modifying nouns/pronouns.
- Participle একই সাথে Verb ও Adjective এর কাজ করে।
• Participle মূলত তিন প্রকার। যথা:
1. Present participle:
- Verb -এর সাথে ing যোগ হয়ে যদি adjective -এর কাজ করে অর্থাৎ, একই সাথে Verb ও adjective -এর কাজ করে, তাহলে তাকে present participle বলে।
- সহজ ভাষায় → present participle হলো Verb + ing = adjective = Verb + adjective কাজ করে।
- Present participle দ্বারা চলমান sense বোঝায়।
- যেমন: I saw a flying kite.
2. Past participle:
- সাধারণত verb এর সাথে -ed যোগ করে তৈরি হয় (যেমন: played, walked), তবে অপ্রচলিত verb এর আলাদা রূপ থাকে (যেমন: eaten, driven, seen)।
- এটি perfect tense এবং passive voice তৈরিতে ব্যবহৃত হয়, এবং adjective হিসেবেও ব্যবহৃত হতে পারে।
- যেমন: The broken house needs fixing.
3. Perfect participle:
- এটি having + past participle দ্বারা তৈরি হয় (যেমন: having eaten, having seen)। এটি এমন বোঝাতে ব্যবহৃত হয় যে, একটি কাজ অন্য কাজের আগে সম্পন্ন হয়েছিল।
- যেমন: Having finished the task, he left.
Source: High School English Grammar and Composition by Wren And Martin.
Complete sentence: He studied hard but could not pass the exam.
Bangla meaning: সে অনেক পড়াশোনা করেছিলো কিন্তু পরীক্ষায় পাশ করতে পারে নি।
- But: দুটি বিপরীত বিষয়কে যুক্ত করতে but বসাতে হয় । তাই প্রদত্ত বাক্যে but, Conjunction হিসেবে ব্যবহৃত হয়েছে।
Other options:
ক) and: দুটি সমজাতীয় বিষয়কে যুক্ত করতে and বসে।
Example: The fruits were fresh, and they were tasty.
খ) So: ২য় clause টি ১ম clause এর ফলাফল বোঝালে ২য় clause এর পূর্বে সে জন্য/ সে কারণে অর্থে So বসে।
He is going to work in England, so he is learning English.
ঘ) Unless: Unless' একটি সংযোজক অব্যয় বা Conjunction যা 'যদি না' অর্থে ব্যবহৃত হয়।অর্থাৎ কোনো একটি শর্ত পূরণ না হলে অন্য কিছু ঘটবে অথবা ঘটবে না এমন বোঝাতে ব্যাবহৃত হয়।
Example: I will not go unless I am invited.
Source: A Passage to the English Language by S M Zakir Hussain.
Complete sentence: Migrant workers were indispensable to the war effort.
• indispensable to:
Meaning: অপরিহার্য; অত্যাবশ্যক; অপরিহরণীয় অর্থে indispensable -এর সাথে appropriate preposition হিসেবে to বসে।।
• More examples:
- Hard work is indispensable to success.
- Experience is indispensable to getting a high-paying job.
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
Correct answer: I have been climbing up this mountain for over two hours.
- অতীতে কোন কাজ শুরু হয়ে বর্তমানে ও চলছে বুঝালে বাক্যটি Present Perfect Continuous Tense হয়।তাই Present Perfect Continuous tense এর নিয়মানুসারে এখানে have been এর পর verb এর সাথে "ing" যুক্ত হয়ে বাক্যটি গঠন হয়েছে।
Present Perfect Continuous tense যুক্ত বাক্য গঠনের নিয়ম:
- 'for/since' এর পরে যখন point of time/period of time (for two hours, since morning etc.) উল্লেখ থাকে, তখন Present Perfect Continuous tense হয়।
- আবার, অতীতে কোন কাজ শুরু হয়ে বর্তমানে ও চলছে বুঝালে বাক্যটি Present Perfect Continuous Tense হয়।
- structure: Subject + have been / has been + verb+ ing + time.
- সুতরাং, নিয়মানুযায়ী সঠিক উত্তর have been climbing.
Other options:
ক) I have climbed up this mountain for over two hours.
- for এর পরে যখন point of time উল্লেখ থাকে তখন বাক্যটি Present Perfect Continuous Tense হয়। তাই এটি সঠিক নয়।
খ) I am climbing up this mountain for over two hours.
- এখানে auxiliary verb এর পর মূল verb এর সাথে ing যুক্ত করে present Continuous tense নিয়ম Follow করা হয়েছে যা সঠিক নয়। - for এর পরে যখন point of time উল্লেখ থাকে তখন বাক্যটি Present Perfect Continuous Tense হবে।
ঘ) I had climbed up this mountain for over two hours.
- এখানে auxiliary verb এর পর মূল verb এর past participle Form করে বাক্যটি past perfect tense এর নিয়ম Follow করা হয়েছে। যা সঠিক নয়।
Source: A Passage To The English Language, S.M. Zakir Hussain.
Correct answer: Collective Noun.
- Crew শব্দটির অর্থ একত্রে কোনো কাজে নিয়োজিত ব্যক্তিবর্গ। যেহেতু 'Crew' শব্দটি দ্বারা একজাতীয় ব্যক্তির সমষ্টিকে বোঝায় তাই এটি Collective Noun.
Collective Noun:
- যে সকল Noun দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি, বস্তুর সমষ্টিকে বোঝায় তাদেরকে Collective Noun বলে।
- অর্থাৎ কিছু Common Noun এর সমষ্টিকেই collective noun বলে।
- কিছু collective noun হচ্ছে - cattle, herd, army, public, library, jury, committee, crew, majority, minority etc.
অন্যদিকে,
ক) Material Noun হলো এমন বিশেষ্য যা কোনো পদার্থ বা বস্তুর নাম বোঝায়, যা সাধারণত গণনা করা যায় না কিন্তু ওজন বা পরিমাপ করা যায়।
- Example: water, gold, cotton, salt, iron, etc.
খ) Abstract noun হলো এমন শব্দ যা কোনো ব্যক্তি বা বস্তুর গুণ, অবস্থা, বা কাজের নাম বোঝায়, দেখা যায় না, কিন্তু অনুভব বা কল্পনা করা যায়।
- Example: Honesty, friendship, Beauty, etc.
গ) Proper noun: যে Noun দ্বারা নির্দিষ্ট একটি ব্যক্তি, বা বস্তুর নামকে বুঝায় তাকে proper noun বলে।
- Examples: Dhaka, Egypt, Paris, Sunday, Monday, Padma, etc.
Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
• After শব্দটি preposition, conjunction, adjective এবং adverb হিসেবে ব্যবহৃত হওয়া একটি শব্দ।
• The team celebrated after they won the world cup.
- Here 'after' is used as - conjunction.
- ’বাক্যটিতে after এর পরে একটি clause বসেছে।
• after শব্দটি conjunction হিসেবে যখন ব্যবহার হয়, তখন এর পরে একটি clause (Subject + finite verb) বসে;
অন্যদিকে,
- after যখন preposition হিসেবে ব্যবহার হয়, তখন এর পরে একটি noun/noun phrase অথবা verb+ing বসে।
- After dinner, they left for home - এই বাক্যে ‘after’ preposition এর কাজ করছে।
- এখানে After শব্দটি dinner - noun এর পূর্বে বসে বাক্যের অন্য শব্দের সাথে এর সম্পর্ক স্থাপন করেছে তাই এখানে after একটি Preposition.
• They arrived soon after. - বাক্যে after হচ্ছে adverb.
- কোনো preposition যদি বাক্যের শেষে বসে তবে তা adverb এর পরিণত হয়।
• In after years, we never heard from him.
- after years - subsequent years, later times.
- এখানে after দ্বারা years - noun কে modify করা হয়েছে তাই এখানে after হচ্ছে adjective.
Source: Live MCQ Lecture.
Correct answer: Little.
- Little: অতি অল্প যে নেই বললেই চলে।
- এটি শুধু Uncountable noun কে modify করে।
- যেমন: We need little water for the recipe.
Other Options:
খ) Few- অতি অল্প যে নেই বললেই চলে।
- এটি শুধু Countable noun কে modify করে।
- যেমন: She wants to spend few days in her village.
গ) Some-কিছু সংখ্যক/কিছু/ কোন এক
- এটি Countable এবং Uncountable উভয় প্রকার noun কেই modify করে।যেমন:
- I have to buy some apples from the marked.
- Would you like some water?
ঘ) A lot of
- এগুলো Countable এবং Uncountable উভয় প্রকার noun কেই modify করে।
- I have a lot of books in my bag.
- They drink lots of water.
Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
We saw a sobbing baby in the park.
- The underlined part is - Participle.
- sobbing এখানে একটি present participle (verb-এর -ing রূপ) যা baby (noun) কে বর্ণনা করছে।
- এটি adjective এর মতো কাজ করছে, কারণ এটি কোন ধরণের baby → sobbing baby বোঝাচ্ছে।
- তাই এটি একই সাথে Verb ও adjective এর কাজ করেছে।
- সুতরাং, এটি Participle
A participle is a verb that ends in -ing (present participle) or -ed, -d, -t, -en, -n (past participle). Participles may function as adjectives, describing or modifying nouns.
- Participle একই সাথে Verb ও Adjective এর কাজ করে।
Participle মূলত: তিন প্রকার:
- Present Participle. Ex: Do not disturb a sleeping dog.
- Past Participle. Ex: This is a book written by Charles Dickens.
- Perfect Participle. Ex: Having eaten rice, he went to bed.
- Verb এর সাথে ing যােগ হয়ে যদি adjective এর কাজ করে অর্থাৎ Verb ও adjective এর কাজ করে, তাহলে তাকে present participle বলে।
- সংক্ষেপে: present participle = Verb + ing = adjective =
Loves এখানে Transitive verb।
-Tamanna loves Rasel বাক্যটির দ্বারা অর্থ সম্পন্ন হয়েছে।
- বাক্যের অর্থ সম্পন্ন করতে verb এর শেষে object এর প্রয়োজন হয় তাকে transitive verb বলে।
- আর বাক্যের শেষে object হিসেবে সর্বদাই noun/pronoun এ ব্যবহৃত হয়।
- আর বাক্যের অর্থ সম্পন্ন করতে যে verb এর object এর প্রয়োজন হয় না, তাকে Intransitive verb।
- যেমন : She sleeps.
Source: Applied English Grammar and Composition by P. C. Das
সঠিক উত্তর: গ) The heroine was awarded for her bravery.
• উল্লিখিত প্রশ্নে;
- "Hero" শব্দটি Masculine gender – এটি পুরুষ বোঝায়।
- "Heroine" শব্দটি Feminine gender – এটি নারী বোঝায়।
- "His" → পুরুষের জন্য, "Her" → নারীর জন্য।
- Subject যদি feminine হয়, তাহলে pronoun ও adjective সেটার সঙ্গে মিল রেখে ব্যবহার করতে হয়।
- এই নিয়ম অনুসারে সঠিক উত্তর: গ) The heroine was awarded for her bravery.
• অন্যান্য অপশনগুলোর ভুল:
ক) The hero was awarded for her bravery. - "hero" → male, কিন্তু "her" → female pronoun.
খ) The heroine was awarded for his bravery. - "heroine" → female, কিন্তু "his" → male pronoun.
ঘ) The heroine was awarded for bravery of his. - awkward construction + gender mismatch.
• অন্যদিকে,
অপশন: গ) The heroine was awarded for her bravery. ( subject-pronoun agreement perfect.)
Source: Applied English Grammar and Composition by P. C . Das and Live MCQ English Wizard Grammar.
• Correct answer: Several of.
• Several of:
- কয়েকটি; কয়েকজন; অর্থে ব্যবহার হয়।
- এটি শুধু Countable noun কে modify করে।
• Example:
- Several of the rivers of Bangladesh have become useless.
- Several of এখানে Plural Countable Noun "rivers" কে determine করতে ব্যবহৃত হয়েছে।
• উল্লিখিত বাকি অপশনগুলো,
ক) The rest of:
- Countable এবং Uncountable উভয় প্রকার noun কে modify করে।
• Example:
- The rest of the water was thrown away. (water- uncountable noun)
- The rest of the books are on the shelf. (books - plural countable noun)
খ) Some of:
- এটি Countable এবং Uncountable noun উভয়কে modify করে।
• Example:
- Some of the milk has gone bad. (milk- uncountable noun)
- Some of the students are absent today. (students - plural countable noun)
গ) Much of:
- Uncountable noun কে modify করে।
• Example:
- Much of the milk of the pot is stale. (milk- uncountable noun)
Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.
Correct answer: over.
Complete sentence: She spent the entire evening pondering over the decision to accept the new job offer.
• Ponder on/over/about
- English Meaning: to consider something deeply and thoroughly; meditate.
- Bangla Meaning: বিবেচনা করা; চিন্তা করা; ভেবে দেখা।
- Transitive verb হিসেবে ব্যবহৃত হলে Ponder-এর পরে সাধারণত কোনো preposition বসে না।
- যেমন: He pondered his next words thoroughly.
• কিন্তু intransitive verb হিসেবে Ponder -এর পরে সাধারণত on/over/about সবগুলোই ব্যবহৃত হয় এবং একই অর্থ প্রকাশ করে থাকে। Ponder এর সাথে Appropriate Preposition হিসেবে অপশনে প্রদত্ত with/for/to এর সাথে কোন ব্যবহার নেই।
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
3. Collins Dictionary.
• The underlined part is a pronoun.
Given Sentence: What I wanted to find out first was how long it was going to take.
Bangla: এটি কত সময় নিবে তা প্রথমে আমি জানতে চাই।
• What (pronoun)
English meaning: the thing(s) that; that which.
Bangla meaning: যেটি; যা; যে বস্তু/বিষয়।
Example:
What I wanted to find out first was how long it was going to take.
What really concerned her was how unhappy the child was.
Source: Cambridge Dictionary.
• Complete Sentence: Like her brother she is also an heiress to the property.
- Translation: তার ভাইয়ের মতো সেও সম্পত্তির একজন উত্তরাধিকারী।
• Article এর নিয়মানুযায়ী,
- সাধারণত Consonant sounds এর পূর্বে a এবং Vowel sounds এর পূর্বে an বসে।
- কিন্তু ইংরেজি শব্দের প্রথম বর্ণ Consonant হওয়া সত্ত্বেও এর উচ্চারণ যদি vowel- এর মত হয় তাহলে এর পূর্বে a না বসে an বসে।
• প্রদত্ত বাক্যে heiress (উত্তরাধিকারিণী) এর উচ্চারণ 'এআরএস' - এর উচ্চারণ a দিয়ে শুরু।
- অর্থাৎ Vowel sounds এর মতো।
- তাই heiress এর পূর্বে an বসবে।
• Set in (Phrasal verb with verb set):
- English Meaning: To begin.
- Bangla Meaning: শুরু হওয়া; শুরু হয়ে যাওয়া।
• More examples:
1. This rain looks as if it has set in for the rest of the day.
2. In winter, darkness sets in so early!
Source: Oxford Dictionary, Accessible Dictionary.
Correct answer: brings forth.
Complete sentence: Spring rain brings forth new flowers.
Bring forth
- English meaning: to give birth to: produce.
- Bangla meaning: উৎপন্ন করা।
Other options:
খ) Give in (verb):
- English Meaning: to yield under insistence or entreaty: surrender.
- Bengali Meaning: বশ্যতা স্বীকার করা।
গ) Bear on
- English meaning: to apply or relate to (something).
- Bangla meaning: সম্পর্কিত।
ঘ) Bear with
- English meaning: to be indulgent, patient, or forbearing with (someone).
- Bangla meaning: সহ্য করা।
Source:
1. Accessible Dictionary by Bangla Academy
2. Cambridge Dictionary.
- বাকের অর্থ সম্পন্ন করতে যে verb এর object প্রয়োজন হয় না তাকে Intransitive verb বলে।
- বাক্যে verb এর পরে কোনো word না থাকলে অথবা verb এর পরে adverb থাকলে অথবা শুধু preposition থাকলে verb টি অবশ্যই Intransitive verb হবে।
- সহজ কথায়, যে সকল verb এর পরে it নয় বরং here, there বসে তারাই হচ্ছে Intransitive verb। যেমন-
• She sleeps.
• Come here.
• Go there.
• Fire burns.
Esoteric (adjective)
English Meaning: Intended for or understood by only a few people who have special knowledge.
Bangla Meaning: কেবল দীক্ষিত ব্যক্তিরা বুঝতে পারে এমন দুর্বোধ্য।
Synonyms: Abstruse (দুর্বোধ্য; গূঢ়; নিগূঢ়), Perplexing (হতবুদ্ধিকর), Complex (জটিল; যৌগিক; দুর্বোধ্য).
Antonyms: Simple (সহজ; নির্ঝঞ্ঝাট), Familiar (সাধারণ; চেনাজানা).
Other Forms: Esoterically (adverb).
Example Sentence: ‘Literary readings can sometimes seem esoteric, but we are trying to make them more attractive to more people.’
Reference: Live MCQ Lecture
• Number:
- কোন ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যাকে number বলে।
- Number দুই প্রকার। যেমন:
1. Singular Number,
2. Plural Number.
• কিছু শব্দ আছে যেগুলো সবসময় Singular হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। যেমন:
- Information,
- Scenery,
- Machinery,
- Advice,
- Hair,
- Alphabet,
- Luggage,
- Politics,
- Physics,
- Economics,
- The United States of America,
- Gulliver's Travels, etc.
• আবার কিছু শব্দ আছে যেগুলো সবসময় Plural হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। যেমন:
- People,
- Police,
- Cattle, etc.
Source: Applied English Grammar and Composition by P. C. Das.
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - with, at.
- Complete sentence: I am offended with you at your conduct.
• Offended with (someone), Offended by/at (something or something done) - resentful or annoyed, typically as a result of a perceived insult/ বিক্ষুব্ধ, ক্ষুব্ধ।
• Conduct - আচরণ।
- ক্ষুব্ধ বা বিক্ষুব্ধ হওয়া অর্থে বাক্যে offend এরপর টির পরে preposition with এবং কারোর আচরণ নির্দেশ করছে এমন অর্থে conduct শব্দটির পূর্বে at বসে।
Complete sentence: The storm prohibited us from continuing our journey.
• Prohibit from:
Meaning: নিষেধ/ধারণ করা; নিষিদ্ধ করা।
• Appropriate preposition এর ক্ষেত্রে,
- Prohibit এর সাথে 'নিষিদ্ধ করা' অর্থ বুঝাতে from বসে।
- এই বাক্যটির ক্ষেত্রে from বসালে বাক্যটির অর্থ পরিপূর্ণ হয়।
- তাই এই বাক্যে preposition হিসেবে from বসবে।
More Examples:
- The sign prohibits visitors from entering the restricted area.
- The law prohibits them from making any noise after midnight.
- They were prohibited from using their phones during the exam.
Source: Advanced Learner's by Chowdhury & Hossain & Accessible Dictionary.
Correct answer is: Alas.
- 'Alas!' একটি আবেগসূচক শব্দ যা প্রধানত দুঃখ বা আফসোস বোঝাতে ব্যবহৃত হয়।
Alas:
- দুঃখ প্রকাশ বা করুণা প্রকাশ করতে ব্যবহৃত হয়।
- এটি আকস্মিক দুঃখ, হতাশা বা আফসোস প্রকাশ করে।
- 'Alas!' এর পরে সাধারণত একটি আশ্চর্যবোধক চিহ্ন (!) ব্যবহৃত হয়।
- Example: Alas! I am undone.
Other Options:
খ) Hush: চুপ করা বা শান্ত হওয়া বোঝাতে ব্যবহৃত হয়।
- Example: Hush! The Headmaster comes.
গ) Fie: লজ্জা বা অবজ্ঞা প্রকাশ করতে ব্যবহৃত হয়।
- Example: Fie on you! You lied to me.
ঘ) Hurrah: উত্তেজনা, আনন্দ বা বিজয় প্রকাশ করতে ব্যবহৃত হয়।
- Example: Hurrah! We won the game.
Source: A Passage To The English Language, S.M. Zakir Hussain.
• Correct answer: গ) Noun.
• Deception (Noun)
English Meaning: the act of deceiving someone; the act of making someone believe something that is not true.
Bangla Meaning: প্রতারণা; ধোঁকাবাজি; ছলনা; ভাঁওতা।
Example Sentence: He was punished for his deception.
• Other forms:
deceive (verb) — প্রতারণা করা; ঠকানো।
deceptive (adjective) — প্রতারণামূলক; বিভ্রান্তিকর।
deceiver (noun) — প্রতারক; ধোঁকাবাজ।
Source: Accessible Dictionary by Bangla Academy, Merriam-Webster Dictionary.
antagonize/antagonise (verb): cause (someone) to become hostile.
''the aim was to antagonize visiting supporters''
Aver (verb transitive)
English Meaning: To say that something is certainly true.
Bangla Meaning: (averred, averring, avers) aver (that) (প্রাচীন প্রয়োগ) হলফ করে বলা; দৃঢ়তার সঙ্গে বলা।
Synonyms: Declare (ঘোষণা/বিজ্ঞাত করা), Affirm (সুনিশ্চয় ঘোষণা করা), Swear (শপথ/হলফ/দিব্য করে বলা).
Antonyms: Deny (অস্বীকার করা), Gainsay (অপলাপ/অস্বীকার/অপহ্নব করা).
Example Sentence: ‘ ‘I don't have to do anything, it's his problem,’ he averred.’
Reference: Live MCQ Lecture
• Complete sentence: She bought a violin, but she still cannot play the violin well.
• Article এর নিয়মানুযায়ী,
- বাদ্যযন্ত্র বাজানো (play) বোঝাতে বাদ্যযন্ত্রের নামের পূর্বে the বসে।
- তবে বাজানো (play) বোঝাতে play on ব্যবহার করলে কোন article বসবে না।
- কিন্তু কারো বাদ্যযন্ত্র থাকা বোঝাতে বাদ্যযন্ত্রের নামের পূর্বে a/an বসে।
- যেমন: I have a violin.
• Article:
- Articles মূলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে।
- Articles কে প্রধানত দুই ভাগে ভাগ করে যায়।
- Indefinite Articles: A, An-এরা হলো Indefinite Article.
- Definite Articles: The হলো Definite Article.
Can, Could, may, might, shall, should, will, would এই শব্দগুলোর পর bare Infinitive ব্যবহৃত হয়।
- সুতরাং এই বাক্যের সঠিক উত্তর হবে play।
- এছাড়াও Had better, had rather, had sooner, would rather, feel, hear, see, let, watch ইত্যাদি শব্দগুলোর পরে bare infinitive বসে।
Source: Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain
Step-brothers শব্দটি সঠিক plural form, বাকিগুলো ভুল।
সঠিকটা নিম্নরূপ:
Father-in-law ---- Fathers-in-law
Passer-by ---- Passers-by
Commander in chief ---- Commanders in chief
Clue to:
Meaning: সূত্র।
Complete sentence: The detective found a clue to the missing necklace.
• Appropriate preposition এর ক্ষেত্রে,
- Clue এর সাথে 'সূত্র' অর্থ বুঝাতে to বসে।
- এই বাক্যটির ক্ষেত্রে to বসালে বাক্যটির অর্থ পরিপূর্ণ হয়।
- তাই এই বাক্যে preposition হিসেবে to বসবে।
Source: Advanced Learner's HSC Grammar & Composition by Chowdhury & Hossain.
বাক্যের অর্থ- যে আমার কাঁচের দরজা ভেঙেছে তাকে একবার খুঁজে পেলে আমি তাকে জরিমানা করব।
এখানে once = if once (একবার যদি)।
once এখানে I find him এবং I will fine him দুটি Clause কে সংযুক্ত করেছে। তাই এটি এখানে Conjunction.
যে verb এর subject নিজে কাজ করে না অন্যকে দিয়ে করায় তা Causative verb।
যেমন – He makes me take the medicine.
যে verb সমজাতীয় noun কে object হিসেবে গ্রহণ করে তা Cognate Verb।
যেমন – He ran a race.
অধিকতর গুরুত্ব প্রদানের জন্য Emphatic verb ব্যবহৃত হয়।
যেমন – Do, Does, Did.
যে verb দ্বারা মানুষের পছন্দ, অপছন্দ, আবেগ, অনুভূতি ইত্যাদি প্রকাশ পায় তকে Non–conclusive verb বলে।
যেমন – see, hear, feel, like, smell etc.
Acquaint someone/yourself with something (phrasal verb):
English Meaning - To make someone or yourself familiar with something.
Bangla Meaning - পরিচিত হওয়া।
Example Sentence - Take time to acquaint yourself with the rules.
Complete Sentence - One who changes his residence in a new area should be acquainted with one’s neighbors.
Source: Cambridge Dictionary.