ব্যাখ্যা
অর্থঃ দ্বারপাল; দ্বারী; দ্বারবান; দারোয়ান
(ফেরে দ্বারে দৌবারিক-মাইকেল মধুষূদন দত্ত)।
- দৌবারিকী (স্ত্রীলিঙ্গ)।
উৎসঃ বাংলা একাডেমি অভিধান।
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ৫ / ২৮ · ৪০১–৫০০ / ২,৮২৪
• 'বিতংস' শব্দের অর্থ - পশুপাখি ধরার জাল বা ফাঁদ।
অন্যদিকে,
'সাদি' শব্দের অর্থ - অশ্বারোহী, গজারোহী, রথারোহী, আরোহী।
'নির্মোক' শব্দের অর্থ - সাপের খোলস।
'মকমক' শব্দের অর্থ - ব্যাঙের ডাক।
উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
'পৃথিবী' শব্দের সমার্থক শব্দ:
- ধরা, ধরণি, ধরিত্রী, বসুন্ধরা, বসুধা, ভূ, ভূমণ্ডল, অবনি, ক্ষিতি, মহী, বসুমতী, মেদিনী, জগৎ, মর্ত্যলোক, ব্রহ্মাণ্ড, বিশ্ব, অখিল, ভুবন, ভূমি, পৃথ্বী, দুনিয়া, ভুবন, ভূলোক, উর্বী।
অন্যদিকে,
'পর্বত' শব্দের সমার্থক শব্দ:
- গিরি, শৈল, পাহাড়, ভূধর, নগ, অচল, শৃঙ্গধর, অগ, ক্ষিতিধর, পৃথ্বীধর।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ; বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
অগ্নি - অনল, আগুন, বহ্নি, পাবক, হুতাশন, বায়ুসখা, সর্বভুক।
আকাশ - গগন, নভোমন্ডল, দ্যুলোক, অন্তরিক্ষ, ব্যোম।
উৎসঃ ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ
• 'ঝড়' শব্দের অর্থ - ঝটিকা, প্রভঞ্জন, ঝঞ্ঝা।
অন্যদিকে,
'ঢেউ' শব্দের অর্থ - ঊর্মি, তরঙ্গ, লহর, লহরী।
'যুদ্ধ' শব্দের অর্থ - আহব, রণ, সমর।
'অসি' শব্দের অর্থ - তলোয়ার, তরবারি, কৃপাণ, অস্ত্রবল।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
• 'বিবর' শব্দের অর্থ - গহ্বর, গর্ত, ছিদ্র।
অন্যদিকে,
'চূড়া' শব্দের অর্থ - শীর্ষদেশ, শিখর।
'পর্ণ শব্দের অর্থ - গাছের পাতা; তাম্বুল; পান; ডানা।
আরো কিছু শব্দার্থ:
'অঙ্গনা' শব্দের অর্থ - অঙ্গসৌষ্ঠববিশিষ্ট নারী, সুন্দর নারী।
'ললনা' শব্দের অর্থ - নারী, কান্তা, পত্নী।
উৎস: বাংলা একাডেমি আধুনিক বানান অভিধান।
• 'দম্ভোলি' শব্দের অর্থ - বাজ, বজ্র, অশনি, কুলিশ।
অন্যদিকে,
'যুদ্ধ' শব্দের অর্থ - রণ, সমর, সংগ্রাম, বিগ্রহ।
'ভয়ানক' শব্দের অর্থ - ভীষণ, ভীম, খুব, ভয়ঙ্কর, ভয়াবহ।
'ক্রোধ' শব্দের অর্থ - রাগ, রোষ, গোসা, কোপ।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
• ‘রাত্রি’ শব্দের সমার্থক শব্দগুলো হলো:
নিশি, নিশা, নিশীথ, রাত্তির, রাত, রাতি, রজনী, যমিনী, ক্ষণদা, যামবতী, যামী, যামিকা, নিশীতিনী, নিশুতি, ত্রিযামা, নক্ত, ক্ষপা, তামসী, তারকিণী, অন্ধিকা, শর্বরী, বিভবরী।
অন্যদিকে,
• ‘লগ্ন’ শব্দের সমার্থক শব্দ: তিথি, ক্ষণ, দণ্ড, সময়, কাল।
• ‘দিন’ এর সমার্থক শব্দ: দিবা, দিবস, অযামিনী, তমসতাড়িনী, অহন, অহ্ন, ইত্যদি।
• ‘চাঁদ’ শব্দের প্রতিশব্দ:-চন্দ্র, শশী, শশধর, শশাঙ্ক, নিশাকর, সুধাংশু, সুধাকর, সিতাংশু, হিমাংশু, মৃগাঙ্ক।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
'শর্বরী' শব্দের অর্থ:
১। রাত্রি, রজনি।
২। বধূ।
৩। নারী।
• 'রাত্রি শব্দের আরো কিছু সমার্থক শব্দ:
- ক্ষণদা, নিশি, নিশা, রাত, রাত্রি, রজনী, নিশিথিনী, ত্রিযামা, বিভাবরী।
অন্যদিকে,
- ‘দামিনী’ শব্দের সমার্থক শব্দ: বিজলি, চঞ্চলা, সৌদামিনী, তড়িৎ, চপলা, বিদ্যুৎ, ক্ষণপ্রভা, শম্পা, চিকুর, অচিরপ্রভা।
- 'নদী' শব্দের সমার্থক বা প্রতিশব্দ: তরঙ্গিণী, শৈবালীনী, তটিনী, স্রোতস্বিনী, স্রোতস্বতী, প্রবাহিনী, গাঙ, ফল্গু।
- 'হাতি' শব্দের সমার্থক শব্দ: গজ, হস্তী, করী, দ্বিপ, বারণ, মাতঙ্গ, কুঞ্জর, দন্তী ইত্যাদি।
উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
'সমুদ্র' শব্দের সমার্থক:
- সাগর, সিন্ধু, সায়র, দরিয়া, জলধি, অকূল, পাথার, বারিধি, রত্নাকর, নীলাম্বু, পয়োধি ইত্যাদি
অন্যদিকে,
'নদী' শব্দের সমার্থক শব্দ:
- নদ, নদনদী, গাঙ, স্রোতস্বিনী, তটিনী, স্রোতস্বতী, শৈবলিনী, সরিৎ, প্রবাহিণী, নির্ঝরণী, তরঙ্গিণী, মন্দাকিনী, কল্লোলিনী ইত্যাদি।
উৎস: ভাষা-শিক্ষা- ড. হায়াৎ মাহমুদ, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
• 'সূর্য' এর প্রতিশব্দ:
- রবি, সবিতা, দিবাকর, আদিত্য, দিনমনি, দিননাথ, দিবাবসু, অর্ক, ভানু, তপন, ভাস্কর, মার্তণ্ড, অংশু, প্রভাকর, কিরণমালী, অরুণ, মিহির, দিনপতি ইত্যাদি।
অন্যদিকে,
শশাঙ্ক - 'চাঁদ' এর প্রতিশব্দ।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; ভাষা শিক্ষা - ড. হায়াৎ মামুদ।
'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ:
- সিন্ধু, সায়র, দরিয়া, বারিধি, জলধি, অকূল, নীলাম্বু, পয়োধি ইত্যাদি।
অন্যদিকে:
• ‘নীরদ' শব্দের সমার্থক শব্দ = মেঘ।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• 'সওগাত' শব্দের অর্থ: উপহার, ভেট।
• 'সওগাত' শব্দটি তুর্কি ভাষা থেকে আগত।
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
• 'সুর' শব্দের অর্থ - দেবতা, সূর্য, পণ্ডিত।।
অন্যদিকে,
'কুঞ্জর' শব্দের অর্থ - হাতি, করী।
'চূড়া' শব্দের অর্থ - শীর্ষদেশ, শিখর।
'খগ' শব্দের অর্থ - পাখি।
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
• 'বনানী' শব্দের প্রতিশব্দ - সুবিস্তৃত অরণ্য।
উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩) বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
• 'সুধাকর' শব্দের অর্থ - চন্দ্র।
উল্লেখ্য,
সুধাকর শব্দের প্রতিশব্দ- চন্দ্র, চাঁদ, শশী, নিশাকর ইত্যাদি।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ৷
সম্মার্জনী (বিশেষ্য):
অর্থ -
- যার দ্বারা ময়লা পরিষ্কার করা হয়
- ঝাড়ু
- ঝাঁটা
- বারুণা
অন্যদিকে,
- প্রভঞ্জন = ঝড়, বায়ু, পবনদেব;
- কুঞ্চিকা = চাবি, নির্ঘন্ট সূচি
- শশক = খরগোশ
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
• অপলাপ (বিশেষ্য পদ)।
- এটি একটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- অবমাননা।
- গোপন।
- মিথ্যা উক্তি ((সত্যের অপলাপ)।
- অস্বীকার (তুমি একেবারে পরিণয় পর্যন্ত অপলাপ করিতেছ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
• সমুদ্র শব্দের সমার্থক শব্দ নয়- বৈভব।
• সমুদ্র শব্দের সমার্থক শব্দ গুলো হলো:
অর্ণব, জলধি, উদধি, পয়োধি, পয়োনিধি, তোয়ধি, পারাবার, সাগর, সিন্ধু, বারিধি, বারীশ, রত্নাকর, সায়র, অকূল ইত্যাদি।
অন্যদিকে,
• 'ধন' শব্দের সমার্থক শব্দ: বিত্ত, অর্থ, সম্পদ, বিভব, বৈভব, বিভূতি, নিধি, ঐশ্বর্য।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
- 'কামিনী' শব্দের সমার্থক শব্দ গুলো হলোঃ নারী, অবলা, রমণী, মহিলা, স্ত্রীলোক ইত্যাদি।
- এখানে রত্নাকর শব্দের অর্থ সমুদ্র।
- সৌদামিনী শব্দের সমার্থক শব্দ বিদ্যুৎ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
ময়ূখ (বিশেষ্য) কিরণ; আলো; জ্যোতিঃ; রশ্মি।
কালকূট (বিশেষ্য) তীব্র বিষ; গরল।
জহর (বিশেষ্য) বিষ; গরল; যা খেলে মৃত্যু হতে পারে।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান।
'ঝড়' শব্দের সমার্থক শব্দ:
- বাত্যা, ঝটিকা, ঝঞ্ঝা, তুফান, প্রভঞ্জন, ঝড়ি, ঝঞ্ঝাবায়ু।
অন্যদিকে,
'ঝোকঁ' শব্দের সমার্থক শব্দ:
- টান, পক্ষপাত, আগ্রহ, প্রভাব, আকর্ষণ, ঘোের, শখ, প্রবণতা, পছন্দ।
'বিদ্যুৎ' শব্দের সমার্থক শব্দ:
তড়িৎ, বিজলি, বিজুরি, ক্ষণপ্রভা, সৌদামিনী, দামিনী, চপলা, শম্পা।
'পদ্ম' শব্দের সমার্থক শব্দ:
শতদল, উৎপল, নলিনী, অরবিন্দ, পঙ্কজ, সরোজ, কমল, কুবলয়, তামরস, কোকনদ, কুমুদ, পুণ্ডরীক ইত্যাদি।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
'বন' শব্দের সমার্থক শব্দ:
- অরণ্য, জঙ্গল, কানন, বনানী, বনবাদাড়, কুঞ্জ, কান্তার, বিপিন, অটবী।
অন্যদিকে,
'পদ্ম' শব্দের সমার্থক শব্দ:
- কমল, উৎপল, পঙ্কজ, কুমুদ, কুবলয়, শতদল, অরবিন্দ, রাজীব, নলিনী, সরোজ।
'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ:
- গাছ, পাদপ, দ্রুম, বনানী, তরু, বিটপী, শাখী, পণী, শৃঙ্গী, শিখরী, মহীরুহ ইত্যাদি।
উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
• শব্দ এবং উচ্চারণ: রজত /রজোত্।
- ব্যুৎপত্তি: [সংস্কৃত মূল: রন্জ+অত]
- অর্থ (বিশেষ্য): রৌপ্য, রূপা, চাঁদি (রূপা)
- অর্থ (বিশেষণ): সাদা।
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
Incite(verb): encourage or stir up.
Synonym: provoke, instigate, motivate.
Source: Merriam Webster Dictionary.
• মেঘ শব্দের সমার্থক শব্দ- অভ্র।
'মেঘ' শব্দের সমার্থক শব্দ:
জলদ, জলধর, নীরদ, বারিদ, ঘন, জীমূত, অভ্র, অম্বুবাহ।
অন্যদিকে,
'পানি'-এর সমার্থক শব্দ:
জল, নীর, উদক, সলিল, পানি, অপ, প্রানদ, তোয়, জীবন ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
উদধি শব্দের অর্থ:
১) সমুদ্র।
২) মেঘ।
• 'মেঘ' শব্দের সমার্থক শব্দ:
বারিদ, জীমূত, জলধর, জলদ, পয়োধর, তোয়দ, পয়োদ, নীরদ ইত্যাদি।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
দৃপ্ত অর্থ বলিষ্ঠ, শক্তিমান
দীপ্ত অর্থ উজ্জ্বল, আলোকিত
উৎস : নবম দশম শ্রেণির ব্যাকরণ (নতুন)
‘ঘোড়া’ শব্দের সমার্থক শব্দ:
- অশ্ব, ঘোটক, হয়, বাজী, তুরঙ্গ।
অন্যদিকে,
'পাথর' শব্দের সমার্থক শব্দ:
- পাষাণ, প্রস্তর, শিলা, উপল, অশ্ম, কঙ্কর।
'হাতি' শব্দের সমার্থক শব্দ:
- গজ, হস্তী, করী, দ্বিপ, বারণ, মাতঙ্গ, কুঞ্জর, দন্তী, দ্বিরদ, পিল।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
সঠিক উত্তরঃ কোনটিই নয়।
শুদ্ধ [শুদ্ধো] (বিশেষণ)
১) নির্দোষ।
২) নির্মল।
৩) পবিত্র।
৪) শোধিত।
৫) খাঁটি; ভেজালহীন।
৬) নির্ভুল।
৭) শুচি।
৮) অমিশ্রিত।
৯) বিশুদ্ধ।
১০) আঞ্চলিকতা বর্জিত।
উৎসঃ বাংলা একাডেমি অভিধান।
• 'হাতি' এর সমার্থক শব্দ:
- গজ, দ্বিপ, দ্বিরদ, ঐরাবত, হস্তী, করী, দন্তী, দন্তাবল, দ্রুমারি, গজ ইত্যাদি।
অন্যদিকে,
'ফণী' শব্দের সমার্থক শব্দ - সর্প, সাপ, আশীবিষ, নাগ, অহি, ভুজঙ্গ, ফনাধর, বিষধর ইত্যাদি।
উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
• শবনম (বিশেষ্য পদ):
- ফারসি ভাষার শব্দ।
অর্থ:
- শিশির;
- কুজ্ঝটিকা (ভোরের শবনাম তৃণদলে-ফররুখ আহমদ)।
- সূক্ষ্ম মসলিন কাপড়।
অন্যদিকে,
• ‘রাতের শিশির’ কে এক কথায় বলে - শবনম।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
• 'অশ্ব' শব্দের সমার্থক শব্দ:
ঘোড়া, ঘোটক, হয়, বাহ, বাজী, তুরঙ্গ, বাহনশ্রেষ্ঠ, হ্রেষী, ঘোটকী, তুরঙ্গ, বামী, টাঙ্গন, বড়বা ইত্যাদি।
উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
• কোকিল এর সমার্থক শব্দ: অন্যপুষ্ট।
• কোকিল এর সমার্থক শব্দ:
- কলকণ্ঠ,
- পরপুষ্ট,
- বসন্তদূত,
- মধুসখা,
- মধুস্বর,
- কাকপুষ্ট,
- পরভৃত।
অন্যান্য অপশনগুলো:
• 'কাক' শব্দের সমার্থক শব্দ: বায়স,পরভৃৎ, কানুক, বৃক, বলিভুক।
• কবুতর এর সমার্থক শব্দ - পারাবত, কপোত, পায়রা, নোটন।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।