বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

সমার্থক শব্দ/প্রতিশব্দ

মোট প্রশ্ন২,৮২৪এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সমার্থক শব্দ/প্রতিশব্দ

PrepBank · পাতা ২৪ / ২৮ · ২,৩০১২,৪০০ / ২,৮২৪

২,৩০১.
'পদ্ম' এর সমার্থক শব্দ কোনটি?
  1. প্রত্যুষ
  2. প্রসুন
  3. তামরস
  4. উপল
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,

• 'পদ্ম' এর সমার্থক শব্দ তামরস।


• 'পদ্ম' এর সমার্থক শব্দ:

- কমল, উৎপল, সরোজ, পঙ্কজ, নলিনী, শতদল, রাজীব, কোকনদ, কুবলয়, পুণ্ডরীক, অরবিন্দ, ইন্দীবর, পুষ্কর, তামরস, সরসিজ।

অন্যদিকে,
- প্রত্যুষ শব্দের অর্থ- প্রভাত।
- প্রসুন  শব্দের অর্থ-  ফুল 
- উপল শব্দের অর্থ-  ১ শিলা, পাথর। ২ রত্ন, মণি।

উৎস:বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 
২,৩০২.
‘প্রমোদ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. পুলিন
  2. দীপ্তি
  3. আনন্দ
  4. শ্লেষ
ব্যাখ্যা
আনন্দ’ শব্দের সমার্থক শব্দ:
- খুশি, আমোদ, মজা, হর্ষ, আহ্লাদ, স্ফূর্তি, সন্তোষ, পরিতোষ, প্রমোদ, উল্লাস, উচ্ছ্বাস।

অন্যদিকে,
• ‘ঠাট্টা’ শব্দের প্রতিশব্দ:
- বিদ্রুপ, শ্লেষ, মশকরা, উপহাস, রসিকতা।

• ‘দীপ্তি’ শব্দের প্রতিশব্দ:
- রশ্মি, শিখা, আলোকচ্ছটা, কর, প্রভা, কিরণ, জ্যোতি, অংশু।

‘পুলিন’ শব্দের প্রতিশব্দ:
- তীর, তট, বেলাভূমি, সৈকত, ধার, বালুকাবেলা, কিনারা, পাড়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
২,৩০৩.
'কিরণ' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. প্রভা
  2. মিহির
  3. বিভা 
  4. কর
ব্যাখ্যা

• 'কিরণ' শব্দের সমার্থক শব্দ নয়- মিহির। 

• 'কিরণ' শব্দের সমার্থক শব্দ:

ময়ূখ, কর, প্রভা, দীপ্তি, জ্যোতি, অংশু, রশ্মি, আলো, আলোক, বিভা প্রভৃতি।

অন্যদিকে,
• 'রবি' শব্দের সমার্থক শব্দ: অর্ক, আফতাব, আদিত্য, মিহির, অরুণ, সূর্য।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২,৩০৪.
'হরিণ' শব্দের সমার্থক শব্দ -
  1. মধুকর
  2. সুনয়ন
  3. ভুজগ
  4. ফণী
ব্যাখ্যা
'হরিণ' শব্দের সমার্থক শব্দ:
- মৃগ, কুরঙ্গ, সারঙ্গ, সুনয়ন, কুড়ঙ্গম।

অন্যদিকে,
'মৌমাছি' শব্দের সমার্থক শব্দ:
- মধুকর, মধুমক্ষিকা, মধুপ, মধুলেহ, পুষ্পলিহ ইত্যাদি

'সাপ' শব্দের সমার্থক শব্দ:
- অহি, উরগ, পন্নগ, কুণ্ডলী, ফণী, ভুজগ, আশীবিষ ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,৩০৫.
নিচের কোনটি 'দ্যুলোক' শব্দের সমার্থক শব্দ?
  1. ক) রাজীব
  2. খ) ঊর্মি
  3. গ) অন্তরিক্ষ
  4. ঘ) মৃগেন্দ্র
ব্যাখ্যা

আকাশ - ব্যোম, গগন, নভোমন্ডল, দ্যুলোক, অন্তরিক্ষ/অন্তরীক্ষ।
পদ্ম - অরবিন্দ, কমল, পঙ্কজ, উৎপল, শতদল, রাজীব, পুণ্ডরীক৷
ঢেউ - ঊর্মি, বীচি, তরঙ্গ, কল্লোল, হিল্লোল, মহোর্মি, মহাতরঙ্গ, জোয়ার।
সিংহ - পশুরাজ, কেশরী, মৃগেন্দ্র, মৃগরাজ, মৃগপতি, হরি।উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ৷

২,৩০৬.
কোনটি সমার্থক শব্দ নয়?
  1. বার্তা
  2. সংবাদ
  3. গুজব
  4. সন্দেশ
ব্যাখ্যা

'গুজব' সমার্থক শব্দ নয়।
----------
- 'বার্তা', 'সংবাদ', এবং 'সন্দেশ' শব্দগুলো একই অর্থ বহন করে (খবর বা বার্তা)। 
- অন্যদিকে গুজব শব্দের অর্থ: রটনা, জনশ্রুতি, জনরব।

- বার্তা শব্দের কিছু সাধারণ সমার্থক শব্দ:
খবর।
সমাচার।
বার্তা-প্রেরণ।
বৃত্তান্ত।
জনশ্রুতি।
ইশারা। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২,৩০৭.
'ভৃঙ্গ' শব্দের অর্থ কী?
  1. ভ্রমর 
  2. ময়ূর 
  3. হাতি 
  4. ফড়িং 
ব্যাখ্যা

• 'ভৃঙ্গ' শব্দের অর্থ - ভ্রমর। 

• 'ভ্রমর' শব্দের সমার্থক শব্দ:

মধুকর, ষষ্পদ, ধুপ, অলি, ভৃঙ্গ, শিলীমুখ, মধুলিট, মধূ-লিহ, দ্বিরেফ, মধুভৃৎ, ভোমরা, মৌমাছি, মধুমক্ষিকা।


অন্যদিকে, 
• 'ময়ূর' শব্দের সমার্থক শব্দ: কলাপী, কেকী, শিখী, শিখণ্ডী, বর্তী, বর্হিণ।
• 'হাতি' এর সমার্থক শব্দ: গজ, দ্বিপ, দ্বিরদ, ঐরাবত হস্তী, করী, দন্তী, দন্তাবল, দ্রুমারি, গজ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

২,৩০৮.
'পয়জার' শব্দের অর্থ কী?
  1. পায়জামা
  2. চশমা
  3. চাবি
  4. পাদুকা
ব্যাখ্যা
• পয়জার (বিশেষ্য)?:
- ফারসি শব্দ। 

অর্থ: 
- জুতা;
- পাদুকা (সখিনা বিবির পয়জারের বাড়ি আর খেতে পারিনে-জোবেদা; এখনই ঘর থেকে বেরিয়ে যা, নইলে পয়জার দিয়ে তোকে সোজা করব-শাহাদাত হোসেন)।
- পাপোশ।

সূত্র: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান ও অভিগম্য অভিধান।
২,৩০৯.
পয়োধি শব্দের অর্থ কি?
  1. ক) তটিনী
  2. খ) কল্লোলিনী
  3. গ) বারীন্দ্র
  4. ঘ) ভূধর
ব্যাখ্যা

পয়োধি শব্দের অর্থ বারীন্দ্র বা সমুদ্র ।

- সমুদ্রের সমার্থক শব্দগুলো হলো : সাগর, রত্না কর, বারিধি, পয়োধি, পারাবার ইত্যাদি
- নদী এর সমার্থক শব্দ তটিনী, কল্লোলিনী ।
- পর্বত এর সমার্থক শব্দ ভূধর ।

উৎস : বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি; ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 

২,৩১০.
‘পরভৃত‘ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. পিক
  2. ধেনু
  3. বিভব
  4. অম্বু
ব্যাখ্যা
পরভৃত (বিশেষ্য) - কোকিল; পিক।
 (বিশেষণ) পরপুষ্ট; অন্য কর্তৃক পালিত।

পরভৃৎ (বিশেষ্য) - পরকে পালন করে যে; কোকিলকে যে পালন করে অর্থাৎ কাক; বায়স।

অন্যদিকে, 
'ধেনু' 'গরু' এর সমার্থক শব্দ
'বিভব' 'সম্পদ' এর সমার্থক শব্দ
অম্বু' 'জল' এর সমার্থক শব্দ

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
২,৩১১.
'তালাশ' শব্দের সমার্থক শব্দ -
  1. মেহনত
  2. অতল
  3. খোঁজ
  4. নিবিড়
ব্যাখ্যা
• 'তালাশ' শব্দের সমার্থক শব্দ - খোঁজ।

'খোঁজ' শব্দের আরো কিছু সমার্থক শব্দ:

- সন্ধান, অন্বেষণ, অনুসন্ধান, খোঁজা, তালাশ।

অন্যদিকে,
'কষ্ট' শব্দের সমার্থক শব্দ:
- যন্ত্রণা, দুঃখ, ক্লেশ, আয়াস, পরিশ্রম, মেহনত

'গভীর' শব্দের সমার্থক শব্দ:
- অগাধ, অতল, গহন, প্রগাঢ়, নিবিড়

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
২,৩১২.
কোনটি ‘সমুদ্র’ শব্দের সমার্থক শব্দ?
  1. বারিধি
  2. তটিনী
  3. বারিদ
  4. জলদ
ব্যাখ্যা
• ‘সমুদ্র’ শব্দের সমার্থক শব্দ - বারিধি

‘সমুদ্র’ শব্দের আরো কিছু সমার্থক শব্দ:
- সাগর, সিন্ধু, সায়র, দরিয়া, জলধি, অকূল, পাথার, রত্নাকর, নীলাম্বু, পয়োধি, বারীন্দ্র, অর্ণব, পারাবার।

অন্যদিকে,
'নদী' শব্দের সমার্থক শব্দ:
- তটিনী, স্রোতস্বতী, স্রোতস্বিনী, তরঙ্গিনী, শৈবালিনী, সরিৎ, প্রবাহিণী ইত্যাদি।

'মেঘ' শব্দের সমার্থক শব্দ:
- বারিদ, জীমূত, জলধর, জলদ, পয়োধর, তোয়দ, পয়োদ, নীরদ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
২,৩১৩.
'আকাশ' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. অম্বু
  2. অকূল
  3. অনন্ত
  4. নীলাম্বু
ব্যাখ্যা
• 'আকাশ' শব্দের সমার্থক শব্দ:
গগন, অন্তরিক্ষ, অম্বর, ব্যোম, আসমান, দ্যুলোক, শূন্য, নভঃ, নীলিমা, অনন্ত, সুরপথ, অম্বরতল, খলোক, খগোল, নক্ষত্রলোক, নভোলোক, নভস্থল ইত্যাদি।

অন্যদিকে,
• 'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ:
জলধি, সাগর, সিন্ধু, সায়র, দরিয়া, অকূল, পাথার, বারিধি, রত্নাকর, নীলাম্বু, পয়োধি।

• ‘পানি' শব্দের সমার্থক শব্দ:
অম্বু, জল, নীর, সলিল, প্রানদ, তোয়, জীবন ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,৩১৪.
ভামিনী শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) যামিনী
  2. খ) শর্বরী
  3. গ) বিভাবরী
  4. ঘ) কামিনী
ব্যাখ্যা
নারী - রমণী, স্ত্রীলােক, স্ত্রী, মহিলা, বামা, কামিনী, ভামিনী, ললনা।
রাত্রি - নিশা, রজনী, যামিনী, নিশীথিনী, শর্বরী, বিভাবরী, ক্ষণদা।
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ
২,৩১৫.
'রজনীকান্ত' কোন শব্দের প্রতিশব্দ?
  1. ক) রাত
  2. খ) অন্ধকার
  3. গ) পদ্ম
  4. ঘ) চাঁদ
ব্যাখ্যা
'চাঁদ' = সুধাকর, শশী, শশধর, শশাঙ্ক, বিধু, সোম, সুধাংশু, ইন্দু, মৃগাঙ্ক, নিশানাথ, রজনীকান্ত, তারাপতি, রাকেশ, সুধাময়। 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ। 
২,৩১৬.
নিচের কোনটি বৃক্ষের সমার্থক শব্দ নয়?
  1. পাদপ
  2. উদক
  3. পর্ণী
  4. অটবি
ব্যাখ্যা

⇒ বৃক্ষ শব্দের সমার্থক শব্দ- গাছ, তরু, দ্রুম, শাখী, পাদপ, মহীরুহ, উদ্ভিদ্, অটবি, বিটপী, পর্ণী, গাছপালা, পল্লবী। 

অন্যদিকে,
'উদক' শব্দের সমার্থক শব্দ- পানি।

উৎস: ভাষা-শিক্ষ, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

২,৩১৭.
'প্রভা' শব্দের অর্থ -
  1. অগ্নি
  2. হুতাশন
  3. পাবক
  4. দীপ্তি
ব্যাখ্যা
'প্রভা' শব্দের অর্থ - দীপ্তি, কিরণ, নুর।

অন্যদিকে,
- 'আগুন; শব্দের অর্থ - অগ্নি, হুতাশন, পাবক।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২,৩১৮.
নিচের কোনটি ভিন্নার্থক?
  1. ক) চারু
  2. খ) সুরমা
  3. গ) কনক
  4. ঘ) অনুপম
ব্যাখ্যা
কনক এর সমার্থক শব্দঃ স্বর্ণ, কনক, সুবর্ণ, কাঞ্চন, হেম ইত্যাদি। সুন্দর এর সমার্থক শব্দঃ চারু, সুরমা, অনুপম, মনোরম, অপরূপ, মনোহর ইত্যাদি। রেফারেন্সঃ ভাষা শিক্ষা - হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – সৌমিত্র শেখর।
২,৩১৯.
নিম্নের কোনটি ভিন্নার্থক?
  1. ক) শৈল
  2. খ) দ্রুম
  3. গ) অদ্রি
  4. ঘ) নগ
ব্যাখ্যা
'দ্রুম' = 'বৃক্ষ' শব্দের প্রতিশব্দ।
শৈল, অদ্রি, নগ = 'পর্বত' শব্দের প্রতিশব্দ।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
২,৩২০.
'সূর্য'-এর প্রতিশব্দ নয়-
  1. ভানু
  2. মার্তণ্ড
  3. শশাঙ্ক
  4. মিহির
ব্যাখ্যা

• 'সূর্য' এর অন্যান্য প্রতিশব্দ:
রবি, সবিতা, দিবাকর, দিনমনি, দিননাথ, দিবাবসু, অর্ক, ভানু, তপন, ভাস্কর, মার্তণ্ড, অংশু, প্রভাকর, কিরণমালী, অরুণ, মিহির, দিনপতি ইত্যাদি।

অন্যদিকে,
• 'চাঁদ' এর প্রতিশব্দ: সুধাংশু, শশাঙ্ক, বিধু।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

২,৩২১.
কোনটি ‘আবেদন’ এর সমার্থক শব্দ নয়?
  1. ক) আরজি
  2. খ) দরখাস্ত
  3. গ) মাগন
  4. ঘ) আহূতি
ব্যাখ্যা
‘আহুতি’ শব্দটি আবেদন শব্দের সমার্থক শব্দ নয়।
আমন্ত্রণ এর প্রতিশব্দ- 'আহূতি'। 

আবেদন এর সমার্থক শব্দ: 
- আরজি,
- দরখাস্ত,
- প্রার্থনা,
- নিবেদন,
- অনুরোধ,
- মাগন,
- চাওয়া।

আমন্ত্রণ এর প্রতিশব্দ:
- নিমন্ত্রণ,
- আহ্বান,
- আহূতি,
- ডাক,
- নেমন্তন্ন।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি - ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
২,৩২২.
চিকুর শব্দের অর্থ কী?
  1. ক) ললাট
  2. খ) হর্ষ
  3. গ) কেশ
  4. ঘ) চক্ষু
ব্যাখ্যা
চিকুর শব্দের অর্থ কেশ।
⇒ কেশ শব্দের প্রতিশব্দ - চুল, কুন্তল, অলক, চিকুর, কেশপাশ, কেশদাম, কবরী।
⇒ ললাট শব্দের প্রতিশব্দ - কপাল, ভাগ্য, ভাল, অলিক, নিয়তি, অদৃষ্ট, দৈব। 
⇒ আনন্দ শব্দের প্রতিশব্দ - হর্ষ, পুলক, আহ্লাদ, সুখ, খুশি তৃপ্তি, সন্তোষ। 
⇒ চক্ষু শব্দের প্রতিশব্দ - দর্শন,  লোচন, নয়ন, নেত্র, অক্ষি, চোখ আঁখি। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২,৩২৩.
কোনটি প্রতিশব্দ নয়?
  1. মৃগেন্দ্র
  2. ভুজঙ্গ
  3. উরগ
  4. অহি
ব্যাখ্যা
'সাপ' শব্দের প্রতিশব্দ শব্দ - ভুজঙ্গ, উরগ, অহি।
 
'সাপ' শব্দের আরো কিছু প্রতিশব্দ শব্দ:
- সৰ্প, ফণী, নাগ, ভুজগ, আশীবিষ, বিষধর, পন্নগ ইত্যাদি।
 
অন্যদিকে,
'সিংহ' শব্দের প্রতিশব্দ শব্দ:
- কেশরী, পশুরাজ, মৃগেন্দ্র, মৃগরাজ।
 
উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,৩২৪.
‘চক্ষু’ -এর সমার্থক শব্দ নয়-
  1. নয়ন
  2. লোচন
  3. অক্ষি
  4. সলিল
ব্যাখ্যা
'চোখ' শব্দের সমার্থক শব্দ:
- চক্ষু, নয়ন, আঁখি, অক্ষি, নেত্র, লোচন।

'সলিল' শব্দের সমার্থক শব্দ
- অম্বু, জল, জীবন, নীর, পানি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
২,৩২৫.
'আকাশ' শব্দের সমার্থক নয় কোনটি?
  1. ক) খ
  2. খ) খলোক
  3. গ) শূণ্য
  4. ঘ) খগ
ব্যাখ্যা
'আকাশ' শব্দের সমার্থক শব্দ:  খ, খলোক, ব্যোম, নভঃ, অন্তরীক্ষ, দ্যুলোক, শূণ্য, নভোমণ্ডল ইত্যাদি। 

অন্যদিকে, 'খগ' পাখি এর সমার্থক শব্দ। 
'পাখি' শব্দের অন্যান্য সমার্থক শব্দ: বিহগ, বিহঙ্গ, শকুন্ত, খগ, দ্বিজ, অণ্ডজ, খেচর, পতপগ, চিড়িয়া, পক্ষী ইত্যাদি। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,৩২৬.
আকাশ শব্দের সমার্থক নয় কোনটি?
  1. ক) অম্বর
  2. খ) শূন্য
  3. গ) অভ্র
  4. ঘ) পুষা
ব্যাখ্যা
- পুষা সূর্য শব্দের সমার্থক।
- অভ্র = মেঘ/আকাশ
- আকাশ = শূন্য, অম্বর, গগন; অন্তরীক্ষ; আসমান; ব্যোম; শূন্য।
উৎস : বাংলা একাডেমি অভিধান।
২,৩২৭.
'হয়' শব্দের সমার্থক শব্দ -
  1. অশ্ব
  2. দ্বিরদ
  3. গজ
  4. মাতঙ্গ
ব্যাখ্যা
• 'হয়' শব্দের সমার্থক শব্দ - অশ্ব

‘ঘোড়া’ শব্দের সমার্থক শব্দ:
- অশ্ব, ঘোটক, হয়, বাজী, তুরঙ্গ।

অন্যদিকে,
'হাতি' শব্দের সমার্থক শব্দ:
- গজ, হস্তী, করী, দ্বিপ, বারণ, মাতঙ্গ, কুঞ্জর, দন্তী, দ্বিরদ, পিল।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ) ও ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,৩২৮.
‘সোম’ শব্দের অর্থ কী?
  1. ক) কান্তি
  2. খ) বিধু
  3. গ) শৈল
  4. ঘ) মিত্র
ব্যাখ্যা
'চন্দ্র' শব্দের সমার্থক শব্দ হলো - চাঁদ, সুধাংশু, সুধাকর, শশাঙ্ক, শশধর, শশী, হিমাংশু, বিধু, নিশাকর, সোম, শীতাংশ, সুধানিধি, ইন্দু, নিশাপতি, নিশাকান্ত, মৃগাঙ্ক, কুমুদনাথ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২,৩২৯.
'দিবস' শব্দের সমার্থক নয় নিম্নের কোনটি?
  1. বাসর
  2. অংশু
  3. সাবন
  4. আটপ্রহর
ব্যাখ্যা
'দিবস' শব্দের সমার্থক শব্দ = দিবা, অহ, অহ্ন, বার, রোজ, বাসর, অহোরাত্র, দিনরাত্রি, দিবসরজনী, দিনরজনী, দিনযামিনী, সাবন, অষ্টপ্রহর, আটপ্রহর। 
- অংশু শব্দের অর্থ = আলোকরশ্মি/ কিরণ।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
২,৩৩০.
‘ইচ্ছা’ শব্দের সমার্থক শব্দ -
  1. প্রবৃত্তি
  2. হর্ষ
  3. শ্লেষ
  4. আহ্লাদ
ব্যাখ্যা
‘ইচ্ছা’ শব্দের সমার্থক শব্দ:
- আকাঙ্ক্ষা, আশা, ইচ্ছা, প্রার্থনা, চাওয়া, স্পৃহা, অভিপ্রায়, সাধ, অভিরুচি, প্রবৃত্তি, মনোরথ, ঈপ্সা, অভীপ্সা, বাসনা, কামনা, বাঞ্ছা।

অন্যদিকে,
‘আনন্দ’ শব্দের সমার্থক শব্দ:
- খুশি, আমোদ, মজা, হর্ষ, আহ্লাদ, স্ফূর্তি, সন্তোষ, পরিতোষ, প্রমোদ, উল্লাস, উচ্ছ্বাস।

‘ঠাট্টা’ শব্দের সমার্থক শব্দ:
- বিদ্রুপ, শ্লেষ, মশকরা, উপহাস, রসিকতা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
২,৩৩১.
নিচের কোন বাক্যে ‘খাঁটি’ অর্থে 'পাকা' শব্দটি ব্যবহৃত হয়েছে ?
  1. ক) পাকা আম খেতে মিষ্টি
  2. খ) ছেলেটি অঙ্কে পাকা
  3. গ) পাকা সোনায় খাদ থাকে না
  4. ঘ) শাড়িটির রং পাকা
ব্যাখ্যা
পাকা সোনায় খাদ থাকে না- এখানে 'পাকা' শব্দটি 'খাঁটি' অর্থে ব্যবহৃত হয়েছে।   

তাছাড়া,
পাকা আম খেতে মিষ্টি- এখানে 'পাকা' শব্দটি 'পরিপক্ব' অর্থে ব্যবহৃত হয়েছে। 
ছেলেটি অঙ্কে পাকা- এখানে 'পাকা' শব্দটি ‘দক্ষ’ অর্থে ব্যবহৃত হয়েছে।
শাড়িটির রং পাকা- এখানে 'পাকা' শব্দটি ‘স্থায়ী' অর্থে ব্যবহৃত হয়েছে। 

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎমামুদ।
২,৩৩২.
'পদ্ম' এর সমার্থক শব্দ নয় কোনটি?
  1. ক) কমল
  2. খ) কুবলয়
  3. গ) কোকনদ
  4. ঘ) কুমুদনাথ
ব্যাখ্যা
'কুমুদনাথ' শব্দের অর্থ = চাঁদ।  
অন্যদিকে,   
'পদ্ম' এর সমার্থক শব্দ = কমল, উৎপল, সরোজ, পঙ্কজ, নলিনী, শতদল, রাজীব, কোকনদ, কুবলয়, পুণ্ডরীক, অরবিন্দ, ইন্দীবর, পুষ্কর, তামরস, সরসিজ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,৩৩৩.
কিরীট শব্দের অর্থ কি?
  1. ক) কীট পতঙ্গ
  2. খ) ছুরি
  3. গ) তলোয়ার
  4. ঘ) মুকুট
ব্যাখ্যা

কিরীট 
- (বিশেষ্য) মুকুট; শিরোভূষণ
কিরীটী (-টিন্‌) (বিশেষণ) মুকুটধারী।


উৎসঃ বাংলা একাডেমি অভিধান।
২,৩৩৪.
‘মেঘ’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. জলদ
  2. জীমূত
  3. নীরদ
  4. নীলাম্বু
ব্যাখ্যা
• ‘মেঘ’ শব্দের সমার্থক শব্দ নয় - নীলাম্বু
- এটি 'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ।

'মেঘ’ শব্দের আরো কিছু সমার্থক শব্দ:
- নীরদ, জীমূত, জলদ, জলধর, বারিদ, ঘন, অভ্র, অম্বুবাহ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
২,৩৩৫.
'সূর্য' শব্দের সমার্থক কোনটি?
  1. ক) অর্ক
  2. খ) পূষা
  3. গ) সূর
  4. ঘ) সবগুলো
ব্যাখ্যা
সূর্য - দিবাকর; রবি; ভানু; আফতাব; তপন; প্রভাকর; দিনমণি; বিবস্বান; বিভাবসু; মিত্র; মিহির; সবিতা; ভাস্কর; আদিত্য; মার্তণ্ড; অর্ক; পূষা; সূর; অর্যমা।
অনীক - সৈন্যদল; সৈনিক; সেনানী।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
২,৩৩৬.
‘চপলা’ শব্দের অর্থ কী?
  1. বিজলি
  2. বাগাড়ম্বর
  3. বাকপটু
  4. মার্তণ্ড
ব্যাখ্যা

বিদ্যুৎ এর সমার্থক শব্দঃ
- বিজলি,
- চঞ্চলা,
- সৌদামিনী,
- তড়িৎ,
- চপলা,
- দামিনী,
- ক্ষণপ্রভা।

উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২,৩৩৭.
'মেঘ' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. পয়োনিধি
  2. তোয়ধর
  3. বারিধি
  4. নীলাম্বু
ব্যাখ্যা
• 'মেঘ' শব্দের সমার্থক শব্দ: জলধর, জীমূত, বারিদ, নীরদ, পয়োদ, ঘন, তোয়দ, পয়োধর, বলাহক, তোয়ধর ইত্যাদি। 

অন্যদিকে,
• সমুদ্র শব্দের সমার্থক শব্দ:
সাগর, রত্নাকর, জলধি, সিন্ধু, বারিধি, বারীশ, উদধি, অর্ণব, অম্বুধি, তোয়নিধি, পয়োধি, পারাবার, জলনিধি, নীলাম্বু, পাথার, পয়োনিধি, জলধর, অম্বুনিধি, বারীন্দ্র ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,৩৩৮.
'ওদন' শব্দের অর্থ কী?
  1. ক) ওজন
  2. খ) উদর
  3. গ) ভাত
  4. ঘ) পেট
ব্যাখ্যা
• 'ওদন' শব্দের অর্থ ভাত, অন্ন।
• উদর শব্দের অর্থ পেট, জঠর‌।
উৎসঃ ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
২,৩৩৯.
'অর্ণব' শব্দের সমার্থক শব্দ নয়-
  1. ক) সিন্ধু
  2. খ) জলনিধি
  3. গ) বারিধি
  4. ঘ) কপোত
ব্যাখ্যা

• 'অর্ণব' শব্দের সমার্থক শব্দ সমুদ্র, জলধি, জলনিধি, বারিধি, পারাবার, রত্নাকর, সাগর, সিন্ধু ইত্যাদি।
• অপরদিকে পারাবত শব্দের অর্থ কবুতর, কপোত ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

২,৩৪০.
'বন' শব্দের সমার্থক শব্দ - 
  1. কুঞ্জ
  2. কমল
  3. অরবিন্দ
  4. পাদপ
ব্যাখ্যা

'বন' শব্দের সমার্থক শব্দ:
- অরণ্য, জঙ্গল, কানন, বনানী, বনবাদাড়, কুঞ্জ, কান্তার, বিপিন, অটবী।
 
অন্যদিকে,
'পদ্ম' শব্দের সমার্থক শব্দ: 
- কমল, উৎপল, পঙ্কজ, কুমুদ, কুবলয়, শতদল, অরবিন্দ, রাজীব, নলিনী, সরোজ।
 
'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ:
- গাছ, পাদপ, দ্রুম, বনানী, তরু, বিটপী, শাখী, পণী, শৃঙ্গী, শিখরী, মহীরুহ ইত্যাদি।

উৎস: 
১। বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
২। বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

২,৩৪১.
'জুলমাত' শব্দের অর্থ কি?
  1. ক) অন্ধকার
  2. খ) অবিচার
  3. গ) অনাচার
  4. ঘ) অত্যাচার
ব্যাখ্যা
'জুলমাত' আরবি শব্দ। এই শব্দের অর্থ- আঁধার, অন্ধকার। আর জুলুম অর্থ অত্যাচার।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
২,৩৪২.
'আগুন' শব্দের প্রতিশব্দ- 
  1. অহি
  2. পাবক
  3. ফুরসত
  4. অলক
ব্যাখ্যা
• 'আগুন' শব্দের প্রতিশব্দ:
- অগ্নি, অনল, বহ্নি, পাবক, হুতাশন।

অন্যদিকে,
• ফুরসত'অবকাশ' শব্দের প্রতিশব্দ:
•'অলক' হচ্ছে 'চুল' শব্দের প্রতিশব্দ।  
•'অহি' হচ্ছে 'সাপ' শব্দের প্রতিশব্দ।  

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি ( ২০২২  সংস্করণ)।
২,৩৪৩.
'মর্মর' শব্দের অর্থ কী?
  1. আনন্দজনক ধ্বনি 
  2. ধনুকের ধ্বনি 
  3. গম্ভীর ধ্বনি 
  4. শুকনো পাতা মাড়ানোর শব্দ
ব্যাখ্যা

• 'মর্মর' শব্দের অর্থ = শুকনো পাতা মাড়ানোর শব্দ।

অন্যদিকে,
আনন্দজনক ধ্বনি = নন্দিঘোষ।
ধনুকের ধ্বনি = টঙ্কার।
গম্ভীর ধ্বনি = মন্দ্র।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান; ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ। 

২,৩৪৪.
'ঝোরা' শব্দের অর্থ কী?
  1. ছাঁটা
  2. ছিদ্রযুক্ত পাত্র
  3. ঝরনা
  4. শীঘ্র
ব্যাখ্যা
ঝোরা:
- শব্দটি বিশেষ্য।
- এটি বাংলা শব্দ।
- অর্থ: ঝরনা; ধানক্ষেতে জাত শস্যহীন উদ্ভিদ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 
২,৩৪৫.
‘পর্বত’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) সরোজ
  2. খ) মহীধর
  3. গ) বৈভব
  4. ঘ) উদক
ব্যাখ্যা
• পর্বত শব্দের সমার্থক শব্দ: 
- অচল,
- মহীধর, 
- গিরি,
- পাহাড়,
- অদ্রি,
- ভূধর,
- শৈল,
- নগ ইত্যাদি।

• 'পদ্ম' এর সমার্থক শব্দ-সরোজ'। 
• 'বৈভব' এর সমার্থক শব্দ- ঐশ্বর্য; ধন; সম্পদ। 
• 'পানি' এর সমার্থক শব্দ- 'উদক'।  

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা একাডেমি আধুনিক বাংলা ব্যাকরণ। 
২,৩৪৬.
'উড়নচণ্ডী' শব্দটির অর্থ -
  1. অস্থির
  2. বোকা
  3. নগণ্য
  4. অমিতব্যয়ী
ব্যাখ্যা
• সঠিক উত্তর হলো: ঘ) অমিতব্যয়ী।

• 'উড়নচণ্ডী' শব্দটি বাংলা ভাষায় একটি প্রচলিত অভিব্যক্তি যা প্রধানত অমিতব্যয়ী বা অপব্যয়ী ব্যক্তিকে বোঝায়। এটি এমন ব্যক্তির বর্ণনা করে যে অত্যধিক খরচ করে, টাকা-পয়সা অপচয় করে বা অনাবশ্যক খরচ করতে পছন্দ করে।

• "উড়নচণ্ডী" বাগ্‌ধারা অর্থ - অমিতব্যয়ী।
বাক্য: যা উড়নচণ্ডী ছেলে- পৈতৃক সম্পত্তি দু দিনেই শেষ। 

অন্যদিকে, 
"উড়ো উড়ো ভাব" অর্থ - অস্থির। 
"উদো/উদোমারা" অর্থ - বোকা। 
"এলেবেলে" অর্থ - নগণ্য।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ; বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।।
২,৩৪৭.
'উপরিতন' শব্দের অর্থ কী?
  1. ছাদ
  2. দেওয়াল
  3. পদমর্যাদায় উচ্চতর
  4. অদস্তন
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা

বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,

উপরিতন শব্দের অর্থ:
১ ঊর্ধ্বতন।
২ পদমর্যাদায় উচ্চতর।
৩ পূর্ববর্তী।



উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

২,৩৪৮.
'ধাতৃ' শব্দের অর্থ কী?
  1. মা
  2. দাই
  3. বিধাতা
  4. পৃথিবী
ব্যাখ্যা
• ধাতৃ (বিশেষ্য পদ),
সংস্কৃত শব্দ।
অর্থ:
- বিধাতা।

অন্যদিকে,
'ধাত্রী' অর্থ - দাই। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২,৩৪৯.
নিচের কোনটি ‘অরণ্য’ শব্দের সমার্থক নয়?
  1. অটবি
  2. কুঞ্জ
  3. দ্রুম
  4. কান্তার
ব্যাখ্যা
অরণ্য - শব্দের সমার্থক শব্দঃ
- বন, জঙ্গল, অটবি, কানন, বিপিন, গহন, কুঞ্জ, কান্তার, উপবন, বনানী ইত্যাদি।
অন্যদিকে - 'দ্রুম' শব্দটি বৃক্ষ - শব্দের সমার্থক শব্দ।
উৎস: বাংলা একাডেমি অভিধান।
২,৩৫০.
আতিশয্য অর্থ-
  1. ক) বিশেষ
  2. খ) নিদাঘ
  3. গ) বাড়াবাড়ি
  4. ঘ) সম্যক
ব্যাখ্যা

আতিশয্য অর্থ বাড়াবাড়ি, অপ্রয়োজনীয়তা, অতিরিক্ততা।
আতিশয্য অর্থে ‘নি’ উপসর্গের উদাহরণঃ নিদাঘ, নিদারুণ, নিবিড়, নিপীড়ন, নিকষ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি এবং বাংলা একাডেমী অভিধান।

২,৩৫১.
‘সমুদ্র’ শব্দটির সমার্থক শব্দ কোনটি?
  1. ক) রত্নাকর
  2. খ) অদ্রি
  3. গ) অম্বর
  4. ঘ) স্রোতস্বিনী
ব্যাখ্যা

সমার্থক শব্দঃ
সমুদ্র - সাগর, বারিধি, রত্নাকর, উদধি, পয়োধি, জলধি, জলধর, অম্বুধি, পারাবার, সিন্ধু, নীলাম্বু, অর্ণব, পাথার, দ্বীপী ইত্যাদি।
সাপ - ভুজঙ্গ, উরগ, নাগ, পন্নগ, আশীবিষ, হরি, কাকোদর, অহি, বিষধর, ফণী, বায়ুভুক, সর্প ইত্যাদি।
আগুন - অগ্নি, বহ্নি, অনল, শিখা, বায়ুসখা, কৃশানু, হুতাশন, দহন, সর্বভুক, আতশ, বীতিহোত্র, সর্বশুচি ইত্যাদি।
আকাশ - অম্বর, অন্তরীক্ষ, অভ্র, ব্যোম, গগন, নভঃ, আসমান, নিলীমা, খলোক, দ্যুলোক, শূন্য, অনন্ত, নভোমণ্ডল ইত্যাদি।

উৎসঃ মাধ্যমিক ব্যাকরণ বই।

২,৩৫২.
'অংস' শব্দের অর্থ কী?
  1. কাঁধ
  2. কাসা
  3. ভাগ
  4. সূর্য
ব্যাখ্যা
অংস:
- শব্দটি বিশেষ্য।
- এটি সংস্কৃত শব্দ।
- অর্থ: স্কন্ধ, কাঁধ

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২,৩৫৩.
‘জোখ’ শব্দের অর্থ কী?
  1. আসক্তি
  2. পরিমাপ
  3. উপায়
  4. গোষ্ঠী
ব্যাখ্যা
• জোখ (বিশেষ্য),
- এটি হিন্দি শব্দ।
যার অর্থ:
- পরিমাপ,
- ওজন।

এরূপ,
• জোখা শব্দের অর্থ: 
- ওজন করা,
- পরিমাপ করা হয়েছে এমন।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২,৩৫৪.
'বরাত' শব্দের অর্থ -
  1. বসন্তদূত
  2. কোকিল
  3. মায়া
  4. কপাল
ব্যাখ্যা
• 'বরাত' শব্দের অর্থ - অদৃষ্ট, কপাল।

অন্যদিকে,
'কুহক' শব্দের অর্থ - মায়া, ভেলকি, ইন্দ্রজাল।

‘কোকিল’ শব্দের সমার্থক শব্দ:
- কাকপুষ্ট, পরপুষ্ট, কলকণ্ঠ, পিক, বসন্তদূত, অন্যপুষ্ট, মধুস্বর, মধুসখা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
২,৩৫৫.
শকুনি মামা - এর অর্থ-
  1. ক) কুৎসিত মামা
  2. খ) সৎ মামা
  3. গ) কুচক্রী লোক
  4. ঘ) পাতানো মামা
ব্যাখ্যা
শকুনি মামা - এর অর্থ- কুচক্রী লোক বা অনিষ্টকর আত্মীয়। 
উদাহরণ: শকুনি মামাদের কাছ থেকে যত দূরে থাকবে ততই মঙ্গল। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২,৩৫৬.
'সূর্য' শব্দের সমার্থক শব্দ - 
  1. সোম
  2. দিনমণি
  3. মৃগাঙ্ক
  4. সৌদামিনী
ব্যাখ্যা

'সূর্য' শব্দের সমার্থক শব্দ:
- রবি, তপন, ভানু, ভাস্কর, আদিত্য, সবিতা, প্রভাকর, দিবাকর, বিভাবসু, দিনমণি, মার্তণ্ড, অংশুমালী, অরুণ।

অন্যদিকে,
'চাঁদ' শব্দের সমার্থক শব্দ:
- চন্দ্র, শশী, শশধর, শশাঙ্ক, বিধু, সোম, নিশাকর, সুধাংশু, সুধাকর, ইন্দু, সিতাংশু, হিমাংশু, মৃগাঙ্ক

'বিদ্যুৎ' শব্দের সমার্থক শব্দ:
- তড়িৎ, বিজলি, বিজুরি, অশনি, ক্ষণপ্রভা, সৌদামিনী, দামিনী, চপলা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।

২,৩৫৭.
Ex officio member এর সঠিক সমার্থক শব্দ কোনটি?
  1. ক) প্রাক্তন কর্মচারী
  2. খ) কর্তৃত্বপরায়ণ সদস্য
  3. গ) পদহেতু সদস্য
  4. ঘ) ক্ষমতাপ্রাপ্ত সদস্য
ব্যাখ্যা
⇒ Ex officio = পদহেতু সদস্য 
⇒ Exit = নির্গম, নির্গমন।
⇒ Exhibition = প্রদর্শন
⇒ Ethics = নীতিমালা, 
⇒ Estimate = মূল্যানুমান, প্রাক্কলন। 
⇒ Extension = বৃদ্ধি 
⇒ Expenditure = ব্যয় 
⇒ Expire = অবসান, মৃত্যু। 

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
২,৩৫৮.
নিচের কোন গুচ্ছের সবগুলো শব্দই সমার্থক?
  1. বারিদ, বলাহক, সুধাংশু
  2. খবর, সন্দেশ, সমাচার
  3. সর্বশুচি, কুন্তল, কলকণ্ঠ
  4. কলাপী, বসুন্ধরা, ভুজ
ব্যাখ্যা

• খবর, সন্দেশ, সমাচার শব্দের সবগুলো সমার্থক।
• খবর শব্দের সমার্থক শব্দ- সংবাদ, বার্তা, ফরমান, সন্দেশ, তথ্য, সন্ধান, সমাচার ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

২,৩৫৯.
'বন' শব্দের সমার্থক শব্দ - 
  1. শাখী
  2. কানন
  3. অরবিন্দ
  4. সরোজ
ব্যাখ্যা

'বন' শব্দের সমার্থক শব্দ:
- অরণ্য, জঙ্গল, কানন, বনানী, বনবাদাড়, কুঞ্জ, কান্তার, বিপিন, অটবী।
 
'পদ্ম' শব্দের সমার্থক শব্দ: 
- কমল, উৎপল, পঙ্কজ, কুমুদ, কুবলয়, শতদল, অরবিন্দ, রাজীব, নলিনী, সরোজ
 
'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ:
- গাছ, পাদপ, দ্রুম, বনানী, তরু, বিটপী, শাখী, পণী, শৃঙ্গী, শিখরী, মহীরুহ ইত্যাদি।

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)। 
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২,৩৬০.
'আকাশ' এর সমার্থক শব্দ নয় কোনটি?
  1. অম্বর
  2. ব্যোম
  3. অন্তরীক্ষ
  4. বহ্নি
ব্যাখ্যা
• 'আকাশ' শব্দের সমার্থক শব্দ:
- গগন, আসমান, খ, অম্বরব্যোম, নভ, অন্তরীক্ষ, দ্যুলোক, নীলিমা।

অন্যদিকে,
'আগুন' শব্দের সমার্থক শব্দ:
- অগ্নি, অনল, বহ্নি, পাবক, হুতাশন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
২,৩৬১.
(১-২) শব্দের অর্থ নির্ণয় করুন: মণ্ডূক?
  1. মন্দির
  2. ব্যাং
  3. অলংকার
  4. কেঁচো
  5. কোনটিই নয়
ব্যাখ্যা
• মণ্ডূক (বিশেষ্য পদ),
- সংস্কৃত শব্দ।
অর্থ:
- উবু হয়ে লাফিয়ে চলে এমন আর্দ্র ও মসৃণ ত্বকবিশিষ্ট চতুষ্পদ,
- ব্যাং,
- দাদুর,
- ভেক।

• ‘মণ্ডূক’ শব্দের স্ত্রীবাচক শব্দ- মণ্ডূকী।

অন্যদিকে,
• ‘মণ্ডন’ শব্দের অর্থ - অলংকার।
• ‘মণ্ডপ’ শব্দের অর্থ - মন্দির, উৎসবের জন্য নির্মিত চাঁদোয়াঢাকা স্থান।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২,৩৬২.
‘দ্বিজা’ শব্দের অর্থ কোনটি?
  1. ক) পালংশাক
  2. খ) হাতি
  3. গ) উট
  4. ঘ) নাগকেশর গাছ
ব্যাখ্যা
• দ্বিজা (বিশেষ্য)
- সংস্কৃত শব্দ
- প্রকৃতি প্রত্যয় = [দ্বি+√জন্+অ+আ]
অর্থ: পালংশাক, গন্ধদ্রব্যবিশেষ।

অন্যদিকে,  
• দ্বিপ (বিশেষ্য)
- সংস্কৃত শব্দ
- প্রকৃত প্রত্যয় = [দ্বি+√পা+অ]
অর্থ: হাতি, নাগকেশর গাছ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২,৩৬৩.
'ইতিকথা' শব্দের অর্থ কী?
  1. শেষ কথা
  2. সংক্ষিপ্তসার
  3. ইতিহাস
  4. বিদায় ভাষণ
ব্যাখ্যা
• বাংলা একাডেমী, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• 'ইতিকথা' শব্দের অর্থ 'ইতিহাস'।


• আরো কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দার্থ:
- সোপান - সিঁড়ি, 
- মূঢ়তা - অনভিজ্ঞতা, 
- অনিন্দ্য - নিখুঁত, 
- নির্নিমেষ - অপলক, 
- বায়স - কাক, 
- খেচর - পাখি, 
- প্রথিতযশা - খ্যাতনামা, 
- আদ্যোপান্ত - আগাগোড়া, 
- অভিরাম - সুন্দর, 
- আভরণ - অলংকার; কিন্তু আবরণ - ঢাকনি, 
- উপাদান - উপকরণ; কিন্তু উপধান - বালিশ, 
- অনীক - সৈনিক, 
- উপরোধ -অনুরোধ।

উৎস: বাংলা একাডেমী, আধুনিক বাংলা অভিধান।
২,৩৬৪.
কোনটি "মেঘ" শব্দের প্রতিশব্দ নয়?
  1. বারিদ
  2. অন্তরীক্ষ
  3. জলদ
  4. জীমূত
ব্যাখ্যা

• "মেঘ" শব্দের প্রতিশব্দ নয়- অন্তরিক্ষ। 
[প্রশ্নে শব্দটি অন্তরীক্ষ দেয়া আছে। শুদ্ধ শব্দ অন্তরিক্ষ।]

• অন্তরিক্ষ (বিশেষ্য পদ),
- সংস্কৃত শব্দ।
অর্থ:
- আকাশ;
- গগন।

'আকাশ' শব্দের সমার্থক শব্দগুলো হলো:
গগন, অন্তরিক্ষ, অম্বর, ব্যোম, আসমান, দ্যুলোক, শূন্য, নভঃ, সুরপথ, অম্বরতল, খগোল, নক্ষত্রলোক, নভোলোক, নভস্থল ইত্যাদি।

অন্যদিকে, 
'মেঘ' শব্দের প্রতিশব্দ: জলদ, জলধর, নীরদ, বারিদ, ঘন, জীমূত, অভ্র। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২,৩৬৫.
‘মর্সিয়া সাহিত্য’ কী?
  1. আহাজারি
  2. বেদনা মিশ্রিত কাব্য
  3. শোককাব্য
  4. রূপকথা
  5. স্তুতিগাথা
ব্যাখ্যা

মর্সিয়া, মরসিয়া  (বিশেষ্য):
অর্থঃ
১. মৃত্যু উপলক্ষে রচিত শোকসূচক গান (ত্যাগ চাই, মর্সিয়া ক্রন্দন চাহি না-কাজী নজরুল ইসলাম)।
২. মহররমের শোকগান (ইসলামী সঙ্গীতের ক্ষেত্রে হামদ নাত মর্সিয়া ইত্যাদি কবিতা-ড. কাজী মোতাহের হোসেন)।
(আরবি) মর্সিয়াহ

সুতরাং, এখানে, গ) শোককাব্য সবচেয়ে গ্রহণযোগ্য উত্তর।

উৎসঃ বাংলা একাডেমি অভিধান।

২,৩৬৬.
‘মৃগাঙ্ক’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. চুল
  2. চাঁদ
  3. আগুন
  4. রাত
ব্যাখ্যা
• ‘চাঁদ‘ শব্দের সমার্থ শব্দ:
চন্দ্র, শশী, শশাঙ্ক, সুধাকর, ইন্দু, সোম, শশধর, বিধু, নিশাকর, সুধাংশু, সিতাংশু, হিমাংশু, মৃগাঙ্ক।

অন্যদিকে,
• ‘চুল’ শব্দের সমার্থ শব্দ: কেশ, অলক, চিকুর, কুন্তল, কবরী।
• ‘আগুন’ শব্দের সমার্থ শব্দ: অগ্নি, অনল, বহ্নি, পাবক, হুতাশন।
• ‘রাত’ শব্দের সমার্থক শব্দ: রাত্রি, রজনী, নিশি, নিশা, নিশীথ, নিশীথিনী।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,৩৬৭.
'মধুবন' শব্দের অর্থ কী?
  1. কলা
  2. কোকিল
  3. বৃক্ষ
  4. কাক
ব্যাখ্যা

'মধুবন' শব্দের অর্থ - বৃন্দাবনের অরণ্যবিশেষ, কোকিল

অন্যদিকে,
'কাক' শব্দের অর্থ - বায়স, পরভৃৎ।
'বৃক্ষ' শব্দের অর্থ - গাছ, পাদপ, তরু।
'কলা' শব্দের অর্থ - কদলী, রম্ভা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

২,৩৬৮.
'অভিগ্রহণ' শব্দের অর্থ কি?
  1. সংগ্রহণ
  2. লুণ্ঠন
  3. সঞ্চয়ন
  4. অবস্থান
ব্যাখ্যা
অভিগ্রহণ (বিশেষ্য)
অর্থ:
- লুণ্ঠন
- যুদ্ধ দ্বারা দখলে আনয়ন।

{(তৎসম বা সংস্কৃত) অভি+গ্রহণ}

উৎস: বাংলা একাডেমি অভিধান।
২,৩৬৯.
‘চন্দ্র’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. মৃগাঙ্ক
  2. নিশাকান্ত
  3. ইন্দু
  4. মহীরুহ
ব্যাখ্যা
• 'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ:
গাছ, পাদপ, তরু, বিটপী, দ্রুম, মহীরুহ, শাখী।

অন্যদিকে,
• 'চন্দ্র' এর সমার্থক শব্দ:
- চাঁদ; চন্দ্রমা; নিশাকর; নিশাকান্ত; শশধর; হিমাংশু; সুধাংশু; সুধাকর; ইন্দু; বিধু; শশী; সোম; মৃগাঙ্ক। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং অভিগম্য অভিধান, বাংলা একাডেমি।
২,৩৭০.
'ভাস্কর' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1.  অগ্নি
  2. দিবাকর
  3. সূর্য
  4. উপরের সবকটি
ব্যাখ্যা

• 'ভাস্কর' শব্দের অর্থ:
১) পাথর ধাতু কাঠ প্রভৃতি খোদাই করে মূর্তি গড়া যার পেশা, sculptor।
২) দিবাকর, সূর্য।
৩) অগ্নি।



উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

২,৩৭১.
'শীতাংশু' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. বরফ
  2. চন্দ্র
  3. বাতাস
  4. সূর্য
ব্যাখ্যা
• শীতাংশু (বিশেষ্য পদ),
- এটি একটি সংস্কৃত শব্দ। 
অর্থ:
- চন্দ্র;
- সাদা কিরণ (জ্যোৎস্না) যার।

-------------
• চন্দ্র/চাঁদ শব্দের সমার্থক শব্দ:
সুধাকর, শশী, শশধর, শশাঙ্ক, দ্বিজরাজ, বিধু, সোম, চন্দ্রমা, নিশাপতি, নিশাকর, সুধানিধি, হিমাংশু, শীতাংশু, সুধাংশু, ইন্দু, সিতাংশু, মৃগাঙ্ক, নিশানাথ, রজনীকান্ত, তারাপতি, তারানাথ। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,৩৭২.
নিরবধি : অবিরাম :: নিখিল : ?
  1. ক) অশণি
  2. খ) অনিল
  3. গ) অশান্ত
  4. ঘ) অখিল
ব্যাখ্যা

- নিরবধি শব্দের অর্থ অনবরত, অনুক্ষণ, নিরন্তর;
- অবিরাম শব্দের অর্থ নিরন্তর;
- নিখিল অর্থ সমস্ত, সমগ্র, সমুদয়;
- অখিল অর্থ সমস্ত, সমগ্র।

২,৩৭৩.
'বাতাস' শব্দের প্রতিশব্দ নয় কোনটি? 
  1. অনিল
  2. সমীর
  3. ত্রিযামা
  4. মরুৎ
  5. কোনটিই নয় 
ব্যাখ্যা

• ‘বাতাস’ শব্দের কিছু প্রতিশব্দ:
- বায়ু, হাওয়া, সমীর, অনিল, মরুৎ

অন্যদিকে,
• রাত্রি শব্দের প্রতিশব্দ:
রজনী; ত্রিযামা; যামিনী; রাত; নিশা; নিশীথিনী; ক্ষণদা; শর্বরী; বিভাবরী।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২২ সংস্করণ); ভাষা শিক্ষা - ড. হায়াৎ মামুদ।

২,৩৭৪.
'চাঁদ' এর প্রতিশব্দ কোনটি?
  1. অর্ক
  2. বিধু
  3. সবিতা
  4. আদিত্য
ব্যাখ্যা

'চাঁদ' এর প্রতিশব্দ:
- চন্দ্র, শশী, শশধর, শশাঙ্ক, বিধু, সোম, নিশাকর, সুধাংশু, ইন্দু, সিতাংশু, হিমাংশু ইত্যাদি।

অন্যদিকে,
'সূর্য' এর প্রতিশব্দ:
- রবি, সবিতা, আদিত্য, দিবাকর, দিনমনি, দিননাথ, দিবাবসু, অর্ক, ভানু, তপন, ভাস্কর, মার্তণ্ড, অংশু, প্রভাকর, কিরণমালী, অরুণ, মিহির, দিনপতি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (সর্বশেষ সংস্করণ)।

২,৩৭৫.
'কৌমুদী' এর প্রতিশব্দ কোনটি?
  1. জ্যোৎস্না
  2. চাঁদ
  3. পদ্মফুল
  4. মুকুল
ব্যাখ্যা

'কৌমুদী' শব্দের অর্থ- চাঁদের আলো, জ্যোৎস্না। 

• 'জ্যোৎস্না' এর আরো কিছু প্রতিশব্দ: চন্দ্রিমা, চন্দ্রকিরণ, চন্দ্রিকা, জোছনা, চন্দ্রালোক, কৌমুদী।

----------------------
• 'চাঁদ' এর প্রতিশব্দ: 
- চন্দ্র, শশী, শশধর, শশাঙ্ক, বিধু, সোম, নিশাকর, সুধাংশু, ইন্দু, সিতাংশু, হিমাংশু ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২১-সংস্করণ) এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা। 

২,৩৭৬.
'নদী'র সমার্থক শব্দ কোনটি?
  1. তটিনী
  2. পর্নকার
  3. বারুই
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা

• 'নদী'র সমার্থক শব্দগুলো হলো:
নদ, নদনদী, স্রোতস্বিনী, তটিনী, স্রোতস্বতী, শৈবলিনী, সরিৎ, প্রবাহিণী, তরঙ্গিণী, মন্দাকিনী, কল্লোলিনী ইত্যাদি।

অন্যদিকে, 
• 'বারুই' শব্দের অর্থ - যারা পান উৎপাদন করে এবং বিক্রয় করে।
• 'পর্ণকার' অর্থ - পান বিক্রেতা বা পান ব্যবসায়ী।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২,৩৭৭.
"বিপিন" শব্দের সমার্থক শব্দ কী?
  1. পদ্ম
  2. বন
  3. বৃক্ষ
  4. সূর্য
ব্যাখ্যা

'বন' শব্দের সমার্থক শব্দ:
- অরণ্য, জঙ্গল, কানন, বনানী, বনবাদাড়, কুঞ্জ, কান্তার, বিপিন, অটবী।

অন্যদিকে,
'পদ্ম' শব্দের সমার্থক শব্দ:
- কমল, উৎপল, পঙ্কজ, কুমুদ, কুবলয়, শতদল, অরবিন্দ, রাজীব, নলিনী, সরোজ।

'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ:
- গাছ, পাদপ, দ্রুম, বনানী, তরু, বিটপী, শাখী, পণী, শৃঙ্গী, শিখরী, মহীরুহ ইত্যাদি।

'সূর্য' এর সমার্থক শব্দ:
- অর্ক, আদিত্য, তপন, দিবাকর, ভাস্কর, মার্তণ্ড, রবি, সবিতা, আফতাব, অরুণ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২,৩৭৮.
‘রত্নাকর’ শব্দের প্রতিশব্দ কোনটি?
  1. হিল্লোল
  2. ঘন
  3. সমুদ্র
  4. উদক
ব্যাখ্যা
সমুদ্র’ শব্দের প্রতিশব্দ:
- সাগর, সিন্ধু, সায়র, দরিয়া, জলধি, অকূল, পাথার, বারিধি, রত্নাকর, পয়োধি, বারীন্দ্র, অর্ণব, পারাবার।

অন্যদিকে,
• ‘অম্বু’ শব্দের প্রতিশব্দ:
- জল, সলিল, নীর, পয়ঃ, বারি, অপ, উদক, জীবন, পানি।
 
• ‘অম্বুবাহ’ শব্দের প্রতিশব্দ:
- জলদ, জলধর, নীরদ, বারিদ, ঘন, জীমূত, অভ্র, মেঘ।

• ‘ঊর্মি’ শব্দের প্রতিশব্দ:
- তরঙ্গ, কল্লোল, ঢেউ, বীচি, হিল্লোল, লহরী।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
২,৩৭৯.
সঠিক সমার্থক শব্দজোড় নয় কোনটি?
  1. ক) উত্তর - উদীচী
  2. খ) কামনা – বাসনা
  3. গ) গৃহ – আবাস
  4. ঘ) আত্মজা – অর্ধাঙ্গী
ব্যাখ্যা
আত্মজা অর্থ কন্যা, মেয়ে, দুহিতা, তনয়া ইত্যাদি। অন্যদিকে অর্ধাঙ্গী অর্থ স্ত্রী, পত্নী, বউ, সহধর্মিনী ইত্যাদি।
গৃহ অর্থ আবাস, ঘর, ভবন, সদন, নিলয়, আলয় ইত্যাদি। কামনা অর্থ ইচ্ছা, বাসনা, সাধ, স্পৃহা, বাঞ্ছা, অভিপ্রায় ইত্যাদি। উত্তর অর্থ উদীচী, প্রতিবাক্য, জবাব, সাড়া ইত্যাদি।
(সূত্রঃ প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি : একাদশ-দ্বাদশ শ্রেণী : ড. হায়াৎ মামুদ এবং ড. মোহাম্মদ আমীন)
২,৩৮০.
'কপোত' এর প্রতিশব্দ কোনটি?
  1. পারাবত
  2. পায়রা
  3. কলাপী
  4. ক এবং খ উভয়ই 
ব্যাখ্যা

বাংলা একাডেমী আধুনিক বাংলা অভিধান, 
'কপোত' শব্দটির সঠিক অর্থ 
কপোত (বিশেষ্য) - কবুতর; পায়রা; পারাবত।  

'কবুতর' এর প্রতিশব্দ:
- কপোত,
- কবুতর,
- পারাবত,
- রেবতক,
- নোটন,
- লোটন ইত্যাদি।

অন্যদিকে,
- ময়ূরের সমার্থক শব্দ - কলাপী।

উৎস: বাংলা একাডেমির প্রমিত বাংলা অভিধান, ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।

২,৩৮১.
'বেসাতি' শব্দের অর্থ -
  1. গুপ্তঘাতক
  2. অস্বীকার
  3. দোকানদারি
  4. মালগাড়ি
ব্যাখ্যা
• 'বেসাতি' শব্দের অর্থ - দোকানদারি

অন্যদিকে,
- 'গুপ্তঘাতক' শব্দের অর্থ - গোপনের হত্যা করে এমন।
- 'প্রত্যাখ্যান' শব্দের অর্থ - অস্বীকার।
- 'মালগাড়ি' শব্দের অর্থ - পন্য পরিবহন করে এমন।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২,৩৮২.
'কুঞ্জ' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. মেঘ
  2. বন
  3. সমুদ্র
  4. বৃক্ষ
ব্যাখ্যা
• ‘বন’ শব্দের সমার্থক শব্দ:
অরণ্য, জঙ্গল, অটবি, কানন, বিপিন, গহন, কুঞ্জ, কান্তার, উপবন, বনানী ইত্যাদি।

অন্যদিকে,
----------------
• 'মেঘ' শব্দের সমার্থক শব্দ: 
জলধর, জীমূত, বারিদ, নীরদ, পয়োদ, ঘন, তোয়দ, পয়োধর, বলাহক, তোয়ধর ইত্যাদি।

• 'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ:
জলধি, সাগর, সিন্ধু, সায়র, দরিয়া, অকূল, পাথার, বারিধি, রত্নাকর, নীলাম্বু, পয়োধি।

• ‘বৃক্ষ’ শব্দের সমার্থক শব্দ:
 গাছ, পাদপ, দ্রুম, তরু, বিটপী, শাখী, পণী, শৃঙ্গী, শিখরী, মহীরুহ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,৩৮৩.
'সূর্য' এর সমার্থক শব্দ কোনটি?
  1. অদ্রি
  2. অর্ণব
  3. ভানু
  4. শশাঙ্ক
ব্যাখ্যা
• 'সূর্য' এর সমার্থক শব্দ - ভানু।

‘সূর্য’ শব্দের আরো কিছু সমার্থক শব্দ:
- রবি, তপন, ভাস্কর, আদিত্য, প্রভাকর, দিবাকর, বিভাবসু, অংশুমালী, অরুণ।

অন্যদিকে,
• 'পর্বত' শব্দের সমার্থক শব্দ: গিরি, শৈল, পাহাড়, অদ্রি।
• 'চাঁদ' শব্দের সমার্থক শব্দ- চন্দ্র, নিশাকর, বিধু, সুধাংশু, হিমাংশু, শশধর, শশাঙ্ক ইত্যাদি।
• ‘সমুদ্র’ শব্দের সমার্থক শব্দ: অর্ণব।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
২,৩৮৪.
‘মেঘ’ এর সমার্থক শব্দ কোনটি?
  1. ইন্দু
  2. ক্ষণদা
  3. অভ্র
  4. মৃগাঙ্ক
ব্যাখ্যা
• ‘অভ্র’ শব্দের অর্থ: মেঘ, আকাশ।

• 'মেঘ' শব্দের সমার্থক শব্দ -
জলধর, জীমূত, বারিদ, নীরদ, পয়োদ, ঘন, তোয়দ, পয়োধর, বলাহক, তোয়ধর ইত্যাদি।

অন্যদিকে,
• ‘রাত্রি’ এর সমার্থক শব্দ:
রজনী; ত্রিযামা; যামিনী; রাত; নিশা; নিশীথিনী; ক্ষণদা; শর্বরী; বিভাবরী।

• 'চাঁদ' এর সমার্থক শব্দ:
- চন্দ্র, শশী, শশাঙ্ক, সুধাকর, ইন্দু, সোম, শশধর, বিধু, নিশাকর, সুধাংশু, সিতাংশু, হিমাংশু, মৃগাঙ্ক।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২,৩৮৫.
কোকিল শব্দের সমার্থক নয় কোনটি?
  1. ক) পরভৃত
  2. খ) পিক
  3. গ) অন্যপুষ্ট
  4. ঘ) কলিকা
ব্যাখ্যা
কোকিল শব্দের সমার্থক শব্দ - কাকপুষ্ট, পরপুষ্ট, কলকণ্ঠ, পিক, পরভৃত, বসন্তদূত, অন্যপুষ্ট, মধুস্বর, মধুসখা ইত্যাদি।
অন্যদিকে কলিকা হলো কুঁড়ি শব্দের সমার্থক।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর
২,৩৮৬.
'সূর্য’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. অংশুমালী
  2. আদিত্য
  3. বিধু
  4. বিভাবসু
ব্যাখ্যা
• 'সূর্য’ শব্দের সমার্থক শব্দ নয় - বিধু
- এটি 'চাঁদ' শব্দের সমার্থক শব্দ।

‘সূর্য’ শব্দের সমার্থক শব্দ:
- রবি, তপন, ভানু, ভাস্কর, আদিত্য, সবিতা, প্রভাকর, দিনমণি, দিবাকর, বিভাবসু, মার্তণ্ড, অংশুমালী, অরুণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
২,৩৮৭.
'কড়চা' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. আত্মকথা
  2. স্মৃতিকথা
  3. বর্ণনা
  4. ইতিবৃত্ত
ব্যাখ্যা
'কড়চা' শব্দের সমার্থক শব্দ = জীবনী, দিনিলিপি, দিনপঞ্জি, ইতিবৃত্ত, রোজনামা, রোজনামচা। 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
২,৩৮৮.
'সূর্য' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. অদিতি
  2. অর্ণব
  3. আফতাব
  4. শশাঙ্ক
ব্যাখ্যা
•  সূর্য শব্দের সমার্থক শব্দ - 'আফতাব'।

• 'সূর্য' শব্দের সমার্থক শব্দ:
- অর্ক, তপন, আদিত্য, আফতাব, দিবাকর, ভাস্কর, ভানু, মার্তণ্ড, বালার্ক, রবি, সবিতা ইত্যাদি।

অন্যদিকে,
'পৃথিবী' শব্দের সমার্থক শব্দ - 'অদিতি'। 
‘অর্ণব’ শব্দের সমার্থক শব্দ - 'সমুদ্র'।
‘চন্দ্র’  শব্দের সমার্থক শব্দ - 'শশাঙ্ক'।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,৩৮৯.
'পৃথিবী' শব্দের সমার্থক শব্দ নয় - 
  1. বসুমতী
  2. মেদিনী
  3. অভ্র
  4. মর্ত্য
ব্যাখ্যা

'পৃথিবী' শব্দের সমার্থক শব্দ:
- জগৎ,
- ভুবন,
- সংসার,
- বিশ্ব,
- ধরা, 
- বসুমতী,
- বসুন্ধরা,
- ভূ,
- মর্ত্য,
- মহী,
- মেদিনী,
- ক্ষিতি।

অন্যদিকে,
'মেঘ' শব্দের সমার্থক শব্দ:
- জলদ, জলধর, নীরদ, বারিদ, ঘন, জীমূত, অভ্র, অম্বুবাহ।
 
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২,৩৯০.
'কুঞ্জর' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) মহীপতি
  2. খ) গজ
  3. গ) পিক
  4. ঘ) কোয়েল
ব্যাখ্যা

হস্তী- হাতি, গজ, নাগ, মাতঙ্গ, কুঞ্জর, বারণ, দন্তী, দ্বিপ, দ্বিরদ।
রাজা - শাসক, নৃপতি, নরপতি, নৃপ, ভূপাল, মহীপতি, সম্রাট, বাদশাহ।
কোকিল - পিক, পরভৃত, কোয়েল, কাকপুষ্ট, বসন্তী, বসন্তদূত।
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ৷

২,৩৯১.
'রজনীকান্ত' এর প্রতিশব্দ কোনটি?
  1. ক) সুর্য
  2. খ) ইন্দু
  3. গ) অরুণ
  4. ঘ) মিহির
ব্যাখ্যা
• 'চন্দ্র'  এর প্রতিশব্দ - সুধাকর, শশী, শশধর, শশাঙ্ক, বিধু, সোম, সুধাংশু, ইন্দু, মৃগাঙ্ক, নিশানাথ, রজনীকান্ত, তারাপতি, রাকেশ, সুধাময়, দ্বিজরাজ।  

অন্যদিকে,
'সূর্য' এর  প্রতিশব্দ - আফতাব, আদিত্য, রবি, সবিতা, দিবাকর, দিনমনি, দিননাথ, দিবাবসু, অর্ক, ভানু, তপন, ভাস্কর, মার্তণ্ড, অংশু, প্রভাকর, কিরণমালী, অরুণ, মিহির, দিনপতি ইত্যাদি।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,৩৯২.
ভিন্ন সমার্থক শব্দ কোনটি?
  1. অভ্র
  2. অর্ণব
  3. বারীন্দ্র
  4. নীলাম্বু
ব্যাখ্যা
• 'আকাশ' এর সমার্থক শব্দ:
অম্বর, ব্যোম, খ, গগন, অন্তরিক্ষ, শূন্যলোক, আসমান, অভ্র, নীলিমা, শূন্য, নতা, অনন্ত, সুরপথ, অম্বরতল, খলোক, খগোল, নক্ষত্রলোক, নভোলোক, নভোমন্ডল, নতস্তল, নভস্থল।

অন্যদিকে, 
• 'সমুদ্র/সাগর' এর সমার্থক শব্দ:
সাগর, সায়র, অর্ণব, সিন্ধু, দরিয়া, জলধি, বারিধি, অম্মুধি, অম্মুনিধি, অম্লোধি, অভ্যেনিধি, পাথার, পারাবার, জলনিধি, প্রচেতা, জলেন্দ্র, অকূল, অকূলপাথার, জলেশ্বর, জলারণ্য, জলধর, নদীকান্ত, রত্নাকর, রত্নগর্ভ, নীলাম্বু, ধরণীপ্লব, ঊর্মিমালী, মকরালয়, মকরাকর, নীরধি, তোয়নিধি, পয়োধি, জলাধিপ, বারিধর, বারিনিধি, বারীন্দ্র, বারীশ, ইরাবান, দ্বীপী।
 
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,৩৯৩.
নিচের কোনটি অন্যটি থেকে ভিন্ন?
  1. সমীর
  2. দামিনী
  3. অনিল
  4. প্রভঞ্জন
ব্যাখ্যা

• অপশনে সবগুলো শব্দ - 'বাতাস' শব্দের সমার্থক শব্দ।
- "দামিনী" - 'বিদ্যুৎ' শব্দের সমার্থক শব্দ।

'বাতাস' শব্দের সমার্থক শব্দ:
- বায়ু, হাওয়া, পবন, সমীর, সমীরণ, অনিল, মরুৎ, প্রভঞ্জন

'বিদ্যুৎ' শব্দের সমার্থক শব্দ:
- তড়িৎ, বিজলি, বিজুরি, অশনি, ক্ষণপ্রভা, সৌদামিনী, দামিনী, চপলা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।

২,৩৯৪.
'কলাধর' শব্দের সমার্থশব্দ কোনটি?
  1. চাঁদ
  2. সূর্য
  3. পৃথিবী
  4. পাহাড়
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,

• 'কলাধর' শব্দের অর্থ: চাঁদ/চন্দ্র।

• চাঁদ শব্দের সমার্থক শব্দ:
সোম, চন্দ্র, চন্দ্রমা, শশী, শশধর, শশাঙ্ক, শুধাংশু, হিমাংশু, বিধু, ইন্দু, সিতকর, নিশাকর, সুধাকর, নিশাকান্ত, মৃগাঙ্ক, রজনীকান্ত, কলাধর, কলানিধি, কুমুদনাথ।

• 'সূর্য' শব্দের সমার্থক শব্দ:
আদিত্য, তপন, দিবাকর, ভাস্কর, ভানু, মার্তণ্ড, রবি, সবিতা।

• পৃথিবী' এর সমার্থক শব্দ:
বসুন্ধরা, ক্ষিতি, অখিল, ভুবন, অবনী, ধরা, ধরণী, ভূ, মেদিনী ইত্যাদি।

• পর্বত' শব্দের সমার্থক শব্দ:
- মহীধর, পাহাড়, অচল, শৈল, ভূধর, অদ্রি, শিখরী, শৃঙ্গী, শৃঙ্গধর, মহীধ্র, ভূভৃৎ, নগ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২,৩৯৫.
খপোত (শব্দার্থ):
  1. খরগোশ
  2. গাড়ি
  3. হরিণ
  4. উড়োজাহাজ
  5. পাখি
ব্যাখ্যা
• 'খপোত' শব্দের অর্থ - বিমান, উড়োজাহাজ, আকাশযান।

অন্যদিকে,
- 'খরগোশ' শব্দের অর্থ - শশক।
- 'গাড়ি' শব্দের অর্থ - পণ্য বহনের জন্য ব্যবহৃত শকট।
- 'হরিণ' শব্দের অর্থ - কুরঙ্গ, মৃগ, সুনয়ন।
- ‘পাখি’ শব্দের অর্থ - পক্ষী, বিহগ, বিহঙ্গ, খেচর, বিহঙ্গম, শকুন্ত, অণ্ডজ, পতত্রী৷

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান ও বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৮ ও ২০২১ সংস্করণ)।
২,৩৯৬.
'চাঁদ'এর প্রতিশব্দ নয় কোনটি?
  1. ক) শশী
  2. খ) বিধু
  3. গ) প্রভাকর
  4. ঘ) সুধাকর
ব্যাখ্যা
• 'চাঁদ' এর প্রতিশব্দ নয়- 'প্রভাকর'
• প্রভাকর - সূর্য এর প্রতিশব্দ। 

'চাঁদ' এর প্রতিশব্দ-
চন্দ্র, শশী, শশধর, শশাঙ্ক, বিধু, সোম, নিশাকর, সুধাংশু, ইন্দু, সিতাংশু, হিমাংশু ইত্যাদি। 

'সূর্য' এর প্রতিশব্দ -
রবি, সবিতা, আদিত্য, দিবাকর, দিনমনি, দিননাথ, দিবাবসু, অর্ক, ভানু, তপন, ভাস্কর, মার্তণ্ড, অংশু, প্রভাকর, কিরণমালী, অরুণ, মিহির,  দিনপতি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (সর্বশেষ সংস্করণ)।
২,৩৯৭.
‘ত্রিযামা’ শব্দের অর্থ না কোনটি?
  1. ক) রাত্রি
  2. খ) শর্বরী
  3. গ) যামিনী
  4. ঘ) দামিনী
ব্যাখ্যা
বিদ্যুৎ শব্দের সমার্থক শব্দ - সৌদামিনী, দামিনী, তড়িৎ, ক্ষণপ্রভা, অচিরপ্রভা, চিকুর। রাত্রি শব্দের সমার্থক শব্দ - নিশি, শর্বরী, যামিনী, ক্ষণদা, ত্রিযামা, নিশা।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
২,৩৯৮.
'শব্দবহ' শব্দের অর্থ কী?
  1. ক) ভাষা
  2. খ) বাক্য
  3. গ) বাতাস
  4. ঘ) সুগন্ধ
ব্যাখ্যা
শব্দবহ  (বিশেষণ) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = শব্দ+√বহ্‌+অ
অর্থ: শব্দ বহনকারী 
(বিশেষ্য) বাতাস, আকাশ। 

বাতাস শব্দের সমার্থক শব্দ- মারুত, বায়ু, পবন, অনিল, পবন, হাওয়া, সমীর, সমীরণ, গন্ধবহবায়ু, সমীর, অনিল, বাত, বায়, আশুগ, শব্দবহ, অগ্নিশখ, বহ্নিসখ, হাওয়া।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি এবং ভাষা - শিক্ষা , হায়াৎ মামুদ।
২,৩৯৯.
রাতুল শব্দের অর্থ কী?
  1. ক) নীল
  2. খ) লাল
  3. গ) কালো
  4. ঘ) সাদা
ব্যাখ্যা
• রাতুল।
- সংস্কৃত শব্দ।
অর্থ:  লাল, রাঙা, রক্তবর্ণ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২,৪০০.
'জল' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. ক) পয়
  2. খ) তোয়
  3. গ) অহং
  4. ঘ) নীর
ব্যাখ্যা
'জল' শব্দের সমার্থক শব্দ:
 অপ্‌, পানি, বারি, সলিল, উদক, অম্বু, নীর, পয়, তোয়, অপ, জীবন।

'অহং' শব্দের সমার্থক শব্দ হলো নিজ। 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।