ব্যাখ্যা
ফুল শব্দের সমার্থক শব্দ- 'রঙ্গন'
'সুন্দর' শব্দের সমার্থক-
- লাবণ্যময়
- চারু,
- ললিত,
- রম্য,
- সুদৃশ্য,
- শোভন,
- মনোহর,
- মনোরম,
- রমণীয়
- সুদর্শন
- সুকান্ত
- সুরম্য ইত্যাদি।
উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ।
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ২২ / ২৮ · ২,১০১–২,২০০ / ২,৮২৪
• 'সুধাংশু' শব্দের অর্থ- চাঁদ।
'চাঁদ' এর সমার্থক শব্দ:
চন্দ্র, শশী, শশাঙ্ক, সুধাকর, ইন্দু, সোম, শশধর, বিধু, নিশাকর, সুধাংশু, সিতাংশু, হিমাংশু, মৃগাঙ্ক।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
সঠিক শব্দার্থ জোড়:
• 'রম্ভা' অর্থ কলা।
• 'বায়স' অর্থ কাক।
• 'লেফাফা' অর্থ মোড়ক।
অন্যদিকে,
- ‘বনিতা’ শব্দের অর্থ - স্ত্রী, পত্নী, নারী, প্রেয়সী।
- বনিবনা’ শব্দের অর্থ - সদ্ভাব।
উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
‘রাজা’ শব্দের প্রতিশব্দ - নৃপতি, নৃপ, সম্রাট, বাদশাহ্, নৃপেন্দ্র, নরপতি, ভূপতি, ভূপাল।
‘বল্লভ’ শব্দটি স্বামী শব্দের প্রতিশব্দ।
সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি, ২০২১ সংস্করণ।
সিক্ত - রিক্ত এই শব্দযুগল সঠিক নয়।
- সিক্ত এর বিপরীত শব্দ শুষ্ক
- এবং রিক্ত এর বিপরীত শব্দ পরিপূর্ণ ।
উৎস : বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)
• আন্দামান,
অর্থ: দ্বীপপুঞ্জের ব্লেয়ার নগর, যেখানে ইংরেজ আমলে অপরাধীকে নির্বাসন-দণ্ডে পাঠানো হতো।
• অন্যভাবে বলা যায়, ইংরেজ আমলের জেলখানা।
উৎস: অভিগম্য অভিধান।
'রাত্রিকালীন যুদ্ধকে' এক কথায় “সৌপ্তিক” বলা হয়।
ভুজঙ্গ - সাপ বা অহি।
জুগুপ্সা - নিন্দা; কুৎসা; অপবাদ; ঘৃণা।
উৎসঃ বাংলা একাডেমী আধুনিক বাংলা অভিধান
চন্দ্র শব্দের সমার্থক হচ্ছে - শশধর, শশী, শিতাংশু, বিধু, হিমাংশু, হিমকর, কলাধর, মৃগাঙ্ক, শশাঙ্ক ইত্যাদি।
অন্যদিকে সূর্য এর সমার্থক হচ্ছে- রবি, আদিত্য, সবিতা, মিহির, দিনেশ, মার্তণ্ড ইত্যাদি।
উৎসঃ বাংলা একাডেমি অভিধান ও নবম-দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বই।
তীর শব্দের সমার্থক শব্দ পুলিন।
তীর শব্দের আরো কিছু সমার্থক শব্দ:
- তট,
- সৈকত,
- কূল,
- কিনার,
- আশ্রয়,
- অবধি,
- ধার,
- পাড়,
- শর
উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ
বৈদগ্ধ, বৈদগ্ধ্য [বোইদগ্ধো] (বিশেষ্য) - পাণ্ডিত্য; রসিকতা; রসবোধ; চতুরতা; নিপুণতা; চাতুর্য।
যেমনঃ
- এদেশে একালে শিক্ষিত লোকদের মধ্যে চিত্রবিদ্যার বৈদগ্ধ্য এবং আলেখ্য ব্যাখ্যানে নিপুণতা অতিশয় বিরল।
সোর্সঃ বাংলা একাডেমি অভিধান।
• 'বিদ্যুৎ' এর সমার্থক শব্দ:
তড়িৎ, চপলা, চঞ্চলা, ক্ষণপ্রভা, অনুপ্রভা, সৌদামিনী, অনুভা, অশনি, দামিনী, বিজলী, শম্পা।
অন্যদিকে,
• 'পুষ্প' এর সমার্থক শব্দ: কুসুম, ফুল, সুমন, মণীবক।
• ‘কিরণ’ শব্দের সমার্থক শব্দ: ময়ূখ, কর, প্রভা, দীপ্তি, জ্যোতি, অংশু, রশ্মি, আলো, আলোক, বিভা প্রভৃতি।
• ‘পদ্ম’ এর সমার্থক শব্দ: কমল, উৎপল, পঙ্কজ, কুমুদ, কুবলয়, শতদল, অরবিন্দ, রাজীব, নলিনী, সরোজ।
উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
‘অম্বর’ শব্দের অর্থ - আকাশ।
অন্যদিকে,
• 'সমুদ্র' শব্দটির সমার্থক শব্দ - জলধি
• 'মেঘ' শব্দটির সমার্থক শব্দ - অম্বুদ
• 'পানি' শব্দটির সমার্থক শব্দ - অম্বু
উৎম: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
• 'নিগড়' শব্দের অর্থ - শৃঙ্খল, বেড়ি।
• 'নিগূঢ়' শব্দের অর্থ - গোপন, দুর্ভেয়; জটিল, রহস্যময়, অত্যন্ত গভীর।
অন্যদিকে,
‘প্রাকৃত’ শব্দের অর্থ - নীচ, ইতর।
‘শম’ শব্দের অর্থ - শান্তি।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
• 'সবিতা' শব্দের অর্থ সূর্য।
• 'সূর্য' শব্দের সমার্থক শব্দ:
রবি, তপন, ভানু, ভাস্কর, আদিত্য, সবিতা, প্রভাকর, দিবাকর, বিভাবসু, দিনমণি, মার্তণ্ড, অংশুমালী, অরুণ।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
জরদ (বিশেষ্য) - হলুদবর্ণ; পীতবর্ণ।
করবী (বিশেষ্য) - পুষ্পবিশেষ
কুরবক, কুরুবক (বিশেষ্য) - ফুলবিশেষ
সেঁওতি, সেঁউতি (বিশেষ্য) - এক ধরণের সাদা গোলাপ ফুল
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
সমুদ্র এর সমার্থক শব্দ নয় তটিনী।
- সমুদ্র শব্দের সমার্থক শব্দ গুলো হল: অর্ণব, জলধি, উদধি, পয়োধি, পয়োনিধি, তোয়ধি, পারাবার, সাগর, সিন্ধু, বারিধি, বারীশ, রত্নাকর।
- তটিনী এর সমার্থক শব্দ সমূহ: প্রবাহিনী নদী স্রোতস্বিনী ।
উৎস : বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি
'সূর্য' শব্দের সমার্থক শব্দ:
- রবি, তপন, ভাস্কর, আদিত্য, প্রভাকর, দিবাকর, বিভাবসু, অংশুমালী, অরুণ।
অন্যদিকে,
'কিরণ' এর সমার্থক শব্দ:
- আলোক, দ্যুতি, ঔজ্জ্বল্য, প্রভা, অংশু, কর, দীপ্তি, আভা, বিভা, ময়ুখ, ভাতি, জেল্লা, জৌলুস, নুর ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
• ‘রাত’ এর সমার্থক শব্দ:
- রাত্রি, রজনী, নিশি, নিশা, নিশীথ, নিশীথিনী।
অন্যদিকে,
• 'চাঁদ' এর সমার্থক শব্দ:
- চন্দ্র, শশী, শশাঙ্ক, সুধাকর, ইন্দু, সোম, শশধর, বিধু, নিশাকর, সুধাংশু, সিতাংশু, হিমাংশু, মৃগাঙ্ক।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
• 'কৌমুদী' শব্দের অর্থ - জ্যোৎস্না।
অন্যদিকে,
- 'কমুদ' শব্দের অর্থ - পদ্ম।
- 'প্রলম্বন' শব্দের অর্থ - বৃক্ষের শাখা।
- 'শীকর' শব্দের অর্থ - জলকণা।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
• 'পর্বত' এর সমার্থক শব্দ:
- অচল,
- গিরি,
- পাহাড়,
- অদ্রি,
- ভূধর,
- শৈল,
- নগ ইত্যাদি।
অন্যদিকে,
• 'পদ্ম' এর সমার্থক শব্দ - 'কুমুদ'।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
• 'ধন' এর সমার্থক শব্দ:
বিত্ত, অর্থ, সম্পদ, বিভব, বৈভব, বিভূতি, নিধি, ঐশ্বর্য, বিত্ত।
অন্যদিকে,
• 'চাঁদ' এর সমার্থক শব্দ:
চন্দ্র, চন্দ্রমা; নিশাকর; নিশাকান্ত; শশধর; হিমাংশু; সুধাংশু; সুধাকর; ইন্দু; বিধু; শশী; সোম; মৃগাঙ্ক।
• 'সমুদ্র' এর সমার্থক শব্দ:
অর্ণব, জলধি, উদধি, পয়োধি, পয়োনিধি, তোয়ধি, পারাবার, সাগর, সিন্ধু, বারিধি, বারীশ, রত্নাকর, সায়র, অকূল, রত্নাকর ইত্যাদি।
• 'পর্বত' এর সমার্থক শব্দ:
গিরি, শৈল, পাহাড়, অদ্রি, ভূধর, নগ, অচল,,মোদিনীধর, অবনীধর, বসুধাধর ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
'বন' শব্দের সমার্থক শব্দ:
- অরণ্য, জঙ্গল, কানন, বনানী, বনবাদাড়, কুঞ্জ, কান্তার, বিপিন, অটবী।
অন্যদিকে,
'পদ্ম' শব্দের সমার্থক শব্দ:
- কমল, উৎপল, পঙ্কজ, কুমুদ, কুবলয়, শতদল, অরবিন্দ, রাজীব, নলিনী, সরোজ।
'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ:
- গাছ, পাদপ, দ্রুম, তরু, বিটপী, শাখী, পণী, শৃঙ্গী, শিখরী, মহীরুহ ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
'আগুন' শব্দের সমার্থক শব্দ:
- অনল, বহ্নি, পাবক, হুতাশন, বৈশ্বানর, জ্বলন, কৃশানু, শিখাবৎ, বায়ুসখা, হুতভুক, শুচি, পিঙল, বিশ্বপা, হিমারাতি, বায়ুসখ, অনিলসখ, জগন্নু, সর্বভুক ইত্যাদি।
অন্যদিকে,
'সূর্য' শব্দের সমার্থক শব্দ:
- রবি, তপন, ভানু, ভাস্কর, আদিত্য, সবিতা, প্রভাকর, দিবাকর, বিভাবসু, দিনমণি, মার্তণ্ড, অংশুমালী, অরুণ।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
• কুসীদজীবী:
- শব্দটি বিশেষ্য ও বিশেষণ উভয় ক্ষেত্রে ব্যবহৃত হয়।
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- সুদে টাকা ধার দেওয়া যার পেশা (সুদখোর)।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
• 'সমীরণ' শব্দের সমার্থক শব্দ গুলো হচ্ছে অনিল, বায়ু, পবন, বাতাস, হাওয়া, বাত, সমীর, মরুত ইত্যাদি।
• 'অরণ্য' শব্দের প্রতিশব্দ জঙ্গল, কুঞ্জ, গহন, অটবি, বিপিন ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
শোণিত - রক্ত; লোহিত; লহু; রুধির।
সমুদ্র - বরুণ, পাথার, অর্ণব, জলধি, দরিয়া, পারাবার, পয়োধি, সিন্ধু, সাগর ইত্যাদি।
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং উৎসঃ বাংলা একাডেমী অভিধান
• 'কপোল' শব্দের অর্থ - গাল, গণ্ড।
অন্যদিকে,
'ধাম' শব্দের অর্থ - বাসগৃহ, তীর্থ ক্ষেত্র, পাত্র, আধার।
'কূল' শব্দের অর্থ - তীর, তট, সৈকত।
'মূল্য' শব্দের অর্থ - দাম, পারিশ্রমিক, বেতন, ভাড়া, মাশুল।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
'সূর্য' শব্দের সমার্থক শব্দ:
- রবি, তপন, ভানু, ভাস্কর, আদিত্য, সবিতা, প্রভাকর, দিবাকর, বিভাবসু, দিনমণি, মার্তণ্ড, অংশুমালী, অরুণ।
অন্যদিকে,
'অগ্নি' শব্দের সমার্থক শব্দ:
- অনল, বহ্নি, পাবক, হুতাশন, বৈশ্বানর, জ্বলন, শিখিন, বায়ুসখা, হুতভুক, বিশ্বপা, সর্বশুচি, হিমারাতি, বায়ুসখ, অনিলসখ, জগন্নু, সর্বভুক ইত্যাদি।
'চাঁদ' শব্দের সমার্থক শব্দ:
- চন্দ্র, শশী, শশধর, শশাঙ্ক, বিধু, সোম, নিশাকর, সুধাংশু, সুধাকর, ইন্দু, সিতাংশু, হিমাংশু, মৃগাঙ্ক।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
'সূর্য' এর সমার্থক শব্দ:
অর্ক, আফতাব, আদিত্য, মিহির, অরুণ, রবি, তপন, মার্তণ্ড, সবিতা ইত্যাদি।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
• ‘কবুতর’ শব্দের প্রতিশব্দ:
- কপোত, পায়রা, পারাবত, নোটন।
অন্যদিকে,
• ‘কাক’ শব্দের প্রতিশব্দ:
- বায়স, পরভৃৎ, পরপোষক।
• ‘কলাপী’ শব্দের প্রতিশব্দ:
- ময়ূর, কেকা, কেকী, শিখি, শিখণ্ডী, বর্হী।
উৎস:
১। বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
• 'নির্বন্ধ' শব্দটির অর্থ - বিধান, আগ্রহ, পীড়াপীড়ি, অভিনিবেশ, যোগাযোগ।
• 'প্রথিত' শব্দের অর্থ - বিখ্যাত, খ্যাতিসম্পন্ন, প্রসিদ্ধ।
অন্যদিকে,
'আগ্রহ' শব্দের অর্থ - প্রবণতা, ঝোঁক; ব্যগ্রতা।
'নিবিড় শব্দের অর্থ - ঘন গহন (নিবিড় অরণ্য)।
'পার্থিব' শব্দের অর্থ - পৃথিবী-সংক্রান্ত, ঐহিক, জাগতিক।
'উপযোগী' শব্দের অর্থ - যোগ্য, প্রয়োজনসাধনে সমর্থ; কার্যকর।
'প্রার্থনা' শব্দের অর্থ - আবেদন, যাজ্ঞা; মোনাজাত।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।