বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

সমার্থক শব্দ/প্রতিশব্দ

মোট প্রশ্ন২,৮২৪এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সমার্থক শব্দ/প্রতিশব্দ

PrepBank · পাতা / ২৮ · ১০১২০০ / ২,৮২৪

১০১.
‘বনিতা’ শব্দের অর্থ -
  1. উপহার
  2. অলঙ্কার
  3. প্রেয়সী
  4. ভূমিকা
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
- ‘বনিতা’ শব্দের অর্থ - স্ত্রী, পত্নী, নারী, প্রেয়সী।

অন্যদিকে,
- আভরণ শব্দের অর্থ - অলঙ্কার,
- আভাষ শব্দের অর্থ - ভূমিকা বা আলাপ।
- ‘সওগাত’ শব্দের অর্থ - উপঢৌকন; উপহার।

• আরো কিছু শব্দার্থ: 
- ‘অঙ্গনা’ শব্দের অর্থ - অঙ্গসৌষ্ঠববিশিষ্ট নারী, সুন্দর নারী।
- ‘ললনা’ শব্দের অর্থ - নারী, কান্তা, পত্নী।
- 'আফতাব' শব্দের অর্থ - সূর্য।
- 'বিবর' শব্দের অর্থ - গহ্বর। 
- চূড়া' শব্দের অর্থ - শীর্ষদেশ, শিখর। 
- পর্ণ শব্দের অর্থ - গাছের পাতা; তাম্বুল; পান; ডানা ইত্যাদি।
- পর্ণমোচী শব্দের অর্থ - পত্রঝরা; পত্রমোচী।
- 'সলিল' শব্দের অর্থ - 'জল'।
- 'খগ' শব্দের অর্থ - পাখি।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১০২.
'রাজীব' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. পানি
  2. পদ্ম
  3. মেঘ
  4. বৃক্ষ
ব্যাখ্যা
• রাজীব [বিশেষ্য পদ],
- এটি একটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- পদ্ম,
- কমল।

• 'পদ্ম' শব্দের অন্যান্য সমার্থক শব্দ:
কমল, উৎপল, পঙ্কজ, কুমুদ, কুবলয়, শতদল, অরবিন্দ, রাজীব, নলিনী, সরোজ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১০৩.
সঠিক সমার্থক শব্দজোড় কোনটি?
  1. ক) অলয়, অবয়ব
  2. খ) শুচি, পাবক
  3. গ) মূঢ়, মূর্ছিত
  4. ঘ) নগন্য, বাহ
ব্যাখ্যা
সঠিক সমার্থক শব্দজোড় হচ্ছে :
“আগুন” এর সমর্থক শব্দ :  শিখিন, শুচি, অনল, বহ্নি, সর্বভুক, পাবক, হুতাশন, জ্বলন, শিখাবৎ, বায়ুসখ, হুতভুক, অনিলসখ।

অন্যান্য শব্দের সমার্থক হচ্ছে:
“অশ্ব” এর সমর্থক শব্দ - বাহ, ঘোড়া, ঘোটক, বাজী, তুরঙ্গম, তুরগ, বাহনশ্রেষ্ঠ, হ্রেষী, বামী।
“অল্প”  এর সমর্থক শব্দ - নগণ্য, কম, সামান্য, কিয়ৎ, একটু, অনধিক, অবহুল।
“অজ্ঞ”  এর সমর্থক শব্দ - মূঢ়, মুর্খ, নির্বোধ, অশিক্ষিত, জ্ঞানহীন, বেকুব, নিরক্ষর, অবিদ্বান, অপ্রজ্ঞা।
‘অচেতন”  এর সমর্থক শব্দ - মূর্ছিত, আচ্ছন্ন, অসাড়, চেতনাশূন্য, সংজ্ঞাহীন, হেহুঁশ।
“অক্ষয়”  এর সমর্থক শব্দ - চিরন্তন, অলয়, অনশ্বর, ক্ষয়হীন, অমর, চিরায়ু, স্থায়ী, নাশহীন, অব্যয়।
“অঙ্গ”  এর সমর্থক শব্দ - বপু, দেহ, শরীর, অবয়ব, তনু, গতর, কাঠামো।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১০৪.
বিধুর
  1. কঠিন
  2. জ্ঞানী
  3. কাতর
  4. বলিষ্ঠ
ব্যাখ্যা
• 'বিধুর'
- সংস্কৃত শব্দ।
- বিশেষণ পদ।
অর্থ:
- কাতর
- ভারাক্রান্ত।

অন্যদিকে,
• 'কঠিন'
- বিশেষণ পদ।
- সংস্কৃত শব্দ।
অর্থ:
- শক্ত;
- দৃঢ়;
- অনমনীয়।

• 'জ্ঞানী'
- বিশেষণ পদ।
- সংস্কৃত শব্দ।
অর্থ:
- জ্ঞানসম্পন্ন।

• 'বলিষ্ঠ'
- সংস্কৃত শব্দ।
- বিশেষণ পদ।
অর্থ:
-  অত্যন্ত বলযুক্ত;
- শক্তিমান;
- সবল।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান ও অভিগম্য অভিধান।
১০৫.
'অপোগণ্ড' শব্দের অর্থ-
  1. ক) ঋণী
  2. খ) অপদার্থ
  3. গ) সম্প্রীতি
  4. ঘ) উৎকণ্ঠা
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা বানান অভিধান অনুসারে, 
অপোগণ্ড (বিশেষ্য) শব্দের অর্থ-
- অপদার্থ,
- অল্পবয়স্ক;
- নাবালক,
- অযোগ্য ইত্যাদি। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা বানান অভিধান। 
১০৬.
'জমক' শব্দের অর্থ কী?
  1. সমারোহ
  2. জোড়া
  3. পাকা
  4. শক্তি
ব্যাখ্যা
• 'জমক' শব্দের অর্থ - 'সমারোহ'। 

অন্যদিকে,
• 'যমক' শব্দের অর্থ - 'জোড়া'।  
• 'ঝানু' শব্দের অর্থ - 'পাকা'। 
• 'জোর' শব্দের অর্থ - 'শক্তি'। 
============== 
• শব্দজোড়:
বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে, যেগুলোর উচ্চারণ এক অথবা প্রায় এক, কিন্তু অর্থ ভিন্ন; এমন যুগল শব্দকে শব্দজোড় বলে।
- অধিকাংশ ক্ষেত্রে এদের বানান ভিন্ন হয়, তবে উচ্চারণ এক হওয়ায় কানে শুনে এদের পার্থক্য করা যায় না। বাক্যে ব্যবহৃত হলে প্রসঙ্গ বিবেচনায় এসব শব্দের পার্থক্য বোঝা যায়।

• কিছু শব্দজোড়ের উদাহরণ:
• জমক - সমারোহ ।
• যমক - জোড়া ।
• জলা - জলাশয়।
• জ্বলা - পোড়া।
• জাম - ফলবিশেষ।
• যাম - প্রহর।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
১০৭.
নিচের শব্দটির প্রতিশব্দ নির্ণয় করুন।
কুজ্ঝটিকা:
  1. কুয়াশা
  2. অনুকার
  3. প্রভাকর
  4. শৈল
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা

• 'কুজ্ঝটিকা' শব্দের প্রতিশব্দ - কুয়াশা, কুহেলিকা, নভোরজ, নীহার।

অন্যদিকে,
‘অনুকার’ শব্দের অর্থ - অনুকরণ, সদৃশীকরণ।
'প্রভাকর' শব্দের অর্থ - সূর্য।
'শৈল' শব্দের অর্থ - শিলাজাত (শৈলগিরি), শিলাসম্বন্ধীয়, পর্বতসংক্রান্ত।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১০৮.
'কায়া' শব্দটি কোন শব্দের প্রতিশব্দ?
  1. মায়া
  2. দেহ
  3. চক্ষু
  4. গিরি
ব্যাখ্যা
• 'দেহ' শব্দের প্রতিশব্দ:
- কায়া,
- কলেবর,
- গা,
- গাত্র,
- তনু,
- শরীর,
- অঙ্গ,
- কায় ইত্যাদি।

অন্যদিকে,
• 'চক্ষু' শব্দের প্রতিশব্দ - দর্শন,  লোচন, নয়ন, নেত্র, অক্ষি, চোখ আঁখি।
• 'পর্বত' শব্দের প্রতিশব্দ: পাহাড়, অচল, গিরি। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০২২ সংস্করণ), বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
১০৯.
নিচের কোন শব্দজোড়া সমার্থক নয়?
  1. পিক , পরভৃত
  2. ললাট, অলিক
  3. জীমূত, পয়োধর
  4. লহরী, তরঙ্গিনী
  5. কোনটিই নয়
ব্যাখ্যা
- পিক ও পরভৃত - দুটোই 'কোকিল' এর সমার্থক শব্দ।
- ললাট ও অলিক - দুটোই 'কপাল' এর সমার্থক শব্দ।
- ‘উর্মি’ শব্দের সমার্থক শব্দ - লহরী, ঢেউ, বীচি, তরঙ্গ, কল্লোল ইত্যাদি।
- তরঙ্গিনী শব্দের সমার্থক শব্দ - নদী, স্রোতস্বিনী, তটিনী, প্রবাহিনী, শৈবালিনী ইত্যাদি।
- মেঘ শব্দের সমার্থক শব্দ হলো বারিদ, জীমূত, জলধর, জলদ, পয়োধর।

সূত্র: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা একাডেমি অভিধান।
১১০.
'অম্বর' শব্দের সমার্থক কোনটি?
  1. পানি
  2. বসন
  3. মেঘ
  4. সমুদ্র
ব্যাখ্যা
• 'অম্বর’ শব্দের সমার্থক শব্দ - বসন

• 'অম্বর' শব্দের আরো কিছু প্রতিশব্দ:
- বস্ত্র, বাস, পরিধেয়, কাপড়, পরিচ্ছদ, পোশাক।

অন্যদিকে,
• ‘পানি’ শব্দের প্রতিশব্দ:
- জল, সলিল, নীর, পয়ঃ, বারি, অপ, উদক, জীবন, অম্বু।

• ‘মেঘ’ শব্দের প্রতিশব্দ:
- জলদ, জলধর, নীরদ, বারিদ, ঘন, জীমূত, অম্বুদ, পয়োদ, তোয়দ, পয়োধর।

• ‘সমুদ্র’ শব্দের প্রতিশব্দ:
- সাগর, সিন্ধু, জলধি, পাথার, বারিধি, রত্নাকর, নীলাম্বু, পয়োধি, বারীন্দ্র, অর্ণব, পারাবার, অম্বুধি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১১১.
'পট্ট' শব্দের অর্থ-
  1. পটভূমি
  2. সংগীতের রাগিণীবিশেষ
  3. সিংহাসন
  4. পশ্চাদ্‌ভূমি
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
'পট্ট' শব্দের অর্থ-
- পীঠ; পিঁড়ি; সিংহাসন; ফলক। 
- রাজকীয় সনদ। 
- পাট; রেশমাদি।
----------------
• আরো কিছু গুরুত্বপুর্ণ শব্দার্থ: 
- 'আফতাব' শব্দের অর্থ - সূর্য।
- 'বিবর' শব্দের অর্থ - গহ্বর। 
- চূড়া' শব্দের অর্থ - শীর্ষদেশ, শিখর। 
- পর্ণ শব্দের অর্থ - গাছের পাতা; তাম্বুল; পান; ডানা ইত্যাদি।
- পর্ণমোচী শব্দের অর্থ - পত্রঝরা; পত্রমোচী।
- 'সলিল' শব্দের অর্থ - 'জল'।
- 'খগ' শব্দের অর্থ - পাখি।
- ‘সওগাত’ শব্দের অর্থ - উপঢৌকন; উপহার।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১১২.
'চাঁদ' এর সমার্থক শব্দ নয় কোনটি?
  1. শশী
  2. শশাঙ্ক
  3. শশধর
  4. শর্বরী
ব্যাখ্যা
• 'চাঁদ' এর সমার্থক শব্দ নয়- শর্বরী।

• 'চাঁদ' এর সমার্থক শব্দ:

চন্দ্র, শশী, শশাঙ্ক, সুধাকর, ইন্দু, সোম, শশধর, বিধু, নিশাকর, সুধাংশু, সিতাংশু, হিমাংশু, মৃগাঙ্ক।

অন্যদিকে,
• ‘রাত্রি’র সমার্থক শব্দ:
রাজনী, যামিনী, রাত, নিশা, নিশীথিনী, ক্ষণদা, শর্বরী, বিভাবরী।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১১৩.
'বৃক্ষ' শব্দটির প্রতিশব্দ কোনটি?
  1. সম্পা
  2. দ্রুম
  3. অম্বু
  4. অভ্র
ব্যাখ্যা
'বৃক্ষ' শব্দের প্রতিশব্দ:
- গাছ, পাদপ, দ্রুম, তরু, বিটপী, মহীরুহ।

অন্যদিকে,
- বিদ্যুৎ শব্দের সমার্থক শব্দ হলো - শম্পা।
- ‘জল’ শব্দের সমার্থক শব্দ - অম্বু।
- আকাশ শব্দের সমার্থক শব্দ - অভ্র।

উৎস: বাংলা একাডেমি অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১১৪.
‘লিপি’ শব্দের অর্থ কি?
  1. ব্যাখ্যা
  2. গর
  3. পড়া
  4. লেখা
ব্যাখ্যা
• ‘লিপি’
- এটি একটি সংস্কৃত শব্দ।
- এটি বিশেষ্য পদ।
এর অর্থ: 
- পত্র,
- লিখন,
- চিঠি।

অন্যদিকে,
- ' ব্যাখ্যা' শব্দের অর্থ - টীকাটিপ্পনী, বিশদ, বিবরণ।
- 'গর' শব্দের অর্থ - বিষ, গরল, ব্যাধি।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১১৫.
নিচের কোনটি সমার্থক শব্দ নয়?
  1. নিশা
  2. নিশিভোর
  3. নিশি
  4. নিশীথ
ব্যাখ্যা
⇒ সমার্থক শব্দ নয় নিশিভোর।

• 'রাত' শব্দের সমার্থক শব্দ:
- রাত্রি, রজনী, নিশি, নিশা, নিশীথ, নিশীথিনী, যামিনী, শর্বরী, বিভাবরী।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১১৬.
কোন শব্দটি ‘পেষণ’ এর সমার্থক নয়?
  1. ক) নিসর্গ
  2. খ) চূর্ণন
  3. গ) মর্দন
  4. ঘ) বাটা
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,

পেষণ(বিশেষ্য)
অর্থ:
- মর্দন,
- দলন,
- বাটা,
- চূর্ণন।

নিসর্গ (বিশেষ্য)
- প্রকৃতি,
- স্বভাব,
- সৃষ্টি।

সুতরাং, 'নিসর্গ' পেষণ এর সমার্থক শব্দ নয়।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১১৭.
'অশ্ব' এর প্রতিশব্দ -
  1. বামী
  2. তুরগ
  3. উভয়ই
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা

• ‘অশ্ব’ এর সমার্থক/প্রতিশব্দ শব্দ:
- বাজী, ঘোড়া, ঘোটক, তুরঙ্গম, তুরগ, বামী




উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১১৮.
নেত্র
  1. চোখ
  2. চন্দ্র
  3. সূর্য
  4. ক্ষেত্র
ব্যাখ্যা
‘চোখ’ শব্দের সমার্থক শব্দ: 
- চক্ষু, অক্ষি, নয়ন, লোচন, আঁখি, নেত্র।

অন্যদিকে,
'সূর্য' শব্দের সমার্থক শব্দ:
- রবি, তপন, ভানু, ভাস্কর, আদিত্য, সবিতা, প্রভাকর, দিবাকর, বিভাবসু, দিনমণি, মার্তণ্ড, অংশুমালী, অরুণ।

'চাঁদ' শব্দের সমার্থক শব্দ:
- চন্দ্র, শশী, শশধর, শশাঙ্ক, বিধু, সোম, নিশাকর, সুধাংশু, সুধাকর, ইন্দু, সিতাংশু, হিমাংশু, মৃগাঙ্ক।

• 'ক্ষেত্র'
- সংস্কৃত শব্দ।
- বিশেষ্য পদ।
অর্থ: 
-চাষের জমি,
- খেত,
- জমি।
 
উৎস: 
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)। 
২) বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১১৯.
‘দেবতা’ শব্দের সমার্থক শব্দ কোনটি ?
  1. ক) বিভূতি
  2. খ) সুর
  3. গ) দেউল
  4. ঘ) ভূত
ব্যাখ্যা

সুর - দেবতা; অমর, সূর্য, সূত্র (একই সুরে গ্রথিত), জ্ঞানী।
তাই দেবতা শব্দের সমার্থক শব্দ হলো ‘সুর’।

বিভূতি- ঈশ্বরের ঐশ্বর্য; ভগবানের শক্তি। বিভূতি ভূষণ - হিন্দুদেবতা শিব।

সোর্সঃ বাংলা একাডেমি অভিধান।

 
১২০.
'বায়ুভুক' শব্দের অর্থ -
  1. সাপ
  2. জল
  3. পবন
  4. হুতাশন
ব্যাখ্যা
• 'বায়ুভুক' শব্দের অর্থ - সাপ, অহি।

অন্যদিকে,
- 'আগুন' শব্দের অর্থ - শিখা, অগ্নি, হুতাশন
- 'বায়ু' শব্দের অর্থ - বাতাস, মলয়, পবন
- 'পানি' শব্দের অর্থ - জল, বারি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১২১.
সম অর্থবহ শব্দগুচ্ছ কোনটি?
  1. ক) বারি, জলদ
  2. খ) পুষ্কর, বারিদ
  3. গ) তোয়, অম্বু
  4. ঘ) প্লাব, জলধর
ব্যাখ্যা
পানি - জল, বারি, সলিল, অপ্, নীর, অম্ভ, তোয়, পুষ্কর, তামর, জীবন, অম্বু;
মেঘ - জলদ, জলধর, বারিদ;
বন্যা - প্লাব, প্লাবন।
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ
১২২.
'ইচ্ছা' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. ক) হর্ষ
  2. খ) বাঞ্ছা
  3. গ) স্পৃহা
  4. ঘ) অভিপ্রায়
ব্যাখ্যা
ইচ্ছা শব্দের সমার্থক শব্দ হলো বাঞ্ছা, স্পৃহা, অভিপ্রায়, লালসা, প্রবৃত্তি, আকাঙ্ক্ষা, বাসনা, অভিলাষ, সাধ, প্রত্যাশা, অভিরুচি, খায়েস, মনোরথ। হর্ষ হলো আনন্দ শব্দের সমার্থক শব্দ। (সূত্রঃ বিষয় বাংলা : ড. সৌমিত্র শেখর)
১২৩.
'স্বামী' শব্দের সমার্থক শব্দ নয় -
  1. নাথ
  2. দয়িত
  3. দারা
  4. বল্লভ
ব্যাখ্যা
'স্বামী' শব্দের সমার্থক শব্দ:
- পতি, কান্ত, নাথ, বল্লভ, দয়িত

অন্যদিকে,
'স্ত্রী' শব্দের সমার্থক শব্দ:
- পত্নী, ভার্যা, সহধর্মিণী, অর্ধাঙ্গিনী, দারা, জায়া, বধূ, বউ, বিবি, বেগম, গৃহিণী।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
১২৪.
'ফিনিক' শব্দের অর্থ- 
  1. অনুজ্জ্বল 
  2. হালকা 
  3. উজ্জ্বলতা
  4. অস্বাভাবিক 
ব্যাখ্যা

• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'ফিনিক' শব্দের অর্থ:
- উজ্জ্বলতা; প্রভা।

আরো কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ:
- 'করা' শব্দের অর্থ - কৃত।
- 'কটি' শব্দের অর্থ - কোমর।
- 'করী' শব্দের অর্থ - হাতি।
- আভরণ শব্দের অর্থ - অলঙ্কার,
- আভাষ শব্দের অর্থ - ভূমিকা বা আলাপ।
- ‘সওগাত’ শব্দের অর্থ - উপঢৌকন; উপহার।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

১২৫.
"আজবঘর" অর্থ - 
  1. জেলখানা
  2. শোবার ঘর
  3. গোপন কারাগার
  4. জাদুঘর
ব্যাখ্যা

• বাংলা একাডেমী আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'আজবঘর' অর্থ - জাদুঘর; প্রত্নশালা।



উৎস: বাংলা একাডেমী আধুনিক বাংলা অভিধান।

১২৬.
'হাতি' শব্দের সমার্থক শব্দ -
  1. দ্বিরদ
  2. ঘোটক
  3. বাজী
  4. তুরঙ্গ
ব্যাখ্যা
'হাতি' শব্দের সমার্থক শব্দ:
- গজ, হস্তী, করী, দ্বিপ, বারণ, মাতঙ্গ, কুঞ্জর, দন্তী, দ্বিরদ, পিল।

অন্যদিকে,
‘ঘোড়া’ শব্দের সমার্থক শব্দ:
- অশ্ব, ঘোটক, হয়, বাজী, তুরঙ্গ

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১২৭.
'ধাম' শব্দের অর্থ কী?
  1. মূল্য
  2. কূল
  3. বাসগৃহ
  4. কপোল
ব্যাখ্যা

• 'ধাম' শব্দের অর্থ - বাসগৃহ, তীর্থ ক্ষেত্র, পাত্র, আধার।

অন্যদিকে,
'কপোল' শব্দের অর্থ - গাল, গণ্ড।
'কূল' শব্দের অর্থ - তীর, তট, সৈকত।
'মূল্য' শব্দের অর্থ - দাম, পারিশ্রমিক, বেতন, ভাড়া, মাশুল।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১২৮.
'দীপক' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. ক) প্রকাশক
  2. খ) প্রদীপ
  3. গ) দীপ্তিদায়ক
  4. ঘ) প্রমাদ
ব্যাখ্যা
'দীপক' শব্দের সমার্থক = দীপ্তিকর, প্রকাশক, উদ্দীপক, উত্তেজক, প্রদীপ, শোভাকর, দীপ্তিদায়ক। 

'প্রমাদ' শব্দের অর্থ ভুল। এর অন্য সমার্থক শব্দ = ভ্রম, ভ্রান্তি, ত্রুটি, গলদ, দোষ। 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
১২৯.
‘অন্ন’- এর প্রতিশব্দ কোনটি?
  1. ক) ভাত
  2. খ) খাবার
  3. গ) ওদন
  4. ঘ) সবগুলো
ব্যাখ্যা
‘অন্ন’ এর প্রতিশব্দ- ভাত, খাবার, ওদন। 

অন্যান্য কিছু প্রতিশব্দ: 
• 'অভাব' এর প্রতিশব্দ - দারিদ্র্য, দীনতা, অনটন, দুরবস্থা, গরিবি, অসচ্ছলতা, অপ্রাচুর্য, নুন্যতা প্রভৃতি।
• 'অলি' এর প্রতিশব্দ- মধুকর, মৌমাছি, মধুপ, শিলীমুখ প্রভৃতি।
• 'অকাল' এর প্রতিশব্দ- অসময়, অবেলা, অদিন, দুর্দিন, কুদিন, অযাত্রা কালবেলা প্রভৃতি।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি - ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
১৩০.
'রাত' শব্দের সমার্থক শব্দ - 
  1. নিশীথিনী
  2. শর্বরী
  3. যামিনী
  4. সবগুলোই
ব্যাখ্যা

'রাত' শব্দের সমার্থক শব্দ:
- রাত্রি,
- রজনী,
- নিশি,
- নিশা,
- নিশীথ,
- নিশীথিনী,
- যামিনী,
- শর্বরী,
- বিভাবরী।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৮ ও ২০২১ সংস্করণ)।

১৩১.
'পূর্বাভাষ' শব্দের অর্থ কোনটি?
  1. উপসংহার
  2. পূর্বদিক
  3. পূর্বাশা
  4. মুখবন্ধ
ব্যাখ্যা
পূর্বাভাষ:
- শব্দটি বিশেষ্য।
- এটি সংস্কৃত শব্দ।
- প্রকৃতি ও প্রত্যয়: পূর্ব + আভাষ।
- অর্থ: ভূমিকা, মুখবন্ধ, সূচনা।

 উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৩২.
কোনটি 'কুল' শব্দের প্রতিশব্দ নয়?
  1. জাতি
  2. প্রবর
  3. অবধি
  4. গোত্র
ব্যাখ্যা
• ‘কুল’ শব্দের প্রতিশব্দ নয় - অবধি

• 'অবধি' শব্দের অর্থ - চরম সীমা, ইয়ত্তা; অবশিষ্ট। 

'কুল’ শব্দের আরো কিছু প্রতিশব্দ:
- গোষ্ঠী, কৌলিন্য, বংশ, সমাজ, আভিজাত্য, বর্ণ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৩৩.
‘গণ্ডূষ’ অর্থ কী?
  1. কেঁচো
  2. জোঁক
  3. শুরু করা
  4. অল্প পানি
ব্যাখ্যা
উত্তর: ঘ) অল্প পানি।

ব্যাখ্যা:
• গণ্ডূষ একটি তৎসম শব্দ। এর অর্থ হলো মুখে ধারণ করা অল্প পরিমাণ পানি বা এক ঢোক পানি। এটি সাধারণত আচার-অনুষ্ঠানে মুখ ধোয়ার সময় ব্যবহৃত পানির পরিমাণ বোঝায়।



উৎস: বাংলা একাডেমী আধুনিক বাংলা অভিধান।
১৩৪.
‘আদত’ শব্দের সমর্থক শব্দ কোনটি?
  1. ক) খ্যাতি
  2. খ) খাটা
  3. গ) খাঁটি
  4. ঘ) খেচর
ব্যাখ্যা
খাঁটির সমর্থক শব্দ - আদত, বিশুদ্ধ, নির্ভেজাল, অকৃত্রিম, আসল, সারগর্ভ, পবিত্র, যথার্থ, সাচ্চা।

গুরুত্বপূর্ন কয়েকটি সমর্থক শব্দগুচ্ছ হলো:
খাটা: পরিশ্রম, খাাঁটুনি, খাটনি, খাটাখাটনি, আয়াস, কাজ।
খ্যাতি: যশ, প্রসিদ্ধি, বিশ্রুতি, সুখ্যাতি, সুনাম, নাম, সুবাদ, প্রখ্যাতি, সুযশ, বিখ্যাত, খুশনাম, নামযশ, নামডাক, অভিখ্যা।
খেচর: পাখি, পক্ষী, বিহগ, বিহঙ্গ, দ্বিজ, খগ, বিহঙ্গম, খচর, চিরিয়া।
খোসা: আবরণ, খোলক, আস্তরণ, খোলা, চামড়া, ছাল, বাকল, চাম।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৩৫.
'অনুকম্পা' এর সমার্থক শব্দ কোনটি?
  1. ভূমিকম্প
  2. বিদ্রুপ
  3. মায়া
  4. প্রবণতা
ব্যাখ্যা
• 'দয়া' সমার্থক শব্দ:
- অনুকম্পা, করুণা, কৃপা, মায়া, অনুগ্রহ।

অন্যদিকে:
- 'ভূমিকম্প' = ভূকম্পন, ভূপৃষ্টের কম্পন।
- 'বিদ্রুপ' = ঠাট্টা, শ্লেষ, মশকরা, উপহাস, রসিকতা। 
- 'প্রবণতা' = ঝোঁক, টান, আকর্ষণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি ( ২০১৯ সংস্করণ)।
১৩৬.
'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. অম্বর
  2. উদধি
  3. নীলিমা
  4. অনন্ত
ব্যাখ্যা

• 'সমুদ্র' শব্দের সমার্থক শব্দগুলো হলো: 
অর্ণব, জলধি, উদধি, পয়োধি, পয়োনিধি, তোয়ধি, পারাবার, সাগর, সিন্ধু, বারিধি, বারীশ, রত্নাকর, সায়র, অকূল, রত্নাকর ইত্যাদি।

অন্যদিকে, 
-----------------
• 'আকাশ' এর সমার্থক শব্দ: 
অম্বর, ব্যোম, খ, গগণ, অন্তরিক্ষ, শূণ্যলোক, আসমান, দ্যুলোক, অভ্র, নীলিমা, শূণ্য নভঃ, অনন্ত, সুরপথ, অম্বরতল, খলোক, ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 

১৩৭.
নিচের কোন শব্দটি ‘কপাল’ -এর সমার্থক?
  1. কপোল
  2. ললাট
  3. মস্তক
  4. কাপালিক
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন শব্দটি ‘কপাল’ -এর সমার্থক? 

• কপাল শব্দের সমার্থক শব্দ হচ্ছে: 
- ললাট,
- ভাল,
- অদৃষ্ট,
- ভাগ্য,
- নিয়তি ইত্যাদি।

• অন্যদিকে: 
- কপোল অর্থ গণ্ড; গাল। 
- মস্তক  অর্থ মাথা; মুণ্ড; শির; মুড়া।
- কাপালিক অর্থ কাপালি জাতিবিশেষ।

সূত্র: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১৩৮.
কোনটি 'আকাশ' শব্দের সমার্থক শব্দ?
  1. উদক
  2. নীলাম্বু
  3. তোয়
  4. ব্যোম
ব্যাখ্যা
• 'আকাশ' শব্দের সমার্থক শব্দ:
গগন, অন্তরিক্ষ, অম্বর, ব্যোম, আসমান, দ্যুলোক, শূন্য, নভঃ, নীলিমা, অনন্ত, সুরপথ, অম্বরতল, খগোল, নক্ষত্রলোক, নভোলোক, নভস্থল ইত্যাদি।

অন্যদিকে,
• ‘পানি' শব্দের সমার্থক শব্দ:
অম্বু, জল, নীর, সলিল, অপ্‌, প্রাণদ, উদক, তোয়, জীবন ইত্যাদি।

• 'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ:
জলধি, সাগর, সিন্ধু, সায়র, দরিয়া, অকূল, পাথার, বারিধি, রত্নাকর, নীলাম্বু, পয়োধি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৩৯.
‘নিবৃত্ত’ শব্দের অর্থ কোনটি?
  1. ক) সমাপ্ত
  2. খ) একান্ত
  3. গ) গুপ্ত
  4. ঘ) নিরিবিলি
ব্যাখ্যা
বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধান অনুসারে
• নিবৃত্ত ( বিশেষণ)
-সংস্কৃত শব্দ
- প্রকৃতি প্রত্যয় = [নি+√বৃৎ+ত]
অর্থ: বিরত, ক্ষান্ত, সমাপ্ত, প্রত্যাবৃত্ত।

• নিভৃত (বিশেষণ)
- সংস্কৃত শব্দ
- প্রকৃতি প্রত্যয় = [নি+√ভৃ+ত]
অর্থ: একান্ত, অপ্রকাশিত, গুপ্ত, নিরিবিলি, নির্জন।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৪০.
সঠিক বিপরীত শব্দ জোড় নয় কোনটি?
  1. ক) অন্ত - সান্ত
  2. খ) আপদ - সম্পদ
  3. গ) উদগ্রীব - অনীহা
  4. ঘ) ধুরন্ধর - অকিঞ্চিৎকর
ব্যাখ্যা
অন্ত শব্দের বিপরীত শব্দ অনন্ত। অন্ত ও সান্ত সমার্থক। (সূত্রঃ বিষয় বাংলা : ড. সৌমিত্র শেখর)
১৪১.
নিচের কোনটি সূর্য এর প্রতিশব্দ নয়?
  1. ক) বিভাকর
  2. খ) দ্যুমণি
  3. গ) মিহির
  4. ঘ) উর্বী
  5. ঙ) বিভাবসু
ব্যাখ্যা

সূর্য শব্দের সমার্থক শব্দ - বিভাকর, বিভাবসু, মিহির, আদিত্য, দিবাকর, ভাস্কর, ভানু, মার্তণ্ড, রবি, সবিতা, অর্ক, দিবাবসু, অরুণ, দ্যুমণি, প্রভাকর ইত্যাদি৷

অপরদিকে,
উর্বী শব্দের অর্থ হলো - পৃথিবী।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর এবং বাংলা একাডেমী অভিধান।

১৪২.
'সূর্য' এর প্রতিশব্দ নিচের কোনটি?
  1. ক) বীণা
  2. খ) আদিত্য
  3. গ) দৈত্য
  4. ঘ) পানি
ব্যাখ্যা

• 'সূর্য' শব্দের সমার্থক শব্দঃ
- সবিতা,
- আদিত্য,
- দিবাকর,
- ভাস্কর,
- ভানু,
- মার্তণ্ড,
- রবি,
- তপন,
- অর্ক ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

১৪৩.
‘সিংহ’ এর প্রতিশব্দ নয় কোনটি?
  1. পশুরাজ
  2. গজরাজ
  3. মৃগেন্দ্র
  4. কেশরী
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• গজরাজ - ‘সিংহ’ এর প্রতিশব্দ নয়।
'গজরাজ' শব্দের অর্থ - শ্রেষ্ঠ হাতি।

• ‘সিংহ' এর সমার্থক শব্দ:
- পশুরাজ
- কেশরী
- মৃগেন্দ্র,
- পারীন্দ্র,
- মৃগরাজ।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৪৪.
‘তণ্ডুল’ শব্দের অর্থ-
  1. ক) রুটি
  2. খ) চুলা
  3. গ) চাল
  4. ঘ) আটা
  5. ঙ) পান
ব্যাখ্যা
‘তণ্ডুল’ শব্দের অর্থ- ভাত, চাল।
১৪৫.
‘অগ্নি’ ও ‘কিরণ’ শব্দের প্রতিশব্দ হচ্ছে-
  1. শিখী
  2. শিখা
  3. শিখরী
  4. শাখী
ব্যাখ্যা
⇒ ‘অগ্নি’ এর প্রতিশব্দগুলো হচ্ছে: অনল, বহ্নি, হুতাশন, পাবক, বৈশ্বানর, আগুন, দহন, সর্বভুক, শিখা, সর্বশুচি, বিভাবসু ইত্যাদি। 
⇒ ‘কিরণ’ শব্দের প্রতিশব্দগুলো হচ্ছে: রশ্মি, শিখা, আলোকচ্ছটা, কর, প্রভা, দীপ্তি, জ্যোতি, অংশু।

অন্যদিকে,
• ‘ময়ূর’ শব্দের প্রতিশব্দ হলো: কলাপী, কেকা, শিখী, শিখণ্ডী, কেকী, বর্হী।
• ‘বৃক্ষ’ শব্দের প্রতিশব্দ হলো: গাছ, তরু, দ্রুম, শাখী, পাদপ, মহীরুহ, উদ্ভিদ্, অটবি, বিটপী, পর্ণী, গাছপালা, পল্লবী। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ); বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৪৬.
`ওথ' (Oath) এর অর্থ কী?
  1. ক) হলফনামা
  2. খ) জামিন
  3. গ) সত্যসাক্ষ্য
  4. ঘ) আপত্তি
ব্যাখ্যা
বাংলা একাডেমি অভিগম্য (accessible dictionary) অভিধান অনুসারে, 
`ওথ' (Oath) এর অর্থ- হলফনামা বা শপথবাক্য।  

উদাহরণস্বরূপ: put somebody under oath (আইন সম্বন্ধীয়) কাউকে শপথবাক্য পাঠ করতে বলা বা পাঠ করানো। 

উৎস: বাংলা একাডেমি অভিগম্য (accessible dictionary) অভিধান, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর। 
১৪৭.
'ফোয়ারা' শব্দটি কোন শব্দের সমার্থক?
  1. ক) ঊর্মি
  2. খ) দামিনী
  3. গ) স্রব
  4. ঘ) অম্বর
ব্যাখ্যা

স্রব, স্রবণ [স্রোবো, স্রোবোন্‌] (বিশেষ্য)
১ স্রাব।
২ প্রস্রবণ; ফোয়ারা।
ক্ষরণ

{(তৎসম বা সংস্কৃত) √স্রু + অ(অপ্‌), অন(ল্যুট্‌)}


উৎসঃ বাংলা একাডেমী অভিধান
১৪৮.
'প্রভা' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. দিন 
  2. দীপ্তি
  3. সূর্য 
  4. আগুন 
ব্যাখ্যা



'কিরণ' এর সমার্থক শব্দ:
- রশ্মি,
- শিখা,
- আলোকচ্ছটা,
- কর,
- প্রভা,
- দীপ্তি,
- জ্যোতি,
- অংশু ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ) এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১৪৯.
‘কোকিল’ শব্দের সমার্থক শব্দ - 
  1. পিক
  2. পারাবত
  3. বায়স
  4. শিখণ্ডী
ব্যাখ্যা

'কোকিল' শব্দের সমার্থক শব্দ:
- কাকপুষ্ট, পরপুষ্ট, কলকণ্ঠ, পিক, বসন্তদূত, অন্যপুষ্ট, মধুস্বর, মধুসখা।
 
অন্যদিকে,
‘কবুতর’ শব্দের সমার্থক শব্দ:
- কপোত, পায়রা, পারাবত, নোটন।
 
‘কাক’ শব্দের সমার্থক শব্দ:
- বায়স, পরভৃৎ, পরপোষক।
 
‘ময়ূর’ শব্দের সমার্থক শব্দ:
- ময়ূর, কেকা, কেকী, শিখি, শিখণ্ডী, বর্হী।
 
উৎস: 
১। বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
২। বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১৫০.
‘চারপায়া’ শব্দের অর্থ-
  1. ক) মোড়া
  2. খ) চৌকি
  3. গ) চেয়ার
  4. ঘ) টেবিল
ব্যাখ্যা
চারপায়া (বিশেষ্য) চারপায়াযুক্ত খাটিয়া বিশেষ, এক প্রকার ছোটো খাট।
১৫১.
'আহব' শব্দের অর্থ -
  1. যুদ্ধ
  2. উরগ
  3. ধ্বংস
  4. অস্ত্র
ব্যাখ্যা
• 'আহব' শব্দের অর্থ - সংগ্রাম, যুদ্ধ, সমর, রণ।

অন্যদিকে,
- 'নাশ' শব্দের অর্থ - ধ্বংস, ক্ষয়, হানি, মৃত্যু।
- 'সাপ' শব্দের অর্থ - উরগ
- 'অস্ত্র' শব্দের অর্থ - হাতিয়ার, আয়ুধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৫২.
সমার্থক শব্দ নির্ণয় করুন: 'সাপ'
  1. কেকী
  2. উরগ
  3. কলাপী
  4. বর্হিণ
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
'সাপ' শব্দের সমার্থক শব্দ:
- সৰ্প, অহি, ফণী, নাগ, ভুজগ, ভুজঙ্গ, আশীবিষ, উরগ, বিষধর, পন্নগ।

অন্যদিকে,
'ময়ূর' শব্দের সমার্থক শব্দ: 
- কলাপী , কেকী , শিখী , শিখণ্ডী, বর্হী , বর্হিণ

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৫৩.
'জল' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. বারিদ
  2. উদক
  3. তোয়দ
  4. অম্বুধি
ব্যাখ্যা
• বাংলা একাডেমী, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• 'জল' শব্দের সমার্থক শব্দ - 'উদক'।

• 'জল' এর কিছু সমার্থক শব্দ:
অপ্, উদক, সলিল, পয়ঃ,তোয়, বারি, অম্বু, নীর,পানি, সলিল, শম্বর।

অন্যদিকে,
- বারিদ ও তোয়দ  অর্থ মেঘ।
- 'অম্বুধি' অর্থ সমুদ্র।

উৎস: বাংলা একাডেমী, আধুনিক বাংলা অভিধান।
১৫৪.
'সাপ' শব্দের সমার্থক শব্দ - 
  1. মৃগেন্দ্র
  2. কলাপী
  3. ভুজঙ্গ
  4. শিখণ্ডী
ব্যাখ্যা

'সাপ' শব্দের সমার্থক শব্দ: 
- সৰ্প, অহি, ফণী, নাগ, ভুজগ, ভুজঙ্গ, আশীবিষ, উরগ, বিষধর, পন্নগ।
 
অন্যদিকে,
'সিংহ' শব্দের সমার্থক শব্দ:
- কেশরী, পশুরাজ, মৃগেন্দ্র, মৃগরাজ।
 
'ময়ূর' শব্দের সমার্থক শব্দ:
- কলাপী , কেকী , শিখী , শিখণ্ডী , বর্হী , বর্হিণ।
 
উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১৫৫.
নিম্নের কোনটি ভিন্নার্থক?
  1. ক) অপ
  2. খ) বাত
  3. গ) পয়
  4. ঘ) তোয়
ব্যাখ্যা
• জল শব্দের সমার্থক শব্দ - অম্বু, জীবন, নীর, পয়, পানি, সলিল, উদক, বারি, অপ, তোয়, অর্ণ।  
অন্যদিকে,
'বাত' = বায়ু/বাতাস এর সমার্থক শব্দ। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৫৬.
'আগুন' -এর সমার্থক শব্দ নয় কোনটি?
  1. অনল
  2. হুতাশন
  3. অংশু
  4. বৈশ্বানর
ব্যাখ্যা
• 'আগুন’ শব্দের সমার্থক শব্দ:
অগ্নি, অনল, বহ্নি, হুতাশন, পাবক, বৈশ্বানর, দহন, সর্বভুক, শিখা, হোমাগ্নি, কৃশানু, সর্বশুচি, সপ্তাংশু, বিভাবসু।

অন্যদিকে,
• 'কিরণ' শব্দের সমার্থক শব্দ:
প্রভা, আলো, বিভা, দীপ্তি, কর, অংশু, রশ্মি, জ্যোতি, আলোক,, ময়ূখ, ভাতি, রেশন, রশ্মী, কিরণ, নুর, উদ্ভাস, ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৫৭.
'চন্দ্র' শব্দের সমার্থক শব্দ -
  1. অদ্রি
  2. অবনি
  3. সোম
  4. মহি
ব্যাখ্যা
• 'চন্দ্র' শব্দের সমার্থক শব্দ - সোম।
--------------- 
• 'চন্দ্র' (বিশেষ্য) বলতে বোঝায়:
- পৃথিবীর উপগ্রহ-যা পৃথিবীকে মাসে একবার প্রদক্ষিণ করে।

• 'চাঁদ' এর সমার্থক শব্দ:
- চন্দ্র, চন্দ্রমা; নিশাকর; নিশাকান্ত; শশধর; হিমাংশু; সুধাংশু; সুধাকর; ইন্দু; বিধু; শশী; সোম; মৃগাঙ্ক।

অন্যদিকে,
• ‘পর্বত’ শব্দের সমার্থক শব্দ : অদ্রি। 
• 'অবনি, মহি'- 'পৃথিবী' শব্দের সমার্থক শব্দ।

উৎস: অভিগম্য অভিধান- বাংলা একাডেমি।
১৫৮.
'আগুন' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. ক) হিমারতি
  2. খ) পিঙ্গল
  3. গ) কৃশানু
  4. ঘ) স্ফুরণ
ব্যাখ্যা
প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
হিমারতি, পিঙ্গল এবং কৃশানু এই তিনটিই হচ্ছে আগুনের সমার্থক শব্দ।

 আগুনের আরো কিছু সমার্থক শব্দ হচ্ছে - 
- অনল
- বায়ুসখ
- অনিলসখ
- বহ্নি
- পাবক
- হুতাশন
- শিখাবৎ
- বৈশ্বানর
- বায়ুসখা
- হুতভুক ইত্যাদি।

অন্যদিকে,
- স্ফুরণ হচ্ছে উজ্জ্বল এর সমার্থক শব্দ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৫৯.
'সমুদ্র' এর প্রতিশব্দ নয় কোনটি?
  1. পারাবার
  2. মহিধর
  3. রত্নাকর
  4. অর্ণব
ব্যাখ্যা
• 'সমুদ্র' এর প্রতিশব্দ নয় - মহিধর। 
- 'পর্বত' শব্দের সমার্থক শব্দ = মহীধর। 
-------------- 
• 'সমুদ্র' এর কিছু প্রতিশব্দ:
- বরুণ, পাথার, রত্নাকর, অর্ণব, দরিয়া, পারাবার, পয়োধি, সিন্ধু, সাগর ইত্যাদি।
---------------
'পর্বত' শব্দের সমার্থক শব্দ:
- মহীধর, পাহাড়, গিরি, অচল, শৈল, ভূধর, অদ্রি, শিখরী, শৃঙ্গী, শৃঙ্গধর, মহীধ্র, ভূভৃৎ, নগ।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৬০.
‘নিবৃত্ত’ শব্দের সঠিক অর্থ কোনটি?
  1. বিরত
  2. অপ্রকাশিত
  3. নিরিবিলি
  4. গুপ্ত
ব্যাখ্যা
বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• নিবৃত্ত (বিশেষণ),
- এটি সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয় = (নি+√বৃৎ+ত),
অর্থ: বিরত, ক্ষান্ত, সমাপ্ত, প্রত্যাবৃত্ত।

অন্যদিকে,
• নিভৃত (বিশেষণ),
- এটি সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয় = (নি+√ভৃ+ত),
অর্থ: একান্ত, অপ্রকাশিত, গুপ্ত, নিরিবিলি, নির্জন।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৬১.
'যাত্রা' কী?
  1. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস
  2. একটি প্রবন্ধগ্রন্থ
  3. লোকনাট্যের একটি জনপ্রিয় শাখা
  4. সবগুলো
ব্যাখ্যা
• 'যাত্রা' উপন্যাস: 
- শওকত আলীর রচিত 'যাত্রা' মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। 
- উপন্যাসটি ১৯৭৬সালে প্রকাশিত হয়।
- ১৯৭১ সালের ২৫মে মার্চের ভয়াল কালরাতে পাকিস্তানি বর্বর হানাদার বাহিনীর পৈশাচিক আক্রমণ থেকে প্রাণরক্ষার জন্য ঢাকাবাসীর অনিশ্চিত গন্তেব্যের দিকে ছুটে চলার কাহিনিই ‘যাত্রা’।
- প্রাত্যহিক দিনপঞ্জি বা ডায়েরির আদলে লেখা ‘যাত্রা’ উপন্যাসের কাহিনি, মার্চের শেষ সপ্তাহ থেকে এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত সময়কারের ঘটনার শিল্পরূপ।
- ‘যাত্রা’ উপন্যাসটির কেন্দ্রীয় চরিত্র: অধ্যাপক রায়হান ।
---------------------
• 'যাত্রা': 
লোকনাট্যের একটি জনপ্রিয় শাখা। ঐতিহ্যমন্ডিত কোনো লোকবিষয়কে নাট্যরূপ দিয়ে তার যে অভিনয় প্রদর্শন করা হয় তাকেই বলা হয় যাত্রা। খোলা আসরে সোচ্চার কণ্ঠে অতিরিক্ত অঙ্গসঞ্চালনের মাধ্যমে অভিনয়, সঙ্গীত ও বাদ্য সহযোগে যাত্রা অনুষ্ঠিত হয়।
যাত্রা বাংলাদেশের লোকজ ও মৌলিক সংস্কৃতির একটি ঐতিহ্যবাহী অঙ্গ।আধুনিক যাত্রাশিল্পে অভিনয়, নৃত্য ও সঙ্গীতের সঙ্গে সঙ্গে বাচনভঙ্গি, পোশাক-পরিচ্ছদ, বাদ্যযন্ত্র, সাজসজ্জা, মঞ্চ, আলোকসজ্জা ও পরিবেশসহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর প্রতিও দৃষ্টি দেওয়া হচ্ছে। বাংলাদেশের বৃহত্তর যশোর, খুলনা, ফরিদপুর, বরিশাল, রাজশাহী, দিনাজপুর, ময়মনসিংহ, সিলেট প্রভৃতি অঞ্চলে যাত্রার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।
-----------------
• ‘যাত্রা’: 
- সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় একটি প্রবন্ধগ্রন্থের নাম 'যাত্রা'। 
----------------

এছাড়া,
- রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি কবিতার নামও যাত্রা। 

উৎস: বাংলাপিডিয়া।
১৬২.
'বন' শব্দের সমার্থক শব্দ - 
  1. কানন
  2. অরবিন্দ
  3. পঙ্কজ
  4. শাখী
ব্যাখ্যা

'বন' শব্দের সমার্থক শব্দ:
- অরণ্য, জঙ্গল, কানন, বনানী, বনবাদাড়, কুঞ্জ, কান্তার, বিপিন, অটবী।

অন্যদিকে,
'পদ্ম' শব্দের সমার্থক শব্দ:
- কমল, উৎপল, পঙ্কজ, কুমুদ, কুবলয়, শতদল, অরবিন্দ, রাজীব, নলিনী, সরোজ।

'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ:
- গাছ, পাদপ, দ্রুম, বনানী, তরু, বিটপী, শাখী, পণী, শৃঙ্গী, শিখরী, মহীরুহ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১৬৩.
'ফিকা কমলা রং'- এখানে ফিকা অর্থ কী?
  1. অনুজ্জ্বল
  2. উজ্জ্বল
  3. তীব্র
  4. ঝাঁঝালো
ব্যাখ্যা

• ফিকা (বিশেষণ পদ), 
- এটি একটি দেশি শব্দ। 
অর্থ:
- অনুজ্জ্বল, ফ্যাকাশে।
- অসার, বাজ্জে। 



উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 

১৬৪.
নিম্নলিখিত কোনটি ‘মিহির’ শব্দের সমার্থক নয়?
  1. রবি
  2. ভানু
  3. অংশু
  4. বরুণ 
ব্যাখ্যা

‘মিহির’ শব্দের সমার্থক নয় বরুণ।
- মিহির’ হলো সূর্যের সমার্থক।

• 'মিহির’ শব্দের সমার্থক শব্দ:
সূর্য, রবি, সবিতা, দিবাকর, দিনমনি, দিননাথ, দিবাবসু, অর্ক ,ভানু, তপন, আদিত্যভাস্কর, মার্তণ্ড, অংশু, প্রভাকর, কিরণমালী, অরুণ, মিহির, পূষণ, সূর, মিত্র, দিনপতি, আফতাব।
-----------------------
অন্যদিকে,
• বরুণ হলো সাগরের সমার্থক।

'সাগর' এর আরও কিছু সমার্থক শব্দ:
সমুদ্র, সিন্ধু, অর্ণব, জলধি, জলনিধি, বারিধি, পারাবার, রত্নাকর, বরুণ, দরিয়া, পারাবার, বারীন্দ্র, পাথার, বারীশ, পয়োনিধি, তোয়ধি, বারিনিধি, অম্বুধি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – সৌমিত্র শেখর।

১৬৫.
'অহি' শব্দটির সমার্থক শব্দ কোনটি?
  1. ক) আগুন
  2. খ) জল
  3. গ) গিরি
  4. ঘ) সাপ
ব্যাখ্যা
'সাপ' এর সমার্থক শব্দ গুলি হল: সর্প, অহি, ভুজঙ্গ, ফণী, নাগ, ভুজগ, ভুজঙ্গম, আশীবিষ, উরগ, কুণ্ডলী, বিষধর, পন্নগ, দ্বিজিহ্ব, ফণাধর। 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
১৬৬.
'কীর্তনীয়া' শব্দের অর্থ -
  1. ক) সুনাম
  2. খ) বিখ্যাত
  3. গ) রাধা কৃষ্ণের লীলা বিষয়ক গান
  4. ঘ) কীর্তনগায়ক
ব্যাখ্যা
'কীর্তনীয়া' শব্দের অর্থ - কীর্তনগায়ক

-এটি একটি সংস্কৃত শব্দ
রাধা কৃষ্ণের লীলা বিষয়ক গান কে বলা হয় কীর্তন।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি
১৬৭.
'কপাল' শব্দের সমার্থক শব্দ -
  1. কবরী
  2. দৈব
  3. নিধি
  4. অলক
ব্যাখ্যা
'কপাল' শব্দের সমার্থক শব্দ:
- অলিক, ভাল, ভাগ্য, ললাট, নিয়তি, অদৃষ্ট, দৈব

অন্যদিকে,
'চুল' শব্দের সমার্থক শব্দ:
- কেশ, অলক, চিকুর, কুন্তল, কবরী

'ধন' শব্দের সমার্থক শব্দ:
- বিত্ত, অর্থ, সম্পদ, বিভব, বৈভব, বিভূতি, নিধি, ঐশ্বর্য।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৬৮.
'অগ্নি' শব্দের সমার্থক শব্দ - 
  1. বৈশ্বানর
  2. বিভাকর
  3. বিভাবসু
  4. দিনমণি
ব্যাখ্যা

'অগ্নি' শব্দের সমার্থক শব্দ:
- অনল, বহ্নি, পাবক, হুতাশন, বৈশ্বানর, জ্বলন, শিখিন, বায়ুসখা, হুতভুক, বিশ্বপা, সর্বশুচি, হিমারাতি, বায়ুসখ, অনিলসখ, জগন্নু, সর্বভুক ইত্যাদি।

অন্যদিকে,
'সূর্য' শব্দের সমার্থক শব্দ:
- সবিতা, আদিত্য, দিনমণি, রবি, অরুণ, দিবাকর, বিভাবসু, মিহির, মার্তণ্ড, ভানু, বিভাকর, অর্ক ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১৬৯.
'বিহগ' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) পক্ষী
  2. খ) বৃক্ষ
  3. গ) বন
  4. ঘ) কোকিল
ব্যাখ্যা
বিহগ শব্দের সমার্থক শব্দ পক্ষী। বিহগের অন্যান্য সমার্থক শব্দের মধ্যে রয়েছে: পাখি, বিহঙ্গ, বিহঙ্গম, খেচর, খগ, পতগ ইত্যাদি।
অন্যদিকে, বৃক্ষ এর সমার্থক শব্দ: বিটপী, অটপি, দ্রুম, পাদপ ইত্যাদি।
- বন এর সমার্থক শব্দ: বিপিন, কান্তার, অটবি, অরণ্য, কানন ইত্যাদি।
- কোকিল এর সমার্থক শব্দ: পিক, পরভৃত, পরপুষ্ট, বসন্তদূত, কলকণ্ঠ ইত্যাদি।
(সূত্র: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি : একাদশ-দ্বাদশ শ্রেণী : ড. হায়াৎ মামুদ)
১৭০.
ফুলের সমার্থক শব্দ কোনটি?
  1. নলিনী
  2. শিরোজ
  3. প্রসূন
  4. তামরস
ব্যাখ্যা

• 'ফুল' শব্দের প্রতিশব্দ - পুষ্প, কুসুম, প্রসূন

অন্যদিকে,
- 'পরাগ' শব্দের প্রতিশব্দ: ফুলের রেণু, পুষ্পরজ, রেণু, গন্ধদ্রব্যচূর্ণ ইত্যাদি।
- 'চুল' শব্দের প্রতিশব্দ: কুন্তল, অলক, কেশপাম, কেশদাম, চুল, কচ, শিরোজ, শিবসিজ, চিকুর ইত্যাদি।
- 'পদ্ম' শব্দের সমার্থক শব্দ:- তামরস, নলিনী, উৎপল, কমল, শতদল, সরসিজ,পঙ্কজ, সরোজ, অরবিন্দ ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 

১৭১.
'সূর্য' শব্দের প্রতিশব্দ নয় কোনটি?
  1. ক) আদিত্য
  2. খ) মার্তণ্ড
  3. গ) ভাস্কর
  4. ঘ) শশাঙ্ক
ব্যাখ্যা
'শশাঙ্ক'- 'সূর্য' শব্দের প্রতিশব্দ নয়।
- এখানে, 'শশাঙ্ক' হচ্ছে 'চাঁদ' শব্দের প্রতিশব্দ।

• 'সূর্য' এর প্রতিশব্দ -
- রবি,
- সবিতা,
- দিবাকর,
- আদিত্য,
- দিনমনি,
- দিননাথ,
- দিবাবসু,
- অর্ক,
- ভানু,
- তপন,
- ভাস্কর,
- মার্তণ্ড,
- অংশু,
- প্রভাকর, কিরণমালী, অরুণ, মিহির,  দিনপতি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৭২.
'ভানু' এর সমার্থক শব্দ কোনটি?
  1. ক) অর্ক
  2. খ) রিপু
  3. গ) আহব
  4. ঘ) বর্হী
ব্যাখ্যা
'ভানু' = 'সূর্য' এর সমার্থক শব্দ। 
‘সূর্য’ এর অন্যন্য সমার্থক শব্দ- অর্ক, আদিত্য, তপন, দিবাকর, ভাস্কর, মার্তণ্ড, রবি, সবিতা, আফতাব, অরুণ ইত্যাদি।

'আহব' = 'যুদ্ধ' এর সমার্থক শব্দ। 
'বর্হী' = 'ময়ূর' এর সমার্থক শব্দ। 
'রিপু' = 'শত্রু' এর সমার্থক শব্দ। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৭৩.
'তুষার' এর সমার্থক শব্দ কোনটি?
  1. হিম
  2. হিমানী
  3. তুহিন
  4. সবগুলোই
ব্যাখ্যা
• 'তুষার' এর সমার্থক শব্দ:
- বরফ,
- হিম,
- হিমানী,
- তুহিন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১৭৪.
‘অবকাশ’ শব্দের প্রতিশব্দ নয় -
  1. অবসর
  2. দৈবাৎ
  3. ফুরসত
  4. সুযোগ
ব্যাখ্যা
• ‘অবকাশ’ শব্দের প্রতিশব্দ নয় - দৈবাৎ
- এটি 'অকস্মাৎ' শব্দের প্রতিশব্দ।

'অবকাশ’ শব্দের আরো কিছু প্রতিশব্দ:
- সময়, ছুটি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
১৭৫.
'ঘোড়া' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. ক) তুরঙ্গ
  2. খ) সৈন্ধব
  3. গ) ফণী
  4. ঘ) মরুদ্রথ
ব্যাখ্যা
• 'ঘোড়া' শব্দের সমার্থক শব্দ -
- অশ্ব
- ঘোড়া,
- ঘোটক,
- হয়,
- বাহ,
- বাজী,
- তুরঙ্গ,
- মরুদ্রথ,
- সৈন্ধব,
- বাহনশ্রেষ্ঠ,
- হ্রেষী,
- মরুদ্রথ,
- ঘোটকী,
- বামী,
- টাঙ্গন,
- বড়বা ইত্যাদি।

• সাপ শব্দের সমার্থক শব্দ - ফণী, ভুজগ, উরগ ইত্যাদি। 

তথ্যসূত্র:- ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৭৬.
কোনটি ’বিধু' শব্দের প্রতিশব্দ?
  1. বাতাস
  2. চাঁদ
  3. বিদ্যুৎ
  4. সূর্য
ব্যাখ্যা

চাঁদ' শব্দের প্রতিশব্দ:
- চন্দ্র, শশী, শশধর, শশাঙ্ক, বিধু, সোম, নিশাকর, সুধাংশু, সুধাকর, ইন্দু, সিতাংশু, হিমাংশু,
মৃগাঙ্ক।

অন্যদিকে,
'সূর্য' শব্দের সমার্থক শব্দ:
- রবি, তপন, ভানু, ভাস্কর, আদিত্য, সবিতা, প্রভাকর, দিবাকর, বিভাবসু, দিনমণি, মার্তণ্ড, অংশুমালী, অরুণ।

'বিদ্যুৎ' শব্দের সমার্থক শব্দ:
- তড়িৎ, বিজলি, বিজুরি, অশনি, ক্ষণপ্রভা, সৌদামিনী, দামিনী, চপলা।

'বাতাস' শব্দের সমার্থক শব্দ:
- বায়ু, হাওয়া, পবন, সমীর, সমীরণ, অনিল, মরুৎ, প্রভঞ্জন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।

১৭৭.
'পিতা' শব্দের সমার্থক কোনটি -
  1. ক) ভূপ
  2. খ) নরেশ
  3. গ) মহীপাল
  4. ঘ) তাত
ব্যাখ্যা
- 'পিতা' শব্দের সমার্থক হচ্ছে তাত

• 'পিতা' শব্দের কয়েকটি সমার্থক:
- জনক, বাপ, তাত, বাবা, জন্মদাতা, আব্বা।

• 'রাজা' শব্দের কয়েকটি সমার্থক:
- নৃপেন্দ্র, নৃপতি, নরেশ, ভূপতি, ভূপ, নরপতি, নরপাল, ভূপাল, মহীপাল, ক্ষিতীশ, বাদশা, সম্রাট ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৭৮.
'জল' শব্দের সমার্থক নয় কোনটি?
  1. সলিল
  2. উদক
  3. জলধি
  4. নীর
ব্যাখ্যা
• ‘পানি' শব্দের সমার্থক শব্দ:
অম্বু, জল, নীর, সলিল, অপ, উদক, তোয়, জীবন ইত্যাদি।

অন্যদিকে,
• 'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ:
জলধি, সাগর, সিন্ধু, সায়র, দরিয়া, অকূল, পাথার, বারিধি, রত্নাকর, নীলাম্বু, পয়োধি।

সুতরাং 'জল' শব্দের সমার্থক নয় জলদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৭৯.
'দ্বিরদ' এর প্রতিশব্দ -
  1. খরগোশ
  2. হাতি
  3. সিংহ
  4. অশ্ব
ব্যাখ্যা
• 'হাতি' এর সমার্থক শব্দ:
- গজ, দ্বিপ, দ্বিরদ, ঐরাবত হস্তী, করী, দন্তী, দন্তাবল, নগজ ইত্যাদি।

অন্যান্য শব্দগুলোর প্রতিশব্দ বা সমর্থক শব্দ হলো:
• 'খরগোশ' শব্দের সমার্থক শব্দ - শশক।
• ‘সিংহ' এর সমার্থক শব্দ: পশুরাজ, কেশরী, মৃগেন্দ্র, পারীন্দ্র, মৃগরাজ।
• ‘অশ্ব’ এর সমর্থক শব্দ: বাহ, ঘোড়া, ঘোটক, তুরঙ্গম, তুরগ, হ্রেষী, বামী।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৮০.
'গৃহ' শব্দের সমার্থক শব্দ -
  1. নিবিড়
  2. অলি
  3. বাটি
  4. নীর 
ব্যাখ্যা
• 'গৃহ' শব্দের সমার্থক শব্দ - বাটি। 

• 'গৃহ/ঘর' এর সমার্থক শব্দ:
- নিলয়, আলয়, ভবন, নিবাস, নিকেতন, আগার, বাড়ি, আবাস, বাটি, গেহ, নিকেত ইত্যাদি।

অন্যদিকে, 
• 'গভীর' শব্দের সমার্থক শব্দ - নিবিড়।
• 'ভ্রমর' শব্দের সমার্থক শব্দ - অলি। 
• 'জল' শব্দের সমার্থক শব্দ - নীর।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
১৮১.
'নির্নিমেষ' শব্দটির অর্থ কি?
  1. ক) আমিষ
  2. খ) কঠিন
  3. গ) অপলক
  4. ঘ) হৃদয়হীন
ব্যাখ্যা
নির্নিমেষ (বিশেষণ)
অর্থ: নিমেষহীন; পলকহীন (তুমি চেয়ে নির্নিমেষ-রবীন্দ্রনাথ ঠাকুর)।
{(তৎসম বা সংস্কৃত) নিঃ+নিমেষ; বহুব্রীহি সমাস}

উৎস: বাংলা একাডেমি অভিধান
১৮২.
'হারিকিরি' শব্দের অর্থ কী?
  1. রিক্সা
  2. আত্মরক্ষা
  3. আত্মহত্যা
  4. হারানো
ব্যাখ্যা

• 'হারাকিরি' শব্দের অর্থ - কোনো কাজে ব্যর্থতার দায়ভাগ বহন করে জাপানিদের পেট চিরে আত্নহত্যা করার প্রাচীন অভ্যাস।
- তাই অপশন বিবচনায় 'হারাকিরি' শব্দের অর্থ - আত্মহত্যা
- 'হারাকিরি' শব্দটি একটি জাপানি শব্দ।
- এটি একটি বিশেষ্য পদ।

উৎস: বাংলা একাডেমি, অভিগম্য অভিধান।

১৮৩.
নিচের কোন শব্দজোড় সমার্থক নয়?
  1. দীপ - দ্যুতি
  2. তোড়া-গুচ্ছ
  3. আবৃত - আচ্ছাদিত
  4. খরা - রৌদ্র
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান, অনুসারে,
শব্দজোড় সমার্থক নয়: দীপ - দ্যুতি।

’দীপ’ শব্দের অর্থ: প্রদীপ।
’ দ্যুতি’ শব্দের অর্থ: আলো, কিরণ, জ্যোতি দীপ্তি।

অন্যদিকে,
’তোড়া’ শব্দের সমার্থক শব্দ: গোছা, স্তবক (ফুলের তোড়া)। 
’আবৃত’ শব্দের সমার্থক শব্দ: আচ্ছাদিত।
’খরা’ শব্দের সমার্থক শব্দ: অনাবৃষ্টি। রৌদ্র।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৮৪.
কোনটি ‘ঘোটক’ শব্দের প্রতিশব্দ নয়?
  1. ঘোড়া
  2. হিমকর
  3. তুরঙ্গ
  4. বাজী
ব্যাখ্যা
• ‘ঘোটক’ শব্দের প্রতিশব্দ নয় - হিমকর
- 'চন্দ্র' শব্দের প্রতিশব্দ - হিমকর।

‘ঘোটক’ শব্দের আরো কিছু প্রতিশব্দ:
- অশ্ব, ঘোড়া, বাজী, হয়, তুরগ, তুরঙ্গ, তুরঙ্গম, হ্রেষা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৮৫.
‘পৃথিবী’ শব্দের প্রতিশব্দ নয় কোনটি?
  1. মেদিনী
  2. প্রসূন
  3. অবনী
  4. ধরণী
ব্যাখ্যা
• ‘পৃথিবী’ শব্দের প্রতিশব্দ নয় - প্রসূন
- এটি 'ফুল' শব্দের প্রতিশব্দ।

‘পৃথিবী’ শব্দের আরো কিছু প্রতিশব্দ:
- ধরা, ধরিত্রী, বসুন্ধরা, বসুধা, ভূ, ক্ষিতি, মহী, অখিল, বসুমতী, জগৎ, বিশ্ব, ভুবন, সংসার, দুনিয়া ইত্যাদি।

অভিসম্বন্ধ: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৮৬.
‘ভাগ্য’ এর সমার্থক শব্দ কোনটি?
  1. ক) কপোত
  2. খ) অংশু
  3. গ) তনয়া
  4. ঘ) ললাট
ব্যাখ্যা
‘ভাগ্য’ এর সমার্থক শব্দ - ললাট, বরাত, ভাল, অদৃষ্ট, ভাগ্য, নিয়তি, নসিব।

অন্যান্য শব্দ গুলোর প্রতিশব্দ হলো:
‘কবুতর’ এর সমার্থক শব্দ - কপোত, পায়রা, পারাবত, নোটন।
‘কিরণ’ এর সমার্থক শব্দ - অংশু, রশ্মি, প্রভা, দীপ্ত, জ্যোতি, আলোকচ্ছবি , শিখা, কর।
‘তনয়া’ এর সমার্থক শব্দ -  তনয়া, মেয়ে, দুহিতা, আত্মাজা, নন্দিনী, পুত্রী, ঝি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।
১৮৭.
"বারীশ" দিয়ে কোনটিকে নির্দেশ করে?
  1. সূর্য
  2. চাঁদ
  3. পর্বত
  4. সমুদ্র
ব্যাখ্যা

• "বারীশ" শব্দটি দিয়ে 'সমুদ্র' কে নির্দেশ করা হয়। কারণ, 'সমুদ্র' এর প্রতিশব্দ - 'বারীশ'।
---------------
• 'সমুদ্র' এর কিছু প্রতিশব্দ:
- সাগর, সিন্ধু, বারিধি, জলধি, অর্ণব, পারাবার, বারীশ, উদধি, পয়োনিধি ইত্যাদি।

অন্যদিকে,
• 'সূর্য' এর প্রতিশব্দ -
- রবি, সবিতা, আদিত্য, দিবাকর, দিনমনি, দিননাথ, দিবাবসু, অর্ক, ভানু, তপন, ভাস্কর, মার্তণ্ড, অংশু, প্রভাকর, কিরণমালী, অরুণ, মিহির,  দিনপতি ইত্যাদি।

• 'চাঁদ' এর প্রতিশব্দ-
- চন্দ্র, শশী, শশধর, শশাঙ্ক, বিধু, সোম, নিশাকর, সুধাংশু, ইন্দু, সিতাংশু, হিমাংশু ইত্যাদি। 

• 'পর্বত' শব্দের প্রতিশব্দ:
- হল: পাহাড়, অচল, গিরি, ভূভৃৎ, ভূধর ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (সর্বশেষ সংস্করণ)।

১৮৮.
"একলা শশী জাগিলে আকাশে বাতায়ন খুলে দিয়ো।" - এখানে 'বাতায়ন' শব্দের অর্থ কী?
  1. দরজা 
  2. পথ 
  3. জানালা
  4. মন 
ব্যাখ্যা

সঠিক উত্তর - গ) জানালা।

ব্যাখ্যা: "একলা শশী জাগিলে আকাশে বাতায়ন খুলে দিয়ো" - এই কাব্যিক বাক্যে 'বাতায়ন' শব্দের অর্থ জানালা।

• 'বাতায়ন' শব্দ বিশ্লেষণ:
- বাতায়ন = জানালা, গবাক্ষ
- এটি একটি তৎসম শব্দ (সংস্কৃত থেকে আগত)।
- প্রতিশব্দ: জানালা, গবাক্ষ, খিড়কি।

কাব্যিক প্রসঙ্গ:
- "শশী" = চাঁদ;
- "একলা শশী জাগিলে আকাশে" = আকাশে একা চাঁদ উঠলে।
- "বাতায়ন খুলে দিয়ো" = জানালা খুলে দাও।

কবিতার ভাব: চাঁদ উঠলে জানালা খুলে দিয়ে চাঁদের আলো ঘরে আসতে দেওয়ার কথা বলা হয়েছে।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 

১৮৯.
'অভ্র' শব্দের অর্থ কী?
  1. মেঘ 
  2. সাদা 
  3. বরফ 
  4. শীতল 
ব্যাখ্যা

• 'অভ্র' সংস্কৃত শব্দ। 
অর্থ:
- বিদ্যুৎ ও তাপ অস্তরক এবং প্রসাধন সামগ্রীরূপে ব্যবহৃত সোডিয়াম পটাশিয়াম ও অ্যালুমিনিয়াম সিলিকেটের মিশ্রণ জাত উজ্জ্বল ও স্বচ্ছ খনিজ পদার্থ। 
- মেঘ।
- আকাশ।

• 'মেঘ' শব্দের সমার্থক শব্দ:
জলদ, বারিদ, নীরদ,ঘন, অভ্র, পয়োদ, পয়োধর ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১৯০.
নিচের কোনটি 'হস্তী' শব্দের সমার্থক শব্দ?
  1. ক) কেশরী
  2. খ) তিমির
  3. গ) দ্বিরদ
  4. ঘ) তমঃ
ব্যাখ্যা
হস্তী - হাতি, গজ, নাগ, মাতঙ্গ, দ্বিপ, দ্বিরদ।
সিংহ - পশুরাজ, কেশরী, মৃগেন্দ্র, মৃগরাজ, মৃগপতি, হরি।
অন্ধকার - আধাঁর, তিমির, তমঃ।
উৎসঃ ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ
১৯১.
'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. পয়োধি
  2. নীলাম্বু
  3. জলধি
  4. মার্তণ্ড
ব্যাখ্যা
• 'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ:
- সিন্ধু, সায়র, দরিয়া, বারিধি,  জলধি, অকূল, নীলাম্বু, পয়োধি ইত্যাদি।

অন্যদিকে:
• ‘সূর্য’ শব্দের সমার্থক শব্দ = মার্তণ্ড।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
১৯২.
'অরুণ' শব্দের অর্থ কী?
  1. রঙিন 
  2. কিরণ
  3. লাল রং 
  4. সূর্য 
ব্যাখ্যা



• 'সূর্য' শব্দের সমার্থক শব্দ: অর্ক, রবি, আফতাব, আদিত্য, মিহির, অরুণ

অন্যদিকে,
• 'কিরণ' শব্দের সমার্থক শব্দ:
ময়ূখ, কর, প্রভা, দীপ্তি, জ্যোতি, অংশু, রশ্মি, আলো, আলোক, বিভা প্রভৃতি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১৯৩.
'আগুন' শব্দের সমার্থক শব্দ নয় -
  1. অনল
  2. বহ্নি
  3. পাবক
  4. সবিতা
ব্যাখ্যা

'আগুন' শব্দের সমার্থক শব্দ: 
- অনল, বহ্নি, পাবক, হুতাশন, বৈশ্বানর, জ্বলন, কৃশানু, শিখাবৎ, শিখিন, বায়ুসখা, হুতভুক, শুচি, পিঙল, বিশ্বপা, হিমারাতি, বায়ুসখ, অনিলসখ, জগন্নু, সর্বভুক ইত্যাদি।

অন্যদিকে,
'সূর্য' শব্দের সমার্থক শব্দ:
- রবি, তপন, ভানু, ভাস্কর, আদিত্য, সবিতা, প্রভাকর, দিবাকর, বিভাবসু, দিনমণি, মার্তণ্ড, অংশুমালী, অরুণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১৯৪.
সাপ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. ক) অহি
  2. খ) শিখী
  3. গ) উরগ
  4. ঘ) ফণী
ব্যাখ্যা
সাপ শব্দের সমার্থক শব্দ হলো সর্প, অহি, নাগ, ফণী, উরগ, আশীবিষ, ভুজঙ্গ ইত্যাদি। অন্যদিকে শিখী অর্থ ময়ূর, শিখণ্ডী, কলাপী, বর্হী ইত্যাদি। (সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ : নবম-দশম শ্রেণী এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা : ড. সৌমিত্র শেখর)
১৯৫.
‘ষোলকলা' অর্থ-
  1. একটাকা
  2. সম্পূর্ণ
  3. সুন্দর কলা
  4. খোলটি কলা
ব্যাখ্যা
• ষোলোকলা (ক্রিয়াবিশেষণ পদ),
- বাংলা + সংস্কৃত; ষোলো (বাংলা শব্দ) এবং কলা (সংস্কৃত শব্দ)।
অর্থ:
- সম্পূর্ণভাবে;
- পুরোপুরি।

বাক্য: বাপের স্বভাব একেবারে ষোলকলায় পেয়েছে -শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৯৬.
'প্রচ্ছন্ন' শব্দটির অর্থ কি?
  1. ফর্সা
  2. কুৎসিত
  3. গোপন
  4. অন্ধকার
ব্যাখ্যা

• 'প্রচ্ছন্ন' শব্দের অর্থ - আবৃত, ঢাকা, অব্যক্ত, লুক্কায়িত, গোপন

অন্যদিকে,
- 'ফরসা' শব্দের অর্থ - গৌরবর্ণ, আলোকোজ্জ্বল, নির্মল, মেঘমুক্ত।
- 'কুৎসিত' শব্দের অর্থ - শ্রীহীন, কদাকার, অশ্লীল; জঘন্য।
- 'অন্ধকার' শব্দের অর্থ - আলোর অভাব, আঁধার।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১৯৭.
'শৈল' শব্দটির সমার্থক শব্দ নয় কোনটি?
  1. অদ্রি
  2. তপন
  3. গিরি
  4. অচল
ব্যাখ্যা
• 'শৈল' শব্দটির সমার্থক শব্দ নয় - তপন।
- 'তপন' শব্দটির সমার্থক শব্দ - সূর্য। 
 
'পর্বত' শব্দের সমার্থক শব্দ:
-পাহাড়, অদ্রি, ভূধর, গিরি, শৈল, অচল।
 
অন্যদিকে,
'সূর্য' শব্দের সমার্থক শব্দ:
রবি, তপন, সবিতা, প্রভাকর, দিবাকর, ভাস্কর, দিনেশ, কিরণমালী, দিনমণি, বিভাকর, পূষণ, অংশুমান, অরুন।
 
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
১৯৮.
'অদৃষ্টপূর্ব' এর অর্থ কী?
  1. ক) যা পূর্বে কখনো ঘটে নি
  2. খ) যা পূর্বে কখনো দেখা যায় নি
  3. গ) যা পূর্বে কখনো ভাগ্যে ছিল না
  4. ঘ) যা পূর্বে কখনো অনুধাবন লরা যায় নি
ব্যাখ্যা
যা পূর্বে কখনো দেখা যায় নি - অদৃষ্টপূর্ব 

যা কখনো দেখা যায় না - অদৃশ্য 
যা ক্রমশ বর্ধিত হচ্ছে - বর্ধিষ্ণু
যা যুক্তিসঙ্গত নয় - অযৌক্তিক 
যা সহজে লাভ করা যায় - সুলভ 
যা মৃতের মতো - মৃতবৎ
যা সারাদিন পরে থাকা হয় - আটপৌরে
যা পূর্বে ছিল এখন নেই - ভূতপূর্ব  

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৯৯.
'বাদশাহ্‌' এর প্রতিশব্দ নয় কোনটি?
  1. সম্রাট
  2. ভূপতি
  3. বিভাবরী
  4. নৃপ
ব্যাখ্যা

• 'বাদশাহ্‌' এর প্রতিশব্দ নয়- বিভাবরী।
- 'বিভাবরী' হলো- 'রাত্রি' এর প্রতিশব্দ।

অন্যদিকে,
• 'বাদশাহ্‌' এর প্রতিশব্দ:
- নৃপ; সম্রাট; ভূপতি; মহারাজ; রাজাধিরাজ।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।

২০০.
'তরঙ্গ'এর সমার্থক শব্দ হলো -
  1. ক) ঢেউ
  2. খ) নাগ
  3. গ) কেশরী
  4. ঘ) হরি
ব্যাখ্যা
ঢেউ - ঊর্মি, বীচি, তরঙ্গ, কল্লোল, হিল্লোল, মহোর্মি, মহাতরঙ্গ, জোয়ার।
হস্তী - হাতি, গজ, নাগ, মাতঙ্গ, দ্বিপ, দ্বিরদ।
সিংহ - পশুরাজ, কেশরী, মৃগেন্দ্র, মৃগরাজ, মৃগপতি, হরি।
উৎসঃ ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ