বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

সমার্থক শব্দ/প্রতিশব্দ

মোট প্রশ্ন২,৮২৪এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সমার্থক শব্দ/প্রতিশব্দ

PrepBank · পাতা ১৮ / ২৮ · ১,৭০১১,৮০০ / ২,৮২৪

১,৭০১.
‘চিকুর’ এর প্রতিশব্দ নয় কোনটি?
  1. ক) কর
  2. খ) কুন্তল
  3. গ) চুল
  4. ঘ) কেশ
ব্যাখ্যা

‘চিকুর’ এর প্রতিশব্দ বা সমার্থক শব্দ হচ্ছে – চুল, কুন্তল, কেশ, অলক প্রভৃতি।
অন্যদিকে কর অর্থ খাজনা, শুল্ক, রাজস্ব, হাত, হস্ত, হাতির শুঁড়, কিরণ, রশ্মি ইত্যাদি।
উৎসঃ বাংলা একাডেমি অভিধান; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসান, ড. সৌমিত্র শেখর এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

১,৭০২.
'তস্কর' শব্দের অর্থ -
  1. ব্যবসায়ী
  2. মাতব্বর
  3. চোর
  4. সৈন্য
ব্যাখ্যা
• তস্কর:
- সংস্কৃত শব্দ।
অর্থ: অপহরণকারী, অপহরক, চোর।

অর্থাৎ, তস্কর বলতে অসাধু বা কপট ব্যক্তিকে বুঝাচ্ছে।

অন্যদিকে, 
• লস্কর শব্দের অর্থ- সৈন্য।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১,৭০৩.
'নিবৃত্ত' শব্দের অর্থ কী?
  1. আবৃত
  2. গুপ্ত
  3. বিন্যস্ত
  4. বিরত
ব্যাখ্যা
• 'নিবৃত্ত' শব্দের অর্থ - বিরত

 • নিবৃত্ত:
- শব্দটি বিশেষণ।
- এটি সংস্কৃত শব্দ।
- অর্থ: বিরত, ক্ষান্ত; সমাপ্ত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৭০৪.
সাদৃশ্য -
  1. মিল
  2. সুন্দর
  3. তুষ্ট
  4. দুস্থ
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• 'সাদৃশ্য' শব্দের অর্থ - তুল্যতা, অনুরূপতা, একরূপতা, মিল

অন্যদিকে,
- 'সুন্দর' শব্দের অর্থ - সুশ্রী, সুদর্শন, কমনীয়।
- 'তুষ্ট' শব্দের অর্থ - তৃপ্ত, সন্তুষ্ট, খুশি।
- 'দুস্থ' শব্দের অর্থ - দুর্গত, দরিদ্র।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১,৭০৫.
বিভাবসু’র সমার্থক শব্দ কোনটি?
  1. ক) তিমির
  2. খ) পবন
  3. গ) পাবক
  4. ঘ) পানি
ব্যাখ্যা
আগুন' শব্দের সমার্থক শব্দ গুলো হলো- অনল, অগ্নি, পাবক, বহ্নি, হুতাশন, সর্বভুক, কৃশানু, বিভাবসু ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
১,৭০৬.
'উল্লোল' এর সমার্থক শব্দ কোনটি?
  1. ইচ্ছা
  2. উচ্ছ্বাস
  3. ঢেউ
  4. কান্না
ব্যাখ্যা
• উল্লোল (বিশেষ্য পদ),
- সংস্কৃত শব্দ।
অর্থ:
-  বৃহৎ তরঙ্গ; বড় ঢেউ; দোদুল্যামান। 

• 'ঢেউ' শব্দের সমার্থক শব্দ:

তরঙ্গ, ঊর্মি, কল্লোল, হিল্লোল, বীচি, লহর, লহরী, উল্লোল, মহোর্মি।

অন্যদিকে, 
• 'আনন্দ' শব্দের সমার্থক শব্দ:
খুশি, আমোদ, মজা, পুলক, হর্ষ, আহ্লাদ, স্ফূর্তি, সন্তোষ, পরিতোষ, প্রমোদ, উল্লাস, উচ্ছ্বাস।

• 'ইচ্ছা' শব্দের সমার্থক শব্দ:
আকাঙ্ক্ষা, আশা, অভিলাষ, প্রার্থনা, চাওয়া, স্পৃহা, অভিপ্রায়, সাধ, অভিরুচি, প্রবৃত্তি, মনোরথ, ঈন্সা, অভীপ্সা, বাসনা, কামনা, বাঞ্ছা।

• 'কান্না' শব্দের সমার্থক শব্দ: ক্রন্দন, কাঁদা, রোদন, অশ্রুপাত।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং অভিগম্য অভিধান।
১,৭০৭.
'বিদ্যুৎ' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. চপলা
  2. সৌদামিনী
  3. ক্ষণপ্রভা
  4. উদক
ব্যাখ্যা
• 'বিদ্যুৎ' শব্দের সমার্থক শব্দগুলো হলো:
- বিজলি, তড়িৎ, ক্ষণপ্রভা, সৌদামিনী, চপলা, চঞ্চলা, চিকুর, দামিনী, শম্পা, অচিরপ্রভা।

অন্যদিকে,
'উদক'- 'পানি' শব্দের সমার্থক শব্দ।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
১,৭০৮.
শুক্ল - এর সমার্থক শব্দ কোনটি?
  1. স্বর্গ
  2. সুন্দর
  3. সোনা
  4. সাদা
ব্যাখ্যা

• 'শুক্ল' এর সমার্থক শব্দ 'সাদা'।

বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• শুক্ল (বিশেষ্য পদ)
অর্থ:
- শ্বেত বর্ণ; শুভ্র বর্ণ।
- রৌপ্য।
- চক্ষুপীড়া।
- নবনীত; ননি। 

(বিশেষণ) অর্থ-
- শুদ্ধ; পবিত্র; অকলঙ্ক।
- শ্বেতবর্ণযুক্ত; ধবল; সিত। 

• 'সাদা' এর সমার্থক শব্দ: শ্বেত, শুভ্র, সিত, ধবল, সফেদ ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১,৭০৯.
'অন্ধকার'-এর সমার্থক শব্দ নয়-
  1. ক) তিমির
  2. খ) কাজল
  3. গ) আঁধার
  4. ঘ) অমানিশা
ব্যাখ্যা
'অন্ধকার' শব্দের সমার্থক শব্দ = আঁধার, আধারি, তমসা, তিমির, তমিস্র, শর্বর, তমঃ, তমিস্রা, আঁধিয়ার, তিমির ইত্যাদি। 

'অমানিশা' শব্দের অর্থ = অমাবস্যার রাত, অমাবস্যা।
কিন্তু সাহিত্যে এটি অন্ধকার অর্থেই ব্যবহৃত হয়।
যেমন:
‘দিশি দিশি গেল মিশি অমানিশি দূরে দূরে’: রবীন্দ্রনাথ ঠাকুর
চারিদিকে দুর্দিনের অমানিশা-মাওলানা মুস্তাফিজুর রহমান 

অন্যদিকে, 
'কাজল' শব্দের অর্থ = কজ্জল, কাজল, অঞ্জন। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৭১০.
'বসুমতী' শব্দটির প্রতিশব্দ কোনটি?
  1. সূর্য
  2. কন্যা
  3. পৃথিবী
  4. মেঘমালা
ব্যাখ্যা
• 'বসুমতী' শব্দের প্রতিশব্দ - পৃথিবী।

অন্যদিকে, 
• 'পৃথিবী' শব্দের সমার্থক শব্দ:
- জগৎ, ভুবন, সংসার, বিশ্ব, ধরা, ধরণী, ধরিত্রী, বসুমতী, বসুন্ধরা, পৃথ্বী, দুনিয়া, ভূ, ভূমণ্ডল, মর্ত্য, বসুধা, অবনী, মহী, মেদিনী, ক্ষিতি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি ( ২০২২ সংস্করণ), বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, ভাষা শিক্ষা- হায়াৎ মামুদ।
১,৭১১.
'কেকী' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. সাপ
  2. ময়ূর
  3. হাতি
  4. ঘোড়া
ব্যাখ্যা

'ময়ূর' শব্দের সমার্থক শব্দ:
- কলাপী , কেকী , শিখী , শিখণ্ডী , বর্হী , বর্হিণ।

অন্যদিকে:
'সাপ' শব্দের সমার্থক শব্দ:
- সৰ্প, অহি, ফণী, নাগ, ভুজগ, ভুজঙ্গ, আশীবিষ, উরগ, বিষধর, পন্নগ।

'হাতি'  শব্দের সমার্থক শব্দ:
- গজ, হস্তী, করী, দ্বিপ, বারণ, মাতঙ্গ, কুঞ্জর, দন্তী, দ্বিরদ, পিল।

‘ঘোড়া’ শব্দের সমার্থক শব্দ:
- অশ্ব, ঘোটক, হয়, বাজী, তুরঙ্গ। 

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১,৭১২.
‘অলির কথা শুনে বকুল হাসে।’ বাক্যে ব্যবহৃত ‘অলি’ শব্দের অর্থ কী?
  1. চাঁদ
  2. প্রজাপতি
  3. বাতাস
  4. ভ্রমর
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• অলি (বিশেষ্য),
অর্থ: ভ্রমর, বৃশ্চিক, কোকিল, কাক, সুরা, মদ্য।

‘ভ্রমর’ শব্দের সমার্থক শব্দ হচ্ছে:
মধুকর, ষট্পদ, ,ধুপ, অলি, ভৃঙ্গ, শিলীমুখ, মধুলিট,  মধূ-লিহ, দ্বিরেফ, মধুভৃৎ, ভোমরা, মৌমাছি, মধুমক্ষিকা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,৭১৩.
'কলাপী' এর সমার্থক শব্দ কোনটি?
  1. বৃক্ষ
  2. বন
  3. পাখি
  4. ময়ূর
ব্যাখ্যা
• 'কলাপী' এর সমার্থক শব্দ 'ময়ূর'।

বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• 'কলাপী' অর্থ: ময়ূর।
• 'ময়ূর' এর সমার্থক শব্দ:
- কলাপী, কেকা, কেকী, শিখী, শিখণ্ডী, শিখণ্ডক, বর্হী, বর্হিণ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান; ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৭১৪.
'কাদম্বিনী' শব্দের প্রতিশব্দ কোনটি?
  1. ক) সমুদ্র
  2. খ) রাত্রি
  3. গ) মেঘ
  4. ঘ) পর্বত
ব্যাখ্যা
'কাদম্বিনী' শব্দের প্রতিশব্দ- 'মেঘ' 

'মেঘ' শব্দের আরো কিছু প্রতিশব্দ:
- কাদম্বিনী,
- অম্বুধর, 
- বারিদ,
- জীমূত,
- অভ্র,
- জলধর,
- জলদ,
- পয়োধর,
- তোয়দ,
- পয়োদ,
- নীরদ ইত্যাদি।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
১,৭১৫.
'নদী' এর সমার্থক শব্দ -
  1. ইন্দু
  2. সরিৎ
  3. অখিল
  4. তোয়
ব্যাখ্যা
• 'নদী' শব্দের কিছু সমার্থক শব্দ:
- নদ,
- নদনদী,
- গাঙ,
- স্রোতস্বিনী,
- তটিনী,
- স্রোতস্বতী,
- শৈবলিনী,
- সরিৎ,
- প্রবাহিণী,
- নির্ঝরণী,
- তরঙ্গিণী
- মন্দাকিনী
- কল্লোলিনী ইত্যাদি।

অন্যদিকে,
• 'ইন্দু' - চাঁদ এর সমার্থক শব্দ।
• 'অখিল' - পৃথিবী এর সমার্থক শব্দ।
• 'তোয়' - পানি এর সমার্থক শব্দ।

উৎস: ভাষা-শিক্ষা- ড. হায়াৎ মামুদ, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১,৭১৬.
নিম্নের শব্দগুলোর মধ্যে কোন শব্দটির অর্থ অপরগুলো থেকে ভিন্ন?
  1. পারাবার
  2. অর্ণব
  3. বারিধি
  4. তটিনী
ব্যাখ্যা
• অপশনগুলোর শব্দার্থ:
ক) পারাবার - সমুদ্র, 
খ) অর্ণব - সমুদ্র, 
গ) বারিধি - সমুদ্র, 
ঘ) তটিনী - নদী। 

• সুতরাং দেখা যাচ্ছে,
"তটিনী" শব্দটির অর্থ বাকিগুলোর থেকে ভিন্ন, কারণ 'তটিনী' অর্থ নদী, বাকি শব্দগুলোর অর্থ- 'সমুদ্র'।

• তাহলে সঠিক উত্তর হলো:
ঘ) তটিনী।

• 'তটিনী' শব্দের সমার্থক শব্দ: 
-  নদী, 
- গাঙ, 
- প্রবাহিনী, 
- নির্ঝরিনী, 
- স্রোতস্বিনী,
- স্রোতস্বতী,
- শৈবলিনী,
- সরিৎ, 
- প্রবাহিণী,
- তরঙ্গিণী, 
- মন্দাকিনী, 
- কল্লোলিনী ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।
১,৭১৭.
'চাঁদ' শব্দের প্রতিশব্দ নয় কোনটি?
  1. ক) ইন্দু
  2. খ) কবরী
  3. গ) শশী
  4. ঘ) মৃগাঙ্ক
ব্যাখ্যা
- 'চাঁদ' শব্দের প্রতিশব্দ নয়- কবরী। 

চাঁদ শব্দের সমার্থক শব্দ
:
- শশী
- বিধু
- সোম
- চন্দ্র
- শশধর
- শশাঙ্ক
- নিশাকর
- সুধাংশু
- সুধাকর
- ইন্দু
- সিতাংশু
- হিমাংশু
- মৃগাঙ্ক ইত্যাদি।  

চুল শব্দের সমার্থক শব্দ:
- কেশ
- অলক
- চিকুর
- কুন্তল
- কবরী ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
১,৭১৮.
রাতের সমার্থক শব্দ কোনটি?
  1. ক্ষণপ্রভা
  2. দামিনী
  3. ত্রিযামা
  4. ইন্দু
ব্যাখ্যা
• ‘রাত’ শব্দের সমার্থক শব্দ:
রাত্রি, রজনী, নিশি, যামিনী, শর্বরী, বিভাবরী, নিশা, নিশিথিনী, ক্ষণদা, ত্রিযামা ইত্যাদি।
 
অন্যদিকে,
• চন্দ্র' শব্দের সমার্থক শব্দগুলো হলো:
চাঁদ, সুধাংশু, সুধাকর, শশাঙ্ক, শশধর, শশী, হিমাংশু, বিধু, নিশাকর, সোম, শীতাংশ, সুধানিধি, ইন্দু, নিশাপতি, নিশাকান্ত, মৃগাঙ্ক।

• ‘বিদ্যুৎ’ শব্দের সমার্থক শব্দ:
দামিনী, শম্পা, অনুভা, সৌদামিনী, অণুপ্রভা, চঞ্চলা, অশনি, ক্ষণপ্রভা, বিজলি।
 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৭১৯.
'বিভাবরী' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) তিমির
  2. খ) বিধু
  3. গ) খগ
  4. ঘ) শর্বরী
ব্যাখ্যা

রাত্রি - নিশা, রজনী, যামিনী, নিশীথিনী, শর্বরী, বিভাবরী, ক্ষণদা।
অন্ধকার - আধাঁর, তিমির, তমঃ।
চাঁদ - চন্দ্র, সুধাকর, সোম, বিধু।
পাখি - পক্ষী, বিহগ, পতগ, বিহঙ্গ, খগ, দ্বিজ, খেচর, পক্ষধর, চিড়িয়া, পাখপাখালি।

উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ৷

১,৭২০.
'ক্লেশ' শব্দের সমার্থক শব্দ -
  1. তালাশ
  2. অগাধ
  3. পরিশ্রম
  4. প্রগাঢ়
ব্যাখ্যা
'কষ্ট' শব্দের সমার্থক শব্দ:
- যন্ত্রণা, দুঃখ, ক্লেশ, আয়াস, পরিশ্রম, মেহনত।

'খোঁজ' শব্দের সমার্থক শব্দ:
- সন্ধান, অন্বেষণ, অনুসন্ধান, খোঁজা, তালাশ

'গভীর' শব্দের সমার্থক শব্দ:   
- অগাধ, অতল, গহন, প্রগাঢ়, নিবিড়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
১,৭২১.
'কিরণ' এর সমার্থক শব্দ কোনটি?
  1. রবি
  2. জীমূত
  3. ময়ূখ
  4. ব্যোম
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• ময়ূখ শব্দের অর্থ: কিরণ, রশ্মি।

'কিরণ' শব্দের সমার্থক শব্দ:
- রশ্মি,
- শিখা,
- আলোকচ্ছটা,
- কর,
- প্রভা,
- দীপ্তি,
- জ্যোতি,
- অংশু।

অন্যদিকে,
- রবি অর্থ: সূর্য।
- জীমূত অর্থ: ১. মেঘ। ২. পর্বত।
- ব্যোম অর্থ: ১. আকাশ, অম্বর, শূন্য। ২. (আল.) ফাঁকি।
 
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৭২২.
'আনন্দ' শব্দের সঠিক প্রতিশব্দ?
  1. ক) হর্ষ
  2. খ) কামনা
  3. গ) বাসনা
  4. ঘ) সাধ
ব্যাখ্যা
- 'আনন্দ' শব্দের সঠিক প্রতিশব্দ হচ্ছে হর্ষ। 
- অপশনে সাধ, বাসনা ও কামনা হচ্ছে ইচ্ছা'র প্রতিশব্দ।

• আনন্দ শব্দের প্রতিশব্দ:
- খুশি, আমোদ, মজা, পুলক, হর্ষ, আহ্লাদ, সন্তোষ, পরিতোষ, প্রমোদ, উল্লাস, উচ্ছ্বাস।
• ইচ্ছা শব্দের প্রতিশব্দ:
- আকাঙ্ক্ষা, আশা, অভিলাষ, প্রার্থনা, চাওয়া, স্পৃহা, অভিপ্রায়, সাধ, অভিরুচি, প্রবৃত্তি, বাসনা, কামনা, বাঞ্ছা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
১,৭২৩.
'নদী' শব্দের সমার্থক নয়-
  1. ক) ফল্গু
  2. খ) তরঙ্গিণী
  3. গ) শৈবলিনী
  4. ঘ) পাটনি
ব্যাখ্যা

নদী শব্দের সমার্থক বা প্রতিশব্দঃ
তরঙ্গিণী, শৈবলিনী, তটিনী, স্রোতস্বিনী, স্রোতস্বতী, প্রবাহিনী, গাঙ, ফল্গু (গয়ার মধ্য দিয়ে প্রবাহিত অন্তঃসলিলা নদীর নাম।)
অন্যদিকে,
পাটনি শব্দের অর্থঃ খেয়াঘাটের মাঝি; পাথরঘাটার ঠিকাদার মাঝি ।
উৎসঃ বাংলা একাডেমি অভিধান ।

১,৭২৪.
নিম্নের কোনটি ভিন্নার্থক?
  1. ক) খগ
  2. খ) দ্বিজ
  3. গ) খলোক
  4. ঘ) খেচর
ব্যাখ্যা
খগ, দ্বিজ, খচর = 'পাখি' এর প্রতিশব্দ। 
'পাখি' এর অন্যান্য প্রতিশব্দ: পক্ষী, বিহগ, পতগ, বিহঙ্গ, পক্ষধর, চিড়িয়া, পাখপাখালি। 

অন্যদিকে, 'খলোক' = 'আকাশ' এর প্রতিশব্দ।  


উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
১,৭২৫.
‘প্রভা’ শব্দটি কোন শব্দের সমার্থক শব্দ?
  1. ক) সূর্য
  2. খ) জ্যোতি
  3. গ) উর্মি
  4. ঘ) সুর
ব্যাখ্যা
জ্যোতি শব্দের সমার্থক শব্দ - প্রভা, কিরণ, দীপ্তি, কর, অংশু, রশ্মি, আলো, আলোক, বিভা, ময়ূখ।
সূর্য শব্দের সমার্থক শব্দ - অর্ক, আফতাব, আদিত্য, মিহির, অরুণ, রবি, তপন, মার্তণ্ড, দিবাকর, ভাস্কর, ভানু, সবিতা ইত্যাদি।
উর্মি শব্দের সমার্থক শব্দ - ঢেউ, তরঙ্গ, বীচি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর
১,৭২৬.
'করপাল' শব্দের অর্থ কী?
  1. তরবারি
  2. খাজনা প্রদানকারী
  3. কাঁসার তৈরি বাদ্যযন্ত্রবিশেষ
  4. হাতের তালুর অপর পিঠ
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'করপাল' শব্দের অর্থ: 'তরবারি'। 

অন্যদিকে,
• 'করদাতা' শব্দের অর্থ- 'খাজনা প্রদানকারী'। 
• 'করতাল' শব্দের অর্থ- 'কাঁসার তৈরি বাদ্যযন্ত্রবিশেষ'।
• 'করপৃষ্ঠ' শব্দের অর্থ- 'হাতের তালুর অপর পিঠ'। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
১,৭২৭.
'সূর্য' এর সমার্থক শব্দ কোনটি?
  1. তপন
  2. শশাঙ্ক
  3. সোম
  4. বিধু
  5. গ ও ঘ
ব্যাখ্যা
• 'সূর্য' এর সমার্থক শব্দ:
অর্ক, আদিত্য, তপন, দিবাকর, ভাস্কর, ভানু, মার্তণ্ড, রবি, সবিতা, আফতাব, অরুণ।

অন্যদিকে,
• 'চাঁদ' এর সমার্থক শব্দ:
চন্দ্র, শশী, শশাঙ্ক, সুধাকর, ইন্দু, সোম, শশধর, বিধু, নিশাকর, সুধাংশু, সিতাংশু, হিমাংশু, মৃগাঙ্ক।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম দশম শ্রেণি (সংস্করণ- ২০২১) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৭২৮.
'অখিল' এর সমার্থক শব্দ নয় কোনটি?
  1. ক্ষিতি
  2. বসুমতী
  3. পৃথ্বী
  4. শৈল
ব্যাখ্যা
- শৈল 'অখিল' এর সমার্থক শব্দ নয়। 
- এটি পর্বত এর সমার্থক শব্দ। 

• অখিল:

- পৃথিবী, ধরা, ধরণি, ধরিত্রী, বসুন্ধরা, বসুধা, ভূ, ভূমণ্ডল, অবনি, ক্ষিতি, মহী, বসুমতী, মেদিনী, জগৎ, মর্ত্যলোক, ব্রহ্মাণ্ড, বিশ্ব, ভুবন, ভূমি, পৃথ্বী, দুনিয়া, ভুবন, ভূলোক, উর্বী। 

সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,৭২৯.
‘কোকিল’ শব্দের সমার্থক শব্দ - 
  1. মধুসখা
  2. পারাবত
  3. বায়স
  4. শিখণ্ডী
ব্যাখ্যা

কোকিল’ শব্দের সমার্থক শব্দ:
- কাকপুষ্ট, পরপুষ্ট, কলকণ্ঠ, পিক, বসন্তদূত, অন্যপুষ্ট, মধুস্বর, মধুসখা
 
অন্যদিকে,
• ‘কবুতর’ শব্দের প্রতিশব্দ:
- কপোত, পায়রা, পারাবত, নোটন।
 
• ‘কাক’ শব্দের প্রতিশব্দ:
- বায়স, পরভৃৎ, পরপোষক।
 
• ‘কলাপী’ শব্দের প্রতিশব্দ:
- ময়ূর, কেকা, কেকী, শিখি, শিখণ্ডী, বর্হী।
 
উৎস: 
১। বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
২। বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১,৭৩০.
‘অগ্নি’ এর সমার্থক শব্দ নয় কোনটি?
  1. হুতভুক
  2. বহ্নি
  3. হুতাশন
  4. অনিল
ব্যাখ্যা
• ‘অগ্নি’ শব্দের সমার্থক শব্দ:
- অনল, কৃশানু, বহ্নি, পাবক, হুতাশন, বৈশ্বানর, জ্বলন, শিখাবৎ, শিখিন, বায়ুসখা, হুতভুক, বায়ুসখা, অনিলসখ, জগন্নু, সর্বভুক ইত্যাদি।

অন্যদিকে,
• ‘বাতাস' শব্দের সমার্থক শব্দ হলো:
- পবন, সমীরণ, মরুৎ, অনিল ইত্যাদি। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৭৩১.
‘সূচি’ অর্থ সূচনা হলে ‘শুচি’ অর্থ কী?
  1. লাশ
  2. পবিত্র
  3. দামি
  4. শুভ
ব্যাখ্যা

শুচি (বিশেষণ):
১. পবিত্র; শুদ্ধ; পাকসাফ; নির্মল; পরিষ্কার (এসো ব্রাহ্মণ শুচি করি মন-রবীন্দ্রনাথ ঠাকুর)।
২. নির্মল; পরিষ্কার
৩. নির্দোষ
৪. শুভ্র

উৎস: বাংলা একাডেমি অভিধান।

১,৭৩২.
'বাসর' শব্দের অর্থ কোনটি?
  1. রাত
  2. পাখির বাসা
  3. মনোরম
  4. দিন
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
- 'বাসর' শব্দের অর্থ : দিন।

• 'দিবস' শব্দের সমার্থক শব্দ:
- দিবা, অহ, অহ্ন, বার, রোজ, বাসর, অহোরাত্র, দিনরাত্রি, দিবসরজনী, দিনরজনী, দিনযামিনী, সাবন, অষ্টপ্রহর, আটপ্রহর। 

• 'নীড়' শব্দের অর্থ :
- পাখির বাসা।

• ‘সুন্দর’ শব্দের প্রতিশব্দ:
- মনোরম

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
১,৭৩৩.
'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ -
  1. সরিৎ
  2. পাথার
  3. শৈবলিনী
  4. তটিনী
ব্যাখ্যা

'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ:
- সাগর, সিন্ধু, সায়র, দরিয়া, জলধি, অকূল, পাথার, বারিধি, রত্নাকর, নীলাম্বু, পয়োধি ইত্যাদি।

অন্যদিকে,
'নদী' শব্দের সমার্থক শব্দ:
- নদ, নদনদী, গাঙ, স্রোতস্বিনী, তটিনী, স্রোতস্বতী, শৈবলিনী, সরিৎ, প্রবাহিণী, নির্ঝরণী, তরঙ্গিণী, মন্দাকিনী, কল্লোলিনী ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।

১,৭৩৪.
‘বৈশ্বানর’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. অগ্নি
  2. কিরণ
  3. সূর্য
  4. বাতাস
ব্যাখ্যা
• ‘অগ্নি’ শব্দের সমার্থক শব্দ:
অনল, বহ্নি, পাবক, হুতাশন, বৈশ্বানর, জ্বলন, শিখাবৎ, শিখিন, বায়ুসখা, হুতভুক, বিশ্বপা, হিমারাতি, বায়ুসখা, অনিলসখ, জগন্নু, সর্বভুক ইত্যাদি।

অন্যদিকে,
• ‘কিরণ’ শব্দের সমার্থক শব্দ: রশ্মি, কর, প্রভা, দীপ্তি, অংশু।
• 'সূর্য' শব্দের সমার্থক শব্দ: আফতাব, রবি, তপন, সবিতা, প্রভাকর ইত্যাদি।
• 'বাতাস' শব্দের সমার্থক শব্দ: বায়ু, হাওয়া, পবন, সমীর, সমীরণ, অনিল, মরুৎ, প্রভঞ্জন।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৭৩৫.
'সিংহ' এর প্রতিশব্দ কোনটি?
  1. কুঞ্জর
  2. মৃগেন্দ্র
  3. লোচন
  4. ভুজঙ্গ
ব্যাখ্যা

• 'সিংহ' এর প্রতিশব্দ - মৃগেন্দ্র। 

• ‘সিংহ' এর সমার্থক শব্দ: 
- পশুরাজ, কেশরী, মৃগেন্দ্র, মৃগরাজ।

অন্যদিকে, 
কুঞ্জর = ‘হাতি’ এর প্রতিশব্দ। 
ভুজঙ্গ = 'সাপ' শব্দের প্রতিশব্দ। 
লোচন = 'চোখ' শব্দের প্রতিশব্দ। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১,৭৩৬.
নিচের কোনটি ‘দেহ' এর প্রতিশব্দ?
  1. ক) কলেবর
  2. খ) বিভব
  3. গ) নিধি
  4. ঘ) বিভূতি
ব্যাখ্যা
• ‘দেহ'- এর প্রতিশব্দ হচ্ছে কলেবর
- প্রদত্ত প্রশ্নের বাকি অপশনগুলো 'ধন' শব্দের প্রতিশব্দ।

• 'দেহ' শব্দের কয়েকটি প্রতিশব্দ:
- কায়া, কলেবর, গা, গাত্র, তনু, শরীর, অঙ্গ, কায় ইত্যাদি।

• 'ধন' শব্দের কয়েকটি প্রতিশব্দ:
- বিত্ত, অর্থ, সম্পদ, বিভব, বৈভব, বিভূতি, নিধি, ঐশ্বর্য, বিত্ত ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,৭৩৭.
'উপক্রম' শব্দের যথার্থ সমার্থক শব্দ কোনটি?
  1. ক) সূত্রপাত
  2. খ) চেষ্টা
  3. গ) প্রয়াস
  4. ঘ) আরম্ভ
ব্যাখ্যা
প্রশ্নটি রিয়েল জবের  পরীক্ষায় এসেছিলো।
উপক্রম শব্দের অর্থ - সূত্রপাত; আরম্ভ; চেষ্টা; সূচনা। আমরা কাছাকাছি উত্তর হিসেবে 'সূত্রপাত' নিয়েছি।

উপক্রম শব্দের যথার্থ সমার্থক হলো সূত্রপাত, কারণ উভয়ই কোনো কাজ বা ঘটনার প্রাথমিক সূচনা বোঝায়। আরম্ভও কাছাকাছি অর্থ বহন করে, তবে সূত্রপাত উপক্রম-এর প্রেক্ষিতে আরও সঠিক।

উৎস: বাংলা একাডেমী অভিধান।
১,৭৩৮.
‘ভাগ্য’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. অংশু
  2. কপোত
  3. তনয়া
  4. অদৃষ্ট
ব্যাখ্যা
• ‘ভাগ্য’ এর সমার্থক শব্দ: ললাট, বরাত, ভাল, অদৃষ্ট, ভাগ্য, নিয়তি, নসিব।

অন্যান্য শব্দ গুলোর প্রতিশব্দ হলো:
• ‘কবুতর’ এর সমার্থক শব্দ: কপোত, পায়রা, পারাবত, নোটন।
• ‘কিরণ’ এর সমার্থক শব্দ: অংশু, রশ্মি, প্রভা, দীপ্ত, জ্যোতি, আলোকচ্ছবি , শিখা, কর।
• ‘তনয়া’ এর সমার্থক শব্দ: তনয়া, মেয়ে, দুহিতা, আত্মাজা, নন্দিনী, পুত্রী, ঝি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) ও ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৭৩৯.
'Prosthesis' এর বাংলা প্রতিশব্দ কোনটি?
  1. ক) অন্তস্বরাগম
  2. খ) অপিনিহিতি
  3. গ) আদি স্বরাগম
  4. ঘ) অসমীকরণ
ব্যাখ্যা
আদি স্বরাগম / Prothesis : উচ্চারণের সুবিধার জন্য বা অন্য কোনো কারণে শব্দের আদিতে স্বরধ্বনি এলে তাকে বলে আদি স্বরাগম।
Prothesis -- আদিস্বরাগম
Anaptyxis -- মধ্যস্বরাগম/বিপ্রকর্ষ/স্বরভক্তি
Apotheosis -- অন্ত্যস্বরাগম

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণি, সংস্করণ-২০১৯
১,৭৪০.
'গুলবদন' শব্দের অর্থ কী?
  1. কঠোর মনোভাব
  2. সুগন্ধি ফুল
  3. নরম দেহবিশিষ্ট
  4. মুখগহ্বর
ব্যাখ্যা
• গুলবদন:
- [গুল্‌বদোন্‌];
- (বিশেষণ);
অর্থ:
১.কোমলাঙ্গ; নরম দেহবিশিষ্ট; গোলাপের ন্যায় কোমলদেহী। 
২. (বিশেষ্য) রেশমি শড়িবিশেষ। 

গুলবদন এর স্ত্রীবাচক - গুলবদনী।
যার অর্থ - কোমলাঙ্গী; নরম দেহবিশিষ্ট।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১,৭৪১.
প্রবাসী শব্দের সঠিক অর্থ কি? 
  1. অন্যদেশে থাকেন যিনি
  2. অন্যদেশী
  3. বিদেশে কাজ করেন
  4. বিদেশে থাকে যে
ব্যাখ্যা

• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানের সংজ্ঞা:
প্রবাসী → নিজ দেশের বাইরে অন্য দেশে বাসকারী ব্যক্তি।
(অর্থাৎ যিনি নিজের দেশ ছেড়ে অন্য দেশে থাকেন)

সুতরাং সবচেয়ে সঠিক ও পূর্ণাঙ্গ অর্থ: ঘ) বিদেশে থাকে যে। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান; বাংলা ভাষার ব্যাকরণ ও ‍নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি - ড. হায়াৎ মামুদ।

১,৭৪২.
'অনিষ্ঠ' শব্দের অর্থ-
  1. নিষ্ঠাহীন
  2. ক্ষতি
  3. উদ্ধত
  4. কীর্তি
ব্যাখ্যা
• অনিষ্ঠ (বিশেষণ পদ),
- তৎসম বা সংস্কৃত শব্দ। 
অর্থ-
- নিষ্ঠাশূন্য/ নিষ্ঠাহীন;
- অনুরক্তিহীন;
- শ্রদ্ধাহীন। 

অন্যদিকে, 
• 'অনিষ্ট' অর্থ - ক্ষতি। 
• 'অবিনীত' অর্থ - উদ্ধত। 
• 'অবদান' অর্থ - কীর্তি। 

উৎস: অভিগম্য অভিধান এবং বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১-সংস্করণ)।
১,৭৪৩.
‘জল’ শব্দটির সমার্থক শব্দ কোনটি?
  1. জলধর
  2. জলদ
  3. অবনী
  4. সলিল
ব্যাখ্যা
‘জল’ শব্দের সমার্থক শব্দ:
- অম্বু, সলিল, নীর, পয়ঃ, বারি, অপ, উদক, জীবন, পানি।

অন্যদিকে,
‘পৃথীবি’ শব্দের সমার্থ শব্দ - অবনী।
'মেঘ' শব্দের সমার্থক শব্দ - জলদ, জলধর।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৭৪৪.
জল
  1. সলিল
  2. পঙ্কিল
  3. বারিধি
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
• ‘জল’ শব্দের প্রতিশব্দ - সলিল

অন্যদিকে,
• ‘কর্দমাক্ত’ শব্দের প্রতিশব্দ - পঙ্কিল।
• ‘সমুদ্র’ শব্দের প্রতিশব্দ - বারিধি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ); বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৭৪৫.
'পৃথিবী' এর সমার্থক শব্দ নয়-
  1. ক) বসুন্ধরা
  2. খ) ধরণী
  3. গ) অবনী
  4. ঘ) যামিনী
ব্যাখ্যা
'পৃথিবী' এর সমার্থক শব্দ- বসুন্ধরা, ক্ষিতি, অখিল, ভুবন, অবনী, ধরা, ধরণী, ভূ, মেদিনী ইত্যাদি।

‘রাত্রি’ এর সমার্থক শব্দ- নিশি, রাত, যামিনী, নিশা, শর্বরী, ক্ষণদা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,৭৪৬.
'কৃপাণ' শব্দের অর্থ কী?
  1. অঙ্গ
  2. দয়া
  3. তলোয়ার
  4. কালো
ব্যাখ্যা
• কৃপাণ/কৃপান।
- সংস্কৃত শব্দ।
অর্থ:
- অসি,
- খড়গ।

• 'অসি' এর সমার্থক শব্দ: তলোয়ার, কৃপাণ, তরবারি, অসি।

অন্যদিকে, 
• 'শ্যাম' এর সমার্থক শব্দ: কালো, শ্যামল, অসিত।
• 'অঙ্গ' এর সমার্থক শব্দ: গা, গাত্র, তনু, দেহ, কায়, অঙ্গ।
• 'দয়া' এর সমার্থক শব্দ: অনুগ্রহ, করুণা, কৃপা, অনুকম্পা, বদান্যতা, ক্ষমা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৭৪৭.
'কিংবদন্তি' শব্দের অর্থ কী?
  1. বিখ্যাত
  2. পূর্বপুরুষ
  3. জনশ্রুতি
  4. অদ্ভুত
ব্যাখ্যা
• 'কিংবদন্তি':
- সংস্কৃত শব্দ।
- বিশেষ্য পদ।
- প্রকৃতি প্রত্যয়: কিম্‌ + √বদ্‌ + অস্থি।
 অর্থ: 
- জনশ্রুতি, 
- লোকপরস্পরায় শ্রুত কাহিনি,
- গুজব।

• 'জনশ্রুতি'
- সংস্কৃত শব্দ।
- বিশেষ্য পদ।
- প্রকৃতি প্রত্যয়: জন + √শ্রু + তি।
 অর্থ:
- লোকমুখে প্রচারিত কাহিনি,
- কিংবদন্তি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৭৪৮.
নীচের কোনটি 'অদ্রি' শব্দের সমার্থক শব্দ?
  1. নগ
  2. শিল
  3. ক্ষিতি
  4. মহি
ব্যাখ্যা
'অদ্রি' শব্দের সমার্থক শব্দ হচ্ছে - নগ, পাহাড়, শৈল, গিরি, ভূধর, অচল ইত্যাদি।                                     

- অন্যান্য অপশন গুলো:
 
• শিল শব্দের সমার্থক হচ্ছে - উপল, পাষাণ, প্রস্তর, অশ্ম।
• ক্ষিতি শব্দের সমার্থক হচ্ছে - বসুধা, বসুমতী, ধরা, মেদিনী, মহি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৭৪৯.
'পদ্ম' শব্দের সমার্থক শব্দ - 
  1. উৎপল
  2. দ্রুম
  3. পাদপ
  4. কুঞ্জ
ব্যাখ্যা

'পদ্ম' শব্দের সমার্থক শব্দ: 
- কমল, উৎপল, পঙ্কজ, কুমুদ, কুবলয়, শতদল, অরবিন্দ, রাজীব, নলিনী, সরোজ।

অন্যদিকে,
'বন' শব্দের সমার্থক শব্দ:
- অরণ্য, জঙ্গল, কানন, বনানী, বনবাদাড়, কুঞ্জ, কান্তার, বিপিন, অটবী।
 
'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ:
- গাছ, পাদপ, দ্রুম, বনানী, তরু, বিটপী, শাখী, পণী, শৃঙ্গী, শিখরী, মহীরুহ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১,৭৫০.
‘শামা’ শব্দের অর্থ কোনটি?
  1. ক) গাঢ়নীলবর্ণ
  2. খ) রূপবতী যুবতী
  3. গ) কৃষ্ণবর্ণ
  4. ঘ) প্রদীপ
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• শামা
- ফারসি শব্দ।
অর্থ: প্রদীপ।

অন্যদিকে,
• শ্যাম (সংস্কৃত শব্দ)
অর্থ: কৃষ্ণবর্ণ, গাঢ়নীলবর্ণ, সবুজবর্ণ, ফরসা নয় এমন।

• শ্যামা (সংস্কৃত শব্দ)
অর্থ: রূপবতী যুবতী, শ্যামাপাখি, দেবী কলিকা, যমুনা নদী, প্রিয়ঙ্গুলথা, শ্যামালথা ইত্যাদি।
১,৭৫১.
‘আনন্দ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. পুলিন
  2. আলোকচ্ছটা
  3. সন্তোষ
  4. শ্লেষ
ব্যাখ্যা
‘আনন্দ’ শব্দের সমার্থক শব্দ:
- খুশি, আমোদ, মজা, হর্ষ, আহ্লাদ, স্ফূর্তি, সন্তোষ, পরিতোষ, প্রমোদ, উল্লাস, উচ্ছ্বাস।

অন্যদিকে,
‘ঠাট্টা’ শব্দের প্রতিশব্দ:
- বিদ্রুপ, শ্লেষ, মশকরা, উপহাস, রসিকতা।

‘দীপ্তি’ শব্দের প্রতিশব্দ:
- রশ্মি, শিখা, আলোকচ্ছটা, কর, প্রভা, কিরণ, জ্যোতি, অংশু।

‘পুলিন’ শব্দের প্রতিশব্দ:
- তীর, তট, বেলাভূমি, সৈকত, ধার, বালুকাবেলা, কিনারা, পাড়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
১,৭৫২.
'উপরোধ' শব্দের অর্থ কী?
  1. প্রতিরোধ
  2. উপস্থাপন
  3. অনুরোধ
  4. উপযোগী
ব্যাখ্যা
• উপরোধ (বিশেষ্য পদ),
- একটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- অনুরোধ,
- সুপারিশ,
- সমাদর।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৭৫৩.
‘তনয়া’ এর সমার্থক শব্দ -
  1. কবুতর
  2. মেয়ে
  3. ঢেউ
  4. কিনারা
ব্যাখ্যা
• ‘তনয়া’ এর সমার্থক শব্দ:  মেয়ে, দুহিতা, আত্মাজা, নন্দিনী, পুত্রী, ঝি।

অন্য অপশন, 
• ‘কবুতর’ এর সমার্থক শব্দ - কপোত, পায়রা, পারাবত, নোটন।
• ‘ঢেউ’ এর সমর্থক শব্দ: তরঙ্গ, কল্লোল, ঊর্মি, হিল্লোল, লহরী।
• 'তীর' এর সমার্থক শব্দ:  তট , ধার , পাড়, কিনারা, কূল। 

উৎস: ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মাহমুদ, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর, বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।
১,৭৫৪.
পঞ্চম স্বর-এর অর্থ কী?
  1. ক) কোকিলের সুরলহরী
  2. খ) পল্লব
  3. গ) পায়ের পাতা
  4. ঘ) দেবতার আরাধনা
ব্যাখ্যা
পঞ্চম স্বর, পঞ্চম রাগ (বিশেষ্য) - স্বরগ্রামের পঞ্চম স্বর; ‘পা’ নাম স্বর; কোকিলের স্বর।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
১,৭৫৫.
'কিরণ' এর সমার্থক শব্দ নয়?
  1. কর
  2. প্রভা
  3. রশ্মি
  4. রবি
ব্যাখ্যা
• 'কিরণ' এর সমার্থক শব্দ নয় - রবি

'কিরণ' শব্দের সমার্থক শব্দ:
- রশ্মি,
- শিখা,
- আলোকচ্ছটা,
- কর,
- প্রভা,
- দীপ্তি,
- জ্যোতি,
- অংশু।

অন্যদিকে: 
- 'সূর্য' শব্দের সমার্থক শব্দ হচ্ছে - রবি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি, (২০২১ সংস্করণ)।
১,৭৫৬.
‘ঘোড়া’ শব্দের সমার্থক শব্দ - 
  1. করী
  2. তুরঙ্গ
  3. মাতঙ্গ
  4. কুঞ্জর
ব্যাখ্যা

ঘোড়া’ শব্দের সমার্থক শব্দ:
- অশ্ব, ঘোটক, হয়, বাজী, তুরঙ্গ

অন্যদিকে,
'হাতি'  শব্দের সমার্থক শব্দ:
- গজ, হস্তী, করী, দ্বিপ, বারণ, মাতঙ্গ, কুঞ্জর, দন্তী, দ্বিরদ, পিল।

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)। 
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১,৭৫৭.
সমার্থক শব্দ নির্ণয় করুন: 'ভার্যা'
  1. বৌদ্ধ সন্ন্যাসী
  2. পত্নী
  3. পরিচারক
  4. বন্ধু
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা

'পত্নী' শব্দের সমার্থক শব্দ:
- বউ, জায়া, ভার্যা, সহধর্মিণী, জীবনসাথী, স্ত্রী।

অন্যদিকে,
'ভিক্ষু' শব্দের সমার্থক শব্দ:
- বৌদ্ধ সন্ন্যাসী, শ্রমণ,  চতুরাশ্রম পালনকারী ব্রাহ্মণ, সন্ন্যাসী, ভিখারি, পরিব্রাজক।

'বন্ধু' শব্দের সমার্থক শব্দ:
- সখা, সুহৃদ, হিতৈষী ব্যক্তি, স্বজন, প্রণয়ী, প্রিয়জন।

'ভৃত্য' শব্দের সমার্থক শব্দ:
- যে ব্যক্তি বেতনের বিনিময়ে কাজ করে, পরিচারক, স্ত্রী, ভৃত্যা/ভূততা/।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১,৭৫৮.
'দৌবারিক' কোনটির প্রতিশব্দ?
  1. দারোগা
  2. দরজা
  3. দারোয়ান
  4. সুপারিশ
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,

• 'দারোয়ান' শব্দের অর্থ:
- দৌবারিক, প্রহরী।

সুতরাং, 'দৌবারিক' - 'দারোয়ান' এর প্রতিশব্দ।


• কিছু ফারসি শব্দ:
গুনাহ, পরহেজগার, দরগা, চশমা, খানা, জায়নামাজ, নামায ,রোজা, আইন, সালিশ, নালিশ, বাদশাহ, সুপারিশ, সর্দি, শিরোনাম, হাঙ্গামা, ফরমান, ফরিয়াদ , বান্দা ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৭৫৯.
'প্রভঞ্জন' শব্দের সমার্থক শব্দ -
  1. বন
  2. বাতাস
  3. বিদ্যুৎ
  4. চাঁদ
ব্যাখ্যা
'বাতাস' শব্দের সমার্থক শব্দ:
- বায়ু, হাওয়া, পবন, সমীর, সমীরণ, অনিল, মরুৎ, প্রভঞ্জন

অন্যদিকে,
'বন' শব্দের সমার্থক শব্দ - অরণ্য, জঙ্গল, কানন, বনানী।
'বিদ্যুৎ' শব্দের সমার্থক শব্দ - তড়িৎ, বিজলি, বিজুরি, অশনি।
'চাঁদ' শব্দের সমার্থক শব্দ - চন্দ্র, শশী, শশধর, শশাঙ্ক, বিধু।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
১,৭৬০.
'সৌদামিনী' শব্দের অর্থ কী?
  1. পদ্ম 
  2. বৃক্ষ 
  3. বিদ্যুৎ
  4. পত্নী 
ব্যাখ্যা

বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• সৌদামিনী।
- শব্দটি বিশেষ্য পদ। 
অর্থ: 
- বিদ্যুৎ,
- তড়িৎ।

• 'বিদ্যুৎ' শব্দের সমার্থক শব্দ:
তড়িৎ, বিজলি, বিজুরি, অশনি, ক্ষণপ্রভা, সৌদামিনী, দামিনী, চপলা।

অন্যদিকে, 
• 'পদ্ম' এর সমার্থক শব্দ: কমল; ঋৎপল; সরোজ; পঙ্কজ; নলিন; শতদল; রাজীব; কোকনদ; কুবলয়; পুণ্ডরীক; অরবিন্দ; ইন্দীবর; পুষ্কর; তামরস; মৃণাল।
• 'বৃক্ষ' এর সমার্থক শব্দ: গাছ; শাখী; বিটপী; দ্রুম; মহীরুহ; তরু; পাদপ।
• 'পত্নী' এর সমার্থক শব্দ: জায়া; সহধর্মিনী; ভার্যা; বিবাহিত স্ত্রী। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১,৭৬১.
প্রদোষ শব্দের অর্থ কী?
  1. সকাল
  2. দুপুর
  3. বিকেল
  4. সন্ধ্যা
ব্যাখ্যা
• বাংলা একাদেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- প্রদোষ বিশেষ্য শব্দ।
- সংস্কৃত শব্দ।  
- প্রকৃতি প্রত্যয় = প্র + √দুষ্‌ + অ । 

• প্রদোষ শব্দের অর্থ:
- সন্ধ্যা, সায়ংকাল; রাত্রির প্রথম ভাগ। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১,৭৬২.
’আমন্ত্রণ’ শব্দের সমার্থক শব্দ নিচের কোনটি নয় ?
  1. আহ্বান
  2. নিমন্ত্রণ
  3. প্রত্যাবান
  4. আবাহন
ব্যাখ্যা

'প্রত্যাবান' ’আমন্ত্রণ’ শব্দের সমার্থক শব্দ নয়।

’আমন্ত্রণ’ শব্দের সমার্থক শব্দ- নিমন্ত্রণ, আহ্বান, আবাহন, আহূতি, ডাক, সম্ভাষণ, নেমন্তন্ন ইত্যাদি।


উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ। 

১,৭৬৩.
প্রতিশব্দ নয়-
  1. বলাহক
  2. জীমূত
  3. বারিদ
  4. জলধি
ব্যাখ্যা
• 'মেঘ' শব্দের সমার্থক শব্দ:
জলধর, জীমূত, বারিদ, নীরদ, পয়োদ, ঘন, তোয়দ, পয়োধর, বলাহক, তোয়ধর ইত্যাদি। 

অন্যদিকে,
• সমুদ্র শব্দের সমার্থক শব্দ:
সাগর, রত্নাকর, জলধি, সিন্ধুই, বারিধি, বারীশ, উদধি, অর্ণব, অম্বুধি, তোয়নিধি, বারীশ, পয়োধি, পারাবার, জলনিধি, নীলাম্বু, পাথার, পয়োনিধি, জলধর, অম্বুনিধি, বারীন্দ্র ইত্যাদি।

সুতরাং ‘মেঘ’ এর সমার্থক শব্দ নয়- জলধি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৭৬৪.
'পানি'-এর সমার্থক শব্দ কোনটি?
  1. উদক
  2. অরুণ
  3. পত্রগ
  4. আরোরা
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• 'পানি'-এর সমার্থক শব্দ:
- জল, নীর, উদক, সলিল, পানি, অপ, প্রানদ, তোয়, জীবন ইত্যাদি।

অন্যদিকে,
• ‘সূর্য’ এর সমার্থক শব্দ: 
- অরুণ।

• 'অরোরা' শব্দের অর্থ: উষাকাল, উদীয়মান সূর্যের আলো।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ড. সৌমিত্র শেখর, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১,৭৬৫.
পথ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) সরণি
  2. খ) সমরণি
  3. গ) স্বরণী
  4. ঘ) সরনি
ব্যাখ্যা
- প্রশ্নে উল্লেখিত 'পথ' এর সমার্থক শব্দ হলো সরণি
এছাড়াও আরও কিছু সমার্থক শব্দ হলো: 
- রাস্তা
- মার্গ
- সড়ক
- রাহা
- নিগম
- বাট
- অয়ন।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ, ড. মোহাম্মদ আমীন।
১,৭৬৬.
'স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে' এখানে 'বিধু' কি?
  1. ক) সমুদ্র
  2. খ) চাঁদ
  3. গ) আকাশ
  4. ঘ) বায়ু
ব্যাখ্যা
• 'স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে' এখানে 'বিধু' হলো চাঁদ।

'বিধু' শব্দের সমার্থক শব্দ:
- চন্দ্র,
- নিশাকর, 
- চাঁদ,
- শশাঙ্ক,
- শশধর,
- শশী,
- ইন্দু,
- সুধাংশু,
- হিমাংশু ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি ২০১৯ সংস্করণ।
১,৭৬৭.
'সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন।' এখানে 'আপে' অর্থ কী?
  1. আগে
  2. প্রকৃত
  3. সম্পূর্ণ
  4. স্বয়ং
  5. পুরোপুরি
ব্যাখ্যা
আবদুল হাকিম রচিত বঙ্গবানী কবিতার একটি চরণ - 'সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন'।
বাক্যে 'আপে' শব্দটির অর্থ স্বয়ং।
১,৭৬৮.
'সরণি' শব্দের অর্থ - 
  1. বিষণ্ণ
  2. শত্রু
  3. পথ
  4. তির
ব্যাখ্যা
• 'সরণি' শব্দের অর্থ - পথ।

কিছু শব্দজোড়ের উদাহরণ:
• অবিহিত - অন্যায়।
• অভিহিত - কথিত।
• শর - তির।
• স্বর - সুর।
• শকল - আঁশ।
• সকল - সব।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
১,৭৬৯.
সমার্থক শব্দ নির্ণয় করুন: 'পদ্ম'
  1. অরণ্য
  2. কান্তার
  3. অরবিন্দ
  4. দ্রুম
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা

'পদ্ম' শব্দের সমার্থক শব্দ: 
- কমল, উৎপল, পঙ্কজ, কুমুদ, কুবলয়, শতদল, অরবিন্দ, রাজীব, নলিনী, সরোজ।

অন্যদিকে,
'বন' শব্দের সমার্থক শব্দ:
- অরণ্য, জঙ্গল, কানন, বনানী, বনবাদাড়, কুঞ্জ, কান্তার, বিপিন, অটবী।
 
'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ:
- গাছ, পাদপ, দ্রুম, বনানী, তরু, বিটপী, শাখী, পণী, শৃঙ্গী, শিখরী, মহীরুহ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১,৭৭০.
'ডালে ডালে কুসুম ভার' এখানে 'ভার' কোন অর্থ প্রকাশ করেছে?
  1. বোঝা
  2. গুরুত্ব
  3. বিষাদ
  4. সমূহ
  5. .
ব্যাখ্যা
- এখানে 'ভার' - সমূহ অর্থ প্রকাশ করে।

ভার (বিশেষ্য):
- দায়িত্ব (গুরুভার)।
- বোঝা (ভারবাহী পশু)।
- চাপ (ঋণের ভার)
- সমূহ; রাশি (কুসুমভার, কেশভার)
- বাঁক (ভারযষ্টি)।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১,৭৭১.
'কন্যা' এর প্রতিশব্দ নয় কোনটি?
  1. ক) দারিকা
  2. খ) তনুজা
  3. গ) তনয়া
  4. ঘ) বনিতা
ব্যাখ্যা
'কন্যা' এর প্রতিশব্দ - দুহিতা, আত্মজা, তনয়া, তনুজা, সুতা, নন্দিনী, মেয়ে, দারিকা, দুলালী, আত্মসম্ভবা, পুত্রিকা, ঝিউরি, দুলালি, ঝি ইত্যাদি।
অন্যদিকে 'বনিতা' = 'ভার্যা বা নারী' এর প্রতিশব্দ। 
'ভার্যা' শব্দের অন্যান্য সমার্থক শব্দ = পত্নী, দার, কলত্র, অঙ্গনা, সহধর্মিণী, অর্ধাঙ্গী, জীবনসঙ্গিনী ইত্যাদি।  

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
১,৭৭২.
'বর্হী' শব্দের সমার্থক শব্দ -
  1. কাক
  2. কবুতর
  3. কোকিল
  4. ময়ূর
ব্যাখ্যা

'ময়ূর' শব্দের সমার্থক শব্দ:
- ময়ূর, কেকা, কেকী, শিখি, শিখণ্ডী, বর্হী।

অন্যদিকে,
‘কোকিল’ শব্দের সমার্থক শব্দ:
- কাকপুষ্ট, পরপুষ্ট, কলকণ্ঠ, পিক, বসন্তদূত, অন্যপুষ্ট, মধুস্বর, মধুসখা।
 
‘কবুতর’ শব্দের সমার্থক শব্দ:
- কপোত, পায়রা, পারাবত, নোটন।
 
‘কাক’ শব্দের সমার্থক শব্দ:
- বায়স, পরভৃৎ, পরপোষক।
 
উৎস: 
১। বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
২। বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১,৭৭৩.
'সূর্য' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. অর্ণব
  2. অর্ক
  3. প্রসূন
  4. পল্লব
ব্যাখ্যা
• সূর্য শব্দের সমার্থক শব্দ - অর্ক।

• সূর্য শব্দের অন্যান্য সমার্থক শব্দ: 
আদিত্য, রবি, তপন, সবিতা, প্রভাকর ইত্যাদি শব্দগুলোর 'সূর্য' শব্দের সমার্থক শব্দ।

অন্যদিকে,
‘অর্ণব’ শব্দের সমার্থক শব্দ: সমুদ্র।
‘প্রসূন’ শব্দের সমার্থক: পুষ্প, ফুল, মুকুল।
‘পল্লব’ শব্দের সমার্থক: বৃক্ষ, গাছ, শাখী

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৭৭৪.
কোনটি 'রাত্রি'র সমার্থক শব্দ নয়?
  1. উষসী
  2. বিভাবরী
  3. শর্বরী
  4. রজনী
ব্যাখ্যা
• 'উষসী' - 'রাত্রি'র সমার্থক শব্দ নয়।

• 'উষসী' শব্দের অর্থ: 
- দিবার অবসান,
- রূপবতী নারী।

• 'রাত্রি' শব্দের সমার্থক শব্দ: 
- রজনী;
- ত্রিযামা;
- যামিনী;
- রাত;
- নিশা;
- নিশীথিনী;
- ক্ষণদা;
- শর্বরী;
- বিভাবরী।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৭৭৫.
'কারকিত' শব্দের অর্থ-
  1. ক) কৃষিজমি
  2. খ) কৃষিকর্ম
  3. গ) নিষ্কর জমি
  4. ঘ) ভূমিজমি
ব্যাখ্যা
কারকিত (বিশেষ্য) 
- দেশি শব্দ 
অর্থ:
- কর্মনৈপুণ্য - কার্যনৈপুণ্য; কারিগরি 

তবে কৃষিকর্ম বোঝাতে কারকিত শব্দটি ব্যবহৃত ।
যেমন: ধানের জমিতে যে কারকিত করিতে হয়, তার চারগুণ কারকিত নীলের জমিতে দরকার ।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১,৭৭৬.
'দিবস' এর সমার্থক শব্দ নয় কোনটি?
  1. দিবা
  2. অহন
  3. অযামিনী
  4. পুণ্ডরীক
ব্যাখ্যা
• পুণ্ডরীক  শব্দের অর্থ শ্বেতকমল; সাদা পদ্ম।
- এটি 'দিবস' এর সমার্থক শব্দ নয়। 

• 'দিবস' এর সমার্থক শব্দ: 
- দিবা, 
- অহন,
- অযামিনী, 
- দিনমান 
- তমসতাড়িনী, 
- দিন ইত্যাদি। 

সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর। 
১,৭৭৭.
‘গঙ্গা’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) গোমতী
  2. খ) তরঙ্গিণী
  3. গ) বারীন্দ্র
  4. ঘ) গাঙ
ব্যাখ্যা
• ‘গঙ্গা’ শব্দের সমার্থক শব্দ - গোমতী
‘গঙ্গা’ শব্দের অন্যান্য সমার্থক শব্দ হলো: ভাগীরথী, শিবপত্নী, কুষ্ণবেকণী, পিনাকিনী, কাবেরী।

অন্যদিকে, 
- সমুদ্রের সমার্থক শব্দ = বারীন্দ্র
- নদীর সমার্থক শব্দ = গাঙ ও তরঙ্গিনী

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
১,৭৭৮.
'অতিথি' এর সমার্থক শব্দ কোনটি?
  1. অভ্যাগত
  2. কুটুম
  3. কুটুম্ব
  4. উপরের সবগুলোই 
ব্যাখ্যা

• 'অতিথি' এর প্রতিশব্দ:
- অভ্যাগত,
- মেহমান,
- নিমন্ত্রিত,
- আমন্ত্রিত,
- কুটুম,
- কুটুম্ব,
- আগন্তুক ইত্যাদি।

উৎস: ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ।

১,৭৭৯.
'ফুরসত' শব্দের সমার্থক শব্দ -
  1. সুন্দর
  2. নদী
  3. ইচ্ছা
  4. অবকাশ
ব্যাখ্যা
'অবকাশ' শব্দের সমার্থক শব্দ:
- সময়, ফুরসত, অবসর, ছুটি, সুযোগ।

অন্যদিকে,
'ইচ্ছা' শব্দের সমার্থক শব্দ:
- আকাঙ্ক্ষা, আশা, অভিলাষ, প্রার্থনা, চাওয়া, স্পৃহা, অভিপ্রায়, সাধ, অভিরুচি, প্রবৃত্তি, মনোরথ, ঈপ্সা, অভীপ্সা, বাসনা, কামনা, বাঞ্ছা।

'নদী' শব্দের সমার্থক শব্দ:
- নদ, গাঙ, স্রোতস্বিনী, তটিনী, প্রবাহিনী, নির্ঝরিণী, কল্লোলিনী।

'সুন্দর' শব্দের সমার্থক শব্দ:
মনোরম, মনোহর, শোভন, সুদৃশ, চারু, রমণীয়, রম্য, কমনীয়, কান্তিমান, লাবণ্যময়, সুদর্শন, ললিত।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
১,৭৮০.
‘উর্বী’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. পর্বত
  2. বৃক্ষ
  3. পৃথিবী
  4. ঢেউ
ব্যাখ্যা
• ‘উর্বী’ শব্দের অর্থ: ধরণি, পৃথিবী।

• ‘পৃথিবী’ শব্দের সমার্থক শব্দ: 

ধরা, ধরণি, ধরিত্রী, বসুন্ধরা, বসুধা, ভূ, ক্ষিতি, মহি, ভূমণ্ডল, অবনি, বসুমতী, মেদিনী, জগৎ, মর্ত্যলোক, ব্রহ্মাণ্ড, বিশ্ব, অখিল, ভুবন, ভূমি, পৃথ্বী, দুনিয়া, ভুবন, ভূলোক, উর্বী। 

অন্যদিকে,
• 'পর্বত' শব্দের সমার্থক শব্দ:
মহীধর, পাহাড়, গিরি, অচল, শৈল, ভূধর, অদ্রি, শিখরী, শৃঙ্গী, শৃঙ্গধর, মহীধ্র, ভূভৃৎ, নগ।

• 'ঢেউ' শব্দের সমার্থক শব্দ: তরঙ্গ, কল্লোল, ঊর্মি, বীচি, হিল্লোল, লহরি।

• 'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ: গাছ, পাদপ, দ্রুম, তরু, বিটপী, মহীরুহ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৭৮১.
’চাঁদ' শব্দের সমার্থক শব্দ -
  1. বিধু
  2. সবিতা
  3. বিভাবসু
  4. তপন
ব্যাখ্যা

’চাঁদ' শব্দের সমার্থক শব্দ:
- চন্দ্র, শশী, শশধর, শশাঙ্ক, বিধু, সোম, নিশাকর, সুধাংশু, সুধাকর, ইন্দু, সিতাংশু, হিমাংশু,
মৃগাঙ্ক।

অন্যদিকে,
'সূর্য' শব্দের সমার্থক শব্দ:
- রবি, তপন, ভানু, ভাস্কর, আদিত্য, সবিতা, প্রভাকর, দিবাকর, বিভাবসু, দিনমণি, মার্তণ্ড, অংশুমালী, অরুণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।

১,৭৮২.
'পানি'র প্রতিশব্দ কোনটি?
  1. ক) ইরা
  2. খ) মহি
  3. গ) ধাবা
  4. ঘ) ধরা
ব্যাখ্যা
পানি - জল, ইরা, সলিল, বারি, অম্বুঃ, অম্ভঃ, তোয়, পয়ঃ ইত্যাদি। উৎসঃ বাংলা একাডেমী অভিধান
১,৭৮৩.
মিতি শব্দের অর্থ -
  1. ক) ভূমি
  2. খ) সম্পূরক
  3. গ) পরিমাপ
  4. ঘ) সরলরেখা
ব্যাখ্যা
জ্যামিতি শব্দকে ভাগ করলে দু’টি অংশ পাওয়া যায়, জ্যা এবং মিতি। জ্যা অর্থ ভূমি মিতি অর্থ পরিমাপ। কাজেই যে শাস্ত্রে ভূমির পরিমাপ নিয়ে আলোচনা করা হয় তাকেই জ্যামিতি বলে।
১,৭৮৪.
হস্তী এর সমার্থক শব্দ নয়?
  1. ক) করী
  2. খ) বারণ
  3. গ) গজ
  4. ঘ) হেম
ব্যাখ্যা

- হেম হল সোনা এর সমার্থক শব্দ।
- সোনা এর কয়েকটি সমার্থক শব্দ হলো: কনক, স্বর্ণ, কাঞ্চন ইত্যাদি ।
- হস্তী এর সমার্থক শব্দ হলো: করী, বারণ, গজ, হাতি, মাতঙ্গ, দ্বীপ ইত্যাদি।

উৎস : বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি, বাংলা ভাষা শিক্ষা (হায়াৎ মামুদ)

১,৭৮৫.
'তকলিফ' শব্দের অর্থ কী?
  1. ঘুষ
  2. উপঢৌকন
  3. বিপ্লব
  4. কষ্ট
ব্যাখ্যা

• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'তকলিফ' শব্দের অর্থ- কষ্ট, দুর্ভোগ।

অন্যদিকে,
- উৎকোচ শব্দের অর্থ - ঘুষ।
- ‘সওগাত’ শব্দের অর্থ - উপঢৌকন; উপহার।
- 'ইনকিলাব' শব্দের অর্থ - বিদ্রোহ; বিপ্লব; আন্দোলন।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

১,৭৮৬.
‘বর্ষার রূপ ভারি মনোমুগ্ধকর’ - এখানে ‘ভারি’ শব্দটি কি অর্থে -
  1. খুব
  2. বেশি ওজন
  3. ভারহীন
  4. বেশি
ব্যাখ্যা
• ‘বর্ষার রূপ ভারি মনোমুগ্ধকর’ এখানে ‘ভারি’ শব্দটি খুব অর্থে ব্যবহৃত হয়েছে।

ভারি:
- শব্দটি বিশেষণ। 
- এটি বাংলা শব্দ। 
- অর্থ: খুব, অত্যন্ত, অতিশয়, অত্যধিক। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৭৮৭.
‘খড়গ’এর সমার্থক শব্দ কোনটি?
  1. ক) কৃপাণ
  2. খ) রসদ
  3. গ) সদন
  4. ঘ) হয়
ব্যাখ্যা
খড়গ এর স তরবারি, তলোয়ার, কৃপাণ, অসি ইত্যাদি। রসদ খাবার, ভোজ্য, খানা, রসুই ইত্যাদি। সদন বাড়ি, নিলয়, গৃহ, নিকেতন, কামরা ইত্যাদি। হয়ঃ ঘোড়া, ঘোটক, বাজী, তুরগ, তুরঙ্গম ইত্যাদি। রেফারেন্সঃ ভাষা শিক্ষা - হায়াৎ মামুদ। শীকর বাংলা প্রশ্ন পাঠ- মোহসীনা নাজিলা।
১,৭৮৮.
'বিভব' শব্দের অর্থ কী?
  1. বিদ্যুৎ
  2. ঐশ্বর্য
  3. দরিদ্র
  4. পয়জার
ব্যাখ্যা
• 'বিভব' শব্দের অর্থ - ঐশ্বর্য, ক্ষমতা, উদারতা।

অন্যদিকে,
'বিদ্যুৎ' শব্দের অর্থ - সৌদামিনী, বিজলি, দামিনী।
'দরিদ্র' শব্দের অর্থ - নির্ধন, দীন, বিত্তহীন।
'জুতা' শব্দের অর্থ - পয়জার, পাদুকা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৭৮৯.
'অন্ধকার' - এর সমার্থক শব্দ নয় কোনটি?
  1. অমানিশা
  2. শর্বর
  3. কৃশানু
  4. আঁধারি
ব্যাখ্যা

বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে, 

• 'কৃশানু' অন্ধকারের সমার্থক শব্দ নয়।
• কৃশানু অর্থ: আগুন।

• অন্ধকার এর সমার্থক শব্দ:
- আঁধার, আঁধারি, তিমির, অমানিশা, তমিস্র, তম, শর্বর, নভাক প্রভৃতি।

• 'অগ্নি'- এর সমার্থক শব্দ:
- অনল, পাবক, আগুন, বিশ্বপা, সর্বভুক, পাবক, কৃশানু, জগন্নু প্রভৃতি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান; ভাষা শিক্ষা - ড. হায়াৎ মামুদ।

১,৭৯০.
রাজা শব্দের প্রতিশব্দ নয় কোনটি?
  1. নৃপতি
  2. নরপতি
  3. ভূপতি
  4. সুর
ব্যাখ্যা

দেবতা শব্দের প্রতিশব্দ হলো ‘সুর, অমর, দেব’
অন্যদিকে,
নৃপতি, নরপতি, ভূপতি - শব্দগুলো রাজা শব্দের প্রতিশব্দ।

উৎস : নবম-দশম শ্রেণির ব্যাকরণ বই (২০১৯)।

১,৭৯১.
'কারদানি' শব্দের অর্থ কী?
  1. মুনশি
  2. কর্মকৌশল
  3. মুনশিগিরি
  4. করণিক
ব্যাখ্যা
কেরদানি, কারদানি  (বিশেষ্য)
- ১ কর্মকৌশল; অভিজ্ঞতা (যদি এনাদের কেরদানিতে সব আফদ দফা হ’ল- প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))।
- ২ বাহাদুরি (ও কারদানি করা তার পক্ষে যেমন কষ্ট-সাধ্য, তেমন অপকারী-প্রথম চৌধুরী;
এক মুঠা প্রাণীর এত বড় কেরদানী দুত্তোর-(কাজী নজরুল ইসলাম))।
{(ফারসি) কারদানী }
উৎস: বাংলা একাডেমি অভিধান। 
১,৭৯২.
'প্রকর্ষ' শব্দের সমার্থক শব্দ-
  1. উৎকর্ষতা
  2. অপকর্ষ
  3. উৎকর্ষ
  4. অপকর্ষতা
ব্যাখ্যা
• প্রকর্ষ (বিশেষ্য পদ),
- এটি একটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- শ্রেষ্ঠত্ব;
- উৎকর্ষ;
- উন্নতি;
- শ্রীবৃদ্ধি;
- সমৃদ্ধি।

• সুতরাং 'প্রকর্ষ' শব্দের সমার্থক শব্দ “উৎকর্ষ”।

অন্যদিকে,
• 'উৎকর্ষ’ শব্দের বিপরীত শব্দ - অপকর্ষ।
• উৎকর্ষতা ও অপকর্ষতা শব্দদুটি প্রত্যয়জনিত অশুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৭৯৩.
নিচের কোনটি 'কোকিল' এর সমার্থক নয়?
  1. ক) পিক
  2. খ) বসন্তী
  3. গ) পয়োধি
  4. ঘ) মধুবন
ব্যাখ্যা
পয়োধি হচ্ছে- সমুদ্র শব্দের সমার্থক। 
তাছাড়া, পিক, বসন্তী, মধুবন হলো- কোকিল শব্দের সমার্থক।

কোকিল শব্দের আরো কিছু সমার্থক শব্দ:  
- অন্যপুষ্ট
- কলকন্ঠ
- পরপুষ্ট
- বসন্তদূত
- মধুসখা
- মধুস্বর
- কাকপুষ্ট
- কাকপুচ্ছ
- বসন্তসখা 
- পরভৃত ইত্যাদি।


উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,৭৯৪.
'গহন' শব্দের সমার্থক শব্দ -
  1. অনুসন্ধান
  2. কিনারা
  3. গভীর
  4. অন্বেষণ
ব্যাখ্যা
'গভীর' শব্দের সমার্থক শব্দ:
- অগাধ, অতল, গহন, প্রগাঢ়, নিবিড়।

অন্যদিকে,
'খোঁজ' শব্দের সমার্থক শব্দ:
- সন্ধান, অন্বেষণ, অনুসন্ধান, খোঁজা, তালাশ।

‘কূল’ শব্দের সমার্থক শব্দ:
- তীর, তট, বেলাভূমি, সৈকত, ধার, বালুকাবেলা, কিনারা, পাড়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
১,৭৯৫.
'নীপ' শব্দের অর্থ কোনটি?
  1. কেয়া
  2. টগর
  3. কদম
  4. শিউলি
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- নীপ (বিশেষ্য):
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় - √নী+প। 
অর্থ -
- বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে বর্ষাকালে ফোটে এমন অদংখ্য পুষ্পমঞ্জরি সংবলিত গোলাকার, সাদাটে হলুদাভ মৃদুগন্ধ ফুল, 
- কদমফুল বা তার গাছ। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১,৭৯৬.
'অগ্নি' শব্দের সমার্থক নয় কোনটি?
  1. ক) অনল
  2. খ) বহ্নি
  3. গ) পাবক
  4. ঘ) মিহির
ব্যাখ্যা

পাবক (বিশেষ্য) - বহ্নি, অগ্নি; অনল
মিহির (বিশেষ্য) - সূর্য; ভাস্কর; রবি; তপন


উৎসঃ বাংলা একাডেমী অভিধান।
১,৭৯৭.
'গৌরচন্দ্রিকা' শব্দটির 'গৌর' শব্দের অর্থ- 
  1. ভুমিকা
  2. হিসাব
  3. বিস্ময়
  4. উজ্জ্বল বর্ণযুক্ত
ব্যাখ্যা

• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'গৌর' বলতে বোঝায়- উজ্জ্বল বর্ণযুক্ত।



উল্লেখ্য,
'গৌরচন্দ্রিকা' বাগ্‌ধারাটির অর্থ - ভুমিকা।

উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ; বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

১,৭৯৮.
'প্রতিসংহার' শব্দটির অর্থ হচ্ছে -
  1. ভ্রমণ
  2. ছাপ
  3. সংবরণ
  4. অপূর্ব
ব্যাখ্যা
• প্রতিসংহার - (বিশেষ্য ) - সংবরণ, নিবারণ, দমন, নিবর্তন।

- অন্যান্য অপশন গুলি - 

• ছাপ শব্দটির অর্থ হচ্ছে চিহ্ন।
• ভ্রমণ শব্দটির অর্থ হচ্ছে গমন।
• অপূর্ব শব্দটির অর্থ হচ্ছে অনবদ্য।

উৎস: ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ; বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৭৯৯.
‘চোখ রাখা’ শব্দটি কী অর্থ প্রকাশ করে?
  1. কুনজর দেওয়া
  2. তত্ত্বাবধান করা
  3. চোখ বুলানো
  4. সব দিকে দৃষ্টি আছে এমন
ব্যাখ্যা

বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• ‘চোখ রাখা’ শব্দটি- তত্ত্বাবধান করা, সতর্ক থাকা এবং মনোযোগী হওয়া অর্থ প্রকাশ করে।

অন্যদিকে,
• ‘চোখ দেওয়া’ শব্দটি - ঈর্ষার দৃষ্টিতে তাকানো, কুনজর দেওয়া অর্থ প্রকাশ করে।
• ‘চোখ বুলানো’ শব্দটি -  মনোযোগ না দিয়ে দ্রুত পড়া অর্থ প্রকাশ করে।
• ‘চোখল’ শব্দটি - চোখবিশিষ্ট, সব দিকে দৃষ্টি আছে এমন, চৌকশ ও চটপটে অর্থ প্রকাশ করে।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১,৮০০.
'তমদ্দুন' শব্দের অর্থ কোনটি?
  1. সন্ধান
  2. খ্যাতি
  3. আধুনিক
  4. সংস্কৃতি
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• 'তমদ্দুন' এর অর্থ — 'সংস্কৃতি'।

অন্যদিকে,
• 'খ্যাতি' এর প্রতিশব্দ: সুবাদ,
• 'সন্ধান' এর প্রতিশব্দ: অন্বেষা,
• 'নতুন' শব্দের প্রতিশব্দ: আধুনিক।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ) ও বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।