বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

সমার্থক শব্দ/প্রতিশব্দ

মোট প্রশ্ন২,৮২৪এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সমার্থক শব্দ/প্রতিশব্দ

PrepBank · পাতা ১৭ / ২৮ · ১,৬০১১,৭০০ / ২,৮২৪

১,৬০১.
কোন শব্দগুচ্ছ সূর্যের সমার্থক?
  1. ক) রবি, ইন্দু, তপন
  2. খ) আদিত্য, দিবা, ভানু
  3. গ) সবিতা, মার্তণ্ড, অর্ক
  4. ঘ) মিহির, সুধাংসু, তপন
ব্যাখ্যা

সমার্থক শব্দ
সূর্য - সবিতা, আদিত্য, দিনমণি, রবি, অরুণ, দিবাকর, বিভাবসু, মিহির, মার্তণ্ড, ভানু, বিভাকর, অর্ক ইত্যাদি।
উর্মি - ঢেউ, লহরী, কল্লোল, বীচি, তরঙ্গ, চলোর্মি, হিল্লোল, বীচিমালা, লহর, জলতরঙ্গ, তরঙ্গভঙ্গ ইত্যাদি।
চোখ - অক্ষি, নয়ন, নজর, চক্ষু, দর্শন, লোচন ইত্যাদি।
উৎসঃ মাধ্যমিক বাংলা ব্যাকরণ বই।

১,৬০২.
‘সমুদ্র’ - এর সমার্থক শব্দ নয় কোনটি?
  1. ক) পারাবার
  2. খ) রুধির
  3. গ) দরিয়া
  4. ঘ) জলধি
ব্যাখ্যা

শোণিত - রক্ত; লোহিত; লহু; রুধির।
সমুদ্র - বরুণ, পাথার, অর্ণব, জলধি, দরিয়া, পারাবার, পয়োধি, সিন্ধু, সাগর ইত্যাদি।
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং উৎসঃ বাংলা একাডেমী অভিধান

১,৬০৩.
'হাতি' শব্দের সমার্থক শব্দ নয় -
  1. বারণ
  2. মাতঙ্গ
  3. কুঞ্জর
  4. ভুজগ
ব্যাখ্যা

'হাতি' শব্দের সমার্থক শব্দ:
- গজ, হস্তী, করী, দ্বিপ, বারণ, মাতঙ্গ, কুঞ্জর, দন্তী ইত্যাদি।

অন্যদিকে,
'সাপ' শব্দের সমার্থক:
- সৰ্প, অহি, ফণী, নাগ, ভুজগ, ভুজঙ্গ, আশীবিষ, উরগ, বিষধর, পন্নগ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।

১,৬০৪.
‘কবুতর’ শব্দের প্রতিশব্দ কোনটি?
  1. বর্হী
  2. শিখণ্ডী
  3. বায়স
  4. নোটন
ব্যাখ্যা
‘কবুতর’ শব্দের প্রতিশব্দ:
- কপোত, পায়রা, পারাবত, নোটন

অন্যদিকে,
‘কাক’ শব্দের প্রতিশব্দ:
- বায়স, পরভৃৎ, পরপোষক।

‘কলাপী’ শব্দের প্রতিশব্দ:
- ময়ূর, কেকা, কেকী, শিখি, শিখণ্ডী, বর্হী

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ) এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,৬০৫.
'বন' শব্দের সমার্থক শব্দ -
  1. কান্তার
  2. বিপিন
  3. কানন
  4. সবগুলোই
ব্যাখ্যা
'বন' শব্দের সমার্থক শব্দ:
- জঙ্গল, অটবি, কানন, বিপিন, গহন, কুঞ্জ, কান্তার, উপবন, বনানী ইত্যাদি।

উৎস:
১) ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
২) বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
১,৬০৬.
`কুল‘ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) গোত্র
  2. খ) কিনারা
  3. গ) তীর
  4. ঘ) তট
ব্যাখ্যা
'কুল' এর সমার্থক শব্দ বংশ,গোত্র, গোষ্ঠী, কৌলীন্য। 

অন্যদিকে, 
কূল এর সমার্থক শব্দ সৈকত, তীর, তট, কিনার, ধার।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৬০৭.
‘বিদ্যুৎ’ শব্দের সমার্থক শব্দ -
  1. মার্তণ্ড
  2. বিজুরি
  3. শশধর
  4. প্রভাকর
ব্যাখ্যা

বিদ্যুৎ’ শব্দের সমার্থক শব্দ:
- তড়িৎ, বিজলি, বিজুরি, ক্ষণপ্রভা, সৌদামিনী, দামিনী, চপলা।

অন্যদিকে,
'চাঁদ' শব্দের সমার্থক শব্দ:
- চন্দ্র, শশী, শশধর, শশাঙ্ক, বিধু, সোম, নিশাকর, সুধাংশু, সুধাকর, ইন্দু, সিতাংশু, হিমাংশু, মৃগাঙ্ক।

'সূর্য' শব্দের সমার্থক শব্দ:
- রবি, তপন, ভানু, ভাস্কর, আদিত্য, সবিতা, প্রভাকর, দিবাকর, বিভাবসু, দিনমণি, মার্তণ্ড, অংশুমালী, অরুণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১,৬০৮.
'বিদ্যুৎ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. অদ্রি
  2. অবিনাশী
  3. অশনি
  4. আদিত্য
ব্যাখ্যা
• ‘বিদ্যুৎ’ শব্দের সমার্থক শব্দ - অশনি

‘বিদ্যুৎ’ শব্দের আরো কিছু সমার্থক শব্দ:
- তড়িৎ, বিজলি, বিজুরি, ক্ষণপ্রভা, সৌদামিনী, দামিনী, চপলা।

অন্যদিকে,
• ‘অদ্রি’ শব্দের সমার্থক শব্দ - পর্বত।
• 'অবিনাশী’ শব্দের সমার্থক শব্দ - অক্ষয়।
• ‘আদিত্য’ শব্দের সমার্থক শব্দ - সূর্য।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
১,৬০৯.
'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. প্রানদ
  2. তোয়
  3. অম্বর
  4. সায়র
ব্যাখ্যা
• 'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ:
জলধি, সাগর, সিন্ধু, সায়র, দরিয়া, অকূল, পাথার, বারিধি, রত্নাকর, নীলাম্বু, পয়োধি।

অন্যদিকে,
• 'আকাশ' শব্দের সমার্থক শব্দ:
গগন, অন্তরিক্ষ, অম্বর, ব্যোম, আসমান, দ্যুলোক, শূন্য, নভঃ, নীলিমা, অনন্ত, সুরপথ, অম্বরতল, খলোক, খগোল, নক্ষত্রলোক, নভোলোক, নভস্থল ইত্যাদি।

• ‘পানি' শব্দের সমার্থক শব্দ:
অম্বু, জল, নীর, সলিল, প্রানদ, তোয়, জীবন ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৬১০.
নিচের কোন শব্দটি ‘বোধগম্য হওয়া’ অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. মাথায় উঠা
  2. মাথা ধরা
  3. মাথা দেওয়া
  4. মাথায় আসা
ব্যাখ্যা
⇒ মাথা,
আভিধানিক বা সাধারণ অর্থ : মস্তক, শির, আগা, আরম্ভ /শরীরের একটি অঙ্গ
বিশেষ অর্থ :
১. মাথা দেওয়া (সাহায্য করা) বিপদে যে মাথা দেয় সেই প্রকৃত বন্ধু ।
২. মাথা ধরা (মাথায় যন্ত্রণা হওয়া) ওষুধ খেয়ে রুগির মাথা ধরা কমেছে।
৩. মাথা পাতা (সম্মত হওয়া) এ কাজে আমি মাথা পাততে পারি না। 
৪. মাথায় আসা ( বোধগম্য হওয়া) অঙ্কটি কিছুতেই আমার মাথায় আসছে না।
৫. মাথা খাওয়া (নষ্ট করা) অতি আদর দিয়ে ছেলেটার মাথা খেয়ো না।
৬. মাথা ঠেকান (প্রণাম করা) ও আমার দেশের মাটি, তোমার তরে ঠেকাই মাথা৷
৭. মাথায় উঠা (প্রশয় পাওয়ার) আদর পেয়ে ছেলেটা মাথায় উঠে যাচ্ছে। 
৮. মাথা গরম করা (চটিয়া যাওয়া) এত অল্পে ছেলেটা মাথায় উঠে যাচ্ছে।
৯. চোখের মাথা খাওয়া (অন্ধ হওয়া) চোখের মাথা না খেলে কেউ এমন কাজ করতে পারে?
১০. মাথার দিব্যি (শপথ) মাথার দিব্যি, দয়া করে এ কাজ করো না।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৬১১.
'পর্বত' এর সমার্থক শব্দ কোনটি?
  1. অদ্রি
  2. শিলা
  3. উপল
  4. শঙ্কর
ব্যাখ্যা



• 'পর্বত' এর সমার্থক শব্দ:
- পাহাড়,
- অদ্রি,
- ভূধর,
- গিরি,
- শৈল,
- অচল ইত্যাদি।

'পাথর' এর সমার্থক শব্দ:
- পাষাণ,
- প্রস্তুর,
- শিলা,
- উপল,
- অশ্ম,
- শঙ্কর ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ) এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১,৬১২.
‘অপলাপ’ শব্দের অর্থ হলো-
  1. ক) অহেতুক
  2. খ) প্রলাপ
  3. গ) অসদালাপ
  4. ঘ) মিথ্যা উক্তি
ব্যাখ্যা
অপলাপ (বিশেষ্য)
অর্থ:
১ মিথ্যা উক্তি
২ গোপন।
৩ অস্বীকার।
৪  সংগত বাক্য 
{(তৎসম বা সংস্কৃত)অপ+√লপ্+অ(ঘঞ্)}

[উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি]
১,৬১৩.
কোনটি 'আকাশ ও মেঘ' উভয় শব্দের প্রতিশব্দ হিসেবে ব্যবহৃত হয়? 
  1. পয়োদ
  2. ঘন
  3. অব্দ
  4. অভ্র
ব্যাখ্যা

 'আকাশ ও মেঘ' উভয় শব্দের প্রতিশব্দ হিসেবে ব্যবহৃত হয়- অভ্র। 



• 'আকাশ' এর সমার্থক শব্দ: 
অম্বর, ব্যোম, খ, গগণ, অন্তরিক্ষ, শূণ্যলোক, আসমান, দ্যুলোক, অভ্র, নীলিমা, শূণ্য নভঃ, অনন্ত, সুরপথ, অম্বরতল, খলোক, ইত্যাদি।

অন্যদিকে, 
• মেঘ এর সমার্থক শব্দ:
বারিদ, জলধর, অব্দ, তোয়দ, পর্জন্য, পয়োদ, পয়োধর, নীরদ, জলদ, জীমূত, বলাহক, তোয়ধর, ঘন।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 

১,৬১৪.
'অয়ন' শব্দের প্রতিশব্দ কোনটি?
  1. পর্বত
  2. পথ
  3. চোখ
  4. বাতাস
ব্যাখ্যা
• 'অয়ন' শব্দের প্রতিশব্দ- 'পথ'/ যুদ্ধভূমি। 

• 'পথ' শব্দের আরো কিছু সমার্থক শব্দ:
- রাস্তা,
- মার্গ,
- সরণি,
- সড়ক,
- রাহা,
- নিগম,
- বাট, 
- অয়ন ইত্যাদি। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
১,৬১৫.
‘নিকেতন’ শব্দের সমার্থক কোনটি?
  1. আলয়
  2. অট্টালিকা
  3. বাতাস
  4. নিকটবর্তী
ব্যাখ্যা
প্রশ্ন: ‘নিকেতন’ শব্দের সমার্থক কোনটি? 

- ‘নিকেতন’ শব্দের সমার্থক শব্দ আলয়। 
• গৃহ শব্দের সমার্থ শব্দ - আলয়, ভবন, নিলয়, নিকেতন, সদন, ধাম, বাটী, নিবাস, কক্ষ, নিকেত, আশ্রয়, বাসস্থান ইত্যাদি।

অন্যদিকে: 
- অট্টালিকা শব্দের অর্থ প্রাসাদ; পাকা বাড়ি। 
- বাতাস শব্দের অর্থ বায়ু; হওয়া। 
- নিকটবর্তী শব্দের অর্থ কাছাকাছি। 

সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর ও অভিগম্য অভিধান।
১,৬১৬.
'অম্বু' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. পানি
  2. নীর
  3. তোয়
  4. জলধর
ব্যাখ্যা
• 'অম্বু' শব্দের সমার্থক শব্দ- পানি, জল, নীর, সলিল, পানি, অপ্‌, প্রানদ, তোয়, জীবন ইত্যাদি।  
 
অন্য অপশনে,
• 'মেঘ' শব্দের সমার্থক শব্দ হলো - বারিদ, জীমূত, জলধর, জলদ, পয়োধর, তোয়দ, পয়োদ, নীরদ ইত্যাদি।

উৎস:ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মাহমুদ, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর। 
১,৬১৭.
'আমি তোমাকে মাথায় করে রাখব।' বাক্যে 'মাথা' শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. অঙ্গ বিশেষ
  2. প্রধান
  3. সসম্মানে
  4. উঁচুতে 
ব্যাখ্যা

বিভিন্ন অর্থে বাক্যে 'মাথা' শব্দের প্রয়োগ-
• অঙ্গ বিশেষ-  তার মাথায় চুল নেই।
• প্রধান- তুমি কি সমাজের মাথা হতে চাও?
• প্রাণান্ত পরিশ্রম- মাথার ঘাম পায়ে ফেলে সংসার চালাতে হচ্ছে।
• সংযোগস্থল- রাস্তার চৌমাথায় তার বাড়ি।
• রোগ- আমার মাথা ব্যথা করছে।
• চুড়া- গম্বুজের মাথায় উঠো না।
সসম্মানে- আমি তোমায় মাথায় করে রাখব।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।  

১,৬১৮.
পর্বত শব্দের সমার্থক নয় কোনটি?
  1. ক) অচল
  2. খ) ভূধর
  3. গ) অদ্রি
  4. ঘ) উপল
ব্যাখ্যা
'পর্বত' শব্দের সমার্থক শব্দ = মহীধর, পাহাড়, গিরি, অচল, শৈল, ভূধর, অদ্রি, শিখরী, শৃঙ্গী, শৃঙ্গধর, মহীধ্র, ভূভৃৎ, নগ।
'উপল' শব্দের অর্থ শিলা, পাথর, রত্ন, মনি। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং আধুনিক বাংলা অভিধান।
১,৬১৯.
বিভা : কিরণ : : সুবলিত :?
  1. ক) সুবিদিত
  2. খ) সুগঠিত
  3. গ) সুবিনীত
  4. ঘ) বিধিত
ব্যাখ্যা
বিভা (বিশেষ্য): আলোক; কিরণ; প্রভা; দীপ্তি।
সুবলিত (বিশেষণ): সুগঠিত; শক্তিমান।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান।
১,৬২০.
'নদী' এর সমার্থক শব্দ কোনটি?
  1. অম্বু
  2. বারিদ
  3. বারিধি
  4. সরিৎ
ব্যাখ্যা
•  ‘নদী’ শব্দের সমার্থক শব্দ- সরিৎ।

তাছাড়া,
• 'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ:বারিধি।
• 'পানি' শব্দের সমার্থক শব্দ: উদক, অম্বু ।
• ‘মেঘ’ শব্দের সমার্থক শব্দ - বারিদ।

'নদী' শব্দের অন্যান্য সমার্থক শব্দগুলো হলো:
- নদ,
- নদনদী,
- স্রোতস্বিনী,
- তটিনী,
- স্রোতস্বতী,
- শৈবলিনী,
- সরিৎ,
- প্রবাহিণী,
- তরঙ্গিণী,
- মন্দাকিনী,
- কল্লোলিনী ইত্যাদি।

উৎস:ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৬২১.
নিচের কোন শব্দটি ভিন্নার্থক?
  1. ক্ষিতি
  2. অবনি
  3. মহী
  4. বারি
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,।

- 'বারি' শব্দটি ভিন্নার্থক।
• 'বারি' শব্দের অর্থ: পানি।

• 'পৃথিবী' শব্দের সমার্থক শব্দ:
- জগৎ,
- ভুবন,
- সংসার,
- বিশ্ব,
- ধরা,
- বসুমতী,
- বসুন্ধরা,
- ভূ,
- মর্ত্য,
মহী,
- মেদিনী,
ক্ষিতি, 
- অবনি ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৬২২.
নিচের কোন বাক্যে 'খাঁটি' অর্থে 'কাঁচা' শব্দটি ব্যবহার করা হয়েছে?
  1. ক) কাঁচা হাতের কাজ দেখলেই চেনা যায়।
  2. খ) তরকারি দেখে মনে হচ্ছে একেবারেই কাঁচা।
  3. গ) গহনাটি একেবারেই কাঁচা সোনা দিয়ে তৈরি।
  4. ঘ) কাঁচা আম দিয়ে তৈরি মোরব্বা খেতে সকলেরই ভালো লাগে।
ব্যাখ্যা
'গহনাটি একেবারেই কাঁচা সোনা দিয়ে তৈরি'- বাক্যে 'খাঁটি' অর্থে 'কাঁচা' শব্দটি ব্যবহার করা হয়েছে।

তাছাড়া,
- 'কাঁচা হাতের কাজ দেখলেই চেনা যায়' বাক্যে 'অপটু' অর্থে 'কাঁচা' শব্দটি ব্যবহার করা হয়েছে।
- তরকারি দেখে মনে হচ্ছে একেবারেই কাঁচা'- বাক্যে 'অসিদ্ধ' অর্থে 'কাঁচা' শব্দটি ব্যবহার করা হয়েছে।
- কাঁচা আম দিয়ে তৈরি মোরব্বা খেতে সকলেরই ভালো লাগে' বাক্যে অপক্ক অর্থে 'কাঁচা' শব্দটি ব্যবহার করা হয়েছে। 

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
১,৬২৩.
কোকিল : কলকণ্ঠ : : ময়ূর : ?
  1. নোটন 
  2. মধুপ
  3. আর্ঘা 
  4. কেকী
ব্যাখ্যা
কোকিল এর প্রতিশব্দ : 
- কোয়েল 
- পিক
- পরভৃত
- পরপুষ্ট 
- অন্যভৃত,
- কাকপুষ্ট,
- কলঘোষ,
- বসন্তসখ,
- বসন্তী
- বসন্তদূত,
- বসন্তঘোষ
- মধুবন,
- মধুঘোষ,
- কুহুমন্দ্র,
- কোয়েলিয়া
- কাকপুচ্ছ
- কলকণ্ঠ

'ময়ূর'- এর প্রতিশব্দ : কলাপী, কেকী, শিখা, শিখণ্ডী, বর্হী,,বর্হিণ
'কবুতর' এর প্রতিশব্দ : পারাবত, পায়রা, নোটন 
'মৌমাছি' এর প্রতিশব্দ : আর্ঘা,  মধুপ , মধুকর 

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ 
১,৬২৪.
‘আস্তি’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. ক) অধ
  2. খ) নাস্তি
  3. গ) অনাস্থা
  4. ঘ) অনাবশ্যক
ব্যাখ্যা
‘অস্তি’ শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে - নাস্তি।

অন্যদিকে,
‘আস্থা’ শব্দের বিপরীতার্থক শব্দ - অনাস্থা
ঊর্ধ্ব = অধ
অবশ্যক - অনাবশ্যক

কয়েকটি শব্দের বিপরীতার্থক হচ্ছে:
আশা - নিরাশা
ওস্তাদ = সাগরেদ
ঊর্ধ্ব = অধ
উপশম = বৃদ্ধি
কোমল = কর্কশ
গূঢ় = ব্যক্ত
জড় = চেতন
ত্বরিত = শ্লথ
ধৃষ্ট = নম্র

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।
১,৬২৫.
নিচের কোনটি 'অগ্নি'র সমার্থক শব্দ নয়?
  1. হুতাশন
  2. বায়ুসখা
  3. বিভু
  4. কৃশানু
ব্যাখ্যা

অগ্নি (বিশেষ্য):
অর্থ -
১. আগুন,
২. তেজ, শক্তি
৩. পরিপাক শক্তি, ক্ষুধা
৪. দক্ষিণ-পূর্ব কোণ ইত্যাদি।
- এটি একটি তৎসম শব্দ।

অগ্নি শব্দের সমার্থক শব্দ:
- হুতাশন, অনল, পাবক, আগুন, দহন, সর্বভুক, শিখা, হুতাশন, বহ্নি, বৈশ্বানর, কৃশানু, বিভাবসু, সর্বশুচি, বায়ুশখা ইত্যাদি।

অন্যদিকে,
বিভু অর্থ: ১. আল্লাহ; ঈশ্বর; বিধাতা। ২. আকাশ।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান ও মাধ্যমিক বাংলা ব্যাকরণ (২০২১ সংস্করণ)।

১,৬২৬.
'পাহাড়' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. অর্ণব
  2. অদ্রি
  3. তমস
  4. অটবী
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা

• 'পাহাড়' শব্দের সমার্থক শব্দ - গিরি। 

'পর্বত' শব্দের সমার্থক শব্দ:
- মহীধর, পাহাড়, অচল, শৈল, ভূধর, অদ্রি, শিখরী, শৃঙ্গী, শৃঙ্গধর, মহীধ্র, ভূভৃৎ, নগ।

অন্যদিকে,
- ‘অর্ণব’ শব্দের সমার্থক শব্দ - সমুদ্র।
- 'তিমির' শব্দের সমার্থক শব্দ - তমসা।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২১ এবং ২০১৮ সংস্করণ)।

১,৬২৭.
'কেশ' এর সমার্থক শব্দ কোনটি?
  1. দারিকা
  2. শিরোজ
  3. তন্তুল
  4. কৌমুদী
ব্যাখ্যা
• 'কেশ' শব্দের প্রতিশব্দ হচ্ছে - শিরোজ।

• 'কেশ' শব্দের অন্যান্য প্রতিশব্দ:
- কুন্তল, অলক, কেশপাশ, কেশদাম, চুল, কচ, শিরোজ, শিবসিজ, চিকুর।

অন্যান্য অপশন:
- 'দারিকা' হচ্ছে 'কন্যা' শব্দের প্রতিশব্দ।
- 'তন্তুল' হচ্ছে 'কল্যাণ' শব্দের প্রতিশব্দ।
- 'কৌমুদী' হচ্ছে 'জ্যোৎস্না'' শব্দের প্রতিশব্দ।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিত, ড. হায়াৎ মামুদ, ড. মোহাম্মদ আমীন।
১,৬২৮.
'সম্মার্জনী' অর্থ কী?
  1. সম্মান প্রদর্শন করা
  2. সম্মান সূচক উপহার
  3. যার সাহায্যে ময়লা পরিষ্কার করা হয়
  4. শ্রমের মূল্য
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'সম্মার্জনী' অর্থ:
- যার সাহায্যে ময়লা পরিষ্কার করা হয়,
- ঝাঁটা,
- বুরুশ।

আরো কয়েকটি শব্দার্থ:
'রম্ভা' অর্থ কলা।
'বায়স' অর্থ কাক।
'মার্জার' অর্থ বিড়াল।
'লেফাফা' অর্থ মোড়ক।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১,৬২৯.
'স্ত্রী' এর সমার্থক শব্দ -
  1. কনক
  2. অংশুমালী
  3. জায়া
  4. অঙ্গনা
ব্যাখ্যা
'স্ত্রী' শব্দের সমার্থক শব্দ:
- পত্নী, ভার্যা, সহধর্মিণী, অর্ধাঙ্গিনী, দারা, জায়া, বধূ, বউ, বিবি, বেগম, গৃহিণী।

অন্যদিকে,
- 'কনক' শব্দের সমার্থক শব্দ - স্বর্ণের।
- 'অংশুমালী' এর সমার্থক শব্দ - সূর্য।
- ‘অঙ্গনা’ শব্দের অর্থ - অঙ্গসৌষ্ঠববিশিষ্ট নারী, সুন্দর নারী।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৬৩০.
‘পাবক’ নিচের কোন শব্দের প্রতিশব্দ?
  1. সমীর
  2. বাতাস
  3. অগ্নি
  4. ভাস্কর
ব্যাখ্যা
'আগুন' শব্দের সমার্থক শব্দ:
- অগ্নি, অনল, পাবক, বহ্নি, হুতাশন ইত্যাদি।

অন্যদিকে, 
'সূর্য' শব্দের সমার্থক শব্দ:
- রবি, তপন, সবিতা, প্রভাকর, দিবাকর, ভাস্কর, দিনেশ, কিরণমালী, দিনমণি, দিনপতি।

'বাতাস' শব্দের সমার্থক শব্দ:
- বায়ু, হাওয়া, পবন, সমীর, সমীরণ, অনিল, মরুৎ, প্রভঞ্জন।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৬৩১.
'অনুকম্পা' শব্দের সমার্থক শব্দ কী?
  1. দয়া
  2. দরিদ্র
  3. দান
  4. ত্যাগ
ব্যাখ্যা
'দয়া' শব্দের সমার্থক শব্দ:
- অনুগ্রহ, করুণা, কৃপা, অনুকম্পা, বদান্যতা, ক্ষমা।

অন্যদিকে, 
'দরিদ্র' শব্দের সমার্থক শব্দ:
- নির্ধন, গরিব, বিত্তহীন, নির্বিত্ত, সহায়সম্বলহীন, দীন, অসহায়।

'দান' শব্দের সমার্থক শব্দ:
- দেওয়া, অর্পণ, সম্প্রদান, বিতরণ, উৎসর্গ, পাত্র, আধার, ত্যাগ

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৬৩২.
'ভ্রমর' এর সমার্থক শব্দ কোনটি?
  1. কলাপী
  2. শিখণ্ডী
  3. অলি
  4. অহি
ব্যাখ্যা
• ‘ভ্রমর’ শব্দের সমার্থক শব্দ:
- মধুকর, ষট্পদ, ,ধুপ, অলি, ভৃঙ্গ, শিলীমুখ, মধুলিট,  মধূ-লিহ, দ্বিরেফ, মধুভৃৎ, ভোমরা, মৌমাছি, মধুমক্ষিকা।

অন্যদিকে,
• ‘সাপ’ এর সমার্থক শব্দ গুলি হল:
সর্প, অহি, ভুজঙ্গ, ফণী, নাগ, ভুজগ, ভুজঙ্গম, আশীবিষ, উরগ, কুণ্ডলী, বিষধর, পন্নগ, দ্বিজিহ্ব, ফণাধর।

• 'ময়ূরের' সমার্থক শব্দ:
- কলাপী, শিখণ্ডী, শিখী, বর্হী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৬৩৩.
‘রাত্রি’- এর সমার্থক শব্দ কোনটি?
  1. ক) যামিনী
  2. খ) নিশান্ত
  3. গ) ঊষা
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা

সমার্থক শব্দঃ
রাত্র - রাত, নিশা, নিশি, অমানিশা, নিশীথিনী, শর্বরী, বিভাবরী, ক্ষণদা, যামিনী, ত্রিযামা, রজনী, তামসী ইত্যাদি।
বৃক্ষ - তরু, মহীরুহ, দ্রুম, বিটপী, পাদপ, শিখরী, পল্লবী, উদ্ভিদ, স্কন্ধী, গুল্ম, গাছ ইত্যাদি।
খবর - সমাচার, সন্দেশ, বার্তা, ফরমান, সংবাদ, তথ্য, তত্ত¡, নিউজ, খোঁজ, উদন্ত ইত্যাদি।
উৎসঃ মাধ্যমিক বাংলা ব্যাকরণ।

১,৬৩৪.
“অরুন্তুদ” শব্দের অর্থ--
  1. ক) ভয়ংকর
  2. খ) মর্মান্তিক
  3. গ) রাজকীয়
  4. ঘ) পিপাসিত
ব্যাখ্যা

অরুন্তুদ [ওরুন্‌তুদ্] (বিশেষণ)
১ মর্মাঘাতী; মর্মভেদী (এলায়ে বিশাল জটা; অরুন্তুদ; অশনি আস্ফালি-মাইকেল মধুসূদন দত্ত)।
২ অতিশয় হৃদয়বিদারক (দাঁড়ায়ে তেমনি তাজ অরুন্তুদ বিয়োগ কাহিনী-শাহাদাত হোসেন)।
[(তৎসম বা সংস্কৃত) অরুস্ (=মর্মস্থল) +√তুদ্(পীড়া দেওয়া)+অ(খচ্)]
উৎসঃ বাংলা একাডেমী অভিধান।

১,৬৩৫.
সাপ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. ক) ভুজ
  2. খ) নাগ
  3. গ) অহি
  4. ঘ) উরগ
ব্যাখ্যা
- সাপ শব্দের সমার্থক শব্দ হলো সর্প, অহি, উরগ, নাগ, ফণী, পন্নগ, আশীবিষ, বিষধর, ভুজঙ্গ, ভুজঙ্গম, ভূজগ ইত্যাদি।

অন্যদিকে
ভুজ শব্দের সমার্থক শব্দ হলো: হাত, কর, বাহু। 

সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিঙ্গাসা- ড. সৌমিত্র শেখর।
১,৬৩৬.
‘কূল’ শব্দের সমার্থক শব্দ নয় -
  1. বেলাভূমি
  2. সৈকত
  3. তপন
  4. বালুকাবেলা
ব্যাখ্যা
‘কূল’ শব্দের সমার্থক শব্দ:
- তীর, তট, বেলাভূমি, সৈকত, ধার, বালুকাবেলা, কিনারা, পাড়।

অন্যদিকে,
'সূর্য' শব্দের সমার্থক শব্দ:
- রবি, তপন, ভানু, ভাস্কর, আদিত্য, সবিতা, প্রভাকর, দিবাকর, বিভাবসু, দিনমণি, মার্তণ্ড, অংশুমালী, অরুণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
১,৬৩৭.
'রাত' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. নিশীথিনী
  2. নিশি
  3. শর্বরী
  4. নিশাকর
ব্যাখ্যা
'রাত' শব্দের সমার্থক শব্দ:
- রাত্রি, রজনী, নিশি, নিশা, নিশীথ, নিশীথিনী, যামিনী, শর্বরী, বিভাবরী।

অন্যদিকে,
'চাঁদ' শব্দের সমার্থক শব্দ:
- চন্দ্র, শশী, শশধর, শশাঙ্ক, বিধু, সোম, নিশাকর, সুধাংশু, সুধাকর, ইন্দু, সিতাংশু, হিমাংশু, মৃগাঙ্ক।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৮ ও ২০২১ সংস্করণ)।
১,৬৩৮.
'উদ্ভাস' এর প্রতিশব্দ কোনটি?
  1. ক) দীপ্তিমান
  2. খ) আহ্লাদ
  3. গ) ঝলমলে
  4. ঘ) প্রোজ্জ্বল
ব্যাখ্যা
'উদ্ভাস' এর প্রতিশব্দ/সমার্থক শব্দ = আনন্দ, প্রফুল্লতা, আমোদ, আহ্লাদ, স্ফূর্তি, হর্ষ, উল্লাস, পূলক। 
দীপ্তিমান, ঝলমলে, প্রোজ্জ্বল = 'উজ্জ্বল' শব্দের প্রতিশব্দ। 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ। 
১,৬৩৯.
কোনটি 'মেঘ' শব্দের প্রতিশব্দ নয়?
  1. ক) অন্তরীক্ষ
  2. খ) বারিদ
  3. গ) জলদ
  4. ঘ) জীমূত
ব্যাখ্যা

'আকাশ' শব্দের প্রতিশব্দ- অম্বর, গগন, নভঃ, ব্যোম, নীলিমা, অন্তরীক্ষ ইত্যাদি।
‘মেঘ’ শব্দের প্রতিশব্দ- বারিদ, জীমূত, জলধর, জলদ, পয়োধর, তোয়দ, পয়োদ, নীরদ ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

১,৬৪০.
‘ক্লেশ’ শব্দের অর্থ কী?
  1. দুঃখ
  2. অনুকম্পা
  3. প্রবণতা
  4. পিল
ব্যাখ্যা
• ‘ক্লেশ’ শব্দের অর্থ - দুঃখ

'কষ্ট' শব্দের সমার্থক শব্দ: 
- ক্লেশ, দুঃখ, আয়াস, পরিশ্রম।

অন্যদিকে:
'দয়া' শব্দের সমার্থক শব্দ:
- অনুকম্পা, দয়া, করুণা, কৃপা, মায়া, অনুগ্রহ।

'হাতি' শব্দের সমার্থক শব্দ:
- পিল, হস্তী, দ্বিপ, গজ।

'ঝোঁক' শব্দের সমার্থক শব্দ:
- প্রবণতা, টান, আকর্ষন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
১,৬৪১.
নিচের কোনটি ভিন্ন?
  1. সুধাকর
  2. হিমকর
  3. শীতকর
  4. দিনকর
ব্যাখ্যা
ব্যাখ্যা :
হিমকর, সুধাকর, শীতকর চাঁদের সমার্থক শব্দ, কিন্তু দিনকর সূর্যের সমার্থক শব্দ।
উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাস, ড. সৌমিত্র শেখর/ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ
১,৬৪২.
'পাণিগ্রহণ' শব্দের 'পাণি' শব্দটির অর্থ কী?
  1. জল
  2. বিবাহ
  3. হাত
  4. বন
ব্যাখ্যা
• 'পাণি' শব্দের প্রতিশব্দ - 'হাত'।

• 'পাণি' শব্দের আরো কিছু প্রতিশব্দ: 
- হস্ত, কর, বাহু, ভুজ।

অন্যদিকে,
• ‘জল’ শব্দের সমার্থক শব্দ: 
- জীবন, নীর, পানি, সলিল, উদক, বারি, অপ, তোয়, অর্ণ।

• ‘বন’ শব্দের প্রতিশব্দ:
- অরণ্য, জঙ্গল, কানন, বনানী, বনবাদাড়, কুঞ্জ, কান্তার, বিপিন, অটবী।

• ‘বিবাহ’ শব্দের প্রতিশব্দ:
- বিয়ে, পরিণয়, পাণিগ্রহণ, উদ্বাহ, নিকা, শাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ), বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,৬৪৩.
'বিপিন' শব্দের সমার্থক নয় কোনটি?
  1. অরণ্য
  2. বন
  3. দ্রুম
  4. কানন
  5. অটবি
ব্যাখ্যা
বৃক্ষ শব্দের সমার্থক শব্দ:
হলো গাছ, পাদপ, দ্রুম, তরু, বিটপী, শাখী, পণী, শৃঙ্গী, শিখরী, মহীরুহ ইত্যাদি।
অরণ্য - শব্দের সমার্থক শব্দ:
বন, জঙ্গল, অটবি, কানন, বিপিন, গহন, কুঞ্জ, কান্তার, উপবন, বনানী ইত্যাদি।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর, বাংলা একাডেমি অভিধান
১,৬৪৪.
'অরবিন্দ' শব্দের অর্থ কী?
  1. সূর্য 
  2. যোদ্ধা 
  3. বন 
  4. পদ্ম
ব্যাখ্যা



'পদ্ম' শব্দের অন্যান্য সমার্থক শব্দ:
কমল, উৎপল, পঙ্কজ, কুমুদ, কুবলয়, শতদল, অরবিন্দ, রাজীব, নলিনী, সরোজ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১,৬৪৫.
‘করেণু’ শব্দের অর্থ কী?
  1. কান
  2. হস্তী
  3. নীরস
  4. কৃপা
ব্যাখ্যা

• করেণু (বিশেষ্য),
- সংস্কৃত শব্দ।
- প্রকৃত-প্রত্যয় = [√কৃ + এণু],
অর্থ: হস্তী, গজ, হাতি।

অন্যদিকে,
‘কর্ণ’ শব্দের অর্থ: কান, শ্রবণেন্দ্রিয়।
‘করুণা’ শব্দের অর্থ: কৃপা, দয়া, অনুকম্পা, অনুগ্রহ।
‘কর্কশ’ শব্দের অর্থ: নীরস, শ্রুতিকটু, অমসৃণ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১,৬৪৬.
‘পয়স্বিনী’ শব্দের অর্থ কী?
  1. গঙ্গা
  2. গাভি
  3. পাখি
  4. পদ্ম
ব্যাখ্যা

• ‘পয়স্বিনী’ শব্দের অর্থ - ধেনু, গো, গাভি

অন্যদিকে,
• ‘গঙ্গা’ শব্দের প্রতিশব্দ: 
- সুরধুনী, ভাগীরথী, জাহ্নবী, জহ্নুকন্যা।

• ‘পাখি’ শব্দের প্রতিশব্দ: 
- পক্ষী, বিহগ, বিহঙ্গ, খগ, খেচর, গরুড়, বিহঙ্গম, শকুন্ত, দ্বিজ, অণ্ডজ, পতত্রী৷

• ‘পদ্ম’ শব্দের প্রতিশব্দ: 
- শতদল, উৎপল, নলিনী, অরবিন্দ, সরসিজ, পঙ্কজ, সরোজ, কমল, কুবলয়, তামরস, সরোরুহ, কোকনদ, ইন্দীবর, কুমুদ, পুণ্ডরীক, রাজীব, পুষ্কর।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ), বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১,৬৪৭.
নিচের শব্দটির প্রতিশব্দ নির্ণয় করুন।
অভ্র:
  1. সাদা
  2. ভ্রমর
  3. মেঘ
  4. পাহাড়
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা

• 'অভ্র' শব্দের প্রতিশব্দ - বিদ্যুৎ ও তাপ অন্তরক এবং প্রসাধন সামগ্রীরূপে ব্যবহৃত সোডিয়াম পটাশিয়াম ও অ্যালুমিনিয়াম সিলিকেটের মিশ্রণজাত উজ্জ্বল ও স্বচ্ছ খনিজ পদার্থ, আব, মেঘ,আকাশ।

অন্যদিকে,
'সাদা' শব্দের প্রতিশব্দ:
- শ্বেত, শুভ্র; শ্বেতকায়, সরল, অকপট,  অলংকারহীন, অলিখিত (সাদা কাগজ)।

'ভ্রমর' শব্দের সমার্থক শব্দ:
- মধুকর, ষষ্পদ,, ধুপ, অলি, ভৃঙ্গ, শিলীমুখ, মধুলিট, মধু-লিহ, দ্বিরেফ, মধুভূৎ, ভোমরা, মৌমাছি, মধুমক্ষিকা।

'পর্বত' শব্দের প্রতিশব্দ শব্দ:
গিরি, শৈল, পাহাড়, ভূধর, নগ, অচল, শৃঙ্গধর, অগ, ক্ষিতিধর, পৃথিবীধর, পৃথ্বীধর।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১,৬৪৮.
'দিবাকর' শব্দের সমার্থক নয় কোনটি?
  1. ক) আদিত্য
  2. খ) সুন্দর
  3. গ) ভানু
  4. ঘ) মার্তণ্ড
ব্যাখ্যা
সূর্য শব্দের সমার্থক শব্দগুলো হলো আদিত্য, তপন, দিবাকর, ভাস্কর, ভানু, মার্তণ্ড, রবি, সবিতা।
উৎসঃ লাইভ এমসিকিউ আর্কাইভ।
১,৬৪৯.
নিচের কোনটি 'কন্যা' শব্দের সমার্থক শব্দ?
  1. ঊর্মি
  2. রমণী
  3. ললনা
  4. তনয়া
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,

• 'কন্যা' শব্দের সমার্থক শব্দ 'তনয়া'।
 
• 'কন্যা' শব্দের সমার্থক শব্দ:
- মেয়ে, দুহিতা, আত্মজা, নন্দিনী, তনয়া, পুত্রী, ঝি।

অন্যদিকে,
- 'ঊর্মি' - 'ঢেউ' এর সমার্থক শব্দ।
- 'রমণী' ও 'ললনা' নারী শব্দের সমার্থক শব্দ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
১,৬৫০.
‘রাত ও ক্ষীণ’ শব্দ দুটির বিকল্প শব্দঃ
  1. ক) যামিনী, আত্ম
  2. খ) বিভাবরী, শীর্ণ
  3. গ) নিশীথ, হৃদয়
  4. ঘ) রজনী, অনুগ্রহ
ব্যাখ্যা

রাত - রাত্রি; রজনী; নিশা; যামিণী; শর্বরী; বিভাবরী; ক্ষণদা।
শীর্ণ - রোগা; কৃশা; ক্ষীণ; পাতলা; দুর্বল।

উৎসঃ বাংলা একাডেমী অভিধান

১,৬৫১.
'রঙ্গন' শব্দের অর্থ কী?
  1. উপল
  2. পুষ্প
  3. পাথর
  4. পাদপ
ব্যাখ্যা
• 'রঙ্গন' শব্দের অর্থ - পুষ্প, কুসুম, ফুল, প্রসূন।

অন্যদিকে,
- 'পাথর' শব্দের অর্থ - পাষাণ, শিলা, উপল, মণি।
- 'গাছ' শব্দের অর্থ - পাদপ, তরু, লতা, গুল্ম।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৬৫২.
'সমুদ্র' এর সমার্থক শব্দ নয় কোনটি?
  1. সিন্ধু
  2. সায়র
  3. নীলাম্বু
  4. নীলিমা
ব্যাখ্যা
• ‘নীলিমা’ আকাশ এর সমার্থক শব্দ।

• 'আকাশ' শব্দের অন্যান্য সমার্থক শব্দ:

গগন, অন্তরিক্ষ, অম্বর, ব্যোম, আসমান, দ্যুলোক, শূন্য, নভঃ, অনন্ত, সুরপথ, অম্বরতল, খলোক, খগোল, নক্ষত্রলোক, নভোলোক, নভস্থল ইত্যাদি।

অন্যদিকে,
• 'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ:

জলধি, সাগর, সিন্ধু, সায়র, দরিয়া, অকূল, পাথার, বারিধি, রত্নাকর, নীলাম্বু, পয়োধি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৬৫৩.
সঠিক সমার্থক শব্দযুগল কোনটি?
  1. ক) ঋত্বিক - ঘটক
  2. খ) অলক - কপাল
  3. গ) লহরী - তীর
  4. ঘ) অম্বু - জল
ব্যাখ্যা
জল এর সমার্থক শব্দ সমূহ = অম্বু, জীবন, নীর, পানি, সলিল, উদক, বারি, অপ্‌, তোয়। 
ঋত্বিক = 'যাজক' এর সমার্থক।
অলক = 'চুল' এর সমার্থক।
লহরী = 'ঢেউ' এর সমার্থক।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
১,৬৫৪.
'আগুন' এর সমার্থক শব্দ কোনটি?
  1. পবন
  2. পুলিন
  3. অনল
  4. বিভাবসু
ব্যাখ্যা
• ‘আগুন’ শব্দের সমার্থক শব্দ - অনল।

• ‘আগুন’ শব্দের আরো কিছু সমার্থক শব্দ:
- অগ্নি,
- অনল,
- বহ্নি,
- পাবক,
- হুতাশন।

অন্যদিকে,
• ‘পবন’ এর সমার্থক শব্দ - বাতাস।
• 'সূর্য' শব্দের সমার্থক শব্দ 'বিভাবসু'।
• ‘পুলিন’ শব্দের সমার্থক শব্দ - 'সৈকত'।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
১,৬৫৫.
‘মৌমাছি’ এর সমার্থক শব্দ নয় কোনটি?
  1. ক) মধুলেহ
  2. খ) ভ্রমর
  3. গ) অলি
  4. ঘ) মধুময়
ব্যাখ্যা
মধুময় শব্দের অর্থ মধুমাখা।
মৌমাছি এর সমার্থক শব্দ হচ্ছে - মধুকর, ভ্রমর, মধুপ, অলি, ভুঙ্গ, ভোমরা, শিলীমুখ ইত্যাদি।

উৎসঃ ভাষা শিক্ষা – হায়াৎ মামুদ।
১,৬৫৬.
নিম্নের কোনটি ভিন্নার্থক?
  1. ক) নোটোন
  2. খ) রেবতক
  3. গ) পিঙ্গচক্ষু
  4. ঘ) প্রাসাদকুক্কুট
ব্যাখ্যা
নোটোন, রেবতক ও প্রাসাদকুক্কুট = 'কবুতর' এর সমার্থক। 
অন্যদিকে, পিঙ্গচক্ষু = 'কুমির' এর সমার্থক শব্দ। 
'কবুতর' এর অন্যান্য সমার্থক =  কপোত, পারাবত, কউতর, লোটন ইত্যাদি। 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
১,৬৫৭.
'ময়ূর' শব্দের সমার্থক শব্দ কী?
  1. কেশরী
  2. ফণী
  3. কেকী
  4. উরগ
ব্যাখ্যা
'ময়ূর' শব্দের সমার্থক শব্দ:
- কলাপী , কেকী , শিখী , শিখণ্ডী , বর্হী , বর্হিণ।

অন্যদিকে:
'সাপ' শব্দের সমার্থক শব্দ:
- সৰ্প, অহি, ফণী, নাগ, ভুজগ, ভুজঙ্গ, আশীবিষ, উরগ, বিষধর, পন্নগ।

'সিংহ' শব্দের সমার্থক শব্দ:
- কেশরী, পশুরাজ, মৃগেন্দ্র, মৃগরাজ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) ও ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৬৫৮.
'অশ্ম' এবং 'উপল' নিচের কোন শব্দের সমার্থক শব্দ?
  1. হস্তী
  2. পাথর
  3. হাতি
  4. ঘোড়া
ব্যাখ্যা

'পাথর' শব্দের সমার্থক শব্দ:
- পাষাণ, প্রস্তর, শিলা, উপল, অশ্ম, কঙ্কর।

অন্যদিকে,
'হাতি'  শব্দের সমার্থক শব্দ:
- গজ, হস্তী, করী, দ্বিপ, বারণ, মাতঙ্গ, কুঞ্জর, দন্তী, দ্বিরদ, পিল।

‘ঘোড়া’ শব্দের সমার্থক শব্দ:
- অশ্ব, ঘোটক, হয়, বাজী, তুরঙ্গ।  

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)। 
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১,৬৫৯.
ফঙ্গি শব্দের অর্থ-
  1. ক) লুঙ্গি
  2. খ) গামছা
  3. গ) ধুতি
  4. ঘ) বৌদ্ধ সন্ন্যাসী
  5. ঙ) হাতের লাঠি
ব্যাখ্যা
ফুঙ্গি শব্দটি বার্মিজ ভাষার। এর অর্থ বৌদ্ধ সন্ন্যাসী বা ভিক্ষু। ফুঙ্গি, লুঙ্গি শব্দগুলো বার্মিজ ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে। (সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ : নবম-দশম শ্রেণী)
১,৬৬০.
'সমুদ্র' এর প্রতিশব্দ নয় কোনটি?
  1. পাথার
  2. রত্নাকর
  3. দরিয়া
  4. শৈল
ব্যাখ্যা

• 'সমুদ্র' এর প্রতিশব্দ নয়- শৈল। 

• 'সমুদ্র' এর কিছু প্রতিশব্দ:
বরুণ, পাথার, রত্নাকর, অর্ণব, দরিয়া, পারাবার, পয়োধি, সিন্ধু, সাগর ইত্যাদি।

------------
• 'পর্বত' শব্দের সমার্থক শব্দ:
মহিধর, পাহাড়, গিরি, অচল, শৈল, ভূধর, অদ্রি, শিখরী, শৃঙ্গী, শৃঙ্গধর, ভূভৃৎ, নগ।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১,৬৬১.
‘ইন্দু’ - এর প্রতিশব্দ কোনটি?
  1. ক) ইলা
  2. খ) ধরা
  3. গ) শশী
  4. ঘ) শূন্য
ব্যাখ্যা
‘ইন্দু’ এর প্রতিশব্দ - শশী।

ইন্দু এর প্রতিশব্দ - চাঁদ, চন্দ্র, সুধাকর, শশধর, শশাঙ্ক, শশী।
ইলা এর প্রতিশব্দ - পৃথিবী, ধরা, ভুমি, অবনী, বসুন্ধরা, বিশ্ব।
আকাশ এর সমার্থক শব্দ - গগন, অম্বর, ব্যোম, আসমান, শূন্য, নভঃ, অভ্র, অন্নত।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি - ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
১,৬৬২.
'বিহঙ্গ' শব্দের অর্থ কী?
  1. আকাশ
  2. গৃহ
  3. পাখি
  4. পর্বত
ব্যাখ্যা
• বিহঙ্গ (বিশেষ্য পদ)।
অর্থ:
- পাখি,
- বিহগ।

• ‘বিহঙ্গ’ শব্দের স্ত্রীবাচক শব্দ - বিহঙ্গী / বিহঙ্গিনি।

‘পাখি’ শব্দের প্রতিশব্দ:
- পক্ষী, বিহগ, বিহঙ্গ, খেচর, বিহঙ্গম, শকুন্ত, অণ্ডজ, পতত্রী৷

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২২-সংস্করণ) এবং বাংলা একাডেমি আধুনিক, বাংলা অভিধান।
১,৬৬৩.
সমার্থক শব্দ নির্ণয় করুন: 'বিদ্যুৎ'
  1. দামিনী
  2. অভ্র
  3. জীমূত
  4. বারিদ
  5. কোনটিই নয়
ব্যাখ্যা

'বিদ্যুৎ' শব্দের সমার্থক শব্দ:
- তড়িৎ, বিজলি, বিজুরি, ক্ষণপ্রভা, সৌদামিনী, দামিনী, চপলা।

অন্যদিকে,
'মেঘ' শব্দের সমার্থক শব্দ:
- জলদ, জলধর, নীরদ, বারিদ, ঘন, জীমূত, অভ্র, অম্বুবাহ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১,৬৬৪.
'প্রবোধন' শব্দের অর্থ কী?
  1. ক) প্রহার করা
  2. খ) জ্ঞানদান
  3. গ) সম্বোধন
  4. ঘ) পীড়ন
ব্যাখ্যা
প্রবোধন (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ। 
- প্রকৃতি প্রত্যয় = প্রবোধ+অন । 
অর্থ: 
- স্বান্তনাদান,
- জাগরিতকরণ, 
- জ্ঞানদান। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১,৬৬৫.
নিম্নের কোন শব্দযুগলদ্বয় সমার্থক?
  1. ক) মৃগ, মৃগেন্দ্র
  2. খ) কুসুম, প্রসূন
  3. গ) শৈবলিনী, নদীকান্ত
  4. ঘ) মেদিনী, মোদিনীধর
ব্যাখ্যা
'কুসুম', 'প্রসূন' = 'ফুল' এর সমার্থক। 

মেদিনী = পৃথীবি 
মোদিনীধর = পর্বত

শৈবলিনী = নদী
নদীকান্ত = সমুদ্র 

মৃগ = হরিণ 
মৃগেন্দ্র = সিংহ

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৬৬৬.
‘পর্বত’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. ভূধর
  2. পৃথ্বীধর
  3. শৈল
  4. অদিতি
ব্যাখ্যা
• ‘পর্বত’ শব্দের সমার্থক শব্দ: গিরি, শৈল, পাহাড়, ভূধর, নগ, অচল, শৃঙ্গধর, অগ, ক্ষিতিধর, পৃথিবীধর, পৃথ্বীধর।

অন্যদিকে,
• পৃথিবী শব্দের সমার্থক শব্দ: বসুন্ধরা, ভূবন, বিশ্ব, সংসার, অদিতি, অবনী, ক্ষিতি, পৃথ্বী, ধরা, ধরণি, ধরিত্রী, বসুমতি, দুনিয়া, মর্ত ধরা, ভূ ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৬৬৭.
'খড়গ' শব্দের অর্থ কী?
  1. কাক
  2. চোখ
  3. ঘর
  4. তলোয়ার
ব্যাখ্যা
• 'খড়গ' শব্দের অর্থ - অসি, তরবারি, তলোয়ার

অন্যদিকে,
'ঘর' শব্দের অর্থ - গৃহ, আলয়, আবাস, নিকেতন।
'চোখ' শব্দের অর্থ - অক্ষি, চক্ষু, নয়ন, নেত্র, লোচন।
'কাক' শব্দের অর্থ - বায়স, পরভৃৎ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৬৬৮.
'কন্যা' শব্দের সমার্থক শব্দ-
  1. ললনা
  2. কান্তা
  3. বনিতা
  4. নন্দিনী
ব্যাখ্যা
'কন্যা' শব্দের সমার্থক শব্দ - নন্দিনী।

• 'কন্যা' শব্দের সমার্থক শব্দ:
- দুহিতা, পুত্রী, আত্মজা, তনয়া, সুতা, নন্দিনী, মেয়ে, দুলালি, পুত্রিকা, ঝিউরি, দুলালি, ঝি ইত্যাদি।

অন্যদিকে,
বনিতা, কান্তা, ললনা- 'নারী' শব্দের সমার্থক শব্দ।

• 'নারী'  শব্দের সমার্থক শব্দ:
-  রমণী, কামিনী, মহিলা, স্ত্রী, অবলা, স্ত্রীলোক, অঙ্গনা, ভামিনী, ললনা, কান্তা, পত্নী, বালা, বামা, বনিতা, মানবী, মানবিকা, সীমন্তনী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,৬৬৯.
'কিরণ' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. বলাহক
  2. বালার্ক
  3. অর্ক
  4. ময়ূখ
ব্যাখ্যা
'কিরণ' শব্দের সমার্থক শব্দ:
- প্রভা, আলো, দীপ্তি, কর, অংশু, রশ্মি, জ্যোতি, আলোক, বিভা, ময়ূখ
 
অন্যদিকে,
'মেঘ' শব্দের সমার্থক শব্দ:
- জলধর, জীমূত, বারিদ, নীরদ, পয়োদ, ঘন, তোয়দ, পয়োধর, বলাহক, তোয়ধর ইত্যাদি।
 
'সূর্য' শব্দের সমার্থক শব্দ:
- অর্ক, তপন, আদিত্য, আফতাব, দিবাকর, ভাস্কর, ভানু, মার্তণ্ড, বালার্ক, রবি, সবিতা ইত্যাদি।
 
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৬৭০.
সমার্থক শব্দ নির্ণয় করুন: 'কুবলয়'
  1. বৃক্ষ
  2. পদ্ম
  3. পানি
  4. বন
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
'পদ্ম' শব্দের সমার্থক শব্দ:
- কমল, উৎপল, পঙ্কজ, কুমুদ, কুবলয়, শতদল, অরবিন্দ, রাজীব, নলিনী, সরোজ।

অন্যদিকে, 
'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ:
- গাছ, পাদপ, দ্রুম, বনানী, তরু, বিটপী, শাখী, পণী, শৃঙ্গী, শিখরী, মহীরুহ ইত্যাদি।

'পানি' শব্দের সমার্থক শব্দ:
- জল, নীর, উদক, সলিল, পানি, অপ, প্রানদ, তোয়, জীবন ইত্যাদি।

'বন' শব্দের সমার্থক শব্দ:
- অরণ্য, জঙ্গল, কানন, বনানী, বনবাদাড়, কুঞ্জ, কান্তার, বিপিন, অটবী।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৬৭১.
'সূর্য' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. শিখা
  2. রশ্মি
  3. সবিতা
  4. দীপ্তি
ব্যাখ্যা

• 'সূর্য' শব্দের সমার্থক শব্দ গুলো:
- রবি,
- তপন,
- ভানু,
- ভাস্কর,
- আদিত্য,
- সবিতা,
- প্রভাকর,
- দিবাকর,
- বিভাবসু,
- মার্তণ্ড ইত্যাদি।

• ‘কিরণ’ এর সমার্থক শব্দ:
- রশ্মি,
- শিখা,
- আলোকচ্ছটা,
- কর,
- প্রভা,
- দীপ্তি,
- জ্যোতি,
- অংশু ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।

১,৬৭২.
‘বীজন’ শব্দের অর্থ কী?
  1. পাখা
  2. জনহীন
  3. বীজবপন
  4. মন্দজন
ব্যাখ্যা
• ‘বীজন
- এটি একটি সংস্কৃত শব্দ।
- এটি বিশেষ্য পদ।
এর অর্থ:
- বাতাস দেওয়া বা পাখা করার কাজ।

অন্যদিকে,
- 'জনহীন' শব্দের অর্থ - নির্জন।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৬৭৩.
'আকাশ' - এর সমার্থক শব্দ নয় -
  1. ক) গগন
  2. খ) অন্তরীক্ষ
  3. গ) অম্বর
  4. ঘ) ভুবন
ব্যাখ্যা
আকাশ এর কিছু সমার্থক শব্দ - অম্বর, ব্যোম, খ, গগণ, অন্তরিক্ষ, শূণ্যলোক, আসমান, দ্যূলোক, অভ্র, নীলিমা, শূণ্য নভঃ, অনন্ত, সুরপথ, অম্বরতল,খলোক, ইত্যাদি।
অন্যদিকে, 
ভুবন = 'পৃথিবী' এর সমার্থক শব্দ
'পৃথিবী' এর অন্যান্য সমার্থক শব্দ- বসুন্ধরা, ক্ষিতি, অখিল, অবনী, ধরা, ধরণী, ভূ, মেদিনী ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৬৭৪.
‘নদীটি উত্তর মুখে প্রবাহিত’ এখানে ‘মুখ’ কোন অর্থ প্রকাশ করে?
  1. প্রত্যঙ্গ
  2. দিক
  3. তিরষ্কার
  4. মর্যাদা
ব্যাখ্যা
- নদীটি উত্তর মুখে প্রবাহিত। 
এখানে “মুখ” মোহনা (নদীর ‍মুখ) বা দিক নির্দেশ করে।

‘মুখ' শব্দযোগে বাগ্‌ধারা হলো:
(ক) এ ছেলে বংশের মুখ রক্ষা করবে (সম্মান বাঁচানো)। 
(খ) শুধু শুধু ছেলেটাকে মুখ করছ কেন? (গালমন্দ করা)। 
(গ) এবার গিন্নির মুখ ছুটেছে। (গালিগালাজের আরম্ভ)। 
(ঘ) টক খেয়ে মুখ ধরে আসছে। (মুখের স্বাদ নষ্ট হওয়া)। 
(ঙ) খোদা মুখ তুলে চাইলে অবশ্যই ব্যবসায়ে লাভ হবে। (অনুগ্রহ লাভ করা)

উৎস: বাংলা একাডেমি অভিধান ও নবম-দশম শ্রেণির বোর্ড বই (২০১৯ সংস্করণ)।
১,৬৭৫.
দামিনী -
  1. বিদ্যুৎ
  2. বাতাস
  3. আকাশ
  4. সাগর
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
'বিদ্যুৎ' শব্দের সমার্থক শব্দ:
- শম্পা, তড়িৎ, চপলা, চঞ্চলা, ক্ষণপ্রভা, সৌদামিনী, দামিনী ইত্যাদি।

অন্যদিকে,
'বাতাস’ শব্দের সমার্থক শব্দ:
- বায়ু, হাওয়া, পবন, সমীর, সমীরণ, অনিল, প্রভঞ্জন।

'আকাশ' শব্দের সমার্থক শব্দ:
- খ, খলোক, ব্যোম, নভঃ, অন্তরীক্ষ, দ্যুলোক, শূণ্য, নভোমণ্ডল ইত্যাদি।

'সাগর' শব্দের সমার্থক শব্দ:
- সমুদ্র, রত্নাকর, জলধি, সিন্ধু, বারিধি, বারীশ, উদধি, অর্ণব, অম্বুধি, তোয়নিধি, বারীশ, পয়োধি, পারাবার, জলনিধি, নীলাম্বু, পাথার, পয়োনিধি, জলধর, অম্বুনিধি, বারীন্দ্র ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১,৬৭৬.
‘সভ্য’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) স্বভাব
  2. খ) সদস্য
  3. গ) স্বত্ব
  4. ঘ) সাধন
ব্যাখ্যা
‘সদস্য’ শব্দের সমার্থক শব্দ - সভ্য
⇒ ‘সদস্য’ শব্দের অন্যান্য সমার্থক শব্দ: পরিষদ, পার্ষদ, সভাসদ, সভাজন, মেম্বার।

এছাড়া,
• ‘স্বত্ব’ শব্দের সমার্থক শব্দ : স্বামিত্ব, মালিকানা, অধিকার, মালিকত্ব, প্রভুত্ব।
• ‘স্বভাব’ শব্দের সমার্থক শব্দ: নিজভাব, আত্মভাব, চরিত্র, আচরণ, স্বপ্রাকৃতি, প্রকৃতি, নিসর্গ, স্বরুপ।
• ‘সাধন’ শব্দের সমার্থক শব্দ: সম্পাদন, উপায়, সাধনা, আরাধনা, সহায়, সাফল্য, সিদ্ধি, নিষ্পাদন, উপাসনা।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ এবং ড. মোহাম্মদ আমীন।
১,৬৭৭.
'যষ্টী' শব্দের অর্থ কী?
  1. লাঠি 
  2. গাছের ডাল 
  3. দণ্ড
  4. উপরের সবকটি 
ব্যাখ্যা

• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'যষ্টি' শব্দের অর্থ - লাঠি; গাছের ডাল; দণ্ড।



উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

১,৬৭৮.
কোন ভাষা থেকে 'আদাব' শব্দটি আগত হয়েছে?
  1. ক) আরবি
  2. খ) ফারসি
  3. গ) হিন্দি
  4. ঘ) ফরাসি
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
আদাব (বিশেষ্য)
- আরবি শব্দ

অর্থ:
- অভিবাদন সূচক উক্তি,
- সালাম,
- অভিবাদন।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৬৭৯.
'ঐকতান' বোঝায়
  1. ক) সমস্বর
  2. খ) ঐক্য
  3. গ) সমবেদনা
  4. ঘ) বংশীধ্বনি
ব্যাখ্যা
ঐকতান - সম্মিলিত সুর; বহু সুন্দরের সমন্বয়ে এক সুর ঝঙ্কার; একাধিক কন্ঠ বা বাদ্য থেকে উত্থিত গীতধ্বনির পরস্পর সংঘাতজনিত সুর তরঙ্গ।

সোর্সঃ বাংলা একাডেমি অভিধান।
১,৬৮০.
'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. অকূল
  2. রত্নাকর
  3. উদক
  4. পয়োধি
ব্যাখ্যা
• 'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ:
জলধি, সাগর, সিন্ধু, সায়র, দরিয়া, অকূল, পাথার, বারিধি, রত্নাকর, নীলাম্বু, পয়োধি।

অন্যদিকে,
• ‘পানি' শব্দের সমার্থক শব্দ:
অম্বু, জল, নীর, সলিল, অপ, উদক, তোয়, জীবন ইত্যাদি।

সুতরাং 'সমুদ্র' শব্দের সমার্থক নয় উদক।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৬৮১.
বদান্যতা
  1. ঔদার্য্য
  2. ব্যথা
  3. বদ মতলব
  4. বাজে কাজ
  5. কোনটি নয়
ব্যাখ্যা
• বদান্যতা (বিশেষ্য পদ),
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- দানশীল,
- দাতা,
- মধুরভাষী,
- প্রিয়ভাষী,
- সুবক্তা।

অন্যদিকে,
• ঔদার্য (বিশেষ্য পদ),
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- উদারতা, 
- মহানুভবতা,
- বিনয়,
- অকৃপণতা।

• ‘ঔদার্য্য’ বানানটি অশুদ্ধ। সুতরাং সঠিক উত্তর হিসেবে অপশন (ঙ) গ্রহণ করা হলো।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৬৮২.
'বিভব' শব্দের সমার্থক শব্দ কী?
  1. দিবা
  2. বিত্ত
  3. কায়
  4. অযামিনী
ব্যাখ্যা
'বিভব' শব্দের সমার্থক শব্দ:
- অর্থ, বিত্ত, সম্পদ, ধন ইত্যাদি।

অন্যদিকে,
'দিবস শব্দের সমার্থক শব্দ:
- দিবা, দিনমান, তমসতাড়িনী, অযামিনী, অহন, দিন, অহ্ন।

'দেহ' শব্দের সমার্থক শব্দ:
- কায়া, তনু, কায়, কলেবর, গা, গাত্র, শরীর, অঙ্গ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণী (২০১৯ ও ২০২২ সংস্করণ) ও ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৬৮৩.
‘উষ্ণীষ’- এর শব্দার্থ নিচের কোনটি?
  1. ক) পাগড়ি
  2. খ) উষ্ণ
  3. গ) উত্তেজক
  4. ঘ) গ্রীষ্মপ্রধান অঞ্চল
ব্যাখ্যা
উষ্ণীষ (বিশেষ্য)
- সংস্কৃত শব্দ
- প্রকৃতি প্রত্যয়- উষ্ণ+√ঈষ্+অ
অর্থ: পাগড়ি, কিরীট।
উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১,৬৮৪.
রাত্রি
  1. যামিনী
  2. নিশান্ত
  3. ঊষা
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
• ‘রাত্রি’ শব্দের প্রতিশব্দ - যামিনী

অন্যদিকে,
• ‘প্রভাত’ শব্দের প্রতিশব্দ - ঊষা, নিশান্ত।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ; বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৬৮৫.
'জলাশয়' শব্দের সমার্থক শব্দ হচ্ছে-
  1. সরোবর
  2. জলধর
  3. অম্বু
  4. সলিল
ব্যাখ্যা

বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,

• জলাশয় শব্দের সমার্থক শব্দ সরোবর।
• জলাশয় শব্দের অর্থ: জলের আধার (পুকুর নদী হ্রদ সমুদ্র প্রভৃতি)।
• সরোবর শব্দের অর্থ: ১) পদ্ম শাপলা প্রভৃতি ফুলে ভরা বড়ো জলাশয়। ২ হ্রদ।

অন্যদিকে,
- অম্বু ও সলিল অর্থ- পানি।
- জলধর অর্থ - মেঘ, সমুদ্র।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান

১,৬৮৬.
'আয়নায় মুখ দেখ না' এখানে 'মুখ' কি অর্থে বাক্যে ব্যবহৃত হয়েছে?
  1. বদন
  2. মর্যাদা
  3. প্রতিবিম্ব
  4. বদন-গহবর
ব্যাখ্যা

⇒ 'আয়নায় মুখ দেখ না' এখানে 'মুখ' শব্দটি প্রতিবিম্ব অর্থে ব্যবহৃত হয়েছে।
আয়নায় যে প্রতিবিম্ব দেখা যায়, তাকেই 'মুখ' বলা হয়েছে। সুতরাং এখানে 'মুখ' শব্দটি প্রতিবিম্ব অর্থে ব্যবহৃত হয়েছে।

• বাংলা ভাষায় কতকগুলো বিশেষ্য, বিশেষণ ও ক্রিয়া-জাতীয় পদ রয়েছে যেগুলো বাক্যে বিশিষ্ট অর্থে ব্যবহৃত হয় এবং একই শব্দ ভিন্ন ভিন্ন বাক্যে ব্যবহৃত হয়ে ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে। এ জাতীয় বাক্যের পরিবেশ ও পরিস্থিতির সঙ্গে সঙ্গতি রেখে এক একটা শব্দের অর্থ নির্ণীত হয়ে থাকে।

==================
অন্যদিকে,
'বদন/ বদন-গহবর' অর্থে 'মুখ' শব্দটি ব্যবহৃত হতে পারে, কিন্তু এই বাক্যে সেটা সঠিক হবে না।
'বদন' অর্থ মুখের বাহ্যিক অংশ। কিন্তু 'আয়নায় মুখ দেখা' বলতে আয়নায় নিজের প্রতিবিম্ব দেখাটাই বোঝায়, মুখের বাহ্যিক অংশ নয়।

তাছাড়া, মর্যাদা - 'মর্যাদা' অর্থ মান-মর্যাদা বা ঐশ্বর্য। এই অর্থে 'মুখ' ব্যবহার করলে বাক্যটির অর্থ হবে না।
=================
বাক্যে অর্থ ভেদে ‘মুখ’ শব্দের কিছু ব্যবহার দেয়া হলো-
• ‘অঙ্গ বিশেষ’ অর্থে: তোমার মুখের গড়নটা সুন্দর।
• ‘প্রবেশ পথ’ অর্থে: গ্রামের মুখেই দোকানটা।
• ‘সম্মান’ অর্থে: ছেলেটা চৌধুরী সাহেবের মুখ রেখেছে।
• ‘কথা’ অর্থে: মুখে মধু অন্তরে বিষ।
• ‘ক্ষমতা’ অর্থে: যত বড় মুখ নয় তত বড় কথা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১,৬৮৭.
'উজ্জ্বল' এর সমার্থক শব্দ নয় কোনটি?
  1. উদ্ভাসিত
  2. শোভমান
  3. ভাস্বর
  4. উচ্ছলতা
ব্যাখ্যা
• 'উজ্জ্বল' এর সমার্থক শব্দ: 
- প্রোজ্জ্বল, উদ্ভাসিত, সমুজ্জ্বল, শোভমান, ঝলমলে, দীপ্ত, ভাস্বর, আলোকিত ইত্যাদি।

অন্যদিকে,
'উচ্ছলতা' - উচ্ছ্বাস এর সমার্থক শব্দ।

উৎস: ভাষা শিক্ষা - ড. হায়াৎ মামুদ।
১,৬৮৮.
‘বিভাবরী’ এর সমার্থক শব্দ নয় কোনটি ?
  1. ক্ষণদা
  2. শর্বরী
  3. নিশা
  4. অচিন
ব্যাখ্যা

- ‘বিভাবরী’ এর সমার্থক শব্দ হলো
- রাত্রি,
- রজনী,
- ক্ষণদা,
- নিশা,
- যামিনী 

অচিন অর্থ হলো অচেনা; অজানা।

[উৎসঃ ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ]

১,৬৮৯.
’পৃথিবী’ শব্দের সমার্থক নয় -
  1. ক) পৃথ্বী
  2. খ) মেদিনী
  3. গ) প্রাণদ
  4. ঘ) ধরিত্রী
ব্যাখ্যা
• পৃথিবী শব্দের সমার্থক শব্দ:
- বসুন্ধরা,
- অদিতি
- অবনী,
- ক্ষিতি,
- পৃথ্বী,
- ধরণি,
- ধরা,
- ভূ
- ভূবন,
- বিশ্ব,
- সংসার,
- ধরিত্রী,
- বসুমতি,
- দুনিয়া,
- মর্ত,
- মেদিনী ইত্যাদি।

• অপরদিকে, প্রাণদ শব্দের অর্থ হল প্রাণদানকারী, জীবনদাতা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
১,৬৯০.
'ললাট' শব্দটির অর্থ কোনটি?
  1. ক) কপাল
  2. খ) কোরক
  3. গ) ইতি
  4. ঘ) দিবস
ব্যাখ্যা
ললাট  (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ। 
- প্রকৃতি প্রত্যয় = √লল্‌+আট
অর্থ: 
- কপাল, ভাল। 
- ভাগ্য, অদৃষ্ট, নিয়তি, দৈব।

অন্যদিকে, 
- কোরক (বিশেষ্য) অর্থ - মুকুল, কলিকা, কুঁড়ি, অফোটা ফুল।
- ইতি (বিশেষ্য) অর্থ - শেষ; খতম; অবসান; রফা। 
- দিবস (বিশেষ্য) অর্থ - দিন, সারাদিন, দিনমান।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১,৬৯১.
'বিনে স্বদেশী ভাষা, মিটে কি আশা'। - এখানে 'বিনে' কী অর্থ প্রকাশ করছে?
  1. ক) সঙ্গে
  2. খ) ব্যতিরেকে
  3. গ) প্রয়োজন
  4. ঘ) আবশ্যিকতা
ব্যাখ্যা

বিনা/বিনে অনুসর্গের প্রয়ােগঃ
- তুমি বিনা (বিনে) আমার কে আছে?
- বিনি সুতায় গাঁথা মালা।
- উদ্যম বিহনে কার পুরে মনােরথ?
বিনা/বিনে ছাড়া/ব্যতিরেকে অর্থে ব্যবহৃত হয়।
(রেফারেন্সঃ ৯ম-১০ম শ্রেণির বাংলা ভাষার ব্যাকরণ)

১,৬৯২.
'গঙ্গা' শব্দের সমার্থক শব্দ কোনটি? 
  1. গোমতি
  2. কৃষ্ণবেণী
  3. কাবেরী
  4. সবগুলো
ব্যাখ্যা
'গোমতি' এর শুদ্ধ বানান 'গোমতী'
'গঙ্গা' শব্দের সমর্থক শব্দ = ভাগীরথী, শিবপত্নী, গোমতী, কৃষ্ণবেণী, পিনাকিনী, কাবেরী। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৬৯৩.
'কুন্তল' শব্দের সমার্থক শব্দ-
  1. শ্রবণ
  2. অলক
  3. জনক
  4. লোচন
ব্যাখ্যা

• 'কুন্তল' শব্দের সমার্থক শব্দগুলো হলো- চুল, অলক, কেশ, চিকুর ইত্যাদি।
• লোচন শব্দের সমার্থক শব্দ চোখ।
• জনক শব্দের সমার্থক শব্দ পিতা।
• শ্রবণ শব্দের সমার্থক শব্দ কান।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

১,৬৯৪.
'বাতাস' শব্দের সমার্থক শব্দ -
  1. দামিনী
  2. ক্ষণপ্রভা
  3. মরুৎ
  4. বিপিন
ব্যাখ্যা
'বাতাস' শব্দের সমার্থক শব্দ:
- বায়ু, হাওয়া, পবন, সমীর, সমীরণ, অনিল, মরুৎ, প্রভঞ্জন।

অন্যদিকে, 
'বন' শব্দের সমার্থক শব্দ:
- অরণ্য, জঙ্গল, কানন, বনানী, বনবাদাড়, কুঞ্জ, কান্তার, বিপিন, অটবী।

'বিদ্যুৎ' শব্দের সমার্থক শব্দ:
- তড়িৎ, বিজলি, বিজুরি, অশনি, ক্ষণপ্রভা, সৌদামিনী, দামিনী, চপলা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
১,৬৯৫.
'ব্রীহি' শব্দের অর্থ-
  1. ক) বৃহৎ
  2. খ) ধান
  3. গ) সুশ্রী
  4. ঘ) হাতির ডাক
ব্যাখ্যা
ব্রীহি - (বিশেষ্য) ধান্য বিশেষ; আউশ ধান।
উৎসঃ বাংলা একাডেমী আধুনিক বাংলা অভিধান
১,৬৯৬.
‘ইন্দু’ শব্দের প্রতিশব্দ কোনটি?
  1. আগুন
  2. কিরণ
  3. চাঁদ
  4. সূর্য
ব্যাখ্যা
• ‘ইন্দু’ শব্দের প্রতিশব্দ - চাঁদ।

• ‘ইন্দু’ শব্দের আরো কিছু প্রতিশব্দ:
- চন্দ্র, শশী, শশধর, শশাঙ্ক, বিধু, সোম, নিশাকর, সুধাংশু, সুধাকর, ইন্দু, সিতাংশু, হিমাংশু,
মৃগাঙ্ক।

অন্যদিকে,
• ‘আগুন’ শব্দের প্রতিশব্দ:
- অগ্নি, অনল, বহ্নি, পাবক, হুতাশন।

• ’কিরণ' শব্দের প্রতিশব্দ:
- রশ্মি, শিখা, আলোকচ্ছটা, কর, প্রভা, দীপ্তি, জ্যোতি, অংশু।

• ‘সূর্য’ শব্দের প্রতিশব্দ:
- রবি, তপন, ভানু, ভাস্কর, আদিত্য, সবিতা, প্রভাকর, দিবাকর, বিভাবসু, দিনমণি, মার্তণ্ড, অংশুমালী, অরুণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
১,৬৯৭.
"দাঁও মারা" দ্বারা কী নির্দেশ করে?
  1. দায়িত্ব নেওয়া 
  2. কর্ণ মর্দন করা
  3. অপরাধ গণনা করা
  4. সুযোগ বুঝে লাভজনক কাজ করা
ব্যাখ্যা

• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- "দাঁও মারা" দ্বারা বোঝায় - সুযোগ বুঝে লাভজনক কাজ করা।




অন্যদিকে, 
- মনে ধরা = পছন্দ হওয়া।
- কান ধরা = কর্ণ মর্দন করা।
- দোষ ধরা = অপরাধ গণনা করা।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

১,৬৯৮.
'আবৃতি' শব্দের অর্থ কী?
  1. অভ্যস্ত
  2. কবিতাপাঠ
  3. আবরণ
  4. প্রত্যাগমন
ব্যাখ্যা
• আবৃতি,  
- বিশেষ্য পদ। 
অর্থ:
- আবরণ;
- আচ্ছাদন।

অন্যদিকে, 
• আবৃত্তি - কবিতাপাঠ; প্রত্যাগমন। 
• আবৃত্ত: আবৃত্তি করা হয়েছে এমন; পুনঃপুন পঠিত; অভ্যস্ত।

উৎস: অভিগম্য অভিধান এবং বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১-সংস্করণ)।
১,৬৯৯.
সাদৃশ্য অর্থে 'উপ' উপসর্গটি ব্যবহার হয়েছে কোন শব্দে?
  1. ক) উপবন
  2. খ) উপকূল
  3. গ) উপগ্রহ
  4. ঘ) উপকণ্ঠ
ব্যাখ্যা

‘উপ’ একটি তৎসম উপসর্গ। এটি বিভিন্ন শব্দের আগে বসে বিভিন্ন অর্থবাধকতা তৈরি করে। যেমন -
সাদৃশ্য অর্থে -- উপদ্বীপ, উপবন।
সামীপ্য অর্থে -- উপকূল, উপকণ্ঠ।
ক্ষুদ্রার্থে -- উপগ্রহ, উপসাগর, উপনেতা।
বিশেষ অর্থে -- উপনয়ন (পৈতা), উপভোগ।

আবার, অব্যয়ীভাব সমাসের ক্ষেত্রে সাদৃশ্য অর্থে ‘উপ’ শব্দটির কয়েকটি ব্যবহার রয়েছে। যেমন -
গ্রহের তুল্য = উপগ্রহ।
শহরের সদৃশ = উপশহর।
বনের সদৃশ = উপবন।

সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ- নবম- দশম শ্রেণির বোর্ড বই।

১,৭০০.
'কলাপী' কোন শব্দের সমার্থক শব্দ?
  1. সাপ
  2. সিংহ
  3. বৃক্ষ
  4. ময়ূর
ব্যাখ্যা

• 'ময়ূর' শব্দের সমার্থক শব্দ:
- কলাপী , কেকী , শিখী , শিখণ্ডী , বর্হী , বর্হিণ।

অন্যদিকে,
'সাপ' শব্দের সমার্থক শব্দ:
- সৰ্প, অহি, ফণী, নাগ, ভুজগ, ভুজঙ্গ, আশীবিষ, উরগ, বিষধর, পন্নগ।

'সিংহ' শব্দের সমার্থক শব্দ:
- কেশরী, পশুরাজ, মৃগেন্দ্র, মৃগরাজ।

 • বৃক্ষ শব্দের সমার্থক শব্দ:
গাছ, পাদপ, দ্রুম, তরু, বিটপী, শাখী, পণী, শৃঙ্গী, শিখরী, মহীরুহ ইত্যাদি।

উৎস:
i) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
ii) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।