বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

সমার্থক শব্দ/প্রতিশব্দ

মোট প্রশ্ন২,৮২৪এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সমার্থক শব্দ/প্রতিশব্দ

PrepBank · পাতা ১৪ / ২৮ · ১,৩০১১,৪০০ / ২,৮২৪

১,৩০১.
‘কোরক’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. ক) কুহক
  2. খ) কলি
  3. গ) কলিকা
  4. ঘ) মুকুল
ব্যাখ্যা

কোরক (বিশেষ্য):
মুকুল; কলিকা; কুঁড়ি; অফোটা ফুল; কলি; কলিকা ইত্যাদি।

অন্যদিকে, কুহক (বিশেষ্য) - মায়া; ভেলকি; ইন্দজাল; ছলনা; প্রতারণা ইত্যাদি।

উৎসঃ বাংলা একাডেমি অভিধান।

১,৩০২.
সঠিক সমার্থক শব্দজোড় কোনটি?
  1. ক) মূঢ়, মূর্ছিত
  2. খ) কিয়ৎ, অবহুল
  3. গ) শুচি, বাহ
  4. ঘ) অলয়, অবয়ব
ব্যাখ্যা
সঠিক সমার্থক শব্দজোড় হচ্ছে :
“অল্প”  এর সমর্থক শব্দ - নগণ্য, কম, সামান্য, কিয়ৎ, একটু, অনধিক, অবহুল

অন্যান্য শব্দের সমার্থক হচ্ছে:
• “আগুন” এর সমর্থক শব্দ :  শিখিন, শুচি, অনল, বহ্নি, সর্বভুক, পাবক, হুতাশন, জ্বলন, শিখাবৎ, বায়ুসখ, হুতভুক, অনিলসখ।
• “অশ্ব” এর সমর্থক শব্দ: বাহ, ঘোড়া, ঘোটক, বাজী, তুরঙ্গম, তুরগ, বাহনশ্রেষ্ঠ, হ্রেষী, বামী
• “অজ্ঞ” এর সমর্থক শব্দ: মূঢ়, মুর্খ, নির্বোধ, অশিক্ষিত, জ্ঞানহীন, বেকুব, নিরক্ষর, অবিদ্বান, অপ্রজ্ঞা।
• ‘‘অচেতন” এর সমর্থক শব্দ: মূর্ছিত, আচ্ছন্ন, অসাড়, চেতনাশূন্য, সংজ্ঞাহীন, হেহুঁশ।
• “অক্ষয়” এর সমর্থক শব্দ: চিরন্তন, অলয়, অনশ্বর, ক্ষয়হীন, অমর, চিরায়ু, স্থায়ী, নাশহীন, অব্যয়।
• “অঙ্গ” এর সমর্থক শব্দ: বপু, দেহ, শরীর, অবয়ব, তনু, গতর, কাঠামো।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৩০৩.
কবুতরের প্রতিশব্দ কোনটি?
  1. মন্দ
  2. ললাট
  3. পারাবত
  4. লহন
ব্যাখ্যা
• 'কবুতর' এর সমার্থক শব্দ: কপোত, পায়রা, পারাবত, নোটন।

অন্যদিকে: 
• ‘ভাগ্য' এর সমার্থক শব্দ: বরাত, ভাল, ললাট, অদৃষ্ট, ভাগ্য, নিয়তি, নসিব।
• 'মন্দ' এর সমার্থক শব্দ: খারাপ, অশুভ, অসৎ, দুষ্ট।

উৎস: 
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি, (২০২১ সংস্করণ)।
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৩০৪.
'অখণ্ড্য' শব্দটি দ্বারা কী বোঝায়?
  1. অবিভাজ্য
  2. অখণ্ডনীয়
  3. যা খণ্ডন করা যায় না
  4. সবগুলোই
ব্যাখ্যা
• বাংলা একাডেমী, আধুনিক বাংলা অভিধান অনুসারে,

- 'অখণ্ড্য'  শব্দের অর্থ - যা খণ্ডন করা যায় না।
- অন্যান্য প্রতিশব্দ: অবিভাজ্য, অখণ্ডনীয়।

অন্যদিকে,
- অখণ্ড শব্দের অর্থ - সমগ্র, যা খণ্ডিত নয়।

উৎস: বাংলা একাডেমী, আধুনিক বাংলা অভিধান।
১,৩০৫.
‘বৈভব’ শব্দের অর্থ কী?
  1. ক) বিত্ত
  2. খ) বিকাল
  3. গ) নিস্তেজ
  4. ঘ) মন্ড
ব্যাখ্যা
বৈভব (বিশেষ্য) ঐশ্বর্য; ধন; সম্পদ (‘দিল্লীশ্বরের সেই অতুল বৈভব, বিপুল প্রতাপ আজ স্তিমিতপ্রায়’)।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান।
১,৩০৬.
'চারু' শব্দটির সমার্থক শব্দ-
  1. তনয়
  2. চিত্র
  3. অভিলাষ
  4. মনোরম
ব্যাখ্যা
• 'চারু' এর সমার্থক শব্দ - মনোরম। 
- 'চারু' শব্দের অর্থ- সুন্দর, মনোরম।

• ‘সুন্দর’ শব্দের সমার্থক শব্দ:
- মনোরম, মনোহর, রম্য, কমনয়ি, ললিত, রমণীয়, অপরূপা, কমনীয়, অনুপম, কান্তিমান ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
১,৩০৭.
'চারু' এর সমার্থক শব্দ কী?
  1. মনোহর
  2. অকল্পনীয়
  3. অভিলাষ
  4. অতুল্য
ব্যাখ্যা
• 'চারু' এর সমার্থক শব্দ - মনোহর।

‘সুন্দর’ শব্দের সমার্থক শব্দ:
- মনোরম, মনোহর, রম্য, কমনয়ি, ললিত, রমণীয়, অপরূপা, কমনীয়, অনুপম, কান্তিমান ইত্যাদি।

অন্যদিকে,
- 'অভিলাষ' শব্দের অর্থ - ইচ্ছা, বাসনা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ), বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১,৩০৮.
'দ্বিপ' অর্থ কি?
  1. আলো
  2. হাতি
  3. জলবেষ্টিত স্থান
  4. বাতি
ব্যাখ্যা
• 'দ্বিপ'
- এটি একটি বিশেষ্য পদ।
- সংস্কৃত শব্দ
শব্দের অর্থ - হাতি

অন্যদিকে,
- 'আলো' শব্দের অর্থ - প্রভা, কিরণ, দীপ্তি, কর, অংশু, রশ্মি, জ্যোতি।
- 'লন্ঠন' শব্দের অর্থ - বাতি।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১,৩০৯.
‘আনন্দ’ এর সমার্থক শব্দ নয়-
  1. শ্রান্তি
  2. হর্ষ
  3. পরিতোষ
  4. প্রমোদ
ব্যাখ্যা
• 'আনন্দ'-এর সমার্থক শব্দ- উচ্ছ্বাস, উল্লাস, স্ফুরণ।  

• 'আনন্দ'-এর সমার্থক শব্দ নয়- 'শ্রান্তি'।
- 'শ্রান্তি' শব্দের অর্থ- বিরাম, পরিশ্রমজনিত অবসাদ, নিবৃত্তি।  

• 'আনন্দ'-এর আরো কিছু সমার্থক শব্দ:  
খুশি, আমোদ, মজা, পুলক, হর্ষ, আহ্লাদ, স্ফূর্তি, সন্তোষ, পরিতোষ, প্রমোদ, উল্লাস, উচ্ছ্বাস। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১,৩১০.
'পয়স্বিনী' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. গঙ্গা
  2. পাখি
  3. গরু
  4. পদ্ম
ব্যাখ্যা
• সঠিক উত্তর - গরু

• ‘পয়স্বিনী’ শব্দের আরো কিছু প্রতিশব্দ:
- ধেনু, গো, গাভি।

অন্যদিকে,
• ‘গঙ্গা’ শব্দের প্রতিশব্দ:
- সুরধুনী, ভাগীরথী, জাহ্নবী, জহ্নুকন্যা।

• ‘পাখি’ শব্দের প্রতিশব্দ:
- পক্ষী, বিহগ, বিহঙ্গ, খগ, খেচর, গরুড়, বিহঙ্গম, শকুন্ত, দ্বিজ, অণ্ডজ, পতত্রী৷

• ‘পদ্ম’ শব্দের প্রতিশব্দ:
- শতদল, উৎপল, নলিনী, অরবিন্দ, সরসিজ, পঙ্কজ, সরোজ, কমল, কুবলয়, তামরস, সরোরুহ, কোকনদ, ইন্দীবর, কুমুদ, পুণ্ডরীক, রাজীব, পুষ্কর।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ), বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,৩১১.
নিম্নের কোন শব্দজোড় সমার্থক নয়?
  1. ক) দেহ = কলেবর
  2. খ) পদ্ম = কুবলয়
  3. গ) বধূ = ভার্যা
  4. ঘ) যুদ্ধ = ক্ষিতিপ
ব্যাখ্যা
ক্ষিতিপ শব্দের অর্থ রাজা। 
⇒ রাজা শব্দের অন্যান্য সমার্থক শব্দ = নৃপেন্দ্র, নৃপতি, নরেশ, ভূপতি, ভূপ, নরপতি, ভূপাল, মহীপাল, দণ্ডধর, রাজ্যপাল, নরপাল, দণ্ডপাল, নরেন্দ্র, প্রজাধিপ,  ক্ষিতিপতি, নৃপ, মহীনাথ, মহীন্দ্র, মহীপ, ক্ষিতীশ, বাদশা, সম্রাট। 

⇒ যুদ্ধ এর সমার্থক শব্দ = সংগ্রাম, সমর, আহব, বিগ্রহ, রণ। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলা একাডেমি অভিধান।
১,৩১২.
’কলম্ব' শব্দের প্রতিশব্দ কি?
  1. তীর
  2. কদম
  3. সমুদ্র
  4. ঢেউ
ব্যাখ্যা

বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,


 অভিগম্য অভিধান অনুসারে,
 

• কলম্ব (বিশেষ্য পদ), 

- এটি একটি সংস্কৃত শব্দ। 
অর্থ:
- বাণ, তীর/তির, শর। 
- কদম্ব/কদম গাছ। 
- শাকের ডাঁটা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং অভিগম্য অভিধান। 

১,৩১৩.
'বরনারী' শব্দের অর্থ কী?
  1. সুন্দরী নারী
  2. বিবাহের পাত্রী
  3. পরোপকারী ব্যক্তি
  4. বিপদজনক ব্যক্তি
ব্যাখ্যা
• বরনারী (স্ত্রীলিঙ্গ)
- তৎসম বা সংস্কৃত শব্দ। 
- প্রকৃতি প্রত্যয়: বর+নারী। 

অর্থ: 
- সুন্দরী নারী।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৩১৪.
‘ঘন’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. নদী
  2. মেঘ
  3. বাতাস
  4. সমুদ্র
ব্যাখ্যা
• 'মেঘ' শব্দের সমার্থক শব্দ:
জলদ, বারিদ, নীরদ, ঘন, অভ্র, পয়োদ, পয়োধর ইত্যাদি।

------------------
অন্যদিকে,
• 'নদী' শব্দের সমার্থক শব্দ:
নদ, নদনদী, তটিনী, প্রবাহিণী, তরঙ্গিনী, শৈবালিনী, স্রোতস্বিনী, স্রোতস্বতী, নির্ঝরণী, গাঙ, সরিৎ, সমুদ্রকান্তা, সমুদ্রদয়িতা, স্রোতবহা, মন্দাকিনী, স্রোতোবহ, কল্লোলিনী।

• সমুদ্র শব্দের সমার্থক শব্দগুলো হলো:
অর্ণব, জলধি, উদধি, পয়োধি, পয়োনিধি, তোয়ধি, পারাবার, সাগর, সিন্ধু, বারিধি, বারীশ, রত্নাকর, সায়র, অকূল, রত্নাকর ইত্যাদি।

• 'বাতাস’ শব্দের কিছু সমার্থক শব্দ:
বায়ু, হাওয়া, পবন, সমীর, সমীরণ, অনিল, প্রভঞ্জন।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৩১৫.
'সোণে ভরিতী করুণা নাবী।
রুপা থুই নাহিক ঠাবী।' এখানে 'নাবী' শব্দের অর্থ-
  1. ক) নৌকা
  2. খ) প্রিয়জন
  3. গ) নাবিক
  4. ঘ) নারী
ব্যাখ্যা
বাংলা একাডেমির অভিধান অনুসারে
• নাবি/নাবী [বাংলা শব্দ]
অর্থ: নৌবহর; যথাসময়ের পরে জাত।

---------------------

- প্রশ্নে প্রদত্ত পংক্তির রচয়িতা হলেন: কম্বলাম্বরপাদ।
- তিনি চর্যাপদের একজন কবি ছিলেন।
- কবি তাঁর ধনসম্পদের কথা বলতে গিয়ে এই লাইনটি রচনা করেন।

সোণে ভরিতী করুণা নাবী।
রুপা থুই নাহিক ঠাবী।
- এটি দ্বারা কবি বুঝিয়েছেন, আমার করুণা নামের নৌকা সোনায় সোনায় ভ'রে গেছে। সেখানে আর রুপো রাখার তিল পরিমাণে জায়গা নেই৷ 
• এখানে 'নাবী' শব্দ দ্বারা নৌকা কে বুঝানো হয়েছে।
এ কথা পড়ার সাথে সাথে মনে পড়ে যায় রবীন্দ্রনাথ ঠাকুরের 'সোনার তরী'র বিখ্যাত সেই পংক্তিগুলো,
যেখানে কবি বলেছেন:

ঠাঁই নাই ঠাঁই নাই ছোট সে তরী,
আমার সোনার ধানে গিয়েছে ভরি।

উৎস: লাল নীল দীপাবলি, হুমায়ুন আজাদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৩১৬.
কোনটি 'চুল' শব্দের সমার্থক নয়?
  1. ক) সবিতা
  2. খ) চিকুর
  3. গ) কুন্তল
  4. ঘ) অলক
ব্যাখ্যা
চুল শব্দের সমার্থক শব্দ - অলক, কুন্তল, কেশ, চিকুর, কবরী ইত্যাদি।
সবিতা শব্দের সমার্থক শব্দ - সূর্য।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
১,৩১৭.
'পুলক' এর সমার্থক শব্দ কোনটি?
  1. কিরণ
  2. আনন্দ
  3. আগুন
  4. ফুল
ব্যাখ্যা
• পুলক (বিশেষ্য পদ),
অর্থ:
- রোমাঞ্চ শিহরন;
- কম্পন;
- আনন্দ;
- হর্ষ।

'আনন্দ' এর সমার্থক শব্দ:
খুশি, আমোদ, মজা, পুলক, হর্ষ, আহ্লাদ, স্ফুর্তি, সন্তোষ, পরিতোষ, প্রমোদ, উল্লাস, উচ্ছ্বাস।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ, মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২-সংস্করণ) এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৩১৮.
'সাগর' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. অর্ণব
  2. উদধি
  3. নৃপতি
  4. বারীন্দ্র
ব্যাখ্যা
⇒ 'সাগর' শব্দের সমার্থক শব্দ: সমুদ্র, রত্নাকর, জলধি, সিন্ধু, বারিধি, বারীশ, উদধি, অর্ণব, অম্বুধি, তোয়নিধি, বারীশ, পয়োধি, পারাবার, জলনিধি, নীলাম্বু, পাথার, পয়োনিধি, জলধর, অম্বুনিধি, বারীন্দ্র ইত্যাদি।

অন্যদিকে, 
⇒ 'ভূপতি' এর সমার্থক শব্দ সমূহ: প্রভু, শাসক, মালিক, পতি, কান্ত, রাজা, নৃপতি, ভূপতি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৩১৯.
কোনটি ভিন্নার্থক শব্দ-
  1. ক) অরি
  2. খ) অহি
  3. গ) বৈরী
  4. ঘ) রিপু
ব্যাখ্যা

অহি এখানে ভিন্নার্থক শব্দ। অহি শব্দের অর্থ সাপ।
- অহি এর সমার্থক শব্দ গুলি হল:সর্প, অহি, ভুজঙ্গ, ফণী, নাগ, ভুজগ, ভুজঙ্গম, আশীবিষ, উরগ, কুণ্ডলী, বিষধর, পন্নগ, দ্বিজিহ্ব, ফণাধর ।
- শত্রু শব্দের সমার্থক শব্দ :অরি, দুশমন, অমিত্র, অবন্ধু, বিরোধী, বৈরী, রিপু, প্রতিপক্ষ, অরাতি।

উৎস : ভাষা শিক্ষা ( হায়াৎ মামুদ)

১,৩২০.
নীচের কোন শব্দদ্বয় একই অর্থ প্রকাশ করে?
  1. ষণ্ড, বৃষ
  2. অভেদ, নির্জন
  3. দম্ভ, বলবান
  4. খগ, চামড়া
ব্যাখ্যা
ষাঁড় শব্দের সমার্থক হচ্ছে - ষণ্ড, বৃষ, বলদ, বৃষভ ইত্যাদি।

- অন্যান্য অপশন গুলো -
 
• একতা শব্দের সমার্থক হচ্ছে - অভেদ, ঐক্য, মিল।
• একান্ত শব্দের সমার্থক হচ্ছে - নির্জন, বিশেষ, নিজস্ব।
• ওজস্বী শব্দের সমার্থক হচ্ছে - বলবান, তেজস্বী, পরাক্রমশালী।
• দম্ভ শব্দের সমার্থক হচ্ছে - দেমাগ, বড়াই, উগ্র।
• আবরণ শব্দের সমার্থক হচ্ছে - চামড়া, খোলক, ছাল।
• খগ শব্দের সমার্থক হচ্ছে - খেচর, পাখি, বিহগ।

উৎস: ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ
১,৩২১.
'শতদল' শব্দের অর্থ:
  1. বিরাট
  2. পদ্ম
  3. নদী
  4. জল
ব্যাখ্যা
• 'শতদল' শব্দের অর্থ - পদ্ম

‘পদ্ম’ শব্দের সমার্থক শব্দ:

- কমল, উৎপল, পঙ্কজ, কুমুদ, কুবলয়, শতদল, অরবিন্দ, রাজীব, নলিনী, সরোজ।

অন্যদিকে,
'নদী' শব্দের সমার্থক শব্দ:
- নদ, নদনদী, তটিনী, প্রবাহিণী, তরঙ্গিনী, শৈবালিনী, স্রোতস্বিনী ইত্যাদি।

‘পানি’ শব্দের আরো কিছু সমার্থক শব্দ:
- জল, সলিল, নীর, পয়ঃ, অপ, উদক, জীবন, অম্বু।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ) ও ভাষা-শিক্ষা, ড.. হায়াৎ মামুদ।
১,৩২২.
‘অলাতচক্র’ শব্দের অর্থ কী?
  1. শত্রুদল
  2. অগ্নিবলয়
  3. মুক্তিবাহিনী
  4. জলন্ত কয়লা
ব্যাখ্যা
• অলাতচক্র (বিশেষ্য পদ),
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- জ্বলন্ত বস্তুকে চক্রাকারে ঘোরালে যে অগ্নিবলয় দেখা যায়।
- বহ্নিবলয়।

অন্যদিকে,
• ‘অলাত’ শব্দের অর্থ: জ্বলন্ত কয়লা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৩২৩.
'সমুদ্র' শব্দের সমার্থক - 
  1. পয়োধি
  2. সবিতা
  3. সৌদামিনী
  4. বিজুরি
ব্যাখ্যা

'সমুদ্র' শব্দের সমার্থক:
- সাগর, সিন্ধু, সায়র, দরিয়া, জলধি, অকূল, পাথার, বারিধি, রত্নাকর, নীলাম্বু, পয়োধি ইত্যাদি।

অন্যদিকে,
'সূর্য' শব্দের সমার্থক শব্দ:
- রবি, তপন, ভানু, ভাস্কর, আদিত্য, সবিতা, প্রভাকর, দিবাকর, বিভাবসু, দিনমণি, মার্তণ্ড, অংশুমালী, অরুণ।

'বিদ্যুৎ' শব্দের সমার্থক শব্দ:
- তড়িৎ, বিজলি, বিজুরি, অশনি, ক্ষণপ্রভা, সৌদামিনী, দামিনী, চপলা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।

১,৩২৪.
'বিদ্যুৎ' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. ক) দামিনী
  2. খ) সৌদামিনী
  3. গ) শম্পা
  4. ঘ) দারিকা
ব্যাখ্যা
'বিদ্যুৎ' শব্দের সমার্থক শব্দ: শম্পা, অশনি, তড়িৎ, চপলা, চঞ্চলা, ক্ষণপ্রভা, অনুপ্রভা, সৌদামিনী, দামিনী, বিজলি, অনুপ্রভা ইত্যাদি।

- অন্যদিকে, 'দারিকা' শব্দের অর্থ কন্যা।

সূত্র: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।  
১,৩২৫.
নিম্নের কোনটি 'কন্যা' শব্দের সমার্থক নয়?
  1. ক) সুতা
  2. খ) আত্মজা
  3. গ) বনিতা
  4. ঘ) দুহিতা
ব্যাখ্যা
⇒ 'কন্যা' শব্দের সমার্থক শব্দ- দুহিতা, আত্মজা, তনয়া, সুতা, নন্দিনী, মেয়ে,দুলালী, আত্মসম্ভবা, পুত্রিকা, ঝিউরি, দুলালি, ঝি ইত্যাদি।

⇒ 'পত্নী' শব্দের সমার্থক শব্দ- স্ত্রী, বউ, সহধর্মিণী, অর্ধাঙ্গিনী, দারা কলত্র, অঙ্গনা, বনিতা, ভার্যা, জায়া, দয়িতা, ধর্মপত্নী ইত্যাদি।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ। 
১,৩২৬.
'অম্বর' এর প্রতিশব্দ কোনটি?
  1. জল
  2. মেঘ
  3. আকাশ
  4. সমুদ্র 
ব্যাখ্যা

• 'অম্বর' এর প্রতিশব্দ- 'আকাশ'। 

--------------
• আকাশ এর কিছু সমার্থক শব্দ: 
অম্বর, ব্যোম, খ, গগণ, অন্তরিক্ষ, শূণ্যলোক, আসমান, দ্যূলোক, অভ্র, নীলিমা, শূণ্য নভঃ, অনন্ত, সুরপথ, অম্বরতল,খলোক, ইত্যাদি।

• ‘জল’ এর সমার্থক শব্দ:
অম্বু, জীবন, নীর, পানি, সলিল, উদক, বারি, অপ, তোয়, অর্ণঃ।

• 'মেঘ' এর  সমার্থক শব্দ: 
- বারিদ, জলধর, অম্বুদ, পয়োধর, নীরদ, জলদ, জীমূত, তোয়দ, পর্জন্য, পয়োদ, বলাহক, তোয়ধর।

উৎস: বাংলা একাডেমি অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১,৩২৭.
'মুখপাত্র' শব্দের অর্থ কী?
  1. ভূমিকা
  2. উপযুক্ত
  3. প্রতিনিধি
  4. আদালতের আদেশ
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'মুখপাত্র' শব্দের অর্থ:
- কারো পক্ষে কথা বলার অধিকারপ্রাপ্ত ব্যক্তি,
- প্রতিনিধি। 

অন্যদিকে,
'মুখপত্র' শব্দের অর্থ - ভূমিকা, 
 'সমন' শব্দের অর্থ- আদালতের আদেশ, 
'যোগ্য' শব্দের অর্থ- উপযুক্ত।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১,৩২৮.
নিচের কোনটি ভিন্ন?
  1. রামা
  2. বামা
  3. স্ত্রীলোক
  4. অম্বা
ব্যাখ্যা
- রামা, বামা, স্ত্রীলোক - সবগুলো শব্দই সুন্দরী রমনী/নারী শব্দের প্রতিশব্দ।
নারী শব্দের আরো কয়েকটি সমার্থক শব্দ:
- স্ত্রীজাতি
- বনিতা
- ভামিনী
- কান্তা
- সীমন্তিনী
- পত্নী
- অঙ্গনা
- ললনা
- মহিলা
- কামিনী
- রমণী

অন্যদিকে,

অম্বা , অম্বালিকা , অম্বিকা (বিশেষ্য):
১. পুরাণোক্ত তিন ভগিনী : কাশীরাজের জ্যেষ্ঠা কন্যার নাম ‘অম্বা’ দ্বিতীয়ার নাম ‘অম্বিকা’, -ইনি ধৃতরাষ্ট্রের জননী; কনিষ্ঠার নাম ‘অম্বালিকা’ –ইনি পাণ্ডুর জননী।
২. মাতা।
৩. হিন্দুদেবী বিশেষ; দুর্গা।

উৎস: বাংলা একাডেমি অভিধান।
১,৩২৯.
ফরমান শব্দের অর্থ-
  1. ক) বাণী
  2. খ) সংবাদ
  3. গ) খবর
  4. ঘ) সবকটিই সঠিক
ব্যাখ্যা
ফরমান- খবর, বাণী, সংবাদ। সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,৩৩০.
কোনটি 'দোকান' এর সমার্থক শব্দ নয়?
  1. আপন
  2. পণ্যশালা
  3. বিপণি
  4. পণ্যগৃহ
ব্যাখ্যা
• 'আপন' - 'দোকান' এর সমার্থক শব্দ নয়।

- বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- আপন(বিশেষ্য) - আত্মীয়, স্বজন।
- আপন(বিশেষণ) - স্বীয়, নিজের, স্বকীয়।

• 'দোকান' এর সমার্থক শব্দ:
- বিপণি, 
- পণ্যগৃহ, 
- পণ্যশালা, 
- আপণ,
- আপণি।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১,৩৩১.
'মেঘ' এর সমার্থক শব্দ কোনটি?
  1. সফেদ
  2. অশ্ব
  3. বারিদ
  4. বারিধি
ব্যাখ্যা
'মেঘ' শব্দের সমার্থক শব্দ: 
- জলধর, জীমূত, বারিদ, নীরদ, পয়োদ, ঘন, তোয়দ, পয়োধর, বলাহক, তোয়ধর ইত্যাদি।

অন্যদিকে, 
• 'সাদা' এর সমার্থক শব্দ - সফেদ।
• 'ঘোড়া' এর সমার্থক শব্দ- অশ্ব।
• 'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ: বারিধি।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
১,৩৩২.
'কাঞ্চন' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. মুক্তা
  2. পাহাড়
  3. স্বর্ণ
  4. পাথর
ব্যাখ্যা
• 'স্বর্ণ’ শব্দের কিছু সমার্থক শব্দ:
- কাঞ্চন, 
- হিরণ,
- হেম,
- সোনা,
- সুবর্ণ,
- কনক,
- হিরণ্য।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ), বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,৩৩৩.
'পাট্টা' শব্দের অর্থ কী?
  1. দলিল
  2. ক্ষমতা
  3. গুল্ম
  4. পাদপ
ব্যাখ্যা
'পাট্টা' শব্দের অর্থ - দলিল, নথি, দস্তাবেজ।

অন্যদিকে,
- 'গাছ; শব্দের অর্থ - উদ্ভিদ, গুল্ম, পাদপ
- 'ক্ষমতা' শব্দের অর্থ - বিভব।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৩৩৪.
'মন্দ্র' শব্দের অর্থ কি?
  1. মেঘের ধ্বনি
  2. সেতারের ঝংকার
  3. ময়ুরের ডাক
  4. গম্ভীর ধ্বনি
ব্যাখ্যা
মন্দ্র (বিশেষ্য):
অর্থঃ গম্ভীর শব্দ/ধ্বনি; বাদ্যযন্ত্র; মৃদঙ্গ (বিপুল গভীর মধুর মন্দ্রে কে বাজাবে সেই বাজনা-রবীন্দ্রনাথ ঠাকুর)।
বিশেষণ হিসাবে 'মন্দ্র' শব্দটির অর্থ - গম্ভীর; গাম্ভীর্যপূর্ণ।

অন্যদিকে,
মেঘের ধ্বনি - জীমূতমন্দ্র
জীমূত : জীমূতনাদ, জীমূতমন্দ্র (বিশেষ্য) মেঘ; গর্জন; মেঘের গুরুগম্ভীর ডাক

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১,৩৩৫.
'পদ্ম' শব্দের সমার্থক শব্দ নয় -
  1. পাদপ
  2. অরবিন্দ
  3. কমল
  4. উৎপল
ব্যাখ্যা
'পদ্ম' শব্দের সমার্থক শব্দ:
- কমল, উৎপল, পঙ্কজ, কুমুদ, কুবলয়, শতদল, অরবিন্দ, রাজীব, নলিনী, সরোজ।

অন্যদিকে,
'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ:
- গাছ, পাদপ, দ্রুম, বনানী, তরু, বিটপী, শাখী ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৩৩৬.
‘শৃঙ্গী’ এর সমার্থক শব্দ কোনটি?
  1. চন্দ্র
  2. বাহু
  3. পর্বত
  4. সূর্য
ব্যাখ্যা
• ‘শৃঙ্গী’ পর্বত শব্দের সমার্থক শব্দ হিসেবে ব্যবহৃত হয়।

• 'পর্বত' শব্দের সমার্থক শব্দগুলো হলো:
মহীধর, পাহাড়, গিরি, অচল, শৈল, ভূধর, অদ্রি, শিখরী, শৃঙ্গী, শৃঙ্গধর, মহীধ্র, ভূভৃৎ, নগ।



অন্যদিকে,
• চন্দ্র এর সমার্থক শব্দগুলো হলো:
চাঁদ, সুধাংশু, সুধাকর, শশাঙ্ক, শশধর, শশী, হিমাংশু, সুধানিধি, মৃগাঙ্ক, নিশাকর, হিমকর ইত্যাদি।

• 'হাত' এর সমার্থক শব্দগুলো হলো: হস্ত, কর, বাহু, ভুজ, পাণি।

• সূর্য শব্দের সমার্থক শব্দগুলো হলো:
আদিত্য, রবি, তপন, সবিতা, প্রভাকর ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৩৩৭.
'নদী'- র সমার্থক শব্দ নয় কোনটি?
  1. স্রোতঃস্বিনী
  2. স্রোতঃস্বতী
  3. শৈবলিনী
  4. সিন্ধু
ব্যাখ্যা
• সিন্ধু'এর সমার্থক শব্দ: সাগর। 

• 'নদী' শব্দের কিছু সমার্থক শব্দ:
- নদ,
- নদনদী,
- গাঙ,
- স্রোতঃস্বিনী,
- তটিনী,
- স্রোতঃস্বতী,
- শৈবলিনী,
- সরিৎ,
- প্রবাহিণী,
- নির্ঝরণী,
- তরঙ্গিণী
- মন্দাকিনী
- কল্লোলিনী ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 
১,৩৩৮.
কোনটি ব্যাতিক্রম নয়?
  1. নেত্র, লোচন
  2. গিরি, ধরা
  3. সুত,রবি
  4. সৈকত, বিভব
ব্যাখ্যা

নেত্র, লোচন হলো নয়ন'র সমার্থক শব্দ৷
গিরি~পাহাড়, পর্বত। ধরা~পৃথিবী, ভূ, মেদিনী।
সুত~ছেলে, পুত্র। রবি~সূর্য, ভাস্কর, দিবাকর।
সৈকত~তট, কূল। বিভব~অর্থ, বিত্ত।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম দশম শ্রেণী

১,৩৩৯.
"পদ্মা তোমার যৌবন চাই / যমুনা তোমার প্রেম; সুরমা তোমার কাজল বুকের / পলিতে গলিত হেম।" - এখানে 'হেম' বলতে কী বোঝায়?
  1. ঝিনুক
  2. বরফ
  3. পাথর
  4. স্বর্ণ
ব্যাখ্যা
• " পদ্মা তোমার যৌবন চাই / যমুনা তোমার প্রেম
সুরমা তোমার কাজল বুকের / পলিতে গলিত হেম।" - এখানে 'হেম' বলতে বোঝায় - স্বর্ণ।



• আরো কিছু শব্দার্থ: 
- ‘ললনা’ শব্দের অর্থ - নারী, কান্তা, পত্নী।
- 'আফতাব' শব্দের অর্থ - সূর্য।
- 'বিবর' শব্দের অর্থ - গহ্বর। 
- চূড়া' শব্দের অর্থ - শীর্ষদেশ, শিখর। 
- পর্ণ শব্দের অর্থ - গাছের পাতা; তাম্বুল; পান; ডানা ইত্যাদি।
- পর্ণমোচী শব্দের অর্থ - পত্রঝরা; পত্রমোচী।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১,৩৪০.
'বারি' শব্দের অর্থ কী?
  1. নদী
  2. জল
  3. নীরদ
  4. ঝড়
ব্যাখ্যা

• 'বারি' শব্দের অর্থ - জল, পানি, বৃষ্টি।

অন্যদিকে,
-'নদী' শব্দের অর্থ - তটিনী, তরঙ্গিণী, গাঙ।
-'মেঘ' শব্দের অর্থ - বারিদ, নীরদ, জীমূত।
- 'ঝড়' শব্দের অর্থ - ঝড়, প্রবল বাত্যা, তুফান।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১,৩৪১.
'পামর' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. ক) নরাধম
  2. খ) পাপী
  3. গ) প্রতাপশালী
  4. ঘ) মূর্খ
ব্যাখ্যা
'পামর' অর্থের সমার্থক শব্দ নরাধম, মূর্খ, পাপী ইত্যাদি।
প্রতাপশালী 'পামর' শব্দের সমার্থক নয়।
১,৩৪২.
'আরক্ত' শব্দের অর্থ কী? 
  1. লাল রং
  2. রক্তবর্ণ
  3. ইষৎ রক্তবর্ণ
  4. গাঢ় লাল
ব্যাখ্যা

• 'আরক্ত' শব্দের অর্থ - ইষৎ রক্তবর্ণ।

আরো কয়েকটি শব্দার্থ:
- 'নিমিত্তে' শব্দের অর্থ - অনুরোধ।
- 'শীকর' শব্দের অর্থ - জলকণা।
- 'চলমান' শব্দের অর্থ - গতিশীল।
- 'কর্বূর' শব্দের অর্থ - রাক্ষস।
- 'উৎকোচ' শব্দের অর্থ - ঘুষ
- 'উৎকুন' শব্দের অর্থ - উকুন

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১,৩৪৩.
কোনটি ‘ঈশ্বর’ এর সমার্থক শব্দ নয়?
  1. ক) বিধাতা
  2. খ) ধাতা
  3. গ) অধিপতি
  4. ঘ) বিধি
ব্যাখ্যা
‘অধিপতি’ শব্দটি  ‘ঈশ্বর’ এর সমার্থক শব্দ নয়।

অধিপতি - ইন্দ্র এর সমার্থক শব্দ।

• ঈশ্বর এর সমার্থক শব্দ - আল্লাহ, খোদা, ইলাহি, ঈশ, স্রষ্টা, অমরেশ, জগন্নাথ, নিরঞ্জন, ব্রহ্ম, বিধি, বিধাতা, ধাতা প্রভৃতি।
• ইন্দ্র এর সমার্থক শব্দ - অধিপতি, সুরপতি, বাসব, দেবপতি, দেবরাজ, আখণ্ডল, সুরেশ।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি - ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
১,৩৪৪.
'কৃপাণ' শব্দের প্রতিশব্দ কোনটি?
  1. সুন্দর
  2. দয়া
  3. তরবারি
  4. কিপটে লােক
  5. কোনটিই নয়
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'কৃপাণ' শব্দের অর্থ — অসি, খড়্‌গ।

আবার, 'অসি' শব্দের অর্থ - তরবারি, তলোয়ার।

সুতরাং, 
'কৃপাণ' শব্দের প্রতিশব্দ - 'তরবারি'।

কৃপাণ শব্দের আরো কিছু সমার্থক শব্দ:
- তলোয়ার, অসি, তরবারি।

সূত্র: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,৩৪৫.
'গড্ডল' শব্দের অর্থ কী?
  1. ক) গরু
  2. খ) কুমির
  3. গ) ভেড়া
  4. ঘ) পিঙ্গল
ব্যাখ্যা
গড্ডল, গড্ডর (বিশেষ্য):
১. ভেড়া
২. গাড়ল
{গাড়ল > (তৎসম বা সংস্কৃত শব্দ) গড্ডল, গড্ডর (র = ল) (অর্বাচীন সংস্কৃত শব্দ)}

গড্ডলিকা প্রবাহ (বিশেষ্য):
১. ভেড়ার পালের মতো একের অন্যকে অনুসরণ;
২. ভালোমন্দ না বুঝে অন্ধের ন্যায় অনুসরণ।

উৎস: বাংলা একাডেমি অভিধান।
১,৩৪৬.
‘পর্বত’ এর সমার্থক শব্দ কোনটি? 
  1. তুরগ
  2. ভুজ
  3. ভূধর
  4. প্রস্তর
ব্যাখ্যা

• 'পর্বত' এর সমার্থক শব্দ — 'ভূধর'।

• 'পর্বত' শব্দের সমার্থক শব্দ: 
- অচল,
- গিরি,
- পাহাড়,
- অদ্রি,
- ভূধর,
- শৈল,
- নগ ইত্যাদি।

অন্যদিকে,
• 'ঘোড়া' এর সমার্থক শব্দ​ - তুরগ।
• 'হাত' এর সমার্থক শব্দ - 'ভুজ'।
• 'পাথর' এর সমার্থক শব্দ - 'প্রস্তর', 'উপল'।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১,৩৪৭.
'অর্ণব' ও ‘হিল্লোল’ শব্দ দুইটির সমার্থক শব্দ কোনটি?
  1. ক) অম্বু ও বরুণ
  2. খ) কল্লোল ও সলিল
  3. গ) সরোবরর ও হিন্দোল
  4. ঘ) পয়োধি ও তরঙ্গ
ব্যাখ্যা

অর্ণব - পয়োধি, বরুণ, পাথার, সমুদ্র, জলধি, দরিয়া, পারাবার, সিন্ধু, সাগর ইত্যাদি।
হিল্লোল - ঊর্মি, বীচি, তরঙ্গ, কল্লোল, ঢেউ, মহোর্মি, মহাতরঙ্গ, জোয়ার।

উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১,৩৪৮.
'চুল' এর সমার্থক শব্দ নয় কোনটি?
  1. অলক
  2. চিকুর
  3. কুন্তল
  4. নেত্র
ব্যাখ্যা
• 'চুল' শব্দের সমার্থক শব্দ নয়: 'অলক'।  

 • 'চুল' এর সমর্থক শব্দ:
- কেশ,
- অলক,
- চিকুর,
- কুন্তল,
- কবরী।

অন্যদিকে,
• 'চোখ' এর সমার্থক শব্দ:
- চক্ষু, নয়ন, আঁখি, অক্ষি, নেত্র, লোচন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
১,৩৪৯.
'অনিল' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. আকাশ 
  2. আগুন 
  3. বাতাস 
  4. সমুদ্র 
ব্যাখ্যা

• 'বাতাস' শব্দের সমার্থক শব্দ:
বায়ু, হাওয়া, পবন, সমীর, সমীরণ, অনিল, মরুত, প্রভঞ্জন।



উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১,৩৫০.
সমার্থক শব্দ নির্ণয় করুন: 'সুন্দর' 
  1. রম্য
  2. সিত 
  3. অরঞ্জিত
  4. শুক্ল 
  5. কোনটিই নয় 
ব্যাখ্যা

• ‘সুন্দর' এর সমার্থক শব্দ-
- রম্য, মনোরম, শোভন, মনোহর, সুদৃশ্য, রমণীয়, চারু, কান্ত, ললিত, শ্রীবৃদ্ধি, সুশ্রী ইত্যাদি। 
-------------------- 
অন্যদিকে,
- 'সাদা' শব্দের সমার্থক শব্দ-
- শুভ্র, শ্বেত, ধবল, সফেদ, সিত, অরঞ্জিত, নির্মল, শুক্ল, শুচি। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা। 

১,৩৫১.
'খবর' এর প্রতিশব্দ কোনটি?
  1. সুবাদ
  2. অন্বেষা
  3. সমাচার
  4. বচন
ব্যাখ্যা
• 'খবর' এর প্রতিশব্দ:
- সংবাদ,
- বার্তা,
- তথ্য,
- সমাচার,
- বিবরণ,
- বৃত্তান্ত,
- খোঁজখবর।

অন্যদিকে,
• 'খ্যাতি' এর প্রতিশব্দ: সুবাদ,
• 'সন্ধান' এর প্রতিশব্দ: অন্বেষা,
• 'বচন' এর প্রতিশব্দ: কথা, উক্তি। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ) ও বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৩৫২.
'কর্বূর' শব্দের অর্থ কী?
  1. দরিদ্র
  2. রাক্ষস
  3. প্রবৃত্তি
  4. পাথর
ব্যাখ্যা
• 'কর্বূর' শব্দের অর্থ - রাক্ষস।
- এটি সংস্কৃত শব্দ থেকে এসেছে এবং বাংলা সাহিত্যে, বিশেষত পৌরাণিক কাহিনী ও গল্পে রাক্ষস বা দানব প্রকৃতির জীবকে বোঝাতে ব্যবহৃত হয়।

অন্যদিকে,
• 'কর্বুর' শব্দের অর্থ - বিচিত্র বর্ণযুক্ত।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১,৩৫৩.
নিচের কোনটি অগ্নি শব্দের সমার্থক শব্দ নয়?
  1. ক) অনল
  2. খ) পাবক
  3. গ) প্রভা
  4. ঘ) সর্বভুক
ব্যাখ্যা
• 'অগ্নি/আগুন' এর সামর্থক শব্দ =  অনল, বহ্নি, হুতাশন, কৃশানু পাবক, দহন, সর্বভুক, , পিঙ্গল, হিমারতি, বায়ুসখা, শুচি ইত্যাদি।

অন্যদিকে, 
'প্রভা' = দীপ্তি শব্দের সমার্থক শব্দ। 
'প্রভা' শব্দের  অন্যান্য সমার্থক শব্দ = আলোক, আভা, জ্যোতি, ময়ূখ, দ্যুতি, কিরণ, বিভা, অংশু ইত্যাদি।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরন ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ।
১,৩৫৪.
'বাতাস' শব্দের সমার্থক শব্দ -
  1. চপলা
  2. বিজুরি
  3. সৌদামিনী
  4. প্রভঞ্জন
ব্যাখ্যা
'বাতাস' শব্দের সমার্থক শব্দ:
- বায়ু, হাওয়া, পবন, সমীর, সমীরণ, অনিল, মরুৎ, প্রভঞ্জন

অন্যদিকে:
'বিদ্যুৎ' শব্দের সমার্থক শব্দ:
- তড়িৎ, বিজলি, বিজুরি, অশনি, ক্ষণপ্রভা, সৌদামিনী, দামিনী, চপলা

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
১,৩৫৫.
পৃথিবী শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. মেদিনী
  2. ব্রহ্মাণ্ড
  3. অদ্রি
  4. উর্বী
ব্যাখ্যা
- অদ্রি - পর্বতের সমার্থক শব্দ।
- এটি পৃথিবী শব্দের সমার্থক শব্দ নয়। 

• পৃথিবী শব্দের সমার্থক শব্দ

- ধরা, ধরণি, ধরিত্রী, বসুন্ধরা, বসুধা, ভূ, ভূমণ্ডল, অবনি, ক্ষিতি, মহী, বসুমতী, মেদিনী, জগৎ, মর্ত্যলোক, ব্রহ্মাণ্ড, বিশ্ব, অখিল, ভুবন, ভূমি, পৃথ্বী, দুনিয়া, ভুবন, ভূলোক, উর্বী। 

সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - সৌমিত্র শেখর।
১,৩৫৬.
'মার্তণ্ড' শব্দটির সমার্থক শব্দ কোনটি?
  1. চন্দ্র
  2. সূর্য
  3. অগ্নি
  4. পাথার
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• 'মার্তণ্ড' শব্দটির সমার্থক শব্দ: সূর্য। 

• 'মার্তণ্ড' শব্দের সমার্থক শব্দগুলো:
- সূর্য, রবি, সবিতা, দিবাকর, দিনমনি, দিবাবসু, অর্ক, ভানু, তপন, আদিত্য, ভাস্কর, মার্তণ্ড, অংশু, প্রভাকর, কিরণমালী, অরুণ, মিহির, মিত্র, দিনপতি, বালকি, অর্ষমা ইত্যাদি।

অন্যদিকে, 
• 'চাঁদ' শব্দের সমার্থক শব্দ:
- চন্দ্র, শশধর, শশাঙ্ক, বিধু, সুধাংশু, হিমাংশু, নিশাকর।

• 'অগ্নি' শব্দের সমার্থক শব্দ:
- হুতাশন, অনল, পাবক, আগুন, দহন, সর্বভুক, শিখা, হুতাশন, বহ্নি, বৈশ্বানর, কৃশানু, বিভাবসু, সর্বশুচি।

'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ:
- সাগর, সিন্ধু, সায়র, দরিয়া, জলধি, অকূল, পাথার, বারিধি, রত্নাকর, নীলাম্বু, পয়োধি, বারীন্দ্র, অর্ণব, পারাবার।

উৎস: 
১) বাংলা ভষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)। 
২) বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩) ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
১,৩৫৭.
'ধাম' শব্দের অর্থ কী?
  1. আজ্ঞা
  2. আলয়
  3. অনল
  4. কড়ি
ব্যাখ্যা
'ধাম' শব্দের অর্থ:
- বাসগৃহ, আলয়, আগার, বাসস্থান।

অন্যদিকে,
• 'আজ্ঞা' শব্দের অর্থ - আদেশ, অনুজ্ঞা, হুকুম, নির্দেশ।
• 'অনল' শব্দের অর্থ - আগুন, শিখা, হুতাশন।
• 'কড়ি' শব্দের অর্থ - কপর্দক, অর্থ, ধন।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৩৫৮.
‘শিলীমুখ’- শব্দটি কোন শব্দের সমার্থক শব্দ?
  1. ক) অক্ষি
  2. খ) মৌমাছি
  3. গ) অবনী
  4. ঘ) অল্প
ব্যাখ্যা
‘শিলীমুখ’- শব্দটি ‘মৌমাছি’ শব্দের সমার্থক শব্দ।

• অলি - মধুকর, মৌমাছি, মধুপ, শিলীমুখ, ভৃঙ্গ, দ্বিরেফ প্রভৃতি।
• অক্ষি - নয়ন, আঁখি, নেত্র, দৃষ্টি, নজর, লোচন, চোখ।
• অল্প - একটু, ঈষৎ, অনধিক, কম, সামান্য, অপ্রচুর, নগণ্য।
• অবনী - ভুবন, পৃথিবী, বসুমতি, বসুন্ধরা, ধরা, ধরিত্রী, বিশ্ব।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি - ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
১,৩৫৯.
'পয়ঃ' শব্দের অর্থ-
  1. পানি
  2. বাতাস
  3. বর্জ্য
  4. কাগজ
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'পয়ঃ' শব্দের অর্থ- পানি।

• ‘পানি’ শব্দের আরো কিছু সমার্থক শব্দ:
- জল, সলিল, নীর, পয়ঃ, অপ, উদক, জীবন, অম্বু।

তবে,
'পয়ঃপ্রণালি' বলতে বোঝায়  - পানি নিষ্কাশনের পথ, নর্দমা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ) ও ভাষা-শিক্ষা, ড.. হায়াৎ মামুদ।
১,৩৬০.
'স্রবণ' শব্দের অর্থ হলো -
  1. ক) অনুধ্যান
  2. খ) ক্ষরণ
  3. গ) ক্ষুরধার
  4. ঘ) অভিনিবেশ
ব্যাখ্যা

স্রব, স্রবণ [স্রোবো, স্রোবোন্‌] (বিশেষ্য)
১ স্রাব।
২ প্রস্রবণ; ফোয়ারা।
ক্ষরণ

{(তৎসম বা সংস্কৃত) √স্রু+অ(অপ্‌), অন(ল্যুট্‌)}


উৎসঃ বাংলা একাডেমী অভিধান।
১,৩৬১.
'আগুন' -এর সমার্থক শব্দ নয় কোনটি?
  1. ক) অনল
  2. খ) সুধাংশু
  3. গ) সর্বশুচি
  4. ঘ) হুতাশন
ব্যাখ্যা
• ‘চাঁদ’ শব্দের সমার্থক শব্দ :
- চন্দ্র,
- শশী,
- শশাঙ্ক,
- সুধাকর,
- ইন্দু,
- সোম,
- শশধর,
- বিধু,
- নিশাকর,
- সুধাংশু,
- সিতাংশু,
- হিমাংশু,
- মৃগাঙ্ক।

• আগুন শব্দের সমার্থক শব্দ:
- অনল,
- পাবক,
- অগ্নি,
- বহ্নি,
- হুতাশন 
- বৈশ্বানর,
- সর্বশুচি
 
উৎস: ভাষা-শিক্ষা (হায়াৎ মামুদ), বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।
১,৩৬২.
'উমেদারি' শব্দের অর্থ -
  1. ক) ভূসম্পত্তি
  2. খ) চাকরি
  3. গ) মোসাহেবি
  4. ঘ) পেশাবৃত্তি
ব্যাখ্যা
উমেদারি (বিশেষ্য)
ইহা ফারসি ভাষা থেকে আগত শব্দ। 
অর্থ: চাকরির আশায় অন্যের মন রক্ষা করে ঘোরাঘুরি, মোসাহেবি। 
 
উৎসঃ আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১,৩৬৩.
'পল্বল' শব্দের অর্থ কী?
  1. পদ্মপাতা
  2. কুসুম
  3. ডোবা
  4. পেলব
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,

• 'পল্বল' শব্দের অর্থ - বিল, ডোবা প্রভৃতি ছোটো জলাশয়।

কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ:
- সালতি - ছোট ডিঙ্গি নৌকা। 
- প্রদোষ - সন্ধ্যা। 
- কূপমণ্ডূক - কুনোব্যাঙ।
- আহব - যুদ্ধ। 
- সওগাত - উপহার। 
- হোমাগ্নি - আগুন।
- বামেতর - ডান। 
- সায়র - দিঘি। 
- পার্বণ -উৎসব। 
- লেফাফা - মোড়ক। 
- আদিখ্যেতা - ন্যাকামি। 
- চয়ন - সম্ভার। 
- অর্ঘ - মূল্য কিন্তু অর্ঘ্য- পূজার উপকরণ । 
- সোপান - সিঁড়ি।  

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 
১,৩৬৪.
সমার্থক শব্দ নির্ণয় করুন: 'পদ্ম'
  1. কানন
  2. নলিনী
  3. পাদপ
  4. বিপিন
  5. কোনোটিই নয় 
ব্যাখ্যা

'পদ্ম' শব্দের সমার্থক শব্দ:
কমল, উৎপল, পঙ্কজ, কুমুদ, কুবলয়, শতদল, অরবিন্দ, রাজীব, নলিনী, সরোজ।

 অন্যদিকে, 
--------------------------
'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ:
গাছ, পাদপ, দ্রুম, বনানী, তরু, বিটপী, শাখী, পণী, শৃঙ্গী, শিখরী, মহীরুহ ইত্যাদি।

'বন' শব্দের সমার্থক শব্দ:
অরণ্য, জঙ্গল, কানন, বনানী, বনবাদাড়, কুঞ্জ, কান্তার, বিপিন, অটবী।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১,৩৬৫.
‘পয়ঃ’ শব্দটি কিসের সমার্থক?
  1. ক) পানি
  2. খ) পাথর
  3. গ) পাখি
  4. ঘ) পৃথিবী
ব্যাখ্যা

পানি শব্দের সমার্থক শব্দগুলি হচ্ছে - জল, সলিল, নীর, পয়ঃ, বারি, অপ, উদক, জীবন, অম্বু।

উৎস: বাংলা ভাষার ব্যকরণ (নবম-দশম শ্রেণি)।

১,৩৬৬.
‘অম্বু’ শব্দের সমার্থক শব্দ-
  1. পানি
  2. বাতাস
  3. সমুদ্র
  4. আকাশ
ব্যাখ্যা
• ‘পানি' শব্দের সমার্থক শব্দ:
অম্বু, জল, নীর, সলিল, প্রাণদ, উদক, তোয়, জীবন ইত্যাদি।

অন্যদিকে,
• 'আকাশ' শব্দের সমার্থক শব্দ:
গগন, অন্তরিক্ষ, অম্বর, ব্যোম, আসমান, দ্যুলোক, শূন্য, নভঃ, নীলিমা, অনন্ত, সুরপথ, অম্বরতল, খগোল, নক্ষত্রলোক, নভোলোক, নভস্থল ইত্যাদি।

• 'বাতাস' শব্দের সমার্থক শব্দ:
বায়ু, হাওয়া, পবন, সমীর, সমীরণ, অনিল, মরুৎ, প্রভঞ্জন।

• 'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ:
জলধি, সাগর, সিন্ধু, সায়র, দরিয়া, অকূল, পাথার, বারিধি, রত্নাকর, নীলাম্বু, পয়োধি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৩৬৭.
’বিদ্যুৎ’এর সমার্থক শব্দ নয় কোনটি?
  1. ক্ষণপ্রভা
  2. তড়িৎ
  3. বিজুরি
  4. সমীর
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
’বিদ্যুৎ’এর সমার্থক শব্দ নয় = সমীর।

• বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- ’বাতাস’ এর সমার্থক শব্দ ’সমীর’। 


• সমীর অর্থ:
- বায়ু, বাতাস, পবন।
-------------------------------------------
অন্যদিকে,
• ’বিদ্যুৎ’ এর সমার্থক শব্দ :
- ’বিদ্যুৎ;
- ক্ষণপ্রভা;
- তড়িৎ;
- বিজলি;
- বিজুরি;

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান ।
১,৩৬৮.
'হাতি' এর সমার্থক শব্দ কোনটি?
  1. সারঙ্গ
  2. মৃগরাজ
  3. তুরঙ্গম
  4. দন্তাবল
ব্যাখ্যা
• 'হাতি' এর সমার্থক শব্দ:
গজ, দ্বিপ, দ্বিরদ, ঐরাবত হস্তী, করী, দন্তী, দন্তাবল, নগজ ইত্যাদি।

অন্যান্য শব্দগুলোর প্রতিশব্দ বা সমর্থক শব্দ হলো:
• 'হরিণ' এর সমার্থক শব্দ: মৃগ, কুরঙ্গ, সুনয়ন, সারঙ্গ
• 'সিংহ' এর সমার্থক শব্দ: পশুরাজ, কেশরী, মৃগেন্দ্র, পারীন্দ্র, মৃগরাজ
• 'অশ্ব' এর সমর্থক শব্দ: বাহ, ঘোড়া, ঘোটক, তুরঙ্গম, তুরগ, হেষী, বামী।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
১,৩৬৯.
কোনটি 'সমর' শব্দের সমার্থক শব্দ?
  1. সংঘাত
  2. মহিষী
  3. নিশা
  4. সম্রাট
ব্যাখ্যা
• 'সমর' শব্দের সমার্থক শব্দ - সংঘাত

'যুদ্ধ' শব্দের সমার্থক শব্দ:

- লড়াই, সংঘর্ষ, সংগ্রাম, সমর, যুদ্ধবিগ্রহ, রণ, সংঘাত।

অন্যদিকে:
'রাজা' শব্দের সমার্থক শব্দ:
- নৃপতি, নৃপ, সম্রাট, বাদশাহ্, নৃপেন্দ্র, নরপতি, ভূপতি, ভূপাল।

'রানি' শব্দের সমার্থক শব্দ:
- মহিষী, সম্রাজ্ঞী, বেগম, রাজ্ঞী, রাজপত্নী।

'রাত' শব্দের সমার্থক শব্দ:
- রাত্রি, রজনী, নিশি, নিশা, নিশীথ, নিশীথিনী, যামিনী, শর্বরী, বিভাবরী।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৮ ও ২০২১ সংস্করণ)।
১,৩৭০.
‘নদী’ এর সমার্থক শব্দ নয় কোনটি?
  1. প্রবাহিনী
  2. তটিনী
  3. জলধি
  4. স্রোতস্বিনী
ব্যাখ্যা
• ‘নদী’ এর সমার্থক শব্দ নয়- জলধি।

• সমুদ্র
শব্দের সমার্থক শব্দ গুলো হলো:
অর্ণব, জলধি, উদধি, পয়োধি, পয়োনিধি, তোয়ধি, পারাবার, সাগর, সিন্ধু, বারিধি, বারীশ, রত্নাকর।

• নদী এর সমার্থক শব্দ সমূহ: প্রবাহিনী, তটিনী, স্রোতস্বিনী। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১,৩৭১.
নিচের কোন শব্দটি ‘বৃক্ষ’ শব্দের সমার্থক নয়?
  1. ক) পাদপ
  2. খ) শৃঙ্গী
  3. গ) দ্রুম
  4. ঘ) বিটপী
ব্যাখ্যা

বৃক্ষ = বিটপী, তরু, পাদপ, দ্রুম, মহীরুহ।
বিপিন= অরণ্য, বন।
শৃঙ্গী = শৃঙ্গযুক্ত, শিং আছে যার (পর্বত, শিং মাছ)।
উৎসঃ বাংলা একাডেমী- আধুনিক বাংলা অভিধান।
মূল প্রশ্নের অপশনে বিপিন এবং শৃংগী দুটোই ছিল এবং এরা বৃক্ষের সমার্থক নয়।

১,৩৭২.
‘সূর্য’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. অকূল
  2. বিভাবসু
  3. অচল
  4. অভ্র
ব্যাখ্যা
'সূর্য' শব্দের সমার্থক শব্দ:
- রবি, তপন, ভানু, ভাস্কর, আদিত্য, সবিতা, প্রভাকর, দিবাকর, বিভাবসু, দিনমণি, মার্তণ্ড, অংশুমালী, অরুণ।

অন্যদিকে:
- ‘অচল’ শব্দের সমার্থক শব্দ - পর্বত।
- ‘অকূল’ শব্দের সমার্থক শব্দ - সমুদ্র।
- ‘অভ্র’ শব্দের সমার্থক শব্দ - মেঘ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
১,৩৭৩.
‘দ্বেষ’ শব্দের অর্থ কী?
  1. ক) জায়গা
  2. খ) দ্বীপ
  3. গ) আলো
  4. ঘ) হিংসা
ব্যাখ্যা
দ্বেষ (বিশেষ্য) ঈর্ষা; হিংসা; পরশ্রীকাতরতা।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান।
১,৩৭৪.
’আকাশ’ শব্দের প্রতিশব্দ কোনটি?
  1. মর্ত্য
  2. মরুত
  3. অন্তরিক্ষ
  4. ক্ষিতি
ব্যাখ্যা
• ’আকাশ’ শব্দের প্রতিশব্দ = অন্তরিক্ষ।

অন্যদিকে,
• ’পৃথিবী’ শব্দের প্রতিশব্দ = মর্ত্য, ক্ষিতি।
• ’বাতাস’ শব্দের প্রতিশব্দ = মরুত।

উল্লেখ্য,
’আকাশ’ শব্দের প্রতিশব্দসমূহ = গগন, আসমান, অম্বর, ব্যোম, নভ, অন্তরিক্ষ ,দ্যুলোক, নীলিমা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৩৭৫.
'ভিষক' শব্দের সঠিক অর্থ কোনটি?
  1. ক) দরবেশ
  2. খ) চিকিৎসক
  3. গ) ওঝা
  4. ঘ) কবিরাজ
ব্যাখ্যা
ভিষক (বিশেষ্য)
অর্থ: চিকিৎসক; বৈদ্য।

উৎস: বাংলা একাডেমি অভিধান।
১,৩৭৬.
‘সম্বোধন' শব্দের অর্থ-
  1. ক) আহ্বান
  2. খ) নাম
  3. গ) পরিচয়
  4. ঘ) অভিবাদন
ব্যাখ্যা
সম্বোধন (বিশেষণ) 
- সংস্কৃত শব্দ। 
- সঠিক প্রকৃতি প্রত্যয় = সম্‌+√বোধি+অন
অর্থ:
 -  আহ্বান।
 -  সম্ভাষণ।
 -  ডাক।
 - বাক্যে যে পদের সাহায্যে কোনো ব্যক্তিকে আহ্বান করা হয়। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১,৩৭৭.
সমার্থক শব্দ নির্ণয় করুন: 'সূর্য'
  1. মার্তণ্ড
  2. সুধাংশু
  3. সিতাংশু
  4. হিমাংশু
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা

'সূর্য' শব্দের সমার্থক শব্দ:
- রবি, তপন, ভানু, ভাস্কর, আদিত্য, সবিতা, প্রভাকর, দিবাকর, বিভাবসু, দিনমণি, মার্তণ্ড, অংশুমালী, অরুণ।

অন্যদিকে,
'চাঁদ' শব্দের সমার্থক শব্দ:
- চন্দ্র, শশী, শশধর, শশাঙ্ক, বিধু, সোম, নিশাকর, সুধাংশু, সুধাকর, ইন্দু, সিতাংশু, হিমাংশু, মৃগাঙ্ক।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১,৩৭৮.
'বসন' শব্দের সমার্থক শব্দ কী?
  1. মোহিত
  2. বশ
  3. বস্ত্র
  4. বাসস্থান
ব্যাখ্যা
'বস্ত্র' শব্দের সমার্থক শব্দ:
- বসন, বাস, পরিধেয়, কাপড়, পরিচ্ছদ, পোশাক, আচ্ছাদন।

অন্যদিকে,
'বশ' শব্দের সমার্থক শব্দ:
- অধীন, আয়ত্ত, আজ্ঞাধীন, অধীনতা, ইচ্ছানুবর্তিতা, মোহিত, মোহাবিষ্ট।

'বাস্তু' শব্দের সমার্থক শব্দ:
- বাসস্থান, বাসগৃহ, বাসা, বাসভূমি, ভিটা, আবাস।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৩৭৯.
দম্ভোলি শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) বজ্র
  2. খ) বিদ্যুৎ
  3. গ) আগুন
  4. ঘ) তলোয়ার
ব্যাখ্যা
দম্ভোলি অর্থ বজ্র, বাজ, অশনি, কুলিশ ইত্যাদি। অন্যদিকে বিদ্যুৎ তড়িৎ বা বিজলী। আগুন অর্থ অগ্নি। তলোয়ার অর্থ মসী। (সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা : ড. সৌমিত্র শেখর)
১,৩৮০.
"দারক" শব্দের অর্থ কী?
  1. পিতা
  2. পুত্র
  3. কুঞ্জর
  4. শম
ব্যাখ্যা
• 'পুত্র' শব্দের অর্থ:
- তনয়, সুত, আত্মজ, দারক

অন্যদিকে,
- 'পিতা' শব্দের অর্থ: -জনক, জন্মদাতা, বাবা, আব্বা, বাপ, পিতৃ।
- 'শম' শব্দের অর্থ - শান্তি।
- কুঞ্জর' শব্দের অর্থ - হাতি, করী।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান ও ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৩৮১.
ময়ূখ : কিরণ :: চিকুর: ?
  1. ক) কলেবর
  2. খ) তমিস্র
  3. গ) ওদন
  4. ঘ) অলক
ব্যাখ্যা
'কিরণ' শব্দের সমার্থক শব্দ হলো 'ময়ূখ'
অন্যান্য সমার্থক শব্দ - প্রভা, দীপ্তি, জ্যোতি, আলো, বিভা ইত্যাদি।

'চিকুর' শব্দের সমার্থক শব্দ হলো 'অলক'
'কেশ' শব্দের সমার্থক - চুল, কুন্তল, অলক, চিকুর, কেশপাশ, কেশদাম, কবরী।

ওদন = অন্ন
তমিস্র = অন্ধকার
কলেবর = দেহ

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,৩৮২.
'প্রদোষে প্রাকৃতজন' শওকত আলী রচিত একটি উপন্যাস৷ 'প্রদোষ' শব্দের অর্থ কী?
  1. ক) সকাল
  2. খ) দুপুর
  3. গ) সন্ধ্যা
  4. ঘ) রাত
ব্যাখ্যা
প্রদোষ (বিশেষ্য)
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = প্র + √দুষ্‌ + অ 
অর্থ: সন্ধ্যা, সায়ংকাল; রাত্রির প্রথম ভাগ। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১,৩৮৩.
'এ খারাপ কাজটি তুমিই করেছ বলে রব উঠেছে।' বাক্যে 'উঠা' শব্দটি কী অর্থ প্রকাশ করেছে?
  1. গুজব উঠা
  2. শুনতে পাওয়া
  3. অভিযোগ
  4. সমাজে স্থান পাওয়া
ব্যাখ্যা
'উঠা' শব্দের বিশিষ্ট প্রয়োগ:
১. রব উঠা (গুজব উঠা)- এ খারাপ কাজটি তুমিই করেছ বলে রব উঠেছে।
২. জাতে উঠা (সমাজে স্থান পাওয়া)- চাকুরি হওয়ায় মজিদ এখন জাতে উঠেছে।
৩. কানে উঠা (শুনতে পাওয়া)- কথাটা মায়ের কান পর্যন্ত উঠেছে।
৪. মন উঠা (সন্তুষ্ট হওয়া)- এত অল্প টাকায় তার মন উঠবে না।

উৎস: মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৩৮৪.
৭-১৭ শব্দের অর্থ নির্ণয় করুন: কদাকার
  1. কাঁদা যুক্ত
  2. বিশ্রী
  3. অপলাপ
  4. কম দরকারী
  5. কোনটি নয়
ব্যাখ্যা
• কদাকার (বিশেষণ পদ)
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- কুৎসিত আকৃতিবিশিষ্ট,
- বেঢপ।

অন্যদিকে,
• বিশ্রী (বিশেষণ পদ),
অর্থ: কদাকার, কুৎসিত, শ্রীহীন ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৩৮৫.
'সাপ' শব্দের সমার্থক শব্দ -
  1. কলাপী
  2. কেশরী
  3. মৃগরাজ
  4. পন্নগ
ব্যাখ্যা
'সাপ' শব্দের সমার্থক শব্দ:
- সৰ্প, অহি, ফণী, নাগ, ভুজগ, ভুজঙ্গ, আশীবিষ, উরগ, বিষধর, পন্নগ

অন্যদিকে,
'সিংহ' শব্দের সমার্থক শব্দ:
- কেশরী, পশুরাজ, মৃগেন্দ্র, মৃগরাজ

'ময়ূর' শব্দের সমার্থক শব্দ:
- কলাপী , কেকী , শিখী , শিখণ্ডী , বর্হী , বর্হিণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৩৮৬.
'পাদপ' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. বন
  2. পাথর
  3. বৃক্ষ
  4. পর্বত
ব্যাখ্যা
• 'পাদপ' বিশেষ্য পদ। 
অর্থ:
- উদ্ভিদ। 

• 'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ:

গাছ, তরু, দ্রুম, শাখী, পাদপ, মহীরুহ, উদ্ভিদ, অটবি, বিটপী, পর্ণী, গাছপালা, পল্লবী।

অন্যদিকে, 
--------------
• 'বন' শব্দের সমার্থক শব্দ:
অরণ্য, কান্তার, বিপিন, অটবি, জঙ্গল, বনজঙ্গল, দাব, বনানী, বনী, কানন, অরণ্যানী।

• 'পাথর' শব্দের সমার্থক শব্দ:
পাষাণ, প্রস্তর, শিলা, শিল, উপল, অশ্ব, দূষৎ, কাঁকর, কঙ্কর।

• 'পর্বত' শব্দের সমার্থক শব্দ:
গিরি, শৈল, পাহাড়, অদ্রি, ভূধর, মহীধর, নগ, অচল, শৃঙ্গধর, অগ, ক্ষিতিধর, মেদিনীধর, পৃথিবীধর, পৃথ্বীধর, অবনীধর, ধরণিধর, ধরাধর, বসুধাধর। 

উৎস: ভাষা-শিক্ষা, ড হায়াৎ মামুদ।
১,৩৮৭.
‘অমোঘ’ শব্দের অর্থ কী?
  1. ক) সার্থক
  2. খ) বাসনা
  3. গ) নশ্বর
  4. ঘ) ইচ্ছা
ব্যাখ্যা
অমোঘ (বিশেষণ)
- সংস্কৃত শব্দ।
অর্থ:
- অব্যর্থ,
- অপরিবর্তনীয়,
- অটল,
- সফল,
- সার্থক।

অমোঘ (বিশেষ্য)
- অমোঘতা।
১,৩৮৮.
‘ঘরের অভাব’ – এর অর্থ-
  1. ক) ছাউনি
  2. খ) হাঘর
  3. গ) শ্রীঘর
  4. ঘ) দারিদ্র্য
ব্যাখ্যা
• 'ঘরের অভাব' এর এক কথায় প্রকাশ হবে- 'হাঘর'। 

• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- 'হাঘর' শব্দের অর্থ- আশ্রয়হীন ব্যক্তি; নি:স।  
- 'শ্রীঘর' শব্দের অর্থ- জেলখানা বা কারাগার।

• ‘ঘরের অভাব’ এর ক্ষেত্রে- 'হাঘর' শব্দটি ব্যবহার করা যায়।  

তবে, 
হাঘরে শব্দের অর্থ- গৃহহীন, আশ্রয়হীন। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১,৩৮৯.
অন্যের লেখা থেকে চুরি করাকে বলা হয়-
  1. জলৌকাবৃত্তি
  2. চন্ডালকবৃত্তি
  3. কুম্ভিলকবৃত্তি
  4. বেতসবৃত্তি
ব্যাখ্যা

• কুম্ভিলক (বিশেষ্য পদ):
- এটি প্রাকৃত শব্দ।
অর্থ: যে ব্যক্তি অন্যের রচনার ভাব বা ভাষা নিজের নামে চালায়।

• অন্যের রচনা থেকে চুরি করা বা অন্যের ভাব, শব্দ ইত্যাদি গ্রহণ করে নিজের বলে ব্যবহার করাকে বলা হয় - কুম্ভিলকবৃত্তি (plagiarism)।

• প্লেজিয়ারিজম:
ইন্টারনেট হতে প্রাপ্ত কোন আর্টিকেল বা গবেষণা সম্পূর্ণ অনুলিপি করা কিংবা ওয়েব হতে প্রাপ্ত কোন ধারণা প্রকৃত সূত্র উল্লেখ না করে ব্যবহার করাকে বলা হয় প্লেজিয়ারিজম (Plagiarism).
অর্থাৎ অন্যের লেখা চুরি করে নিজের নামে চালিয়ে দেওয়া বা প্রকাশ করাকে প্লেজিয়ারিজম বলে।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, বোর্ড বই।

১,৩৯০.
অন্ধকার - এর সমার্থক শব্দ কোনটি?
  1. ক) অংশু
  2. খ) আলো
  3. গ) অন্ধকার
  4. ঘ) শর্বর
ব্যাখ্যা
 অন্ধকার এর প্রতিশব্দ-‘শর্বর’।

• অন্ধকার এর প্রতিশব্দ: আঁধার, আঁধারি, তিমির, তম, শর্বর, নভাক প্রভৃতি।
• অংশু - প্রভা, জ্যোতি, আভা, ভাতি, আলো প্রভৃতি।
• অগ্নি - অনল, পাবক, আগুন, বিশ্বপা, সর্বভুক, পাবক, কৃশানু, জগন্নু প্রভৃতি।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি - ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
১,৩৯১.
'চাঁদ' এর সমার্থক শব্দ নয় কোনটি?
  1. মৃগাঙ্ক
  2. শশধর
  3. সুধাকর
  4. বিভব
ব্যাখ্যা

• 'চাঁদ' এর সমার্থক শব্দ নয়- বিভব। 

• 'চাঁদ' এর সমার্থক শব্দ:

চন্দ্র, শশী, শশাঙ্ক, সুধাকর, ইন্দু, সোম, শশধর, বিধু, নিশাকর, সুধাংশু, সিতাংশু, হিমাংশু, মৃগাঙ্ক

অন্যদিকে,
• 'ধন' এর সমার্থক শব্দ: 
বিত্ত, অর্থ, সম্পদ, বিভব, বৈভব, বিভূতি, নিধি, ঐশ্বর্য, বিত্ত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১,৩৯২.
'আভরণ' শব্দের অর্থ -
  1. আচ্ছাদন
  2. গহনা
  3. সুন্দর
  4. আংটা
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,

'আভরণ' শব্দের অর্থ: 
- ভূষণ, অলংকার, গহনা।  

অন্যদিকে,
• 'আবরণ' শব্দের অর্থ- 'আচ্ছাদন'।
• 'অভিরাম' শব্দের অর্থ- সুন্দর।
• 'কড়া' শব্দের অর্থ - আংটা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৩৯৩.
'মকর' শব্দের অর্থ কী?
  1. সিংহ
  2. হাতি
  3. চিংড়ি
  4. কুমির
ব্যাখ্যা
'মকর' শব্দের অর্থ 'কুমির'।
'কুমির' শব্দের সমার্থক শব্দ = কুম্ভীর, পিঙ্গচক্ষু, শঙ্খমুখ, নক্র, মকর, ঘড়িয়াল। 

মকর (বিশেষ্য):
অর্থ:
১. কুমিরের মতো জলজন্তু; হিন্দু বিশ্বাসে গঙ্গা দেবীর বাহন; ঘড়িয়াল।
২. রাশিচক্রের দশম রাশির নাম।
৩. কন্দর্পের পতাকা চিহ্ন।
৪. হিন্দুদের মধ্যে সখীর পাতানো নাম (মকর, গঙ্গাজল)।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ ও বাংলা একাডেমি অভিধান।
১,৩৯৪.
'পর্বত' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. মহিধ্র
  2. ক্ষিতি
  3. অচল
  4. ভূধর
  5. অদ্রি
ব্যাখ্যা
• ‘পৃথিবী’ শব্দের সমার্থক শব্দ: 
ধরা, ধরণি, ধরিত্রী, বসুন্ধরা, বসুধা, ভূ, ভূমণ্ডল, অবনি, ক্ষিতি, মহি, বসুমতী, মেদিনী, জগৎ, মর্ত্যলোক, ব্রহ্মাণ্ড, বিশ্ব, অখিল, ভুবন, ভূমি, পৃথ্বী, দুনিয়া, ভুবন, ভূলোক, উর্বী। 

অন্যদিকে,
• 'পর্বত' শব্দের সমার্থক শব্দ:

মহীধর, পাহাড়, গিরি, অচল, শৈল, ভূধর, অদ্রি, শিখরী, শৃঙ্গী, শৃঙ্গধর, মহিধ্র, ভূভৃৎ, নগ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৩৯৫.
'বারি'র প্রতিশব্দ কোনটি?
  1. ক) মেঘ
  2. খ) পয়ঃ
  3. গ) কল্লোল
  4. ঘ) ধরা
ব্যাখ্যা
পানি - জল, ইরা, সলিল, বারি, অম্বুঃ, অম্ভঃ, তোয়, পয়ঃ ইত্যাদি। উৎসঃ বাংলা একাডেমী অভিধান
১,৩৯৬.
'অভিরাম' শব্দের অর্থ কী?
  1. বিরামহীন
  2. সালিশ
  3. চলন
  4. সুন্দর
ব্যাখ্যা

• 'অভিরাম' শব্দের অর্থ - মনোহর, সুন্দর, তৃপ্তিদায়ক।

অন্যদিকে,
- 'অবিরাম' শব্দের অর্থ - বিরাম নেই এমন বা বিরামহীন।
- 'নালিশ' শব্দের অর্থ - ফরিয়াদ বা অভিযোগ।
- 'চলন' শব্দের অর্থ - গমন, ভ্রমণ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১,৩৯৭.
‘বামী’ শব্দের অর্থ কি?
  1. গতি
  2. উপদেশ
  3. ঘটক
  4. ঘোড়া
ব্যাখ্যা
'অশ্ব' শব্দের সমার্থক শব্দ:
- ঘোড়া, ঘোটক, হয়, বাহ, বাজী, তুরঙ্গ, মতুরগ, সৈন্ধব, বাহনশ্রেষ্ঠ, হ্রেষী, মরুদ্রথ, ঘোটকী, তুরঙ্গ, বামী, টাঙ্গন, বড়বা ইত্যাদি।

গুরুত্বপূর্ণ কিছু সমার্থক শব্দ:
- 'অর্ক' শব্দের সমার্থক শব্দ- সূর্য, তপন, আদিত্য, দিবাকর, ভাস্কর, ভানু, মার্তণ্ড, রবি, সবিতা ইত্যাদি।
- 'তিমির' শব্দের সমার্থক শব্দ- অন্ধকার, আঁধার, তমসা ইত্যাদি।
- 'অম্বর' শব্দের সমার্থক শব্দ- আকাশ, গগন, নভঃ, ব্যোম ইত্যাদি।
- কুঞ্জর সমার্থক শব্দ- হস্তী- হাতি, গজ, নাগ, মাতঙ্গ, কুঞ্জর, বারণ, দন্তী, দ্বিপ, দ্বিরদ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২১ এবং ২০১৮ সংস্করণ)।
১,৩৯৮.
'কলহাস' শব্দের অর্থ কী?
  1. কুঠিল হাসি
  2. মধুর হাস্যধ্বনি
  3. কাষ্ঠ হাসি
  4. ঝগড়াটে
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'কলহাস' শব্দের অর্থ — 'মধুর হাস্যধ্বনি'।

আরো কয়েকটি শব্দার্থ:
• কলয়পরায়ণ- ঝগড়াটে,
• কলাবৎ - সংগীত-বিদ্যায় নিপুণ,
• তক্ষক - কাঠ খোদাই করা যার পেশা,
• পয়োধি - সমুদ্র।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১,৩৯৯.
'পুষ্প' এর সমার্থক শব্দ কোনটি?
  1. দামিনী
  2. সুমন
  3. বিভা
  4. অশনি
ব্যাখ্যা
• 'পুষ্প' এর সমার্থক শব্দ: কুসুম, ফুল, সুমন, মণীবক।

অন্যদিকে,
• 'বিদ্যুৎ' এর সমার্থক শব্দ:
তড়িৎ, চপলা, চঞ্চলা, ক্ষণপ্রভা, অনুপ্রভা, সৌদামিনী, অনুভা, অশনি, দামিনী, বিজলী, শম্পা। 

• ‘কিরণ’ শব্দের সমার্থক শব্দ:
 ময়ূখ, কর, প্রভা, দীপ্তি, জ্যোতি, অংশু, রশ্মি, আলো, আলোক, বিভা প্রভৃতি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,৪০০.
'বিদ্যুৎ' এর সমার্থক শব্দ কোনটি? 
  1. অরবিন্দ
  2. নলিনী
  3. সরোজ
  4. দামিনী
ব্যাখ্যা

'বিদ্যুৎ' শব্দের সমার্থক শব্দ:
তড়িৎ, বিজলি, বিজুরি, অশনি, ক্ষণপ্রভা, সৌদামিনী, দামিনী, চপলা।

অন্যদিকে, 
--------------
'পদ্ম' শব্দের সমার্থক শব্দ:
কমল, উৎপল, পঙ্কজ, কুমুদ, কুবলয়, শতদল, অরবিন্দ, রাজীব, নলিনী, সরোজ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।