বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বাগ্‌ধারা ও প্রবাদ প্রবচন

মোট প্রশ্ন১,৫৫৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বাগ্‌ধারা ও প্রবাদ প্রবচন

PrepBank · পাতা / ১৬ · ৮০১৯০০ / ১,৫৫৯

৮০১.
'মাথা খাও, ভুলিওনা খেয়ো মনে করে' - 'মাথা খাও' বলতে বোঝায়-
  1. ক) মাথার দিব্যি
  2. খ) মাথা ব্যথা
  3. গ) মাথা খাওয়া
  4. ঘ) মাথা ধরা
ব্যাখ্যা
মাথা খাওয়া (শপথ করা/মাথার দিব্যি) - মাথা খাও, ভুলিওনা খেয়ো মনে করে।

মাথা ঠেকানো (প্রণাম করা) - 'ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা'
মাথায় আসা (বোধগম্য হওয়া) - 'অঙ্কটি কিছুতেই আমার মাথায় আসছে না।'
মাথায় উঠা (প্রশ্রয় দেয়া) - 'আদর পেয়ে ছেলে টা মাথায় উঠে যাচ্ছে।'
মাথা খাওয়া (নষ্ট করা) - 'অতি আদর দিয়ে ছেলেটার মাথা খেও না।'

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণি এবং মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮০২.
"ডুব মারা" বাগ্‌ধারার অর্থ কী?
  1. সর্বনাশ করা
  2. অদৃশ্য হওয়া
  3. নেশাগ্রস্ত
  4. সর্বস্বান্ত হওয়া
ব্যাখ্যা
• "ডুব মারা" বাগ্‌ধারার অর্থ - অদৃশ্য হওয়া।
- বাক্য: যখন তখন কোথায় ডুব মারো তুমি?

অন্যদিকে, 
• 'ঘুঘু চড়ানো' অর্থ - সর্বনাশ করা। 
• 'পথে বসা' অর্থ - সর্বস্বান্ত হওয়া।
• 'টুপ ভুজঙ্গ' অর্থ - নেশাগ্রস্ত। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৮০৩.
'ইতুনিদকুঁড়ে' বাগ্‌ধারার অর্থ -
  1. সজাগ হওয়া
  2. পেটুক মানুষ
  3. গুজব
  4. অলস
ব্যাখ্যা
• 'ইতুনিদকুঁড়ে' বাগ্‌ধারার অর্থ - অলস

অন্যদিকে,
- 'উড়ো কথা' বাগ্‌ধারার অর্থ - গুজব।
- 'খুদে রাক্ষস' বাগ্‌ধারার অর্থ - পেটুক মানুষ।
- 'টনক নড়া' বাগ্‌ধারার অর্থ - সজাগ হওয়া।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৮০৪.
‘কেবলা হাকিম’ বাগধারাটির অর্থ - 
  1. দুর্বল ছেলে
  2. অনভিজ্ঞ
  3. অপব্যয়ী
  4. সম্পূর্ণ মূর্খ
ব্যাখ্যা
- ‘কেবলা হাকিম’ বাগধারাটির অর্থ = অনভিজ্ঞ।

অন্যদিকে,
- ‘আটাশে ছেলে’ বাগধারাটির অর্থ = দুর্বল ছেলে।
- ‘উড়নপেকে’ বাগধারাটির অর্থ = অপব্যয়ী।
- ‘ক-অক্ষর গোমাংশ’ বাগধারাটির অর্থ = সম্পূর্ণ মূর্খ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) , বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৮০৫.
'জলে কুমির ডাঙ্গার বাঘ' প্রবাদটির অর্থ কী?
  1. ক) গা বাঁচিয়ে চলা
  2. খ) উভয় দিকে বিপদ
  3. গ) উত্তেজনা বৃদ্ধি করা
  4. ঘ) ক্ষণস্থায়ী
ব্যাখ্যা
• 'জলে কুমির ডাঙ্গায় বাঘ' এর অর্থ উভয় দিকে বিপদ/সর্বত্র বিপদ। 

বহুপ্রচরিত কিছু প্রবাদ হলো:
- ‘ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে’ এই প্রবাদটির অর্থ দুর্ভাগ্য সর্বত্রগামী। 
- 'চাঁদেরও কলঙ্ক আছে' এর অর্থ যোগ্য ব্যাক্তিরা ত্রুটিমুক্ত নন। 
- 'ন্যাড়া বারবার বেল-তলায় যায় না' এর অর্থ ভুক্তভোগী কখনো বারবার ঠকে না।

উৎস: ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মামুদ।
৮০৬.
"কাণ্ডজ্ঞানহীন" অর্থে কোন বাগ্‌ধারাটি ব্যবহৃত হয়েছে?
  1. ডামাডোল
  2. তাসের ঘর
  3. তুলকালাম
  4. তালকানা
ব্যাখ্যা
• 'তালকানা' বাগ্‌ধারার অর্থ - কাণ্ডজ্ঞানহীন

অন্যদিকে,
তুলকালাম - হৈ চৈ/সাংঘাতিক ঘটনা।
তাসের ঘর - ক্ষণস্থায়ী।
ডামাডোল - গোলযোগ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৮০৭.
সঠিক প্রবাদ প্রবচন নয় কোনটি?
  1. বুনো ওল, বাঘা তেঁতুল।
  2. অতি দর্পে হত লঙ্কা।
  3. যার লাঠি তার ঘাঁটি।
  4. উলু বনে মুক্তা ছড়ানো।
ব্যাখ্যা
• অশুদ্ধ প্রবাদ প্রবচন - যার লাঠি তার ঘাঁটি।
• প্রবাদ প্রবচনটির সঠিকরূপ  - যার লাঠি তার মাটি।

অন্যান্য প্রবাদের সঠিক রূপ হলো:
- বুনো ওল, বাঘা তেঁতুল।
- অতি দর্পে হত লঙ্কা।
- উলু বনে মুক্তা ছড়ানো।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৮০৮.
‘ক-অক্ষর গোমাংশ’ বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. বর্ণমালা শিখে গর্বিত
  2. অল্পশিক্ষিত কিন্তু দাম্ভিক
  3. সম্পূর্ণ মূর্খ
  4. ধর্মীয় জ্ঞানসম্পন্ন ব্যক্তি
  5. কৃপণ প্রকৃতির লোক
ব্যাখ্যা
- ‘ক-অক্ষর গোমাংশ’ বাগ্‌ধারাটির অর্থ - সম্পূর্ণ মূর্খ/ বর্ণ পরিচয়হীন।
বাক্য গঠন: জব্বার একটা ক অক্ষর গোমাংস, লেখাপড়া কিছুই জানে না।

• কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
- ‘ডাকাবুকো’ বাগ্‌ধারাটির অর্থ - নির্ভীক।
- ‘কানকাটা’ বাগ্‌ধারাটির অর্থ - বেহায়া।
- ‘বকধার্মিক’ বাগ্‌ধারাটির অর্থ - ভণ্ড।
- ‘কেবলা হাকিম’ বাগ্‌ধারাটির অর্থ - অনভিজ্ঞ।
- ‘আটাশে ছেলে’ বাগ্‌ধারাটির অর্থ - দুর্বল ছেলে।
- ‘উড়নপেকে’ বাগ্‌ধারাটির অর্থ - অপব্যয়ী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
৮০৯.
'অন্তর্বেদনা' অর্থে কোন প্রবাদ প্রবচনটি ব্যবহৃত হয়?
  1. বুকের মাঝে ঢেঁকির পাড়
  2. বোঝার ওপর শাকের আঁটি
  3. বুড়ো শালিকের ঘাড়ে রোঁ
  4. বোকার ফসল পোকায় খায়
  5. কোনটি নয়
ব্যাখ্যা
• ’বুকের মাঝে ঢেঁকির পাড়’ প্রবাদ- প্রবচনটির অর্থ- 'অন্তর্বেদনা' 
যেমন: কথাটা শুনেই ভাই আমার কেমন যেন বুকের মাঝে ঢেঁকির পাড় পড়তে শুরু করেছে।

অন্যদিকে,
• ’বোঝার ওপর শাকের আঁটি’ প্রবাদ- প্রবচনটির অর্থ- 'ঝামেলার ওপর ঝামেলা'।
• ’বুড়ো শালিকের ঘাড়ে রোঁ’ প্রবাদ- প্রবচনটির অর্থ- 'বুড়ো বয়সে অপকর্ম করা'।
• ’বোকার ফসল পোকায় খায়’ প্রবাদ- প্রবচনটির অর্থ- 'নির্বোধেরাই ক্ষতিগ্রস্ত হয়'।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ।
৮১০.
'জিলাপির প্যাঁচ' বাগধারাটির অর্থ কী?
  1. ক) স্পষ্টভাষী
  2. খ) সংসার বিনষ্ট করা
  3. গ) কুটিলতা
  4. ঘ) অভাব চাপা রাখা
ব্যাখ্যা
• জিলাপির প্যাচ অর্থ কুটিলতা

অন্যদিকে-
• ঠাট বজায় রাখা অর্থ অভাব চাপা রাখা,
• ঘর ভাঙানো অর্থ সংসার বিনষ্ট করা এবং
• ঠোঁট কাটা বাগধারাটির অর্থ স্পষ্টভাষী/বেহায়া।

উল্লেখ্য,
ড. হায়াৎ মামুদ রচিত 'ভাষা শিক্ষা'সহ অন্যান্য স্কলারদের বইয়ে ঠোঁট কাটা - বাগধারাটির অর্থ স্পষ্টভাষী।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।
৮১১.
'ঘোড়া রোগ' বাগ্‌ধারার অর্থ কী?
  1. অতি বৃদ্ধ
  2. সাধ্যের অতিরিক্ত করা
  3. বিপদ ডেকে আনা
  4. অপদার্থ
ব্যাখ্যা
• 'ঘোড়া রোগ' বাগ্‌ধারার অর্থ - সাধ্যের অতিরিক্ত করা। 
বাক্য: ঘরে সাদাকালো টিভি কেনার টাকা নেই রহিম নাকি রঙিন টিভি কিনবে-এটি ঘোড়ার রোগ ছাড়া আর কি।

অন্যদিকে, 
• 'ঘাটের মড়া' অর্থ - অতি বৃদ্ধ।  
• 'খাল কেটে কুমির আনা' অর্থ - বিপদ ডেকে আনা। 
• 'ঘটিরাম' অর্থ - অপদার্থ। 

উৎস: মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮১২.
’হাত ধুয়ে বসা’ বাগধারার অর্থ কী ?
  1. খেতে বসা
  2. শুরু করা
  3. ভণ্ডামি করা
  4. সাধু সাজা
ব্যাখ্যা
• প্রমিত বাংলা বাংলা ব্যাকরণ- ড. হায়াৎ মামুদের বই অনুসারে, 'হাত ধুয়ে বসা'- বাগধারাটির অর্থ- 'নিশ্চিন্ত বোধ করা'।

• অভিগম্য অভিধান অনুসারে, 'হাত ধুয়ে বসা'- বাগধারাটির অর্থ- আশা ত্যাগ করা।

• সংসদ বাংলা অভিধান অনুসারে, 'হাত ধুয়ে বসা'- বাগধারাটির অর্থ- আশা বা সম্পর্ক ত্যাগ করা, দায়িত্ব না নেয়া।

• 'দায়িত্ব না নেওয়া' অর্থের  কাছাকাছি প্রাসঙ্গিক উত্তর হিসেবে- 'সাধু সাজা' উত্তর হিসেবে গ্রহণ করা হয়েছে।
৮১৩.
'কলির সন্ধ্যা' বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. বর্ষণমুখর সন্ধ্যা
  2. দুর্দিনের সূত্রপাত
  3. শেষ সময়
  4. দুর্নীতিগ্রস্থ পরিবেশ
ব্যাখ্যা
• 'কলির সন্ধ্যা' বাগ্‌ধারাটির অর্থ দুর্দিনের সূত্রপাত।

• কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
- কুলকাঠের আগুন - তীব্র জ্বালা।
- কাছা ঢিলা - অসাবধান।
- গুড়ে বালি - আশায় নৈরাশ্য।
- অমাবস্যার চাঁদ' অর্থ - দুর্লভ বস্তু। 
- 'আকাশ কুসুম' অর্থ - অসম্ভব কল্পনা। 
- 'ইঁচড়ে পাকা' অর্থ - অকালপক্ব। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। 
৮১৪.
'পর্বতের মূষিক প্রসব' - এই প্রবাদ প্রবচনের মাধ্যমে কী বোঝানো হয়?
  1. কঠিন কাজ সম্পন্ন করা।
  2. বিশাল প্রত্যাশার পর তুচ্ছ ফল পাওয়া।
  3. একটি ইঁদুর পর্বত জয় করে।
  4. সুখী পারিবারিক মুহূর্ত।
ব্যাখ্যা
• 'পর্বতের মূষিক প্রসব' একটি প্রবাদ প্রবচন।
যার অর্থ হলো — অনেক প্রত্যাশার পর ক্ষুদ্র বা তুচ্ছ ফল লাভ।

এখানে,
'মূষিক' শব্দের অর্থ হলো — ইঁদুর বা তুচ্ছ জিনিস।

প্রবচনের ভাবার্থ: বিশাল কিছু ঘটবে বা তৈরি হবে বলে আশা করা হলেও শেষে খুবই নগণ্য বা তুচ্ছ কিছু পাওয়া যায়।

উদাহরণস্বরূপ:
"অনেক বিজ্ঞাপনের পর সিনেমাটি মুক্তি পেল, কিন্তু শেষমেশ পর্বতের মূষিক প্রসব।"

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৮১৫.
'উড়নপেকে' বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. অপব্যয়ী
  2. গ্মভীর প্রকৃতি
  3. ধীরে ধীরে
  4. দুর্লভ বস্তু
  5. মিতব্যয়ী
ব্যাখ্যা

• 'উড়নপেকে' বাগ্‌ধারাটির অর্থ - অপব্যয়ী।

কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:

- 'আকাশের চাঁদ' বাগ্‌ধারাটির অর্থ - দুর্লভ বস্তু।
- 'দফা নিকেশ' বাগ্‌ধারাটির অর্থ - সমূহ সর্বনাশ।
- ‘নয় ছয়’ বাগ্‌ধারাটির অর্থ - অপব্যয়।
- 'ডিমে রোগা' বাগ্‌ধারার অর্থ - সর্বদা রুগ্‌ণ।
- "রাশভারী" বাগ্‌ধারার অথ - গ্মভীর প্রকৃতি।
- 'তিলেতিলে' বাগ্‌ধারার অর্থ - ধীরে ধীরে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৮১৬.
"তাঁর মতো 'কেবলা হাকিম' দিয়ে কোনো কাজ হবে না, অন্য চেষ্টা করলেই হবে।" - এখানে 'কেবলা হাকিম' বাগ্‌ধারাটির অর্থ -
  1. নিতান্ত অলস
  2. নির্মম আত্মীয়
  3. অনভিজ্ঞ
  4. তুচ্ছ
ব্যাখ্যা
• 'কেবলা হাকিম' বাগ্‌ধারাটির অর্থ- 'অনভিজ্ঞ'।  
বাক্য গঠন: ওর মতো কেবলা হাকিম দিয়ে কোনো কাজ হবেনা, অন্য চেষ্টা করুন।

অন্যদিকে,
• গোঁফ খেজুরে বাগ্‌ধারাটির অর্থ নিতান্ত অলস।
বাক্য গঠন: গোঁফ খেজুরে লোকদের কখনো উন্নতি হয়না।

• 'কংস মামা' বাগ্‌ধারাটির অর্থ - নির্মম আত্মীয়।
উদাহরণ - কংস মামার হাতে যখন পড়েছ, তখন তোমার কপালের দুর্ভোগ ঠেকাবে কে? 

• ‘কেউকেটা’ বাগ্‌ধারাটির অর্থ - তুচ্ছ।
উদাহরণ: এমন কেউকেটা  লোকের সাথে ঝামেলায় জড়াতে নেই।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর, বাগধারা ও বাগবিধি- মুহাম্মদ আসাদুজ্জামান।
৮১৭.
'বড়ো বড়ো কথা বলা' অর্থে কোন বাগ্‌ধারাটি ব্যবহৃত হয়েছে?
  1. নকড়া ছকড়া করা
  2. নয়-ছয়
  3. ছক্কাপাঞ্জা করা
  4. নাক সিঁটকানো
ব্যাখ্যা

• 'ছক্কাপাঞ্জা করা' বাগ্‌ধারার অর্থ - বড়ো বড়ো কথা বলা

অন্যদিকে,
'নকড়া ছকড়া করা' অর্থ - তুচ্ছ জ্ঞান করা।
'নয়-ছয়' অর্থ - অপচয়/বিশৃঙ্খল অবস্থা।
'নাক সিঁটকানো' অর্থ - অবজ্ঞা করা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৮১৮.
এমন কাছাঢিলা লোক দিয়ে দারোয়ানের কাজ হবে না। বাক্যে 'কাছাঢিলা' বাগধারাটির অর্থ কী?
  1. ক) নীরস ও অনমনীয়
  2. খ) সংকীর্ণমনা লোক
  3. গ) অসাবধান
  4. ঘ) চাটুকার
ব্যাখ্যা
• 'কাছাঢিলা' বাগধারাটির অর্থ- অসাবধান
বাক্য গঠন: এমন কাছাঢিলা লোক দিয়ে দারোয়ানের কাজ হবে না।

অন্যান্য অপশন:
কাঠখোট্টা (নীরস ও অনমনীয়): এমন কাঠখোট্টা লোক দিয়ে রাজনীতি হয় না।
কুয়োর ব্যাঙ (সংকীর্ণমনা লোক): ও রকম কুয়োর ব্যাঙ দিয়ে নতুন কিছু করা যাবে না।
খয়ের খাঁ (চাটুকার): খয়ের খাঁ থেকে একটু সাবধান থাকো।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (সংস্করণ ২০২১)।
৮১৯.
বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থবাচক?
  1. অমাবস্যার চাঁদ; আকাশ কুসুম
  2. বক ধার্মিক; বিড়াল তপস্বী
  3. রুই-কাতলা; কেউ কেটা
  4. বক ধার্মিক; ভিজে বেড়াল
ব্যাখ্যা
• বক ধার্মিক ও বিড়াল তপস্বী বাগ্‌ধারাগুলোর অর্থ - ভণ্ড।

অন্যান্য বাগ্‌ধারাগুলোর অর্থ হলো: 
- ভিজে বিড়াল অর্থ - কপট ব্যক্তি।
- অমাবস্যার চাঁদ অর্থ - দুর্লভ বস্তু।
- আকাশ কুসুম অর্থ - অসম্ভব কল্পনা।
- রুই-কাতলা অর্থ - পদস্থ বা নেতৃস্থানীয় ব্যক্তি।
- কেউ কেটা অর্থ - সামান্য।

উৎস: বাংলা ভাষা ও সাহত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৮২০.
‘ষোল কড়াই কানা’ বাগ্‌ধারাটি কী অর্থ প্রকাশ করে?
  1. প্রায় সম্পূর্ণ
  2. প্রচুর পরিমাণ
  3. সম্পূর্ণ বিনষ্ট
  4. সামনেই বিপদ
ব্যাখ্যা
• ‘ষোল কড়াই কানা’ বাগ্‌ধারার অর্থ - সম্পূর্ণ বিনষ্ট।

অন্যদিকে,
• ‘সাতকাহান’ অর্থ - প্রচুর পরিমাণ।
• ‘শিরে সংক্রান্তি’ অর্থ - সামনেই বিপদ।
• ‘ঊনকোটি চৌষট্টি’ অর্থ - প্রায় সম্পূর্ণ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৮২১.
'মণিকাঞ্চন যোগ' বাগধারাটির অর্থ-
  1. ক) গভীর সম্পর্ক
  2. খ) উপযুক্ত মিলন
  3. গ) অরাজকতা
  4. ঘ) প্রচন্ড উত্তেজনা
ব্যাখ্যা
- 'মণিকাঞ্চন যোগ' বাগধারাটির অর্থ 'উপযুক্ত মিলন '।
এছাড়াও-
 »'গভীর সম্পর্ক' বলতে মানিক জোড় বাগধারাটি ব্যবহৃত হয়।
 »'অরাজকতা' বলতে মগের মল্লিক বাগধারাটি ব্যবহৃত হয়।
 »'প্রচন্ড উত্তেজনা' বলতে সোনায় সোহাগা  বাগধারাটি ব্যবহৃত হয়।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
৮২২.
নিচের কোন দুইটি বাগধারা সমার্থক বোঝাতে ব্যবহৃত হয়?
  1. অকাল কুষ্মান্ড + অন্ধের ষষ্ঠি
  2. বর্ণচোরা + বকধার্মিক
  3. অন্ধের নড়ি + অকাল কুষ্মান্ড
  4. অন্ধের ষষ্ঠি + অরণ্যে রোদন
ব্যাখ্যা

বর্ণচোরা ও বকধার্মিক বাগধারা দুইটির অর্থ ভন্ড।

গুরুত্বপূর্ণ বাগাধারাঃ
অকাল কুষ্মান্ড বাগধারার অর্থ অপদার্থ,অকেজো।
অরন্য রোদন বাগধারাটির অর্থ নিষ্ফল আবেদন।

উৎসঃ ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা ভাষার ব্যাকরণ (নবম-দশম শ্রেণী)

৮২৩.
'বেহায়া' অর্থে কোন বাগধারা টি ব্যবহৃত হয়েছে?
  1. খয়ের খাঁ
  2. আমড়া কাঠের ঢেকি
  3. চশমখোর
  4. তালকানা
ব্যাখ্যা
চশমখোর বাগধারা টির অর্থ বেহায়া ।

আরও কিছু বাগধারা নিম্নরূপ- 
- ঠোঁট কাটা = বেহায়া
- চিনে জোঁক = নাছোড়বান্দা 
- খয়ের খাঁ = চাটুকার 
- চুনোপুঁটি = সামান্য ব্যক্তি 
- আমড়া কাঠের ঢেকি = অপদার্থ
- ইঁচড়ে পাকা = অকালপক্ক 
- তালকানা = কাণ্ডজ্ঞানহীন 
- উড়নচণ্ডী = বেহিসেবি 

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২১ সংস্করণ)।
৮২৪.
'বিড়াল তপস্বী' এর সমার্থক বাগ্‌ধারা কোনটি?
  1. খয়ের খাঁ
  2. ডাকাবুকো
  3. চিনির বলদ
  4. বক ধার্মিক
ব্যাখ্যা

• 'বিড়াল তপস্বী' বাগ্‌ধারার অর্থ-  ভণ্ড। 

উল্লেখ্য,
• 'বক ধার্মিক', 'বর্ণচোরা' বাগ্‌ধারার অর্থও- ভণ্ড।

অন্যদিকে, 
• 'খয়ের খাঁ' অর্থ- তোষামোদকারী। 
• 'ডাকাবুকো' অর্থ- নির্ভীক। 
• 'চিনির বলদ' অর্থ- ভারবাহী কিন্তু ফলতোগী নয়।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৮২৫.
'নকড়া ছকড়া করা' বাগ্‌ধারার অর্থ কোনটি?
  1. কথার মাঝে বিদ্রূপ করা
  2. অযাচিত মাতব্বরি করা
  3. নেতৃত্ব গ্রহণ
  4. তুচ্ছ জ্ঞান করা
ব্যাখ্যা
• 'নকড়া ছকড়া করা' অর্থ - তুচ্ছ জ্ঞান করা।

অন্যদিকে,
• 'ফোড়ন কাটা' অর্থ - কথার মাঝে বিদ্রূপ করা।
• 'ফোঁপরদালালি' অর্থ- অযাচিত মাতব্বরি করা।
• 'হাল ধরা' অর্থ - দায়িত্ব বা নেতৃত্ব গ্রহণ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়ৎ মামুদ।
৮২৬.
বাগ্‌ধারার অর্থ নির্ণয় করুন: 'দুধের মাছি'
  1. প্রধান সহযোগী
  2. সুসময়ের বন্ধু
  3. সুফল দেওয়া
  4. তোষামুদে
  5. খ ও গ 
ব্যাখ্যা

• 'দুধের মাছি' বাগ্‌ধারার অর্থ- সুসময়ের বন্ধু। 
বাক্য- টাকা থাকলে দুধের মাছির অভাব হয় না।

অন্যদিকে, 
• 'ধামাধরা' অর্থ- তোষামুদে। 
• 'দক্ষিণ হস্ত' অর্থ- প্রধান সহযোগী। 
• 'ধোপে টেকা' অর্থ- সুফল দেওয়া। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 

৮২৭.
কোনটি ‘কৈ মাছের প্রাণ’ বাগ্‌ধারার সঠিক অর্থ প্রকাশ করে?
  1. সংকীর্ণমনা লোক
  2. খুব চালাক
  3. খুব অলস
  4. যা সহজে মরে না
ব্যাখ্যা
• 'কৈ মাছের প্রাণ' বাগ্‌ধারার অর্থ - যা সহজে মরে না

অন্যদিকে,
- 'গভীর জলের মাছ' বাগ্‌ধারার অর্থ - খুব চালাক।
- 'গোঁফ খেজুরে' বাগ্‌ধারার অর্থ - খুব অলস।
- 'কুয়োর ব্যাঙ' বাগ্‌ধারার অর্থ - সংকীর্ণমনা লোক।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ ও ২০১৯ সংস্করণ) ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৮২৮.
কোন বাক্যে 'ঢাক্ ঢাক্ গুড় গুড়' প্রবাদটির বিশেষ অর্থ প্রকাশ পেয়েছে?
  1. ঢাক্ ঢাক্ গুড় গুড় করে কি লাভ, কাজে লেগে যাও
  2. ঢাক্ ঢাক্ গুড় গুড় করে কি লাভ, আসল কথাটি বল
  3. ঢাক্ ঢাক্ গুড় গুড় করে কি লাভ, কি খাবে বল
  4. ঢাক্ ঢাক্ গুড় গুড় করে কি লাভ, নিজের পায়ে দাঁড়াও
ব্যাখ্যা
• ‘ঢাক্‌ ঢাক্‌ গুড় গুড়’ বাগ্‌ধারার অর্থ - গোপন রাখার চেষ্টা।
- 'ঢাক্ ঢাক্ গুড় গুড়' প্রবাদটির বিশেষ অর্থ প্রকাশ পেয়েছে: ঢাক্‌ ঢাক্‌ গুড় গুড় করে কি লাভ, আসল কথাটি বল।

আরও কিছু বাগধারার উদাহরণ:
• অনুরােধে  ঢেঁকি গেলা (অনুরােধে কষ্ট স্বীকার) : অনুরােধে অনেক চেঁকি গিলেছি, এখন আর পারছি না।
• অন্ধকারে ঢিল ছােড়া (আন্দাজে কিছু করা) : অন্ধকারে ঢিল না ছুড়ে আসল ঘটনাটা জেনে এসাে।
• অরণ্যে রােদন (নিষ্ফল অনুনয়) : লােকটা হাড়কৃপণ, ওর কাছে কিছু চাওয়া আর অরণ্যে রােদন একই কথা।
• আকাশ ভেঙে পড়া (মহাবিপদে পড়া) : বন্যায় ঘরবাড়ি ভেসে যাওয়ায় অনেক পরিবারের মাথায় আকাশ ভেঙে পড়েছে।
• আট কপালে (হতভাগ্য) : আট কপালে লােকের ভাগ্যে চাকরি জোটা মুশকিল।
• আঠারাে মাসে বছর (ঢিলেমি) : আমার মামা সব কাজেই দেরি করেন। সবাই বলেন তার নাকি আঠারাে মাসে বছর।
• আদাজল খেয়ে লাগা (উঠে পড়ে লাগা) : পরীক্ষায় জিপিএ-৫ পাওয়ার জন্য মাহমুদ আদাজল খেয়ে লেগেছে।
• আদায় কাঁচকলায় (শত্রুভাবাপন্ন) : ওদের ভাইয়ে ভাইয়ে আদায় কাঁচকলায় সম্পর্ক, কেউ কাউকে সহ্য করে
• আবােল-তাবােল (এলােমেলাে কথা) : আসল ঘটনা লুকোতে গিয়ে সে আবােল-তাবােল বকে চলেছে।
• আমড়া কাঠের টেকি (অকেজো লােক) : ও একটা আমড়া কাঠের চেঁকি, ওকে দিয়ে কাজটা হবে না।
• আমলে আনা (গুরুত্ব দেওয়া) : পুলিশ দারােয়ানের কোনাে কথাই আমলে আনল না।
• আলালের ঘরের দুলাল (বড় লােকের আদুরে ছেলে) : এই আলালের ঘরের দুলালটি কাজ দেখলে ভয় পায়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।
৮২৯.
"অনভিজ্ঞ" অর্থে কোন বাগ্‌ধারাটি ব্যবহৃত হয়েছে?
  1. কেতা-দুরস্ত
  2. কেবলা হাকিম
  3. কানকাটা
  4. জগাখিচুড়ি
ব্যাখ্যা

• 'কেবলা হাকিম' বাগ্‌ধারার অর্থ - অনভিজ্ঞ

অন্যদিকে,
কেতা-দুরস্ত - পরিপাটি।
কানকাটা - নির্লজ্জ।
জগাখিচুড়ি - বিশৃঙ্খল।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৮৩০.
'বুদ্ধির পরিপক্বতা' অর্থে কোন বাগ্‌ধারাটি ব্যবহৃত হয়েছে?
  1. আক্কেল গুড়ুম
  2. অকালকুষ্মাণ্ড
  3. আক্কেল সেলামি
  4. আক্কেল দাঁত
ব্যাখ্যা
• 'আক্কেল দাঁত' অর্থ - বুদ্ধির পরিপক্বতা।
বাক্য: এসব কথার সে কী জানবে-এখনো তার আক্কেল দাঁতই ওঠেনি।

অন্যদিকে, 
• 'আক্কেল গুড়ুম' অর্থ - হতবুদ্ধি হওয়া।
বাক্য: ছেলের লটারি জেতার কথা শুনে বাবার তো আক্কেল গুডুম।

• 'আক্কেল সেলামি' অর্থ- নির্বুদ্ধিতার দণ্ড
বাক্য: বিনা টিকেটে গাড়িতে চড়ায় ২০০ টাকা আক্কেল সেলামি দিতে হল।

• 'অকালকুষ্মাণ্ড' অর্থ - অপদার্থ / অকেজো লোক। 
বাক্য: অকালকুষ্মাণ্ড ছেলেটার ওপর এ কাজের দায়িত্ব দিলে সব পণ্ড হয়ে যাবে। 

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৮৩১.
'ঢক্কা-নিনাদ' বাগ্‌ধারাটির অর্থ -
  1. উচ্চ কণ্ঠে ঘোষণা
  2. নীচু কণ্ঠে ঘোষণা
  3. বলিষ্ঠ কণ্ঠে ঘোষণা
  4. ভীতুভাবে বলা
ব্যাখ্যা
• 'ঢক্কা-নিনাদ' বাগ্‌ধারাটির অর্থ - উচ্চ কণ্ঠে ঘোষণা

কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
• 'ঠুঁটো জগন্নাথ' বাগ্‌ধারাটির অর্থ - অকর্মণ্য।
• 'টনক নড়া' বাগ্‌ধারাটির অর্থ - সজাগ হওয়া।
• 'চিনির পুতুল' বাগ্‌ধারাটির অর্থ - শ্রমকাতুরে।
• 'গৌরচন্দ্রিকা' বাগ্‌ধারাটির অর্থ - ভূমিকা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৮৩২.
'উড়ো খই গোবিন্দায় নমঃ' প্রবাদ প্রবচনের অর্থ -
  1. বিপদ বা প্রতিকূল অবস্থা সব সময় থাকে না
  2. অল্প বর্ষায় বেশি শীত/অল্প কাজে অধিক লাভ
  3. ইচ্ছাশক্তিতে কঠিন কাজ করা সম্ভব
  4. নাগালের বহির্ভূত জিনিস দানে ব্যবহৃত
ব্যাখ্যা

• 'উড়ো খই গোবিন্দায় নমঃ' প্রবাদ প্রবচনের অর্থ - নাগালের বহির্ভূত জিনিস দানে ব্যবহৃত

অন্যদিকে,
ইচ্ছা থাকলে উপায় হয় - ইচ্ছাশক্তিতে কঠিন কাজ করা সম্ভব।
উন বর্ষা দুনো শীত - অল্প বর্ষায় বেশি শীত/অল্প কাজে অধিক লাভ।
এক মাঘে শীত যায় না - বিপদ বা প্রতিকূল অবস্থা সব সময় থাকে না।

উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ।

৮৩৩.
'পড়েছি মোগলের হাতে, খানা খেতে হবে সাথে'- এ প্রবচনটির অর্থ নিচের কোনটি?
  1. ক) বিপদে পড়ে কাজ করা
  2. খ) উচ্চ শ্রেণির ব্যক্তির সাথে বসে খাওয়া
  3. গ) সুদিন ফিরে আসা
  4. ঘ) মোঘলের সাথে বসে খাওয়া
ব্যাখ্যা
বিপদে পড়ে কিংবা বাধ্য হয়ে কোন কাজ করা‌ বুঝাতে ‌এ প্রবচনটি ব্যবহার করা হয়।
৮৩৪.
‘ভানুমতির খেল’ প্রবচনটি বোঝায়?
  1. চালবাজি
  2. ভেলকিবাজি
  3. ফটকাবাজি
  4. ফেরববাজি
ব্যাখ্যা
আধুনিক বাংলা অভিধান অনুসারে,

ভানুমতী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) কান্তিমতী; সুন্দরী।
- হিন্দুপুরাণ মতে ভোজ রাজার কন্যা ইন্দ্রজাল-নিপুণা ভানুমতী;
- জাদুবিদ্যায় দক্ষ এক পৌরণিক নারী।

- ভানুমতীর খেল, ভানুমতীর ভেলকি (বিশেষ্য) জাদুবিদ্যা; ভোজবাজি; কুহকবিদ্যা; ভেলকিবাজি

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৮৩৫.
"টুপ ভুজঙ্গ"- বাগ্‌ধারাটির অর্থ -
  1. অনভিজ্ঞ
  2. নেশাগ্রস্ত
  3. আশায় নৈরাশ্য
  4. অপদার্থ
ব্যাখ্যা

 • "টুপ ভুজঙ্গ"- বাগ্‌ধারাটির অর্থ - নেশাগ্রস্ত।
বাক্য গঠন: বেটা টুপ ভুজঙ্গ, এ পাড়ায় মাতলামি করতে এসো না।

অন্যদিকে,
• 'আকাশের চাঁদ' - দুর্লভ বস্তু।
• ’গুড়ে বালি’ - আশায় নৈরাশ্য।
• 'অকাল কুষ্মাণ্ড' - অপদার্থ।

কয়েকটি গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা হলো:
• ’চুলোয় যাওয়া’ - নষ্ট হওয়া।
• ‘কেবলা হাকিম’ - অনভিজ্ঞ।
• ’গোড়ায় গলদ’ - শুরুতেই ভুল।
• 'কেতাদুরস্ত' — পরিপাটি। 
• ’কৈ মাছের জান’ - যা সহজে মরে না।
• ’তিলকে তাল করা’ - ছোটকে বড় করা।
• 'অক্ষরে অক্ষরে' - সম্পূর্নভাবে।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৮৩৬.
‘জলভাত’ বাগ্‌ধারার অর্থ কী?
  1. অকর্মণ্য
  2. অপ্রয়োজনীয়
  3. সহজ সাধ্য
  4. ক্ষণস্থায়ী
  5. গুজব
ব্যাখ্যা

- ‘জলভাত’ বাগ্‌ধারার অর্থ - সহজ সাধ্য।

ভিন্ন অর্থে ব্যবহৃত প্রায় একই দেখতে বাগ্‌ধারাগুলো হলো:
- ‘উড়ো কথা’ বাগ্‌ধারার অর্থ - গুজব।
- ‘উড়ো চিঠি’ বাগ্‌ধারার অর্থ - বেনামি পত্র।
- ‘ঢাকের বাঁয়া’ বাগ্‌ধারার অর্থ - অপ্রয়োজনীয়।
- ‘ঢেঁকি অবতার’ বাগ্‌ধারার অর্থ - নির্বোধ লোক।
- ‘জলের দাগ’ বাগ্‌ধারার অর্থ - ক্ষণস্থায়ী।
- ‘ঠুঁটো জগন্নাথ’ বাগ্‌ধারার অর্থ - অকর্মণ্য।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৮৩৭.
’ঝড়ো কাক’ বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. সমমনা
  2. বিপর্যস্ত অবস্থা
  3. নেশাগ্রস্ত
  4. নির্ভীক
ব্যাখ্যা

’ঝড়ো কাক’ বাগ্‌ধারাটির অর্থ - বিপর্যস্ত অবস্থা।

অন্যদিকে,
’ঝাঁকের কই’ বাগ্‌ধারাটির অর্থ - সমমনা।
’টুপ ভুজঙ্গ’ বাগ্‌ধারাটির অর্থ - নেশাগ্রস্ত।
’ডাকাবুকো’ বাগ্‌ধারাটির অর্থ - নির্ভীক।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৮৩৮.
"লোটাকম্বল" বাগ্‌ধারার অর্থ কী?
  1. সামনেই বিপদ
  2. একমাত্র সম্পদ
  3. সামান্য সংগতি
  4. অনিষ্টকর আত্মীয়
ব্যাখ্যা

• "লোটাকম্বল" বাগ্‌ধারার অর্থ - সামান্য সংগতি

অন্যদিকে,
শিরে সংক্রান্তি - সামনেই বিপদ।
সবেধন নীলমণি - একমাত্র সম্পদ।
শকুনি মামা - অনিষ্টকর আত্মীয়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৮৩৯.
“অপদার্থ” কোন বাগধারা দ্বারা বোঝানো হয়?
  1. ক) ঊনপঞ্চাশ বায়ু
  2. খ) আঠারো মাসে বছর
  3. গ) অকাল কুষ্মাণ্ড
  4. ঘ) অল্পবিদ্যা ভয়ঙ্করী
ব্যাখ্যা

আঠারো মাসে বছর- কুড়ে স্বভাব/দীর্ঘসূত্রতা।
ঊনপঞ্চাশ বায়ু- পাগলামি।
অকালকুষ্মাণ্ড- অপদার্থ।
অল্পবিদ্যা ভয়ঙ্করী- সামান্য বিদ্যা বড়ো ক্ষতিকর, তাতে জ্ঞান জন্মে না অথচ বিদ্বান বলে অহঙ্কার জন্মে।
উৎসঃ বাংলা একাডেমি অভিধান এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৮৪০.
'আঠারো মাসে বছর' প্রবাদ প্রবচনটির অর্থ কী?
  1. সৌভাগ্যবান হলে মৃত্যুর হাত থেকেও রক্ষা পাওায়া যায়
  2. রক্তসূত্রে আত্মীয় না হলে আপন হয় না
  3. মর্মান্তিক আঘাতের উপর আঘাত
  4. দীর্ঘসূত্রতা
ব্যাখ্যা

• 'আঠারো মাসে বছর' প্রবাদ প্রবচনটির অর্থ = দীর্ঘসূত্রতা

অন্যদিকে,
- ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ প্রবাদ প্রবচনটির অর্থ= মর্মান্তিক আঘাতের উপর আঘাত। 
- ‘যম-জামাই-ভাগনা তিন নয় আপনা’ প্রবাদ প্রবচনটির অর্থ = রক্তসূত্রে আত্মীয় না হলে আপন হয় না। 
- ‘রাখে হরি মারে কে?’ প্রবাদ প্রবচনটির অর্থ = সৌভাগ্যবান হলে মৃত্যুর হাত থেকেও রক্ষা পাওায়া যায়। 

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৮৪১.
'অকূল পাথার' বাগ্‌ধারার অর্থ কী?
  1. ভীষণ বিপদ
  2. কঠিন পরীক্ষা
  3. ভাগ্যের নিষ্ঠুরতা
  4. ভীষণ শত্রুতা
ব্যাখ্যা
• 'অকূল পাথার' বাগ্‌ধারার অর্থ - ভীষণ বিপদ। 
- বাক্য: অকূল পাথারে আল্লাহই একমাত্র সহায়।

অন্যদিকে, 
• 'অগ্নিপরীক্ষা' অর্থ - কঠিন পরীক্ষা। 
• 'অদৃষ্টের পরিহাস' অর্থ - ভাগ্যের নিষ্ঠুরতা। 
• 'অহিনকুল সম্বন্ধ' অর্থ - ভীষণ শত্রুতা। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।
৮৪২.
'ডুমুরের ফুল' বাগ্‌ধারার অর্থ-
  1. আকাঙ্ক্ষিত বস্তু
  2. কপট ব্যক্তি
  3. সাধু ব্যক্তি
  4. দুর্লভ বস্তু
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা

• 'ডুমুরের ফুল' বাগ্‌ধারার অর্থ দুর্লভ বস্তু বা বিরল বস্তু।

• আরো কিছু বাগ্‌ধারা: 

- 'খয়ের খাঁ' বাগ্‌ধারাটির অর্থ - তোষামোদকারী,
- 'কংস মামা' বাগ্‌ধারাটির অর্থ - নির্মম আত্মীয়,
- খোদার খাসি বাগ্‌ধারাটির অর্থ - ভাবনাচিন্তা হীন বা হৃষ্টপুষ্ট ব্যক্তি,
- ঢেঁকি অবতার বাগ্‌ধারাটির অর্থ - নিষ্কর্মা ও নির্বোধ লোক,
- 'গৌরচন্দ্রিকা' বাগ্‌ধারাটির অর্থ -  ভূমিকা। 
- 'বর্ণচোরা' বাগ্‌ধারাটির অর্থ 'কপট ব্যক্তি'। 
- ‘রাশভারি' বাগধারাটির অর্থ 'গম্ভীর'। 
- ‘লেফাফা দুরস্ত’ বাগধারাটির অর্থ 'পরিপাটি'। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ৯ম - ১০ম শ্রেণি (২০১৮)।

৮৪৩.
"ষাঁড়ের গোবর" বাগ্‌ধারাটির অর্থ -
  1. দীর্ঘজীবী
  2. অপদার্থ লোক
  3. ভণ্ড
  4. নির্ভীক
ব্যাখ্যা
• "ষাঁড়ের গোবর" বাগ্‌ধারাটির অর্থ - অপদার্থ লোক।
বাক্য গঠন: ছেলেগুলো সব ষাঁড়ের গোবর, পড়ে পড়ে মার খায়।

অন্য অপশনের বাগ্‌ধারার অর্থ:
• ‘কাকভূষণ্ডী’ অর্থ - দীর্ঘজীবী।
• ‘বকধার্মিক’ অর্থ - ভণ্ড।
• ‘ডাকাবুকো’ অর্থ - নির্ভীক।

উৎস:
- বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান;
- বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৮৪৪.
'লেফাফা দুরস্ত' বাগধারার 'লেফাফা' বলতে কী বোঝায়?
  1. পোশাক
  2. আচরণ
  3. চিঠি
  4. খাম
ব্যাখ্যা
• বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
লেফাফা (বিশেষ্য)
- আরবি শব্দ।
অর্থ:
- চিঠি প্রভৃতি প্রেরণের জন্য ব্যবহৃত কাগজের তৈরি মোড়ক,
- খাম।

• 'দুরস্ত' শব্দ:
- দুরস্ত (বিশেষণ) যা ফারসি ভাষার শব্দ।
- এর অর্থ হচ্ছে জায়েজ, পরিপাটি, অভ্যস্ত।

উল্লেখ্য, 
• ’লেফাফা দুরস্ত’ বাগধারাটির অর্থ- 'বাইরের ঠাট বজায় রেখে চলেন যিনি' 
বাক্য গঠন: গরিব হলে কী হবে, তাঁর লেফাফা দুরস্ত ভাব আর গেল না। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৮৪৫.
'ধামাধরা' বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. একগুয়ে
  2. অনিষ্টসাধন
  3. অন্যায়ের প্রতিবাদ
  4. চাটুকারিতা
ব্যাখ্যা
• 'ধামাধরা' বাগ্‌ধারাটির অর্থ - চাটুকারিতা।

• কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:

- নকড়া ছকড়া করা - তুচ্ছ জ্ঞান করা।
- পায়া ভারি অর্থ - অহঙ্কার।
- কানকাটা অর্থ - বেহায়া।
- বুদ্ধির ঢেঁকি - নির্বোধ। 
- মণিকাঞ্চন যোগ - উপযুক্ত মিলন।
- কলির সন্ধ্যা = মাত্র সূচনা। 
- কূপমণ্ডুক = সীমাবদ্ধ জ্ঞান। 

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৮৪৬.
‘একাদশে বৃহস্পতি’ এর বিপরীত বাগ্‌ধারা কোনটি?
  1. কেবলা হাকিম
  2. আটকপালে
  3. আটাশে ছেলে
  4. উড়নপেকে
ব্যাখ্যা
‘একাদশে বৃহস্পতি’ (ভাগ্যবান) এর বিপরীত বাগধারা - আটকপালে যার অর্থ - মন্দভাগ্য।

অন্যদিকে,
- ‘কেবলা হাকিম’ বাগধারাটির অর্থ = অনভিজ্ঞ।
- ‘আটাশে ছেলে’ বাগধারাটির অর্থ = দুর্বল ছেলে।
- ‘উড়নপেকে’ বাগধারাটির অর্থ = অপব্যয়ী।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) , বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৮৪৭.
‘ধোয়া তুলসীপাতা’ বাগ্‌ধারাটি কী অর্থ প্রকাশ করে-
  1. নির্বোধ
  2. নির্দোষ
  3. নিষ্ক্রিয় দর্শক
  4. ভণ্ড
  5. নিরেট বোকা
ব্যাখ্যা
• ‘ধোয়া তুলসীপাতা’ বাগ্‌ধারাটির অর্থ - নির্দোষ।

কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
• 'সাক্ষী গোপাল' অর্থ - নিষ্ক্রিয় দর্শক।
• ‘বকধার্মিক’ অর্থ - ভণ্ড।
• ‘বুদ্ধির ঢেকি’ অর্থ - নির্বোধ।
• ‘হস্তিমূর্খ’ অর্থ - নিরেট বোকা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৮৪৮.
‘যম-জামাই-ভাগনা তিন নয় আপনা’ প্রবাদ প্রবচনের অর্থ কী?
  1. দীর্ঘসূত্রতা
  2. সৌভাগ্যবান হলে মৃত্যুর হাত থেকেও রক্ষা পাওায়া যায়
  3. রক্তসূত্রে আত্মীয় না হলে আপন হয় না
  4. মর্মান্তিক আঘাতের উপর আঘাত
ব্যাখ্যা

• ‘যম-জামাই-ভাগনা তিন নয় আপনা’ প্রবাদ প্রবচনের অর্থ - রক্তসূত্রে আত্মীয় না হলে আপন হয় না

অন্যদিকে,
আঠারো মাসে বছর - দীর্ঘসূত্রতা।
মড়ার উপর খাঁড়ার ঘা - মর্মান্তিক আঘাতের উপর আঘাত।  
রাখে হরি মারে কে?’ - সৌভাগ্যবান হলে মৃত্যুর হাত থেকেও রক্ষা পাওায়া যায়। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৮৪৯.
'ঝড়ো কাক' বাগ্‌ধারার অর্থ কী?
  1. সর্বদা রুগ্‌ণ
  2. বিশৃঙ্খল
  3. বিপর্যস্ত অবস্থা
  4. পোষ্য-ভারাক্রান্ত
ব্যাখ্যা

• 'ঝড়ো কাক' বাগ্‌ধারার অর্থ- বিপর্যস্ত অবস্থা। 

​অন্যদিকে, 
​---------------
• 'জগাখিচুড়ি' অর্থ- বিশৃঙ্খল। 
• '​​ডিমে রোগা' অর্থ- সর্বদা রুগ্‌ণ। 
• 'ছা-পোষা' অর্থ- পোষ্য-ভারাক্রান্ত।

​উৎস: ভাষা-শিক্ষা, ড হায়াৎ মামুদ। 

৮৫০.
"তারা আমাকে কেউকেটা ভেবে ভুল করেছিল।" - এখানে, 'কেউকেটা' বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. চাটুকার 
  2. আগন্তুক
  3. তুচ্ছ ব্যক্তি
  4. শৃঙ্খলাহীন
ব্যাখ্যা

• "তারা আমাকে কেউকেটা ভেবে ভুল করেছিল।" - এখানে, 'কেউকেটা' বাগ্‌ধারার অর্থ কী - তুচ্ছ ব্যক্তি। 

• আরো কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
​- ​ধামাধরা = তোষামুদে; 
- ​হাল ধরা = দায়িত্ব বা নেতৃত্ব গ্রহণ;
- বিষবৃক্ষ = অনিষ্টকারী; 
- জগদ্দল পাথর = গুরুভার; 
- ​গৌরচন্দ্রিকা = ভূমিকা।

​উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ ও বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৮৫১.
'উনা ভাতে দুনা বল' প্রবাদের অর্থ কী?
  1. স্বল্পাহার দুর্বলতার কারণ
  2. স্বল্পআহারে স্বাস্থ্যহানী
  3. স্বল্পাহার স্বাস্থ্যপ্রদ
  4. স্বল্পাহার স্বল্পশক্তি
ব্যাখ্যা
• 'উনা ভাতে দুনা বল' অর্থ - স্বল্পাহার স্বাস্থ্যপ্রদ। 

এরূপকিছু প্রবাদ প্রবচন হলো-
- 'উড়ো খই গোবিন্দায় নমঃ' অর্থ - নাগালের বহির্ভূত জিনিস দানে ব্যবহৃত। 
- 'উন বর্ষা দুনো শীত' অর্থ - অল্প বর্ষায় বেশি শীত। 
- 'এক মাঘে শীত যায় না' অর্থ - বিপদ বা প্রতিকূল অবস্থা সব সময় থাকে না। 
- 'এক হাতে তালি বাজে না' অর্থ - এক পক্ষ বিবাদ সৃষ্টি করে না।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৮৫২.
কোনটিকে গৌণার্থ বা লাক্ষণিক অর্থ বলা হয়ে থাকে?
  1. মুখ্যার্থ
  2. প্রকৃত অর্থ
  3. আক্ষরিক অর্থ
  4. লক্ষ্যার্থ
ব্যাখ্যা
লক্ষ্যার্থ:
- একটি শব্দের বাচ্যার্থের বাইরেও আলাদা অর্থ তৈরি হতে পারে।
- এই আলাদা অর্থের নাম লক্ষ্যার্থ।
- যেমন: 'তিনি গ্রামের মাথা'।
- এখানে মাথা’ শব্দ শােনার পরে শ্রোতার মনে শরীরের ঊর্ধ্বাঙ্গের কোনাে ছবি ভেসে ওঠে না, মাননীয় কোনাে ব্যক্তির ছবি ভেসে ওঠে।
- লক্ষ্যার্থকে গৌণার্থ বা লাক্ষণিক অর্থ বলা হয়ে থাকে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি ৯ম ও ১০ম শ্রেণি (২০২১ সংস্করণ)।
৮৫৩.
'কাঠের পুতুল' বাগ্‌ধারাটির অর্থ কী? 
  1. অপদার্থ
  2. নির্জীব 
  3. শ্রমবিমুখ
  4. তোষামোদকারী
ব্যাখ্যা

'কাঠের পুতুল' বাগ্‌ধারাটির অর্থ- নির্জীব।

অন্যদিকে,
• 'অকাল কুষ্মাণ্ড' বাগ্‌ধারাটির অর্থ - অপদার্থ।
• 'ননীর পুতুল' বাগ্‌ধারাটির অর্থ - শ্রমবিমুখ।
• 'খয়ের খাঁ  বাগ্‌ধারাটির = তোষামোদকারী।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ), এবং  ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৮৫৪.
'অগস্ত্য যাত্রা' বাগধারাটির অর্থ কি?
  1. ক) শুরু করা
  2. খ) তাড়াতাড়ি শেষ করা
  3. গ) বিশ্রাম করা
  4. ঘ) শেষ বিদায়
ব্যাখ্যা
অগস্ত্য যাত্রা বাগধারাটির অর্থ- 'শেষ বিদায়'। 
বাক্য গঠন: সবাইকে ছেড়ে কর্তা মশাই অগস্ত্য যাত্রা করলেন।  

এর সমার্থক বাগধারা হচ্ছে 
- 'পটল তোলা' বাগধারার অর্থ মারা যাওয়া।
- 'অক্কা পাওয়া' বাগধারার অর্থ মারা যাওয়া। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৮৫৫.
'কান খাড়া করা' বাগধারাটির অর্থ-
  1. নির্লজ্জ
  2. চাটুকার
  3. কুপরামর্শ
  4. ওত পেতে থাকা
ব্যাখ্যা
• 'কান খাড়া করা' বাগধারাটির অর্থ- ওত পেতে থাকা।

অন্যদিকে: 
- 'কানকাটা' বাগধারাটির অর্থ- নির্লজ্জ।
- 'কান ভাঙানো' বাগধারাটির অর্থ- কুপরামর্শ।
- 'খয়ের খাঁ' বাগধারাটির অর্থ- চাটুকার।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২৩ সংস্করণ)।
৮৫৬.
'উলুবনে মুক্ত ছড়ানাে' প্রচলিত এমন শব্দগুচ্ছকে বলে-
  1. প্রবাদ-প্রবচন
  2. এককথায় প্রকাশ
  3. ভাবসম্প্রসারণ
  4. বাক্য সংকোচন
ব্যাখ্যা
• প্রবাদ-প্রবচন:
দীর্ঘদিনের অভিজ্ঞতা-লব্ধ কোনো গভীর জীবনসত্য লোকপ্রিয় কোন সংক্ষিপ্ত উক্তির মধ্যে সংহত হয়ে প্রকাশিত হলে তাকে প্রবাদ-প্রবচন বলে।
যেমন:
- ‘অতি ভক্তি চোরের লক্ষণ’ অর্থ -বেশি অনুগত্য দেখানো সন্দেহজনক।
- ‘উলুবনে মুক্তা ছড়ানো’ অর্থ - অযোগ্য পাত্রে মূল্যবান বস্তু দান করা।
- 'ধর্মের কল বাতাসে নাড়ে’ অর্থ - গোপন অন্যায়ের আকস্মিক প্রকাশ।
- 'লঘু পাপে গুরু দণ্ড' অর্থ - অপরাধের তুলনায় অধিক সাজা।
- 'গরিবের ঘোড়া রোগ' অর্থ - অক্ষমের অতিরিক্ত প্রত্যাশা। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৮৫৭.
‘ক্ষণস্থায়ী’ - অর্থে নিচের কোন বাগধারাটি সঠিক?
  1. ক) বালির বাঁধ
  2. খ) ভাদ্র মাসের তাল
  3. গ) বসন্তের কোকিল
  4. ঘ) ভূষণ্ডির কাক
ব্যাখ্যা
'বালির বাঁধ' বাগধারাটির অর্থ= 'ক্ষণস্থায়ী'। 

গুরত্বপুর্ণ বাগ্‌ধারাসমূহ :
'ভাদ্র মাসের তাল' বাগধারাটির অর্থ= প্রচণ্ড কিল
'বসন্তের কোকিল' বাগধারাটির অর্থ= সুদিনের বন্ধু 
'ভূষন্ডির কাক' বাগধারাটির অর্থ= বিচক্ষণ ব্যক্তি/ দির্ঘজীবী। 
'বকধার্মিক'  বাগধারাটির অর্থ= ভণ্ড।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর।
৮৫৮.
‘আলেয়ার আলো’ বাগ্‌ধারাটি কী অর্থ প্রকাশ করে?
  1. কাঙ্ক্ষিত বস্তু
  2. অফুরন্ত ঐশ্বর্য
  3. দুর্লভ বস্তু
  4. সামান্য জিনিস
ব্যাখ্যা
• ‘আলেয়ার আলো’ বাগ্‌ধারাটির অর্থ - দুর্লভ বস্তু।

অন্যদিকে,
• ‘কুবেরের ভাণ্ডার’ অর্থ - অফুরন্ত ঐশ্বর্য।
• ‘ইদের চাঁদ’ অর্থ - কাঙ্ক্ষিত বস্তু।
• ‘চটকের মাংস’ অর্থ - সামান্য জিনিস।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৮৫৯.
'পালের গোদা' বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. কটাক্ষ করা
  2. বিশ্বাসঘাতক
  3. দলপতি
  4. নিতান্ত অলস
ব্যাখ্যা
• 'পালের গোদা' বাগধারাটির অর্থ: দলপতি।
বাক্য গঠন: সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটের পালের গোদা।

অপশনের অন্য বাগ্‌ধারা গুলোর অর্থ:

অপশন (ক) ঘাঁটা- কটাক্ষ করা। 
অপশন (খ) পঞ্চম বাহিনী-বিশ্বাসঘাতক।
অপশন (ঘ) পিপুফিশু-নিতান্ত অলস।

আরো কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
- 'ইতর বিশেষ' বাগধারাটির অর্থ - পার্থক্য, 
- 'খয়ের খাঁ' বাগধারাটির অর্থ - তোষামোদকারী,
- ঢেঁকি অবতার বাগধারাটির অর্থ - নিষ্কর্মা ও নির্বোধ লোক,
- 'গৌরচন্দ্রিকা' বাগধারাটির অর্থ -  ভূমিকা, 
- 'গোঁফ খেজুরে' বাগধরার অর্থ অত্যন্ত অলস।

উৎস: ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর ও বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি, (২০২১ ও ২০১৮ সংস্করণ)।
৮৬০.
'থ বনে যাওয়া' - বাগধারাটির অর্থ কী?
  1. হঠাৎ বিপদ দেখা
  2. দিশাহারা হয়ে পরা
  3. স্তম্ভিত হওয়া
  4. মন্দ ভাগ্য
ব্যাখ্যা
• 'থ বনে যাওয়া' বাগধারাটির অর্থ হচ্ছে 'স্তম্ভিত হওয়া'।

অন্যদিকে: 
- ইঁদুর কপালে - মন্দ ভাগ্য।
- অন্ধকার দেখা - দিশাহারা হয়ে পরা।
- আকাশ ভেঙ্গে পরা - হঠাৎ বিপদ দেখা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৮৬১.
'গাছে কাঁঠাল গোঁফে তেল' প্রবাদের অর্থ কী?
  1. যার জিনিস তাকেই দান করা।
  2. নিজেকে সংশ্লিষ্ট না করা।
  3. আয়ত্তে না আসতেই আড়ম্বর।
  4. গায়ে পড়ে কর্তৃত্ব জাহির করা।
ব্যাখ্যা
• 'গাছে কাঁঠাল গোঁফে তেল' অর্থ- আয়ত্তে না আসতেই আড়ম্বর।
- বাক্য: খেলা শুরু না হতেই জয়েন গাছে কাঁঠাল গোঁফে তেল।

অন্যদিকে, 
- 'গঙ্গা জলে গঙ্গা পুজো' অর্থ- যার জিনিস তাকেই দান করা। 
- 'কানে দিয়েছি তুলো পিঠে বেঁধেছি কুলো' অর্থ- নিজেকে সংশ্লিষ্ট না করা। 
- 'গাঁয়ে মানে না আপনি মোড়ল' অর্থ- গায়ে পড়ে কর্তৃত্ব জাহির করা। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৮৬২.
কোন বাগ্‌ধারাটি ভিন্নার্থক?
  1. শরতের শিশির 
  2. বসন্তের কোকিল
  3. লক্ষ্ণীর বরযাত্রী
  4. কলির সন্ধ্যা
  5. কোনটিই নয় 
ব্যাখ্যা

অপশনে দেয়া বাগ্‌ধারাগুলোর অর্থ যথাক্রমে-
ক) দুধের মাছি - সুসময়ের বন্ধু;
খ) শরতের শিশির - ক্ষণস্থায়ী/সুসময়ের বন্ধু;
গ) সুখের পায়রা - সুসময়ের বন্ধু;
ঘ) লক্ষ্মীর বরযাত্রী - সুসময়ের বন্ধু।

⇒ শরতের শিশির/ দুধের মাছি/ সুখের পায়রা/ লক্ষ্মীর বরযাত্রী/ বসন্তের কোকিল সবগুলো বাগ্‌ধারার অর্থ সুসময়ের বন্ধু।

তবে,
অপশন বিবেচনায় "কলির সন্ধ্যা অর্থ- দুর্দিনের সূত্রপাত" বাগ্‌ধারাটি ভিন্নার্থক হিসেবে বিবেচনা করা যায়।

উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৮৬৩.
‘স্বর্গে বাতি দেওয়া’ বাগধারাটি ব্যবহৃত হয় কোন অর্থে?
  1. ক) সুসময়ের বন্ধু
  2. খ) বংশ রক্ষা করা
  3. গ) অলীক বস্তু
  4. ঘ) শ্রেষ্ঠ সুখ লাভের উপায়
ব্যাখ্যা

সুখের পায়রা = সুসময়ের বন্ধু
স্বর্গে বাতি দেওয়া = বংশ রক্ষা করা
সোনার পাথার বাটি = অলীক বস্তু
স্বর্গের সিঁড়ি = শ্রেষ্ঠ সুখ লাভের উপায়

রিমাইন্ডার: বাগধারায় ভালো করতে হলে এগুলো মুখস্ত করার বিকল্প নাই। সুতরাং, এগুলো মুখস্ত করে নেওয়াই বুদ্ধিমানের কাজ।

তথ্যসূত্র: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি-ড. হায়াৎ মাহমুদ

৮৬৪.
'তামার বিষ' বাগ্‌ধারার অর্থ -
  1. অহংকার
  2. কঠিন পরীক্ষা
  3. ভীষণ শত্রুতা
  4. অর্থের কুপ্রভাব
ব্যাখ্যা
• 'তামার বিষ' বাগ্‌ধারার অর্থ - অর্থের কুপ্রভাব।
উদাহরণ - তোমাকে তামার বিষে পেয়েছে বলে মানুষকে মানুষ বলে মনে কর না। 

অন্যদিকে,
- 'হাতির পাঁচ পা বাগধারাটির অর্থ- অহংকার। 
- 'অগ্নিপরীক্ষা' বাগ্‌ধারার অর্থ - কঠিন পরীক্ষা।
- ‘অহিনকুল সম্পর্ক’ বাগধারার অর্থ - ভীষণ শত্রুতা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) ও ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৮৬৫.
'আঠার মাসে বছর' বাগ্‌ধারার অর্থ কী?
  1. অসম্ভব কল্পনা
  2. দীর্ঘসূত্রিতা
  3. চাপল্য
  4. সুবিধায় থাকা
ব্যাখ্যা

• 'আঠারো মাসে বছর" বাগধারাটির অর্থ দীর্ঘসূত্রিতা - তার আঠারো মাসে বছর, কোন কাজই সে সময় মতো করে না। 

কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
- অকাল কুষ্মাণ্ড = অপদার্থ, 
- অন্ধের যষ্ঠি = একমাত্র অবলম্বন,
- অগাধ জলের মাছ = খুব চালাক,
- অষ্টরম্ভা = ফাঁকি,
- আদায় কাঁচকলায় = তিক্ত সম্পর্ক , শত্রুতা
- ইতর বিশেষ = পার্থক্য,
- ঊনপঞ্চাশ বায়ু = পাগলামি,
- এক বনে দুই বাঘ = প্রবল প্রতিদ্বন্দ্বী,
- কেতাদুরস্থ = পরিপাটি।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৮৬৬.
'ফেল কড়ি মাখ তেল' প্রবাদ প্রবচনের অর্থ কী?
  1. মুখে আড়ম্বর
  2. অর্থের বিনিময়ে ইচ্ছে পূরণ
  3. বড় বড় কথা বা পরিকল্পনা
  4. উভয় পক্ষের স্বার্থে জড়িত
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• 'ফেল কড়ি মাখ তেল' প্রবাদ প্রবচনের অর্থ - অর্থের বিনিময়ে ইচ্ছে পূরণ

অন্যদিকে,
- 'ফেন দিয়ে ভাত খায় গল্প মারে দই' প্রবাদ প্রবচনের অর্থ - মুখে আড়ম্বর।
- 'বজ্র আঁটুনি ফস্কা গেরো' প্রবাদ প্রবচনের অর্থ - বড় বড় কথা বা পরিকল্পনা।
- 'বরের ঘরের পিসি কনের ঘরের মাসি' প্রবাদ প্রবচনের অর্থ - উভয় পক্ষের স্বার্থে জড়িত।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৮৬৭.
'চোখে সর্ষে ফুল দেখা'- এর অর্থ কি?
  1.  বিস্মিত হওয়া
  2. মাথা ঘোরা
  3. আনন্দ পাওয়া
  4. সরিষা ক্ষেতে যাওয়া
ব্যাখ্যা

'চোখে সর্ষে ফুল দেখা'- বাগ্‌ধারাটির অর্থ হলো বিস্মিত হওয়া বা হতবুদ্ধি হয়ে পড়া। 
- চরম হতাশাজনক বা সংকটময় পরিস্থিতি বোঝাতে এটি ব্যবহৃত হয়।
- হঠাৎ কোনো বিপদে পড়ে কী করবে তা বুঝতে না পারা অর্থে  এটি ব্যবহৃত হয়।
- চরম দুর্দশায় জ্ঞান বা দৃষ্টি লোপ পাওয়ার মতো অবস্থায়  এটি ব্যবহৃত হয়। 
--------
• কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
- অকাল কুষ্মাণ্ড: অপদার্থ, অকেজো,
- অক্কা পাওয়া: মারা যাওয়া,
- অগস্ত্য যাত্রা: চিরকালের জন্য প্রস্থান,
- অগাধ জলের মাছ: সুচতুর ব্যক্তি,
- অর্ধচন্দ্র: গলা ধাক্কা,
- অন্ধের নড়ি: একমাত্র অবলম্বন,
- আকাশ কুসুম: অসম্ভব কল্পনা,
- আকাশ পাতাল: অনেক পার্থক্য,
- অতি লোভে তাঁতি নষ্ট: লোভে ক্ষতি,
- অন্ধের যষ্টি: একমাত্র অবলম্বন,
- আঙুল ফুলে কলাগাছ: অপ্রত্যাশিত ধনলাভ,
- আষাঢ়ে গল্প: আজগুবি কথা,
- উভয় সংকট: দুই দিকেই বিপদ,
- উড়ে এসে জুড়ে বসা: অনধিকার চর্চা,
- এক চোখা: পক্ষপাতদুষ্ট,
- কচুকাটা করা: নির্মমভাবে ধ্বংস করা,
- কূপমণ্ডুক: সীমাবদ্ধ জ্ঞানসম্পন্ন,
- করায় গণ্ডায়: পুরোপুরি,
- গাছে কাঁঠাল গোঁফে তেল: আগেই আয়োজন,
- গোবর গণেশ: মূর্খ,
- গুড়ে বালি: আশায় নৈরাশ্য,
- চোখে ধুলো দেওয়া = প্রতারণা করা,
- ঝোপ বুঝে কোপ মারা: সুযোগ বুঝে আঘাত,
- টনক নড়া: চৈতন্যোদয় হওয়া,
- তিলকে তাল করা = বাড়িয়ে বলা,
- সাপের পাঁচ পা দেখা : অহঙ্কারী হওয়া,
- সোনায় সোহাগা : উপযুক্ত মিলন,
- সাক্ষী গোপাল : নিষ্ক্রিয় দর্শক,
- সখাত সলিলে : ঘোর বিপদে পড়া,
- সব শেয়ালের এক রা : ঐকমত্য,
- হাটে হাঁড়ি ভাঙা : গোপন কথা প্রকাশ করা,
- হাতটান : চুরির অভ্যাস,
- হ য ব র ল : বিশৃঙ্খলা,
- হরি ঘোষের গোয়াল : বহু অপদার্থ ব্যক্তির সমাবেশ,
- হরিলুট : অপচয়,
- হাড়ে দুর্বা গজানো : অত্যন্ত অলস হওয়া,
- হাতের পাঁচ : শেষ সম্বল,
- হীরার ধার : অতি তীক্ষ্ণবুদ্ধি,
- হোমরা চোমরা : গণ্যমান্য ব্যক্তি,
- হিতে বিপরীত : উল্টো ফল,
- হাড় হদ্দ : নাড়ি নক্ষত্র/সব তথ্য,
- হাড় হাভাতে : হতভাগ্য।

উৎস:
ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ; 
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – সৌমিত্র শেখর।

৮৬৮.
"টুপ ভুজঙ্গ"- বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. ছোটো মন
  2. দীর্ঘসূত্রিতা
  3. নেশাগ্রস্ত
  4. দুর্লভ বস্তু
ব্যাখ্যা

• "টুপ ভুজঙ্গ"- বাগ্‌ধারাটির অর্থ - নেশাগ্রস্ত।

অন্যদিকে,
• ’পুটি মাছের প্রাণ’ বাগ্‌ধারাটির অর্থ - ছোটো মন।
• 'আঠারো মাসে বছর' বাগ্‌ধারাটির অর্থ - দীর্ঘসূত্রিতা।
• 'আকাশের চাঁদ' বাগ্‌ধারাটির অর্থ - দুর্লভ বস্তু।

কয়েকটি গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা হলো:
• ’চুলোয় যাওয়া’ - নষ্ট হওয়া।
• ’গুড়ে বালি’ - আশায় নৈরাশ্য।
• ’গোড়ায় গলদ’ - শুরুতেই ভুল।
• ’কৈয় মাছের জান’ - যা সহজে মরে না।
• ’তিলকে তাল করা’ - ছোটকে বড় করা।
• 'অকাল কুষ্মাণ্ড' - অপদার্থ।
• 'অক্ষরে অক্ষরে' - সম্পূর্নভাবে।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৮৬৯.
'নদের চাঁদ' বাগধারাটির অর্থ কী?
  1. অতি আকাঙ্ক্ষিত বস্তু
  2. অহমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি
  3. অদৃষ্টের পরিহাস
  4. বিশেষ সম্মানিত ব্যক্তি
ব্যাখ্যা

'নদের চাঁদ' বাগধারাটির অর্থ: অহমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি। 
বাক্য গঠন: তুমি ত নদের চাঁদ, তোমাকে দিয়ে কোন কাজ হবেনা। 

উল্লেখ্য, 
‘নদের চাঁদ’ বাগধারাটির অর্থ - সুন্দর ব্যক্তি অথচ অপদার্থ'' হিসেবেও ব্যবহার করা হয়। 

আরো কিছু গুরুত্বপূর্ণ বাগধারা নিচে দেওয়া হলো:
অদৃষ্টের পরিহাস বাগধারাটির অর্থ- ভাগ্যের বিড়ম্বনা।
ইতর বিশেষ বাগধারাটির অর্থ-পার্থক্য বা প্রভেদ।
এলাহি কাণ্ড বাগধারাটির অর্থ- বিরাট আয়োজন। কংস মামা- নির্মম আত্মীয়।
গৌরচন্দ্রিকা বাগধারাটির অর্থ- ভূমিকা।
ঠোঁট কাঁটা বাগধারাটির অর্থ- বেহায়া।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৮৭০.
'অপদার্থ লোক' অর্থে কোন বাগ্‌ধারাটি ব্যবহৃত হয়েছে?
  1. কুঁজড়োপনা
  2. কেউকেটা
  3. কায়েতের ঘরের ঢেঁকি
  4. কিম্ভুতকিমাকার
ব্যাখ্যা

• 'কায়েতের ঘরের ঢেঁকি' বান্ধারার অর্থ - অপদার্থ লোক

অন্যদিকে,
কুঁজড়োপনা - ঝগড়াটে স্বভাব।
কেউকেটা - সামান্য।
কিম্ভুতকিমাকার - অদ্ভুত ও কুৎসিত।

উৎস: বাংলা ভাষা সাহিত্য জিজ্ঞাসা।

৮৭১.
‘ষত্ব ণত্ব জ্ঞান’ বাগ্‌ধারাটি কী অর্থ প্রকাশ করে?
  1. ক্ষণস্থায়ী জ্ঞান
  2. কাণ্ডজ্ঞানহীন
  3. নিরেট বোকা
  4. কাণ্ডজ্ঞান
ব্যাখ্যা
‘ষত্ব ণত্ব জ্ঞান’ বাগ্‌ধারার অর্থ - কাণ্ডজ্ঞান।

অন্যদিকে,
• ‘বালির বাঁধ’ বাগ্‌ধারার অর্থ - ক্ষণস্থায়ী।
• 'গোঁয়ার গোবিন্দ' ও ‘তালকানা’ বাগ্‌ধারার অর্থ - কাণ্ডজ্ঞানহীন।
• ‘অগাকান্ত’ বাগ্‌ধারার অর্থ - নির্বোধ, নিরেট বোকা। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৮৭২.
"কাণ্ডজ্ঞানহীন" - অর্থে কোন বাগ্‌ধারাটি ব্যবহৃত হয়েছে?
  1. কূপমণ্ডুক
  2. গোঁফ খেজুরে
  3. খয়ের খাঁ
  4. তালকানা
ব্যাখ্যা

• 'তালকানা' বাগ্‌ধারার অর্থ - কাণ্ডজ্ঞানহীন

অন্যদিকে,
কূপমণ্ডুক - সীমাবদ্ধ জ্ঞান।
গোঁফ খেজুরে - অত্যন্ত অলস।
খয়ের খাঁ - তোষামোদকারী।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৮৭৩.
'কটু-কাটব্য' বাগধারাটির অর্থ কী?
  1. ভাগ্যবান
  2. মনগড়া কথা
  3. তিরস্কার
  4. সম্পূর্ণ ভেজা
ব্যাখ্যা
- কড়ি কপালে বাগধারা টির অর্থ ভাগ্যবান,
- কাক ভেজা বাগধারার অর্থ সম্পূর্ণ ভেজা,
- কপোল কল্পনা বাগধারার অর্থ মনগড়া কথা,
- কটু-কাটব্য বাগধারার অর্থ তিরস্কার।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৮৭৪.
'পোয়া বারো' বাগ্‌ধারাটি কী অর্থ প্রকাশ করে?
  1. অপদার্থ
  2. সৌভাগ্য
  3. হতভাগ্য
  4. নির্বোধ
ব্যাখ্যা
• 'পোয়া বারো' বাগ্‌ধারাটির অর্থ - সৌভাগ্য।

কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারার অর্থ:
• 'অকাল কুষ্মাণ্ড' অর্থ - অপদার্থ।
• 'আটকপালে' অর্থ - হতভাগ্য।
• ‘বুদ্ধির ঢেঁকি’ অর্থ - নিরেট মূর্খ, নির্বোধ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৮৭৫.
নিচের কোন বাক্যে প্রবাদ-প্রবচনের শুদ্ধ প্রয়োগ ঘটেছে?
  1. কত চালে কত ধান।
  2. এঁটোপাত না যায় স্বর্গে।
  3. যেমন বুনো কচুঁ তেমনি বাঘা তেতুঁল।
  4. শকুনের দোয়ায় হাতি মরে না।
ব্যাখ্যা
• শুদ্ধ প্রয়োগ: এঁটোপাত না যায় স্বর্গে।
- প্রবাদ-প্রবচনটির অর্থ: পরমুখাপেক্ষীর সমৃদ্ধি সম্ভব হয় না।

অশুদ্ধ প্রবাদগুলোর শুদ্ধরূপ হলো:
• কত ধানে কত চাল।
• যেমন বুনো ওল তেমনি বাঘা তেতুঁল।
• শকুনের দোয়ায় গরু মরে না।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৮৭৬.
‘কেউকেটা’ বাগধারাটি কী অর্থ প্রকাশ করে?
  1. ক) বেহায়া
  2. খ) কদাচিৎ
  3. গ) তুচ্ছ
  4. ঘ) অসাবধান
ব্যাখ্যা
• ‘কেউকেটা’ বাগধারাটির অর্থ - তুচ্ছ।
উদাহরণ: এমন কেউকেটা  লোকের সাথে ঝামেলায় জড়াতে নেই।

অন্যদিকে,
• ‘কালেভাদ্রে’ বাগধারার অর্থ - কদাচিৎ।
• ‘কান কাটা’ বাগধারার অর্থ - বেহায়া।
• ‘কাছা ঢিলা’ বাগধারার অর্থ - অসাবধান।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
৮৭৭.
'বোঝার উপর শাকের আঁটি' প্রবাদ প্রবচনের অর্থ কী?
  1. মর্মান্তিক আঘাতের উপর আঘাত
  2. অপরাধ ঢাকার চেষ্টা
  3. ভালো কাজ করতে গিয়ে খারাপ ফল লাভ
  4. ঝামেলার উপর ঝামেলা
ব্যাখ্যা

• 'বোঝার উপর শাকের আঁটি' প্রবাদ প্রবচনের অর্থ - ঝামেলার উপর ঝামেলা।

অন্যদিকে,
- 'মড়ার উপর খাঁড়ার ঘা' প্রবাদ প্রবচনটির অর্থ - মর্মান্তিক আঘাতের উপর আঘাত।
- 'শিব গড়তে বাঁদর' প্রবাদ প্রবচনের অর্থ - ভালো কাজ করতে গিয়ে খারাপ ফল লাভ।
- 'শাক দিয়ে মাছ ঢাকা' প্রবাদ প্রবচনের অর্থ - অপরাধ ঢাকার চেষ্টা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৮৭৮.
'একই দলের লােক' অর্থে ব্যবহৃত বাগধারা কোনটি?
  1. ক) গভীর জলের মাছ
  2. খ) ঝাঁকের কৈ
  3. গ) রুই-কাতলা
  4. ঘ) ইতর বিশেষ
ব্যাখ্যা
'ইতর বিশেষ' বাগধারাটির অর্থ - প্রভেদ বা পার্থক্য;
'গভীর জলের মাছ' বাগধারার অর্থ - চালাক লোক;
'ঝাঁকের কৈ' বাগধারাটির অর্থ - একই দলের লোক।
'রুই-কাতলা' বাগধারাটির অর্থ - প্রতিপত্তিশালী লোকজন 

[উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
৮৭৯.
'কারো পৌষ মাস কারো সর্বনাশ' প্রবাদটি কী অর্থ প্রকাশ করেছে?
  1. নিজেকে সংশ্লিষ্ট না করা
  2. সর্বত্র বিপদ
  3. অবস্থা বুঝে সুযোগ গ্রহণের চেষ্টা
  4. যার যেমন ভাগ্য
ব্যাখ্যা

• 'কারো পৌষ মাস কারো সর্বনাশ' প্রবাদের অর্থ- যার যেমন ভাগ্য। 

অন্যদিকে, 
• 'কানে দিয়েছি তুলো পিঠে বেঁধেছি কুলো' অর্থ- নিজেকে সংশ্লিষ্ট না করা। 
• 'জলে কুমির ডাঙায় বাঘ' অর্থ- সর্বত্র বিপদ। 
• 'ঝোপ বুঝে কোপ মারা' অর্থ- অবস্থা বুঝে সুযোগ গ্রহণের চেষ্টা। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ  মামুদ।

৮৮০.
'ঊনপাঁজুরে' বাগ্‌ধারার অর্থ কী?
  1. অপটু
  2. ব্যক্তিত্বহীন
  3. নীরস
  4. পক্ষপাতদুষ্ট
ব্যাখ্যা
• 'ঊনপাঁজুরে' বাগ্‌ধারার অর্থ - দুর্বল ও ব্যক্তিত্বহীন।

অন্যদিকে,
• 'কাঁচা হাত' অর্থ - অপটু।
• 'কাঠখোট্টা' বান্ধারার অর্থ - নীরস ও অনমনীয়।
• 'একচোখা' অর্থ - পক্ষপাতদুষ্ট।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৮৮১.
'হরি ঘোষের গোয়াল’ বাগ্‌ধারাটির সঠিক অর্থ কোনটি?
  1. গণ্যমান্য ব্যক্তি
  2. নিষ্ক্রিয় দর্শক 
  3. সুচতুর ব্যক্তি
  4. বহু অপদার্থ ব্যক্তির সমাবেশ
ব্যাখ্যা

'হরি ঘোষের গোয়াল' বাগ্‌ধারাটির অর্থ হলো- বহু অপদার্থ ব্যক্তির সমাবেশ। 
- এর মানে হলো- এমন একটি জায়গা বা পরিবেশ যেখানে অনেক মানুষ জড়ো হয়, হৈচৈ-গোলমাল হয়, কিন্তু বাস্তবে কোনো কাজ সম্পন্ন হয় না।

• কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
- অকাল কুষ্মাণ্ড: অপদার্থ, অকেজো,
- অক্কা পাওয়া: মারা যাওয়া,
- অগস্ত্য যাত্রা: চিরকালের জন্য প্রস্থান,
- অগাধ জলের মাছ: সুচতুর ব্যক্তি,
- অর্ধচন্দ্র: গলা ধাক্কা,
- অন্ধের নড়ি: একমাত্র অবলম্বন,
- আকাশ কুসুম: অসম্ভব কল্পনা,
- আকাশ পাতাল: অনেক পার্থক্য,
- অতি লোভে তাঁতি নষ্ট: লোভে ক্ষতি,
- অন্ধের যষ্টি: একমাত্র অবলম্বন,
- আঙুল ফুলে কলাগাছ: অপ্রত্যাশিত ধনলাভ,
- আষাঢ়ে গল্প: আজগুবি কথা,
- উভয় সংকট: দুই দিকেই বিপদ,
- উড়ে এসে জুড়ে বসা: অনধিকার চর্চা,
- এক চোখা: পক্ষপাতদুষ্ট,
- কচুকাটা করা: নির্মমভাবে ধ্বংস করা,
- কূপমণ্ডুক: সীমাবদ্ধ জ্ঞানসম্পন্ন,
- করায় গণ্ডায়: পুরোপুরি,
- গাছে কাঁঠাল গোঁফে তেল: আগেই আয়োজন,
- গোবর গণেশ: মূর্খ,
- গুড়ে বালি: আশায় নৈরাশ্য,
- চোখে ধুলো দেওয়া = প্রতারণা করা,
- ঝোপ বুঝে কোপ মারা: সুযোগ বুঝে আঘাত,
- টনক নড়া: চৈতন্যোদয় হওয়া,
- তিলকে তাল করা = বাড়িয়ে বলা,
- সাপের পাঁচ পা দেখা : অহঙ্কারী হওয়া,
- সোনায় সোহাগা : উপযুক্ত মিলন,
- সাক্ষী গোপাল : নিষ্ক্রিয় দর্শক,
- সখাত সলিলে : ঘোর বিপদে পড়া,
- সব শেয়ালের এক রা : ঐকমত্য,
- হাটে হাঁড়ি ভাঙা : গোপন কথা প্রকাশ করা,
- হাতটান : চুরির অভ্যাস,
- হ য ব র ল : বিশৃঙ্খলা,
- হরি ঘোষের গোয়াল : বহু অপদার্থ ব্যক্তির সমাবেশ,
- হরিলুট : অপচয়,
- হাড়ে দুর্বা গজানো : অত্যন্ত অলস হওয়া,
- হাতের পাঁচ : শেষ সম্বল,
- হীরার ধার : অতি তীক্ষ্ণবুদ্ধি,
- হোমরা চোমরা : গণ্যমান্য ব্যক্তি,
- হিতে বিপরীত : উল্টো ফল,
- হাড় হদ্দ : নাড়ি নক্ষত্র/সব তথ্য,
- হাড় হাভাতে : হতভাগ্য।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – সৌমিত্র শেখর।

৮৮২.
‘সুন্দর ব্যক্তি অথচ অপদার্থ’ অর্থে কোন বাগধারাটি ব্যবহৃত হয়?
  1. ননির পুতুল
  2. নদের চাঁদ
  3. চিনির বলদ
  4. চিনির পুতুল
ব্যাখ্যা
• “নদের চাঁদ“ বাগধারাটির অর্থ - সুন্দর ব্যক্তি অথচ অপদার্থ।

অন্যান্য বাগধারার অর্থ:
• ‘ননির পুতুল’ বাগধারার অর্থ - কোমল দেহ/ শ্রমবিমুখ।
• ’চিনির পুতুল‘ বাগধারাটির অর্থ -  যে অল্প পরিশ্রমেই ভেঙে পড়ে/ শ্রমকাতুরে।
• ’চিনির বলদ’  বাগধারাটির অর্থ - ভারবাহী কিন্তু ফলভোগী নয়।

উংস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৮৮৩.
'পঞ্চত্ব প্রাপ্ত' এর সমার্থক বাগ্‌ধারা কোনটি?
  1. যক্ষের ধন
  2. ধড়ে প্রাণ আসা
  3. থুরে দেওয়া
  4. পটল তোলা
ব্যাখ্যা
• 'পঞ্চত্ব প্রাপ্ত' এর সমার্থক বাগ্‌ধারা- পটল তোলা। 

• 'পঞ্চত্ব প্রাপ্ত' বাগ্‌ধারার অর্থ - মারা যাওয়া।
• 'পটল তোলা' বাগ্‌ধারার অর্থ - মারা যাওয়া।

অন্যদিকে,
• 'যক্ষের ধন' অর্থ - কৃপণের কড়ি/ধন।
• 'ধড়ে প্রাণ আসা' অর্থ - বিপদ থেকে উদ্ধার। 
• 'থুরে দেওয়া' অর্থ - জব্দ করা। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৮৮৪.
'অমাবস্যার চাঁদ' বাগ্‌ধারার অর্থ কী?
  1. গুজব
  2. অত্যন্ত প্রিয়জন
  3. দুর্লভ
  4. কাল্পনিক বস্তু
ব্যাখ্যা

• 'অমাবস্যার চাঁদ' বাগ্‌ধারার অর্থ- দুর্লভ। 

​অন্যদিকে, 
• 'উড়ো কথা' অর্থ- গুজব। 
• 'আঁধার ঘরের মানিক' অর্থ- অত্যন্ত প্রিয়জন।
• 'আকাশকুসুম' অর্থ- কাল্পনিক বস্তু। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৮৮৫.
'কিস্তিমাত করা' বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. দৃঢ় সংকল্প
  2. সফলতা লাভ
  3. চূড়ান্ত মীমাংসা
  4. বেদম প্রহার
ব্যাখ্যা
• 'কিস্তিমাত করা' বাগ্‌ধারাটির অর্থ — 'সফলতা লাভ'।
বাক্য গঠন: সবচেয়ে বড়ো পুরস্কারটা পেয়ে সে একেবারে কিস্তিমাত করেছে। 

অন্য অপশনে, 
• কোমর বাঁধা - দৃঢ় সংকল্প। 
বাক্য গঠন: কোমর বেঁধে কাজে নেমে পড়ো, সফলতা আসবেই। 

• এসপার ওসপার - চূড়ান্ত মীমাংসা।
বাক্য গঠন: আজ ওর সঙ্গে এসপার ওসপার করে তবেই ঘরে ফিরব। 

• উত্তম-মধ্যম -বেদম প্রহার।
বাক্য গঠন: সব চোরের কপালেই উত্তম-মধ্যম লেখা থাকে, তা থেকে রেহাই নেই।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
৮৮৬.
'ইন্ধন যোগানো' অর্থে কোন প্রবাদটি ব্যবহৃত হয়?
  1. ইচ্ছা থাকলে উপায় হয়
  2. আগুন পোহাতে ধোঁয়ার কষ্ট
  3. একে নাচনি বুড়ি তাতে পড়েছে ঢোলের বাড়ি
  4. ঢিলটি মারলে পাটকেলটি খেতে হয়
ব্যাখ্যা
• 'একে নাচনি বুড়ি তাতে পড়েছে ঢোলের বাড়ি' অর্থ- ইন্ধন যোগানো। 

অন্যদিকে, 
• 'আগুন পোহাতে ধোঁয়ার কষ্ট' অর্থ - কষ্টের মধ্য দিয়েই ফল লাভ। 
• 'ইচ্ছা থাকলে উপায় হয়' অর্থ - ইচ্ছাশক্তিতে কঠিন কাজ করা সম্ভব। 
• 'ইটটি (ঢিলটি) মারলে পাটকেলটি খেতে হয়' অর্থ- যেমন কাজ তেমন তার ফল।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৮৮৭.
নিচের কোন বাগ্‌ধারা দুটি সমার্থক অর্থ প্রকাশ করে?
  1. উড়ো কথা ও উড়ো চিঠি
  2. ঠুঁটো জগন্নাথ ও কুমড়ো কাটা বটঠাকুর
  3. ঢাকের বাঁয়া ও ঢেঁকি অবতার
  4. পদ্মপাতার জল ও জলভাত
ব্যাখ্যা
সমার্থক অর্থে ব্যবহৃত বাগ্‌ধারা হলো:
• ‘ঠুঁটো জগন্নাথ’ বাগ্‌ধারার অর্থ - অকর্মণ্য।
• ‘কুমড়ো কাটা বটঠাকুর’ বাগধারার অর্থ - অকর্মণ্য লোক।

ভিন্ন অর্থে ব্যবহৃত প্রায় একই দেখতে বাগ্‌ধারাগুলো হলো:
• ‘উড়ো কথা’ বাগ্‌ধারার অর্থ - গুজব।
• ‘উড়ো চিঠি’ বাগ্‌ধারার অর্থ - বেনামি পত্র।
 
• ‘ঢাকের বাঁয়া’ বাগ্‌ধারার অর্থ - অপ্রয়োজনীয়।
• ‘ঢেঁকি অবতার’ বাগ্‌ধারার অর্থ - নির্বোধ লোক।

• 'পদ্মপাতার জল', 'তাসের ঘর' এবং ‘জলের দাগ’ বাগ্‌ধারা সমূহের অর্থ - ক্ষণস্থায়ী।
• ‘জলভাত’ বাগ্‌ধারার অর্থ - সহজ সাধ্য।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৮৮৮.
'দক্ষিণ হস্ত' বাগ্‌ধারার অর্থ কী?
  1. তুচ্ছ জ্ঞান করা
  2. প্রতিবন্ধক
  3. কথার মাঝে বিদ্রূপ করা
  4. প্রধান সহযোগী
  5. কোনোটিই নয় 
ব্যাখ্যা

• 'দক্ষিণ হস্ত' বাগ্‌ধারাটির অর্থ- প্রধান সহযোগী। 

​অন্যদিকে, 
• ​'ধরাকে সরা জ্ঞান করা' অর্থ- তুচ্ছ জ্ঞান করা। 
• 'পথের কাঁটা' অর্থ- প্রতিবন্ধক। 
• ​'ফোড়ন কাটা' অর্থ- কথার মাঝে বিদ্রূপ করা। 

উৎস: ভাষা-শিক্ষা- ড. হায়াৎ মামুদ।

৮৮৯.
’ঊনো বর্ষায় দুনো শীত’ প্রবচনটির মানে-
  1. অল্প বর্ষায় হাটু পানি।
  2. অল্প বর্ষায় বেশি শীত।
  3. এক কৌশলে দুই কাজ।
  4. বেশি বর্ষায় অল্প শীত।
  5. কোনটি নয়।
ব্যাখ্যা
• ’উন বর্ষায় দুনো শীত’ প্রবচনটির মানে-  অল্প বর্ষায় বেশি শীত।
যেমন: এ বছর ঊনো বর্ষা দুনো শীত তাই গরিব মানুষের এত কষ্ট।

অন্যদিকে, 
• ’এক ঢিলে দুই পাখি মারা’ প্রবচনটির অর্থ- এক কৌশলে দুই কাজ।
যেমন- এসেছ ধার চাইতে, আবার প্রতিবেশির বিরুদ্ধে অভিযোগ করছ; এক ঢিলে দুই পাখি মারবা নাকি?

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ, এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড.সৌমিত্র শেখর।
৮৯০.
'আদাড়ের হাঁড়ি' বাগ্‌ধারার অর্থ কী?
  1. সামান্য লোক
  2. অপর্যাপ্ত খাবার
  3. গুরুত্বপূর্ণ বস্তু
  4. সব নষ্টের মূল
ব্যাখ্যা
• 'আদাড়ের হাঁড়ি' বাগ্‌ধারার অর্থ- সামান্য লোক।

• কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
- আউলিয়া চাঁদ = যে অল্পেই আকুল হয়।
- অথৈ জল = ভীষণ বিপদ
- সাক্ষী গোপাল = নিষ্ক্রিয় দর্শক।
- পালের গোদা = দলপতি।
- দুধের মাছি = সুসময়ের বন্ধু।
- একচোখা = পক্ষপাতদুষ্ট।
- কানকাটা = নির্লজ্জ।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৮৯১.
'তোষামুদে' অর্থে ব্যবহৃত বাগ্‌ধারা কোনটি?
  1. ঢাকের কাঠি
  2. ধামাধরা
  3. খয়ের খাঁ
  4. উপরের সবগুলো
ব্যাখ্যা

• 'ঢাকের কাঠি' বাগ্‌ধারর অর্থ - তোষামুদে। 
• 'ধামাধরা' বাগ্‌ধারর অর্থ - তোষামুদে/চাটুকারিতা।
• 'খয়ের খাঁ' বাগ্‌ধারর অর্থ - তোষামোদকারী।
• 'তেল মাখানো' বাগ্‌ধারর অর্থ - তোষামোদ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৮৯২.
'সহজেই বিশ্বাসপ্রবণ' অর্থে কোন বাগধারাটি ব্যবহৃত হয়েছে?
  1. ইঁচড়ে পাকা
  2. উড়নপেকে
  3. কলুর বলদ
  4. কান পাতলা
ব্যাখ্যা
• কান পাতলা বাগধারার অর্থ - সহজেই বিশ্বাসপ্রবণ। 

অন্যদিকে,
- 'ইঁচড়ে পাকা' বাগধারাটির অর্থ- অকালপক্ব।
- 'উড়নপেকে' বাগধারাটির অর্থ - অপব্যয়ী।
- 'কলুর বলদ' বাগধারাটির অর্থ- একটানা খাটুনি। 

• আরো কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
-  ‘উজলপাঁজল’ বাগধারার অর্থ - উথালপাথাল।
- ‘উলুখাগড়া’ বাগধারার অর্থ - গুরুত্বহীন লোক। 
- 'আঁধার ঘরের মানিক' বাগধারটির অর্থ অত্যন্ত প্রিয়জন।
- অমাবস্যার চাঁদ বাগধারার অর্থ- দুর্লভ বস্তু বা বিরল বস্তু।
- আকাশ কুসুম বাগধারার অর্থ- অবাস্তব কল্পনা।
- আষাঢ়ে গল্প বাগধারার অর্থ- আজগুবি কাহিনি।
- 'অগ্নি পরীক্ষা' বাগধারাটির অর্থ-  কঠিন পরীক্ষা।
- 'অদৃষ্টের পরিহাস' বাগধারাটির অর্থ- ভাগ্যের নিষ্ঠুরতা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি, (২০২১ ও ২০১৮ সংস্করণ)।
৮৯৩.
নিচের কোনটি "গাছে তুলে মই কাড়া" বাগধারাটির অর্থ প্রকাশ করে?
  1. ধরি মাছ না ছুঁই পানি
  2. আশা দিয়ে নিরাশ করা
  3. আকাশ থেকে পড়া
  4. আকাশে তোলা
ব্যাখ্যা

- ‘গাছে তুলে মই কাড়া’ বাগধারাটির অর্থ হলো- আশা দিয়ে নিরাশ করা; সাহায্যের আশা দিয়ে সাহায্য না করা।

অন্যদিকে,
- ‘ধরি মাছ না ছুঁই পানি’ প্রবাদ প্রবচনটির অর্থ - কৌশলে কার্যোদ্ধার।
- 'আকাশ থেকে পড়া' বাগধারাটির অর্থ- না জানার ভান করা ৷
- 'আকাশে তোলা'  বাগধারাটির অর্থ- মাত্রাতিরিক্ত প্রশংসা করা।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা দ্বিতীয় পত্র, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

৮৯৪.
'অমিতব্যয়ী' অর্থ বুঝাতে কোন বাগ্‌ধারাটি ব্যবহৃত হয়?
  1. উনপাঁজুরে
  2. উড়নচণ্ডী
  3. কূপমণ্ডূক
  4. কেবলা হাকিম
ব্যাখ্যা

• 'উড়নচণ্ডী' বাগ্‌ধারার অর্থ- অমিতব্যয়ী। 

অন্যদিকে, 
• 'উনপাঁজুরে' অর্থ- দুর্বল ও ব্যক্তিত্বহীন।
• 'কূপমণ্ডুক' অর্থ- সীমাবদ্ধ জ্ঞান। 
• 'কেবলা হাকিম' অর্থ- 'অনভিজ্ঞ'।  

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৮৯৫.
'কেবলা হাকিম' বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. কপট
  2. অনভিজ্ঞ
  3. অসাধু
  4. একগুয়ে
ব্যাখ্যা
• 'কেবলা হাকিম' বাগ্‌ধারাটির অর্থ অনভিজ্ঞ।

• কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
- তীর্থের কাক - সাগ্রহে প্রতীক্ষাকারী
- চক্ষু চরক গাছ - বিস্ময়
- আট কপালে - মন্দভাগ্য,
- উড়নচণ্ডী - অমিতব্যয়ী
- বসন্তের কোকিল - সুসময়ের বন্ধু।
- চশমখোর - বেহায়া

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৮৯৬.
নিচের কোনটি ভিন্নার্থক বাগধারা?
  1. ক) আদায় কাঁচকলায়
  2. খ) আট কপালে
  3. গ) অহি-নকুল সম্বন্ধ
  4. ঘ) সাপে-নেউলে
ব্যাখ্যা
আদায় কাঁচকলায়, অহি-নকুল সম্বন্ধ, সাপে-নেউলে বাগধারা তিনটির অর্থ একই। এই বাগধারাগুলোর অর্থ হচ্ছে ভীষণ শত্রুতা। অপরদিকে আট কপালে অর্থ হচ্ছে হতভাগ্য।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি।
৮৯৭.
'পর্বতের মূষিক প্রসব' বলতে কী বোঝায়?
  1. বিপুল উদ্যোগে তুচ্ছ অর্জন
  2. নিয়মিত ঘটনা
  3. অভূতপূর্ব দৃশ্য
  4. অল্পতেই ঘাবড়ে যাওয়া
ব্যাখ্যা
• 'পর্বতের মূষিক প্রসব' বলতে বিপুল উদ্যোগে তুচ্ছ অর্জনকে বুঝায়।

• কিছু গুরুত্বপূর্ণ প্রাদ প্রবচন:
- বাঘে গরুতে এক ঘাটে জল খাওয়া-  ক্ষমতা প্রদর্শন। 
- বজ্র আঁটুনি ফস্কা গেরো - বাহিরে আড়ম্বর ভিতরে শূন্য। 
- বোঝার উপর শাকের আঁটি - অতিরিক্তের অতিরিক্ত। 
- ঘুঁটে পোড়ে গোবর হাসে - অন্যের কষ্ট দেখে আনন্দ প্রকাশ। 
- বিনা মেঘে বজ্রপাত - আকস্মিক বিপদ। 
- চাল না চুলো ঢেঁকি না কুলো - নিতান্ত নিঃস্ব। 
 
উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৮৯৮.
বাগধারা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়
  1. ক) ধ্বনিতত্ত্ব
  2. খ) শব্দতত্ত্ব
  3. গ) বাক্যতত্ত্ব
  4. ঘ) অর্থতত্ত্ব
ব্যাখ্যা

• 'বাগধারা' ব্যাকরণের অর্থতত্ত্ব অংশের আলোচ্য বিষয়।

• অর্থতত্ত্ব: 
- ব্যাকরণের যে অংশে শব্দ, বর্গ ও বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয়, সেই অংশের নাম অর্থতত্ত্ব। একে বাগর্থতত্ত্বও বলা হয়।

• অর্থতত্ত্বের আলোচ্য বিষয়:
- বিপরীত শব্দ,
- প্রতিশব্দ,
- শব্দজোড়,
- বাগধারা প্রভৃতি বিষয় অর্থতত্ত্বের অন্তর্ভুক্ত।
এছাড়া শব্দ, বর্গ ও বাক্যের ব্যঞ্জনা নিয়েও ব্যাকরণের এই অংশে আলোচনা থাকে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি- ৯ম ও ১০ম শ্রেণি (২০২২সংস্করণ)।

৮৯৯.
”ডানায় ভর দিয়ে চলা।” প্রবাদটির অর্থ কী?
  1. ক্ষতি করা
  2. শূন্যলোকে ভাসা
  3. নির্ভিকে চলা
  4. সুখে শান্তিতে থাকা
ব্যাখ্যা

”ডানায় ভর দিয়ে চলা।” প্রবাদটির অর্থ - শূন্যলোকে ভাসা।

• কিছু প্রচলিত প্রবাদ প্রবচনের উদাহরণ- 
→ ধান ভানতে শিবের গীত = অপ্রাসঙ্গিক কাজ করা। 
→ ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে = দুর্ভাগ্য সর্বত্রগামী।
→ ছোট মুখে বড় কথা = ছোটদের দ্বারা বা অযোগ্য লোকের দ্বারা মানী লোকের অসম্মান করা। 
→ ম্যাও ধরা = তোষামোদ করা। 
→ বজ্র আটুনি ফস্‌কা গেরো = বড় বড় কথা বা পরিকল্পনা। 
ইচ্ছা থাকলে উপায় হয় - ইচ্ছাশক্তিতে কঠিন কাজ করা সম্ভব।
→ উন বর্ষা দুনো শীত - অল্প বর্ষায় বেশি শীত/অল্প কাজে অধিক লাভ।
→ এক মাঘে শীত যায় না - বিপদ বা প্রতিকূল অবস্থা সব সময় থাকে না।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।

৯০০.
'বুদ্ধির ঢেঁকি' বাগ্‌ধারার অর্থ -
  1. সাধু বেশে অসৎ লোক
  2. ভণ্ড তপনী
  3. নির্বোধ
  4. অর্বাচীন
ব্যাখ্যা

• 'বুদ্ধির ঢেঁকি' বাগ্‌ধারার অর্থ - নির্বোধ

অন্যদিকে,
ভুইফোঁড় - অর্বাচীন।
বিড়াল তপস্বী - ভণ্ড তপনী।
ভিজে বেড়াল - সাধু বেশে অসৎ লোক।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।