বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বাগ্‌ধারা ও প্রবাদ প্রবচন

মোট প্রশ্ন১,৫৫৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বাগ্‌ধারা ও প্রবাদ প্রবচন

PrepBank · পাতা / ১৬ · ৩০১৪০০ / ১,৫৫৯

৩০১.
'ছুঁচোর কেত্তন' বলতে কী বোঝায়?
  1. গানের আসর
  2. অবিরাম কলহ
  3. ভাগ্যের সহায়
  4. অলস ব্যক্তি
ব্যাখ্যা

• 'ছুঁচোর কেত্তন' বাগ্‌ধারার অর্থ - অবিরাম কলহ

কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
'রামগরুড়ের ছানা' গোমড়ামুখো লোক।
'লগন চাঁদা' - ভাগ্যবান।
আষাঢ়ে গল্প বাগধারার অর্থ - আজগুবি কাহিনি।
গুড়ে বালি - আশায় নৈরাশ্য।
'কালে ভদ্রে'- কদাচিৎ।
'গোঁফ খেজুরে' - নিতান্তই অলস।
'কুয়োর ব্যাঙ' - সংকীর্ণমনা লোক।
'খয়ের খাঁ' - চাটুকার।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

৩০২.
'উপোসি ছারপোকা' বাগ্‌ধারার অর্থ কী?
  1. অপদার্থ
  2. অপব্যয়ী
  3. অভাবগ্রস্থ লোক
  4. নিতান্ত অলস
ব্যাখ্যা

• 'উপোসি ছারপোকা' বাগ্‌ধারার অর্থ - অভাবগ্রস্থ লোক।

অন্যদিকে,  
• 'উড়নপেকে' অর্থ - অপব্যয়ী। 
• 'অকাল কুষ্মাণ্ড' অর্থ - অপদার্থ।
• 'গোঁফ খেজুরে' অর্থ - নিতান্ত অলস।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা;  ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণi (২০১৯ সংস্করণ)।

৩০৩.
'কূপমণ্ডুক' বাগ্‌ধারা অর্থ -
  1. ভাবনাচিন্তাহীন
  2. তোষামোদকারী
  3. বিশিষ্ট ব্যক্তি
  4. সীমাবন্ধ জ্ঞান
ব্যাখ্যা
• 'কূপমণ্ডুক' বাগ্‌ধারা অর্থ - সীমাবন্ধ জ্ঞান

অন্যদিকে,
কেউকেটা - বিশিষ্ট ব্যক্তি। 
খয়ের খাঁ - তোষামোদকারী। 
খোদার খাসি - ভাবনাচিন্তাহীন।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩০৪.
'ঢাকঢাক গুড়গুড়' প্রবাদ-প্রবচনটির সঠিক অর্থ কোনটি?
  1. নিষ্ফল পরিশ্রম
  2. স্বার্থসচেতন
  3. ভাগ্যের খেলা
  4. লুকোচুরি
ব্যাখ্যা
• 'ঢাকঢাক গুড়গুড়' প্রবাদ-প্রবচনটির সঠিক অর্থ- লুকোচুরি।

অন্যদিকে,
• লাভের অঙ্ক শূন্য - নিষ্ফল পরিশ্রম।
• জাতে মাতাল তালে ঠিক - স্বার্থসচেতন।
• অদৃষ্টের পরিহাস - ভাগ্যের খেলা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩০৫.
'লগন চাঁদা' বাগ্‌ধারার অর্থ-
  1. একমাত্র সম্পদ
  2. ভাগ্যবান
  3. রূপবান পুরুষ
  4. নতুন আগমন
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• 'লগন চাঁদা' বাগ্‌ধারার অর্থ - ভাগ্যবান। 

অন্যদিকে, 
• 'সবেধন নীলমণি' অর্থ - একমাত্র সম্পদ। 
• 'ময়ূর ছাড়া কার্তিক' অর্থ - রূপবান পুরুষ। 
• 'ভূঁইফোড়' অর্থ - নতুন আগমন। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাস, ড. সৌমিত্র শেখর। 
৩০৬.
'ঘুঘু চরানো' বাগ্‌ধারার অর্থ কী?
  1. সর্বনাশ করা
  2. পলায়ন করা
  3. জব্দ করা
  4. বিবেচনা করা
ব্যাখ্যা
• 'ঘুঘু চরানো' বাগ্‌ধারার অর্থ - সর্বনাশ করা। 

অন্যদিকে, 
• 'খতিয়ে দেখা' অর্থ - বিবেচনা করা। 
• 'গা ঢাকা দেয়া' অর্থ - পলায়ন করা। 
• 'ঘোল খাওয়ানো' অর্থ - জব্দ করা। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩০৭.
‘গুড়ে বালি’ বাগ্‌ধারার অর্থ -
  1. নষ্ট হওয়া
  2. আশায় নৈরাশ্য
  3. শুরুতেই ভুল
  4. সমাপ্তি
ব্যাখ্যা
কয়েকটি গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা হলো:
• ‘চুলোয় যাওয়া’ অর্থ - নষ্ট হওয়া।
• ‘গুড়ে বালি’ অর্থ - আশায় নৈরাশ্য।
• ‘গোড়ায় গলদ’ অর্থ - শুরুতেই ভুল।
• ‘কৈ মাছের জান’ অর্থ - যা সহজে মরে না।
• ‘পুঁটি মাছের প্রাণ’ অর্থ - ছোটো মন।
• ‘তিলকে তাল করা’ অর্থ - ছোটকে বড় করা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩০৮.
'শিরে সংক্রান্তি' বাগ্‌ধারাটির অর্থ- 
  1. অপদার্থ
  2. দীর্ঘসূত্রিতা
  3. আসন্ন বিপদ
  4. দুর্লভ বস্তু
ব্যাখ্যা

• 'শিরে সংক্রান্তি' বাগ্‌ধারাটির অর্থ- আসন্ন বিপদ বা সামনেই বিপদ।
উদাহরণ: আমার এখন শিরে সংক্রান্তি, কিভাবে সব সামলাব তাই ভাবছি।

অন্যদিকে,
'অকাল কুষ্মাণ্ড' বাগ্‌ধারাটির অর্থ - অপদার্থ।
'আঠারো মাসে বছর' বাগ্‌ধারাটির অর্থ - দীর্ঘসূত্রিতা।
'আকাশের চাঁদ' বাগ্‌ধারাটির অর্থ - দুর্লভ বস্তু।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান; ভাষাশিক্ষা- ড. হায়াৎ মামুদ।

৩০৯.
'উলুখাগড়া' শব্দটির অর্থ কী? 
  1. নিরীহ প্রজা
  2. দীর্ঘস্থায়ী সমস্যা
  3. ক্ষণস্থায়ী সমস্যা
  4. গ্রাম্য
ব্যাখ্যা

• 'উলুখাগড়া' শব্দটির অর্থ -  অনগ্রসর ব্যক্তি; নিরীহ প্রজা।

কিছু গুরুত্বপুর্ণ বাগ্‌ধারা:
- 'নাক সিটকানো' বাগ্‌ধারার অর্থ - অবজ্ঞা করা।
- 'ধর্মপুত্র যুধিষ্ঠির' বাগ্‌ধারার অর্থ - সত্যবাদিতার ভান করা।
- 'দিনকে রাত করা' বাগ্‌ধারার অর্থ - অসাধ্য সাধন / দুষ্কর্ম করা।
- 'পগার পার' বাগ্‌ধারার অর্থ - ভেগে যাওয়া।
- 'দিবাস্বপ্ন' বাগ্‌ধারার অর্থ - অলীক কল্পনা।
- 'পুকুর চুরি' বাগ্‌ধারার অর্থ - বড় ধরনের চুরি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৩১০.
'ঝিঙেফুল ফোটা' বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. খুশির সংবাদ আসা
  2. আয়ু ফুরিয়ে আসা
  3. মন খুশি করা
  4. গ্রীষ্ম শুরু হওয়া
ব্যাখ্যা
• 'ঝিঙেফুল ফোটা' বাগ্‌ধারাটির অর্থ - আয়ু ফুরিয়ে আসা।

• কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:

- ক-অক্ষর গোমাংস - অশিক্ষিত ব্যক্তি / বর্ণ পরিচয়হীন। 
- উপোসি ছারপোকা- অভাবগ্রস্থ লোক। 
- ঢাকের বাঁয়া - মূল্যহীন / অপ্রয়োজনীয়। 
- ডুমুরের ফুল - বিরল বস্তু। 
- তিলকে তাল করা - অতিরঞ্জিত করা। 

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩১১.
'পগারপার' বাগ্‌ধারাটির অর্থ -
  1. ফাঁকি
  2. আত্মসম্মান রক্ষা করা
  3. পলায়ন করা
  4. কুৎসিত
ব্যাখ্যা
• 'পগারপার' বাগ্‌ধারাটির অর্থ - 'পলায়ন করা'।

কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
'কালে ভদ্রে' অর্থ - কদাচিৎ
‘ডাকাবুকো’ অর্থ - নির্ভীক।
‘পায়া ভারি’ অর্থ - অহঙ্কার।
‘কানকাটা’ অর্থ - বেহায়া।
'কেউ কেটা' অর্থ - সামান্য।
‘কূপমুন্ডক’ অর্থ - সীমাবদ্ধ জ্ঞান।
‘কাকভূষণ্ডী’ অর্থ - দীর্ঘজীবী।
‘বকধার্মিক’ অর্থ - ভণ্ড।
'ঝিঙেফুল ফোটা' অর্থ - আয়ু ফুরিয়ে আসা।

উৎস:
- বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান;
- বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর,
- ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ, মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২১ সংস্করণ)।
৩১২.
’টুপ ভুজঙ্গ’ বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. অদৃশ্য বস্তু
  2. নেশাগ্রস্ত
  3. ভরপুর
  4. কাণ্ডজ্ঞানহীন
ব্যাখ্যা

’টুপ ভুজঙ্গ’ বাগ্‌ধারাটির অর্থ - নেশাগ্রস্ত।

অন্যদিকে,
’ডুমুরের ফল’ বাগ্‌ধারাটির অর্থ - অদৃশ্য বস্তু।
’টইটুম্বুর’ বাগ্‌ধারাটির অর্থ - ভরপুর।
’তালকানা’ বাগ্‌ধারাটির অর্থ - কাণ্ডজ্ঞানহীন।

কয়েকটি গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা হলো:
• ’চুলোয় যাওয়া’ বাগ্‌ধারাটির অর্থ - নষ্ট হওয়া।
• ’গুড়ে বালি’ বাগ্‌ধারাটির অর্থ - আশায় নৈরাশ্য।
• ’গোড়ায় গলদ’ বাগ্‌ধারাটির অর্থ - শুরুতেই ভুল।
• ’কৈয় মাছের জান’ বাগ্‌ধারাটির অর্থ - যা সহজে মরে না।
• ’পুটি মাছের প্রাণ’ বাগ্‌ধারাটির অর্থ - ছোটো মন।
• ’তিলকে তাল করা’ বাগ্‌ধারাটির অর্থ - ছোটকে বড় করা।
• 'অকাল কুষ্মাণ্ড' বাগ্‌ধারাটির অর্থ - অপদার্থ।
• 'অক্ষরে অক্ষরে' বাগ্‌ধারাটির অর্থ - সম্পূর্নভাবে।
• 'আঠারো মাসে বছর' বাগ্‌ধারাটির অর্থ - দীর্ঘসূত্রিতা।
• 'আকাশের চাঁদ' বাগ্‌ধারাটির অর্থ - দুর্লভ বস্তু।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৩১৩.
'গয়ংগচ্ছ' বাগ্‌ধারার অর্থ কী?
  1. তোষামোদে
  2. কাণ্ডজ্ঞানহীন
  3. ঢিলেমি
  4. নির্ভীক
ব্যাখ্যা
• 'গয়ংগচ্ছ' বাগ্‌ধারার অর্থ - ঢিলেমি।

অন্যদিকে,
• 'ধামাধরা' অর্থ- তোষামোদে।
• 'তালকানা' অর্থ - কাণ্ডজ্ঞানহীন।
• 'ডাকাবুকো' অর্থ - নির্ভীক।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩১৪.
"তার মতো 'বাস্তুঘুঘু' দ্বিতীয়টি নেই।" - বাক্যে 'বাস্তুঘুঘু' বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. কথায় পঠু
  2. অতি ধূর্ত লোক
  3. মূর্খ
  4. অপব্যয়ী
ব্যাখ্যা
• "তার মতো 'বাস্তুঘুঘু' দ্বিতীয়টি নেই।" - বাক্যে 'বাস্তুঘুঘু' বাগ্‌ধারাটির অর্থ — 'অতি ধূর্ত লোক'।

অন্যদিকে,
• 'বচনবাগীশ' বাগধারাটির অর্থ- 'কথায় পঠু'। 
• 'নাড়াবুনে' বাগধারাটির অর্থ- 'মূর্খ'।
• 'উড়নপেকে' বাগধারাটির অর্থ - 'অপব্যয়ী'। 

উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩১৫.
'যক্ষের ধন' বাগ্‌ধারার অর্থ -
  1. দুঃসাধ্য বস্তু
  2. কৃপণের কড়ি
  3. একমাত্র অবলম্বন
  4. সর্বনাশ
ব্যাখ্যা
• 'যক্ষের ধন' বাগ্‌ধারার অর্থ - কৃপণের কড়ি

অন্যদিকে,
- 'অন্ধের নড়ি' বাগ্‌ধারার অর্থ - একমাত্র অবলম্বন।
- 'ভরাডুবি' বাগ্‌ধারার অর্থ - সর্বনাশ।
- 'বাঘের চোখ' বাগ্‌ধারার অর্থ - দুঃসাধ্য বস্তু।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৩১৬.
'মেনিমুখো' বলতে বুঝায়-
  1. ভীতু
  2. লাজুক
  3. মুখরা
  4. বিড়ালমুখো
ব্যাখ্যা
• 'মেনিমুখো' বলতে বুঝায়- লাজুক; লজ্জাশীল। 
---------------- 
• কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
'কালে ভদ্রে' বাগধারা টির অর্থ = কদাচিৎ
‘ডাকাবুকো’ বাগধারা টির অর্থ = নির্ভীক।
‘কূপমুন্ডক’ বাগধারার অর্থ = সীমাবদ্ধ জ্ঞান।
'কেউ কেটা' বাগধারার অর্থ = সামান্য ।
'ঝিঙেফুল' ফোটা বাগধারার অর্থ = আয়ু ফুরিয়ে আসা।

উৎস: বাংলা একাডেমি অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩১৭.
'কেতাদুরস্ত' বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. মূর্খ
  2. অনভিজ্ঞ
  3. অপদার্থ
  4. পরিপাটি
ব্যাখ্যা

• 'কেতাদুরস্ত' বাগ্‌ধারাটির অর্থ — পরিপাটি। 
বাক্য গঠন: চালচলন আর পোশাকে সে খুবই কেতাদুরস্ত লোক।

অন্যদিকে, 
• গোবর গণেশ - মূর্খ। 
• ‘কেবলা হাকিম’ বাগধারার অর্থ - অনভিজ্ঞ।
• আমরা কাঠের ঢেকি - অপদার্থ।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩১৮.
নিচের কোনটি দিয়ে ‘দায়িত্ব নেওয়া’ বুঝায়?
  1. পথ ধরা
  2. মনে ধরা
  3. গোঁ ধরা
  4. ম্যাও ধরা
ব্যাখ্যা

• 'ম্যাও ধরা' বাগ্‌ধারাটি দিয়ে ‘দায়িত্ব নেওয়া’ বুঝায়।

• ‘ধরা’ সম্পর্কিত বাগ্‌ধারার অর্থ:
- কান ধরা = কর্ণ মর্দন করা।
- দোষ ধরা = অপরাধ গণনা করা।
- পথ ধরা = উপায় দেখা।
- হাতে-পায়ে ধরা = অনুরোধ করা।
- গলা ধরা = কণ্ঠ রুদ্ধ হওয়া।
- মনে ধরা = পছন্দ হওয়া।
- আগুন ধরা = আগুন লাগা।
- ম্যাও ধরা = দায়িত্ব নেওয়া।
- গোঁ ধরা = একগুঁয়েমি করা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

৩১৯.
'বকধার্মিক' এর সমার্থক বাগ্‌ধারা কোনটি?
  1. বর্ণচোরা
  2. ডাকাবুকো
  3. কানকাটা
  4. পায়া ভারি
ব্যাখ্যা
• 'বকধার্মিক' বাগ্‌ধারার অর্থ - ভণ্ড।
বাক্য গঠন: এদেশে বকধার্মিকের অভাব নেই।

• 'বর্ণচোরা' বাগ্‌ধারার অর্থ - ভণ্ড।

অন্যদিকে,
‘ডাকাবুকো’ অর্থ - নির্ভীক।
‘পায়া ভারি’ অর্থ - অহঙ্কার।
‘কানকাটা’ অর্থ - বেহায়া।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩২০.
'নির্বুদ্ধিতার দণ্ড' - অর্থে বাগ্‌ধারার ব্যবহার কোনটি?
  1. আক্কেল সেলামি
  2. অরণ্যে রোদন
  3. কড়ায় গণ্ডায়
  4. আক্কেল গুড়ুম
ব্যাখ্যা
• ‘আক্কেল সেলামি’ বাগ্‌ধারাটির অর্থ - নির্বুদ্ধিতার দণ্ড

অন্যদিকে,
- ‘অরণ্যে রোদন‘ বাগ্‌ধারার অর্থ - নিষ্ফল আবেদন।
- 'কড়ায় গণ্ডায়' বাগ্‌ধারার অর্থ - সম্পূর্ণ বা পুরোপুরি।
- 'আক্কেল গুড়ুম' বাগ্‌ধারার অর্থ - হতবুদ্ধি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ); বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩২১.
নিম্নের কোন বাগ্‌ধারাটি অপরগুলো থেকে ভিন্ন?
  1. ক) ভিজে বেড়াল
  2. খ) বক ধার্মিক
  3. গ) ডাকাবুকো
  4. ঘ) বর্ণচোরা
ব্যাখ্যা
ভিজে বেড়াল = সাধু বেশে অসৎ লোক 
বক ধার্মিক = ভণ্ড 
বর্ণচোরা = ভণ্ড 

অপরদিকে, ডাকাবুকো = নির্ভীক 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
৩২২.
বাগ্‌ধারা নির্ণয় করুন: 'উনপাঁজুরে'
  1. একমাত্র সম্বল
  2. কিছু না জানা
  3. ন্যাকামি
  4. দুর্বল
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা

• 'উনপাঁজুরে' বাগ্‌ধারার অর্থ - দুর্বল ও ব্যক্তিত্বহীন।

অন্যদিকে,
আদিখ্যেতা - ন্যাকামি।
অন্ধকারে থাকা - কিছু না জানা।
অন্ধের যষ্টি - একমাত্র সম্বল।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৩২৩.
'হাড়হদ্দ' বাগধারা দিয়ে বোঝায় -
  1. ক) স্পর্ধা
  2. খ) অকৃত্রিম
  3. গ) নাড়ীনক্ষত্র
  4. ঘ) দৃঢ়তা
ব্যাখ্যা

কয়েকটি গুরুত্বপূর্ণ বাগধারা:
• হাড়হদ্দ - সবকিছু
• সপ্তকান্ড রামায়ণ - বৃহৎ বিষয়
• ঢাকঢাক গুড় গুড় - লুকোচুরি
• দিবাস্বপ্ন - অলীক কল্পনা

উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ

৩২৪.
‘চক্ষুলজ্জা থাকা’ অর্থে কোন বাগ্‌ধারাটি ব্যবহৃত হয়?
  1. চোখে চোখে রাখা
  2. চোখে ধুলো দেওয়া
  3. চোখে পড়া
  4. চোখের চামড়া
ব্যাখ্যা
• ‘চোখের চামড়া’ বাগ্‌ধারার অর্থ - চক্ষুলজ্জা থাকা।

• আরো কিছু বাগ্‌ধারা:
- ‘চোখ পাকানো’ বাগ্‌ধারার অর্থ - ক্রোধ দেখানো।
- ‘চোখে আঙুল দিয়ে দেখানো’ বাগ্‌ধারার অর্থ - বিশেষ‍ভাবে ইঙ্গিত করা।
- ‘চোখে চোখে রাখা’ বাগ্‌ধারার অর্থ - সতর্ক নজরদারি।
- ‘চোখে ধুলো দেওয়া’ বাগ্‌ধারার অর্থ - ফাঁকি দেওয়া।
- ‘চোখে পড়া’ বাগ্‌ধারার অর্থ - সুনজরে পড়া।
- ‘চোখে সরষে ফুল দেখা’ বাগ্‌ধারার অর্থ - হতবুদ্ধি হওয়া।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯) ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩২৫.
"কেতাদুরস্থ" এর বাগ্‌ধারা কী?
  1. পরিপাটি
  2. সম্পূর্ণভাবে
  3. কাণ্ডজ্ঞানহীন
  4. দীর্ঘসূত্রিতা
ব্যাখ্যা

• "কেতাদুরস্থ" বাগধারাটির অর্থ - পরিপাটি।

অন্যদিকে,
- 'অক্ষরে অক্ষরে' বাগ্‌ধারাটির অর্থ - সম্পূর্ণভাবে।
- 'আঠারো মাসে বছর' বাগ্‌ধারাটির অর্থ - দীর্ঘসূত্রিতা।
-  তালকানা বাগধারার অর্থ - কাণ্ডজ্ঞানহীন।

উৎস: ভাষা শিক্ষা।

৩২৬.
'উড়নচণ্ডী' বাগ্‌ধারার অর্থ কী?
  1. গুজব
  2. পক্ষপাতদুষ্ট
  3. নির্লজ্জ
  4. অমিতব্যয়ী
ব্যাখ্যা

• 'উড়নচণ্ডী' বাগ্‌ধারার অর্থ - অমিতব্যয়ী। 

অন্যদিকে, 
• 'উড়ো কথা' অর্থ - গুজব। 
• 'একচোখা' অর্থ - পক্ষপাতদুষ্ট। 
• 'কানকাটা' অর্থ - নির্লজ্জ। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৩২৭.
'কুবেরের ভাণ্ডার' বাগধারার অর্থ কী?
  1. ক) অকর্মণ্য লোক
  2. খ) অফুরন্ত ঐশ্বর্য
  3. গ) নগদ উপার্জন
  4. ঘ) ছোটখাটো থালাবাটি
ব্যাখ্যা
• 'কুবেরের ভাণ্ডার' বাগধারার অর্থ- অফুরন্ত ঐশ্বর্য।
বাক্য গঠন: ঘরে কি কুবেরের ভাণ্ডার রয়েছে, যে সারাজীবন বসে খাবে।

অন্যান্য অপশন এর বাগধারা ও অর্থ:

• কুমড়ো কাটা বট ঠাকুর (অকর্মণ্য লোক): পিকনিকে তোমাকে নিব না, তুমি তো একটি কুমড়ো কাটা বটঠাকুর।
• কাঁচা পয়সা (নগদ উপার্জন): কাঁচা পয়সা থাকতেই সঞ্চয় করা উচিৎ।
• কুঁচো বাসন (ছোটখাটো থালাবাটি): হাঁড়ি কলসি তুমি নাও, কুঁচো বাসনগুলো আমি বয়ে নিয়ে যেতে পারব।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩২৮.
’নেই আঁকড়া’ বাগধারাটির অর্থ-
  1. একগুঁয়ে
  2. কৌশলে কার্যোদ্ধার
  3. টিপ্পনি কাটা
  4. অপচয়
ব্যাখ্যা
’নেই আঁকড়া’ বাগধারাটির অর্থ- একগুঁয়ে।
যেমন:
- এমন নেই আঁকড়া ছেলে আর তো দেখিনি বাবা যা বলবে তাই।

অন্যদিকে,
• ’নয়ছয়’ বাগধারাটি অর্থ-  অপচয়।
• ’ধরি মাছ না ছুঁই পানি’ বাগধারাটির অর্থ-  কৌশলে কার্যোদ্ধার।
• ফোড়ন দেওয়া বাগধারাটির অর্থ-  টিপ্পনি কাটা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ-৯ম-১০ম শ্রেণি (২০১৮ সালের সংস্করণ)।
৩২৯.
'সামান্য পার্থক্য' অর্থে কোন বাগধারাটি ব্যবহৃত হয়েছে?
  1. ক) উত্তম-মধ্যম
  2. খ) কড়ায় গন্ডায়
  3. গ) এক ঢিলে দুই পাখি
  4. ঘ) উনিশ-বিশ
ব্যাখ্যা
- 'সামান্য পার্থক্য' অর্থে 'উনিশ-বিশ' বাগধারাটি ব্যবহৃত হয়েছে।
• বাক্য গঠন: বইটির প্রথম সংস্করণ আর দ্বিতীয় সংস্করণে পার্থক্য উনিশ-বিশ।

• অন্যান্য অপশনগুলো:
- উত্তম-মধ্যম (বেদম প্রহার): সব চোরের কপালেই উত্তম-মধ্যম লেখা থাকে, তা থেকে রেহাই নেই।
- কড়ায় গন্ডায় (চুলচেরা হিসাব): হিসাবের খাতায় সব লিখে রেখেছি, সময়মতো কড়ায় গন্ডায় যাবে।
- এক ঢিলে দুই পাখি (এক প্রচেষ্টায় দুই ফল): বুঝেছি, তুমি এক ঢিলে দুই পাখি মারতে চাও।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।
৩৩০.
'মগের মল্লুক' বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. চির অশান্তি
  2. অনিষ্টে ইষ্ট লাভ
  3. উপযুক্ত মিলন
  4. অরাজকতা
ব্যাখ্যা
• 'মগের মল্লুক' বাগ্‌ধারার অর্থ- অরাজকতা।

অন্যদিকে,
• 'রাবণের চিতা' অর্থ - চির অশান্তি।
• 'মণিকাঞ্চন যোগ' অর্থ -উপযুক্ত মিলন।
• 'ফটো পয়সার লড়াই' অর্থ- সামান্য কিছু দিয়ে ঝগড়া লাগানো।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর এবং  বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।
৩৩১.
বাগ্‌ধারা নির্ণয় করুন: 'গোঁফ খেজুরে'
  1. বিশৃঙ্খল
  2. বেহায়া
  3. অত্যন্ত গরিব
  4. খুব অলস
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা

• 'গোঁফ খেজুরে' বাগ্‌ধারার অর্থ - খুব অলস।

অন্যদিকে,
- চশমখোর - বেহায়া।
- ছা-পোষা - অত্যন্ত গরিব।
- জগাখিচুড়ি - বিশৃঙ্খল।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।

৩৩২.
কোন বাগ্‌ধারাটি দিয়ে 'আগ্রহ' বুঝায়?
  1. মাথা খাওয়া
  2. মাথা ঘামানো
  3. মাথা দেওয়া
  4. মাথা ব্যথা
ব্যাখ্যা
'মাথা' সম্পর্কিত বাগ্‌ধারার অর্থ:
- মাথা ধরা = রোগ বিশেষ।
- মাথা ব্যথা = আগ্রহ
- মাথা দেওয়া = দায়িত্ব গ্রহণ।
- মাথাপিছু = জনপ্রতি।
- গাঁয়ের মাথা = মোড়ল।
- মাথা খাওয়া = শপথ করা।
- মাথা ঘামানো = ভাবনা করা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৩৩৩.
নীচের কোন বাগধারাটি ভিন্নার্থক?
  1. আদায়-কাঁচকলা
  2. দা-কুমড়া
  3. রুই-কাতলা
  4. অহি-নকুল
ব্যাখ্যা
• রুই-কাতলা’ বাগ্‌ধারার অর্থ- প্রতিপত্তিশালী লোকজন।

অন্যদিকে,
• ‘আদায় কাঁচকলায়’ বাগ্‌ধারার অর্থ - ঘাের শত্রুতা।
• ‘দা-কুমড়া’ বাগ্‌ধারার অর্থ - শত্রুতা।
• ‘অহি নকুল’  বাগ্‌ধারার অর্থ - ভীষণ শত্রুতা।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
৩৩৪.
'তীর্থের কাক' বাগ্‌ধারাটির অর্থ —
  1. ধর্মপ্রাণ ব্যক্তি
  2. সুযোগ সন্ধানী
  3. অপেক্ষমাণ
  4. নিষ্ঠাবান
ব্যাখ্যা
• 'তীর্থের কাক' বাগ্‌ধারাটির অর্থ — সুযোগ সন্ধানী।

• কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা: 
'কালে ভদ্রে' - কদাচিৎ।
‘পায়া ভারি’ - অহঙ্কার।
‘কানকাটা’ - বেহায়া।
'কেউ কেটা' - সামান্য ।
‘কাকভূষণ্ডী’ - দীর্ঘজীবী।
'ঝিঙেফুল ফোটা' - আয়ু ফুরিয়ে আসা। 
'বুদ্ধির ঢেঁকি' - নির্বোধ।  

উৎস:
- বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ, মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২১ সংস্করণ)।
৩৩৫.
'ঘাম দিয়ে জ্বর ছাড়া' প্রবাদ প্রবচনটির অর্থ কোনটি?
  1. নিজের ক্ষতি করেও অপরের উপকার সাধন
  2. আনন্দের আড়ালে দুঃখের ইঙ্গিত
  3. বড় রকমের বিপদ থেকে উদ্ধার লাভ
  4. দুর্বুদ্ধি ত্যাগ করা
ব্যাখ্যা
• 'ঘাম দিয়ে জ্বর ছাড়া' প্রবাদ প্রবচনটির অর্থ - বড় রকমের বিপদ থেকে উদ্ধার লাভ

অন্যদিকে,
- 'ঘুঘু দেখেছ, ঘুঘুর ফাঁদ দেখনি' প্রবাদ প্রবচনটির অর্থ - আনন্দের আড়ালে দুঃখের ইঙ্গিত।
- 'ঘাড়ের ভূত নামানো' প্রবাদ প্রবচনটির অর্থ - দুর্বুদ্ধি ত্যাগ করা।
- 'ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো' প্রবাদ প্রবচনটির অর্থ - নিজের ক্ষতি করেও অপরের উপকার সাধন।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩৩৬.
'ঊর্মিমালী' বাগ্‌ধারাটির অর্থ -
  1. জলাশয়
  2. ঢেউ
  3. নদী
  4. সমুদ্র
ব্যাখ্যা
• 'ঊর্মিমালী' বাগ্‌ধারাটির অর্থ - সমুদ্র

কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
• 'ঊনপাঁজরে' বাগ্‌ধারাটির অর্থ - অপদার্থ।
• 'উড়নচণ্ডী' বাগ্‌ধারাটির অর্থ - উচ্ছৃঙ্খল।
• 'উড়নপেকে' বাগ্‌ধারাটির অর্থ - অপব্যয়ী।
• 'ঊনপঞ্চাশ বায়ু' বাগ্‌ধারাটির অর্থ - পাগলামি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩৩৭.
নিচের কোনটি ভিন্ন অর্থ প্রকাশ করে?
  1. অদৃষ্টের পরিহাস
  2. আটকপালে
  3. ইঁদুর কপালে
  4. কড়ি কপালে
ব্যাখ্যা
⇒ ‘কড়ি কপালে’ বাগ্‌ধারার অর্থ - ভাগ্যবান।

অন্যদিকে,
• ‘অদৃষ্টের পরিহাস’ বাগ্‌ধারাটির অর্থ - ভাগ্যের নিষ্ঠুরতা/ভাগ্যের বিড়ম্বনা।
• ‘ইঁদুর কপালে’ বাগ্‌ধারাটির অর্থ - মন্দভাগ্য।
• ‘আটকপালে’ বাগ্‌ধারাটির অর্থ - হতভাগ্য।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩৩৮.
'কুল কাঠের আগুন' বাগধারাটির অর্থ -
  1. ক) নির্মম আত্নীয়
  2. খ) অনভিজ্ঞ
  3. গ) ঘরকুনো
  4. ঘ) দীর্ঘস্থায়ী মনঃকষ্ট
ব্যাখ্যা
কুল কাঠের আগুন - দীর্ঘস্থায়ী মনঃকষ্ট
কংস মামা - নির্মম আত্নীয়
কূপমন্ডুক - ঘরকুনো / সীমাবদ্ধ জ্ঞান সম্পন্ন
কেবলা হাকিম - অনভিজ্ঞ
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
৩৩৯.
'সাতপাঁচ ভেবে লাভ নেই।' এখানে ব্যবহৃত বাগধারাটি কোন অর্থ প্রকাশ করছে?
  1. অগ্র-পশ্চাৎ
  2. এলোমেলো
  3. সস্তা কথা
  4. নানা প্রকার
ব্যাখ্যা
• সঠিক উত্তর: ) অগ্র-পশ্চাৎ।

• 'সাতপাঁচ' বাগ্‌ধারাটি 'অগ্র-পশ্চাৎ' অর্থে ব্যবহৃত হয়। 'সাতপাঁচ ভেবে লাভ নেই' বাক্যের অর্থ হলো - অগ্র-পশ্চাৎ চিন্তা করে বা ভেবে কোনো লাভ নেই।

উদাহরণস্বরূপ:
"সাতপাঁচ ভেবে সময় নষ্ট করলে কাজ এগোবে না।"

বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,



উল্লেখ্য,
** সাতপাঁচ শব্দের আভিধানিক অর্থ হিসেবে "নানাপ্রকার, বিবিধ, এলোমেলো, অসংলগ্ন, নানা বিষয়" ব্যবহৃত হতে পারে। 
** কিন্তু বাগ্‌ধারা হিসেবে সাতপাঁচ ভাবা "অগ্রপশ্চাৎ" অর্থে ব্যবহৃত হয়।
- প্রশ্নোক্ত বাক্যে বাগ্‌ধারার অর্থ প্রাধান্য পাবে। তাই সঠিক উত্তর - অগ্রপশ্চাৎ।

অপশন বিশ্লেষণ:
(খ) এলোমেলো: এটি বিশৃঙ্খল চিন্তাকে নির্দেশ করে, কিন্তু বা্‌গধারাটির মূল উদ্দেশ্য বিশৃঙ্খলা নয়, বরং বহুমুখী চিন্তা।
(গ) সস্তা কথা: এটি অর্থহীন বা তুচ্ছ আলোচনাকে বোঝায়, যা প্রাসঙ্গিক নয়।
ঘ) নানা প্রকার: বাক্যটির সাথে প্রাসঙ্গিক নয়।

বাংলা একাডেমি অভিধান অনুসারে, অধিক গ্রহণযোগ্য উত্তর - ক) অগ্র-পশ্চাৎ।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; ভাষা-শিক্ষা, ড.. হায়াৎ মামুদ।
৩৪০.
বাগধারার অর্থ নির্ণয় করুন: 'চক্ষুদান করা'।
  1. উপকার করা
  2. চুরি করা
  3. ক্ষতি করা
  4. দান করা
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• 'চক্ষুদান করা' বাগধারাটির অর্থ - চুরি করা।

• আরো কিছু গুরুতপূর্ণ বাগধারা:  
- 'চক্ষুলজ্জা' বাগধারাটির অর্থ - সংকোচ।
- 'চোখের বালি' বাগধারাটির অর্থ - চক্ষুশূল। 
- চোখের পর্দা' বাগধারাটির অর্থ - লজ্জা। 
- 'চক্ষু চড়ক গাছ' বাগধারাটির অর্থ - বিস্ময়ে চোখ বড় হয়ে যাওয়া।
- 'চোখ কপালে তুলা' বাগধারাটির অর্থ - বিস্মিত হওয়া। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩৪১.
'বর্ণচোরা' বাগ্‌ধারার অর্থ -
  1. অনভিজ্ঞ
  2. কপট ব্যক্তি
  3. দুর্বল ছেলে
  4. হৃষ্টপুষ্ট ব্যক্তি
ব্যাখ্যা
• ‘বর্ণচোরা’ বাগধারাটির অর্থ — কপট ব্যক্তি/ভণ্ড। 
বাক্য গঠন: বর্ণচোরা লোকেরা খুব সহজেই অন্যদের বিপদে ফেলে। 

অন্যদিকে,
- ‘কেবলা হাকিম’ - অনভিজ্ঞ।
- ‘আটাশে ছেলে’ - দুর্বল ছেলে।
- খোদার খাসি - ভাবনাচিন্তাহীন বা হৃষ্টপুষ্ট ব্যক্তি,

• কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
- 'খয়ের খাঁ' - তোষামোদকারী,
- 'খোদার খাসি' - ভাবনাচিন্তাহীন বা হৃষ্টপুষ্ট ব্যক্তি,
- ‘ক-অক্ষর গোমাংশ’ - সম্পূর্ণ মূর্খ।
- 'চুলোয় যাওয়া' - নষ্ট হওয়া।
- 'গুড়ে বালি' - আশায় নৈরাশ্য।
- 'গোড়ায় গলদ' - শুরুতেই ভুল।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) , বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩৪২.
কোনটি প্রবচন?
  1. ক) ধরাকে সরাজ্ঞান করা
  2. খ) ফুলের ঘায়ে মূর্ছা যাওয়া
  3. গ) পুরনো চাল ভাতে বাড়ে
  4. ঘ) দুধের স্বাদ ঘোলে মিটানো
ব্যাখ্যা

প্রবচন: 'প্র' মানে 'বিশিষ্ট' এবং 'বাদ' বা 'বচন' মানে কথা অর্থাৎ বিশিষ্ট তাৎপর্যপূর্ণ কথা।
সুতরাং প্রবাদ হলো লোক পরম্পরাগত বিশেষ উক্তি বা কথন।
- দীর্ঘ দিনের অভিজ্ঞতালব্ধ কোনো গভীর জীবনসত্য, লোকপ্রিয় কোনো সংক্ষিপ্ত উক্তির মধ্যে সংহত হয়ে প্রকাশিত হলে তাকে প্রবচন বলে।

এখানে,
- পুরনো চাল ভাতে বাড়ে একটি প্রবচন।
এর অর্থ - অভিজ্ঞতা মূল্যবান এবং সফলতা আনে। (Old is gold)

ধরাকে সরাজ্ঞান করা - অহঙ্কারে সবকিছুকে তুচ্ছ মনে করা।
ফুলের ঘায়ে মূর্ছা যাওয়া - সামান্য পরিশ্রমে কাতর।
দুধের স্বাদ ঘোলে মিটানো - ভালোর অভাব মন্দ দিয়ে পূরণ।
- এগুলো প্রবাদ বাক্য।

বাংলায় প্রবাদ ও প্রবচন প্রায় সমার্থক শব্দ হলেও এ দুয়ের মধ্যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে।
- প্রবাদ অজ্ঞাত-পরিচয় সাধারণ মানুষের লোকপরম্পরাগত সৃষ্টি। সেগুলো জনশ্রুতি হিসেবে চলে এসেছে।
- অন্যদিকে প্রবচন হলো প্রজ্ঞাবান ব্যক্তির প্রগাঢ় জ্ঞান বা অভিজ্ঞতাজাত ব্যক্তিগত সৃষ্টি। কবি, সাহিত্যিক ও চিন্তাশীল বিজ্ঞজনই প্রবচনের ¯স্রষ্টা। 
- এক কথায় প্রবাদ লোক-অভিজ্ঞতার ফসল, প্রবচন ব্যক্তিগত মনীষার সৃষ্টি। 

৩৪৩.
‘ইঁদুর কপালে’- এর বিপরীত বাগধারা কোনটি ?
  1.  একাদশে বৃহস্পতি
  2. কেউকেটা
  3. গাছপাথর
  4. অদৃষ্টের পরিহাস
ব্যাখ্যা

• ‘ইঁদুর কপালে’- এর বিপরীত বাগধারা  একাদশে বৃহস্পতি।

- একাদশে বৃহস্পতি: সোভাগ্যের বিষয়।
- ইঁদুর কপালে’ অর্থ: মন্দভাগ্য।
- কেউকাটা: তুচ্ছ বা নগণ্য ব্যক্তি।
- গাছপাথর: হিসাব নিকাশ।
- অদৃষ্টের পরিহাস: হতভাগ্য।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৩৪৪.
নিচের কোন দুটি বাগ্‌ধারা একই অর্থ প্রকাশ করে?
  1. ক) বকধার্মিক, বর্ণচোরা
  2. খ) কাঁঠালের আমসত্ত্ব, হাড়হদ্দ
  3. গ) ব্যাঙের সর্দি, বকধার্মিক
  4. ঘ) কানকাটা, খয়ের খাঁ
ব্যাখ্যা
• বকধার্মিক, বর্ণচোরা বাগ্‌ধারা দুটির অর্থ ভণ্ড।

অন্যদিকে,
- কাঁঠালের আমসত্ত্ব ও ব্যাঙের সর্দি = অসম্ভব বস্তু।
- হাড়হদ্দ = সবকিছু।
- খয়ের খাঁ = তোষামোদকারী।
- কানকাটা =বেহায়া ।

তথ্যসূত্র:- ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩৪৫.
সঠিক প্রবাদ প্রবচন কোনটি?
  1. ক) যার লাঠি তার ঘাঁটি
  2. খ) গভীর বনে মুক্তা ছড়ানো
  3. গ) অতি দর্পে হত লঙ্কা
  4. ঘ) বুনো কচু, বাঘা তেঁতুল
ব্যাখ্যা
সঠিক প্রবাদ প্রবচন - অতি দর্পে হত লঙ্কা 

অন্যান্য প্রবাদের সঠিক রূপ:
- যার লাঠি তার মাটি 
- বু্নো ওল, বাঘা তেঁতুল
- উলু বনে মুক্তা ছড়ানো 

সূত্র: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 
৩৪৬.
'টীকা ভাষ্য' বাগ্‌ধারাটির অর্থ –
  1. উৎস
  2. নির্ঘন্ট
  3. ব্যাখ্যা বিশ্লেষণ
  4. অতিরিক্ত কথা
ব্যাখ্যা
• 'টীকা ভাষ্য' বাগ্‌ধারাটির অর্থ = ব্যাখ্যা বিশ্লেষণ। 
বাক্য: বিষয়ের উপর টিকা ভাষ্য থাকলে পরীক্ষার্থীরা উপকৃত হয়।

• কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
- ‘ঊনপাঁজরে’ বাগধারাটির অর্থ = অপদার্থ।
- ‘ঊনপঞ্চাশ বায়ু’ বাগধারাটির অর্থ = পাগলামি।
- ‘উলুখাগড়া’ বাগধারাটির অর্থ = গুরুত্বহীন লোক।
- ‘আঠারো মাসে বছর’ বাগধারাটির অর্থ = দীর্ঘসূত্রিতা।
- ‘অকাল বোধন’ বাগধারাটির অর্থ = অসময়ে আবির্ভাব।
- ‘ইতর বিশেষ’ বাগধারাটির অর্থ = পার্থক্য।
- ‘আঁটকুড়ো’ বাগধারাটির অর্থ = নিঃসন্তান।
- 'খয়ের খাঁ' বাগধারাটির অর্থ - তোষামোদকারী।


উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩৪৭.
'গড্ডলিকা প্রবাহ' বাগ্‌ধারার অর্থ কী?
  1. অসাধারণ
  2. অন্ধ অনুকরণ
  3. বিত্তের অহংকার
  4. অকাজের কথা
ব্যাখ্যা
• 'গড্ডলিকা প্রবাহ' বাগ্‌ধারাটির অর্থ - অন্ধ অনুকরণ

গুরুত্বপূর্ণ কিছু বাগধারা:
- 'গোমূর্খ' বাগধারাটির অর্থ - অতিমূর্খ।
- 'ঘটিরাম' বাগধারাটির অর্থ - অকেজো।
- 'খোদার খাসি' বাগধারাটির অর্থ - ভাবনাচিন্তাহীন।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩৪৮.
'স্বভাবের পরিবর্তন সম্ভব নয়' অর্থ প্রকাশে ব্যবহৃত প্রবাদ কোনটি?
  1. এঁটোপাত না যায় স্বর্গে
  2. এক মাঘে শীত যায় না
  3. কয়লা ধুলে ময়লা যায় না
  4. ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে
ব্যাখ্যা

• 'কয়লা ধুলে ময়লা যায় না' অর্থ - স্বভাবের পরিবর্তন সম্ভব নয়। 

অন্যদিকে, 
'এঁটোপাত না যায় স্বর্গে' অর্থ - পরমুখাপেক্ষীর সমৃদ্ধি সম্ভর হয় না। 
'এক মাঘে শীত যায় না' অর্থ - বিপদ বা প্রতিকূল অবস্থা সব সময় থাকে না।
'ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে' অর্থ - দুর্ভাগ্য সর্বত্রগামী। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৩৪৯.
’দুর্ভাগ্য সর্বত্রগামী’ অর্থে কোন প্রবাদটি ব্যবহৃত হয়?
  1. ক) দশ চক্রে ভগবান ভূত
  2. খ) দশদিন চোরের একদিন গৃহীর
  3. গ) ধর্মের কল বাতাসে নড়ে
  4. ঘ) ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে
ব্যাখ্যা
• ’ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে’ অর্থ - দুর্ভাগ্য সর্বত্রগামী।

অন্যদিকে-
• দশ চক্রে ভগবান ভূত - দশ জনের চক্রান্তে ন্যায়কে অন্যায় করা।
• দশদিন চোরের একদিন গৃহীর - কুকর্মের ফল একদিন অনিবার্য।
• ধর্মের কল বাতাসে নড়ে - অপকর্ম প্রকাশিত হয়ে পড়েই।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩৫০.
'ডুমুরের ফুল' বাগ্‌ধারাটির অর্থ কোনটি?
  1. ক্ষণস্থায়ী
  2. পরিপাটি
  3. অদৃশ্য বস্তু
  4. নির্বোধ লোক
ব্যাখ্যা
• 'ডুমুরের ফুল' বাগধারাটির অর্থ - 'অদৃশ্য বস্তু'।
বাক্য গঠন: তুমি দেখি একেবারে ডুমুরের ফুল হয়ে গেছ।

অন্যদিকে,
• 'বালির বাঁধ' অর্থ - ক্ষণস্থায়ী।
• ‘লেফাফা দুরস্ত’ বাগ্‌ধারাটির অর্থ - পরিপাটি।
• 'ঢেঁকি অবতার' বাগ্‌ধারাটির অর্থ - নিষ্কর্মা ও নির্বোধ লোক।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩৫১.
‘অগাকান্ত’ বাগ্‌ধারাটি কী অর্থ প্রকাশ করে?
  1. কপটচারী
  2. নির্বোধ
  3. শ্রমবিমুখ
  4. হতভাগ্য
ব্যাখ্যা
• ‘অগাকান্ত’ বাগ্‌ধারার অর্থ - নির্বোধ/নিরেট বোকা।

অন্যদিকে,
• ‘বিড়াল-তপস্বী’, ‘বকধার্মিক’ ও ‘ভিজে বিড়াল’ বাগ্‌ধারার অর্থ - ভণ্ড বা কপটচারী।
• ‘ননীর পুতুল’ বাগ্‌ধারার অর্থ - শ্রমবিমুখ।
• ‘আট কপালে’ বাগ্‌ধারার অর্থ - হতভাগ্য।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩৫২.
'তুচ্ছ' অর্থে কোন বাগ্‌ধারাটি ব্যবহৃত হয়েছে?
  1. আকাট মূর্খ
  2. আক্কেল গুড়ুম
  3. আদাড়ের হাঁড়ি
  4. আঠারো আনা
ব্যাখ্যা

• 'আদাড়ের হাঁড়ি' বাগ্‌ধারার - তুচ্ছ / অনাদৃত ব্যক্তি।

অন্যদিকে,
আঠারো আনা - বাড়াবাড়ি / সম্ভাবনা। 
আক্কেল গুড়ুম - হতবুদ্ধি / স্তম্ভিত। 
আকাট মূর্খ - নিরেট বোকা। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা বানান অভিধান ও ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৩৫৩.
'ঝাঁকের কৈ' বাগ্‌ধারার অর্থ কী?
  1. সহজলভ্য
  2. যা সহজে মরে না
  3. একই স্বভাবের লোক
  4. ক্ষীণজীবী লোক
ব্যাখ্যা
• 'ঝাঁকের কৈ' অর্থ - এক দলভুক্ত বা একই স্বভাবের লোক।

অন্যদিকে, 
• 'কৈ মাছের প্রাণ' অর্থ- যা সহজে মরে না।
• 'উজানের কৈ'-এই বান্ধারাটির অর্থ- সহজলভ্য।
• 'পুঁটি মাছের প্রাণ' অর্থ - ক্ষীণজীবী লোক।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩৫৪.
‘হালে পানি পাওয়া’ - এর অর্থ -
  1. বিপদে পড়া
  2. বিপদমুক্ত হওয়া
  3. বিপদাপন্ন
  4. বিপদে ধৈর্য ধরা
ব্যাখ্যা
• বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি- ৯ম ও ১০ম শ্রেণির বই ও অন্যান্য বইয়ে 
‘হালে পানি পাওয়া’ বাগধারাটির অর্থ - 'সুবিধা করা' দেয়া আছে। 

তবে অধিক গ্রহণযোগ্য উত্তর হিসেবে ‘হালে পানি পাওয়া’ বাগধারাটির অর্থ, 
'বিপদমুক্ত হওয়া' নেওয়া হয়েছে।

  
৩৫৫.
'পঞ্চত্ব প্রাপ্ত' বাগ্‌ধারার অর্থ কী?
  1. সৌভাগ্য লাভ
  2. জব্দ করা
  3. একমাত্র সম্বল
  4. মারা যাওয়া
ব্যাখ্যা

• 'পঞ্চত্ব প্রাপ্ত' বাগ্‌ধারার অর্থ- মারা যাওয়া।

অন্যদিকে,
• 'থুরে দেওয়া' অর্থ - জব্দ করা।
• 'কপাল ফেরা' অর্থ- সৌভাগ্য লাভ।
• 'অন্ধের যষ্টি' অর্থ - একমাত্র সম্বল।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৩৫৬.
'চিকামারা' বলতে কোনটি বোঝায়?
  1. ক) হীন শত্রুর সাথে লড়া
  2. খ) বাজে কাজ করা
  3. গ) শত্রুকে বিনাশ করা
  4. ঘ) দেয়ালে লেখা
ব্যাখ্যা
'চিকামারা' বলতে বোঝায় দেয়ালে লেখা।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩৫৭.
'গোবর গণেশ' বাগধারাটির অর্থ কী?
  1. নীচকুলে মহৎ ব্যক্তি
  2. অলীক বস্তু
  3. বুদ্ধিহীন
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা

• গোবর গণেশ বাগধারাটির অর্থ - বুদ্ধিহীন।

বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
গোবরগণেশ:
অর্থ:
১)গোবরের তৈরি গণেশমূর্তির মতো অকর্মণ্য।
২) ব্যক্তিত্বহীন ও নির্বোধ।

কয়েকটি গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
• চুলোয় যাওয়া বাগ্‌ধারার অর্থ - নষ্ট হওয়া।
• গুড়ে বালি বাগ্‌ধারার অর্থ - আশায় নৈরাশ্য।
• গোড়ায় গলদ বাগ্‌ধারার অর্থ - শুরুতেই ভুল।
• কৈয় মাছের জান বাগ্‌ধারার অর্থ - যা সহজে মরে না।
• পুটি মাছের প্রাণ বাগ্‌ধারার অর্থ - ছোটো মন।
• তিলকে তাল করা বাগ্‌ধারার অর্থ - ছোটকে বড় করা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৩৫৮.
‘পাথরে পাঁচ কিল’ বাগ্‌ধারাটি কী অর্থ প্রকাশ করে?
  1. বিবাদের বিষয়
  2. নিষ্ফল কাজ
  3. অনড় সংকল্প
  4. অদৃষ্ট সুপ্রসন্ন
  5. কোনটিই নয়
ব্যাখ্যা
• ‘পাথরে পাঁচ কিল’ বাগ্‌ধারাটির অর্থ - অদৃষ্ট সুপ্রসন্ন।

অন্যদিকে,
• 'নারকের ঢেঁকি' অর্থ - বিবাদের বিষয়।
• ‘ভস্মে ঘি ঢালা’ অর্থ - নিষ্ফল কাজ।
• ‘ভীষ্মের প্রতিজ্ঞা’ অর্থ - অনড় সংকল্প।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩৫৯.
'ডামাডোল' বাগ্‌ধারার অর্থ -
  1. প্রচারণা
  2. বিপর্যস্ত অবস্থা
  3. গোলযোগ
  4. অদৃশ্য হওয়া
ব্যাখ্যা
• 'ডামাডোল' বাগ্‌ধারার অর্থ - গোলযোগ

অন্যদিকে,
ঢাকঢোল পেটানো - প্রচারণা।
ডুব মারা - অদৃশ্য হওয়া।
ঝড়ো কাক - বিপর্যস্ত অবস্থা।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩৬০.
‘হায়রে আমড়া কেবল আঁটি আর চামড়া’ - প্রবাদটির অর্থ কী?
  1. অন্তঃসারশূন্য অবস্থা
  2. অন্তসারশূন্য অবস্থা
  3. শূন্য সারশূন্য অবস্থা
  4. অন্ত সারশূন্য অবস্থা
ব্যাখ্যা
• ‘হায়রে আমড়া কেবল আঁটি আর চামড়া’ প্রবাদটির অর্থ - অন্তঃসারশূন্য অবস্থা

আরো গুরুত্বপূর্ণ কিছু প্রবাদ- প্রবচন:
- 'ধর্মের কল বাতাসে নাড়ে’ প্রবাদ প্রবচনটির অর্থ = গোপন অন্যায়ের আকস্মিক প্রকাশ।
- 'লঘু পাপে গুরু দণ্ড' প্রবাদ প্রবচনটির অর্থ = অপরাধের তুলনায় অধিক সাজা।
- 'গরিবের ঘোড়া রোগ' প্রবাদ প্রবচনটির অর্থ = অক্ষমের অতিরিক্ত প্রত্যাশা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
৩৬১.
‘চোখের বালি’ এর সমার্থক শব্দ কোনটি?
  1. ক) অসুখ
  2. খ) চোখের কাজল
  3. গ) শত্রু
  4. ঘ) বন্ধু
ব্যাখ্যা
চোখের বালি বাগ্‌ধারাটির অর্থ - শত্রু 
উদাহরন - আমি তো তার চোখের বালি, আমি তার কাছে যাব না।

চোখের পর্দা - চক্ষুলজ্জা 
চক্ষের পুতলি - আদরের ধন 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
৩৬২.
"কেঁচে গন্ডুস" বাগধারাটির সঠিক অর্থ কোনটি?
  1. বিলম্বে আরম্ভ
  2. কাটাকাটি করা
  3. গন্ডগোল পাকানো
  4. পুনরায় আরম্ভ
ব্যাখ্যা

• 'কেঁচে গন্ডুস' বাগধারার অর্থ 'পুনরায় আরম্ভ'

কিছু গুরত্বপূর্ণ বাগ্‌ধারা:
- একাদশে বৃহস্পতি: সোভাগ্যের বিষয়।
- ইঁদুর কপালে’ অর্থ: মন্দভাগ্য।
- কেউকাটা: তুচ্ছ বা নগণ্য ব্যক্তি।
- গাছপাথর: হিসাব নিকাশ।
- অদৃষ্টের পরিহাস: হতভাগ্য।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৩৬৩.
'কেতাদুরস্ত' বাগ্‌ধারাটি কী অর্থ নির্দেশ করে?
  1. অনভিজ্ঞ
  2. বাড়াবাড়ি
  3. পরিপাটি
  4. ছটফটে ভাব
ব্যাখ্যা

• ‘কেতাদুরস্ত’ বাগ্‌ধারার অর্থ - ফ্যাশনবগিশ/ পরিপাটি।

অন্যদিকে,
• ‘কেবলা হাকিম’ বাগ্‌ধারার অর্থ - অনভিজ্ঞ।
• ‘আঠারো আনা’ বাগধারার অর্থ - বাড়াবাড়ি।
• ‘আতারি কাতারি’ বাগধারার অর্থ - ছটফটে ভাব।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ।

৩৬৪.
‘হস্তীমূর্খ’ বাগধারার অর্থ হলো-
  1. সুদীর্ঘ
  2. মোটাবুদ্ধি
  3. একান্ত অলস
  4. দলপতি
ব্যাখ্যা
• ‘হস্তীমূর্খ’ বাগধারার অর্থ হলো- ভীষণ বোকা।

- অপশন অনুসারে সঠিক উত্তর হবে 'মোটাবুদ্ধি'।

কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
- 'কালে ভদ্রে' বাগধারাটির অর্থ = কদাচিৎ। 
- ‘ডাকাবুকো’ বাগধারাটির অর্থ = নির্ভীক।
- ‘কূপমুন্ডক’ বাগধারার অর্থ = সীমাবদ্ধ জ্ঞান।
- ‘কানকাটা’  বাগধারাটির অর্থ = বেহায়া।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২) ভাষা-শিক্ষা ড. হায়াৎ মামুদ।
৩৬৫.
‘চোরাবালি’ বাগ্‌ধারার অর্থ কী?
  1. ক) ঈর্ষাবোধ
  2. খ) না দেখার ভান করা
  3. গ) প্রচ্ছন্ন আকর্ষণ
  4. ঘ) চক্ষুশূল
ব্যাখ্যা
‘চোরাবালি’ বাগ্‌ধারার অর্থ = প্রচ্ছন্ন আকর্ষণ।

অন্যান্য অপশন সমূহ: 
‘চোখের বালি’ বাগ্‌ধারার অর্থ= চক্ষুশূল।
‘চোখ বুঝে থাকা’ বাগ্‌ধারার অর্থ = না দেখার ভান করা।
‘চোখ টাটানো’  বাগ্‌ধারার অর্থ = প্রচ্ছন্ন আকর্ষণ।

আরো কিছু বাগ্‌ধারা: 
চোখ পাকানো = ক্রোধ দেখানো।
চোখে আঙুল দিয়ে দেখানো = বিশেষ‍ভাবে ইঙ্গিত করা।
চোখে চোখে রাখা = সতর্ক নজরদারি। 
চোখে ধুলো দেওয়া = ফাঁকি দেওয়া।
চোখে পড়া = সুনজরে পড়া।
চোখে সরষে ফুল দেখা = হতবুদ্ধি হওয়া।
চোখের চামড়া = ঈর্ষাবোধ।

উৎস: প্রমিত বাংলা ব্যকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
৩৬৬.
নিচের কোন দুটি বাগ্‌ধারা সমার্থক অর্থ বোঝাতে ব্যবহৃত হয়?
  1. ক) তানকানা+তিলকে তাল করা
  2. খ) কৈয় মাছের জান+পুটি মাছের প্রাণ
  3. গ) ঠোঁট কাটা+চশমখোর
  4. ঘ) গুড়ে বালি+গোড়ায় গলদ
ব্যাখ্যা
একই অর্থ বোঝাতে ব্যবহৃত বাগ্‌ধারা হলো
• ঠোঁট কাটা - বেহায়া।
• চশমখোর - বেহায়া।

অন্য বাগ্‌ধারা গুলোর অর্থ হলো
• গুড়ে বালি - আশায় নৈরাশ্য।
• গোড়ায় গলদ - শুরুতেই ভুল।
• কৈয় মাছের জান - যা সহজে মরে না।
• পুটি মাছের প্রাণ - ছোটো মন।
• তানকানা - কাণ্ডজ্ঞানহীন।
• তিলকে তাল করা - ছোটকে বড় করা।


উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।
৩৬৭.
নিচের কোন বাগ্‌ধারাটি ভিন্নার্থক?
  1. সুখের পায়রা
  2. লক্ষ্মীর বরযাত্রী
  3. সিঁদুরে মেঘ
  4. দুধের মাছি
ব্যাখ্যা
• • দুধের মাছি/ সুখের পায়রা/ লক্ষ্মীর বরযাত্রী/ বসন্তের কোকিল সবগুলো বাগধারার অর্থ সুসময়ের বন্ধু।

অপশনে দেয়া বাগধারাগুলোর অর্থ -
ক) সুখের পায়রা - সুসময়ের বন্ধু;
খ) লক্ষ্মীর বরযাত্রী - সুসময়ের বন্ধু;
গ) সিঁদুরে মেঘ - অল্পতে ভয়;
ঘ) দুধের মাছি - সুসময়ের বন্ধু।

এখানে,
অপশন বিবেচনায় 'সিঁদুরে মেঘ - অল্পতে ভয়' বাগধারাটি ভিন্নার্থক।

উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩৬৮.
নিচের কোন বাগ্‌ধারাটি 'স্তম্ভিত হওয়া' অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. থ হওয়া
  2. থুরে দেওয়া
  3. থ পাতা
  4. থোড়াই কেয়ার করা
ব্যাখ্যা
• 'থ হওয়া' বাগ্‌ধারার অর্থ - স্তম্ভিত হওয়া

অন্যদিকে,
- 'থুরে দেওয়া' বাগ্‌ধারার অর্থ - জব্দ করা।
- 'থ পাতা ' বাগ্‌ধারার অর্থ - স্থায়ীভাবে কিছু করা।
- 'থোড়াই কেয়ার করা ' বাগ্‌ধারার অর্থ - গ্রাহ্য না করা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩৬৯.
কোনটি বাগধারা বোঝায়?
  1. চৈত্র সংক্রান্তি
  2. পৌষ সংক্রান্তি
  3. শিরে সংক্রান্তি
  4. শিব-সংক্রান্তি
ব্যাখ্যা
• 'শিরে সংক্রান্তি' বাগ্‌ধারাটির অর্থ- আসন্ন বিপদ বা সামনেই বিপদ।
উদাহরণ: আমার এখন শিরে সংক্রান্তি, কিভাবে সব সামলাব তাই ভাবছি।

অপশনে প্রদত্ত অন্যান্য শব্দের অর্থ:
• চৈত্রসংক্রান্তি - চৈত্র মাসের শেষ দিন-এই দিনে বাঙালি হিন্দুরা শিবের পূজা করে এবং এ উপলক্ষে বিভিন্ন ধরনের উৎসব-অনুষ্ঠান ও মেলা হয়।
• পৌষ সংক্রান্তি - পৌষ মাসের শেষ দিনে পিঠা খাওয়ার বাঙালি উৎসব বিশেষ।
• শিব সংক্রান্তি - হিন্দুদের একটি পূজা বিশেষ। 

• কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
• 'অকাল কুষ্মাণ্ড' বাগ্‌ধারাটির অর্থ - অপদার্থ।
• 'অক্ষরে অক্ষরে' বাগ্‌ধারাটির অর্থ - সম্পূর্নভাবে।
• 'আঠারো মাসে বছর' বাগ্‌ধারাটির অর্থ - দীর্ঘসূত্রিতা।
• 'আকাশের চাঁদ' বাগ্‌ধারাটির অর্থ - দুর্লভ বস্তু।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩৭০.
‘হাতে দূর্বা গজানো‘ বাগধারাটির অর্থ কী?
  1. ক) ছন্নছাড়া
  2. খ) অলুক্ষণে
  3. গ) আলসেমির লক্ষণ
  4. ঘ) অতিশয় দূর্বল
ব্যাখ্যা
হাড়ে দুর্বা গজানো: অত্যন্ত অলস হওয়া
উড়নচণ্ডী: অমিতব্যয়ী।
কুঁড়ের বাদশা: খুব অলস।
৩৭১.
'ভুষণ্ডির কাক' বাগধারাটির অর্থ কী?
  1. ভাগ্যবান
  2. বিচক্ষণ ব্যক্তি
  3. কাণ্ডজ্ঞানহীন 
  4. গুরুত্বহীন লোক 
ব্যাখ্যা
কিছু গুরুত্বপূর্ণ বাগধারা: 
'গোঁয়ার গোবিন্দ' এর অর্থ - কাণ্ডজ্ঞানহীন 
'লগন চাঁদা' এর অর্থ  - ভাগ্যবান 
'ভুষণ্ডির কাক' এর অর্থ  - বিচক্ষণ ব্যক্তি 
'উলুখাগড়া' এর অর্থ - গুরুত্বহীন লোক 

[উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর]
৩৭২.
'কূপমণ্ডুক' বাগ্‌ধারা অর্থ -
  1. ভাবনাচিন্তাহীন
  2. তোষামোদকারী
  3. বিশিষ্ট ব্যক্তি
  4. সীমাবদ্ধ জ্ঞান
ব্যাখ্যা

• 'কূপমণ্ডুক' বাগ্‌ধারা অর্থ - সীমাবদ্ধ জ্ঞান।

অন্যদিকে,
- কেউকেটা - বিশিষ্ট ব্যক্তি। 
- খয়ের খাঁ - তোষামোদকারী। 
- খোদার খাসি - ভাবনাচিন্তাহীন।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ,

৩৭৩.
'দশচক্রে ভগবান ভূত' প্রবাদের অর্থ কি?
  1. ক) একতাই শক্তি
  2. খ) দশ জনের চক্রান্তে ভগবানকে মিথ্যা প্রমাণ করা
  3. গ) দশ জনের চক্রান্তে ন্যায়কে অন্যায় করা
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা

- দশচক্রে ভগবান ভূত (আলঙ্কারিক) - বহুলোকের ষড়যন্ত্রে মিথ্যাকে সত্য বা সত্যকে মিথ্যা রূপে প্রতিপন্ন করা সম্ভব-এমন অর্থে প্রযুক্ত; অর্থাৎ - দশ জনের চক্রান্তে ন্যায়কে অন্যায় করা।
- দশচক্র (বিশেষ্য) - বহুলোকের চক্রান্ত বা মন্ত্রণা।

দশ মাবতার (বিশেষ্য) হিন্দুমতে বিষ্ণুর কল্কি অবতার।
দশ হরা (বিশেষ্য) হিন্দুদের বিজয়া দশমী পর্ব।

সোর্স: বাংলা একাডেমি অভিধান।

৩৭৪.
'অষ্টাবক্র' বাগ্‌ধারার অর্থ কী?
  1. বিশৃঙ্খলা
  2. কুটিল বুদ্ধি
  3. অপক্ব
  4. কুৎসিত
ব্যাখ্যা

• 'অষ্টাবক্র' বাগ্‌ধারার অর্থ - কুৎসিত। 

অন্যদিকে, 
• 'আধা খেঁচড়া' অর্থ - বিশৃঙ্খলা। 
• 'ইস্কুপের প্যাচ' অর্থ - কুটিল বুদ্ধি। 
• 'কাঁচা হাত' অর্থ - অপক্ব।

উৎস: 'প্রবাদের উৎসসন্ধান' সমর পাল; ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৩৭৫.
বাগ্‌ধারার অর্থ নির্ণয় করুন: 'ধোপদুরস্ত'
  1. তুচ্ছ জ্ঞান করা
  2. বাবুয়ানি
  3. তোষামুদে
  4. সুফল দেওয়া
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• 'ধোপদুরস্ত' বাগ্‌ধারার অর্থ - বাবুয়ানি

অন্যদিকে,
- 'ধামাধরা' বাগ্‌ধারার অর্থ - তোষামুদে।
- 'ধোপে টেকা' বাগ্‌ধারার অর্থ - সুফল দেওয়া।
- 'নকড়া ছকড়া করা' বাগ্‌ধারার অর্থ - তুচ্ছ জ্ঞান করা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩৭৬.
‘মাটি খাওয়া’ বাগধারা অর্থ কী?
  1. বিস্বাদ কোনো কিছু খাওয়া
  2. অপমানিত হওয়া
  3. বোকার মতো কাজ করা
  4. জিহ্বায় কোন স্বাদ না থাকা
ব্যাখ্যা
বোকার মতো কাজ করা অর্থে ‘মাটি খাওয়া’ বাগধারাটি ব্যবহৃত হয়।
উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর/ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ
৩৭৭.
কোন বাগ্‌ধারাটি দ্বারা 'আগ্রহ' বোঝায়?
  1. মাথা ধরা
  2. মাথা ব্যথা
  3. মাথা ঘামান
  4. মাথা খাওয়া
ব্যাখ্যা

"মাথা ব্যথা" বাগধারাটি দ্বারা - আগ্রহ, মনোনিবেশ, মনোযোগ দেওয়া বোঝায়।
 -----------------

• ‘মাথা’ সম্পর্কিত বাগ্‌ধারার অর্থ:
- মাথা ধরা = রোগ বিশেষ।
- মাথা ব্যথা = আগ্রহ।
- মাথা দেওয়া = দায়িত্ব গ্রহণ।
- মাথাপিছু = জনপ্রতি।
- গাঁয়ের মাথা = মোড়ল।
- মাথা খাওয়া = শপথ করা।
- মাথা ঘামানো = ভাবনা করা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

৩৭৮.
‘ঊনপঞ্চাশ বায়ু’ বাগ্‌ধারাটির সঠিক অর্থ কোনটি? 
  1. মন্থর 
  2. তাণ্ডব
  3. পাগলামি
  4. ঝড় 
ব্যাখ্যা

• “ঊনপঞ্চাশ বায়ু” একটি প্রচলিত বাংলা বাগ্‌ধারা।
- এটি মানুষের অতি অদ্ভুত বা অযৌক্তিক আচরণ অর্থাৎ পাগলামি বোঝাতে ব্যবহৃত হয়।
- এটি কখনো হাস্যকর বা ব্যঙ্গাত্মক অর্থেও ব্যবহার করা হয়। 

→ কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
- কাঠের পুতুল (নির্জীব, অসার),
- খুঁচো মেরে হাত গন্ধ করা (নগণ্য স্বার্থে দুর্নাম অর্জন),
- গাঁ ঢেকে মই কাড়া (সাহায্যের আশা দিয়ে সাহায্য না করা),
- ঘর ভাঙানো (সংসার বিনষ্ট করা),
- চোখে ধুলো দেওয়া (প্রতারণা করা),
- ছেলের হাতের মোয়া (সহজলভ্য বস্তু),
- জলে কুমির ডাঙায় বাঘ (উভয় সংকট),
- ঝোপ বুঝে কোপ মারা (সুযোগ মত কাজ করা),
- টাকার কুমির (ধনী ব্যক্তি),
- ঠগ বাছতে গাঁ উজাড় (আদর্শহীনতার প্রাচুর্য),
- ডাকের সুন্দরী (খুব সুন্দরী),
- ঢিমে তেতালা (মন্থর),
- তালকানা (বেতাল হওয়া),
- থরহরি কম্প (ভীতির আতিশয্যে কাঁপা),
- দিনকে রাত করা (সত্যকে মিথ্যা করা),
- ধরি মাছ না ছুঁই পানি (কৌশলে কার্যাধার),
- ননীর পুতুল (শ্রমবিমুখ),
- পাকা ধানে মই (অনিষ্ট করা),
- ফুলবাবু (বিলাসী),
- বজ্র আঁটুনি ফসকা গেরো (সহজে খুলে যায় এমন),
- ভিজে বিড়াল (কপটাচারী),
- মগের মুল্লুক (অরাজক দেশ),
- যক্ষের ধন (কৃপণের ধন),
- রাহুর দশা (দুঃসময়),
- ললাটের লিখন (অমোঘ ভাগ্য),
- শিবরাত্রির সলতে (একমাত্র সন্তান),
- সাত খুন মাফ (অত্যধিক প্রশ্রয়),
- হাড়ে দুর্বা গজানো (অত্যন্ত অলস হওয়া)। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – সৌমিত্র শেখর।

৩৭৯.
‘অথৈ জল’ বাগধারা নিচের কোন অর্থ প্রকাশ করে?
  1. ভীষণ বিপদ
  2. অন্ধকার দেখা
  3. কঠিন পরীক্ষা
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
• ‘অথৈ জল’ বাগ্‌ধারার অর্থ - ভীষণ বিপদ।
বাক্য: ব্যবসায় ক্ষতিগ্রস্থ হয়ে নিজাম সাহেব অথৈ জলে পড়েছেন।

আরো কিছু বাগ্‌ধারার হলো:
- 'অগ্নিশর্মা' বাগ্‌ধারার অর্থ - ক্ষিপ্ত।
- 'অগ্নিপরীক্ষা' বাগ্‌ধারার অর্থ - কঠিন পরিক্ষা।
- 'তামার বিষ' বাগ্‌ধারার অর্থ - অর্থের কুপ্রভাব।
- 'তাসের ঘর' বাগ্‌ধারার অর্থ - ক্ষণস্থায়ী বা ক্ষণস্থায়ী ঘর।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩৮০.
'তামার বিষ' বাগধারাটির অর্থ-
  1. ভীষণ বিষাক্ত
  2. নির্ণয় 
  3. অর্থের কুপ্রভাব
  4. তামা থেকে উৎপন্ন বিষ
ব্যাখ্যা

• 'তামার বিষ' বাগধারাটির অর্থ- 'অর্থের কুপ্রভাব' 
বাক্য গঠন: ছাত্রজীবনে তামার বিষে আক্রান্ত হলে লেখাপড়া হয়না। 

• কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
- 'কালে ভদ্রে' বাগধারাটির অর্থ - কদাচিৎ। 
- ‘ডাকাবুকো’ বাগধারাটির অর্থ - নির্ভীক।
- ‘কূপমুন্ডক’ বাগধারার অর্থ - সীমাবদ্ধ জ্ঞান।
- ‘কানকাটা’  বাগধারাটির অর্থ - বেহায়া।
- ইঁদুর কপালে বাগধারাটির অর্থ - মন্দভাগ্য।
- অদৃষ্টের পরিহাস বাগধারাটির অর্থ - ভাগ্যের নিষ্ঠুরতা।
- ‘তামার বিষ’ বাগধারাটির অর্থ - অর্থের কু-প্রভাব।
- ‘ভূষন্ডির কাক’ - বিচক্ষণ ব্যক্তি/ দীর্ঘজীবী।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।

৩৮১.
'রাশভারী' বাগ্‌ধারার অর্থ কী?
  1. কৃপণ
  2. গম্ভীর প্রকৃতি
  3. অতিরিক্ত ভারী
  4. ধূর্ত
  5. অহঙ্কার
ব্যাখ্যা

• 'রাশভারী' বাগ্‌ধারার অর্থ - গম্ভীর প্রকৃতি। 

অন্যদিকে, 
• 'হাতভারী' অর্থ - ব্যয়কুণ্ঠ। 
• 'পায়াভারী' বাগ্‌ধারার অর্থ - অহঙ্কার।
• 'ভিজে বেড়াল' অর্থ - সাধু বেশে অসৎ লোক। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৩৮২.
কোন বাগ্‌ধারাটি স্বতন্ত্র অর্থ প্রকাশ করে?
  1. ক) দুধের মাছি
  2. খ) সুখের পায়রা
  3. গ) আদায় কাচকলায়
  4. ঘ) বসন্তের কোকিল
ব্যাখ্যা
আদায় কাঁচকলায় (ঘাের শত্রুতা) — রহিম ও করিম দুই বন্ধুর এখন আদায় কাঁচকলায় সম্পর্ক চলছে।
কিন্তু, 
শরতের শিশির/ দুধের মাছি/ সুখের পায়রা/ লক্ষ্মীর বরযাত্রী/ বসন্তের কোকিল সবগুলো বাগধারার অর্থ সুসময়ের বন্ধু।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
৩৮৩.
'সাতকাহন' বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. ক) বর্ণনা
  2. খ) জীবন কাহিনি
  3. গ) স্মৃতিকথা
  4. ঘ) প্রচুর পরিমাণ
ব্যাখ্যা
'সাতকাহন' বাগ্‌ধারাটির অর্থ = প্রচুর পরিমাণ 
উদাহরণ- সে নিজের দুঃখের কথা সাতকাহন বর্ণনা করে শোনাতে লাগল। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩৮৪.
'নয় ছয়' বাগ্‌ধারাটি কী অর্থ প্রকাশ করে?
  1. বাড়াবাড়ি
  2. বিশৃঙ্খলা
  3. অপব্যয়
  4. দীর্ঘসূত্রিতা
ব্যাখ্যা
• 'নয় ছয়' বাগ্‌ধারার অর্থ - অপব্যয়।

অন্যদিকে, 
• 'আঠারো আনা' অর্থ - বাড়াবাড়ি। 
• 'আধা খেঁচড়া' অর্থ - বিশৃঙ্খলা। 
• 'আঠারো মাসে বছর' অর্থ - দীর্ঘসূত্রিতা। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩৮৫.
'কানকাটা' বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. ক) সব কথা বিশ্বাস করা
  2. খ) হতভাগ্য
  3. গ) মন্দ ভাগ্য
  4. ঘ) নির্লজ্জ
ব্যাখ্যা
• 'কানকাটা' বাগ্‌ধারাটির অর্থ নির্লজ্জ।  
• 'কান পাতলা' বাগ্‌ধারাটির অর্থ সব কথা বিশ্বাস করে যে। 
• 'ইদুঁর কপালে' বাগ্‌ধারাটির অর্থ মন্দ ভাগ্য। 
• 'আট কপালে' বাগ্‌ধারাটির অর্থ হতভাগ্য। 

তথ্যসূত্র:- ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩৮৬.
'গোয়ার গোবিন্দ' বাগধারাটির অর্থ কি?
  1. নিতান্ত অলস
  2. চাটুকার
  3. নির্বোধ
  4. চতুর
ব্যাখ্যা
- ‘গোঁয়ার গোবিন্দ’ বাগধারাটির অর্থ - নির্বোধ / কাণ্ডজ্ঞানহীন।

অন্যদিকে,
- 'গোঁফখেজুরে' বাগধারার অর্থ - নিতান্ত অলস।
- ‘খয়ের খাঁ বাগধারাটির অর্থ - চাটুকার।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৩৮৭.
প্রবাদ প্রবচন বিকৃতিজনিত ত্রুটি পাওয়া যায় না কোথায়?
  1. ক) উনা ভাতে দুনা বল
  2. খ) এঁটোপাত না যায় নরকে
  3. গ) কাঁটা গায়ে লেবুর ছিটা
  4. ঘ) উপায় থাকলে ইচ্ছা হয়
ব্যাখ্যা
প্রবাদ প্রবচন বিকৃতিজনিত ত্রুটি পাওয়া যায় না 'উনা ভাতে দুনা বল' অর্থ 'স্বল্পাহার সাস্থ্যপ্রদ এঁটো পাত'।

অন্যান গুলোর সঠিক রূপ- 
না যায় স্বর্গে = পরমুখাপেক্ষীর সম্ররদ্ধি সম্ভব হয় না। 
কাঁটা গায়ে নুনের ছিটা = কষ্টের উপর অধিক কষ্ট 
ইচ্ছা থাকলে উপায় হয় = ইচ্ছা শক্তিতে কঠিন কাজ করা সম্ভব। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩৮৮.
'ধামাধরা' বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. ভান করা
  2. কাণ্ডজ্ঞানহীন
  3. তোষামোদে
  4. ঢিলেমি
ব্যাখ্যা

• 'ধামাধরা' বাগ্‌ধারাটির অর্থ- তোষামোদে।

অন্যদিকে, 
• 'ভেক ধরা' অর্থ- ভান করা। 
• 'তালকানা' অর্থ- কাণ্ডজ্ঞানহীন।
• 'গয়ংগচ্ছ' অর্থ- ঢিলেমি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৩৮৯.
'কাছাঢিলা' বাগ্‌ধারাটি কী অর্থ প্রকাশ করে?
  1. ভণ্ড
  2. কাণ্ডজ্ঞানহীন
  3. অসাবধান
  4. নির্লজ্জ
ব্যাখ্যা

• 'কাছাঢিলা' বাগ্‌ধারাটির অর্থ- অসাবধান।
বাক্য গঠন: এমন কাছাঢিলা লোক দিয়ে দারোয়ানের কাজ হবে না।

• অন্যদিকে:
- 'কানকাটা' বাগ্‌ধারার অর্থ - 'নির্লজ্জ'।
- 'বকধার্মিক' বাগ্‌ধারার অর্থ - ভণ্ড।
- 'তালকানা' বাগ্‌ধারার অর্থ - কাণ্ডজ্ঞানহীন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ), বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৩৯০.
'আধা খেঁচড়া' বাগধারাটির অর্থ কি?
  1. ক) বিশৃঙ্খলা
  2. খ) বুদ্ধি লোপ
  3. গ) ঘোর শত্রুতা
  4. ঘ) ব্যঙ্গ করা
ব্যাখ্যা
- 'আধা খেঁচড়া' বাগধারাটির অর্থ বিশৃঙ্খলা

• অন্যান্য অপশনগুলো:
আক্কেল গুড়ুম- বুদ্ধি লোপ
আদায় কাচকলায়- ঘোর শত্রুতা
আওয়াজ দেয়া- ব্যঙ্গ করা

উৎস: বাগধারা বাগবিধি, মুহাম্মদ আসাদুজ্জামান।
৩৯১.
'আক্কেল গুড়ুম' বাগধারাটির অর্থ -
  1. গলাধাক্কা দেওয়া 
  2. হতবুদ্ধি
  3. অমাবস্যা
  4. ভীষণ শত্রুতা
ব্যাখ্যা
• 'আক্কেল গুড়ুম' বাগধারাটির অর্থ - 'হতবুদ্ধি'।  
বাক্য গঠন: ইঁচড়ে পাকা ছেলেটার কথা শুনে আমার আক্কেল গুড়ুম। 
-----------------
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
অর্ধচন্দ্র (বিশেষ্য):
অর্থ -
১. অর্ধ - প্রকাশিত চন্দ্র
২. গলাধাক্কা
৩. সেনা সমাবেশের কৌশল বিশেষ।
--------------------
• কয়েকটি গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা ও তাঁর অর্থ:
'অর্ধচন্দ্র' বাগধারাটির অর্থ - গলা ধাক্কা।  
'অগ্নি পরীক্ষা' বাগধারাটির অর্থ -  কঠিন পরীক্ষা। 
'অহিনকুল সম্পর্ক' বাগধারাটির অর্থ - ভীষণ শত্রুতা। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ। 
৩৯২.
'লবেজান করা' বাগধারাটির অর্থ কী?
  1. নত স্বীকার করা
  2. নাজেহাল করা
  3. আঘাত করা
  4. তোষামোদ করা
ব্যাখ্যা
• 'লবেজান করা' বাগধারাটির অর্থ নাজেহাল করা। 

• আরো কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
- 'খয়ের খাঁ' বাগধারাটির অর্থ - তোষামোদকারী।
- ঢেঁকি অবতার বাগধারাটির অর্থ - নিষ্কর্মা ও নির্বোধ লোক।
- 'গৌরচন্দ্রিকা' বাগধারাটির অর্থ -  ভূমিকা।
- 'গোঁফ খেজুরে' বাগধরার অর্থ অত্যন্ত অলস।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর। 
৩৯৩.
উজানের কৈ- বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. তোষামোদকারী
  2. নির্ভীক
  3. সহজলভ্য
  4. নির্বোধ লোক
ব্যাখ্যা

• 'উজানের কৈ’ বাগ্‌ধারাটির অর্থ - সহজলভ্য।

​অন্যদিকে,
- 'খয়ের খাঁ' বাগ্‌ধারাটির অর্থ - তোষামোদকারী।
- ঢেঁকি অবতার বাগ্‌ধারাটির অর্থ - নিষ্কর্মা ও নির্বোধ লোক।
- ‘ডাকাবুকো’ বাগ্‌ধারাটির অর্থ - নির্ভীক।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি- নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ), ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৩৯৪.
উচিত কথায় মামা বেজার- এটি যে শ্রেণির প্রবাদ-
  1. ক) সমালোচনামূলক
  2. খ) অভিজ্ঞতাবাচক
  3. গ) নীতিমূলক
  4. ঘ) ব্যাঙ্গাত্মক
ব্যাখ্যা

- মানবসমাজের দীর্ঘদিনের অভিজ্ঞতালব্ধ জীবনসত্যের স্মারক কোনো জনপ্রিয় বিদ্রুপাত্মক সংক্ষিপ্ত উক্তিকে প্রবাদ বলে।

প্রবাদের শ্রেণিবিভাগঃ
- সমালোচনামূলক: উচিত কথায় মামা বেজার।
- সাধারণ অভিজ্ঞতামূলক: কান টানলে মাথা আসে, অল্পবিদ্যা ভয়ঙ্করী।
- নীতিমূলক: চোরা না শুনে ধর্মের কাহিনী, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট।
- সামাজিক রীতিবিষয়ক: মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, অতি লোভে তাঁতি নষ্ট ইত্যাদি।
- ব্যঙ্গাত্মক: চোরে চোরে মাসতুতো ভাই, ঠেলার নাম বাবাজি।

৩৯৫.
'নেই আঁকড়া' বাগ্‌ধারার অর্থ কী?
  1. অস্থায়ী বস্তু
  2. একগুঁয়ে
  3. শ্রমবিমুখ
  4. কপট ব্যক্তি
ব্যাখ্যা
• 'নেই আঁকড়া' বাগ্‌ধারার অর্থ - একগুঁয়ে। 

অন্যদিকে, 
• 'ননীর পুতুল' বাগ্‌ধারার অর্থ - শ্রমবিমুখ। 
• 'বর্ণচোরা' বাগ্‌ধারার অর্থ - কপট ব্যক্তি। 
• 'বালির বাঁধ' বাগ্‌ধারার অর্থ - অস্থায়ী বস্তু। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)। 
৩৯৬.
‘অহংকার’ অর্থে কোন বাগধারাটি সঠিক?
  1. ক) হাড়হদ্দ
  2. খ) রাশভারী
  3. গ) পায়াভারী
  4. ঘ) ধামাধরা
ব্যাখ্যা

হাড়হদ্দ- সবকিছু।
রাশভারী- গম্ভীর প্রকৃতি।
পায়াভারী- অহংকার।
ধামাধরা- তোষামুদে।

উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৩৯৭.
'ঘুণ হওয়া' বাগধারাটির অর্থ কি?
  1. ক) অনভিজ্ঞ 
  2. খ) দক্ষতা লাভ করা 
  3. গ) হাতুড়ে 
  4. ঘ) প্রয়োজনে গুরুত্ব 
ব্যাখ্যা
ঘুণ হওয়া - দক্ষতা লাভ করা 
বাক্য: অল্প দিনেই সে মেরামতের কাজে সে ঘুণ হয়ে গেছে।

কেবলা হাকিম - অনভিজ্ঞ 
গো-বৈদ্য - হাতুড়ে 
গরজ বড় বালাই - প্রয়োজনে গুরুত্ব 

সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩৯৮.
'কূপমণ্ডূক' বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. ভাবনাচিন্তাহীন
  2. তোষামোদকারী
  3. বিশিষ্ট ব্যক্তি
  4. সীমাবদ্ধ জ্ঞান
ব্যাখ্যা

• 'কূপমণ্ডূক' বাগ্‌ধারা অর্থ - সীমাবদ্ধ জ্ঞান।

অন্যদিকে,
- কেউকেটা - বিশিষ্ট ব্যক্তি। 
- খয়ের খাঁ - তোষামোদকারী। 
- খোদার খাসি - ভাবনাচিন্তাহীন।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

৩৯৯.
‘উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে ’ প্রবাদ-প্রবচনটি কী অর্থ প্রকাশ করে?
  1. উপযুক্ত লোক না থাকলে বাজে লোক প্রাধান্য পায়
  2. অযোগ্য পাত্রে মূল্যবান বস্তু দান করা
  3. একের পরিশ্রমের ফল অন্য ভোগ করে
  4. একের দোষ অন্যের উপর চাপানো
ব্যাখ্যা
• ‘উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে’ প্রবাদ-প্রবচনটির অর্থ - একের দোষ অন্যের উপর চাপানো

অপশনের অন্যান্য প্রবাদ-প্রবচনগুলোর অর্থ:
• ‘উজাড় বনে শিয়াল রাজা’ - উপযুক্ত লোক না থাকলে বাজে লোক প্রাধান্য পায়।
• ‘উলুবনে মুক্তা ছড়ানো’ - অযোগ্য পাত্রে মূল্যবান বস্তু দান করা।
• ‘উদবিড়াল মাছ ধরে, খাটাশে তিন ভাগ করে’ - একের পরিশ্রমের ফল অন্য ভোগ করে।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
৪০০.
’গড্ডলিকা প্রবাহ’ বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. দৃঢ় সংকল্প
  2. তৎক্ষণাৎ
  3. অন্ধ অনুকরণ
  4. পলায়ন করা
ব্যাখ্যা
• ’গড্ডলিকা প্রবাহ’ বাগ্‌ধারাটির অর্থ = অন্ধ অনুকরণ।

অন্যদিকে,
• ’কোমর বাঁধা’ বাগ্‌ধারাটির অর্থ = দৃঢ় সংকল্প।
• ’গরম গরম’ বাগ্‌ধারাটির অর্থ = তৎক্ষণাৎ।
• ’গা ঢাকা দেওয়া ’ বাগ্‌ধারাটির অর্থ = পলায়ন করা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, ৯ম-১০ম শ্রেণি, ২০২৫ সালের সংস্করণ।