বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বাগ্‌ধারা ও প্রবাদ প্রবচন

মোট প্রশ্ন১,৫৫৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বাগ্‌ধারা ও প্রবাদ প্রবচন

PrepBank · পাতা ১৪ / ১৬ · ১,৩০১১,৪০০ / ১,৫৫৯

১,৩০১.
নিম্নের কোনটি ভিন্নার্থক বাগ্‌ধারা?
  1. ক) বক ধার্মিক
  2. খ) বর্ণচোরা
  3. গ) ভূষণ্ডির কাক
  4. ঘ) বিড়াল তপস্বী
ব্যাখ্যা
'বক ধার্মিক', 'বর্ণচোরা', 'বিড়াল তপস্বী' বাগ্‌ধারা তিনটির অর্থ= ভণ্ড 

অন্যদিকে 'ভূষণ্ডির কাক' বাগ্‌ধারাটির অর্থ = দীর্ঘকালের অভিজ্ঞ ব্যক্তি/বিচক্ষণ ব্যক্তি।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,৩০২.
‘পায়ে রাখা’ বাগ্‌ধারাটি কী অর্থ প্রকাশ করে?
  1. অপব্যবহার
  2. বিপন্ন লোকের উপর অত্যাচার
  3. আশ্রয় দেয়া
  4. কদরহীন লোক
ব্যাখ্যা
• ‘পায়ে রাখা’ বাগ্‌ধারার অর্থ - আশ্রয় দেয়া।
বাক্য: দয়া করে আপনার পায়ে রাখুন, নইলে এই অভাগা কোথায় যাবে?

অন্যদিকে,
• ‘মড়ার ওপর খাাঁড়ার ঘা’ বাগ্‌ধারার অর্থ - বিপন্ন লোকের উপর অত্যাচার।
• ‘পান্তা ভাতে ঘি’ বাগ্‌ধারার অর্থ - অপব্যবহার।
• ‘ফেকলু পার্টি’ বাগ্‌ধারার অর্থ - কদরহীন লোক।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,৩০৩.
'কেউকেটা' বলতে বুঝায়-
  1. কদাচিৎ
  2. নির্ভীক
  3. সীমাবদ্ধ জ্ঞান
  4. নগণ্য
ব্যাখ্যা
• 'কেউকেটা' বাগ্‌ধারার অর্থ- সামান্য/নগণ্য। 



অন্যদিকে, 
• 'কালে ভদ্রে' অর্থ - কদাচিৎ। 
• 'ডাকাবুকো' অর্থ - নির্ভীক।
• 'কূপমুণ্ডুক' অর্থ - সীমাবদ্ধ জ্ঞান।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,৩০৪.
'ঊর্ধ্বচারী' - শব্দের অর্থ কী?
  1. উদাস দৃষ্টি
  2. স্বর্গ
  3. পাগলামি
  4. উচ্চাকাঙ্ক্ষী
ব্যাখ্যা

• 'ঊর্ধ্বচারী' শব্দের অর্থ - উচ্চাকাঙ্ক্ষী

উল্লেখ্য,
"ঊর্ধ্বচারী"
- এটি বিশেষ্য পদ। 
- শব্দটি সংস্কৃত ভাষা হতে আগত।

অন্যদিকে,
ঊর্ধ্বলোক - স্বর্গ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১,৩০৫.
Two heads are better than one এ প্রবাদ বাক্যটির ভাবার্থ কোনটি?
  1. ক) Comprehension
  2. খ) Correction
  3. গ) Compromise
  4. ঘ) Consultation
ব্যাখ্যা

Two heads are better than one (proverb): It is easier for two people who help each other to solve a problem than it is for one person to solve, it's helpful to have the advice or opinion of a second person.
Consultation- A meeting to discuss something or to get advice, A meeting with an expert, such as a medical doctor, in order to seek advice.
Source: Oxford Dictionary.

১,৩০৬.
'চাটুকার' অর্থে কোন বাগ্‌ধারাটি সঠিক?
  1. কাঠের পুতুল
  2. কেউকেটা
  3. খয়ের খাঁ
  4. গোবর গণেশ
ব্যাখ্যা
খয়ের খাঁ- চাটুকার।
কাঠের পুতুল- নির্জীব।
কেউকেটা- সামান্য।
গোবর গণেশ- মূর্খ।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
১,৩০৭.
'শিকায় তোলা' বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. বিচারের মুখোমুখি করা
  2. মাথায় তুলে রাখা
  3. স্থগিত করা
  4. লুকিয়ে রাখা
ব্যাখ্যা

• 'শিকায় তোলা' বাগ্‌ধারাটির অর্থ মুলতবি বা স্থগিত।

• কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
- রাম ধোলাই - প্রচণ্ড পিটুনি।
- লেজে গোবরে - বিশৃঙ্খলা। 
- লবেজান করা - নাজেহাল করা। 
- শরতের শিশির - সুসময়ের বন্ধু / ক্ষণস্থায়ী। 
- শাপে বর - অনিষ্টে ইষ্ট লাভ। 
- শবরীর প্রতীক্ষা - দীর্ঘকাল ধরে। 

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১,৩০৮.
'গদাই লস্করী চাল' বাগ্‌ধারার অর্থ কী?
  1. চালাকি করা
  2. অতি ধীর গতি
  3. গভীর ষড়যন্ত্র
  4. বৃথা চেস্টা
ব্যাখ্যা
• 'গদাই লস্করী চাল' বাগ্‌ধারার অর্থ অতি ধীর গতি। 

• কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
- গড্ডলিকাপ্রবাহ = অন্ধ অনুকরণ।
- সাক্ষী গোপাল = নিষ্ক্রিয় দর্শক।
- পালের গোদা = দলপতি।
- দুধের মাছি = সুসময়ের বন্ধু।
- একচোখা = পক্ষপাতদুষ্ট।
- কানকাটা = নির্লজ্জ।
- কংস মামা = নির্মম আত্মীয়।
- কাঁচা হাত = অপটু।
- খয়ের খাঁ = তোষামোদকারী।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৩০৯.
'আচাভুয়ার বোম্বাচাক' বাগধারাটির অর্থ কী?
  1. আজগুবি কথাবার্তা
  2. অসম্ভব ব্যাপার
  3. অন্যের অত্যাচারে অতিষ্ঠ
  4. ঘুমের মধ্যে কথা বলা
ব্যাখ্যা
• 'আচাভুয়ার বোম্বাচাক' বাগধারাটির অর্থ - অসম্ভব ব্যাপার। 

• কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
- 'কালে ভদ্রে' বাগধারাটির অর্থ = কদাচিৎ। 
- ‘ডাকাবুকো’ বাগধারাটির অর্থ = নির্ভীক।
- ‘কূপমুন্ডক’ বাগধারার অর্থ = সীমাবদ্ধ জ্ঞান।
- ‘কানকাটা’  বাগধারাটির অর্থ = বেহায়া।
- ইঁদুর কপালে বাগধারাটির অর্থ = মন্দভাগ্য।
- অদৃষ্টের পরিহাস বাগধারাটির অর্থ = ভাগ্যের নিষ্ঠুরতা।
- ‘তামার বিষ’ বাগধারাটির অর্থ = অর্থের কু-প্রভাব।
- ‘ভূষন্ডির কাক’ = বিচক্ষণ ব্যক্তি/ দীর্ঘজীবী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর এবং ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৩১০.
ঠোঁট-কাটা বলতে কি বুঝায়?
  1. অহংকারী
  2. স্পষ্টভাষী
  3. মিথ্যাবাদী
  4. পক্ষপাতদুষ্ট
ব্যাখ্যা
• 'ঠোঁট কাটা' বাগ্‌ধারাটির অর্থ - স্পষ্টভাষী/বেহায়া।

• গুরত্বপূর্ণ কিছু বাগ্‌ধারা:
- ‘কেউকেটা’ অর্থ - তুচ্ছ।
- ‘কালেভাদ্রে’ অর্থ - কদাচিৎ।
- ‘কান কাটা’ অর্থ - বেহায়া।
- ‘পায়া ভারি’ অর্থ - অহঙ্কার।
- ‘কানকাটা’ অর্থ - বেহায়া।
- 'কেউ কেটা' অর্থ - সামান্য ।
- ‘কূপমুণ্ডুক' অর্থ - সীমাবদ্ধ জ্ঞান।


উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,৩১১.
বাগ্‌ধারা নির্ণয় করুন: "পটল তোলা"
  1. বড় ধরনের চুরি
  2. মারা যাওয়া
  3. অলীক কল্পনা
  4. ভেগে যাওয়া
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• 'পটল তোলা' বাগ্‌ধারার অর্থ - মারা যাওয়া

অন্যদিকে,
- 'পগার পার' বাগ্‌ধারার অর্থ - ভেগে যাওয়া।
- 'দিবাস্বপ্ন' বাগ্‌ধারার অর্থ - অলীক কল্পনা।
- 'পুকুর চুরি' বাগ্‌ধারার অর্থ - বড় ধরনের চুরি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৩১২.
`কংস মামা‘ বাগধারাটির অর্থ কী?
  1. ক) দয়ালু মামা
  2. খ) দুপুরের মামা
  3. গ) নির্মম আত্মীয়
  4. ঘ) পুত্রের আত্মীয়
ব্যাখ্যা
• 'কংস মামা' বাগধারাটির অর্থ - নির্মম আত্মীয়।
উদাহরণ - কংস মামার হাতে যখন পড়েছ, তখন তোমার কপালের দুর্ভোগ ঠেকাবে কে? 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৩১৩.
'ছুঁচোর কেত্তন' - এ 'ছুঁচো' বলতে কী বোঝায়?
  1. অবিরাম
  2. নিষ্ঠুর
  3. আজগুবি
  4. ইদুরজাতীয় প্রাণী
ব্যাখ্যা

• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'ছুঁচোর কেত্তন' - এ 'ছুঁচো' বলতে বোঝায়- ইদুরজাতীয় প্রাণী।

• ‘ছুঁচোর কেত্তন’ বাগধারার অর্থ - অবিরাম কলহ।

কিছু গুরুত্বপূর্ণ বাগধারা: 
- 'রামগরুড়ের ছানা' - গোমড়ামুখো লোক। 
- 'লগন চাঁদা' - ভাগ্যবান। 
- 'কালে ভদ্রে' - কদাচিৎ।
- 'গোঁফ খেজুরে' - নিতান্তই অলস।
- ‘কুয়োর ব্যাঙ’ - সংকীর্ণমনা লোক।
- ‘খয়ের খাঁ’ - চটুকার।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা,

১,৩১৪.
নিচের কোনটি 'কাঙ্ক্ষিত বস্তু' অর্থে ব্যবহৃত বাগধারা?
  1. আলেয়ার আলো
  2. অমাবস্যার চাঁদ
  3. আকাশের চাঁদ
  4. ইদের চাঁদ
ব্যাখ্যা
ইদের চাঁদ বাগধারাটির অর্থ হলো - কাঙ্ক্ষিত বস্তু।
উদহারণ: ছেলে ফিরে আসায় মা যেন ইদের চাঁদ হাতে পেলো। 
দুর্লভ বস্তু অর্থে বাগধারা:
- আলেয়ার আলো 
- অমাবস্যার চাঁদ 
- আকাশের চাঁদ 
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,৩১৫.
'অর্ধচন্দ্র' বাগ্‌ধারার অর্থ কী?
  1. দুর্লভ
  2. গলাধাক্কা
  3. অহেতুক গর্ব
  4. কাল্পনিক বস্তু
ব্যাখ্যা

• 'অর্ধচন্দ্র' বাগ্‌ধারার অর্থ -  গলাধাক্কা। 

অন্যদিকে, 
• 'অমাবস্যার চাঁদ' অর্থ - দুর্লভ। 
• 'অল্পবিদ্যা ভয়ঙ্করী' অর্থ - অহেতুক গর্ব।
• 'আকাশকুসুম' অর্থ - কাল্পনিক বস্তু। 

উৎস: ভাষা-শিক্ষা, ড হায়াৎ মামুদ।

১,৩১৬.
'কেঁচেগণ্ডূষ' বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. সীমাবদ্ধ জ্ঞান
  2. অপদার্থ
  3. অনভিজ্ঞ
  4. নতুন করে আরম্ভ করা
ব্যাখ্যা

• 'কেঁচেগণ্ডূষ' বাগ্‌ধারার অর্থ - নতুন করে আরম্ভ করা। 

অন্যদিকে,
- আমড়া কাঠের ঢেঁকি - অপদার্থ।
- সীমাবদ্ধ জ্ঞান - কুপমণ্ডূক।
- কেবলা হাকিম - অনভিজ্ঞ।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।

১,৩১৭.
"সহজলভ্য" অর্থ প্রকাশ করে কোন বাগ্‌ধারাটি?
  1. তামার বিষ
  2. ব্যাঙের আধুলি
  3. ইদুর কপালে
  4. উজানের কৈ
ব্যাখ্যা
• 'উজানের কৈ’ বাগ্‌ধারাটির অর্থ - সহজলভ্য

অন্যদিকে,
- 'তামার বিষ' বাগ্‌ধারাটির অর্থ - অর্থের কুপ্রভাব।
- ‘ব্যাঙের আধুলি’ বাগ্‌ধারাটির অর্থ- সামান্য অর্থ।
- ইঁদুর কপালে বাগ্‌ধারাটির অর্থ- মন্দভাগ্য।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯) ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,৩১৮.
'মোহ' অর্থে কোন বাগ্‌ধারাটি ব্যবহৃত হয়?
  1. চোখের পর্দা
  2. চোখে সরষে ফুল দেখা
  3. চোখের নেশা
  4. চোখের বালি
ব্যাখ্যা
• 'চোখের নেশা' বাগ্‌ধারার অর্থ - মোহ।
• বাক্য: চোখের নেশা দুদিনেই কেটে যাবে, তখন বুঝতে পারবে সবই ভুল ছিল।

অন্যদিকে, 
• 'চোখের পর্দা' অর্থ - লজ্জা। 
• 'চোখে সরষে ফুল দেখা' অর্থ - বিপদে দিশেহারা হওয়া। 
• 'চোখের বালি' অর্থ - চক্ষুশূল। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৩১৯.
'কেঁচে গণ্ডূষ' বাগ্‌ধারাটি কী অর্থ প্রকাশ করে?
  1. বিপজ্জনক পরিণতি
  2. অপটু
  3. নতুন করে আরম্ভ করা
  4. অন্ধ অনুকরণ
ব্যাখ্যা

• 'কেঁচে গণ্ডূষ' বাগ্‌ধারার অর্থ - নতুন করে আরম্ভ করা। 

অন্যদিকে, 
• 'কেঁচো খুঁড়তে সাপ' অর্থ- বিপজ্জনক পরিণতি। 
• 'কাঁচা হাত' অর্থ- অপটু। 
• 'গড্ডলিকা-প্রবাহ' অর্থ- অন্ধ অনুকরণ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১,৩২০.
'ঘোড়ারোগ' বলতে কী বোঝায়?
  1. ক) সহজে ব্যয় না করার প্রবৃত্তি
  2. খ) অপ্রয়োজনীয় ব্যয় করার প্রবৃত্তি
  3. গ) আলসেমি
  4. ঘ) দুরন্তপনা
ব্যাখ্যা
ঘোড়ারোগ 
- বিশেষ্য শব্দ 
- বাংলা ঘোড়া + সংস্কৃত রোগ 
অর্থ = সাধ্যের অতীত ও অপ্রয়োজনীয় ব্যয় করার প্রবৃত্তি।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১,৩২১.
খোদা মুখ তুলে চাইলে অবশ্যই ব্যবসায় লাভ হবে। এখানে ‘মুখ তোলা’ অর্থ-
  1. ক) নিগ্রহ করা
  2. খ) দায়িত্ব গ্রহণ
  3. গ) শপথ করা
  4. ঘ) অনুগ্রহ লাভ করা
ব্যাখ্যা
খোদা মুখ তুলে চাইলে অবশ্যই ব্যবসায় লাভ হবে। এখানে ‘মুখ তোলা’ অর্থ অনুগ্রহ লাভ করা।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণি
১,৩২২.
নিচের কোন বাগধারাটির অর্থ ‘অপদার্থ’ নয়?
  1. চিনির বলদ
  2. অকাল কুষ্মাণ্ড
  3. ঊনপাঁজরে
  4. আমড়া কাঠের ঢেঁকি
ব্যাখ্যা
• ‘চিনির বলদ’ বাগধারাটির অর্থ ‘অপদার্থ’ নয়; যার অর্থ: ভারবাহী।

অন্যদিকে,
অকাল কুষ্মাণ্ড, ঊনপাঁজরে, আমড়া কাঠের ঢেঁকি বাগধারাগুলোর অর্থ - অপদার্থ।

• কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
- ‘কলির সন্ধ্যা’ বাগধারাটির অর্থ = দুর্দিনের সূত্রপাত।
- ‘কুলোপনা চক্কর’ বাগধারাটির অর্থ = সারহীন আড়ম্বর।
- ‘কচু বনের কালাচাঁদ’ বাগধারাটির অর্থ = অপদার্থ।
- ‘তেল-নুন-লকড়ি’ বাগধারাটির অর্থ = মৌলিক প্রয়োজন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ) , বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,৩২৩.
‘যার অনেক বুদ্ধি আছে’ তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কি দাঁড়ায়?
  1. বুদ্ধির ঢেঁকি
  2. বিড়াল তপস্বী
  3. গভীর জলের মাছ
  4. ভূষণ্ডির কাক
ব্যাখ্যা
• ‘যার অনেক বুদ্ধি আছে’ তাকে বাগ্‌ধারা দিয়ে প্রকাশ করলে দাঁড়ায় - গভীর জলের মাছ

অন্যদিকে,
• 'বুদ্ধির ঢেঁকি' বাগ্‌ধারাটির অর্থ - নির্বোধ।
• 'বিড়াল তপস্বী' বাগ্‌ধারাটির অর্থ - ভণ্ডসাধু।
• 'ভূষণ্ডির কাক' বাগ্‌ধারাটির অর্থ - দীর্ঘজীবী।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
১,৩২৪.
'বেখাপ্পা' অর্থে কোন বাগধারাটি ব্যবহৃত হয়?
  1. ক) আটাশে ছেলে
  2. খ) ভূতের বাপের শ্রাদ্ধ
  3. গ) উনিশ বিশ
  4. ঘ) আখাম্বা
ব্যাখ্যা
• ‘আখাম্বা’ বাগ্‌ধারাটির অর্থ - (বেখাপ্পা)
- লোকটা একটা আখাম্বা বাঁশ নিয়ে লাফিয়ে পড়ল।

 অন্যান্য অপশনের বাগ্‌ধারার ও অর্থ:
• ‘আটাশে ছেলে’ বাগ্‌ধারাটির অর্থ - (দুর্বল ছেলে)
- সে তো আর আটাশে ছেলে নয় যে তোমাকে ভয় পাবে।

• ‘ভূতের বাপের শ্রাদ্ধ’ বাগ্‌ধারাটির অর্থ - (বাজে কাজে অর্থ ব্যয় করা)
- হাতে যা অর্থ ছিল তা দিয়ে তো ভূতের বাপের শ্রাদ্ধ করলে।

• ‘উনিশ বিশ’ বাগ্‌ধারাটির অর্থ - (সামান্য পার্থক্য)
- কাজের ক্ষেত্রে সামান্য উনিশ বিশ হওয়াটা অসম্ভব কিছু নয়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,৩২৫.
‘ধর্মের ষাঁড়’ বাগ্‌ধারার অর্থ -
  1. নিষ্কর্মা
  2. নিশ্চিন্ত বেকার
  3. অকর্মণ্য
  4. উপরের সবগুলোই 
  5. কোনটিই নয় 
ব্যাখ্যা

• ‘ধর্মের ষাঁড়’ বাগ্‌ধারার অর্থ - নিষ্কর্মা, নিশ্চিন্ত বেকার, অকর্মণ্য।

বাগ্‌ধারার ব্যাখ্যা:
- বৌদ্ধযুগে ধর্মের নামে মানত করে ষাঁড় বা ছাগল ছেড়ে দেওয়ার রীতি ছিল, এখনও বাঙালি সমাজে এই রীতি পরিলক্ষিত হয়।
- বিভিন্ন হাটবাজারে মুক্ত অবস্থায় দুয়েকটি ষাঁড় বা পাঁঠা এখনও দেখা যায়, যেগুলো ধর্মের নামে ছেড়ে দেওয়া।
- এরা যত্রতত্র তরিতরকারির ডালা বা খেতের ফসল খেলেও মানুষ তাদের ওপর অত্যাচার করে না।
- তবে ষাঁড়ের বদলে এ ধরনের আচরণ মানুষের মধ্যে পাওয়া গেলে ধর্মের ষাঁড় বলা হয়।
 
কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
- 'কালে ভদ্রে' বাগধারাটির অর্থ = কদাচিৎ। 
- ‘ডাকাবুকো’ বাগধারাটির অর্থ = নির্ভীক।
- ‘কূপমুন্ডক’ বাগধারার অর্থ = সীমাবদ্ধ জ্ঞান।
- ‘কানকাটা’  বাগধারাটির অর্থ = বেহায়া।
 
উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ, নবম ও দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)। 
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১,৩২৬.
“ডোল ভরা আশা, কুলো ভরা ছাই” প্রবাদটি কোন পরিস্থিতি নির্দেশ করে?
  1. অপ্রত্যাশিত বিপদ
  2. আশা অনেক কিন্তু ফল শূন্য
  3. কঠোর পরিশ্রমই সাফল্যের চাবিকাঠি
  4. যেমন কাজ তেমন ফল 
ব্যাখ্যা

ডোল ভরা আশা আর কুলো ভরা ছাই = আশা অনেক কিন্তু ফল শূন্য। 
---------------------------------------- 
• গুরুত্বপূর্ণ প্রবাদ ও তাদের অর্থ:
- অকাল কুষ্মাণ্ড: অপদার্থ বা অকেজো।

- অতি ভক্তি চোরের লক্ষণ: বেশি ভক্তি দেখানোর পেছনে হীন উদ্দেশ্য থাকে।

- আপন গায়ে কুকুর রাজা: নিজের এলাকায় সবাই শক্তিশালী।

- ইচ্ছা থাকলে উপায় হয়: অদম্য ইচ্ছা থাকলে কাজ করা সম্ভব।

- উভয় সংকট: বরের ঘরের পিসী, কনের ঘরের মাসী।

- কাজের সময় কাজি, কাজ ফুরালে পাজি: প্রয়োজনে তোষামোদ, পরে অবজ্ঞা।

- কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকলে করে ঠাস ঠাস: শৈশবে না শেখালে বড় হয়ে শেখানো যায় না।

- কষ্ট বিনা কেষ্ট মেলে না: পরিশ্রম ছাড়া সফল হওয়া যায় না।

- ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়: একবার ক্ষতিগ্রস্ত হলে পরবর্তী সময়ে ভয় পায়।

- নুন আনতে পান্তা ফুরায়: চরম অভাব।

- বিনা মেঘে বজ্রপাত: অপ্রত্যাশিত বিপদ।

- শাক দিয়ে মাছ ঢাকা: কৌশলে কোনো বড় সত্য লুকানোর চেষ্টা।

- সাপও মরে, লাঠিও না ভাঙ্গে: নিজের ক্ষতি না করে কাজ হাসিল করা।

- হাতি ঘোড়া গেল তল, ভেড়া বলে কত জল: বড় বড় লোক যেখানে ব্যর্থ, সেখানে ছোটদের অহংকার। 

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 

১,৩২৭.
'তুর্কি-নাচন' বাগ্‌ধারার অর্থ -
  1. জটপাকানো
  2. কাণ্ডজ্ঞানহীন
  3. অর্থের কুপ্রভাব
  4. হুলুস্থুল অবস্থা
ব্যাখ্যা
• 'তুর্কি-নাচন' বাগ্‌ধারার অর্থ - হুলুস্থুল অবস্থা

অন্যদিকে,
- 'তামার বিষ' বাগ্‌ধারার অর্থ - অর্থের কুপ্রভাব।
- 'তালকানা' বাগ্‌ধারার অর্থ - কাণ্ডজ্ঞানহীন।
- 'তালগোল পাকানো' বাগ্‌ধারার অর্থ - জটপাকানো।

উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ।
১,৩২৮.
'সর্বনাশ' অর্থে কোন বাগধারাটি যথোপযুক্ত?
  1. ভরাডুবি
  2. রাবনের চিতা
  3. জগদ্দল পাথর
  4. শাপেবর
ব্যাখ্যা
• ‘ভরাডুবি’ বাগধারাটির অর্থ - সর্বনাশ।
বাক্য গঠন: কারো ভরাডুবি করতে গেলে নিজেকেই ভরাডুবিতে পড়তে হয়।
----------------------
অন্য অপশনে, 
• ‘রাবণের চিতা’ বাগধারাটি অর্থ - চির অশান্তি।
বাক্য গঠন: একমাত্র পুত্রের মৃত্যুতে বুড়ির বুকে রাবণের চিতা জ্বলছে। 

• 'জগদ্দল পাথর' বাগধারাটির অর্থ- 'গুরুভার' 
বাক্য গঠন: সে আমার উপর দায়িত্বের জগদ্দল পাথর চাপিয়ে নিশ্চিত হয়ে আছে। 

• 'শাপে বর' বাগধারাটির অর্থ- 'অনিষ্ট করতে গিয়ে ভালো করা' / অনিষ্টে ইষ্ট লাভ।
বাক্য গঠন: চাকরি চলে যাওয়ায় তাঁর শাপে বর হয়েছে- ব্যবসায়ে দ্রুত উন্নতি হচ্ছে।

উৎস: বাগধারা ও বাগবিধি- মুহাম্মদ আসাদুজ্জামান, প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
১,৩২৯.
‘সুসময়ের বন্ধু’ অর্থ কোন বাগ্‌ধারায় রয়েছে?
  1. ক) লক্ষ্ণীর বরযাত্রী
  2. খ) কেষ্ট বিষ্টু
  3. গ) খয়ের খাঁ
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
লক্ষ্ণীর বরযাত্রী বগ্‌ধারার অর্থ = সুসময়ের বন্ধু

- অপশন সমূহ:
কেষ্ট বিষ্টু = গুরত্বপুর্ণ ব্যক্তি
খয়ের খাঁ = তোষামোদকারী/চাটুকার 

এছাড়াও, 
দুধের মাছি = সুসময়ের বন্ধু
সুখের পায়রা = সুসময়ের বন্ধু 

উৎস: প্রমিত বাংলা ব্যকরণ ও নির্মিতি - ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন
১,৩৩০.
'পৌঁ-ধরা' বাগ্‌ধারার অর্থ কী?
  1. অযাচিত মাতব্বরি করা
  2. অহঙ্কার
  3. অবজ্ঞা করা
  4. মোসাহেবি করা
ব্যাখ্যা
• 'পৌঁ-ধরা' বাগ্‌ধারার অর্থ - মোসাহেবি করা

অন্যদিকে,
- 'নাক সিটকানো' বাগ্‌ধারার অর্থ - অবজ্ঞা করা।
- 'পায়া ভারী' বাগ্‌ধারার অর্থ - অহঙ্কার।
- 'ফোঁপরদালালি' বাগ্‌ধারার অর্থ - অযাচিত মাতব্বরি করা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৩৩১.
“দাঁও-মারা” বাগধারাটি কী অর্থে ব্যবহৃত হয়?
  1. ক) মোটা অর্থ আত্মসাৎ
  2. খ) পরম শত্রু
  3. গ) অনর্থক ভর্ৎসনা
  4. ঘ) প্রকাশ্যে অন্যায় কাজ করা
ব্যাখ্যা
• “দাঁও-মারা” বাগধারাটির অর্থ = মোটা অর্থ আত্মসাৎ

অন্যান্য বাগধারার অর্থ:
• “দিনে দুপুরে ডাকাতি” বাগধারার অর্থ = প্রকাশ্যে অন্যায় কাজ করা।
• “দু-চোখের বিষ” বাগধারার অর্থ = পরম শত্রু।
• “দাঁত খিচুনি” বাগধারার অর্থ = অনর্থক ভর্ৎসনা।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
১,৩৩২.
'শিরে সংক্রান্তি' বাগ্‌ধারার অর্থ কী? 
  1. আসন্ন বিপদ
  2. মহাবিপদ
  3. মাথায় বিপদ
  4. মাথা ব্যাথা
ব্যাখ্যা

• 'শিরে সংক্রান্তি' বাগ্‌ধারার অর্থ - আসন্ন বিপদ।

• কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
• 'অকাল কুষ্মাণ্ড' বাগ্‌ধারাটির অর্থ - অপদার্থ।
• 'অক্ষরে অক্ষরে' বাগ্‌ধারাটির অর্থ - সম্পূর্নভাবে।
• 'আঠারো মাসে বছর' বাগ্‌ধারাটির অর্থ - দীর্ঘসূত্রিতা।
• 'আকাশের চাঁদ' বাগ্‌ধারাটির অর্থ - দুর্লভ বস্তু।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

১,৩৩৩.
'যারে দেখতে নারি তার চলন বাঁকা' প্রবাদের অর্থ কী?
  1. দুর্বলের প্রতি সর্বদা দোষারোপ
  2. অপছন্দের ভালোমন্দ সবই খারাপ
  3. নিজের ত্রুটি অন্যের ওপর চাপানো
  4. দোষী হয়েও অপরের সামান্য ত্রুটির সমালোচনা করা
ব্যাখ্যা

• 'যারে দেখতে নারি তার চলন বাঁকা' অর্থ - অপছন্দের ভালোমন্দ সবই খারাপ। 

অন্যদিকে, 
------------------
• 'যত দোষ নন্দ ঘোষ' অর্থ- দুর্বলের প্রতি সর্বদা দোষারোপ। 
• 'নাচতে না জানলে উঠান বাঁকা' অর্থ- নিজের ত্রুটি অন্যের ওপর চাপানো। 
• 'চালুনি বলে ছুঁচ তোর দেখি ছ্যাঁদা' অর্থ- দোষী হয়েও অপরের সামান্য ত্রুটির সমালোচনা করা। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১,৩৩৪.
'গঙ্গা পাওয়া' বাগ্‌ধারাটির অর্থ -
  1. অমরত্ব লাভ
  2. উপহার প্রাপ্তি
  3. তিরস্কৃত হওয়া
  4. মারা যাওয়া
ব্যাখ্যা
• 'গঙ্গা পাওয়া' বাগ্‌ধারাটির অর্থ - মারা যাওয়া

কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
→ ‘গড্ডলিকা প্রবাহ’ বাগ্‌ধারাটির অর্থ - অন্ধভাবে অনুসরণ।
→ গৌরচন্দ্রিকা' বাগ্‌ধারাটির অর্থ - ভূমিকা।
→ 'জিলাপির প্যাঁচ' বাগ্‌ধারাটির অর্থ - কূটবুদ্ধি।
→ 'তাল পাতার সেপাই' বাগ্‌ধারাটির অর্থ - ক্ষীণজীবী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,৩৩৫.
'নয়ছয়' বাগ্‌ধারার অর্থ-
  1. অস্থায়ী বস্তু
  2. অপচয়
  3. অতিরিক্ত চালবাজি
  4. বড় রকমের চুরি
ব্যাখ্যা
• 'নয়ছয়' বাগ্‌ধারার অর্থ- অপচয়। 

অন্যদিকে, 
• 'বালির বাঁধ' অর্থ- অস্থায়ী বস্তু। 
• 'পুকুরচুরি' অর্থ- বড় রকমের চুরি। 
• 'ফপর দালালি' অর্থ- অতিরিক্ত চালবাজি। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।
১,৩৩৬.
‘বক দেখানো’ বাগধারাটির অর্থ কি?
  1. ক) মামলার ভয়
  2. খ) অশোভন বিদ্রুপ করা
  3. গ) ভয়ানক প্রতারণা
  4. ঘ) সুকঠিন প্রতিজ্ঞা করা
ব্যাখ্যা
‘বক দেখানো’ বাগধারাটির অর্থ বকের মুখ ও গলার মতো হাত বাকিয়ে অশোভনভাবে বিদ্রূপ করা।
১,৩৩৭.
'কুল কাঠের আগুন' এর প্রকৃত অর্থ কী? 
  1. তীব্রজালা
  2. অমিতব্যয়ী
  3. উজ্জ্বল আলো
  4. প্রতিভাবান
ব্যাখ্যা

• "কুল কাঠের আগুন" বাগ্‌ধারার অর্থ - তীব্র জালা

অন্যদিকে,
'উড়নচণ্ডী' বাগ্‌ধারার অর্থ - অমিতব্যয়ী।

কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
কাঠের পুতুল - ব্যক্তিত্বহীন মানুষ।
কূপমণ্ডুক - সীমাবদ্ধ জ্ঞান।
কেতাদুরস্ত - পরিপাটি।
কেউকেটা - তুচ্ছ ব্যক্তি।
খয়ের খাঁ - তোষামোদকারী।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১,৩৩৮.
'শকুনি মামা' বাগধারাটির অর্থ-
  1. ক) তোষামোদকারী
  2. খ) ভাবনাচিন্তাহীন
  3. গ) কুটিল চরিত্র
  4. ঘ) সামান্য লোক
ব্যাখ্যা
'শকুনি মামা' বাগধারাটির অর্থ- 'কুটিল চরিত্র' 
বাক্য গঠন: শকুনি মামাদের কাছে থেকে যত দূরে থাকবে ততই মঙ্গল। 

তাছাড়া, 
- 'খয়ের খাঁ' বাগধারাটির অর্থ - তোষামোদকারী,
- খোদার খাসি বাগধারাটির অর্থ - ভাবনাচিন্তাহীন বা হৃষ্টপুষ্ট ব্যক্তি,
- 'আদার ব্যাপারি' বাগধারাটির অর্থ - 'সামান্য লোক'

উৎস: ভাষা-শিক্ষা , ড. হায়াৎ মাহমুদ।
১,৩৩৯.
‘কলমের এক খোঁচা’ বাগধারাটির অর্থ কী?
  1. চূড়ান্ত মীমাংসা
  2. লিখিত আদেশ
  3. পত্র লিখন
  4. ধ্বংস করা
ব্যাখ্যা
- 'কলমের এক খোঁচা' বাগধারাটির অর্থ হচ্ছে লিখিত আদেশ।
• বাক্য গঠন: কলমের এক খোঁচায় দুর্বৃত্তদের চাকরি চলে গেল।

• এরূপ কয়েকটি গুরুত্বপূর্ণ বাগধারা হলো:
- ‘কাগজে কলমে’ বাগধারার অর্থ -  লিখিতভাবে।
- ‘হাতেখড়ি’ বাগধারার অর্থ - শিক্ষার গুরু।
- ‘কড়ায় গন্ডায়’ বাগধারার অর্থ - চুলচেরা হিসাব।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।
১,৩৪০.
বাগ্‌ধারার যথেচ্ছ পরিবর্তনের ফলে বাক্য কী হারায়?
  1. ক) রীতিসিদ্ধতা
  2. খ) আকাঙ্ক্ষা
  3. গ) আসত্তি
  4. ঘ) যোগ্যতা
ব্যাখ্যা
বাগ্‌ধারা ভাষাবিশেষের ঐতিহ্য। এর যথেচ্ছ পরিবর্তনের ফলে শব্দ তার যোগ্যতা হারায়।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণি
১,৩৪১.
ইঁদুর কপালে বলতে কি বোঝায়?
  1. নিতান্তই মন্দ ভাগ্য
  2. বোকামীর দণ্ড
  3. ভাগ্য সুপ্রসন্ন নয়
  4. সৌভাগ্যের অধিকারী
ব্যাখ্যা

• ইঁদুর কপালে একটি বাগধারা।
• 'ইঁদুর কপালে' বাগধারাটির অর্থ = নিতান্তই মন্দ ভাগ্য।
উদাহরণ: তার মত ইঁদুর কপালে লোক খুব কমই দেখেছি।

এরুপ অন্যান্য কিছু বাগধারা হলো:
- 'জোর-কপাল' বাগধারাটির অর্থ = সুপ্রসন্ন ভাগ্য। 
- 'আট কপালে' বাগধারাটির অর্থ = হতভাগ্য।
- ‘একাদশে বৃহস্পতি’ বাগধারাটির অর্থ = সৌভাগ্যের বিষয়।
- ‘অদৃষ্টের পরিহাস’ বাগধারাটির অর্থ = ভাগ্যের নিষ্ঠুরতা। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১,৩৪২.
‘পাথরে পাঁচকিল’ বাগধারাটির অর্থ কী?
  1. ক) খুশি করানো
  2. খ) ফন্দি আঁটা
  3. গ) এড়িয়ে চলা
  4. ঘ) প্রবল সৌভাগ্য
ব্যাখ্যা

পাথরে পাঁচকিল বাগধারাটির অর্থ হচ্ছে- প্রবল সৌভাগ্য।
অন্যদিকে-
পাঁয়তারা ভাজা - অর্থ ফন্দি আঁটা,
পাশকাটানো - অর্থ এড়িয়ে চলা এবং
পামপট্টি দেয়া - অর্থ খুশি করা।

উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য-মোহসীনা নাজিলা।

১,৩৪৩.
'রামগরুড়ের ছানা' বাগ্‌ধারার অর্থ কী?
  1. খুব সুন্দর
  2. কাঁদুনে স্বভাব
  3. গোমড়ামুখো লোক
  4. অলস লোক
ব্যাখ্যা
• 'রামগরুড়ের ছানা' বাগ্‌ধারার অর্থ- গোমড়ামুখো লোক।

গুরুত্বপূর্ণ কিছু বাগ্‌ধারা হলো:
• 'ইতুনিদকুঁড়ে' বাগ্‌ধারার অর্থ - অলস।
• ‘গোল্লায় যাওয়া’ বাগ্‌ধারার অর্থ - নষ্ট হওয়া।
• 'জগাখিচুড়ি' বাগ্‌ধারার অর্থ - বিশৃঙ্খল।
• ‘গা ঢাকা দেওয়া’ বাগ্‌ধারার অর্থ - পলায়ন করা।
• ‘চুলোয় যাওয়া’ বাগ্‌ধারার অর্থ - নষ্ট হওয়া।
• ‘উড়োকথা’ বাগ্‌ধারার অর্থ - গুজব।
• ‘ঘোড়ার ডিম’ বাগ্‌ধারার অর্থ - কিছুই না।
• ‘উড়োচিঠি’ বাগ্‌ধারার অর্থ - বেনামি চিঠি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ), বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,৩৪৪.
‘ভূতের বেগার খাটা’ বাগধারাটির দ্বারা কী বোঝায়?
  1. অকাজে সময় নষ্ট করা
  2. কঠোর পরিশ্রম করা
  3. সর্বদ্বাস্ত করা
  4. নিস্ফল পরিশ্রম করা
ব্যাখ্যা
• ‘ভূতের বেগার খাটা’ বাগধারার অর্থ - নিষ্ফল পরিশ্রম করা।

• কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
- 'কালে ভদ্রে' বাগধারার অর্থ = কদাচিৎ
- ‘ডাকাবুকো’ বাগধারার অর্থ = নির্ভীক।
- ‘পায়া ভারি’  বাগধারার অর্থ = অহঙ্কার।
- ‘কানকাটা’  বাগধারার অর্থ = বেহায়া।
- ‘বকধার্মিক’  বাগধারার অর্থ = ভণ্ড।
- 'ঝিঙেফুল ফোটা’ বাগধারার অর্থ = আয়ু ফুরিয়ে আসা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৩৪৫.
কোন বাগধারাটি স্বতন্ত্র অর্থ প্রকাশক?
  1. আদায়-কাঁচকলায়
  2. সাপে-নেউলে
  3. দা-কুমড়া
  4. সাতেও না পাঁচেও না
ব্যাখ্যা

• 'সাতেও না পাঁচেও না' বাগ্‌ধারাটির অর্থ = নির্লিপ্ত। 

অন্যদিকে,
আদায় কাঁচকলায় = ঘাের শত্রুতা।
দা-কুমড়া = শত্রুতা।
অহি নকুল (সাপে-নেউলে) = ভীষণ শত্রুতা।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১,৩৪৬.
বাগ্‌ধারা নির্ণয় করুন: 'কাঠখোট্টা'
  1. সংকীর্ণমনা লোক
  2. গুরুত্বহীন কথা
  3. অসাবধান
  4. নীরস ও অনমনীয়
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• 'কাঠখোট্টা' বাগ্‌ধারার অর্থ - নীরস ও অনমনীয়

অন্যদিকে,
কাছাঢিলা - অসাবধান। 
কথার কথা - গুরুত্বহীন কথা।
কুয়োর ব্যাঙ - সংকীর্ণমনা লোক।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
১,৩৪৭.
'চশমখোর' বাগধারাটির অর্থ-
  1. ক) দুরন্ত
  2. খ) ভারবাহী
  3. গ) চক্ষুলজ্জাহীন
  4. ঘ) স্বার্থপর
ব্যাখ্যা
• 'চশমখোর' বাগধারাটির অর্থ- 'চক্ষুলজ্জাহীন'  
বাক্য গঠন: লোকটা আসলেই একটা চশমখোর। 

অন্য অপশন্গুলো, 
• 'ডাকাবুকো' বাগধারাটির অর্থ- 'দুরন্ত' /নির্ভীক। 
বাক্য গঠন: ডাকাবুকো হলে কী হবে, ছেলেটার চরিত্র ভালো। 

• 'চিনির বলদ' বাগধারাটির অর্থ- 'ভারবাহী' 
বাক্য গঠন: লোকটি সারাজীবন চিনির বলদের মতো খেটেই গেল, বিনিময়ে কিছুই পেল না।

• 'চাচা আপন প্রাণ বাঁচা' বাগধারাটির অর্থ- 'স্বার্থপর'
  বাক্য গঠন: এ জগতে চাচা আপন প্রাণ বাঁচা লোকের সংখ্যা অনেক আছে। 

• কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
'কালে ভদ্রে' বাগধারার অর্থ = কদাচিৎ
‘ডাকাবুকো’ বাগধারার অর্থ = নির্ভীক।
‘পায়া ভারি’  বাগধারার অর্থ = অহঙ্কার।
‘কানকাটা’  বাগধারার অর্থ = বেহায়া।
‘বকধার্মিক’  বাগধারার অর্থ = ভণ্ড।
'কেউ কেটা' বাগধারার অর্থ = সামান্য ।
‘কূপমুন্ডক’ বাগধারার অর্থ = সীমাবদ্ধ জ্ঞান।
‘কাকভূষণ্ডী’ বাগধারার অর্থ = দীর্ঘজীবী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ; প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
১,৩৪৮.
'দহরম মহরম' বাগ্‌ধারাটি কী অর্থ প্রকাশ করে?
  1. শত্রুভাব
  2. অন্তরঙ্গতা
  3. কঠিন বিষয় আয়ত্ত করা
  4. শত্রু-মিত্র উভয়ের পক্ষাবলম্বন
ব্যাখ্যা

• 'দহরম মহরম' বাগ্‌ধারার অর্থ- অন্তরঙ্গতা। 

অন্যদিকে, 
• 'দা-কুমড়া সম্বন্ধ' অর্থ- শত্রুভাব। 
• 'দাঁত ফোটানো' অর্থ- কঠিন বিষয় আয়ত্ত করা।  
• 'দুমুখো সাপ' অর্থ- শত্রু-মিত্র উভয়ের পক্ষাবলম্বন। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ  মামুদ।

১,৩৪৯.
'চোখের পর্দা' এর বিপরীত বাগ্‌ধারা কোনটি?
  1. ক) চোখের নেশা
  2. খ) চশমখোর
  3. গ) চক্ষু চরক গাছ
  4. ঘ) চোখে সরষে ফুল দেখা
ব্যাখ্যা
'চোখের পর্দা' এর বিপরীত বাগ্‌ধারা 'চশমখোর'। 

'চোখের পর্দা' বাগ্‌ধারাটির অর্থ = লজ্জা 
'চশমখোর' বাগ্‌ধারাটির অর্থ = নির্লজ্জ 

অন্যদিকে, 
'চোখের নেশা' = মোহ 
'চক্ষু চরক গাছ' = বিস্ময় 
'চোখে সরষে ফুল দেখা' = বিপদে দিশেহারা হওয়া 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৩৫০.
যে বাগধারাটি অন্যগুলো থেকে স্বতন্ত্র-
  1. ক) কাঠের পুতুল
  2. খ) গোঁফ খেজুরে
  3. গ) মেনিমুখো
  4. ঘ) মানিকজোড়
ব্যাখ্যা

মানিকজোড় - বকজাতীয় পাখি; দুই জন ঘনিষ্ঠ বন্ধু বা দুষ্ট লোক যারা প্রায়ই একত্রে থাকে।
মেনিমুখো - লাজুক; লজ্জাশীল।
কাঠের পুতুল - ব্যক্তিত্বহীন মানুষ।
গোঁফ খেজুরে - অতিশয় অলস; অত্যন্ত কুড়ে।
কাঠের পুতুল, গোঁফ খেজুরে, মেনিমুখো এই বাগধারাগুলো দিয়ে চারিত্রিক বৈশিষ্ট্য বুঝানো হয়েছে।

উৎসঃ বাংলা একাডেমি অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ 

১,৩৫১.
'উড়নপেকে' বাগ্‌ধারার অর্থ কী? 
  1. অপব্যয়ী
  2. অবাধ্য 
  3. অসৎ 
  4. অকালপক্ক 
ব্যাখ্যা

• 'উড়নপেকে' বাগ্‌ধারাটির অর্থ - অপব্যয়ী।

কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:

- 'আকাশের চাঁদ' বাগ্‌ধারাটির অর্থ - দুর্লভ বস্তু।
- 'দফা নিকেশ' বাগ্‌ধারাটির অর্থ - সমূহ সর্বনাশ।
- ‘নয় ছয়’ বাগ্‌ধারাটির অর্থ - অপব্যয়।
- 'ডিমে রোগা' বাগ্‌ধারার অর্থ - সর্বদা রুগ্‌ণ।
- "রাশভারী" বাগ্‌ধারার অথ - গ্মভীর প্রকৃতি।
- 'তিলেতিলে' বাগ্‌ধারার অর্থ - ধীরে ধীরে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১,৩৫২.
বাগ্‌ধারার অর্থ নির্ণয় করুন: 'অমাবস্যার চাঁদ'
  1. দুর্লভ
  2. কাল্পনিক বস্তু
  3. আজগুবি গল্প
  4. একমাত্র সম্বল
  5. কোনোটিই নয় 
ব্যাখ্যা

• 'অমাবস্যার চাঁদ' বাগ্‌ধারার অর্থ - দুর্লভ। 

অন্যদিকে, 
• 'আকাশকুসুম' অর্থ- কাল্পনিক বস্তু। 
• 'আষাঢ়ে গল্প' অর্থ - আজগুবি গল্প।
• 'অন্ধের যষ্টি/নড়ি' অর্থ - একমাত্র সম্বল। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 

১,৩৫৩.
'বিশ্বাসঘাতক' অর্থে ব্যবহৃত বাগ্‌ধারা কোনটি?
  1. পালের গোদা
  2. পঞ্চম বাহিনী
  3. নাটের গুরু
  4. নারদের ঢেঁকি
ব্যাখ্যা
• 'পঞ্চম বাহিনী' অর্থ - বিশ্বাসঘাতক। 

অন্যদিকে, 
• 'পালের গোদা' অর্থ - দলপতি। 
• 'নাটের গুরু' অর্থ - মূলনায়ক, নষ্টের গোড়া।    
• 'নারদের ঢেঁকি' অর্থ - বিবাদের বিষয়।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ; বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ) এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,৩৫৪.
'কিছু না জানা' অর্থে ব্যবহৃত বাগ্‌ধারা কোনটি?
  1. ক) অন্ধকারে থাকা
  2. খ) অন্ধকার দেখা
  3. গ) অন্ধকারে ঢিল ছোঁড়া
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
'অন্ধকারে থাকা' বাগ্‌ধারাটির অর্থ = কিছু না জানা ।
অন্যদিকে, 
অন্ধকার দেখা = বিপদে দিশেহারা হওয়া ।
অন্ধকারে ঢিল ছোঁড়া = আন্দাজে কাজ করা। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৩৫৫.
'কাঠালের আমসত্ব' বাগ্‌ধারা অর্থ কী?
  1. দুর্লভ বস্তু
  2. অসম্ভব বস্তু
  3. অসম্ভব কল্পনা
  4. অকালপক্ব
ব্যাখ্যা
• 'কাঠালের আমসত্ব' বাগ্‌ধারা অর্থ - অসম্ভব বস্তু।

অন্যদিকে, 
• 'অমাবস্যার চাঁদ' অর্থ - দুর্লভ বস্তু। 
• 'আকাশ কুসুম' অর্থ - অসম্ভব কল্পনা। 
• 'ইঁচড়ে পাকা' অর্থ - অকালপক্ব। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৩৫৬.
'উড়নচণ্ডী' বাগ্‌ধারার অর্থ কী?
  1. বেহিসেবি
  2. অলীক কল্পনা
  3. বৃহৎ বিষয়
  4. লুকোচুরি
ব্যাখ্যা
• 'উড়নচণ্ডী' বাগ্‌ধারার অর্থ - বেহিসেবি।

অন্যদিকে,
- 'দিবাস্বপ্ন' বাগ্‌ধারার অর্থ - অলীক কল্পনা।
- 'সপ্তকাণ্ড রামায়ণ' বাগ্‌ধারার অর্থ - বৃহৎ বিষয়।
- 'ঢাকঢাক গুড় গুড়' বাগ্‌ধারার অর্থ - লুকোচুরি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৩৫৭.
'অন্ধিসন্ধি' বাগ্‌ধারার অর্থ -
  1. গোপন তথ্য
  2. গোপন কষ্ট
  3. বেমানান
  4. আত্মগোপন করা
ব্যাখ্যা
• 'অন্ধিসন্ধি' বাগ্‌ধারার অর্থ - গোপন তথ্য

অন্যদিকে,
অসাজন্ত - বেমানান।
অঙ্কুশ তাড়না - গোপন কষ্ট।
গা ঢাকা দেয়া  - আত্মগোপন করা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,৩৫৮.
'তালপাতার সেপাই' - বাগ্‌ধারার অর্থ কী?
  1. আলংকারিক সেপাই
  2. সুযোগ সন্ধানী
  3. শক্তিহীন সেপাই
  4. কৃশকায় দুর্বল
ব্যাখ্যা
• 'তালপাতার সেপাই' বাগ্‌ধারার অর্থ - কৃশকায় দুর্বল।

কয়েকটি গুরুত্বপূর্ণ বাগধারা হলো:
• ‘ঢাক ঢাক গুড় গুড়’ বাগধারাটির অর্থ - লুকোচুরি।
• ‘ঢাকঢোল পেটানো’ বাগধারাটির অর্থ - প্রচারণা।
• ‘ঢি ঢি পড়া’ বাগধারাটির অর্থ - দুর্নাম রটনা।
• ‘ঢুঁ মারা’ বাগধারাটির অর্থ - অনুসন্ধান/চেষ্টা।
• তুলকালাম’ বাগধারাটির অর্থ - হৈ চৈ/ সাংঘাতিক ঘটনা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৩৫৯.
নিচের বাগধারাটির অর্থ নির্ণয় করুন।
শিরে সংক্রান্তি:
  1. আসন্ন বিপদ
  2. মহাবিপদ
  3. মাথায় বিপদ
  4. মাথা ব্যথা
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা

• 'শিরে সংক্রান্তি' বাগ্‌ধারার অর্থ - আসন্ন বিপদ

কিছু গুরুত্বপূর্ণ বান্ধারা:
'অকাল কুষ্মাণ্ড' বান্ধারাটির অর্থ - অপদার্থ।
'অক্ষরে অক্ষরে' বান্ধারাটির অর্থ - সম্পূর্নভাবে।
'আঠারো মাসে বছর' বান্ধারাটির অর্থ - দীর্ঘসূত্রিতা।
'আকাশের চাঁদ' বান্ধারাটির অর্থ - দুর্লভ বস্তু।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

১,৩৬০.
"হাড়হদ্দ" অর্থে কোন বাগ্‌ধারাটি ব্যবহৃত হয়েছে?
  1. বৃহৎ বিষয়
  2. সবকিছু
  3. ক্ষণস্থায়ী
  4. নিরেট মূর্খ
ব্যাখ্যা

• 'হাড়হদ্দ' বাগ্‌ধারার অর্থ - সবকিছু

অন্যদিকে,
সপ্তকাণ্ড রামায়ণ - বৃহৎ বিষয়।
শরতের শিশির - ক্ষণস্থায়ী।
হস্তিমূর্খ - নিরেট মূর্খ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১,৩৬১.
'দাঁত ফোটানো' বাগ্‌ধারার অর্থ কী? 
  1. ইশারা করা 
  2. যোগ্য করে গড়ে তোলা 
  3. কঠিন বিষয় আয়ত্ত করা 
  4. কৃত্রিম হাসি হাসা 
ব্যাখ্যা

• 'দাঁত ফোটানো' বাগ্‌ধারার অর্থ - কঠিন বিষয় আয়ত্ত করা। 

• কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:

- কেউকেটা = বিশিষ্ট ব্যক্তি। 
- কূপমণ্ডূক = সীমাবদ্ধ জ্ঞান।
- উনপাঁজুরে = দুর্বল ও ব্যক্তিত্বহীন। 
- ডাকাবুকো = নির্ভীক। 
- দেঁতো হাসি - কৃত্রিম হাসি।

উৎস: ভাষা শিক্ষা ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা। 

১,৩৬২.
‘অহঙ্কার পতনের মূল’ অর্থে কোন প্রবাদটি সঠিক?
  1. ক) আগুন পোহাতে ধোঁয়ার কষ্ট
  2. খ) অতিদর্পে হত লঙ্কা
  3. গ) অধিক সন্ন্যাসীতে গাঁজন নষ্ট
  4. ঘ) এঁটোপাত না যায় স্বর্গে
ব্যাখ্যা
‘অতিদর্পে হত লঙ্কা’ প্রবাদ-প্রবচনটি র অর্থ = অহঙ্কার পতনের মূল।

অন্যদিকে, 
‘আগুন পোহাতে ধোঁয়ার কষ্ট‘ প্রবাদ প্রবচনটির অর্থ = কষ্টের মধ্য দিয়েই ফল লাভ।
‘অধিক সন্ন্যাসীতে গাঁজন নষ্ট’ প্রবাদ প্রবচনটির অর্থ = অতিরিক্ত লোকের খবরদারিতে কাজ পণ্ড।
‘এঁটোপাত না যায় স্বর্গে’ প্রবাদ প্রবচনটির অর্থ = পরমুখাপেক্ষীর সমৃদ্ধি সম্ভব হয় না।
‘উনা ভাতে দুনা বল’ প্রবাদ প্রবচনটির অর্থ = স্বল্পহার স্বাস্থ্যপ্রদ।
কানা-ছেলের নাম পদ্মলোচন = অযোগ্যের বিপরীত নামকরণ।

উৎস: ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মামুদ।
১,৩৬৩.
'অকালের বাদলা' বাগধারাটির অর্থ কী?
  1. অপরিহার্য অবলম্বন
  2. কালে-ভদ্রে
  3. অপ্রত্যাশিত বাধা
  4. অর্থহীন কথা
ব্যাখ্যা
• 'অকালের বাদলা' বাগধারার অর্থ - অপ্রত্যাশিত বাধা।

অন্যদিকে,
- 'অন্ধের যষ্টি' বাগধারার অর্থ - অপরিহার্য অবলম্বন। 
- 'আগরম বাগড়ম' বাগধারার অর্থ - অর্থহীন কথা।
- 'অবরেসবরে' বাগধারার অর্থ - কালে-ভদ্রে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞসা, ড. সৌমিত্র শেখর।
১,৩৬৪.
'অনভিজ্ঞ' অর্থ কোন বাগ্‌ধারাটির মধ্যে রয়েছে?
  1. কালে ভদ্রে
  2. কেবলা হাকিম
  3. উড়নচণ্ডী
  4. কংস মামা
ব্যাখ্যা
’কেবলা হাকিম’ বাগ্‌ধারাটির অর্থ = অনভিজ্ঞ।

অন্যদিকে,
- ’কালে ভদ্রে’ বাগ্‌ধারাটির অর্থ = কদাচিৎ।
- ’কংস মামা’ বাগ্‌ধারাটির অর্থ = নির্মম আত্মীয়।
- ’উড়নচণ্ডী’ বাগ্‌ধারাটির অর্থ = উচ্ছৃঙ্খল।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড.সৌমিত্র শেখর।
১,৩৬৫.
'নকড়া ছকড়া করা' বাগ্‌ধারার অর্থ -
  1. বিশৃঙ্খল অবস্থা
  2. বড়ো বড়ো কথা বলা
  3. তুচ্ছ জ্ঞান করা
  4. তোষামুদে
ব্যাখ্যা

• 'নকড়া ছকড়া করা' বাগ্‌ধারার অর্থ - তুচ্ছ জ্ঞান করা

অন্যদিকে,
'নয়-ছয়' অর্থ - অপচয়/বিশৃঙ্খল অবস্থা।
'ছক্কাপাঞ্জা করা' অর্থ - বড়ো বড়ো কথা বলা।
'ধামাধরা' অর্থ - তোষামুদে।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১,৩৬৬.
বাগ্‌ধারার অর্থ নির্ণয় করুন- ’তালকানা’
  1. বেতাল হওয়া
  2. শ্রমবিমুখ
  3. বেহায়া
  4. মোসাহেব
ব্যাখ্যা
• তালকানা বাগ্‌ধারাটির অর্থ- বেতাল হওয়া।
যেমন:
- চোখে চশমা, আর চশমা খুঁজে বেড়াচ্ছে, আচ্ছা তালকানা লোক।

• ঢাকের কাঠি বাগ্‌ধারাটির অর্থ- মোসাহেব।
যেমন:
- তুমি তো বড় সাহেবের ঢাকের কাঠি,তিনি যা বলেন,তুমি তাই বলো।

• ননীর পুতুল বাগ্‌ধারাটি অর্থ- শ্রমবিমুখ।
যেমন:
ছেলেটি একেবারে ননীর পুতুল, একটু পরিশ্রমেই হাঁপিয়ে ওঠে।

• ঠোঁটকাটা বাগ্‌ধারাটির অর্থ- বেহায়া।
যেমন:
- তোমার মতো ঠোঁট কাটা ছেলে আর দেখিনি, মুখের ওপর এ কথা বললে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ নবম ও দশম শ্রেণি (২০১৮ সালের সংস্করণ)।
১,৩৬৭.
‘কিষ্কিন্ধ্যাকাণ্ড' বাগ্‌ধারার অর্থ -
  1. ভণ্ড
  2. গুজব
  3. প্রয়োজনে গুরুত্ব
  4. তুমুল হট্টগোল
ব্যাখ্যা
- ‘কিষ্কিন্ধ্যাকাণ্ড’ বাগ্‌ধারার অর্থ - তুমুল হট্টগোল

অন্যদিকে,
- 'বকধার্মিক' বাগ্‌ধারার অর্থ - ভণ্ড।
- 'উড়ো কথা' বাগ্‌ধারার অর্থ - গুজব।
- ‘গরজ বড় বালাই' বাগ্‌ধারার অর্থ - প্রয়োজনে গুরুত্ব।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণি ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,৩৬৮.
কোন জোড়াটি ভিন্নার্থক?
  1. ক) বকধার্মিক - বিড়াল তপস্বী
  2. খ) মনিকাঞ্চন যোগ- সোনায় সোহাগা
  3. গ) ব্যাঙের আধুলি - ব্যাঙের সর্দি
  4. ঘ) অন্ধের যষ্টি – অক্কা পাওয়া
ব্যাখ্যা
'বকধার্মিক' বাগধারাটির অর্থ- 'ভণ্ডসাধু'
'বিড়াল তপস্বী' বাগধারাটির অর্থ- 'ভণ্ডসাধু' 

মনিকাঞ্চন যোগ বাগধারাটির অর্থ- 'উপযুক্ত মিলন' 
সোনায় সোহাগা বাগধারাটির অর্থ- 'উপযুক্ত মিলন' 

ব্যাঙের আধুলি বাগধারাটির অর্থ- 'সামান্য সম্পদ হলেও অহংকার'  
ব্যাঙের সর্দি বাগধারাটির অর্থ- 'অসম্ভব ঘটনা'  

'অন্ধের যষ্টি' বাগধারাটির অর্থ- 'একমাত্র অবলম্বন'  
'অক্কা পাওয়া' বাগধারাটির অর্থ- 'মারা যাওয়া'   

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,৩৬৯.
'সৌভাগ্যের বিষয়' কোন বাগ্‌ধারা দ্বারা প্রকাশ করা যায়? 
  1. একাদশে বৃহস্পতি
  2. চাঁদের হাট 
  3. অষ্টরম্ভা
  4. অদৃষ্টের পরিহাস 
ব্যাখ্যা
• 'একাদশে বৃহস্পতি' বাগ্‌ধারাটির অর্থ 'সৌভাগ্যের বিষয়'।

অন্যদিকে,
- 'চাঁদের হাট' বাগ্‌ধারাটির অর্থ - আনন্দের প্রাচুর্য
- 'অষ্টরম্ভা' বাগ্‌ধারাটির অর্থ - ফাঁকি।
- 'অদৃষ্টের পরিহাস' বাগ্‌ধারাটির অর্থ - ভাগ্যের নিষ্ঠুরতা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,৩৭০.
‘ছিনিমিনি খেলা’ - বাগধারাটির অর্থ কী?
  1. আশায় নৈরাশ্য
  2. দুর্লভ বস্তু
  3. নষ্ট করা
  4. সস্তা দর
ব্যাখ্যা
• 'ছিনিমিনি খেলা' বাগধারাটির অর্থ - নষ্ট করা।

অন্যদিকে,
• 'ছকড়া নকড়া' বাগধারাটির অর্থ - সস্তা দর।
• 'অমাবস্যার চাঁদ' বাগধারাটির অর্থ - দুর্লভ বস্তু। 
• 'গুড়ে বালি' বাগধারাটির অর্থ - আশায় নৈরাশ্য।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১,৩৭১.
‘চোখের বালি’ বাগ্‌ধারাটি কী অর্থ প্রকাশ করে?
  1. চক্ষুলজ্জা
  2. চক্ষুশূল
  3. প্রতিবন্ধক
  4. শুভাশুভের লক্ষণ
ব্যাখ্যা
• ‘চোখের বালি’ বাগ্‌ধারাটির অর্থ - চক্ষুশূল।
• চক্ষুশূল অর্থ- দেখলে বিরক্তিবোধ হয় এমন ব্যক্তি।

অন্যদিকে,
• ‘চোখের চামড়া/পর্দা’ অর্থ - চক্ষুলজ্জা।
• ‘চোখ নাচা’ অর্থ - শুভাশুভের লক্ষণ।
• ‘পথের কাঁটা’ অর্থ - প্রতিবন্ধক।

• আরো কিছু বাগ্‌ধারা হলো:
- ‘চোখ পাকানো’ অর্থ - ক্রোধ দেখানো।
- ‘চোখে আঙুল দিয়ে দেখানো’ অর্থ - বিশেষ‍ভাবে ইঙ্গিত করা।
- ‘চোখে চোখে রাখা’ অর্থ - সতর্ক নজরদারি।
- ‘চোখে ধুলো দেওয়া’ অর্থ - ফাঁকি দেওয়া।
- ‘চোখে পড়া’ অর্থ - সুনজরে পড়া।
- ‘চোখে সরষে ফুল দেখা’ অর্থ - হতবুদ্ধি হওয়া।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯) ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,৩৭২.
নিচের কোন বাগ্‌ধারাটি ভিন্ন অর্থ প্রকাশ করে?
  1. দা-কুমড়ো সম্বন্ধ
  2. হরিহর আত্মা
  3. আদায় কাঁচকলায়
  4. সাপে-নেউলে
ব্যাখ্যা
• “হরিহর আত্মা” বাগ্‌ধারার অর্থ - অন্তরঙ্গ বন্ধুত্ব।

সমার্থক অর্থে ব্যবহৃত বাগ্‌ধারা হচ্ছে:
• ‘আদায় কাঁচকলায়’ অর্থ - ঘোর শত্রুতা।
• ‘সাপে-নেউলে’ অর্থ - ভীষণ শত্রুতা।
• ‘অহিনকুল সম্বন্ধ‘ অর্থ - ভীষণ শত্রুতা।
• ‘দা-কুমড়ো সম্বন্ধ’ অর্থ - শত্রুতা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,৩৭৩.
বাগ্‌যন্ত্রের অংশ নয় কোনটি?
  1. নাসিকা
  2. ফুসফুস
  3. শ্বাসতন্ত্র
  4. দন্তমূল
ব্যাখ্যা
• বাগ্‌যন্ত্রের অংশ নয়- শ্বাসতন্ত্র। 

• বাগ্‌যন্ত্র:

ধ্বনি উচ্চারণ করতে যেসব প্রত্যঙ্গ কাজে লাগে, সেগুলোকে একত্রে বাগ্‌যন্ত্র বলে। মানবদেহের উপরিভাগে অবস্থিত ফুসফুস থেকে শুরু করে ঠোঁট পর্যন্ত ধ্বনি উৎপাদনে ব্যবহৃত প্রতিটি প্রত্যঙ্গই বাগ্‌যন্ত্রের অন্তর্ভুক্ত।

বাগ্‌যন্ত্র বিভিন্ন অংশগুলো হলো: 
- ফুসফুস,
- শ্বাসনালি,
- স্বরযন্ত্র,
- জিত,
- আলজিভ,
- তালু,
- দন্তমূল ও দন্ত,
- ওষ্ঠ,
- নাসিকা। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১-সংস্করণ)।
১,৩৭৪.
'কুবেরের ভাণ্ডার' বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. কৃপণের ধন
  2. অফুরন্ত ঐশ্বর্য
  3. পরহস্তে ধন
  4. আকাঙ্ক্ষিত বস্তু
ব্যাখ্যা
'কুবেরের ভাণ্ডার' বাগ্‌ধারাটির অর্থ: অফুরন্ত ঐশ্বর্য।

• কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
- সাপের পাঁচ পা দেখা - দর্প / অহংকারের বাড়াবাড়ি।
- সাতকাণ্ড রামায়ণ - মস্তবড় ব্যাপার।
- সোনায় সোহাগা - মনিকাঞ্চন।
- শিকায় তোলা - স্থগিত।
- লেফাফা দুরস্ত - বাইরে পরিপাটি।
- লবেজান করা - নাজেহাল করা। 
- লেজে গোবরে - বিশৃঙ্খলা। 

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,৩৭৫.
‘একাদশে বৃহস্পতি’ এর বিপরীত বাগধারা নয় কোনটি?
  1. আটকপালে
  2. অদৃষ্টের পরিহাস
  3. ইঁদুর কপালে
  4. চাঁদ-কপালে
ব্যাখ্যা
• ‘একাদশে বৃহস্পতি’ এর সমার্থক বাগধারা - চাঁদ-কপালে; যার অর্থ - ভাগ্যবান।

অন্যদিকে,
‘একাদশে বৃহস্পতি’ এর বিপরীত বাগধারা - আটকপালে, অদৃষ্টের পরিহাস, ইঁদুর কপালে; যাদের অর্থ - মন্দভাগ্য।

• কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
- ‘কেবলা হাকিম’ বাগধারাটির অর্থ = অনভিজ্ঞ।
- ‘আটাশে ছেলে’ বাগধারাটির অর্থ = দুর্বল ছেলে।
- ‘উড়নপেকে’ বাগধারাটির অর্থ = অপব্যয়ী।
- ‘ক-অক্ষর গোমাংশ’ বাগধারাটির অর্থ = সম্পূর্ণ মূর্খ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) , বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,৩৭৬.
’লেফাফা দুরস্ত’ বাগধারাটি কোন অর্থে ব্যবহৃত হয়?
  1. ক) দীর্ঘজীবী
  2. খ) অনিষ্টকারী
  3. গ) বাইরের ঠাট বজায় রেখে চলেন যিনি
  4. ঘ) বিপর্যস্ত অবস্থা
ব্যাখ্যা
’লেফাফা দুরস্ত’ বাগধারাটির অর্থ- 'বাইরের ঠাট বজায় রেখে চলেন যিনি' 
বাক্য গঠন: গরিব হলে কী হবে, তাঁর লেফাফা দুরস্ত ভাব আর গেল না। 

তাছাড়া,
- 'ভূষন্ডীর কাক' বাগধারাটির অর্থ= দীর্ঘজীবী, 
- 'বিষবৃক্ষ' বাগধারাটির অর্থ= অনিষ্টকারী
- 'ঝড়ো কাক' বাগধারাটির অর্থ= বিপর্যস্ত অবস্থা, 

কয়েকটি গুরুত্বপূর্ণ বাগধারা ও অর্থ:
- ভরাডুবি বাগধারাটির অর্থ= সর্বনাশ, 
- মাথা খাওয়া বাগধারাটির অর্থ= নষ্ট করা 
- 'গৌরচন্দ্রিকা' বাগ্‌ধারাটির অর্থ = ভূমিকা

উৎসঃ উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড.  হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন, বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী (২০১৯ সংস্করন)।
১,৩৭৭.
“কলকে পাওয়া” বাগ্‌ধারার অর্থ কোনটি ?
  1.  কিনারা পাওয়া
  2.  নেশায় পাওয়া
  3. স্বীকৃতি পাওয়া
  4. খারাপ সংবাদ পাওয়া
ব্যাখ্যা

•  “কলকে পাওয়া” বাগ্‌ধারার অর্থ স্বীকৃতি পাওয়া।

•কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
- শাখের করাত = উভয় সংকট।
- আটকপালে = হতভাগ্য।
- কাঁচা টাকা = নগদ উপার্জন।
- কেতাদুরস্ত = পরিপাটি।
- কৈ মাছের প্রাণ = যা সহজে মরে না।
- গোবর গণেশ = মূর্খ।

উৎস: ভাষা শিক্ষা- হায়াৎ মামুদ, বাংলা একাডেমী, আধুনিক বাংলা অভিধান।

১,৩৭৮.
'চেটেনেটে' বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. শুভাশুভের লক্ষণ
  2. সামান্য লোক
  3. কমবয়সী বধূ
  4. ভারবাহী
ব্যাখ্যা
• 'চেটেনেটে' বাগ্‌ধারাটির অর্থ - কমবয়সী বধূ

অন্যদিকে,
- 'চোখ নাচা' বাগ্‌ধারাটির অর্থ - শুভাশুভের লক্ষণ।
- 'আদাড়ের হাঁড়ি' বাগ্‌ধারাটির অর্থ - সামান্য লোক।

কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
'কালে ভদ্রে' বাগধারাটির অর্থ = কদাচিৎ
‘ডাকাবুকো’ বাগধারাটির অর্থ = নির্ভীক।
‘পায়া ভারি’ বাগধারাটির অর্থ = অহঙ্কার।
‘কানকাটা’ বাগধারাটির অর্থ = বেহায়া।
'কেউ কেটা' বাগধারার অর্থ = সামান্য ।
‘কূপমুন্ডক’ বাগধারার অর্থ = সীমাবদ্ধ জ্ঞান।
‘কাকভূষণ্ডী’ বাগধারার অর্থ = দীর্ঘজীবী।
‘বকধার্মিক’ বাগধারাটির অর্থ = ভণ্ড।
'ঝিঙেফুল ফোটা' বাগধারার অর্থ = আয়ু ফুরিয়ে আসা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ, মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২১ সংস্করণ)।
১,৩৭৯.
বাগ্‌ধারা নির্ণয় করুন: 'ছুঁচোর কেত্তন'
  1. অবিরাম কলহ
  2. নষ্ট করা
  3. এলোমেলো
  4. লম্বা জায়গা
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা

• 'ছুঁচোর কেত্তন' বাগ্‌ধারার অর্থ - অবিরাম কলহ

অন্যদিকে,
ছাগল টাঙানো - লম্বা জায়গা নেওয়া।
জবরজং - এলোমেলো।
ছিনিমিনি খেলা - নষ্ট করা।

উৎস: বাংলা ভাষা সাহিত্য জিজ্ঞাসা।

১,৩৮০.
'পুনরাবৃত্তি' অর্থে কোন বাগ্‌ধারাটি ব্যবহৃত হয়েছে?
  1. চর্বিত চর্বণ
  2. চেটেনেটে
  3. চোখ নাচা
  4. চোদ্দবুড়ি
ব্যাখ্যা
• 'পুনরাবৃত্তি' অর্থে 'চর্বিত চর্বণ' বাগ্‌ধারাটি ব্যবহৃত হয়েছে।

অন্যদিকে,
• 'চেটেনেটে' বাগ্‌ধারাটির অর্থ - কমবয়সী বধূ।
• 'চোখ নাচা' বাগ্‌ধারাটির অর্থ - শুভাশুভের লক্ষণ।
• 'চোদ্দবুড়ি' বাগ্‌ধারাটির অর্থ - প্রচুর।

কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
• 'বচনবাগীশ' বাগ্‌ধারাটির অর্থ - কথায় পটু।
• 'দজ্ঞযজ্ঞ' বাগ্‌ধারাটির অর্থ - ব্যাপক আয়োজন।
• 'বুদ্ধির ঢেঁকি' বাগ্‌ধারাটির অর্থ - নির্বোধ লোক।
• 'খামকাজ' বাগ্‌ধারাটির অর্থ - ভুলকাজ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,৩৮১.
‘তালপাতার সেপাই’ বাগধারাটি কী অর্থ প্রকাশ করে?
  1. ভণ্ড
  2. কাণ্ডজ্ঞানহীন
  3. রুগ্ণ
  4. নির্ভীক
ব্যাখ্যা
⇒ ‘তালপাতার সেপাই’ বাগধারাটির অর্থ - রুগ্ণ/ছিপছিপে।

অন্যদিকে,
• ‘তালকানা’ বাগধারার অর্থ - কাণ্ডজ্ঞানহীন।
• ‘তুলসী বনের বাঘ’ বাগধারার অর্থ - ভণ্ড/শয়তান।
• ‘ডাকাবুকো’ বাগধারার অর্থ - নির্ভীক।

কয়েকটি গুরুত্বপূর্ণ বাগধারা হলো:
• ‘ঢাক ঢাক গুড় গুড়’ বাগধারাটির অর্থ - লুকোচুরি।
• ‘ঢাকঢোল পেটানো’ বাগধারাটির অর্থ - প্রচারণা।
• ‘ঢি ঢি পড়া’ বাগধারাটির অর্থ - দুর্নাম রটনা।
• ‘ঢুঁ মারা’ বাগধারাটির অর্থ - অনুসন্ধান/চেষ্টা।
• তুলকালাম’ বাগধারাটির অর্থ - হৈ চৈ/ সাংঘাতিক ঘটনা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৩৮২.
"ছেলেটি একেবারে ননীর পুতুল।" - এ বাক্যে 'ননীর পুতুল' বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. একগুঁয়ে
  2. শ্রমবিমুখ
  3. অতিরিক্ত চালবাজি
  4. কপট ব্যক্তি
ব্যাখ্যা
• "ছেলেটি একেবারে ননীর পুতুল।" - এ বাক্যে 'ননীর পুতুল' বাগ্‌ধারাটির অর্থ - 'শ্রমবিমুখ'।

অন্যদিকে,
• নেই আঁকড়া - একগুঁয়ে;
• ফপর দালালি - অতিরিক্ত চালবাজি;
• বর্ণচোরা - কপট ব্যক্তি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,৩৮৩.
'অমাবস্যার চাঁদ' বাগ্‌ধারার অর্থ কী? 
  1. অসম্ভব কল্পনা
  2. প্রচুর ব্যবধান
  3. দুর্লভ বস্তু
  4. দুর্লভ বস্তু প্রাপ্তি
ব্যাখ্যা

• 'অমাবস্যার চাঁদ' বাগ্‌ধারার অর্থ- দুর্লভ বস্তু। 

অন্যদিকে, 
• 'আকাশ কুসুম' অর্থ- অসম্ভব কল্পনা। 
• 'আকাশ পাতাল'  অর্থ- প্রচুর ব্যবধান। 
• 'আকাশের চাঁদ হাতে পাওয়া' অর্থ- দুর্লভ বস্তু প্রাপ্তি। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

১,৩৮৪.
'Nothing succeeds like success' এর বঙ্গানুবাদ হলো-
  1. চোর পালালে বুদ্ধি বাড়ে
  2. চাঁদের কলঙ্ক আছে
  3. জলেই জল বাঁধে
  4. জীবন থাকলেই আশ থাকবে
ব্যাখ্যা
Nothing succeeds like success.

- এটি একটি প্রবাদ বাক্য।
- এর বাংলা অর্থ: জলেই জল বাঁধে।

অন্যান্য কিছু প্রবাদ:

• After death comes the doctor.
- চোর পালালে বুদ্ধি বাড়ে।

• There are less to every wine.
- চাঁদেরও কলঙ্ক আছে।

• While there is life, there is hope.
- জীবন থাকলেই আশ থাকবে। / যতক্ষণ শ্বাস, ততক্ষণ আশ।
১,৩৮৫.
‘বিড়াল-তপস্বী’ বাগ্‌ধারাটির অর্থ -
  1. বৃথা খেটে মরা
  2. তুল্যরূপ তীব্র
  3. সর্বনাশ করা
  4. ভণ্ড লোক
ব্যাখ্যা
• 'বিড়াল-তপস্বী' বাগ্‌ধারাটির অর্থ - ভণ্ড লোক

অন্যদিকে,
- 'ভিটায় ঘুঘু চড়ানো' বাগধারাটির অর্থ - সর্বনাশ করা।

• কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
• 'বর্ণচোরা' বাগ্‌ধারাটির অর্থ - কপট ব্যক্তি।
• 'বালির বাধঁ' বাগ্‌ধারাটির অর্থ - অস্থায়ী বস্তু।
• 'ব্যাঙের সর্দি' বাগ্‌ধারাটির অর্থ - অসম্ভব ঘটনা।
• 'ভরাডুবি' বাগ্‌ধারাটির অর্থ - সর্বনাশ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১,৩৮৬.
তিনি এ গ্রামের ‘মাথা’ -এ বাক্যে ‘মাথা’ বলতে কি বুঝানো হয়েছে?
  1. মস্তক
  2. প্রধান
  3. সাধু
  4. সৎ
ব্যাখ্যা
• তিনি এ গ্রামের ‘মাথা’ - এ বাক্যে ‘মাথা’ বলতে প্রধান বুঝানো হয়েছে।

‘মাথা’ সম্পর্কিত বাগ্‌ধারার অর্থ:
- মাথা ধরা = রোগ বিশেষ।
- মাথা ব্যথা = আগ্রহ।
- মাথা দেওয়া = দায়িত্ব গ্রহণ।
- মাথাপিছু = জনপ্রতি।
- গাঁয়ের মাথা = মোড়ল
- মাথা খাওয়া = শপথ করা।
- মাথা ঘামানো = ভাবনা করা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১,৩৮৭.
‘ইঁদুর কপালে’ শব্দের অর্থ কী?
  1. ক) দারিদ্র্য
  2. খ) গৃহস্থ
  3. গ) গরীব
  4. ঘ) নিতান্ত মন্দভাগ্য
ব্যাখ্যা
• ইঁদুর কপালে একটি বাগধারা।
• 'ইঁদুর কপালে' বাগধারাটির অর্থ = মন্দ ভাগ্য।
উদাহরণ: তার মত ইঁদুর কপালে লোক খুব কমই দেখেছি।

এরুপ অন্যান্য কিছু বাগধারা হলো:
- 'জোর-কপাল' বাগধারাটির অর্থ = সুপ্রসন্ন ভাগ্য। 
- 'আট কপালে' বাগধারাটির অর্থ = হতভাগ্য।
- ‘একাদশে বৃহস্পতি’ বাগধারাটির অর্থ = সৌভাগ্যের বিষয়।
- ‘অদৃষ্টের পরিহাস’ বাগধারাটির অর্থ = ভাগ্যের নিষ্ঠুরতা। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৩৮৮.
'বর্ণচোরা' বাগ্‌ধারাটির অর্থ -
  1. বাইরে পরিপাটি
  2. অনভিজ্ঞ
  3. চুরির অভ্যাস
  4. ভণ্ড
ব্যাখ্যা
• ‘বর্ণচোরা’ বাগধারাটির অর্থ — কপট ব্যক্তি/ভণ্ড। 
বাক্য গঠন: বর্ণচোরা লোকেরা খুব সহজেই অন্যদের বিপদে ফেলে। 

অন্যদিকে,
• লেফাফা দুরস্ত - বাইরে পরিপাটি, 
• ‘কেবলা হাকিম’ - অনভিজ্ঞ।
• হাতটান - চুরির অভ্যাস।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ) , বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,৩৮৯.
প্রবাদ-প্রবচন বিকৃতিজনিত ভুল প্রয়োগ ঘটেছে কোনটিতে?
  1. গরিবের কথা তেতো হলে ফলে
  2. গাইতে গাইতে গায়েন, বাজাতে বাজাতে বায়েন
  3. গোদের ওপরে বিষফোঁড়া
  4. ঘরের লক্ষ্মী পায়ে ঠেলা 
ব্যাখ্যা

সাধারণত বাংলা ভাষায় প্রবাদ-প্রবচনগুলো যেভাবে ব্যবহৃত হচ্ছে তার বিকৃতি বা রূপের পরিবর্তন করা হলে তা ভুল বলে গণ্য হবে।
যেমনঃ 'গরিবের কথা তেতো হলে ফলে' বাক্যটি ভুল। এতে প্রবাদ-প্রবচন বিকৃতিজনিত ভুল প্রয়োেগ ঘটেছে।
- শুদ্ধ বাক্যটি হলো- গরিবের কথা বাসি হলে ফলে  (নগণ্য লোকের পরামর্শও কাজে লাগে)।

অপশনের অন্যান্য প্রবাদ প্রবচন ও এর অর্থ:
- গাইতে গাইতে গায়েন, বাজাতে বাজাতে বায়েন = অধ্যবসায়ের ফলে দক্ষতা অর্জন,
- গোদের ওপরে বিষফোঁড়া = কষ্টের ওপর আরো কষ্ট,
- ঘরের লক্ষ্মী পায়ে ঠেলা = কাম্য বস্তুকে অবহেলা করা। 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।

১,৩৯০.
নিচের কোন বাগধারা জোড়টি ভিন্নার্থক?
  1. বিড়াল তপস্বী - বকধার্মিক
  2. পোয়া বারো - একাদশে বৃহস্পতি
  3. ব্যাঙের লাথি - ব্যাঙের সর্দি
  4. অকাল কুষ্মাণ্ড - গোবর গণেশ
ব্যাখ্যা
ভিন্ন অর্থে ব্যবহৃত বাগধারা দুটি হলো:
• ‘ব্যাঙের লাথি’ বাগধারাটির অর্থ - নগন্য লোকের দ্বারা অপমান।
• ‘ব্যাঙের সর্দি’ বাগধারাটির অর্থ - অসম্ভব ব্যাপার।

অন্যদিকে, প্রায় সমার্থক অর্থে ব্যবহৃত বাগধারাগুলো হলো:
• ‘বিড়াল তপস্বী’ বাগধারাটির অর্থ - ভণ্ড লোক।
• ‘বকধার্মিক’ বাগধারাটির অর্থ - ভণ্ড লোক।

• ‘পোয়া বারো’ বাগধারার অর্থ - সৌভাগ্য।
• ‘একাদশে বৃহস্পতি’ বাগধারার অর্থ - সৌভাগ্যের বিষয়।

• ‘অকাল কুষ্মাণ্ড’ বাগধারার অর্থ - অপদার্থ, অকেজো।
• ‘গোবর গণেশ’ বাগধারার অর্থ - অপদার্থ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,৩৯১.
'আট কপালে' বাগ্‌ধারাটির অর্থ কি?
  1. সৌভাগ্যের বিষয়
  2. অত্যন্ত গরিব
  3. অপদার্থ
  4. হতভাগ্য
ব্যাখ্যা
'আট কপালে' বাগ্‌ধারাটির অর্থ - হতভাগ্য।

অন্যদিকে,

- আমড়া কাঠের ঢেঁকি - অপদার্থ।
- ছাপোষা - অত্যন্ত গরিব।
- একাদশে বৃহস্পতি - সৌভাগ্যের বিষয়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর।
১,৩৯২.
কোন বাগধারাটি ভিন্নার্থক?
  1. অহি-নকুল
  2. উত্তম-মধ্যম
  3. আদায়-কাঁচকলায়
  4. সাপে-নেউলে
ব্যাখ্যা
• ভিন্নার্থক বাগ্‌ধারা- 'উত্তম মধ্যম' অর্থ: প্রহার, মার, পিটুনি, আঘাত দ্বারা দণ্ডদান।

অন্যদিকে, 
• 'অহি নকুল' বাগ্‌ধারাটির অর্থ - ভীষণ শত্রুতা। 
• 'আদায় কাঁচকলায়' অর্থ - শত্রুতা। 
• 'সাপে নেউলে' অর্থ - শত্রুতা। 

উৎস: ভাষা-শিক্ষা ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৩৯৩.
'জবরজং' বাগ্‌ধারার অর্থ -
  1. সামান্য ব্যক্তি
  2. বড়ো বড়ো কথা বলা
  3. গুরুভার
  4. জমকালো কিন্তু বেমানান
ব্যাখ্যা

'জবরজং' বাগ্‌ধারার অর্থ - জমকালো কিন্তু বেমানান

অন্যদিকে,
জগদ্দল পাথর - গুরুভার।
ছক্কাপাঞ্জা করা - বড়ো বড়ো কথা বলা। 
চুনোপুটি - সামান্য ব্যক্তি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১,৩৯৪.
Patience has its reward - এ বাক্যের যথার্থ অনুবাদ -
  1. ক) সবুরে মেওয়া ফলে
  2. খ) রোগী পুরস্কার পেয়েছে
  3. গ) রোগীর জন্য পুরস্কার আছে
  4. ঘ) ধৈর্যের মূল্যায়ন হয়েছে
ব্যাখ্যা
Patience has its reward- এ বাক্যের যথার্থ অনুবাদ - 'সবুরে মেওয়া ফলে'।

'সবুরে মেওয়া ফলে' প্রবাদটির অর্থ- ধৈর্যের মাধ্যমে সাফল্য লাভ করা যায়।
বাক্য গঠন: তাড়াহুড়োর দরকার নেই, সবুরে মেওয়া ফলে।  

উৎস:ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর। 
১,৩৯৫.
কোন জোড়াটি সমার্থক?
  1. অগ্নিশর্মা - চোখের বালি
  2. অদৃষ্টের পরিহাস - একাদশে বৃহস্পতি
  3. আকাশ কুসুম - আকাশ-পাতাল
  4. কাঁজি ভক্ষণ নামে গোয়ালা - হাড় হাভাতে
ব্যাখ্যা
• সমার্থক জোড়া: কাঁজি ভক্ষণ নামে গোয়ালা - হাড় হাভাতে
- যাদের অর্থ: হতভাগ্য।

অন্যদিকে, 
- ‘অগ্নিশর্মা’ বাগ্‌ধারাটির অর্থ = ক্ষিপ্ত।
- ‘চোখের বালি’ বাগ্‌ধারাটির অর্থ = চক্ষুশূল।
- ‘অদৃষ্টের পরিহাস’ বাগ্‌ধারাটির অর্থ = ভাগ্যের বিড়ম্বনা।
- ‘একাদশে বৃহস্পতি’ বাগ্‌ধারাটির অর্থ = মহাসৌভাগ্য।
- ‘আকাশ কুসুম’ বাগ্‌ধারাটির অর্থ = অসম্ভব কল্পনা।
- ‘আকাশ-পাতাল’ বাগ্‌ধারাটির অর্থ = বিশাল ব্যবধান।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) , বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,৩৯৬.
‘তুলকালাম’ বাগধারাটির অর্থ কোনটি ?
  1. ক) ভীষণ শক্রতা
  2. খ) সাংঘাতিক ঘটনা
  3. গ) তুমলকান্ড
  4. ঘ) বিশৃঙ্খল
ব্যাখ্যা

- ‘তুলকালাম’ বাগধারাটির অর্থ ‘সাংঘাতিক ঘটনা’
- ‘সাপে নেউলে’ বাগধারাটির অর্থ ‘ভীষণ শক্রতা’ 
- ‘তুমলকান্ড’ বাগধারাটির অর্থ ‘খন্ডপ্রলয়’
- ‘জগাখিচুড়ি’ বাগধারাটির অর্থ ‘বিশৃঙ্খল’

[উৎস: ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মাহমুদ]

১,৩৯৭.
"ছাপোষা" বাগ্‌ধারাটি কী অর্থ প্রকাশ করে?
  1. অতি বৃদ্ধ
  2. সস্তা দর
  3. অত্যন্ত গরিব
  4. ঘরকুনো
ব্যাখ্যা
• 'ছাপোষা' বাগ্‌ধারার অর্থ - অত্যন্ত গরিব। 
- বাক্য: আমার মতো ছাপোষা লোকের কোনো শখ থাকতে নেই।

অন্যদিকে, 
• 'ছকড়া নকড়া' বাগ্‌ধারার অর্থ - সস্তা দর। 
• 'ঘাটের মড়া' বাগ্‌ধারার অর্থ - অতি বৃদ্ধ। 
• 'কূপমণ্ডুক' বাগ্‌ধারার অর্থ - ঘরকুনো, সীমাবদ্ধ জ্ঞান সম্পন্ন। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।
১,৩৯৮.
'আড়ংঘাটা' বাগ্‌ধারাটি কী অর্থ প্রকাশ করে?
  1. কাঁচাগন্ধযুক্ত
  2. খেয়াঘাট
  3. ইতস্তত করা
  4. গলাধাক্কা
ব্যাখ্যা
• 'আড়ংঘাটা' বাগ্‌ধারার অর্থ - 'খেয়াঘাট'।
বাক্য গঠগন: আড়ংঘাটায় রোজ শত শত যাত্রি এপার-ওপার করে।

অন্যদিকে, 
• 'অর্ধচন্দ্র' বাগ্‌ধারার অর্থ - গলাধাক্কা। 
• আমতা আমতা করা বাগ্‌ধারার অর্থ- ইতস্তত করা। 
• আমগন্ধি বাগ্‌ধারার অর্থ- কাঁচাগন্ধযুক্ত।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১,৩৯৯.
’মুঘলাই কায়দা’ বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. মস্তিষ্ক চালান
  2. স্থগিত রাখা
  3. উন্নত পদ্ধতি
  4. পালানো
ব্যাখ্যা
• ’মুঘলাই কায়দা’ বাগ্‌ধারাটির অর্থ - উন্নত পদ্ধতি।
যেমন : রাজিব সাহেবের বিয়েতে মুঘলাই কায়দায় তৈরি খাবার খেয়ে সবাই তুষ্ট।

অন্যদিকে,
• ’শিকায় তোলা ‘ বাগধারা অর্থ -স্থগিত রাখা।
যেমন : জমির মামলা শিকায় তুলে কৃষিকাজে মন দাও।

• ’মগজদৌড়ানো’ বাগধারা অর্থ - মস্তিষ্ক চালান।
যেমন : মগজদৌড়ানো না হলে, মানচিত্র আঁকা সম্ভব নয়।

• ’পৃষ্ঠ প্রদর্শন’ বাগধারা অর্থ - পালানো।
যেমন : রণাঙ্গন থেকে পৃষ্ঠ প্রদর্শন করা পরাজয়েরই নামান্তর।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৪০০.
'সপ্তমে চড়া' বাগ্‌ধারার অর্থ কী?
  1. অপ্রত্যাশিত বিপদ
  2. প্রচণ্ড উত্তেজনা
  3. নির্বোধ
  4. হিসাবনিকাশ
ব্যাখ্যা
'সপ্তমে চড়া' বাগ্‌ধারার অর্থ - প্রচণ্ড উত্তেজনা

অন্যদিকে,
- 'গাছপাথর' বাগ্‌ধারার অর্থ - হিসাবনিকাশ।
- 'বিনা মেঘে বজ্রপাত' বাগ্‌ধারার অর্থ - অপ্রত্যাশিত বিপদ।
- 'বুদ্ধির ঢেঁকি' বাগ্‌ধারার অর্থ - নির্বোধ।

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।