বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বাগ্‌ধারা ও প্রবাদ প্রবচন

মোট প্রশ্ন১,৫৫৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বাগ্‌ধারা ও প্রবাদ প্রবচন

PrepBank · পাতা ১০ / ১৬ · ৯০১১,০০০ / ১,৫৫৯

৯০১.
'তুমি কেমন ধর্মপুত্র যুধিষ্ঠির তা আমার ঢের জানা আছে।' - এখানে 'ধর্মপুত্র যুধিষ্ঠির' বাগধারাটির অর্থ কি?
  1. ক) ছদ্মবেশী লোক
  2. খ) অত্যন্ত সত্যবাদী
  3. গ) স্বেচ্ছাচারী ব্যক্তি
  4. ঘ) বাবুয়ানি
ব্যাখ্যা
• 'ধর্মপুত্র যুধিষ্ঠির' বাগধারাটির অর্থ হচ্ছে অত্যন্ত সত্যবাদী
বাক্য গঠন:  তুমি কেমন ধর্মপুত্র যুধিষ্ঠির তা আমার ঢের জানা আছে।

• অন্যান্য অপশনের বাগধারা ও অর্থ:
ধর্মের ষাঁড় (স্বেচ্ছাচারী ব্যক্তি): এতদিন তো ধর্মের ষাঁড় হয়েই কাটালে, এবার একটু সংসারী হও।
ধোপদুরস্ত (বাবুয়ানি): লেখাপড়া জানে না, অথচ সবসময় ধোপদুরস্ত হয়ে চলে।
নীলবর্ণ শৃগাল (ছদ্মবেশী লোক): আজিজ থেকে সাবধান- ও হচ্ছে নীলবর্ণ শৃগাল।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড.হায়াৎ মামুদ, ড. মোহাম্মদ আমীন।
৯০২.
ভিন্নার্থক বাগ্‌ধারা কোনটি?
  1. ক) দহরম মহরম
  2. খ) আদায় কাঁচকলায়
  3. গ) দা-কুমড়া
  4. ঘ) অহি নকুল
ব্যাখ্যা
'দহরম মহরম' বাগ্‌ধারাটির অর্থ = ঘনিষ্ঠ সম্পর্ক

অন্যদিকে,
আদায় কাঁচকলায় = ঘাের শত্রুতা।
দা-কুমড়া = শত্রুতা।
অহি নকুল - ভীষণ শত্রুতা।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
৯০৩.
নিচের কোন বাগ্‌ধারা জোড়টি ভিন্নার্থক?
  1. পোয়া বারো - একাদশে বৃহস্পতি
  2. ব্যাঙের লাথি - ব্যাঙের সর্দি
  3. বিড়াল তপস্বী - ভিজে বেড়াল
  4. অকাল কুষ্মাণ্ড - গোবর গণেশ
ব্যাখ্যা

ভিন্ন অর্থে ব্যবহৃত বাগ্‌ধারা দুটি হলো:
• ‘ব্যাঙের লাথি’ বাগধারাটির অর্থ - নগন্য লোকের দ্বারা অপমান।
• ‘ব্যাঙের সর্দি’ বাগধারাটির অর্থ - অসম্ভব ব্যাপার।

অন্যদিকে,
প্রায় সমার্থক অর্থে ব্যবহৃত বাগধারাগুলো হলো:
• ‘বিড়াল তপস্বী’ বাগধারাটির অর্থ - ভণ্ড লোক।
• ‘ভিজে বেড়াল’ বাগধারাটির অর্থ - ভণ্ড লোক।

• ‘পোয়া বারো’ বাগধারার অর্থ - সৌভাগ্য।
• ‘একাদশে বৃহস্পতি’ বাগধারার অর্থ - সৌভাগ্যের বিষয়।

• ‘অকাল কুষ্মাণ্ড’ বাগধারার অর্থ - অপদার্থ, অকেজো।
• ‘গোবর গণেশ’ বাগধারার অর্থ - অপদার্থ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৯০৪.
নিচের বাগধারাটির অর্থ নির্ণয় করুন।
হাত-ভারি:
  1. স্বাস্থ্যবান
  2. দানশীল
  3. অলস
  4. কৃপণ
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা

• 'হাত-ভারি' বাগ্‌ধারার অর্থ - কৃপণ

কিছু গুরুত্বপূর্ণ বাগ্ধারা এবং এর অর্থ:
-'হাত ধরা' বাগধারার অর্থ - বশীভূত।
- 'হাড় হাভাতে' বাগধারার অর্থ - হতভাগ্য।
- 'হাল ছাড়া' বাগধারার অর্থ হতাশ - হওয়া।
- 'হাত পাকান' বাগধারার অর্থ - দক্ষতা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৯০৫.
‘নিষ্ক্রিয় দর্শক’ অর্থে কোন বাগ্‌ধারাটি ব্যবহৃত হয়?
  1. সাক্ষী গোপাল
  2. কুমড়ো কাটা বটঠাকুর
  3. রামগরুড়ের ছানা
  4. গোঁয়ার গোবিন্দ
ব্যাখ্যা
• 'সাক্ষী গোপাল' বাগ্‌ধারাটির অর্থ - নিষ্ক্রিয় দর্শক।

অন্যদিকে,
• 'কুমড়ো কাটা বটঠাকুর' অর্থ - অকর্মণ্য লোক।
• 'রামগরুড়ের ছানা' বাগ্‌ধারাটির অর্থ - গোমড়ামুখো লোক।
• 'গোঁয়ার গোবিন্দ' অর্থ - কাণ্ডজ্ঞানহীন।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৯০৬.
কোন বাগধারাটির অর্থ ভিন্ন?
  1. অহিনকুল সম্বন্ধ
  2. আদায়-কাঁচকলায়
  3. ঢাকের কাঠি
  4. দা-কুমড়া
ব্যাখ্যা
⇒ ‘ঢাকের কাঠি’ বাগধারার অর্থ - মোসাহেব/তোষামুদে/চাটুকার।
- বাক্য: ঢাকের কাঠির কথায় বাড়াবাড়ি করা ভালো নয়। 

অন্যদিকে, 
- ‘অহিনকুল সম্বন্ধ’ বাগধারার অর্থ - ভীষণ শত্রুতা।
- 'আদায় কাঁচকলায়' বাগধারাটির অর্থ - শত্রুতা।
-  ‘দা-কুমড়া’ বাগধারার অর্থ - শত্রুতা। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৯০৭.
’চিনির বলদ’ বাগধারাটি কী অর্থ প্রকাশ করে?
  1. সুন্দর ব্যক্তি অথচ অপদার্থ
  2. ভারবাহী কিন্তু ফলভোগী নয়
  3. যে অল্প পরিশ্রমেই ভেঙে পড়ে
  4. আয়ু ফুরিয়ে আসা
ব্যাখ্যা
• ’চিনির বলদ’ বাগধারাটির অর্থ - ভারবাহী কিন্তু ফলভোগী নয়।

অন্যান্য বাগধারার অর্থ:
• ‘নদের চাঁদ’ বাগধারাটির অর্থ - সুন্দর ব্যক্তি অথচ অপদার্থ।
• ’চিনির পুতুল‘ বাগধারাটির অর্থ - যে অল্প পরিশ্রমেই ভেঙে পড়ে।
• 'ঝিঙেফুল ফোটা’ বাগধারাটির অর্থ - আয়ু ফুরিয়ে আসা।

উংস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৯০৮.
'গোঁয়ার গোবিন্দ' বাগ্‌ধারাটি কী অর্থে ব্যবহৃত হয়?
  1. অকর্মণ্য লোক
  2. শ্রমবিমুখ
  3. ব্যক্তিত্বহীন
  4. কাণ্ডজ্ঞানহীন
ব্যাখ্যা
• 'গোঁয়ার গোবিন্দ' অর্থ - কাণ্ডজ্ঞানহীন। 

অন্যদিকে,
• 'কুমড়ো কাটা বটঠাকুর' বান্ধারাটির অর্থ - অকর্মণ্য লোক।
• 'ননীর পুতুল' অর্থ - শ্রমবিমুখ।
• 'উনপাঁজুরে' অর্থ - দুর্বল ও ব্যক্তিত্বহীন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৯০৯.
'শিরে সংক্রান্তি' বাগ্‌ধারার অর্থ -
  1. অপদার্থ
  2. আসন্ন বিপদ
  3. ব্যাপক আয়োজন
  4. দীর্ঘসূত্রিতা
ব্যাখ্যা
• 'শিরে সংক্রান্তি' বাগ্‌ধারার অর্থ - আসন্ন বিপদ

অন্যদিকে,
- 'দজ্ঞযজ্ঞ' বাগ্‌ধারার অর্থ - ব্যাপক আয়োজন।
- 'অকাল কুষ্মাণ্ড' বাগ্‌ধারার অর্থ - অপদার্থ।
- 'আঠারো মাসে বছর' বাগ্‌ধারার অর্থ - দীর্ঘসূত্রিতা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৯১০.
‘গুরুত্বহীন লোক’ অর্থে কোন বাগ্‌ধারাটি ব্যবহৃত হয়?
  1. গোঁয়ার গোবিন্দ
  2. ঘণ্টাগরুড়
  3. উলুখাগড়া
  4. কুমড়ো কাটা বটঠাকুর
ব্যাখ্যা
• গুরুত্বহীন লোক অর্থ বোঝাতে 'উলুখাগড়া' বাগ্‌ধারাটি ব্যবহৃত হয়।

অন্যদিকে,
• 'গোঁয়ার গোবিন্দ' অর্থ - কাণ্ডজ্ঞানহীন ।
• 'কুমড়ো কাটা বটঠাকুর' অর্থ - অকর্মণ্য লোক।
• 'ঘণ্টাগরুড়' অর্থ - অকর্মণ্য লোক।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৯১১.
’শরতের শিশির’ বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. দুঃসময় বন্ধু
  2. নিষ্ক্রিয় দর্শক
  3. ভণ্ড
  4. ক্ষণস্থায়ী
ব্যাখ্যা
’শরতের শিশির’ বাগ্‌ধারাটির অর্থ - ক্ষণস্থায়ী।

অন্যদিকে,
’সাক্ষী গোপাল’ বাগ্‌ধারাটির অর্থ - নিষ্ক্রিয় দর্শক।
’বর্ণচোরা’ বাগ্‌ধারাটির অর্থ - ভণ্ড।
’সুখের পায়রা’ বাগ্‌ধারাটির অর্থ - সুদিনের বন্ধু।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৯১২.
সাফল্যের সঙ্গে সঙ্গে তার পায়াভারি এত বেড়েছে যে এখন কাউকেই গুরুত্ব দেয় না।
- এখানে, 'পায়াভারি' বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. দালালী
  2. অভিজ্ঞ
  3. অলস
  4. অহংকার
ব্যাখ্যা

প্রশ্ন: সাফল্যের সঙ্গে সঙ্গে তার পায়াভারি এত বেড়েছে যে এখন কাউকেই গুরুত্ব দেয় না।
- এখানে, 'পায়াভারি' বাগ্‌ধারাটির অর্থ কী?

সমাধান:

• 'পায়াভারি' বাগ্‌ধারাটির অর্থ - অহংকার।

• কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
- পটল তোলা - মারা যাওয়া। 
- ধর্মের ষাঁড় - স্বেচ্ছাচারী ব্যক্তি/অপদার্থ/অকর্মণ্য। 
- নাড়াবুনে - মূর্খ। 
- নিমরাজি - আংশিক স্বীকার করা। 
- ন মাসে ছ মাসে - কালে-ভদ্রে। 
- নদের চাঁদ - সুন্দর ব্যক্তি অথচ অপদার্থ। 
- ননীর পুতুল - শ্রমবিমুখ। 
- ন কড়া ছ কড়া - হেলাফেলা। 
- ধামাধরা - চাটুকারিতা/তোষামোদকারী। 
- ধর্মের ষাঁড় - স্বেচ্ছাচারী ব্যক্তি/অপদার্থ/অকর্মণ্য। 

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৯১৩.
'হরিষে বিষাদ' বাগ্‌ধারাটির অর্থ -
  1. সীমাবদ্ধ জ্ঞান
  2. আয়ু ফুরিয়ে আসা
  3. আনন্দের মধ্যে বেদনা
  4. সত্যপরায়ণ
  5. কোনটিই নয়
ব্যাখ্যা
• 'হরিষে বিষাদ' বাগ্‌ধারাটির অর্থ - 'আনন্দের মধ্যে বেদনা'।

অন্যদিকে,
• ‘কূপমুন্ডক’ অর্থ - সীমাবদ্ধ জ্ঞান।
• 'ঝিঙেফুল ফোটা' অর্থ - আয়ু ফুরিয়ে আসা।
• 'সত্যসন্ধ'- সত্যপরায়ণ।

উৎস:
- বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান;
- বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর,
- ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
৯১৪.
'চাপে পড়ে কাবু হওয়া' এর অর্থ প্রকাশক বাগধারা কোনটি?
  1. ক) অকাল কুষ্মাণ্ড
  2. খ) চোরে না শোনে ধর্মের কাহিনি
  3. গ) ঠেলার নাম বাবাজি
  4. ঘ) রাবণের চিতা
ব্যাখ্যা
অকালকুষ্মাণ্ড বা আমরা কাঠের ঢেঁকি বাগধারার অর্থ অপদার্থ। রাবণের চিতা - চির অশান্তি। সুত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৯১৫.
‘সাধু হিসেবে পরিচিত প্রকৃত দুর্জন’ একে বাগধারা দিয়ে প্রকাশ করলে কোনটি হয়?
  1. ক) তুলসী বনের বাঘ
  2. খ) রাবণের চিতা
  3. গ) ডাকাবুকা
  4. ঘ) ঢাকের বাঁয়া
ব্যাখ্যা

ডাকাবুকা (বিশেষ্য) - সাহসী; অতুলনীয় সাহসযুক্ত
তুলসী বনের বাঘ (বিশেষ্য) - সাধু হিসেবে পরিচিত প্রকৃত দুর্জন।
ঢাকের বাঁয়া (বিশেষ্য) - অপ্রয়োজনীয় কিছু; সঙ্গে আছে কিন্তু বিশেষ কিছু কাজে লাগে না।
রাবণের চিতা (noun) - (figurative) an endless pain of mind caused by loss, misfortune, etc; চীর অশান্তি
উৎসঃ বাংলা একাডেমী অভিধান

৯১৬.
বাগ্‌ধারার অর্থ নির্ণয় করুন: 'ঘটি চোর'
  1. চক্ষুশূল
  2. দুর্বল
  3. ছিঁচকে চোর
  4. চক্ষুলজ্জাহীন
ব্যাখ্যা
• 'ঘটি চোর' বাগ্‌ধারার অর্থ - ছিঁচকে চোর
বাক্য গঠন: ইদানীং ঘটি চোরের উৎপাত খুব বেড়েছে।

অন্যদিকে, 
- 'চোখের বালি' বাগ্‌ধারার অর্থ - চক্ষুশূল।
- 'উনপাঁজুরে' বাগ্‌ধারার অর্থ - দুর্বল।
- 'চশমখোর' ঢেঁকি বাগ্‌ধারার অর্থ - চক্ষুলজ্জাহীন।

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২) প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
৯১৭.
'ইতরবিশেষ' বাগ্‌ধারাটির অর্থ কী? 
  1. দুর্বৃত্ত 
  2. ধূর্ত 
  3. মূর্খ
  4. পার্থক্য 
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে, 

• ইতরবিশেষ (বিশেষ্য):
- এটি সংস্কৃত শব্দ থেকে আগত।
• অর্থ: সামান্য পার্থক্য।

• কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
- গাছপাথর = হিসাব নিকাশ। 
- ডামাডোল = গোলযোগ। 
- তীর্থের কাক = সাগ্রহে প্রতিক্ষাকারী। 
- ভূষণ্ডির কাক = দীর্ঘকালের অভিজ্ঞ ব্যক্তি। 
- অকালকুষ্মান্ড = অপদার্থ। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান ও ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।। 
৯১৮.
'থই পাওয়া' বাগ্‌ধারার অর্থ -
  1. সত্যবাদিতার ভান করা
  2. অন্তরঙ্গতা
  3. অবস্থা নাগালে আসা
  4. প্রধান সহযোগী
ব্যাখ্যা

• 'থই পাওয়া' বাগ্‌ধারার অর্থ - পথ পাওয়া/ অবস্থা নাগালে আসা

অন্যদিকে,
দহরম মহরম - অন্তরঙ্গতা।
দক্ষিণ হস্ত - প্রধান সহযোগী।
ধর্মপুত্র যুধিষ্ঠির - সত্যবাদিতার ভান করা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৯১৯.
‘ইঁদুর কপালে’ এর সমার্থক বাগধারা কোনটি?
  1. ক) ঊনপাঁজুরে
  2. খ) কাক জ্যোৎস্না
  3. গ) ভূষণ্ডীর কাক
  4. ঘ) নেই আকঁড়া
ব্যাখ্যা
• ‘ইঁদুর কপালে’ বাগ্‌ধারার অর্থ হলো - মন্দভাগ্য। 
• ‘কাক-জ্যোৎস্না’ বাগ্‌ধারার অর্থ হলো - রাত্রি-শেষের ম্লান জ্যোৎস্না। 
• ‘ঊনপাঁজরে’ বাগ্‌ধারার অর্থ হলো - অপদার্থ; দুর্বল ও ব্যক্তিত্বহীন; হতভাগ্য। 
• ‘নেই আঁকড়া’ বাগ্‌ধারার অর্থ হলো - একগুয়ে স্বভাবের।
• ‘ভূষন্ডির কাক’ বাগ্‌ধারার অর্থ হলো - বিচক্ষণ ব্যক্তি/ দীর্ঘজীবী।

উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি অভিধান।
৯২০.
"স্বেচ্ছাচারী" - অর্থে কোন বাগ্‌ধারাটি ব্যবহৃত হয়েছে?
  1. ডুমুরের ফুল
  2. আমড়া কাঠের ঢেঁকি
  3. গোকুলের ষাঁড়
  4. উনপাঁজুরে
ব্যাখ্যা

• 'গোকুলের ষাঁড়' বাগ্‌ধারার অর্থ - স্বেচ্ছাচারী

অন্যদিকে,
ডুমুরের ফুল - দুর্লভ বস্তু।
আমড়া কাঠের ঢেঁকি - অপদার্থ।
উনপাঁজুরে - দুর্বল।

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৯২১.
"শিক্ষক বললেন, নেই আঁকড়া হওয়া মানুষের জীবনে অনেক সমস্যা ডেকে আনে।" — বাক্যটিতে 'নেই আঁকড়া' বাগ্‌ধারার অর্থ কী?
  1. নির্লজ্জ
  2. নিতান্ত অলস
  3. নির্বোধ
  4. একগুঁয়ে
ব্যাখ্যা

• "শিক্ষক বললেন, নেই আঁকড়া হওয়া মানুষের জীবনে অনেক সমস্যা ডেকে আনে।" — বাক্যটিতে 'নেই আঁকড়া' বাগ্‌ধারার অর্থ- একগুঁয়ে।

আরো  কয়েকটি গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
• 'ফোড়ন দেওয়া' -  টিপ্পনি কাটা।
• ’নয়ছয়’ - অপচয়।
• 'গোঁফ খেজুরে' - নিতান্ত অলস।
• ’ধরি মাছ না ছুঁই পানি’ -  কৌশলে কার্যোদ্ধার।
• 'অঘাচণ্ডী' - নির্বোধ, মূর্খ, বোকা।
• 'কানকাটা' - নির্লজ্জ, বেহায়া।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।

৯২২.
'ফুল বাবু' অর্থ প্রকাশ করে নিচের কোন বাগধারাটি?
  1. ক) রাই কুড়িয়ে বেল
  2. খ) শিয়রে শমন
  3. গ) লক্কা পায়রা
  4. ঘ) শ্যাম রাখি না কুল রাখি
ব্যাখ্যা
'লক্কা পায়রা' বাগধারার অর্থ হচ্ছে ফুলবাবু
- বাক্য গঠন: বেকার মানুষ তুমি অথচ লক্কা পায়রা হয়ে ঘুরে বেড়াও কেন?

• অন্যান্য অপশনের বাগধারা ও অর্থ:
রাই কুড়িয়ে বেল (ক্ষুদ্র সঞ্চয়ে বৃহৎ) - ধৈর্য ধরে কাজ করে যাও একদিন দেখবে রাই কুড়িয়ে বেল করেচ।
শিয়রে শমন (মৃত্যু আসন্ন) - আমার এখন শিয়রে শমন, তাই মাথারও ঠিক নেই
শ্যাম রাখি না কুল রাখি (উভয়সংকট) - জমানো টাকায় বাবা বলেন গয়না কিনতে আর মা বলেন জমি কিনতে - আমার এখন শ্যাম রাখি না কুল রাখি অবস্থা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৯২৩.
'খয়ের খাঁ' বাগ্‌ধারার অর্থ -
  1. সংকীর্ণমনা লোক
  2. অকাজের কথা
  3. চাটুকার
  4. অন্ধ অনুকরণ
ব্যাখ্যা
• 'খয়ের খাঁ' বাগ্‌ধারার অর্থ - চাটুকার

অন্যদিকে,
- খেজুরে আলাপ = অকাজের কথা। 
- গড্ডলিকা প্রবাহ = অন্ধ অনুকরণ। 
- কুয়োর ব্যাঙ = সংকীর্ণমনা লোক।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
৯২৪.
নিচের কোনটি বাগ্‌ধারা নয়?
  1. দুধের মাছি
  2. তালকানা
  3. বর্ণচোরা
  4. ফূঁইফোড়
ব্যাখ্যা
এখানে,
• দুধের মাছি বাগ্‌ধারার অর্থ- সুসময়ের বন্ধু।
• তালকানা বাগ্‌ধারার অর্থ- কাণ্ডজ্ঞানহীন;
• বর্ণচোরা বাগ্‌ধারার অর্থ- ভণ্ড।

- ভুঁইফোড় নামে বাগ্‌ধারা থাকলেও ফূঁইফোড় নামে কোনো বাগ্‌ধারা নেই।

উৎস : ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলা একাডেমি অভিধান।
৯২৫.
নিচের কোন বাগধারা দুটি ভিন্ন অর্থ প্রকাশ করে?
  1. কালে ভদ্রে - নমাসে ছমাসে
  2. উড়োকথা - উড়োচিঠি
  3. ঘন্টাগরুড় - কুমড়ো কাটা বটঠাকুর
  4. কচু বনের কালাচাঁদ - গোবর গণেশ
ব্যাখ্যা
ভিন্ন অর্থে ব্যবহৃত বাগধারাগুলো হলো:
• ‘উড়ো কথা’ বাগধারার অর্থ - গুজব।
• ‘উড়ো চিঠি’ বাগধারার অর্থ - বেনামি পত্র।

সমার্থক অর্থে ব্যবহৃত বাগধারাগুলো হলো:
• ‘কালে ভদ্রে’ বাগধারার অর্থ - কদাচিৎ।
• ‘নমাসে ছমাসে’ বাগধারার অর্থ - কদাচিৎ।

• ‘ঘন্টাগরুড়’ বাগধারার অর্থ - অকর্মণ্য লোক।
• ‘কুমড়ো কাটা বটঠাকুর’ বাগধারার অর্থ - অকর্মণ্য লোক।

• ‘কচু বনের কালাচাঁদ’ বাগধারার অর্থ - অপদার্থ।
• ‘গোবর গণেশ’ বাগধারার অর্থ - অপদার্থ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৯২৬.
'কাঠের পুতুল' বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. শ্রমবিমুখ
  2. নির্জীব
  3. অপদার্থ
  4. একমাত্র অবলম্বন
ব্যাখ্যা

• 'কাঠের পুতুল' বাগ্‌ধারার অর্থ-  নির্জীব, অসার।
- বাক্যগঠন: রাজা কাঠের পুতুলের মতো সিংহাসনে বসেছিলেন, প্রধানমন্ত্রীই দেশ শাসন করতেন।।

• ’আমড়া কাঠের ঢেঁকি’ বাগ্‌ধারার অর্থ- অপদার্থ।
• 'ননীর পুতুল' বাগ্‌ধারার অর্থ- শ্রমবিমুখ।
• ’অন্ধের যষ্ঠি, অন্ধের নড়ি’ বাগ্‌ধারার অর্থ- একমাত্র অবলম্বন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)। 

৯২৭.
'গোবর গণেশ' বাগ্‌ধারাটির অর্থ -
  1. অত্যন্ত কুঁড়ে
  2. উঁচু নিচুর সহাবস্থান
  3. অকর্মণ্য
  4. কপট স্বজন
ব্যাখ্যা
• 'গোবর গণেশ' বাগ্‌ধারাটির অর্থ - অকর্মণ্য।
বাক্য গঠন: তোমার মতো গোবর গণেশ দিয়ে কোনো কাজ হবে না। 

---------------
অন্য অপশনে,
• 'গোঁফ- খেজুড়ে' বাগ্‌ধারাটির অর্থ - অত্যন্ত কুঁড়ে।
• 'গুরুচণ্ডালী' বাগ্‌ধারাটির অর্থ - উঁচু নিচুর সহাবস্থান।
• 'ঘরভেদী বিভীষণ' বাগ্‌ধারাটির অর্থ - কপট স্বজন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৯২৮.
‘ভাঁড়ে মা ভবানী’ বাগ্‌ধারার অর্থ-
  1. সম্বলহীনের বড়লোকিভাব
  2. নিষ্ফল পরিশ্রম করা
  3. একবারে দরিদ্র
  4. অতি ধূর্ত লোক
  5. কোনটিই নয়
ব্যাখ্যা
• ‘ভাঁড়ে মা ভবানী’ বাগ্‌ধারার অর্থ- একবারে দরিদ্র।

অন্যদিকে,
- ‘ফতো নবাব‘ অর্থ - সম্বলহীনের বড়লোকিভাব।
- ‘ভূতের বেগার খাটা’ অর্থ - নিষ্ফল পরিশ্রম করা।
- ‘বাস্ত্তুঘুঘু’ অর্থ - অতি ধূর্ত লোক।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৯২৯.
'সর্বনাশ’ বােঝাতে কোন বাগধারাটি প্রয়ােজন?
  1. ক) মগের মুল্লুক
  2. খ) পুকুর চুরি
  3. গ) বালির বাঁধ
  4. ঘ) ভরাডুবি
ব্যাখ্যা

ভরাডুবি - সর্বনাশ
মগের মুল্লুক - অরাজক দেশ
পুকুর চুরি - বড় ধরনের চুরি
বালির বাঁধ - অস্থায়ী বস্তু
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ৷

৯৩০.
‘টানাপোড়েন’ – বাগধারাটির অর্থ কী?
  1. দেবতা বিমুখ
  2. একটানা খাটুনি
  3. বিরক্তকর যাতায়াত
  4. কষ্টকর কাজ
ব্যাখ্যা
• ‘টানাপোড়েন’ – বাগধারাটির অর্থ বিরক্তকর যাতায়াত। 

• আরো কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
- 'অন্ধের যষ্টি' বাগধারাটির অর্থ- একমাত্র অবলম্বন।
- 'আঁধার ঘরের মানিক' বাগধারটির অর্থ অত্যন্ত প্রিয়জন।
- 'ইঁচড়ে পাকা' বাগধারাটির অর্থ- অকালপক্ব।
- অমাবস্যার চাঁদ বাগধারার অর্থ- দুর্লভ বস্তু বা বিরল বস্তু।
- আকাশ কুসুম বাগধারার অর্থ- অবাস্তব কল্পনা।
- আষাঢ়ে গল্প বাগধারার অর্থ- আজগুবি কাহিনি।
- 'অগ্নি পরীক্ষা' বাগধারাটির অর্থ-  কঠিন পরীক্ষা।
- 'অদৃষ্টের পরিহাস' বাগধারাটির অর্থ- ভাগ্যের নিষ্ঠুরতা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি, (২০২১ ও ২০১৮ সংস্করণ)।
৯৩১.
'নাতিদীর্ঘ' বাগধারাটির অর্থ কি?
  1. ক) অতি দীর্ঘ
  2. খ) অতি দীর্ঘ নয়
  3. গ) যাহা মাপা যায়
  4. ঘ) যাহা মাপা যায় না
ব্যাখ্যা
অনতি : অনতিদীর্ঘ (বিশেষণ) কিঞ্চিৎ দীর্ঘ; নাতিদীর্ঘ; বেশি লম্বা নয় এমন।
নাতিদীর্ঘ (adjective) not too long।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
৯৩২.
বাগ্‌ধারা নির্ণয় করুন: 'হাড়হদ্দ'
  1. সবকিছু
  2. শিক্ষার শুরু
  3. ব্যয়কুণ্ঠ
  4. নিরেট মূর্খ
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• 'হাড়হদ্দ' বাগ্‌ধারার অর্থ - সবকিছু
 
অন্যদিকে,
- 'হাতেখড়ি' বাগ্‌ধারার অর্থ - শিক্ষার শুরু।
- 'হাতভারী' বাগ্‌ধারার অর্থ - ব্যয়কুণ্ঠ।
- 'হস্তিমূর্খ' বাগ্‌ধারার অর্থ - নিরেট মূর্খ।
 
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৯৩৩.
'হাড়হদ্দ' বাগ্‌ধারার অর্থ -
  1. বৃহৎ বিষয়
  2. সবকিছু
  3. গভীরভাবে
  4. ভীষণ শত্রুতা
ব্যাখ্যা
• 'হাড়হদ্দ' বাগ্‌ধারার অর্থ - সবকিছু

অন্যদিকে,
- 'হাড়ে হাড়ে' বাগ্‌ধারার অর্থ - গভীরভাবে।
- 'সাপে-নেউলে' বাগ্‌ধারার অর্থ - ভীষণ শত্রুতা।
- 'সপ্তকাণ্ড রামায়ণ' বাগ্‌ধারার অর্থ - বৃহৎ বিষয়।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৯৩৪.
'পত্রপাঠ' বাগধারাটির অর্থ কী?
  1. গোপন চুক্তি
  2. বৃহৎ ব্যাপার
  3. অবিলম্ব
  4. দীর্ঘস্থায়ী
ব্যাখ্যা
পত্রপাঠ  (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = পত্র+পাঠ 
অর্থ: চিঠি পড়ার কাজ 
ক্রিয়াবিশেষণ: পত্র পড়া মাত্র, অবিলম্বে বা তৎক্ষণাৎ (অইত্রপাঠ বিদায়) 
 
উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৯৩৫.
নিচের কোনটি শুদ্ধ বাক্যের উদাহরণ?
  1. আমি তোমার অপরাধ সম্পর্কে নিঃসন্দিহান।
  2. অনাবশ্যকীয় ব্যাপারে কৌতূহল ভালো নয়।
  3. কলার পাতে ভাত খাই ঘোলের স্বাদ দুধে মেটাই।
  4. সে সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছে।
ব্যাখ্যা
বিশেষ্যের জায়গায় বিশেষণের কিংবা বিশেষণের বাহুল্য প্রয়োগজনিত ভুল:
বাক্যের মধ্যে ব্যবহৃত বিশেষ্য পদকে বিশেষণ কিংবা বিশেষণ পদকে বিশেষ্য ভেবে পদ পরিবর্তন করে এ ধরনের ভুল করা হয়। যেমন : আবশ্যক শব্দটি বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়। এর বদলে -ঈয় প্রত্যয় যোগ করে আবশ্যকীয় শব্দের ব্যবহার যথাযথ নয়।

• শুদ্ধ বাক্য: সে সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছে।

প্রচলিত কিছু অশুদ্ধ বাক্যের শুদ্ধরূপ হলো-

• অশুদ্ধ: আমি তোমার অপরাধ সম্পর্কে নিঃসন্দিহান।
• শুদ্ধ বাক্য: আমি তোমার অপরাধ সম্পর্কে নিঃসন্দেহ।

• অশুদ্ধ: অনাবশ্যকীয় ব্যাপারে কৌতূহল ভালো নয়।
• শুদ্ধ বাক্য: অনাবশ্যক ব্যাপারে কৌতূহল ভালো নয়।

--------------------------
• বাগ্‌ধারা ও প্রবাদ-প্রচনের অপপ্রয়োগ:
বাগ্‌ধারা ভাষার সৌন্দর্যবর্ধন, অর্থের স্পষ্টতা এবং ভাবের ব্যঞ্জনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অথচ এ বান্ধারার অপপ্রয়োগ দেখ যায়; ফলে বাগ্ধারার সমন্বয়ে গঠিত বাক্যটি অশুদ্ধ হিসেবে পরিগণিত হয়।
যেমন:
• অশুদ্ধ: উলুবনে সোনা ছড়িয়ে লাভ নেই।
• শুদ্ধ: উলুবনে মুক্তা ছড়িয়ে লাভ নেই।

• অশুদ্ধ: কলার পাতে ভাত খাই ঘোলের স্বাদ দুধে মেটাই।
• শুদ্ধ: কলারপাতে ভাত খাই দুধের স্বাদ ঘোলে মেটাই।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৯৩৬.
'ভিটায় ঘুঘু চড়ানো' বাগধারাটির অর্থ-
  1. ক) বাইরে পরিপাটি
  2. খ) নিঃস করা
  3. গ) শিক্ষার শুরু
  4. ঘ) অত্যন্ত গরিব
ব্যাখ্যা
'ভিটায় ঘুঘু চড়ানো' বাগধারাটির অর্থ- নিঃস করা 
বাক্য গঠন: ও হুমকি দিয়ে বলেছে, আমার ভিটায় নাকি ঘুঘু চড়াবে। 

তাছাড়া,
'লেফাফা দুরস্ত' বাগধারাটির অর্থ- 'বাইরে পরিপাটি' 
হাতেখড়ি বাগধারাটির অর্থ- 'শিক্ষার শুরু'   
ছা- পোষা বাগধারাটির অর্থ- 'অত্যন্ত গরিব' 


উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০২০ সংস্করণ)।
৯৩৭.
‘হাত-ভারি‘ বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. দাতা
  2. কৃপণ
  3. দরিদ্র
  4. বিজ্ঞ
ব্যাখ্যা
- 'হাত-ভারি' বাগধারাটির অর্থ- কৃপণ। 

কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা এবং এর অর্থ: 
- 'হাত ধরা' বাগধারার অর্থ - বশীভূত। 
- 'হাড় হাভাতে' বাগধারার অর্থ - হতভাগ্য। 
- 'হাল ছাড়া' বাগধারার অর্থ হতাশ - হওয়া। 
- 'হাত পাকান' বাগধারার অর্থ - দক্ষতা। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৯৩৮.
'ননীর পুতুল' বাগ্‌ধারার অর্থ কী?
  1. একমাত্র অবলম্বন
  2. নির্জীব
  3. অপদার্থ
  4. শ্রমবিমুখ
ব্যাখ্যা

• 'ননীর পুতুল' বাগ্‌ধারার অর্থ- শ্রমবিমুখ

অন্যদিকে,
• ’আমড়া কাঠের ঢেঁকি’ বাগ্‌ধারার অর্থ- অপদার্থ।
• 'কাঠের পুতুল' বাগ্‌ধারার অর্থ-  নির্জীব, অসার।
• ’অন্ধের যষ্ঠি, অন্ধের নড়ি’ বাগ্‌ধারার অর্থ- একমাত্র অবলম্বন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)। 

৯৩৯.
'ঢাকের কাঠি' কাকে বোঝায়?
  1. অপ্রয়োজনীয় জিনিস
  2. তোষামুদে ব্যক্তি
  3. নির্বোধ মানুষ
  4. বিরক্তিকর বিষয়
ব্যাখ্যা
• "ঢাকের কাঠি" বাগধারাটির অর্থ তোষামুদে বা চাটুকার ব্যক্তি।
 বাক্যের উদাহরণ: "সে একটা ঢাকের কাঠি, বসের সামনে গেলেই তোষামোদ শুরু করে।"

উল্লেখ্য, 
• 'ঢাকের বাঁয়া' অর্থ - অপ্রয়োজনীয়।
• 'নারদের ঢেঁকি' অর্থ - বিবাদের বিষয়।
• 'ঢেঁকি অবতার' অর্থ - নির্বোধ লোক।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৯৪০.
'অর্ধচন্দ্র' কথাটির অর্থ -
  1. অমাবস্যা
  2. গলাধাক্কা দেওয়া 
  3. কাছে টানা
  4. কাস্তে 
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• অর্ধচন্দ্র (বিশেষ্য পদ):
অর্থ:
- অর্ধ - প্রকাশিত চন্দ্র,
- গলাধাক্কা,
- সেনা সমাবেশের কৌশল বিশেষ।

কয়েকটি গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা ও তাঁর অর্থ:
'অর্ধচন্দ্র' অর্থ - গলা ধাক্কা।  
'অগ্নি পরীক্ষা' অর্থ -  কঠিন পরীক্ষা।  
'অহিনকুল সম্পর্ক' অর্থ - ভীষণ শত্রুতা।  
'আক্কেল গুড়ুম' অর্থ - হতবুদ্ধি।  

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 
৯৪১.
কোন বাগ্‌ধারাটি ভিন্নার্থক?
  1. ক) অকাল কুষ্মাণ্ড
  2. খ) খয়ের খাঁ
  3. গ) ঢাকের কাঠি
  4. ঘ) ধামাধরা
ব্যাখ্যা
'খয়ের খাঁ', 'ঢাকের কাঠি', 'ধামাধরা' বাগ্‌ধারা তিনটির অর্থ = তোষামুদে/তোষামুদকারী। 
'অকাল কুষ্মাণ্ড' বাগ্‌ধারাটির অর্থ = অপদার্থ 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৯৪২.
'মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন' প্রবাদ প্রবচনটি কী অর্থ প্রকাশ করে?
  1. লক্ষ্য অর্জনের প্রাণপণ চেষ্টা
  2. ন্যায়ের পথেই সাফল্য আসে
  3. অপরাধের তুলনায় অধিক সাজা
  4. গোপন অন্যায়ের আকস্মিক প্রকাশ
ব্যাখ্যা
• 'মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন' প্রবাদ প্রবচনের অর্থ - লক্ষ্য অর্জনের প্রাণপণ চেষ্টা।

অন্যদিকে,
• 'যথা ধর্ম তথা জয়' অর্থ - ন্যায়ের পথেই সাফল্য আসে।
• 'ধর্মের কল বাতাসে নাড়ে’ অর্থ - গোপন অন্যায়ের আকস্মিক প্রকাশ।
• 'লঘু পাপে গুরু দণ্ড' অর্থ - অপরাধের তুলনায় অধিক সাজা।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
৯৪৩.
'ধামাধরা' কাকে বোঝায়?
  1. ধর্মপরায়ণ ব্যক্তি
  2. তোষামোদকারী ব্যক্তি
  3. দুর্ভাগা ব্যক্তি
  4. নীতিনিষ্ঠ ব্যক্তি
  5. শক্তিশালী
ব্যাখ্যা
• 'ধামাধরা' বাগ্‌ধারাটির অর্থ - তোষামোদকারী।
বাক্য গঠন: জলিল সাহেব একজন ধামাধরা লোক।

কিছু বগা্‌ধারা:
নেই আঁকড়া → একগুঁয়ে স্বভাবের ব্যক্তি
উদাহরণ: সে হচ্ছে নেই আঁকড়া — যা বলে, সেটাই ঠিক ধরে নেয়।

ধামাধরা → তোষামোদকারী।
উদাহরণ: অফিসে কিছু ধামাধরা লোক বসের মন জোগায়।

ধর্মের কল → সত্য ধ্বংস হয় না / সত্য উদঘাটিত হয়।
উদাহরণ: শেষ পর্যন্ত ধর্মের কল বাতাসে নড়ে — সত্য প্রকাশ পায়।

নয় ছয় → অপচয় / বিশৃঙ্খলা।
উদাহরণ: ওর হাতে টাকা গেলে শুধু নয় ছয় হয়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৯৪৪.
"দাঁও মারা" দ্বারা কী নির্দেশ করে?
  1. দায়িত্ব নেওয়া 
  2. কর্ণ মর্দন করা
  3. অপরাধ গণনা করা
  4. সুযোগ বুঝে লাভজনক কাজ করা
ব্যাখ্যা

• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- "দাঁও মারা" দ্বারা বোঝায় - সুযোগ বুঝে লাভজনক কাজ করা।




অন্যদিকে, 
- মনে ধরা = পছন্দ হওয়া।
- কান ধরা = কর্ণ মর্দন করা।
- দোষ ধরা = অপরাধ গণনা করা।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৯৪৫.
কাক ভূশণ্ডি -
  1. ধোকা
  2. দীর্ঘজীবী
  3. কৃপণ
  4. অলস
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• ‘কাক ভূষণ্ডি’ বাগ্‌ধারার অর্থ - দীর্ঘায়ু ব্যক্তি

অন্যদিকে,
- 'হাত-ভারি' বাগ্‌ধারার অর্থ - কৃপণ।
- 'গোঁফ খেজুরে' বাগ্‌ধারার অর্থ - নিতান্ত অলস।

• কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
• 'কেউকেটা' বাগ্‌ধারাটির অর্থ - তুচ্ছ।
• 'কাঁচা পয়সা' বাগ্‌ধারাটির অর্থ - নগদ উপার্জন।
• 'কেতাদুরস্ত' বাগ্‌ধারাটির অর্থ - পরিপাটি।
• 'কাঠের পুতুল' বাগ্‌ধারাটির অর্থ - নির্জীব, অসার।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৯৪৬.
‘ধর্মের ষাঁড়’ বাগধারার অর্থ -
  1. স্বেচ্ছাচারী
  2. নিষ্কর্মা
  3. ভণ্ড সাধু
  4. যা সহজে মরে না
ব্যাখ্যা
• ‘ধর্মের ষাঁড়’ বাগধারার অর্থ - নিষ্কর্মা, নিশ্চিন্ত বেকার, অকর্মণ্য।

ব্যাখ্যা:
- বৌদ্ধযুগে ধর্মের নামে মানত করে ষাঁড় বা ছাগল ছেড়ে দেওয়ার রীতি ছিল, এখনও বাঙালি সমাজে এই রীতি পরিলক্ষিত হয়।
- বিভিন্ন হাটবাজারে মুক্ত অবস্থায় দুয়েকটি ষাঁড় বা পাঁঠা এখনও দেখা যায়, যেগুলো ধর্মের নামে ছেড়ে দেওয়া।
- এরা যত্রতত্র তরিতরকারির ডালা বা খেতের ফসল খেলেও মানুষ তাদের ওপর অত্যাচার করে না।
- তবে ষাঁড়ের বদলে এ ধরনের আচরণ মানুষের মধ্যে পাওয়া গেলে ধর্মের ষাঁড় বলা হয়।
 
অন্যদিকে,
• 'গোকুলের ষাঁড়' বাগধারার অর্থ হচ্ছে - স্বেচ্ছাচারী।
- 'বক ধার্মিক' বাগধারার অর্থ - ভণ্ড সাধু।
- 'কৈ মাছের প্রাণ' বাগধারার অর্থ - যা সহজে মরে না।
 
উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ, নবম ও দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)। 
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৯৪৭.
'ভস্মে ঘি ঢালা' প্রবাদ প্রবচনের অর্থ কী?
  1. তোষামোদ করা
  2. কপট মমতা
  3. অন্তর্বেদনা
  4. নিরর্থক অপব্যয়
ব্যাখ্যা
• 'ভস্মে ঘি ঢালা' প্রবাদ প্রবচনের অর্থ - নিরর্থক অপব্যয়

অন্যদিকে,
- 'ম্যাও ধরা' প্রবাদ প্রবচনের অর্থ - তোষামোদ করা।
- 'বুকের মাঝে ঢেঁকির পাড়' প্রবাদ প্রবচনের অর্থ - অন্তর্বেদনা।
- 'মার চেয়ে মাসির দরদ' প্রবাদ প্রবচনের অর্থ - কপট মমতা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৯৪৮.
'চশমখোর' বাগ্‌ধারার অর্থ -
  1. অত্যন্ত গরিব
  2. বেহায়া
  3. নাছোড়বান্দা
  4. রাগ দেখানো
ব্যাখ্যা
• 'চশমখোর' বাগ্‌ধারার অর্থ - বেহায়া

অন্যদিকে,
- চিনে জোঁক = নাছোড়বান্দা।
- চোখ পাকানো = রাগ দেখানো। 
- ছা-পোষা = অত্যন্ত গরিব।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
৯৪৯.
'ছটফট করা' অর্থে কোন বাগ্‌ধারা টি ব্যবহৃত হয়?
  1. মাথা খাওয়া
  2. ঘোল খাওয়ানো
  3. লেজে খেলানো
  4. খাবি খাওয়া
ব্যাখ্যা
• 'খাবি খাওয়া' বাগ্‌ধারার অর্থ - ছটফট করা।

অন্যদিকে, 
- 'মাথা খাওয়া' বাগ্‌ধারার অর্থ - নষ্ট করা।
- 'লেজে খেলানো' বাগ্‌ধারার অর্থ - চাতুর্যের সঙ্গে বশীভূত করে রাখা।
- 'ঘোল খাওয়ানো' বাগ্‌ধারার অর্থ - জব্দ করা।  

উৎস:
১) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৯৫০.
'বিপদ বা প্রতিকূল অবস্থা সব সময় থাকে না' অর্থ প্রকাশে ব্যবহৃত প্রবাদ কোনটি?
  1. এক হাতে তালি বাজে না
  2. এক মাঘে শীত যায় না
  3. উনা ভাতে দুনা বল
  4. এক ঢিলে দুই পাখি মারা
ব্যাখ্যা
• 'এক মাঘে শীত যায় না' প্রবাদের অর্থ - বিপদ বা প্রতিকূল অবস্থা সব সময় থাকে না।
- বাক্য: আমার এমন বিপদে তুমি এক এলে না, মনে রেখো এক মাঘে শীত যায় না।

অন্যদিকে, 
• 'উনা ভাতে দুনা বল' অর্থ - স্বল্পাহার স্বাস্থ্যপ্রদ।  
• 'এক হাতে তালি বাজে না' অর্থ - এক পক্ষ বিবাদ সৃষ্টি করে না। 
• 'এক ঢিলে দুই পাখি মারা' অর্থ - এক কৌশলে দুই উদ্দেশ্য সাধন। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৯৫১.
'অদ্ভুত ও কুৎসিত' - অর্থে কোন বাগ্‌ধারাটি ব্যবহৃত হয়েছে?
  1. কায়েতের ঘরের ঢেঁকি
  2. কিম্ভূতকিমাকার
  3. কেউকেটা
  4. কুঁজড়োপনা
ব্যাখ্যা

• 'কিম্ভূতকিমাকার' বাগ্‌ধারার অর্থ - অদ্ভুত ও কুৎসিত

অন্যদিকে,
কুঁজড়োপনা - ঝগড়াটে স্বভাব।
কেউকেটা - সামান্য।
কায়েতের ঘরের ঢেঁকি - অপদার্থ লোক।

উৎস: বাংলা ভাষা সাহিত্য জিজ্ঞাসা।

৯৫২.
"অপদার্থ" অর্থে কোন বাগ্‌ধারাটি ব্যবহৃত হয়েছে?
  1. কেউকেটা
  2. খয়ের খাঁ
  3. আমড়া কাঠের ঢেঁকি
  4. কূপমণ্ডুক
ব্যাখ্যা

• 'আমড়া কাঠের ঢেঁকি' বাগ্‌ধারার অর্থ - অপদার্থ

অন্যদিকে,
কেউকেটা - তুচ্ছ ব্যক্তি।
খয়ের খাঁ - তোষামোদকারী।
কূপমণ্ডুক - সীমাবন্ধ জ্ঞানবিশিষ্ট

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৯৫৩.
‘অপদার্থ’ - অর্থে নিচের কোন বাগ্‌ধারাটি সঠিক?
  1. ক) ইঁচড়ে পাকা
  2. খ) ইতর বিশেষ
  3. গ) আমড়া কাঠের ঢেঁকি
  4. ঘ) উড়নচণ্ডী
ব্যাখ্যা
আমড়া কাঠের ঢেঁকি - অপদার্থ।

গুরত্বপুর্ণ বাগ্‌ধারাসমূহ :

⇒ ইঁচড়ে পাকা - অকালপক্ব
⇒ ইতর বিশেষ - পার্থক্য
⇒ উড়নচণ্ডী - বেহিসেবি
⇒ অক্ষরে অক্ষরে - যথাযথ

উৎস : বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নমব-দশম শ্রেণি।
৯৫৪.
'গলগ্রহ' বাগ্‌ধারার অর্থ -
  1. দলপতি
  2. পরের বোঝাস্বরূপ থাকা
  3. চাটুকার
  4. নির্বোধ অথচ হঠকারী
ব্যাখ্যা
• 'গলগ্রহ' বাগ্‌ধারার অর্থ - পরের বোঝাস্বরূপ থাকা

অন্যদিকে,
- 'খয়ের খাঁ' বাগ্‌ধারার অর্থ - চাটুকার।
- 'গোঁয়ার গোবিন্দ' বাগ্‌ধারার অর্থ - নির্বোধ অথচ হঠকারী।
- 'পালের গোদা' বাগ্‌ধারার অর্থ - দলপতি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৯৫৫.
'ওঝার ঘাড়ে ভূত' বাগধারার অর্থ -
  1. দরিদ্র কিন্তু বিলাসী
  2. বিপদগ্রস্থ কাণ্ডারি
  3. দুর্দিনের সূত্রপাত
  4. অপ্রত্যাশিত বাধা
ব্যাখ্যা
• 'ওঝার ঘাড়ে ভূত' বাগধারার অর্থ - বিপদগ্রস্থ কাণ্ডারি

অন্যদিকে,
- 'কলমি কাপ্তেন' বাগধারার অর্থ - দরিদ্র কিন্তু বিলাসী।
- 'কলির সন্ধ্যা' বাগধারার অর্থ - দুর্দিনের সূত্রপাত।
- 'অকালের বাদলা' বাগধারার অর্থ - অপ্রত্যাশিত বাধা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৯৫৬.
'কাটা ঘায়ে নুনের ছিটা' প্রবাদের অর্থ কী?
  1. যার যেমন ভাগ্য
  2. আনন্দের আড়ালে দুঃখের ইঙ্গিত
  3. কষ্টের ওপর অধিক কষ্ট
  4. সর্বত্র বিপদ
ব্যাখ্যা

• 'কাটা ঘায়ে নুনের ছিটা' প্রবাদের অর্থ- কষ্টের ওপর অধিক কষ্ট। 

অন্যদিকে,
• 'কারো পৌষ মাস কারো সর্বনাশ' অর্থ- যার যেমন ভাগ্য। 
• 'ঘুঘু দেখেছ, ঘুঘুর ফাঁদ দেখনি' অর্থ- আনন্দের আড়ালে দুঃখের ইঙ্গিত।
• 'জলে কুমির ডাঙায় বাঘ' অর্থ- সর্বত্র বিপদ।
 
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৯৫৭.
'আষাঢ়ে গল্প' বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. ক) কূটবুদ্ধি
  2. খ) কুপরামর্শ
  3. গ) আজগুবি গল্প
  4. ঘ) অকাজের কথা
ব্যাখ্যা
• 'আষাঢ়ে গল্প' বাগ্‌ধারাটির অর্থ - আজগুবি গল্প।

এছাড়া,
• 'খেজুরে আলাপ' বাগ্‌ধারাটির অর্থ - অকাজের কথা।
• 'জিলাপির প্যাঁচ' বাগ্‌ধারাটির অর্থ - কূটবুদ্ধি।
• 'কান ভাঙ্গানো' বাগ্‌ধারাটির অর্থ - কুপরামর্শ।

উৎস: বাংলা ভাষার ব্যকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)। 
৯৫৮.
'অঙ্কুশ তাড়না' বাগ্‌ধারাটির অর্থ -
  1. আলসেমি
  2. অন্তর্ঘাত আঘাত
  3. ফাঁকফোকর
  4. তুমুল কাণ্ড
ব্যাখ্যা
• 'অঙ্কুশ তাড়না' বাগ্‌ধারাটির অর্থ - অন্তর্ঘাত আঘাত।
বাক্য গঠন: করিমের অঙ্কুশ তাড়না দেখার কেউ নেই।

অন্য অপশনের বাগ্‌ধারার অর্থ:
• অজগর বৃত্তি- আলসেমি;
• অন্ধিসন্ধি - ফাঁকফোকর;
• ধুন্দুমার কাণ্ড - তুমুল কাণ্ড।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।
৯৫৯.
'একক্ষুরে মাথা মুড়ানো' বাগ্‌ধারার অর্থ -
  1. বিশৃঙ্খলা
  2. একই স্বভাবের
  3. সীমার বাইরে পদক্ষেপ
  4. উভয় সংকট
ব্যাখ্যা
• 'একক্ষুরে মাথা মুড়ানো' বাগ্‌ধারার অর্থ - একই স্বভাবের

অন্যদিকে,
অনধিকার চর্চা - সীমার বাইরে পদক্ষেপ।
শাখের করাত - উভয় সংকট।
এলোপাতাড়ি - বিশৃঙ্খলা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৯৬০.
'শাপে বর' বাগ্‌ধারার অর্থ কী?
  1. অনিষ্টকারী
  2. সুপ্রসন্ন ভাগ্য
  3. অমঙ্গলে মঙ্গল ঘটা
  4. সর্বনাশ
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• 'শাপে বর' বাগ্‌ধারার অর্থ- অমঙ্গলে মঙ্গল ঘটা।

অনদিকে, 
• 'বিষবৃক্ষ' অর্থ- অনিষ্টকারী। 
• 'ভরাডুবি' অর্থ- সর্বনাশ। 
• 'জোর-কপাল' অর্থ- সুপ্রসন্ন ভাগ্য। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৯৬১.
'ভূতের বেগার' বাগ্‌ধারার অর্থ কী?
  1. নিষ্ক্রিয় দর্শক
  2. অনিষ্টে ইষ্ট লাভ
  3. চির অশান্তি
  4. অযথা শ্রম
ব্যাখ্যা
• 'ভূতের বেগার' বাগ্‌ধারার অর্থ - অযথা শ্রম

অন্যদিকে,
- 'রাবণের চিতা' বাগ্‌ধারার অর্থ - চির অশান্তি।
- ''শাপে বর' বাগ্‌ধারার অর্থ - অনিষ্টে ইষ্ট লাভ।
- 'সাক্ষী গোপাল' বাগ্‌ধারার অর্থ - নিষ্ক্রিয় দর্শক।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৯৬২.
'কুম্ভীরাশ্রু' বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. অসম্পূর্ণ গোসল
  2. নগদ উপার্জন
  3. মায়াকান্না
  4. বর্ণ পরিচয়হীন
ব্যাখ্যা
• ‘কুম্ভীরাশ্রু’ বাগ্‌ধারার অর্থ - মায়াকন্না।
বাক্য গঠন: কুম্ভীরাশ্রু করে লাভ নেই, চুরি করার অপরাধে চোরকে জেলে যেতে হবে।

অন্যদিকে,
কাকস্নান - অসম্পূর্ণ গোসল;
কাঁচা পয়সা - নগদ উপার্জন;
ক অক্ষর গোমাংস - বর্ণ পরিচয়হীন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; ভাষাশিক্ষা - ড. হায়াৎ মামুদ।
৯৬৩.
'গুরুভার' - অর্থে কোন বাগ্‌ধারাটি ব্যবহৃত হয়েছে?
  1. জগদ্দল পাথর
  2. টুপ ভুজঙ্গ
  3. গৌরচন্দ্রিকা
  4. গাছপাথর
ব্যাখ্যা

• 'জগদ্দল পাথর' বাগ্‌ধারাটির অর্থ - গুরুভার

অন্যদিকে,
গাছপাথর - হিসাবনিকাশ
গৌরচন্দ্রিকা - ভুমিকা।
টুপ ভুজঙ্গ - নেশাগ্রস্ত।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৯৬৪.
'জলে ফেলা' বাগধারাটির অর্থ কি?
  1. ক) সুপাত্রে পড়া
  2. খ) জলের নিত্য ব্যবহার
  3. গ) অপচয় করা
  4. ঘ) বিপদে পড়া
ব্যাখ্যা
"জলে ফেলা" বাগধারাটির অর্থ হলো কোন কিছু বা পরিস্থিতি সম্পূর্ণ নষ্ট বা বিনাশ করা।
এটি ব্যবহার করা হয় যখন কোন প্রকল্প বা কাজ পূর্ণাঙ্গ ভাবে ব্যর্থ হয় বা ধ্বংস হয়।
এই অর্থ বিশেষত "অপচয় করা" অপশনের সাথে মিলে যায়।

উদাহরণ হিসেবে, যদি কেউ একটি প্রকল্পে প্রচুর সময় এবং প্রচেষ্টা ব্যয় করে, কিন্তু প্রকল্পটি শেষ পর্যায়ে ব্যর্থ হয়ে যায়, তবে আমরা বলতে পারি যে তিনি তার সমস্ত প্রচেষ্টা জলে ফেলেছেন।
৯৬৫.
কোনটির অর্থ 'পাগলামি'?
  1. ক) তুরকি নাচন
  2. খ) ঘু ঘু চড়ানো
  3. গ) উনপঞ্চাশ বায়ু
  4. ঘ) এলেবেলে
ব্যাখ্যা
উনপঞ্চাশ বায়ু অর্থ পাগলামি। তুরকি নাচন অর্থ নাজেহাল অবস্থা। ঘু ঘু চড়ানো অর্থ সর্বনাশ সাধন। এলেবেলে অর্থ বাজে বা নিকৃষ্ট।
(সূত্রঃ বাগধারা বাগবিধি : মুহাম্মদ আসাদুজ্জামান)
৯৬৬.
'ঘাটের মড়া' বলতে বুঝায়-
  1. অতিবৃদ্ধ
  2. ভারবাহী
  3. অকর্মন্য
  4. পুনরাবৃত্তি
ব্যাখ্যা
• 'ঘাটের মড়া' বাগ্‌ধারাটির অর্থ- অতিবৃদ্ধ।
বাক্য গঠন: টাকার লোভে আশি বছরের এক ঘাটের মড়ার সাথে জরিনার বাবা জরিনাকে বিয়ে দিয়েছে।

• কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
- ‘কাঠের পুতুল' বাগ্‌ধারাটির অর্থ = নির্জীব।
- ‘কাছা ঢিলা’ বাগ্‌ধারাটির অর্থ = অসাবধান।
- ‘ছাপোষা’ বাগ্‌ধারাটির অর্থ = অত্যন্ত গরিব।
- ‘আটাশে ছেলে’ বাগ্‌ধারাটির অর্থ = দুর্বল ছেলে।
- ‘উড়নপেকে’ বাগ্‌ধারাটির অর্থ = অপব্যয়ী।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৯৬৭.
"এমন তালকানা লোকের সাথে চলা যায় না।" - বাক্যে 'তালকানা' বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. নির্বোধ
  2. অন্ধ
  3. কাণ্ডজ্ঞানহীন
  4. নির্লজ্জ
ব্যাখ্যা
• 'তালকানা' বাগ্‌ধারাটির অর্থ — কাণ্ডজ্ঞানহীন।
- বাক্য গঠন: এমন তালকানা লোকের সাথে চলা যায় না।

অন্য অপশনে, 
• বুদ্ধির ঢেঁকি - নির্বোধ,
• কানকাটা - নির্লজ্জ।

আরো কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা- 
• ইতর বিশেষ - পার্থক্য, 
• খয়ের খাঁ - তোষামোদকারী,
• গৌরচন্দ্রিকা - ভূমিকা, 
• চিনে জোঁক - নাছোড়বান্দা,
• গোঁফ খেজুরে - অত্যন্ত অলস।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ), ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ।
৯৬৮.
'ঘাড় ধাক্কা' দেওয়া অর্থে কোন বাগ্‌ধারাটি ব্যবহৃত হয়?
  1. বেহায়া
  2. কিস্তিমাত করা
  3. অর্ধচন্দ্র
  4. তেল মাখানো
ব্যাখ্যা

• 'অর্ধচন্দ্র' বাগ্‌ধারাটির অর্থ - গলা ধাক্কা।

অন্যদিকে,
- 'কিস্তিমাত করা' বাগ্‌ধারাটির অর্থ - সফলতা লাভ।
- 'কানকাটা' বাগধারাটির অর্থ বেহায়া।
- তেল মাখানো (তোষামোদ): সাহেবকে তেল মাখানো লোকের অভাব নেই।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ ও ২০১৯ সংস্করণ) ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৯৬৯.
‘স্বর্গের সিড়ি’ বাগধারাটির অর্থ-
  1. স্বর্গ লাভের উপায়
  2. স্বর্গে যাওয়ার পথ
  3. সাফল্য লাভের উপায়
  4. অলীক কল্পনা
ব্যাখ্যা

⇒ 'স্বর্গের সিড়ি' বাগধারাটির অর্থ- শ্রেষ্ঠ সুখ লাভের উপায়।

• কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
- 'কালে ভদ্রে' বাগধারাটির অর্থ = কদাচিৎ। 
- ‘ডাকাবুকো’ বাগধারাটির অর্থ = নির্ভীক।
- ‘কূপমুন্ডক’ বাগধারার অর্থ = সীমাবদ্ধ জ্ঞান।
- ‘কানকাটা’  বাগধারাটির অর্থ = বেহায়া।

৯৭০.
'সামান্য' কথাটি কোন বাগধারা দিয়ে বোঝানো হয়েছে?
  1. ক) কেউকেটা
  2. খ) শাপে বর
  3. গ) ব্যাঙের আধুলি
  4. ঘ) একাদশে বৃহস্পতি
ব্যাখ্যা

'একাদশে বৃহস্পতি' - সৌভাগ্যের বিষয়।
'কেউকেটা' - সামান্য।
'শাপে বর' - অনিষ্টে ইষ্ট লাভ।
‘ব্যাঙের আধুলি’- সামান্য সম্পদ।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

৯৭১.
'Brevity is the soul of wit' পদবন্ধটির যথাযথ বঙ্গানুবাদ -
  1. মানিকের খানিক ভালো
  2. প্রাণের কথা বুকে বাজে
  3. অতি অল্প হইল
  4. কথা কম কাজ বেশি
ব্যাখ্যা
প্রত্যেক ভাষার গুরুত্বপূর্ণ উপাদান প্রবাদ - প্রবচন ।
যে ভাষার যত বেশি প্রবাদ - প্রবচন থাকবে সে ভাষা ততো বেশি ঋদ্ধ এবং প্রাচীন ।
প্রশ্নের পদবন্ধটির যথাযথ বঙ্গানুবাদঃ
Brevity is the soul of wit = মানিকের খানিক ভালো ।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ।
৯৭২.
'কুমিরের সন্নিপাত' বাগ্‌ধারাটি কী অর্থ নির্দেশ করে?
  1. উপযুক্ত মিলন
  2. অসম্ভব ব্যাপার
  3. সারহীন আড়ম্বর
  4. প্রাণপণ চেষ্টা করা
ব্যাখ্যা

- 'কুমিরের সন্নিপাত' বাগধারাটির অর্থ - অসম্ভব ব্যাপার।

অন্যান্য অপশন আলোচনা:
• 'মণিকাঞ্চন যোগ' অর্থ- উপযুক্ত মিলন।
• 'কুলোপনা চক্কর' অর্থ- সারহীন আড়ম্বর।
• ‘আদা জল খেয়ে লাগা’ অর্থ - প্রাণপণ চেষ্টা করা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৯৭৩.
বাগ্‌ধারার অর্থ নির্ণয় করুন: শিরে সংক্রান্তি
  1. মাথায় বোঝা
  2. মাথায় বিপদ
  3. আসন্ন বিপদ
  4. সংক্রমন
  5. কোনটিই নয়
ব্যাখ্যা
• 'শিরে সংক্রান্তি' বাগ্‌ধারার অর্থ - আসন্ন বিপদ

• কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
• 'বচনবাগীশ' বাগ্‌ধারাটির অর্থ - কথায় পটু।
• 'দজ্ঞযজ্ঞ' বাগ্‌ধারাটির অর্থ - ব্যাপক আয়োজন।
• 'বুদ্ধির ঢেঁকি' বাগ্‌ধারাটির অর্থ - নির্বোধ লোক।
• 'খামকাজ' বাগ্‌ধারাটির অর্থ - ভুলকাজ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৯৭৪.
"ভালো কাজ করতে গিয়ে খারাপ ফল লাভ" - অর্থে কোন প্রবাদ প্রবচনটি ব্যবহৃত হয়েছে?
  1. মড়ার উপর খাঁড়ার ঘা
  2. শিব গড়তে বাঁদর
  3. বোঝার উপর শাকের আঁটি
  4. শাক দিয়ে মাছ ঢাকা
ব্যাখ্যা

• 'শিব গড়তে বাঁদর' প্রবাদ প্রবচনের অর্থ - ভালো কাজ করতে গিয়ে খারাপ ফল লাভ

অন্যদিকে,
মড়ার উপর খাঁড়ার ঘা - মর্মান্তিক আঘাতের উপর আঘাত।
বোঝার উপর শাকের আঁটি - ঝামেলার উপর ঝামেলা।
শাক দিয়ে মাছ ঢাকা - অপরাধ ঢাকার চেষ্টা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৯৭৫.
বাগ্‌ধারার অর্থ নির্ণয় করুন: 'ছাপোষা'
  1. শ্রমবিমুখ
  2. বেহায়া
  3. একগুঁয়ে
  4. অত্যন্ত গরিব
  5. কোনটিই নয়
ব্যাখ্যা

• 'ছাপোষা' বাগ্‌ধারার অর্থ - অত্যন্ত গরিব

অন্যদিকে,
ননীর পুতুল - শ্রমবিমুখ।
ঠোঁটকাটা - বেহায়া।
নেই আঁকড়া - একগুঁয়ে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।

৯৭৬.
‘উলুখাগড়া’ বাগ্‌ধারার অর্থ কী?
  1. অন্ধ অনুকরণ
  2. তুমুল কাণ্ড
  3. আলসেমি
  4. গুরুত্বহীন লোক
ব্যাখ্যা
• ‘উলুখাগড়া’ বাগ্‌ধারার অর্থ - গুরুত্বহীন লোক

অন্যদিকে,
দাই লস্করি চাল - আলসেমি।
খণ্ড প্রলয় - তুমুল কাণ্ড।
গড্ডলিকা প্রবাহ - অন্ধ অনুকরণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, (২০১৯ সংস্করণ) এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৯৭৭.
‘তালকানা' এর বাগধারা কি?
  1. ক) নষ্ট হওয়া
  2. খ) বিশৃঙ্খল
  3. গ) কাণ্ডজ্ঞানহীন
  4. ঘ) ক্ষণস্থায়ী
ব্যাখ্যা

• তালকানা বাগধারার অর্থ - কাণ্ডজ্ঞানহীন।

কয়েকটি গুরুত্বপূর্ণ বাগধারা হলো:
• চুলোয় যাওয়া বাগধারার অর্থ - নষ্ট হওয়া।
• গুড়ে বালি বাগধারার অর্থ - আশায় নৈরাশ্য।
• গোড়ায় গলদ বাগধারার অর্থ - শুরুতেই ভুল।
• কৈয় মাছের জান বাগধারার অর্থ - যা সহজে মরে না।
• পুটি মাছের প্রাণ বাগধারার অর্থ - ছোটো মন।
• তিলকে তাল করা বাগধারার অর্থ - ছোটকে বড় করা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৯৭৮.
নিচের বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমাচ্যবাচক?
  1. অমাবস্যার চাঁদ, আকাশ কুসুম
  2. আকাশে তোলা, আষাঢ়ে গল্প
  3. অহিনকুল সম্বন্ধ, আদায় কাচকলায়
  4. অগ্নি পরীক্ষা, অদৃষ্টের পরিহাস
ব্যাখ্যা
• অহিনকুল সম্বন্ধ ও আদায় কাচকলায় বাগধারার অর্থ- ভীষন শত্রুতা/ঘাের শত্রুতা।

অন্যদিকে:
- অমাবস্যার চাঁদ বাগধারার অর্থ- দুর্লভ বস্তু বা বিরল বস্তু।
- আকাশ কুসুম বাগধারার অর্থ- অবাস্তব কল্পনা।
- আষাঢ়ে গল্প বাগধারার অর্থ- আজগুবি কাহিনি।
- 'অগ্নি পরীক্ষা' বাগধারাটির অর্থ -  কঠিন পরীক্ষা।
- অদৃষ্টের পরিহাস বাগধারাটির অর্থ- ভাগ্যের নিষ্ঠুরতা।

উৎস:
১) ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মামুদ।
২) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি, (২০২১ ও ২০১৮ সংস্করণ)। 
৯৭৯.
‘গোল্লায় যাওয়া’- বাগধারাটির অর্থ কী?
  1. অসৎ কাজ করা
  2. নষ্ট হওয়া
  3. খারাপ কাজে যাওয়া
  4. দোষের কাজ করা
ব্যাখ্যা
• ‘গোল্লায় যাওয়া’ বাগধারাটির অর্থ - নষ্ট হওয়া।

গুরুত্বপূর্ণ কিছু বাগ্‌ধারা হলো:
• ‘ঘোড়ার ডিম’ বাগধারাটির অর্থ - কিছুই না।
• ‘গায়ে পড়া’ বাগধারাটির অর্থ - অযাচিত।
• ‘চুলোয় যাওয়া’ বাগধারাটির অর্থ - নষ্ট হওয়া।
• ‘উড়োকথা’ বাগধারাটির অর্থ - গুজব।
• ‘উড়োচিঠি’ বাগধারাটির অর্থ - বেনামি চিঠি।
• ‘গা ঢাকা দেওয়া’ বাগধারাটির অর্থ - পলায়ন করা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ) এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৯৮০.
কোন বাগ্‌ধারাটির অর্থ 'তোষামুদে'?
  1. কচু বনের কালাচাঁদ
  2. ঢাকের কাঠি
  3. সোনার কাঠি রূপার কাঠি
  4. ঢাকের বাঁয়া
ব্যাখ্যা
• 'ঢাকের কাঠি' বাগধারার অর্থ- 'তোষামুদে'। 
বাক্য: ঢাকের কাঠির কথায় বাড়াবাড়ি করা ভালো নয়। 

অন্যদিকে, 
• 'কচু বনের কালাচাঁদ' বাগধারার অর্থ- 'অপদার্থ'।  
• 'ঢাকের বাঁয়া' বাগধারার অর্থ- 'যার কোন মূল্য নেই'।  
• 'সোনার কাঠি রূপার কাঠি' বাগধারার অর্থ- 'বাঁচামরার লড়াই'।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৯৮১.
কোন বাগ্‌ধারাটি ভিন্ন অর্থ বহন করে?
  1. সাপে-নেউলে
  2. আদায় কাঁচকলায়
  3. শাপে বর
  4. দা-কুমড়ো
ব্যাখ্যা
বাগ্‌ধারাগুলোর অর্থ: 
• ‘আদায় কাঁচকলায়’ বাগ্‌ধারাটির অর্থ = ঘাের শত্রুতা।
• ‘দা-কুমড়া’ বাগ্‌ধারাটির অর্থ = শত্রুতা।
• ‘সাপে-নেউলে’ বাগ্‌ধারাটির অর্থ = ভীষণ শত্রুতা। 

'শাপে বর' বাগ্‌ধারাটির অর্থ = অমঙ্গলের মঙ্গল ঘটা। 

অর্থাৎ, ভিন্ন অর্থ প্রকাশে সঠিক উত্তর বাগ্‌ধারা - (শাপে বর)।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৯৮২.
‘আদমের কাল’ বাগধারাটির অর্থ কি?
  1. ক) বাড়াবাড়ি
  2. খ) দুর্লভ বস্তু
  3. গ) দীর্ঘসূত্রিতা
  4. ঘ) সুপ্রাচীন কাল
ব্যাখ্যা

আদমের কাল - সুপ্রাচীন কাল
আঠারো আনা - বাড়াবাড়ি
আকাশের চাঁদ - দুর্লভ বস্তু
আঠারো মাসে বছর - দীর্ঘসূত্রিতা
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৯৮৩.
'অহঙ্কার' অর্থে কোন বাগ্‌ধারাটি সঠিক?
  1. ক) বকধার্মিক
  2. খ) ডাকাবুকো
  3. গ) কূপমন্ডূক
  4. ঘ) পায়া ভারি
ব্যাখ্যা
পায়া ভারি বাগধারার অর্থ অহঙ্কার।

কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
কূপমন্ডূক = সীমাবদ্ধ জ্ঞান।
ডাকাবুকো = নির্ভীক।
কাকভূষণ্ডী - দীর্ঘজীবী।
পায়া ভারি - অহঙ্কার।
কানকাটা - বেহায়া।
বকধার্মিক - ভণ্ড।

উৎসঃ ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
৯৮৪.
‘অক্ষির অগোচরে’- বাগধারার অর্থ কী?
  1. ক) পরোক্ষ
  2. খ) প্রত্যক্ষ
  3. গ) সরাসরি
  4. ঘ) চোখাচোখি
ব্যাখ্যা
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর অনুসারে -
• অক্ষির সমীপে - সমক্ষ।
• অক্ষির অভিমুখে - প্রত্যক্ষ।
অক্ষির অগোচরে - পরোক্ষ।

ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ অনুসারে,
• অক্ষির সমক্ষে বর্তমান = প্রত্যক্ষ।
৯৮৫.
‘উপরোধে ঢেঁকি গেলা’ বাগধারাটির অর্থ -
  1. অনুরোধে পড়ে অসাধ্য সাধন করা
  2. অনুরোধে অনিচ্ছা সত্ত্বেও কিছু করা
  3. চাপে পড়ে অন্যায় কাজ করে ফেলা
  4. অনুরোধে ঢেঁকি গেলা
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
উপরোধ: 
• উচ্চারণ- উপোরোধ্‌। 
• পদ- বিশেষ্য
• অর্থ- অনুরোধ 
• উদাহরণ- মোর উপরোধে তোরে মহেশ ঠাকুর-ভারতচন্দ্র রায়গুণাকর
• বিশেষণ- উপরোধক
• সম্পর্কিত বাগধারা- উপরোধে ঢেঁকি গেলা-এর অর্থ অনুরোধ এড়াতে না পেরে অনিচ্ছা সত্ত্বেও কোনো কাজ করা।

উৎস: বাংলা একাডেমি অভিধান।
৯৮৬.
'চেটেনেটে' বাগ্‌ধারার অর্থ -
  1. অকাজে সময় নষ্ট
  2. কমবয়সী বধূ
  3. ঐক্য নষ্ট করা
  4. অবাস্তব
ব্যাখ্যা

• 'চেটেনেটে' বাগ্‌ধারার অর্থ - কমবয়সী বধূ

অন্যদিকে,
ঘোড়ার ডিম - অবাস্তব।
ঘর ভাঙা - ঐক্য নষ্ট করা।
ঘোড়ার ঘাস কাটা - অকাজে সময় নষ্ট।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৯৮৭.
'অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট' প্রবাদ প্রবচনটি কী অর্থ প্রকাশ করে?
  1. যোগ্যতা বা ক্ষমতাহীনের আড়ম্বর
  2. সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এড়িয়ে কাজ হাসিলের চেষ্টা
  3. সাধারণ লোকের বিরাট বিষয়ের প্রতি আগ্রহ প্রকাশ
  4. অতিরিক্ত লোকের খবরদারিতে কাজ পণ্ড
ব্যাখ্যা

• 'অধিক/অনেক সন্ন্যাসীতে গাজন নষ্ট' অর্থ- অতিরিক্ত লোকের খবরদারিতে কাজ পণ্ড। 

অন্যদিকে, 
---------------
• 'ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার' অর্থ- যোগ্যতা বা ক্ষমতাহীনের আড়ম্বর। 
• 'আদার ব্যাপারির জাহাজের খবর' অর্থ- সাধারণ লোকের বিরাট বিষয়ের প্রতি আগ্রহ প্রকাশ। 
• 'ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া' অর্থ- সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এড়িয়ে কাজ হাসিলের চেষ্টা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৯৮৮.
”ধান ভানতে শিবের গীত।” এই প্রবাদ-প্রবচন এর অর্থ কী?
  1. কোন ভাবে কার্যসিদ্ধি
  2. সব কিছুকে তুচ্ছ ভাবা
  3. অপ্রাসঙ্গিক কাজ করা
  4. কৃত্রিম লজ্জা
ব্যাখ্যা

• ”ধান ভানতে শিবের গীত।” প্রবাদ-প্রবচন এর অর্থ- অপ্রাসঙ্গিক কাজ করা।

অন্যদিকে,
- ”ধারে না হলে ভারে কাটে।” প্রবাদ-প্রবচন এর অর্থ- কোন ভাবে কার্যসিদ্ধি।
- ”ধারাকে সারা জ্ঞান।” প্রবাদ-প্রবচন এর অর্থ- সব কিছুকে তুচ্ছ ভাবা।
- ”নাচতে দাঁড়িয়ে ঘোমটা টানা।” প্রবাদ-প্রবচন এর অর্থ- কৃত্রিম লজ্জা।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।

৯৮৯.
'অভিজ্ঞতা দিয়ে জানা' অর্থে ব্যবহৃত প্রবাদ প্রবচন কোনটি?
  1. গরু মেরে জুতো দান
  2. কত ধানে কত চাল
  3. আগুন পোহাতে ধোঁয়ায় কষ্ট
  4. ওঠ ছুঁড়ি তোর বিয়ে
ব্যাখ্যা
• 'কত ধানে কত চাল' প্রবাদ প্রবচনটির অর্থ হচ্ছে -  অভিজ্ঞতা দিয়ে জানা।

অপশনের অন্যান্য প্রবাদ প্রবচন ও এর অর্থ:
- ‘গরু মেরে জুতো দান’ প্রবাদ প্রবচনটির অর্থ - গুরুতর ক্ষতি করে কিঞ্চিৎ সাহায্য দান।
- ‘আগুন পোহাতে ধোঁয়ায় কষ্ট’ প্রবাদ প্রবচনটির অর্থ - কষ্টের মধ্য দিয়েই ফল লাভ।
- ‘ওঠ ছুঁড়ি তোর বিয়ে’ প্রবাদ প্রবচনটির অর্থ - আকস্মিকভাবে বড় বিষয় সম্পন্নের চেষ্টা।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
৯৯০.
'হার হাভাতে' বাগ্‌ধারার অর্থ কী?
  1. অমিতব্যয়ী
  2. কপট ব্যক্তি
  3. কৃপণ
  4. হতভাগ্য
ব্যাখ্যা
• 'হাড় হাভাতে' বাগ্‌ধারার অর্থ - হতভাগ্য।

অন্যদিকে, 
• 'হাত-ভারি' অর্থ - কৃপণ। 
• 'উড়নচণ্ডী' অর্থ - অমিতব্যয়ী। 
• 'বর্ণচোরা' অর্থ - কপট ব্যক্তি। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৯৯১.
“আমড়াগাছি করা” বাগধারাটি কী অর্থ প্রকাশ করে?
  1. বাড়াবাড়ি করা
  2. গোপন ইশারা করা
  3. অযথা প্রশংসা করা
  4. আত্মপ্রশংসা করা
ব্যাখ্যা
• “আমড়াগাছি করা” বাগধারার অর্থ - অযথা প্রশংসা করা।

অন্যদিকে,
• ‘অন্তর টিপুনি’ বাগধারার অর্থ - গোপন ইশারা।
• ‘আমি-আমি করা’ বাগধারার অর্থ - আত্মপ্রশংসা করা।
• ‘আঠারো আনা’ বাগধারার অর্থ - বাড়াবাড়ি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৯৯২.
‘জাল গুটানো’ বাগ্‌ধারাটি কী অর্থে ব্যবহৃত হয়?
  1. ক) ব্যর্থ হওয়া
  2. খ) ছদ্মবেশী লোক
  3. গ) অনিষ্ট করা
  4. ঘ) অনিষ্টকারী
ব্যাখ্যা
• ‘জাল গুটানো’ বাগ্‌ধারাটির অর্থ - ব্যর্থ হওয়া।

তাছাড়া,
• ‘পাকা ধানে মই’ বাগধারার অর্থ - অনিষ্ট করা।
• ‘নীলবর্ণ শৃগাল’ বাগধারার অর্থ - ছদ্মবেশী লোক।
• ‘বিষবৃক্ষ’ বাগধারার অর্থ - অনিষ্টকারী।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
৯৯৩.
"কাণ্ডজ্ঞানহীন" অর্থে কোন বাগ্‌ধারাটি ব্যবহৃত হয়েছে?
  1. তালকানা
  2. ইতর বিশেষ
  3. তেল মাখানো
  4. সপ্তমে চড়া
ব্যাখ্যা

• 'তালকানা' বাগ্‌ধারার অর্থ - কাণ্ডজ্ঞানহীন

অন্যদিকে,
ইতর বিশেষ - পার্থক্য। 
তেল মাখানো - তোশামোদ। 
সপ্তমে চড়া - প্রচণ্ড উত্তেজনা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।

৯৯৪.
'যত বড় মুখ নয় তত বড় কথা' - এখানে 'মুখ' কী অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. ক্ষমতা
  2. সংশয়
  3. সাহস
  4. বয়স
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
বাক্যে অর্থভেদে ‘মুখ’ শব্দের কিছু ব্যবহার দেয়া হলো:
• ‘অঙ্গ বিশেষ’ অর্থে: তোমার মুখের গড়নটা সুন্দর।
• ‘প্রবেশ পথ’ অর্থে: গ্রামের মুখেই দোকানটা।
• ‘সম্মান’ অর্থে: ছেলেটা চৌধুরী সাহেবের মুখ রেখেছে।
• ‘কথা’ অর্থে: মুখে মধু অন্তরে বিষ।
• ‘ক্ষমতা’ অর্থে: যত বড় মুখ নয় তত বড় কথা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৯৯৫.
'উজানের কই' বাগ্‌ধারার অর্থ-
  1. সহজলভ্য 
  2. গুরুত্বহীন লোক 
  3. দুর্বল 
  4. দীর্ঘায়ু
ব্যাখ্যা
• 'উজানের কই' বাগ্‌ধারার অর্থ- সহজলভ্য। 

অন্যদিকে, 
• 'উলুখাগড়া' অর্থ- গুরুত্বহীন লোক। 
• 'উনপাঁজুরে' অর্থ-  দুর্বল। 
• 'কাক ভুশণ্ডি' অর্থ- দীর্ঘায়ু। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৯৯৬.
'শুঁড় বার করা' বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. নাক গলানো
  2. লোভ করা
  3. গোপনীয়তা বিনষ্ট করা
  4. রেগে যাওয়া
ব্যাখ্যা

'শুঁড় বার করা' বাগধারাটির অর্থ - লোভ করা।
উদাহরণ: আমার কলমটার প্রতি অমনি শুঁড় বার করোচ্য কেন?

গুরুত্বপূর্ণ কিছু বাগ্‌ধারা হলো:
• ‘চুলোয় যাওয়া’ বাগধারাটির অর্থ - নষ্ট হওয়া।
• ‘উড়োকথা’ বাগধারাটির অর্থ - গুজব।
• ‘উড়োচিঠি’ বাগধারাটির অর্থ - বেনামি চিঠি।
• ‘গা ঢাকা দেওয়া’ বাগধারাটির অর্থ - পলায়ন করা।

উৎস: : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৯৯৭.
'সঞ্চয়ের প্রবৃত্তি' অর্থে ব্যবহৃত বাগ্‌ধারা কোনটি?
  1. ক) গাছপাথর
  2. খ) নগদ নারায়ণ
  3. গ) পই পই করে
  4. ঘ) নিরানব্বুইয়ের ধাক্কা
ব্যাখ্যা
'নিরানব্বুইয়ের ধাক্কা' বাগধারাটির অর্থ= 'সঞ্চয়ের প্রবৃত্তি'

অন্যদিকে, 
পই পই করে = বার বার স্মরণ করিয়ে দেয়া।
নগদ নারায়ণ = নগদ অর্থ 
গাছপাথর = হিসাবনিকাশ 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৯৯৮.
‘তাসের ঘর’- এর সমার্থক বাগধারা কোনটি?
  1. ক) শরতের শিশির
  2. খ) বিষবৃক্ষ
  3. গ) রাশভারী
  4. ঘ) ভরাডুবি
ব্যাখ্যা

'তাসের ঘর'-এর অর্থ 'ক্ষণস্থায়ী ।
শরতের শিশির- ক্ষণস্থায়ী।
রাশভারী- গম্ভীর প্রকৃতি।
বিষবৃক্ষ- অনিষ্টকারী।
ভরাডুবি- সর্বনাশ।

উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৯৯৯.
'খণ্ড প্রলয়' বাগ্‌ধারা অর্থ -
  1. তীব্র জ্বালা
  2. অসাবধান
  3. ভীষণ ব্যাপার
  4. আশায় নৈরাশ্য
ব্যাখ্যা
• 'খণ্ড প্রলয়' বাগ্‌ধারা অর্থ - তুমুল কাণ্ড, ভীষণ ব্যাপার

অন্যদিকে,
কুলকাঠের আগুন - তীব্র জ্বালা।
কাছা ঢিলা - অসাবধান।
গুড়ে বালি - আশায় নৈরাশ্য।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১,০০০.
'গৌরচন্দ্রিকা' শব্দটির 'গৌর' শব্দের অর্থ- 
  1. ভুমিকা
  2. হিসাব
  3. বিস্ময়
  4. উজ্জ্বল বর্ণযুক্ত
ব্যাখ্যা

• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'গৌর' বলতে বোঝায়- উজ্জ্বল বর্ণযুক্ত।



উল্লেখ্য,
'গৌরচন্দ্রিকা' বাগ্‌ধারাটির অর্থ - ভুমিকা।

উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ; বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।