• মনোবিজ্ঞানে যখন কোনো ব্যক্তিকে এমন দুটি পরিস্থিতির সম্মুখীন হতে হয় যার উভয়টিই তার কাছে অপ্রীতিকর বা নেতিবাচক, তখন তাকে বিকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্ব (Avoidance-Avoidance Conflict) বলা হয়।
- এখানে মহিলার জন্য 'অপছন্দের চাকরিতে যোগ দেওয়া' এবং 'আজীবন বেকার থাকা'- উভয়ই নেতিবাচক পরিস্থিতি। তিনি কোনোটিই চাইছেন না, কিন্তু একটির সমাধান করতে গেলে অন্যটির সম্মুখীন হতে হচ্ছে।
• দ্বন্দ্ব (Conflict):
- পরস্পর বিরোধী দুটি বা দু'এর অধিক প্রেষণা একই সাথে উপস্থিত হলে ব্যক্তির মধ্যে উভয়মুখী যে মানসিক অস্থিরতার সৃষ্টি হয় তাকে দ্বন্দ্ব বলে।
• দ্বন্দ্বের প্রকারভেদ (Types of Conflict):
- কার্ট লিউয়িন (Kurt Lewin, 1935) মূলত বিভিন্ন প্রকার দ্বন্দ্বের বর্ণনা করেন। নীল মিলার (Neal Miller. 1959) তিন প্রকার দ্বন্দ্বের বিস্তারিত বিশ্লেষণ করেন এবং কীভাবে তা সমাধান করা যায় তা আলোচনা করেন। দ্বন্দুসমূহকে প্রধানত ৪টি ন প্রধান ভাগে ভাগ করা হয়। যথা:
১। আকর্ষণ-আকর্ষণ দ্বন্দ্ব,
২। বিকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্ব,
৩। আকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্ব,
৪। দ্বিগুণ আকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্ব।
• বিকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্বের বৈশিষ্ট্যসমূহ:
- বিকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্বে ঋণাত্মক লক্ষ্যবস্তু থাকে, যার একটি গ্রহণ করতে হবে। যখন দুটি অপ্রীতিকর লক্ষ্যবস্তুই থাকে এবং ইচ্ছার বিরুদ্ধে হলেও একটি গ্রহণ না করে উপায় থাকে না তখন যে দ্বন্দ্বের উদ্ভব ঘটে, তাকে বিকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্ব বলে।
- এ ধরনের দ্বন্দ্বের মূল কথা "জলে কর্মীর ডাঙায় বাঘ।"
- এ ধরনের দ্বন্দ্ব সবচেয়ে বেশি হতাশার সৃষ্টি করে।
- উদাহরণস্বরূপ, দাঁতের ব্যথা বনাম চিকিৎসা: রোগী দাঁতের অসহ্য ব্যথাও সইতে পারছেন না (নেতিবাচক), আবার ব্যথার ভয়ে দাঁত তুলতেও যেতে চাচ্ছেন না (নেতিবাচক)।
- অপছন্দের চাকরি বনাম বেকারত্ব: একজন মহিলার চাকরির বয়স শেষ হতে চলায় তিনি এমন একটি চাকরিতে যোগ দিতে বাধ্য হচ্ছেন যা তিনি পছন্দ করেন না, কারণ যোগ না দিলে তাকে আজীবন বেকারত্বের অভিশাপ সইতে হবে। এ ধরনের পরিস্থিতি বিকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্বের উদ্ভব ঘটায়।
- বিকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্বে দু'ধরনের আচরণ লক্ষ করা যায়। প্রথমত আচরণ ও চিন্তার দোদুল্যমানতা দেখা দেয়। একটি লক্ষ্যবস্তু যতই কাছাকাছি আসতে থাকে ততই ব্যক্তির বিতৃষ্ণা বাড়তে থাকে। ব্যক্তি তখন এটা ছেড়ে অন্য লক্ষ্যবস্তুর প্রতি ধাবিত হয় এবং যতই এর কাছাকাছি হতে থাকে ততই বিরক্তির সীমা ছাড়িয়ে যেতে থাকে।
- এই পরিস্থিতিতে মানুষ সবচেয়ে বেশি সিদ্ধান্তহীনতা এবং মানসিক চাপে ভোগে।
অন্যান্য অপশন:
- আকর্ষণ-আকর্ষণ দ্বন্দ্ব: এখানে দুটি আকর্ষণীয় বা লাভজনক বিষয় থেকে একটি বেছে নিতে হয়।
- আকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্ব: এখানে একটি নির্দিষ্ট বিষয়েরই ভালো ও মন্দ উভয় দিক থাকে।
- দ্বিগুণ আকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্ব: এখানে দুটি ভিন্ন বিষয়েরই ইতিবাচক ও নেতিবাচক উভয় বৈশিষ্ট্য মিশ্রিত থাকে।
উৎস: মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র, প্রফেসর যোগেন্দ্র কুমার মণ্ডল, একাদশ-দ্বাদশ শ্রেণি।