বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

ভাষাগত যৌক্তিক বিচার (Verbal Reasoning)

মোট প্রশ্ন২,৮৬২এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ভাষাগত যৌক্তিক বিচার (Verbal Reasoning)

PrepBank · পাতা / ২৯ · ৩০১৪০০ / ২,৮৬২

৩০১.
অপরাধ : অনুতাপ :  :  ভুল :
  1. লজ্জা
  2. সংশয়
  3. ক্ষমা
  4. ভয়
ব্যাখ্যা
প্রশ্ন: অপরাধ : অনুতাপ :  :  ভুল :

সমাধান:
অপরাধ করলে অনুতাপ বোধ হয় আর ভুল করলে লজ্জাবোধ হয়।
৩০২.
ঊর্ধ্বতন কর্মকর্তা এক সপ্তাহের জন্য বাইরে যাবেন বলে রায়তুলকে পরিকল্পনাটা ____ দিতে হবে।
  1. প্রত্যেককে
  2. বাস্তবায়ন
  3. সময়ের আগে
  4. অর্ধেক
ব্যাখ্যা
প্রশ্ন: ঊর্ধ্বতন কর্মকর্তা এক সপ্তাহের জন্য বাইরে যাবেন বলে রায়তুলকে পরিকল্পনাটা ____ দিতে হবে।

সমাধান:
“ঊর্ধ্বতন কর্মকর্তা এক সপ্তাহের জন্য বাইরে যাবেন বলে রায়তুলকে পরিকল্পনাটা সময়ের আগে দিতে হবে।”
এখানে সময়ের আগে দেওয়ার গুরুত্ব রয়েছে, কারণ ঊর্ধ্বতন কর্মকর্তা অনুপস্থিত থাকবেন, তাই পরিকল্পনা আগেই জমা দিতে হবে।
৩০৩.
______ যেমন শৈশবের সাথে সম্পর্কিত, বয়ঃসন্ধিকাল তেমনই _____ এর সাথে সম্পর্কিত।
  1. শিশুকাল - বুদ্ধি 
  2. স্বাস্থ্য - পরিপক্বতা
  3. শিশুকাল - ব্যাভিচার 
  4. শিশুকাল - পরিপক্বতা 
ব্যাখ্যা

প্রশ্ন: ______ যেমন শৈশবের সাথে সম্পর্কিত, বয়ঃসন্ধিকাল তেমনই _____ এর সাথে সম্পর্কিত। 

সমাধান:  
শৈশব (childhood) যেমন শিশুকাল (early childhood / infancy) এর সাথে সম্পর্কিত ⇒ শৈশব 

একইভাবে, 
বয়ঃসন্ধিকাল (adolescence / puberty) তেমনই পরিপক্বতা (maturity) এর সাথে সম্পর্কিত। 
বয়ঃসন্ধিকাল হলো সেই সময় যখন শরীর-মন পরিপক্বতার দিকে যাত্রা শুরু করে। এটা শৈশব থেকে পরিপক্বতার দিকে সংক্রমণের পর্যায়।

সুতরাং, শিশুকাল যেমন শৈশবের সাথে সম্পর্কিত, বয়ঃসন্ধিকাল তেমনই পরিপক্বতা এর সাথে সম্পর্কিত।

৩০৪.
নিচের কোনটি ভিন্ন?
  1. ক) কবুতর
  2. খ) পেঁচা
  3. গ) চিল
  4. ঘ) কাক
ব্যাখ্যা
কবুতর  গৃহপালিত প্রাণী বাকিগুলো গৃহপালিত নয়।
৩০৫.
গত পরশু বুধবার ছিল, আগামীকালের পরদিন কী বার হবে?
  1. সোমবার
  2. শনিবার
  3. রবিবার
  4. মঙ্গলবার
ব্যাখ্যা
প্রশ্ন: গত পরশু বুধবার ছিল, আগামীকালের পরদিন কী বার হবে?

সমাধান:
- গত পরশু (বুধবার) 
- গতকাল (বৃহস্পতিবার ) 
- আজ (শুক্রবার)
- আগামী কাল (শনিবার)
- আগামীকালের পরের দিন (রবিবার)
৩০৬.
G, I, K, M, O, Q পরবর্তীতে কোনটি আসবে?
  1. ক) R
  2. খ) S
  3. গ) T
  4. ঘ) U
ব্যাখ্যা
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

এখানে,
প্রতি দুটি বর্ণের মাঝে একটি বর্ণ রয়েছে।

তাই পরবর্তী বর্ণটি হবে - S
৩০৭.
ওডোমিটার : গতি ::
  1. ব্যারোমিটার : কোণ
  2. অল্টিমিটার : আদ্রতা
  3. হাইগ্রোমিটার : উচ্চতা
  4. ম্যানোমিটার : গ্যাসের চাপ
ব্যাখ্যা
প্রশ্ন: ওডোমিটার : গতি ::

সমাধান:
ওডোমিটার : গতি :: ম্যানোমিটার : গ্যাসের চাপ

এখানে, মোটর গাড়ির গতি নির্ণায়ক যন্ত্র ওডোমিটার। তেমনি গ্যাসের চাপ পরিমাপক যন্ত্র ম্যানোমিটার।

বাকি অপশন গুলো ভুল। সঠিক উত্তর হবে - 
- হাইগ্রোমিটার - আদ্রতা পরিমাপক।
- ব্যারোমিটার - বায়ুমন্ডলের চাপ পরিমাপক।
- অল্টিমিটার - উচ্চতা পরিমাপক।

সূত্র: ব্রিটানিকা
৩০৮.
Salt, Please, Pass এই তিনটির সাথে নিচের কোন শব্দ যুক্ত হলে পূর্ণাঙ্গ বাক্য গঠন করা যাবে?
  1. ক) Help
  2. খ) The
  3. গ) is
  4. ঘ) You
ব্যাখ্যা
Salt, Please, Pass এই তিনটি শব্দের সাথে The যুক্ত করলে একটি পূর্ণাঙ্গ শব্দ গঠিত হবে।

Please pass the salt.
৩০৯.
ইংরেজি বর্ণমালার শেষের দিক থেকে একাদশ বর্ণ কোনটি?
  1. ক) Q
  2. খ) P
  3. গ) O
  4. ঘ) N
ব্যাখ্যা
প্রশ্ন: ইংরেজি বর্ণমালার শেষের দিক থেকে একাদশ বর্ণ কোনটি? 

সমাধান: 


ইংরেজি বর্ণমালার শেষের দিক থেকে একাদশ বর্ণ P
৩১০.
বাঘের চামড়া : কৃত্তি :: সাপের খোলস : ?
  1. অজিন
  2. করভ
  3. কৃত্তি
  4. নির্মোক
ব্যাখ্যা
প্রশ্ন: বাঘের চামড়া : কৃত্তি :: সাপের খোলস : ?

সমাধান:
- 'সাপের খোলস' এর এক কথায় প্রকাশ- নির্মোক।

• অন্যান্য অপশন আলোচনা:
- 'হরিণের চামড়া' এর এক কথায় প্রকাশ- অজিন।
- 'বাঘের চামড়া' এর এক কথায় প্রকাশ- কৃত্তি।
- 'হাতির শাবক' এর এক কথায় প্রকাশ- করভ।
৩১১.
A, B এর চেয়ে লম্বা এবং C, D এর চেয়ে লম্বা। যদি B, C এর চেয়ে খাটো না হয় তবে কে সবচেয়ে লম্বা?
  1. A
  2. B
  3. C
  4. D
ব্যাখ্যা
প্রশ্ন: A, B এর চেয়ে লম্বা এবং C, D এর চেয়ে লম্বা। যদি B, C এর চেয়ে খাটো না হয় তবে কে সবচেয়ে লম্বা?

সমাধান:
A, B এর চেয়ে লম্বা
A > B

C, D এর চেয়ে লম্বা
C > D

B, C এর চেয়ে খাটো না
∴ B ≥ C

∴ A > B ≥ C > D
∴ সবচেয়ে লম্বা A.
৩১২.
যদি ৮ × ৬ = ৩০৪০ এবং ৫ × ৭ = ৩৫২৫ হয়, তবে ৯ × ৫ = ?
  1. ৪৫২৫
  2. ৩০৪৫
  3. ২৫৪৫
  4. ৪৮৩৫
ব্যাখ্যা

প্রশ্ন: যদি ৮ × ৬ = ৩০৪০ এবং ৫ × ৭ = ৩৫২৫ হয়, তবে ৯ × ৫ = ?

সমাধান:
৮ × ৬ = ৩০৪০
এখানে দ্বিতীয় সংখ্যাটির সাথে ৫ গুণ করে আগে বসানো হয়েছে (৬ × ৫ = ৩০)। তারপর প্রথম সংখ্যাটির সাথে ৫ গুণ করে পরে বসানো হয়েছে (৮ × ৫ = ৪০)।

৫ × ৭ = ৩৫২৫
একইভাবে, দ্বিতীয় সংখ্যা ৭ × ৫ = ৩৫ আগে এবং প্রথম সংখ্যা ৫ × ৫ = ২৫ পরে বসেছে।

৯ × ৫ = ?
এই নিয়ম অনুযায়ী, ৫ × ৫ = ২৫ আগে বসবে এবং ৯ × ৫ = ৪৫ পরে বসবে।

∴ ৯ × ৫ = ২৫৪৫ হবে।

৩১৩.
Sin is to confess, as fault is to _____ 
  1. punish
  2. forgive
  3. admit
  4. accept
ব্যাখ্যা

প্রশ্ন: Sin is to confess, as fault is to _____

সমাধান:
Sin অর্থ - পাপ।
Confess অর্থ - স্বীকার করা; কবুল করা।
- (প্রধানত রোমান ক্যাথলিক ধর্মমতে) পাদরি বা ধর্মগুরুর কাছে কৃত পাপের স্বীকারোক্তি দেওয়া।

Fault অর্থ - ত্রুটি; দোষ।
Admit অর্থ - (সত্যতা, দোষ) স্বীকার করা; 
- স্বীকারোক্তি করা: স্বীকার করা।
 
Sin (পাপ) করলে Confess (কৃত পাপের স্বীকারোক্তি দেওয়া) করতে হয়। 
Fault (দোষ) থাকলে তার admit (স্বীকার করা) করতে হয়। 
 
উৎস: বাংলা একাডেমি অভিধান।

৩১৪.
নিচের কোন চিত্রটি অন্যগুলোর চেয়ে আলাদা? 
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
ব্যাখ্যা
১ নং ছাড়া অন্যান্য চিত্রে, একটি বিন্দু ত্রিভুজের পাশাপাশি বৃত্তের বাইরে অবস্থিত।
৩১৫.
নিচের বর্ণমালার চতুর্থ বর্ণ থেকে জোড় স্থানের অক্ষরগুলো কেটে বাদ দেয়া হলে বর্ণমালার প্রথম হতে কাটা হয়নি এমন নবম বর্ণ কোনটি?
ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ ণ ত থ দ ধ ন প ফ ব ভ ম য র ল শ
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের বর্ণমালার চতুর্থ বর্ণ থেকে জোড় স্থানের অক্ষরগুলো কেটে বাদ দেয়া হলে বর্ণমালার প্রথম হতে কাটা হয়নি এমন নবম বর্ণ কোনটি?
ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ ণ ত থ দ ধ ন প ফ ব ভ ম য র ল শ

সমাধান:
প্রদত্ত বর্ণমালার চতুর্থ বর্ণ ঘ থেকে শুরু করে জোড় স্থানের বর্ণগুলো কেটে বাদ দেয়া হলে বর্ণমালাটি হবে:

ক খ গ

এই ক্রমে কাটা হয়নি এমন নবম বর্ণটি হবে ণ।
৩১৬.
Ideally perfect but impracticable-
  1. Realistic
  2. Mediocrity
  3. Utopian
  4. Pragmatic
ব্যাখ্যা

প্রশ্ন: Ideally perfect but impracticable-

সমাধান:
• “Ideally perfect but impracticable” অর্থাৎ যা তত্ত্বে বা কল্পনায় নিখুঁত কিন্তু বাস্তবে অসম্ভব বা অপ্রয়োগযোগ্য — এই ধারণার জন্য সবচেয়ে সঠিক ও সাধারণত ব্যবহৃত শব্দ হলো Utopian।

- Utopian শব্দটি এসেছে Thomas More-এর বই Utopia (১৫১৬) থেকে, যেখানে একটি কাল্পনিক নিখুঁত সমাজের বর্ণনা আছে যা কখনো বাস্তবে হতে পারে না।
- এটি ঠিক এই অর্থ বহন করে: আদর্শগতভাবে পরিপূর্ণ কিন্তু বাস্তবায়ন অসম্ভব।

অন্যান্য অপশন:
ক) Realistic: বাস্তবসম্মত → Utopian-এর বিপরীত
খ) Mediocrity: সাধারণত্ব/মাঝারি মান
ঘ) Pragmatic: বাস্তববাদী/কার্যকরী → Utopian-এর বিপরীত

৩১৭.
রাস্তায় হাঁটার সময় হঠাৎ একজন পথচারী পড়ে গিয়ে আহত হলে আপনি কী করবেন?
  1. বিষয়টি উপেক্ষা করে নিজের পথে চলে যাবেন।
  2. অন্য কারো সাহায্যের অপেক্ষা করবেন।
  3. ঘটনাটি ভিডিও করতে শুরু করবেন।
  4. আহত ব্যক্তিকে দ্রুত সাহায্য করার চেষ্টা করবেন।
ব্যাখ্যা
প্রশ্ন: রাস্তায় হাঁটার সময় হঠাৎ একজন পথচারী পড়ে গিয়ে আহত হলে আপনি কী করবেন?

সমাধান:
রাস্তায় কারো বিপদে পড়লে মানবিক দৃষ্টিকোণ থেকে সাহায্য করা উচিত। আহত ব্যক্তিকে দ্রুত সাহায্য করলে তার অবস্থা আরও খারাপ হওয়া থেকে রক্ষা করা যায়। প্রয়োজনে প্রাথমিক চিকিৎসা দেওয়া এবং অন্যদের সহায়তা চাইতে হবে।

অতএব সঠিক উত্তর: আহত ব্যক্তিকে দ্রুত সাহায্য করার চেষ্টা করবেন।
৩১৮.
মরা হাতি ____ টাকা।
  1. ক) হাজার
  2. খ) লাখ
  3. গ) কোটি
  4. ঘ) শত
ব্যাখ্যা
মরা হাতি লাখ টাকা।- যোগ্যতার মূল্য সর্বাবস্থায় : জমিদারি চলে গেছে বলে তাকে সভাপতি করা যাবে না।  এমনটি ভাবা ঠিক নয়, জান না মরা হাতি লাখ টাকা।

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মামুদ
৩১৯.
নিচের কোনটি ব্যতিক্রম?
  1. ক) অগ্নিবীণা
  2. খ) দোলনচাপা
  3. গ) সঞ্চিতা
  4. ঘ) মালঞ্চ
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি ব্যতিক্রম?
ক) অগ্নিবীণা
খ) দোলনচাপা
গ) সঞ্চিতা
ঘ) মালঞ্চ

সমাধান: 
অগ্নিবীণা, দোলনচাপা, সঞ্চিতা হলো কাজী নজরুল ইসলামের লিখা ।

মালঞ্চ হলো রবীন্দ্রনাথ ঠাকুরের লিখা।

সুতরাং,
মালঞ্চ হলো ব্যতিক্রম। 
৩২০.
খ, ক-এর থেকে খাটো, ক-এর থেকে গ লম্বা, ঘ-এর থেকে গ খাটো। ঙ, গ-এর থেকে খাটো কিন্তু ক-এর  থেকে বড়। সবচেয়ে ছোট কে?
  1. ঘ 
  2. খ 
  3. গ 
  4. ঙ 
ব্যাখ্যা

প্রশ্ন: খ, ক-এর থেকে খাটো, ক-এর থেকে গ লম্বা, ঘ-এর থেকে গ খাটো। ঙ, গ-এর থেকে খাটো কিন্তু ক-এর  থেকে বড়। সবচেয়ে ছোট কে?

সমাধান:
খ সবচেয়ে ছোট। 

এখানে,
ক > খ
গ > ক
ঘ > গ
গ > ঙ
ঙ > ক

লম্বা থেকে খাটোর ক্রমটি হবে,
ঘ > গ > ঙ > ক > খ 

অর্থাৎ সবচেয়ে ছোট হলো খ।

৩২১.
নিচের কোন উত্তরটি অন্যগুলো থেকে আলাদা?
  1. পল্লী সমাজ
  2. শেষ প্রশ্ন
  3. নৌকাডুবি
  4. চরিত্রহীন
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন উত্তরটি অন্যগুলো থেকে আলাদা?

সমাধান:
পল্লী সমাজ, শেষ প্রশ্ন, চরিত্রহীন - এই তিনটি উপন্যাসই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়-এর রচিত।

নৌকাডুবি - রবীন্দ্রনাথ ঠাকুর-এর রচিত।

সঠিক উত্তর: গ) নৌকাডুবি
কারণ, এটি একমাত্র উপন্যাস যা শরৎচন্দ্রের নয়, বরং রবীন্দ্রনাথের লেখা।
৩২২.
বর্তমানে কোনো মানসিক চাপ সহ্য করতে না পেরে শৈশবের মতো আচরণ করাকে কী বলে?
  1. উদগতি (Sublimation)
  2. প্রত্যাবৃত্তি (Regression)
  3. একাত্মভাবন (Identification)
  4. অপস্থাপন (Displacement)
ব্যাখ্যা

প্রশ্ন: বর্তমানে কোনো মানসিক চাপ সহ্য করতে না পেরে শৈশবের মতো আচরণ করাকে কী বলে?

সমাধান:
সঠিক উত্তর: খ) প্রত্যাবৃত্তি (Regression)
• প্রত্যাবৃত্তি (Regression) হলো এমন একটি আত্মরক্ষামূলক কৌশল যেখানে ব্যক্তি বর্তমানের মানসিক চাপ সহ্য করতে না পেরে শৈশবের শিশুসুলভ আচরণে ফিরে যায়। যেমন: বড় হয়েও কান্নাকাটি করা, আবদার করা বা রাগে মাটিতে গড়াগড়ি দেওয়া।

• আত্মরক্ষামূলক কৌশল:
- প্রকৃত সমস্যার সমাধান না করে কিছু কৌশল প্রয়োগ করে মানসিক চাপের কবল থেকে ব্যক্তি আত্মরক্ষা করার যে প্রচেষ্টা তাকেই আত্মরক্ষামূলক কৌশল (ego defense mechanism) বা প্রতিরক্ষণ কৌশল (defense mechanism) বলে।
- নিম্নে বিভিন্ন রকম আত্মরক্ষামূলক কৌশল উল্লেখ করা হলো:
১. অবদমন (Repression): এটি কোনো কষ্টদায়ক বা নীতিবিরোধী ইচ্ছাকে জোরপূর্বক ভুলে থাকা বা অচেতন মনে দাবিয়ে রাখার প্রক্রিয়া। প্রকৃতির দিক দিয়ে অবদমন হলো সঙ্গতিবিধানের চরমতম এবং নিকৃষ্টতম কৌশল।

২. অপব্যাখ্যান বা যুক্তিসিদ্ধকরণ (Rationalization): নিজের ব্যর্থতা বা অক্ষমতাকে ঢাকতে মিথ্যা কিন্তু গ্রহণযোগ্য যুক্তি দেওয়া। যেমন: আঙুর ফল টক বলা বা বয়স হয়েছে বলে খেলায় অংশ না নেওয়ার অজুহাত দেওয়া।

৩. প্রতিক্রিয়া সংগঠন (Reaction formation): মনের আসল (নেতিবাচক) ইচ্ছাকে লুকিয়ে রাখতে ঠিক তার বিপরীত আচরণ করা। যেমন: অনাকাঙ্ক্ষিত সন্তানের প্রতি অতিরিক্ত ভালোবাসা প্রদর্শন করা।

৪. প্রত্যাবৃত্তি (Regression): বর্তমানের চাপ সহ্য করতে না পেরে শৈশবের শিশুসুলভ আচরণে ফিরে যাওয়া।

৫. প্রতিক্ষেপণ/প্রক্ষেপণ (Projection): নিজের দোষ বা ব্যর্থতা অন্যের ওপর চাপিয়ে দিয়ে নিজেকে নির্দোষ ভাবা।

৬. ক্ষতিপূরণ (Compensation): এক ক্ষেত্রের ব্যর্থতাকে অন্য ক্ষেত্রের সাফল্য দিয়ে ঢেকে দেওয়া (যেমন: পড়াশোনায় খারাপ কিন্তু খেলায় ভালো)।

৭. উদগতি (Sublimation): অসামাজিক ইচ্ছাকে সামাজিকভাবে গ্রহণযোগ্য কাজে রূপান্তর করা (যেমন: প্রেমে ব্যর্থ হয়ে কবি হওয়া)।

৮. একাত্মভাবন (Identification): অন্যের কৃতিত্বকে নিজের ভেবে আনন্দ পাওয়া (যেমন: সিনেমার নায়কের সাথে নিজেকে কল্পনা করা)।

৯. অপস্থাপন (Displacement): শক্তিশালী কারো ওপর রাগ ঝাড়তে না পেরে দুর্বল নিরপরাধ কারো ওপর তা প্রকাশ করা।

১০. দিবাস্বপ্ন (Daydreaming): অপূর্ণ ইচ্ছাকে কল্পনার জগতে পূরণ করে সাময়িক তৃপ্তি পাওয়া।

উৎস: মানসিক চাপ ও মোকাবেলা, পঞ্চম অধ্যায়, মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র, প্রফেসর যোগেন্দ্র কুমার মন্ডল।

৩২৩.
কোন বানানটি শুদ্ধ?
  1. বাল্মীকি
  2. বাল্মিকি
  3. বাল্মীকী
  4. বাল্মিকী
ব্যাখ্যা

প্রশ্ন: কোন বানানটি শুদ্ধ?

সমাধান:

• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- 'বাল্মীকি' বানানটি শুদ্ধ।
- 'বাল্মীকি' একটি সংস্কৃত শব্দ।
- বাল্মীকি = বল্মীক + ই।

অর্থ: রামায়ণের প্রণেতা কবি, আদিকবি।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৩২৪.
একটি মেয়ে পার্কে খেলা করছে। মেয়েটির দিকে ইঙ্গিত করে হিমেল আপনাকে বলল, 'এই মেয়েটি আমার মায়ের একমাত্র সন্তানের মেয়ের মেয়ে।' ঐ মেয়ের সঙ্গে হিমেলের স্ত্রীর কী সম্পর্ক?
  1. নানী
  2. মা
  3. দাদী
  4. চাচী
ব্যাখ্যা
প্রশ্ন: একটি মেয়ে পার্কে খেলা করছে। মেয়েটির দিকে ইঙ্গিত করে হিমেল আপনাকে বলল, 'এই মেয়েটি আমার মায়ের একমাত্র সন্তানের মেয়ের মেয়ে।' ঐ মেয়ের সঙ্গে হিমেলের স্ত্রীর কী সম্পর্ক?

সমাধান: 
মায়ের একমাত্র সন্তান মানে 'হিমেল' নিজেই।
হিমেলের মেয়ের মেয়ে - হিমেলের নাতনী হয়।

তাই হিমেলের স্ত্রী মেয়েটির নানী হয়। 
৩২৫.
চপল : গম্ভীর :: ঔদার্য : ?
  1. ক) কার্পণ্য 
  2. খ) অন্ত্যজ 
  3. গ) অগোছালো 
  4. ঘ) প্রতিপাল্য
ব্যাখ্যা
'গলগ্রহ' শব্দের বিপরীত শব্দ - প্রতিপাল্য
'গোছালো' শব্দের বিপরীত শব্দ- অগোছালো 
'চপল' শব্দের বিপরীত শব্দ- গম্ভীর 
'কুলীন' শব্দের বিপরীত শব্দ- অন্ত্যজ 
'ঔদার্য' শব্দের বিপরীত শব্দ  - কার্পণ্য 

[উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ ]
৩২৬.
নিচের কোনটি ব্যাতিক্রম?
  1. ক) Inch
  2. খ) Ounce
  3. গ) Centimeter
  4. ঘ) Yard
ব্যাখ্যা
Ounce দিয়ে ওজন পরিমাপ করা হয়। 
Inch, Centimeter,  Yard দিয়ে দৈর্ঘ্য পরিমাপ করা হয়। 
৩২৭.
Typist : Typewriter :: Writer : ?
  1. Book
  2. Paper
  3. Pen
  4. Script
ব্যাখ্যা

প্রশ্ন: Typist : Typewriter :: Writer : ?

সমাধান: 
এখানে প্রথম জোড়ার (Typist : Typewriter) মধ্যে সম্পর্কটি হলো ব্যক্তি এবং তার কাজ করার প্রধান যন্ত্র বা সরঞ্জাম।
একজন টাইপিস্ট তার কাজ সম্পাদন করার জন্য টাইপরাইটার ব্যবহার করেন।
 একইভাবে, একজন লেখকের (Writer) লেখার প্রধান উপকরণ বা সরঞ্জাম হলো কলম বা Pen।

৩২৮.
'desensitization' শব্দে ব্যবহৃত বর্ণসমূহ এক বা একাধিকবার ব্যবহার করে নিচের কোন শব্দটি তৈরি করা যায় না?
  1. destination
  2. notation
  3. institution
  4. detain
ব্যাখ্যা
প্রশ্ন: 'desensitization' শব্দে ব্যবহৃত বর্ণসমূহ এক বা একাধিকবার ব্যবহার করে নিচের কোন শব্দটি তৈরি করা যায় না?

সমাধান:
institution শব্দটির একটি বর্ণ হলো u, যা প্রদত্ত শব্দটিতে নেই।
কিন্তু, destination, notation ও detain শব্দগুলো 'desensitization' শব্দে ব্যবহৃত বর্ণসমূহ এক বা একাধিকবার ব্যবহার করে তৈরি করা যায়।
তাই, institution শব্দটি তৈরি করা যায় না।
৩২৯.
The sheer bulk of data from the mass-media seems to overpower us and drive us to ___ accounts for an easily and readily digestible portion of news.
  1. insular
  2. investigation
  3. synoptic
  4. subjective
  5. sensational
ব্যাখ্যা

insular - দ্বীপসংক্রান্ত।
investigation - তদন্ত। 
synoptic - সারাংশমূলক; সাংক্ষেপিক। 
subjective - আত্মগত; আত্মলীন; বিষয়ীকেন্দ্রিক।
sensational - চাঞ্চল্যকর। 

বাক্যের অর্থ বিবেচনায় সঠিক উত্তর: synoptic. 

৩৩০.
প্রদত্ত শব্দগুলোকে ইংরেজি অভিধানের ক্রমানুসারে সাজালে নিচের কোন শব্দটি প্রথমে আসবে? 
1. Zebra, 2. Zodiac, 3. Zootomy, 4. Zenith, 5. Zoology
  1. ক) Zenith
  2. খ) Zebra
  3. গ) Zodiac 
  4. ঘ) Zoology 
ব্যাখ্যা
প্রদত্ত শব্দগুলোকে ইংরেজি অভিধানের ক্রমানুসারে সাজালে নিচের কোন শব্দটি প্রথমে আসবে? 
1. Zebra, 2. Zodiac, 3. Zootomy, 4. Zenith, 5. Zoology

শব্দগুলোকে ইংরেজি অভিধানের ক্রমানুসারে সাজালে পাই 
1. Zebra
4. Zenith
2. Zodiac 
5. Zoology 
3. Zootomy
৩৩১.
নিচের কোনটি অন্যগুলোর চেয়ে ভিন্ন?
  1. বাঁধাকপি
  2. বরবটি
  3. আলু
  4. বেগুন
ব্যাখ্যা
আলু ছাড়া বাকি সবজিগুলো মাটির উপরে হয়।
৩৩২.
The fourth vowel from the beginning of this sentence is the letter-
  1. u
  2. i
  3. e
  4. o
ব্যাখ্যা
প্রশ্ন: The fourth vowel from the beginning of this sentence is the letter-

সমাধান:
We’ll count vowels (A, E, I, O, U) one by one:

T – no

H – no

E – 1st vowel

F – no

O – 2nd vowel

U – 3rd vowel

R – no

T – no

H – no

V – no

O – 4th vowel

So, the fourth vowel is: O
৩৩৩.
‘BARBIT’বর্ণগুলো সাজালে কিসের নাম পাওয়া যাবে?
  1. একটা সাগরের নাম
  2. একটি গ্রহের নাম
  3. একটি দেশের নাম
  4. একটি প্রাণীর নাম
ব্যাখ্যা
‘BARBIT’ বর্ণগুলো সাজালে (RABBIT) একটি প্রাণীর নাম পাওয়া যাবে।
৩৩৪.
FLAG : VIGOR ::
  1. endure : courage
  2. tire : monotony
  3. question : perception
  4. waver : resolution
  5. flatter : charm
ব্যাখ্যা

FLAG - অবসন্ন হত্তয়া; 
VIGOR - শারীরিক বা মানসিক শক্তি; তেজ; বলবত্তা; বলিষ্ঠতা; (ভাষার) ওজোগুণ; ওজস্বিতা।

সম্পর্ক: VIGOR এর অভাবে মানুষ FLAG হয়ে পড়ে। 

waver - ইতস্তত করা; দ্বিধান্বিত হওয়া; দ্বিধা করা; 
resolution - দৃঢ়তা; সংকল্পে অটলতা অথবা সাহসিকতা।

সম্পর্ক: resolution এর অভাবে মানুষ waver হয়ে পড়ে। 

৩৩৫.
নিচের কোনটি ব্যতিক্রম?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
ব্যাখ্যা
1 নং ব্যতীত বাকি চিত্রগুলো একে অপরের প্রতিবিম্ব।
৩৩৬.
Suppose, you are a good footballer but you were not selected as the captain of your team. What will you do?
  1. Start a campaign against the boy who selected
  2. Refuse to play
  3. Decide to take part and cooperate with the captain
  4. Approach the game secretly to persuade him to reconsider you case
ব্যাখ্যা

Suppose, you are a good footballer but you were not selected as the
captain of your team.

Decide to take part and cooperate with the captain.
একজন ভালো খেলোয়াড়ের বৈশিষ্ট হলো দলের প্রত্যেক টিম মেম্বার ও দলীয় অধিনায়ককে সকল পরিস্থিতিতে সহযোগিতা করা।

৩৩৭.
গম্ভীরা : চাঁপাইনবাবগঞ্জ : : চটকা :
  1. ময়মনসিংহ
  2. রংপুর
  3. চট্টগ্রাম
  4. রাজশাহী
ব্যাখ্যা
প্রশ্ন: গম্ভীরা : চাঁপাইনবাবগঞ্জ : : চটকা :

সমাধান:
গম্ভীরাঃ চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের গান।
চটকাঃ রংপুর অঞ্চলের গান।
ভাটিয়ালিঃ ময়মনসিংহ অঞ্চলের গান।
৩৩৮.
যদি 214356 দ্বারা person বুঝায় তবে 6531 দ্বারা বুঝাবে-
  1. rope
  2. nose
  3. rose
  4. nope
ব্যাখ্যা

প্রশ্ন: যদি 214356 দ্বারা person বুঝায় তবে 6531 দ্বারা বুঝাবে-

সমাধান:
2 → p
1 → e
4 → r
3 → s
5 → o
6 → n

এখন,
6 → n
5 → o
3 → s
1 → e

৩৩৯.
ব্যাকটেরিয়া : ডিপথেরিয়া :: ভাইরাস : ?
  1. পোলিও
  2. কুষ্ঠ
  3. মেনিনজাইটিস
  4. ধনুষ্টংকার
ব্যাখ্যা
প্রশ্ন: ব্যাকটেরিয়া : ডিপথেরিয়া :: ভাইরাস : ?

সমাধান:
• ভাইরাস ঘটিত রোগ:
- ভাইরাস দ্বারা আক্রান্ত রোগকে ভাইরাস জনিত রোগ বলে।
- কয়েকটি উল্লেখযোগ্য ভাইরাস জনিত রোগ: জন্ডিস, পোলিও, জলাতঙ্ক, কোভিড-১৯, হার্পিস, দাদ, গুটি বসন্ত, জল বসন্ত, হাম, মাম্পস, ইনফ্লুয়েঞ্জা, বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু ইত্যাদি।

• ব্যাকটেরিয়াজনিত রোগ:
- ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত রোগকে ব্যাকটেরিয়া জনিত রোগ বলে।
- কয়েকটি উল্লেখযোগ্য ব্যাকটেরিয়া জনিত রোগ: যক্ষ্মা, ডিপথেরিয়া, হুপিংকাশি, ধনুষ্টংকার, নিউমোনিয়া, মেনিনজাইটিস, কলেরা, গনোরিয়া, সিফিলিস, টাইফয়েড, আমাশয়, প্লেগ, কুষ্ঠ ইত্যাদি।
৩৪০.
My successor’s father is my father’s son and I don’t have any brothers or sons. Who is my successor?
  1. ক) Nephew
  2. খ) Niece
  3. গ) Daughter
  4. ঘ) Myself
ব্যাখ্যা

আমার উত্তরাধিকারীর বাবা হলেন আমার বাবার পুত্র।
আমার কোন ভাই নাই।
সুতরাং আমি আমার বাবার একমাত্র পুত্র।
এখন, উত্তরাধিকারী আমার সন্তান।
যেহেতু আমার পুত্র নেই, সে আমার কন্যা।

৩৪১.
______ সততার সর্বোত্তম নীতি।
  1. ধৈর্য
  2. নীরবতা
  3. পরিশ্রম
  4. সত্যবাদিতা
ব্যাখ্যা

প্রশ্ন: ______ সততার সর্বোত্তম নীতি।

সমাধান: 
সত্যবাদিতা: এটি সততার মূল ভিত্তি। সবসময় সত্য কথা বলা এবং সত্যের পথে চলাই হলো "সততার সর্বোত্তম নীতি" বা "Honesty is the best policy" এর মূল ভাবার্থ।

অন্য অপশন গুলো সঠিক নয়- 
ক) ধৈর্য: ধৈর্য একটি মহৎ গুণ, কিন্তু এটি সরাসরি সততার সংজ্ঞাকে সংজ্ঞায়িত করে না।
খ) নীরবতা: সব সময় চুপ থাকা সততার পরিচয় নয়; বরং অন্যায়ের বিরুদ্ধে কথা বলা বা সত্য প্রকাশ করাই সততা।
গ) পরিশ্রম: পরিশ্রম সাফল্যের চাবিকাঠি হতে পারে, তবে তা সরাসরি সততার সমার্থক নয়।

সঠিক উত্তরটি হলো- ক) সত্যবাদিতা।

৩৪২.
একজন দলনেতা দেখলেন তার দল কোনো কাজের সময় সঠিকভাবে সহযোগিতা করছে না। তার কী করা উচিত?
  1. কাজটি নিজে সম্পন্ন করা।
  2. ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো।
  3. দলকে কঠোরভাবে নির্দেশ দেওয়া।
  4. দলকে সঠিকভাবে দায়িত্ব ভাগ করে দেওয়া।
ব্যাখ্যা
প্রশ্ন: একজন দলনেতা দেখলেন তার দল কোনো কাজের সময় সঠিকভাবে সহযোগিতা করছে না। তার কী করা উচিত?

সমাধান:
এই পরিস্থিতিতে "দলকে সঠিকভাবে দায়িত্ব ভাগ করে দেওয়া" সবচেয়ে কার্যকর এবং দায়িত্বশীল পদক্ষেপ।

কারণ:
- দলনেতার মূল দায়িত্ব হলো দলের সদস্যদের মধ্যে সমন্বয় তৈরি করা এবং সবার ভূমিকা নিশ্চিত করা।
- সঠিকভাবে দায়িত্ব ভাগ করে দিলে প্রত্যেক সদস্য তাদের ভূমিকা সম্পর্কে সচেতন হয়, যা দলগত সহযোগিতা বাড়ায়।
- কঠোর নির্দেশ দেওয়া বা কাজটি নিজে সম্পন্ন করা সমস্যার স্থায়ী সমাধান নয়।
- ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলো চূড়ান্ত বিকল্প, যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসে।
৩৪৩.
Tailor : Needle : : Carpenter : ?
  1. Saw
  2. Furniture
  3. Hammer
  4. Wood 
ব্যাখ্যা

প্রশ্ন: Tailor : Needle : : Carpenter : ?

সমাধান: 
Tailor (দর্জি) তার কাজে Needle (সুই) ব্যবহার করে।
Carpenter (কাঠমিস্ত্রি) তার কাজে Saw (করাত) ব্যবহার করে।
দর্জি যেমন সেলাইয়ের কাজে সুঁচ ব্যবহার করে, তেমনই কাঠমিস্ত্রি কাঠ কাটতে করাত ব্যবহার করে। এটি ব্যক্তি এবং তার প্রধান যন্ত্রপাতির সম্পর্ক

সঠিক উত্তর ক) Saw

৩৪৪.
আজ বাংলার মানুষ ________ চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার অধিকার চায়।
  1. আশ্রয়
  2. সংগ্রাম
  3. বিচার
  4. মুক্তি
ব্যাখ্যা
প্রশ্ন: আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার অধিকার চায়।

সমাধান:
উল্লেখিত লাইনটি ১৯৭১ সালের ৭ মার্চ ঢাকার রমনায় অবস্থিত রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) দেওয়া বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষণ থেকে সংগৃহীত।
ভাষণটি হলো:
"আজ দুঃখ-ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বুঝেন। আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি- আজ ঢাকা, চট্টগ্রাম, রংপুর ও যশোরের রাজপথ আমার ভাইয়ের রক্তে রঞ্জিত হয়েছে।

আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার অধিকার চায়। কি অন্যায় করেছিলাম, নির্বাচনে বাংলাদেশের মানুষ সম্পূর্ণভাবে আমাকে আওয়ামী লীগকে ভোট দেন। আমাদের ন্যাশনাল এসেম্বলী বসবে, আমরা সেখানে শাসনতন্ত্র তৈয়ার করবো এবং এই দেশকে আমরা গড়ে তুলবো, এদেশের মানুষ অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক মুক্তি পাবে। কিন্তু দুঃখের বিষয়, আজ দুঃখের সঙ্গে বলতে হয়, তেইশ বৎসরের করুণ ইতিহাস বাংলার অত্যাচারের, বাংলার মানুষের রক্তের ইতিহাস। তেইশ বৎসরের ইতিহাস মুমূর্ষু নরনারীর আর্তনাদের ইতিহাস; বাঙলার ইতিহাস এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। ১৯৫২ সালে রক্ত দিয়েছি। ১৯৫৪ সালে নির্বাচনে জয়লাভ করেও আমরা গদিতে বসতে পারি নাই। ১৯৫৮ সালে আইয়ুব খান মার্শাল ল’ জারি করে দশ বৎসর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে। ১৯৬৬ সালে ছয়দফা আন্দোলনে ৭ই জুনে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে। ১৯৬৯-এর আন্দোলনে আইয়ুব খানের পতন হওয়ার পর যখন ইয়াহিয়া খান সাহেব সরকার নিলেন, তিনি বললেন, দেশে শাসনতন্ত্র দেবেন, গণতন্ত্র দেবেন। আমরা মেনে নিলাম।.............."
৩৪৫.
'GUINNPE' বর্ণগুলোকে নতুন করে সাজালে নিচের কোন শব্দটি পাওয়া যাবে?
  1. একটি ফুলের নাম
  2. একটি ফলের নাম
  3. একটি প্রাণীর নাম
  4. একটি নদীর নাম
ব্যাখ্যা

প্রশ্ন: 'GUINNPE' বর্ণগুলোকে নতুন করে সাজালে নিচের কোনটি পাওয়া যাবে?

সমাধান:
'GUINNPE' বর্ণগুলোকে নতুন করে সাজালে হয় 'PENGUIN'।
'PENGUIN' হচ্ছে একটি প্রাণীর নাম।

৩৪৬.
EMBROIDER : CLOTH ::
  1. chase : metal
  2. patch : quilt
  3. gild : gold
  4. carve : knife
  5. stain : glass
ব্যাখ্যা

EMBROIDER - নকশি করা; (কাপড়ে) ফুল তোলা।
CLOTH - (সুতা,পশম,রেশম প্রভৃতিতে তৈরি) কাপড়; বস্ত্র।

সম্পর্ক: CLOTH এর উপর নকশা হলো EMBROIDER. 

chase - (ধাতু বা অন্য কোনো কঠিন পদার্থের উপর) নকশা খোদাই করা; 
metal - ধাতু।

সম্পর্ক: metal এর উপর নকশা হলো chase. 

৩৪৭.
ভাইরাস : পোলিও :: ব্যাকটেরিয়া : ?
  1. জন্ডিস
  2. টাইফয়েড
  3. গুটি বসন্ত
  4. হাম
ব্যাখ্যা
প্রশ্ন: ভাইরাস : পোলিও :: ব্যাকটেরিয়া : ?

সমাধান:
• ভাইরাস ঘটিত রোগ:
- ভাইরাস দ্বারা আক্রান্ত রোগকে ভাইরাস জনিত রোগ বলে।
- কয়েকটি উল্লেখযোগ্য ভাইরাস জনিত রোগ: জন্ডিস, পোলিও, জলাতঙ্ক, কোভিড-১৯, হার্পিস, দাদ, গুটি বসন্ত, জল বসন্ত, হাম, মাম্পস, ইনফ্লুয়েঞ্জা, বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু ইত্যাদি।

• ব্যাকটেরিয়াজনিত রোগ:
- ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত রোগকে ব্যাকটেরিয়া জনিত রোগ বলে।
- কয়েকটি উল্লেখযোগ্য ব্যাকটেরিয়া জনিত রোগ: যক্ষ্মা, ডিপথেরিয়া, হুপিংকাশি, ধনুষ্টংকার, মেনিনজাইটিস, কলেরা, গনোরিয়া, সিফিলিস, টাইফয়েড, আমাশয়, প্লেগ, কুষ্ঠ ইত্যাদি।
৩৪৮.
শব্দ : কর্ণ :: আলো : ?
  1. ক) লোচন
  2. খ) অন্ধকার
  3. গ) বুদ্ধি
  4. ঘ) শোনা
ব্যাখ্যা
শব্দ আমাদের কানে বা কর্ণে আসলে শুনতে পাই। 
অনুরূপভাবে,
আলো আমাদের চোখে বা লোচনে পড়লে আমরা বস্তু দেখতে পাই।

[ ভাষাগত যৌক্তিক বিচার - সাদৃশ্য ]
৩৪৯.
A ও B হলো দুই বোন। B হলো C- এর মা। D হলো C-এর ছেলে।যদি E, A- এর ছেলে হয় তাহলে কোন সম্পর্কটি সঠিক?
  1. ক) A ও E হলো ভাই
  2. খ) A, E ও B হলো ভাই বোন
  3. গ) B ও D হলো বোন
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা
এখানে প্রশ্নে যে সম্পর্ক গুলো দেখানো হয়েছে, তার থেকে সঠিক কোনো সম্পর্ক বের করা যায় না তাই সঠিক উত্তর হবে কোনোটি নয়।
৩৫০.
আপনার পাশের বাড়িতে আগুন লাগলে কোন কাজটি প্রথমে করা আপনার জন্য অধিক যুক্তিযুক্ত?
  1. সাহায্য করুন বলে চিৎকার করা
  2. ফায়ার সার্ভিসকে জানানো
  3. সেফটির জন্য বাসা থেকে পালিয়ে যাওয়া
  4. পানি দিয়ে আগুন নিভানো
ব্যাখ্যা
প্রশ্ন: আপনার পাশের বাড়িতে আগুন লাগলে কোন কাজটি করা আপনার জন্য অধিক যুক্তিযুক্ত?

সমাধান:
আপনার পাশের বাড়িতে আগুন লাগলে প্রথমে ফায়ার সার্ভিসকে জানানোই অধিক যুক্তিযুক্ত কাজ।
৩৫১.
'পেট্রোল ইঞ্জিন' মটরগাড়ীর সাথে সম্পর্কিত হলে সার্চ ইঞ্জিন(Search engine) কিসের সাথে সম্পর্কযুক্ত? 
  1. উড়োজাহাজ 
  2. কম্পিউটার 
  3. জিপিএস
  4. প্যানাটোরিয়াম 
ব্যাখ্যা

প্রশ্ন: 'পেট্রোল ইঞ্জিন' মটরগাড়ীর সাথে সম্পর্কিত হলে সার্চ ইঞ্জিন (Search engine) কিসের সাথে সম্পর্কযুক্ত?

সমাধান:
পেট্রোল ইঞ্জিন মটরগাড়ীর শক্তি উৎপাদনের জন্য ব্যবহৃত একটি যান্ত্রিক ব্যবস্থা।

সার্চ ইঞ্জিন
হলো একটি সফটওয়্যার সিস্টেম, যা ইন্টারনেটে তথ্য অনুসন্ধানের জন্য ব্যবহৃত হয় এবং এটি কম্পিউটার বা ইন্টারনেট-সংযুক্ত ডিভাইসের সাথে সম্পর্কিত।যেমন- Google, Yahoo, Bing, AOL ইত্যাদি। 

সুতরাং, সঠিক উত্তর খ) কম্পিউটার

৩৫২.
কলম্বিয়ার সাথে পেসো যেভাবে সম্পর্কিত, ব্রাজিলের সাথে তেমনি কোনটি সম্পর্কিত?
  1. ইউয়ান
  2. রিয়াল
  3. দিনার
  4. ইউরো
ব্যাখ্যা

প্রশ্ন: কলম্বিয়ার সাথে পেসো যেভাবে সম্পর্কিত, ব্রাজিলের সাথে তেমনি কোনটি সম্পর্কিত?

সমাধান:
- কলম্বিয়ার মুদ্রার নাম পেসো।
- ব্রাজিলের মুদ্রার নাম রিয়াল।
অতএব, কলম্বিয়ার সাথে 'পেসো' যেভাবে সম্পর্কিত, ব্রাজিলের সাথে তেমনি 'রিয়াল' সম্পর্কিত।

৩৫৩.
ক ও খ হলো দুইবোন। খ হলো গ এর মা। ঘ হলো গ এর ছেলে। যদি ঙ, ক এর ছেলে হয় তাহলে নিচের কোন সম্পর্কটি সঠিক?
  1. ক ও ঙ হলো ভাই
  2. ক, ঙ ও খ হলো ভাইবোন
  3. খ ও ঘ হলো বোন
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: ক ও খ হলো দুইবোন। খ হলো গ এর মা। ঘ হলো গ এর ছেলে। যদি ঙ, ক এর ছেলে হয় তাহলে নিচের কোন সম্পর্কটি সঠিক?

সমাধান:
ক ও খ হলো দুইবোন। খ হলো গ এর মা। ⇒ ক হলো গ এর খালা।
ঘ হলো গ এর ছেলে ⇒ ক ও খ হলো ঘ এর নানী। 
ঙ, ক এর ছেলে ⇒ খ হলো ঙ এর খালা।
গ ও ঙ খালাতো ভাই/বোন। 

∴ ক ও ঙ ভাই হতে পারেনা। কারণ, ঙ, ক এর ছেলে। তাহলে, ক, ঙ ও খ  ভাইবোন হতে পারেনা।
- খ ও ঘ বোন হতে পারেনা, কারণ, খ হলো ঘ এর নানী। 

∴ সঠিক উত্তর: ঘ) কোনটিই নয়।
৩৫৪.
    ব্যাখ্যা
    প্রদত্ত চিত্রের পরের চিত্রটি হবে অপশনের (ঘ)
    ৩৫৫.
    Aeroplane : Cockpit :: Train : ?
    1. Wagon
    2. Coach
    3. Engine
    4. Station
    ব্যাখ্যা

    প্রশ্ন: Aeroplane : Cockpit :: Train : ?

    সমাধান:
    এখানে সম্পর্কটি হচ্ছে 'যানবাহন : চালকের কক্ষ'। 
    - উড়োজাহাজ বা বিমান চালনা করার জন্য চালকের বসার বিশেষ স্থান বা কক্ষকে Cockpit বলা হয়।
    - একইভাবে, ট্রেন চালনা করার জন্য চালক যেখানে অবস্থান করেন বা যে অংশটি ট্রেনকে গতিশীল করে, তাকে Engine (বা Driver's Cab) বলা হয়।

    অন্যান্য অপশন:
    - Wagon: মালবাহী ট্রেনের বগি বা মালপত্র বহনকারী কামরাকে বোঝায়।
    - Coach: যাত্রীবাহী ট্রেনের বগি বা কামরাকে নির্দেশ করে।
    - Station: একটি বিশদ এলাকা যেখানে ট্রেন থামে, এটি ট্রেনের চালকের বসার নির্দিষ্ট কক্ষ নয়।

    ৩৫৬.
    'শরণ' শব্দের অর্থ কী?
    1. ক) মনে করা
    2. খ) আশ্রয়দাতা
    3. গ) গমন
    4. ঘ) মেনে লওয়া
    ব্যাখ্যা
    'শরণ' শব্দের অর্থ = আশ্রয়দাতা 

    শরণ (বিশেষ্য) 
    - সংস্কৃত শব্দ 
    - প্রকৃতি প্রত্যয় = শৃ+অন
    অর্থ: 
    - আশ্রয়দাতা; রক্ষক 
    - আশ্রয়স্থান,
    - গৃহ। 

    উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
    ৩৫৭.
    নিচের কোন শব্দটিকে ইংরেজি অভিধানে আগে খুঁজে পাওয়া যাবে?
    1. Referendum
    2. Referable
    3. Reference
    4. Refection
    ব্যাখ্যা
    প্রশ্ন: নিচের কোন শব্দটিকে ইংরেজি অভিধানে আগে খুঁজে পাওয়া যাবে?
     
    সমাধান:
    Referendum, Referable, Reference, Refection
    সবগুলো শব্দের প্রথম চার বর্ণ Refe, তারপর (Referendum, Referable, Reference) শব্দগুলোতে আসে r. কিন্তু Refection এ আসে c. 
    c বর্ণটি r  এর আগে হওয়ায় Refection শব্দটি অভিধানে আগে আসবে।
    ৩৫৮.
    'Summer does not make a one swallow' বাক্যটিকে সাজালে প্রথম শব্দের শেষ বর্ণ কোনটি হবে?
    1. a
    2. e
    3. w
    4. r
    ব্যাখ্যা
    প্রশ্ন: 'Summer does not make a one swallow' বাক্যটিকে সাজালে প্রথম শব্দের শেষ বর্ণ কোনটি হবে?

    সমাধান:
    প্রদত্ত বাক্যটিকে সাজালে দাঁড়ায়: 'One swallow does not make a summer'
    One swallow does not make a summer অর্থ এক মাঘে শীত যায় না।

    সুতরাং, প্রথম শব্দটি 'One' যার শেষ বর্ণটি e।
    ৩৫৯.
    উৎপাদন : শ্রম : : খ্যাতি : ?
    1. পরিচয়
    2. ব্যক্তিত্ব
    3. সফলতা
    4. বুদ্ধি
    ব্যাখ্যা
    প্রশ্ন: উৎপাদন : শ্রম : : খ্যাতি : ?

    সমাধান:
    শ্রমের মাধ্যমে যেমন উৎপাদন সম্ভব তেমনি সফলতার মাধ্যমে খ্যাতি আসে।
    ৩৬০.
    আপনার ঘনিষ্ঠ বন্ধুর দেওয়া উপহারসামগ্রীটি আপনার মোটেই পছন্দ হয়নি। এমতাবস্থায় আপনি কী করবেন?
    1. আপনার অপছন্দের কথা আপনার বন্ধুকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিবেন
    2. অপছন্দের বিষয়টি নিয়ে অন্যদের সাথে সমালোচনা করবেন
    3. উপহারটি গ্রহণ না করে তাকে ফিরিয়ে দিবেন
    4. বিশেষ কোন ভাব প্রকাশ না করে বন্ধুকে ধন্যবাদ জানাবেন
    ব্যাখ্যা
    প্রশ্ন: আপনার ঘনিষ্ঠ বন্ধুর দেওয়া উপহারসামগ্রীটি আপনার মোটেই পছন্দ হয়নি। এমতাবস্থায় আপনি কী করবেন?

    সমাধান:
    সঠিক উত্তর- ঘ) বিশেষ কোন ভাব প্রকাশ না করে বন্ধুকে ধন্যবাদ জানাবেন। 

    যেহেতু উপহার হলো অনুভূতির প্রকাশ, তাই বন্ধুর দেওয়া উপহারসামগ্রী পছন্দ না হলেও সৌজন্যের খাতিরে ধন্যবাদ জানানোই শ্রেয়।
    পরবর্তীতে সময় পেলে বন্ধুকে আপনার পছন্দ সম্পর্কে ভালোভাবে বুঝিয়ে বলবেন কিন্তু সঙ্গে সঙ্গেই বিরূপ প্রতিক্রিয়া না দেখানোই উত্তম।

    এটি সর্বোত্তম এবং ভদ্র আচরণ। এর ফলে বন্ধুকে সম্মান দিয়ে তাঁর অনুভূতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।
    ৩৬১.
    নিচের কোনটি ভিন্ন প্রকৃতির প্রাণী?
    1. ক) গাধা
    2. খ) ঘোড়া
    3. গ) জেব্রা
    4. ঘ) নীল গাই
    ব্যাখ্যা
    প্রশ্ন: নিচের কোনটি ভিন্ন প্রকৃতির প্রাণী?

    সমাধান:
    নীল গাই এর শিং থাকে। 
    গাধা, ঘোড়া এবং জেব্রার শিং থাকে না।
    তাই, নীল গাই ভিন্ন প্রকৃতির প্রাণী।
    ৩৬২.
    আপনি শুনতে পেলেন আপনার আত্মীয় এসেছে ইতালি থেকে, তাদেরকে কুয়েত মৈত্রী হাসপাতালে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে কিন্তু সেখানকার ব্যবস্থাপনা ভালো না শুনার পর আপনি কী করবেন?
    1. নিজেকে নিয়ে ব্যাস্ত থাকবেন
    2. সেখানে গিয়ে ফাপর নিবেন
    3. আত্মীয়কে সেখান থেকে নিয়ে আসার চেষ্টা করবেন
    4. কর্তৃপক্ষের সাথে সহযোগিতামূলক আচরণ করবেন
    ব্যাখ্যা
    আমাদের দেশের ব্যবস্থাপনার বিষয়ে আমরা সবাই সচেতন আছি৷ কিন্তু যে রোগ সহজেই বিস্তার লাভ করে তাকে নিজের কাছে নিয়ে আসা নিতান্তই বোকামি। সবচেয়ে যৌক্তিক সিদ্ধান্ত হচ্ছে কর্তৃপক্ষের সাথে সহযোগিতামূলক আচরণের মাধ্যমে উদ্ভূত পরিস্থিতি বুদ্ধিদীপ্তভাবে মোকাবেলা করা৷
    ৩৬৩.
    এলোমেলো বর্ণগুলো সাজিয়ে নিচের কোনটি দ্বারা অর্থবোধক শব্দ গঠন করা যায়?
    1. ক) না ল জ রি
    2. খ) ঠ রি বা লু
    3. গ) বা তৃ মা সা
    4. ঘ) প  রি কা তা রো প
    ব্যাখ্যা
    প্রশ্ন: এলোমেলো বর্ণগুলো সাজিয়ে নিচের কোনটি দ্বারা অর্থবোধক শব্দ গঠন করা যায়?

    সমাধান: 
    প  রি কা তা রো প বর্ণগুলো সাজিয়ে অর্থবোধক শব্দ গঠন করা যায়

    পরোপকারিতা 
    এর অর্থ- অন্যের হিত সাধন
    ৩৬৪.
    একটি ছবি দেখিয়ে সুমন বললো 'সে আমার ভাইয়ের বাবার একমাত্র মেয়ের ছেলে'। তবে সম্পর্কে ঐ ছেলে সুমনের কী হয়?
    1. ভাগ্নে
    2. মামা
    3. ভাই
    4. দাদা
    ব্যাখ্যা
    প্রশ্ন: একটি ছবি দেখিয়ে সুমন বললো 'সে আমার ভাইয়ের বাবার একমাত্র মেয়ের ছেলে'। তবে সম্পর্কে ঐ ছেলে সুমনের কী হয়?

    সমাধান:
    সুমনের ভাইয়ের বাবার একমাত্র মেয়ে সুমনের বোন।  
    সুমনের বোনের ছেলে সুমনের ভাগ্নে।  
    ৩৬৫.
    It is impossible to mix -
    1. milk and water
    2. idleness with suffering
    3. education with progress
    4. oil and water
    ব্যাখ্যা
    পানি আর তেল না মেশার মূল কারণ হচ্ছে পানির পোলারিটি। পানি একটি পোলার অণু। পোলার অণু মানে যার এক প্রান্তে পজিটিভ চার্জ এবং অন্য প্রান্তে নেগেটিভ চার্জ থাকে।

    পানি অণু তৈরি হয় দু’টি হাইড্রোজেন মৌল ও একটি অক্সিজেন মৌলের সমন্বয়ে। হাইড্রোজেন মৌল ও অক্সিজেন মৌল অণুর দুই প্রান্তে থাকে। অক্সিজেন মৌল যেদিকে থাকে সেদিকেই মূলত অণুর নেগেটিভ চার্জ থাকে এবং হাইড্রোজেন মৌলের দিকে থাকে পজিটিভ চার্জ। এ ধরনের অণুকে পোলার অণু বলা হয়।

    যেকোনো পোলার অণুর বৈশিষ্ট্য হচ্ছে সেগুলো শুধু অন্য কোনো পোলার অণুর সঙ্গেই মেশে, পোলার নয়- এমন অণুর সঙ্গে মেশে না।
    তেল কিন্তু পোলার অণু নয়। সেজন্যই তেল আর পানি কখনো মেশে না।

    তেল আর পানি মেশানোর চেষ্টা করলে আরও একটা জিনিস খেয়াল করবে। তেল সবসময়ই পানিতে ভেসে থাকবে। এর কারণ হচ্ছে তেলের ঘনত্ব পানির চেয়ে কম। আর ঘনত্ব কম হওয়ার কারণেই তেল পানিতে ভেসে থাকে।

    উৎস: www.banglanews24.com.
    ৩৬৬.
    Adult : Child : : ?
    1. ক) Horse : Mare
    2. খ) Human : Animal
    3. গ) Cat : Kitten
    4. ঘ) Cow : Herd
    ব্যাখ্যা
    Adult : Child = বয়স্ক : শিশু
    Cat : Kitten = বিড়াল : বিড়ালছানা
    ৩৬৭.
    A এবং B দুই বন্ধু, S  A - এর বোন, P  B - এর ভাই। S এর মেয়ের ভাইয়ের পিতা P হলে P এবং S - এর সম্পর্ক কী?
    1. স্বামী - স্ত্রী
    2. বাবা - মা
    3. ভাই - বোন
    4. কোন সম্পর্ক নেই
    ব্যাখ্যা

    প্রশ্ন: A এবং B দুই বন্ধু, S  A - এর বোন, P  B - এর ভাই। S এর মেয়ের ভাইয়ের পিতা P হলে P এবং S - এর সম্পর্ক কী?

    সমাধান:
    - B এর ভাই হচ্ছে P
    - A এর বোন হচ্ছে S
    - S এর মেয়ের ভাইয়ের পিতা P, অর্থাৎ P হচ্ছে S এর স্বামী।
    - P এবং S এর সম্পর্ক স্বামী - স্ত্রী।

    ৩৬৮.
    8 × 3 = 3212 এবং 6 × 5 = 2420 হলে 7 × 4 = ?
    1. 2436
    2. 2816
    3. 3674
    4. 3218
    ব্যাখ্যা

    প্রশ্ন: 8 × 3 = 3212 এবং 6 × 5 = 2420 হলে 7 × 4 = ?

    সমাধান:
    8 × 3 = 3212 এবং 6 × 5 = 2420 হলে 7 × 4 = 2816

    8 × 4 = 32 [4 দ্বারা গুণ করে]
    3 × 4 = 12 [4 দ্বারা গুণ করে]
    ∴ 8 × 3 = 3212 [গুণফলদ্বয়কে পাশাপাশি বসিয়ে]

    এবং 6 × 4 = 24 [4 দ্বারা গুণ করে]
    5 × 4 = 20 [4 দ্বারা গুণ করে]
    ∴ 6 × 5 = 2420 [গুণফলদ্বয়কে পাশাপাশি বসিয়ে]

    অনুরূপভাবে, 7 × 4 = 28 [4 দ্বারা গুণ করে]
    4 × 4 = 16 [4 দ্বারা গুণ করে]
    ∴ 7 × 4 = 2816 [গুণফলদ্বয়কে পাশাপাশি বসিয়ে]

    ৩৬৯.
    আপনি একটি বহুতল ভবনের পাঁচতলায় থাকা অবস্থায় হঠাৎ আগুন লাগার খবর শুনলেন। তখন আপনি কী করবেন?
    1. দ্রুত লিফটের দিকে দৌড়ে যাব। 
    2. জানালা দিয়ে লাফ দেওয়ার চেষ্টা করব।
    3. নিজের রুমে দরজা বন্ধ করে বসে থাকব। 
    4. লিফট এড়িয়ে সিঁড়ি দিয়ে নিচে নামার চেষ্টা করা। 
    ব্যাখ্যা

    প্রশ্ন: আপনি একটি বহুতল ভবনের পাঁচতলায় থাকা অবস্থায় হঠাৎ আগুন লাগার খবর শুনলেন। তখন আপনি কী করবেন?

    সমাধান:
    আগুন লাগলে নিরাপদ নিয়ম হলো - লিফট ব্যবহার না করে সিঁড়ি দিয়ে দ্রুত নিচে নেমে নিরাপদ স্থানে যাওয়া।

    অন্য অপশনগুলো বিশ্লেষণ-
    ক) দ্রুত লিফটের দিকে দৌড়ে যাব-
    আগুনের সময় লিফট ব্যবহার করা বিপজ্জনক কারণ বিদ্যুৎ বন্ধ হয়ে আটকে পড়ার ঝুঁকি থাকে।

    খ) জানালা দিয়ে লাফ দেওয়ার চেষ্টা করব - এটি মারাত্মক ঝুঁকিপূর্ণ কাজ। 

    গ) নিজের রুমে দরজা বন্ধ করে বসে থাকব - ধোঁয়ায় শ্বাসরোধ হতে পারে।

    সঠিক উত্তর ঘ) লিফট এড়িয়ে সিঁড়ি দিয়ে নিচে নামার চেষ্টা করা। 

    ৩৭০.
    সীমার প্রাপ্ত নম্বর রীমার চেয়ে বেশি, কিন্তু মিতার চেয়ে কম। টিপু সবার চেয়ে বেশি নম্বর পেয়েছে। প্রাপ্ত নম্বরগুলোকে অধঃক্রম অনুসারে সাজালে তৃতীয় অবস্থানে কে আসবে?
    1. টিপু
    2. রীমা
    3. মিতা
    4. সীমা
    ব্যাখ্যা

    প্রশ্ন: সীমার প্রাপ্ত নম্বর রীমার চেয়ে বেশি, কিন্তু মিতার চেয়ে কম। টিপু সবার চেয়ে বেশি নম্বর পেয়েছে। প্রাপ্ত নম্বরগুলোকে অধঃক্রম অনুসারে সাজালে তৃতীয় অবস্থানে কে আসবে?

    সমাধান:
    দেওয়া তথ্যমতে,
    সীমা > রীমা অর্থাৎ ; সীমার নম্বর রীমার চেয়ে বেশি। 
    সীমা < মিতা ; অর্থাৎ, সীমার নম্বর মিতার চেয়ে কম। 
    টিপু সবার চেয়ে বেশি নম্বর পেয়েছে ; অর্থাৎ, তার মানে সবার উপরে থাকবে টিপু।

    এখন এই তথ্যগুলোকে একত্রে সাজালে অধঃক্রম অনুসারে হবে,
    টিপু (১ম) > মিতা (২য়) > সীমা (৩য়) > রীমা (৪র্থ)

    সুতরাং, প্রাপ্ত নম্বরগুলোকে অধঃক্রম (বড় থেকে ছোট) অনুসারে সাজালে তৃতীয় অবস্থানে থাকবে সীমা

    ৩৭১.
    নিচের চিত্রের গোলকগুলোর মধ্য কোন গোলকটি ভারী?
    1. A
    2. B
    3. C
    4. নির্ণয় সম্ভব নয়
    ব্যাখ্যা
    যেহেতু আমাদের চাকাগুলো কি দিয়ে তৈরী তার কোন তথ্য দেয়া নাই তাই এটি নির্ণয় সম্ভব নয়।
    ৩৭২.
    নিচের শব্দগুলোর মধ্যে কোনটি সমগোত্রীয় নয়?
    1. Truck
    2. Scooter
    3. Car
    4. Plane
    ব্যাখ্যা
    প্রশ্ন: নিচের শব্দগুলোর মধ্যে কোনটি সমগোত্রীয় নয়?

    সমাধান:
    Car, Scooter, Truck সবগুলোই সড়কে চলে এবং পরিবহণের মাধ্যম।
    Plane এটি আকাশে উড়তে সক্ষম। বাকিগুলো আকাশে উড়তে পারে না।

    তাই, Plane শব্দগুলোর মধ্যে সমগোত্রীয় নয়।
    ৩৭৩.
    Which one of the following countries is somehow different from other four?
    1. Algeria
    2. Morocco
    3. Benin
    4. Egypt
    5. Vietnam
    ব্যাখ্যা
    সমাধান:
    প্রদত্ত দেশগুলির মধ্যে Vietnam অন্য দেশগুলো থেকে আলাদা।
    কারণ:
    - ভৌগলিক অবস্থান: Vietnam দক্ষিণ-পূর্ব এশিয়ায় অবস্থিত, আর অন্যান্য দেশগুলি আফ্রিকা মহাদেশে অবস্থিত।
    - সংস্কৃতি: ভিয়েতনামে পূর্ব এশিয়ান সংস্কৃতি রয়েছে, অন্যান্য দেশে আফ্রিকান সংস্কৃতি রয়েছে।
    - অর্থনীতি: ভিয়েতনাম সমাজতান্ত্রিক বাজার অর্থনীতি, অন্যান্য দেশ গণতান্ত্রিক পূঁজিবাদী অর্থনীতি অনুসরণ করে।

    ∴ ভৌগলিক অবস্থান, সংস্কৃতি ও অর্থনীতির দিক থেকে Vietnam অন্য দেশগুলো থেকে আলাদা।
    ৩৭৪.
    My presence to him was like a red - rag to a______
    1. horse
    2. bee
    3. monkey
    4. bull
    ব্যাখ্যা
    প্রশ্ন: My presence to him was like a red - rag to a______

    সমাধান:
    Like a red - rag to a bull একটি idiomatic expression.
    যার অর্থ ক্রোধ বা ভাবাবেগ উদ্দীপ্ত করে এমন বস্তু।
    ৩৭৫.
    একটি ছেলের ছবি দেখিয়ে শারমিন বললো, 'সে আমার দাদার একমাত্র ছেলের ছেলে' ছেলেটি শারমিনের কী হয়? 
    1. ভাইয়ের ছেলে
    2. ভাই
    3. চাচা
    4. দেবর
    ব্যাখ্যা
    শারমিনের দাদার একমাত্র সন্তান শারমিনের বাবা।  
    শারমিনের বাবার ছেলে হলো তার ভাই।
    ৩৭৬.
    নিচের প্যাটার্নে প্রশ্নবোধক চিহ্নের স্থানে অপশনের কোনটি বসবে?
    1. ক)
    2. খ)
    3. গ)
    4. ঘ)
    ব্যাখ্যা
    বক্সগুলোতে (+, -) চিহ্নের অবস্থান একই সাথে anti clock wise ঘুরেছে এবং ‘+’ চিহ্ন ‘-’ চিহ্নতে ও ‘-’ চিহ্ন ‘+’ চিহ্নতে পরিবর্তিত হয়েছে।
    ৩৭৭.
    চারজন মেয়ে খেলা দেখার জন্য বসে আছে। মিমের বামে রিমা ও ডানে জারিন। মিম ও জারিনের মাঝে মালিহা বসে আছে। কে বাম দিক থেকে দ্বিতীয়?
    1. ক) রিমা
    2. খ) জারিন
    3. গ) মালিহা
    4. ঘ) মিম
    ব্যাখ্যা
    বাম ⇒ রিমা → মিম → মালিহা → জারিন ⇒ ডান 
    ৩৭৮.
    অরাতি : শত্রু : : আহব : ?
    1. ভাস্কর
    2. পাদপ
    3. যুদ্ধ
    4. ভানু
    ব্যাখ্যা
    প্রশ্ন: অরাতি : শত্রু : : আহব : ?

    সমাধান:
    'শত্রু' শব্দের সমার্থক শব্দ: অরাতি, অরি, বৈরি, অরুর, রিপু, প্রতিপক্ষ।
    'যুদ্ধ' শব্দের সমার্থক শব্দ: সংগ্রাম, সমর, আহব, বিগ্রহ, রণ।
    'আফতাব' শব্দের সমার্থক: অর্ক, রবি, ভানু, ভাস্কর, আদিত্য।
    'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ = গাছ, পাদপ, তরু, বিটপী, দ্রুম, মহীরুহ, শাখী, শৃঙ্গী।

    [উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা-শিক্ষা ড. হায়াৎ মামুদ]
    ৩৭৯.
    সেই জুটি নির্বাচন করুন যা-
    'Children : pediatrician' জুটির মধ্যে প্রকাশিত সম্পর্কটির মতো একটি সম্পর্ককে সর্বোত্তমভাবে প্রকাশ করে।
    1. Adult : Orthopedist
    2. Kidney : Nephrologist
    3. Females : Gynecologist
    4. Skin : Darmatologist
    ব্যাখ্যা
    প্রশ্ন: সেই জুটি নির্বাচন করুন যা-
    'Children : pediatrician' জুটির মধ্যে প্রকাশিত সম্পর্কটির মতো একটি সম্পর্ককে সর্বোত্তমভাবে প্রকাশ করে।

    সমাধান:
    Children = শিশু
    Pediatrician = শিশুরোগ বিশেষজ্ঞ।

    Adult = প্রাপ্তবয়স্ক
    Orthopedist = হাড় ও মাংসপেশি বিশেষজ্ঞ।
    এটি সঠিক হবে না কারণ হাড় ও মাংসপেশি বিশেষজ্ঞ প্রাপ্তবয়স্ক ছাড়াও অন্যান্য বয়সের রোগীকেও চিকিৎসা করেন।

    Kidney = বৃক্ক
    Nephrologist = বৃক্ক রোগ বিশেষজ্ঞ।
    এটি সঠিক হবে না কারণ এটি শুধুমাত্র দেহের একটি অংশ নিয়ে কাজ করা বুঝায়।

    Female = মহিলা, নারী
    Gynecologist = স্ত্রীরোগ বিশেষজ্ঞ।

    Skin = চামড়া, চর্ম
    Dermatologist = চর্মরোগ বিশেষজ্ঞ।
    এটি সঠিক হবে না কারণ এটি শুধুমাত্র দেহের একটি অংশ নিয়ে কাজ করা বুঝায়।

    ➝ Children ও Female উভয়ই মানুষ এবং তাদের রোগ বিশেষজ্ঞকে বুঝানো হয়েছে।
    ➝ Children এর রোগ বিশেষজ্ঞকে Pediatrician বলে।
    ➝ Female এর রোগ বিশেষজ্ঞকে Gynecologist বলে।

    ➝ বাকি অপশনগুলো দেহের বিভিন্ন অংশ।

    ➝ সার্বিক দিক বিবেচনা করে Children : pediatrician এর সাথে সবচেয়ে বেশি যুক্তিসঙ্গত সম্পর্ক Females : Gynecologist
    ৩৮০.
    ২০ দিন আগে মামুন বলেছিল যে তার জন্মদিন 'আগামীকাল'। আজ ২৫ তারিখ হলে তার জন্মদিন কোন তারিখে? 
    1. ১০ তারিখ
    2. ৫ তারিখ
    3. ৬ তারিখ
    4. ৮ তারিখ
    ব্যাখ্যা

    প্রশ্ন: ২০ দিন আগে মামুন বলেছিল যে তার জন্মদিন 'আগামীকাল'। আজ ২৫ তারিখ হলে তার জন্মদিন কোন তারিখে?

    সমাধান:
    আজ ২৫ তারিখ,
    তাই,
    ২০ দিন আগে = ২৫ - ২০ = ৫ তারিখ

    ৫ তারিখে মামুন বলেছিল “আগামীকাল আমার জন্মদিন”
    ∴ জন্মদিন = ৫ + ১ = ৬ তারিখ

    ∴ মামুনের জন্মদিন = ৬ তারিখ

    ৩৮১.
    সেতারা এক ভদ্র মহিলার ঘরে ঢুকে দেখল দেওয়ালে একটি ছবি টাঙ্গানো। সেতারা জানতে চাইলেন ছবিটি কার? ভদ্রমহিলা বললেন, সে আমাকে মা বলে ডাকে। তবে ছবিটি কোন ছেলের নয়। আবার ভদ্রমহিলার কোন মেয়ে সন্তান নেই। তাহলে ছবিটির ব্যক্তি হল ভদ্রমহিলার-
    1. মা
    2. নাতনি
    3. ননদ
    4. ছেলের বউ
    ব্যাখ্যা
    প্রশ্ন: সেতারা এক ভদ্র মহিলার ঘরে ঢুকে দেখল দেওয়ালে একটি ছবি টাঙ্গানো। সেতারা জানতে চাইলেন ছবিটি কার? ভদ্রমহিলা বললেন, সে আমাকে মা বলে ডাকে। তবে ছবিটি কোন ছেলের নয়। আবার ভদ্রমহিলার কোন মেয়ে সন্তান নেই। তাহলে ছবিটির ব্যক্তি হল ভদ্রমহিলার-

    সমাধান:
    'সে আমাকে মা বলে ডাকে' - ছবির ব্যক্তিটি ভদ্রমহিলাকে মা বলে ডাকে।
    'ছবিটি কোন ছেলের নয়' - অর্থাৎ ছেলে না, অন্য কেউ।
    'ভদ্রমহিলার কোন মেয়ে সন্তান নেই' - তাহলে নিজের মেয়ে হতে পারে না।
    তাহলে যে ব্যক্তি ভদ্রমহিলাকে মা বলে ডাকে, সে হতে পারে- ছেলের স্ত্রী (ছেলের বউ)

    সঠিক উত্তর: ঘ) ছেলের বউ
    ৩৮২.
    নিচের কোন বাকটি ভুল?
    1. ক) Would you mind taking a cup of tea?
    2. খ) Have you ever been to Dhaka?
    3. গ) Do you know how to swim?
    4. ঘ) Do you know what is his name?
    ব্যাখ্যা
    Do you know what is his name? বাক্যটির সঠিক রূপ - Do you know what his name is?
    ৩৮৩.
    আপনার মা আমার মায়ের ভাইয়ের নানি। আপনার সাথে আমার সম্পর্ক কী?
    1. ক) দাদি
    2. খ) মামা
    3. গ) নানি
    4. ঘ) ভাই
    ব্যাখ্যা
    এখানে মায়ের খালা বা মামার কথা বলা হচ্ছে। আর মায়ের খালা বা মামাকে নানি বা নানা বলা হয়।
    ৩৮৪.
    Which of the complete shapes can be made from the components shown?
    1. A
    2. B
    3. C
    4. D
    ব্যাখ্যা
    (B) of the complete shapes can be made from the components shown.
    ৩৮৫.
    Arrange the following in a meaningful order:
    1. Elephant 2. Cat 3. Mosquito 4. Tiger 5. Whale
    1. 31524
    2. 52431
    3. 32415
    4. 2432415
    ব্যাখ্যা
    প্রশ্ন: Arrange the following in a meaningful order:
    1. Elephant 2. Cat 3. Mosquito 4. Tiger 5. Whale

    সমাধান:
    The correct order is 32415
    Mosquito ⇒ Cat ⇒ Tiger ⇒ Elephant ⇒ Whale
    ৩৮৬.
    ঝরাপালক : জীবনানন্দ দাশ :: রূপবতী : ?
    1. অতুল প্রসাদ সেন
    2. আল মাহমুদ
    3. সুকুমার রায়
    4. জসীমউদ্দীন
    ব্যাখ্যা
    প্রশ্ন: ঝরাপালক : জীবনানন্দ দাশ :: রূপবতী : ?

    সমাধান:
    কবি জসীমউদ্দীন রচিত কাব্যগ্রন্থ 'রূপবতী'।

    জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ 'ঝরাপালক'।
    ৩৮৭.
    নিচের কোন উত্তরটি অন্যগুলোর সাথে সামাঞ্জস্যপূর্ণ নয়? 
    1. ক) শেষের কবিতা
    2. খ) ক্ষণিকা
    3. গ) মানসী
    4. ঘ) সোনার তরী
    ব্যাখ্যা
    প্রশ্ন: নিচের কোন উত্তরটি অন্যগুলোর সাথে সামাঞ্জস্যপূর্ণ নয়? 

    সমাধান: 
    শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস আর বাকিগুলো কাব্যগ্রন্থ। 
    ৩৮৮.
    আপনি রিকশায় করে অফিসে যাওয়ার মাঝপথে হঠাৎ লক্ষ্য করে দেখলেন আপনার পকেটের মানিব্যাগ ভুলে বাসায় ফেলে এসেছেন। তখন আপনি কী করবেন?
    1. পুনরায় রিকশা ঘুরিয়ে বাসায় ফেরত যাবেন।
    2. রিকশাওয়ালাকে ঘটনাটা জানিয়ে রিকশাভাড়া না নিতে বলবেন।
    3. অফিসে নেমে চুপচাপ চলে যাবেন, যেন কিছুই হয়নি।
    4. রিকশাভাড়ার বদলে নিজের হাতঘড়িটি দিয়ে দিব।
    ব্যাখ্যা
    প্রশ্ন: আপনি রিকশায় করে অফিসে যাওয়ার মাঝপথে হঠাৎ লক্ষ্য করে দেখলেন আপনার পকেটের মানিব্যাগ ভুলে বাসায় ফেলে এসেছেন। তখন আপনি কী করবেন?

    সমাধান:
    পুনরায় রিকশা ঘুরিয়ে বাসায় ফেরত যাবেন।

    কারণ,
    এটি দেখায় যে আপনি নিজ দায়িত্বে সমস্যার সমাধান করতে চান।
    কারো উপর নির্ভর না করে নিজে ব্যবস্থা নেওয়ার মানসিকতা প্রকাশ পায়।
    ৩৮৯.
    নিচের কোনটি অন্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়?
    1. যজ্ঞেশ্বরের যজ্ঞ
    2. কঙ্কাল
    3. মণিহার
    4. ক্ষুধিত পাষাণ
    ব্যাখ্যা
    প্রশ্ন: নিচের কোনটি অন্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়?

    সমাধান:
    রবীন্দ্রনাথ ঠাকুর:
    - বাংলা ছোট গল্পের জনক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর।
    - তিনি ১১৯ টি ছোট গল্প রচনা করেন।
    - তার রচিত প্রথম ছোট গল্প - ভিখারিনী।

    - ‘ভারতী’ পত্রিকার ১২৮৪ বঙ্গাব্দের (১৮৭৭ খ্রিষ্টাব্দ) শ্রাবণ-ভাদ্র সংখ্যায় প্রকাশিত হয় - রবীন্দ্রনাথের ভিখারিণী গল্পটি। 
    - এখন পর্যন্ত যতদূর জানা যায়, এটিই তাঁর লেখা প্রথম গল্প, যা কোনো সাময়িকপত্রে প্রকাশিত হয়েছিল।
    - এই গ্রন্থ প্রকাশের মাধ্যমে মাত্র ষোলো বছর বয়েসেই রবীন্দ্রনাথ ছোট গল্পকার হিসাবে পরিচিতি লাভ করেন।
    - রবীন্দ্রনাথ নিজে তাঁর কোনো গ্রন্থে অবশ্য এ গল্পটিকে স্থান দেননি।
    - রবীন্দ্রনাথের ছোটগল্পের সংকলনের নাম - গল্পগুচ্ছ।

    রবীন্দ্রনাথ ঠাকুর রচিত চারটি অতিপ্রাকৃতিক গল্প:
    - ক্ষুধিত পাষাণ
    - নিশীতে
    - মণিহারা 
    - কঙ্কাল

    রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আধুনিক মনস্তত্ত্ব নিয়ে ছোটগল্প: 
    - রবিবার
    - শেষকথা
    - ল্যাবরেটরি।

    রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সমাজসমস্যামূলক ছোটগল্প: 
    - দেনাপাওনা
    - রামকানাইয়ের নির্বুদ্ধিতা
    - যজ্ঞেশ্বরের যজ্ঞ
    - অনধিকার প্রবেশ। 

    অতএব, 'মণিহার' রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা নয়। 

    উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ‘ভিখারিণী’ ছোটগল্প- রবীন্দ্রনাথ ঠাকুর।
    ৩৯০.
    প্রদত্ত শব্দগুলোর আলোকে যৌক্তিক ক্রম কোনটি?
    1. Ocean 2. Rivulet 3. Sea 4. Glacier 5. River
    1. 5, 2, 3, 1, 4
    2. 4, 2, 5, 3, 1
    3. 5, 2, 3, 4, 1
    4. 4, 2, 1, 3, 5
    ব্যাখ্যা
    প্রশ্ন: প্রদত্ত শব্দগুলোর আলোকে যৌক্তিক ক্রম কোনটি?
    1. Ocean 2. Rivulet 3. Sea 4. Glacier 5. River

    সমাধান:
    Ocean - মহাসাগর
    Rivulet - ঝর্ণা, ছোটো নদী
    Sea - সাগর
    Glacier হিমবাহ
    River - নদী

    হিমবাহ থেকে ঝর্ণা তৈরি হয়, ঝর্ণা থেকে নদী, নদী সাগরে মিশে, সাগর মহাসাগরের অংশ।
    Glacier ⇒ Rivulet ⇒ River ⇒ Sea ⇒ Ocean
    4 2 5 3 1
    ৩৯১.
    নিচের কোনটি ভিন্ন ধরনের?
    1. টেলিফোন
    2. মোবাইল
    3. কম্পিউটার
    4. ইন্টারনেট
    ব্যাখ্যা
    প্রশ্ন: নিচের কোনটি ভিন্ন ধরনের?

    সমাধান:
    টেলিফোন, মোবাইল, কম্পিউটার হলো যন্ত্র। ইন্টারনেট একটি প্রযুক্তি যা দিয়ে এই সব যন্ত্র চালানো বা ব্যবহার করা হয়।তাই ইন্টারনেট ভিন্ন ধরনের।
    ৩৯২.
    "ভৌগলিক' এবং 'অধঃগতি" বানান লিখতে অনেকেই ভূল করে।"
    - এ বাক্যে মোট কয়টি অশুদ্ধ বানান রয়েছে?
    1. ৫টি
    2. ৪টি
    3. ৩টি
    4. কোনোটিই নয় 
    ব্যাখ্যা

    প্রশ্ন: "ভৌগলিক' এবং 'অধঃগতি" বানান লিখতে অনেকেই ভূল করে।" 
    - এ বাক্যে মোট কয়টি অশুদ্ধ বানান রয়েছে?

    সমাধান: 

    • "ভৌগলিক' এবং 'অধঃগতি' বানান লিখতে অনেকেই ভূল করে।" - এ বাক্যে ৩টি বানান অশুদ্ধ।

    বিশ্লেষণ: 
    ভৌগলিক: এটি অশুদ্ধ। সঠিক বানান হলো - ভৌগোলিক।
    অধঃগতি: এটি অশুদ্ধ। সঠিক বানান হলো - অধোগতি।
    ভূল: এটি অশুদ্ধ। সঠিক বানান হলো - ভুল।

    উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

    ৩৯৩.
    'হরিণের চামড়া' এর এক কথায় প্রকাশ-
    1. শিঞ্জন
    2. নিক্বণ
    3. অজিন
    4. টঙ্কার
    ব্যাখ্যা
    প্রশ্ন: 'হরিণের চামড়া' এর এক কথায় প্রকাশ-

    সমাধান: 
    হরিণের চামড়া এর এক কথায় প্রকাশ-- অজিন।

     তাছাড়া, 
    'অলঙ্কারের ধ্বনি' এর এক কথায় প্রকাশ- শিঞ্জন
    'নূপুরের ধ্বনি' এর এক কথায় প্রকাশ- 'নিক্বণ' 
    'ধনুকের ধ্বনি' এর এক কথায় প্রকাশ- 'টঙ্কার' 

    আরো কিছু গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন
    - 'গম্ভীর ধ্বনি' এর এক কথায় প্রকাশ-- মন্দ্র।  
    - ময়ূরের ডাক এর এক কথায় প্রকাশ-- কেকা।
    - ঘোড়ার ডাক এর এক কথায় প্রকাশ-- হ্রেষা।
    - পাখির ডাক এর এক কথায় প্রকাশ-- কূজন।
    - হাতির গর্জন এর এক কথায় প্রকাশ-- বৃংহিত।

    উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।
    ৩৯৪.
    একটি মেয়ের ছবি দেখিয়ে আরাফাত বললো, "সে আমার চাচার বাবার মেয়ের মেয়ে ” মেয়েটি আরাফাতের কী হয়?
    1. ভাতিজি
    2. বোন
    3. মা
    4. ফুপু
    ব্যাখ্যা

    প্রশ্ন: একটি মেয়ের ছবি দেখিয়ে আরাফাত বললো, "সে আমার চাচার বাবার মেয়ের মেয়ে ” মেয়েটি আরাফাতের কী হয়?

    সমাধান:
    ছবিটি একটি মেয়ের। বক্তা হচ্ছে আরাফাত (ছেলে)।
    যেহেতু আরাফাত বলছে আমার চাচার বাবার মেয়ের মেয়ে অর্থাৎ তার দাদার মেয়ের মেয়ে। অর্থাৎ ফুফাতো বোন। যেহেতু অপশনে বোন আছে তাই এটাই হবে।
    চাচার বাবা = দাদা → দাদার মেয়ে = ফুপু → ফুপুর মেয়ে = ফুপাতো বোন।

    ৩৯৫.
    ফারিহা তোহা নামের একটি মেয়েকে দেখিয়ে বলল,'ওর ভাইয়ের মায়ের বাবার আমার দাদা হয়'। সম্পর্কে ফারিহা তোহার কী হয়?
    1. মামাতো বোন
    2. ফুফাতো বোন
    3. আপন বোন
    4. চাচাতো বোন
    ব্যাখ্যা
    প্রশ্ন: ফারিহা তোহা নামের একটি মেয়েকে দেখিয়ে বলল,'ওর ভাইয়ের মায়ের বাবার আমার দাদা হয়'। সম্পর্কে ফারিহা তোহার কী হয়?

    সমাধান:
    তোহার ভাইয়ের মা ⇒ তোহার মা 
    তোহার মায়ের বাবা ⇒ তোহার নানা

    তোহার নানা, ফারিহার দাদা হয়।
    ∴ তোহার মা ফারিহার ফুফু হয়। ফারিহার বাবা তোহার মামা হয়।
    ∴ ফারিহা তোহার মামাতো বোন হয়।
    ৩৯৬.
    ২০২২ সালের ১লা মার্চ মঙ্গলবার হলে ঐ বছরের ১২ই এপ্রিল কী বার?
    1. ক) বুধবার
    2. খ) রবিবার
    3. গ) সোমবার
    4. ঘ) মঙ্গলবার
    ব্যাখ্যা
    প্রশ্ন: ২০২২ সালের ১লা মার্চ মঙ্গলবার হলে ঐ বছরের ১২ই এপ্রিল কী বার?

    সমাধান:
    ২০২২ সালের ১ লা মার্চ থেকে ১২ই এপ্রিল পর্যন্ত = ৪৩ দিন
     
    আমরা জানি,
    যে কোনো তারিখ হতে ৭ দিন পর পর (৮ম দিনে) একই বার পাওয়া যায়।
    অর্থ্যাৎ, শুক্রবারের ৭ দিন পর বা ৮ম দিনে গিয়ে আবার শুক্রবার পাওয়া যাবে।

    প্রশ্নে, ৪৩ দিন = (৬ × ৭) + ১ দিন 

    ২০২২ সালের ১ লা মার্চ মঙ্গলবার হলে ঐ বছরের ১২ই এপ্রিল মঙ্গলবার হবে।
    ৩৯৭.
    What letter in the word 'SUPERFLUOUS' is the same number in the word as it is in the alphabet?
    1. R
    2. F
    3. L
    4. U
    ব্যাখ্যা
    প্রশ্ন: What letter in the word 'SUPERFLUOUS' is the same number in the word as it is in the alphabet?

    সমাধান:
    The word is 'SUPERFLUOUS'
    The letters are: S U P E R F L U O U S
    Their alphabet positions are: 19 21 16 5 18 6 12 21 15 21 19

    The letter F is in alphabet position 6, and F is the 6th letter in the word 'SUPERFLUOUS'.
    ৩৯৮.
    If the first and seventh books have the same kinds of binding, which of the following must be a leather-bound books?
    1. ক) the second
    2. খ) the fourth
    3. গ) the first
    4. ঘ) the sixth
    ব্যাখ্যা
    Questions (28-32): Read the following passage and select the most appropriate answer.
    Nine books are to be arranged from the left to right on a shelf. Of these, four books are leather-bounds, three are cloth-bounds and remaining books are paperbacks. The leather bound books must be together. The paperback books must also be together. The clothbound books need not to be together.

    - If the first and seventh books have the same kinds of binding, which of the following must be a leather-bound books?

    Solution: 

    প্রথম এবং ৭ম অবস্থানে একই বই রাখলে অবশ্যই কাপড়ে মোড়ানো বই রাখতে হবে।
    উপরোক্ত উপায়ে সাজানো যাবে যেখানে ৩য়, ৪র্থ, ৫ম স্থানে অবশ্যই চামড়া মোড়ানো বই থাকবে।
    ৩৯৯.
    একটি ছেলেকে দেখিয়ে রিমি বলল, "সে আমার মামার বাবার একমাত্র মেয়ের ছেলে।" ছেলেটি রিমির কী হয়?
    1. ভাই
    2. বাবা
    3. মামা
    4. নানা
    ব্যাখ্যা

     
    প্রশ্ন: একটি ছেলেকে দেখিয়ে রিমি বলল, "সে আমার মামার বাবার একমাত্র মেয়ের ছেলে।" ছেলেটি রিমির কী হয়?

    সমাধান: 
    রিমির মামার বাবা হলো রিমির নানা 
    রিমির নানার একমাত্র মেয়ে রিমির মা 
    রিমির মায়ের ছেলে হলো রিমির ভাই 

    - ছেলেটি রিমির ভাই হয়।

    ৪০০.
    'OHPNE' বর্ণগুলোকে নতুন করে সাজালে কোন শব্দটি তৈরি হবে?
    1. প্রাণী
    2. ফুল
    3. নদী
    4. যন্ত্র
    ব্যাখ্যা

    প্রশ্ন: 'OHPNE' বর্ণগুলোকে নতুন করে সাজালে কোন শব্দটি তৈরি হবে?

    সমাধান: 
    'OHPNE' বর্ণগুলোকে পুনর্বিন্যাস করলে পাওয়া যায় = PHONE
    এবং
    'PHONE' অর্থ যন্ত্র (টেলিফোন/মোবাইল ফোন)।

    অন্য বর্ণগুলো দিয়ে কোনো শব্দ তৈরি হয় না।

    সুতরাং, সঠিক উত্তর ঘ) যন্ত্র