বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

ভাষাগত যৌক্তিক বিচার (Verbal Reasoning)

মোট প্রশ্ন২,৮৬২এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ভাষাগত যৌক্তিক বিচার (Verbal Reasoning)

PrepBank · পাতা / ২৯ · ২০১৩০০ / ২,৮৬২

২০১.
একটি ছবিকে দেখিয়ে জামিল নামের একটি ছেলে বললো, ‘সে আমার মায়ের একমাত্র ছেলের ছেলে’। সম্পর্কে জামিল ঐ ছেলের কী হয়?
  1. চাচা
  2. দাদা
  3. ভাই
  4. বাবা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ছবিকে দেখিয়ে জামিল নামের একটি ছেলে বললো, ‘সে আমার মায়ের একমাত্র ছেলের ছেলে’। সম্পর্কে জামিল ঐ ছেলের কী হয়?

সমাধান:
জামিলের মায়ের একমাত্র ছেলে জামিল নিজে। তাহলে জামিলের মায়ের একমাত্র ছেলের ছেলে হলো জামিলের ছেলে।
তাহলে তাদের মধ্যে সম্পর্ক হলো বাবা ও ছেলে।
২০২.
A contest always has--
  1. an umpire
  2. victory
  3. competitor
  4. spectators
ব্যাখ্যা
প্রশ্ন: A contest always has--

সমাধান:
একটি contest (প্রতিযোগিতা) তখনই সম্ভব, যখন প্রতিযোগী (competitor) থাকে।
২০৩.
১৮ জুন, ১৯৯৮ সপ্তাহের কী বার ছিল?
  1. রবিবার
  2. মঙ্গলবার
  3. বুধবার
  4. বৃহস্পতিবার
ব্যাখ্যা
প্রশ্ন: ১৮ জুন, ১৯৯৮ সপ্তাহের কী বার ছিল?

সমাধান:
১৮ জুন, ১৯৯৮ =  ১৯৯৭ বছর + (১ - ১ - ১৯৯৮ তারিখ থেকে ১৭ - ৬ - ১৯৯৮ তারিখ পর্যন্ত সময়)

আমরা জানি, 
১৬০০ বছরের মাঝে Odd day থাকে = ০
৩০০ বছরের মাঝে Odd day থাকে = (৫ × ৩) = ১৫ ≡ ১

৯৭ বছরে অধিবর্ষ আছে ২৪টি এবং সাধারণ বছর আছে ৭৩টি 
৯৭ বছরে Odd day আছে (২৪ × ২ + ৭৩) = ১২১ ≡ ২

জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন (৩১ + ২৮ + ৩১ + ৩০ + ৩১ + ১৮) = ১৬৯ দিন ≡ ১ Odd day

মোট Odd day = (০ + ১ + ২ + ১) = ৪

১৮ জুন, ১৯৯৮ তারিখে হবে = রবিবার + ৪ দিন = বৃহস্পতিবার
২০৪.
মসীময় শব্দের সমার্থক কোনটি?
  1. ক) কালিমাখাময়
  2. খ) অন্ধকারাচ্ছন্ন
  3. গ) ক ও খ
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
মসীময় শব্দের সমার্থক শব্দ কালিমাখাময়, অন্ধকারাচ্ছন্ন।
[বাংলা সাহিত্য (নবম-দশম শ্রেণি); পৃষ্ঠা নং ৮৫]
২০৫.
শ্রীকান্ত : শরৎচন্দ্র চট্টোপাধ্যায় : : কাবিলের বোন : ?
  1. আব্দুল কাদির
  2. আনোয়ার পাশা
  3. আল মাহমুদ
  4. এস ওয়াজেদ আলী
ব্যাখ্যা
প্রশ্ন: শ্রীকান্ত : শরৎচন্দ্র চট্টোপাধ্যায় : : কাবিলের বোন : ?

সমাধান:
শ্রীকান্ত উপন্যাসটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আত্মজৈবনিক উপন্যাস। 

আল মাহমুদ রচিত উপন্যাস:
- ডাহুকী, 
- উপমহাদেশ, 
- আগুনের মেয়ে, 
- চেহারার চতুরঙ্গ, 
- কাবিলের বোন ইত্যাদি।

শ্রীকান্ত উপন্যাসটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আত্মজৈবনিক উপন্যাস। 
একইভাবে, কাবিলের বোন আল মাহমুদ রচিত উপন্যাস।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২০৬.
যদি চ × G = ৮২ হয়, তবে J × ট = ?
  1. ক) ১২০
  2. খ) ৯২
  3. গ) ১১৫
  4. ঘ) ১১০
ব্যাখ্যা

প্রশ্নে ৮২ এর স্থলে ৪২ হবে।
বর্ণমালায় অবস্থান অনুসারে-
চ = ৬
G = ৭
J = ১০
এবং ট = ১১
তাই, চ × G = ৬ × ৭ = ৪২
এবং J × ট = ১০ × ১১ = ১১০

২০৭.
কোনটি অন্যগুলোর চেয়ে ব্যতিক্রম?
  1. A
  2. C
  3. E
  4. None
ব্যাখ্যা
E ব্যতীত অন্য সকল চিত্রে বৃত্তের অবস্থান রেখার দুইপাশে।
২০৮.
If the second book is a clothbound and the third book is a paperback, which of the following can be a cloth-bound book?
  1. ক) the second
  2. খ) the ninth
  3. গ) the seventh
  4. ঘ) none of these
ব্যাখ্যা
Questions (28-32): Read the following passage and select the most appropriate answer.
Nine books are to be arranged from the left to right on a shelf. Of these, four books are leather-bounds, three are cloth-bounds and remaining books are paperbacks. The leather bound books must be together. The paperback books must also be together. The cloth bound books need not to be together.

- If the second book is a clothbound and the third book is a paperback, which of the following can be a cloth-bound book?

Solution: 

যদি দ্বিতীয় বইটি কাপড় মোড়ানো এবং তৃতীয় বইটি কাগজ মোড়ানো হয় তাহলে উপরোক্ত ভাবে সাজানো যাবে।
চিত্রানুযায়ী, কাপড়ে মোড়ানো বই ১ম, ৫ম, ৯ম অবস্থানে থাকতে পারবে।
২০৯.
নিচের অক্ষরগুলো দিয়ে সঠিক শব্দ কোনটি?
সা তে র দা রে মা
  1. ক) দাতের রেসামা
  2. খ) মারের সাদাতে
  3. গ) মাদার তেরেসা
  4. ঘ) দা সামারে তের
ব্যাখ্যা
এলোমেলো শব্দগুলো দিয়ে গঠিত সঠিক অর্থবোধক শব্দ হলো ‘মাদার তেরেসা’।
২১০.
‘প্রতিযােগিতা’য় সবসময় কী থাকে?
  1. ক) topic
  2. খ) examination
  3. গ) party
  4. ঘ) participant
ব্যাখ্যা
Participant বা প্রতিযোগী/অংশগ্রহনকারী ছাড়া প্রতিযোগিতা অসম্ভব।
- Topic, Examination, Party - ছাড়াও প্রতিযোগীতা হতে পারে।
২১১.
ক, খ এর পিতা। গ, খ এর চাচা। গ এর নিজের অন্য কোনো ভাই-বোন নেই। ক, গ এর কি হয়?
  1. ক) ভাই
  2. খ) মেয়ে
  3. গ) দাদী
  4. ঘ) চাচা
ব্যাখ্যা
খ এর বাবা ক। খ এর চাচা গ। গ এর নিজের অন্য কোনো ভাই-বোন নেই, ক হল গ এর চাচাতো অথবা মামাতো অথবা খালাতো অথবা ফুফাতো ভাই। অতএব ক, গ এর ভাই।
২১২.
অর্থনীতি : এডাম স্মিথ :: রাষ্ট্রবিজ্ঞান : ?
  1. ক) এরিস্টটল 
  2. খ) সিগমুড ফ্রয়েড 
  3. গ) অগাস্ট ক্যোঁৎ
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: অর্থনীতি : এডাম স্মিথ :: রাষ্ট্রবিজ্ঞান : ?

সমাধান: 
অর্থনীতির জনক - এডাম স্মিথ 
রাষ্ট্রবিজ্ঞানের জনক - এরিস্টটল 
আধুনিক মনোবিজ্ঞানের জনক - সিগমুড ফ্রয়েড 
সমাজবিজ্ঞানের জনক - অগাস্ট ক্যোঁৎ 
২১৩.
What is the term used to describe a person who is between 70 and 79 years old?
  1. Octogenarian
  2. Sexagenarian
  3. Septuagenarian
  4. Nonagenarian
ব্যাখ্যা
প্রশ্ন: What is the term used to describe a person who is between 70 and 79 years old?

সমাধান:
ক) Octogenarian → 80 – 89 বছর বয়সী
খ) Sexagenarian → 60 – 69 বছর বয়সী
গ) Septuagenarian →  70 – 79 বছর বয়সী
ঘ) Nonagenarian → 90 – 99 বছর বয়সী
২১৪.
একটি লন রোলারকে যদি দুইজন ব্যক্তির একজন টেনে নেয় ও একজন ঠেলে নেয় তবে কার বেশি কষ্ট হবে?
  1. টেনে নেয়া ব্যক্তির
  2. দুইজনের সমান কষ্ট হবে
  3. ঠেলে নেয়া ব্যক্তির
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
টানলে রোলারের ওজন কম অনুভূত হওয়ায় রোলার ঠেলা অপেক্ষা টেনে নেওয়া সহজ।
২১৫.
নিচের চিত্রের X পেপারটি ভাজ করলে কোনটির মত হবে?
  1. A
  2. B
  3. C
  4. D
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
২১৬.
The number of terms between 11 and 200 which are divisible by 7 but not by 3 is -
  1. ক) 18
  2. খ) 19
  3. গ) 27
  4. ঘ) 28
ব্যাখ্যা

Multiple of 7 between 11 and 200 are 14, 21, 28, 35, 42,....., 189, 196
Tm = 196 ⇒ 14 + (m - 1) × 7 = 196
⇒ (m - 1) × 7 = 182
⇒ (m - 1) = 26
⇒ m = 27.
Multiples of 7 and 3 both i.e. that of 21 are 21, 42, 63,......., 189
Tn = 189
⇒ 21 + (n - 1) × 21 = 189
⇒ (n - 1) × 21 = 168
⇒ (n - 1) = 8
⇒ n = 9.
Required number of terms = (27 - 9) = 18
Answer : 18

২১৭.
ব্যক্তিত্ব প্রকাশে ____ অন্যতম মাধ্যম।
  1. হাসি
  2. সুগন্ধি
  3. সৌজন্যবোধ
  4. পোশাক
ব্যাখ্যা
প্রশ্ন: ব্যক্তিত্ব প্রকাশে ____ অন্যতম মাধ্যম।

সমাধান:
একজন মানুষের ব্যক্তিত্ব তার সৌজন্য বোধের মাধ্যমে প্রকাশ পায়।

পোশাক বা হাসি বা সুগন্ধি দিয়ে একজন ব্যক্তির ব্যক্তিত্ব পূর্ণ ভাবে প্রকাশ পায় না। 
২১৮.
আপনি বাজারে যাচ্ছেন এবং হঠাৎ বৃষ্টি শুরু হয়। আপনার সাথে ছাতা নেই। আপনি কী করবেন?
  1. বৃষ্টি উপভোগ করবেন
  2. কাছাকাছি দোকানে আশ্রয় নেবেন
  3. বাইরে ছাতা কিনতে যাবেন
  4. বাড়িতে ফিরে যাবেন
ব্যাখ্যা

প্রশ্ন: আপনি বাজারে যাচ্ছেন এবং হঠাৎ বৃষ্টি শুরু হয়। আপনার সাথে ছাতা নেই। আপনি কী করবেন?

সমাধান: 
ক) বৃষ্টি উপভোগ করা ⇒ কিছুক্ষণের জন্য ঠিক আছে, কিন্তু বাজার করার বা নিরাপদে থাকা সম্ভব নয়।

খ) কাছাকাছি দোকানে আশ্রয় নেওয়া ⇒ সর্বোত্তম এবং বাস্তবসম্মত সিদ্ধান্ত, বৃষ্টি এড়ানো এবং নিরাপদ থাকা যায়।

গ) বাইরে ছাতা কিনতে যাওয়া ⇒ সময়সাপেক্ষ, নিরাপত্তা ঝুঁকি থাকতে পারে।

ঘ) বাড়িতে ফিরে যাওয়া ⇒ অকার্যকর, অনেক সময় নষ্ট হবে।

সঠিক উত্তর খ) কাছাকাছি দোকানে আশ্রয় নেবেন।

২১৯.
বিশিষ্ট ব্যক্তিত্বের মধ্যে কোন জন আলাদা ধরনের?
  1. ক) ভ্যান গগ
  2. খ) গ্যালিলিও
  3. গ) নিউটন
  4. ঘ) জগদীশ চন্দ্র বসু
ব্যাখ্যা
গ্যালিলিও, নিউটন, জগদীশ চন্দ্র বসু সবাই বিজ্ঞানী ছিলেন কিন্তু ভ্যান গগ ছিলেন চিত্র শিল্পী।
২২০.
হাসান, জামান থেকে লম্বা। আমান, রোমান থেকে খাট। হাসান, নোমান থেকে খাট। জামান, রোমান থেকে লম্বা। কে সবচেয়ে লম্বা?
  1. রোমান
  2. নোমান
  3. আমান
  4. হাসান
ব্যাখ্যা
প্রশ্ন: হাসান, জামান থেকে লম্বা। আমান, রোমান থেকে খাট। হাসান, নোমান থেকে খাট। জামান, রোমান থেকে লম্বা। কে সবচেয়ে লম্বা?

সমাধান:
হাসান, জামান থেকে লম্বা।
হাসান > জামান

আমান, রোমান থেকে খাট।
রোমান > আমান

হাসান, নোমান থেকে খাট।
নোমান > হাসান

জামান, রোমান থেকে লম্বা।
জামান > রোমান

∴ নোমান > হাসান > জামান > রোমান > আমান
নোমান সবচেয়ে লম্বা।
২২১.
একটি ছেলের ছবি দেখিয়ে জেরিন বললো, "সে হয় আমার চাচার বাবার মেয়ের ছেলে” ছেলেটি জেরিনের সম্পর্কে কী হয়?
  1. চাচা 
  2. ভাই
  3. মামা 
  4. ভাতিজা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ছেলের ছবি দেখিয়ে জেরিন বললো, "সে হয় আমার চাচার বাবার মেয়ের ছেলে” ছেলেটি জেরিনের সম্পর্কে কী হয়?

সমাধান: 
ছবিটি একটি ছেলের। বক্তা হচ্ছে জেরিন (মেয়ে)। যেহেতু জেরিন বলছে আমার চাচার বাবার মেয়ের ছেলে অর্থাৎ তার দাদার মেয়ের ছেলে। অর্থাৎ ফুফাতো ভাই যেহেতু অপশনে ভাই আছে তাই এটাই হবে।
চাচার বাবা = দাদা → দাদার মেয়ে = ফুপু → ফুপুর ছেলে = ফুপাতো ভাই

২২২.
খাবারের সাথে কোনটি সবসময় থাকবে?
  1. ক) টেবিল
  2. খ) থালা-বাসন
  3. গ) ক্ষুধা
  4. ঘ) খাদ্য সামগ্রী
ব্যাখ্যা
খাবারের সাথে খাদ্য সামগ্রী  সবসময় থাকবে কিন্তু অপশনের বাকিগুলো নাও থাকতে পারে। 
২২৩.
যদি APPLE = CRRNG হয় তাহলে ORANGE = ?
  1. QTCPIG
  2. QTBPIG
  3. QTCQIG
  4. QTCPIH
ব্যাখ্যা
প্রশ্ন: যদি APPLE = CRRNG হয় তাহলে ORANGE = ?

সমাধান:
যদি APPLE = CRRNG হয় তাহলে ORANGE = QTCPIG

ইংরেজি বর্ণমালার অবস্থান (A = 1, B = 2,..., Z = 26) বিবেচনা করে দেখা যায়-
"APPLE" শব্দটিতে, 
A = 1, P = 16 , P = 16 , L = 12, E = 5

"CRRNG" শব্দটিতে,
A(1) + 2 = C(3)
P(16) + 2 = R(18)
P(16) + 2 = R(18)
L(12) + 2 = N(14)
E(5) + 2 = G(7)
অর্থাৎ প্রতিটি বর্ণের অবস্থানে + 2 যোগ করা হয়েছে।

অনুরূপভাবে, ORANGE শব্দটিতে
O =15, R = 18, A = 1, N = 14, G = 7, E = 5

নির্ণেয় শব্দটি হবে = QTCPIG [ যেখানে Q = 17, T = 20, C = 3, P = 16, I = 9, G = 7]
২২৪.
A, C- এর বাবা এবং D, B- এর ছেলে। E, A- এর ভাই। যদি C, D- এর বোন। তবে B ও E- এর মধ্যে সম্পর্ক কী?
  1. কন্যা
  2. ভাবী
  3. স্বামী
  4. ভ্রাতৃবধু
ব্যাখ্যা
প্রশ্ন: A, C- এর বাবা এবং D, B- এর ছেলে। E, A- এর ভাই। যদি C, D- এর বোন। তবে B ও E- এর মধ্যে সম্পর্ক কী?

সমাধান:
A, C- এর বাবা, E, A- এর ভাই
∴ E, C- এর চাচা

 D, B- এর ছেলে, C, D- এর বোন
∴ C, B- এর কন্যা

A, C- এর বাবা, C, B- এর কন্যা
∴ B, C- এর মা এবং B, A- এর স্ত্রী।
∴ B, E- এর ভ্রাতৃবধু।

উল্লেখ্য - এখানে ছোট ভাইয়ের বউ নাকি বড় ভাইয়ের বউ সেটা নির্দিষ্ট নয়। বড় ভাইয়ের বউ হলে ভাবী হয়, কিন্তু ছোট ভাইয়ের বউ হলে ভাবী হবে না।
তাই অধিকগ্রহণযোগ্য হিসেবে সঠিক উত্তর: ঘ) ভ্রাতৃবধু
২২৫.
Stammering এর সাথে speech এর যে সম্পর্ক 'Deafness' এর সাথে সেই সম্পর্ক কোনটির?
  1. Ear
  2. Sound
  3. Speaking
  4. Hearing
ব্যাখ্যা
প্রশ্ন: Stammering এর সাথে speech এর যে সম্পর্ক 'Deafness' এর সাথে সেই সম্পর্ক কোনটির?
 
সমাধান:
Stammering - তোতলামি
Speech - বক্তৃতা/ভাষণ

Deafness - বধিরতা
Hearing - শ্রবণ

- বক্তৃতা দেয়ার ক্ষেত্রে তোতলামি একটি প্রতিবন্ধকতা এবং শ্রবণের ক্ষেত্রে বধিরতা একটি প্রতিবন্ধকতা।

অন্যদিকে,
Ear - কান; কর্ণ; শ্রবণেন্দ্রিয়।
Sound - স্বাস্থ্যকর; স্বাস্থ্যপূর্ণ।
Speaking - কথা বলা; আলাপ করা।
২২৬.
'notwithstanding' শব্দের ব্যবহৃত বর্ণসমূহ এক বা একাধিকবার ব্যবহার করে নিচের কোন শব্দটি তৈরি করা যাবে না?
  1. wood
  2. nation
  3. twist
  4. south
ব্যাখ্যা
প্রশ্ন: 'notwithstanding' শব্দের ব্যবহৃত বর্ণসমূহ এক বা একাধিকবার ব্যবহার করে নিচের কোন শব্দটি তৈরি করা যাবে না?

সমাধান:
'notwithstanding' শব্দের ব্যবহৃত বর্ণসমূহ এক বা একাধিকবার ব্যবহার করে wood, nation, do is শব্দটি তৈরি করা যায়।

কিন্তু, south এর ক্ষেত্রে প্রদত্ত শব্দের বর্ণগুলোর মধ্যে e, l, u অনুপস্থিত। 
'notwithstanding' শব্দের ব্যবহৃত বর্ণসমূহ এক বা একাধিকবার ব্যবহার করেও south তৈরি করা যায় না।
২২৭.
The word that same in spelling and sound, but different in meaning is called -
  1. ক) Synonym
  2. খ) Homograph
  3. গ) Homophone
  4. ঘ) Homonym
ব্যাখ্যা
• Synonym:
A word or phrase that has the same or nearly the same meaning as another word or phrase in the same language.
Example: "small" and "little" are synonyms. 

• Homograph:
A word that is spelled the same as another word but has a different meaning.
Example: sow meaning "female pig," and sow, "to plant seeds”.

• Homophone:
A word that is pronounced the same as another word but has a different meaning or spelling, or both.
Example: to/two/too are examples of Homophone.
 
• Homonym:
A word that sounds the same or/and is spelled the same as another word but has a different meaning. 
Example: "Write” and “right” are examples of Homonym.
২২৮.
ঘড়ি : কাঁটা : : থার্মোমিটার : ?
  1. চিকিৎসা
  2. পারদ
  3. ফারেনহাইট 
  4. তাপমাত্রা
ব্যাখ্যা
প্রশ্ন: ঘড়ি : কাঁটা : : থার্মোমিটার : ?

সমাধান:
ঘড়িতে যেমন সময় পরিমাপ করতে কাঁটা ব্যবহার হয়।
তেমনি, থার্মোমিটারে তাপমাত্রা পরিমাপ করতে পারদ ব্যবহার হয়।
২২৯.
ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত পত্রিকার নাম কী?
  1. ক) সবুজপত্র
  2. খ) শিখা
  3. গ) আঙুর
  4. ঘ) সাহিত্য
ব্যাখ্যা
শিক্ষাবিদ, সাহিত্যিক ও ভাষাতত্ত্ববিদ মুহম্মদ শহীদুল্লাহ্ এর জন্ম ১৮৮৫ সালের ১০ জুলাই পশ্চিমবঙ্গের চবিবশ পরগনা জেলার পেয়ারা গ্রামে ।
-ঐতিহাসিক ভাষা আন্দোলনে শহীদুল্লাহ্ অগ্রণী ভূমিকা পালন করেন।
- তিনিই প্রথম উর্দুর পরিবর্তে বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার যৌক্তিক দাবি জানান।
- তিনি বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতির সম্পাদক (১৯১১) ছিলেন। 
- ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ে শহীদুল্লাহ্র বহু মননশীল ও জ্ঞানগর্ভ প্রবন্ধ নানা পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং এ সংক্রান্ত বিভিন্ন পত্র-পত্রিকা তিনি সম্পাদনা করেন। আল এসলাম পত্রিকার সহকারী সম্পাদক (১৯১৫) ও বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকার যুগ্ম সম্পাদক (১৯১৮-২১) হিসেবে তিনি যোগ্যতার পরিচয় দেন।
- তাঁরই সম্পাদনা ও প্রকাশনায় মুসলিম বাংলার প্রথম শিশুপত্রিকা আঙুর (১৯২০) আত্মপ্রকাশ করে।
- এছাড়াও তিনি ইংরেজি মাসিক পত্রিকা দি পীস (১৯২৩), বাংলা মাসিক সাহিত্য পত্রিকা বঙ্গভূমি (১৯৩৭) এবং পাক্ষিক তকবীর (১৯৪৭) সম্পাদনা করেন।
- মুহম্মদ শহীদুল্লাহ্ বাংলা সাহিত্যের প্রাচীন ও মধ্যযুগের ইতিহাস রচনাসহ বাংলা ভাষা ও সাহিত্যের বহু জটিল সমস্যার সমাধান করেন। 

তার মধ্যে উল্লেখযোগ্য হলো -
-ভাষা ও সাহিত্য
-বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত
-দীওয়ানে হাফিজ
-রুবাইয়াত-ই-ওমর খৈয়াম
-নবী করিম মুহাম্মাদ
-ইসলাম প্রসঙ্গ
-বিদ্যাপতি শতক
-বাংলা সাহিত্যের কথা (২ খণ্ড)
-বাংলা ভাষার ব্যাকরণ
-ব্যাকরণ পরিচয়
-বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান
-মহররম শরীফ
-টেইল ফ্রম দি কুরআন
-Buddhist Mystic Songs (১৯৬০)
-Hundred Sayings of the Holy Prophet



উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া।
২৩০.
একজন লোককে দেখিয়ে একজন মহিলা বললেন ‘তার মা আমার মায়ের একমাত্র মেয়ের মেয়ে’। তাহলে ঐ লোকের সাথে ঐ মহিলার সম্পর্ক কি?
  1. ক) নাতি
  2. খ) ভাই
  3. গ) বাবা
  4. ঘ) দাদা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন লোককে দেখিয়ে একজন মহিলা বললেন ‘তার মা আমার মায়ের একমাত্র মেয়ের মেয়ে’। তাহলে ঐ লোকের সাথে ঐ মহিলার সম্পর্ক কি?

সমাধান:
- মহিলার মায়ের একমাত্র মেয়ে ঐ মহিলা নিজে।
- অর্থাৎ মহিলার মায়ের একমাত্র মেয়ের মেয়ে ঐ মহিলার মেয়ে।
- লোকটির মা হচ্ছে ঐ মহিলার মেয়ে।
- সুতরাং লোকটি মহিলার মেয়ের সন্তান অর্থাৎ নাতি।
২৩১.
একজন ব্যক্তি এমনভাবে একটা অন্যায় বা দুর্নীতি করলেন যে কেউই তাকে ধরতে পারল না। ব্যক্তিটি -
  1. ক) চালাক
  2. খ) ভাল মানুষ
  3. গ) জ্ঞানী
  4. ঘ) ক ও গ উভয়ই
ব্যাখ্যা
একজন চালাক মানুষ ভাল কিংবা খারাপ যে কোনোটাই হতে পারে। তবে, একজন জ্ঞানী মানুষ তাঁর সৎ বিচার বিবেচনা এবং আদর্শের দিকে খেয়াল রেখে বুদ্ধিমত্তার প্রয়োগ করেন।
২৩২.
ক খ’র চেয়ে বেশি রান করেছে কিন্তু গ’র চেয়ে কম করেছে। ঘ খ’র চেয়ে বেশি রান করেছে কিন্তু ক’র চেয়ে কম করেছে। সবচেয়ে কম রান কার?
  1. ক) ক
  2. খ) খ
  3. গ) গ
  4. ঘ) ঘ
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ হয়নি।
২৩৩.
আপনি শুনতে পেলেন আপনার আত্মীয় এসেছে ইতালি থেকে, তাদেরকে কুয়েত মৈত্রী হাসপাতালে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে কিন্তু সেখানকার ব্যবস্থাপনা ভালো না শুনার পর আপনি কী করবেন?
  1. ক) নিজেকে নিয়ে ব্যাস্ত থাকবেন
  2. খ) সেখানে গিয়ে ফাপর নিবেন
  3. গ) আত্মীয়কে সেখান থেকে নিয়ে আসার চেষ্টা করবেন
  4. ঘ) কর্তৃপক্ষের সাথে সহযোগিতামূলক আচরণ করবেন
ব্যাখ্যা
আমাদের দেশের ব্যবস্থাপনার বিষয়ে আমরা সবাই সচেতন আছি৷ কিন্তু যে রোগ সহজেই বিস্তার লাভ করে তাকে নিজের কাছে নিয়ে আসা নিতান্তই বোকামি। সবচেয়ে যৌক্তিক সিদ্ধান্ত হচ্ছে কর্তৃপক্ষের সাথে সহযোগিতামূলক আচরণের মাধ্যমে উদ্ভূত পরিস্থিতি বুদ্ধিদীপ্তভাবে মোকাবেলা করা৷
২৩৪.
কাঁচায় না নোয়ালে ______________ , পাকলে করে ঠাস ঠাস।
  1. চাকন
  2. ফলের শাঁস
  3. বাঁশ
  4. কড়ি
ব্যাখ্যা
প্রশ্ন: কাঁচায় না নোয়ালে ______________ , পাকলে করে ঠাস ঠাস। 

সমাধান:
কাঁচায় না নোয়ালে বাঁশ , পাকলে করে ঠাস ঠাস। 

প্রদত্ত বাক্যটি একটি প্রচলিত প্রবাদ।
এর অর্থ হলো- ছোটকাল শিক্ষার সময়, তখন না হলে বড়ো বয়সে আর সম্ভব নয়। 

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি (খন্ড-২), ড. হায়াৎ মামুদ।
২৩৫.
নিচের কোনটি ভিন্ন?
  1. জল
  2. বারি
  3. পাণি
  4. সলিল
ব্যাখ্যা
'জল' শব্দের সমার্থক শব্দ অম্বু, বারি, নীর, সলিল, জীবন, পয়ঃ ইত্যাদি।
অপরদিকে পাণি শব্দের অর্থ হাত, বাহু, ভুজ, হস্ত ইত্যাদি।

তাই এখানে পাণি শব্দটি ভিন্ন।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
২৩৬.
প্রপেলর ইঞ্জিনে প্লেন চালাতে প্রয়োজন হয় _____।
  1. গ্যাসোলিন
  2. বেশি আর্দ্রাতা
  3. মাধ্যাকর্ষণ বল
  4. বাতাস
ব্যাখ্যা
প্রশ্ন: প্রপেলর ইঞ্জিনে প্লেন চালাতে প্রয়োজন হয় _____।

সমাধান:
প্রপেলর ইঞ্জিন: প্রপালশান সিস্টেম দ্বারা চালিত বিমান বা উড়োজাহাজে ব্যবহৃত ইঞ্জিন হচ্ছে প্রপেলর ইঞ্জিন।

- প্রপেলর অর্থ হচ্ছে ডানা বা পাখা। প্রপেলার ইঞ্জিন বা প্রোপেলার এমন একটি ইঞ্জিন যার মাধ্যমে বাতাসের কিনারা তৈরি হয় এবং এটিই প্লেনকে এগিয়ে নেয়।

- প্রপেলার চালিত বিমানের জন্য তরলায়িত গ্যাস বা কার্যকর তরল হলো চারপাশের বায়ু যা প্রপেলনের মধ্য দিয়ে ইঞ্জিনের প্রবেশ করে জ্বালানির সাথে মিশ্রিত হয়ে জ্বালানি পুড়িয়ে শক্তি উৎপন্ন করে। প্রপেলর ইঞ্জিনের মূল ধাক্কা বা গতিটি প্রপেলর থেকে আসে।

তাই, প্রপেলর ইঞ্জিনে প্লেন চালাতে প্রয়োজন হয় বাতাস
২৩৭.
What people say about a person constitutes his -
  1. character
  2. gossip
  3. reputation
  4. disposition
  5. responsibility
ব্যাখ্যা
প্রশ্ন: What people say about a person constitutes his -

সমাধান:
character - মানসিক বা নৈতিক গুণাবলির সমন্বিত রূপ; চরিত্র।
gossip - পরচর্চা; রটনা।
reputation - খ্যাতি; যশ।
disposition - বিন্যাস; বিন্যস্তকরণ।
responsibility - দায়িত্ব।

What people say about a person constitutes his character.
একজন ব্যক্তির সম্পর্কে যা লোকেরা বলে তা তার "চরিত্র" নামে পরিচিত হয়। এটি তার মর্যাদা, নৈতিকতা, ও আচরণের সমষ্টি সহ তার ব্যক্তিত্বের মূল গুণাবলী বোঝায়। 
২৩৮.
২০২৪ সালের পহেলা জানুয়ারি সোমবার হলে ২০২৬ সালের পহেলা জানুয়ারি কী বার হবে? 
  1. সোমবার
  2. মঙ্গলবার
  3. বুধবার
  4. বৃহস্পতিবার
ব্যাখ্যা
প্রশ্ন: ২০২৪ সালের পহেলা জানুয়ারি সোমবার হলে ২০২৬ সালের পহেলা জানুয়ারি কী বার হবে? 

সমাধান: 
অধিবর্ষ বাদে বাকি সব বছরের প্রথম দিন এবং শেষ দিন একই বার হয়।
অধিবর্ষ হলে একদিন বাড়তি যোগ করতে হয়।

২০২৪ সাল হলো অধিবর্ষ
২০২৪ সালের পহেলা জানুয়ারি সোমবার হলে বছরের শেষ দিন মঙ্গলবার। 
২০২৫ সালের পহেলা জানুয়ারি বুধবার হলে বছরের শেষ দিন ও বুধবার। 
২০২৬ সালের পহেলা জানুয়ারি হবে বৃহস্পতিবার।
২৩৯.
নিচের শব্দগুলো দিয়ে গঠিত যৌক্তিক অনুক্রম কোনটি?
1. Presentation  2. Recommendation  3. Arrival  4. Discussion  5. Introduction
  1. 5, 3, 4, 1, 2
  2. 3, 5, 4, 2, 1
  3. 3, 5, 1, 4, 2
  4. 5, 3, 1, 2, 4
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের শব্দগুলো দিয়ে গঠিত যৌক্তিক অনুক্রম কোনটি?
1. Presentation  2. Recommendation  3. Arrival  4. Discussion  5. Introduction

সমাধান:
1. Presentation  2. Recommendation  3. Arrival  4. Discussion  5. Introduction

অর্থ ও ক্রিয়ার ধারাবাহিকতায় সঠিক ক্রম হবে:
Arrival   Introduction   Presentation   Discussion  Recommendation
3           5                     1                     4                 2  
২৪০.
'ম', ল এর মা। 'ল', শ এর ভাই। 'ম', শ এর কী হয়?
  1. বোন
  2. ভাই
  3. বাবা
  4. মা
ব্যাখ্যা
প্রশ্ন: 'ম', ল এর মা। 'ল', শ এর ভাই। 'ম', শ এর কী হয়?

সমাধান: 
ম’, ল এর মা।
আবার, 'ল', শ এর ভাই।
অর্থাৎ, ল ও শ পরস্পর ভাই অথবা বোন।
ম', শ এর মা।
২৪১.
সাংকেতিক কোড 234 মানে যদি হয় Play very well, সাংকেতিক কোড 562 মানে যদি হয় Well done today এবং সাংকেতিক কোড 594 মানে যদি হয় Play and today তাহলে done শব্দটির সাংকেতিক কোড কী?
  1. 5
  2. 6
  3. 7
  4. 8
ব্যাখ্যা
প্রশ্ন: সাংকেতিক কোড 234 মানে যদি হয় Play very well, সাংকেতিক কোড 562 মানে যদি হয় Well done today এবং সাংকেতিক কোড 594 মানে যদি হয় Play and today তাহলে done শব্দটির সাংকেতিক কোড কী?

সমাধান:
234 ⇒ play very well
562 ⇒ well done today
বামপাশে 2 কমন এবং ডান পাশে well কমন

594 ⇒ play and today
562 ⇒ well done today
বামপাশে 5 কমন এবং ডান পাশে today কমন

234 ⇒ play very well
594 ⇒ play and today
বামপাশে 4 কমন এবং ডান পাশে play কমন

562 ⇒ Well done today এ 5 = today, 2 = well এবং বাকি 6 = done
∴ done শব্দটির সাংকেতিক কোড 6.
২৪২.
কোন শব্দযুগলটি ভিন্ন?
  1. False, True
  2. Sharp, Blunt
  3. Love, Affection
  4. Abundance, Scarcity
ব্যাখ্যা
• অপশনে উল্লিখিত অপশনগুলোর মধ্যে - 

- False- মিথ্যা.
- True- সত্য।
- বিপরীত অর্থ প্রকাশ করছে।

- Sharp- তীক্ষ্ণ,
- Blunt- ভোঁতা।  
- বিপরীত অর্থ প্রকাশ করছে।

- Love- ভালোবাসা
- Affection - প্রেম।
- সমার্থক অর্থ প্রকাশ করছে।

- Abundance- প্রাচুর্য
- Scarcity- ঘাটতি।
- বিপরীত অর্থ প্রকাশ করছে।

• যেহেতু, (গ) অপশনে Synonym রয়েছে এবং অন্য অপশনগুলোতে Antonym রয়েছে তাই (গ) অপশনটি ভিন্ন।
২৪৩.
Who is the darkest person?
D is darker than A
A is darker than B
C is darker than D
E is darker than A
C is darker than A
D is darker than E
  1. ক) A
  2. খ) B
  3. গ) C
  4. ঘ) D
ব্যাখ্যা

C > D > E > A > B
So, C is the darkest person.

২৪৪.
Carbon : Diamond :: Corundum : ?
  1. Garnet
  2. Ruby
  3. Pearl
  4. Emerald
ব্যাখ্যা
As Diamond is made of Carbon similarly Ruby is made of Corundum.
২৪৫.
______ এর সাথে যেমন অগ্রসর হওয়ার সম্পর্ক, নিশ্চলতার সাথে তেমনই ________ এর সম্পর্ক।
  1. পশ্চাদপসরণ - মুক্তিরোধ
  2. সাময়িক থেমে যাওয়া - গমন করা
  3. মধ্যস্থতা - গমন করা
  4. পশ্চাদপসরণ - গমন করা
ব্যাখ্যা

প্রশ্ন: ______ এর সাথে যেমন অগ্রসর হওয়ার সম্পর্ক, নিশ্চলতার সাথে তেমনই ________ এর সম্পর্ক।

সমাধান:
পশ্চাদপসরণ
এর সাথে যেমন অগ্রসর হওয়ার সম্পর্ক, নিশ্চলতার সাথে তেমনই গমন করা এর সম্পর্ক। 
অর্থাৎ, 
পশ্চাদপসরণ হলো অগ্রসর হওয়ার বিপরীত শব্দ।
একইভাবে, 
নিশ্চলতার বিপরীত শব্দ হলো গমন করা

সঠিক উত্তর ঘ) পশ্চাদপসরণ - গমন করা

২৪৬.
নিচের কোনটি ভিন্ন?
  1. Spoon
  2. Fork
  3. Pickle
  4. Knife
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি ভিন্ন?

সমাধান:
Spoon ⇒ (চামচ) – খাওয়ার জন্য ব্যবহৃত, তরল খাবার তুলতে সহায়ক।
Fork ⇒ (কাঁটা চামচ) – খাওয়ার জন্য ব্যবহৃত, খাবার ঠেসে বা টুকরো তুলতে ব্যবহৃত।
Knife ⇒ (ছুরি) – খাওয়ার জন্য ব্যবহৃত, কাটা বা টুকরো করতে ব্যবহৃত।

Pickle ⇒ (আচার) – এটি হলো লবণ, মশলা ও তেল দিয়ে সংরক্ষণ করা একটি খাদ্য, যা সাধারণত ফল বা সবজি দিয়ে তৈরি হয়। এটি হলো একটি খাবার (সংরক্ষিত খাদ্য দ্রব্য), কোনো সরঞ্জাম নয়।

Pickle বাদে বাকি সবগুলো খাবার খাওয়ার সরঞ্জাম।
২৪৭.
শুদ্ধ বানান কোনটি? 
  1. কৃচ্ছ্বসাধন
  2. কৃচ্ছ্রসাধন
  3. কৃচ্ছসাধন
  4. কৃচ্ছ্র্যসাধন
ব্যাখ্যা

প্রশ্ন: শুদ্ধ বানান কোনটি? 

সমাধান: 

• শুদ্ধ বানান - কৃচ্ছ্রসাধন।
- এটি একটি সংস্কৃত শব্দ।
- এটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ:
- কৃচ্ছ্রসাধনা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

২৪৮.
_____ yet to complete his first term of presidential office.
  1. Gordon Brown
  2. Gloria Macapagal Arroyo
  3. Barack H Obama
  4. এই প্রশ্নে তিনটি অপশন ছিলো।
ব্যাখ্যা
Barack H Obama yet to complete his first term of presidential office.

বারক ওবামা
- মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে নির্বাচিত প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট।
- ৪৪তম মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা রচিত নতুন আত্মজীবনীমূলক গ্রন্থ - A promised Land
- তিনি যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ পুরস্কার ‘এমি এওয়ার্ড’ লাভ করেন।
- বারাক ওবামা ২০০৯ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন।
২৪৯.
বিসদৃশ জোড় কোনটি?
  1. ক) ছাত্র-শিক্ষক
  2. খ) গুরু-শিষ্য
  3. গ) ওস্তাদ-সাগরেদ
  4. ঘ) খাতা-কলম
ব্যাখ্যা
ছাত্র-শিক্ষক, গুরু-শিষ্য, ওস্তাদ-সাগরেদ সবাই ব্যাক্তিবাচক শব্দ।খাতা-কলম বস্তুবাচক শব্দ।
২৫০.
নজরুল তানভীরকে একটি মেয়ে দেখিয়ে বলল,''সে আমার দাদার একমাত্র ছেলের মেয়ে''। মেয়েটি নজরুলের কী হয়?
  1. ক) বোন
  2. খ) ফুফু
  3. গ) চাচী
  4. ঘ) মা
ব্যাখ্যা
প্রশ্ন: নজরুল তানভীরকে একটি মেয়ে দেখিয়ে বলল,''সে আমার দাদার একমাত্র ছেলের মেয়ে''। মেয়েটি নজরুলের কী হয়?

সমাধান:
দাদার ছেলে ⇒ নজরুলের বাবা
বাবার মেয়ে ⇒ নজরুলের বোন 

∴ মেয়েটি নজরুলের বোন। 
২৫১.
A, B এবং C তিন জন বোন। D, E এর ভাই এবং E, B এর মেয়ে। A এর সাথে D কী সম্পর্কে সম্পর্কিত?
  1. ভাতিজা
  2. ভাগ্নে
  3. ছেলে
  4. দৌহিত্র
ব্যাখ্যা
প্রশ্ন: A, B এবং C তিন জন বোন। D, E এর ভাই এবং E, B এর মেয়ে। A এর সাথে D কী সম্পর্কে সম্পর্কিত?

সমাধান:
E, B এর মেয়ে
D, E এর ভাই
∴ D, B এর ছেলে 

A, B এবং C তিন জন বোন
∴ D হলো A ও C এর বোনের ছেলে অর্থাৎ ভাগ্নে। 
২৫২.
Blood flow is __ by the heart.
  1. ক) purified
  2. খ) determined
  3. গ) unregularized
  4. ঘ) controlled
ব্যাখ্যা
রক্ত প্রবাহ হৃদপিণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয় তাই controlled হবে।
২৫৩.
India : ISRO : : Japan : ? 
  1. ESA
  2. JAXA
  3. CNSA
  4. NASA
ব্যাখ্যা

প্রশ্ন: India : ISRO : : Japan : ?

সমাধান: 
ISRO হলো ভারতের মহাকাশ গবেষণা ও মহাকাশযান সংস্থার। [Indian Space Research Organisation]
একইভাবে,
JAXA হলো জাপানের জাতীয় মহাকাশ সংস্থার। [Japan Aerospace Exploration Agency]

সুতরাং সঠিক উত্তর হলো খ) JAXA

অন্য অপশনগুলো-
NASA: National Aeronautics and Space Administration (মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা)।
CNSA: China National Space Administration (চীনের মহাকাশ সংস্থা)।
ESA: European Space Agency (ইউরোপীয় মহাকাশ সংস্থা)। 

২৫৪.
আপনার বাবার শ্বশুরের ছেলের ভাইয়ের একমাত্র বোনের ছেলে আপনার কী হয়?
  1. চাচাতো ভাই
  2. আপনি নিজে
  3. আপনার ভাগ্নে
  4. আপনার মামা
ব্যাখ্যা
প্রশ্ন: আপনার বাবার শ্বশুরের ছেলের ভাইয়ের একমাত্র বোনের ছেলে আপনার কী হয়?

সমাধান:
আপনার বাবার শ্বশুর ⇒ আপনার নানা
আপনার নানার ছেলে ⇒ আপনার মামা
আপনার মামার ভাই ⇒ আপনার মামা
আপনার মামার একমাত্র বোন ⇒ আপনার মা
আপনার মায়ের ছেলে ⇒ আপনি নিজে অথবা আপনার সহোদর ভাই
অপশনে যেহেতু সহোদর ভাই নেই, সুতরাং সঠিক উত্তর হবে আপনি নিজে।
২৫৫.
'চট্টগ্রাম' এর সঠিক উচ্চারণ কোনটি?
  1. চঠ্‌টোগ্রাম
  2. চট্টোগাম
  3. চট্‌টোগ্রাম্‌
  4. চটোগ্রাম
ব্যাখ্যা

প্রশ্ন: 'চট্টগ্রাম' এর সঠিক উচ্চারণ কোনটি?

সমাধান:

• 'ট্ট' এর উচ্চারণে ট- এর দ্বিত্ব ঘটে। তাই, 'চট্টগ্রাম' এর সঠিক উচ্চারণ- 'চট্‌টোগ্রাম্‌'। 

• আরো কিছু শব্দের সঠিক উচ্চারণ: 
- 'সৌজন্য' এর সঠিক উচ্চারণ- 'শোউজোন্‌নো'।
- 'কাকলি' এর সঠিক উচ্চারণ- (কাকোলি),
- 'প্রণতি' এর সঠিক উচ্চারণ-(প্রোনোতি),
- 'অবগতি' এর সঠিক উচ্চারণ- (অবোগোতি) ইত্যাদি।   

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

২৫৬.
People should not be praised for the their virtue if they lack the energy to be ___; in such cases, goodness is merely the effect of __.
  1. depraved - hesitation
  2. cruel - effortlessness
  3. wicked - indolence
  4. unjust - boredom
  5. iniquitous - impiety
ব্যাখ্যা

wicked - মন্দ; খারাপ; ভ্রান্ত, অসৎ; অন্যায়; নীতিবিগর্হিত। 
indolence - আলসা; শ্রমবিমুখতা। 

Complete Sentence - People should not be praised for the their virtue if they lack the energy to be wicked; in such cases, goodness is merely the effect of indolence.

২৫৭.
যারে দেখতে নারি তার চলন ____________।
  1. সোহা
  2. সমতল
  3. বাঁকা
  4. চড়াই উৎরাই
ব্যাখ্যা
প্রশ্ন: যারে দেখতে নারি তার চলন ____________। 

সমাধান:
যারে দেখতে নারি তার চলন বাঁকা। 

• এটি একটি প্রচলিত প্রবাদ। 
• এর অর্থ হলো অপ্রীতিভাজনের সবই বিরক্ত লাগে। 

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি (খন্ড-২), ড. হায়াৎ মামুদ।
২৫৮.
A girl introduced a boy as the son of the daughter of the father of her uncle. The boy is girl's-
  1. Brother
  2. Son
  3. Uncle
  4. Son-in-law
ব্যাখ্যা
প্রশ্ন: A girl introduced a boy as the son of the daughter of the father of her uncle. The boy is girl's-

সমাধান:
Daughter of uncle's father ⇒ Uncle's sister ⇒ Mother;
Mother's son ⇒ Brother 
২৫৯.
আজ সোমবার, ৬১ দিন পর কী বার হবে?
  1. বৃহস্পতিবার
  2. শুক্রবার
  3. শনিবার
  4. সোমবার
ব্যাখ্যা
প্রশ্ন: আজ সোমবার, ৬১ দিন পর কী বার হবে?

সমাধান:
৬১ কে ৭ দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে ৫। 
তাহলে ৬১ দিন পর হবেঃ সোমবার + ৫দিন = শনিবার।
২৬০.
একটি দেশকে ধ্বংস করা অসম্ভব যদি না -
  1. তার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা যায়
  2. তার ধন ধ্বংস করা যায়
  3. তার বৈদেশিক সঞ্চয় হ্যাক করা যায়
  4. মাতৃভাষা পালটানো যায়
ব্যাখ্যা
শিক্ষা ব্যবস্থার ধ্বংস ব্যতীত একটি জাতির ধ্বংস অসম্ভব। কারণ, শিক্ষাই জাতির মেরুদণ্ড।
২৬১.
আকাঙ্ক্ষা : স্পৃহা : : ঈর্ষা :
  1. বিদ্বেষ
  2. মনোরথ
  3. আগ্রহ
  4. কামনা
ব্যাখ্যা
প্রশ্ন: আকাঙ্ক্ষা : স্পৃহা : : ঈর্ষা :

সমাধান:
আকাঙ্ক্ষাস্পৃহা পরস্পর সমার্থক এবং ঈর্ষাবিদ্বেষ পরস্পর সমার্থক
২৬২.
'মালিকানা' অর্থে কোন শব্দটি সঠিক?
  1. ক) সত্য
  2. খ) স্বত্ব
  3. গ) সত্তা
  4. ঘ) সত্ত্ব
ব্যাখ্যা
স্বত্ব (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = স্ব+ত্ব
অর্থ: বিষয়সম্পত্তি ব্যবসায় প্রভৃতিতে অধিকার বা মালিকানা । 

সত্য - ঠিক, যথার্থ
সত্তা - অস্তিত্ব
সত্ত্ব - সত্তা, অস্তিত্ব। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
২৬৩.
ত্রিভুজের ক্ষেত্রে নিচের কোনটি অসম্ভব?
  1. ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি দুই সমকোণ
  2. সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ অসমান
  3. ত্রিভুজের যে কোন দুই বাহুর সমষ্টি, তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর
  4. কোন ত্রিভুজের সমান সমান কোণের বিপরীত বাহুগুলোও পরস্পর সমান
ব্যাখ্যা
ত্রিভুজের বৈশিষ্ট্য:
- ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি ১৮০° বা দুই সমকোণ ।
- প্রতিটি ত্রিভুজের তিনটি বাহু, তিনটি কোণ ও তিনটি কৌণিক বিন্দু থাকে।
- বাহুর সংখ্যা বিবেচনায়, ত্রিভুজই সর্বনিম্ন বহুভুজ।
- সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের পরিমাপ ৬০°
- সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয় পরস্পর পূরক
- ত্রিভুজের যে কোন দুই বাহুর সমষ্টি, তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর।
- ত্রিভুজের যে কোন দুই বাহুর অন্তর, তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর।
- কোন ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণগুলো ও পরস্পর সমান।
- কোন ত্রিভুজের সমান সমান কোণের বিপরীত বাহুগুলোও পরস্পর সমান। 
- ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখন্ডক তিনটি সমবিন্দু। এই সমবিন্দুকে পরিকেন্দ্র বলা হয়
- ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত রেখাংশকে বলা হয় মধ্যমা
- ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব তিনটি সমবিন্দু। একে লম্ববিন্দু বলা হয়।
২৬৪.
গত পরশু বুধবার ছিল, আগামীকালের পরদিন কী বার হবে?
  1. সোমবার
  2. শনিবার
  3. রবিবার
  4. মঙ্গলবার
ব্যাখ্যা
প্রশ্ন: গত পরশু বুধবার ছিল, আগামীকালের পরদিন কী বার হবে?

সমাধান:
- গত পরশু (বুধবার) 
- গতকাল (বৃহস্পতিবার ) 
- আজ (শুক্রবার)
- আগামী কাল (শনিবার)
- আগামীকালের পরের দিন (রবিবার)
২৬৫.
'ঙ, ঞ, ণ, ...' ধারাটির পরবর্তী অক্ষর কী হবে?
ব্যাখ্যা

প্রশ্ন: 'ঙ, ঞ, ণ, ...' ধারাটির পরবর্তী অক্ষর কী হবে? 

সমাধান:
বাংলা বর্ণমালার ব্যঞ্জনবর্ণগুলো পাঁচটি বর্গে (ক, চ, ট, ত, প) বিন্যস্ত। প্রতিটি বর্গের পঞ্চম বা শেষ বর্ণগুলোকে নাসিক্য বর্ণ বলা হয়।
ক খ গ ঘ ঙ ⇒ ঙ হচ্ছে ক বর্গীয় ধ্বনির শেষ ধ্বনি 
চ ছ জ ঝ ঞ ⇒ ঞ হচ্ছে চ বর্গীয় ধ্বনির শেষ ধ্বনি
ট ঠ ড ঢ ণ ⇒ ণ হচ্ছে ট বর্গীয় ধ্বনির শেষ ধ্বনি
ত থ দ ধ ন ⇒ হচ্ছে ত বর্গীয় ধ্বনির শেষ ধ্বনি

'ঙ, ঞ, ণ, ...' ধারার পরবর্তী অক্ষর হবে 'ন'।

২৬৬.
এরিস্টটল : রাষ্ট্রজ্ঞিান :  : অর্থনীতির :
  1. জন লক
  2. এ্যাডাম স্মিথ
  3. নিকোলো ম্যাকিয়াভেলী
  4. আগাস্ট কোৎ
ব্যাখ্যা
প্রশ্ন: এরিস্টটল : রাষ্ট্রজ্ঞিান :  : অর্থনীতির :

সমাধান:
রাষ্ট্রবিজ্ঞানের জনক- এরিস্টটল এবং অর্থনীতির জনক- এ্যাডাম স্মিথ।
এরূপ-
আধুনিক গণতন্ত্রের জনক - জন লক,
আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক - নিকোলো ম্যাকিয়াভেলী,
সমাজবিজ্ঞানের জনক - অগাস্ট কোৎ
২৬৭.
নিচের কোনজন অন্যদের থেকে আলাদা? 
  1. ক) জয়দেব
  2. খ) বিদ্যাপতি
  3. গ) আর্যদেব
  4. ঘ) চন্ডীদাস
ব্যাখ্যা
জয়দেব, বিদ্যাপতি ও চন্ডীদাস -- মধ্যযুগের কবি।
- উল্লেখ্য, তিনজনই বৈষ্ণব পদাবলির কবি।

অন্যদিকে,
- আর্যদেব প্রাচীনযুগের কবি।
- আর্যদেবপা - চর্যাপদের ৩১নং পদ রচনা করেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৬৮.
কোন শব্দযুগলটি ভিন্ন?
  1. False, True
  2. Sharp, Blunt
  3. Love, Affection
  4. Abundance, Scarcity
ব্যাখ্যা
প্রশ্ন: কোন শব্দযুগলটি ভিন্ন? 

সমাধান:
• অপশনে উল্লিখিত অপশনগুলোর মধ্যে - 

- False- মিথ্যা.
- True- সত্য।
- বিপরীত অর্থ প্রকাশ করছে।

- Sharp- তীক্ষ্ণ,
- Blunt- ভোঁতা।  
- বিপরীত অর্থ প্রকাশ করছে।

- Love- ভালোবাসা
- Affection - প্রেম।
- সমার্থক অর্থ প্রকাশ করছে।

- Abundance- প্রাচুর্য
- Scarcity- ঘাটতি।
- বিপরীত অর্থ প্রকাশ করছে।

• যেহেতু, (গ) অপশনে Synonym রয়েছে এবং অন্য অপশনগুলোতে Antonym রয়েছে তাই (গ) অপশনটি ভিন্ন।
২৬৯.
P, Q থেকে লম্বা। Q, R থেকে লম্বা। M, N থেকে লম্বা। N, Q থেকে লম্বা। কে সব থেকে খাটো?
  1. M
  2. N
  3. Q
  4. R
ব্যাখ্যা
প্রশ্ন: P, Q থেকে লম্বা। Q, R থেকে লম্বা। M, N থেকে লম্বা। N, Q থেকে লম্বা। কে সব থেকে খাটো?

সমাধান:
P, Q থেকে লম্বা
P > Q

Q, R থেকে লম্বা
Q > R

M, N থেকে লম্বা
M > N

N, Q থেকে লম্বা
N > Q

∴ P, M, N সকলে Q থেকে লম্বা। Q, R থেকে লম্বা। সুতরাং সবচেয়ে খাট R।
২৭০.
একটি ছেলের ছবি দেখিয়ে রিতা বললো, "সে হয় আমার চাচার বাবার মেয়ের ছেলে” ছেলেটি রিতার সম্পর্কে কী হয়?
  1. মামা
  2. চাচা
  3. ভাতিজা
  4. ভাই
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ছেলের ছবি দেখিয়ে রিতা বললো, "সে হয় আমার চাচার বাবার মেয়ের ছেলে” ছেলেটি রিতার সম্পর্কে কী হয়?

সমাধান: 
ছবিটি একটি ছেলের। বক্তা হচ্ছে রিতা (মেয়ে)। যেহেতু রিতা বলছে আমার চাচার বাবার মেয়ের ছেলে অর্থাৎ তার দাদার মেয়ের ছেলে। অর্থাৎ ফুফাতো ভাই যেহেতু অপশনে ভাই আছে তাই এটাই হবে।
চাচার বাবা = দাদা → দাদার মেয়ে = ফুপু → ফুপুর ছেলে = ফুপাতো ভাই।

২৭১.
নিচের নামগুলোর কোনটি ভিন্ন ধরনের?
টেনিস, ফুটবল, ক্রিকেট, টেবিল টেনিস
  1. টেনিস
  2. ফুটবল
  3. টেবিল টেনিস
  4. ক্রিকেট
ব্যাখ্যা
টেবিল টেনিস খেলা হয় ইনডোরে। টেনিস, ফুটবল এবং ক্রিকেট আউটডোরে খেলা হয়।
২৭২.
A, B, C, D, E এবং F এই ছয় সদস্য নিয়ে একটি পরিবার গঠিত। B হলেন C এর মায়ের ভাবী। C হলেন F এর বোন। A হলেন D এর পিতা এবং F হলেন A এর নাতি। D হলেন C এর বাবা। এই পরিবারে তিনজন পুরুষ সদস্য রয়েছে। পরিবারের মহিলা সদস্যরা হলেন-
  1. B, D, E
  2. B, D, C
  3. B, C, F
  4. B, C, E
ব্যাখ্যা
প্রশ্ন: A, B, C, D, E এবং F এই ছয় সদস্য নিয়ে একটি পরিবার গঠিত। B হলেন C এর মায়ের ভাবী। C হলেন F এর বোন। A হলেন D এর পিতা এবং F হলেন A এর নাতি। D হলেন C এর বাবা। এই পরিবারে তিনজন পুরুষ সদস্য রয়েছে। পরিবারের মহিলা সদস্যরা হলেন-

সমাধান:
1. B হলেন C এর মায়ের ভাবী। সুতরাং, B একজন মহিলা।

2. C হলেন F এর বোন। সুতরাং, C একজন মহিলা।

3. A হলেন D এর পিতা এবং F হলেন A এর নাতি। সুতরাং, A এবং F হল পুরুষ।

4. D হলেন C এর বাবা। সুতরাং, D হল পুরুষ।

সুতরাং, মহিলা সদস্যরা হলেন B, C, E;
২৭৩.
অঙ্ক করার সময় সতর্ক থাকতে হয়, নইলে _____ পারে।
  1. ক) খোদার খাসি
  2. খ) কায়দা হতে
  3. গ) কেঁচে যেতে
  4. ঘ) বিসমিল্লায় গলদ
ব্যাখ্যা
কেঁচে যাওয়া - পণ্ড হয়ে যাওয়া।
বিসমিল্লায় গলদ - শুরুতেই ভুল।
কায়দা হওয়া - বশে আসা।
এখানে ‘বিসমিল্লায় গলদ’ ব্যবহার করা যাবে না কারণ শুরুতেই ভুল হবে এরকম কিছু বলা হয় নি এই বাক্যে।
সুতরাং, শূন্যস্থানে বাক্যের Context অনুযায়ী 'কেঁচে যেতে' ব্যবহৃত হবে।
২৭৪.
অরুণ : লাল : : সাদা : ?
  1. তমিস্র
  2. হরিৎ
  3. সিত
  4. সায়র
ব্যাখ্যা
প্রশ্ন: অরুণ : লাল : : সাদা : ?

সমাধান:
অরুণ : লাল : : সাদা : সিত

• অরুণ শব্দটির সমার্থক শব্দ হলো - রক্তিম, লাল, আরক্ত, সূর্যসারথি, নতুন সূর্য, প্রভাতসূর্য। 

অনুরূপভাবে,
সাদা শব্দটির সমার্থক শব্দ হলো- শ্বেত, শুভ্র, ধবল, সফেদ, সিত, শুক্ল।

অন্যদিকে,
• অন্ধকার শব্দের সমার্থক শব্দ হলো - তমিস্র।
• হরিৎ শব্দের সমার্থক শব্দ হলো - সবুজ বর্ণবিশিষ্ট। 
• সমুদ্র শব্দের সমার্থক শব্দ হলো - সায়র।
২৭৫.
If 6121135 represents 'flame' then 21215120 represents __
  1. ক) bald
  2. খ) voice
  3. গ) bloat
  4. ঘ) castle
ব্যাখ্যা

In Flame
F = 6, l = 12, a= 1, m = 13, e = 5
Then, 2 = b, 12 = l, 15 = o, 1 = a, 20 = t
= bloat

২৭৬.
নিচের কোনটি ভিন্ন?
  1. ক) বুধ
  2. খ) বৃহস্পতি
  3. গ) শনি
  4. ঘ) প্লুটো
ব্যাখ্যা
সমাধান:
বুধ, বৃহস্পতি, শনি  তিনটিই গ্রহ।
প্লুটো গ্রহ নয়।
২৭৭.

উপরের চিত্রে, প্রদত্ত নলে পানি প্রবাহের হার ১ লিটার/সেকেন্ড হলে, উক্ত নল ব্যবহার করে ১ম ও ২য় কনটেইনার পূর্ণ হতে মোট কতক্ষণ লাগবে?
  1. ১০ মিনিট
  2. ৭০ মিনিট
  3. ৫০ মিনিট
  4. ১১০ মিনিট
ব্যাখ্যা
১ম কন্টেইনারের আয়তন = ১ × ১ × ৩.৬ = ৩.৬ ঘন মিটার
১ম কন্টেইনারে পানির ধারন ক্ষমতা = ১০০০ × ৩.৬ লিটার = ৩৬০০ লিটার

২য় কন্টেইনারের আয়তন = ১ × ১ × ০.৬ = ৩.৬ ঘন মিটার
২য় কন্টেইনারে পানির ধারন ক্ষমতা = ১০০০ × ০.৬ লিটার = ৬০০ লিটার

১ম কন্টেইনারে পানি প্রবেশ করতে সময় লাগে = ৩৬০০ সেকেন্ড = ১ ঘণ্টা = ৬০ মিনিট ( পানি প্রবাহের হার = ১ লিতার/সেকেন্ড )
১ম কন্টেইনারে পানি প্রবেশ করতে সময় লাগে = ৬০০ সেকেন্ড = ১০ মিনিট ( পানি প্রবাহের হার = ১ লিতার/সেকেন্ড )

১ম কন্টেইনার ৬০ মিনিটে পূর্ণ হওয়ার পর ২য় কন্টেইনার ১০ মিনিটে পূর্ণ হবে। মোট সময় লাগবে = ( ৬০ + ১০) মিনিট = ৭০ মিনিট
২৭৮.
জেনারেশন জেড : ১৯৯৭ - ২০১২ :: জেনারেশন আলফা : ?
  1. ১৯৪০ - ১৯৬২
  2. ১৯৬০ - ১৯৭৬
  3. ১৯৮০ - ১৯৯৬
  4. ২০১৩ - বর্তমান
ব্যাখ্যা
প্রশ্ন: জেনারেশন জেড : ১৯৯৭ - ২০১২ :: জেনারেশন আলফা : ?

সমাধান:
Generation Z (Gen Z): সাধারণভাবে ধরা হয় ১৯৯৭ - ২০১২ পর্যন্ত জন্ম নেওয়া প্রজন্ম।

Generation Alpha: এর পরের প্রজন্ম, অর্থাৎ ২০১৩ সাল থেকে শুরু, এবং এখনো চলমান (বর্তমান সময় পর্যন্ত)।

অতএব:
সঠিক উত্তর: ঘ) ২০১৩ - বর্তমান 

• অতিরিক্ত তথ্য:
Baby Boomers: প্রায় ১৯৪৬ - ১৯৬৪

Generation X: প্রায় ১৯৬৫ - ১৯৮০

Millennials (Gen Y): প্রায় ১৯৮১ - ১৯৯৬

Gen Z: ১৯৯৭ - ২০১২

Gen Alpha: ২০১৩ - বর্তমান
২৭৯.
রাত্রিকালীন যুদ্ধে কোন শব্দটি প্রযোজ্য?
  1. জুগুপ্সা
  2. নশ্বর
  3. সৌপ্তিক
  4. ভুজঙ্গ
ব্যাখ্যা

প্রশ্ন: রাত্রিকালীন যুদ্ধে কোন শব্দটি প্রযোজ্য?

সমাধান:
রাত্রিকালীন যুদ্ধ = সৌপ্তিক
যা চিরস্থায়ী নয় এক কথায় প্রকাশ = নশ্বর
নিন্দা করার ইচ্ছা এক কথায় প্রকাশ  = জুগুপ্সা
ভুজ বা বাহুতে ভর করে চলে যে = ভুজঙ্গ

২৮০.
নিচের নামগুলির কোনটি ভিন্ন ধরনের?
টেনিস, ফুটবল, ক্রিকেট, টেবিল টেনিস।
  1. টেনিস
  2. ফুটবল
  3. ক্রিকেট
  4. টেবিল টেনিস
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের নামগুলির কোনটি ভিন্ন ধরনের?
টেনিস, ফুটবল, ক্রিকেট, টেবিল টেনিস।

সমাধান: 
টেবিল টেনিস খেলা হয় ইনডোরে। টেনিস, ফুটবল এবং ক্রিকেট আউটডোরে খেলা হয়।

আউটডোর গেমস:
Baseball
Volleyball
Golf
Hockey
Tennis

ইনডোর গেমস:
Billiards.
Darts.
২৮১.
'ক্যারিবিয়ান' সমুদ্রের সাথে জ্যামাইকা যেভাবে সম্পর্কিত, ঠিক সেভাবে 'ভূমধ্যসাগর' এর সাথে কোন দেশ সম্পর্কিত?
  1. মিশর
  2. জর্ডান
  3. সাইপ্রাস
  4. সৌদি আরব
ব্যাখ্যা
প্রশ্ন: 'ক্যারিবিয়ান' সমুদ্রের সাথে জ্যামাইকা যেভাবে সম্পর্কিত, ঠিক সেভাবে 'ভূমধ্যসাগর' এর সাথে কোন দেশ সম্পর্কিত?

সমাধান:
জ্যামাইকা একটি দ্বীপরাষ্ট্র যা সম্পূর্ণভাবে ক্যারিবিয়ান সাগরে অবস্থিত।
সাইপ্রাস একটি দ্বীপরাষ্ট্র যা সম্পূর্ণভাবে ভূমধ্যসাগরে অবস্থিত।
২৮২.
DETERMINATION শব্দটি থেকে কিছু বর্ণ নিয়ে নিচের কোন শব্দটি গঠন করা সম্ভব?
  1. ক) MODERATION
  2. খ) MOTION
  3. গ) ROTATION
  4. ঘ) MENTION
ব্যাখ্যা
- DETERMINATION শব্দটি থেকে কিছু বর্ণ নিয়ে MENTION শব্দটি গঠন করা সম্ভব।
- অপশন (ক), (খ), এবং (গ) তে দুটি করে 'O' রয়েছে, কিন্তু 'DETERMINATION' এ শুধু একটি 'O' রয়েছে।
- তাই সঠিক উত্তর হবে অপশন (ঘ)
২৮৩.
  1. a
  2. b
  3. c
  4. d
ব্যাখ্যা
প্রথম চিত্রের বলটি বাউন্স করে ২য় চিত্রে এবং সেখান থেকে ৩য় চিত্রে যায়। এরপর সেটি বাউন্স করে আসতে আসতে পূর্বের জায়গায় আসে।
২৮৪.
A a s e p e p বর্ণগুলো সাজিয়ে গঠিত অর্থবোধক শব্দটি হলো-
  1. ক) Apeapse
  2. খ) Apeapse
  3. গ) Appease
  4. ঘ) Aeasepp
ব্যাখ্যা
Appease (verb transitive): 
English Meaning: (in arguments or war) To prevent further disagreement by giving to the other side something that they have demanded.
Bangla Meaning: শান্ত বা প্রশমিত করা; মেটানো: appease somebody’s anger/hunger.
Synonyms: Conciliate (ঠাণ্ডা করা), Tranquillize (উত্তেজনা কমানো; প্রশান্ত করা), Satisfy (সন্তুষ্ট করা).
Antonyms: Provoke (রাগানো; খ্যাপানো), Inflame (উত্তেজিত/ক্রুদ্ধ করা বা হওয়া), Frustrate (ব্যর্থ করা).
Other Forms: Appeasement [Uncountable noun] শান্ত বা প্রশমিতকরণ: policy of appease.
Example Sentence: ‘The only thing that it can do now to appease the people would be to resign.’Source: Live MCQ Lecture
২৮৫.
একজন মহিলা একটি মেয়েকে নিয়ে হেঁটে যাচ্ছিলেন। মহিলার সঙ্গে মেয়েটির সম্পর্ক কি জানতে চাইলে মহিলা উত্তর দিলেন, 'মেয়েটি আমার মায়ের একমাত্র ছেলের বউয়ের মেয়ে।' বলুনতো মেয়েটির সাথে মহিলার সম্পর্ক কি? 
  1. নাতনি
  2. ভাতিজি
  3. বোন
  4.  ভাগ্নি
ব্যাখ্যা

প্রশ্ন: একজন মহিলা একটি মেয়েকে নিয়ে হেঁটে যাচ্ছিলেন। মহিলার সঙ্গে মেয়েটির সম্পর্ক কি জানতে চাইলে মহিলা উত্তর দিলেন, "মেয়েটি আমার মায়ের একমাত্র ছেলের বউয়ের মেয়ে।" বলুনতো মেয়েটির সাথে মহিলার সম্পর্ক কি? 

সমাধান:
'আমার মায়ের একমাত্র ছেলে' - মানে মহিলার একমাত্র ভাই।
'একমাত্র ছেলের বউ' - এটি মহিলার ভাইয়ের স্ত্রী, অর্থাৎ মহিলার ভাবী।
'বউয়ের মেয়ে' - ভাবীর মেয়ে মানে মহিলার ভাই ও ভাবীর মেয়ে অর্থাৎ ভাতিজি।

২৮৬.
Which word is different from others?
  1. Media
  2. Newspaper
  3. Private TV channel
  4. Radio
ব্যাখ্যা

Media - যোগাযোগমাধ্যম; গণমাধ্যম (টিভি, রেডিও, খবরের কাগজ ইত্যাদি)।

Newspaper - সংবাদপত্র; খবরের কাগজ।

Private TV channel - বেসরকারি টিভি চ্যানেল। 

Radio - বেতার; তড়িৎ চুম্বকীয় তরঙ্গের মাধ্যমে যোগাযোগ।

অপশনসমূহ বিবেচনা করে দেখা যায়, ব্যতিক্রম হচ্ছে Media. 
- কেননা, Media হচ্ছে broad term.
- Newspaper, Private TV Channel, Radio এগুলো মিডিয়ার অন্তর্ভুক্ত।  

২৮৭.
লোচন:চক্ষু :: তনু: ?
  1. ক) কান
  2. খ) দেহ
  3. গ) হাত
  4. ঘ) চুল
ব্যাখ্যা
'লোচন' 'চক্ষু' এর সমার্থক।
'তনু' 'দেহ' এর সমার্থক। 

'দেহ' এর অন্যান্য সমার্থক = গাত্র, গা, শরীর, গত্র। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২৮৮.
PETAL : FLOWER : :
  1. ক) SALT : PEPPER
  2. খ) TIRE : BICYCLE
  3. গ) BASE : BALL
  4. ঘ) SANDALS : SHOES
ব্যাখ্যা
এখানে,
PETAL অর্থ পাপড়ি। যা ফুলের একটি অংশ 
অনুরূপ ভাবে TIRE - টায়ার বাইসাইকেলের অংশ
২৮৯.
নিচের কোন শব্দটি ভিন্ন ধরনের?
  1. ক) মঙ্গল
  2. খ) শুক্র
  3. গ) বৃহস্পতি
  4. ঘ) রবি
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন শব্দটি ভিন্ন ধরনের?

সমাধান:

এখানে, 
বুধ, শুক্র, বৃহস্পতি হলো গ্রহের নাম।

রবি নামে কোন গ্রহ নেই। তাই এটি ভিন্ন।
২৯০.
এখানে কোনটি অন্যগুলোর সাথে মানানসই না?
  1. ক) ইঞ্চি
  2. খ) আউন্স
  3. গ) গজ
  4. ঘ) মাইল
ব্যাখ্যা
আউন্স দ্বারা ওজন মাপা হয়, বাকিগুলো দৈর্ঘ পরিমাপের একক।
২৯১.
নিচের কোন জোড়া ভিন্ন?
  1. ক) দিবাকর, ভাস্কর
  2. খ) অচল, গিরি
  3. গ) ব্যোম, সবিতা
  4. ঘ) তিমির, অন্ধকার
ব্যাখ্যা
- দিবাকর, ভাস্কর হলো সূর্য শব্দের সমার্থক শব্দ।
- অচল, গিরি হলো পাহাড় শব্দের সমার্থক শব্দ।
- তিমির, অন্ধকার হলো আঁধার শব্দের সমার্থক শব্দ।
- কিন্তু ব্যোম হলো আকাশ শব্দের সমার্থক শব্দ, সবিতা হলো সূর্য শব্দের সমার্থক শব্দ।

------------------------------
• সূর্য শব্দের সমার্থক শব্দ- অর্ক, তপন, আদিত্য, দিবাকর, ভাস্কর, ভানু, মার্তণ্ড, রবি, সবিতা ইত্যাদি। 
• অদ্রি শব্দের অর্থ পাহাড়, যার সমার্থক শব্দ হলো - নগ, পর্বত, অচল, গিরি, ভূধর, শৈল, মহীধর, শৃঙ্গী ইত্যাদি।
• 'চাঁদ' শব্দের সমার্থক শব্দ- চন্দ্র, নিশাকর, বিধু, সুধাংশু, হিমাংশু, শশধর, শশাঙ্ক ইত্যাদি।
• 'তিমির' শব্দের সমার্থক শব্দ- অন্ধকার, আঁধার, তমসা, তমিস্র, তম ইত্যাদি।
• 'অম্বর' শব্দের সমার্থক শব্দ- আকাশ, গগন, নভঃ, ব্যোম, খ, আসমান, ইত্যাদি।

সূত্র:
১. বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
২. বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
২৯২.
কীভাবে ব্যক্তিসত্তার সবোর্চ্চ ও সুষম বিকাশ সাধন হয়?
  1. পরিমিত খেলাধুলা ও অনুরূপ ক্রিয়ার মাধ্যমে
  2. জ্ঞান অর্জনের মাধ্যমে
  3. কঠোর পরিশ্রমের মাধ্যমে
  4. পড়াশোনার মাধ্যমে
ব্যাখ্যা
শারীরিক শিক্ষার প্রধান লক্ষ্য হচ্ছে ব্যক্তির সর্বাত্মক উন্নতি সাধন করা,  সুস্থদেহে সুন্দর মন গড়া। শারীরিক শিক্ষার প্রধান কাজ হলো শিশুকে আনন্দ ও খেলাধুলার মাধ্যমে স্বাভাবিকভাবে বেড়ে উঠতে সাহায্য করা ও কর্মক্ষম করে গড়ে তোলা। বিভিন্ন শারীরিক শিক্ষাবিদগণ শারীরিক শিক্ষার লক্ষ্য হিসেবে নিম্নলিখিত মত ব্যক্ত করেছেন। উইলিয়ামস্‌-এর মতে “শারীরিক শিক্ষার লক্ষ্য হলো ব্যক্তির শারীরিক, সামাজিক ও অন্যান্য দিকের সুষম উন্নতি ঘটিয়ে ব্যক্তিসত্তার সর্বাঙ্গীণ বিকাশ সাধনের চেষ্টা করা”। এক্ষেত্রে সঠিক উত্তর হবে পরিমিত খেলাধুলা ও অনুরূপ ক্রিয়ার মাধ্যমে ব্যক্তিসত্তার সবোর্চ্চ ও সুষম বিকাশ সাধন হয়।

সূত্র: শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা, নবম-দশম শ্রেণি।

=====================
⇒ ব্যাপক অর্থে শিক্ষা বলতে কোনো নতুন জ্ঞান বা অভিজ্ঞতা অর্জন করা বুঝায়। বিভিন্ন দার্শনিকের সংজ্ঞামতে, শিক্ষা তথা জ্ঞান অর্জনের মাধ্যমেই ব্যক্তিসত্তার সবোর্চ্চ ও সুষম বিকাশ সাধন হয়। এক্ষেত্রে সঠিক উত্তর হবে জ্ঞান অর্জনের মাধ্যমে


সূত্র: মাধ্যমিক শিক্ষা, ব্যাচেলর অব এডুকেশন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। [লিঙ্ক]

[যেহেতু  প্রশ্নটি শারীরিক শিক্ষা সম্পর্কিত, তাই পরিমিত খেলাধুলা ও অনুরূপ ক্রিয়ার মাধ্যমে ঠিক উত্তর হিসেবে নেওয়া হয়েছে।]
২৯৩.
রাস্তায় হাঁটার সময় একটি মানিব্যাগ কুড়িয়ে পেয়েছেন। খুলে দেখলেন এতে অনেকগুলো টাকা আছে। এমতাবস্থায় আপনার করণীয় কী হবে?
  1. নিজের কাছে রেখে দিবেন
  2. নিকটস্থ থানায় জমা দেবেন
  3. টাকাগুলো পকেটে ভরে মানিব্যাগটি রাস্তায় ফেলে দিবেন
  4. রাস্তায় যে কাউকে ডেকে তাকে দিয়ে দিবেন
ব্যাখ্যা
প্রশ্ন: রাস্তায় হাঁটার সময় একটি মানিব্যাগ কুড়িয়ে পেয়েছেন। খুলে দেখলেন এতে অনেকগুলো টাকা আছে। এমতাবস্থায় আপনার করণীয় কী হবে?

সমাধান:
পথে একটি মানিব্যাগ কুড়িয়ে পাওয়ার পর যদি দেখেন তাতে অনেকগুলো টাকা রয়েছে তাহলে আপনার কর্তব্য হবে টাকা গুলো নিকটস্থ থানায় জমা দেওয়া অথবা যদি মানিব্যাগে ঠিকানা থাকে তাহলে সেই ঠিকানায় যোগাযোগ করা।

এটিই সবচেয়ে সৎ, আইনানুগ ও নৈতিক ভাবে সঠিক সিদ্ধান্ত। 
২৯৪.
রহিমা একটি মেয়েকে নিয়ে হেঁটে যাচ্ছিলেন। রহিমার সঙ্গে মেয়েটির সম্পর্ক কি জানতে চাইলে রহিমা উত্তর দিলেন, "মেয়েটি আমার মায়ের একমাত্র ছেলের বউয়ের মেয়ে।" মেয়েটির রহিমার কী হয়?
  1. খালাতো বোন
  2. ভাতিজি
  3. বোন
  4. নাতনি
ব্যাখ্যা

প্রশ্ন: রহিমা একটি মেয়েকে নিয়ে হেঁটে যাচ্ছিলেন। রহিমার সঙ্গে মেয়েটির সম্পর্ক কি জানতে চাইলে রহিমা উত্তর দিলেন, "মেয়েটি আমার মায়ের একমাত্র ছেলের বউয়ের মেয়ে।" মেয়েটির রহিমার কী হয়?

সমাধান:
১. রহিমার 'মায়ের একমাত্র ছেলে' = রহিমার নিজের ভাই।
২. 'ভাইয়ের বউ' = রহিমার ভাবী।
৩. 'ভাবীর মেয়ে' = রহিমার নিজের ভাইয়ের মেয়ে অর্থাৎ, ভাতিজি।

সুতরাং, মেয়েটি রহিমার ভাতিজি।

২৯৫.
কোন একটি সাংকেতিক ভাষায় RIPSLE কে 613082 এবং WIFE কে 4192 লিখা হলে, PEWSL কে কী লিখা হবে?
  1. 32408
  2. 69824
  3. 41632
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: কোন একটি সাংকেতিক ভাষায় RIPSLE কে 613082 এবং WIFE কে 4192 লিখা হলে, PEWSL কে কী লিখা হবে?

সমাধান:
RIPSLE ⇔ 613082
R ⇔ 6
I ⇔ 1
P ⇔ 3
S ⇔ 0
L ⇔ 8
E ⇔ 2

WIFE ⇔ 4192
W ⇔ 4
I ⇔ 1
F ⇔ 9
E ⇔ 2

PEWSL ⇔ 32408
২৯৬.
'ধনুকের ধ্বনি' এর এক কথায় প্রকাশ -
  1. টঙ্কার
  2. নিক্বণ
  3. শিঞ্জন
  4. অজিন
ব্যাখ্যা

প্রশ্ন: 'ধনুকের ধ্বনি' এর এক কথায় প্রকাশ -

সমাধান: 
'ধনুকের ধ্বনি' এর এক কথায় প্রকাশ - টঙ্কার।

অন্যদিকে,
- 'নূপুরের ধ্বনি' এর এক কথায় প্রকাশ - নিক্বণ। 
- 'অলঙ্কারের ধ্বনি' এর এক কথায় প্রকাশ - শিঞ্জন। 
- 'হরিণের চামড়া' এর এক কথায় প্রকাশ - অজিন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

২৯৭.
স্বচ্ছ X কাগজটি ডট অঙ্কিত রেখা বরাবর ভাজ করলে কোন প্যাটার্ন পাওয়া যাবে?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
২৯৮.
প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে? 
    ব্যাখ্যা
    চিত্রের সব কর্ণ আঁকা হয়েছে।
    ২৯৯.
    Race : Fatigue : : Fast : ?
    1. Slow
    2. Laziness
    3. Hunger
    4. Food
    ব্যাখ্যা
    Race : Fatigue : : Fast : ?

    ♦ Race: দৌড় প্রতিযোগিতা; সাঁতার প্রতিযোগিতা; কোনো কাজ শেষ করা বা কোথাও পৌঁছানোর জন্য প্রতিযোগিতা। 
    Fatigue: ক্লান্তি; শ্রান্তি; অবসাদ; শ্রম। 
    Fast: উপোস

    Options,
    - Slow: ধীরগতি। 
    - Laziness: আলস্য, কুঁড়েমি। 
    - Hunger: ক্ষুধা। 
    - Food: খাদ্যদ্রব্য। 

    • সুতরাং, অপশনে উল্লেখিত শব্দ বিশ্লেষণ করলে বোঝা যাচ্ছে, the analogy of - Race : Fatigue :: Fast : Hunger.
    - Relation: As the result of Race is Fatigue similarly the result of Fast is Hunger.
    ৩০০.
    যদি A, B এর ভাই হয়। B, C এর বোন হয়। C, D এর বাবা হয়। তাহলে D, A এর কি হতে পারে?
    1. ক) ভাই
    2. খ) বোন
    3. গ) ভাগ্নি
    4. ঘ) নির্ণয় করা সম্ভব নয়
    ব্যাখ্যা

    A, B এর ভাই (A পুরুষ)
    B, C এর বোন (B নারী)
    C, D এর বাবা (অর্থাৎ C পুরুষ)
    সুতরাং, A ও C ভাই, এবং B তাদের বোন

    কিন্তু, প্রশ্নে প্রদত্ত তথ্য অনুসারে আমরা এটা নিশ্চিত হতে পারছি না যে, D ছেলে নাকি মেয়ে।
    তাই, D কি A এর ভাতিজা নাকি ভাতিজি সেটা নির্ণয় করা সম্ভব নয়।