ব্যাখ্যা
Ca(OH)2 হলো ক্ষারক
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ২ / ২৯ · ১০১–২০০ / ২,৮৬২
প্রশ্ন: 'Export duty' এর বাংলা পরিভাষা -
সমাধান:
• 'Export duty' এর বাংলা পরিভাষা - রপ্তানি শুল্ক।
অন্যদিকে,
External trade - বহির্বাণিজ্য।
Export trade- রপ্তানি বাণিজ্য।
Exporter- রপ্তানিকারক।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
প্রশ্ন: নিচের শব্দগুলোর মধ্যে কোনটি ইংরেজি অভিধানে সবার শেষে আসবে?
সমাধান:
সবগুলো শব্দের শুরুতে 'Mou' বা 'Mo' দিয়ে শুরু।
∴ তালিকাভুক্ত ক্রম হবে- Mountain, Mouse, Mouth, Move
∴ 'v' সবার পরে আসবে।
প্রশ্ন: রায়হান একজন নারীকে ইশারা করে বললেন, "তার পৌত্রী হলো আমার ভাইয়ের একমাত্র কন্যা।" রায়হানের সঙ্গে ঐ নারীর সম্পর্ক কেমন?
সমাধান:
নারীর পৌত্রী অর্থাৎ ছেলের মেয়ে হলো রায়হানের ভাইয়ের মেয়ে।
অর্থাৎ রায়হানের ভাই ঐ নারীর ছেলে।
সুতরাং, রায়হানও ঐ নারীর ছেলে।
∴ নারীটি রায়হানের মা।
প্রশ্ন: বাড়িতে মেহমান এলে শামিমের সালাম দেওয়া দেখে ছোট ভাই হামিমও সালাম দেয়। এটি কোন শিক্ষণের অন্তর্গত?
সমাধান:
সঠিক উত্তর গ) অনুকরণ ও মডেলিং
অনুকরণ ও মডেলিং: মনোবিজ্ঞানী আলবার্ট বান্দুরার সামাজিক শিখন তত্ত্ব অনুযায়ী, যখন কেউ অন্যকে কোনো কাজ করতে দেখে নিজে তা শেখে বা পুনরায় করে, তখন তাকে অনুকরণ বা মডেলিং (Modeling) বলা হয়। এখানে হামিম তার বড় ভাই শামিমকে 'মডেল' হিসেবে দেখে তার আচরণটি অনুকরণ করছে।
অন্য অপশনগুলো ভুল।
উৎস: এইচ.এস.সি মনোবিজ্ঞান ১ম পত্র
প্রশ্ন: যদি RAT = UDW হয়, তবে DOG = ?
সমাধান:
R + 3 = U
A + 3 = D
T + 3 = W
তাহলে,
D + 3 = G
O + 3 = R
G + 3 = J
∴ DOG = GRJ
প্রশ্ন: A, B-এর ভাই; C, A-এর বোন; D, E-এর ভাই; E, A-এর কন্যা এবং D ও F দুই ভাই। F এর চাচা কে?
সমাধান:
দেওয়া আছে,
A, B-এর ভাই
C, A-এর বোন
D, E-এর ভাই
E, A-এর কন্যা
D ও F দুই ভাই
A (পিতা) - B (চাচা) - C (ফুফু) ( পরস্পর ভাইবোন )
↓
↓
E (মেয়ে) - D (ছেলে) - F (ছেলে) ( পরস্পর ভাইবোন )
অতএব, F-এর চাচা হলো B।
প্রশ্ন: একটি মেয়ের দিকে ইশারা করে আশিক বলল, "এই মেয়েটি আমার বাবার একমাত্র সন্তানের মেয়ে।" আশিকের ছেলের সঙ্গে মেয়েটির সম্পর্ক কী?
সমাধান:
“আমার বাবার একমাত্র সন্তান” মানে হলো আশিক নিজেই। এর অর্থ, মেয়েটি আশিকেরই কন্যা। অতএব, মেয়েটি হলো আশিকের ছেলের বোন।
প্রশ্ন: CURATOR : ART :: ?
সমাধান:
সঠিক উত্তর: খ) Archivist: Documents
• এখানে সম্পর্কটি হলো 'তত্ত্বাবধায়ক এবং তিনি যা সংরক্ষণ বা দেখাশোনা করেন'।
- একজন কিউরেটর (Curator) যেমন মিউজিয়াম বা গ্যালারিতে শিল্পকর্ম (Art) প্রদর্শন ও সংরক্ষণের দায়িত্ব পালন করেন।
- তেমনি একজন আর্কাইভিস্ট (Archivist) আর্কাইভে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নথিপত্র (Documents) বৈজ্ঞানিক উপায়ে সংরক্ষণ ও ব্যবস্থাপনা করেন।
প্রশ্ন: সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করুন।
She was so _____ that she did not ever raise her voice in argument.
সমাধান:
সঠিক হবে timid, যার অর্থ লাজুক, শান্ত স্বভাব।
বাক্যটি হবে- She was so timid that she did not ever raise her voice in argument.
বাক্যের অর্থ: সে এত লাজুক/ভীতু ছিল যে তর্কে কখনো কণ্ঠস্বর উঁচু করেনি।
aggressive = আক্রমণাত্মক।
excited = উত্তেজিত।
rude = অভদ্র।
প্রশ্ন: One man's meat is another man's______.
সমাধান:
One man's meat is another man's poison.
- এটি একটি খুবই বিখ্যাত ইংরেজি প্রবাদ (proverb)।
- যার অর্থ হলো: কারও পৌষ মাস, কারও সর্বনাশ।
ভাবার্থ: একজনের কাছে যা অত্যন্ত পছন্দের বা আনন্দদায়ক, অন্যজনের কাছে তা অপছন্দের বা ক্ষতিকর হতে পারে। মানুষের রুচি ও প্রয়োজনের ভিন্নতা বোঝাতে এই প্রবাদটি ব্যবহৃত হয়।
∴ শূন্যস্থানে সঠিক শব্দটি হবে 'poison'।
Philatelist (noun) - ডাকটিকিট সংগ্রাহক।
Stamps - ডাকটিকিট।
numismatist (noun) - মুদ্রা ও পদক সংগ্রাহক; মুদ্রা ও পদক বিশেষজ্ঞ।
coins - মুদ্রা।
সঠিক উত্তর: ঘ) 3
N M K N K M M K K N N M K N K M K K M N K M K K N N K K M K
অনুক্রমটি বিশ্লেষণ করলে দেখা যায়, 'NKM' বিন্যাসটি মোট 3 বার রয়েছে।
প্রশ্ন: Which one of the four below in the most unlike the other three?
সমাধান:
সঠিক উত্তর: খ) Marigold
কারণ, Dysentery, Diptheria, Asthma সবই রোগ।
কিন্তু Marigold একটি ফুল/গাছ।
প্রশ্ন: Tuberculosis : Lungs : : Typhoid : ?
সমাধান:
Tuberculosis (যক্ষ্মা) প্রধানত Lungs (ফুসফুসে) আক্রমণ করে।
একইভাবে,
Typhoid (টাইফয়েড) প্রধানত আক্রমণ করে Intestine (অন্ত্র)।
সঠিক উত্তর:
Tuberculosis : Lungs :: Typhoid : Intestine
অন্য অপশনগুলো কেন ভুল-
Liver = হেপাটাইটিস, সিরোসিস, লিভার অ্যাবসেসের সাথে সম্পর্ক বেশি
Lungs = টিবি, নিউমোনিয়া, ফুসফুসের ক্যান্সার
Brain = মেনিনজাইটিস, এনসেফালাইটিস, ব্রেন টিউমার
প্রশ্ন: One who is neither intelligent nor dull-
সমাধান:
সঠিক উত্তর: গ) Mediocre
• Mediocre শব্দের অর্থ হলো মাঝারি মানের বা সাধারণ।
- যে ব্যক্তি না খুব বুদ্ধিমান (intelligent), না একদম নিস্তেজ (dull) - অর্থাৎ মাঝামাঝি মানের বুদ্ধিমত্তা সম্পন্ন, তাকে Mediocre বা Average বলা হয়।
- সুতরাং, Mediocre ব্যক্তি হলেন তিনি, যিনি খুব প্রতিভাবানও নন আবার নির্বোধও নন; অর্থাৎ মাঝামাঝি বা গড়পড়তা অবস্থানে আছেন।
অন্যান্য বিকল্পগুলো:
ক) Wise = জ্ঞানী, বিজ্ঞ।
- এটি বুদ্ধিমান এবং অভিজ্ঞ ব্যক্তিকে বোঝায়। তাই এটি "intelligent" এর সমার্থক।
খ) Fool = মূর্খ, বোকা।
- এটি নিস্তেজ বা মূর্খ ব্যক্তিকে বোঝায়। তাই এটি "dull" এর সমার্থক।
ঘ) Gifted = প্রতিভাবান, বিশেষ ক্ষমতাসম্পন্ন।
- এটি অসাধারণ বুদ্ধিমান বা প্রতিভাবান ব্যক্তিকে বোঝায়।
উৎস: Accessible Dictionary by Bangla Academy.
প্রশ্ন: আমাজন নদী : ব্রাজিল : : মিসিসিপি নদী : ?
সমাধান:
আমাজন নদী ⇒ ব্রাজিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ, দীর্ঘতম নদী।
ঠিক একইভাবে,
মিসিসিপি নদী ⇒ যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী।
মিসিসিপি নদী মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দীর্ঘতম নদী।
সুতরাং, সঠিক উত্তর গ) যুক্তরাষ্ট্র
জটিল বাক্য:
একটি মূল বাক্যের অধীনে এক বা একাধিক আশ্রিত বাক্য বা বাক্যাংশ থাকলে জটিল বাক্য তৈরি হয়।
যে-সে, যারা-তারা, যিনি-তিনি, যাঁরা তাঁরা, যা-তা প্রভৃতি সাপেক্ষ সর্বনাম এবং যদি-তবে, যদিও-তবু, যেহেতু-সেহেতু, যত-তত, যেটুকু-সেটুকু, যেমন-তেমন, যখন-তখন প্রভৃতি সাপেক্ষ যোজক দিয়ে যখন অধীন বাক্যগুলো যুক্ত থাকে, তাকে জটিল বাক্য বলে।
• যেমন: সে যে কোথায় আমার তা জানা নেই।
- এখানে 'সে- যে' সাপেক্ষ সর্বনাম থাকায় বাক্যটি জটিল বাক্য হবে।
অনুরূপভাবে,
- যে ছেলেটি এখানে এসেছিল, সে আমার ভাই ।
- যদি তুমি যাও, তবে তার দেখা পাবে।
- যখন বৃষ্টি নামল, তখন আমরা ছাতা খুঁজতে শুরু করলাম।
- যদি তোমার কিছু বলার থাকে, তবে এখনই বলে ফেলো।
• বাক্যে যদিও__তবু/যদিও__তথাপি থাকলে জটিল বাক্য হয়ে থাকে।
উৎস: নবম-দশম শ্রেণি, বাংলা ব্যাকরণ (২০২২ সংস্করণ)।
প্রশ্ন: সুশিক্ষিত লোক মাত্রই —————।
সমাধান:
সঠিক উত্তর: ঘ) স্বশিক্ষিত
• 'সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত' উক্তিটি প্রমথ চৌধুরীর 'বই পড়া' প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে।
- প্রমথ চৌধুরীর মতে, স্কুল-কলেজের শিক্ষা মানুষকে কেবল পথ দেখিয়ে দেয়, কিন্তু প্রকৃত সুশিক্ষা অর্জনের দায়িত্ব ব্যক্তির নিজের।
- যে ব্যক্তি সত্যিকার অর্থে সুশিক্ষিত (ভালোভাবে শিক্ষিত, সভ্য, মার্জিত, চরিত্রবান), সে শুধু অন্যের দেওয়া শিক্ষায় থেমে থাকে না — নিজের মধ্যে শিক্ষার আলো জ্বালিয়ে রাখে, নিজেকে নিজে শেখে, জীবনভর শেখার প্রক্রিয়া চালিয়ে যায়। এটাই স্বশিক্ষিত হওয়ার লক্ষণ।
অন্যান্য অপশন:
ক) মেধাবী: সুশিক্ষিত হওয়ার জন্য মেধা সাহায্য করে, কিন্তু সব সুশিক্ষিত লোক মেধাবী নয়। মেধা জন্মগত, সুশিক্ষা অর্জিত।
খ) শিক্ষাবিদ: শিক্ষাবিদ মানে শিক্ষক বা শিক্ষাক্ষেত্রের বিশেষজ্ঞ। সুশিক্ষিত হওয়া আর শিক্ষাবিদ হওয়া এক নয়।
গ) অহংকারী: এটি সুশিক্ষার বিপরীত। সুশিক্ষিত মানুষ সাধারণত বিনয়ী ও নম্র হয়, অহংকারী নয়।
পিয়াস > বশির
এনামুল > রনি
রনি > পিয়াস
সুতরাং, এনামুল > রনি > পিয়াস > বশির
প্রশ্ন: "IBADU" শব্দের বর্ণগুলোকে নতুন করে সাজালে প্রধানত নিচের কোনটি পাওয়া যাবে?
সমাধান:
'IBADU' শব্দের বর্ণগুলোকে নতুন করে সাজালে 'DUBAI' পাওয়া যাবে।
Dubai হলো United Arab Emirates (সংযুক্ত আরব আমিরাত)-এর একটি প্রধান শহর এবং একটি আমিরাত (Emirate)।
প্রশ্ন: অভিধানে কোন শব্দটি আগে বসবে?
সমাধান:
অভিধানে যে শব্দটি আগে বসবে -
• বাঞ্ছনীয়,
- সংস্কৃত শব্দ।
- অর্থ: অভিলষণীয়, কাম্য, প্রত্যাশিত, প্রার্থনীয়।
অপশনের অন্যান্য যে শব্দগুলো বর্ণের ক্রম অনুসারে অভিধানে আগে বসবে-
• বাড়ন্ত,
- বাংলা শব্দ।
- অর্থ: বাড়ছে এমন, বর্ধিষ্ণু, বৃদ্ধিশীল।
• বাণী,
- সংস্কৃত শব্দ।
- অর্থ: শব্দ, ভাষা, উক্তি, ভাষণ।
• বাতায়ন,
- সংস্কৃত শব্দ।
- অর্থ: ঘরে আলোবাতাস প্রবেশের পথ, জানালা।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।