বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

ভাষাগত যৌক্তিক বিচার (Verbal Reasoning)

মোট প্রশ্ন২,৮৬২এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ভাষাগত যৌক্তিক বিচার (Verbal Reasoning)

PrepBank · পাতা ১৮ / ২৯ · ১,৭০১১,৮০০ / ২,৮৬২

১,৭০১.
নোমান সাহেব একটি শার্ট কিনতে বাজারে গেলেন। তার একাধিক শার্ট পছন্দ হয়েছিল। তাই তিনি ___ ছিলেন।
  1. ক) সিদ্ধান্তহীন
  2. খ) অনিশ্চিত
  3. গ) অভিভূত
  4. ঘ) উৎফুল্ল
ব্যাখ্যা
শপিং-এ কারোর একাধিক জিনিস পছন্দ হলে তিনি সিদ্ধান্তহীন হন যে কোনটা কিনবেন! সুতরাং, এখানে সঠিক উত্তর সিদ্ধান্তহীন।
১,৭০২.
Trees : Oxygen : : Water : ?
  1. Flood
  2. Ink
  3. Electricity
  4. Wool
ব্যাখ্যা

প্রশ্ন: Trees : Oxygen : : Water : ?

সমাধান: 
Trees : Oxygen ⇒ গাছ থেকে আমরা অক্সিজেন পাই (গাছের প্রধান উৎপাদন/উপকার)

ঠিক একইভাবে
Water : Electricity ⇒ পানি থেকে আমরা বিদ্যুৎ পাই (জলবিদ্যুৎ/হাইড্রোইলেকট্রিক পাওয়ার স্টেশনের মাধ্যমে)

অন্য অপশনগুলোর সঙ্গে এমন সরাসরি ও স্বাভাবিক সম্পর্ক নেই।

সুতরাং, সঠিক উত্তর গ) Electricity

১,৭০৩.
যে ঘরে _______ আছে, সে ঘরে শৃঙ্খলা আছে।
  1. ক) মা
  2. খ) বাবা
  3. গ) ভাই
  4. ঘ) বোন
ব্যাখ্যা
একটি পরিবারে মা এর ভূমিকা প্রধান কারণ, মা তার আদর মমতা ও শাসন দিয়ে পরিবারে সবাইকে একসাথে রাখেন। তাই যে ঘরে মা আছে, সেই ঘরে শৃঙ্খলা থাকে।
১,৭০৪.
রহিম, করিম, সালিম, জলিল ও হাবিব এর মধ্যে রহিম, করিম থেকে লম্বা। সালিম, হাবিব থেকে খাটো। রহিম, জলিল থেকে খাটো। করিম, হাবিব থেকে লম্বা। সবচেয়ে লম্বা কে?
  1. সালিম
  2. জলিল
  3. রহিম
  4. হাবিব
ব্যাখ্যা
প্রশ্ন: রহিম, করিম, সালিম, জলিল ও হাবিব এর মধ্যে রহিম, করিম থেকে লম্বা। সালিম, হাবিব থেকে খাটো। রহিম, জলিল থেকে খাটো। করিম, হাবিব থেকে লম্বা। সবচেয়ে লম্বা কে?

সমাধান:
সম্পর্কগুলো:
রহিম > করিম
হাবিব > সালিম
জলিল > রহিম
করিম > হাবিব

এখন ক্রমানুসারে সাজালে:
জলিল > রহিম > করিম > হাবিব > সালিম
∴ সবচেয়ে লম্বা জলিল।
১,৭০৫.
If the second day of the month is a Monday, the eighteenth day of the month is a-
  1. Sunday
  2. Tuesday
  3. Wednesday
  4. Monday
ব্যাখ্যা
প্রশ্ন: If the second day of the month is a Monday, the eighteenth day of the month is a-

সমাধান:
If the second day is Monday then two weeks after the second day (16th day) will also be Monday.
Then,
- 17th day is Tuesday,
- 18th day is Wednesday.
- 19th Day is Thursday

So, the correct answer is: Wednesday
১,৭০৬.
পরীক্ষার হলে আপনি কোনো প্রশ্নের উত্তর না জানলে কী করবেন?
  1. পাশের সহপাঠীর সাহায্য নেবেন।
  2. প্রশ্নটি এড়িয়ে যাবেন।
  3. অনুমানভিত্তিক উত্তর লিখবেন।
  4. ঠান্ডা মাথায় চিন্তা করে যা জানেন, তার ভিত্তিতে উত্তর দেওয়ার চেষ্টা করবেন।
ব্যাখ্যা
প্রশ্ন: পরীক্ষার হলে আপনি কোনো প্রশ্নের উত্তর না জানলে কী করবেন?

সমাধান:
পরীক্ষার হলে উত্তেজিত না হয়ে ঠান্ডা মাথায় চিন্তা করা উচিত। যা জানেন তার ভিত্তিতে উত্তর দেওয়ার চেষ্টা করলে আংশিক নম্বর পাওয়া সম্ভব। অনুমানের ভিত্তিতে সম্পূর্ণ ভুল উত্তর লিখলে নম্বর না-ও পেতে পারেন। তাই ধৈর্য ধরে নিজের জ্ঞান ও যুক্তির ভিত্তিতে উত্তর দেওয়াই সঠিক সিদ্ধান্ত।

অতএব সঠিক উত্তর: ঠান্ডা মাথায় চিন্তা করে যা জানেন, তার ভিত্তিতে উত্তর দেওয়ার চেষ্টা করবেন।
১,৭০৭.
বুদ্ধি × অভিজ্ঞতা = ?
  1. সার্থকতা
  2. জ্ঞান
  3. কৃতিত্ব
  4. প্রজ্ঞা
ব্যাখ্যা
প্রশ্ন: বুদ্ধি × অভিজ্ঞতা = ?

সমাধান:
- বুদ্ধি বলতে বোঝায় জ্ঞান, সমঝ এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা।
- অভিজ্ঞতা বলতে বোঝায় জ্ঞান, অভিজ্ঞতা এবং শিক্ষার মাধ্যমে অর্জিত দক্ষতা।

যখন এই বুদ্ধি এবং অভিজ্ঞতা মিলে যায় এবং পরিপক্কতা লাভ করে, তখন তাকে প্রজ্ঞা বলা হয়।
অর্থাৎ, প্রজ্ঞা হল বুদ্ধি এবং অভিজ্ঞতার সমন্বয়।

∴ বুদ্ধি × অভিজ্ঞতা = প্রজ্ঞা।
১,৭০৮.
It is impossible to cook food without-
  1. ক) gas
  2. খ) electricity
  3. গ) oil
  4. ঘ) heat
ব্যাখ্যা
প্রশ্ন: It is impossible to cook food without-
gas
electricity
oil
heat

সঠিক উত্তর: heat

গ্যাস, তেল, বিদ্যুৎ ছাড়াও রান্না করা যায়, কিন্তু তাপ ছাড়া রান্না করা সম্ভব নয়। 
১,৭০৯.
____ রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারবে না।
  1. ধর্মকে
  2. দেশীয় অস্ত্র
  3. নির্বাচনকে
  4. ক্ষমতাকে
ব্যাখ্যা
প্রশ্ন: ____ রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারবে না।

সমাধান:
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদের সমাপনী ভাষণে সংবিধানে যুক্ত ও জনমানসে প্রসারিত ধর্মনিরপেক্ষতা সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেন।
- তিনি বলেন, ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়। মুসলমানরা তাদের ধর্ম পালন করবে তাদের বাধা দেওয়ার ক্ষমতা এই রাষ্ট্রে কারও নেই। হিন্দু তাদের ধর্ম পালন করবে কারও বাধা দেওয়ার ক্ষমতা নেই। বৌদ্ধরা তাদের ধর্ম পালন করবে তাদের কেউ বাধাদান করতে পারবে না। খ্রিস্টানরা তাদের ধর্ম পালন করবে কেউ বাধা দিতে পারবে না। আমাদের শুধু আপত্তি হলো এই যে, ধর্মকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারবে না।

উৎস: www.dhakapost.com.
১,৭১০.
যদি মাসের ৩য় দিন সােমবার হয়, তবে মাসের ২০তম দিন কী বার হবে?
  1. মঙ্গলবার
  2. বুধবার
  3. বৃহস্পতিবার
  4. শুক্রবার
ব্যাখ্যা
প্রশ্ন: যদি মাসের ৩য় দিন সােমবার হয়, তবে মাসের ২০তম দিন কী বার হবে?

সমাধান:
৩য় দিন = সোমবার
(৩ + ৭) বা দশম দিন = সোমবার
(১০ + ৭) বা ১৭তম দিন = সোমবার
১৮ তম দিন = মঙ্গলবার
১৯ তম দিন = বুধবার
∴ ২০ তম দিন = বৃহস্পতিবার।
১,৭১১.
বাংলা ব্যঞ্জন বর্ণমালারকে যদি বা দিক থেকে ডান দিকে গুনতে শুরু করি তবে এর ৭ম বর্ণের বামদিকের ৫ম বর্ণ কোনটি?
  1. ক) ঠ
  2. খ) ক
  3. গ) ঞ
  4. ঘ) খ
ব্যাখ্যা

ব্যঞ্জনবর্ণ: ব্যঞ্জনধ্বনির লিখিত চিহ্ন বা প্রতীককে ব্যঞ্জনবর্ণ বলা হয়। বাংলা ভাষায় ব্যঞ্জনবর্ণ ৩৯টি।
যথা:
ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, ণ, ত,থ, দ, ধ, ন, প, ফ, ব, ভ, ম, য, র, ল, শ, ষ, স, হ, ড়, ঢ়, য়, ৎ, ং, ঃ

১,৭১২.
একটি রাষ্ট্রের _____ থাকতেই হবে।
  1. প্রেসিডেন্ট
  2. প্রধানমন্ত্রী
  3. সার্বভৌমত্ব
  4. সংসদ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রাষ্ট্রের _____  থাকতেই হবে।

সমাধান:
একটি রাষ্ট্রের চারটি মৌলিক উপাদান থাকবে।
নির্দিষ্ট ভূখন্ড, সার্বভৌমত্ব, জনগণ ও সরকার একটি রাষ্ট্রের এই চারটি উপাদান অবশ্যই থাকতে হবে।
∴ একটি রাষ্ট্রের জন্য সার্বভৌমত্ব একান্ত প্রয়োজন কারণ সার্বভৌমত্ব ছাড়া রাষ্ট্র হয় না।
 
১,৭১৩.
It is impossible for a school without -
  1. ক) classroom
  2. খ) students
  3. গ) teacher
  4. ঘ) building
ব্যাখ্যা
- শিক্ষার্থী হচ্ছে একটি স্কুলের প্রাণ।
- শিক্ষার্থী ছাড়া একটি স্কুলের অস্তিত্ব কল্পনা করা যায় না।
- একটি স্কুলে শিক্ষার্থীর পাশাপাশি শিক্ষক, শ্রেণিকক্ষ, ভবনও প্রয়োজন।
- তাই এক্ষেত্রে শিক্ষার্থী অধিক গ্রহণযোগ্য উত্তর।
১,৭১৪.
'নিন্দা করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ কী হবে ?
  1. বুভুক্ষা
  2. জুগুপ্সা
  3. জিঘাংসা
  4. বিবক্ষা
ব্যাখ্যা

প্রশ্ন: 'নিন্দা করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ কী হবে ?

সমাধান:
• 'নিন্দা করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জুগুপ্সা ।

অন্যদিকে,
- 'ভোজন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বুভুক্ষা।
- 'হনন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জিঘাংসা।
- 'বলবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিবক্ষা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১,৭১৫.
একটি মেয়েকে দেখিয়ে রাতুল বললো 'সে আমার বাবার একমাত্র বোনের মেয়ে' তবে রাতুল ঐ মেয়েটির কী হয়? 
  1. ক) বোন
  2. খ) ভাই
  3. গ) চাচা
  4. ঘ) ফুফু
ব্যাখ্যা
রাতুলের বাবার একমাত্র বোন হলো রাতুলের ফুফু 
ফুফুর মেয়ে হলো রাতুলের বোন। 
রাতুল মেয়েটির মামাতো ভাই।
১,৭১৬.
রিংকির বাবার বোনের বাবার একমাত্র ছেলের ছেলে রিংকির কী হবে?
  1. ক) কাকা
  2. খ) ভাই
  3. গ) বাবা
  4. ঘ) মামা
ব্যাখ্যা
প্রশ্ন: রিংকির বাবার বোনের বাবার একমাত্র ছেলের ছেলে রিংকির কী হবে?

সমাধান:
রিংকির বাবার বোন ⇒ রিংকির ফুফু
রিংকির ফুফুর বাবা ⇒ রিংকির দাদা 
রিংকির দাদার একমাত্র ছেলে ⇒ রিংকির বাবা 
রিংকির বাবার ছেলে ⇒ রিংকির ভাই 

∴ রিংকির বাবার বোনের বাবার একমাত্র ছেলের ছেলে রিংকির ভাই হবে।
১,৭১৭.
ক, খ এর পুত্র। খ এবং গ পরস্পর বোন। ঘ হচ্ছে গ এর মা। চ, ঘ এর পুত্র। চ এর সাথে ক এর সম্পর্ক কী?
  1. ক এর মামা চ
  2. ক এর খালু চ
  3. চ এর নানা ক
  4. ক এর চাচা চ
ব্যাখ্যা
প্রশ্ন: ক, খ এর পুত্র। খ এবং গ পরস্পর বোন। ঘ হচ্ছে গ এর মা। চ, ঘ এর পুত্র। চ এর সাথে ক এর সম্পর্ক কী?

সমাধান:
ক, খ এর পুত্র। খ এবং গ পরস্পর বোন। 
∴ গ, ক এর খালা।

ঘ হচ্ছে গ এর মা। তাহলে ঘ, খ এরও মা।
∴ ঘ, ক এর নানী। 

চ, ঘ এর পুত্র। চ, ক এর নানীর পুত্র।
∴ চ, ক এর মামা।
১,৭১৮.
COUNTRY - কে EMWLVPA লেখা হলে ELECTORATE -কে কী লিখতে হবে?
  1. CJCEFQPYWC
  2. CJGERQTYVG
  3. CNCERQPCRG
  4. GJGAVMTYVC
ব্যাখ্যা
প্রশ্ন: COUNTRY - কে EMWLVPA লেখা হলে ELECTORATE -কে কী লিখতে হবে?

সমাধান:
প্রদত্ত শব্দের বিজোড় স্থানীয় বর্ণগুলোর পরবর্তী ২য় বর্ণ এবং জোড় স্থানীয় বর্ণগুলোর পূর্ববর্তী ২য় বর্ণ নিয়ে নতুন শব্দ গঠিত হয়।
COUNTRY - EMWLVPA
ELECTORATE - GJGAVMTYVC
১,৭১৯.
নিচের কোনটি 'সাপ' এর সমার্থক শব্দ নয়?
  1. আশীবিষ
  2. সারঙ্গ
  3. পন্নগ
  4. ফণী
ব্যাখ্যা
• সারঙ্গ - 'সাপ' এর সমার্থক শব্দ নয়। 
- এটি হরিণ এর সমর্থক শব্দ। 

• অন্যদিকে: 
- ‘সাপ' এর সমর্থক শব্দ - সৰ্প, অহি, ফণী, নাগ, ভুজগ, ভুজঙ্গ, আশীবিষ, উরগ, বিষধর, পন্নগ।

• গুরত্বপূর্ণ কিছু সমার্থক শব্দ: 
- ‘সিংহ' এর সমর্থক শব্দ - কেশরী, পশুরাজ, মৃগেন্দ্র,পারীন্দ্র, মৃগরাজ।
- 'হরিণ' এর সমর্থক শব্দ - মৃগ, কুরঙ্গ, সুনয়ন, সারঙ্গ।
- 'হাত' এর সমর্থক শব্দ- হস্ত, কর, বাহু, ভুজ, পাণি।
- কুল এর সমর্থক শব্দ- বংশ, গোত্র, গোষ্ঠী, জাত, বর্ণ।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন ও বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১,৭২০.
'DEPARTMENT' শব্দটির বর্ণ ব্যবহার করে নিচের কোন শব্দটি গঠন করা যাবে না? 
  1. ENTER
  2. PERMIT
  3. TEMPER
  4. RENTED
ব্যাখ্যা
'DEPARTMENT' শব্দটির বর্ণ ব্যবহার নিচের PERMIT শব্দটি গঠন করা যাবে না .
PERMIT শব্দটির I বর্ণ টি 'DEPARTMENT' শব্দটিতে নাই।
১,৭২১.
সততা ও সাহস থাকলে যেকোন প্রতিকূল পরিস্থিতি ______ মানুষের পক্ষে অসম্ভব নয়।
  1. লঙ্ঘন করা
  2. ছিন্ন করা
  3. মোকাবিলা করা
  4. মূলোৎপাটন করা
ব্যাখ্যা
উল্লেখিত অপশন গুলোর মধ্যে থেকে বাক্যের শূন্যস্থানে একমাত্র "মোকাবিলা করা" বসালেই সঠিক অর্থ প্রকাশ করবে।
১,৭২২.
একটি সাংকেতিক ভাষাতে COMPUTER কে RFUVQNPC লেখা হয়। তাহলে ঐ ভাষায় MEDICINE কে কিভাবে লেখা হবে?
  1. EOJDJEFM
  2. MFEDJJOE
  3. EOJDEJFM
  4. MFEJDJOE
ব্যাখ্যা
এখানে সবগুলো অক্ষর উলটে গিয়ে প্রথম ও শেষটি ছাড়া বাকি গুলো এক অক্ষর পরের টা লেখা হয়েছে।
১,৭২৩.
'ত্ন, ত্য, হি, সা' এর সাথে নিচের কোন বর্ণটি যোগ করলে একটি অর্থবোধক শব্দ গঠিত হয়?
  1. ক) র
  2. খ) ব
  3. গ) ল
  4. ঘ) শ
ব্যাখ্যা
'ত্ন, ত্য, হি , সা' এর সাথে 'র' বর্ণটি যোগ করলে একটি অর্থবোধক শব্দ 'সাহিত্যরত্ন' গঠিত হয়। 
১,৭২৪.
With its maverick approach to the subject, Shere Hite's book has been more widely debated than most; the media throughout the country have brought the author's ______ opinions to the public's attention.
  1. controversial
  2. authoritative
  3. popular
  4. conclusive
ব্যাখ্যা

controversial - বিতর্কিত; বিতর্ক তুলতে পারে এমন। 
authoritative - অধিকার আছে এমন;
popular - জনসাধারণ সম্বন্ধীয় বা জনসাধারণের জন্য;
conclusive - চূড়ান্ত; ফলাফল নিরূপণকারী। 

• প্রশ্নটি থেকে বুঝা যাচ্ছে, লেখকের বইটি অনেক বিতর্কিত হয়েছে। 
তাই, এক্ষেত্রে শূন্যস্থানে controversial বসালে বাক্যটি যথার্থ হবে। 

Complete Sentence - With its maverick approach to the subject, Shere Hite's book has been more widely debated than most; the media throughout the country have brought the author's controversial opinions to the public's attention.

১,৭২৫.
Aeroplane : Cockpit : : Train : ?
  1. Engine
  2. Coach
  3. Wagon
  4. Compartment
ব্যাখ্যা

প্রশ্ন: Aeroplane : Cockpit : : Train : ?

সমাধান:
Aeroplane : Cockpit ⇒ Cockpit হলো বিমানের নিয়ন্ত্রণ কক্ষ বা চালকের আসন, যেখান থেকে পাইলট বিমান চালায়।

ঠিক তেমনিভাবে, 
Train : Engine ⇒ Engine (লোকোমোটিভ) হলো ট্রেনের নিয়ন্ত্রণ অংশ বা চালকের অংশ, যেখান থেকে ট্রেন চালানো হয়।

অন্য অপশনগুলো- 
খ) Coach ⇒ যাত্রীবাহী বগি যা নিয়ন্ত্রণের সাথে সম্পর্ক নেই।
গ) Wagon ⇒ মালবাহী বগি যা নিয়ন্ত্রণের সাথে সম্পর্ক নেই।
ঘ) Compartment ⇒ যাত্রীদের কামরা যা নিয়ন্ত্রণের সাথে সম্পর্ক নেই।

সুতরাং: Aeroplane : Cockpit :: Train : Engine

১,৭২৬.
‘ম’, ল এর মা। 'ল', শ এর ভাই। 'ম', শ এর কী হয়?
  1. মা
  2. বোন
  3. বাবা
  4. ভাই
ব্যাখ্যা
প্রশ্ন: ‘ম’, ল এর মা। 'ল', শ এর ভাই। 'ম', শ এর কী হয়?

সমাধান: 
ম’, ল এর মা।
আবার, 'ল', শ এর ভাই।
অর্থাৎ, ল ও শ পরস্পর ভাই অথবা বোন।
ম', শ এর মা
১,৭২৭.
মনোভাব : উদারচেতা : : শিক্ষা : ?
  1. ক) আনুষ্ঠানিক
  2. খ) উপানুষ্ঠানিক
  3. গ) সর্বজনীন
  4. ঘ) কুসংস্কার
ব্যাখ্যা
- মনোভাব যেমন উদারচেতা হওয়া প্রয়োজন, তেমনি শিক্ষা সর্বজনীন হওয়া প্রয়োজন।
১,৭২৮.
একজন লােককে দেখিয়ে এক মহিলা বললেন, ''তার স্ত্রী হলেন আমার মায়ের একমাত্র কন্যা'' লােকটি মহিলার কী হয়?
  1. স্বামী
  2. ভাবী
  3. দেবর
  4. শাশুড়ী
ব্যাখ্যা
মহিলার মায়ের একমাত্র কন্যা বলতে মহিলা নিজের কথাই বলছেন।
অর্থাৎ, ওই লোকটি এই মহিলার স্বামী।
১,৭২৯.
Select the appropriate idea to the saying 'When the cat's away, mise begin to ____'
  1. multiple
  2. call the pied piper
  3. play
  4. chase the ladies
ব্যাখ্যা
প্রশ্ন: Select the appropriate idea to the saying 'When the cat's away, mise begin to ____'

সমাধান:
When the cat's away, mise begin to play.
বামুন গেল ঘর তো লাঙ্গল তুলে ধর।
১,৭৩০.
একটি মেয়ের ছবি দেখিয়ে রাফি বললো, "সে হচ্ছে আমার মামার মায়ের ছেলের মেয়ে।" মেয়েটি রাফির সম্পর্কে কী হয়?
  1. চাচাতো বোন
  2. খালা
  3. মামাতো বোন
  4. ফুপাতো বোন
ব্যাখ্যা

প্রশ্ন: একটি মেয়ের ছবি দেখিয়ে রাফি বললো, "সে হচ্ছে আমার মামার মায়ের ছেলের মেয়ে।" মেয়েটি রাফির সম্পর্কে কী হয়?

সমাধান:
ছবিটি একটি মেয়ের। বক্তা হচ্ছে রাফি। যেহেতু রাফি বলছে "আমার মামার মায়ের ছেলের মেয়ে"।

- মামার মা = নানি
- নানির ছেলে = মামা (রাফির মামা)
- মামার মেয়ে = মামাতো বোন

অতএব, মেয়েটি রাফির মামাতো বোন।

১,৭৩১.
হিসাবরক্ষকের নিকট হতে অফিসের কিছু টাকা হারানো গেছে। অথচ আপনি জানেন হিসাবরক্ষক সৎ এবং দায়িত্বশীল। অফিসের প্রধান হিসেবে আপনি কী করবেন?
  1. ক) কিছুই বলবেন না।
  2. খ) সাথে সাথে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন।
  3. গ) ভুলের জন্য সবার সামনে বকাবকি করবেন।
  4. ঘ) অন্যান্য সহকর্মীদের সাথে আলোচনা করে বিষয়টি সমাধান করবেন।
ব্যাখ্যা
হিসাবরক্ষকের নিকট হতে অফিসের কিছু টাকা হারানো গেছে। অথচ আপনি জানেন হিসাবরক্ষক সৎ এবং দায়িত্বশীল। অফিসের প্রধান হিসেবে আপনি অন্যান্য সহকর্মীদের সাথে আলোচনা করে বিষয়টি সমাধান করবেন।
১,৭৩২.
Tocsin : Danger
  1. ক) Antitoxin : Cure
  2. খ) Augury : Warning
  3. গ) Clarion : Battle
  4. ঘ) Knell : Death
ব্যাখ্যা
Tocsin মানে হচ্ছে বিপদ বুঝানোর সংকেতঘন্টা। একইভাবে, Clarion বা শিঙ্গা যুদ্ধ শুরুর সংকেত হিসেবে বাজে।
১,৭৩৩.
কোনটি অন্যগুলোর সাথে অসামঞ্জস্যপূর্ণ?
  1. ক) দেনাপাওনা
  2. খ) পল্লীসমাজ
  3. গ) চরিত্রহীন
  4. ঘ) নৌকাডুবি
ব্যাখ্যা

- রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস নৌকাডুবি।
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস দেনাপাওনা, পল্লীসমাজ ও চরিত্রহীন।

১,৭৩৪.
বিভা : কিরণ : : সুবলিত :?
  1. সুবিদিত
  2. সুবিনীত
  3. সুগঠিত
  4. বিধিত
ব্যাখ্যা
প্রশ্ন: বিভা : কিরণ : : সুবলিত :?

সমাধান:
এখানে, 
'বিভা' শব্দের প্রতিশব্দ: 'কিরণ'।
'সুবলিত' শব্দের প্রতিশব্দ: 'সুগঠিত'

অন্যদিকে,
'সুবিদিত' শব্দের অর্থ- উত্তমরূপে জ্ঞাত।
'সুবিনীত' শব্দের অর্থ- 'অত্যন্ত বিনীত'।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
১,৭৩৫.
সকল পেঁচাই রাতে দেখতে পায় এবং যে সকল পাখি রাতে দেখতে পারে তারা কালো নয়। এ প্রেক্ষিতে নিচের কোন উক্তিটি অবশ্যই সত্য-
  1. Black ravens don't have night vision;
  2. All owls are not black;
  3. Birds that are black lack night vision;
  4. All of the above
ব্যাখ্যা

সকল পেঁচাই রাতে দেখতে পায় এবং যে সকল পাখি রাতে দেখতে পারে তারা কালো নয়। এ প্রেক্ষিতে নিচের কোন উক্তিটি অবশ্যই সত্য-

• যেহেতু যেসকল পাখি রাতে দেখতে পারে তারা কালো নয়, তাই সকল পেঁচা রাতে দেখতে পারে বলে কোন পেঁচা কালো নয়।
• কালো পাখি রাতে দেখবে না।

Black ravens don't have night vision ⇒ কালো কাকদের রাতের দৃষ্টি নেই।
All owls are not black ⇒ কোন পেঁচা কালো হয় না
Birds that are black lack night vision ⇒ কালো রঙের পাখিদের রাতের দৃষ্টিশক্তির অভাব হয়

∴ সঠিক উত্তর: উপরের সবগুলো।

১,৭৩৬.
বিকাশ একটি ছবি দেখিয়ে বলল যে 'এটি তার ভাইয়ের মেয়ের মায়ের শ্বশুরের বউয়ের ছবি' ছবির ব্যক্তিটি বিকাশের কী হয়?
  1. মা
  2. খালা
  3. মামী
  4. ফুফু
ব্যাখ্যা
প্রশ্ন: বিকাশ একটি ছবি দেখিয়ে বলল যে 'এটি তার ভাইয়ের মেয়ের মায়ের শ্বশুরের বউয়ের ছবি' ছবির ব্যক্তিটি বিকাশের কী হয়?

সমাধান:
ভাইয়ের মেয়ে = ভাতিজি
ভাতিজির মা = ভাবি
ভাবির শ্বশুর = বাবা
বাবার বউ = মা
তাহলে, ছবির ব্যক্তিটি বিকাশের মা হয়।
১,৭৩৭.
একটি ছবির দিকে ইঙ্গিত করে। সামি বললো 'ও আমার ভাইয়ের বাবার একমাত্র মেয়ের ছেলে।' ছবির লোকটির সাথে সামি কীভাবে সম্পর্কিত?
  1. ক) চাচা
  2. খ) মামা
  3. গ) বাবা
  4. ঘ) দাদা
ব্যাখ্যা
একটি ছবির দিকে ইঙ্গিত করে। সামি বললো 'ও আমার ভাইয়ের বাবার একমাত্র মেয়ের ছেলে।' ছবির লোকটির সাথে সামি কীভাবে সম্পর্কিত?


সামির ভাইয়ের বাবা মানে হলো সামির বাবা। 
বাবার একমাত্র মেয়ে হলো  সামির বোন। 
ছবির লোকটি সামির বোনের ছেলে।
তাই, সামি ছবির লোকটির মামা।
১,৭৩৮.
D এর মাতা C। D, C এর কন্যা নয়। অতএব C ও D এর মধ্যকার সম্পর্ক কী?
  1. D, C এর দাদা
  2. D ও C পরস্পর ভাই
  3. D, C এর ছেলে
  4. কোনো সম্পর্ক নেই
ব্যাখ্যা
প্রশ্ন: D এর মাতা C। D, C এর কন্যা নয়। অতএব C ও D এর মধ্যকার সম্পর্ক কী?

সমাধান: 
D এর মা C আবার  D, C এর কন্যা নয়
অতএব D, C এর ছেলে।
১,৭৩৯.
কোনটি ভিন্ন ধরনের?
  1. prologue
  2. addendum
  3. postscript
  4. appendix
ব্যাখ্যা
প্রশ্ন: কোনটি ভিন্ন ধরনের?

সমাধান:
prologue - কাব্যের প্রস্তাবনামূলক অংশ; নাটকের শুরুতে পঠিত কবিতা; প্রস্তাবনা।
addendum - সংযোজন।
postscript - চিঠিতে স্বাক্ষরের পরে যুক্ত বাক্যাবলি; পুনশ্চ।
appendix - বিশেষত বইয়ের শেষে সংযোজিত অংশ; পরিশিষ্ট।

addendum, postscript, appendix সবগুলো শব্দ যোগ বা সংযোজন সংক্রান্ত অর্থ প্রকাশ করে।
অপরদিকে, prologue দ্বারা নাটকের শুরুতে পঠিত কবিতা বা প্রস্তাবনা অর্থ প্রকাশ করে।

prologue ভিন্ন ধরনের।
 
১,৭৪০.
বিবৃতি: কিছু গাঁদা ফুল হল লাল, কিছু লাল ফুল হলো জবা।
সিদ্ধান্ত:
(I) সব জবা ফুলই লাল।
(II) সব গাঁদা ফুলই লাল।
(III) কিছু লাল ফুল গাঁদা।
(IV) সব লাল ফুল হল গাঁদা বা জবা।
  1. শুধুমাত্র (I) সঠিক
  2. শুধুমাত্র (II) সঠিক
  3. শুধুমাত্র (III) সঠিক
  4. শুধুমাত্র (IV) সঠিক
ব্যাখ্যা
প্রশ্ন: 
বিবৃতি: কিছু গাঁদা ফুল হল লাল, কিছু লাল ফুল হলো জবা।
সিদ্ধান্ত:
(I) সব জবা ফুলই লাল।
(II) সব গাঁদা ফুলই লাল।
(III) কিছু লাল ফুল গাঁদা।
(IV) সব লাল ফুল হল গাঁদা বা জবা।

সমাধান:

- কিছু লাল ফুল হলো জবা। অর্থাৎ, লাল ছাড়াও জবা ফুল থাকতে পারে।
- কিছু গাঁদা ফুল হল লাল। অর্থাৎ, সব গাঁদা লাল নয়।
- কিছু লাল ফুল গাঁদা। কথাটি সত্য।
- কিছু গাঁদা ফুল হল লাল, কিছু লাল ফুল হলো জবা। তাই সব লাল ফুল হল গাঁদা বা জবা কথাটি ভুল। কথাটি সত্য হত যদি বলা হত 'কিছু গাঁদা ফুল হল লাল, বাকি লাল ফুল হলো জবা।'
১,৭৪১.
A, P, R, X, S এবং Z এক সারিতে বসে আছে। S এবং Z মধ্যে বসে আছে। A এবং P প্রান্তে রয়েছে। R, A এর বামে বসে থাকলে, P এর ডানদিকে কে বসে আছে?
  1. A
  2. X
  3. S
  4. Z
১,৭৪২.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. অভ্যন্তরীন
  2. অভ্যন্তরীণ
  3. আভ্যন্তরীন
  4. আভ্যন্তরীণ
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন বানানটি শুদ্ধ?

সমাধান:
- শুদ্ধ বানান - অভ্যন্তরীণ।
- শব্দটি বিশেষণ। 
- এটি সংস্কৃত শব্দ।

- শব্দের অর্থ:
মধ্যবর্তী, অভ্যন্তরে আছে এমন। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১,৭৪৩.
ঘ-এর মাতা গ। ঘ, গ-এর কন্যা নয়। ঘ-এর একমাত্র বোন ঙ-এর পিতা চ। ঘ ও চ-এর মধ্যকার সম্পর্ক কী?
  1. ঘ, চ-এর মেয়ে
  2. চ, ঘ-এর ভাই
  3. ঘ, চ-এর ছেলে
  4. ঘ, চ-এর দাদা
ব্যাখ্যা
প্রশ্ন: ঘ-এর মাতা গ। ঘ, গ-এর কন্যা নয়। ঘ-এর একমাত্র বোন ঙ-এর পিতা চ। ঘ ও চ-এর মধ্যকার সম্পর্ক কী?

সমাধান:
ঘ হলো চ-এর ছেলে। 

ঘ, গ-এর সন্তান।
কিন্তু ঘ, গ-এর কন্যা নয়।
অর্থাৎ ঘ হলো গ-এর ছেলে। 
ঘ-এর একমাত্র বোন ঙ-এর পিতা চ। 
অর্থাৎ চ-হলো ঘ এবং ঙ এর পিতা।

অতএব,
ঘ হলো চ-এর ছেলে। 
১,৭৪৪.
বীজ বপনের উপযুক্ত সময়কে এক কথায় কী বলা হয়?
  1. জো
  2. উদ্বায়ী
  3. উক্ত
  4. উপ্ত
ব্যাখ্যা
প্রশ্ন: বীজ বপনের উপযুক্ত সময়কে এক কথায় কী বলা হয়?

সমাধান:
বীজ বপনের উপযুক্ত সময় - জো

অন্য অপশন গুলো হলো-
- বপন করা হয়েছে - উপ্ত
- বলা হয়েছে যা - উক্ত
- বাতাসে উঠে যায় যা - উদ্বায়ী


উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
১,৭৪৫.
নিচের কোন এলোমেলো বর্ণগুলো সাজালে একটি মহাদেশের নাম পাওয়া যাবে?
  1. ক) রি আ কা মে
  2. খ) য়া শি রা
  3. গ) প উ ই রো
  4. ঘ) র ভা ত
ব্যাখ্যা
- 'রি আ কা মে' সাজালে পাওয়া যায় = আমেরিকা, যা একটি রাষ্ট্রের নাম।
- 'য়া শি রা' সাজালে পাওয়া যায় = রাশিয়া, যা একটি রাষ্ট্রের নাম।
- 'প উ ই রো' সাজালে পাওয়া যায় = ইউরোপ, যা একটি মহাদেশের নাম।
- 'র ভা ত' সাজালে পাওয়া যায় = ভারত, যা একটি রাষ্ট্রের নাম।
১,৭৪৬.
A হল C এর পুত্র; C এবং Q পরস্পর বোন; Z হল Q এর মা এবং P হল Z এর পুত্র। P, A এর সম্পর্কে কী হয়?
  1. চাচা
  2. ভাই
  3. মামা
  4. ফুফা
ব্যাখ্যা
প্রশ্ন: A হল C এর পুত্র; C এবং Q পরস্পর বোন; Z হল Q এর মা এবং P হল Z এর পুত্র। P, A এর সম্পর্কে কী হয়?

সমাধান:
A হল C এর পুত্র

C এবং Q বোন
অতএব, Q, A এর খালা
C, A এর মা

Z হল Q এর মা
Z হলেন A এর নানী

P হল Z এর পুত্র
অতএব, P, A এর মামা।
১,৭৪৭.
"RAILGC" শব্দের বর্ণগুলোকে নতুন করে সাজালে নিচের কোনটি পাওয়া যাবে?
  1. একটি খেলা
  2. একটি মহাসাগর
  3. একটি মশলা
  4. একটি গ্রহ
ব্যাখ্যা

প্রশ্ন: "RAILGC" শব্দের বর্ণগুলোকে নতুন করে সাজালে নিচের কোনটি পাওয়া যাবে?

সমাধান:
- "RAILGC" শব্দের বর্ণগুলোকে নতুন করে সাজালে যে শব্দ পাওয়া যায় তা হলো GARLIC.
- GARLIC (রসুন) হলো একটি মশলা যা রান্নার স্বাদ ও সুগন্ধ বাড়াতে ব্যবহৃত হয়।

১,৭৪৮.
chef : food : : sculptor : ?
  1. ক) Head
  2. খ) stone
  3. গ) Skull
  4. ঘ) Scale
ব্যাখ্যা
প্রশ্ন: chef : food : : sculptor : ?
Chef: হোটেল, রেস্তোরাঁ ইত্যাদির প্রধান বাবুর্চি। যে খাদ্য(Food) নিয়ে কাজ করে।
Sculptor: ভাস্কর। যে পাথর(Stone) থেকে শিল্পকর্ম তৈরি করে। 

Head: মস্তক, মাথা। 
Skull: মাথার খুলি, করোটি।
Scale:  আঁশ, শল্ক।

উৎস: Accessible Dictionary
১,৭৪৯.
______আমাদের দেশের অর্থনৈতিক উন্নতির এক বিরাট সম্ভাবনা।
  1. মৎস্য সম্পদ
  2. কৃষিসম্পদ
  3. মানবসম্পদের উন্নয়ন
  4. প্রাকৃতিক সম্পদ
ব্যাখ্যা
প্রশ্ন: ______আমাদের দেশের অর্থনৈতিক উন্নতির এক বিরাট সম্ভাবনা।

সমাধান:
গ) মানবসম্পদের উন্নয়ন
মানবসম্পদ হলো কোনো দেশের অর্থনৈতিক উন্নতির সবচেয়ে গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। শিক্ষা, দক্ষতা, স্বাস্থ্য ও উৎপাদনশীলতার মাধ্যমে মানবসম্পদ উন্নয়ন একটি দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করে। প্রাকৃতিক সম্পদ (যেমন: মৎস্য, কৃষি বা খনিজ) গুরুত্বপূর্ণ হলেও সেগুলো সঠিকভাবে ব্যবহারের জন্য দক্ষ মানবসম্পদ অপরিহার্য।

উদাহরণ:
দক্ষ জনশক্তি প্রযুক্তি ও শিল্পখাতে উদ্ভাবন ঘটায়।
শিক্ষিত জনগণ দেশের উৎপাদনশীলতা বাড়িয়ে দারিদ্র্য কমাতে সাহায্য করে।
১,৭৫০.
‘বৃত্ত’ যদি ‘বর্গ’ -এর সাথে সম্পর্কিত হয়, তবে ‘ঘনক’ -এর সাথে কোনটি সম্পর্কিত?
  1. পরিধি
  2. গোলক
  3. কোণ
  4. পুরুত্ব
ব্যাখ্যা
প্রশ্ন: ‘বৃত্ত’ যদি ‘বর্গ’ -এর সাথে সম্পর্কিত হয়, তবে ‘ঘনক’ -এর সাথে কোনটি সম্পর্কিত?

সমাধান:
বৃত্তের ক্ষেত্রফল πr2 ও বর্গের আয়তন r2 (বাহু r একক হলে) উভয়টিতে বর্গ (2) আছে।
ঘনকের আয়তন r3 (বাহু r একক হলে) ও গোলকের আয়তন (4/3)πr3 উভয়টিতে ঘন (3) আছে।

‘বৃত্ত’ যদি ‘বর্গ’ -এর সাথে সম্পর্কিত হয়, তবে ‘ঘনক’ -এর সাথে গোলক সম্পর্কিত।
১,৭৫১.
একটি বাড়িতে এক দম্পতি, তাঁদের চার পুত্র, চার পুত্রবধূ এবং প্রত্যেক পুত্রের ২ জন করে পুত্র ও ১ জন করে কন্যা আছে। আপনি ঐ বাড়িতে প্রবেশ করার পর বর্তমানে বাড়িতে মোট কতজন উপস্থিত আছেন?
  1. ১৮ জন
  2. ২১ জন
  3. ২২ জন
  4. ২৩ জন
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বাড়িতে এক দম্পতি, তাঁদের চার পুত্র, চার পুত্রবধূ এবং প্রত্যেক পুত্রের ২ জন করে পুত্র ও ১ জন করে কন্যা আছে। আপনি ঐ বাড়িতে প্রবেশ করার পর বাড়িতে মোট কতজন ব্যক্তি উপস্থিত থাকবেন?

সমাধান:
পরিবারের সদস্যদের সংখ্যা গণনা করি:

• দম্পতি (স্বামী ও স্ত্রী) = ২ জন
• ৪ জন পুত্র = ৪ জন
• ৪ জন পুত্রবধূ = ৪ জন
• ৪ জন পুত্রের সন্তান সংখ্যা: প্রত্যেক পুত্রের ২ পুত্র ও ১ কন্যা (৩ জন সন্তান), অর্থাৎ ৪ × ৩ = ১২ জন
• আপনি নিজে (প্রবেশকারী) = ১ জন

∴ মোট উপস্থিতি = ২ + ৪ + ৪ + ১২ + ১ = ২৩ জন।

১,৭৫২.
Float : Sink :: Boat : ?
  1. Ship
  2. Raft
  3. Submarine
  4. Surfboard
ব্যাখ্যা

প্রশ্ন: Float : Sink :: Boat : ?

সমাধান:
এখানে প্রথম জোড়ার সম্পর্কটি হলো বিপরীতার্থক ক্রিয়া।
 • Float = ভাসা এবং Sink = ডোবা– হলো একে অপরের বিপরীত।

• দ্বিতীয় জোড়ার ক্ষেত্রে,
- Boat (নৌকা) হলো এমন একটি যান যা সাধারণত পানির উপরিভাগে ভেসে চলে। 
- এর বিপরীতে সাবমেরিন (Submarine) বা ডুবোজাহাজ পানির নিচে চলাচল করতে সক্ষম, তাই এটিই সঠিক সাদৃশ্য।

১,৭৫৩.
কুসুম হলেন কাসেমের স্ত্রী। কমল হলেন কুসুমের একমাত্র ভাই। কোসেম যদি কুসুমের মেয়ে হয়, তবে কমল কীভাবে কোসেমের সাথে সম্পর্কিত?
  1. ক) চাচা
  2. খ) মামা
  3. গ) ভাই
  4. ঘ) ভাইপো
ব্যাখ্যা
কুসুমের একমাত্র ভাই হলো কমল।
কুসুমের মেয়ে হলো কোসেম।  
অতএব, কমল হলেন কাসেমের মামা। 
১,৭৫৪.
নিচের কোনটি ভিন্ন?
  1. যোগাযোগ
  2. দোলনচাঁপা
  3. শেষের কবিতা
  4. ঘরে-বাইরে
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি ভিন্ন??

সমাধান:
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস
- শেষের কবিতা
- চোখের বালি
- গোরা
- যোগাযোগ
- চতুরঙ্গ
- ঘরে-বাইরে
- চার-অধ্যায়
- মালঞ্চ

অন্যদিকে,
দোলনচাঁপা কাজী নজরুল ইসলাম রচিত কাব্যগ্রন্থ।
তাই, এটি অপশনের অন্যান্যগুলো থেকে ভিন্ন।

[উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।]
১,৭৫৫.
Choose the word which is different from the rest.
  1. ক) Cheetah
  2. খ) Bear
  3. গ) Tiger
  4. ঘ) Leopard
ব্যাখ্যা
All except Bear belong to the cat family.
১,৭৫৬.
চাঁদা, ত্রিভুজ, কম্পাস, স্কেল, খাতা, পেন্সিল
শব্দগুলোর আলোকে সঠিক ক্রম নিচের কোনটি?
  1. চাঁ ক ত্রি স্কে খা পে
  2. চাঁ স্কে ত্রি ক খা পে
  3. চাঁ খা ত্রি ক স্কে পে
  4. চাঁ ত্রি ক স্কে খা পে
ব্যাখ্যা
প্রশ্ন: চাঁদা, ত্রিভুজ, কম্পাস, স্কেল, খাতা, পেন্সিল
শব্দগুলোর আলোকে সঠিক ক্রম নিচের কোনটি?

সমাধান:
চাঁদা, ত্রিভুজ, কম্পাস, স্কেল, খাতা, পেন্সিল
শব্দগুলোর আদ্যক্ষর নিয়ে পাই,
চাঁ, ত্রি, ক, স্কে, খা, পে
১,৭৫৭.
মনি একটি ছেলেকে দেখিয়ে বলল, 'তার সন্তানের চাচার বাবা আমার শ্বশুর'। মনি ছেলেটির কি হয়?
  1. ক) স্ত্রী
  2. খ) মা
  3. গ) বোন
  4. ঘ) চাচী
ব্যাখ্যা
প্রশ্ন: মনি একটি ছেলেকে দেখিয়ে বলল, 'তার সন্তানের চাচার বাবা আমার শ্বশুর'। মনি ছেলেটির কি হয়?

সমাধান:
- ছেলেটির সন্তানের চাচা ছেলেটির নিজের ভাই।
- সন্তানের চাচার বাবা ছেলেটির নিজের বাবা।
- ছেলেটির বাবা যদি মনির শ্বশুর হয়, তাহলে মনি ছেলেটির স্ত্রী হবে।
১,৭৫৮.
Marathon : Race : : Hibernation : ?
  1. Winter
  2. Bear
  3. Dream
  4. Sleep
ব্যাখ্যা
প্রশ্ন: Marathon : Race : : Hibernation : ?

সমাধান:
Marathon হলো দীর্ঘ সময় দৌড় (Race) এর প্রতিযোগিতা।
Hibernation হলো দীর্ঘ সময় ঘুমানো (Sleep)।
১,৭৫৯.
একটি চিত্রে অন্তর্গত সংখ্যাগুলোর যোগফল কত? 
  1. ক) 26
  2. খ) 30
  3. গ) 28
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
  
একটি চিত্রে অন্তর্গত সংখ্যাগুলো হলো= 1, 3, 5, 9, 10

সংখ্যাগুলোর যোগফল = 1 + 3 + 5 + 9 + 10 = 28
১,৭৬০.
Patron : Support : : ?
  1. Spouse : Divorce
  2. Artist : Imitation
  3. Counsellor : Advice
  4. Host : Hostility
ব্যাখ্যা
প্রশ্ন: Patron : Support : : ?

সমাধান:
Patron : Support : : Counsellor : Advice 

• Patron শব্দের অর্থ - পৃষ্ঠপোষক।
Support শব্দের অর্থ - সাহায্য প্রদান, পৃষ্ঠপোষকতা। 
Patron, Support প্রদান করেন।
অর্থাৎ শব্দদ্বয় পরস্পর সম্পর্কিত।

অনুরূপভাবে,
• Counsellor শব্দের অর্থ - পরামর্শক। 
Advice শব্দের অর্থ - উপদেশ/পরামর্শ প্রদান।
Counsellor, Advice প্রদান করেন।
অর্থাৎ শব্দদ্বয় পরস্পর সম্পর্কিত।

উৎস:
- Accessible Dictionary by Bangla Academy.
১,৭৬১.
ঘড়ির কাঁটা স্বাভাবিকের তুলনায় দ্রুত চললে বুঝাবে -
  1. সময় দ্রুত চলছে
  2. সময় আস্তে চলছে
  3. সময় ঠিকমত চলছে
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: ঘড়ির কাঁটা স্বাভাবিকের তুলনায় দ্রুত চললে বুঝাবে -

সমাধান:
একটা প্রবাদ বাক্য আছে, “সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না”।
যেমনটি করোনা ভাইরাসের এই সংকটকালে আমি আপনি আমরা সবাই ঘরে বসে আছি, পুরো পৃথিবী থমকে গেছে। কিন্তু সময়কে আটকানো যায়নি, যাবে না।  
সময় তার স্বাভাবিক গতিতে চলতে থাকে। তাহলে একটা ঘড়ির কাঁটা দ্রুত চললো কি ধীরে চললো তাতে সময়ের কি আসে যায়? ঘড়ির কাঁটা যেমনই চলুক সময় ঠিকমতো চলবে। ঘড়ির কাঁটা চলার উপর সময় নির্ভর করে না।
১,৭৬২.
শ্রীকান্ত : শরৎচন্দ্র চট্টোপাধ্যায় : : কাবিলের বোন : ?
  1. ক) আল মাহমুদ
  2. খ) এস ওয়াজেদ আলী
  3. গ) আব্দুল কাদির
  4. ঘ) আনোয়ার পাশা
ব্যাখ্যা
শ্রীকান্ত উপন্যাসটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আত্মজৈবনিক উপন্যাস। 

আল মাহমুদ রচিত রচিত উপন্যাস:
- ডাহুকী, 
- উপমহাদেশ, 
- আগুনের মেয়ে, 
- চেহারার চতুরঙ্গ, 
- কাবিলের বোন ইত্যাদি 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,৭৬৩.
প্রশ্নবোধক স্থানে কী হবে?
  1. L10
  2. K15
  3. I15
  4. K8
ব্যাখ্যা

পরবর্তী বর্ণ পাওয়ার প্রক্রিয়া

এবং সংখ্যা পাওয়ার জন্য প্রতিটি কলামের নিচের সংখ্যা থেকে উপরের সংখ্যা বিয়োগ করলে মাঝের সংখ্যাটি পাওয়া যায়। সুতরাং, সংখ্যাটি হবে = 14 - 6 = 8
অথবা প্রতি সারির প্রথম দুটো সংখ্যা যোগ করলেও ৩য় সংখ্যাটি পাওয়া যাবে

 
১,৭৬৪.
প্রশ্নে প্রদত্ত চিত্রটি আয়নাতে কি রকম দেখাবে?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
১,৭৬৫.
আপনার বাবার বোনের বাবার একমাত্র ছেলের মেয়ের মেয়ের ভাই আপনার কী হয়?
  1. মামা
  2. ভাগিনা
  3. ফুফা
  4. ভাই
ব্যাখ্যা
প্রশ্ন: আপনার বাবার বোনের বাবার একমাত্র ছেলের মেয়ের মেয়ের ভাই আপনার কী হয়?

সমাধান: 
আপনার বাবার বোন আপনার ফুফু হয়।
ফুফুর বাবা আপনার দাদা হয়।

দাদার একমাত্র ছেলে আপনার বাবা হয়।
বাবার মেয়ে আপনার বোন হয়।

বোনের মেয়ে আপনার ভাগ্নী হয়।
বোনের মেয়ের ভাই ভাগিনা হয়।
১,৭৬৬.
এককথায় প্রকাশ করুন- 'যে নারীর হাসি কুটিলতাবর্জিত'
  1. সুস্মিতা
  2. অনসূয়া
  3. শুচিস্মিতা
  4. রামা
ব্যাখ্যা

প্রশ্ন: এককথায় প্রকাশ করুন- 'যে নারীর হাসি কুটিলতাবর্জিত'

সমাধান:
যে নারীর হাসি কুটিলতাবর্জিত = শুচিস্মিতা।

অন্য অপশনগুলো হলো-
- যে নারীর হাসি সুন্দর = সুস্মিতা/সুহাসিনী।
- নারীর অসূয়া (হিংসা) নেই = অনসূয়া।
- যে নারী সুন্দরী = রামা


কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ:
- যে নারীর সন্তান বাঁচে না = মৃতবৎসা।
- যে নারীর স্বামী ও পুত্র মৃত = অবীরা।
- যে নারীর স্বামী ও পুত্র জীবিত = বীরা বা পুরন্ধ্রী।
- যে নারী বীর সন্তান প্রসব করে = বীরপ্রসূ।
- যে নারী বীর = বীরাঙ্গনা।
- যে নারী পূর্বে অন্যের স্ত্রী ছিল = অন্যপূর্বা।
- যে নারী অন্য কারও প্রতি আসক্ত হয়না = অনন্যা।
- যে নারী কখনো সূর্যকে দেখে নাই = অসূর্যম্পশ্যা।
- যে নারীর স্বামী বিদেশে থাকে = প্রোষিতভর্তৃকা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।

১,৭৬৭.
আকাশ একটি ছবি দেখিয়ে বলল যে 'এটি তার ভাইয়ের মেয়ের মায়ের শ্বশুরের বউয়ের মেয়ের ছবি' ছবির ব্যক্তিটি আকাশের কী হয়?
  1. মামী
  2. খালা
  3. মা
  4. বোন 
ব্যাখ্যা

প্রশ্ন: আকাশ একটি ছবি দেখিয়ে বলল যে 'এটি তার ভাইয়ের মেয়ের মায়ের শ্বশুরের বউয়ের মেয়ের ছবি' ছবির ব্যক্তিটি আকাশের কী হয়?

সমাধান:
ভাইয়ের মেয়ে = ভাতিজি
ভাতিজির মা = ভাবি
ভাবির শ্বশুর = বাবা
বাবার বউ = মা
মায়ের মেয়ে = বোন 

তাহলে, ছবির ব্যক্তিটি আকাশের বোন হয়।

১,৭৬৮.
আপনার বাবার মায়ের স্বামীর প্রথম স্ত্রীর মেয়ের মেয়ে আপনার কী হয়?
  1. ফুফাতো বোন
  2. চাচাতো বোন
  3. খালা
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: আপনার বাবার মায়ের স্বামীর প্রথম স্ত্রীর মেয়ের মেয়ে আপনার কী হয়?

সমাধান:
আপনার বাবার মা ⇒ আপনার দাদী
দাদীর স্বামী ⇒ আপনার দাদা
দাদার প্রথম স্ত্রী ⇒ আপনার দাদী/সৎ-দাদী
দাদী/সৎ-দাদীর মেয়ে ⇒ আপনার বাবার বোন/সৎ-বোন (আপনার ফুফু)
ফুফুর মেয়ে ⇒ আপনার ফুফাতো বোন
১,৭৬৯.
A, B এর বোন। C, B এর মা। D, C এর বাবা। E, D এর মা। E, C এর  কী হয়?
  1. মা
  2. ফুফু
  3. দাদী
  4. খালা
ব্যাখ্যা

প্রশ্ন: A, B এর বোন। C, B এর মা। D, C এর বাবা। E, D এর মা। E, C এর  কী হয়?

সমাধান:
A, B এর বোন। ⇒ A একজন মেয়ে।
C, B এর মা।
∴ C, (A ও B এর মা)

E, D এর মা।
∴ E, C এর দাদী।

১,৭৭০.
'যার উপস্থিত বুদ্ধি আছে'- তাকে এক কথায় কী বলা হয়?
  1. অকুতোভয়
  2. অশ্রুতপূর্ব
  3. প্রত্যুৎপন্নমতি
  4. অনাহুত
ব্যাখ্যা
প্রশ্ন: 'যার উপস্থিত বুদ্ধি আছে'- তাকে এক কথায় কী বলা হয়?

সমাধান:
• ‘যার উপস্থিত বুদ্ধি আছে’ এক কথায বলে - প্রত্যুৎপন্নমতি ৷

• ‘যা আহুত (ডাকা) হয় নি’ এর এক কথায় প্রকাশ - অনাহুত।
• ‘যার কোন কিছু থেকেই ভয় নেই’ এক কথায বলে - অকুতোভয় ৷
• ’যা পূর্বে শোনা যায় নি এমন’ এক কথায় প্রকাশ - অশ্রুতপূর্ব।
১,৭৭১.
তপু, তাজিন থেকে লম্বা, তাজিন, হাফসা থেকে লম্বা। তাসনিয়া, জান্নাত থেকে লম্বা। জান্নাত, তাজিন অপেক্ষা লম্বা। কে সব থেকে খাট?
  1. তপু
  2. হাফসা
  3. তাজিন
  4. জান্নাত
ব্যাখ্যা
প্রশ্ন: তপু, তাজিন থেকে লম্বা, তাজিন, হাফসা থেকে লম্বা। তাসনিয়া, জান্নাত থেকে লম্বা। জান্নাত, তাজিন অপেক্ষা লম্বা। কে সব থেকে খাট?

সমাধান: 
তপু, তাজিন থেকে লম্বা ⇔ তপু > তাজিন 
তাজিন, হাফসা থেকে লম্বা ⇔ তাজিন > হাফসা 
∴ তপু > তাজিন > হাফসা 

তাসনিয়া, জান্নাত থেকে লম্বা ⇔ তাসনিয়া > জান্নাত 
জান্নাত, তাজিন অপেক্ষা লম্বা ⇔ জান্নাত > তাজিন 
∴ তাসনিয়া > জান্নাত > তাজিন 

∴ তপু > তাসনিয়া > জান্নাত > তাজিন > হাফসা

∴ হাফসা সব থেকে খাট।  
১,৭৭২.
নিচের কোনটি অন্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়?
  1. চৈতালী
  2. মালঞ্চ
  3. পুনশ্চ
  4. ক্ষণিকা
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি অন্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়?

সমাধান:
• চৈতালী, পুনশ্চ ও ক্ষণিকা - রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যগ্রন্থ।

• মালঞ্চ - রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস।
১,৭৭৩.
রাইতুল মুসার চেয়ে দ্রুত দৌড়ায়।
সানি রাইতুলের চেয়ে দ্রুত দৌড়ায়।
মুসা সানির চেয়ে দ্রুত দৌড়ায়।
যদি প্রথম দুটি উক্তি সত্য হয়, তবে শেষ উক্তিটি -
  1. মিথ্যা
  2. সত্য
  3. অনিশ্চিত
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: রাইতুল মুসার চেয়ে দ্রুত দৌড়ায়।
সানি রাইতুলের চেয়ে দ্রুত দৌড়ায়।
মুসা সানির চেয়ে দ্রুত দৌড়ায়।
যদি প্রথম দুটি উক্তি সত্য হয়, তবে শেষ উক্তিটি -

সমাধান:
রাইতুল মুসার চেয়ে দ্রুত দৌড়ায়।
রাইতুল > মুসা

সানি রাইতুলের চেয়ে দ্রুত দৌড়ায়।
সানি > রাইতুল

উক্তি দুটি সত্য,
তাই, সানি সবচেয়ে দ্রুত দৌড়ায়।

মুসা সানির চেয়ে দ্রুত দৌড়ায়। এই উক্তিটি মিথ্যা।
১,৭৭৪.
চৈত্র : বৈশাখ :: হেমন্ত : ? 
  1. ক) শীত
  2. খ) বর্ষা
  3. গ) শরৎ
  4. ঘ) গ্রীষ্ম
ব্যাখ্যা
চৈত্রের পর বৈশাখ আসে।  
হেমন্তের পর শীত আসে।  
১,৭৭৫.
Car : Garage :: Airplane : ?
  1. Runway
  2. Hanger
  3. Terminal
  4. Sky
ব্যাখ্যা

প্রশ্ন: Car : Garage :: Airplane : ?

সমাধান: Car Garage-এ পার্ক করা বা রাখা হয়, তেমনি Airplane Hanger-এ রাখা হয়। (সঠিক বানান- Hangar)
Runway - উড্ডয়ন/অবতরণের পথ।
Terminal - যাত্রীদের ভবন।
Sky - আকাশ, উড়ার স্থান।

১,৭৭৬.
যদি BLACK দিয়ে 58301 এবং WHITE দিয়ে 42697 বোঝায়, তাহলে CHALK দিয়ে কোনটি বোঝাবে?
  1. 03285
  2. 02761
  3. 02381
  4. 02924
ব্যাখ্যা

প্রশ্ন: যদি BLACK দিয়ে 58301 এবং WHITE দিয়ে 42697 বোঝায়, তাহলে CHALK দিয়ে কোনটি বোঝাবে?

সমাধান:
প্রথমে প্রতিটি অক্ষরের সংখ্যা কোড বের করি:
B = 5
L = 8
A = 3
C = 0
K = 1

এবং,
W = 4
H = 2
I = 6
T = 9
E = 7

এখন, CHALK কোডটি সাজালে পাই:
C = 0
H = 2
A = 3
L = 8
K = 1

∴ CHALK দিয়ে 02381 বোঝায়।

১,৭৭৭.
ত্রিভুজের পক্ষে কোনটি অসম্ভব?
  1. একটি কোণ স্থূলকোণ থাকা
  2. দুইটি সূক্ষ্মকোণ থাকা
  3. তিনটি সূক্ষ্মকোণ থাকা
  4. একাধিক সমকোণ থাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ত্রিভুজের পক্ষে কোনটি অসম্ভব?

সমাধান:
ত্রিভুজে একটি কোণ স্থূলকোণ হতে পারে, দুইটি কোণ সূক্ষ্মকোণ হতে পারে এবং তিনটি কোণ সূক্ষ্মকোণ হতে পারে ।

কিন্তু ত্রিভুজে কেবল একটি সমকোণ থাকতে পারে । 
অর্থাৎ একাধিক সমকোণ থাকতে পারে না। 
১,৭৭৮.
— যেমন তির্যের সাথে সম্পর্কিত, স্থায়ীত্ব তেমনই — এর সাথে সম্পর্কিত।
  1. অভিযোগ - টিকে থাকা
  2. অভিযোগ - অপরিণত অবস্থা
  3. যুক্তি - অপরিণত অবস্থা
  4. যুক্তি - টিকে থাকা
ব্যাখ্যা
প্রশ্ন: — যেমন তির্যের সাথে সম্পর্কিত, স্থায়ীত্ব তেমনই — এর সাথে সম্পর্কিত।

সমাধান:
অভিযোগ যেমন তির্যের সাথে সম্পর্কিত, স্থায়ীত্ব তেমনই টিকে থাকা এর সাথে সম্পর্কিত।
১,৭৭৯.
জিহাদের চেয়ে সিয়াম বড় কিন্তু সাগর ছোট , রাজুর চেয়ে রিমা বড়, সাগরের চেয়ে রিমা ছোট । সবচেয়ে ছোট কে? 
  1. জিহাদ
  2. সাগর
  3. রাজু
  4. রিমা
ব্যাখ্যা
প্রশ্ন: জিহাদের চেয়ে সিয়াম বড় কিন্তু সাগর ছোট , রাজুর চেয়ে রিমা বড়, সাগরের চেয়ে রিমা ছোট । সবচেয়ে ছোট কে? 

সমাধান: 
প্রদত্ত তথ্যগুলোকে অসমতা আকারে প্রকাশ করে পাই 
জিহাদের চেয়ে সিয়াম বড় = সিয়াম > জিহাদ > সাগর
রাজুর চেয়ে রিমা বড় = রিমা > রাজু
সাগরের চেয়ে রিমা ছোট = সাগর > রিমা

অসমতাগুলোকে ক্রমানুসারে সাজিয়ে পাই
সিয়াম > জিহাদ > সাগর > রিমা > রাজু

∴ সবচেয়ে ছোট রাজু
১,৭৮০.
Sword is related to Slaughter in the same way as Scalpel is related to …
  1. ক) Sculptor
  2. খ) Cobbler
  3. গ) Chef
  4. ঘ) Mason
ব্যাখ্যা
Sword (তলোয়ার) ব্যবহৃত হয় Slaughter (বধ) করার কাজে। Scalpel (শল্যছুরিকা) ব্যবহৃত হয় Cobbler (মুচি) এর কাজে।
১,৭৮১.
Choose the correct spelling:
  1. ক) Accilerate
  2. খ) Accelerate
  3. গ) Accelarate
  4. ঘ) Accelerrate
ব্যাখ্যা

সঠিক বানানটি Accelerate. এর অর্থ গতি বাড়ানো; ত্বরান্বিত করা।
সূত্রঃ Accessible Dictionary by Bangla Academy

১,৭৮২.
"Archetype" এর বাংলা পরিভাষা হচ্ছে -
  1. দ্বীপপুঞ্জ
  2. স্থপতি
  3. আদিরূপ
  4. আদিযুগ
ব্যাখ্যা

প্রশ্ন: "Archetype" এর বাংলা পরিভাষা হচ্ছে -

সমাধান: 

• 'Archetype' এর বাংলা পরিভাষা - আদিরূপ।

অন্যদিকে,
Archian Era - আদিযুগ। 
Archipelago - দ্বীপপুঞ্জ। 
Architect - স্থপতি।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।

১,৭৮৩.
চিত্র (Z) এর উন্মোচিত রূপের সাথে সবচেয়ে ঘনিষ্ঠভাবে সাদৃশ্যপূর্ণ কোনটি? 

  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
ব্যাখ্যা
চিত্র (Z) এর উন্মোচিত রূপের সাথে সবচেয়ে ঘনিষ্ঠভাবে সাদৃশ্যপূর্ণ অপশন ক
১,৭৮৪.
মুশফিকের চেয়ে উইকেটকিপার হিসেবে লিটন দাস ভালো; লিটন দাস উইকেটকিপার হিসেবে নুরুল হাসান সোহানের চেয়ে কিছুটা খারাপ; নুরুল হাসান সোহান উইকেটকিপার হিসেবে কামরান আকমলের চেয়ে অনেকখানি এগিয়ে আছে। কামরান আকমল উইকেটকিপার হিসেবে লিটনের চেয়ে খারাপ তবে মুশফিকের চেয়ে ভালো। এদের মধ্যে সবচেয়ে খারাপ উইকেট কিপার কে?
  1. মুশফিক
  2. কামরান আকমল
  3. লিটন দাস
  4. নুরুল হাসান সোহান
ব্যাখ্যা

লিটন দাস > মুশফিক
নুরুল হাসান সোহান > লিটন দাস
লিটন দাস > কামরান আকমল > মুশফিক
নুরুল হাসান সোহান > কামরান আকমল
নুরুল হাসান সোহান > লিটন দাস > কামরান আকমল > মুশফিক

১,৭৮৫.
বিশ্বকাপ ক্রিকেটে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ কোন সালে জয়লাভ করে?
  1. ১৯৯৮
  2. ১৯৯৯
  3. ১৯৮২
  4. ২০১১
ব্যাখ্যা
প্রশ্ন: বিশ্বকাপ ক্রিকেটে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ কোন সালে জয়লাভ করে?

সমাধান:
- বাংলাদেশ ১৯৯৯ সালে বিশ্বকাপ ক্রিকেটে প্রথম অংশগ্রহণ করেছিল।
- বিশ্বকাপ ক্রিকেটের সপ্তম আসরে ১৯৯৯ সালের ১৭মে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দলের অভিষেক ঘটে। 
- এ ম্যাচটি অনুষ্ঠিত হয় ইংল্যান্ডে। 
- ১৯৯৯ বিশ্বকাপে স্কটল্যান্ড এবং পাকিস্তানকে হারিয়ে ইতিহাস রচনা করে বাংলাদেশ। 
-  ১৯৯৭ সালে বাংলাদেশ ক্রিকেট দল ওয়ানডে স্ট্যাটাস লাভ করে। 
- বাংলাদেশ ২৬ জুন ২০০০ সালে আইসিসির দশম পূর্ণাঙ্গ সদস্য হিসেবে টেস্ট খেলার মর্যাদা অর্জন করে। 
- ২০০০ সালের নভেম্বরে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামা বাংলাদেশ ২০০৫ সালে জিম্বাবুয়েকে হারিয়ে প্রথম টেস্ট জয়ের স্বাদ পায়। 
১,৭৮৬.
বাংলা সাহিত্যে দাঁড়ি, কমা, কোলন ইত্যাদির ব্যবহার সর্বপ্রথম কে করেন?
  1. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  2. মাইকেল মধুসূদন দত্ত
  3. প্যারীচাঁদ মিত্র
  4. উপরের কেউই নয়
ব্যাখ্যা

প্রশ্ন: বাংলা সাহিত্যে দাঁড়ি, কমা, কোলন ইত্যাদির ব্যবহার সর্বপ্রথম কে করেন?

সমাধান:
বাংলা সাহিত্যে দাঁড়ি, কমা, কোলন ইত্যাদি চিহ্নের ব্যবহার বা বাক্যছন্দে যতিচিহ্ন ব্যবহারের সূচনা করেন -  ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

১,৭৮৭.
বর্ষাকালে বাতাসের তাপমাত্রা শীতকালের সমান হওয়া সত্ত্বেও বর্ষাকালে শব্দ দ্রুত শোনা যায় কেন?
  1. বর্ষাকালে বাতাসের ঘনত্ব বেশি থাকে
  2. বর্ষাকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে
  3. বর্ষাকালে বাতাসের চাপ বেড়ে যায়
  4. বর্ষাকালে বাতাসের ওজন বেশি থাকে
ব্যাখ্যা

প্রশ্ন: বর্ষাকালে বাতাসের তাপমাত্রা শীতকালের সমান হওয়া সত্ত্বেও বর্ষাকালে শব্দ দ্রুত শোনা যায় কেন?

সমাধান:
শব্দের বেগ বাতাসের আর্দ্রতার ওপর নির্ভর করে। বাতাসে জলীয় বাষ্প বাড়লে শব্দের বেগ বৃদ্ধি পায়।

• জলীয় বাষ্পের প্রভাব (Effect of Humidity):
- জলীয় বাষ্পের ঘনত্ব সাধারণ শুষ্ক বাতাসের ঘনত্বের চেয়ে কম।
- বর্ষাকালে বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকে, যার ফলে বাতাসের সামগ্রিক ঘনত্ব কমে যায়।
- আমরা জানি, শব্দের বেগ ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক (v ∝ 1/√ρ)। অর্থাৎ ঘনত্ব কমলে শব্দের বেগ বাড়ে।
- যেহেতু আর্দ্র বাতাসের (বর্ষাকাল) ঘনত্ব শুষ্ক বাতাসের (শীতকাল) চেয়ে কম, তাই বর্ষাকালে শব্দ দ্রুত চলে।

এটি একটি সাধারণ ভুল ধারণা যে, পানি যেহেতু বাতাস থেকে ঘন, তাই আর্দ্র বাতাসও ঘন হবে। আসলে জলীয় বাষ্প অক্সিজেন বা নাইট্রোজেনের চেয়ে হালকা।

∴ সঠিক উত্তর হলো (খ) বর্ষাকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে।

১,৭৮৮.
নিচের অনুক্রমটিতে কতটি 'P' আছে যার ঠিক আগে 'R' এবং ঠিক পরে 'S' রয়েছে?
R P S S R P S P R S R P S S P R P P R P S R S P S R P S S R
  1. 3
  2. 5
  3. 6
  4. 4
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের অনুক্রমটিতে কতটি 'P' আছে যার ঠিক আগে 'R' এবং ঠিক পরে 'S' রয়েছে?
R P S S R P S P R S R P S S P R P P R P S R S P S R P S S R

সমাধান:
আমাদের এমন একটি বিন্যাস খুঁজতে হবে যেখানে 'R', 'P' এবং 'S' পরপর থাকবে অর্থাৎ 'RPS'।
প্রদত্ত অনুক্রমটি বিশ্লেষণ করি:
R P S S R P S P R S R P S S P R P P R P S R S P S R P S S R

অনুক্রমটি বিশ্লেষণ করলে দেখা যায়, 'RPS' বিন্যাসটি মোট 5 বার রয়েছে।

১,৭৮৯.
নিচের কোনটি ভিন্ন?
  1. রাত্রি : ক্ষণদা
  2. বৃক্ষ : দ্রুম
  3. আলো : ময়ূখ
  4. সমুদ্র : জলদ
ব্যাখ্যা
বৃক্ষ শব্দের প্রতিশব্দ - গাছ, তরু, দ্রুম, পাদপ, বিটপী, মহীরুহ, শাখী।

রাত্রি শব্দের প্রতিশব্দ - নিশা, রজনী, যামিনী, নিশীথিনী, শর্বরী, বিভাবরী, ক্ষণদা।

আলো শব্দের প্রতিশব্দ - অংশু, অংশুক, অর্চি, আভা, আল, আলা, আলোক, কর, কিরণ, জ্যোতি, দীপ্তি, দ্যুতি, ধাম, নুর, বসু, বিভা, প্রভা, ভানু, ময়ুখ।

সমুদ্র শব্দের প্রতিশব্দ - অর্ণব, জলধি, জলনিধি, পারাবার, বারিধি, রত্নাকর, সাগর, সিন্ধু।
অন্যদিকে জলদ শব্দের অর্থ মেঘ। 

এখানে সমুদ্র : জলদ সমার্থক নয়। তাই ভিন্ন। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী।
১,৭৯০.
"শনির দৃষ্টি" অর্থ প্রকাশ করে কোন বাগধারাটি?
  1. অনিষ্টকারী
  2. অল্পতে ভয়
  3. কু-দৃষ্টি
  4. হতভাগ্য
ব্যাখ্যা
প্রশ্ন: "শনির দৃষ্টি" অর্থ প্রকাশ করে কোন বাগধারাটি?

সমাধান:
"শনির দৃষ্টি" বাগধারাটির অর্থ- কু-দৃষ্টি।

• অন্যান্য অপশন আলোচনা:
"বিষবৃক্ষ" বাগধারাটির অর্থ- অনিষ্টকারী।
"সিঁদুরে মেঘ" বাগধারাটির অর্থ- অল্পতে ভয়।
"হাড় হাভাতে" বাগধারাটির অর্থ- হতভাগ্য।
১,৭৯১.
পতাকা : প্রতীক :: পদক : ? 
  1. ক) প্রতিযোগিতা
  2. খ) ধাতু
  3. গ) আনন্দ
  4. ঘ) সম্মান
ব্যাখ্যা
পতাকা হলো একটি দেশের প্রতীক।  
পদক হলো সম্মানের প্রতীক 
১,৭৯২.
একজন শিক্ষার্থী পরীক্ষার হলে নকল করার সময় মনে মনে বলে, "আমি এমন কি দোষ করেছি, আমার আশে-পাশের সবাইতো নকল করছে।" এখানে শিক্ষার্থীর এই মানসিক প্রক্রিয়াটি কোন ধরণের আত্মরক্ষামূলক কৌশল (Defense Mechanism) নির্দেশ করে?
  1. অবদমন (Repression)
  2. প্রত্যাবৃত্তি (Regression)
  3. অপস্থাপন (Displacement)
  4. প্রতিক্ষেপণ (Projection)
ব্যাখ্যা

• এখানে শিক্ষার্থীর মানসিক প্রক্রিয়াটি হলো প্রতিক্ষেপণ বা প্রক্ষেপণ (Projection)।
- মনোবিজ্ঞানে যখন কোনো ব্যক্তি তার নিজের নেতিবাচক আচরণ বা দোষকে স্বীকার না করে বরং দাবি করে যে এই দোষটি অন্যদের মাঝেও রয়েছে, তখন তাকে প্রক্ষেপণ বা প্রতিক্ষেপণ বলা হয়। এখানে শিক্ষার্থী নিজে নকল করার অপরাধবোধ বা লজ্জা থেকে বাঁচতে ভাবছে যে অন্য সবাইও একই কাজ করছে, ফলে সে নিজেকে নির্দোষ প্রমাণ করার একটি মানসিক ঢাল তৈরি করছে।

• আত্মরক্ষামূলক কৌশল:
- প্রকৃত সমস্যার সমাধান না করে কিছু কৌশল প্রয়োগ করে মানসিক চাপের কবল থেকে ব্যক্তি আত্মরক্ষা করার যে প্রচেষ্টা তাকেই আত্মরক্ষামূলক কৌশল (ego defense mechanism) বা প্রতিরক্ষণ কৌশল (defense mechanism) বলে।
- নিম্নে বিভিন্ন রকম আত্মরক্ষামূলক কৌশল উল্লেখ করা হলো:
১. অবদমন (Repression): এটি কোনো কষ্টদায়ক বা নীতিবিরোধী ইচ্ছাকে জোরপূর্বক ভুলে থাকা বা অচেতন মনে দাবিয়ে রাখার প্রক্রিয়া। প্রকৃতির দিক দিয়ে অবদমন হলো সঙ্গতিবিধানের চরমতম এবং নিকৃষ্টতম কৌশল।

২. অপব্যাখ্যান বা যুক্তিসিদ্ধকরণ (Rationalization): নিজের ব্যর্থতা বা অক্ষমতাকে ঢাকতে মিথ্যা কিন্তু গ্রহণযোগ্য যুক্তি দেওয়া। যেমন: আঙুর ফল টক বলা বা বয়স হয়েছে বলে খেলায় অংশ না নেওয়ার অজুহাত দেওয়া।

৩. প্রতিক্রিয়া সংগঠন (Reaction formation): মনের আসল (নেতিবাচক) ইচ্ছাকে লুকিয়ে রাখতে ঠিক তার বিপরীত আচরণ করা। যেমন: অনাকাঙ্ক্ষিত সন্তানের প্রতি অতিরিক্ত ভালোবাসা প্রদর্শন করা।

৪. প্রত্যাবৃত্তি (Regression): বর্তমানের চাপ সহ্য করতে না পেরে শৈশবের শিশুসুলভ আচরণে ফিরে যাওয়া।

৫. প্রতিক্ষেপণ/প্রক্ষেপণ (Projection): নিজের দোষ বা ব্যর্থতা অন্যের ওপর চাপিয়ে দিয়ে নিজেকে নির্দোষ ভাবা।

৬. ক্ষতিপূরণ (Compensation): এক ক্ষেত্রের ব্যর্থতাকে অন্য ক্ষেত্রের সাফল্য দিয়ে ঢেকে দেওয়া (যেমন: পড়াশোনায় খারাপ কিন্তু খেলায় ভালো)।

৭. উদগতি (Sublimation): অসামাজিক ইচ্ছাকে সামাজিকভাবে গ্রহণযোগ্য কাজে রূপান্তর করা (যেমন: প্রেমে ব্যর্থ হয়ে কবি হওয়া)।

৮. একাত্মভাবন (Identification): অন্যের কৃতিত্বকে নিজের ভেবে আনন্দ পাওয়া (যেমন: সিনেমার নায়কের সাথে নিজেকে কল্পনা করা)।

৯. অপস্থাপন (Displacement): শক্তিশালী কারো ওপর রাগ ঝাড়তে না পেরে দুর্বল নিরপরাধ কারো ওপর তা প্রকাশ করা।

১০. দিবাস্বপ্ন (Daydreaming): অপূর্ণ ইচ্ছাকে কল্পনার জগতে পূরণ করে সাময়িক তৃপ্তি পাওয়া।

উৎস: মানসিক চাপ ও মোকাবেলা, পঞ্চম অধ্যায়, মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র, প্রফেসর যোগেন্দ্র কুমার মন্ডল।

১,৭৯৩.
ভাইবা বোর্ডে একজন বোর্ড সদস্য একটি বিষয়ে আপনার মতামতের বিপরীত মত পোষণ করলেন। আপনি তখন কী করবেন?
  1. নিজের মত পরিবর্তন করে বোর্ড সদস্যের মতের সঙ্গে একমত হবেন।
  2. বিষয়টি এড়িয়ে অন্য প্রসঙ্গে কথা বলবেন।
  3. যুক্তিনির্ভরভাবে নিজের মতামত ব্যাখ্যা করবেন।
  4. বোর্ড সদস্যের সঙ্গে তর্কে জড়াবেন।
ব্যাখ্যা
প্রশ্ন: ভাইবা বোর্ডে একজন বোর্ড সদস্য একটি বিষয়ে আপনার মতামতের বিপরীত মত পোষণ করলেন। আপনি তখন কী করবেন?

সমাধান:
ভাইবা বোর্ডে আত্মবিশ্বাস ও শালীনতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বোর্ড সদস্যের মতের বিপরীতে আপনার অবস্থান থাকলে তা যুক্তিনির্ভরভাবে এবং শালীন ভঙ্গিতে ব্যাখ্যা করা উচিত। এটি আপনার যুক্তি প্রদানের দক্ষতা, নিজস্ব মতামতের প্রতি আত্মবিশ্বাস, এবং অন্যদের মতামতকে শ্রদ্ধা করার মানসিকতার পরিচয় বহন করে।

ক) নিজের মত পরিবর্তন করে বোর্ড সদস্যের সঙ্গে একমত হওয়া সঠিক সিদ্ধান্ত নয়, কারণ এটি আপনার আত্মবিশ্বাসের অভাব এবং স্বাধীন চিন্তার ঘাটতি দেখাবে।
খ) বিষয়টি এড়িয়ে যাওয়া আপনার মতামতের স্পষ্টতা ও আত্মবিশ্বাসের অভাব প্রকাশ করবে।
ঘ) তর্কে জড়ানো অনুচিত, কারণ এটি অশ্রদ্ধাজনক এবং আপনার ব্যক্তিত্বের নেতিবাচক দিক প্রকাশ করতে পারে।

সুতরাং, যুক্তিসম্মতভাবে নিজের মত ব্যাখ্যা করাই সবচেয়ে ভালো পন্থা।
১,৭৯৪.
নিরবধি : অবিরাম :: অখিল : ?
  1. ক) নিখিল
  2. খ) সুশীল
  3. গ) অচল
  4. ঘ) অনল
ব্যাখ্যা
নিরবধি, অবিরাম সমার্থক শব্দ। এদের অর্থঃ সর্বদা, নিরন্তর
অখিল, নিখিল সমার্থক শব্দ। এদের অর্থঃ সমগ্র, সমস্ত
১,৭৯৫.
মহামারী : মৃত্যু :: প্রলয় : ?
  1. ক) কম্পন
  2. খ) আলোড়ন
  3. গ) ধ্বংস
  4. ঘ) সৃষ্টি
ব্যাখ্যা
মহামারীর ফলাফল মৃত্যু এবং প্রলয় এর ফলাফল ধ্বংস।
১,৭৯৬.
গ্রীষ্ম, উত্তাপ, বর্ষা, বৃষ্টি, শীত, শুষ্ক
শব্দগুলোর আলোকে সঠিক অনুক্রম নিচের কোনটি?
  1. গ্রী বৃ উ ব শী শু
  2. গ্রী ব বৃ উ শী শু
  3. গ্রী উ ব বৃ শী শু
  4. গ্রী উ শী ব বৃ শু
ব্যাখ্যা
প্রশ্ন: গ্রীষ্ম, উত্তাপ, বর্ষা, বৃষ্টি, শীত, শুষ্ক 
শব্দগুলোর আলোকে সঠিক অনুক্রম নিচের কোনটি?

সমাধান:
গ্রীষ্ম, উত্তাপ, বর্ষা, বৃষ্টি, শীত, শুষ্ক  শব্দগুলোর আদ্যক্ষর নিয়ে পাই,
গ্রী উ ব বৃ শী শু
১,৭৯৭.
One man's meat is another man's______.
  1. Meal
  2. Feast
  3. Poison
  4. Danger
ব্যাখ্যা
প্রশ্ন: One man's meat is another man's______.

সমাধান:
এটি একটি প্রবাদ (proverb), যার অর্থ হলো,
কারও পৌষ মাস, কারও সর্বনাশ।
১,৭৯৮.
বৃক্ষ : জীবন :: পাথর : ______ ?
  1. ক) নির্জীব
  2. খ) অবিনশ্বর
  3. গ) জড়
  4. ঘ) নির্জীবতা
ব্যাখ্যা
বৃক্ষ জীবনের প্রতীক আর পাথর নির্জীবতার প্রতীক।
খেয়াল করুন, জীবন এবং নির্জীবতা শব্দ দুটি বিশেষ্য। তবে, নির্জীব শব্দটি বিশেষণ।
সুত্রঃ বাংলা একাডেমী অভিধান।
১,৭৯৯.
তুহিন : উষ্ণতা : :
  1. ক) গলগ্রহ : প্রতিপাল্য
  2. খ) অনল : বৈশ্বানর
  3. গ) অভ্র : নীলিমা
  4. ঘ) রাগ : ক্রোধ
ব্যাখ্যা
তুহিন : উষ্ণতা : : গলগ্রহ : প্রতিপাল্য

- তুহিন আর উষ্ণতা যেমন বিপরীতার্থক শব্দ, তেমনি গলগ্রহ ও প্রতিপাল্য  বিপরীতার্থক শব্দ।
- বাকি অপশনের শব্দযুগল পরস্পরের সমার্থক।

সূত্র: ভাষা-শিক্ষা - ড. হায়াৎ মামুদ
১,৮০০.
নিচের শব্দগুলোর মধ্যে কোনটি অন্য রকম? 
  1. কিলোমিটার
  2. ফুট
  3. গজ
  4. কিলোলিটার
ব্যাখ্যা
কিলোমিটার, ফুট,গজ দূরত্ব পরিমাপের একক। 
কিলোলিটার তরল পদার্থ পরিমাপের একক।