বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

ভাষাগত যৌক্তিক বিচার (Verbal Reasoning)

মোট প্রশ্ন২,৮৬২এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ভাষাগত যৌক্তিক বিচার (Verbal Reasoning)

PrepBank · পাতা ১৭ / ২৯ · ১,৬০১১,৭০০ / ২,৮৬২

১,৬০১.
Book : Page ∷ ? : ?
  1. ক) Writer : Write
  2. খ) Pen : Write
  3. গ) Car : Tyre
  4. ঘ) Tyre : Round
ব্যাখ্যা
বইয়ে (Book) যেহেতু পৃষ্ঠা (Page) থাকে, তাই পৃষ্ঠা বইয়ের অংশ।
একইভাবে ,কারে (Car) টায়ার (Tyre) থাকে বা টায়ার কারের অংশ।
১,৬০২.
Press : Television : Radio means -
  1. Entertainment
  2. Mass media
  3. Worldwide news
  4. Public undertaking
ব্যাখ্যা
প্রশ্ন: Press : Television : Radio means -

সমাধান:
প্রেস (Press), টেলিভিশন (Television), রেডিও (Radio) এসবই গণমাধ্যম (Mass Media) হিসেবে পরিচিত।
১,৬০৩.
Wax is related to Grease in the same way as Milk is related to -
  1. Drink
  2. Curd
  3. Protein
  4. Sweet
ব্যাখ্যা
প্রশ্ন: Wax is related to Grease in the same way as Milk is related to -

সমাধান:
Wax অর্থ মোম।
মোম থেকে Grease (গ্রীস) হয়।

Milk (দুধ) থেকে Curd (দই) হয়। 
১,৬০৪.
Apron : Clothing : :
  1. curtain : theatre
  2. pillow : bedding
  3. towel : rack
  4. banner : flagpole
ব্যাখ্যা
প্রশ্ন: Apron : Clothing : : 

সমাধান:
Apron (এপ্রন) হলো এক ধরনের clothing (পোশাক)।
একইভাবে, Pillow (বালিশ) হলো এক ধরনের bedding (বিছানার সরঞ্জাম) যেমন তোশক, চাদর ইত্যাদি।
১,৬০৫.
One who loves books -
  1. ক) Bibliophobe
  2. খ) Bibliographer
  3. গ) Bibliophile
  4. ঘ) Bibliocrat
ব্যাখ্যা
Bibliophobe: one who who fears and hates books, book-learning or reading.
Bibliographer: anyone who writes about books.
Bibliophile: a person who collects or has a great love of books.
১,৬০৬.
Dawn : day : : 
  1. star : sun
  2. beginning : end
  3. birth : life
  4. moon : light
ব্যাখ্যা
প্রশ্ন: Dawn : day : : 

সমাধান:
Dawn (ভোর) হলো Day (দিন) এর শুরু।
আর,
birth (জন্ম) হলো life (জীবন) জীবনের শুরু।
১,৬০৭.
নিচের শব্দগুলো ইংরেজি অভিধান অনুসারে সাজালে নিচের কোন ক্রমটি পাওয়া যাবে?
1. Apple, 2. Apricot, 3. Banana, 4. Avocado, 5. Almond
  1. 12543
  2. 25143
  3. 15243
  4. 51243
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের শব্দগুলো ইংরেজি অভিধান অনুসারে সাজালে নিচের কোন ক্রমটি পাওয়া যাবে?
1. Apple, 2. Apricot, 3. Banana, 4. Avocado, 5. Almond

সমাধান:
শব্দগুলোকে ইংরেজি অভিধানের ক্রমানুসারে সাজালে পাই, Almond → Apple → Apricot → Avocado → Banana
5. Almond
1. Apple
2. Apricot 
4. Avocado 
3. Banana

∴ সঠিক উত্তর ঘ) 51243

১,৬০৮.
একটি জুতার প্রয়োজনীয় অংশ কোনটি?
  1. ক) সোল
  2. খ) চামড়া
  3. গ) জুতার লেইস
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
একটি জুতার প্রয়োজনীয় অংশ সোল। কারণ সোল ছাড়া কোনো জুতা হয় না। চামড়ার বদলে বিভিন্ন সিনথেটিক বা কাপড় দিয়ে জুতা বানানো হয়, জুতার লেইস এর বদলে বাকল বা অন্য কোনো আটকানোর ব্যবস্থা দেখা যায়, কিন্তু সোল সব জুতাতে থাকে।
১,৬০৯.
যদি TEN = 39 হয় তাহলে, SIX =?
  1. 60
  2. 58
  3. 46
  4. 52
ব্যাখ্যা
প্রশ্ন: যদি TEN = 39 হয় তাহলে, SIX =?

সমাধান:


∴ T + E + N
= 20 + 5 + 14
= 39

∴ S + I + X
= 19 + 9 + 24
= 52
১,৬১০.
A হল C এর পুত্র; C এবং Q বোন; D হল Q এর মা এবং E হল D এর পুত্র। E, A এর সম্পর্কে কী হয়?
  1. মামা
  2. ভাই
  3. বাবা
  4. কোনটিই নয়
ব্যাখ্যা

প্রশ্ন: A হল C এর পুত্র; C এবং Q বোন; D হল Q এর মা এবং E হল D এর পুত্র। E, A এর সম্পর্কে কী হয়?

সমাধান:
A হল C এর পুত্র

C এবং Q বোন
অতএব, Q, A এর খালা
C, A এর মা

D হল Q এর মা
D হলেন A এর নানী

E হল D এর পুত্র
অতএব, E, A এর মামা।

১,৬১১.
পাঁচজন মেয়ে একটা বেঞ্চে ছবি তোলার জন্য বসে আছে। সীমা রানির বামদিকে আর বিন্দুর ডানে। মেরি রানির ডানদিকে। রীতা রানি আর মেরির মাঝে। রীতার ডানে কে বসে আছে?
  1. বিন্দু
  2. রানি
  3. মেরি
  4. সীমা
ব্যাখ্যা



রীতার ডানে বসে আছে মেরি
১,৬১২.
ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে নিচের কোনটি সঠিক?
  1. ক) May 15, 2021
  2. খ) 15 May, 2021
  3. গ) দুটিই সঠিক
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
May 15, 2021 এবং 15 May, 2021 দুটিই সঠিক।
১,৬১৩.
১৭৬৪ : বক্সারের যুদ্ধ :: ১৭৫৭ : ?
  1. ক) পলাশীর যুদ্ধ
  2. খ) সিপাহি বিদ্রোহ
  3. গ) পানিপথের প্রথম যুদ্ধ
  4. ঘ) পানিপথের তৃতীয় যুদ্ধ
ব্যাখ্যা
বক্সারের যুদ্ধ ১৭৬৪ সালে নওয়াব মীরকাসিম ও তাঁর মিত্রশক্তির সাথে ইংরেজদের যুদ্ধ।
পলাশীর যুদ্ধ ১৭৫৭ সালের ২৩ জুন নওয়াব সিরাজউদ্দৌলা ও ইস্ট ইন্ডিয়া কোম্পানি এর মধ্যে সংঘটিত। এ যুদ্ধ আট ঘণ্টার মতো স্থায়ী ছিল এবং প্রধান সেনাপতি মীরজাফর আলী খানের বিশ্বাসঘাতকতার দরুণ নওয়াব কোম্পানি কর্তৃক পরাজিত হন।

উৎস: বাংলাপিডিয়া।
১,৬১৪.
The difference between a two-digit number and the number obtained by interchanging the digits is 36. What is the difference between the sum and the difference of the digits of the number if the ratio between the digits of the number is 1: 2?
  1. ক) 4
  2. খ) 8
  3. গ) 16
  4. ঘ) None of these
ব্যাখ্যা

Since the number is greater than the number obtained on reversing the digits, so the ten's digit is greater than the unit's digit.
Lets, ten's and unit's be 2x and x respectively
Then, (10 times; 2x + x) - (10x + 2x) = 36
⇒ 9x = 36
⇒ x = 4

∴ Required difference (2x + x) - (2x - x ) = 2x = 4 × 2 = 8
Answer : 8

১,৬১৫.
Choose the word which is different from the rest-
  1. ক) Chicken
  2. খ) Snake
  3. গ) Swan
  4. ঘ) Frog
ব্যাখ্যা
Chicken ডাঙ্গায় বাস করে।
অন্য তিনটি প্রাণী পানিতে বাস করতে পারে।
১,৬১৬.
আপনি রাস্তার পাশে গিয়ে একটি মানিব্যাগ পেয়েছেন, যাতে টাকা ও পরিচয়পত্র আছে। আপনি কী করবেন? 
  1. টাকা নিয়ে ব্যাগটি ফেলে দেবেন
  2.  টাকা নেন এবং পরিচয়পত্র ফেরত দেন
  3. ব্যাগটি স্থানীয় থানায় জমা দেবেন
  4. ব্যাগটি নিজের কাছে রাখবেন 
ব্যাখ্যা

প্রশ্ন: আপনি রাস্তার পাশে গিয়ে একটি মানিব্যাগ পেয়েছেন, যাতে টাকা ও পরিচয়পত্র আছে। আপনি কী করবেন?

সমাধান:
মানিব্যাগে পরিচয়পত্র থাকায় মালিককে চিহ্নিত করা সম্ভব। সৎ ও আইনি পদক্ষেপ হলো ব্যাগটি স্থানীয় থানায় জমা দেওয়া, যাতে মালিক এটি ফেরত পান।

সঠিক উত্তর: গ) ব্যাগটি স্থানীয় থানায় জমা দেবেন

১,৬১৭.
যদি LOVE এর কোড MQYI হয়, তাহলে HATE এর কোড কী হবে?
  1. ROPI
  2. DYVL
  3. ICWI
  4. UQRW
ব্যাখ্যা
প্রশ্ন: যদি LOVE এর কোড MQYI হয়, তাহলে HATE এর কোড কী হবে?

সমাধান:

'LOVE' = 'MQYI'
L + 1 = M
O + 2 = Q
V + 3 = Y
E + 4 = I

∴ HATE এর ক্ষেত্রে,
H + 1 = I
A + 2 = C
T + 3 = W
E + 4 = I

∴ ‘HATE’ = 'ICWI'
১,৬১৮.
নিচের কোনটি অন্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়?
  1. ক) বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল
  2. খ) বীরশ্রেষ্ঠ মতিউর রহমান
  3. গ) বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান
  4. ঘ) বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর
ব্যাখ্যা
বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ব্যতীত বাকী সবাই ছিলেন সেনাবাহিনীতে। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ছিলেন বিমানবাহিনীতে।
১,৬১৯.
হ, রু, নি, সা - এর সঙ্গে নিচের কোন বর্ণ নিয়ে বর্ণগুলো পুনর্বিন্যাস করে একটি অর্থবোধক শব্দ তৈরি করা যায়?
  1. ক) ং
  2. খ) ব
  3. গ) ল
  4. ঘ) ৎ
ব্যাখ্যা
- হ, রু, নি, সা - এর সঙ্গে 'ৎ' যোগ দিয়ে বর্ণগুলো পুনর্বিন্যাস করে একটি অর্থবোধক শব্দ তৈরি করা যায়।
- শব্দটি হবে: নিরুৎসাহ

নিরুৎসাহ
১. উৎসাহহীন। 
২. হতাশ; নিরাশ; হতোদ্যম; ভগ্নোদ্যম। 
৩. উৎসাহের বা উদ্যমের অভাব; নিরুদ্যম।

উৎস: Accessible Dictionary.
১,৬২০.
বাংলা ভাষায় বিরাম চিহ্নের প্রচলন কে করেন?
  1. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  2. রাজা রামমোহন রায়
  3. গিরীশচন্দ্র সেন
  4. বঙ্কিমচন্দ্র
ব্যাখ্যা

প্রশ্ন: বাংলা ভাষায় বিরাম চিহ্নের প্রচলন কে করেন?

সমাধান:
• বাংলা ভাষায় যতি বাবিরাম চিহ্নের প্রচলন করেন- 'ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর'
- তাকে বাংলা গদ্যের জনক ও বলা হয়।
- বেতাল পঞ্চবিংশতি গ্রন্থেই তিনি প্রথম যতি বা বিরাম চিহ্ন ব্যবহার করেন।
- বিদ্যাসাগরের আগে বাংলা গদ্য বা কবিতা কোথাও যতিচিহ্ন ব্যবহার হতো না।
- শুধু পূর্ণচ্ছেদ বা দাঁড়িজ্ঞাপক চিহ্নটি ছিল।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১,৬২১.
'নিকেতন' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) বাতাস
  2. খ) নিকটবর্তী
  3. গ) অট্টালিকা
  4. ঘ) আলয়
ব্যাখ্যা
'নিকেতন' শব্দের সমার্থক শব্দ আলয়।
১,৬২২.
নিচের প্রশবােধক স্থানে কোনটি বসবে?
9/A, G/15, 22/N, ?/?
  1. U/26
  2. V/30
  3. W/33
  4. X/35
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের প্রশবােধক স্থানে কোনটি বসবে?
9/A, G/15, 22/N, ?/?

সমাধান:

9/A, G/15, 22/N, V/30 - এই ধারায় বর্ণ এবং অক্ষর যথাক্রমে 6, 7, 8 করে বৃদ্ধি পেয়েছে।
উত্তর হবে = V/30.
১,৬২৩.
Oil : Lamp :: Wax : ?
  1. ক) Bulb
  2. খ) Light
  3. গ) Candle
  4. ঘ) Dark
ব্যাখ্যা
Oil : Lamp :: Wax : Candle

- Lamp
: বাতি, তেল ও সলতেসহযোগে আলো দেয় এমন বাতি
- Oil: তেল

- Wax: মোম; পেট্রলিয়ম প্রভৃতি খনিজ তেল থেকে প্রাপ্ত মোমজাতীয় পদার্থ 
- Candle: মোমবাতি; দীপ

- Lamp এর সাথে Oil এর যেমন সম্পর্ক, তেমনি Candle এর সাথে Wax এর সম্পর্ক।
১,৬২৪.
একজন ব্যক্তি একটি উচ্চ বেতনের লোভনীয় চাকরির সুযোগ পেলেন, কিন্তু চাকরিটি গ্রহণ করলে তাকে তার পরিবার ছেড়ে অনেক দূরে দুর্গম এলাকায় থাকতে হবে। এটি কোন ধরনের মানসিক দ্বন্দ্ব?
  1. আকর্ষণ-আকর্ষণ দ্বন্দ্ব
  2. বিকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্ব
  3. আকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্ব
  4. দ্বিগুণ আকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্ব
ব্যাখ্যা

প্রশ্ন: একজন ব্যক্তি একটি উচ্চ বেতনের লোভনীয় চাকরির সুযোগ পেলেন, কিন্তু চাকরিটি গ্রহণ করলে তাকে তার পরিবার ছেড়ে অনেক দূরে দুর্গম এলাকায় থাকতে হবে। এটি কোন ধরনের মানসিক দ্বন্দ্ব?

সমাধান:
সঠিক উত্তর: গ) আকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্ব
• মনোবিজ্ঞানে যখন কোনো একটি নির্দিষ্ট লক্ষ্য বা পরিস্থিতির মধ্যে একই সাথে ইতিবাচক (আকর্ষণীয়) এবং নেতিবাচক (অপ্রীতিকর) উভয় দিক বিদ্যমান থাকে, তখন তাকে আকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্ব (Approach-Avoidance Conflict) বলা হয়।

- এখানে লক্ষ্যবস্তু একটিই (নতুন চাকরি), যার দুটি দিক আছে:
১. ইতিবাচক দিক: উচ্চ বেতন ও সুযোগ-সুবিধা (আকর্ষণ)।
২. নেতিবাচক দিক: পরিবার থেকে বিচ্ছিন্নতা ও দুর্গম এলাকা (বিকর্ষণ)।
- ব্যক্তি যখন এই একই বিষয়ের ভালো ও মন্দের মধ্যে পড়ে সিদ্ধান্তহীনতায় ভোগেন, তখনই এই দ্বন্দ্বের সৃষ্টি হয়।

• দ্বন্দ্ব (Conflict):
- পরস্পর বিরোধী দুটি বা দু'এর অধিক প্রেষণা একই সাথে উপস্থিত হলে ব্যক্তির মধ্যে উভয়মুখী যে মানসিক অস্থিরতার সৃষ্টি হয় তাকে দ্বন্দ্ব বলে।

• দ্বন্দ্বের প্রকারভেদ (Types of Conflict):
- কার্ট লিউয়িন (Kurt Lewin, 1935) মূলত বিভিন্ন প্রকার দ্বন্দ্বের বর্ণনা করেন। নীল মিলার (Neal Miller. 1959) তিন প্রকার দ্বন্দ্বের বিস্তারিত বিশ্লেষণ করেন এবং কীভাবে তা সমাধান করা যায় তা আলোচনা করেন। দ্বন্দুসমূহকে প্রধানত ৪টি প্রধান ভাগে ভাগ করা হয়। যথা:
১। আকর্ষণ-আকর্ষণ দ্বন্দ্ব, 
২। বিকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্ব, 
৩। আকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্ব, 
৪। দ্বিগুণ আকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্ব।

অন্যান্য অপশন:  
- আকর্ষণ-আকর্ষণ দ্বন্দ্ব: এটি তখন হতো যদি ব্যক্তিকে দুটি সমান আকর্ষণীয় চাকরির মধ্যে যেকোনো একটি বেছে নিতে হতো।
- বিকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্ব: এটি তখন হতো যদি তাকে বেকারত্ব এবং অপছন্দের চাকরি—এই দুটি খারাপ পরিস্থিতির মধ্যে একটি বেছে নিতে হতো।
- দ্বিগুণ আকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্ব: এখানে দুটি ভিন্ন বিষয়েরই ইতিবাচক ও নেতিবাচক উভয় বৈশিষ্ট্য মিশ্রিত থাকে।

উৎস: মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র, প্রফেসর যোগেন্দ্র কুমার মণ্ডল, একাদশ-দ্বাদশ শ্রেণি।

১,৬২৫.
The sum of two numbers is 528 and their H.C.F. is 33. The number of pairs of numbers satisfying the above conditions is:
  1. ক) 4
  2. খ) 6
  3. গ) 8
  4. ঘ) 12
ব্যাখ্যা

Let the required number numbers be 33a and 33b
Then, 33a + 33b = 528
⇒a + b = 16
Now, co - primes with sum 16 are (1,15), (3,13), (5,11) and (7,9)
∴ Required numbers are (33 × 1, 33 × 15), (33 × 3, 33 × 13), ( 33 × 5, 33 × 11), (33 × 7, 33 ×9)
The numbers of such pairs are 4

১,৬২৬.
আজ শুক্রবার। ২৪ দিন আগে কী বার ছিল?
  1. শুক্রবার
  2. বুধবার
  3. সোমবার
  4. মঙ্গলবার
ব্যাখ্যা
প্রশ্ন: আজ শুক্রবার। ২৪ দিন আগে কী বার ছিল?

সমাধান:
২৪ ÷ ৭ = ৩, ভাগশেষ ৩

∴ ২৪ দিন আগে ছিল শুক্রবার - ৩ দিন = মঙ্গলবার
১,৬২৭.
চৈত্র : বৈশাখ :: বসন্ত : ? 
  1. গ্রীষ্ম
  2. বর্ষা
  3. শীত
  4. শরৎ
ব্যাখ্যা
চৈত্রের পর বৈশাখ আসে।  
বসন্ত ঋতুর পর গ্রীষ্ম আসে।
১,৬২৮.
Chapter : Book : : Act : ?
  1. Play
  2. Read
  3. Journey
  4. Reaction
ব্যাখ্যা

প্রশ্ন: Chapter : Book : : Act : ?

সমাধান:
সঠিক উত্তর: ক) Play

এটি একটি সাদৃশ্য সম্পর্ক (Analogy)।
- Chapter (অধ্যায়) হলো Book (বই) এর একটি অংশ বা ভাগ।
- একইভাবে, Act (অঙ্ক বা দৃশ্য) হলো Play (নাটক) এর একটি অংশ বা ভাগ।

১,৬২৯.
অভিশয়/সাংঘাতিক কিছু বুঝতে ব্যবহৃত হয় -
  1. ভীষণ
  2. ভীশন
  3. ভীষন
  4. ভিশন
ব্যাখ্যা
প্রশ্ন: অভিশয়/সাংঘাতিক কিছু বুঝতে ব্যবহৃত হয় -

সমাধান:
অতিশয়/সাংঘাতিক কিছু বুঝাতে ভীষণ শব্দটি ব্যবহৃত হয়।
 
১,৬৩০.
সত্য বলতে যদি মিথ্যা বুঝায়, তবে বাস্তব বলতে কি বুঝায়?
  1. ক) বস্তুগত
  2. খ) মূর্ত
  3. গ) বিমূর্ত
  4. ঘ) সাকার
ব্যাখ্যা
এখানে সত্যের বিপরীত হলো মিথ্যা আর বাস্তবের বিপরীত হলো কল্পনা।
১,৬৩১.
'সদন' নিম্নের কোনটির সমার্থক শব্দ?
  1. ক) নিলয়
  2. খ) জল
  3. গ) পর্বত
  4. ঘ) কপোত
ব্যাখ্যা
'সদন' শব্দটি 'গৃহ/ঘর' এর সমার্থক। 

'গৃহ/ঘর' এর অন্যান্য সমার্থক = নিলয়, আলয়, ভবন নিকেতন, আগার, বাড়ি, আবাস, বাটি, গেহ, নিকেত ইত্যাদি। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৬৩২.
নিচের কোনটি ভিন্ন?
  1. Cow
  2. Tiger
  3. Bear
  4. Snake
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি ভিন্ন?

সমাধান:
Cow (গরু), Tiger (বাঘ), ও Bear (ভাল্লুক) হলো চতুষ্পদ জন্তু।
কিন্তু Snake (সাপ) হলো সরীসৃপ।
১,৬৩৩.
শিক্ষা : অক্ষর :: জীবন : __________ ?
  1. উন্নতি
  2. জন্ম
  3. স্কুল
  4. শিক্ষক
ব্যাখ্যা
শিক্ষা গ্রহণের শুরু হয় অক্ষর শেখার মধ্যে দিয়ে, আর মানুষের জীবনের শুরু হয় জন্মের মধ্যে দিয়ে।
১,৬৩৪.
নিচের কোন স্থান অন্য স্থান হতে আলাদা?
  1. রেসকোর্স ময়দান
  2. কেন্দ্রীয় শহীদ মিনার
  3. মুজিব নগর
  4. থিয়েটার রোড, কলকাতা
ব্যাখ্যা
রেসকোর্স ময়দান, মুজিব নগর ও থিয়েটার রোড, কলকাতা মহান মুক্তিযুদ্ধের সাথে জড়িত।
কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনার ভাষা আন্দোলনের সাথে জড়িত।

[ ভাষাগত যৌক্তিক বিচার - বৈসাদৃশ্য বিচার ]
১,৬৩৫.
প্রশ্নবোধক স্থানে কোন চিত্রটি বসবে? 
  1. ক)
  2. খ)
  3. গ)
  4. ঘ)
ব্যাখ্যা
১নং চিত্রটি ৯০° ঘড়ির কাঁটার দিকে ঘুরে এবং তারাগুলো অদৃশ্য হয়ে যায়।
এই নিয়ম অনুসারে অপশন ক এর চিত্রটি সঠিক উত্তর।
১,৬৩৬.
চ, ছ-এর থেকে খাটো, ছ-এর থেকে জ লম্বা, ঝ-এর থেকে জ খাটো। ঞ, জ-এর থেকে খাটো কিন্তু ছ-এর থেকে বড়। সবচেয়ে খাটো কে?
  1. চ 
ব্যাখ্যা

প্রশ্ন: চ, ছ-এর থেকে খাটো, ছ-এর থেকে জ লম্বা, ঝ-এর থেকে জ খাটো। ঞ, জ-এর থেকে খাটো কিন্তু ছ-এর থেকে বড়। সবচেয়ে খাটো কে?

সমাধান:
ঝ সবচেয়ে লম্বা।
এখানে,
ছ > চ
জ > ছ
ঝ > জ
জ > ঞ
ঞ > ছ

লম্বা থেকে খাটোর ক্রমটি হবে, ঝ > জ > ঞ > ছ > চ
অর্থাৎ সবচেয়ে খাটো হলো

১,৬৩৭.
নিচের কোনটি ব্যতিক্রম?
  1. অগ্নিবীণা
  2. দোলনচাপা
  3. সঞ্চিতা
  4. মালঞ্চ
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি ব্যতিক্রম?

সমাধান: 
অগ্নিবীণা, দোলনচাপা, সঞ্চিতা হলো কাজী নজরুল ইসলামের লিখা ।

মালঞ্চ হলো রবীন্দ্রনাথ ঠাকুরের লিখা।

সুতরাং,
মালঞ্চ হলো ব্যতিক্রম। 
১,৬৩৮.
শহরের রাস্তায় ট্রাফিক লাইট যে ক্রম অনুসারে জ্বলে তা হলো -
  1. লাল-হলুদ-সবুজ-লাল-হলুদ
  2. লাল-হলুদ-সবুজ- হলুদ -লাল
  3. লাল-হলুদ-লাল-সবুজ-হলুদ
  4. লাল-সবুজ-হলুদ-লাল-সবুজ
ব্যাখ্যা
প্রশ্ন: শহরের রাস্তায় ট্রাফিক লাইট যে ক্রম অনুসারে জ্বলে তা হলো-

সমাধান:  
শহরের রাস্তায় ট্রাফিক লাইট যে ক্রম অনুসারে জ্বলে তা হলো:
লাল-হলুদ-সবুজ- হলুদ -লাল 

ট্রাফিক সিগন্যালে লাল মানে থামতে হবে।
হলুদ বাতি জ্বলে উঠলে নিতে হবে যাত্রার প্রস্তুতি। অর্থাৎ আরও কিছু সময় অপেক্ষা করার পরই যাত্রা শুরু নির্দেশক হলুদ আলো।
আর সবুজ বাতি জ্বলে উঠলেই এগিয়ে যেতে হবে।

চলন্ত অবস্থায় হলুদ বাতি জ্বলে উঠলে গতি কমিয়ে থামানোর প্রস্তুতি নিতে হবে।
লালবাতি জ্বলে উঠলে থামতে হবে।

উৎস: পত্রিকা রিপোর্ট।
১,৬৩৯.
আজ শনিবার হলে ৬০ দিন পর কী বার হবে?
  1. বৃহস্পতিবার
  2. বুধবার
  3. সোমবার
  4. মঙ্গলবার
ব্যাখ্যা
প্রশ্ন: আজ শনিবার হলে ৬০ দিন পর কী বার হবে?

সমাধান:
আমরা জানি,
যে কোনো তারিখ হতে ৭ দিন পর পর (৮ম দিনে) একই বার পাওয়া যায়।
অর্থ্যাৎ, শনিবারের ৭ দিন পর বা ৮ম দিনে গিয়ে আবার শনিবার পাওয়া যাবে।

৬০ দিনের পরের দিন = ৬১তম দিন
৬১ দিন = (৮ × ৭) + ৫ দিন

৫৭ তম দিন = শনিবার
৫৮ তম দিন = রবিবার
৫৯ তম দিন = সোমবার
৬০ তম দিন = মঙ্গলবার
∴ ৬১ তম দিন = বুধবার
১,৬৪০.
আবিষ্কারের উৎস হলো___________?
  1. প্রযুক্তি
  2. প্রয়োজনীয়তা
  3. বিলাসিতা
  4. অনুকরণ
ব্যাখ্যা

প্রশ্ন: আবিষ্কারের উৎস হলো___________?

সমাধান:
আবিষ্কারের মূল উৎস হলো প্রয়োজনীয়তা (Necessity), যা মানুষের সমস্যা সমাধান বা জীবনযাত্রার উন্নতির চাহিদা থেকে উদ্ভূত হয়।

উদাহরণস্বরূপ: কৃষির উদ্ভাবন খাদ্যের প্রয়োজনে, চাকার আবিষ্কার পরিবহনের চাহিদায় হয়েছিল।

অন্যান্য অপশন:
(ক) প্রযুক্তি: এটি আবিষ্কারের মাধ্যম বা ফলাফল, তবে উৎস নয়। প্রযুক্তি ব্যবহার করে নতুন কিছু তৈরি করা হয়, কিন্তু সেই তৈরির পেছনের মূল তাগিদ আসে প্রয়োজন থেকে।
(গ) বিলাসিতা: এটি আবিষ্কারের একটি উন্নত বা আধুনিক পর্যায় হতে পারে, তবে মৌলিক উৎস নয়।
(ঘ) অনুকরণ: এটি বিদ্যমান কোনো কিছুকে নকল করা। অনুকরণ কখনো নতুন কোনো মৌলিক আবিষ্কারের উৎস হতে পারে না।

১,৬৪১.
বাংলাদেশের ছয় ঋতুর সঠিক অনুক্রম কোনটি?
  1. গ্রীষ্ম, বর্ষা, বসন্ত, হেমন্ত, শীত ও শরৎ
  2. বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত ও গ্রীষ্ম
  3. শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, গ্রীষ্ম ও বর্ষা
  4. গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত
ব্যাখ্যা
প্রশ্ন: বাংলাদেশের ছয় ঋতুর সঠিক অনুক্রম কোনটি?

সমাধান:
বাংলাদেশ ষড়ঋতুর দেশ। মৌসুমি বায়ুর প্রভাবে এদেশে ঋতুর আবির্ভাব ঘটে এবং সেগুলি পর্যায়ক্রমে আবর্তিত হয়। ভৌগোলিক অবস্থানের দরুণ এখানকার জলবায়ু নাতিশীতোষ্ণ।
- যদিও বাংলাদেশের জলবায়ু প্রধানত উপক্রান্তীয় মৌসুমি প্রকৃতির তথা উষ্ণ ও আর্দ্র, তথাপি প্রচলিত বাংলা বর্ষপঞ্জিতে বছরকে ছয়টি ঋতুতে বিভক্ত করা হয়েছে।
- যথা: গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। প্রতি দু মাস অন্তর ঋতু বদল হয়।
উল্লেখ্য যে, সব সময় নির্ধারিত সময়ের মধ্যেই ঋতুপরিবর্তন সীমাবদ্ধ থাকে না, কখনও কখনও কোনো কোনো ঋতুর শুরু ও শেষ কিংবা ব্যাপ্তিতে পরিবর্তন ঘটে।
- প্রকৃতপক্ষে বাংলাদেশে সুস্পষ্ট তিনটি ঋতু বিদ্যমান: মার্চ মাস থেকে মে মাস (ফাল্গুন-চৈত্র থেকে বৈশাখ-জ্যৈষ্ঠ) পর্যন্ত বিরাজমান প্রাক মৌসুমি গ্রীষ্মকাল, জুন থেকে অক্টোবর মাসের মধ্যভাগ (জ্যৈষ্ঠ-আষাঢ় থেকে আশ্বিন-কার্তিক) পর্যন্ত বিরাজমান মৌসুমি বায়ুসৃষ্ট বর্ষাকাল এবং মধ্য-অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাসের শেষভাগ (কার্তিক-অগ্রহায়ন থেকে মাঘ-ফাল্গুন) পর্যন্ত বিরাজমান শুষ্ক শীতকাল। 

উৎসঃ বাংলাপিডিয়া
১,৬৪২.
দেয়ালে টানানো একটি ছবির দিকে ইঙ্গিত করে পুলক বললো, "তার পিতা আমার মায়ের একমাত্র ছেলে" । ছবির ব্যক্তিটি সম্পর্কে পুলকের কী হয়?
  1. পুলকের পিতা
  2. পুলকের সন্তান
  3. পুলকের ভাই
  4. পুলক নিজে
ব্যাখ্যা

প্রশ্ন: দেয়ালে টানানো একটি ছবির দিকে ইঙ্গিত করে পুলক বললো, "তার পিতা আমার মায়ের একমাত্র ছেলে" । ছবির ব্যক্তিটি সম্পর্কে পুলকের কী হয়?

সমাধান:
ছবির ব্যক্তিটি সম্পর্কে পুলকের সন্তান হয়। 

পুলকের মায়ের একমাত্র ছেলে হলো পুলক নিজে।
ছবির ব্যক্তির পিতা হলো পুলক।
অর্থাৎ ছবির ব্যক্তিটি পুলকের সন্তান। 

১,৬৪৩.
Insect : Disease : : War :?
  1. Arsenal
  2. Defeat
  3. Army
  4. Destruction
ব্যাখ্যা
♦ Insect: কীট, পতঙ্গ।
Disease: ব্যাধি, পীড়া। 
War: লড়াই, যুদ্ধ। 

Options,
- Arsenal: অস্ত্রাগার। 
- Defeat: পরাভূত করা। 
- Army: সৈন্যদল। 
- Destruction: ধ্বংস; বিনাশ; ক্ষয়; ধ্বংসকরণ। 

• সুতরাং, অপশনে উল্লেখিত শব্দ বিশ্লেষণ করলে বোঝা যাচ্ছে, the analogy of - Insect : Disease : : War : Destruction.
- Relation: Insect invites disease and War invites destruction.
১,৬৪৪.
বাজেট কম হওয়ায় অফিসে আর নয়-ছয় চলবে না বলে জানানো হয়েছে।
এখানে, 'নয়-ছয়' বাগ্‌ধারার অর্থ কী?
  1. অবজ্ঞা করা
  2. বিবেচনা করা
  3. অপচয়
  4. তুচ্ছ জ্ঞান করা
ব্যাখ্যা

প্রশ্ন: বাজেট কম হওয়ায় অফিসে আর নয়-ছয় চলবে না বলে জানানো হয়েছে।
এখানে, 'নয়-ছয়' বাগ্‌ধারার অর্থ কী?

সমাধান:

• বাজেট কম হওয়ায় অফিসে আর নয়-ছয় চলবে না বলে জানানো হয়েছে।
এখানে, 'নয়-ছয়' বাগ্‌ধারা অর্থ - অপচয়/বিশৃঙ্খল অবস্থা।

অন্যদিকে,
• 'নকড়া ছকড়া করা' অর্থ- তুচ্ছ জ্ঞান করা।
• 'খতিয়ে দেখা' অর্থ- বিবেচনা করা।
• 'নাক সিটকানো' অর্থ- অবজ্ঞা করা। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১,৬৪৫.
W বস্তু X বস্তুর চেয়ে ভারি, Y বস্তু Z বস্তুর চেয়ে হালকা, W বস্তু Y বস্তুর চেয়ে হালকা হলে, সবচেয়ে ভারি বস্তু কোনটি? 
  1. Y
  2. Z
  3. W
  4. X
ব্যাখ্যা

প্রশ্ন: W বস্তু X বস্তুর চেয়ে ভারি, Y বস্তু Z বস্তুর চেয়ে হালকা, W বস্তু Y বস্তুর চেয়ে হালকা হলে, সবচেয়ে ভারি বস্তু কোনটি?

সমাধান:
W বস্তু X বস্তুর চেয়ে ভারি,
W > X

Y বস্তু Z বস্তুর চেয়ে হালকা,
Z > Y

W বস্তু Y বস্তুর চেয়ে হালকা,
Y > W

সবগুলো সম্পর্ক থেকে পাই,
X < W < Y < Z

সবচেয়ে ভারি বস্তু হবে Z.

১,৬৪৬.
কোনো বিয়ে অনুষ্ঠানে হঠাৎ করে আপনার পোশাকটি বিশ্রীভাবে ছিড়ে নষ্ট হয়ে গেল। এ অবস্থায় কি করবেন?
  1. ছেঁড়া অংশটুকু ধরে রাখার চেষ্টা করবেন
  2. বিয়ে বাড়ী ছেঁড়ে চলে যাবেন
  3. পোশাকের ছেঁড়া অংশটুকু যেভাবে আছে সেভাবে রাখবেন
  4. আপনার কাছাকাছি যারা আছেন তাদের পরামর্শ নেবেন
ব্যাখ্যা
- ছেড়া অংশ যেভাবে আছে সেভাবে রাখলে বাজে দেখায়,ধরে রাখতে গিয়ে বিয়ের আনন্দটাই মাটি হয়ে যাবে।
- বিয়ে বাড়ি ছেড়ে চলে যাওয়াটা শোভন দেখায় না এতে যিনি নিমন্ত্রণ করেছেন তিনি কষ্ট পেতে পারেন।
- সেক্ষেত্রে যারা কাছাকাছি আছে তাদের পরামর্শ নিলে উদ্ভূত অস্বস্তিকর পরিস্থিতি ভালোভাবে সামাল দেয়া যাবে।
১,৬৪৭.
কোন মাসের ১০ তারিখ বৃহস্পতিবারের ২ দিন পর হলে ঐ মাসের ২৫ তারিখ কী বার হবে?
  1. রবিবার
  2. শনিবার
  3. সোমবার
  4. বৃহস্পতিবার
ব্যাখ্যা
প্রশ্ন: কোন মাসের ১০ তারিখ বৃহস্পতিবারের ২ দিন পর হলে ঐ মাসের ২৫ তারিখ কী বার হবে?

সমাধান:
১০ তারিখ বৃহস্পতিবারের ২ দিন পর হলে ১০ তারিখ হবে (বৃহস্পতিবার + ২দিন) = শনিবার 
১০ তারিখ থেকে ২৫ তারিখের মাঝে দিন =(২৫ - ১০) = ১৫ দিন।

এখন,
১৫ ÷ ৭ = ভাগফল ২, ভাগশেষ ১

∴ ২৫ তারিখ হবে (শনিবার + ১ দিন) = রবিবার
১,৬৪৮.
নিচের কোনটি ব্যতিক্রম?
  1. গোল কৃমি
  2. চোখ কৃমি
  3. ফিতা কৃমি
  4. গুঁড়া কৃমি
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি ব্যতিক্রম?

সমাধান:
Loa loa (চোখ কৃমি), Ascaris lumbricodes (গোল কৃমি), Enterobius vermicularis (গুঁড়া কৃমি) এগুলো সব নেমাটোডা পর্বের প্রাণী।

Taenia solium (ফিতা কৃমি) এটি প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণী। 
প্রাণীজগৎ এ মুুুখ্য পর্ব মোট ৯টি।এগুলো হল:

পরিফেরা - (Porifera)
নিডারিয়া - (Nidaria)
প্লাটিহেলমিনথেস - (Platyhelminthes)
নেমাটোডা - (Nematoda)
অ্যানেলিডা - (Annelida)
আর্থ্রোপোডা - (Arthropoda)
মলাস্কা - (Mollusca)
একাইনোডারমাটা - (Echinodermata)
কর্ডাটা - (Chordata)    

উৎস: জীববিজ্ঞান-২য় পত্র, গাজী আজমল, গাজী আসমত।
১,৬৪৯.
Geysers and volcanoes both emit hot liquids from below the earth's_____.
  1. layer
  2. surface
  3. water
  4. chemicals
ব্যাখ্যা
প্রশ্ন: Geysers and volcanoes both emit hot liquids from below the earth's_____.

সমাধান:
"Geysers and volcanoes both emit hot liquids from below the earth's surface."
Geysers অর্থ উষ্ণ প্রস্রবন এবং volcano- আগ্নেয়গিরি

Geysers ও volcanoes — দুটোই ভূগর্ভের নিচ থেকে গরম তরল (পানি বা লাভা) নির্গত করে।
এরা earth's surface (পৃথিবীর পৃষ্ঠের) নিচে থেকে এই তরল নির্গত করে।
১,৬৫০.
যদি GDKKN = HELLO হয়, তবে VNQKC = কী হবে?
  1. PEACE
  2. EARTH
  3. WORLD
  4. CADER
ব্যাখ্যা
প্রশ্ন: যদি GDKKN = HELLO হয়, তবে VNQKC = কী হবে?

সমাধান:
দেওয়া আছে,
GDKKN = HELLO
এখানে প্রতিটি বর্ণ, বর্ণমালায় তার পূর্ববর্তী অবস্থানের বর্ণ দ্বারা প্রতিস্থাপিত হয়েছে।

∴ VNQKC = WORLD
১,৬৫১.
বাংলাদেশী মুদ্রা টাকা, তাহলে ইউরো কোন দেশের মুদ্রা?
  1. স্পেন
  2. গ্রিস
  3. ফ্রান্স
  4. সবগুলো
ব্যাখ্যা
প্রশ্ন: বাংলাদেশী মুদ্রা টাকা, তাহলে ইউরো কোন দেশের মুদ্রা?

সমাধান:
ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৭ টি দেশের মধ্যে ২০ টি দেশ একক মুদ্রা হিসেবে ইউরো মুদ্রা গ্রহণ করেছে।
এগুলোঃ অস্ট্রিয়া, গ্রিস, জার্মানি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, নেদারল্যান্ড, বেলজিয়াম, লুক্সেমবার্গ, আয়ারল্যান্ড, মাল্টা, সাইপ্রাস, লিথুনিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, স্লোভেনিয়া, স্লোভাকিয়া, ইতালি ও ফিনল্যান্ড, ক্রোয়েশিয়া।
এছাড়া ইইউ সদস্য নয় এমন অ্যান্ডোরা, সানম্যারিনো, ভ্যাটিকান সিটি, মোনাকো, মন্টিনিগ্রো ও কসোভোতে ইউরো মুদ্রা চালু আছে।
ইইউভুক্ত ডেনমার্ক ইউরো মুদ্রা গ্রহণ করবে না।
বাকি ৬টি ইইউ সদস্য দেশ - যথাঃ বুলগেরিয়া, চেকপ্রজাতন্ত্র, রোমানিয়া, হাঙ্গেরি, পোল্যান্ড এবং সুইডেন ইউরো মুদ্রা গ্রহণের প্রক্রিয়াধীন।

১ জানুয়ারি ১৯৯৯ সালে প্রথম ইউরো মুদ্রা চালু হয় যা ২০০২ সালে ১ জানুয়ারি থেকে একক অফিশিয়াল মুদ্রা হিসেবে কার্যকর হয়।

সূত্রঃ ইইউ ওয়েবসাইট।
১,৬৫২.
একটি অনুষ্ঠানে রফিক ও তাঁর স্ত্রী, তিন পুত্র ও তাদের স্ত্রী এবং প্রত্যেক পুত্রের ৩ জন করে সন্তান ছিল। পার্টিতে মোট কতজন উপস্থিত ছিল?
  1. ১৫ জন
  2. ১৬ জন
  3. ১৭ জন
  4. ১৮ জন
ব্যাখ্যা

প্রশ্ন: একটি অনুষ্ঠানে রফিক ও তাঁর স্ত্রী, তিন পুত্র ও তাদের স্ত্রী এবং প্রত্যেক পুত্রের ৩ জন করে সন্তান ছিল। পার্টিতে মোট কতজন উপস্থিত ছিল?

সমাধান:
মোট লোক = রফিক + তাঁর স্ত্রী + ৩ জন পুত্র + ৩ জন পুত্রের স্ত্রী + ৩ × ৩ = ৯ জন সন্তান
⇒ মোট = ১ + ১ + ৩ + ৩ + ৯ = ১৭ জন

∴ অনুষ্ঠানে মোট উপস্থিত ছিলেন ১৭ জন।

১,৬৫৩.
ইংরেজি বর্ণমালার কোন Capital letter গুলো আয়নায় ও বাস্তবে একই রকম হবে?
  1. ক) PLEASE
  2. খ) COME
  3. গ) AWAY
  4. ঘ) DEAR
ব্যাখ্যা
Capital Letter ( A, H, I, M, O, T, U, V, W, X, Y) আয়নায় ও বাস্তবে একই রকম দেখায়।
১,৬৫৪.
কোনটি ভারসাম্যহীন অবস্থায় থাকবে?
    ব্যাখ্যা
    মনোভাব পরিবর্তনের ভারসাম্য মতবাদ (Balance Theory of Attitudes Change):
    - মনোভাব পরিবর্তন সম্পর্কিত বিভিন্ন তত্ত্ব বা মতবাদের মধ্যে ভারসাম্য মতবাদ অপেক্ষাকৃত পুরাতন ও অন্যতম মতবাদ।
    - এ মতবাদের প্রবক্তা হলেন মনোবিজ্ঞানী হাইডার ও নিউকম্ব। 
    - হাইডার কতিপয় প্রতীক (Symbol) ব্যবহার করে ছকের মাধ্যমে ভারসাম্যপূর্ণ এবং ভারসাম্যহীন অবস্থাকে উপস্থাপন করেছেন। 

    ছকটি নিম্নরূপ:


    [প্রদত্ত অপশন অনুসারে অপশন (ক) ভারসাম্যহীন অবস্থা নির্দেশ  করছে।
    বাকি ৩টি অপশন ভারসাম্যপূর্ণ অবস্থাকে নির্দেশ করছে।
    তাই সঠিক উত্তর: অপশন (ক)]

    সূত্র: Science Direct Journal.
    ১,৬৫৫.
    একটি মেয়েকে দেখিয়ে আসিফ বলেন, এই মেয়েটি আমার বাবার একমাত্র সন্তানের মেয়ে। ঐ মেয়ের সঙ্গে আসিফের স্ত্রীর কী সম্পর্ক?
    1. ক) বোন
    2. খ) মা
    3. গ) দাদি
    4. ঘ) চাচী
    ব্যাখ্যা
    আমার বাবার একমাত্র সন্তান মানে 'আসিফ' নিজেই।
    ঐ মেয়েটি আসিফের মেয়ে।
    তাই আসিফের স্ত্রী মেয়েটির মা।
    ১,৬৫৬.
    A শহরটি C শহরের সমান, B শহরটি A শহরের চেয়ে বড়, B শহরটি C শহরের চেয়ে বড়, D শহরটি E শহরের চেয়ে ছোট, E শহরটি B শহরের চেয়ে ছোট হলে, সবচেয়ে বড় শহর কোনটি? 
    1. ক) C
    2. খ) D
    3. গ) E
    4. ঘ) B
    ব্যাখ্যা
    প্রদত্ত তথ্যগুলোকে অসমতার আকারে বসিয়ে পাই 
    A = C, B > A, B > C, D < E , E < B

    অসমতার ক্রমটি হবে 
    A = C < D < E < B
    ১,৬৫৭.
    T, R, P, N, L, ? প্রশ্নবোধক স্থানে নিচের কোনটি বসবে?
    1. ক) M
    2. খ) J
    3. গ) H
    4. ঘ) K
    ব্যাখ্যা

    T এর একটি বর্ণ আগে R
    R এর একটি বর্ণ আগে P
    P এর একটি বর্ণ আগে N
    N এর একটি বর্ণ আগে L
    L এর একটি বর্ণ আগে J

    ১,৬৫৮.
    ক খ-এর পুত্র। খ এবং গ পরস্পর বোন। ঘ, গ-এর মা, চ, ঘ-এর পুত্র। চ-এর সাথে ক-এর সম্পর্ক কি?
    1. ক) চ এর খালু ক
    2. খ) চ এর কাকা ক
    3. গ) ক এর মামা চ
    4. ঘ) ক এর নানা চ
    ব্যাখ্যা
    প্রশ্ন: ক খ-এর পুত্র। খ এবং গ পরস্পর বোন। ঘ, গ-এর মা, চ, ঘ-এর পুত্র। চ-এর সাথে ক-এর সম্পর্ক কি?

    সমাধান: 
    ঘ-এর পুত্র চ।
    খ ও গ হলো পরস্পর বোন এবং ক হচ্ছে খ-এর পুত্র।
    সুতরাং, ক-এর নানী ঘ। নানীর ছেলে স্বভাবতই মামা।
    ∴ চ, ক-এর মামা।
    ১,৬৫৯.
    অভিরাম : মনোহর : : নিরন্তর : ?
    1. ক) অনাবিল
    2. খ) অবিরাম
    3. গ) অমায়িক
    4. ঘ) ক্ষান্ত হওয়া
    ব্যাখ্যা
    অভিরাম (বিশেষণ) অর্থ- মনোহর; সুন্দর।
    অবিরাম (ক্রিয়াবিশেষণ) অর্থ সর্বদা; নিরন্তর।

    উৎস: Accessible Dictionary.
    ১,৬৬০.
    Skin : Dermatologist : : Infant : ? 
    1. Gynaecologist
    2. Biologists
    3. Pathologists
    4. Paediatrician
    ব্যাখ্যা
    প্রশ্ন: Skin : Dermatologist : : Infant : ? 

    সমাধান:
    Skin অর্থ হলো ত্বক। 
    Dermatologist হলেন ত্বক বা চর্মরোগ বিশেষজ্ঞ।  

    অনুরূপভাবে, 
    Infant অর্থ হলো নবজাতক। 
    Paediatrician হলেন শিশুরোগ বিশেষজ্ঞ।

    উৎস: Accessible Dictionary by Bangla Academy.
    ১,৬৬১.
    ম, ল এর মা। ল, শ এর ভাই। ম, শ এর কী হয়?
    1. বোন
    2. ভাই
    3. মা
    4. বাবা
    ব্যাখ্যা
    প্রশ্ন: ম, ল এর মা। ল, শ এর ভাই। ম, শ এর কী হয়?

    সমাধান: 
    ম’, ল এর মা।
    আবার, 'ল', শ এর ভাই।
    অর্থাৎ, ল ও শ পরস্পর ভাই অথবা বোন।
    ∴ ম', শ এর মা।
    ১,৬৬২.
    'Indolence' is related to 'Work' in the same way as 'Taciturn' is related to:
    1. ক) Cheat
    2. খ) Act
    3. গ) Speak
    4. ঘ) Observe
    ব্যাখ্যা
    অলস (indolence) যারা, তারা কাজের ব্যাপারে আগ্রহী না
    স্বল্পভাষী (taciturn) লোকেরা কথা বলতে আগ্রহী না।
    ১,৬৬৩.
    কম্বোডিয়ার রাজধানী কোনটি?
    1. Nomphen
    2. Pnomphen
    3. Laus
    4. Phnom Penh
    ব্যাখ্যা
    প্রশ্ন: কম্বোডিয়ার রাজধানী কোনটি?

    সমাধান:
    কম্বোডিয়ার রাজধানী Phnom Penh (নমপেন)
    ১,৬৬৪.
    একজন মহাকাশচারী একটি অতিদানবীয় ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বরের খুব কাছ দিয়ে পরিভ্রমণ করছেন, অন্যদিকে একজন বিজ্ঞানী অনেক দূর থেকে নিরাপদ দূরত্বে থেকে তাকে পর্যবেক্ষণ করছেন। মহাকাশচারী যদি তার নিজের হাতের ঘড়ি অনুযায়ী ঠিক ৫ মিনিট ধরে একটি কাজ সম্পাদন করেন, তবে দূরবর্তী ওই বিজ্ঞানীর ঘড়িতে সেই একই কাজের জন্য কত সময় রেকর্ড হবে?
    1. ৫ মিনিটের কম
    2. ঠিক ৫ মিনিট
    3. ৫ মিনিটের বেশি
    4. সময় স্থির হয়ে যাবে
    ব্যাখ্যা

    সঠিক উত্তর হলো (গ) ৫ মিনিটের বেশি।

    • আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব (General Relativity) অনুযায়ী, মহাকর্ষীয় বল যত তীব্র হয়, সময় তত ধীর গতিতে চলে। একে Gravitational Time Dilation বলা হয়। ব্ল্যাক হোলের প্রচণ্ড মহাকর্ষের কারণে সেখানে থাকা অভিযাত্রীর ঘড়ি বাইরের দর্শকের তুলনায় অনেক ধীরে চলবে। তাই অভিযাত্রীর কাছে যা ৫ মিনিট, বাইরের বিজ্ঞানী যখন তা দেখবেন, তার ঘড়িতে সেটি অনেক বেশি সময় (কয়েক ঘণ্টা, দিন বা বছরও হতে পারে) বলে মনে হবে।

    অন্যান্য অপশন:
    - ৫ মিনিটের কম: তীব্র মহাকর্ষে সময় কখনো দ্রুত চলে না, বরং ধীর হয়ে যায়।
    - ঠিক ৫ মিনিট: সময় পরম নয়; মহাকর্ষীয় ক্ষেত্রের পার্থক্যের কারণে সময় অবশ্যই ভিন্ন হবে।
    - সময় স্থির হয়ে যাবে: সময় কেবল ব্ল্যাক হোলের 'Event Horizon'-এ গিয়ে স্থির বলে মনে হবে, কক্ষপথে থাকাকালীন নয়।

    ১,৬৬৫.
    নিচের প্রশবােধক স্থানে কোনটি বসবে?
    15/A, G/21, 28/N, ?/?
    1. ক) 54/N
    2. খ) T/18
    3. গ) L/52
    4. ঘ) V/36
    ব্যাখ্যা

    উত্তর হবে V/36
    15/A, G/21, 28/N, V/36 - এই ধারায় বর্ণ এবং অক্ষর যথাক্রমে 6, 7, 8 করে বৃদ্ধি পেয়েছে।

    ১,৬৬৬.
    গাছের একটি সারিতে একটি গাছের অবস্থান, বাম দিক থেকে ৭ম এবং ডান দিক থেকে ১৪তম। এই সারিতে মোট কতটি গাছ আছে?
    1. ১৯
    2. ১৮
    3. ২১
    4. ২০
    ব্যাখ্যা
    ∴ সারিতে মোট গাছের সংখ্যা (৭+১৩) = ২০টি।
    ১,৬৬৭.
    P-এর বোন হলো Q, Q হলো R এর স্ত্রী, R হলো S এর দুলাভাই। তাহলে সম্পর্কের দিক থেকে P, R এর কী হয়?
    1. দুলাভাই
    2. দেবর
    3. শ্যালিকা
    4. ভাতিজি
    ব্যাখ্যা
    R এর স্ত্রী যদি Q হয় এবং P যদি Q এর বোন হয় তাহলে P, R এর শ্যালিকা হয় সম্পর্কে।
    ১,৬৬৮.
    যদি কোন সাংকেতিক ভাষায়, MOTHER কে NQWLJX লিখা হয়, তাহলে FATHER কে কী লিখা হবে?
    1. GCWLJY
    2. GCWLIX
    3. GCWLJX
    4. GCMLJX
    ব্যাখ্যা
    প্রশ্ন: যদি কোন সাংকেতিক ভাষায়, MOTHER কে NQWLJX লিখা হয়, তাহলে FATHER কে কী লিখা হবে?

    সমাধান:

    MOTHER
    M + 1 = N
    O + 2 = Q
    T + 3 = W
    H + 4 = L
    E + 5 = J
    R + 6 = X
    MOTHER = NQWLJX

    FATHER
    F + 1 = G
    A + 2 = C
    T + 3 = W
    H + 4 = L
    E + 5 = J
    R + 6 = X
    FATHER = GCWLJX
    ১,৬৬৯.
    একজন মহিলাকে নির্দেশ করে, অপর একজন মহিলা বললেন ''তার ভাইয়ের বাবা হলেন আমার দাদার একমাত্র ছেলে।'' এই মহিলাটি অপর মহিলার সঙ্গে কীভাবে সম্পর্কিত?
    1. খালা
    2. বোন
    3. ভাতিজি
    4. চাচী
    ব্যাখ্যা

    আমার দাদুর একমাত্র ছেলে = আমার বাবা

    মহিলার ভাইয়ের বাবা = তারও বাবা

    এখন এক মহিলার বাবা অন্য মহিলারও বাবা হলে মহিলাটি অন্য মহিলার বােন হবেন সম্পর্কে।

    ১,৬৭০.
    Inspite of competition, the newspaper ___ remains among the best _____ of communication between advertisers and customers.
    1. arguably : means
    2. nevertheeless : medium
    3. often : measure
    4. still : media
    5. consistently : stable
    ব্যাখ্যা
    In spite of competition, the newspaper still remains among the best media of communication between advertisers and customers.
    প্রতিযোগিতা সত্ত্বেও, সংবাদপত্র এখনও বিজ্ঞাপনদাতা এবং গ্রাহকদের মধ্যে যোগাযোগের সেরা মাধ্যমগুলির মধ্যে রয়েছে।
    ১,৬৭১.
    প্রদত্ত চিত্রভিত্তিক ধারার পরবর্তী চিত্র কোনটি হবে? 
    1. ক)
    2. খ)
    3. গ)
    4. ঘ)
    ব্যাখ্যা
    প্রথম ধাপে, নিম্নতম রেখাটি একটি বক্ররেখায় রূপান্তরিত করা হয়।
    দ্বিতীয় ধাপে, দ্বিতীয় রেখাটি একটি বক্ররেখায় রূপান্তরিত করা হয়। এবং বিদ্যমান বক্ররেখাটি উল্টানো হয়।
    তৃতীয় ধাপে, তৃতীয় রেখাটি একটি বক্ররেখায় রূপান্তরিত করা হয়। এবং বিদ্যমান ২য় বক্ররেখাটি উল্টানো হয় এবং ১ম বক্ররেখাটি সোজা হয়ে যায়।  

    এই নিয়ম অনুসারে অপশন ক সঠিক।
    ১,৬৭২.
    আগামী পরশুর পরের দিন যদি সোমবার হয় তবে, গতকালের আগের দিন কি বার ছিল?
    1. সোমবার
    2. রবিবার
    3. বৃহস্পতিবার
    4. বুধবার
    ব্যাখ্যা
    প্রশ্ন: আগামী পরশুর পরের দিন যদি সোমবার হয় তবে, গতকালের আগের দিন কি বার ছিল?

    সমাধান:
    আগামী পরশুর পরের দিন যদি সোমবার
    পরশু দিন রবিবার
    আজকে শুক্রবার
    গতকাল বৃহস্পতিবার
    ∴ গতকালের আগের দিন বুধবার
    ১,৬৭৩.
    একটি ছবিতে একজন পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা বলেন, 'তার ভাইয়ের বাবা আমার দাদার একমাত্র ছেলে।' ছবির পুরুষের সঙ্গে উক্ত মহিলার সম্পর্ক কী?
    1. মা
    2. খালা
    3. বোন
    4. কন্যা
    ব্যাখ্যা
    প্রশ্ন: একটি ছবিতে একজন পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা বলেন, 'তার ভাইয়ের বাবা আমার দাদার একমাত্র ছেলে।' ছবির পুরুষের সঙ্গে উক্ত মহিলার সম্পর্ক কী?

    সমাধান:
    তার (পুরুষের) ভাইয়ের বাবা আমার দাদার একমাত্র ছেলে। ∴ তাদের তিন জনের বাবা একজনই ।

    ∴ ছবির পুরুষের সঙ্গে উক্ত মহিলার সম্পর্ক বোন।
    ১,৬৭৪.
    The word homogenous means ----
    1. same place
    2. same race
    3. same density
    4. same kind
    ব্যাখ্যা
    প্রশ্ন: The word homogenous means.

    সমাধান:
    homogeneous এর অর্থ সমজাতীয়ত বা একই রকমের দল
    ক) same place (একই স্থান)
    খ) same race (একই বর্ণ/জাতি)
    গ) same density (একই ঘনত্ব)
    ১,৬৭৫.
    আহসান একজন নারীকে ইশারা করে বললেন,"উনার পৌত্রী হলো আমার ভাইয়ের একমাত্র কন্যা।"
    - আহসানের সঙ্গে নারীর সম্পর্ক কেমন?
    1. শ্বাশুড়ি
    2. মা
    3. দাদী
    4. বোন
    ব্যাখ্যা

    প্রশ্ন: আহসান একজন নারীকে ইশারা করে বললেন,"উনার পৌত্রী হলো আমার ভাইয়ের একমাত্র কন্যা।" 
    - আহসানের সঙ্গে নারীর সম্পর্ক কেমন?

    সমাধান:
    নারীর পৌত্রী অর্থাৎ ছেলের মেয়ে হলো আহসানের ভাইয়ের মেয়ে।
    অর্থাৎ আহসানের ভাই ঐ নারীর ছেলে। 
    সুতরাং, আহসানও ঐ নারীর ছেলে। 

    ∴ নারীটি আহসানের মা। 

    ১,৬৭৬.
    You must put ____ your pride and apologise to him.
    1. ক) in
    2. খ) up
    3. গ) aside
    4. ঘ) up with
    ব্যাখ্যা

    put something ↔ aside (phrasal verb)

    1 to try to stop thinking about a problem, argument, or disagreement, because you want to achieve something
    You must put aside your pride and apologise to him.

    2 to save money regularly, usually for a particular purpose
    She put at least £30 a week aside for food.

    ১,৬৭৭.
    Asthma : Lungs :: Conjunctivitis : ?
    1. Bones
    2. Teeth
    3. Eyes
    4. Blood
    ব্যাখ্যা

    প্রশ্ন: Asthma : Lungs : : Conjunctivitis : ?

    সমাধান:
    Asthma → ফুসফুসকে প্রভাবিত করে
    Conjunctivitis → চোখকে প্রভাবিত করে (conjunctiva, অর্থাৎ চোখের বাইরের আবরণ এবং চোখের পাতার অভ্যন্তরীণ অংশে প্রদাহ)

    A. Bones - অস্টিওপোরোসিস/আর্থ্রাইটিসের সাথে সম্পর্ক, কিন্তু Conjunctivitis নয়।
    B. Teeth - ডেন্টাল ক্যারিস/জিনজিভাইটিসের সাথে, চোখের নয়।
    D. Blood - লিউকেমিয়া/অ্যানিমিয়ার সাথে, চোখের প্রদাহ নয়।

    সঠিক উত্তর: Eyes (চোখ)

    ১,৬৭৮.
    P এবং Q দুই ভাই। R এবং S দুই বোন। P-এর ছেলে হলো S-এর ভাই। তাহলে Q হলো R-এর -
    1. পুত্র
    2. ভাই
    3. পিতা
    4. চাচা
    ব্যাখ্যা
    প্রশ্ন: P এবং Q দুই ভাই। R এবং S দুই বোন। P-এর ছেলে হলো S-এর ভাই। তাহলে Q হলো R-এর -

    সমাধান:
    এখানে, P এবং Q দুই ভাই।
    R এবং S দুই বোন। 

    P এর ছেলে হলো S এর ভাই 
    ∴ P হলো S এর বাবা
    R হলো S এর বোন
    অতএব, R হলো P এর মেয়ে।

    অর্থাৎ, Q হলো R এর চাচা।
    ১,৬৭৯.
    A, B এর চেয়ে লম্বা এবং C, D -এর চেয়ে লম্বা। যদি B, C -এর চেয়ে বেঁটে না হয়, তবে খাটোর দিক থেকে ২য় কে?
    1. C
    2. A
    3. B
    4. D
    ব্যাখ্যা

    A > B; C > D এবং B > C

    শর্ত তিনটি সমন্বয় করে পাই, A > B > C > D

    সুতরাং, সবচেয়ে লম্বা হল A, খাটোর দিক থেকে দ্বিতীয় C

    ১,৬৮০.
    Cattle is to Fodder as Fish is to _______?
    1. insect
    2. plankton
    3. hay
    4. tube
    ব্যাখ্যা
    প্রশ্ন: Cattle is to Fodder as Fish is to _______?

    সমাধান:
    fodder বা গবাদি পশুর শুকনা খাদ্য যেমন Cattle বা গবাদি পশুর খাবার।
    তেমন plankton বা সাগর, নদী, হ্রদ ইত্যাদিতে ভাসমান (প্রধানত আণুবীক্ষণিক) জীবাণুবিশেষ; প্ল্যাংকটন হলো fish বা মাছের খাবার।

    অন্যদিকে,
    hay - খড়।
    insect - এক শ্রেণির অমেরুদণ্ডী প্রাণী, যাদের দুটি পা থাকে এবং শরীর তিন ভাগে বিভক্ত হয়ে থাকে,যেমন পিপড়া, মাছি।
    tube - নল, চোঙা
    ১,৬৮১.
    নিচের শব্দগুলোকে একটি অর্থবোধক ক্রম ধারাবাহিকতায় বিন্যাস্ত করুন৷
    1. ক) 4, 1, 5, 2, 3
    2. খ) 4, 1, 3, 5, 2
    3. গ) 4, 2, 5, 1, 3
    4. ঘ) 4, 1, 5, 3, 2
    ব্যাখ্যা
    সঠিক ধারাটি হবেঃ
    ১,৬৮২.
    সংযুক্ত অবস্থায় কোনো যান্ত্রিক গিয়ারের চাকা বড় হলে চাকাটি ছোটটির চেয়ে _____ ঘুরবে। 
    1. ক) সমান গতিতে
    2. খ) ধীর গতিতে
    3. গ) দ্রুত গতিতে
    4. ঘ) কোনটিই নয়
    ব্যাখ্যা
    সংযুক্ত অবস্থায় কোনো যান্ত্রিক গিয়ারের চাকা বড় হলে চাকাটি ছোটটির চেয়ে ধীর গতিতে ঘুরবে। 
    ১,৬৮৩.
    ইংরেজি বর্ণমালার শেষের দিক থেকে দ্বাদশ বর্ণ কোনটি? 
    1. P
    2. Q
    3. N
    4. O
    ব্যাখ্যা
    প্রশ্ন: ইংরেজি বর্ণমালার শেষের দিক থেকে দ্বাদশ বর্ণ কোনটি? 

    সমাধান: 
     

    ইংরেজি বর্ণমালার শেষের দিক থেকে দ্বাদশ বর্ণ O
    ১,৬৮৪.
    The L.C.M of 3/4, 6/7, 9/8 is:
    1. ক) 3
    2. খ) 6
    3. গ) 9
    4. ঘ) 18
    ব্যাখ্যা

    Required L.C.M = (L.C.M of 3, 6, 9)/(H.C.F of 4, 7, 8)
    =18/1 = 18
    Answer : 18

    ১,৬৮৫.
    আপনার চাচাতো ভাইকে আপনি ঘুষ নিতে দেখলেন। এ অবস্থায় সর্বাগ্রে আপনি কি করবেন?
    1. ক) কিছু বলবেন না।
    2. খ) কিছু বলবেন না আবার উৎসাহও দিবেন না
    3. গ) তাকে বলবেন যে এটা অন্যায় এবং তার লজ্জিত হওয়া উচিত
    4. ঘ) তাকে বলবেন যে এটা ঘুষ না; এটা স্পিড মানি
    ব্যাখ্যা
    প্রথমত, স্পিড মানি বলতে কিছু নেই। ওটা ঘুষেরই নামান্তর। কারণ, কর্মকর্তার দায়িত্বই হচ্ছে কর্ম দ্রুত এবং দক্ষতার সাথে সম্পাদন করা। তার জন্য আলাদা কোন অর্থ লেনদেন হলে সেটা অবশ্যই অনৈতিক। আর, কাউকে এই কাজে লিপ্ত দেখলে অবশ্যই তাকে প্রথমে বুঝানো উচিত। বিশেষ করে নিকট আত্মীয় হলে অবশ্যই বুঝানোর সুযোগ থাকে।
    ১,৬৮৬.
    বাংলাদেশ OIC এর সদস্যপদ লাভ করে কোন সালে?
    1. ১৯৭৩
    2. ১৯৭৪
    3. ১৯৭৫
    4. ১৯৭৮
    ব্যাখ্যা
    প্রশ্ন: বাংলাদেশ OIC এর সদস্যপদ লাভ করে কোন সালে?

    সমাধান:
    • OIC:
    - ইসলামিক সহযোগিতা সংস্থা - OIC.
    - OIC এর পূর্ণরুপ হচ্ছে - The Organisation of Islamic Cooperation
    - এটি হলো মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট
    - প্রতিষ্ঠা লাভ করে - ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯ (মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে)।
    - OIC এর বর্তমান সদস্য সংখ্যা ৫৭টি।

    - বাংলাদেশ সদস্যপদ লাভ করে - ১৯৭৪ সালে।
    - OIC এর সর্বশেষ শীর্ষ সম্মেলন মক্কাতে ২০১৯ সালের ৩১ মে অনুষ্ঠিত হয়।
    - OIC এর সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
    ১,৬৮৭.
    Having been delayed by traffic jam, I ____ my train.
    1. ক) lost
    2. খ) missed
    3. গ) delayed
    4. ঘ) caught
    ব্যাখ্যা
    বাক্যের অর্থ অনুসারে এখানে missed হবে। ট্র্যাফিক জ্যামে দেরি হয়ে যাওয়ার পরে, আমি আমার ট্রেন মিস করি।
    ১,৬৮৮.
    P is the mother of K; K is the sister of D; D is the father of J. How is P related to J?
    1. Mother
    2. Sister
    3. Grandmother
    4. Aunt
    ব্যাখ্যা
    প্রশ্ন: P is the mother of K; K is the sister of D; D is the father of J. How is P related to J?

    সমাধান:
    P is the mother of K
    K is the sister of D
    ∴ P is mother of D

    D is the father of J.
    ∴ P is the grandmother of J.
    ১,৬৮৯.
    কোনটি ভিন্নধর্মী?
    1. ক) বৃহস্পতি
    2. খ) বুধ
    3. গ) প্লুটো
    4. ঘ) শুক্র
    ব্যাখ্যা
    প্রশ্নের অপশনগুলোর মধ্যে গ্রহের মর্যাদা নেই একমাত্র প্লুটোরই।
    ১,৬৯০.
    নিচের কোনটি বতিক্রম?
    1. ক) ক্রিকেট
    2. খ) ফুটবল
    3. গ) টেনিস
    4. ঘ) দাবা
    ব্যাখ্যা
    দাবা ব্যতীত অন্য খেলাগুলো মাঠে সশরীরে খেলতে হয় এবং বলের প্রয়োজন হয়।
    ১,৬৯১.
    Karim was angry ____ his conduct.
    1. with
    2. by
    3. at
    4. for
    ব্যাখ্যা
    প্রশ্ন: Karim was angry ____ his conduct.

    সমাধান:
    Angry at (one's conduct)-
    (আচরণ বা কর্মের উপর) রাগান্বিত৷
    যেমন-
    He was very angry at my conduct.
    I was angry at the result.

    Angry with (a person)-
    (কারো সঙ্গে) রাগান্বিত৷
    যেমন-
    He is angry with me.
    The headmaster was angry with the students.
    ১,৬৯২.
    শাহেদ একটি নির্দিষ্ট স্থান থেকে দক্ষিণ দিকে ১০ মাইল গেল। আবার সেই পূর্ব দিকে ৮ মাইল গেল এবং গতি পরিবর্তন করে পুনরায় দক্ষিণ দিকে ৫ মাইল গেল। তার গন্তব্য ও যাত্রা স্থানের মধ্যে সরাসরি দূরত্ব কত?
    1. ১৭ মাইল
    2. ২৩ মাইল
    3. ২৪ মাইল
    4. কোনটিই নয়
    ব্যাখ্যা
    প্রশ্ন: শাহেদ একটি নির্দিষ্ট স্থান থেকে দক্ষিণ দিকে ১০ মাইল গেল। আবার সেই পূর্ব দিকে ৮ মাইল গেল এবং গতি পরিবর্তন করে পুনরায় দক্ষিণ দিকে ৫ মাইল গেল। তার গন্তব্য ও যাত্রা স্থানের মধ্যে সরাসরি দূরত্ব কত?

    সমাধান:

    দক্ষিণ দিকে মোট অতিক্রান্ত দূরত্ব = (১০ + ৫) = ১৫ মাইল
    পূর্ব দিকে মোট অতিক্রান্ত দূরত্ব = ৮ মাইল

    ∴ সরাসরি দূরত্ব = √{(দক্ষিণে দূরত্ব) + (পূর্বে দূরত্ব)}
    = √{(১৫) + (৮)}
    = √(২২৫ + ৬৪)
    = √২৮৯
    = ১৭

    ∴ যাত্রা শুরুর স্থান এবং গন্তব্যের মধ্যে সরাসরি দূরত্ব ১৭ মাইল।
    ১,৬৯৩.
    'গ্রীষ্মকালের দিনের দৈর্ঘ্য শীতকালের দিনের দৈর্ঘ্যের চেয়ে বেশি হয়।' নিচের কোন বাক্যটি প্রশ্নের বাক্যের সাথে সংগতিপূর্ণ?
    1. ক) গ্রীষ্মকালে গরম বেশি
    2. খ) গ্রীষ্মকালে সূর্য আগে উঠে এবং দেরিতে অস্ত যায়
    3. গ) পৃথিবীর একাংশ সূর্যের কাছে চলে যায়
    4. ঘ) সূর্যের একাংশ পৃথিবীর কাছে চলে যায়
    ব্যাখ্যা
    দিনের ছোট বা বড় হওয়া সূর্য উঠা বা অস্ত যাওয়ার উপর নির্ভর করে।
    গ্রীষ্মকালে গরম বেশি বা পৃথিবীর একাংশ সূর্যের কাছে চলে আসার উপর নির্ভর করে না।
    ১,৬৯৪.
    It is impossible to be brave without -
    1. ক) arms
    2. খ) friends
    3. গ) money
    4. ঘ) courage
    ব্যাখ্যা
    যার সাহস থাকে - সাহসী
    courage - - - brave
    courage ছাড়া brave হওয়া অসম্ভব
     পূর্ণ বাক্যটি হবে - It is impossible to be brave without courage.
    ১,৬৯৫.
    কোনটির অর্থ ভিন্ন?
    1. মনিকাঞ্চন যোগ
    2. আম-দুধে মেশা
    3. আদায় কাঁচ কলায়
    4. সোনায় সোহাগা
    ব্যাখ্যা
    প্রশ্ন: কোনটির অর্থ ভিন্ন?

    সমাধান:
    আদায় কাঁচ কলায় - অর্থ শত্রুতা।

    অন্যদিকে,
    মণিকাঞ্চন যোগ - উপযুক্ত মিলন।
    আম-দুধে মেশা - চমৎকার সম্মিলন
    সোনায় সোহাগা - উপযুক্ত মিলন।
    ১,৬৯৬.
    নিচের শব্দগুলো ইংরেজি অভিধান অনুসারে সাজালে কোন ক্রমটি পাওয়া যাবে?
    1. Sound, 2. Shock, 3. Sharp, 4. Share, 5. Shark
    1. 45123
    2. 41253
    3. 41523
    4. 45321
    ব্যাখ্যা

    প্রশ্ন: নিচের শব্দগুলো ইংরেজি অভিধান অনুসারে সাজালে কোন ক্রমটি পাওয়া যাবে?
    1. Plane, 2. Player, 3. Plenty, 4. Place, 5. Plain

    সমাধান:
    শব্দগুলোকে ইংরেজি অভিধানের ক্রমানুসারে সাজালে পাই,
    Share (4)
    Shark (5)
    Sharp (3)
    Shock (2)
    Sound (1)

    ∴ সঠিক ক্রম: 45321

    ১,৬৯৭.
    এরশাদ তাহের থেকে বয়সে বড়। এদিকে, এরশাদের চাচা নাসের তাহেরের থেকে বয়সে বড়। এদের মধ্যে সবচেয়ে বড় কে?
    1. তাহের
    2. নাসের
    3. এরশাদ
    4. নিশ্চিতভাবে বলা সম্ভব নয়
    ব্যাখ্যা
    নির্ণয় করা সম্ভব নয়, কারণ, চাচা হলেই নাসের এরশাদের চেয়ে বড় হবে এমন কোন নিশ্চয়তা নেই।
    ১,৬৯৮.
    Virus : Typhoid :: Bacteria : ?
    1. Diphtheriae
    2. Polio
    3. Tuberculosis
    4. Gonorrhea
    ব্যাখ্যা
    প্রশ্ন: Virus : Typhoid :: Bacteria : ?

    সমাধান:
    টাইফয়েড যেমন ভাইরাস ঘটিত রোগ নয় ঠিক তেমনি পোলিও ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয়।
    অর্থাৎ, টাইফয়েডের সাথে যেমন ভাইরাসের কোন সম্পর্ক নাই, তেমনি পোলিও-এর সাথে ব্যাকটেরিয়ার কোন সম্পর্ক নেই। 

    • ব্যাকটেরিয়াজনিত রোগ:
    - ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত রোগকে ব্যাকটেরিয়া জনিত রোগ বলে।
    - কয়েকটি উল্লেখযোগ্য ব্যাকটেরিয়া জনিত রোগ: যক্ষ্মা, ডিপথেরিয়া, হুপিংকাশি, ধনুষ্টংকার, নিউমোনিয়া, মেনিনজাইটিস, কলেরা, গনোরিয়া, সিফিলিস, টাইফয়েড, আমাশয়, প্লেগ, কুষ্ঠ ইত্যাদি।

    • ভাইরাস ঘটিত রোগ:
    - ভাইরাস দ্বারা আক্রান্ত রোগকে ভাইরাস জনিত রোগ বলে।
    - কয়েকটি উল্লেখযোগ্য ভাইরাস জনিত রোগ: জন্ডিস, পোলিও, জলাতঙ্ক, কোভিড-১৯, হার্পিস, দাদ, গুটি বসন্ত, জল বসন্ত, হাম, মাম্পস, ইনফ্লুয়েঞ্জা, বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু ইত্যাদি।

    উৎস: উদ্ভিদবিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি।
    ১,৬৯৯.
    A, B এর ছবি দেখিয়ে বলল, "সে আমার পিতামহের একমাত্র পুত্রের স্ত্রীর মেয়ে"। B, এর মা সম্পর্কে A এর কী হয়?
    1. খালা
    2. ফুফু
    3. মা
    4. চাচী
    ব্যাখ্যা
    প্রশ্ন: A, B এর ছবি দেখিয়ে বলল, "সে আমার পিতামহের একমাত্র পুত্রের স্ত্রীর মেয়ে"। B, এর মা সম্পর্কে A এর কী হয়?

    সমাধান:
    পিতামহের একমাত্র পুত্র ⇒ বাবা 
    বাবার স্ত্রীর ⇒ মা 
    মায়ের মেয়ে ⇒ বোন। 

    ∴ B, A এর বোন।
    তাহলে B এর মা A এর ও মা।
    ১,৭০০.
    A এর ছেলে B এর সাথে বিয়ে হয়েছে C এর, যার বোন D এর বিয়ে হয়েছে E এর সাথে সে B এর ভাই। A এর সাথে D এর সম্পর্ক কী?
    1. বোন
    2. শালিকা
    3. পুত্রবধু
    4. চাচাতো বোন
    ব্যাখ্যা
    প্রশ্ন: A এর ছেলে B এর সাথে বিয়ে হয়েছে C এর, যার বোন D এর বিয়ে হয়েছে E এর সাথে সে B এর ভাই। A এর সাথে D এর সম্পর্ক কী?

    সমাধান:
    A এর ছেলে B এর সাথে বিয়ে হয়েছে C এর।
    ∴ C হলো A এর পুত্রবধু।

    E হলো B এর ভাই,
    A, E এর বাবা,

    D এর বিয়ে হয়েছে E এর সাথে 
    ∴ D, E এর স্ত্রী এবং A এর পুত্রবধু