বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

সংখ্যাগত ক্ষমতা (Numerical Ability)

মোট প্রশ্ন২,২৩৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সংখ্যাগত ক্ষমতা (Numerical Ability)

PrepBank · পাতা ১২ / ২৩ · ১,১০১১,২০০ / ২,২৩৯

১,১০১.
২০ × ০.০১ × ০.০০১ = ?
  1. ক) ০.০০০২
  2. খ) ০.০০০০২
  3. গ) ০.০০২০০
  4. ঘ) ০.০০০০০২
ব্যাখ্যা
২০ × ০.০১ × ০.০০১ = ০.০০০২
১,১০২.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? 
9, 17, 33, 65, ?
  1. 117
  2. 129
  3. 99
  4. 119
ব্যাখ্যা

প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? 
9, 17, 33, 65, ?

সমাধান: 
এখান, প্রতিটি পদ = (পূর্ববর্তী পদ × 2) - 1 

১ম পদ =  9
২য় পদ =  (9 × 2) - 1 = 18 - 1 = 17
৩য় পদ =  (17 × 2) - 1 = 34 - 1 = 33
৪র্থ পদ =  (33 × 2) - 1 = 66 - 1 = 65
৫ম পদ = (65 × 2) - 1 = 130 - 1 = 129

সুতরাং, প্রশ্নবোধক স্থানে 129 সংখ্যাটি বসবে। 

১,১০৩.
435, 224, 786, 823, 902 
প্রদত্ত সংখ্যাগুলোর প্রতিটি অংক উর্ধ্বক্রমে সাজালে কোন সংখ্যাটি বৃহত্তম হবে?
  1. 435
  2. 902
  3. 786
  4. 823
ব্যাখ্যা
প্রশ্ন: 435, 224, 786, 823, 902 
প্রদত্ত সংখ্যাগুলোর প্রতিটি অংক উর্ধ্বক্রমে সাজালে কোন সংখ্যাটি বৃহত্তম হবে?

সমাধান:
মানের উর্ধ্বক্রমে সাজিয়ে পাই,
435 এর প্রতিটি অংককে মানের উর্ধ্বক্রমে সাজিয়ে পাই 345 
224 এর প্রতিটি অংককে মানের উর্ধ্বক্রমে সাজিয়ে পাই 224
786 এর প্রতিটি অংককে মানের উর্ধ্বক্রমে সাজিয়ে পাই 678
823 এর প্রতিটি অংককে মানের উর্ধ্বক্রমে সাজিয়ে পাই 238
902 এর প্রতিটি অংককে মানের উর্ধ্বক্রমে সাজিয়ে পাই 029

প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে সংখ্যাগুলোর প্রতিটি অংক উর্ধ্বক্রমে সাজালে 786  থেকে 678 হয়, যা বৃহত্তম। 
১,১০৪.
প্রশ্নবোধক (?) চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে? 
৩, ৫, ৯, ১১, ১৫, ১৭, ২১, ২৩, ? 
  1. ২৫
  2. ২৭
  3. ২৯
  4. ৩২
ব্যাখ্যা

প্রশ্ন: প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে? 
৩, ৫, ৯, ১১, ১৫, ১৭, ২১, ২৩, ? 

সমাধান:
ধারাটি পর্যায়ক্রমে +২ এবং +৪ করে বৃদ্ধি পাচ্ছে। 
অর্থাৎ 
৩ + ২ = ৫
৫ + ৪ = ৯
৯ + ২ = ১১
১১ + ৪ = ১৫
১৫ + ২ = ১৭
১৭ + ৪ = ২১
২১ + ২ = ২৩
তাই পরবর্তী বৃদ্ধিটি হবে +৪
অর্থাৎ, ২৩ + ৪ = ২৭

১,১০৫.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যটি বসবে?
  1. 76
  2. 72
  3. 68
  4. 70
ব্যাখ্যা

প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যটি বসবে?

সমাধান: 
প্রশ্নবোধক স্থানে 70 সংখ্যটি বসবে।  
১ম ত্রিভুজ = 7
২য় ত্রিভুজ = 7 × 2 + 2 = 16
৩য় ত্রিভুজ = 16 × 2 + 2 = 34
৪র্থ ত্রিভুজ = 34 × 2 + 2 = 70
৫ম ত্রিভুজ = 70 × 2 + 2 = 142
৬ষ্ঠ ত্রিভুজ = 142 × 2 + 2 = 186

অতএব, প্রশ্নবোধক স্থানে 70 সংখ্যটি বসবে। 

১,১০৬.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? 
6 : 18 : : 4 : ?
  1. 2
  2. 6
  3. 8
  4. 22
ব্যাখ্যা

প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? 
6 : 18 : : 4 : ?

সমাধান: 
প্রথম সংখ্যাটির বর্গের অর্ধেক দ্বিতীয় সংখ্যা

এখানে, 
6 : 62/2 = 6 : 36/2 = 6 : 18

তেমনি, 
4 : 42/2 = 4 : 16/2 = 4 : 8

সুতরাং, সঠিক উত্তর হবে গ) 8
এখানে, সম্পর্কটি হচ্ছে, x : x2/2

১,১০৭.
প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?
  1. 360
  2. 464
  3. 550
  4. 625
ব্যাখ্যা

প্রশ্ন: প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?


সমাধান:
(10 +7)2 = 172 = 289

(2 +3)2 = 52 = 25

(15 +6)2 = 212 = 441

(13+12)2 = 252 = 625

∴ প্রশ্নবোধক চিহ্নিত স্থানে 625 বসবে।

১,১০৮.
সিরিজের প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি যথার্থ হবে?
৪, ১৮, ৪৮, ১০০, ? , ২৯৪
  1. ১২০ 
  2. ১৮০
  3. ১৬৯
  4. ১৪৩ 
ব্যাখ্যা

প্রশ্ন: সিরিজের প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি যথার্থ হবে?
৪, ১৮, ৪৮, ১০০, ? , ২৯৪

সমাধান:
 - ২ = ৮ - ৪ = ৪
 - ৩ = ২৭ - ৯ = ১৮
 - ৪ = ৬৪ - ১৬ = ৪৮
 - ৫ = ১২৫ - ২৫ = ১০০
 - ৬ = ২১৬ - ৩৬ = ১৮০
 - ৭ = ৩৪৩ - ৪৯ = ২৯৪

সুতরাং, প্রশ্নবোধক স্থানে ১৮০ সংখ্যাটি হবে। 

১,১০৯.
নিচের সিরিজের প্রশ্নবোধক (?) স্থানে কোনটি বসবে?
13, 19, 37, ?, 141, 243
  1. 58
  2. 67
  3. 75
  4. 96
ব্যাখ্যা

13     19       37        ?           141          243
    +6   +18     +38      +66        +102
         +12   +20     +28       +36
              +8      +8         +8
সুতারাং প্রশ্নবোধক স্থানে ৩৭+৩৮ = ৭৫ হবে

১,১১০.
নিচের সারিতে কতগুলো জোড় সংখ্যা আছে, যারা তাদের আগের সংখ্যা দ্বারা বিভাজ্য কিন্তু পরের সংখ্যা দ্বারা বিভাজ্য নয়?
3 8 4 1 5 7 2 8 3 4 8 9 3 9 4 2 1 5 8 2
  1. 2
  2. 3
  3. 4
  4. 1
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের সারিতে কতগুলো জোড় সংখ্যা আছে, যারা তাদের আগের সংখ্যা দ্বারা বিভাজ্য কিন্তু পরের সংখ্যা দ্বারা বিভাজ্য নয়?
3 8 4 1 5 7 2 8 3 4 8 9 3 9 4 2 1 5 8 2

সমাধান:
3 8 4 1 5 7 2 8 3 4 8 9 3 9 4 2 1 5 8 2

সুতরাং, প্রদত্ত সারিতে 2টি জোড় সংখ্যা আছে (8 এবং 8) যারা তাদের আগের সংখ্যা দ্বারা বিভাজ্য কিন্তু পরের সংখ্যা দ্বারা বিভাজ্য নয়।

১,১১১.
প্রশ্নবোধক স্থানের জন্য কোন সংখ্যাটি সঠিক?
  1. ৩২৪
  2. ২১৬
  3. ১৯২
  4. ১২৮
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানের জন্য কোন সংখ্যাটি সঠিক?

 
সমাধান:
উপরের ধারায় প্রতিবার ৩গুণ বৃদ্ধি পাচ্ছে।
নিচের ধারায় প্রতিবার ২গুণ বৃদ্ধি পাচ্ছে।

∴ প্রশ্নবোধক স্থানের সংখ্যা হবে ১০৮ × ৩ = ৩২৪
১,১১২.
১, ৪, ৯, ২০, ২৫, ৩৬, ৪৯ অনুক্রমটির কোন পদটি ভুল?
  1. ক) ৯
  2. খ) ২০
  3. গ) ২৫
  4. ঘ) ৩৬
ব্যাখ্যা
- ১, ২, ৩, , ৫, ৬, ৭
- ১, ৪, ৯, ১৬, ২৫, ৩৬, ৪৯
১,১১৩.
ঘন্টায় ৬০ কি.মি. বেগে চলা ১০০ মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন ৩০০ মিটার দীর্ঘ একটি প্লাটফরম অতিক্রম করতে কত সময় লাগবে?
  1. ক) ২৪ সেকেন্ড
  2. খ) ২০ সেকেন্ড
  3. গ) ৪০ সেকেন্ড
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা

ট্রেনটি মোট অতিক্রম করে (৩০০+১০০) = ৪০০ মিটার
৬০০০০ মিটার অতিক্রম করে ৩৬০০ সেকেন্ডে
∴ ৪০০     〃      〃       〃 (৩৬০০×৪০০)/৬০০০০〃
                                 = ২৪ সেকেন্ডে

১,১১৪.
১৭২, ৮৪, ৪০, ১৮, ......... এর পরবর্তী সংখ্যাটি কত?
  1. ১২
  2. ১৬
ব্যাখ্যা
প্রশ্ন: ১৭২, ৮৪, ৪০, ১৮, ......... এর পরবর্তী সংখ্যাটি কত?

সমাধান:
এখানে, 
(১৭২ - ৪)/২ = ১৬৮/২ = ৮৪
(৮৪ - ৪)/২ = ৮০/২ = ৪০
(৪০ - ৪)/২ = ৩৬/২ = ১৮
একইভাবে,
(১৮ - ৪)/২ = ১৪/২ = ৭

∴ পরবর্তী সংখ্যাটি হবে ৭ 
১,১১৫.
৯, ২৭, ৮১, ২৪৩, ......... ধারার পরবর্তী পদ কত?
  1. ২৫৬
  2. ৫১২
  3. ২১৮৭
  4. ৭২৯
ব্যাখ্যা
প্রশ্ন: ৯, ২৭, ৮১, ২৪৩, ......... ধারার পরবর্তী পদ কত?

সমাধান:
= ৯
= ২৭
= ৮১
= ২৪৩
= ৭২৯
১,১১৬.
৬% হারে ৫২০০ টাকার ২ বছরের সুদের পরিমাণ নির্ণয় করুন।
  1. ক) ৪২৪
  2. খ) ৫২৪
  3. গ) ৬২৪
  4. ঘ) ৭২৪
ব্যাখ্যা
সুদ = P × T × R
= (৫২০০ × ২ × ৬)/১০০
= ৬২৪
১,১১৭.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
  1. 2
  2. 5
  3. 7
  4. 6
ব্যাখ্যা

প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?


সমাধান:
প্রশ্নবোধক স্থানে 2 সংখ্যাটি বসবে।

প্রথম চিত্রে,
(1 + 6 + 5) - (2 + 3 + 4) = 12 - 9 = 3

দ্বিতীয় চিত্রে,
(4 + 8 + 6) - (2 + 0 + 7) = 18 - 9 = 9

তৃতীয় চিত্রে,
(5 + 3 + 3) - (7 + 1 + 1) = 11 - 9 = 2

প্রতিটি বৃত্তের সাথে যুক্ত উপরের তিনটি সংখ্যার যোগফল থেকে নিচের সংখ্যা তিনটির যোগফল বিয়োগ করলে বিয়োগফল হয় বৃত্তের মাঝের সংখ্যাটি। 

১,১১৮.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
  1. 38
  2. 40
  3. 30
  4. 48
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?


সমাধান:
১ম চিত্রে,
9 - 6 = 3
7 + 7 = 14
3 × 14 = 42

২য় চিত্রে,
7 - 3 = 4
6 + 4 = 10
4 × 10 = 40

৩য় চিত্রে,
8 - 2 = 6
3 + 2 = 5
6 × 5 = 30
১,১১৯.
প্রদত্ত চিত্রে 1 পৃষ্ঠটির বিপরীত পাশে কোন পৃষ্ঠটি অবস্থান করছে?

  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
ব্যাখ্যা


  
প্রদত্ত চিত্র থেকে দেখা যায়
1 এর পাশাপাশি অবস্থান করেছে 2,3,5,6
1 এর বিপরীত পাশে 4 অবস্থান করছে।
১,১২০.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
  1. 26
  2. 28
  3. 30
  4. 36
ব্যাখ্যা
(2)2 + (4)2 = 20
(3)2 + (9)2 = 90
(1)2 + (5)2 = 26
১,১২১.
২০৩, ২০৮, ২১৮, ২৩৩, ... ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?
  1. ২৫১
  2. ২৫৩
  3. ২৫৭
  4. ২৫৯
ব্যাখ্যা
প্রশ্ন: ২০৩, ২০৮, ২১৮, ২৩৩, ... ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?

সমাধান:
২০৩
২০৩ + ৫ = ২০৮
২০৮ + ১০ = ২১৮
২১৮ + ১৫ = ২৩৩
২৩৩ + ২০ = ২৫৩
১,১২২.
প্রদত্ত চিত্র x এর মান কত? 
  1. 474
  2. 304
  3. 609
  4. 256
ব্যাখ্যা

প্রশ্ন: প্রদত্ত চিত্র x এর মান কত? 

সমাধান: 
ঘড়ির কাঁটা বিপরীত দিক থেকে, 
১ম সংখ্যা = 4
২য় সংখ্যা = 4 × 3 - 3 = 9
৩য় সংখ্যা = 9 × 3 - 3=24
৪র্থ সংখ্যা = 24 × 3 - 3 = 69
৫ম সংখ্যা = 69 × 3 - 3 = 204

একইভাবে, 
৬ষ্ঠ সংখ্যা = 204 × 3 - 3 = 609.

সুতরাং, প্রদত্ত চিত্র x এর মান 609। 

১,১২৩.
প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোনটি বসবে?
  1. M
  2. K
  3. Q
  4. O
ব্যাখ্যা

প্রশ্ন: প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোনটি বসবে?


সমাধান:
এখানে,
বাম পাশের সংখ্যা × ডান পাশের সংখ্যা = মাঝখানের তিনটি অক্ষরের অবস্থানগত মানের যোগফল।

১ম সারি: 13 × 2 = 26
এবং I(9) + N(14) + C(3) = 26

২য় সারি: 6 × 7 = 42
এবং O(15) + R(18) + I(9) = 42

৩য় সারি: 4 × 8 = 32
এবং D(4) + O(15) + M(13) = 32

৪র্থ সারি: 7 × 7 = 49
এবং S(19) + U(21) + I(9) = 49

৫ম সারি: 8 × 2 = 16
এখানে A(1) + D(4) + ? = 16
অর্থাৎ, 5 + ? = 16
∴ ? = 11

যেহেতু ইংরেজি বর্ণমালার 11তম অক্ষর হলো K, তাই প্রশ্নবোধক চিহ্নের স্থানে K বসবে।

১,১২৪.
নিচের কোন সংখ্যাটির বর্গমূল ১১১১?
  1. ক) ১২৩৪৩২১
  2. খ) ১৩২৪১২৪১
  3. গ) ১২৫৪৩৯৬
  4. ঘ) ১৩৪৬২৮০
ব্যাখ্যা

আমারা জানি x.x = x2
∴ ১১১১ × ১১১১ = (১১১১) = ১২৩৪৩২১
১১১১ সংখ্যা টি ১২৩৪৩২১ এর বর্গমূল

১,১২৫.
যদি ৮ - ৪ = ৩২২, ১২ - ৩ = ৩৬৪, ১০ - ২ = ২০৫ হয় তবে, ১৫ - ৫ = ?
  1. ৬৩৫
  2. ৭৫৩
  3. ৫৬৪
  4. ৬২৬
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ৮ - ৪ = ৩২২, ১২ - ৩ = ৩৬৪, ১০ - ২ = ২০৫ হয় তবে, ১৫ - ৫ = ?

সমাধান:
এখানে,
বিয়োগফলটি হবে অঙ্কদ্বয়ের গুণফল এবং অঙ্কদ্বয়ের ভাগফলের পাশাপাশি বসানো মান।

যেমন:
৮ - ৪ = (৮ × ৪) এবং (৮ ÷ ৪) = ৩২২,
১২ - ৩ = (১২ × ৩) এবং (১২ ÷ ৩) = ৩৬৪
১০ - ২ = (১০ × ২) এবং (১০ ÷ ২) = ২০৫

∴ ১৫ - ৫ = (১৫ × ৫) এবং (১৫ ÷ ৫) = ৭৫৩
১,১২৬.
একটি বড় বাক্সে তিন বাক্স আছে। আবার প্রত্যেকটি ছোট বাক্সে আরও ছোট তিনটি করে বাক্স আছে। বড় বাক্সটিসহ মোট কতগুলো বাক্স রয়েছে?
  1. ১৩ টি
  2. ১৪ টি
  3. ২৭ টি
  4. ১৮ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বড় বাক্সে তিন বাক্স আছে। আবার প্রত্যেকটি ছোট বাক্সে আরও ছোট তিনটি করে বাক্স আছে। বড় বাক্সটিসহ মোট কতগুলো বাক্স রয়েছে?

সমাধান:
দেওয়া আছে,
একটি বড় বাক্স রয়েছে।
এই বড় বাক্সের ভিতরে ৩টি মাঝারি বাক্স আছে।
প্রতিটি মাঝারি বাক্সের ভিতরে আবার ৩টি করে ছোট বাক্স আছে।

∴ মোট বাক্সের সংখ্যা = ১ + ৩ + (৩ × ৩) = ৪ + ৯ = ১৩ টি
১,১২৭.
৫+১১+১৯+২৯+ ____ পরের সংখ্যাটি কত?
  1. ক) ৪১
  2. খ) ৩২
  3. গ) ৩৩
  4. ঘ) ৩৪
ব্যাখ্যা
এখানে ধারাটির পরবর্তী পদের সাথে পূর্ববর্তী পদের পার্থক্যগুলো হলো : ৬, ৮, ১০…। অর্থাৎ পার্থক্যগুলো ২ করে বৃদ্ধি পাচ্ছে। সুতরাং ২৯ এর সাথে ১২ যোগ করে পরবর্তী সংখ্যা ৪১।
১,১২৮.
৩/৮, ৫/১১, ৭/১৪, ৯/১৭,........... ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?
  1. ক) ১৩/২০
  2. খ) ১১/২০
  3. গ) ১১/১৯
  4. ঘ) ২০/২১
ব্যাখ্যা

এটি একটি ভগ্নাংশের ধারা। এর লবগুলোর পার্থক্য ২ এবং হরগুলোর পার্থক্য ৩ 
লবের ক্ষেত্রে, 
৩ + ২ = ৫
৫ + ২ = ৭ 
৭ +২ = ৯ 
৯ + ২ = ১১
হরের ক্ষেত্রে, 
৮ + ৩ = ১১ 
১১ + ৩ = ১৪ 
১৪ + ৩ = ১৭ 
১৭ + ৩ = ২০ 

১,১২৯.
কোন সংখ্যাটি সবচেয়ে বড়?
  1. ১/৫
  2. ১/৪
  3. ১/২
  4. ১/১০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যাটি সবচেয়ে বড়?

সমাধান:
১/৫ = ০.২
১/৪ = ০.২৫
১/২ = ০.৫
১/১০ = ০.১
∴ সবচেয়ে বড় সংখ্যা ১/২
১,১৩০.
একটি ক্রিকেট ম্যাচে প্রথম দশ ওভারে রান রেট ছিলো ৩.২। ২৮২ রানের লক্ষ্যে পৌছাতে হলে বাকি ৪০ ওভারের রান রেট কত হওয়া উচিত?
  1. ক) ৬
  2. খ) ৬.২৫
  3. গ) ৬.৫
  4. ঘ) ৭
ব্যাখ্যা
প্রয়োজনীয় রান রেট = {(২৮২) - (৩.২×১০)}/৪০ = ২৫০/৪০ = ৬.২৫
১,১৩১.
2754, ?, 306, 102, 34
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
  1. 918
  2. 1345
  3. 1266
  4. 1456
ব্যাখ্যা
প্রশ্ন: 2754, ?, 306, 102, 34
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?

সমাধান:
2754
2754 ÷ 3 = 918
918 ÷ 3 = 306
306 ÷ 3 = 102
102 ÷ 3 = 34
১,১৩২.
৮, ১১, ১৭, ২৯, ৫৩ ...........। পরবর্তি সংখ্যাটি কত?
  1. ১০১
  2. ১০২
  3. ৭৫
  4. ৫৯
ব্যাখ্যা
প্রশ্ন: ৮, ১১, ১৭, ২৯, ৫৩ ...........। পরবর্তি সংখ্যাটি কত?

সমাধান:
১ম পদ = ৮
২য় পদ = ৮ + ৩ = ১১
৩য় পদ = ১১ + ৬ = ১৭
৪র্থ পদ = ১৭ + ১২ = ২৯
৫ম পদ = ২৯ + ২৪ = ৫৩
৬ষ্ঠ পদ = ৫৩ + ৪৮ = ১০১
১,১৩৩.
৩, ৩৯, ১৮৩, ৭৫৯,?
  1. ৩০৬৩
  2. ১০২১
  3. ২০৪২
  4. ৬০১৯
ব্যাখ্যা
৩ = ৩ × ৪ - ৯ = ১২ - ৩
৩৯ = ৩ × ৪ - ৯  = ৪৮ - ৯
১৮৩ = ৩ × ৪ - ৯ = ৩ × ৬৪ - ৯ = ১৯২ - ৯
৭৫৯ = ৩ × ৪ - ৯ = ৩ × ২৫৬ - ৯ = ৭৬৮ - ৯
৩০৬৩ = ৩ × ৪ - ৯ = ৩ × ১০২৪ - ৯ = ৩০৭২ - ৯
১,১৩৪.
নীচের সংখ্যা সিরিজের প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যাটি বসবে?
৫, ৮, ১১, ১৫, ১৭, ২২, ২৩, ২৯, ?
  1. ২৭ 
  2. ৩৩ 
  3. ২৯ 
  4. ৩৫ 
ব্যাখ্যা

প্রশ্ন: নীচের সংখ্যা সিরিজের প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যাটি বসবে?
৫, ৮, ১১, ১৫, ১৭, ২২, ২৩, ২৯, ?

সমাধান:
নিচের সংখ্যা সিরিজের প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
৫, ৮, ১১, ১৫, ১৭, ২২, ২৩, ২৯, ?

এখানে,
বিজোড় স্থানীয় সংখ্যা ৫, ১১, ১৭, ২৩, ?
প্রতিটি সংখ্যা পূর্ববর্তী সংখ্যার চেয়ে ৬ বেশি।

জোড় স্থানীয় সংখ্যা ৮, ১৫, ২২, ২৯
প্রতিটি সংখ্যা পূর্ববর্তী সংখ্যার চেয়ে ৭ বেশি।

'?' স্থানের সংখ্যাটি হবে বিজোড় স্থানীয়। যা ২৩ এর চেয়ে ৬ বেশি অর্থাৎ, ২৩ + ৬ = ২৯।

১,১৩৫.
দুটি সংখ্যার একটি অন্যটির ৩ গুণ, সংখ্যা দুটির যোগফল ৪০ হলে সংখ্যা দুটির গুণফল কত হবে?
  1. ক) ১২০
  2. খ) ৩০
  3. গ) ৩০০
  4. ঘ) ১৬০
ব্যাখ্যা

ধরি, 
একটি সংখ্যা ক, তাহলে অন্য সংখ্যাটি ৩ক
শর্তমতে,
ক + ৩ক = ৪০
বা, ৪ক = ৪০
বা, ক = ৪০/৪
বা, ক = ১০
অর্থাৎ একটি সংখ্যা ১০ এবং অন্যটি ৩ × ১০ = ৩০
এখন,
সংখ্যা দুটির গুণফল = ১০ × ৩০ = ৩০০

১,১৩৬.
৮, ১১, ১৭, ২৯, ৫৩ ____ শুন্যস্থানের সংখ্যাটি কত?
  1. ৯০
  2. ১০১
  3. ১০৭
  4. ১২০
ব্যাখ্যা
এখানে ধারাটির পরবর্তী পদের সাথে পূর্ববর্তী পদের পার্থক্যগুলো হলো : ৩, ৬, ১২, ২৪...।
অর্থাৎ পার্থক্যগুলো ২ গুণ করে বৃদ্ধি পাচ্ছে।
সুতরাং ৫৩ এর সাথে ২৪×২ = ৪৮ যোগ করে পরবর্তী সংখ্যা ১০১।
১,১৩৭.
(√6 + √6)2 = কত?
  1. ক) 2√6
  2. খ) 12
  3. গ) 4√6
  4. ঘ) 24
ব্যাখ্যা
প্রশ্ন: (√6 + √6)2 = কত?

সমাধান:
এখানে,
(√6 + √6)2
= (2√6)2
= 4 × 6
= 24
১,১৩৮.
যদি, ৫ + ৩ = ২৮,
৯ + ১ = ৮১০,
২ + ১ = ১৩ হয় তবে,
৫ + ৪ = ?
  1. ক) ১৩
  2. খ) ১৭
  3. গ) ১৯
  4. ঘ) ৩১
ব্যাখ্যা

এখানে যোগফলের প্রথম অঙ্কটি হবে অঙ্কদ্বয়ের বিয়োগফল এবং দ্বিতীয় অঙ্কটি হবে অঙ্কদ্বয়ের যোগফল। যথা-
৫ + ৩ = (৫ - ৩) এবং (৫ + ৩) = ২৮,
৯ + ১ = (৯ - ১) এবং (৯ + ১) = ৮১০,
২ + ১ = (২ - ১) এবং (২ + ১) = ১৩
এবং ৫ + ৪ = (৫ - ৪) এবং (৫ + ৪) = ১৯

১,১৩৯.
চিত্রের প্রশ্নবোধক (?) চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?
  1. 21
  2. 25
  3. 27
  4. 30
ব্যাখ্যা

প্রশ্ন: চিত্রের প্রশ্নবোধক (?) চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?


সমাধান:
• প্রতিটি চিত্রের উপরের দুইটি সংখ্যার গুনফলের বর্গমূল হবে নিচের সংখ্যাটি। 

প্রথম চিত্রে, 
√(4 × 9) 
= √36 = 6 

দ্বিতীয় চিত্রে, 
√(9 × 16) 
= √144 = 12 

তৃতীয় চিত্রে, 
ধরি, সংখ্যাটি = x
∴ √(16x) = 20 
⇒ 16x = 400 
 ⇒ x = 400/16 
∴ x = 25

১,১৪০.
১৪৪, ৮১, ৩৬ এর পরবর্তী সংখ্যাটি কত?
  1. ১৮
  2. ১২
ব্যাখ্যা

প্রশ্ন: ১৪৪, ৮১, ৩৬ এর পরবর্তী সংখ্যাটি কত?

সমাধান:

১ম পদ = ১২ = ১৪৪
২য় পদ = ৯ = ৮১
৩য় পদ = ৬ = ৩৬
৪র্থ পদ = ৩ = ৯

১,১৪১.
৯, ১১, ১৫, ২৩, ৩৯ .... ধারাটির পরবর্তী সংখ্যা কত?
  1. ৫২
  2. ৬৫
  3. ৭১
  4. ৯২
ব্যাখ্যা
প্রশ্ন: ৯, ১১, ১৫, ২৩, ৩৯ .... ধারাটির পরবর্তী সংখ্যা কত?

সমাধান: 
১ম পদ = ৯
২য় পদ = ৯  + ২ = ১১
৩য় পদ = ১১ + ৪ = ১৫
৪র্থ পদ = ১৫ + ৮ =২৩
৫ম পদ = ২৩ + ১৬ = ৩৯
৬ষ্ঠ পদ = ৩৯ + ৩২ = ৭১
১,১৪২.
যদি ৬ - ২ = ১২৩, ৮ - ৪ = ৩২২, ৫ - ১ = ৫৫ হয় তবে, ৯ - ৩ = ?
  1. ৫২১
  2. ১৭৫
  3. ৪৬৮
  4. ২৭৩
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ৬ - ২ = ১২৩, ৮ - ৪ = ৩২২, ৫ - ১ = ৫৫ হয় তবে, ৯ - ৩ = ?

সমাধান:
এখানে,
বিয়োগফলটি হবে অঙ্কদ্বয়ের গুণফল এবং অঙ্কদ্বয়ের ভাগফলের পাশাপাশি বসানো মান।

যেমন:
৬ - ২ = (৬ × ২) এবং (৬ ÷ ২) = ১২৩,
৮ - ৪ = (৮ × ৪) এবং (৮ ÷ ৪) = ৩২২,
৫ - ১ = (৫ × ১) এবং (৫ ÷ ১) = ৫৫

∴ ৯ - ৩ = (৯ × ৩) এবং (৯ ÷ ৩) = ২৭৩
১,১৪৩.
0, 3, 8, 15, 24, 35, 48 ........ অনুক্রমটির পরবর্তী সংখ্যা কোনটি?
  1. 59
  2. 63
  3. 75
  4. 84
ব্যাখ্যা

প্রশ্ন: 0, 3, 8, 15, 24, 35, 48 ........ অনুক্রমটির পরবর্তী সংখ্যা কোনটি?

সমাধান:
প্রথম ও দ্বিতীয় সংখ্যার পার্থক্য = 3
দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার পার্থক্য = 5
তৃতীয় ও চতুর্থ সংখ্যার পার্থক্য = 8
সংখ্যাগুলোর পার্থক্য ক্রমিক বিজোড় সংখ্যা অনুযায়ী বৃদ্ধি পেয়েছে।
এখানে,
3 - 0 = 3
8 - 3 = 5
15 - 8 = 7
24 - 15 = 9
35 - 24 = 11
48 - 35 = 13

অতএব,
অনুক্রমটির পরবর্তী সংখ্যা হবে = 48 + 15 = 63

∴ অনুক্রমটির পরবর্তী সংখ্যা = 63

১,১৪৪.
২, √৯, ৪, √২৫, ৬, √৪৯,............ পরবর্তী সংখ্যাটি কত?
  1. ক) ৮
  2. খ) ৭
  3. গ) ৯
  4. ঘ) ৬
ব্যাখ্যা

এটি একটি ক্রমিক সংখ্যার ধারা। 
২ = ২ 
√৯ = ৩
৪ = ৪ 
√২৫= ৫
 ৬ = ৬
√৪৯ = ৭
 এই হিসেবে পরবর্তী সংখ্যাটি হবে ৮। 

১,১৪৫.
তিনটি ক্রমিক সংখ্যার যোগফল ১২৩। ক্ষুদ্রতম সংখ্যা দুইটির গুণফল কত?
  1. ৯০০
  2. ১৬০০
  3. ১৬৪০
  4. ১৬৮০
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি ক্রমিক সংখ্যার যোগফল ১২৩। ক্ষুদ্রতম সংখ্যা দুইটির গুণফল কত?

সমাধান:
মনে করি,
সংখ্যা গুলো ক, ক + ১, ক + ২
প্রশ্নমতে,
ক + ক + ১ + ক + ২ = ১২৩
বা, ৩ক = ১২৩ - ৩ = ১২০
∴ ক = ৪০

ক্ষুদ্রতম সংখ্যা ক = ৪০ হলে, ২য় ক্ষুদ্রতম সংখ্যা ৪১।
এদের গুণফল = ১৬৪০
১,১৪৬.
প্রদত্ত চিত্রে 3 এর বিপরীত পাশে কোন সংখ্যাটি আছে?
  1. ক) 2
  2. খ) 3
  3. গ) 4
  4. ঘ) 5
ব্যাখ্যা
এখানে 3 সংখ্যাটি  একই অবস্থানে রয়েছে।
তাই 6 হল 2 এর বিপরীত এবং
5 হল 1 এর বিপরীত।
তাই 3 এর বিপরীত 4 হবে।
১,১৪৭.
যদি A অর্থ ÷, B অর্থ +, C অর্থ - এবং D অর্থ × হয়, তাহলে -
12 B 15 C 16 A 4 D 5 =?
  1. 5
  2. 6
  3. 7
  4. 8
ব্যাখ্যা
প্রশ্ন: যদি A অর্থ ÷, B অর্থ +, C অর্থ - এবং D অর্থ × হয়, তাহলে -
12 B 15 C 16 A 4 D 5 =?

সমাধান:
12 B 15 C 16 A 4 D 5
= 12 + 15 - 16 ÷ 4 × 5
= 12 + 15 -  4 × 5
= 27 - 20
= 7
১,১৪৮.
একটি ট্রেন ‘ক’ স্টেশন থেকে যাত্রা করে ৪৫ মিনিট পর ‘খ’ স্টেশনে থামে। স্টেশন দুটির দূরত্ব ৮৪ কিলোমিটার হলে ট্রেনটির গড় গতিবেগ কত?
  1. ক) ১১২ কি.মি./ঘন্টা
  2. খ) ১১৫ কি.মি./ঘন্টা
  3. গ) ১১৮ কি.মি./ঘন্টা
  4. ঘ) ১২০ কি.মি./ঘন্টা
ব্যাখ্যা

গড় গতিবেগ = দূরত্ব / সময় = ৮৪/(৪৫/৬০) = ১১২ কি.মি./ঘন্টা

১,১৪৯.
২, ৩, ৫, ৮, ১৩,.................... এই সংখ্যা পরম্পরায় সপ্তম পদ কত? 
  1. ২২
  2. ২৪
  3. ৩৪
  4. ১২
ব্যাখ্যা

প্রশ্ন: ২, ৩, ৫, ৮, ১৩,.................... এই সংখ্যা পরম্পরায় সপ্তম পদ কত?

সমাধান:
প্রথম পদ = ২
দ্বিতীয় পদ = ৩
তৃতীয় পদ = ২ + ৩ = ৫
চতুর্থ পদ = ৩ + ৫ = ৮
পঞ্চম পদ = ৫ + ৮ = ১৩
ষষ্ঠ পদ = ৮ + ১৩ = ২১
সপ্তম পদ = ১৩ + ২১ = ৩৪

১,১৫০.
নিচের কোনটি সবচেয়ে বড়?
  1. ১/৫
  2. ১/৪
  3. ১/১০
  4. ১/২
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি সবচেয়ে বড়?

সমাধান:
১/৫ = ০.২
১/৪ = ০.২৫
১/২ = ০.৫
১/১০ = ০.১

∴ সবচেয়ে বড় ১/২
১,১৫১.
125, 80, 45, 20, ......... ধারার পরের সংখ্যাটি কত?
  1. ক) 5
  2. খ) 10
  3. গ) 15
  4. ঘ) 0
ব্যাখ্যা
প্রশ্ন: 125, 80, 45, 20, ......... ধারার পরের সংখ্যাটি কত?

সমাধান:
১২৫ - ৮০ = ৪৫
৮০ - ৪৫ = ৩৫
৪৫ - ২০ = ২৫
প্রতিক্ষেত্রে পার্থক্য আগের পার্থক্যের চেয়ে ১০ কমে।

২০ এর পরের সংখ্যার সাথে তার পার্থক্য হবে ২৫ - ১০ = ১৫

২০ এর পরের সংখ্যা হবে,
২০ - ১৫ = ৫
১,১৫২.
নিচের নাম্বার সিরিজে একটি ভুল আছে। সেটি নির্ণয় করুন।
২, ৫, ৯, ১৪, ২০, ২৭, ৩৫, ৪৫
  1. ২০
  2. ২৭
  3. ৩৫
  4. ৪৫
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের নাম্বার সিরিজে একটি ভুল আছে। সেটি নির্ণয় করুন।
২, ৫, ৯, ১৪, ২০, ২৭, ৩৫, ৪৫

সমাধান:
সিরিজের সংখ্যাগুলো যেভাবে গঠিত হয়েছে-
২ + ৩ = ৫
৫ + ৪ = ৯
৯ + ৫ = ১৪
১৪ + ৬ = ২০
২০ + ৭ = ২৭
২৭ + ৮ = ৩৫
৩৫ + ৯ = ৪৪

সে অনুসারে পরবর্তী সংখ্যাটি ৩৫ + ৯ = ৪৪ হওয়া উচিত ছিলো।
∴ ৪৫ সংখ্যাটি ভুল।
১,১৫৩.
নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়?
  1. ২৬৩
  2. ২৩৩
  3. ২৫৩
  4. ২৪১
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়?

সমাধান:
যে সকল সংখ্যার গুণনীয়ক কেবল ১ এবং ঐ সংখ্যা তাদের কে মৌলিক সংখ্যা বলে।
২০০ থেকে ৩০০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হচ্ছে :
২১১, ২২৩, ২২৭, ২২৯, ২৩৩, ২৩৯, ২৪১, ২৫১, ২৫৭, ২৬৩ ২৬৯, ২৭১, ২৭৭, ২৮১, ২৮৩ ও ২৯৩।

২৫৩ সংখ্যাটি মৌলিক নয়।
২৫৩ = ১১ × ২৩
১,১৫৪.
যদি √{(১৬/৩৬) + (১/ক)} = ৫/৬ হলে, ক এর মান কত?
  1. ১০
ব্যাখ্যা
প্রশ্ন: যদি √{(১৬/৩৬) + (১/ক)} = ৫/৬ হলে, ক এর মান কত?

সমাধান:
√{(১৬/৩৬) + (১/ক)} = ৫/৬
⇒ (১৬/৩৬) + (১/ক) = ২৫/৩৬
⇒ (১/ক) = (২৫/৩৬) - (১৬/৩৬)
⇒ ১/ক = (২৫ - ১৬)/৩৬
⇒ ১/ক = ৯/৩৬
⇒ ক = ৩৬/৯
∴ ক = ৪
১,১৫৫.
যদি + অর্থ ভাগ, - অর্থ যোগ, × অর্থ বিয়োগ এবং ÷ অর্থ গুণ বোঝায়, তাহলে16 ÷ 12 + 4 - 6 × 8 = ?
  1. ক) 40
  2. খ) 42
  3. গ) 46
  4. ঘ) 48
ব্যাখ্যা
প্রশ্ন: যদি + অর্থ ভাগ, - অর্থ যোগ, × অর্থ বিয়োগ এবং ÷ অর্থ গুণ বোঝায়, তাহলে16 ÷ 12 + 4 - 6 × 8 = ?

সমাধান: 
16 ÷ 12 + 4 - 6 × 8 এর শর্তানুসারে চিহ্ন পরিবর্তন করে পাই 

16 × 12 ÷ 4 + 6 - 8
= 16 × 3 + 6 - 8
= 48 + 6 - 8
= 46
১,১৫৬.
নীচের সংখ্যা সিরিজের প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যাটি বসবে?
৩, ৫, ৯, ১১, ১৫, ১৭, ২১,?
  1. ২৯
  2. ২৭
  3. ২৫
  4. ২৩
ব্যাখ্যা
প্রশ্ন: নীচের সংখ্যা সিরিজের প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যাটি বসবে?
৩, ৫, ৯, ১১, ১৫, ১৭, ২১,?

সমাধান:
নিচের সংখ্যা সিরিজের প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
৩, ৫, ৯, ১১, ১৫, ১৭, ২১, ?

এখানে,
বিজোড় স্থানীয় সংখ্যা ৩, ৯, ১৫, ২১, 
প্রতিটি সংখ্যা পূর্ববর্তী সংখ্যার চেয়ে ৬ বেশি।

জোড় স্থানীয় সংখ্যা ৫, ১১, ১৭, ?
প্রতিটি সংখ্যা পূর্ববর্তী সংখ্যার চেয়ে ৬ বেশি।

'?' স্থানের সংখ্যাটি হবে জোড় স্থানীয়। যা ১৭ এর চেয়ে ৬ বেশি অর্থাৎ, ১৭ + ৬ = ২৩।
১,১৫৭.
তিনটি পূর্ণ সংখ্যার গড় ১২০ এবং বৃহত্তর সংখ্যা দুইটির গড় ১৪০ হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত?
  1. ৭০
  2. ৮০
  3. ৮৫
  4. ৯০
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি পূর্ণ সংখ্যার গড় ১২০ এবং বৃহত্তর সংখ্যা দুইটির গড় ১৪০ হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? 

সমাধান:
তিনটি পূর্ণ সংখ্যার গড় ১২০ হলে তাদের সমষ্টি =(১২০ × ৩) = ৩৬০
বৃহত্তম দুটি সংখ্যার গড় ১৪০ হলে তাদের সমষ্টি =(১৪০ × ২) = ২৮০

তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি = ৩৬০ - ২৮০ = ৮০
১,১৫৮.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
  1. 9
  2. 12
  3. 3
  4. 6
ব্যাখ্যা

প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?

সমাধান: 
নিচের সংখ্যাটি উপরে দেওয়া সংখ্যাগুলোর গ.সা.গু.। 

১ম ক্ষেত্রে, 
12, 18, 30 এর গ.সা.গু. = 6

২য় ক্ষেত্রে, 
16, 32, 40 এর গ.সা.গু. = 8

৩য় ক্ষেত্রে, 
36, 18, 27 এর গ.সা.গু. = 9

সুতরাং, প্রশ্নবোধক স্থানে 9 সংখ্যাটি বসবে। 

১,১৫৯.
1, 2, 8, 48, 384, ................... সিরিজে পরবর্তী কোন সংখ্যাটি বসবে?
  1. ক) 2304
  2. খ) 4830
  3. গ) 3840 
  4. ঘ) 3048
ব্যাখ্যা
প্রশ্ন: 1, 2, 8, 48, 384, ................... সিরিজে পরবর্তী কোন সংখ্যাটি বসবে?

সমাধান:
এখানে,
১ম পদ = 1
২য় পদ = 1 × 2 = 2
৩য় পদ = 2 × 4 = 8
৪র্থ পদ = 8 × 6 = 48
৫ম পদ = 48 × 8 = 384
৬ষ্ঠ পদ = 384 × 10 = 3840 
১,১৬০.
১২, ১৮, ৩০, ৫৪, ____। পরবর্তী সংখ্যাটি কত?
  1. ক) ১০১
  2. খ) ১০২
  3. গ) ১০৩
  4. ঘ) ১০৮
ব্যাখ্যা
১২, ১৮, ৩০, ৫৪, ____। পরবর্তী সংখ্যাটি কত?

১ম  সংখ্যা = ১২
২য় সংখ্যা = ১২ × ২ - ৬ = ১৮
৩য় সংখ্যা = ১৮ × ২ - ৬ = ৩০
৪র্থ সংখ্যা =৩০ × ২ - ৬ = ৫৪

৫ম সংখ্যা = ৫৪× ২ - ৬ = ১০২
১,১৬১.
নিচের কোন ভগ্নাংশটি ছোট?
  1. ক) ২/৩
  2. খ) ৪/৫
  3. গ) ৩/৪
  4. ঘ) ১/২
ব্যাখ্যা

২, ৩, ৪, ৫ সংখ্যা গুলোর ল.সা.গু = ৬০
সুতরাং সংখ্যাগুলো = ১/২ × ৬০ = ৩০
আবার, ২/৩ × ৬০ =৪০
আবার, ৪/৫ × ৬০ = ৪৮
এবং ৩/৪ × ৬০ = ৪৫
সুতরাং সবচেয়ে ছোট ভগ্নাংশটি হচ্ছে = ১/২।

১,১৬২.
২২৫, ১৪৪, ৮১, ___ শূন্যস্থানের সংখ্যাটি কত?
  1. ৬৮
  2. ২৫
  3. ৩৬
  4. ৪৯
ব্যাখ্যা
প্রশ্ন: ২২৫, ১৪৪, ৮১, ___ শূন্যস্থানের সংখ্যাটি কত?

সমাধান:
২২৫ এর বর্গমূল ১৫
১৪৪ এর বর্গমূল ১২
৮১ এর বর্গমূল ৯ 

আবার,
১৫ - ১২ = ৩ 
১২ - ৯ = ৩

এখানে 
ধারার প্রতিটি সংখ্যা তার আগের সংখ্যার বর্গমূল অপেক্ষা ৩ কম যে সংখ্যা তার বর্গের সমান।

শূন্যস্থানের সংখ্যাটি হবে ৯ - ৩ = ৬ এর বর্গ অর্থাৎ ৩৬ 
১,১৬৩.
নিচের কোনটি ব্যতিক্রম?
  1. ক) ৬৯
  2. খ) ১২১
  3. গ) ৬৩
  4. ঘ) ৫৯
ব্যাখ্যা

প্রশ্নঃ নিচের কোনটি ব্যতিক্রম? 

সমাধানঃ
৬৯ = ৩ × ২৩
১২১ = ১১ × ১১
৬৩ = ৯ × ৭
৫৯ = ১ × ৫৯

সুতরাং ৫৯ একটি মৌলিক সংখ্যা ।

১,১৬৪.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
  1. ২৭
  2. ২৮
  3. ২৯
  4. ৩১
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?


সমাধান:
এখানে,
১ম পদ = ৩
২য় পদ = ৩ + ৩ = ৬
৩য় পদ = ৬ + ৪ = ১০
৪র্থ পদ = ১০ + ৫ = ১৫
৫ম পদ = ১৫ + ৬ = ২১
∴ ৬ষ্ঠ পদ = ২১ + ৭ = ২৮
১,১৬৫.
নিম্নলিখিত সংখ্যা শ্রেণির সর্বশেষ সংখ্যার পরের সংখ্যাটি কত হবে?
১, ২, ৪, ৭, ১১, ১৬, ............
  1. ২১
  2. ২২
  3. ২০
  4. ২৩
ব্যাখ্যা
প্রশ্ন: নিম্নলিখিত সংখ্যা শ্রেণির সর্বশেষ সংখ্যার পরের সংখ্যাটি কত হবে?
১, ২, ৪, ৭, ১১, ১৬, ............

সমাধান:
১ম  পদ = ১ 
২য় পদ  = ১ + ১ = ২
৩য় পদ = ২ + ২ = ৪
৪র্থ পদ  = ৪ + ৩ = ৭ 
৫ম পদ = ৭ + ৪ = ১১
৬ষ্ঠ পদ = ১১ + ৫ = ১৬
৭ম পদ = ১৬ + ৬ = ২২
১,১৬৬.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
  1. 50
  2. 48
  3. 54
  4. 47
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?

সমাধান:
ডানদিকের সংখ্যা গুলোর তিনগুণ তার বিপ্রতীপ বামদিকের সংখ্যাগুলো।
8 × 3 = 24
13 × 3 = 39
18 × 3 = 54

∴ প্রশ্নবোধক স্থানে 54  বসবে।
১,১৬৭.
নিচের চিত্রের প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যা বসবে?
  1. 79
  2. 61
  3. 45
  4. 51
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের চিত্রের প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যা বসবে?

সমাধান:
সারি বরাবর অংক দুইটির বর্গের সমষ্টি - কলাম বরাবর অংক
দুইটির গুণফল = মাঝখানের সংখ্যা

এখানে,
১ম চিত্রে, 
(62 + 22) - (3 × 4)
= (36 + 4) - 12
= 40 - 12
= 28

২য় চিত্রে,
(92 + 32) - (5 × 5)
= (81 + 9) - 25
= 90 - 25
= 65

∴৩য় চিত্রে,
(62 + 52) - (5 × 2)
= (36 + 25) - 10
= 61 - 10
= 51
১,১৬৮.
নিচের প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে? 

  1. ক) 150
  2. খ) 164
  3. গ) 173
  4. ঘ) 181
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে? 

সমাধান: 
১ম চিত্রে: ২ +৩= ১৩

২য় চিত্রে: ৫ + ৭ = ৭৪

৩য় চিত্রে: ৮ + ১০ = ১৬৪ 

∴ প্রশ্নবোধক স্থানে ১৬৪ হবে।
১,১৬৯.
যদি ০.৫ × ক = ০.০০০৩ হয়, তাহলে 'ক' এর মান কত?
  1. ০.৬
  2. ০.০৬
  3. ০.০০৬
  4. ০.০০০৬
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ০.৫ × ক = ০.০০০৩ হয়, তাহলে 'ক' এর মান কত?

সমাধান:
০.৫ × ক = ০.০০০৩
⇒ ক = ০.০০০৩/০.৫
∴ ক = ০.০০০৬
১,১৭০.
০, ৩, ৮, ১৫, ...... ধারাটির ৭ম পদ কত?
  1. ক) ৩৫
  2. খ) ৪৮
  3. গ) ২৪
  4. ঘ) ৬০
ব্যাখ্যা
প্রশ্ন: ০, ৩, ৮, ১৫, ...... ধারাটির ৭ম পদ কত? 

সমাধান: 
এখানে,
৩ - ০ = ৩
৮ - ৩ = ৫
১৫ - ৮ = ৭
তাহলে,
৫ম পদ, ১৫ + ৯ = ২৪
৬ষ্ঠ পদ, ২৪ + ১১ = ৩৫
৭ম পদ, ৩৫ + ১৩ = ৪৮
১,১৭১.
৯ দ্বারা বিভাজ্য ৩ অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার প্রথম অঙ্ক ৩ এবং তৃতীয় অঙ্ক ৮ হলে, মধ্যম অঙ্কটি কত?
ব্যাখ্যা
প্রশ্ন: ৯ দ্বারা বিভাজ্য ৩ অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার প্রথম অঙ্ক ৩ এবং তৃতীয় অঙ্ক ৮ হলে, মধ্যম অঙ্কটি কত? 

সমাধান: 
কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল ৩ দ্বারা বিভাজ্য হলে, ঐ সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য হবে।  
কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল ৯ দ্বারা বিভাজ্য হলে, ঐ সংখ্যাটি ৯ দ্বারা বিভাজ্য হবে।  
৯ দ্বারা বিভাজ্য সংখ্যাটি অবশ্যই ৩ দ্বারা বিভাজ্য হবে।  

এখন,
৩ + ৫ + ৮ = ১৬, যা ৩ দ্বারা বিভাজ্য নয়
৩ + ৬ + ৮ = ১৭, যা ৩ দ্বারা বিভাজ্য নয় 
৩ + ৭ + ৮ = ১৮, যা ৩ দ্বারা বিভাজ্য
৩ + ৮ + ৮ = ১৯, যা ৩ দ্বারা বিভাজ্য নয়
১,১৭২.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
৮, ১০, ১৩, ১৩, ১৮, ১৬, ২৩, ?
  1. ২০
  2. ১৯
  3. ২১
  4. ২৮
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
৮, ১০, ১৩, ১৩, ১৮, ১৬, ২৩, ?

সমাধান:
এখানে দুইটি সিরিজ বিদ্যমান-
১ম সিরিজ - ৮, ১৩, ১৮, ২৩
প্রত্যেক বার ৫ করে বৃদ্ধি পাচ্ছে।
সুতরাং, পরবর্তী সংখ্যাটি হলো = ২৩ + ৫ = ২৮

আবার,
২য় সিরিজ - ১০, ১৩, ১৬
প্রত্যেক বার ৩ করে বৃদ্ধি পাচ্ছে।
সুতরাং, পরবর্তী সংখ্যাটি হলো = ১৬ + ৩ = ১৯
১,১৭৩.
নিচের কোন সংখ্যাটি ভিন্ন?
  1. ৪২
  2. ৫৪
  3. ৮৯
  4. ৯১
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন সংখ্যাটি ভিন্ন?

সমাধান:
মৌলিক সংখ্যা: ১ এর চেয়ে বড় যে সকল সংখ্যাকে শুধু ১ এবং ঐ সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে।
অর্থাৎ মৌলিক সংখ্যার উৎপাদক হবে দুইটি: ১ এবং শুধুমাত্র সেই সংখ্যাটি।

১ থেকে ১০০ পর্যন্ত মোট মৌলিক সংখ্যা ২৫টি। এগুলো হলো ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭, ৫৩, ৫৯, ৬১, ৬৭, ৭৯, ৭৩, ৭৯, ৮৩, ৮৯, ৯৭।

∴ ৮৯ মৌলিক সংখ্যা। এবং অন্যগুলো থেকে ভিন্ন।
১,১৭৪.
১/৫ এর ১% কত?
  1. ০.২
  2. ০.০২
  3. ০.০০২
  4. ০.০০০২
ব্যাখ্যা
প্রশ্ন: ১/৫ এর ১% কত?

সমাধান:
১/৫ এর ১%
= ১/৫ এর (১/১০০)
= (১/৫) × (১/১০০)
= ১/৫০০
= ০.০০২
১,১৭৫.
২১২, ১৭৯, ১৪৬, ১১৩, ?
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
  1. ৯৬
  2. ১০১
  3. ৮০
  4. ৭৬
ব্যাখ্যা
প্রশ্ন: ২১২, ১৭৯, ১৪৬, ১১৩, ?
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?

সমাধান:
২১২ - ৩৩ = ১৭৯
১৭৯ - ৩৩ = ১৪৬
১৪৬ - ৩৩ = ১১৩
১১৩ - ৩৩ = ৮০ 
১,১৭৬.
নিচের কোন সংখ্যাটি বৃহত্তম?
  1. ২/৫
  2. ৪/৯
  3. ২১/৪০
  4. ৩৩/৬৭
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন সংখ্যাটি বৃহত্তম?

সমাধান:
২/৫ = ০.৪
৪/৯ = ০.৪৪৪
২১/৪০ = ০.৫২৫
৩৩/৬৭ = ০.৪৯২

সুতরাং, ২১/৪০ সংখ্যাটি বৃহত্তম।
১,১৭৭.
প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যা বসবে?
  1. ক) ৫
  2. খ) ৩
  3. গ) ৯
  4. ঘ) ১৩
ব্যাখ্যা

৭ – ৩ = ৪ ; ৫ – ৪ = ১; ৪ – ১ = ৩
১২ – ৭ = ৫; ৯ – ৫ = ৪
২১ – ১২ = ৯

১,১৭৮.
যদি ৩ + ২ = ১৫, ৭ + ২ = ৫৯, ৮ + ৭ = ১১৫ হয় তবে, ৬ + ৩ = ?
  1. ৬৩
  2. ৯১৮
  3. ৩৯
  4. ১৮৯
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ৩ + ২ = ১৫, ৭ + ২ = ৫৯, ৮ + ৭ = ১১৫ হয় তবে, ৬ + ৩ = ?

সমাধান:
এখানে যোগফলের প্রথম অঙ্কটি হবে অঙ্কদ্বয়ের বিয়োগফল এবং দ্বিতীয় অঙ্কটি হবে অঙ্কদ্বয়ের যোগফল। যথা-
৩ + ২ = ৩ - ২ এবং ৩ + ২ = ১৫
৭ + ২ = ৭ - ২ এবং ৭ + ২ = ৫৯
৮ + ৭ = ৮ - ৭ এবং ৮ + ৭ = ১১৫
৬ +৩ = ৬ - ৩ এবং ৬ + ৩ = ৩৯
১,১৭৯.
যদি KEATS-এর কোড 12345 হয়, তাহলে TEASE-এর কী কোড হবে?
  1. 22435
  2. 43522
  3. 24352
  4. 42352
ব্যাখ্যা

K E A T S = 1 2 3 4 5 হলে,
এক্ষেত্রে K = 1, E = 2, A = 3, T = 4, S = 5
তাহলে, TEASE = 42352

১,১৮০.
সিরিজের কোন সংখ্যাটি বেমানান?
১, ৮, ২৭, ৬৩, ১২৫, ২১৬, ...
  1. ২৭
  2. ৬৩
  3. ১২৫
  4. ২১৬
ব্যাখ্যা
প্রশ্ন: সিরিজের কোন সংখ্যাটি বেমানান?
১, ৮, ২৭, ৬৩, ১২৫, ২১৬, ...

সমাধান:
এখানে,
= ১
= ৮
= ২৭
= ৬৪
= ১২৫
= ২১৬

∴ প্রদত্ত সিরিজে ৬৩ সংখ্যাটি বেমানান।
১,১৮১.
নিচের চিত্রে প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
  1. 2
  2. 3
  3. 4
  4. 5
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের চিত্রে প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?


সমাধান:
বৃত্তের বাম পাশের সংখ্যাগুলোকে ঘড়ির কাঁটার দিক থেকে যথাক্রমে 3, 4, 5 ও 6 দ্বারা গুণ করলে বৃত্তের ডান পাশের সংখ্যাগুলো পাওয়া যায়। 

এখানে,
3 × 3 = 9
6 × 5 = 30
6 × 6 =  36 

এই লজিকে 
4 × ? =  16
? = 16/4
? = 4

∴ প্রশ্নবোধক স্থানে 4 বসবে।

১,১৮২.
Look at this series: F2, ____, D8, C16, B32, ... What number should fill the blank?
  1. A16
  2. G4
  3. E4
  4. E3
ব্যাখ্যা
পূর্ববর্তী সংখ্যা হতে পরের সংখ্যা পেতে বর্ণমালা এক ঘর করে হ্রাস পায় এবং সংখ্যাগুলো দ্বিগুণ হয়।
১,১৮৩.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
  1. 43
  2. 47
  3. 51
  4. 49
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?

সমাধান:
১ম ক্ষেত্রে,
27 - 6 = 21 ⇒ 21 × 2 = 42

২য় ক্ষেত্রে,
40 - 7 = 33 ⇒ 33 × 2 = 66

৩য় ক্ষেত্রে,
(? - 8) × 2 = 78
⇒ ? - 8 = 39
∴ ? = 47
১,১৮৪.
  1. ক) ১৭
  2. খ) ২৩
  3. গ) ২৭
  4. ঘ) ৩১
ব্যাখ্যা
এটি একটি সমান্তর ধারা। এখানে সাধারণ অন্তর ২০ - ১৩ = ৭
সুতরাং, শূন্যস্থানে হবে ২০ + ৭ = ২৭
১,১৮৫.
Find out a pair that is similar to the given pair 270 : 45
  1. ক) 6 : 1
  2. খ) 9 : 1
  3. গ) 23 : 9
  4. ঘ) 11 : 9
ব্যাখ্যা
প্রশ্ন: Find out a pair that is similar to the given pair 270 : 45

সমাধান:
দেওয়া আছে,
সংখ্যার অনুপাত = 270 : 45
= (270/45 : 45/45)
= 6 : 1
১,১৮৬.
১/৩, ৫/১৫, ৯/২৭, ১৩/৩৯, ____ ধারার শূন্য স্থানের সংখ্যাটি কত?
  1. ২১/৬৩
  2. ১৯/৫৯
  3. ২০/৬০
  4. ১৭/৫১
ব্যাখ্যা

• প্রদত্ত ধারাটার উপরে অর্থাৎ লবে ৪ করে বাড়তেছে সেইজন্য ১৩ + ৪ = ১৭ হবে।
• আবার নিচে অর্থাৎ হরে ১২ করে বাড়ছে, তাই ৩৯ + ১২ = ৫১ হবে।

১,১৮৭.
নিচের কোন সংখ্যাটি ক্ষুদ্রতম? 
  1. ক) 2/3
  2. খ) 4/5
  3. গ) 7/9
  4. ঘ) 8/11
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন সংখ্যাটি ক্ষুদ্রতম? 

সমাধান: 
ক) 2/3 = 0.67
খ) 4/5  = 0.80
গ) 7/9 = 0.77
ঘ) 8/11 = 0.72

∴ 2/3 এর মান সবচেয়ে কম।
১,১৮৮.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
৪, ১৮, ১৬, ১৪, ৬৪, ১০, ২৫৬, ৬, ১০২৪, ?
ব্যাখ্যা

প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
৪, ১৮, ১৬, ১৪, ৬৪, ১০, ২৫৬, ৬, ১০২৪, ?

সমাধান:
এখানে, দুইটি ধারা পাশাপাশি লিখা হয়েছে।
 যেখানে, আগের সংখ্যার সাথে ৪ দ্বারা গুণ করে পরবর্তী সংখ্যা বের করা হয়েছে।
∴ ১ম ধারাটি: ৪, ১৬, ৬৪, ২৫৬, ১০২৪

আবার, যেখানে, আগের সংখ্যা থেকে ৪ বিয়োগ করে পরবর্তী সংখ্যা বের করা হয়েছে।
∴ ২য় ধারাটি: ১৮, ১৪, ১০, ৬,

প্রশ্নবোধক স্থানে ২ বসবে।

১,১৮৯.
যদি a = 1 হয়, তা হলে a3 + 2a2 - 1 এর মান নিচের কোনটি?
  1. ক) 0
  2. খ) 2
  3. গ) 1
  4. ঘ) 4
ব্যাখ্যা

যদি a = 1 হয়,
a3 + 2a2 - 1
= (1)3 + 2(1)2 - 1
= 1 + 2 - 1
= 2

১,১৯০.
১ থেকে ৮১ পর্যন্ত স্বাভাবিক সংখ্যাসমূহের যোগফল কত?
  1. ২৮৮৮
  2. ৩৩২১
  3. ৫১৫১
  4. ৪২৫২
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ৮১ পর্যন্ত স্বাভাবিক সংখ্যাসমূহের যোগফল কত?

সমাধান:
১ থেকে n পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল = [n(n + ১)]/২

∴ ১ থেকে ৮১ পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল = [৮১(৮১ + ১)]/২
= (৮১ × ৮২)/২
= ৩৩২১
১,১৯১.
দ্বিতীয় চিত্রের প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?
  1. 13
  2. 19
  3. 24
  4. 32
ব্যাখ্যা

প্রশ্ন: দ্বিতীয় চিত্রের প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?


সমাধান:
নির্ণেয় সংখ্যাটি = 24

প্রথম চিত্রে,
(56 + 12) - (23 + 13)
= 68 - 36 = 32

দ্বিতীয় চিত্রে,
(48 + 38) - (51 + 11)
= 86 - 62 = 24

১,১৯২.
যদি + অর্থ ÷, × অর্থ -, ÷ অর্থ × এবং - অর্থ +, তবে
8 + 6 × 4 ÷ 3 - 4 = ?
  1. ক) -12
  2. খ) - 20/3
  3. গ) 20/3
  4. ঘ) 12
ব্যাখ্যা

যদি + অর্থ ÷, × অর্থ -, ÷ অর্থ × এবং - অর্থ +, তবে 
8+6 × 4 ÷3 - 4 এ সঠিক চিহ্ন প্রতীক গুলো ব্যবহার করে পাই।
8÷6 - 4 × 3 + 4
=8/6 - 12 + 4 
=(4/3) - 8 
=(4 - 24)/3
=- 20/3

১,১৯৩.
নিচের দুইটি প্রশ্নবোধ চিহ্নের জায়গায় কোন সংখ্যাটি বসবে? ৭/?=?/৩৪৩
  1. ক) ৭
  2. খ) ৭৭
  3. গ) ৩৪৩
  4. ঘ) ৪৯
ব্যাখ্যা

আমরা জানি, ক্রমিক সমানুপাতে, ১ম রাশিX৩য় রাশি= (২য় রাশি)

∴ (২য় রাশি)=৭X৩৪৩

বা,২য় রাশি=√(২৪০১)

∴ ২য় রাশি=৪৯

১,১৯৪.
১, ৩, ৫, ৭ অনুক্রমটির ১৯ তম পদ কোনটি?
  1. ৩১
  2. ৩৫
  3. ৩৭
  4. ৪৩
ব্যাখ্যা
প্রশ্ন: ১, ৩, ৫, ৭ অনুক্রমটির ১৯ তম পদ কোনটি?

সমাধান:
এখানে,
প্রথম পদ, a = ১
সাধারণ অন্তর, d = ৩ - ১ = ২

∴ অনুক্রমটির ১৯ তম পদ = a + (n - ১)d
= ১ + (১৯ - ১)২
= ১ + ১৮ × ২
= ৩৭
১,১৯৫.
নিচের ক্রমটির প্রশ্নবোধক(?) স্থানে কোনটি হবে?
4, 18, ?, 100, 180, 294, 448
  1. ক) 48
  2. খ) 50
  3. গ) 58
  4. ঘ) 60
ব্যাখ্যা

23 - 22 = 8 - 4 = 4
33 - 32 = 27 - 9 = 18
43 - 42 = 64 - 16 = 48
53 - 52 = 125 - 25 = 100
63 - 62 = 216 - 36 = 180
73 - 72 = 343 - 49 = 294
83 - 82 = 512 - 64 = 448

১,১৯৬.
নিচের চিত্রে আর কতগুলো ত্রিভুজ যোগ করলে ত্রিভুজগুলোর যোগফল একটি বর্গক্ষেত্র হবে?
  1. ৩টি
  2. ৪টি
  3. ৫টি
  4. ৬টি
ব্যাখ্যা

সুতরাং, আরও ৪টি ত্রিভুজ যোগ করলে ত্রিভুজগুলোর যোগফল একটি বর্গক্ষেত্র হবে।
১,১৯৭.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
  1. 132
  2. 344
  3. 402
  4. 112
ব্যাখ্যা

প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?

সমাধান: 
বৃত্তের উপরের তিনটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা থেকে বৃত্তের নিচের তিনটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা বিয়োগ করলে বৃত্তের মাঝের সংখ্যা পাওয়া যাবে। 
এখানে, 
৩য় বৃত্তে,
784 - 662 = 122

২য় বৃত্তে,
675 - 414 = 261

একইভাবে, ১ম বৃত্তে,
867 - 523 = 344

১,১৯৮.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? 
  1. ক) 86
  2. খ) 43
  3. গ) 76
  4. ঘ) 38
ব্যাখ্যা
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? 


সমাধান: 
(7 + 15)/2 = 11
(8 + 48)/2 = 28
(5 + 81)/2 = 43 
১,১৯৯.
ধারাটির পরবর্তী সংখ্যাটি কত হবে?
৩, ৪, ৭, ১১ ..............?
  1. ১৫
  2. ১৬
  3. ১৮
  4. ২১
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: ধারাটির পরবর্তী সংখ্যাটি কত হবে?
৩, ৪, ৭, ১১ ..............?

সমাধান:
১ম পদ = ৩
২য় পদ = ৪
৩য় পদ = ৩ + ৪ = ৭
৪র্থ পদ = ৭ + ৪ = ১১
৫ম পদ = ১১ + ৭ = ১৮
১,২০০.
8 ÷ 0.4 = ?
  1. 0.5
  2. 2
  3. 20
  4. 40
ব্যাখ্যা
প্রশ্ন: 8 ÷ 0.4 = ?

সমাধান:
8 ÷ 0.4
= 8 ÷ 4/10
= 8 × (10/4)
= 20