ব্যাখ্যা
- ঊনসত্তরের গণআন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র আসাদুজ্জামান আসাদ শহীদ হন।
- তিনি ২০ জানুয়ারি ১৯৬৯ সালে শহীদ হন।
- এইজন্য বাংলাদেশে ২০ জানুয়ারিকে শহীদ আসাদ দিবস হিসেবে পালিত হয়।
উলেক্ষ্য,
⇒ বাঙালি জাতির রাজনৈতিক বিকাশের ইতিহাসে ১৯৬৯ সালের গণআন্দোলনের গুরুত্ব অসামান্য।
• এ গণআন্দোলনের ফলেই অত্যাচারী ও স্বৈরাচারী আইয়ুব-মোনায়েম খানের পতন ত্বরান্বিত হয়। আইয়ুব-মোনায়েম খান নিক্ষিপ্ত হয় ইতিহাসের আস্তাকুঁড়ে।
• পাকিস্তানি সামরিক শাসন উৎখাতের লক্ষ্যে ১৯৬৯ সালের ২৪ জানুয়ারি পূর্ব বাংলার সংগ্রামী ছাত্র জনতা পাকিস্তান শাসকগোষ্ঠীর পুলিশী নির্যাতন, দমন-পীড়ন ও সান্ধ্য আইন উপেক্ষা করে মিছিল বের করে।
• মিছিলে পুলিশের গুলিবর্ষণে নিহত হন মতিউর রহমান।
• আসাদুজ্জামান আসাদ শহীদ হবার পর সংঘটিত এ ঘটনায় ছাত্র জনতা আরও রুদ্ররোষে ফেটে পড়ে, সারাদেশে আন্দোলনের আগুন জ্বলে ওঠে, শুরু হয় গণঅভ্যুত্থান।
সূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, নবম-দশম শ্রেণি। এবং পৌরনীতি ও সুশাসন, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।