বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বাংলাদেশের সাম্প্রতিক বিষয়াবলি

মোট প্রশ্ন১,৯১২এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বাংলাদেশের সাম্প্রতিক বিষয়াবলি

PrepBank · পাতা / ১৯ · ৭০১৮০০ / ১,৯১২

৭০১.
শেখ রাসেল সেনানিবাস অবস্থিত -
  1. ক) গোপালগঞ্জ
  2. খ) ফরিদপুর
  3. গ) মাদারীপুর
  4. ঘ) শরীয়তপুর
ব্যাখ্যা
শেখ রাসেল সেনানিবাস:
- শেখ রাসেল সেনানিবাস হলো বাংলাদেশের শরীয়তপুরের জাজিরায় অবস্থিত।
- পদ্মা সেতুর নিরাপত্তার জন্য এই সেনানিবাস নির্মাণ করা হয়েছে।
- বাংলাদেশ সেনাবাহিনী এই সেনানিবাসের নাম শেখ রাসেলের নামে রেখেছে।
- ২০২২ সালের ২৯ মার্চ তারিখে এই সেনানিবাস উদ্বোধন করা হয়।
- এটি ২৩৫ একর জমি জুড়ে অবস্থিত।
- এই সেনানিবাসে তিনটি প্রধান ইউনিট রয়েছে।
- পদ্মা সেতুর নিরাপত্তা দেওয়ার জন্য গঠিত ৯ পদাতিক ডিভিশনের অধীনে ৯৯ কম্পোজিট ব্রিগেড এই সেনানিবাসে থাকছে।

উৎস: ২৯ মার্চ, ২০২৩, দৈনিক ইত্তেফাক।
৭০২.
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বর্তমান (ডিএই) মহাপরিচালক কে? (নভেম্বর, ২০২৫)
  1. এস এম সোহরাব উদ্দিন
  2. এম. আবদুল মতিন
  3. মো. হামিদুর রহমান
  4. আশরাফুল আলম খান
ব্যাখ্যা

⇒ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বর্তমান (ডিএই) মহাপরিচালক এস এম সোহরাব উদ্দিন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর:
- ১৯৮২ সালে ফসল প্রযুক্তি সম্প্রসারণে নিয়োজিত ছয়টি সংস্থা যথা ডিএ(ইএন্ডএম), ডিএ(জেপি), উদ্ভিদ সংরক্ষণ পরিদপ্তর, হর্টিকালচার বোর্ড, তামাক উন্নয়ন বোর্ড এবং সার্ডি একত্রিভূত করে বর্তমান কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সৃষ্টি করা হয়।
- কৃষি বিভাগ ১৯৭৭ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত প্রবর্তিত প্রশিক্ষণ ও পরিদর্শণ (টিএন্ডভি) পদ্ধতির মাধ্যমে এবং ১৯৯০ সালের পর হতে অদ্যাবধি দলীয় সম্প্রসারণ পদ্ধতির মাধ্যমে দেশের কৃষি ও কৃষককে অত্যন্ত সফলতা ও সুনামের সাথে সেবা প্রদান করেছে।
- পরিকল্পিত এবং অংশিদারীত্বমূলক সম্প্রসারণ সেবা প্রদানের জন্য ১৯৯৬ সালে নতুন কৃষি সম্প্রসারণ নীতি (এনএইপি) বাস্তবায়নের কাজ শুরু হয়। বর্তমানে ৮টি উইং এর সমন্বয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিভাগীয় কার্যক্রম পরিচালনা করছে।

তথ্যসূত্র - কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও কালের কণ্ঠ পত্রিকার রিপোর্ট।

৭০৩.
'চির উন্নত বিজয় নিশান' কোন জেলায় অবস্থিত?
  1. গাজীপুর 
  2. ঢাকা 
  3. রাজশাহী
  4. যশোর
ব্যাখ্যা

চির উন্নত বিজয় নিশান:
- 'চির উন্নত বিজয় নিশান' গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত।
- এটি বর্তমানে দেশের সর্বোচ্চ পতাকা-স্তম্ভ (ফ্ল্যাগ পোল)।
- উচ্চতা: ১২০ ফুট। 
- এতে উত্তোলিত জাতীয় পতাকার দৈর্ঘ্য ২৮ ফুট এবং প্রস্থ ১৬.৮ ফুট। ‘চির উন্নত বিজয় নিশান’ বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মহান মুক্তিযুদ্ধের চিরন্তন প্রতীক হিসেবে জাতির গৌরবগাথাকে বহন করছে।

উল্লেখ্য,
- ২১ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে কালিয়াকৈরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে নবনির্মিত এ পতাকা-স্তম্ভের উদ্বোধন করা হয়।
- বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এ পতাকা-স্তম্ভের উদ্বোধন করেন। 

উৎস: বাংলাদেশ সংবাদ সংস্থা।

৭০৪.
ঘূর্ণিঝড় ‘আম্পান’ বাংলাদেশের কোন জেলায় প্রথম আঘাত করে?
  1. ক) সাতক্ষীরা
  2. খ) বাগেরহাট
  3. গ) খুলনা
  4. ঘ) পটুয়াখালী
ব্যাখ্যা
ঘূর্ণিঝড় ‘আম্পান’ ১৫১ কিলোমিটার গতিবেগে সাতক্ষীরা উপকূলে আঘাত করে। সুপার সাইক্লোন ‘আম্পান’ একটি ক্রান্তীয় ঘূর্ণিঝড়, যা বঙ্গোপসাগরের তীরবর্তী ভারতের পূর্বাংশে এবং বাংলাদেশে আঘাত হানে। এ শতাব্দীতে বঙ্গোপসাগরে তৈরি হওয়া এটিই প্রথম সুপার সাইক্লোন। এই ঘূর্ণিঝড়ে বাংলাদেশে মারা গেছেন ১৬ জন। ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে প্রাথমিকভাবে প্রায় সাড়ে এগারোশ কোটি টাকার আর্থিক ক্ষতির কথা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: এনামুর রহমান।
৭০৫.
ইসলামী সহযোগিতা সংস্থার (OIC) নারী উন্নয়ন সংস্থার সংবিধিতে বাংলাদেশ কবে স্বাক্ষর করে?
  1. ক) ১৪ সেপ্টেম্বর ২০২১
  2. খ) ১৪ অক্টোবর ২০২১
  3. গ) ১৪ নভেম্বর ২০২১
  4. ঘ) ১৪ ডিসেম্বর ২০২১
ব্যাখ্যা
১৪ সেপ্টেম্বর ২০২১ ইসলামী সহযোগিতা সংস্থার (OIC) নারী উন্নয়ন সংস্থার সংবিধিতে স্বাক্ষর করে বাংলাদেশ।

সূত্র: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার: এপ্রিল, ২০২১ – এপ্রিল, ২০২২
৭০৬.
জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) এর বর্তমান সভাপতি কে? [মার্চ, ২০২৬] 
  1. অর্থমন্ত্রী
  2. জনপ্রশাসন মন্ত্রী
  3. প্রধানমন্ত্রী 
  4. মন্ত্রিপরিষদ সচিব
ব্যাখ্যা

- জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) এর বর্তমান সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান। 
- ৫ মার্চ, ২০২৬  তারিখে প্রধানমন্ত্রী তারেক রহমানসভাপতি করে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) গঠন করেছে সরকার।
- নতুন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর এবং পরিদপ্তর স্থাপন, পুনর্গঠন এবং নাম পরিবর্তনের প্রস্তাব বিবেচনা করে নিকার।
- এ ছাড়া নতুন বিভাগ, জেলা, উপজেলা, সিটি করপোরেশন, পৌরসভা, থানা গঠন বা স্থাপনের প্রস্তাব বিবেচনা এবং বিভাগ, জেলা, উপজেলা, সিটি করপোরেশন, পৌরসভা, থানার সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত প্রস্তাব বিবেচনা করে নিকার।
- নিকারের সদস্য হিসেবে রয়েছেন— স্থানীয় সরকার, অর্থ, স্বরাষ্ট্র, শিল্প ও আইনমন্ত্রী।
- এছাড়া জনপ্রশাসন প্রতিমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিবকেও কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। 

উৎস: বাংলাদেশ সংবাদ সংস্থা।[লিঙ্ক]

৭০৭.
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিতব্য বায়োপিক এর পরিচালকের নাম -
  1. ক) শ্যাম বেনেগাল
  2. খ) নাসিরুদ্দিন
  3. গ) তানভীর মোকাম্মেল
  4. ঘ) এস এস রাজমৌলি
ব্যাখ্যা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিতব্য ‘বায়োপিক’ এর নাম - বঙ্গবন্ধু। পরিচালক শ্যাম বেনেগাল। চিত্রনাট্য লিখবেন অতুল তিওয়ারি।
৭০৮.
২০২৩-২৪ অর্থবছরের ত্রৈমাসিক জিডিপি প্রবৃদ্ধির হার কত শতাংশ?
  1. ৫.১০%
  2. ৬.১২%
  3. ৬.৬৬%
  4. ৭.২০%
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

- সদ্যবিদায়ী ২০২৩-২৪ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ২০২৪) মোট দেশজ উৎপাদন প্রবৃদ্ধি (জিডিপি) হয়েছে ৬ দশমিক ১২ শতাংশ।


বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এক প্রতিবেদন অনুযায়ী, 
• বর্তমানে প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে ২০২৩-২৪ অর্থবছরের তৃতীয় প্রান্তিকের ত্রৈমাসিক জিডিপির হিসাব প্রাক্কলন করা হয়েছে। প্রাক্কলিত হিসাব অনুযায়ী ২০২৩-২৪ অর্থবছরের তৃতীয় প্রান্তিকের জিডিপির প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৬ দশমিক ১২ শতাংশ, যা অর্থবছরের প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারে ছিল যথাক্রমে ৬ দশমিক ০১ শতাংশ ও ৩ দশমিক ৭৮ শতাংশ। আর ২০২২-২৩ অর্থবছরে ৩য় কোয়ার্টারে প্রবৃদ্ধি ছিল ২ দশমিক ৩০ শতাংশ, যা অর্থবছরের ১ম ও ২য় কোয়ার্টারে ছিল ৭ দশমিক ০৩ শতাংশ ও ৭ দশমিক ০৮ শতাংশ।

• ২০২৩-২৪ অর্থবছরের তৃতীয় প্রান্তিকের কৃষি খাতের প্রবৃদ্ধি হয়েছে ৫.৪৬ শতাংশ, যা অর্থবছরের ১ম ও ২য় কোয়ার্টারে ছিল ১ দশমিক ০৪ শতাংশ ও ৪ দশমিক ৬৫ শতাংশ। আর ২০২২-২৩ অর্থবছরের ৩য় কোয়ার্টারের প্রবৃদ্ধি ছিল ১ দশমিক ৮৮ শতাংশ, যা অর্থবছরের ১ম ও ২য় কোয়ার্টারে ছিল  শূন্য দশমিক ১৬ শতাংশ ও ৪ দশমিক ২২ শতাংশ।

• পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে স্থির মূল্যে ২০২৩-২৪ অর্থবছরের তৃতীয় প্রান্তিকের সেবাখাতের প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ৯৭ শতাংশ, যা অর্থবছরের ১ম ও ২য় কোয়ার্টারে ছিল ৩ দশমিক ৭৩ শতাংশ ও ৩ দশমিক ০৬ শতাংশ। আর ২০২২-২৩ অর্থবছরের ৩য় কোয়ার্টারের প্রবৃদ্ধি ছিল ১ দশমিক ৪৭ শতাংশ, যা অর্থবছরের ১ম ও ২য় কোয়ার্টারে ছিল ৯ দশমিক ৭২ শতাংশ ও ৬ দশমিক ৬২ শতাংশ।

সূত্র: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।
৭০৯.
According to Economic Survey-2022, how many countries does Bangladesh export medicines and raw materials of medicines?
  1. ক) 105
  2. খ) 117
  3. গ) 145
  4. ঘ) 157
ব্যাখ্যা
ঔষধ শিল্প
- বর্তমানে দেশে চাহিদার প্রায় ৯৮ শতাংশ ঔষধ দেশে উৎপাদিত হয়।
- বর্তমানে শুধুমাত্র কিছু হাইটেক প্রোডাক্ট ব্লোড ইত্যাদি) আমদানি করা হয়।
- বাংলাদেশ ইতোমধ্যে ঔষধ আমদানিকারক দেশ হতে রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে এবং সারা বিশ্বে বাংলাদেশের মানসম্পন্ন ঔষধ সুনাম অর্জন করেছে।
- বর্তমানে বাংলাদেশের ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান বিভিন্ন প্রকারের ঔষধ ও ঔষধের কাঁচামাল উন্নত বিশ্বের ইউরোপ ও আমেরিকাসহ ১৫৭টি দেশে রপ্তানি করছে।
- ঔষধ রপ্তানির পরিমাণ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। 


 উৎস: বাংলাদেশ-অর্থনৈতিক-সমীক্ষা-২০২২, portal.gov.bd.
৭১০.
দশম পণ্য হিসেবে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক (জিআই) সনদ পেয়েছে -
  1. ক) ঢাকাই মসলিন
  2. খ) ফজলি আম
  3. গ) বাগদা চিংড়ি
  4. ঘ) রংপুরের শতরঞ্জি
ব্যাখ্যা
• জিআই (GI):
- জিআই (GI) এর পূর্ণরুপ হলো (Geographical indication) ভৌগলিক নির্দেশক।
- WIPO (world intellectual property organization) হলো  জিআই পণ্যের স্বীকৃতি দানকারী প্রতিষ্ঠান।
- দশম পণ্য হিসেবে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক (জিআই) সনদ পেয়েছে বাগদা চিংড়ি
- এর ফলে অন্য কোনো দেশ বাগদা চিংড়িকে আর তাদের পণ্য বলে পরিচয় দিতে পারবে না।
- সম্প্রতি পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদফতর এ স্বীকৃতি দিয়েছে।
- বিশ্ববাজারে বাগদা চিংড়িকে বাংলাদেশের বিশেষায়িত পণ্য হিসেবে তুলে ধরতে ২০১৯ সালের মে মাসে মৎস্য অধিদফতর জিআই স্বীকৃতির জন্য আবেদন করে।
- নিয়ম অনুযায়ী জার্নালে প্রকাশের দুই মাসের মধ্যে কেউ আপত্তি না করলে সেই পণ্যের জিআই সনদ পেতে আর কোনো বাধা থাকে না।
- গত ২৪ এপ্রিল আনুষ্ঠানিকভাবে নিবন্ধন সনদ দেওয়া হয়।

- ভৌগোলিক নির্দেশক (Geographical indication) হচ্ছে একটি প্রতীক বা চিহ্ন, যা পণ্য ও সেবার উৎস, গুণাগুণ ও সুনাম ধারণ এবং প্রচার করে।
- কোনো দেশের আবহাওয়া ও পরিবেশ যদি কোনো পণ্য উৎপাদনের ক্ষেত্রে বিশেষ কোনো গুরুত্ব রাখে, সেই দেশের সংস্কৃতির সঙ্গে যদি বিষয়টি সম্পর্কিত হয়, তাহলে সেটাকে সে দেশের ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
- দেশের প্রথম ভৌগোলিক নির্দেশক পণ্য (জিআই) হিসেবে নিবন্ধন পায় জামদানি।

- বাংলাদেশের GI পণ্য সমূহ: ১. জামদানি ২. ইলিশ ৩. চাঁপাইনবাবগঞ্জের খিরসাপাত আম ৪. বিজয়পুরের সাদা মাটি ৫. দিনাজপুরের কাটারীভোগ ৬. কালিজিরা ৭. রংপুরের শতরঞ্জি ৮. রাজশাহী সিল্ক ৯. ঢাকাই মসলিন ১০. বাগদা চিংড়ি
৭১১.
ইউরোপের কোন শহরে ইউক্রেন ইস্যুতে চলমান উত্তেজনা হ্রাসের ব্যাপারে সম্মত হয় যুক্তরাষ্ট্র ও রাশিয়া?
  1. ক) ভিয়েনা
  2. খ) জেনেভা
  3. গ) প্যারিস
  4. ঘ) ব্রাসেলস
ব্যাখ্যা
২১ জানুয়ারি, ২০২২: সুইজারল্যান্ডের জেনেভায় কূটনৈতিক পর্যায়ের বৈঠকে ইউক্রেন ইস্যুতে চলমান উত্তেজনা হ্রাসের ব্যাপারে সম্মত হয় যুক্তরাষ্ট্র ও রাশিয়া। 
এমন সময়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়, যখন ইউক্রেন সীমান্ত সংলগ্ন রুশ ভূখণ্ডে সামরিক শক্তি বাড়িয়ে ইউক্রেনে হামলার আশঙ্কা জোরদার করছে রাশিয়া। এই ইস্যুতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে সম্প্রতি অস্থিরতা তৈরি হয়।
উৎস: পত্রিকা রিপোর্ট। 
৭১২.
'বাংলাদেশ-যুক্তরাষ্ট্র নবম নিরাপত্তা সংলাপ' কোথায় অনুষ্ঠিত হয়?
  1. নয়াদিল্লি
  2. কুয়ালালামপুর
  3. ওয়াশিংটন ডি.সি.
  4. ঢাকা
ব্যাখ্যা
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র নিরাপত্তা সংলাপ:
- বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে নবম নিরাপত্তা সংলাপ ৫ সেপ্টেম্বর, ২০২৩-এ ঢাকায় অনুষ্ঠিত হয়। 
- এতে বেসামরিক নিরাপত্তা ও মানবাধিকার, প্রতিরক্ষা, সন্ত্রাসবাদ দমন ও শান্তিরক্ষা কার্যক্রমে সহায়তার বিষয়টি স্থান পায়।
- একই সঙ্গে অবাধ, উন্মুক্ত ও নিরাপদ ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল প্রতিষ্ঠা নিয়ে দুই দেশের বেসামরিক পর্যায়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে আলোচনা হয়।
- বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম।
- যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্বে ছিল দেশটির রাজনৈতিক সামরিক বিষয়ক দপ্তরের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী মিরা রেজনিক। 
- যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের নিরাপত্তাবিষয়ক অংশীদারত্ব অত্যন্ত শক্তিশালী এবং ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দুটি দেশের স্বার্থ অভিন্ন। 

উৎস: ৪ সেপ্টেম্বর ২০২৩, প্রথম আলো।
৭১৩.
বাংলাদেশ বঙ্গোপসাগরের মহীসোপান সীমা সংক্রান্ত হালনাগাদ তথ্য জাতিসংঘে উত্থাপন করে কত তারিখে?
  1. ক) ২৮ ফেব্রুয়ারি ২০২২
  2. খ) ২ মার্চ ২০২২
  3. গ) ৫ মার্চ ২০২২
  4. ঘ) ৭ মার্চ ২০২২
ব্যাখ্যা
বঙ্গোপসাগরের মহীসোপান সীমা সংক্রান্ত হালনাগাদ তথ্য জাতিসংঘে উত্থাপন:

বঙ্গোপসাগরের মহীসোপান সীমা সংক্রান্ত হালনাগাদ তথ্য জাতিসংঘে উত্থাপন করেছে বাংলাদেশ। গত ২ মার্চ ২০২২ নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে ২১ সদস্যের ‘কমিশন অন দ্য লিমিটস অব দ্য কন্টিনেন্টাল শেল্ফের (সিএলসিএস)’ ৫৪তম অধিবেশনে মহীসোপান সীমা সংক্রান্ত বিস্তারিত তথ্য পেশ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন।

২০২০ সালের ২২ অক্টোবর সিএলসিএসে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের মহীসোপানের সংশোধিত তথ্য দাখিলের পর এ সংক্রান্ত হালনাগাদ তথ্যাদি উপস্থাপন করা হলো।

বাংলাদেশ সরকার এক দশকেরও বেশি সময় ধরে এই দলিলাদির উপস্থাপন নিয়ে কাজ করছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে বাংলাদেশ নৌবাহিনী, পেট্রোবাংলা, বাপেক্স, জিওলজিক্যাল সার্ভে অব বাংলাদেশ, স্পারসো ও বিআইডব্লিউটিএর একটি বিশেষজ্ঞ দল এই দাখিল প্রস্তুতি সম্পন্ন করেছে। কমনওয়েলথ সচিবালয় এবং জাতিসংঘের ট্রাস্ট ফান্ড থেকে বাংলাদেশ এ সংক্রান্ত আইনি ও প্রযুক্তিগত সহায়তা পেয়েছে।


সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, এপ্রিল ২০২২
৭১৪.
পর্বতশৃঙ্গ 'কে-টু' জয় করা প্রথম বাঙালি -
  1. ক) মুসা ইব্রাহীম
  2. খ) নিসাত মজুমদার
  3. গ) ওয়াসফিয়া নাজরীন
  4. ঘ) এম এ মুহিত
ব্যাখ্যা
- প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ 'কে-টু'র চূড়ায় পা রাখেন এভারেস্ট বিজয়ী পর্বতারোহী ওয়াসফিয়া নাজরীন।
- কারাকোরাম পর্বতমালার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কে-টু। এভারেস্টের পর বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত এটি। 
- ওয়াসফিয়া দ্বিতীয় বাংলাদেশি নারী হিসেবে ২০১২ সালের ২৬ মে এভারেস্ট জয় করেন। এরপর বাংলাদেশের প্রথম পর্বতারোহী হিসেবে সাত মহাদেশের সাতটি সর্বোচ্চ পর্বতশৃঙ্গও জয় (সেভেন সামিট) করেন তিনি।  

উৎস: The Daily Star, Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার।
৭১৫.
'৩৬ ডেইজ অব জুলাই: স্যালুটিং দ্য ব্রেভহার্টস' কী?
  1. জুলাই গণঅভ্যুত্থান নিয়ে চলচ্চিত্র
  2. জুলাই গণঅভ্যুত্থান নিয়ে লিখা বই
  3. জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রদর্শনী
  4. জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।] 

⇒ ৩৬ ডেইজ অব জুলাই: স্যালুটিং দ্য ব্রেভহার্টস:

- দেশের শীর্ষ ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার সাহস, দৃঢ়তা ও ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজধানী ফার্মগেটে প্রদর্শনী আয়োজন করেছে।
- প্রদর্শনীতে ২৪ সালের গণঅভ্যুত্থান সম্পর্কিত আলোকচিত্র, স্লোগান, গ্রাফিতি ও সংবাদ প্রতিবেদন উপস্থাপন করা হয়।
- "৩৬ ডেইজ অব জুলাই: স্যালুটিং দ্য ব্রেভহার্টস" প্রদর্শনী শুরু হয়েছে ১-৭ ডিসেম্বর পর্যন্ত, ডেইলি স্টার সেন্টারে।
- এটি ছাত্র-জনতার সাহসিকতা ও ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়োজিত।
- আলোচনায় মিলান কুন্ডেরার "বিস্মৃতির বিরুদ্ধে স্মৃতির লড়াই" উদ্ধৃত করা হয়।
- অংশগ্রহণকারীরা স্মৃতি সংরক্ষণের গুরুত্ব ও ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সংগ্রামের আহ্বান জানান।

উল্লেখ্য, 
- গণভবনকে ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।
- ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ কমিটির আহ্বায়ক: ড. এবাদুর রহমান।
- ছাত্র-জনতার অভ্যুত্থান ও আত্মত্যাগ নিয়ে নির্মিত ভিডিওচিত্র: ‘জুলাই অনির্বাণ’।
- জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক: সারজিস আলম।
- জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা: মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

তথ্যসূত্র: ডেইলি স্টার বাংলা নিউজ ও প্রথম আলো নিউজ। [লিঙ্ক]
৭১৬.
জেন-জি নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের পর বিশ্বে প্রথম নির্বাচন কোথায় অনুষ্ঠিত হয়েছে?  [ফেব্রুয়ারি, ২০২৬]
  1. নেপাল
  2. শ্রীলংকা
  3. বাংলাদেশ
  4. মরক্কো
ব্যাখ্যা

- জেন-জি নেতৃত্বাধীন ২০২৪ সালের গণঅভ্যুত্থানে দীর্ঘদিনের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশে গুরুত্বপূর্ণ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
- সময়: ১২ ফেব্রুয়ারি, ২০২৬।
- এবার জাতীয় সংসদের ৩০০ আসনে ২ হাজারের বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন; তাদের মধ্যে অনেকেই স্বতন্ত্র।
- একজন প্রার্থী মারা যাওয়ায় একটি আসনে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
- নির্বাচনে অংশ নিয়েছে  অন্তত ৫১টি দল; যা জাতীয় রেকর্ড।

উৎস: পত্রিকার নিউজ।লিঙ্ক

৭১৭.
'লাইন অব ক্রেডিট' বলতে বোঝায় -
  1. ঋণের সীমা
  2. দুই দেশের সীমানা
  3. আমদানি-রপ্তানি
  4. সম্পদ হ্রাস
ব্যাখ্যা
লাইন অব ক্রেডিট:
- একটি লাইন অফ ক্রেডিট হল একটি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে একটি নমনীয় ঋণ বা ঋণের সীমা।
- একটি ঋণের সীমা হলো সেই সর্বোচ্চ পরিমাণ যা চলমান ভিত্তিতে একজন গ্রাহক একটি ব্যাংক থেকে ঋণ নিতে পারে।

উল্লেখ্য,
- ভারতের সঙ্গে ২০১০ সালের আগস্ট মাসে বাংলাদেশের প্রথম ঋণচুক্তি হয়, যা প্রথম লাইন অব ক্রেডিট (এলওসি) নামে পরিচিত।
- এই এলওসির পরিমাণ ছিল ৮৬ কোটি মার্কিন ডলার।
- এ ছাড়া ২০১৬ সালে ২০০ কোটি ডলার ও ২০১৭ সালে ৪৫০ কোটি ডলারের দ্বিতীয় ও তৃতীয় এলওসি তথা ঋণচুক্তি হয়।
- তিন এলওসি মিলিয়ে বাংলাদেশকে ৭৩৬ কোটি ডলার ঋণের প্রতিশ্রুতি দেয় ভারত।
- তিনটি এলওসিতে ৪০টি প্রকল্প নেওয়া হয়েছে।
- এর মধ্যে ১৫টি শেষ হয়েছে, চলমান আটটি।
- বাকিগুলো প্রক্রিয়াধীন।

উৎস: i) Investopedia.
         ii) ২১ ফেব্রুয়ারি, ২০২৪, প্রথম আলো।
৭১৮.
Which of the Bilateral Exercise commenced between the Indian Navy (IN) - Bangladesh Navy (BN) in the Northern Bay of Bengal?
  1. ক) Indra
  2. খ) Varuna
  3. গ) Bongosagar
  4. ঘ) Passex
ব্যাখ্যা
The second edition of Indian Navy (IN) - Bangladesh Navy (BN) Bilateral Exercise Bongosagar commences in the Northern Bay of Bengal.
According to a press release issued by the Ministry of Defence, the exercise Bongosagar is aimed at developing interoperability and joint operational skills through the conduct of maritime exercises and operations.
Source: ddnews.gov.in
৭১৯.
মেট্রোরেল পরিচালনার জন্য গঠিত সংস্থার নাম কী?
  1. ক) Japan International Cooperation Agency
  2. খ) Dhaka Mass Transport Company Limited
  3. গ) Dhaka Man Transit Company Limited
  4. ঘ) Dhaka Mass Transit Company Limited
ব্যাখ্যা

- উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত দেশের প্রথম উড়াল মেট্রোরেল নির্মিত হচ্ছে যা এমআরটি লাইন-৬ নামে পরিচিত।
- এর মোট দৈর্ঘ্য ২০.১ কিলোমিটার।
- স্টেশন সংখ্যা ১৬টি।
- যাত্রী পরিবহন ক্ষমতা : প্রতি ঘণ্টায় ৬০ হাজার এবং দৈনিক প্রায় ৫ লক্ষ।
- কাজের উদ্বোধন : ২৬ জুন ২০১৬ এবং কাজ শেষ হবে ১৬ ডিসেম্বর ২০২১।
- অর্থায়ন : Japan International Cooperation Agency (JICA) এবং বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়ন।
- মেট্রোরেল পরিচালনার জন্যে গঠিত সংস্থা Dhaka Mass Transit Company Limited.

তথ্যসূত্র- DMTCL এবং দৈনিক পত্রিকা রিপোর্ট।

৭২০.
জলবায়ু সংকট মোকাবেলা ও দেশের উন্নয়নে অবদান রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডক্টর অব লিটারেচার (ডি লিট) প্রদানের সিদ্ধান্ত নেয় -
  1. ক) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
  2. খ) রাজশাহী বিশ্ববিদ্যালয়
  3. গ) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
  4. ঘ) খুলনা বিশ্ববিদ্যালয়
ব্যাখ্যা
- প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডি-লিট (ডক্টর অব লিটারেচার) ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ।
- জলবায়ু সংকট মোকাবিলা, দারিদ্র্য বিমোচন, নারী ও দেশের উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য সম্মানসূচক এ ডিগ্রি দেওয়া হবে।
- 'উইটসা এমিনেন্ট পার্সনস অ্যাওয়ার্ড-২০২১' পুরস্কার ভূষিত, বিশ্ব জলবায়ু পরিবর্তন সম্পর্কিত সংকট মোকাবিলায় বিশ্বের প্রভাবশালী পাঁচ শীর্ষ নেতার স্বীকৃতি পাওয়ায় ও জলবায়ু সম্মেলনে বাংলাদেশের পক্ষে যুগান্তকারী পদক্ষেপ তুলে ধরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডি-লিট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।
উৎস: পত্রিকা রিপোর্ট
৭২১.
দেশে প্রথমবারের মতো মৃত ব্যক্তির দান করা কিডনি প্রতিস্থাপনে অস্ত্রোপচারের নেতৃত্ব দেন -
  1. ক) অধ্যাপক তৌহিদ মো. সাইফুল হোসাইন
  2. খ) সহযোগী অধ্যাপক কার্তিক চন্দ্র ঘোষ
  3. গ) সহযোগী অধ্যাপক ফারুক হোসেন
  4. ঘ) অধ্যাপক হাবিবুর রহমান
ব্যাখ্যা
• দেশে প্রথমবারের মতো মৃত ব্যক্তির দান করা কিডনি অন্য ব্যক্তির দেহে প্রতিস্থাপন করা হয়েছে। 
• দুটি কিডনির একটি প্রতিস্থাপন করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ); অন্যটি প্রতিস্থাপন করা হয় কিডনি ফাউন্ডেশনে।
• সারাহ ইসলাম নামের (২০) এক তরুণীর দান করা কিডনি দুই নারীর দেহে প্রতিস্থাপন করা হয়েছে। ওই তরুণী কর্নিয়াও দান করে গেছেন।
• প্রথম কিডনি প্রতিস্থাপনে অস্ত্রোপচারের নেতৃত্ব দেন বিএসএমএমইউর রেনাল ট্রান্সপ্লান্ট বিভাগের প্রধান অধ্যাপক হাবিবুর রহমান

তথ্যসূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার ফ্রেব্রুয়ারি, ২০২২ এবং প্রথম আলো।
৭২২.
সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় দেশে প্রথমবারের মতো কোন রোগ প্রতিরোধে টিকা দেবে সরকার? [আগস্ট, ২০২৫]
  1. ডেঙ্গু
  2. হেপাটাইটিস
  3. টাইফয়েড
  4. চিকুনগুনিয়া
ব্যাখ্যা
টাইফয়েড টিকা:
- দেশে প্রথমবারের মতো টাইফয়েড প্রতিরোধে টিকা দেবে সরকার।
- ভ্যাকসিনটি এসেছে গ্যাভি ভ্যাকসিন অ্যালায়েন্সের সহায়তায়।
- সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)–এর আওতায় আগামী ১ সেপ্টেম্বর থেকে ৯ মাস থেকে ১৫ বছর ১১ মাস ২৯ দিন বয়সী প্রায় ৫ কোটি শিশুকে এই টিকা দেওয়া হবে।
- এক ডোজের ইনজেকটেবল এই টিকা ৩ থেকে ৭ বছর পর্যন্ত সুরক্ষা দেবে। 

উল্লেখ্য,
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, টাইফয়েড জ্বর হলো স্যালমোনেলা টাইফি ব্যাকটেরিয়ার কারণে সৃষ্ট একটি সিস্টেমিক সংক্রমণ, যা সাধারণত দূষিত খাদ্য বা পানি গ্রহণের মাধ্যমে হয়ে থাকে।
- এর উপসর্গ হলো—দীর্ঘস্থায়ী জ্বর, মাথাব্যথা, বমিভাব, ক্ষুধামন্দা এবং কখনো কোষ্ঠকাঠিন্য, আবার কখনো ডায়রিয়া।
- রোগের গুরুতর ক্ষেত্রে জটিলতা দেখা দিতে পারে কিংবা মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। 
- বিশ্বব্যাপী প্রতিবছর আনুমানিক ৯০ লাখ মানুষ টাইফয়েডে আক্রান্ত হয় এবং প্রায় ১ লাখ ১০ হাজার মানুষের মৃত্যু ঘটে এই রোগে।

তথ্যসূত্র- নিউজ প্রতিবেদন। [Link]
৭২৩.
সম্প্রতি বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা সংস্কারে কত সদস্য বিশিষ্ট সংস্কার কমিশন গঠন হয়েছে? [নভেম্বর, ২০২৪]
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
----------------------
নির্বাচন সংস্কার কমিশন গঠন:
- নির্বাচন ব্যবস্থার উন্নয়নে ৮ সদস্যের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন গঠন করেছে সরকার। 
- এই কমিশনের প্রধান সুশাসনের জন্য নাগরিক (সুজন) ও নির্বাচন ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. বদিউল আলম মজুমদারের নেতৃত্বে কাজ করবেন কমিশনের সদস্যরা।
- কমিশনের সদস্যরা হলেন:
- স্থানীয় সরকার নির্বাচন বিশেষজ্ঞ শিক্ষাবিদ ড. তোফায়েল আহমেদ,
- সাবেক অতিরিক্ত সচিব নির্বাচন কমিশন এবং নির্বাচন ব্যবস্থা, ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র বিশেষজ্ঞ জেসমিন টুলী,
- নির্বাচন বিশেষজ্ঞ ড. মো. আব্দুল আলীম,
- রাজনৈতিক বিশেষজ্ঞ ও ওপিনিয়ন মেকার ড. জাহেদ-উর রহমান,
- শাসন প্রক্রিয়া ও প্রাতিষ্ঠানিক সংস্কার বিশেষজ্ঞ মীর নাদিয়া নিভিন,
- ইলেকট্রনিক ভোটিং ও ব্লকচেইন বিশেষজ্ঞ ড. মোহাম্মদ সাদেক ফেরদৌস এবং একজন শিক্ষার্থী প্রতিনিধি।

তথ্যসূত্র: কালের কণ্ঠ।
৭২৪.
করোনা মহামারী সংকট মোকাবেলায় সরকার মোট কতটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে?
  1. ক) ২৪টি
  2. খ) ২৮টি
  3. গ) ২৯টি
  4. ঘ) ৩০টি
ব্যাখ্যা
- কোভিড-১৯ মোকাবেলায় সরকার বর্তমান পর্যন্ত মোট ২৮টি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে।
- এসব প্যাকেজের মাধ্যমে মোট বরাদ্দের পরিমাণ ১,৩০,৬৪১ কোটি টাকা।
- মোট উপকারভোগীর সংখ্যা ৫,৮১,১৫,২১১ জন।
(তথ্যসূত্র: বাজেট বক্তৃতা : ২০২১-২০২২ এবং প্রথম আলো রিপোর্ট)
৭২৫.
‘বাংলাদেশ ব্যাংক পুরস্কার - ২০২০' লাভ করেন কোন অর্থনীতিবিদ?
  1. ক) আকবর আলি খান
  2. খ) আতিউর রহমান
  3. গ) ওয়াহিদউদ্দিন মাহমুদ
  4. ঘ) অমর্ত্য সেন
ব্যাখ্যা
অর্থনীতিতে বিশেষ অবদানের জন্য ‘বাংলাদেশ ব্যাংক পুরস্কার - ২০২০’ লাভ করেন অর্থনীতিবিদ অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ। 
উৎস: পত্রিকা রিপোর্ট।
৭২৬.
জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী, বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার কত?
  1. ১.১২%
  2. ১.১৪%
  3. ১.১৮%
  4. ১.২৪%
ব্যাখ্যা
• জনশুমারি ও গৃহগণনা ২০২২ চূড়ান্ত রিপোর্ট:
→ বাংলাদেশের মোট আয়তন - ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার।
→ বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার - ১.১২%।
→ প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব - ১,১১৯ জন।
=============
উল্লেখ্য যে,
→ জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার ছিল - ১.২২%।

তথ্যসূত্র: জনশুমারি ও গৃহগণনা ২০২২ চূড়ান্ত রিপোর্ট।
৭২৭.
বর্তমানে দেশের রপ্তানি পণ্যের তালিকায় কতটি পণ্য রয়েছে?
  1. ক) ২৫৬টি
  2. খ) ২৬৫টি
  3. গ) ২৬৭টি
  4. ঘ) ২৬৯টি
ব্যাখ্যা
দেশে রপ্তানির তালিকায় নতুন দুটি পণ্য যোগ হয়েছে। দুটিই প্লাস্টিকশিল্পের কাঁচামাল - পেট রেজিনপিভিসি (পলিভিনাইল ক্লোরাইড)। বাংলাদেশে এ দুটি পণ্য এত দিন ছিল শতভাগ আমদানিনির্ভর।
দেশের রপ্তানি পণ্যের তালিকায় এত দিন ছিল ২৬৭টি পণ্য। এর বেশির ভাগই পোশাক খাতের। এ দুটি পণ্য যোগ হওয়ায় সংখ্যা বেড়ে দাঁড়াল ২৬৯

সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, নভেম্বর ২০২২
৭২৮.
২০ মে ২০২২ খাদ্য, জ্বালানি ও অর্থসংক্রান্ত 'গ্লোবাল ক্রাইসিস রেসপন্স গ্রুপের' (GCRG) প্রথম বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বব্যাপী খাদ্য, বিদ্যুত ও আর্থিক সংকট মোকাবেলায় কয়টি প্রস্তাব উত্থাপন করেন?
  1. ক) ২টি
  2. খ) ৩টি
  3. গ) ৪টি
  4. ঘ) ৫টি
ব্যাখ্যা
২০ মে ২০২২ খাদ্য, জ্বালানি ও অর্থসংক্রান্ত 'গ্লোবাল ক্রাইসিস রেসপন্স গ্রুপের' (GCRG) প্রথম বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বব্যাপী খাদ্য, বিদ্যুত ও আর্থিক সংকট মোকাবেলায় ৪টি প্রস্তাব উত্থাপন করেন।

প্রথম প্রস্তাবে তিনি বলেন, ‘প্রথমত, আমাদের অবশ্যই বিশ্বব্যাপী সংহতি জোরদার করতে হবে এবং একটি সু-সমন্বিত প্রচেষ্টা গ্রহণ করতে হবে। জি-৭, জি-২০, ওইসিডি, এবং আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।’
তিনি বলেন, আমরা সংকট মোকাবেলায় কার্যকর সুপারিশ প্রণয়নের জন্য তাদের প্রচেষ্টায় আমাদের পূর্ণ সমর্থন দেব।

দ্বিতীয়ত, অবিলম্বে বিশ্বব্যাপী লজিস্টিক এবং সরবরাহ শৃঙ্খলে বাধাগুলো মোকাবেলা করা প্রয়োজন।
তিনি আরো বলেন, এ প্রয়াস পণ্যের ক্রমবর্ধমান মূল্য নিয়ন্ত্রণে সহায়তা করবে। বিশেষ করে স্বল্পোন্নত দেশ ও অন্যান্য ঝুঁকিপূর্ণ দেশগুলির বৈশ্বিক বাণিজ্য ও রপ্তানি আয় পুনরুজ্জীবিত করার লক্ষ্যে আন্তর্জাতিক সমর্থনও থাকতে হবে।
তিনি বলেন, উন্নত অর্থনীতি এবং বহুপাক্ষিক আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে এবং শুল্ক-মুক্ত-কোটা-মুক্ত বাজারে প্রবেশাধিকার এবং আরও সহজলভ্য অর্থায়ন প্রদান করতে হবে।

তৃতীয় প্রস্তাবে, শেখ হাসিনা বলেন, কার্যকর খাদ্য সঞ্চয় ও বিতরণ ব্যবস্থার জন্য কৃষি খাতের জন্য প্রযুক্তি সহায়তা এবং বিনিয়োগের উপর আরও বেশি গুরুত্ব প্রদান করা অপরিহার্য।
তিনি বলেন, নবায়নযোগ্য জ্বালানি ক্ষেত্রে বিশেষ করে এলডিসিতে অনেক সম্ভাব্য ব্যবসার সুযোগ রয়েছে।
তিনি অভিমত ব্যক্ত করেন, ‘এই এজেন্ডাকে এগিয়ে নিতে আমরা বিদ্যমান উত্তর-দক্ষিণ, দক্ষিণ-দক্ষিণ এবং ট্রায়াঙ্গুলার সহযোগিতার সুবিধা নিতে পারি। এই বিষয়ে বেসরকারি খাতের সাথে সম্পৃক্ততাও গুরুত্বপূর্ণ বিবেচিত হবে।’

পরিশেষে, তিনি ৪৮-সদস্যের জলবায়ু ঝুঁকিপূর্ণ ফোরামের সভাপতি হিসেবে উল্লেখ করেন, আমরা অনেক এসআইডি এবং নিন্মাঞ্চলীয় জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের সাথে কাজ করার সুযোগ পেয়েছি।এসব দেশে কৃষি-খাদ্য ব্যবস্থা গুরুতর চাপের মধ্যে রয়েছে।

সূত্র: rtvonline.com ও Live MCQ সাম্প্রতিক সমাচার, মে ও জুন ২০২২
৭২৯.
বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশের অতি দারিদ্র্যের হার কত হতে পারে? [মে, ২০২৫]
  1. ৫.৩ শতাংশ
  2. ৭.৪ শতাংশ
  3. ৯.৩ শতাংশ
  4. ১০.৪ শতাংশ
ব্যাখ্যা
দারিদ্র্যের হার:
- সম্প্রতি বিশ্বব্যাংক 'বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট' শীর্ষক এক প্রতিবেদন প্রকাশ করেছে।
- এই প্রতিবেদনে বিশ্বব্যাংক জানায়, বাংলাদেশে এ বছর আরও ৩০ লাখ মানুষ ‘অতিদরিদ্র’ হবে। 
- ২০২৫ সালে অতি দারিদ্র্যের হার বেড়ে ৯ দশমিক ৩ শতাংশ হবে, যা আগে ছিল ৭ দশমিক ৭ শতাংশ।
- প্রতিবেদনে বলা হয়, জাতীয় দারিদ্র্য হার গত বছরে ছিল ২০ দশমিক ৫০ শতাংশ। ২০২৫ সালে তা বেড়ে ২২ দশমিক ৯ শতাংশ হবে।
- বিশ্বব্যাংকের হিসাবটি বিবেচনায় আনলে ২০২৫ সাল শেষে অতি গরিব মানুষের সংখ্যা হবে ১ কোটি ৫৮ লাখের মতো।
- অন্যদিকে জাতীয় দারিদ্র্য হার বা গরিব মানুষের সংখ্যা হবে ৩ কোটি ৯০ লাখের মতো।

উল্লেখ্য,
- আন্তর্জাতিক দারিদ্র্যরেখা দিয়ে গরিব মানুষ চিহ্নিত করা হয়।
- ক্রয়ক্ষমতা সমতা (পিপিপি) অনুসারে, দিনে ২ দশমিক ১৫ ডলার আয় করে প্রয়োজনীয় পণ্য ও সেবা কেনার সামর্থ্য না থাকলে অতি দরিদ্র হিসেবে ধরা হয়।
- বাংলাদেশের জাতীয় দারিদ্র্যসীমার মানদণ্ড হলো খাদ্য ও খাদ্যবহির্ভূত পণ্য ও সেবা কেনার জন্য একজন মানুষের প্রতি মাসে গড়ে ৩ হাজার ৮২২ টাকা খরচ করার সামর্থ্য যদি না থাকে, তাহলে তিনি দারিদ্র্যসীমার নিচে চলে যাবেন বা গরিব হয়ে যাবেন।
- এর পাশাপাশি দারিদ্র্য পরিমাপে ১১৯ ধরনের বৈশিষ্ট্য বিবেচনায় আনেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) কর্মকর্তারা।

তথ্যসূত্র: নিউজ রিপোর্ট। [LINK]
৭৩০.
সম্প্রতি (অক্টোবর, ২০২৩) জেএমপির ২০২৩ সালের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে স্যানিটেশনের আওতায় কত শতাংশ মানুষ রয়েছে?
  1. ২১ শতাংশ
  2. ২২ শতাংশ
  3. ২৩ শতাংশ
  4. ২৪ শতাংশ
ব্যাখ্যা
বাংলাদেশে স্যানিটেশনের আওতায় মানুষ:
- জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও শিশু তহবিলের (ইউনিসেফ) জয়েন্ট মনিটরিং প্রোগ্রাম (জেএমপি)।

জেএমপির ২০২৩ সালের প্রতিবেদন অনুযায়ী,
- বাংলাদেশে স্যানিটেশনের আওতায় আছে ২৩ শতাংশ মানুষ।
- বাংলাদেশে হাত ধোয়া বা স্বাস্থ্যবিধির আওতায় রয়েছে ৪২ শতাংশ।
- শহরে নিরাপদ পানির আওতায় থাকা মানুষের হার ৪৭ শতাংশ।

অন্যদিকে -
বিবিএস এর ২০২৩ সালের প্রতিবেদন অনুযায়ী,
- বাংলাদেশে স্যানিটেশনের আওতায় মানুষ ৫০ শতাংশের বেশি হবে।
- বাংলাদেশে হাত ধোয়া বা স্বাস্থ্যবিধির আওতায় রয়েছে ৫০ শতাংশের বেশি হবে।
- শহরে নিরাপদ পানির আওতায় থাকা মানুষের হার  ৫৪ শতাংশ।

উল্লেখ্য,
- সরকারের অভিযোগ, জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও শিশু তহবিলের (ইউনিসেফ) তৈরি করা এই বৈশ্বিক প্রতিবেদনে ভুল তথ্য দেওয়া হয়েছে।
- সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, জেএমপির ২০২৩ সালের প্রতিবেদনে সুপেয় পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি নিশ্চিতের ক্ষেত্রে বাংলাদেশের অর্জন দুই বছর আগে দেওয়া প্রতিবেদনের চেয়ে কমিয়ে দেখানো হয়েছে। 

উৎস: ৫ অক্টোবর, ২০২৩, প্রথম আলো। [link]
৭৩১.
ডাকসেবার বৈশ্বিক র‌্যাংকিংয়ে বাংলাদেশ কততম অবস্থানে রয়েছে? [জানুয়ারি,২০২৫]
  1. ৬৮তম
  2. ১১৯তম
  3. ৭৮তম
  4. ১২৮তম
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
-----------------
ডাকসেবার বৈশ্বিক র‌্যাংকিং:

- বাংলাদেশ এখন ১৭৪টি দেশের মধ্যে ৬৮তম অবস্থানে রয়েছে, যা ৫১ ধাপ এগিয়ে। [জানুয়ারি,২০২৫]
- এটি ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন (UPU) কর্তৃক প্রকাশিত সমন্বিত ডাক উন্নয়ন সূচক-২০২৪ (IPD) প্রতিবেদন অনুযায়ী।
- প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ পোস্টের স্কোর বর্তমানে ৫৪, যা গত কয়েক বছরে উল্লেখযোগ্য উন্নতি করেছে।
- প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ পোস্টের স্কোর ৫৪, ১৭৪টি দেশের মধ্যে ৬৮ তম অবস্থানে রয়েছে।
আগের বছরগুলোর স্কোর ও অবস্থান ছিল:
- ২০২৩: স্কোর ১৮.৩০, অবস্থান ১১৯তম (১৭২টি দেশের মধ্যে)
- ২০২২: স্কোর ১৩.৯০, অবস্থান ১৩৩তম (১৭২টি দেশের মধ্যে)
- ২০২১: স্কোর ১০.০২, অবস্থান ১৪৩তম (১৬৮টি দেশের মধ্যে)
- ২০২০: স্কোর ১৫.৮০, অবস্থান ১২৮তম (১৭০টি দেশের মধ্যে)

বিশ্বের শীর্ষ ৩ দেশ:
- ১ম জার্মানি: স্কোর ১০৮.৬
- ২য় সুইজারল্যান্ড: স্কোর ১০৮.৬
- ৩য় জাপান: স্কোর ১০৫.৯

তথ্যসূত্র: প্রথম আলো নিউজ। [লিঙ্ক]
৭৩২.
দেশে কোথায় উন্মুক্ত কারাগার নির্মাণ করা হবে?
  1. কক্সবাজার
  2. চট্রগ্রাম
  3. গাজীপুর
  4. নোয়াখালী
ব্যাখ্যা
উন্মুক্ত কারাগার 
- মালয়েশিয়ার কমিউনিটি রিহ্যাবিলিটেশন প্রোগামের (সিআরপি) আদলে উন্মুক্ত কারাগার নির্মাণের জন্য কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় ১৬০ একর জমি বন্দোবস্ত পাওয়া গেছে।
- উন্মুক্ত কারাগার নির্মাণের কার্যক্রম শিগগিরই শুরু করা হবে।
- ইতিমধ্যে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) অত্যাধুনিক অস্ত্র, যানবাহন, আকাশযান ও জলযান দিয়ে সুসজ্জিত করা হয়েছে।
- অত্যাধুনিক অস্ত্রের মধ্যে রয়েছে
• অ্যালকোটান (কাঁধে বহনযোগ্য রকেট লাঞ্চার) ৪০টি,
• এটিজিডব্লিউ (ট্যাংকবিধ্বংসী অস্ত্র) ১২টি,
• স্নাইপার রাইফেল ১৩২টি,
• এএএমজি (বিমানবিধ্বংসী মেশিনগান) ৩টি, এপিসি আমর্স ২৮টি।

সূত্র- প্রথম আলো। 
৭৩৩.
Regional Comprehensive Economic partnership (RCEP) বাণিজ্য চুক্তিতে অন্তর্ভুক্ত দেশের সংখ্যা -
  1. ক) ১৩টি
  2. খ) ১২টি
  3. গ) ১৫টি
  4. ঘ) ১৬টি
ব্যাখ্যা
Regional Comprehensive Economic partnership (RCEP) বাণিজ্য চুক্তিতে অন্তর্ভুক্ত দেশের সংখ্যা - ১৫টি।
উৎসঃ পত্রিকা রিপোর্ট। 
৭৩৪.
জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আসেন সর্বশেষ কত তারিখে?
  1. ১০ মার্চ, ২০২৫
  2. ১৫ মার্চ, ২০২৫
  3. ১৩ মার্চ, ২০২৫
  4. ২০ মার্চ, ২০২৫
ব্যাখ্যা
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস:
- আন্তোনিও গুতেরেস জাতিসংঘের নবম মহাসচিব।
- তিনি ইউরোপ মহাদেশের দেশ পর্তুগাল-এর নাগরিক।
- তিনি ১ জানুয়ারি, ২০১৭ সালে দায়িত্বভার গ্রহণ করেন।

উল্লেখ্য,
- অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে চার দি‌নের সফরে ঢাকায় এসেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
- ১৩ মার্চ, ২০২৫ তারিখে জাতিসংঘের মহাসচিব ঢাকায় পৌঁছান।
- প্রায় সাত বছরের ব্যবধানে এটি তার বাংলাদেশে দ্বিতীয় সফর। 
-  এই সফরে জাতিসংঘ মহাসচিবের অন্যতম একটি উদ্দেশ্য ছিল রোহিঙ্গাদের প্রতি তার সমর্থন ও সহমর্মিতা জানানো।

উৎস: i) বিবিসি,
ii) Britannica.
৭৩৫.
১৬ এপ্রিল, ২০২৩ সালে কোন বনভূমিকে দেশের ২৫তম বন্যপ্রাণী অভয়ারণ্য ঘোষণা করা হয়?
  1. ক) টেংরাগিরি বণ্যপ্রাণী অভয়ারণ্য
  2. খ) চান্দপাই বন্যপ্রাণী অভয়ারণ্য
  3. গ) পদ্মা সেতু বন্যপ্রাণী অভয়ারণ্য
  4. ঘ) বাইশারী ব্যাংডেপা বন্যপ্রাণী অভয়ারণ্য
ব্যাখ্যা
২৫তম বন্যপ্রাণী অভয়ারণ্য:
- বাইশারী ব্যাংডেপা বন্যপ্রাণী অভয়ারণ্য, কক্সবাজার।

এছাড়াও আরো কিছু বন্যপ্রাণী অভয়ারণ্যগুলো হচ্ছে -

- রেমা কালেঙ্গা বন্যপ্রানী অভয়ারণ্য, হবিগঞ্জ।
- চর কুকরি মুকরি বন্যপ্রানী  অভয়ারণ্য, ভোলা।
- সুন্দরবন ইষ্ট বন্যপ্রানী  অভয়ারণ্য, বাগেরহাট।
- সুন্দরবন ওয়েস্ট বন্যপ্রানী অভয়ারণ্য, সাতক্ষীরা।
- সুন্দরবন সাউথ বন্যপ্রানী  অভয়ারণ্য, খুলনা।
- পাবলাখালী বন্যপ্রানী অভয়ারণ্য, পার্বত্য চট্টগ্রাম।

তথ্যসূত্র: বন অধিদপ্তর
৭৩৬.
‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৪’ কোথায় অনুষ্ঠিত হয়?
  1. দিল্লি
  2. ঢাকা
  3. থিম্পু
  4. কাঠমান্ডু
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।] 

বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৪:
-সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) এর উদ্যোগে ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৪’ শীর্ষক আন্তর্জাতিক সংলাপ তৃতীয় বারের মতো ১৬ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হয়।
- ৮০টিরও বেশি দেশ থেকে ২০০ জনের বেশি আলোচক, ৩০০ জন প্রতিনিধি এবং ৮০০ জন অংশগ্রহণকারী একত্রিত হয়।
- ভূরাজনীতি, অপতথ্য, মানবাধিকারসহ পাঁচটি বিষয়ে সংলাপ হয়। 
- প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে তিন দিনব্যাপী এ সম্মেলন চলে ১৮ নভেম্বর পর্যন্ত।
- এবারের প্রতিপাদ্য ছিলো, ‘একটি ভঙ্গুর বিশ্ব’।

তথ্যসূত্র: প্রথম আলো নিউজ। 
৭৩৭.
বিশ্বের প্রথম হাইড্রোজেন পার্ক কোথায় অবস্থিত?
  1. চীন
  2. জাপান
  3. যুক্তরাষ্ট্র
  4. কানাডা
ব্যাখ্যা
• বিশ্বের প্রথম হাইড্রোজেন পার্ক:
জাপানে যাত্রা শুরু হলো বিশ্বের প্রথম হাইড্রোজেন পার্কের।
→ পার্কটির নাম হচ্ছে - তাকাসাগো হাইড্রোজেন পার্ক।
→ মিত্সুবিশি হেভি ইন্ডাস্ট্রিজের (এমএইচআই) তাকাসাগো হাইড্রোজেন পার্কটি পুরোদমে অপারেশন শুরু করেছে।
→ পার্কটি এমএইচআইর পশ্চিম-মধ্য জাপানের হিয়গো প্রিফেকচারের তাকাসাগো মেশিনারি ওয়ার্কসে অবস্থিত।
→ সম্প্রতি এখানে ইলেকট্রোলাইসিস পদ্ধতিতে হাইড্রোজেন উৎপাদন শুরু হয়েছে।

→ হাইড্রোজেন উৎপাদন, সংরক্ষণ এবং ব্যবহারের জন্য তাকাসাগো হাইড্রোজেন পার্কটি তিনটি এলাকায় বিভক্ত।
→ উৎপাদনের ক্ষেত্রে, নরওয়ের হাইড্রোজেন প্রো এএসে তৈরি একটি অ্যালকালাইন ইলেকট্রোলাইজার ব্যবহার হচ্ছে।
→ এর উৎপাদন ক্ষমতা ১ হাজার ১০০ এনএম৩/এইচ, যা বিশ্বে সর্বোচ্চ।
→ উৎপাদনকৃত হাইড্রোজেন ৩৯ হাজার এনএম৩/এইচ ধারণক্ষমতার একটি স্টোরেজে সংরক্ষণ করা হবে।

তথ্যসূত্র: কালবেলা (০৮ অক্টোবর ২০২৩)।
৭৩৮.
দেশে 'বাণিজ্যিক আদালত' প্রতিষ্ঠার জন্য অধ্যাদেশ জারি হয় কবে?
  1. ৩১ ডিসেম্বর, ২০২৫
  2. ১ জানুয়ারি, ২০২৬
  3. ২৯ ডিসেম্বর, ২০২৫
  4. ৪ জানুয়ারি, ২০২৬
ব্যাখ্যা

• বাণিজ্যিক আদালত অধ্যাদেশ, ২০২৬:
- দীর্ঘদিনের বিচারিক দীর্ঘসূত্রতা কাটিয়ে দ্রুততম সময়ে বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে সরকার ‘বাণিজ্যিক আদালত অধ্যাদেশ, ২০২৬’ জারি করেছে।
- রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে ১ জানুয়ারি, ২০২৬ তারিখে গুরুত্বপূর্ণ এই অধ্যাদেশটি জারি করেন।
- ২ জানুয়ারি, ২০২৬ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এই সংক্রান্ত গেজেট প্রকাশিত হয়েছে।
- মামলার চূড়ান্ত শুনানি শুরুর ৯০ দিনের মধ্যে বিচারপ্রক্রিয়া সম্পন্ন করার বাধ্যবাধকতা রেখে প্রণীত এই আইনি কাঠামো দেশের ‘ইজ অব ডুয়িং বিজনেস’ বা সহজ ব্যবসা সূচকে আমূল পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে। 

উল্লেখ্য, 
- এই অধ্যাদেশের একটি উল্লেখযোগ্য দিক হলো ‘সুইট ম্যানেজমেন্ট’ বা মামলা ব্যবস্থাপনা শুনানি।
- বিবাদী জবাব দাখিল করার পর প্রথম শুনানির দিনই আদালত বিচার্য বিষয়গুলো নির্ধারণ করবেন এবং কত সময়ের মধ্যে বিচার শেষ হবে, তার একটি রূপরেখা তৈরি করবেন।
- চূড়ান্ত শুনানি শুরু হওয়ার ৯০ দিনের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করার বাধ্যবাধকতা রাখা হয়েছে।

তথ্যসূত্র: Lawyers Club Bangladesh. (Link)

৭৩৯.
দেশের প্রথম কৃষি বান্ধব সৌর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?
  1. হোমনা, কুমিল্লা
  2. রাজনগর, মৌলভীবাজার
  3. রামু, কক্সবাজার
  4. ফুলবাড়ী, কুড়িগ্রাম
ব্যাখ্যা
• প্রথম কৃষিবান্ধব সৌরবিদ্যুৎ কেন্দ্র:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ১৪০ একর জমিতে দেশের প্রথম কৃষিবান্ধব বাণিজ্যিক সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
→ ইতোমধ্যে প্রকল্পের ভূমি লিজসহ শুরু হয়েছে সীমানা নির্ধারণ কার্যক্রম।
→  বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগে প্রকল্পটি বাস্তবায়ন করছে এমএ গ্রিন এনার্জি লিমিটেড।
→ ফুলবাড়ী উপজেলার সোনাইকাজির চরের ১৪০ একর জমির ওপর সৌরবিদ্যুতের এই প্রকল্প স্থাপিত হলে এখান থেকে উৎপাদিত ৪০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে, যা কুড়িগ্রাম জেলার চাহিদা মেটানোর পর অন্য এলাকারও বিদ্যুৎ সুবিধাপ্রাপ্তিতে অনন্য ভূমিকা রাখবে।

তথ্যসূত্র: সমকাল (১৭ নভেম্বর ২০২৩)।
৭৪০.
ঘূর্ণিঝড় 'মোখা' এর নামকরণ করে কোন দেশ?
  1. ক) মিয়ানমার
  2. খ) বাংলাদেশ
  3. গ) ইয়েমেন
  4. ঘ) শ্রীলংকা
ব্যাখ্যা
• আন্তর্জাতিক আবহাওয়া সংস্থা (World Meteorological Organization (WMO)) পাঁচটি বিশেষ আঞ্চলিক আবহাওয়া সংস্থার (আরএসএমসি) সঙ্গে সমন্বয় করে ২০০৪ সাল থেকে ঘূর্ণিঝড়ের নামকরণ শুরু করেছে।
- আরএসএমসি তার সদস্যদেশগুলোর কাছ থেকে নামের তালিকা চেয়ে থাকে।
- তালিকা পেলে দীর্ঘ সময় যাচাই-বাছাই করে সংক্ষিপ্ত তালিকা করে ডব্লিউএমওর কাছে পাঠায়।

• ঘূর্ণিঝড় ‘মোখা’ ১৪ মে, ২০২৩ তারিখে স্থানীয় সময় বেলা ৩টার দিকে বাংলাদেশ ও মিয়ানমারের উপকূলে আঘাত হানে।
- ঘূর্ণিঝড় 'মোখা' এর নামকরণ করে- 'ইয়েমেন'। 
- মোখা ইয়েমেনের একটি বন্দর শহরের নাম।
- ইয়েমেনের লোহিত সাগর উপকূলের শহর এটি।
- ঊনবিংশ শতকে ইয়েমেনের প্রধান বন্দরে পরিণত হয় মোখা।
- শহরটি কফির বাণিজ্যের জন্য সুপরিচিত। 
 
তথ্যসূত্র: WMO (World Meteorological Organization), প্রথম আলো পত্রিকা রিপোর্ট- ১১ মে, ২০২৩,  লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, জুন ২০২৩।
৭৪১.
আইএমএফ মতে, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কত শতাংশ হবে?
  1. ৩.৫ শতাংশ
  2. ৪.৫ শতাংশ
  3. ৫.৫ শতাংশ
  4. ৬.৫ শতাংশ
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
----------------------
⇒ আইএমএফ মতে, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৪.৫ শতাংশ হবে।

বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি:
-বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি (জিডিপি) কমার আভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
-চলতি ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৪ দশমিক ৫ শতাংশ হবে বলে জানিয়েছে সংস্থাটি।
- মঙ্গলবার (২২ অক্টোবর) ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকে এমন প্রাক্কলন করেছে আইএমএফ।
- সংস্থাটি প্রতিবছর এপ্রিলে একটি এবং অক্টোবরে আরেকটি ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’ প্রকাশ করে।

তথ্যসূত্র:  প্রথম আলো। [লিঙ্ক]
৭৪২.
দাবা খেলায় বাংলাদেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার কে? [ডিসেম্বর, ২০২৪]
  1. নিয়াজ মোর্শেদ
  2. রিয়াজ বিন সাত্তার
  3. জিয়াউর রহমান
  4. মনন রেজা
ব্যাখ্যা
দাবায় বাংলাদেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার:
- ১৯৮৪ সাল থেকে দাবা অলিম্পিয়াডে অংশ নিচ্ছে বাংলাদেশ দাবা দল।
- বর্তমানে মনন রেজা দেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার।
- অক্টোবর, ২০২৪-এ বিশ্ব দাবা সংস্থার চতুর্থ ফিদে জোন কাউন্সিলের সভায় তার আন্তর্জাতিক মাস্টারের খেতাব অনুমোদন হয়।
- তিনি আন্তর্জাতিক মাস্টার হয়েছেন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদের রেকর্ড ভেঙে।

⇒ আন্তর্জাতিক মাস্টার হতে ২৪০০ রেটিং ও তিনটি নর্ম প্রয়োজন।

অন্যদিকে,
- নিয়াজ মোরশেদ আন্তর্জাতিক মাস্টার হয়েছিলেন ১৫ বছর পাঁচ মাস বয়সে।
- ১৪ বছর তিন মাস বয়সে এই কৃতিত্ব অর্জন করলেন মনন।
- তাকে নিয়ে বাংলাদেশে এখন আন্তর্জাতিক মাস্টারের সংখ্যা দাঁড়াল পাঁচ।
- বাকি চারজন জিল্লুর রহমান, আবু সুফিয়ান, মিনহাজ উদ্দিন, ফাহাদ রহমান।

উৎস: প্রথম আলো।
৭৪৩.
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ১৯তম রাষ্ট্রদূতের নাম কী?
  1. রর্বাট ট্রিস্টেন
  2. পিটার হাস
  3. পিট হেগসেথ
  4. ব্রেন্ট ক্রিস্টেনসেন
ব্যাখ্যা

• বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ১৯তম রাষ্ট্রদূতের নাম ব্রেন্ট ক্রিস্টেনসন।
- ১৯ ডি‌সেম্বর, ২০২৫ সালে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে অনুমোদন দি‌য়ে‌ছে মার্কিন সিনেট।

ব্রেন্ট ক্রিস্টেনসন

- ব্রেন্ট ক্রিস্টেনসেন যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।
- ঢাকায় মার্কিন দূতাবাসে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।
- ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

- ব্রেন্ট ক্রিস্টেনসেনের পুরো নাম ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।
- কর্মজীবনের শুরুতে তিনি পররাষ্ট্র দপ্তরের পাকিস্তান ও বাংলাদেশবিষয়ক অফিসে বাংলাদেশ কান্ট্রি অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। অবশ্য বর্তমানে এ নামে আর কোনো অফিস নেই।

- ব্রেন্ট ক্রিস্টেনসেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের পলিটিক্যাল-মিলিটারি অ্যাফেয়ার্স ব্যুরোর আঞ্চলিক নিরাপত্তা ও অস্ত্র হস্তান্তর অফিসের ডেপুটি ডিরেক্টর (২০১৬-১৯) এবং হাউজ ফরেন অ্যাফেয়ার্স কমিটির এশিয়া ও প্যাসিফিক সাব-কমিটির সংখ্যাগরিষ্ঠ দলের স্টাফে পারসন ফেলো (২০১৫-১৬) হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

উৎস: বণিক বার্তা ও বাংলা ট্রিবিউন।

৭৪৪.
সম্প্রতি, কোথায় 'শহিদ আবু সাঈদ বইমেলা’ অনুষ্ঠিত হয়েছে? [ফেব্রুয়ারি, ২০২৫]
  1. ঢাকা বিশ্ববিদ্যালয়ে
  2. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে
  3. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে
  4. বরিশাল বিশ্ববিদ্যালয়ে
ব্যাখ্যা
'শহিদ আবু সাঈদ বইমেলা’:
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে প্রথমবারের মতো 'শহিদ আবু সাঈদ বইমেলা’ আয়োজন করা হয়।
- পাঁচ দিনের এই বইমেলা ১৮ থেকে ২২ ফেব্রুয়ারি, ২০২৫ পর্যন্ত স্বাধীনতা স্মারক মাঠে অনুষ্ঠিত হয়।
- মেলায় ৪০টি স্টল অংশগ্রহণ করে।
- এই বইমেলার উদ্বোধন করেন শহিদ আবু সাঈদের বাবা মকবুল  হোসেন ও সীমান্তে বিএসএফের গুলিতে নিহত কিশোরী ফেলানী খাতুনের বাবা নূর ইসলাম।
- শহিদ আবু সাঈদের অসামান্য অবদানকে স্মরণ করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বইমেলার আয়োজন করেছে।
- বইমেলার সমাপনী দিনের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে থাকেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক দৈনিক আমার দেশ এর সম্পাদক মাহমুদুর রহমান।

তথ্যসূত্র- নিউজ প্রতিবেদন। [Link]
৭৪৫.
৪র্থ বে অব বেঙ্গল কনভারসেশন – ২০২৫ কোথায় অনুষ্ঠিত হয়েছে? [নভেম্বর, ২০২৫]
  1. থিম্পু, ভুটান
  2. কলকাতা, ভারত
  3. ঢাকা, বাংলাদেশ
  4. কাঠমন্ডু, নেপাল
ব্যাখ্যা

৪র্থ বে অব বেঙ্গল কনভারসেশন- ২০২৫:
- গত ২২-২৪ নভেম্বর, ২০২৫ বাংলাদেশের ঢাকায় আয়োজিত হয়েছে ৪র্থ বে অব বেঙ্গল কনভারসেশন।
- এটি দক্ষিণ এশিয়ার অন্যতম বড় ভূরাজনৈতিক সম্মেলন।
- চতুর্থবারের মতো আয়োজিত এ সম্মেলনে ৮৫টি দেশের ২০০ বক্তা, ৩০০ প্রতিনিধি ও এক হাজারের বেশি অংশগ্রহণকারী যোগ দেন। - এবারের প্রতিপাদ্য হচ্ছে—‘প্রতিদ্বন্দ্বিতা, ভাঙন ও পুনর্গঠন: পরিবর্তনশীল বিশ্বে ক্ষমতা ও বিশৃঙ্খলতার মধ্যে পথনির্দেশ’।
- এবারের সম্মেলনে পাঁচটি বিষয় নিয়ে আলোচনা হয়।
- বিষয়গুলো হচ্ছে—পরিবর্তিত জোট ও ক্ষমতার নতুন কাঠামো; বহুমাত্রিক সংকট: যুদ্ধ, ভঙ্গুর রাষ্ট্র ও বৈশ্বিক স্থিতিশীলতার সমাপ্তি; কৃত্রিম বুদ্ধিমত্তা, ভুয়া তথ্যের হুমকি; নিষেধাজ্ঞা ও ঋণের যুগে অর্থনৈতিক কাঠামোর পুনর্বিন্যাস এবং জলবায়ু সীমান্ত, অভিবাসন ও নিরাপত্তা।

তথ্যসূত্র- প্রথম আলো। [link]

৭৪৬.
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) প্রণীত নতুন ভিত্তি বছরে জিডিপির খাত কয়টিতে উন্নীত করেছে?
  1. ক) ২১
  2. খ) ১৫
  3. গ) ২৪
  4. ঘ) ১১
ব্যাখ্যা
- দেশ স্বাধীন হওয়ার পর থেকে ১৯৭২-৭৩ অর্থবছরকে ভিত্তিবছর ধরে জিডিপি প্রকাশ শুরু করে।
- তখন ১১ টি খাতের উপর ভিত্তি করে জিডিপি প্রকাশ করা হতো।
- এরপর কয়েকবার ভিত্তি বছর পাল্টানো হয় এবং জিডিপি খাত ১১ থেকে ১৫ টি তে উন্নীত করা হয়।
- সর্বশেষ ২০২১ সালে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) ২০১৫-১৬ অর্থবছরকে ভিত্তি করে জিডিপি, প্রবৃদ্ধি, বিনিয়োগ, মাথাপিছু আয় গণনা শুরু করে।
- নতুন ভিত্তি বছরে জিডিপি খাত ২৪টি তে উন্নীত করা হয়।
-
নতুন খাতসমূহ: মোবাইল ব্যাংকিং; এজেন্ট ব্যাংকিং; গরু ও হাঁস-মুরগি; নার্সারি; লটকন, ড্রাগন, স্ট্রবেরি, ক্যাপসিকাম, মাশরুম; আবাসন; কেব্‌ল টেলিভিশন; ইন্টারনেট; হেলিকপ্টার।
উৎস: বিবিএস, পত্রিকা রিপোর্ট
৭৪৭.
বর্তমানে বাংলাদেশে নিবন্ধিত চা বাগান রয়েছে কয়টি?
  1. ১৭৩টি
  2. ১৬৯টি
  3. ১৭১টি
  4. ১৭০টি
ব্যাখ্যা

চা বাগান:
- ১৮৪০ খ্রিষ্টাব্দে চট্টগ্রাম শহরের বর্তমান চট্টগ্রাম ক্লাব সংলগ্ন এলাকায় একটি চা বাগান প্রতিষ্ঠিত হয়েছিল যা কুন্ডদের বাগান নামে পরিচিত।
- সিলেটের মালনীছড়ায় প্রথম বাণিজ্যিকভাবে চা চাষ শুরু হয় ১৮৫৭ সালে।
- বর্তমানে চা বাগানের সংখ্যা ১৭১টি।

উল্লেখ্য,
- দেশে সবচেয়ে বেশি চা বাগান রয়েছে মৌলভীবাজার জেলায়।
- মৌলভীবাজার জেলায় ৯০টি চা বাগান রয়েছে।
- হবিগঞ্জ জেলায় ২৫টি চা বাগান রয়েছে।
- সিলেট জেলায় ১৯টি চাচা বাগান রয়েছে।
- চট্টগ্রাম জেলায় ২২টি চাচা বাগান রয়েছে।
- পঞ্চগড় জেলায় অবস্থিত ১১ টি।
- রাঙ্গামাটি জেলায় অবস্থিত ০২টি ।
- ঠাকুরগাঁও জেলায়- ০১টি ।
- খাগড়াছড়ি জেলায়-০১টি।

উৎস: বাংলাদেশ চা বোর্ড ওয়েবসাইট।

৭৪৮.
বাংলাদেশে নারীদের প্রত্যাশিত গড় আয়ুষ্কাল কত বছর?
  1. ক) ৭৩.৯ বছর
  2. খ) ৭৪.২ বছর
  3. গ) ৭৪.৫ বছর
  4. ঘ) ৭৫.২ বছর
ব্যাখ্যা
বিবিএস SVRS Report-2020 অনুসারে বাংলাদেশের মানুষের প্রত্যাশিত গড় আয়ুষ্কাল,
- জাতীয় : ৭২.৮ বছর
- পুরুষ : ৭১.২ বছর
- নারী : ৭৪.৫ বছর।
(তথ্যসূত্রঃ বিবিএস SVRS-2020 রিপোর্ট)
৭৪৯.
বর্তমানে দেশে সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয় কতটি?
  1. ক) ৩টি
  2. খ) ৪টি
  3. গ) ৫টি
  4. ঘ) ৬টি
ব্যাখ্যা
বাংলাদেশে সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৫টি।
১. বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা।
২. রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়।
৩. চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়।
৪. সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়।
৫. শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, খুলনা।
খুলনায় প্রতিষ্ঠিত দেশের ৫০তম সরকারি বিশ্ববিদ্যালয় শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়। এটি দেশের পঞ্চম সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয়।
উৎসঃ বাংলাদেশ গেজেট এবং দৈনিক পত্রিকা।
৭৫০.
সর্বশেষ বাংলাদেশী হিসেবে (২০২৪) মাউন্ট এভারেস্ট জয় করেছেন কে?
  1. নিশাত মজুমদার
  2. ওয়াসফিয়া নাজরীন
  3. বাবর আলী
  4. সজল খালেদ
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
বাবর আলী
- বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন বাবর আলী নামে এক বাংলাদেশি।
- ২০২৪ সালের ১৯ মে বাংলাদেশ সময় সকাল ৮টা ৪৫ মিনিটে এভারেস্টের চূড়ায় ওঠেন তিনি।
- বেসক্যাম্প টিমের বরাতে এ তথ্য নিশ্চিত করেছেন অভিযানের প্রধান সমন্বয়ক ফরহান জামান।
- এর আগেও আরও চারজন বাংলাদেশি এভারেস্ট জয় করেছিলেন।
- বাবরের  পৃথিবীর চতুর্থ উচ্চতম পর্বত মাউন্ট লোৎসে জয় করেন।
- এ লোৎসেতে এর আগে কোনো বাংলাদেশি সামিট করেননি। 

সূত্র- প্রথম আলো।
৭৫১.
২০২৪-২৫ অর্থবছরে জিডিপির অনুপাতে সরকারি বিনিয়োগ কত শতাংশ?
  1. ৭.৫১ শতাংশ
  2. ৬.৫১ শতাংশ
  3. ৯.০০ শতাংশ
  4. ৬.১২ শতাংশ
ব্যাখ্যা

২০২৪-২৫ অর্থবছরে জিডিপির অনুপাতে সরকারি বিনিয়োগ -৬.৫১ শতাংশ।

- ২০২৪-২৫ অর্থবছরে জিডিপির অনুপাতে সরকারি বিনিয়োগ দাঁড়িয়েছে ৬ দশমিক ৫১ শতাংশে,
- যা আগের বছর ছিল ৬ দশমিক ৭৪ শতাংশ। এটি ২০১৩ সালের পর থেকে সর্বনিম্ন।

উল্লেখ্য,
- ২০২৪-২৫ অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) অনুপাতে বেসরকারি বিনিয়োগ দাঁড়িয়েছে ২২ দশমিক ০৩ শতাংশে, যা গত ১১ বছরের মধ্যে সর্বনিম্ন।

উৎস: ডেইলি স্টার বাংলা।

৭৫২.
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে-
  1. ক) লালমনিরহাট জেলায়
  2. খ) গাজীপুর জেলায়
  3. গ) টাঙ্গাইল জেলায়
  4. ঘ) মেহেরপুর জেলায়
ব্যাখ্যা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে লালমনিরহাট জেলায়। উৎসঃ Live MCQ সাম্প্রতিক সমাচার
৭৫৩.
'সাফ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৪' এর শিরোপা কোন দেশ জিতেছে ?
  1. ভারত
  2. নেপাল
  3. ভুটান
  4. বাংলাদেশ
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
--------------------
২০২৪ নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ শিরোপা লাভ করে।
২০২৪ নারী সাফ চ্যাম্পিয়নশিপ:
- ২০২৪ সালের অক্টোবরে নেপালে অনুষ্ঠিত হয়।
- নারী সাফ চ্যাম্পিয়নশিপের ৭ম সংস্করণ।
- অংশগ্রহণকারী দল: ৭টি।
- মোট ম্যাচ: ১২টি।
- মোট গোল: ৬২টি।
- চ্যাম্পিয়ন: বাংলাদেশ।
- রানার্স আপ: নেপাল।
- সেরা খেলোয়াড়: ঋতুপর্ণা চাকমা।
- সেরা গোলরক্ষক: রূপনা চাকমা।
- ফেয়ার প্লে ট্রফি: ভুটান।

উল্লেখ্য,
- সাতটি দেশ: বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান, মালদ্বীপ এবং ভুটান।
- বাংলাদেশ দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছে।
- সর্বোচ্চ ৫ বার চ্যাম্পিয়ন হয়েছে ভারত। 

তথ্যসূত্র: SAFF Championship ওয়েবসাইট।
৭৫৪.
সম্প্রতি বাংলাদেশ ব্যাংক কর্তৃক চালুকৃত ডেবিট কার্ডের নাম কী?
  1. ভিসা পে কার্ড
  2. ন্যাশনাল পে কার্ড
  3. ক্রেডিট পে কার্ড
  4. টাকা পে কার্ড
ব্যাখ্যা
টাকা পে কার্ড:
- বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে চালু হয়েছে ‘টাকা পে’ কার্ড।
- এটি ভিসা, মাস্টারকার্ড ও অ্যামেক্সের মতো আন্তর্জাতিক কার্ড সেবার একটি স্থানীয় বিকল্প।
- এই সেবা পুরোপুরি দেশীয় মধ্যস্থতায় চলবে।
- এতে খরচও কমে আসতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা।
- প্রাথমিকভাবে রাষ্ট্রমালিকানাধীন সোনালী ব্যাংক, বেসরকারি খাতের দি সিটি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক টাকা পে কার্ড সেবা চালু করেছে।
- টাকা পে কার্ডের লেনদেন নিষ্পত্তি হবে শুধু বাংলাদেশ ব্যাংকের অধীন ন্যাশনাল পেমেন্ট সুইচ অব বাংলাদেশ (এনপিএসবি)–এর মাধ্যমে। 
- আপাতত দেশের মধ্যে এই সেবা চালু হয়েছে।
- ভবিষ্যতে টাকা পে কার্ড ভারতেও ব্যবহার করা যাবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।
- শুরু থেকেই দেশের সব এটিএম, পয়েন্টস অব সেলস ও অনলাইন প্ল্যাটফর্মে এই কার্ড ব্যবহার করা যাবে।
- এই কার্ডের নিরাপত্তায় ব্যবহার করা হচ্ছে ম্যাগনেটিক স্ট্রিপ।
- ১ নভেম্বর, ২০২৩ তারিখে এই ডেবিট কার্ডের উদ্বোধন হয়।

উৎস: ৩১ অক্টোবর ২০২৩, প্রথম আলো।
৭৫৫.
দেশে ‘থ্রি-জিরো তত্ত্ব’ বাস্তবায়ন করবে কোন অধিদপ্তর?
  1. কৃষি অধিদপ্তর
  2. পরিকল্পনা অধিদপ্তর
  3. সমবায় অধিদপ্তর
  4. যুব উন্নয়ন অধিদপ্তর
ব্যাখ্যা

[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
-----------------
‘থ্রি-জিরো তত্ত্ব’ বাস্তবায়ন:
- দেশে সমবায় অধিদপ্তর ‘থ্রি-জিরো’ তত্ত্ব ও ‘সামাজিক ব্যবসা’ ধারণা বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখবে।
- ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশি নোবেল পুরস্কার বিজয়ী ব্যাংকার ও অর্থনীতিবিদ।
- তিনি ক্ষুদ্রঋণ নামক অর্থনৈতিক ব্যবস্থার জনক হিসেবে সমাদৃত।
- ড. মুহাম্মদ ইউনূস বিশ্বজুড়ে আলোচিত তার তিন শূন্য বা থ্রি জিরো তত্ত্বের জন্য।
- বিশ্বব্যাপী গৃহীত ‘থ্রি জিরো তত্ত্ব’ একটি সামাজিক ও অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি,
- যার ভিত্তি হচ্ছে:
→ শূন্য দারিদ্র্য,
→ শূন্য বেকারত্ব,
→ শূন্য কার্বন নিঃসরণ।
- দেশের সমবায় আইন সংশোধন এবং যুগোপযোগী করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়।
- শূন্যপদ পূরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

এছাড়াও
- দেশের আর্থ-সামাজিক উন্নয়ন এবং সুষম সম্পদের বণ্টন জন্য সমবায় অধিদপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 
- দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সমবায় অধিদপ্তরের সদস্যদের নেটওয়ার্ক কাজে লাগিয়ে পাইল প্রকল্প গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।

তথ্যসূত্র: যুগান্তর ও কালের কণ্ঠ নিউজ [লিঙ্ক]

৭৫৬.
স্বৈরাচারবিরোধী আন্দোলন নূর হোসেন শহীদ হন কবে?
  1. ক) ১০ নভেম্বর, ১৯৮৮
  2. খ) ১০ নভেম্বর, ১৯৮৭
  3. গ) ১০ নভেম্বর, ১৯৯০
  4. ঘ) ১০ নভেম্বর, ১৯৮৯
ব্যাখ্যা
- নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন চলাকালে ১৯৮৭ সালের ১০ নভেম্বর পুলিশের গুলিতে ঢাকার জিরো পয়েন্টে নূর হোসেন মারা যান। এ সময় তার গায়ে সাদা রঙ দিয়ে লেখা ছিলো ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র ‍মুক্তি পাক’।
- নূর হোসেন ব্যতীত নাজিউর রহমান জেহাদ এবং ডা. শামসুল আলম মিলন নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে মারা যান।

(তথ্যসূত্র: বাংলাপিডিয়া)
৭৫৭.
'জুলাই জাতীয় সনদ' স্বাক্ষর অনুষ্ঠানে কয়টি দলের নেতা অংশ নেন?
  1. ২০টি
  2. ২২টি
  3. ২৫টি 
  4. ২৮টি
ব্যাখ্যা

• জুলাই জাতীয় সনদ:
- জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে ২৫টি রাজনৈতিক দলের নেতারা অংশ নিয়েছেন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
- ১৭ অক্টোবর, ২০২৫ (শুক্রবার) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জাতীয় ঐকমত্য কমিশন আয়োজিত অনুষ্ঠানে জুলাই সনদ সই হয়।
- প্রধান উপদেষ্টার প্রেস উইং যে ২৫টি দলের নেতারা অনুষ্ঠানে অংশ নিয়েছেন বলে জানিয়েছে, সেই দলগুলো হলো:

১। লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি)
২। খেলাফত মজলিস
৩। রাষ্ট্র সংস্কার আন্দোলন
৪। আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)
৪। নাগরিক ঐক্য
৬। জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)
৭। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)
৮। বাংলাদেশ খেলাফত মজলিস
৯। বাংলাদেশ জামায়াতে ইসলামী
১০। গণসংহতি আন্দোলন
১১। জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)
১২। গণ অধিকার পরিষদ (জিওপি)
১৩। বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
১৪। জাতীয়তাবাদী সমমনা জোট / জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপার)
১৫। জাতীয় পার্টি / বাংলাদেশ এলডিপি (১২ দলীয় জোট)
১৬। ইসলামী আন্দোলন বাংলাদেশ
১৭। গণফোরাম
১৮। জাকের পার্টি
১৯। জাতীয় গণফ্রন্ট
২০। বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি
২১। বাংলাদেশ লেবার পার্টি
২২। ভাসানী জনশক্তি পার্টি
২৩। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ
২৪। ইসলামী ঐক্যজোট
২৫। আমজনতার দল

তথ্যসূত্র: প্রথম আলো। (Link)

৭৫৮.
দেশের সবচেয়ে বড় নেলসন লোস আর্চ টাইপের সেতু কোনটি?
  1. ক) মেঘনা সেতু
  2. খ) পদ্মা সেতু
  3. গ) সৈয়দ নজরুল ইসলাম সেতু
  4. ঘ) মধুমতী সেতু
ব্যাখ্যা
দেশের প্রথম ছয় লেনের ‘মধুমতী সেতু’
১০ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মধুমতী সেতুর উদ্বোধন করেন। সেতুটি স্থানীয়ভাবে ‘কালনা সেতু’ নামে পরিচিত। এটি দেশের প্রথম ছয় লেনের সেতু। এটি দেশের সবচেয়ে বড় নেলসন লোস আর্চ টাইপের (ধনুকের মতো বাঁকা) সেতু। সেতুটি নড়াইল, গোপালগঞ্জ, খুলনা, মাগুরা, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, যশোর ও ঝিনাইদহ জেলাকে সংযুক্ত করেছে। এ সেতু হবে এশিয়ান হাইওয়ের অংশ।  

এক নজরে ‘মধুমতী সেতু’
• ভিত্তিপ্রস্তর স্থাপন:- ২৪ জানুয়ারি, ২০১৫।
• অবস্থান:- পূর্ব পাড়ে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা ও পশ্চিম পাড়ে নড়াইলের লোহাগড়া উপজেলা।
• অর্থায়নে:- জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা)। 
• মোট ব্যয়:- ৯৬০ কোটি টাকা।
• দৈঘ্য:- ৬৯০ মিটার।
• প্রস্থ:- ২৭ দশমিক ১০ মিটার। 
• সংযোগ সড়ক:- উভয় পাশে সংযোগ সড়ক ৪ দশমিক ২৭৩ কিলোমিটার, যার প্রস্থ ৩০ দশমিক ৫০ মিটার।

তথ্যসূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, নভেম্বর ২০২২
৭৫৯.
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় 'মিধিলি'-এর নামকরণ করে কোন দেশ?
  1. বাংলাদেশ
  2. ভারত
  3. মালদ্বীপ
  4. মায়ানমার
ব্যাখ্যা
ঘূর্ণিঝড় 'মিধিলি':
- বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় 'মিধিলি' ১৭ নভেম্বর, ২০২৩ তারিখে বাংলাদেশের উপকূলে আঘাত হানে।
- এর গতিবেগ ছিক ঘণ্টায় ৬৫ কিলোমিটার।
- ‘মিধিলি’ নামটি দিয়েছে মালদ্বীপ।
- ‘মিধিলি’ অর্থ ‘ফলপ্রসু বিষয়’।

উল্লেখ্য,
- বিশ্ব আবহওয়া সংস্থার অধিভুক্ত প্রশান্ত-মহাসাগরীয় অঞ্চলের ১৩টি দেশের প্রস্তাবিত নামগুলো পরপর প্রয়োগ করা হয়।
- আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী, যে মহাসাগরে ঘূর্ণিঝড় তৈরি হয়-তার অববাহিকায় থাকা দেশগুলো নামকরণ করে।
- পৃথিবীতে মোট ১১টি সংস্থা ঝড়ের নামকরণ করে থাকে।
- মিধিলির পরের নামটি মায়ানমারের ‘মিগজাউম’।
- এরপর আসবে ওমানের ‘রেমাল’।
- তারপর আসবে পাকিস্তানের দেওয়া ‘আসনা’।
- বাংলাদেশের দেওয়া সবশেষ নামটি ছিল ‘বিপর্যয়’।
- ২০২০ সালে মোট ১৩টি দেশ ১৩টি করে মোট ১৬৯টি নাম দেয়।
- ১৩ টি দেশ হলো: বাংলাদেশ, ভারত, মলদ্বীপ, মায়ানমার, ওমান, পাকিস্তান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ইরান, কাতার, সৌদি আরব, আরব-আমিরাত এবং ইয়েমেন।
- ডব্লিওএমও-র ভারতীয় উপমহাদেশের এই সদস্য দেশগুলোই নাম দেয়।

উৎস: ১৭ নভেম্বর, ২০২৩, কালের কন্ঠ।
৭৬০.
জাতীয় ঐতিহাসিক দিনের সাথে সমন্বয় করে নতুন বাংলা বর্ষপঞ্জি কার্যকর করা হয় কবে?
  1. ক) ১৭ অক্টোবর, ২০১৯
  2. খ) ২৫ অক্টোবর, ২০১৯
  3. গ) ১৩ নভেম্বর, ২০১৯
  4. ঘ) ১৯ নভেম্বর, ২০১৯
ব্যাখ্যা
জাতীয় ঐতিহাসিক দিনের সাথে সমন্বয় করে ১৭ অক্টোবর, ২০১৯ কার্যকর করা হয় নতুন বাংলা বর্ষপঞ্জি। উৎসঃ Live MCQ সাম্প্রতিক সমাচার
৭৬১.
বাংলাদেশের 'Host and Rohingya Enhancement of Lives Project (HELP)' প্রকল্পে অর্থায়ন করেছে -
  1. বিশ্বব্যাংক
  2. আইএমএফ
  3. এডিবি
  4. জাইকা
ব্যাখ্যা

বাংলাদেশের 'Host and Rohingya Enhancement of Lives Project (HELP)' প্রকল্প:
- বাংলাদেশের 'Host and Rohingya Enhancement of Lives Project (HELP)' প্রকল্পে অর্থায়ন করেছে বিশ্বব্যাংক। 
- বিশ্বব্যাংকের অর্থায়নে চালু হলো ‘ইনক্লুসিভ সার্ভিসেস অ্যান্ড অপরচুনিটিস ফর হোস্ট কমিউনিটি অ্যান্ড ডিসপ্লেসড রোহিঙ্গা পপুলেশন (আইএসও)’ এবং ‘হোস্ট অ্যান্ড রোহিঙ্গা এনহ্যান্সমেন্ট অব লাইভস (হেল্প)’ প্রকল্প। ৭০ কোটি ডলারের এই প্রকল্প দুটি মাঠপর্যায়ে বাস্তবায়ন করবে বাংলাদেশ সরকার।

⇒ ২১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে যৌথভাবে এক অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংক। এতে রোহিঙ্গা শরণার্থী এবং তাদের আশপাশে বসবাস করা স্থানীয় জনগোষ্ঠীর মৌলিক সেবা ও সুযোগ নিশ্চিতে পূর্বের অভিজ্ঞতা, বর্তমান চ্যালেঞ্জ, সমাধান এবং লক্ষ্য নিয়ে বক্তারা আলোচনা করেন।
- উল্লেখ্য, ২০২৪ সালের মে মাসে Host and Rohingya Enhancement of Lives Project (HELP) এবং Inclusive Services and Opportunities Project (ISO) দুটি প্রকল্প পাস হয়। ৩৫ কোটি করে দুটি প্রকল্পে মোট ৭০ কোটি ডলার প্রদানের প্রতিশ্রুতি দেয় বিশ্বব্যাংক।
- প্রকল্প দুটি শেষ করার সম্ভাব্য তারিখ ২০২৮ সালের ৩০ জুন। বাস্তবায়নে কাজ করবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর, সড়ক ও জনপথ অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, পরিবেশ বিভাগসহ বেশ কয়েকটি সরকারি প্রতিষ্ঠান।

উৎস: i) বিশ্বব্যাংক ওয়েবসাইট।
ii) প্রথম আলো।

৭৬২.
সম্প্রতি কোন রোগ নির্মূলে বাংলাদেশকে বিশ্বের প্রথম দেশ হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বীকৃতি দিয়েছে? 
  1. পোলিও
  2. ডায়রিয়া
  3. গুটি বসন্ত
  4. কালাজ্বর
ব্যাখ্যা
• কালাজ্বর নির্মূলে বাংলাদেশ:
- বিশ্বের প্রথম দেশ হিসেবে কালাজ্বর নির্মূলে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
- ভারতের দিল্লিতে ডব্লিউএইচওর চার দিনব্যাপী চলা ৭৬তম দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

কালাজ্বর:
- কালাজ্বর সাধারণত স্ত্রী বেলে মাছির কামড়ে ছড়ায়।
- বেলে মাছি ঘর এবং ঘরের আশপাশের ফাটলে বিশেষ করে স্যাঁতসেঁতে জায়গায় থাকে।  
- সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত সময়ে এ মাছি বেশি কামড়ায়।
- এর জীবাণু শরীরে প্রবেশের পর তা রক্তের লোহিত কণিকাকে আক্রান্ত করে এবং সেখানে বংশবৃদ্ধি শুরু করে।
- ফলে লোহিত রক্তকণিকা ভেঙে যায় এবং রক্তশূন্যতা দেখা দেয়।

উৎস: প্রথম আলো। [link]
৭৬৩.
দ্বিতীয় বাংলাদেশি হিসেবে MIGA'র ভাইস প্রেসিডেন্ট (অপারেশন্স) পদে নিয়োগ পান কে?
  1. ক) ফয়সাল চৌধুরী
  2. খ) আজিজুল হক
  3. গ) ইহতিশামুল আলম
  4. ঘ) জুনায়েদ কামাল আহমদ
ব্যাখ্যা
দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বহুপাক্ষিক বিনিয়োগ গ্যারান্টি সংস্থার (MIGA) ভাইস প্রেসিডেন্ট (অপারেশন্স) পদে নিয়োগ পান - জুনায়েদ কামাল আহমদ।
প্রথমজন ছিলেন - ফয়সাল চৌধুরী।
সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, এপ্রিল ২০২২
৭৬৪.
ঐতিহ্যবাহী ‘বনবিবির পূজা ও মেলা’ কোথায় অনুষ্ঠিত হয়?
  1. সিলেট অঞ্চলে
  2. বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে
  3. রাজশাহী অঞ্চলে
  4. সুন্দরবন উপকূলীয় অঞ্চলে
ব্যাখ্যা
বনবিবির পূজা ও মেলা:
- সুন্দরবনের দেবদেবীর মাহাত্ম্য বর্ণনায় প্রথমেই যাঁর কথা উল্লেখ করতে হয়, তিনি বনবিবি।
- সুন্দরবন উপকূলের হিন্দুধর্মাবলম্বীদের বিশ্বাস, বনবিবি সুন্দরবনে যত্রতত্র যাতায়াত করেন।
- বাঘ, কুমিরসহ সব হিংস্র জন্তু তাঁর অনুগত।
- তাই অরণ্যের দেবী হিসেবে প্রতিবছর মাঘ মাসের প্রথম সপ্তাহে খুলনার কয়রা উপজেলার সুন্দরবনসংলগ্ন বিভিন্ন গ্রামে অনুষ্ঠিত হয় বনবিবির পূজা ও মেলা।

উল্লেখ্য,
- বনবিবির পূজা করলে সুন্দরবনের হিংস্র প্রাণীর হাত থেকে রক্ষা পাওয়া যায় বলে স্থানীয় মানুষের বিশ্বাস।
- সুন্দরবনসংলগ্ন কপোতাক্ষ নদের পারের চরামুখা গ্রামে বনবিবি মন্দির ঘিরেই এখানে বনবিবির পূজা ও মেলা হয়ে আসছে সেই ১২৮৩ বঙ্গাব্দ থেকে।

উৎস: ১৭ জানুয়ারী ২০২৪, প্রথম আলো।
৭৬৫.
বাংলাদেশ পুলিশের বর্তমান (২০২৪) মহাপরিদর্শক (আইজিপি) কে?
  1. মো. ময়নুল ইসলাম
  2. আদিলুর রহমান খান
  3. চৌধুরী আব্দুল্লাহ আল মামুন
  4. কে এম শহিদুর রহমান
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

বাংলাদেশ পুলিশের বর্তমান (২০২৪) মহাপরিদর্শক (আইজিপি)
- পুলিশের ৩২তম মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট মো. ময়নুল ইসলাম।

- ১৯৯১ সালের জানুয়ারিতে ১২তম বিসিএস (পুলিশ) ব্যাচে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন ময়নুল ইসলাম। 
- ২০২৪ সালের ফেব্রুয়ারিতে পুলিশের ডিআইজি পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতি. আইজিপি) করা হয়।  
- তাদের মধ্যে সুপারনিউমারারি (সংখ্যাতিরিক্ত পদ) পদে অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি পান ৫৮ বছর বয়সি ময়নুল ইসলাম।  
- এর আগে ২০১৮ সালে অতিরিক্ত ডিআইজি থেকে ডিআইজি হন তিনি।

পুলিশ প্রশাসন:
- পুলিশ প্রশাসন  অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষার্থে রাষ্ট্রীয় ব্যবস্থা।
-  বর্তমানে বাংলাদেশের পুলিশ প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তা হলেন ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (আইজিপি)।
- স্বরাষ্ট্রমন্ত্রীর পরোক্ষ নিয়ন্ত্রণে তিনি দেশের সকল পুলিশ বিভাগ নিয়ন্ত্রণ করেন।
- তাকে পুলিশ সদর দপ্তরে সহযোগিতা করেন কয়েকজন সিনিয়র পুলিশ কর্মকর্তা।
- সিভিল প্রশাসনিক ইউনিটের প্রত্যেক রেঞ্জে একজন ডেপুটি ইন্সপেক্টর জেনারেল নিয়োগ প্রাপ্ত হন। 
- বাংলাদেশে ছয়টি সিভিল রেঞ্জ ও একটি রেলওয়ে রেঞ্জ রয়েছে। প্রতিটি রেঞ্জে রয়েছেন একজন ডেপুটি ইন্সপেক্টর জেনারেল।
- এছাড়া বিভাগীয় মহানগর পুলিশ কমিশনার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইডি) প্রশাসনিক প্রধান, স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান এবং সারদা একাডেমীর প্রধানের পদবী অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ।
- জেলা পর্যায়ে সকল পুলিশের প্রশাসন পরিচালক হলেন জেলা পুলিশ সুপারিন্টেন্ডেন্ট। সার্কেলের প্রশাসন পরিচালনা করেন একজন সহকারি পুলিশ সুপার। 

উৎস: পুলিশ হেডকোয়ার্টাস ও বাংলাপিডিয়া।
৭৬৬.
২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচন দেশের কততম সংসদ নির্বাচন? 
  1. ১১ তম 
  2. ১২ তম
  3. ১৩ তম
  4. ১৪ তম
ব্যাখ্যা

• ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, ২০২৬: 
- ১২ই ফেব্রুয়ারি,২০২৬ তারিখে  অনুষ্ঠিত হবে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।
- ১১ ডিসেম্বর, ২০২৫ (বৃহস্পতিবার) নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার বা সিইসি এ এম এম নাসির উদ্দিন।
- একই দিনে জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনেরও ঘোষণা দিয়েছেন সিইসি।
- দেশের ইতিহাসে প্রথমবারের মতো একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে।
 - জাতীয় নির্বাচনের ব্যালট হবে সাদা, আর গণভোটের ব্যালট হবে গোলাপি।

প্রসঙ্গত, 
- নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হওয়ায়, ভোটগ্রহণের সময় একঘণ্টা বাড়িয়ে সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা করা হয়েছে।
- তফসিল ঘোষণা থেকে ভোট গ্রহণের দিনের মধ্যে ৪০ থেকে ৪৫ দিনের পার্থক্য থাকে।
 - এবার সেই সময় বাড়িয়ে করা হয়েছে দুই মাস।

তথ্যসূত্র: বিবিসি।

৭৬৭.
মুক্তিযুদ্ধ চলাকালে নিচের কোন চলচ্চিত্রটি নির্মিত হয়?
  1. ক) একাত্তরের যীশু
  2. খ) স্টপ জেনোসাইট
  3. গ) হাঙর নদী গ্রেনেড
  4. ঘ) আলোর মিছিল
ব্যাখ্যা
১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে কলকাতায় মোট চারটি প্রামাণ্যচিত্র নির্মিত হয়।
এগুলো হলো:
- স্টপ জেনোসাইড (জহির রায়হান)
- এ স্টেট ইজ বর্ন (জহির রায়হান)
- লিবারেশন ফাইটার্স (আলমগীর কবির)
- ইনোসেন্ট মিলিয়নস (বাবুল চৌধুরী)।

পাকিস্তানী বাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যাকে বিশ্বে তুলে ধরা এসব চলচ্চিত্র নির্মাণের উদ্দেশ্য ছিলো। জহির রায়হান এই চারটি চলচ্চিত্রের নামকরণ করেছিলেন জাতীয় মুক্তিযুদ্ধের চলচ্চিত্র হিসেবে।

অন্যদিকে,

- একাত্তরের যীশু : ১৯৯৩ সালে
- হাঙর নদী গ্রেনেড : ১৯৯৭ সালে
- আলোর মিছিল : ১৯৭৪।

(তথ্যসূত্র: প্রথম আলো)
৭৬৮.
দেশের প্রথম নারী সিজিএ কে?
  1. নাহিদ সুলতানা
  2. শারমিন চৌধুরী
  3. ফাহমিদা ইসলাম
  4. নিশাত ইসলাম
ব্যাখ্যা
দেশের প্রথম নারী সিজিএ:
- দেশের প্রথম নারী সিজিএ ফাহমিদা ইসলাম।
- তিনি বাংলাদেশের উপ–মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
- ১৯৯১ সালে বিসিএস নিরীক্ষা ও হিসাব ক্যাডারে নিয়োগ পাওয়া ফাহমিদা ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

উল্লেখ্য,
- স্বাধীনতার আগে ১৯৭০ সালে প্রথম নারী অ্যাকাউন্ট্যান্ট জেনারেল (এজি) ছিলেন সেলিমা আর আহমেদ।
- তবে স্বাধীনতার পর ফাহমিদা ইসলামই প্রথম নারী সিজিএ।
- ১৯৮৬ সালে এজি পদটিকেই সিজিএ করা হয় এবং ২০১৪ সালে পদটিকে করা হয় গ্রেড-১।

উৎস: ২৭ জুলাই ২০২৩, প্রথম আলো
৭৬৯.
পরিবেশবান্ধব কারখানার 'লিড' সনদ দেয় কোন প্রতিষ্ঠান?
  1. ইউজবিটি
  2. ইউকেএএস
  3. ইউএসপি
  4. ইউএসজিবিসি
ব্যাখ্যা
দেশের পরিবেশবান্ধব কারখানা:
- ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত ইউএসজিবিসি যে সনদ দেয়, সেটির নাম ‘লিড’।
- লিডের পূর্ণরূপ: লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন।
- যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) এ সনদ দেয়।
- ২০১২ সালে পোশাক শিল্পের উদ্যোক্তা সাজ্জাদুর রহমান মৃধার হাত ধরে প্রথম পরিবেশবান্ধব সবুজ কারখানার যাত্রা শুরু দেশে।
- বর্তমানে দেশে তৈরি পোশাক খাতে লিড সবুজ কারখানা ২১৩টি।

উল্লেখ্য,
- বিশ্বের বেশ কিছু প্রতিষ্ঠান পরিবেশবান্ধব স্থাপনার সনদ দিয়ে থাকে।
- তাদের মধ্যে অন্যতম যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি)।

উৎস: ১৬ মার্চ ২০২৪, প্রথম আলো।
৭৭০.
Which is the name of the first artificial intelligence (AI) robot news reader in the country?
  1. ক) Oporajita
  2. খ) Renesa
  3. গ) Lisa
  4. ঘ) Mina
ব্যাখ্যা
কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ পাঠিকা:

- দেশে প্রথমবারের মত কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) রোবট সংবাদ পাঠিকার নাম অপরাজিতা।
- চ্যানেল ২৪ এর বুধবার সন্ধ্যা ৭টার বুলেটিনে কৃত্রিম বুদ্ধিমত্তাকে দিয়ে সংবাদ পাঠ করায়।
- সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশে কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে সংবাদ সঞ্চালনার বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে।
- চলতি বছরের এপ্রিলে ‘ফেদা’ নামের কৃত্রিম বুদ্ধিমত্তাকে দিয়ে সংবাদ পাঠ করায় কুয়েত নিউজ।
- ৯ জুলাই ভারতের একটি বেসরকারি ওড়িশা টেলিভিশন লিমিটেড (ওটিভি) কৃত্রিম বুদ্ধিমত্তাকে দিয়ে সংবাদ পাঠ করায়।
- এর নাম ছিল লিসা। 

তথ্যসূত্র - দৈনিক যুগান্তর, ১৯ জুলাই ২০২৩।
৭৭১.
সর্বজনীন পেনশন কর্মসূচিতে দারিদ্রসীমার নিচে বসবাসরত স্বল্প আয়ের মানুষের জন্য কোন স্কিমটি?
  1. সমতা
  2. সুরক্ষা
  3. প্রবাস
  4. প্রগতি
ব্যাখ্যা
সর্বজনীন পেনশন কর্মসূচি (স্কিম):
- ১৮ বছরের বেশি বয়সী যেকোনো নাগরিক ৬০ বছর বয়সে না পৌঁছানো পর্যন্ত কিস্তি পরিশোধ করে অবসর জীবনের সময় পেনশন সুবিধা পেতে সর্বজনীন পেনশন ব্যবস্থায় অংশগ্রহণ করতে পারবেন।
- ১৭ আগস্ট, ২০২৩ তারিখে সর্বজনীন পেনশন কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- সরকার মোট ৬টি স্কিমের কথা ঘোষণা করেছে। 
- আপাতত চালু হয়েছে ৪টি স্কিম।

৪টি স্কিম:
• প্রবাস: 
- এটি শুধু বিদেশে কর্মরত বা অবস্থানকারী বাংলাদেশি নাগরিকের জন্য।
- এর মাসিক চাঁদার হার ধরা হয়েছে ৫ হাজার, সাড়ে ৭ হাজার ও ১০ হাজার টাকা করে।

• প্রগতি:
- এই স্কিম বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য।

• সুরক্ষা:
- এই স্কিমটা স্বনির্ভর ব্যক্তির জন্য।
- অর্থাৎ কেউ কোথাও চাকরি করছেন না কিন্তু নিজে উপার্জন করতে পারেন, তারা সুরক্ষা স্কিমে অংশ নিতে পারবেন।
- এর আওতায় পড়েন ফ্রিল্যান্সার, কৃষক, শ্রমিক ইত্যাদি পেশার লোকজন।

• সমতা:
- এই স্কিমে চাঁদার হার একটিই: এক হাজার টাকা।
- তবে এক্ষেত্রে প্রতিমাসে ব্যক্তি দেবে পাঁচশ টাকা আর বাকি পাঁচশো দেবে সরকার।
- মূলত দারিদ্রসীমার নিচে বসবাসরত স্বল্প আয়ের মানুষের জন্য এই স্কিম।

উৎস: ১৭ আগস্ট, ২০২৩, প্রথম আলো।
৭৭২.
মন্ত্রী পরিষদের বর্তমান সচিব -
  1. ক) মোঃ মাহবুব হোসেন
  2. খ) কবির বিন আনোয়ার
  3. গ) এইচ টি ইমাম
  4. ঘ) মোঃ রফিকুজ্জামান
ব্যাখ্যা
মন্ত্রী পরিষদের সচিব: 
- দেশের বর্তমান এবং ২৪ তম মন্ত্রী পরিষদ সচিব হলেন মোঃ মাহবুব হোসেন (০৩-০১-২০২৩ থেকে বর্তমান)।
- তার পূর্বে ২৩ তম সচিব ছিলেন কবির বিন আনোয়ার (১৫-১২-২০২২ থেকে ০৩-০১-২০২৩)।
- মন্ত্রী পরিষদের প্রথম সচিব ছিলেন এইচ টি ইমাম (১৬-০৭-১৯৭১ থেকে ২৭-০৮-১৯৭৫)।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৭৭৩.
২০২৪ সালে স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কততম জন্মবার্ষিকী পালিত হয়?
  1. ১০৩তম
  2. ১০৪তম
  3. ১০৫তম
  4. ১০৬তম
ব্যাখ্যা

[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

• বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান:

→ ১৭ মার্চ, ২০২৪ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী পালিত হয়।
→ সারাদেশে দিনটি জাতীয় শিশু কিশোর দিবস হিসাবে উদযাপিত হয়।
স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির অবিসংবাদিত এই নেতা ১৯২০ সালের ১৭মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।
→  দিবসটি উদযাপনে ১৭ মার্চ দেশের সকল সরকারি,আধা-সরকারি,স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

তথ্যসূত্র: প্রথম আলো (১৭মার্চ, ২০২৪)।

৭৭৪.
বাংলাদেশ ব্যাংক কর্তৃক ব্যাংক একীভূত করণের নীতিমালা জারি হয় কবে?
  1. ৫ এপ্রিল, ২০২৪
  2. ৪ এপ্রিল, ২০২৪
  3. ৩ এপ্রিল, ২০২৪
  4. ২ এপ্রিল, ২০২৪
ব্যাখ্যা
ব্যাংক একীভূত করণ নীতিমালা:
- বাংলাদেশ ব্যাংক ৪ এপ্রিল, ২০২৪ তারিখে জারিকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে ব্যাংক একীভূতকরণ নীতিমালা জারি করেছে।
- এই নীতিমালার আওতায় রাষ্ট্রীয় মালিকানাধীন ও ব্যক্তিমালিকানাধীন দুর্বল ব্যাংকগুলোকে একীভূত করা হবে।
উল্লেখ্য,
- নীতিমালায় অনুযায়ী, খারাপ অবস্থায় থাকা ব্যাংকগুলো নিজ থেকে একীভূত না হলে বাধ্যতামূলকভাবে একীভূতকরণ করা হবে।
- একীভূতকরণের আগে দুই ব্যাংকের মধ্যে একটি সমঝোতা সই করতে হবে।
- এরপর বিস্তারিত পরিকল্পনা বিশেষ করে আমানতকারী, সব পাওনাদার ও বিনিয়োগকারীর অর্থ ফেরতের পরিকল্পনা জমা দিতে হবে।
- এরপর বাংলাদেশ ব্যাংক বহিঃনিরীক্ষক প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যাংকের সার্বিক আর্থিক চিত্র বের করবে।
- বিভিন্ন প্রক্রিয়া শেষে সর্বশেষ আদালতের কাছে একীভূতকরণের আবেদন করতে হবে।

উৎস: ৫ এপ্রিল ২০২৪, প্রথম আলো।
৭৭৫.
দেশের প্রথম মুদ্রণ শিল্প পার্ক কোথায় স্থাপিত হচ্ছে?
  1. ক) গজারিয়া
  2. খ) সাভার
  3. গ) ভালুকা
  4. ঘ) সিরাজদিখান
ব্যাখ্যা
- পাঁচ বছর ভূমি জটিলতায় আটকে থাকার পর এবার আরও বড় পরিসরে হচ্ছে দেশের প্রথম মুদ্রণ শিল্প পার্ক।
- ঢাকা-দোহার সড়কের পাশে মুন্সিগঞ্জের সিরাজদিখানের খারসুর মৌজায় ১০০ একর পতিত জমিতে পার্ক স্থাপনের উদ্যোগ নিয়েছে কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)।
- মুদ্রণ শিল্পের বর্তমান মার্কেট সাইজ ১২০০০ কোটি টাকা। শুধু ঢাকায় মুদ্রণ শিল্প প্রতিষ্ঠান রয়েছে সাড়ে ৪০০ হাজারের বেশি।
- মুদ্রণ শিল্পে চার লাখ কর্মীর কর্মসংস্থান হয়েছে। শিল্প পার্ক হলে আরো দুই লাখ লোকের কর্মসংখ্যান বাড়বে।
source: www.tbsnews.net
৭৭৬.
বঙ্গবন্ধুর সরকার কতজন মুক্তিযােদ্ধাকে 'বীর বিক্রম' খেতাবে ভূষিত করে?
  1. ক) ১৭৫ জন
  2. খ) ১৭৪ জন
  3. গ) ১৭৬ জন
  4. ঘ) ১৭২ জন
ব্যাখ্যা
স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর মোট ৬৭৬ জন মুক্তিযোদ্ধাকে নিম্নোক্ত খেতাব প্রদান করা হয়:
- বীরশ্রেষ্ঠ - ৭ জন
- বীর উত্তম - ৬৮ জন
- বীর বিক্রম - ১৭৫ জন
- বীর প্রতীক - ৪২৬ জন

তাদের মধ্যে খেতাবপ্রাপ্ত চারজন ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকায় গত ৬ জুন ২০২১ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় তাদের খেতাব বাতিল করে।
এরা হলেন:
- লে. কর্নেল শরিফুল হক ডালিম (বীর উত্তম) [সেনাবাহিনী]
- লে. কর্নেল নূর চৌধুরী (বীর বিক্রম)
- লে. এ এম রাশেদ চৌধুরী (বীর প্রতীক)
- নায়েক সুবেদার মোসলেম উদ্দিন খান (বীর প্রতীক)

∴ বর্তমানে (২০২১) মুক্তিযুদ্ধের খেতাবধারীর সংখ্যা - মোট ৬৭২ জন।
- বীরশ্রেষ্ঠ - ৭ জন,
- বীর উত্তম - ৬৭ জন
- বীর বিক্রম - ১৭৪ জন
- বীর প্রতীক - ৪২৪ জন

তথ্যসূত্র: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং প্রথম আলো রিপোর্ট।
৭৭৭.
সম্প্রতি লবণ সহিষ্ণু সয়াবিনের কয়টি জাত উৎপন্ন হয়েছে?
  1. ক) ১টি
  2. খ) ২টি
  3. গ) ৩টি
  4. ঘ) ৪টি
ব্যাখ্যা
লবণ সহিষ্ণু সয়াবিন:
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) বিজ্ঞানীরা সয়াবিনের লবণ সহিষ্ণু উচ্চফলনশীল দু’টি জাত উদ্ভাবন করেছেন।
- বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগ ‘বিইউ সয়াবিন-৩ ও বিইউ সয়াবিন-৪’ নামের এ দু’টি জাত অতি সম্প্রতি উদ্ভাবন করে।
- উদ্ভাবিত এ সয়াবিনে তেল, ভিটামিন এ,বি,সি, ও কে, এবং পর্যাপ্ত পরিমাণে খনিজ পদার্থ থাকে।
- এতে যথেষ্ট পরিমাণ আইসোফ্ল্যাভিন্স থাকে যা এন্টিঅক্সিড্যান্ট হিসেবে ক্যান্সারের ঝুঁকি, উচ্চ রক্তচাপ ও এলডিএল কোলেস্টারল কমানোসহ হৃদরোগ, মহিলাদের ‘মেনোপ্যাসাল সিম্পটম’, অবসাদ, টাইপ-২ ডায়াবেটিস এবং বার্ধক্য প্রক্রিয়াকে শ্লথ করাসহ বহুবিধ রোগের প্রতিশেধক হিসেবে কাজ করে।
- এতে বিদ্যমান ভিটামিন-কে হাড়ের স্বাস্থ্য রক্ষায় বিশেষ উপযোগী।

উৎস: ২২ আগস্ট, ২০২৩, নয়া দিগন্ত।
৭৭৮.
বাংলাদেশ জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তী পূর্ণ হয় -
  1. ক) ১১ এপ্রিল, ২০২৩
  2. খ) ১১ জানুয়ারি, ২০২৩
  3. গ) ৭ এপ্রিল, ২০২৩
  4. ঘ) ১৬ এপ্রিল, ২০২৩
ব্যাখ্যা
- ১৯৭৩ সালের ৭ এপ্রিল বসেছিল জাতীয় সংসদের প্রথম অধিবেশন।
- বাংলাদেশ স্বাধীন হওয়ার দুই বছর পর জাতীয় নির্বাচনের মাধ্যমে এই সংসদ গঠিত হয়েছিল।
- ২০২৩ সালের ৭ই এপ্রিল জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তী পূর্ণ হয়।

উৎস: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার, বাংলা ট্রিবিউন।
৭৭৯.
দেশের প্রথম ভ্যাকসিন উৎপাদনকারী কারখানার নাম কী?
  1. এসেনশিয়াল বায়োটেক অ্যান্ড রিসার্চ সেন্টার
  2. গ্লোব বায়োটেক অ্যান্ড রিসার্চ সেন্টার
  3. বাংলাদেশ ভ্যাকসিন রিসার্চ সেন্টার
  4. বাংলাদেশ ভ্যাকসিন অ্যান্ড রিসার্চ সেন্টার
ব্যাখ্যা

• প্রথম ভ্যাকসিন প্লান্ট:
- মুন্সীগঞ্জে দেশের প্রথম ভ্যাকসিন উৎপাদনকারী কারখানা 'এসেনশিয়াল বায়োটেক অ্যান্ড রিসার্চ সেন্টার' স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।।
- মুন্সীগঞ্জের সিরাজদীখানে কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্কে এই কারখানা স্থাপন করা হবে।
- পরিকল্পনা কমিশন থেকে জানা গেছে, প্রায় ৪০ একর জমিতে ৩ হাজার ১২৪ কোটি টাকা ব্যয়ে ভ্যাকসিন প্লান্টটি নির্মাণ করা হবে।
- চলতি বছরের মধ্যেই অবকাঠামো নির্মাণকাজ শুরু হবে এবং ২০২৭ সালের মধ্যে টিকা উৎপাদন শুরুর পরিকল্পনা রয়েছে।
- প্লান্টটিতে ২০২৮ সালের মধ্যে ৬ ধরনের ও ২০২৯ সালে আরও ৯ ধরনের টিকা উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়।
- পুরো প্রকল্পের কাজ শেষ হবে ২০৩০ সালে।

উৎস: নিউজ রিপোর্ট।

৭৮০.
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাব মতে, ২০২৫ সালে দেশের গড় মূল্যস্ফীতি কত শতাংশ ছিল?  
  1. ৬.৭৭শতাংশ 
  2. ৮.৭৭শতাংশ 
  3. ৭.৮০শতাংশ 
  4. ৭.৬০শতাংশ 
ব্যাখ্যা

- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাবে, ২০২৫ সালে গড় মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ৭৭ শতাংশ।
- ২০২৫ সালে দেশে গড় মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৭৭শতাংশ।
- বিবিএসের হিসাব অনুসারে, গত ডিসেম্বরে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক ৭১ শতাংশ। 
- আর খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি হয় ৯ দশমিক ১৩ শতাংশ। টানা তিন মাস ধরে খাদ্য মূল্যস্ফীতি বেড়েছে।

উল্লেখ্য, 
- অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর সুদের হার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়।
- এনবিআরও তেল, আলু, পেঁয়াজ, ডিমসহ বেশ কিছু নিত্যপণ্যে শুল্ক-কর কমিয়ে দেয়। বাজারে নিত্যপণ্যের আমদানিপ্রবাহ ঠিক রাখার চেষ্টা করা হয়।

উৎস: প্রথম আলো পত্রিকা নিউজ।[লিঙ্ক]

৭৮১.
বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক পদে নিয়োগ পেয়েছেন -
  1. ক) করিম বিল আলিফ
  2. খ) জ্যোতিকা জ্যোতি
  3. গ) ফরিদ আহমদ দুলাল
  4. ঘ) তাপস মজুমদার
ব্যাখ্যা
• শিল্পকলার পরিচালক:
- শিল্পকলার পরিচালক হলেন জ্যোতিকা জ্যোতি।
- বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক পদে নিয়োগ পেয়েছেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি।
- দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে তাকে।
- ১৩ মার্চ, ২০২৩ প্রজ্ঞাপন জারি করা হয়।
- শোবিজের দর্শকপ্রিয় মুখ জ্যোতিকা জ্যোতি। সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পা রাখেন।
- জ্যোতির অভিনয়ের শুরু ২০১০ সালে। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ব্রেকআপ’র মাধ্যমে।
- প্রথম সিনেমায় অভিনয় করেন কবরীর পরিচালনায় ‘আয়না’তে।
- ২০০৫ সালে মুক্তি পেয়েছিল সিনেমাটি।
- এরপর ‘নন্দিত নরকে’, ‘জীবন ঢুলী’, ‘অনিল বাগচীর একদিন’, ‘লাল মোরগের ঝুঁটি’ সিনেমায় অভিনয় করেছেন তিনি।
দেশের গণ্ডি পেরিয়ে কলকাতার সিনেমাতেও কাজ করেছেন জ্যোতিকা জ্যোতি। 

তথ্যসূত্র: কালের কণ্ঠ।
৭৮২.
২০২৬ সালের 'বর্ষপণ্য' হিসেবে ঘোষণা করা হয়েছে কোনটিকে?
  1. ওষুধ ও ওষুধের কাঁচামাল
  2. আইসিটি পণ্য ও সেবা
  3. পেপার ও প্যাকেজিং পণ্য
  4. চামড়া ও চামড়াজাত পণ্য
ব্যাখ্যা

২০২৬ সালের বর্ষপণ্য:
- ২০২৬ সালের বর্ষপণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে পেপার অ্যান্ড প্যাকেজিং প্রোডাক্টসকে।
- এ বছর মেলায় পলিথিন ব্যাগ এবং একবার ব্যবহারযোগ্য (সিঙ্গেল ইউজ) প্লাস্টিক সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

⇒ রপ্তানি প্রসারে প্রতি বছর একটি সম্ভাবনাময় পণ্যকে 'বর্ষপণ্য' হিসেবে ঘোষণা করে সরকার।
- ৩ জানুয়ারি, ২০২৬ তারিখে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ) উদ্বোধন করা হয়েছে।
- নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) এই মেলার উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
- সেখানে পেপার অ্যান্ড প্যাকেজিং প্রোডাক্টসকে ২০২৬ সালের বর্ষপণ্য ঘোষণা করেন।
- পেপার ও প্যাকেজিং পণ্যকে বর্ষপণ্য ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ)। এক বিজ্ঞপ্তিতে সভাপতি মো. শাহরিয়ার বলেন, ‘এ ঘোষণা দেশের পেপার প্যাকেজিং শিল্পের জন্য একটি মাইলফলক। বর্ষপণ্য ঘোষণার ফলে এ শিল্পে নতুন বিনিয়োগ, আধুনিক প্রযুক্তির ব্যবহার, কর্মসংস্থান বৃদ্ধি এবং রফতানি আয় উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আমরা আশাবাদী।’

উল্লেখ্য,
- দেশীয় পণ্যের প্রচার, প্রসার ও বিপণনের পাশাপাশি শিল্পোৎপাদন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথ উদ্যোগে ১৯৯৫ সাল থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়ে আসছে।

উৎস: i) The Business Standard.
ii) প্রথম আলো।

৭৮৩.
বঙ্গবন্ধুর 'জুলিও কুরি' পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি হয় কত তারিখে?
  1. ক) ৫ মে, ২০২৩
  2. খ) ১৭ মে, ২০২৩
  3. গ) ২২ মে, ২০২৩
  4. ঘ) ২৩ মে, ২০২৩
ব্যাখ্যা
• বঙ্গবন্ধুর জুলিও কুরী পদক প্রাপ্তির সুবর্ণজয়ন্তী:
- ২৩ মে ২০২৩ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির সুবর্ণজয়ন্তী পালন করা হয়েছে।
- শান্তি ও স্বাধীনতার ক্ষেত্রে প্রশংসনীয় অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিশ্ব শান্তি পরিষদ সর্বোচ্চ সম্মান জুলিও কুরি শান্তি পদকে ভূষিত করেছে।
- বিশ্বশান্তি পরিষদ ১৯৭২ সালের ১০ অক্টোবর পদকপ্রাপক হিসেবে বঙ্গবন্ধুর নাম ঘোষণা করে।
- আর পরের বছর ২৩ মে এশীয় শান্তি সম্মেলনের এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে সেই পদক বঙ্গবন্ধুকে পরিয়ে দেন পরিষদের তৎকালীন সেক্রেটারি জেনারেল রমেশচন্দ্র।
- সেই অনুষ্ঠানে রমেশচন্দ্র বলেছিলেন, ‘বঙ্গবন্ধু শুধু বাংলার নন, তিনি বিশ্বের এবং তিনি বিশ্ববন্ধু।’
- স্বাধীন বাংলাদেশে কোনো রাষ্ট্রনেতার সেটিই ছিল প্রথম আন্তর্জাতিক পদক লাভ।  

তথ্যসূত্র: দৈনিক প্রথম আলো, Live MCQ সাম্প্রতিক সমাচার জুন, ২০২৩।  
৭৮৪.
সম্প্রতি, বাংলাদেশ ও ভুটানের মধ্যে কয়টি সমঝোতা স্মারক সই হয়েছে? [নভেম্বর, ২০২৫]
  1. ২টি
  2. ৩টি
  3. ৪টি
  4. ৫টি
ব্যাখ্যা

বাংলাদেশ ও ভুটানের মধ্যে সমঝোতা স্মারক:
- ২১ নভেম্বর, ২০২৫ দুই দিনের রাষ্ট্রীয় সফরে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে ঢাকায় পৌঁছান।
- বাংলাদেশ ও ভুটান উভয় দেশ স্বাস্থ্য খাতে ২২ নভেম্বর, ২০২৫ দুটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে।
- প্রথম সমঝোতা স্মারকটি স্বাস্থ্যকর্মী নিয়োগ-সংক্রান্ত, যা সই করে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ এবং ভুটানের রয়্যাল সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়।
- দ্বিতীয় সমঝোতা স্মারকটি আন্তর্জাতিক ইন্টারনেট ব্যান্ডউইডথ এবং অন্যান্য টেলিযোগাযোগসেবা বাণিজ্য-সম্পর্কিত।
- বাংলাদেশ সরকার ও ভুটানের রয়্যাল সরকারের মধ্যে এটি সই হয়। 

তথ্যসূত্র- প্রথম আলো। [link]

৭৮৫.
স্বল্পোন্নত দেশের তালিকায় থাকা বাংলাদেশ কত সালে উন্নয়নশীল দেশে উত্তরণে সব শর্ত পূরণ করে?
  1. ক) ২০১৬
  2. খ) ২০১৮
  3. গ) ২০১৭
  4. ঘ) ২০১৯
ব্যাখ্যা
- স্বল্পোন্নত দেশের তালিকায় থাকা বাংলাদেশ ২০১৮ সালে উন্নয়নশীল দেশে উত্তরণে সব শর্ত পূরণ করে।
- এরপর ১২-১৬ মার্চ ২০১৮ জাতিসংঘের উন্নয়ন নীতি কমিটির ত্রিবার্ষিক পর্যালোচনা সভায় আনুষ্ঠানিকভাবে মানদণ্ড পূরণের স্বীকৃতি পায়।
- জাতিসংঘের তিনটি শর্তই পূরণ করে উন্নয়নশীল দেশের যোগ্যতা অর্জন যেনো এক বিরল ঘটনা।
- এরপর ২২-২৬ ফেব্রুয়ারি ২০২১ CDP-এর ত্রি-বার্ষিক পর্যালোচনায় বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের চূড়ান্ত সুপারিশ লাভ করে। - বাংলাদেশের সাথে নেপাল এবং লাওসও উত্তরণের চূড়ান্ত সুপারিশ পায়।
- বাংলাদেশের ২০২৪ সালে উন্নয়নশীল দেশে পদার্পণ করার কথা ছিল।
- কিন্তু করোনার প্রভাব মোকাবেলা করে প্রস্তুতি নিতে বাংলাদেশ ১৫ জানুয়ারি ২০২১ বাড়তি দুই বছর সময় চেয়ে আবেদন করে।
- তাই, বাংলাদেশ দুই বছরসহ মোট পাঁচ বছরের প্রস্তুতিকালীন সময় পাবে।
- সব কিছু ঠিক থাকলে ২০২৬ সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হবে।
৭৮৬.
সম্প্রতি রেজওয়ানা চৌধুরী বন্যা ভারতের কোন সম্মাননা পদক লাভ করেন?
  1. পদ্মবিভূষণ পুরস্কার
  2. পদ্মভূষণ পুরস্কার
  3. পদ্মশ্রী পুরস্কার
  4. ভারতেন্দু পুরস্কার
ব্যাখ্যা
পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন রেজওয়ানা চৌধুরী বন্যা:
- দেশের পাশাপাশি ওপার বাংলাতেও দারুণ শ্রোতাপ্রিয় রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।
- ভারতের মর্যাদাপূর্ণ রাষ্ট্রীয় বেসামরিক সম্মাননা ‘পদ্মশ্রী’-তে ভূষিত হলেন বাংলাদেশের বরেণ্য রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। 
- এটি ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা।
- ভারত সরকার ১৯৫৪ সালে পদ্ম পুরস্কার দেওয়া শুরু করে।
- ১৯৫৫ সালে এটি ‘পদ্মবিভূষণ’, ‘পদ্মভূষণ’ এবং ‘পদ্মশ্রী-এ তিনটি বিভাগে দেওয়া হয়।
- সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের এ পুরস্কার দেওয়া হয়।
 
উল্লেখ্য,
- এর আগে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ‘বঙ্গভূষণ’ পেয়েছিলেন তিনি।
- সংগীতে অবদানের জন্য ২০১৬ সালে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক স্বাধীনতা পুরস্কার পান বন্যা।
- এছাড়া ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদকসহ বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন এ শিল্পী।
 
 উৎস: ২৭ জানুয়ারি ২০২৪, যুগান্তর।
৭৮৭.
নারী ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের প্রথম সেঞ্চুরি করেন কে?
  1. ফারজানা হক
  2. শারমিন আক্তার
  3. নিগার সুলতানা
  4. সালমা খাতুন
ব্যাখ্যা
নারী ক্রিকেট দল:

- ২০১১ সালে যুক্তরাষ্ট্রকে হারিয়ে ওয়ানডে স্ট্যাটাস লাভ করে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
- ২০১৮ সালে বাংলাদেশ নারী ক্রিকেট দল এশিয়া কাপের শিরোপা জয় করে।
- নারী ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের প্রথম সেঞ্চুরি করেন ফারজানা হক।
- ২২ জুলাই, ২০২৩ সালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ১৫৬ বলে সেঞ্চুরি করেন ফারজানা।
- তিনি ১৬০ বলে ৭ চারে করেছেন ১০৭ রান।

তথ্যসূত্র - ঢাকা টাইমস, ০২ এপ্রিল ২০২১ ও দৈনিক প্রথম আলো, ২২ জুলাই, ২০২৩।
৭৮৮.
In February 2017, which of the following country has been recognized by Bangladesh?
  1. South Sudan
  2. Kosovo
  3. South Ossetia
  4. East Timor
ব্যাখ্যা
এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন, যা বর্তমানে গুরুত্বপুর্ণ নয়।

কসোভোকে স্বীকৃতি দিল বাংলাদেশ:
- ইউরোপের বলকান অঞ্চলের দেশ কসোভো।
- ১৩৮৯ সালে কসোভো যুদ্ধের পর এখানে ইসলামের আগমন ঘটে।
- এরপর থেকে ১৯১২ সাল পর্যন্ত তা অটোমান সাম্রাজ্যের অধীনে ছিল।
- ২০০৮ সালে সার্বিয়া থেকে স্বাধীন হয় কসোভো।
- রাজধানী প্রিস্টিনা।
- প্রধান ভাষা আলবেনীয় ও সার্বীয়।

উল্লেখ্য,
- রাশিয়া ও সার্বিয়ার প্রবল আপত্তির মধ্যে ২০১৭ সালের ২৭ ফেব্রুয়ারি কসোভোকে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকার।
- কসোভোকে স্বীকৃতি প্রদানকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ ছিল ১১৪তম।

উৎস: i) Britannica.
         ii) ২৯ সেপ্টেম্বর ২০২২, যুগান্তর। 
৭৮৯.
নবম নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়ক কে?
  1. নিগার সুলতানা
  2. স্বর্ণা আক্তার
  3. মারুফা আক্তার
  4. জাহানারা আলম
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

নবম নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ 

- ৩ অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরাতে হবে ১০ দলের নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ।
- নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ১০টি দল দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে।
-  ‘এ’ গ্রুপে পড়েছে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলংকা। 
-  ‘বি’ গ্রুপে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং স্কটল্যান্ড। 
- মেয়েদের টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ।

বিশ্বকাপের বাংলাদেশ স্কোয়াড

• নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক)
• মারুফা আক্তার;
• দিশা বিশ্বাস;
• সাথী রানী;
• মুর্শিদা খাতুন;
• স্বর্ণা আক্তার;
• রিতু মণি;
• নাহিদা আক্তার;
• সুলতানা খাতুন;
• সুবহানা মুস্তারি;
• ফাহিমা খাতুন;
• জাহানারা আলম;
• দিলারা আক্তার;
• তাজ নেহার;
• রাবেয়া খান।  

সূত্র- বিসিবি ওয়েবসাইট।
৭৯০.
অন্তর্বর্তীকালীন সরকার সাংবিধানিকভাবে কতটি অধ্যাদেশ জারি করে?
  1. ১৩০ অধ্যাদেশ
  2. ১২০ অধ্যাদেশ
  3. ১৩৩ অধ্যাদেশ
  4. ১৪৯ অধ্যাদেশ
ব্যাখ্যা

- অন্তর্বর্তীকালীন সরকার সাংবিধানিকভাবে ১৩৩ অধ্যাদেশ অধ্যাদেশ জারি করে।

- অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সাংবিধানিকভাবে ১৩৩ অধ্যাদেশ জারি করেছেন। 
- তার প্রত্যেকটিই পেশ করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামান।
- সংসদের প্রথম অধিবেশনে অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ উত্থাপন হবে।
- ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে আগামী ১২ মার্চ।
- সংসদ বসা থেকে ৩০ দিনের মধ্যে যে অধ্যাদেশগুলোর আইনি ভিত্তি দেওয়া সম্ভব হবে না, সেগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

উল্লেখ্য,
- জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ৮ আগস্ট গঠিত হয়েছিল অন্তর্বর্তী সরকার।

উৎস: প্রথম আলো এবং কালেরকণ্ঠ।

৭৯১.
বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডের বর্তমান নাম কী?
  1. ক) BTTB
  2. খ) BTCC
  3. গ) BTCL
  4. ঘ) BTRC
ব্যাখ্যা
- বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডের বর্তমান নাম BTCL.
- BTCL এর পূর্ণরূপ - Bangladesh Telecommunications Company Limited.
- The Bangladesh Telegraph and Telephone Board Ordinance, 1979 এর বিধান অনুসারে বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ড (বিটিটিবি) গঠিত হয়। 
- পরবর্তীতে ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় বিটিটিবিকে বিলুপ্ত করে কোম্পানী আইন, ১৯৯৪ এর অধীনে যথাক্রমে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) এবং এবং বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)  গঠন করা হয়। 
 
উৎস: টেলিযোগাযোগ অধিদপ্তরের ওয়েবসাইট। 
 
৭৯২.
সরকারি বন্ড কী?
  1. সুরক্ষা পণ্য
  2. আর্থিক পণ্য
  3. সামাজিক পণ্য
  4. উপরের কোনটিই নয়
ব্যাখ্যা
সরকারি বন্ড:
- বন্ড হলো একধরনের আর্থিক পণ্য, যা বিক্রি করে সরকার ও বেসরকারি খাত দীর্ঘ মেয়াদে ঋণ নিতে পারে।

উল্লেখ্য,
- সম্প্রতি সোনালী ব্যাংকের অনুকূলে ৯ বছর মেয়াদি এবং আইএফআইসি ব্যাংকের অনুকূলে ৮ বছর মেয়াদি বন্ড ইস্যু করা হয়।
- চলতি ২০২৩–২৪ অর্থবছরে পর্যায়ক্রমে মোট ২০ হাজার কোটি টাকার বন্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রণালয়।
- সারের ভতুর্কি বাবদ বকেয়া দায় পরিশোধে দুই ব্যাংকের অনুকূলে মোট ৩ হাজার ৩১৬ কোটি টাকার বিশেষ বন্ড ইস্যু করেছে সরকার। 

উৎস: i) ৪ জানুয়ারি, ২০২৪, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।
         ii) ৩ জানুয়ারি, ২০২৪, প্রথম আলো।
৭৯৩.
BRRI কর্তৃক অনুমোদিত ধানের নতুন জাত-
  1. ক) ব্রি-১০৪ ও ব্রি-১০৫
  2. খ) ব্রি-১০৫ ও ব্রি-১০৮
  3. গ) ব্রি-১০৭ ও ব্রি-১০৮
  4. ঘ) ব্রি-১০৫ ও ব্রি-১০৬
ব্যাখ্যা
- ধানের নতুন দুটি জাত সরকারের অনুমোদন পেয়েছে। এর মধ্যে একটি কম গ্লাইসেমিক ইনডেক্স (জিআই) সম্পন্ন এবং অপরটি রোপা আউশ মৌসুমে অলবণাক্ততা জোয়ার-ভাটা অঞ্চলের উপযোগী।
- নতুন এ দুটি ধানের জাত উদ্ভাবন করেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বা Bangladesh Rice Research Institute (BRRI) ।
- এদুটি জাত বোরো মৌসুমে চাষের উপযোগী। গত ২ মার্চ, ২০২৩ কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তারের সভাপতিত্বে জাতীয় বীজ বোর্ডের ১০৯তম সভায় ব্রি-১০৫ ও ব্রি-১০৬ নামের ওই নতুন দুটি জাত অনুমোদন পায়।
- ফলে ব্রি উদ্ভাবিত সর্বমোট ধানের জাত সংখ্যা দাঁড়িয়েছে ১১৩টি।
- নতুন উদ্ভাবিত জাতের মধ্যে ব্রি ধান১০৫ হল বোরো মৌসুমের একটি কম গ্লাইসেমিক ইনডেক্স (জিআই) সম্পন্ন ডায়াবেটিক ধান। ব্রি ধান-১০৫- এর শনাক্তকারী বৈশিষ্ট্য হলো সবুজ পাতা, খাড়া ডিগ পাতা, মাঝারি লম্বা ও চিকন দানা যার জিআই এর মান ৫৫ দশমিক ০। সুতরাং, কম জিআই হওয়ার কারণে এটি ডায়াবেটিক চাল হিসাবে ব্যাপক গ্রহণযোগ্যতা লাভ করবে বলে আশা করা যায়।
- ব্রি ধান১০৫ এর ধান পাকার পরও এর গাছ সবুজ থাকে। এ জাতের পূর্ণ বয়স্ক গাছের গড় উচ্চতা ১০১ সেন্টিমিটার। গড় ফলন হেক্টরে ৭ দশমিক ৬ টন তবে উপযুক্ত পরিচর্যা পেলে অনুকূল পরিবেশে হেক্টরপ্রতি ৮ দশমিক ৫ টন পর্যন্ত ফলন দিতে সক্ষম।
- ব্রি-ধান১০৬ আউশ মৌসুমের অলবণাক্ততা জোয়ারভাটা অঞ্চলের উপযোগী উচ্চ ফলনশীল ধানের জাত। এ জাতের ডিগ পাতা খাড়া, প্রশস্ত ও লম্বা। পাতার রং গাঢ় সবুজ। এ জাতের গাছের গোড়ায় ও ধানের দানার মাথায় বেগুনি রং বিদ্যমান। এর গড় উচ্চতা ১২৫ সেন্টিমিটার।

উৎস: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার।
৭৯৪.
এডিবির সহায়তায় কোন জেলায় দেশে প্রথমবারের মতো গ্রিন ডেটা সেন্টার নির্মিত হবে?
  1. কক্সবাজার
  2. খুলনা
  3. ঢাকায়
  4. চট্টগ্রামে
ব্যাখ্যা
গ্রিন ডেটা সেন্টার:
- গ্রিন ডেটা সেন্টার এমন একটি প্রতিষ্ঠান যেখানে আইটি অবকাঠামোগত এমন প্রযুক্তি ব্যবহার করা হয় যা শক্তি কম খরচ করে এবং পরিবেশের ক্ষতি কম করে।
- দেশে প্রথমবারের মতো চট্টগ্রামে গ্রিন ডেটা সেন্টার নির্মাণ করা হবে।
- অত্যাধুনিক এই ডেটা সেন্টারটি চট্টগ্রামের কাছে বিটিসিএল'র মালিকানাধীন একটি স্থানে স্থাপন করা হবে।
- গ্রিন ডেটা সেন্টার তৈরির জন্য বাংলাদেশ ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
- পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়িত হবে।
- নবায়নযোগ্য জ্বালানি দ্বারা প্রকল্পটি চালিত হবে।
- ডেটা সেন্টারটি পাবলিক ও প্রাইভেট সেক্টরের প্রতিষ্ঠানগুলোকে বাণিজ্যিক সেবা প্রদান করবে।
- বিটিসিএলের অভ্যন্তরীণ ডেটা স্টোরেজ চাহিদা পুরণ করবে।
- আন্তর্জাতিক মানের ডিজাইন করা এই সেন্টারটি ভবিষ্যতের চাহিদা পূরণে সর্বোচ্চ কার্যক্ষমতা এবং সম্প্রসারণযোগ্যতা নিশ্চিত করবে।

তথ্যসূত্র - বাসস।
৭৯৫.
সম্প্রতি, রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন ‘স্টেকহোল্ডারস ডায়লগ’ কোথায় অনুষ্ঠিত হয়েছে? [সেপ্টেম্বর, ২০২৫] 
  1. চট্রগ্রাম
  2. ঢাকা
  3. সিলেট
  4. কক্সবাজার
ব্যাখ্যা

রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন:
- ২৪ থেকে ২৬ আগস্ট, ২০২৫ কক্সবাজারে রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
-এর শিরোনাম ছিল “স্টেকহোল্ডারস ডায়ালগ: টেকঅ্যাওয়ে টু দ্য হাই-লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন”।
- সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান খুঁজে বের করা, রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন বৃদ্ধি করা।
- সম্মেলনে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস, জাতিসংঘের প্রতিনিধিরা, ৪০টিরও বেশি দেশের কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং রোহিঙ্গা জনগণ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কর্মীরা।
- এই সম্মেলনকে জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের সম্মেলনের প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে, যা ৩০ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত হবে।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন।

৭৯৬.
দেশের প্রথম ভ্যাকসিন প্ল্যান্ট কোথায় নির্মিত হবে?
  1. মুন্সিগঞ্জ
  2. গাজীপুর
  3. গোপালগঞ্জ
  4. কুমিল্লা
ব্যাখ্যা
দেশের প্রথম ভ্যাকসিন প্ল্যান্ট:
- দেশের প্রথম ভ্যাকসিন প্ল্যান্ট নির্মিত হবে মুন্সিগঞ্জে।
- বর্তমানে মুন্সিগঞ্জে ৪০ একর জমিতে ভ্যাকসিন এবং ওষুধ—উভয় প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা করা হয়েছে।

⇒ দেশের একমাত্র ভ্যাকসিন প্ল্যান্ট প্রকল্প 'এসেনশিয়াল বায়োটেক অ্যান্ড রিসার্চ সেন্টার' স্থাপনের কাজ ২০২০ সালে গোপালগঞ্জে শুরু হয়। 
- ৩,১১৫ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের লক্ষ্য ছিল, দেশের নিজস্ব ভ্যাকসিন উৎপাদন সক্ষমতা তৈরি করা।
- ২০২৪ সালের জুলাই-আগস্টের গণআন্দোলনের পর আওয়ামী লীগ সরকার পতন পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকার গোপালগঞ্জে প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা থেকে সরে আসে।

⇒ এই প্ল্যান্টে ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০৩০ সালের ডিসেম্বর পর্যন্ত সময়ে এইচপিভি (হিউম্যান প্যাপিলোমাভাইরাস), কোভিড-১৯, কলেরা, ইনফ্লুয়েঞ্জা, ইনঅ্যাকটিভেটেড পোলিও (আইপিভি) এবং ডেঙ্গুসহ মোট ১৪ ধরনের টিকা উৎপাদনের পরিকল্পনা রয়েছে।
- টিকা ছাড়াও এই প্ল্যান্টে বিভিন্ন থেরাপিউটিকস উৎপাদনের পরিকল্পনা রয়েছে—যার মধ্যে রয়েছে এরিথ্রোপোয়েটিন (ইপিও) ২,০০০, ৩,০০০ ও ৫,০০০ আইইউ ডোস, ইন্টারফেরন (৪.৫ এমআইইউ), লং-এক্টিং পেগাইলেটেড ইন্টারফেরন এবং ফিলগ্রাস্টিম/জি-সিএসএফ ইনজেকশন ইত্যাদি।
- এছাড়াও অ্যান্টিজেন ও পিসিআর টেস্ট কিট, হিউম্যান ও ভেটেরিনারি র‌্যাপিড টেস্ট কিট এবং পশুচিকিৎসায় ব্যবহৃত ইলাইসা কিটসহ বিভিন্ন ডায়াগনস্টিক পণ্য উৎপাদনের পরিকল্পনা রয়েছে।

উৎস: i) দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।
ii) সমকাল।
৭৯৭.
বাংলাদেশের সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাস হয় কত সালে?
  1. ২০০৯ সালে
  2. ২০১০ সালে।
  3. ২০১১ সালে।
  4. ২০১৪ সালে।
ব্যাখ্যা
পঞ্চদশ সংশোধনী:
- ২০১১ সালের ৩০ জুন, সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্রের মূলনীতিগুলো পুনঃপ্রতিষ্ঠিত হয়।
- রাষ্ট্রের মূলনীতি হিসেবে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতার নীতি সংযোজন করা হয়।
- এই সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নায়ক শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
- সংবিধানে ধর্মনিরপেক্ষতা এবং ধর্মীয় স্বাধীনতা পুনর্বহাল করা হয়, তবে রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রাখা হয়।
- এই সংশোধনীর দ্বারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়।
- জাতীয় সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা বিদ্যমান ৪৫-এর স্থলে ৫০ করা হয়।

উল্লেখ্য,
- সম্প্রতি, পঞ্চদশ সংশোধনীর বৈধতা প্রশ্নে ১৭ ডিসেম্বর ২০২৪ সালে হাইকোর্ট একটি রুলে তত্ত্বাবধায়ক সরকার বাতিলসহ পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করেছেন।
- সেই সাথে সংবিধানে গণভোটের বিধান ফিরিয়ে এনেছেন আদালত।

তথ্যসূত্র: বাংলাদেশের সংবিধান, আরিফ খান ও প্রথম আলো নিউজ।  [লিঙ্ক]
৭৯৮.
পঞ্চম বাংলাদেশী হিসেবে এভারেস্ট জয় করেছেন কে?
  1. মুসা ইব্রাহীম
  2. ওয়াসফিয়া নাজরীন
  3. নিশাত মজুমদার
  4. বাবর আলী
ব্যাখ্যা
- পঞ্চম বাংলাদেশি হিসেবে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন বাবর আলী। 
- পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট জয়ের দুদিনের মাথায় চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ লোৎসের চূড়ায় পৌঁছেছেন বাবর আলী।
- আর এর মধ্য দিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে এক অভিযানে হিমালয়ের দুই শৃঙ্গ জয়ের অনন্য রেকর্ড গড়লেন চট্টগ্রামের এই পর্বতারোহী।
- পর্বতারোহনের পরিভাষায় একে বলা হয় ‘ডাবল হেডার’। 

উৎস- বিবিসি পত্রিকা রিপোর্ট।
৭৯৯.
বাংলাদেশের ২০২৫ সালের বর্ষপণ্য কোনটি?
  1. পাট
  2. চামড়া ও চামড়াজাত পণ্য
  3. তৈরি পোষাক
  4. ফার্নিচার পণ্য
ব্যাখ্যা
• বর্ষপণ্য-২০২৫:
- ২০২৫ সালের জন্য ফার্নিচার বা আসবাবপত্রকে বর্ষপণ্য ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

- দেশীয় পণ্যের প্রচার, প্রসার ও বিপণনের পাশাপাশি এসব পণ্যের ব্যাপারে আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করতে ১৯৯৫ সাল থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজন করে আসছে বাংলাদেশ।
- মেলার যৌথ আয়োজক বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।
- ১ জানুয়ারি, ২০২৫ নতুন বছরের প্রথম দিন পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিসিএফসি) ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আসবাবপত্রকে ২০২৫ সালের বর্ষপণ্য ঘোষণা করেন তিনি।
- ভারত, নেপাল ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে বাংলাদেশের ফার্নিচার রফতানি হয়ে থাকে।
- পণ্যের পাশাপাশি সেবা খাতে বিনিয়োগ এবং রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে এগিয়ে আসার জন্য ব্যবসায়ীদের অনুরোধ জানান প্রধান উপদেষ্টা।

উৎস: প্রথম আলো এবং BANGLADESH GOVERNMENT PRESS।
৮০০.
২০২৪-২৫ অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি কত শতাংশ?
  1. ৩.৬৩ শতাংশ
  2. ৩.৬৯ শতাংশ
  3. ৩.৭৩ শতাংশ
  4. ৩.৭৯ শতাংশ
ব্যাখ্যা

২০২৪-২৫ অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি:
- ২০২৪-২৫ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৩.৬৯ শতাংশ।

⇒ ২০২৪-২৫ অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৬৯ শতাংশ। এটি গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন।
- ৯ অক্টোবর ২০২৫ তারিখে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) সর্বশেষ এ হিসাব প্রকাশ করেছে।

উল্লেখ্য,
- ২০২৩-২৪ অর্থবছরে প্রবৃদ্ধির এ হার ছিল ৪ দশমিক ২২ শতাংশ।

উৎস: i) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ওয়েবসাইট। 
ii) বাংলাদেশ সংবাদ সংস্থা।