বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বাংলাদেশের সাম্প্রতিক বিষয়াবলি

মোট প্রশ্ন১,৯১২এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বাংলাদেশের সাম্প্রতিক বিষয়াবলি

PrepBank · পাতা / ১৯ · ৫০১৬০০ / ১,৯১২

৫০১.
আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় কোন তারিখে?
  1. ৫ মার্চ
  2. ৬ মার্চ
  3. ৯ মার্চ
  4. ৮ মার্চ
ব্যাখ্যা

- আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় ৮ মার্চ। 
- ৮ মার্চ পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬।
- এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’।
- নারীর অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করা শুধু আইনের বিষয় নয়, এটি একটি সামাজিক ও মানবিক দায়িত্ব—যা সব নাগরিকের জন্য সমানভাবে জরুরি।
- উত্তরাধিকার সম্পত্তিতে নারীর অধিকার, কর্মক্ষেত্রে বৈষম্য দূর করা, সমাজ ও পরিবারে সমান অংশগ্রহণ নিশ্চিত করা এবং আইনের শাসন বাস্তবায়ন করা।
 
উৎস: প্রথম আল পত্রিকা।

৫০২.
বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা কে?
  1. হুমায়ূন আহমেদ
  2. সৈয়দ শামসুল হক
  3. আবদুল্লাহ আবু সায়ীদ
  4. সেলিনা হোসেন
ব্যাখ্যা
বিশ্বসাহিত্য কেন্দ্র:
প্রতিষ্ঠাতা: আবদুল্লাহ আবু সায়ীদ।
প্রতিষ্ঠিত: ১৯৭৮ সাল।
প্রধান কার্যালয়: ঢাকার কাজী নজরুল ইসলাম এভিনিউ।
স্লোগান: "আলোকিত মানুষ চাই"।

বিশ্বসাহিত্য কেন্দ্রের লক্ষ্য:
- মানুষের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা। 
- বিভিন্ন বিষয়ের জ্ঞান ও রুচিশীল সংস্কৃতিচর্চার মাধ্যমে প্রগতিশীল চিন্তাচেতনার বিকাশ ঘটানো।
- সারা দেশের সবখানে আলোকিত, কার্যকর এবং উচ্চমূল্যবোধ সম্পন্ন মানুষ গড়ে তোলা।
- দেশের মানুষের চিত্তের আলোকায়ন ঘটানো।

বিশ্বসাহিত্য কেন্দ্রের কাজ:
- বর্তমানে একটি দেশব্যাপী আন্দোলনে পরিণত হয়েছে।
- মানবজ্ঞানের সামগ্রিক চর্চা এবং অনুশীলনের পাশাপাশি হৃদয়ের উৎকর্ষ ও জীবনের বহুবিচিত্র কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের উচ্চতর শক্তি ও মনুষ্যত্বে বিকশিত হওয়ার সুযোগ সৃষ্টি করা।

উল্লেখ্য, 
-  ১৯৯৯ সালে যাত্রা শুরু বিশ্বসাহিত্য কেন্দ্রের 'ভ্রাম্যমাণ লাইব্রেরি'। 
- উদ্দেশ্য ছিলো পাঠককে বই পৌঁছে দেওয়া এবং পাঠাভ্যাস বাড়ানো। 
- ২০২৫ সালের প্রথম দিন থেকে বন্ধ হয়ে যাবে ভ্রাম্যমাণ লাইব্রেরির সব কার্যক্রম। 

তথ্যসূত্র: বিশ্ব সাহিত্য কেন্দ্র ওয়েবসাইট এবং দৈনিক ইত্তেফাক নিউজ। [লিঙ্ক]
৫০৩.
বাংলাদেশের জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ এই মর্মে প্রজ্ঞাপন জারি করা হয় কবে?
  1. ক) ২০ ফেব্রুয়ারি, ২০২২
  2. খ) ২ মার্চ, ২০২২
  3. গ) ২০ মার্চ, ২০২২ ২০২২
  4. ঘ) ২ ফেব্রুয়ারি, ২০২২
ব্যাখ্যা
- 'জয়বাংলা'কে জাতীয় স্লোগান হিসাবে স্বীকৃতি দিয়ে ২ মার্চ, ২০২২ প্রজ্ঞাপন জারি করে সরকার।
- রাষ্ট্রপতির আদেশক্রমে 'মন্ত্রীপরিষদ বিভাগ' এই প্রজ্ঞাপন জারি করে।

- তার আগে ২০ ফেব্রুয়ারি, ২০২২ তারিখে 'জয়বাংলা'কে জাতীয় স্লোগান হিসাবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত হয়।
প্রজ্ঞাপনে বলা হয় -
- ‘জয় বাংলা’ বাংলাদেশের জাতীয় স্লোগান হবে।
- সাংবিধানিক পদাধিকারীরা, দেশে ও দেশের বাইরে কর্মরত সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থার কর্মকর্তা/কর্মচারীরা সব জাতীয় দিবস উদযাপন এবং অন্যান্য রাষ্ট্রীয় ও সরকারি অনুষ্ঠানে বক্তব্যের শেষে ‘জয় বাংলা’ স্লোগান উচ্চারণ করবেন।
- সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রাত্যহিক সমাবেশ সমাপ্তির পর এবং সভা-সেমিনারে বক্তব্যের শেষে শিক্ষকরা ও ছাত্র-ছাত্রীরা ‘জয় বাংলা’ স্লোগান উচ্চারণ করবেন।

- ২০১৭ সালে আইনজীবী বশির আহমেদ জয় বাংলাকে জাতীয় শ্লোগান করার বিষয়ে হাইকোর্টে রিট করেছিলেন।
- ১৬ ডিসেম্বর ২০১৯ বাংলাদেশের হাইকোর্ট ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসাবে ঘোষণা করে।
- ১০ মার্চ ২০২০ তারিখে বাংলাদেশের জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ হবে বলে রায় ঘোষণা করেছে হাইকোর্ট।

তথ্যসূত্র:- মন্ত্রীপরিষদ বিভাগ ওয়েবসাইট ও Live MCQ সাম্প্রতিক সমাচার - মার্চ, ২০২২।
৫০৪.
দেশে বর্তমানে (২০২৪) বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা কয়টি?
  1. ১৪০টি
  2. ১৪২টি
  3. ১৪৪টি
  4. ১৪৫টি
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

বাংলাদেশে বিদ্যুৎ পরিস্থিতি: 

বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা - ১৪৫ টি। 
অবসরকৃত/মেয়াদ উত্তীর্ণ বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা - ০৯(২০২৩-২০২৪ অর্থবছর) (এপ্রিল ২০২৪ পর্যন্ত)। 
সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন (মে: ও:) - ১৬,৪৭৭ (৩০ এপ্রিল ২০২৪)। 
বিদ্যুৎ আমদানি (মে: ও:) - ২,৬৫৬। 
মাথাপিছু বিদ্যুৎ উৎপাদন (কি.ও.ঘন্টা) - ৬০২(ক্যাপটিভ ও নবায়নযোগ্য জ্বালানিসহ) (২০২২-২০২৩ অর্থবছর)। 
বিদ্যুৎ গ্রাহক সংখ্যা - ৪ কোটি ৭০ লক্ষ। 
সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ (কোটি টাকায়)  - ৩০,০৬৩.৬৬ (২০২৩-২০২৪ অর্থবছর)। 
বিতরণ সিস্টেম লস (%) - ৭.৬৫ (২০২২-২০২৩ অর্থবছর)। 

সূত্র: প্রথম আলো ও বিদ্যুৎ বিভাগের ওয়েবসাইট।
৫০৫.
২০২৬ সালে চলচ্চিত্রে ‘একুশে পদক’ লাভ করেছেন কে?
  1.  ফরিদা আক্তার ববিতা
  2. আফরোজা সুলতানা রত্না
  3. রোজিনা আক্তার 
  4. সারাহ বেগম কবরী
ব্যাখ্যা

• একুশে পদক ২০২৬:
- বিভিন্ন ক্ষেত্রে গৌরববোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক ২০২৬’ তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী। 
- প্রতিষ্ঠান হিসেবে- ব্যান্ড সংগীতের দল ওয়ারফেজ মনোনীত হয়েছে।

• একুশে পদক ২০২৬ প্রাপ্ত ব্যক্তি:
- চলচ্চিত্রে অবদানের স্বীকৃতি হিসেবে ফরিদা আক্তার ববিতা,
- চারুকলায় অধ্যাপক মো. আব্দুস সাত্তার,
- স্থাপত্যে মেরিনা তাবাসসুম,
- সংগীতে আইয়ুব বাচ্চু,
- নৃত্যে অর্থি আহমেদ,
- নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার,
- সাংবাদিকতায় শফিক রেহমান,
- শিক্ষায় অধ্যাপক ড. মাহবুবুল আলম মজুমদার ও
- ভাস্কর্যে তেজস হালদার যশ।

তথ্যসূত্র: ডেইলি স্টার বাংলা ও প্রথম আলো।

৫০৬.
বাংলাদেশে মোট আবাদযোগ্য জমির পরিমাণ কত?
  1. ক) ৩ কোটি ৯৬ লক্ষ ৭৮ হাজার একর
  2. খ) ২ কোটি ৮১ হাজার একর
  3. গ) ৩ কোটি ১ লক্ষ ৯৪ হাজার একর
  4. ঘ) ২ কোটি ১ লক্ষ ৯৪ হাজার একর
ব্যাখ্যা
‘কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ – ২০২১-২০২২ অনুযায়ী - 
- মোট আবাদযোগ্য জমি- ৩ কোটি ৯৬ লক্ষ ৭৮ হাজার একর।

- মোট আবাদী জমি- ২ কোটি ৮১ হাজার একর।
- আবাদযোগ্য নয় এমন জমির পরিমাণ- ৮২ লক্ষ ৮৪ হাজার একর।
- বনাঞ্চল- ৬৩ হাজার ৬৩ লক্ষ ৩০৯ একর।

তার মধ্যে--
- এক ফসলি জমি - ৫২ লক্ষ ১৬ হাজার একর।
- দুই ফসলি জমি - ১ কোটি ১ লক্ষ ৯৪ হাজার একর।
- তিন ফসলি জমি - ৪৬ লক্ষ ১৩ হাজার একর।
- চার ফসলি জমি    ৫৬ হাজার একর।

তথ্যসূত্র: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ– ২০২১ (বিবিএস)
৫০৭.
মহাত্মা গান্ধী আন্তর্জাতিক শান্তি পুরস্কার-২০২৩ পেয়েছেন কোন বাংলাদেশি?
  1. অধ্যাপক মোস্তাফিজুল হক
  2. মনিরুল ইসলাম
  3. রিয়াজ উদ্দিন
  4. অধ্যাপক সোহরাব হোসেন
ব্যাখ্যা
মহাত্মা গান্ধী আন্তর্জাতিক শান্তি পুরস্কার:
- চিত্রশিল্পে ভূমিকা, বিশেষ করে চিত্রাঙ্কনে শিশুদের আগ্রহ তৈরি ও তাদের সৃজনশীল মনোবিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে মহাত্মা গান্ধী আন্তর্জাতিক শান্তি পুরস্কার-২০২৩ পেলেন বাংলাদেশের চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক।
- কলকাতায় রথীন্দ্র মঞ্চ, জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে ভারত-বাংলাদেশ মৈত্রী উৎসবে আয়োজিত এক অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সাবেক মন্ত্রী রেখা গোস্বামীর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন মোস্তাফিজুল হক।

সূত্র- প্রথম আলো। 
৫০৮.
Bangladesh will soon receive around 5 million AstraZeneca Covid-19 vaccine doses from -
  1. ক) France and U.A.E
  2. খ) Poland and Saudi Arabia
  3. গ) Netherlands and Sweden
  4. ঘ) Italy and Switzerland
ব্যাখ্যা
Foreign Minister AK Abdul Momen has said Bangladesh will soon receive around 5 million AstraZeneca Covid-19 vaccine doses from Poland and Saudi Arabia as gift.
Bangladesh will get around 1.5 million doses of the vaccine from Saudi Arabia.
Poland will provide 3.3 million AstraZeneca vaccine doses to Bangladesh free of cost, he said, adding that these are being shipped. Poland donated these vaccine doses through the European Union.

Source: The Daily Star
৫০৯.
'বঙ্গবন্ধু স্যাটেলাইট-২’ প্রস্তুত ও উৎক্ষেপণ করবে কোন প্রতিষ্ঠান?
  1. ক) স্পেসএক্স
  2. খ) কেনেডি স্পেস সেন্টার
  3. গ) গ্লাভকসমস
  4. ঘ) জেনেক্স স্পেস সেন্টার
ব্যাখ্যা

- রাশিয়া সরকারের সহযোগিতায় ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে দেশের দ্বিতীয় কৃত্রিম উপগ্রহ ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-২’ নির্মাণ ও উৎক্ষেপণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার।
- আর্থ অবজারভেটরি ক্যাটাগরির স্যাটেলাইটটি আবহাওয়া পর্যবেক্ষণ করতে ব্যবহৃত হবে।
- এতে অপটিক্যাল ভিএইচআর-সার (Synthetic Aperture Radar-SAR) ব্যবহার করে বিশ্বের বিভিন্ন অঞ্চলের ভূমি ও সমুদ্র এলাকার ছবি তোলা যাবে।
- 'বঙ্গবন্ধু স্যাটেলাইট-২’ প্রস্তুত ও উৎক্ষেপণ করবে - Glavkosmos, রাশিয়া।
- এটি রাশিয়ার রাষ্ট্রায়ত্ত মহাকাশ সংস্থা Roscosmos এর অঙ্গ প্রতিষ্ঠান।
- এ সংক্রান্ত চুক্তি সই করেছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি (BSCL)।
- ২ ফেব্রুয়ারি ২০২২ এ চুক্তিটি স্বাক্ষরিত হয়।

তথ্যসূত্র- বিডি নিউজ ও Live MCQ সাম্প্রতিক সমাচার - মার্চ, ২০২২।

৫১০.
২০২০-২০২১ অর্থবছরের সাময়িক হিসাবে স্থিলমূল্যে জিডিপিতে কোন খাতে সর্বাধিক প্রবৃদ্ধি অর্জিত হয়েছে?
  1. ক) কৃষিখাত
  2. খ) শিল্পখাত
  3. গ) মৎসখাত
  4. ঘ) সেবাখাত
ব্যাখ্যা
- ২০২০-২০২১ অর্থবছরে সাময়িক হিসাবে স্থিরমূল্যে জিডিপির বিভিন্ন খাতসূহের প্রবৃদ্ধি:
- শিল্পখাত : ৬.১২ শতাংশ
- সেবাখাত : ৫.৬১ শতাংশ
- কৃষিখাত : ৩.৪৫ শতাংশ
- মৎস্যখাত : ৫.৭৪ শতাংশ
- খনিজ ও খনন : ০.২৯ শতাংশ (সর্বনিম্ন)
- স্বাস্থ্য ও সামাজিক সেবা : ৯.৯৪ শতাংশ (সর্বোচ্চ)।
(তথ্যসূত্র: বিবিএস ওয়েবসাইট)
৫১১.
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে উপজীব্য করে বাংলাদেশ সরকারের অনুদানে নির্মিত পূর্ণদৈর্ঘ্য শিশুতোষ চলচ্চিত্র -
  1. মাইক
  2. তর্জনী
  3. দ্য স্পিচ
  4. ওরা ১১ জন
ব্যাখ্যা
মাইক:
- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে উপজীব্য করে বাংলাদেশ সরকারের অনুদানে নির্মিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য শিশুতোষ চলচ্চিত্র ‘মাইক’।
- চলচ্চিত্র ‘মাইক’ তরুণ লেখক, কলামিস্ট ও সংগঠক এফ এম শাহীনের প্রযোজনায় চলচ্চিত্রটি যৌথভাবে পরিচালনা করেছেন এফ এম শাহীন ও হাসান জাফরুল (বিপুল)।
- এর মাধ্যমে তরুণ প্রজন্ম বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণসহ স্বাধীনতার ইতিহাস জানতে পারবে।
- মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের সঠিক ইতিহাস তুলে ধরতে মাইক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
- পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার পর ৭ মার্চের ভাষণ নিষিদ্ধ করা হয়েছিল এবং রাজাকারদের যেভাবে উত্থান ঘটেছিল, সেই ইতিহাস এ সিনেমায় তুলে ধরা হয়েছে।
- সিনেমায় দাইয়ান, সানজিদ, মেঘসহ চার শিশুশিল্পী অভিনয় করে।

অন্যদিকে -
- চাষী নজরুল ইসলামের 'ওরা ১১ জন' মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম পূর্ণদৈর্ঘ চলচ্চিত্র।
- ৭ই মার্চের ভাষণে অনুপ্রাণিত সোহেল রানা বয়াতি নির্মিত চলচ্চিত্র ‘তর্জনী’।
- ১৯৭১ এর ৭ মার্চে রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর দেওয়া সেই দৃপ্ত ভাষণ নিয়ে গুণী নির্মাতা ফাখরুল আরেফীন নির্মাণ করেছেন তথ্যচিত্র ‘দ্য স্পিচ’।

উৎস: ২৮ মার্চ, ২০২৩, কালের কন্ঠ।
৫১২.
দেশে বর্তমানে কয়টি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে? [অক্টোবর, ২০২৫]
  1. ২টি
  2. ৩টি
  3. ৪টি
  4. ৫টি
ব্যাখ্যা

আন্তর্জাতিক বিমানবন্দর:
- দেশে বর্তমানে ৩টি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে।
• এগুলো হলো:
১. হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা।
২. শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রাম।
৩. ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেট।

উল্লেখ্য,
- ১২ অক্টোবর, ২০২৫ তারিখে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কক্সবাজার বিমানবন্দরকে 'আন্তর্জাতিক বিমানবন্দর' ঘোষণা করেছে।
- ২৪ শে অক্টোবর ২০২৫ কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণার দুই সপ্তাহ পর সরকার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইট কার্যক্রম স্থগিত করে একটি অফিস আদেশ জারি করেছে।

উৎস: i) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ওয়েবসাইট।
ii) বিএসস। 

৫১৩.
২০২১ সাল থেকে চালু হওয়া বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিব পদক প্রতি বছর কত তারিখে দেয়া হবে?
  1. ক) ৮ অগাস্ট
  2. খ) ১৫ ডিসেম্বর
  3. গ) ১৭ মার্চ
  4. ঘ) ১৮ অক্টোবর
ব্যাখ্যা
বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিব পদক:
বাঙালির মুক্তিসংগ্রামে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের অবদান চিরস্মরণীয় করার লক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এই পদক প্রবর্তন করেছে সরকার।
প্রতিবছর ৮ অগাস্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকীর জাতীয় অনুষ্ঠানে মনোনীতদের এই পদক দেওয়া হবে।
রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া, সমাজসেবা, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ, গবেষণা, কৃষি ও পল্লি উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান ও গৌরবোজ্জ্বল ভূমিকার জন্য ২০২১ সালে পাঁচজন বাংলাদেশি নারীকে এই পদক দেওয়া হয়।
 
সূত্র: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার: এপ্রিল, ২০২১ – এপ্রিল, ২০২২
৫১৪.
জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘর কোথায় নির্মাণ করা হবে?
  1. বঙ্গভবনে
  2. যমুনায়
  3. গণভবনে
  4. ঢাকা বিশ্ববিদ্যালয়ে
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

গণভবনকে ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হ‌য়।

• সংবিধান অনুযায়ী, বাংলাদেশ সরকারের প্রধান নির্বাহী প্রধানমন্ত্রী।
• প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের নাম 'গণভবন'। 
• গণভবন অবস্থিত শেরেবাংলা নগর, ঢাকা।  
• প্রধানমন্ত্রীর কার্যালয়ের ইংরেজি নাম 'পিএমও'। 
• প্রধানমন্ত্রীর কার্যালয়ের অবস্থান তেজগাঁও, ঢাকা।
• রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম 'বঙ্গভবন'।

উৎস: বাংলাদেশ সরকারের ওয়েবসাইট। 
৫১৫.
সর্বজনীন পেনশনে পঞ্চম স্কিমের নাম কী?
  1. সুরক্ষা
  2. সমতা
  3. প্রবাস
  4. প্রত্যয়
ব্যাখ্যা
‘প্রত্যয় স্কিম’
- সর্বজনীন পেনশন স্কিমে ‘প্রত্যয় স্কিম’ নামে পঞ্চম স্কিম চালু করা হয়েছে।  
- সব স্ব-শাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থা এবং তাদের অধীনস্থ অঙ্গ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা এই স্কিমে অংশ নিতে পারবেন।
- এতে তাদের স্বার্থ ক্ষুন্ন হবে না এবং বিদ্যমান পেনশন/আনুতোষিক সুবিধা অক্ষুন্ন থাকবে।
- প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৭ আগস্ট পেনশন কর্মসূচির উদ্বোধন করেছেন।
- ফলে দেশে-বিদেশে বসবাসরত ১৮ বছরের বেশি বয়সী যেকোনো বাংলাদেশি এখন সর্বজনীন পেনশন-ব্যবস্থার আওতায় আসতে পারবেন।
- একজন পেনশনধারী ব্যক্তি ৬০ বছর পূর্ণ হওয়ার পর পেনশন পাওয়া শুরু করবেন।
- আরো চারটি আলাদা স্কিম নিয়ে সর্বজনীন পেনশন-ব্যবস্থার যাত্রা শুরু হয়েছে। এগুলো হচ্ছে প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা।
- প্রবাস স্কিমটি শুধু প্রবাসী বাংলাদেশিদের জন্য। প্রগতি স্কিম বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবীদের জন্য।
- সুরক্ষা স্কিম রিকশাচালক, কৃষক, শ্রমিক, কামার, কুমার, জেলে, তাঁতি ইত্যাদি স্বকর্মে নিয়োজিত নাগরিকদের জন্য।
- আর সমতা স্কিম নিম্ন আয়ের মানুষের জন্য।

উৎস: মন্ত্রিপরিসদ বিভাগের ওয়েবসাইট।
৫১৬.
দেশের ২৫তম প্রধান বিচারপতি কে?
  1. মো. সাহাবুদ্দিন
  2. সৈয়দ রেফাত আহমেদ
  3. শামসুদ্দিন চৌধুরী মানিক
  4. সুরেন্দ্র কুমার সিনহা
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

- দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ শপথ নিয়েছেন।

- বঙ্গভবনে তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
- সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন হাইকোর্টের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন। 

প্রধান বিচারপতি, বাংলাদেশ
- সংবিধানের ৯৫ নং অনুচ্ছেদ অনুসারে প্রধান বিচারপতিকে নিয়োগ দেন মহামান্য রাষ্ট্রপতি।
- প্রধান বিচারপতিকে শপথ পড়ান মহামান্য রাষ্ট্রপতি।
- প্রধান বিচারপতির সাথে পরামর্শ করেই অন্যান্য বিচারপতি দের নিয়োগ দেয়া হয়।                          
- বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি আবু সাদাত মো. সায়েম।
- ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। 

তথ্যসূত্র - সুপ্রিমকোর্ট ওয়েবসাইট।
৫১৭.
বাংলাদেশের প্রথম সাবমেরিন ঘাঁটি কোথায় অবস্থিত?
  1. ক) পটুয়াখালীতে
  2. খ) বরিশালে
  3. গ) চট্টগ্রামে
  4. ঘ) কক্সবাজারে
ব্যাখ্যা
বানৌজা শেখ হাসিনা
- সাবমেরিনের সুষ্ঠু পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও নিরাপদ জেটি সুবিধার জন্য কক্সবাজারের কুতুবদিয়ার পেকুয়ায় সাবমেরিন ঘাঁটি ‘বানৌজা শেখ হাসিনা’ কমিশনিং করলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- এটি বাংলাদেশ নৌবাহিনীর প্রথম পূর্ণাঙ্গ ডুবোজাহাজ ঘাঁটি।
- ২০২৩ সালের ২০ মার্চ গণভবন হতে ভিডিও টেলিকনফারেন্স এর মাধ্যমে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে নামফলক উন্মোচন করেন। 
- এর মধ্য দিয়ে ঘাঁটিটি নৌবাহিনীতে আনুষ্ঠানিকভাবে অপারেশনাল কার্যক্রম শুরু করল।
- ১২ মার্চ ২০১৭ তারিখে ‘বানৌজা শেখ হাসিনা’ নির্মাণে ঘাঁটির নামফলক উন্মোচিত হয়।

উৎস: প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এর অফিসিয়াল ওয়েবসাইট।
৫১৮.
সম্প্রতি উন্মোচিত ১০০ টাকার নতুন নোটে নিম্নের কোন ছবিটি রয়েছে? [সেপ্টেম্বর, ২০২৫]
  1. সুন্দরবন 
  2. মেট্রোরেল 
  3. পদ্মা সেতু
  4. কর্ণফুলী টানেল
ব্যাখ্যা

১০০ টাকার নতুন নোট:
- ১২ আগস্ট, ২০২৫ তারিখে বাজারে ১০০ টাকার নতুন নোট প্রচলনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। 
- গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্বাক্ষরিত নতুন এই নোটের এক পাশে ষাট গম্বুজ মসজিদ এবং অপর পাশে সুন্দরবনের ছবি আছে।
- নোটের মূল রং নীল।

⇒ বাংলাদেশ ব্যাংক সূত্র জানিয়েছে, মোট ১ হাজার ৫০০ কোটি টাকার নতুন এ নোট ছাপানো হবে।
- বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, সুনির্দিষ্ট কোনো ব্যাংকের শাখায় নয়, যেসব ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকে আগ্রহ জানিয়েছে, তাদেরকে স্বল্প পরিমাণে নতুন ১০০ টাকার নোট দেওয়া হয়েছে। 

উৎস: i) The Business Standard.
ii) Bangladesh Bank ওয়েবসাইট।

৫১৯.
The number of Government Medical Universities of Bangladesh is -
  1. ক) 4
  2. খ) 6
  3. গ) 5
  4. ঘ) 2
ব্যাখ্যা
বাংলাদেশে সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৫টি।
১. বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা।
২. রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়।
৩. চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়।
৪. সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়।
৫. শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, খুলনা।
খুলনায় প্রতিষ্ঠিত দেশের ৫০তম সরকারি বিশ্ববিদ্যালয় শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়। এটি দেশের পঞ্চম সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয়।
উৎসঃ বাংলাদেশ গেজেট এবং দৈনিক পত্রিকা।
৫২০.
'জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান' কবে অনুষ্ঠিত হবে?
  1. ১৪ অক্টোবর
  2. ১৭ অক্টোবর
  3. ১৮ অক্টোবর
  4. ২০ অক্টোবর
ব্যাখ্যা

জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান:
- 'জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান' অনুষ্ঠিত হবে ১৭ অক্টোবর।
- উল্লেখ্য, পূর্বে এটি অনুষ্ঠিত হওয়ার তারিখ ছিল ১৫ অক্টোবর। 

⇒ জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান একটি ঐতিহাসিক ঘটনা।
- আগ্রহী জনগণের অংশগ্রহণের সুবিধার্থে অনুষ্ঠানটি ১৭ অক্টোবর, শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। 
- জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা অংশ নেবেন। এছাড়া বিভিন্ন শ্রেণী ও পেশার প্রতিনিধিদের এ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে।

উৎস: বাংলাদেশ সংবাদ সংস্থা। 

৫২১.
বর্তমানে ‘ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি ফুটবল এসোসিয়েশন' র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান কত?
  1. ক) ১৯০তম
  2. খ) ১৯১তম
  3. গ) ১৯৩তম
  4. ঘ) ১৯২তম
ব্যাখ্যা
ফুটবল
- আধুনিক ফুটবল খেলার উৎপত্তি হচ্ছে ইংল্যান্ডে। 
- সব দেশে একই নিয়মে খেলার জন্য ১৯০৪ সালে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ‘ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি ফুটবল এসোসিয়েশন' বা ফিফা (FIFA) গঠিত হয়।
- এই সংগঠনের মাধ্যমে ফুটবল খেলা বিশ্বের প্রায় সব দেশে প্রসার লাভ করেছে।
- ১৯৭২ সালে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) গঠিত হয়। এটি বাংলাদেশের ফুটবল খেলার নিয়ন্ত্রণকারী সংস্থা।
- ২০ ডিসেম্বর ২০২২ ফিফা র‍্যাঙ্কিং প্রকাশিত হয়।
- ২১১ সদস্যের মধ্যে বর্তমানে বাংলাদেশ আগের অবস্থান ১৯২ তেই অবস্থান করেছে
- নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচটি দল:
১। ব্রাজিল
২। আর্জেন্টিনা
৩। ফ্রান্স
৪। বেলজিয়াম
৫। ইংল্যান্ড।

উৎস: ফিফা ওয়েবসাইট।
৫২২.
How many tea auction centers are there in Bangladesh?
  1. 2
  2. 3
  3. 4
  4. 5
ব্যাখ্যা
• চা নিলাম কেন্দ্র:
-  দেশে বর্তমানে চা নিলাম কেন্দ্র আছে ৩টি।
- চট্টগ্রাম ও শ্রীমঙ্গলের পর পঞ্চগড়ে হলো দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র।
- ২ সেপ্টেম্বর, ২০২৩ পঞ্চগড়ে দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র আনুষ্ঠানিক উদ্বোধন কর হয়।
-  চাষীদের কাঁচা চা পাতার ন্যায্যমূল্য নিশ্চিত করতে পঞ্চগড়ে দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র চালু করা হলো। 
- উৎপাদনের দিক দিয়ে দেশের দ্বিতীয় চা অঞ্চল পঞ্চগড়।
-  দেশে মোট উৎপাদিত চায়ের ১৯ শতাংশ চা পঞ্চগড়ে উৎপাদন হচ্ছে।

তথ্যসূত্র: বাসস (২ সেপ্টেম্বর, ২০২৩)।
৫২৩.
মানচিত্র খচিত প্রথম পতাকা কবে উত্তোলন করা হয়??
  1. ক) ২৩ জানুয়ারি, ১৯৭১
  2. খ) ৩ মার্চ, ১৯৭০
  3. গ) ৭ এপ্রিল, ১৯৭২
  4. ঘ) ২ মার্চ, ১৯৭১
ব্যাখ্যা
- পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ১৯৭১ সালের ১ মার্চ হঠাৎ করেই জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করলে প্রতিবাদে ফেটে পড়ে গোটা দেশ।
- ১৯৭১ সালের ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ছাত্রসমাবেশে প্রথম বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা উত্তোলন করা হয়।
- সেদিন পতাকা উত্তোলন করেন ছাত্রনেতা আ স ম আবদুর রব। 
- সঙ্গে ছিলেন ছাত্র সংগ্রাম পরিষদের নেতা তোফায়েল আহমদ, আবদুল কুদ্দুস মাখন এবং নূরে আলম সিদ্দিকী। 
- স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য যে কোনো ত্যাগ স্বীকার এবং শেষ পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাওয়ার সংকল্প ঘোষণা করা হয় সেই সভা থেকে। 
 
উৎস: বিডিনিউজ 
৫২৪.
বর্তমানে বাংলাদেশ বিমানে ড্রীমলাইনারের সংখ্যা কতটি?
  1. ক) ৩ টি
  2. খ) ৪ টি
  3. গ) ৫ টি
  4. ঘ) ৬ টি
ব্যাখ্যা
বর্তমানে বাংলাদেশ বিমানে অত্যাধুনিক সুবিধা সম্বলিত মার্কিন বোয়িং ৭৮৭ ড্রীমলাইনারের সংখ্যা ৬ টি। সর্বশেষ ২৪ ডিসেম্বর ৬ষ্ঠ ড্রিমলাইনার অচিনপাখি বাংলাদেশে পৌছে। অন্য ড্রিমলাইনারগুলো হলো আকাশবীণা, হংস বলাকা, গাঙচিল, রাজহংস ও সোনার তরী। ৬ টি ড্রিমলাইনার সহ বাংলাদেশ বিমানে বর্তমানে মোট ১৮ টি বিমান রয়েছে। (সূত্রঃ বাংলাদেশ বিমান)
৫২৫.
‘পাহাড়কাঞ্চনপুর’ বিমান ঘাঁটির পরিবর্তিত নাম কী?
  1. বীর উত্তম সুলতান মাহমুদ বিমান ঘাঁটি
  2. বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান ঘাঁটি
  3. খাদেমুল বাশার বিমান ঘাঁটি
  4. মৌলভীবাজার রাডার ইউনিট
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকারকে বাংলাদেশ মুক্তিবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ নিয়োগ করে।
- তিনি ছিলেন বিমান বাহিনীর সিনিয়র কর্মকর্তা।
- তিনি প্রবাসি সরকারের নির্দেশনায় ১৯৭১ সালের ২৮ সেপ্টেম্বর 'বাংলাদেশ বিমান বাহিনী' গঠন করে।
- ১৮ জন পাইলট এবং ৭০ জন বৈমানিক নিয়ে যাত্রা শুরু করে বাংলাদেশ বিমান বাহিনী।
- সম্প্রতি বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি পাহাড়কাঞ্চনপুরের নাম পরিবর্তন করে ‘বীর উত্তম সুলতান মাহমুদ’ ঘাঁটি নামকরণ করা হয়েছে। 

- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ বীর উত্তমকে মুক্তিযুদ্ধ পরিচালনায় তাঁর অনন্য সাধারণ ভূমিকা, স্বাধীনতা উত্তর বাংলাদেশ বিমান বাহিনীকে একটি সুসংগঠিত ও কার্যকরী বাহিনী হিসেবে গড়ে তোলা এবং পরবর্তীকালে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত থেকে দেশ গঠনে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ ‘স্বাধীনতা পুরস্কার-২০১৮ এ ভূষিত করে। 

সূত্র- আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) ।
৫২৬.
দেশের প্রথম মনোরেল নির্মিত হতে যাচ্ছে -
  1. ঢাকায় 
  2. কুমিল্লায় 
  3. রাজশাহীতে 
  4. চট্টগ্রামে
ব্যাখ্যা

প্রথম মনোরেল প্রকল্প:
- দেশের প্রথম মনোরেল নির্মিত হতে যাচ্ছে চট্টগ্রামে।
- নগরের যানজট নিরসনে মনোরেল প্রকল্প বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন। 

⇒ ১ জুন, ২০২৫ চট্টগ্রাম সিটি করপোরেশনের সঙ্গে জার্মানি প্রতিষ্ঠান ওরাসকম ও মিশরের প্রতিষ্ঠান আরব কন্ট্রাক্টর গ্রুপের এ সংক্রান্ত সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়।
- প্রস্তাবিত মনোরেল প্রকল্পটির মোট দৈর্ঘ্য হবে প্রায় ৫৪ কিলোমিটার।
- এতে বিনিয়োগ হবে প্রায় ২০ থেকে ২৫ হাজার কোটি টাকা।

উল্লেখ্য,
- মনোরেল হলো এমন একটি রেলওয়ে, যেখানে ট্র্যাকটি একটি একক রেল বা বিম দিয়ে তৈরি।
- মনোরেল এক চাকার ট্রেন। এক চাকার ওপরই চলে। দুই থেকে আড়াই বছরের মধ্যে মনোরেল স্থাপন ও চালু করা সম্ভব।

উৎস: The Daily Star Bangla.

৫২৭.
Who won the 'FOSWAL Literature Award 2023'?
  1. Fazle Hasan Abed
  2. Bangabandhu Sheikh Mujibur Rahman
  3. Anishul Haq
  4. Selina Hossain
ব্যাখ্যা
• FOSWAL সাহিত্য পুরস্কার: 
→ ২৬-২৮ মার্চ ২০২৩ ভারতের নয়াদিল্লীতে Foundation of SAARC Writers and Literature (FOSWAL) এর সাহিত্য উৎসব অনুষ্ঠিত হয়। 
→  এই উৎসব থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার রচিত ৩টি বইয়ের জন্য বিশেষ সাহত্যি পুরস্কারে (FOSWAL) ভূষিত করে। 

বইগুলো হলো;
→ কারাগারের রোজনামচা,
→ অসমাপ্ত আত্মজীবনী,
→ আমার দেখা নয়াচীন।
→ ২০০১ সাল থেকে এই পুরস্কার প্রদান করা শুরু হয়েছে।

তথ্যসূত্র: তথ্যসূত্র: The Business Standard (Mar 26, 2023)
৫২৮.
বাংলাদেশ পুলিশের যে ইউনিট মেট্রোরেলের নিরাপত্তার দায়িত্ব পালন করে -
  1. এমআরটি পুলিশ
  2. মেট্রোপলিটন পুুলিশ
  3. রেলওয়ে পুলিশ
  4. মেট্রোট্রেন পুলিশ
ব্যাখ্যা
• মেট্রোরেলের জন্য গঠিত পুলিশ:
- মেট্রোরেলের (মাস র‌্যাপিড ট্রানজিট–এমআরটি) নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষায়িত মেট্রোরেল পুলিশ গঠনের করেছে সরকার।
- মেট্রোরেলের জন্য গঠিত পুলিশের বিশেষ ইউনিটের নাম - এমআরটি পুলিশ।
- পুলিশের একজন উপমহাপরিদর্শকের (ডিআইজি) নেতৃত্বে ২৩১ জনবল থাকবে এই ইউনিটে।
- এ ছাড়া মেট্রোরেল পুলিশের জন্য ১০টি মোটরসাইকেল, চারটি পিকআপ ও একটি জিপ থাকবে।

উৎস: প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
৫২৯.
২০২৬ সালে একুশে পদকের জন্য মনোনীত হয়েছেন কতজন ব্যক্তি? 
  1. ৮ জন
  2. ৯ জন
  3. ১০ জন
  4. ৭ জন
ব্যাখ্যা

একুশে পদক: 
- ৫ ফেব্রুয়ারি, ২০২৬ প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম একুশে পদকের জন্য মনোনীত ব্যক্তিদের নাম ঘোষণা করেন।
- ২০২৬ সালে একুশে পদকের জন্য মনোনীত হয়েছেন ৯ জন ব্যক্তি এবং ১টি প্রতিষ্ঠান। 
- বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ৯ জন ব্যক্তি এবং ১টি প্রতিষ্ঠানকে একুশে পদক ২০২৬ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার।
- স্বীকৃতি প্রদানের ক্ষেত্রে একুশে পদকের জন্য মনোনীত ব্যক্তিরা হলেন:
- অভিনয়ে ফরিদা আক্তার ববিতা,
- চারুকলায় প্রফেসর ড. মো. আব্দুস সাত্তার,
- স্থাপত্যে মেরিনা তাবাসসুম,
- সংগীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর),
- নৃত্যে অর্থী আহমেদ,
- পালাগানে ইসলাম উদ্দিন পালাকার,
- সাংবাদিকতায় শফিক রেহমান,
- শিক্ষায় প্রফেসর ড. মাহবুবুল আলম মজুমদার এবং,
- ভাস্কর্যে তেজস হালদার জস।
- এছাড়া সংগীতে ওয়ারফেজকে এ পুরস্কার দেওয়া হচ্ছে।

উৎস: প্রথম আলো নিউজ।লিঙ্ক

৫৩০.
বর্তমানে দেশে মােট বীমা কোম্পানির সংখ্যা কতটি?
  1. ক) ৭৭টি
  2. খ) ৭৯টি
  3. গ) ৮১টি
  4. ঘ) ৮৩টি
ব্যাখ্যা
৬ মে ২০২১ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (IDRA) নতুন দুটি জীবন বীমা কোম্পানিকে লাইসেন্স প্রদান করে। এ নিয়ে দেশে মােট বীমা কোম্পানির সংখ্যা ৮১টি।
- এর মধ্যে ৩৫টি জীবন বীমা কোম্পানি এবং ৪৬টি সাধারণ বীমা কোম্পানি।
- সর্বশেষ লাইসেন্স প্রাপ্ত বীমা কোম্পানি হলােঃ এনআরবি ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং বীচল্যান্ড ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
উৎসঃ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার মে-জুন, ২০২১।
৫৩১.
বাংলাদেশ নারী পুলিশের কোন কন্টিনজেন্ট জাতিসংঘ শান্তিরক্ষা পদক লাভ করেছে?
  1. ব্যানএফপিইউ-৪
  2. ব্যানএফপিইউ-৩
  3. ব্যানএফপিইউ-২
  4. ব্যানএফপিইউ-১ 
ব্যাখ্যা

জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী: 
- প্রতিষ্ঠাকাল: ১৯৪৮
- প্রতিষ্ঠার প্রেক্ষাপট: প্রথম আরব-ইসয়ায়েল সংঘাতের সময় জাতিসংঘ নিরাপত্তা পরিষদ মধ্যপ্রাচ্যে সামরিক পর্যবেক্ষক মোতায়েনের অনুমোদন দেয়।
- প্রথম মিশন প্রেরণ: ফিলিস্তিনের জেরুজালেমে।
 - প্রথম মিশনের নাম: United Nations Truce Supervision Organization - UNTSO
- বাংলাদেশ যোগদান: ১৯৮৮ সালে ইরান-ইরাক সামরিক পর্যবেক্ষক দল (UNIMOG) প্রেরণের মাধ্যমে।
-  বাংলাদেশ নারী পুলিশ: বাংলাদেশ নারী পুলিশ ২০১০ সালে প্রথমবার 'ফর্মেড পুলিশ ইউনিট' নামে পূর্ণাঙ্গ পুলিশ ইউনিট শান্তিরক্ষী মিশনে কঙ্গো যাত্রা করে।
- গত ৭ আগস্ট, ২০২৫ তারিখে গণপ্রজাতন্ত্রী কঙ্গোর রাজধানী কিনশাসায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে (মনুস্ক) দায়িত্বরত বাংলাদেশ পুলিশের নারী কন্টিনজেন্ট ব্যানএফপিইউ-১ সদস্যদের অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে জাতিসংঘ শান্তিরক্ষা পদক দেওয়া হয়েছে।

তথ্যসূত্র: জাতিসংঘ ও বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট।

৫৩২.
বর্তমানে হেনলি পাসপোর্ট ইনডেক্স - ২০২৬ অনুযায়ী বাংলাদেশের অবস্থান কত? [জানুয়ারি, ২০২৬]
  1. ১০০ তম
  2. ৯৫ তম
  3. ১০২ তম
  4. ৯২ তম
ব্যাখ্যা

 হেনলি পাসপোর্ট ইনডেক্স - ২০২৬:
- শক্তিশালী পাসপোর্ট সূচকে (Global Passport Ranking) ৫ ধাপ এগিয়েছে বাংলাদেশ।
- আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনারসের (Henley & Partners) সর্বশেষ ২০২৬ সালের জানুয়ারি সংস্করণের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের অবস্থান এখন ৯৫তম।
- এর আগে ২০২৫ সালের অক্টোবর সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম।
- প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে একজন বাংলাদেশি নাগরিক অগ্রিম ভিসা ছাড়াই (No Prior Visa) বিশ্বের ৩৭টি দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারেন।
এই তালিকার মধ্যে রয়েছে সরাসরি ভিসামুক্ত প্রবেশ (Visa-Free), অন-অ্যারাইভাল ভিসা (Visa on Arrival) এবং ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ETA)।

উৎস: Global Passport Ranking ২০২৬।

৫৩৩.
ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হবে কবে?
  1. ক) ১-৫ জানুয়ারি, ২০২১
  2. খ) ২-৮ জানুয়ারি, ২০২১
  3. গ) ১০-১৬ জানুয়ারি, ২০২১
  4. ঘ) ২৫-৩১ জানুয়ারি, ২০২১
ব্যাখ্যা
দেশে ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হবে ২-৮ জানুয়ারি, ২০২১। [উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, ডিসেম্বর- ২০১৯]
৫৩৪.
Detailed Area Plan (DAP) - এর আয়তন কত?
  1. ক) ৪৯০ বর্গমাইল
  2. খ) ৫৯০ বর্গমাইল
  3. গ) ৭৯০ বর্গমাইল
  4. ঘ) ৬৯০ বর্গমাইল
ব্যাখ্যা
• Detailed Area Plan (DAP)-এর আয়তন - ১,৫২৮ বর্গকিমি বা ৫৯০ বর্গমাইল

তথ্যসূত্র:- লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, সেপ্টেম্বর ২০২২ এবং রাজউক।
৫৩৫.
সম্প্রতি, দেশের প্রথম স্বয়ংক্রিয় জ্বালানি বিপণন ডিপো চালু হয়েছে কোথায়?(জানুয়ারি,২০২৬)
  1. ফেনী
  2. কুমিল্লা
  3. মুন্সিগঞ্জ
  4. নারায়ণগঞ্জ
ব্যাখ্যা

• দেশের প্রথম স্বয়ংক্রিয় জ্বালানি বিপণন ডিপো:
- দেশে প্রথমবারের মতো স্বয়ংক্রিয় (অটোমেটেড) জ্বালানি বিপণন ডিপোর কার্যক্রম শুরু হয়েছে কুমিল্লায়। 
- ১৭ ডিসেম্বর, ২০২৫ বরুড়া উপজেলার কুমিল্লা–চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক–সংলগ্ন মগবাড়ি এলাকায় ডিপোটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
- পেট্রোলিয়াম করপোরেশনের উদ্যোগে চালু হওয়া এই ডিপো থেকে কুমিল্লা, লক্ষ্মীপুর, ফেনী ও নোয়াখালীতে পেট্রোলিয়াম জ্বালানি সরবরাহ করা হবে।
- ১৬ একরের বেশি জায়গাজুড়ে স্থাপিত কুমিল্লা ডিপোয় একসঙ্গে প্রায় ২০ হাজার টন ডিজেল, দেড় হাজার টন পেট্রল ও দেড় হাজার টন অকটেন মজুতের সক্ষমতা রয়েছে।
- চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত পাইপলাইনে জ্বালানি তেল পরিবহন প্রকল্পের আওতায় প্রায় ১১৮ কোটি টাকা ব্যয়ে এই ডিপো নির্মাণ করা হয়েছে।

উৎস: প্রথম আলো।

৫৩৬.
গণচীন প্রতিষ্ঠার ৭০ বছর পূর্তি উদযাপন হয় কবে?
  1. ক) ০১ অক্টোবর, ২০১৯
  2. খ) ০৩ অক্টোবর, ২০১৯
  3. গ) ০৫ অক্টোবর, ২০১৯
  4. ঘ) ১৮ অক্টোবর, ২০১৯
ব্যাখ্যা
গণচীন প্রতিষ্ঠার ৭০ বছর পূর্তি উদযাপন হয় ০১ অক্টোবর, ২০১৯। উৎসঃ Live MCQ সাম্প্রতিক সমাচার
৫৩৭.
মুক্তিযুদ্ধ নিয়ে দেশের প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র কোনটি?
  1. স্মৃতি ৭১
  2. দ্রুব ৭১
  3. জেকে ১৯৭১
  4. নেকড়ের থাবা
ব্যাখ্যা
• জেকে ১৯৭১:
- মুক্তিযুদ্ধ নিয়ে দেশের প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র - জেকে ১৯৭১।
- পরিচালক - ফাখরুল আরেফিন খান।
- বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে প্রথম আন্তর্জাতিক সিনেমা ‘জেকে ১৯৭১’ 
- চলচ্চিত্রটির নির্মাতা - ফাখরুল আরেফিন খান।
- ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশের মানুষকে সহায়তার জন্য ফরাসি যুবক জ্যঁ কুয়ে ছিনতাই করেছিলেন ‌পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (পিআইএ) একটি বিমান। এর উপর ভিত্তি করে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি।

তথ্যসূত্র: প্রথম আলো।
৫৩৮.
Asia’s first Elephant Overpass on -
  1. Lohagara, Chittagong
  2. Dighlia, Khulna
  3. Chunarughat, Sylhet
  4. Phultala, Khulna
ব্যাখ্যা
- এশিয়ার প্রথম এলিফ্যান্ট ওভারপাস অবস্থিত - লোহাগাড়া, চট্টগ্রাম।
- চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের বুক চিরে নির্মিত হয়েছে এশিয়ার প্রথম ‘এলিফ্যান্ট ওভারপাস’।
- দোহাজারী-কক্সবাজার রেললাইনের কারণে বন্যপ্রাণী চলাচলে যেন বাধা সৃষ্টি না হয়, সে লক্ষ্যেই নেওয়া হয়েছে এ উদ্যোগ।

তথ্যসূত্র: Bangladesh Post.
৫৩৯.
বাংলাদেশের মেট্রোরেলের প্রথম যাত্রী কে ছিলেন?
  1. ক) রাষ্ট্রপতি আব্দুল হামিদ
  2. খ) প্রধানমন্ত্রী শেখ হাসিনা
  3. গ) সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
  4. ঘ) অর্থমন্ত্রী মোস্তফা কামাল
ব্যাখ্যা
মেট্রোরেল:
- বাংলাদেশের গণপরিবহনে বৈদ্যুতিক মেট্রোরেল যুক্ত হয় ২৮ ডিসেম্বর ২০২২ সালে।
- বাংলাদেশ সরকারের মালিকাধীন Dhaka Mass Transit Company Limited.
- মেট্রোরেলের নির্মাণ কাজ উদ্বোধন করা হয় ২৬ জুন, ২০১৬ সালে।
- বাংলাদেশ বিদ্যুৎ চালিত মেট্রোরেলে প্রবেশ করে ২৮ ডিসেম্বর, ২০২২ সালে।
- মেট্রোরেলের প্রথম যাত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- মেট্রোরেলের প্রথম চালক মরিয়ম আফিজা।
- সাধারণ যাত্রীদের জন্যে মেট্রোরেল উন্মুক্ত করা হয় ২৯ ডিসেম্বর, ২০২২ তারিখে।
- মেট্রোরেলের কোচগুলোর নির্মাতা জাপানের কাওয়াসাকি-মিতসুবিশি কনসোর্টিয়াম।

উৎস:  ২৮ ডিসেম্বর, ২০২২, প্রথম আলো।
৫৪০.
ময়মনসিংহ বিভাগে জেলার সংখ্যা কয়টি?
  1. ৩টি
  2. ৪টি
  3. ৫টি
  4. ৬টি
ব্যাখ্যা
₻  ময়মনসিংহ বিভাগ
- বর্তমানে বাংলাদেশের বিভাগ সংখ্যা আটটি। এর মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১৩টি জেলা আছে।
- জেলা গুলো হলো - ঢাকা, গাজীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, কিশোরগঞ্জ, মাদারীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, রাজবাড়ি, নরসিংদী, নারায়ণগঞ্জ, শরিয়তপুর ও টাঙ্গাইল।
- ২০১৫ সালে ময়মনসিংহ বিভাগ হওয়ার আগে ঢাকা বিভাগে জেলার সংখ্যা ছিল - ১৭টি।
- ময়মনসিংহ বিভাগে জেলার সংখ্যা - ৪ টি। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোণা জেলা। 

উৎস: মন্ত্রিপরিষদ বিভাগ ওয়েবসাইট।
৫৪১.
টিভি-০০৫ (টেট্রাভ্যালেন্ট) কোন রোগের টিকা?
  1. ডেঙ্গু
  2. যক্ষ্মা
  3. ম্যালেরিয়া
  4. কোভিড
ব্যাখ্যা
টিভি-০০৫:
- টিভি-০০৫ (টেট্রাভ্যালেন্ট) ডেঙ্গু রোগের টিকা।
- ডেঙ্গু ভাইরাসের চারটি ধরন: ডেন-১, ডেন-২, ডেন-৩ ও ডেন-৪।
- বাংলাদেশে প্রথমবারের মতো ডেঙ্গু রোগের টিকার সফল পরীক্ষা হয়েছে।
- আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) ও যুক্তরাষ্ট্রের ভার্মন্ট বিশ্ববিদ্যালয়ের (ইউভিএম) লার্নার কলেজ অব মেডিসিনের গবেষকেরা এই টিকার সফল পরীক্ষা করেছেন। 
- টিকার পরীক্ষামূলক প্রয়োগে দেখা গেছে, চারটি ধরনের বিরুদ্ধেই এই টিকা অ্যান্টিবডি তৈরিতে সাফল্য দেখিয়েছে।
- এই টিকার নাম দেওয়া হয়েছে টিভি-০০৫ (টেট্রাভ্যালেন্ট)।

উৎস: ২৭ সেপ্টেম্বর, ২০২৩, প্রথম আলো।
৫৪২.
পদ্মাসেতু কোন দুই জেলাকে সংযুক্ত করেছে?
  1. ক) ঢাকা, ফরিদপুর
  2. খ) মুন্সিগঞ্জ, শরীয়তপুর
  3. গ) মুন্সিগঞ্জ, ফরিদপুর
  4. ঘ) মুন্সিগঞ্জ, বরিশাল
ব্যাখ্যা
পদ্মা সেতু:
- পদ্মা সেতুর উদ্বোধন হয় - ২৫ জুন, ২০২২।
- যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়- ২৬ জুন, ২০২২ সালে।
- উদ্বোধন করেন- শেখ হাসিনা সেতুটির দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার। পদ্মা সেতুর আয়ুষ্কাল ১০০ বছর।
- পদ্মা সেতু নির্মাণে মোট ব্যয় হয়েছে ৩০ হাজার ১৯৩ কোটি টাকা।
- পদ্মা সেতু দিয়ে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যাতায়াত সহজ হবে, সময়ও কমবে।
- সেতুটি মুন্সিগঞ্জের মাওয়া, লৌহজংকে শরীয়তপুরের জাজিরা প্রান্তের সঙ্গে সংযুক্ত করেছে।
- চলাচল সহজ করার পাশাপাশি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে পদ্মা সেতু। - সমীক্ষা অনুযায়ী, পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়িত হলে ১.২৩ শতাংশ হারে মোট দেশজ উৎপাদন (জিডিপি) বৃদ্ধি পাবে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জিডিপি বাড়বে ২ দশমিক ৩ শতাংশ।

উৎস: প্রথম আলো, the daily star।
৫৪৩.
বঙ্গবন্ধু টানেল' উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ ব্যাংক কত টাকার মূল্যমানের স্মারক নোট মুদ্রণ করেছে?
  1. ১০ টাকার
  2. ২০ টাকার
  3. ৫০ টাকার
  4. ১০০ টাকার
ব্যাখ্যা
৫০ টাকার স্মারক নোট:
- 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল' উদ্বোধন উপলক্ষে ৫০ টাকার মূল্যমানের স্মারক নোট মুদ্রণ করেছে বাংলাদেশ ব্যাংক।

উল্লেখ্য,
- বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল' উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ ব্যাংক একটি ৫০ টাকা মূল্যমান স্মারক নোট মুদ্রণ করেছে।
- প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৮ অক্টোবর, ২০২৩ তারিখে টানেলের উদ্বোধনী অনুষ্ঠানে স্মারক নোটটি আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করেন।
- ২৯ অক্টোবর, ২০২৩ থেকে এ স্মারক নোট বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসের পাশাপাশি চট্টগ্রাম অফিসে এবং পরবর্তীতে অন্যান্য শাখা অফিস ও টাকা জাদুঘর থেকে পাওয়া যায়।
- বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার স্বাক্ষরিত ১৩০ মি.মি. x ৬০ মি.মি. পরিমাপের এ স্মারক নোটের সম্মুখভাগের বামপাশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রীর প্রতিকৃতি ও ডানপাশে টানেলের সম্মুখ অংশের ছবি সংযোজন করা হয়েছে।

উৎস: অক্টোবর ২৫, ২০২৩, দ্য ডেইলি স্টার বাংলা।
৫৪৪.
দেশের তৃতীয় বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক কোথায় অবস্থিত?
  1. ক) কক্সবাজার
  2. খ) হবিগঞ্জ
  3. গ) গাজীপুর
  4. ঘ) মৌলভীবাজার
ব্যাখ্যা
- মৌলভীবাজারের জুড়ী উপজেলার লাঠিটিলায় দেশের তৃতীয় সাফারি পার্ক স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে।
- লাঠিটিলায় ৫,৬৩১ একর জায়গাজুড়ে এ সংরক্ষিত বনের নাম হবে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক’। 
- এ বনাঞ্চলে ২০৯ প্রজাতির প্রাণী এবং ৬০৩ ধরনের উদ্ভিদ প্রজাতি রয়েছে। 
- ১৯৯৯ সালে কক্সবাজারের ডুলাহাজারায় দেশের প্রথম সাফারি পার্ক তৈরি করা হয়।
- দ্বিতীয়টি তৈরি হয় ২০১৩ সালে গাজীপুরে।
- এ দুটি সাফারি পার্কের নামকরণও করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে।
 উৎস : পত্রিকা রিপোর্ট। 
৫৪৫.
২০২০ সালে রেমিট্যান্স আহরণে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
  1. ক) ষষ্ঠ
  2. খ) সপ্তম
  3. গ) অষ্টম
  4. ঘ) নবম
ব্যাখ্যা
- বিশ্বব্যাংক প্রকাশিত রিপোর্ট অনুসারে ২০২০ সালে রেমিট্যান্স আহরণে বিশ্বের শীর্ষ দেশসমূহ:
- প্রথম : ভারত
- দ্বিতীয় : চীন
- তৃতীয় : মেক্সিকো
- চতুর্থ : ফিলিপাইন
- পঞ্চম : মিশর
- ষষ্ঠ : পাকিস্তান
- সপ্তম : ফ্রান্স
- অষ্টম : বাংলাদেশ।
(তথ্যসূত্র: বিশ্বব্যাংক ওয়েবসাইট)

উল্লেখ্য,
নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান - সপ্তম।
৫৪৬.
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন কোচ হিসেবে চন্ডিকা হাথুরুসিংহে দায়িত্ব পালন করবেন -
  1. ক) ওয়ানডে ফরম্যাটে
  2. খ) টেস্ট ফরম্যাটে
  3. গ) টি-টোয়েন্টিতে
  4. ঘ) তিন ফরম্যাটেই
ব্যাখ্যা
• জাতীয় ক্রিকেট দলের কোচ:
- বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে আবারও ফিরছেন চন্ডিকা হাথুরুসিংহে
- চন্ডিকা হাথুরুসিংহের বাংলাদেশ জাতীয় দলের নতুন কোচ।
- দুই বছরের চুক্তিতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ হবেন হাথুরুসিংহে। 
- দুই বছরের চুক্তি কার্যকর হবে ১ ফেব্রুয়ারি ২০২৩ থেকে।
- অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস দলের সহকারী কোচের দায়িত্বে ছিলেন হাথুরুসিংহে।
- প্রথম যেবার বাংলাদেশের কোচ হয়েছিলেন, সেবারও নিউ সাউথ ওয়েলসের সহকারী কোচের দায়িত্ব ছেড়েই এসেছিলেন।
- ২০১৪ সালের মে মাসে শুরু হয় বাংলাদেশের কোচ হিসেবে তাঁর প্রথম মেয়াদ। স্থায়ী হয়েছিলেন প্রায় ৩ বছর।
- তিন ফরম্যাটেই দায়িত্ব নেবেন দক্ষিণ আফ্রিকার রাসেল ডমিঙ্গোর স্থলাভিষিক্ত হওয়া হাথুরু।

তথ্যসূত্র: দৈনিক প্রথম আলো।
৫৪৭.
বাংলাদেশের সবচেয়ে বড় সার কারখানার নাম কী?
  1. ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা
  2. শাহজালাল ফার্টিলাইজার কোম্পানী লিমিটেড
  3. চট্রগ্রাম ইউরিয়া সার কারখানা
  4. যমুনা ফার্টিলাইজার কোম্পানী লিমিটেড
ব্যাখ্যা
সার কারখানা:
- বর্তমানে দেশের সবচেয়ে বড় সার কারখানার নাম - ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা।
- দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ নরসিংদীর ‘ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা’।
- এটি ১২ নভেম্বর, ২০২৩ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 
- এই সার কারখানা থেকে বছরে উৎপাদন হবে প্রায় ১০ লাখ মেট্রিক টন ইউরিয়া সার।

উৎস: ইত্তেফাক পত্রিকা রিপোর্ট।
৫৪৮.
কত তারিখ থেকে বাজারে খোলা সয়াবিন তেল বিক্রয় নিষিদ্ধ হচ্ছে?
  1. ক) ০১ আগস্ট ২০২৩
  2. খ) ০১ অক্টোবর ২০২৩
  3. গ) ০১ জানুয়ারি ২০২৪
  4. ঘ) ০১ মার্চ ২০২৪
ব্যাখ্যা
- বিক্রির সময় ওজনে কম দেওয়া, ভেজাল বন্ধ ও পুষ্টির মান বজায় রাখতে চলতি বছরের ১ আগস্ট, ২০২৩ থেকে খোলা সয়াবিন তেল বিক্রির অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
- সম্প্রতি শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় আগামী আগস্ট মাসের শুরু থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর করতে সম্মত হয়েছে।
- 'প্রাথমিকভাবে শুধু সয়াবিন তেলের ক্ষেত্রে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং পর্যায়ক্রমে অন্যান্য ভোজ্যতেলের ক্ষেত্রেও একই নিষেধাজ্ঞা আসবে।'

তথ্যসূত্র: ডেইলি স্টার (২৬ জুলাই, ২০২৩)।
৫৪৯.
দেশে বন আচ্ছাদিত ভূমির পরিমাণ দেশের মোট আয়তনের -
  1. ১২.৭%
  2. ১৪.০১%
  3. ১৬.৩%
  4. ১৮.৫%
ব্যাখ্যা
দেশে বন আচ্ছাদিত ভূমির পরিমাণ:
- বর্তমানে বাংলাদেশে বৃক্ষ আচ্ছাদিত ভূমির পরিমাণ দেশের মোট আয়তনের ২২ দশমিক ৩৭ শতাংশ।
- আর বন আচ্ছাদিত ভূমির পরিমাণ মোট আয়তনের ১৪ দশমিক শূন্য ১ শতাংশ।
- দেশে সংরক্ষিত বনভূমির পরিমাণ ৯১ হাজার ৩৮১ দশমিক ৮৯ একর।
- সংরক্ষিত বনভূমি চট্টগ্রাম, কক্সবাজার, নীলফামারী, নওগাঁ ও নোয়াখালী জেলায় অবস্থিত।
- দেশে বর্তমানে বনভূমির পরিমাণ ২৫ লাখ ৭৫ হাজার হেক্টর।

উৎস: ২ নভেম্বর ২০২৩, প্রথম আলো। [link]
৫৫০.
বর্তমানে (২০২৪) বাংলাদেশে বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর কে?
  1. আদ্রে আজুলে
  2. ডেভিড ম্যালপাস
  3. আবদৌলায়ে সেক
  4. ট্রেডস আধানম
ব্যাখ্যা
কান্ট্রি ডিরেক্টর:
 
- বাংলাদেশ ও ভুটানে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন আবদৌলায়ে সেক।
- এর আগে সেক ক্যামেরুন, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গিনি, গ্যাবন ও কঙ্গো প্রজাতন্ত্রে কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। 
- এ ছাড়া তিনি বিশ্বব্যাংকের আফগানিস্তানে অপারেশন ম্যানেজার, মিয়ানমার এবং মলদোভাতে কান্ট্রি ম্যানেজার ছিলেন।
- অর্থনৈতিক সংস্কার, প্রবৃদ্ধি কৌশল ও উন্নয়ন নীতি ঋণ দেওয়ার জন্য সিনিয়র অর্থনীতিবিদসহ কয়েকটি পদে অধিষ্ঠিত ছিলেন।
 
তথ্যসূত্র - দৈনিক কালের কন্ঠ, ৩ জানুয়ারি, ২০২৩।
৫৫১.
মিঠা পানির মাছ উৎপাদনে শীর্ষ জেলা কোনটি? 
  1. চট্টগ্রাম 
  2. চাঁদপুর 
  3. কুমিল্লা 
  4. ময়মনসিংহ 
ব্যাখ্যা

মৎস্য উৎপাদন:
- মোট মৎস্য উৎপাদনের পরিমাণ: ৫০,১৮,৪৮৩ মে.টন।
- মিঠা পানিতে মৎস্য উৎপাদনের পরিমাণ: ৪৩,৮৯,৮৬০ মে.টন।
- লোনা মৎস্য উৎপাদনের পরিমাণ: ৪,২৮,৬২৩ মে.টন।

⇒ মিঠা পানির মাছ উৎপাদনে শীর্ষ জেলা:
১. ময়মনসিংহ - ৩,৪৫,০০১ মেট্রিক টন।
২. কুমিল্লা - ৩,১৫,৪৫৭ মেট্রিক টন।
৩. যশোর - ২,৪৮,০৮৯ মেট্রিক টন।

⇒ মিঠা পানির মাছ উৎপাদনে শীর্ষ বিভাগ:
১. চট্টগ্রাম - ৮,৮০,৭৯৭ মেট্রিক টন।
২. খুলনা - ৮,২২,৩৬১ মেট্রিক টন।
৩. রাজশাহী - ৫,৭৬,৮৩০ মেট্রিক টন।

উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪।

৫৫২.
'লিটল বাংলাদেশ' কোথায় অবস্থিত?
  1. ক) নিউইয়র্ক
  2. খ) ওয়াশিংটন ডিসি
  3. গ) ক্যালিফর্নিয়া
  4. ঘ) নিউ জার্সি
ব্যাখ্যা
নিউইয়র্কে ম্যাকডোনাল্ড অ্যাভিনিউর নতুন নাম লিটল বাংলাদেশ
• নিউইয়র্ক সিটির ব্রুকলিনে প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত ম্যাকডোনাল্ড অ্যাভিনিউর নতুন নামকরণ হয়েছে 'লিটল বাংলাদেশ'। • নামফলকটি উন্মোচন করেন নিউইয়র্কের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিল মেম্বার শাহানা হানিফ।

তথ্যসূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, নভেম্বর ২০২২ এবং সমকাল। 
৫৫৩.
বাংলাদেশে করোনা ভাইরাস টীকার বুস্টার ডোজ প্রদানের কার্যক্রম উদ্বোধন করা হয়-
  1. ক) ১৯ ডিসেম্বর, ২০২১
  2. খ) ১৯ নভেম্বর, ২০২১
  3. গ) ১৯ সেপ্টেম্বর, ২০২১
  4. ঘ) ১৯ অক্টোবর, ২০২১
ব্যাখ্যা

• করোনা ভাইরাসের (কোভিড-১৯) নতুন তথ্য:
- ১৯ ডিসেম্বর, ২০২১ তারিখে বাংলাদেশে করোনা ভাইরাস টিকার বুস্টার ডোজ প্রদানের কার্যক্রম উদ্বোধন করা হয়।

উৎস: দৈনিক পত্রিকা রিপোর্ট 

৫৫৪.
‘স্থাপত্য’ ক্যাটাগরিতে ‘স্বাধীনতা পুরস্কার ২০২২' অর্জন করেন-
  1. ক) মরহুম সিরাজুল হক
  2. খ) সিরাজ উদদীন আহমেদ
  3. গ) সৈয়দ মাইনুল হােসেন
  4. ঘ) মাে. কামরুল ইসলাম
ব্যাখ্যা

- ‘স্বাধীনতা পুরস্কার বাংলাদেশের জাতীয় এবং “সর্বোচ্চ বেসামরিক পুরস্কার”।
- ১৯৭৭ সাল থেকে এই পুরস্কার প্রদান করা হচ্ছে।
- বাংলাদেশ সরকারের মন্ত্রীপরিষদ বিভাগ থেকে এই পুরস্কার প্রদান করা হয়।
- ‘স্থাপত্য’ ক্যাটাগরিতে ‘স্বাধীনতা পুরস্কার ২০২২' অর্জন করেন সৈয়দ মাইনুল হােসেন।
- স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ
বীর মুক্তিযােদ্ধা ইলিয়াস আহমেদ চৌধুরী
শহিদ কর্নেল খন্দকার নাজমুল হুদা (বীর বিক্রম)
জনাব আব্দুল জলিল
জনাব সিরাজ উদদীন আহমেদ
মরহুম মােহাম্মদ ছহিউদ্দিন বিশ্বাস
মরহুম সিরাজুল হক
- চিকিৎসাবিদ্যা
অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়া
অধ্যাপক ডাঃ মাে. কামরুল ইসলাম
- গবেষণা ও প্রশিক্ষণ
বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট (বিডব্লিউএমআরআই)।

তথ্যসূত্র- মন্ত্রীপরিষদ বিভাগ।

৫৫৫.
বাংলাদেশের কোন প্রতিষ্ঠানটির ৭০ বছর পূর্তি উদযাপিত হয়েছে?
  1. ক) খাদ্য বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউট
  2. খ) কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট
  3. গ) বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি
  4. ঘ) বাংলা একাডেমি
ব্যাখ্যা
 এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশের ৭০ বছর পূর্তি উদযাপন:
মৌলিক গবেষণা, নতুন জ্ঞান সৃজন এবং মুক্তবুদ্ধি চর্চার অগ্রণী প্রতিষ্ঠান ‘বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি’। 
৩ জানুয়ারি ১৯৫২ সালে এশিয়ার মানুষ, তাদের জীবন ও কর্ম এবং প্রকৃতি বিষয়ে গবেষণা এবং এ কাজে আত্মনিয়োগে গবেষকদের উৎসাহিত করার লক্ষ্যে ‘পাকিস্তান এশিয়াটিক সোসাইটি’ নামে এই প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়েছিল। 
১৯৭২ সালে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি’ নামকরণ করা হয়।
৩ জানুয়ারি ২০২২ প্রতিষ্ঠানটির ৭০ বছর পূর্তি উদযাপন করা হয়।

উৎস: পত্রিকা রিপোর্ট 
৫৫৬.
দেশে কয় ধরণের সর্বজনীন পেনশন কর্মসূচি চালু হতে যাচ্ছে?
  1. ক) ৩ ধরণের
  2. খ) ৪ ধরণের
  3. গ) ৫ ধরণের
  4. ঘ) ৬ ধরণের
ব্যাখ্যা
- দেশে সর্বজনীন পেনশন কর্মসূচি চালু হবে ১৭ আগস্ট, ২০২৩।
- ১৭ আগস্ট বৃহস্পতিবার সর্বজনীন পেনশন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- উদ্বোধনের দিন থেকেই ১৮ বছর বা তার বেশি বয়সী নাগরিকরা চারটি স্কিমের মাধ্যমে এতে অন্তর্ভুক্ত হতে পারবেন।
- আপাতত চার শ্রেণির জনগোষ্ঠীর জন্য চার ধরনের পেনশন কর্মসূচি চালু করা হচ্ছে।
- ৪ ধরনের সার্বজনীন পেনশন স্কিম:
→ ‘প্রবাস’
→ ‘প্রগতি‘,
→ ‘সুরক্ষা’ ও
→ ‘সমতা’।

তথ্যসূত্র: প্রথম আলো (১৩ আগস্ট, ২০২৩)।
৫৫৭.
When was the Universal Pension Scheme launched in the country?
  1. August 12, 2023
  2. August 14, 2023
  3. August 17, 2023
  4. August 19, 2023
ব্যাখ্যা
সর্বজনীন পেনশন কর্মসূচি (Universal Pension Scheme):
- দেশে সর্বজনীন পেনশন কর্মসূচি চালু হয় ১৭ আগস্ট, ২০২৩
- সর্বজনীন পেনশন কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- উদ্বোধনের দিন থেকেই ১৮ বছর বা তার বেশি বয়সী নাগরিকরা চারটি স্কিমের মাধ্যমে এতে অন্তর্ভুক্ত হতে পারবেন।
- আপাতত চার শ্রেণির জনগোষ্ঠীর জন্য চার ধরনের পেনশন কর্মসূচি চালু করা হচ্ছে।
- ৪ ধরনের সার্বজনীন পেনশন স্কিম:
 ‘প্রবাস’ ‘প্রগতি‘, ‘সুরক্ষা’ ও ‘সমতা’।

তথ্যসূত্র: দৈনিক ইত্তেফাক (১৭ আগস্ট, ২০২৩)।
৫৫৮.
ইউরো মুদ্রা গ্রহনকারী সর্বশেষ দেশ-
  1. ক) লিথুনিয়া
  2. খ) ক্রোয়েশিয়া
  3. গ) মন্টিগ্রো
  4. ঘ) ইউক্রেন
ব্যাখ্যা
- ২০২৩ সালের ১ জানুয়ারি ‘ইউরোকে' আনুষ্ঠানিকভাবে মুদ্রা হিসেবে গ্রহন করে ক্রোয়েশিয়া।
- একই সাথে শেনজেন বা ইউরোপের ভিসা মুক্ত অঞ্চলেও প্রবেশ করলো দেশটি।
- ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যোগদানের প্রায় এক দশক পর ইউরো মুদ্রা চালু করছে ক্রোয়েশিয়া।
- ক্রোয়েশিয়া নিজস্ব মুদ্রা কুনাকে বিদায় জানায়। এর মধ্য দিয়ে ইউরোজোনের একক মুদ্রা ‘ইউরো’ ব্যবহারকারী ২০তম দেশ হয় ক্রোয়েশিয়া।
- ১৯৯৯ সালে ইউরোপের ১৪টি দেশ (অস্ট্রিয়া, বেলজিয়াম, জার্মানি, ফিনল্যান্ড, ফ্রান্স, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবুর্গ, মোনাকো, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্পেন, সান মারিনো এবং ভ্যাটিকান সিটি) ইউরো প্রথমদিকে ব্যবহার করতে শুরু করে।
- ইউরো মুদ্রাটি সাত রকমের নোট নিয়ে গঠিত-৫ ইউরো নোটের রং ছাই, ১০ ইউরো লাল, ২০ ইউরো নীল, ৫০ ইউরো কমলা, ১০০ ইউরো সবুজ, ২০০ ইউরো বাদামী-হলুদ এবং ৫০০ ইউরো হালকা বেগুনি।

উৎস: কালের কণ্ঠ এবং Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার এবং ইউরোপিয়ান ওয়েবসাইট
৫৫৯.
বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির বিচারে গত ৬০ বছরের ইতিহাসে দেশের সেরা ক্রীড়াবিদ নির্বাচিত হন -
  1. ক) মাহমুদুল্লাহ রিয়াদ
  2. খ) তামিম ইকবাল
  3. গ) মাশরাফি বিন মর্তুজা
  4. ঘ) সাকিব আল হাসান
ব্যাখ্যা
- বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির বিচারে গত ৬০ বছরের ইতিহাসে দেশের সেরা ক্রীড়াবিদ নির্বাচিত হন  সাকিব আল হাসান।
- সাকিব আল হাসান, কাজী মোহাম্মদ সালাউদ্দিন নাকি নিয়াজ মোর্শেদ? সঞ্চালকের মুখে বারবার নামগুলো শোনা যাচ্ছিল।
-  সাকিবকেই বাংলাদেশের ইতিহাসের সেরা ক্রীড়াবিদ হিসেবে বাছাই করেছে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)।
- দেশের ক্রীড়া সাংবাদিক ও লেখকদের এই সংগঠন বাংলাদেশের শীর্ষ ১০ ক্রীড়াবিদ নির্বাচিত করেছে।
- ক্রম অনুসারে তাঁরা হলেন সাকিব আল হাসান, ফুটবলার কাজী মোহাম্মদ সালাউদ্দিন, দাবাড়ু নিয়াজ মোর্শেদ, ফুটবলার মোনেম মুন্না, বক্সার মোশাররফ হোসেন, ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা, শুটার আসিফ হোসেন খান, স্প্রিন্টার শাহ আলম, সাঁতারু মোশাররফ হোসেন খান ও গলফার সিদ্দিকুর রহমান।

উৎস:- লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, ডিসেম্বর ২০২২।
৫৬০.
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ‘The Statue of Speech and Freedom’ কোন জেলায় অবস্থিত-
  1. ক) ঝিনাইদহ
  2. খ) কুষ্টিয়া
  3. গ) চট্টগ্রাম
  4. ঘ) গাজীপুর
ব্যাখ্যা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ‘The Statue of Speech and Freedom’ অবস্থিত - কালীগঞ্জ, ঝিনাইদহ; এর উচ্চতা ১২৩ ফুট।
এটির ডিজাইন করেছেন বুয়েটের ইঞ্জিনিয়ার কীর্তিবাস রায় ও আজাদ রানা।
উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার মে-জুন, ২০২১।
৫৬১.
কূটনৈতিক ক্ষেত্রে অবদানের জন্য সম্প্রতি বাংলাদেশের প্রবর্তিত পুরস্কারের নাম কী?
  1. ক) Bangabandhu Academy of Diplomacy Award
  2. খ) Bangabandhu Award for Diplomatic Excellence
  3. গ) Bangabandhu Award for Foreign Diplomacy
  4. ঘ) Bangabandhu Award for Exemplary Diplomatic Service
ব্যাখ্যা
কুটনৈতিক ক্ষেত্রে অবদানের জন্য ২০২০ সালে প্রবর্তিত পুরস্কারের নাম - বঙ্গবন্ধু ডিপ্লোমেটিক অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স।

বঙ্গবন্ধু কূটনৈতিক পুরস্কারঃ মুজিববর্ষ উপলক্ষ্যে প্রথমবারের মতো প্রবর্তিত হয়েছে ‘বঙ্গবন্ধু ডিপ্লোমেটিক অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স”।
কূটনীতিতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে একজন দেশি ও একজন বিদেশি কূটনীতিককে প্রতিবছর পুরস্কৃত করার সিদ্ধান্ত নেয়া হয়। প্রথমবারের মতো এ পুরস্কার লাভ করেন-
দেশি কূটনীতিকঃ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (UNCLOS) রিয়াল এডমিরাল (অব.) এম খোরশেদ আলম। তিনি মিয়ানমার ও ভারতের সাথে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
বিদেশি কূটনীতিকঃ বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের সাবেক রাষ্ট্রদূত সায়েদ মোহাম্মদ আল মেহেরি। তিনি বাংলাদেশের সাথে সংযুক্ত আরব আমিরাতের সম্পর্কোন্নয়নে অনন্য ভূমিকা রাখেন।
৫৬২.
বন্ডের মাধ্যমে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করার জন্য অনুমোদনপ্রাপ্ত প্রথম সরকারি কোম্পানি কোনটি?
  1. ক) ভোলা পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড
  2. খ) আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড
  3. গ) ফেঞ্চুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড
  4. ঘ) ভেড়ামারা পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড
ব্যাখ্যা
বন্ডের মাধ্যমে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করার জন্য অনুমোদনপ্রাপ্ত প্রথম সরকারি কোম্পানি আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড
৫৬৩.
বাংলাদেশ কোন দেশ থেকে সর্বাধিক পাম অয়েল আমদানি করে?
  1. ক) ভারত
  2. খ) মালয়শিয়া
  3. গ) ইন্দোনেশিয়া
  4. ঘ) চীন
ব্যাখ্যা
বাংলাদেশে পাম অয়েলের ৮০ শতাংশ আসে ইন্দোনেশিয়া থেকে ও ২০ শতাংশ আসে মালয়শিয়া থেকে।
এছাড়া, দেশের কুকিং অয়েলের ৪৫ শতাংশ চাহিদাই মেটায় ইন্দোনেশিয়া।

উৎস: www.tbsnews.net/
৫৬৪.
নিম্নের কোনটির উপর ভিত্তি করে 'এক নগরী দুই শহর' রূপে গড়ে তোলা হচ্ছে?
  1. ক) পদ্মা নদী
  2. খ) মেট্রো রেল
  3. গ) বঙ্গবন্ধু টানেল
  4. ঘ) ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেস হাইওয়ে
ব্যাখ্যা
- চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে দেশের প্রথম সুরঙ্গপথ বঙ্গবন্ধু টানেল নির্মিত হচ্ছে।
- এটির দৈর্ঘ্য ৩.৪ কিলোমিটার।
- চট্টগ্রাম শহরের পতেঙ্গা ও আনোয়ারা উপজেলাকে সংযুক্ত করে এটি নির্মিত হচ্ছে।
- এর মাধ্যমে চট্টগ্রামকে চীনের সাংহাই নগরীর আদলে ''এক নগরী দুই শহর'' (one city two town) রূপে গড়ে তোলা হচ্ছে।
- দীর্ঘ টানেলটি নির্মাণে মোট ব্যয় প্রায় দশ হাজার চারশ কোটি টাকা।
- এটি নির্মাণে চীনা সরকার আর্থিক ও কারিগরি সহায়তা করছে। চায়না কমিউনিকেশনস কনস্ট্রাকশন কোম্পানি এটি নির্মাণ করছে।
- ২০২২ সালে ডিসেম্বরে এটি যান চলাচলের জন্যে উন্মুক্ত করে দেওয়ার লক্ষ্য স্থির করা হয়েছে।

(তথ্যসূত্র: সেতু কর্তৃপক্ষ, ডেইলি স্টার ও প্রথম আলো)
৫৬৫.
বাংলাদেশে মোট কতটি রাষ্ট্রায়ত্ত চিনিকল রয়েছে? (২০২৪)
  1. ১৩ টি
  2. ৬ টি
  3. ৫ টি
  4. ১৫ টি
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।] 

রাষ্ট্রায়ত্ত চিনিকল বন্ধ:
- বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) অধীনে সরকারি মোট ১৫টি চিনিকল রয়েছে।
- এর মধ্যে ছয়টির কার্যক্রম বন্ধ আছে।
- এগুলো হচ্ছে কুষ্টিয়া, পাবনা, পঞ্চগড়, শ্যামপুর (রংপুর), রংপুর ও সেতাবগঞ্জ (দিনাজপুর) চিনিকল।
- ছয়টি সরকারি চিনিকলে প্রায় চার বছর ধরে আখমাড়াই বন্ধ রয়েছে।
- এসব চিনিকল পর্যায়ক্রমে আবার চালুর চিন্তাভাবনা করছে অন্তর্বর্তী সরকার।

সূত্র- প্রথম আলো রিপোর্ট।
৫৬৬.
UNESCO বাংলাদেশের সাথে যৌথভাবে মুজিববর্ষ উদযাপনে সম্মত হওয়ায় কয়টি দেশে মুজিব বর্ষ পালন করা হতে পারে?
  1. ক) ১৯১
  2. খ) ১৯২
  3. গ) ১৯৩
  4. ঘ) ১৯৪
ব্যাখ্যা
বাংলাদেশের সাথে যৌথভাবে মুজিববর্ষ উদযাপনে সম্মত হয়েছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা UNESCO. (২৫ নভেম্বর, ২০১৯ সালে প্যারিসে UNESCO’র সদর দপ্তরে ৪০তম সাধারণ সভায় সিদ্ধান্ত গৃহীত হয়)। যার মাধ্যমে মুজিববর্ষ বিশ্ব স্বীকৃতি লাভ করে। এর ফলে UNESCO’র ১৯৩টি দেশ সদস্য রাষ্ট্র দিবসটি পালনের সুযোগ তৈরি হলো।
৫৬৭.
What is the name of the Dhaka-Jalpaiguri passenger train between Bangladesh and India?
  1. ক) Bandhon Express
  2. খ) Mitali Express
  3. গ) Progoti Express
  4. ঘ) Mukti Express
ব্যাখ্যা
- ২৭ মার্চ ২০২১ উদ্বোধন করা হয় বাংলাদেশ-ভারতের মধ্যে ঢাকা-জলপাইগুড়ি যাত্রীবাহী ট্রেন - ‘মিতালী এক্সপ্রেস’।
- ঢাকা থেকে জলপাইগুড়ির দূরত্ব রেলপথে ৫৯৫ কিলোমিটার।
- বাংলাদেশ অংশে পড়েছে ৫২৬ কিলোমিটার। বাকি ৬৯ কিলোমিটার ভারত অংশে।
- ট্রেন থেকে আয় ভাগাভাগির প্রস্তাব দেওয়া হয়েছে ভারতকে।
- দূরত্ব অনুপাতে ভাড়ার ৮৫ ভাগ বাংলাদেশ এবং বাকি ১৫ ভাগ ভারত পাবে।
উৎস: চ্যানেল আই 
৫৬৮.
'অ্যাকর্ড অন ফায়ার এন্ড বিল্ডিং সেফটি ইন বাংলাদেশ' এর নতুন নাম কি?
  1. ক) দ্য ইন্টারন্যাশনাল অ্যাকর্ড অন ফায়ার এন্ড বিল্ডিং সেফটি
  2. খ) দ্য ইন্টারন্যাশনাল অ্যাকর্ড ফর হেলথ সেফটি ইন দ্য টেক্সটাইল এন্ড গার্মেন্টস ইন্ড্রাস্ট্রি
  3. গ) দ্য ইন্টারন্যাশনাল অ্যাকর্ড ফর ফায়ার এন্ড বিল্ডিং সেফটি ইন দ্য টেক্সটাইল এন্ড গার্মেন্টস ইন্ড্রাস্ট্রি
  4. ঘ) দ্য ইন্টারন্যাশনাল অ্যাকর্ড ফর হেলথ এন্ড বিল্ডিং সেফটি ইন দ্য টেক্সটাইল এন্ড গার্মেন্টস ইন্ড্রাস্ট্রি
ব্যাখ্যা
- অ্যাকর্ড অন ফায়ার এন্ড বিল্ডিং সেফটি ইন বাংলাদেশ এর নতুন নাম - দ্য ইন্টারন্যাশনাল অ্যাকর্ড ফর হেলথ সেফটি ইন দ্য টেক্সটাইল এন্ড গার্মেন্টস ইন্ড্রাস্ট্রি বা ইন্টারন্যাশনাল অ্যাকর্ড।
- ইহা একটি ইউরোপীয় ক্রেতাদের জোট। 
উৎস : পত্রিকা রিপোর্ট।
৫৬৯.
Bangladesh has recently been elected to which post in the 76 sessions of the UN General Assembly? 
  1. ক) Pesident
  2. খ) Vice-President
  3. গ) Krynoce Speaker
  4. ঘ) Teacher
ব্যাখ্যা
- জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন ৭৬তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ শহিদ। গত ৭ জুন ভোটাভুটিতে তিনি সভাপতি নির্বাচিত হন।
- বাংলাদেশ এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে ৭৬তম অধিবেশনের সহ সভাপতি নির্বাচিত হয়েছে।
- তুরস্কের ভলকান ভজকির বর্তমান ৭৫তম অধিবেশনের সভাপতি।
(তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
৫৭০.
২০২৬ সালে কয়টি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পদক পুরস্কারের জন্য মনোনীত করে? 
  1. ১টি প্রতিষ্ঠান
  2. ৩টি প্রতিষ্ঠান
  3. ৫টি প্রতিষ্ঠান
  4. ৪টি প্রতিষ্ঠান
ব্যাখ্যা

- জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে প্রয়াত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার-২০২৬ পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 
- ২০২৬ সালে স্বাধীনতা পুরষ্কারের জন্য মনোনীত পাঁচ প্রতিষ্ঠান হলো:

- মুক্তিযুদ্ধে ফৌজদারহাট ক্যাডেট কলেজ,
- চিকিৎসাবিদ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল,
- পল্লী উন্নয়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ),
- সমাজসেবায় এসওএস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ,ও গণস্বাস্থ্য কেন্দ্র।
- স্বাধীনতা, গণতন্ত্র, নারীশিক্ষাসহ দেশগঠনে সার্বিক অবদানের জন্য খালেদা জিয়াকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।

উৎস: প্রথম আলো পত্রিকা নিউজ। [লিঙ্ক]

৫৭১.
‘মাল্টিপল ইনডিকেটর ক্লাস্টার সার্ভে, ২০১৯’ অনুযায়ী, দেশের কত শতাংশ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে? [জুন, ২০২৪]
  1. ৯ শতাংশ
  2. ১৩ শতাংশ
  3. ১১ শতাংশ
  4. ১৭ শতাংশ
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

দেশের মোট জনসংখ্যার ১১ ভাগ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে।


দেশে আর্সেনিক দূষণের ঝুঁকি:
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও ইউনিসেফের যৌথ জরিপ প্রতিবেদন ‘মাল্টিপল ইনডিকেটর ক্লাস্টার সার্ভে, ২০১৯’ অনুযায়ী দেশের মোট জনসংখ্যার ১১ ভাগ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে।
- আর্সেনিকের কবল থেকে সাধারণ মানুষকে সুরক্ষা দেওয়ার জন্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের মাধ্যমে গ্রামাঞ্চলে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
- এতে ২০২৫ সালের মধ্যে আর্সেনিক দূষণ ঝুঁকি ৫-৬ ভাগে নেমে আসবে।

উল্লেখ্য,
- প্রকল্পের আওতায় ২০২৫ সালের মধ্যে ১০ লাখ ৬৫ হাজার আর্সেনিকমুক্ত পানির উৎস স্থাপন করা হবে।
- এ ক্ষেত্রে গভীর নলকূপ ছাড়াও পাইপের মাধ্যমে পানি সরবরাহের ব্যবস্থা, বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থা এবং পুকুর খনন ও পুনঃখননসহ সৌরচালিত পন্ড স্যান্ড ফিল্টার স্থাপন করা হবে।
- এতে ২০২৫ সালের মধ্যে আর্সেনিক দূষণ ঝুঁকি ৫-৬ ভাগে নেমে আসবে।

উৎস: ৪ ফেব্রুয়ারি ২০২৪, প্রথম আলো।
৫৭২.
তথ্যচিত্র ‘শ্রাবণ বিদ্রোহ’ কোন প্রেক্ষাপটে নির্মিত?
  1. মুক্তিযুদ্ধ
  2. ভাষা আন্দোলন
  3. ১৯৬৯ এর গণঅভ্যুত্থান
  4. ২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থান
ব্যাখ্যা
শ্রাবণ বিদ্রোহ:
- ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে নির্মিত তথ্যচিত্র ‘শ্রাবণ বিদ্রোহ’।
- তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের প্রযোজনায় নির্মিত হয়েছে এই তথ্যচিত্র।
- তথ্যচিত্রটি পরিচালনা করেছেন আরিফুর রহমান।
- জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের নৃশংস ও ভয়াবহ বাস্তবতার রূপ ফুটিয়ে তোলা হয়েছে এই ৩০ মিনিটের তথ্যচিত্রে।
- এ তথ্যচিত্রে আন্দোলনকালীন দুর্লভ ভিডিওচিত্র, স্থিরচিত্র ও গ্রাফিতি অন্তর্ভুক্ত করা হয়েছে।
- ‘শ্রাবণ বিদ্রোহ’-এর প্রিমিয়ার শো ৭ জুলাই, ২০২৫ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

তথ্যসূত্র- বাসস। [link]
৫৭৩.
পায়রা সেতুর নির্মাণকারী প্রতিষ্ঠান কোনটি?
  1. ক) China Road and Bridge Corporation
  2. খ) China Machinery Import & Export Corporation
  3. গ) Longjian Road and Bridge Construction
  4. ঘ) Kokosing Construction Company
ব্যাখ্যা
- প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে দক্ষিণ বাংলার মানুষের স্বপ্নের পায়রা সেতু উদ্বোধন করেন ২৪ অক্টোবর ২০২১।
- সেতুটি পায়রা নদীর উপর ঢাকা - বরিশাল - পটুয়াখালী - কুয়াকাটা মহাসড়কে পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী এলাকায় নির্মিত।
-  নদীর তলদেশে দেশের দীর্ঘতম পাইল বসানো হয়েছে যা ১৩০ মিটার দীর্ঘ।
- সেতুটিতে বাতি জ্বলবে সৌর বিদ্যুতের সাহায্যে। চার লেন বিশিষ্ট সেতুটিতে ব্যবহৃত হয়েছে “এক্সট্রাডোজড ক্যাবল স্টেইড” প্রযুক্তি। 
- নির্মাণকারী প্রতিষ্ঠান: Longjian Road and Bridge Construction
- নির্মাণ ব্যয়: ১৪৪৭ কোটি ২৪ লাখ টাকা
- অর্থায়ন: ৮২ ভাগ অর্থায়ন করে Kuwait Fund for Arab Economic Development (KFAED) এবং OPEC Fund for International Development (OPEC Fund) আর বাকি টাকা বাংলাদেশ সরকার।
৫৭৪.
বাংলাদেশে ব্যাংকাসুরেন্স আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় কবে?
  1. ১ মার্চ, ২০২৪
  2. ৩ মার্চ, ২০২৪
  3. ৫ মার্চ, ২০২৪
  4. ৭ মার্চ, ২০২৪
ব্যাখ্যা
• ব্যাংকাস্যুরেন্স:
- জাতীয় বিমা দিবস উপলক্ষে ১ মার্চ,২০২৪ উদ্বোধন করা হয় ব্যাংকে বিমাপণ্য বেচাকেনার সেবা ‘ব্যাংকাসুরেন্স’।
- এই সেবা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- ব্যাংক গ্রাহকদের কাছে বিমা পরিষেবা বিক্রির ব্যবস্থা ‘ব্যাংকাসুরেন্স’ নামে পরিচিত।
- এখানে ব্যাংকগুলো কেবল করপোরেট প্রতিনিধি হিসেবে কাজ করবে। তারা নিজেদের গ্রাহকদের বিমা পলিসি সম্পর্কে জানাবে এবং আগ্রহী গ্রাহকদের কাছে সেগুলো বিক্রি করবে।
- প্রাথমিকভাবে দেশের কয়েকটি বেসরকারি ব্যাংকের কিছু শাখায় সেবাটি মিলবে। ধীরে ধীরে তাদের সব শাখায় এবং অন্যান্য ব্যাংকও ব্যাংকাস্যুরেন্স সেবা দেবে। 

তথ্যসূত্র: ইত্তেফাক (১মার্চ, ২০২৪)।
৫৭৫.
জরুরী সেবা প্রাপ্তির হটলাইন কোনটি?
  1. ক) ১০৬
  2. খ) ৯৯৯
  3. গ) ৩৩৩
  4. ঘ) ১০৯
ব্যাখ্যা
জরুরী সরকারি সেবা প্রাপ্তির হটলাইন হলো ৯৯৯। অন্যদিকে ১০৬ হলো দুদকের হটলাইন। ১০৯ নারী ও শিশু নির্যাতন অথবা পাচার ঘটনা প্রতিরোধের কল নম্বর। ৩৩৩ হলো সরকারি তথ্য সেবা প্রাপ্তির নম্বর। (সূত্রঃ জাতীয় তথ্য বাতায়ন)
৫৭৬.
সম্প্রতি ‘দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ’ স্বর্ণপদক কয়জন বিশিষ্ট নাগরিককে প্রদান করা হয়?
  1. ১ জন
  2. ২ জন
  3. ৩ জন
  4. ৪ জন
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

‘দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ’ স্বর্ণপদক 
- কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা ও অধিকতর উন্নয়নের জন্য বিশেষ অবদান রাখায় তিনজন বিশিষ্ট ব্যক্তিকে ‘দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ’ স্বর্ণপদক প্রদান করা হয়েছে।
- তারা হলেন-
• প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক ইমেরিটাস অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ
• জন হপকিনস ইউনিভার্সিটির গেস্ট লেকচারার বীর মুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবির,
• গোপালগঞ্জের শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক অধ্যাপক ডা. নাহিদ ফেরদৌস। 

সূত্র- প্রথম আলো। 
৫৭৭.
২৪তম আন্তর্জাতিক এইডস সম্মেলন অনুষ্ঠিত হবে কোন শহরে?
  1. ক) রোম
  2. খ) লন্ডন
  3. গ) মন্ট্রিল
  4. ঘ) সান ফ্রান্সিসকো
ব্যাখ্যা
২৯ জুলাই - ২ আগস্ট, ২০২২ তারিখে ২৪তম আন্তর্জাতিক এইডস সম্মেলন অনুষ্ঠিত হবে কানাডার মন্ট্রিল শহরে।

উৎস: পত্রিকা রিপোর্ট। 
৫৭৮.
এমভি আবদুল্লাহ জাহাজের জিম্মি হওয়া নাবিকরা কবে মুক্তি পায়?
  1. ১১ এপ্রিল, ২০২৪
  2. ১৩ এপ্রিল, ২০২৪
  3. ১৫ এপ্রিল, ২০২৪
  4. ১৭ এপ্রিল, ২০২৪
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

- সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি থাকার ৩১ দিন পর অক্ষত অবস্থায় মুক্তি পেয়েছেন বাংলাদেশি ২৩ নাবিক এবং জাহাজ এমভি আবদুল্লাহ।
- জানা যায়, গত ১৩ এপ্রিল বাংলাদেশ সময় বিকাল ৪টার দিকে মুক্তিপণের ডলারভর্তি তিনটি ব্যাগ জলদস্যুদের হাতে পৌঁছালে নাবিকসহ জাহাজটিকে মুক্ত করা হয়।
- গত ১২ মার্চ সোমালি জলদস্যুরা ভারত মহাসাগরে বাংলাদেশি কয়লাবাহী জাহাজটিকে (বাল্কশিপ) অপহরণ করে। জিম্মি করে জাহাজটির ক্যাপ্টেনসহ ২৩ নাবিককে।
- মোজাম্বিকের মাফুতো বন্দর থেকে জাহাজটি ৫৮ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে সংযুক্ত আমিরাতের শারজাহ বন্দরে যাচ্ছিল।
- এর আগে ২০১১ সালে একই মালিকের ‘এমভি জাহান মনি’ নামের আরেকটি জাহাজ সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়েছিল।
- সেবারও জিম্মি করা হয় জাহাজটির সব নাবিক ও ক্রুকে। সরকার ও জাহাজটির কর্তৃপক্ষের চেষ্টায় তাদেরও মুক্ত করা সম্ভব হয়েছিল। 

সূত্র- প্রথম আলো। 
৫৭৯.
দেশের প্রথম ভ্রাম্যমান রেল জাদুঘর উদ্বোধন করা হয় কত তারিখে?
  1. ক) ২৬ মার্চ ২০২২
  2. খ) ৩১ মার্চ ২০২২
  3. গ) ১৪ এপ্রিল ২০২২
  4. ঘ) ২৭ এপ্রিল ২০২২
ব্যাখ্যা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন সংগ্রাম, স্বাধীনতা যুদ্ধ আর ইতিহাস সমন্বয়ে নির্মিত হয়েছে দেশের প্রথম ভ্রাম্যমান রেল জাদুঘর। ২৭ এপ্রিল ২০২২ প্রধানমন্ত্রী শেখ হাসিনা “বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমাণ রেল জাদুঘর” উদ্বোধন করেন। 

একটি ব্রডগেজ ও একটি মিটারগেজ কোচকে সর্বোচ্চ প্রযুক্তিতে সাজানো হয়েছে। জাদুঘরটিতে ১৯২০ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত জাতির পিতা বঙ্গবন্ধুর ঐতিহাসিক জীবন, মুক্তিযুদ্ধ, সংগ্রামী ঘটনাট প্রবাহ তুলে ধরা হয়েছে। সাধারণ দর্শনার্থীরা টাচ স্কিনে আঙুল স্পর্শ করতেই ভেসে আসবে বঙ্গবন্ধু ছবি, ভাষণ, তার জীবনের নানা দিক-নির্দেশনা। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষের দেওয়ালজুড়ে রয়েছে ১২টি LED মনিটর, যার প্রতিটিতে ভিডিও ও স্থিরচিত্রের মাধ্যমে বঙ্গবন্ধুর জীবনালেখ্য তুলে ধরা হয়েছে।

সূত্র: Live MCQ সাম্প্রতিক সমাচার, মে ও জুন ২০২২
৫৮০.
সম্প্রতি (২০২৪) বাংলাদেশ সেনাবাহিনী কয়টি ফৌজদারি কার্যবিধির ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেয়েছেন?
  1. ১১টি
  2. ১৩টি
  3. ১৫টি
  4. ১৭টি
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

ম্যাজিস্ট্রেসি ক্ষমতা
- ২০২৪ সালের ৭ সেপ্টেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ১২ (১) অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা।
- কর্মকর্তারা ‘ফৌজদারি কার্যবিধির, ১৮৯৮’ এর ১৭টি  ধারা অপরাধগুলো বিবেচনায় নিতে পারবেন।
- ধারা গুলো হলো: ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২।

সূত্র- প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
৫৮১.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুযায়ী, দেশে জনসংখ্যা বৃদ্ধির হার কত শতাংশ?
  1. ১.১২%
  2. ১.৩৩%
  3. ১.৩৭%
  4. ১.৩৯%
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

সর্বশেষ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুসারে, 

• আয়তন ১,৪৭,৫৭০ (বর্গ কি. মি.) ।
• মোট জনসংখ্যা ১৭১.০০ মিলিয়ন বা ১৭ কোটি।
• জনসংখ্যা বৃদ্ধির হার (২০২৩) ১.৩৩%। 
• জনসংখ্যার ঘনত্ব ১,১৭১/বর্গ কি.মি.। 
• গড় আয়ু/প্রত্যাশিত আয়ুষ্কাল ৭২.৩ বছর। (পুরুষ – ৭০.৮, নারী – ৭৩.৮) 
• সাক্ষরতার হার (৭ বছরের অধিক) ৭৭.৯% (পুরুষ – ৮০.১%, নারী – ৭৫.৮%) 
• পুরুষ ও নারীর অনুপাত (২০২৩) ৯৬.৩: ১০০ । 
• চলতি মূল্যে জিডিপি (GDP) ৫০,৪৮,০২৭ কোটি টাকা । 
•  স্থির মূল্যে জিডিপি (GDP) ৩৩,৯৭,২৩১ কোটি টাকা । 
• স্থির মূল্যে জিডিপি প্রবৃদ্ধির হার ৫.৮২% । 
• চলতি মূল্যে মোট জাতীয় আয় (GNI) ৩,০৬,১৪৪ কোটি টাকা । 
• চলতি মূল্যে মাথাপিছু জাতীয় আয় (GNI) ২,৭৮৪ মার্কিন ডলার। 
• মুদ্রাস্ফীতি/মূল্যস্ফীতি ৯.৭৪%

সূত্র- অর্থনৈতিক সমীক্ষা ২০২৪। 
৫৮২.
কোন প্রতিষ্ঠানকে পূর্ণাঙ্গ ডিজিটাল ব্যাংক গঠনের অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংক?
  1. নগদ ডিজিটাল ব্যাংক
  2. বিকাশ ডিজিটাল ব্যাংক
  3. ডিজিটেন ডিজিটাল ব্যাংক
  4. ব্যাংক এশিয়া ডিজিটাল ব্যাংক
ব্যাখ্যা
• ডিজিটাল ব্যাংক:
- দেশে প্রথম ডিজিটাল ব্যাংক গঠনের প্রাথমিক অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
- ২২ অক্টোবর, ২০২৩ কেন্দ্রীয় ব্যাংক আট প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংক গঠনের প্রাথমিক অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত হয়। 
- এর মধ্যে দুটি প্রতিষ্ঠানকে পূর্ণাঙ্গ ডিজিটাল ব্যাংক গঠনের অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
- ব্যাংক দুটি হচ্ছে নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি এবং এসিআইয়ের কড়ি ডিজিটাল পিএলসি।
- এ ছাড়া দুই পূর্ণাঙ্গ ডিজিটাল ব্যাংক চালুর ৬ মাস পর সেবা পর্যালোচনা করে আরও তিন ব্যাংককে পূর্ণাঙ্গ ডিজিটাল ব্যাংক দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
- এগুলো হলো স্মার্ট ডিজিটাল ব্যাংক, নর্থ ইস্ট ডিজিটাল ব্যাংক ও জাপান-বাংলা ডিজিটাল ব্যাংক।

তথ্যসূত্র: কালের কণ্ঠ (২২ অক্টোবর, ২০২৩)।
৫৮৩.
'Bangladesh at 50: The Resilient Delta' শীর্ষক অনুষ্ঠানের আয়োজন হয় কোথায়?
  1. ক) ইউরোপীয় পার্লামেন্ট
  2. খ) ব্রিটিশ পার্লামেন্ট
  3. গ) কমনওয়েলথ পার্লামেন্ট
  4. ঘ) স্কটিশ পার্লামেন্ট
ব্যাখ্যা
৩ নভেম্বর, শেখ হাসিনা ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে “Bangladesh at 50: The Resilient Delta” শীর্ষক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
উৎস: পত্রিকা রিপোর্ট
৫৮৪.
What is the length of the Bangabandhu Sheikh Mujibur Rahman Tunnel?
  1. 3.4 km
  2. 3.8 km
  3. 4.2 km
  4. 4.4 km
ব্যাখ্যা
• বঙ্গবন্ধু টানেল:
- দেশের ফাস্ট ট্র্যাক মেগাপ্রকল্পের একটি বঙ্গবন্ধু টানেল নির্মাণ।
- চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত হচ্ছে দেশের প্রথম টানেল।
- জাপানি সংস্থা জাইকা প্রথম কর্ণফুলী নদীতে টানেল নির্মাণের সুপারিশ করে।
- নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল আগামী ২৮ অক্টোবর, ২০২৩ উদ্বোধন করা হবে। 
- মূল টানেলের দৈর্ঘ্য ৩.৪ কিমি এবং উভয় পাশের সংযোগ সড়ক ৫.৩৫ কিমি।
- চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে দেশের প্রথম টানেল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নির্মিত হচ্ছে।
- এটি চট্টগ্রাম শহরের পতেঙ্গা ও আনোয়ারা উপজেলাকে সংযুক্ত করবে।
• টানেলের নির্মাতা প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন্স কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড (CCCC)।

সূত্র: বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।
৫৮৫.
বর্তমানে দেশে মোট কয়টি সিটি কর্পোরেশন রয়েছে?
  1. ১০টি
  2. ১১টি
  3. ১২টি
  4. ১৩টি
ব্যাখ্যা
সিটি কর্পোরেশন: 
- বর্তমানে সিটি কর্পোরেশন ১২টি।
- সর্বশেষ ময়মনসিংহ সিটি কর্পোরেশন ।
- প্রস্তাবিত সিটি সিটি কর্পোরেশন - ফরিদপুর সিটি সিটি কর্পোরেশন।
- ঢাকা বিভাগের অধীনে - ৪ টি এবং চট্টগ্রাম বিভাগের অধীনে - ২ টি সিটি সিটি কর্পোরেশন  রয়েছে।

সূত্র-  জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট।  
৫৮৬.
বাংলাদেশ সম্প্রতি কোন কোন দেশের সাথে যুক্ত হয়ে ত্রিপক্ষীয় জোট গঠন করে? [জুন, ২০২৫]
  1. ভারত ও ভুটান
  2. নেপাল ও ভুটান
  3. চীন ও নেপাল
  4. চীন ও পাকিস্তান
ব্যাখ্যা
ত্রিপক্ষীয় জোট:
- চীনের উদ্যোগে বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়ে ত্রিপক্ষীয় একটি জোট গঠন করা হয়েছে। 

⇒ চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ে এই তিন দেশের ভাইস মিনিস্টার ও পররাষ্ট্র সচিবদের মধ্যে বৈঠকে এই জোট গঠিত হয়।
- প্রাথমিকভাবে একটি ওয়ার্কিং কমিটি গঠনের মাধ্যমে এই তিন দেশ কাজ করবে।
- ১৯ জুন, ২০২৫ তারিখে এই ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।
- এতে চীনের ভাইস ফরেন মিনিস্টার সান উইডং, বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী, পাকিস্তানের অতিরিক্ত সচিব (এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল) ইমরান আহমেদ সিদ্দিকী অংশগ্রহণ করেন। 
- চীন, বাংলাদেশ, পাকিস্তান ত্রিপক্ষীয় সহযোগিতা অর্থনৈতিক উন্নয়ন এবং জনগণের জীবিকার উন্নয়নের প্রতি ফোকাস করে।
- শিল্প, বাণিজ্য, মেরিটাইম অ্যাফেয়ার্স, পানিসম্পদ, জলবায়ু পরিবর্তন, কৃষি, মানবসম্পদ, থিঙ্ক ট্যাঙ্ক, স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি এবং যুব প্রভৃতি খাতে পরস্পরকে সহযোগিতা করবে।

উৎস: BBC.
৫৮৭.
প্রথম নলেজ পার্ক কোন বিশ্ববিদ্যালয়ে স্থাপন করা হয়?
  1. ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  2. খ) বেগম রোকেয়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  3. গ) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  4. ঘ) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
ব্যাখ্যা
- ভারতীয় সরকারের ঋণসহায়তায় গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে দেশের প্রথম নলেজ পার্কের নির্মাণ কাজ। 
- উৎপাদন শিল্পে ছোট প্রযুক্তির ব্যাবহার নিশ্চিতকরণ ও শিল্পবর্জ্যকে কমিয়ে আনতে উন্নত গবেষণা ও প্রশিক্ষণের লক্ষ্যে চার একর জায়গা বেষ্টিত এ পার্কের নির্মাণ কাজের জন্য ব্যায় নির্ধারণ করা হয়েছে প্রায় ১৭০ কোটি টাকা।
- এই প্রকল্পের মাধ্যমে এক হাজার তরুণ-তরুণীকে প্রশিক্ষণ প্রদান করা হবে এবং এখানে তিন হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

উৎস: আমাদের সময়, Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার।
৫৮৮.
সম্প্রতি বাংলাদেশ কোন সংস্থার কার্যনির্বাহী ও অ্যাক্রেডিটেশন কমিটির সদস্য নির্বাচিত হয়েছে?
  1. ক) কমনওয়েলথে
  2. খ) ও আই সি
  3. গ) ন্যাম
  4. ঘ) সার্ক
ব্যাখ্যা
কমনওয়েলথের কার্যনির্বাহী ও অ্যাক্রেডিটেশন কমিটির সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ।
• এ দুই কমিটিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার ও কমনওয়েলথ বোর্ড অব গভর্নরসের সদস্য সাইদা মুনা তাসনিম।
• বাংলাদেশ সর্বসম্মতিক্রমে ২০২২-২৪ মেয়াদের জন্য কমনওয়েলথ বোর্ড অব গভর্নরদের নির্বাহী কমিটির (এক্সকো) সদস্য নির্বাচিত হয়েছে।
• এছাড়া বাংলাদেশ ২০২২-২৩ মেয়াদের জন্য সর্বসম্মতিক্রমে কমনওয়েলথ অ্যাক্রেডিটেশন কমিটির সদস্য নির্বাচিত হয়েছে।

তথ্যসূত্র:- লাইভ এম সি কিউ সাম্প্রতিক সমাচার, অক্টোবর - ২০২২।    
৫৮৯.
পূর্বাচল এক্সপ্রেসওয়ে কত লেন বিশিষ্ট?
  1. ৬ লেন
  2. ৮ লেন
  3. ১২ লেন
  4. ১৪ লেন
ব্যাখ্যা
শেখ হাসিনা সরণি:
- ১৪ নভেম্বর ২০২৩ দেশের প্রথম ১৪ লেনের সড়ক 'শেখ হাসিনা সরণি' এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

উল্লেখ্য:
- পূর্বাচল এক্সপ্রেসওয়েতে দেশের প্রথম ১৪ লেনের মহাসড়ক, যার ৮টি এক্সপ্রেসওয়ে রয়েছে।
- রাজউক এই সড়কের নাম দিয়েছে 'শেখ হাসিনা সরণি'।
- ১৪ নভেম্বর ২০২৩ তারিখে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন।
- এর মাধ্যমে ঢাকার পূর্ব থেকে পশ্চিমে তৈরি হচ্ছে নতুন সংযোগ।
- মহাসড়কের দুপাশে রয়েছে ১০০ ফুট খাল।
- কুড়িল থেকে কাঞ্চন পর্যন্ত ১২.৩০ কিলোমিটার দেশের প্রথম ১৪ লেনের সড়ক।
- রাজউকের তত্ত্বাবধানে এই পথের কাজ করেছে সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ারিং ব্রিগেড।

উৎস: রাজউক ওয়েবসাইট। 
৫৯০.
৫ম বাংলাদেশি হিসেবে বাবর আলী কত তারিখে এভারেস্ট জয় করেছেন?
  1. ১৯ মে, ২০২৪
  2. ২১ মে, ২০২৪
  3. ২৩ মে, ২০২৪
  4. ২৬ মে, ২০২৪
ব্যাখ্যা
বাংলাদেশী এভারেস্ট জয়ী:
- বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম এভারেস্ট পর্বত বা মাউন্ট এভারেস্ট (Mount Everest)।
- ১৯৫৩ সালে এডমন্ড হিলারি ও তেনজিং নোরগে প্রথম এই শৃঙ্গ জয় করেন।
- বিশ্বের মধ্যে বাংলাদেশ হচ্ছে ৬৭তম এভারেস্টজয়ী দেশ।

⇒ এখন পর্যন্ত ছয়জন বাংলাদেশি এভারেস্ট জয় করেছেন।
- তাঁরা হলেন মুসা ইব্রাহীম, এম এ মুহিত, নিশাত মজুমদার, ওয়াসফিয়া নাজরীন, মো. খালেদ হোসাইন, বাবর আলী।
- ১ম বাংলাদেশি: মুসা ইব্রাহিম, ২০১০ সালের ২৩ মে।
- ২য় বাংলাদেশি: এম এ মুহিত, ২০১১ সালের ২১ মে।
- ৩য় বাংলাদেশি: নিশাত মজুমদার, ২০১২ সালের ১৯ মে।
- ৪র্থ বাংলাদেশি: ওয়াসফিয়া নাজরিন, ২০১২ সালের ২৬ মে।
- ৫ম বাংলাদেশি: বাবর আলী, ২০২৪ সালের ১৯ মে।

এছাড়াও,
- মো. খালেদ হোসেন, ২০১৩ সালের ২০ মে মাউন্ট এভারেস্ট শৃঙ্গ জয় করেন।
- তবে চূড়া থেকে নামার পথে দুর্ঘটনায় মারা যান তিনি।
- তাই এভারেস্ট জয়ী হিসেবে নিবন্ধিত হতে পারেননি।

উৎস: i) ২০ মে, ২০২৪, The Business Standard.
ii) ২৯ আগস্ট ২০২২, প্রথম আলো।
৫৯১.
সম্প্রতি বাংলাদেশের আনন্দ শিপইয়ার্ডে তৈরি ৬১০০ টন ধারণক্ষমতা সম্পন্ন কন্টেইনার জাহাজ ক্রয় করেছে -
  1. ক) জাপান
  2. খ) চীন
  3. গ) থাইল্যান্ড
  4. ঘ) যুক্তরাজ্য
ব্যাখ্যা
• বাংলাদেশের আনন্দ শিপইয়ার্ডে তৈরি ৬১০০ টন ধারণক্ষমতা সম্পন্ন কন্টেইনার জাহাজ ক্রয় করেছে - যুক্তরাজ্যের প্রতিষ্ঠান এনজিয়ান শিপিং কোম্পানি লিমিটেড।  
• এর আগে ২০০৮ সালে আনন্দ শিপইয়ার্ড ডেনমার্কে প্রথম স্টেলা মেরিস নামে জাহাজ রপ্তানি করে।

তথ্যসূত্র:- লাইভ এম সি কিউ সাম্প্রতিক সমাচার, অক্টোবর - ২০২২।  
৫৯২.
কোন মিডিয়াটি সম্প্রতি বাংলা বিভাগের সম্প্রচার বন্ধ করে দিয়েছে?
  1. ক) ভয়েস অব আমেরিকা
  2. খ) ডয়েচভেলে
  3. গ) পার্সটুডে
  4. ঘ) আল জাজিরা
ব্যাখ্যা
- যুক্তরাষ্ট্রের বেতার সংস্থা ভয়েস অব আমেরিকা সম্প্রতি গত ১৭ জুলাই ২০২১ বাংলা বিভাগের সম্প্রচার বন্ধ করে দেয়।
- এর মাধ্যমে ১৯৫৮ সাল থেকে চালু হওয়া ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের সম্প্রচার দীর্ঘ ৬৩ বছর পর সমাপ্তি ঘটে।
(তথ্যসূত্র: প্রথম আলো)
৫৯৩.
ইউনেস্কোর কততম সাধারণ অধিবেশনে আন্তর্জাতিকভাবে মুজিববর্ষ পালনের সিদ্ধান্ত নেয়া হয়?
  1. ক) ৩০তম
  2. খ) ৩২তম
  3. গ) ৪০তম
  4. ঘ) ৪৩তম
ব্যাখ্যা
জাতিসংঘের শিল্প, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কো (UNESCO)-এর উদ্যোগে এর সদস্য ১৯৩টি দেশে মুজিববর্ষ পালিত হবে। ১২-২৭ নভেম্বর, ২০১৯ তারিখে ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত সংস্থাটির ৪০তম অধিবেশনে এই সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়াও, গবেষণা ও সৃজনশীলতার মাধ্যমে আন্তর্জাতিক সম্পর্ক বিকাশে তরুণদের উৎসাহ করতে প্রতিবছর UNESCO বঙ্গবন্ধুর নামে একটি পুরস্কার দিবে বলেও ঘোষণা দেয়।
৫৯৪.
২০২৪ সালে স্বাধীনতা পুরষ্কার পেয়েছেন কত জন নাগরিক?
  1. ৮ জন
  2. ৯ জন
  3. ১০ জন
  4. ১১ জন
ব্যাখ্যা
 স্বাধীনতা পুরস্কার - ২০২৪
- 'স্বাধীনতা পুরস্কার' বাংলাদেশের জাতীয় এবং "সর্বোচ্চ বেসামরিক পুরস্কার"। 
- দেশ ও জাতির কল্যাণে বিভিন্ন ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি প্রদানের উদ্দেশ্যে ১৯৭৭ সাল থেকে এই পুরস্কার প্রদান করা হচ্ছে।
- বাংলাদেশ সরকারের 'মন্ত্রীপরিষদ বিভাগ' থেকে এই পুরস্কার প্রদান করা। 
- জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ১০ বিশিষ্ট ব্যক্তি পাচ্ছেন 'স্বাধীনতা পুরস্কার ২০২৪' পাচ্ছেন।
- পুরস্কারপ্রাপ্তরা হচ্ছেন—

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে
• কাজী আব্দুস সাত্তার
• বীর মুক্তিযোদ্ধা ফ্লাইট সার্জেন্ট মো. ফজলুল হক (মরণোত্তর)
• ও বীর মুক্তিযোদ্ধা শহিদ আবু নঈম মো. নজিব উদ্দীন খাঁন (খুররম) (মরণোত্তর)।

বিজ্ঞান ও প্রযুক্তিতে
• ড. মোবারক আহমদ খান।

চিকিৎসাবিদ্যায়
• ডা. হরিশংকর দাশ।

সংস্কৃতিতে
• মোহাম্মদ রফিকউজ্জামান।

ক্রীড়ায়
• ফিরোজা খাতুন

সমাজ বা জনসেবায়
• অরন্য চিরান
• বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মোল্লা ওবায়েদুল্লাহ বাকী 
• এসএম আব্রাহাম লিংকন। 

উৎস:- মন্ত্রীপরিষদ বিভাগের ওয়েবসাইট।  
৫৯৫.
Who Received Independence Award-2022 in the category of Freedom and Liberation War?
  1. ক) Md. Kamrul Islam
  2. খ) Kanak Kanti Barua
  3. গ) Khandkar Nazmul Huda
  4. ঘ) Syed Mainul Hossain
ব্যাখ্যা
• স্বাধীনতা পুরস্কার - ২০২২
- ‘স্বাধীনতা পুরস্কার’ বাংলাদেশের জাতীয় এবং “সর্বোচ্চ বেসামরিক পুরস্কার”।
- ১৯৭৭ সাল থেকে এই পুরস্কার প্রদান করা হচ্ছে।
- ৫টি ক্যাটাগরিতে ৯ জন বিশিষ্ট নাগরিক ও ২টি প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার ২০২২’ প্রদান করা হয়।

পুরস্কার প্রাপ্তরা হলেন: 
• প্রতিষ্ঠান হিসেবে পান: বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট ও বিদ্যুৎ বিভাগ

• স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে পান:
- বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আহমেদ চৌধুরী
- শহীদ কর্নেল খন্দকার নাজমুল হুদা (বীর বিক্রম)
- জনাব আব্দুল জলিল
- জনাব সিরাজ উদদীন আহমেদ
- মরহুম মোহাম্মদ ছহিউদ্দিন বিশ্বাস
- মরহুম সিরাজুল হক

• চিকিৎসাবিদ্যায় পান:
- অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়া
- অধ্যাপক ডাঃ মো. কামরুল ইসলাম

• স্থাপত্যে পান:
মরহুম স্থপতি সৈয়দ মাইনুল হোসেন

• গবেষণা ও প্রশিক্ষণে পান:
- বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট (BWMRI)
• শতভাগ বিদ্যুতায়নে সাফল্যর জন্য পান:
- বিদ্যুৎ বিভাগ

তথ্যসূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার
৫৯৬.
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে কত তারিখে? 
  1. ১২ মার্চ, ২০২৬
  2. ১৫ মার্চ, ২০২৬
  3. ১৬ মার্চ, ২০২৬
  4. ১৪ মার্চ, ২০২৬
ব্যাখ্যা

- ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে আগামী ১২ মার্চ ২০২৬।
- সকাল ১১টায় রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন বসবে।
- রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন বলে সোমবার (২৩ ফেব্রুয়ারি) সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
- ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ১৪৩২ বঙ্গাব্দের ২৭ ফাল্গুন মোতাবেক ২০২৬ খ্রিস্টাব্দের ১২ মার্চ রোজ বৃহস্পতিবার বেলা ১১ টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম (২০২৬ খ্রিস্টাব্দের ১ম) অধিবেশন আহ্বান করেছেন।
- ’ এ সংসদের পাঁচ বছরের মেয়াদ শুরু হবে ওইদিন থেকে, যা শেষ হবে ২০৩১ সালের ১১ মার্চ।

উৎস: প্রথম আলো পত্রিকা। লিঙ্ক

৫৯৭.
Which Institution owns Threads?
  1. Starlink
  2. Meta
  3. Amazon
  4. Apple
ব্যাখ্যা
থ্রেডস এপ (Threads App):
- থ্রেডস এপ হলো একটি মাইক্রোব্লগিং অ্যাপ।
- এর মালিকানা প্রতিষ্ঠান হলো মেটা।
- থ্রেডস (Threads) এর সহ-প্রতিষ্ঠাতা হচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত রুশো কাজী।
- এটি ব্যবহারকারীদের টেক্স, ভিডিও, অডিও ও সাম্প্রতিক ঘটনার আপডেটগুলি ভাগ করতে এবং সর্বজনীন আলোচনায় জড়িত হতে দেয়।
- এটি একটি পাঠ্য ভিত্তিক অ্যাপ এবং এটির একটি ব্যবহারকারী ইন্টারফেস রয়েছে যা টুইটারের ডিজাইনের মতো।
- থ্রেডস এপ ৬ই জুলাই ২০২৩- এ লঞ্চ করা হয়েছে।
- থ্রেডস এপ ১০০টি দেশে উপলব্ধ।

উৎস: ৬ জুলাই ২০২৩, বিবিসি।
৫৯৮.
সম্প্রতি হাইকোর্ট মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করেছে কোনটিকে? [জানুয়ারি,২০২৬]
  1. নিরাপদ স্যানিটেশন
  2. নিরাপদ পানি
  3. নিরাপদ ভ্রমন
  4. নিরাপদ কর্মস্থাল
ব্যাখ্যা

⇒ নিরাপদ সুপেয় পানি পাওয়াকে নাগরিকের মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করেছেন হাইকোর্ট। 
- আদালত বলেছেন, সংবিধানের ৩২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেক নাগরিকের নিরাপদ ও বিশুদ্ধ পানযোগ্য পানি পাওয়া একটি মৌলিক অধিকার। এই অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

⇒ বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি কাজী ওয়ালিউল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
- দেশের সব মানুষকে নিরাপদ পানযোগ্য পানি বিনা মূল্যে সরবরাহ প্রশ্নে পাঁচ বছর আগে দেওয়া স্বতঃপ্রণোদিত রুলের ওপর শুনানি শেষে এ রায় দেওয়া হয়।

উৎস: প্রথম আলো।

৫৯৯.
সম্প্রতি পালিত জাতীয় মৎস্য সপ্তাহ এর সময়সীমা ছিলো-
  1. ক) ২-৮ জুলাই
  2. খ) ৯-১৫ জুলাই
  3. গ) ১৬-২২ জুলাই
  4. ঘ) ২৩-২৯ জুলাই
ব্যাখ্যা
সম্প্রতি পালিত জাতীয় মৎস্য সপ্তাহ এর সময়সীমা ছিলো-   ২৩-২৯ জুলাই
এবছর এর প্রতিপাদ্য ছিলো - নিরাপদ মাছে ভরব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ।

উৎস: Live MCQ সাম্প্রতিক সমাচার, আগস্ট ২০২২।
৬০০.
ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের তৈরি দেশের প্রথম রকেটের নাম-
  1. ক) জ্ঞানেন্বাষা
  2. খ) ধূমকেতু
  3. গ) সুপারসনিক
  4. ঘ) বৃহস্পতি
ব্যাখ্যা
ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের তৈরি দেশের প্রথম রকেটের নাম ধূমকেতু।

প্রাথমিকভাবে ৬ ফুট ও ১০ ফুট উচ্চতার দুটি করে প্রোটোটাইপ তৈরি করা হয়েছে।
- এর মধ্যে একটির নাম ধূমকেতু-ওয়ান। এর ফোর্স প্রায় দেড়শ নিউটন। ধূমকেতু-ওয়ানের রেঞ্জ প্রায় ২০ কিলোমিটার।
- অপরটির নাম ধূমকেতু-টু’। এর ফোর্স ৪০০ নিউটন।  এটির রেঞ্জ প্রায় ৫০ কিলোমিটার।

উৎস: পত্রিকা রিপোর্ট।