বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বাংলাদেশের সাম্প্রতিক বিষয়াবলি

মোট প্রশ্ন১,৯১২এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বাংলাদেশের সাম্প্রতিক বিষয়াবলি

PrepBank · পাতা ১৫ / ১৯ · ১,৪০১১,৫০০ / ১,৯১২

১,৪০১.
সম্প্রতি, দেশে ’গণমাধ্যম সম্মেলন ২০২৬' কোথায় অনুষ্ঠিত হয়েছে? [জানুয়ারি,২০২৬]
  1. বাংলা একাডেমি অডিটোরিয়াম
  2. ইন্টারকন্টিনেন্টাল ঢাকা হোটেল
  3. কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ
  4. ঢাকা প্রেস ক্লাব 
ব্যাখ্যা

’গণমাধ্যম সম্মিলন ২০২৬' :
- দেশে প্রথমবারের মতো 'গণমাধ্যম সম্মিলন ২০২৬' অনুষ্ঠিত হচ্ছে।
- সময়: ১৫ জানুয়ারি,২০২৬]
- স্থান: রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনের (কেআইবি) ।
- মতপ্রকাশ ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপর সংগঠিত হামলার প্রতিবাদ এবং স্বাধীন, দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতার পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান জানাতে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনের (কেআইবি) মিলনায়তনে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
- এর পরে একটি ডকুমেন্টারিতে গণমাধ্যম সম্মিলনের আয়োজনের উদ্দেশ্য তুলে ধরা হয়।

উৎস: ডেইলিস্টার পত্রিকা নিউজ।[লিঙ্ক]

১,৪০২.
‘আমঝুপি নীলকুঠী জাদুঘর’ কোন জেলায় অবস্থিত
  1. ক) কুমিল্লা
  2. খ) মেহেরপুর
  3. গ) গাজীপুর
  4. ঘ) ময়মনসিংহ
ব্যাখ্যা
দেশের ২১তম প্রত্নতত্ত্ব জাদুঘর আমঝুপি নীলকুঠী জাদুঘরটি মেহেরপুর জেলায় অবস্থিত। [উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, ডিসেম্বর- ২০১৯]
১,৪০৩.
Recently how many institutions Bangladesh Bank approved to form a full-fledged digital bank? 
  1. 2
  2. 3
  3. 4
  4. 8
ব্যাখ্যা
• ডিজিটাল ব্যাংক:
- দেশে প্রথম ডিজিটাল ব্যাংক গঠনের প্রাথমিক অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
- ২২ অক্টোবর, ২০২৩ কেন্দ্রীয় ব্যাংক আট প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংক গঠনের প্রাথমিক অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত হয়। 
- এর মধ্যে দুটি প্রতিষ্ঠানকে পূর্ণাঙ্গ ডিজিটাল ব্যাংক গঠনের অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
- ব্যাংক দুটি হচ্ছে নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি এবং এসিআইয়ের কড়ি ডিজিটাল পিএলসি।
- এ ছাড়া তিন প্রতিষ্ঠানকে ডিজিটাল উইং চালুর অনুমতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বাকি তিন প্রতিষ্ঠান পূর্ণাঙ্গ ডিজিটাল ব্যাংকের অনুমতি পাবে। তবে এখন অনুমতি পাওয়া দুই প্রতিষ্ঠানের সেবা কেমন, তা পর্যালোচনার পর।

তথ্যসূত্র: কালের কণ্ঠ (২২ অক্টোবর, ২০২৩)।
১,৪০৪.
ফিনটেক পাইওনিয়ার ২০২৩ পেয়েছে কোন প্রতিষ্ঠান?
  1. নগদ
  2. বিকাশ
  3. টেলিটক
  4. বাংলালিংক
ব্যাখ্যা
'ফিনটেক পাইওনিয়ার' সম্মাননা:

- দেশের আর্থিক প্রযুক্তি বা ফিনটেক খাতে অগ্রগামী ভূমিকা রাখায় 'ফিনটেক পাইওনিয়ার ২০২৩' সম্মাননা পেয়েছে মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশ।
- 'বাংলাদেশ স্টার্টআপ সামিট ২০২৩' অনুষ্ঠানে বিকাশকে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা দেওয়া হয়।
- অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে এ-বিষয়ক সম্মাননা স্মারক গ্রহণ করেন বিকাশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কামাল কাদীর।

তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো, ২৯ জুলাই ২০২৩।
১,৪০৫.
দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কোথায় সমাহিত করা হয়েছে?
  1. শেরে বাংলা নগর
  2. আজিমপুর
  3. বনানী 
  4. মিরপুর
ব্যাখ্যা

• বেগম খালেদা জিয়া:
- বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী (১৯৯১-১৯৯৬, ২০০১-২০০৬) এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন। 
- বেগম খালেদা জিয়া ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুর জেলার জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন।
- তাঁর আদি নিবাস ছিল ফেনী জেলার ফুলগাজী থানায়। 
- ১৯৬০ সালে তৎকালীন ক্যাপ্টেন এবং পরবর্তী সময়ে বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে তাঁর বিয়ে হয়।
- ১৯৮১ সালের ৩০মে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নির্মম হত্যাকান্ডের পর তাঁর প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কঠিন সংকটের সম্মুখীন হয়।
- দলের এ সংকটকালে ১৯৮৩ সালের মার্চ মাসে খালেদা জিয়া দলের সহসভাপতি এবং ১৯৮৪ সালের ১০ মে চেয়ারপার্সন পদে নির্বাচিত হন। 
- খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ১৯৮৩ সালে সাতদলীয় জোট গঠন করে জেনারেল এরশাদের স্বৈরশাসনের বিরুদ্ধে আপসহীন সংগ্রামে অবতীর্ণ হয়। 

- ১৯৯১ সালের ২০ মার্চ বেগম খালেদা জিয়া দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।
- খালেদা জিয়ার উদ্যোগে রাষ্ট্রপতি-শাসিত থেকে সংসদীয় সরকারব্যবস্থায় উত্তরণের লক্ষ্যে ১৯৯১ সালের ৬ আগস্ট জাতীয় সংসদে সংবিধানের ঐতিহাসিক দ্বাদশ সংশোধনী বিল পাস হয়। 
- সংসদীয় সরকার ব্যবস্থার অধীনে খালেদা জিয়া ১৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় শপথ গ্রহণ করেন।
- ১৯৯৩-৯৪ অর্থবছরে দেশে প্রথমবারের মতো উৎপাদন ও আমদানি পর্যায়ে মূল্য সংযোজন কর প্রবর্তন করা হয়, যার মাধ্যমে রাজস্ব আহরণের নতুন দুয়ার উন্মুক্ত হয়।
- পল্লী অঞ্চলে মেয়েদের মাধ্যমিক শিক্ষা অবৈতনিক করা হয় এবং মাধ্যমিক পর্যায়ের ছাত্রীদের জন্য দেশব্যাপী একটি উপবৃত্তি কর্মসূচি চালু করা হয়।
- ৩০ ডিসেম্বর, ২০২৫ সকাল ৬টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। 
-  ৩১ ডিসেম্বর, ২০২৫ বেগম খালেদা জিয়ার জানাজা মানিক মিয়া অ্যাভিনিউতে সম্পন্ন শেষে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে তাঁর স্বামী সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়।

তথ্যসূত্র: বাংলাপিডিয়া ও প্রথম আলো। 

১,৪০৬.
সম্প্রতি পাটজাত পণ্য উদ্ভাবন, উন্নয়ন ও বাজার সম্প্রসারণে সহায়তা দিতে কোন প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হচ্ছে?
  1. জুট ডাইভারসিফিকেশন প্রমোশন বোর্ড
  2. জুট গবেষণা ইন্সটিটিউট
  3. জুট ডাইভারসিফিকেশন ইন্সটিটিউট
  4. জুট ডাইভারসিফিকেশন লিমিটেড
ব্যাখ্যা
জুট ডাইভারসিফিকেশন প্রমোশন বোর্ড:
- পাটজাত পণ্য উদ্ভাবন, উন্নয়ন ও বাজার সম্প্রসারণে সহায়তা দিতে প্রতিষ্ঠা করা হচ্ছে জুট ডাইভারসিফিকেশন প্রমোশন বোর্ড (জেডিপিবি)।
- এই বোর্ড পাটজাত পণ্যের উন্নয়নে নীতিনির্ধারণ ও তা বাস্তবায়ন করবে।
- সোনালি আঁশখ্যাত পাটের বিপণন ও বহুমুখীকরণেও প্রতিষ্ঠানটি কৌশল নির্ধারণে কাজ করবে।
- এ ব্যাপারে তৈরি হয়েছে আইনের খসড়া। 
- জেডিপিবি প্রতিষ্ঠা হলে বিলুপ্ত হবে বর্তমান জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি)।

উৎস: ২৮ সেপ্টেম্বর ২০২৩, সমকাল।
১,৪০৭.
সম্প্রতি, বাংলাদেশে ১৮তম মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন কে? [ডিসেম্বর, ২০২৫]
  1. পিটার হাস
  2. নিকোলাস ডিন 
  3. ব্রেন্ট ক্রিস্টেনসেন
  4. ক্রিস পিটারসেন
ব্যাখ্যা

মার্কিন ১৮তম রাষ্ট্রদূত:
- ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে সিনেটের অনুমোদন পেয়েছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন।
- তি‌নি ঢাকায় যুক্তরাষ্ট্রের ১৮তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করবেন।
- ব্রেন্ট ক্রিস্টেনসেন দেশটির 'সিনিয়র ফরেন সার্ভিস, ক্লাস অফ কাউন্সেলর'-এর একজন ক্যারিয়ার সদস্য।
- তিনি ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন।
- সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্রের কৌশলগত কমান্ড (USSTRATCOM)-এর বৈদেশিক নীতি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

তথ্যসূত্র- ইত্তেফাক। [link]

১,৪০৮.
২০২৩ সালে ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ড লাভ করে কে?
  1. শেখ রেহানা
  2. মো: সাহাবুদ্দিন
  3. প্রধানমন্ত্রী শেখ হাসিনা
  4. সায়মা ওয়াজেদ
ব্যাখ্যা
ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ড:
- ২০২৩ সালে ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ড লাভ করে – প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ডে’ ভূষিত করেছে আইওএম এবং জাতিসংঘ সমর্থিত গ্লোবাল সেন্টার ফর ক্লাইমেট মোবিলিটি সংস্থা।
- দুবাইতে বিশ্ব জলবায়ু সম্মেলন- কপ ২৮ এর সাইডলাইনে একটি উচ্চ স্তরের প্যানেল অধিবেশনে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি রাষ্ট্রদূত ডেনিস ফ্রান্সিস এবং ইন্টারন্যাশনাল অর্গাইনাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) মহাপরিচালক অ্যামি পোপের কাছ থেকে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ প্রধানমন্ত্রীর পক্ষে পুরস্কারটি গ্রহণ করেন।

তথ্যসূত্র: The Business Standard.
১,৪০৯.
আলু উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
  1. ক) নোয়াখালী
  2. খ) খুলনা
  3. গ) বগুড়া
  4. ঘ) কুষ্টিয়া
ব্যাখ্যা
আলু:
- কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে, দেশে আলু উৎপাদনে শীর্ষ জেলা বগুড়া।
- দ্বিতীয় রংপুর জেলা, তৃতীয় দিনাজপুর এবং চতুর্থ জয়পুরহাট।
- দেশের আলুর চাহিদা মেটায় উত্তরাঞ্চলের এই জেলাগুলো।

অন্যদিকে -
- মিষ্টি আলু উৎপাদনে শীর্ষ জেলা নোয়াখালী।
- তরমুজ উৎপাদনে শীর্ষ জেলা খুলনা।
- তামাক উৎপাদনে শীর্ষ জেলা কুষ্টিয়া।

উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২২।
১,৪১০.
প্রবাসী বাংলাদেশি ভোটারদের পোস্টাল ব্যালটে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশন যে অ্যাপ উদ্বোধন করেছে তার নাম কী?
  1. পোস্টাল ভোট বিডি
  2. প্রবাসী ভোটার
  3. ই-ভোট বিডি
  4. স্মার্ট ভোটার
ব্যাখ্যা

পোস্টাল ভোট বিডি:
- প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধনের জন্য ১৮ নভেম্বর 'পোস্টাল ভোট বিডি' অ্যাপের উদ্বোধন করে নির্বাচন কমিশন (ইসি)।
- একই দিনে ইসি চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশ করে।
- প্রবাসী বাংলাদেশি ভোটারদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ দিচ্ছে ইসি।
- এ ছাড়া ভোটের দায়িত্বে থাকা কর্মকর্তা এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিরাও পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন।

তথ্যসূত্র - সমকাল পত্রিকার রিপোর্ট।

১,৪১১.
২০২৩ সালের জন্য জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহ-সভাপতি নির্বাচিত হয় কোন দেশ?
  1. ক) বাংলাদেশ
  2. খ) ক্রোয়েশিয়া
  3. গ) জার্মানি
  4. ঘ) ভারত
ব্যাখ্যা
• জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশন:
- জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহ-সভাপতি বাংলাদেশ।
- জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল মুহিত সর্বসম্মতিক্রমে ২০২৩ সালের জন্য জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের (পিবিসি) সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।
- তিনি ২০২২ সালে কমিশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
- সভাপতি হিসেবে বাংলাদেশের মেয়াদ শেষ হওয়ার পর কমিশনের সদস্যরা ২০২৩ সালের জন্য ক্রোয়েশিয়াকে সভাপতি এবং বাংলাদেশ ও জার্মানিকে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত করে।
- নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে রাষ্ট্রদূত মুহিত আনুষ্ঠানিকভাবে ক্রোয়েশিয়ার কাছে কমিশনের সভাপতির পদ হস্তান্তর করেন।

তথ্যসূত্র: দৈনিক যুগান্তর পত্রিকা।
১,৪১২.
২০২৪-২৫ অর্থবছরে কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা কত?
  1. ৩০ হাজার কোটি টাকা
  2. ৩৮ হাজার কোটি টাকা
  3. ৪০ হাজার কোটি টাকা
  4. ৪৫ হাজার কোটি টাকা
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

- চলতি ২০২৪-২৫ অর্থবছরে কৃষি খাতে ৩৮ হাজার কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। 
- মোট লক্ষ্যমাত্রার ৬০ শতাংশ শস্য ও ফসল খাতে, ১৩ শতাংশ মৎস্য খাতে এবং ১৫ শতাংশ প্রাণিসম্পদ খাতে ঋণ বিতরণ করতে হবে। 
- গত ২০২৩-২৪ অর্থবছরের লক্ষ্যমাত্রার চেয়ে যা প্রায় সাড়ে ৮ শতাংশ বেশি। 
- গত অর্থবছরে লক্ষ্যমাত্রা ছিল ৩৫ হাজার কোটি টাকা। 
- বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স রুমে ২০২৪-২৫ অর্থবছরের কৃষিঋণ সম্পর্কিত নীতিমালা ঘোষণা করেন গভর্নর ড. আহসান এইচ মনসুর।

সূত্র- বাংলাদেশ ব্যাংক।
১,৪১৩.
'নর্দান/ইন্টারঅ্যাকশন-২০২৩' সামরিক মহড়া করতে যাচ্ছে -
  1. ক) চীন ও জাপান
  2. খ) চীন ও রাশিয়া
  3. গ) রাশিয়া ও জাপান
  4. ঘ) আমেরিকা ও জাপান
ব্যাখ্যা
নর্দান/ইন্টারঅ্যাকশন-২০২৩ সামরিক মহড়া:
- 'জলপথে কৌশলগত নিরাপত্তা রক্ষায়' জাপান সাগরে যৌথ সামরিক মহড়া করতে যাচ্ছে চীন ও রাশিয়া।
- ইউক্রেনে আগ্রাসনের পর চীন ও রাশিয়ার মধ্যকার সামরিক সম্পর্কের উন্নতির বহিঃপ্রকাশ হিসেবে 'নর্দার্ন/ইন্টারঅ্যাকশন-২০২৩' কোড নামের এ যৌথ মহড়ার আয়োজন করা হয়েছে।
- রুশ যুদ্ধজাহাজ গ্রমকি ও সোভারশেনি জাপান সাগরে এ মহড়ায় অংশ নিচ্ছে।

উৎস: ১৬ জুলাই, ২০২৩, দ্য ডেইলি স্টার বাংলা।
১,৪১৪.
বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে কে নিয়োগ পেয়েছেন? 
  1. বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী
  2. বিচারপতি মাহমুদুর রহমান
  3. বিচারপতি সাদিকুর রহমান
  4. বিচারপতি রফিকুল ইসলাম
ব্যাখ্যা

• ২৬তম প্রধান বিচারপতি: 
- বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
- ২৩ ডিসেম্বর, ২০২৫ রাষ্ট্রপতির আদেশক্রমে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। 
- সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাকে এই নিয়োগ দেন।
- শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (সম্মান) ও এলএলএম ডিগ্রি অর্জন করেন।
- পরবর্তীতে তিনি যুক্তরাজ্য থেকে আন্তর্জাতিক আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

তথ্যসূত্র: প্রথম আলো। 

১,৪১৫.
খানা আয় ও ব্যয় জরিপ ২০২২ সর্বশেষ তত্থ্যানুসারে, দারিদ্রের হারে শীর্ষ বিভাগ -
  1. খুলনা বিভাগ
  2. বরিশাল বিভাগ
  3. রংপুর বিভাগ
  4. সিলেট বিভাগ
ব্যাখ্যা
২০২২ সালের খানা আয় ও ব্যয় জরিপ:
- ২০২২ সালের খানা আয় ও ব্যয় জরিপ অনুযায়ী,
- দারিদ্র্যের হার: ১৮.৭ শতাংশ।
- অতি দারিদ্রের হার: ৫.৬ শতাংশ। 
- দারিদ্র্যের হারে শীর্ষ বিভাগ: বরিশাল।

অন্যদিকে -
- বরিশাল বিভাগে দারিদ্র‍্যের হার: ২৬.৯%।
- রংপুর বিভাগে দারিদ্র‍্যের হার: ২৪.৮%। 
- ময়মনসিংহ বিভাগে দারিদ্র‍্যের হার: ২৪.২%।
- ঢাকা বিভাগে দারিদ্র‍্যের হার: ১৭.৯%।
- সিলেট বিভাগে দারিদ্র‍্যের হার: ১৭.৪%।
- রাজশাহী বিভাগে দারিদ্র‍্যের হার: ১৬.৭%।
- চট্টগ্রাম বিভাগে দারিদ্র‍্যের হার: ১৫.৮%। 
- খুলনা বিভাগে দারিদ্র‍্যের হার: ১৪.৮%।

উৎস: খানা আয় ও ব্যয় জরিপ ২০২২।
১,৪১৬.
World Population Prospects 2022 অনুযায়ী, ২০৫০ সালে বাংলাদেশের জনসংখ্যা হবে -
  1. ক) ২০০ মিলিয়ন
  2. খ) ২১০ মিলিয়ন
  3. গ) ২০৪ মিলিয়ন
  4. ঘ) ২০৮ মিলিয়ন
ব্যাখ্যা
• World Population Prospects 2022:
- জুলাই ২০২২ এ জাতিসংঘের জনসংখ্যা বিভাগ 'World Population Prospects 2022' শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে।
প্রতিবেদন অনুসারে –
- জনসংখ্যার দিক থেকে পৃথিবীর শীর্ষ তিন দেশ – ১. চীন ২. ভারত ৩. যুক্তরাষ্ট্র।
- জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টম।
- জনসংখ্যার ঘনত্বে বিশ্বের শীর্ষ দেশ - মোনাকো।
- জনসংখ্যার ঘনত্বে বাংলাদেশের অবস্থান - ষষ্ঠ।
- সার্কভুক্ত দেশের মধ্যে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি – মালদ্বীপ (চতুর্থ)।
- ২০৫০ সালে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হবে ভারত, দ্বিতীয় চীন।
- ২০৫০ সালে বাংলাদেশের জনসংখ্যা হবে ২০৪ মিলিয়ন

তথ্যসূত্র:- UNFPA ওয়েবসাইট।
১,৪১৭.
Bangabandhu Sheikh Mujib Fire Academy will be established in -
  1. ক) Mirsarai
  2. খ) Gazaria
  3. গ) Patenga
  4. ঘ) Shegunbagicha
ব্যাখ্যা
Home Minister Asaduzzaman Khan has said the Bangabandhu Sheikh Mujib Fire Academy will be established in Gazaria of Munshiganj district to ensure modern training facilities for the firemen.

"Already the acquisition work of 100.92 acres of land in Gazaria is at final stage and 1,000 members of fire services will get training at the academy at a time," he said at a programme on the occasion of Fire Service and Civil Defense Week held at Mirpur Fire Service Training complex.

Source: The Daily Star
১,৪১৮.
কয়টি প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার ২০২২’ প্রদান করা হয়?
  1. ক) ২ টি
  2. খ) ১ টি
  3. গ) ৩ টি
  4. ঘ) ৪ টি
ব্যাখ্যা
• স্বাধীনতা পুরস্কার - ২০২২
- ‘স্বাধীনতা পুরস্কার’ বাংলাদেশের জাতীয় এবং “সর্বোচ্চ বেসামরিক পুরস্কার”।
- ১৯৭৭ সাল থেকে এই পুরস্কার প্রদান করা হচ্ছে।
- ৫টি ক্যাটাগরিতে ৯ জন বিশিষ্ট নাগরিক ও ২টি প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার ২০২২’ প্রদান করা হয়।

পুরস্কার প্রাপ্তরা হলেন: 
• প্রতিষ্ঠান হিসেবে পান: বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট ও বিদ্যুৎ বিভাগ

• স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে পান:
- বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আহমেদ চৌধুরী
- শহীদ কর্নেল খন্দকার নাজমুল হুদা (বীর বিক্রম)
- জনাব আব্দুল জলিল
- জনাব সিরাজ উদদীন আহমেদ
- মরহুম মোহাম্মদ ছহিউদ্দিন বিশ্বাস
- মরহুম সিরাজুল হক

• চিকিৎসাবিদ্যায় পান:
- অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়া
- অধ্যাপক ডাঃ মো. কামরুল ইসলাম

• স্থাপত্যে পান:
মরহুম স্থপতি সৈয়দ মাইনুল হোসেন

• গবেষণা ও প্রশিক্ষণে পান:
- বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট (BWMRI)
• শতভাগ বিদ্যুতায়নে সাফল্যর জন্য পান:
- বিদ্যুৎ বিভাগ

তথ্যসূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার
১,৪১৯.
কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গের বর্তমান নাম কী? [মার্চ - ২০২৫]
  1. কলকাতা দুর্গ
  2. প্যারামাউন্ট দুর্গ
  3. বিজয় দুর্গ
  4. গোপালপুর দুর্গ
ব্যাখ্যা

- সম্প্রতি, ফোর্ট উইলিয়াম দুর্গের নাম পরিবর্তন করে 'বিজয় দুর্গ' নাম রাখা হয়েছে।

ফোর্ট উইলিয়াম দুর্গ:
- বিখ্যাত এই দুর্গটি কলকাতায় অবস্থিত।
- ব্রিটিশ সাম্রাজ্যের কর্তৃত্বের প্রতীক ফোর্ট উইলিয়াম দুর্গ।
- ১৬৯৬ থেকে ১৭০২ সালের মধ্যে বাংলার নবাবের অনুমতি নিয়ে কলকাতায় এই দুর্গ নির্মিত হয়েছিল। 
 - ইংল্যান্ডের রাজা তৃতীয় উইলিয়ামের নামে  এই দুর্গের নাম হয় ‘ফোর্ট উইলিয়াম’।
- এতদিন এই দুর্গটিকে ভারতীয় সেনাবাহিনী কলকাতায় ইস্টার্ন কমান্ড হেডকোয়ার্টার হিসেবে ব্যবহার করে আসছিল।
- ফোর্ট উইলিয়াম দুর্গের নাম পরিবর্তন করে 'বিজয় দুর্গ' নাম রাখা হয়েছে।
- ঔপনিবেশিক শাসনের ইতিহাসকে মুছে ফেলার উদ্দেশ্যে এই নাম পরিবর্তন করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

সূত্র: দৈনিক যুগান্তর। 

১,৪২০.
‘জার্নি টু পার্লামেন্ট’ আত্মজীবনীমূলক গ্রন্থটি কে লিখেছেন?
  1. কাজী ফিরোজ রশীদ
  2. আবদুল হামিদ
  3. শিরীন শারমিন চৌধুরী
  4. শামসুদ্দিন আহমেদ মানিক
ব্যাখ্যা
জার্নি টু পার্লামেন্ট:

- রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী কাজী ফিরোজ রশীদের লেখা আত্মজীবনীমূলক বই 'জার্নি টু পার্লামেন্ট'।
- বইটিতে ১৯৬৬ সালের ছয় দফা থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন ঘটনাবলী বিবৃত হয়েছে।
- বইটিতে লেখকের জন্ম থেকে শুরু করে কৈশোর, শিক্ষা জীবন, রাজনীতিতে হাতে খড়ি এবং গোপালগঞ্জ থেকে ঢাকায় আসা সবই চমৎকারভাবে বিবৃত হয়েছে।
- ‘জার্নি টু পার্লামেন্ট’ বইটি ইতিহাসের অমূল্য দলিল।
- বইটির প্রকাশনা প্রতিষ্ঠান অনন্যা প্রকাশনী।

তথ্যসূত্র - ঢাকা পোস্ট, ৮ নভেম্বর ২০২৩।
১,৪২১.
সম্প্রতি, ঢাকার কোন উপজেলাকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করা হয়েছে? [সেপ্টেম্বর, ২০২৫]
  1. দোহার 
  2. সাভার
  3. কেরানীগঞ্জ
  4. নবাবগঞ্জ
ব্যাখ্যা

ডিগ্রেডেড এয়ারশেড:
- বায়ুদূষণের মাত্রা নিয়মিতভাবে জাতীয় মান অতিক্রম করলে কোনো এলাকাকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করা হয়।
- বায়ুদূষণ গুরুতর আকার ধারণ করায় ঢাকা জেলার অন্তর্গত শিল্পঘন সাভার উপজেলাকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করেছে পরিবেশ অধিদপ্তর।
- ​সাভারের বায়ুর বার্ষিক মানমাত্রা জাতীয় বার্ষিক নির্ধারিত মানমাত্রার প্রায় তিন গুণ অতিক্রম করেছে।
​- পরিপত্র অনুযায়ী, আগামী সেপ্টেম্বর থেকে সাভার উপজেলার অন্তর্গত সব ধরনের ইটভাটায় (টানেল ও হাইব্রিড হফম্যান কিলন ছাড়া) ইট পোড়ানোসহ ইট প্রস্তুতের কার্যক্রম পরিচালনা সম্পাদন নিষিদ্ধ।
- উন্মুক্ত অবস্থায় কঠিন বর্জ্য পোড়ানো এবং বায়ুদূষণ সৃষ্টির আশঙ্কা রয়েছে এমন সব ধরনের নতুন শিল্পকারখানার অনুকূলে অবস্থানগত ও পরিবেশগত ছাড়পত্র প্রদান বন্ধ থাকবে।

উৎস- প্রথম আলো পত্রিকা।[লিংক]

১,৪২২.
আন্তর্জাতিক কোন সংস্থা ১৯৭১ সালে বাংলাদেশে সংঘটিত পাকিস্তানিদের নির্মম হত্যাযজ্ঞকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছে?
  1. ক) ওয়ার্ল্ড ওয়াচ
  2. খ) মেসাকার ওয়াচ
  3. গ) জার্মান ওয়াচ
  4. ঘ) জেনোসাইড ওয়াচ
ব্যাখ্যা

- ১৯৭১ সালে বাংলাদেশে সংঘটিত পাকিস্তানিদের নির্মম হত্যাযজ্ঞকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছে আন্তর্জাতিক সংস্থা 'জেনোসাইড ওয়াচ'।
- ৩ ফেব্রুয়ারি ২০২২ তারিখে জেনোসাইড ওয়াচের প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেগরি এইচ স্ট্যানটন স্বাক্ষরিত ঘোষণাপত্রে বলা হয়েছে, “জেনোসাইড ওয়াচ এই স্বীকৃতি দিচ্ছে যে, পাকিস্তানি সেনাবাহিনী ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় বাঙালিদের ওপর যেসব অপরাধ করেছে, তার মধ্যে ছিল ‘গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধ”।
- এর আগে ৩১ ডিসেম্বর ২০২১ যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান 'লেমকিন ইনস্টিটিউট ফর জেনোসাইড প্রিভেনশন' এই হত্যাযজ্ঞকে 'জেনোসাইড' হিসেবে স্বীকৃতি দিয়েছিল।

১,৪২৩.
সম্প্রতি, ঢাকার কোন উপজেলাকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করা হয়েছে? [আগস্ট, ২০২৫]
  1. দোহার
  2. ধামরাই
  3. সাভার
  4. কেরানীগঞ্জ
ব্যাখ্যা

ডিগ্রেডেড এয়ারশেড:
- বায়ুদূষণের মাত্রা নিয়মিতভাবে জাতীয় মান অতিক্রম করলে কোনো এলাকাকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করা হয়।
- বায়ুদূষণ গুরুতর আকার ধারণ করায় ঢাকা জেলার অন্তর্গত শিল্পঘন সাভার উপজেলাকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করেছে পরিবেশ অধিদপ্তর।
- ​সাভারের বায়ুর বার্ষিক মানমাত্রা জাতীয় বার্ষিক নির্ধারিত মানমাত্রার প্রায় তিন গুণ অতিক্রম করেছে। 
​- পরিপত্র অনুযায়ী, আগামী সেপ্টেম্বর থেকে সাভার উপজেলার অন্তর্গত সব ধরনের ইটভাটায় (টানেল ও হাইব্রিড হফম্যান কিলন ছাড়া) ইট পোড়ানোসহ ইট প্রস্তুতের কার্যক্রম পরিচালনা সম্পাদন নিষিদ্ধ।
- উন্মুক্ত অবস্থায় কঠিন বর্জ্য পোড়ানো এবং বায়ুদূষণ সৃষ্টির আশঙ্কা রয়েছে এমন সব ধরনের নতুন শিল্পকারখানার অনুকূলে অবস্থানগত ও পরিবেশগত ছাড়পত্র প্রদান বন্ধ থাকবে।

​তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [Link]

১,৪২৪.
'এসএস পাওয়ার প্ল্যান্ট' কোথায় অবস্থিত?
  1. ক) টেকনাফ, কক্সবাজার
  2. খ) মহেশখালী, চট্টগ্রাম
  3. গ) রাঙ্গুনিয়া, চট্টগ্রাম
  4. ঘ) বাঁশখালী, চট্টগ্রাম
ব্যাখ্যা

• চট্টগ্রামের বাঁশখালীতে ১৩২০ মেগাওয়াট এসএস পাওয়ার প্ল্যান্টটি জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয়েছে।
• বঙ্গোপসাগরের কূলঘেঁষে বাঁশখালীর গন্ডামারা এলাকায় স্থাপিত বিদ্যুৎকেন্দ্রটি এস আলম গ্রুপ ও চীনের সেপকো থ্রির যৌথ মালিকানাধীন।
• এটি কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প হলেও সুপার ক্রিটিক্যাল প্রযুক্তির কারণে পরিবেশ দূষণের সম্ভাবনা নেই। এই প্রযুক্তিতে কম কয়লা পুড়িয়ে বেশি বিদ্যুৎ উৎপাদন করা যাবে।'
• বিদেশি ব্যাংকের অর্থায়ন, বেসরকারি খাতের বিনিয়োগে বড় কয়লা বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশে এটাই প্রথম।

তথ্যসূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার ফ্রেব্রুয়ারি, ২০২২ এবং দ্য ডেইলি স্টার।

১,৪২৫.
দেশের প্রথম পাতাল মেট্রোরেল MRT Line-1 এর দৈর্ঘ্য কত?
  1. ক) ৩১.২৪১ কিলোমিটার
  2. খ) ৩০.২৪১ কিলোমিটার
  3. গ) ৩১.২০ কিলোমিটার
  4. ঘ) ৩৩.১১৪ কিলোমিটার
ব্যাখ্যা
দেশের দ্বিতীয় মেট্রোরেল প্রকল্পের নাম- MRT Line-1. এর দৈর্ঘ্য- ৩১.২৪১ কিলোমিটার।

• দেশের প্রথম পাতাল মেট্রোরেল:
- দেশের প্রথম উড়াল ও পাতাল মেট্রোরেল- MRT Line-1
- নির্মাণ ও পরিচালনায়- ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল)
- দেশের প্রথম পাতাল রেল নির্মাণ কাজের উদ্বোধন হয়- ২ফেব্রুয়ারি, ২০২৩।
- দৈর্ঘ্য ৩১.২৪১ কিলোমিটার।

- উদ্বোধন করেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- মোট ব্যয়-৫২,৫৬১.৪৩ কোটি টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকার দেবে ১৩ হাজার ১১১ কোটি ১১ লাখ টাকা এবং জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন (জাইকা) ৩৯,৪৫০.৩২ কোটি টাকার ব্যয়ভার বহন করবে।
- একনেক অনুমোদন দেয়- ২০১৯ সালে।
- জাপানি ফার্মের নেতৃত্বাধীন কনসোর্টিয়াম বিমানবন্দর-কমলাপুর-পূর্বাচল মেট্রো লাইন নির্মাণকাজ তদারকি করবে।

তথ্যসূত্র: দৈনিক প্রথম আলো।
১,৪২৬.
মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র 'জীবনঢুলী' এর পরিচালক কে?
  1. ক) তানভীর মোকাম্মেল
  2. খ) মোরশেদুল ইসলাম
  3. গ) নাসিরউদ্দীন ইউসুফ
  4. ঘ) আলমগীর কবির
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র 'জীবনঢুলী'র পরিচালক তানভীর মোকাম্মেল। স্মৃতি-৭১ তাঁর প্রামাণ্যচিত্র এবং হুলিয়া তাঁর স্বল্পদৈর্ঘ্য চিত্র।
আগামী ও চাকা মোরশেদুল ইসলামের স্বল্পদৈর্ঘ্য চিত্র।
গেরিলা মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রের পরিচালক নাসির উদ্দীন ইউসুফ।
লিবারেশন ফাইটার্স প্রামাণ্যচিত্রের নির্মাতা আলমগীর কবির।
উৎসঃ জাতীয় তথ্য বাতায়ন ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট।
১,৪২৭.
নৌ ঘাঁটি 'বানৌজা শের-ই-বাংলা’ কোথায় অবস্থিত?
  1. বাগেরহাট
  2. পটুয়াখালী
  3. সাতক্ষীরা
  4. খুলনা
ব্যাখ্যা
বানৌজা শের-ই-বাংলা ঘাটি:
- আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত পটুয়াখালীর কলাপাড়ায় অবস্থিত নৌ ঘাঁটি বানৌজা শের-ই-বাংলা’।
- ১২ জুলাই, ২০২৩ তারিখে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ঘাঁটির উদ্বোধন করেন।
- ২০১৩ সালের ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী বানৌজা শের-ই- বাংলা ঘাঁটির নামফলক উন্মোচন করেন। 
- এ সময় ৪টি পেট্রোল ক্রাফট স্কোয়াড্রন ও ৪টি যুদ্ধ জাহাজ উদ্বোধন করা হয়।
- খুলনা শিপইয়ার্ড লিমিটেড নির্মিত পেট্রোল ক্রাফট স্কোয়াড্রনগুলো হলো: শহীদ দৌলত, শহীদ ফরিদ, শহীদ মহিব্বুল্লাহ, শহীদ আখতার উদ্দিন।
- চারটি ল্যান্ডিং ক্রাফট ইউটিলিটি (এলসিইউ) হলো বানৌজা ডলফিন, তিমি, টুনা ও পেঙ্গুইন।
- প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে এসব জাহাজে আনুষ্ঠানিকভাবে অপারেশনাল কার্যক্রম শুরু হচ্ছে।
- নবনির্মিত এলসিইউ সমূহ আশ্রয়ণ-৩ প্রকল্পের আওতায় রোহিঙ্গা জনগোষ্ঠীকে চট্টগ্রাম থেকে ভাসানচরে স্থানান্তর ও তাদের নিত্য প্রয়োজনীয় রসদ সরবরাহসহ বিভিন্ন কার্যক্রমে নিয়োজিত থাকবে।
- নবনির্মিত এ সব জাহাজ ও ঘাঁটি কমিশনিংয়ের মাধ্যমে এ অঞ্চলে অবৈধ মৎস্য আহরণ রোধ, চোরাচালান দমন, মানবপাচার রোধ, জলদস্যুতা এবং মাদক পাচার রোধসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিরসনে ভূমিকা রাখবে।

উৎস: ১২ জুলাই ২০২৩, দৈনিক ইত্তেফাক।
১,৪২৮.
বিশ্বব্যাংকের ‘বাংলাদেশ: দারিদ্র্য ও বৈষম্য বিশ্লেষণ, সমৃদ্ধির পথে অগ্রযাত্রা’ প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে দেশে দরিদ্র মানুষের সংখ্যা কত? [ডিসেম্বর, ২০২৫]
  1. ১ কোটি ৬০ লাখ
  2. ২ কোটি ৬০ লাখ
  3. ৩ কোটি ৬০ লাখ
  4. ৪ কোটি ৬০ লাখ
ব্যাখ্যা

দারিদ্র্যের হার:
- ‘বাংলাদেশ: দারিদ্র্য ও বৈষম্য বিশ্লেষণ, সমৃদ্ধির পথে অগ্রযাত্রা’ শীর্ষক প্রতিবেদনে বিশ্বব্যাংক দারিদ্র্যের হারের নতুন হিসাব দিয়েছে।
- প্রতিবেদনে বিশ্বব্যাংক জানিয়েছে দেশে দরিদ্র মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৬০ লাখ।
- ২০২৫ সালে দারিদ্র্যের হার হতে পারে ২১ শতাংশের কিছু বেশি।
- বিশ্বব্যাংকের হিসাবটি মূলত প্রাক্কলন, যা করা হয়েছে ‘মাইক্রো-সিমুলেশন মডেল’ নামের একটি পদ্ধতি ব্যবহার করে।
- শ্রমবাজারের গতিশীলতা, প্রবাসী আয় এবং সরকারের ভর্তুকি ব্যয়কে ভিত্তি ধরে মাইক্রো-সিমুলেশন মডেলে দারিদ্র্যের হার পর্যালোচনা করা হয়েছে বলে জানিয়েছে বিশ্বব্যাংক।

উল্লেখ্য,
- দেশে দারিদ্র্যের হার হিসাব করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
- সংস্থাটির খানা আয়–ব্যয় জরিপে এ তথ্য উঠে আসে। 
- সর্বশেষ খানা আয়-ব্যয় জরিপ করা হয়েছিল ২০২২ সালে।
- তখন সার্বিক দারিদ্র্য হার ছিল ১৮ দশমিক ৭ শতাংশ।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]

১,৪২৯.
লোহালিয়া সেতু কোন জেলায় অবস্থিত?
  1. পটুয়াখালী
  2. শরীয়তপুর
  3. ফরিদপুর
  4. পাবনা
ব্যাখ্যা
লোহালিয়া সেতু:
- লোহালিয়া সেতু পটুয়াখালী শহরসংলগ্ন লোহালিয়া নদীর ওপর নির্মিত।
- সেতুটি  ১৪ নভেম্বর ২০২৩ তারিখে উদ্বোধন হয়।
- প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দৃষ্টিনন্দন লোহালিয়া সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
- সেতুটির দৈর্ঘ্য ৪৬৪ মিটার।
- এ সেতুর মাঝখানে একটি ইস্পাতের স্প্যান ব্যবহার করা হয়েছে।
- চীন ও দেশীয় প্রতিষ্ঠান যৌথভাবে এ ইস্পাতের কাঠামো নির্মাণ করেছে।
- লোহালিয়া সেতু নির্মাণে ব্যয় হয়েছে ১০১ কোটি টাকা।

উল্লেখ্য,
- ২০০৮ সালে পটুয়াখালীর গলাচিপা-কলাগাছিয়া সড়কের লোহালিয়া নদীর ওপর এই সেতু নির্মাণের উদ্যোগ নেয় এলজিইডি। 
- ২০১১ সালের ৯ নভেম্বর কার্যাদেশ নিয়ে সেতুর নির্মাণ কাজ শুরু হয়।

উৎস: ১৪ নভেম্বর ২০২৩, প্রথম আলো।
১,৪৩০.
চলতি অর্থবছরে বাজেটের আকার কত?
  1. ক) ৬,৭৮,০৬৪ কোটি টাকা
  2. খ) ৬,৫৮,০৫৪ কোটি টাকা
  3. গ) ৬,৬৩,৫০২ কোটি টাকা
  4. ঘ) ৬,৭১,০৫৪ কোটি টাকা
ব্যাখ্যা
৯ জুন ২০২২ জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের জন্য ৬,৭৮,০৬৪ কোটি টাকার বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, জুলাই ২০২২
১,৪৩১.
২০২১ সালে সুইজারল্যান্ডভিত্তিক ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ‘ইয়াং গ্লোবাল লিডারস’ স্বীকৃতি প্রাপ্ত প্রথম বাংলাদেশি-
  1. ক) জুনাইদ আহমেদ পলক
  2. খ) মাশরাফি বিন মর্তুজা
  3. গ) সাকিব আল হাসান
  4. ঘ) মহিবুল হাসান চৌধুরী
ব্যাখ্যা

প্রতিবছর রাজনীতি, বাণিজ্য, শিক্ষা, গণমাধ্যম এবং কলায় বিশেষ অবদানের জন্য ৩৮ বছর বা তার কমবয়সী তরুণ ব্যক্তিত্বদের ‘ইয়াং গ্লোবাল লিডার্স' স্বীকৃতি দেয় সুইজারল্যান্ডভিত্তিক ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (WEF)।
- ১০ মার্চ ২০২১ ঘোষণা করা হয় বিশ্বের ১১২ জন তরুণ নেতার নাম।
- এর মধ্যে প্রথম বাংলাদেশি হিসেবে ‘ইয়াং গ্লোবাল লিডারস’ স্বীকৃতি লাভ করেন ৩৭ বছর বয়সী জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার মার্চ-এপ্রিল, ২০২১।

১,৪৩২.
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে 'Agreement on Reciprocal Trade (ART)' স্বাক্ষরিত হয় কবে? 
  1. ৯ ফেব্রুয়ারি, ২০২৬
  2. ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  3. ১১ ফেব্রুয়ারি, ২০২৬
  4. ১০ ফেব্রুয়ারি, ২০২৬
ব্যাখ্যা

- বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে Agreement on Reciprocal Trade (ART) ৯ ফেব্রুয়ারি ২০২৬ স্বাক্ষরিত হয়।
- এতে দেশীয় পণ্য রপ্তানির ক্ষেত্রে দেশটির আরোপিত পাল্টা শুল্কহার ২০ থেকে কমে ১৯ শতাংশ হয়েছে। 
- সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তিতে (এআরটি) সই করেছে বাংলাদেশ। এতে দেশীয় পণ্য রপ্তানির ক্ষেত্রে দেশটির আরোপিত পাল্টা শুল্কহার ২০ থেকে কমে ১৯ শতাংশ হয়েছে। 

• যুক্তরাষ্ট্রের জন্য বিপুল শুল্কছাড়ঃ 
- এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ৬ হাজার ৭১০টি পণ্যে শুল্কছাড় দেবে, বিনিময়ে বাংলাদেশ পাবে ১ হাজার ৬৩৮ পণ্যে পাল্টা শুল্কছাড়ের সুবিধা।
- এর মধ্যে যুক্তরাষ্ট্র চুক্তি কার্যকর হওয়ার দিন থেকেই ৪ হাজার ৫০০টি পণ্য বাংলাদেশে রপ্তানির ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা পাবে।
- এগুলোকে ইআইএফ (এন্টার ইনটু ফোর্স) শ্রেণিতে রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে গবাদিপশু, মাংস, মাছ, রাসায়নিক দ্রব্য, বস্ত্র, যন্ত্রপাতি ও নানা শিল্পপণ্য।

উৎস: প্রথম আলো পত্রিকা।

১,৪৩৩.
’জাতীয় ভোটার দিবস’ কত তারিখে পালন করা হয়?
  1. ১ মার্চ
  2. ২ মার্চ
  3. ২৮ ফেব্রুয়ারি
  4. ৩ মার্চ
ব্যাখ্যা

- ২ মার্চ 'অষ্টম জাতীয় ভোটার দিবস'।
- অষ্টম জাতীয় ভোটার দিবস-২০২৬-এর প্রতিপাদ্য 'ভোটারদের শক্তি, গণতন্ত্রের মুক্তি'।
- তবে অষ্টম জাতীয় ভোটার দিবস উদযাপনের সব কর্মসূচি স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
- ইসির এসংক্রান্ত এক আদেশে বলা হয়েছে, “২ মার্চ অষ্টম 'জাতীয় ভোটার দিবস' উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচিসহ মাঠ পর্যায়ের সব কর্মসূচি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার জন্য নির্বাচন কমিশন নির্দেশনা প্রদান করেছেন।

উল্লেখ্য,
- নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দেশে বর্তমান মোট নিবন্ধিত ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন। নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। ট্রান্সজেন্ডার ভোটারের সংখ্যা ১ হাজার ২৩২।

 উৎস: বাসস।

১,৪৩৪.
The number of Private university in Bangladesh is -
  1. ক) 89
  2. খ) 109
  3. গ) 78
  4. ঘ) 58
ব্যাখ্যা
- বর্তমানে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ১০৯টি
- গত ২৪ আগষ্ট ২০২২ সালে দেশের ১০৯তম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে অনুমোদন পায় চট্রগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি। 

উৎসঃ পত্রিকা রিপোর্ট। 
১,৪৩৫.
নেচার ইনডেক্স- ২০২৫ অনুযায়ী, গবেষণায় বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? [ডিসেম্বর, ২০২৫]
  1. ৪১তম
  2. ৫১তম
  3. ৬১তম
  4. ৭১তম
ব্যাখ্যা

নেচার ইনডেক্স, ২০২৫:
- ২০২৪-২৫ সময়ে গবেষণা সাময়িকী নেচারের সর্বশেষ ইনডেক্সে দেখা যায়, বিশ্বে গবেষণায় ৬১তম অবস্থানে আছে বাংলাদেশ।
- ২০২৪ সালের ১ অক্টোবর থেকে ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ১৪৫টি নেচারাল সায়েন্স ও হেলথ সায়েন্স জার্নাল থেকে এই ইনডেক্স তৈরি করা হয়েছে।
- বাংলাদেশকে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে ৬১তম ও এশিয়া প্যাসিফিক এলাকায় ১৩তম দেশ হিসেবে দেখা যায় তালিকায়।
- নেচারের পরিসংখ্যান থেকে দেখা যায়, বাংলাদেশের গবেষকদের অবস্থান বায়োলজিক্যাল সায়েন্সে বিশ্বে ১৭৯ দেশের মধ্যে ৭১তম, এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ৩১টি দেশের মধ্যে ১৪তম।
- এ ছাড়া বাংলাদেশের গবেষকেরা রসায়নে বিশ্বে ৬৩তম, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ১৩তম, পরিবেশ ও ভূবিজ্ঞানে বিশ্বে ৭০তম, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ১৫তম, হেলথ সায়েন্সে বিশ্বে ৪৬তম, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ১১তম, ফিজিক্যাল সায়েন্সে বিশ্বে ৭২তম, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ১৫তম অবস্থানে রয়েছে।

তথ্যসূত্র- নেচার ইনডেক্স, ২০২৫। [link]

১,৪৩৬.
Who is the director of the movie 'Chiranjeev Mujib' based on the unfinished autobiography written by Bangabandhu?
  1. ক) Shyam Benegal
  2. খ) Nazrul Islam
  3. গ) Ahmed Rubel
  4. ঘ) Tanvir Mukammel
ব্যাখ্যা
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ অবলম্বনে নির্মিত চলচ্চিত্র হলো চিরঞ্জীব মুজিব।
- এটির পরিচালনা করেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার নজরুল ইসলাম।
- হায়দার এন্টারপ্রাইজের ব্যানারে নির্মিত চলচ্চিত্রটি আগস্ট মাসে মুক্তি পায়।
- চলচ্চিত্রটিতে বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করেন আহমেদ রুবেল।
(তথ্যসূত্র: দৈনিক মানবজমিন)
১,৪৩৭.
বর্তমানে গেজেটভুক্ত শহীদ মুক্তিযোদ্ধার সংখ্যা কত?  [জানুয়ারি, ২০২৬]
  1. ৬,৫০০ জন
  2. ৬,৬৫০ জন
  3. ৬,৭৫৭ জন
  4.  ৬,৮০০ জন
ব্যাখ্যা

• শহীদ মুক্তিযোদ্ধা সংখ্যা: 
- বাংলাদেশের মুক্তিযুদ্ধে  শহীদ হওয়া মুক্তিযোদ্ধাদের সরকারি স্বীকৃতি দেওয়ার জন্য মুক্তিযোদ্ধা কল্যাণ মন্ত্রণালয় গেজেট প্রকাশ করে।
- বর্তমানে গেজেটভুক্ত শহীদ মুক্তিযোদ্ধার মোট সংখ্যা ৬,৭৫৭ জন।
- খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার মোট সংখ্যা ৬৭৬ ।
- মুক্তিযুদ্ধ কল্যাণ ট্রাস্ট অনুযায়ী, বর্তমানে গেজেটভুক্ত শহীদ মুক্তিযোদ্ধার সংখ্যা ছয় হাজার ৭৫৭ জন। 

তথ্যসূত্র: ডেইলি স্টার। (Link) 

১,৪৩৮.
পেট্রোবাংলার তথ্যানুযায়ী, বর্তমানে দেশে কয়টি গ্যাসক্ষেত্র রয়েছে? [আগস্ট, ২০২৫]
  1. ২৭টি
  2. ২৮টি
  3. ২৯টি
  4. ৩০টি
ব্যাখ্যা

গ্যাসক্ষেত্র:
- পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ২৯টি গ্যাসক্ষেত্র রয়েছে।
- এর মধ্যে উৎপাদনে আছে ২০টি।
- উত্তোলন শুরু হয়নি ৪টি। সেগুলো হলো: ভোলার ইলিশা ও ভোলা নর্থ, সিলেটের জকিগঞ্জ এবং কুতুবদিয়া।
- উত্তোলনযোগ্য গ্যাস শেষ ৫টি। খনিগুলো হলো: নারায়ণগঞ্জের রূপগঞ্জ, সিলেটের ছাতক, গাজীপুরের কামতা, ফেনী ও সাংগু (চট্টগ্রাম)।

উল্লেখ্য,
- ২০২৪ সালের ১ জুলাইয়ের হিসাবে, ব্রাহ্মণবাড়িয়ার তিতাসে অবশিষ্ট মজুত আছে প্রায় ২ টিসিএফ। হবিগঞ্জের বিবিয়ানায় আছে ১ দশমিক ৬৬ টিসিএফ। সিলেটের মৌলভীবাজারে আছে প্রায় ২০ বিসিএফ (বিলিয়ন বা শতকোটি ঘনফুট) গ্যাস। ৭০০ বিসিএফের কম মজুত আছে জালালাবাদে। সিলেটের বাখরাবাদ, কৈলাসটিলা, রশিদপুরসহ বাকি গ্যাসগুলোতেও মোটামুটি পরিমাণে গ্যাসের মজুত আছে।
- বর্তমানে দেশীয় গ্যাসক্ষেত্রগুলো থেকে দিনে ১৮০ কোটি ঘনফুট গ্যাস উত্তোলন করা হয়।

এছাড়া,
- দেশের সবচেয়ে বড় গ্যাসক্ষেত্রে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস আবিষ্কৃত হয়েছিল ১৯৬২ সালে। সর্বশেষ বড় গ্যাসক্ষেত্রের সন্ধান পাওয়া গিয়েছিল ১৯৯৮ সালে, সেটি সিলেটের বিবিয়ানা। বিবিয়ানা থেকেই এখন সবচেয়ে বেশি গ্যাস উত্তোলন করা হচ্ছে। এরপর আর কোনো বড় গ্যাসক্ষেত্রের সন্ধান পাওয়া যায়নি। সর্বশেষ ২০২১ সালে সিলেটের জকিগঞ্জে একটি গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়। যদিও সেখানে মজুত মাত্র ৫২ বিসিএফ।

উৎস: প্রথম আলো।

১,৪৩৯.
দেশে বর্তমানে লিড সনদপ্রাপ্ত পোশাক কারখানা কতটি?
  1. ক) ১৯৬ টি
  2. খ) ১৯৮ টি
  3. গ) ২০০ টি
  4. ঘ) ২০৪ টি
ব্যাখ্যা
লিড-সনদপ্রাপ্ত কারখানা:
- সম্প্রতি নতুন ২টি তৈরি পোশাক কারখানা যুক্তরাষ্ট্রের পরিবেশবান্ধব উদ্যোগ গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) সনদ পেয়েছে।
- এ নিয়ে দেশে মোট লিড-সনদপ্রাপ্ত কারখানা ২০০ টি।
- এই ২০০ কারখানার মধ্যে ৭৩টি প্লাটিনাম-রেটেড, ১১৩টি গোল্ড-রেটেড, ১০টি সিলভার-রেটেড ও ৪টি সার্টিফায়েড কারখানা রয়েছে।

তথ্যসূত্র: ডেইলি স্টার (৯ আগস্ট, ২০২৩)।
১,৪৪০.
চীন- বাংলাদেশে মৈত্রী সেতু-১ নির্মাণের প্রধান উদ্দেশ্য-
  1. ক) ঢাকা শহরকে নদীর ওপারে বিস্তৃত করা
  2. খ) বাংলাদেশ ও চীনের মধ্যে সুসম্পর্কের স্থায়ী বন্ধন সৃষ্টি করা
  3. গ) ঢাকা-আরিচা রোডে যানবাহন চলাচলের চাপ কমানো
  4. ঘ) দেশের দক্ষিণ অঞ্চলের সাথে ঢাকার পরিবহন ব্যবস্থা উন্নত করা
ব্যাখ্যা
চীন- বাংলাদেশে মৈত্রী সেতু-১ নির্মাণের ফলে সহজেই কেরানীগঞ্জ উপজেলা ও তার পার্শ্ববর্তী এলাকার মানুষ ঢাকা শহরে প্রবেশ করতে পারছে। এই সেতু ঢাকা-খুলনা মহাসড়কে যুক্ত করেছে।  অনেক আগের সাম্প্রতিক খবর।
১,৪৪১.
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যানুসারে, রেমিট্যান্স প্রেরণে শীর্ষ দেশ - (জানুয়ারি-২০২৬)
  1. সংযুক্ত আরব আমিরাত
  2. সৌদি আরব
  3. যুক্তরাষ্ট্র
  4. মালয়েশিয়া
ব্যাখ্যা

• বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যানুসারে রেমিট্যান্স প্রাপ্তি:
- বাংলাদেশ ব্যাংকের তথ্যে দেখা গেছে, গত জুলাই-নভেম্বর সময়ে সৌদি আরব থেকে সর্বোচ্চ ২০৫ কোটি ডলারের প্রবাসী আয় এসেছে। যুক্তরাজ্য থেকে ১৬৭ কোটি, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে ১৫৮ কোটি, মালয়েশিয়া থেকে ১৪৩ কোটি এবং যুক্তরাষ্ট্র থেকে ১০৩ কোটি ডলার এসেছে। 
- সবচেয়ে বেশি বাংলাদেশি কাজ করেন সৌদি আরবে।

• রেমিট্যান্স প্রেরণে শীর্ষ দেশ:
১. সৌদি আরব, 
২. সংযুক্ত আরব আমিরাত, 
৩. যুক্তরাজ্য,  
৪. মালয়েশিয়া,
৫.  যুক্তরাষ্ট্র।

উৎস:
i) প্রথম আলো।
ii) বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট।

১,৪৪২.
দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?
  1. ফেনী
  2. কক্সবাজার
  3. নরসিংদী
  4. গাইবান্ধা
ব্যাখ্যা
তিস্তা সোলার লিমিটেড:

- দেশের সবচেয়ে বড় সৌর বিদ্যুৎ কেন্দ্র তিস্তা সোলার লিমিটেড।
- গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অনাবাদি চরের সাড়ে ৬০০ একর জমিতে গড়ে ওঠেছে দেশের সবচেয়ে বড় ও এশিয়ার অন্যতম বড় সৌর বিদ্যুৎ কেন্দ্র।
- তিস্তা সোলার লিমিটেড নামে এই কেন্দ্রটি গড়ে তুলেছে বেক্সিমকোর গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান বেক্সিমকো পাওয়ার লিমিটেড।
- তিস্তা পাড়ের লাটশালা এলাকায় বিশাল এই কেন্দ্রটির নির্মাণ শুরু হয় ২০১৭ সালে।
- বসানো হয় সাড়ে পাঁচ লাখ সোলার প্যানেল।
- উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করতে সুন্দরগঞ্জের তিস্তা পাড় থেকে রংপুর পর্যন্ত নির্মাণ করা হয়েছে ১২২টি টাওয়ারের ১৩২ কিলো ভোল্টের ৩৫ কিলোমিটার বিদ্যুৎ সঞ্চালন লাইন।
- ২ আগস্ট, ২০২৩ সালে ২০০ মেগাওয়াটের এই বিদ্যুৎ কেন্দ্রটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তথ্যসূত্র - ঢাকা পোস্ট, ২ আগস্ট ২০২৩।
১,৪৪৩.
সম্প্রতি কোন বিশিষ্ট ব্যক্তিকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে?
  1. ক) ডা. এম কিউ কে তালুকদার
  2. খ) অধ্যাপক জাফর ইকবাল
  3. গ) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান
  4. ঘ) ড. সৌমিত্র শেখর
ব্যাখ্যা
• দেশের বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ, ‘নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্র’র বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান এবং প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক ডা. এম কিউ কে তালুকদারকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
• সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয় অধ্যাপক (নিয়োগ, শর্তাবলি ও সুবিধাদি) সিদ্ধান্তমালা-১৯৮১ অনুযায়ী, অধ্যাপক ডা. এম কিউ কে তালুকদারকে পাঁচ বছরের জন্য জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দেওয়া হলো।

তথ্যসূত্র:- লাইভ এম সি কিউ সাম্প্রতিক সমাচার, অক্টোবর - ২০২২ এবং ইনকিলাব।
১,৪৪৪.
ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় প্রথম তালিকাভুক্ত হয় কোনটি?
  1. রিকশা ও রিকশাচিত্র
  2. মঙ্গল শোভাযাত্রা
  3. জামদানি বুননশিল্প
  4. বাউলগান 
ব্যাখ্যা

- ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় প্রথম তালিকাভুক্ত হয় - বাউলগান ।
- ২০০৮ সালে এটি তালিকাভুক্ত হয়।

• ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য:
- বাংলাদেশের শতাব্দীপ্রাচীন টাঙ্গাইল শাড়ি বয়নশিল্পের ঐতিহ্য ইউনেসকোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে।
- ২০২৫ সালের চক্রে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ইউনেসকোর ইন্টারগভার্নমেন্টাল কমিটির ২০তম অধিবেশনে বিশ্লেষণ শেষে টাঙ্গাইলের শতাব্দীপ্রাচীন বয়নশিল্পকে ইউনেসকোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

- বাংলাদেশের ষষ্ঠ আইসিএইচ উপাদান হিসেবে টাঙ্গাইল বয়নশিল্প চূড়ান্তভাবে তালিকাভুক্ত হলো।

- বর্তমানে দেশে ৬টি ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে।
- এগুলো হলো: বাউলগান (২০০৮), জামদানি বুননশিল্প (২০১৩), মঙ্গল শোভাযাত্রা (২০১৬) ও শীতলপাটি বুননশিল্পের (২০১৭), ঢাকা শহরের ‘রিকশা ও রিকশাচিত্র’ (২০২৩) ও টাঙ্গাইল শাড়ি বুননের ঐতিহ্যবাহী শিল্প (২০২৫) ।

উৎস: i) বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন।
ii) প্রথম আলো।

১,৪৪৫.
'বঙ্গবন্ধু স্মারক স্তম্ভ' কোথায় নির্মিত হয়েছে?
  1. ক) বাংলা একাডেমি প্রাঙ্গণে
  2. খ) দোয়েল চত্বর প্রাঙ্গণে
  3. গ) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে
  4. ঘ) সোহরাওয়ার্দী উদ্যানে
ব্যাখ্যা
বঙ্গবন্ধু স্মারক স্তম্ভ:
- স্বাধীনতার ৫২ বছর পর দেশের সর্বোচ্চ আদালত প্রাঙ্গণে নির্মিত হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মারক স্তম্ভ।
- সুপ্রিম কোর্টের ভেতরে ২৮ জুলাই, ২০২৩ তারিখে স্তম্ভটি উদ্বোধন করবেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- স্বাধীনতার পর ১৯৭২ সালে সুপ্রিম কোর্ট উদ্বোধনের দিন বঙ্গবন্ধু যে স্থানে দাঁড়িয়ে ভাষণ দেন, ঠিক ওই স্থানে নির্মাণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু স্মারক স্তম্ভ’।
- এতে স্থান পেয়েছে একাত্তরে মহান মুক্তিযুদ্ধে শহীদ ৬৯ আইনজীবীর নাম।
- স্মারক স্তম্ভে ১৯৭২ সালের ১৪ ডিসেম্বর সংবিধানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাক্ষরের ছবি এবং ১৯৭২ সালের ১৮ ডিসেম্বর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে দাঁড়িয়ে ভাষণের ছবি ম্যুরাল হিসেবে উপস্থাপন করা হয়েছে।
- এ ছাড়া স্তম্ভে সংবিধানের প্রস্তাবনা এবং সংবিধানের ৯৪ এবং ৯৫ অনুচ্ছেদ উদ্ধৃত করা হয়েছে।

উৎস: ২৪ জুলাই, ২০২৩, সমকাল।
১,৪৪৬.
দক্ষিণ এশিয়ায় খেলাপি ঋণের হারে দ্বিতীয় সর্বোচ্চ দেশ কোনটি (অক্টোবর, ২০২৩)?
  1. ভারত
  2. বাংলাদেশ
  3. পাকিস্তান
  4. শ্রীলঙ্কা
ব্যাখ্যা
দক্ষিণ এশিয়ায় খেলাপি ঋণের হার:
- বিশ্বব্যাংক বিভিন্ন দেশে খেলাপি ঋণের হিসাব তাদের ওয়েবসাইটে তুলে ধরে।
- দক্ষিণ এশিয়ায় খেলাপি ঋণের হারে প্রথম দেশ শ্রীলঙ্কা।
- খেলাপি ঋণের হারে দ্বিতীয় সর্বোচ্চ বাংলাদেশে।
- শ্রীলঙ্কায় খেলাপি ঋণের হার মোট ঋণের ১৩ দশমিক ৩৩ শতাংশ।
- বাংলাদেশে খেলাপি ঋণের হার মোট ঋণের ১০ দশমিক ১১ শতাংশ।
- পাকিস্তানে খেলাপি ঋণের হার মোট ঋণের ৭ দশমিক ৪ শতাংশ। 
- ভারতে খেলাপি ঋণের হার ৩ দশমিক ৯ শতাংশ।
- নেপালে খেলাপি ঋণের হার ৩ শতাংশের আশপাশে।
- মালদ্বীপের খেলাপি ঋণের হার ৬ শতাংশের কম।

উল্লেখ্য,
- বাংলাদেশ ব্যাংক গত রোববার খেলাপি ঋণের হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করে।
- এতে দেখা যায়, দেশে জুন শেষে খেলাপি ঋণের পরিমাণ ১ লাখ ৫৬ হাজার ৩৯ কোটি টাকা।
 
উৎস:  ৩ অক্টোবর, ২০২৩, প্রথম আলো। [link]
১,৪৪৭.
একক দেশ হিসেবে বাংলাদেশি পণ্যের সবচেয়ে বড় আমদানিকারক -
  1. যুক্তরাষ্ট্র
  2. চীন
  3. ভারত
  4. জাপান
ব্যাখ্যা
দেশ হিসেবে রপ্তানি:
- দেশ হিসেবে রপ্তানি বাণিজ্যের সবচেয়ে বড় অংশীদার দেশ: যুক্তরাষ্ট্র। 
- রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুসারে, গত ২০২২-২৩ অর্থবছরে রপ্তানির ক্ষেত্রে ১৭ শতাংশ নিয়ে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র।
- ২০২২-২৩ অর্থবছরে যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে মোট ৯৭০ কোটি ডলারের পণ্য। 
- বাংলাদেশ এখন যুক্তরাষ্ট্রের পোশাকের বাজারে তৃতীয় বড় সরবরাহকারী দেশ।



উৎস: i) ২২ নভেম্বর ২০২৩, প্রথম আলো। 
          ii) বাণিজ্য মন্ত্রণালয় ওয়েবসাইট।
১,৪৪৮.
বাংলাদেশের বিজ্ঞানীরা সর্বশেষ কোন ফলের জীবন রহস্য উন্মোচন করতে পেরেছে?
  1. ক) কাঁঠাল
  2. খ) আম
  3. গ) জাম
  4. ঘ) লিচু
ব্যাখ্যা
- বাংলাদেশের বারোমাসি একটি কাঁঠালের জীবন রহস্য উন্মোচন করতে সক্ষম হয়েছেন বিজ্ঞানীরা। 

- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (আইবিজিই), বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি), কানাডার গ্লোবাল ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটি, ন্যাশনাল রিসার্চ কাউন্সিল, কানাডা এবং ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ার বিজ্ঞানীরা যৌথ গবেষণার মাধ্যমে কাঁঠালের জীবন রহস্য উন্মোচন করেছেন। বিজ্ঞানী অধ্যাপক তোফাজ্জল ইসলামের নেতৃত্বে গবেষণা প্রবন্ধটি বিজ্ঞান সাময়িকী ফ্রন্টিয়ারস ইন প্লান্ট সায়েন্সে প্রকাশ হয়েছে।

- আইবিজিইতে সম্প্রতি প্রতিষ্ঠিত তেইলুমিনা সিকোয়েন্সিং প্লাটফর্ম ব্যবহার করে বিজ্ঞানীরা কাঁঠালের জিনোম সিকোয়েন্স সম্পন্ন করেছেন। কাঁঠালের জিনোম আকার ১.০৪ গিগাবেজ পেয়ারস। বায়োইনফরমেটিকস বিশ্লেষণের মাধ্যমে বিজ্ঞানীরা কাঁঠালের জিনোমে ফলের বৈশিষ্ট্য এবং ১২ মাস ফল উৎপাদনকারী জিন ও ডিএনএ সিকোয়েন্সের স্বাতন্ত্র্য খুঁজে পেয়েছেন, যা কাঁঠালের জিনপ্রকৌশল বা মলিকুলার ব্রিডিংয়ে সহায়ক হবে।

উৎস: bonikbarta, Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার।
১,৪৪৯.
ভূমি-নামজারির সকল কার্যক্রম অনলাইনে সম্পন্ন করার প্রক্রিয়া কী নামে পরিচিত?
  1. ক) ই-জমিজারি
  2. খ) ই-জারি
  3. গ) ই-ভূমিসেবা
  4. ঘ) ই-নামজারি
ব্যাখ্যা
• ভূমির নামজারির সব কাজ সম্পন্ন হবে অনলাইনে, যেটাকে বলা হচ্ছে ই-নামজারি।

তথ্যসূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, নভেম্বর ২০২২
১,৪৫০.
২৬তম জাতিসংঘ জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয় দফা দাবি উত্থাপন করেন?
  1. ক) ৫
  2. খ) ৪
  3. গ) ৬
  4. ঘ) ৭
ব্যাখ্যা
গত ২ নভেম্বর, ২০২১ স্কটল্যান্ডের গ্লাসগোতে ২৬তম জাতিসংঘ জলবায়ু সম্মেলনের মূল অধিবেশনের ভাষণে জলবায়ু পরিবর্তনের ইস্যুতে ‘ক্লাইমেট ভালনারেবল ফোরাম-সিভিএফ’-এর সভাপতি বাংলাদেশের প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্ব নেতাদের সামনে চার দফা দাবি তুলে ধরেন।
চার দফা দাবির মধ্যে রয়েছে :
১. প্রধান কার্বন নিঃসরণকারীদের অবশ্যই  উচ্চাভিলাষী জাতীয় পরিকল্পনা (এনডিসি) দাখিল এবং তা বাস্তবায়ন করতে হবে।
২. উন্নত দেশগুলোকে অভিযোজন এবং প্রশমন অর্ধেক-অর্ধেক ভিত্তিতে ১০০ বিলিয়ন ডলার সরবরাহ করার প্রতিশ্রুতি পূরণ করতে হবে।
৩. উন্নত দেশগুলোকে স্বল্প খরচে অধিক ক্ষতিগ্রস্ত দেশগুলোকে নিরাপদ ও পরিবেশবান্ধব প্রযুক্তি সরবরাহ করতে হবে
৪. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা বৃদ্ধি, নদীভাঙন, বন্যা ও খরার মতো দুর্যোগের কারণে বাস্তুচ্যুত জলবায়ু অভিবাসীদের দায়িত্ব নেওয়াসহ জলবায়ু পরিবর্তন ইস্যুতে ক্ষতি ও ধ্বংস মোকাবিলা করতে হবে।

উৎস : https://www.deshrupantor.com/
১,৪৫১.
কাগজবিহীন বাণিজ্য সহজীকরণ কাঠামো চুক্তি কার্যকর হয়-
  1. ক) ০৩ জানুয়ারি, ২০২১
  2. খ) ২০ ফেব্রুয়ারি, ২০২১
  3. গ) ১৪ মার্চ, ২০২১
  4. ঘ) ১০ এপ্রিল, ২০২১
ব্যাখ্যা

কাগজবিহীন বাণিজ্য চুক্তি কার্যকরঃ
জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আন্তঃদেশীয় বাণিজ্য ব্যবস্থা ত্বরান্বিত করতে স্বাক্ষরিত হয় কাগজবিহীন বাণিজ্য সহজীকরণ কাঠামো চুক্তি।
- এশিয়া প্যাসিফিক আঞ্চলিক অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ESCAP) সহায়তায় ২০১৬ সালের ১৯ মে এই চুক্তি গ্রহণ করা হয়।
- ESCAP-ভুক্ত ৫৩টি সদস্য দেশ এ চুক্তিতে অংশ নিতে পারবে।
- ২৯ আগস্ট, ২০১৭ বাংলাদেশ এই চুক্তি স্বাক্ষর করে।
- ১৩ অক্টোবর, ২০২০ বাংলাদেশ চতুর্থ দেশ হিসেবে চুক্তিটি অনুসমর্থন করে।
- ২০ ফেব্রুয়ারি, ২০২১ চুক্তিটি কার্যকর হয়।
উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার মার্চ-এপ্রিল, ২০২১।

১,৪৫২.
জাতীয় নদী রক্ষা কমিশনের সর্বশেষ তথ্যমতে (সেপ্টেম্বর, ২০২৩), দেশের দীর্ঘতম নদী -
  1. পদ্মা
  2. মেঘনা
  3. যমুনা
  4. ব্রহ্মপুত্র
ব্যাখ্যা
দেশে নদ-নদীর সংখ্যা:
- দেশে বর্তমানে জীবন্ত নদ-নদীর সংখ্যা ১০০৮।
- দেশের দীর্ঘতম নদী পদ্মা।
- দেশের তিন বিভাগের ১২টি জেলায় প্রবাহিত নদীটির দৈর্ঘ্য ৩৪১ কিলোমিটার।

অন্যদিকে -
- সব মিলিয়ে দেশে ২২ হাজার কিলোমিটারের দীর্ঘ নদীপথ রয়েছে।
- বিশ্ব নদী দিবস উপলক্ষে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত ‘বাংলাদেশের নদ-নদী: সংজ্ঞা ও সংখ্যাবিষয়ক সেমিনার’ শীর্ষক অনুষ্ঠানে জাতীয় নদী রক্ষা কমিশন দেশের নদ-নদীর সংখ্যা ও তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে।
- দেশে বর্তমানে ২০০ কিলোমিটারের বেশি নদী রয়েছে ১৪টি।
- এ ছাড়া ১০০ থেকে ১৯৯ কিলোমিটারের নদী রয়েছে ৪২টি, ১০ থেকে ৯৯ কিলোমিটারের নদী ৪৮০টি এবং ১ থেকে ৯ কিলোমিটারের দৈর্ঘ্যের নদীর সংখ্যা ৩৭৬টি।
- এক কিলোমিটারের‌ও কম দৈর্ঘ্যের নদী রয়েছে ৪১টি।
- নদ-নদীর এই তালিকা তৈরির কাজ শুরু হয় ২০১৯ সালে। 

উল্লেখ্য,
- সবচেয়ে বেশি নদী রয়েছে সুনামগঞ্জ জেলায়, ৯৭টি।
- ৯ আগস্ট নদী রক্ষা কমিশন তাদের ওয়েবসাইটে ৯০৭টি নদ-নদীর খসড়া তালিকা প্রকাশ করে।
- কমিশনে জমা পড়া সব মতামত ও আপত্তি নিষ্পত্তি করে ২৪ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়, যেখানে নদীর সংখ্যা বেড়েছে ১০১টি।

উৎস: ২৪ সেপ্টেম্বর, ২০২৩, কালের কন্ঠ। [link]
১,৪৫৩.
কততম সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের বিচারপতিদের অভিশংসন ক্ষমতা সংসদের হাতে ন্যস্ত হয়?
  1. ক) ত্রয়োদশ
  2. খ) চতুর্দশ
  3. গ) পঞ্চদশ
  4. ঘ) ষোড়শ
ব্যাখ্যা
সংবিধানের ষোড়শ সংশোধনী: 
- ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বরে এই সংশোধনী আনা হয়।
- ৭২ এর সংবিধানের ৯৬ অনুচ্ছেদ পুনঃস্থাপনের মাধ্যমে বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদকে ফিরিয়ে দেওয়ার বিধান পাস করা হয় এই সংশোধনীর মাধ্যমে।
- এর মধ্য দিয়ে ৪০ বছর পর সুপ্রিম কোর্টের বিচারকদের অভিশংসনের ক্ষমতা সংসদের কাছে ন্যস্ত হয়।

উৎস: ১৮ সেপ্টেম্বর, ২০১৪, প্রথম আলো।
১,৪৫৪.
বাংলাদেশের প্রথম মরণোত্তর কিডনী দাতা -
  1. ক) নাজনীন আক্তার
  2. খ) সারাহ ইসলাম
  3. গ) রুবিনা ইসলাম
  4. ঘ) রুজিনা খাতুন
ব্যাখ্যা
• বাংলাদেশের প্রথম মরণোত্তর কিডনী দাতা - সারাহ ইসলাম
• দেশে প্রথমবারের মতো মৃত ব্যক্তির দান করা কিডনি অন্য ব্যক্তির দেহে প্রতিস্থাপন করা হয়েছে। 
• দুটি কিডনির একটি প্রতিস্থাপন করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ); অন্যটি প্রতিস্থাপন করা হয় কিডনি ফাউন্ডেশনে।
• সারাহ ইসলাম নামের (২০) এক তরুণীর দান করা কিডনি দুই নারীর দেহে প্রতিস্থাপন করা হয়েছে। ওই তরুণী কর্নিয়াও দান করে গেছেন।
• প্রথম কিডনি প্রতিস্থাপনে অস্ত্রোপচারের নেতৃত্ব দেন বিএসএমএমইউর রেনাল ট্রান্সপ্লান্ট বিভাগের প্রধান অধ্যাপক হাবিবুর রহমান।

তথ্যসূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার ফ্রেব্রুয়ারি, ২০২২ এবং প্রথম আলো।
১,৪৫৫.
বাংলাদেশের কততম আদমশুমারি ‘জনশুমারি ও গৃহগণনা’ নামে পরিচালিত হয়?
  1. ক) ৫ম
  2. খ) ৬ষ্ঠ
  3. গ) ৭ম
  4. ঘ) ৮ম
ব্যাখ্যা
- আদমশুমারির এর দায়িত্ব থাকে বি.বি.এস এর কাছে।
- জনশুমারির পূর্ব নাম ছিল → আদমশুমারি।
- ২০১৩ সালে জাতীয় সংসদে পাস হওয়া ‘পরিসংখ্যান আইন- ২০১৩ অনুযায়ী আদমশুমারি ও গৃহগণনা’ র নাম পরিবর্তন করে ‘জনশুমারি ও গৃহগণনা’ করা হয়।
- বাংলাদেশে ‘জনশুমারি ও গৃহগণনা’ অনুষ্ঠিত হয় → ১০ বছর পর।
- সর্বশেষ জনশুমারি হয় ২০২২ সালে যেটা বাংলাদেশ এর ৬ষ্ঠ জনশুমারি।
১ম → ১৯৭৪
২য় → ১৯৮১
৩য় → ১৯৯১
৪র্থ → ২০০১
৫ম → ২০১১
৬ষ্ঠ → ২০২২

উৎস: অভিযাত্রী, Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার।
১,৪৫৬.
Bangladesh's first Metrorail has been inaugurated in -
  1. ক) December 23, 2022
  2. খ) December 28, 2022
  3. গ) December 26, 2022
  4. ঘ) December 21, 2022
ব্যাখ্যা
- দেশের প্রথম মেট্রোরেল উদ্বোধন করা হয় ২৮ ডিসেম্বর, ২০২২ সালে। উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- দেশের সর্বস্তরের মানুষদের নিয়ে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তথ্যসূত্র: প্রথম আলো।
১,৪৫৭.
UNDRR ও CRED-এর মতে বিশ্বে দুর্যোগ আক্রান্ত দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান-
  1. ক) ১ম
  2. খ) ৩য়
  3. গ) ৮ম
  4. ঘ) ৯ম
ব্যাখ্যা
জাতিসংঘ বিষয়ক প্রতিষ্ঠান UNDRR (United Nations Office for Disaster Risk Reduction) ও বেলজিয়ামভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান CRED (Centre for Research on the Epidemiology of Disasters)-এর প্রকাশিত প্রতিবেদন অনুসারে, বিশ্বের শীর্ষ দুর্যোগ আক্রান্ত দেশ - চীন।
বাংলাদেশের অবস্থান - নবম।
১,৪৫৮.
কালাজ্বর নির্মূলে বিশ্বের প্রথম দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে -
  1. ভারত
  2. ভুটান
  3. নেপাল
  4. বাংলাদেশ
ব্যাখ্যা
কালাজ্বর নির্মূলে বাংলাদেশ:
- বিশ্বের প্রথম দেশ হিসেবে কালাজ্বর নির্মূলে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। 
- ভারতের দিল্লিতে ডব্লিউএইচওর চার দিনব্যাপী চলা ৭৬তম দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য, 
- এর আগে বাংলাদেশ ফাইলেরিয়া ও পোলিও নির্মূল করে সনদ পেয়েছিল।

কালাজ্বর:
- কালাজ্বর সাধারণত স্ত্রী বেলে মাছির কামড়ে ছড়ায়।
- বেলে মাছি ঘর এবং ঘরের আশপাশের ফাটলে বিশেষ করে স্যাঁতসেঁতে জায়গায় থাকে।  
- সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত সময়ে এ মাছি বেশি কামড়ায়।
- এর জীবাণু শরীরে প্রবেশের পর তা রক্তের লোহিত কণিকাকে আক্রান্ত করে এবং সেখানে বংশবৃদ্ধি শুরু করে।
- ফলে লোহিত রক্তকণিকা ভেঙে যায় এবং রক্তশূন্যতা দেখা দেয়।

উৎস: i) WHO ওয়েবসাইট।
         ii) ১ নভেম্বর ২০২৩, প্রথম আলো।
১,৪৫৯.
সাইফুদ্দাহার শহীদ নিম্নের কোন বাংলা লেখার সফটওয়্যার তৈরী করেন?
  1. ক) শহীদবর্ণ
  2. খ) লিপিকার
  3. গ) শহীদফন্ট
  4. ঘ) শহীদলিপি
ব্যাখ্যা
তথ্যপ্রযুক্তির উন্মেষকালে লন্ডনে বসে সাইফুদ্দাহার শহীদ নিজে প্রোগ্রামিং করে কম্পিউটারে বাংলা লেখার সফটওয়্যার ‘শহীদলিপি’ তৈরি করেন। ১৯৮৫ সালে তিনি এটি বাজারজাত করেন। এটি ছিল অ্যাপল ম্যাকিন্টশ কম্পিউটারে বাংলা লেখার সফটওয়্যার। প্রথমে শহীদলিপির ফন্ট ছিল বিটম্যাপ প্রযুক্তির, যা দিয়ে প্রকাশনার কাজ করা যেত না। পরবর্তী সময়ে শহীদলিপির জন্য ‘লেজার’ প্রযুক্তির ফন্ট তৈরি করেন সাইফুদ্দাহার শহীদ।
গত ৯ জানুয়ারি, তিনি পরলোকগমন করেন।
উৎস: পত্রিকা রিপোর্ট।
১,৪৬০.
প্রথম বাংলাদেশি হিসাবে 'দ্য গ্রেট হিমালয়ান ট্রেইল' জয় করেন কে?
  1. মাসরুর সাকিব
  2. ইকরামুল হাসান শাকিল
  3. মুসা ইব্রাহীম
  4. নাবিল আহমেদ
ব্যাখ্যা
হিমালয়ান ট্রেইল জয়:

- প্রথম বাংলাদেশি হিসাবে দ্য গ্রেট হিমালয়ান ট্রেইল পাড়ি দিলেন ইকরামুল হাসান শাকিল।
- ৯ জুলাই, ২০২৩ সালে কাঞ্চনজঙ্ঘা বেস ক্যাম্পে পৌঁছে ৩৩তম ব্যক্তি হিসাবে এ অসামান্য অর্জন করেন শাকিল।
- ২০২২ সালের আগস্টে শুরু করে ৯৬ দিনের বেশি হেঁটে, ভূমিধস পরিস্থিতিতে ও অত্যন্ত প্রতিকূল আবহাওয়ার মধ্য দিয়ে অতিক্রম করেছেন ১,৭০০ কিলোমিটার দৈর্ঘ্যরে দ্য গ্রেট হিমালয়ান ট্রেইল।
- সঙ্গে জয় করেছেন ২৯টি দুর্গম উঁচু পথ, যার মধ্যে ১৪টি ছিল ৫০০০ মিটারের অধিক ও অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

তথ্যসূত্র - যুগান্তর, ২৩ জুলাই, ২০২৩।
১,৪৬১.
নাসার প্রধান মহাকাশচারীর নাম কী ? [ডিসেম্বর,২০২৪]
  1. ক্যাথি লুডার্স
  2. বিল নেলসন
  3. ক্রিস্টিনা কচ
  4. জোসেফ এম আকাবা
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।] 
----------------
নাসার প্রধান নভোচারীর ঢাকা সফর:
- যুক্তরাষ্ট্রের মহাকাশবিষয়ক সংস্থা নাসার প্রধান নভোচারী জোসেফ এম আকাবা।
- ১৪ ডিসেম্বর, ২০২৪ তারিখে তিনি বাংলাদেশের তরুণ প্রজন্ম, শিক্ষাপ্রতিষ্ঠান এবং গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়ের জন্য ঢাকায় আসছেন।
- আকাবা শিক্ষার্থীদের সঙ্গে অন্তর্ভুক্তিমূলক সেশনে মহাকাশ বিজ্ঞান, রোবোটিক্স, স্টেম (বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথ) এবং গবেষণায় ক্যারিয়ার গঠনের বিষয়ে আলোচনা করেন।
- আকাবা, একজন আমেরিকান শিক্ষাবিদ ও হাইড্রোজিওলজিস্ট, ২০০৪ সালে নাসার নভোচারী প্রার্থী হিসেবে মনোনীত হন।
- ২০২৩ সালে তাকে নাসার অ্যাস্ট্রোনট অফিসের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়।
- মহাকাশচারী হিসেবে তিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে তিনটি মিশনে ৩০৬ দিনেরও বেশি সময় কাটিয়েছেন, যার মধ্যে ছিল স্পেসওয়াক এবং যুগান্তকারী বৈজ্ঞানিক গবেষণা।

তথ্যসূত্র: প্রথম আলো নিউজ। [লিঙ্ক]
১,৪৬২.
শেখ রাসেল দিবস পালিত হয় -
  1. ক) ১৮ অক্টোবর
  2. খ) ২০ অক্টোবর
  3. গ) ২১ অক্টোবর
  4. ঘ) ১৯ অক্টোবর
ব্যাখ্যা
শেখ রাসেল দিবস পালিত হয় - ১৮ অক্টোবর।
উৎস: দৈনিক পত্রিকা
১,৪৬৩.
দেশে বর্তমানে ইসলামী শরিয়াহভিত্তিক ব্যাংক রয়েছে -
  1. ক) ৮ টি
  2. খ) ১০ টি
  3. গ) ১১ টি
  4. ঘ) ১২ টি
ব্যাখ্যা
• ইসলামী শরিয়াহভিত্তিক ব্যাংক:
- বাংলাদেশের ৬১ ব্যাংকের মধ্যে এখন ১০টি ইসলামী শরিয়াহভিত্তিক ব্যাংক রয়েছে ।
- এর মধ্যে সবচেয়ে বড় ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

১০ টি ইসলামী শরিয়াহভিত্তিক ব্যাংক:
- ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।
- আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড।
- আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড।
- সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড।
- এক্সিম ব্যাংক (বাংলাদেশ)।
- ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংক লিমিটেড।
- শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড।
- ইউনিয়ন ব্যাংক লিমিটেড।
- স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড ও
- গ্লোবাল ব্যাংক লিমিটেড।

তথ্যসূত্র: দৈনিক প্রথম আলো।
১,৪৬৪.
“শ্রী বিজয়া পুরম” এর পূর্ব নাম কী?
  1. পোর্ট ব্লেয়ার
  2. তিরুপাতি 
  3. পদুচেরি
  4. পোর্ট রিকো
ব্যাখ্যা
পোর্ট ব্লেয়ার থেকে “শ্রী বিজয় পুরম”:
- আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ারের নাম পরিবর্তন করে ‘শ্রী বিজয় পুরম’ করেছে ভারত সরকার।
- জাতিকে ঔপনিবেশিক ছাপ থেকে মুক্ত করতে’ নামের এ পরিবর্তন ঘটানো হয়েছে
- শ্রী বিজয়া পুরম” ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী এবং এটি মূলত ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। 
- এছাড়া ভারতীয় বিমান বাহিনীর ও ইন্ডিয়ান কোস্ট গার্ডের ঘাঁটি এখানে  অবস্থিত।

উৎস: Government of India Press Information Bureau।
১,৪৬৫.
বঙ্গবন্ধুর জীবনী ও বাংলাদেশ সৃষ্টির ইতিহাস তুলে ধরা ‘বঙ্গবন্ধু অ্যাপ’ উদ্বোধন করা হয় - 
  1. ২২জানুয়ারি, ২০২৪
  2. ২৩ ফেব্রুয়ারি, ২০২৪
  3. ২৩ জানুয়ারি, ২০২৪
  4. ২৪ ফেব্রুয়ারি, ২০২৪
ব্যাখ্যা
• বঙ্গবন্ধু’ অ্যাপ:
- শেখ মুজিবুর রহমানের জীবনী ও বাংলাদেশ সৃষ্টির ইতিহাস নিয়ে ‘বঙ্গবন্ধু’ অ্যাপ এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- এটি উদ্বোধন করা হয় - ২৪ ফেব্রুয়ারি, ২০২৪।
- এতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী এবং বাংলাদেশ সৃষ্টির ইতিহাস তুলে ধরা হয়েছে।
- প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবনে দুর্বার টেকনোলজিস লিমিটেডের তৈরি অ্যাপটি উদ্বোধন করেন।] 

তথ্যসূত্র: বাসস (২৪ জানুয়ারি, ২০২৪)।
১,৪৬৬.
বিশ্বের ১১৯তম দেশ হিসাবে বাংলাদেশ ই-পাসপোর্ট চালু করে -
  1. ক) ১২ জানুয়ারি ২০২০
  2. খ) ১৫ জানুয়ারি ২০২০
  3. গ) ২২ জানুয়ারি ২০২০
  4. ঘ) ২৭ জানুয়ারি ২০২০
ব্যাখ্যা
২২ জানুয়ারি ২০২০ তারিখে বাংলাদেশ বিশ্বের ১১৯তম দেশ হিসাবে ই-পাসপোর্ট চালু করে। এর আগে বাংলাদেশে ই-পাসপোর্ট প্রদানের ঘোষণা দেয়া হয় ২৪ এপ্রিল, ২০১৬ সালে। বিশ্বে প্রথম ই-পাসপোর্ট চালু করে মালয়েশিয়া ১৯৯৮ সালে। [উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, ফেব্রুয়ারি- ২০২০]
১,৪৬৭.
সাম্প্রতিক বাংলাদেশে কোথায় ভূগর্ভে তেলের সন্ধান মিলেছে?
  1. সিলেটে জকিগঞ্জ উপজেলায়
  2. সিলেট সদর উপজেলায়
  3. সিলেটে গোয়াইনঘাট উপজেলায়
  4. ওসমানী নগর উপজেলায়
ব্যাখ্যা
সিলেট তেলের সন্ধান:
সাম্প্রতিক বাংলাদেশে সিলেটে গোয়াইনঘাট উপজেলায় ভূগর্ভে তেলের সন্ধান মিলে।

- সিলেট তামাবিল-জাফলং মহাসড়কের পাশে গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও ইউনিয়নের বাঘের সড়ক এলাকায় অবস্থিত এই অনুসন্ধান কূপে দুই মাস আগে খননকাজ শুরু করে সরকারি প্রতিষ্ঠান সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড কোম্পানি। 
- বাংলাদেশে ৩৭ বছর পর আবারও ভূগর্ভে তেলের সন্ধান মিলেছে।
- সিলেটে একটি গ্যাসক্ষেত্রে কূপ খননের সময় সেখানে তেল পাওয়া যায়। ৮ই ডিসেম্বর তেলের উপস্থিতি মিলেছে।
- ১০ ডিসেম্বর, ২০২৩ বিষয়টি জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী।

⇒ উল্লেখ্য,
- ১৪ নভেম্বর, ২০২৩ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কূপটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
- এখান থেকে পরীক্ষামূলকভাবে প্রতি ঘণ্টায় ৩৫ ব্যারেল (১৫৯ লিটার) তেলের প্রবাহ পাওয়া গেছে।
- এই কূপ থেকে দৈনিক ৫০০ থেকে ৬০০ ব্যারেল হারে তেল পাওয়া যাবে।
- এ গ্যাস ও তেলের আর্থিক মূল্য প্রায় ৮ হাজার ৫০০ কোটি টাকা।
- এছাড়া ওই কূপের তিনটি স্তরে নতুন গ্যাসের সন্ধানও পাওয়া গেছে।
- এ কূপে জ্বালানির মোট ৪টি স্তরের সন্ধান পাওয়া গেছে। 
- আশা করা যাচ্ছে, আগামী ২০ বছর এখান থেকে সুফল পাওয়া যাবে।
- এর আগে ১৯৮৬ সালে দেশে প্রথম তেলের সন্ধান পাওয়া যায় সিলেটের হরিপুরে। এটি পাঁচ বছর স্থায়ী হয়েছিল।

উৎস: Live MCQ সালতামামি ২০২৩।
১,৪৬৮.
কৃষকের পণ্য অনলাইনে বিক্রির বন্দোবস্ত করতে কৃষি বিপণন অধিদপ্তর কর্তৃক তৈরি করা ওয়েবসাইটের নাম কী?
  1. স্বপ্ন
  2. বেচাকেনা ডট কম
  3. সদাই
  4. বাজার
ব্যাখ্যা
সদাই:
- কৃষকের পণ্য অনলাইনে বিক্রির বন্দোবস্ত করতে কৃষি বিপণন অধিদপ্তর ‘সদাই’ নামে একটি ওয়েবসাইট তৈরি করেছে।
- কৃষক এবং ভোক্তাদের জন্য আলাদা দুটি মোবাইল অ্যাপও তৈরি করেছে তারা।

উল্লেখ্য,
- কৃষি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ১ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে ‘অনলাইনভিত্তিক কৃষি বিপণনব্যবস্থা উন্নয়ন কর্মসূচি’ শীর্ষক প্রকল্প ২০২০ সালের জুনে শুরু হয়।
- এই প্রকল্পের আওতায় ২০ লাখ টাকা ব্যয়ে ‘সদাই’ ওয়েবসাইট ও দুটি অ্যাপ বানানো হয়, যা ইতিমধ্যে কৃষি বিপণন অধিদপ্তর বুঝে পেয়েছে।

উৎস: ৪ ডিসেম্বর ২০২৩, প্রথম আলো।
১,৪৬৯.
সিইবিআর এর পূর্বাভাস অনুযায়ী, ২০৩৮ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের কততম অর্থনৈতিক দেশে পরিণত হবে?
  1. ১৫তম
  2. ২০তম
  3. ২৫তম
  4. ৩০তম
ব্যাখ্যা
বিশ্বের ২০তম অর্থনীতিতে পরিণত হবে বাংলাদেশ:
- লন্ডনভিত্তিক সেন্টার ফর ইকোনমিকস অ্যান্ড বিজনেস রিসার্চের (সিইবিআর) পূর্বাভাসে বলা হয়েছে, অব্যাহত অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে ২০৩৮ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের ২০তম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে।
- বার্ষিক মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ২০২৩-২৪ এবং ২০২৭-২৮ সালের মধ্যে গড়ে ৬.৮ শতাংশে উন্নীত হবে। 
- পরবর্তী ১৫ বছরে ওয়ার্ল্ড ইকোনমিক লিগ টেবিলের (ডাব্লিউইএলটি) র‌্যাঙ্কিংয়ে দ্রুত এগিয়ে যাবে বাংলাদেশ।
- বর্তমান অবস্থান ৩৭তম। 
- বাংলাদেশ ২০৩৮ সালের মধ্যে টেবিলে ১৭ ধাপ উপরে উঠে আসবে।
- ২০৩৩ সালের মধ্যে ২৩তম স্থানে উঠে আসবে।

উল্লেখ্য,
- সিইবিআর ১৯২টি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে।

উৎস: ২৯ ডিসেম্বর, ২০২৩, দ্য ডেইলি স্টার।
১,৪৭০.
শহিদ আবু সাঈদ বইমেলা কোথায় অনুষ্ঠিত হয়?
  1. কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে
  2. বরিশাল বিশ্ববিদ্যালয়ে
  3. ঢাকা বিশ্ববিদ্যালয়ে
  4. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে
ব্যাখ্যা
শহিদ আবু সাঈদ বইমেলা:
- রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহিদ আবু সাঈদ বইমেলা অনুষ্ঠিত হয়।
- শহিদ আবু সাঈদের অসামান্য অবদানকে স্মরণ করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বইমেলার আয়োজন করেছে।
- সময়কাল: ১৮ ফেব্রুয়ারী - ২২ ফেব্রুয়ারী, ২০২৫।
- বইমেলাটি উদ্বোধন করবেন শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন ও শহীদ ফেলানীর বাবা নুর হোসেন।
- বইমেলায় ৪০টি স্টল অংশ নিয়েছে।

তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো।
১,৪৭১.
বাংলাদেশের ২য় প্রেক্ষিত পরিকল্পনা (রূপকল্প-২০৪১) অনুযায়ী, জিডিপি প্রবৃদ্ধি হবে -
  1. ক) ৯%
  2. খ) ৯.৭%
  3. গ) ৯.৯%
  4. ঘ) ৮.৮%
ব্যাখ্যা

বাংলাদেশের ২য় প্রেক্ষিত পরিকল্পনা তথা রূপকল্প-২০৪১ঃ
বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের তালিকায় নিয়ে যেতে রোডম্যাপ তৈরি করেছে সরকার।
মানুষের গড় মাথাপিছু আয় দাঁড়াবে সাড়ে ১২ হাজার ডলার।
মূল্যস্ফীতির হার ৪-৫ শতাংশের মধ্যে রাখা হবে।
৯২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের টার্গেট সরকারের। বছরে গড়ে বিদ্যুৎ উৎপাদনের প্রবৃদ্ধি হবে ৪৬০০ মেগাওয়াট।
জিডিপি প্রবৃদ্ধি হবে ৯.৯%।
কর-জিডিপির ১৭% হবে।
চরম দারিদ্রের হার শূন্যের কৌঠায় আসবে। মাঝারি দারিদ্রের হার হবে ৫ শতাংশ।

১,৪৭২.
সর্বশেষ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এর প্রকাশিত তালিকা অনুসারে শহীদ বুদ্ধিজীবীর সংখ্যা -
  1. ক) ১৮৫
  2. খ) ১৭৫
  3. গ) ১৮৯
  4. ঘ) ১৭৮
ব্যাখ্যা
- ২৭ মে ২০২১ তারিখে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এর প্রকাশিত তালিকা অনুসারে শহীদ বুদ্ধিজীবীর সংখ্যা - ১৮৯ জন।
- মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনার সংখ্যা - ৪১৬ জন।
১,৪৭৩.
দ্বাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কে?
  1. জনাব আ, ক, ম, মোজাম্মেল হক
  2. ড. শিরীন শারমিন চৌধুরী
  3. নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন
  4. শামসুল হক টুকু
ব্যাখ্যা
দ্বাদশ জাতীয় সংসদ:
- দ্বাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু।
- মো. শামসুল হক টুকু এমপি একাদশের পর দ্বাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন।
- দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই তাকে ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত করা হয়।
- দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী: জনাব আ, ক, ম, মোজাম্মেল হক।
- শিল্প মন্ত্রী: জনাব নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

উৎস: মন্ত্রিপরিষদ বিভাগ।
১,৪৭৪.
সম্প্রতি ইউএনএসক্যাপ-এর কত তম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে?
  1. ৭৫তম
  2. ৭৮তম
  3. ৮০তম
  4. ৮৩তম
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

ইউএনএসক্যাপ
- ‘লিভারেজিং ডিজিটাল ইনোভেশন ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট ইন এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ইউএনএসক্যাপ) ৮০তম অধিবেশনে টেকসই উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ প্রদান করেছেন।
- প্রধানমন্ত্রী তাঁর ভাষণ শেষে সংশ্লিষ্ট জায়গায় আইসিটি বিভাগের ‘স্মার্ট বাংলাদেশ প্যাভিলিয়ন’ পরিদর্শন করেন।
- পরে সেখানকার বৈঠক কক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল এবং এশিয়া ও প্যাসিফিকের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ইএসসিএপি) নির্বাহী সচিব আরমিদা সালসিয়ান আলিসজাহবানা সাক্ষাৎ করেন।

সূত্র- বাসস। 
১,৪৭৫.
দ্য ইকোনমিস্ট প্রকাশিত ‘The World in 2020’ অনুসারে জিডিপি প্রবৃদ্ধিতে বাংলাদেশের অবস্থান কত?
  1. ক) ২য়
  2. খ) ৩য়
  3. গ) ৪র্থ
  4. ঘ) ৫ম
ব্যাখ্যা
দ্য ইকোনমিস্ট প্রকাশিত ‘The World in 2020’ অনুসারে জিডিপি প্রবৃদ্ধিতে বাংলাদেশের অবস্থান তৃতীয়। [উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, এপ্রিল- ২০২০]
১,৪৭৬.
সম্প্রতি, দেশে কতটি নতুন  থানা স্থাপনের প্রস্তাব অনুমোদন করেছে প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)? [জানুয়ারি, ২০২৬]
  1. ৪টি
  2. ৫টি
  3. ৩টি
  4. ২টি
ব্যাখ্যা

অন্তর্বর্তী সরকারের প্রথম নিকার সভা:
- দেশে চারটি নতুন থানা স্থাপনের প্রস্তাব অনুমোদন করেছে প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)।
- সময়: ২০ জানুয়ারি,২০২৬ তারিখ।
- এ ছাড়া মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করার প্রস্তাব অনুমোদিত হয়েছে।
- প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তাঁর বাসভবন যমুনায় নিকারের ১১৯তম সভা অনুষ্ঠিত হয়।
- এটি অন্তর্বর্তী সরকারের মেয়াদকালে নিকারের প্রথম সভা।
- সভায় প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত মোট ১১টি প্রস্তাব অনুমোদিত হয়।
- নতুন থানাগুলো হলো গাজীপুর জেলার পূর্বাচল উত্তর, নারায়ণগঞ্জ জেলার পূর্বাচল দক্ষিণ ও কক্সবাজার জেলার মাতারবাড়ী।
- এ ছাড়া নরসিংদী জেলার রায়পুরাকে ভেঙে একটি নতুন থানা স্থাপনের প্রস্তাব অনুমোদিত হয়েছে।

উৎস: প্রথম আলো পত্রিকা নিউজ।[লিঙ্ক]

১,৪৭৭.
জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী, সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) কত?
  1. ৭২.৯৪%
  2. ৭৪.৮০%
  3. ৭৬.৭১%
  4. ৭৭.৫৫%
ব্যাখ্যা
• জনশুমারি ও গৃহগণনা ২০২২:
→ সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) - ৭৪.৮০%।
→ পুরুষের সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) - ৭৬.৭১%।
→ মহিলার সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) - ৭২.৯৪%।
→ বিভাগভিত্তিক সাক্ষরতার হার সবচেয়ে বেশি - ঢাকা বিভাগে (৭৭.৫৫%)।

তথ্যসূত্র: জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর চূড়ান্ত প্রতিবেদন।
১,৪৭৮.
বিবিএস-এর সর্বশেষ প্রতিবেদন অনুসারে, বর্তমানে দেশে মাথাপিছু আয় কত? [এপ্রিল, ২০২৫]
  1. ২,৭৩৮ মার্কিন ডলার
  2. ২,৭৫৬ মার্কিন ডলার
  3. ২,৭২৯ মার্কিন ডলার
  4. ২,৬৬৬ মার্কিন ডলার
ব্যাখ্যা
জিডিপি'র চূড়ান্ত হিসাব:
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) দেশের জনসংখ্যা, কৃষি, শিল্প, জনমিতি, অর্থনীতি, আর্থ-সামাজিক বিষয়াদি, প্রাকৃতিক সম্পদ, পরিবেশ, ইত্যাদি সংক্রান্ত পরিসংখ্যান প্রণয়ন ও প্রকাশ করে থাকে।
- ১০ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ২০২৩-২৪ অর্থবছরের জিডিপি'র চূড়ান্ত হিসাবের প্রতিবেদন প্রকাশ করেছে।

⇒ চূড়ান্ত হিসাব অনুসারে,
- বর্তমান মাথাপিছু জিডিপি ২,৬২৫ মার্কিন ডলার (সাময়িক হিসাবে যা ছিলো ২,৬৪৩ মার্কিন ডলার)।
- বর্তমান মাথাপিছু আয় ২,৭৩৮ মার্কিন ডলার (সাময়িক হিসাবে যা ছিলো ২,৭৮৪ মার্কিন ডলার)।

এছাড়াও, 
- চূড়ান্ত হিসাব অনুযায়ী ২০২৩-২৪ অর্থবছরে জিডিপি'র প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৪.২২% (সাময়িক হিসাবে যা ছিলো ৫.৮২%)।
- কৃষি খাতে প্রবৃদ্ধির হার: ৩.৩০% (সাময়িক হিসাবে যা ছিলো ৩.২১%)।
- শিল্প খাতে প্রবৃদ্ধির হার: ৩.৫১% (সাময়িক হিসাবে যা ছিলো ৬.৬৬%)।
- সেবা খাতে প্রবৃদ্ধির হার: ৫.০৯% (সাময়িক হিসাবে যা ছিলো ৫.৮০%)।

অন্যদিকে,
- অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুসারে, ২০২৩-২৪ অর্থবছরের মাথাপিছু আয় (সাময়িক) ছিল ২৭৮৪ মার্কিন ডলার।

উৎস: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ওয়েবসাইট।
১,৪৭৯.
A film based on the theft of Bangladesh Bank's reserves -
  1. Hacking of Bangladesh
  2. Million dollar heist
  3. Billion dollar heist
  4. Billion dollar hack
ব্যাখ্যা
বিলিয়ন ডলার হাইস্ট:
- বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে হলিউড তথ্যচিত্র ‘বিলিয়ন ডলার হাইস্ট’।
- তথ্যচিত্রটি যৌথভাবে পরিচালনা করেছেন ড্যানিয়েল গর্ডন, ব্রেন্ডন ডনোভান ও ব্রায়ান ইভানস।
- যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ৮১ মিলিয়ন বা ৮ কোটি ১০ লাখ ডলার অর্থ চুরির ঘটনা সারা বিশ্বে আলোড়ন ফেলেছিল।
- এই ঘটনাকে ইতিহাসের সবচেয়ে বড় আর্থিক অপরাধগুলোর একটি মনে করা হয়।
- ২০১৬ সালের আলোচিত সেই ঘটনা নিয়ে তথ্যচিত্র বা ডকুমেন্টারি বানিয়েছে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সাল পিকচার্স হোম এন্টারটেইনমেন্ট।

উৎস: প্রথম আলো (১৫ আগস্ট, ২০২৩)।
১,৪৮০.
টেংরাটিলা গ্যাসক্ষেত্রে বিস্ফোরণে নাইকোকে দায়ী করে বাংলাদেশের পক্ষে রায় দেয় কোন আদালত?
  1. ক) PCA
  2. খ) ICJ
  3. গ) ICC
  4. ঘ) ICSID
ব্যাখ্যা
কানাডার কোম্পানি নাইকোর অদক্ষতার কারণে ২০০৫ সালে দুইবার সুনামগঞ্জের ছাতকের টেংরাটিলা গ্যাসক্ষেত্রে বিস্ফোরণ হয়। এই ঘটনায় নাইকোকে দায়ী করে গত ২৮ ফেব্রুয়ারি ২০২০ বিশ্ব ব্যাংকের International Centre for Settlement of Investment Disputes (ICSID) বাংলাদেশের পক্ষে রায় দেয়।
১,৪৮১.
সম্প্রতি ইউনেস্কো ‘ওয়ার্ল্ড মেমোরি’র তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশের কোন উপন্যাস?
  1. শেষের কবিতা
  2. হাজার বছর ধরে
  3. সুলতানা’স ড্রিম
  4. পুতুলনাচের ইতিকথা
ব্যাখ্যা
সুলতানা’স ড্রিম
- জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কোর ‘বিশ্বস্মৃতি’ বা ‘ওয়ার্ল্ড মেমোরি’র তালিকায় স্থান পেয়েছে রোকেয়া সাখাওয়াত হোসেনের লেখা নারীর মুক্তিপ্রত্যাশী উপন্যাস ‘সুলতানা’স ড্রিম’।
- এর মধ্য দিয়ে বাংলা অঞ্চলে নারীস্বাধীনতার অন্যতম পথিকৃৎ রোকেয়া সাখাওয়াত হোসেনের ঐতিহ্যগত উত্তরাধিকারের স্বীকৃতি পেল বাংলাদেশ।
- মঙ্গোলিয়ার রাজধানী উলান বাটোরে ইউনেসকোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড কমিটি ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিক’ বা মৌক্যাপের দশম সাধারণ সভায় ঘোষণাটি দেওয়া হয়।
- এবারের তালিকায় আরও অন্তর্ভুক্ত হয়েছে ভারত, চীন, ইন্দোনেশিয়াসহ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় নয়টি দেশের আরও ১৯টি স্মরণীয় প্রামাণ্য দলিল।
- বাংলাদেশের পক্ষ থেকে মৌক্যাপের কাছে ‘সুলতানা’স ড্রিম’-এর নামের আবেদন জানিয়েছিল মুক্তিযুদ্ধ জাদুঘর।
- বিজ্ঞান কল্পগল্পের আদলে লেখা রোকেয়া সাখাওয়াত হোসেনের নারীর মুক্তির আকাঙ্ক্ষায় পূর্ণ এই কাহিনি ১৯০৮ সালে কলকাতার এস কে লাহিড়ী অ্যান্ড সন্স থেকে লেখাটি বই হিসেবে প্রকাশিত হয়।
- তবে লেখাটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৯০৫ সালে, মাদ্রাজের দ্য ইন্ডিয়ান লেডিজ ম্যাগাজিনে।
- দিল্লির প্রাইম মিনিস্টার মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরিতে সেটি সংরক্ষিত আছে।
- মিউজিয়ামের পক্ষ থেকে এর ডিজিটাল ভার্সন মুক্তিযুদ্ধ জাদুঘরকে উপহার দেওয়া হয়। 
- রোকেয়ার লেখাটিসহ দ্য ইন্ডিয়ান লেডিজ ম্যাগাজিনের একটি কপি ব্রিটিশ লাইব্রেরির দক্ষিণ এশিয়া শাখাতেও সংরক্ষিত আছে। 
- এর আগে ইউনেসকোর বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের তালিকায় আন্তর্জাতিকভাবে স্থান পেয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ।

উৎস:  ইউনেস্কোর ওয়েবসাইট (লিংক)।
১,৪৮২.
ঘূর্ণিঝড় মোখা বাংলাদেশে আঘাত করে কত তারিখ?
  1. ১৪ মে ২০২৩
  2. ১৫ মে ২০২৩
  3. ১৬ মে ২০২৩
  4. ১৭ মে ২০২৩
ব্যাখ্যা
ঘূর্ণিঝড় মোখা:

- ঘূর্ণিঝড়  মোখা বাংলাদেশে আঘাত করে ১৪ মে ২০২৩ সালে।
- ঝড়টির কেন্দ্র মূলত মিয়ানমারে আঘাত করে।
- এর অংশ বিশেষ সেন্ট মার্টিনের ওপর দিয়ে যায়।
- গত ২২ বছরের মধ্যে যে কটি ঘূর্ণিঝড় বাংলাদেশে আঘাত করেছে তার মধ্যে মোখা সবচেয়ে কম সময় ভূখণ্ডে অবস্থান করে।
- ঝড়টি বাংলাদেশের উপকূল দিয়ে যাওয়ার সময় ছিল মাত্র ৬ ঘণ্টা।
- এই ঝড়ের প্রভাবে দেশে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে টেকনাফে ২২ মিলিমিটার।
- ঘূর্ণিঝড়ের সময় সবচেয়ে বেশি বাতাস ছিল বেলা আড়াইটায় সেন্ট মার্টিনে ঘণ্টায় ১৪৭ কিলোমিটার।

তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো, ১৫ মে ২০২৩।
১,৪৮৩.
সম্প্রতি এশিয়ার প্রথম দেশ হিসেবে বাংলাদেশ IMF'র কোন ফান্ড থেকে ঋণসহায়তার জন্য আবেদন করে?
  1. ক) SDR
  2. খ) RST
  3. গ) ECF
  4. ঘ) EFF
ব্যাখ্যা
সম্প্রতি এশিয়ার প্রথম দেশ হিসেবে বাংলাদেশ IMF'র নবগঠিত Resilience and Sustainablility Trust (RST) থেকে ৪৫০ কোটি মার্কিন ডলারের ঋণসহায়তার জন্য আবেদন করে। এই অর্থই বাংলাদেশের ইতিহাসে IMF থেকে সর্বোচ্চ ঋণ।
RST ঋণের মেয়াদ ২০ বছর এবং গ্রেস পিরিয়ড ১০ বছর।

সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, সেপ্টেম্বর ২০২২
১,৪৮৪.
বাংলাদেশের কোথায় বিশ্বের দীর্ঘতম ‘আলপনা’ আঁকা হয়েছে?
  1. মিঠামইনে
  2. ত্রিশালে
  3. শাহবাগে
  4. বনানীতে
ব্যাখ্যা
বিশ্বের দীর্ঘতম ‘আলপনা’ 
- এশিয়াটিক এক্সপেরিয়েনশিয়াল মার্কেটিং লিমিটেড, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেড এবং বার্জার পে্পইন্টস বাংলাদেশ লিমিটেড যৌথভাবে ব্যতিক্রমী এই আলপনা উৎসবের আয়োজন করে।
কিশোরগঞ্জ মিঠামইনে আয়োজিত পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে বিশ্বের দীর্ঘতম ‘আলপনা’ আঁকা হয়েছে।
- ১৪ এপ্রিল পহেলা বৈশাখ বাংলা নববর্ষে উদ্বোধন হয় দীর্ঘতম এই আলপনা।
- ১২ এপ্রিল সকালে আলপনা আঁকা শুরু হয়। চারুকলার সাত শতাধিক শিল্পী সড়কে আলপনা আঁকার কাজ শুরু করে।
- ১৪ কিমি দীর্ঘ আলপনাটি করতে ৬৫০-এর বেশি শিল্পী ১২ হাজার লিটারেরও বেশি রং ব্যবহার করা হয়েছে।

সূত্র- প্রথম আলো।
১,৪৮৫.
ঢাকা-কক্সবাজার রুটের আন্তঃনগর ট্রেন কোনটি?
  1. পর্যটক এক্সপ্রেস
  2. ব্রহ্মপুত্র এক্সপ্রেস
  3. সীমান্ত এক্সপ্রেস
  4. পদ্মা এক্সপ্রেস
ব্যাখ্যা
♦ ‘পর্যটক এক্সপ্রেস':
- ঢাকা-কক্সবাজার রুটের দ্বিতীয় আন্তঃনগর ট্রেন ‘পর্যটক এক্সপ্রেস'। 
- ১০ জানুয়ারি ২০২৪ তারিখ থেকে যাত্রা শুরু করেছে।
- পর্যটক এক্সপ্রেস নামে নতুন এই ট্রেনে কোচ রয়েছে ১৬টি, মোট আসন সংখ্যা ৭৮৫টি এবং ট্রেনের নম্বর ৮১৫/৮১৬।
- ট্রেনের সাপ্তাহিক বন্ধ থাকবে রবিবার।
- ট্রেনটির ওয়াটারিং, সার্ভিসিং ও ক্লিনিং করা হবে কক্সবাজারে। 

উৎস- LIVE MCQ সাম্প্রতিক সমাচার (ফেব্রুয়ারি)।
১,৪৮৬.
প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজ কবে মৃত্যবরণ করেন?
  1. ১০ ডিসেম্বর, ২০২৪
  2. ১৩ ডিসেম্বর, ২০২৪
  3. ০৩ ডিসেম্বর, ২০২৪
  4. ১৫ ডিসেম্বর, ২০২৪
ব্যাখ্যা
• হেলাল হাফিজ:
- ১৯৪৮ সালের ৭ অক্টোবর নেত্রকোনায় জন্মগ্রহণ করেন।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবস্থায়ই তিনি দৈনিক পূর্বদেশে সার্বক্ষণিক সাংবাদিক হিসেবে যোগ দেন।
- 'যে জলে আগুন জ্বলে' কাব্যগ্রন্থের রচয়িতা- হেলাল হাফিজ।
- ১৩ ডিসেম্বর, ২০২৪ সালে মৃত্যুবরণ করেন।

• 'যে জলে আগুন জ্বলে' কাব্যগ্রন্থের বিখ্যাত কবিতা 'নিষিদ্ধ সম্পাদকীয়' এর বিখ্যাত পঙ্‌ক্তি- 
"এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়
এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। 

• তাঁর কাব্যগ্রন্থসমূহ-
- যে জলে আগুন জ্বলে (১৯৮৬)।
- কবিতা ৭১ (বাংলা ও ইংরেজি দুই ভাষায়, একুশে বইমেলা ২০১২)।
- বেদনাকে বলেছি কেঁদোনা (২০১৯)।

উৎস: প্রথম আলো পত্রিকা রিপোর্ট, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও ড. সৌমিত্র শেখর।
১,৪৮৭.
Who is 22nd president of Bangladesh?
  1. Zillur Rahman
  2. Abdul Hamid
  3. Shahabuddin Chuppu
  4. Ajij uddin Ahmed
ব্যাখ্যা
বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি:
- বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু।
- ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন ২৪ এপ্রিল, ২০২৩ তারিখে।
- তিনি ছিলেন দুদকের সাবেক কমিশনার।
- মো. সাহাবুদ্দিন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন।
- ১৯৪৯ সালে পাবনায় জন্মগ্রহণ করা মো. সাহাবুদ্দিন একজন বীর মুক্তিযোদ্ধা।
- ২০০৬ সালে তিনি জেলা ও দায়রা জজ হিসেবে অবসরে যান।
- ব্যক্তিজীবনে তিনি সাহাবুদ্দিন চুপ্পু নামেই বেশি পরিচিত।
- পেশায় আইনজীবী মো. সাহাবুদ্দিন ১৯৮২ সালে বিসিএস (বিচার) ক্যাডারে যোগ দেন।
- বিচারকের বিভিন্ন পদে চাকরি শেষে ২০০৬ সালে জেলা ও দায়রা জজ হিসেবে অবসর নেন।

 উৎস: ২২ এপ্রিল, ২০২৩, প্রথম আলো নিউজ।
১,৪৮৮.
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর শুরু হয়েছে -
  1. ২৫ ডিসেম্বর, ২০২৪
  2. ৩০ ডিসেম্বর, ২০২৪
  3. ৩১ ডিসেম্বর, ২০২৪
  4. ১ জানুয়ারি, ২০২৫
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
-----------------
বিপিএল- ১১তম আসর:

- বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর ১১তম আসর ৩০ ডিসেম্বর, ২০২৪ থেকে শুরু হয়ে ৭ ফেব্রুয়ারি, ২০২৫ পর্যন্ত চলবে।
- সাতটি দলকে নিয়ে এবারের আসরের মোট ৪৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
- ৭ দলের অংশগ্রহণে বিপিএলের ম্যাচগুলো মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, এবং চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
- এবারের বিপিএলে থাকবে অফিসিয়াল মাসকট 'ডানা ৩৬'।
- ঢাকা, সিলেট, এবং চট্টগ্রামে অনুষ্ঠিত হবে মিউজিক ফেস্ট ও ট্রফি ট্যুর।

উল্লেখ্য, 
- বাংলাদেশ প্রিমিয়ার লিগ (সংক্ষেপে বিপিএল) বাংলাদেশের পেশাদার টি-টুয়েন্টি ক্রিকেট লিগ।
- ২০১২ সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রথম বিপিএল আয়োজন করে।
- ৭টি দল ১১তম আসরে অংশগ্রহণ করবে।
- বিপিএলে সাতটি দলের নাম হলো:
১. ফরচুন বরিশাল। 
২. দুর্বার রাজশাহী। 
৩. রংপুর রাইডার্স। 
৪. ঢাকা ক্যাপিটালস। 
৫. খুলনা টাইগার্স। 
৬. সিলেট স্ট্রাইকার্স। 
৭. চিটাগং কিংস। 

তথ্যসূত্র: প্রথম আলো নিউজ। [লিঙ্ক]
১,৪৮৯.
বিশ্ব জনসংখ্যা পরিস্থিতি রিপোর্ট-২০২১ অনুযায়ী জনসংখ্যায় এশিয়ায় বাংলাদেশের অবস্থান কততম?
  1. ক) তৃতীয়
  2. খ) চতুর্থ
  3. গ) পঞ্চম
  4. ঘ) ষষ্ঠ
ব্যাখ্যা
UNFPA প্রকাশিত বিশ্ব জনসংখ্যা পরিস্থিতি রিপোর্ট-২০২১ অনুসারে,
- বাংলাদেশের মোট জনসংখ্যা : ১৬.৬৩ কোটি।
- জনসংখ্যা বৃদ্ধির হার : ১.১ শতাংশ।
- বিশ্বের মোট জনসংখ্যা : ৭৮৭.৫ কোটি।
জনসংখ্যায় বাংলাদেশের অবস্থান:
- বিশ্বে : অষ্টম
- এশিয়ায় : পঞ্চম
- মুসলিম বিশ্বে : চতুর্থ
- দক্ষিণ এশিয়ায় : তৃতীয়।
(তথ্যসূত্র: UNFPA ওয়েবসাইট)
১,৪৯০.
নোট অব ডিসেন্ট (Note of Dissent) বলতে কী বোঝানো হয়?
  1. সিদ্ধান্ত বাতিলের প্রস্তাব
  2. সম্মিলিত সিদ্ধান্তের সমর্থন
  3. সভার কার্যবিবরণী
  4. আনুষ্ঠানিক ভিন্নমত
ব্যাখ্যা

নোট অব ডিসেন্ট (Note of Dissent):
- নোট অব ডিসেন্ট (Note of Dissent) বলতে বোঝানো হয় আনুষ্ঠানিক ভিন্নমত।

উল্লেখ্য,
- নোট অব ডিসেন্ট বলতে বোঝায় কোনো যৌথ সিদ্ধান্ত বা প্রস্তাবের সাথে কোনো ব্যক্তি বা সদস্যের আনুষ্ঠানিক ভিন্নমত বা অসম্মতি প্রকাশ
- নোট অব ডিসেন্টের মূল উদ্দেশ্য হলো দলের সিদ্ধান্ত বা কার্যক্রমে বিরোধিতা প্রকাশ করা হলেও এটি দলীয় প্রতিষ্ঠান বা নীতির বাইরে বেরিয়ে যাওয়ার দাবি নয়।
- এই নোট মূলত অভ্যন্তরীণ আলোচনার মাধ্যমে নেতা ও কর্মীদের মতামত তুলে ধরা এবং কেন্দ্রীয় নেতৃত্বকে তাদের অসন্তোষ জানাতে ব্যবহৃত হয়।
- এগুলো আদালত, কমিটি, বোর্ড বা সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থার প্রসঙ্গে (বিশেষ করে বিচারিক/প্রশাসনিক/আন্তর্জাতিক কনটেক্সটে) ভিত্তি করে তৈরি।

উৎস: প্রথম আলো।

১,৪৯১.
বাংলাদেশের প্রথম ভূতাত্ত্বিক জাদুঘর কোথায় স্থাপিত হবে?
  1. ক) জাফলং
  2. খ) নীলাচল
  3. গ) বরগুনা
  4. ঘ) সাজেক ভ্যালি
ব্যাখ্যা
সিলেট জেলার জাফলংয়ে স্থাপিত হবে দেশের প্রথম ভূতাত্ত্বিক জাদুঘর। 
বাংলাদেশ খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো (BMD) - এই জাদুঘর স্থাপনের উদ্যোক্তা।
২০১৭ সালের ২৯ জানুয়ারি ‘বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়’ জাফলংয়ের ২২.৫৯ একর ভূমিকে ‘ভূতাত্ত্বিক ঐতিহ্য (Geological Heritage)’ ঘোষণা করে।
এই ভূমিতেই আন্তর্জাতিক মানের এই জাদুঘর স্থাপিত হবে।
১,৪৯২.
বাংলাদেশে কত তারিখে প্রথমবারের মতো ‘কৃষক দিবস’ উদযাপন হয়েছে?
  1. ২৮ জানুয়ারি, ২০২৫
  2. ২৯ জানুয়ারি, ২০২৫
  3. ৩০ জানুয়ারি, ২০২৫
  4. ৩১ জানুয়ারি, ২০২৫
ব্যাখ্যা
কৃষক দিবস:
- দেশে প্রথমবারের মতো উদযাপিত হয়েছে ‘কৃষক দিবস-২০২৫’।
- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সম্প্রসারণ কেন্দ্র এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রশাসনের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি, ২০২৫) দিবসটি পালন করা হয়।
- ‘কৃষকবান্ধব প্রযুক্তির সম্প্রসারণই হোক আমাদের অঙ্গীকার’ প্রতিপাদ্য সামনে রেখে দিবসটি পালন করা হয়েছে।

উল্লেখ্য,
- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এখন থেকে প্রতিবছর জানুয়ারির শেষ বৃহস্পতিবার কৃষক দিবস পালন করবে।

উৎস: প্রথম আলো।
১,৪৯৩.
পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের দৈনিক উৎপাদন সক্ষমতা কত?
  1. ক) ১২২০ মেগাওয়াট
  2. খ) ১২৬০ মেগাওয়াট
  3. গ) ১৩২০ মেগাওয়াট
  4. ঘ) ১৩৬০ মেগাওয়াট
ব্যাখ্যা
পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য:

- প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সর্বাধুনিক প্রযুক্তির ও সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্র “পায়রা তাপবিদ্যুৎ” কেন্দ্র উদ্বোধন করেন - ২১ মার্চ ২০২২।
- এর অবস্থান পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালীতে।
- পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগে। ৯ জুন ২০১৪ এই সংক্রান্ত চুক্তি হয়েছিল।
- এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ১৪ অক্টোবর ২০১৬।
- এটি ১,০০০ একর জমির উপর নির্মিত।
- এই কেন্দ্র থেকে প্রতিদিন ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে।

- পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট (৬৬০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন) বাণিজ্যিক উৎপাদনে আসে ১৫ মে ২০২০ এবং দ্বিতীয় ইউনিট বাণিজ্যিক উৎপাদন শুরু করে ৮ ডিসেম্বর ২০২০। 
- এটি নির্মাণের কাজ করেছে বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড (BCPCL)। 
- ২৪৮ কোটি ডলার ব্যয়ে এই কেন্দ্র নির্মাণের সিংহভাগ (১৯৬ কোটি ডলার) অর্থায়ন করেছে চীনের এক্সিম ব্যাংক।
- পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের আগে দেশে সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ক্ষমতা ছিল ৪৫০ মেগাওয়াট। 
- বিশ্বের ১৩তম দেশ হিসেবে বাংলাদেশ পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে আলট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার করে।
- পরিবেশ রক্ষায় যে বিশেষ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কয়লাভিত্তিক প্রকল্প বা প্ল্যান্টের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা হয়, তাকে বলা হয় আলট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি।
- পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। এই বিদ্যুৎ উৎপাদনে প্রতিদিন ১২ হাজার টনের বেশি কয়লা পোড়ানো হচ্ছে।
- ইন্দোনেশিয়া থেকে বঙ্গোপসাগরের রামনাবাদ চ্যানেল হয়ে কয়লা আসে। পরবর্তীতে অস্ট্রেলিয়া ও অন্যান্য দেশ থেকেও আমদানির পরিকল্পনা রয়েছে।
- আরও তিনটি বিদ্যুৎকেন্দ্র আগামী কয়েক বছরের মধ্যে উৎপাদনে যাবে বলে আশা রয়েছে। সেগুলো হলো ২,৪০০ মেগাওয়াট ক্ষমতার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, ১,৩২০ মেগাওয়াট ক্ষমতার বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র ও কক্সবাজারের মাতারবাড়ীর ১,২০০ মেগাওয়াট ক্ষমতার তাপবিদ্যুৎ কেন্দ্র।


সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, এপ্রিল ২০২২
১,৪৯৪.
সাম্প্রতিক সময়ে কোন বাংলাদেশি 'উইমেন ইন ডিপ্লোম্যাসি' (Women in Diplomacy) পুরস্কার পেয়েছেন?(সেপ্টেম্বর, ২০২৫)
  1. রাবাব ফাতিমা
  2. আবিদা ইসলাম
  3. সাঈদা মুনা তাসনিম
  4. শাহীন আনম
ব্যাখ্যা

• ‘Women in Diplomacy' award :
- যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম 'উইমেন ইন ডিপ্লোমেসি' পুরস্কারে ভূষিত হয়েছেন।
- লন্ডনে কর্মরত নারী কূটনীতিকদের পেশাদারিত্ব ও বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এই সম্মাননা দেওয়া হয়।
-বাংলাদেশ হাইকমিশনার আবিদা ইসলাম যে ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন, সেটি হচ্ছে 'চ্যাম্পিয়ন ফর উইমেন রাইটস অ্যান্ড জেন্ডার ইকুয়ালিটি'।
অন্যদিকে,
-  বাংলাদেশে সামাজিক ন্যায়বিচার, অন্তর্ভুক্তি ও লিঙ্গ সমতার ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ চলতি বছরের ফেব্রুয়ারিতে রাজা তৃতীয় চার্লস শাহীন আনামকে অনারারি এমবিই খেতাবের জন্য মনোনীত করেছিলেন।

উৎস: ডেইলি স্টার বাংলা, ৩ সেপ্টেম্বর ২০২৫।

১,৪৯৫.
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের অস্ত্র কেনা বেচা বিষয়ক চুক্তির নাম কি?
  1. ক) আকসা
  2. খ) জিসোমিয়া
  3. গ) ইউএসবিএম
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের অস্ত্র কেনা বেচা বিষয়ক চুক্তির নাম ‘আকসা’ (একুইজিশন অ্যান্ড ক্রস সার্ভিসিং অ্যাগ্রিমেন্ট)।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের অস্ত্রবিষয়ক গোপন তথ্যবিনিময় ও সুরক্ষা সংক্রান্ত চুক্তির নাম জিসোমিয়া (জেনারেল সিকিউরিটি অব মিলিটারি ইনফেরমেশন অ্যাগ্রিমেন্ট)।
[উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, জানুয়ারি- ২০২০]
১,৪৯৬.
২০২৬ সালে কতজন ব্যাক্তি স্বাধীনতা পদক পুরাস্কারের জন্য মনোনীত হয়েছেন?
  1. ৫ জন 
  2. ১০ জন 
  3. ১৫ জন
  4. ৭ জন 
ব্যাখ্যা

- ২০২৬ সালে ১৫ জন ব্যাক্তি স্বাধীনতা পদক পুরাস্কারের জন্য মনোনীত হয়েছেন।
• স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত বিশিষ্ট ব্যক্তি:
- স্বাধীনতা, গণতন্ত্র, নারীশিক্ষাসহ দেশগঠনে সার্বিক অবদানের জন্য খালেদা জিয়া,
- মুক্তিযুদ্ধে মেজর মোহাম্মদ আবদুল জলিল (মরণোত্তর),
- বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জহুরুল করিম,
- সাহিত্যে আশরাফ সিদ্দিকী (মরণোত্তর),
- সংস্কৃতিতে এ কে এম হানিফ (হানিফ সংকেত),
- বশীর আহমেদ (মরণোত্তর),
- ক্রীড়ায় জোবেরা রহমান (লিনু),
- সমাজসেবায় ডা. জাফরুল্লাহ চৌধুরী (মরণোত্তর),মো. সাইদুল হক, মাহেরীন চৌধুরী (মরণোত্তর),
- জনপ্রশাসনে কাজী ফজলুর রহমান (মরণোত্তর),
- গবেষণা ও প্রশিক্ষণে মোহাম্মদ আবদুল বাকী, অধ্যাপক এম এ রহিম ও অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া এবং
- পরিবেশ সংরক্ষণে আবদুল মুকিত মজুমদার (মুকিত মজুমদার বাবু)।

উৎস: প্রথম আলো পত্রিকা নিউজ।[লিঙ্ক ] 

১,৪৯৭.
প্রথম বাংলাদেশী হিসেবে ‘ডাবল হেডার’ রেকর্ড করেছেন কে?
  1. মুসা ইব্রাহীম
  2. বাবর আলী
  3. ওয়াসফিয়া নাজরীন
  4. নিশাত মজুমদার
ব্যাখ্যা
‘ডাবল হেডার’ রেকর্ড
- পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট জয়ের দুদিনের মাথায় চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ লোৎসের চূড়ায় পৌঁছেছেন বাবর আলী।
- আর এর মধ্য দিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে এক অভিযানে হিমালয়ের দুই শৃঙ্গ জয়ের অনন্য রেকর্ড গড়লেন চট্টগ্রামের এই পর্বতারোহী।
- পর্বতারোহনের পরিভাষায় একে বলা হয় ‘ডাবল হেডার’।

উৎস- বিবিসি।  
১,৪৯৮.
২১ ফেব্রুয়ারি, ২০২৪ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃক উন্মোচিত নতুন বাংলা ফন্টের নাম কী?
  1. ধ্রুব
  2. পূর্ণ
  3. তেচনা
  4. চিরঞ্জীব
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন।
সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

• উন্মোচিত নতুন বাংলা ফন্ট:

- ২১ ফেব্রুয়ারি, ২০২৪ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃক উন্মোচিত নতুন বাংলা ফন্টের নাম - পূর্ণ।
- অমর একুশের শহীদদের স্মরণে বাংলা ভাষায় নিজেদের তৈরি তিনটি সফটওয়্যার ও বাংলা ফন্ট উন্মুক্ত করেছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)।
- ২১ ফেব্রুয়ারি, ২০২৪ আগারগাঁওয়ে কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে ‘উচ্চারণ’, ‘কথা’ ও ‘বর্ণ’ সফটওয়্যারসহ ‘পূর্ণ’ নামের বাংলা ফন্ট উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী।

তথ্যসূত্র: প্রথম আলো (২১ ফেব্রুয়ারি, ২০২৪)।


১,৪৯৯.
দশম আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক কে?
  1. লিটন কুমার দাস
  2. সাইফ হাসান
  3. মেহেদী হাসান মিরাজ
  4. নাঈম শেখ
ব্যাখ্যা

• দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ: 
- ২০২৬ আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
- ১৫ সদস্যের দলটির অধিনায়ক লিটন কুমার দাস, সহ অধিনায়ক সাইফ হাসান।
- বিশ্বকাপ দলটিতে ব্যাটসম্যান রাখা হয়েছে ৭ জন, স্পিনার ৩ জন। বাকি পাঁচজন পেসার।

উল্লেখ্য,
-  ৭ ফেব্রুয়ারি, ২০২৬ সালে ২০ দল নিয়ে শুরু হবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ।
- টি-টোয়েন্টি বিশ্বকাপটি হবে যৌথভাবে ভারত ও শ্রীলঙ্কায়। 
- প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে কলকাতার ইডেন গার্ডেনে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হওয়ার কথা রয়েছে বাংলাদেশের।

তথ্যসূত্র: প্রথম আলো। 

১,৫০০.
বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণের পর কোন দেশ ২০২৮ সাল পর্যন্ত শুল্কমুক্ত সুবিধা প্রদান করবে?
  1. চীন
  2. যুক্তরাষ্ট্র
  3. জার্মানি
  4. ফ্রান্স
ব্যাখ্যা

বাংলাদেশ চীনের বাজারে শুল্কমুক্ত সুবিধা:
- এলডিসি (স্বল্পোন্নত দেশ) থেকে উত্তরণের পরেও বাংলাদেশ চীনের বাজারে শুল্কমুক্ত সুবিধা ২০২৮ সাল পর্যন্ত পাবে।

উল্লেখ্য, 
- চীনের উপ-প্রধানমন্ত্রী ডিং শুয়েশিয়াং এই প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে।
- ২০২৬ সালের নভেম্বরে বাংলাদেশের এলডিসি গ্রাজুয়েশন কার্যকর হবে।
- স্বাভাবিক নিয়মে এরপর শুল্কমুক্ত সুবিধা উঠে যাওয়ার কথা থাকলেও, চীন এই সুবিধা আরও দুই বছর বাড়ানোর ঘোষণা দিয়েছে।
- ২০২২ সাল থেকেই বাংলাদেশ চীনের বাজারে ৯৯ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে, যদিও তা পুরোপুরি কাজে লাগাতে পারছে না।

সূত্র: দৈনিক কালের কণ্ঠ ও বিজিনেজ স্ট্যান্ডার্ড।