ব্যাখ্যা
জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা (ইউনেস্কো) শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি, প্রযুক্তিসহ বিভিন্ন অঙ্গনে অবদানের জন্য এ পর্যন্ত ২৫ টি আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তন করে। পুরস্কারগুলোর মধ্যে সর্বশেষ প্রবর্তিত হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি পুরস্কার।
- বাংলাদেশ তথা বাংলাদেশের কোন ব্যক্তির নামে জাতিসংঘের কোন অঙ্গ সংস্থা প্রবর্তিত প্রথম পুরস্কার এটি।
- অর্থনীতিতে অবদানের জন্য উৎসাহিত করতে দুই বছর পর পর এই পুরস্কার প্রদান করা হবে।
পুরস্কারের নাম: UNESCO- Bangladesh BangaBandhu Sheikh Mujibur Rahman International Prize for the Creative Economy.
অর্থ মূল্য: ৫০ হাজার মার্কিন ডলার (৪২ লাখ ৫০ হাজার টাকা)।
যাদের প্রদান করা হবে: সৃজনশীল অর্থনীতির ক্ষেত্রে যুব উদ্যোক্তাদের উন্নীত করে উদ্ভাবনী প্রকল্প বা কর্মসূচি প্রণয়ন এবং বিতরনকারী ব্যক্তি, প্রতিষ্ঠান, সত্তা বা বেসরকারি সংস্থার ব্যতিক্রমী উদ্যোগের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার প্রদান করা হবে।
প্রথম বিজয়ী: ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি অর্থনীতি পুরস্কার ২০২১ লাভ করে উগান্ডাভিত্তিক প্রতিষ্ঠান MoTIV Creations Limited। ১১ নভেম্বর ২০২১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউনেস্কোর সদর দপ্তর প্যারিসে বিজয়ীর নাম ঘোষণা করেন এবং পুরস্কার হাতে তুলে দেন।
সূত্র: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার: এপ্রিল, ২০২১ – এপ্রিল, ২০২২