বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ-রাজনীতি

মোট প্রশ্ন৯,৩৩৪এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ-রাজনীতি

PrepBank · পাতা ৮১ / ৯৩ · ৮,০০১৮,১০০ / ৯,৩৩৪

৮,০০১.
EURO is the currency of -
  1. Asia
  2. Europe
  3. America
  4. Africa
ব্যাখ্যা
ইউরো:
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহের একক মুদ্রার নাম ইউরো।
- ইউরো মুদ্রার জনক হলেন রবার্ট মুন্ডেল।
- ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ১ জানুয়ারি, ১৯৯৯ সালে EU অঞ্চলে একক মুদ্রা 'ইউরো' চালু করে।
- ইউরো মুদ্রা € প্রতীক দ্বারা উপস্থাপিত হয়।

উল্লেখ্য,
- ১৯৯৯ সালে ইউরোপের ১৪টি দেশ (অস্ট্রিয়া, বেলজিয়াম, জার্মানি, ফিনল্যান্ড, ফ্রান্স, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবুর্গ, মোনাকো, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্পেন, সান মারিনো এবং ভ্যাটিকান সিটি) ইউরো প্রথম ব্যবহার করে।
- পরে ইউরোপের অন্যান্য দেশ ইউরো গ্রহণ করে।
- ২০০৮ সালে সাইপ্রাস ও মাল্টা এবং ২০১৫ সালে লিথুয়ানিয়া ইউরো গ্রহণ করে।
- সর্বশেষ ক্রোয়েশিয়া ২০১৩ সালে ইউরোপীয় ইউনিয়নে যোগদান করে এবং ১ জানুয়ারী ২০২৩ তারিখে ইউরো গ্রহণ করে।
- ক্রোয়েশিয়া ২০তম দেশ হিসেবে ইউরো মুদ্রা গ্রহণ করে।

⇒ এখন পর্যন্ত ২০টি দেশ একক মুদ্রা হিসেবে ইউরো মুদ্রা গ্রহণ করেছে।
- দেশগুলো হল: অস্ট্রিয়া, গ্রিস, জার্মানি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, নেদারল্যান্ড, বেলজিয়াম, লুক্সেমবার্গ, আয়ারল্যান্ড, মাল্টা, সাইপ্রাস, লিথুনিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, স্লোভেনিয়া, স্লোভাকিয়া, ইতালি, ফিনল্যান্ড ও ক্রোয়েশিয়া।

উৎস: EU ওয়েবসাইট।
৮,০০২.
নিচের কোন দেশটির ভেটো ক্ষমতা রয়েছে?
  1. স্পেন
  2. জাপান
  3. রাশিয়া
  4. জার্মানি
ব্যাখ্যা
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ ৫টি।
এগুলো হলোঃ
- যুক্তরাষ্ট্র
- রাশিয়া
- চীন
- যুক্তরাজ্য ও
- ফ্রান্স।
- নিরাপত্তা পরিষদের এসব স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা রয়েছে। নিরাপত্তা পরিষদে যেকোন প্রস্তাব পাশের জন্যে এই ৫টি দেশের প্রত্যেকটির সম্মতির প্রয়োজন হয়।
- নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ১৫টি। অপর দশটি সদস্য দুই বছরের জন্যে নির্বাচিত হয়।
(তথ্যসূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট)
৮,০০৩.
"অ্যাপারথাইড" কোন দেশে প্রচলিত ছিল?
  1. যুক্তরাষ্ট্র
  2. দক্ষিণ আফ্রিকা
  3. অস্ট্রেলিয়া
  4. ব্রাজিল
ব্যাখ্যা

• অ্যাপারথাইড বা বর্ণবাদ:
- "অ্যাপারথাইড" শব্দটি দক্ষিণ আফ্রিকার সরকারি নীতির মাধ্যমে গৃহীত বর্ণবৈষম্য ব্যবস্থাকে বোঝায়।
- এটি ১৯৪৮ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় প্রচলিত ছিল, যার মাধ্যমে সাদা, কালো, এবং অন্যান্য জাতিগোষ্ঠীর মানুষদের মধ্যে কঠোর সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক বিভাজন তৈরি করা হয়।
- ১৯৪৮ সালে দক্ষিণ আফ্রিকার জাতীয় পার্টি সরকার আনুষ্ঠানিকভাবে "অ্যাপারথাইড" নীতি কার্যকর করে।
- এই নীতির আওতায় কালো এবং রঙিন মানুষদের ভোটাধিকার, ভূমি মালিকানা, শিক্ষা, এবং বাসস্থানের অধিকার কঠোরভাবে সীমাবদ্ধ করা হয়।
- নেলসন ম্যান্ডেলা এবং আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (ANC) অ্যাপারথাইড বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- বিশ্বজুড়ে মানবাধিকার সংগঠন এবং রাষ্ট্রগুলোর চাপের কারণে দক্ষিণ আফ্রিকাকে বাণিজ্যিক ও কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন করা হয়।
- ১৯৯৪ সালে নেলসন ম্যান্ডেলার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার প্রথম গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হয়।
- অ্যাপারথাইড নীতি আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয়।
- দেশটির Truth and Reconciliation Commission (TRC) বর্ণবৈষম্যের ক্ষত পূরণে কাজ করে।

আইনি কাঠামো:
- কালো মানুষদের জন্য আলাদা বাসস্থান এবং কাজের অঞ্চল নির্ধারণ করা হয়।
- "পাস আইন" (Pass Laws) চালু করে তাদের চলাচল নিয়ন্ত্রণ করা হয়।
- আন্তঃজাতিগত বিবাহ এবং যৌথ বসবাস নিষিদ্ধ করা হয়।

অ্যাপারথাইডের প্রভাব:
- কালো মানুষের আর্থসামাজিক উন্নয়ন বাধাগ্রস্ত হয়।
- বৈষম্যের কারণে দীর্ঘমেয়াদী দারিদ্র্য এবং শিক্ষা-স্বাস্থ্য খাতে অগ্রগতিতে ব্যাঘাত ঘটে।

উল্লেখযোগ্য ঘটনা:
- শার্পভিল গণহত্যা (১৯৬০): পুলিশের গুলিতে অ্যাপারথাইড বিরোধী আন্দোলনে বহু মানুষ নিহত হয়।
- সোয়েটো বিদ্রোহ (১৯৭৬): ছাত্র আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।

তথ্যসূত্র: i) Nelson Mandela Foundation
ii) United Nations
iii) Britannica

৮,০০৪.
নিচের কোনটি উত্তর ইউরোপের দেশ?
  1. লিথুয়ানিয়া
  2. রোমানিয়া
  3. স্লোভাকিয়া
  4. ইউক্রেন
ব্যাখ্যা
পূর্ব ইউরোপের দেশসমূহ:
• বেলারুশ
• বুলগেরিয়া
• চেক প্রজাতন্ত্র
• হাঙ্গেরি
• পোল্যান্ড
• মলদোভা
• রোমানিয়া
• রাশিয়া
• স্লোভাকিয়া
• ইউক্রেন

উত্তর ইউরোপের দেশসমূহ:
• নরওয়ে
• সুইডেন
• ডেনমার্ক
• ফিনল্যান্ড
• আইসল্যান্ড
• যুক্তরাজ্য
• আয়ারল্যান্ড
• লিথুয়ানিয়া
• লাটভিয়া
• এস্তোনিয়া

তথ্যসূত্র - Worldatlas.com
৮,০০৫.
কোন যুদ্ধের পরিপ্রেক্ষিতে ম্যারাথন দৌড় প্রতিযোগিতার উদ্ভব হয়?
  1. ক) গ্রিক-পারস্য যুদ্ধ
  2. খ) প্রথম বিশ্বযুদ্ধ
  3. গ) কলিঙ্গ যুদ্ধ
  4. ঘ) ক্রিমিয়ার যুদ্ধ
ব্যাখ্যা
গ্রিক-পারস্য যুদ্ধ:
- পারস্যের অ্যাকামেনীয় সম্রাট ছিলেন বিখ্যাত সাইরাস।
- তিনি প্রথমে গ্রিক অভিযান করেন এবং নগর রাষ্ট্র সমূহের ওপর ধ্বংসলীলা চালান।
- সাইরাসের পর পারস্য সম্রাট দারিয়ুস গ্রিক আক্রমণ করে।
- খ্রিস্টপূর্ব ৪৯০ অব্দে ম্যারাথন নামক স্থানে সংঘটিত যুদ্ধে গ্রিকরা পারস্য বাহিনীকে পরাজিত ও বিতাড়িত করে।
- উল্লেখ গ্রিক-পারস্য যুদ্ধের ঘটনাকে স্মরণ করে পরবর্তীতে ম্যারাথন দৌড় প্রতিযোগিতার উদ্ভব হয়
- প্রতি ৪ বছর অন্তর অনুষ্ঠিত এ খেলায় বিভিন্ন নগররাষ্ট্রের খেলোয়াড়রা অংশ গ্রহণ করত।
- ফলে এ খেলার সূত্র ধরে পারস্পরিক শত্রুতা অপসারিত হয়ে গ্রিকদের মধ্যে একটি সাংস্কৃতিক ঐক্য গড়ে ওঠে।
- ম্যারাথনে পরাজয়ের পর দারিয়ুসের পুত্র জারেক্সস খ্রিস্টপূর্ব ৪৮০ অব্দে গ্রিক যুদ্ধ অভিযান পরিচালনা করেন।
- কিন্তু থার্মোপলীর যুদ্ধে পারস্য বাহিনী আবার পরাজিত হয়।
- গ্রিকদের বিজয়ের ফলে গ্রিক গণতন্ত্র আরো সুদৃঢ় হয় এবং গ্রিসের মূলভূখণ্ড থেকে এশিয়া মাইনর পর্যন্ত গ্রিক গণতন্ত্র ছড়িয়ে পড়ে।
- গ্রিক গণতন্ত্র পৃথিবীর ইতিহাসে আজও স্বরণীয়। 

উৎস: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮,০০৬.
মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেস্ট ১২ বছর ক্ষমতায় ছিলেন?
  1. ক) আব্রাহাম লিংকন
  2. খ) জন এফ কেনেডি
  3. গ) ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট
  4. ঘ) থিওডর রুজভেল্ট
ব্যাখ্যা
ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট (১৮৮২ - ১৯৪৫):
- মার্কিন যুক্তরাষ্ট্রের ৩২তম প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ১২ বছর (১৯৩৩ - ১৯৪৫) ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন।
- তিনি একমাত্র প্রেসিডেন্ট যিনি ৪ মেয়াদে নির্বাচিত হয়েছেন।
- ১৯৩২ সালের নভেম্বরে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং ১৯৩৩ সালের জানুয়ারিতে দায়িত্ব গ্রহণ করেন।
- যুক্তরাষ্ট্রের অর্থনীতি পুনরুদ্ধারের লক্ষ্যে তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেট তার নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসাবে ‘নিউ ডিল' (New Deal) ব্যবস্থার প্রবর্তন করেন।
- নিউ ডিল (New Deal) ১৯৩৩ থেকে ১৯৩৯ সাল পর্যন্ত চলমান ছিল।
- তার সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় এবং জাপান কর্তৃক পার্ল হারবার আক্রমনের (৭ ডিসেম্বর, ১৯৪১) প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেয়।
- মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ‘সৎ প্রতিবেশি নীতির প্রবক্তা।
- ১৯৩০-৪০ এর সময়ে লাতিন আমেরিকান দেশগুলোর সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নির্ধারণে রুজভেল্ট পূর্বেকার হস্তক্ষেপ নীতির বিপরীতে এই নীতি প্রবর্তন করেন।
- ১৯৪২ সালের ১ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এক সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনেই হবু সংগঠনের নাম প্রথমবারের মতো - “জাতিসংঘ (United Nations)” এই নামটি ব্যবহার করা হয় এবং ফ্রাঙ্কলিন ডি. - রুজভেল্ট এই নামকরণ করেন।
 
তথ্যসূত্র: Britannica & History.com
৮,০০৭.
বতসোয়ানার রাজধানীর নাম কী?
  1. ক) লুয়ান্ডা
  2. খ) বুজুমবুরা
  3. গ) গ্যাবোরোন
  4. ঘ) পোর্ট-নোভা
ব্যাখ্যা

বেনিনের রাজধানী - পোর্ট-নোভো 
এঙ্গোলার রাজধানী - লুয়ান্ডা
বুরুন্ডির রাজধানী - বুজুমবুরা
বতসোয়ানার রাজধানী - গ্যাবোরোন
উৎসঃ ব্রিটানিকা

৮,০০৮.
মেধাভিত্তিক সিভিল সার্ভিসের উন্মেষ ঘটেছিল কোথায়?
  1. ব্রিটেন
  2. চীন
  3. যুক্তরাষ্ট্র
  4. ভারত
ব্যাখ্যা
 সিভিল সার্ভিস:
- আধুনিক মেধাভিত্তিক সিভিল সার্ভিসের সূচনা হয় চীনে ।
- তখন চীনে সরকারী চাকুরে রাজ্যের বিভিন্ন বিষয়ে সম্রাটকে অবহিত করতেন।
- সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা বলা হতো মন্ত্রিদেরকে, যারা সরাসরি প্রাসাদের কাজ করতেন।
- তারা সরকারের ক্ষমতাশালী ব্যাক্তিবর্গ হিসাবে পরিচিত ছিলেন।
• ২০৬ খ্রিস্টপূর্বে হ্যান শাসনামলে সম্রাট উডির শাসনামলে সর্বপ্রথম সিভিল সার্ভিস বা সরকারী চাকরির সূচনা হয়।
- সম্রাট জানতেন চীনের মতো এতো বড় সাম্রাজ্য তিনি একা চালাতে পারবেন না।
- তিনি উচ্চশিক্ষিত মন্ত্রী এবং প্রশাসকদের সরকারের সাথে যুক্ত করার সিদ্ধান্ত নিলেন।
- এভাবেই ২০০০ বছর ধরে চীনা সাম্রাজ্য সিভিল সার্ভিস দ্বারা পরিচালিত হতো।

উৎস: ব্রিটানিকা।
৮,০০৯.
হরমুজ প্রণালী কোন দুটি দেশকে ভৌগোলিকভাবে বিভক্ত করে?
  1. ইরাক ও কুয়েত
  2. ইরান ও ওমান
  3. সৌদি আরব ও কাতার
  4. বাহরাইন ও ইরান
ব্যাখ্যা
• হরমুজ প্রণালী: 
- উত্তরে: ইরান
- দক্ষণে: ওমান এর Musandam Exclave অঞ্চল,
- যা ওমানের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন)।
- বিভক্ত দেশ: ইরান ও ওমান।
- সংযুক্ত সাগর: পার্সিয়ান উপসাগর ও ওমান উপসাগর।
- এটি বিশ্বের অন্যতম ব্যস্ততম জাহাজ চলাচলের পথ,
- যেখানে প্রতিদিন বিপুল পরিমাণ তেলবাহী ট্যাংকার চলাচল করে।
- বিশ্বের প্রায় ২০% জ্বালানিবাহী তেল এই প্রণালী দিয়ে রপ্তানি হয়, যা মূলত:
- সৌদি আরব, কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত থেকে আসে।

উৎস: ওয়ার্ল্ড এটলাস।
৮,০১০.
কোস্টারিকার রাজধানীর নাম কী?
  1. ক) সানজোসে
  2. খ) মন্টিভিডিও
  3. গ) তেগুচিগালপা
  4. ঘ) কারাকাস
ব্যাখ্যা
- সানজোসে : কোস্টারিকার রাজধানী
অন্যদিকে,
- মন্টিভিডিও : উরুগুয়ের রাজধানী
- তেগুচিগালপা : হন্ডুরাসের রাজধানী
- কারাকাস : ভেনেজুয়েলার রাজধানী।
(তথ্যসূত্র: ব্রিটানিকা)
৮,০১১.
বিশ্বের প্রাচীনতম সংবাদ সংস্থা কোনটি?
  1. গার্ডিয়ান
  2. রয়টার্স
  3. বিবিসি
  4. এএফপি
ব্যাখ্যা
AFP:
- AFP এর পূর্ণরূপ: Agence France Presse.
- এটি বিশ্বের প্রাচীনতম সংবাদ সংস্থা।
- ১৮৩৫ সালে চার্লস লুইস হ্যাবাস AFP প্রতিষ্ঠা করেন।
- এর সদর দপ্তর: ফ্রান্সের প্যারিসে।

উৎস: AFP ওয়েবসাইট।
৮,০১২.
রোমান সাম্রাজ্যের রাজধানী কোন নদীর তীরে অবস্থিত ছিল?
  1. সিন
  2. টাইবার
  3. টেমস
  4. দানিয়ুব
ব্যাখ্যা
রোম ও রোমান সাম্রাজ্য: 
- রোম একটি ঐতিহাসিক শহর এবং ইতালির রাজধানী।
- এটি ইতালির কেন্দ্রীয় অঞ্চলে টাইবার নদীর তীরে অবস্থিত। 
- টাইবার নদী থেকে শহরটি প্রায় ১৫ মাইল (২৪ কিলোমিটার) অভ্যন্তরে এবং টিরেনিয়ান সাগরের কাছে অবস্থিত।
- প্রাচীনকালে এটি একটি প্রজাতন্ত্র ও সাম্রাজ্যের রাজধানী ছিল।
- রোমুলাস ছিলেন রোমের প্রথম রাজা।
- রোম পশ্চিম বিশ্বের রাজনীতি ও সামরিক ইতিহাসে গভীর প্রভাব রেখেছে।
- এটি রোমান ক্যাথলিক চার্চের কেন্দ্র এবং বহু শিল্প ও জ্ঞানচর্চার শীর্ষস্থান।
- রোমের ইতিহাস শুরু হয় ৭৫৩ খ্রিস্টপূর্বাব্দে।
- প্রজাতন্ত্রের সূচনা হয় ৫০৯ খ্রিস্টপূর্বাব্দে এবং সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয় ২৭ খ্রিস্টপূর্বাব্দে।
- ৫ম শতকে পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন ঘটে।
- প্রাচীন রোম সামরিক, রাজনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে উন্নতি করেছিল।
- গ্রীকরা মূলত বুদ্ধিবৃত্তিক ও শিল্পকলায় অগ্রণী ছিল।
- অন্যদিকে, রোমানরা সামরিক ও সামাজিক কাঠামোতে দক্ষতা দেখিয়েছে।
- রোম বিজিত জাতিগুলিকে নিজেদের সমাজে অন্তর্ভুক্ত করেছে।
- যারা রোমান সংস্কৃতি গ্রহণ করত, তাদের রোমান নাগরিকত্ব প্রদান করা হত।
- রোমান সাম্রাজ্যের প্রভাব এখনও ইউরোপে ভাষা, আইন ও সংস্কৃতিতে বিদ্যমান।
- রোমের ভাষা ল্যাটিন থেকে ইটালিয়ান, ফ্রেঞ্চ, স্প্যানিশ, পর্তুগিজ এবং রোমানিয়ান ভাষার উদ্ভব হয়েছে।
- রোম পশ্চিমা ২৬-অক্ষরের বর্ণমালা এবং ১২-মাসের ক্যালেন্ডার উপহার দিয়েছে।
- রোমের ইতিহাসে ইট্রাস্কান ও গ্রীকদের গভীর প্রভাব রয়েছে।
- ইট্রাস্কানদের কাছ থেকে রোমানরা ধর্ম, বর্ণমালা এবং স্থাপত্য কৌশল শিখেছিল।
- প্রাচীন রোমের ঐতিহ্য এবং অবদান আধুনিক পশ্চিমা সভ্যতার ভিত্তি স্থাপন করেছে।

উৎস: Britannica.
৮,০১৩.
উত্তর ইউরোপের দেশ কোনটি?
  1. পোল্যান্ড
  2. বুলগেরিয়া
  3. ফিনল্যান্ড
  4. বেলারুশ
ব্যাখ্যা
পূর্ব ইউরোপের দেশসমূহ:
• বেলারুশ
• বুলগেরিয়া
• চেক প্রজাতন্ত্র
• হাঙ্গেরি
• পোল্যান্ড
• মলদোভা
• রোমানিয়া
• রাশিয়া
• স্লোভাকিয়া
• ইউক্রেন

উত্তর ইউরোপের দেশসমূহ:
• নরওয়ে
• সুইডেন
• ডেনমার্ক
• ফিনল্যান্ড
• আইসল্যান্ড
• যুক্তরাজ্য
• আয়ারল্যান্ড
• লিথুয়ানিয়া
• লাটভিয়া
• এস্তোনিয়া

তথ্যসূত্র - Worldatlas.com
৮,০১৪.
'মসুল' শহরটি কোন দেশে অবস্থিত?
  1. সিরিয়া
  2. ইরাক
  3. ইয়েমেন
  4. ইরান
ব্যাখ্যা
মসুল:
- উত্তর-পশ্চিম ইরাকের প্রধান শহর মসুল।
- মসুল ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর।
- এটি দেশের উত্তর-পশ্চিম অংশের প্রধান বাণিজ্যিক কেন্দ্র।
- মসুল আরব বিশ্বের বৃহত্তর এবং ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ শহরগুলির মধ্যে একটি।

ইরাক:
- ইরাক দক্ষিণ-পশ্চিম এশিয়া একটি দেশ।
- আয়তন: ১৬৭,৯৭৪ বর্গ মাইল (৪৩৫,০৫২ বর্গ কিমি)।
- ইরাক বিশ্বের ৫৮তম বৃহত্তম দেশ।
- সীমান্তবর্তী দেশ: সৌদি আরব, জর্ডান, সিরিয়া, তুরস্ক, কুয়েত, ইরান।
- রাজধানী: বাগদাদ।
- ভাষা: আরবি, কুর্দি (অফিসিয়াল)।
- ধর্ম: ইসলাম (সরকারি, বেশিরভাগ শিয়া), এছাড়াও খ্রিস্টান ধর্ম।
- মুদ্রা: দিনার।
- ইরাকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পেট্রোলিয়ামের মজুদ রয়েছে।

তথ্যসূত্র - Britannica.com
৮,০১৫.
যুক্তরাজ্যর বর্তমান প্রধানমন্ত্রী- [ জুলাই, ২০২৫]
  1. বরিস জনসন
  2. কিয়ার স্টারমার
  3. থেরেসা মে
  4. ঋষি সুনাক
ব্যাখ্যা
• যুক্তরাজ্যে: 
- যুক্তরাজ্যের পালামেন্ট দুই কক্ষবিশিষ্ট।
- উচ্চকক্ষ হলো হাউস অব লর্ডস।
- হাউজ অব লর্ডস ৭৯৩ জন সদস্য।
- এবং নিম্নকক্ষ হলো হাউস অব কমন্স।
- হাউস অব কমন্সের সদস্যরা জনগণের প্রত্যক্ষ ভোটে পাঁচ বছরের জন্যে নির্বাচিত হয়।
- এর আসন সংখ্যা ৬৫০টি।
- যুক্তরাজ্য গঠন: ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস, উত্তর আয়ারল্যান্ড।
- যুক্তরাজ্যর বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। [ জুলাই, ২০২৫]

অন্যদিকে,
- যুক্তরাষ্ট্রের আইন সভার নাম কংগ্রেস।
- হাউজ অব রিপ্রেজেন্টেটিভ হলো যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষ।
- হাউজ অব রিপ্রেজেন্টেটিভস ৪৩৫ জন সদস্য।
- সিনেট উচ্চ কক্ষ।
- সিনেট (৫০*২ = ১০০ জন) সদস্য।

উৎস: যুক্তরাজ্য পার্লামেন্ট এবং ব্রিটানিকা।
৮,০১৬.
Which of the following is the currency of Lebanon?
  1. Dirham
  2. Pound
  3. Dinar
  4. Riyal
ব্যাখ্যা
রিয়াল যেসব দেশের মুদ্রা:
- সৌদি আরব,
- ওমান,
- ইয়েমেন,
- কাতার,
- ইরান।

দিনার যেসব দেশের মুদ্রা:
- ইরাক,
- কুয়েত,
- জর্ডান,
- বাহরাইন,
- আলজেরিয়া,
- তিউনেশিয়া।

দিরহাম যেসব দেশের মুদ্রা:
- সংযুক্ত আরব আমিরাত,
- মরক্কো।

পাউন্ড যেসব দেশের মুদ্রা:
- মিশর,
- সিরিয়া,
- লেবানন।

তথ্যসূত্র - Britannica.com
৮,০১৭.
বেলফোর ঘোষণার চিঠিটি কাকে সম্বোধন করা হয়েছিল?
  1. ডেভিড বেন-গুরিয়ন
  2. ব্যারন লিওনেল ওয়াল্টার রথসচাইল্ড
  3. চাইম ওয়াইজম্যান
  4. আর্থার বেলফোর
ব্যাখ্যা

বেলফোর ঘোষণার চিঠিটি আর্থার জেমস বেলফোর ব্যারন রথসচাইল্ড-কে সম্বোধন করেছিলেন।

বেলফোর ঘোষণা: 

- বেলফোর ঘোষণা (Balfour Declaration) ছিল একটি ঐতিহাসিক চিঠি।
- Balfour Declaration বা বেলফোর ঘোষণার নামকরণ সাবেক ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার বেলফোরের নামানুসারে। 
- ১৯১৭ সালের ২ নভেম্বর আর্থার জেমস বেলফোর এই ঐতিহাসিক চিঠিটি একটি সিল করা খামে ব্যারন লিওনেল ওয়াল্টার রথসচাইল্ডের কাছে পাঠিয়েছিলেন। 
- ২ নভেম্বর, ১৯১৭ তারিখে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার বেলফোর ফিলিস্তিনে একটি ইহুদী-আবাসভূমি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে ব্যারন লিওনেল ওয়াল্টার রথসচাইল্ড (Lord Rothsehild)-কে যে চিঠি লিখেছিলেন তাই ‘Balfour Declaration বা বেলফোর ঘোষণা’ নামে পরিচিত।
- পরবর্তীতে জায়নিস্ট তৎপরতা ও তৎকালীন বিশ্বশক্তিসমূহের সমর্থনে এই চিঠি ফিলিস্তিনে ব্রিটিশ ম্যান্ডেটের লীগ অব নেশন্সের দলীলে অন্তর্ভুক্ত হয়ে আন্তর্জাতিক ‘স্বীকৃতি’ লাভ করে।
- ঐ চিঠির উদ্দেশ্য ছিল ইহুদীদের জন্য একটি আবাসভূমি প্রতিষ্ঠা।
- বেলফোর ঘোষণার সাথে আজকের ইহুদী রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠা সরাসরিভাবে জড়িত।

উল্লেখ্য,
- ১৯১৭ সালের নভেম্বর মাসে তুরস্কের সেনাদের হাত থেকে জেরুজালেম দখল করে ব্রিটেন।
- ১৯১৭ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত ফিলিস্তিনের ভূমি ব্রিটেনের নিয়ন্ত্রণে ছিল।
- তখন ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে, ফিলিস্তিনের মাটিতে ইহুদিদের জন্য একটি আলাদা রাষ্ট্র গঠনের জন্য সহায়তা করবে।
- ১৯৪৭ সালে জাতিসংঘ প্যালেস্টাইনে দুটি রাষ্ট্র প্রতিষ্ঠার পরিকল্পনা অনুমোদন করে, যার ফলে ইহুদি রাষ্ট্র ইসরায়েলের প্রতিষ্ঠা হয়।
- ১৯৪৮ সালের ১৪ই মে ফিলিস্তিন ছেড়ে যায় ব্রিটেন, আর ইহুদিরা ঘোষণা করে নিজস্ব রাষ্ট্র ইসরায়েলের।

উৎস: i) Britannica.
ii) BBC.

৮,০১৮.
সম্প্রতি এশিয়ার কোন দেশটির গণআন্দোলন 'বসন্ত বিপ্লব' হিসেবে পরিচিতি লাভ করে?
  1. ক) শ্রীলঙ্কা
  2. খ) মিয়ানমার
  3. গ) তাজিকিস্তান
  4. ঘ) উজবেকিস্তান
ব্যাখ্যা
- ২০২১ সালের ২ মে মিয়ানমার জুড়ে জান্তাবিরোধী হাজারো মানুষের বিক্ষোভ থেকে 'বসন্ত বিপ্লব'-এর ডাক দেয়া হয়।
- ২০২১ তারিখের ১ ফেব্রুয়ারি নির্বাচিত এন.এল.ডির হাতে ক্ষমতা হস্তান্তরের দিন মিয়ানমারে সেনা অভ্যুত্থান সংঘটিত হয়।
- মিয়ানমারের রাষ্ট্রক্ষমতা নিয়ন্ত্রণ নিয়ে এক বছরের জন্য জরুরি অবস্থা জারি করে দেশটির সেনাবাহিনী।
- ২ ফেব্রুয়ারি তারিখে মিয়ানমারের সামরিক জান্তা ১১ সদস্যের State Administration Council (SAC) গঠন করে।
- ১ আগস্ট জান্তা প্রধান মিন অং হ্লাইংকে মিয়ানমারের প্রধানমন্ত্রী ঘোষণা করা হয়।

তথ্যসূত্র: প্রথম আলো ও যুগান্তর রিপোর্ট।
৮,০১৯.
আফ্রিকা মহাদেশটির সর্বোচ্চ স্থান?
  1. মাউন্ট এভারেষ্ট
  2.  মাউন্ট এলবুজ
  3. কাঞ্চনজঙ্ঘা
  4. কিলিমাঞ্জারো
ব্যাখ্যা

আফ্রিকা:
- আফ্রিকা মহাদেশ আয়তনে দ্বিতীয় বৃহত্তম।
- এর আয়তন ৩ কোটি ৩ লক্ষ ৪৩ হাজার ৫৭৮ বর্গকিলোমিটার।
- আফ্রিকা মহাদেশের প্রায় মধ্যভাগ দিয়ে বিষুবরেখা বা নিরক্ষরেখাঅতিক্রম করেছে।
- এ মহাদেশের উত্তরে ভূ-মধ্যসাগর, দক্ষিণে দক্ষিণ মহাসাগর, পূর্বে ভারত মহাসাগর ও লোহিত সাগর এবং পশ্চিমে আটলান্টিক মহাসাগর অবস্থিত।
- মহাদেশটির সর্বোচ্চ স্থান কিলিমাঞ্জারো (৫,৯৬৩ মিটার)।
- আয়তনে আফ্রিকার সবচেয়ে বড় দেশ আলজেরিয়া (২৩,৮১,৭৪১ বর্গকিলোমিটার) এবং
- সবচেয়ে ছোট মিচেলিস (৩০৮বর্গকিলোমিটার)।
- এ মহাদেশের দীর্ঘতম নদী নীলনদ (৬,৬৬৯ কিলোমিটার)।
- আফ্রিকা এবং ইউরোপ মহাদেশকে পৃথক করেছে ভূ-মধ্যসাগর।

অন্যদিকে, 
- এশিয়া মহাদেশের সর্বোচ্চ স্থান মাউন্ট এভারেষ্ট (৮,৮৫০ মিটার) যা বিশ্বের উচ্চতম পর্বত।
- ইউরোপ মহাদেশের সর্বোচ্চ স্থান মাউন্ট এলবুর্জ (৫,৬৩৩ মিটার)।

 উৎস: ভূগোল দ্বিতীয় পত্র (এইচএসসি প্রোগ্রাম), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৮,০২০.
যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল অঙ্গরাজ্য কোনটি?
  1. ফ্লোরিডা
  2. টেক্সাস
  3. পেনসিলভানিয়া
  4. ক্যালিফোর্নিয়া
ব্যাখ্যা
মার্কিন যুক্তরাষ্ট্র:
- আবিষ্কারক: ১৪৯২ সালে ইতালিয়ান নাবিক কলম্বাস।
- স্বাধীনতা লাভ করে: ৪ জুলাই, ১৭৭৬ সালে যুক্তরাজ্য থেকে।
- যুক্তরাষ্ট্রে জাতীয় দিবস: ৪ জুলাই।
- প্রতিষ্ঠাকালীন অঙ্গরাজ্য: ১৩টি।
- বর্তমান অঙ্গরাজ্য: ৫০ টি।
- সর্বশেষ অঙ্গরাজ্য: হাওয়াই।
- ইলেক্টোরাল ভোটের সংখ্যা: ৫৩৮ টি। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্যে ন্যূনতম ২৭০টি ইলেক্টোরাল ভোটের প্রয়োজন হয়।
- আইনসভা: কংগ্রেস (দ্বিকক্ষ বিশিষ্ট)। কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং উচ্চকক্ষ সিনেট পরিষদ।
- বর্তমান প্রেসিডেন্ট: ডোনাল্ড ট্রাম্প।

⇒ যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়া।
- ২য় অবস্থানে রয়েছে টেক্সাস।
- ৩য় অবস্থানে রয়েছে ফ্লোরিডা।

অন্যদিকে,
- জনসংখ্যা সবচেয়ে কম ওয়াইমিং অঙ্গরাজ্যে।

উৎস: Britannica. [link]
৮,০২১.
'কমলা বিপ্লব' (Orange Revolution) সংঘটিত হয় কোন দেশে?
  1. ক) ইউক্রেন
  2. খ) জর্জিয়া
  3. গ) কিরগিজস্তান
  4. ঘ) তিউনেশিয়া
ব্যাখ্যা
কমলা বিপ্লব (Orange Revolution)
ক্ষমতাবদলকে কেন্দ্র করে ২০০৪ সালের নভেম্বর মাস থেকে ২০০৫ সালের জানুয়ারি পর্যন্ত ইউক্রেনে সংঘটিত কিছু সরকার বিরোধী আন্দোলনকে “কমলা বিপ্লব” বা অরেঞ্জ রেভুলুশ্যন বলে।  

অন্যদিকে, 
• ২০০৩ সালে জর্জিয়ায় ক্ষমতা হস্তান্তরকে কেন্দ্র করে ঘটে যাওয়া রাজনৈতিক ঘটনাবলীর সমষ্টিকে গোলাপ বিপ্লব বলে।
• ২০০৫ সালের ফেব্রুয়ারি ও মার্চে কিরগিজস্তানে নির্বাচনে কারচুপির পরিপ্রেক্ষিতে টিউলিপ বিপ্লব সংঘটিত হয়।
• জেসমিন বিপ্লব : তিউনেশিয়া (২০১১)। 

তথ্যসূত্র:- ব্রিটানিকা এবং হিস্টোরি ডট কম।
৮,০২২.
কোন দেশ যুক্তরাষ্ট্রকে 'স্ট্যাচু অব লিবার্টি' উপহার দিয়েছিল?
  1. ফ্রান্স
  2. জাপান
  3. ইতালি
  4. যুক্তরাজ্য
ব্যাখ্যা
'স্ট্যাচু অব লিবার্টি':
- যুক্তরাষ্ট্রের স্বাধীনতার প্রতীক হিসেবে খ্যাত স্ট্যাচু অব লিবার্টি'।
- নিউইয়র্কের লিবার্টি দ্বীপে সগৌরবে দাঁড়িয়ে আছে 'স্ট্যাচু অব লিবার্টি'।
- বন্ধুত্বের নিদর্শনস্বরূপ ১৮৮৫ সালে ফ্রান্সের পক্ষ থেকে ভাস্কর্যটি যুক্তরাষ্ট্রকে উপহার দেওয়া হয়।
- মূল ভাস্কর্যটির উচ্চতা ১৫১ ফুট। বেদিসহ এর উচ্চতা ৩০৫ ফুট (৯৩ মিটার)।
- ভাস্কর্যটি রোমান দেবী লিবার্টাসের আদলে গড়া। ভাস্কর্যটির নকশা করেন ফরাসি স্থপতি ফ্রেডেরিক বার্থোলডি।
- ১৮৮৬ সালের ২৮ অক্টোবর যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট গ্রোভার ক্লিভল্যান্ড ভাস্কর্যটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
- যুক্তরাষ্ট্র সরকার ১৯২৪ সালে একে জাতীয় স্মৃতিস্তম্ভ হিসেবে ঘোষণা করে।

সম্প্রতি,
- ফ্রান্সের পক্ষ থেকে ১৮৮৫ সালে উপহার হিসেবে দেওয়া এই ভাস্কর্য এখন দেশটিতে ফেরত চাওয়ার দাবি তুলেছেন এক ফরাসি আইন প্রণেতা।
-  ফরাসি আইনপ্রণেতার দাবি, যে কারণে এটি উপহার দেওয়া হয়েছিল, সেই মূল্যবোধ আর যুক্তরাষ্ট্রে নেই।

উৎস: Britannica, পত্রিকা রিপোর্ট। [Link]
৮,০২৩.
ডিজনিল্যান্ড কী?
  1. বিখ্যাত পার্ক
  2. বিখ্যাত সমুদ্র সৈকত
  3. বিখ্যাত কার্টুন
  4. বিখ্যাত দ্বীপ
ব্যাখ্যা
পার্ক:
- ডিজনিল্যান্ড পার্ক অ্যাডভেঞ্চার, রাইড এবং স্লিপিং বিউটি ক্যাসেল দ্বারা নির্মিত। 
- ডিজনিল্যান্ড পার্কে পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান, দ্য হন্টেড ম্যানশন, ম্যাটারহর্ন ববস্লেডস এবং ইট'স এ স্মল ওয়ার্ল্ডের মতো আইকনিক রাইড রয়েছে। 
- ডিজনিল্যান্ড ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্রে অবস্থিত।
- প্রতিষ্ঠাতা - ওয়াল্ট ডিজনি।
- প্রতিষ্ঠিত হয় - জুলাই, ১৯৫৫ সালে।

উৎস: Disneypark blog.com [link]
৮,০২৪.
সর্বপ্রথম লোহা আবিষ্কৃত হয় -
  1. এশিয়া মাইনরে
  2. গ্রিসে
  3. ইতালিতে
  4. মিশরে
ব্যাখ্যা
⇒ এশিয়া মাইনরে হিট্রাইটরা (Hittites) প্রথম লোহার আবিষ্কার ও এর ব্যবহার শুরু করে।

লোহা:
- আধুনিক সভ্যতা মূলত লৌহের ওপর নির্ভরশীল।
- আধুনিক সভ্যতার ভিত্তি লোহা।
- খ্রিস্টপূর্ব ১৫০০ অব্দে মধ্যপ্রাচ্যে লোহার ব্যবহার শুরু হয়।
- লৌহযুগে বর্ণমালাভিত্তিক লিখন পদ্ধতির প্রচলন শুরু হয়।
- ব্যবসাবাণিজ্য ও মুদ্রা-অর্থনীতি ব্যাপকতা লাভ করে।
- জাহাজ চলাচল ব্যাপকভাবে শুরু হওয়ার ফলে যাতায়াতব্যবস্থা সহজ হয়। এ
- গৃহনির্মাণ, বিভিন্ন ধরনের গৃহসামগ্রী, আসবাবপত্র, রাস্তাঘাট, ব্রিজ, কুঠার, লাঙলের ফলা, বৈজ্ঞানিক যন্ত্রপাতির ক্ষেত্রে লোহার ব্যবহারের মাধ্যমে সভ্যতার দ্রুত উত্থান ঘটে।
- উৎপাদন ব্যবস্থায় যন্ত্রশক্তির প্রয়োগ আরও সহজ হয়।
- ফলে শিল্পবিপ্লব ত্বরান্বিত হয়।
- লৌহযুগে শিল্প, বাণিজ্য, নগরায়ন প্রভৃতিকে কেন্দ্র করে বিভিন্ন পেশাভিত্তিক সামাজিক শ্রেণির উদ্ভব ঘটে।

তথ্যসূত্র - সমাজবিজ্ঞান ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮,০২৫.
মানব ইতিহাসের সবচেয়ে মারাত্মক সংঘাত দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কবে?
  1. ক) ১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর
  2. খ) ১৯৩৯ সালের ২ সেপ্টেম্বর
  3. গ) ১৯৪১ সালের ৮ ডিসেম্বর
  4. ঘ) ১৯৩৯ সালের ১ মে
ব্যাখ্যা
- ১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর জার্মানি কর্তৃক পোল্যান্ড আক্রমণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তির অন্তর্ভুক্ত ছিলো জার্মানি, জাপান ও ইতালি।
- মিত্রশক্তিতে ছিলো ব্রিটেন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, চীন, পোল্যান্ড, নেদারল্যান্ডস প্রভৃতি দেশ।
- ৮ ডিসেম্বর, ১৯৪১ সালে যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের সরাসরি যোগদান করে।
- ৭ মে ১৯৪৫ জার্মানি মিত্রবাহিনীর নিকট নিঃশর্ত আত্মসমর্পণ করে।
- ২ সেপ্টেম্বর ১৯৪৫ জাপান কর্তৃক আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

- দ্বিতীয় বিশ্বযুদ্ধ তে ৩০ টিরও বেশি দেশের ১০০ মিলিয়নেরও বেশি কর্মী সরাসরি জড়িত ছিলো।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইতিহাসে প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্রের দুটি ব্যবহার হয়েছিল।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল মানব ইতিহাসের সবচেয়ে মারাত্মক সংঘাত; এর ফলে ৭০ থেকে ৮৫ মিলিয়ন প্রাণহানি ঘটে, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক।

তথ্যসূত্র:- হিস্টোরি ডটকম এবং ব্রিটানিকা।
৮,০২৬.
'গ্লাসনস্ত ও পেরেস্ত্রইকা' নীতি চালু হয়েছিল কোন দেশে?
  1. সোভিয়েত ইউনিয়ন
  2. যুক্তরাজ্য
  3. যুক্ত্ররাষ্ট্র
  4. কিউবা
ব্যাখ্যা
প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ ১৯৮৫ সালে ক্ষমতাসীন হওয়ার পর গ্লাসনস্ত এবং পেরেস্ত্রইকা নামে দুটির সংস্কারমূলক নীতি গ্রহণ করেন।
- গ্লাস্তনস্ত ছিলো রাজনৈতিক সংস্কার কর্মসূচি।
- পেরেস্ত্রইকা ছিলো অর্থনৈতিক সংস্কার কর্মসূচি বিষয়ক নীতি।
- মিখাইল গর্ভাচেভ সোভিয়েত ইউনিয়নের প্রথম ও একমাত্র প্রেসিডেন্ট। 
- সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ নেতা।     

উৎস: হিস্টোরি ওয়েবসাইট।
৮,০২৭.
কোন মার্কিন প্রেসিডেন্ট দাসপ্রথা নিষিদ্ধ করেন?
  1. ক) থমাস জেফারসন
  2. খ) উড্রো উইলসন
  3. গ) আব্রাহাম লিংকন
  4. ঘ) জর্জ ওয়াশিংটন
ব্যাখ্যা
- ১৬তম মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন ১৮৬৩ সালের ১ জানুয়ারি যুক্তরাষ্ট্রে দাসপ্রথা নিষিদ্ধের ঘোষণা দেন।
- তবে মার্কিন সংবিধানের ১৩তম সংশোধনী অনুমোদনের মাধ্যমে ১৮৬৫ সালের ১৮ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রে দাসপ্রথা নিষিদ্ধ হয়।
(তথ্যসূত্রঃ হিস্টোরি ডটকম এবং নিউইয়র্ক টাইমস)
৮,০২৮.
প্যারাগুয়ের রাজধানীর নাম কি?
  1. কারাকাস
  2. সেন্ট জর্জেস
  3. আসুনসিয়ন
  4. চিসিনিউ
ব্যাখ্যা
আসুনসিয়ন : প্যারাগুয়ের রাজধানী
অন্যদিকে,
- সেন্ট জর্জেস : গ্রানাডার রাজধানী
- চিসিনিউ : মলদোভার রাজধানী
- কারাকাস : ভেনেজুয়েলার রাজধানী।

(তথ্যসূত্র: ব্রিটানিকা)
৮,০২৯.
নিচের কোনজন অ্যাপোলো-১১ মিশনে অংশ নিয়েছিলেন?
  1. ডেভিড স্কট
  2. চার্লস ডিউক
  3. হ্যারিসন স্মিট
  4. মাইকেল কলিন্স
ব্যাখ্যা
- ১৯৬৯ সালের ১৬ জুলাই মার্কিন মহাকাশ সংস্থা নাসা চাঁদের উদ্দেশ্যে অ্যাপোলো-১১ মিশন প্রেরণ করে। এই মিশনে নভোচারী ছিলো তিনজন।
এরা হলেন:
- নীল আর্মস্ট্রং
- বাজ অলড্রিন এবং
- মাইকেল কলিন্স।
- ২০ জুলাই নীল আর্মস্ট্রং ও বাজ অলড্রিন চন্দ্রপৃষ্ঠে অবতরণ করেন।
- মাইকেল কলিন্স কমান্ড মডিউল কলম্বিয়ায় অবস্থান করছিলেন।
- ২৪ জুলাই এরা পৃথিবীতে ফিরে আসেন।
- মাইকেল কলিন্স গত ২৮ এপ্রিল ২০২১ মারা যান।
(তথ্যসূত্র: প্রথম আলো)
৮,০৩০.
ভারতের অর্থনীতিতে উদারনৈতিক সংস্কারের ‘স্থপতি’ বলা হয় কাকে?
  1. ড. মনমোহন সিং
  2. রাজীব গান্ধী
  3. জওহরলাল নেহেরু
  4. এপিজে আবদুল কালাম
ব্যাখ্যা
প্রধানমন্ত্রী মনমোহন সিং:
- ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং গত ২৬ ডিসেম্বর ২০২৪ রাতে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এইমস) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
- তাঁর বয়স হয়েছিল ৯২ বছর এবং তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন।
- মনমোহন সিং ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী ছিলেন।
- তিনি ভারতের প্রথম এবং একমাত্র প্রধানমন্ত্রী, যিনি হিন্দুধর্মাবলম্বী নন।
- তিনি অর্থমন্ত্রী থাকাকালীন ভারতের অর্থনীতিতে উদারনৈতিক সংস্কারের ‘স্থপতি’ হিসেবে পরিচিতি লাভ করেন।
- এছাড়া, মনমোহন সিং ভারতের কেন্দ্রীয় ব্যাংক- রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) গভর্নর ছিলেন।

তথ্যসূত্র: প্রথম আলো নিউজ।[লিঙ্ক]
৮,০৩১.
নিম্নের কোনটি সার্বিয়ার সংবাদ সংস্থা?
  1. সানা
  2. সিনহুয়া
  3. ইতার-তাস
  4. তানযুগ তাকনো
ব্যাখ্যা
সার্বিয়া:
- দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ সার্বিয়া।
- এটি একটি ল্যান্ডলকড দেশ।
- এটি এক সময় যুগোস্লাভিয়ার একটি অংশ ছিল।
- রাজধানী: বেলগ্রেড।
- মুদ্রা: সার্বিয়ান ডিনার।
- সংবাদ সংস্থা: বেটা, ফোনেট এবং তানযুগ তাকনো।

অন্যদিকে,
- চীন: সিনহুয়া।
- রাশিয়া: ইতার-তাস (ITAR-TASS), রাশিয়া টুডে (Rossiya Segodnya), ইন্টারফ্যাক্স।
- সিরিয়া: সানা।

উৎস: Britannica.
৮,০৩২.
ভারতের সুপ্রিমকোর্ট বাবরি মসজিদ স্থানে রামমন্দির নির্মাণের রায় দেন -
  1. ক) ৮ নভেম্বর, ২০১৯
  2. খ) ৯ নভেম্বর, ২০১৯
  3. গ) ২৯ সেপ্টেম্বর, ২০২০
  4. ঘ) ৩০ সেপ্টেম্বর, ২০২০
ব্যাখ্যা
- ভারতের অযোধ্যাতে বাবরি মসজিদ স্থানে রাম মন্দির বানানোর পক্ষে ৯ নভেম্বর ২০১৯ সালে রায় দেন ভারতের সুপ্রিম কোর্ট।
- এর পাশাপাশি মুসলিমদের মসজিদ বানানোর জন্য অযোধ্যাতেই 'বিকল্প' স্থান বরাদ্দ করা হয়।
- মসজিদ বানানোর জন্য সুন্নি ওয়াকফ বোর্ডকে পাঁচ একর জমি দেওয়া হয়।
- অযোধ্যার বিরোধের মূল কেন্দ্র ২.৭৭ একর জমির মালিকানা দেওয়া হয় 'রামলালা বিরাজমান' বা হিন্দুদের ভগবান শ্রীরামচন্দ্রের শিশুরূপের বিগ্রহকে। 
- যার অর্থ ছিল সেখানেই রামমন্দিরই তৈরি হবে।

উল্লেখ্য,
- ১৯৯২ সালের ৬ ডিসেম্বর ভারতে বিজেপির শীর্ষ নেতাদের উপস্থিতিতেই উগ্র কট্টরপন্থী বিভিন্ন হিন্দু সংগঠনের সদস্যরা অযোধ্যার বাবরি মসজিদের স্থাপনাটি ভেঙে গুঁড়িয়ে দেয়।
- বাবরি মসজিদ ভাঙার পর ভারতের নানা প্রান্তে যে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল তাতে তিন হাজারেরও বেশি মানুষ মারা গিয়েছিলেন বলে ধারণা করা হয়।

অন্যদিকে -
- ৩০ সেপ্টেম্বর, ২০২০ ভারতের একটি নিম্ন আদালত বাবরি মসজিদ ভাঙার রায় প্রদান করে; সেখানে সবাইকে খালাস দেওয়া হয়।

উৎস: BBC বাংলা নিউজ।
৮,০৩৩.
দক্ষিণ এশিয়ার কোন দেশটি এক সময় স্পেনীয় সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল?
  1. ক) ভিয়েতনাম
  2. খ) মালয়েশিয়া
  3. গ) ফিলিপিন্স
  4. ঘ) সিঙ্গাপুর
ব্যাখ্যা

- দক্ষিণ এশিয়ার ফিলিপিন্স এক সময় স্পেনীয় সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল।
- ১৫০০ শতকের শেষের দিকে স্পেন ফিলিপিনে উপনিবেশ স্থাপন করে।
- দেশটিকে পূর্ব এশিয়ায় যাওয়ার পথে একটি ভাল থামার জায়গা এবং মশলার বাণিজ্যে স্পেনের জন্য একটি ভালো সুযোগ হিসাবে দেখা হয়েছিল।

সোর্সঃ ওয়ার্ল্ড অ্যাটলাস।

৮,০৩৪.
সাফরেন কী?
  1. ক) বিশেষ গ্যাস
  2. খ) ক্ষেপনাস্ত্র
  3. গ) সাবমেরিন
  4. ঘ) আইসবার্গ
  5. ঙ) কমান্ডো বাহিনী
ব্যাখ্যা
সাফরেন হলো ফ্রান্সের তৈরি নতুন প্রজন্মের অত্যাধুনিক পরমাণু চালিত সাবমেরিন। ১২ জুলাই ২০১৯ ফ্রান্স এটি তাদের বহরে যুক্ত করে। এটি বারকুডা শ্রেণীর। এটি একটানা ৭০-৮০ দিন ডুবে থাকতে সক্ষম। (সূত্রঃ গ্লোবাল ফায়ারওয়ার ওয়েবসাইট)
৮,০৩৫.
যুক্তরাষ্ট্রের কোন স্টেট-এ নির্বাচকমণ্ডলীর ভোটের (Electoral vote) সংখ্যা বেশি?
  1. নিউইয়র্ক
  2. ক্যালিফোর্নিয়া
  3. টেক্সাস
  4. ফ্লোরিডা
ব্যাখ্যা
মার্কিন যুক্তরাষ্ট্র:
- প্রতিষ্ঠাকালীন অঙ্গরাজ্য: ১৩ টি।
- বর্তমান অঙ্গরাজ্য: ৫০ টি।
- সর্বশেষ অঙ্গরাজ্য: হাওয়াই।
- ইলেক্টোরাল ভোটের সংখ্যা: ৫৩৮ টি।
- প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্যে ন্যূনতম ২৭০টি ইলেক্টোরাল ভোটের প্রয়োজন হয়।

⇒ ইলেকটোরাল কলেজ:
- ইলেকটোরাল কলেজ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের পরোক্ষভাবে রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া, যার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ও মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতি নির্বাচন করা হয়।
- যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইলেকটোরাল কলেজের মোট ভোটসংখ্যা ৫৩৮।
- প্রেসিডেন্ট নির্বাচিত হতে একজন প্রার্থীকে ২৭০টি ইলেকটোরাল কলেজের ভোট পেতে হয়।
- প্রতিটি অঙ্গরাজ্যের জন্য নির্দিষ্টসংখ্যক ইলেকটোরাল ভোট রয়েছে।

উল্লেখ্য,
- ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ইলেক্টোরাল ভোটারের সংখ্যা সবচেয়ে বেশি - ৫৪টি।
- দ্বিতীয় টেক্সাস এবং এর ভোটার সংখ্যা ৩৮টি।
- বিভিন্ন অঙ্গরাজ্যে বেশ কিছু রাজনৈতিক দল থাকলেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল নির্বাচন ব্যবস্থা দ্বিদলীয়।
- ডেমোক্রেটিক পার্টির নির্বাচনী প্রতীক  গাধা ও রিপাবলিকান পার্টির নির্বাচনী প্রতীক হাতি।

উৎস: Britannica.
৮,০৩৬.
মিয়ানমারের সীমান্তবর্তী স্বাধীনতাকামী উপজাতি কারা?
  1. গুর্খা
  2. কুর্দি
  3. কারেন
  4. টোডা
ব্যাখ্যা

কারেন: 
​- মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম জাতিগোষ্ঠী হলো কারেন যারা স্বাধীনতার জন্য সংগ্রাম করছে।
​- তারা মিয়ানমারের দক্ষিণ-পূর্বাঞ্চলে বসবাস করে এবং থাইল্যান্ড সীমান্তের কাছাকাছি এলাকায় তাদের বসবাস বেশি। 
​- কারেনদের স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রধান সংগঠন হলো কারেন ন্যাশনাল ইউনিয়ন (KNU) যারা মিয়ানমার সরকারের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম পরিচালনা করে আসছে। 

অন্যদিকে -
- কুর্দি জাতি পশ্চিম এশিয়ার কুর্দিস্তানের পার্বত্য অঞ্চলের স্থানীয় একটি ইরানি জাতিগোষ্ঠী, যারা দক্ষিণ-পূর্ব তুরস্ক, উত্তর-পশ্চিম ইরান, উত্তর ইরাক এবং উত্তর সিরিয়ায় বাস করে।
- মাউরি: নিউজিল্যান্ডের আদিবাসী।
- উইঘুর: চীনের জিনজিয়াং অঞ্চলে বসবাসকারী তুর্কি বংশোদ্ভুত মুসলিম সম্প্রদায়।
- গুর্খা: নেপালের যোদ্ধা জাতি।
- টোডা: বহুস্বামী বিবাহ ভিত্তিক পরিবার দক্ষিণ ভারতীয় এই উপজাতিদের।
- পশতুন: আফগানিস্তানের সংখ্যাগরিষ্ঠ জাতিগোষ্ঠী।
- এক্সিমো: সাইবেরিয়া রাশিয়া অঞ্চলে বসবাস (কুকুর চালিত স্লেজ গাড়ি ব্যবহার করে)।
- পিগমি: পৃথিবীর সবচেয়ে খর্বকার উপজাতি।
- জুলু: দক্ষিণ আফ্রিকার নিগ্রো জাতি।
- রেড ইন্ডিয়ান: আমেরিকার আদিবাসী।
- আফ্রিদি: বর্তমান পাকিস্তানের এক পশতুন নৃগোষ্ঠী, যাদের কিছু অংশ আফগানিস্তানেও বসবাস করে।

উৎস: i) Britannica.
ii) History.com.

৮,০৩৭.
অপারেশন '_______' লোহিত সাগরে হুথি (Houthi) হামলার জবাবে মার্কিন নেতৃত্বাধীন সামুদ্রিক নিরাপত্তা উদ্যোগ।  
  1. ডেজার্ট স্টর্ম
  2. এন্ডিউরিং ফ্রিডম
  3. ব্লু হেলমেট
  4. প্রসপারিটি গার্ডিয়ান
ব্যাখ্যা

● অপারেশন প্রসপারিটি গার্ডিয়ান লোহিত সাগরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ধারাবাহিক হামলা ও বাণিজ্যিক জাহাজ চলাচলের হুমকির জবাবে মার্কিন নেতৃত্বাধীন একটি বহুজাতিক সামুদ্রিক নিরাপত্তা উদ্যোগ।

অপারেশন প্রসপারিটি গার্ডিয়ান (Operation Prosperity Guardian):
- অপারেশন প্রসপারিটি গার্ডিয়ান হলো মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বহুজাতিক সামুদ্রিক নিরাপত্তা উদ্যোগ যা ২০২৩ সালের ডিসেম্বরে ঘোষণা করা হয়।
- এটি লোহিত সাগর এবং এডেন উপসাগরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বাণিজ্যিক জাহাজে হামলা, ড্রোন ও মিসাইল আক্রমণের জবাবে গঠিত হয়।
- এর উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক নৌপথে স্বাধীন নেভিগেশন (freedom of navigation) নিশ্চিত করা এবং বৈশ্বিক বাণিজ্য ও সমুদ্রপথের নিরাপত্তা রক্ষা করা।

⇒ এই অপারেশন Combined Maritime Forces (CMF)-এর অধীনে Task Force 153-এর নেতৃত্বে পরিচালিত হয়।
- এতে যুক্তরাজ্য, বাহরাইন, কানাডা, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, সেশেলস, স্পেনসহ ২০টিরও বেশি দেশ অংশ নেয়।
- এটি হুথিদের হামলার প্রত্যক্ষ প্রতিক্রিয়া হিসেবে গঠিত হয়। 

উল্লেখ্য, 
- গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে ইসরাইলের হামলা শুরুর পর থেকেই লোহিত সাগরে রীতিমতো ত্রাসের রাজত্ব কায়েম করেছে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী- হুতি। 
- ইসরাইলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পাশাপাশি হুতিরা লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্যও হুমকি হয়ে উঠছে।

অন্যদিকে,
- ডেজার্ট স্টর্ম: অপারেশন ডেজার্ট স্টর্ম (Operation Desert Storm) হলো ১৯৯১ সালে ইরাকের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ৩৪টি দেশের যৌথ বাহিনী পরিচালিত একটি সামরিক অভিযান যা উপসাগরীয় যুদ্ধের মূল পর্যায় ছিল।
- এন্ডিউরিং ফ্রিডম: অপারেশন এন্ডুরিং ফ্রিডম (OEF) হলো ২০০১ সালের ৭ অক্টোবর ৯/১১ হামলার জবাবে আফগানিস্তানে শুরু হওয়া মার্কিন নেতৃত্বাধীন সামরিক অভিযান। এটি আল-কায়েদা ও তালেবানকে ধ্বংস এবং ওসামা বিন লাদেনকে ধরার লক্ষ্যে শুরু হয়।
- ব্লু হেলমেট: ব্লু হেলমেট (Blue Helmets) হলো জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সদস্য যারা বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ এলাকায় শান্তি প্রতিষ্ঠা, বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করে।

উৎস: i) Reuters.
ii) BBC.
iii) U.S. Department of War (.gov) ওয়েবসাইট।

৮,০৩৮.
পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
  1. মোহাম্মদ আলী জিন্নাহ
  2. লিয়াকত আলী খান
  3. খাজা নাজিমুদ্দিন
  4. নূরুল আমিন
ব্যাখ্যা
পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী: 
- পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন লিয়াকত আলী খান।
- তিনি ১৯৪৭ সালে দেশভাগের পর পাকিস্তান প্রতিষ্ঠিত হলে প্রথম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
- লিয়াকত আলী খান ১৯৪৯ সালে পাকিস্তানের সংবিধানের রূপরেখা প্রণয়ন করেছিলেন। 

উল্লেখ্য, 
- পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল নিযুক্ত হন মোহাম্মদ আলী জিন্নাহ।
- পূর্ববাংলার প্রথম মুখ্যমন্ত্রী নির্বাচিত হন খাজা নাজিমুদ্দিন।
- ১৯৪৮ সালের সেপ্টেম্বর মাসে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ মৃত্যুবরণ করলে পূর্ববাংলার মুখ্যমন্ত্রী খাজা নাজিমউদ্দিন গভর্নর জেনারেল নিযুক্ত হন। 

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা , SSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮,০৩৯.
নিচের কোনটি বাল্টিক রাষ্ট্র নয়?
  1. লুক্সেমবার্গ
  2. লিথুয়ানিয়া
  3. লাতভিয়া
  4. এস্তোনিয়া
ব্যাখ্যা
⇒ লুক্সেমবার্গ বাল্টিক রাষ্ট্র নয়।

বাল্টিক রাষ্ট্র:
- উত্তর-পূর্ব ইউরোপের বাল্টিক সাগরের পূর্বতীরে অবস্থিত রাষ্ট্রসমূহ বাল্টিক রাষ্ট্র হিসেবে পরিচিত।
- এই অঞ্চলে তিনটি দেশ রয়েছে;
• এস্তোনিয়া,
• লাতভিয়া এবং
• লিথুয়ানিয়া।
- বাল্টিক রাষ্ট্রসমূহ বর্তমানে ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের অংশ।

তথ্যসূত্র - Britannica.com & WorldAtlas.com
৮,০৪০.
বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম আরব দেশ কোনটি?
  1. ক) ইরান
  2. খ) সৌদি আরব
  3. গ) কাতার
  4. ঘ) ইরাক
ব্যাখ্যা

- ইরাক প্রথম আরব দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় ৮ জুলাই ১৯৭২ সালে।
- এটি মধ্যপ্রাচ্যের স্বীকৃতিদানকারী প্রথম দেশ ছিল।
- অন্যদিকে ইরান ও কাতার বাংলাদেশকে স্বীকৃতি দেয় যথাক্রমে ১৯৭৪ সালের ২২ ফেব্রুয়ারি ও ৪ মার্চ।
- সৌদি আরব স্বীকৃতি দেয় ১৯৭৫ সালের ১৬ আগস্ট।

উৎসঃ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট।

৮,০৪১.
চিলির বর্তমান প্রেসিডেন্ট কে?
  1. গ্যাব্রিয়েল বোরিচ
  2. সেবাস্তিয়ান পিনেরা
  3. সেবাস্তিয়ান কুর্জ
  4. অ্যালেক্স শিপ্রাস
ব্যাখ্যা
দক্ষিণ আমেরিকান রাষ্ট্র চিলির বর্তমান প্রেসিডেন্ট হলেন গ্যাব্রিয়েল বোরিক। তিনি চিলির সর্বকনিষ্ঠ (৩৬ বছর) প্রেসিডেন্ট।
গত ১১ মার্চ ২০২২ তিনি চিলির ৩৭তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার রাজনৈতিক দলের নাম সোশ্যাল কনভারজেন্স। গ্যাব্রিয়েল বোরিক একজন প্রগতিশীল বামপন্থী ছাত্রনেতা ছিলেন।

(তথ্যসূত্র: আল জাজিরা)
৮,০৪২.
দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কে ছিলেন?
  1. ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট
  2. উইনস্টন চার্চিল
  3. জোসেফ স্ট্যালিন
  4. হ্যারি এস. ট্রুম্যান
ব্যাখ্যা
দ্বিতীয় বিশ্বযুদ্ধ:

- ১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর জার্মানি কর্তৃক পোল্যান্ড আক্রমণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তির অন্তর্ভুক্ত ছিলো জার্মানি, জাপান ও ইতালি।
- মিত্রশক্তিতে ছিল ব্রিটেন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, চীন, পোল্যান্ড, নেদারল্যান্ডস প্রভৃতি দেশ।
- ৮ ডিসেম্বর, ১৯৪১ সালে যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের সরাসরি যোগদান করে।
- ৭ মে ১৯৪৫ জার্মানি মিত্রবাহিনীর নিকট নিঃশর্ত আত্মসমর্পণ করে।
- ২ সেপ্টেম্বর ১৯৪৫ জাপান কর্তৃক আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইতিহাসে প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্রের দুটি ব্যবহার হয়েছিল।
- তৎকালীন সোভিয়েত ইউনিয়ন তথা রাশিয়ার নেতা বা প্রেসিডেন্ট ছিলেন জোসেফ স্ট্যালিন
- যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল।
- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ও হ্যারি এস. ট্রুম্যান।

তথ্যসূত্র - হিস্টোরি ও ব্রিটানিকা কম।
৮,০৪৩.
'জনগণতান্তিক' বিপ্লবের তত্ত্ব দিয়েছিলেন কে?
  1. সান ইয়াৎ সেন
  2. মাও সেতুং
  3. কার্ল মার্কস
  4. কনফুসিয়াস
ব্যাখ্যা
→ মাও সেতুং 'জনগণতান্তিক' বিপ্লবের তত্ত্ব দেন

• মাও সেতুং:
- চীনা কমিউনিষ্ট আন্দোলনের অন্যতম নেতা মাও সেতুং।
- বর্তমান সংস্করণ মাও জে ডং ছিলেন গণপ্রজাতন্ত্রী চীনের প্রধান স্থপতি।
- তিনি হুনান প্রদেশে শাওশান গ্রামে কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন।
- মাঞ্চু সরকারের বিরুদ্ধে বিদ্রোহে (১৯১১-১২) ন্যাশনাষ্টি আর্মির পক্ষে যুদ্ধ করেন। 
- ১৯২০ সালে মাও জে ডং চাংশা প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদে যোগদান করেন।
- মার্কসবাদী হয়ে উঠেন এবং সাংহাই কমিউনিষ্ট পার্টির দলে যোগ দেন।
- মাও জে ডং হুনান কৃষকদের সংগঠিত করার কাজে পুরোমাত্রায় রাজনৈতিক কর্মী বনে যান।
- চীনের মতো আধা সামন্ততান্তিক ও আধা উপনিবেশিক দেশে দরিদ্র চাষীরাই বিপ্লব সংগঠনে প্রধান শক্তি হিসেবে কাজ করবে।
- সর্বহারা শ্রেণীর বিপ্লবী তত্ত্বের সাথে;
- 'আধা উপনিবেশিক ও আধা-সামন্তবাদী' সমাজ ব্যবস্থায় 'জনগণতান্তিক' বিপ্লবের তত্ত্ব দেন।

উৎস: বিশ্ব ইতিহাস ও সভ্যতা, এস এস এইচ এল প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮,০৪৪.
ককেশাস অঞ্চলে অবস্থিত নয় কোন দেশ?
  1. জর্জিয়া 
  2. আর্মেনিয়া
  3. আজারবাইজান
  4. তুর্কমেনিস্তান
ব্যাখ্যা

ককেশাস অঞ্চল (Caucasus Region):
- ককেশাস অঞ্চল হলো ইউরোপ ও এশিয়ার সংযোগস্থলে কৃষ্ণ সাগর ও কাস্পিয়ান সাগরের মধ্যে অবস্থিত একটি ভৌগোলিক অঞ্চল।
- এই অঞ্চল কৃষ্ণ সাগর এবং ক্যাস্পিয়ান সাগরের মধ্যে অবস্থিত।
- ককেশাস পর্বতমালা দুটি প্রধান পর্বতশ্রেণী নিয়ে গঠিত: উত্তর দিকে বৃহত্তর ককেশাস এবং দক্ষিণ দিকে ক্ষুদ্র ককেশাস।
- ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এলব্রুস পর্বত (Mount Elbrus) এখানেই অবস্থিত।

• ককেশাস অঞ্চলে রয়েছে ৪টি দেশ।
- দেশগুলো: রাশিয়া, জর্জিয়া, আজারবাইজান, আর্মেনিয়া।

অন্যদিকে,
- তুর্কমেনিস্তান ককেশাস অঞ্চলে অবস্থিত নয়। 

উৎস: Britannica.

৮,০৪৫.
পেলোপোনেশিয়ান যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল?
  1. গ্রিস ও তুরস্ক
  2. গ্রিস ও ইতালি
  3. এথেন্স ও স্পার্টা
  4. রোম ও সিসিলি
ব্যাখ্যা
পেলোপোনেশিয়ান যুদ্ধ:
- পেলোপোনেশিয়ান যুদ্ধ (৪৩১–৪০৪ খ্রিস্টপূর্বাব্দ) প্রাচীন গ্রীসের দুই প্রধান নগর-রাষ্ট্র, এথেন্স এবং স্পার্টার মধ্যে সংঘটিত হয়েছিল।
- প্রতিটি নগর-রাষ্ট্র তাদের নিজ নিজ মিত্রদের নেতৃত্ব দিয়েছিল, যা প্রায় প্রতিটি গ্রীক নগর-রাষ্ট্রকে অন্তর্ভুক্ত করেছিল।
- এই যুদ্ধ প্রায় পুরো গ্রীক বিশ্বকে গ্রাস করেছিল এবং ইতিহাসবিদ থুসিডিডিস এটিকে সেই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ হিসেবে বিবেচনা করেন।
- এথেনীয় জোট আসলে একটি সাম্রাজ্য ছিল, যা এজিয়ান সাগরের উত্তর ও পূর্ব উপকূলের বেশিরভাগ দ্বীপ এবং উপকূলীয় নগর-রাষ্ট্রকে অন্তর্ভুক্ত করেছিল।
- স্পার্টা ছিল স্বতন্ত্র রাজ্যগুলোর একটি জোটের নেতা, যার মধ্যে পেলোপোনেশাস এবং মধ্য গ্রীসের প্রধান স্থলশক্তিগুলো এবং নৌ শক্তি করিন্থ অন্তর্ভুক্ত ছিল।
- এথেনীয়দের নৌবাহিনী ছিল শক্তিশালী।
- স্পার্টার স্থলবাহিনী ছিল অধিকতর ক্ষমতাবান।
- এথেনীয়রা তাদের সাম্রাজ্য থেকে প্রাপ্ত নিয়মিত খাজনার মাধ্যমে বড় আর্থিক সংস্থান তৈরি করেছিল, যা তাদের শত্রুদের তুলনায় আর্থিকভাবে বেশি প্রস্তুত থাকতে সাহায্য করেছিল।
- সর্বশেষ ফলাফল: এথেন্স এর পরাজয়। 

উৎস: Britannica. 
৮,০৪৬.
ভারতের প্রথম নারী রাষ্ট্রপতি কে?
  1. ইন্দিরা গান্ধী
  2. সোনিয়া গান্ধী
  3. দ্রৌপদি মর্মু
  4. প্রতিভা পাতিল
ব্যাখ্যা
ভারত:
- দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ ভারত।
- ভারত স্বাধীনতা লাভ করে: ১৫ আগস্ট, ১৯৪৭ সালে।
- সংবিধান কার্যকর হয়: ২৬ জানুয়ারি, ১৯৫০ সালে।
- প্রজাতন্ত্র ঘোষণা দেয়: ২৬ জানুয়ারি, ১৯৫০ সালে।
- ভারতের প্রথম প্রধানমন্ত্রী: জওহরলার নেহরু।
- প্রথম রাষ্ট্রপতি: ড. রাজেন্দ্র প্রসাদ।
- প্রথম মুসলমান রাষ্ট্রপতি: জাকির হোসেন।
- প্রথম নারী রাষ্ট্রপতি: প্রতিভা পাতিল।
- বর্তমান প্রধানমন্ত্রী: নরেন্দ্র মোদী।
- বর্তমান রাষ্ট্রপতি: দ্রৌপদী মুর্মু (প্রথম সাওতাল উপজাতি রাষ্ট্রপতি)।

উৎস: Britannica.
৮,০৪৭.
'সিয়াচেন হিমবাহ' কোন দুইটি দেশের বিবাদমান অঞ্চল?
  1. ক) চীন ও ভূটান
  2. খ) ভারত ও চীন
  3. গ) পাকিস্তান ও ভারত
  4. ঘ) ভারত ও নেপাল
ব্যাখ্যা
- পৃথিবীর উচ্চতম যুদ্ধক্ষেত্র বলে পরিচিত সিয়াচেন হিমবাহ।
- 'সিয়াচেন হিমবাহ' পাকিস্তান ও ভারতের মধ্যকার একটি বিবাদমান অঞ্চল। 
- কারাকোরাম পর্বতের সিয়াচেন হিমবাহ দখলে রাখা নিয়ে দুই চিরবৈরী দেশ ভারত আর পাকিস্তানের মধ্যে লড়াই শুরু হয় আশির দশকের গোড়া থেকে।


The Siachen Glacier has been the focus of a territorial dispute between India and Pakistan
Both countries claim sovereignty over the entire Siachen region. 
At the time of their independence from Britain, in 1947, both countries claimed what was then the kingdom of Jammu and Kashmir as their own.
 
উৎস: বিবিসি রিপোর্ট, ব্রিটানিকা। 
 
 
৮,০৪৮.
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্ব- পশ্চিম দ্বন্ধের ফলে সৃষ্ট পূর্বের অর্থনৈতিক জোটটির নাম ছিল?
  1. ক) কমিন্টার্ন
  2. খ) কমেকন
  3. গ) কমিনফর্ম
  4. ঘ) কলিম্পোন
ব্যাখ্যা
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্ব- পশ্চিম দ্বন্ধের ফলে সৃষ্ট পূর্বের অর্থনৈতিক জোট - কমেকন।

• COMECON:
- COMECON এর পূর্ণরূপ Council for Mutual Economic Assistance.
- সোভিয়েত ব্লকের অন্তর্গত পূর্ব ইউরোপীয় দেশগুলির অর্থনৈতিক উন্নয়নের সুবিধার্থে এবং সমন্বয় করার জন্য ১৯৪৯ সালের জানুয়ারিতে প্রতিষ্ঠিত সংস্থা। 
- প্রতিষ্ঠাতা দেশ -পোল্যান্ড এবং সোভিয়েত ইউনিয়ন।
- পরবর্তীতে পূর্ব জার্মানি , আলবেনিয়া, উত্তর কোরিয়া, উত্তর ভিয়েতনাম সদস্য হিসেবে যোগদান করে।
- সংগঠনটি ১৯৪৯ থেকে ১৯৯০ সাল পর্যন্ত টিকে ছিল।

উৎস: ব্রিটানিকা।
৮,০৪৯.
মিশরে আরব বসন্তের ফলে কোন নেতার পতন ঘটে?
  1. বাশার আল-আসাদ
  2. মুয়াম্মার গাদ্দাফি
  3. আবদুল্লাহ সালেহ মনসুর
  4. হোসনি মুবারক
ব্যাখ্যা

আরব বসন্ত:
- আরব বসন্ত বলতে আরবের বিভিন্ন দেশের গণজাগরণকে বুঝায়।
- ২০১০ সালের শেষের দিকে শুরু হওয়া আরব রাষ্ট্রগুলোর জনগণের বিভিন্ন দাবিতে বিক্ষোভ ও আন্দোলন সংগঠিত হয় বলে এটি আরব বসন্ত বা আর রবিউল আরাবি নামে বিশ্বব্যাপী পরিচিত হয়ে ওটে।
- এই আন্দোলনের মাধ্যমে এই অঞ্চলের বহু দেশেই দীর্ঘকাল ধরে শাসনকারী স্বৈরশাসকরা ক্ষমতা থেকে উৎখাত হন।

⇒ আরব বসন্তের সূচনা হয় তিউনিসিয়ায় জেসমিন বিপ্লবের মাধ্যমে।
- ২০১০ এবং ২০১১ সালে মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকায় গণতন্ত্রপন্থী বিক্ষোভ এবং বিদ্রোহের ঢেউ শুরু হয়েছিল।
- এই বিক্ষোভ পরে মিশর, লিবিয়া, সিরিয়া, ইয়েমেনসহ বিভিন্ন দেশে ছড়িয়ে যায়।
- প্রথমে মিশরের প্রেসিডেন্ট হোসনি মুবারকের পতন হয়।
 - ২০১১ সালের ১১ ফেব্রুয়ারি ক্ষমতা থেকে বিদায় নেন মিশরের প্রেসিডেন্ট হোসনি মুবারক। পরে লিবিয়ায় মুয়াম্মর আল-গাদ্দাফি জমানার অবসান হয়। জর্ডানের বাদশাহ আবদুল্লাহ নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করেন।  নভেম্বরে ইয়েমেনের রাষ্ট্রপতি আলী আবদুল্লাহ সালেহ মনসুর আল হাদির কাছে ক্ষমতা হস্তান্তর করেন। এ ছাড়া আলজেরিয়া, বাহরাইন, ইরান, মরক্কোয় বড় ধরনের বিদ্রোহ হয়। তবে লেবানন, মৌরিতানিয়া, সৌদি আরব, সুদান এবং পশ্চিম সাহারায় বড় ধরনের না হলেও বিক্ষোভ দেখা যায়।
- ৭ ডিসেম্বর, ২০২৪ তারিখে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের পতন ঘটে।

উৎস: i) Britannica.
ii) Al Jazeera.

৮,০৫০.
৪৭তম জি-৭ সামিট কোথায় অনুষ্ঠিত হয়েছে?
  1. বোর্দেক্স, ফ্রান্স
  2. কর্নওয়াল, ব্রিটেন
  3. হ্যালিফ্যাক্স, কানাডা
  4. মেইঞ্জ, জার্মানি
ব্যাখ্যা
- ২০২১ সালের ১১-১৩ জুন ব্রিটেনের কর্নওয়াল শহরের কার্বি বে তে ৪৭তম জি-৭ সামিট অনুষ্ঠিত হয়েছে।
- এতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, কানাডা, ইতালি ও জাপান ছাড়াও ইউরোপিয়ান ইউনিয়ন এবং অতিথি হিসেবে ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া ও দক্ষিণ আফ্রিকা অংশগ্রহণ করবে।
- জি-৭ সেভেন হলো বিশ্বের শিল্পোন্নত ৭টি দেশের অর্থনৈতিক ফোরাম।

(তথ্যসূত্র: ইউকে গভর্নমেন্ট এবং জি-৭ ওয়েবসাইট)
৮,০৫১.
বিশ্বের প্রথম 'সোনায় মোড়ানো' সড়ক কোথায় নির্মিত  হচ্ছে?
  1. সাংহাই, চায়না 
  2. রিয়াদ, সৌদি আরব
  3. মক্কা, সৌদি আরব
  4. দুবাই, সংযুক্ত আরব আমিরাত
ব্যাখ্যা

বিশ্বে প্রথমবারের মতো সোনায় মোড়ানো সড়ক:
- বিশ্বে প্রথমবারের মতো সোনায় মোড়ানো সড়ক নির্মিত হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। 
- দুবাইয়ের গোল্ড ডিস্ট্রিক্ট-এ 'গোল্ড স্ট্রিট' নামের এই সড়ক নির্মিত হবে।
- সংযুক্ত আরব আমিরাত বিশ্বের অন্যতম শীর্ষ স্বর্ণ রপ্তানিকারক দেশ।
- ২০২৪ থেকে ২০২৫ সালের মধ্যে দেশটি প্রায় ৫ হাজার ৩৪১ কোটি ডলারের স্বর্ণ রপ্তানি করেছে।
- সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, ভারত, হংকং ও তুরস্ক দেশটির বড় বাণিজ্যিক অংশীদার।
- দেশটি বিশ্বের দ্বিতীয় বহত্তম স্বর্ণের বাজার 'গোল্ড ডিস্ট্রিক্ট'।

উৎস: প্রথম আলো।

৮,০৫২.
বিশ্বের দীর্ঘতম চালকবিহীন মেট্রো চালু হয়েছে কোথায়? [ডিসেম্বর, ২০২৪]
  1. লন্ডন, যুক্তরাজ্য
  2. বেইজিং, চীন
  3. ঢাকা, বাংলাদেশ
  4. রিয়াদ, সৌদি আরব
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।] 
------------------------
বিশ্বের দীর্ঘতম চালকবিহীন মেট্রো:

- সৌদি আরবের রাজধানী রিয়াদে চালু হয়েছে বিশ্বের দীর্ঘতম চালকবিহীন মেট্রো।
- ১ ডিসেম্বর ২০২৪ থেকে রিয়াদ মেট্রো কার্যক্রম শুরু করেছে। 
- এটি সৌদি আরবের বৃহত্তর নগর উন্নয়ন প্রকল্পের অংশ, যার মধ্যে 'দ্য লাইন' এবং 'মুকাব' অন্তর্ভুক্ত।
- এটি মোট ৮৫টি মেট্রো স্টেশন নিয়ে গঠিত। এর মোট দৈর্ঘ্য ১৭৬ কিলোমিটার (১০৯ মাইল)।
- মেট্রোর ছয়টি রুটের মধ্যে ১ ডিসেম্বর প্রথম ধাপে তিনটি রুট খুলে দেওয়া হয়েছে।
- পরবর্তী ধাপে জানুয়ারিতে চতুর্থ রুট এবং পরবর্তীতে আরও দুটি রুট চালু হবে।
- ট্রেনগুলো তিনটি শ্রেণিতে ভাগ করা হয়েছে: ফার্স্ট ক্লাস, ফ্যামিলি ক্লাস ও সিঙ্গেল ক্লাস।
- ট্রেনগুলোর মধ্যে আরামদায়ক আসন, এলইডি লাইটিং, এয়ার-কন্ডিশনিং এবং একটি উন্নত যাত্রী তথ্য ব্যবস্থা থাকবে।
- এগুলো স্বয়ংক্রিয় এবং অ্যাডভান্সড সিগন্যালিং সিস্টেম দ্বারা নিয়ন্ত্রিত।
- যা ট্রেনের দরজা স্বয়ংক্রিয়ভাবে খুলতে সহায়তা করে এবং ট্রেনগুলোর গতি নিয়ন্ত্রণ করে নিরাপদ যাতায়াত নিশ্চিত করে।

তথ্যসূত্র: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।
৮,০৫৩.
কোন সভ্যতায় ধর্মীয় ও রাষ্ট্রীয় নেতাদের পদবী ছিল 'পাতেজী'?
  1. রোমান
  2. মায়া
  3. সুমেরীয়
  4. হিব্রু
ব্যাখ্যা

সুমেরীয় সভ্যতা:
- মেসোপটেমীয়া অঞ্চলের সবচেয়ে প্রাচীন সভ্যতা সুমেরীয়।
- ৫০০০ খ্রিস্টপূর্বে সুমেরীয় জাতি মেসোপটেমিয়ার দক্ষিণাংশে এবং পারস্য উপকূল অঞ্চলে বসবাস শুরু করে।
- এরা অ-সেমিটিক জাতিগোষ্ঠি এবং মধ্য এশিয়া থেকে স্থানান্তরিত হয়ে মেসোপটেমিয়া অঞ্চলে বসতি স্থাপন করে।
- লিখন পদ্ধতি, জ্ঞান-বিজ্ঞান চর্চা, আইন কানুন প্রণয়ন, ধর্মীয় অনুশাসন ইত্যাদি সুমেরীয়রাই প্রথম শুরু করে।
- সুমেরীয় সভ্যতায় ধর্মীয় ও রাষ্ট্রীয় নেতাদের পদবী ছিল 'পাতেজী'।
- সুমেরীয়দের পরবর্তী বিখ্যাত শাসক ছিলেন সম্রাট 'ডুঙি'।
- সম্রাট ডুঙির নেতৃত্বে সুমেরীয়গণ খ্রিস্টপূর্ব ২১০০ অব্দে একটি ঐক্যবদ্ধ সাম্রাজ্য গড়ে তুলেন।
- ডুঙি সুমের জাতির জন্য সর্বপ্রথম একটি বিধিবদ্ধ আইন (Code) প্রচলন করেন। 
- সুমেরীয় সমাজে শিল্প ও ব্যবসা পরিচালনায় নারীদের অধিকার দেওয়া হয়েছিল।
- মেসোপটেমীয় সভ্যতার বিকাশ এবং নিত্য নতুন আবিষ্কারের মূলে সুমেরীয়দের অবদানই অধিক ছিল।
- সুমেরীয় শ্রেষ্ঠ স্থাপত্যকীর্তি ‘জিগগুরাট' নামক ধর্মমন্দির।

তথ্যসূত্র - ব্রিটানিকা ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৮,০৫৪.
দক্ষিণ আফ্রিকায় প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি কে ছিলেন?
  1. থাবো এমবেকি
  2. সিরিল রামাফোসা
  3. জ্যাকব জুমা
  4. নেলসন ম্যান্ডেলা
ব্যাখ্যা
দক্ষিণ আফ্রিকা:
- ১৯৬১ সালের নেলসন ম্যান্ডেলার আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের সশস্ত্র শাখা গঠন করেন।
- ১৯৬৪ সালে অন্তর্ঘাত সহ নানা অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড দেয় বর্ণবাদী সরকার।
- দীর্ঘ ২৭ বছর কারাভোগের পর ১৯৯০ সালে মুক্তি পান।
- ১৯৯১ সালে ম্যান্ডেলা আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন।
- ১৯৯৪ সালে দক্ষিণ আফ্রিকায় সকল শ্রেণীর লোকের অংশগ্রহণে শান্তিপূর্ণ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।
- প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি হিসেবে নেলসন ম্যান্ডেলা দায়িত্ব গ্রহণ করেন।
- ১৯৯৪ সালে নির্বাচনের মাধ্যমে দীর্ঘ ৩৪২ বছরের শ্বেতাঙ্গ শাসনের অবসান হয়।
- দক্ষিণ আফ্রিকার শেষ শ্বেতাঙ্গ প্রেসিডেন্টের নাম এফডব্লিউডি ক্লার্ক।

উৎস: ব্রিটানিকা.কম।
৮,০৫৫.
প্রাচীন গ্রিসের কোন নগর-রাষ্ট্রে গণতন্ত্রের সূচনা হয়েছিল?
  1. স্পার্টা
  2. করিন্থ
  3. এথেন্স
  4. থিবস
ব্যাখ্যা

- খ্রিস্টপূর্ব ৫০৮ অব্দে এথেন্সে বিশ্বের প্রথম গণতান্ত্রিক শাসনব্যবস্থার সূচনা হয়। এটি ছিল প্রত্যক্ষ গণতন্ত্র, যেখানে নাগরিকরা সরাসরি শাসনকার্যে অংশ নিত।

​গণতন্ত্রের সূচনা:
- 'গণতন্ত্র' পরিভাষাটি ইংরেজি 'Democracy' থেকে এসেছে।
- গ্রিক শব্দ Demos অর্থ হলো জনগণ আর Kritos অর্থ শাসনক্ষমতা বা কর্তৃত্ব।
- ব্যুৎপত্তিগত অর্থে গণতন্ত্র হলো জনগণের শাসন।
- খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে সলোন গণতান্ত্রিক ব্যবস্থার ভিত্তি স্থাপন করেন।
- প্রথম গণতন্ত্রের সূচনা হয় গ্রিসের নগররাষ্ট্র এথেন্সে।
- গ্রিক সভ্যতার এথেন্স নগররাষ্ট্র ছিলো তখন গণতান্ত্রিক ও প্রগতিশীলতার ধারক।
- অ্যাথেন্সকে সাধারণত গণতন্ত্রের জন্মস্থান হিসাবে বিবেচনা করা হয়।

সূত্র - ব্রিটানিকা ও কালের কণ্ঠ। 

৮,০৫৬.
বিশ্বের বৃহত্তম ট্রপিক্যাল ডেজার্ট কোনটি?
  1. সাহারা মরুভূমি
  2. গোবি মরুভূমি
  3. থর মরুভূমি
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
সাহারা মরুভূমি
- আফ্রিকার উত্তরে প্রায় ৩৫ লক্ষ বর্গ মাইল এলাকা জুড়ে সাহারা মরুভূমি অবস্থিত।
- পৃথিবীর সবচেয়ে বড় উষ্ণ মরুভূমি বা ট্রপিক্যাল ডেজার্ট সাহারা। 
- সাহারা মরুভূমি অ্যান্টার্কটিকা ও আর্কটিকের পরে বিশ্বের তৃতীয় বৃহত্তম মরুভূমি।
- আফ্রিকার এক তৃতীয়াংশ জুড়ে বিস্তৃত এই সাহারা মরুভূমি পশ্চিমে আটলান্টিক মহাসাগর দ্বারা, উত্তরে আটলাস পর্বতমালা এবং ভূমধ্যসাগর দ্বারা, পূর্বে লোহিত সাগর দ্বারা এবং দক্ষিণে সাহেল দ্বারা সীমাবদ্ধ।
- বালুর রাজ্য সাহারা মরুভূমিকে পাঁচটি অঞ্চলে ভাগ করা যায়। পশ্চিম সাহারা, এয়ার পর্বতমালা, তিবেস্তি পর্বতমালা, লিবিয়ান মরুভূমি ও তিনেরি মরুভূমি। 

এছাড়া, 
- মঙ্গোলিয়ান গোবি মরুভূমি এশিয়ার বৃহত্তম মরুভূমি। এটি তুলনামূলক কম বালুকাময় এবং পাথরেই বেশি ঢাকা। গোবি মরুভূমিতে ৩৩টি ছোট মরুভূমি রয়েছে, যার প্রতিটি নিজস্ব নিখুঁত প্রাকৃতিক ভূচিত্রের জন্য পরিচিত। 
- ভারতের রাজস্থানে অবস্থিত থর মরুভূমি উষ্ণ ও আর্দ্র মরুভূমি, সেখানে বিরল নীলগাই দেখতে পাওয়া যায়।

তথ্যসূত্র - ব্রিটানিকা, ডেইলি স্টার বাংলা।
৮,০৫৭.
কোন দেশ এশিয়া ও ইউরোপ উভয় মহাদেশে অবস্থিত?
  1. ক) আজারবাইজান
  2. খ) ইরান
  3. গ) সৌদি আরব
  4. ঘ) তুরস্ক
ব্যাখ্যা
তুর্কিয়ে (Türkiye)
• তুর্কিয়ে ভূতাত্ত্বিকভাবে একটি বৈচিত্র্যপূর্ণ দেশ। দেশটির কিছু অংশ এশিয়া এবং কিছু অংশ ইউরোপে হওয়ায় এটিকে ‘ইউরেশিয়া’ দেশ নামে অভিহিত করা হয়।
• সামরিক ও অর্থনৈতিক কৌশলগত দিক থেকে তুরস্ক খুবই গুরুত্বপূর্ণ দেশ। ইউরোপের বলকান ও ককেশাস অঞ্চল, মধ্যপ্রাচ্য এবং ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলের দেশ সমূহের মধ্যে যোগাযোগের গুরুত্বপূর্ণ পয়েন্ট (Crossroads) হিসাবে প্রাচীনকাল থেকেই তুরস্কের গুরুত্ব অপরিসীম।
• তুর্কিয়ের ‘ইস্তাম্বুল’ শহরটি এশিয়া ও ইউরোপ দুই মহাদেশে অবস্থিত।

তথ্যসূত্র: ব্রিটানিকা।
৮,০৫৮.
ইউরোপীয় ইউনিয়নের নিম্নের কোন দেশটি এখনো 'ইউরো' মুদ্রা গ্রহণ করেনি?
  1. ডেনমার্ক
  2. আয়ারল্যান্ড
  3. গ্রিস
  4. অস্ট্রিয়া
ব্যাখ্যা
ইউরোপীয় ইউনিয়নের দেশ 'ডেনমার্ক' এখনো 'ইউরো' মুদ্রা গ্রহণ করেনি।

ইউরো:
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহের একক মুদ্রার নাম ইউরো।
- ইউরো মুদ্রা € প্রতীক দ্বারা উপস্থাপিত হয়।
- ইউরো মুদ্রার জনক হলেন রবার্ট মুন্ডেল।
- ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ১ জানুয়ারি, ১৯৯৯ তারিখে 'ইউরো' মুদ্রা চালু করে।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে 'ইউরো' মুদ্রা অভিন্ন মুদ্রা হিসেবে ২০০২ সালে কার্যকর হয়।

উল্লেখ্য,
- এখন পর্যন্ত ২০টি দেশ একক মুদ্রা হিসেবে ইউরো মুদ্রা গ্রহণ করেছে।
- দেশগুলো হল: অস্ট্রিয়া, গ্রিস, জার্মানি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, নেদারল্যান্ড, বেলজিয়াম, লুক্সেমবার্গ, আয়ারল্যান্ড, মাল্টা, সাইপ্রাস, লিথুনিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, স্লোভেনিয়া, স্লোভাকিয়া, ইতালি, ফিনল্যান্ড ও ক্রোয়েশিয়া।

⇒ European Union:
- বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট ইউরোপীয় ইউনিয়ন (EU)।
- প্রতিষ্ঠিত হয়: ১ নভেম্বর, ১৯৯৩ সালে।
- সদরদপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- প্রতিষ্ঠাতা সদস্য দেশ: ৬টি।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ: ২৭টি।
- ইইউ দেশগুলো হলো: অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রীস, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া , স্লোভেনিয়া, স্পেন এবং সুইডেন।

উৎস: European Union ওয়েবসাইট।
৮,০৫৯.
যে মহাদেশে কোনো দেশ নেই?
  1. উত্তর আমেরিকা
  2. দক্ষিণ আমেরিকা
  3. এন্টার্কটিকা
  4. অস্ট্রেলিয়া
ব্যাখ্যা

এন্টার্কটিকা মহাদেশ: 
- এন্টার্কটিকা মহাদেশ আয়তনে বিশ্বে পঞ্চম।
- এর মোট আয়তন ১ কোটি ৩৩ লক্ষ ৪০ হাজার বর্গকিলোমিটার।
- এটি ৯০ দক্ষিণ মেরুরেখা থেকে ৬০ দক্ষিণ অক্ষরেখা পর্যন্ত বিস্তৃত।
- মহাদেশটি পৃথিবীর দক্ষিণ প্রান্তে অবস্থিত এবং দক্ষিণ মেরুকে কেন্দ্র করে প্রায় বৃত্তাকারে অবস্থিত।
- এ মহাদেশের চতুর্দিকে দক্ষিণ মহাসাগর অবস্থিত।
- মহাদেশটি সারাবছর বরফে আচ্ছন্ন থাকে বলে মনুষ্য বসবাসের অনুপযোগী।
- শীতলতম এই মহাদেশে কোনো দেশ নেই।
- এটি পৃথিবীর শীতলতম মহাদেশ।
- এখানকার উল্লেখযোগ্য প্রাণি অ্যালবাট্রস, পেঙ্গুইন, সীল ইত্যাদি।
- এছাড়া এ মহাদেশে মস ও শৈবাল জাতীয় উদ্ভিদ জন্মে।

 উৎস: ভূগোল দ্বিতীয় পত্র (এইচএসসি প্রোগ্রাম), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৮,০৬০.
'গোল্ড কোস্ট' কোন দেশের পূর্বনাম ছিলো?
  1. জিম্বাবুয়ে
  2. জাম্বিয়া
  3. ঘানা
  4. চীন
ব্যাখ্যা
বিভিন্ন দেশের পুরাতন নাম:
- ঘানা - গোল্ড কোস্ট।
- চীন - ক্যাথে।
- ইরাক - মেসোপটেমিয়া।
- থাইল্যান্ড - শ্যাম দেশ।
- জাপান - নিপ্পন।
- জাম্বিয়া - উত্তর রোডেশিয়া।
- জিম্বাবুয়ে - দক্ষিণ রোডেশিয়া।

উৎস:
ব্রিটানিকা।
৮,০৬১.
Which is not a Scandinavian country?
  1. Norway
  2. Ireland
  3. Sweden
  4. Denmark
ব্যাখ্যা
স্ক্যান্ডিনেভিয়া:
- স্ক্যান্ডিনেভিয়া ঐতিহাসিকভাবে স্ক্যান্ডিয়া, উত্তর ইউরোপের অংশ।
- স্ক্যান্ডিনেভিয়া নরওয়ে, সুইডেন এবং ডেনমার্ককে বোঝায়।
- সাধারণত, যখন এই অন্যান্য অঞ্চলগুলিকে নরওয়ে, সুইডেন এবং ডেনমার্কে যুক্ত করা হয়, তখন গ্রুপটিকে 'নর্ডিক দেশ' বলা হয়।
- তাদের স্বতন্ত্র বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে অল্প জনবহুল উত্তর অঞ্চল, আপেক্ষিক মৎস্য সম্পদ, দীর্ঘ আয়ু এবং উচ্চ সাক্ষরতা।

উৎস: Britannica.
৮,০৬২.
কোন ঘটনাটি আগে ঘটেছিল?
  1. ক) জাতিসংঘের প্রতিষ্ঠাতা
  2. খ) চীনের সাংস্কৃতিক বিপ্লব
  3. গ) ভারতের স্বাধীনতা লাভ
  4. ঘ) রাশিয়ার বলশেভিক বিপ্লব
ব্যাখ্যা
রাশিয়ার বলশেভিক বিপ্লব সংঘটিত হয় ১৯১৭ সালে, চীনের সাংস্কৃতিক বিপ্লব শুরু হয় ১৯৬৬ সালে, ভারত স্বাধীনতা লাভ করে ১৯৪৭ সালে এবং আর জাতিসংঘ প্রতিষ্ঠা লাভ করে ১৯৪৫ সালে।
৮,০৬৩.
লুফথানসা কোন দেশের বিখ্যাত বিমান সংস্থা?
  1. ইংল্যান্ড
  2. ফ্রান্স
  3. জার্মানি
  4. পোল্যান্ড
ব্যাখ্যা
লুফথানসা (Lufthansa): 
- লুফথানসা জার্মানির একটি বিখ্যাত বিমান সংস্থা, যা ১৯৫৩ সালের ৬ জানুয়ারি কোলন শহরে প্রতিষ্ঠিত হয়।
- এটি জার্মান ফেডারেল সরকার, জার্মান ন্যাশনাল রেলওয়ে, এবং নর্থ রাইন-ওয়েস্টফালিয়ার রাজ্য সরকারের যৌথ উদ্যোগে গঠিত হয়েছিল।
- পরবর্তীতে এটি বেসরকারি বিনিয়োগকারীদেরও অন্তর্ভুক্ত করে।
- এটি ডয়েচে লুফত হানসা (DLH) এর উত্তরসূরি, যা ১৯২৬ সালে গঠিত হয়েছিল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে ১৯৪৫ সালে পরিষেবা বন্ধ করে দেয়।
- ১৯৫৪ সালে এটি পুরনো নামের একটি সংস্করণ নিয়ে লুফথানসা নামে পুনরায় প্রতিষ্ঠিত হয়।
- প্রাথমিকভাবে DLH ইউরোপজুড়ে একটি বড় বিমান সংস্থা ছিল এবং ১৯৩৪ সালে জার্মানি ও দক্ষিণ আমেরিকার মধ্যে বিশ্বের প্রথম নির্ধারিত ট্রান্সওশানিক ফ্লাইট পরিচালনা করে।
- ১৯৫৫ সালে লুফথানসা পশ্চিম জার্মানির অভ্যন্তরে ফ্লাইট শুরু করে এবং মাত্র দুই মাস পরে নিউ ইয়র্কে প্রথম ট্রান্সআটলান্টিক ফ্লাইট চালু করে।
- এটি পরবর্তীতে প্যারিস, লন্ডন, মাদ্রিদ, লিসবনসহ বিভিন্ন শহরে ফ্লাইট চালু করে।
- ২০০৫ সালে SWISS এবং ২০০৯ সালে British Midland Airways অধিগ্রহণের মাধ্যমে লুফথানসা তার নেটওয়ার্ক আরও প্রসারিত করে।
- লুফথানসা বর্তমানে বিশ্বব্যাপী একটি বৃহৎ বিমান সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত, যা ইউরোপ, আমেরিকা, এশিয়া, এবং আফ্রিকার বিভিন্ন শহরে সংযোগ প্রদান করে।

উতস: Britannica.
৮,০৬৪.
'নুরেমবার্গ ট্রায়াল' কীসের সাথে সম্পর্কিত?  
  1. ১ম বিশ্বযুদ্ধ 
  2. ২য় বিশ্বযুদ্ধ
  3. ভিয়েতনাম যুদ্ধ 
  4. উপসাগরীয় যুদ্ধ 
ব্যাখ্যা

• নুরেমবার্গ ট্রায়াল:
- 'নুরেমবার্গ ট্রায়াল' যুদ্ধাপরাধ-এর সাথে সংশ্লিষ্ট।
- নুরেমবার্গ ট্রায়াল হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৫-৪৬ সালে জার্মানির বাভারিয়া রাজ্যের নুরেমবার্গ শহরে অনুষ্ঠিত বিচার প্রক্রিয়ার নাম।

 ইন্টারন্যাশনাল মিলিটারি ট্রাইব্যুনাল হিটলারের নাৎসি বাহিনীর নেতাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ গঠন করে এবং তাদের বিচার করে।
- তাদের বিরুদ্ধে আনীত অভিযোগগুলো ছিল মূলত চার ধরনের যথা:
১. শান্তির বিরুদ্ধে অপরাধ। যেমন: আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করে ধ্বংসাত্মক যুদ্ধের পরিকল্পনা, যুদ্ধের জোগাড় এবং যুদ্ধ শুরু করা।
২. মানবতার বিরুদ্ধে অপরাধ। যেমন: মানুষকে সমূলে বিনাশ করা, বাসস্থান থেকে বিতাড়ন করা এবং গণহত্যা।
৩. যুদ্ধাপরাধ তথা যুদ্ধের আইনসমূহ লঙ্ঘন।
৪. উপরিউক্ত তিনটি অপরাধ করার সাধারণ পরিকল্পনা বা ষড়যন্ত্র করা।

⇒ আন্তর্জাতিক এই সামরিক ট্রাইবুনালে বিশিষ্ট ২২ জন নাৎসি কর্মকর্তার বিচার শুরু হয়েছিল।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই নুরেমবার্গের আদালতে শীর্ষ নাৎসি কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।
- যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের কারণে বিচার হয় তাদের।
- বিচারাধীনদের মধ্যে ছিল সামরিক কর্মকর্তা, রাজনীতিক, অর্থনৈতিক উপদেষ্টা।
- ১৯৪৫ সালের ২০ নভেম্বর শুরু হয় এই বিচার।

উৎস: Britannica.

৮,০৬৫.
The capital city of Kazakhstan is -
  1. ক) Dushanbe
  2. খ) Lisbon
  3. গ) Astana
  4. ঘ) Minsk
ব্যাখ্যা
• রাজধানী:
- কজাখস্তানের রাজধানী আস্তানা।

এছাড়াও - 
- তাজাকিস্তানের রাজধানী দুশানবে।
- পর্তুগালের রাজধানী লিসবন।
- বেলারুশের রাজধানীর মিনস্ক।

সূত্র: Britannica
৮,০৬৬.
সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান কর্তৃক ঘোষিত স্ট্রেটেজিক ডিফেন্স ইনিসিয়েটিভ (এস.ডি.আই) এর জনপ্রিয় নাম ছিল -
  1. ক) থাড
  2. খ) ম্যাড
  3. গ) আকাশ যুদ্ধ
  4. ঘ) তারকা যুদ্ধ
ব্যাখ্যা
SDI বা তারকাযুদ্ধ: 
- Strategic Defence Initiative বা কৌশলগত প্রতিরক্ষা উদ্যোগ হলো মিসাইল ডিফেন্স সিসটেম।
- ১৯৮৩ সালের ২৩ মার্চ সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান SDI উপস্থাপন করেন।
- এটি যুক্তরাষ্ট্রের একটি নিরাপত্তা কৌশল, যার মাধ্যমে আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ও সাবমেরিন পারমাণবিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করা সম্ভব হবে।
- এ কর্মসূচি হলো কতকগুলো অস্ত্র ও সমর সরঞ্জামের সমাহার, যা মহাকাশ, বায়ুমণ্ডল ও ভূ-পৃষ্ঠের বিভিন্ন লক্ষ্যবস্তুর উপর আঘাত হানার উদ্দেশ্যে মহাকাশ কিংবা ভূ-পৃষ্ঠে স্থাপিত হবে।
- এ ব্যবস্থা মহাশূন্যভিত্তিক হওয়ায় একে তারকাযুদ্ধ (Star Wars) বলে অভিহিত করা হয়।

সূত্র:  Britannica 
৮,০৬৭.
জাতিসংঘের স্থায়ী সদস্যদের মধ্যে কয়টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে? 
  1. ০৩টি
  2. ০২টি
  3. ০৫টি
  4. ০৪টি
ব্যাখ্যা

ফিলিস্তিন:
- ফিলিস্তিন মধ্যপ্রাচ্যের একটি দেশ।
- ভৌগোলিকভাবে এশিয়া মহাদেশের অন্তর্গত।
- এটি দুটি প্রধান অঞ্চলে বিভক্ত: পশ্চিম তীরে (West Bank) এবং গাজা উপত্যকা (Gaza Strip)।
- এটি বর্তমানে ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে বিরোধের কারণে বেশ পরিচিত।
- রাজধানী: ইস্ট জেরুজালেম, রামাল্লাহ।
- মুদ্রা: মিশরীয় পাউন্ড, ইসরাইলি শেকেল, জর্ডানীয় দিনার।
- সংবাদ সংস্থা: প্যালেস্টাইন নিউজ অ্যাজেন্সি (Wafa)।

⇒ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ঘোষণা করা হয় ১৫ নভেম্বর ১৯৮৮ সালে।
- ১৯৮৮ সালের ১৫ নভেম্বর আলজেরিয়ার রাজধানী আলজেয়ার্সে প্যালেস্টাইন ন্যাশনাল কাউন্সিলের সভায় এ ঘোষণা দেওয়া হয়েছিল।
- ফিলিস্তিনের প্রয়াত নেতা ইয়াসির আরাফাত পবিত্র জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের সীমারেখায় এই ঘোষণা দিয়েছিলেন। এর মাধ্যমে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) ইসরায়েল-ফিলিস্তিন বিরোধের দ্বিরাষ্ট্রীয় সমাধানের পক্ষে কাজ শুরু করে।
- স্বাধীন ফিলিস্তিনকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ আলজেরিয়া।
- ১৯৮৮ সালের ১৬ নভেম্বর ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় বাংলাদেশ।

উল্লেখ্য,
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ ৫টি। স্থায়ী সদস্য: চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র। এর মধ্যে ৪টি দেশ যথা: চীন, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে।
- যুক্তরাজ্য ২১ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে।
- চীন ও রাশিয়া ১৯৮৮ সালে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে।
- ফ্রান্স ২৩ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে।
- যুক্তরাষ্ট্র ছাড়া জাতিসংঘে নিরাপত্তা পরিষদের বাকি ৪ স্থায়ী সদস্যদেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিল।
- এ নিয়ে জাতিসংঘের ১৯৩ সদস্যদেশের মধ্যে ১৫৭টি ফিলিস্তিনকে স্বীকৃতি দিল। সেই হিসাবে বিশ্বের ৮০ শতাংশের বেশি দেশের কাছ থেকে স্বীকৃতি পেয়েছে ফিলিস্তিন।

উৎস: i) UN ওয়েবসাইট।
ii) প্রথম আলো।

৮,০৬৮.
’মানুষ স্বভাবতই স্বার্থপর ও আত্মকেন্দ্রিক’ উক্তিটি কার? 
  1. প্লেটো
  2. টমাস হবস
  3. সক্রেটিস
  4. এরিস্টটল
ব্যাখ্যা

টমাস হবস: 
- জন্ম: ৫ এপ্রিল ১৫৮৮, ওয়েস্টপোর্ট, ইংল্যান্ড।
- মৃত্যু: ৪ ডিসেম্বর ১৬৭৯, লন্ডন, ইংল্যান্ড।
- তিনি একজন বিখ্যাত ইংরেজ দার্শনিক, রাজনীতিবিদ এবং তত্ত্ববিদ।
- যিনি আধুনিক রাজনৈতিক দর্শনের পিতৃপুরুষ হিসেবে পরিচিত।
- তাঁর চিন্তাধারা বিশেষ করে রাজ্যতত্ত্ব এবং মানব প্রকৃতি নিয়ে বিশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
- তার বিখ্যাত বই:  Leviathan (১৬৫১)। লেভিয়াথন (সামাজিক চুক্তি তত্ত্ব প্রতিষ্ঠা)।
- এটি হবসের অন্যতম প্রধান কাজ, যেখানে তিনি আধুনিক রাজনৈতিক দর্শনের ভিত্তি স্থাপন করেন।
- বিখ্যাত উক্তি: মানুষ স্বভাবতই স্বার্থপর ও আত্মকেন্দ্রিক’।

অন্যদিকে, 
- সক্রেটিস বিখ্যাত উক্তি: 
- নিজেকে জানো" (Know thyself) .
- "জ্ঞানই পূণ্য" (Virtue is knowledge) .

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।

৮,০৬৯.
বিশ্বের সবচেয়ে প্রাচীনতম সভ্যতা মেসোপটেমিয়া বর্তমানে কোন অঞ্চলে অবস্থিত?
  1. ইরাক
  2. পেরু
  3. মেক্সিকো
  4. মিশর
ব্যাখ্যা
- বর্তমান ইরাক রাষ্ট্রের সীমানার মধ্যেই প্রাচীন মেসোপটেমিয়ার বেশিরভাগ অঞ্চল অবস্থিত।
- এছাড়াও সিরিয়া, তুরস্ক, ইরান ও কুয়েতে এই সভ্যতার কিছু অংশ রয়েছে।

মেসোপটেমিয়া সভ্যতা:

- মেসোপটেমিয়া পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা হিসেবে পরিচিত।
- মেসোপটেমিয়া একটি গ্রিক শব্দ, যার অর্থ হলো "দুই নদীর মধ্যবর্তী ভূমি"।
- এই সভ্যতা টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী উপত্যকায় গড়ে উঠেছিল, এটা বর্তমানে ইরাকের সীমানার মধ্যে অবস্থিত।
- মেসোপটেমিয়া দুটি প্রধান ভাগে বিভক্ত ছিল: উত্তর অংশ এবং দক্ষিণ অংশ।
- মেসোপটেমিয়ার জনগণ বহুঈশ্বরবাদে বিশ্বাসী ছিল এবং এই সভ্যতা বিশেষত তার ধর্ম, সাহিত্য, বিজ্ঞান ও আইনের জন্য ইতিহাসে গুরুত্বপূর্ণ।

উৎস: Britannica.
৮,০৭০.
হাইতির রাজধানীর নাম কী?
  1. ব্রিজটাউন
  2. পোর্ট অব স্পেন
  3. সেন্ট জোন্স
  4. পোর্ট অব প্রিন্স
ব্যাখ্যা
ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দেশ হাইতি। হাইতির রাজধানীর নাম পোর্ট অব প্রিন্স।

কিছু গুরুত্বপূর্ণ তথ্য:
- হাইতির পশ্চিম উপকূলে গোনাভ উপসাগরের তীরে এটি অবস্থিত।
- ১৭৪৯ সালে ফরাসিরা এটি প্রতিষ্ঠা করেন এবং ১৭৭০ সালে এটি হাইতির রাজধানী হিসেবে ঘোষিত হয়।
- এটি হাইতির সবচেয়ে বড় শহর ও প্রধান বন্দর।
- ২০১০ সালের ভয়াবহ ভূমিকম্পে এই শহরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

অন্যদিকে,
পোর্ট অব স্পেন- ত্রিনিদাদ এন্ড টোবাগোর রাজধানী
সেন্ট জোন্স- এন্টিগুয়া এন্ড বারমুডার রাজধানীর এবং
ব্রিজটাউন- বার্বাডোজের রাজধানী।

সূত্র: worldatlas.com
৮,০৭১.
কী উদ্ভাবনের মধ্য দিয়ে ১ম শিল্প বিপ্লব শুরু হয়েছিল?
  1. ইন্টারনেট
  2. বিদ্যুৎ
  3. মোবাইল ফোন
  4. বাষ্পীয় ইঞ্জিন
ব্যাখ্যা
বাষ্পীয় ইঞ্জিন উদ্ভাবনের মধ্য দিয়ে ১ম শিল্প বিপ্লব শুরু হয়েছিল।

শিল্প বিপ্লব (Industrial Revolution):

- আঠারো শতকের শেষার্ধে ও উনিশ শতকের প্রথমার্ধে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে যে দ্রুত শিল্পায়ন ও নগরায়ন সংঘটিত হয়, তাকে শিল্প বিপ্লব বলা হয়।

⇒ ১ম শিল্প বিপ্লব:
- প্রথম শিল্প বিপ্লব সংঘটন কাল: ১৭৬০-১৮৪০ সাল।
- ১৭৬০ সাল থেকে ইউরোপের দেশ ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব শুরু হয়।
- তাই ইংল্যান্ডকে শিল্প বিপ্লবের জন্মস্থান বলা হয়।
- ব্রিটিশ অর্থনৈতিক ঐতিহাসিক আর্নল্ড টয়েনবি (Arnold Toynbee) ১৭৬০ সাল থেকে ১৮৪০ সাল পর্যন্ত ইংল্যান্ডের অর্থনৈতিক উন্নয়ন বোঝানোর জন্য ‘শিল্প বিপ্লব' (Industrial Revolution) শব্দটি ব্যবহার করেন।
- ইংল্যান্ডে শুরু হলেও খুব দ্রুতই ইউরোপের অন্যান্য দেশ বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, রাশিয়া সহ অন্যান্য দেশে তা ছড়িয়ে পড়ে।
- ইউরোপের পাশাপাশি ১৭৯০ সালে যুক্তরাষ্ট্রে শিল্প বিপ্লবের ছোঁয়া লাগে।
- শিল্প বিপ্লবের ফলে পণ্য উৎপাদন, বাজারজাতকরণ, অর্থনৈতিক ব্যবস্থা খুব দ্রুত পরিবর্তত হতে থাকে।
- এই সময় বাষ্পীয় ইঞ্জিন, বিভিন্ন যন্ত্রপাতি ও তত্ত্ব আবিষ্কার হতে থাকে।
- ফলে বিশ্বের ইতিহাসও খুব দ্রুত পরিবর্তন হতে থাকে।

উৎস: Britannica.
৮,০৭২.
'লিটল কর্পোরাল' নামে কে পরিচিত ছিলেন?
  1. নেপোলিয়ন বোনাপার্ট
  2. অ্যাডলফ হিটলার
  3. বেনিতো মুসোলিনি
  4. উইনস্টন চার্চিল
ব্যাখ্যা

লিটল কর্পোরাল:
- ফরাসি সম্রাট ও সামরিক নেতা নেপোলিয়ন বোনাপার্ট 'লিটল কর্পোরাল' (The Little Corporal বা Le Petit Caporal) নামে পরিচিত ছিলেন।
- ১৭৯৬ সালে লোদির যুদ্ধের সময় তরুণ নেপোলিয়ন সৈন্যদের সাথে কাঁধ মিলিয়ে সাহসিকতার সাথে লড়াই করেছিলেন। তার এই অদম্য সাহস এবং সৈন্যদের প্রতি স্নেহের কারণে তারা তাকে ভালোবেসে এই নামে ডাকত ।

উল্লেখ্য,
- নেপোলিয়ন বোনাপার্ট ছিলেন ফ্রান্সের এক মহান সম্রাট এবং দিগ্বিজয়ী বীর। তিনি ১৭৬৯ সালের ১৫ আগস্ট ইতালির কর্সিকা দ্বীপের অন্তর্গত আজাকসিও নামক শহরে জন্মগ্রহণ করেন।
- তিনি ছিলেন ফ্রান্সের প্রথম নেপোলিয়ন। 
- তিনি ১৮০৪ থেকে ১৮১৫ সাল পর্যন্ত ফ্রান্সের প্রথম সম্রাট ছিলেন।
- তিনি ফরাসি আইনের সংকলন বা নেপোলিয়ান কোড তৈরি করেন, যা এখনও অনেক দেশের আইন ব্যবস্থা প্রভাবিত করে।
- ১৮১২ সালে রাশিয়া অভিযানে ব্যর্থতা তার পতনের সূচনা করে। রাশিয়ার তীব্র শীত এবং দীর্ঘস্থায়ী যুদ্ধের ফলে নেপোলিয়ন তার বাহিনী হারান। ১৮১৪ সালে ফ্রান্সের শাসনক্ষমতা থেকে তাকে উৎখাত করা হয় এবং তিনি এলবা দ্বীপে নির্বাসিত হন।
- ১৮১৫ সালের ১৮ জুন ওয়াটারলু যুদ্ধে ফরাসিদের পরাজয়ের পর তিনি অবশেষে ব্রিটিশদের কাছে আত্মসমর্পণ করেন। এরপর তাকে ইউরোপ থেকে ৫০০০ মাইল দূরে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত করা হয়েছিল, যেখানে তিনি ১৮২১ সালের ৫ মে মৃত্যুর আগ পর্যন্ত বসবাস করেছিলেন।

উৎস: Britannica.

৮,০৭৩.
'সম্রাট নিরো' কোন সাম্রাজ্যের শাসক ছিলেন?
  1. রোমান
  2. গ্রিক
  3. মোঙ্গল
  4. জার্মান
ব্যাখ্যা
সম্রাট নিরো:
- 'সম্রাট নিরো' রোমান সাম্রাজ্যের শাসক ছিলেন।
- নিরো ছিলেন পঞ্চম রোমান সম্রাট।
- রোমান সাম্রাজ্যের অধিপতিদের মধ্যে অন্যতম ছিলেন সম্রাট নিরো, যিনি 'রোম ধ্বংস হয়ে যাওয়ার সময় বাঁশি বাজানোর (নির্লিপ্ত অর্থে) জন্য কুখ্যাত'।

উল্লেখ্য,
- নিরোর জন্ম ৩৭ খ্রিষ্টাব্দের ১৫ ডিসেম্বর রোম সাম্রাজের অ্যান্টিয়ামে।
- তিনি ছিলেন রোমের পঞ্চম সেনাপতি এবং জুলিও-ক্লদিয়ান বংশের শেষ শাসক। এই জুলিও-ক্লদিয়ানই রোমান সমাজ্র্যের প্রতিষ্ঠাতা। 
- নিরোর মায়ের প্র-পিতামহ ছিলেন অগাস্টাস, যিনি ছিলেন এই এই সাম্রাজ্যের প্রথম রাজা।

⇒ ৬৪ খ্রিস্টাব্দের জুলাইতে নিরো অ্যান্টিমে (যেটি এখন ইতালির অ্যানজিও শহর) ছুটি কাটানোর সময় রোমে আগুন লাগার কথা জানতে পারেন, যেটি পরবর্তীতে ইতিহাসে দ্য গ্রেট ফায়ার অব রোম নামে পরিচিতি পায়।
- এক সপ্তাহ পর যখন আগুন নিয়ন্ত্রণে আসে, ততক্ষণে রোমের ১৪টি জেলার ১০টি পুরোপুরি ভষ্ম হয়ে যায় এবং শহরের ৫-১০ লাখ মানুষ সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে যায়।
- অনেকের ধারণা নিরো নিজেই এই আগুন লাগিয়েছেন।

⇒ তিনি একজন কুখ্যাত শাসক হিসেবে খ্যাতি অর্জন করেন, বিশেষত তার মায়ের হত্যাকাণ্ড (অগ্রিপিনার) এবং তার সৎভাই ক্লডিয়াসের হত্যার জন্য তিনি পরিচিত।
- ৬৮ খ্রিষ্টাব্দে নিরো বিদ্রোহের সম্মুখীন হন এবং রোমের সেনা তাকে সম্রাট হিসেবে অস্বীকার করে।
- অবশেষে, নিরো আত্মহত্যা করেন।

উৎস: i) Britannica.
ii) BBC.
৮,০৭৪.
মুসলিম ব্রাদারহুডের প্রতিষ্ঠাতা কে?
  1. ক) শেখ আহমেদ ইয়াছিন
  2. খ) হাসান আল বান্না
  3. গ) হাসান নাসরুল্লাহ
  4. ঘ) আব্দুল্লাহ ওচালান
ব্যাখ্যা
- মুসলিম ব্রাদারহুড বা আল ইখয়ান আল মুসলিমিন হলো মধ্যপ্রাচ্যের একটি ইসলামপন্থি রাজনৈতিক সংগঠন।
- ১৯২৮ সালে হাসান আল বান্না মিশরে এটি প্রতিষ্ঠা করেন।
- প্রতিষ্ঠার পর মিশর, ফিলিস্তিন, সিরিয়া, লেবানন, সুদান ও উত্তর আফ্রিকার দেশগুলোতে এটি দ্রুত জনপ্রিয়তা অর্জন করে।
- মিশরের ফ্রিডম এন্ড জাস্টিস পার্টি ব্রাদারহুডের রাজনৈতিক দল। এছাড়া তুরস্কের এ কে পার্টি, ফিলিস্তিনের হামাসও ব্রাদারহুডের মতাদর্শী।
- আরববিশ্বের রাজতান্ত্রিক দেশগুলোর শাসকরা ব্রাদারহুডকে তাদের জন্যে বড় ধরনের হুমকি হিসেবে দেখে। তবে কাতার ব্রাদারহুডকে সমর্থন দিয়ে থাকে।
(তথ্যসূত্রঃ ব্রিটানিকা)
৮,০৭৫.
রোমান সভ্যতার অন্যতম কৃতিত্ব কোনটি? 
  1. চিত্রকলা 
  2. আইন প্রণয়ন
  3. ধাতব মুদ্রা
  4. বর্ণমালা
ব্যাখ্যা

• রোমান সভ্যতা:

- খ্রিস্টপূর্ব দ্বিতীয় ও প্রথম শতকে রোমানরা গ্রিক সাম্রাজ্য দখল করে।
- রোমানরা ইতালি ও ইতালির পশ্চিম দিকে অবস্থিত ভূমধ্যসাগর তীরবর্তী দেশগুলো জয় করে।
- লাতিনদের একটি ক্ষুদ্র জাতি থেকে সুবিশাল সাম্রাজ্যের বিকাশ হয়, মধ্য ইটালির ল্যাটিয়ামে রোম ছিল তাদের প্রধান শহর।
- রোমান সাহিত্য-সংস্কৃতিতে গ্রিক সভ্যতার প্রভাব পরিলক্ষিত হয়.
- সে যুগে রোমান সাহিত্য চর্চা ছিল ব্যাপক। মলিয়ে পুটাস এবং টেরেন্স ছিলেন বিখ্যাত সাহিত্যিক ও নাট্যকার।
- রোমানরা গণপ্রজাতন্ত্রে বিশ্বাসী ছিলেন। ফলে শাসনকার্যে ধর্মীয় প্রভাব বা পুরোহিততন্ত্র পাকাপোক্ত হয়ে বসতে পারেনি। 
- রোমানদের নিকট আকাশের দেবতা জুপিটার হিসেবে খ্যাত।
- গ্রিক দেবতা এথেনার জায়গায় রোমীয় দেবতা মিনার্ভা স্থান দখল করে।
- রোমের প্রেমের দেবতা ছিলেন ভেনাস।
- বাতাস এবং সমুদ্রের দেবতা নেপচুন রোমানদের নিকট খুবই জনপ্রিয় ও শক্তিশালী ছিল। 
- প্রাচীন সভ্যতায় রোমানদের অন্যতম কৃতিত্ব হলো রোমান আইন ব্যবস্থা (Roman Law)।
- রোমান দেওয়ানী ও ফৌজদারী আইন (সিভিল ও ক্রিমিনাল'ল) খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতেই সংকলিত হয়।

তথ্যসূত্র: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৮,০৭৬.
জাতিরাষ্ট্রের উদ্ভাবক কে?
  1. এরিস্টটল
  2. নিকোলা ম্যাকিয়াভেলি
  3. প্লেটো
  4. নেপোলিয়ান
ব্যাখ্যা
জাতীয়তাবাদ:
-জাতীয়তাবাদ হলো এক ধরনের বিশ্বাস, যার মাঝে কোন জাতি অন্তর্ভুক্ত হয়ে নিজেদের ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য বিকাশ ও  অগ্রগতিতে ভূমিকা রাখে।
- জাতীয়তার ভিত্তি হলো- ভাষা, নৃ-তত্ত, সংস্কৃতি, ধর্ম।
- জাতীয়তাবাদী ভাবধারার উত্থান ঘটে- ইউরোপে।
- রাজনৈতিক ব্যবস্থার অন্যতম শক্তি - জাতীয়তাবাদ।
- কোন দেশের সার্বভৌমত্ব নির্দেশ করে সে দেশের জাতীয়তাবাদ।
- স্বাধীনতা ও ঐক্যের প্রতীক - জাতীয়তাবাদ।
- জাতিরাষ্ট্রের উদ্ভাবক-নিকোলা ম্যাকিয়াভেলি।
- কোন ভৌগোলিক এলাকায় বসবাসরত জনগোষ্ঠী কর্তৃক গঠিত রাষ্ট্র হলো- জাতিরাষ্ট্র।
-জাতিরাষ্ট্রর মূলভিত্তি হল- জাতীয়তাবাদ
-জাতিভিত্তিক রাষ্ট্রের আলোচ্য বিষয় শুরু হয় ফরাসি বিপ্লবের পর থেকে।

উৎস: britannica. ইতিহাস, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮,০৭৭.
সিলিকন ভ্যালি যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যে অবস্থিত?
  1. নিউইয়র্ক
  2. ক্যালিফোর্নিয়া
  3. ভার্জিনিয়া
  4. ওয়াশিংটন ডিসি
ব্যাখ্যা
সিলিকন ভ্যালি: 
- সিলিকন ভ্যালি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সান ফ্রান্সিসকো উপসাগরের দক্ষিণ উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত।
- এর বুদ্ধিবৃত্তিক কেন্দ্র হলো পালো আল্টো, যেখানে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি অবস্থিত।
- এটি নর্থওয়েস্টার্ন সান্তা ক্লারা কাউন্টি থেকে সান হোসে পর্যন্ত বিস্তৃত এবং আলামেডা ও সান মাতেও কাউন্টির দক্ষিণ উপসাগরীয় অঞ্চল অন্তর্ভুক্ত।
- এর নাম এসেছে সিলিকন থেকে, যা কম্পিউটার সার্কিটে ব্যবহৃত সেমিকন্ডাক্টরের মূল উপাদান।
- ২০ শতকের মাঝামাঝি সময়ে এখানে ইলেকট্রনিক্স ও কম্পিউটার কোম্পানির ঘনত্ব বৃদ্ধি পায়।
- সিলিকন ভ্যালি একসময় কম্পিউটার উত্পাদনের কেন্দ্র ছিল।
- বর্তমানে এটি গবেষণা, উন্নয়ন, এবং কম্পিউটার পণ্য ও সফটওয়্যার বিপণনে আরও বেশি গুরুত্ব পাচ্ছে।
- সিলিকন ভ্যালি বিশ্বব্যাপী প্রযুক্তি উদ্ভাবন ও উন্নয়নের জন্য একটি মডেল এবং উদাহরণ।

উৎস: Britannica. 
৮,০৭৮.
ন্যাটো (NATO) গঠনের প্রস্তাবক দেশ-
  1. যুক্তরাষ্ট্র
  2. বেলজিয়াম
  3. কানাডা
  4. যুক্তরাজ্য
ব্যাখ্যা
NATO এর পূর্ণরূপ- North Atlantic Treaty Organization। এটি প্রতিষ্ঠিত হয় ৪ এপ্রিল ১৯৪৯ সালে। এটি একটি সামরিক জোট। এর সদরদপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।
ন্যাটো (NATO) গঠনের প্রস্তাবক দেশ ছিল যুক্তরাষ্ট্র। এই জোটের বর্তমান মহাসচিব জেন্স স্টলেনবার্গ।
স্নায়ুযুদ্ধ চলাকালে সমাজতান্ত্রিক আগ্রাসন রোধে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ১২ টি দেশ চুক্তিবদ্ধ হয়ে এটি প্রতিষ্ঠা করে। দেশগুলো হলো- মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, পর্তুগাল, কানাডা, আইসল্যান্ড, ডেনমার্ক, নেদারল্যান্ড, বেলজিয়াম, ফ্রান্স, লুক্সেমবার্গ এবং নরওয়ে।
ন্যাটোর বর্তমান সদস্য সংখ্যা ৩০টি। সংস্থাটির ৩০তম সদস্য দেশ উত্তর মেসিডোনিয়া।
উৎসঃ ন্যাটোর ওয়েবসাইট।
৮,০৭৯.
কোন দেশ থেকে আরব বসন্তের সূচনা হয়?
  1. তিউনিসিয়া
  2. আলবেনিয়া
  3. আলজেরিয়া
  4. মিশর
ব্যাখ্যা
আরব বসন্ত:
- আরব বসন্ত ছিল মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার বিভিন্ন দেশে ঘটে যাওয়া এক তরঙ্গময় গণআন্দোলন।
- এই আন্দোলন শুরু হয় ২০১০ সালের শেষদিকে তিউনিসিয়া থেকে, এবং ২০১১ সালের শুরুতে তা দ্রুত ছড়িয়ে পড়ে মিশর, লিবিয়া, সিরিয়া, ইয়েমেন সহ অনেক আরব দেশে।
- তিউনিসিয়ার একজন তরুণ রাস্তার ফেরিওয়ালা মোহাম্মদ বুয়াজিজি, পুলিশের নির্যাতনের প্রতিবাদে নিজেকে আগুন দিয়ে আত্মাহুতি দেন।
- এই ঘটনাই “জ্যাসমিন বিপ্লব” নামে গণআন্দোলনের সূত্রপাত করে।

বিভিন্ন দেশে আন্দোলন:
- তিউনিসিয়া – সরকার পতন ও শান্তিপূর্ণ নির্বাচন। 
- মিশর – হোসনি মুবারক পদত্যাগ করেন। 
- লিবিয়া – গাদ্দাফির পতন এবং সহিংস গৃহযুদ্ধ। 
- সিরিয়া – গৃহযুদ্ধ শুরু হয়। 
- ইয়েমেন – সরকারে পরিবর্তন, কিন্তু পরে সংঘর্ষ। 

উৎস: Britannica.
৮,০৮০.
কাতারের অফিসিয়াল নাম কি?
  1. ক) State of Qatar
  2. খ) Islamic State of Qatar
  3. গ) Kingdom of Qatar
  4. ঘ) Islamic Republic of Qatar
  5. ঙ) Qatar Sultanat
ব্যাখ্যা
কাতারের রাষ্ট্রীয় নাম - State of Qatar। এর রাজধানী - দোহা। বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি মাথাপিছু আয়ের দেশ কাতার।
৮,০৮১.
পারসীয় দিনপঞ্জি তৈরি করেন কে?
  1. ফারাও ইখনাটন
  2. জরথুষ্ট্র
  3. সম্রাট কাইরাস
  4. সম্রাট দারিয়ুস
ব্যাখ্যা
পারস্য সভ্যতা:
- আজকের ইরান দেশটি প্রাচীনকালে পারস্য নামে পরিচিত ছিল
- খ্রিস্টপূর্ব ৫৫৯ অব্দ থেকে ৩০০ অব্দের মধ্যে এখানে পারস্য সভ্যতা গড়ে উঠেছিল।

⇒ সভ্যতার ইতিহাসে দুটি ক্ষেত্রে পারসীয়দের অবদান ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ।
- প্রথমটি সুষ্ঠু ও দক্ষ প্রশাসন ব্যবস্থা গড়ে তোলা এবং দ্বিতীয় ধর্মীয় ক্ষেত্রে একটি নতুন ধারণা নিয়ে আসা।
- সুন্দরভাবে সাম্রাজ্য পরিচালনা করার জন্য সম্রাট দারিয়ুস একটি দক্ষ প্রশাসনিক কাঠামো গড়ে তুলেছিলেন।
- সম্রাট দারিয়ুস চিকিৎসা বিজ্ঞানের উন্নয়নের জন্য কাজ করেন।
- জ্যোতির্বিদ্যার উন্নয়নেরও সম্রাটের দৃষ্টি ছিল।
- সম্রাট দারিয়ুস ১২ মাসে বছর ও ৩০ দিনে মাস গণনার রীতি চালু করে পারসীয় দিনপঞ্জি তৈরি করেন।
- পারসীয়গণ লিখার জন্য ৩৯টি কিউনিফর্ম চিহ্ন ব্যবহার করত।
- পারস্য স্থাপত্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন হলো পিরামিডের আকৃতিতে তৈরি সম্রাট কাইরাসের সমাধি।

উল্লেখ্য,
- জরথুষ্ট্র নামক একজন ধার্মিক ও দার্শনিক পারসীয়দের নতুন ধর্মের সন্ধান দেন। তার প্রচারিত এ ধর্মকে বলা হয় জরথুষ্ট্রবাদ। জরথুষ্ট্রবাদের পবিত্র ধর্মগ্রন্থ হচ্ছে 'জেন্দআবেস্তা'। জরথুষ্ট্রবাদের মূল লক্ষ্য ছিল মানুষের মধ্যে প্রচলিত বহু দেবতা ও যাদুবিদ্যার অবসান এবং ধর্মে নৈতিকতা ও দার্শনিক আদর্শ প্রতিষ্ঠা করা।

উৎস: ইতিহাস, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮,০৮২.
নিম্নের কোন দেশটি সর্বাধিক টাইম জোন দ্বারা বিভক্ত?
  1. রাশিয়া 
  2. যুক্তরাষ্ট্র
  3. চীন 
  4. ফ্রান্স
ব্যাখ্যা

ফ্রান্স:
- ফ্রান্স উত্তর-পশ্চিম ইউরোপের দেশ।
- এটি আটলান্টিক মহাসাগর এবং ভূমধ্যসাগর, আল্পস এবং পিরেনিস দ্বারা বেষ্টিত। দেশটির উত্তর-পূর্বে বেলজিয়াম এবং লুক্সেমবার্গে, পূর্বে জার্মানি, সুইজারল্যান্ড এবং ইতালি ও দক্ষিণ-পূর্বে, মোনাকো এবং ভূমধ্যসাগর অবস্থিত।
- রাজধানী: প্যারিস।
- মুদ্রা: ইউরো।
- বর্তমান প্রধানমন্ত্রী: সেবাস্তিয়ান লেকর্নু।
- বর্তমান রাষ্ট্রপতি: ইমানুয়েল মাক্রোঁ।
- সংবাদ সংস্থা: এজেন্সি ফ্রান্স প্রেস (এএফপি)।
- বিমান সংস্থা: এয়ার ফ্রান্স।

উল্লেখ্য,
- ফ্রান্স বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক টাইম জোনে বিভক্ত দেশ।
- দেশটির মোট ১২টি (বা অ্যান্টার্টিকাতে দাবি সহ ১৩টি) টাইম জোন রয়েছে।
- ফ্রান্সের মূল ভূখণ্ডটি একটি টাইম জোনে অবস্থিত হলেও ক্যারিবীয়, প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগরের মতো বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা এর অনেক উপনিবেশ এবং overseas territories রয়েছে।
- এই অঞ্চলগুলি ক্যারিবীয়, প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগরে ছড়িয়ে আছে, যার ফলে ফ্রান্সের একাধিক টাইম জোন রয়েছে। 

⇒ সবচেয়ে বেশি টাইম জোনে বিভক্ত দেশসমূহ:
১) ফ্রান্স: ১৩টি।
২) রাশিয়া ও যুক্তরাষ্ট্র: ১১টি।
৩) অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্য: ৯টি।
৪) কানাডা: ৬টি।
৫) ডেনমার্ক ও নিউজিল্যান্ড: ৫টি।

উৎস: i) Britannica.
ii) Worldatlas.

৮,০৮৩.
নিউজিল্যান্ডের রাজধানী কোনটি?
  1. ওয়েলিংটন
  2. হ্যামিল্টন
  3. ক্রাইস্টচার্চ
  4. অকল্যান্ড
ব্যাখ্যা

নিউজিল্যান্ড:
- নিউজিল্যান্ড দক্ষিণ প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপ দেশ।
- আয়তন: ১০২,৫৮৭ বর্গ মাইল (২৬৫,৭০০ বর্গ কিমি)।
- রাজধানী: ওয়েলিংটন।
- ভাষা: ইংরেজি, মাওরি (উভয় সরকারী)।
- ধর্ম: খ্রিস্টান (প্রোটেস্ট্যান্ট, রোমান ক্যাথলিক), এছাড়াও বৌদ্ধ, হিন্দু ধর্ম।
- মুদ্রা: নিউজিল্যান্ড ডলার।
- এটি একটি সাংবিধানিক রাজতন্ত্র যার একটি আইনসভা রয়েছে।
- এর রাষ্ট্রপ্রধান হলেন ব্রিটিশ রাজা, গভর্নর-জেনারেল প্রতিনিধিত্ব করেন এবং সরকার প্রধান হলেন প্রধানমন্ত্রী।

তথ্যসূত্র - Britannica.com

৮,০৮৪.
'মসুল' কোন দেশের বিখ্যাত শহর?
  1. ইসরায়েল
  2. ইরান
  3. সিরিয়া
  4. ইরাক
ব্যাখ্যা

মসুল:
- উত্তর-পশ্চিম ইরাকের প্রধান শহর মসুল।
- মসুল ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর।
- এটি দেশের উত্তর-পশ্চিম অংশের প্রধান বাণিজ্যিক কেন্দ্র।
- মসুল আরব বিশ্বের বৃহত্তর এবং ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ শহরগুলির মধ্যে একটি।

ইরাক:
- ইরাক দক্ষিণ-পশ্চিম এশিয়া একটি দেশ।
- আয়তন: ১৬৭,৯৭৪ বর্গ মাইল (৪৩৫,০৫২ বর্গ কিমি)।
- ইরাক বিশ্বের ৫৮তম বৃহত্তম দেশ।
- সীমান্তবর্তী দেশ: সৌদি আরব, জর্ডান, সিরিয়া, তুরস্ক, কুয়েত, ইরান।
- রাজধানী: বাগদাদ।
- ভাষা: আরবি, কুর্দি (অফিসিয়াল)।
- ধর্ম: ইসলাম (সরকারি, বেশিরভাগ শিয়া), এছাড়াও খ্রিস্টান ধর্ম।
- মুদ্রা: দিনার।
- ইরাকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পেট্রোলিয়ামের মজুদ রয়েছে।

তথ্যসূত্র - Britannica.com

৮,০৮৫.
নেলসন ম্যাডেলার ডাক নাম কী?
  1. ওরিস
  2. পিরু
  3. আদিবা
  4. মাদিবা
ব্যাখ্যা
নেলসন ম্যান্ডেলা:
- নেলসন ম্যান্ডেলার রাজনৈতিক দলের নাম আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস।
- নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত কৃষ্ণাঙ্গনেতা ও সাবেক প্রেসিডেন্ট।
- নেলসন ম্যান্ডেলা আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (ANC) পার্টির নেতা ছিলেন। ১৯৪৪ সালে তিনি ANC তে যোগ দেন।
- ১৯৯১-১৯৯৭ সময়ে তিনি ANC এর সভাপতির দায়িত্ব পালন করেন।
- বর্ণবাদী শাসনের বিরুদ্ধে প্রতিবাদের কারণে তিনি ১৯৬৩-১৯৯০ পর্যন্ত দীর্ঘ প্রায় ২৭ বছর রোবেন দ্বীপে কারান্তরীণ ছিলেন।
- ১৯৯৪ সালের ১০ মে ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার গণতান্ত্রিক ভাবে প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন।
- ১৯৯৩ সালে ম্যান্ডেলা শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।
- ২০১৩ সালের ৫ ডিসেম্বর ম্যান্ডেলা মারা যান।
- তার ডাকনাম ছিলো মাদিবা।

উৎস: নেলসন ম্যান্ডেলা ফাউন্ডেশন ওয়েবসাইট।
৮,০৮৬.
গ্রিকদের 'শিকার এবং অরণ্যদেবী' ছিলেন -
  1. এথেনা
  2. হেরা
  3. আফ্রোদিতি
  4. আর্টেমিস
ব্যাখ্যা
 গ্রিক সভ্যতা:
- গ্রিকদের ১২ টি দেবদেবী ছিলো।
- গ্রিকদের বিশ্বাস ছিলো দেবদেবীরা বাস করতেন অলিম্পাস পর্বতের চূড়ায়।

উল্লেখ্য,
- জিউস ছিলো দেবতাদের রাজা।
- আর্টেমিস ছিলেন শিকার এবং অরণ্যদেবী।
- আফ্রোদিতি ছিলেন প্রেম, যৌনতা এবং সৌন্দর্যের দেবী।
- অলিম্পাসের রাণী দেবী হেরা ছিলেন জিউসের বোন এবং স্ত্রী।
- অ্যারেস ছিলেন রক্তপানের দেবতা।
- এথেনা ছিলেন যুক্তি, প্রজ্ঞা এবং যুদ্ধের দেবী।
- আর্টেমিসের যমজ ভাই অ্যাপোলো ছিলেন দেবতাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
- ডিমিটার একজন কৃষি দেবী।
- ডায়োনিসাস ছিলেন জিউসের এক পুত্র যার জন্ম একজন নশ্বর মা।
- গ্রীক প্যান্থিয়নের অনেক দেবতার মতো, হার্মিস একাধিক গোলকের সভাপতিত্ব করেছিলেন।
- পসেইডন গ্রীক সমুদ্র দেবতা হিসাবে সর্বাধিক পরিচিত, তবে তিনি ঘোড়া এবং ভূমিকম্পেরও দেবতা ছিলেন।

উৎস: Britannica.
৮,০৮৭.
উত্তর ও দক্ষিণ মিসরকে একত্রিত করে একটি বড় সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন কে?
  1. ক) রাজা মেনেস
  2. খ) রাজা তুথমোস
  3. গ) প্রথম র‍্যামেসিস
  4. ঘ) দ্বিতীয় র‍্যামেসিস
ব্যাখ্যা
প্রাচীন মিসরীয় শাসন ব্যবস্থা:
- নীল নদের অববাহিকায় প্রাচীন মিসরীয় সভ্যতার সূচনা হয় প্রাক-রাজবংশীয় যুগে। 
- এ যুগে মিসরীয়রা কৃষি কাজে সেচব্যবস্থার বিভিন্ন কৌশল আবিষ্কার করে। 
- এ ছাড়া তারা লিখন পদ্ধতি, উন্নতমানের কাপড়, সৌরপঞ্জিকা প্রস্তুত করতে শিখে। 
- ৩২০০ খ্রি: পূর্বাব্দে প্রতিষ্ঠিত এ প্রাচীন রাজত্বকালের লিখিত ইতিহাস পাওয়া যায়। 
- রাজা মেনেস উত্তর ও দক্ষিণ মিসরকে এক করে একটি বড় সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন
- প্রাচীন মিসরের সম্রাটদের ‘ফারাও' বলা হতো। 
- ফারাও শব্দের অর্থ ‘বড়বাড়ি। 
- বিশাল প্রাসাদে বসবাসকারী ফারাওদের মনে করা হতো ঈশ্বরের সন্তান। 
- তাঁরা একই সঙ্গে ধর্মীয় ও রাজনৈতিক ক্ষমতার অধিকারী ছিলেন। 
- 'ফারাওরা নিজেদের রক্তের বিশুদ্ধতা বজায় রাখার জন্য ভাই-বোনের সাথে বিয়ের প্রচলন করেন। 
- সম্রাটের প্রধান পরামর্শদাতা হিসেবে নিয়োজিত থাকতেন একজন উজির বা প্রধানমন্ত্রী। 
- মিসরের ‘ফারাও’ বা সম্রাটের মধ্যে বিখ্যাত ছিলেন রাজা মেনেস, প্রথম আহমোজ, রাজা তুথমোস, সম্রাট ইখনাটন, তৃতীয় আমেনহোটেপ এবং প্রথম ও দ্বিতীয় র‍্যামেসিস। 
- পরাক্রমশালী তৃতীয় র‍্যামেসিসের মৃত্যুর পর শক্তিশালী শাসক না থাকায় ‘ফারাও’ বা সম্রাটদের শাসন দুর্বল হয়ে পড়ে এবং নানা পরিবর্তনের পর ৫২৫ খ্রিষ্টপূর্বাব্দে পার্সীয়ানদের হাতে এ সভ্যতার পতন ঘটে। 

উৎস: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮,০৮৮.
হোয়াইট রাশিয়া বলা হয় -
  1. বেলারুশকে
  2. বেলজিয়ামকে
  3. আজারবাইজেনকে
  4. লাটভিয়াকে
ব্যাখ্যা
দেশ:
- হোয়াইট রাশিয়া বলা হয় -বেলারুশকে।
- পূর্ব ইউরোপের স্থলবেষ্টিত দেশ।
- ১৯৯১ সালে স্বাধীন হওয়ার আগ পর্যন্ত, বেলারুশ, পূর্বে বেলোরুশিয়া বা সাদা রাশিয়া নামে পরিচিত ছিল,
- সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত স্লাভিক প্রজাতন্ত্রের মধ্যে সবচেয়ে ছোট ছিল।
- সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত বৃহত্তর দুটি রাশিয়া এবং ইউক্রেন।

অন্যদিকে,
ইউরোপের ককপিট বলা হয় - বেলজিয়ামকে।

উৎস: ব্রিটানিকা।[লিঙ্ক]
৮,০৮৯.
Which of the following countries was first to acknowledge the women's right to vote?
  1. USA
  2. Germany
  3. Australia
  4. New Zealand
  5. England
ব্যাখ্যা
নারীর ভোটাধিকার লাভ:
- বিশ্বে সর্বপ্রথম ১৮৯৩ সালে নিউজিল্যান্ডের নারীরা ভোটাধিকার লাভ করে।

পরবর্তীতে,
- ১৯০২ সালে অস্ট্রেলিয়া নারীরা ভোটাধিকার লাভ করে।
- ১৯০৬ সালে ফিনল্যান্ড নারীরা ভোটাধিকার লাভ করে।
- ১৯১৫ সালে ডেনমার্কের নারীরা ভোটাধিকার লাভ করে।
- ১৯১৮ সালে যুক্তরাজ্যের নারীরা নারীরা ভোটাধিকার লাভ করে।
- ১৯২০ যুক্তরাষ্ট্রের নারীরা ভোটাধিকার লাভ করে।

অন্যদিকে -
- মুসলিম দেশগুলোর মধ্যে ১৯১৮ সালে কিরগিজস্তানের নারীরা প্রথম ভোটাধিকার লাভ করে।
- ১৯৩০ সালে তুর্কি নারীরা এবং ১৯৪৯ সালে আরববিশ্বে প্রথম সিরিয়ার নারীরা ভোটাধিকার লাভ করে।
- পাকিস্তান, ভারত ও বাংলাদেশের নারীরা ভোটাধিকার লাভ করে যথাক্রমে ১৯৪৭, ১৯৫০ এবং ১৯৭২ সালে।

উৎস: Ministry for Women New Zealand ওয়েবসাইট।
৮,০৯০.
’ব্রিজটাউন’ কোন দেশের রাজধানী?
  1. কিউবা
  2. বার্বাডোস
  3. জ্যামাইকা
  4. ব্রাজিল
ব্যাখ্যা

বার্বাডোস
- দক্ষিণ-পূর্ব ক্যারিবিয়ান সাগরের একটি দ্বীপরাষ্ট্র,
- রাজধানী এবং বৃহত্তম শহর হল ব্রিজটাউন , যা প্রধান সমুদ্রবন্দরও।
- জনসংখ্যার অধিকাংশই খ্রিস্টান।
- বার্বাডোস এর সরকারী ভাষা-ইংরেজি ।

অন্যদিকে,

• কিউবার রাজধানী- হাভানা।
• ব্রাজিলের রাজধানী- ব্রাসিলিয়া।
• জ্যামাইকার রাজধানী- কিংস্টন।

উৎস: ব্রিটানিকা।

৮,০৯১.
আরবলীগ কত সালে ফিলিস্তিন (PLO) - কে পূর্ণাঙ্গ সদস্যপদ প্রদান করে?
  1. ক) ১৯৬৯
  2. খ) ১৯৬৫
  3. গ) ১৯৭৩
  4. ঘ) ১৯৭৬
  5. ঙ) ১৯৭৯
ব্যাখ্যা
Palestine Liberation Organization (PLO) - কে ১৯৬৪ সালে আরব লীগ পর্যবেক্ষক সদস্য হিসাবে অন্তর্ভূক্ত করে এবং ১৯৭৬ জর্ডানের আপত্তি সত্ত্বেও পূর্ণাঙ্গ সদস্য হিসাবে অন্তর্ভূক্ত করে। বর্তমানে, আরব লীগ ফিলিস্তিনকে স্বাধীন দেশ হিসাবে বিবেচনা করে। উৎসঃ আরবলীগ (LAS) website.
৮,০৯২.
মার্কিন যুক্তরাষ্ট্রের জলবায়ু চুক্তি থেকে বেড়িয়ে যাওয়া কার্যকর হবে-
  1. ক) ৪ এপ্রিল ২০২০
  2. খ) ৪ অক্টোবর ২০২০
  3. গ) ৪ নভেম্বর ২০২০
  4. ঘ) ১৯ এপ্রিল ২০২০
ব্যাখ্যা
২০১৫ সালের ১২ ডিসেম্বর সম্পাদিত প্যারিস জলবায়ু চুক্তি থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১ জুন ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের বেড়িয়ে যাওয়ার ঘোষণা দেয়। চুক্তি অনুযায়ী কোন দেশ এই চুক্তি থেকে প্রথম তিন বছরের মধ্যে বেড়িয়ে যেতে পারবে না এবং আনুষ্ঠানিকভাবে বেড়িয়ে যাবার প্রক্রিয়া সম্পন্ন হতে এক বছর সময় লাগবে। সে হিসেবে যুক্তরাষ্ট্র ২০২০ সালের ৪ঠা নভেম্বর এ চুক্তি থেকে পুরোপুরি বেড়িয়ে যেতে পারবে। (সূত্র: ইউএনও ওয়েবসাইট)
৮,০৯৩.
'কলোসিয়াম' কোন সভ্যতার নিদর্শন? 
  1. গ্রিক সভ্যতা
  2. রোমান সভ্যতা
  3. মিশরীয় সভ্যতা
  4. মেসোপটেমীয় সভ্যতা
ব্যাখ্যা

• কলোসিয়াম:
- কলোসিয়াম প্রাচীন রোমান সভ্যতায় গড়ে ওঠে। 

⇒ কলোসিয়াম হচ্ছে রোমানদের তৈরি এক বিশাল অ্যাম্ফিথিয়েটার বা নাট্যশালা।
- কালোসিয়ামের নির্মাণ কাজ শুরু হয় ৭২ খ্রিস্টাব্দে রোমান সম্রাট ভেসপেসিয়ান (Vespasian) এর শাসনামলে এবং তার পুত্র টিটাস (Titus) ৮০ খ্রিস্টাব্দে এটি সম্পূর্ণ করেন। পরে, সম্রাট ডমিশিয়ান (Domitian) কিছু সংস্কার কাজ করেন।
- কলোসিয়ামটি মূলত গ্ল্যাডিয়েটরদের লড়াই এবং অন্যান্য জনসমক্ষে অনুষ্ঠিত প্রদর্শনীগুলোর জন্য ব্যবহৃত হতো। 
- এর প্রাথমিক নাম ছিল ফ্ল্যাভিয়ান অ্যাম্ফিথিয়েটার। 
- এটি প্রায় ৫০,০০০ দর্শক ধারণক্ষম ছিল।
- ইউনেস্কো ১৯৯০ সালে কলোসিয়ামকে বিশ্ব ঐতিহ্যবাহী অঞ্চল হিসেবে স্বীকৃতি দেয়।

তথ্যসূত্র: i) Britannica.
ii) বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।

৮,০৯৪.
কঙ্গোকে বিদেশি শাসন থেকে মুক্ত করার লড়াইয়ে চিরস্থায়ী নাম-
  1. কাশাভুবু
  2. প্যাট্রিক লুমুম্বা
  3. শোম্বে
  4. মবুতু
ব্যাখ্যা
• কঙ্গোকে বিদেশী শাসন থেকে মুক্ত করার লড়াইয়ের চিরস্থায়ী নাম — প্যাট্রিক লুমুম্বা।

• গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র:
- গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র আফ্রিকা মহাদেশের একটি রাষ্ট্র।
- পূর্বে এটি জায়ারে নামে পরিচিত ছিল।
- কঙ্গোর রাজধানী কিনসাসা এবং সরকারী ভাষা ফরাসি।
- বেলজিয়াম থেকে ১৯৬০ সালে স্বাধীনতা লাভ করে।

• প্যাট্রিস লুমুম্বা (1925-1961):
- কঙ্গো প্রজাতন্ত্রের — প্রথম প্রধানমন্ত্রী ছিলেন ।
- একজন আফ্রিকান জাতীয়তাবাদী নেতা।
- মাত্র ৩৫ বছরের একটি জীবন পেয়েছিলেন প্যাট্রিস লুমুম্বা।
- ক্ষণস্থায়ী সে জীবন উৎসর্গিত হয়েছিল জন্মভূমির স্বাধীনতার লড়াইয়ে।

উৎসঃ www.history.com, Britannica.com.
৮,০৯৫.
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বাসভবনের নাম কী?
  1. ক) ব্লু হাউজ
  2. খ) টেম্পল ট্রি
  3. গ) ক্রেমলিন
  4. ঘ) এলিসি প্রাসাদ
ব্যাখ্যা
• দক্ষিণ কোরিয়া:
- দক্ষিণ কোরিয়র রাষ্ট্রীয় নাম - রিপাবলিক অব কোরিয়া।
- স্বাধীনতা লাভ করে - ১৫ আগস্ট, ১৯৪৫ সালে।
- সরকার পদ্ধতি - সাংবিধানিক প্রজাতন্ত্র।
- প্রেসিডেন্টের বাসভবনের নাম - ব্লু হাউজ।
- দক্ষিণ কোরিয়ার প্রথম প্রেসিডেন্ট - সিগম্যান রী।
- বর্তমান প্রেসিডেন্ট - ইউন সুক ইউল (২০২২ - )।
- বর্তমান প্রধানমন্ত্রী - হান ডাক সো (২০২২ - )।
- জাপান ও কোরিয়াকে পৃথক করেছে - কোরিয়া প্রণালি।

তথ্যসূত্র: ব্রিটানিকা।
৮,০৯৬.
কুখ্যাত ‘থায়ারওয়াদ্দি কারাগার’ কোথায় অবস্থিত?
  1. মালয়েশিয়া
  2. কিউবা
  3. মিয়ানমার
  4. সৌদি আরব
ব্যাখ্যা
থায়ারওয়াদ্দি কারাগার:
- ব্রিটিশ শোষণের শেষ নিদর্শন এ ‘জল্লাদখানাটি’ মিয়ানমারের বাগো প্রদেশের উত্তরে ১০০ কিলোমিটার দূরে অবস্থিত। 
- নিত্যনতুন নির্যাতনে কুখ্যাত কারাগারটি মিয়ানমার শাসকদের প্রায় এক শতাব্দীর নিপীড়নের প্রতীক।

উল্লেখ্য,
- ১৯৪৮ সালের জানুয়ারিতে মিয়ানমার ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা পুনরুদ্ধার করে।
- তার কয়েক মাস পর থেকেই কারাগারটি বার্মার কমিউনিস্ট পার্টির সদস্যদের জন্য আটককেন্দ্র হিসাবে কাজ করে।
- ১৯৮৮ সালের গণতন্ত্রপন্থি বিদ্রোহের পরিপ্রেক্ষিতে এটি মিয়ানমারের সবচেয়ে ঘৃণ্য কারাগারগুলোর একটি হিসাবে পরিচিতি পায়।
- এই লজ্জাজনক ইতিহাসকে এখন আরও কলঙ্কিত করছে দেশটির জান্তা সরকার।
- আবারও এ কারাগারকে ধারাবাহিক শাসনের বর্বরতার স্মৃতিস্তম্ভ হিসাবে প্রতিষ্ঠা করেছে।

উৎস: ১৫ সেপ্টেম্বর ২০২৩, যুগান্তর।
৮,০৯৭.
'কুরাকাও' দ্বীপের অবস্থান কোথায়?
  1. ক) ক্যারিবিয়ান সাগরে
  2. খ) মিশরের নীল নদের তীরে
  3. গ) আরব আমিরাতের সমুদ্রবন্দরের নিকট
  4. ঘ) ভূমধ্যসাগরের দক্ষিণে
ব্যাখ্যা
• কুরাকাও দ্বীপ:
- কুরাকাও, ক্যারিবিয়ান সাগরের একটি দ্বীপ এবং নেদারল্যান্ডস রাজ্যের মধ্যে একটি দেশ।
- এটি ভেনেজুয়েলার উপকূল থেকে প্রায় ৩৭ মাইল (৬০ কিমি) উত্তরে অবস্থিত। যদিও এটি দক্ষিণ আমেরিকার মহাদেশীয় একটি অংশ।
- কুরাকাও এবং দক্ষিণ আমেরিকার উত্তর উপকূলের প্রতিবেশী দ্বীপগুলিকে সাধারণত লেসার অ্যান্টিলিসের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় চাপ হিসেবে বিবেচনা করা হয়। 
- তাদের রাজধানী হচ্ছে উইলেমস্টাড।

- কুরাকাও দক্ষিণ আমেরিকার মূল ভূখণ্ড থেকে আরাওয়াক জনগণের দ্বারা বসতি স্থাপন করেছিল।
- এটি ১৪৯৯ সালে ইউরোপীয়দের ওস্প্যানিশদের  দ্বারা প্রথম পরিদর্শন করা হয়েছিল এবং পরবর্তীতে ডাচদের দ্বারা স্থির করা হয়েছিল,
-  তারা এটিকে ডাচ ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য বাণিজ্যের একটি প্রধান কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠা করেছিল।
- স্প্যানিশরা ১৫১৫ সালে সমগ্র আদিবাসী জনগোষ্ঠীকে দাস হিসাবে হিস্পানিওলার কাছে নির্বাসিত করে।
- কুরাকাও হল পশ্চিম গোলার্ধের প্রাচীনতম ক্রমাগত বসবাসকারী ইহুদি সম্প্রদায়।
- তারা ১৫০০-এর দশকে পর্তুগাল থেকে দেশত্যাগ করেছিলেন।
৮,০৯৮.
মানববিহীন যুদ্ধবিমান 'বায়রাক্তার কিজিলেলমা' কোন দেশের তৈরি? 
  1. ইরান
  2. তুরস্ক
  3. রাশিয়া
  4. চীন
ব্যাখ্যা

• বায়রাক্তার কিজিলেলমা: 
- তুরস্কের প্রথম মানববিহীন যুদ্ধবিমান বায়রাক্তার কিজিলেলমা। 
- জেটচালিত 'বায়রাক্তার কিজিলেলমা' মানববিহীন যুদ্ধ বিমান বিশ্বে প্রথমবারের মতো সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে ক্লোজ ফরমেশন ফ্লাইট পরিচালনা করেছে। 
- এটি তুরস্কের Baykar Technologies কোম্পানি তৈরি করছে। 
- এটি জেট চালিত, স্টেলথ ডিজাইনের এবং স্বয়ংক্রিয়ভাবে উড়তে, অবতরণ করতে এবং লক্ষ্য আক্রমণ করতে সক্ষম।
- বিমানটিতে আধুনিক রাডার, সেন্সর এবং স্বয়ংক্রিয় লক্ষ্য নির্ধারণের ব্যবস্থা রয়েছে।
- উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর পরিচালনা প্রযুক্তি ব্যবহার করে এই ফ্লাইট সম্পন্ন হয়। 
- উত্তর-পশ্চিম তুরস্কের চোরলুতে অবস্থিত আকিনজি ফ্লাইট ট্রেনিং অ্যান্ড টেস্ট সেন্টারে এই ঐতিহাসিক ফ্লাইটের পরীক্ষা চালানো হয়।

তথ্যসূত্র: বাংলাদেশ প্রতিদিন। (Link) 

৮,০৯৯.
সাইপ্রাসের মুদ্রা কোনটি?
  1. সেডি
  2. ইউরো
  3. ডলার
  4. গেসো
ব্যাখ্যা

বিভিন্ন দেশের মুদ্রার নাম:
- সাইপ্রাসের মুদ্রার নাম ইউরো।
- স্পেনের মুদ্রার নাম ইউরো।
- ফ্রান্সের মুদ্রার নাম ইউরো।
- যুক্তরাজ্যের মুদ্রার নাম পাউন্ড।
- যুক্তরাষ্ট্রের মুদ্রার নাম ডলার।
- জাপানের মুদ্রার নাম ইয়েন।
- উত্তর কোরিয়ার মুদ্রার নাম উন।
- ভিয়েতনামের মুদ্রার নাম ডং।
- থাইল্যান্ডের মুদ্রার নাম বাথ।
- ফিলিপাইনের মুদ্রার নাম পেসো।
- মিয়ানমারের মুদ্রার নাম কিয়াট।
- ভুটানের মুদ্রার নাম গুলট্রাম।
- চীনের মুদ্রার নাম ইউয়ান।
- নেপালের মুদ্রার নাম রুপি।

তথ্যসূত্র - Britannica.com

৮,১০০.
কোন বিপ্লবের ফলস্বরূপ চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়া নামে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়?
  1. ভেলভেট বিপ্লব
  2. অরেঞ্জ বিপ্লব
  3. সিডার বিপ্লব
  4. স্লোভান বিপ্লব
ব্যাখ্যা

• ভেলভেট বিপ্লব (Velvet Revolution):
- ১৯৮৯ সালে চেকোস্লোভাকিয়াতে একটি অহিংস আন্দোলনের মাধ্যমে কমিউনিস্ট শাসনের পতন ঘটে।
- এই বিপ্লব খুব শান্তিপূর্ণভাবে সংঘটিত হয়েছিল, তাই একে "Velvet Revolution" বলা হয়।
- ফলাফল: কমিউনিস্ট শাসন থেকে দেশ গণতান্ত্রিক ব্যবস্থায় রূপান্তরিত হয়।
- এরপর রাজনৈতিক ও সাংস্কৃতিক টানাপোড়েনের কারণে চেক ও স্লোভাক অঞ্চলের মধ্যে আলাদা রাষ্ট্র গঠনের দাবি জোরদার হয়।
- চূড়ান্ত বিভাজন: ১৯৯৩ সালের ১ জানুয়ারি চেকোস্লোভাকিয়া শান্তিপূর্ণভাবে ভেঙে যায়।
- জন্ম নেয় দুটি নতুন স্বাধীন রাষ্ট্র:চেক প্রজাতন্ত্র (Czech Republic) ও স্লোভাকিয়া (Slovakia)।
- এই বিভাজনকে বলা হয়: "Velvet Divorce" (ভেলভেট তালাক) কারণ এটি রক্তপাতহীন ও শান্তিপূর্ণভাবে সংঘটিত হয়েছিল।

উৎস: ব্রিটানিকা।