বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ-রাজনীতি

মোট প্রশ্ন৯,৩৩৪এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ-রাজনীতি

PrepBank · পাতা ৭০ / ৯৩ · ৬,৯০১৭,০০০ / ৯,৩৩৪

৬,৯০১.
নিউইয়র্ক সিটি কোন নদীর তীরে অবস্থিত?
  1. পটোম্যাক
  2. টেমস
  3. রাইন
  4. হাডসন
ব্যাখ্যা
- নিউইয়র্ক সিটি হাডসন নদীর তীরে অবস্থিত।
অন্যদিকে,
- টেমস নদীর তীরে : লন্ডন শহর
- পটোম্যাক নদীর তীরে : ওয়াশিংটন ডিসি শহর
- রাইন নদীর তীরে : রটারডাম, স্ট্রাসবার্গ, বাসেল প্রভৃতি শহর।
(তথ্যসূত্রঃ এনসাক্লোপিডিয়া ব্রিটানিকা)
৬,৯০২.
ইংল্যান্ডে কোন শতকে শিল্পবিপ্লবের সূচনা ঘটেছিলো?
  1. সতের শতকের প্রথম ভাগে
  2. আঠারো শতকের মধ্যভাগে
  3. উনিশ শতকের প্রথম ভাগে
  4. উনিশ শতকের শেষভাগে
ব্যাখ্যা
- আঠারো শতকের মধ্যভাগে ইংল্যান্ডে শিল্প বিপ্লবের সূচনা ঘটে। এরপর তা সমগ্র ইউরোপে ছড়িয়ে পড়ে।
- শিপ্ল বিপ্লবের ফলে গ্রামীণ কৃষিভিত্তিক সমাজ শহুরে কলকারখানা নির্ভর সমাজে পরিবর্তিত হতে থাকে। এই পরিবর্তন মানবজীবনের অন্যান্য ক্ষেত্রেও প্রভাব ফেলে।
- আঠারো শতকের দ্বিতীয়ার্ধের ইংল্যান্ডের সমাজের এরূপ পরিবর্তনকে আর্নল্ড টয়েনবি ইন্ডাস্ট্রিয়াল রেভ্যুলেশন হিসেবে অভিহিত করেন।
(তথ্যসূত্রঃ ব্রিটানিকা)
৬,৯০৩.
In which country did the 1st Industrial Revolution begin in the late 18th century?
  1. France
  2. Germany
  3. Great Britain
  4. The United States
ব্যাখ্যা
প্রথম শিল্প বিপ্লব:

- প্রথম শিল্প বিপ্লব সংঘটন কাল: ১৭৬০-১৮৪০ সাল।
- ১৭৬০ সাল থেকে ইউরোপের দেশ ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব শুরু হয়।
- তাই ইংল্যান্ডকে শিল্প বিপ্লবের জন্মস্থান বলা হয়।
- ব্রিটিশ অর্থনৈতিক ঐতিহাসিক আর্নল্ড টয়েনবি (Arnold Toynbee) ১৭৬০ সাল থেকে ১৮৪০ সাল পর্যন্ত ইংল্যান্ডের অর্থনৈতিক উন্নয়ন বোঝানোর জন্য ‘শিল্প বিপ্লব' (Industrial Revolution) শব্দটি ব্যবহার করেন।
- ইংল্যান্ডে শুরু হলেও খুব দ্রুতই ইউরোপের অন্যান্য দেশ বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, রাশিয়া সহ অন্যান্য দেশে তা ছড়িয়ে পড়ে।
- ইউরোপের পাশাপাশি ১৭৯০ সালে যুক্তরাষ্ট্রে শিল্প বিপ্লবের ছোঁয়া লাগে।
- শিল্প বিপ্লবের ফলে পণ্য উৎপাদন, বাজারজাতকরণ, অর্থনৈতিক ব্যবস্থা খুব দ্রুত পরিবর্তত হতে থাকে।
- এই সময় বিভিন্ন ইঞ্জিন, যন্ত্রপাতি ও তত্ত্ব আবিষ্কার হতে থাকে।
- ফলে বিশ্বের ইতিহাসও খুব দ্রুত পরিবর্তন হতে থাকে।

তথ্যসূত্র: ব্রিটানিকা।
৬,৯০৪.
জনসংখ্যায় পৃথিবীর বৃহত্তম দেশ- (অক্টোবর-২০২৫)
  1. চীন
  2. ভারত
  3. যুক্তরাষ্ট্র
  4. পাকিস্তান
ব্যাখ্যা

ভারত: 
- স্বাধীনতা লাভ: ১৫ আগস্ট ১৯৪৭ (ব্রিটিশ শাসন থেকে)।
- সরকারের ধরন: সংসদীয় গণতন্ত্র ও প্রজাতন্ত্র।
- রাজধানী: নয়াদিল্লি।
- সরকার প্রধান: নরেন্দ্র মোদী। 
- রাষ্ট্রপতি: দ্রৌপদী মুর্মু।
- ভাষা: সরকারি ভাষা: হিন্দি ও ইংরেজি।
- মুদ্রা: ভারতীয় রুপি।
- জনসংখ্যা: জনসংখ্যায় পৃথিবীর বৃহত্তম দেশ।
- ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র।
- ভারতের সবচেয় বড় অঙ্গরাজ্য: রাজস্থান। [আয়তনে]। 

উৎস: ব্রিটানিকা, world meter. 

৬,৯০৫.
'পিকিং মানুষ' এর মাথার খুলি কত সালে পাওয়া যায়?
  1. ১৯২১ সালে
  2. ১৯২৫ সালে
  3. ১৯২৯ সালে
  4. ১৯৩৩ সালে
ব্যাখ্যা
 চীনা সভ্যতার অবস্থান ও পরিচয়
- পূর্ব এশিয়ার বৃহত্তম রাষ্ট্র চীন। মিশর, মেসোপটেমীয় এবং সিন্ধু সভ্যতার পরে চীনেও গড়ে উঠেছিল উন্নত সভ্যতা।
- চীনের তিনটি অঞ্চলে প্রাচীন চৈনিক সভ্যতা গড়ে ওঠে।
- প্রথমটি হোয়াং হো নদীর তীরে, দ্বিতীয়টি ইয়াং জে কিয়াং নদীর তীরে আর তৃতীয়টি দক্ষিণ চীনের ভূখণ্ডে। চীনের এই প্রাচীন সভ্যতা সৃষ্টি হয় শাং রাজাদের ও চৌ রাজাদের যুগে।
- চীনের উত্তর দিকে গোবি মরুভূমি, পশ্চিমে তিব্বতের পার্বত্য অঞ্চল এবং পূর্ব ও দক্ষিণে প্রশান্ত মহাসাগরের অবস্থান ছিল।
- প্রাচীন চীনের নদীসমূহের প্রভাবে একদিকে এখানে যেমন কৃষিভিত্তিক সভ্যতা গড়ে উঠেছিল অন্যদিকে তেমনি অভ্যন্তরীণ বাণিজ্য ও যোগাযোগের পথ সহজ ও সুগম হয়েছিল, পাশাপাশি বহির্বাণিজ্যের পথও উন্মুক্ত হয়েছিল। আনুমানিক খ্রিস্টপূর্ব ২০০০ অব্দে এখানে সভ্যতার উন্মেষ ঘটেছিল।

 চীনের আদি মানুষ
- চীনা উপকথা অনুযায়ী প্রথম মানুষ হলো পাকু। কিন্তু বাস্তবে তা নয়।
- চীনে আদি মানুষের সন্ধান পাওয়া গেছে। ১৯২৯ সালে চীনের রাজধানী পিকিং এর নিকট (আধুনিক বেইজিং) আদিম মানুষের মাথার খুলি পাওয়া গেছে; যারা 'পিকিং মানুষ' নামে পরিচিত।
- এই তথ্য হতে মনে করা যায় যে, নবোপলীয় তথা নতুন পাথরের যুগে চীনে মানুষের বসবাস ছিল।
- অনুমান করা হয় যে, চীনবাসীরা হোয়াং-হো ও ইয়াংসি নদীর দুটি পাড়েই বসবাস করত।
- পরে তারা বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। এদের একটা অংশ চাষাবাদ করত এবং অন্য অংশটি যাযাবরের মতো ঘুরে বেড়াত।
- যারা চাষাবাদ করত, তারাই নদীর ধারে ঘরবাড়ি তৈরি করে সভ্য মানুষে পরিণত হয়। একই সাথে তারা পশুপালন করত।
- তারা মাটির তৈরি জিনিসপত্র, রেশমের কাপড়, চাকাযুক্ত গাড়ি, তামা ও ব্রোঞ্জের অস্ত্র-শস্ত্র তৈরি করতে জানত।
- চাষাবাদে তারা ব্যবহার করত লাঙ্গল, খাল কেটে নদী হতে পানি জমিতে সরবরাহ করত।
- চীনের আদি মানুষ নগর নির্মাণ করেছিল এবং নগরকে যাযাবরদের আক্রমণ হতে বাঁচানোর জন্য উঁচু দেয়াল তৈরি করেছিল।
- প্রাচীন চীনের লোকেরা এক প্রকার দিনপঞ্জি বা ক্যালেন্ডার তৈরি করেছিল।

উৎস: উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি প্রোগ্রামের ইতিহাস প্রথম পত্র। 
৬,৯০৬.
পৃথিবীর প্রাচীনতম মহাকাব্য কোনটি?
  1. শাহনামা
  2. ইলিয়াড
  3. গিলগামেশ
  4. ইনিড
ব্যাখ্যা
মহাকাব্য গিলগামেশ:
- পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা ‘মেসোপটেমীয় সভ্যতা’।
- আধুনিক ইরাক রাষ্ট্রের সীমারেখার মধ্যেই প্রাচীনকালে মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠেছিল।
- আক্কাদিয়ান ভাষার নিদর্শন গিলগামেশ মহাকাব্য।
- কিউনিফর্ম লিপিতে লেখা হয় বিখ্যাত মহাকাব্য গিলগামেশ।
- গিলগামেশের কাহিনি প্রথম শুরু হয় ৫টি সুমেরীয়  কবিতার মাধ্যমে। 
- গিলগামেশ মহাকাব্যের প্রধান চরিত্র উরুকের রাজা গিলগামেশ, রোমান উচ্চারণে যাকে বলা হয় বিলগামেশ। 

উল্লেখ্য,
- সুমেরিয়ান শহর উরুকের  মানুষের জীবন যাপন এবং তাঁদের ধর্ম বিশ্বাস, প্রকৃতির সঙ্গে তাঁদের সম্পর্কের উত্থান-পতনের কথা তুলে ধরা হয়েছে গিলগামেশ মহাকাব্যে।
- দেবতা, স্বর্গ-মর্ত্য-নরক ও অমরত্বের সন্ধান ইত্যাদিও উঠে এসেছে মহাকাব্যটিতে।
- সুপ্রাচীন সুমেরিয় পাঁচটি স্বতন্ত্র কাব্যের ভিত্তিতে এ মহাকাব্যটি শুরু হয় যেখানে রাজা গিলগামেশের রাজ্য পরিচালনা এবং তার পরিচিতির সন্ধান পাওয়া যায়। 

উৎস: Britannica.
৬,৯০৭.
নিচের কোন শহরটি 'পিংক সিটি' নামে পরিচিত?
  1. বেইজিং
  2. জয়পুর
  3. বোগোটা
  4. অসলো
ব্যাখ্যা
জয়পুর:
- জয়পুর 'পিংক সিটি' নামে পরিচিত।
- জয়পুর শহর রাজস্থান রাজ্যের রাজধানী।
- এটি রাজস্থানের সবচেয়ে জনবহুল শহর।
- শহরটি ১৭২৭ সালে মহারাজা সওয়াই জয় সিং দ্বারা জয়পুর রাজ্যের রাজধানী হিসাবে প্রতিস্থাপনের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল।
- জয়পুরে মিশ্র হিন্দু-মুসলিম জনসংখ্যা রয়েছে।
- জয়পুর একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র।
- জয়পুরের বিখ্যাত শিল্প ও কারুশিল্পের মধ্যে রয়েছে গয়না, এনামেল, ধাতুর কাজ, এবং মুদ্রিত কাপড়, সেইসাথে পাথর, মার্বেল এবং হাতির দাঁত খোদাই করা।

তথ্যসূত্র- Britannica.com
৬,৯০৮.
কাজাখস্তানের রাজধানীর বর্তমান নাম কী?
  1. আস্তানা
  2. আশখাবাদ
  3. তাশখন্দ
  4. দুশানবে
ব্যাখ্যা

কাজাখস্তান:
- মধ্য এশিয়ার বৃহত্তম দেশ হচ্ছে কাজাখস্তান। 
- সীমান্তবর্তী দেশসমূহ: রাশিয়া, চীন, কিরগিজস্তান, উজবেকিস্তান এবং তুর্কমেনিস্তান। 
- এটি আয়তনে বিশ্বের নবম বৃহত্তম দেশ। 
- রাজধানী: আস্তানা (পূর্বে নূর-সুলতান, আকমোলা, ত্সেলিনোগ্রাদ নামে পরিচিত ছিল)
- সাবেক শাসনব্যবস্থা: সোভিয়েত ইউনিয়নের একটি ইউনিয়ন প্রজাতন্ত্র
- স্বাধীনতা ঘোষণা: ১৬ ডিসেম্বর, ১৯৯১ সাল। 
- দেশটির বিশাল মরুভূমি, স্তেপ অঞ্চল এবং পর্বতমালা এর ভৌগোলিক বৈচিত্র্যকে চিত্রিত করে।

মধ্য এশিয়ার দেশগুলোর তালিকা এবং তাদের রাজধানী নিম্নরূপ:

- কাজাখস্তান - রাজধানী: আস্তানা।
- কিরগিজস্তান - রাজধানী: বিশকেক।
- তাজিকিস্তান - রাজধানী: দুশানবে।
- তুর্কমেনিস্তান - রাজধানী: আশখাবাদ।
- উজবেকিস্তান - রাজধানী: তাশখন্দ।

উৎস: Britannica.

৬,৯০৯.
ম্যাকাও দ্বীপটি কোন দেশের কলোনি ছিল?
  1. যুক্তরাজ্য
  2. স্পেন
  3. পর্তুগাল
  4. ফ্রান্স
ব্যাখ্যা

- ম্যাকাও দ্বীপটি পর্তুগালের কলোনি ছিল।
- দ্বীপটি চীন সাগরে অবস্থিত।
- ১৯৯৯ সালের ২০ ডিসেম্বর পর্তুগাল গণচীনের নিকট ম্যাকাও ফেরত দেয়।
- এটি বর্তমানে চীনের একটি বিশেষ স্বায়তশাসিত অঞ্চল।
উৎস: বিবিসি নিউজ।

৬,৯১০.
আধুনিক সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা পিতা হিসেবে গণ্য করা হয় কাকে?
  1. মাও সে তুং
  2. লি কুয়ান ইউ
  3. জোসেফ স্ট্যালিন
  4. হো চি মিন
ব্যাখ্যা
লি কুয়ান ইউ: 
- লি কুয়ান ইউ (জন্ম: ১৬ সেপ্টেম্বর ১৯২৩, সিঙ্গাপুর - মৃত্যু: ২৩ মার্চ ২০১৫, সিঙ্গাপুর) ছিলেন একজন রাজনীতিবিদ এবং আইনজীবী। 
- তিনি ১৯৫৯ থেকে ১৯৯০ সাল পর্যন্ত সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী ছিলেন।
- তাকে আধুনিক সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা পিতা হিসেবে গণ্য করা হয়।
- তার নেতৃত্বে সিঙ্গাপুর একটি ছোট সম্পদশূন্য ব্রিটিশ উপনিবেশ থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে সমৃদ্ধ দেশ এ পরিণত হয়।
- তিনি শিক্ষার হার বৃদ্ধি ও শিল্প উন্নয়নের মাধ্যমে দেশকে উচ্চ-আয়ের অর্থনীতিতে পরিণত করেন।
- ২১শ শতকেও সিঙ্গাপুরের অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় ছিল।
- ২০২৩ সালের হিসাব অনুযায়ী, সিঙ্গাপুরের জিডিপি (GDP) মাথাপিছু আয়ে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যায়।
- সিঙ্গাপুরের পাসপোর্ট বিশ্বে অন্যতম শক্তিশালী, যা ১৯০টিরও বেশি দেশে ভিসা-মুক্ত বা অন-অ্যারাইভাল ভিসা সুবিধা প্রদান করে।

উৎস: Britannica.
৬,৯১১.
'Disarming Iraq' গ্রন্থটির রচিয়তা -
  1. হেনরি কিসিঞ্জার
  2. কার্ল মার্কস
  3. উইনস্টন চার্চিল
  4. হ্যান্স ব্লিক্স
ব্যাখ্যা
হ্যান্স ব্লিক্স:
- সুইডেনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ছিলেন হ্যান্স ব্লিক্স।
- একজন কূটনীতিক, রাজনীতিবিদ এবং লেখক হিসেবে তার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে।
- ১৯৬৩-৭৬ সাল পর্যন্ত, ডক্টর ব্লিক্স সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভাগীয় প্রধান ছিলেন।
- ১৯৬১-৮১ সাল পর্যন্ত, তিনি জাতিসংঘের সাধারণ পরিষদে সুইডেনের প্রতিনিধি দলের সদস্য ছিলেন।
- আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (IAEA) মহাপরিচালক ছিলেন।

⇒ তার রচিত গ্রন্থ: ডিজআর্মিং ইরাক (Disarming Iraq)।

অন্যদিকে,
- কার্ল মার্কস-এর উল্লেখযোগ্য বই: The Communist Manifesto, Das Kapital.
- উইনস্টন চার্চিল-এর উল্লেখযোগ্য বই: 'My African Journey'।
- 'Nuclear Weapons and Foreign Policy গ্রন্থটির রচয়িতা হেনরি কিসিঞ্জার।

উৎস: Britannica.
৬,৯১২.
প্যানজিয়া বলতে কী বোঝায়?
  1. একক বৃহৎ মরুভূমি
  2. একক অতিমহাদেশ
  3. একক মহাসাগর
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্যানজিয়া ও প্যান্থালাসা:
- প্যানজিয়া বা মহাভূখণ্ড (রোমান হরফ: Pangea) প্রাগৈতিহাসিক পৃথিবীর একটি একক অতিমহাদেশ। 
- এটি প্যান্থালাসা (Panthalassa) নামক একটিমাত্র মহাসাগর দ্বারা বেষ্টিত ছিল।
- ১৮০০-এর দশকের শেষ দিকে এবং ১৯০০-এর প্রথম দিকে বিজ্ঞানী আলফ্রেড ওয়েগনার প্যানজিয়া তত্ত্বের প্রস্তাব দেন।
- তিনি দেখান যে, পৃথিবীর মহাদেশগুলো একসময়ে একত্রিত ছিল এবং পরে পৃথক হয়ে গিয়েছে, এর কারণ ছিল প্লেটের গতির কারণে মহাদেশগুলো সরে গিয়ে একে অপর থেকে বিচ্ছিন্ন হয়েছে।

উৎস: i) Britannica.
ii) Alfred Wegener's Theory, The Origin of Continents and Oceans.
৬,৯১৩.
'ডমিনো' তত্ত্বটি কোন অঞ্চলে প্রয়োগ করা হয়েছিল?
  1. পূর্ব ইউরোপ
  2. দক্ষিণ-পূর্ব এশিয়া
  3. পূর্ব আফ্রিকা
  4. পশ্চিম ইউরোপ
ব্যাখ্যা
ডমিনো তত্ত্ব:
- 'ডমিনো তত্ত্ব' (Domino Theory) প্রাথমিকভাবে দক্ষিণপূর্ব এশিয়া অঞ্চলে প্রয়োগ করা হয়েছিল, বিশেষত ভিয়েতনাম যুদ্ধের প্রেক্ষাপটে।
- এটি ছিল ঠান্ডা যুদ্ধকালীন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির একটি মূলনীতি।
- ডমিনো তত্ত্বে বলা হয়েছে, কোনো একটি রাষ্ট্রে যদি সমাজতন্ত্রীরা ক্ষমতাসীন হয়, তাহলে পাশের রাষ্ট্রটিও সমাজতন্ত্রীদের দখলে চলে যাবে।
- মূল লক্ষ্য ছিল: লাওস, কম্বোডিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া-তে কমিউনিজম ছড়িয়ে পড়া রোধ করা।

⇒ সাবেক মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস. ট্রুম্যান এই তত্ত্বের উদ্যোক্তা হলেও তার পরবর্তী প্রেসিডেন্ট ডোয়াইট ডি. আইজেনহাওয়ার প্রথম এই অঞ্চলে প্রয়োগ করেন।
- ডোয়াইট ডি. আইজেনহাওয়ার ১৯৫৪ সালের ৭ এপ্রিল এক সংবাদ সম্মেলনে ইন্দোচিনে কমিউনিজমের কথা উল্লেখ করার সময় তত্ত্বটি বর্ণনা করেছিলেন।
- দক্ষিণ পূর্ব এশিয়ায় 'ভিয়েতনাম যুদ্ধ' ও স্নায়ুযুদ্ধের সময়ও যুক্তরাষ্ট্র এই ডমিনো তত্ত্ব প্রয়োগ করা হয়েছিল।
- মার্কিন যুক্তরাষ্ট্র বিংশ শতাব্দীর সত্তরের দশকে দক্ষিণ পূর্ব এশিয়ায় বিশেষ করে ভিয়েতনাম, কম্বোডিয়া ও লাওসে এই তত্ত্ব প্রয়োগ করে সেখানে সমাজতন্ত্রের উত্থান ঠেকাতে সামরিক হস্তক্ষেপ করেছিল।
- তিনি এন্টি-কমিউনিস্ট দক্ষিণ ভিয়েতনাম সরকারকে সহায়তা করেন।
- ডমিনো তত্ত্বটি দক্ষিণ-পূর্ব এশিয়ার জন্য প্রযোজ্য ছিল।
- ১৯৫০-৮৯ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র তত্ত্বটি প্রচার করেছিল।

উৎস: History.com
৬,৯১৪.
স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয় কোনটি? 
  1. নরওয়ে
  2. সুইডেন
  3. নেদারল্যান্ড
  4. ডেনমার্ক
ব্যাখ্যা

স্ক্যান্ডিনেভিয়া:
​- স্ক্যান্ডিনেভিয়া ঐতিহাসিকভাবে স্ক্যান্ডিয়া, উত্তর ইউরোপের অংশ।
​- স্ক্যান্ডিনেভিয়া হলো ইউরোপের উত্তরে অবস্থিত একটি ভৌগোলিক অঞ্চল।
​- স্ক্যান্ডেনেভিয়ান রাষ্ট্র মূলত ৩টি। যথা: নরওয়ে, সুইডেন ও ডেনমার্ক।
​- দেশ তিনটি ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ভাষাগত দিক থেকে পরস্পরের সাথে সম্পর্কিত।
​- তবে ফিনল্যান্ড, আইসল্যান্ড এবং ফারো আইল্যান্ডকেও অনেক ক্ষেত্রে স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র হিসেব গণ্য করা হয়।

​অন্যদিকে,
​⇒ নেদারল্যান্ড (হল্যান্ড) উত্তর ইউরোপের অংশ হলেও এটি স্ক্যান্ডিনেভিয়ার অন্তর্ভুক্ত নয়।

​উৎস: 
​i) Worldatlas.
​ii) Britannica.

৬,৯১৫.
শিল্প বিপ্লব সংঘটিত হয় কোন শতকে?
  1. ষোল শতকে
  2. আঠারো শতকে
  3. সতেরো শতকে
  4. উনিশ শতকে
ব্যাখ্যা

- শিল্প বিপ্লব সংঘটিত হয় অষ্টাদশ শতকে।

শিল্প বিপ্লব:

- শিল্প বিপ্লব সর্বপ্রথম ইংল্যান্ডে সংঘটিত হয়।
- ইংল্যান্ডে শিল্প বিপ্লব সংঘটিত হওয়ার নানা রকম কারণের মধ্যে একটি বড় কারণ ছিল পুঁজির জোগান।
- শিল্প বিপ্লব সংঘটিত হয় অষ্টাদশ শতকে।
- অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ে প্রথমে ইংল্যান্ডে এবং পরে ইউরোপের অন্যান্য দেশে বৈজ্ঞানিক প্রযুক্তি ও যন্ত্রপাতি কাজে লাগিয়ে উৎপাদনব্যবস্থায় যে আমূল পরিবর্তন ঘটানো হয়, তা-ই শিল্প বিপ্লব নামে পরিচিত।
- ১৭৬০ সালে শুরু হওয়া শিল্প বিপ্লবের মাধ্যমে শিল্পায়নের সূত্রপাত।
- ১৭৮৪ সালে বাষ্পীয় ইঞ্জিন তৈরির মাধ্যমে যা ব্যাপক কলেবরে বৃদ্ধি পায়।
- ১৮৭০ সালে বিদ্যুৎ আবিষ্কারের মাধ্যমে মানুষ পেয়েছে আলোকিত বিশ্ব।
- ১৮৪৫ সালে আবার শিল্প বিপ্লব কথাটি ব্যবহার করেন জার্মান সমাজতন্ত্রী দার্শনিক ফ্রেডরিখ অ্যাঙ্গেলস।
- ১৮৮০ থেকে ৮১ সালে শিল্প বিপ্লব কথাটিকে জনপ্রিয় করেছিলেন বিশিষ্ট ব্রিটিশ ঐতিহাসিক আর্নল্ড টয়েনবি তাঁর লেখা
'Lectures on the Industrial Revolution in England' গ্রন্থে ব্যবহারের মাধ্যমে।

উৎস: ব্রিটানিকা।

৬,৯১৬.
কত তারিখে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ঘোষণা করা হয়?
  1. ৪ জুলাই, ১৭৭৬
  2. ১৪ জুলাই, ১৭৭৬
  3. ৪ জুলাই, ১৭৮৯
  4. ১৪ জুলাই, ১৭৮৯
ব্যাখ্যা

মার্কিন যুক্তরাষ্ট্র:
- আবিষ্কারক: ১৪৯২ সালে ইতালিয়ান নাবিক কলম্বাস।
- স্বাধীনতা লাভ করে: ৪ জুলাই, ১৭৭৬ সালে যুক্তরাজ্য থেকে।
- যুক্তরাষ্ট্রে জাতীয় দিবস: ৪ জুলাই।
- প্রতিষ্ঠাকালীন অঙ্গরাজ্য: ১৩ টি।
- বর্তমান অঙ্গরাজ্য: ৫০ টি।
- সর্বশেষ অঙ্গরাজ্য: হাওয়াই।
- ইলেক্টোরাল ভোটের সংখ্যা: ৫৩৮ টি।
- প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্যে ন্যূনতম ২৭০টি ইলেক্টোরাল ভোটের প্রয়োজন হয়।
- আইনসভা: কংগ্রেস (দ্বিকক্ষ বিশিষ্ট)।
- কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং উচ্চকক্ষ সিনেট পরিষদ।
- বর্তমান প্রেসিডেন্ট: ডোনাল্ড ট্রাম্প।

উল্লেখ্য,
- যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ঘোষণা করা হয় ৪ জুলাই, ১৭৭৬ সালে।
- এই দিনে মার্কিন দ্বিতীয় কন্টিনেন্টাল কংগ্রেস টমাস জেফারসনের লেখা স্বাধীনতার ঘোষণাপত্র অনুমোদন করে এবং এটিই স্বাধীনতা ঘোষণার আনুষ্ঠানিক তারিখ হিসেবে পালিত হয়। 
- এই দিনে ব্রিটিশ শাসন থেকে আমেরিকার ১৩টি রাজ্যের নেতারা স্বাধীনতা ঘোষণা করেন।
- ১৭৭৭ সালের ৮ জুলাই যুক্তরাষ্ট্রের বোস্টন ও ফিলাডেলফিয়ায় ৪ জুলাই প্রথম স্বাধীনতা দিবস উদযাপিত হয়।
- ইংল্যান্ডের শাসন থেকে পৃথক হওয়ার জন্য ১৭৭৬ সালের ২ জুলাই ভোট দেয় যুক্তরাষ্ট্রের দ্বিতীয় কন্টিনেন্টাল কংগ্রেস। এর দুদিন পর স্বাধীনতার ঘোষণাপত্রে চূড়ান্ত অনুমোদন দেয় কংগ্রেস। কিন্তু ব্রিটেনের সঙ্গে পৃথক হতে ২ আগস্ট চূড়ান্ত স্বাক্ষর অনুষ্ঠিত হলেও ৪ জুলাই স্বাধীনতা দিবস উদযাপন করে যুক্তরাষ্ট্র।

উৎস: Britannica.

৬,৯১৭.
মারিয়া কোরিনা মাচাদো কোন দেশের রাজনীতিবিদ?
  1. কলম্বিয়া
  2. চিলি
  3. পেরু
  4. ভেনেজুয়েলা
ব্যাখ্যা

• মারিয়া কোরিনা মাচাদো:
- ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো ।
- ২০২৫ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন তিনি।
- ভেনেজুয়েলায় গণতান্ত্রিক অধিকার সমুন্নত এবং দেশটির গণতান্ত্রিক লড়াইয়ে অবদান রাখার জন্য তাঁকে এ পুরস্কার দেওয়া হয়েছে।

- মারিয়া কোরিনা মাচাদো ১৯৬৭ সালের ৭ অক্টোবর ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে জন্মগ্রহণ করেন। 
- তাঁর বাবা ছিলেন ভেনেজুয়েলার ইস্পাতশিল্পের একজন প্রভাবশালী ব্যবসায়ী।

- মারিয়া কারাকাসের আন্দ্রেস বেলো ক্যাথলিক বিশ্ববিদ্যালয় থেকে ইন্ডাস্ট্রিয়াল প্রকৌশলে স্নাতক ডিগ্রি এবং একই শহরের ইনস্টিটিউট অব অ্যাডভান্সড স্টাডিজ অব অ্যাডমিনিস্ট্রেশন (আইইএসএ) থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

- ২০১০ সালে বিরোধীদলীয় জোট থেকে তিনি ভেনেজুয়েলার জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন।
- ২০১২ সালে ‘ভেন্তে ভেনেজুয়েলা’ নামের রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন মারিয়া।
- ২০১৪ সালে তিনি নিকোলা মাদুরোর সরকারের বিরুদ্ধে বিক্ষোভের নেতৃত্ব দেন এবং রাজনৈতিক নিপীড়নের শিকার হন।

উৎস: Nobel Prize ওয়েবসাইট এবং প্রথম আলো।

৬,৯১৮.
কোন যুদ্ধের পরিপ্রেক্ষিতে 'ম্যারাথন দৌড়' প্রতিযোগিতার উদ্ভব হয়?
  1. ক্রিমিয়ার যুদ্ধ
  2. ইসলাম যুদ্ধ
  3. কলিঙ্গ যুদ্ধ
  4. গ্রিক-পারস্য যুদ্ধ
ব্যাখ্যা
গ্রিক-পারস্য যুদ্ধ:
- সাইরাস ছিলেন পারস্যের অ্যাকামেনীয় সম্রাট এবং তার শাসনামলে পারস্য একটি ক্ষতিকর রাষ্ট্র হিসেবে পরিচিত ছিল।
-  প্রথমে তিনি গ্রিক অভিযানে অংশ নিয়ে এবং নগর রাষ্ট্র সমূহের ওপর ধ্বংসলীলা চালায়।

• গ্রিক-পারস্য যুদ্ধ (ম্যারাথন):
- খ্রিস্টপূর্ব ৪৯০ অব্দে, ম্যারাথন নামক স্থানে সংঘটিত হওয়া গ্রিক-পারস্য যুদ্ধে সাইরাসের বিপক্ষে গ্রিকরা পারস্য বাহিনীকে পরাজিত ও বিতাড়িত করে।
- এই ঘটনাটি পরবর্তীতে ম্যারাথন দৌড় প্রতিযোগিতার জন্ম দেয়
- প্রতি ৪ বছর অন্তর অনুষ্ঠিত এ খেলায় বিভিন্ন নগররাষ্ট্রের খেলোয়াড়রা অংশ নেয়।

উৎস: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬,৯১৯.
২০২৩ সালে কোন দেশের দূতাবাস পুনরায় বাংলাদেশে চালু হয়েছে?
  1. ক) ব্রাজিল
  2. খ) উরুগুয়ে
  3. গ) বলিভিয়া
  4. ঘ) আর্জেন্টিনা
ব্যাখ্যা
- দীর্ঘ ৪৫ বছর পরে ঢাকায় পুনরায় দূতাবাস চালু করেছে লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা।
- দূতাবাসের উদ্বোধনের সময় লাতিন আমেরিকার দেশটির পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়ারো বলেছেন, পুনরায় দূতাবাসের উদ্বোধন শুধু দুই দেশের কূটনৈতিক সম্পর্কই নয়, দুই দেশের জনগণের ভালোবাসা ও বন্ধুত্বপর্ণ সম্পর্ক আরও জোরালো হবে।
- ১৯৭৮ সালে আর্জেন্টিনার তখনকার সামরিক সরকার বাংলাদেশে দূতাবাস বন্ধ করে দিয়েছিল।

উৎস: প্রথম আলো, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩।
৬,৯২০.
নিচের কোনটি রাশিয়া ও জাপানের মধ্যে বিরোধপূর্ণ দ্বীপ?  
  1. কুড়িল
  2. পেরেজিল
  3. শাখালিন 
  4. ক ও গ
ব্যাখ্যা
রাশিয়া ও জাপানের মধ্যে বিরোধপূর্ণ দ্বীপ:

• রাশিয়া ও জাপানের মধ্যে বিরোধপূর্ণ দ্বীপ 'কুড়িল দ্বীপপুঞ্জ' ও 'শাখালিন দ্বীপপুঞ্জ'।
• 'কুড়িল দ্বীপপুঞ্জ' প্রশান্ত মহাসাগরে অবস্থিত।
• দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের কাছ থেকে এটি রাশিয়া দখল করে নেয়।
• বিতর্কিত কুড়িল দ্বীপপুঞ্জের চারটির মধ্যে দ্বিতীয় সবচেয়ে বড় দ্বীপ 'কুনাশির'।
• চারটি দ্বীপের সমন্বয়ে কুড়িল দ্বীপপুঞ্জকে জাপান তাদের নর্দান টেরিটরি হিসাবে অভিহিত করে।
• অপরদিকে, 'শাখালিন দ্বীপপুঞ্জ' রাশিয়ার সুদূর পূর্ব প্রান্তে অবস্থিত।
• প্রশান্ত মহাসাগরে এর অবস্থান।
• এটি বর্তমানে রাশিয়ার দখলে রয়েছে।
• 'পেরেজিল দ্বীপপুঞ্জ' নিয়ে বিবাদমান দুটি দেশ হলো- মরক্কো ও স্পেন। 

উৎস: ব্রিটানিকা ও ওয়ার্ল্ড এটলাস।
৬,৯২১.
'দ্বৈত অর্থনীতি' ধারণাটির বাস্তব প্রয়োগ হয়েছে চীনের কোন অঞ্চলে?
  1. ক) হংকং
  2. খ) জিনজিয়াং
  3. গ) গুয়ানজু
  4. ঘ) সাংহাই
ব্যাখ্যা
• চীনের ‘এক দেশ দুই নীতি’ পলিসির আওতায় ‘হংকং’ ও ‘ম্যাকাও’ -কে নিজেদের অধিভুক্ত করে।
- ১৯৯৭ সালের ১ জুলাই ব্রিটিশদের কাছ থেকে হংকং এবং ১৯৯৯ সালের ২০ ডিসেম্বর পর্তুগালের কাছ থেকে ম্যাকাও কে ৫০ বছরের জন্য নিজেদের অধিভুক্ত করে।
- হংকং-এর অর্থনীতিকে সচল রাখার উদ্দেশ্যেই মূলত এই “এক দেশ দুই নীতি” ধারণা প্রবর্তন করা হয়।
- পরবর্তীতে ম্যাকাও ও তাইওয়ানে একই ধারণা প্রবর্তন করা হয়।

• উল্লেখ্য, এশিয়ায় ম্যাকাও উপনিবেশবাদের কবল থেকে মুক্ত হওয়া সর্বশেষ অঞ্চল।

উৎস: ব্রিটানিকা ও ওয়ার্ল্ড এটলাস।
৬,৯২২.
গ্রিক সভ্যতায় দেবতাদের রাজা কে ছিলেন?
  1. ক) জিউস
  2. খ) এথেনা
  3. গ) অ্যাপোলো
  4. ঘ) পোসিডন
ব্যাখ্যা
গ্রিক সভ্যতার ধর্ম:
- গ্রিকদের বারোটি দেব-দেবী ছিল। 
- বিভিন্ন প্রাকৃতিক শক্তির পূজা ছাড়াও তারা বীরযোদ্ধাদের পূজা করত। 
- জিউস ছিল দেবতাদের রাজা
- অ্যাপোলো ছিলেন সূর্য দেবতা, পোসিডন ছিলেন সাগরের দেবতা এবং এথেনা ছিলেন জ্ঞানের দেবী।
- বারোজনের মধ্যে এই চারজন ছিলেন শ্রেষ্ঠ। 
- রাষ্ট্রের নির্দেশে পুরোহিতরা ধর্মীয় দায়িত্ব পালন করতেন। 
- ডেলোস দ্বীপে অবস্থিত ডেলফির মন্দিরে বিভিন্ন নগররাষ্ট্রের মানুষ সমবেত হয়ে এক সঙ্গে অ্যাপোলো দেবতার পূজা করত।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি এবং লাইভ এমসিকিউ লেকচার।
৬,৯২৩.
বিশ্বে প্রথম জাতি রাষ্ট্র গঠিত হয় কোন দেশে?
  1. যুক্তরাষ্ট্র
  2. যুক্তরাজ্য
  3. ফ্রান্স
  4. ইতালি
ব্যাখ্যা
- জাতি রাষ্ট্র হলো একক জাতিগত পরিচয় বা জাতীয় আদর্শের ভিত্তিতে গঠিত রাষ্ট্র।
- জাতি রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য হলো জাতীয়তাবাদী চেতনা।
- জাতীয়তাবাদী আন্দোলনের ফলেই জাতি রাষ্ট্রের উদ্ভব ঘটেছে।
- ১৬৪৯ সালে ব্রিটেনে ‘ইংলিশ কমনওয়েলথ’ প্রতিষ্ঠাকে বিশ্বের প্রথম জাতি রাষ্ট্র হিসেবে অভিহিত করা হয়।
- তবে অনেক ঐতিহাসিক ফরাসি বিপ্লবের পর ফ্রান্সে প্রতিষ্ঠিত রাষ্ট্রকে বিশ্বের প্রথম জাতি রাষ্ট্র হিসেবে গণ্য করেন।
- আঠারো শতকের শেষ দিক থেকে জাতি রাষ্ট্রের ধারণা প্রভাবশালী হয়ে উঠতে শুরু করে।
- জাতি রাষ্ট্রের উদ্ভবের ফলে রাজতন্ত্র, ধর্মতন্ত্র, উপনিবেশিক প্রভৃতি রাষ্ট্রের পতন তরান্বিত হয়।
(তথ্যসূত্র: ব্রিটানিকা এবং রাষ্ট্রবিজ্ঞান : স্নাতক শ্রেণী)
৬,৯২৪.
নিচের কোন যুগে প্রথম আধুনিক মানুষ ও সভ্যতার উদ্ভব ঘটে?
  1. প্যালিওজয়িক
  2. সিনোজয়িক
  3. মেসোজয়িক
  4. আরকিওজয়িক
ব্যাখ্যা

ব্যাখ্যা:
- আরকিওজয়িক যুগ ছিলো আজ থেকে ৪০০ কোটি বছর পূর্বে। এ যুগের কোনো জীবাশ্ম আজও পাওয়া যায়নি।
- প্রোটেরোজয়িক যুগে কিছু আদি প্রকৃতির প্রাণীর জীবাশ্ম পাওয়া যায়।
- প্যালিওজয়িক যুগে বিভিন্ন অমেরুদণ্ডী প্রাণী, প্রবাল, মাছ, উভচর, স্থলচর প্রাণীর উদ্ভব ঘটে।
- মেসোজয়িক যুগে ডাইনোসরের প্রাধান্য ছিলো। বর্তমান পাখির উদ্ভব হয় এই যুগে এবং মেসোজোয়িক যুগের শেষভাগ "ক্রিটেসাস যুগে" আদি মানুষদের আবির্ভাব ঘটে।
- প্রথম আধুনিক মানুষ ও সভ্যতার উৎপত্তি হয় আজ থেকে ২৫ হাজার বছর পূর্বে - সিনোজয়িক যুগে
- জিওলজিকাল যুগ বিভাজনের সর্বশেষ পর্যায় হচ্ছে সিনোজোয়িক যুগ। যা ৬৫ মিলিয়ন বছর আগে শুরু হয়ে বর্তমান কাল পর্যন্ত বিস্তৃত। আধুনিক মানুষের শ্রেণিটি (Homo Sapiens) - এই সময়ে বিস্তার লাভ করে।

সূত্র: উচ্চ মাধ্যমিক প্রাণিবিজ্ঞান বই, একাদশ-দ্বাদশ শ্রেণি ও কয়েকটি বিদেশি জার্নাল।

৬,৯২৫.
'মোনা লিসা' এবং 'দ্য লাস্ট সাপার' চিত্রকর্মগুলো কোন শিল্পীর সৃষ্টি?
  1. মাইকেলেঞ্জেলো
  2. রাফায়েল
  3. লিওনার্দো দা ভিঞ্চি
  4. দোনাতেল্লো
ব্যাখ্যা

- লিওনার্দো দা ভিঞ্চি ছিলেন হাই রেনেসাঁসের অন্যতম শ্রেষ্ঠ শিল্পী। 'মোনা লিসা' এবং 'দ্য লাস্ট সাপার' তার দুটি বিশ্ববিখ্যাত চিত্রকর্ম। তাকে "রেনেসাঁস ম্যান" এর আদর্শ উদাহরণ হিসেবে বিবেচনা করা হয়।

লিওনার্দো দ্যা ভিঞ্চি:
- লিওনার্দো দা ভিঞ্চি ইতালির চিত্রশিল্পী।
- তিনি ১৪৫২ সালে জন্ম গ্রহন করেন।
- তাঁর সবচেয়ে বিখ্যাত পেইন্টিংগুলি হল - মোনা লিসা, দ্য লাস্ট সাপার, এবং ভার্জিন অফ দ্য রকস এবং ক্রাইস্টের ব্যাপটিজম।
- অন্যান্য পেইন্টিংগুলির মধ্যে রয়েছে - ভার্জিন মেরি, ভার্জিন অ্যান্ড চাইল্ড উইথ সেন্ট অ্যান, দ্য অ্যানানসিয়েশন, ম্যাডোনা অফ দ্য কার্নেশন, জিনেভরা দে' বেঞ্চি, দ্য অ্যাডোরেশন অফ দ্য ম্যাগি (অসমাপ্ত), সেন্ট জেরোম ইন দ্য ওয়াইল্ডারনেস (অসমাপ্ত), একটি প্রতিকৃতি, মিউজিশিয়ান (অসমাপ্ত), লেডি উইথ অ্যান এর্মাইন ইত্যাদি।
- ১৫১৯ সালে ৬৭ বছর বয়সে, লিওনার্দো দা ভিঞ্চি মারা যান।

সূত্র: Worldatlas.

৬,৯২৬.
ইতিহাসের শ্রেষ্ঠ নির্মাতা বলা হয় কাদের?
  1. আশেরীয়দের
  2. মিশোরীয়দের
  3. ব্য়াবিলনীয়দের
  4. ক্যালডিয়দের
ব্যাখ্যা

মিশরীয় সভ্যতা:
- ৫০০০ খ্রিস্টপূর্বাব্দে মিশরীয় সভ্যতার যাত্রা শুরু হয়েছিল। 
- রাজা মেনেস মিশরের প্রথম রাজবংশের প্রতিষ্ঠাতা বলা হয়। তিনি প্রথম ফারাও-এর মর্যাদাও লাভ করেন।
- উচ্চ মিসরের রাজধানী ছিল থিবস (Thebes)। দক্ষিণ মিসরের মেক্ষিশ শহরে নতুন রাজধানী স্থাপন করা হয়।
- রাজা মেনেসের পর থেকে তিন হাজার বছর পর্যন্ত প্রাচীন মিসরে ৩১টি রাজবংশের ইতিহাস পাওয়া যায়।
- মিসরের 'ফারাও' বা সম্রাটের মধ্যে বিখ্যাত ছিলেন রাজা মেনেস, প্রথম আহমোজ, রাজা থুতমোস, সম্রাট ইখনাটন, তৃতীয় আমেনহোটেপ এবং প্রথম ও দ্বিতীয় র‍্যামেসিস।
- মিশরীয়দের বলা হয় ইতিহাসের শ্রেষ্ঠ নির্মাতা।
- সবচেয়ে বড় পিরামিড ফারাও খুফুর পিরামিড যার উচ্চতা ৪৮১ ফুট।
- সবচেয়ে বড় মন্দির কারনাক মন্দির।
- ভাস্কর্যের অধিকাংশ নিদর্শন দেখা যায় সমাধি, সৌধ ও মন্দিরের প্রবেশ পথে।
- মন্দিরের ভেতরের দেয়াল সাজানো হতো মূর্তি খোদাই করে। 
- মিশরীয় ভাস্কর্যের সবচেয়ে গৌরব 'স্ফীংস' তৈরিতে।
- এর দেহ ছিল সিংহের আর মাথা ছিল ফারাওয়ের। এর দ্বারা বুঝানো হতো ফারাও সিংহের মতো বলবান।

উৎস: i) বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
         ii) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৬,৯২৭.
কোন দেশকে মুক্তার দেশ বলা হয়?
  1. বাহরাইন
  2. কিউবা
  3. জাপান
  4. থাইল্যান্ড
ব্যাখ্যা
গুরুত্বপূর্ন ভৌগলিক উপনাম (দেশ)
- সূর্যোদয়ের দেশ - জাপান।
- শ্বেতহস্তীর দেশ - থাইল্যান্ড।
- মুক্তার দেশ - কিউবা।
- মুক্তার দ্বীপ- বাহরাইন।
- প্রাচীরের দেশ - চীন।
- ল্যান্ড অফ মার্বেল - ইতালি।
- সমুদ্রের বধূ - গ্রেট ব্রিটেন।
- ম্যাপল পাতার দেশ - কানাডা।
- হাজার হ্রদের দেশ -ফিনল্যান্ড।
- সিল্ক রুটের দেশ - ইরান।
- ইউরোপের ককপিট - বেলজিয়াম।
- সোনালী প্যাগোডার দেশ- মায়ানমার।

তথ্যসূত্র - ব্রিটানিকা।
৬,৯২৮.
ফ্রান্সের প্রাচীন নাম কী?
  1. ক) দক্ষিণ রোডেশিয়া
  2. খ) হেলভেসিয়া
  3. গ) নিপ্পন
  4. ঘ) দ্য গল
ব্যাখ্যা
ফ্রান্স
• ফ্রান্সের প্রাচীন নাম 'দ্য গল’ বা গল।
• আবার দ্য গল প্যারিসে অবস্থিত এয়ারপাের্টের নাম।
• গল (Gaul) শব্দটি এসেছে রােমানের Galli শব্দ থেকে।
• একসময় মধ্য ইউরােপে কর্তৃত্বকারী কেল্টদের রােমানরা Galli বলত। তারা অতি উন্নত সভ্যতার অধিকারী ছিল।

অন্যদিকে,
• জাপানের প্রাচীন নাম নিপ্পন।
• জিম্বাবুয়ের পূর্বনাম - দক্ষিণ রোডেশিয়া।
• জাম্বিয়া'র পূর্বনাম - উত্তর রোডেশিয়া।
• সুইজারল্যান্ড: হেলভেসিয়া, হেলভেটিয়া।

তথ্যসূত্র: ব্রিটানিকা।
৬,৯২৯.
জাতিসংঘের পশ্চিম এশীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশনের সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ইস্তাম্বুল
  2. বৈরুত
  3. মানামা
  4. আম্মান
ব্যাখ্যা
- জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ECOSOC) এর অধীন ৫টি আঞ্চলিক অর্থনৈতিক কমিশন রয়েছে।
এগুলো হলোঃ
- পশ্চিম এশীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন : ESCWA (সদরদপ্তর-বৈরুত, লেবানন)
- এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন : ESCAP (সদরদপ্তর-ব্যাংকক, থাইল্যান্ড)
- ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অর্থনৈতিক কমিশন : ECLAC (সদরদপ্তর-সান্টিয়াগো, চিলি)
- ইউরোপীয় অর্থনৈতিক কমিশন : ECE (সদরদপ্তর-জেনেভা, সুইজারল্যান্ড)
- আফ্রিকান অর্থনৈতিক কমিশন : ECA (সদরদপ্তর-আদ্দিস আবাবা, ইথিওপিয়া)।
(তথ্যসূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট)
৬,৯৩০.
'Authority and Individual' বইটির লেখক কে?
  1. ইমানুয়েল কান্ট
  2. থমাস হবস
  3. বার্ট্রান্ড রাসেল
  4. ফিলিপ কটলার
ব্যাখ্যা
বার্ট্রান্ড রাসেল একজন ব্রিটিশ দার্শনিক ও যুক্তিতাত্ত্বিক।
- তিনি ১৯৫০ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
তার কয়েকটি বিখ্যাত বই -
- Mysticism and Logic,
- The Analysis of Mind,
- History of Western philosophy,
- Authority and Individual,
- The Conquest of Happiness
- Introduction to Mathematical Philosophy

উৎস: ব্রিটানিকা
৬,৯৩১.
Which is the capital of United Arab Emirates?
  1. ক) Dubai
  2. খ) Sarjah
  3. গ) Abu Dhabi
  4. ঘ) Muscat
  5. ঙ) None of these
ব্যাখ্যা
সংযুক্ত আরব আমিরাত:

- সংযুক্ত আরব আমিরাত হল মধ্যপ্রাচ্যের একটি দেশ যা আরব উপদ্বীপের উত্তর-পূর্ব প্রান্তে ওমান উপসাগর এবং পারস্য উপসাগরের সীমানায় অবস্থিত।
- এটি পৃথিবীর উত্তর ও পূর্ব গোলার্ধে অবস্থিত।
- দেশটি উত্তরে ইরান এবং পশ্চিমে কাতারের সাথে তার সামুদ্রিক সীমানা ভাগ করে নিয়েছে।
- সংযুক্ত আরব আমিরাত (UAE), আরব উপদ্বীপের পূর্ব অংশে অবস্থিত একটি ফেডারেশন, সাতটি স্বতন্ত্র আমিরাত নিয়ে গঠিত।
- সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি।
- আবুধাবি, সাতটি আমিরাতের মধ্যে বৃহত্তম।
- এর আয়তন ৬৭,৩৪০ বর্গ কি.মি. বিস্তৃত।
- যা সংযুক্ত আরব আমিরাতের মোট ভূমি এলাকার প্রায় ৮৭%।

তথ্যসূত্র - Worldatlas.com
৬,৯৩২.
'ওয়েলথ অব ন্যাশনস'-এর রচয়িতা -
  1. জন মেনিয়ার্ড কেইনস
  2. আলফ্রেড মার্শাল
  3. অ্যাডাম স্মিথ
  4. ডেভিড রিকার্ডো
ব্যাখ্যা
অ্যাডাম স্মিথ:
- অ্যাডাম স্মিথ অর্থনীতিকে 'সম্পদের বিজ্ঞান' বলেছেন।
- অ্যাডাম স্মিথের বিখ্যাত গ্রন্থ- 'The Wealth of Nations'.
- তিনি ক্লাসিকাল অর্থনীতির প্রবক্তা।

অপরদিকে,
- অধ্যাপক মার্শাল অর্থনীতিকে 'কল্যাণের বিজ্ঞান' বলে অভিহিত করেছেন।
- তাঁর বিখ্যাত গ্রন্থ ÖPrinciple of Economics |
- তিনি নিও-ক্লাসিকাল অর্থনীতির প্রবক্তা।
- অর্থনীতির আধুনিক মতবাদের প্রবক্তা লন্ডন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লায়নেল রবিন্স।

উৎস: অর্থনীতি ২য় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণী।
৬,৯৩৩.
আগস্ট বিপ্লব সংঘটিত হয়-
  1. কাজিকিস্তানে
  2. ভিয়েতনামে
  3. তিউনিসিয়ায়
  4. সোভিয়েতে
ব্যাখ্যা

• ১৯৪৫ সালে ভিয়েতনামে আগস্ট বিপ্লব সংঘটিত হয়।
• ২০০৫ সালে টিউলিপ বিপ্লব সংঘটিত হয় কিরগিজস্তানে।
• ২০১১ সালে জেসমিন বিপ্লব সংঘটিত হয় তিউনিসিয়ায়।
• ২০০৩ সালে রোজ বিপ্লব সংঘটিত হয় জর্জিয়ায়।
• ২০০৪ সালে ইউক্রেনে অরেঞ্জ বা কমলা বিপ্লব সংঘটিত হয়।
• আরব বসন্তের সূচনা হয় তিউনিসিয়ায়।
• ১৯১৭ সালে রাশিয়ার রুশ/অক্টোবর/বলশেভিক বিপ্লব সংঘটিত হয়।
• ১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লব সংঘটিত হয়।

৬,৯৩৪.
সার্ক সাংস্কৃতিক কেন্দ্র কোথায় অবস্থিত?
  1. কলকাতা
  2. কাঠমুন্ডু
  3. থিম্পু
  4. কলম্বো
ব্যাখ্যা
- সার্ক সাংস্কৃতিক কেন্দ্র : কলম্বো
- সার্ক কৃষি কেন্দ্র : ঢাকা
- সার্ক সদরদপ্তর : কাঠমুন্ডু
- সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র : গুজরাট
- সার্ক বিশ্ববিদ্যালয় : নয়াদিল্লি
- সার্ক জ্বালানি কেন্দ্র : ইসলামাবাদ
- সার্ক যক্ষা ও এইডস কেন্দ্র : কাঠমুন্ডু।
(তথ্যসূত্রঃ সার্ক ওয়েবসাইট)
৬,৯৩৫.
৯২ বছর বয়সী মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ-এর রাজনৈতিক জোট হচ্ছে -
  1. ইউএমএনও
  2. বারিসান ন্যাশনাল
  3. পার্টি পেরিকাতান
  4. পাকাতান-হারুপান
ব্যাখ্যা
মাহাথির মোহাম্মদ:
- ডাঃ মাহাথির মোহাম্মদ মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও আধুনিক মালয়েশিয়ার স্থপতি।
- তিনি ১৯৮১ সালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।
- তার নেতৃত্বে ক্ষমতাসীন দল পর পর পাঁচবার সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে।
- অবসর গ্রহণের দীর্ঘ পনের বছর পর ৯২ বছর বয়েসে প্রধানমন্ত্রী নাজিব রাজাকের ব্যাপক দুর্নীতি সংশ্লিষ্টতার কারণে মাহাথির মোহাম্মদ আবারও আসেন রাজনীতিতে।

⇒ মাহাথির মোহাম্মদ একুশ বছর বয়সে ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশন নামে একটি রাজনৈতিক দলে যোগ দেন, যেটির সংক্ষিপ্ত রূপ ইউএমএনও।
- দলটি আমনো নামে বেশি পরিচিত।
- সে সময় ডাক্তারি পেশায় ছিলেন তিনি।
- রাজনীতির পাশাপাশি নিজের এলাকায় সাত বছর ধরে ডাক্তারি পেশার চর্চ্চা করেন তিনি।
- ১৯৬৪ সালে তিনি পার্লামেন্ট সদস্য হন।
- ১৯৬৯ সালে তিনি তার আসন হারান এবং তাকে দল থেকে বরখাস্ত করা হয়।

⇒ মাহাথির মোহাম্মদ ১৯৮১ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত টানা ২২ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
- ১৯৮০ এর দশকে মালয়েশিয়ার ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন এবং রূপান্তরের জন্য তাকেই কৃতিত্ব দেয়া হয়।
- পরবর্তীতে দীর্ঘ বিরতির পর তিনি ২০১৮ সালে পুনরায় নির্বাচনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
- মাহাথির মোহাম্মদ-এর রাজনৈতিক জোট পাকাতান হারাপান।

⇒ ২০২০ সালের ফেব্রুয়ারিতে তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন।
- তিনি ২ দফায় মোট ২৪ বছর মালয়শিয়ার প্রধানমন্ত্রী ছিলেন।
- তিনি মালয়েশিয়ার রাজনীতির 'টাইটানিক' নামে পরিচিত।

উৎস: Britannica.
৬,৯৩৬.
রুশ বিপ্লবের প্রথম পর্যায় কোনটি?
  1. অক্টোবর বিপ্লব
  2. বলশেভিক বিপ্লব
  3. ফেব্রুয়ারি বিপ্লব
  4. রোজ বিপ্লব
ব্যাখ্যা

ফেব্রুয়ারি বিপ্লব (১৯১৭):
- ফেব্রুয়ারি বিপ্লব রুশ বিপ্লবের প্রথম পর্যায়।
- সংঘটিত হয়: ১৯১৭ সালের ফেব্রুয়ারি (জুলিয়ান) / মার্চ (গ্রেগরিয়ান)।
- জারতন্ত্রের অবসান ঘটে।
- জার দ্বিতীয় নিকোলাস ক্ষমতাচ্যুত হন।
- অস্থায়ী সরকার গঠিত হয়।
- অস্থায়ী সরকারের প্রধান নেতা: আলেক্সান্ডার এফ. ক্যারেনস্কি।

উল্লেখ্য,
- বলশেভিক / অক্টোবর বিপ্লব (১৯১৭)- রুশ বিপ্লবের দ্বিতীয় পর্যায়।
- সংঘটিত হয়: ১৯১৭ সালের অক্টোবর (জুলিয়ান) / নভেম্বর (গ্রেগরিয়ান)।
- অস্থায়ী সরকারের পতন ঘটে।
- বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়।
- বিপ্লবের প্রধান নেতা: ভ্লাদিমির লেনিন।
- গুরুত্বপূর্ণ নেতা: লিওন ট্রটস্কি।

উৎস: হিস্টোরি ও ব্রিটানিকা।

৬,৯৩৭.
চাকা আবিষ্কার হয় কোন যুগে?
  1. মধ্য প্রস্তর যুগ
  2. তাম্র যুগ
  3. নব্য প্রস্তর যুগ
  4. প্রাচীন প্রস্তর যুগ
ব্যাখ্যা

নব্য প্রস্তর যুগ:
- 'নব্যপ্রস্তর' শব্দটি এসেছে ইংরেজি Neolithic প্রতিশব্দ থেকে।
- আনুমানিক ৮০০০-৩৫০০ খ্রিস্টপূর্ব অব্দের মধ্যে ও নিকট প্রাচ্যে নব্য প্রস্তরযুগের প্রথম বিকাশ ঘটে।
- অতঃপর ভূমধ্যসাগরীয় অঞ্চল এবং অবশেষে খ্রিস্টপূর্ব ২৫০০ অব্দে ইংল্যান্ডে এ যুগের সূচনা হয়।
- এ যুগে তাঁত বা বয়ন শিল্পের বিকাশ ঘটে।
- নব্য প্রস্তরযুগের গুরুত্বপূর্ণ একটি কীর্তি হল চাকার আবিষ্কার।
- চাকার আবিষ্কার, মৃৎশিল্প, তাঁতশিল্প, পরিবহন এবং যুদ্ধকৌশলে পরিবর্তন ঘটায়।
- কৃত্রিম পদ্ধতিতে আগুন জ্বালানোর কৌশল আয়ত্ত্ব এবং এর ব্যাপক ব্যবহার নব্য প্রস্তর যুগের অর্জন।
- নব্য প্রস্তরযুগে বিবাহ ও পরিবার ব্যবস্থা গড়ে ওঠে।
- নব্য প্রস্তরযুগের শেষপর্যায়ে এসে সীমিত আকারে তামার ব্যবহার শুরু হয়।

উৎস: ইতিহাস ১ম পত্র, এইচ এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৬,৯৩৮.
’Elephant Pass' কোন দেশে অবস্থিত? 
  1. থাইল্যান্ড
  2. শ্রীলঙ্কা 
  3. ফিলিপাইন
  4. কলম্বিয়া 
ব্যাখ্যা

- 'Elephant Pass' অবস্থিত - শ্রীলঙ্কায়।
- শ্রীলঙ্কার বিভিন্ন অংশে ধরা হাতিগুলিকে এই উপহ্রদ পেরিয়ে জাফনা উপদ্বীপে নিয়ে যাওয়া হত, যেটিকে পরে সেতু করা হয়েছিল এবং নাম দেওয়া হয়েছিল এলিফ্যান্ট পাস।

উৎস: ব্রিটানিকা।

৬,৯৩৯.
Which historic fact does Pope Leo XIV represent?
  1. First pope from Africa
  2. First pope from Asia
  3. First pope from America
  4. First pope to travel to space
ব্যাখ্যা
রোমান পোপ:
- রোমান ক্যাথলিক ক্যাথলিক গির্জার প্রধান হলেন পোপ।
- তিনি বিশ্বের প্রায় ১৪০ কোটি ক্যাথলিক খ্রিষ্টান ধর্মের মানুষদের গুরুত্বপূর্ণ অভিভাবকদের অন্যতম।
- পোপ ভ্যাটিকান সিটিতে বসবাস করেন।

⇒ ২০২৫ সালের ৮ মে রোমান ক্যাথলিক চার্চের ২৬৭তম পোপ হিসেবে নির্বাচিত হন রবার্ট ফ্রান্সিস প্রেভোস্ট (Robert Francis Prevost)।
- তিনি বর্তমানে পোপ লিও চতুর্দশ (Pope Leo XIV) নামে পরিচিত।
- তিনি যুক্তরাষ্ট্র থেকে নির্বাচিত প্রথম পোপ।
- ভ্যাটিকানের ব্যালকনি থেকে তার প্রথম বক্তব্যে তিনি বিশ্বে শান্তির আহ্বান জানান।

⇒ প্রেভোস্ট তার জীবনের বেশিরভাগ সময় যুক্তরাষ্ট্রের বাইরে কাটিয়েছেন। মাত্র ২৭ বছর বয়সে, ১৯৮২ সালে তিনি ধর্মযাজক হিসেবে অভিষিক্ত হন। এরপর তিনি রোমের পন্টিফিক্যাল ইউনিভার্সিটি অব সেন্ট থমাস অ্যাকুইনাস থেকে ক্যানোন আইন বিষয়ে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। পেরুতে তিনি মিশনারি, প্যারিশ প্রিস্ট, শিক্ষক ও বিশপ হিসেবে কাজ করেন। স্প্যানিশ ও ইতালীয় ভাষায় দক্ষ তিনি অগাস্টিনিয়ানদের প্রধান হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে গিয়েছেন।

উৎস: BBC.
৬,৯৪০.
ইউক্রেনের রাজধানীর নাম কী?
  1. খারকিভ
  2. মিনস্ক
  3. ওডেসা
  4. কিয়েভ
ব্যাখ্যা
ইউক্রেন:
- ইউক্রেন পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র।
- ইউক্রেন কৃষ্ণসাগরের উত্তর উপকূলে অবস্থিত।
- ইউক্রেনের পশ্চিমে পোল্যান্ড, স্লোভাকিয়া ও হাঙ্গেরি, দক্ষিণ-পশ্চিমে রোমানিয়া ও মলদোভা, দক্ষিণে কৃষ্ণ সাগর ও আজভ সাগর, পূর্বে ও উত্তর-পূর্বে রাশিয়া এবং উত্তরে বেলারুস।
- ইউক্রেনের রাজধানী কিয়েভ।
- ওডেসা ও মারিয়াপোল কৃষ্ণসাগরের তীরে অবস্থিত ইউক্রেনের দুটো বিখ্যাত সমুদ্রবন্দর।
- ইউরোপের শস্য ভাণ্ডার খ্যাত ইউক্রেনের উর্বর ভূমিতে গম, সানফ্লাওয়ার এবং অন্যান্য দানাদার জাতীয় শস্য প্রচুর পরিমাণে উৎপন্ন হয়।
- এজন্য ইউক্রেনকে ইউরোপের রুটির ঝুড়ি বলা হয়।

অন্যদিকে: 
- ওডেসা ইউক্রেনের একটি গুরুত্বপূর্ণ বন্দর নগরী। 
- মিনস্ক বেলারুশের রাজধানী।
- খারকিভ ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর। 

উৎস: Britannica.
৬,৯৪১.
ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত?
  1. ইতালি
  2. মিশর
  3. তুরস্ক
  4. গ্রীস
ব্যাখ্যা
ইতিহাস এবং অবস্থান:
- হোমারের মহাকাব্যে বর্ণিত ইতিহাসে, ট্রয় নগরী হলো বিখ্যাত একটি নগরী যা বর্তমান তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলের হেসারলিক নামক স্থানে অবস্থিত ছিল।

• প্রত্নতাত্ত্বিক খোঁজ:
- উনিশ শতকের দ্বিতীয়ার্ধে, ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক ফ্র্যাঙ্ক কালভার্ট এবং জার্মান প্রত্নতাত্ত্বিক হেনরিক শ্লিম্যানের প্রচেষ্টায় ট্রয় নগরীর সন্ধান লাভ করা সম্ভব হয়।

• ধ্বংস:
- গ্রিকদের দ্বারা ট্রয় নগরী ধ্বংসপ্রাপ্ত হয়।
- ট্রয় এর ধ্বংসের কারণ হেলেনকেন্দ্রিক ঐতিহাসিক ট্রোজান যুদ্ধ।

উৎস: ন্যাশনাল জিওগ্রাফিক ও ইউনেস্কোর ওয়েবসাইট।
৬,৯৪২.
নিচের কোনটি ছিদ্রায়িত রাষ্ট্র?
  1. ফ্রান্স
  2. ইতালি
  3. জার্মানি
  4. পর্তুগাল
ব্যাখ্যা
একটি দেশের সীমান্তের অভ্যন্তরে যদি স্বাধীন এক বা একাধিক দেশ থাকে তবে যেই দেশের অভ্যন্তরে অন্য দেশ অবস্থিত সেই দেশটিকে ছিদ্রায়িত দেশ বলে। বিশ্বে ছিদ্রায়িত দেশ রয়েছে ২টি।
যথা -
১. ইতালি (অভ্যন্তরে অবস্থিত রাষ্ট্র - ভ্যাটিকান সিটি ও সান ম্যারিনো)।
২. দক্ষিণ আফ্রিকা (লেসেথো)।

উৎস:
World Map, ব্রিটানিকা।
৬,৯৪৩.
ডোকলাম উপত্যকা কোন কোন দেশের সীমান্তে অবস্থিত?
  1. চীন-ভারত
  2. ভারত-ভুটান
  3. চীন-ভুটান
  4. বর্ণিত সবগুলো
ব্যাখ্যা
ডোকলাম উপত্যকা:
- ডোকলাম উপত্যকা চীন-ভারত-ভুটান সীমান্তে অবস্থিত।
- প্রতিটি দেশই ডোকলাম উপত্যকাকে নিজেদের অংশ বলে দাবি করে।
- ১৬ জুন, ২০১৭ সালে চীন এ উপত্যকায় সড়ক নির্মাণ করা শুরু করলে চীন-ভারত-ভুটান সীমান্তে উত্তেজনা শুরু হয়।
- ভারত ও ভুটানের প্রচণ্ড আপত্তির মুখে চীন সড়ক নির্মাণ স্থগিত করে।

উৎস: Britannica.
৬,৯৪৪.
দক্ষিণ আফ্রিকা কোন মহাসাগরের পাশে অবস্থিত?
  1. দক্ষিণ মহাসাগর
  2. দক্ষিণ আটলান্টিক মহাসাগর
  3. ভারত মহাসাগর
  4. খ ও গ
ব্যাখ্যা
দক্ষিণ আফ্রিকা:
- দক্ষিণ আফ্রিকা আফ্রিকা মহাদেশের সর্বদক্ষিণে অবস্থিত রাষ্ট্র।
- দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রীয়/প্রশাসনিক নাম Republic of South Africa.
- দেশটির দক্ষিণে ভারত মহাসাগর ও দক্ষিণ আটলান্টিক মহাসাগর অবস্থিত।
- দুই মহাসাগর মিলিয়ে দক্ষিণ আফ্রিকার উপকূলীয় তটরেখার দৈর্ঘ্য প্রায় ১৭৩৯ মাইল।
- দেশটির আইনসভার নাম পার্লামেন্ট।
- দেশটির আইনসভা ২ কক্ষ বিশিষ্ট।
- যথা: উচ্চকক্ষ National Council, নিম্নকক্ষ National Assembly.
- মুদ্রা: র‍্যান্ড।

দক্ষিন আফ্রিকার রাজধানী ৩টি। যথা:
• নির্বাহী বা প্রশাসনিক রাজধানী: প্রিটোরিয়া।
• সংসদীয় রাজধানী: কেপ টাউন।
• বিচার বিভাগীয় রাজধানী: ব্লোয়েমফন্টেইন।

উল্লেখ্য,
- মহাসাগর পৃথিবীর প্রায় ৭১% আয়তন দখল করে আছে।
- বিশ্বে পাঁচটি প্রধান মহাসাগর রয়েছে: প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, আর্কটিক মহাসাগর এবং দক্ষিণ মহাসাগর।
- আটলান্টিক এবং ভারত মহাসাগর উভয়ের উপকূলরেখা সহ পৃথিবীতে মাত্র তিনটি দেশ রয়েছে।
- এই দেশগুলি হলো: দক্ষিণ আফ্রিকা, মিশর এবং ইসরাইল।

উৎস: i) Worldatlas.
ii) Britannica.
৬,৯৪৫.
’চার্লস দ্য গল বিমান বন্দর’ কোন দেশে অবস্থিত?
  1. জার্মানি
  2. ফ্রান্স
  3. যুক্তরাজ্য
  4. যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা

• বিশ্বের বিখ্যাত বিমান বন্দর:
----------------------------
- হিথ্রো বিমান বন্দর = যুক্তরাজ্য।
- মিয়ামি বিমান বন্দর = যুক্তরাষ্ট্র।
- চার্লস দ্য গল বিমান বন্দর = ফ্রান্স।
- ফ্রাঙ্কফুট বিমান বন্দর = জার্মানি।
- ত্রিভুবন আন্তর্জাতিক বিমান বন্দর = নেপাল।
- নারিতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট = জাপান।
- সুবর্ণভূমি বিমানবন্দর = থাইল্যান্ড।

উৎস: সংশ্লিষ্ট ওয়েবসাইট।

৬,৯৪৬.
ইন্দোনেশিয়ার রাজধানী -
  1. জাকার্তা
  2. সুলাওয়েসি
  3. ডারউইন
  4. নুসানতারা
ব্যাখ্যা
ইন্দোনেশিয়া:
- ভারত ও প্রশান্ত মহাসাগরের মূল ভূখণ্ডের দক্ষিণ-পূর্ব এশিয়ার উপকূলে অবস্থিত দেশ ইন্দোনেশিয়া।
- দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে সমৃদ্ধ অর্থনীতির দেশ এটি।
- বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়া।
- এক সময়ের ডাচ উপনিবেশ থাকা দেশটি আন্দোলনের মাধ্যমে ১৯৪৯ সালে স্বাধীন হয়।
- রাজধানী: জাকার্তা।
- ইন্দোনেশিয়ার প্রস্তাবিত রাজধানী নুসানতারা।
- মুদ্রা: ইন্দোনেশীয় রুপিয়া।
- ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ হলো: সুমাত্রা, জাভা, বোর্নিও, পাপুয়া নিউ গিনি।
- ইন্দোনেশিয়ার বর্তমান রাষ্ট্রপতি হলেন প্রবোও সুবিয়ানতো।

⇒ ২০০৪ সালে দেশটিতে প্রথমবারের মতো সরাসরি ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হন।
- ইন্দোনেশিয়ার প্রথম প্রেসিডেন্ট ছিলেন-ড. আহম্মদ সকৰ্ণ।
- মুসলিম বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট মেঘবর্তী সুকর্ণপুত্রী ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ছিলেন।

উল্লেখ্য,
⇒ ২০২২ সালের শুরুর দিকে বোর্নিও দ্বীপের পূর্ব প্রান্তের নুসানতারা শহরকে নতুন রাজধানী হিসেবে বেছে নেয় ইন্দোনেশিয়া।
- এটি দেশটির ইস্ট কালিমানতান প্রদেশে অবস্থিত।
- ইন্দোনেশিয়ার সমগ্র দ্বীপপুঞ্জের নৃ-তাত্ত্বিক জাতিগোষ্ঠীকে বোঝাতে নুসানতারা নামকরণ করা হয়।
- প্রেসিডেন্ট জোকো উইদোদো এ নামটি প্রস্তাব করেন।
- জনাকীর্ণ, দূষিত এবং ধীরে ধীরে সাগরে তলিয়ে যাওয়া রাজধানী জাকার্তাবাসীকে মুক্তি দিতেই ইন্দোনেশিয়ার রাজধানী স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছিলেন উইদোদো।

উৎস: i) Britannica.
ii) BBC.
৬,৯৪৭.
ঐতিহাসিক 'ব্ল্যাক হ্যান্ড' কীসের নাম?
  1. জার্মানির গোয়েন্দা সংস্থা
  2. সার্বিয়ান গুপ্ত বাহিনী
  3. রাশিয়ার গুপ্তবাহিনী
  4. রাশিয়ার ডিপস্টেট
ব্যাখ্যা

• ব্ল্যাক হ্যান্ড (Black Hand):
- দেশ: সার্বিয়া।
- প্রকৃতি: গোপন সামরিক/গুপ্ত সংগঠন।
- বিশ্ব ইতিহাসে গুরুত্ব:
- ১৯১৪ সালে অস্ট্রিয়ার আর্চডিউক ফ্রান্‌ৎস ফার্ডিনান্ড (Archduke Franz Ferdinand)-এর হত্যাকাণ্ডের সঙ্গে ব্ল্যাক হ্যান্ডের সদস্য গ্যাভ্রিলো প্রিন্সিপ (Gavrilo Princip) জড়িত ছিল।
- এই হত্যাকাণ্ডই প্রথম বিশ্বযুদ্ধের সূচনা ঘটায়।

উৎস: ব্রিটানিকা।

৬,৯৪৮.
বাস্তিল দুর্গে আক্রমণ করা হয় কত সালে?
  1. ১৭৭৯ সালে
  2. ১৭৮২ সালে
  3. ১৭৮৭ সালে
  4. ১৭৮৯ সালে
ব্যাখ্যা

ফরাসি বিপ্লব:

- ফরাসি বিপ্লব সংঘটিত হয়- ১৭৮৯ সালে।
- এই বিপ্লবের মধ্য দিয়ে ফান্সের শত বছরের পুরনো রাজতন্ত্র ও সামন্তব্যবস্থা ভেঙ্গে জনগণের অধিকার স্বীকৃত হয়।
- ১৪ জুলাই, ১৭৮৯ সালে বাস্তিল দূর্গে আক্রমণের মাধ্যমে ফরাসি বিপ্লবের সূচনা ঘটে।
- বাস্তিল দুর্গ ছিল একটি রাজকীয় কারাগার।
- ফরাসি বিপ্লবের ফলে ফ্রান্সের তৎকালীন রাজা ষোড়শ লুই এর পতন ঘটে।
- ফরাসি বিপ্লবের স্লোগান ছিল- স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব।
- ফরাসি বিপ্লবের শিশু বলা হয় -নেপোলিয়ান বোনাপোর্টকে।

উৎস: Britannica & history.com

৬,৯৪৯.
নিচের কোন দেশটি দক্ষিণ আমেরিকা অঞ্চলে অবস্থিত?
  1. কমোরোস
  2. গ্যাবন
  3. গায়ানা
  4. হন্ডুরাস
ব্যাখ্যা
উল্লিখিত অপশনসমূহের মধ্যে গায়ানা দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত।

অন্যদিকে,
- হন্ডুরাস : মধ্য আমেরিকান দেশ
- গ্যাবন ও কমোরোস : আফ্রিকান রাষ্ট্র।

(তথ্যসূত্র: ওয়ার্ল্ড অ্যাটলাস)
৬,৯৫০.
অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
  1. ক) ওসমান গাজী
  2. খ) দ্বিতীয় মেহমুদ
  3. গ) দিরিলিস আর্তুগ্রুল
  4. ঘ) প্রথম সুলায়মান
ব্যাখ্যা
- অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন ওসমান গাজী বা প্রথম ওসমান। ১২৯৯ খ্রিস্টাব্দের দিকে তিনি আনাতোলিয়ায় (বর্তমান তুরস্ক) অটোমান বা উসমানীয় সাম্রাজ্যের গোড়া পত্তন করেন।
- ওসমান গাজীর নাম থেকেই উসমানীয় বা অটোমান নামে উদ্ভব ঘটেছে।
- ১৪৫৩ সালে অটোমান সুলতান দ্বিতীয় মেহমুদ বাইজানটাইনদের পরাজিত করে কনস্টান্টিনোপল বা ইস্তানবুল অধিকার করেন এবং একে অটোমান সাম্রাজ্যের রাজধানী করেন।
- সুলতান প্রথম সুলেমানের শাসনামলে (১৫২০-১৫৬৬ খ্রি.) অটোমান সাম্রাজ্য তার সর্বোচ্চ শিখরে আরোহণ করে। সে সময় বর্তমান গ্রিস, রোমানিয়া, হাঙ্গেরি, মেসিডোনিয়া, বুলগেরিয়া, তুরস্ক, সিরিয়া, লেবানন, ফিলিস্তিন, মিশর, জর্ডান ও আরবের অংশবিশেষ অটোমান সাম্রাজ্যভুক্ত ছিলো।
- সতের শতক থেকে অটোমান সাম্রাজ্যের পতনের সূত্রপাত ঘটে। প্রথম বিশ্বযুদ্ধে অটোমানরা কেন্দ্রীয় শক্তির পক্ষ অবলম্বন করে। ফলে প্রথম বিশ্বযুদ্ধে পরাজয়ের পর ১৯২২ সালে আনুষ্ঠানিকভাবে অটোমান সাম্রাজ্যের পতন ঘটে।
- শেষ অটোমান সুলতান ছিলেন ষষ্ঠ মুহাম্মদ ওয়াহিদউদ্দিন।
- আধুনিক তুরস্কের জনক মোস্তফা কামাল আতাতুর্ক অটোমান খেলাফত বিলুপ্ত করে ১৯২৩ সালের ২৯ অক্টোবর তুরস্ককে প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করেন।
- দিরিলিস আর্তুগ্রুল হলেন ওসমান গাজীর পিতা।

(তথ্যসূত্র: ব্রিটানিকা এবং হিস্টোরি ওয়েবসাইট)
৬,৯৫১.
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) অনুসারে কোন দেশ বিরল খনিজ মজুতে বিশ্বে শীর্ষে রয়েছে? 
  1. চীন
  2. রাশিয়া
  3. দক্ষিণ আফ্রিকা
  4. ভেনেজুয়েলা 
ব্যাখ্যা

•  বিরল খনিজ মজুতে বিশ্বে শীর্ষ দেশ:  
⇒ মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য বলছে, চীন বিশ্বের সবচেয়ে বড় বিরল খনিজ মজুতের অধিকারী।
- দেশটিতে ৪ কোটি ৪০ লাখ মেট্রিক টন বিরল খনিজ মজুত আছে।
- এরপরের অবস্থানে ক্রমানুসারে আছে ব্রাজিল, ভারত ও অস্ট্রেলিয়া।
- এই খনিজের মজুতের দিক থেকে বিশ্বে রাশিয়ায় অবস্থান পঞ্চম।

উল্লেখ্য,

⇒ ১৭টি মৌলের একটি গ্রুপ হলো বিরল খনিজ।
- ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রির (আইইউপিএসি) নামকরণ অনুযায়ী, পর্যায় সারণির ল্যান্থানাইড সিরিজের ১৫টি মৌলের (ল্যান্থানাম, সিরিয়াম, প্রাসিয়োডিমিয়াম, নিওডিমিয়াম, প্রমিথিয়াম, স্যামারিয়াম, ইউরোপিয়াম, গ্যাডোলিনিয়াম, টারবিয়াম, ডিসপ্রোসিয়াম, হোলমিয়াম, আরবিয়াম, থুলিয়াম, ইটারবিয়াম ও লুটেশিয়াম) সঙ্গে স্ক্যান্ডিয়াম ও ইট্রিয়ামকে একত্রে বিরল খনিজ বলছে যুক্তরাষ্ট্রের জিওসায়েন্স ইনস্টিটিউট।

তথ্যসূত্র: প্রথম আলো।

৬,৯৫২.
ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোকে ‘সেভেন সিস্টার্স’ নামটি প্রথম কে ব্যবহার করেন?
  1. ভেরিয়ার এলউইন
  2. জ্যোতি প্রসাদ সাইকিয়া
  3. অরুণ জেটলি
  4. ইন্দিরা গান্ধী
ব্যাখ্যা

সেভেন সিস্টার্স: 
- উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্য সেভেন সিস্টার্স নামে পরিচিত।
- রাজ্যগুলাে হচ্ছে: অরুণাচল, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা।
- এই সাত রাজ্যের আয়তন ২,৬২,১৭৯ বর্গকিলোমিটার, যা ভারতের মোট এলাকার প্রায় ৭.৯৭ শতাংশ।
- এ অঞ্চলের জনসংখ্যা ভারতের মোট জনসংখ্যার ৩.৭৮ শতাংশ।

উল্লেখ্য,
- ত্রিপুরার সাংবাদিক জ্যোতি প্রসাদ সাইকিয়া সর্বপ্রথম রাজ্যগুলোকে একত্রে ‘সেভেন সিস্টার্স’ নামে উল্লেখ করেন।
- ১৯৭২ সালে এই সাত রাজ্যকে সেভেন সিস্টার্সের মর্যাদা দেওয়া হয়।
- আসামের গুয়াহাটির মাধ্যমে সেভেন সিস্টার্সর্ভুক্ত রাজ্যগুলো ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হয়েছে। তাই এটিকে সেভেন সিস্টার্স রাজ্যের প্রবেশদ্বার বলা হয়।

⇒ ভারতের সেভেন সিস্টার্সের রাজ্যসমূহ ও রাজধানী -
১. আসাম - দিসপুর,
২. মিজোরাম - আইজল,
৩. অরুনাচল - ইটানগর,
৪. মেঘালয় - শীলং,
৫. ত্রিপুরা - আগরতলা,
৬. মণিপুর - ইম্ফল, 
৭. নাগাল্যান্ড - কোহিমা।

উৎস: Ministry of Home Affairs ওয়েবসাইট।

৬,৯৫৩.
ইউক্রেন কোন সাগরের তীরে অবস্থিত?
  1. ক) বাল্টিক সাগর
  2. খ) কৃষ্ণসাগর
  3. গ) লোহিত সাগর
  4. ঘ) ভূমধ্যসাগর
ব্যাখ্যা
ইউক্রেন কৃষ্ণসাগরের উত্তর উপকূলে অবস্থিত। আয়তনে ইউক্রেন ইউরোপের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র। এটির আয়তন ৬০৫,৬২৮ বর্গ কিলোমিটার।

ইউক্রেনের রাজধানী কিয়েভ নিপার নদীর তীরে অবস্থিত।
ওডেসা ও মারিয়াপোল কৃষ্ণসাগরের তীরে অবস্থিত ইউক্রেনের দুটো বিখ্যাত সমুদ্রবন্দর।
ডনবাস ও লুহানস্ক ইউক্রেনের দুটো রুশভাষী সংঘাতপূর্ণ অঞ্চল।

(তথ্যসূত্র: ওয়ার্ল্ড অ্যাটলাস)
৬,৯৫৪.
'অ্যাস্ট্রাজেনেকা' (AstraZeneca) কোন দেশের ওষুধ কোম্পানি?
  1. ক) রাশিয়া
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) ভারত
  4. ঘ) যুক্তরাজ্য
ব্যাখ্যা
'অ্যাস্ট্রাজেনেকার' ব্রিটিশ ওষুধ কোম্পানি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ব্রিটিশ ওষুধ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকার নাম AZD1222। এ টিকা ৭০-৯০% কার্যকর।
যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার কোম্পানির উদ্ভাবিত করোনা ভাইরাসের ৩ কোটি ডোজ টিকা কিনতে ৫ নভেম্বর ২০২০ তারিখে চুক্তি করে সরকার।
ভারতের সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে এনে এ টিকা সরকার কে সরবরাহ করবে দেশের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
দুই ডোজ করে এ টিকা দেড় কোটি মানুষকে দেয়া হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অক্সফোর্ডের এ টিকা অনুমোদন দেয়ার পরপরই বাংলাদেশে আসবে।
উৎসঃ দৈনিক প্রথম আলো।
৬,৯৫৫.
আয়তনে পৃথিবীর দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ কোনটি?
  1. ক) ভ্যাটিকান সিটি
  2. খ) নাউরু
  3. গ) মোনাকো
  4. ঘ) টুভালু 
ব্যাখ্যা
আয়তনে বিশ্বের ক্ষুদ্রতম দেশগুলোর একটি তালিকা দেওয়া হল 
• প্রথম - ভ্যাটিকান সিটি (০.৪৪ বর্গ কি.মি.)।
দ্বিতীয় - মোনাকো (২.০২ বর্গ কি.মি.)।
• তৃতীয় - নাউরু (২১ বর্গ কি.মি.)।
• চতুর্থ - টুভালু  (২৬ বর্গ কি.মি.)।
• পঞ্চম - সান মারিনো (৬১ বর্গ কি.মি.)।

তথ্যসূত্র: ওয়ার্ল্ড এটলাস।
৬,৯৫৬.
ভিক্টোরিয়া ক্রস কোন দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সামরিক খেতাব?
  1. যুক্তরাজ্য
  2. যুক্তরাষ্ট্র
  3. জার্মানি
  4. ফ্রান্স
ব্যাখ্যা

ভিক্টোরিয়া ক্রস:
- যুক্তরাজ্যের সর্বোচ্চ রাষ্ট্রীয়  সামরিক খেতাব ভিক্টোরিয়া ক্রস।
- রাষ্ট্রীয় ভাবে ব্রিটিশ সামারিক বাহিনীর সদস্যদের সম্মানিত করার জন্য সর্বোচ্চ সামরিক পদক এটি।
- যুদ্ধক্ষেত্রে অসীম সাহসিকতা ও বীরত্বের জন্য এই পদক প্রদান করা হয়।
- ক্রিমিয়ার যুদ্ধের পরে ১৮৫৬ সালে ব্রিটিশ সাধারণ সৈনিকদের সাহসিকাতর জন্য মহারাণী ভিক্টোরিয়ার আদেশ বলে পদক দেওয়ার ব্যবস্থা করা হয়।
- খেতাবটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে মাত্র ১৩৪৮টি ক্রস দেওয়া হয়েছে।

অন্যদিকে,
- ফ্রান্সের সর্বোচ্চ সামরিক খেতাব 'Legion of Honor' (লিজিয়ন অব অনার)।
- যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সামরিক খেতাব: Medal of Honor (মেডাল অব অনার)।
- জার্মানির সর্বোচ্চ সামরিক খেতাব: The Cross of Honour for Valour (দ্য ক্রস অব অনার ফর ভ্যালোর)।
- ভারতের সর্বোচ্চ সামরিক খেতাব: Param Vir Chakra (পরম বীর চক্র)।

উৎস: Britannica.

৬,৯৫৭.
'চে গুয়েভারা' কোন বিপ্লবী নেতার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন?
  1. মার্টিন লুথার কিং
  2. হো চি মিন
  3. নেলসন ম্যান্ডেলা
  4. ফিদেল কাস্ত্রো
ব্যাখ্যা
চে গুয়েভারা:
- চে গুয়েভারার পুরো নাম- এর্নেস্তো গেভারা দে লা সের্না।
- ১৯২৮ সালের ১৪ই জুন তিনি আর্জেন্টিনার রোসারিও শহরের একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন।
- চে গুয়েভারা ছিলেন এক বরেণ্য আর্জেন্টিনীয় মার্কসবাদী, বিপ্লবী, চিকিৎসক, লেখক, বুদ্ধিজীবী, গেরিলা নেতা, কূটনীতিবিদ, সামরিক তত্ত্ববিদ এবং কিউবা বিপ্লবের প্রধান ব্যক্তিত্ব।
- তিনি ছিলেন কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর বন্ধু ও সহযোদ্ধা।
- তিনি কিউবা বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
- ফিদেল কাস্ত্রোর সঙ্গে কিউবায় বিপ্লব সফল করার পর চে বেরিয়ে পড়েছিলেন মূলত বিপ্লবের নেশায়।
- ১৯৬৭ সালের ৯ অক্টোবর বলিভিয়ার সেনাবাহিনীর নিহত হন চে।
- ১৯৯৭ সালের অক্টোবরে ফিদেল কাস্ত্রো তাঁকে বিপ্লবীদের দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেন।

উল্লেখ্য,
- চে গুয়েভারা 'গেরিলা যুদ্ধ' সম্পর্কিত বই 'Guerrilla Warfare'।
- এই বইটি ১৯৬০ সালে প্রকাশিত হয় এবং এটি গেরিলা যুদ্ধের কৌশল ও কৌশলগত দৃষ্টিকোণ নিয়ে আলোচনা করে।

উৎস: i) Britannica.
ii) BBC.
৬,৯৫৮.
জাভা মানবের জীবাশ্ম কোথায় আবিষ্কৃত হয়?
  1. চীন
  2. দক্ষিণ আফ্রিকা
  3. ইন্দোনেশিয়া
  4. চিলি
ব্যাখ্যা

জাভা মানব (Java Man):
- জাভা মানব হলো 'হোমো ইরেক্টাস' (Homo erectus) প্রজাতির প্রথম আবিষ্কৃত জীবাশ্ম।
- ধারণা করা হয়, এরা আজ থেকে প্রায় ৭,০০,০০০ থেকে ১০,০০,০০০ বছর আগে বসবাস করত।

• আবিষ্কারের ইতিহাস:
- ১৮৯১ সালে ওলন্দাজ (ডাচ) অ্যানাটমিস্ট এবং ভূতাত্ত্বিক ইউজিন ডুবোয়া (Eugene Dubois) ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের সোলো নদীর তীরে এই জীবাশ্ম আবিষ্কার করেন।
- এটি ছিল ইউরোপের বাইরে আবিষ্কৃত প্রথম আদিম মানুষের জীবাশ্ম। ডুবোয়া এর নাম দিয়েছিলেন 'পিথেকানথ্রোপাস ইরেক্টাস' (Pithecanthropus erectus), যার অর্থ 'সোজা হয়ে দাঁড়ানো বানর-মানুষ'।

• শারীরিক বৈশিষ্ট্য:
- জাভা মানবের মাথার খুলি ছিল পুরু, কপাল ছিল নিচু এবং চোখের ওপরের হাড় (Brow ridge) ছিল বেশ চওড়া।
- এদের মস্তিষ্কের আকার ছিল প্রায় ৯০০ সিসি (cc), যা আধুনিক মানুষের চেয়ে ছোট কিন্তু ওরাংওটাং-এর চেয়ে বড়।

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট এবং ন্যাশনাল জিওগ্রাফিক।

৬,৯৫৯.
সম্প্রতি ভারতের কোন রাজ্যে ‘গো-সুরক্ষা বিল, ২০২১’ পাশ হয়?
  1. বিহার
  2. ঝাড়খন্ড
  3. উত্তর প্রদেশ
  4. আসাম
ব্যাখ্যা
১৪ আগস্ট ২০২১ সালে, ভারতের আসাম বিধানসভায় ‘The Assam Cattle Preservation Bill, 2021’ বা ‘গো-সুরক্ষা বিল, ২০২১’ পাশ হয়।
সূত্র: দৈনিক পত্রিকা
৬,৯৬০.
ইউরোপে শিল্পবিপ্লবের সূচনা ঘটে কোন শতকে?
  1. ক) ষোড়শ শতকে
  2. খ) সপ্তদশ শতকে
  3. গ) আঠারো শতকে
  4. ঘ) উনিশ শতকে
ব্যাখ্যা
- আঠারো শতকের মধ্যভাগে ইংল্যান্ডে শিল্প বিপ্লবের সূচনা ঘটে। এরপর তা সমগ্র ইউরোপে ছড়িয়ে পড়ে।
- শিপ্ল বিপ্লবের ফলে গ্রামীণ কৃষিভিত্তিক সমাজ শহুরে কলকারখানা নির্ভর সমাজে পরিবর্তিত হতে থাকে। এই পরিবর্তন মানবজীবনের অন্যান্য ক্ষেত্রেও প্রভাব ফেলে।
- আঠারো শতকের দ্বিতীয়ার্ধের ইংল্যান্ডের সমাজের এরূপ পরিবর্তনকে আর্নল্ড টয়েনবি ‘ইন্ডাস্ট্রিয়াল রেভ্যুলেশন’ হিসেবে অভিহিত করেন।
(তথ্যসূত্রঃ ব্রিটানিকা)
৬,৯৬১.
রাশিয়ার রাষ্ট্রীয়/অফিসিয়াল নাম কি?
  1. ক) People’s Republic of Russia
  2. খ) Republic of Russia
  3. গ) Communist Republic of Russia
  4. ঘ) Russian Federation
ব্যাখ্যা
Russia, the world's largest country, obviously defies a ''brief description,'' as it covers 9 time zones, all climate zones except tropical, with land that stretches almost halfway around the planet. Moscow, the capital, with over 12 million (metro) residents, is the country's major economic and political center - the seat of the President, the government and the State Duma. Source: worldatlas.com
৬,৯৬২.
কোন সভ্যতাটি মেসোপটেমীয় সভ্যতার অন্তর্ভুক্ত নয়?
  1. অ্যাজটেক সভ্যতা
  2. ব্যাবিলনীয় সভ্যতা
  3. সুমেরীয় সভ্যতা
  4. অ্যাসেরীয় সভ্যতা
ব্যাখ্যা
সভ্যতা:
- পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা হলো মেসোপটেমীয় সভ্যতা। বর্তমান ইরাকের ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর মধ্যবর্তী অঞ্চলে খ্রিস্টপূর্ব প্রায় ৫,০০০ বছর পূর্বে মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠেছিল।
- মেসোপটেমীয়ায় মোট চারটি সভ্যতা গড়ে উঠে।এগুলো হলো:
- সুমেরীয় সভ্যতা
- ব্যাবিলনীয় সভ্যতা
- অ্যাসেরীয় সভ্যতা
- ক্যালডীয় বা নব্য ব্যাবিলনীয় সভ্যতা।
- এদের মধ্যে সবার আগে গড়ে উঠেছিল সুমেরীয় সভ্যতা এবং সবার শেষে গড়ে উঠেছিল ক্যালডীয় সভ্যতা।

অন্যদিকে,
• অ্যাজটেক সভ্যতা গড়ে উঠেছিলো মধ্য আমেরিকার মেক্সিকোতে।

উৎস: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা।
৬,৯৬৩.
নেপালের ‘পাবলিক সার্ভিস কমিশন’ গঠিত হয় কবে?
  1. ১৯৪০ সালে
  2. ১৯৫১ সালে
  3. ১৯৬২ সালে
  4. ১৯৬৬ সালে
ব্যাখ্যা
নেপালের ‘পাবলিক সার্ভিস কমিশন’ গঠিত হয় ১৯৫১ সালের ১৫ জুন।
২০০৭ সালের নেপালি সংবিধান অনুযায়ী ‘পাবলিক সার্ভিস কমিশন’ একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান।
একজন চেয়ারম্যান ও প্রয়োজনীয় সংখ্যক সদস্য নিয়ে এটি গঠিত।
এর সদস্যদের পদের মেয়াদ ৬ বছর।
সূত্র: নেপাল পাবলিক সার্ভিস কমিশন ওয়েবসাইট
৬,৯৬৪.
জলবায়ু পরিবর্তনের হুমকি তুলে ধরতে কোন দেশটি সমুদ্রের তলদেশে মন্ত্রিসভার বৈঠক করেছে?
  1. ফিজি
  2. মালদ্বীপ
  3. থাইল্যান্ড
  4. ইন্দোনেশিয়া
ব্যাখ্যা
সমুদ্রের তলদেশে মন্ত্রিসভার বৈঠক:

- জলবায়ু পরিবর্তন এবং সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে দ্বীপপুঞ্জটি কতোখানি হুমকির মুখে সে বিষয়ে বিশ্ববাসীকে জানাতেই মালদ্বীপ সরকারের মন্ত্রীরা ভারত মহাসাগরে জলের নিচে বৈঠক করেছেন।
- প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের নেতৃত্বে মন্ত্রীরা ডুবুরির পোশাকে মন্ত্রীসভার বৈঠকে যোগদান করেন।
- বৈঠকের জন্যে সেখানে টেবিল বসানো হয় যার আশেপাশে প্রবালের ভেতর দিয়ে সাতার কাটছিলো উজ্জ্বল রঙের মাছ।
- বৈঠকের সময় তারা হাতের ইশারায় কথা বলেন এবং দলিলে স্বাক্ষর করেন।
- পরে জলের উপরিভাগে উঠে এসে এক সংবাদ সম্মেলনে মালদ্বীপের প্রেসিডেন্ট বলেন যে এর মধ্য দিয়ে তারা বিশ্বের কাছে জরুরী এক বার্তা পাঠাতে চেষ্টা করেছেন।
- উপস্থিত ছিলেন মন্ত্রীসভার একমাত্র মহিলা সদস্য।
- যারা স্কুবা ডাইভিং জানতেন না তাদের বিশেষ প্রশিক্ষণ নিতে হয়েছিল।
- মন্ত্রীদের প্রত্যেকের সাথে ছিলেন একজন করে প্রশিক্ষক।
- এই বৈঠক থেকে পরিবেশের ক্ষতিকারক কার্বন-ডাই অক্সাইড গ্যাস নির্গমণ নিরাপদ পর্যায়ে নামিয়ে আনার আহ্বান জানানো হয়।

তথ্যসূত্র - বিবিসি বাংলা, ১৭ অক্টোবর, ২০০৯।
৬,৯৬৫.
হিব্রু সভ্যতা কোন ক্ষেত্রে অবদানের জন্যে প্রসিদ্ধ?
  1. নৌ বাণিজ্য
  2. ধর্ম সংস্কার
  3. কৃষিকাজ
  4. বর্ণমালা উদ্ভাবন
ব্যাখ্যা
হিব্রু সভ্যতা বর্তমান প্যালেস্টাইনে বিকশিত হয়েছিলো।
- হিব্রু সভ্যতার কেন্দ্রবিন্দু ছিলো জেরুজালেম নগর।
- খ্রিস্টপূর্ব প্রায় ১৮০০ অব্দে হযরত ইব্রাহিম (আ.) নেতৃত্বে হিব্রু সভ্যতার সূচনা ঘটে।

বিশ্ব সভ্যতায় হিব্রুদের সর্বাধিক অবদান হলো ধর্মের ক্ষেত্রে
- হিব্রুরাই প্রথম একেশ্বরবাদী ধর্মের সূত্রপাত করে।
- পরবর্তীতে খ্রিস্ট ও ইসলাম ধর্ম এই একেশ্বরবাদী ধর্ম গোটা পৃথিবীতে প্রচার করে।

এছাড়া ডিউটোরোনোমিক কোড নামে আইন প্রণয়নের জন্যেও হিব্রু সভ্যতা বিখ্যাত।

(তথ্যসূত্র: ব্রিটানিকা এবং ইতিহাস : এসএসসি প্রোগ্রাম : উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
৬,৯৬৬.
জনসংখ্যায় এশিয়ার এবং দক্ষিণ এশিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি?
  1. ক) ইয়েমেন
  2. খ) ভুটান
  3. গ) মালদ্বীপ
  4. ঘ) সিঙ্গাপুর
ব্যাখ্যা

- আয়তনে এশিয়ার এবং দক্ষিণ এশিয়ার ক্ষুদ্রতম রাষ্ট্র মালদ্বীপ। দেশটির আয়তন প্রায় ৩০০ বর্গ কিলোমিটার। .
- জনসংখ্যায় এশিয়ার এবং দক্ষিণ এশিয়ার ক্ষুদ্রতম রাষ্ট্র মালদ্বীপ।
- আয়তন অনুসারে এশিয়ার দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ সিঙ্গাপুর।
উৎসঃ ওয়ার্ল্ড এটলাস এবং ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ 2021

৬,৯৬৭.
উত্তমাশা অন্তরীপ কোথায় অবস্থিত?
  1. দক্ষিণ আফ্রিকা
  2. চিলি
  3. স্পেন
  4. সোমালিয়া
ব্যাখ্যা
বিখ্যাত অন্তরীপ ও তাঁদের অবস্থান:
- উত্তমাশা অন্তরীপ : দক্ষিণ আফ্রিকা
- হর্ন অন্তরীপ : চিলি
- ট্রাফালগার অন্তরীপ : স্পেন
- মরিস জেসাপ অন্তরীপ : গ্রিনল্যান্ড
- গার্দাফুই অন্তরীপ : সোমালিয়া
- কন্যাকুমারী অন্তরীপ : ভারত

উৎস: ব্রিটানিকা ও ওয়ার্ল্ড অ্যাটলাত।
৬,৯৬৮.
বেনিতো মুসোলিনী কোন রাজনৈতিক মতাদর্শের নেতা ছিলেন?
  1. রাজতন্ত্র
  2. ফ্যাসিবাদ
  3. কমিউনিজম
  4. সমাজতন্ত্র
ব্যাখ্যা
বেনিতো মুসোলিনী:
- পুরো নাম: Benito Amilcare Andrea Mussolini.
- জন্মস্থান: ইতালি।
- তিনি ফ্যাসিবাদ নেতা ছিলেন।
- রাজনৈতিক আদর্শ: ফ্যাসিবাদ (Fascism) একনায়কতান্ত্রিক, সামরিকতান্ত্রিক ও জাতীয়তাবাদী মতবাদ।
- প্রতিষ্ঠাতা: ইতালির ফ্যাসিস্ট পার্টির প্রতিষ্ঠাতা, ১৯১৯ সালে।
- ক্ষমতায় অধিষ্ঠিত: ইতালির প্রধানমন্ত্রী হিসেবে: ১৯২২-১৯৪৩।
- শাসনব্যবস্থা: একদলীয় একনায়কতন্ত্র; সংসদীয় গণতন্ত্র ধ্বংস করে ফ্যাসিস্ট একনায়ক হিসেবে আত্মপ্রকাশ
- মূল দর্শন: রাষ্ট্রের ঊর্ধ্বে কিছু নেই, সবকিছু রাষ্ট্রের অধীনে।
- জোট: অ্যাডলফ হিটলারের নাৎসি জার্মানির সাথে মিত্রতা গড়ে তোলেন।
- যুদ্ধ অংশগ্রহণ: দ্বিতীয় বিশ্বযুদ্ধে (১৯৩৯-১৯৪৫) ফ্যাসিস্ট জোটের পক্ষে ইতালিকে নেতৃত্ব দেন।
- পতন: ১৯৪৩ সালে মিত্রবাহিনীর আক্রমণের মুখে মুসোলিনির সরকার পতন ঘটে।
- মৃত্যু: ২৮ এপ্রিল, ১৯৪৫ সালে ইতালির উত্তরাঞ্চলে গণবিক্ষোভের মধ্যে তিনি ও তার প্রেমিকা ক্লারেটা।

উৎস: Britannica.com.
৬,৯৬৯.
তাসখন্দ চুক্তি মধ্যস্থতা করেন কে?
  1. জোসেফ স্টালিন
  2. থিওডোর রুজভেল্ট
  3. অ্যালেক্সি কোসিগিন
  4. রোনাল্ড রিগান
ব্যাখ্যা

তাসখন্দ চুক্তি:
- ১৯৬৬ সালের ১০ জানুয়ারি ঐতিহাসিক তাসখন্দ চুক্তি স্বাক্ষরিত হয়।
- এর মধ্য দিয়ে কাশ্মীরকে কেন্দ্র করে চিরবৈরী ভারত ও পাকিস্তানের মধ্যকার ১৯৬৫ সালের রক্তক্ষয়ী যুদ্ধের আপাত অবসান ঘটে।
- সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্তর্গত উজবেকিস্তানের তাসখন্দে এই চুক্তি সম্পন্ন হয় বিধায় ইতিহাসে এটি তাসখন্দ চুক্তি নামেই বহুল পরিচিত।
- তৎকালীন সোভিয়েত প্রধানমন্ত্রী অ্যালেক্সি কোসিগিনের মধ্যস্থতায় ভারতীয় প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রী ও পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান দুই দেশের পক্ষে  চুক্তিটিতে স্বাক্ষর করেন।

তথ্যসূত্র - ব্রিটানিকা এবং হিস্টোরি.কম।

৬,৯৭০.
ইউক্রেনের সীমান্তবর্তী দেশ নয় কোনটি?
  1. বেলারুশ
  2. স্লোভাকিয়া
  3. রোমানিয়া
  4. অস্ট্রিয়া
ব্যাখ্যা
অস্ট্রিয়া ইউক্রেনের সীমান্তবর্তী দেশ নয়।

ইউক্রেন:
- ইউক্রেন পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র।
- ইউক্রেন কৃষ্ণসাগরের উত্তর উপকূলে অবস্থিত।
- ইউক্রেনের সাতটি দেশের সাথে সীমান্ত রয়েছে: পোল্যান্ড, স্লোভাকিয়া, হাঙ্গেরি, রোমানিয়া, মলদোভা, রাশিয়া এবং বেলারুশ।
- ইউক্রেনের পশ্চিমে পোল্যান্ড, স্লোভাকিয়া ও হাঙ্গেরি, দক্ষিণ-পশ্চিমে রোমানিয়া ও মলদোভা, দক্ষিণে কৃষ্ণ সাগর ও আজভ সাগর, পূর্বে ও উত্তর-পূর্বে রাশিয়া এবং উত্তরে বেলারুশ।
- রাজধানী: কিয়েভ।
- মুদ্রা: হ্রিভনিয়া।
- ওডেসা ও মারিয়াপোল কৃষ্ণসাগরের তীরে অবস্থিত ইউক্রেনের দুটো বিখ্যাত সমুদ্রবন্দর।
- ইউরোপের শস্য ভাণ্ডার খ্যাত ইউক্রেনের উর্বর ভূমিতে গম, সানফ্লাওয়ার এবং অন্যান্য দানাদার জাতীয় শস্য প্রচুর পরিমাণে উৎপন্ন হয়।
- এজন্য ইউক্রেনকে ইউরোপের রুটির ঝুড়ি বলা হয়।

উল্লেখ্য,
- ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের মাধ্যমে জন্ম হয় স্বাধীন রাষ্ট্র ইউক্রেনের।
- দেশটির পূর্বাঞ্চলীয় শিল্পোন্নত শহরসহ সংখ্যালঘু জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশ রুশ ভাষায় কথা বলে।
- ২০১৪ সালে বিক্ষোভের মাধ্যমে রুশপন্থী প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচকে অপসারণের পর থেকে দেশটিতে পশ্চিমাপন্থী সরকারের শাসন শুরু হয়।
- তবে দেশটির ক্রিমিয়া উপদ্বীপ দখলের সুযোগ ছাড়েনি রাশিয়া।
- ২০১৪ সালে ক্রিমিয়া দখলের পরে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহরগুলো দখলের চেষ্টায় ছিল রুশ সরকার।
- ২০২২ সালের ফেব্রুয়ারিতে দেশটিতে পুরোদমে আগ্রাসন চালানো শুরু করে রাশিয়া।

উৎস: Britannica.
৬,৯৭১.
C919 কোন দেশের যাত্রীবাহী উড়োজাহাজ?
  1. যুক্তরাষ্ট্র
  2. চীন
  3. জার্মানি
  4. ফ্রান্স
ব্যাখ্যা
C919 বিমান:
- C919 চীনের নিজস্ব যাত্রীবাহী বাণিজ্যিক উড়োজাহাজ। 
- C919 বিমান চীনের প্রথম স্বাধীনভাবে উন্নয়নকৃত ট্রাঙ্ক জেটলাইনার, যা আন্তর্জাতিক বিমান চলাচল মানদণ্ড অনুসারে তৈরি এবং স্বতন্ত্র মেধাস্বত্বসম্পন্ন।
- প্রকল্পের সূচনা: ২০০৭ সালে।
- প্রথম উড়োজাহাজ প্রস্তুত: ২ নভেম্বর ২০১৫।
- মেইডেন ফ্লাইট: ৫ মে ২০১৭।
- আসনের সংখ্যা: ১৫৮ থেকে ১৯২।
- রেঞ্জ: ৪,০৭৫ থেকে ৫,৫৫৫ কিমি।
- প্রথম বাণিজ্যিক ফ্লাইট: ২৮ মে ২০২৩, সাংহাই থেকে বেইজিং।
- পরিচালনায়: চায়না ইস্টার্ন এয়ারলাইন্স (MU9191)।
- C919-এর সফল বাণিজ্যিক ফ্লাইট চীনের উড়োজাহাজ শিল্পের একটি গুরুত্বপূর্ণ অর্জন, যা বিশ্ব বাজারে প্রতিযোগিতার নতুন দ্বার উন্মোচন করেছে।

উৎস: Commercial Aircraft Corporation of China, Ltd ওয়েবসাইট।
৬,৯৭২.
তুতেনখামেন কে ছিলেন?
  1. চীনা পরিব্রাজক
  2. গ্রিক দার্শনিক
  3. ফারাও রাজা
  4. ইতালিয় ভাস্কর
ব্যাখ্যা
রাজা তুতেনখামেন:
- প্রাচীন মিসরের সবচেয়ে বিখ্যাত রাজা তুতেনখামেন।
- মিসরের হাজার বছরের মমি, পিরামিড ও রাজাদের বিচিত্র ইতিহাসের কেন্দ্রবিন্দুতে আছেন তিনি।
- এই তরুণ রাজা মাত্র ৯ বছর বয়সে ‘ফারাও’ হন এবং ১০ বছর রাজত্ব করার পর মাত্র ১৯ বছর বয়সে মারা যান।
- ইতিহাসবেত্তাদের মতে, তুতেনখামেনের জন্ম ১৩৪১ খ্রিষ্টপূর্ব।
- রাজা তুতেনখামেন ছিলেন প্রভাবশালী ফারাও তৃতীয় আমেনহোটেপের নাতি এবং আখেনাতেনের পুত্র।
- তুতেনখামেন মারা যাওয়ার পর মিসরের ধর্মীয় ঐতিহ্য অনুসারে তাঁকে মমি করা হয়।
- প্রথম বিশ্বযুদ্ধের পর কার্টার তুতেনখামেনের সমাধির খোঁজে পুনরায় নিবিড় অনুসন্ধান শুরু করেন।
- এই খননকার্যের অর্থায়ন করেন ব্রিটিশ ধনকুবের লর্ড কার্নারভন।
- দীর্ঘ অনুসন্ধান শেষে ১৯২২ সালের ৪ নভেম্বর তিনি ‘ভ্যালি অব কিংস’ নামক স্থানে রাজা ষষ্ঠ রামসেসের সমাধির প্রবেশদ্বারের কাছে পাথরের টুকরার তলায় চাপা পড়ে থাকা ফারাও রাজা তুতেনখামেনের সমাধি আবিষ্কৃত হয়।

উৎস: i) Britannica.
         ii) ৪ নভেম্বর ২০২২, প্রথম আলো।
৬,৯৭৩.
Which Country is the highest exporter of natural gas from the Middle-East?
  1. Qatar
  2. Saudi Arabia
  3. Iran
  4. Iraq
ব্যাখ্যা
- বর্তমানে মধ্যপ্রাচ্যের দেশ কাতার বিশ্বে গ্যাস রপ্তানিতে শীর্ষে অবস্থান করছে।
• রপ্তানি:
- কাতার Liquefied Natural Gas (LNG) করে থাকে।
- মধ্যপ্রাচ্যে তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানিতে শীর্ষ দেশসমূহ:
• প্রথম: কাতার।
• দ্বিতীয়: আলজেরিয়া।
• তৃতীয়: ইরান।
• চতুর্থ: ওমান।

তথ্যসূত্র - statista.com
৬,৯৭৪.
পিপল পাওয়ার রেভ্যুলেশন কোন দেশে সংঘটিত হয়?
  1. বেলারুশ
  2. ফিলিপাইন
  3. কাজাখস্তান
  4. এস্তোনিয়া
ব্যাখ্যা
পিপল পাওয়ার রেভ্যুলেশন ১৯৮৬ সালের ২২-২৫ ফেব্রুয়ারি ফিলিপাইনে সংঘটিত হয়। এই রেভ্যুলেশন EDSA Revolution বা February Revolution নামেও পরিচিত।

ফিলিপাইনের তৎকালীন বিরোধী রাজনীতিবিদ বেনিগনো অ্যাকুইনো জুনিয়রের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে স্বৈরশাসক ফার্দিনান্দ মার্কোসের বিরুদ্ধে দেশটির সাধারণ জনগণ কর্তৃক এই বিপ্লব সংঘটিত হয়। এই বিপ্লবের ফলে স্বৈরশাসক মার্কোসের পতন ঘটেছিলো।

(তথ্যসূত্র: ফিলিপাইনের সরকারি ওয়েবসাইট এবং ব্রিটানিকা)
৬,৯৭৫.
'ডেজার্ট ফক্স' নামে পরিচিত ছিলেন কে?
  1. ফিল্ড মার্শাল ভন লিস্ট
  2. ফিল্ড মার্শাল বার্নার্ড মন্টগোমরি
  3. ফিল্ড মার্শাল রোমেল
  4. ফিল্ড মার্শাল উইলহেম কেইটেল
ব্যাখ্যা
- ফিল্ড মার্শাল রোমেল (১৮৯১ - ১৯৪৪) ছিলেন একজন জার্মান ফিল্ড মার্শাল।
- তিনি ইতিহাসে ‘ডেজার্ট ফক্স’ বা ‘মরুভূমির শিয়াল’ নামে খ্যাত।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আফ্রিকা কর্পের (Afrika Korps) যুদ্ধে তিনি বিশেষ কৃতিত্ব দেখান এবং খুব দ্রুতই এসব অঞ্চল জার্মান নাৎসি বাহিনীর আয়ত্বে নিয়ে আসেন।
- এই কারণেই তিনি 'ডেজার্ট ফক্স' নামে পরিচিত হয়ে উঠেন।

উৎস: হিস্টোরি ডট কম।
৬,৯৭৬.
মার্কিন যুক্তরাষ্ট্রের মোট অঙ্গরাজ্যর সংখ্যা কয়টি?
  1. ৪৮টি
  2. ৫০টি
  3. ৫১টি
  4. ৫৪টি
ব্যাখ্যা
মার্কিন যুক্তরাষ্ট্র:
- স্বাধীনতা লাভ করে: ৪ জুলাই, ১৭৭৬ সালে যুক্তরাজ্য থেকে।
- যুক্তরাষ্ট্রে জাতীয় দিবস: ৪ জুলাই।
- অঙ্গরাজ্য: ৫০ টি।
- সর্বশেষ অঙ্গরাজ্য: হাওয়াই।
- পতাকায় তারকা সংখ্যা: ৫০ টি।
- আইনসভা: কংগ্রেস (দ্বিকক্ষ বিশিষ্ট)।
- কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং উচ্চকক্ষ সিনেট পরিষদ।
- যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট- ডোনাল্ড ট্রাম্প (৪৭ তম)। (জানুয়ারি, ২০২৫)
- প্রথম প্রেসিডেন্ট: জর্জ ওয়াশিংটন।
- যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অব লিবার্টি উপহার দেয় কোন দেশ: ফ্রান্স।
- যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম: আব্রাহাম লিংকন।
- আব্রাহাম লিংকন ছিলেন যুক্তরাষ্ট্রের: ১৬ তম প্রেসিডেন্ট।
- যুক্তরাষ্ট্র থেকে ক্রীতদাস প্রথা বিলোপ হয়: ১৮৬৩ সালে।
- মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট কখনো হোয়াইট হাউজে বসবাস করেননি: জর্জ ওয়াশিংটন।

তথ্যসূত্র - Britannica.com
৬,৯৭৭.
নেকড়ে যোদ্ধা কূটনীতি কোন দেশের প্রেসিডেন্ট  কর্তৃক গৃহীত নীতি?
  1. উত্তর কোরয়িয়া
  2. চীন
  3. ইরান
  4. রাশিয়া
ব্যাখ্যা


- নেকড়ে যোদ্ধা কূটনীতি চীনের প্রেসিডেন্ট  কর্তৃক গৃহীত নীতি।
- নেকড়ে যোদ্ধা কূটনীতি: আমেরিকার চীনা বিরোধী কার্যকলাপ মোকাবেলায় চীনের প্রেসিডেন্ট শি জিন পিং কর্তৃক ২০২০ সালে গৃহিত নীতি।

এছাড়াও,
- চার্জ দ্য অ্যাফেয়ারস: রাষ্ট্রদূতের অনুপস্থিতিতে নিযুক্ত অস্থায়ী প্রধান।
- Persona-non-grata: কোন কূটনীতিক ব্যক্তিকে কোন কারণ দর্শনো ছাড়াই অবাঞ্জিত ঘোষণা করা।
- নেকড়ে যোদ্ধা কূটনীতি: আমেরিকার চীনা বিরোধী কার্যকলাপ মোকাবেলায় চীনের প্রেসিডেন্ট শি জিন পিং কর্তৃক ২০২০ সালে গৃহিত নীতি।
- ফিফথ কলাম: যে জনতা গোপনে নিজ সরকারের বিরুদ্ধে কাজ করে এবং শত্রুকে সাহায্য করে।
- স্পেনের গৃহযুদ্ধের সময় শব্দটি সর্বপ্রথম ব্যবহৃত হয়।

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।

৬,৯৭৮.
জার্মানির সাথে প্রাথমিকভাবে কোন কোন দেশ কেন্দ্রীয় শক্তিতে ছিল?
  1. ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া
  2. জার্মানি, অস্ট্রিয়া-হাঙ্গেরি, তুরস্ক
  3. জাপান, ইতালি, রাশিয়া
  4. ফ্রান্স, ইতালি, সার্বিয়া
ব্যাখ্যা
• প্রথম বিশ্বযুদ্ধ:
- ১৯১৪ সালে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ।
- এটি ছিল একটি আন্তর্জাতিক সংঘাত যাতে ইউরোপের বেশিরভাগ অংশের পাশাপাশি এশিয়া, উত্তর আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের দূরবর্তী দেশগুলি জড়িত। 
- জার্মানি, অস্ট্রিয়া-হাঙ্গেরি এবং তুরস্কের কেন্দ্রীয় শক্তি।
- ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, ইতালি, জাপান এবং পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্রবাহিনীর সাথে লড়াই করেছিল।
- ১৯১৮ সালে কেন্দ্রীয় শক্তির পরাজয়ের মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়। অর্থ্যাৎ প্রায় ৪ বছর ধরে এই যুদ্ধ চলে।

উৎস: worldatlas.com
৬,৯৭৯.
'ওডেসা ও মারিউপোল' কোন দেশের সমুদ্রবন্দর?
  1. ইউক্রেন
  2. রাশিয়া
  3. পোল্যান্ড
  4. ইতালি
ব্যাখ্যা
• ইউক্রেনের খাদ্য উৎপাদন:
- ইউক্রেন ইউরোপের উর্বর ভূমিতে গম, সানফ্লাওয়ার, এবং অন্যান্য দানাদার জাতীয় শস্যের প্রচুর উৎপাদনকারী একটি দেশ।

• রপ্তানি এবং বৃদ্ধি:
- ইউক্রেন বিশ্ববাজারে প্রতি বছরে ৪০ থেকে ৫০ মিলিয়ন মেট্রিক টন খাদ্যশস্য রপ্তানি করে, এবং ইউক্রেনকে ইউরোপের রুটির ঝুড়ি হিসেবে পরিচিত করা হয়।

• ইউক্রেন এবং ইউরোপের অর্থনীতি:
- ইউক্রেন ইউরোপের ব্রেডবাস্কেট হিসেবে গণ্য হয় এবং ইউরোপের কৃষিপণ্য চাহিদা সাধারিত করতে এর অবদান অত্যাধুনিক সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ অংশ।

• ভূগোল:
- ইউক্রেন কৃষ্ণসাগরের উত্তর উপকূলে অবস্থিত, এবং এটির আয়তন ৬০৫,৬২৮ বর্গ কিলোমিটার।
- রাজধানী কিয়েভ নিপার নদীর তীরে অবস্থিত।

 • সমুদ্রবন্দর:
- ওডেসা ও মারিউপোল কৃষ্ণসাগরের তীরে অবস্থিত ইউক্রেনের দুটো বিখ্যাত সমুদ্রবন্দর।

• সংঘাতপূর্ণ অঞ্চল:
- ডনবাস ও লুহানস্ক ইউক্রেনের দুটো রুশভাষী সংঘাতপূর্ণ অঞ্চল, এই অঞ্চলগুলি দুটোই দুটোই রাজনীতিক এবং ভাষার সমস্যার সৃষ্টি করছে।

অন্যদিকে,
• রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি, ২০২২ ইউক্রেনে সামরিক হামলা শুরু করে।
• এই হামলার মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সামরিক সংঘাতের সূত্রপাত ঘটে।
• ইউক্রেন কর্তৃক ন্যাটোতে যোগদানের তৎপরতার প্রেক্ষাপটে রাশিয়ার তার নিরাপত্তাগত স্বার্থে ইউক্রেনে আক্রমণ করে।
 • এই যুদ্ধ এখনো চলমান রয়েছে।

উৎস: ওয়ার্ল্ড অ্যাটলাস এবং ব্রিটানিকা।
৬,৯৮০.
কোন মার্কিন প্রেসিডেন্টের সময়কালে যুক্তরাষ্ট্রে দাস প্রথার বিলুপ্তি ঘটে ?
  1. মার্টিন লুথার কিং
  2. জর্জ ওয়াশিংটন
  3. জেমস মেডিসন
  4. আব্রাহাম লিংকন
ব্যাখ্যা
আব্রাহাম লিংকন :
-আমেরিকার ১৬তম প্রেসিডেন্ট ছিলেন।
-আমেরিকার গৃহযুদ্ধের সময় প্রেসিডেন্ট ছিলেন আব্রাহাম লিংকন।
-তিনি ১৮৬৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের দাসপ্রথার বিলুপ্ত ঘটান।
-গনতন্ত্র নিয়ে তার বিখ্যাত উক্তি: Government of the people, by the people, for the people, shall not perish from the Earth.
-উইলক্স বুথ নামে এক আততায়ীর গুলিতে নিহত হন।

জর্জ ওয়াশিংটন:
- জর্জ ওয়াশিংটন ছিলেন স্বাধীন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট।

মার্টিন লুথার কিং:
- মার্টিন লুথার কিং জুনিয়র ছিলেন আমেরিকান ধর্মীয় নেতা।
 
উৎস: Britannica.
৬,৯৮১.
এল-ফাশের শহরটি কোন দেশে অবস্থিত?
  1. মিশর
  2. সুদান
  3. ইথিওপিয়া
  4. লিবিয়া
ব্যাখ্যা

এল-ফাশের শহর:
- এল-ফাশের শহরটি সুদান-এ অবস্থিত।
- এটি উত্তর দারফুর অঞ্চলের রাজধানী।

⇒ সুদান:
- সুদান উত্তর-পূর্ব আফ্রিকার দেশ এবং আফ্রিকা মহাদেশের বৃহত্তম দেশগুলোর একটি।
- এর উত্তরে মিশর, পশ্চিমে চাদ ও লিবিয়া, দক্ষিণে দক্ষিণ সুদান, পূর্বে লোহিত সাগর এবং দক্ষিণ-পূর্বে ইরিত্রিয়া ও ইথিওপিয়ার সীমান্তবর্তী।
- রাজধানী: খার্তুম।
- ভাষা: আরবি ও ইংরেজি।
- মুদ্রা: সুদানিজ পাউন্ড।

উল্লেখ্য,
- বর্তমানে দেশটি গৃহযুদ্ধে লিপ্ত, যার কারণ দেশটির সেনাবাহিনী (SAF) এবং আধা-সামরিক বাহিনী (RSF) এর মধ্যে ক্ষমতা ও সম্পদ নিয়ে দ্বন্দ্ব। 

উৎস: Britannica.

৬,৯৮২.
এশিয়ার দীর্ঘতম নদী-
  1. আমাজান
  2. নীলনদ
  3. ইয়াংসিকিয়াং
  4. হোয়াংহো
ব্যাখ্যা

ইয়াংসিকিয়াং:
- এশিয়ার দীর্ঘতম নদী ইয়াংসিকিয়াং (৫,৯৮০ কিলোমিটার)।

- নদীটি চীনে অবস্থিত। 
- তিব্বতের মালভূমি এর উৎপত্তিস্থল এবং পতিত হয়েছে পূর্ব চীন সাগরে।

অন্যদিকে,
- হোয়াংহো চীনের দ্বিতীয় দীর্ঘতম নদী।
- আমাজন নদী জলপ্রবাহের পরিমাণের দিক থেকে পৃথিবীর বৃহত্তম নদী।
- পৃথিবীর দীর্ঘতম নদী 'নীল নদ'।

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয় (এসএসসি প্রোগ্রাম), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৬,৯৮৩.
হোক্কাইডো দ্বীপটি কোথায়-
  1. ক) চীনে
  2. খ) জাপানে
  3. গ) ফিলিপানে
  4. ঘ) ইন্দোনেশীয়ায়
ব্যাখ্যা
জাপান ৪ টি বড় ও প্রায় ৪,০০০ বেশি ছোট দ্বীপের সমন্বয়ে গঠিত একটি দেশ। ৪ টি বড় দ্বীপ হচ্ছে - হনসু, কিউসু, শিকুকো ও হোক্কাইডো।
Source: Worldatlas.com
৬,৯৮৪.
সম্রাট নেপোলিয়নকে কোন দ্বীপে নির্বাসনে দেয়া হয়েছিল?
  1. লুজন দ্বীপ
  2. সেন্ট হেলেনা দ্বীপ
  3. মিন্দানাও দ্বীপ
  4. মাদাগাস্কার দ্বীপ
ব্যাখ্যা
সেন্ট হেলেনা দ্বীপ:
- সেন্ট হেলেনা যুক্তরাজ্যের অন্তর্গত দক্ষিণ আটলান্টিক মহাসাগরের একটি আগ্নেয়গিরির ক্রান্তীয় দ্বীপ।
- রোমান সম্রাজ্ঞী সেন্ট হেলেনার নামে দ্বীপের নামকরণ হয়।
- দ্বীপটি দক্ষিণ-পশ্চিম আফ্রিকার উপকূলের প্রায় ১,৯৫০ কিলোমিটার (১,২১০ মাইল) এবং দক্ষিণ আমেরিকার উপকূলবর্তী শহর রিও ডি জেনিরো থেকে ৪,০০০ কিলোমিটার (২,৫০০ মাইল) পূর্বে অবস্থিত।
- ১৫০২ সালে পর্তুগিজরা এটি আবিষ্কার করে।
- এর আয়তন ১২২ বর্গ কিমি।
- ১৬৫৯ সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কম্পানি এই দ্বীপে জেমস টাউন নামে একটি শহর প্রতিষ্ঠা করে।
- বর্তমানে এই শহরটিই সেন্ট হেলেনার রাজধানী। 
- দ্বীপটির জলবায়ু নাতিশীতোষ্ণ।

উল্লেখ্য,
- একসময় ব্রিটিশরা এ দ্বীপে কয়েদিদের নির্বাসনে পাঠাত।
- ফরাসি সম্রাট নেপোলিয়নকে ১৮১৫ খ্রিস্টাব্দে দক্ষিণ আটলান্টিক মহাসাগরের সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেওয়া হয়।
- তিনি ১৮২১ খ্রিস্টাব্দে রোগাক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।

উৎস: Britannica.
৬,৯৮৫.
সিনহাই বিপ্লবের মাধ্যমে কোন রাজবংশের পতন ঘটে?
  1. হান রাজবংশ
  2. সাং রাজবংশ
  3. কুইং রাজবংশ
  4. চিং রাজবংশ
ব্যাখ্যা
সিনহাই বিপ্লবের মাধ্যমে চিং রাজবংশের পতন ঘটে।

সিনহাই বিপ্লব:
- সিনহাই বিপ্লব যা চীনে 'Xinhai Revolution' হিসেবে পরিচিত।
- এটি একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক আন্দোলন ছিল যা চিং রাজবংশের (Qing Dynasty) এর পতন ঘটিয়ে চীনে প্রথম প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করে।
- এই বিপ্লবের ফলে চীনে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়।
- ১৯১১ সালের ১০ অক্টোবর এই বিপ্লব শুরু হয় যা ১৯১২ সালের ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সংঘটিত হয়।

⇒ ১৯১১ সালের অক্টোবরে সান ইয়েৎ সেনের নেতৃত্বে চীনে প্রজাতান্ত্রিক বিপ্লব সংঘটিত হয়।
- সান ইয়েৎ সেন ছিলেন চীন প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট।

⇒ চিং রাজবংশ ছিল চীনের শেষ সামন্ততান্ত্রিক রাজবংশ যা ১৬৪৪ থেকে ১৯১২ সাল পর্যন্ত শাসন করেছিল।
- জনগণের মধ্যে রাজবংশের শাসন ও শোষণের বিরুদ্ধে ক্ষোভ ছিল। 
- চিং রাজবংশের শেষ সম্রাট পু ই স্বীকার করেন যে রাজবংশের শাসন অব্যাহত রাখার কোনও সম্ভাবনা নেই।
- এর ফলে, চীনের প্রথম প্রেসিডেন্ট হিসেবে সান ইয়েৎ-সেন নির্বাচিত হন।
- চিং রাজবংশের পতনের সাথে সাথে চীনে সাম্রাজ্যবাদী শক্তির আধিপত্য কমে আসে।

উৎস: Britannica.
৬,৯৮৬.
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে সার্ক অঞ্চলের বাহিরে আমন্ত্রিত রাষ্ট্রের সংখ্যা-
ব্যাখ্যা
• ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৪ সালে প্রথমবার ক্ষমতায় আসেন।
- তার শপথ গ্রহণ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশগুলোর বাইরে মরিশাসের প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,
তিনি ভারতীয় জনতা পার্টি থেকে প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
- তিনি ভারতের ১৪তম প্রধানমন্ত্রী।

• 'ভারত' সম্পর্কে কিছু তথ্য:
- ভারত দক্ষিণ এশিয়ার বৃহত্তম।
- এর রাজধানী: নয়া দিল্লি।
- মুদ্রা: রুপি।
- প্রধান নদী: গঙ্গা, যমুনা, সিন্ধু, ব্রহ্মপুত্র।
- ১৯৪৭ সালে ভারতবর্ষ দুই ভাগে ভাগ হয়ে হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারত ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তান নামক দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়।
- ১৯৫০ সালের ২৬ জানুয়ারি ভারতীয় সংবিধান কার্যকর হয়।
- তাই প্রতি বছর ২৬ জানুয়ারি ভারতে প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। 
- ২১ এপ্রিল সিভিল সার্ভিস দিবস (Civil Service Day) হিসেবে পালিত হয়। 

উৎস: টাইমস্‌ অব ইন্ডিয়া রিপোর্ট ও নরেন্দ্র মোদী ওয়েবসাইট, Britannica।
৬,৯৮৭.
'পোড়ামাটির সেনাবাহিনী' কোন দেশের প্রত্নবস্তু?
  1. ক) চীন
  2. খ) নেপাল
  3. গ) ভারত
  4. ঘ) ওমান
ব্যাখ্যা
প্রত্নবস্তু:
- ২৪৬ এবং ২০৯  খ্রিস্টপূর্বাব্দের মধ্যে নির্মিত।
- প্রথম কিন সম্রাটের সমাধীতে প্রতিষ্ঠিত হয় পোড়ামাটির মূর্তি।
- পাঞ্জাবি সৈন্যদের মূর্তিগুলির আকার ১.৭ মিটার (৫ ফুট ৮ ইঞ্চি) এবং ১.৯ মিটার (৬ ফুট ২ ইঞ্চি) এর মধ্যে রয়েছে; কমান্ডাররা সবাই মিলে ২ মি।
- ভাঙা সিরামিক পদার্থের নিম্ন অর্ধেক কঠিন পোড়ামাটির মৃত্তিকা তৈরি করা হয়েছিল, উপরের অর্ধেক ঠালা ছিল।
- টুকরা molds মধ্যে তৈরি করা হয় এবং তারপর কাদামাটি পেস্ট সঙ্গে একত্রিত।
- 'পোড়ামাটির সেনাবাহিনী' চীন দেশের প্রত্নবস্তু।

উৎস:national geographic.[link]
৬,৯৮৮.
Kwame Nkrumah is the architect of the independence movement of which country?
  1. Ghana
  2. Nigeria
  3. Nihger
  4. Senegal
  5. Gambia
ব্যাখ্যা
কোয়ামে নক্রুমা:
- আফ্রিকার জাতীয়তাবাদী আন্দোলনের অন্যতম নেতা ছিলেন ড. কোয়ামে নক্রুমা।
- তিনি ঘানার স্বাধীনতা আন্দোলনের স্থপতি।
- নক্রুমা ছিলেন ঘানা প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপাতি।
- যিনি একাধারার শিক্ষক, লেখক, দার্শনিক, রাজনীতিবিদ, শাসক ছিলেন।

⇒ ঘানা:
- ঘানা হল পশ্চিম আফ্রিকার দেশ।
- দেশটি গিনি উপসাগরের উপকূলে অবস্থিত।
- দেশটি ১৯৫৭ সালে স্বাধীনতা লাভ করে।
- রাজধানী: আক্রা।
- মুদ্রা: ঘানাইয়ান সেডি।
- ঘানার প্রথম রাষ্ট্রপতি কোয়ামে নক্রুমা।

উৎস: Britannica.
৬,৯৮৯.
নকশালবাদ বিদ্রোহ কত সালে সংগঠিত হয়েছিল?
  1. ক) ১৯৬৫
  2. খ) ১৯৬৬
  3. গ) ১৯৬৭
  4. ঘ) ১৯৬৯
ব্যাখ্যা
- নকশালবাদ নামটি পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলার নকশালবাড়ি গ্রাম থেকে উদ্ভূত যা ষাটের দশকে স্থানীয় জমিদারদের বিরুদ্ধে একটি উপজাতি কৃষক বিদ্রোহের কেন্দ্র ছিল। 
- ১৯৬৭ সালের ২৪ মার্চ, নকশালবাদ বিদ্রোহটি সংগঠিত হয়েছিল। 
- নকশালবাড়ী বিদ্রোহের পরের দিনগুলোতে অন্ধ্র প্রদেশের শ্রীকাকুলামেও একই ধরনের বিদ্রোহ হয়।

উৎস:- Britannica.
৬,৯৯০.
Economic Cooperation Organization সংস্থার সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. সিঙ্গাপুর সিটি
  2. সাংহাই
  3. প্যারিস
  4. তেহরান
ব্যাখ্যা
- Economic Cooperation Organization (ECO) এর সদরদপ্তর ইরানের রাজধানী তেহরানে অবস্থিত।
- ECO মধ্য ও দক্ষিণ এশিয়া ও পূর্ব ইউরোপীয় অঞ্চলের মুসলিম দেশগুলোর একটি আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা ফোরাম।
- এটি ১৯৬৪ সালে Regional Cooperation for Development (RCD) নামে প্রতিষ্ঠিত হয় যা ১৯৮৫ সালে Economic Cooperation Organization (ECO) নামধারণ করে।
- ECO এর বর্তমান চেয়ারম্যান তুর্কমেনিস্তান। সেক্রেটারি জেনারেল ড. হাদি সুলাইমানপুর।
- এটির মোট সদস্য দশটি।
এগুলো হলো:
- তুরস্ক
- আজারবাইজান
- পাকিস্তান
- ইরান
- আফগানিস্তান
- তাজিকিস্তান
- কাজাখস্তান
- কিরগিজস্তান
- তুর্কমেনিস্তান
- উজবেকিস্তান।
(তথ্যসূত্র: ECO ওয়েবসাইট)
৬,৯৯১.
বিশ্বের সর্বাধিক তেল উৎপাদনকারী কোম্পানি কোনটি?
  1. গ্যাজপ্রম
  2. এক্সনমোবিল
  3. সৌদি আরামকো
  4. শেল
ব্যাখ্যা

• Saudi Arabian Oil Company/Saudi Aramco: 
- সৌদি আরামকো বিশ্বের বৃহত্তম তেল উৎপাদক কোম্পানি। 
- প্রধান কার্যালয়: ধাহরান, সৌদি আরব। 
- বাজার মূলধন: প্রায় ১.৭ ট্রিলিয়ন ডলার। 
- ২০২৪ সাল পর্যন্ত যেকোনো শিল্পের মধ্যে সর্বাধিক মুনাফাকারী কোম্পানি হিসেবে পরিচিত। 
- ১৯৩৩ সালে সৌদি আরব তেল খননের অনুমতি দেয়ার পর এটি শুরু হয়, তখন Chevron কোম্পানি এতে কাজ করছিল।
 - ১৯৮০ সালে সৌদি সরকার পুরো কোম্পানিটির মালিকানা নেয়।
২০১৯ সালে কোম্পানিটির আইপিও একটি ঐতিহাসিক ঘটনা হিসেবে বিবেচিত হয়, যেখানে ২৯.৪ বিলিয়ন ডলার সংগ্রহ করা হয়, যা ইতিহাসের সর্ববৃহৎ প্রাথমিক গণপ্রস্তাব (IPO)।

তথ্যসূত্র:
 i) ব্রিটানিকা। 
ii) সৌদি আরামকো কোম্পানি। 
iii) এনার্জি, তেল ও গ্যাস ম্যাগাজিন।

৬,৯৯২.
'Orange Revolution' সংঘটিত হয়-
  1. ক) জার্মানিতে
  2. খ) জর্জিয়াতে
  3. গ) ইউক্রেনে
  4. ঘ) কিরগিজস্তানে
ব্যাখ্যা
অরেঞ্জ বিপ্লবঃ ২০০৪ সালে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ এনে হাজার হাজার বিক্ষোভকারী ইউক্রেনের রাজধানী কিয়েভের রাজপথে নেমে পড়ে। তারা অনির্দিষ্ট সময়ের জন্য আন্দোলন শুরু করে। ২৬ ডিসেম্বর ইউক্রেনের সর্বোচ্চ আদালত ওই নির্বাচন বাতিল করে নতুন করে নির্বাচন আয়োজনের নির্দেশ দেন। ২০০৫ সালের ২৩ জানুয়ারির নির্বাচনে বিজয়ী প্রেসিডেন্ট দায়িত্ব গ্রহণের পর ঐতিহাসিক অরেঞ্জ বিপ্লবের সমাপ্তি ঘটে। এই আন্দোলনের নায়ক ছিলেন ওই নির্বাচনে ইয়ানুকোভিচের প্রতিদ্বন্দ্বী ভিক্তর ইউশচেঙ্কো।
[সূত্র : বিবিসি অনলাইন, আল-জাজিরা]
৬,৯৯৩.
শিল্প বিপ্লবের সূত্রপাত হয় কোন দেশে?
  1. ইতালি
  2. ফ্রান্স
  3. রাশিয়া
  4. ইংল্যান্ড
ব্যাখ্যা

শিল্পবিপ্লব
- ইংল্যান্ডে শিল্প বিপ্লবের সূত্রপাত হয় আঠার শতকের মধ্যভাগে।
- শিল্পোৎপাদন ক্ষেত্রে ইংল্যান্ডে যে বৈপ্লবিক পরিবর্তন সূচিত হয় সাধারণভাবে তা শিল্পবিপ্লব নামে পরিচিত।
- ১৮৩৭ সালে শিল্প বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেন ফরাসি সমাজতান্ত্রিক লেখক জেরোমি ব্লাংকি।
- এটি বিশেষ পরিচিতি লাভ করে ১৮৮১ সালের দিকে।
- বিখ্যাত ইতিহাস গবেষক আর্নল্ড জে. টয়েনবি অক্সফোর্ডে দেয়া তাঁর বক্তৃতায় এই কথাটি উচ্চারণ করেছিলেন।
- এর ফলে ইংল্যান্ড বিশ্বের প্রধান শিল্পোন্নত রাষ্ট্রে পরিণত হয়।
- অর্থনৈতিক ক্ষেত্রে দেশটির সমৃদ্ধির ভিত্তি রচিত হয় শিল্প বিপ্লবের মাধ্যমে।
- রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রেও শিল্প বিপ্লব প্রভাব বিস্তার করে।

উৎস: ইতিহাস ২য় পত্র (এইচএসসি প্রোগ্রাম), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৬,৯৯৪.
মদিনা শরীফের পূর্ব নাম কি?
  1. ক) আল হারামাইন
  2. খ) আলমদিনা
  3. গ) ইয়াসরিব
  4. ঘ) মদিনাতুর রহমান
ব্যাখ্যা
মদিনা শরিফের পূর্বের নাম ইয়াসরিব। যেদিন বনু সালেম ইবনে আওফের মহল্লায় জুমার নামায আদায়ের পর রসূল (স) মদিনায় গমন করেন, সেদিন থেকেই ইয়াসরিবের নাম 'মদিনাতুর রসূল’ বা রসূল (স)- এর শহর সংক্ষেপে মদিনা হয়ে যায়। উৎস: এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা।
৬,৯৯৫.
যুক্তরাষ্ট্রের নিগ্রোদের অধিকার আদায়ে আন্দোলনের অহিংসবাদী নেতা ছিলেন -
  1. আব্রাহাম লিংকন
  2. রিচার্ড নিক্সন
  3. জর্জ ওয়াশিংটন
  4. মার্টিন লুথার কিং
ব্যাখ্যা
মার্টিন লুথার কিং:
- মার্টিন লুথার কিং যুক্তরাষ্ট্রের নিগ্রোদের অধিকার আদায়ে আন্দোলনের অহিংসবাদী নেতা ছিলেন।

উল্লেখ্য,
- ১৯৬৩ সালের ২৮ আগস্ট ওয়াশিংটনের লিঙ্কন মেমোরিয়ালের সিঁড়িতে দাঁড়িয়ে তিনি একটি ঐতিহাসিক ভাষণ দেন।
- ভাষণটি সবাই এখন 'I have a dream' শিরোনামে জানে।
- এই ভাষণে উঠে এসেছে নিগ্রোদের প্রতি অত্যাচারের কথা, তাদের বৈষম্যের শিকার হওয়ার কথা।
- তিনি বলেছেন তার স্বপ্নের কথা।
- স্বপ্ন দেখেছেন সাম্যের, স্বপ্ন দেখেছেন শোষণমুক্ত এক সমাজের।

অন্যদিকে -
- রিচার্ড নিক্সন ছিলেন যুক্তরাষ্ট্রের ৩৭তম প্রেসিডেন্ট। তিনি ‘ওয়াটার গেট’ কেলেঙ্কারীর সাথে জড়িত ছিলেন।
- জর্জ ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের ১ম প্রেসিডেন্ট এবং স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন।
- আব্রাহাম লিংকন যুক্তরাষ্ট্র থেকে দাস প্রথা বিলুপ্ত করেন এবং ক্রীতদাসদের স্বাধীন নাগরিকের মর্যাদা দেন।

উৎস: Britannica.
৬,৯৯৬.
‘অ্যাপোলো’ গ্রিকদের কীসের দেবতা ছিলেন?
  1. ক) প্রধান দেবতা
  2. খ) জ্ঞানের দেবতা
  3. গ) সাগরের দেবতা
  4. ঘ) সূর্য দেবতা
ব্যাখ্যা
- প্রাচীন গ্রিসের অধিবাসীরা বিভিন্ন দেবদেবীর পূজা করতো। তাদের দেবদেবীর সংখ্যা ছিল বারোজন।
এদের মধ্যে:
- প্রধান দেবতা : জিউস
- সূর্য দেবতা : অ্যাপোলো
- সাগরের দেবতা : পোসিডন
- জ্ঞানের দেবী : অ্যাথেনা।
(তথ্যসূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
৬,৯৯৭.
কুইন্সল্যান্ড কোন দেশের অংশ?
  1. নিউজিল্যান্ড
  2. কানাডা
  3. যুক্তরাষ্ট্র
  4. অস্ট্রেলিয়া
ব্যাখ্যা

কুইন্সল্যান্ড (Queensland):
- কুইন্সল্যান্ড হলো অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বে অবস্থিত একটি রাজ্য।
- এটি দেশের সবচেয়ে উষ্ণ ও আর্দ্র অঞ্চলগুলোর একটি।
- রাজধানী: ব্রিসবেন (Brisbane), যা রাজ্যের দক্ষিণ-পূর্ব উপকূলে অবস্থিত এবং অস্ট্রেলিয়ার একটি প্রধান শহর।
- গ্রেট ব্যারিয়ার রিফ (Great Barrier Reef) – বিশ্বের সবচেয়ে বড় প্রবাল প্রাচীর কুইন্সল্যান্ড, অস্ট্রেলিয়াতে অবস্থিত।

অন্যদিকে,
• নিউজিল্যান্ডের কয়েকটি শহর হল অকল্যান্ড, ওয়েলিংটন, ক্রাইস্টচার্চ, এবং কুইন্সটাউন। 
- অকল্যান্ড দেশটির বৃহত্তম শহর।
• কানাডার কয়েকটি প্রধান শহর হল টরন্টো, মন্ট্রিল, ক্যালগারি, অটোয়া, এডমন্টন, ভ্যাঙ্কুভার, মিসিসাগা এবং উইনিপেগ।
- টরন্টো, কানাডার সবচেয়ে জনবহুল শহর, দেশের আর্থিক ও বাণিজ্যিক কেন্দ্র।
- অটোয়া হল কানাডার রাজধানী শহর।  

উৎস: Britannica.

৬,৯৯৮.
কিউবা বিপ্লবের মাধ্যমে কার পতন ঘটে?
  1. চে গুয়েভারা
  2. বাতিস্তা
  3. রাভেল করসো
  4. ফিদেল কাস্ত্রো
ব্যাখ্যা

কিউবা বিপ্লব:
- কিউবার বিপ্লবী মহানায়ক ফিদেল কাস্ত্রো।
- কিউবার তৎকালীন প্রেসিডেন্ট বাতিস্তা ও কিউবার ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবের বিরুদ্ধে সোচ্চার হয়ে বিপ্লবের ময়দানে সক্রিয় হন কাস্ত্রো।
- তার প্রথম পদক্ষেপ ছিল মেক্সিকো থেকে কিউবায় আক্রমণ চালানো।
- ১৯৫৬ সালের ২৫ নভেম্বর তিনি ও তার বিপ্লবী সহযোগীরা কিউবার উদ্দেশে যাত্রা শুরু করেন।
- পৌঁছানোর সঙ্গে সঙ্গেই বাতিস্তার সেনাবাহিনীর আক্রমণে নাস্তানাবুদ হন। শুরুর দিকেই তাকে কারাবন্দী করে বাতিস্তা সরকার। কিউবার মানুষের মুক্তির জন্য গেরিলা যুদ্ধে নামেন কাস্ত্রো।
- এরই মধ্যে চে গুয়েভারার সঙ্গে ফিদেল কাস্ত্রোর গেরিলা যুদ্ধে পরিকল্পনা আরও বিস্তৃতি পায়।
- ফিদেল কাস্ত্রো তাকে গ্রেনেড তৈরির কারখানা, রুটি বানানোর জন্য চুল্লি প্রস্তুত এবং নিরক্ষর সঙ্গীদের লেখাপড়ার জন্য স্কুল তৈরির দায়িত্ব দেন। আচমকা হামলায় বাতিস্তা সরকার পর্যুদস্ত হয়ে পড়ে।
- সিয়েরা পর্বতমালা, শহর পেরিয়ে তারা হাভানায় ঢুকে পড়লে বাতিস্তা সরকার পালিয়ে যায়। পতন ঘটে বাতিস্তা সরকারের।
- জয়ী হন কাস্ত্রো, জয় হয় বিপ্লবের। বিপ্লবের নেতা, ফিদেল কাস্ত্রো, ১৯৫৯ থেকে ২০০৮ সাল পর্যন্ত কিউবা শাসন করেছিলেন।

উল্লেখ্য,
- কিউবা উত্তর ও দক্ষিণ আমেরিকার মধ্যস্থলে অবস্থিত। কিউবা ৪০০ বছর ধরে স্পেনের একটি উপনিবেশ ছিল।
- কিউবা আশপাশের অনেকগুলো ছোট দ্বীপের সঙ্গে মিলে কিউবা প্রজাতন্ত্র গঠন করেছে।

উৎস: Britannica.

৬,৯৯৯.
সম্প্রতি যুক্তরাষ্ট্রে কততম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে?
  1. ক) ৫৭ তম
  2. খ) ৫৮ তম
  3. গ) ৫৯ তম
  4. ঘ) ৬০ তম
ব্যাখ্যা
২০২০ সালের ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের ৫৯ তম প্রেসিডেন্ট নির্বাচিত অনুষ্ঠিত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মোট ইলেক্টোরাল কলেজ ৫১টি। আর ইলেক্টোরাল ভোটার ৫৩৮টি। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য ইলেক্টোরাল ভোটার প্রয়োজন ২৭০ টি।
উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার এবং বিবিসি নিউজ।
৭,০০০.
দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তির কোন দেশটি সর্বপ্রথম আত্মসমর্পণ করে?
  1. ক) জাপান
  2. খ) ইতালি
  3. গ) জার্মানি
  4. ঘ) রাশিয়া
ব্যাখ্যা
- ১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর জার্মানি কর্তৃক পোল্যান্ড আক্রমণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়।
- জার্মানি, জাপান ও ইতালির মিলিত অক্ষশক্তি এবং ব্রিটেন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, চীন প্রভৃতি দেশের সমন্বয়ে গঠিত মিত্রশক্তির মধ্যে এই যুদ্ধ সংঘটিত হয়।
- ১৯৪৩ সালের ৮ সেপ্টেম্বর অক্ষশক্তির ইতালি সর্বপ্রথম মিত্রবাহিনীর নিকট শর্তসাপেক্ষে আত্মসমর্পণ করে।
- ৭ মে ১৯৪৫ জার্মানি মিত্রবাহিনীর নিকট নিঃশর্ত আত্মসমর্পণ করে।
- ২ সেপ্টেম্বর ১৯৪৫ জাপান কর্তৃক আত্মসমর্পণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
(তথ্যসূত্রঃ হিস্টোরি ডটকম)